দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
বিজ্ঞাপন

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

বিশ্ববার্তা ডেস্ক
26/01/2026
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

দীর্ঘ আট বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফিরেই সরাসরি বিএনপির প্রয়াত চেয়ারপারসন শহীদ বেগম খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে ছুটে গেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

সোমবার দুপুরে খোমেনী ইহসান জাপান থেকে সপরিবারে দেশে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা সংবর্ধনা জানান।

এরপর নেতাকর্মীদের নিয়ে খোমেনী ইহসান বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেন।

পরে বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ খালেদা জিয়া ও শরীফ ওসমান বিন হাদীর জন্য জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন।

তিনি বলেন, ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ায় শহীদ খালেদা জিয়া ও শরীফ ওসমান বিন হাদীকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের ঈমানদার জনগণ এ দুই শহীদের আত্মদানকে কেয়ামত পর্যন্ত মনে রাখবে। পাশাপাশি জনগণই তাদের হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করবে।

খোমেনী ইহসান বলেন, আমি আট বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে এসেছি দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি শক্তিশালী মুসলিম রিপাবলিক হিসেবে গড়ে ওঠার রাজনীতি করতে। আমাদের দল জাতীয় বিপ্লবী পরিষদ মুসলিম জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে এ রাজনীতি গড়ে তুলবে। এজন্য আমরা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ো দোয়া ও সহযোগিতা চাইবো।

দোয়া মাহফিল শেষে খোমেনী ইহসান নেতাকর্মীদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যান মসজিদে গিয়ে মাগরিব আদায় করেন। পরে তারা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ করেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল ইসলাম, বিপ্লব, আব্দুল্লাহ তাহের, রাজু আহমেদ সদর, হাবিবুল্লাহ মারজান, কাউসার আহমেদ, শফিকুর রহমান ও এইচ এম বায়েজিদ বোস্তামি।

এছাড়াও বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, সহকারী সদস্য সচিব আরিফুল ইসলাম, জিহাদী ইহসান, সরকারী মাদ্রাসা-ইজআলিয়া ঢাকার আহ্বায়ক মো: রাকিব মন্ডল, সদস্য সচিব মোঃ জিনাত হোসাইন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরিফ খান, আব্দুল্লাহ আল সোহাগ, যুগ্ম আহ্বায়ক সালমান ফারসি, কাজী হাসিব, সদস্য রেদওয়ার মাহি, সিফাত, নাফিস, আসিফ, মাহফুজুর রহমান, শাফিউল ইসলাম, আরাফাত রহমান, শোয়াইব আহমেদ, শামসুল আলম, আল আমিন শেখ প্রমুখ।

জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আবদুস সালাম জানান, আগামী বুধবার খোমেনী ইহসান এক সংবাদ সম্মেলনে মিলিত হবেন।। এসময় তিনি দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন।

ট্যাগ : খোমেনী ইহসানজাতীয় বিপ্লবী পরিষদজুলাই বিপ্লববাংলাদেশবিপ্লবী ছাত্র পরিষদ
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

এনসিপির নির্বাচনি প্রচার শুরু, তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে

সম্পর্কিত পোষ্ট

তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
বাংলাদেশ

গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

10/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation