এনসিপির নির্বাচনি প্রচার শুরু, তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
বিজ্ঞাপন

এনসিপির নির্বাচনি প্রচার শুরু, তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে

বিশ্ববার্তা ডেস্ক
22/01/2026
ক্যাটাগরি নির্বাচন
ফটোকার্ড টি শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

এ কর্মসূচিতে উপস্থিত অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা।

এনসিপির নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর নাহিদ ইসলাম বলেন, ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর জন্য শাপলা কলি মার্কায় ভোট চেয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের মনের কথা, বাংলাদেশের মানুষের স্বপ্নের কথা, ঢাকা ৮-এর বাসিন্দাদের কষ্ট-দুঃখ দুর্দশার কথা নাসীরুদ্দীন পাটওয়ারী তুলে ধরছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এরপর এনসিপি নেতারা তাদের নির্বাচনি যাত্রা শুরু করেন। মার্চ ফর জাস্টিস নামে এই নির্বাচনি যাত্রা মতিঝিল গিয়ে শেষ হয়।

ট্যাগ : এনসিপিজাতীয় নাগরিক পার্টিজুলাই বিপ্লবনির্বাচনবাংলাদেশ
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে

পরের পোস্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

সম্পর্কিত পোষ্ট

নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে
নির্বাচন

নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে

22/01/2026
নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে
নির্বাচন

নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে

22/01/2026
নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি
নির্বাচন

নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি

21/01/2026
এনসিপির ১২৫ আসনে প্রার্থী যারা
নির্বাচন

এনসিপির ১২৫ আসনে প্রার্থী যারা

10/12/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation