খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ইতিহাস – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
বিজ্ঞাপন

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ইতিহাস

বিশ্ববার্তা ডেস্ক
01/01/2026
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এক ব্যতিক্রমী ও প্রভাবশালী নাম। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতায় এসেছেন, ক্ষমতা ছেড়েছেন, কারাবরণ করেছেন—তবু নির্বাচনি রাজনীতিতে ছিলেন অপ্রতিরোধ্য। তার মৃত্যুতে অবসান ঘটল এক দীর্ঘ ও সংগ্রামী অধ্যায়ের।

নির্বাচনি সাফল্য, রাষ্ট্রীয় সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার নেওয়া সিদ্ধান্তগুলো আজ ইতিহাসের অংশ। তার রাজনৈতিক জীবনের এমন কিছু রেকর্ড রয়েছে, যা তাকে সমসাময়িক সব রাজনীতিবিদের থেকে আলাদা উচ্চতায় স্থান দিয়েছে।

নির্বাচনে কখনো পরাজিত না হওয়ার নজির

বেগম খালেদা জিয়া তার জীবনে অংশ নেওয়া কোনো নির্বাচনেই পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচটি জাতীয় নির্বাচনে তিনি মোট ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয়ী হন—যা বাংলাদেশের রাজনীতিতে বিরল।

পাঁচ আসনে জয়ের ‘হ্যাটট্রিক’

১৯৯১, ১৯৯৬ (জুন) ও ২০০১ সালের নির্বাচনে তিনি একসঙ্গে পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবগুলোতেই বিজয়ী হন। পরবর্তীতে আইন পরিবর্তনের পর ২০০৮ সালে তিন আসনে দাঁড়িয়ে তিনটিতেই জয় পান।

ছয় ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য

বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা—দেশের ছয়টি ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া একমাত্র জাতীয় নেতা তিনি।

ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে ফার্স্ট লেডির দায়িত্ব পালনের পর নিজ যোগ্যতায় দেশের প্রধানমন্ত্রী হওয়া নারী হিসেবে তিনি ছিলেন অনন্য উদাহরণ।

সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা

১৯৯১ সালে দ্বাদশ সংশোধনী পাসের মাধ্যমে রাষ্ট্রপতি শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন ছিল তার অন্যতম বড় রাজনৈতিক অর্জন।

নারী শিক্ষায় যুগান্তকারী উদ্যোগ

তার সরকারের সময় দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু হয়, যা দেশের নারী ক্ষমতায়নে বড় ভূমিকা রাখে।

মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা

২০০১ সালে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন করে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।

পলিথিন নিষিদ্ধের সাহসী সিদ্ধান্ত

২০০২ সালে পরিবেশ রক্ষায় পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশকে বিশ্বে পরিবেশবান্ধব সিদ্ধান্তের অগ্রদূতদের কাতারে নেন তিনি।

সার্কের প্রথম নারী চেয়ারপারসন

১৯৯২ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রথম নারী চেয়ারপারসন হন বেগম খালেদা জিয়া।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের অংশ করেন তিনি ক্ষমতা ছাড়ার বিরল রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করে।

বর্ণাঢ্য এই রাজনৈতিক পথচলা ও রাষ্ট্রীয় অবদান বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসে এক স্থায়ী আসনে অধিষ্ঠিত করেছে। তার মৃত্যুতে রাজনীতি হারাল এক অদম্য ও সংগ্রামী নেতৃত্বকে।

ট্যাগ : খালেদা জিয়াজিয়াউর রহমানজুলাই বিপ্লবতারেক রহমানবাংলাদেশবিএনপি
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

বেগম জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

পরের পোস্ট

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

সম্পর্কিত পোষ্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
বাংলাদেশ

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

26/01/2026
তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation