মাঠপর্যায়ে থাকছে না এনআইডির বয়স সংশোধন – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
বিজ্ঞাপন

মাঠপর্যায়ে থাকছে না এনআইডির বয়স সংশোধন

বিশ্ববার্তা ডেস্ক
10/11/2025
ক্যাটাগরি অন্যান্য খবর
ফটোকার্ড টি শেয়ার করুন

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে কঠোর অবস্থান নিচ্ছে। এরই অংশ হিসেবে বয়স সংশোধনের বিষয়টি মাঠপর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি। সংশোধনের জন্য তৈরি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) এই পরিবর্তন আনা হচ্ছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য জানান।

হুমায়ুন কবীর জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠপর্যায়ের নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হবে। তবে অন্যান্য ফিল্ডের কারেকশনের অংশগুলোই মাঠপর্যায়ের অফিসগুলোতে থাকবে।

তিনি আরো জানান, এনআইডি সংশোধনের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে ‘অপরাধী দৃষ্টিভঙ্গি’তে অসৎ উদ্দেশ্যে তথ্যের পরিবর্তন ঘটানোর প্রবণতা লক্ষ করা গেছে। নির্বাচন কমিশনের ডাটাবেজের সুরক্ষা এবং এ ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধনের প্রক্রিয়া কঠোর করার চিন্তা করা হচ্ছে।

ডিজি হুমায়ুন কবীর জানান, সংশোধনের বর্তমান প্রক্রিয়াকে আরো সুসংহত এবং নিয়ন্ত্রিত করার জন্যই এসওপি হোল পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা সংশোধনের এই মাত্রাটা একটি পর্যায়ে মনে করেছি যে মানুষ বিপদগ্রস্ত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি মানুষ বিপদগ্রস্ত না, কিছু মানুষ অপরাধী দৃষ্টিভঙ্গিতেও কিছু কিছু কাজ করছে। সেই বিষয়গুলো যদি ঠেকাতে হয় এবং আমার ডাটাবেজ যদি রক্ষা করতে হয়, তাহলে তো এভাবে চলতে পারে না। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে, এই জিনিসটা এখন বন্ধ করে ফেলতে হবে।

তিনি বলেন, শুধু বয়স সংশোধন নয়, এসওপিতে আরো অনেকগুলো বিষয় নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, সংশোধনে অনেকগুলো ফিল্ডের সুনির্দিষ্ট করণীয় ঠিক করা। আবেদন বছরের পর বছর ফেলে রাখা, যা একটি সমস্যা; তেমনিভাবে আবেদনকারীদের পক্ষ থেকে সময়মতো তথ্য না পাওয়াও আরেকটি সমস্যা। দালিলিক তথ্যের জন্য অপেক্ষার কারণে বছরের পর বছর ধরে আবেদন ফেলে রাখার বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি করার চিন্তা করা হচ্ছে। তবে এই প্রস্তাবগুলো কমিশন পর্যায়ে আলোচনার জন্য যাবে এবং কমিশনের চূড়ান্ত অনুমোদন হলে কার্যকর হবে বলে জানান ডিজি।

ট্যাগ : নির্বাচন কমিশনপরামর্শসিইসি
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

অ্যাপে প্রার্থীদের সরাসরি প্রশ্ন করবেন যেভাবে ভোটাররা

পরের পোস্ট

স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর

সম্পর্কিত পোষ্ট

ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ
অন্যান্য খবর

ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

19/01/2026
পেট্রোলে মেশানো পানি ও সালফার এ জং পড়ে ছিদ্র হচ্ছে বাইকের ট্যাংকি
অন্যান্য খবর

পেট্রোলে মেশানো পানি ও সালফার এ জং পড়ে ছিদ্র হচ্ছে বাইকের ট্যাংক

17/01/2026
টাকা খরচে যে ৬টি অভ্যাস সবার থাকা উচিত
অন্যান্য খবর

টাকা খরচে যে ৬টি অভ্যাস সবার থাকা উচিত

05/01/2026
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
অন্যান্য খবর

সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

14/12/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation