গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে সমাবেশ – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
বিজ্ঞাপন

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক
26/05/2025
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

প্যারিসের বিপাবলিক চত্ত্বরে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ সমবেত হন।

একটি প্ল্যাকার্ডে লেখা ছিল:

“Attendez-vous qu’il n’y ait plus de Palestiniens pour reconnaître l’État de Palestine?”
(বাংলা অনুবাদ: “আপনারা কি অপেক্ষা করছেন, সব ফিলিস্তিনি মারা গেলে তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন?”)

রোববার (২৫ মে) বিকালে প্যারিসের রিপাবলিক চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বার্তা ছিল ‘গণহত্যা বন্ধ হোক, আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করুক।’ আয়োজকরা জানান, এটি শুধুই একবারের প্রতিবাদ নয়, বরং মানবিকতার পক্ষে একটি ক্রমাগত আওয়াজ।

আন্দোলনের একজন অংশগ্রহণকারী বলেন, “আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক। প্রতিটি মানুষের প্রাণের মূল্য আছে—ফিলিস্তিনিদেরও।”

বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ডে “Ce n’est pas une guerre, c’est un génocide” (এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা) ইত্যাদি বার্তা দেখা গেছে। পুরো এলাকা ফিলিস্তিনের পতাকায় ঢেকে যায়, যা এই আন্দোলনের গভীর আবেগ ও দৃঢ়তা তুলে ধরে।

বিশ্বের বিভিন্ন শহরের মতো প্যারিসেও এই ধরনের সমাবেশ বাড়ছে, যা প্রমাণ করে যে গাজার প্রতি একাত্মতা এখন একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নিচ্ছে।

ট্যাগ : ইসরায়েলপ্যালেস্টাইনবিশ্ব সংবাদমোসাদযুদ্ধলেবাননসেনাবাহিনীহিজবুল্লাহ
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

আরএসসি : হিজাবকে ফ্যাসিবাদবিরোধী প্রতীক ঘোষণা ঢাবিতে

পরের পোস্ট

পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation