চাঁদা নিয়ে মন্তব্যে বিএনপির সন্ত্রাসীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
বিজ্ঞাপন

চাঁদা নিয়ে মন্তব্যে বিএনপির সন্ত্রাসীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

ব্যারিস্টার ফুয়াদের ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্থা চেষ্টায় এবি পার্টির নিন্দা

বিশ্ববার্তা ডেস্ক
07/12/2025
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এসে চাঁদা নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী।

রোববার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরী ঘাটে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এরআগে, উক্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন ব্যারিস্টার ফুয়াদ।

এ সময় তিনি বলেন, এ সেতুটি পাশ করাতে তিনি বিভিন্ন দপ্তরে ঘুরেছেন এবং সর্বাত্বক চেষ্ঠা করেছেন। কিন্তু চাঁদা চাওয়ার কারণে এতোদিন সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই ঘটনাস্থলে থাকা বিএনপির নেতাকর্মীরা ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

এক পর্যায়ে তারা চড়াও হয়ে ফুয়াদসহ অন্যান্যদের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। হামলায় আহত হন এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহবায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ নেতাকর্মী।

তবে ফুয়াদের সাথে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে রাখায় তিনি আহত হননি। তবে তাদের হামলায় জেলা এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহবায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ নেতাকর্মী আহত হন।

সূত্র জানায়, প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা ব্যায়ে নির্মিত বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করতে আসনে সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান, এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন ।

এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমার দেশকে বলেন, বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ নদীর উপর সেতু পাশ করাতে তিনি অক্লান্ত চেষ্ঠা করেছেন। তার প্রচেষ্ঠার এ ফসল বাস্তবায়ন করতে তিনি তৎপর রয়েছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের পরে সেতুর উদ্বোধন করে ক্রেডিট নিজেদের ঘরে নিতে চেয়েছিলেন। তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরেই এ হামলা হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, সেতু উদ্বোধন অনুষ্ঠান বানচাল করার জন্য বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের নেতাকর্মীরা তার উপর হামলার চেষ্ঠা করেছে। শনিবার একই কারণে মুলাদীতে মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। যে কারণে উপদেষ্ঠা অনুষ্ঠানে আসতে পারেননি। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফুয়াদ বলেন, আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। সবাই কথা বলার সুযোগ পাক। কোন ভয় ভীতি প্রদর্শন করা থেকে সবাই বিরত থাকুক। কিন্তু বিএনপি নেতাকের্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে তাতে ফেব্রুয়ারি মাসে আগামী সংসদ নির্বাচন করা সম্ভব নয়।

এ বিষয়ে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে ফোন করা হলে তার নাম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগ : তারেক রহমানপুলিশবাংলাদেশবিএনপিবিক্ষোভ ও সমাবেশ
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

হার্টের রোগীরা যেসব খাবার এড়িয়ে চলা উচিত

পরের পোস্ট

আওয়ামী দোসরদের নতুন জোট এনডিএফ, নেতৃত্বে যারা

সম্পর্কিত পোষ্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
বাংলাদেশ

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

26/01/2026
তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation