‘সেনাশাসন’ আসার সম্ভাবনা উড়িয়ে যা বলল পাকিস্তানের সেনাবাহিনী – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

‘সেনাশাসন’ আসার সম্ভাবনা উড়িয়ে যা বলল পাকিস্তানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
13/05/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় নাটকীয়ভাবে গ্রেফতার করা হলেও পরে জামিন পেয়েছেন। যদিও তাকে গ্রেফতারের পর উত্তাল হয়ে ওঠে পুরো পাকিস্তান। এই পরিস্থিতি মোকাবিলায় সরাসরি ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছে বা পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের (ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন- আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমনটাই জানিয়েছেন। খবর জিও নিউজের।

এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর এই শীর্ষ মুখপাত্র জানান, ‘একদম স্পষ্টভাবে বলতে চাই, জেনারেল আসিম মুনির (পাকিস্তানের সেনাপ্রধান) এবং সামরিক বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সম্পূর্ণভাবে গণতন্ত্রের ওপর আস্থাশীল এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সর্বান্তকরণে সমর্থন করেন। সুতরাং সেনা বাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। এসব একেবারেই অবান্তর কথাবার্তা।’

গতকাল ইসলামাবাদ হাই কোর্টের একটি ডিভিশন  বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আপাতত ইমরানকে ১৫ দিনের সুরক্ষামূলক জামিন দেওয়া হয়েছে এবং ৯ মের পর দায়ের করা কোনো মামলায় বুধবার পর্যন্ত তাকে গ্রেফতার না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে, ফের গ্রেফতার করার আশঙ্কা থেকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান। পুনরায় গ্রেফতার করা হলে দেশজুড়ে অস্থিরতার সতর্ক করেন তিনি। ইমরান বলেন, ‘আমি ১০০ ভাগ নিশ্চিত যে, আমাকে গ্রেফতার করা হবে।’ তবে পুনরায় গ্রেফতার করা হলে দেশজুড়ে তিনি অস্থিরতার হুঁশিয়ারি দেন।

এর আগে, মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকেই ইমরান খানকে গ্রেফতার করেন এনএবির সদস্যরা। এতে রেঞ্জার্স সদস্যদের সহায়তা নিয়েছিলেন তারা। ইমরানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ হয়। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।

ট্যাগ : পাকিস্তানবিশ্ব সংবাদবিশ্ববার্তাসদ্যপ্রাপ্ত সংবাদসেনাবাহিনী
শেয়ার করুন20শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

রাহুলকে সাজা দেওয়া বিচারকের ‘নিয়ম ভেঙে’ পদোন্নতি, অতঃপর…

পরের পোস্ট

মোখার মূল আঘাত মিয়ানমারে, কম ঝুঁকিতে বাংলাদেশ

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation