ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ তেহরানের দখলে: ইরান – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
বিজ্ঞাপন

ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ তেহরানের দখলে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
18/06/2025
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্মকর্তা কর্নেল ইমান তাজিক।

দ্বিতীয় দফা হামলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, মঙ্গলবার (১৭ জুন) রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক আক্রমণের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। খবর আল জাজিরার খবর।

এতে বলা হয়েছ, তাদের শক্তিশালী ফাতাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেঙে প্রতিদ্বন্দ্বী দেশটিকে “ইরানের কর্তৃত্বের বার্তা পাঠিয়েছে”।

ইসরায়েলি মিডিয়া অনুযায়ী, সর্বশেষ হামলা তেল আবিবের ওপর বিস্ফোরণ ঘটায় এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। কৌশলগত স্থানে প্রভাব সম্পর্কে তথ্য সেন্সর করার কারণে ইসরায়েলের অন্য কোনো স্থানে আঘাত করেছে কিনা তা স্পষ্ট নয়।

এর আগে যদিও ইরানের আকাশসীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি করে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানোর পরে সামনে এলো আইআরজিসির বিবৃতিটি।

ট্যাগ : ইরানইসরায়েলবিশ্ব সংবাদমোসাদযুদ্ধসেনাবাহিনী
শেয়ার করুন17শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেয়নি জামায়াত

পরের পোস্ট

ইসরাইলের পতন না হওয়া পর্যন্ত ইরানকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান এনআরসির

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation