Bengali Online News Portal in Bangladesh
দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
দীর্ঘ আট বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফিরেই সরাসরি বিএনপির প্রয়াত চেয়ারপারসন শহীদ বেগম খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে ছুটে গেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।
সোমবার দুপুরে খোমেনী ইহসান জাপান থেকে সপরিবারে দেশে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা সংবর্ধনা জানান।
এরপর নেতাকর্মীদের নিয়ে খোমেনী ইহসান বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেন।
পরে বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ খালেদা জিয়া ও শরীফ ওসমান বিন হাদীর জন্য জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন।
তিনি বলেন, ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ায় শহীদ খালেদা জিয়া ও শরীফ ওসমান বিন হাদীকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের ঈমানদার জনগণ এ দুই শহীদের আত্মদানকে কেয়ামত পর্যন্ত মনে রাখবে। পাশাপাশি জনগণই তাদের হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করবে।
খোমেনী ইহসান বলেন, আমি আট বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে এসেছি দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি শক্তিশালী মুসলিম রিপাবলিক হিসেবে গড়ে ওঠার রাজনীতি করতে। আমাদের দল জাতীয় বিপ্লবী পরিষদ মুসলিম জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে এ রাজনীতি গড়ে তুলবে। এজন্য আমরা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ো দোয়া ও সহযোগিতা চাইবো।
দোয়া মাহফিল শেষে খোমেনী ইহসান নেতাকর্মীদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যান মসজিদে গিয়ে মাগরিব আদায় করেন। পরে তারা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ করেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল ইসলাম, বিপ্লব, আব্দুল্লাহ তাহের, রাজু আহমেদ সদর, হাবিবুল্লাহ মারজান, কাউসার আহমেদ, শফিকুর রহমান ও এইচ এম বায়েজিদ বোস্তামি।
এছাড়াও বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, সহকারী সদস্য সচিব আরিফুল ইসলাম, জিহাদী ইহসান, সরকারী মাদ্রাসা-ইজআলিয়া ঢাকার আহ্বায়ক মো: রাকিব মন্ডল, সদস্য সচিব মোঃ জিনাত হোসাইন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরিফ খান, আব্দুল্লাহ আল সোহাগ, যুগ্ম আহ্বায়ক সালমান ফারসি, কাজী হাসিব, সদস্য রেদওয়ার মাহি, সিফাত, নাফিস, আসিফ, মাহফুজুর রহমান, শাফিউল ইসলাম, আরাফাত রহমান, শোয়াইব আহমেদ, শামসুল আলম, আল আমিন শেখ প্রমুখ।
জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আবদুস সালাম জানান, আগামী বুধবার খোমেনী ইহসান এক সংবাদ সম্মেলনে মিলিত হবেন।। এসময় তিনি দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন।
এনসিপির নির্বাচনি প্রচার শুরু, তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এ কর্মসূচিতে উপস্থিত অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা।
এনসিপির নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর নাহিদ ইসলাম বলেন, ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।
জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর জন্য শাপলা কলি মার্কায় ভোট চেয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের মনের কথা, বাংলাদেশের মানুষের স্বপ্নের কথা, ঢাকা ৮-এর বাসিন্দাদের কষ্ট-দুঃখ দুর্দশার কথা নাসীরুদ্দীন পাটওয়ারী তুলে ধরছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এরপর এনসিপি নেতারা তাদের নির্বাচনি যাত্রা শুরু করেন। মার্চ ফর জাস্টিস নামে এই নির্বাচনি যাত্রা মতিঝিল গিয়ে শেষ হয়।
নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে
প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার।
আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচার চালাতে পারবেন। তবে এবারের নির্বাচনি প্রচারের ক্ষেত্রে ড্রোন ও পোস্টার নিষিদ্ধসহ বেশ কিছু কঠোর বিধিনিষেধ রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।
আচরণবিধি লঙ্ঘনে কঠোর শাস্তি
নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখা হয়েছে। এছাড়া, অপরাধের ধরণ অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং প্রার্থী বা দলের জন্য দেড় লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
নির্বাচনি প্রচারে যা করা যাবে না (প্রধান নির্দেশনাবলি):
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী, প্রার্থীদের নিম্নলিখিত বিষয়গুলো কঠোরভাবে মেনে চলতে হবে:
পোস্টার ও ড্রোন নিষিদ্ধ: ভোটের প্রচারে কোনো ধরনের কাগজের পোস্টার ব্যবহার করা যাবে না। প্রচারের সময় ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় কোনো যন্ত্র ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
বিলবোর্ডের সীমাবদ্ধতা: একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন (দৈর্ঘ্য ১৬ ফুট, প্রস্থ ৯ ফুট)। ডিজিটাল বিলবোর্ড ছাড়া অন্য কোথাও আলোকসজ্জা করা যাবে না।
বিদেশে প্রচার নিষিদ্ধ: কোনো দল বা প্রার্থী দেশের বাইরে কোনো জনসভা বা প্রচার কার্যক্রম চালাতে পারবেন না।
এআই (AI) ও সোশ্যাল মিডিয়া: নির্বাচনি প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কারো চেহারা বিকৃত করা, গুজব ছড়ানো বা মানহানিকর কনটেন্ট তৈরি করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আইডি ও ই-মেইল রিটার্নিং কর্মকর্তাকে আগে জানাতে হবে।
পরিবেশ সুরক্ষা: ব্যানার বা ফেস্টুনে পলিথিন বা প্লাস্টিক (পিভিসি) ব্যবহার করা যাবে না। প্রচারের সময় শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে।
ভিভিআইপিদের সীমাবদ্ধতা: সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে নামতে পারবেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচার : কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট, বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনি প্রচার পরিচালনা করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট বা দল বা প্রার্থী সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডিসহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি উক্তরূপে প্রচার শুরুর পূর্বে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।
আচরণবিধিতে আরও যা রয়েছে
প্রচার কাজে নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা যাবে না।
ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, কারো চেহারা বিকৃত করা ও নির্বাচনসংক্রান্ত বানোয়াট তথ্যসহ সব প্রকার ক্ষতিকর কনটেন্ট বানানো ও প্রচার করা যাবে না।
প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উসকানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না; নির্বাচনি স্বার্থ হাসিল করবার জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা যাবে না; সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনসংক্রান্ত সব কনটেন্ট শেয়ার ও প্রকাশ করার পূর্বে সত্যতা যাচাই করতে হবে।
রাজনৈতিক দল, প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি, ভোটারদের বিভ্রান্ত করার জন্য কিংবা নারী-পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থী বা ব্যক্তির চরিত্র হনন কিংবা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে, সাধারণভাবে বা সম্পাদন (Edit) করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা তথা Artificial Intelligence (AI) দ্বারা কোনো মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল ও কুরুচিপূর্ণ এবং মানহানিকর কোনো আধেয় (content) তৈরি, প্রকাশ, প্রচার ও শেয়ার করতে পারবেন না।
গুজব ও এআই অপব্যবহার বন্ধে নির্বাচনি অপরাধ বিবেচনায় শাস্তির বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে এবার নতুন ধারা যুক্ত করা হয়।
আচরণবিধি মেনে চলার ব্যাপারে প্রার্থী ও দলের কাছ থেকে অঙ্গীকারনামাও দিতে হবে।
আচরণবিধির ‘গুরুতর’ অপরাধের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। আগে আচরণবিধিতে আরপিও অনুচ্ছেদটি ছিল না, এবার যুক্ত করা হয়েছে। নির্বাচনি অপরাধে আরপিও ৯১ ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিল করে থাকে ইসি। এ বিষয়টি আচরণ বিধিমালায় স্পষ্ট করা হয়েছে।
গণমাধ্যমের সংলাপ ও সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনে সব প্রার্থীকে নিয়ে একদিনে তাদের ইশতেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন।
এক মঞ্চে ইশতেহার ঘোষণা
এবারের নির্বাচনে একটি নতুনত্ব যোগ করেছে কমিশন। রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনের সব প্রার্থীকে নিয়ে একদিনে এক মঞ্চে ইশতেহার বা ঘোষণাপত্র পাঠ করার ব্যবস্থা করবেন। একে প্রার্থীদের ‘মুখোমুখি হওয়ার সুযোগ’ হিসেবে দেখছে ইসি।
এদিকে, এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বারবারই বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আচরণবিধি সঠিকভাবে পালন করা হলে নির্বাচন সুন্দর হবে।
নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য জেসমিন টুলী জানান, এবার নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থী থাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং আচরণবিধির বাস্তব প্রয়োগ নিশ্চিত করাই এখন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচন শুরুর মুহূর্ত থেকে শেষ পর্যন্ত আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করাই কমিশনের প্রধান দায়িত্ব হওয়া উচিত। আচরণবিধি শুধু কাগজে থাকলে হবে না, রাজনৈতিক দলগুলোকে তা বাস্তবে মেনে চলতে হবে।
নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে
জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার উৎখাত এবং পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে থেমে নেই ভারতের বাংলাদেশবিরোধী তৎপরতা। আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানের তিন সপ্তাহও বাকি নেই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নতুন ষড়যন্ত্র শুরু করেছে দিল্লি।
বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি মৌলবাদ তকমা দিয়ে চাপে ফেলতে চাইছেন দিল্লির নীতিনির্ধারকরা। শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে মাঠে নামানোর পাশাপাশি দিল্লিভিত্তিক বিভিন্ন ‘থিংক ট্যাংক’ মাঠে নেমেছে বাংলাদেশবিরোধী তৎপরতায়।
গত কয়েক দিনে দিল্লিতে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন, বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের দিল্লিতে ফিরিয়ে নেওয়া, বাংলাদেশে ইসলামি মৌলবাদের কল্পিত উত্থান নিয়ে দিল্লিতে সেমিনারের আয়োজন এবং সর্বোপরি আগামীকাল (শুক্রবার) দিল্লিতে কর্মরত ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময় অনুষ্ঠানের আয়োজনসহ নানা ধরনের বাংলাদেশবিরোধী তৎপরতা শুরু হয়েছে।
ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, বাংলাদেশ নিয়ে দিল্লিতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী এ তৎপরতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই মেনে নিতে পারছেন না মোদি সরকারের নীতিনির্ধারকরা। বিএনপির ওপর পুরোপুরি আস্থা না রাখার পাশাপাশি ইসলামি দলগুলোর জনপ্রিয়তা বৃদ্ধিতে রীতিমতো উদ্বিগ্ন দিল্লি।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দিল্লি সর্বাত্মক বাংলাদেশবিরোধী তৎপরতায় নেমেছে। এখন মোদি সরকারের প্রধান টার্গেট বাংলাদেশকে মৌলবাদী ট্যাগ দিয়ে চাপে ফেলার পাশাপাশি দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।
বিশ্লেষকরা আরো বলেন, নির্বাচন সামনে রেখে আমরা একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। এ সময় দিল্লির বাংলাদেশবিরোধী তৎপরতা বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয়। গত ১৭ জানুয়ারি দিল্লি প্রেস ক্লাবে ভারতের ডিপস্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সহযোগিতায় প্রথমবারের মতো সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। ওই সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশ সরকারকে হুমকি দিয়ে বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়বে। কোনোভাবেই দেশে স্থিতিশীলতা আসবে না।
তারা আরো বলেন, আমরা শিগগির শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব এবং ক্ষমতায় যাব।
ওই সংবাদ সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লির কাছে আপত্তি জানালেও তা উপেক্ষা করছে মোদি সরকার। ওই সংবাদ সম্মেলনের মাত্র দুদিন পর গত ২০ জানুয়ারি (বুধবার) দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ‘সিডস অব হেট : বাংলাদেশ’স এক্সিমিস্ট সার্জ জামায়াতে ইসলামী বাংলাদেশ অ্যান্ড আদার র‌্যাডিক্যাল অর্গানাইজেশনস’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ভারতীয় সাংবাদিক দীপাঞ্জন রায় চৌধুরীর যৌথভাবে সম্পাদিত এ বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠানে বিজেপি সরকারের সাবেক মন্ত্রী এমজে আকবর, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পংকজ সরণ, ড. অনির্বাণ গাঙ্গুলী, শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্রুতি পাট্টানায়েক প্রমুখ আলোচনায় অংশ নেন। আলোচকরা বাংলাদেশে ইসলামপন্থিদের মৌলবাদী আখ্যা দিয়ে তাদের উত্থানকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন। তাদের দাবিÑকথিত এ মৌলবাদী শক্তির উত্থানের ফলে বাংলাদেশের রাজনীতির চিত্র পাল্টে যাচ্ছে, যা দেশটির জন্য অস্তিত্ব সংকট তৈরি করবে।
পঙ্কজ সরণ তার বক্তৃতায় বলেন, বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে। এখন বড় প্রশ্ন হলোÑবাংলাদেশ তার অতীত থেকে বেরিয়ে এসে নতুনভাবে শুরু করতে পারবে কি না।
এমজে আকবর বাংলাদেশ সম্পর্কে তীব্র ঘৃণা প্রকাশ করে বলেন, বাংলাদেশ এখন অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে এখন যারা সরকারে আছে, তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তা গণতান্ত্রিক নয়। এ পরিবর্তন যদি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে হতো, তাহলে আজ এই বইয়ের প্রকাশনা বা এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন পড়ত না।
অন্য বক্তারা বাংলাদেশে কথিত মৌলবাদের উত্থানকে ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন।
এদিকে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা এখনো ক্যামেরার মুখোমুখি হননি। দিল্লির অনুষ্ঠানটির আয়োজন করেছে ‘ফরেন করেসপনডেন্স ক্লাব অব সাউথ এশিয়া’ এবং ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাব’।
দিল্লির একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ সরণের। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা রয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার। আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরও তা আমলে নেয়নি দিল্লি।
কয়েক মাস আগে আওয়ামী লীগের পক্ষ থেকে দিল্লি প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। তবে ওই সময় এ ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পর সংবাদ সম্মেলনটি শেষ পর্যন্ত বাতিল করা হয়।
আগামীকাল অনুষ্ঠেয় শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানটি রীতিমতো উসকানিমূলক বলে মনে করছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে বারবার দাবি জানালেও বিষয়টি প্রতিবারই এড়িয়ে গেছে দিল্লি। এ পরিস্থিতিতে দিল্লিতে শেখ হাসিনার কোনো অনুষ্ঠানে উপস্থিতি ভারত সরকারের পক্ষ থেকে হাসিনার পাশে থাকা এবং ঢাকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ারই বার্তা দেয়।
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ দিল্লির এ ষড়যন্ত্রের ব্যাপারে আমার দেশ-এর সঙ্গে আলাপে বলেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিতে এমন একটি সময়ে বাংলাদেশবিরোধী বিভিন্ন ধরনের তৎপরতা চোখে পড়ছে, যখন বাংলাদেশ আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পথে অগ্রসর হচ্ছে। ভারত যা করছে তা অপ্রত্যাশিত নয়, তারা বাংলাদেশ নিয়ে এ ধরনের অপতৎপরতা চালিয়েই আসছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। দিল্লি বাংলাদেশে কর্মরত তার কূটনীতিকদের পরিবার-পরিজনকে দেশে ফিরিয়ে নিয়েছে। এটা বড় ধরনের একটি বার্তা দেয়। ভারত আসলে বাংলাদেশ নিয়ে বড় ধরনের কোনো ষড়যন্ত্র পাকাচ্ছে। সরকার, রাজনৈতিক দল এবং সর্বোপরি দেশের সাধারণ মানুষকে দিল্লির তৎপরতার বিষয়ে সজাগ থাকতে হবে। কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না।
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী আমার দেশকে বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন করে ইউনূস সরকারকে আরো বেশি চাপে ফেলতে চাচ্ছে দিল্লি। মোদি সরকার কোনোভাবেই জুলাই গণঅভ্যুত্থান এবং ইউনূস সরকারকে মেনে নেয়নি। নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন জরিপে জামায়াত নেতৃত্বের ইসলামি দলগুলোর জোটের ভালো ফল করার আভাস মিলছে। বিষয়টিকে সামনে এনে ভারতের নীতিনির্ধারকরা বাংলাদেশকে মৌলবাদী ট্যাগ দিয়ে নতুন করে উত্তেজনা তৈরি করতে চাচ্ছেন।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য- বাংলাদেশ নিয়ে ভারতের এ তৎপরতার বিরুদ্ধে তেমন কেউ কিছু বলছেন না। একটি মৌলবাদী শক্তি এখন ভারত শাসন করছে। অথচ তারাই আবার কল্পিত মৌলবাদের ইস্যু সামনে এনে বাংলাদেশের দিকে আঙুল তুলছে।
নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতীক পেয়ে আগামীকাল থেকেই ভোটের লড়াইয়ে নামবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের মাঠ থেকে ৩০৫ জন সরে যাওয়ায় চূড়ান্ত লড়াইয়ে এক হাজার ৯৬৭ জনের মতো প্রার্থী রয়েছেন।
এর মধ্যে বিএনপির ২৯০ জন, জামায়াতে ইসলামীর ২১৬, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৯, জাতীয় পার্টির (জাপা) ১৯৬ এবং গণঅধিকার পরিষদের ৯২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে তিন শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মধ্যে অর্ধশতাধিক প্রার্থী বিএনপির বিদ্রোহী বলে জানা গেছে।
মাঠে যেসব দল
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে নির্বাচনে অংশ নিয়েছে ৪৯টি। দলগুলো হলোÑলিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
নির্বাচনের মাঠে নেই যেসব দল
নির্বাচনে ১১টি নিবন্ধিত দল অংশ নেয়নি। দলগুলো হলোÑবাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। নিরাপত্তার শঙ্কায় ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই ইস্যুতে বাংলাদেশের পাশে শক্তভাবে দাঁড়াল পাকিস্তান। বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক এবং বৈধ বলেও অভিহিত করেছে তারা।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিসিবি।
বোর্ড কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান না করতে পারে, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয়, সে জন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে।
‘জিও সুপার’-এর সূত্র জানিয়েছে, পিসিবি মনে করে, আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়।
ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ
জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতারিরোধী অপরাধের মামলায় সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। তারা হলেনÑ সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেনÑবিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলায় আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। শুনানিতে আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরা হয়। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অবিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউশন।
এরপর আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। এ মামলায় আনা অভিযোগের সঙ্গে তাদের মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা। একইসঙ্গে যথাযথ তথ্যপ্রমাণ না থাকায় আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য ২২ জানুয়ারি দিন নির্ধারণ করেন আদালত।
গত ৮ জানুয়ারি আসামিদের আসামিরই আত্মসমর্পণের দিন ধার্য ছিল। কিন্তু তারা হাজির হননি। পরে পলাতক বিবেচনায় আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।
এছাড়া পরোয়ানা জারির পর ২৯ ডিসেম্বর গ্রেপ্তার করে তাদের ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। তবে স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি আইন প্রয়োগকারী সংস্থা। পরে ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ১৮ ডিসেম্বর দিন সকালে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সুনির্দিষ্ট অভিযোগ পড়া শেষে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এরপর অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। যেমনভাবে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, ঠিক তেমনি ২০২৪ সালে জুলাই যোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন।
রবিবার (১৮ জানুয়ারি) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে ভবিষ্যতেও আমাদের শোক সমাবেশ ও শোকগাথাই লিখতে হবে। তাই আর শোক সমাবেশ নয়, আসুন—গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাথা রচনা করি।”
তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটি পৃথক বিভাগ গঠন করা হবে, যার দায়িত্ব থাকবে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দেখভাল করা। আমরা হারানো স্বজনকে ফিরিয়ে দিতে পারব না, কিন্তু তাদের পরিবারের কষ্ট লাঘবে রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই পালন করব।”
তারেক রহমান আরো বলেন, “দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধু জুলাই গণঅভ্যুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। এ হত্যাকাণ্ডকে এক কথায় গণহত্যা বলা যায়।”
“২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়; এটি ছিল দল-মত-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের গণআন্দোলন। এ আন্দোলনের লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা,” বলেন তিনি।
আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, “একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদ ও আহতদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
বক্তব্যের শেষাংশে তিনি শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পেট্রোলে মেশানো পানি ও সালফার এ জং পড়ে ছিদ্র হচ্ছে বাইকের ট্যাংক
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু মোটরসাইকেল চালক এখন এক মারাত্মক সমস্যায় ভুগছেন— বাইকের ট্যাংকে দ্রুত মরিচা ধরা। আগে যেখানে এমন সমস্যা ছিল না, এখন নতুন বাইকের ট্যাংকও এক বছরের মধ্যেই জংয়ে ভরে যাচ্ছে। প্রশ্ন উঠছে— হঠাৎ এই পরিবর্তনের কারণ কী? ট্যাংকির মান খারাপ, নাকি অন্য কোনো কারণ আছে?
অনেকে প্রথমে ভাবেন, হয়তো ট্যাংকের ধাতুর মান কমে গেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, একই কোম্পানির পুরোনো মডেল সাত বছরেও জং ধরেনি, অথচ নতুন মডেল এক বছরের মধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ, আসল দোষ ট্যাংকের নয়— জ্বালানির ভেতরেই লুকিয়ে আছে অপরাধী।
মোটরসাইকেলের ট্যাংকের ভেতরে মরিচা
ইথানল: জ্বালানির আড়ালে লুকানো ক্ষতি
বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশেই পেট্রোল ও অকটেনের সঙ্গে ‘ইথানল’ মেশানো হয়। ইথানল হলো এক ধরনের জৈব জ্বালানি, যা আখ, ভুট্টা বা অন্যান্য শস্য থেকে তৈরি হয়। ১৯৭০-৮০ দশকে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে ইথানল ব্যবহারের সূচনা হয়— তেল আমদানি কমানো ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে।
এখন অনেক দেশেই সরকারিভাবে ইথানল মেশানো বাধ্যতামূলক। যেমন ভারতে বর্তমানে চলছে E20 ফুয়েল— অর্থাৎ ২০% ইথানলযুক্ত পেট্রোল।
দূষণ কমানোর দিক থেকে এটি কার্যকর হলেও, মোটরসাইকেলের ট্যাংকের জন্য এটি হয়ে উঠেছে নতুন বিপদ— ধাতব ক্ষয় ও মরিচা।
কেন ইথানল ট্যাংকে জং ধরায়?
ইথানলের একটি বৈশিষ্ট্য হলো এটি হাইগ্রোস্কোপিক, অর্থাৎ বাতাস থেকে সহজেই পানি টেনে নেয়। ফলে ট্যাংকের ভেতরে ইথানল, পানি ও ধাতুর সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়া ঘটে— তৈরি হয় জলীয় বাষ্প, আর সেখান থেকেই শুরু হয় মরিচা ধরা। অর্থাৎ, পেট্রোলে যত বেশি ইথানল মেশানো হবে, ট্যাংকির ক্ষয়ও তত দ্রুত ঘটবে।
ঘরে বসেই ইথানলযুক্ত পেট্রোল চেনার উপায় সহজ একটি পরীক্ষায় এটি জানা যায়।
১ লিটার পেট্রোল বা অকটেনের সঙ্গে ১ লিটার পানি মিশিয়ে ভালোভাবে ঝাঁকান। কিছুক্ষণ পর দুই স্তর তৈরি হবে—
নিচের স্তরে থাকবে পানি ও ইথানলের মিশ্রণ,
উপরের স্তরে থাকবে বিশুদ্ধ পেট্রোল।
এখন নিচের স্তরের পরিমাণ দেখে বোঝা যাবে, পেট্রোলে কতটা ইথানল আছে:
নিচের স্তর ১.২ লিটার হলে → E20 ফুয়েল (২০% ইথানল)
নিচের স্তর ১.১ লিটার হলে → E10 ফুয়েল (১০% ইথানল)
কীভাবে ট্যাংকিকে জংমুক্ত রাখবেন
ইথানলমুক্ত পেট্রোল এখন প্রায় অপ্রাপ্য, তবে কিছু সতর্কতায় ট্যাংকির আয়ু বাড়ানো সম্ভব—
সবসময় ট্যাংকি সম্পূর্ণ ভর্তি রাখুন, যাতে ভেতরে বাতাস ও আর্দ্রতা ঢুকতে না পারে।
দীর্ঘ সময় বাইক না চালালে ট্যাংকির পেট্রোল সম্পূর্ণ খালি করে রাখুন।
প্রয়োজনে অ্যান্টি-রাস্ট কোটিং ব্যবহার করুন।
সর্বোপরি, বিশ্বস্ত ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিন।
সচেতন থাকুন, ট্যাংকি বাঁচান
ইথানল মিশ্রিত পেট্রোল পরিবেশবান্ধব ঠিকই, কিন্তু মোটরসাইকেল চালকদের জন্য এটি এক নীরব শত্রু। অনেক সময় নিম্নমানের বা অতিমাত্রায় ইথানল মেশানো তেল বিক্রি করে প্রতারণাও করা হয়, যা ট্যাংকির ক্ষতি দ্রুত ঘটায়।
তাই জ্বালানি কেনার সময় সতর্ক থাকুন, নির্ভরযোগ্য পাম্প থেকে তেল নিন— তাহলেই আপনার বাইক ও ট্যাংকি দুটোই থাকবে নিরাপদ ও দীর্ঘস্থায়ী।
কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আমার দেশ এ  অনিয়মের ‘মডেল’ কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিস সংবাদ প্রকাশের পর কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে গিয়ে তদন্ত চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। তদন্তে সংবাদে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
গত ১১ জানুয়ারি জাতীয় একটি দৈনিক পত্রিকায় কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড জান্নাতুল মাওয়া ও তার অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে সোমবার ১২ জানুয়ারি  দুপুরে দুদক সহকারী পরিচালক আরিফুর রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
তদন্তকালে দুদক টিম সংবাদে উল্লেখিত অভিযোগকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করে অভিযোগের বিস্তারিত জানতে চায়। একই সঙ্গে অভিযুক্ত এসিল্যান্ড জান্নাতুল মাওয়ার কাছ থেকেও অভিযোগ সংশ্লিষ্ট ব্যাখ্যা গ্রহণ করে। অভিযোগকারী ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শুনে প্রাথমিকভাবে অভিযোগ যাচাই-বাছাই করেন দুদক কর্মকর্তারা।
শুনানি শেষে দুদক এনফোর্সমেন্ট টিমের প্রধান ও সহকারী পরিচালক আরিফুর রহমান বলেন, “আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে আমরা কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে তদন্তে এসেছি। অভিযোগ সংশ্লিষ্ট একজনের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে, টাকা চাওয়ার বিষয়ে তার অভিযোগটি সত্য নয়। তিনি জানান, আমার দেশ পত্রিকার প্রতিবেদক বা সুজন কেরাণীগঞ্জ সম্পাদক কাওসার আহমেদের সঙ্গে তার কোনো কথা হয়নি। তিনি আরো বলেন, এসিল্যান্ড বা তার কোনো কর্মচারী তার কাছে কোনো ধরনের টাকা দাবি করেননি।”
এসিল্যান্ড জান্নাতুল মাওয়া বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি ভূমি অফিসে সক্রিয় দালাল সিন্ডিকেট ভেঙে দিয়েছি। একটি অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে আমার এবং আমার অফিসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি আমি ইতোমধ্যে আমার ঊর্ধ্বতন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক এবং ঢাকার জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবহিত করেছি। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।”
দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো
অনেক সময় ভুল নিয়মে পানি পান করে নিজেকে ঝুঁকির মুখে ফেলে দেই আমরা। দাঁড়িয়ে পানি পান করলে দেখা দিতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা।
দেহের কোষ, কলা বা টিস্যু, বিভিন্ন অঙ্গ তথা মস্তিষ্ক, কিডনী, পাকস্থলী, ত্বক, চুল ইত্যাদির যথাযথ কার্যকারীতার জন্য পানি অত্যাবশ্যকীয়। শরীরের সকল প্রকার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন।
চলুন জেনে নেই দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে।
১. দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে। স্টমাক থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়। বদহজমের আশঙ্কা বাড়ে। তলপেটে যন্ত্রণাসহ একাধিক সমস্যা তৈরি হয়।
২. দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায়। ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না।
৩. গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা G.E.R.D দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে। এরফলে পাকস্থলীর ভেতরের সরু নালিটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা G.E.R.D এর মতো রোগ শরীরে বাসা বাঁধে।
৪. পানি পান করার পরেই ছাঁকনিগুলো শরীর পরিশ্রুত করার কাজ শুরু করে দেয়। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অন্দরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়। পরিশ্রুত করার কাজ বাধা পায়। শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে।
৫. দাঁড়িয়ে পানি পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায়, উদ্বেগ বাড়তে থাকে।
৬. কিডনি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে পানি পান করলে। এতে কিডনির কর্মক্ষমতা কমে। কিডনি ড্যামেজের আশঙ্কা থাকে।
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির গুলশান কার্যালয়ে খোলা শোকবইয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি মিলিয়ে ৭২ জন শোক ও সমবেদনা জানিয়েছেন।
এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সরাসরি শোকবইয়ে গিয়ে কিংবা লিখিত বার্তার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই গুলশান কার্যালয়ে শোকবই খোলা হয়। ওই দিন থেকে রাজনৈতিক নেতা, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ শোকবইয়ে শোকবার্তা লিখে যাচ্ছেন।
এর মধ্যে ভারতের হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে শোকবইয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোকবইয়ে লিখেছেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং স্বাধীনতার এক অকুতোভয় ও দৃঢ়চেতা চ্যাম্পিয়ন হিসেবে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব বাংলাদেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং তার দৃঢ়তা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি চীনা জনগণেরও একজন প্রিয় বন্ধু ছিলেন, যার অবদান চীন–বাংলাদেশ সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছে। চীনের নেতৃত্ব ও জনগণ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার অবদানকে উচ্চভাবে মূল্যায়ন করে। বাংলাদেশের পাশাপাশি চীনের জনগণও তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মহান আল্লাহ তাকে চিরশান্তি দান করুন।”
ভারতের হাইকমিশনার শোকবইয়ে লিখেছেন, “ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী নেতা এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে। বাংলাদেশের নেতৃত্বে তার দীর্ঘ ও গৌরবময় অবদান এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই শোকের মুহূর্তে তিনি তার আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার পরিবার ও দলের সদস্যদের প্রতি সমবেদনা জানান।”
একই সঙ্গে এই কঠিন সময়ে ভারতের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন।
যৌন সম্পর্কে নারী-পুরুষ কারো সঙ্গেই আগ্রহী নয় যেসব মানুষ
যৌন সম্পর্কের বিষয়টি তার কাছে ধর্ষণের মতো মনে হত। নিজের নাম পরিচয় গোপন রেখে বিবিসি বাংলার কাছে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তিনি।
ওই নারী বলেন, যৌনতায় তার এই অনাগ্রহের কথা স্বামীকে জানালে স্বামী আরও বেশি জোর-জবরদস্তি শুরু করেন, যেটা ওই নারীর কাছে যৌন নির্যাতনের মতো মনে হয়। প্রায় সাড়ে সাত বছর ধরেই তিনি এর ভুক্তভোগী।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা যৌন সম্পর্ক স্থাপনে কোন আগ্রহ পান না। তারা নারী কিংবা পুরুষ কোন লিঙ্গের মানুষের প্রতিই আকর্ষণ বোধ করেন না।
এ ধরণের ব্যাক্তিদের এসেক্সুয়াল বা অযৌনচিত্ত বলা হয়।
কিন্তু এসব এসেক্সুয়াল ব্যক্তিদের অনুভূতিগুলো কেমন হয়? যৌন সম্পর্ক স্থাপনে তাদের এই অনাগ্রহের কারণে তাদের কী ধরণের সমস্যার মুখোমুখি হতে হয় কিংবা সমাজ বা পরিবার তাদের কী চোখে দেখে?
এসেক্সুয়ালিটি কি?
নারী ও পুরুষের যৌন চেতনায় বিরাট একটা পার্থক্য আছে তাদের এসেক্সুয়ালিটি নিয়ে। এসেক্সুয়ালিটি হলো একটি সেক্সুয়াল অরিয়েন্টেশন যা ১ শতাংশের কাছাকাছি নরনারী LGBTQ-এর মতই জন্মগত ভাবে পেয়ে থাকে।
তাদের বৈশিষ্ট হলো, তারা কোনো জেন্ডারের প্রতিই সেক্সুয়ালি এট্রাকটেড অনুভব করে না। তারা ইম্পটেন্ট নয়, শারীরিক ভাবে যৌন মিলনে খুবই সক্ষম। তারা ব্রহ্মচারীও নন আবার, একই বা বিপরীত লিঙ্গের বন্ধু-বান্ধবও থাকে। কিন্তু তারা তাদের কারো সঙ্গে যৌনতা ইনক্লুসিভ কোনো রোমান্টিক সম্পর্কে জড়ান না বা জড়াতে পারেনই না।
এসেক্সুয়াল অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা দীপা মাহবুবা ইয়াসমিন বলেন, এসেক্সুয়ালের পরিসর এখন অনেক বড়। অনেকে আছেন, যারা কারও স্পর্শ পর্যন্ত সহ্য করতে পারেন না। আবার অনেকের এসেক্সুয়ালিটি হচ্ছে সেক্স বিদ্বেষী।
বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞান এখনও যৌনতাহীন বা যৌন আকর্ষণ বোধ না করার কারণ নির্ণয় করতে পারেননি। এ ধরনের ব্যক্তিরা শারীরিক সব লক্ষণ ঠিক থাকার পরও যৌনতায় কোনো আকর্ষণ বোধ করেন না। গবেষকরা জানাচ্ছেন, এর পেছনে মানবদেহের জিনের ভূমিকা থাকতে পারে।
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
১৯৮৪ থেকে ২০২৫। চার দশকেরও বেশি সময় ধরে দলীয় প্রধানের চেয়ারে আসীন ছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণের ভেতর দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের ইতিহাসে একটি দীর্ঘ ও কণ্টকাকীর্ণ বৃত্ত পূর্ণ হলো। গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্তের পর দলের গুরুদায়িত্ব আনুষ্ঠানিকভাবে অর্পিত হলো খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ওপর। এর ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরা তারেক রহমানের ‘চেয়ারম্যান’ হিসেবে অভিষেক বিএনপির রাজনীতিতে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
সংগ্রাম ও বিবর্তনের ইতিহাস
তারেক রহমানের রাজনৈতিক জীবন কোনো সংক্ষিপ্ত পথ নয়, বরং এটি দীর্ঘ বিবর্তনের ফসল। ১৯৬৫ সালে জন্ম নেওয়া তারেক রহমানের রাজনৈতিক দীক্ষা যেন শৈশবেই হয়েছিল বন্দিত্বের মধ্য দিয়ে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বকনিষ্ঠ যুদ্ধবন্দিদের একজন ছিলেন তিনি। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে সরব উপস্থিতি ও ১৯৯১ সালের নির্বাচনে মায়ের সঙ্গে দেশজুড়ে প্রচারে অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি জনগণের পালস বুঝতে শেখেন।
তবে তার মূল সাংগঠনিক ক্যারিশমা দেখা যায় ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রথা চালুর মধ্য দিয়ে। বিশ্লেষকরা মনে করেন, সেই ‘বগুড়া মডেল’ পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে প্রাণসঞ্চার করেছিল। ২০০১ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলের চালিকাশক্তিতে পরিণত হন।
নির্যাতন-নির্বাসন-প্রত্যাবর্তন
২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী প্রেক্ষাপট তারেক রহমানের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দীর্ঘ ১৮ মাস কারাবরণ এবং সেই সময়কার কথিত শারীরিক নির্যাতনের ক্ষত নিয়ে ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমান তিনি। সেখান থেকেই গত দেড় দশক ভার্চুয়ালি দল পরিচালনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও জুম মিটিংয়ের মাধ্যমে বিচ্ছিন্ন দলটিকে সুসংগঠিত রাখার কৃতিত্ব তার অনুসারীরা তাকেই দিয়ে থাকেন। বিশেষ করে ২০১৮ সালে খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবে তারেক রহমানের নেতৃত্ব দলটিকে বড় ধরনের ভাঙন থেকে রক্ষা করেছে।
যা বলছেন রাজনীতি বিশ্লেষক ও নেতারা
বিএনপির এই আনুষ্ঠানিক নেতৃত্ব বদলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. রমিত আজাদ সারাবাংলাকে বলেন, ‘তারেক রহমানের চেয়ারম্যান হওয়াটা সময়ের ব্যাপার ছিল মাত্র। তবে তার দেশে ফেরার পর এই দায়িত্ব গ্রহণ দলের নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি করেছে, তা অভূতপূর্ব। এটি একটি প্রথাগত নেতৃত্ব পরিবর্তন নয়, বরং আধুনিক প্রযুক্তিনির্ভর এবং তৃণমূলমুখী রাজনীতির এক নতুন সমন্বয়।’
তিনি বলেন,‘তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলের দীর্ঘদিনের ঘরানা ও আধুনিক রাজনৈতিক আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা। এতদিন তিনি নেপথ্যে থেকে দল চালিয়েছেন, এখন তাকে সরাসরি মাঠে থেকে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।’
অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমান আমাদের কাছে শুধু একজন নেতাই নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রতীক। গত ১৭ বছর তাকে প্রবাসে রেখে মিথ্যা মামলা ও সাজা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি দমে যাননি। আজ তিনি বৈধভাবেই দলের শীর্ষ পদে আসীন হলেন। তার নেতৃত্বে বিএনপি এখন আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ।’
চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা
২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাসহ একাধিক মামলায় আওয়ামী লীগ আমলে সাজাপ্রাপ্ত হয়েছিলেন তারেক রহমান। তবে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সেসব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এখন তার সামনে বড় কাজ হলো— বেগম জিয়ার শূন্যতা পূরণ করে দলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করা।
স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে পাশে নিয়ে তারেক রহমান যখন নতুন বাংলাদেশে বিএনপির ঝাণ্ডা ধরছেন, তখন জনমনে প্রশ্ন—কেমন হবে তার আগামীর রাজনীতি?
তারেক রহমানের নেতৃত্ব কেবল একটি দলের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রেও এক বড় প্রভাবক। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে নাড়ির টান— এই দুইয়ের সমন্বয়ে তিনি বিএনপিকে কোন উচ্চতায় নিয়ে যান, তা দেখার অপেক্ষায় এখন পুরো দেশ।
গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এ আগ্রহের কথা জানান। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রও আগ্রহী বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিকবিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
গত নভেম্বরে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও তত্ত্বাবধানে আইএসএফ গঠনের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়।
বৈঠকে খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেন এবং নির্বাচনসহ অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
হুকার জানান, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে এবং ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে তারা। পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়।
খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ভিসা বন্ড ব্যবস্থার আওতায় বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার অনুরোধ জানান। বিশেষ করে স্বল্পমেয়াদি বি-১ ভিসাকে ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং বাংলাদেশের বেসরকারি খাত ও সেমিকন্ডাক্টর উন্নয়নে ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের অর্থায়নে প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ জানান। যুক্তরাষ্ট্র এসব বিষয় ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয়।
ফেলানী হত্যার ১৫ বছর, কাঁটাতারে ঝুলছে বিচার
আজ ৭ জানুয়ারি। বিশ্বজুড়ে আলোচিত কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পূর্ণ হলো। কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা কিশোরী ফেলানীকে খুনের ঘটনার দেড় দশক পেরিয়ে গেলেও আজও বিচার পায়নি পরিবার। বিচারের দাবিতে ফেলানীর বাবা নুরুল ইসলাম গত ১৫ বছর ধরে ভারতের বিএসএফ কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে ধরনা দিয়ে ক্লান্ত-শ্রান্ত হয়ে এখন হতাশায় দিন পার করছেন। তার মনে একটাই শঙ্কা, চোখের সামনে নির্মমভাবে মেয়েকে হত্যা করা হয়েছে, তার বিচার কি আদৌ হবে?
জেলার নাগেশ্বরীর নাখারগঞ্জ ইউনিয়নের কলোনিটারী গ্রামের নূরুল ইসলাম ও জাহানারা দম্পতি অভাব অনটনের সংসারে সামান্য সুখের আশায় কাজের উদ্দেশ্যে ভারতে পাড়ি জমান ১৪ বছরের ছোট্ট মেয়ে ফেলানীকে নিয়ে। ভারতের বঙ্গাইগাঁও এলাকায় ইটভাটা ও বাসাবাড়িতে কাজ শুরু করেন। কিছুদিন কাজের পর বাংলাদেশে ফেলানীর বিয়ে ঠিক হলে বাবা নুরুল ইসলাম মেয়েকে নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা হন। ভারতের কয়েকজন দালালের সহযোগিতায় সীমান্তের কাঁটাতার পার হয় নুরুল ইসলাম।
তার মেয়ে ফেলানী পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের রাইফেলের গুলিতে খুন হয় ফেলানী। নিহত ফেলানীর লাশ সাড়ে চার ঘণ্টা ঝুলে থাকে কাঁটাতারের সঙ্গে। মিডিয়ার কল্যাণে এ নির্মম দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় সারা বিশ্ব। নাড়া দেয় বিশ্ববিবেককে।
২০১১ সালের ৭ জানুয়ারি ভোর পাঁচটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর ও ভারতের দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকার ৯৪৭ নম্বর পিলারের পাশ দিয়ে সীমান্ত পার হওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
এরপর ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে ‘জেনারেল সিকিউরিটি ফোর্সেস’ কোর্টে ফেলানী হত্যার বিচার শুরু হয়। তার বাবা নুরুল ইসলাম ও মামা হানিফ আলী বিএসএফের কোর্টে সাক্ষ্য দেন। কোর্ট ওই বছরের ৬ সেপ্টেম্বর অমিয় ঘোষকে খালাস দেন। সেই রায় প্রত্যাখ্যান করে ফেলানীর বাবা পুনরায় বিচারের দাবি জানান। এরপর ২০১৪ সালের ১৭ নভেম্বর আদালতে সাক্ষ্য দেন নুরুল ইসলাম। ২০১৫ সালের ২ জুলাই আবারও অমিয় ঘোষকে খালাস দেয় আদালত।
বিএসএফ কোর্ট অমিয়কে দুই দুইবার খালাস দেওয়ার কারণে বাবা নুরুল ইসলাম ও ভারতীয় মানবাধিকারকর্মী কিরিটি রায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। বারবার সে রায়ের তারিখ পিছিয়ে যাওয়ায় আজ পর্যন্ত সে রিটের নিষ্পত্তি হয়নি।
বাবা নুরুল ইসলাম বলেন, ফেলানী হত্যার বিচার এখনো আটকে আছে। ১৫ বছর হয়ে গেলেও এখনো বিচার পাইনি। একজন বাবা হিসেবে এটা অনেক কষ্টের। সামনে বাংলাদেশে নতুন সরকার আসতেছে। যে দলই ক্ষমতায় আসুক যেন আমার মেয়ের হত্যার বিচার আগে করে। আমার মেয়েকে নির্মমভাবে হত্যার দায়ে অমিয় ঘোষের যেন ফাঁসি হয়।
তিনি আরো অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তনের পর আর মামলা এগুচ্ছে না। মামলা সম্পর্কে কিছু জানতে পারছি না।
জানা যায়, ছয় সন্তানের মধ্যে সবার বড় ছিল ফেলানী। অভাবের সংসারে নুরুল ইসলামের আরো পাঁচ ছেলে-মেয়ে রয়েছে। মেয়ে মালেকা খাতুন লালমনিরহাট আদিতমারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী, ছেলে জাহান উদিন নাগেশ্বরী ডিগ্রি কলেজে পড়ালেখা করছে, মেয়ে কাজলি খাতুন এবং আরেক ছেলে আক্কাস আলী এইচএসসি পরীক্ষার্থী। আরেক ছেলে আরফান আলী বিজিবিতে প্রশিক্ষণরত।
সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়ালেখা করাতে হিমশিম খাচ্ছেন ফেলানীর বাবা । সরকারের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, বর্তমানে আমার দুটা ছেলে এবং দুটা মেয়ে কলেজে পড়ালেখা করছে। আমি সংসারই চালাতে পারি না, তাদের পড়ালেখার খরচ জোগাব কীভাবে। সরকারের কাছে আমার আবেদন আমার ছেলে-মেয়েদের পড়ালেখার ব্যবস্থা যেন করে দেয়।
মেয়ের কথা মনে করে আবেগাপ্লুত হয়ে ফেলানীর মা জাহানারা বেগম বলেন,
ফেলানী শুধু আমার মেয়ে না, আমার মা। আমি আমার মায়ের হত্যার বিচার চাই। ফেলানী হত্যার বিচার হলে আর কোনো মায়ের বুক খালি হবে না। আর তা না হলে কাঁটাতারে ঝুলতেই থাকবে বাংলাদেশ। কথাগুলো বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।
তিনি বলেন, ভারতের কাঁটাতারে ঝুলে ছিল আমার মেয়ে ফেলানীর লাশ। শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় ছিলেন তিনিতো বিচার করেননি, এখন যে সরকারই আসুক আমার মেয়ের হত্যার বিচার যেন হয়। আমি আজ ১৫ বছর ধরে কাঁদতেছি, আর কোনো মা যেন এভাবে না কাঁদে। এই বিচার দেখে বিএসএফ ভয়ে আর গুলি করবে না এবং আর কোনো মায়ের সন্তান মারা যাবে না।
ফেলানীর মৃত্যু শুধু কুড়িগ্রাম নয় দেশের সব সীমান্ত হত্যার বাস্তব চিত্র তুলে ধরে। ১৫ বছর পেরিয়ে গেলেও কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর সেই ছবি প্রশ্ন জাগায় কবে হবে এই হত্যার বিচার? দীর্ঘ এই সময়ে বদলে গেছে অনেক কিছু, কিন্তু শেষ হয়নি বাবা-মায়ের অপেক্ষা।
টাকা খরচে যে ৬টি অভ্যাস সবার থাকা উচিত
প্রত্যেক মানুষের নিজের সঞ্চয় থাকা অনেক জরুরি। বিশেষ করে নারীদের জন্য সঞ্চয় অনেক দরকার। এখন থেকে সঞ্চয় করলে তা আপনার দুর্দিনে কাজে আসবে। এজন্য খরচের সময় ৬টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
ক্রেডিট কার্ডের ব্যবহার কমানো:
ক্রেডিট কার্ডে কেনাকাটা করা অনেক সুবিধাজনক মনে হলেও অনেক সময় সমস্যা তৈরি করতে পারে।  একটা কথা মনে করবেন ক্রেডিট কার্ড মানেই বাকি। এজন্য চেষ্টা করুন ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করতে। এতে করে আপনি দেখতে পারবেন কত টাকা আছে আর কত খরচ হলো।
সময় নষ্ট না করা:
পরে করব বা ভবিষ্যৎয়ে করব ভেবে সময় নষ্ট করবেন না। আপনার ইনকাম যতই হোক না কেন চেষ্টা করুন তার অন্তত ১০ শতাংশ সঞ্চয় করতে। ইনকাম বাড়ার সাথে সাথে সঞ্চয়ও বাড়ানোর চেষ্টা করুন।
অপ্রয়োজনীয় কেনাকাটা:
আপনি যদি খুব বেশি অযথা কেনাকাটা করে থাকেন তাহলে এখনই নিয়ন্ত্রণ করুন।  হুটহাট কেনাকাটা করলে আপনি সাময়িক আনন্দ পেতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু খালি হয়েই যাবে। এজন্য আপনার যা যা প্রয়োজন তার একটা তালিকা তৈরি করে ফেলুন এবং তালিকা ধরে কেনাকাটা করুন।
বিনিয়োগ:
আপনি যত টাকাই আয় করুন না কেন চেষ্টা করুন তার থেকে কিছু টাকা বিনিয়োগ করতে। তবে বুঝে শুনে বিনিয়োগ করুন কারণ এমন যেনো না হয় পরে লস হলে আপনার অনেক বেশি ক্ষতি হয়।
বাজেট:
সপ্তাহ বা মাসের একটি বাজেট করে ফেলুন। আপনার সব খরচ ওই বাজেটের মধ্যে করার চেষ্টা করুন। মাসের প্রথমে লিখে ফেলুন কোন খাতে কত খচর হবে এতে করে আপনার খরচ নিয়ন্ত্রণ করা সহজ হবে।
জরুরি তহবিল:
খরচের টাকা থেকেই একটি ইর্মাজেন্সি ফাণ্ড রাখুন যেনো প্রয়োজন বা কোন দুর্ঘটনার সময় ব্যবহার করতে পারেন। এতে করে আপনার এই অল্প করে জমানো টাকাই কাজে আসবে।
১৭ বছরকে ২১ দেখিয়ে পুলিশ রিমান্ডে জুলাই যোদ্ধা সুরভী
ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সুরভীর আইনজীবী রাশেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। এর আগে, আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানিতে সুরভীকে ২১ বছর বয়সী দেখিয়ে এই রিমান্ড আবেদন করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, তাহরিমা জান্নাত সুরভীর জন্ম সনদ অনুযায়ী এখনও ১৮ বছর পূর্ণ হয়নি তার। যদিও পুলিশ বলছে, মামলার এজাহারে বাদির দেওয়া তথ্যানুযায়ীই বয়সের তথ্য রেকর্ড করা হয়েছে।
শিশু আইন, ২০১৩ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী শিশুদের রিমান্ড আবেদনের সুযোগ নেই। এমনকি এমন শিশুদের কারাগারেও থাকার কথা নয়। কিন্তু সুরভীর ক্ষেত্রে এটি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।
২০২৪ সালের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহমিনা জান্নাত সুরভীর নামে ৫০ হাজার টাকা চাঁদাবাজির মামলা করেন সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়। মামলার এজাহারে সুরভী ২০ বছর বয়সী বলে উল্লেখ করেন তিনি। একইদিন মামলার প্রাথমিক তথ্য বিবরণী প্রস্তুত করে পুলিশ।
এজাহারে সুরভীর পরিচয় সুস্পষ্ট উল্লেখ থাকলেও তথ্য বিবরণীতে সুরভীর পিতা, গ্রাম ও থানা উল্লেখ করা হয় ‘অজ্ঞাত’। এজাহারে উল্লেখ পিতা, গ্রাম ও থানা সম্পর্কে তাৎক্ষণিক নিশ্চিত না হলেও বয়সের ক্ষেত্রে ভীন্ন চিত্র দেখিয়েছে পুলিশ। তারা কর্তৃক প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, সুরভীর বয়স ২১।
অন্যদিকে, জুলাই গণ‌অভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক তাহমিনা জান্নাত সুরভী অভ্যুত্থানের সময় এস‌এসসি অধ্যরনরত ছিলেন। বর্তমানে তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে পড়ছেন।
তাছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনে ২০১৮ সালে নিবন্ধিত সুরভীর জন্ম সনদ অনুযায়ী, ২০০৮ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন সুরভী। সে অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত সুরভীর বয়স হয় ১৭ বছর ১ মাস ৭ দিন।
বাংলাদেশে শিশুদের জন্য ‘শিশু আইন, ২০১৩’ নামক মোট ১০০টি ধারার বিশেষ আইন আছে। সেখানে বলা হয়েছে, বিদ্যমান অন্য কোনো আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে, অনূর্ধ্ব ১৮ বছর বয়স পর্যন্ত সব ব্যক্তি শিশু হিসাবে গণ্য হবে।
সেখানে আরও বলা হয়েছে, শিশুর মাধ্যমে সংঘটিত যেকোনো অপরাধের বিচার করবে শিশু আদালত এবং অপরাধের দায়ে অভিযুক্ত অথবা বিচারে দোষী সাব্যস্ত শিশুকে সাধারণ জেল হাজতের পরিবর্তে নিরাপদ হেফাজতে বা শিশু উন্নয়ন কেন্দ্রে রাখতে হবে।
শিশু আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে রিমান্ডে নেওয়ারও সুযোগ নেই। শিশুসংক্রান্ত আন্তর্জাতিক সনদে (কনভেনশন) স্বাক্ষরকারী দেশ হিসেবে শিশু আইনে এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ। এছাড়া ২০১৬ সালের একটি মামলায় একটি শিশুকে রিমান্ডে নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন এ সংক্রান্ত সুস্পষ্ট আদেশ দিয়েছিলেন।
এছাড়া, শিশু আইনে অভিযুক্তের ক্ষেত্রে জামিনেও গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে, পুলিশ সুরভীর বয়স বাড়িয়ে ২৬ ডিসেম্বর তাকে আদালতে উপস্থাপন করে। ফলে সুরভীর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে কারাগারে পাঠান আদালত।
গতকাল (রবিবার) আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না। এর আগে সুরভীর জামিন নামঞ্জুর করা হয়েছে। কাল (সোমবার) শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করবে। যদি রিমান্ড নামঞ্জুর হয়, তাহলে আমরা কালকেই উচ্চ আদালতে যাব। আর রিমান্ড মঞ্জুর হয়, তাহলে প্রতিবেদন আসার পর যাব।
এ বিষয়ে জানতে চাইলে দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রিমান্ড আবেদন গ্রেফতার হওয়ার পরই হওয়ার কথা। আজ এ মামলার শুনানি হওয়ার কথা। আদালত সিদ্ধান্ত নেবেন, রিমান্ড হবে কি হবে না। আসামীর বয়স ২১ নাকি ১৭, সেটির সত্যতার বিষয়ে কিছু বলতে পারছি না। আমার এ থানায় জয়েনিং হয়েছে মামলাটি এন্ট্রি হওয়ার পরে। আর এটি এখনো তদন্তাধীন। বাদী এজাহারে যে বয়স উল্লেখ করেছে, আসামির বয়স পুলিশ সেভাবেই হয়তো রেকর্ড করেছে। যদি উনার বয়স কম হয়ে থাকে, সেক্ষেত্রে বিষয়টি আইন দেখবে।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তাহরিমা জামান সুরভী। এরপরই পুলিশ সূত্রে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়, ‘সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জামান সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন। এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।’
ওই সময়ে মামলার বিবরণের সূত্র দিয়ে গণমাধ্যমে আরও বলা হয়, ‘গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়।’
তবে মামলার বিবরণে দেখা গেছে ভিন্ন চিত্র। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলোর সঙ্গে মামলার বাদির দাখিলকৃত এজাহারের মিল পাওয়া যায়নি। ২০২৫ সালের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করা হয়। ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৩৭৯ ও ৫০৬ ধারায় মামলাটি রুজু করে পুলিশ।
বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল পাঠানোর শেষ দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে।
লিটন কুমার দাসকে অধিনায়ক ও সাইফ হাসানকে সহ অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি।
স্কোয়াডে নেই কোনো চমক। নেই নতুন কোনো মুখ কিংবা নিয়মিত স্কোয়াডের বাইরে কেউ। অধিনায়ক লিটন আগের থেকেই জানিয়েছিলেন, শেষ ১ বছরে টি-টোয়েন্টি যারা নিয়মিত ভালো করছিলেন, স্কোয়াডে ছিলেন তাদেরকে নিয়েই হবে বিশ্বকাপের দল। কথা দিয়ে কথা রেখেছেন অধিনায়ক।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, আরেক নির্বাচক হাসিবুল হোসেন শান্ত ও লিটন গত সপ্তাহে সিলেটে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে আলোচনায় বসেছিলেন। তাদের আলোচনার প্রেক্ষিতে সেরা দলটাকেই বেছে নেওয়া হয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্দ সাইফ উদ্দিন ও শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়। খবর আল-জাজিরার।
নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন  হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য রয়েছে।’
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ১৫০টির বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে পারে। এরপর সেই সেনারাই মাদুরোর অবস্থানে হামলা চালায়।
ভেনেজুয়েলার সূত্র জানায়, কারাকাস বিমানবন্দরের পশ্চিমে দরিদ্র উপকূলীয় এলাকা ‘কাটিয়া লা মার’ এলাকার একটি আবাসিক ভবনেও বিমান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রোসা গঞ্জালেজ নামে ৮০ বছর বয়সী এক নারী ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেছেন, মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্লোরিডায় একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, আপাতত ভেনেজ়ুয়েলার শাসনভার যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। তিনি বলেন, “যতদিন না আমরা নিরাপদ, সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারছি, ততদিন আমরাই ওই দেশ পরিচালনা করব। ভেনেজ়ুয়েলার স্বার্থ বোঝে না এমন কারো হাতে আমরা ক্ষমতা ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে পারি না।” সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করে তা অন্যান্য দেশে বিক্রি করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।
ইরাক যুদ্ধের পর কোনো দেশে এমন সরাসরি ক্ষমতা দখলের ঘটনা নজিরবিহীন। সমালোচকরা ইতিমধ্যেই এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও মার্কিন কর্মকর্তাদের মতে, মাদুরোকে বন্দি করার প্রক্রিয়াটি সম্পূর্ণ আইনত।
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে কারাকাস।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুরো শহর অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে।
রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন ধরেছে এবং সেসব জায়গা থেকে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। কারাকাসের দক্ষিণ দিকে ভেনেজুয়েলার সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনা অবস্থিত। বিস্ফোরণের অধিকাংশ শব্দ এসেছে সেখান থেকেই।
আল-জাজিরা জানিয়েছে, ফরচুনার ভেতরে ও আশপাশের এলাকায় শুক্রবার শেষ রাত এবং শনিবার ভোরবেলায় সিরিজ বিস্ফোরণ হয়েছে।
কারাকাসে থাকা সিএনএনের সংবাদদাতা ওসমারি হার্নান্দেজ বলেন, ‘বিস্ফোরণটি এত জোরে ছিল যে, তার পরে আমার জানালা কাঁপছিল। শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন ছিল।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত ‘লা কার্লোটা’ সামরিক বিমানঘাঁটি ও দেশটির প্রধান সামরিক ঘাঁটি ‘ফুয়ের্তে তিউনা’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পরপরই শহরের বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। আকাশে খুব নিচু দিয়ে যুদ্ধবিমান ও হেলিকপ্টার উড়তে দেখা যায়।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ইতিহাস
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এক ব্যতিক্রমী ও প্রভাবশালী নাম। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতায় এসেছেন, ক্ষমতা ছেড়েছেন, কারাবরণ করেছেন—তবু নির্বাচনি রাজনীতিতে ছিলেন অপ্রতিরোধ্য। তার মৃত্যুতে অবসান ঘটল এক দীর্ঘ ও সংগ্রামী অধ্যায়ের।
নির্বাচনি সাফল্য, রাষ্ট্রীয় সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার নেওয়া সিদ্ধান্তগুলো আজ ইতিহাসের অংশ। তার রাজনৈতিক জীবনের এমন কিছু রেকর্ড রয়েছে, যা তাকে সমসাময়িক সব রাজনীতিবিদের থেকে আলাদা উচ্চতায় স্থান দিয়েছে।
নির্বাচনে কখনো পরাজিত না হওয়ার নজির
বেগম খালেদা জিয়া তার জীবনে অংশ নেওয়া কোনো নির্বাচনেই পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচটি জাতীয় নির্বাচনে তিনি মোট ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয়ী হন—যা বাংলাদেশের রাজনীতিতে বিরল।
পাঁচ আসনে জয়ের ‘হ্যাটট্রিক’
১৯৯১, ১৯৯৬ (জুন) ও ২০০১ সালের নির্বাচনে তিনি একসঙ্গে পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবগুলোতেই বিজয়ী হন। পরবর্তীতে আইন পরিবর্তনের পর ২০০৮ সালে তিন আসনে দাঁড়িয়ে তিনটিতেই জয় পান।
ছয় ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য
বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা—দেশের ছয়টি ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া একমাত্র জাতীয় নেতা তিনি।
ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে ফার্স্ট লেডির দায়িত্ব পালনের পর নিজ যোগ্যতায় দেশের প্রধানমন্ত্রী হওয়া নারী হিসেবে তিনি ছিলেন অনন্য উদাহরণ।
সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা
১৯৯১ সালে দ্বাদশ সংশোধনী পাসের মাধ্যমে রাষ্ট্রপতি শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন ছিল তার অন্যতম বড় রাজনৈতিক অর্জন।
নারী শিক্ষায় যুগান্তকারী উদ্যোগ
তার সরকারের সময় দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু হয়, যা দেশের নারী ক্ষমতায়নে বড় ভূমিকা রাখে।
মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা
২০০১ সালে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন করে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।
পলিথিন নিষিদ্ধের সাহসী সিদ্ধান্ত
২০০২ সালে পরিবেশ রক্ষায় পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশকে বিশ্বে পরিবেশবান্ধব সিদ্ধান্তের অগ্রদূতদের কাতারে নেন তিনি।
সার্কের প্রথম নারী চেয়ারপারসন
১৯৯২ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রথম নারী চেয়ারপারসন হন বেগম খালেদা জিয়া।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের অংশ করেন তিনি ক্ষমতা ছাড়ার বিরল রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করে।
বর্ণাঢ্য এই রাজনৈতিক পথচলা ও রাষ্ট্রীয় অবদান বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসে এক স্থায়ী আসনে অধিষ্ঠিত করেছে। তার মৃত্যুতে রাজনীতি হারাল এক অদম্য ও সংগ্রামী নেতৃত্বকে।
বেগম জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে গত ফ্যাসিস্ট আমলে জেলখানায় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। নির্যাতন করেই তার জীবন বিপন্ন করে দেওয়া হয়েছে। তা নাহলে আমরা হয়তো তাকে এত তাড়াতাড়ি হারাতাম না। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার ছিল, অবশ্যই তার দায় রয়েছে।’
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করার বিবরণ তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, গোটা বিশ্ব দেখেছে খালেদা জিয়াকে কীভাবে একটি মিথ্যা ও প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। ওই রায় ছিল সম্পূর্ণ সাজানো। চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটাই বলেছেন।
আধিপত্যবাদ বিরোধী শেষ স্তম্ভ খালেদা জিয়ার বিদায়
প্রিয় বাংলাদেশী মুসলিম ভাই ও বোনেরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার মজলুমা বান্দি খালেদা জিয়াকে নিজের জিম্মায় নিয়ে গেছেন।
স্বাধীনতা-সার্বভৌম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের আধিপত্যবাদ-ফ্যাসিবাদ-ইসলামোফোবিয়া বিরোধী গণতন্ত্রপন্থী আপসহীন মহান মুসলিম নেত্রী বেগম খালেদা জিয়া রহমতুল্লাহি আলাইহা আজ সকাল ৬টায় শাহদাত বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ছিলেন। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্টে অবিভক্ত বাংলাদেশের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার।
খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের প্রবর্তক ও রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানিত সহধর্মিনী ছিলেন। তার বড়পুত্র তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছোট ছেলে শহীদ আরাফাত রহমান।
খালেদা জিয়ার জন্মের দুই বছর পর মুসলিম রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্রিটিশ কলোনিয়াল শাসন মুক্ত স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এরপর মুক্ত স্বাধীন নাগরিক হিসেবে বেড়ে উঠতে গিয়ে শৈশব থেকে তারুণ্যের জীবন কাটান অন্য সকল সম্ভ্রান্ত মুসলিম বিদুষী নারীদের মতই।
এক পর্যায়ে পাকিস্তান সেনা বাহিনীর অকুতোভয় বীর ও ১৯৬৫ সালে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করা খেতাবপ্রাপ্ত সেনানী জিয়াউর রহমানের হাত ধরে জীবনের এক নতুন অধ্যায়ে সম্পৃক্ত হন। জিয়া-খালেদা দম্পতি সংসারের গণ্ডি পেরিয়ে ১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে জড়িয়ে যান।
এর ধারাবাহিকতায় শহীদ জিয়া প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, পরে তিনি স্বাধীন দেশের সেনাপ্রধান, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সাতই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবে নেতৃত্ব প্রদান ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮১ সালের ৩০ মে শাহাদাত বরণ করলে খালেদা জিয়া শহীদ জিয়া প্রতিষ্ঠিত দলের হাল ধরেন।
পরবর্তীতে খালেদা জিয়া ভারতের দালাল স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় আধিপত্যবাদ ও এর দোসর দেশীয় দালাল বিরোধী লড়াইকে নতুন জীবন দান করেন।
খালেদা জিয়ার নেতৃত্বে ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান সংঘটিত হয়। ১৯৯১ নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রধান ইসলামী দল জামায়াতের সমর্থনে সরকার গঠনের মধ্য দিয়ে খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হন। তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তার সরকারের উদ্যোগে ব্যাপকভাবে মুসলিম নারী শিক্ষার প্রসার ঘটে।
খালেদা জিয়ার এ প্রথম শাসনকালে ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তা ও ডিজিএফআই প্রধান জেনারেল নাসিম ও বিএনপি নেতা আব্দুল মানান ভুঁইয়ার ষড়যন্ত্রে একাত্তর ইস্যুকে সামনে রেখে ভারতের প্রক্সি দল পরাজিত আওয়ামী লীগের উত্থান ঘটে। পরবর্তীতে জামায়াতকে জোট সঙ্গী করে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা অর্জন করেন। বিভক্ত বিএনপি ও জামায়াত ১৯৯৬ সালের ২৩ জুনের নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হয়।
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে ৩০ বছরের অসম চুক্তি, পার্বত্য চট্টগ্রামকে ভারতীয় প্রক্সি বাহিনী জেএসএসের হাতে তুলে দেওয়া, সারা দেশে গডফাদারদের উত্থান ও ব্যাপক দুর্নীতির ঘটনা ঘটলে খালেদা জিয়া, শহীদ গোলাম আযম, কাজী জাফর ও শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের চারদলীয় জোট ঘটিত হয়।
২০০১ সালের নির্বাচনে চার দলীয় জোট দুই তৃতীয়াংশ আসনে বিজয়ে হয়ে সরকার ঘটন করে। তখন আধিপত্যবাদী ভারত ও পরাজিত আওয়ামী লীগ বাংলাদেশে জেএমবির নামে জঙ্গি হামলা করে খালেদা জিয়ার এ সরকারকে মার্কিন ওয়ার অন টেররের টার্গেটে ফেলার ষড়যন্ত্র করে। তবে সরকার গণতন্ত্রের পথে থাকায় তারা সফল হয়নি।
এ অবস্থায় আধিপত্যবাদী ভারত ও পরাজিত আওয়ামী লীগ উপায় না পেয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ম্যাসাকার ঘটানোর ধারাবাহিকতায় ২০০৭ সালের ১১ জানুয়ারি ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তাদের এক নীরব অভ্যুত্থানে ঘটায়। এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়লে বেগম খালেদা জিয়া, তার রাজনৈতিক মিত্র মুসলিম জাতীয়তাবাদী ও ইসলামী নেতৃবৃন্দ জীবন হুমকির মুখে পড়ে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তারা পাতানো নির্বাচনের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’র কাছে ছয় বছর ধরে প্রশিক্ষিত জাতীয় বেঈমান ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের নিধনের কর্মসূচি শুরু হয়।
শেখ হাসিনা ক্ষমতায় বসার দুই মাসের মাথায় ভারত থেকে আগত খুনী কমান্ডো ও বাংলাদেশ সেনাবাহিনীর ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর কর্মকর্তারা মিলে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭জন দেশ প্রেমিক কর্মকর্তাকে হত্যা করে।
এরপর আপিলের সুযোগ না দিয়ে ১৯৭৫ এঁর ১৫ আগস্ট ভারতের দালাল ফ্যাসিস্ট শেখ মুজিব বিরোধীয়ে বিপ্লবে নেতৃত্ব দেওয়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের আপিলের সুযোগ না দিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়।
এরপর পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বিচারের জন্য গঠিত বিলুপ্ত ট্রাইব্যুনালকে পুনরুজ্জীবিত করে অবৈধভাবে আইনের ভুতাপেক্ষিক পরিবর্তন ঘটিয়ে সম্পূর্ণ সাজানো মিথ্যা অবৈধ বিচারে বিএনপি ও জামায়াতের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জাতীয় নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়।
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সামরিক ও বেসামরিক নেতৃত্বকে হত্যার মধ্য দিয়ে ক্ষেত্র প্রস্তুত করে ভারতীয় সেবাদাসী একের পর এক সাজানো নির্বাচন করে দেশকে ক্রমাগত ভারতীর অঙ্গরাজ্যে পরিণত করার দ্বারপ্রান্তে পৌঁছে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শেষ স্তম্ভ খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে।
প্রবীণ অসহায়, স্বামীহারা খালেদা জিয়া, যার দুই ছেলেকেই ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তারা জোর করে বিদেশে নির্বাসনে পাঠিয়েছিল তাকে দিনের পর দিন মিথ্যা মামলায় টানা নয় বছর আদালতে হাজির করে ক্লান্ত শ্রান্ত করা হয়।
এর এক পর্যায়ে ২০০৮ সালে মিথ্যা মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সে মামলার বিরুদ্ধে আপিল করলে উল্টো তার সাজার মেয়াদ বাড়িয়ে দশ বছর করা হয়।
এভাবে বাংলাদেশের স্বাধীনতার প্রতীকে বন্দী করার পর শুরু হয় খালেদা জিয়াকে হত্যার প্রকৃত আয়োজন। তাকে কারাগারে বিষপ্রয়োগ করা হয়। বন্দি জীবনে যথাযথ চিকিৎসা না হওয়ায় অবস্থার অবনতি হয়ে বেশ কয়েকবার তিনি মুমূর্ষু অবস্থার শিকার হন। কিন্তু খুনী ফ্যাসিস্ট হাসিনা রেজিম তাকে বিদেশে উপযুক্ত চিকিৎসার অনুমতি না দেওয়ায় তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকার্যক্র হয়ে যেতে থাকে।
তারপরেও মৃত্যুঞ্জয়ী খালেদা জিয়া মহান আল্লাহর রহমতে বেঁচে থাকলে খুনী ফ্যাসিস্ট হাসিনা প্রকাশ্যে তার মৃত্যু না হওয়া নিয়ে বিষোদগার করে।
এক পর্যায়ে চব্বিশের জুলাই গণহত্যার শিকার দুই হাজার শহীদ ও অর্ধ লক্ষ আহত জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ ও খুনী ফ্যাসিস্ট হাসিনা রেজিম মুক্ত হয়।
বিপ্লবী ছাত্রজনতার দাবি অনুযায়ী স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শেষ স্তম্ভ খালেদা জিয়া মুক্তি লাভ করেন। এর মধ্য দিয়ে তিনি বিদেশে চিকিৎসার অধিকার ফিরে পান। তিনি নির্বাসিত পুত্র তারেক রহমানের তত্ত্বাবধানে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা লাভ করেন। এর মধ্য দিয়ে তিনি ক্রমেই পরিপূর্ণ সুস্থতার দিকে এগিয়ে যান।
মহান আল্লাহর রহমতে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি দেখে জাতির মধ্যে আসার সঞ্চার হয় যে আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবারও দেশ পরিচালনায় নেতৃত্ব দেবেন।
বিশেষ করে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বিগত দেড় বছরেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ-জাতীয় পার্টি-জাসদ-ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করেনি, ফ্যাসিবাদীদের ব্যবসা-বাণিজ্য-সম্পদ বাজেয়াপ্ত করেনি, ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর গুমখুনকারী সেনা কর্মকর্তাদের বিচার করতে পারেনি, সেনাবাহিনীকে সংস্কার করে শতভাগ দেশপ্রেমিক নেতৃত্ব কায়েম করতে পারেনি, জনপ্রশাসন-আদালত-পুলিশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারেনি, বিশ্ববিদ্যালয়-মিডিয়া-সুশীল সমাজ গণতন্ত্রের বিজয় আসেনি এবং জরুরি অবস্থা ও আওয়ামী শাসনের ১৮ বছরে ক্ষতবিক্ষত বিভক্ত জাতির মধ্যে রিকনসিলেশনও হয়নি।
এহেন পরিস্থিতির সুযোগে ভারতের ভূমি ব্যবহার করে গড়ে ওঠা আওয়ামী সন্ত্রাসবাদ, জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং, একাত্তরের ইস্যুকে সামনে রেখে শাহবাগী ফ্যাসিবাদের নতুন উত্থান, ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তাদের একের পর এক ষড়যন্ত্র ও জুলুম-পীড়ন, ভারতের প্রক্সি জঙ্গি সংগঠন টিটিপির এজেন্ট জঙ্গি ও উগ্রবাদীদের উত্থান এবং জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রের ঘটনা ঘটছে।
এরমধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো শহীদ শরিফ ওসমান বিন হাদির মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও মুসলিম জাতীয়তাবাদী নেতা শাহাদাত বরং করেছেন। তাকে হত্যায় জড়িত ভারত, আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদপন্থী বাংলাদেশী সেনা কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকারের একাংশ। তাই শহীদ হাদি হত্যার বিচার পাওয়া নিয়ে জাতির মধ্যে গভীর সংশয় রয়েছে, যা জনগণের তরুণতম অংশকে ক্রমেই রাজপথে হাজির করছে।
মাতৃভূমির এমন সঙ্কটকালে সবার প্রত্যাশা ছিল জাতীয় অভিভাবক, দেশনেত্রী, সম্মানিতা ঈমানদার মুসলিম নেত্রী খালেদা জিয়া মহান আল্লাহর কুদরত বলে  চিকিৎসা শাস্ত্রের অসম্ভবকে সম্ভব করে আমাদের মাঝে ফিরে আসবেন।
কিন্তু মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ও তার বান্দীর সর্বোচ্চ কল্যাণ তার কাছে ফিরে গিয়ে জানাতের মেহমান হওয়ার মাঝে।
প্রিয় বাংলাদেশ, প্রিয় মুসলিম জনগণ আল্লাহর বান্দী খালেদা জিয়াকে আর কেউ জুলুম করতে পারবে না, তাকে হত্যার জিঘাংসাও অকার্যকর হয়ে গেছে, তিনি এখন তার রবের আল্লাহু সুবহানুহু তায়ালার রহমতের স্নিগ্ধতায় সিক্ত হবেন।
আমরা তার সন্তান ও অনুরাগী হিসেবে তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করি। আমরা তার মজলুম অবস্থায় পাশে ছিলাম, ফ্যাসিবাদকে উপেক্ষা করে তার জন্য রাজপথে ছিলাম, সাহস করে কথা বলেছি, তাই আমাদের জন্য কর্তব্য হলো আজ দলমত নির্বিশেষে অশ্রুপাত করে শোকযাপন ও দোয়া এসতেগফার করা।
আমাদের দল জাতীয় বিপ্লবী পরিষদ খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে দাফন অনুষ্ঠানের দাবি জানায়।
খালেদা জিয়ার নামাজে জানাজায় কাবা শরীফের ইমামকে দিয়ে পড়াতে হবে। সকল মুসলিম রাষ্ট্রপ্রধান,　রাজনীতিক, বুজুর্গ, সেনাপতি ও কূটনীতিকদেরকে খালেদা জিয়ার শেষ বিদায়ের কর্মসূচিতে দাওয়াত করা হোক।
রাষ্ট্রীয়ভাবে সাত দিনের শোক, রেডিও টিভিতে কুরআন তেলাওয়াত ও দেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, কার্যালয় ও সড়কে পবিত্র কালেমা তৈয়বার পতাকা প্রদর্শন করা হোক।
খালেদা জিয়ার দাফন হতে হবে পূর্ণ সামরিক মর্যাদায়।
ওয়ামা তৌফিক ইল্লাহ বিল্লাহ
এনআরসি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী : ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার জন্য ভারতকে দায়ী করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এ লক্ষ্যে অবিলম্বে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বন্ধ ঘোষণা এবং সকল কূটনীতিককে বহিষ্কারের দাবিও জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান বিজয় দিবস ও দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিল থেকে এসব দাবি জানানো হয়।
এ সময় শাহী বাংলার সুলতান, দরবেশ, পীর, ফরায়েজী ও বাঁশের কেল্লা আন্দোলনের শহীদ, পাকিস্তান আন্দোলনের নেতাকর্মী এবং একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিল-পূর্ব বক্তৃতায় জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, সরাসরি ভারতের ইন্ধনে শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। ভারতের নাগরিকরা প্রকাশ্যে উল্লাস করে বলছে, তাকে গুলি করা সন্ত্রাসীরা দেশটির গোয়েন্দা সংস্থা র-এর এজেন্ট। সন্ত্রাসীদের যে পরিচয় পাওয়া গেছে, তার সঙ্গেও এই দাবি মিলে যায়। তারা হলো ভারতের এজেন্ট হিসেবে পরিচিত জাহাঙ্গীর কবির নানকের প্রশিক্ষিত ক্যাডার। ফলে হাদী হত্যাচেষ্টায় ভারতের সম্পৃক্ততা স্পষ্ট।
তিনি বলেন, বাংলাদেশের অপরাধী খুনি ও সাজাপ্রাপ্তদের আশ্রয়স্থল হলো ভারত। এটি কখনোই বন্ধু রাষ্ট্র হতে পারে না, বরং তাদের আচরণ বৈরী রাষ্ট্রের মতো। গত ৫৪ বছর ধরে সীমান্তে ভারতের খুনি বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমানায় গুলিবর্ষণ করে বাংলাদেশিদের হত্যা করে আসছে। এই অবস্থায় নয়াদিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ফজলুল কাদের চৌধুরী, খান এ সবুর ও মাহমুদুন্নবী চৌধুরীসহ কোনো রেজাকারেরই দাঁড়ি-টুপি ছিল না। অথচ আজ দাঁড়ি-টুপি পরিয়ে অপমান ও অপদস্ত করার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামকে মুসলিমদের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম হিসেবে উপস্থাপন করে ভারতীয় বয়ান প্রতিষ্ঠা করা হচ্ছে। তারা ইন্দিরা গান্ধীর ভারতীয় অ্যাসেম্বলিতে দেওয়া হাজার বছরের বদলা নিয়েছি বক্তব্যের মাধ্যমে ১৬ ডিসেম্বরকে প্রায় হাজার বছরের শাসনের বদলা নেওয়ার দিন হিসেবে প্রচার করছে।
যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিলে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায়। এ লক্ষ্যে তারা জুলাই বিপ্লবীদের হত্যার পরিকল্পনা করেছে। তারই অংশ হিসেবে জুলাই বিপ্লবের অন্যতম কণ্ঠস্বর শরীফ ওসমান হাদীকে হত্যা করতে দিবালোকে গুলি করা হয়েছে। আল্লাহ হাদীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে লড়াইয়ের ময়দানে ফিরে আসতে পারেন।
তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই- খুনি হাসিনাসহ সকল খুনিকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। দেশের সকল মানুষের প্রতি আহ্বান, আপনারা ভারতের পণ্য বয়কট করুন এবং ভারতের দালালদের প্রতিরোধ করুন।
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের পরিচয় পাওয়া গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিহত ও আহত ৮ সেনা সদস্যদের পরিচয় ও ছবি প্রকাশ করেছে।
নিহত সেনা সদস্যরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি), সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ), লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)
অন্যদিকে আহত সেনা সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া), সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা), সৈনিক মোঃ মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম), সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার, ইঞ্জিঃ (রংপুর), সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ), সৈনিক মোঃ মানাজির আহসান (নোয়াখালী)।
আহতদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর। ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাকি সাতজন শঙ্কামুক্ত আছেন বলে আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীরা ভয়াবহ ড্রোন হামলা চালায়। ওই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আরো ৮ জন আহত হন।
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের তিনি এ পুরস্কারের কথা জনান। এদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে পুরস্কৃত দেয়ার কথাও জানানো হয়।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। পরে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে আওয়ামী লীগ দেশে নাশকতার নানা ধরনের পরিকল্পনা করছে। সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি একটা নৈতিক অপরাধ করেছে। নির্বাচনকে বানচাল করতে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে, হাদির ওপর হামলা তারই অংশ
নাহিদ ইসলাম বলেন, এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবিলা করব এবং সেটার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। ব্যক্তির সাথে বা একজন প্রার্থীর সাথে ঘটে যাওয়া ঘটনা না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না। এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে।
তিনি বলেন, নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব। একে অন্যের বিরুদ্ধে হয়তো কথা বলব। কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেয়। এ ব্যাপারে আমরা সকলেই একমত পোষণ করেছি।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থান যেভাবে পরিকল্পিতভাবে ভিলিফাই করা হচ্ছে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টকশোর মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসার একটা স্বাভাবিককরণ প্রক্রিয়া, একটা নরমালাইজিং প্রসেস দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আওয়ামীপন্থি শিক্ষকরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে। আমরা কোর্ট পাড়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান হচ্ছে। আমরা টকশোতে দেখছি এরকম আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা আসছে। আমরা ভোটের মাঠে দেখছি যে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। এটা একটা পরিকল্পিত আয়োজন, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করা।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয়, তাদেরকে মোকাবিলা করতে হবে প্রশাসনিকভাবে। কিন্তু একইভাবে বুদ্ধিভিত্তিকভাবে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে।
এনসিপির এ নেতা বলেন, আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে। বাংলাদেশের রাজনীতিতে সবসময় হস্তক্ষেপ করেছে ভারত। সরকারকে আমরা বলেছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক রাখতে হলে এই ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
হাদীকে গুলি জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ: বিপ্লবী পরিষদ
ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী শরিফ ওসমান হাদীর মাথায় গুলি করার ঘটনাকে জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বলে দাবি করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। d শুক্রবার জাপানের রাজধানী টোকিও থেকে দলটির আহ্বায়ক খোমেনী ইহসান এক বিবৃতিতে এ দাবি করেন। তিনি শরিফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবার ও সহযোদ্ধাদের প্রতি সহমর্মিতা জানান।
বিবৃতিতে খোমেনী ইহসান বলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় আমি গভীর উদ্বেগ ও নিন্দা জানাই। তিনি দীর্ঘ দিন ধরে ভারতে অবস্থানকারী আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হুমকির শিকার হয়ে আসছিলেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান- ৩০টি বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করে তাকে হত্যার হুমকি এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু এর পরেও অন্তর্বর্তী সরকার, পুলিশ ও সেনাবাহিনী এ জুলাই যোদ্ধার নিরাপত্তায় কোন ব্যবস্থা নেয়নি। বরং ভারতে অবস্থানকারী ছাত্রলীগ সন্ত্রাসী ডাল্টন হীরার ফেসবুকে দেওয়া ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের ১৩ তারিখের আগে শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসবাদী হামলা হয়েছে।
তিনি উদ্বেগ জানিয়ে বলেন, এ হামলার মাধ্যমে জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করার পদ্ধতি জাতির কাছে উন্মোচিত হয়ে গেছে। এটি হলো ভারত থেকে আওয়ামী ফ্যাসিস্টরা জুলাই যোদ্ধাদের টার্গেট ঘোষণা করে দেশে টকশো ও ফেসবুকে প্রচারণা চালিয়ে হত্যাযোগ্য করা হয়। সবার চোখের সামনে এসব ঘটার পরেও সরকারের নিষ্ক্রিয় থাকার মাধ্যমে সবুজ সংকেত পেয়ে সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে।
তিনি আরও বলেন শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করার পদ্ধতি উন্মোচিত হয়ে যাওয়ার পর সরকার শুধু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও বিচারের যে ঘোষণা দিয়েছে তা যথার্থ পদক্ষেপ নয়। ঐতিহাসিকভাবেই বিপ্লবীদের ওপর হামলা হলে শত্রুপক্ষের বিরুদ্ধে পাল্টা কঠোর ব্যবস্থা নিতে হয়। তাই জুলাই যোদ্ধা হাদীর ওপর হামলার ঘটনায় দেশে ফ্যাসিবাদীর বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা, তাদের আশ্রয়দাতা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করার প্রচারণায় লিপ্ত টকশো আলোচক, ফেসবুক অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার করতে হবে।
জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক বলেন, অব্যাহত হুমকির পরেও শরিফ ওসমান হাদীর নিরাপত্তায় সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এ ঘটনা নিয়ে যথেষ্ট অভিযোগ তৈরি হয়েছে। বিশেষ করে এ ঘটনা শুধু ফ্যাসিবাদের উত্তরাধিকারী প্রশাসনের অবহেলা, ব্যর্থতা নাকি ষড়যন্ত্রে সম্পৃক্ততা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করে হামলাকারীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করে সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
এনসিপির ১২৫ আসনে প্রার্থী যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টার দিকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
প্রার্থীদের তালিকা:
পঞ্চগড়-১: মো. সারজিস আলম
ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম
ঠাকুরগাঁও-৩ মো গোলাম মর্তুজা সেলিম
দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির
দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ
নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন
নীলফামারী-৩: মোঃ আবু সায়েদ লিয়ন
লালমনিরহাট-২: রাসেল আহমেদ
লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান
রংপুর-১: মো. আল মামুন
রংপুর-৪: মোঃ আখতার হোসেন
কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম
কুড়িগ্রাম-২: ড আতিক মুজাহিদ,
কুড়িগ্রাম-৩ ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি
গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ
গাইবান্ধা-৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান
জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া,
জয়পুরহাট-২ আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
বগুড়া-৬ আব্দুল্লাহ-আল-ওয়াকি
চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান),
নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাস
নওগাঁ-২: মোঃ মাহফুজার রহমান চৌধুরী,
নওগাঁ-৩ পরিমল চন্দ্র (উরাও)
নওগাঁ-৪: মো. আব্দুল হামিদ
নওগাঁ-৫: মনিরা শারমিন,
নাটোর-২: সআব্দুল মান্নাফ,
নাটোর-৩: অধ্যাপক এস. এম. জার্জিস কাদির,
সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল
সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি),
সিরাজগঞ্জ-৫: মনজুর কাদের
সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ,
পাবনা-৪ অধ্যক্ষ ড. মোঃ আব্দুল মজিদ
মেহেরপুর-১: মো. সোহেল রানা,
মেহেরপুর-২: অ্যাডভোকেট সাকিল আহমাদ
চুয়াডাঙ্গা-১: মোল্লা মোহাম্মদ ফারুক এহসান,
ঝিনাইদহ-১:এডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)
যশোর-৪: মো. শাহজাহান কবীর,
মাগুড়া-২: মোহাম্মাদ তরিকুল ইসলাম
বাগেরহাট-২: মোল্যা রহমাতুল্লাহ,
খুলনা-১: মো: ওয়াহিদ উজ জামান
খুলনা-২: ফরিদুল হক:
পটুয়াখালী-১: এডভোকেট জহিরুল ইসলাম মুসা
পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন,
ভোলা-১: এডভোকেট মো. জিয়াউর রহমান,
বরিশাল-৪: আবু সাঈদ মুসা,
বরিশাল-৫: মো. নুরুল হুদা চৌধুরী
ঝালোকাঠি-১: ডা. মাহমুদা আলম মিতু,
পিরোজপুর-৩: এ্যাড. মো. শামীম হামিদী
টাংগাইল-১: সাইদুল ইসলাম (শহীদ সাজিদ এর পরিবার)
টাংগাইল-৩: সাইফুল্লাহ হায়দার,
টাংগাইল-৫: মাসুদুর রহমান রাসেল
টাংগাইল-৭: খন্দকার মাসুদ পারভেজ,
জামালপুর-৪: ডা. মো. মোশাররফ হোসেন
শেরপুর-১: ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া,
শেরপুর-২ খোকন চন্দ্র বর্মণ (আহত)
ময়মনসিংহ-১: মো. আবু রেহান,
ময়মনসিংহ-৩: কবি সেলিম বালা
ময়মনসিংহ-৫: মিয়াজ মেহরাব তালুকদার,
ময়মনসিংহ-৬: জাবেদ রাসিন
ময়মনসিংহ-৭: এডভোকেট এ.টি. এম. মাহবুব-উল আলম
ময়মনসিংহ-৯: আশিকিন আলম (রাজন) ,
ময়মনসিংহ-১১ তানহা শান্তা
নেত্রকোণা-২: ফাহিম রহমান খান পাঠান,
নেত্রকোণা-৩: প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম)
কিশোরগঞ্জ-২: আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল),
কিশোরগঞ্জ-৩: শেখ খায়রুল কবির আহমেদ,
মুন্সিগঞ্জ-১: আলী নেওয়াজ
মুন্সিগঞ্জ-২: মাজেদুল ইসলাম,
ঢাকা-১: মো. রাসেল আহমেদ
ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম,
ঢাকা-৫: এস এম শাহরিয়ার
ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল,
ঢাকা-৯: ডা. তাসনিম জারা,
ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম
ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা,
ঢাকা-১৩: আকরাম হুসাইন
ঢাকা-১৫: মেজর(অব) মুহাম্মদ আলমগীর ফেরদৌস,
ঢাকা-১৬: আরিফুল ইসলাম আদীব
ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন,
ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত,
ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ,
গাজীপুর-৬: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল
নরসিংদী-১: মো. আবদুল্লাহ আল ফয়সাল,
নরসিংদী-২: সারোয়ার তুষার,
নরসিংদী-৪: ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর
পরবর্তীতে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থি, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।
গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা। তবে আসন বণ্টন নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা ও তৃণমূলে অসন্তোষও রয়েছে।
সর্দি কাশি ও ঠান্ডা থেকে মুক্তির ঘরোয়া উপায়
শীত মৌসুমে খুশখুশে কাশি, সর্দি, গলা ব্যথা হতেই পারে। এ জন্য রং চা খেতে পারেন। আদা, লবঙ্গ, দারুচিনি, তুলসী, সামান্য লবণ ও মধু দিয়ে তৈরি লাল চা পান করলেও উপকার পাওয়া যাবে। একটু সচেতন হলেই এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। ঠাণ্ডা, সর্দি-কাশিতে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে ‘ঠাণ্ডা’কে দূরে রাখুন।
মধু : ত্বকের পাশাপাশি শরীরের জন্যও মধু বেশ উপকারী। গলার খুসখুসে ভাব কমিয়ে দ্রুত আরাম দেয়। মধু গরম বলে ঠাণ্ডা প্রতিরোধ করে। হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এ ছাড়া আঙ্গুরের রসের সঙ্গে মধু মিশিয়ে এমন কি চা-এ চিনির পরিবর্তে মধু দিয়ে খেতে পারেন। বয়স্করা মধুর সঙ্গে এক চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে খেলেও বেশ উপকার পাবেন।
আদা : প্রাচীনকাল থেকেই ঠাণ্ডা, জ্বর, কাশি ও মাথাব্যথার জন্য আদার ব্যবহার হয়ে আসছে। আদা চা গলার কফ পরিষ্কার করে ও খুসখুসে ভাব কমায়। এ ছাড়াও আদা রসের সঙ্গে মধু মিশিয়ে কুসুম গরম করে দিনে তিনবার খান। দ্রুত কাশি নিরাময় হবে।
রসুন : রসুনে রয়েছে আলিসিন ও অন্যান্য অর্গানোসালফার উপাদান যা সংক্রমণকারী ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিনাশ করে। গলা বসে গেলে রসুন থেঁতো করে তাতে গরম পানি দিয়ে শরবত করে নিন। পাঁচ মিনিট পর মিশ্রণটি পান করুন, অতি দ্রুত ভালো ফিল করবেন।
লেবু : লেবুতে রয়েছে সাইট্রিক এসিড যা ঠাণ্ডার ভালো ওষুধ। লেবু চা খেতে পারেন। কুসুম গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে খেয়েই দেখুন ভালো ফিল করবেন। গলাব্যথা বা গলা বসে গেলে গরম পানিতে লেবুর রস ও সামান্য লবণ দিয়ে গড়গড়া করুন। এভাবে দিনে বেশ কয়েকবার করুন।
গোলমরিচ : গরম পানিতে এক চা চামচ গোলমরিচ গুঁড়ার সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। গোলমরিচের দানা নিচে জমা হলে ধীরে ধীরে পান করুন। অতি দ্রুত ঠাণ্ডা থেকে মুক্তি পাবেন।
পিয়াজের রস : পিয়াজের রস কাশি নিরাময় করে, এটি অনেকেরই অজানা। পিয়াজ রস করে তাতে মধু দিয়ে খেতে পারেন। এ ছাড়াও খাবারের সঙ্গে খেতে পারেন কাঁচা পিয়াজ।
লবঙ্গ : কয়েক টুকরা লবঙ্গ সেদ্ধ পানিতে সামান্য লবণ মিশিয়ে কুসুম গরম থাকতে খেয়ে নিন। এটি ভীষণ উপকারী। এ ছাড়াও লবঙ্গ ও আদা পানিতে ১৫ মিনিট সেদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলেও উপকার পাবেন।
হলুদ মিশ্রিত দুধ : হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান যা বিভিন্ন ভাইরাসজনিত ইনফেকশন সারাতে কার্যকর। গরম দুধের সঙ্গে খানিকটা হলুদ গুঁড়া মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করলে সর্দি ও গলা ব্যথা থেকে অতি দ্রুত মুক্তি পাবেন।
আওয়ামী দোসরদের নতুন জোট এনডিএফ, নেতৃত্বে যারা
আগামী নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
আনিসুল ইসলাম বলেন, যাকেই দেখি -তার প্রথম প্রশ্ন নির্বাচন হবে কি-না। অর্থাৎ সরকার এখনো নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এই নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের নির্বাচন। যদি না এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারে। নির্বাচন যদি আমরা ঠিকভাবে না করতে পারি, অতীতের নির্বাচনগুলোর ভুল থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, তাহলে কিভাবে সম্ভব? বর্তমান যে অবস্থা চলছে সে অবস্থা থাকলে এটি প্রকৃত একটি মব কালচারের নির্বাচন হবে।
তিনি বলেন, আমাদের যে সুযোগ এসেছে -সেটিকে ভালোভাবে কাজে লাগানো উচিত। কারণ নির্বাচনই গণতন্ত্রের প্রথম ও প্রধান পাথেয়। নির্বাচন কমিশন বলছে তারা প্রস্তুত। কিন্তু আমরা এর কোন প্রতিফলন দেখতে পাচ্ছি না। আমরা আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে নির্বাচনকে সঠিকভাবে আয়োজন করা হবে। যাতে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়।
জোট সম্পর্কে তিনি বলেন, ১৮টি দল একীভূত হয়ে আমরা আজ জোট করেছি। এই জোট কেবল নির্বাচনি জোট নয়, এটি রাজনৈতিক জোট। আমাদের জোটে অংশগ্রহণকারীরা এতে সম্মতি দিয়েই অংশগ্রহণ করছে। দেশ যে বিভাজনের মাঝে আছে আমরা সে বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ রাজনীতি উপহার দিব।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মাত্র ৩ মাসের মাঝেই এর আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ফেলেছিল। ১৯৯২, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন মানুষের কাছে এখনও গ্রহণযোগ্য। এরকম পরিবেশ কেন সৃষ্টি করা হচ্ছে না?
আনিসুল ইসলাম আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন অর্থনীতির জন্য। আমরা অনেক ভুল করেছি। আমরা দলীয় ভাবে সেই ভুলের জন্য ক্ষমাও চেয়েছি। কিন্তু – একটা সরকারকে পালিয়ে যেতে হয় সেটি আমরা চাই না।
রাজনৈতিক দলগুলোর বিরোধপূর্ণ বক্তব্য নিয়ে তিনি বললেন, জুলাই আন্দোলনের পর আমরা দেখছি প্রধান দলগুলো একজন অপরজনের অতীত নিয়ে কথা বলছে। এটি আমরা চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে কথা হোক। আমরা আমাদের প্রশাসন, পরিবেশ ও আইনশৃঙ্খলা উন্নতি না করে কে ৭১ এ কী করেছে, কে আগে কী করেছে সেটা চিন্তা করছি। আমরা এসব চাই না। আমরা চাই পুরোনো সব ভুলে যেতে।
এসময় আরো বক্তব্য রাখেন ফ্রন্টটির প্রধান উপদেষ্টা – আনোয়ার হোসেন মঞ্জু, রুহুল আমিন হাওলাদার, গোলাম সারোয়ার মিলন প্রমুখ।
চাঁদা নিয়ে মন্তব্যে বিএনপির সন্ত্রাসীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ
বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এসে চাঁদা নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী।
রোববার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরী ঘাটে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এরআগে, উক্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন ব্যারিস্টার ফুয়াদ।
এ সময় তিনি বলেন, এ সেতুটি পাশ করাতে তিনি বিভিন্ন দপ্তরে ঘুরেছেন এবং সর্বাত্বক চেষ্ঠা করেছেন। কিন্তু চাঁদা চাওয়ার কারণে এতোদিন সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই ঘটনাস্থলে থাকা বিএনপির নেতাকর্মীরা ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।
এক পর্যায়ে তারা চড়াও হয়ে ফুয়াদসহ অন্যান্যদের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। হামলায় আহত হন এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহবায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ নেতাকর্মী।
তবে ফুয়াদের সাথে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে রাখায় তিনি আহত হননি। তবে তাদের হামলায় জেলা এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহবায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ নেতাকর্মী আহত হন।
সূত্র জানায়, প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা ব্যায়ে নির্মিত বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করতে আসনে সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান, এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন ।
এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমার দেশকে বলেন, বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ নদীর উপর সেতু পাশ করাতে তিনি অক্লান্ত চেষ্ঠা করেছেন। তার প্রচেষ্ঠার এ ফসল বাস্তবায়ন করতে তিনি তৎপর রয়েছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের পরে সেতুর উদ্বোধন করে ক্রেডিট নিজেদের ঘরে নিতে চেয়েছিলেন। তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরেই এ হামলা হয়েছে।
ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, সেতু উদ্বোধন অনুষ্ঠান বানচাল করার জন্য বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের নেতাকর্মীরা তার উপর হামলার চেষ্ঠা করেছে। শনিবার একই কারণে মুলাদীতে মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। যে কারণে উপদেষ্ঠা অনুষ্ঠানে আসতে পারেননি। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ফুয়াদ বলেন, আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। সবাই কথা বলার সুযোগ পাক। কোন ভয় ভীতি প্রদর্শন করা থেকে সবাই বিরত থাকুক। কিন্তু বিএনপি নেতাকের্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে তাতে ফেব্রুয়ারি মাসে আগামী সংসদ নির্বাচন করা সম্ভব নয়।
এ বিষয়ে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে ফোন করা হলে তার নাম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হার্টের রোগীরা যেসব খাবার এড়িয়ে চলা উচিত
‘আসলে সজনে পাতাকে এখন বলা হচ্ছে অলৌকিক পাতা। বিজ্ঞানীরা সজনে পাতাকে বলছেন অলৌকিক পাতা। কেন? এত কিছু থাকতে সজনে পাতাকে অলৌকিক পাতা বলা হচ্ছে কেন? সজনে পাতার যে ফুড ভ্যালু (খাদ্যমান), এর নিউট্রিশন (পুষ্টি), এর কনটেন্ট যেকোনো মানুষকে বিস্মিত করবে। সে কারণেই বিজ্ঞানীরা এখন বলছেন যে, এ সময়ের একটি অলৌকিক পাতা হচ্ছে সজনে পাতা।’
পরিণত বয়সী বাংলাদেশিদের মধ্যে সজনের ডাটা বা সজনে শাক খাননি, এমন মানুষের সংখ্যা অনেক বেশি হবে না। মৌসুমে পাতে নিয়মিতই সজনে রাখেন অনেকে, কিন্তু তাদের সবাই কি জানেন সজনে কতটা উপকারী? কীভাবে খেতে হয় সেটিও হয়তো জানা নেই অনেকের।
সজনে পাতা খাওয়ার নানাবিধ উপকারিতা এবং সেটি কীভাবে খেতে হয়, তা জানিয়েছেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কোঅর্ডিনেটর ডা. মনিরুজ্জামান, যেটি তার ভাষায় পাঠকদের সামনে তুলে ধরা হলো।
‘অলৌকিক পাতা’
আজকে আমরা এ সময়ের একটি সুপারফুড নিয়ে আলোচনা করব, যেটি বলা যেতে পারে এ সময়ের আলোড়ন সৃষ্টিকারী একটি গবেষণা। সেটি হচ্ছে সজনে পাতা; সুপারফুড সজনে পাতা।
সজনে পাতার নাম তো আমরা ছোটকাল থেকেই শুনেছি। সজনে খেতে খেতে বড় হয়েছি। সজনে পাতার ভর্তা খেয়েছি, শাক খেয়েছি। এ আবার এমন কিছু কী? এর মধ্যে নতুনত্ব কী আছে, যেটা নিয়ে আলোচনা হতে পারে?
আসলে সজনে পাতাকে এখন বলা হচ্ছে অলৌকিক পাতা। বিজ্ঞানীরা সজনে পাতাকে বলছেন অলৌকিক পাতা। কেন? এত কিছু থাকতে সজনে পাতাকে অলৌকিক পাতা বলা হচ্ছে কেন? সজনে পাতার যে ফুড ভ্যালু (খাদ্যমান), এর নিউট্রিশন (পুষ্টি), এর কনটেন্ট যেকোনো মানুষকে বিস্মিত করবে। সে কারণেই বিজ্ঞানীরা এখন বলছেন যে, এ সময়ের একটি অলৌকিক পাতা হচ্ছে সজনে পাতা।
কী আছে সজনে পাতায়
সজনে পাতায় আমিষ আছে ২৭ শতাংশ। অর্থাৎ এক কেজি সজনে পাতা যদি আপনি খান, তাহলে এর ২৭ শতাংশ, মানে কত? ২৭০ গ্রাম হচ্ছে আমিষ। ৩৮ শতাংশ হচ্ছে শর্করা (কার্বোহাইড্রেট)। ২ শতাংশ হচ্ছে ফ্যাট। ১৯ শতাংশ হচ্ছে ফাইবার বা আঁশ।
আমরা জানি যে, এখন ফাইবার বা আঁশকে খাদ্যের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আঁশ কোনো ঐচ্ছিক খাবার নয় যে, ইচ্ছা হলে খেলাম; ইচ্ছা না হলে খেলাম না।
ইট ইজ অ্যা ম্যান্ডাটোরি কম্পোনেন্ট (এটা আবশ্যিক উপাদান)। প্রত্যেক দিন আপনার খাদ্যতালিকায় যেন পর্যাপ্ত আঁশ থাকে এবং সেই সজনে পাতায় আঁশ আছে ১৯ শতাংশ।
অ্যামাইনো অ্যাসিডের উৎস
সজনে পাতায় অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে আটটি। ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’ আছে। রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিংক, আয়রন এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এতগুলো নিউট্রিয়েন্ট থাকার কারণে বিজ্ঞানীরা বলছেন যে, সজনে পাতা একটি অলৌকিক পাতা।
দুধের প্রায় সমান পুষ্টি
এটি (সজনে পাতা) যদি তুলনা করেন কোনো খাবারের সাথে, তাহলে আমরা সবচেয়ে জনপ্রিয় একটি খাবারের সাথে তুলনা করতে পারি। সেটি হচ্ছে গরুর দুধ। বিজ্ঞানীরা বলছেন, গরুর দুধের পুষ্টি এবং সজনে পাতার পুষ্টি অলমোস্ট কাছাকাছি।
আমরা উপমহাদেশে বা বাংলাদেশে গরুর দুধ কেন খাই, কিসের জন্য খাই? মূলত কী লক্ষ্যে খাই? গরুর দুধ আমরা খাই মূলত ক্যালসিয়ামের জন্য, প্রোটিনের জন্য, আমিষের জন্য। গরুর দুধ খেয়ে আমরা বলি, এটা একটা সুষম খাবার।
গরুর দুধ এবং সজনে পাতার মধ্যে পুষ্টিগত কোনো পার্থক্য নাই। গরুর দুধে যা আছে, সজনে পাতাতেও তা আছে। যে লক্ষ্যে আমরা মূলত গরুর দুধ খাই, সে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে সজনে পাতায়। পর্যাপ্ত আমিষও আছে।
ঔষধি গুণ
সজনে পাতার কিছু ঔষধি গুণ আছে এবং ঔষধি গুণের কারণে আর্থ্রাইটিস নিরাময়ে এটি দারুণ কার্যকর। ইতোমধ্যেই আমরা এক্সপেরিমেন্ট করেছি। যাদের হাঁটু ব্যথা আছে, সজনে পাতার জুস খান। সজনে পাতার ভর্তা খান অথবা গুঁড়া খান। ছয় মাস খান। দেখেন আপনার আর্থ্রাইটিসের কী অবস্থা হয়।
শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সজনে পাতা। আমরা জানি যে, আমাদের শরীরে ৭০ থেকে ১০০ ট্রিলিয়ন সেল বা কোষ আছে। প্রত্যেকটা কোষের ভেতরে লক্ষাধিক রিঅ্যাকশন হয় প্রত্যেক দিন; প্রতি মুহূর্তে এবং এই লক্ষাধিক ক্রিয়া-প্রতিক্রিয়া, বিক্রিয়া হতে গিয়ে ভয়াবহ কিছু টক্সিন, কিছু বিষাণু, কিছু ক্ষতিকর পদার্থ সেলের ভেতরে তৈরি হয়। এগুলোকে আমরা বলি বর্জ্য পদার্থ, টক্সিন, ফ্রি রেডিক্যাল। এগুলো যদি সেলের ভেতরে থেকে যায়, আপনি কোনো দিন সুস্থ থাকতে পারবেন না। কেউ আপনাকে সুস্থ করতে পারবেন না।
এই বর্জ্য পদার্থকে বের করার জন্য আপনি সজনে পাতা খেতে পারেন। এটা দারুণ একটা ডিটক্স হিসেবে কাজ করতে পারে। আপনার শরীরকে ডিটক্সিফাই করবে এবং আপনারা এখন জানেন, আমরা সবাই জানি, বিশ্বব্যাপী এই ডিটক্স প্রোগ্রামগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
সাত দিন, ১৫ দিন আপনি একটা বিশেষ প্রোগ্রাম ফলো করবেন, বিশেষ খাবার খাবেন, আপনার শরীরে জমানো বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যাবে। তো সজনে পাতা সেই কাজটা করতে আপনাকে সাহায্য করবে। আপনার ভেতরের বর্জ্য পদার্থগুলো বের করে দেবে।
সজনে পাতা কীভাবে খাবেন
আমরা মনে করি যে, ফুল সিজনে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে এটিকে আপনি জুস করে খাবেন। কিছু সজনে পাতা নিন। ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে ব্লেন্ডারে নিন। কিছু পানি যোগ করে টেস্টের জন্য কিছু আদা, কিছু জিরা, একটু বিট লবণ দিতে পারেন। ভালো করে ব্লেন্ড করেন। এরপর ছেঁকে নিন। ছেঁকে নিয়ে খাওয়ার সময় একটু মধু দিয়ে খেয়ে নিন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জুসটি আপনার খাওয়া হয়ে গেল।
যদি আপনার জুস বানাতে ঝামেলা হয় অথবা সব দিন যদি জুস খেতে না পারেন, ভর্তা খান, তবে এটা কাঁচা হলে বেস্ট। যখন আপনি সিদ্ধ করলেন, এই যে নানাবিধ যে উপাদানগুলো আছে, এটি নষ্ট হয়ে যেতে থাকবে। সে জন্য কাঁচা পাতা ভালো করে বেটে নিয়ে এটাকে টেস্টি করার জন্য যা যা লাগে…সেখানে আপনি রসুন দেন, আদা দেন, মরিচ দেন, পেঁয়াজ দেন, যা যা দিলে টেস্টি হয়, দেন। তারপর আপনি খান। সিজনে।
অফ সিজনে গুঁড়া। সজনে পাতাকে আপনি সিজনে ভালো করে রোদে শুকান। শুকানোর পর এটাকে ক্রাশ করে ফেলেন। ছয় মাস এটা চমৎকার থাকবে এবং এক থেকে দুই চা চামচ সজনে পাতা যথেষ্ট আপনার পুষ্টির জন্য। তাই আমরা বলব যে, নিজের দেশের এই অ্যাভেইলেবল এই পাতাটিকে অবহেলা করবেন না।
আজ না হলে কাল থেকে শুরু করুন। অফ সিজনে আপনি গুঁড়ো সংগ্রহ করুন। প্রতিদিন এক চামচ সকালে, এক চামচ রাত্রে। ছয় মাস পর আপনি আপনার স্ট্রেংথ, আপনার কর্মক্ষমতা দেখে নিজেই বিস্মিত হবেন।
২০২৬ ফুটবল বিশ্বকাপ : কে কোন গ্রুপে দেখে নিন
২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি আর ১৮৭ দিন। দরজায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট মহাদ্বৈরথের আসর। এরই মধ্যে হয়ে গেল ড্র অনুষ্ঠান। আগামী বছরের ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞের ভাগ্য নির্ধারণী মিলনমেলা বসেছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন স্বাগতিক দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিসহ ফুটবলের সাবেক রথী-মহারথীরা উপস্থিত ছিলেন।
ড্রয়ে প্রথমেই তিন স্বাগতিক দেশের গ্রুপ ঘোষনা করা হয়, যা আগেই ঠিক করে রাখা হয়েছিল। স্বাগতিক মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে। এরপর শুরু হয় বাকি ৪৫ দলের ভাগ্য নির্ধারণ। পট থেকে বল তোলেন ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি। ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি। মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও’নিল।
প্রথমবারের ১২ গ্রুপের ১২টি দল নির্ধারিতত হয়। এরপর দ্বিতীয় ধাপে তা গিয়ে ঠেকে ২৪ দলে। এরপরই চমকের পালা। তৃতীয় ধাপের পর দেখা গেল একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে। তার মানে বিশ্বকাপেই লড়াই হতে যাচ্ছে সময়ের সেরা দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের। এরপর শেষ ধাপে চূড়ান্ত হয়ে যায় ৪৮টি দলের লড়াইয়ের সমীকরণ। দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে পড়েছে
এক নজরে বিশ্বকাপের সব গ্রুপ
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
বিডিআর বিদ্রোহ : ভারত, হাসিনা, সেলিম, তাজ, তাপস ও কর্ণেল শামস ছিল মূল কালপ্রিট
পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরেফিরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামই বেশি এসেছে। উচ্চক্ষমতাসম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন তাপসের সংশ্লিষ্টতার আদ্যোপান্ত খুঁজে বের করেছে। তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্টেও তাপস ছিলেন আলোচিত।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য তাপসের অফিস ও বাসায় একাধিক বৈঠক হয়। তাপসের অফিসে এ রকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ২৪ জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে।
ভারতে পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু। শেখ পরিবারের আরেকজন প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্যপ্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন।
২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় ওয়ান-ইলেভেনের সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসেন। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন করা হয়। এর আগে রৌমারী, বড়াইবাড়ী ও পদুয়া সীমান্তে বিডিআরের হাতে ভারতীয় বিএসএফ সদস্যদের হত্যার প্রতিশোধ, সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন মনে করে।
কমিশনের প্রতিবেদনে বলা হয়, পদুয়া ও রৌমারীর যুদ্ধ বিডিআরের ইতিহাসে শৌর্য, বীর্য ও বীরত্ব প্রদর্শনের অবিস্মরণীয় একটি ঘটনা। ওই খণ্ডযুদ্ধে বিএসএফের যে শোচনীয় ও লজ্জাজনক পরাজয় ঘটে, ভারত কখনোই তা মেনে নিতে পারেনি।
পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় ১১ মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
তদন্ত কমিশনের ৩৬০ পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়, পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশনের প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার ২৪ জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে সেনা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয়।
পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাব আলী। এসব পরিকল্পনা সম্পর্কে ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেওয়ার দায়িত্বে ছিলেন।
সাধারণ বিডিআর সদস্যদের ডাল-ভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উসকে দিয়ে বিডিআর বিদ্রোহ সৃষ্টি করার মাধ্যমে মূল পরিকল্পনা দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে বিডিআরের কিছু সদস্যের সঙ্গে শেখ তাপস, শেখ সেলিমসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বাসা, অফিস, মসজিদেও এ রকম কিছু বৈঠক হয় বলে সাক্ষ্যপ্রমাণে বেরিয়ে এসেছে। বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে বিডিআর সদস্যদের মধ্যে বিপুল অর্থ বিতরণ করা হয়েছিল।
তদন্তে উঠে আসে, সংসদ সদস্য গোলাম রেজা ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে দেখেছেন।
প্রতিবেদনের বরাত দিয়ে সূত্র বলেছে, বিদ্রোহ শুরুর পর ক্যাপ্টেন তানভীর হায়দার নূর স্ত্রীকে পিলখানায় ভারতীয় এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) সদস্যদের উপস্থিতির কথা জানান। তার স্ত্রী তাসনুভা মাহা জানান, তিনি বিডিআরের পোশাক পরা তিনজনকে হিন্দিতে গালাগাল করতে শোনেন। সেদিন পিলখানায় হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা এবং অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা একাধিক সাক্ষী জানিয়েছেন।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৮২৭ জন ভারতীয় পাসপোর্টধারী এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মধ্যে ৬৫ জনের বহির্গমনের তথ্য পাওয়া যায়নি। একই সময়ে ১ হাজার ২২১ জনের বহির্গমনের তথ্য থাকলেও ৫৭ জনের আগমনের কোনো রেকর্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নেই। বিষয়টি আরো তদন্তের প্রয়োজন রয়েছে বলে কমিশন প্রতিবেদনে সুপারিশ করেছে। বিদেশি ভাষা শোনা, বহিরাগতদের পলায়ন, কল তালিকায় বিদেশি নম্বর, ক্যাপ্টেন তানভীরের শেষ কথোপকথনসহ বিভিন্ন তথ্যকে কমিশন প্রতিবেদনে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।
কমিশনের প্রতিবেদনের ৭২ নম্বর অনুচ্ছেদের বিদেশি সংশ্লিষ্টতা বিষয়ে ভারতের সংশ্লিষ্টতা এবং এর সঙ্গে আওয়ামী লীগের কারা-কীভাবে সম্পৃক্ত ছিলেন, তার বিস্তারিত উঠে আসে।
ক. ২০০৮ সালের জুন মাসে, আনুমানিক ১ থেকে ৬ বা ৮ তারিখের মধ্যে, মেজর নাসির নামের একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার বরিশালে ডিজিএফআইয়ের লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সালামের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সালামের সঙ্গে দেখা করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের আগ্রহ প্রকাশ করেন এবং এরই ধারাবাহিকতায় মেজর নাসির লে. কর্নেল সালামের সঙ্গে দেখা করেন এবং দুটি বই উপহার দিয়ে নিম্নলিখিত তথ্য দিয়েছিলেন—
“মেজর নাসির জানান, তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। একই এয়ারক্রাফটে তিনি আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতাকে দেখেছেন, যারা ভারতের বারাসাতে ‘র’-এর সঙ্গে বৈঠক করে ফিরছিলেন। সেখানে আবুল হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তিনি জানান, তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র পরিকল্পনা করেছে। তাদের বক্তব্য ছিল, আগামী ১২ থেকে ১৫ বছরের মধ্যে সেনাবাহিনী যেন নৈতিকভাবে দাঁড়াতে না পারে, সেভাবে আঘাত হানার পরিকল্পনা তারা করছে।” লে. কর্নেল সালাম সঙ্গে সঙ্গে ডিজিএফআইয়ের ডিরেক্টর সিআইবি ব্রিগেডিয়ার বারীকে বিষয়টি অবহিত করেছিলেন; কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টো লে. কর্নেল সালামকে তিরস্কার করেছিলেন। (সূত্র : সাক্ষী নম্বর : ৫৭)
খ. ২০০৮ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি মেজর (অব.) নাসির উদ্দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ইন্ডিয়ান হাইকমিশনে টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন। প্রথমবার সেখানে গেলে মেজর নাসিরকে তার ভিসার জন্য ডিফেন্স উইংয়ে যোগাযোগ করতে বলা হয়। পরের দিন মেজর নাসির হাইকমিশনে আবার যান, রিসিপশনে ১৫-২০ মিনিট অপেক্ষা করেন। তারপর তাকে বলা হয়, আগে নিরাজ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করতে হবে। প্রথম সাক্ষাৎটি ছিল বন্ধুত্বপূর্ণ। দিল্লি থেকে আসা তরুণ কর্মকর্তা মেজর নাসিরকে বিস্কুট ও কফি অফার করেন, মুক্তিযুদ্ধ নিয়ে অর্ধঘণ্টা আলোচনা করেন এবং মেজর নাসিরকে পরের দিন আসতে বলেন। দ্বিতীয় দিন তিনি কিছুটা গম্ভীর হয়ে বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ এবং পাকিস্তানের দর্শন অনুসরণ করে। তিনি বলেন, বাংলাদেশের আর্মি, নেভি ও এয়ার ফোর্সের ডকট্রিন পাকিস্তানের সঙ্গে একই। এরপর তিনি মেজর নাসিরকে পদুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। মেজর নাসির বলেন, তিনি আমেরিকায় অবস্থান করার কারণে কিছু জানেন না। নিরাজ শ্রীবাস্তব বলেন, Padua-তে বিডিআর ১৬-১৭ জন বিএসএফ সদস্যকে হত্যা করেছে। এটি ছিল একটি গুরুতর উসকানিমূলক ঘটনা। তিনি বলেন, ‘Padua will not go unchallenged and unpunished.’ ২০০৮ সালে আরেকবার এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিকের সঙ্গে মেজর নাসিরের দেখা হয়। তিনি মাসটি স্মরণ করতে পারেননি, তবে ঘটনাগুলো সবই ২০০৮ সালের মধ্যে হয়েছিল। (সূত্র : সাক্ষী নম্বর : ৯৫) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানা যায়, Mr. Niraj Srivastava ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে Minister পদবিতে নিয়োজিত ছিলেন। (সূত্র : পররাষ্ট্র মন্ত্রণালয় পত্র নম্বর : ১৯.০০.০০০০.৭৩০.২৮.৩৭.২৫-২৩১৯, তারিখ ২২ অক্টোবর ২০২৫, সংযোজনী : ৫৩)
গ. ঘটনা-পূর্ব ষড়যন্ত্রে তানজিম আহমেদ সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ২৪ জনের একটি কিলার গ্রুপের সঙ্গে বৈঠক হয়। নায়েক শহীদুর রহমান তার ঘনিষ্ঠ তোরাব আলীর (অন্যতম মূল ষড়যন্ত্রকারী, পরে জেলখানায় মৃত) বরাতে বলেন, ‘ভারতীয়দের সঙ্গে বৈঠকের পরে পুরো পরিকল্পনা সাজানো হয় এবং সমন্বয় করার জন্য শেখ ফজলে নূর তাপসের বাসায় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিল নানক, মির্জা আজম, ফজলে নূর তাপস, শেখ সেলিম, লেদার লিটন এবং তোরাব আলী। সেখানে যখন জানানো হয় যে অফিসারদের হত্যা করা হবে, তখন তোরাব আলী সেখানে আপত্তি করেন। তিনি বলেন, অফিসারদের হত্যা করা যাবে না। তখন শেখ সেলিম তাকে মুরব্বি সম্বোধন করে বলেন, ‘আপনার তো বয়স হয়েছে। আপনার আর এর মধ্যে থাকার দরকার নেই। আপনার ছেলে (লেদার লিটন) আমাদের সঙ্গে থাকলেই হবে।’ (সূত্র : কয়েদি সাক্ষী নম্বর : ৩০)
ঘ. ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সকাল পৌনে ১০টা থেকে ১০টায় পিলখানা এলাকায় সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম কিছু ‘র’-এর সদস্যের উপস্থিতি দেখা যায়। এই ‘র’-এর সদস্যরা সাক্ষী এমপি গোলাম রেজার রাজনৈতিক যোগাযোগের কারণে তার পূর্বপরিচিত ছিলেন। সাবেক এমপি গোলাম রেজা তার সাক্ষ্যে বলেন, ‘এরপর আমি দ্রুত নর্দান মেডিকেল কলেজের দিকে যাই। সেখানে আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম এবং ‘র’-এর চার-পাঁচজনকে দেখলাম, যাদের আমি আগে থেকেই চিনতাম।’ (সূত্র : রাজনৈতিক সাক্ষী নম্বর : ০১)
ঙ. ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা ২৫ ফেব্রুয়ারি ২০০৯ বিদ্রোহ শুরু হওয়ার পর ক্যাপ্টেন তানভীরের সঙ্গে মোবাইলে কথা বলার সময় ক্যাপ্টেন তানভীর তাকে পিলখানার ভেতরে ভারতীয় সংস্থা National Security Guard (NSG) of India-এর নাম বলেন। বেগম তাসনুভার ভাষ্য অনুযায়ী, ‘২৫ তারিখ তানভীরের সঙ্গে যখন আমার শেষ কথা হচ্ছে, তখন আমি ছিলাম খাটের নিচে। বাচ্চাদের নিয়ে তখন আমি লুকিয়ে ছিলাম, সেখান থেকে আমি আবার ওয়ারড্রবের মধ্যে লুকাই, কারণ বুঝতে পারছিলাম পাশেই কোথাও বিডিআর সদস্যরা ঘোরাফেরা করছেন। তানভীরের সঙ্গে শেষ ফোনালাপে তানভীর আমাকে বলেন, লীগের নেতারা অন্য পোশাকে এসেছেন। ওর মুখে আমি এনএসজি নিয়ে কিছু কথা শুনেছি। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এনএসজি কী ও আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন। আমি দুবার তাকে জিজ্ঞেস করেছি, এনএসজি কী? তখন একপর্যায়ে তিনি বেশ বিরক্ত হয়ে বলেন, Indians! Indians’.
এছাড়া বেগম তাসনুভা মাহা বলেন, তিনি চুল বড় তিনজনকে বিডিআরের টি-শার্ট ও স্যান্ডেল পরা অবস্থায় দেখেছেন, যারা তাকে হিন্দিতে গালাগাল করেছে এবং তার সন্তানদের ‘পাকিস্তানি লাডলা’ বলেছে। (সূত্র : শহীদ পরিবার সাক্ষী নম্বর : ১২)
চ. ২৫ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানার ভেতরে বিভিন্ন সময় হিন্দিতে, পশ্চিমবঙ্গের উচ্চারণে বাংলা ভাষায়, বাংলা নয় এমন ভাষা এবং ইংরেজিতে কথা বলতে শোনা গেছে। নায়েক শহীদুর, সিপাহি সেলিম, পিলখানা কেন্দ্রীয় মসজিদের ইমাম মরহুম সিদ্দিকুর রহমান, সিপাহি শাহাদাত, সাক্ষী তাসনুভা মাহা (শহীদ ক্যাপ্টেন তানভীরের স্ত্রী) সিপাহি আব্দুল মতিন স্বচক্ষে হিন্দি ভাষী এবং বাংলা নয় এমন ভাষাভাষী বহিরাগত ব্যক্তিদের বিডিআরের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ২৫ তারিখ হত্যাকাণ্ড চলাকালীন সময়ে এবং তার অব্যবহিত পরে পিলখানার অভ্যন্তরে দেখেছেন—
১. নায়েক শহীদুরের ভাষ্যমতে, “তখন সকাল প্রায় ১০.১৫ থেকে ১০.৩০-এর মতো বাজে। দেখি তিন নম্বর গেটের দিকে ৫-৬ জন ব্যক্তি বিডিআর সৈনিকের পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল—‘ইধার আও’। তাদের বলার ভাষাটা ছিল কমান্ড ভয়েসের মতো। আমি হতচকিত হয়ে যাই। আমি তাদের গালি দিয়ে বলি, ‘একটা গন্ডগোল হইসে, আর তোরা ভাষাও বদলায় ফেলসিস। আমার র‍্যাংক চোখে পড়ে না তোদের!’ তখন তারা নিজেরা কিছু কথা বলাবলি করছিল এবং সেগুলো হিন্দি ভাষাতেই বলাবলি করছিল। এদের মধ্যে অন্তত একজন বাঙালি ছিল। আমি বলতে শুনি, একজন আমাকে দেখিয়ে বলল, ‘হি ইজ এ ভেরি ক্লেভার ম্যান।” (সূত্র : কয়েদি সাক্ষী নম্বর : ৩০)
২. সিপাহি সেলিম বলেন, ‘আমি গুলি করলেও সেগুলো তাদের গায়ে লাগেনি। এরপর আমি গড়িয়ে গড়িয়ে পাশের দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় যাই এবং সেখানে সেই অস্ত্রধারীদের দেখতে পাই। সেখানে দেখি যে তাদের মুখ বাঁধা থাকলেও তাদের চুল সিভিলিয়ানদের মতো লম্বা, বিডিআর কাটিং না এবং তারা হিন্দিতে কথা বলছে। সেখানে প্রায় এ রকম ৮-১০ জন অস্ত্রধারী ব্যক্তি ছিল।’ (সূত্র : কয়েদি সাক্ষী নম্বর : ২০)
৩. হেফাজতে মৃত্যুবরণকারী পিলখানা মসজিদের ইমাম সিদ্দিকুর রহমানের স্ত্রী কামরুন নাহার শিরিন তার স্বামীর বরাতে বলেন, ‘আমাকে আমার স্বামী বলেছেন, এ রকম সময় উত্তরদিক থেকে একটি গাড়ি (পিকআপ) এসে দরবারের পশ্চিম গেটে দাঁড়িয়েছে। ওই গাড়ি থেকে প্রচুর সৈনিক অস্ত্রসহ নামে। এই সৈনিকদের হিন্দিতে এবং ইংলিশে কথা বলতে আমার স্বামী শুনেছেন। তারা অন্য সৈনিকদের গুলি করার জন্য কমান্ড করছিল। হিন্দি এবং ইংলিশে ওই সৈনিকরা কী কী বলেছে, সেটাও তিনি আমাকে বলেছিলেন কিন্তু এখন আমার মনে নেই।’ (সূত্র : বিডিআর সাক্ষী নম্বর : ০৩)
৪. সিপাহি শাহাদাতের দেওয়া তথ্যমতে, ‘২৫ তারিখ সকাল আনুমানিক ১০.৩০ থেকে ১১.৩০-এর মধ্যে আমি তিনজন ব্যক্তিকে ওই পথ ধরে দেয়াল টপকে পিলখানার বাইরে চলে যেতে দেখি। এদের পরনে বিডিআরের পোশাক পরিহিত থাকলেও, পায়ে বুট জুতা ছিল না। প্যারেড এবং বিডিআর সপ্তাহ উপলক্ষে আমাদের সবার চুল জিরো সাইজ করা থাকলেও এদের চুল সিভিলিয়ানদের মতো ছিল। তবে এদের মুখ বাঁধা ছিল। যেটি আমার আরো দৃষ্টি আকর্ষণ করে। তা হলো, তারা এমন একটি ভাষায় কথা বলছিল, যেটি মাঝে মাঝে আমার হিন্দি মনে হয়েছে, আবার মনে হয়েছে ঠিক হিন্দিও না। সেটি যে বাংলা ভাষা না, আমি নিশ্চিত। হিন্দি ভাষা আমি বলতে না পারলেও বুঝতে পারি। তারা একটি অদ্ভুত ভাষায় কথা বলতে বলতে চলে গেল। মনে হচ্ছিল হিন্দি আবার হিন্দিও না, এমন ভাষাতেও তারা কথা বলেছে।’ (সূত্র : কয়েদি সাক্ষী নম্বর : ২১)
৫. সিপাহি আব্দুল মতিন বলেন, “মিছিলটি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান করে এবং আনুমানিক ১০০ থেকে ১৫০ জনের মতো লোকসংখ্যা ছিল। মিছিলের সঙ্গে মিশে দুজন ব্যক্তি উচ্চ স্বরে ‘জয় হিন্দ’ বলছিলেন। ওই দুজনের গায়ে বিডিআর পোশাক ছিল এবং তাদের হাতে এসএমজি অস্ত্র লক্ষ করলাম। তাদের পোশাক কেমোফ্লেজ গেজি ছিল এবং তাদের চেহারা ও ভাষা থেকে আমি বুঝলাম তারা স্থানীয় নয়, কারণ তারা হিন্দি ভাষায় কথা বলছিল।’ (সূত্র : কয়েদি সাক্ষী নম্বর : ২৪)
ছ. লে. কর্নেল তাসনিম, মেজর মুনির, সিপাহি আইয়ুব হিন্দি ভাষা, পশ্চিমবঙ্গের টানে বাংলা ভাষা এবং বাংলা বা হিন্দি নয় অপরিচিত ভাষার কথোপকথন শুনেছেন—
১. লে. কর্নেল তাসনিম বলেন, “পরে রাত সাড়ে ৭টায় একটি পিকআপে দন্ডায়মান দুজন লোক সিগন্যাল সেক্টর অফিসের সামনে মেগাফোনে সৈনিকদের উদ্বুদ্ধ করতে লাগল। তাদের চুল কাঁধ পর্যন্ত লম্বা, ভাষা পশ্চিমবঙ্গের মতো। তারা বলছিল, ‘আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো’। উল্লেখ্য, বিডিআর সপ্তাহ উপলক্ষে শতভাগ বিডিআর সদস্যের চুল কাটা নিশ্চিত করা হয়েছিল।” (সূত্র : সাক্ষী নম্বর : ৫৪)
২. মেজর সৈয়দ মনিরুল আলম বলেন, ‘রাতে দরবার হলের ফলস সিলিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় আমি নিজ কানে এমন ভাষা শুনেছি, যা বাংলা, হিন্দি বা চায়নিজ ছিল না, সম্ভবত চাকমা, তবে আমি নিশ্চিত না। এটা সাব-কন্টিনেন্টেরও কোনো ভাষা হতে পারে।’ (সূত্র : সাক্ষী নম্বর : ৯২)
৩. সিপাহি আইয়ুব বলেন, ‘আমি স্মল আর্মস কোয়ালিফাইড, অস্ত্রশস্ত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল। তাই তৎক্ষণাৎ আমি ওদের অস্ত্র দেখেই বুঝতে পেরেছি যে এখানে বহিরাগত লোকজনও আছে। প্রচণ্ড গোলাগুলি করতে করতে দরবার হল ঘিরে ফেলেছিল। আমি দূর থেকে তাদের কিছু কথাও শুনেছিলাম। সেগুলো বাংলা ছিল কিন্তু আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের দিকের বাংলা টানে তারা কথা বলছিল।’ (সূত্র : কয়েদি সাক্ষী নম্বর : ১৭)
জ. ক্যাপ্টেন শাহনাজ ২৭ ফেব্রুয়ারি সকালে ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পক্ষ থেকে Search and Rescue Operation-এ অংশগ্রহণ করতে গিয়ে পিলখানা দরবার হলের কাঠে একটি ব্যবহার করা সাবমেশিন গানে (এসএমজি) নজলের সঙ্গে গেরিলা বাহিনীর স্টাইলে বাঁধা একটি বিদেশি স্লিং দেখেন। স্লিংটি ছিল সেনাবাহিনীর মতো জলপাই রঙের এবং তার ওপর Dark Olive রঙের বড় ইংরেজি হরফে ‘TIGER’ লেখা। তার জানা মতে, এ ধরনের স্লিং বাংলাদেশ সেনাবাহিনী অথবা বিডিআর ব্যবহার করে না। গঠন, স্লিংয়ের পুরুত্ব এবং স্লিংটি বাঁধার কৌশল দেখে তার কাছে মনে হয়েছিল এটি অন্য কোনো বিদেশি উৎসের হতে পারে। (সূত্র : সাক্ষী নম্বর : ১০১)
ঝ. ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে গোলাম রেজা (প্রাক্তন এমপি) পিলখানার ভেতরে ও বাইরে কিছু লোককে দৌড়াদৌড়ি করতে দেখেন কিছু মানুষ ছোট ছোট টিনের ঘরে লাইফ জ্যাকেটগুলো খুলে রেখে পালিয়ে যাচ্ছিল। তাদের দেখে এমপি গোলাম রেজার মনে হয়েছিল, তারা দেশের কেউ নয়। (সূত্র : রাজনৈতিক সাক্ষী নম্বর : ০১)
ঞ. তোরাব আলীর মোবাইল ফোনে ভারত এবং সিঙ্গাপুরে একাধিকবার যোগাযোগ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনে ওই টেলিফোনের গ্রাহকদের পরিচয় জানার জন্য চিঠি লেখা হয়েছিল কিন্তু উত্তর পাওয়া যায়নি। (প্রাপ্ত সিডিআর মোবাইল রিপোর্ট দ্রষ্টব্য) মোবাইল ফোন ব্যবহাকারী সম্পর্কে ডিজিএফআই থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে অর্থবহ কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। (সূত্র : সংযোজনী : ৫৪)
ট. বিডিআর সদস্যদের সঙ্গে বিএসএফের যোগাযোগ হয়েছে এবং সেনাবাহিনী আক্রমণ শুরু করলে বিএসএফের সহায়তায় ভারতে চলে যাওয়ার প্রতিশ্রুতি ছিল। (সূত্র : সেনা তদন্ত প্রতিবেদন, পৃষ্ঠা নম্বর : ৭৬৯)
ঠ. ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাবে বলে এসআইঅ্যান্ডটির শিক্ষার্থীদের মেজর জেনারেল তারেক এবং লে. জেনারেল মামুন খালেদ কর্তৃক হুমকি দেওয়া হয়েছিল। (সূত্র : সাক্ষী নম্বর : ৪৭)
ড. তৎকালীন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী ১১ ডিভিশনের জিওসির কাছ থেকে এই মর্মে একটি তথ্য পান, ভারত বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশ করছে। তারা একটি প্যারাট্রুপার বাহিনীও প্রস্তুত রেখেছে এই জন্য যে, আমাদের সেনাবাহিনী যদি অভিযান পরিচালনা করে, তাহলে তারা শেখ হাসিনাকে উদ্ধার করে নিয়ে যাবে। (সূত্র : সাক্ষী নম্বর : ৫) মেজর জেনারেল মুহম্মদ ফেরদৌস মিয়া, জিওসি ১১ পদাতিক ডিভিশনের ভাষ্যমতে সীমান্ত এলাকায় ভারতীয় সেনা সমাবেশের তথ্যে এফআইইউ সম্ভবত এনএসআই এবং ডিজিএফআই কাছ থেকে শুনেছিল। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সীমান্তে ভারতীয় সৈন্য সমাবেশের তথ্য তিনি যদি শুনে থাকেন, তবে অবশ্যই তিনি সেটা সেনা সদরে জানিয়েছিলেন। তবে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। (সূত্র : সাক্ষী নম্বর : ১৩)
ঢ. তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন উ আহমেদের ভাষ্যমতে, ‘আমি ‘ওড়া’ ‘ওড়া’ খবর পাচ্ছিলাম যে if anything goes wrong, এ রকমটি হতে পারে (সশস্ত্র বাহিনী সরকারের সিদ্ধান্তের বাইরে গেলে ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাবে)। যদি তারা (ভারতীয় বাহিনী) আসত, তাহলে ১৯৭১-এর পর যেমন ফেরত চলে গিয়েছিল, এবার এলে আর ফিরে যেত না। এবার ভারতীয় বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালালে Things would have been different। গবেষক অভিনাষ পালিওয়াল ও তার প্রবন্ধে এটাই বলেছেন। এটা আমাদের জন্য would have been very very bad। তিনি দুটো আর্টিকেল লিখেছেন এ বিষয়ে, দুটোই আমার কাছে আছে।’ (সূত্র : সাক্ষী নম্বর : ০১)
ণ. যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের বিখ্যাত স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের (এসওএএস) শিক্ষক অভিনাষ পালিওয়াল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কর্তৃক ২০২৪ সালে প্রকাশিত ‘India’s Near East : A New History’ গ্রন্থের ২৮৬ নম্বর পৃষ্ঠায় লিখেছেন—
The recently elected prime minister Hasina, who also held the defence portfolio, felt threatened and couldn’t count on the army’s support. ‘She asked India for help … and that’s why we were there’, awaiting orders and ‘preparing for all eventualities when we touch down in Dhaka’, remembers Sandhu.
“Shortly after the killings began, Hasina called her closest ally in New Delhi, top Congress leader and recently appointed finance minister Pranab Mukherjee. Upon hearing what was going on, Mukherjee promised ‘to be responsive’. The ‘SOS’ from Dhaka triggered the mobilisation of paratroopers, and prompted foreign secretary Shivshankar Menon to urgently engage with American, British, Japanese, and Chinese envoys to lobby support for Hasina.”
“Apart from Kalaikunda, paratroopers were mobilised in Jorhat and Agartala. If the order came, Indian troops would enter Bangladesh from all three sides. The aim was to secure the Zia International Airport (renamed Hazrat Shahjalal International Airport) and the Tejgaon airport. Subsequently, the paratroopers would wrest control of Ganabhaban, prime minister’s residence, and evacuate Hasina to safety. The Brigade commander overseeing the operation began distributing ‘first line’ ammunition meant for use during active combat.”
ত. অভিনাষ পালিওয়াল বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর উদ্ধৃতি দিয়ে একই পৃষ্ঠায় লিখেছেন—
“Pinak Ranjan Chakravarty, India’s high commissioner to Dhaka (2007-10) who has family origins in Bangladesh and called Hasina ‘Aapa’ (elder sister) out of respect, says that ‘we did put some forces on alert, and conveyed to Hasina that we’re worried about her safety.”
থ. বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন উ আহমেদ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সম্মুখে তার প্রদত্ত সাক্ষ্যে অভিনাষ পালিওয়ালের ওপরে বর্ণিত উদ্ধৃতিগুলো দৃঢ়ভাবে উল্লেখ করেছেন এবং এই উক্তিগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন।
দ. অভিনাষ পালিওয়াল একই গ্রন্থের ২৮৭ পৃষ্ঠায় বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব, বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘I was told by those who were closer to power that Gen. Moeen was asked not to use force otherwise Indian paratroopers will drop in Dhaka within one hour’, says Touhid Hussain, then Bangladesh’s foreign secretary.
এ বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কর্তৃক প্রেরিত লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিম্নে উল্লিখিত উত্তর প্রদান করেন, the sentence that is quoted in Paliwal’s book is correct. While the BDR killing took place, I was attending a SAARC meeting in Colombo. Few months later, when I was already shunted out to Foreign Service Academy, I asked casually someone close to power, why the army chief did not take steps to save his officers. He said what I told Paliwal.
ধ. ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানায় বিদ্রোহ শুরু হওয়ার পরপরই শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেন এবং তার সরকারের কাছে আন্তর্জাতিক সহায়তা চান। শেখ হাসিনাকে প্রণব মুখার্জি আশ্বাস দেন যে তাকে (শেখ হাসিনাকে) সব ধরনের সহায়তা করা হবে। ভারতের পররাষ্ট্র সচিব শিবশংকর মেনন শেখ হাসিনা সরকারের প্রতি সমর্থন আদায়ের জন্য যুক্তরাজ্য, চীন এবং জাপান সরকারের সঙ্গে যোগাযোগ করেন। (সূত্র : দ্য হিন্দু (ভারতীয়), ২২ নভেম্বর ২০২১ এবং আমার দেশ, ২৮ মার্চ ২০১১, সংযোজনী : ৫৫)
ন. বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন প্রশাসন শাখার তথ্য অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত সময়ে ভারতীয় পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ভারতীয় নাগরিকের বাংলাদেশ আগমন এবং বহির্গমনের তথ্য নিম্নরূপ—
১. ২৪-২৭ ফেব্রুয়ারি ২০০৯ ভারতীয় পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ভারতীয় নাগরিকের বাংলাদেশ আগমন : ৮২৭ জন আগমন করেছে, তার মধ্যে ৬৫ জনের বহির্গমনের তথ্য পাওয়া যায়নি।
২. ২৪-২৭ ফেব্রুয়ারি ২০০৯ ভারতীয় পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ভারতীয় নাগরিকের বাংলাদেশ থেকে বহির্গমন : ১২২১ জন বহির্গমন করেছে, তার মধ্যে ৫৭ জনের আগমনের তথ্য পাওয়া যায়নি। (সূত্র : বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন প্রশাসন শাখা স্পেশাল ব্রাঞ্চ স্মারক নম্বর : ৪৪.০১.০০০০.০৮৬.০০৪.২৫/১৩১১, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০০৯, সংযোজনী : ৫৬)
প. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের সহায়তায় বিডিআরকে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন। প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, ‘একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিডিআরকে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণসহ উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেওয়া যেতে পারে। তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই।’ (সূত্র : দৈনিক যুগান্তর ৬ মে ২০০৯ এবং bdnews24.com uploaded on 5 May 2009)
ফ. ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ রাত আনুমানিক সাড়ে ১০টা-১১টার দিকে পিলখানার গেট খুলে যায় এবং ভেতর থেকে কয়েকটা মাইক্রোবাস বেরিয়ে আম্বালা পার হয়ে চলে যায়। লে. কর্নেল রওশনুল ফিরোজ (অব.) ভেবেছিলেন তার আটকে পড়া ফ্যামিলি ওই মাইক্রোবাসে চলে যাচ্ছে। দ্বিতীয় মাইক্রোবাসটি বের হওয়ার সঙ্গে সঙ্গে লে. কর্নেল রওশনুল ফিরোজ মাইক্রোবাসের দরজা ধরে হ্যাঁচকা টান দিয়ে খুলে ফেলেন এবং মাইক্রোবাসটির ভেতরে আলো জ্বলে ওঠে। ভেতরে ছয়-সাতজন লোককে দেখতে পান তিনি। তাদের মাথা ওড়না বা চাদর দিয়ে মোড়ানো ছিল। লে. কর্নেল রওশনুল ফিরোজ তার স্ত্রী এবং বাচ্চার নাম ধরে ডাকাডাকি করতে থাকেন এবং মাইক্রোর ভেতরের পেছনের প্রথম সিটে ট্র্যাক স্যুট পরা জলপাই বা ধূসর কালারের গেঞ্জি গায়ে একজন মোটা গোঁফের লোককে বসা অবস্থায় দেখেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ওই লোক লে. কর্নেল রওশনুল ফিরোজকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন ‘হু’? আবার জিজ্ঞেস করেন, ‘হু’? এরপর জিজ্ঞেস করেন ‘হু আর ইউ’? এরপর তিনবার চিৎকার করে বলেন, ‘ক্লোজ’ ‘ক্লোজ’ ‘ক্লোজ’। মুখ ঢাকা অবস্থায়ও লে. কর্নেল রওশনুল ফিরোজ দুজনকে দেখে বুঝতে পারেন তারা পুরুষ লোক এবং বেশ সুস্বাস্থ্যের অধিকারী এবং তার মনে হয়েছিল তিনি কোনো মিলিটারি পারসন। মাইক্রোবাসের গ্লাস কালো ছিল। লে. কর্নেল রওশনুল ফিরোজ সেকেন্ড বা থার্ড মাইক্রোবাসটাকে ধরেছিলেন। তার আগে আরো একটা বা দুটি মাইক্রোবাস চলে গেছে। গাড়িগুলো ১০টা বা সাড়ে ১০টা বা ১১টার দিকে বের হয়েছে। গাড়ির লোকজনকে অন্তত বাংলাদেশি লোক বলে লে. কর্নেল রওশনুল ফিরোজের মনে হয়নি।’ (সূত্র : সাক্ষী নম্বর : ৬৬)
ব. ১৬ মার্চ ২০০৯-এ India Today-তে প্রকাশিত ‘More than a Mutiny’ নামক এক প্রবন্ধে সৌরভ শুকলা লেখেন, ২৮ ফেব্রুয়ারি ২০০৯-এ ভারত শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য প্রস্তুতি শুরু করে। ত্রিপুরায় একটি সম্মুখবর্তী বিমানবাহিনী ঘাঁটিতে দুটি এবং কলকাতায় একটি কমান্ডো প্লাটুন, সে জন্য প্রস্তুত রাখা হয়। (সূত্র : সংযোজনী : ৫৭)
অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ: আপিল বিভাগ
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। তবে পরবর্তী নির্বাচিত সরকারের অনুমোদন লাগবে। পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছে, হাইকোর্টের দেয়া রায়ে কোনো ত্রুটি নেই।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
গতকাল বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন।
সকালের যে বদভ্যাসে গ্যাসের সমস্যা বাড়ে
বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় অধিকাংশেরই সকালবেলা উঠে চা পানের অভ্যাস রয়েছে। কিন্তু অনেকেই চা পান করে থাকেন খালি পেটে। সাম্প্রতিক কয়েকটি গবেষণায় বলা হয়েছে, খালি পেটে চা পানের অভ্যাস শরীরের পক্ষে ক্ষতিকর। বিশেষ করে গরমকালে।
চা খাওয়ার আগে ভারী কিছু না খেলেও অন্তত চায়ের সঙ্গে একটি বিস্কুট খেয়ে নেয়া জরুরি। ঘুম থেকে উঠেই খালি পেটে চায়ের কাপে চুমুক না দেয়াই ভালো।
চায়ে ক্যাফিন নামক যৌগ রয়েছে। খালি পেটে এই যৌগ পাকস্থলীতে প্রবেশ করলে অম্লের পরিমাণ বাড়তে পারে। এর ফলে অনেক সময় আকস্মিক বমি বমি ভাব, বুক জ্বালার মতো উপসর্গ দেখা দেয়। গ্যাসের সমস্যারও সূত্রপাত ঘটে । দীর্ঘদিন ধরে খালি পেটে চা পানের অভ্যাস গ্যাসের সমস্যাকে আরও মারাত্মক করে তুলতে পারে।
চায়ে থিয়োফিলিন থাকে। এটি শরীরে পানির পরিমাণ হ্রাস করে। ঘুমিয়ে থাকা অবস্থায় শরীরে পানির পরিমাণ কম থাকে। ঘুম থেকে উঠেই খালি পেটে চা পান করলে সেই পরিমাণ আরও হ্রাস পায়। এর প্রভাব পড়ে কিডনিতে। চা খাওয়ার আগে অল্প কিছু খাবার বা তিন-চারটি বিস্কুট খেয়ে নিলে এই থিয়োফিলিন কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাতে শরীরে পানির পরিমাণ ঠিক থাকে।
চিকিৎসকদের পরামর্শ, ঘুম থেকেই উঠেই প্রথমে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে কিছুটা পানি খেয়ে নেয়া জরুরি। কিছুক্ষণ পর হালকা কোনও খাবার খেয়ে তার পর চায়ের কাপে চুমুক দিলে শরীর ও মেজাজ দু’টোই ফুরফুরে থাকবে।
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা উপদেষ্টা পরিষদের
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে।
বিডিআর হত্যাকাণ্ডের আদ্যোপান্তে যা আছে?
ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত বের করা হয়েছে বলে মন্তব্য করেছে এ বিষয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান। এর আগে কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।
সেনা অভিযান হলে ভারতের হামলার হুমকি ছিলো : জেনারেল মঈনের সাক্ষ্য
ভারত, আ.লীগ ও হাসিনা জড়িত
তাপস মূল সমন্বয়কারী
বিডিআর হত্যাকাণ্ড ধামাচাপা দিতে জে. তারেক সিদ্দিকের নেতৃত্বে প্যারালাল সেনা কমান্ড
সংবাদ সম্মেলনে আ ল ম ফজলুর রহমান বলেন, ‘শেষ পর্যন্ত কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল? কারা জড়িত? কারা এটা ঘটাচ্ছে? এর স্বরূপ কী? প্রকৃতি কী? কেন এটা হলো? কারা দায়ী? কীভাবে এটা প্রিভেন্ট করা যেত? যেত কী যেত না? কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিল না? কেন পলিটিক্যাল ডিসিশন হলো? এবং কীভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল? কারা এর সঙ্গে জড়িত? সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ- আমরা তাদের আদ্যোপান্ত বের করতে সক্ষম হয়েছি।’
ফজলুর রহমান বলেন, ‘আজকে আমরা জানি কেন এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। আমি যে আমরা আজকে যে তদন্ত রিপোর্ট আমরা তদন্ত রিপোর্ট সাবমিট করলাম। এখানে আমরা সিকিউরিটি ক্লাসিফিকেশন আনক্লাস করছি। মানে এটা কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন আমরা দেইনি। তিনি বলেন, ‘সেখানে মিডিয়া, সেনাবাহিনী, অন্যান্য বাহিনী, প্রশাসন, পুলিশের কী রোল ছিল- এগুলো সব আমরা এখানে তুলে ধরেছি।’
প্রতিবেদন তৈরির পুরো প্রক্রিয়া তুলে ধরে সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, ‘আমরা মোট সাক্ষী গ্রহণ করছি ২৪৭ জনের, শহীদ পরিবারের সদস্যের জবানবন্দি নিয়েছি ১৪ জন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ১০ জন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দুজন, সামরিক কর্মকর্তা ১৩০ জন, অসামরিক কর্মকর্তা চারজন, পুলিশ কর্মকর্তা ২২ জন, বেসামরিক ব্যক্তি নয়জন, সাবেক ও বর্তমান বিডিআর ও বিজিবির সদস্য ২২ জন, কারাগারে আটক ২৬ জন, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী একজন, সাংবাদিক তিনজন।
তদন্ত কমিশনের প্রধান বলেন, প্রতিবেদন তৈরির জন্য ভিডিও রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিংয়ের রিভিউ ও অডিও ট্রান্সক্রিবশনে ৬০০ ঘণ্টা আমরা ব্যয় করেছি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্থিরচিত্র বা ছবি প্রায় ৮০০, খবরের কাগজে প্রচারিত সংবাদ ২১৫, পত্রালাপের সংখ্যা ৯০৫টি প্রতি মাসে ৮৯টি করে আমরা পত্র লিখেছি বিভিন্ন প্রতিষ্ঠানকে। মোট ২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের পত্রালাপ হয়েছে।
গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই ও আর্মির সহযোগিতা পাওয়া গেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমি আবারও আমার কমিশনের প্রত্যেকটি সদস্যকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে, তারা নিজেরা স্বতঃস্ফূর্ত হয়ে কারো আদেশের অপেক্ষা না করে এই কাজ সম্পন্ন করেছেন। আমরা শত শত চিঠি লিখেছি প্রায় বত্রিশ থেকে ছত্রিশটা সংগঠনের কাছে বিভিন্ন তথ্যের জন্য।
তিনি বলেন, ‘একটা উদাহরণ আমি দিই যে, একজন লোকের কাছে দেখা গেল যে, সিঙ্গাপুর থেকে এবং ভারত থেকে থেকে টেলিফোন এসেছে। ওটা চেক করার জন্য আমরা টেলিফোন কোম্পানিকে লিখছি- তারা এক মাস পরে, দুই মাস পরে আমাদের জানাচ্ছে, যে আমাদের কাছে তথ্য আছে। তখন আমরা বললাম- ওই লোকগুলো যারা ওই সময় ছিল তারা কোথায়? আবার এক মাস পরে তারা আমাদের কাছে চিঠি লিখে জানাচ্ছে- তারা পাঁচ বছর, কেউ বলছে দশ বছর হয় চলে গেছে। তাদের খুঁজে বের করে আমরা নিয়ে এসেছি।’
প্রতিবেদন তৈরিতে বিলম্বের অভিযোগ আনা ব্যক্তিদের উদ্দেশে কমিশন বলেছে, ‘এই রকম একটা পরিস্থিতিতে আপনাদের অনেকেরই মনে হতে পারে এটা- এগারো মাস সময় আমাদের কেন লাগল। তবে এটা এগারো মাস কেনো? আরো এগারো মাস দিলেও এর সময়ে কম হবে। তবে আল্লাহর শুকরিয়া আদায় করি আমি। আমার কমিশন সদস্য যারা আছেন, তারা সবাই নিজেরা চেষ্টা করেছেন এবং তাদের কঠোর পরিশ্রম ও চেষ্টার ফলে এবং আমাকে তাদের সঙ্গে কাজ করার যে সুযোগ হয়েছে তার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি।
কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান আরও বলেন, ‘সবাই আমরা একমত হয়েছি এই কমিশনের সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে এবং সবাই আমরা স্বাক্ষর করেছি চূড়ান্ত প্রতিবেদন এবং আজকে সেটা আমরা জাতির কাছে অর্পণ করলাম।’
পে স্কেল : সর্বনিম্ন বেতন এবং গ্রেড পুনর্বিন্যাসের সুখবর আসছে
সরকারি, আধা-সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় মতামত সংগ্রহে ব্যস্ত সময় পার করছে সরকারি কর্মকমিশন (পে-কমিশন)। ইতোমধ্যে সব মন্ত্রণালয়ের ৭০ জনের বেশি সচিবের সঙ্গে চার দফায় আলাদা বৈঠক করে তাদের প্রস্তাবিত মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।
পে কমিশন সূত্রে জানা যায়, সচিবরা আকাশচুম্বী বা অপ্রত্যাশিত সুপারিশ না করে বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দিয়েছেন। অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি এ পর্যন্ত প্রায় আড়াই শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
সবশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তাদের মূল্যবান মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সচিবদের মতামত সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয়নি। তাই ধাপে ধাপে সভা আয়োজন করা হয়। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামতগুলো বর্তমানে পর্যালোচনা হচ্ছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে।
কমিশনের সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণোদ্যমে কাজ চলছে। এ পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
প্লট জালিয়াতি : হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর, তাঁর বোন শেখ রেহানার ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
এছাড়া এ মামলায় অপর ১৪ আসামিকেও ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিন জনকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে শেখ রেহানার নামে পূর্বাচলের প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা দায়ের করে গত ১৩ জানুয়ারি। ইতিপূর্বে দুদকের ৩টি মামলায় শেখ হাসিনাকে ২১ বছর সাজা দেয়া হয়। এ মামলায় শুধু রাজউক কর্মচারি খুরশীদ আলম কারাগারে রয়েছেন; বাকি আসামি ১৬ জন সবাই পলাতক রয়েছেন।
দুদক সূত্র জানায়, শেখ রেহানার বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে অনিয়ম করে ১০ কাঠা প্লট নেয়ার অভিযোগে এ বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া। এরপর গত ৩১ জুলাই আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।
রেহানার প্লট দুর্নীতি মামলার অন্য আসামিরা হলেন—সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার,
অতিরিক্ত সচিব (প্রশাসন-২) অলিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন,
সাবেক সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক (এস্টেট ও ভূমি ২) মো. নুরুল ইসলাম, রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) নায়েব আলী শরীফ এবং সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মাজহারুল ইসলাম।
ই পারিবারিক আদালত কি এবং মামলা করবেন কিভাবে?
ই-পারিবারিক আদালত কী?
ডিজিটাল පෙ­রিষেবা ই-পারিবারিক আদালত সেবা অনলাইন ভিত্তিক। মামলাগুলি কাগজ-নথি কমিয়ে, ডিজিটালভাবে পরিচালিত হবে।
পেপারলেস (কাগজবিহীন) সিস্টেম নতুন সিস্টেম পেপারলেস বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে।
সুবিধাজনক টাইমিং অনলাইনের মাধ্যমে, ২৪/৭ রেজিস্ট্রেশন সম্ভব হবে (সপ্তাহের দিনে, দিন-রাত কোনও বাধা নাও থাকতে পারে)।
কম খরচ ও সময় সাশ্রয় দীর্ঘসূত্রতা, অতিরিক্ত ভ্রমণ, আদালতে অপেক্ষার ঝামেলা কমবে বলে আশা করা হচ্ছে।
স্বচ্ছতা এবং দুর্নীতি কমানো আইন উপদেষ্টা বলেন যে ডিজিটাল সিস্টেম বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ করবে এবং দুর্নীতির সুযোগ কমবে।
ডিজিটাল নথি সংরক্ষণ মামলার নথি অনলাইনে সংরক্ষণ করা যাবে, তাই কাগজ হারানোর ঝুঁকি কমবে।
অনলাইন শিডিউলিং শুনানির তারিখ, সময় অনলাইনে সময়সূচি করা যাবে।
ইতিমধ্যেই শুরু হয়েছে ই-পারিবারিক আদালত (২০২৫)
ঢাকার মহানগর আদালতে ই-পারিবারিক আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। এটি বিচারব্যবস্থায় একটি বড় অগ্রগতি।
ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
ঢাকা মাদরাসা-ই-আলিয়ায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আয়োজিত শোকরানা মাহফিলে হামলা চালিয়ে সাংবাদিক ও ছাত্রদের আহত করার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান । তারা বলেন, মাদরাসা-ই- আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর সংঘটিত ন্যক্কারজনক, অমানবিক ও বর্বর হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে ঘটনার বিবরণ তুলে ধরে বলা হয়, ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে শনিবার ঢাকা মাদরাসা-ই- আলিয়ায় শোকরানা মাহফিলের আয়োজন করে সর্বস্তরের শিক্ষার্থীদের প্লাটফর্ম “সম্পদ রক্ষা ছাত্র ঐক্য সরকারি মাদরাসা-ই- আলিয়ায়”। এ অনুষ্ঠানকে ঘিরে রাতে বিনা উস্কানিতে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলার সংবাদ সংগ্রহকালে সংবাদ মাধ্যমের ওপরও হামলা চালানো হয়।
বিবৃতিতে জানানো হয়, হামলায় ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, কালের কন্ঠ সাংবাদিক জাবের ও বিটিভির সাংবাদিক মিরাজ আহত হন।
ছাত্রদের মধ্যে আহত হন ওমর ফারুক, তানভীর আহমেদ, রাকিব হোসেন, মোহাম্মদ জোবায়ের ও ফাহিম কামরুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম রিমন, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাশফিকুল ইসলাম, মাদরাসা-ই-আলীয়া শাখার আহ্বায়ক মোঃ রাকিব মন্ডল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নূর আহমদ, সদস্য সচিব মোঃ জিনাত হোসেন, সহকারী সদস্য সচিব মোঃ আব্দুর রহমান, সহকারী সদস্য সচিব আব্দুল্লাহ আল সোহাগ, সদস্য রেদওয়ার মাহি প্রমুখ।
বিবৃতিতে জানানো হয়, হামলায় চকবাজার থানার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা আলিয়া ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আলিম, সেক্রেটারি জাহিদুল ইসলাম জয়নাল, অর্থ সম্পাদক হাসিবুর রহমান, মির্জা ইসমাঈল, নূর মোহাম্মদ, আব্দুল্লাহ, আরাফাত বিন ইলিয়াস, মোসাদ্দেক ভূইয়া, সাজিদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মাহির, তানিম, তুহিন ও আফফান, ঢাকা আলিয়া ছাত্রদলের মাখদুম, সাকিব, মোহাম্মাদ সিরাজসহ বিপুল সংখ্যক বহিরাগত সন্ত্রাসী জড়িত ছিল।
বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃদ্বয় বলেন, ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্র দলের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আতঙ্কের রাজ্যে পরিণত করার মতলবে ছাত্র সমাজকে নিপীড়ন করছে।
প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড ফাঁসির রায় বহাল
মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত সাব-ইন্সপেক্টর (এসআই) লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মো. সগির হোসেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে সাক্ষর শেষে তা পাঠিয়েছেন সেকশনে। এখন আসামিদের আপিল করতে হবে ৩০ দিনের মধ্যে। একইসঙ্গে আরও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে এ রায়ে।
বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন।
গত ২ জুন হাইকোর্ট ডেথ রেফারেন্স ও ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দণ্ডিতদের আপিল শুনানি শেষে এই রায় দেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ২০২২ সালের ৩১ জানুয়ারি মেজর (অব.) সিনহাকে হত্যার দায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এই মামলায় গত ২৯ মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়।
২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান।
ঘটনার পাঁচদিন পর ২০২০ সালের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র‌্যাব।
অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার ফিরলো সর্বোচ্চ আদালতের রায়ে
বহুল প্রত্যাশিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো। ১০ কার্যদিবস ধরে শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য ছয় সদস্য হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব ।
তবে জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ ব্যবস্থায় অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই। তাদের মতে, পরবর্তী অর্থাৎ চতুর্দশ জাতীয় নির্বাচনই হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
এর উদাহরণ হিসেবে তারা বলেন, আগে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ রায় দেওয়ার পর ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ যেমন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়েছিল, তেমনি ১৯৮৮ সালে এরশাদ সরকারের আনা সংশোধনীতে বিভাগীয় শহরে স্থাপিত হাইকোর্টের সার্কিট বেঞ্চ হাইকোর্ট বাতিল করলে সেই রায়ের পর সার্কিট বেঞ্চ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ।
আপিল পক্ষের আইনজীবী ড. শরীফ ভুইয়া বলেন, ‘ওই সংশোধনীগুলো বাতিলের প্রেক্ষাপট ভিন্ন, বর্তমান প্রেক্ষাপটও তা-ই ভিন্ন।’ তার মতে, ত্রয়োদশ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় করতে গেলে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে।
গত ১১ নভেম্বর শেষ হওয়া এ আপিল শুনানিতে বদিউল আলমের পক্ষে শুনানি করেন ড. শরীফ ভুইয়া, বিএনপির পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মির্জা ফখরুলের পক্ষে ব্যারিস্টার জয়নুল আবেদীন এবং জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ারের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, আমরা এখন যে অবস্থায় আছি তাতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সাংবিধানিকভাবে কার্যকর করা সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলেও এবার অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচন এ ব্যবস্থায় করার সুযোগ নেই।
শুনানিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন, তা তত্ত্বাবধায়কের অধীনে হবে না। আদালতে আমরা বলেছি, পরবর্তী নির্বাচন থেকে এ বিধান কার্যকর হতে পারে।’
জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও মনে করেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও ফেব্রুয়ারির নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান ছিল। সংসদ না থাকলে ভাঙার প্রশ্নই আসে না। এখন তো সে রকম পরিস্থিতি নেই। আর সংসদ ভেঙেছে এক বছরেরও বেশি সময় আগে। ফলে এখন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োগের সাংবিধানিক সুযোগ নেই। তার মতে, বর্তমানে দেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। তাদের তিনটি ম্যান্ডেট- বিচার, সংস্কার ও নির্বাচন। সেই ধারাবাহিকতায়ই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সংসদ গঠনের পর চাইলে আগের তত্ত্বাবধায়ক পদ্ধতি পুনর্বহাল করা যেতে পারে অথবা জুলাই সনদের মেকানিজম অনুযায়ী নতুন কাঠামো গড়া যেতে পারে।
মধ্যস্থতাকারী হিসেবে এ আপিলে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসীন রশিদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়।
উল্লেখ্য, বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এ রায়ের পূর্ণাঙ্গ কপি বের হবার আগেই ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তিসহ ৫৫টি সংশোধনীসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আওয়ামী লীগ জাতীয় সংসদে পাস করে এবং ৩ জুলাই তা অনুমোদন করিয়ে নেয়।
গত বছর গণঅভ্যুত্থানের পর গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা সংবিধানবিরোধী ও বাতিল ঘোষণা করে রায় দেন। ফলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরার পথ তৈরি হয়।
সব দলিল এখন অনলাইনে, যেকোনো জায়গা থেকে দেখুন আপনার দলিল!
বাংলাদেশে জমি কেনাবেচা ও মালিকানা যাচাই নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ নানান ভোগান্তির শিকার হয়ে আসছে। জমি কিনতে গিয়ে হয়রানি, জালিয়াতি কিংবা ক্ষমতাবানদের চাপে নিজের বৈধ জমি হারানোর মতো ঘটনাও নতুন নয়। তবে এবার এই হয়রানির অবসান হতে যাচ্ছে। ভূমির প্রকৃত মালিকদের জন্য আসছে বড় সুখবর—ডিজিটাল রূপে সংরক্ষণ করা হচ্ছে দেশের সব জমির দলিল।
ভূমি ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তনের অংশ হিসেবে এনালগ পদ্ধতিকে বিদায় জানিয়ে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে দেশের সমস্ত জমির দলিল। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে দেখা যাবে নিজের জমির দলিল, যাচাই করা যাবে এর সত্যতা। এতদিন দলিল অনলাইনে না থাকায় বিভিন্ন দালাল ও জালিয়াত চক্র ভুয়া মালিক সেজে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে অন্যের কাছে জমি বিক্রি করত। এসব জালিয়াতি ঠেকাতেই শুরু করা হয়েছে সর্বাত্মক ডিজিটালাইজেশন কার্যক্রম।
১৯০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১৭ বছরের সব রেজিস্ট্রি দলিল স্ক্যান করে একটি কেন্দ্রীয় অনলাইন ডাটাবেইসে সংরক্ষণ করা হবে। তবে যুদ্ধকালীন অস্থিরতার কারণে ১৯৪৭ ও ১৯৭১ সালের অনেক দলিল হারিয়ে গেছে, সেগুলো অনলাইনে আনা সম্ভব হবে না। যাদের কাছে ওই সময়কার দলিলের কপি আছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে গিয়ে কপি জমা দিয়ে অনলাইনে যুক্ত করার জন্য আবেদন করতে হবে।
ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে দেশে বা বিদেশে বসেই মালিকরা নিজের জমির দলিলের সব তথ্য অনলাইনে দেখতে পারবেন। নির্দিষ্ট সরকারি ফি পরিশোধ করে ওয়েবসাইট থেকে মোবাইলে ডাউনলোড করতে পারবেন জমির সার্টিফাইড কপি। বাস্তবায়ন শেষে একটি সরকারি ওয়েবসাইট উন্মুক্ত করা হবে, যেখানে দলিল খোঁজা, যাচাই এবং ডাউনলোড করা যাবে। এমনকি কোনো কারণে মূল দলিল হারিয়ে গেলেও এই অনলাইন কপি আইনগতভাবে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে।
আইনজীবীরা জানান, আগে রেজিস্ট্রি অফিসে দলিল খুঁজে বের করতে ঘুষ দিতে হতো ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত, যদিও সরকারি নির্ধারিত ফি মাত্র ২০ টাকা। ডিজিটাল পদ্ধতি চালু হলে এই ঘুষ ও হয়রানির অবসান ঘটবে।
তবে বিশেষজ্ঞরা জমির মালিকদের কয়েকটি বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছেন—সিস্টেম পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অনলাইনে অনুপস্থিত দলিল থাকলে নিজে থেকেই কপি জমা দিতে হবে, এবং মনে রাখতে হবে—জাল দলিলকে কোনো অবস্থাতেই অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে না।
নির্বাচন যত ঘনিয়ে আসছে বাংলাদেশে , দিল্লির কৌশলও তত বদলাচ্ছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গতবছরে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেশটি এক নতুন ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করেছে। গত বছর সরকার অপসারণের পর হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানেই অবস্থান করছেন। সম্প্রসারিত আইসিটি আইনের আওতায় তাকে বিচারের মুখোমুখি করা হয় এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।
এই রায়কে কেন্দ্র করে দেশে-বিদেশে ব্যাপক রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি কীভাবে বাংলাদেশের আগামী পথকে প্রভাবিত করতে পারে- তা ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা থিঙ্ক ট্যাঙ্ক অ্যাটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞরা। তাদের মতে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের রাজনীতি, সমাজ ও আঞ্চলিক কূটনীতিতে বহুমাত্রিক প্রভাব ফেলছে।
এই রায় একদিকে আন্দোলনে নিহতদের জন্য স্বীকৃতি ও জবাবদিহির প্রতীক, অন্যদিকে দেশের রাজনৈতিক বিভাজন, নির্বাচনপূর্ব উত্তেজনা এবং ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্কের নতুন বাস্তবতা তৈরি করছে। দেশটি কোন পথে যাত্রা করবে- তা নির্ধারণ করবে আগামী মাসগুলো, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
অ্যাটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট বিভাগের ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুদাবেহ শাহিদ মনে করেন, এই রায় দেশের দীর্ঘ ও অস্থির রাজনৈতিক যাত্রাপথে এক নির্ধারক মোড় নির্দেশ করে। তিনি জোর দিয়ে বলেন, যদিও রায়টি সরাসরি হাসিনার বিরুদ্ধে জুলাই ২০২৪-এর ছাত্র দমনের অভিযোগকে কেন্দ্র করে, কিন্তু জনমতকে বোঝা যাবে না যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতীত ভূমিকা ও বিতর্কিত ধারণার প্রেক্ষাপট বিবেচনায় না নেয়া হয়। পূর্ববর্তী সরকার আমলে জামায়াতে ইসলামী নেতাদের বিচারের সময় যে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছিল- তা আজকের রায়কে জনসংগঠনগুলো কীভাবে দেখছে, তাতে বিশেষভাবে প্রভাব ফেলেছে।
শাহিদ এক শক্তিশালী প্রজন্মগত বৈপরীত্য তুলে ধরেন। এক দশক আগে শাহবাগে তরুণ মিলেনিয়ালরা যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দাবিতে লাখো মানুষকে আন্দোলনে যুক্ত করেছিলেন। আজ, নতুন প্রজন্ম জেনারেশন জেড অন্য এক মুহূর্তের মুখোমুখি- এরা হাসিনার রায়কে স্বাগত জানাচ্ছেন তাদের সেই সহপাঠী ও বন্ধুদের স্মরণ করে, যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছেন। তবে এদের বড় অংশ মৃত্যুদণ্ড সমর্থন করে বলে নয়- বরং তারা বহুদিনের দায়বদ্ধতার দাবি পূরণ হয়েছে বলে মনে করছেন।
তিনি আরও বলেন, হাসিনাকে ভারতে প্রত্যর্পণ করার সম্ভাবনা অত্যন্ত কম। কারণ দিল্লি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে এবং দীর্ঘদিন ধরে দুই পরিবারের রাজনৈতিক সখ্য ভারতকে এ বিষয়ে অত্যন্ত সতর্ক করে তুলেছে। এ ছাড়া নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক অঙ্গন একপাক্ষিক হয়ে পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে আরও মেরুকরণ সৃষ্টি করতে পারে। শাহিদের মতে, রায়টি বাংলাদেশের মানুষকে দুটি বিস্তর দৃষ্টিভঙ্গিতে ভাগ করে দিয়েছে। এক পক্ষ মনে করে এটি দীর্ঘদিনের জবাবদিহির স্বীকৃতি, আর অন্য পক্ষ পুনর্মিলনের পথে বাধা দেখছে। কোন দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত দেশের ভবিষ্যত নির্ধারণ করবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
দক্ষিণ এশিয়া বিশ্লেষক এবং ফরেন পলিসি ম্যাগাজিনের সাউথ এশিয়া ব্রীফ-এর লেখক মাইকেল কুগেলম্যান রায়টির প্রভাব মূলত ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। তার মতে, হাসিনার ভারতে অবস্থান দিল্লিকে এক অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ফেলেছে। একদিকে হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র এবং ভারতীয় শাসক দল থেকে বিরোধী দল পর্যন্ত বহু নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগতভাবে অপরিহার্য। কারণ বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো স্বার্থগুলো ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুগেলম্যান মনে করেন, ভারত হাসিনাকে প্রত্যর্পণ করবে না, তবে তাকে অনির্দিষ্টকালের জন্য ভারতেই রাখা ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তার মতে, দিল্লির সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হলো হাসিনাকে কোনো তৃতীয় দেশে স্থানান্তরের ব্যবস্থা করা- এমন কোনো দেশ যেখানে তার নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং তার রাজনৈতিক কার্যকলাপও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পূর্ব ইউরোপ থেকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নাম আলোচনায় এসেছে। তবে কোনো দেশই এত উচ্চ-প্রোফাইল একজন নেতাকে আশ্রয় দিতে আগ্রহী হবে কিনা সেটি অনিশ্চিত।
তিনি বলেন, ভারতের কাছে হাসিনা এখনও “বিশেষ অতিথি”- কিন্তু বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে, দিল্লির কৌশলও তত বদলাচ্ছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় মানিয়ে নিতে ভারতকে পরবর্তী সিদ্ধান্ত খুব সতর্কতার সঙ্গে নিতে হবে।
বাংলাদেশি জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাবেক কূটনীতিক ওয়াহিদুজ্জামান নূর বলেন, জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের জন্য রায়টি এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাদের ক্ষতির আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত। এই রায়ের মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে যে, আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের জন্য কেউ একজন দায়ী হবে।
তবে নূর উল্লেখ করেন যে, ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্নও উঠেছে। প্রশাসনিক আদেশের মাধ্যমে আইসিটি আইন সম্প্রসারণ, দ্রুত বিচার, অনুপস্থিত অবস্থায় মামলা পরিচালনা, এবং হাসিনার জন্য আইনজীবী নিয়োগ না করার সিদ্ধান্ত- এসব বিষয় নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এসব বিতর্ক সত্ত্বেও অনেকের কাছে রায়টি দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবি পূরণের প্রতীক। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হলো।
নূর জানান যে, হাসিনা এখনও আওয়ামী লীগের মধ্যে গভীর আনুগত্য উপভোগ করেন এবং দলটি ভারত থেকেই তাকে নেতৃত্ব দিতে অনুমান করা হচ্ছে। ভারতের সতর্ক অবস্থান এবং মৃত্যুদণ্ডের উপস্থিতিতে তাকে প্রত্যর্পণের সম্ভাবনা প্রায় শূন্য। এরই মধ্যে দেশে প্রতিক্রিয়া ব্যাপকভাবে বিভক্ত; বিরোধী পক্ষ এটিকে বহু প্রতীক্ষিত হিসেবে দেখছে, আর আওয়ামী লীগ সমর্থকরা মনে করছে এটি রাজনৈতিক প্রতিশোধ। রায় ঘোষণার আগের কয়েকদিন যেভাবে সহিংসতার ঘটনা বেড়েছে, তা আগামী নির্বাচনের আগে আরও অস্থির পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
অ্যাটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত ফিজি প্রজাতন্ত্রে মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংহতি ও শান্তির দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। তার মতে, বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল এক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে এবং এ সময় প্রতিটি রাজনৈতিক পক্ষের সংযত আচরণ অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ থাকা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা অতীব প্রয়োজন, যেন নাগরিকদের আস্থা অটুট থাকে।
সিদ্দিক বলেন, দেশের শান্তি, নিরাপত্তা এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। রায় সম্পর্কে মানুষের রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। তার মতে, বাংলাদেশ এমন এক সময়ের মুখোমুখি যেখানে সংহতি ও দূরদর্শী নেতৃত্বই দেশের সঠিক পথ নির্ণয় করবে।
জুলাই গণহত্যায় হাসিনার ফাঁসি
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।
সোমবার পৌনে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।
৬ ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠা রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক। দুপুর ১২টা ৩৪ মিনিটে রায় পড়া শুরু হয়। পৌনে তিনটা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক। পরে রায় ঘোষণা করেন।
রায়ে আদালত বলেছে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন, মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে।
গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম বিচারের রায়। হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারিত হয়। এছাড়া রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানো হয়।
হাসিনা ও আসাদুজ্জামান খান পালিয়ে বর্তমানে ভারতের আশ্রয় রয়েছেন। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। তিনি অ্যাপ্রুভার (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।
এদিকে হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
এর পাশাপাশি মাঠে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউন ও শাটডাউনের নামে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ জুলাইয়ের পক্ষের দলগুলোর নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।
হাসিনাসহ এ মামলায় তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রসিকিউশন ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগ দাখিল করে। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার।
মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগ হচ্ছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক এবং পদ্ধতিগত দমনপীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন যা গণহত্যা, খুন এবং ভয়াবহ নির্যাতনের শামিল। প্রতিবেদনে প্রধান যে অভিযোগ আনা হয় সেগুলো হলো সরাসরি আদেশ অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সব বাহিনী, তার দল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন। গণহত্যা ও নির্যাতন হাসিনার নির্দেশের ফলে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং ২৫ হাজারের বেশি আহত, অঙ্গহানি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে।
মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।’
গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে। গোটা জাতিই রয়েছে রায়ের অপেক্ষায়। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটিই হবে প্রথম বিচারের রায়।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতে বেশির ভাগ মানুষ মারা যায়। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন। ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে বলে জানিয়েছেন ছেলে জয়।
রায় প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা আগেই জানি, রায় কী হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।’
তবে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।’
শীতে অ্যাজমা থেকে বাঁচতে সতর্কতা
অ্যাজমা বা হাঁপানি- দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং সংবেদনশীলতায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, একে বলে হাঁপানি বা অ্যাজমা। অ্যাজমা বা শ্বাসকষ্ট এমন একটা রোগ যার নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও প্রধানত ২টি কারণকে এর জন্য চিহ্নিত করা হয়েছে বলে জানান চিকিৎসা বিজ্ঞানীরা। এ ২টি হলো- ১. ‘এটোপি’ বা বংশগত ও ‘এলার্জি’ যা পরিবেশগত উপাদান ২. শ্বাসনালীর অতি-সক্রিয়তা। বিশ্বজুড়ে ৩০ কোটি লোক অ্যাজমায় আক্রান্ত। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। যার মধ্যে ৪০ লাখই শিশু। ৬৫% মানুষের আক্রান্ত হবার কারণ এলার্জি। যুবক বয়সে অ্যাজমা আক্রান্তের হার ১৫%।
অ্যাজমা রোগের লক্ষণ- শ্বাসকষ্ট, সাথে শুকনো কাশি। শ্বাস-প্রশ্বাসের সময় বাঁশির মতো সাঁ সাঁ শব্দ। হঠাৎ দমবন্ধ ভাব অনুভব করা। ধুলোবালি বিশেষভাবে ঘরের ধুলো, ঠান্ডা কিংবা গরমের কারণে শুকনো কাশি, শ্বাসকষ্ট। ঋতু পরিবর্তনের সময় শ্বাসকষ্ট। বিটাব্লকার বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেলে শ্বাসকষ্ট।
অ্যাজমা রোগের চিকিৎসা- চিকিৎসার জন্য দরকার প্রথমেই রোগ নির্ণয়। রক্ত পরীক্ষায় বিশেষত ইয়োসিনোফিল এবং সিরাম আইজিই-এর মাত্রা বেশি আছে কিনা দেখা হয় অ্যাজমা নির্ণয়ে। এবং এলার্জির জন্য স্কিন প্রিক টেস্ট করা হয়। এ পরীক্ষায় রোগীর চামড়ার ওপর বিভিন্ন এলারজেন দিয়ে পরীক্ষা করা হয় এবং এ পরীক্ষাতে কোন কোন জিনিসে রোগীর এলার্জি আছে তা ধরা পড়ে। বুকের এক্স-রে করে দেখা হয় যে অন্য কোনো কারণে রোগীর শ্বাসকষ্ট কি না তা জানতে।
কিছু কিছু বিষয়ে সচেতনতা হাঁপানি থেকে দূরে রাখে। ১. এলার্জেন পরিহার- অ্যাজমার হাত থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ পন্থা হলো যে জিনিসে এলার্জি তা যতদূর সম্ভব এড়িয়ে চলা। তাই অ্যাজমা রোগীদের প্রথমেই এলার্জি টেস্ট করে জানা দরকার তার কিসে কিসে এলার্জি হয়। ২. ওষুধপত্র- অ্যাজমার নানা ধরনের ওষুধ আছে। প্রয়োজনমতো ওষুধ ব্যবহার করে রোগী সুস্থ থাকতে পারেন। ৩.এলার্জি ভ্যাকসিন বা ইমুনোথেরাপি- এলার্জি দ্রব্যাদি থেকে এড়িয়ে চলা ও ওষুধের পাশাপাশি ভ্যাকসিন ব্যবহার করা অ্যাজমা রোগীদের সুস্থ থাকার অন্যতম চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতি ব্যবহারে কর্টিকোস্টেরয়েডের ব্যবহার অনেক কমে যায়। ফলে কর্টিকোস্টেরয়েডের বহুল পার্শপ্রতিক্রিয়া থেকেও রেহাই পাওয়া যায়। বিশ্বের অধিকাংশ দেশ বিশেষ করে উন্নত দেশগুলোতে এ পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়ে থাকে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ভ্যাকসিন পদ্ধতির চিকিৎসাকে এজমার অন্যতম চিকিৎসা বলে অভিহিত করে। এটাই অ্যাজমা রোগীদের দীর্ঘমেয়াদি সুস্থ থাকার একমাত্র চিকিৎসা পদ্ধতি। বর্তমানে বাংলাদেশেও এ পদ্ধতিতে চিকিৎসার পরামর্শ দেয়া হয়।
শীতের অসুখ অ্যাজমা থেকে বাচতে সতর্কতা-
* এলার্জিকারক বস্তু এড়িয়ে চলুন। যেমন- ধুলো, বালি, ঘরের ঝুল, ধোঁয়া ইত্যাদি থেকে দূরে থাকুন।
* ঘর বাড়িকে ধুলো বালি থেকে মুক্ত রাখার চেষ্টা করা। এজন্য দৈনিক অন্তত একবার ঘরের মেঝে, আসবাপত্র, ভেজা কাপড় দিয়ে মুছতে হবে অথবা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করা।
* ঘরে কার্পেট রাখবেন না।
* বালিশ, তোষক, ম্যাট্রেসে তুলা ব্যবহার না করে স্পঞ্জ ব্যবহার করা।
* শীতকালে যথা সম্ভব গরম পানিতে গোসল করা।
* ধূমপান করবেন না।
* যেসব খাবারে এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তা পরিহার করে চলুন।
* ঠান্ডা খাবার, আইসক্রিম ইত্যাদি খাবেন না।
* মানসিক চাপ, উৎকণ্ঠা, দুশ্চিন্তাকে ইতিবাচক মনোভাবে মানিয়ে চলুন। কিংবা মানসিক চাপের কারণকে এড়িয়ে চলুন।
* পেশাগত কারণে অ্যাজমা হলে চেষ্টা করতে হবে স্থান কিংবা পেশা পরিবর্তনের।
* পরিশ্রম কিংবা খেলাধুলার কারণে শ্বাসকষ্ট বাড়লে চেষ্টা করতে হবে পরিশ্রমের কাজ কম করতে।
* সব সময় ইতিবাচক চিন্তা করবেন। ইতিবাচক মন আপনাকে ভালো থাকতে সাহায্য করবে।
* রেণু পরিহারে সকাল কিংবা সন্ধ্যায় বাগান এলাকায় কিংবা শস্য ক্ষেতের কাছে যাবেন না।
* রেণু এলাকা থেকে বাসায় ফিরে মাথার চুল ও কাপড় ধুয়ে ফেলুন।
* কুকুর বিড়াল বাগান থেকে রেণু বহন করতে পারে। এজন্য নিয়মিত কুকুর বিড়ালকে গোসল করানো প্রয়োজন।
‘২০১৮ রাতের ভোটের কারিগর’ যারা
পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলায় ‘কপোতাক্ষ’ নামে একটি কক্ষ আছে। এটি সাধারণ অফিসরুম হলেও ২০১৮ সালের অক্টোবরে ব্যবহার করা হয় অস্বাভাবিক কাজে। সেখানে বসে একদল পুলিশ কর্মকর্তা তৈরি করে দেশের ইতিহাসের সবচেয়ে সূক্ষ্ম ও পরিকল্পিত ‘ভোট ডাকাতির’ নীলনকশা।
কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার এবং প্রজেক্টরে সাজানো ওই কক্ষে তারা বিশ্লেষণ করেন ১৯৯১, ’৯৬, ’০১ ও ’০৮ সালের নির্বাচনের সব কেন্দ্রের ভোটের প্যাটার্ন (নমুনা)। ‘রাতের ভোট’খ্যাত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারিগরদের নিয়ে আমার দেশ-এর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
এএসপি থেকে ডিআইজি পর্যন্ত যারা বিভিন্ন সময় (ওই বছরের আগস্ট থেকে ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের ওই কক্ষে বসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির ছক আঁকেন, এমন ৫৪ কর্মকর্তার তালিকা আমার দেশ-এর কাছে এসেছে। তাদের সবাই কপোতাক্ষের ওই বৈঠকগুলোর সঙ্গে সরাসরি জড়িত বলে নিশ্চিত করেছেন এক পুলিশ কর্মকর্তা, ‍যিনি ওই প্রক্রিয়া খুব কাছ থেকে দেখেছেন। তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম-পরিচয় প্রকাশ করেননি।
এর আগে ২০১৮ সালের অক্টোবরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একটি গোপন প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সংস্থাটির তৎকালীন ডিআইজি (পলিটিক্যাল) মাহবুব হোসেন নেতৃত্বাধীন দলের প্রস্তুত করা রিপোর্টে বলা হয়, ‘আওয়ামী লীগ নির্বাচন করলে মাত্র ১৪ আসন পেতে পারে।’ আর ওই প্রতিবেদনই হয়ে ওঠে ভোট ডাকাতির মূল উপলক্ষ।
কী ছিল ওই প্রতিবেদনে
এসবি কর্মকর্তা মাহবুবের ওই রিপোর্টের পর ভোট ডাকাতি করার জন্য পুলিশ সদর দপ্তরে একটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়। ওই টিমে ছিলেন ঢাকা সিটি এসবির ডিআইজি মোহাম্মাদ আলী মিয়া, এজেডএম নাফিউল ইসলাম, ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (পলিটিক্যাল), বিশেষ পুলিশ সুপার (পলিটিক্যাল), ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার (গোপনীয়), পলিটিক্যাল শাখার সব অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার।
২০১৮ সালের অক্টোবর মাসেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান, সেনাপ্রধান, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশনের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব। বৈঠকে সবাই যার যার বাহিনীর শক্তি ও সক্ষমতা নিয়ে কথা বলেন। সবশেষে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমি নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দিতে পারব। আওয়ামী লীগের প্রার্থীদের ২৯০ আসনে বিজয়ী করে আনতে পারব।’
বৈঠকে তিনি আরো বলেন, মাঠপর্যায়ে পুলিশের সবচেয়ে বেশি ফোর্স মোতায়েন থাকে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সম্পর্ক অনেক দিনের। সব ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন থাকায় কাজটি ভালোভাবে (ভোট ডাকাতি) করা যাবে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রলয় কুমার জোয়ার্দারের তত্ত্বাবধানে পুলিশের একটি অ্যানালাইসিস টিম কাজ করছে। তাদের কাজ প্রায় শেষ। বাংলাদেশের কোন কেন্দ্রে কত ভোট ‘কাস্ট’ করতে হবে, এটা পুলিশের এই টিম ইতোমধ্যে পর্যালোচনা করেছে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক পুলিশ কর্মকর্তা চাকরি হারানোর ভয়ে নাম প্রকাশ না করে আমার দেশকে বলেন, জাবেদ পাটোয়ারী সেখানে বিভিন্ন বাহিনী ও সংস্থার সঙ্গে এক ধরনের বার্গেইন করে ‘পুরো অপারেশনটি’র (ভোট ডাকাতি) দায়িত্ব নিয়ে নেন।
‘টিম জাবেদ’-এর সদস্য কারা
পুলিশের একাধিক সূত্র জানায়, জাবেদ পাটোয়ারীর একটি বিশ্বস্ত টিম ছিল, যে টিমের সদস্যরা সব গোপন কাজ করতেন। ভোট ডাকাতির নীলনকশা তৈরিতেও ভূমিকা ছিল ওই দলের। সেটি পরিচিত ছিল ‘টিম জাবেদ’ নামে।
ওই কোর টিমের সদস্য ছিলেন এসবির ডিআইজি (পলিটিক্যাল) মাহবুব, সিটিটিসির (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম, এসবির অ্যাডিশনাল আইজিপি (পলিটিক্যাল) এজেডএম নাফিউল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (টিঅ্যান্ডআইএম) কাজী জিয়া উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার (গোপনীয়) মিজানুর রহমান, পুলিশ সদর দপ্তরের এআইজি (এলআইসি) এএফএম আনজুমান কালাম, এআইজি (অ্যাডমিন) মিলন মাহমুদ, এআইজি (আরঅ্যান্ডসিপি-১) মোহাম্মাদ মাহফুজুর রহমান আল-মামুন, পুলিশ সদর দপ্তরের স্টাফ অফিসার টু আইজিপি মাসুদ আলম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মুনসুর আলম কাদেরী এবং কাজী মো. সালাহউদ্দিন।
ইসির রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ সংলাপ শুরু হয়।
সংলাপে যোগ দিয়েছে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির নেতারা।
একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশ নেবে।
সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।
‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে : সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের নেতা জিয়াউর রহমান সংবিধানে সর্ব প্রথম বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসও সংযোজন করেছিলেন। কিন্তু বর্তমানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।
শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ-এ বিশ্বাস করি। মহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবীজি বলেছেন, আমি শেষ নবী ও রসুল। আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি নবীজির এ বানীর মধ্যে নাই।
সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা।
প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে যা বললেন
জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় এ ভাষণ দেন তিনি। পাঠকদের জন্য প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ তুলে ধরা হলো।
‘‘বিসমিল্লাহির রহমানের রহিম
প্রিয় দেশবাসী, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, নবীন-প্রবীণ সবাইকে আমার সালাম জানাচ্ছি।
আসসালামু আলাইকুম।
গত বছর আগস্ট মাসে জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিবলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি।
আমাদের সরকারের ওপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি। হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
আমরা জুলাই গণ-অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারকাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে।
ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচারকাজ শুরু হয়েছে। আমরা একইসাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচারকাজ শুরু করেছি।
আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আশা করি, আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে এসব সংস্কার গ্রহণ করবে।
আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি।
আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
প্রিয় দেশবাসী,
রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে। এসময় কমিশন জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য্যসহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়েই ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্যও আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই আসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে। বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয়। তবে খতিয়ে দেখলে দেখা যায় যে, এসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন। কিন্তু সংস্কারের প্রয়োজনীতা, নীতি ও লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পরবিরোধী অবস্থান আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হবে।
এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টামণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন করেছে। এটি বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতোমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে।
জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবণার ওপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।
আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।
জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি।
আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম:
“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?”
ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।
গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার-সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।”
গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।
গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একইসাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।
জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রিয় দেশবাসী,
অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। গত ১৫ মাসে আমরা সেই চ্যালেঞ্জ উৎরাতে সক্ষম হয়েছি। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভসহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মানুষের আস্থা ফিরে এসেছে। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে।
অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই ১৯ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
আগামী সপ্তাহে ডেনমার্কভিত্তিক মায়ার্স্ক গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বি.ভি.-এর সঙ্গে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি এযাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট।
প্রিয় দেশবাসী,
প্রায় দেড় যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তাঁরা আজ আসন্ন নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে। এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি।
ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্পস্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুন্ন না করি।
১৩৩ শিশু, শত শত তরুণ-তরুণী, নারী-পুরুষের মৃত্যু, হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে।
দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে, এই অগুনিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্নমতের প্রতি সহিষ্ণুতা দেখাই। দলীয় স্বার্থ অতিক্রম করে, সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি।
তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছালাম।
মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন।
আল্লাহ হাফেজ।
সবাইকে ধন্যবাদ।
জুলাই গণহত্যা : হাসিনার রায় ১৭ নভেম্বর
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।
শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছিল তদন্ত সংস্থা। এরপর ১ জুন রাষ্ট্রপক্ষ হাসিনাকে ট্রাইব্যুনালের প্রধান আসামি হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে। পরে ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একপর্যায়ে এ মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্য উদ্ঘাটনে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করার পর তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
ঐতিহাসিক এ মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের বাবাসহ শহীদ পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম। লিখিত সাক্ষ্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। সব মিলিয়ে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন।
শেখ হাসিনাসহ এ মামলায় তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উসকানি, হত্যা, পরিকল্পনাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি-পুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে কামাল ও মামুনসহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র ‘আওয়ামী সন্ত্রাসীরা’ ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতার ওপর আক্রমণ করে তাদের হতাহত করে।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ‘হত্যা করে নির্মূলের নির্দেশ’ দেন, যা বাস্তবায়ন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক মামুন ।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় তৃতীয় অভিযোগটি আনা হয়।
৪ নম্বর অভিযোগে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, হত্যার নির্দেশ, প্ররোচনা, উসকানি, সহায়তা, ষড়যন্ত্র ও সম্পৃক্ততার মতো মানবতাবিরোধী অপরাধ করেছেন হাসিনাসহ তিন আসামি।
পঞ্চম অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ তিন আসামি মানবতাবিরোধী অপরাধ করেছেন।
শাপলা গণহত্যায় হাসিনাসহ জড়িত যারা
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা-নির্যাতনসহ গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২০২৬ সালের ১২ জানুয়ারি।
বুধবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ করেন।
সেই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান
এছাড়াও আছে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ডিএমপির সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার
আরো আছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, নির্মূল কমিটির সদস্য অধ্যাপক মুনতাসীর মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবিনিউজ২৪ ডটকমের সম্পাদক সুভাস সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও এনএসআই’র মো. মনজুর আহমেদের নাম দেওয়া হয়।
ফের সক্রিয় হচ্ছে জঙ্গী গ্রুপ “ইসকন”
কৌশল পাল্টে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বিতর্কিত ও উগ্র ধর্মীয় সংগঠন ইসকন। পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতো প্রধান ধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি রামসেনা, শিবসেনার মতো নামসর্বস্ব সংগঠনগুলোর নেতৃত্ব দখল করে নিজেদের প্রভাব বিস্তারের প্রক্রিয়া শুরু করেছে তারা। এ কাজে সহযোগিতা করছে ভারতে পলাতক আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কিছু নেতা, যাদের অনেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হচ্ছেন ইসকনের গোপন বৈঠকে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের প্রবর্তক ইসকন মন্দিরের আন্ডারগ্রাউন্ড অংশ এখন এ সমন্বয়ের কেন্দ্রবিন্দু। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত বৈঠক, যেখানে দেশ ও বিদেশে অবস্থানরত ইসকন নেতারা অংশ নিচ্ছেন। বিশেষ করে ভারতের কলকাতা ও ত্রিপুরায় আশ্রয় নেওয়া কয়েকজন প্রভাবশালী নেতা এসব বৈঠকে নির্দেশনা দিচ্ছেন।
ইতোমধ্যে দেশজুড়ে অন্তত ১৩টি সংগঠনের নামে এক হাজারেরও বেশি কমিটি গঠন করা হয়েছে। এসব সংগঠনের ব্যানারে বিভিন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হচ্ছে। ইসকনের কর্মীরা গেরুয়া পোশাক ত্যাগ করে সাধারণ ভক্তের বেশে অংশ নিচ্ছেন উৎসব-আয়োজনে, যাতে স্থানীয়ভাবে সন্দেহের মধ্যে পড়তে না হয়।
অনুসন্ধানে জানা গেছে, যে কোনো সময় যে কোনো ইস্যুতে সংখ্যালঘু ধর্মীয় কার্ড ব্যবহার করে দেশে ফের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মতো শক্ত অবস্থান ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তাদের। এই অপচেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থাও।
গোয়েন্দাদের পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক বছরে ইসকন সদস্যরা এসব সংগঠনের ছত্রছায়ায় নিজেদের নেটওয়ার্ক বিস্তারের পাশাপাশি ধর্মীয় পরিচয়ের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যও বাস্তবায়নের চেষ্টা করছে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের নামে উগ্রবাদী এজেন্ডা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির পটভূমি হতে পারে।
একই সূত্র জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ফেব্রুয়ারির শিব চতুর্দশী মেলায় ইসকনের প্রথম এ নতুন কৌশল ধরা পড়ে। রামসেনাসহ তিনটি সংগঠনের ব্যানারে একই ধরনের টি-শার্ট পরা শতাধিক তরুণের আচরণে ইসকনের ছাপ স্পষ্টভাবে লক্ষ করেন গোয়েন্দারা। এরই মাঝে জন্মাষ্টমীর র‌্যালিতে হঠাৎ করে চিন্ময়ের মুক্তি চাই লেখা প্লাকার্ড প্রদর্শন করে রাম সেনার সদস্যরা। পরবর্তী সময়ে কয়েকজনকে আটক করা হলেও স্থানীয় ইসকন নেতাদের প্রভাবে তারা মুক্তি পেয়ে যায়।
সূত্র জানায়, জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর যে কটি সংগঠন ও সংস্থার কাঁধে ভর করে ফেরার অপচেষ্টা করে ফ্যাসিবাদী শক্তি, তার অন্যতম ইসকন। এক মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১৬টি মহাসমাবেশ করে সংগঠনটি, যেখানে অংশ নেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এসব সমাবেশে সংখ্যালঘু নির্যাতনসহ নানা বায়বীয় অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে সংগঠনটি।
এ বিষয়ে ইসকনের জনসংযোগ কর্মকর্তা ঋষিকেশ গৌরাঙ্গ দাশের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। পরবর্তী সময়ে তার হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো লিখে পাঠানোর পরও মেলেনি জবাব।
জানা গেছে, অবাস্তব কিছু দাবি-দাওয়া দিয়ে সরকারকে বেকায়দায়ও ফেলে ইসকনের তখনকার নেতা চন্দন ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাশ। সনাতনী জাগরণী জোট নামের তথাকথিত একটি সংগঠনের ব্যানারে ওইসব কর্মসূচির আয়োজন করা হলেও এর নেপথ্যে সর্বশক্তি নিয়ে কাজ করে ইসকন। ভারতীয় মিডিয়ায় ইসকনের সে শো-ডাউনগুলো ফলাও করে প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে হাসিনার পতনকে মৌলবাদের উত্থান হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালানো হয়।
তবে ইসকন নামধারী গেরুয়া সন্ত্রাসীরা নিজেদের মুখোশ বেশিদিন ধরে রাখতে পারেনি। জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা প্রতিস্থাপন করায় রাষ্ট্রদ্রোহের মামলা হয় চিন্ময় দাশের বিরুদ্ধে। ওই মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতের ওপর চড়াও হয় ইসকনের সন্ত্রাসীরা। পুলিশ প্রতিরোধ করতে গেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। এতে তাদের বিরুদ্ধে দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইসকন নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে ওঠে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সংগঠনটি নিষিদ্ধ হয়নি, তারপরও সামাজিক প্রতিরোধে কোণঠাসা অবস্থায় রয়েছে তারা।
এ অবস্থায় ইসকন সরাসরি কার্যক্রম না চালিয়ে নিজেদের সদস্যদের বিভিন্ন নামসর্বস্ব সংগঠনে ছড়িয়ে দিচ্ছে।
সংগঠনগুলোর মধ্যে রয়েছে রামসেনা, হিন্দুস্তান পরিবার, বাংলাদেশ হিন্দু মহাজোট, হিন্দু ছাত্র পরিষদ, জাগো হিন্দু পরিষদ, বিশ্ব সনাতন মোর্চা, সনাতনী জাগরণ জোট ইত্যাদি।
এসব সংগঠনের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগ বা তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, যাদের অনেকেই আবার ইসকনের ঘনিষ্ঠ বা প্রত্যক্ষ সদস্য।
পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছেন প্রবর্তক ইসকন মন্দিরের চিন্ময়পন্থি নেতারা।
এদের নেতৃত্বে রয়েছেন উজ্জ্বল মল্লিক, জুয়েল আইস, অজয় দত্ত, রুবেল দেব, অরূপ দাস রুবেল, পিংকু ভট্টাচার্য, পলাশ কুমার সেন, শুভ দাশগুপ্ত, কাঞ্চন নাথ, সেন পলাশ, তূর্জ রুদ্রসহ আরো কয়েকজন।
এদের সঙ্গে আওয়ামী লীগের পক্ষে সমন্বয় করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, জহরলাল হাজারী, রুমকি সেনগুপ্ত ও নীলু নাগ। আওয়ামী লীগের পলাতক শিক্ষামন্ত্রী স্বঘোষিত ইসকন সদস্য মুহিবুল হাসান চৌধুরী নওফেল এই গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন। চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিস এই প্রক্রিয়া এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
দেশের অধিকাংশ জেলায় এসব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অথচ এক বছর আগেও এসব সংগঠনের নাম শোনেননি খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। ইসকনের প্রথম সারির নেতাদের বাইরে দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের ওইসব নামসর্বস্ব সংগঠনগুলোর নেতৃত্বে নিয়ে আসা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে অর্থ বিনিয়োগ করে প্রভাব বিস্তার করছে তারা।
জন্মাষ্টমী পরিষদে প্রভাবশালী আওয়ামী নেতাদের আধিপত্য
এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চট্টগ্রামের জন্মাষ্টমী উদযাপন পরিষদ। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। কমিটির সদস্যরা প্রতি সপ্তাহে একদিন গোপন বৈঠক করেন প্রবর্তক ইসকন মন্দিরের আন্ডারগ্রাউন্ডে। ওই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এমন বৈঠকের একাধিক ভিডিও ও ছবি আমার দেশ-এর হাতে রয়েছে।
এসব সংগঠনের নেতা অনেকের বিরুদ্ধেই ভারতের উগ্রবাদী রাজনৈতিক দল বিজেপি ও সশস্ত্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগ রয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, জন্মাষ্টমী পরিষদের একাধিক নেতা নিয়মিতভাবে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে সফর করে আরএসএস ও বিজেপির আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
অনুসন্ধানে এ কমিটির পূর্ণ তালিকা হাতে এসেছে। কমিটির সভাপতির দায়িত্বে আছেন চন্দন কুমার, যিনি ২০২৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম আদালতে আলিফ হত্যাকাণ্ডের সময় ইসকন সন্ত্রাসীদের নেতৃত্ব দেন। তার আগে জুলাই আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিরেুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নেও সরাসরি অংশ নেন। ওই সময়কার একাধিক ছবি ও ভিডিও আমার দেশ-এর হাতে এসেছে। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি ইসকনের সক্রিয় নেতা হিসেবেও পরিচিত।
পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, এক সময় ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন। ইসকনের আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতেন তিনি। আওয়ামী লীগ পতনের পর তিনি হঠাৎ করে বিএনপির এক স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্যের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে বিএনপির শুভাকাঙ্ক্ষী বনে যান ।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আর কে দাশ স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক শুকলাল দাশের ভাই। শুকলাল দাশ অতীতে জিয়া জাদুঘরের নাম পরিবর্তন ও নামফলক ভাঙার ঘটনায় আলোচনায় এসেছিলেন। কমিটির সহ–সভাপতি কাজল দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। অর্থ সম্পাদক রতন আচার্য আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইসকনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য। সহ-সভাপতি নিখিল নাথ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগেরও সহ-সভাপতি পদে আছেন। আইন সম্পাদক অশোক দত্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক। এভাবে বর্তমান কমিটির অধিকাংশই একই সঙ্গে আওয়ামী লীগ ও ইসকনের সদস্য। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, ইসকনের প্রভাবেই তারা আওয়ামী লীগের বিভিন্ন পদ পেয়েছিলেন।
সীতাকুণ্ডের স্রাইন কমিটি ও পূজা উদযাপন পরিষদেও ইসকনের প্রভাব
হিন্দু ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে অন্যতম সীতাকুণ্ডের স্রাইন কমিটির নিয়ন্ত্রণও এখন ইসকন-সংশ্লিষ্টদের হাতে। জানা গেছে, শেখ হাসিনার শাসনামলে নিয়ম ও গঠনতন্ত্র উপেক্ষা করে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এ কমিটির সভাপতি হন। বর্তমানে এর নেতৃত্বে রয়েছেন অপূর্ব কুমার ভট্টাচার্য, যিনি ইসকনের আইনজীবী প্যানেলের সদস্য ও চিন্ময় দাশের প্রধান আইনজীবী। সহ-সভাপতি তাপস রক্ষিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা, যুগ্ম সম্পাদক প্রণব কুমার দে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর, আর সমীর দাশগুপ্ত রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতা।
অন্যদিকে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, যিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহানগর শাখারও সভাপতি। তিনি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন আনোয়ারা উপজেলা যুবলীগের নেতা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা অপূর্ব কুমার ভট্টাচার্যও চিন্ময় দাশের আইনি টিমের সদস্য।
ভারতের উগ্রবাদী সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ
সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে জানা গেছে, এসব ধর্মীয় সংগঠনের অধিকাংশই আগে ছিল নামসর্বস্ব; গত এক বছরে এগুলো হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে। তদন্তে দেখা গেছে, আওয়ামী লীগের তথাকথিত ক্লিন ইমেজধারী হিন্দু নেতাদের নেতৃত্বে এসব সংগঠন মূলত চট্টগ্রাম থেকে পরিচালিত হচ্ছে। তাদের অনেকের সঙ্গে ভারতের উগ্রবাদী রাজনৈতিক দল বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সরাসরি যোগাযোগ রয়েছে।
পরিষদের উপদেষ্টা মিলন শর্মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্যাতনকারী হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যবসায়িক অংশীদার বলে জানা গেছে। হাসিনা আমলে তিনি পুলিশে নিয়োগ ও বদলিতে প্রভাব বিস্তার করতেন। এছাড়া সদস্য মুনমুন দত্ত মুন্না ও বেল্টন কান্তি নাথ উভয়ই আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা।
৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় সহস্রাধিক কমিটি গঠন
গত এক বছরে ভারত, আওয়ামী লীগ ও ইসকনের অভিন্ন এজেন্ডা বাস্তবায়নে অন্তত ১৩টি নামসর্বস্ব সংগঠন সক্রিয় করা হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু হলেও বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় এসব সংগঠনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এসব কমিটির প্রায় ৯০ শতাংশ সদস্যই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের সক্রিয় নেতাকর্মী। এতে স্পষ্ট, এই ধর্মীয়-সাংস্কৃতিক সংগঠনগুলো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠেছে।
রাঙামাটি জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি দয়াল দাশ নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি; তিনি একাধিকবার ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সফর করেছেন এবং সেখানে আরএসএস-ঘনিষ্ঠ সংগঠনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও তার যোগাযোগের প্রমাণ মিলেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি বাবুল ঘোষ বাবুন আনোয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আর উত্তর জেলার সভাপতি অশোক নাথ হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
গোয়েন্দা সংস্থার দাবি, এসব সংগঠন সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের আড়ালে ভারতের উগ্রবাদী নেটওয়ার্কের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে, যার উদ্দেশ্য ধর্মীয় আবেগ উসকে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা এবং বাংলাদেশে ফ্যাসিবাদী প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করা।
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সিএমপি জনসংযোগ কর্মকর্তা অনিন্দিতা বড়ুয়া বলেন, ‘এসব ধর্মীয় সংগঠনের কমিটিতে কারা রয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি। কেউ যদি ধর্মীয় আবরণের আড়ালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে।’
জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে কোনো নির্বাচন হবে না।
মঙ্গলবার রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের ডাকা সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই।
তিনি আরো বলেন, দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই- জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন?”
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।
দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
মনোনয়ন নিয়ে বিএনপিতে সংঘাত ও সংঘর্ষ বাড়ছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কিন্তু যতই দিন যাচ্ছে, মনোনয়ন নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘাত ক্রমেই বাড়ছে।
এমনকি মনোনয়ন ঘিরে সংঘর্ষে নিহতের ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ধরে নিপীড়িত অনেক নেতা বঞ্চিত হওয়ায় তাদের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ থেকে এই সংঘাতের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সংঘাত নিরসনে দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে সঙ্গে প্রয়োজনে প্রার্থীদের নিয়ে বসে দ্বন্দ্ব নিরসনের পরামর্শ দিয়েছেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী আমলে দলের জন্য নির্যাতিত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী ও সমর্থক। গণতন্ত্রে উত্তরণের পথে আগামী নির্বাচন ঘিরে মনোনয়নকে দলের কাছে মূল্যায়িত হওয়ার অংশ হিসেবে দেখেছেন তারা। দীর্ঘদিনের নিপীড়িত-নির্যাতিত এসব নেতাকে ঘিরে স্বপ্ন বুনছেন তাদের কর্মী-সমর্থকরা। কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, যা শেষ পর্যন্ত কোথাও কোথাও প্রাণঘাতী সংঘাতে রূপ নিয়েছে।
যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই মনোনয়নের মাধ্যমে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেটি সম্ভাব্য। বিভিন্ন স্থানে এটির রদবদলও হতে পারে। তবে বিতর্কিত ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই—এমন অনেক প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থী পুনর্বিবিবেচনার দাবি উঠেছে তৃণমূল থেকে। বিক্ষোভ, মশাল মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন অনেক মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকরা। এ ছাড়া যেসব আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সেগুলোর কিছু কিছুতে দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
এর মধ্যে গত রোববার ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় তানজিন আহমেদ আবিদ (৩০) নামে এক ছাত্রদলকর্মী নিহত হন। গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ছাড়া বিএনপির প্রার্থী ঘোষণার পর মাদারীপুর-১ (শিবচর), মেহেরপুর-২ (গাংনী), কুষ্টিয়া-৩ (সদর), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী), কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-৪, কুমিল্লা-৬ (সদর ও সেনানিবাস), কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ), বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী), ঠাকুরগাঁও-২, জয়পুরহাট-২, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ), ঢাকা-১২, টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ফরিদপুর-১ (বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা), সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর), দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ), রাজশাহী-৩ (পবা-মোহনপুর), রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল), কুমিল্লা-২ (হোমনা-তিতাস), কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ), নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর), গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি), খুলনা-২ (সোনাডাঙ্গা ও খুলনা সদর) আসনে বিদ্রোহ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলা, বান্দরবানসহ বেশ কয়েক স্থানে বিক্ষোভ দেখা দিয়েছে।
এর মধ্যে ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তার অভিনব এই প্রতিবাদ ইতোমধ্যেই দল ও দলের বাইরে সাড়া ফেলেছে।
এ ছাড়া বক্তব্যের শেষে আওয়ামী স্টাইলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মনোনয়ন হারিয়েছেন মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লা। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৯০ বছর বয়সি সাবেক সচিব মুশফিকুর রহমানের নাম ঘোষণা করেছে বিএনপি। অভিযোগ রয়েছে, দীর্ঘ ১৭ বছর রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে তিনি ছিলেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। কানাডার নাগরিক সাবেক এই সচিব সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। এ নিয়ে দলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন ঘোষণা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষিত হওয়ায় এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আসনটিতে এবার মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে। এরপর থেকেই লাগাতার আন্দোলন করে যাচ্ছেন সাবেক মন্ত্রী, চারবারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদের কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীরা জানান, যে পর্যন্ত এই আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন না হবে, সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
জানতে চাইলে লুৎফর রহমান খান আজাদ আমার দেশকে বলেন, ৩৭ বছর ধরে দলের সঙ্গে আছি। তবে এই মনোনয়ন নিয়ে মন্তব্য করতে রাজি নই। মনোনয়নের মাধ্যমে নির্বাচনি এলাকার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন কি না— এমন প্রশ্নের জবাবে আজাদ বলেন, ‘জনআকাঙ্ক্ষা আদৌ পূরণ হয়নি। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে—এটি চূড়ান্ত নয়, সম্ভাব্য তালিকা। প্রয়োজনে অদল-বদল হতে পারে। এখন দলের হাইকমান্ড বিষয়টি বিবেচনা করবে। সে সময় পর্যন্ত অপেক্ষা করব।’
সংঘাত নিরসনে এখন দলকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ। তিনি আমার দেশকে বলেন, ‘বিএনপির একটু সহানুভূতিশীল হওয়ার সুযোগ আছে। কারণ, দীর্ঘদিন তারা (নেতাকর্মীরা) নানারকম নির্যাতন-অত্যাচার সহ্য করে রাজনীতি করেছেন। এ কারণে তারা তো মনোনয়ন চাইতেই পারেন। কিন্তু দলের পক্ষে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভবও হচ্ছে না। দল অনেক কিছু বিচার-বিশ্লেষণ করছে। পুরোটাই নির্ভর করবে দলের ওপর।
ড. সাব্বির বলেন, ‘তারা (বিএনপির হাইকমান্ড) যদি সমঝোতা করে, আলাপ-আলোচনা করে নিবৃত্ত করতে পারে—সেটা বরং দলের জন্য ভালো। অন্য কোনোভাবে দল পুরস্কৃত করে তাদের ম্যানেজ করার চেষ্টা করতে পারে। এটা দলকেই করতে হবে।
এ ক্ষেত্রে মনোনয়নবঞ্চিত এসব নেতার অবদানকে স্বীকার করে, তাদের গুরুত্ব দিয়ে বোঝাতে হবে বলে মনে করেন ড. সাব্বির। তিনি বলেন, ‘সবাইকে তো একসঙ্গে খুশি করা যায় না। কিন্তু তাদের বোঝানোটা মনে হয় দলের জন্য কঠিন কোনো কাজ নয়। তারপরও দলের মধ্যে দু-একজন তো থাকেন, যারা কিছু মানতে চান না। তারা বিদ্রোহী প্রার্থী হবেন—সেটাও দলকে চূড়ান্তভাবে সহ্য করে নিতে হবে।’
স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
এবারও সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করা হবে। ২১ নভেম্বর থেকে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আর ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে সোমবার বিকালে এসব সিদ্ধান্ত জানান ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি বলেন, এবারও লটারি ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ সভা হয়।
মাহমুদ সোহেল বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটক কাজ শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রচার হবে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবে।
এবারও ভর্তির ক্ষেত্রে গতবারের মত দুটি অপেক্ষমান তালিকা ও ওয়েটিংলিস্ট থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।
কমিটি সভায় ভর্তির প্রস্তুতি শুরু করলেও এখনও ভর্তি নীতিমালা জারি করেনি শিক্ষা মন্ত্রণালয়।
আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
মাঠপর্যায়ে থাকছে না এনআইডির বয়স সংশোধন
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে কঠোর অবস্থান নিচ্ছে। এরই অংশ হিসেবে বয়স সংশোধনের বিষয়টি মাঠপর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি। সংশোধনের জন্য তৈরি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) এই পরিবর্তন আনা হচ্ছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য জানান।
হুমায়ুন কবীর জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠপর্যায়ের নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হবে। তবে অন্যান্য ফিল্ডের কারেকশনের অংশগুলোই মাঠপর্যায়ের অফিসগুলোতে থাকবে।
তিনি আরো জানান, এনআইডি সংশোধনের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে ‘অপরাধী দৃষ্টিভঙ্গি’তে অসৎ উদ্দেশ্যে তথ্যের পরিবর্তন ঘটানোর প্রবণতা লক্ষ করা গেছে। নির্বাচন কমিশনের ডাটাবেজের সুরক্ষা এবং এ ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধনের প্রক্রিয়া কঠোর করার চিন্তা করা হচ্ছে।
ডিজি হুমায়ুন কবীর জানান, সংশোধনের বর্তমান প্রক্রিয়াকে আরো সুসংহত এবং নিয়ন্ত্রিত করার জন্যই এসওপি হোল পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা সংশোধনের এই মাত্রাটা একটি পর্যায়ে মনে করেছি যে মানুষ বিপদগ্রস্ত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি মানুষ বিপদগ্রস্ত না, কিছু মানুষ অপরাধী দৃষ্টিভঙ্গিতেও কিছু কিছু কাজ করছে। সেই বিষয়গুলো যদি ঠেকাতে হয় এবং আমার ডাটাবেজ যদি রক্ষা করতে হয়, তাহলে তো এভাবে চলতে পারে না। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে, এই জিনিসটা এখন বন্ধ করে ফেলতে হবে।
তিনি বলেন, শুধু বয়স সংশোধন নয়, এসওপিতে আরো অনেকগুলো বিষয় নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, সংশোধনে অনেকগুলো ফিল্ডের সুনির্দিষ্ট করণীয় ঠিক করা। আবেদন বছরের পর বছর ফেলে রাখা, যা একটি সমস্যা; তেমনিভাবে আবেদনকারীদের পক্ষ থেকে সময়মতো তথ্য না পাওয়াও আরেকটি সমস্যা। দালিলিক তথ্যের জন্য অপেক্ষার কারণে বছরের পর বছর ধরে আবেদন ফেলে রাখার বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি করার চিন্তা করা হচ্ছে। তবে এই প্রস্তাবগুলো কমিশন পর্যায়ে আলোচনার জন্য যাবে এবং কমিশনের চূড়ান্ত অনুমোদন হলে কার্যকর হবে বলে জানান ডিজি।
অ্যাপে প্রার্থীদের সরাসরি প্রশ্ন করবেন যেভাবে ভোটাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাররা তাদের নির্বাচনি এলাকার প্রার্থীদের সরাসরি প্রশ্ন করতে পারবেন, এমন একটি প্রযুক্তি চালু হচ্ছে। এই উদ্যোগের ফলে প্রার্থী ও ভোটার উভয়ের মধ্যে জবাবদিহিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তৈরি করছে নির্বাচনি অ্যাপ ‘ভোটের সাথী’, যা এ যোগাযোগের সমন্বয় করবে। নির্বাচন কমিশনকে (ইসি) ইতোমধ্যে অ্যাপটির বাস্তবায়নে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অ্যাপটি নির্বাচনে ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং এর জন্য সরকারের কোনো অতিরিক্ত ব্যয় হবে না।
রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ, যা নির্বাচনের আগে ও পরে প্রার্থীদের দায়বদ্ধতা নিশ্চিত করবে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও প্রার্থীরা সচেতন থাকবেন।
আইসিটি বিভাগ জানিয়েছে, এ অ্যাপ ভোটার ও প্রার্থীর মধ্যে প্রযুক্তিভিত্তিক সেতুবন্ধ তৈরি করবে এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে সহায়ক হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দেশকে জানান, প্রধান উপদেষ্টার সম্মতিতে আইসিটি বিভাগ অ্যাপটি তৈরি করছে। কিছু তথ্য চেয়ে আপনাদের চিঠি দেওয়া হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দৈনিক কয়েকশ চিঠি তার দপ্তরে আসে; ওই চিঠিটাও হয়তো এসেছিল।
এ প্রসঙ্গে বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের ম্যানেজার অপারেশন ও ভোটের অ্যাপ প্রকল্পের পরিচালক (পিডি) হোসেন বিন আমিন আমার দেশকে বলেন, আমরা নির্বাচনি অ্যাপ তৈরি করছি। অ্যাপটির কার্যকারিতা বৃদ্ধির জন্য কিছু তথ্য চেয়ে কমিশনকে চিঠি দিয়েছি। এখনও জবাব পাইনি। এটি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে। এর মাধ্যমে ভোটার ও প্রার্থীর মধ্যে তথ্য আদান-প্রদান ও জন-সম্পৃক্ততা তৈরি হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, নির্বাচনি অ্যাপস যারাই তৈরি করুক, ইসি কিংবা আইসিটি বিভাগ দুপক্ষেরই একে-অপরের সহযোগিতা দরকার। এটা সুচিন্তিত ও ভালো উদ্যোগ। আগে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয়ভাবে একটা নির্বাচনি মেনিফেস্টো দিয়ে নির্বাচনের সব কার্যক্রম শেষ করত, যা শুধু দলীয় কর্মী ও প্রার্থীর নির্বাচনি প্রচারের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। ফলে আগে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে পারত না। ভালো প্রার্থীদেরও সঠিক মূল্যায়ন হতো না। এখন প্রার্থীরা ভোটারদের কথা ভাবছেন কি না ও জনকল্যাণের কথা ভাবছেন কি না, সরাসরি প্রশ্ন করার মাধ্যমে প্রার্থী ও তার অবস্থান সম্পর্কে জানতে পারবেন। এর মাধ্যমে ভোটের পরিস্থিতির তুলনামূলক চিত্র সম্পর্কে অবগত হবেন ভোটাররা।
খোঁজ নিয়ে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ত্রয়োদশ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের তথ্যসম্বলিত অনলাইন সিস্টেম চালুর জন্য প্রথমে মৌখিকভাবে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নির্দেশনার আলোকে ইলেকশন অ্যাপসের (ভোটের সাথী) অনলাইন সংস্করণ ও মোবাইল অ্যাপসের কাঠামো তৈরি করা হয়। অ্যাপসের ফিচার প্রধান উপদেষ্টাকে দেখালে তা তিনি গ্রহণ করেন।
এর মধ্যে ছয় ধরনের ফিচার থাকবে, সেগুলো হচ্ছেÑ প্রার্থীর সব তথ্য (হলফনামা, আয়কর তথ্য, রাজনৈতিক তথ্য, শিক্ষাগত তথ্য, ইশতেহার) ভোটারের জন্য প্রদর্শন করার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ভোটার প্রার্থীকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। প্রার্থী ভোটারদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। ভোট চলাকালীন অনিয়মের তথ্য রিপোর্ট করা যাবে। ফ্যাক্ট-চেকিং ও মনিটরিং সংস্থা প্রার্থীর তথ্য যাচাই করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য থাকবে পৃথক ড্যাশবোর্ড; সেখানে ভোটের অনিয়ম ও প্রার্থীর কার কী প্রতিশ্রুতি তা সন্নিবেশ করতে পারবে।
এদিকে অ্যাপটি সফলভাবে পরিচালনার জন্য ইসির কাছ থেকে কিছু তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এর মূল লক্ষ্য, প্রযুক্তির সিস্টেম প্রস্তুতকরণ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নে ইসি ও আইসিটির মধ্যে সহযোগিতা ও সমন্বয় করা। একই সঙ্গে কমিশনের সরবরাহ করা তথ্য-উপাত্তের সুরক্ষা যথাযথভাবে প্রতিপালনে দুটি সংস্থার মধ্যে আস্থার সম্পর্ক স্থাপন করা।
অ্যাপটির জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে প্রার্থীদের সম্পদ বিবরণী, হলফনামা, আসনভিত্তিক তালিকা, ভোটার তথ্য এবং এনআইডি সংক্রান্ত ডেটা চাওয়া হয়েছে, যা নিরাপদ উপায়ে সংযুক্ত করা হবে।
এর আগে নির্বাচন কমিশনের তৈরি করা অ্যাপটি ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগে জানা যায়। অ্যাপটি সম্পর্কে ব্যবহারকারীর মতামত ইতিবাচক ছিল না। যার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে আইসিটি বিভাগ ভোটার ও প্রার্থীর মধ্যে জবাবদিহিতা নিশ্চিতে অ্যাপটি প্রণয়নে সহায়তা করছে। প্রাপ্ত তথ্যমতে, অ্যাপসটির পরীক্ষামূলক যাচাই-বাছাই শেষে আইসিটি বিভাগ মেধাস্বত্ব, সোর্সকোড প্রভৃতি ইসিকে হস্তান্তর করবে। তবে কারিগরি সহায়তা দেবে আইসিটি বিভাগ।
নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম আমার দেশকে বলেন, এ অ্যাপ ডিজিটাল যুগে প্রার্থী ও ভোটারের সরাসরি সংযোগ বাড়াবে। এতে মাঠপর্যায়ে সংঘাত কমবে এবং ভোটাররা ঘরে বসেই প্রার্থীদের সম্পর্কে জানতে পারবেন। প্রয়োজনে প্রশ্ন করেও নিজের সংশয় দূর করা যাবে। নির্বাচনের পরও অ্যাপটি চালু থাকলে জনসেবার ধারাবাহিকতা বজায় থাকবে।
এদিকে, নির্বাচন কমিশনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আইসিটি বিভাগের পাঠানো চিঠির পর কমিশনের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। সেখানে তথ্য সরবরাহে কিছু বাস্তব সমস্যা তুলে ধরা হয়েছে।
বলা হয়েছে, ইসি সচিবালয়ের ডাটাগুলো অত্যন্ত সংবেদনশীল। তাই শুধুমাত্র নিজস্ব কর্মকর্তারাই হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি পান। নিরাপত্তার কারণে কোনো বাইরের প্রতিষ্ঠান বা ভেন্ডরকে এসব অ্যাক্সেস দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতিতে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং (ভিএপিটি) পরিচালনা করলে তা নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে।
প্রস্তাবে বলা হয়েছে, প্রয়োজনে অ্যানিকানেক্ট সফটওয়্যার ব্যবহার করে ভিপিএনের মাধ্যমে সীমিত সময়ের জন্য অ্যাকসেস দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এতে ইউজার পাসওয়ার্ড দিয়ে যে কেউ যে কোনো স্থান থেকে সার্ভারে প্রবেশ করতে পারবে, ফলে বিস্তারিত লগইন রেকর্ড পাওয়া যাবে না।
আরো উল্লেখ করা হয়, মাঠপর্যায়ের কার্যালয়ে সর্বদা গ্রামীণফোন ও টেলিটকের ভিপিএন ব্যবহৃত হচ্ছে। এ ভিপিএনে বিটিসিএল ব্যবহার করা নিরাপদ এবং থ্রিএমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ পাওয়া যায়। তাই নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতিতে ভিপিএনের মাধ্যমে হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্কের একসেস দেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন।
কিডনি রোগের লক্ষণগুলো যেভাবে বুঝবেন
মানুষের শরীরে শারীরিক বিপাকের ফলে যে বর্জ্য তৈরি হয় তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য ছাঁকনি হিসেবে কাজ করে কিডনি। যখন শারীরিক বিভিন্ন সমস্যা যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের কারণে কিডনি ঠিকমতো কাজ করেনা তখন শরীরে টক্সিন জমা হয়। কিডনি ড্যামেজের লক্ষণগুলো এত সূক্ষ যে প্রাথমিকভাবে তা বোঝাই যায় না। কিডনি ড্যামেজকে বলা হয় ‘নীরব ঘাতক।’
পা ও গোড়ালি ফোলা:
কিডনি শরীর থেকে বর্জ্য এবং অতিরিক্ত সোডিয়াম ফিল্টার করতে সাহায্য করে। যখন কিডনি তার কাজ ঠিকভাবে করতে পারেনা তখন শরীর সোডিয়াম ধরে রাখতে শুরু করে। এতে করে পায়ের গোড়ালি ফুলে যায়।  এছাড়া চোখের ও মুখের অন্যান্য অংশে ফোলাভাব দেখা দেয়।
দুর্বলতা এবং ক্লান্তি:
ক্লান্ত বা দুর্বল বোধ করা সাধারণত লিভার সমস্যার প্রাথমিক লক্ষণ। কিডনির ব্যাধি গুরুতর হওয়ার সাথে সাথে ব্যক্তি আরও বেশি দুর্বল এবং ক্লান্ত বোধ করতে শুরু করে। এমনকি ঘরের কাজ করা বা হাটাহাটি করা তার জন্য কষ্টের মনে হতে পারে। রক্তে টক্সিন জমা হওয়ার কারণে এ সমস্যা হয়।
ক্ষুধা মন্দা:
শরীরে বিষাক্ত পদার্থ এবং বর্জ্য জমা হওয়ার ফলে ক্ষুধা কমে যেতে পারে, অবশেষে ওজন কমতে পারে। ক্ষুধা কম হওয়ার আরেকটি কারণ হতে পারে বমি বমি ভাব এবং বমি হওয়া। সব সময় পেট ভরা ভাব থাকবে আর খাওয়ার প্রতি কোন আগ্রহ থাকবে না।
প্রসাবে পরিবর্তন:
একজন স্বাভাবিক সুস্থ মানুষ দিনে ৬ থেকে ১০ বার প্রস্রাব করে। এর চেয়ে বেশি কিডনির ক্ষতির ইঙ্গিত হতে পারে। কিডনির সমস্যার ক্ষেত্রে, একজন ব্যক্তি হয় খুব কম বা খুব ঘন ঘন প্রসাব করতে থাকে। দুইটি অবস্থায় কিডনির ক্ষতি করে। কিডনি নষ্ট হতে শুরু করলে প্রসাবের সাথে রক্ত বের হয়ে যেতে শুরু করে।
শুষ্ক ত্বক ও চুলকানির সমস্যা:
কিডনি ক্ষতির অন্যান্য লক্ষণগুলোর মধ্যে আছে শুষ্ক ত্বক ও চুলকানির সমস্যা। যখন শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হতে পারেনা তখন এই সমস্যা দেখা দেয়। রক্তে টক্সিন জমা হতে হতে চুলকানি, শুষ্কতা এবং দুর্গন্ধ সৃষ্টি হয়। কিডনি সমস্যা থেকে হতে পারে হাড়ের রোগ।
মোটকথা হলো প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কিডনি রোগ প্রতিরোধ করা যেতে পারে, যা শুধুমাত্র সময়মতো উপসর্গ নির্ণয় করা গেলেই সম্ভব। যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির সমস্যায় ভুগছেন তাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি। এই ব্যক্তিদের কিছুদিন পর পর স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। মেডিক্যাল চেক-আপ প্রাথমিক পর্যায়ে সমস্যা সনাক্ত করতে পারে সেই সাথে দ্রুত চিকিৎসা শুরু করতে সাহায্য করে।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এনআরসির জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও দোয়া
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। এ সময় তারা সিপাহি-জনতার বিপ্লবের চেতনায় দেশবাসীকে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী পুনর্জাগরণ ও গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শুক্রবার বাদ আসর রাজধানীর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে তারা ফাতেহা পাঠ ও দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, সদস্য ওয়াসিম আহমদ, বিপ্লব মিয়া ও আরমান অন্তু; বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা আলীয়া মাদরাসা শাখার আহ্বায়ক রাকিব মন্ডল ও সদস্য সচিব জিনাত হোসাইন সহ বিপুলসংখ্যক সাধারণ জনতা।
কবর জিয়ারতের পর অনুষ্ঠিত হয় ফাতেহা ও বিশেষ দোয়া মাহফিল। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ এই ভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী পুনর্জাগরণের সংগ্রামে আত্মত্যাগী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন রাকিব মন্ডল।
দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়া ছিলেন ঈমান, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর দেখানো আদর্শই আমাদের মুক্তি ও পুনর্জাগরণের পথ। আজকের দিনে আমরা তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুসলিম জাতীয়তাবাদ ও দেশমুক্তির সংগ্রামকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করছি।
সাইয়েদ কুতুব বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর গঠিত মুসলিম জাতীয়তাবাদী দল জাতীয় বিপ্লবী পরিষদ পঁচাত্তরের সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-বিপ্লবের চেতনাকে ধারণ করে। এ বিপ্লবের মহানায়ক শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করে ইসলামী মূল্যবোধের আলোকে প্রকৃত মুসলিম রাষ্ট্র হিসেবে গড়েছিলেন। আমরা দলগতভাবে রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি।
আবদুস সালাম বলেন, ভারতের হুকুমে ফ্যাসিস্টরা মুসলিম রাষ্ট্র বাংলাদেশের ওপর সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল। সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-বিপ্লবের পর শহীদ জিয়া সংবিধানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের মূলনীতি প্রবর্তন করে দেশকে সঠিক পথে পরিচালনা করেছিলেন। কিন্তু নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে শেখ হাসিনা আবারও ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করেছিল। আমরা চাই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে পুরনো সংবিধান বাতিল করে শহীদ জিয়ার ইসলামী নীতির আলোকে নতুন সংবিধান প্রণয়ন করা হোক।
ফজলুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের সব দলমতের মানুষেরই জাতীয় নেতা। কারণ পঁচাত্তরের সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-বিপ্লবে তিনি সব দলমতের মানুষকেই নেতৃত্ব দিয়েছেন। আমরা আজ তার মাজার জিয়ারতের মাধ্যমে দলমত নির্বিশেষে এ মুসলিম রাষ্ট্রনায়ককে ধারণ করতে জাতিকে বার্তা দিয়েছি।
জিয়া হত্যায় এরশাদকেই সন্দেহ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ছিলেন জিয়াউদ্দিন এম চৌধুরী। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়ার গুলিবিদ্ধ লাশ দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন।
জিয়াউর রহমানের বুলেটবিদ্ধ মৃতদেহ করিডোরে পড়ে থাকতে দেখেছিলেন তিনি। সেই ভয়ংকর স্মৃতি তার মনে আজও গেঁথে আছে। সার্কিট হাউসের সেদিনের দৃশ্যকে অত্যন্ত ‘ভীতিপূর্ণ’ ছিল বলে তিনি বর্ণনা করেন। সেদিন তিনি সার্কিট হাউসে গিয়ে দেখতে পান ভবনের একটি অংশ গোলার আঘাতে ভেঙেচুরে কিছু পড়ে আছে নিচে এবং কিছু ঝুলে আছে। গাড়িবারান্দায় রক্তের দাগ, সেখানে পড়েছিল দুটি মৃতদেহ। একটি একজন পুলিশ কনস্টেবলের এবং অন্যটি প্রেসিডেনশিয়াল গার্ড সেনাসদস্যের। সিঁড়ি ভেঙে উপরতলায় গিয়ে জিয়াউদ্দিন দেখেন, প্রেসিডেন্টের কামরার ঠিক দরজায় পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ। তার পাশে দাঁড়িয়ে আছেন একজন প্রেসিডেনশিয়াল গার্ড। জিয়াউদ্দিন বলেন, চট্টগ্রাম মেট্রো ‍পুলিশের গোপন শাখার সহকারী কমিশনার আবদুস সাত্তার আমাকে মৃতদেহের দিকে আঙুল দিয়ে বললেন, ‘এটি প্রেসিডেন্ট জিয়ার লাশ।’ ‘কাপড় ওঠাতেই দেখলাম এক মর্মান্তিক দৃশ্য। গুলির আঘাতে জিয়ার মুখের এক পাশ উড়ে গিয়েছিল।’
চট্টগ্রামের তৎকালীন ডিসি জিয়াউদ্দিন বলেন, সার্কিট হাউসের এই পরিবেশ দেখে কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে যাই। দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সর্বাধিনায়ক এবং জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এমন মৃত্যু আমাকে চরম ব্যথিত করে। যে মানুষটির এক ডাকে পুরো সেনাবাহিনী সাড়া দিত, তাকেই নিজের বাহিনীর কিছু সদস্যের হাতে নিহত হতে দেখে আমি সেদিন বিচলিত হয়ে পড়েছিলাম। গুলিবিদ্ধ হয়ে জিয়াউর রহমানের লাশ মাটিতে পড়ে আছে, এটি বিশ্বাস করা যায়? আমি তাড়াতাড়ি নিচে নেমে আসি। তখন আমরা সবাই ভীতসন্ত্রস্ত ও হতভম্ব। মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্টের সঙ্গে ছিলাম। আমরা সম্মানিত একজন মানুষকে সুস্থ ও নিরাপদ রেখে এলাম আর তাকে খুন করা হয়েছে! রাতারাতি কীভাবে আমরা এমন একটা পরিস্থিতিতে এসে পড়লাম!
আমার দেশকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন ৪৪ বছর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া হত্যার সেই নৃশংস ঘটনার হৃদয়বিদারক এ বিবরণ দেন। তিনি হত্যাকাণ্ডের আগের ও পরের ঘটনাবলি এবং ভয়ংকর মুহূর্তগুলোর কথাও তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র সফরকালে গত ২৪ অক্টোবর মেরিল্যান্ডের পটোম্যাক শহরের নিজ বাসভবনে তার এই সাক্ষাৎকার গ্রহণ করি। এ সময় আমার বন্ধু জন হপকিনস ইউনিভার্সিটির সাবেক গবেষক এবং বর্তমানে মন্টগোমারি কলেজের অ্যাডজাংক্ট প্রফেসর ড. শোয়েব চৌধুরী উপস্থিত ছিলেন, যিনি এই সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেন। জিয়া হত্যার ঘটনা নিয়ে একাধিক বই লিখেছেন জিয়াউদ্দিন। এর মধ্যে তার ‘অ্যাসাসিনেশন অব জিয়াউর রহমান অ্যান্ড আফটারম্যাথ’ বইটি উল্লেখযোগ্য। বইটিতে তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেছেন।
সাক্ষাৎকারে জিয়াউদ্দিন বলেন, ১৯৮১ সালের ৩০ মে যে আমার জীবনের সবচেয়ে ভয়ানক আর আতঙ্কের একটি দিন হবে, সে কথা আমি কোনো দিন দুঃস্বপ্নেও ভাবিনি। প্রেসিডেন্ট জিয়া ১৯৮১ সালের মে মাসের মাঝামাঝি কক্সবাজারে এসেছিলেন এক সামরিক মহড়া দেখতে। এ মাসেই তিনি যে আবার চট্টগ্রাম সফরে আসবেন, তা জানা ছিল না। মাত্র দুই সপ্তাহ পর তার আবার চট্টগ্রাম সফর আমাকে বিস্মিত করেছিল। আগের দিন ২৯ মে শুক্রবার প্রেসিডেন্ট জিয়া মাত্র ৪৮ ঘণ্টার নোটিসে চট্টগ্রামে আসেন। কিন্তু সেই আসা যে তার চট্টগ্রামে শেষ আসা হবে, তা কি জানতাম?
তিনি আরো বলেন, প্রেসিডেন্টের সামরিক সচিব হঠাৎ আমাকে ফোনে জানান, প্রেসিডেন্ট জিয়া জরুরি রাজনৈতিক কারণে চট্টগ্রামে আসছেন, থাকবেন মাত্র এক দিন। যেহেতু এটি রাজনৈতিক সফর, তার কোনো সরকারি কর্মসূচি থাকবে না। তবে জেলা প্রশাসক হিসেবে আমি ও বিভাগীয় কমিশনার সাইফুদ্দিনকে তার কাছাকাছি থাকতে হবে, যদি প্রেসিডেন্টের কোনো প্রয়োজন পড়ে।
আমি জানতে পারি, প্রেসিডেন্টের এই সফরটি ছিল চট্টগ্রাম বিএনপির অন্তঃকোন্দল মেটানোর জন্য। বিবদমান দুই গ্রুপের এক পক্ষের পেছনে ছিলেন তৎকালীন উপ-প্রধানমন্ত্রী জামালউদ্দিন আর আরেক পক্ষের সমর্থক ছিলেন তৎকালীন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। দুজনই ছিলেন চট্টগ্রামের লোক। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, বিএনপির দুই গ্রুপ আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কয়েক মাস ধরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। কোন্দল মেটানোর জন্য প্রেসিডেন্ট জিয়া ২৯ মে সকালে চট্টগ্রামে আসেন। দুপুরের খাবারের পর দুই গ্রুপ নিয়ে বৈঠক শুরু করেন প্রেসিডেন্ট জিয়া। গভীর রাত পর্যন্ত চলে বৈঠক। মাঝে নিজ কক্ষে রাতের খাবার খান প্রেসিডেন্ট। আবার বৈঠক করেন। এরপর বৈঠক শেষে সার্কিট হাউসে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরের আলো ফোটার আগেই ৪টা, ৫টার সময় একদল বিপথগামী সেনাকর্মকর্তা সার্কিট হাউস আক্রমণ করে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করে।
জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমি জানতে পারি ভোর ৪টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি গুলি করতে করতে সার্কিট হাউসে প্রবেশ করে। যেসব সেনা অফিসার সার্কিট হাউসে ঢোকে, তাদের মধ্যে অন্যতম ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আর লে. কর্নেল ফজলে হাসান। মতিউর ও মাহবুব সার্কিট হাউস আক্রমণের পুরোভাগে ছিলেন। এদের মধ্যে লে. কর্নেল মতিউর নিজের হাতে গুলি করে হত্যা করেন জিয়াউর রহমানকে । দুই খুনি মতি এবং মাহবুব জেনারেল মঞ্জুরের সঙ্গে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সৈনিকদের গুলিতে নিহত হন।
জিয়াউদ্দিন তার ‘অ্যাসাসিনেশন অব জিয়াউর রহমান অ্যান্ড আফটারম্যাথ’ বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে ১৯৮১ সালের ৩০ মের ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রধান হিসেবে দায়ী করা হয়। তবে তার অনুমতি না নিয়েই সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়। মঞ্জুর জিয়া হত্যার বিষয়টি আগে থেকে জানতেন না এবং ঘটনাটি ঘটে যাওয়ার পর জানতে পারেন।
এ প্রসঙ্গে জিয়াউদ্দিন বলেন, ‘ঘটনার পর সকালে যখন মেজর রেজাউল করিম জেনারেল মঞ্জুরকে জানান যে, জিয়াউর রহমানের মৃতদেহ সার্কিট হাউসে রয়েছে, তখন মঞ্জুর হতচকিত হয়ে পড়েন। মঞ্জুর দুবার বলে ওঠেন, ওহ, হোয়াট দে হ্যাভ ডান! হোয়াট দে হ্যাভ ডান!’
বইয়ে তার পর্যবেক্ষণে জিয়াউদ্দিন উল্লেখ করেন, জিয়া এবং মঞ্জুর উভয়কে তিনি কাছ থেকে দেখেছেন। তাদের মধ্যে ব্যক্তিগতভাবে একটি আন্তরিকতার সম্পর্ক বিদ্যমান ছিল। তারা একে অন্যের প্রতি ঘনিষ্ঠ ছিলেন এবং এই ঘনিষ্ঠতা বহু বছর ধরে ছিল। জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল গঠন করেন, তখনই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। মঞ্জুর এতে অসন্তুষ্ট ছিলেন। জেনারেল মঞ্জুর আশা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া তাকে সেনাপ্রধান করবেন। কিন্তু সেনাপ্রধান করা হয় পাকিস্তানফেরত অমুক্তিযোদ্ধা কর্মকর্তা জেনারেল এরশাদকে। এ নিয়ে মঞ্জুরের মধ্যে ক্ষোভ তৈরি হয়। জেনারেল মঞ্জুর এরশাদকে দুর্নীতিবাজ মনে করতেন। এরশাদ তাকে চট্টগ্রামে বদলি করে দিলে মঞ্জুরের ক্ষোভ আরো বেড়ে যায়। তবে জিয়া ও মঞ্জুরকে আমি যতটুকু জানি এবং দেখেছি তাতে বলতে পারি, জিয়াউর রহমানের প্রতি ক্ষোভ-অসন্তুষ্ট সত্ত্বেও জেনারেল মঞ্জুরের এমন কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না, যে কারণে তিনি জিয়াকে হত্যা করতে পারেন। যতটুকু জেনেছি, সার্কিট হাউস থেকে প্রেসিডেন্ট জিয়াকে ক্যান্টনমেন্টে তুলে নেওয়ার পরিকল্পনা ছিল জেনারেল মঞ্জুরের। সেখানে জিয়ার ওপর চাপ সৃষ্টি করেন সেনাপ্রধান থেকে জেনারেল এরশাদকে অপসারণ করে জেনারেল মঞ্জুরকে সেনাপ্রধান করা।
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বলতে গিয়ে জিয়াউদ্দিন এম চৌধুরী বলেন, ‘এ সম্পর্কে আমি আমার বইগুলোতে বিস্তারিত উল্লেখ করেছি। আমি মনে করি, জিয়াউর রহমান হত্যাকাণ্ড একটি গভীর ষড়যন্ত্রের ফসল। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সঙ্গে দেশি-বিদেশি নানা পক্ষ, সেনাবাহিনীর একাধিক পক্ষের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। বিশেষ করে এই ষড়যন্ত্রে এরশাদ জড়িত ছিলেন। কারণ জিয়াকে হত্যার দুদিন আগে তৎকালীন সেনাপ্রধান এরশাদ চট্টগ্রাম ঘুরে যান। যার গুলিবর্ষণে জিয়া নিহত হন, সেই কর্নেল মতি ঘটনার আগে এরশাদের সঙ্গে ঢাকায় গিয়ে সাক্ষাৎ করে আসেন।
তবে জিয়া হত্যায় এরশাদের জড়িত থাকার কথা জিয়াউদ্দিন তার বইয়ে এবং আমাকে দেওয়া সাক্ষাৎকারের সুনির্দিষ্টভাবে না বললেও তিনি হত্যাকাণ্ড ও তার পরবর্তী ঘটনাপ্রবাহের এমন কিছু দিক তুলে ধরেন, যা সামরিক এবং রাজনৈতিক মহলে এরশাদের ভূমিকার বিষয়ে সন্দেহের জন্ম দেয়।’
জিয়াউদ্দিন মনে করেন, জেনারেল মঞ্জুরকে হত্যাও ষড়যন্ত্রের অংশ। এরশাদের নির্দেশে জেনারেল মঞ্জুরকে পুলিশের কাছ থেকে সেনা হেফাজতে নিয়ে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। মঞ্জুরকে একটি বৃহৎ ষড়যন্ত্রের বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হয়। জিয়াউদ্দিন মনে করেন, এরশাদ এক ঢিলে দুই পাখি মেরেছেন। জিয়া হত্যার পর এরশাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। মাত্র এক বছরের মধ্যে তিনি বিচারপতি সাত্তারের নেতৃত্বাধীন তৎকালীন বিএনপির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন, যা ষড়যন্ত্রে এরশাদের জড়িত থাকার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
জিয়াউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেষ সফরকালে তার সঙ্গে আমার যে কথা হয়েছে, কোনো দিন তা ভুলতে পারব না। ২৯ মে প্রেসিডেন্টকে নিয়ে আমি চট্টগ্রাম চকবাজার-সংলগ্ন চন্দনপুরা মসজিদে জুমার নামাজ আদায় করেছি। প্রেসিডেন্ট জিয়া চট্টগ্রাম ক্লাবের খাবার পছন্দ করতেন। সেখানকার বাবুর্চি দিয়ে খাবার রান্না করিয়েছি। রাতের ডিনারে চট্টগ্রাম ক্লাব থেকে আনা তার প্রিয় খাবার তন্দুর রুটি, ডাল ও কাবাব তিনি খেয়েছেন। বলেছেন, খাবার সুস্বাদু হয়েছে। প্রেসিডেন্ট জিয়া গুরুগম্ভীর ও সরল প্রকৃতির ছিলেন। তার মধ্যে রসকষ খুব একটা ছিল না। কথা বলতেন সোজাসাপ্টা এবং কমান্ডের সুরে। কথায় মারপ্যাঁচ থাকত না, যা বিশ্বাস করতেন অবলীলায় বলে দিতেন। স্বল্পাহারী এই মানুষটি ছিলেন ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ। তার শত্রুরাও তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি।
এনসিপি বিএনপির সঙ্গে জোট হলে যে আসন গুলো ছাড় দিবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিনের মিত্রদের নাম অনুপস্থিত থাকায় ধারণা করা হচ্ছে, বাকি ৬৩ আসন জোট ও শরিকদের জন্য খালি রাখা হয়েছে। এদিকে বিএনপির নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগ দিলে তাদের জন্য ১০টি আসন ছাড়তে পারে দলটি।
বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, ৬৩ আসনের সবকটি জোটের জন্য নয়; বরং কিছু আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সেগুলো অমীমাংসিত রয়েছে। তবে শরিকদের আসন ছাড়ের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন নেতারা।
এদিকে, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা এবার ধানের শীষ প্রতীক পাবেন না, নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।
এ পরিস্থিতিতে চার-পাঁচজন নেতা ছাড়া শরিকদের বেশিরভাগেরই দলগত ও নিজস্ব কোনো ভোটব্যাংক না থাকায় তাদের জয়ের সম্ভাবনা কমে যেতে পারে। ফলে অমীমাংসিত আসনগুলোয় বিএনপির অন্য কারো কপাল খুলতে পারে বলে মনে করা হচ্ছে।
বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে ৫০টির বেশি দল একসঙ্গে যুক্ত ছিল। এসব দলের প্রার্থীদের এলাকায় অবস্থান ও জনপ্রিয়তা যাচাই-বাছাই শেষে তাদের জন্য ২৫ থেকে ৩০টি আসন ছাড়া হতে পারে। পাশাপাশি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে জোট হলে তাদের জন্য আরো প্রায় ১০টি আসন ছাড়া হতে পারে।
৬৩টি আসন খালি রাখার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আমার দেশকে বলেন, বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ৬৩টি আসন খালি রাখা হয়েছে। সেখানে সব আসন যে জোটের জন্য রাখা হয়েছে, বিষয়টি এমন নয়। এখানে কিছু আসনে আমাদের একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সিদ্ধান্ত নেওয়া যায়নি। এমন অমীমাংসিত আসনগুলো শিগগির চূড়ান্ত করা হবে।
মিত্রদের আসন ছাড়ার বিষয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে আন্দোলনে থাকা দলগুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। তাদের কে কোথায় নির্বাচন করবেন, তার আলোচনা চলছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
এনসিপির সঙ্গে জোট হলে প্রায় ১০টি আসন ছাড়তে পারে বিএনপি। এনসিপি সূত্রে জানা গেছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণের হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, তাসনিম জারা ঢাকা-৯, সারোয়ার তুষার নরসিংদী-২, হান্নান মাসউদ নোয়াখালী-৬, আদিবুল ইসলাম আদীব ঢাকা-১৪ এবং যুবশক্তি সদস্য সচিব ডাঃ জাহেদুল ইসলাম ময়মনসিংহ-৪  থেকে নির্বাচন করতে পারেন।
নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে ইতিহাস গড়েন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত এই রাজনীতিক।
নির্বাচনি ফলাফলে দেখা গেছে, ৩৪ বছর বয়সী মামদানি পেয়েছেন ১০ লাখ ১৮ হাজার ১৯০ ভোট, যা মোট ভোটের ৫০.৩ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৮ লাখ ৪১ হাজার ৪৭৬ ভোট, যা মোট ভোটের ৪১.৬ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান পার্টি সমর্থিত কার্টিস স্লিওয়া পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৫৫৪ ভোট, যা মোট ভোটের ৭.১ শতাংশ।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। পুরো বিশ্বের নজর ছিল এই ভোটের দিকে। ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরপরই বার্তা সংস্থা এপি মামদানির বিজয়ের খবর নিশ্চিত করে। উত্তেজনাপূর্ণ এ নির্বাচনে মামদানির জয় ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে।
নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানিয়েছে, ১৯৮৯ সালের পর এবারই প্রথম শহরটিতে ভোটার উপস্থিতি ২০ লাখ ছাড়িয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার আগে বোর্ড এক বিবৃতিতে জানায়, এবার ভোটার উপস্থিতির হার ঐতিহাসিক মাত্রায় পৌঁছেছে।
৮৪ লাখের বেশি মানুষের এই শহর অর্থনীতি ও সংস্কৃতির বৈশ্বিক শক্তিকেন্দ্র। সেই শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া নেতা হিসেবে ইতিহাসে নাম লেখালেন মামদানি।
বহুধর্মী ও বহুজাতির এই মহানগরের ভোটাররা মামদানির জয়কে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন। তবে তার নিবেদিত সমর্থকরা বলছেন, এটি কেবল ধর্ম বা জাতিগত পরিচয়ের জয় নয়, এটি জীবনের ব্যয় সামাল দেওয়ার বাস্তব সমস্যায় তার তীক্ষ্ণ ও স্পষ্ট অবস্থানের প্রতিফলন।
এই নির্বাচন ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশক হিসেবেও দেখা হচ্ছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো অনেকের কাছে পুরোনো ধনবান দাতানির্ভর রাজনীতির প্রতীক। আর নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেওয়া মামদানি দলটির জন্য নতুন এক পথের সম্ভাবনা তৈরি করেছেন।
এনবিসি নিউজের এক্সিট পোল অনুযায়ী, মামদানি নিউ ইয়র্কের প্রায় সব জাতিগত গোষ্ঠীর ভোট পেয়েছেন—শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, লাতিনো, এশীয় ও অন্যান্য জনগোষ্ঠীর ভোটারদের বড় অংশই তাকে বেছে নিয়েছেন। ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল বিপুল; কুওমোর চেয়ে ৪৩ পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। অন্যদিকে ৪৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের মধ্যে কুওমো ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন।
শিক্ষাগত পার্থক্যও ভোটের ফলাফলে বড় ভূমিকা রেখেছে বলে এক্সিট পোল জানায়। এ ছাড়া গত ১০ বছরে নিউ ইয়র্কে বসতি স্থাপন করা নতুন বাসিন্দা ও জন্মসূত্রে নিউ ইয়র্কে থাকা ভোটারদের মধ্যেও স্পষ্ট বিভাজন দেখা গেছে।
তবে মামদানির ফিলিস্তিনপন্থী অবস্থান নির্বাচনজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তার মুসলিম পরিচয় ও ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে বিরূপ প্রচারণা চললেও শেষ পর্যন্ত ভোটাররা তাকেই সমর্থন দেন। এক্সিট পোল অনুযায়ী, ইহুদি ভোটারদের মধ্যে কুওমো এগিয়ে ছিলেন ৬০ শতাংশ ভোটে, যেখানে মামদানি পান ৩১ শতাংশ ভোট।
শীতকালে মোটরসাইকেল স্টার্ট না নিলে করণীয়
শীতকালে মোটরসাইকেল স্টার্ট দিতে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষ করে যেসব বাইকে কার্বুরেটর সিস্টেম রয়েছে, সেগুলোয় এই সমস্যা দেখা দেয়। জেনে নিন এর কারণ ও প্রতিকার-
১. শীত পড়ে গেলে ঠান্ডা হাওয়ার ভয়ে অনেকেই মোটরবাইক চালাতে পছন্দ করেন না। ফলে অনেক স‌ময়ে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে গাড়িটি। এতেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তাই দীর্ঘ সফর না করলেও রোজ এক বার করে অল্প সময়ের জন্য মোটরসাইকেলটি চালান।
২. মোটরবাইকে থাকা ইঞ্জিন অয়েলটি একটি নির্দিষ্ট সময় অন্তর বদলানো উচিত। কারণ ইঞ্জিন অয়েল অনেক স‌ময়ে পাতলা হয়ে যায়। শীতকালে তা আর কাজ করে না। তাই সময় মতো বাইকের সার্ভিসিংও খুব জরুরি।
৩. আজকাল অনেক মোটরবাইক কিক স্টার্ট করার উপায় থাকে না। তবে যাদের মোটরবাইকে এটি থাকে, তারা স্টার্ট না হওয়ার স‌মস্যা মেটাতে প্রথমেই কিক স্টার্ট দিয়ে নিতে পারেন।
৪. মোটরবাইকের একটি গুরুত্বপূ্র্ণ অংশ হল স্পার্ক প্লাগ। ‌এই স্পার্ক প্লাগ নিয়মিত পরিষ্কার রাখা উচিত। স্পার্ক প্লাগ মোটরবাইক স্টার্ট নেওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে।
৫. মোটরবাইকের ব্যাটারি কেটে গেলে বা চার্জ ফুরিয়ে গেলেও অনেক স‌ময়ে স্টার্ট নিতে চায় না। সে ক্ষেত্রে মোটরবাইকের সঙ্গে থাকা ব্যাটারি বদলে নিন অথবা চার্জ দিয়ে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ ১২টি নির্বাচনি বিধানে পরিবর্তন
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অধ্যাদেশ জারি করা হয়েছে, তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধানও।
এই সংশোধিত আরপিও ধরেই শিগগিরই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।
নতুন আরপিও অনুযায়ী—জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পদ ছাড়তে হবে; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনা কমিটি ও গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না;
আদালত ঘোষিত ফেরারি/পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না; দেড় দশক পর সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে; একক প্রার্থী হলেই জেতা যাবে না। ‘না’ ভোট চালু হয়েছে; সমান ভোট পেলে পুনঃভোট হবে; জামানত বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে; দল আচরণবিধি লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা;
চালু হলো আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি; কোন কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি; এআই এর অপব্যবহার নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য হবে; হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নিতে পারবে ইসি।
সংশোধিত আরপিওর ২ নম্বর অনুচ্ছেদে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম যুক্ত করা হয়েছে। ২০০১ ও ২০০৮ সালের ভোটে এমন বিধান ছিল। গত তিন নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় ছিল সশস্ত্র বাহিনী। এবার সংশোধন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও দৃশ্যমান হতে পারে।
শুধু কেন্দ্র নয়, পুরো নির্বাচনি এলাকার ফল বাতিলের ক্ষমতা পেল ইসিশুধু কেন্দ্র নয়, পুরো নির্বাচনি এলাকার ফল বাতিলের ক্ষমতা পেল ইসি
৮ নম্বর অনুচ্ছেদ পরিমার্জন করে ভোটকেন্দ্র (পোলিং স্টেশন) প্রস্তুতের ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তার হাতে রাখা হয়েছে। তারা তালিকা করে কমিশনের অনুমোদন নেবেন।
৯ নম্বর অনুচ্ছেদ পরিমার্জন করা হয়েছে; রিটার্নিং অফিসার কোনো ভোটগ্রহণ কর্মকর্তাকে বরখাস্ত করলে তা ইসিকে অবহিত করতে হবে।
১২ নম্বর অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে—আদালত কাউকে ফেরারি বা পলাতক আসামি ঘোষণা করলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। ফলে পলাতক আসমি প্রার্থী হতে পারবেন না এবার।
সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা অন্য কোনো পদে থাকলেও প্রার্থী হওয়ার অযোগ্য হবেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বন্ধ, ফিরলো ‌‘না ভোট’বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বন্ধ, ফিরলো ‌‘না ভোট’
কোনো প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পদকে ‘লাভজনক’ পদ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে আরপিওতে। ফলে প্রতিষ্ঠানের কাযনির্বাহী পদে থেকে ভোটে প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না।
হলফনামায় দেশে এবং বিদেশে আয়ের উৎস থাকলে তা জানাতে হবে; দাখিল করতে হবে সবশেষ বছরের রিটার্ন।প্রার্থী হওয়ার অযোগ্য সংক্রান্ত হলনামায় অসত্য তথ্যের প্রমাণ পেলে ভোটের পরেও ইসির ব্যবস্থা নেওয়ার ক্ষমতা যুক্ত করা হয়েছে।
১৩ নম্বর অনুচ্ছেদে প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া জামানতের পরিমাণ ৫০ হাজার টাকা করা হয়েছে। আগে এর পরিমাণ ছিল ২০ হাজার টাকা।
১৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার আদেশে ক্ষুব্ধ হলে প্রার্থী বা ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানও আপিল করার সুযোগ পাবে।
১৯ নম্বর অনুচ্ছেদে ‘না’ ভোটের বিধান যুক্ত করা হয়েছে। কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি একজন থাকে, তাহলে ব্যালট পেপারে ‘না’ ভোটের বিধান থাকবে। তবে দ্বিতীয়বার নির্বাচনের ক্ষেত্রেও শেষ পর্যন্ত একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
২০ নম্বর সংশোধিত অনুচ্ছেদে বলা হয়েছে, নিবন্ধিত একাধিক রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীক বা মার্কায় ভোট করতে হবে।
২১ নম্বর অনুচ্ছেদ পরিমার্জন করে বলা হয়েছে—নির্বাচনি এজেন্টকে অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার হতে হবে।
২৫ নম্বর অনুচ্ছেদে প্রিজাইডিং অফিসারের ক্ষমতা বাড়ানো হয়েছে। ভোটগ্রহণ বাধাগ্রস্ত বা বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে ভোট স্থগিতের পর তা নির্ধারিত সময়ে শুরু না করা গেলে বা ব্যালট বাক্স খোয়া বা ক্ষতিগ্রস্ত হলে প্রিজাইডিং অফিসার তা রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটের নতুন দিন ঘোষণা করবে ইসি।
২৭ নম্বর অনুচ্ছেদে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের বিষয়টি যুক্ত করা হয়েছে। প্রবাসী, নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে বা হেফাজতে থাকা ব্যক্তি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
২৯ নম্বর অনুচ্ছেদ পরিমার্জন করে ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে।
৩৬ নম্বর অনুচ্ছেদে ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার বিধান যুক্ত করা হয়েছে।
৩৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, গণনার ফল যোগ করার আগে রিটার্নিং কর্মকর্তা ‘প্রয়োজন মনে করলে’ প্রিজাইডিং অফিসারের হাতে বাতিল হওয়া ভোট পরীক্ষা করতে পারবেন। তিনি যদি এমন ব্যালট পান—যা বাদ দেওয়া ঠিক হয়নি, সেটি সংশ্লিষ্ট প্রার্থীর ভোট হিসাবে গণ্য হবে।
৩৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সমভোট পেলে লটারির পরিবর্তে পুনঃভোট করা যাবে। আগে সমভোট প্রাপ্ত প্রার্থীদের মধ্যে লটারি করে একজনকে নির্বাচিত করার বিধান ছিল।
৯১ নম্বর অনুচ্ছেদে অনিয়মের জন্য কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজনে পুরো নির্বাচনি এলাকার ফল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে।
আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের দণ্ডের পাশাপাশি সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। দলের ক্ষেত্রেও জরিমানার বিধান যুক্ত করা হয়েছে।
বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ পেল জোটের যে নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন তিনটি আসনে। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে মনোনয়ন পেয়েছেন।
সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন। খালেদা জিয়াসহ ১০ নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন। ৬৩টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। দলটির একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া ১২ জন নেতার মধ্যে রয়েছেন: পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
এছাড়া ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বিএনপির ২৩৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা
প্রাথমিকভাবে ২৩৮ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন। যা এখনো চলছে।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ এবং তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছে। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন।
অন্যান্য আসনের প্রার্থী তালিকায় রয়েছেন- যশোর-৪ টিএস আইয়ুব, খুলনা-২ নজনরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ মনিরুল ইসলাম, নেত্রকোনা-৪ আবু তাহের তালুকদার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১৬ হামিদুল হক, কুমিল্লা-১১ মো. কামরুল হুদা, চট্টগ্রাম-১০ আমির খসরু মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, গোপালগঞ্জ-৩ এসএম জিলানী, ঢাকা-১৪ সানজিদা আক্তার তুলি,
দেখুন পূর্ণাঙ্গ তালিকা
জুলাই সনদ ইস্যুতে জটিলতার মেঘ কেটে যাচ্ছে
জনৈতিক জটিলতার কালো মেঘ কাটতে শুরু করেছে। গণভোট, উচ্চকক্ষে পিআর ও শাপলা প্রতীক নিয়ে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে যাচ্ছে সরকার। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা করায় সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। এমনকি আজ সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সমাধানের রূপরেখা তৈরি হতে পারে। সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের গতকাল রোববারের বক্তব্যে সমঝোতার আভাস পাওয়া গেছে। এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের বিষয়ে দলীয় অনাপত্তির কথা জানিয়েছেন। তার নেতৃত্বাধীন দল ইতোমধ্যে ‘শাপলা কলি’ প্রতীকটি তাদের পছন্দক্রমভুক্ত করে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে।
এদিকে, সরকারও পুরোপুরি নির্বাচনমুখী হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইনের প্রথম ‘টিজার’ প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ৪৮ সেকেন্ডের ভিডিও টিজারটি প্রকাশ করে এর ক্যাপশনে উল্লেখ করা হয়Ñজাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন আজ (রোববার) থেকে শুরু হলো। প্রথম টিজারে গুমের শিকার পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট হচ্ছে। একই দিনে সংবিধান সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের উচ্চকক্ষ বা সিনেট গঠিত হবে প্রাপ্ত ভোটের পিআর পদ্ধতিতে। সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো ২৭০ দিনে বাস্তবায়ন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ সুপারিশের এ বিধানও বিলুপ্ত হচ্ছে। এর বাইরে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রমের বৈধতার বিষয়টিও অন্তর্ভুক্ত হতে পারে গণভোটে। ‘নোট অব ডিসেন্ট’ রেখে স্বাক্ষরিত জুলাই সনদ পরিবর্তন করে জুলাই আদেশ জারি নিয়ে যে বিতর্ক ও জটিলতা দেখা দিয়েছে, সেটা নিরসনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের ওপর গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত আসতে পারে।
আজ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক
আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। বৈঠক শেষে দুপুর ১২টায় গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। ইতোমধ্যে সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে, গতকাল রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে যমুনায় অনানুষ্ঠানিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বৈঠকে আজকের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ও সংবাদ সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উচ্চকক্ষে মোট ভোটের ওপর পিআর পদ্ধতির বিষয়ে জোর আপত্তি আছে বিএনপির। অন্যদিকে জামায়াতের দাবি সংসদ নির্বাচনের আগেই চলতি নভেম্বরে গণভোট আয়োজনের। এনসিপি আগে গণভোটের দাবি তুললেও এরই মধ্যে কিছুটা নমনীয় হয়েছে।
গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একই দিনে দুই নির্বাচন অনুষ্ঠানে তাদের জোর কোনো আপত্তি নেই। তবে সংস্কারের পক্ষে যারা থাকবে না, তাদের সঙ্গে এনসিপি নেই।
গত শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৭ সনদ স্বাক্ষর করেছে, সেটুকু বাস্তবায়ন তারা করবেন, এর বাইরে জুলাই আদেশে যা করেছে ঐকমত্য কমিশন তার দায়িত্ব বিএনপি নেবে না। জুলাই সংস্কার প্রস্তাবের যেসব বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে, সেগুলোকে বাদ দিয়ে জুলাই সনদ আদেশ দিয়ে ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জাতির সঙ্গে প্রতারণা করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হাতে পাওয়ার পর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ওই আলোচনায় বাস্তবায়নের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের বিষয়টি উঠে আসে। পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে চার উপদেষ্টাকে সমস্যা সমাধানের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জানা গেছে, ওই উপদেষ্টারা ইতোমধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে দুদফা কথা বলেছেন। এনসিপির সঙ্গেও তাদের আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমঝোতার ক্ষেত্রে সরকার দুটি প্রস্তাব সামনে রেখে আলোচনা শুরু করেছে। এর একটি বিএনপিকে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনে রাজি করানো। অন্যটি হলো, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে জামায়াতের সম্মতি আদায়। তবে উভয়পক্ষই এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে।
জানা গেছে, উপদেষ্টা পরিষদের বড় অংশও একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। নির্বাচন কমিশনও সেটা চায় বলে জানা গেছে। এদিকে গণভোট ও উচ্চকক্ষে পিআর ছাড়া আরো কিছু বিকল্প চিন্তা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন ২৭০ দিনের মধ্যে সম্পন্ন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধানটি তুলে দিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংবিধান সংস্কার পরিষদের ওপর ছেড়ে দেওয়ার চিন্তাও করা হচ্ছে। এছাড়া জুলাই সনদে প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতির স্বাক্ষরে আদেশ জারি করার বিষয়টিও ভাবা হচ্ছে। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট বিষয়ে আইনি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে।
ঐকমত্য কমিশন সূত্র জানায়, তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য সব ধরনের চেষ্টা করে। কিন্তু দলগুলো ছাড় দিতে রাজি হয়নি। দলগুলো যে অভিযোগ করছে, এর অধিকাংশই সত্য নয়। চাইলে এগুলো প্রমাণ করা যায়। সব তথ্য জমা আছে, বিটিভিতেও প্রচার হয়েছে। তবে এখনই কোনো প্রমাণ সামনে এনে তারা রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড়াতে চায় না। কারণ এতে নতুন জটিলতা তৈরি হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আমার দেশকে বলেন, ঘরোয়াভাবে অনেক আলোচনাই হয়। তবে গণমাধ্যমকে বলার মতো কোনো বিষয় নেই।
কোনো সমস্যা তৈরি হলে তা সমাধানের উদ্যোগ নেওয়ার দায়িত্ব সরকারেরই মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, সরকারের যিনি প্রধান তিনি ঐকমত্য কমিশনেরও প্রধান। তিনি কোনো উদ্যোগ নিলে রাজনৈতিক দল হিসেবে সবার সহযোগিতা করা দায়িত্বের মধ্যেই পড়ে। সরকারের যে কোনো উদ্যোগে আমরা দলীয়ভাবে সহযোগিতা করতে রাজি আছি।
দলটির অপর এক নেতা জানান, সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকার স্বভাবতই সমঝোতার চেষ্টা করছে। তবে তাদের দলীয় অবস্থান এখনো অনড়।
গণভোট আগে হবে, না নির্বাচনের দিন হবে—এ বিতর্ককে অযথা ও অপ্রয়োজনীয় উল্লেখ করে গতকাল বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের বিষয়গুলোর আইনি ভিত্তি এবং আইন জারির বিষয়টি সুরাহা হলে আমরা নির্বাচনের দিনও গণভোট করতে পারি, আগেও করতে পারি। সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি।
এদিকে দলটির একটি প্রতিনিধিদল গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে ‘শাপলা কলি’ গ্রহণ করার কথা জানিয়েছে। ইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, দেশবাসীর কাছে আমরা শাপলা কলি নিয়েও কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। তবে শাপলার চেয়ে একধাপ এগিয়ে শাপলা কলি। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। আমরা শাপলা কলি নেব। নির্বাচনে যাওয়ার জন্য বৃহত্তর স্বার্থ চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।
শনিবার ড. ইউনূস ‘সাফল্যের সঙ্গে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও ঐকমত্যে পৌঁছে’ জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে আছে—রাষ্ট্র সংস্কারে এ জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতেই হবে। কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এ জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োগ করেছে। ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে, এ দেশ বাঁচাতে হলে, জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া কোনো বিকল্প নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ প্রতিদ্বন্দ্বিতা থেকে ভিন্ন অবস্থানের কথা জানাচ্ছে। এটাকে আমি বড় ধরনের কোনো জটিলতা মনে করছি না। সরকার উদ্যোগ নিলে দ্রুতই এটি কেটে যাবে।
বর্তমান প্রেক্ষাপটে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের কোনো বিকল্প নেই মন্তব্য করে এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, সরকারের নানা চ্যালেঞ্জ আছে। অনেক শত্রুও সক্রিয় আছে। ভিন্ন ভিন্ন দিনে ভোট করতে গেলে ঝুঁকি হতে পারে। ফেব্রুয়ারির আগে আরেকটি ভোট আয়োজনও সহজতর নয়। কাজেই দুটি ভোট একই দিনে হওয়া সরকারের জন্য সুবিধাজনক হবে।
ফের জামায়াতের আমীর হলেন ডা. শফিকুর রহমান
ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার দলীয় সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল শনিবার রাতে সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে বলা হয়, ডা. শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন।
২০১৯ সালের ১২ নভেম্বর জামায়াতে ইসলামীর রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমীর নির্বাচিত হন এবং ২০১৯ সালের ৫ ডিসেম্বর ২০২০-২০২২ কার্যকালের জন্য তিনি আমীরে জামায়াত হিসেবে প্রথম বারের মতো শপথ গ্রহণ করেন। ২০২২ সালের ৩১ অক্টোবর জামায়াতে ইসলামীর রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয় বারের মতো পুনরায় আমীর নির্বাচিত হন এবং ২০২২ সালের ১৮ নভেম্বর ২০২৩-২০২৫ কার্যকালের জন্য তিনি আমীরে জামায়াত হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর থেকে দলটির আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডা. শফিকুর রহমানডা. শফিকুর রহমান ডা. শফিকুর রহমান।
চুপ্পু জুলাই সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোট নির্বাচনের আগে না পরে হবে, সেটা প্রধান সংকট নয়। তবে জুলাই সনদ অবশ্যই ড. ইউনূসকে জারি করতে হবে। প্রেসিডেন্ট চুপ্পু এতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে।
রোববার দুপুরে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চায়। জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে গণভোট নির্বাচনের দিনে হলেও সমস্যা নেই।
তিনি বলেন, সংস্কারের পক্ষে যদি কেউ না থাকে, তাদের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়। কোনো একটি দলের চাপে সরকার বারবার টেক্সট পরিবর্তন করেছে। বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ায় যেভাবে ২৭০ দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধান ছিল, আমরা সেটিকে সমর্থন করি। এর ব্যত্যয় হলে আমরা সেই আদেশ সমর্থন করব কি না, তা পুনর্বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, শেখ মুজিবকে ফ্যাসিবাদের আইকন হিসেবে ব্যবহার করা হয়েছে। তার ছবি ব্যবহারের বাধ্যবাধকতা সংবিধানে কোনোভাবেই থাকতে পারে না। বাস্তবায়ন আদেশে খসড়া-১ যেভাবে আছে, সেটিতে পরিবর্তন আনা হলে এনসিপি সেটিকে সমর্থন নাও করতে পারে।
প্রতীক ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, নতুন দল হিসেবে সহযোগিতার পরিবর্তে আমাদের কাজে বাধা তৈরি করছে নির্বাচন কমিশন। অথচ শাপলা কলির যে সিদ্ধান্ত, সেটি তারা এক মাস আগেও দিতে পারতো। আমরা শাপলাই চাই।
বিএনপির ৩১ দফা অঙ্গীকার নিয়ে বরিশাল মুলাদী উপজেলায় ঐতিহাসিক জনসভা
বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক জনসভা। শনিবার ০১ নভেম্বর ২০২৫ বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই জনসভায় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠানস্থল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেগম সেলিমা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস ছত্তার খাঁন সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো এই দফাগুলো বাস্তবায়ন। তারা বর্তমান সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গণতন্ত্রহীন পরিবেশের সমালোচনা করে জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভায় মুলাদী উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস ছত্তার খাঁন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে, প্রশাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে এবং শিক্ষাসহ স্বাস্থ্যখাতকে জনগণের জন্য সহজলভ্য করবে। স্থানীয় নেতারা জনসভায় অঙ্গীকার করেন যে, সফিপুর ইউনিয়ন হবে বিএনপির আন্দোলনের দুর্গ এবং এখান থেকেই পরিবর্তনের বীজ ছড়িয়ে পড়বে সমগ্র মুলাদীতে।
জনসভা শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ‘গণতন্ত্র পুনরুদ্ধার চাই’, ‘৩১ দফা বাস্তবায়ন চাই’— এসব স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের কেন্দ্রীয় কমিটির  সিঃ নিঃ যুগ্ম সাধারণ সম্পাদক  ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইশরাত হোসেন কচি তালুকদার, মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান শরীফ, মুলাদী পৌরসভা বিএনপির সভাপতি আঃ রব খাঁন, মুলাদী পৌরসভা কৃষক দলের সভাপতি আল আমিন রাড়ী ও সাধারন সম্পাদক মিরাজ মুন্সী, বরিশাল উওর মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা লিপি নাসরিন, মুলাদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা আফসানা মিম,  সফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসকান্দার আলী বাঘা
বরিশাল উওর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খাঁন, মুলাদী পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাওলাদার ও মুলাদী পৌর শহর ৬ নং ওয়ার্ড ছাত্রদল এর সভাপতি জুবায়ের ইসলাম
কৃষি ব্যাংকে ১২৮৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার (সাধারণ) পদে ১২৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি সাপেক্ষে দেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক
পদের নাম: অফিসার (সাধারণ)
পদসংখ্যা: ০১টি
লোকবল নিয়োগ: ১২৮৯ জন
আবেদন করার মাধ্যম অনলাইন
আবেদন শুরুর তারিখ ২৮ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট https://krishibank.gov.bd
হাসিনাকে ফেরত চাইলেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। হাসিনাকে ফিরিয়ে দেয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করা উচিত নয়।
তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটি করার সুযোগ নেই। কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিলেন। জাতি সেটা ভোলেনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, অভুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠারও সাহস পেত না। আমাদের ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরাই সংস্কারের পক্ষে। পিআর হবে কি না সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে।
জুলাই বিপ্লবকে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি
জুলাই বিপ্লবকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং কালচারাল (সাংস্কৃতিক) বিপ্লব হিসেবে দেখি বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম অ্যালামনাই কনফারেন্স ২০২৫ -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, আজকে আপনাদের জন্য, বিশেষত আমাদের জন্য খুব আনন্দের দিন। আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। কেন করতে পারছি? কারণ মহান জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমার সালাম এবং আমার সম্মান সকল শহীদদের প্রতি। এই জুলাই বিপ্লবকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি। আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে।
জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এই মাদ্রাসার ছেলেরা যাত্রাবাড়িতে যে লড়াই করেছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এই ইতিহাস আমাদের বার বার বলতে হবে। সুতরাং আজকে আমরা বাংলাদেশের ইতিহাসে এক নতুন দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি। আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে আমরা যেন আমাদের এই বিজয় ধরে রাখতে পারি। এ বিজয় ধরে রাখার বিষয়ে ইনশাল্লাহ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছেলেরা ও অ্যালামনাইরা সবাই নেতৃত্ব দেবেন।
বাঙালি মুসলমানের রেনেসাঁ বাংলাদেশে দেখতে পাচ্ছি উল্লেখ করে তিনি আরো বলেন, এই রেনেসাঁ দেখবার জন্য আমরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি। আমি এখন আশাবাদী যে আমরা বাংলাদেশে সেই রেনেসাঁর দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। কারণ মুসলমানদের যদি রেনেসাঁ না হয় তাহলে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।
তিনি বলেন, সারা বিশ্বে মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার প্রধান কারণ আমরা তাদের সঙ্গে জ্ঞানে পেরে উঠছি না, বিজ্ঞানে পেরে উঠছি না। তাদের সঙ্গে জ্ঞান-বিজ্ঞানে আমরা যখন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো তখনই মুসলমানদের সম্মান প্রতিষ্ঠা করতে পারবো। আমি মনে করি এই ক্ষেত্রে তা’মীরুল মিল্লাত একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। যেটা তারা এখন পর্যন্ত দেখাতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।
স্মৃতিচারণ করে আমার দেশ সম্পাদক বলেন, আসলে তা’মীরুল মিল্লাত মাদ্রাসা যে কতটা সুনাম অর্জন করেছে সেটা আমি টের পেলাম যখন ২০১৯ সালে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে একটু লেখাপড়া করতে গেলাম। তখন ওখানে গিয়ে দেখলাম তা’মীরুল মিল্লাতের ছাত্রদের খুব সুনাম। এটা দেখে আমি খুব গর্ববোধ করেছিলাম যে, বাংলাদেশের একটা মাদ্রাসার ছাত্রদের সুনাম মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। এটা আমার জন্য ছিলো অত্যন্ত আনন্দের। আসলে মুসলমানদের জন্য ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তা’মীরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে। একারণেই আজকে তা’মীরুল মিল্লাতের ছেলেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় প্রথম হয়। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেক্যুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি-জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের সফলতা।
তা’মীরুল মিল্লাতের সফলতা কামনা করে তিনি বলেন, আপনাদের একটা পুরোনো ইতিহাস মনে করিয়ে দিতে চাই। এই বাংলাদেশে একজন সুফি, একজন মহান ব্যক্তি এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, আজ থেকে শত শত বছর আগে, সেই মাদ্রাসা সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিচিত ছিল। সেই মহান ব্যক্তির নাম শরফুদ্দিন আবু তাওয়ামা। শরফুদ্দিন আবু তাওয়ামার যে মাদ্রাসা সোনারগাঁতে ছিল সেটা সারা বিশ্বে একটা উদাহরণ ছিল। এই সেঞ্চুরিতে আমি দেখতে চাই যেমন করে আবু তাওয়ামার মাদ্রাসা সারা বিশ্বে মুসলমানের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিল-তেমনি তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা সারা বিশ্বে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় পৃথিবীতে এক নম্বর স্থান অধিকার করবে। এটা আমি স্বপ্ন দেখি এবং এটা আমি দেখতে চাই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির অধ্যক্ষ যাইনুল আবেদিন, আসসুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান আহমাদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ প্রমুখ।
বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন, জেনে নিন করণীয়
দেশে অবৈধ মোবাইল ফোন আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে। সরকার এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই (মোবাইলফোন শনাক্তকরণ নম্বর) মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। এনইআইআর চালুর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে। অবৈধ মোবাইল ফোন হ্যান্ডসেটের কারণে প্রতি বছর সরকারের ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।
নতুন ফোন কেনার আগে করণীয়
বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে যে কোনো মাধ্যম থেকে (বিক্রয়কেন্দ্র, অনলাইন বিক্রয়কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল ফোন কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে। পাশাপাশি মোবাইল ফোন কেনার রশিদ সংরক্ষণ করতে হবে। মোবাইল ফোন বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধিত হয়ে যাবে।
ফোনটি বৈধতা জানবেন কীভাবে
ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখুন।
ধাপ-২: আইএমইআই নম্বরটি লেখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।
ধাপ-৩: ফিরতি বার্তার মাধ্যমে মোবাইল ফোনের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।
বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন
বিদেশ থেকে ব্যক্তিপর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে। খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য নির্দেশনা দেয়া হবে। দাখিল করা তথ্য যাচাই–বাছাইয়ের পর শুধু বৈধ মোবাইল ফোন নেটওয়ার্কে সচল হবে।
বিদেশ থেকে আনা ফোন নিবন্ধনের উপায়
ধাপ-১: neir.btrc.gov.bd পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
ধাপ-২: পোর্টালের ‘Special Registration’ সেকশনে গিয়ে মোবাইল ফোনের আইএমইআই নম্বর দিন।
ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন। এরপর সাবমিট বাটনে চাপ দিন।
ধাপ-৪: মোবাইল ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা বা কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা নেয়া যাবে। যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা (ব্যাগেজ রুলস নামে পরিচিত) অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কে আগে ব্যবহৃত ব্যক্তিগত একটি বাদে সর্বোচ্চ একটি মোবাইল ফোন বিনা শুল্কে আনতে পারবেন। আর শুল্ক দিয়ে আরো একটি মোবাইল ফোন আনতে পারবেন।
নিবন্ধিত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশনের প্রক্রিয়া
১৬ ডিসেম্বর থেকে গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তরের প্রয়োজন হলে ‘ডি-রেজিস্ট্রেশন’ করে তা করা যাবে। ডি-রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষের চার ডিজিট দিতে হবে। গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট নিচের মাধ্যমগুলোর সাহায্যে ডি-রেজিস্ট্রেশন করা যাবে—
১. সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)
২. এমএনও পোর্টাল
৩. মোবাইল অ্যাপস
৪. ইউএসএসডি চ্যানেল (*১৬১৬১#)
ডি-রেজিস্ট্রেশনের শর্ত
ডি-রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকের হ্যান্ডসেটে ব্যবহৃত সিম অবশ্যই নিজ এনআইডিতে নিবন্ধিত হতে হবে।
ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই–সংবলিত হ্যান্ডসেটটি ডি-রেজিস্ট্রেশন করার সময় অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।
করপোরেট সিম ব্যবহারকারীর ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া
করপোরেট সিম ব্যবহারকারীদের ৩০ দিনের মধ্যে ইউএসএসডি চ্যানেল বা সিটিজেন পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত এনআইডির তথ্য দেয়ার জন্য এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
বর্ণিত তথ্য জমা সাপেক্ষে ব্যক্তিগত এনআইডি বা কি-কন্টাক্ট-পয়েন্টের (কেসিপি) এনআইডি দিয়ে ডি-রেজিস্ট্রেশন সুবিধা নেয়া যাবে। অন্যথায় শুধু কি-কন্টাক্ট-পয়েন্টের এনআইডির তথ্য দিয়ে ডি-রেজিস্ট্রেশন করা যাবে।
চুরি বা হারালে ব্লকের প্রক্রিয়া
গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট চুরি হলে বা হারিয়ে গেলে সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)/মোবাইল অ্যাপস বা মোবাইল অপারেটরের গ্রাহকসেবাকেন্দ্র থেকে যেকোনো সময়ে লক বা আনলক করা যাবে।
ইন্টারনেটহীন গ্রাহকের এনইআইআর সেবা নেয়ার প্রক্রিয়া
মোবাইল ফোন গ্রাহক ইউএসএসডি চ্যানেল বা এনইআইআরের (neir.btrc.gov.bd) সিটিজেন পোর্টাল বা মোবাইল অ্যাপস বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে এনইআইআর সিস্টেমের সেবা নিতে পারবেন। তবে যেসব গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই, তারা ইউএসএসডি চ্যানেল বা ১২১ ডায়াল করে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে এনইআইআর সেবা নিতে পারবেন।
হাসু আপা আর ফিরছেন না, নেতৃত্বের বাইরে শেখ পরিবার
পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে নয়াদিল্লি। ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন। যুক্তরাজ্যভিত্তিক দুটি সংবাদ মাধ্যম রয়টার্স ও দি ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রান্সভিত্তিক এএফপিকে দেয়া এসব সাক্ষাতকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জুলাই গণহত্যার জন্য তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
রয়টার্সকে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে যেই ক্ষমতায় আসুক, তিনি দেশে ফিরবেন না। ভবিষ্যতে সরকারে কিংবা বিরোধী দলে শেখ পরিবারের নেতৃত্ব দেওয়া অপরিহার্য নয়। ভাচ্যুয়ালি এসব সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানা গেছে।
শেখ হাসিনার সামনে ফাঁসির রজ্জু ঝুলছে। জুলাই গণহত্যায় তার সরাসরি নির্দেশনা ও সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে। ইতোমধ্যে শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর ঠিক হবে- কবে সাবেক এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হবে।
সাক্ষাৎকারে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়েও কথা বলেন এই স্বৈরাচারী নেত্রী। তার ধারণা, আসন্ন নির্বাচনে বেশিরভাগ মানুষই ভোট দেবেন না।
এদিকে হাসিনার এসব সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাসিনার সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার খুনের বিষয়ে উপস্থাপিত তথ্য-প্রমাণ, জাতিসংঘ ও আলজাজিরার প্রতিবেদনে তার গুম-খুনের যে তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো মাথায় রাখতে হবে।
২০২৪ এর ৫ আগস্টের পর ভারত শেখ হাসিনার জন্য শুধু নিরাপদ আশ্রয়ই নিশ্চিত করেনি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করে তোলার নানান ছকেরও বাস্তবায়ন করেছে। সংখ্যালঘু নির্যাতনের কার্ড দেশ-বিদেশে এখনও খেলে যাচ্ছে তারা। বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতিকে ক্রমেই কঠিন করে তোলার জন্য নানা বিদ্বেষমূলক পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি।
পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকেও পুনর্বাসন করেছে তারা। দলীয় কার্যালয় খোলার সুযোগ করে দিয়েছে দিল্লি ও কলকাতায়। লিফলেট ছাপিয়ে সেমিনার করার সুযোগও করে দিয়েছে। এমনকি হাসিনার কাছাকাছি থাকা সেনা কর্মকর্তারাও নিরাপদ আশ্রয় পেয়েছেন ভারতে। অন্তত তিনজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা এখন দিল্লি ও কলকাতায় অবস্থান করছেন।
শেখ হাসিনা এতদিন পর্যন্ত শুধু সামাজিক মাধ্যমে অডিওতে বক্তব্য দেয়ার মধ্যেই তার কার্যক্রম সীমিত রেখেছিলেন। তবে এখন তাকে আরো বৃহত্তর পরিসরে কথা বলার সুযোগ করে দিয়েছে ভারত। আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় দি ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে পত্রিকাটির ভাষায় সাবেক কর্তৃত্বপরায়ন শাসক হাসিনা বলেন, তাকে ক্ষমতাচ্যুত করা জুলাই অভ্যুত্থানের রক্তপাতের জন্য তিনি দায়ী নন। তার অনুপস্থিতিতে যে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে তা ‘লজ্জাজনক’। এমনকি তিনি ওই বিক্ষোভ কঠোরভাবে দমনের কারণে ঘটে যাওয়া হতাহতের জন্য ক্ষমা চাইবেন না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ আগামী দুই সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে। এমন একটি সময়ই এমন মন্তব্য করলেন তিনি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের হিসাব অনুসারে, ছাত্র-জনতার ওই বিক্ষোভে এক হাজার ৪০০ জনেরও বেশি নিহত হয়েছেন।
তবে অভ্যুত্থানে নিহত ও তাদের পরিবারের জন্য তিনি সহানুভূতিশীল, শোকাভিভূত। যদিও পুলিশকে যে তিনি গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন- সেটা তিনি নাকচ করেছেন।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শেখ হাসিনা এ সময় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সরকারকে অনির্বাচিত, বেআইনি ও অবৈধ সরকার হিসেবে অভিহিত করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ফাঁসির রায় দিলেও তিনি বিস্মিত হবেন না বলেও মন্তব্য করেন। একই সঙ্গে স্বজন হারানোর বেদনা এবং বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি।
রয়টার্সের কৃষ্ণা এন দাস ও রুমা পালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে নানান কথা বলেছেন। শেখ হাসিনা বলেন, দেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত এই সাক্ষাৎকারে বলা হয়, ৭৮ বছর বয়সী এই নেত্রী বলেছেন, আ.লীগকে বাদ দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন তিনি দেশে ফিরবেন না। তিনি ভারতের থেকে যাবেন।
তিনি বলেন, আ.লীগ নিষিদ্ধ করা শুধু অন্যায্যই নয়, আত্মঘাতীও। তিনি বলেন, পরবর্তী সরকারের নির্বাচনি বৈধতার প্রয়োজন হবে। কোটি কোটি মানুষকে নির্বাচনি প্রক্রিয়ার বাইরে রেখে রাজনৈতিক ব্যবস্থা কার্যকর হবে না।
অনৈক্য রেখেই ঐকমত্য কমিশনের বিদায়
রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ চূড়ান্ত করতে দীর্ঘ ৯ মাস মতৈক্যে পৌঁছার চেষ্টা করেও অনেকটা মতপার্থক্য রেখেই বিদায় নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বাস্তবায়ন পদ্ধতির একাধিক বিকল্পসহ চূড়ান্ত প্রস্তাব সরকারের হাতে তুলে দিয়ে গতকাল মঙ্গলবার কাজের আনুষ্ঠানিক সমাপ্তি টেনেছে কমিশন। সাংবিধানিক আদেশ কে জারি করবেন- রাষ্ট্রপতি, না প্রধান উপদেষ্টা, তা নিয়েও প্রধান রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। ভিন্ন মত আছে গণভোটের সময় নিয়েও। কমিশনের সুপারিশ অনুযায়ী গণভোট কখন হবে, তা নির্ধারণের এখতিয়ার এখন সরকার ও নির্বাচন কমিশনের।
উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়েও ভিন্ন অবস্থানে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনৈতিক দলের প্রধান সরকারপ্রধান হওয়া এবং গুরুত্বপূর্ণ নিয়োগসহ বেশকিছু মৌলিক সংস্কার ইস্যুতে বিএনপির আছে নোট অব ডিসেন্ট বা আপত্তি। আগামী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধানের প্রস্তাবিত সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কারগুলো সংবিধানে সংযুক্ত হবে বলে প্রস্তাব করেছে কমিশন। এ ব্যাপারেও ঘোর আপত্তি আছে জাতীয়তাবাদী দলটির। আগামী সংসদকে একইসঙ্গে সাংবিধানিক পরিষদের ভূমিকা পালনের বিষয়েও সম্মত নয় দলটি। এভাবে কমিশনের ৮৫টি সুপারিশের মধ্যে অধিকাংশের ব্যাপারে দলগুলো একমত হলেও মৌলিক প্রস্তাবে মতভিন্নতা আছে।
গতকাল যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কিত পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
দফায় দফায় আলোচনা, বিতর্ক, অসন্তোষের পর ঐকমত্য কমিশন গতকাল
গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের জন্য আদেশ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দিয়েছে। পরে সংবাদ সম্মেলনে আলী রীয়াজ বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কথাও সরকারকে প্রস্তাব দিয়েছি। এই আদেশ জারির পর থেকে যে কোনোদিন গণভোট করতে পারবে। তবে কবে করবে, সে সিদ্ধান্ত সরকার নেবে।
তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা সাংবিধানিক ক্ষমতা হিসেবে জনগণের ক্ষমতা যেন ব্যবহৃত হয়-সেজন্য এ প্রস্তাব করেছি। আমরা আশা করি এ প্রক্রিয়ার মধ্য দিয়েই তা অর্জন করা যাবে।’
গতকাল বিকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, কমিশন সুপারিশের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠার বদলে অনৈক্য তৈরির চেষ্টা করেছে। এ জন্য তাদের ‘ধন্যবাদ’।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠকের পর গুলশানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন হবে, এর বাইরে যাওয়ার ‘কোনো সুযোগ নেই’। জাতীয় নির্বাচনের আগে গণভোট বিষয়ে বিএনপি ‘একমত’ নয়।
জামায়াত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশের বিষয়ে আজ বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে গতকাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে করা নিয়ে আলোচনার সুযোগ নেই যারা বলছেন, তারা ‘আলটিমেটলি’ জুলাই সনদ অকার্যকর করার জন্য অপরিণামদর্শী সর্বনাশের পথে হাঁটছে। এটা থেকে বিরত থাকা উচিত। যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায়, তাদের খারাপ উদ্দেশ্য জাতি বুঝে গেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজশাহীর একটি হোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি যদি মনে করে তারা এককভাবে সবকিছু করবে, এই জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তারা সংসদ টেকাতে পারবে না। সরকার টেকাতে তাদের কষ্ট হবে। জনগণের যে আস্থা, সেই আস্থা তারা পাবে না।
জুলাই সনদের ব্যাপারে তাদের অবস্থান খুবই স্পষ্ট উল্লেখ করে নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয়, সেদিনই আমরা স্পষ্ট করেছি; বলেছি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত অনুষ্ঠানটি কেবলই আনুষ্ঠানিকতা। কেবলই কাগজে সই। নব্বইয়ের গণঅভ্যুত্থ্যানের পরও ত্রিদলীয় জোটের রূপরেখা দেখেছিলাম। যেটা মূলত ছিল জনগণের সঙ্গে প্রতারণা। এর পুনরাবৃত্তি আমরা আর বাংলাদেশে হতে দেব না। এ কারণে আমরা এখনো সনদে স্বাক্ষর করিনি।
ভোটের দিন বা আগে গণভোট
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে তিন ভাগে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। প্রথমে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি, আদেশের প্রশ্নে গণভোট আয়োজন এবং সবশেষে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকার (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) ক্ষমতা দিয়ে প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। সংলাপে ঐকমত্য হওয়া সনদের ৮৫টি প্রস্তারের মধ্যে ৯টি নির্বাহী আদেশে, ২৮টি অধ্যাদেশে এবং সংবিধান সম্পর্কিত ৪৮টি প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়নের কথা আছে। এর মধ্যে প্রথম দুই ভাগের বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। আর শেষভাগের প্রস্তাবগুলোর জন্য দুটি বিকল্প উপায় রাখা এবং গণভোটে জনগণের বৈধতা নেওয়ার সুপারিশ করেছে কমিশন।
সুপারিশে অন্তর্বর্তী সরকারকে আদেশ জারি করার পরামর্শ দেওয়ার পাশাপাশি এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো একদিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এতে গণভোটের দিনক্ষণের সিদ্ধান্তও এই সরকারের ওপর ছেড়ে দেওয়া হলো। সংসদের প্রথম ৯ মাসে (২৭০ দিন) সংবিধান সংস্কার পরিষদ সংস্কার শেষ করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কথা আছে সুপারিশে।
আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের উপায় হিসেবে সরকারকে তিন ভাগে সুপারিশ করা হয়েছে। যেসব বিষয় সংবিধান-সংশ্লিষ্ট নয়, তা সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে এবং সুপারিশের অনেক বিষয় আছে, যা অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হবে। এসব বিষয়ে দলগুলোর সঙ্গে কমিশনের কোনো মতভিন্নতাও নেই। এ দুটি বিষয় অধ্যাদেশ এবং অফিস আদেশের মাধ্যমে অবিলম্বে বাস্তবায়ন করার সুপারিশ করেছে কমিশন। কোন কোন বিষয় অধ্যাদেশের মাধ্যমে এবং কোন কোন বিষয় অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, তা সুনির্দিষ্ট করে সুপারিশে উল্লেখ করা হয়েছে।
সংবিধান-সংশ্লিষ্ট বিষয়গুলোকে আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের পথ নির্দেশ করার জন্য সংবিধান-সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ের ব্যাপারে দুটি বিকল্প প্রস্তাব সুপারিশ করা হয়েছে। প্রস্তাব দুটিতে উল্লেখ করা হয়েছে, সনদে থাকা সংবিধান সংশোধনের বিষয়গুলো কার্যকর করতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি করবে।
আদেশ এবং এর তফসিলে উল্লিখিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দেওয়া হবে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠনিক ক্ষমতাপ্রাপ্ত একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা সংবিধান সংস্কারের ক্ষেত্রে গঠনিক ক্ষমতা প্রয়োগ করবে। জাতীয় সংসদের নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথাও বলা হয়েছে।
এক প্রস্তাবে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে দেবে। গণভোটে অনুমোদন পাওয়া সংবিধান সংস্কার বিল পরিষদের সহায়ক হিসেবে বিবেচিত হবে এবং পরিষদ ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। অন্য প্রস্তাবে বলা হয়েছে, পরিষদ ২৭০ দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং সংস্কার কার্যক্রম শেষ হলে পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে।
বিকল্প দুই প্রস্তাবে গণভোটের দিনক্ষণ ঠিক করা সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সুপারিশে বলা হয়েছে—জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো দিন গণভোট আয়োজন করা যেতে পারে।
এ বিষয়ে আলী রীয়াজ বলেন, আদেশ জারির পর থেকে যে কোনো দিন বা জাতীয় নির্বাচনের দিন গণভোট করতে পারবে। তবে কবে করবেÑসে সিদ্ধান্ত সরকার নেবে। সরকারকে বলেছি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করার জন্য। জনগণ গণভোটে সনদ প্রত্যাখ্যান করবে না বলে আমরা আশাবাদী।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে। এর মধ্যে বিএনপি ভোটের দিন গণভোট চেয়েছে। অন্যদিকে জামায়াত ও এনসিপি ভোটের আগেই গণভোট চেয়েছে।
দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ প্রণয়ন ও তাতে সই করলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ আছে। তবে আলী রীয়াজ বলেন, জুলাই সনদ অনুযায়ীই সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে চাইলেও আগামী জাতীয় সংসদ তাদের ইচ্ছামতো সংবিধানে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করতে পারবে না। কেন পারবে নাÑএমন প্রশ্নে তিনি বলেন, মৌলিক সংস্কার করা হবে, এ বিবেচনায় গাঠনিক ক্ষমতা দেওয়া হচ্ছে। তবে তাদের গাইড করবে জুলাই জাতীয় সনদ। গাঠনিক ক্ষমতা মানে এই নয় যে, যা খুশি তাই লেখা যাবে।
সংবিধান সংস্কার পরিষদে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা তাদের ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি অনুযায়ী সংস্কার করতে পারবে কি নাÑজানতে চাইলে আলী রীয়াজ বলেন, গণভোটের প্রস্তাবটি এসেছে বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনায়, যেখানে প্রস্তাব ছিল সবকিছুই জনগণের কাছে নেওয়ার। জনগণ যদি রায় দেয়, তাহলে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করবে। কমিশন মনে করে, কোনো রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবল নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবে না।
গণভোটে সংস্কারের প্রস্তাবগুলো পাস না হলে কী হবেÑএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটে পাস না হওয়ার মানে হলো জনগণ প্রত্যাখ্যান করেছে। গণভোটে পাস না হলে বুঝতে হবে জনগণ তা গ্রহণ করছে না।
আদেশ জারির ভিত্তি হিসেবে দুটি প্রস্তাবে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের কথা বলা হয়েছে। জুলাই সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন। সেজন্য গণভোট, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার অপরিহার্য।
বিকল্প প্রস্তাব-১-এ বলা হয়েছে, গণভোটের আগে জনগণকে জানাতে এবং সংবিধানিক পরিষদের দায়িত্ব পালনের সুবিধার্থে জাতীয় সনদের অন্তর্ভুক্ত প্রস্তাবের ভিত্তিতে সরকারের প্রস্তুত করা খসড়া বিল গণভোটে দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ৪৮টি প্রস্তাব বিল আকারে করতে হবে। সেখানে গণভোটের প্রশ্ন হবে ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং এতে সন্নিবেশিত সংবিধান সংস্কারসম্পর্কিত খসড়া বিলের প্রস্তাবগুলোর সমর্থন করছেন?’ গণভোট করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় আইন তৈরি করতে বলা হয়েছে।
গণভোটের ফলাফল ইতিবাচক হলে আগামী জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা দ্বৈত ভূমিকা পালন করবেন। তারা নিয়মিত সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তারা একই অনুষ্ঠানে প্রথমে এমপি এবং পরে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, যারা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা পাবেন এবং প্রথম অধিবেশন থেকে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে এবং সংবিধান সংস্কার আইন রূপে কার্যকর হবে। স্পিকারই পরিষদের সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন। সংবিধান সংস্কার কার্যকরের ৪৫ দিনের মধ্যে আগামী জাতীয় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে।
বিকল্প প্রস্তাব-২-এ খসড়া বিলের কথা বলা নেই। সেক্ষেত্রে গণভোটের প্রশ্ন থাকবেÑ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং তাতে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবের প্রতি সমর্থন করেন?’ এক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদকে গাঠনিক ক্ষমতা দেওয়া হলেও প্রথম অধিবেশন শুরুর ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কার শেষ করবে এবং এরপর পরিষদের কার্যক্রম শেষ হবে। বাকি ধারাগুলো একই আছে।
জুলাই জাতীয় সনদে বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর আপত্তির (নোট অব ডিসেন্ট) কথা উল্লেখ থাকলেও বাস্তবায়নের সুপারিশে সেটি রাখা হয়নি। দলগুলোর দেওয়া আপত্তি নিয়ে কী হবেÑজানতে চাইলে আলী রীয়াজ বলেন, তারা সরকারকে বলেছেন এগুলো জনগণের কাছে নিয়ে যেতে। জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। কমিশন ৪৮ বিষয়ে জনগণের সম্মতি-অসম্মতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
সংবিধানসম্পর্কিত ৪৮টি প্রস্তাবের মধ্যে গুরুত্বপূর্ণ হলোÑসংবিধান সংশোধন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংসদে নারী প্রতিনিধিত্ব, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন, নির্বাচন কমিশন নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, সরকারি কর্ম কমিশন নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগ।
অধ্যাদেশ জারির জন্য ২৮ প্রস্তাবের মধ্যে গুরুত্বপূর্ণ হলোÑনির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, বিচারক ও সাবেক বিচারকদের জন্য পালনীয় আচরণবিধি, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, তিনটি সরকারি কর্ম কমিশন গঠন, স্বাধীন পুলিশ কমিশন গঠন, বৈধ উৎসবিহীন আয়কে বৈধতা দানের চর্চা বন্ধ করা, জনপ্রতিনিধিদের সম্পদ ও আয়-ব্যয়ের তথ্য প্রকাশ, দুর্নীতিবাজদের বিষয়ে রাজনৈতিক দলসমূহের করণীয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশোধন।
নির্বাহী আদেশে জুলাই সনদের ৯টি প্রস্তাব বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারবে, যার মধ্যে অন্যতমÑউপজেলাপর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, আদালত ব্যবস্থাপনা সংস্কার ও ডিজিটাইজ করা, আইনজীবীদের আচরণবিধি, গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন গঠন।
রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন উপায়ের সুপারিশ কমিশন তৈরি করেছে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত, আমাদের কমিশনের সম্মানিত সদস্যদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি। এই সুপারিশ স্কুলের লক্ষ্য জুলাই জাতীয় সনদ যেন একটি আইনি ভিত্তি পায়। ভবিষ্যতের পথরেখা হিসেবে যেসব বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য হয়েছে, সেগুলো যেন বাস্তবায়ন হয়।
সব দলের জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে আলী রীয়াজ বলেন, যারা স্বাক্ষর করেনি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। এনসিপির সঙ্গেও যোগাযোগ হয়েছে, হচ্ছে। আশা করি এনসিপি স্বাক্ষর করবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেনÑকমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গত ১৭ অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সংলাপে অংশ নেওয়া ৩০টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হলেও ২৫টি দল অংশ নেয়। এর মধ্যে ২৪টি দল ওই দিন সনদে স্বাক্ষর করলেও গণফোরাম দুদিন পর সই করে। সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের রূপরেখা না দেখে স্বাক্ষর না করার কথা জানায় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদÑএ চারটি বাম দলও তাদের আপত্তির কথা জানিয়ে সনদে সই না করার সিদ্ধান্তে অটল রয়েছে। তবে কমিশন আশা করছে, শেষ পর্যন্ত সব দলই সনদে সই করবে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, যারা স্বাক্ষর করেনি, তাদের সঙ্গে কমিশনের অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে। তারা যেন স্বাক্ষর করে, সে অনুরোধ প্রকাশ্য ও অনানুষ্ঠানিক যোগাযোগে করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিলÑআদেশ বাস্তবায়নের প্রক্রিয়া জানলে তাদের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। কমিশন আশা করে, তারা তা দেখবে, বিবেচনা করবে এবং স্বাক্ষর করবে। কমিশনের মেয়াদ আরো তিনদিন আছে। কমিশন আশা করে, এই মেয়াদের মধ্যেই তারা স্বাক্ষর করবে।
আসিফ নজরুল তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন : নাসীরুদ্দীন পাটওয়ারী
ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসিফ নজরুল তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, ঘোষণা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে। ওইদিন এনসিপি সনদে সই করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ড. আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল। তবে রিস্ক (ঝুঁকি) নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐকমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ।
এ বিষয়ে তিনি আরও যোগ করেন, বাহাত্তরের পচা সংবিধান দিয়ে এ দেশ আর চলতে পারে না। এ সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।
এই নেতা বলেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ জবাব দেবে।
তিনি বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা, মানুষ তাদের বিচার করবেই।
এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে তিনি বলেন, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টমেন্টে যাবে না, কোনও অ্যাম্বাসিতেও যাবে না। তাই মানুষ এনসিপিকে ভোট দেবে।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে তিনি আরও বলেন, যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি-জামায়াত বিরোধী নাটক করছে। তারা একদল ভারতে, আরেকদল পাকিস্তানে পা দিয়ে রেখেছে।
সুন্দর ভাবে মৃত্যুর জন্য ১০ করণীয়
জীবনের সময়টুকু একজন মানুষের ইহকালীন মূলধন। যদি তা আখিরাতের কল্যাণের ক্ষেত্রে কাজে লাগানো হয়, তবেই তো সফলতা। আর যদি তা বিনষ্ট করা হয় গুনাহ ও পাপাচারে আর এ অবস্থায় মৃত্যু হয়, তাহলে সে হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘ঈমানদার ব্যক্তি গুনাহকে এমন মনে করে, যেন সে কোনো পাহাড়ের নিচে বসে আছে। আর যেকোনো মুহূর্তে পাহাড়টি তার ওপর ধসে পড়তে পারে। ’ (বুখারি : ১১/৮৯)
অনেক মানুষ বেপরোয়াভাবে পাপাচারে লিপ্ত থাকে। একপর্যায়ে তার শেষ সময় এসে যায় এবং তার অপমৃত্যু ঘটে। যখন মৃত্যু নিকটবর্তী হয়, তখন বেশি পরিমাণে আল্লাহর রহমতের আশা করা উচিত। আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রবল হওয়া উচিত।
কারণ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাতে আগ্রহী হয়, আল্লাহও তার সাক্ষাতে আগ্রহী হন।
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের প্রত্যেকে যেন শুধু এ অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে। ’ (মুসলিম, হাদিস : ২৮৭৭)
বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার মোহ কেটে যায় এবং আখিরাতের চিন্তা সৃষ্টি হয়। ফলে তা বান্দার মধ্যে বেশি বেশি নেক আমলের প্রেরণা সৃষ্টি করে এবং ক্ষণস্থায়ী দুনিয়ায় অবৈধ ভোগবিলাস থেকে বিরত রাখে। মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘সব ভোগ-উপভোগ বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। (তিরমিজি, হাদিস : ২৪০৯)
কবর মানুষকে স্মরণ করিয়ে দেয় তার পরিণামের কথা। মৃত্যুর পর আপনজনই তো কবর খনন করে। মৃতকে অন্ধকার ঘরে শায়িত করে। মাটির নিচে রেখে ফিরে আসে।
আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা কবর জিয়ারত করো। কারণ তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। ’ (মুসলিম, হাদিস : ৯৭৬)
সুন্দর মৃত্যুর জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে—
ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা।
কোনো পাপকাজ সংঘটিত হলে দ্রুত তাওবা করা।
আল্লাহর কাছে সর্বোত্তম পন্থায় মৃত্যুর জন্য দোয়া করা।
জাহের ও বাতেন তথা প্রকাশ্যে-অপ্রকাশ্যে আমলের সঙ্গে লেগে থাকা।
দ্বিনের ওপর অবিচল থাকা।
আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করা।
তাকওয়া ও খোদাভীতি অর্জন করা।
বেশি বেশি তাওবা, ইস্তেগফার করা।
বেশি বেশি মৃত্যুর চিন্তা করা এবং দীর্ঘ জীবনের আশা পরিত্যাগ করা।
অপমৃত্যু থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া।
নেককারদের সংস্পর্শ হূদয়ে ঈমানি চেতনা জাগ্রত করে এবং হিম্মত ও প্রেরণা বৃদ্ধি করে। কারণ নেককার ব্যক্তিদের ইবাদত-মগ্নতা, পুণ্যের কাজে উদ্যম ও প্রতিযোগিতা যখন অন্য মানুষ প্রত্যক্ষ করে, তখন তাদের মধ্যেও পুণ্যের পথে চলার সাহস ও প্রেরণা জাগে।
একইভাবে মানুষ যখন তাদের আল্লাহমুখিতা ও দুনিয়াবিমুখতা প্রত্যক্ষ করে, তখন তাদের মনেও এই বৈশিষ্ট্য অর্জনের আগ্রহ জাগে।
ডেঙ্গুজ্বরে নয়টি নতুন জিন আবিষ্কার সম্ভাব্য ঔষুধ নির্ধারণ
প্রতি বছর দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। এখন পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ এই ভাইরাস। কারণ, এর নির্দিষ্ট কোনো ওষুধ নেই। এমন বাস্তবতায় ডেঙ্গু ভাইরাস নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল লতিফ। গবেষণায় ডেঙ্গুর ৯টি নতুন জিন আবিষ্কার করেছেন তিনি। নির্ধারণ করা হয়েছে সম্ভাব্য তিনটি ওষুধ।
গবেষণায় সিডিকে১ (CDK1), বিরসি৫ (BIRC5), টিমস (TYMS), কেআইএফ২০এ (KIF20A), সিসিএনবি২ (CCNB2), সিডিসি২০ (CDC20), অরকেবি (AURKB), টিকেও১ (TK1) এবং পিটিইএন (PTEN)Ñএ ৯টি জিনকে ‘হোস্ট কি-জিন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ছয়টি জিন সরাসরি ডেঙ্গু ভাইরাস সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখে বলে গবেষকরা উল্লেখ করেছেন। জিনগুলো
ভাইরাসকে কোষ বিভাজন প্রক্রিয়া দখল করতে এবং ইন্টারফেরন সংকেত দমন করতে সাহায্য করে। ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে।
গবেষণায় আরো পাওয়া গেছে, ফক্সসি১ (FOXC1), রেলা (RELA), গাটা২ (GATA2), টিপি৫৩ (TP53) এবং পিপিএআরজি (PPARG) নামের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো ডেঙ্গুসম্পর্কিত জিনগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এছাড়া মাইক্রো-আরএনএ মি-আর-১০৩এ-৩পি (miR-103a-3p) ভাইরাসের প্রতিলিপি প্রক্রিয়াকে বাড়িয়ে দেয়। মলিকুলার ডকিং বিশ্লেষণের মাধ্যমে গবেষণায় তিনটি সম্ভাব্য ওষুধÑএনট্রেকটিনিব (Entrectinib), ইমাটিনিব (Imatinib) এবং কিউএল৪৭ (QL47) শনাক্ত করা হয়েছে, যেগুলো ভবিষ্যতে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকরা। ওষুধগুলো ভাইরাসকে সরাসরি নয়; বরং মানবদেহের ভেতরে ভাইরাসের ‘সহযোগী’ জিনগুলোকে টার্গেট করবে, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এক ভিন্ন কৌশল।
আব্দুল লতিফ গবেষণার পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত অনলাইন গবেষণা শিক্ষা প্ল্যাটফর্ম ‘স্টেটএক্স’-এর প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার গবেষণায় সহযোগিতায় ছিলেন একই বিভাগের মো. আল নোমান ও মো. ফয়সাল আহমেদ। গবেষণায় তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. নুরুল হক মোল্লা। ২০২৩ সালের ডিসেম্বর থেকে শুরু করে এ গবেষণা ২০২৫ সালের ৭ অক্টোবর আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হয়।
সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল প্লোজ ওয়ানে (PLoS ONE) একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেছেন তারা। ইন-সিলিকো (কম্পিউটারভিত্তিক) বিশ্লেষণের মাধ্যমে তারা মানবদেহের ৯টি জিন শনাক্ত করেছেন, যেগুলো ডেঙ্গুর সংক্রমণ, কোষচক্রের ব্যাঘাত ও রোগপ্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
গবেষক মো. আব্দুল লতিফ বলেন, আমাদের এ গবেষণা ডেঙ্গু সংক্রমণের পেছনের জিনগত প্রক্রিয়া উন্মোচন করেছে এবং হোস্টনির্ভর চিকিৎসা উদ্ভাবনের নতুন দ্বার খুলে দিয়েছে। ভবিষ্যতে এ তথ্যগুলো ব্যবহার করে কার্যকর চিকিৎসা পদ্ধতি তৈরি সম্ভব।
তিনি আরো জানান, আমাদের গবেষণায় আমরা ডেঙ্গু সংক্রমণের পেছনের জিনগত কার্যপ্রক্রিয়া উন্মোচন করেছি। এটি স্পষ্ট করেছে কীভাবে ভাইরাস মানবদেহের কোষের জিন নিয়ন্ত্রণ করে নিজের প্রতিলিপি তৈরি করে এবং সংক্রমণ বাড়ায়। এ আবিষ্কার ভবিষ্যতে হোস্টনির্ভর ওষুধ ও চিকিৎসা উদ্ভাবনের নতুন পথ দেখাবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া চিহ্নিত তিনটি সম্ভাব্য ওষুধ ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আশা গবেষকদের।
গবেষণাটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. নুরুল হক মোল্লা জানান, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত এমন কোনো গবেষণা হয়নি, যার মাধ্যমে ওষুধের সংখ্যা কমিয়ে রোগীর আরো উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়। আমরা এমন কিছু জিন শনাক্ত করেছি, যেগুলো ডেঙ্গু ভাইরাসের জন্য দায়ী। মানুষের শরীরে লক্ষাধিক জিন থাকে। এর মধ্যে কোন কোন জিনে ভাইরাস আক্রমণ করে, তা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি।
তিনি আরো বলেন, তবে এখনো কিছু কাজ বাকি আছে। এ জিনগুলোর ওয়েট ল্যাব এক্সপেরিমেন্ট সম্পন্ন করতে পারলে বিষয়টি আরো স্পষ্ট হবে। একই ভাবে ওষুধের ক্ষেত্রেও আমরা কম্পিউটারের মাধ্যমে সম্ভাব্য ওষুধগুলো শর্টলিস্ট করেছি, যাতে সেগুলোর মধ্যে সেরা প্রার্থী নির্ধারণ করা যায়।
রাবির এই গবেষক মনে করেন, এসব এক্সপেরিমেন্টের জন্য বিশাল বাজেট প্রয়োজন। আমাদের প্রাথমিক কাজটি ছিল জিন ও ওষুধের সম্ভাব্য সম্পর্ক নির্ধারণ করা, যা আমরা সম্পন্ন করেছি। এখন ওয়েট ল্যাবে কাজ করা গবেষকদের সঙ্গে সমন্বয় করে আমাদের শর্টলিস্ট করা ওষুধগুলোর চূড়ান্ত প্রার্থী খুব দ্রুত নির্ধারণ করা সম্ভব হবে।
হঠাৎ জামাতের প্রতি বিএনপির সুর বদল, নেপথ্যের ঘটনা?
জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী দল বলে মুখে ফেনা তুলে ফেলছিলেন বিএনপি নেতারা। বিএনপির অনলাইন বট বাহিনী লাগাতারভাবে জামায়াত বিরোধী প্রচারণা চালিয়েছে। যার ধারাবাহিকতায় মসজিদে কুরআন শিক্ষার অনুষ্ঠানে হামলা, মসজিদের ভেতরে জামায়াত নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করা, হিজাব পরা নারীদের হেনস্থা ও হামলার মতো জঘন্য ঘটনাও ঘটেছে।
কিন্তু হটাত করেই দেখা গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলছেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
অথচ এ বিএনপির লোকেরাই একদিন আগে জামায়াতের সাবেক আমীর শহীদ গোলাম আযমকে ফেসবুকে দুই হাত খুলে গালি দিয়েছে। বিএনপির বহু নেতা জামায়াতকে নিষিদ্ধ করার কথাও বলেছে। সারা দেশে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে এবং তারা জামায়াতের ওপর ঝাঁপিয়ে পড়বে।
রাজনীতি যারা ডিপলি জানে তারা অবশ্য জানেন, জামায়াতের বিরুদ্ধে বিএনপির প্রচারণাকারীরা দলটির ডিফ্যাক্টো প্রধান তারেক রহমান ঘনিষ্ট। গুঞ্জন আছে যোগাযোগ অ্যাপ ওআটসঅ্যাপে গ্রুপ খুলে জামায়াত বিরোধী টকশো প্রচারণা, ফেসবুক ট্রল ও সভাসমাবেশের বক্তব্য-বিবৃতির নির্দেশনার সঙ্গে তারেক রহমান সরাসরি সম্পৃক্ত। বিষয়টি তার ঘনিষ্টরাই বিভিন্ন সার্কেলে গৌরবের সঙ্গে প্রচার করছে।
এরমধ্যে তারেক রহমানের ঘনিষ্ট সহকারী বলে পরিচিত একেএম ওয়াহিদুযযামান অ্যাপোলো নামে এক ভদ্রলোক ঢাকার সাংবাদিক মহলে মূর্তিমান আতঙ্ক হিসেবে হাজির হয়েছেন। তিনি বেসরকারি টিভি চ্যানেল আরটিভির একজন তরুণ সাংবাদিককে শিবির বিরোধী মিথ্যা রিপোর্ট না লেখায় চাকরীচ্যুত করেছেন।
এহেন পরিস্থিতিতে জামায়াত ঘিরে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু একাত্তর ইস্যুতে মিথ্যা মামলায় দলটির টপব্রাশ সব নেতাকে ফাঁসির বিরুদ্ধে মির্জা ফখরুলের বক্তব্য বিস্ময়কর ও অবিশ্বাস্য।
কিন্তু মির্জা ফখরুলের বক্তব্যের নেপথ্যের কারণটি স্পষ্ট হয়েছে দলটির ডিফ্যাক্টো মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদের বক্তব্যে। তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না।
সালাহ উদ্দিনের বক্তব্যে স্পষ্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণেরও বিরোধী বিএনপি। কারণ নির্বাচনই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রধান দরজা। এটিও বিএনপি বন্ধ করতে চায়।
এখন কথা হলো চব্বিশের জুলাই বিপ্লবের পর বিএনপি বারবার বলেছে তারা কোনও নিষিদ্ধ করার বিপক্ষে। এমনকি তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতেও রাজি।
এরমধ্যে একটা তথ্য হলো, খোদ তারেক রহমান চেয়েছেন নির্বাচনে বিএনপি সরকারে গেলেও জামায়াতের বদলে আওয়ামী লীগ যেন বিরোধী দল হয়। অথচ সে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজাই বন্ধ করতে বলছে!
মুলতঃ মির্জা ফখরুল ও সালাহ উদ্দিন মোটেই তারেক রহমানের অনুমোদন ছাড়া জামায়াতের পক্ষে ও আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দেননি।
বাংলাদেশকে ঘিরে একটি বড় ঘটনা স্পষ্ট হয়ে যাওয়ার পর বিএনপির টনক নড়েছে। তাদের হুঁশ হয়েছে যে জামায়াতের বিরুদ্ধে বলে ভারতের মন যোগানোর ধান্ধাবাজির দিন ফুরিয়ে গেছে। বরং ভারতের দালালি করার পরিচয় বিএনপির জন্য সমূহ থ্রেট হিসেবে হাজির হয়েছে। কাজেই ভারত বিরোধী সাজতে এখন তড়িঘড়ি করে জামায়াত প্রেমিক আর আওয়ামী লীগ বিদ্বেষী হতে হচ্ছে।
বড় ঘটনা কী
যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনটি এমন হোক যেন আমাদের দেশ ভারত ও চীনের ছায়ায় আড়ালে থাকা রাষ্ট্র থেকে বের হতে পারে। দেশটি চায় বাংলাদেশ এ অঞ্চলে ভারত ও চীনের মতই একটি স্বাধীন পক্ষ হয়।
কথা হলো যুক্তরাষ্ট্রের এ বার্তার মানে হলো আগামী নির্বাচনে যেন ভারতের দালাল দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ না পায়। সেক্ষেত্রে ভারতের নতুন দালাল হতে চাওয়া বিএনপির বিষয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান নেতিবাচকই। গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে পেরেই বিএনপি এখন ভারত ও আওয়ামী লীগ বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরতে চাচ্ছে। এজন্যই জামায়াত নেতাদের ফাঁসি ও লীগের প্রত্যাবর্তন নিয়ে এত কথা।
আমার এ দীর্ঘ লেখা পড়ে হয়তো বিএনপির অশিক্ষিত ইতর লোকেরা মকারি করবে। এটি তারা অশিক্ষা ও অজ্ঞানতাবশতঃ করবে। আবার খোদ জামায়াতের লোকেরা বা অন্য বাংলাদেশীরা কতটা বুঝেছেন তা নিয়েও সন্দেহ আছে।
এ কারণে এ লেখাটি মোবাইলে সংক্ষেপে না লিখে ল্যাপটপে লেখছি যেন, লোকজনের লিটারেসির প্রয়োজন সামনে রেখে একটু বড় করে লেখা যায়।
এক্ষেত্রে আমি প্রথমেই কিছু খুচরা তথ্য সামনে আনতে চাই, পরে বড় তথ্য সামনে আনব।
ভারতপন্থী সেনা কর্মকর্তাদের বিচার
গুমখুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিচার শুরু করেছে। এদের পরিচয় হলো বিগত ১৫ বছর ভারতপন্থী হাসিনা রেজিমের হয়ে এরা অ্যাক্টর ছিল। সহজ কথায় এরা ভারতের লোক ছিল। এদেরকে যে বিচার করা হচ্ছে তার সঙ্গে মার্কিন সংযোগ আছে।
এক্ষেত্রে মনে করিয়ে দেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের নামে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার আগে যুক্তরাষ্ট্র সফর করেন। এই তথ্য গুরুত্বপূর্ণ এ জন্য যে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানে বাংলাদেশ সরকারের পাশাপাশি সেনাবাহিনীকে পক্ষ ধরে কাজ করার কথা রয়েছে। সেক্ষেত্রে সেনাবাহিনীকে ভারতীয় দালালদের প্রভাবমুক্ত করতে বিচারের যে প্রক্রিয়া তার সঙ্গে মার্কিন সংযোগ আছে এবং এর মাধ্যমে একটি বার্তা দেওয়া হলো যা না বুঝলে জেনারেল ওয়াকারও বিচারের মুখোমুখি হবেন।
হাসিনার রায় ১৩ নভেম্বর
শেখ হাসিনার বিচার যেন না হতে পারে এ জন্য অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে বেশ কয়েকবার চেষ্টা হলো। এর মধ্যে আগস্ট থেকেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হচ্ছিল। এমনকি খোদ বিএনপিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা হয়েছিল। এমন সরকার হলে জুলাই গণহত্যা ও আগের গুমখুনের বিচার বন্ধ হয়ে যেত। কারণ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ও রুটিন দায়িত্ব পালনের বেশি কিছু করার এখতিয়ার নাই। সেই সরকার হলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করারও সুযোগ ছিল না। কারণ অন্তর্বর্তী সরকার লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে। কাজেই বিচার না হলে লীগের নিষেধাজ্ঞা থাকে না, আর অন্তর্বর্তী সরকারতো নিষিদ্ধ করবেই না।
এক্ষেত্রে একটি তথ্য দেই, সম্প্রতি আওয়ামী লীগ যে ঘনঘন মিছিল করছে তা মোটেই দলটি আয়োজন করেনি। এসব মিছিলের নেপথ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ও গোয়েন্দা সংস্থা, মিছিলকারীরা হলো ভাড়াটে। এসব মিছিলের টার্গেট হলো অন্তর্বর্তী সরকার পরিবর্তন, শেখ হাসিনার বিচার বন্ধ ও আওয়ামী লীগকে ফেরানো।
কিন্তু আগামী নির্বাচনকে লীগমুক্ত রাখা ও ভারতের দালাল শেখ হাসিনাকে শায়েস্তা করার যে জরুরত আছে তার সামনে সেনাপ্রধান ও ভারতের কোনও উদ্যোগই পাত্তা পায়নি। তারা রীতিমত ব্যর্থ হয়েছে।
ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছে, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের রায় হবে। রায়ে দুজনেরই কঠোর শাস্তি হবে, কারণ ম্যাসাকারে তাদের জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত।
মুলতঃ হাসিনার রায় হয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির অবসান ঘটবে। এমনকি রিফাইন্ড আওয়ামী লীগও ভাত পাবে না। এর মাধ্যমে বাংলাদেশকে ভারতের ছায়া থেকে বের করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকেই অনুসরণ করা হবে।
ট্রাম্পের বাংলাদেশ নীতির প্রকাশ বড় ঘটনা
এক বছরেরও বেশি সময় পরে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্পের বাংলাদেশ নীতি অনেকটা স্পষ্ট হয়ে গেছে। ভারতের সঙ্গে সম্পর্ক শিথিল করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার মতই বাংলাদেশের সঙ্গে জোরদার সম্পর্ক করা হলো ট্রাম্পের নীতি। সেক্ষেত্রে বাংলাদেশকে ভারত ও চীনের পাশে একটি শক্তিশালী স্বাধীন পক্ষ হিসেবে দেখতে চাওয়া হলো ট্রাম্পের নীতি।
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসেন। তার নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কাউন্সেলর শ্রেণীর একজন কূটনীতিক। বাংলাদেশে তার পদটি রাষ্ট্রদূতের হলেও পদটির নাম হলো ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’। মানে হলো তিনি সর্বোচ্চ পর্যায়ের একজন কূটনীতিক। এরকম কূটনীতিকরা তার দেশের সরকারের সর্বোচ্চ প্রতিনিধিত্ব করার পূর্ণ এখতিয়ার রাখেন, বিশেষ করে নিজ দেশের সরকারের অনুমোদন ছাড়াই অন্য দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা ও চুক্তিতে উপনীত হতে পারেন। এই পূর্ণ ক্ষমতা তাদেরকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বাধীন এজেন্ট, চুক্তি স্বাক্ষরে সক্ষম ও নিজ দেশের সর্বোচ্চ স্বার্থের প্রতিনিধিত্ব করতে সমর্থ করে তোলে।
কাজেই নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তার পদ মর্যাদার কারণে বাংলাদেশে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের হয়ে তিনি নিজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও চুক্তি করবেন, যা করার এখতিয়ার বেশিরভাগ কূটনীতিকেরই থাকে না। তিনি কোনো চুক্তি ও সমঝোতার বিষয়ে সরাসরি অথরিটি হিসেবে ভূমিকা পালন করবেন, এ ক্ষেত্রে ওয়াশিংটনে তাকে চুক্তিপত্র পাঠিয়ে অনূমোদন আনতে হবে না। তার পদটি ক্ষমতার প্রতীক বলে বিবেচিত। ফলে তিনি যখন কথা বলবেন তা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতার প্রতিনিধিত্ব করবেন এবং কথা ও কাজের বেলায় পূর্ণ কর্তৃত্বের অধিকারী হবেন।
নতুন রাষ্ট্রদূতের পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো তাকে বাংলাদেশে বিশেষ পরিস্থিতির প্রয়োজনে দ্রুততমে সময়ে ওয়াশিংটনের নির্দেশনা বা অনুমোদনের জন্য কাল বিলম্ব না করে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করবেন।
কাজেই ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে বড় ঘটনা। এই বড় ঘটনা বুঝতে আমাদের খোদ ক্রিস্টেনসেনকে বোঝা দরকার। তিনি ট্রাম্প প্রশাসনের খুবই ঘনিষ্ট। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর ছিলেন, ২০১৯-২০২১ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। তার মানে তিনি বাংলাদেশকে গভীরভাবে জানেন।
গুরুত্বপূর্ণ হলো ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে, ‘২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের (ইউএসএসট্র্যাটকম) কমান্ডারের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি ইউএসএসট্র্যাটকমের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের পররাষ্ট্রনীতিগত প্রভাব সম্পর্কে কমান্ডারকে পরামর্শ দেন।’ এছাড়াও তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র হস্তান্তর অফিসের ডেপুটি ডিরেক্টর (২০১৬-২০১৯) ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। এরপর মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়। গত ২৩ অক্টোবর সিনেটে শুনানি হয়। এ শুনানির সময় ক্রিস্টেনসেন বেশ গুরুত্বপূর্ণ ইংগিতবাহী বক্তব্য দেন।
তিনি বলেন, ‘বাংলাদেশও একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে। গত বছরের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা একটি সরকারকে পতন করেছিল। বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি পরিণাম বয়ে আনা নির্বাচন হতে যাচ্ছে। নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে। একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ‘বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ প্রায়শই তার প্রাপ্য মনোযোগ পায় না, কারণ এটি তার আরও বড় প্রতিবেশীদের ছায়ায় ছাপিয়ে যায়।’
‘আমার ফরেন সার্ভিস ক্যারিয়ারে বাংলাদেশের প্রতি মার্কিন নীতি নিয়ে কাজ করার বিশ বছরেরও বেশি অভিজ্ঞতা, এর আগে ঢাকা সফরের কারণে আমি এর গুরুত্ব এবং সেখানে মার্কিন স্বার্থের গুরুত্ব ভালোভাবে বুঝতে পারি। কৌশলগত অবস্থান বাংলাদেশকে একটি উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অংশীদার করে তোলে।’
‘যদি নিশ্চিত হয় (রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ) আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এর গণতান্ত্রিকভাবে নির্বাচিত উত্তরসূরি উভয়ের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে দূতাবাসের ঢাকা টিমকে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশায় রয়েছি। প্রায়শই নতুন এশিয়ান টাইগারদের মধ্যে একটি হিসাবে পরিচিত বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্ভাবনা প্রত্যক্ষ করে। প্রচণ্ড চ্যালেঞ্জ কাটিয়ে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের দ্বারপ্রান্তে, বাংলাদেশের জনগণের স্থিতিস্থাপকতা ও এই অধ্যবসায়ের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হয়।’
শুনানিতে সিনেটর পিট রিকেটস বলেন, ‘আমরা যে আরেকটি হুমকির মুখোমুখি হচ্ছি, তা হলো কমিউনিস্ট চীন। বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক পরিসরে সহযোগিতা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে, যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায়। আর এই মাসেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ ২০টি চীনা নির্মিত জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। তারা নতুন সারফেস-টু-এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডারও সংগ্রহ করবে। এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষাশিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করছে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে কীভাবে আপনি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে তারা চীনা সমরাস্ত্রের ওপর আরও নির্ভরশীল না হয়, তাদের প্রতিরক্ষা ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার হয়?
জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে আপনার উদ্বেগের সঙ্গে আমি একমত। আমার মনোনয়ন নিশ্চিত (রাষ্ট্রদূত হিসেবে) হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলব—চীনের কর্মতৎপরতা, তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা, তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরব। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের সুযোগ ও সুফলগুলোও তুলে ধরব, বিশেষ করে আমাদের দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আরও নিবিড় সহযোগিতার বিষয়টি।’
পিট রিকেটস বলেন, এই শুনানি এমন সময়ে হচ্ছে, যখন মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটি গতকাল ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট’ নামের একটি প্রস্তাব কণ্ঠভোটে অনুমোদন দিয়েছে। এই বিল অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করতে হবে, যাতে বাংলাদেশসহ অন্যান্য দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কেনা থেকে নিরুৎসাহিত করা যায়।
পিট রিকেটস বলেন, ‘এই বিল পাস করাটা অত্যন্ত জরুরি, যাতে আমরা অস্ত্র বিক্রির মাধ্যমে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করতে পারি। আশা করি, আমরা এই বিলের মাধ্যমে আপনাকে এমন একটি হাতিয়ার দিতে পারব, যা বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার সময় সহায়ক হবে। কিন্তু আমরা আর কী কী করতে পারি? দক্ষিণ এশিয়ায় চীনের অস্ত্র বিক্রির প্রভাব মোকাবিলায়, আপনি রাষ্ট্রদূত হিসেবে কী ধরনের পদক্ষেপ নেবেন?’
তখন ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমাদের মার্কিন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে আমরা মিত্রদেশগুলোর জন্য তৈরি এমন কিছু প্রতিরক্ষাব্যবস্থা তুলে ধরতে পারি, যা বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে, যারা যুক্তরাষ্ট্রে তৈরি প্রিমিয়াম অস্ত্রসামগ্রী কিনতে পারে না। পাশাপাশি আমরা যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তকার্যক্ষমতা বাড়াতে পারি।’
[শুনানির বক্তব্য ইউএনবির বরাতে আজকের পত্রিকা, প্রথম আলো, বাংলা ট্রিবিউন ও ফাইনান্সিয়াল টাইমস থেকে নেওয়া হয়েছে]
কথা হলো নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব, তার নিজের বক্তব্য ও প্রশ্নের জবাব মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচন ও সামনের দিনগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ও কৌশল স্পষ্ট বোঝা যায়। সেক্ষেত্রে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারত কিংবা চীন কারো বলয়েই দেখতে চায় না। তারা চায় বাংলাদেশ নিজের মতো চলুক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট অ্যালাই হোক। এই চাওয়ার সঙ্গে বিএনপির ভারতপন্থা মোটেই যায় না। বিএনপিকে ক্ষমতায় যেতে ও থাকতে হলে মার্কিন দৃষ্টিভঙ্গির আলোকে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। এক্ষেত্রে বিএনপি কদ্দুর কী করে দেখতে হবে। তবে দলটি রাতারাতি কিভাবে অবস্থান বদলাচ্ছে তা দেখে এটি বোঝা যায় যে বিএনপি নিজেকে বদলানোর বিষয়ে যথেষ্ট তড়িৎ চেষ্টা করছে।
যদিও জামায়াতও যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়গুলো অবহিত বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে দলটির আমীর ডা. শফিক বর্তমানে যুক্তরাষ্ট্র করছেন। তার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কাদের সাক্ষাৎ হয় এবং দলটি ক্ষমতায় গেলে কী কী করবে না করবে বলে যুক্তরাষ্ট্রকে জানাচ্ছেন তা অবশ্য জানা যাবে কি না তা নিয়ে সন্দেহ আছে। তবে বিএনপি কিছু আঁচ করেছে বলে মনে হয়। সেক্ষেত্রে এমন হতে পারে বিএনপি জামায়াতকে নির্বাচনে নেওয়ার জন্য খুশি করে কথা বলছে। কারণ সব মিলিয়ে নির্বাচন নিয়ে সংশয় আছে, আবার ভোট হলেও সরকার পড়ে যেতে পারে।
শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ
অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি শেরে বাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে পরিচিত ছিলেন।
অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কৃষকদের কথা চিন্ত করে, কৃষকের দুঃখ মোচনে ঋণ সালিশি আইনসহ বেশ কয়েকটি আইন পাস করেন তিনি। কৃষির আধুনিকায়নের জন্য প্রতিষ্ঠা করেন ‘দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’, যার বর্তমান নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
১৯৩৫ সালে তিনি কলকাতার মেয়র ও ১৯৩৭ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন।
১৯৫৪ সালের ১৫ মে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এ কে ফজলুল হক। ১৯৫৫ সালে তিনি পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ লাভ করেন। ১৯৫৬ সালের ২৪ মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৮ সালের ১ এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে। এরপরই তিনি তার ৪৬ বছরের বৈচিত্রময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
১৯৫৮ সালের ২৭ অক্টোবর আবুল কাশেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়।
১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান শেরে বাংলা এ কে ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত।
বরিশালের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর সোমবার এসব নেতার রাজধানীর বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা এসব প্রার্থীর সাক্ষাৎকার নেবেন। ইতোমধ্যেই প্রত্যেক প্রার্থীর ভোটার আইডি কার্ড ও এক কপি ছবি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় দায়িত্বশীল একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
তবে গোয়েন্দা সংস্থা ও দলীয় রিপোর্টের ভিত্তিতে এরই মধ্যে জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি সূত্রটির। এর মধ্যে কেবল বরিশাল-১ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।
কেন্দ্রীয় বিএনপির সূত্রটি জানায়, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৮টিতে প্রার্থীর মনোনয়ন প্রায় চূড়ান্ত। কোনো কোনো আসনে একাধিক প্রার্থীর নাম রয়েছে। এদের মধ্যে একজনকে চূড়ান্ত করা হবে। এর মধ্যে বরিশালের আসনগুলোর মধ্যে পাঁচটিতে প্রার্থীর খসড়া তালিকা করা হয়েছে। বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে এ তালিকার পরিবর্তন হবে না।
বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) : আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার (অ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল মনোনয়নপ্রত্যাশী।
এদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন আলোচনায় আছেন। তাদের মধ্যে যে কেউ মনোনয়ন পাবেন বলে দাবি সূত্রটির।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) : সংসদীয় আসনে ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পান প্রয়াত বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শহিদুল হক জামাল এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে এ আসনে আবারো বিএনপির মনোনয়ন পাচ্ছেন এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু। প্রাথমিক খসড়া তালিকায় তার নাম রয়েছে বলে জানা যায়।
এছাড়া আসনটিতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি নেতা কর্নেল (অব.) আনোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার সেন্টু মনোনয়নপ্রত্যাশী। আগামী সোমবার মনোনয়নপ্রত্যাশী এসব নেতাকে ঢাকায় ডাকা হয়েছে।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) : আসনে ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জয়নাল আবেদীন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়নাল আবেদীনের নাম চূড়ান্ত বলে জানা গেছে। এ আসনে তিনিই মনোনয়ন পাচ্ছেন বলে দাবি সূত্রটির। এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার খান, ব্যারিস্টার আসাদুজ্জামান আসাদ মনোনয়নপ্রত্যাশী।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) : সংসদীয় আসনে ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে মেজবাহ উদ্দীন ফরহাদ বিএনপির দলীয় মনোনয়ন পান। তবে আগামী নির্বাচনে খসড়া প্রার্থীর তালিকায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানের নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে এ আসনে ব্যাপক গণসংযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দীন ফরহাদ, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক হাওলাদার, বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ।
বরিশালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত
বরিশাল-৫ (সদর) : আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবারও মনোনয়ন পাচ্ছেন বলে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। খসড়া তালিকায় তার নাম রয়েছে। এ লক্ষেই সম্প্রতি সরোয়ারের বলয়ের নেতাদের দিয়েই সদর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
মনোনয়নপ্রত্যাশী মজিবর রহমান সরোয়ারসহ অন্যদের জেলা মহানগর বিএনপি নেতাদের কেন্দ্রে ডেকে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলা হয়েছে। এছাড়া এ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) এক সময়ের তুখোড় নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জেলা এিনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। এসব নেতাকেও ডাকা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) : আসনে সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বাক আবুল হোসেন খান আবারও এ আসন থেকে মনোনয়ন পাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। প্রাথমিক খসড়া তালিকায় তার নাম রয়েছে বলে জানিয়েছে সূত্রটি। তবে দলটির কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন মনোনয়ন পেতে এখনো প্রাণপণ চেষ্টা করছেন।
এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লায়ন নুরুল ইসলাম খান মাসুদ, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট বিএনপির সাবেক সভাপতি সোলায়মান সেরনিয়াবাত নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী।
এদিকে সূত্র জানায়, বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে ১৮টিতে প্রার্থী তালিকা ১ থেকে ২ জনের মধ্যে রাখা হয়েছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমার দেশকে জানান, আগামী ২৭ অক্টোবর মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। দলের জন্য যারা নিবেদিতপ্রাণ তাদের মনোনয়ন দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যেই বিভিন্নভাবে তিনি প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। তবে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, দলের সঙ্গে কখনো বেইমানি করেননি, এমন যোগ্য নেতারাই এবার মনোনয়ন পাবেন বলে দাবি করেন তিনি।
জুলাই গণহত্যায় হাসিনা ওয়াজেদসহ ৩ জনের রায় ১৩ নভেম্বর
জুলাই-আগস্টে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বিচারকাজ শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার শেষ দিনের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণার জন্য এই দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
মামলার অপর আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এর আগে প্রসিকিউশনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান খান ট্রাইব্যুনালকে জানান, গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনা প্রবাহ থেকেই তার অপরাধ প্রমাণিত হয়। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে। তবে পতিত সরকারের লোকজন চলমান বিচার কার্যক্রম ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। শেখ হাসিনাসহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ-আহতদের ওপর অবিচার করা হবে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধ প্রমাণে প্রসিকিউশন সক্ষম হয়েছে। উপস্থাপন করা ফোন কল রেকর্ডগুলো বিদেশি সংস্থার দ্বারা পরীক্ষা করা হয়েছে। উপস্থাপিত প্রমাণগুলো দিয়ে বিশ্বের যেকোনো আদালতে অপরাধ প্রমাণ হবে। আমরা আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থণা করছি।
যুক্তিতর্কে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন জানান, শেখ হাসিনা পালাননি। তিনি দেশ ছাড়তেও চাননি, তাকে বাধ্য করা হয়েছে।
বুধবার এই মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। পরে প্রসিকিউশন যুক্তিখণ্ডন করে। এরই ধারাবাহিকতায় আজ এই মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এছাড়াও জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসকসহ ৫৪ জন সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যে উঠে আসে, জুলাই গণহত্যা-নৃশংসতা, আওয়ামী লীগ আমলের গুম-খুনসহ নির্যাতনের নানা বিষয়।
এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায়। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।
জুলাই গণহত্যায় হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি না হলে শহীদদের আত্মার প্রতি অবিচার করা হবে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আদালতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়। যে কোনো মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
জানা গেছে, জুলাই-আগস্টে হত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হবে।
২৫ সেনা কর্মকর্তার মধ্যে যাদের কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ ৩২ আসামির বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য ছিল।
তার মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
তবে তবে যারা হাজির হননি তাদের হাজির হতে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার সকাল সাড়ে ৮টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন সকালে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কড়া নিরাপত্তায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো সেনা কর্মকর্তারা হলেন—র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (এখন অবসরকালীন ছুটিতে); র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম।
ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
এই তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের ২ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আর গত বছরের ১৮ ও ১৯ জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এ দিকে গ্রেফতার দেখানো ১৫ সেনা কর্মকর্তাকে কোন কারাগারে রাখা হবে তা কারা কর্তৃপক্ষ ঠিক করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
আদালতের প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।
মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার শঙ্কা
পাঁচদিনের ব্যবধানে দেশের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন ব্যবসায়ীরা। ধারাবাহিক ও ভয়াবহ এসব অগ্নিকাণ্ড এখন আর কোনোভাবেই নিছক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে না। এগুলো দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এসব ঘটনা সুপরিকল্পিত ও গভীর দেশবিরোধী নাশকতার অংশ কি না- সে বিষয়কে অগ্রাধিকার দিয়ে তদন্ত করার জন্য সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রোববার সরকারের উচ্চপর্যায়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কয়েক দফা বৈঠক হয়। বৈঠকে নিরাপত্তা-সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এতে বিমানবন্দর, মিরপুর ও চট্টগ্রামের কারখানায় অগ্নিকাণ্ডের বিষয় গুরুত্ব পায়। বৈঠকে শাহজালাল বিমানবন্দরের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে বলা হয়।
উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল তিনটি নিরাপত্তা-সংশ্লিষ্ট সংস্থা, পুলিশ সদর দপ্তর, সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টদের ধারাবাহিক বৈঠক হয়। এসব বৈঠকে বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের তথ্যাদি তদন্তের স্বার্থে পর্যালোচনা করতে বলা হয়। এ ঘটনায় দেশি-বিদেশি কোনো চক্রান্ত রয়েছে কি না, তাও খুঁজে দেখার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মেট্রোরেল, গুরুত্বপূর্ণ সিভিল ও সামরিক-সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা ঝুঁকি দ্রুত নিরূপণের জন্য বলা হয়। সভায় নিরাপত্তা-সংশ্লিষ্ট তিনটি সংস্থাকে প্রো-অ্যাকটিভ (সক্রিয়) হয়ে তৎপরতা জোরদারের জন্য বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও।
সংস্থাগুলোর একাধিক দায়িত্বশীল সূত্র ও বিশ্লেষকরা বলছেন, গত ১৪ অক্টোবর ঢাকার মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ অক্টোবর চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি বৃহৎ কারখানায় বিধ্বংসী আগুন এবং সর্বশেষ গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতিকে লক্ষ্য করে চালানো এক গুরুতর ষড়যন্ত্র বলেই মনে হয়।
নিরাপত্তা সংস্থাগুলো প্রাথমিকভাবে মনে করছে, এই চক্রের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, দেশের দ্রুত বিকাশমান অর্থনীতিতে মারাত্মক আঘাত হানা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করা। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এই ষড়যন্ত্র মোকাবিলায় তাৎক্ষণিক ও নিরাপত্তা-সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মৌখিক নির্দেশনায় সারা দেশে সতর্কাবস্থায় দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেছেন, বিমানবন্দর হলো কেপিআই এলাকা। আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ সংস্থা ঘটনাস্থলে পৌঁছালেও এই ধূম্রজালের ভেতর দিয়ে ঘটনাস্থলে পৌঁছার মতো অবস্থা ছিল না।
তিনি জোর দিয়ে বলেন, বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে নাশকতাসহ কোনো কিছু উড়িয়ে দেব না। গোয়েন্দা সংস্থাসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে এর রহস্য উদঘাটন করার চেষ্টা করব।
উপদেষ্টার এই বক্তব্য সরকারের পক্ষ থেকে নাশকতার সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) পৃথক দুটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর সিভিল অ্যাভিয়েশনের (বেবিচক) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অহেতুক দেরির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরাসহ একাধিক ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছালেও সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তাদের কাছ থেকে অগ্নিনির্বাপণের কাজ শুরু করার আনুষ্ঠানিক অনুমতি পেতে বিলম্ব হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক পরে সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে বড় বাধা ছিল বাতাস।
ফায়ার সার্ভিসসহ বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তারা বলছেন, বেবিচকের কতিপয় উচ্চপদস্থ কর্মকর্তা সিদ্ধান্ত নিতে দেরি করায় মূল্যবান সময় নষ্ট হয়। এই বিলম্বের ফলেই আগুন কার্গো ভিলেজের আমদানি পণ্য, গার্মেন্টস, কেমিক্যাল ও মেশিনারিজের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে; ফলে আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ে।
কার্গো ভিলেজ থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বাড়ার পরও কাজ শুরু করতে দেরির বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং এই প্রশাসনিক গাফিলতি খতিয়ে দেখার জন্য জোর দাবি উঠেছে। এই প্রশাসনিক দুর্বলতাও নাশকতার পরিকল্পনাকারীদের সুবিধা করে দিয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন।
নিরাপত্তা সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দরে সফল নাশকতার পর ষড়যন্ত্রকারী চক্রটি পরবর্তী টার্গেট হিসেবে বেছে নিয়েছে দেশের আধুনিক পরিবহনব্যবস্থার অন্যতম প্রতীক মেট্রোরেলকে (এমআরটি)। মেট্রোরেলে নাশকতা ঘটিয়ে জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করাই তাদের মূল উদ্দেশ্য। মেট্রোরেলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ও সামরিক-সংশ্লিষ্ট স্থাপনাগুলো (কেপিআই) পরবর্তী নাশকতা প্রচেষ্টার লক্ষ্যবস্তু হতে পারে।
ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে দেশি ও আন্তর্জাতিক শত্রুরা এখনো তৎপর। সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাঁথা। এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে।’ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে না দেখে ‘চক্রান্তের একটি অংশ’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, বিকেএমইএ সভাপতিও শাহজালাল বিমানবন্দরের আগুনে ষড়যন্ত্রের সম্ভাবনা থাকতে পারে বলে মন্তব্য করেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ফেসবুকে প্রশ্ন তুলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা, নাকি নাশকতা? নিরাপত্তা বিশ্লেষকরাও মনে করছেন, একই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ায় এবং অগ্নিকাণ্ডের ধরন দেখে বোঝা যায় এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ।
নাশকতার পরিকল্পনার সঙ্গে একটি রাজনৈতিক যোগসূত্রের তথ্যও নিরাপত্তা সংস্থাগুলোর তদন্তের আওতায় এসেছে। নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, আওয়ামী লীগের পতনের পর পালিয়ে যাওয়া দলটির বহু নেতা গত আগস্টে ব্যাপক নাশকতার মাধ্যমে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন, যা ব্যর্থ হওয়ায় তারা অক্টোবর-ডিসেম্বর মাসকে টার্গেট করে নাশকতায় নেমেছেন। এই নাশকতার বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাহাউদ্দিন নাছিম, মাহবুব-উল আলম হানিফ, নওফেল, জাহাঙ্গীর কবির নানকসহ কয়েকজন নেতা সমন্বয় করছেন বলে জানা গেছে। তারা কলকাতায় মিলিত হয়ে নিজেদের মধ্যে শলাপরামর্শ করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে এখন দিল্লিতে পলাতক শেখ হাসিনার সঙ্গে নিয়মিত বৈঠক করার সুযোগ পাচ্ছেন। গত ১১ অক্টোবর ভারতের দিল্লিতে আসাদুজ্জামান খান কামাল ও নওফেল শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন, যার পরপরই দেশে ভয়াবহ তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিরাপত্তা সংস্থাগুলো এসব রাজনৈতিক যোগসূত্রকেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধির ওপর নজর রাখছে।
এই ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরাও তীব্র সন্দেহ ও ষড়যন্ত্রের কথা বলছেন। তারা বলছেন, এগুলো কোনো দুর্ঘটনা নয়, স্পষ্ট নাশকতা। একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগছে- এটা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা।
নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন সারা দেশে তাদের টহল, নজরদারি ও কেপিআইয়ের নিরাপত্তা প্রটোকল কঠোর করেছে।
নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নাশকতার এই ধারাবাহিকতা মোকাবিলায় কেবল আইনশৃঙ্খলা বাহিনীই নয়, বরং সাধারণ জনগণের মধ্যেও সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত তথ্য আদান-প্রদান জরুরি।
দেশের অর্থনীতিকে লক্ষ্য করে এ ধরনের হামলা মোকাবিলায় শিল্পমালিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে পর্যবেক্ষণ ও জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রগুলো।
পিআর জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ
জামায়াতে ইসলামীর তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ এ কথা বলেন।
পোস্টে এনসিপির আহ্বায়ক বলেন, আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রান্ত পথে চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন-সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য।
নাহিদ লেখেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা। আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণআন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামোকে বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম।
তিনি আরও লেখেন, কিন্তু জামায়াত ও তার মিত্ররা এ এজেন্ডাকে ছিনতাই করে একে সুকৌশলে পিআর ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টিকে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য ছিল না সংস্কার, বরং ছিল কৌশলী প্রতারণা।
নাহিদের অভিযোগ, জামায়াত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি- না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, কোনো সংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি, কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়নি।
নাহিদ জানান, ঐকমত্য কমিশনে জামায়াতের হঠাৎ করে ‘সংস্কারের’ পক্ষে অবস্থান নেওয়া আদর্শগত বিশ্বাসের প্রকাশ ছিল না, বরং এ ছিল একটি রাজনৈতিক অনুপ্রবেশ, সংস্কারের ছদ্মবেশে নাশকতা।
এনসিপির আহ্বায়ক বলেন, আজ বাংলাদেশের মানুষ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। তারা সত্য উপলব্ধি করতে পেরেছে এবং মিথ্যা সংস্কারক বা কারসাজিকারী গোষ্ঠীর দ্বারা আর প্রতারিত হবে না। না সর্বশক্তিমান আল্লাহ, না এই দেশের সার্বভৌম জনগণ -কেউই আর কখনো অসৎ, সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসন করার অনুমতি দেবে না।
দাবি আদায় না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বিএনপি-জামায়াতে ইসলামীসহ ২৪ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এতে দেশের প্রধান দলগুলো সাড়া দিলেও সই করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বহুল কাঙ্ক্ষিত এই সনদে স্বাক্ষর করা হয়েছে।
রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর এতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্য। যেসব দল গতকাল স্বাক্ষর করেনি, তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবে বলে জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে।
এদিকে আগে থেকেই জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যেমন অসন্তোষ ছিল, জুলাই সনদের ক্ষেত্রেও তেমনটাই দেখা গেল। সনদের বিষয়ে অমীমাংসিত দিকগুলোর সমাধান না হলে ‘জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ’ করা হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই সনদের বেশ অনেকগুলো দিক নিয়ে স্বাক্ষরের আগেই সরকারের দিক থেকে নিশ্চিত হতে চাইলেও সনদ ‘বাস্তবায়নের পথটাই অনুল্লেখ থেকে যায়, সেখানে ধোঁয়াশা থাকে, তাহলে আমাদের সমস্ত অর্জন বিফলে যাবে, এ কারণেই আমরা সনদ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে বিরত থেকেছি।’
তিনি বলেন, ঐকমত্য কমিশনের যে সময় বাড়ানো হয়েছে, এর মধ্যে সনদ বাস্তবায়নের পথ খোলাসা করা, বিরোধ থাকা বিষয়গুলোর সমাধান, আদেশের বিষয়ে পরিষ্কার খসড়া, এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট হিসেবে ২০২৬ এর কথা উল্লেখ করবে-এ বিষয়গুলোয় সমাধান চায় এনসিপি।
আলোচনার মাধ্যমে এর সমাধান না হলে এনসিপি কী করবে? এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ‘আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, সনদে যতটুকু অর্জিত হয়েছে সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন, এটার যে ড্রাফট আদেশের প্রাপ্তি, গণভোটের বিষয়ে ফয়সালা, নোট অফ ডিসেন্ট (আপত্তি) এর জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আমরা কমিশনের সাথে আলাপ জারি রাখবো। প্রয়োজনে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে, সেগুলো জনগণকে সাথে নিয়ে পালন করবো।’
কমিশনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান চাইছে এনসিপি। তবে তার মধ্য দিয়েও সম্ভব না হলে বা ‘গাফেলতি দেখা গেলে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো’ বলছেন এনসিপির সদস্য সচিব।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জুলাই সনদে স্বাক্ষর করার জন্য তিন দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবিগুলো হচ্ছে—জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ; জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া ‘জনগণের সার্বভৌম অভিপ্রায়’ অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জারি করবেন এবং জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ-অভ্যুত্থান।
জুলাই সনদের ৮৪টি সংস্কারের বিষয়ে গণভোট হবে। এতে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কী হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে।
গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’ এর কোনো কার্যকারিতা থাকবে না; গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।
এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ সই করা হলে তা জনগণের সঙ্গে ‘ছলচাতুরী’ করা হবে বলে উল্লেখ করেছিলেন এনসিপি।
সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের নামে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী। জুলাই সনদে এনসিপিসহ বাম জোটের নেতারা স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
শনিবার বেলা ১১টার দিকে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। আমরা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই, আর সেটার চর্চা শুরু হয়ে গেছে।
তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা। যার যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র, সরকার বিনির্মাণ হবে।
দোহা আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তান তীব্র উত্তেজনা
কাতারের দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার দুই দেশ পারস্পরিকভিত্তিতে এই ঐকমত্যে আসে। কিন্তু এরই মধ্যে দুই দেশের উত্তেজনা ভয়াবহ রূপ ধারণ করেছে।
পাকিস্তান শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের কান্দাহারে হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। বার্তা সংস্থা রয়টার্স সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয় সূত্রগুলো বলেছে, একটি পাকিস্তানি প্রতিনিধিদল ইতিমধ্যে দোহায় পৌঁছে গেছে এবং একটি আফগান প্রতিনিধিদল শনিবার কাতারের রাজধানীতে পৌঁছানোর কথা। তবে নিরাপত্তা সূত্রগুলো দোহায় পাকিস্তানি প্রতিনিধিদলের উপস্থিতি সংক্রান্ত রিপোর্টকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। এসব নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই প্রতিনিধিদল শনিবার সকালেই রওনা হবে বলে নির্ধারিত। এরই মধ্যে এনডিটিভি খবর দিয়েছে আফগানিস্তান সীমান্তে পাকিস্তান হামলা চালিয়েছে।
শুক্রবার দিবাগত রাতে চালানো এসব হামলায় তিনজন ক্রিকেটার সহ নিহত হয়েছেন কমপক্ষে ৮ জন। এ ঘটনা আলোচনাকে প্রভাবিত করতে পারে। এ হামলাকে কাপুরুষোচিত বলে এর নিন্দা জানিয়েছে আফগানিস্তান। আফগান জাতীয় ক্রিকেট দলের সুপরিচিত ক্রিকেটার মোহাম্মদ নবী একে শোকাবহ ট্রাজেডি বলে অভিহিত করেছেন। আফগানিস্তানের অনুরোধে পাকিস্তান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়। এর ফলে কয়েক দিনের তীব্র লড়াই বন্ধ হয়। ততক্ষণে কয়েক ডজন মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জানানো হয়। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলি খান বলেন, পাকিস্তান ও আফগানিস্তান চলমান সীমান্ত উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান অর্জনের লক্ষ্যে গঠনমূলক সংলাপে লিপ্ত রয়েছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় দুপক্ষই ‘গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে পাওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।’
আফগান তালেবান শাসনগোষ্ঠীর ভূখণ্ডে থেকে কার্যরত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবান অনিচ্ছুক। এমন এক প্রেক্ষাপটে ইসলামাবাদ ও কাবুলে উত্তেজনা বাড়ে। পাকিস্তানে সন্ত্রাসী হামলার মাত্রা বাড়ে। রিপোর্টে বলা হয়, তালেবান বাহিনী ও ভারত সমর্থিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি), যাকে পাকিস্তান আখ্যায়িত করেছে ‘ফিতনা আল-খারিজ’ নামেও, ১২ অক্টোবর পাকিস্তানের ওপর হামলা চালায়। পাকিস্তান সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক প্রতিকার হিসেবে পদক্ষেপ নিয়ে ২ শতাধিক আফগান তালেবান ও সংশ্লিষ্ট দুর্বৃত্তকে হত্যা করে বলে সরকারি খবরে বলা হয়। সামরিক মিডিয়া উইং জানায়, ওই সংঘর্ষে ২৩ জন সেনা শহীদ হয়েছেন। আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এবং দেশটির রাজধানী কাবুলে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করেছে এবং সাম্প্রতিক আগ্রাসনের জবাবে একাধিক ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়েছে।
যুদ্ধবিরতির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান যুক্তিসঙ্গত শর্তে আফগান তালেবান শাসনগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে রাজি। তিনি বলেন, এখন একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য বলটা তালেবান শাসকগোষ্ঠীর কোটে রয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আফগান শাসকগোষ্ঠীর প্রতি কটাক্ষ করে বলেন, পাঁচ বছরে পাকিস্তানের চেষ্টা ও ত্যাগ সত্ত্বেও ইতিবাচক জবাব দেয়া হয়নি। মন্তব্য করেন, আফগানিস্তান এখন ভারতের একটি প্রক্সি হয়ে গেছে।
এক্সে দেয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, ভারত, আফগানিস্তান ও ফিতনা আল-খারিজ (টিটিপি) যৌথভাবে পাকিস্তানে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। তিনি দুঃখ প্রকাশ করেন যে, যারা আগে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল, তারা এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত। পাকিস্তান আর অতীতের মতো কাবুলের সঙ্গে সম্পর্ক সহ্য করতে পারবে না। তিনি আরও বলেন, পাকিস্তানে বসবাসরত সমস্ত আফগানকে নিজ দেশ ফিরে যেতে হবে এবং যারা বৈধ পাকিস্তানি ভিসা রাখেন তারাই অবস্থান করতে পারবেন।
তিনি দশকজুড়ে জোর করে দেয়া আতিথেয়তার সমাপ্তির ওপর জোর দেন এবং বলেন, পাকিস্তানের ভূমি ও সম্পদ দেশের ২৫ কোটি নাগরিকের জন্য। পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার কথা বলার সময় তিনি সরকারি যোগাযোগ ও পদক্ষেপের একটি তালিকা দিয়েছেন। এর মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর কাবুলে চারটি সফর; প্রতিরক্ষা মন্ত্রী ও আইএসআই’র দুইটি সফর; বিশেষ প্রতিনিধির পাঁচটি সফর; পররাষ্ট্র সচিবের পাঁচটি সফর; জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একটি সফর; আটটি যৌথ সমন্বয় কমিটি বৈঠক; ২২৫টি সীমান্ত পতাকা বৈঠক; ৮৩৬টি প্রতিবাদ নোট; এবং ১৩টি কূটনৈতিক বার্তা। পোস্টটির সংক্ষিপ্ত সমাপ্তিতে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, সন্ত্রাসের উৎসই যে-ই হোক না কেন তাকে কঠোর মূল্য চুকাতে হবে, এবং পাকিস্তানের শান্তিপূর্ণ প্রতিবেশী সম্পর্কের অনুরোধ পুনরায় জোর দেন তিনি।
জুলাই সনদ অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃবৃন্দ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাত ৮টায় কমিশনের পক্ষ থেকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন।
ফারাক্কা বাঁধ ভেঙে দেও : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হয় ড্রেজিং করো, নয় বাঁধ ভেঙে দাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমালোচনা করেছেন বিরোধী দলগুলি। দুই দিনের উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর দার্জিলিংয়ে এক প্রশাসনিক সভা থেকে ভারত সরকারকে তীব্র আক্রমণ করে মমতা ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার কথা বলেন।
তিনি অভিযোগ করেন, ফারাক্কাতে ড্রেজিং হয় না। তার ফলে পশ্চিমবঙ্গ ও বিহার উভয়েই প্রতি বছর দুর্ভোগে পড়ছে। তাই এমন ড্যামের প্রয়োজন কি? মমতা জানান, তিনি বিজ্ঞানী মেঘনাদ সাহার এ সংক্রান্ত রিপোর্ট পড়েছেন। বিজ্ঞানী সাহা বলেছিলেন, ড্যামের জলাধার প্রয়োজন নেই। ভারত সরকারকে উদ্দেশ্য করে মমতা বলেন, ড্রেজিং কমসে কম করো। আর ড্রেজিং যদি না করো ড্যামের প্রয়োজন নেই। ড্যাম ভেঙে দাও। নদীকে নিজের মতো চলতে দাও।
মমতা আরও অভিযোগ করেন, দামোদর ভ্যালি কর্পোরেশন ২০ বছর ধরে ড্রেজিং করে না। ফারাক্কার মতো পাঞ্চেত, মাথিন জলাধার এবং কলকাতা ও হলদিয়া বন্দরে ড্রেজিং হচ্ছে না। মমতার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেছেন, মুখ্যমন্ত্রী ফারাক্কা বাঁধ ভেঙে দিন। উনি একটা আঙুল অন্যের দিকে তুললে, তিনটি আঙুল ওর নিজের দিকে উঠে রয়েছে।
এদিকে,বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়ে ক্ষয়ক্ষতির খতিয়ানের পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতিকে নিয়ে খেলা যায় না। নদীকে নিজের মতো বইতে দিতে হয়। এক দিকে ড্রেজ়িং না করা, অন্য দিকে রাজ্যের মাইথন, পাঞ্চেতের মতো জলাধার থেকে জল ছাড়ার কারণে ‘ম্যানমেড’ বন্যাপরিস্থিতি তৈরি হওয়া নিয়ে অতীতেও একই সুর শোনা গিয়েছে মমতার মুখে।অ্যাক্টিভওয়্যার
মমতা জানিয়েছেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক বিপর্যয়ে সব মিলিয়ে মারা গিয়েছেন ৩২ জন।দার্জিলিং ২১, জলপাইগুড়িতে ৯ এবং কোচবিহারে ২ জন মারা গিয়েছেন। মৃত সকলের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়েছে। প্রতি পরিবারের এক জনকে স্পেশ্যাল হোমগার্ডের চাকরিও দেওয়া হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাসের হার ৫৮.৮৩। বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়। এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।
জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ , যশোর বোর্ডে পাসের হার ৫০.২০। ঢাকা বোর্ডে পাসের হার ৬৪. ৬২।
গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কিছু বিষয় স্থগিত হওয়ায় পরীক্ষা নির্ধারিত সময়ের কিছুটা পর শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। তাই ফলাফলের অপেক্ষায় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।
যেভাবে জানা যাবে ফলাফল
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2025 send to 16222)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (https://www.dhakaeducationboard.gov.bd/) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
আর http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে
রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, বৈঠকে অংশ নিতে প্রতিটি দলের দুইজন প্রতিনিধির নাম বিকেল ৪টার মধ্যে কমিশনের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে পাওয়া প্রতিনিধিরাই কেবল বৈঠকে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বাংলাদেশ আর্মিকে এতটা ডিশেইপড অবস্থায় আমি আর কখনো দেখিনি।
২০১৮ তে আমি যখন চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেই, তখন সত্যি বলতে আমি এইসব আর এতসব চক্রান্ত আর কান্ডকীর্তির কিছুই তেমন জানতাম না। কিন্তু সবকিছু মিলিয়ে টের পাচ্ছিলাম কোথাও কিছু একটা মিলছে না, কি যেন একটা কিছু ঠিক নেই।
বাবা আর্মিতে ছিল আর আমিও আমার টিনেজেই আর্মিতে জয়েন করি। তাই সোলজারিং এর বাইরে তেমন কোনো আহামরি স্কিল ডেভেলপ করেনি। তাই হুট করে চাকরি ছাড়ার ডিসিশনটা বেশ কঠিনই ছিল। কিন্তু ছাড়ার পর কখনও ‘কেন ছাড়লাম?’ ভেবে আফসোস হয়নি।
সোলজারিং কে গুডবাই বললেও আর্মিকে ভাল না বাসবার কিংবা ঘৃণা করবার কোনো কারন কখনই ছিল না আর হবেও না, ইনশাআল্লাহ। কারন আর্মির পর কর্পোরেট আর এনজিওতে চাকরি করার সুবাদে আমি জানি, প্রফেশনালিজমের দিক থেকে আর কোনো সেক্টর বা ইন্ডাস্ট্রি আর্মির ধারেকাছেও নেই। সকাল ১০ টার ভেতর আর্মিতে যে পরিমান কাজ হয়, তা বাকিরা সারাদিনেও করেনা। তাই ‘আর্মি ইজ দ্য বেস্ট’ দেখতে, ভাবতে, শুনতে সবসময় ভাল লাগে। আর সেকারণেই আর্মিকে ডিশেইপড অবস্থায় দেখলে কষ্ট হয়।
আর্মির কিছু ব্যাপার আর্মির বাইরের কাউকে বোঝানো মুস্কিল। যেমনঃ কমরেডশিপ। জিনিসটা আত্মীয়তাও না আবার ফ্রেন্ডশিপও না, একেবারে অন্যকিছু। আবার যেমনঃ এস্প্রিত দে কো, এক কিসিমের শেয়ারড ফিলিংস, ব্যাখ্যা করা কঠিন।
ভারতীয় জেনারেল জে পি কালার একটা বই আছে নাম ‘ডিমিস্টিফাইং মিলিটারি লিডারশিপ।’ সেই বইয়ে ভারতীয় উপমহাদেশের সোলজারদের ব্যাপারে দারুণ কিছু কথা লিখেছেন উনি।
প্রথমে উনি ক্লিয়ার করেছেন যে, ‘ইজ্জত’ একটা পিউর ভারতীয় উপমহাদেশের শব্দ যেটার সঠিক ইংরেজি নেই। বিশ্বযুদ্ধেও ভারতীয় উপমহাদেশের সোলজাররা অংশ নিয়েছিল। কিন্তু তারা রানী বা ইউনিয়ন জ্যাক (বৃটিশ জাতীয় পতাকা) এর জন্য যুদ্ধে নিজেদের প্রাণ দেয়নি। বরং ভারতীয় উপমহাদেশের সোলজারেরা লড়ে আর প্রাণ দেয় নিজেদের পল্টন আর নিজেদের কমান্ডারের ইজ্জতের কথা ভেবে।
আমাদের জাতীয় কবি নজরুলও বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন আর আমাদের বাংলাদেশের সোলজাররাও নিজেদের পল্টন আর নিজেদের কমান্ডারের ইজ্জতের কথা ভেবে লড়তেই অভ্যস্ত। আর্মির কোনো ইউনিটের সাথে জীবন যাপন না করে থাকলে, এই জিনিস উপলব্ধি করা অসম্ভব।
জেনারেল আজিজ আর জেনারেল শফির পর জেনারেল ওয়াকার রিটায়ার্ড মিলিটারি ফ্র‍্যাটার্নিটির জন্য এক ধরনের রিলিফই ছিল বলা চলে। আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনিনা, কখনো তার আন্ডারকমান্ডও ছিলাম না। আমার ধারনা, তার ৫ ই আগস্টের ভূমিকার জন্য বাংলাদেশের ইতিহাসে কয়েকটা লাইন তার জন্য বরাদ্দ থাকবে এবং তার এতেই সন্তুষ্ট থাকা উচিৎ। কারন এরপর বাংলাদেশের মানুষ যা চায়, তাতে তার কন্ট্রিবিউট করার অপশন তেমন নেই বললেই চলে, দরকারও নেই বলে মনেকরি। টাইমলি ইলেকশন হবে, আর্মি ব্যারাকে ফিরে যাবে, আর উল্ফল্যান্ডের বিরুদ্ধে লড়ার জন্য নিজেদের প্রস্তুত রাখবে।
এক বছরের বেশি সময় ধরে আর্মি সারাদেশ জুড়ে ডেপ্লয়েড। মেজিস্ট্রেসি পাওয়ার আছে এবার, শুনতে এডভেঞ্চারাস লাগলেও আর্মি আদতে এইসব ননমিলিটারি পাওয়ার টাওয়ার এঞ্জয় করেনা মোটেই। তাদের কাছে এক্টিভ ডিউটিতে থাকা অবস্থায় অলরেডি যে মিলিটারি অথরিটি আর পাওয়ার থাকে তাই মোর দ্যান কাফি। বরং পুলিশি কাজকাম তাদের বেশিরভাগেরই নাপছন্দ। আমি নিজেও ইউনিফর্মে থাকা কালে কখনও এসব লাইক করিনি।
ফৌজে লাইফ মানে শৌর্য, বীর্য, ক্ষিপ্রতা, সম্মান, গৌরব ইত্যাদি আর সেই সাথে আমার আর্মি, আমার ইউনিট দি বেস্ট। বাংলাদেশের এক কণা মাটি দখলের চেষ্টা করলে দিল্লি-রেংগুন গুড়ায়া ফেলব, এই হল জোশ। এর ভেতর ম্যাজিস্ট্রেসি ফেজিস্ট্রেসি এসে ঢুকলে কনফিউজড লাগে, স্ট্রেসড লাগে।
যাহোক, র‍্যাব হবার পর থেকেই সম্ভবত আর্মি পুলিশিং শেখা শুরু করল। আর পুলিশ শিখল আর্মির মত র‍্যাংক, সার্ভিস ড্রেস, কমান্ড স্টিক ক্যারি করা। পুলিশিং শিখবার পাশাপাশি র‍্যাবে যাওয়া আর্মি অফিসারদের মারফত বাকিরাও শিখতে শুরু করল কিভাবে পুলিশ তাদের পলিটিক্যাল মাস্টারদের সার্ভ করে, ম্যানেজ করে আর বিনিময়ে নিজেদের আখের গুছায়। পলিটিশিয়ানদেরও আর্মি নিয়ে যে দ্বিধা ছিল তা উবে গেল। ক্যান্টনমেন্টের ভেতরে তো আর সম্ভব না তাই ক্যান্টমেন্টের বাইরে পোস্টিং করিয়ে নিয়ে ইচ্ছেমতো মিসইউজ করার ট্রেন্ড চালু হল।
কুখ্যাত বরখাস্ত মেঃ জেঃ জিয়ার উদাহরণ বাংলাদেশের মিলিটারি হিস্ট্রিতে হিস্ট্রি হয়েই থাকবে। সেই যে মেজর র‍্যাংকে উনি আর্মির বাইরে গেলেন তারপর আর ফেরেননি, সোজা জেলে গেসেন। তিনি পুলিশিং এ যাবার পর তার এভারেজ মিলিটারি থিংকিং এন্ড প্ল্যানিং ক্যাপাসিটি (আমি শিউর না উনি স্টাফ কলেজ করা কিনা) নিয়ে বাংলাদেশের পুলিশ ব্রুটালিটির ডেফিনিশন চেঞ্জ করে ফেলেছিলেন এবং নরহত্যায় রেকর্ড করেছেন। আল্লাহ তাকে উপযুক্ত প্রতিদান দিন।
কিন্তু বাস্তবতা হল, তিনি একা এইসব কাজ করেননি। পলিটিক্যাল মাস্টারস পুলিশ সাপোর্টারস ছাড়াও তারই মত নৃশংস কিছু অফিসারও ছিল তার এসব জঘন্য অপরাধের সংগী। গত ৮ আগস্ট আইসিটি আর্মির যাদের বিরুদ্ধে এরেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে, তাদের ভেতর জিয়া-২, জিয়া-৩ অথবা জিয়া-৪ কারা তা জানা এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সময়ের দাবী।
তাহলে এরেস্ট ওয়ারেন্ট নিয়ে এত হৈচৈ হচ্ছে কেন? বরখাস্ত মেঃ জেঃ জিয়ার সময় তো কেউ আপত্তি করেনি। ঠিক এইখানটায়ই আমাদের একটু পজ দিয়ে রিথিং করতে হবে।
কোনো সার্ভিং অফিসার কিংবা সোলজারই চায় না জিয়া গ্রেডের কেউ তার পল্টনে কিংবা আর্মিতে থাকুক। সে আর্মির বাইরে ছিল, আকাম করেছে এবং কট খেয়েছে। নান অফ দেয়ার বিজনেস। কিন্তু ক্যান্টনমেন্টের ভেতর থেকে ইউনিফর্ম পরিধান করা কাউকে তার অপরাধ প্রমানের পূর্বে আপনি মাথায় হেলমেট আর হাতে হাতকড়া পড়িয়ে বের করে নিয়ে যাবেন, এইটা তাদের পক্ষে মেনে নেয়া কঠিন।
কারন নম্বর ১, এইটা তাদের ইজ্জতে লাগে। আর কারন নম্বর ২, তাদের জন্মাবধি শেখানো হইসে, তারা চলে আর্মি এক্টের অধীনে, আর্মি রুলস আর রেগুলেশনের কারনে আম জনতার মত সব সাংবিধানিক অধিকার তাদের নাই। এটা মেনে নিয়েই তারা চাকরি করে। আর তাই তাদের ভেতর কেউ অপরাধ করলে তার বিচার আর্মির আইনে হবে আর হয় বলেই তারা এদ্দিন জানত।
খুন আর বলাতকারের মত কিছু অপরাধ আছে যার শাস্তি আর্মির আদালতে হয়না। কিন্তু সেই বিচারের আগে আর্মির সিস্টেমে অপরাধীকে আর্মি থেকে বের করে দেয়া হয়, এমনটাই তারা জানে।
যাহোক, এখন তারা জানে এমন কিছু অপরাধ আছে যা আর্মির বাইরের কোর্টেই বিচার হবে, যে অপরাধ করার সময় অভিযুক্ত বা অপরাধীর গায়ে আর্মির সবুজ উর্দি ছিল না। তারাও সেসব অভিযুক্তদের সুবিচার চায় এবং বিচার শেষে অপরাধীদের শাস্তি দেখতে চায়। কিন্তু ইউনিফর্মড অফিসারদের হাতকড়া পড়িয়ে প্রিজন ভ্যানে করে ক্যান্টনমেন্ট থেকে বেরুতে হচ্ছে এমন দৃশ্য দেখতে তারা রাজি না। তারা জানতে চায় কলকাতা আর দিল্লিতেও কি একই ওয়ারেন্টের কপি গেছে? এই লিস্টে সব আর্মির লোকই কেন? দেশের সব আকাম আর দুর্নীতি কি খালি আর্মিই করল এদ্দিন?
তারা জানেও না যে, হাতকড়া পড়ানো মাস্ট না আর কাউকে হাতকড়া পড়াতে হবে কিনা সেই ডিসিশন কোর্টের না বরং পুলিশের হাতে। তারা আইনের মারপ্যাচ বুঝেনা। কারন তাদের কাছে তাদের পল্টন আর কমান্ডারদের ইজ্জত সবার উপর। এই ওয়ারিয়র স্পিরিট আর ইথোজ নন নেগোশিয়েবল। যুদ্ধ লাগলে এই ইজ্জতের দায়েই সে শত্রুর সবচে ভাল মানুষটাকেও নির্দ্বিধায় মেরে ফেলে।
সন্দেহ নেই, বাংলাদেশের আর্মি তাদের ইতিহাসের সবচে নাজুক সময় পার করছে। আর্মি কমান্ডারদের স্ট্রেস লেভেল এখন সুপার হাই থাকবার কথা। কারন যেকোনো দেশের আর্মি বাচে সেদেশের জনগণের ভালবাসায়। জনগন ভাল না বাসলে সৈনিকের বয়েই গেছে হাতেগোনা বেতন আর কয়েক আউন্স লোহা দিয়ে বানানো মেডেলের জন্য জান দিতে। অবশ্য আমাদের সম্ভাব্য শত্রুরা নিশ্চয়ই এমন সময় যারপরনাই খুশী। কারন একটা বুলেট খরচা নাই অথচ পুরা আর্মির মোরাল ডাউন, জোশ নাই করে দেয়া গেছে।
টাইটরোপের উপর দিয়ে হাটছেন জেনারেল ওয়াকার এবং তার সাথে তার আর্মিও। হাতকড়া প্রিজন ভ্যানের মজা দেখার অপেক্ষায় যারা উদগ্রীব অপেক্ষায় আছেন, তাদের জন্য আরো কি কি মজা অপেক্ষা করছে, তা আল্লহই মালুম।
পালিয়ে কলকাতায় একই ডেরায় দুই জেনারেল
অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গত ৯ অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবীর এখন কলকাতার নিউ টাউন এলাকায় সনজীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে।
জেনারেল কবীরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে আমার দেশ-এর অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
একজন সার্ভিং বা কর্মরত জেনারেল কীভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো বৈরী প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিতে পারল তা নিয়ে বড় ধরনের প্রশ্ন এবং উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক আমলা, পুলিশের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নিয়েছেন। তবে এই প্রথমবারের মতো সার্ভিং কোনো জেনারেলের দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেল। বিষয়টিকে অত্যন্ত গুরুতর এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত। কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। এর পেছনে যে বাংলাদেশের কোনো প্রভাবশালী গোষ্ঠীর পাশাপাশি ভারতের হাত রয়েছে তা নিয়ে সন্দেহ নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা জেনারেল কবীরকে পালাতে সাহায্য করেছে তাদের তদন্তের
মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। জেনারেল কবীরের বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেওয়ার বিষয়ে অবগত কলকাতার একটি নিরাপত্তা সূত্র আমার দেশকে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের দায়ে অভিযুক্ত সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তা আগে থেকেই আঁচ করছিলেন জেনারেল কবীর। তিনি গত একমাস ধরে কলকাতা যাওয়া-আসার মধ্যে ছিলেন।
তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতায় আসেন এবং বেশ কয়েকদিন থেকে আবার বাংলাদেশে ফিরে যান। ওই সময় তিনি কলকাতার বারাসাত এবং নিউ টাউন এলাকায় অবস্থান করেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ৯ অক্টোবর জেনারেল কবীর তামাবিল সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন। এখন তিনি কলকাতার নিউ টাউন এলাকার সানজিবা গার্ডেন কমপ্লেক্সে পরিবার নিয়ে অবস্থান করছেন। কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আরো জানিয়েছে, এর আগে পালিয়ে যাওয়া আরেক সেনাকর্মকর্তা লে. জে. (অব.) আকবর হোসেনও সানজিবা গার্ডেনে সপরিবারে অবস্থান করছেন। তবে এখানে অন্য আর কোনো জেনারেল আছেন কি না তা জানাতে পারেনি ওই সূত্রগুলো। উল্লেখ্য, সানজিবা গার্ডেন কলকাতার অভিজাত শ্রেণির বসবাস। বহুল আলোচিত খুন হওয়া আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজীম আনারও এই সানজিবা গার্ডেনে ভাড়া ছিলেন এবং সেখানেই তিনি ‍খুন হন।
উল্লেখ্য, আওয়ামী লীগ আমলের গুমের ঘটনায় দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৮ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। এদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন জেনারেল কবীর। পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট ১৩টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর কর্মকর্তারা।
এদিকে গত ১১ অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, মেজর জেনারেল কবীর আহাম্মদকে ‘ইলিগ্যালি অ্যাবসেন্ট (অবৈধভাবে অনুপস্থিত)’ হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী। তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। জেনারেল কবীর আহাম্মদের বিরুদ্ধে জয়েন্ট ইন্টেরোগেশন সেলে (জেআইসি) ভুক্তভোগীদের বন্দি রেখে নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত।
তিনি বলেন, ‘মেজর জেনারেল কবীর না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ জেনারেল হাকিমুজ্জামান আরো বলেন, ‘জেনারেল কবীর ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। ডিজিএফআই, এনএসআই ও বিজিবিকে বলা হয়েছে যেন তিনি দেশত্যাগ করতে না পারেন।’ তিনি বলেন, ‘সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল।’
গুমের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল কবীর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কাজ করেছেন। গত বছর জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয় তাকে। সবশেষ গত ২১ সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, ২৪ লং কোর্সের আলোচিত এই জেনারেল গত ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সামরিক বিমানে করে ভারতে যান এবং ফিরে আসেন। গত ফ্যাসিস্ট সরকারের সময় খুনি মেজর জেনারেল জিয়াউল আহসান এবং কদমবুচি জেনারেল হিসেবে পরিচিত মেজর জেনারেল মাহবুব রশিদের কোর্সমেট হওয়ার সুবাদে ডিজিএফআই-এর সিটি আইবিতে পোস্টিং দেওয়া হয় জেনারেল কবীরকে। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পদ লাভ করেন তিনি। জেনারেল জিয়া, মাহবুব এবং কবীর একত্রে গুম-নির্যাতনের পাশাপাশি নানা দুর্নীতি ও নানা অপরাধে যুক্ত হন। লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদ নামে এক কোর্সমেটকে সামনে রেখে একটি ডেভেলপার কোম্পানির সহযোগিতায় ভাষানটেক, ইসিবি চত্বর এবং মিরপুর ডিওএইচএস এলাকায় জমি কেনা-বেচার সঙ্গে জড়িত হন। জেনারেল কবীর বিভিন্ন জনকে ভয়ভীতি প্রদর্শন করে কম দামে জমি ক্রয় করে পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি করে এবং বিভিন্ন ডেভেলপিং ব্যবসায় নিয়োজিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (BUP)-এর কাছে তারা সাধারণ মানুষের কাছ থেকে ৫০ হাজার টাকা শতাংশ কিনে ৩৫ থেকে ৪০ লাখ টাকায় বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। নেত্রকোনার বাসিন্দা জেনারেল কবীর গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন জিওসিকে মোবাইলে ফোন করে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ প্রদান করে।
বিশিষ্ট আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শহীদুজ্জামান জেনারেল কবীরের পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি আখ্যা দিয়ে আমার দেশকে বলেন, জেনারেল কবীর যদি সত্যিই ভারতে পালিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা খুবই উদ্বেগের বিষয়। সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হলো জেনারেল কবীর যেন পালাতে না পারে সে জন্য বিমানবন্দরসহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। তাহলে তিনি কীভাবে পালালেন, এই প্রশ্নের জবাব তো কর্তৃপক্ষকে দিতে হবে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সঠিক তদন্ত হতে হবে। তিনি বলেন, আমাদের জেনারেলরা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং ভারত তাদের আশ্রয় দিচ্ছে, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ভারত আসলে উসকানি দিচ্ছে। ভারত চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। ভারতে যেসব জেনারেল আশ্রয় নিচ্ছে তারা যে ভারতের হয়ে এখানে নানা ধরনের অপরাধ করেছে তা এখন প্রমাণিত। অপরাধী জেনারেলদের ভারত যে আশ্রয় দিচ্ছে সে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বেশি বেশি তুলে ধরার আহ্বান জানিয়ে এই বিশ্লেষক বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেকেই নজর রাখছে। সরকারের দায়িত্ব হলো বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং এসব অপরাধীর যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুত শেষ করা। এটা করতে পারলে ভারত তখন আন্তর্জাতিকভাবে চাপে পড়বে।
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী জেনারেল কবীরের পালিয়ে যাওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আমার দেশ-এর সঙ্গে আলাপে তিনি বলেন, জেনারেল কবীর ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু করবে, এটা আমরা জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এখানে কোনো কোনো উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা জেনারেল কবীরকে পালাতে সাহায্য করেছে। এটা দ্রুত তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, এখানে সেনাবাহিনীর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। একজন সার্ভিং জেনারেল কীভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীর দিতে হবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সেই সেনাবাহিনীর জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করে তাহলে তো আর বলা যায় না আমাদের একটি সার্বভৌম রাষ্ট্র আছে।
দাঁতের হলুদ ভাব দূর করতে যা করবেন
নানা কারণে দাঁতে হলুদ ভাব দেখা দিতে পারে। নিয়মিত যত্ন ও কিছু ক্ষেত্রে চিকিত্সার মাধ্যমে এই সমস্যা দূর করা যায়। পরামর্শ দিয়েছেন প্রপার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সাদিয়া আফরোজ মৌরি। লিখেছেন আতিফ আতাউর।
দাঁতে হলদে ভাব ফুটে ওঠা দাঁত ও মুখের এক ধরনের সমস্যা। এটাকে চিকিত্সাবিজ্ঞানের ভাষায় ক্যালকুলাস বলা হয়। অযত্ন, অবহেলা, ধূমপান, বেশি চা ও কফি পান, অ্যালকোহল সেবন, আয়রনযুক্ত পানি পান, বয়স হওয়াজনিত নানা কারণে দাঁতে হলদে ভাব ফুটে উঠতে পারে। হলদে ভাব দূর করতে এগুলো পরিহারের পাশাপাশি স্কেলিং, পলিসিংয়ের প্রয়োজন হয়।
স্কেলিং ও পলিসিংয়ের মাধ্যমে দাঁতের উপরের হলুদ আবরণ তুলে স্বাভাবিক রঙ ও উজ্জ্বল্য ফিরিয়ে আনা যায়। অনেকের দেখা যায় নির্দিষ্ট একটি দাঁত হলদে বা কালচে হয়ে যায়। সেক্ষেত্রে নির্দিষ্ট দাঁতটি এক্স-রে করে ওই দাঁতটির রুট ক্যানেল, ভিনিয়ার বা ক্যাপ পরানো অথবা ইন্টারনাল ব্লিচিং করার প্রয়োজন হয়।
দাঁত ও মুখের পরিচ্ছন্নতা
দাঁতের ফাঁকে ও মুখে খাদ্যকণা আটকে থাকার ফলে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে একটি হচ্ছে দাঁতের হলদে ভাব। এ জন্য প্রতিদিন নিয়ম করে দুইবার দাঁত ব্রাশ করা জরুরি। রাতে খাবার খাওয়ার পর দাঁত ব্রাশ করুন। সকালে খাবার খাওয়ার পর আরেকবার দাঁত ব্রাশ করে নিন। এ ছাড়া সপ্তাহে দু-তিনবার ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা ও ময়লা দূর করতে পারেন। সঙ্গে মাউথওয়াশ দিয়ে কুলি করতে পারেন।
দাঁত ও মুখ যত পরিষ্কার রাখতে পারবেন তত দাঁত ভালো থাকবে। দাঁত ব্রাশের জন্য ভালো ব্র্যান্ডের এবং নরম ব্রাশ ব্যবহার করুন। তিন মাস অন্তর ব্রাশ বদলে নিন। ব্রাশ করার জন্য ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন। ফ্লোরাইড উপাদান দাঁতের হলদে ভাব দূর করতে সাহায্য করে। একই সঙ্গে দাঁত মজবুত এবং দাঁতের ক্ষয় প্রতিরোধেও কাজ করে।
ফলের জুসের বদলে আস্ত ফল খান
দাঁতের সুরক্ষার জন্য আরেকটি জিনিস জরুরি। তা হচ্ছে, ফল চিবিয়ে খাওয়ার অভ্যাস করা। অনেকেই ফল চিবিয়ে না খেয়ে জুস বানিয়ে বা রস বের করে খান। এটা খাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, ফল চিবিয়ে খাওয়া বেশি উপকারী। এতে দাঁত ও মুখের ব্যায়াম হয়। দাঁত পরিষ্কার হয়। চিবিয়ে খাওয়ার ফলে ফলের আঁশ বা ফাইবারও আমাদের হজমপ্রক্রিয়ায় নানাভাবে সাহায্য করে।
ঘরোয়া টোটকা মানতে পারেন
ঘরে বসেও নানাভাবে দাঁতের হলদে ভাব দূর করতে পারেন। দাঁত সাদা করতে অ্যাপল সিডার ভিনেগার বেশ উপকারী। ২০০ মিলিলিটার পানিতে ২ চা চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে মাউথওয়াশ তৈরি করুন। এরপর প্রতিদিন রাতে ও সকালে দাঁত ব্রাশ করার পর ২০ থেকে ৩০ সেকেন্ড এই পানি দিয়ে গড়গড়া করুন। কয়েক দিন পরই ফল পেতে শুরু করবেন। দাঁত পরিষ্কার করতে ফলের খোসা বেশ উপকারী। বিশেষ করে লেবু, কমলা ও কলার মতো ফলের খোসায় থাকা ভিটামিন ‘সি’ ও ‘ডি’র লিমোনিন নামের উপাদান বেশ কার্যকর। এ জন্য এসব ফল খাওয়ার পর খোসা দাঁতে ঘষতে পারেন। উপকার পাবেন। দাঁতের হলদে ভাব দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এটি দাঁত সাদা করার পাশাপাশি ক্ষতিকর ব্যাকটেরিয়া ও প্ল্যাক থেকে বাঁচায়।
দাঁতের পুষ্টি নিশ্চিত করুন
দুর্বল দাঁতে সমস্যা বেশি হয়। এ জন্য দাঁতের পুষ্টি নিশ্চিত করা জরুরি। অনেক সময় পুষ্টির অভাবেও দাঁতে হলদে ভাব দেখা দিতে পারে। ভিটামিন ‘সি’সমৃদ্ধ ফল যেমন বরই, লেবু, কমলা, আমড়া, আমলকী, আনারস, জাম্বুরা, স্ট্রবেরি ইত্যাদি খেতে পারেন। এ ছাড়া মাশরুম খাওয়ার চেষ্টা করুন। এর লেন্টিনানে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাগ কমাতে সাহায্য করে। ব্রকোলি, আপেল, পেয়ারা খান। খাওয়ার পর ভালো করে কুলি করে নিন।
হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে আছেন যারা
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্যকোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা জুনিয়র। গোলপোস্টের দায়িত্বে মিতুল মারমার উপরেই ভরসা রেখেছেন কোচ। রক্ষণে তপু বর্মণের সঙ্গে রয়েছেন শাকিল আহাদ, তারেক কাজী, সাদ উদ্দিন ও জায়ান। যদিও জায়ান আজ খেলবেন লেফট উইঙ্গার হিসেবে। মাঝমাঠে কোচের ভরসা হামজা, মোরসালিন, শমিত ও সোহেল রানা সিনিয়রের ওপরেই। আর ফরোয়ার্ডে খেলবেন রাকিব হোসেন।
বাংলাদেশের একাদশ- মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল আহাদ, তারেক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, শমিত সোম, সোহেল রানা (সিনিয়র) ও রাকিব হোসেন।
ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ‘ধ্বংস’ হবে: জর্ডান বাদশাহ আবদুল্লাহ
চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। তিনি বলেন, ‘যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি আমরা ইসরাইল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরাইলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীতেও দেখা গেছে।’
মিসরের শার্ম আল-শেখে, এই অঞ্চলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনার ওপর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে, বিবিসি প্যানোরামার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এমন একটি দিনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেদিন হামাস গাজায় আটক শেষ জীবিত ইসরাইলি জিম্মিদের ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে মুক্তি দিয়েছে।
বাদশাহ আবদুল্লাহর মতে, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে ইসরাইলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই পরিস্থিতির একমাত্র সমাধান।
তিনি বলেন, ‘আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারব, কারণ যদি আমরা এর সমাধান না করি, তাহলে আমাদেরকে আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে।
বর্তমান ইসরাইলি সরকার বারবার দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে, এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে, একই জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য বাদশাহ আবদুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের একটি বৈঠকে ডেকেছিলেন।
বাদশাহ আবদুল্লাহ বলেন, আমাদের সবাইকে যে বার্তাটি দিয়েছিলেন তা হলো— ‘এটা বন্ধ করতে হবে, এটা এখনই বন্ধ করতে হবে’ এবং আমরা বলেছিলাম, আপনি জানেন (ট্রাম্প), যদি কেউ এটা করতে পারে তাহলে তিনি আপনি।
ইরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধ এবং কাতারে হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলাসহ গত দুই বছরের সহিংসতার কথা উল্লেখ করে আবদুল্লাহ বলেন, ‘আমরা আঞ্চলিক, অথবা উত্তর-দক্ষিণে বিভাজিত হয়ে সংঘাতে জড়ানো, যা সমগ্র বিশ্বকেই প্রভাবিত করতো, যার কতটা কাছাকাছি পৌঁছে গেছি?’
নেতানিয়াহুর কথা বলতে গিয়ে জর্ডানের এই নেতা বলেন, তিনি ‘তার কথায় বিশ্বাস করেন না’। তবে তিনি বিশ্বাস করেন যে এমন কিছু ইসরাইলি আছেন যাদের সঙ্গে আরব নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন।
হামাস এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর অধীনে গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের বিষয়ে নিজেদের গ্রহণযোগ্যতার বিষয়ে বাদশাহ বলেন, ‘কাতার এবং মিশরের মতো দেশগুলো তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে, যারা মনে করে, যে এই চুক্তি সবাই মেনে চলবে। তারা খুবই আশাবাদী।
কিন্তু রাজা সতর্ক করে বলেন, ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির ‘বিষয়বস্তুর ভেতরেই শয়তান রয়েছে’ এবং গাজায় একবার যুদ্ধবিরতি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্টের এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের আলোচনায়, তিনি জানেন যে এটি কেবল গাজা নয়, এটি কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক বিষয় নয়। তিনি পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার দিকে তাকিয়ে আছেন। ফিলিস্তিনিদের ভবিষ্যৎ না থাকলে যা ঘটবে না,’ বলেও মনে করেন আব্দুল্লাহ।
জর্ডানের অনেকের বিরোধিতা সত্ত্বেও ১৯৯৪ সাল থেকে ইসরাইলের সঙ্গে একটি শান্তি চুক্তি রয়েছে। দেশটির জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত। এছাড়া কিছু নিরাপত্তা ইস্যুতেও দেশ দুটি সহযোগিতা করে।
বর্তমান রাজার প্রয়াত পিতা বাদশাহ হুসেন এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন এই শান্তি চুক্তিতে সম্মত হন। পরের বছর এক ইহুদি চরমপন্থি রবিনকে হত্যা করে।
নিজের জীবদ্দশায় ফিলিস্তিনি রাষ্ট্রসহ একটি চূড়ান্ত শান্তি চুক্তি দেখতে পাবেন, এটি বিশ্বাস করেন কিনা? বিবিসির এমন প্রশ্নের জবাব দেন আব্দুল্লাহ।
তিনি বলেন, আমাকে করতেই হবে, কারণ বিকল্পের অর্থ সম্ভবত এই অঞ্চলের শেষ হবে। আমার মনে আছে, আমার বাবা তার জীবনের শেষের দিকে বলতেন, ‘আমি আমার সন্তানদের এবং তাদের সন্তানদের জন্য শান্তি চাই।’ আমার দুই নাতি-নাতনি আছে; তারা সেই শান্তির যোগ্য। তাদের জন্য কতই না খারাপ হবে যদি তারা বড় হয়ে একই কথা বলে যা আমার বাবা বহু বছর আগে বলেছিলেন?
‘এবং আমি মনে করি এটাই আমাকে এবং এই অঞ্চলে আমাদের অনেককে উৎসাহিত করে যে, শান্তিই একমাত্র বিকল্প। কারণ যদি তা না ঘটে, তাহলে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, কতবার এতে জড়িয়ে পড়ে? ৮০ বছর হয়ে গেছে। এবং আমার মনে হয় আমাদের সকলের এখন বলার সময় এসেছে যে যথেষ্ট হয়েছে।’
হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হাতে ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
যুদ্ধ বন্ধ ও শান্তি স্থাপনের এই প্রক্রিয়াকে একটি প্রকৃত সম্ভাবনার মুহূর্ত বলেই মনে করেন বাদশাহ আবদুল্লাহ। যদিও, এক্ষেত্রে ইতিহাস আশার খুব বেশি কারণ দেয় না।
আয়ুর্বেদিক যে ৮ উপায়ে দ্রুত ওজন কমাবেন
ওজন কমানোর রেসে বর্তমানে সবাই দৌড়াচ্ছেন। নিয়মিত শরীচর্চা ও সঠিক ডায়েট অনুসরণের মাধ্যমে দ্রুত ওজন কমানো সম্ভব। পাশাপাশি বেশ কিছু বিষয়ের প্রতি নজর রাখলে ওজন কমানো সহজ হয়।
যেমন খাওয়ার সময় ধীরে সুস্থে মনোযোগ সহকারে খাওয়া উচিত। তাতে খাবার দ্রুত হজম হয়। শুধু ব্যায়াম ও খাদ্য আপনাকে ওজন কমাতে সাহায্য করে না, কিছু লাইফস্টাইল ফ্যাক্টরও খুব কার্যকর হতে পারে।
ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. দিক্ষা ভাবসার তার ইনস্টাগ্রামে এমন কিছু বিকল্প দিয়েছেন, যা ওজন কমানোর ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। জেনে নিন কোন কোন অভ্যাস দ্রুত ওজন কমাতে সাহায্য করবে
ওজন কমাতে মিষ্টিজাতীয় খাবার পরিহার করতে হবে। বিশেষ করে চিনি বাদ দিতে হবে। কারণ সাদা চিনি শরীরের জ্য ক্ষতিকর। তার বিকল্প হিসেবে গুড় খেতে পারেন। তবে স্বল্প পরিমাণে।
যদি শরীরের অতিরিক্ত ওজন কমাতে চান তাহলে ঠান্ডা পানি খাবেন না। তার পরিবর্তের হালকা গরম পানি পান করুন। গরম পানি হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়। একইসঙ্গে বিপাকক্রিয়াও উন্নত হয়, ফলে হজমশক্তি বাড়ে।
দুপুরের খাবার এড়িয়ে যাওয়ার ভুল করবেন না। কারণ সকাল ১০টা থেকে দুপুর ২টা হলো মাঝারি থেকে ভারী খাবার খাওয়ার সেরা সময়। এ সময় মেটাবলিজম খুব ভালো থাকে। তাই ওজন কমাতে হলে দুপুরের খাবার বাদ না দিয়ে ভালো ও স্বাস্থ্যকর খাবার খাওয়াই ভালো।
রাতের খাবার সন্ধ্যার পরপরই অর্থাৎ ৮টার মধ্যে খেয়ে নিন। রাতে দেরি করে খেলে কোনোদিন ওজন কমবে না। রাতের খাবারে পাতে রাখুন ২টি রুটি অথবা সামান্য ভাত।
পাউরুটি খাওয়া এড়িয়ে চলুন। রাতে এক গ্লাস দুধ খেতে পারেন। বেশি ক্ষুধা লাগলে মুড়ি বা চিড়া খেতে পারেন। তবে ভারী কিছু খাবেন না।
খাবার খাওয়ার সময় ভালো করে চিবিয়ে খান। এতে বদহজমের সমস্যা ধারে কাছেও ঘেঁষার সুযোগ পাবে না। তাছাড়া ধীরে সুস্থে খেলে খাবারে উপস্থিত প্রতিটি উপকারী উপাদান শরীর ঠিক মতো শোষণ করতে পারে। ফলে পুষ্টির ঘাটতি দেখা দেবে না।
ফলের রসের পরিবর্তে আস্ত ফল খান। কারণ আপনি যখন ফলের রস পান করবেন তখন এতে উপস্থিত ফাইবার প্রায় নিঃশেষ হয়ে যায়।
তবে যখন ফলগুলো চিবিয়ে খাবেন তখন হজম ঠিক আপনার মুখ থেকে শুরু হবে ও ফাইবারও বজায় থাকে। তাই আয়ুর্বেদ অনুসারে, ফলের রস পান করার চেয়ে ওজন কমাতে তাজা ফল খাওয়া ভালো।
প্রতিদিন একটু হলেও হাঁটুন। আর্য়ুবেদ মতে, হাঁটা অবশ্যই ভালো এ ছাড়া সারাদিন সক্রিয় থাকাও সমান গুরুত্বপূর্ণ। শরীরকে নড়াচড়া করলে কার্যকলাপ, নমনীয়তা বজায় থাকে ও রক্ত সঞ্চালন উন্নত হয়।
পাশাপাশি দৈনিক শরীরচর্চা করুন। ভালো ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট ও স্বাস্থ্যকর খাবারের সঙ্গে শরীরচর্চা করাও ওজন কমানোর একটি ভালো উপায়।
তাই নিজেকে সক্রিয় রাখুন। এজন্য দৈনিক যোগব্যায়াম, হাঁটা, জগিং, সাইকেল চালানো, সাঁতারের মতো পদ্ধতি অবলম্বন করুন।
মুসলমানদের টার্গেট করে তালেবান কে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি
ভারত সফরে এসেছেন তালেবানের মন্ত্রী আমির খান মুত্তাকি। তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছে কেন্দ্র । এবার সেই ইস্যুতেই মোদি সরকারকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। নেত্রী বিজেপি নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে বলেছেন, ‘ভারতের মুসলমানদের ‘লক্ষ্যবস্তু’ করে তালেবান-শাসিত আফগানিস্তানকে আলিঙ্গন করা দলের অভ্যন্তরীণ ভণ্ডামির স্পষ্ট উদাহরণ।’ তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত আফগানিস্তানের সাথে তার সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন
মুফতি এক্সে একটি পোস্টে অভিযোগ করেছেন, ‘লাভ জেহাদ’, ‘ভূমি জেহাদ’, ‘ভোট জেহাদ’ এবং ‘গরু জেহাদের’ নামে, বিজেপি বারবার মুসলিম জনগোষ্ঠীকে নিশানা করে, অপমানজনক মন্তব্য করে। আর আজ সেই বিজেপির নেতৃত্বে গণতন্ত্রের পীঠস্থান ভারত, জিহাদের আশ্রয়দাতা তালেবানকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, ভারত আফগানিস্তান পুনর্গঠনে সকল ধরনের সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে আফগান শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানও অন্তর্ভুক্ত। পিডিপি সভাপতির অভিযোগ, ‘যদিও আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, তবে একইসঙ্গে এটি একটি স্পষ্ট দ্বন্দ্বের উদ্রেক করে-ভারতের নিজস্ব মুসলিম জনগোষ্ঠী যারা জাতির স্বাধীনতা, পরিচয় এবং অগ্রগতিতে অবদান রেখেছেন, তাদের পদ্ধতিগতভাবে কেন প্রান্তিক করা হচ্ছে?’ তিনি বলেন, ‘বিজেপির মুসলিম শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রত্যাহার এবং মাদ্রাসা বন্ধ করে দেয়া বিজেপির অভ্যন্তরীণ ভণ্ডামির স্পষ্ট স্মারক।’
জম্মু ও কাশ্মীর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি স্থিতিশীল ও সম্প্রীতিপূর্ণ জাতির ভিত্তি তার নিজস্ব সীমান্তের মধ্যে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আস্থা, শ্রদ্ধা এবং সমতা বৃদ্ধির উপর নিহিত।
উল্লেখ্য, ৬ দিনের সফরে ভারতে এসেছেন আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জয়শংকরের সঙ্গে বৈঠকের পরে সংবাদ সম্মেলন করে আমির বলেন, তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে।
তার কথায়, উন্নয়নমূলক প্রকল্প ও আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করার ভারতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
হানিয়া আমির ঠিক আছে তো?
পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী হানিয়া আমির একটি নতুন রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করে তার ভক্তদের উদ্বিগ্ন ও কৌতূহলী করে তুলেছেন।
পোস্টের দুটি ছবিতে হানিয়া আমিরকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়, এরপর তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়
ভক্তরা মন্তব্যে তার জন্য শুভকামনা প্রকাশ করেছেন এবং অভিনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন, তবে এখন পর্যন্ত এটি পরিষ্কার নয় যে হানিয়া সত্যিই অসুস্থ নাকি এটি একটি নতুন প্রকল্পের আভাস।
ভক্তরা এখন উদ্বিগ্নভাবে হানিয়া আমিরের স্বাস্থ্য বা নতুন পোস্ট সম্পর্কে ব্যাখ্যা করার জন্য অপেক্ষা করছেন।
নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থাকবে প্রশাসন : জনপ্রশাসন সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশ, সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের সময় আমরা ইসির অধীনে থাকবো। মাঠ প্রশাসনের সবাই অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। সেটি নিশ্চিত করার দায়িত্ব নিলাম।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন। সে সুযোগ করে দেওয়ার দায়িত্ব সবার। আইনশৃঙ্খলার কোনো সমস্যা আছে বলে মনে করি না। জনগণ চাইলে সুন্দর নির্বাচন সম্ভব।
এহছানুল হক বলেন, আমরা চাইবো নির্বাচনকালীন দায়িত্বে যেসব কর্মকর্তা থাকবেন, তারা যেন সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকেন। উপযুক্ত পরিবেশ ও প্রটেকশন পেলে অফিসাররা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে বিশ্বাস করি।
তিনি আরো বলেন, যদি অফিসাররা নিরপেক্ষ নির্বাচন না করেন, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো দলের পক্ষে কাজ করলে সরিয়ে দেওয়া হবে। কারো দলীয় সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের নির্বাচনের বাইরে রাখা হবে।
জনপ্রশাসন সচিব বলেন, কখনও কোনো দলীয় নির্দেশে কাজ করিনি, ভবিষ্যতেও করবো না। প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত ক্ষমতার ব্যবহার করবেন, নাহলে ব্যবস্থা নেওয়া হবে।
আফগান ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলে নেয়ার দাবি করেছে পাকিস্তান। শনিবার দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর এ পোস্টগুলো দখলে নেয়া হয় বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী। খবর দ্য ডনের।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পোস্টে থাকা আফগান তালেবানদের হত্যা করা হয়েছে এবং বাকিরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে গেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেডিও পাকিস্তান জানায়, ‘পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।’
ইসরাইল-হামাস বন্দি বিনিময় কখন, যা জানা গেলোইসরাইল-হামাস বন্দি বিনিময় কখন, যা জানা গেলো
তারা আরো জানায়, এই অভিযানে বেশ কয়েকজন আফগান সেনা নিহত হয়েছেন। সংঘর্ষের পর পোস্ট খালি রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সেনবাহিনী।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারিদারি এক বিবৃতিতে বলেন, আফগানের মাটি থেকে সন্ত্রাসী হামলার কথা প্রমাণিত সত্য। তবে তিনি জোর দিয়ে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টা দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তির মূল চাবিকাঠি।
পাকিস্তানের সার্বভৌমত্বের সঙ্গে কেনো আপস করা হবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট জারদারি।
পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।
এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী।
তবে পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত হয়ে ছিল। আফগানিস্তানের হামলার পরপরই পাল্টা জবাব দেয়া শুরু করে পাকিস্তান।
পিআর এ দেশের মানুষ গ্রহণ করবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেয়া কোনকিছু এদেশের মানুষ গ্রহণ করে না।
রোববার দুপুর ১২টার দিকে ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বিরুদ্ধে অপ্রচার চলছে, বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের পক্ষে। আপনারা অপ্রচারে কান দিবেন না।
আ লীগের দল হিসেবে বিচারকাজের আনুষ্ঠানিক তদন্ত শুরু
দল হিসেবে আওয়ামী লীগের বিচারকাজের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।
এর আগে, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছরের (২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দল গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আমরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করছি। এটি পুরোদমে শুরু হলে বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে, তা আমরা তখন জানাতে পারব।
স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যদি দেশের মানুষের বিরাগভাজন হয়, কিছু করার নাই
দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকার দেন। দুই পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব আজ। সাক্ষাৎকারটি হুবহু আমার দেশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।
প্রশ্ন: যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন?
তারেক রহমান: বিষয়টি তো রাজনৈতিক। এটি তো কোনো ব্যক্তির বিষয় নয়। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে, আমরা চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ অনেক কিছুর মত বিভিন্ন বিষয় আছে- যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে, কিছু সংস্কারের বিষয় আছে, একই সঙ্গে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে।
মূলত কিছু সংস্কারসহ যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কারসহ একটি স্বাভাবিক সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে, উনারা উনাদের উপরে যেটা মূল দায়িত্ব, সেটি উনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো উনাদের কাছে আমাদের চাওয়া রাজনৈতিক দল হিসেবে।
আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে, উনারা করবেন কাজটি সুন্দরভাবে। স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য্য বা কতটুকু ভালো, কতটুকু ভালো বা মন্দভাবে করতে পারছেন, তার ওপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন, সেটা নির্ভর করবে।
প্রশ্ন: আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন যে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আপনার এই মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে যে এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি? তিনি তখন বলেছিলেন যে সন্দেহটা উনার মনে। অর্থাৎ আপনার মনে আছে কি-না সেটা তিনি জানতে চান। আপনার মনে কি সেই সন্দেহ আছে?
তারেক রহমান: দেখুন আমি যখন এই কথাটি বলেছিলাম, এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি।
রোডম্যাপ বলতে যা বুঝায়, আমরা নরমালি যা বুঝে থাকি, এরকম কিছু বলেননি। এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয়, আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে, প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল।
আমরা যখন দেখলাম যে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস উনি মোটামুটিভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন। এবং পরবর্তীতে বেশ কয়েকবার উনি উনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে ধীরে চলে যেতে ধরেছে।
আমি মনে করি, উনারা যা বলেছেন উনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন, উনাদের বক্তব্যে উনাদের কাজে যত বেশি দৃঢ় থাকবেন, ততই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে।
প্রশ্ন: সেই সন্দেহ মনে কিছুটা দূরীভূত হয়েছিল লন্ডনে যখন তিনি আপনার সঙ্গে বৈঠক করলেন। তারপরেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা এসেছিল। তো সেই বৈঠকে নির্বাচনের কথা তো হয়েছিল, যেহেতু সেটি পরে এসেছে। এর বাইরে কি আপনাদের মধ্যে আর কোনো কথা হয়েছে? আর কোনো বিষয়ে কোনো চিন্তাভাবনা বা সমঝোতা কিছু হয়েছে?
তারেক রহমান: এর বাইরে স্বাভাবিকভাবেই উনি অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ। অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। এর বাইরে তো অবশ্যই স্বাভাবিকভাবে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর বাইরেও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে, জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেয়, তাহলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য? এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
আমার কিছু চিন্তাভাবনা দেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশকে নিয়ে আমরা যদি সুযোগ পাই, জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন, তাহলে আমরা কি কি বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করবো, সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে।
প্রশ্ন: নির্বাচনের বিষয়টি তো আপনি বললেন, এর বাইরে সরকার পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে গত এক বছরে যে ভূমিকা রেখেছে অন্তর্বর্তী সরকার, সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?
তারেক রহমান: অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টেরিম, মানে এটা তো ক্ষণস্থায়ী বিষয়টি। তো খুব স্বাভাবিকভাবেই একটি দেশ পরিচালনা তো একটি বিশাল বিষয়। আমরা হয়তো ভূখন্ডের ভিত্তিতে যদি বিবেচনা করি, হয়তো বাংলাদেশকে অনেকে বলবে ছোট দেশ। কিন্তু আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিবেচনা করি, বাংলাদেশ পৃথিবীর অনেক ভূখণ্ডের চেয়ে বড় দেশ।
ইউকের (যুক্তরাজ্য) জনসংখ্যা সাত কোটির মত, বাংলাদেশের জনসংখ্যা প্লাস- মাইনাস ২০ কোটির মত এখন। কাজেই ইউকের তিন গুণ বড়। এরকম একটি দেশ পরিচালনা করতে হলে স্বাভাবিকভাবেই জনগণের ম্যান্ডেটসহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন। বিভিন্ন বিষয় থাকে, ইস্যুজ থাকে, বিভিন্ন বিষয় আছে।
তো এখন নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স আপনি যেটা বললেন, আমরা সকল কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে, হয়তো উনারা চেষ্টা করেছেন অনেক বিষয়ে। সব ক্ষেত্রে সবাই তো আর সফল হতে পারে না, স্বাভাবিকভাবে ওনাদের লিমিটেশনস কিছু আছে। সেই লিমিটেশনস এর মধ্যে উনারা হয়তো চেষ্টা করেছেন, যতটুকু পেরেছেন হয়তো চেষ্টা করছেন।
এক এগারোর সরকার নিয়ে মূল্যায়ন কী?
প্রশ্ন: আমি একটু পিছনে তাকাতে চাই।
তারেক রহমান: ভাই আমরা তো সামনে যেতে চাই। আপনি পিছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে।
প্রশ্ন: মানে পেছন থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়। তো পেছনের একটা বিষয়, সেটা হচ্ছে, এক এগারোর সরকার বা সেনা সমর্থিত সরকারের সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। সে সময়টাকে ঘিরে আপনার মূল্যায়নটা কি?
তারেক রহমান: এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয়, এক এগারোর সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল।
আমরা দেখেছি সেই সরকার আসলে কিভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল ভুল- ত্রুটি সবকিছুর ভিতর দিয়েই।
কিন্তু আমরা দেখেছি যে, কিভাবে তারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে দেখেছি যে, খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ; অন্যভাবে দেখেছি আমরা ‘ইন দি নেম অফ ডেমোক্রেসি’।
বিএনপির রাজনীতিতে পরিবর্তন হয়েছে কতটা
প্রশ্ন: ২০০৪ সালে আমি আপনার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম ঢাকায়। সে সময় আপনি বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনার চেষ্টা করবেন। তো বিএনপির রাজনীতিতে আসলে কতটা পরিবর্তন হয়েছে; ভবিষ্যৎ বিএনপিই বা কেমন হবে?
তারেক রহমান: আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। আমরা দুটো বিষয় নিয়ে বাংলাদেশে খুবই গর্ব করি, অহংকার করি, একটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, আরেকটি হচ্ছে প্রবাসীরা দিন-রাত পরিশ্রম করে যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠান- এই দুটোই কিন্তু বিএনপি শুরু করেছিল।
আমরা দেখেছি, বিএনপির সময় শুরু হয়েছিল প্রবাসীদের বিদেশ যাওয়া, একই সঙ্গে গার্মেন্ট শিল্পের প্রসার। এর বাইরেও যদি আমরা দেখি, ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশকে খাদ্যে স্বয়ংসপূর্ণ করে শুধু স্বয়ংসম্পূর্ণ না, অল্প পরিমাণ করে হলেও আমরা কিন্তু সেই সময় বিদেশে খাদ্য রপ্তানি, চাল রপ্তানি করেছিলাম।
আর রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, যেখানে একসময় সকল দলকে নিষিদ্ধ করে একটি দল বাকশাল করা হয়েছিল। আমরা দেখেছি যে, বিএনপির কাঁধে যখন দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, তখন কিভাবে বহুদলীয় গণতন্ত্রের চালু আবার করা হয়েছিল।
কাজেই আপনি বললেন অতীত থেকে শিক্ষা নিতে হবে। ইয়েস, আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ এই বিষয়গুলো কনসিডারেশন (বিবেচনায়) রেখেই আমরা সামনে এগিয়ে যাব। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে, ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা। জবাবদিহিতা তৈরি করা।
প্রশ্ন: কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা অভিযোগ সবসময় থাকে, যখন যারা চেয়ারে বসে জবাবদিহিতার প্রশ্নটা তখন থাকে না, মানে এড়িয়ে যায়- এ ধরনের একটা অভিযোগ সবসময় ছিল। সব রাজনৈতিক দল বা যারাই সরকারে এসেছে?
তারেক রহমান: দেখুন অভিযোগ থাকতেই পারে। আমি আগেই তো বলেছি, একটি বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিযোগ থাকতে পারে। এখন অভিযোগ নিয়ে তো আর বলা যাবে না। কিন্তু অভিযোগটা কনসিডারেশনে (বিবেচনায়) অবশ্যই রাখবো। আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন আমি আপনাকে এটাই বলেছি। আপনি জানতে চেয়েছেন ভবিষ্যৎ কেমন হবে?
আমি আমার অভিজ্ঞতা দিয়ে যা দেখেছি, বুঝেছি, জেনেছি আমি আপনার সামনে সেটিই তুলে ধরলাম। অভিযোগ এই দেশেও আছে। কিন্তু আপনি যা জানতে চাইছেন, এটিতো আমি একমাত্র সুযোগ যদি পাই, আমি ইনশআল্লাহ সুযোগ পেলে পরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে।
হ্যাঁ এটাও বাস্তবতা, প্রাগমেটিক কথা যেটা, বাস্তব কথা যেটা, আমি সুযোগ পেলে যে সঙ্গে সঙ্গেই বিষয়টি হবে তা না। কারণ আমি সুযোগ পেলে আপনাকেও বুঝতে হবে। আপনিও কিন্তু দেশ গঠনের একটা পার্ট। কাজেই আপনার মত এরকম লক্ষ কোটি মানুষকে বিষয়টি বুঝতে হবে। এতটুকু বলতে পারি যে, ইয়েস, উই আর কমিটেড। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফরম বেস্ট ডু দ্যাট।
প্রশ্ন: জবাবদিহিতার কথা বলছিলেন। এ প্রসঙ্গে বলি, গত ১৫ বছর আপনি নির্বাসনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ায়, এটা একটা ভিন্ন পরিস্থিতি। নেতৃত্ব নিয়ে আপনার চিন্তাধারায় কি ধরনের পরিবর্তন এসেছে? আপনি কি অনুভব করেন, অনুধাবন করেন?
তারেক রহমান: গত ১৭ বছর প্রবাস জীবনে আছি এবং অনেকগুলো বছর আমি বাংলাদেশের সঙ্গে পাঁচ থেকে ছয় ঘণ্টা টাইম ডিফারেন্স, ডিস্টেন্স ডিফারেন্স তো আছেই। রিচিং ডিফারেন্স তো একটা ডিফিকাল্টিস তো আছেই। এটি একটি বেশ কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে প্রথমেই আমি আমার পরিবার অর্থাৎ আমার স্ত্রী এবং আমার সন্তানকে এখানে ধন্যবাদ দিতে চাই। কারণ তাদের সহযোগিতা না থাকলে হয়তো এই ডিফিকাল্ট কাজটি করা আমার জন্য আরো ডিফিকাল্ট হতো। ওনাদের সহযোগিতা ছিল সেজন্য আমার পক্ষে সম্ভব হয়েছে।
একই সঙ্গে আমি আবারো ধন্যবাদ দিতে চাই আমার হাজারো- লক্ষ নেতাকর্মীকে। যারা এই ডিফিকাল্টিজের মধ্যে থেকেও আমাকে সহযোগিতা করেছেন, দলকে সুসংগঠিত রাখতে, দলকে রাজপথে নিয়ে যেতে শত অত্যাচার বাধাবিঘ্নর মাঝেও
জনগণের কথা তুলে ধরতে, জনগণের দাবির ব্যাপারে সোচ্চার থাকতে। আপনি জিজ্ঞেস করেছেন মনে হয় যে, এখান (যুক্তরাজ্য) থেকে কি কি দেখেছি, শিখেছি বা জেনেছি- আমি মনে করি যে, এই দেশ থেকে ভালো যা কিছু দেখেছি বা শিখেছি, দেশের নাগরিক হিসেবে এবং যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হয়তো আমার একটি সুযোগ আছে দেশের জন্য ভালো কিছু করার।
যদি আমি ইনশাআল্লাহ সেই সুযোগটি পাই, তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার, এভাবে বিষয়টিকে আমি বিবেচনা করি।
কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কী হবে?
প্রশ্ন: কূটনীতির প্রসঙ্গে আসি, বিএনপি যদি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কী হবে?
তারেক রহমান: গুড কোশ্চেন। বিএনপির মূলনীতি একটাই- সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ। আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুন্ন রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এই স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু।
প্রশ্ন: এটাকে বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব বলা যায়? কারণ আপনি যদি বিভিন্ন দেশে দেখেন, এমনকি ডোনাল্ড ট্রাম্পও আমেরিকা ফার্স্ট একটা স্লোগান দিয়ে এসেছিলেন?
তারেক রহমান: না, ওদেরটা ওরা বলেছে, আমি ভাই বাংলাদেশি। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজেই কে কি বলল… সবার আগে বাংলাদেশ, সিম্পল, কমপ্লিকেট (জটিল) করার কিছু নাই, এটা সিম্পল ব্যাপার।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান কী?
প্রশ্ন: বিগত সরকারের সময় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যেই সম্পর্ক ছিল, সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। তো ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আপনাদের নীতি কী হবে?
তারেক রহমান: আমার মনে হয়, আপনি একটু আগে যে প্রশ্নগুলো করেছেন, সেখানে বোধহয় আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা। সবার আগে বাংলাদেশ। এখানে তো আপনি পার্টিকুলার (সুনির্দিষ্ট) একটি দেশের কথা বলেছেন।
এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না। বিষয় তো হচ্ছে, ভাই বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব। ওটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা যা করতে পারব, আমি তাই করব।
প্রশ্ন: বাংলাদেশের স্বার্থ আপনারা সবার আগে নেবেন, সেটা আপনি পরিষ্কার করেছেন। ভারতের কথা বিশেষভাবে আসছে যেহেতু সেটি বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের তিন পাশেই এই দেশটির সীমান্ত রয়েছে। এবং এটি নিয়ে আপনিও জানেন যে, বিভিন্ন সময়ে কথা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়েও কথা হয়েছে। আওয়ামী লীগের সময় তো সম্পর্ক নিয়ে বললামই সেটা নিয়ে কথা হয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন- এ নিয়ে আপনার চিন্তা কি?
তারেক রহমান: অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। অবশ্যই আমি দেখতে চাইনা না যে, আরেক ফেলানী ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না।
প্রশ্ন: বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি বলছেন যে, পানির হিস্যা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন?
তারেক রহমান: না না, আমি উদাহরণ দিয়ে বললাম। দুটো উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে, যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্যা চাই। অর্থাৎ আমার দেশের হিস্যা, মানুষের হিস্যা আমি চাই, হিসাব আমি চাই।
আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানী হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে, আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না।
প্রশ্ন: একটা বিষয় যদি বলি, পাঁচই অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এবং আপনিও জানেন যে, শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন। ভারতের সঙ্গে একটা সম্পর্কের শীতলতা দেখা গেছে, গত এক বছর ধরে। যেমন ধরুন সেটি যাওয়া আসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নানা রকম, সেই ক্ষেত্রে কী কোন পরিবর্তন আপনার সরকারে আসলে হবে বা পরিবর্তনের ব্যাপারে উদ্যোগ নেবেন, এমন কোন চিন্তা কি আপনাদের আছে?
তারেক রহমান: এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।
প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন
প্রশ্ন: সংস্কারের প্রশ্নে আসি। এখন খুব আলোচিত ইস্যু। সংস্কারের কিছু বিষয়ে দেখা যাচ্ছে যে, বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য বা মতবিরোধ হচ্ছে। যেমন, এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা বা দলের প্রধান থাকতে পারবেন না, এরকম একটা প্রস্তাব এসেছে। যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। যদি এক ব্যক্তি তিন পদে একই সঙ্গে থাকেন, সেটা স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরির সুযোগ দেয় কিনা?
তারেক রহমান: সকলের প্রতি সম্মান রেখেই বলছি, এই যে বাংলাদেশে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, থাকবেন না। এরকম আরো যে বিষয়গুলো আছে, এ গুলো বাংলাদেশে যখন স্বৈরাচার ছিল তাদের মুখের উপরে, তাদের চোখের দিকে চোখ রেখে আমরা বিএনপিই বলেছিলাম।
এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন। সেদিন কিন্তু সংস্কারের ‘স’-ও তারা বলেননি। তারপরেও সকলের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে, বিএনপি ‘নোট অফ ডিসেন্ট’ দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে এগ্রি (সম্মত) করতে হবে সবার সঙ্গে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সঙ্গে একমত না হয়, তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না।
মানে, আমাকে অন্যের সঙ্গে একমত হতে হবে, তাহলে গণতন্ত্র। আমি যদি অন্যের সঙ্গে দ্বিমত করি, তাহলে গণতন্ত্র না। এটি কেমন গণতন্ত্র? কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে, বিভিন্ন মতামত থাকবে। আমরা অনেক ব্যাপারেই একমত হব হয়তো। সকল ব্যাপারে একমত হবো না, কিছু ব্যাপারে হয়তো দ্বিমত থাকতেই পারে, এটাই তো গণতন্ত্র, এটাই তো এসেন্স অব গণতন্ত্র।
আমরা তো কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমি যেটা মনে করছি যে ভাই আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না, আমি বলছি ঠিক না।
প্রশ্ন: কিন্তু দু বছর আগে ২০২৩ সালে আপনারা ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফাতেই আপনারা সংস্কারের যেসব বিষয় এনেছেন, সেখানে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা বলেছেন। তাহলে এই বিষয়গুলোতে আপত্তি কেন?
তারেক রহমান: না, আমরা যেটাতে বলেছিলাম, আমরা সেখানে এখনো আছি। যতটুকু ভারসাম্য হওয়া উচিত, যে যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত, আমরা সে বিষয়ের মধ্যে এখনো কমবেশি আছি। আমাদের অবস্থান থেকে তো আমরা অবস্থান পরিবর্তন করিনি।
প্রশ্ন: কিন্তু মূল যে বিষয়গুলো, যেমন যেটা বড় বিরোধ হিসেবে আসছে, বড় মতপার্থক্য হিসেবে আসছে যে, এক ব্যক্তির তিন পদে একসঙ্গে থাকা সেখানেই তো আপত্তিটা থাকছে বিএনপির?
তারেক রহমান: না, আমরা তো তখনো বলিনি যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না। এটা অন্যরা কেউ বলেছে যে, এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না। আমরা মনে করি না যে, এটাতে স্বৈরাচারি হওয়ার কোনো কারণ আছে।
আমরা তো দেখেছি স্বৈরাচারের সময়ও এবং তার আগে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল। কিন্তু তাদের টু থার্ড মেজরিটি ছিল। টু থার্ড মেজরিটি ২০০৮ সালে তারা নিয়েছিল। তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখেনি।
২০০১ সালে তো বিএনপিরও টু থার্ড মেজরিটি ছিল, বিএনপি তো চেঞ্জ করেনি। যেহেতু জনগণ মনে করে যে, তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে; বিএনপি টু থার্ড মেজরিটি থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করেনি।
কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরাচর হবে তা নয়। এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি, শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না।
৩১ দফা না কি জুলাই সনদ, অগ্রাধিকার কী হবে
প্রশ্ন: এই সংস্কারের বিষয়গুলোতে যেখানে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে একটা জুলাই সনদ প্রণয়নের কথা। সেটাও বাস্তবায়নের উপায়গুলো নিয়ে বা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর মধ্যে একটা বিতর্ক আছে। অনেক দল বলছে যে, নির্বাচনের আগেই আইনি ভিত্তি দেওয়া বা বাস্তবায়ন করা। আর বিএনপি বলছে, নির্বাচিত সংসদ সেটা করবে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি, বিএনপির চিন্তাটা এখন কি?
তারেক রহমান: দেখুন, এখানে আবার আমাকে বলতে হচ্ছে, আমরা কিন্তু কোন হাইড এন্ড সিক করছি না। যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো মনের ভিতরে থাকতো একটা, বলতাম আরেকটা যে ঠিক আছে ওকে অসুবিধা নাই। তারপরে ইনশআল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না। তো আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি।
এখন বিষয় হচ্ছে দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট একটি বিষয়। দেখুন, আমরা যদি ইভেন রিসেন্ট যে ঘটনা, নেপালেও যদি দেখি আপনি দেখেন ওরা কিন্তু এত কিছুর মধ্যে যাচ্ছে না, ওরা বলছে যে, গুরুত্বপূর্ণ যা বিষয় আছে, সংস্কার বলেন বা বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ যা বিষয় আছে- নির্বাচিত প্রতিনিধি যারা আসবে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে, তারা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিবে।
তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে রাজনৈতিক দলগুলো বসেছে, অন্তর্বর্তী সরকার আহ্বান করেছে। এখানে যতটুকু হয়েছে, আমরা বলেছি, এখন যতটুকু হয়েছে, যেগুলো শুধুমাত্র আইন দিয়ে করলে হয়ে যায়, সেগুলো হয়ে যাক। যেগুলোর সাংবিধানিক এনডোর্সমেন্ট লাগবে, সেগুলো আমরা মনে করি যে, নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে।
কারণ, আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলেন, অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায়, তাহলে এটা আমরা মনে করি যে, এটা সাংবিধানিকভাবে হোক, আইনগতভাবে হোক বা যে দৃষ্টিকোণ থেকে বিচার- বিবেচনা করেন না কেন- ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।
সেজন্য আমরা মনে করি, যেটা দেশের জন্য সামগ্রিকভাবে ক্ষতির একটি কারণ হবে। সেজন্যই আমরা এটার সঙ্গে একমত না।
প্রশ্ন: এখন বিএনপির যেহেতু ৩১ দফা আছে, যদিও যেসব বিষয়ে আলোচনায় এসেছে, অনেক বিষয়ে মিল আছে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে বা সরকার গঠন করে, তখন ৩১ দফা নাকি জুলাই সনদ কোনটা অগ্রাধিকার পাবে?
তারেক রহমান: আমরা যেগুলোতে একমত হয়েছি, প্রথমে আমরা সেগুলোর ওপরেই জোর দিব। সেটা আপনি যে নামেই বলেন না কেন, স্বাভাবিকভাবে আমরা ঐকমত্য কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি, আমরা প্রথমে সেগুলোতে ইনশাআল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দিব।
আর, তারপরে আপনি যেটা ৩১ দফার কথা বললেন, অবশ্যই ৩১ দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি। আমরা তো আমাদের ৩১ দফার মধ্যে যেগুলোর এটার সঙ্গে মিলে গিয়েছে, সেগুলো তো আমরা করবই। এর বাইরে যেগুলো থাকবে ৩১ দফায় আছে, সেগুলোও বাস্তবায়ন করবো।
কারণ ওটা তো আমাদের রাজনৈতিক কমিটমেন্ট। এটাও যেমন পলিটিক্যাল কমিটমেন্ট, ওটাও আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এটা আমরা রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত হয়ে বলেছি। ওটাও আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েই কিন্তু ৩১ দফা দিয়েছি।
‘বিড়ালটি আমার মেয়ের বিড়াল’
প্রশ্ন: রাজনীতি থেকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনাকে সম্প্রতি প্রাণী অধিকার রক্ষা নিয়ে বেশ সোচ্চার দেখা গেছে। এ সংক্রান্ত অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন। রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে আপনার পোষা বিড়ালের সঙ্গে আপনার নিয়মিত ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কিভাবে?
তারেক রহমান: প্রথমত এখানে একটু ক্লিয়ার করে নেই, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।
বিষয়টি হচ্ছে, এরকম শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন, তখন আমাদের বাসায় আম্মা হাঁস মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়। উনি ছাগলও কয়েকটি পালতেন।
তো স্বাভাবিকভাবেই আপনি যেই দৃষ্টিকোণ থেকেই বলেন, পোষা কুকুর বিড়ালই বলেন, বাই দাদা ওয়ে কবুতরও ছিল আমাদের বাসায়। শুধু কবুতর না আমাদের বাসায় একটি বিরাট বড় একটি খাঁচা ছিল। সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল, বিভিন্ন রকমের এবং আবার আরেকটি খাঁচা ছিল যেটার মধ্যে একটা ময়না ছিল।
ময়নাটা আমরা বরিশাল থেকে এনেছিলাম। ও আবার বরিশালি ভাষায় কথাও বলতো। টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথাও বলতো। তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না। এই পশুপাখির প্রতি যেই বিষয়টি, এটির সঙ্গে আমি কমবেশি ছোটবেলা থেকে জড়িত আছি। হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে। বাট এটির সঙ্গে আমি বা আমার পরিবার, আমরা অনেক আগে থেকেই আছি।
কুকুর- বিড়াল ছিল, গরু- ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, পাখি ছিল, ময়না ছিল, কবুতর ছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির, তার প্রতি কিন্তু যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। এটি একটি বিষয়।
আর আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা আমরা যদি নেচার থেকেও বিষয়টি দেখি, দেখুন ওরা না থাকলে কিন্তু আমাদের জন্য বেঁচে থাকা কষ্টকর। প্রকৃতি যদি না থাকে, প্রকৃতির ব্যালেন্স যদি না থাকে।
এই আলোচনা শুরু হওয়ার আগে কিন্তু আপনি আমরা তিনজন কিন্তু ওয়েদার নিয়ে কথা বলছিলাম, এই ইংল্যান্ডের বা ইউকের ওয়েদার নিয়ে আমরা আলাপ করছিলাম এবং আমি বলছিলাম যে, আমার এই ১৭ বছর অভিজ্ঞতায় দেখেছি, ওয়েদার মনে হয় একটু একটু এখানেও চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি, বাংলাদেশে পত্রপত্রিকায় দেখেছি পলিউশন ঢাকা শহরে। নরমালি আমরা জানি যে, একটি দেশের টোটাল অংশের মধ্যে এটলিস্ট ২৫ শতাংশ গ্রীন দরকার, বনায়ন দরকার। এই মুহূর্তে বাংলাদেশে আমি যতটুকু জেনেছি, এটি ১২ পার্সেন্টের এর মত। হুইচ ইস ভেরি ডেঞ্জারাস।
তো এগুলো নিয়ে আমরা কাজ করছি কিভাবে আমরা বাড়াবো। তো যেমন এগুলো আছে, ঠিক একই সঙ্গে এই যে আপনি পশুপাখির কথা বললেন, এই বিষয়গুলো আছে নেচার। নেচারকে যদি আমরা মিনিমাম ঠিক রাখতে না পারি, সেখানে মানুষ হিসেবে কিন্তু আমাদের বসবাস করা খুব কঠিন হয়ে যাবে। কাজেই আমাদের নিজেদের স্বার্থেই এই বিষয়গুলো বোধহয় করা প্রয়োজন।
সামাজিক মাধ্যমে মিম, কার্টুন কিভাবে দেখেন
প্রশ্ন: রাজনীতিতে যেমন আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে, স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমেও আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে এবং আপনি যে পোস্টগুলো করেন, সেটা নিয়ে অনেক আলোচনা হয়। আপনাকে নিয়ে অনেক মিমও তৈরি হয়, অনেক কার্টুন হয়। যেমন একটা মিমের কথা যদি আমি বলি অনেকে শেয়ার করেছিল যে, আপনি আপনার সঙ্গে আমরা জুমে কথা বলছি, আপনি জুমে বক্তব্য দেন। এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে, ওয়ার্ক ফ্রম হোম, তো এই ধরনের মিমগুলোকে আপনি কিভাবে দেখেন?
তারেক রহমান: আমি এনজয় করি বেশ, বেশ আমি এনজয় করি।
প্রশ্ন: আপনি দেখেন এগুলো? আপনার চোখে পড়ে?
তারেক রহমান: হ্যাঁ, চোখে পড়বে না কেন অবশ্যই চোখে পড়ে। তবে এখানে একটি কথা আছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার বিষয়টি আসলো আমার মনে হয়, এই বিষয়ে একটু এড করা উচিত।
দেখুন সোশ্যাল মিডিয়া এমন একটি বিষয় আমি নিজেও আছি সোশ্যাল মিডিয়াতে কমবেশি। বহু বহু মানুষ আছেন, লক্ষ কোটি মানুষ আছেন সোশ্যাল মিডিয়াতে। এটি দিয়ে যেমন খুব দ্রুত একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ করা যায়।
আমরা মাঝে মাঝে বলি যে, দেখেন অনেক সময় অনেক আলোচনায় আসে, সেমিনার বক্তব্যে আসে যে, ডিনামাইটটা যখন আবিষ্কৃত হয়, ডিনামাইটটা আবিষ্কৃত হয়েছিল আপনার পাহাড় ভেঙে কিভাবে মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট তৈরি করা যায়; হয়তো কিভাবে চাষের জমি করা যায়। এরকম লক্ষ্যকে সামনে রেখেই, উদ্দেশ্যকে সামনে রেখেই কমবেশি ডিনামাইটের ব্যবহারটা শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি, এটি মানুষ হত্যার মত জঘন্য কাজেও ব্যবহার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি বলতে চাই যে, অবশ্যই প্রত্যেকটি মানুষের অধিকার আছে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। প্রত্যেক মানুষের অধিকার আছে, তার মতামত প্রকাশ করার।
তবে আমরা যদি সকলে এতটুকু সচেতন হই যে, আমি আমার মত প্রকাশ করলাম, কিন্তু এই মত প্রকাশের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলো কি-না? এই বিষয়টিকে যদি আমরা বিবেচনায় রাখি, একটি মানুষ ক্ষতির সম্মুখীন হলো কি-না, ক্ষতিগ্রস্ত হলো কিনা? এই বিষয়টিকে বোধহয় আমাদের বিবেচনায় রাখা উচিত; এটি এক নম্বর।
দ্বিতীয়ত হচ্ছে, সোশ্যাল মিডিয়ার বহুল ব্যবহারের ফলে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন এই বিষয়টিও চলে এসেছে সামনে। এ কথাটিও চলে এসেছে। একটি জিনিস আমি দেখলাম বা শুনলাম, সঙ্গে সঙ্গেই আমি সেটিতে ঝাঁপিয়ে পড়লাম- তা না করে আমার মনে হয়, ফ্যাক্ট চেক বলে যেই কথাটি আছে সোশ্যাল মিডিয়াতে, এটা সব জায়গায় আছে- এ ব্যাপারেও যদি আমরা একটু এলার্ট থাকি সবাই, এ ব্যাপারে যদি একটু সচেতন থাকি যে ঠিক আছে, এটি একটু যাচাই বাচাই করে নেই।
যদি সত্য হয় অবশ্যই আমার সেখানে মতামত থাকবে, কিন্তু যদি মিথ্যা হয় বিষয়টি, কেন আমি এখানে মতামত দিব। একটি মিথ্যার সঙ্গে আমি কেন নিজেকে সংশ্লিষ্ট করব। একটি খারাপ কিছুর সঙ্গে কেন আমি নিজেকে সংশ্লিষ্ট করব। এটি আমি আমার মতামতটা প্রকাশ করলাম।
বিপ্লবী ছাত্র পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দ্রুত ফ্যাসিবাদমুক্ত নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন ও বিজ্ঞানভিত্তিক ইসলামী শিক্ষানীতির দাবিতে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র খতিব নাজির মাহমুদ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ। তিনি সংগঠনটির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ পর্যন্ত মুসলমানদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। কিন্তু স্বাধীনতার পর দেশ ভারতের প্রভাব, ফ্যাসিবাদী শাসন ও ধর্মবিরোধী রাজনীতির শিকার হয়েছে।
তিনি দাবি করেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দমন-পীড়ন, গণহত্যা ও ভোটাধিকার হরণের ঘটনা ঘটেছে। এর মধ্য দিয়ে ১৯৪৭ সালের আকাঙ্ক্ষিত মুসলিম রিপাবলিকের ধারণা ব্যাহত হয়েছে।
আবদুল ওয়াহেদ বলেন, “বাংলাদেশ এখন আধুনিক গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র গঠনের সুযোগের মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু অন্তর্বর্তী সরকার বাহাত্তরের সংবিধান বহাল রেখে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এ অবস্থায় আমরা চব্বিশ ও একাত্তরের চেতনা ধারণ করে কুরআন-সুন্নাহ ও বিজ্ঞানের আলোকে রিপাবলিক পুনর্গঠনের লক্ষ্যে বিপ্লবী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছি।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন ও যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার আহ্বায়ক রাকিব মণ্ডল, সদস্য সচিব মো. জিনাত হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খানসহ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বিপ্লবী ছাত্র পরিষদের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ইসরাইলবিরোধী অবস্থান ও ইসলামভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলনের দাবি জানিয়ে আসছে।
বাল ও ১৪ দলকে নিষিদ্ধ করার অপরিহার্যতা প্রমাণ করেছে: এনআরসি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
দলটি বলছে, জুলাই গণহত্যা ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে যাওয়ার পরও সন্ত্রাসবাদী কার্যক্রম অব্যাহত রেখে আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হওয়ার অপরিহার্যতা প্রমাণ করেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান এ কথা বলেন বলে দলটির সহকারী সদস্য সচিব আব্দুস সালাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হওয়া এনসিপির নেতা আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও তাসনিম জারাকে কটূক্তি করেছে। এ ঘটনায় প্রমাণ হয়েছে চব্বিশের জুলাইয়ে শত শত ছাত্র-জনতাকে গণহত্যাকারী দল আওয়ামী লীগ তাদের অপরাধের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয় বরং জুলাই যোদ্ধাদের এখনো দেখতে পেলে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না লীগের ফ্যাসিস্টরা।
খোমেনী ইহসান নিউইয়র্কে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের দায়িত্বহীনতার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার পাশাপাশি তার সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার শুধু প্রধান উপদেষ্টার নিরাপত্তা দিয়েছে ও সফররত রাজনৈতিক নেতাদের হামলার মুখে ঠেলে দিয়ে ঘটনাস্থল থেকে উধাও হয়ে গেছে। বিশেষ করে জুলাই বিপ্লব সমর্থক প্রবাসী বাংলাদেশিদের বিমানবন্দরের ভিন্ন গেটে অপেক্ষমাণ রেখে সফররত নেতাদের আওয়ামী নেতাকর্মীদের জটলা করা গেট দিয়ে বের করা হয়। ফলে পররাষ্ট্র উপদেষ্টা, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত, নিউইয়র্কের কনসাল জেনারেল, প্রোটোকল ও নিরাপত্তায় জড়িত কর্মকর্তারা হামলার দায় এড়াতে পারেন না।
বিবৃতিতে জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিবাদী দল ও সংগঠনের বিচারে সরকারকে গড়িমসি ও কালক্ষেপণের কৌশল ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, চব্বিশের জুলাইয়ে বাংলাদেশের নিরপরাধ মানুষকে পদ্ধতিগতভাবে টার্গেট করে নির্মূল করার মধ্য দিয়ে মানবতার বিরুদ্ধে অমার্জনীয় অপরাধ সংঘটিত করা হয়েছে। হাসিনা রেজিমের পাশাপাশি এ অপরাধে আওয়ামী লীগসহ বিভিন্ন ফ্যাসিবাদী রাজনৈতিক দল, সংগঠন এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলো জড়িত ছিল। ফ্যাসিবাদবিরোধী সাংবিধানিক আইন করে এসব রাজনৈতিক সত্ত্বাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য। এ কর্তব্য পালনে গড়িমসি করলে ফ্যাসিবাদ যে পুনরায় ফিরে আসতে পারে তা নিউইয়র্কের হামলায় প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে ফ্যাসিবাদী রাজনৈতিক দল, সংগঠন এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর উত্থানের বিরুদ্ধে জনগণ, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে চিরকাল সতর্ক
ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে সৌদি আরব ও পাকিস্তান
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দেশ দুইটির কোনো একটির বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে, একে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে চুক্তিটিতে। অর্থাৎ আক্রান্ত হলে সৌদি আরব ও পাকিস্তান একে অপরকে রক্ষায় এগিয়ে আসবে।
দুই দেশের গণমাধ্যম জানিয়েছে, এরফলে দশকের পর দশক ধরে চলমান নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি আরবে রাষ্ট্রীয় সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে আল-ইয়ামামাহ প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান।
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: মার্কিন সিনেটর স্যান্ডার্সগাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: মার্কিন সিনেটর স্যান্ডার্স
চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ভ্রাতৃত্ব, ইসলামি সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে এবং প্রায় আট দশকের দীর্ঘ অংশীদারত্বের ওপর দাঁড়িয়ে দুই পক্ষ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।’
বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্ক বৃদ্ধি এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তিতে অবদান রাখার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এর লক্ষ্য প্রতিরক্ষা সহযোগিতা আরো উন্নত করা এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, চুক্তিতে বলা হয়েছে একটি দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।
সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়ে হামাসের নেতাদের টার্গেট করার কয়েক দিন পরই এ চুক্তি স্বাক্ষরিত হলো। এ হামলায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা এ চুক্তিকে ‘ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি’ বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহতযুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলের হামলার কয়েকদিন পর এই চুক্তি স্বাক্ষরিত হলো। ওই হামলা মুসলিম দেশ এবং বিশ্ব নেতাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ শুধু পাকিস্তান–সৌদি সম্পর্ককেই দৃঢ় করছে না, বরং দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের জন্যও এর গুরুত্ব রয়েছে। এতে পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে তুলে ধরা হলো।
তারা বলেছেন, এই চুক্তি ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাকিস্তানের ওপর আস্থার প্রতিফলন।
এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এবং অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব উপস্থিত ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ সৌদি যুবরাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা এবং উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌদি বাদশাহ প্রধানমন্ত্রী শেহবাজের সুস্থতা এবং পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের আরো অগ্রগতি ও সমৃদ্ধির জন্য উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
‘কৌশলগত ঐক্য’র সূচনায় ইসলামি দলগুলোর ‘অভিন্ন কর্মসূচি’
২৪-এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাবি নিয়ে রাজপথে খুব কমই দেখা গেছে রাজনৈতিক দলগুলোকে। শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সঙ্গে জামায়াতসহ কয়েকটি ইসলামিক দলকে রাজপথে দেখা গিয়েছিল। এর আগে বা পরে রাজপথে তেমন একটা রাজনৈতিক উত্তাপ ছিল না বললেই চলে। তবে এবার ইসলামিক দলগুলো জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন ও প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু নিয়ে রাজপথে নামতে যাচ্ছে।
বলা হয়ে থাকে, বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলগুলো বরাবরই একটি গুরুত্বপূর্ণ, কিন্তু আড়ালে থাকা শক্তি। সম্প্রতি বাংলাদেশের প্রধান তিনটি ইসলামিক দল— ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ ও ‘খেলাফত মজলিস’ একই দিনে প্রায় অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা, বিভাগীয় শহর, এমনকি জেলা-উপজেলা পর্যায়েও সমাবেশ ও বিক্ষোভের এই ঘোষণা রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে— এটি কি নিছক কাকতালীয়, নাকি ইসলামিক দলগুলোর মধ্যে কৌশলগত ঐক্যের সূচনা?
রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে পুনরুত্থান
বাংলাদেশে ইসলামিক দলগুলো কখনো এককভাবে, কখনো বড়দলের জোটে থেকে রাজনীতি করেছে। বিএনপি জোটে জামায়াতের অংশগ্রহণ কিংবা খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের স্বতন্ত্র কার্যক্রম তার উদাহরণ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কোটা সংস্কার আন্দোলন, ছাত্র-নেতৃত্বাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান’ এবং ‘জুলাই ঘোষণা’ দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে ইসলামিক দলগুলো দেশের রাজনীতিতে ফের সক্রিয় হয়ে উঠছে। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতি চালু ও রাজনৈতিক দমন-পীড়ন বন্ধে অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে তারা।
তিন দলের ঘোষিত কর্মসূচি বিশ্লেষণ করলে দেখা যায়— ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ। ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ। ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ। শুধু জামায়াতে ইসলামী বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা মাথায় রেখে ১৮ ও ১৯ সেপ্টেম্বরের সময় কিছুটা পরিবর্তন করেছে। তবে কর্মসূচির ধরন ও রাজনৈতিক লক্ষ্য একই।
তিন দলের রাজনীতিতে মিল-অমিল
তিন দলই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। তারা সবাই পিআর পদ্ধতির দাবিতে একমত। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিও তাদের এক। কিন্তু জামায়াতের বিতর্কিত অতীত ও আন্তর্জাতিক সংযোগ তাদের এখনো প্রশ্নবিদ্ধ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তুলনামূলকভাবে সাংবিধানিক কাঠামোর মধ্যে ইসলামী মূল্যবোধভিত্তিক বিকল্প রাজনীতির কথা বলে। খেলাফত মজলিস সরাসরি খিলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবি তোলে।
কর্মসূচি কাকতালীয় নাকি কৌশলগত সমন্বয়
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিনে অভিন্ন কর্মসূচি ঘোষণার পেছনে নিছক কাকতালীয় ব্যাখ্যা যথেষ্ট নয়। বরং, এখানে কৌশলগত সমন্বয়ের ইঙ্গিত পাওয়া যায়। পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করলেও মাঠে একইদিনে ইসলামী দলগুলোর সমর্থকরা রাস্তায় নামবে, ফলে শক্তির প্রদর্শন দেখা যাবে। একসঙ্গে মাঠে নামলে গণমাধ্যমে কাভারেজ এবং জনমনে প্রভাব বিস্তারের সুযোগ বাড়বে। অনেকে এটিকে ইসলামী ভোটব্যাংক সক্রিয় করার একধরনের ‘ট্রায়াল রান’ বা ‘মহড়া’ হিসেবেও দেখছেন।
বিশ্লেষকরা বলছেন, একই দিনে তিনটি ইসলামিক দলের কর্মসূচি নিছক সময় সাপেক্ষ ঘটনার মতোও নয়। রাজনীতিতে তারা সক্রিয়ভাবে নিজেদের অবস্থান পুনঃস্থাপন করতে চাচ্ছে। কর্মসূচিতে তারা নিজেদের ভিন্ন ইস্যু ও স্বতন্ত্র আদর্শ বজায় রাখার কথা বললেও জনমত আকর্ষণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য পরিকল্পিতভাবে একসঙ্গে মাঠে নামছে তারা। একসঙ্গে কর্মসূচি নেওয়া তাদের জনসংযোগ সক্ষমতা, স্থানীয় নেতা ও সমর্থকের কার্যকারিতা যাচাইয়েরও একধরনের ‘ট্রায়াল রান’ হিসেবে কাজ করতে পারে। এটি শুধুমাত্র রাজনৈতিক শোডাউন নয়, এটি ভোটারদের মনোভাব যাচাই ও ভবিষ্যতের জোট রাজনীতির প্রস্তুতি বলেও মনে করছেন কেউ কেউ।
যা বলছে দলগুলো
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক নেতা সারাবাংলাকে বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি। দাবি কাছাকাছি হলেও ধরণ আলাদা। তবে ইসলামিক দল হিসেবে চিন্তার জায়গায় মিল থাকতেই পারে। আর যেকোনো কর্মসূচিই রাজনৈতিক একটি কৌশল, এটি অবশ্যই সঠিক। সেটা দেশ ও জনগণের স্বার্থে হলে তো সমস্যাই নেই। এমনকি একই দাবিতে কর্মসূচির বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করারও কিছু নেই। বরং, ৫ দফা দাবিগুলো পূরণ হলে দেশের মানুষ উপকৃত হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাও নাম অপ্রকাশিত রাখার শর্তে সারাবাংলাকে বলেন, ‘আমাদের দল আগেই এ বিষয়ে কয়েকবার বৈঠক করেছে। আমরা ভেবেছিলাম, ঐকমত্য কমিশনের আলোচনায় সবাই একমত হবে। কিন্তু তা হয়নি। তাই আমরা দাবি আদায়ে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। এতে কৌশলী হওয়ার কিছু নেই। দাবি আদায়ে আন্দোলন প্রয়োজন, তাই কর্মসুচি দেওয়া।’ তবে খেলাফত মজলিসের নেতারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। যদিও তাদের এক নেতা বলেছেন, ‘এ বিষয়ে কর্মসূচিতেই বিস্তারিত জানানো হবে।’
ইসলামিক দলগুলোর এই ‘কৌশলী আন্দোলন’ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আলোচনা চলমান থাকার পর আন্দোলনের ডাক দেওয়া আলোচনার টেবিলকে অসম্মান করা। বেশির ভাগ ইস্যুতেই ঐকমত্য হয়ে গেছে। এখন আন্দোলনের ডাক জনগণের কাছে প্রশ্নবিদ্ধ।’ তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে দেশের মানুষ পিআর ইস্যুতে সিদ্ধান্ত নিতে বলেনি। সুতরাং, এটা আলোচনার বিষয় না। কিন্তু কোনো রাজনৈতিক দলের যদি ইচ্ছা থাকে, তাহলে তাদের অবশ্যই জনগণের ম্যান্ডেন্ট নিয়ে সংসদে আসতে হবে।’
কী হতে পারে
ইসলামিক দলগুলো একত্রিত হলে জাতীয় রাজনীতির সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। যদিও এককভাবে তারা নির্ণায়ক শক্তি নয়, তবে গ্রামীণ ও প্রান্তিক এলাকায় প্রভাব বিস্তার তাদের বাড়তি সুবিধা দিতে পারে। ভবিষ্যতে বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা কিংবা জোট রাজনীতিতে অংশ নেওয়ার পথও খোলা থাকতে পারে। এই যুগপৎ কর্মসূচি সেই সম্ভাবনাকে আরও বাস্তবসম্মত করে তুলছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তবে ‘ঐক্য’ কতটা দীর্ঘস্থায়ী হবে, কিংবা এটি নির্বাচনের আগে বড় রাজনৈতিক জোটে রূপ নেবে কিনা— সেটিই এখন দেখার বিষয়।
জুলাই সনদ ৪ পদ্ধতি বাস্তবায়নে মত দিলেন বিশেষজ্ঞরা
জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বিষয়গুলো অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট অথবা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
বুধবার বেলা ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপের তৃতীয় দিনে বিষয়টি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।
সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশের (সিও) মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ আদেশের ওপর জনগণের বৈধতা নেয়ার পরামর্শ দেন তারা।
এর আগে গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে ঐকমত্য কমিশন। সেখানে জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের পরামর্শ দেন তারা।
দ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তের আশা আলী রীয়াজেরদ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তের আশা আলী রীয়াজের
বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়েছে—অন্তর্বর্তী সরকার জুলাই সনদে মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি সংবিধান আদেশ জারি করতে পারে। সেক্ষেত্রে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এ বিষয়ে বিশেষজ্ঞরা আরো বলেন, সংবিধান আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে। সংবিধান আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সাংবিধানিক আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে।
তিস্তা প্রকল্প আগ্রহী চীন
তিস্তা প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছে চীন। এ লক্ষ্যে বাংলাদেশে একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাবে দেশটি। চীনের এই সিদ্ধান্ত ঢাকাকে অবহিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করে এ কথা জানান। চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে। চীন এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।
বৈঠকে উভয় পক্ষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় নেওয়া দুই দেশের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে।
চার্লি কার্কেমৃত্যুতে তারেকের শোক, বিপ্লবী পরিষরদের নিন্দা
গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমর্থক হিসেবে পরিচিত মার্কিন রাজনীতিক চার্লি কার্কের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটি তারেক রহমানকে অবিলম্বে ওই শোকবার্তা প্রত্যাহার করে ফিলিস্তিন ইস্যুতে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশটি গাজায় চলমান গণহত্যা এবং কাতারে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজন করা হয়েছিল।
জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব এবং বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ‘রক্ত ও স্বজন হারিয়েও ফিলিস্তিনিরা গাজা ছাড়েনি। গাজায় তারা বিজয়ী হয়েছে, কিন্তু পরাজিত হয়েছে মানবতা এবং ব্যর্থ হয়েছে জাতিসংঘ।’ তিনি মুসলিম দেশগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, যারা মুসলিম উম্মাহর ঐক্যের বিপক্ষে বিভেদ তৈরি করে, তারা জায়নবাদী শক্তির দালাল।
যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ‘ইসরায়েলের কোনো ভূমি নেই, সব ভূমি ফিলিস্তিনের। ইসরায়েল হলো আমেরিকার অবৈধ কলোনি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসরায়েলকে বিলুপ্ত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতে হবে’। তিনি আরও বলেন, কাতার আমেরিকার বন্ধু রাষ্ট্র হলেও মুসলিম হওয়ায় আমেরিকা তাদের রক্ষা করেনি। তাই সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ‘গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চললেও বিশ্ববিবেক নীরব। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি নেতাদের নিহতের ঘটনায় তারেক রহমান কোনো প্রতিক্রিয়া না জানিয়ে গাজা গণহত্যার সমর্থনকারী চার্লি কার্কের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন, যা আমাদের পুরো জাতির জন্য লজ্জার বিষয়। আমরা মুসলিম জাতীয়তাবাদীরা এবং দেশের সাধারণ মানুষ তার এই অবস্থানে ব্যথিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে তার কাছে এমনটা আশা করিনি।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, সদস্য ওয়াসিম আকরাম, মোহাম্মদ সাইদুল ইসলাম এবং বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের সদস্য এমদাদুল হকসহ অন্যান্য নেতা।
ডাকসু নির্বাচন : সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এসময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে—ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।
এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হয়েছে ১৩টি পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।
ডাকসুতে এবার মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিল।
মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ।
ডাকসু নির্বাচন : ভোট শুরু, সবার দৃষ্টি সেখানে
বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন আজ। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এটি ৩৮তম নির্বাচন। সারা দেশের মানুষের দৃষ্টি এখন ডাকসু নির্বাচনের দিকে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিয়ে ডাকসুতে তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবে। এ নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ জন এবং জিএস প্রার্থী ১৯ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান এক ভিডিও বার্তায় নির্ভয়ে ভোট দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে অতীতের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার প্রার্থীরা নির্বাচনি প্রচার কাজ চালিয়েছেন। নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের একে অপরের মধ্যে সালাম বিনিময়-কোলাকুলিসহ সামাজিক রীতির এক অনুপম দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। অবশ্য ভোট উৎসবমুখর পরিবেশের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। নানা ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
সব ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তায় সেনাবাহিনী বর্তমানে মাঠে দায়িত্ব পালন করলেও তারা থাকছে না ডাকসু নির্বাচনে। এদিকে দেশের ‘দ্বিতীয় সংসদখ্যাত’ ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে যাওয়া গুরুত্বপূর্ণ এ ছাত্র সংসদ নির্বাচনের প্রতি রাজনৈতিক দলসহ সবার দৃষ্টি রয়েছে।
দীর্ঘ ৬ বছর পর হতে যাওয়া এই ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের আট কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ হবে।
ডাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫। প্রতি ভোটার ভোট দেবেন ৪১টি করে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে মোট প্রার্থী ৪৭১ জন।
ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে উপস্থিত বিপুল সংখ্যক শিক্ষার্থীভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে উপস্থিত বিপুল সংখ্যক শিক্ষার্থী
এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন এবং ১৩ সদস্য পদের বিপরীতে ২১৭ জন প্রার্থী লড়বেন। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে ভোট গ্রহণের চার ঘণ্টার মধ্যেই তারা ফল ঘোষণা করতে পারবেন।
হল সংসদ নির্বাচন
১৮টি আবাসিক হলে মোট পদ ২৩৪টি। প্রতি হলে পদ সংখ্যা ১৩টি করে। ১৮ হলে মোট প্রার্থী ১ হাজার ৩৫ জন। ১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৮৫০ জন। ৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৮৫ জন।
ওএমআরে ভোট, গণনা মেশিনে
সাত পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর ফর্মে গ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের ভোট। ডাকসুর ওএমআর শিট হবে ৬ পাতার। প্রতিটি হল সংসদের ওএমআর শিট-১ পাতার হবে। ব্যালটে থাকবে পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট চিহ্ন দেওয়ার ঘর। আটটি কেন্দ্রে ১৪ মেশিনে ভোট গণনা হবে। ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
যাতায়াতের সুবিধায় বিশেষ শাটল সার্ভিস
ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাহবাগ থেকে ভোট কেন্দ্রগুলোতে বিশেষ শাটল সার্ভিসের ব্যবস্থা করেছে ঢাবি প্রশাসন।
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, ভোট প্রদানের সুবিধার্থে ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে শাটল সার্ভিস চলমান থাকবে।
নিরাপত্তা ব্যবস্থা
ডাকসু ও হল সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী। এছাড়া প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭টি পয়েন্টে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি।
জানা যায়, প্রথম স্তরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর ২০০-এর বেশি সদস্য থাকবেন। প্রক্টরিয়াল বডির সদস্যরাও থাকবেন। আর দ্বিতীয় স্তরে কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে পুলিশ। তৃতীয় স্তরে সেনাবাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ৭টি প্রবেশমুখে অবস্থান করবেন। এমনকি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে ৫ মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে প্রবেশ করবেন সেনা সদস্যরা। ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রগুলো নিরাপত্তা বেষ্টনিতে ঘিরে রাখবে সেনা সদস্যরা। এমনকি ফলাফল না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।
নির্বাচন কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে শিক্ষার্থীরা আমাদের কাছে দুটি বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। প্রথমত, হলের বাইরে ভোট হতে হবে। আমরা সেটা আমলে নিয়েছি। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল, ভোটের সময় আট ঘণ্টা (সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) করা হয়েছে। এমনকি ৪টার সময় যদি কেউ ভোট কেন্দ্রের আঙিনায় থাকে, তাদের ভোট গ্রহণ করতে যদি পাঁচটাও বাজে, আমরা তাদের সেই অধিকার দেব।
রাত থেকেই নিরাপত্তা জোরদার, ৩৪ ঘণ্টা ক্যাম্পাস বন্ধ
ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাত ৮টা থেকে ৩৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে। গতকাল রাত ৮টা থেকেই শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতের ক্যাম্পাস গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এসব গেট বুধবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বৈধ ঢাবি পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। গাড়ি প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়িগুলোই প্রবেশ করতে পারবে।
ভোট গণনা
ডাকসু ও হল সংসদ নির্বাচন স্বচ্ছ করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের আগে খালি বাক্স সিলগালা করা হবে সংবাদমাধ্যমকর্মীদের সামনে। পরে কেন্দ্রের সামনে ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। ডাকসু ভোটের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আলাদা বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছেÑব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল-জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
নির্বাচনে যত প্যানেল
এবার ডাকসুতে লড়ছে গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, ছাত্রদলের প্যানেল, ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’, বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’ এবং তিনটি বাম জোটের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলসহ অন্যান্য স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা।
ছাত্রদল থেকে ভিপি পদে নির্বাচন করছেন আবিদুল ইসলাম খান। তিনি ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। জিএস পদে লড়ছেন কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শেখ তানভীর বারী হামিম। এ ছাড়া এজিএস পদে প্রার্থী বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।
ছাত্রদলের প্যানেলে সদস্য প্রার্থী হিসেবে একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে রেখেছে সংগঠনটি। দৃষ্টিপ্রতিবন্ধী ওই শিক্ষার্থীর নাম ইবনু আহমেদ। এছাড়া সংগঠনটির প্যানেলে ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন চিম চিম্যা চাকমা।
অন্যদিকে ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে ভিপি ও এসএম ফরহাদকে জিএস পদে প্রার্থী করে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। এই প্যানেলে এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচন করবেন। প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, চারজন নারী, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের রাখা হয়েছে। এই প্যানেলে চমক হিসেবে রয়েছে সর্ব মিত্র চাকমার অন্তর্ভুক্তি।
‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা খাতুন নির্বাচন করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছেন। এই প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া এবং এজিএস পদে জাহিদ হোসেন লড়বেন।
অন্যদিকে ‘প্রতিরোধ পর্ষদ’ নামে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল থেকে ভিপি পদে ইতি আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু এবং এজিএস পদে জাবির আহমেদ জুবেল নির্বাচন করছেন।
এছাড়া ‘ডাকসু ফর চেঞ্জ’ নামে প্যানেল ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ। এই প্যানেলে ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলাম নির্বাচন করছেন।
‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নির্বাচনে ভিপি পদে, জিএস পদে সংগঠনটির কেন্দ্রীয় সহসম্পাদক খায়রুল আহসান মারজান এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এজিএস পদে লড়বেন।
শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার : অনেকের ফেসবুক ডিজঅ্যাবল
আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার পর সামাজিকমাধ্যম ফেসবুকে চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারকাজ। তবে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের কয়েক প্রার্থী তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজঅ্যাবল করে দেওয়ার অভিযোগ করেছেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী, শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন বলেও জানা গেছে। আবার রোববার রাত থেকে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে বলে অভিযোগ উমামা ফাতেমার।
গতকাল দুপুরের দিকে ফেসবুক সার্চ করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদীর অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। পরে আবার শেখ তানভীর বারী হামিমের ফেসবুক আইডি সচল দেখা গেলেও আবিদুল ইসলাম খান ও তানভীর আল হাদীর আইডি খুঁজে পাওয়া যায়নি।
ডাকসু : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে হবে। পতিত ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার যত দ্রুততর হচ্ছে, তারা তত বেপরোয়া হয়ে উঠছে। এটি কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জাতীয় নিরাপত্তা ইস্যু। তারা দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বিনষ্ট ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সব শক্তি নিয়ে মাঠে নামছে।’
শফিকুল আলম জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে জনগণের সঙ্গে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আসন্ন দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা হতে পারে। গত বছর দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল। তাই এ বছরও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেভাগেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
ব্রিফিংয়ে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে দেশের সব ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা শীঘ্রই এসব সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক কঠোরভাবে পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।
বৈঠকে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয় হওয়া, জুলাই হত্যাকাণ্ডের পর গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য পুনরায় দৃঢ় রাখা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক সুসংহত রাখার আহ্বান জানানো হয়।
নির্বাচনের সময় কোথাও নিরাপত্তাজনিত কোনো অঘটন যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঝটিকা মিছিল ও বেআইনি সভা-সমাবেশ মনিটরিং জোরদার এবং যারা এর পেছনে সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
হাসিনার ফাঁসি দাবি, ছবিতে আগুন
চব্বিশের জুলাই গণহত্যার দায়ে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার ফাঁসি দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সোমবার জুলাই বিপ্লব দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এ সময় সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগ করেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে দ্রুত গণহত্যার বিচার বাস্তবায়নেরও দাবি জানান।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ফাহাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, ঢাকা আলিয়া শাখার সদস্য সচিব মো. জিনাত হোসাইন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরিফ খান, সদস্য মো.ইব্রাহিম প্রমুখ।
সমাবেশে আব্দুল ওয়াহেদ বলেন, গত বছরের ১৪ জুলাই পতিত স্বৈরাচার শেখ হাসিনা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র সমাজকে ‘রাজাকারের নাতিপুতি’ ট্যাগ দেন। এর মাধ্যমে তিনি ১৬ বছরের অপবাদ ও নিপীড়নের কৌশল প্রয়োগ করে আমাদের দমন করার ঘৃণ্য অপচেষ্টা শুরু করেছিলেন। কিন্তু ছাত্র সমাজ তার অপবাদকেই ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে চ্যালেঞ্জ করেন। এর মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই বিপ্লবের সুচনা হয় ও ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায়।
আব্দুল ওয়াহেদ বলেন, ১৯৪৭ সালের উপনিবেশ বিরোধী স্বাধীনতা, ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার মতই বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী চব্বিশের নাগরিক স্বাধীনতা সমান গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন হিসেবে আমাদের সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ প্রতি বছর জুলাই বিপ্লবকে উদযাপন করব। এর অংশ হিসেবে আমরা ১৪ জুলাইকে বিপ্লব দিবস হিসেবে পালন করছি।
ফজলুর রহমান বক্তব্যে বলেন, শহীদের রক্ত যেই সরকারের ন্যায্যতা সেই সরকারের মাঝে কোন ধরণের আগ্রহ দেখা যাচ্ছে না মুজিববাদী সন্ত্রাসী আওয়ামীলীগ কে বিচার করার। জুলাই বিপ্লব দিবসের আজকের এই দিনে আমরা সারা দেশের সকল ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই সকলেই যেন গণহত্যার সাথে জড়িত সকল অপরাধীর বিচারের জন্য সরকারের কাছে দাবি জানায়।
তিনি বলেন, জুলাই বিপ্লবের ১ বছরের মাথায় এসে বর্তমানে কিছু রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মীদের দেখা যাচ্ছে তারা খুনি হাসিনার সুরকে নকল করে আবারো নতুন খেলায় মেতেছে। হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলায় শিক্ষার্থীরা বুলেটের সামনে দাড়াতে ভয় পায়নি। অথচ ঠিক হাসিনার মতই বর্তমানে রাজনৈতিক দলের কতিপয় নেতাকর্মী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, আল বদরের বাচ্চা বলে গালাগালি করছেন। বর্তমানে কেউ যদি মনে করে সে হাসিনা হতে পারবে তা হলো চূড়ান্ত ভুল। এদেশের ছাত্র-জনতা আর কাউকে হাসিনা হতে দিবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ বলেন, ফ্যাসিবাদের পতনের ১১ মাস ৯ দিন অতিবাহিত হয়েছে অথচ গণহত্যাকারী ফ্যাসিস্টের বিচারে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্যণীয় নয়। আওয়ামী লীগ, ছাত্রলীগের গুণ্ডারা এখনো আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তাদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। উপরন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট লীগের গুণ্ডাদের ধরে আইনের কাছে সোপর্দ করায় বিপ্লবী জনতার ওপর পুলিশ চড়াও হয়।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম দায়সারা ভাবে নিষিদ্ধ করে ক্ষান্ত হয়েছে। কিন্তু হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা দৃশ্যমান নয়। জুলাই ঘোষণাপত্র দেয়া হয় নাই। তাই আমরা ছাত্র সমাজ বিক্ষুব্ধ। আমরা চাই হাসিনার সুষ্ঠু বিচার ও ফাঁসি কার্যকর এবং ফ্যাসিবাদের বিলোপ।
জিহাদী ইহসান বলেন, জুলাই বিপ্লবের ১১ মাস অতিবাহিত হওয়ার পরও গণহত্যার বিচার পাইনি। শহীদের রক্তের হিস্যা পাইনি। ১৬৮ জন পথশিশুর রক্তের হিস্যা পাইনি, তাদের পরিবারকে পুনর্বাসন করা হয়নি। একটা জনবিচ্ছিন্ন এনজিও সরকার বসিয়েছে যারা জুলাইয়ের রক্ত ওন করে না। এদেশের মানুষের কাতারে তারা কখনো দাঁড়ায়নি, যারা ইউরোপীয় শ্রেষ্ঠত্বকে ওন করে।
তিনি বলেন, জনতাকে ত্যাগ করে, তাদের রক্তের আকাঙ্খা তুচ্ছতাচ্ছিল্য করে এজেন্সির কাছে নিজেদের বিক্রি করে দিছে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শ্লোগান একটা রাজনৈতিক দল নিজেদের করে নিয়ে দিল্লির আধিপত্যবাদকে এস্টাবলিশমেন্ট করতে উঠে পড়ে লেগেছে।
গাজায় ইসরায়েলি হত্যা সংখ্যা ছাড়াল ৫৮ হাজার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে। রবিবার (১৩ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।
মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৩৯ ফিলিস্তিনি নিহত এবং ৪২৫ জন আহত হয়েছেন। এর ফলে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা ৫৮ হাজার ২৬ জনে পৌঁছেছে। একইসঙ্গে অবরুদ্ধ নগরীতে আহতের সংখ্যা এখন ১ লাখ ৩৮ হাজার ৫২০ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কারণ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১৮০ জনেরও বেশি আহত হয়েছেন। এতে করে গত ২৭ মে থেকে মার্কিন সমর্থিত ত্রাণ কেন্দ্র থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৮৩৩ জনে দাঁড়িয়েছে এবং আরো ৫ হাজার ৪৩২ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ১২০০ নিহত ও দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।
দীর্ঘ ১৫ মাস ইসরায়েলি সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল।
গাজায় নতুন করে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৭ হাজার ৪৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬ হাজার ৪৭৯ জন আহত হয়েছেন।
জাতিসংঘ বলছে, ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের মতে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।
গাজায় ইসরায়েলি হামলা নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যা বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে রায় উপেক্ষা করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
সোমবার জুলাই বিপ্লব দিবস পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ
চব্বিশের জুলাই বিপ্লবের স্মরণে সোমবার জুলাই বিপ্লব দিবস পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ। এ উপলক্ষে সংগঠনটি জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করবে।
রোববার সংগঠনের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের ১৪ জুলাই তৎকালীন ফ্যসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ ট্যাগ দিয়ে জুলাই নিপীড়ন ও গণহত্যার মুখে ঠেলে দেন। এর প্রতিবাদে ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে ঐতিহাসিক বিদ্রোহের সূচনা করেন। এর মধ্য দিয়ে ১৬ বছর ধরে চেপে বসা শেখ হাসিনার বিভাজন ও ট্যাগের ফ্যসিবাদী রেজিমের পতন অনিবার্য হয়ে পড়ে। ফলে ১৪ জুলাই প্রকৃতই বিপ্লবের দিনে পরিণত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন হিসেবে বিপ্লবী ছাত্র পরিষদ প্রতি বছর ১৪ জুলাইকে বিপ্লব দিবস হিসেবে পালন করবে। এর অংশ হিসেবে সোমবার জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া জুলাই বিপ্লবের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হওয়ায় এ দিনকে বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দাখিলে পাসের হার ৬৮.০৯, জিপিএ-৫ পেলেন ৯০৬৬ জন
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে।
এবার ঢাকা শিক্ষা বোর্ড পাসের হার ৬৭.৫১. চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২.০৭, রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭.৬৩, যশোর শিক্ষা বোর্ড ৭৭.৬৯, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৩. ৬০, সিলেট শিক্ষা বোর্ডে ৬৮.৫৭, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৬.৩৮, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬৭.০৩, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬৮.০৯ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। ছাত্রীদের পাসের হার ছিল ৮৪ দশমিক ৪৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ৫৭ শতাংশ।
জুলাই গণহত্যায় শেখ হাসিনাসহ ৩ জনের বিচার শুরু
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর মধ্য দিয়ে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হন।
এর আগে গত ৭ জুলাই ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজকের তারিখ ধার্য করা হয়। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে আমির হোসেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
সেদিন অভিযোগ গঠন বিষয়ে ট্রাইব্যুনালের শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো.আমির হোসেন। মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কারাগারে আছেন।
গত ১ জুলাই জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করে প্রসিকিউশন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ।
দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার মতো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলও কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে না।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
ফল জানা যাবে তিনভাবে-
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboard.gov.bd –ওয়েবসাইটের রেজাল্ট কর্নার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক্ট শীট ডাউনলোড করা যাবে।
আবার www.educationboardresults.com ওয়েবসাইটে ক্লিক করে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর,পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফলাফল জানতে পারবেন।
এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে ।
উদাহরণ স্বরূপ বলা যেতে পারে- ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী ফল জানতে চাইলে- SSC DHA ১২৩৪৫৬ ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।
উল্লেখ্য, চলতি বছরে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
পশ্চিমবঙ্গের নাগরিককে এনআরসির নোটিশ ধরালো আসাম সরকার!
‘জাতীয় নাগরিক পঞ্জি’ (এনআরসি) আতঙ্কে ঘুম উড়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর। ভারতের আসাম রাজ্যে সরকারের তরফে উত্তম কুমারকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না-পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হবে।
গত কয়েক দশক ধরে বংশ-পরম্পরায় দিনহাটার চৌধুরীহাটে বসবাস করে আসছেন উত্তম। জীবনের ৫০ বছর বয়সে এসেও কোচবিহারের বাইরে যাননি তিনি। অথচ আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে দিনহাটার চৌধুরীহাটের সাদিয়াল কুঠি এলাকার উত্তম কুমার ব্রজবাসীকে পাঠানো হলো অবৈধ অনুপ্রবেশের নোটিশ!
এই বিষয়ে উত্তম কুমার ব্রজবাসী বলেন, “গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত তার বাড়িতে একটি এনআরসি সংক্রান্ত চিঠি আসে। এরপর আমি প্রতিবেশীদের সেই চিঠিটি দেখালে জানতে পারি যে আসাম সরকার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আমাকে চিহ্নিত করে নোটিশটি পাঠিয়েছে। এবং গুয়াহাটি থেকে এই নোটিশ এসেছে।”
তিনি আরো বলেন, “আসামে আমার কোনো আত্মীয় নেই। তাছাড়া আমি কোনোদিন সেখানে যাইওনি। আমার জন্ম দিনহাটায়, আমার বাবার জন্মও এখানে। কিন্তু তারপরেও এনআরসির কাগজ পাঠানো হয়েছে। এরপরে আমি আইনজীবী ধরে আসামে আমার সমস্ত নথি পাঠিয়েছিলাম। তারা আমার কাছ থেকে ১৯৬৩ সালের কাগজ চেয়েছিল কিন্তু স্থানীয় প্রশাসন আমাকে সেই কাগজ দিতে পারেনি।”
পুরো বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “উত্তম কুমার ব্রজবাসি শুধু ভারতীয় নাগরিকই নন, তিনি তপশিলি তালিকাভুক্ত নাগরিক।” মন্ত্রীর প্রশ্ন, “আসামের কামরূপ জেলার পুলিশ সুপার কোন সাহসে কোচবিহারের দিনহাটার নাগরিককে এনআরসি সংক্রান্ত চিঠি পাঠায়?”
মন্ত্রীর বলেন, “এখানকার স্থানীয় নাগরিককে কীভাবে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করে সেটা আমরা দেখে নেব।”  উত্তম কুমার ব্রজবাসীর বাড়িতে গিয়ে সমস্ত বিষয়টা খোঁজখবর নেবেন বলেও আশ্বাস দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
এসএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানা যাবে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার। এদিন দুপুর ২টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস-এর মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল ১০ জুলাই দুপুর ২টায় দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস-এর মাধ্যমে প্রকাশ করা হবে।
বোর্ডগুলোর মাধ্যমে প্রকাশিত ফলাফল ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে www.dhakaeducationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্ণার এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।
সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্ণার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব স্ব প্রতিষ্ঠান Result sheet download করতে পারবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পরামর্শ দেয়া হলো।
পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।
নির্ধারিত Short Code-16222 এ SMS এর মাধ্যমে ফল পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফল প্রাপ্তির পদ্ধতি টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
উল্লেখ্য শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না।
পুনঃনিরীক্ষণের জন্য এসএমএস-এর মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট এবং টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ‘২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসবে। এটি খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে আনা হয়, তাহলে সেই পণ্যের ওপরও উচ্চ শুল্কই আরোপ করা হবে।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘দয়া করে বুঝুন, ৩৫ শতাংশ শুল্ক আমাদের দেশের সঙ্গে আপনার দেশের যে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে, তা দূর করার জন্য যথেষ্ট নয়- এই হার আসলে তার চেয়ে অনেক কম। আপনি নিশ্চয়ই জানেন, যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা গড়ে পণ্য উৎপাদন করে, তাহলে সেই পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না। বরং আমরা দ্রুত, পেশাদারভাবে এবং নিয়ম মেনে সব অনুমোদন দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব—অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।’
এদিকে, শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (৯ জুলাই) মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি। বাংলাদেশের বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বৈঠকটিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন।
বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া ও জাপানসহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে, মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর ৪০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ এবং মালয়েশিয়ার ওপর ২৫ শতাংশ, তিউনিসিয়ার ওপর ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, বসনিয়ার ওপর ৩০ শতাংশ, সার্বিয়ার ওপর ৩৫ শতাংশ, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং কাজাখস্তানের ওপর ২৫ শতাংশ শুল্ক হার নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।
অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে বিপ্লবী পরিষদের শোক
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সংগ্রামী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।
রোববার এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যু গভীর শোকাবহ। তিনি ছিলেন একজন মহান শিক্ষক, ন্যায়নিষ্ঠ আদর্শ মা ও ধর্মপ্রাণ সম্ভ্রান্ত মুসলিম নারী। তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো বিলিয়ে গেছেন।
খোমেনী ইহসান বলেন, মরহুমা অধ্যাপিক মাহমুদা বেগম বৃদ্ধ বয়সেও ন্যায় ও সত্যের পক্ষে থেকে প্রবল ক্ষমতাধর ফ্যাসিবাদী শক্তির জুলুমের প্রতিবাদ করার গৌরবময় ভূমিকা পালন করেছেন। তার একমাত্র ছেলে মাহমুদুর রহমানকে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা আক্রোশবশতঃ হত্যাচেষ্টা, নিপীড়ন ও দীর্ঘ কারা নির্যাতনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। তখন অধ্যাপিকা মাহমুদা ছেলেকে শুধু সাহসই যোগাননি বরং বৃদ্ধ বয়সেও প্রবল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ভিন্নমতাবলম্বী সম্পাদকের মুক্তির দাবিতে সরব থাকার পাশাপাশি জবরদস্তি মূলক ভাবে বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশকে বিপদের সময়ে পরিচালনা করা ও পুনঃপ্রকাশে সম্পৃক্ত ছিলেন।
শোক বার্তায় জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক বলেন, ‘আমি অধ্যাপিকা মাহমুুদা বেগমের রূহের মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য, আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে অধ্যাপিকা মাহমুদা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধু ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদাসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।
মরহুমার জানাযা রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরে তাঁকে দাফন করা হবে।
ঢাকায় নয়, জাতিসংঘের উচিত গাজা-কাশ্মীরে মানবাধিকার অফিস খোলা : এনআরসি
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) অফিস খোলার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে দলটির নেতারা জানান, জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হচ্ছে। তাই ঢাকায় ওএইচসিএইচআরের অফিস খোলার প্রয়োজন নেই। জাতিসংঘের উচিত ফিলিস্তিনের গাজায়, দক্ষিণ এশিয়ার কাশ্মীর ও আরাকানে মানবাধিকার অফিস খোলা। কারণ সেখানে মুসলমানরা ভয়াবহ জাতিগত নিধনের শিকার হচ্ছে।
তারা আরও জানান, তৃতীয় বৃহৎ মুসলিম জনবহুল রাষ্ট্র বাংলাদেশের আইন ও জাতীয় সংস্কৃতি অবমাননা করে জাতিসংঘকে সমকামী দূত নিয়োগ করতে দেওয়া হবে না। এ সিদ্ধান্তকে জাতিসংঘের বেআইনি হস্তক্ষেপ ও ইসলাম বিদ্বেষ আখ্যা দিয়ে সর্বাত্মক প্রতিবাদ জানানো হবে।
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ কে হাতছানি দিচ্ছে
স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিলেন তারা। দিনের অন্য ম্যাচে তুর্কিমেনিস্তানের বিপক্ষে বাহরাইন জিতলে কিংবা ড্র করলেই নিশ্চিত হতো বাংলাদেশের এশিয়ান কাপে খেলা। বাহরাইন-তুর্কিমেনিস্তান ম্যাচ ড্র হওয়ায় ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে গেছেন ঋতুপর্ণা চাকমারা। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলতে যাওয়া বাংলাদেশ দলের সামনে এখন ফিফা নারী বিশ্বকাপে খেলার হাতছানি!
এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শক্তিশালী মিয়ানমার। স্বাগতিক দেশটিকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সি এর শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। বাহরাইন নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কিমেনিস্তানের সঙ্গে ড্র করায় গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
আর এতেই নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবেন তারা। একই সঙ্গে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপে খেলার দরজাও খুলে যেতে পারে তাদের জন্য।
২০২৬ সালের এশিয়ান কাপে খেলবে ১২টি দেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়, তাহলেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে ঋতুপর্ণাদের। ১২ দলের টুর্নামেন্ট হওয়ায় গ্রুপে তৃতীয় হয়েও থাকবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ।
কোয়ার্টার ফাইনাল থেকে সেরা ৬ দল সরাসরি খেলবে পরবর্তী নারী বিশ্বকাপে। বাকি দুই দলের সামনেও থাকছে বিশ্বকাপে খেলার সুযোগ। তারা আন্তমহাদেশীয় প্লে-অফ খেলবে বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য।
‘জুলাই বিপ্লব’ আখ্যা দিয়ে জুলাই অভ্যুত্থানের কর্মসূচি প্রত্যাখ্যান বিপ্লবী ছাত্র পরিষদের
ফ্যাসিবাদী আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে চব্বিশের ছাত্রজনতার ঐতিহাসিক সংগ্রামকে ‘জুলাই বিপ্লব’ আখ্যা দিয়ে সরকার ঘোষিত জুলাই অভ্যুত্থানের কর্মসূচি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। একই সঙ্গে সংগঠনটি পাল্টা কর্মসূচি হিসেবে ১৪ জুলাই ‘বিপ্লব দিবস’ ও ৫ আগস্ট ‘বিজয় দিবস’ পালন করবে বলেও ঘোষণা দেয়।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম প্রধান গৌরবময় অধ্যায় জুলাই বিপ্লব। এটি আমাদের তরুণ প্রজন্মের জীবনের শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের স্বাধীনতা, তার আগের ১৯৪৭ সালের স্বাধীনতা সেই সময়ের প্রজন্মগুলোর কাছে যে গুরুত্ব ও তাৎপর্য বহন করে আমাদের প্রজন্মের কাছে চব্বিশের জুলাই বিপ্লব তেমন গুরুত্ব ও তাৎপর্য বহন করে। কারণ এ বিপ্লবের রক্তাক্ত লড়াইয়ের বীরত্ব ও তাবেদার ফ্যাসিবাদকে পরাজিত করার সাফল্য আমাদের রাজনৈতিক কর্তা সত্ত্বায় পরিণত করেছে। এ বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ও রাজনীতিতে আমূল পরিবর্তনের ম্যান্ডেট তথা এখতিয়ার, অধিকার ও সুযোগ আমাদের অপরিহার্য হকে পরিণত হয়েছে।
আব্দুল ওয়াহেদ বলেন, শব্দ শুধু যোগাযোগের মাধ্যম নয়, শব্দ রাজনীতিরও হাতিয়ার। একটি ঘটনাকে কী নামে ডাকা হবে, তার ওপর নির্ভর করে তার ভবিষ্যৎ গতিপথ ও ঐতিহাসিক মূল্যায়ন। যেমন জুলাইকে ‘গণঅভ্যুত্থান’ শব্দ দিয়ে আখ্যায়িত করে একে ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে জুলাইয়ের গণঅসন্তোষের বহিঃপ্রকাশ বোঝানো হয়েছে। এর মাধ্যমে হাসিনা রেজিমের পতনে আমাদের যে সাফল্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আমরা একটি প্রজন্ম যে দীর্ঘ ১৬ বছরের প্রতাপশালী ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে পুরোপুরি পরাজিত করে ৫ আগস্ট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ও রাজনীতিকে নিজেদের বাসনা অনুযায়ী গড়ে তোলার ম্যান্ডেট অর্জন করেছি তা গণঅভ্যুত্থান নামক শব্দে স্বীকৃত হয় না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলো বিপ্লবী তরুণ প্রজন্মকে রাষ্ট্র পুনর্গঠন তথা নতুন সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনা থেকে বঞ্চিত করতেই জুলাই বিপ্লবকে ‘গণঅভ্যুত্থান’ বলছে। তারা নিজেদের পছন্দের পুরনো ফ্যাসিবাদী সংবিধান ও রাজনৈতিক কাঠামোয় ফিরে যাওয়ার পথ সুগম করতে চায়। এজন্য গত দশমাস ধরে তারা সংবিধান সংশোধন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা ও প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর করাসহ লোক দেখানো কিছু সংস্কার করে জাতীয় ঐকমত্যের নামে আঁতাত-সমঝোতা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। এ তৎপরতা মূলত আমাদের তরুণ প্রজন্মের মহান অর্জন জুলাই বিপ্লবকে বেহাত করার ফন্দি।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আরও বলেন, আমরা পরিষ্কার করে বলছি জুলাই বিপ্লবকে গণঅভ্যুত্থান নাম দিয়ে এবং বিপ্লবী আকাঙ্ক্ষাকে সংস্কারের মুলা দেখিয়ে আমাদের থেকে ছিনতাই করা যাবে না। আমাদের নিজেদের অনভিজ্ঞতা, বিভক্তি, সংগঠিত হতে না পারার দুর্বলতা সত্ত্বেও জুলাই বিপ্লব আমাদের মাঝে আছে ও থাকবে।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় দানব শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছি। তার বন্দুক থামিয়ে দিয়েছি। এখন আমাদের সামনে বাধা হলো পুরনো ফ্যাসিস্ট সংবিধান, পুরনো শাসন কাঠামো ও রাজনৈতিক ব্যবস্থা। বিগত ১৬ বছর হাসিনার ফ্যাসিবাদী শাসন জারি রাখতে এসব কিছু নিয়োজিত থাকায় জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়নের স্তরে এসব উপড়ে ফেলা সময়ের ব্যাপার মাত্র। সেই মাহেন্দ্রক্ষণ তৈরি হওয়ার আগে জুলাই বিপ্লব জারি থাকুক এটিই আমাদের প্রজন্মের চাওয়া।
সংবাদ সম্মেলনে সরকার ও রাজনৈতিক দলগুলো ঘোষিত গণঅভ্যুত্থান বার্ষিকী পালনকে প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জুলাই বিপ্লব উদযাপনের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচিগুলো হলো: ১৪ জুলাই বিপ্লব দিবস, ১৫ জুলাই নারী প্রতিরোধ দিবস, ১৬ জুলাই শহীদ দিবস, ১৮ জুলাই গণপ্রতিরোধ দিবস, ১৯ জুলাই প্রবাসী সংহতি দিবস, ৩ আগস্ট জুলাই বিপ্লব ইশতেহার দিবস এবং ৫ আগস্ট বিজয় দিবস।
সংবাদ সম্মেলেনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন ও বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দীন, ঢাবি শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান ও যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লা,মাদ্রাসা-ই-আলিয়া শাখার আহ্বায়ক রাকিব মণ্ডল, সদস্য সচিব মো: জিনাত হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরিফ খান, আশ-শাফীউল, আহমেদ নাফিস, রকিবুল ইসলাম, ঈসা মাহমুদ, তামিম খন্দকার, তাসনিম হাসান প্রমুখ।
আওয়ামী লীগ দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না : শফিকুল আলম
আওয়ামী লীগের নেতৃত্ব, সদস্য ও সমর্থকরা যতক্ষণ না জুলাই বিপ্লবে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা দেখানো শুরু করে, দুঃখ প্রকাশ না করে-ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) শফিকুল আলম আওয়ামী লীগের উদ্দেশে তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
তিনি লেখেন, “আমরা মাটি থেকে আপনাদের কুৎসিত প্রভাবের দাগ মুছে ফেলব এবং তা রক্ত দিয়ে ধুয়ে ফেলব। আপনারা কখনও শান্তি পাবেন না—যতক্ষণ না শহীদ ও আহতদের প্রতি সম্মান দেখান। যতক্ষণ না আপনি ‘দুঃখিত’ বলেন।”
প্রেস সচিব বলেন, “আমরা অপেক্ষা করেছি প্রায় দশ মাস—যাতে আওয়ামী লীগের নেতৃত্ব, সদস্যবৃন্দ এবং তাদের সমর্থকরা দুঃখ প্রকাশ করে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু গত বছরের জুলাই থেকে আপনারা যা করেছেন তা হল শহীদদের নিয়ে উপহাস, আমাদের সংগ্রামকে তুচ্ছতাচ্ছিল্য এবং ১৭ কোটি মানুষকে ‘জঙ্গি’ বলে কলঙ্কিত করেছেন—এই আশায় যে, আপনার ঔপনিবেশিক প্রভুরা এসে আবারো আপনাদের হাতে দেশ তুলে দেবে, যেন লুণ্ঠন ও বিশৃঙ্খলার আরেকটি অধ্যায় শুরু করতে পারেন।”
“দুঃখিত, এবার আর তা হবে না। জুলাই আমাদের সাহসী করেছে। জুলাই আমাদের শিখিয়েছে প্রতিকূলতার মুখেও মাথা তুলে দাঁড়াতে। জুলাই আমাদের ডিএনএ-তে স্থায়ীভাবে এক বিরল সাহসের জিন প্রবেশ করিয়েছে। আমরা আর আগের মতো নই।”
শফিকুল আলম বলেন,  “জুলাই আমাদের শিখিয়েছে হাল না ছেড়ে ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার দৃঢ়তা। জুলাই আমাদের ভুলতে দেয় না আমাদের শহীদদের, যাদের আপনারা নির্মমভাবে হত্যা করেছেন; যাদের চোখ উপড়ে নিয়েছেন, যাদের আত্মাকে ছিন্নভিন্ন করেছেন।”
আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরো বলেন, “আপনাদের সঙ্গে কখনও শান্তি হবে না—যতক্ষণ না আপনি ‘দুঃখিত’ বলেন, যতক্ষণ না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার হাতে রক্ত দেখতে পান।”
মানবতাবিরোধীদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে শফিকুল আলম বলেন, “আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব—আমাদের জমিতে, নদীতে, পাহাড়ে। আমরা লড়ব ভার্চুয়াল জগতেও। আপনারা গণহত্যার সহযোগী ও মানবাধিকারের ডাকাত, আমরা আপনাদের মুখোশ খুলে ফেলব।”
ছাত্রদল নেতা দয়াল এর জুলাই নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প
জুলাই বিপ্লবে নিজের সর্বাত্মক উপস্থিতি, চোখে দেখা, হৃদয়ে ধারণ করা সেইসব দিনের কথাই তুলে ধরছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান দয়াল।
১৫ জুলাই, ২০২৪ : ১৫ জুলাই, ২০২৪ আমি উপস্থিত থেকে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে নিজ চোখে দেখেছি কীভাবে একটি যৌক্তিক আন্দোলনকে দমন করতে ব্যবহৃত হয় ভয়, ভীতি আর সহিংসতা। হৃদয় কেঁপে উঠেছিল; কিন্তু মন ছিল অবিচল, প্রতিবাদী।
আমি ব্যক্তিগতভাবে কোমলমতি শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনকে প্রথম দিন থেকেই মনেপ্রাণে সমর্থন করে আসছিলাম। শুধু সমর্থনের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, আমি তাদের প্রতিটি কর্মসূচিতে সশরীরে উপস্থিত থেকে, একান্ত আপনজনের মতো পাশে দাঁড়িয়েছি। তীব্র রোদের তৃষ্ণায় যখন আমার ছাত্র ভাইদের ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, আমি পৌঁছে দিয়েছি স্যালাইন আর ঠান্ডা পানি। ক্ষুধার্ত ছাত্রদের জন্য খাবারের প্যাকেট হাতে হাতে তুলে দিয়েছি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে।
১৬ জুলাই, ২০২৪ : ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরদিন অর্থাৎ ১৬ জুলাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করি। আমি নিজে আমার সহযোদ্ধা নেতাকর্মীদের নিয়ে সেই মিছিলে গর্জে উঠেছিলাম, বুকভরা ক্ষোভ আর চোখে প্রতিশোধের আগুন নিয়ে।
মিছিল শেষ হতেই খবর আসে, সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের ছাত্রলীগ সন্ত্রাসীরা নিরীহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলে পড়েছে। আর এক মুহূর্তও দেরি করিনি। ছুটে গিয়েছিলাম সেই রণক্ষেত্রে। আমি এবং ঢাকা কলেজ ছাত্রদলের ভাইয়েরা শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। বারবার আমাদের দিকে হাতবোমা ছোড়া হচ্ছিল, তবুও আমরা দমে যাইনি। পাঁচ মিনিটের ভেতরেই শিক্ষার্থীদের একসঙ্গে জড়ো করে পাল্টা আক্রমণে যাই এবং তাদের ধাওয়া দিয়ে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের ভেতরে ঠেলে পাঠিয়ে দিই।
সেই দিনে, আমাদের লড়াইয়ে সামনে ছিলেন বিক্ষোভে গুলিবিদ্ধ সাহসী ছাত্রনেতা ঢাকা কলেজের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন, আহ্বায়ক পিয়াল হাসান, ইমন ইমু, শামীম হাওলাদার, আবির, মামুন, মিঠু, রেজাউল, মনির হোসেন, জিয়া, মাহি, জীবন, সাজ্জাদ জেমিন, তানভীর মাতুব্বরসহ আরও অনেকে। জুলাইয়ের কারা নির্যাতিত ছাত্র নেতা আহ্বায়ক সদস্য রিফাত হোসেন, গুলিবিদ্ধ ইমরান হোসেন, মাহবুব শান্তসহ অর্ধশতাধিক সাহসী সহযোদ্ধা। আমাদের সম্মিলিত প্রতিরোধে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে আর সাহস করেনি বের হওয়ার। অবশেষে ১৭ জুলাই ভোর হওয়ার আগেই তারা হল ছেড়ে পালিয়ে যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবি সদস্যরা নিউমার্কেটের দিক থেকে অগ্রসর হলে আমরা সায়েন্সল্যাব এলাকা ত্যাগ করি। সারাদিন রক্ত-ঘাম ঝরিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ফিরি। ফেসবুক খুলতেই চোখে পড়ে এক হৃদয়বিদারক দৃশ্য-দুহাত প্রসারিত এক তরুণ বুক পেতে দিয়েছে মুক্তির স্বপ্নে। আরও দেখি বীর চট্টগ্রামের সাহসী সন্তান ওয়াসিম আকরাম শহীদের তালিকায়! তার ফেসবুক পোস্ট পড়ে মুহূর্তেই শরীরে আগুনের মতো রক্ত ধাবিত হতে থাকে। সেই মুহূর্তে আমি আর বসে থাকতে পারিনি, আবার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করি। ১৭ তারিখের জন্য প্রস্তুতি নিতে থাকি, সেদিন ছিল বুধবার।
১৭ জুলাই, ২০২৪ : আমরা শহীদ ভাইদের গায়েবানা জানাজার জন্য কফিন হাতে দাঁড়িয়েছিলাম—প্রতীকী প্রতিবাদ; কিন্তু এর বার্তা ছিল বজ্রের মতো! ঠিক সেই মুহূর্তে পুলিশ ঝাঁপিয়ে পড়ল আমাদের ওপর। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট আর বিকট শব্দের সাউন্ড গ্রেনেডের আওয়াজে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয় এক রণক্ষেত্রে। ছাত্রদের সঙ্গে নিয়ে আমি কিছুক্ষণ প্রতিরোধ করি। তারপর আত্মরক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেলে আশ্রয় নিই। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও নিরাপদ ছিলাম না—পুলিশ সেখানেও ঢুকে পড়লে আমি বকশীবাজার হয়ে লালবাগের দিকে সরে যাই এবং রাতে এক বন্ধুর বাসায় আশ্রয় নিই।
১৮ জুলাই, ২০২৪ : ১৮ জুলাই—এই দিনটি ছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের জন্য এক দুঃস্বপ্নের দিন। ১৮ জুলাই দুপুরের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মীনা বাজারের সামনে আবারও জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। সেখানে আমি ও আমার ছোটভাই হাবিবুর রহমান হাবিব ছোররা গুলিতে আহত হই। পরে আশরাফ, সোহানুর রহমান মিঠুসহ আরও কিছু ছোট ভাইসহ সেখানে প্রতিরোধ করতে চেষ্টা করে কিছুটা আহত হই।
এরপর মেট্রোরেলসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুরের বসিলা এলাকায়ও (যদিও আমার বাসা দীর্ঘসময় ধরে ধানমন্ডিতেই ছিল) আমার একটা ভাড়া বাসা ছিল। ১৮ তারিখ সকালে ছাত্র-জনতা রাস্তায় অবস্থান নিলে আমি তাদের সঙ্গে যোগ দিই। আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, কিন্তু তৎক্ষণাৎ পুলিশ চায়নিজ রাইফেল থেকে সরাসরি গুলি ছোড়ে আমাদের দিকে তাক করে। পরিস্থিতি বেগতিক দেখে আমি ফোন করলাম আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ভাইকে। ভাই বললেন, ‘সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে। পিছিয়ে আসার আর কোনো রাস্তা নেই। যেভাবে পারো, প্রতিরোধ গড়ে তোলো—রাজপথ ছাড়া যাবে না।’
আমান ভাইয়ের এই কথাগুলো যেন আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। ঠিক তখনই আমার সামনে ১০-১১ বছরের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। রক্তে ভিজে যাচ্ছিল পিচঢালা রাস্তা। আমরা তাকে রিকশায় করে হাসপাতালে পাঠালেও সে পথেই প্রাণ হারায়। বুকের মধ্যে শূন্যতা নেমে আসে; কিন্তু পিছু হটিনি।
আমি আবার সংগঠনের অন্য সিনিয়র ভাইদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করি। ইন্টারনেট অফ তারপর ফোন সঙ্গে থাকাও বিপজ্জনক বিষয় হয়ে দাঁড়ায় লোকেশন ট্র্যাকিং আতঙ্কে। তবুও কিছু মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম ভাই বললেন, ‘প্রতিহত করো, ধরে রাখো, নেতৃত্ব দাও।’ এরপর ‘৩৬ জুলাই’ নামের প্রবক্তা প্রিয় Shamsul Alam ভাইর সঙ্গেও যোগাযোগ করি।
ইতিহাসের অজানা বাঁকে আমাদের এই আন্দোলনের ব্যতিক্রমী ‘৩৬ জুলাই’ নামটি দিয়েছিলেন তিনি (তাকেই ৩৬ জুলাই বিপ্লবের প্রবক্তা বলা হয়) আমাদের প্রাণপ্রিয় শামসুল আলম, Shamsul Alam ভাই। তিনি একমাত্র ব্যক্তি যিনি কি না দীর্ঘ দেড় যুগ ধরে এই জালিম সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত নানান কৌশলে উপায়ে আমাদের অনুপ্রেরণা দিতেন। আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে টর্চার সেলে নিয়ে টর্চার করে করে বারবার shamul alam কীভাবে এত ইনফরমেশন পায়, কীভাবে এত মাধ্যমে কানেক্টেড থাকে—এসব বিষয় আমাকে ডিবি কার্যালয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করেছে!
আমি সামনের দিকে এগিয়ে যাই। ফুটপাতের ভাসমান দোকানের টিন দিয়ে আত্মরক্ষার ঢাল বানাই, রাস্তার লোহার পাইপ ভেঙে লাঠি তৈরি করি। হাজারো জনতাকে একত্রিত করে সামনে দাঁড়িয়ে যাই। সেদিন আমিই ছিলাম মোহাম্মদপুর বসিলায় ছাত্রদল এবং বিএনপির একমাত্র কেন্দ্রীয় প্রতিনিধি ছিলাম সম্ভবত (যা আমার নামে পুলিশ কর্তৃক মামলার রিমান্ড শুনানিতে উল্লেখ আছে) তাই নেতৃত্বের দায়িত্বটা বুক ভরে গ্রহণ করি। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত যুদ্ধ চলে। পুলিশের গুলিতে শতাধিক মানুষ আহত হয়, প্রাণ যায় অনেকের। আমি নিজেও সামান্য আহত হয়েছিলাম, আমার সঙ্গে থাকা ছোটভাইদের অনেকের পরিস্থিতি আরও নাজুক।
সেদিন ঘরে ফিরে শুয়ে পড়ি পরের দিনের পরিকল্পনা নিয়ে ভাবতে ভাবতে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, জানি না। হঠাৎ রাত সাড়ে ৪টায় ঘুম ভেঙে যায়। নিচে মানুষের কণ্ঠস্বর, জানালা দিয়ে তাকিয়ে দেখি—ডিবি পুলিশের পাঁচটি গাড়ি দাঁড়িয়ে, আমার বাসা ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই তারা দরজায় ধাক্কা দেয়। আমি না খুললে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকেই প্রথমে তাদের শটগান দিয়ে আমাকে বুকে ঠেকিয়ে মোটামুটি উত্তম-মাধ্যম দিয়ে এরপর রেডি করে নিচে নামায়, আর বলে এটাই শেষ সময় তোর। এরপর চোখে কাপড় বেঁধে একটি মাইক্রোতে তুলে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাল। তখন দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় হবে আমাকে বেড়িবাঁধের রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে আর নানান বিষয় জিজ্ঞেস করছে। আর যতটা একটা মানুষকে জীবিত রেখে ও মৃত্যু যন্ত্রণা দেওয়া যায় তাই দিয়েছে। তবুও চুপ ছিলাম।
একজন এসআই চিৎকার করে বলল, ‘তোরে খুঁইজা বাইর করতে অনেক কষ্ট হইছে। জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’
এরপর ডিবি কার্যালয়ে নিয়ে ডিবিপ্রধান হারুন নিজেই কিছু সময় আমাকে নিয়ে একজন ফুটবলারের ফুটবল খেলার মতো খেলে টর্চার করে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য অন্যদের কাছে রেখে যায়। সে সময় আমার হাত-পা বেঁধে নিতম্ব ও পিঠে চলতে থাকে নির্যাতনের বীভৎসতা। ২১ জুলাই আমাকে গ্রেপ্তার দেখানো হয়। অর্থাৎ ১৯ ও ২০ জুলাই আমাকে গুম করে রাখা হয়েছিল। ২৪ জুলাই বিভিন্ন দৈনিক পত্রিকায় নিউজ হয় ডিবি পুলিশ কর্তৃক আমাকে আটকের সংবাদের।
আমান ভাই আগের দিন আমার বাসায় এসে নাকি পুরো পরিকল্পনা আমাকে দিয়ে গিয়েছিল কীভাবে এই মোহাম্মদপুরসহ অত্র এলাকাকে অচল করে দিতে হবে সেই পরিকল্পনা স্বীকার করতে বলা হয়েছিল ইত্যাদি, ইত্যাদি। ফোনে যাদের যাদের সঙ্গে কথা হয়েছে, সবার তথ্য চাওয়া হয়, কী কথা হয়েছে, কে কোথায় আছে—এমন হাজারো কথা। দিনে ৪-৫ বার করে জেরা, আর প্রতিবারই শারীরিক ও মানসিক নির্যাতন করেছে ডিবি পুলিশের কার্যালয়ে।
রিমান্ডের ৭ দিন ডিবি হেফাজতে থাকা অবস্থায় চোখ বেঁধে, হাত বেঁধে, ফ্যানের সঙ্গে ঝুলিয়ে লাথি মারা হয় আর আমান উল্লাহ আমান ভাইকে কল দিয়ে আনতে বলা হয়। সে কোথায় আছে এই বিষয় বারবার জিজ্ঞাসাবাদ আর নির্যাতন করে। এরপর অসীম ভাইয়ের দেওয়া কী নির্দেশনা ছিল; কিন্তু এরই মধ্যে তখনই সে দেশে এসে ডিবি দ্বারা আটক হয়। তাকে গ্রেপ্তার দেখানো হয়।
নির্যাতনের সময় প্রতিবার যেন ফুটবলের মতো ফ্রি কিক দেওয়া হতো। কোমরে ৩০-৪০টি লাথির ঘা এখনো বয়ে বেড়াচ্ছি। আমার কোমর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন, এখনো থেরাপি নিতে হচ্ছে। বারবার আমাকে টর্চার করে হাত ও পায়ের জয়েন্টগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত করে দেয়।
এরপর হঠাৎ করেই দেখি বাংলাদেশের জার্সি পরিহিত ১৬-১৭ বছরের একটা বাচ্চা ছেলেকে (যাত্রাবাড়ীতে পুলিশ হত্যা মামলায় আটক) এনে আমাদের রুমে রেখে যায়। ওর মলিন মুখ দেখে আমার হৃদয় হাহাকার করে ওঠে, ওর কাছে গেলাম কথা বললাম, ছেলেটা মাত্র ঢাকা কলেজে এইসএসসি-তে ভর্তি হয়েছে। শুনে বুকটা হাহাকার করে ওঠে। এরপর ওরে নিজের কষ্ট ভুলে গিয়ে পরম যত্নে খাওয়া-দাওয়া, এরপর গোসল করানো, নিজের পায়ের ওপর রেখে জোর করে ঘুম পাড়ানো, যতটা সম্ভব ওরে স্বাভাবিক রাখতে চেষ্টা করেছি যাতে করে ও ভয় পেয়ে না যায়। ও আমাদের কথিত মিডিয়ায় ভাইরাল নাম Hasnatul Islam Faiyaz মিডিয়াতে তখন ওর বেশ পরিচিতি।
পরে আমাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অবশ্য কেন্দ্রীয় কারাগারে আমার একমাত্র অদৃশ্য ছায়ার স্নেহ মমতাতে আমি অনেকটাই স্বস্তি অনুভব করেছি। সেখানে বন্দিজীবনের প্রতিটি দিন ছিল এক দুঃস্বপ্ন। অবশেষে, গণবিপ্লবে শেখ হাসিনার পতনের পর, ৬ আগস্ট রাতে আমি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে আবার চিরচেনা সেই রাজপথেই ফিরেছি।
জুলাই গণহত্যা হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি লাইভ সম্প্রচার
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হবে আজ।
মঙ্গলবার (১ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, ২৪ জুন এ মামলায় পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
গত ১৬ জুন এ মামলায় পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।
এ মামলায় বর্তমানে গ্রেফতার রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনও পলাতক রয়েছেন।
এই তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।
গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
হাসিনার বিচার লাইভ দেখছে বিশ্ব
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ‘নির্দেশদাতা’ উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ বিচারকাজ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করছে। যার মাধ্যমে শেখ হাসিনার এ বিচারকাজ দেখছে পুরো বিশ্ব।
রবিবার (১ জুন) দুপুর ১২টার পর থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও তার সহকর্মীরা ট্রাইবুনালে অভিযোগ পড়ে শোনাচ্ছেন। এর মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রথম বিচার প্রক্রিয়া শুরু হলো।
জানা গেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এবং যাবতীয় দলিল জমা দেওয়া হয়। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১৩৪ পৃষ্ঠার ওই অভিযোগপত্র বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।
শেখ হাসিনার সঙ্গে আরো দুজন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তদন্ত শেষে গত ১২ মে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে এ মামলার প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সেখানে শেখ হাসিনাকে জুলাই–অগাস্টের নৃশংসতার ‘মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার’ হিসেবে বর্ণনা করা হয়।
ঢাকা আলিয়ায় বিপ্লবী ছাত্র পরিষদের বৃক্ষরোপণ
‘সবুজ পৃথিবী চাই, গাছ লাগাতে হবে তাই’ স্লোগানকে প্রতিপাদ্য রেখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ২৯ জুন,রবিবার বেলা ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসা-ই -আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা প্রফেসর মোঃ মুঞ্জুরুর রহমান, হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ।
বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা আলিয়া শাখা আহবায়ক রাকিব মণ্ডলের সভাপতিত্বে ও মো: জিনাত হোসেনের সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ,এছাড়া আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ,কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান ও বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরিফুল ইসলাম।
উদ্বোধকের বক্তব্যে মোহাম্মদ ওবায়দুল হক বলেন, “বিপ্লবী ছাত্র পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশের জন্য উপকারী ও সময় উপযোগী।সবুজায়নের ফলে প্রকৃতি প্রাণ ফিরে পায়,এছাড়া ফল গাছ রোপণের ফলে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। ঢাকা আলিয়া প্রশাসনের পক্ষ থেকে আমি এ উদ্যোগ গ্রহণের জন্য বিপ্লবী ছাত্র পরিষদকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন,মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি ছাত্র রাজনীতি করতে হবে দেশের কল্যাণে।”
বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সরকারি-মাদ্রাসা-ই আলিয়া একটি প্রাচীন প্রতিষ্ঠান যা দেশ গড়ার খেদমতে নিয়োজিত। বিপ্লবী ছাত্র পরিষদ পরিবেশ রক্ষায় সকল ক্যাম্পাসে সবুজায়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন,মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের কল্যাণে বিপ্লবী ছাত্র পরিষদ সবসময় পাশে থাকবে,ইতিবাচক ছাত্র রাজনীতির ধারা ফিরিয়ে আনতে বিপ্লবী ছাত্র পরিষদ বদ্ধ পরিকর।” এছাড়া তিনি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্যারিয়ার প্রোগ্রামসহ আরও প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বিপ্লবী ছাত্র পরিষদ, মাদ্রাসা-ই-আলিয়ার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বৃক্ষরোপণ শেষে মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা আলিয়া শাখার নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বিপ্লবী ছাত্র পরিষদের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশার বিষয়ে জানতে চান এবং শিক্ষার্থীদের জন্য পাঠচক্র,কুইজ ক্লাবসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দেন কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আহম্মদ, যুগ্ম আহ্বায়ক সালমান ফারসী; আল মাহমুদ, কাজী হাসিব; সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান; সহকারী সদস্য সচিব আবদুর রহমান; রুকুনুজ্জামান, আব্দুল্লাহ আল সোহাগ; সদস্য রিয়াজ; মোঃ ইব্রাহিম; ইকবাল হোসাইন, মোঃ নুর উদ্দিন সিয়াম, জান্নাতুন নাইম, রেদোয়ান মাহি প্রমুখ।
‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল
৮ আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না, ৫ আগস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস। রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য জানিয়েছেন।
গত বুধবার (২৫ জুন) ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছিল।
জুলাই অভ্যুত্থান, নতুন বাংলাদেশ ও শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা
৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২৫ জুন) রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়েছে।
৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে পালিত হবে।
৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। প্রতি বছর দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে পালন করা হবে।
তথ্য বিবরণীতে জানানো হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তথ্য অধিদপ্তর জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’
সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতি বছর দিতবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।
তথ্য বিবরণীতে বলা হয়, সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা
১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করা হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এসব সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
আরো ৮১ ফিলিস্তিনিকে হত্যা করল সেটেলার ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২৮ ‍জুন) এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪৪২ জন। খবর আনাদোলু এজেন্সির।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৪১২ জনে। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৪ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলার পর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল।
দীর্ঘ ১৫ মাস ইসরায়েলি সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল।
গাজায় নতুন করে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৬ হাজার ৮৯ জন ফিলিস্তিনি নিহত এবং ২১ হাজার ১৩ জন আহত হয়েছেন।
জাতিসংঘ বলছে, ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
জাতিসংঘের মতে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।
গীবত জিনার চেয়েও মারাত্মক গুনাহ!
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে বসবাস করা মানুষের স্বভাব। আমরা দৈনন্দিন চলাফেরা, উঠাবসা ও কথাবার্তা কিংবা হাসি-ঠাট্টার ছলে অসাবধানতাবশত জঘন্যতম ঘৃণ্য একটি অপরাধ করে থাকি, যা আমরা কখনো বুঝতে পারি না।
এ জঘন্যতম ঘৃণ্য অপরাধটির নাম গীবত। গীবত শব্দটির শাব্দিক অর্থ দোষারোপ করা, কুৎসা রটনা, কারো পেছনে সমালোচনা করা, পরচর্চা করা, পরনিন্দা করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যেও সামনে তুলে ধরা ইত্যাদি। আমাদের অনেকেই গীবত সম্পর্কে তেমন ধারণা নাই।
অথচ প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. হাদিসে গীবত কি, তা সরল ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘গীবত কী তা কি তোমরা জান?’ লোকেরা উত্তরে বলল, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। রাসুল (সা.) বলেন, ‘গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে।’ জিজ্ঞাসা করা হলো, ‘আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তবে এটাও কি গীবত হবে?’ রাসুল (সা.) বললেন, ‘তুমি যা বল তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলেই সেটা হবে গীবত আর তুমি যা বল তা যদি তার মধ্যে না থাকে তবে সেটা হবে বুহতান বা মিথ্যা অপবাদ।’ (মিশকাত- ৪১২)।
আল্লাহ তাআলা পবিত্র আল-কুরআনে কারো গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয় অনুসন্ধান কর না এবং একে অপরের অসাক্ষাতে নিন্দা কর না। তোমাদের মধ্যে এমন কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? প্রকৃতপক্ষে তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে কর। তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তওবা গ্রহণকারী পরম দায়ালু।’ (সুরা হুজুরাত-১২)।
তাহলে একবার চিন্তা করে দেখুন, গীবত কতখানি ন্যাক্কারজনক কাজ? গীবতের ভয়াবহতা বুঝানোর জন্যেই বহু হাদীস বর্ণিত হয়েছে। হাদিসে রাসূল সা. ইরশাদ করেন, ‘গীবত করা জিনার থেকেও মারাত্মক।’ (মেশকাত, বায়হাকি)। অন্য হাদিসে রাসূল সা. ইরশাদ করেন ‘সূদের (পাপের) ৭২টি দরজা বা স্তর রয়েছে। তন্মধ্যে নিম্নতম স্তর হচ্ছে স্বীয় মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া তুল্য পাপ এবং ঊর্ধ্বতম স্তর হ’ল কোন ব্যক্তি কর্তৃক তার এক ভাইয়ের মান-সম্ভ্রমের হানি ঘটান তুল্য পাপ’। (তাবারাণী-১৮৭১)।
গীবতকারী এই দুনিয়াতে অপদস্থ হবে। হযরত আবূ বারযাহ আল-আসলামী রা. থেকে বর্ণিত। তিনি বলেন, ‘রাসূল সা. বলেছেন, ‘হে সেসব লোক যারা কেবল মুখেই ঈমান এনেছে কিন্তু ঈমান অন্তরে প্রবেশ করেনি। তোমরা মুসলিমদের গীবত করবে না ও দোষত্রুটি তালাশ করবে না। কারণ যারা তাদের দোষত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারো দোষত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। (সুনানে আবু দাউদ- ৪৮৮০)।
গীবতকারীদের জন্য পরকালেও কঠিন আজারের কথা বলা হয়েছে। হযরত আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সা. বলেছেন, ‘মেরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরী এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে ও বুকে আচড় মারছে। আমি বললাম, হে জিবরাঈল ! এরা কারা? তিনি বললেন, ‘এরা সেসব লোক যারা মানুষের গোশত খেতো অর্থাৎ, মানুষের গীবত করত এবং মানুষের ইজ্জতের উপর হামলা করত এবং তাদের মানসম্মানে আঘাত হানতো। (সুনানে আবু দাউদ- ৪৮৭৮)।
হযরত আল-মুসতাওরিদ (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘যে ব্যক্তি অপর মুসলিমের গীবত করতে করতে এক লোকমা ভক্ষন করবে আল্লাহ তাকে এজন্য জাহান্নাম হতে সমপরিমাণ ভক্ষন করাবেন। আর যে ব্যক্তি অপর মুসলিমের দোষত্রুটি বর্ণনা করতে করতে পোশাক পরবে আল্লাহ তাকে অনুরূপ জাহন্নামের পোশাক পরাবেন। আর যে ব্যক্তি অপর ব্যক্তির (কুৎসা) রটিয়ে খ্যাতি ও প্রদর্শনীর স্তরে পৌছবে, মহান আল্লাহ ক্বিয়ামতের দিন তাকে ঐ খ্যাতি ও প্রদর্শনীর জায়গাতেই (জাহান্নামে) স্থান দিবেন।’ (সুনানে আবু দাউদ-৪৮৮১)।
যার গীবত করা হয় তার আমলনামায় গীবতকারীর সওয়াব চলে যায় এবং গীবতকারীর আমলনামায় যার গীবত করা হয় তার গুনাহ চলে আসে। গীবত বলা আর শ্রবণকারী উভয়ই অভিশাপ্ত। এ জন্য আমরা কারো গীবত করব না এবং শুনব না। পাশাপাশি যার গীবত করা হয় তার পক্ষ নিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করব। সম্ভব হলে গীবতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তুলব। সর্বোপরি, মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে গীবতের থেকে বেঁচে চলার মতো তৌফিক দান করুক। আমিন।
সামনে ইসরাইলকে আরেকটি বড় যুদ্ধের মুখোমুখি হতে হবে
ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্য নতুন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছে। ইরানের ওপর হামলাকে পারমাণবিক কর্মসূচির ওপর হামলা হিসেবে দেখানো হলেও এর মূল লক্ষ্য ছিল আরব বিশ্বে ইসরায়েলকে অপরাজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা।
১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে এক ধরনের মিথ তৈরি হয়েছে, ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যে এক অপ্রতিদ্বন্দ্বী দেশ। যে দেশকে কেউ স্পর্শ করতে পারবে না। ইসরাইলের এই মিথ এখন ভেঙে পড়েছে।
এর সূচনা হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের অভিযানের মধ্য দিয়ে। এই হামলায় ইসরাইল নজিরবিহীন গোয়েন্দা ব্যর্থতার পরিচয় দিয়েছিল। গাজা সীমান্ত এলাকায় একাধিক সেনাক্যাম্প দখল করে হামাস দেড় শতাধিক ইসরাইলিকে বন্দি করেছিল। নিহত হয়েছিল ১ হাজার ৪০০ ইসরাইলি। যার মধ্যে ২৮৬ জন ছিল সেনাসদস্য।
এই যুদ্ধ যে ইসরাইলের জন্য কতটা বিপর্যয়কর ছিল, ইতোমধ্যে দেশটির বিশ্লেষকরা তা বলতে শুরু করেছেন, টাইমস অব ইসরাইলে ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান বলেছেন, ‘ইসরাইলের সামরিক ও গোয়েন্দা সাফল্য সত্ত্বেও এই যুদ্ধের শেষটা ছিল তিক্ত। নিঃশর্ত আত্মসমর্পণের পরিবর্তে আমরা এমন একটি সরকারের সঙ্গে আলোচনায় প্রবেশ করছি, যারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র তৈরি বা সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করবে না।
তিনি বলেন, শুরু থেকেই আমি সতর্ক করেছিলাম, আহত সিংহের চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। স্পষ্ট চুক্তি ছাড়া যুদ্ধবিরতি শুধু দু-তিন বছরের মধ্যে আরেকটি যুদ্ধ ডেকে আনবেÑআরো খারাপ পরিস্থিতি তৈরি হবে।’
লিবারম্যানের সুরে বলতে হয়, সামনে ইসরাইলকে আরেকটি বড় যুদ্ধের মুখোমুখি হতে হবে। তখন হয়তো শুধু ইরান নয়, আরো কোনো দেশের হাতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ভেদ করার মতো শক্তিশালী মিসাইল ও পরমাণু অস্ত্র থাকবে
বিস্তারীত পড়তে ক্লিক করুন
গুগল পে কীভাবে আর্থিক লেনদেন করবেন?
দেশে চালু হয়েছে আর্থিক লেনদেনের নতুন মাধ্যম ‘গুগল পে’। গুগলের রয়েছে একটি ডিজিটাল মানিব্যাগ যা গুগল ওয়ালেট নামে পরিচিত। এই ওয়ালেটে কার্ড সংযুক্ত করে সহজে লেনদেন করা যায়। একটি স্মার্টফোন আর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকলেই গুগল পে ব্যবহার করতে পারবেন।
গুগল পে-এর ব্যবহার পদ্ধতি
প্রথম ধাপ: একটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে থেকে গুগল পে অ্যাপটি ইন্স্টল করে নিন।
দ্বিতীয় ধাপ:  অ্যাপ ওপেন করে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন।
তৃতীয় ধাপ: এ পর্যায়ে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের তথ্যাদি নির্ভুলভাবে সংযুক্ত করুন।
চতুর্থ ধাপ: একটি গোপন পিন এবং বায়োমেট্রিক সুরক্ষা সেট করুন।
পঞ্চম ধাপ: সেটাপ সংক্রান্ত ধাপগুলো সম্পন্ন হলে সিস্টেমটি লেনদেনের জন্য প্রস্তুত হয়ে যাবে।
উল্লেখ্য, কম সময়ে লেনদেনের জন্য কিউআর কোড সেট করে নিতে পারেন। এছাড়া এর জন্য ফোন নাম্বারও ব্যবহার করা যায়।
গুগল পে– এর সুবিধাসমূহ
১. এই মাধ্যমে পেমেন্ট সিস্টেমে রয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি। গুগল পে গ্রাহকের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। এ মাধ্যমে কোনও রকম ডাটা হ্যাক বা তথ্য চুরির আশঙ্কা নেই।
২. গুগল পে ব্যবহার করলে কাগুজে টাকা বা প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন নেই।
৩. দেশে ও বিদেশে পস বা পিওএস (পয়েন্ট অব সেল) টার্মিনালে অর্থ পরিশোধ করার জন্য শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করলেই হবে। তবে পস টার্মিনালটি অবশ্যই এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সমর্থিত হতে হবে। এই সেবা গ্রহণের জন্য গুগলকে কোনও ফি দিতে হবে না।
৪. এই মাধ্যমটি ডিজিটাল, তাই এর জন্য ব্যাংকে যাওয়ার দরকার নেই।
৫. চিরাচরিত ব্যাংকিং ট্রান্সফার সিস্টেমগুলোর তুলনায় গুগল পে-তে ফান্ড ট্রান্সফার অধিক দ্রুত গতির।
৬. গ্যাস, বিদ্যুৎ ও ইন্টারনেটের মত যাবতীয় ইউটিলিটি বিল এবং মোবাইল রিচার্জ গুগল পে’র মাধ্যমে করা যাবে।
৭. ক্যাশব্যাক এবং ব্যবহারের উপর রিওয়ার্ড পয়েন্টের সুবিধা রয়েছে।
৮. গুগল পে’র কিউআর কোড ফিচারটি ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীদের লেনদেনকে আরও সুবিধাজনক করে তুলবে।এই মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সহজে ও দ্রুত পেমেন্ট নেওয়া যাবে, অন্যদিকে হিসাবে অনাকাঙ্ক্ষিত ভুল হওয়ার আশঙ্কা কমবে।
গাজায় বোমা বিস্ফোরণে নিহত ৭ ইসরাইলি সেনা
অবরুদ্ধ গাজায় সংঘর্ষে সাত ইসরাইলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সেনার নাম ও পরিচায় প্রকাশ করেছে ইসরাইলের সেনাবাহিনী। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সপ্তম সেনার নাম গোপন রাখা হয়েছে। নিহত সেনার পরিবারকে তার মৃত্যুর খবর জানানোর পর নাম প্রকাশ করা হবে।
ইসরাইলের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গাজায় সাতজন নিহত হন। তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।
যাদের শনাক্ত করা হয়েছে তারা সবাই ইসরাইলের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য।
মঙ্গলবার রাতে গাজায় আরেকটি হামলায় একই ইউনিটের আরো এক সেনা গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য গাজা থেকে ইসরাইলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
টাইমস অব ইসরাইল জানায়, আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, খান ইউনিসে ইসরাইলি সেনাদের গাড়িতে বোমা রেখে দিয়েছিলেন এক ফিলিস্তিনি।
বোমাটি বিস্ফোরিত হলে গাড়িটিতে আগুন ধরে যায়। আগুনে ভেতরে থাকা সেনারা মারা যায়।
এদিকে, দক্ষিণ গাজায় একটি পৃথক ঘটনায়, ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সেনা যুদ্ধে গুরুতর আহত হয়েছে।
ইসরাইল ও ইরান যুদ্ধ : ইরানে হামলার নিন্দা জানাল ব্রিকস
ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়াসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন হামলার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ এবং ‘জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে।
বুধবার (২৫  জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ব্রিকস একটি বিবৃতি জারি করেছে।বিবৃতিতে বলা হয়, ব্রিকস গ্রুপ ইরানের ‘শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা’য় হামলার সমালোচনা করেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র আন্তর্জাতিক আইন এবং নিয়ম লঙ্ঘন করে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানিয়েছে ব্রিকস।
বিস্তারীত পড়তে ক্লিক করুন
যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান
ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল তাদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু করেছে।
এরআগে, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
তিনি আরও জানান, প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা তা অনুসরণ করবে ইসরাইল।
বিস্তারীত পড়তে ক্লিক করুন
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।
ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।”
ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে, শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।
এদিকে এসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ।
দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছে, “এই তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।”
এই মন্তব্যটি ইঙ্গিত দেয় যে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগে স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলে থাকতে পারে।
বিস্তারীত পড়তে ক্লিক করুন
ইরানে হামলার বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে এখন পর্যন্ত চূড়ান্ত নির্দেশ দেননি তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে।
বিস্তারীত পড়তে ক্লিক করুন
ইরানে গ্রেপ্তার ইসরায়েলের ২২ গুপ্তচর
ইরান
ইরানি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের সঙ্গে সংযোগের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইসরায়েলের গুপ্তচর হিসেবে ইরানে কাজ করতেন।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কোম প্রদেশের গোয়েন্দা পুলিশের প্রধান জানিয়েছেন, ১৩ জুন ইরানে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ২২ জনকে জায়নিস্ট শাসনব্যবস্থার গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী-আইআরজিসির নিয়ন্ত্রণে থাকা সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে ‘সাধারণ জনগণের মধ্যে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি এবং ‘অপরাধী শাসনব্যবস্থাকে (ইসরায়েল) সমর্থন’ করার মতো অভিযোগ রয়েছে।
তবে প্রতিবেদনটিতে অভিযুক্তদের পরিচয় বা তাদের মাধ্যমে সংঘটিত অপরাধ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিস্তারীত পড়তে ক্লিক করুন
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট পাস আজ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় আজ (রোববার) প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের নির্ধারিত ৭ লাখ ৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হতে পারে। আর সভায় এই বাজেট পাস বা অনুমোদন করা হতে পারে।
আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের যাত্রা শুরু হবে।
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভাটি সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁওয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে অর্থ উপদেষ্টা গত ২ জুন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেটটি জাতির সামনে উপস্থাপন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থ উপদেষ্টার ড. সালেহউদ্দিন আহমেদের পক্ষ থেকে নতুন অর্থবছরে বাজেটটি উপদেষ্টা পরিষদে পাস করার জন্য উত্থাপন করা হবে। এতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আওতাধীন কয়েকটি করের হার পরিবর্তনের প্রস্তাব দেওয়া হতে পারে। এতে আলোচিত কালো টাকা সাদা করার বিদ্যমান সুবিধা বহাল রাখা হবে কীনা সে বিষয়ে উপদেষ্টার পরিষদের মতামত নেওয়া হতে পারে।
গত ২ জুন অর্থ উপদেষ্টা যে বাজেট প্রস্তাবটি ঘোষণা করেন তাতে আবাসনখাতে ৫ গুণ বেশি কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছিল। কিন্তু পরবর্তী ব্যাপক সমালোচনা মুখে এই সুবিধা বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এরই মধ্যে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব অর্থ উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান সাথে দেখা করে দেশের অর্থনীতি ও কর্মসংস্থার স্বার্থে বিদ্যমান সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছিল।
এ বিষয়ে গত বৃহস্পতিবার সচিবালয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। ফলে এখন এ বিষয়টি নিষ্পত্তি উপদেষ্টার পরিষদের সভায় হতে পারে বলে সূত্র জানায়।
উল্লেখ্য, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। অন্তর্বর্তী সরকার গত ২৯ আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় এ সুযোগ বাতিল করার সিদ্ধান্ত নেয়। ২ সেপ্টেম্বর এনবিআর ১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। তবে সে সময় স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস ও ভ’মি আয়কর রিটার্নে অপ্রদর্শিত থাকলে তা নির্ধারিত হারে আয়কর দিয়ে বৈধ করার বিধানটি বহাল রাখা হয়। এর মধ্যে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর বাড়িয়ে কিছু কাটছাঁট করে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।  এক্ষেত্রে বিভিন্ন অঞ্চলভেদে তিন থেকে পাঁচ গুণ কর বাড়ানোর প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার। এতেই দেখায় দেয় বিপত্তি অর্থনীতিবীদসহ বিভিন্ন পর্যায় থেকে সরকারের এই প্রস্তাবের ব্যাপক সমালোচনা করা হয়।
অর্থ বিলে বলা হয়েছে, সরকারিভাবে নির্ধারিত এলাকা ভেদে ফ্ল্যাট বা ভবন কেনা এবং নির্মাণে কালোটাকা সাদা করতে হলে প্রতি বর্গফুটে নির্দিষ্ট হারে কর দিতে হবে। ঢাকার অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশায় ২ হাজার বর্গফুটের বেশি আয়তনের অ্যাপার্টমেন্ট বা ভবনের ক্ষেত্রে কর হবে প্রতি বর্গফুটে ২ হাজার টাকা। একই এলাকায় ২ হাজার বর্গফুটের কম আয়তনের ক্ষেত্রে কর নির্ধারিত হয়েছে ১৮০০ টাকা।
ধানমন্ডি, উত্তরা, মহাখালী, লালমাটিয়া, বসুন্ধরা, ঢাকা ক্যান্টনমেন্ট, কাওরান বাজারসহ অন্যান্য অভিজাত এলাকায় ২ হাজার বর্গফুটের বেশি আয়তনের অ্যাপার্টমেন্ট বা ভবনের ক্ষেত্রে কর হবে ১৮০০ টাকা এবং অনধিক আয়তনের ক্ষেত্রে ১৫০০ টাকা।
অপরদিকে, ঢাকা ও চট্রগ্রাম মহানগরীর বাইরে সিটি করপোরেশন এলাকাগুলোতে বড় ফ্ল্যাটের (১৫০০ বর্গফুটের বেশি) ক্ষেত্রে কর প্রতি বর্গফুটে ৭০০ টাকা এবং ছোট ফ্ল্যাটে (১৫০০ বর্গফুটের কম) কর ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা সদরের পৌর এলাকায় বড় ফ্ল্যাটের জন্য কর প্রতি বর্গফুটে ৩০০ টাকা এবং ছোট ফ্ল্যাটের জন্য ২৫০ টাকা। দেশের অন্যান্য অঞ্চলে বড় ফ্ল্যাটের ক্ষেত্রে কর ১৫০ টাকা এবং ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে ১০০ টাকা।
ভবন নির্মাণেও সুযোগ
শুধু অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনা নয়, ভবন নির্মাণেও কালোটাকা সাদা করার সুযোগ থাকছে। এলাকা ভেদে প্রতি বর্গফুটে ৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত কর দিয়ে এই সুবিধা নেওয়া যাবে।
শর্তসাপেক্ষে বৈধতা
তবে দুটি শর্ত উল্লেখযোগ্য: ১. অর্থটি যদি অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে অর্জিত হয়, তবে তা বৈধ করা যাবে না। ২. অর্থের উৎস বৈধ না হলে, আইনের এই ধারায় সুবিধা প্রযোজ্য হবে না।
এদিকে, আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে (অনুদানসহ- দুই লাখ ২১ হাজার কোটি টাকা, যা জিডিপির সাড়ে ৩ শতাংশ। এই ঘাটতির মধ্যে বড় একটি অঙ্ক পূরণ করা হবে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার মাধ্যমে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে এক লাখ ৪ হাজার কোটি টাকা। ব্যাংকবহিভর্’ত ঋণ আসবে ২১ হাজার কোটি টাকা। এর মধ্যে সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে ১২ হাজার ৫০০ কোটি টাকা। বিদেশি ঋণ সহায়তা ধরা হয়েছে নিট ৯৬ হাজার কোটি টাকা।
বাজেটে রাজস্ব আয়ের প্রক্ষেপণ করা হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে করসমূহ থেকে আসবে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতায় আদায়ের টার্গেট ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এনবিআর-বহিভর্’ত ১৯ হাজার কোটি টাকা এবং কর ব্যতীত প্রাপ্তি ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।
অর্থ উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সম্পদের সুষম বণ্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত হবে এবারের বাজেট বাস্তবায়নে। পাশাপাশি, রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটা যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নও এ বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
খুসখুসে কাশি থেকে মুক্তি পেতে যা করবেন
শীতকাল এলেই অনেকের জ্বর-সর্দি লেগেই থাকে।  কিছুদিন ঘরোয়া নিয়ম মেনে চললে সর্দি সারলেও সারতে চায় না খুসখুসে কাশি।  আর এই কাশি চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সারাক্ষণ গলার মধ্যে যেন একটা খুসখুসে ভাব লেগেই থাকে। এখন কথা হলো, শীতে এই কাশি থেকে মুক্তি পাবেন কিভাবে?
শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যায়। এ জন্য এ সময় সুস্থ থাকতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার। তার পরও যদি ঠাণ্ডা লেগে যায়, তাহলে দরকার কিছু নিয়ম মেনে চলা।
১. এক গ্লাস হালকা গরম পানিতে দুই চা চামচ মধু, আধা চা চামচ লেবুর রস আর সামান্য পরিমাণ আদার রস মিশিয়ে দিনে অন্তত এক থেকে দুবার পান করুন। এতে কাশি অনেকটা কমে যাবে।
২. কাশি সারতে আদার টুকরো মুখে রাখতে পারেন। শুধু খেতে না পারলে লবণ মিশিয়ে আদা খেলে উপকার মিলবে।
৩. মধুতে নিয়ন্ত্রণে থাকে কাশি। সারা দিনে দুই থেকে তিনবার মধু খেতে পারেন। তবে মধু যেন খাঁটি হয়, সে বিষয়ে খেয়াল রাখুন।
৪. গরম পানি দিয়ে গার্গল করুন। এক গ্লাস গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে গার্গল করুন।  এটি কাশি কমাতে সাহায্য করবে।
৫. সব সময় হালকা গরম পানি পান করুন। গরম পানি দ্রুত সুস্থতা দান করবে।
৬. গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। নিমেষে দূর হবে কাশি।
৭. বেশি কাশি হলে মুখে লবঙ্গ রাখুন। এতে করে আরাম পাওয়া যাবে।
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারে অঙ্গীকার
একাধিক ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। চীনের কুনমিংয়ে ত্রিদেশীয় বৈঠকে পরস্পরের প্রতি প্রতিবেশীসুলভ আচরণ, পারস্পরিক আস্থা, সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও যৌথ উন্নয়নের নীতির ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয় দেশ তিনটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের কুনমিং শহরে গত বৃহস্পতিবার (১৯ জুন) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, চীন-বাংলাদেশ-পাকিস্তান যৌথ সহযোগিতা সত্যিকারের বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতাকে অনুসরণ করে। এই সম্পর্ক যে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয়, তাও উল্লেখ করা হয়।
বিস্তারীত পড়তে ক্লিক করুন
ইসরাইলের পতন না হওয়া পর্যন্ত ইরানকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান এনআরসির
দখলদার রাষ্ট্র ইসরাইলের পতন ঘটিয়ে মজলুম ফিলিস্তিনিদের মুক্তি অর্জনের আগপর্যন্ত ইরানকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
এ যুদ্ধে ইরানের সঙ্গে সব মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে অংশগ্রহণেরও দাবি জানিয়েছে দলটি। শুক্রবার (২০ জুন) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।
ফিলিস্তিন ও ইরানসহ মুসলিম রাষ্ট্রগুলোতে অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় বিপ্লবী পরিষদ এ বিক্ষোভের আয়োজন করে। জুমার নামাজের পরপরই তাকবির ধ্বনি দিয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ শুরু করে দলটির নেতাকর্মীরা। এসময় তারা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী স্লোগান দেন। বিক্ষোভে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দেয়। পরে বায়তুল মোকাররম থেকে মিছিল বের হয়ে পল্টন মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু আহমেদ সদর, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ইসরাইল জেনেভা কনভেনশন লঙ্ঘন করে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে। তাদের বিচার করতে হবে। অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতার করে বিচার ও শাস্তি নিশ্চিত করতে আমরা জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, গাজা এবং ইরানসহ সারা বিশ্বে মুসলমানদের ওপর যে আগ্রাসন, নির্যাতন-নিপীড়ন গণহত্যা চালানো হচ্ছে, বিশ্ব মুসলমানরা এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এর বদলা নিবোই নিবো ইনশাআল্লাহ। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদীদের হাতে রেখে কোন অবস্থাতেই কোন মুসলমান শান্তিতে ঘুমাতে পারেনা। ইসরাইলকে মুসলমানদের ওপর হামলা করার জন্য অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করে যে আমেরিকা, সেই আমেরিকার থেকেই কিছু মুসলিম রাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে। আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আবার এসময়ে মুসলমানদের যারা শিয়া সুন্নি ভাগ করে তারা মুসলমানদের শত্রু, মুসলিমদের উপর আগ্রাসন বন্ধ করতে হলে সকল মুসলিম এক হতে হবে এবং সেই স্বার্থেই বিভক্তি কারীদের চিহ্নিত করতে হবে।
যুগ্ম আহবায়ক সাইয়েদ কুতুব বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলার মাধ্যমে এটাই প্রমাণ করেছে আন্তর্জাতিক আইন তাদের জন্য না। ইসরাইল মূলত ইরানে হামলার মাধ্যমে সমগ্র মুসলিম রাষ্ট্র দখলে নিতে চায়, তাদের মূল লক্ষ্য হলো পবিত্র মক্কা ও মদীনা শরিফ দখল করা। আর ইসরাইল তাদের দোসর হিন্দুত্ববাদী ভারতকে দিয়ে বাংলাদেশকে দখল করতে চায়।
তিনি আরো বলেন, পৃথিবীর সকল মুসলমানকে টিকে থাকতে হলে মানবতার দুশমন ইসরাইলকে উৎখাত করতে হবে। ইরানের বিজয় হবে সমগ্র মুসলিম উম্মাহর বিজয়। ইনশাআল্লাহ বায়তুল মোকাররম মসজিদ থেকে ইরানের সেই বিজয় উদাযাপন করা হবে।
আবদুল ওয়াহেদ বলেন, ঔপনিবেশিক ইসরাইলের হামলার প্রতিবাদে ইরান যখন পালটা হামলা করলো তখনি বিশ্ব মোড়লরা নগ্নভাবে ইসরাইলকে সমর্থন জানালো। আমরা আমেরিকা ও জি-৭ এর এই অবস্থানের তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনের পক্ষে মুসলিম দেশগুলো প্রতিরোধ গড়ে তোলেনি বলেই আজ ইসরাইল ইরানের ওপর হামলা করার সাহস পেয়েছে। এই মুহুর্তে ইরান যদি হেরে যায় এরপরে ইসরাইল একে একে সকল মুসলিম দেশেই হামলা করবে। তাই আমরা মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরাইলকে প্রতিরোধের আহ্বান জানাই।
ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ তেহরানের দখলে: ইরান
ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্মকর্তা কর্নেল ইমান তাজিক।
দ্বিতীয় দফা হামলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, মঙ্গলবার (১৭ জুন) রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।
এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক আক্রমণের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। খবর আল জাজিরার খবর।
এতে বলা হয়েছ, তাদের শক্তিশালী ফাতাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেঙে প্রতিদ্বন্দ্বী দেশটিকে “ইরানের কর্তৃত্বের বার্তা পাঠিয়েছে”।
ইসরায়েলি মিডিয়া অনুযায়ী, সর্বশেষ হামলা তেল আবিবের ওপর বিস্ফোরণ ঘটায় এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। কৌশলগত স্থানে প্রভাব সম্পর্কে তথ্য সেন্সর করার কারণে ইসরায়েলের অন্য কোনো স্থানে আঘাত করেছে কিনা তা স্পষ্ট নয়।
এর আগে যদিও ইরানের আকাশসীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি করে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানোর পরে সামনে এলো আইআরজিসির বিবৃতিটি।
ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেয়নি জামায়াত
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপে দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৭ জুন)। এ আলোচনায় যোগ দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা পৌনে ১২টায় আলোচনা শুরু হয়। ১১টায় বৈঠক শুরুর কথা থাকলেও জামায়াতের প্রতিনিধিদের অপেক্ষায় সভা শুরু করতে বিলম্ব হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না, এ বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের (জামায়াত) উপেক্ষা করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবেন না।
কমিশনের পক্ষ থেকে দুই ঘণ্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে।
বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন।
সূচনা বক্তব্যে কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব।
কমিশনের সব প্রস্তাবে একমত না হলেও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকে নিয়োগ, নারী আসনে সরাসরি নির্বাচন, প্রধান বিচারপতি নিয়োগ ও সংসদের উচ্চ কক্ষ নিয়ে আলোচনা হওয়ার কথা আজকের বৈঠকে।
একযোগে এবার ইসরায়েলে হামলা চালাল ইরান ও ইয়েমেন
এবার ইসরায়েলকে লক্ষ্য করে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ও ইয়েমেন। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) রাতের প্রথম দিকে ইরান ও ইয়েমেন সমন্বিতভাবে এই হামলা চালায়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দখলকার ইসরায়েলের অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এদিকে, ইরানের ইসলামী বিপ্লব গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের হাইফা, নেগেভ মরুভূমিতে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও কিরিয়াত গাতে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
হামলায় সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয় এবং হাইফার অনেক এলাকায় অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা যায়।
ইরানের দাবি, ইসরায়েল বিনা উসকানিতে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায়। এর জবাবেই শুক্রবার (১৩ জুন) গভীর রাতে ‘ট্রু প্রমিস-৩’ অভিযানটি শুরু হয়।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২২৪ জন বেসামরিক মানুষ নিহত ও ১২০০ জন আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইরানে ইসরাইলি আগ্রাসনের নিন্দা এনআরসির
আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইল ইরানে চালানো বর্বরোচিত আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার সংগঠনের আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব হাসান আরিফ এক যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেন, এখন আর নীরব থাকার সুযোগ নেই।
বিবৃতিতে নেতারা ইসরাইলের কাপুরুষোচিত হামলায় ইরানের সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং নারী-শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সংগঠনের সহকারী সদস্য সচিব আবদুস সালামের পাঠানো বিবৃতিতে তারা বলেন, ইসরাইলের এ নগ্ন হামলা কেবল ইরানের সার্বভৌমত্বের ওপরই আঘাত নয়, বরং এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সব মানবিক নীতির চরম লঙ্ঘন। এ ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি।
বছরের পর বছর ধরে ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম দেশে ইসরাইলের চালানো হত্যাযজ্ঞ ও আগ্রাসনের বিচার না হওয়ায় তারা আজ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে জানান তারা।
জাতীয় বিপ্লবী পরিষদ অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক আহ্বান করার জন্য জোর দাবি জানাচ্ছে।
ওই দুই নেতা বলেন, বিশ্বশান্তি রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করতে নিরাপত্তা কাউন্সিলকে অবশ্যই ইসরাইলের এ আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। কোনো দেশের সার্বভৌমত্বের ওপর এভাবে হামলা চালিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
বিবৃতিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এখন আর নীরব থাকার সুযোগ নেই। মুসলিম উম্মাহকে সব ভেদাভেদ ভুলে ইসরাইলি জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম দেশগুলোর সম্মিলিত শক্তিই পারে এ অন্যায় ও জুলুমের অবসান ঘটাতে।
তারা আরও বলেন, জাতীয় বিপ্লবী পরিষদ ইরানের সরকার ও শোকসন্তপ্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং তাদের এ দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের বিজয় অবশ্যম্ভাবী।
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনৈতিক ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১৩ জুন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান। ড. ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, সেখানেই স্থানীয় সময় সকালে তাদের সাক্ষাৎ হবে।
চার দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস। এ সময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনাকল্পনা ছিল।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে।
সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
পবিত্র হজ আজ
আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে থাকার দিন। সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে সমবেত মুসলমানরা আজ থাকবেন সেখানে।
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’-এ ধ্বনিতে আজ মুখর থাকবে আরাফাতের ময়দান।
মিনায় মুসলি­দের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ৮ জিলহজ শুক্রবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার রাতেই হাজিরা মিনার তাঁবুতে পৌঁছে যান। হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়ালি­মরা আগের রাত থেকেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করেন। হজযাত্রীরা বৃহস্পতিবার এশার পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওয়ানা হন।
মক্কা থেকে বাংলাদেশ হজ অফিসের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ২২৪টি ফ্লাইটে সর্বমোট ৮৭ হাজার ১৫৭ জন (ব্যবস্থাপনা সদস্য সহ) হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে এ পর্যন্ত একজন মহিলাসহ ১৭ জন হজযাত্রী মারা গেছেন।
তাঁবুর এই শহর মুখরিত হয়ে উঠেছিল ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। সারা দিন ও রাত তারা মিনায় কাটান ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে। আল্লাহর নৈকট্য লাভের আশায় মশগুল ছিলেন জিকির ও তালবিয়াতে।
মিনায় পৌঁছে হজযাত্রীরা ফজর থেকে এশা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নিজ নিজ তাঁবুতে। ৯ জিলহজ (শনিবার) সূর্যোদয়ের পর হজযাত্রীদের আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও শুক্রবার রাতেই তাদের নিয়ে যান মুয়াল্লিমের দায়িত্বশীলরা।
পবিত্র হজ ইসলামের পাঁচ স্তম্ভের একটি। আর্থিকভাবে সমর্থ ও শারীরিকভাবে সক্ষম পুরুষ ও নারীর জন্য তা ফরজ। এবার যারা হজে এসেছেন, তারা আজ সূর্যোদয়ের পর সমবেত হবেন মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দানে।
সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিয়ে আত্মশুদ্ধি, মাগফিরাত ও রহমত চাইতে আসা মুসলমানরা আজ জড়ো হয়েছেন আরাফাতের ময়দানে, যাকে হজের মূল অনুষ্ঠান বলা হয়।
তিনদিকে পাহাড়ঘেরা প্রায় চার বর্গমাইল আয়তনের এ বিশাল সমতল মাঠের একপ্রান্তে জাবালে রহমত। অর্থাৎ রহমতের পাহাড়। ১৪শ বছরের বেশি সময় আগে এখানেই শেষ নবি হজরত মোহাম্মদ (সা.) দিয়েছিলেন তার বিদায় হজের ভাষণ।
এ পাহাড়টিকে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলে থাকেন। বলা হয়ে থাকে, আদি পিতা আদম (আ.) ও আদি মাতা হাওয়া (আ.) পৃথিবীতে পুনর্মিলনের পর এই আরাফাতে এসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন।
এই আরাফাতে উপস্থিত না হলে হজ পূর্ণ হয় না। তাই হজে এসে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও অ্যাম্বুলেন্সে করে আজ আনা হবে এখানে। ইসলামী রীতি অনুযায়ী, জিলহজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হলো হজ।
এখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন খতিব। এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি।
তার প্রদত্ত সেই খুতবার বাংলা অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থী ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। বাংলা ছাড়াও ৪৯টি ভাষায় এদিন অনুবাদ করা হবে হজের খুতবা।
১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আশ শায়খ। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন। এরপর থেকে প্রতিবছরই সৌদি কর্তৃপক্ষ নতুন খতিব নিয়োগ দিয়ে আসছেন।
ইসলামের বিধান অনুসারে, আজ সূর্যাস্তের পর আরাফাত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন হাজিরা।
মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের ১০ জিলহজ পর্যায়ক্রমে তিনটি কাজ সম্পন্ন করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশে পশু কুরবানি ও মাথা মুণ্ডন করা। এরপর ১১ জিলহজ তিনটি শয়তানকে ২১টি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের সবকটি ফরজকাজ সম্পন্ন হবে।
তাওয়াফে জিয়ারত শেষ করে হাজিরা আবারও মিনায় চলে আসবেন এবং রাত্রিযাপন করবেন। ১২ জিলহজ তিনটি শয়তানকে প্রতীকী ২১টি পাথর নিক্ষেপ করে হাজিরা মক্কায় চলে আসবেন। সবশেষে কাবা শরিফকে বিদায়ি তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
চলতি বছর মক্কায় প্রবেশের তাসরিহ বা নুসুক কার্ড ছাড়া কাউকে পাওয়া গেলে ১০ হাজার সৌদি রিয়াল অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান করা হয়েছে। ডিজিটাল এ নুসুক কার্ডে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রয়োজনীয় সব তথ্য থাকে। হজের জন্য মিনা, আরাফাত, মুজদালিফা, মসজিদুল হারামে প্রবেশ করতে চাইলে এ কার্ড অবশ্যই দেখাতে হবে।
গতবারের মতো এবারও প্রচণ্ড গরমের ভোগান্তি সঙ্গী হচ্ছে হজযাত্রীদের। হজের সময় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে মক্কার আবহাওয়া দপ্তর।
বলা হয়েছে, এ বছর হজযাত্রীরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এর মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি অন্যতম। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল্লাহিল বলেছেন, উচ্চতাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে সবাইকে সতর্ক থাকতে হবে।
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ রাজনৈতিক দল নয়, জনগণের অংশগ্রহণ
জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, জনগণের অংশগ্রহণ।
বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ডিকাব টকে তিনি এই মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার এবং তাদের সংস্কার কার্যক্রমের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন রয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি।
জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।
বহুল আলোচিত রাখাইন রাজ্যে ত্রাণসামগ্রী পাঠানোর জন্য করিডোর প্রসঙ্গে তিনি বলেন, করিডর ইস্যুতে কোনো ধরনের আলোচনার সঙ্গে জড়িত নয় জাতিসংঘ।
হজের গুরুত্ব ও ফজিলত
হজ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো দৃঢ় সংকল্প করা বা ইচ্ছা করা। ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হলো হজ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের আশায় নির্দিষ্ট কার্যাবলি সম্পাদনের মাধ্যমে কাবা শরিফ জিয়ারত করাকে হজ বলে। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরজ। হজের মাধ্যমে মানুষের দৈহিক, আত্মিক ও আর্থিক ইবাদতের সমাবেশ ঘটে।
পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘যে ব্যক্তিরই এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে, সে যেন এ ঘরের হজ আদায় করে, আর কেউ যদি এ বিধান অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহতায়ালা সৃষ্টিকুলের মুখাপেক্ষী নন।’ (সুরা আল ইমরান, আয়াত ৯৭) আলোচ্য আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ আদায় করতে হবে, অন্য কোনো উদ্দেশে হজ আদায় করলে তা আদায় হবে না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশে হজ আদায় করেছে, যার মধ্যে সে কোনো অশ্লীল কথা বা কাজ করেনি সে হজ থেকে ফিরবে সে দিনের মতো নিষ্পাপ অবস্থায় যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন। (বুখারি শরিফ, হাদিস নম্বর ১৫২১)। সুবহানাল্লাহ।
একজন হাজি সাহেবানের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে? আল্লাহ আরও বলেন, তোমরা আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য হজ ও ওমরাহ পালন কর। (সুরা বাকারা, আয়াত ১৯৬) হজের ফরজ তিনটি : ১. মিকাত থেকে ইহরাম বাঁধা। ২. ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। ৩. ১০ জিলহজ সুবহে সাদিকের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের আগে বাইতুল্লাহ শরিফ তাওয়াফে জিয়ারত করা। হজের ওয়াজিব ছয়টি : ১. ৯ জিলহজ সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা ২. সাফা মারওয়া পাহাড় দুটিতে সায়ি করা ৩. মিনায় শয়তানকে কংকর (পাথর) নিক্ষেপ করা ৪. ইহরাম খোলার জন্য মাথা মু-ন করা ৫. বিদায়ী তওয়াফ করা ৬. কোরবানি করা।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হজের ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর মানুষের কাছে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃশকায় উটে চড়ে দূর পথ পাড়ি দিয়ে। (সুরা হজ, আয়াত ২৭)।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল (সা.) কীভাবে তালবিয়া পড়তেন তা আমি অবশ্যই জানি। তাঁর তালবিয়া ছিল, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির, সব প্রশংসা ও নিয়ামত কেবল আপনারই। (বুখারি শরিফ, হাদিস নম্বর ১৪৫৭)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেন, যখন কোনো ব্যক্তি পবিত্র উপার্জন দ্বারা হজ করতে রওনা করে এবং জমিনে পা রাখে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, তখন আকাশ থেকে আহ্বানকারী বলতে থাকে আমি হাজির এবং তোমার পুরস্কার দেওয়ার জন্য আমি প্রস্তুত। তোমার উপার্জন হালাল ও বরকতপূর্ণ। তোমার হজ কবুল হবে এবং তা প্রত্যাখ্যাত হবে না। (সহিহ বুখারি)
হজের মধ্যে প্রধান ও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফায় অবস্থান। কোনো হজ পালনকারী ব্যক্তি যদি মুযদালিফায় রাতে অবস্থান করে এবং সুবেহ-সাদিকের পূর্বে আরাফাত ময়দানের সীমানায় উপস্থিত হয়ে আরাফাত ময়দানে অবস্থান করে তাহলে তার হজ আদায় সম্পূর্ণ হবে। রসুল (সা.) বলেন, আরাফাতে অবস্থানই হজ। (তিরমিজি শরিফ)।
‘জাতীয়তাবাদী’ নওরোকি পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত
মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ‘জাতীয়তাবাদী’ হিসেবে পরিচিত নেতা ক্যারল নওরোকি। দ্বিতীয় দফা ভোটের পর আজ সোমবার (২ জুন) তাকে বিজয়ী ঘোষণা করে ফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। খবর রয়টার্সের।
পোল্যান্ডের জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রবিবার দ্বিতীয় দফা ভোটে কট্টর রক্ষণশীল ইউরো-সংশয়ী নেতা ক্যারল নওরোকি ৫০.৮৯ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উদারপন্থি নেতা ওয়ারসোর মেয়র রাফাল ত্রজাস্কোস্কি ৪৯.১১ শতাংশ ভোট পেয়েছেন।
পোল্যান্ডের নির্বাচনের দিকে নজর ছিল প্রতিবেশি ইউক্রেনসহ রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নজুড়ে মানুষের। কারণ, এই নির্বাচনের ফল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পোল্যান্ডের সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে।
রয়টার্স বলছে, পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে নওরোকির জয় দেশটির ইউরোপন্থি সরকারের সংস্কার এজেন্ডার উপর এক বড় ধাক্কা। ‘জাতীয়তাবাদী’ নওরোকি ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে সন্দিহান এবং তার নীতি মার্কিন রক্ষণশীল রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
৪২ বছর বয়সী নওরোকি একজন ইতিহাসবিদ এবং অপেশাদার বক্সার। তিনি একটি জাতীয় স্মৃতি ইনস্টিটিউট পরিচালনা করতেন। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় তিনি প্রতিবেশী ইউক্রেনের শরণার্থীসহ ইউরোপীয় অন্যান্য জাতিসত্ত্বার তুলনায় অর্থনৈতিক ও সামাজিক নীতিমালা পোল্যান্ডের পক্ষে রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছিলেন।
নওরোকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলন দ্বারা অনুপ্রাণিত। তিনি ‘পোল্যান্ড ফার্স্ট, পোলিশ প্রায়োরিটি’ – এই স্লোগানে প্রচারণা চালান।
নাওরোকি নির্বাচনী প্রচারে বারবার বলেন, ‘সামাজিক সুবিধা পাবে পোল্যান্ডবাসী আগে’ এবং হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসার ক্ষেত্রে পোল্যান্ডের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া উচিত। এপ্রিলের এক প্রচারণায় তিনি বলেন, ‘সামাজিক সুবিধা হবে সর্বাগ্রে পোল্যান্ডবাসীর জন্য।’
মে মাসে তিনি ইউক্রেনের প্রতি পোল্যান্ডের সাহায্যের বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশ না করার অভিযোগ তোলেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘দাম্ভিক’ বলে উল্লেখ করেন। তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রার্থিতার বিরোধিতাও করেন।
ডানপন্থি ‘ল অ্যান্ড জাস্টিস পার্টি’র নেতা নাভরোস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ।  মে মাসে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, ট্রাম্প তাকে জানিয়েছেন- ‘তুমি জিতবে’। হোয়াইট হাউজের প্রকাশিত ছবিতে দু’জনকে থাম্বস আপ দিতে দেখা যায়।
পোল্যান্ডে পার্লামেন্টের হাতে মূল ক্ষমতা থাকলেও প্রেসিডেন্ট ভেটো দেওয়ার অধিকার রাখেন- যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসেবে কটরপন্থি নওরোকি তার পূর্বসূরী, প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডার নীতিগুলো অব্যাহত রাখবেন বলে ধারণা করা হচ্ছে। যার মধ্যে গর্ভপাতকে উদারীকরণ বা বিচার বিভাগ সংস্কারের জন্য সরকারের যেকোনো প্রচেষ্টাকে বাধা দেওয়া অন্তর্ভুক্ত।
নওরোকিকে অভিনন্দন জানিয়ে সাবেক প্রেসিডেন্ট ডুডা সামাজকি যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, “ধন্যবাদ! প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য। ভোটদানের জন্য। আপনার নাগরিক কর্তব্য পালনের জন্য। পোল্যান্ডের দায়িত্ব নেওয়ার জন্য। বিজয়ীকে অভিনন্দন! পোল্যান্ডকে শক্তিশালী রাখুন!”
ট্রেবল জিতে নতুন উচ্চতায় পিএসজি
ফ্রেঞ্চ লিগ কাপ, ট্রফি ডি চ্যাম্পিয়ন ও লিগ ওয়ান জিতে ঘরোয়া ট্রেবলের স্বাদ আগেই পেয়েছিলেন তারা। পিএসজির সামনে হাতছানি দিচ্ছিল ইউরোপিয়ান ট্রেবল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সেটাও পূর্ণ করল লুইস এনরিকের দল। ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে ট্রেবল জয়ের উল্লাসে মাতল পিএসজি।
গত মৌসুম শেষে পিএসজি ছাড়েন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে। তার বিদায়ের পর পিএসজি থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নেয় ইউরোপিয়ান মিডিয়া। ফরাসি ফুটবলে অনেকটা নিভৃতেই চলতে থাকে পিএসজির দাপট।
এই বছরের জানুয়ারিতে পিএসজি জিতেছিল মৌসুমের প্রথম শিরোপা। এরপর পিএসজির ঘরে ওঠে ফ্রেঞ্চ লিগ কাপ শিরোপা। লিগ ওয়ানে মৌসুমজুড়েই দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি সহজেই জিতে নেয় লিগ শিরোপাও।
ঘরোয়া ট্রেবল জয়ে পর পিএসজির চোখ ছিল বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগে। দাপটের সঙ্গে এই মৌসুমে খেলা পিএসজি আর্সেনালকে হারিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার সুযোগ পায়।
ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইন্টার মিলান। তবে মিউনিখের ফাইনালে ইন্টারকে পাত্তাই দিল না পিএসজি। ৫-০ গোলের বিশাল জয়ে চ্যাম্পিয়নস লিগ জিতল এনরিকের দল। মার্শেইয়ের পর দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতলেন তারা।
এই শিরোপা জেতায় ইউরোপিয়ান ট্রেবল পূর্ণ করল পিএসজি। পুরুষদের ইউরোপিয়ান ফুটবলে নবম দল হিসেবে ট্রেবল জিতল পিএসজি। এর আগে ১৯৬৭ সালে সেল্টিক, ১৯৮৮ সালে পিএসভি আইন্দহোভেন, ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড, ২০০৯ সালে বার্সেলোনা, ২০১০ সালে ইন্টার মিলান, ২০১৩ সালে বায়ার্ন মিউনিখ, ২০১৫ সালে বার্সেলোনা, ২০২০ সালে বায়ার্ন মিউনিখ ও ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপিয়ান ট্রেবল জয়ের কীর্তি গড়েছিল।
নিবন্ধন ফিরে পেল জামায়াত
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দীর্ঘ প্রতীক্ষার পর সর্বোচ্চ আদালতের রায়ে অবশেষে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
রোববার (১ জুন) সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যদের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তবে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে কোনো আদেশ দেননি আদালত।
আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যরিস্টার মীর আহমেদ বিন কাশেম।
আইনজীবী শিশির মনির বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আজ নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলার মাধ্যমে দলটির নিবন্ধন কেড়ে নেয়া হয়েছিল। এ রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সংসদপ্রাপ্তি নিশ্চিত হলো। এ রায়ের পর বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে বলে আমরা আশাবাদী।
এছাড়া জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সবাই নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতে ইসলামীর নেতাদের বেছে নেবে বলেও আশা ব্যক্ত করেন এই আইনজীবী।
এর আগে, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া প্রতীকসহ নিবন্ধন ফিরে পেতে আপিলের রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। গত ১৪ মে চতুর্থ দিনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একই বেঞ্চ এ আদেশ দেন।
ওই দিন জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।
চলতি বছরের ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়।
গত বছরের ২২ অক্টোবর নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে ফের আইনি লড়াই শুরু করে জামায়াত।
এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিলে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যান
প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার কথা বলেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, “১০ মাস লাগে না এ সংস্কার করতে, নির্বাচন দিতে। অথচ আপনারা ১০ মাস অতিক্রান্ত করেছেন। আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর মধ্যে নির্বাচন দেওয়া খুব একটা বড় সংস্কার বলে মনে করি না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন। আমরা সবাই সহযোগিতা করবো।”
শনিবার (৩১ মে) ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আইনজীবীদের ছেলে-মেয়েদর মধ্যে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তব্যেরও আয়োজন করা হয়।
জিয়াউর রহমানকে স্মরণ করে জয়নুল আবেদীন বলেন, “ফ্যাসিস্ট সরকার চেয়েছিল জিয়াউর রহমানকে সকলের অন্তর থেকে মুছে ফেলতে। তারা চিন্তা করেছিল, জিয়ার নাম মুছে ফেলতে। কিন্তু মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায় না।”
তিনি বলেন, “জিয়াউর রহমান মানুষের জীবনে, অন্তরে চিরদিন থাকবেন। তার পরিবার, পরিজনও সংগ্রাম, দুর্যোগ অতিক্রম করে বেঁচে আছেন। আল্লাহ সহায় থাকলে কেউ মেরে ফেলতে চাইলেও পারে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, পারেনি। আগের চেয়ে এখন ভালো আছেন। তারেক রহমান বাপের স্মৃতি ধরে রেখেছেন। হাজার মাইল দূরে থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। আগেও করেছেন, সামনেও করবেন।”
ঢাকা আইনজীবী সমিতির (বার) ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নজরুল ইসলামের, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন, বারের সাবেক সভাপতি মহসিন মিয়া, বারের সহ-সভাপতি শহীদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম (বিউটি), লাইব্রেরি সম্পাদক নার্গিস পারভীন মুক্তি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর এ্যানি, ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক, সদস্য আনোয়ারুল ইসলাম প্রমুখ।
“শৃঙ্খলার’ পদক্ষেপ নাকি ‘অধিকার হরণ” সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫?
সম্প্রতি ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করেছে সরকার। এই অধ্যাদেশ নিয়ে সরকারি কর্মজীবীরা বলছেন, তাদের অধিকার হরণ ও কথা বলার সুযোগ রহিত করা হয়েছে। আর সরকার বলছে, আইনটিতে কারও অধিকার-ই হরণ করা হয়নি, বরং শৃঙ্খলা বজায় থাকবে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই ক্ষুব্ধ সচিবালয়ের কর্মচারীরা। এমনকি সেখানে নিষেধাজ্ঞা থাকার পরও অধ্যাদেশটি বাতিলের দাবিতে তারা সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এই পরিস্থিতির মধ্যেই রোববার (২৫ মে) অধ্যাদেশ জারি করা হয়। আর এতে যেন আন্দোলন আরও ফুঁসে ওঠে। সোমবার (২৬ মে) কাজ বাদ দিয়ে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। তারা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আর সরকারও তাদের কঠোর অবস্থানের কথা জানান দিচ্ছে।
অধ্যাদেশে যা আছে
সদ্য জারি করা সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশে সরকারি কর্মচারীদের চারটি বিষয়কে অপরাধ হিসেবে রাখা হয়েছে। সেগুলো হলো- সরকারের কোনো কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হোন, যা অনানুগত্যের শামিল, বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হোন, অন্য যেকোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন এবং যেকোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচারণের দায়ে দণ্ডিত হবেন।
এসব অপরাধের শাস্তি হিসেবে দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া, চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করার মতো দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। সেখানে আরও বলা হয়েছে, কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্ত কর্মচারীকে দোষী সাব্যস্ত করা হলে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ৩০ কার্যদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন এবং রাষ্ট্রপতি যা উপযুক্ত মনে করবেন সেভাবে আদেশ দিতে পারবেন।
আন্দোলনরত কর্মচারীরা যা বলছেন
গেল বৃহস্পতিবার (২২ মে) অধ্যাদেশটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ওইদিন থেকেই প্রতিবাদ জানাতে শুরু করেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে ওইদিন থেকেই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এর পর শনি ও রোববারও এই কর্মসূচি চালু রাখেন। সোমবার (২৬ মে) কর্মচারীদের আরও কয়েকটি সংগঠন একত্রিত হয়ে বিকেল পর্যন্ত কর্মসূচি পালন করেন।
এ প্রসঙ্গে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘অধ্যাদেশটিতে সরকারি চাকরিজীবীদের অধিকার হরণ করা হয়েছে। অধ্যাদেশে স্পষ্ট উল্লেখ, কারণ দর্শাণোর নোটিশেও চাকরিচ্যুত করা যাবে। আপনারা জানেন, একটা সরকারি চাকরি পেতে কতটা বেগ পেতে হয়। সেখানে যদি লঘু অপরাধে গুরুদণ্ড দেওয়া হয় তাহলে তো সরকারি চাকরি কেউ-ই করতে পারবেন না। এটিকে আমরা বলছি কালো আইন। এই আইনের সঙ্গে কারা জড়িত তাদের তালিকা আমাদের কাছে রয়েছে। আমরা তাদের চিহ্নিত করেছি। অধ্যাদেশটি যদি বাতিল করা না হয় তাহলে আমরা আন্দোলন থেকে পিছু হটব না।’ এ বিষয়ে জনপ্রশাসন সচিব তাদের সঙ্গে বসার কথা বলেও বসেননি। সেজন্য জনপ্রশাসন সচিবের অপসারণ চান অনেক কর্মী।
সরকারের বক্তব্য
সরকারি চাকরি (সংশোধন) ২০২৫ অধ্যাদেশ বাতিলের দাবিতে কয়েকদিন ধরে চলা বিক্ষোভ নিয়ে সরকারের পক্ষ থেকে কেউ-ই মুখ খুলছেন না। এ নিয়ে রোববার (২৫ মে) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যেটা যে সময়ে দরকার পড়ে, সেই সময়ে সেটা করা হয়। আওয়ামী লীগ সরকার নির্বাচন ম্যানুপুলেট করার উদ্দেশ্যে আইনটির সংশোধন করেছিল। নতুন সংশোধনীতে ওটা শুধু বাদ দেওয়া হয়েছে। আগে আইনটি যেমন ছিল এখন সেটাই করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারপরও যদি কারও এ নিয়ে আপত্তি থাকে, তারা আলোচনা করতে পারেন। মন্ত্রিপরিষদ বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আলাপ করা যেতে পারে।’ আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবেন।’ আর এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। আইনের বিষয় আইন প্রণেতারা বলতে পারবেন।’
নতুন কর্মসূচি
বিক্ষোভরত সরকারি কর্মচারীরা মঙ্গলবারও (২৭ মে) তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। সেইসঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে থাকা সারাদেশের সরকারি দফতরের কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন তারা। তারা বলছেন, এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরাম’ নামে কর্মসূচি চালিয়ে যেতে হবে।
এদিকে নতুন অধ্যাদেশ অনুযায়ী এ ধরনের আন্দোলন কর্মসূচি একেবারেই করা যাবে না। সেক্ষেত্রে এটি কার্যকর হবে কি না বিষয়টি জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়। নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে তারা বলেন, ‘নতুন অধ্যাদেশে স্পষ্ট করে উল্লেখ আছে, একজন সরকারি কর্মচারীর আচরণ কেমন হবে। তারা (কর্মচারীরা) যেটা করছেন সেটা অধ্যাদেশ পরিপন্থী।’ বিষয়টি মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে বলেও জানান তারা।
উল্লেখ্য, বর্তমানে দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন। আইন অনুযায়ী সবাই কর্মচারী হিসেবে অভিহিত।
খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ৮ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেন আপিল বিভাগ।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার।
শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতাবিরোধী অপরাধের এটিই প্রথম মামলা, যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়।
পূর্বের নিউজ (২৯-০৩-২০২৫)
মিথ্যা সাক্ষ্যে এটিএম আজহারকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, এনআরসি
মকবুল হোসেন নামে এক সাক্ষীকে অপহরণ করে হত্যার ভয় দেখিয়ে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
দলটি আজহারের মামলার রায় বাতিল করে তাকে মুক্তি দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয় বলে দলের সহকারী সদস্য সচিব গালীব ইহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়।
ওই রায়ের ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর অভিযোগে তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় যার মধ্যে ২ ও ৩ নম্বর অভিযোগের রায় দেওয়া হয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তর রাজানাথপুর হাজীপাড়ার বাসিন্দা মকবুল হোসেনের সাক্ষ্যের ভিত্তিতে।
৫ আগস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মকবুল হোসেন মানবাধিকার সংস্থা অ্যালায়েন্স ফর উইটনেস ট্রান্সপারেন্সি-এডব্লিউটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তাকে অপহরণ করে তুলে নিয়ে শেখ হাসিনা সরকার এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিল।
মকবুল হোসেন বলেছেন, তাকে সরকারি বাহিনী মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করতে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে রংপুর সার্কিট হাউজে আটকে রেখে মিথ্যা সাক্ষ্য শেখায়। এরপর ঢাকায় একটা সেফ হোমে আটকে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার বার চেষ্টা করেও এটিএম আজহারের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে ব্যর্থ হয়। অবশেষে হত্যার হুমকির মুখে পঞ্চম বারে মিথ্যা সাক্ষ্য দেওয়াতে সক্ষম হয়। আর এ জবরদস্তিমূলক সাক্ষ্যেই এটিএম আজহারের ফাঁসির রায় হয়।
মিথ্যা সাক্ষ্যে বলা হয়, ১৯৭১ সালের ১৬ এপ্রিল দুপুর ১টার দিকে জামায়াতে ইসলামী ও ছাত্রসংঘের সশস্ত্র সদস্য এবং পাকিস্তানী সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এটিএম আজহার ট্রেনে করে নিজ এলাকা রংপুরের বদরগঞ্জ থানার ট্যাক্সেরহাট রেলগুমটিতে যান। সেখান থেকে ধাপপাড়া যাওয়ার পথে দুই পাশের একাধিক গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগ চালায় তারা। ধাপপাড়ায় পৌঁছে তারা মোকসেদপুর গ্রামে গুলি চালিয়ে ১৪ জন নিরীহ, নিরস্ত্র বাঙালিকে হত্যা করে।
কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এখন মকবুল হোসেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ এপ্রিল পাকিস্তানী সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে তিনি ও তার মা দৌড়াতে থাকলে তার মা গুলিতে নিহত হন। ওই সময় তিনি পালাতে সক্ষম হন। তিনি পাকিস্তানী সেনাদের সঙ্গে এটিএম আজহারকে দেখেননি বলে ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষ্য দিতে চাননি।
বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদ মকবুল হোসেনের অভিযোগের পর এটিএম আজহারের মামলার রায় বাতিল করে তাকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দীর্ঘ দেড় দশক মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখায় তাকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সম্পৃক্ত হবে না
করিডোর ইস্যুতে লে. কর্নেল মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।
সোমবার সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
শফিকুল ইসলাম বলেন, ‘করিডোর, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। গত ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী।’
রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে: আসামের মুখ্যমন্ত্রী
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে তার দাবি, বাংলাদেশের নিজস্ব দুটি ‘চিকেন নেক’ রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ।
এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রোববার বাংলাদেশের উদ্দেশে ‘কড়া প্রতিক্রিয়া’ জানিয়েছেন। তিনি বলেন, যারা ভারতের ‘চিকেন নেক’ করিডোর নিয়ে বারবার হুমকি দেন, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশের নিজস্বও দুটি ‘চিকেন নেক’ রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ।
বিস্তারীত পড়তে ক্লিক করুন
পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। কোয়েটা গ্ল্যাডিয়েটরকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজদের দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (২৫ মে) রাতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লাহোর।
সাকিব আল হাসানের পরিবর্তে খেলা সিকান্দার রাজা শেষ দিকে মাত্র ৭ বলে ২২ রান করে জয়ে বড় অবদান রাখেন। তার সঙ্গে কুশল পেরেরা খেলেন ৩১ বলে ৬২ রানের এক অনবদ্য ইনিংস!
ফখর জামান শুরুতে ফিরলেও মোহাম্মদ নাঈম ২৭ বলে ৪৬ ও আব্দুল্লাহ শফিক ২৮ বলে ৪১ রান করে ভিত গড়ে দেন। মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, আবরার আহমেদ ও উসমান তারিক ১টি করে উইকেট নেন।
এর আগে হাসান নাওয়াজের ৪৩ বলে ৭৬ রানের ইনিংসে ভর করে বড় লক্ষ্য দিতে পারে। লাহোরের একমাত্র সফল বোলার শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন।
ফাইনালে ৩১ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন লাহোরের কুসল পেরেরা। আর পুরো টুর্নামেন্ট জুড়ে ৩৯৯ রান করে সিরিজ সেরা হন কোয়েটার হাসান নাওয়াজ।
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে সমাবেশ
প্যারিসের বিপাবলিক চত্ত্বরে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ সমবেত হন।
একটি প্ল্যাকার্ডে লেখা ছিল:
“Attendez-vous qu’il n’y ait plus de Palestiniens pour reconnaître l’État de Palestine?”
(বাংলা অনুবাদ: “আপনারা কি অপেক্ষা করছেন, সব ফিলিস্তিনি মারা গেলে তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন?”)
রোববার (২৫ মে) বিকালে প্যারিসের রিপাবলিক চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বার্তা ছিল ‘গণহত্যা বন্ধ হোক, আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করুক।’ আয়োজকরা জানান, এটি শুধুই একবারের প্রতিবাদ নয়, বরং মানবিকতার পক্ষে একটি ক্রমাগত আওয়াজ।
আন্দোলনের একজন অংশগ্রহণকারী বলেন, “আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক। প্রতিটি মানুষের প্রাণের মূল্য আছে—ফিলিস্তিনিদেরও।”
বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ডে “Ce n’est pas une guerre, c’est un génocide” (এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা) ইত্যাদি বার্তা দেখা গেছে। পুরো এলাকা ফিলিস্তিনের পতাকায় ঢেকে যায়, যা এই আন্দোলনের গভীর আবেগ ও দৃঢ়তা তুলে ধরে।
বিশ্বের বিভিন্ন শহরের মতো প্যারিসেও এই ধরনের সমাবেশ বাড়ছে, যা প্রমাণ করে যে গাজার প্রতি একাত্মতা এখন একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নিচ্ছে।
আরএসসি : হিজাবকে ফ্যাসিবাদবিরোধী প্রতীক ঘোষণা ঢাবিতে
দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব পরিহিত হাজার হাজার নির্যাতিত শিক্ষার্থীর লড়াইকে শ্রদ্ধা জানাতে হিজাবকে ফ্যাসিবাদবিরোধী প্রতীক ঘোষণা করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
সংগঠনটি জুলাই বিপ্লবসহ ফ্যাসিবাদবিরোধী সব লড়াইয়ে হিজাব পরিহিত শিক্ষার্থীদের লড়াইকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছে।
এর অংশ হিসেবে হিজাব সুরক্ষা আইন প্রণয়ন করে হিজাব পরিহিত শিক্ষার্থীদের নিপীড়ন ও বৈষম্য করাকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণার দাবিও জানিয়েছে জুলাই বিপ্লবের পর গঠিত ছাত্র সংগঠনটি।
রোববার ঢাকা বিশ্ববিদ্যলয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত ব্যতিক্রমধর্মী ‘Celebrating Women’s Dignity and Pride 2025’ (নারীর মর্যাদা ও গৌরব উদাযাপন ২০২৫) শীর্ষক উৎসব পালনকালে এসব দাবি জানানো হয়।
উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি নিবন্ধিত নারী শিক্ষার্থীর মধ্যে প্রথম ধাপে ৫০০ জনের হাতে সরাসরি প্রতিরোধ ও সম্ভ্রমের প্রতীক হিসেবে হিজাব তুলে দেয় বিপ্লবী ছাত্র পরিষদ।
এছাড়া অন্য নারী শিক্ষার্থীদের চকলেট ও কলম উপহার দেওয়া হয়। সংগঠনটি জানিয়েছে দ্বিতীয় ধাপে নিবন্ধিত বাকি শিক্ষার্থীদের হিজাব দেওয়া হবে।
এদিন সকাল ১০টায় বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুনের সভাপতিত্বে উৎসব শুরু হয়।
উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিজাব পরায় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে বিতাড়িত ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় নেত্রী মরিয়ম জামিলা তামান্না।
তিনি বলেন, গত ১৬ বছরের ফ্যসিবাদী সরকারের আমলে একটি মুসলিম দেশে বাস করেও আমরা ধর্মীয় স্বাধীনতা ও পোশাকের স্বাধীনতা পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। হিজাব পরার কারণে আমাকেসহ অনেক বোনকে আবাসিক হলে থাকতে দেওয়া হয়নি। আমাদের অনেককে মারধর করার পর গভীর রাতে পুলিশে সোপর্দ করা হয়। দুঃখজনক হলেও সত্য এসব ঘটনায় হিজাব বিদ্বেষী ফ্যাসিস্ট শিক্ষকরাও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমরা শেখ হাসিনার শাসনের প্রথমভাগে ছিলাম বলে তখন আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না। তবে পরবর্তীতে হিজাব বৈষম্যের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে ওঠে। এই প্রতিরোধের ধারাবাহিকতায় বিপুল সংখ্যক হিজাব পরিহিত শিক্ষার্থী জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে ছিলেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিনা তামান্না নেকাবের কারণে নিজের বৈষম্যের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসের দিনই একজন শিক্ষক আমাকে অপমান করেন। পরীক্ষার হলে এবং ভাইভা বোর্ডে আমাদেরকে বাধ্য হয়ে নিকাব খুলতে হতো। কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে আমি এর প্রতিবাদ করি, সংবাদ সম্মেলন করি এবং এর ফলে এতোদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান হয়। হিজাব, নিকাব নিয়ে কেউ কোথাও কোনো সমস্যায় পরলে হীনমন্যতা না রেখে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নাফিসা ইসলাম সাকাফি ছাত্রীদেরকে নিজেদের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা যদি কথা না বলেন তাহলে আমরা যারা কথা বলতে চাই তাদের জন্য জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে যায়। কারণ, কেউ হিজাব নেকাবের কারণে নির্যাতিত নিপীড়িত হলে আমি যখন সেটার প্রতিবাদ করতে যাই তখন অন্যরা বলে যারা হিজাব নেকাব করছে তারা তো প্রতিবাদ করে না, তুমি কেন কথা বলছো? যদি মনে করেন আমাদের অধিকারের জন্য সবসময় আমাদের ভাইয়েরাই লড়াই করবে এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না।
সানোয়ারা খাতুন বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জেঁকে বসা ইসলামোফোবিয়া বা মুসলিম নারীদের নিষ্পেষণের যে একটা চলমান সংকট ছিল সেখান থেকে উত্তরণের মাধ্যম ছিল জুলাই-আগস্টের বিপ্লব, সে বিপ্লবে আমাদের নারীদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও ঐতিহাসিক। সে ধারাবাহিকতাকে প্রমোট করার উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন।
প্রোটেস্ট অ্যাগেইনস্ট হিজাবফোবিয়া ইন ডিইউ এর সদস্য হাবিবা মাহজাবিন জ্যোতি বলেন পর্দা মুসলিম নারীর আইডেন্টিটি। কিন্তু এটাকে জঙ্গিবাদের প্রতীক হিসেবে চিত্রায়িত করে সর্বত্র হিজাবের বিরুদ্ধে একটা ফোবিয়া তৈরি করা হয়েছে। আমরা এটা সমাধানের জন্য এবং আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে নারীর প্রতি বিপ্লবী ছাত্র পরিষদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। এতে ভর্তি, একাডেমিক ও নিয়োগ পরীক্ষা ও ভাইভায় নিকাব পরিহিত ছাত্রীদের ফিংগারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করণের আহ্বান জানানো হয়।
এছাড়া বলা হয়, ইসলামে নারীকে যে উচ্চ মর্যাদা ও সম্মান দিয়েছে তার আলোকে রাষ্ট্রের কাছে পুরুষের চেয়ে নারীর বেশি অধিকার প্রাপ্য। ফলে রাষ্ট্রকে নারীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ বৃত্তি ও বিনা সুদে শিক্ষাঋণ, বিনামূল্যে চিকিৎসা, মাতৃত্বকালীন ভাতা, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, নারীবান্ধব গণপরিবহণে যাতায়াত, সম্পত্তিতে ইসলাম প্রদত্ত অধিকার বাস্তবায়নের পাশাপাশি বাবা-ভাই-স্বামীর কাছ থেকে সম্পত্তি উপহারের সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
উৎসবে নারী অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী নারী পরিষদের সহকারী সদস্য সচিব অবনি আক্তার ও সুচি কুমকুম তৃপ্তি, কেন্দ্রীয় সদস্য তাহমিনা বেগম এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে হিজাবোফোবিয়া তথা হিজাব বিদ্বেষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা দিনভর তাদের অনুভূতির কথা তুলে ধরেন। তারা লেখেন ‘হিজাব হোক প্রতিরোধের প্রতীক’, ‘একমাত্র হিজাবই নারীর সর্বোচ্চ সম্মানের প্রতীক’ ‘হিজাব হীনমন্যতার প্রতীক নয়, বরং মুসলিম আত্মপরিচয় রক্ষায় হিজাব আমার দীর্ঘ লড়াইয়ের প্রতীক’ ‘আমার সোনার বাংলায় হিজাব বৈষম্যের ঠাই নয়’।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জি এ গাউস, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস আহমদ আলী কাসেমী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসাইন, ইসলামী লেখক ও গবেষক মূসা আল-হাফিজ, ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর সভাপতি ডা. ফরিদ উদ্দীন আহমদ খান, জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব ও সহকারী সদস্য সচিব গুলবুদ্দীন গালীব ইহসান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, জুলাই ঐক্যের সংগঠক এবি যোবায়ের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক সানাউল্লাহ খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলাম, নবাব আলী চৌধুরী সিনেট ভবন পরিচালক নবাব তাহের আলী চৌধুরী, জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ ও সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান ও সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান, যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. ফরহাদ আহমেদ আলী, মাদ্রাসা-ই-আলিয়ার আহ্বায়ক রাকিব মন্ডল এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের সদস্য আব্দুল্লাহ মিনহাজ প্রমুখ।
জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী আজ
আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। তাঁর ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন।
কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী কিন্তু তাঁর প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।’ পৃথিবীতে এমন কয়জন আছেন যিনি প্রেমের টানে রক্তের সর্ম্পককে অস্বীকার করে পথে বেরিয়ে পড়তে পারেন?
কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি, আবার বিদ্রোহী কবিও। বাংলা কবিতায় নজরুলের আর্বিভাব একেবারেই উল্কার মতো।  ‘বল বীর, বল উন্নত মম শির’ অথবা মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত/আমি সেই দিন হব শান্ত/ যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,/ অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-’। এমন উচ্চারণে তিনি নিজেকে একটু আলাদাভাবেই চিনিয়েছিলেন।
তিনি যেমন ছিলেন নির্ভিক, তেমনি রোমান্টিক। রোমান্টিকতার আতিশয্য ও অভিমানে ভরা তার অনেক গান গত শতকের অনেকটা সময় ধরে বাঙালির হৃদয় রাজ্যে বিচরণ করছে। অধিকাংশ গান সুর প্রধান। বৈচিত্রপূর্ণ সুরের লহরী কাব্যকথাকে তরঙ্গায়িত করে এগিয়ে নিয়ে যায়। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।  তার কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল।
তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।
তিনি ১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অন্তিম শয্যায় আছেন জাতীয় কবি।
আজ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে ‘নজরুলজয়ন্তী’। জাতীয় পর্যায়ে কুমিল্লায় আজ (রবিবার) শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামীকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে এ উপলক্ষ্যে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক অনুষ্ঠান।
এতে সমবেত সংগীত, সমবেত নৃত্য, একক সংগীত ও নাটক পরিবেশিত হবে।
আজ ফাইনালে মাঠে নামছে হামজার দল
প্রিমিয়ার লিগে ফেরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তারা। আজ রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি এই ম্যাচে জিতলেই দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ফিরবে শেফিল্ড।
ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ থেকে প্রতি বছরই নতুন তিন দল ওঠে প্রিমিয়ার লিগে। শীর্ষ দুইয়ে থাকা দুই দল সরাসরি আগেই পৌঁছে গেছে প্রিমিয়ার লিগে। শেষ জায়গাটির জন্য প্লে-অফে লড়েছে ৪ দল। প্রথম প্লে-অফ জিতে ফাইনালে উঠেছে শেফিল্ড ও সান্ডারল্যান্ড।
চ্যাম্পিয়নশিপের ফাইনালকে বলা হয় ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ। এই ম্যাচ জিতে যেই যাবে প্রিমিয়ার লিগে, তাদের একাউন্টে ঢুকবে ৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৬৫ কোটি টাকা! প্রিমিয়ার লিগে খেলার সুবাদে সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশীপ ও অন্যান্য খাত থেকে আসে এই বড় অংকের টাকা।
সবশেষ ২০২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছিল শেফিল্ড। সান্ডারল্যান্ড শেষবার প্রিমিয়ার লিগে খেলেছিল ২০১৭ মৌসুমে। দুই দলই তাই প্রিমিয়ার লিগে ফেরার জন্য মরিয়া হয়ে ফাইনালে মাঠে নামবে।
আজ রাত ৮টায় ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেফিল্ড-সান্ডারল্যান্ড ফাইনাল।
হেফাজতের হামলায় ইসরাইল-ভারত বিরোধী সমাবেশ পণ্ড!
হেফাজতে ইসলামের হামলায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ইসরাইল-ভারত বিরোধী সমাবেশ পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
দলটির দাবি, হেফাজত কর্মীরা ইসরাইল-ভারত বিরোধী সমাবেশের বিসমিল্লাহ ও আল্লাহু আকবার লিখিত ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে জুতা পেটা করে, হ্যান্ড মাইক কেড়ে নেয়, নেতাকর্মীদের গায়ে হাত তোলে ও দুই জনের মোবাইল নিয়ে যায় ।
এ ঘটনায় পল্টন থানায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গুলবুদ্দিন গালীব ইহসান।
শুক্রবার দলের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার বিবরণ ও ভিডিও চিত্র তুলে ধরেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
এতে বলা হয়, জাতীয় বিপ্লবী পরিষদ গত ৭ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিন-কাশ্মীর-আরাকানের মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে। যার ধারাবাহিকতায় আজও জুমার নামাজ পড়ে দলের নেতাকর্মী ও মুসল্লিরা উত্তর গেটে সমাবেশ শুরু করে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, কিছুক্ষণ পর আমাদের সবার প্রিয় সংগঠন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা পাশ থেকে এসে আমাদের সমাবেশে বাধা দেয়। শুরুতে হেফাজতের ঢাকা মহানগরের এক নেতা এসে খুবই উগ্রভাবে আমাদের বায়তুল মোকাররমের বাইরে চলে যেতে বলতে থাকে। এক পর্যায়ে তার নেতৃত্বে আমাদের হ্যান্ড মাইক কেড়ে নেয় এবং নেতাকর্মীদের গায়ে হাত তোলে। এক পর্যায়ে বিসমিল্লাহির রহমানীর রহীম, আল্লাহু আকবার ও ফিলিস্তিন-কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার দাবি সম্বলিত ব্যানারে ছিনিয়ে নিয়ে তাতে জুতাপেটা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হামলার সময় জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোঃ তোফায়েল আহমদ ও বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলামের মোবাইল ফোন নিয়ে গেছে।
পরে সমাবেশে হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে পল্টন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গুলবুদ্দিন গালীব ইহসান।
সাইবার নিরাপত্তা আইন বাতিল, সুরক্ষা অধ্যাদেশ জারি
ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি, অনলাইন জুয়া নিষিদ্ধ ও অনলাইনে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। একইস‌ঙ্গে ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়ে‌ছে।
বুধবার (২১ মে) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়।
এর আগে গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়। এ অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাদ দেওয়া হয়েছে।
অধ্যাদেশে আগের আইনের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি, কুৎসামূলক প্রচারণার দণ্ড, মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়া হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, এর অপরাধ ও দণ্ড, আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত প্রেরণ প্রকাশ ইত্যাদি ধারাও বিলুপ্ত করা হয়েছে।
অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া। এছাড়া অনলাইনে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
আগের আইনের কিছু কিছু ধারায় পরিবর্তন এনে অধ্যাদেশে রাখা হয়েছে। ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষ মূলক তথ্য প্রকাশ ইত্যাদির অপরাধ ও দণ্ডের বিষয়টি পরিবর্তন এনে রাখা হয়েছে। মত প্রকাশের মামলা জামিনযোগ্য রাখা হয়েছে।
অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যদি সাইবার অপরাধ করা হয় সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা বা উভয়দণ্ড পেতে হবে।
ইশরাককে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ রিট মামলার ওপর মঙ্গলবার দুই দফা শুনানির পর বুধবার আদেশের জন্য রাখা হয়েছিল। কিন্তু এদিন আবার দুই পক্ষের শুনানি হয় এবং পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন রাখে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানি করেন। ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
ট্রাম্প-পুতিনের ফোনালাপ, যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া
ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনার পর পুতিন জানিয়েছেন, দেশটি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে রাজি। পুতিনের সঙ্গে কথা বলার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন।
সোমবার (১৯ মে) প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে এই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এই আলোচনা সম্পন্ন হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন দ্রুত পুনরায় আলোচনায় ফিরবে। যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে কার্যকরী আলোচনা শুরু করবে।
পুতিন বিশ্বাস করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনো সমস্যার সমাধান করার চেষ্টা করলে তা বিফলে যায় না। তার সঙ্গে কথা বলাটা গুরুত্বপূর্ণ ছিল বলেও মনে করেন পুতিন। আলোচনায় পুতিন ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধবিরতির সময় নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়নি। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনায় দুই নেতা নয়জন মার্কিন নাগরিক ও নয়জন রুশ নাগরিক বিনিময়ের ব্যাপারে কথা বলেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় পরিচালিত আরআইএ নভোস্তিকে পুতিন বলেছেন, তিনি একটি কার্যকর যুদ্ধবিরতি চান। তার দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করতে প্রস্তুত, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। আলোচনাটিকে অত্যন্ত স্পষ্ট ও কার্যকর বলেও আখ্যা দিয়েছে রুশ গণমাধ্যম।
গত সপ্তাহে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল শান্তি আলোচনায় বসে। এ সময় ট্রাম্পের দূতও অংশ নেন। তবে ওই বার কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়।
ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপে লক্ষাধিক মানুষের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেগ শহরে অভূতপূর্ব এই বিক্ষোভ করেছেন।
বিক্ষোভ আয়োজকরা বলেছেন, হেগ শহরে এক লাখের বেশি মানুষ মিছিল করেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর আমরা এরকম বিক্ষোভের আয়োজন দেখিনি। সমাজের সব স্তরের মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে এখানে এসেছেন।
বিক্ষোভকারীরা লাল পোশাক পরে প্রতিবাদ জানান। তারা চান ডাচ সরকার ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘রেড লাইন’ টেনে দিক। এর অর্থ ইসরাইলের সঙ্গে বাণিজ্য এবং অস্ত্র আমদানি-রপ্তানিকে সমর্থন বন্ধ করা।
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
আওয়ামী দুর্নীতিবাজদের তালিকা করছে সিআইডি
পতিত স্বৈরাচার শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দুর্নীতিবাজ নেতাদের তালিকা করছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)।
প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া নেতাদের বিষয়ে সারা দেশ থেকে গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক কারবার, তদবির বাণিজ্য, পদ বাণিজ্যের মাধ্যমে যারা বিপুল সম্পদের মালিক হয়েছেন, তাদের তালিকা তৈরির কাজ অনেক দূর এগিয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, দুর্নীতির মাধ্যমে অর্থবিত্ত গড়ে তোলা এসব নেতার নামে মামলা করা হবে। যথাযথ প্রক্রিয়া অনুযায়ী আদালতের মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দ করা হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারে অভিযান চালানো হবে। ইতোমধ্যে অনেককে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।
সুনির্দিষ্ট অপরাধে গ্রেপ্তারও হয়েছেন অনেকে। এ ক্ষেত্রে অভিযুক্তদের সাজা হতে পারে সর্বনিম্ন আট বছর থেকে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত জেল। তবে কোনোভাবেই নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানানো হয়েছে।
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
প্রতিবন্ধীদের প্রতি ইসলামের সুমহান আদর্শ
ইসলাম শান্তির ধর্ম। এখানে ধনী -দরিদ্র, সবল -দূর্বল, সুস্থ- অসুস্থ, সবার জন্যে সমতার নীতি বজায় রাখতে আদেশ করেছে। একজন মানুষ কখনও শারীরিক বা মানসিক ভাবে স্বয়ং সম্পূর্ণ হয় না। কিছু না কিছু সমস্যা তার থাবেই। এই সমস্যা গ্রস্থ ব্যক্তিকে বলা হয় ‘বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি’।
বিশেষ সমস্যা গ্রস্থ ব্যক্তিকে ইসলাম দিয়েছে আলাদা সম্মান। আমরা জানি প্রতিবন্ধী অক্ষম মানুষেরা চিরকালই সমাজে প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। কিন্তু ইসলামের নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে সদাচরণ, সাহায্য-সহযোগিতা এবং অন্যদের ওপর তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। যেকোনো বিপদ আপদে তাদেরকে সাহায্য করাই একজন মুসলিমের ঈমানী দায়িত্ব।
লেখাপড়া, সামাজে বেচে থাকা, চাকরি প্রতিটি ক্ষেত্রে আজ ইসলামের কথা না মেনে চলার জন্য সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ এতোটা অবহেলিত ও নির্যাতিত। যখন ইচ্ছে তখনই আমরা তাদের সাথে অসদাচরন করে ফেলি। কিন্তু আমরা ভুলেই জাই প্রতিবন্ধীদের সঙ্গে অসদাচরণ, উপহাস, ব্যঙ্গ-বিদ্রূপ বা ঠাট্টা-তামাশা করা সৃষ্টিকে তথা আল্লাহকে উপহাস করার শামিল।
একজন ব্যক্ত দুই ভাবে প্রতিবন্ধী হয়ে পরে। হয় তা জন্মগত বা কোনো অনাকাক্সিক্ষত দূর্ঘটনা। আমরা যারা সুস্থ আছি তাদের জন্য কোরআন মাজিদে মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ‘তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন।’ (সূরা আল-আ’লা, আয়াত : ১-৩)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘তিনিই মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন।’ (সূরা আলে ইমরান, আয়াত : ৬)।
ইসলাম আমাদের সর্বদা অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। আমাদের জন্য এই কাজ গুলোতেও রয়েছে অশেষ নেকি লাভের সুযোগ। প্রতিবন্ধীরা শারীরিক, মানসিক কিংবা আর্থসামাজিক অক্ষমতা বা অসুবিধার কারণে স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারে না। প্রতিবন্ধীদের সীমাহীন দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে পারেন সেসব ধর্মপ্রাণ সংবেদনশীল মানুষ, যাঁরা অন্যের দুঃখ-বেদনাকে সহমর্মিতার দৃষ্টিতে দেখেন।
এ জন্য প্রতিবন্ধীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, দয়া-মায়া, সেবা-যত্ন, সুযোগ-সুবিধা ও সাহায্য-সহৃদয়তার হাত সম্প্রসারিত করা ইসলামের অনুসারীদের অবশ্যকর্তব্য। মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্যপ্রাপ্য। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। যেমনভাবে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ (প্রতিবন্ধী) ব্যক্তির খোঁজখবর নাও এবং বন্দীকে মুক্ত করে দাও।’ (বুখারি)।
আমরা জানি প্রতিবন্ধীদের সম্মানে পবিত্র কোরআন মাজিদে আয়াত নাজিল হয়েছে। এই ক্ষেত্রে একটা ঘটনা বর্ণনা করা যায়, একদা রাসুলুল্লাহ (সা.) কুরাইশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনারত ছিলেন। এমতাবস্থায় আবদুল্লাহ ইবনে উম্মে মাক্তুম (রা.) নামক এক অন্ধ সাহাবি সেখানে উপস্থিত হয়ে মহানবী (সা.)-কে দ্বীন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন। এতে আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হলে তিনি কিঞ্চিৎ বিরক্তি প্রকাশ করেন।
নবী করিম (সা.) মক্কার জাত্যভিমানী কুরাইশদের মন রক্ষার্থে প্রতিবন্ধী লোকটির প্রতি তখন ভ্রুক্ষেপ করলেন না। কিন্তু আল্লাহর কাছে এ বিষয়টি পছন্দনীয় হলো না। সঙ্গে সঙ্গেই প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়; যাতে তাদের প্রতি ইসলামের কোমল মনোভাবের প্রকাশ পেয়েছে। ইরশাদ হয়েছে, ‘সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এল। তুমি কেমন করে জানবে, সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত। ফলে উপদেশ তার উপকারে আসত।’ (সূরা আবাসা, আয়াত: ১-৪)।
এরপর নবী করিম (সা.) প্রতিবন্ধীদের সর্বদাই অত্যন্ত ভালোবাসতেন ও বিশেষ গুরুত্ব দিতেন। দৃষ্টিপ্রতিবন্ধী সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাক্তুম (রা.)-কে তিনি অপার স্নেহে ধন্য করেছেন। রাসুলুল্লাহ (সা.) যখনই তাঁকে দেখতেন, তখনই বলতেন, ‘স্বাগত জানাই তাঁকে, যাঁর সম্বন্ধে আমার প্রতিপালক আমাকে ভর্ৎসনা করেছেন।’ মহানবী (সা.) এ দৃষ্টিপ্রতিবন্ধী সাহাবিকে দুবার মদিনার সাময়িক শাসনকর্তা নিযুক্ত করেন।
সুতরাং প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা নবী করিম (সা.)-এর অনুপম সুন্নতও বটে। ঘটনাক্রমে রাসুলে করিম (সা.) যদি প্রতিবন্ধীকে অগ্রাধিকার না দেওয়ায় সতর্কীকরণের মুখে পড়তে পারেন, তাহলে ধর্মপ্রাণ মানুষ এমন কাজ করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন আর আল্লাহর অসন্তুষ্টি মানেই কঠোর শাস্তি। সুতরাং সবাইকে খুবই সতর্ক হতে হবে এবং প্রতিবন্ধীদের প্রতি অবহেলা নয়, ভালোবাসা আর সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে।
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যে রয়েছে আল্লাহ প্রদত্ত তীক্ষ্ণ মেধাসম্পন্ন অনন্য প্রতিভা। শারীরিক বা যেকোনো প্রতিবন্ধিতা অক্ষমতা নয়, বরং ভিন্ন ধরনের সক্ষমতা। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে অনেক কিছু করতে পারে। প্রতিবন্ধীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে পারলে এরা মানবসম্পদে পরিণত হবে। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন যোগ্যতা অর্জনের মাধ্যমে দক্ষতা গড়ে তাদের স্বাবলম্বী করে তোলা যায়।
সমাজের সব থেকে প্রান্তিক অংশ অসহায় প্রতিবন্ধীদের ইসলাম প্রদত্ত অধিকার সুরক্ষা হচ্ছে কি না, তা সবারই দেখা উচিত। মানবাধিকার, উপযুক্ত পরিচর্যা, অনুকূল পরিবেশ, আর্থিক সহযোগিতা, সহমর্মিতা ও সমবেদনা পেলে তারা দেশ ও জাতি গঠনে যোগ্য অংশীদার হতে পারে। তাই আসুন না, আমরা প্রতিবন্ধীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশে অত্যন্ত যত্নবান হই এবং তাদের মানবাধিকার সুরক্ষার ব্যাপারে সচেতন হই!
ভারতে গুঁড়িয়ে দিলো মসজিদসহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান
ভারতের উত্তর প্রদেশ সরকার সম্প্রতি মসজিদ, মাদরাসা ও ঈদগাহসহ ৩৫০টিরও বেশি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। দেশটির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ৩৫০টির বেশি মাদরাসা, মসজিদ, মাজার এবং ঈদগাহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বালরামপুর, শ্রাবস্তী, বহরাইচ, লখিমপুর খেরি এবং পিলিভীত— এই সাত জেলায় অভিযান চালানো হচ্ছে। বুধবার একদিনেই মহারাজগঞ্জে দুটি, শ্রাবস্তী ও বহরাইচে একটি করে স্থাপনা ভাঙা হয়েছে।
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
পাকিস্তান অপ্রচলিত পন্থায় আক্রমণ করতে পারে এমন ইঙ্গিতে যুদ্ধবিরতি
দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। ৪৮ ঘণ্টা দুই দেশের প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতনদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধ বন্ধে হঠাৎ তৎপর হয়ে উঠলো, সে বিষয়ে মিলেছে নতুন তথ্য।
দুই দেশের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ভয়ংকর গোয়েন্দা তথ্য পায় আমেরিকা। যেকোনো সময় পাকিস্তান অপ্রচলিত পন্থায় আক্রমণ করতে পারে, এমন ইঙ্গিতে মেলার পরপরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
সিএনএন জানায়, মার্কিন প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের টিম, যাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস রয়েছেন, ভারত-পাকিস্তান চলমান সংঘাতের ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখেন তারা।
ভারত-পাকিস্তান স্বল্পমাত্রার যুদ্ধের মধ্যে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায়, যা পরিস্থিতি মারাত্মক ও বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে বলে ইঙ্গিত দেয়।
সিএনএন জানায়, ওই গোয়েন্দা তথ্যের আদ্যোপান্ত ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন। এরপর শুক্রবার দুপুরে জেডি ভ্যান্স নরেন্দ্র মোদিকে ফোন করেন।
জেডি ভ্যান্স ভারতীয় প্রধানমন্ত্রীকে পাকিস্তানের মনোভাব এবং প্রস্তুতির কথা স্পষ্ট করে জানান। তিনি মদিকে বলেন, এই সংঘাত মারাত্মক রূপ নিতে পারে। যেকোনো সময় বড় ধরনের কিছু ঘটতে পারে। ভ্যান্স এসময় মোদিকে উৎসাহ দেন সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করতে।
নরেন্দ্র মোদির সঙ্গে আলাপের পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেন।
তবে যুদ্ধবিরতির খসড়া তৈরি বা আলোচনায় সরাসরি যুক্ত হয়নি মার্কিন প্রশাসন। তারা শুধু এ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন। মোদির সঙ্গে ভ্যান্সের ফোনালাপের পর যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হয়।
ভারত ও পাকিস্তানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানান, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে, তখনই যুক্তরাষ্ট্র পরিস্থিতি শান্ত করার ব্যাপক প্রচেষ্টা চালায়।
ওই কর্মকর্তা বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কথা বলা বন্ধ ছিল। আমাদের লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়া, কথা বলায় উৎসাহ দেয়া এবং উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা।
এতে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করে, যার ফলে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়।
মা দিবস আজ
আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে প্রিয় ও মমতামাখা শব্দ ‘মা’। পরিবারে মা হচ্ছেন এক স্বর্গীয় বিস্ময়কর প্রতিষ্ঠান। মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যৎ নির্মাণ করে।
আবহমানকাল ধরে এই অমোঘ ধারা চলে আসছে। ‘মা’ শব্দটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মানসপটে ভেসে ওঠে অসীম, চিরন্তন আত্মত্যাগ, ভালোবাসার এক মমতাময়ী প্রতিমূর্তি।
আজ সব মাকে সম্মান ও শ্রদ্ধা জানানোর দিন। আজ এই প্রতিজ্ঞা করার দিন, বছরে শুধু এক দিন নয়, মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা স্থায়ী হোক বছরজুড়ে।
বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় দিবসটি পালন করা হয়। বাংলাদেশে মা দিবস পালিত হয় প্রতিবছরের মে মাসের দ্বিতীয় রবিবার। এর মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেওয়া, ভালোবাসা দেওয়া।
দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে মাকে ভালোবাসা জানিয়েছে বহু মানুষ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা আনা জার্ভিসের মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন উৎসর্গ করেন অনাথ-আতুরের সেবায়। ১৯০৫ সালে মারা যান তিনি। লোকচক্ষুর অগোচরে কাজ করা মা অ্যান মেরিকে সম্মান জানাতে মেয়ে আনা জার্ভিস কিছু একটা করার চেষ্টা করেন।
তাঁর মায়ের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে প্রচার শুরু করেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। তবে এই মা দিবস ক্রমেই বাণিজ্যিকীকরণ হলে এর সমালোচনাও করেন দিবসটির প্রবক্তা আনা জার্ভিস।
পাকিস্তান ও ভারত : হামলা ও পাল্টা হামলার সর্বশেষ আপডেট
‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু , ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত
পাকিস্তান বহুমাত্রিক অভিযান শুরু করেছে ভারতের বিরুদ্ধে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের আওতায় শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের সেনারা।
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত-পাকিস্তানের উচ্চপর্যায়ে যোগাযোগ শুরু
পাকিস্তানের এনএসএ ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং ভারতের এনএসএ অজিত ডোভাল একে অপরের সঙ্গে আলোচনা করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা হ্রাস করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। যদিও আলোচনা নিয়ে বিস্তারিত…
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় সতর্ক ভারতের একাধিক রাজ্য
পাকিস্তানের পালটা হামলার ভয়ে ভারতের একাধিক রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেন। এতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা এবং সিকিম সরকারের একজন প্রতিনিধি অংশ নেন।
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
ভারতকে পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের অনুুমতি
ভারতকে পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাঞ্জাব এবং আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হয়। এগুলোকে ‘উস্কানিমূলক যুদ্ধ কর্মকাণ্ড’ এবং ‘পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করা হয়। এই অঞ্চলে উত্তেজনা বাড়ার সম্পূর্ণ দায়ভার ভারতের ওপর বর্তায়।
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
ভারতের হামলা, পাকিস্তানের পাশে থাকার ঘোষণা তুরস্কের
পাকিস্তানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। পাকিস্তানের পূর্ণ সংহতি জানিয়েছে ন্যাটোভুক্ত শক্তিশালী মুসলিম রাষ্ট্রটি
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’
পাকিস্তানের তীব্র হামলার মুখে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভারত সাদা পতাকা উত্তোলন করেছে। বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ দাবি করেছেন।
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
ভারতের ৫টি যুদ্ধবিমান ও ১টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) মহাপরিচালক ও সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক্সপ্রেস ট্রিবিউনকে এই তথ্য দিয়েছেন।
সেই সঙ্গে তিনি বলেছেন, ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে কোটলি, বাহাওয়ালপুর, মুজাফ্‌ফরাবাদ, বাঘ এবং মুরিদকে। এর আগে তারা পাঁচটি স্থান আক্রান্ত হওয়ার কথা স্বীকার করছিলেন।
অবশ্য ভারত সরকার বলছে, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে তারা। কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। যদিও পাকিস্তানের আইএসপিআর বলছে, আক্রান্ত স্থাপনার মধ্যে একটি মসজিদ রয়েছে।
বুধবার (৭ মে) ভোরে এক প্রেস ব্রিফিংয়ে আহমেদ শরিফ জানান, হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৩ জন।
তিনি বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী একটি জবাবদিহিমূলক ও সমন্বিত পাল্টা হামলা পরিচালনা করেছে।
নিরাপত্তা সূ্ত্রের বরাত দিয়ে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, পাকিস্তান আত্মরক্ষায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এসব বিমান পাকিস্তানি ভূখণ্ডে হামলার সময় ভারতীয় আকাশসীমা ব্যবহার করছিল বলে দাবি করা হয়েছে।
ভূপাতিত বিমানগুলোর মধ্যে তিনটি রাফায়েল জেট, একটি মিগ-২৯ ও একটি সু-৩০। এ ছাড়া একটি ভারতীয় হেরন ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সামরিক বাহিনী।
আহমেদ শরিফ বলেছেন, নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি ভারতীয় পোস্ট ধ্বংস করা হয়েছে। নিরাপত্তা সূত্র বলছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী এখন ‘চূড়ান্ত ও শক্তিশালী প্রতিক্রিয়া’ দিচ্ছে।
সূত্রগুলো আরও জানায়, ভারতের ১২তম ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার, যা ১৫ কোরের অধীনে নবম ডিভিশনের অংশ, সেটি পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে।
এ ছাড়া দুধনিয়াল সেক্টরে এক শত্রু পোস্ট ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আইএসপিআর।
পাকিস্তানের দাবি, তারা শুধু নিজস্ব সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করছে এবং এই আগ্রাসন সম্পূর্ণভাবে ভারতের উস্কানিমূলক পদক্ষেপের ফল।
আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ভারতের রাতের আক্রমণকে ‘কাপুরুষোচিত এবং অতীতের ধারার পুনরাবৃত্তি’ বলে বর্ণনা করে এর নিন্দা জানান। তিনি বলেন,
“ভারত তার পুরোনো কৌশল অনুযায়ী রাতে আজাদ কাশ্মীরের কোটলি ও মুজাফ্‌ফরাবাদে হামলা চালিয়েছে।”
ভারত কোথায় হামলা চালিয়েছে?
নয়াদিল্লি জানিয়েছে, বুধবার (৭ মে) গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে।
ভারতের দাবি, যেসব স্থানে ও স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’। এসব স্থান থেকে ভারতে হামলার পরিকল্পনা করা হতো এবং সেই অনুযায়ী হামলা পরিচালনা করা হতো।
ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি এবং এই হামলা ‘সংযত, সুনির্দিষ্ট ও উত্তেজনাবিহীন’ ছিল।
পাকিস্তান বলছে, পাঁচটি স্থানে হামলা হয়েছে- যার মধ্যে রয়েছে মুজাফফরাবাদ, কোটলি (পাক-অধিকৃত কাশ্মীর), ভাওয়ালপুর (পাকিস্তানের পাঞ্জাব)। অন্য দুটি স্থানের নাম জানায়নি তারা।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি, এই হামলা বেসামরিক এলাকায় হয়েছে। ভারত যে দাবি করছে, সেটি ভুয়া।
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র ও আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরিফ বিবিসিকে বলেছেন, হামলায় আটজন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন শিশু রয়েছে।
ভারত কেন হামলা চালাল?
এই হামলার পেছনে কারণ ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলা, যেখানে ২৬ জন (২৫ ভারতীয় ও একজন নেপালি) নিহত হন। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, হামলাকারীরা হিন্দু পুরুষদের লক্ষ্যবস্তু করেছিল। এই হামলা ছিল গত দুই দশকে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তারা অপরাধীদের ‘পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করবে’ এবং এমন ‘শাস্তি দেবে যা কল্পনারও বাইরে”।
যদিও ভারত এখনো কোনো সুনির্দিষ্ট গোষ্ঠীর নাম প্রকাশ করেনি। ভারতের পুলিশের দাবি, হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি। দিল্লি অভিযোগ করেছে, পাকিস্তান জঙ্গিদের সমর্থন করছে, যা ইসলামাবাদ অস্বীকার করেছে।
এই দুই সপ্তাহে দুই দেশ কূটনৈতিক বহিষ্কার, ভিসা স্থগিত ও সীমান্ত বন্ধসহ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।
কাশ্মীর কেন উত্তেজনার কেন্দ্রবিন্দু?
কাশ্মীর অঞ্চলকে ভারত ও পাকিস্তান উভয়েই সম্পূর্ণ তাদের বলে দাবি করে, তবে উভয়েরই আংশিক নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর দেশভাগের সময় থেকেই এ নিয়ে দুই দেশ দুটি যুদ্ধ করেছে।
সম্প্রতি জঙ্গি হামলাগুলো অঞ্চলটিকে বারবার দ্বন্দ্বের মুখে ঠেলে দিয়েছে। ভারত-অধিকৃত কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে ভারতবিরোধী সশস্ত্র বিদ্রোহ চলছে।
২০১৯ সালে ভারত আর্টিকেল ৩৭০ বাতিল করে কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন তুলে দেয়। তার পর কিছু সময় বিক্ষোভ ও উত্তেজনা থাকলেও অঞ্চলটিতে সন্ত্রাসবাদ কমে আসে এবং পর্যটন বাড়ে।
২০১৬ সালে উরি হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহত হলে ভারত ‘সার্জিকাল স্ট্রাইক’ চালায়।
২০১৯ সালে পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হলে ভারত বালাকোটে বিমান হামলা চালায়, যা ১৯৭১ সালের পর পাকিস্তানের অভ্যন্তরে ভারতের প্রথম সামরিক অভিযান।
পাপমুক্ত থাকার সাত উপায়
একজন মুমিনের জন্য পাপমুক্ত থাকা অত্যন্ত জরুরি। পাপ জাহান্নামের পথ দেখায়। অন্যদিকে নেকি বা পুণ্য জান্নাতের পথ দেখায়। বেশি বেশি নেক কাজ পাপ মিটিয়ে দেয়। নিম্নে পাপমুক্ত থাকার উপায় বর্ণনা করা হলো—
এক. পাপকে বড় মনে করা : গুনাহ যে পর্যায়েরই হোক না কেন, তাকে ছোট মনে না করা। বরং তাকে পরকালে শাস্তির কারণ মনে করে তা থেকে বিরত থাকা জরুরি। রাসুল (সা.) বলেন, ‘মুমিন ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে, যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে হয়তো পর্বতটা তার ওপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের ওপর দিয়ে চলে যায়।’ (বুখারি, হাদিস : ৬৩০৮)
দুই. পাপীদের সঙ্গে অবস্থান না করা : পাপী ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘যখন তুমি দেখবে যে লোকেরা আমাদের আয়াতসমূহে ছিদ্রান্বেষণ করছে, তখন তুমি তাদের থেকে সরে যাও, যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে এটা ভুলিয়ে দেয়, তাহলে স্মরণ হওয়ার পর আর জালিম সম্প্রদায়ের সঙ্গে বসবে না।’ (সুরা আনআম, আয়াত : ৬৮)
তিন. পাপের দিকে ঝুঁকে না যাওয়া : মানুষের অন্তর মন্দপ্রবণ। মহান আল্লাহ ইউসুফ (আ.)-এর ভাষ্য এভাবে উল্লেখ করেন, ‘আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। নিশ্চয়ই মানুষের মন মন্দপ্রবণ। শুধু ওই ব্যক্তি ছাড়া, যার প্রতি আমার রব দয়া করেন। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল ও দয়াবান।’ (সুরা ইউসুফ, আয়াত : ৫৩)
সুতরাং মানুষের অন্তরকে পাপের পঙ্কিলতা ও কলুষ-কালিমামুক্ত রাখার চেষ্টা করা জরুরি, যাতে তা পাপের দিকে ঝুঁকে না পড়ে।
চার. উত্তম লোকদের সঙ্গে অবস্থান করা : মানুষ তার সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়। যেমন—রাসুল (সা.) বলেন, ‘মানুষ তার বন্ধুর ধ্যান-ধারণার অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের সবার খেয়াল রাখা উচিত সে কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে।’ (তিরমিজি, হাদিস : ২৩৭৮)
পাঁচ. পাপ থেকে সর্বদা তাওবা-ইস্তিগফার করা : শয়তান সর্বদা মানুষকে পথভ্রষ্ট করতে ব্যাপৃত আছে। তার প্ররোচনায় মানুষ পাপাচারে লিপ্ত হয়। পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাওবা করতে হবে। পবিত্র কোরআনে এসেছে, ‘(আল্লাহর একনিষ্ঠ বান্দা তারা) যারা কখনো কোনো অশ্লীল কাজ করলে কিংবা নিজের ওপর কোনো জুলুম করলে আল্লাহকে স্মরণ করে। অতঃপর স্বীয় পাপসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে। বস্তুত আল্লাহ ছাড়া পাপসমূহ ক্ষমা করার কে আছে? আর যারা জেনেশুনে স্বীয় কৃতকর্মের ওপর হঠকারিতা প্রদর্শন করে না।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৫)
ছয়. পাপ প্রকাশ না করা : পাপ করার পর তা প্রকাশ করা যাবে না। কেননা আল্লাহ বান্দার পাপ গোপন রাখেন। কিন্তু বান্দা নিজে তা প্রকাশ করলে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। রাসুল (সা.) বলেন, ‘আমার সব উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ছাড়া। আর নিশ্চয়ই এ বড়ই অন্যায় যে কোনো ব্যক্তি রাতের বেলা অপরাধ করল, যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক, আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার ওপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল।’ (মুসলিম, হাদিস : ২৯৯০)
সাত. পাপের পর নেকির কাজ করা : শয়তানের প্ররোচনায় পাপ হয়ে গেলে বুঝতে পারার পর তাওবা করা এবং তারপর নেকির কাজ করা জরুরি। হাদিসে এসেছে, আবু জার (রা.) বলেন, রাসুল (সা.) আমাকে বলেছেন, ‘তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো।’ (তিরমিজি, হাদিস : ১৯৮৭)
মানুষের সীমিত জীবনকালে হঠাৎ মৃত্যু হতে পারে। তাই তাওবার সুযোগ না-ও পেতে পারে। সুতরাং পাপের পরে অবিলম্বে তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে নিজেকে মুক্ত করে নেওয়া জরুরি।
‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’
পাকিস্তানের তীব্র হামলার মুখে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভারত সাদা পতাকা উত্তোলন করেছে। বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ দাবি করেছেন।
ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে সামরিক অভিযান চালায়। পাঞ্জাবের শিয়ালকোট, বাহাওয়ালপুর, এবং আজাদ জম্মু ও কাশ্মীর সহ ছয়টি স্থানে এই হামলা চালানো হয়। এ ঘটনায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে গভীর রাতে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং নিয়ন্ত্রণ রেখা বরার তীব্র গোলাবর্ষণ করছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন অনলাইন।
আরো পড়ুন : পাকিস্তান ও ভারত : হামলা ও পাল্টা হামলার সর্বশেষ আপডেট
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের আরেকটি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর ৬ষ্ঠ মাহার ইউনিটের ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করেছে। আজাদ কাশ্মীরের লিপা উপত্যকার বিপরীতে অধিকৃত কাশ্মীরে ভারতীয় ৬ মাহার ইউনিট অবস্থিত। ভারতীয় বাহিনী এখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অবস্থিত চুরহা কমপ্লেক্সের কাছে সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় বাহিনী। এর মানে হচ্ছে, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনী তাদের পরাজয় শিকার করেছে।
অবশ্য এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।
চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, সঙ্গে ২ পুত্রবধূ
দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে গুলশানের খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পুরো পথে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় চেয়ারপারসনকে একনজর দেখতে এবং তাঁকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে।
বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীরা ফুটপাতে অবস্থান নেন। অনেকেই হাতে ফুল, ব্যানার-প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা।
বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া। পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে পুরো রুটজুড়ে।
বাংলাদেশ সময় গতকাল সোমবার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি হয়।
লন্ডনের হিথরো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি।
লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন।
আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তারের আদেশ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৫ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার এ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। আজ এই আবেদনের উপর আদালতে ভার্চুয়াল শুনানি শেষে আদালত চিন্ময় দাশকে গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করেন।
আরো পড়ুন : গেরুয়া সন্ত্রাসী চন্দন থেকে যেভাবে চিন্ময়!
আদালত সূত্র জানায়, আলিফ হত্যা মামলা ছাড়াও চিন্ময়ের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৬ মে) এসব এ ব্যাপারে শুনানির দিন ধার্য আছে।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো ৫টি মামলা হয়।
রাষ্ট্রদ্রোহের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার : উপদেষ্টা আসিফ
নিউজ প্রকাশ : ২৬-১১-২০২৪, ২:৪৩ পিএম
সনাতন ধর্মের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে বিবেচনায় নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
একই সাথে রাষ্ট্রকে হুমকির দিকে ঠেলে দিতে যারাই অপতৎপরতা চালাবে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের পাওটানা স্কুল মাঠে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা। ফ্যাসিস্ট হাসিনার আমলে গোপালগঞ্জসহ দুই একটি জেলায় উন্নয়ন করা হলেও বাকি জেলাগুলোতে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। বিপ্লব পরবর্তী বাংলায় রংপুরবাসী আর কোন বৈষম্যের শিকার হবে না।”
আগামীতে বাজেটসহ অন্যান্য উন্নয়ন কর্মকান্ডে রংপুরকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান উপদেষ্টা আসিফ।
এছাড়াও সরকারের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এর আগে শহীদ পরিবারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ৬ শতাধিক অসহায়- দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।  প্রত্যন্ত পল্লীতে আসিফকে কাছে পেয়ে কান্নাজড়িত কন্ঠে নিজেদের কষ্টের কথা তুলে ধরেন গণঅভুথ‍্যানে আহত ও নিহত পরিবারের স্বজনরা।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজমুল হক সুমনসহ অন্যান্য কর্মকর্তারা।
সবাই পালিয়ে যাও, যেখানে হাসিনা পালিয়েছেন, শেখ পরিবার পালিয়েছে..
ফেসবুকে এসে অশ্লীল ভাষায় শীর্ষ নেতাদের গালিগালাজ করে তৃণমূল নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মো. কামাল উদ্দিন।
শনিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। কামাল সাতকানিয়ার গারাংগিয়া গ্রামের সুপারপাড়ার ফজল করিমের ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক।
ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত-শিবির তোষণ করেছে। এখন তারা পালিয়েছে। এসব বলে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অশ্লীল, কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার পরামর্শ…
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
অবৈধ অনুপ্রবেশে জনতার হাতে আটক বিএসএফ সদস্য
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছেন স্থানীয়রা।
বুধবার (৪ জুন) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত থেকে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেন।
বিএসএফের ওই সদস্যের নাম গণেশ চন্দ্র। তিনি ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নূরপুর ক্যাম্পে কর্মরত।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেছেন, বুধবার সকালে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশে চলে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক লোক জড়ো হন। খবর পেয়ে বিজিবির সদস্যরা এসে তাকে নিজেদের হেফাজতে নেন।
এ বিষয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ বলেছেন, ওই বিএসএফ সদস্যকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। তখন সে মদ্যপ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
আ.লীগ নিষিদ্ধসহ ১২ দাবি হেফাজতে ইসলামের
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে একে নিষিদ্ধ করাসহ ১২ দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব দাবি জানিয়েছেন সংগঠনটির নায়েবে আমির মাহফুজুল হক।
তিনি বলেছেন, বিগত চব্বিশের জুলাই-আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে ভারতীয় আধিপত্যবাদের শিকল থেকে মুক্তি লাভ করেছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। সহস্রাধিক প্রাণ ও ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জনের ইতিহাস রচিত হয়েছে। আজকে আমাদের এই মহাসমাবেশ থেকে ৫ মে ২০১৩ সালে শাপলা চত্তরের গণহত্যা, জুলাই বিপ্লবে ৮৪ জন মাদরাসাছাত্র ও শিক্ষকসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম। আহতদের জন্য দোয়া করি এবং সমবেদনা জানাই।
হেফাজত ইসলাম বাংলাদেশের ১২ দাবি হলো:
১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআনবিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করে আলেম-ওলামার পরামর্শে ধর্মপ্রাণ বৃহত্তর নারীসমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। নারীদের সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে।
২. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণমানুষের ঈমান-আমল রক্ষার্থে ‘বহুত্ববাদ’ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। এছাড়া, লিঙ্গ পরিচয়, লিঙ্গ বৈচিত্র্য, লিঙ্গ সমতা, লিঙ্গ বৈষম্য, তৃতীয় লিঙ্গ (থার্ড জেন্ডার), ‘অন্যান্য লিঙ্গ’ ইত্যাদি শব্দের মারপ্যাঁচে ‘কাউকে বাদ দিয়ে নয়’ এমন ধোঁয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংজ্ঞায়িত ‘অন্তর্ভুক্তিমূলক’ (ইনক্লুসিভ) ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজবিধ্বংসী ও ধর্মবিরুদ্ধ সমকামীবান্ধব সমাজ প্রতিষ্ঠার পাঁয়তারা বন্ধ করতে হবে।
৩. শাপলা চত্তর ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোসরদের বিচার সম্পন্ন করতে হবে।
৪. গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার নিশ্চিত করতে হবে। দলটির বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে।
৫. আল্লাহ ও তার রাসুলের (সা.) নামে কটূক্তি ও বিষোদগার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ধর্ম অবমাননার শাস্তি-সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
৬. চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার উস্কানিদাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার করে তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
৭. ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সারা দেশে প্রতিবাদী আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী ও ইসলামমনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানোয়াট মামলাগুলো অতিসত্বর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে গণঅভ্যুত্থানের সরকারকে। সেইসঙ্গে ‘জঙ্গি নাটক’ বা ‘জঙ্গি কার্ড’ খেলে বাংলাদেশের ইসলামপন্থী ও আলেম-ওলামার ওপর যারা গত ১৫ বছর নির্যাতন ও গুম-খুন চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
৮. গাজার মুসলমানদের ওপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণঅভ্যুত্থানের সরকারকে কূটনৈতিকভাবে আরো উচ্চকণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরে জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে।
৯. শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
১০. রাখাইনকে ‘মানবিক করিডোর’ প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে এ অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে।
১১. চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিনদেশি মিশনারীদের অপতৎপরতা ও দৌরাত্ম্য বন্ধ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সঙ্কট কমাতে আলেমসমাজের দাওয়াতি কার্যক্রমকে আরো সুযোগ করে দিতে হবে। সেখানে সামরিক নিরাপত্তা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে।
১২. কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে ‘অমুসলিম’ ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ঈমান-আকিদা রক্ষার্থে এদের অপতৎপরতা বন্ধ করতে হবে।
শেখ হাসিনা ছিলেন শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড
ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিনের গণহত্যার ছক তৈরি করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।
গণহত্যা পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নে বেনজীর আহমেদের সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
এর সঙ্গে পুলিশ, র‌্যাব ও বিজিবির তৎকালীন উচ্চপদস্থ এক ডজনের বেশি কর্মকর্তাও জড়িত ছিলেন। গণহত্যা পরিকল্পনা বাস্তবায়নে মতিঝিল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গভীর অন্ধকারের মধ্যে সমাবেশের তিনদিক ঘিরে ফেলে রাষ্ট্রীয় তিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়।
পুলিশের ‘অপারেশন সিকিউর শাপলা’, র‌্যাবের ‘অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা’ এবং বিজিবির ‘অপারেশন ক্যাপচার শাপলা’ নাম দিয়ে চলে অভিযান। ওই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে সাত হাজার সশস্ত্র সদস্য নিয়োজিত ছিল। যৌথ অভিযানে দেড় লক্ষাধিক গোলাবারুদ ব্যবহৃত হয়।
শাপলা চত্বর গণহত্যায় নিহতের সঠিক সংখ্যা কত তার হিসাব এখনো অজানা। তবে নৃশংস-নিষ্ঠুর ওই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে, শহীদের সংখ্যা ৩০০-এর বেশি। এর মধ্যে পুলিশের গোপন রিপোর্টে এ সংখ্যা ১৯১ জন বলে একাধিক সূত্রে বলা হয়েছে। শাপলা চত্বর গণহত্যা নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার ২০১৩ সালের ১০ জুন প্রথম অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে।
তাদের প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্টে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার ৬১ জনের নাম-ঠিকানা প্রকাশ করা হয়। আর আঞ্জুমানে মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের রেকর্ড থেকে জানা যায়, ২০১৩ সালের মে মাসে অস্বাভাবিক ৩৬৭টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়, যা প্রতি মাসে গড় বেওয়ারিশ লাশ দাফনের চারগুণ বেশি ছিল।
অনুসন্ধানে আরো জানা গেছে, শাপলা চত্বর গণহত্যার পর ৬ মে ভোরের আলো ফোটার আগেই ফজরের আজানের সময় লাশগুলো…
আর বিস্তারীত পড়তে ক্লিক করুন
ফিলিস্তিন-আরাকান-কাশ্মির: আগ্রাসন প্রতিরোধে উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সমাবেশ থেকে মুসলিম জনপদগুলোতে অমুসলিম শক্তিগুলোর আগ্রাসন ও গণহত্যাকে মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলার সমন্বিত ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করা হয়। বক্তারা ফিলিস্তিন, আরাকান ও কাশ্মিরের মুসলমানদের উপর নিপীড়নকে একই সূত্রে গাঁথা বিবেচনা করে শত্রুদের বিরুদ্ধে সমগ্র মুসলিম উম্মাহকে একযোগে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় কাশ্মিরে সাম্প্রতিক হামলার জের ধরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধের প্রস্তুতিরও প্রতিবাদ জানানো হয় সমাবেশে। অংশগ্রহণকারী মুসল্লিরা ‘ফ্রি ফ্রি, কাশ্মীর’, ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি, আরাকান’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো’, ‘ইসরায়েল/ভারত/মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন।
জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, ভারত ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং ওয়াকফ বিলের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি সাম্প্রতিক কাশ্মিরের পেহেলগামের ঘটনাকে পুঁজি করে ভারতে মুসলমানদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন এবং হিন্দুত্ববাদীদের শাস্তি ও মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানান।
শামসুদ্দিন অন্তর্বর্তী সরকার গঠিত নারী কমিশনের প্রতিবেদনের ইসলাম বিরোধী সুপারিশের কঠোর সমালোচনা করে বলেন, ‘ভারতের প্রকাশ্য দালাল পালালেও বর্ণচোরা দালালরা সক্রিয়। তারা এনজিও দালালদের সঙ্গে মিলে মোদী সরকারের মতো বাংলাদেশে মুসলমানদেরকে ইসলামী আইনের বদলে অভিন্ন পারিবারিক আইন চাপিয়ে দিতে চায়।’ তিনি অবিলম্বে নারী কমিশন ভেঙে দেওয়া এবং সংশ্লিষ্ট দালালদের গ্রেফতারের দাবি জানান।
জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ইজ্জত রক্ষার জন্য আমাদের লড়াই চলছে এবং চলবে।’ তিনি ভারতে মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীদের গণহত্যা ও উচ্ছেদ অভিযানের নিন্দা জানান এবং কাশ্মিরের জনগণের স্বাধীনতার দাবি মেনে ভারতীয় আগ্রাসন বন্ধের আহ্বান জানান। তিনি আরাকানকে রোহিঙ্গা মুসলমানদের জন্য নিরাপদ করে তাদের ফিরিয়ে নেওয়ার দাবিও উত্থাপন করেন। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে তিনি ঘোষণা দেন।
সাইয়েদ কুতুব আরও বলেন, ‘বাংলাদেশ মুসলমানদের। মুসলমানরা লড়াই করে ফ্যাসিবাদ উৎখাত করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। তারা এই সুযোগের অপব্যবহার করে একটি নারী কমিশন করেছে যা ইসলাম বিরোধী তৎপরতায় লিপ্ত।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান ও আবদুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান; বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবি এনআরসির
প্রকাশ (১৮-০৪-২০২৫)
ফিলিস্তিন, ভারত, কাশ্মীর ও আরাকানের নির্যাতিত মজলুম মুসলমানদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিপুলসংখ্যক মুসল্লি যোগ দেন।
তারা ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি, আরাকান’, ‘ফ্রি ফ্রি, কাশ্মীর’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।
জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
বিক্ষোভে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মুসলিম উম্মাহকে রক্ষায় ব্যর্থ ওআইসিকে বাদ দিয়ে মুসলিম উম্মাহ পরিষদ গঠন করে বিশ্ব মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে। মক্কা, মদিনা, মসজিদুল আকসাসহ বিশ্ব মুসলিমদের ওপর আক্রমণ রোধ করতে, গাজা-রাফা-আরাকান-কাশ্মীরের মুসলিমসহ যেখানেই মুসলিমদের ওপর নির্যাতন হবে সেখানেই এই বাহিনী ঝাঁপিয়ে পড়বে।
সাইয়েদ কুতুব বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে আমরা চাই বাংলাদেশ সরকার ফিলিস্তিনসহ ভারত, কাশ্মীর ও আরাকানের মুসলিমদের রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে নিয়মিত তৎপরতা চালাবে।
আব্দুল ওয়াহেদ বলেন, আমরা জাতীয় বিপ্লবী পরিষদ গত ৭ ফেব্রুয়ারি থেকে ফিলিস্তিনের মুক্তির জন্য এই বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করে আসছি। পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ লেখা পুনর্বহালের দাবিতে গত ১৪ ফেব্রুয়ারি দেওয়া একমাসের আলটিমেটাম শেষেও সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে আমরা ১৮ মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্মারকলিপি প্রদান করি। স্মারকলিপি গ্রহণকালীন আমাদেরকে দেওয়া কথা তিনি রক্ষা করায় তাকে জাতীয় বিপ্লবী পরিষদ ও দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।
তিনি ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, আরাকানসহ সব নির্যাতিত মুসলিমদের রক্ষায় জাতীয় বিপ্লবী পরিষদের নিয়মিত বিক্ষোভে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিম আহমদ ও এইচ এম বায়েজিদ বোস্তামি; বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সদস্য সচিব মুহিব মুশফিক খান, ও সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব; এবং ঢাকা মাদ্রাসা-ই-আলীয়ার আহ্বায়ক রাকিব মণ্ডল প্রমুখ
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ
প্রতিবছর পয়লা মে বিশ্বব্যাপী উদযাপিত হয় ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’। যা ‘মে দিবস’ নামেও পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকেন।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। মাঠে-ঘাটে, কল-কারখানায় খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা। সেদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে।
বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে নিহত হন ১০-১২ জন শ্রমিক। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা লড়াইকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত শ্রমিকদের ‘দৈনিক আট ঘণ্টা কাজ’-এর দাবি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। সেই থেকে পহেলা মে পালিত হয় শ্রমিকদের আত্মদান আর দাবি আদায়ের দিন হিসেবে।
আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়। সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদ্যোক্তা। হে মার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন পয়লা মে তারিখে যে কোনো আয়োজন হানাহানিতে পর্যবসিত হতে পারে। তাই ১৮৮৭ সালেই তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস পালনের প্রতি ঝুঁকে পড়েন।
আফ্রিকার দেশ আলজেরিয়া, অ্যাঙ্গোলা, মিশর, ইথিওপিয়া এবং আমেরিকা মহাদেশে আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, কানাডায় ১ মে পালিত হয় শ্রমিক দিবস। সেই সঙ্গে বাংলাদেশে এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে। মে দিবসে সরকারি ছুটি থাকে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়ে থাকেন। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিনটি পালন করতে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি নিয়ে থাকে।
৯১-এর ঘূর্ণিঝড় হতাহতদের স্মরণে এনআরসির দোয়া মাহফিল
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র ইমাম ও খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামসুদ্দীন, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, কেন্দ্রীয় সদস্য ওয়াসিম আহমদ; বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সহকারী সদস্য সচিব এস এম রাফসানযানি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম এবং সদস্য জোবায়েরসহ উভয় সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকারকে টেকসই ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ‘ম্যারি এন’ নামে পরিচিত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। স্মরণকালের ভয়াবহতম ওই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সরকারি হিসাবে ১ লাখ ৩৮ হাজার ৮৬৬ জন মানুষ প্রাণ হারান। তবে বেসরকারি বিভিন্ন হিসাবে মৃতের সংখ্যা পাঁচ লক্ষাধিক বলেও উল্লেখ করা হয়। দুর্যোগে প্রায় ২০ লাখ গবাদি পশু মারা যায়, এক কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত ও সর্বস্বান্ত হয় এবং আনুমানিক ৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের ক্ষতি হয়।
হার্ট অ্যাটাকের যে ৬টি লক্ষণ
সারা বিশ্বে হার্ট অ্যাটাক হলো এখন এক গুরুতর সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে এখন মৃত্যুর অন্যতম কারণ হলো হার্ট অ্যাটাক। ডাব্লিউএইচওর মতে, ২০১৯ সালে বিশ্বে ১ কোটি ৭৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে যা মোট মৃত্যুর ৩২ শতাংশ।
করোনার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, বিশেষ করে সম্প্রতি তরুণদের হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হতে দেখা যাচ্ছে। অনিয়মিত জীবনব্যবস্থা, অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত ব্যয়াম করা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
হার্ট অ্যাটাকের সঠিক কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও শরীরের কিছু লক্ষণ দেখে হার্ট অ্যাটাকের আভাস পাওয়া যায়।
বুকে ব্যথা:
বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব হওয়া হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, একজনের বুকে অস্বস্তিকর চাপ,ব্যথা  অনুভব হতে পারে এবং এই চাপ কিছু সময় পর্যন্ত থাকতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে।
পিঠে ব্যথা:
যদিও বুকে ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ তবে হার্ট অ্যাটাকের কারণে পিঠেও ব্যথা হতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে পিঠে ব্যথা হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, হার্ট অ্যাটাকের আগে এবং হার্ট অ্যাটাকের সময় পিঠে ব্যথা পুরুষদের তুলনায় নারীদের বেশি হয়।
চোয়াল:
চোয়ালে ব্যথা পেশীর ব্যাথা বা দাঁতের ব্যথার চেয়েও বেশি কিছু। বিশেষ করে নারীদের  ক্ষেত্রে, মুখের বাম দিকে চোয়ালে ব্যথা হার্ট অ্যাটাকের একটি সাধারণ লক্ষণ হতে পারে। আপনি যদি বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট, ঘাম, বমি বমি ভাব সহ চোয়ালের ব্যথা অনুভব করে থাকেন তবে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
ঘাড়ে ব্যথা:
হার্ট অ্যাটাক হলো রক্তপ্রবাহে প্রতিবন্ধকতা জনিত মেডিক্যাল সমস্যা। কোনো প্রতিবন্ধকতার কারণে হার্টের রক্ত চলাচল হঠাৎ থেমে গেলে হার্ট অ্যাটাক হয়ে থাকে। আর  এমন হলে বুক থেকে ব্যথা সারা শরীরে ছড়িয়ে যায়। যদিও অতিরিক্ত স্ট্রেসের কারণেও ঘাড় ব্যথা হতে পারে।
কাঁধে ব্যথা:
যখন বুকে, ঘাড়ে, পিঠে, চোয়ালে ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে সেক্ষেত্রে কাঁধে ব্যথাও অন্যতম একটি লক্ষণ। যদি আপনি আপনার কাঁধে একটি প্রচণ্ড ব্যথা অনুভব করেন, বিশেষ করে যদি এটি আপনার বুক থেকে বাম চোয়াল, বাহু বা ঘাড় পর্যন্ত  এই ব্যথা ছড়িয়ে যায় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
বাম বাহুতে ব্যথা:
হৃদপিন্ডের পেশীতে রক্ত ​​প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়।  এ কারণে আপনার বাম বাহুতে ব্যথা হতে পারে। যদিও বাম বাহুতে হালকা ব্যথা বার্ধক্যের লক্ষণ হতে পারে তবে হঠাৎ অস্বাভাবিক ব্যথা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হতে পারে। এজন্য দ্রুত চিকিৎসকের সাথে দেখা করতে হবে।
কোন ব্যক্তি হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে সাথে সাথে সিপিআর দিতে হবে। সেই সাথে দ্রুত পাশের হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করতে হবে।
হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধবিমান
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে গিয়ে সাগরে পড়ে ডুবে গেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট । যুদ্ধবিমানটির দাম বাংলাদেশি মুদ্রায় ৭২৬ কোটি টাকা।
সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি বড় ধরনের একটি বাঁক নিয়েছিল। তখন যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়।
হুতি বিদ্রোহীরা গতকাল বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিলেন। তাদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে রণতরীটি এখন লোহিত সাগরে অবস্থান করছে।
এ ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন জানিয়ে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, রণতরীর যুদ্ধবিমান রাখার স্থানে এফ/এ-১৮ বিমানটি টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ক্রু যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যুদ্ধবিমান ও সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর দুটিই সাগরে পড়ে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিমানটি সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ক্রুরা বিমানটি সাগরে পড়ে যাওয়ার আগে বেরিয়ে আসতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আরেকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটি ডুবে গেছে। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, একেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমানের দাম ছয় কোটি ডলারের বেশি।
ইউএসএস ট্রুম্যান প্রায়ই ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। মিসরের কাছে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে গত ফেব্রুয়ারিতে রণতরীটি সংবাদের শিরোনাম হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
এর আগে গত ডিসেম্বরে ইউএসএস ট্রুম্যানের আরেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমানকে ‘ভুলবশত’ ভূপাতিত করে লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস গেটিসবার্গ। ওই ঘটনায় দুই পাইটলই নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মধ্য মার্চ থেকে সাতটি এমকিউ-৯ র‌্যাপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘১৫ মার্চ থেকে সাতটি এমকিউ-৯ খোয়া গেছে।’ তবে এসব ড্রোন খোয়া যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। প্রতিটি ড্রোনের দাম তিন কোটি ডলার।
এবার ড্রোন দিয়ে মার্কিন জাহাজে বোমা হামলা হুথিদের
প্রকাশ : ১৮.০১.২০২৪
আবারও আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার ইরানপন্থী এই গোষ্ঠীকে ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টার পরই এডেন উপসাগরে ‘জেনকো পিকার্ডি’ নামের মার্কিন মালিকানাধীন ওই জাহাজে হামলা চালায়।
সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে, তারা ‘জেনকো পিকার্ডি’ নামের একটি বাল্ক ক্যারিয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেটি লক্ষ্যবস্তুতে ‘সরাসরি আঘাত’ হানে।
জানা গেছে, মার্কিন ওই বাল্ক ক্যারিয়ারে ড্রোন থেকে বোমা চালায় হুথিরা। এতে ওই জাহাজে আগুন ধরে যায়।
এ আক্রমণের ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনীও। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগরে মোতায়েন যুদ্ধ জাহাজ থেকে ইয়েমেনে হুথিদের ১৪টি মিসাইলে লঞ্চারে আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা সেন্টকম।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
এর মাঝেই হুথিদের সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, টাইমস অব ইসরায়েল
শাহবাগী মঞ্চের কুশীলবরা কে কোথায়!
স্বাধীনতার পর গত ৫৪ বছরের ইতিহাসে দেশে যেসব বিতর্কিত আন্দোলন হয়েছে, সেগুলোর মধ্যে শাহবাগের ‘গণজাগরণ মঞ্চ’ অন্যতম। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ‘ক্যাঙ্গারু কোর্ট’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে।
এরপর হঠাৎ করেই ‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক’-এর সদস্যরা শাহবাগ মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর রাষ্ট্রীয় মদতে ফুলিয়ে-ফাঁপিয়ে এটিকে বড় করা হয়। এমনকি বড় জমায়েত দেখাতে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানকে শাহবাগে যেতে বাধ্য করা হয়।
সচেতন মহলের দাবি, আধিপত্যবাদী ভারতের ইশারায় তৎকালীন আওয়ামী সরকারের জুডিশিয়াল কিলিংকে বৈধতা দিতে উদ্দেশ্যমূলকভাবে গড়ে ওঠে শাহবাগের ‘গণজাগরণ মঞ্চ’। কিন্তু এক যুগ পর সেই সংগঠনটি আজ সম্পূর্ণ অস্তিত্বহীন। ওই আন্দোলনের সংগঠক ও কুশীলবরাও আজ অনেকেই প্রকাশ্যে নেই।
প্রথমদিকে গণজাগরণ মঞ্চের চরিত্র ‘নির্দলীয়’দাবি করা হয়। মঞ্চের নিরপেক্ষ চরিত্রটা শেষমেশ বজায় থাকেনি। বিএনপি ও জামায়াত নেতারা প্রকাশ্যেই দাবি করেন, শাহবাগ একটা সাজানো নাটক। অবশেষে গণজাগরণ মঞ্চের আওয়ামী পরিচিতি দাঁড়িয়ে যায়। ছাত্রলীগ নেতারা শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতৃত্ব নিয়ে নেন।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘ইচ্ছে হয় শাহবাগে ছুটে যাই।’ পরে আইন সংশোধন করে জামায়াত নেতা কাদের মোল্লা, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, জামায়াত নেতা কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ড দেওয়া হয় এবং পরে একে একে সরকারের নীলনকশা বাস্তবায়ন করা হয়।
ওই সময় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে বিভিন্ন ইসলামী ব্যাংক ও সংস্থা বিভিন্ন পত্রিকার নাম উল্লেখ করে এগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই হুমকির পর কতগুলো প্রতিষ্ঠানে ভাঙচুরও করা হয়। ‘কৃত্রিম জনপ্রিয়তা’য় দেশের সব গণমাধ্যম বিষয়টিকে লুফে নেয়।
অনেকগুলো টিভি চ্যানেল এখানে-সেখানে টেবিল পেতে লাইভ ব্রডকাস্ট শুরু করে এবং ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে। কিন্তু ওই সময় স্রোতের বাইরে গিয়ে আমার দেশ পত্রিকা শাহবাগীদের ফ্যাসিবাদী আচরণ তুলে ধরে ‘শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি’ শিরোনামে ব্যানার লাইনে সংবাদ পরিবেশন করে। এর মাধ্যমে তৎকালীন সরকারের রোষানলে পড়েছিল আমার দেশ। এক পর্যায়ে পত্রিকা বন্ধ করা, সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং পরে তাকে নির্বাসনে চলে যেতে বাধ্য করা হয়।
এদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে ওই সময় যারা জিরো থেকে হিরো হয়েছিলেন, ওইসব কুশীলবের মধ্যে অন্যতম এর আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করা আলোচিত-সমালোচিত কথাসাহিত্যিক আওয়ামী বুদ্ধিজীবী অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সাবেক গভর্নর এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের সাবেক ইমাম ফরীদ উদ্দীন মাসউদ, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, ভারতপন্থি সাংবাদিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাবেক কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায়, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির, মঞ্চের ‘স্লোগানকন্যা’খ্যাত লাকি আক্তার প্রমুখ।
তাদের অনেককেই এখন আর প্রকাশ্যে দেখা যায় না। খোঁজ নিয়ে জানা গেছে, তাদের বেশিরভাগ জুলাই বিপ্লবের আগে-পরে বিদেশে পাড়ি দিয়েছেন। তবে যে কজন বিদেশে যেতে পারেননি, তাদের দু-একজন ছাড়া এখন সবাই আত্মগোপনে রয়েছেন। তবে তাদের কে কোথায় আছেন, তা জানার প্রবল আগ্রহ রয়েছে দেশবাসীর। নিম্নে তাদের বর্তমান অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরা হলো।
মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার
সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার একজন সাধারণ চিকিৎসক থেকে রাতারাতি হিরো বনে যান। গণজাগরণ মঞ্চ গড়ে উঠলে সেটির মুখপাত্র তথা আহ্বায়ক হন। ওই সময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করেছিলেন ইমরান। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০১৮ সালের দিকে বিচ্ছেদের খবর দেন নুরুল ইসলাম নাহিদ নিজেই।
আওয়ামী লীগ সরকারকে শাহবাগের ফসল ঘরে তুলে দেওয়ার পর মঞ্চটিকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেন ইমরান ও তার সঙ্গীরা। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এর কমিটি গঠনের কথাও জানা যায় তখন। ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে ‘মোটরগাড়ি’ মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুই হাজার ৭৭৫ ভোট পেয়ে জামানত হারান তিনি। অভিযোগ তোলেন ভোট কারচুপির। এরপর থেকে নিজেকে আড়াল করে রাখেন।
সংশ্লিষ্টরা বলছেন, মঞ্চের মুখপাত্র ইমরান ২০২২ সাল নাগাদ ঢাকাতেই ছিলেন। ধানমন্ডির বাসায়ই বেশিরভাগ সময় কাটাতেন। হাতেগোনা কজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। এরপর ২০২৩ সালের গোড়ার দিকে বিদেশে পাড়ি জমান। তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, বর্তমানে অতিগোপনীয়তা রক্ষা করে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ইমরান।
ড. জাফর ইকবাল
বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতায় আলোচিত-সমালোচিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শাহবাগের গণজাগরণ মঞ্চের কুশীলবদের অন্যতম। মুক্তবুদ্ধির চর্চার নামে বিগত দেড় যুগে ফ্যাসিবাদ শাসন ও জুডিশিয়াল কিলিংয়ের পক্ষে যারা লেখালেখি করেন, তাদের অগ্রভাগে ছিলেন তিনি। পত্রপত্রিকায় এটিকে গৌরবান্বিত করে অসংখ্য নিবন্ধও লেখেন। সরাসরি মঞ্চে হাজির হয়ে আন্দোলনকারীদের ত্রাতা সেজেছিলেন। জুলাই বিপ্লবের পর তিনি কোথায় আছেনÑ তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকও ওই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। জুলাই বিপ্লবের বিরোধিতা করে মতামত প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাবিপ্রবির শিক্ষার্থীরা জাফর ইকবালকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন।
বিপ্লবের পর মানবতাবিরোধী ও গণহত্যার মামলায় জাফর ইকবালসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গণহত্যায় উসকানিদাতা হিসেবে এই মামলায় জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিটি।
একটি সূত্র বলছে, জুলাই বিপ্লবের পর আত্মগোপন করে দেশের ভেতরেই অবস্থান করছেন তিনি। তবে অন্য একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে থাকার পর চলতি বছরের প্রথম দিকে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন।
শাহরিয়ার কবির
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ছিলেন মঞ্চের কুশীলবদের অন্যতম। জুলাই বিপ্লবের পর ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন তিনি। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ‘নির্বিচারে হত্যা এবং লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলার অন্যতম আসামি শাহরিয়ার কবির।
দীর্ঘদিন থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম নিয়ে সোচ্চার ছিলেন তিনি। ১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন। ২০২৪ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তাকে উপদেষ্টামণ্ডলীর সভাপতি করা হয়। ছাত্রজীবন শেষে শাহরিয়ার কবির ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রার সাংবাদিক এবং পরে তিনি নির্বাহী সম্পাদক হিসেবে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিগত সময়ে সংখ্যালঘু ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে কলংকিত করার ক্ষেত্রে শাহরিয়ার কবিরের ভূমিকা ছিল।
মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ
আওয়ামী সরকারের সবচেয়ে আস্থাভাজন ও কওমি অঙ্গনের বিতর্কিত আলেম ছিলেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। বিতর্কিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হওয়ায় ‘শাহবাগী আলেম’ হিসেবেও পরিচিতি পান তিনি। তার আরেকটি উল্লেখযোগ্য বিতর্কিত কাজ হলো এক লাখ (কথিত) মুফতির স্বাক্ষর সংবলিত জঙ্গিবাদবিরোধী ফতোয়া। এ ছাড়া দেশের মূলধারার আলেমদের বিরুদ্ধে অবস্থান করতেন তিনি। বিশেষ করে জামায়াতের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন।
সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তিনি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম নিযুক্ত হন। কওমি-সংশ্লিষ্ট জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ ও ধর্মীয় দল বাংলাদেশ জমিয়তুল উলামার সভাপতি এবং ‘ইকরা বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালকের পদও পান।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক দৃশ্যপট থেকে তিনি হারিয়ে গেছেন। সরকারি সব পদ থেকে বিতাড়িত হয়েছেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত আমার দেশকে বলেন, ফরীদ উদ্দীন শোলাকিয়ার ইমাম পদে নেই। তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। তার কর্মস্থল দ্বীনি মাদরাসা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী আমার দেশকে জানান, ফরীদ উদ্দীন মাসউদ দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি বারিধারার বাসায় থাকেন। মাদরাসা বা কোনো প্রোগ্রামে তার অংশগ্রহণের মতো অবস্থা নেই।
গত বছরের ৫ আগস্ট মিরপুর সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী রিতা আক্তার (১৭) নিহতের ঘটনায় মাসউদের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যামামলা হয়।
‘লগি-বৈঠার খুনি’ বাপ্পাদিত্য বসু
ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গণজাগরণ মঞ্চের সংগঠকদের একজন। যশোরের সদর উপজেলার রুপদিয়ায় জন্মগ্রহণ করেন। স্থানীয় দুলাল চন্দ্র বসুর ছেলে বাপ্পাদিত্য বসুকে বেশিরভাগ মানুষই চেনেন ২৮ অক্টোবরের খুনি হিসেবে। লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার পর লাশের ওপর নৃত্য করেছিলেন বাপ্পাদিত্য। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারির সমাবেশে বাপ্পাদিত্য বসু ব্লগার পরিচয়ে মঞ্চ থেকে আমার দেশসহ কয়েকটি গণমাধ্যম বন্ধের হুমকি দেন।
গত বছরের ১৭ জানুয়ারি ঢাকার নিউমার্কেট এলাকা থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় বসুকে (৪০) গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে যশোর কারাগারে বন্দি রয়েছেন তিনি। অনেক আগে থেকেই যশোরের বাম-চরমপন্থিদের নিয়ে একটি বিশাল জঙ্গি গ্রুপ রয়েছে তার। ওই গ্রুপটি‌ যশোর অঞ্চলে খুন-লুটপাটের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাপ্পাদিত্য ২০২৩ সালে ভারতপন্থি মিডিয়ার কল্যাণে বড় ব্লগার ও ‘শুদ্ধ তরুণ’ বনে যান। তার সহপাঠী কয়েকজন জানান, বাপ্পা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই মাদকাসক্ত ছিলেন। ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়ার পর প্রকাশ্যে রাজনীতির সঙ্গে যুক্ত হন। সে সময় চরমপন্থিদের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেন। গ্রেপ্তারের আগ পর্যন্ত যশোরে চরমপন্থিদের একটি গ্রুপের সঙ্গে বরাবরই যোগাযোগ রেখে চলেন তিনি।
‘স্লোগান কন্যা’খ্যাত লাকি আক্তার
‘স্লোগান কন্যা’ পরিচিতি পাওয়া লাকি আক্তার মঞ্চের সংগঠকদের একজন। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকির জন্ম ফেনীর সোনাগাজী থানায়। ওই সময় ‘গণজাগরণ মঞ্চ’ ঘিরে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী, মদ, গাঁজার আসর জমানোসহ যত অপকর্ম হয়েছে- তার সম্মুখভাগে ছিলেন শাহবাগী ক্রীড়নক লাকিরা। অন্যদের মতোই দীর্ঘদিন চুপচাপ থাকার পর গত ১২ মার্চ সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পথে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় লাকির নির্দেশে পুলিশের ওপর হামলা চালায় সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় মামলায় আসামি হিসেবে বামপন্থি কয়েকটি ছাত্রসংগঠনের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
এরপর থেকেই ফ্যাসিস্টের দোসর শাহবাগী লাকিকে গ্রেপ্তারের দাবি উঠেছে সর্বমহলে। সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা লাকিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে একের পর এক পোস্ট দেন। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন তৌহিদী জনতা। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন লাকি।
লন্ডনে সিদ্দিকী নাজমুল
শাহবাগের গণজাগরণ মঞ্চ গঠিত হলে সরাসরি অংশ নেয় ছাত্রলীগ ও যুবলীগ। এর মধ্যে সম্মুখভাগে ছিলেন ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম। ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে হঠাৎ করেই ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বিদেশে চলে যান নাজমুল। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করে সোশ্যাল মিডিয়ায় সরব। মাঝেমধ্যেই বিভিন্ন ইস্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করছেন। লন্ডনে বসেই নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নাজমুল আলমের একটি ফাঁস হওয়া স্ক্রিনশটের কথোপকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজনকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্র নাজমুল ভর্তির আগে শিবিরের ফোকাস কোচিং সেন্টার ও ছাত্রাবাসে থাকতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই তিনি সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বড় অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে যে সিন্ডিকেট জড়িত ছিল, তাদের পৃষ্ঠপোষক ছিলেন তিনি।
গণজাগরণ মঞ্চ ব্যবহার করে নাজমুল হয়েছেন বিপুল সম্পদের মালিক। বর্তমানে লন্ডনে তিনি ব্যবসায়িক ভিসায় অবস্থান করে সেখানে ব্যবসা-বাণিজ্য করছেন। একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, বর্তমানে সিদ্দিকী নাজমুল বিনিয়োগকারী ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন। ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী, এই ভিসা পেতে ন্যূনতম দুই লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় দুই কোটির বেশি) বিনিয়োগ করতে হয়। ব্রিটেনে নাজমু‌লের বিলাসবহুল জীবন ও আর্থিক উৎ‌সের নানা কা‌হিনি নি‌য়ে খোদ যুক্তরাজ্য আওয়ামী লী‌গ নেতাকর্মীদের ম‌ধ্যেই কানাঘুষা রয়েছে।
লন্ডনে তার বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের খোঁজ নিতে গিয়ে জানা যায়, ফ্লেক্সফগ লিমিটেড, এলিট সিটি লিমিটেড, নাজ ইউকেবিডি প্রোপার্টিজ লিমিটেড, এসএনবি অটোস লিমিটেড, এসএনআর ইউকে বিডি লিমিটেড ও কার মিউজিয়াম লিমিটেড নামে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এর মধ্যে ইস্ট লন্ডনের কেনন স্ট্রিট রোডে নাজ ইউকেবিডি প্রোপার্টিজ নামের আবাসন ব্যবসার একক পরিচালক তিনি। যার মূলধন দেখানো হয়েছে সাড়ে আট লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা ১০ কোটি টাকার সমান।
সাংবাদিক অঞ্জন রায়
গণজাগরণ মঞ্চের কুশীলবদের মধ্যে গাজী টিভির এডিটর (রিসার্চ) অঞ্জন রায় ছিলেন সম্মুখভাগে। তিনি সরাসরি মঞ্চের মশাল মিছিল ও সমাবেশে অংশ নেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনার খাঁটি নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত অঞ্জন। শুধু তা-ই নয়, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সরাসরি এজেন্ট হিসেবে শাহবাগে গণজাগরণ মঞ্চ আন্দোলনের সংগঠকদের মধ্যেও একজন তিনি। এই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে যারা কোটিপতি হয়েছেন, তাদের মধ্যে অন্যতম অঞ্জন রায়। এর আগে ২০০৮ সাল থেকে নিয়মিতভাবে অঞ্জন রায় ‘একুশের রাত’ অনুষ্ঠানটির উপস্থাপনা করেন।
জুলাই বিপ্লবের পর থেকে অঞ্জন রায় আত্মগোপনে রয়েছেন। তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, বিপ্লবের পর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন তিনি। সম্প্রতি তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
‘র’-এর এজেন্ট হিসেবে পরিচিত অঞ্জন রায় ২০১৫ সালে ভারতীয় সৈন্যদের জন্য স্মারকস্তম্ভ নির্মাণ করতে চেয়েছিলেন। যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। ওই সময় শাহবাগ থানায় আযমীর বিরুদ্ধে জিডি করেছিলেন অঞ্জন।
পরে ‘র’-এর সরাসরি পরিকল্পনায় আযমীকে ২০১৬ সালের ২৪ আগস্ট বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই মূলত তিনি গুম ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে যাওয়ার পর ‘আয়নাঘর’ থেকে ফেরেন এই সাবেক চৌকস সেনা কর্মকর্তা।
এসব শাহবাগী নেতা গণজাগরণ মঞ্চের নামে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা চাঁদা হিসেবে হাতিয়ে নেয়। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে শাহবাগে বিরিয়ানির প্যাকেট, পানিসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হয়
ইয়েমেনে মার্কিন হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে নিন্দা ইরানের
ইয়েমেনের বিভিন্ন স্থানে, যার মধ্যে আফ্রিকান অভিবাসীদের জন্য নির্ধারিত একটি আটক কেন্দ্রও রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। খবর প্রেস টিভির।
গতকাল সোমবার ইয়েমেনের সা’দা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের জন্য নির্ধারিত একটি আটক কেন্দ্র লক্ষ্য করে মার্কিন বিমান হামলায় প্রায় ৭০ জন বন্দী নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা গুরুতর।
এছাড়া একই দিনে ইয়েমেনের রাজধানী সানার উত্তরাঞ্চলের বানি আল-হারিথ জেলার থাকবান এলাকায় মার্কিন  বিমান হামলায় অন্তত আটজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, “ইয়েমেনের বিভিন্ন অংশে বেসামরিক লক্ষ্যবস্তু, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মানুষের বাড়িঘরে মার্কিন সামরিক বাহিনীর অব্যাহত হামলা, যার ফলে শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে, তা ‘যুদ্ধাপরাধ’।”
তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ‘এই সুস্পষ্ট আইন লঙ্ঘন এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ঘন ঘন লঙ্ঘনের প্রতি নীরব এবং উদাসীন’ ভূমিকার জন্য সমালোচনা করেছেন।
ইরানের মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যামূলক যুদ্ধ এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে।
বাঘাই বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসন ইসরায়েলি সরকারের ‘মুসলিম দেশগুলোকে ধ্বংস ও দুর্বল করার এবং পুরো পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়ার’ দুষ্ট পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ।
ইয়েমেনের মুসলিম জনগণের হত্যা বন্ধে এবং গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের ‘গণহত্যা’ অব্যাহত রাখা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বাঘাই ইসলামী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
পাহেলগাঁওয়ে ভারত রাজনৈতিক স্বার্থ হিন্দুদের হত্যা করেছে : খালিস্তান নেতা
পাকিস্তানে হামলার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খালিস্তান আন্দোলনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। খবর বিবিসি
পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বিবৃতিতে শিখ নেতা পান্নুন বলেছেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। পাকিস্তানে আক্রমণ করার সাহস ভারতের নেই।
তিনি বলেন, তারা পাকিস্তানের জনগণের সাথে দৃঢ়ভাবে আছেন। আমরা কোটি শিখ পাকিস্তানের সাথে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি।
তিনি আরও বলেন, ভারতে সংখ্যালঘুদের বিশেষ করে শিখদের উপর যে নির্যাতন চলছে তা সকলের কাছে স্পষ্ট। এটি ১৯৬৫ বা ১৯৭১ নয়, এটি ২০২৫।
সতর্ক করে পান্নুন বলেন, যারা আক্রমণ করে তারা বাঁচবে না। সে ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি, বা অমিত শাহ যেই হোক।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মোদি, অজিত ডোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের বিচারের মুখোমুখি করা হবে।
তিনি আরও দাবি করেন, পাহেলগাঁওয়ে ভারত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তার নিজস্ব হিন্দুদের হত্যা করেছে। এই আক্রমণের লক্ষ্য ছিল রাজনৈতিক লাভ এবং ভোট আদায় করা।
‘পানিশূন্য’ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি
ভারতের আগ্রাসনে পানির অভাবে খরস্রোতা তিস্তা নদী এখন ধু-ধু বালু চর। বিস্তীর্ণ এলাকায় চর জেগেছে। ব্যাহত হচ্ছে চাষাবাদ। বিপাকে পড়েছেন কৃষক। স্বস্তিতে নেই জেলেরাও। এমন পরিস্থিতিতে চরম দুর্দিন পার করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। অপরদিকে, নাব্যতা সংকটে বর্ষাকালে দেখা দেয় ব্যাপক বন্যা আর নদী ভাঙন। এতে বাড়ে দুর্ভোগ। তিস্তার যৌবন ফেরাতে, লাখ লাখ মানুষের জীবিকার এ উৎসকে চিরচেনা রূপে ফিরিয়ে আনতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি।
একসময় এই নদীর পানি ব্যবহার করে কৃষিকাজ করতেন তিস্তাপাড়ের মানুষ। ধান, গম, ভুট্টা, সবজিসহ নানা রকম ফসল ফলাতেন তারা। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এখন শুধু হাহাকার।
তিস্তা পানিশূন্য। চারিদিকে জেগে উঠেছে চর আর চর। নদীতে কোথাও হাঁটুর নিচে পানি কোথাও আবার পানি শূন্য। পানি সেচ দিয়ে চাষাবাদ করছেন কৃষকেরা। ফলে ব্যয় ও শ্রম দুটোই বাড়ছে। লোকসান গুনছেন তারা।
লালমনিরহাট কৃষি বিভাগের তথ্যমতে, তিস্তা চরাঞ্চলে ৯ হাজার ১০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করেছেন চরাঞ্চলের কৃষকেরা। পানি না থাকায় ফসল উৎপাদনে খরচ বাড়ছে দিনদিন। ডিজেল চালিত সেচ পাম্প লাগিয়ে কোন রকম পানি দিচ্ছেন।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুষ্ক মৌশুমে তিস্তায় ৩ থেকে ৪ হাজার কিউসেক পানি থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে ৪ থেকে ৫শ’ কিউসেক। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। নদীতে পানি কমে যাওয়ায় তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পও কাজে আসছে না।
ভারতের সিকিম থেকে উৎপত্তি হওয়া তিস্তা নদী লালমনিরহাট দিয়ে বাংলাদেশে ঢুকেছে। বাংলাদেশ অংশে রয়েছে ১১৫ কিলোমিটার। বিগত আওয়ামী লীগ সরকার তিস্তার নাব্যতা সংকট রোধে তিস্তা মহাপরিকল্পনা নামে এক প্রকল্প হাতে নিয়েছিল। কিন্তু প্রতিবেশী দেশের আপত্তির কারণে তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখেনি। তাই তিস্তা পাড়ের মানুষ চরম দুর্বিষহ জীবন যাপন করছেন।
শুষ্ক মৌসুমে তিস্তায় জেগে উঠে চর। অপরদিকে, নদীর নাব্যতা সংকটে বর্ষায় ব্যাপক বন্যা আর নদী ভাঙন দেখা দেয়। বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে প্রতি বছর বাস্তহারা হয় হাজার পরিবার। এদিকে, তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার মানুষের দুর্ভোগ লাঘবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে।
চলতি বছরের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী তিস্তাপাড়ের ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে অংশ নেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তিস্তা পাড়বাসীসহ সাধারণ মানুষ। এ আন্দোলন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দ্বিতীয় দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আন্দোলন কর্মসূচিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
ফসল উৎপাদনে সেচ পাম্প
তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরের জীবনরেখা তিস্তা নদী। প্রতিবেশী দেশের কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আটকে আছে। ফলে এখানে চাষাবাদ ব্যাহতসহ নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে স্থানীয় মানুষের ওপর। সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে উত্তরের মানুষ। আমরা তিস্তা নদী রক্ষা আন্দোলন শুরু করেছি। তিস্তাপাড়ে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, হেঁটে তিস্তা নদীপার, গণসংগীত, তিস্তাকেন্দ্রিক নাটক,সিনেমা প্রদর্শন ও মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। দেশ ও বিদেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে তিস্তার এ সংবাদ প্রকাশিত হয়েছে। মানুষজনের ব্যাপক সমর্থনও পেয়েছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার জানান, তিস্তা বর্তমানে উত্তরাঞ্চলের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার আন্তরিক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। এ লক্ষ্যে চায়না পাওয়ার কোম্পানি ও বাংলাদেশের সরকারের উদ্যোগে তিস্তাপাড়ে ইতিমধ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষজনের মতামত নেওয়া হয়েছে। অল্প সময়ে আশার আলো দেখতে পাবেন তিস্তা পাড়ের মানুষ।
ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার (২৬ এপ্রিল) ৯টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে। তিনি গত ১৮ মার্চ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র ধর জানান, ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তার স্বজনরা জানান,  ধর্ষণের শিকার হওয়ার পর মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছিলো। বিচার হবে কিনা তা নিয়েও তার মনের মধ্যে শঙ্কা ছিল। এ কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ওই কলেজছাত্রীর এক চাচা রাইজিংবিডিকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে তার ভাই গুলিবিদ্ধ হন। ১০ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাকে দুমকি উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
তিনি আরো জানান, ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন তার ভাতিজি। ধর্ষণের সময় এজাহারভুক্ত আসামিরা তাঁর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলেন। এরপর ভুক্তভোগী ২০ মার্চ থানায় গিয়ে অভিযোগ করেন। সন্ধ্যায় অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়। এ ঘটনার পর এজাহারভুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়।
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে ভয়াবহ হামলার ঘটনার জেরে তীব্র উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত।
শুক্রবার ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল বলেছেন, পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত।
এদিকে, ভারত একতরফাভাবে পানিবণ্টন চুক্তি স্থগিত করলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত ​বইবে বলে হুংকার দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
শুক্রবার সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে বিলাওয়াল বলেন, “সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না।”
ভারতকে সতর্ক করে তিনি বলেন, “হয় পানি, না হয় তোমাদের রক্ত ​এই নদীতেই প্রবাহিত হবে।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল পাল্টা বলেন, “তিনি (মোদি) বলছেন যে- তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী। কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব।”
তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তানের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই মোদির যুদ্ধবাজ মনোভাব বা পাকিস্তান থেকে সিন্ধু নদীর পানি সরিয়ে নেয়ার কোনো প্রচেষ্টা সহ্য করবে না।
বিলাওয়াল বলেন, “মোদি সিন্ধু এবং সিন্ধু নদীর জনগণের মধ্যে যুগ যুগ ধরে চলা বন্ধন ছিন্ন করতে পারবেন না। ভারত সরকার পাকিস্তানের পানির ওপর চোখ রেখেছে। এ পরিস্থিতিতে সিন্ধুর পানি রক্ষা এবং সুরক্ষার জন্য চারটি প্রদেশের ঐক্য প্রয়োজন। আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাব। তা হলো, সিন্ধু নদীতে ডাকাতি মেনে নেয়া হবে না।”
পাকিস্তানের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করা বিলাওয়াল বলেন, “ভারতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের জনগণ। পাকিস্তানিরা নিজেও সন্ত্রাসবাদের শিকার।”
ভারত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে বলে বিলাওয়াল অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, কোনো প্রমাণ ছাড়াই, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে।
পিপিপি চেয়ারম্যান তার সমর্থকদের ভারতীয় আগ্রাসন থেকে তাদের নদী রক্ষার জন্য দৃঢ় সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আশ্বস্ত করেন যে, পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর মধ্যে রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও, তারা ভারতের মোকাবিলায় ফেডারেল সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।
পাকিস্তান সরকার ইতিমধ্যে সতর্ক করে বলেছে, ভারত যদি সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালায় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বাংলাদেশে রবীন্দ্র গানকে জাতীয় সংগীত রূপে গ্রহণ করা একেবারেই মূর্খতা!
এবারের পহেলা বৈশাখ উদ্‌যাপন ফ্যাসিবাদী আমলের চাপিয়ে দেওয়া বাঙালি হিন্দু সংস্কৃতির গণ্ডি থেকে বের হওয়ার প্রচেষ্টা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে আনন্দ শোভাযাত্রায় বাঙালির বাইরে দেশের অন্যান্য জাতিগত সংখ্যলঘুদের অংশগ্রহণ এবং বাঙালি মুসলমানের ঐতিহ্যের প্রতিফলন থাকার ফলে বাংলা নববর্ষ উদ্‌যাপন এই প্রথমবারের মতো বাংলাদেশের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সর্বজনীন রূপ লাভ করতে পেরেছে।
নববর্ষের প্রথম রাতে ঢাকার আকাশে ড্রোন শো’র মাধ্যমে জুলাই বিপ্লবের মহান শহীদদের সম্মান জানানোর পরিকল্পনার জন্যও আয়োজকদের অভিনন্দন জানাচ্ছি। মাত্র তিন দিনের ব্যবধানে রাজধানীর অযুত জনতা ‘মার্চ ফর গাজা’ এবং ‘নববর্ষের আনন্দ শোভাযাত্রা’য় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। এই দুই দিনের বিশাল গণজমায়েত বিশ্ববাসীকে জানান দিয়েছে, আমরা দুনিয়ার সর্বত্র মুসলমান উম্মাহর প্রতি যেমন সংবেদনশীল, তেমনই নিজস্ব জাতীয় সংস্কৃতির ব্যাপারেও শ্রদ্ধাশীল।
জুলাই বিপ্লব-পরবর্তী ঘটনাপ্রবাহে প্রমাণিত হয়েছে, জাতীয় কোনো দিবস উদ্‌যাপনে কোনো হেজেমনিক রাষ্ট্রের চাপিয়ে দেওয়া সংস্কৃতি বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না।
বাংলাদেশে এতদিন বাঙালি সংস্কৃতি চর্চার নামে ইসলামের ঐতিহ্য, কৃষ্টি, ইতিহাস ও সংস্কৃতিকে সুপরিকল্পিতভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল। ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি থেকে উৎসারিত ‘বাঙালিত্বের’ ধারণায় বাঙালি মুসলমানদের একপ্রকার অচ্ছুত ও বহিরাগত হিসেবে দূরে ঠেলে রাখার প্রক্রিয়া উনিশ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রণালীতে জন্মলাভ করা তথাকথিত ‘বাঙালি রেনেসাঁ’র সময়ই আরম্ভ হয়েছিল।
বাঙালি রেনেসাঁর হিন্দু প্রবক্তারা বাঙালি মুসলমানদের কতখানি ঘৃণা ও অবজ্ঞাভরে দেখতেন তার উদাহরণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীরদ চন্দ্র চৌধুরীর বিখ্যাত বইতে রেনেসাঁ-সম্পর্কিত লেখার নিচের উদ্ধৃতি থেকেই পরিষ্কার বোঝা যায়—‘The very first result of this renaissance was a progressive de-Islamization of the Hindus of India and a corresponding revival of Hindu traditions. Throughout the nineteenth century the culture of the Hindus of India was taken back to its sanskritik foundations. The only non-Hindu influences which it recognized and tried to assimilate were European. All the thinkers and reformers of modern India from Ram Mohan Roy to Rabindra Nath Tagore based their life-work on the formula of a synthesis, by which they understood a synthesis of Hindu and European currents. Islamic trends and traditions did not touch even the area of their consciousness. Thus, the new Indian culture of the nineteenth century built a perimeter of its own and put specifically Muslim influences and aspirations beyond the pale. In relation to it, the Muslims stood outside as an external proletariat, and if the Muslims wanted to come into its world they could come only after giving up all their Islamic values and traditions.’ (Nirad Chandra Chaudhuri, Autobiography of an unknown Indian)
সকল পাঠকের বোঝার সুবিধার্থে উপরোক্ত ইংরেজি উদ্ধৃতির বাংলায় অনুবাদ করা প্রয়োজন মনে করছি—‘রেনেসাঁর প্রথম প্রতিক্রিয়ায় হিন্দু মানস থেকে ইসলামের সকল প্রকার সংস্পর্শ বিচ্ছিন্ন করে সেখানে হিন্দু আচার ও ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। উনিশ শতকের পুরোটা সময় ধরে সকল হিন্দু আচার-অনুষ্ঠানকে সাংস্কৃতিক (অর্থাৎ ব্রাহ্মণ্য কিংবা মনুবাদ) কেন্দ্রমূলে প্রত্যাবর্তন করানোর প্রচেষ্টা চালানো হয়।
হিন্দু সাংস্কৃতিক মূলধারার বাইরে তখন যে বিদেশি সংস্কৃতিকে সম্মান-সহকারে আত্মীকরণের চেষ্টা করা হয়েছিল, সেটা ছিল ইউরোপীয়। রাম মোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত আধুনিক ইন্ডিয়ার সকল সমাজ সংস্কারক ও চিন্তকরা হিন্দু এবং ইউরোপীয় সংস্কৃতির মেলবন্ধনের জন্য তাদের সারা জীবনের কর্ম উৎসর্গ করেছেন।
ইসলামের ঐতিহ্য ও দর্শন তাদের চিন্তাচেতনায় কখনো স্পর্শও করেনি। উনিশ শতকে তৈরি হওয়া ইন্ডিয়ার নতুন সংস্কৃতিতে প্রধানত মুসলমানদের বাইরে রাখার অভিপ্রায়ে একটি প্রাচীর নির্মাণ করা হয়েছিল। মুসলমানরা সেই প্রাচীরের বাইরে অচ্ছুত হিসেবেই দাঁড়িয়ে থাকত। যদি কোনো মুসলমান হিন্দুদের সৃষ্ট সেই জগতে প্রবেশ করতে চাইত, তা হলে তাকে সকল ইসলামি ঐতিহ্য ও মূল্যবোধ পরিত্যাগ করে আসতে হতো।’
সংখ্যালঘু মুসলমানদের বহিরাগত ট্যাগ দিয়ে তাদের নীচকুলজাত দেখিয়ে হেনস্তা করার যে প্রক্রিয়া ব্রিটিশ কলোনিতে সংখ্যাগুরু হিন্দুরা ‘বাঙালি রেনেসাঁ’র বয়ানে শুরু করেছিল, সেটি আজ পর্যন্ত ভারতে অব্যাহত রয়েছে। দ্বিতীয় শ্রেণির নাগরিকের সম্মানটুকু থেকেও মুসলমানরা বঞ্চিত। জামাতে নামাজ পড়ার একটি সাধারণ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অপরাধেও মোদির হিন্দুত্ববাদী ইন্ডিয়ায় একজন মুসলমান ছাত্রকে জেলে যেতে হয়েছে।
১৯৪৭ সালে এই উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক ও স্বাধীন রাষ্ট্র নির্মাণ করা না গেলে আমাদেরও আজ ভারতের অন্যান্য সংখ্যালঘু মুসলমানদের মতো অমানবিক জুলুম সহ্য করতে হতো। পাঠকরা কি আদৌ উপলব্ধি করতে পারছেন যে, তথাকথিত বাঙালি রেনেসাঁর যুগে আমাদের পূর্বপুরুষদের কতখানি অপমান ও অনাদর সহ্য করতে হয়েছে? রাম মোহন রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো উনিশ শতকের সমাজের কর্তাব্যক্তিরা মুসলমানদের প্রজার বাইরে আর কোনো মর্যাদা দিতে প্রস্তুত ছিলেন না।
প্রজার মধ্যেও তারা হিন্দু-মুসলমান পার্থক্য করতেন। একজন হিন্দু প্রজা জমিদারের দহলিজে বসার সুযোগ পেলেও মুসলমান প্রজাকে দাঁড়িয়ে থাকতে হতো। তৎকালীন হিন্দু অভিজাত শ্রেণি ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে মিশে এলিট হতে চেয়েছে, অথচ হাজার বছরের প্রতিবেশী মুসলমানের সংস্কৃতিকে কখনো আপন মনে করেনি। আজ পর্যন্ত সেই ইসলামবিদ্বেষের কোনো পরিবর্তন হয়নি।
হিন্দু জমিদার শ্রেণির অব্যাহত অবমাননা ও জুলুমের কারণেই ১৯৪৭ সালে পূর্ববঙ্গের নিপীড়িত মুসলমান জনগোষ্ঠী গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিল। জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, ব্রিটিশ আমলের বৃহত্তর বাংলায় সংখ্যাগুরু মুসলমানদের অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে অচ্ছুত করে রাখতে যেসব হিন্দু রথী-মহারথীরা মূল ভূমিকা পালন করেছিলেন, তাদেরই অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুরকে এ দেশের একশ্রেণির কথিত মুসলমানরা দিবারাত্র কেবল পূজাই করছেন না, আজ তারই রচিত গান মুসলমান সংখ্যাগরিষ্ঠ স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীতের মর্যাদা পেয়েছে! ছায়ানটের মতো ইসলামবিদ্বেষী সাংস্কৃতিক সংগঠনের বৈশাখ উদ্‌যাপন রবীন্দ্রসংগীত ছাড়া পূর্ণতা পায় না! অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের এত লেখার মধ্যে কোথাও বাঙালি মুসলমানের জীবনের কথা খুঁজে পাওয়া যাবে না।
বাংলাদেশের স্বাধীনতার পর যে বা যারা রবীন্দ্রনাথের গানকে জাতীয় সংগীত রূপে গ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছিলেন, তাদের হয় কোনো আত্মসম্মান জ্ঞান ছিল না, অথবা তারা এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে একেবারে মূর্খ ছিলেন।
ইতিহাস সম্পর্কে উদাসীন জাতির ললাটে এ রকম অপমানই লেখা থাকে। একটি স্বাধীন দেশের গর্বিত নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে বাঙালি মুসলমানের ঐতিহ্য, কৃষ্টি ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা আবশ্যক। এর মাধ্যমে জাতি একবার ইতিহাসমনস্ক হয়ে উঠলে তাকে কোনো বিজাতীয় সংস্কৃতি দিয়ে আর মগজধোলাই করা সম্ভব হবে না।
উনিশ শতক থেকে আবার বর্তমানে ফেরা যাক। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জনগণের এবারের ভিন্নধর্মী, স্বতঃস্ফূর্ত ও আনন্দমুখর নববর্ষ উদ্‌যাপনে হতাশায় ভেঙে পড়া ভারতপন্থি বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীদের হাহাকার দেখে বেশ অনুকম্পা অনুভব করেছি। তাদের মধ্যে কারো নাকি দম একেবারেই বন্ধ হয়ে গেছে, কেউ বৃদ্ধ বয়সে আবার বাঙালি হয়ে ওঠার বাসনা ব্যক্ত করেছেন, আবার কেউবা পরাজয় মেনে নিয়ে তাদের মতাবলম্বী সবাইকে দেশান্তরী হওয়ার পরামর্শ দিয়েছেন।
যুক্তিসংগত কারণেই প্রশ্ন উঠতে পারে, বাঙালি মুসলমানের নিজস্ব সংস্কৃতি দ্বারা প্রভাবিত একটিমাত্র বর্ষবরণেই কি তাদের এই তীব্র মর্মবেদনা? আমি মনে করি, এদের এই যাতনা মূলত সব ক্ষেত্রে পরাজয়ের ফসল। ৫০ বছরের অধিক সময় ধরে ভারত আমাদের দেশে মিডিয়া ও সাংস্কৃতিক জগতে অনেক প্রচেষ্টায় যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, তারই পরাজয় ঘটেছে এবারের পহেলা বৈশাখে।
সাংস্কৃতিক অঙ্গনের দিল্লির দালালদের পক্ষে সেই শোচনীয় পরাজয় মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এমন সমস্বরে আর্তনাদ। জুলাই বিপ্লবে রাজনৈতিকভাবে পরাজিত হলেও এরা ভেবেছিল সাংস্কৃতিক অঙ্গন বরাবরের মতো ভারতপন্থিদের দখলেই থাকবে। এখন সাংস্কৃতিক ময়দানও হাতছাড়া হয়ে যাওয়ায় তারা মানসিকভাবে বাস্তুচ্যুত বোধ করছে।
বলাই বাহুল্য, এই বিশেষ শ্রেণির পরম মোক্ষলাভের স্থান হলো একমাত্র ভারতমাতা। তাদের সকলের পরম পূজনীয় পিতা শেখ মুজিবের রক্তপিপাসু দানব কন্যা শেখ হাসিনাও এখন সেখানেই আছেন। সুতরাং আমি ঐকমত্য পোষণ করছি যে, একমাত্র ভারতে গেলেই চেতনাজীবীরা তাদের বন্ধ হয়ে যাওয়া দমও নিতে পারবেন এবং রাবীন্দ্রিক আদর্শের বাঙালি হয়ে বাকি জীবন সেখানে সুখে কাটাতে পারবেন। ভারত সরকার তো ঘোষণা দিয়েই রেখেছে, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ভারতে গেলেই তাদের সে দেশের নাগরিকত্ব প্রদান করা হবে। পাঠকরা হয়তো বলবেন, হাসিনাবিহীন বাংলাদেশে ‘দম বন্ধ হয়ে যাওয়া বাঙালিদের’ মধ্যে জীবনাচারে ইসলাম ধর্ম না মানলেও মুসলমান নামধারী তো অনেকেই আছেন।
তাদের নাগরিকত্ব দেওয়ার কথা তো ভারত সরকার এখনো বলেনি। আপনাদের কথায় যুক্তি আছে। তবে আমি মনে করি, এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়াও খুব সহজ। এরা সবাই ভারতে গিয়ে হিন্দু ধর্মে দীক্ষা নিলেই তাদের নাগরিকত্বের সমস্যার সমাধান হয়ে যাবে। সপ্তাহ খানেক আগেই সংবাদপত্রে পড়লাম, শেখ পরিবারের একজন নাকি ভারতে গিয়ে কেবল হিন্দুই হননি, এর মধ্যে সেই দেশের নাগরিকত্বের কাগজপত্রও জোগাড় করে ফেলেছেন।
তা ছাড়া জুলাই বিপ্লবের পর যে হাজার দশেক আওয়ামী লীগের পাণ্ডা ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে, তাদেরও দেশটির সরকার কোনো ঝামেলা ছাড়াই থাকতে দিয়েছে—তাদের সবাই হয়তো আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তনও করেনি। ফ্যাসিস্ট শাসনের ১৫ বছরে পাচার করা বেশুমার ডলার খরচ করে সেই মন্ত্রী, এমপি ও পাণ্ডারা কলকাতা, দিল্লি ও মুম্বাই শহরে বেশ ফুর্তিতেই দিন কাটাচ্ছে। আওয়ামী ও বামের ছদ্মবেশে রামপন্থিদের জন্য ভারত সার্বিক বিবেচনাতেই একটি নিরাপদ আশ্রয়স্থল।
সুতরাং এত কষ্ট মনের ভেতরে চেপে রেখে, দম বন্ধ করে, আমাদের মতো অচ্ছুত মুসলমানদের দেশে না থেকে মোদির রামরাজ্যে চলে যাওয়ার বন্ধুসুলভ পরামর্শটাই চেতনাজীবীদের গ্রহণ করা উচিত।
মুসলিম জাতীয়তাবাদ ও রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবাল মৃত্যুবার্ষিকী পালিত
মহাকবি আল্লামা ইকবাল, তার প্রণীত মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা বলে অভিহিত করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ করার মতলবে এ দেশের স্বাধীনতার আসল ম্যান্ডেট মুসলিম জাতীয়তাবাদকে জাতীয় জীবন থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছে সংগঠনটি।
বিপ্লবী ছাত্র পরিষদের অভিযোগ, ভারতপন্থি সরকারগুলোর সময়ে বাংলদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ করার মতলবে এ দেশের স্বাধীনতার আসল ম্যান্ডেট মুসলিম জাতীয়তাবাদকে জাতীয় জীবন থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। এরই অংশ হিসেবে মুসলিম জাতীয়তাবাদী মতবাদের প্রণেতা আল্লামা মুহাম্মদ ইকবালকে একাত্তরের যুদ্ধের সঙ্গে জড়ানো হয়েছে। তার নামে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের নাম পরিবর্তন করা হয়েছে। অথচ আল্লামা ইকবাল ১৯৩৮ সালে ইন্তেকাল করেছেন, যে সময় পাকিস্তান ও বাংলাদেশ রাষ্ট্রের জন্মই হয়নি।
সোমবার আল্লামা মুহাম্মদ ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যলায়ের কেন্দ্রীয় মসজিদে বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তৃতা করেন আল্লামা ইকবাল সোসাইটির সেক্রেটারি গবেষক ড. আবদুল ওয়াহেদ ও জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শামসুদ্দীন।
ড. আবদুল ওয়াহেদ বলেন, স্বৈরাচারী শাসনের সময়ে আল্লামা ইকবালের কথা বলতে দেওয়া হয়নি। তাকে নিয়ে দর্শন চর্চা করতে দেওয়া হয়নি। তবে এখন মুক্ত পরিবেশে আল্লামা ইকবালের কথা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ছে।
মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ১৯৩৮ সালের ২১ এপ্রিল ড. আল্লামা ইকবালের মৃত্যু হয়। তার চেতনা ও স্বপ্নের বাস্তবায়ন হয় ১৯৪৭-এ পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে আর সেই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ।
আরো পড়ুন : রাষ্ট্রীয়ভাবে আল্লামা ইকবালকে স্মরণের দাবি এনআরসির
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলা করতে হবে এবং এ জন্য আল্লামা ইকবাল চর্চা জারি রাখতে হবে। যারা এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা দিল্লির দালাল, তারা সার্বভৌম বাংলাদেশের শত্রু।
এ সময় তিনি আল্লামা ইকবালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন হল নির্মাণের দাবি জানান।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় আল্লামা মুহাম্মদ ইকবাল প্রণীত মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীনতার দাবি করায় ১৯৪৭ সালে পাকিস্তানের পূর্বাংশ হিসেবে পূর্ববাংলা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। তা নাহলে পূর্ব বাংলা আজ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ না হয়ে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার মতোই ভারতের অঙ্গরাজ্য হতো এবং আমরা ভারতীয় মুসলমানদের মতো নির্যাতন নিপীড়নের শিকার হতাম। তাই আমরা আল্লামা মুহাম্মদ ইকবালের জন্য প্রাণভরে দোয়া করি। আমাদের দীপ্ত প্রত্যয়-আল্লামা ইকবাল প্রণীত মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে অপার সম্ভাবনাময় বাংলাদেশ এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি আবদুল জব্বার, জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য গালীব ইহসান ও অলিদ বিন সিদ্দিক তালুকদার, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, ঢাকা মাদ্রাসা-ই-আলীয়া শাখার আহ্বায়ক রাকিব মণ্ডল, সদস্য সচিব মো. জিনাত হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান, সহকারী সদস্য সচিব রুকুনুজ্জামান ও সদস্য মো. ইব্রাহিম প্রমুখ।
পুলিশে পদ ও পোস্টিং এ হাসিনার অনুগতদের নৈরাজ্য ও প্রভাব বহমান
পুলিশ বাহিনীতে ফ্যাসিবাদের দোসররা ২০০৯ সালের পর থেকে প্রায় ১৬ বছর নিয়মিত পদোন্নতি, গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং, পিপিএম, বিপিএম পদকসহ সব ধরনের সুবিধা নিয়েছেন। কারো কারো বিরুদ্ধে রয়েছে অনিয়ম, দুর্নীতি ও নারীঘটিত অভিযোগ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেক পুলিশ কর্মকর্তা এখনো বহাল তবিয়তে। কেউ কেউ পেয়েছেন আগের মতোই ভালো জায়গায় পোস্টিং।
নিজেকে বঞ্চিত দাবি করে একাধিক প্রমোশন নিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং নিয়েছেন কেউ কেউ। এই তালিকায় থাকা কর্মকর্তারা অনিয়ম, দুর্নীতি ও নারীঘটিত কারণে প্রমোশন পাচ্ছিলেন না। পটপরিবর্তনের পর এভাবে ফ্যাসিবাদের দোসররা গুরুত্বপূর্ণ পোস্টিংসহ বিতর্কিত কর্মকর্তাদের দাপটের কারণে দীর্ঘদিনের সত্যিকারের বঞ্চিত ও মেধাবী কর্মকর্তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
ধারাবাহিকভাবে সুবিধাভোগী
শেখ হাসিনা সরকারের বিশেষ সুবিধাভোগী পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক। ১৯৯১ সালের বিশেষ বিসিএস-এর এই কর্মকর্তা সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন (জুলাই-আগস্টের গণহত্যা মামলায় কারাগারে) ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে আলোচিত সাবেক অতিরিক্ত আইজি আতিকুল ইসলামের ঘনিষ্ঠ। শেখ হাসিনার শাসনকালে দীর্ঘদিন পুলিশ সদর দপ্তরে ছিলেন আবু হাসান মুহাম্মদ তারিক। জুলাই বিপ্লবে তার বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে। এই কর্মকর্তা বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে কর্মরত।
পুলিশ কর্মকর্তা ১৫তম বিসিএস-এর কুসুম দেওয়ান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অপারেশনস হিসেবেও দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা সরকারের সময়ে সুপারনিউমারারি (পদ খালি না থাকার পরও সৃষ্ট পদ) অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পান। সাধারণত শেখ হাসিনা সরকারের আস্থাভাজন না হলে সুপারনিউমারি প্রমোশন দেওয়া হতো না। ৫ আগস্টের পটপরিবর্তনের পর যে কর্মকর্তার চাকরি থাকাটাই একটি বিস্ময়, সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে সুপারনিউমারারি পদকে স্থায়ী করে নৌ-পুলিশের প্রধান (অতিরিক্ত আইজি) হিসেবে দায়িত্ব পেয়ে যান। উপজাতীয় কোটায় চাকরি পাওয়া এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময়ে নিজেকে মুজিববাদী বলে পরিচয় দিয়ে সব পদোন্নতি ও সুবিধা বাগিয়ে নেন.
আরেক বিস্ময়ের নাম মিজানুর রহমান। ১৮তম বিসিএস-এর এই কর্মকর্তা ২০১৪ সালের জাতীয় নির্বাচনের সময় গোপালগঞ্জ জেলার এসপি ছিলেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ার এসপি হিসেবে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এসপি থাকাকালীন ২০১৬ সালের ৩০ অক্টোবর রসরাজ দাস নামে এক হিন্দু জেলের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নাসিরনগর থানার হরিপুর গ্রামের জেলে পল্লিতে হামলা হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি বিস্ময়করভাবে ডিআইজি পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি নৌপুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে কর্মরত।
২৭তম ব্যাচের কর্মকর্তা নাজির আহমেদ খান, সাবেক সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ফ্যাসিবাদী আমলের বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছিল নিবিড় সম্পর্ক। বিশেষ করে শেখ হাসিনার গুম, খুনের অন্যতম সহযোগী ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ডিএমপিতে লালবাগ জোনের এডিসি ছিলেন। ২৭তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে প্রথম দফায় এসপি হিসেবে পদোন্নতি পেয়ে হাসিনা সরকারের সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) ডিসি দক্ষিণ (ক্রাইম) পোস্টিং পান।
জুলাই আন্দোলনের সময় জিএমপির বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬টি মামলা হয়েছে। ঢাকার পর মূলত গাজীপুরে বেশি হত্যাকাণ্ড চালানো হয়। সে সময় বেশ কয়েকটি লাশ হাসপাতাল থেকে গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ক্ষেত্রে জিএমপির তৎকালীন কমিশনার মাহবুবুর রহমানের সঙ্গে পুলিশ কর্মকর্তা নাজির আহমেদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান স্থানীয় সাংবাদিক ও একাধিক সূত্র। এসব হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থেকে পরিত্রাণ পেতে কুমিল্লার এসপি নাজির আহমেদ খান বর্তমান পদবী ও উচ্চ পর্যায়ে যোগাযোগকে কাজে লাগিয়ে তদন্ত কাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। ৫ আগস্টের পর খোলস বদলে আওয়ামী বিরোধী হিসেবে জাহির করে গুরুত্বপূর্ণ কুমিল্লা জেলার এসপি হিসেবে পোস্টিং পেয়ে যান। এক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগের কথাও আলোচনা হচ্ছে। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।
ডিআইজি শ্যামল কুমার নাথের বিরুদ্ধে কক্সবাজারে এসপি থাকাকালীন সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ইয়াবা চোরাকারবারীদের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপক অভিযোগ ওঠে। কিন্তু হাসিনার বিশ্বস্ত হওয়ায় তার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার সে সময় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও সমীহ করতেন পুলিশ কর্মকর্তা শ্যামল কুমার নাথকে। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত।
শেখ হাসিনার গুম, খুন ও জঙ্গি নাটক চক্রের অন্যতম কুশিলব ইন্সপেক্টর মাহমুদুল হাসান জুয়েল। সাবেক এডিশনাল আইজি মনিরুল ইসলাম, সিটিটিসির আসাদুজ্জামান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সোয়াতের সাবেক দুর্ধর্ষ কিলার এডিশনাল এসপি জাহাঙ্গীর হাসান এবং এই ইন্সপেক্টর মাহমুদুল হাসান জুয়েল চক্রের সক্রিয় সদস্য হিসেবে শেখ হাসিনার শাসনকে প্রলম্বিত করতে সব ধরনের অন্যায় করেছেন।
২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরে ৭ তরুণকে জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করার মিশনে সরাসরি জড়িত ছিলেন এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় নিহত তরুণ ইব্রাহিমের বাবা আজিম উদ্দিন গত বছরের ২ ডিসেম্বর বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মনিরুল ইসলাম, ডিবি হারুন, সোয়াতে জাহাঙ্গীর হাসান ও ইন্সপেক্টর মাহমুদুল হাসান জুয়েলের নাম রয়েছে।
ঘটনার সময় ইন্সপেক্টর জুয়েল গাজীপুরের জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বে ছিলেন। ওই ৭ তরুণ হত্যার ঘটনার তদন্ত একাই শেষ করেন ইন্সপেক্টর জুয়েল। আওয়ামী লীগ সরকারের চাহিদামতো স্থানীয় কিছু মানুষকে জোর করে হুমকি-ধমকি দিয়ে সাক্ষী বানিয়ে প্রতিবেদন তৈরি করেন মাহমুদুল হাসান জুয়েল। ট্রাইব্যুনাল সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে, খুব দ্রুত এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে।
শুধু তা-ই নয়, হেফাজত ইসলামের নিরীহ হাফেজদের ওপর ২০১৩ সালের ৫ মে চালানো নির্মম হত্যাযজ্ঞে পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান জুয়েলের প্রত্যক্ষ-পরোক্ষ সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। ৫ মে দিনের বেলায় হেফাজত আমির আল্লামা শফি হুজুরকে জোর করে লালবাগ মাদ্রাসা থেকে হেলিকপ্টারে তুলে হাটহাজারি পাঠিয়ে দেওয়ার মূল দায়িত্বে ছিলেন লালবাগ ডিভিশনের তৎকালীন ডিসি হারুন অর রশিদ (ডিবি হারুন) ও পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর মাহমুদুল হাসান জুয়েল (তখন সাব ইন্সপেক্টর)। সর্বশেষ ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডিবি হারুন এই ইন্সপেক্টর জুয়েলকেও ডিবিতে নিয়ে যান। ডিবিতে থাকাবস্থায় বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ নিরীহ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন ডিবি হারুনের সব অপকর্মের দোসর পুলিশ কর্মকর্তা জুয়েল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর এই কর্মকর্তাকে ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়িতে বদলি করা হয়। ট্রাইব্যুনালের মামলার কার্যক্রম চলমান থাকা এবং বিস্তর অভিযোগের পরও বিস্ময়করভাবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পোস্টিং অর্ডার করিয়ে নেন ঈদুল ফিতরের বন্ধের আগেই।
বিপিএম সেবা পদক পাওয়া ১৮তম বিসিএস কর্মকর্তা হায়দার আলী খান ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় পুলিশ সদর দপ্তরে থেকে ডামি নির্বাচনে কৌশলগত ভূমিকা রাখেন। বর্তমানে তিনি পিটিসি, নোয়াখালীর কমান্ড্যান্ট হিসেবে রয়েছেন। গোপালগঞ্জ জেলার বাসিন্দা ২২তম বিসিএস কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজও বিপিএম সেবা পদক পেয়েছেন ২০২৪ সালে। প্রেষণে দায়িত্ব পালন করেন লোভনীয় স্থান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। পটপরিবর্তনের পরও রয়েছেন বহাল তবিয়তে।
২৫তম ব্যাচের মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ আমজাদ হোসেনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে নিয়োগ শাখায় থাকাকালে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের সময়ে পুলিশে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করতেন বলে সে সময় পুলিশ সদর দপ্তরে আলোচনা হতো অহরহ। আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ পদকসহ ব্যাপক সুবিধাভোগী এই দুই কর্মকর্তা বেশ ফুরফুরে মেজাজে চাকরি করছেন।
পুলিশ পদক পাওয়াসহ ফ্যাসিবাদের সুবিধাভোগী কর্মকর্তা ২৪তম বিসিএসের মোহাম্মদ আশরাফুজ্জামান, মোহাম্মদ আবদুল আজিজ, মো. নাজমুল ইসলাম, মো. মোশাররফ হোসেন পুলিশ সদর দপ্তরে কর্মরত। বিপিএম সেবা পদক পাওয়া ২৪তম বিসিএস কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান ও মোহাম্মদ মনিরুজ্জামান রয়েছেন এসবিতে। জুলাই বিপ্লবের সময় এসবি প্রধান থাকা শেখ হাসিনা ঘনিষ্ঠ মনিরুল ইসলামের নেতৃত্বে সংস্থাটির ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও এই কর্মকর্তারা রয়েছেন বহাল তবিয়তে।
পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার এসআই ওমর আল ফারুক। সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার এসপি থাকাকালীন উভয় স্থানে রিজার্ভ অফিসার ছিলেন। পরবর্তী সময়ে ডিআইজি হারুনের আস্থাভাজন হিসেবে তাকে পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ শাখায় পদায়ন করা হয়। হারুন পালিয়ে গেলেও রয়ে গেছেন হারুনের অনুচর ওমর আল ফারুক। যা কিনা পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে অন্যতম আলোচনার বিষয়।
৫ আগস্ট পর্যন্ত মতিঝিলের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা হায়াতুন নবী বিএনপির নেতা-কর্মীর কাছে ছিলেন রীতিমত আতঙ্কের নাম। শেখ হাসিনার ঘনিষ্ঠ ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার আত্মীয় পুলিশ কর্মকর্তা এখনো গ্রেপ্তার না হওয়ায় পুলিশ বিভাগের অনেক কর্মকর্তা হতাশা প্রকাশ করেন। পুলিশ পদকসহ সব ধরনের সুবিধা নেওয়ার পরও এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
বঞ্চিত দাবি করে প্রমোশন বাগিয়ে নিয়েছেন যারা
আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত দাবি করে ৫ আগস্টের পর প্রমোশন বাগিয়ে নিয়েছেন সুযোগ সন্ধানী বেশকিছু কর্মকর্তা। পর পর দুটি প্রমোশন নিয়ে কেউ কেউ এখন ডিআইজি। জানা যাচ্ছে, তারা দলীয় তকমার কারণে পদবঞ্চিত হননি। দুর্নীতি, অনিয়ম ও অন্যান্য কারণে মূলত পদোন্নতি পাচ্ছিলেন না।
১৫তম ব্যাচের কর্মকর্তা জমসের আলী এপিবিএন খাগড়াছড়ি ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটি দুর্নীতির সত্যতা পায়। এ কারণে তিনি পুলিশ সুপার থেকে আর পদোন্নতি পাননি। সাবেক অতিরিক্ত আইজি শেখ হাসিনার ঘনিষ্ঠ গোপালগঞ্জের বাসিন্দা হেমায়েত হোসেনকে ম্যানেজ করে সে যাত্রায় বেঁচে যান বর্তমান ডিআইজি জমশের আলী। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নিজেকে বঞ্চিত দাবি করে দু’দফা পদোন্নতি পেয়ে ডিআইজি হন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক ডিআইজি জিল্লুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার (প্রশাসন) থাকাকালে কনস্টেবল থেকে এএসআই পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের কাছে মোটা অংকের ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ঘুষ লেনদেনের বিষয়টি জানাজানি হলে তদন্ত কমিটি হয়। বিএমপির তৎকালীন ভারপ্রাপ্ত কমিশনার শৈবাল কান্তিকে ম্যানেজ করে জিল্লুর বিষয়টি ধামাচাপা দেন বলে অভিযোগ ওঠে।
আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আরেফ। ব্যক্তি জীবন থেকে শুরু করে চাকরি জীবন, সব ক্ষেত্রেই বিতর্কিত। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করা ২০তম ব্যাচের পুলিশ সুপার পদমর্যাদার ওই কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়। বিমানবাহিনীর চাকরি হারান মানসিক অদক্ষতার কারণে। কিন্তু এখন নিজেকে বঞ্চিত দাবি করে পদোন্নতি বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আমার দেশকে বলেন, স্বৈরাচারের দোসর হিসেবে যারা ছিলেন, অন্যায়, জুলুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও যারা জড়িত বলে তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রীয়ভাবে আল্লামা ইকবালকে স্মরণের দাবি এনআরসির
দক্ষিণ এশিয়ার মুসলমানদের স্বাধীন স্বদেশ ধারণার রূপকার মহান দার্শনিক, কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
রোববার আল্লামা ইকবালের ৮৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান এ দাবি জানান।
এতে বলা হয়, আগামীকাল সোমবার আল্লামা মুহাম্মদ ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী। ১৮৭৭ সালের ৯ নভেম্বর পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণকারী আল্লামা ইকবাল ১৯৩৮ সালের ২১ এপ্রিল পাঞ্জাব প্রদেশের লাহোরে মৃত্যুবরণ করেন।
তিনি বিংশ শতাব্দীর মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ, দার্শনিক, রাজনীতিবিদ এবং ইসলামি চিন্তাবিদ। তবে তার সবচেয়ে বড় অবদান হলো তিনি উপমহাদেশের স্বাধীন মুসলিম রাষ্ট্র ধারণার রূপকার ছিলেন ।
১৯৩০ সালের ঐতিহাসিক আল্লাহাবাদ ভাষণে তিনি প্রথম পৃথক স্বাধীন মুসলিম রাষ্ট্রের ধারণা প্রস্তাব করেন। এর ভিত্তিতে ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে দক্ষিণ এশিয়ার পূর্বে ও পশ্চিমে দুটি মুসলিম ভূমি স্বাধীনতা লাভ করে যা বর্তমানের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তান রাষ্ট্র হিসেবে বিরাজ করছে।
বাণীতে আরও বলা হয়, বর্তমানে ভারতে নির্যাতন নিপীড়নের শিকার ৪০ কোটি মুসলমানের অবস্থা দেখে আমরা অনুভব করি মুসলমানদের স্বাধীন স্বদেশ থাকা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ আমাদের পূর্বপুরুষেরা আল্লামা ইকবালের দর্শনে উদ্বুদ্ব হয়ে পৃথক স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে আমরাও ভারতের মুসলমানদের মতো নির্যাতিত হতে পারতাম।
জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান, আল্লামা ইকবালের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এজন্য জাতীয় বিপ্লবী পরিষদ কিছু প্রস্তাবনা তুলে ধরেছে। যার মধ্য আছে আল্লামা ইকবালের জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন। জাতীয় পর্যায়ে সেমিনার, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে আল্লামা ইকবালের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র ও আলোচনা অনুষ্ঠান সম্প্রচার। তার রচনাবলির বাংলা অনুবাদ প্রকাশনা ও জনপ্রিয়করণ।
এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আল্লামা ইকবালের মুসলিম জাতীয়তাবাদী দর্শনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে আল্লামা ইকবালের রচনা ও দর্শন পাঠ্যক্রমে সংযোজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইকবাল স্টাডিজ’ বিভাগ বা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
মুসলিম নারীর পোশাক যেমন হওয়া উচিত
রাসুলুল্লাহ (সা.)-এর যুগেও নারীরা নামাজের জন্য, দৈনন্দিন কাজের প্রয়োজনে, এমনকি জিহাদে অংশ নিতেও ঘর থেকে বের হতেন। তবে তাঁরা বের হতেন আল্লাহর নির্দেশ ফরজ পর্দা মান্য করে এবং নবীজি (সা.)-এর নির্দেশিত সুন্নত পোশাক পরিধান করে।
তাঁদের পোশাকের প্রধান বৈশিষ্ট্য ছিল—তা ফেতনা ছড়িয়ে দিত না, পুরুষদের প্রলুব্ধ করত না এবং তা নারীর প্রতি সম্মানবোধ বাড়িয়ে তোলে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মানবসন্তান, তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের পোশাক দিয়েছি এবং তাকওয়ার পরিচ্ছদই সর্বোত্কৃষ্ট।’ (সুরা আরাফ, আয়াত : ২৬)
কোরআনের নির্দেশনা : নারীর পোশাকের ব্যাপারে কোরআনের নির্দেশনা হলো, তাঁরা এমন পোশাক পরিধান করবেন, যা তাঁদের ব্যক্তিত্বের সৌন্দর্য বৃদ্ধি করবে, তাঁর ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে। ইরশাদ হয়েছে, ‘মুমিন নারীদের বোলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে; তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ছাড়া তাদের আভরণ প্রদর্শন না করে।’ (সুরা নুর, আয়াত : ৩১)
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘হে নবী, স্ত্রীদের, কন্যাদের ও মুমিনদের নারীদের বোলো, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আহজাব, আয়াত : ৫৯)
নারীদের পোশাকের মৌলিক বৈশিষ্ট্য : ইসলামের দৃষ্টিতে শরীর ও শরীরের অবয়ব প্রকাশ পায়—এমন পাতলা কাপড় পরিধান করা নারীদের জন্য নিন্দনীয়। হাদিসে এসেছে, ‘হাফসা বিনতে আবদুর রহমান (রা.) একটি পাতলা ওড়না পরে আয়েশা (রা.)-এর ঘরে প্রবেশ করলে তিনি তা সরিয়ে মোটা কাপড়ের ওড়না পরিয়ে দেন।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস : ৬৬)
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ‘এমন নারী যারা পোশাক পরিধান করেও উলঙ্গ, যে নিজেও পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্ট করে। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ পাঁচ শ বছরের দূরত্ব থেকে পাওয়া যায়।’ (মুয়াত্তা ইমাম মালিক, হাদিস : ১৬৬১)
এ ছাড়া আহকামুন নিসা গ্রন্থকার নারীদের ইসলামী পোশাকের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যেমন –
ক. নারীদের পোশাক পুরুষসুলভ না হওয়া, খ. নারীদের জন্য (জামা-পা অধিক নিরাপদ পোশাক। তবে) শাড়ি পরিধান করাও জায়েজ, গ. এমন আঁটসাঁট পোশাক পরিধান না করা উচিত, যাতে শরীরের অবয়ব প্রকাশ পায়, ঘ. নারীদের জন্য সব ধরনের সুতা ও রেশমের কাপড় পরিধান করা বৈধ ইত্যাদি। (আহকামুন নিসা, পৃষ্ঠা ৫২৯)
চলাফেরায় অসুবিধা হয় এমন পোশাক নয় : ইসলাম নারীদের শালীন ও সভ্য পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে। তবে ইসলাম নারীকে এমন পোশাক পরিধান করতে বলেনি, যাতে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়। একবার নবী (সা.)-এর স্ত্রী উম্মে সালমা (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করলেন, যখন তিনি পরিধেয় বস্ত্র সম্পর্কে আলোচনা করছিলেন, হে আল্লাহর রাসুল, নারীদের ইজার (লুঙ্গিবিশেষ) ব্যবহারের বিধান কী? তিনি বললেন, তারা এক বিঘত নিচে পর্যন্ত ঝুলিয়ে রাখতে পারে। উম্মে সালমা (রা.) বলেন, এতেও তার কিছু অংশ খোলা থাকবে। তিনি বললেন, তবে এক হাত ঝুলিয়ে পরবে; এর বেশি নয়। (সুনানে আবি দাউদ, হাদিস : ৪১১৭)
রুচিশীল ও আরামদায়ক পোশাক পরিধান : নারীদের সুন্দর, রুচিশীল ও আরামদায়ক পোশাক পরিধান করার অনুমতি দেয়; বরং নারীদের পোশাকে সৌন্দর্যবর্ধক কারুকাজ ও নকশাকে উৎসাহিত করে। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, ‘তিনি রাসুলুল্লাহ (সা.)-এর মেয়ে উম্মে কুলসুমের গায়ে হালকা নকশা করা রেশমি চাদর দেখেছেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৮৪২)
ব্যক্তিগত সাজসজ্জায় উৎসাহ : ইসলাম নারীদের ব্যক্তিগত সাজসজ্জাকে উৎসাহিত করে। রাসুলুল্লাহ (সা.) নারীদের পরিপাটি থাকতে উৎসাহিত করেছেন। আয়েশা (রা.) বলেন, ‘এক নারী আড়াল থেকে একটি কিতাব হাতে নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর দিকে বাড়িয়ে দিল। রাসুলুল্লাহ (সা.) তাঁর হাত না বাড়িয়ে বললেন, আমি বুঝতে পারছি না এটা কোনো পুরুষের হাত নাকি নারীর হাত? সে বলল, বরং নারীর হাত। তিনি বললেন, তুমি নারী হলে অবশ্যই তোমার নখগুলো মেহেদির রং দ্বারা রঞ্জিত করতে।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪১৬৬)
ইসলাম নারীর সাজসজ্জায় রংকে প্রাধান্য দিয়েছে এবং পুরুষের সাজসজ্জায় সুগন্ধিকে। নারীদের ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পুরুষদের সুগন্ধি হলো, যার সুগন্ধি স্পষ্ট কিন্তু রং চাপা আর নারীদের সুগন্ধি হলো, যার রং স্পষ্ট কিন্তু গন্ধ চাপা।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৫১১৭)
সন্তানকে শালীন পোশাকে অভ্যস্ত করা : ইসলাম ছেলে ও মেয়ে উভয়কে শালীন ও ভদ্র পোশাক পরিধান করার নির্দেশ দিয়েছে, বিশেষত যখন তারা সাবালক হয়ে উঠবে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, একবার আয়েশা বিনতে আবি বকর (রা.) পাতলা কাপড় পরিহিত অবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এলে রাসুলুল্লাহ তার থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়ে বলেন, ‘হে আসমা, মেয়েরা যখন সাবালিকা হয়, তখন এই দুটি অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ প্রকাশ করা তার জন্য সংগত নয়; এই বলে তিনি তাঁর চেহারা ও দুই হাতের কবজির দিকে ইশারা করেন।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪১০৪)
ইমাম গাজালি (রহ.)-সহ দার্শনিক আলেমরা বলেন, মা-বাবার দায়িত্ব হলো সন্তানকে শৈশব থেকে শালীন ও ভদ্র পোশাকে অভ্যস্ত করা। যেন তারা বড় হওয়ার পরও এমন পোশাক পরতে আগ্রহ বোধ করে।
আল্লাহ সবাইকে রুচিশীল ও আদর্শ পোশাক পরিধানের তাওফিক দান করুন। আমিন।
ছাত্রদল নেতা হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি বিপ্লবী ছাত্র পরিষদের
রাজধানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।
সংগঠনটি বলছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারভেজকে যেভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশের উচিত কালবিলম্ব না করে অভিযুক্তদেরকে গ্রেফতারে অভিযান চালানো।
রোববার এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এই দাবি জানান বলে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবৃতিতে বলা হয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী পারভেজ শনিবার অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় হাসাহাসির জের ধরে দুই ছাত্রী তার ঘনিষ্ঠ লোকদের ডেকে এনে পারভেজকে ছুরিকাঘাত করান। তার বুকে ছুরি ঢুকিয়ে দেওয়ায় তিনি মারা যান।
বিবৃতিতে পারভেজ হত্যার ঘটনায় সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র পরিষদের দুই শীর্ষ নেতা।
তারা বলেন, উন্নত বিশ্বের ক্যাম্পাসগুলোতে ছুরিকাঘাত বা গুলি করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধীদের নিরস্ত্র ও গ্রেফতার করে। কিন্তু বাংলাদেশের শিক্ষাঙ্গনে পারভেজ হত্যাসহ সব সন্ত্রাসের বেলায় দেখা যায় কোনো মায়ের কোল খালি না হলে এবং তা নিয়ে সমাজে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ না হলে সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটেই তৎপর হয় না। জুলাই বিপ্লবের পরও এ সংস্কৃতির পরিবর্তন না হওয়া দুঃখজনক।
ভারত, ‘র’ এবং আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত
আমাদের মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার দিবাগত রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা জানান।
ফেসবুক হাসনাত আবদুল্লাহ পোস্টে লেখেন, ‘প্রথম আলো আজ শিরোনাম করেছে ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না।
তিনি বলেন, থামার হলে আপনাদের মতোই ভারত বা ‌র এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এতো যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলে মিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম। আমি সেটা করিনি এবং করবও না। যতই তথ্যসন্ত্রাস করেন আমি ভারত আর ‘র’ এর বিরুদ্ধে কথা বলা থামাবো না, আওয়ামী লীগ ফেরানোর কোন উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করি ট্যাক্স রিটার্ন সবকিছুই একসেস করা যায়। আপনারাও একসেস করতে পারতেন কিন্তু আপনারা করেননি। চ্যালেঞ্জ করে বলছি গতকালের মিটিংএ আমার এসব বিষয়ে কোন কথাই হয়নি, প্রশ্নও হয়নি। অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি আমি কারও কাছ থেকে এক টাকা নিয়েছি এটা কেউ প্রমাণ করুক। যেকোনভাবে। সরকারি-বেসরকারি যেকোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না।
তিনি আরও বলেন, প্রথম আলো বারবারই এ দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। র এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্যসন্ত্রাস কাকতালীয় হতে পারে না।
তিনি আরও বলেন, এসব তথ্যসন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না। যতদিন দেহে প্রাণ আছে আমি এই দেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাবো। তাতে আমার রাজনীতি যদি না থাকে, আমাকে যদি মাইনাস করা হয়, হোক। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির আবেদন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) তিনটি পৃথক আবেদন করে।
শনিবার (১৯ এপ্রিল) পুলিশ জানায়, এনসিবি যে ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আদালত, প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে।
একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
গত ৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়ে।
পৃথক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর ভারত সরকারকে কূটনৈতিকপত্র (নোট ভারবাল) পাঠায় বাংলাদেশ সরকার।
ভারত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো জবাব বাংলাদেশকে দেয়নি, বরং ভারতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবর আগে দেশটির সংবাদমাধ্যমে।
ওই চিঠি দেওয়ার আগে থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ইন্টারপোলের রেড নোটিস জারির কথা বলে আসছিল সরকার ও আইসিটির প্রসিকিউশন বিভাগ।
গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশেই এখনও আত্মগোপনে রয়েছেন। সাবেক সেতুমন্ত্রী ওবায়াদুল কাদেরসহ বেশ কিছু নেতা ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
শর্ত শিথিল হচ্ছে দল নিবন্ধনে, থাকছে না সময়
রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ছে না। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ, নিবন্ধনের জন্য আবেদনের কোনো সময়সীমা নেই। একটি নতুন দল গঠনের পর তারা বছরের যে কোনো সময় নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করতে পারে।
সেই তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিবন্ধনের সব প্রক্রিয়া শেষ করা হয়। ইতোমধ্যে সংসদ নির্বাচন সামনে রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০ এপ্রিল। গতকাল বুধবার পর্যন্ত তিনটি নতুল দল আবেদন করেছে।
সংশ্লিষ্টরা জানান, ভোটার ও দল নিবন্ধন দুটির মধ্যে সামঞ্জস্য রয়েছে। বছর বছর হালনাগাদ কর্মসূচি ছাড়াও ১৮ বছরে পদার্পণ করলে দেশের একজন নাগরিক যে কোনো সময় ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য আবেদন করতে পারেন। দল নিবন্ধনের প্রক্রিয়াও হুবহু একই। তাই বিজ্ঞপ্তি ছাড়া কোনো নতুন দল আবেদন জানাতে পারবে নাÑ এমন কোনো রীতি নেই। একইসঙ্গে সংস্কার কমিশনের সুপারিশের আলোকে দল নিবন্ধনের শর্ত শিথিল করা হচ্ছে। ফলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়তে পারে।
এদিকে আগামী রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
সংসদীয় আসনের সীমানা বিন্যাস আইনের ত্রুটি সংশোধনের তাগিদ দিয়ে পুনরায় চিঠি দিয়েছে কমিশন। মন্ত্রিপরিষদ বৈঠকে বিলটি অনুমোদনের জন্য উত্থাপন হতে পারে। কমিশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সূত্র জানায়, দল নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান আইনে একটি কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় কেন্দ্রীয় অফিস, সেটি যে নামেই অভিহিত হোক না কেন, অন্যূন এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় (কার্যকর), অর্থাৎ ২২ জেলা অফিস এবং অন্যূন ১০০টি উপজেলায় বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় অফিস প্রতিষ্ঠা, যেগুলোতে সদস্য হিসেবে ন্যূনতম ২০০ ভোটারের তালিকাভুক্তি থাকতে হবে। সংস্কার কমিশন শর্ত শিথিল করার জন্য সুপারিশে প্রশাসনিক এক-দশমাংশ, অর্থাৎ ৬ জেলা এবং পাঁচ শতাংশ উপজেলা, অর্থাৎ ৩০টিতে কমিটি এবং সব মিলিয়ে ৫ হাজার ভোটারের স্বাক্ষর সংবলিত সুপারিশ থাকলে নিবন্ধনের জন্য আবেদন জানাতে পারবে। শর্ত শিথিল হওয়ায় নতুন দলের সংখ্যা বাড়বে বলে ইসির আশা।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিবন্ধনের জন্য তিনটি দল আবেদন করেছে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে ২০ এপ্রিলের পর সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নিবন্ধন বিধিমালায় আগ্রহী নতুন দলের জন্য সময় সময় বিজ্ঞপ্তি জারির কথা বলা আছে। ডিসেম্বরকে সম্ভাব্য নির্বাচনের সময় বিবেচনায় রেখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিদ্যমান নিবন্ধন অনুযায়ী একটি আবেদন নিষ্পত্তি করতে সর্বোচ্চ ছয় মাস সময় লাগে।
জুলাইয়ে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি
আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্ধারিত জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জুলাইয়ের মধ্যে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশের কথা জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। গতকাল ইসি ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। একইসঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করে নতুন দলগুলোকে নিয়ে মতবিনিময় করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
এই নির্বাচন কমিশনার বলেন, আগামী আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করা হবে। তবে সেটিকে সংলাপ নয়, মতবিনিময় বলা হচ্ছে।
সংস্কার প্রস্তাবে ৩০ এপ্রিলের মধ্যে মত পাঠাবে ইসি
বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনেক পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি বলা হচ্ছে। এ অবস্থায় সরকার ঘোষিত সময়ের মধ্যে কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিভিন্ন জেলা পরিদর্শন করেছি। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা তো এক কথায় বলেছেন যে, রমজান মাসে আমাদের যে পারফরম্যান্স, এটি আমরা আরো উন্নত করার চেষ্টা করছি এবং এটি যদি অব্যাহত থাকে, তাহলে আমরা নির্বাচন করতে কোনো বাধা আছে মনে করি না।
চিহ্নিত অনেক সন্ত্রাসী আছে যারা জামিনে বাইরে আছে, তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে কোনো পদক্ষেপ নেবেন কি না জানতে চাইলে ইসি আনোয়ারুল বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে যা যা পদক্ষেপ নেওয়ার, তা সবই নেব।
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু
ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ বৈঠক শুরু হয়। পাকিস্তানের পক্ষে পররাষ্ট্র সচিব আমনা বালুচ ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।
দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার করতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গতিশীল হচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেছেন,পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিন যাবৎ স্থবির ছিল। বর্তমানে আমরা একটি স্বাভাবিক আলাপ-আলোচনা শুরু করার চেষ্টা করছি। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের স্বার্থে করা হচ্ছে।
বড়াইবাড়ী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সমাবেশ ডাকল এনআরসি
১৮ এপ্রিল ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস। ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উস্কানিতে দ্বিপক্ষীয় সীমান্তের ১০৬৭/৩ পিলার অতিক্রম করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী গ্রামে অতর্কিতভাবে প্রবেশ করে তাণ্ডব চালায়। শেষ পর্যন্ত তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) ও গ্রামবাসীদের মিলিত প্রতিরোধে পিছু হটে বিএসএফ। এ ঘটনায় প্রাণ হারায় বিডিআরের তিন সদস্য। আহত হন অনেকেই।
সেদিন ভোররাতে বিএসএফ বাংলাদেশ সীমান্তে অনধিকার প্রবেশ করে বড়াইবাড়ী গ্রামে হামলা চালায়। ওইদিন হামলার জবাব দিয়েছিল গ্রামবাসী ও তৎকালীন বিডিআর। সেই প্রতিরোধে বিএসএফ তাদের ১৬ সদস্যের লাশ ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই সংর্ঘষে শহীদ হন বাংলাদেশের ৩৩ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের। এছাড়া আহত হন হাবিলদার আব্দুল গনি, নায়েক নজরুল ইসলাম, ল্যান্স নায়েক আবু বক্কর সিদ্দিক, সিপাহী হাবিবুর রহমান ও সিপাহী জাহিদুর নবী। স্থানীয়দের মধ্যে ছবিরন বেওয়া (৮০), মোস্তফা মুন্সিসহ (৪৫) আরও অনেকে আহত হন।
সিলেটের পাদুয়ায় অবৈধভাবে অনুপ্রবেশ করে জবর দখল করতে গিয়ে তৎকালীন বিডিআর জোয়ানদের প্রতিরোধের মুখে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতেই বিএসএফ এ বর্বরোচিত আক্রমণ চালায় বলে ধারণা এলাকাবাসীর।
সে সময় বিএসএফ’র তাণ্ডবে পুড়ে ছাই হয়েছিল বড়াইবাড়ী গ্রামের ৬৯টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় ২ কোটি টাকার সম্পদ। সেই থেকে ঐতিহাসিকভাবে এ দিবসটি পালিত হয়ে আসছে ‘বড়াইবাড়ী দিবস’ হিসেবে। দিবসটি উপলক্ষে বড়াইবাড়ীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা সেখানে।
এদিকে গ্রামের মানুষ এখনও দুঃসহ স্মৃতি মনে হলে আঁতকে ওঠে। বর্তমানে দুই শতাধিক পরিবার ওই গ্রামে বসবাস করছে। সরকার,রেড ক্রিসেন্ট ও এনজিও’র দেওয়া সহায়তা নিয়ে কোনওরকম মাথা গোজার ঠাঁই করে নিয়েছে এসব পরিবার। তাদের দাবি, সরকারি আশ্বাসের বাস্তবায়ন ও তাদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বড়াইবাড়ী দিবসকে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়।
বড়াইবাড়ী দিবস এর কর্মসূচী :
ঐতিহাসিক ১৮ এপ্রিল ভারতীয় আগ্রাসন বিরোধী বড়াইবাড়ী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সমাবেশ ডাকল জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)
জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ঐতিহাসিক ১৮ এপ্রিল ভারতীয় আগ্রাসন বিরোধী বড়াইবাড়ী দিবস। এ দিনকে রাষ্ট্রীয়ভাবে “জাতীয় প্রতিরোধ দিবস” হিসেবে পালনের দাবিতে সবাই আওয়াজ তুলুন।
জাতীয় বিপ্লবী পরিষদ সামান্য সামর্থে এ দাবিতে আগামীকাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে৷ যাদের জনবল আছে তারা লোকজন নিয়ে সমাবেশে আসুন। আমাদের কর্মসূচিতে বড়াইবাড়ির লড়াইয়ের সূত্রপাতকারী বীর নেতা উপস্থিত থাকবেন৷ তাই আপনারাও আসুন। আর হ্যা, দেশপ্রেমিক হলে বিএনপি জামায়াত এনসিপি যেন বড়াইবাড়ী দিবসকে উদযাপন করে।
হাসিনা-রেহানা-টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে পরোয়ানা
ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ৫৩ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
প্রকাশিত: ১২:৩৬, ১০ এপ্রিল ২০২৫
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, তদন্ত প্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন; যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে।
উল্লেখ্য, ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। এটি অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা।
সাবেক ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ
পলাতক সাবেক ৮ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১০ আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান।
তাজুল ইসলাম বলেছেন, গণহত্যা ও গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩৩৯টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৩৯টি অভিযোগের তদন্ত চলমান রয়েছে। মামলা হয়েছে ২২টি। এসব মামলায় মোট ১৪১ জন আসামি রয়েছে। তাদের মধ্যে গ্রেফতার হয়েছেন ৫৪ জন এবং পলাতক রয়েছেন ৮৭ জন। এ সময় বিচার প্রক্রিয়াকে সহজ করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে কয়েকটি সংশোধনী আসতে পারে।
যেসব আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে সুপারিশ করা হয়েছে, তারা হলেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,
সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।
ঢাকার মার্চ ফর গাজা ইসরাইলসহ বিশ্ব গণমাধ্যমে
ইসরাইলসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে ঢাকার মার্চ ফর গাজা। ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল শিরোনামে লিখেছে, বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি।
এই প্রতিবেদনে লেখা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারীর বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরাইলের হামলার নিন্দা জানাতে র‌্যালি করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশ ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ এর মতো স্লোগান দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়েছেন। তাদের অভিযোগ তারা ইসরাইলের সহযোগী। র‌্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলি নিয়ে এসেছিলেন।
এদিকে ওয়াশিংটন পোস্টেও শিরোনাম করা হয়েছে,বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন।
প্রায় এক লাখ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন”সহ বিভিন্ন স্লোগান দেন।
ইসরাইলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান মাহমুদুর রহমানেরইসরাইলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান মাহমুদুর রহমানের
এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকে শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানীতে ইসরাইলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ। শনিবার গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।
বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহালের দাবিবাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহালের দাবি
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠন এই বিক্ষোভের প্রতি সংহতি প্রকাশ করেছে। ১৭ কোটিরও বেশি জনগণের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং সরকারিভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।
পশ্চিম বাংলায় ওয়াকফ বিল কার্যকর না করার ঘোষণা মমতার
বিতর্কিত ওয়াকফ বিল পশ্চিম বাংলায় কার্যকর না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। বিতর্কিত ওয়াকফ বিল পাস করায় পশ্চিমবঙ্গে এখনো আন্দোলন চলছে।
মমতা বলেন, আমরা কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করি না। কিছু রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। তাদের প্রলোভনে পা দেবেন না।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী সপ্তাহেই এই মামলাগুলো শুনবেন।
কলকাতায়ও আইনটির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে ওয়াকফ আইন বাতিল করার দাবিতে এক কোটি মানুষের স্বাক্ষর ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিম সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ বাতিলের দাবি এনআরসির
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগের বিরোধিতা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
দলটি বলছে, থাইল্যান্ডে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের এক ঘণ্টাব্যাপী অনানুষ্ঠানিক বৈঠকের পর তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণকে বীতশ্রদ্ধ করে তুলেছে। সরকারকে এ নিয়োগ বাতিল করে বিশ্বাসযোগ্যতার বিষয়ে সন্দেহ সংশয় দূর করতে হবে।
বৃহস্পতিবার জাতীয় বিপ্লবী পরিষদের এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিদেশ সফর চলাকালে একজন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বেসামরিক ব্যক্তিকে জাতীয় প্রতিরক্ষা ও গোয়েন্দা সংশ্লিষ্ট অধিক্ষেত্রের দায়িত্ব প্রদান জুলাই বিপ্লবে ভূমিকা রাখা সেনাবাহিনীকে অবমূল্যায়নের পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে।
জাতীয় বিপ্লবী পরিষদের দাবি, সেনাবাহিনীকে দুর্বল ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বহীন করার ষড়যন্ত্র হিসেবেই সেনা প্রধানের বিদেশ সফরের সময় সামরিক কর্মকর্তাদের বদলে বেসামরিক কর্মকর্তাকে জাতীয় নিরাপত্তা প্রধান করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে যে অজিত দোভালের সরাসরি তত্ত্বাবধায়নে থেকে বাংলাদেশে প্রতিবিপ্লব ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত তার সঙ্গে খলিলুর রহমান গত ৩ এপ্রিল ব্যাংককে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। তার ওই বৈঠক জুলাই বিপ্লবের আনুগত্য বিরোধী ও জাতীয় নিরাপত্তা পরিপন্থি অসদাচরণ ছিল।
এ বৈঠকের মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে কি না তা নিয়ে উদ্বেগ জানিয়ে গত শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ বিবৃতি দিয়েছিল। কিন্তু সরকার এ উদ্বেগকে গুরুত্বতো দেয়নি, উল্টো খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছে। এর মধ্য দিয়ে সরকারের অস্বাভাবিক আচরণ প্রকাশ পেয়েছে।
এ অবস্থায় জাতীয় বিপ্লবী পরিষদ সরকারসহ সবাইকে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালানো অশুভ শক্তির ঘনিষ্ঠ ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের মাধ্যমে প্রতিরক্ষা গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়া ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে সতর্ক হতে আহ্বান জানাচ্ছে।
জঙ্গি সাজিয়ে হত্যা: সাবেক আইজিপিসহ ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউর গাজী এমএইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।
প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ২০১৬ সালের ২৪ মার্চ জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করা হয়। ওই মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ছাড়াও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের অনুমতির পাশাপাশি গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল তাদের আলাদা আলাদা সেফহোমে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। একই সঙ্গে মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ৭ মে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজধানীর কল্যাণপুরে জাহাজ ভবন নামের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজানো হয়। ওই অভিযানে ৯ জন ইসলামি মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়।
পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ইলন মাক্সের স্পেস এক্সের সহযোগী স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা।
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বুধবার (৯ এপ্রিল) পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট-সেবা ব্যবহার করা হচ্ছে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম।
এরই মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দিয়েছে।
২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে।
গত ৬ এপ্রিল ঢাকার ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে। লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে তাদের আর কোনো বাধা থাকবে না।
ইলন মাস্কের স্পেসএক্সের অধীনস্থ প্রতিষ্ঠান স্টারলিংক ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাদের ওয়েবসাইট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশে সেবা চালুর কথা রয়েছে।
২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানো হয়। সে সময় সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রতিষ্ঠানটির বৈঠকও হয়। পরীক্ষার ফল ইতিবাচক ছিল বলে জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে অগ্রগতি আরো ত্বরান্বিত হয়। ২০২৪ সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বিডার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টারলিংকের প্রসঙ্গে আলোচনা করেন।
গত মাসে ঢাকায় স্টারলিংকের মাধ্যমে আবারও পরীক্ষামূলক ইন্টারনেট চালানো হয়, যেখানে ডাউনলোড গতি পাওয়া যায় ২৩০ এমবিপিএস। প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তখন বিদেশি স্যাটেলাইট গেটওয়ে ব্যবহৃত হলেও ভবিষ্যতে দেশীয় গেটওয়ে ব্যবহারের বাধ্যবাধকতা থাকবে।
বিটিআরসি সম্প্রতি এনজিএসও নীতিমালা অনুমোদন দিয়েছে, যাতে সাইবার নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী ইন্টারনেট সংযোগ বন্ধ করার ক্ষমতাও সরকারের হাতে থাকবে।
দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের প্রথম বাণিজ্যিক সেবা চালু হয়েছে ভুটানে। বাংলাদেশ ছাড়াও ভারতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে চলেছে। বাংলাদেশে স্টারলিংক চালু হলে প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এতে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমে যাবে এবং তরুণেরা গ্রাম থেকেই ফ্রিল্যান্সিংসহ ইন্টারনেটভিত্তিক পেশায় যুক্ত হতে পারবেন।
দুর্যোগের সময় জরুরি যোগাযোগ স্থাপনেও স্টারলিংক কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। যাতে অংশ নিবে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী।
এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে এসএসসির পরীক্ষা; শেষ হবে ১৩ মে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। পূর্বঘোষিত তারিখের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। এ অনুযায়ী নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি:
১০ এপ্রিল: বাংলা ১ম পত্র / সহজ বাংলা ১ম পত্র
১৫ এপ্রিল: ইংরেজি ১ম পত্র
১৭ এপ্রিল: ইংরেজি ২য় পত্র
২১ এপ্রিল: গণিত
২২ এপ্রিল: ধর্ম ও নৈতিক শিক্ষা
২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/কৃষিশিক্ষা/সংগীত/আরবি/ সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা
২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ফিন্যান্স ও ব্যাংকিং
২৯ এপ্রিল: রসায়ন/পৌরনীতি ও নাগরিকতা/ব্যবসায় উদ্যোগ
৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ
৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত
৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি
৭ মে: হিসাববিজ্ঞান
৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১৩ মে: বাংলা ২য় পত্র/সহজ বাংলা ২য় পত্র
উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা:
পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে
প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসরণ করে পরীক্ষা গ্রহণ
প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল পরীক্ষা; কোনো বিরতি থাকবে না
প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে
ধারাবাহিক মূল্যায়নের নম্বর কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে
OMR ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে
সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে
শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে
নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে না; আসনবিন্যাসে স্থানান্তরের ব্যবস্থা থাকবে
সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না
একই উপস্থিতি পত্রে তিন অংশের উপস্থিতি গণনা করতে হবে
ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে
ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে
পরীক্ষার্থীদের উদ্দেশে বোর্ড কর্তৃপক্ষ সততা, নিয়মমাফিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, পরীক্ষার সময় সব ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও, এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।
তোপের মুখে সেই জামশেদ, বয়কটের ডাক ‘ঘরের বাজার’
ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন বাংলাদেশের আপামর জনসাধারণ। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ কর্মবিরতি পালন করেছে। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারও। ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যখন বিক্ষুব্ধ, ঠিক তখনই গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আলেম ও উদ্যোক্তা জামশেদ মজুমদার।
রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জামশেদ বলেন, ‘একটা সত্যি কথা বলবেন? ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে, বিষণ্নতা কাজ করছে, এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি এমন কেউ কি আছেন? না না আমি মোটেও বলছি না- আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা যদিও বোঝা সম্ভব না। আসলে যে ঈমান আমারই কাজে আসে না, সে বিষয়ে অন্যের কী কাজে আসতে পারে’।
জামশেদের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন দেশের ধর্মপ্রাণ মানুষ। তারা এই আলেমের তীব্র সমালোচনার পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘ঘরের বাজার’ বয়কটের আহ্বান জানান। ফেসবুকে তোপের মুখে একপর্যায়ে জামশেদ তার বিতর্কিত পোস্টটি ডিলিট করে পেজটি ডিঅ্যাক্টিভেট করে দেন।
এর আগে ২০২৩ সালের ১৬ অক্টোবর লাইভে এসে ফিলিস্তিন ইস্যু তুলে অযাচিতভাবে বিভিন্ন মন্তব্য করেন জামশেদ; যা মুসলমানদের হৃদয়ে আঘাত হানে। পরে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চান তিনি।
জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ‘ফিলিস্তিনের পক্ষের ভাইদের হেয় করতে জামশেদের অপচেষ্টাকে নিন্দা জানাই। আমরা যারা নামাজ পড়ি এবং  ফিলিস্তিনকে সমর্থন করি তারা সব মুসলিম অমুসলিমের ফিলিস্তিনপন্থাকে শ্রদ্ধা করি। জামশেদের জানা উচিত ফিলিস্তিনের জমিনে ৬ হাজার বাংলাদেশি শহিদের কবর আছে; যারা কমিউনিস্ট মুসলমান ছিলেন। আমরা জামশেদদের এই কমিউনিস্ট শহিদদের জুতার সমানও মনে করি না’।
জামশেদ ও তার ব্যবসা ঘরের বাজার বয়কট করার জন্য দেশবাসীকে আহ্বান জানান খোমেনী।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আশিক মাহমুদ বলেন, ‘জামশেদ মজুমদার যতই জোব্বা পরে ভিডিও বানাক, উনার আসল পরিচয় উনি ব্যবসায়ী। ২৩ সালের কোনো এক  জানুয়ারিতে ক্রিসমাসের সময় #break fastwithsantaট্যাগ ইউজ করে পোস্ট প্রমোট করে উনার প্রতিষ্ঠান Ghorerbazar. মূলত ওই পোস্টের ক্রিম হানির প্রচারণার পরই উনার বিজনেস ফুলেফেঁপে উঠে।  ওই ট্যাগওয়ালা পোস্ট এখনো আছে। যেই লোক সুন্নতি লেবাস ধরে ‘স্যান্টার’ ট্যাগ লাগায়ে বিজনেস প্রমোট করে, উনি গাজায় আগ্রাসনের বিপক্ষে কথা বলবে না- এটাই কি স্বাভাবিক না?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মারুফুর সিদ্দিকী বলেন, জামশেদ মজুমদারের মতো সালাফি মাদখালিরা বিভিন্ন অজুহাতে মুসলিমদের বিভক্ত করেছে। হাসিনাবিরোধী আন্দোলনে জামশেদ মজুমদারসহ অনেক আহলে খবিশ বিরোধিতা করেছিল। কেন জানেন? এরা হাসিনাকে মুসলিম সরকার মানতো আর মুসলিম সরকারের বিরুদ্ধে নাকি আন্দোলন করা যাবে না- এভাবেই হাদিসের রেফারেন্স দেয়। এদের মতে, তথাকথিত মুসলিম লিডার জেনোসাইডাররাও মুসলিম লিডার!
তিনি বলেন, জামশেদরা হামাসের বিরুদ্ধে কাফের/খারেজি ফতোয়া দেয়। আবার এরাই আরব রাজা ও জায়োনবাদীদের সঙ্গেই উঠাবসা করে। এরা সৌদ বংশের সমালোচনা সহ্য করতে পারে না। এদের রাজা এমবিএস মক্কা মদিনাতে পতিতালয় স্থাপন করলেও এরা চাটবে আর বিরোধী, প্রতিবাদকারীদের বলবে- ‘আগে তোরা নিজের দেশ ঠিক কর। দেখ নিজের দেশে কত পতিতালয়। মক্কা মদিনার বিষয় সৌদিরা দেখবে’। এরা প্রটেস্টদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ফেলেছে। বলেছে- প্রটেস্ট করা হারাম, ইভেন জায়োনিস্টদের বিরুদ্ধেও না, নির্মম শাসকদের বিরুদ্ধেও না। ইউএইর কিছু মাদখালি স্কলার ফতোয়া দিয়ে ফেলেছে যে, কোনো পণ্য বয়কট করা হারাম, সেটা জায়োনিস্টদের পণ্য হলেও। তাহলে আমাদের কাজ কী? ইহুদিদের পণ্য বয়কট না করে জামশেদ মজুমদারদের ঘরের বাজারকে বয়কট করা, ঠিক না?
জামশেদদের বয়কটের আহ্বান জানিয়ে ঢাবির সাবেক এই শিক্ষার্থী বলেন, সব মাদখালি/সালাফি/আহলে হাদিসদের সামাজিকভাবে বয়কট শুরু করুন। এরা আর কেউ না, সৌদির পেট্রোডলারে পোষা জায়োনিস্ট অনুসারী। এদের হাতেই তৈরি আইএসআইএস টেরোরিস্ট; যারা আফগানে, ইরাকে, সিরিয়াতে অসংখ্য মুসলিম হত্যা করলেও কাছেই থাকা ইসরাইলে কখনো অ্যাটাক করেনি। আইসিস সন্ত্রাসীরা এদের মাদখালি মতবাদের ফলোয়ার।
মারুফুর আরও বলেন, এর আগেও এটা ঘটেছে। খুবই ধূর্ত প্রকৃতির লোক জামশেদ।
বেলাল বিন আমিন নামে আরেক ঢাবি ছাত্র লিখেছেন- জামশেদ মজুমদার যা করেছে ঠিক করেছে। কেননা সে নৈতিক দায়িত্ব থেকে তার আকিদাগত ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। কারণ ইহুদি ও সালাফি আকিদাগত ভাই ভাই। তবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তার ‘ঘরের বাজার’ বা ইহুদি বাজারকে সম্পূর্ণরূপে বর্জন করা। ‘ঘরের বাজার’ মূলত হচ্ছে ‘ইহুদি বাজার’।
হাসান মাহমুদ নামে একজন লিখেছেন, কৌশলে জামশেদ মজুমদার ইসরাইল ও ভারতের দালাল।
মনির উদ্দিন মনির বলেন, জামশেদ মজুমদার কখনো বলে নাই, আপনি ঘরের বাজারের মধু অর্ডার দিচ্ছেন কেন? আপনি তো নামাজই পড়েন না। নামাজ আগে নাকি মধু খাওয়া আগে। কিন্তু আজ যখন একজন সাধারণ মনুষ্যত্ব সম্পন্ন মানুষ যেখানে গাজার জন্য ব্যথিত না হয়ে পারে না, তখন তিনি প্রশ্ন শুরু করেছে, ‘গাজা নিয়ে কাঁদিস, নামাজ পড়িস ব্যাটা’। এই জামশেদ মজুমদারই ইজরাইলিদের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করে দুই বছর আগে লাইভ করেছিল। পরে ‘ঘরের বাজার’ বর্জনের ডাক এলে মাফ চেয়ে ব্যবসা টেকায়। আসলে জনৈক ব্যক্তি ঠিকই বলেছিলেন, মাদখালিরা হচ্ছে উম্মাহর ইহুদি।
মো. তারেক রহমান বলেন, গাজা ধ্বংস করল এমন একটা সময়- যে সময় যুদ্ধ বিরতিতে গেছে গাজার যোদ্ধারা। যুদ্ধ বিরতির মাধ্যমে ইসরাইলের বন্দিদের কৌশলে মুক্ত করেই গাজাকে মাটির সঙ্গে মিশে দিল। এই বিশ্ববাসীর কাছে স্পষ্ট এটা যে, লড়াই বন্ধ করাটাই একটা বড় ভুল ছিল। আমি এই (জামশেদ মজুমদার) লোকটির মানসিক দাসত্বের কথা ভাবছি। এরা কতটা সৌদির গোলামি করে। যখন ব্রিটেন ১৯৪৮ সালে হিটলারের ধাওয়া খাওয়া ইহুদিদের জায়গা দিতে ফিলিস্তিনের ভূমিতে ইসরাইল প্রতিষ্ঠার ঘোষণা দেয় তখন থেকেই এই দ্বন্দ্ব। ফিলিস্তিনের নিপীড়িত জনগণ তখন থেকেই লড়াই করে যাচ্ছে। সৌদি আর পেট্রডলারের দাস জামশেদ মজুমদারদের মনের গভীরের ভাব ও আব্রু প্রকাশ পেয়ে গেছে। মুসলিম উম্মাহর প্রশ্ন সৌদি আরব কিছু বলে না কেন, এটাতেই ক্ষিপ্ত জামশেদ মজুমদার, যেন সৌদি সরকার তাকে এখানে কাউন্টার দিতে বসিয়ে রেখেছে। যখন জুলুমের প্রতিবাদ করা জরুরি, তখন সে জুলুমের প্রতিবাদের বিপরীতে সালাতের প্রশ্নকে ছুড়ে দিচ্ছে।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, ফিলিস্তিনের পক্ষের ভাইদের হেয় করতে জামশেদের অপচেষ্টাকে আমরা নিন্দা জানাই। বয়কট জামশেদ মজুমদার, বয়কট ঘরের বাজার।
নাসির উদ্দিন বলেন, জামশেদ মজুমদার বলছে- নামাজে গুরুত্ব দেন। ফিলিস্তিনের জন্য আপনি কাঁদতেছেন ভালো কথা, নামাজে গুরুত্ব দেন। নাটক দেখেও তো কাঁদেন। চিন্তা করেন! আজকের কান্নাকে সে নাটকের কান্না মনে করতেছে! সে কি এই হাদিস পড়ে নাই, একজন মুমিনের জীবন কাবার থেকেও গুরুত্বপূর্ণ! তার ভক্তরা এসে বলবে সে খারাপ কী বলছে? ভাই তারে বইলেন মধুর বিজ্ঞাপনে নামাজের গুরুত্বের কথা বলতে।
তন্ময় সজীব বলেন, জামশেদ মুজমদার নামাজ নিয়ে কথা বলাতে কেউ ক্ষিপ্ত বা সমালোচনা করে নাই। এই খবিশের এটা উসকানিমূলক পোস্ট ছিল, সোজা কথা সৌদি আরব ও আমেরিকার দালালি। ঘুমটাওয়ালা ফতুয়াবাজ শায়েখদের মুখোশ উন্মোচন!
খালেদ সাদি বলেন, জামশেদ মজুমদার ফিলিস্তিন-গাজা ইস্যুতে আত্মিক সমালোচনা তৈরি করেছে। তার মূল খতিয়ে দেখা দরকার। একই ভুলের জন্য বারবার ক্ষমা করা যায় না।
গাজায় গণহত্যা বন্ধ ও ভারতের ওয়াক্ফ আইন বাতিলের দাবি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের
গাজায় চলমান ইসরায়েলি হামলার নিন্দা ও ভারতের বিতর্কিত ওয়াক্ফ আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। সোমবার (৭ এপ্রিল) সংগঠনের সভাপতি এলবার্ট পি কস্টা ও ভারপ্রাপ্ত মহাসচিব জুয়েল আন্তনি চৌধুরীর যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, গাজায় যেভাবে নিরীহ মানুষ হত্যা ও মানবিক বিপর্যয় ঘটানো হচ্ছে, তা স্পষ্টতই একটি বর্বরোচিত গণহত্যা। এ ঘটনার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এসময় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
এছাড়া বিবৃতিতে ভারতের সম্প্রতি পাশ হওয়া ওয়াক্ফ আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আইনটি ভারতের মুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার হরণ ও বৈষম্যমূলক আচরণের একটি নতুন উদাহরণ। জুয়েল আন্তনি চৌধুরী বলেন, “এ আইন ভারতের ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষার মৌলিক নীতির পরিপন্থি। আমরা দেখতে পাচ্ছি যে এটি মুসলিম সম্প্রদায়কে প্রান্তিক করতে উদ্দেশ্যমূলকভাবে প্রণীত হয়েছে।”
সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, একটি রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকের সমান অধিকার ও মর্যাদা থাকা উচিত। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করাই একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিবৃতিতে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ভারত সরকারকে বিতর্কিত ওয়াক্ফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানায় এবং সেইসাথে গাজায় মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ কামনা করে।
গাজা গণহত্যা: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক বিপ্লবী ছাত্র পরিষদের
ফিলিস্তিনের গাজায় পরিচালিত গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট পালনের অংশ হিসেবে সোমবার সারা দেশে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
রোববার বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধর্মঘট ডাকা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলতে ২০২৩ সালের অক্টোবর থেকে যে জাতিগত নিধন অভিযান চলছে তা এখন চূড়ান্ত পর্যায়ে আছে।
ইতিমধ্যে গাজা থেকে রাফাহ জনপদ পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। খানইউনিস ও জাবালিয়াসহ গাজার সব জায়গা জুড়ে গণহত্যা তীব্রতর আকার ধারণ করেছে। এমনকি পশ্চিম তীরেও সমান তালে দখলদার ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ ভয়াবহ আকার ধারণ করেছে।
এ অবস্থায় হাত গুটিয়ে বসে থাকা জাতিসংঘ, মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ফিলিস্তিনিদের রক্ষায় পাশে দাঁড়াতে বাধ্য করতে এবং ইসরাইলকে সামরিক অভিযান বন্ধে করে বিচারের মুখোমুখি করাতে আগামীকাল সোমবার বিশ্বজুড়ে সকল অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে ধর্মঘট ডাকা হয়েছে।
বিপ্লবী ছাত্র পরিষদ সকল নাগরিক ও ছাত্র সমাজকে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে এ গাজা সংহতি ধর্মঘট পালনের আহ্বান জানায়। সবাই নিজ প্রতিষ্ঠানে ধর্মঘট বাস্তবায়ন করুন এবং গাজার পক্ষে মিছিল সমাবেশ করুন।
গাজায় সেটেলার ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানান। পাশাপাশি, ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
৩৪ দিন ধরে আওয়ামী লীগ ও তার মিত্রদের নিষিদ্ধের দাবিতে অবস্থানরত শিক্ষার্থীরা এই বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভে ‘রমজানে হামলা কেন, নেতানিয়াহু জবাব দাও’, ‘যুদ্ধবিরতিতে হামলা কেন, ইসরায়েল জবাব দাও’, ‘গাজায় হামলা কেন, আমেরিকা জবাব দাও’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক শিল্পী সাইয়েদ কুতুব মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন, যুদ্ধবিরতি চুক্তির আড়ালে ফিলিস্তিনিদের এক জায়গায় জড়ো করে হামলা চালানো হয়েছে। তিনি বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জাতীয় বিপ্লবী পরিষদের আরেক যুগ্ম-আহ্বায়ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, ইসরায়েলের এই হামলা পূর্ব-পরিকল্পিত। তিনি বিশ্বের সকল মুসলমানকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসন: জিহাদের আহ্বানে ফতোয়া জারি
বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন মুসলিম চিন্তাবিদ। অবরুদ্ধ গাজার বাসিন্দাদের ওপর ১৭ মাস ধরে চলা নৃশংস ও নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় শনিবার (৫ এপ্রিল) তারা এ ফতোয়া জারি করেন।
১৫ দফার ওই ফতোয়ায় বলা হয়েছে, গাজায় বর্বরতা বন্ধে মুসলিমরা ব্যর্থ হলে সেটি ইসলামি শরীয়া অনুযায়ী ফিলিস্তিনিদের বিরুদ্ধে বড় অপরাধ হিসেবে গণ্য হবে। মুসলিম নিধণে কাজ করা ইসরায়েলকে যেকোনো সমর্থন দেয়াও মুসলিমদের জন্য নিষিদ্ধ বলে উল্লেখ করেন তিনি।
ইউসুফ আল-কারযাভীর নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসের (আইইউএমএস) মহাসচিব আলী আল-কারদাঘি গতকাল সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ফতোয়া হলো ইসলামিক আইনি আদেশ। কারদাঘি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন। তার ফতোয়াগুলো বিশ্বের ১৭০ কোটি সুন্নি মুসলমানের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। সাধারণত কোরআন ও হাদিসের আলোকে একজন ধর্মীয় নেতা এ আদেশ জারি করেন।
সেনাবাহিনী প্রধান : রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেলেন
সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চার দিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।
রবিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পাশাপাশি দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়া, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।
সফর শেষে আগামী ১২ এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
ভারতীয় মুসলমানদের জাতিগত নিধনের পদক্ষেপ ওয়াকফ বিল : এনআরসি
ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসকে মুসলমানদের অ্যাথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের পদক্ষেপ আখ্যা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
দলটি এ ঘটনাকে ভারতের অভ্যন্তরীণ ঘটনা মনে করে চুপ না থেকে সারা বিশ্বের মুসলমানদের উপর আঘাত বিবেচনা করে বাংলাদেশসহ সব মুসলিম দেশকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভারতের উগ্রবাদী মোদি সরকার সংখ্যালঘু মুসলমানদের ওপর পরিচালিত জাতিগত নিধন মূলক হত্যা-ধর্ষণ-নির্যাতন ও বুলডোজার অভিযানের ধারাবাহিকতায় এবার ভয়াবহ ষড়যন্ত্রমূলক বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস করেছে।
এর মাধ্যমে ভারতীয় মুসলমানদের ওয়াকফ করা মসজিদ-মাদরাসা ও এতিমখানাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দখল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ফিলিস্তিনের মুসলমানদের নিজ ভূমি থেকে উচ্ছেদে ইসরাইলি দখলদারদের কৌশলেরই ভারতীয় সংস্করণ।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতে প্রায় ৪০ কোটি মুসলমান বসবাস করে, যা বিশ্বের দুইশ কোটি মুসলমানের এক পঞ্চমাংশ। ফলে ভারতীয় মুসলমানদের মাতৃভূমিতে থেকে বিতাড়িত করার ষড়যন্ত্রস্বরূপ নাগরিকত্ব সংশোধনী বিল পাস, মুসলমানদের ধর্মীয় বিধান তিন তালাক নিষিদ্ধ, বুলডোজার দিয়ে মসজিদ ও বসতবাড়ি ভাঙার ঘটনা এবং কথায় কথায় মুসলমানদের হত্যা ধর্ষণ নিপীড়ন মোটেই অভ্যন্তরীণ ঘটনা নয়। বরং উগ্র হিন্দুত্ববাদীদের এসব জাতিগত নিধনমূলক অপরাধ সমগ্র বিশ্ব মুসলমানের বিরুদ্ধে পরিচালিত মানবতা বিরোধী ধর্মযুদ্ধেরই অংশ যা রুখে দাঁড়ানো মুসলিম দেশগুলোর পরিহার্য কর্তব্য।
বিবৃতিতে ভারতে সরকারের মুসলিম বিরোধী বিল পাশের প্রতিবাদে দেশটির হাইকমিশনারকে তলব করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ
অশ্লীলতা প্রচারের ভয়াবহ পরিণতি
অনেকে আছে ভাইরাল হওয়ার জন্য কিংবা অর্থ উপার্জনের জন্য সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও প্রচার করে। এটি জঘন্য অপরাধ। এই পোস্ট, ভিডিও ইত্যাদি দ্বারা যত মানুষ গুনাহ করবে, সে তার একটি অংশ পেতে থাকবে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি।
আর আল্লাহ জানেন, তোমরা জানো না। ’ (সুরা : নুর, আয়াত : ১৯)
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, জারির বিন আবদুল্লাহ বিন জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থার প্রচলন করল এবং লোকে তদনুযায়ী কাজ করল, তার জন্য তার নিজের পুরস্কার রয়েছে, উপরন্তু যারা তদনুযায়ী কাজ করেছে তাদের সমপরিমাণ পুরস্কারও সে পাবে, এতে তাদের পুরস্কার মোটেও হ্রাস পাবে না।
আর যে ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করল এবং লোকেরা তদনুযায়ী কাজ করল, তার জন্য তার নিজের পাপ তো আছেই, উপরন্তু যারা তদনুযায়ী কাজ করেছে, তাদের সমপরিমাণ পাপও সে পাবে, এতে তাদের পাপ থেকে মোটেও হ্রাস পাবে না। (ইবনে মাজাহ, হাদিস : ২০৩)
অতএব কেউ কোনো অশ্লীল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে যত মানুষ ওই পোস্ট দেখবে, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে গুনাহে লিপ্ত হবে, নিজেদের মধ্যে শেয়ার করবে—পোস্টদাতা তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ সবাইকে এ ধরনের কাজ থেকে দূরে রাখুন।
ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন, সফরের আমন্ত্রণ
বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৩১ মার্চ) ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে এই শুভেচ্ছা জানান তিনি।
এছাড়া সরকারের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল বাংলাদেশে আসছেন বলেও জানিয়েছেন তিনি।
উভয় নেতার এই ফোনালাপে বাংলাদেশের খ্যাতনামা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে এসেছে। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন শেহবাজ শরিফ।
এক্সে দেওয়া ওই পোস্টে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে মনোরম কথোপকথন হয়েছে। ফোনালাপে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।
শেহবাজ শরিফ আরও বলেন, আগামী ২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
তিনি বলেন, ড. ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।
ঈদগাহে ইমাম লাঞ্ছিত: নামাজ পড়াতে বাধা
ঝালকাঠী জেলার রাজাপুর থানার শুক্তাগড় ইউনিয়নের ঐতিহ্যবাহী কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার ঈদগাহের দীর্ঘদিনের ইমাম মাওলানা আবুল কালামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ৯টায় ঈদের নামাজের প্রাক্কালে এঘটনা ঘটে।
মাওলানা আবুল কালাম দীর্ঘদিন ধরেই ওই ময়দানে ঈদের নামাজের ইমামতি করে আসছিলেন। নামাজের ইমামতির পূর্বে জায়নামাজ থেকে তাকে বিনা নোটিশে সরিয়ে অন্যজনকে দিয়ে নামাজের ইমামতি করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ ও বক্তব্য রাখার অভিযোগে উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের একক সিদ্ধান্তে ঈদগাহের ঈমাম মাওলানা আবুল কালামকে ঈদের নামাজ আদায়ের আগ মুহুর্তে  জোরপূর্বক তাকে সরিয়ে দিয়েছে।
এ ঘটনায় অনেক মুসল্লি প্রতিবাদ জানিয়ে নামাজ না পড়ে স্থান ত্যাগ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময় শিবিরের জেলা সেক্রেটারি মোঃ সায়েম তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদ জানালে, বিএনপি নেতার লোকজন তার উপর চড়াও হন এবং তাকে মারধরের হুমকি দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে নিরপেক্ষভাবে ইমামতি করে আসলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে একজন ইমামকে এভাবে সরিয়ে দেওয়ার ঘটনা দুঃখজনক। অনেকে এটিকে ধর্মীয় বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ বলে উল্লেখ করেন।
ঈদগাহে উপস্থিত বিপ্লবী ছাত্র পরিষদের সহকারি সদস্য সচিব আশরাফুল ইসলাম বলেন,  জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এধরনের ফ্যাসিস্ট আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষমতার অপব্যবহার করে যারাই এধরনের কাজ করে জনগন তাদেরকে শক্তভাবে প্রত্যাখ্যান করবে।
ভুক্তভোগী ইমাম মাওলানা আবুল কালাম বলেন, একজন আলেমকে এভাবে অপমান করা সত্যি লজ্জাজনক। আমি এই ঘটনার তীব নিন্দা জানাই।  প্রশাসন এবিষয়ে সঠিক ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি।
কাল পবিত্র ঈদুল ফিতর
১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশে আগামীকাল সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পরে চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। সেই পরিপ্রেক্ষিতে একই ভৌগোলিক অঞ্চল হওয়ায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও আগামীকাল সোমবার ঈদুল ফিতর পালিত হবে।
উল্লেখ্য, এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করে থাকে। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারি বিকল্প ইমাম এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট ক্বারী এমদাদুল ইসলাম বিকল্প মোকাব্বির হিসেবে প্রস্তুত থাকবেন। ইমাম বা মোকাব্বিরের অনুপস্থিতিতে তারা দায়িত্ব পালন করবেন।
বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন এরই মধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
তিনি জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। এখানে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন।
শাহজাহান মিয়া জানান, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকলেও প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকাবাসীকে প্রধান ঈদ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকল ব্যবস্থা সম্পন্ন করেছি, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন।’
তিনি বলেন, ‘মুসল্লিদের প্রবেশের জন্য দুটি এবং নির্বিঘ্নে বাহির হওয়ার জন্য পাঁচটি গেটের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও নারীদের প্রবেশ ও প্রস্থানের জন্য সম্পূর্ণ পৃথক একটি গেট থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, জাতীয় ঈদগাহসহ রাজধানীতে নির্বিঘ্ন চলাচল ও সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ বছর ঢাকা মহানগরীতে ১১১টি ঈদগাহে ও ১ হাজার ৫৭৭টি মসজিদসহ মোট ১ হাজার ৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠেয় ঈদ জামাতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে, পুরো জাতীয় ঈদগাহ মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বম্ব স্কোয়াড, সোয়াট ও ক্যানাইন (কে-৯) ইউনিট।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুক্রবার থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শন করা হবে। ঈদুল ফিতরের আগের রাতে সরকারি ভবনগুলোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।
সারাদেশে বিভাগ বা জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বেসরকারি সংস্থাসমূহের প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে ঈদুল ফিতর উদযাপন করবেন। এ ছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমগুলো যথাযথ গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে বিশেষ সংখ্যা প্রকাশ করবে।
ঈদ উদযাপন উপলক্ষ্যে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেইফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুঃস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন যথাযথভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। এ উপলক্ষ্যে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনাটিকেটে যাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা ইত্যাদি দর্শনীয় স্থান প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে-সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং শেষ ঈদ জামাত পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
এদিকে, বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের বাণিজ্য মেলার পুরনো মাঠে ঈদুল ফিতরের নামাজের প্রস্তুতি শেষ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সকাল সাড়ে ৮টায় এই মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নারীদের জন্যও আলাদা ব্যবস্থা রয়েছে। ডিএনসিসির উদ্যোগে ঢাকা উত্তরের প্রধান ঈদের জামাত এটি। ঈদের জামাতের পর থাকছে ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ মেলা।
ঈদের জামাতের জন্য পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলের বাইরেও নামাজ আদায়ের জন্য থাকবে কার্পেট ও নামাজের বিছানা। প্যান্ডেলের ভেতরে দক্ষিণ পাশে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
মাঠের প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘এবারের ঈদ জামাত ও ঈদ মিছিলে লাখো মানুষ সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে। ঈদ জামাতে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ওজুর ব্যবস্থা, পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে। এই মাঠে একসাথে লক্ষাধিক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন।’
তিনি বলেন, ‘সরকারের অনেক উপদেষ্টা এই মাঠে ঈদ জামাতে অংশ গ্রহণ করবেন। নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী গত একসপ্তাহ ধরে কাজ করছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে।’
ঈদের আনন্দ মিছিলটি ইতিহাসের একটি অংশ হবে উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘এই প্রথম এত বড় পরিসরে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। এটি ইতিহাসের একটি অংশ হবে। আনন্দ মিছিলে অংশগ্রহণের মাধ্যমে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ রয়েছে।’
এ ছাড়া, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৮২৮ সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসাবে এটি হবে ঈদুল ফিতরের ১৯৮তম জামাত। সকাল ১০টায় শুরু হবে। এতে ইমামতি করবেন ১৫ বছর আগে রাজনৈতিক কারণে বাদ দেওয়া ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। মুসল্লিদের জন্য থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা। অন্যান্য বছরের চেয়ে এবার মুসল্লি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জামাত নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মাঠে একসঙ্গে তিন লাখেরও বেশি মুসল্লি জামাতে নামাজ আদায় করে থাকেন। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে বন্দুকের গুলির শব্দে নামাজের প্রস্তুতি নেওয়ার সংকেত দেওয়া হয়। মুসল্লিদের বিশ্বাস, বড় জামাতে অংশ নিলে বেশি সওয়াব পাওয়া যায়। এমন বিশ্বাস থেকে ঈদের দিন মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহ মাঠে। পুরো এলাকা জমসমুদ্রে পরিণত হয়। শোলাকিয়ার ঈদ জামাত সবার কাছে বাড়তি আনন্দ ও তাৎপর্যপূর্ণ।
গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে যেসবে বিএনপির দ্বিমত
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মেয়াদ চার মাস নির্ধারণ করে এ মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে একমত নয় বিএনপি।
একই সঙ্গে রুটিন কাজের বাইরে অন্য কোনো দায়িত্ব পালনে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই বলে মনে করে দলটি। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম চূড়ান্ত করা এবং প্রধান কর্তৃক ২০ জন উপদেষ্টা নিয়োগে বিধানের বিষয়টি নির্বাচিত জাতীয় সংসদ সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে বিএনপি।
এ ছাড়া বিএনপি সংবিধানের প্রস্তাবনা পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় বহাল রাখার বিষয়ে মত দিয়েছে। একই সঙ্গে দলটি সংবিধানের মূলনীতি ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছে, সংবিধানের এ সম্পর্কিত অনুচ্ছেদ ৮, ৯, ১০ ১২-কে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াই অধিকতর যুক্তিযুক্ত।
এর পাশাপাশি একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সঙ্গেও একমত নয় বিএনপি। এ ছাড়া জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর হওয়াই সমীচীন বলে মনে করে দলটি। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করার বিধান চায় না তারা। প্রধানমন্ত্রী থাকাবস্থায় তিনি যে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এটাতেও বিএনপি একমত নয়।
কারণ এটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিষয় বলে মনে করে দলটি। আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার বিধানের সঙ্গেও একমত নয়। তবে সংসদের দু’জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধীদল থেকে মনোনীত করায় দলটি একমত।
একই সঙ্গে উচ্চকক্ষের একমাত্র ডেপুটি স্পিকার সরকারি দলের বাইরে থেকে নির্বাচিত হোক, সেটাও চায় বিএনপি। তা ছাড়া কুমিল্লা ও ফরিদপুর নামে নতুন দুটি বিভাগ গঠন করার বিষয়ে একমত হলেও দেশের পুরোনো চারটি বিভাগের সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসনব্যবস্থা চালুর ব্যাপারে দ্বিমত পোষণ করেছে।
গত ৬ মার্চ পাঁচটি সংস্কার কমিশনের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া বিএনপির মতামত পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। ওইদিন সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ স্প্রেডশিটে ছক আকারে দিয়ে দলগুলোর মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছিল। বিএনপি মতামত দিতে অতিরিক্ত সময় চেয়ে নেয়। বিএনপির একটি প্রতিনিধিদল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে দলের মতামত জমা দেয়।
এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের ২০টির মতো প্রস্তাবের মধ্যে বিএনপি ১১টিতে সরাসরি একমত। সাত-আটটিতে মন্তব্যসহ নীতিগতভাবে একমত। একটি প্রস্তাবে ভিন্নমত জানানো হয়েছে।
জনপ্রশাসন সংস্কার কমিশনের ২৬টি প্রস্তাবের মধ্যে প্রায় অর্ধেক বিষয়ে তারা একমত, বাকি অর্ধেকের বিষয়ে তাদের মতামত আছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে প্রায় সব ক্ষেত্রেই বিএনপি একমত পোষণ করেছে। তিনি জানান, সংবিধান সংস্কার কমিনের সুপারিশের বিষয়ে বিএনপি নিজেদের মতামত তুলে ধরে স্প্রেডশিটের সঙ্গে একটি বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত করেছে।
প্রস্তাবনায় সংবিধানের মূলনীতি অংশে বলা হয়েছে, কমিশন নিম্নোক্ত বিধান অন্তর্ভুক্তির সুপারিশ করছে। ‘বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহু জাতি, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।’
অন্যদিকে রাষ্ট্রের মূলনীতি অংশে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার কথা বলা হয়েছে। উভয় ক্ষেত্রে একমত নয় বিএনপি। দলটি দুই ক্ষেত্রেই বলেছে, অনুচ্ছেদ ৮, ৯, ১০ ও ১২-কে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াই অধিকতর যুক্তিযুক্ত।
সুপারিশে ‘মৌলিক অধিকার ও স্বাধীনতা’ অংশে বিদ্যমান অধিকারের অনুচ্ছেদগুলোর সংস্কার যেমন বৈষম্য নিষিদ্ধকরণের সীমিত তালিকা বর্ধিতকরণ, জীবনের অধিকার রক্ষায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা নিশ্চিতকরণ, জামিনে মুক্তির অধিকার অন্তর্ভুক্তকরণ এবং নিবর্তনমূলক আটকসংক্রান্ত বিধান বিলুপ্তির কথা বলা হয়েছে।
এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি বলেছে, প্রস্তাবিত সুপারিশ অনাবশ্যক ও অপ্রয়োজনীয়। বিদ্যমান সংবিধানেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা এবং শারীরিক অখণ্ডতা ও অঙ্গপ্রত্যঙ্গ রক্ষার বিষয়টি স্বীকৃত (অনুচ্ছেদ ৩২) বিধায় এ সংক্রান্ত নতুন কোনো সংশোধনী অনাবশ্যক।
সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ওপর বিএনপির দেওয়া মতামত পর্যালোচনা করে দেখা গেছে, প্রস্তাবনার আইনসভা অংশে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে যে, দ্বিকক্ষবিশিষ্ট একটি আইনসভা থাকবে। তবে উভয় কক্ষের (উচ্চকক্ষ ও নিম্নকক্ষ) মেয়াদ চার বছর করার যে সুপারিশ করা হয়েছে, সেখানে বিএনপি বলেছে- মেয়াদ পাঁচ বছর হওয়া সমীচীন হবে।
অর্থবিল ব্যতীত আইনসভায় নিম্নকক্ষের সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়ার প্রস্তাবের সঙ্গে একমত হয়নি বিএনপি। দলটি বিকল্প প্রস্তাব দিয়ে বলেছে, অর্থবিলের পাশাপাশি আস্থা ভোট, সংবিধান সংশোধনী বিল ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত রয়েছেÑ এমন কোনো বিল ছাড়া অন্য সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিলেও সদস্যপদ শূন্য হবে না মর্মে অনুচ্ছেদ ৭০-এ প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে।
বিএনপির প্রস্তাব আরো বলা হয়, সংবিধান সংশোধনী অংশে সংবিধানের যে কোনো সংশোধনী উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন এবং গণভোট করার কথা বলা হয়েছে। বিএনপি এর সঙ্গে একমত নয়। দলটি বলেছে, সংবিধানের সব সংশোধনী গণভোটে উপস্থাপন বাস্তবসম্মত নয়।
এক্ষেত্রে অনুচ্ছেদ ১৪২কে ‘পঞ্চদশ সংশোধনীপূর্ব অবস্থায়’ ফিরিয়ে নেওয়াই যথেষ্ট। নিম্নকক্ষে পাস হওয়া বিল উচ্চকক্ষ সুপারিশসহ কিংবা সুপারিশ ছাড়া পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে ফেরত পাঠাতে পারবেÑ এমন বিধান করা যেতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ কর্তৃক সংবিধান সংশোধনের মাধ্যমে এসব সংস্কার বাস্তবায়ন করা যেতে পারে।
সুপারিশে রাষ্ট্রপতি অংশে বলা আছে, রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ দুইবারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। এই প্রস্তাবনার সঙ্গে একমত না হওয়া বিএনপি তাদের মতামতে বলেছে, রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হওয়া সমীচীন হবে। বিদ্যমান সংবিধানে সর্বোচ্চ দুবারের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত না থাকার বিধান (অনুচ্ছেদ ৫০(২) থাকায় এ সংক্রান্ত সুপারিশ অপ্রয়োজনীয়।
প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অংশে বলা হয়েছে, আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবে। এর সঙ্গে একমত নয় বিএনপি। দলটি এক্ষেত্রে বলেছে, প্রধানমন্ত্রী পদে কোনো নির্বাচন হয় না, বিধায় মনোনয়নের প্রশ্নটি অবান্তর।
প্রধানমন্ত্রী অংশে আরো বলা হয়েছে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালন করতে পারবেন। তিনি একাধিক্রমে অথবা অন্য যে কোনো উপায়ে দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন না। সুপারিশ করা এই বিধানের সঙ্গে একমত পোষণ না করে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী পদের মেয়াদসংক্রান্ত বিষয়ে ‘কোনো ব্যক্তি একাধিক্রমে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না’Ñ এরূপ বিধান করাই যথেষ্ট।
এই অংশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না। এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী দলের প্রধান অথবা সংসদ নেতা পদে কোনো এক বা একাধিক ব্যক্তি অধিষ্ঠিত হবেন কি না, তা একান্তই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্ত হওয়া উচিত। এক্ষেত্রে সাংবিধানিকভাবে কোনো বিধিনিষেধ আরোপ সংসদীয় গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী।
কমিশনের বিচার বিভাগের সুপ্রিম কোর্ট অংশে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ারসম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে একমত নয় বিএনপি। দলটি বলেছে, দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, বিধায় এটি করার সুযোগ নেই। বিকল্প হিসেবে ঢাকার বাইরে অনুচ্ছেদ ১০০-এর অধীনে হাইকোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ স্থাপন করা যেতে পারে।
প্রস্তাবনায় আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে সর্বোচ্চ জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানকে প্রাতিষ্ঠানিকীকরণের একটি বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। বিএনপি এ প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত। দলটি বলেছে, ‘ডকট্রিন অব নেসেসিটি’ বিবেচনায় রেখে প্রবীণতম তিনজন বিচারকের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা আরোপ করা যেতে পারে।
স্থায়ী অ্যাটর্নি সার্ভিস অংশে সংবিধানের অধীন একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে একমত নয় বিএনপি। দলটি বলেছে, স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের প্রয়োজনীয়তা থাকলেও তা আইনের মাধ্যমে ও পর্যায়ক্রমে হওয়া সমীচীন।
সাংবিধানিক কমিশনসমূহ অংশে বলা হয়েছে, পাঁচটি সাংবিধানিক কমিশন নিয়ে সংবিধানের একটি ভাগ তৈরি করা, যেখানে প্রতিটি কমিশনের জন্য একটি করে পরিচ্ছেদ থাকবে। এই কমিশনগুলো হচ্ছে মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, স্থানীয় সরকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন।
সবকটি কমিশনের গঠন, নিয়োগ, কার্যকাল এবং অপসারণ প্রক্রিয়া একই রকমের হবে। প্রতিটির মেয়াদ হবে চার বছর। এই প্রস্তাবনায় দ্বিমত জানিয়ে বিএনপি বলেছে, ইতোমধ্যে আইনের দ্বারা গঠিত কমিশনগুলোকে (মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন) নতুন করে সাংবিধানিক কাঠামোর আওতায় আনলে প্রায়োগিক ক্ষেত্রে বিস্তর আইনি জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে।
দলটির মনে করছে, স্থানীয় সরকার কমিশন সংবিধানের মাধ্যমে না করে স্বতন্ত্র আইনের মাধ্যমে করা অধিক সমীচীন। এতে করে যে কোনো প্রায়োগিক জটিলতা দ্রুততার সঙ্গে সমাধান করা যাবে। বিদ্যমান সাংবিধানিক কমিশনসমূহের (নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন) মেয়াদ পরিবর্তনের আবশ্যকতা নেই।
‘বিবিধ’ অংশে বলা হয়েছে, কেবল এনসিসির সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। জরুরি অবস্থার সময় নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত করা যাবে না এবং আদালতে যাওয়ার অধিকার বন্ধ বা স্থগিত করা যাবে না।
তাই অনুচ্ছেদ ১৪১(খ) এবং অনুচ্ছেদ ১৪১(গ) বাতিল হবে। এই প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। এক্ষেত্রে দলটি বলেছে, জরুরি অবস্থা জারির সঙ্গে সরকারের নির্বাহী কর্তৃত্বের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত বিধায় এ সংক্রান্ত ক্ষমতা সরকার ও সংসদের বাইরে অন্য কোনো কর্তৃপক্ষের কাছে থাকা সংগত নয়। নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত না করে জরুরি অবস্থা জারির কী উদ্দেশ্য থাকতে পারে, প্রস্তাবিত সুপারিশে তা বোধগম্য নয়।
জনপ্রশাসন: অন্তর্বর্তী সরকারের গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের ২৬টি প্রস্তাবের বিষয়ে মতামত জানানোর জন্য সব রাজনৈতিক দলকে জানিয়েছে। এ ২৬টি প্রস্তাবের বিএনপি সাতটিতে একমত হয়েছে। ১১ প্রস্তাবে দ্বিমত জানিয়ে নিজেদের মতামত দিয়েছে। এ ছাড়া আট প্রস্তাবে আংশিক একমত বিএনপি।
জনপ্রশাসন সংস্কার কমিশন সংস্কার বাস্তুবায়নের জন্য স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। এতে একমত বিএনপি। পাশাপাশি দলটি তাদের মতামত তুলে ধরে। দলটি মনে করে, নীতিগতভাবে একমত। জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশগুলোর থেকে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য সংস্কারের তালিকা প্রণয়ন করবে এবং চলমান প্রক্রিয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ তা বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করবে। এভাবে চলমান সংস্কার প্রক্রিয়ার টেকসই বাস্তবায়নের স্বার্থে যথাসময়ে সরকার নির্বাহী আদেশে একটি স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করার মতামত দেয় বিএনপি।
তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন প্রস্তাবে বিএনপি আংশিক একমত হয়েছে। দলটি মনে করে সংশোধনীতে বিএনপি নীতিগত একমত। তবে প্রস্তাবিত সংশোধনী প্রস্তাব আরো পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে, যা আগামী নির্বাচনের পর জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছে।
এদিকে সরকার গঠিত সংস্কার কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে একটি করে নাগরিক কমিটি করার প্রস্তাব দিয়েছে। এমন প্রস্তাব নাকচ করেছে বিএনপি। দলটির মনে করে, এ ধরনের কমিটি নানা জটিলতা সমস্যার উদ্ভব ঘটাতে পারে। এ কমিটি হলে স্থানীয় পর্যায়ে জনপ্রশাসনের ওপর ব্যাপক অযাচিত রাজনৈতিক খবরদারি বাড়তে পারে।
সংস্কার কমিশন থেকে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি আলাদা বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছে। এতে সরাসরি সম্মতি দিয়েছে বিএনপি। দলটি মনে করে সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জেলা ম্যাজিস্ট্রেটকে সিআর মামলা অভিযোগগুলো গ্রহণের ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছে। যাতে নীতিগতভাবে একমত হয়েছে বিএনপি। দলটি মনে করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিচের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত জোরালো ভূমিকা পালন করবে।
জুলাই গণঅভ্যুথানে গণহত্যা, ভোট জালিয়াতি, দুর্নীতির অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীন তদন্ত কমিশনের গঠনের জন্য প্রস্তাব করেছে। দলটি নীতিগত তা সমর্থন দিয়ে নিজেদের মতামত দিয়েছে। দলটি মনে করে এই কমিশন গঠনের জন্য নির্বাহী আদেশে করা সম্ভব। তবে প্রস্তাবটির সঙ্গে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা বাধাগ্রস্ত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মতামত দেয় দলটি।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট শুভেচ্ছা
মহান স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ‘প্রিয় জনাব প্রধান উপদেষ্টা– আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই উত্তরণের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে। আসন্ন এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের অংশীদারত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ হয়ে আছে। আমি আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে এক সাথে কাজ করতে পারব। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।’
২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে তিনি বলেন, বিশেষ দিবস উদ্‌যাপনের সময়ে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের উভয় জাতিকে নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।
স্বাধীনতা দিবসে তিন নেতার মাজার জিয়ারত করল এনআরসি
১৯৪৭ সালে অর্জিত স্বাধীন মানচিত্রের ওপর একাত্তরে বর্তমান বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন মুসলিম জাতীয়তাবাদী নেতার কবর জিয়ারত করেছে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ। এ তিন নেতা হলেন জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরে বাংলা এ কে ফজলুল হক।
আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে তিন নেতার মাজার জিয়ারত করেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের প্রথম রাজনৈতিক দলটির নেতাদের মতে, ১৯৪৭ সালের মুসলিম জাতীয়তাবাদী স্বাধীনতাই একাত্তরের স্বাধীনতার মূল ভিত্তি। তাই তারা ‘৪৭-এর তিন জাতীয় নেতাকে স্মরণ করছেন।
তারা বলেন, সর্বভারতীয় মুসলিম জাতীয়তাবাদী নেতা মুহম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে বাংলার তিন জাতীয় নেতা সোহরাওয়ার্দী, নাজিমুদ্দিন ও শেরে বাংলা বৃটিশদের থেকে মুসলিম জাতীয়তাবাদী মানচিত্রের স্বাধীনতা অর্জন করেছিলেন। তাদের অর্জিত মানচিত্রের ওপরই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে৷ তাই সব সময় স্বাধীনতা দিবসে এ তিন নেতাকে স্মরণ করা জাতীয় কর্তব্য।
জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহবায়ক সাইয়েদ কুতুব ও সহকারী সদস্য সচিব গলীব ইহসানের নেতৃত্বে কবর জিয়ারতে উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব ওয়ালিদ বিন সিদ্দিক তালুকদার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় মেনাজাত পরিচালনা করেন গালীব ইহসান। মোনাজাতে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য দলমত নির্বিশেষে ছাত্র-জনতা ঐক্যের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের সাহায্য প্রার্থনা করেন। একইসঙ্গে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদদের ও জুলাই বিপ্লবের শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
স্বাধীনতা দিবস আজ
আজ ২৬ মার্চ। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন।
২৬ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান (পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি) প্রথম বার নিজেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পর দিন ২৭ মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারো স্বাধীনতার ঘোষণা দেন। পরে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ প্রত্যুষে ঢাকাসহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।
বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। এদিন সরকারি ছুটি।
মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে। দেশের সব হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম আমাদের স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র কর্তব্য।’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনি দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘রাষ্ট্রের সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনমুখী ও টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের এ মাহেন্দ্রক্ষণে আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির পথে কাজ করার শপথ গ্রহণ করি।’
গত ১৬ বছর দেশের মানুষ এই স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি’— উল্লেখ করে বাণীতে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী শাসক জগদ্দল পাথরের মতো জনগণের ঘাড়ে চেপে বসে তাদের স্বাধীনতা ও মৌলিক সব অধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র-শ্রমিক-জনতার সফল গণঅভ্যুত্থান দেশের মানুষকে স্বৈরাচারীর রাহুগ্রাস থেকে মুক্ত করেছে।
তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জন ছিল আমাদের আত্মমর্যাদা, অস্তিত্ব রক্ষা এবং অধিকার আদায়ের দীর্ঘ লড়াই-সংগ্রামের চূড়ান্ত ধাপ। যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ায়, তার আনুষ্ঠানিক সূচনা হয়েছিল আজকের এই দিন। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা।’
জাতীয় স্মৃতিসৌধ সেজেছে নতুন সাজে
এবার ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করতে ইতিমধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে রংতুলির আঁচড়ে ও বাহারি রঙের ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। নানান রঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সাভার জাতীয় স্মৃতিসৌধকে ধুয়েমুছে ঝকঝকে করা হয়েছে।
সৌধের নিরাপত্তা জোরদারের জন্য স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, স্বাধীনতা দিবস ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থার পাশাপাশি চার স্তরের নিরাপত্তা রক্ষায় তিন সহস্রাধিক সদস্য নিরাপত্তা দিতে কাজ করছেন।
জাতীয় স্মৃতিসৌধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে স্থানীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, এবার ভিন্ন আঙ্গিকে দলীয় হাজারো নেতাকর্মী নিয়ে তারা উপস্থিত থাকবেন।
ঘুমানোর আগে যেসব আমল সুন্নত
একটি হাদিসে ঘুমানোর আগে সতর্কতাস্বরূপ প্রয়োজনীয় কয়েকটি কাজের নির্দেশ দেওয়া হয়েছে। জাবের (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো। ঘরের দরজাগুলো বন্ধ রেখো। আর সাঁঝের বেলায় তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রেখো।
কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে। কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্জ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে-পুড়িয়ে দেয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩১৬)
বিছানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা : রাতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শোয়া সুন্নত। তাই ঘুমানোর আগে ভালোভাবে হাত ধুয়ে নেবে, যাতে খাবারের কোনো কিছু লেগে না থাকে। শয্যা গ্রহণের আগে বিছানা ঝেড়ে নেওয়া উচিত। নবী করিম (সা.) বলেন, ‘যদি তোমাদের কেউ শয্যায় যায়, তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয়। কারণ সে জানে না যে বিছানার ওপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কি না।’ (বুখারি, হাদিস : ৬৩২০)
চোখে বেজোড় সংখ্যায় সুরমা লাগানো সুন্নত। ডান কাতে শয়ন করা সুন্নত। শয়নকালে দোয়া পড়া সুন্নত। হাদিস শরিফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলে ছোট এ দোয়াটি পড়া যায় : ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া’ অর্থাৎ ‘হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব।’
ঘুমের আগে দোয়া ও সুরা পাঠ : সুরা এখলাস ও নাস-ফালাক পড়ে শরীরে ফুঁ দেওয়া সুন্নত। আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন দুই হাত একত্র করে তাতে সুরা এখলাস, ফালাক ও নাস পড়ে ফুঁক দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলাতেন।’ (বুখারি, হাদিস : ৫০১৭)
আয়াতুল কুরসি পাঠ করা সুন্নত : রাসুল (সা.) বলেন, ‘তুমি যখন শয্যা গ্রহণ করবে, তখন আয়াতুল কুরসি পড়বে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না।’ (বুখারি, হাদিস : ২৩১১)
আন্তর্জাতিক পর্যায়ে যাত্রা শুরু করল বিপ্লবী ছাত্র পরিষদ
জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রদের গঠিত প্রথম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম এবার বিশ্বের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহারেও শুরু হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মিশরের রাজধানী কায়রোর দাররাসার জামালিয়া মাঠে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি টোকিও থেকে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান প্রধান অতিথি ও ঢাকা থেকে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হন।
এসময় খোমেনী ইহসান আল আজহারের বাংলাদেশী ছাত্রদেরকে নিষ্ঠার সঙ্গে এলেম অর্জন করে দেশে ফিরে জনগণের মধ্যে ইসলামের আলো বিলানোর কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির কর্তব্য হিসেবে দেশে ইসলাম প্রচারে আল আজহারের গ্রাজুয়েটদের নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে।
অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেজাউল কবির, যোবায়ের আহমেদ, শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আনাস হুসাইন, নিয়াজ মাখদুম,
মোহাম্মদ হাবিবুল্লাহ, সালেহ আহমেদ, নাজমুল হাসান, ইউনুস আহমেদ, নাছির উদ্দীন, মেজবাহ উদ্দীন, জাহিদ হাসান, কাওছার আহমেদ, নাজিমউদ্দীন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্বাস,
সাইফুল ইসলাম, ইব্রাহিম শোহান, রাকিবুল ইসলাম, আব্দুল আল মাহি, নূর আহমেদ, আসাদুজ্জামান, আবদুল কাদের, আক্তার মোক্তাদির, আরমান আহমেদ ও মুজাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফর সফল ও ফলপ্রসূ হবে।
তিনি বলেন, ‘এটি খুবই সফল, ফলপ্রসূ এবং একটি মাইলফলক সফর হবে, যেখানে কিছু ঘোষণা আসতে পারে।’
রবিবার (২৩ মার্চ) মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা এখনো আলোচনা করছি। অপেক্ষা করুন এবং দেখুন। আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি।”
রাষ্ট্রদূত বলেন, “এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দুটি দেশই কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে।”
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “এ সফরের সময় কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না। তবে, বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগদানের জন্য আগামী ২৬ মার্চ চীনের উদ্দেশে রওনা হবেন।
২৭ মার্চ তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
প্রধান উপদেষ্টার বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ২৮ মার্চ।
তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারেন এবং চীনের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে পারেন।
এছাড়া, ২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। প্রধান উপদেষ্টা এই দিনেই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
জুলাই কে বিপ্লব না বলার শয়তানি ও সেনাবাহিনীর স্বীকৃতি
জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক, কলামিস্ট, রাজনীতিবিদ ও সমাজসেবক খোমেনী ইহসান ফেসবুক পোষ্টে বলেন
৫ আগস্টে সেনাবাহিনী স্বাধীনতা-সার্বভৌমত্ব সুনিশ্চিত করে দেশকে স্থিতিশীল রেখে ট্রানজিশনাল পিরিয়ডকে যেভাবে শান্তিপূর্ণ রেখেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। এক্ষেত্রে যে প্রক্রিয়াগত ভুল হয়েছে তার দায় অবশ্যই রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কারণ তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও ট্বানজিশনের কোনো দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য প্রস্তাবনা ও পরিকল্পনা জাতির কাছে হাজির করেনি।
জুলাই বিপ্লবকে আমাদের ছাড়া কেউ বিপ্লব বলে না। কেই বলে গণঅভ্যুত্থান, কেউ বলে হাসিনার পতন, কারো কাছে স্রেফ পটপরিবর্তন। দেখুন জুলাই বিপ্লব না বলার মূলে রয়েছে সেনাবাহিনীকে মাইনাস করার বদ মতলব। কারণ জুলাই বিপ্লব বললে বোঝায় সিপাহী-ছাত্র-জনতার বিপ্লব। মানে জুলাই বিপ্লব সম্পন্ন করতে সেনাবাহিনীর অবদান স্বীকার করতে হয়। আর সেনাবাহিনীর অবদান স্বীকার করলে জেনারেল ওয়াকার উজ জামানের অবদানকে স্বীকৃতি দিতে হয়।
এবং জুলাইকে বিপ্লব বলে কবুল করলে সেনাবাহিনীর যে স্বীকৃতি অর্জিত হয় তাতে করে সহজেই প্রশ্ন আসে যে অন্তর্বর্তী সরকারে ভুরি ভুরি বাম সেক্যুলার এনজিও কর্মকর্তা উপদেষ্টা পদ পেলেও সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে মাত্র দুইজন কেন উপদেষ্টা। মানে যারা সংবিধান লঙ্ঘন করে ফাঁসির ঝুঁকি নিয়ে হাসিনার পতন নিশ্চিত করলো তারা মূল্যায়িতই হলো না কেন?
আবার এ মূল্যায়নহীনতাও কি শেষ কথা? না। বরং সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে হেয় করা, ঠুটো জগ্নাথ বানানো এবং স্বাধীনতা-সার্বভোমত্বকে শক্তিশালী সশস্ত্র প্রতিরক্ষার ভিত্তি থেকে সরিয়ে দেওয়াই হলো মতলব। আর এক্ষেত্রে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকার নিন্দা জানাই। তারা জুলাই গণহত্যার সময়, ৫ আগস্ট এবং পরবর্তী সময়ে জাতীয় সন্ধিক্ষণের কথা বিবেচনা করে বিপ্লবী ছাত্র সমাজ, বিপ্লবী জনতা ও বিপ্লবী সেনাদের মধ্যে একটা পারষ্পরিক শ্রদ্ধা ও আস্থা তৈরিতে ভূমিকা পালন করেননি। এই সুযোগে বিদেশী দালাল ও লোভী লোকজন পরিস্থিতির এমন সুযোগ নিয়েছে যে সেনাবাহিনীকে বিপ্লবের স্টেক হোল্ডারের বদলে উল্টা ভিলেন বানানোরও স্পর্ধা দেখানো হচ্ছে।
খেয়াল করে দেখবেন এক পিনাকী ভট্টাচার্যই প্রতিনিয়ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে হেয় করে কথা বলে। অথচ তার সঙ্গে সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিএনপি জামায়াত এনসিপি নেতাদের যোগাযোগ আছে। এসব লোকেরা কখনোই বলেনি তারা সেনাপ্রধানের বিরুদ্ধে অপপ্রচারের বিরোধী। এমনকি তারা পিনাকীকে কখনো নিন্দা জানায়। বরং আমরা কেউ যখন পিনাকীর প্রচারণার সমালোচনা করি তখন তার সংশ্লিষ্ট লোকেরা আমাদেরকে সঙ্ঘবদ্ধভাবে আক্রমণ করে।
মাঝখানে ভাবখানা এমন দাঁড়ায় যে অকাল কুষ্মাণ্ডরা সেনাবাহিনী, ডিজিএফআই, র‍্যাব, এনএসআইকে ভেঙে দিতে বলবে আর সবাই তা চুপচাপ মেনে নেবে। আমরা বলছি এটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে জাতীয় প্রতিরক্ষা ইনস্টিটিউটগুলোর পক্ষে দাঁড়ানোকে নিন্দনীয় ব্যাপার হিসেবে দেখানো হচ্ছে! তবে আমি খোমেনী ইহসান, আমার দল জাতীয় বিপ্লবী পরিষদের মধ্যে অস্পষ্টতা ও বিভ্রান্তি নাই। আমরা জুলাই বিপ্লব পরবর্তী প্রথম দল, আমরা জুলাইকে বিপ্লব মনে করি। আমাদের কাছে এ বিপ্লব সিপাহী-জনতার বিপ্লব। আমরা সেনাপ্রধানসহ বিপ্লবের পক্ষের সকল সেনা সদস্যের জুলাই বিপ্লবের অবদান এনডোর্স করি এবং অভিনন্দন জানাই।
আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে নিজেদের অস্তিত্বের প্রশ্ন মনে করি। তাই জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সকল ইনস্টিটিউটকে দৃঢ়তার সঙ্গে ধারণ করি৷ যদি কোথাও ভুলত্রুটি থাকে তবে তা নিয়ে আমরা কথা বলি মূলতঃ ইনস্টিটিউটকে শক্তিশালী করার একমাত্র উদ্দেশ্য থেকে। হ্যা, আমরা শক্তিশালী রাষ্ট্র গড়ার জায়গায় শক্তিশালী ইনস্টিটিউশন চাই।
আমাদের এই চাওয়া কোনো হাওয়াই ব্যাপার। এটি আমাদের অবলিগেশন। বাধ্যবাদকতা। আমরা একটা দ্বন্দ্ব-সঙ্ঘাতমুখর দুনিয়ায় বসবাস করি যেখানে আমাদের আত্মপরিচয়ের প্রশ্নটি সবকিছুর উর্ধ্বে। হ্যা, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, ১৯৪৭ সালে এর মানচিত্র ইসলামের ভিত্তিতে অর্জিত হয়েছে, এখানকার মুসলমান জনগণ একটা আঞ্চলিক হোস্টালিটির ভেতর বসবাস করে। ফলে কেউ যখন বলে আমাদের সেনাবাহিনীকে আঘাত করে, আমাদের ইনস্টিটিউটগুলোকে ভেঙে দিতে বলে তখন আমরা পুরো ব্যাপারটাকে দুনিয়া জুড়ে মুসলিম রাষ্ট্রগুলোকে ডিজআর্ম করার প্রকল্পকে ঘাড়ে নিঃশ্বাস ফেলতে দেখি। শত্রুরা যেভাবে চায় মুসলিম রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র থাকবে না, জঙ্গী বিমান থাকবে না, রণতরী থাকবে না এবং সর্বোপরি একটি শক্তিমত্তা সম্পন্ন বড় সেনাবাহিনী থাকবে না; সেভাবে কেউ সুর মিলিয়ে বাংলাদেশের সেনাবাহিনী ও এর প্রতিষ্ঠানগুলো নিয়ে কিছু বললে আমরা তা শত্রুতা হিসেবেই গণ্য করি।
আমাদের সুস্পষ্ট অবস্থান হলো, ৫ আগস্টে সেনাবাহিনী স্বাধীনতা-সার্বভৌমত্ব সুনিশ্চিত করে দেশকে স্থিতিশীল রেখে ট্রানজিশনাল পিরিয়ডকে যেভাবে শান্তিপূর্ণ রেখেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। এক্ষেত্রে যে প্রক্রিয়াগত ভুল হয়েছে তার দায় অবশ্যই রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কারণ তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও ট্বানজিশনের কোনো দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য প্রস্তাবনা ও পরিকল্পনা জাতির কাছে হাজির করেনি।
আবার এদের সামনে আমি জাতীয় বিপ্লবের ইশতেহার পেশ করে ট্রানজিশনের দিক নির্দেশনা হাজির করলেও তারা গ্রহণ করেনি। কাজেই দোষ হলো রাজনীতিকদের। ১৬ বছর ধরে এরা একটা ফ্যাসিবাদ মোকাবিলা করেছে অথচ এই ফ্যাসিবাদ থেকে উত্তরণ ও ফ্যাসিবাদের পতন হলে দেশ পুনর্গঠনের কোনো প্রস্তাবনা ও পরিকল্পনা এদের ছিল না। এমনকি ছাত্ররাও কোথাও সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করেনি।
এ অবস্থায় সেনাবাহিনীর করণীয় কী ছিল? সংবিধান মানলে সেনাবাহিনীর কর্তব্য ছিল হাসিনাকে রক্ষায় জনগণের ওপর শেষগুলিটি করা। এমনটি একাত্তরে পাকিস্তান আর্মি করেছিল বলেই এখানে গণহত্যার পরিস্থিতি তৈরি হয়। যার কারণে আমরা কত লাখ মানুষকে হারিয়েছি! বিনিময়ে ৪৭ এর মানচিত্রের ওপর স্বাধীনতাকে কনসলিডেট করতে পারলেও জনগণের বিপুল অংশ বিভক্ত ও দেশ ভারতের হস্তক্ষেপযোগ্য হয়ে আছে৷
আজ একাত্তরের ৫৩ বছর পরও কিশোর তরুণদের এক বড় অংশের মধ্যে নিজ জাতির ভাই ও বোনদের পর করে রাখা ফ্যাশন বিবেচিত হচ্ছে। কাজেই বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান রক্ষার দোহাই দিয়ে যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়নি এটি ছিল সবচেয়ে বড় দেশপ্রেমের পরিচয়। দ্বিতীয়ত সেনাবাহিনী সামরিক শাসন জারির ভুল পথে না গিয়ে রাজনীতিক ও ছাত্রজনতাকে আস্থায় নিয়ে বেসামরিক সরকার গঠনে সহায়তা করেছে।
এক্ষেত্রে বলা দরকার, সামরিক শাসন জারির পরিকল্পনা ছিল পলাতক হাসিনার বশংবদ ও ভারতপন্থী জেনারেল মুজিবের, আবার দালালদের দিয়ে বি টিম সরকার গঠনের পরিকল্পনা ছিল জেনারেল হামিদুল হকের। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকার বরাবরই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আছেন। তিনি ১৮ মাসের মধ্যে সংস্কার সম্পন্ন ও জাতীয় নির্বাচনের কথা বলেছেন, এতেতো ভুল নাই৷ কারণ আমরা বলেছি নতুন সংবিধান প্রণয়নসহ সকল সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিতে এক বছর যথেষ্ট ছিল। সে হিসাবে সেনাপ্রধান ১৮ মাসের কথা বলে ছয় মাস বেশি সময় দিয়েছেন। আমরা বিশ্বাস করি বিএনপি ও জামায়াত ক্ষমতার লোভ না করে সংস্কারে সম্পৃক্ত হলে পরিবর্তনের জন্য এক বছরেরও কম সময় লাগতো
আমরা কাউকে দেখিনি এটি বলতে যে সংস্কার কমিশনগুলোর কাজ করার জন্য দুই সপ্তাহও লাগে না, অথচ তারা সরকারি পয়সা খরচ করে মাসের পর মাস লাগিয়েছে। আবার আসিফ নজরুলসহ কেউ কেউ আছে যারা অন্তর্বর্তী উপদেষ্টার দায়িত্বের বদলে রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে নিজেদের লোক ঢুকানো নিয়ে ব্যস্তা। এরা এতটাই উন্নাসিক যে জাতীয় সন্ধিক্ষণের সরকারে বসে কয়েকশত বছর আগে মারা যাওয়া মোগল রাজপুত্র দারাশিকোকে প্রতিষ্ঠার জন্য গো ধরেছে। মাঝখান থেকে কোটি কোটি টাকায় লোক নিয়োগ বদলি, পুরনো লুটেরাদের পুনর্বাসনে শত শত কোটি টাকার লেনদেন চলছে। এমনকি একটা ইউপি নির্বাচনে পাশ করার গণভিত্তি ছাড়া আসন ভাগাভাগিও করছে। মাঝখান থেকে ফুটপাথ টেম্পুস্ট্যান্ড থেকে ব্যাংক বীমায় দখলদারি কায়েম হয়ে গেছে। নারীরা ধর্ষণ, হেনস্থা, মারধরের শিকার হচ্ছে। উগ্রবাদীরা পরিস্থিতির সুযোগ নিয়ে জনপরিসরে দম্ভের সঙ্গে উপস্থিতি জানান দিচ্ছে।
এ অবস্থার মধ্যেই সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার জাতিসংঘ মহাসচিব গুতেরেসের উপস্থিতিতে যেভাবে একসঙ্গে মিলে দেশকে এগিয়ে নিচ্ছেন তাতে আশাবাদী হতে হয়। আমেরিকা ও চীনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক হচ্ছে। মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবর্তন সঙ্কট দূর হচ্ছে। আমরা আসিয়ানের সদস্য হতে যাচ্ছি। ভারতের হস্তক্ষেপ বন্ধ হলেও সুসম্পর্কের জায়গাটা বজায় আছে। এরমধ্যে স্বস্তি হলো জনগণ ১৬ বছর পর একটা স্বস্তির রমজান ও ঈদ পার করছে। সর্বত্র এক নতুন বাংলাদেশের জাগরণ দেখা যাচ্ছে।
আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশ ঠিকপথে আগাবে। জাতীয় নির্বাচনের আগে যতটুকু সময় আছে তার মধ্যে সংস্কার ও রিকন্সিলিয়েশন হবে। ইনশাআল্লাহ সরকার ও সেনাবাহিনী এমন একটা গণতান্ত্রিক দেশ উপহার দেবে যেখানে জাতীয় বিপ্লবী পরিষদসহ নতুন রাজনৈতিক দলগুলো অবাধে রাজনীতি করে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারব। আমরা রাজপথ থেকে রাজনীতি গড়ছি, রাজপথে থেকেই এগিয়ে যাব। স্বাধীনতা সার্বভৌমত্ব, জুলাই বিপ্লব, জনগণ ও সেনাবাহিনীকে আমরা অভিন্ন মনে করি।
আমরা বিশ্বাস জনগণকে জুলাইকে বিপ্লব হিসেবে গ্রহণ করবে এবং ছাত্রজনতার পাশাপাশি সেনাবাহিনীর অবদানকে স্বীকৃতি দিয়ে সবাইকে রাষ্ট্র পরিচালনায়ও সম্পৃক্ত করবে, এটি তথাকথিত সামরিক শাসন নয় বরং আমেরিকার-চীন-ইউরোপের উন্নত দেশগুলোর মতো ব্যবস্থা।
এবার রেকর্ড রমজানে নিত্যপণ্যের দাম কমার
দেড় দশকের মধ্যে প্রথমবার রমজানে নিত্যপণ্যের দাম কমার রেকর্ড গড়েছে। সরকারের কর-শুল্ক হ্রাস, আমদানি বৃদ্ধি ও বাজার সিন্ডিকেট ভাঙার ফলে এবারের রমজানে ভোক্তারা স্বস্তি পাচ্ছেন। চাল ছাড়া প্রায় সব পণ্যের দাম নিম্নমুখী, যা গত ১৫ বছরে দেখা যায়নি। বাজার বিশ্লেষকরা এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।
২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দ্রব্যমূল্য ব্যাপক বেড়েছিল। বিশেষত রমজান মাসে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেত। তবে এবারের রমজানে বাজারের চিত্র আলাদা, চাল ছাড়া সব ধরনের নিত্যপণ্যের দাম নিম্নমুখী। ভোক্তারা বলছেন, গত দেড় দশকের মধ্যে এবার রমজানে পণ্যের দাম নিম্নমুখী এবং কোনো কোনো পণ্যের দাম সবচেয়ে কম। বেশির ভাগ খাদ্যপণ্যই ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে রমজানে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা বাজার কারসাজিতে সহায়তা করতেন। তিনি উল্লেখ করেন, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন খেজুর-আঙুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছিলেন। তেমনিভাবে ইফতারে বেগুনির বিকল্প মিষ্টি কুমড়ার বেগুনি, খেজুরের বিকল্প বরই, আপেলের বিকল্প পেয়ারা দিয়ে ইফতারির পরামর্শ দিয়েছিলেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা।
২০০৮ সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের স্লোগান ছিলÑ ‘সস্তায় চাল চাই, ডাল চাই, শেখ হাসিনার সরকার চাই।’ অথচ দ্রব্যমূল্য শেখ হাসিনার শাসনামলে সর্বকালের রেকর্ড ভঙ্গ করে।
স্বৈরাচার হাসিনা বিভিন্ন সমাবেশে বলেছিলেন, বিএনপির আমলে মোটা চালের কেজি ছিল ৪০ টাকা। অথচ টিসিবির তথ্যমতে, বিএনপির শাসনামলের শেষদিকে ২০০৬ সালে মোটা চালের কেজি ছিল ১৭ টাকা
টিসিবির তথ্যমতে, ২০০৬ সালে মোটা চালের দাম ছিল কেজিপ্রতি ১৭ টাকা। ২০২৪ সালের জুলাই নাগাদ তিনগুণ বেড়ে মোটা চালের দাম হয় ৫০-৫৪ টাকা। চিকন চাল নাজির ছিল ২৪ টাকা কেজি, তা ৭০ টাকা ছাড়ায়। গরুর মাংসের দাম ছিল ১৮০ টাকা, বেড়ে হয় ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি। গ্যাসের দুই চুলার মূল্য ছিল ২৫০ টাকা, চারগুণ বেড়ে ২০২৪ বর্তমানে দুই চুলার মূল্য হয় ১০৮০ টাকা। ব্রয়লার মুরগির দাম ছিল ৭০ টাকা, যা বেড়ে হয় ২০০ টাকা। বিদ্যুতের মূল্য ছিল প্রতি ইউনিট ১.৬০ পয়সা, তা বেড়ে হয় ইউনিট ৯.৫০ পয়সা।
রমজানে অন্তর্বর্তী সরকারের আমলে নিত্যপণ্য নিম্নমুখী হওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, বিগত ১৫ বছরে অসাধু ব্যবসায়ীদের যে সিন্ডিকেট গড়ে উঠেছিল তা ভেঙে গেছে। এ ছাড়াও এ বছর রমজানকে সামনে রেখে ট্যাক্স-ভ্যাট কমার পাশাপাশি পণ্য আমদানি বাড়ায় সুফল মিলছে বাজারে।
ব্যবসায়ীরা বলছেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে এ বছর সরকার অগ্রিম কর অব্যাহতি, কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং অ্যাসেসমেন্ট ভ্যালু কমিয়ে শুল্কায়ন করেছে। ফলে খেজুরসহ বেশ কয়েকটি পণ্যের আমদানি দ্বিগুণ হওয়ায় দাম কমেছে। তবে রমজানের শুরুতে বোতলজাত সয়াবিনের সংকট থাকলেও বর্তমানে সরবরাহ স্বাভাবিক রয়েছে। লিটারে সয়াবিনের বোতল মিলছে ১৭৫ টাকা ।
নিত্যপণ্যের বাজার পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের রোজায় পেঁয়াজের কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকা, যা বর্তমানে ২০ থেকে ৩০ টাকা, বেগুনের কেজি ছিল ১০০ টাকা, যা এ বছর ৬০-৭০ টাকা। গত বছর টমেটোর কেজি ছিল ৫০-৬০ টাকা, যা এ বছর ১৫-২০ টাকা। গত বছর শসার কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকা, যা এ বছর ৩০ থেকে ৪০ টাকা। খিরার দামও কমে ৩০ থেকে ৪০ টাকা এবং লেবু ৩০ থেকে ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।
এদিকে রমজানে কাঁচা সবজি ও তরিতরকারির দাম ক্রেতার নাগালেই রয়েছে। রমজান উপলক্ষে শুরুতে দাম কিছুটা বাড়লেও মাঝামাঝি সময়ে এসে অনেক সবজির দাম কমেছে। কাঁচামরিচ এখন ৩০ থেকে ৪০ টাকা, গাজর ২০ থেকে ২৫ টাকা, বেগুন ৫০ থেকে ৬০, শিম ৩০-৪০, ফুলকপি ২০, টমেটো ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া ব্রয়লার মুরগি ১৮০ টাকা, লেয়ার ৩০০ টাকা, সোনালি ২৮০-২৯০ টাকা, দেশি ৫৫০ টাকা ও হাঁস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি ও খাসির মাংস ১২০০ টাকা।
১৭ মার্চ এসব ফল আমদানিতে ২৫ শতাংশের ওপর থাকা অতিরিক্ত সম্পূরক শুল্ক তুলে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আমদানিনির্ভর এসব ফলের দাম আরো কমবে বলে আশা করা হচ্ছে। এর আগে ১৩ মার্চ কয়েক ধরনের ‘তাজা ও শুকনো’ ফল আমদানির উৎসে কর ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। এর ফলে রমজান মাসে ফলের দামও সহনীয় বলছেন ক্রেতা ও বিক্রেতারা। এবার শুল্ক কমানোসহ সরকারের নানা পদক্ষেপে শুরু থেকেই খেজুরের দাম কম ছিল। খোলা খেজুর ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে প্রতি কেজি খেজুরের দাম বছরের ব্যবধানে কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ।
ইফতারের প্রধান উপাদান ছোলা, চিনি, বেসনের দাম স্বস্তিদায়ক। ছোলা ৯৫ থেকে ১০০ টাকা দরে, খেসারি ১১০ থেকে ১২০, বেসন ১১০, চিনি ১২০, মুড়ি-চিড়া প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জুলাই বিপ্লবে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর ফলে ১৫ বছরের ফ্যাসিবাদ শাসনের পতন ঘটে। এর ফলে ভেঙে যায় সরকারি মদতে দীর্ঘ দেড় দশকের বাজার সিন্ডিকেট। পাশাপাশি বন্ধ হয় বেপরোয়া চাঁদাবাজি। বাজারে এর সুফল পড়েছে বলেও মনে করছেন ভোক্তা ও বাজার বিশ্লেষকরা।
এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, দু-একটা পণ্যে অস্থিরতা থাকলেও এই বছর অনেক পণ্যেরই দাম কমেছে। বিশেষ করে কৃষিপণ্য। অন্তর্বর্তী সরকারের সিন্ডিকেটের দৌরাত্ম্য অনেকটাই কমেছে। ফলে বাজারে এর সুফল পড়েছে।
নিত্যপণ্যের বাজার নিয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাজারে স্বস্তি আছে। তবে কিছু পণ্যে অস্বস্তি আছে উল্লেখ করে তিনি বলেন, মূল সমস্যা ছিল সরবরাহকেন্দ্রিক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার সমন্বয়ে আমরা বাজারে স্বস্তি ফেরানোর কাজটি করেছি। বর্তমানে চালের দামে সমস্যা দেখতে পাচ্ছি। চালের বাজার সহজীকরণে (দাম কমানো) নিয়ে সরকার কাজ করছে।’
এনআরসির লীগ নিষিদ্ধে একাত্মতা জানালেন বিএনপি নেতা হাবিব
ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি ফ্যাসিস্ট, সন্ত্রাসী সংগঠন। তাই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।
এদিকে জুলাই শহিদ মো. শাহাদাত হোসেন শাওনের বাবা বাছির আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া নির্বাচন করার চেষ্টা হলে শহিদ পরিবার ও ছাত্র সমাজ বাধা দেব।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ ও মিত্র দলগুলো নিষিদ্ধের দাবিতে ৩৬দিন ধরে চলা গণঅবস্থান কর্মসূচির সমাপনী সমাবেশে তারা এ কথা বলেন।
বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, গত ৩৬দিন ধরে রাজু ভাস্কর্যে যে দাবিতে ছাত্রজনতা গণঅবস্থান কর্মসূচি পালন করেছেন তা অত্যন্ত যৌক্তিক। কারণ আওয়ামী লীগ বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা ঘটিয়েছে। তারা ১৬২ জনকে হত্যা করেছে যাদের ব্য়স ১৮ বছরের কম তথা শিশু। কাজেই এ দলকে আর রাজনৈতিক দল বলা যায় না। তারা ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন। তাই ইতালিতে যেমন ফ্যাসিস্টদের ও জার্মানিতে নাৎসিদের নিষিদ্ধ করা হয়েছিল তেমনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে ৯০ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনকালীন ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংগ্রাম পরিষদ নেতা হাবিবুর রহমান সে সময়ে গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী এরশাদের দল জাতীয় পার্টিকে নির্বাচনে বাধা না দেওয়ার ভুলের কথা তুলে ধরেন।
তিনি বলেন, আমি, আমানুল্লাহ আমান, নাজিমুদ্দিন আলম বা অন্য কেউ যদি ভুল না করে শুধু বলতাম তাহলেই কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যেত। কাজেই এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ভুল করা যাবে না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না। তাদের মিত্র ১৪ দল এবং জাতীয় পার্টির দুই গ্রুপকেও নিষিদ্ধ করতে হবে।
শহিদ মো. শাহাদাত হোসেন শাওনের বাবা মো. বাছির আলম বলেন, আমার বাসা রাজধানীর পশ্চিম ধোলাইপাড়। ৫ আগস্ট যাত্রাবাড়ী ফ্লাইওভারে আমার ছেলে শাহাদাত হোসেন শাওন শহিদ হয়। আজ পর্যন্ত আমার ছেলের একজন খুনীও গ্রেফতার হয়নি। আমার ছেলের খুনী আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি।
শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে বিচার করার দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের বিচার ছাড়া, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া দেশে শান্তি আসবে না। আমাদের ছেলেদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় আসতে চায় তাদের বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে আওয়ামী লীগ ও সঙ্গে থাকা সব দলকে নিষিদ্ধ করতে হবে। পাড়া মহল্লায় যেসব আওয়ামী লীগ নেতাকর্মী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হবে।
সমাবেশে লিখিত বক্তব্য তুলে ধরেন গণঅবস্থানের সংগঠক বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান। তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা মো. ওমর ফারুক ও আবু সাঈদের নেতৃত্বে অনশনের মধ্য দিয়ে আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে এতে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরাসহ ছাত্রজনতা যোগ দেয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার এ অবস্থান কর্মসূচি দেশের রাজিনীতিতে এক বিরল ঘটনা। কর্মসূচির প্রথম ১৮ দিন দিনরাত ২৪ ঘণ্টা অবস্থান করে, প্রতিদিন সন্ধ্যায় প্রজেক্টরের মাধ্যমে জুলাই গণহত্যার ভিডিও প্রদর্শনী করা হয়েছে। ফ্যাসিস্ট মন্ত্রী-এমপিদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে দুঃখনজক হলেও সত্য সরকার কোনোরূপ সাড়া দেয়নি। এরপর পবিত্র রোজার জন্য রাতের বেলা অবস্থান সীমিত করে দিনের বেলা অবস্থান করাসহ প্রতিদিন গণইফতারের আয়োজন করা হয়েছে।
বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব বলেন, ফ্যাসিবাদ নিষিদ্ধ করার দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে। গণঅবস্থানের অভিজ্ঞতাকে সামনে রেখে এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। ফ্যাসিস্টদের নিয়ে যেমন আমাদের কোনো বিভ্রান্তি নাই, তেমনি ফ্যাসিস্টদের দমনের বিষয়েও আমাদের মধ্যে কোনো দ্বিধা-সংকোচ নাই।
সমাবেশে উপস্থিত ছিলেন শহিদ শাওনের মা শামসুন্নাহার, জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান, সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার ও গালীব ইহসান, কেন্দ্রীয় সদস্য ওয়াসিম আহমদ; বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. নাবিল আহমদ, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও হামিম হোসাইন শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও নিয়াজ আহমদ এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
যুক্তরাষ্ট্রে : বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের যেকোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দাও জানায় দেশটি। গতকাল বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনও পদক্ষেপ নিচ্ছে কিনা- এসব বিষয়ে প্রশ্ন করেছেন। ওই প্রশ্নকারী বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। যদিও তিনি সরাসরি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করেননি, তবে তিনি উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেছেন এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন।
গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতের পক্ষে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। চলমান এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে?
এসব প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই। এবং বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানাই। এটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং এটাই আমরা প্রত্যাশা করি। এবং এটাই অব্যাহত থাকবে।
মহানবী (সা.) যাদের মন্দ বলেছেন
বাংলা ভাষায় একটি ভাবসম্প্রসারণ আছে, ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।’ মানুষ যেহেতু সামাজিক জীব, তাদের বিভিন্ন ধরনের মানুষের সান্নিধ্যে আসতে হয়। ভিন্ন ভিন্ন ব্যক্তির চিন্তা, বিশ্বাস প্রবণতা তার ব্যক্তিত্বে প্রভাব ফেলে।
বিজ্ঞানের ভাষায় একে টেলিপ্যাথি বলে। টেলিপ্যাথি হচ্ছে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে বার্তা পাঠানোর মাধ্যম, যেখানে কোনো সাধারণ মাধ্যম অথবা শরীরের বাহ্যিক অঙ্গ ব্যবহার করা হয় না। এটি সাধারণত মনের ক্ষমতা  ব্যবহার করে থাকে। এটি মনের সঙ্গে মনের যোগাযোগের মাধ্যম।
মানুষ সৎ মানুষের সঙ্গে ওঠাবসা করলে, তার মনের যোগাযোগও হবে একটি স্বচ্ছ মনের সঙ্গে। আর অসৎ লোকদের সঙ্গে ওঠাবসা করলে তার মনের যোগাযোগ হবে একটি অন্ধকার মনের সঙ্গে, যার প্রভাবে তার মনেও আস্তে আস্তে অন্ধকার নেমে আসতে পারে।
রাসুল (সা.) বলেছেন, সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উপমা হলো কস্তুরী বহনকারী (আতর বিক্রেতা) ও কামারের হাপরের মতো। মৃগ-কস্তুরী বহনকারী হয়তো তোমাকে কিছু দান করবে কিংবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে কিংবা তার কাছ থেকে তুমি লাভ করবে সুবাস। আর কামারের হাপর হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে কিংবা তুমি তার কাছ থেকে পাবে দুর্গন্ধ। (বুখারি, হাদিস : ৫১৩৬)
তাই জীবনে বন্ধু চয়নের ক্ষেত্রে সতর্কতা জরুরি। নিকৃষ্ট মানুষ থেকে দূরে থাকা জরুরি। রাসুল (সা.)-এর হাদিসে কিছু মানুষকে নিকৃষ্ট মানুষ বলে আখ্যা দেওয়া হয়েছে। আমাদের চারপাশে এমন অসংখ্য মানুুষ আছে, যাদের মধ্যে একই ধরনের অভ্যাস পাওয়া যায়। আমাদের উচিত তাদের থেকে দূরে থাকা।
দুমুখো মানুষ : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, মানুষের মধ্যে দুই রূপধারী লোক সবচেয়ে নিকৃষ্ট। যে এ দলের কাছে আসে এক রূপ নিয়ে এবং অন্য দলের কাছে আসে আরেক রূপ নিয়ে। (মুসলিম, হাদিস : ৬৫২৪)। এ ধরনের মানুষ আমাদের চারপাশে অনেক পাওয়া যায়, যারা আমাদের বন্ধুর বেশে ক্ষতি করে বেড়ায়। তাদের থেকে দূরে থাকা উচিত।
যাদের অনিষ্টের ভয়ে মানুষ তাদের থেকে দূরে থাকে : আমাদের আশপাশে এমন অনেক মানুষ পাওয়া যায়, যাদের অনিষ্টের ভয়ে তাদের আত্মীয়রাও তাদের থেকে দূরে সরে থাকে। রাসুল (সা.) তাদের থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (সা.)-এর কাছে প্রবেশের অনুমতি চাইল। তিনি বললেন, তাকে অনুমতি দাও। সে তার বংশের নিকৃষ্ট সন্তান। অথবা বললেন, সে তার গোত্রের ঘৃণ্যতম ভাই। যখন সে প্রবেশ করল, তখন তিনি তার সঙ্গে নম্রভাবে কথাবার্তা বললেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি এর ব্যাপারে যা বলার তা বলেছেন। এখন আপনি তার সঙ্গে নম্রভাবে কথা বললেন। তিনি বললেন, হে আয়েশা! আল্লাহর কাছে মর্যাদায় নিকৃষ্ট সেই ব্যক্তি, যার অশালীন ব্যবহার থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সংসর্গ বর্জন করে চলে। (বুখারি, হাদিস : ৬১৩১)
অনেকে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য পরিবার কিংবা সমাজের মানুষের সঙ্গে রূঢ় ব্যবহার করে। মানুষকে চাপে রাখার চেষ্টা করে। মানুষকে ভয় দেখিয়ে যারা সম্মান আদায় করতে চায়, তাদের মূল অবস্থান উপরোক্ত হাদিসে স্পষ্ট করা হয়েছে। তাই প্রভাব বিস্তারের জন্যও এমনটি করা উচিত নয়।
ইলম অনুযায়ী আমল না করা : আর নিকৃষ্ট পাপাচারী ব্যক্তি, যে আল্লাহর কিতাব তিলাওয়াত করে, কিন্তু পাপের কাজে কোনো পরোয়া করে না। (নাসায়ি, হাদিস : ৩১০৬)। মুসলমান হিসেবে আমরা সবাই কমবেশি কোরআন শিখি। হালাল-হারামের বেশির ভাগ বিষয়েই আমরা স্পষ্ট ধারণা রাখি। তবু পার্থিব স্বার্থে অনেক সময় আমরা তার তোয়াক্কা করি না। রাসুল (সা.) এমন লোকদের নিকৃষ্ট বলেছেন। তাই আমাদের নিজেদেরও এমন অভ্যাস ত্যাগ করা উচিত। যারা এমনটি করে, তাদের থেকে দূরে থাকা উচিত।
যারা সব ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দেয় : আবু উমামাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি অপরের পার্থিব স্বার্থে আখিরাত বরবাদ করেছে, কিয়ামতের দিন সে হবে আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি। (ইবনে মাজাহ, হাদিস : ৩৯৬৬)
মানুষ যদি দুনিয়ার ওপর আখিরাতকে প্রাধান্য দিত, তবে পৃথিবীতে সুদখোর, ঘুষখোর, ধর্ষক, সন্ত্রাসী কিছুই থাকত না। তাই আমাদের উচিত জীবনের সব ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দেওয়া; আল্লাহকে ভয় করা; যারা আখিরাতবিমুখ ও অন্যদের আখিরাত থেকে বিমুখ করার পাঁয়তারা করে, তাদের থেকে দূরে থাকা।
সন্ত্রাসী ইসরায়েল : সেহেরির পূর্বে গাজায় বোমা হামলা
সেহরির ঠিক আগমুহূর্ত। মসজিদে মাইকের শব্দের বদলে গাজাবাসীর ঘুম ভাঙলো বোমার বিকট বিস্ফোরণে। রাতের নীরবতা ভেঙে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বিচারে বোমাবর্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। পন্ড হয় ১৯ জানুয়ারি কার্যকর হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি। এই হামলার মাধ্যমে পবিত্র রমজান মাসে আরও একবার হাহাকার-আর্তনাদের পরিস্থিতি তৈরি হলো উপত্যকাটিতে।
তবে, চুক্তির শর্ত উপেক্ষা করে এই হামলার আগে মিত্র যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলো ইসরায়েল। আলোচনা হয় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। ওয়াশিংটনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেই শুরু হয় ভয়াবহ এই অভিযান।
বিশ্লেষকরা বলছেন, গাজা দখলের পরিকল্পনা পন্ড হবার কারণে ভিন্ন পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই তেলআবিবকে এমন বর্বর হামলার অনুমতি দিয়েছেন ট্রাম্প।
আল জাজিরার সিনিয়র পলিটিক্যাল অ্যানালিস্ট মারওয়ান বিশারা বলেন, ‘গাজায় ইসরায়েলের নতুন করে হামলার কৌশলগত যুক্তি হচ্ছে ট্রাম্পের গাজা দখলের বাসনা, ফিলিস্তিনিদের সরানো। কিন্তু যুদ্ধ ব্যতিরেকে আপনি লাখ লাখ মানুষকে কখনওই সরাতে পারবেন না।’
রমজান মাসে গাজায় এমন হামলার জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করা হচ্ছে। তবে প্রধান কারণ হিসেবে হামাসের কাছ থেকে জিম্মি উদ্ধারে ব্যর্থতাকেই চিহ্নিত করা হয়েছে। আর তাই মেজাজ হারিয়ে আবারও গণহত্যার পথেই হাঁটছেন নেতানিয়াহু বলে দাবি করেছেন বিশ্লেষকরা।
সামরিক দিক থেকে বিবেচনা করলে, নেতানিয়াহুর দীর্ঘদিনের ইচ্ছা ছিল হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া। জিম্মিদের যেভাবে মুক্তি দিয়েছে হামাস, তাতে তিনি খুবই অপমানিত বোধ করেছেন। তাই যুদ্ধ চালিয়ে যেতে নেতানিয়াহু তার সেনাদের রাজি করিয়েছেন।
অনেক বিশ্লেষকের দাবি, নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার খবর ধামাচাপা দিতেই আবারও যুদ্ধের দিকে ইসরায়েলিদের মনোযোগ সরানোর প্রয়াস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তবে, সব ছাপিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় দুই নেতার আগ্রাসনের শিকার হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি। সেই সাথে, বন্দি জিম্মিদের ভবিষ্যত ধুম্রজালে।
যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইসরায়েলিরা
যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইসরায়েলের সাধারন মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় রাতে রাজধানী তেলআবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। জিম্মিদের ছবি হাতে র‍্যালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টাসের কাছাকাছি অবস্থান নেয় তারা। এসময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা।
হামাসের সাথে চুক্তি করে যেকোনো মূল্যে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। গত ১৯ জানুয়ারি, গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। তখন ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এছাড়াও হস্তান্তর করা হয় আটজনের মরদেহ।
ইসরায়েলি বন্দিদের বিনিময়ে ছাড়া পান প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি। এখনও হামাসের কাছে বন্দি ৫৯ ইসরায়েলি।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ‘ইসলামপন্থি সন্ত্রাসবাদকে’ পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনা যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য উদ্বেগের বড় কারণ।’
তুলসি গ্যাবার্ড বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে কেবল আলোচনা শুরু হচ্ছে তবে এটি আমাদের উদ্বেগের মূল বিষয় হিসেবে রয়ে গেছে।’
সাক্ষাৎকারে তিনি, এটি অবশ্যই অন্য যেকোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে, বিশেষ করে যারা তাদের গ্রহণযোগ্য ধর্মের বাইরে। তারা এটিকে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাস্তবায়ন করতে চায়।
গ্যাবার্ড আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শ চিহ্নিত করে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ট্রাম্প এ ধরনের আদর্শকে ‘কট্টর ইসলামপন্থি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তুলসি গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার এক বিবৃতিতে সরকার জানায়, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ‘নিপীড়ন ও হত্যা’ করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ‘ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা।’
তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছে, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।’
গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি করে। অন্তর্বর্তী সরকার বিবৃতিতে উল্লেখ করে, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে সরকার দাবি করেছে-বিশ্বের অনেক দেশের মতো, বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে আইনশৃঙ্খলা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাসবিরোধী তৎপরতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে।
বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ‘ইসলামিক খিলাফত’ এর সঙ্গে যুক্ত করার অর্থ হলো বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে বলা হয়, ইসলামিক খিলাফত” ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে।
বিবৃতিতে বাংলাদেশ সরকার উল্লেখ করে, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সম্যক ধারণা রাখা এবং ক্ষতিকর গৎবাঁধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা।
সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথ বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাস্তব তথ্য ও সকল দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী
তার অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ। হামজা চৌধুরী কখন বাংলাদেশে পৌঁছাবেন, সেদিকেই তাকিয়ে ছিল দেশের ফুটবল ভক্তরা। অবশেষে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সকাল ১১.৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি।
গত বছরের শেষভাগে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছিলেন ইংলিশ ফুটবলার হামজা। এরপর থেকেই ছিল তার দেশে ফেরার অপেক্ষা। আসন্ন এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে স্কোয়াডে আছেন হামজা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে নিজ এলাকা সিলেটে যাবেন হামজা, শোনা যাচ্ছিল এমনটাই।
শেষ পর্যন্ত গতকাল বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ম্যানচেষ্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন হামজা, সঙ্গে ছিল তার পুরো পরিবার। তার আগমনকে কেন্দ্র করে পুরো অঞ্চলে যেন সেজেছে নতুন রূপে। হামজাকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। বিমানবন্দরের বাইরে প্ল্যাকার্ড হাতে অপেক্ষা করছেন ভক্তরা, আছে উৎসুক জনতার ভিড়ও। হবিগঞ্জের পথে পথে লাগানো হয়েছে হামজার ছবিযুক্ত বিলবোর্ড।
বিমান থেকে নামার পর হামজাকে বরণ করে নেওয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরি নিজ জেলা হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে যাবেন হামজা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। এরপর আগামীকাল রাত ৮.৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা আসবেন হামজা।
ঢাকা এসে হামজা যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে অভিষেক হবে হামজার।
মুলাদী উপজেলার বিআরটিসি বাস বন্ধে আ.লীগের সুবিধাভোগী সাবেক সচিবের পাঁয়তারা
রাজধানী ঢাকা থেকে বরিশালের মুলাদী উপজেলার পাইতিখলায় বিআরটিসি বাস সার্ভিস বন্ধে মরিয়া হয়ে পাঁয়তারা করছেন দুর্নীতির কারণে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হওয়া আওয়ামী লীগের সুবিধাভোগী সাবেক অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক। বিআরটিসি বাস সার্ভিস বন্ধের জন্য দফতরটির চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের ফোন দিয়ে ইমদাদুল হক তার বর্তমান কয়েকজন সচিব বন্ধুর দাপট দেখানোরও অভিযোগ উঠেছে। এতে শঙ্কিত বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে বিআরটিসি ডিপোর মতিঝিল শাখার ম্যানেজার মেহেদী হাসান এবং বরিশাল ডিপোর ম্যানেজার জামিল বলেন, ‘সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হক ঢাকা-পাইতিখলা রুটে বাস সার্ভিস বন্ধের জন্য অনবরত ফোন দিয়ে যাচ্ছেন। রাস্তা যেহেতু ভালো, আমরা চাই গাড়ি চলুক। কারণ এই গাড়ির রাজস্বের টাকা দিয়ে আমাদের বেতন হয়। কিন্তু আমাদের চেয়ারম্যানকে তিনি ম্যানেজ করলে করার কিছু থাকবে না। আমাদেরও তো চাকরি বাঁচিয়ে চলতে হবে।’
এদিকে, জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকা আত্মসাৎ এর ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে করা দুদকের মামলার আসামি মো. ইমদাদুল হক। এই ঘটনায় চলতি মাসের ৬ মার্চ ইমদাদুল হকসহ ২৩ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। কিন্তু তারপরও দফতরে দাপট দেখিয়ে যাচ্ছেন ফ্যাসিবাদ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে পদোন্নতি পাওয়া সাবেক এই অতিরিক্ত সচিব। এমনকি, এই রুটে নাজিরপুর-রামারপোল সংযোগ সেতুটি নির্মাণকারী কর্তৃপক্ষের নামে প্রোপাগান্ডা চালাচ্ছেন তিনি।
ঢাকা-পাইতিখলা (মুলাদী) রুটে বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করার পাঁয়তারায় ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ মানুষ। এমনকি এই বাস বন্ধ না করার জন্যও বিআরটিসি চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী ও মুলাদী উপজেলার ছাত্রনেতা জাহিদ হাসান  বলেন, ‘ঢাকা থেকে পাইতিখলা বাস সার্ভিস শুরু হওয়ায় আমরা খুশি হয়েছিলাম, যে এখন আর কষ্ট করে আমাদের যাতায়াত করতে হবে না। কিন্ত শুনেছি একজন আওয়ামী লীগের সাবেক আমলা নাকি এটি বন্ধ করে দেওয়ার জন্য দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ যে জনগণের ভালো চায় না, সেটা এই লোকের মাধ্যমে আবারও প্রকাশ পাচ্ছে।’
অন্যসব গাড়ি চললেও বিআরটিসির বাস চলাচলে সমস্যা কি- প্রশ্নে মো. ইমদাদুল হক বলেন, ‘রাস্তা ও সেতুর বিষয়টি এলজিইডি’র না। সেতুটি বিশ্বব্যাংকের অর্থায়নে হচ্ছে। আমার মনে হয়েছে এখানে গাড়ি চলাচলে উপযোগী না।’ দুদকের দুর্নীতি মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে তার কিছু বলার নাই বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মুলাদী উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান বলেন, ‘গাড়ি চলাচলের জন্য রাস্তা ও ব্রিজ পুরোপুরি ফিট আছে। আমরাও চাই বাস চলুক, তাহলে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের মানুষ খুব সহজেই ঢাকা যেতে পারবে। রাস্তা ও ব্রিজ দিয়ে গাড়ি চলাচলে মৌখিক অনুমতি দেওয়া আছে।’
এদিকে, ব্রিজটি উদ্বোধন ও কাজের বর্তমান অগ্রগতি নিয়ে এলজিইডি এর প্রধান প্রকৌশলীকে জানানো হলে তিনি ব্রিজের উপর দিয়ে সকল ধরণের যানবাহন চলাচল চালু রাখার নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর প্রথমবারের মতো রাজধানী ঢাকা থেকে বরিশালের মুলাদী উপজেলার পাইতিখলায় সরাসরি বাস সার্ভিস শুরু হয়। বিআরটিসি বাসের মাধ্যমে গত ডিসেম্বরে শুরু হয় এই পথ চলা। ফলে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হওয়ায় স্বস্তি মিলেছে জনমনে। কিন্তু সেই স্বস্তি বিষাদে পরিণত করছেন ইমদাদুল হক।
ঢাকা-পাইতিখলা পর্যন্ত যান চলাচলে প্রতিবন্ধকতা ছিল আড়িয়াল খাঁ নদীর উপরে নাজিরপুর-রামারপোল সংযোগ সেতু। ২০১৬ সাল থেকে দীর্ঘ সময়ে নির্মাণ শেষ হওয়া বর্তমানে সেতুটি দিয়ে চলাচল করছে ট্রাক, বাস ও প্রাইভেটকারসহ অন্যান্য ভারী যানবাহন। কিন্তু সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী একটি বিআরটিসি বাস চলাচল শুরু হওয়ায় নিজেই বাস সার্ভিস নামানোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ফ্যাসিবাদ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সাবেক অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হকের বিরুদ্ধে।
গত ডিসেম্বরে এই রুটে বাস চলাচল শুরু করা হলে চার দিনের মাথায় বিআরটিসি চেয়ারম্যান বরাবর একটি চিঠিতে ঢাকা-পাইতিখলা বিআরটিসির রুট পারমিট বাতিলের আবেদন জানান ইমদাদুল হক। এ বিষয়ে গত ২৪ ডিসেম্বর বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘যেহেতু ইমদাদুল হক সাবেক অতিরিক্ত সচিব তাই তার আবেদনটি গ্রহণ করা হয়েছে। তিনি রাস্তার সমস্যার কথা বলেছেন। আমরা তদন্ত করে দেখব, যদি রাস্তা ঠিক থাকে তাহলে বিআরটিসি বাস এই রুটে চলবেই। কারও কথায় বাস বন্ধ হবে না।’
এরপর চার দফা তদন্ত করে বিআরটিসি দফতর। ইমদাদুল হক ব্যক্তিগত স্বার্থে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাজুল ইসলাম এই রুটে আবারও (১০ ফেব্রুয়ারি) বিআরটিসি বাস চলাচলে অনুমতি দেন।
সকল বাধা পেরিয়ে গত মঙ্গলবার (১১ মার্চ) থেকে ঢাকা-পাইতিখলা রুটে বিআরটিসি বাস চলাচল শুরু হয়। কিন্তু ব্যক্তিগত স্বার্থে আবারও বাস চলাচল বন্ধের জন্য বিআরটিসি’র বর্তমান চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ড. অনুপম সাহাসহ বিভিন্ন কর্মকর্তাদের ফোন দিয়ে দৌড়ঝাঁপ করে যাচ্ছেন ইমদাদুল হক।
ভারতে মুসলিম হত্যার বিরুদ্ধে ড. ইউনূসকে সোচ্চার হওয়ার দাবি
পবিত্র রমজান মাসেও ভারতের মুসলমানদেরকে হত্যা-নির্যাতন ও মসজিদে হামলাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে কঠোরভাবে দমন করতে ভারত সরকারকে চাপ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় ‘হিন্দু মুসলিম এক হও, নিপীড়ন রুখে দাও’, ‘হিন্দুত্ববাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘মানবতা দিচ্ছে ডাক, ভারতীয় মুসলমানরা মুক্তি পাক’, ‘মুসলিম লাইভ ম্যাটারস, স্টপ দ্য জেনসাইড’, ‘স্টপ দ্য হেইট, জাস্টিস ফর ইন্ডিয়ান মুসলিমস’, ‘রামাদান ম্যাসাকার, মাস্ট ইন্ড মাস্ট ইন্ড’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান ও সহকারী সদস্যসচিব গালিব ইহসান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, কেন্দ্রীয় সদস্য তামিম আনোয়ার, ওয়াসিম আহমেদ, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে সাত কলেজের যাত্রা শুরু
রাজধানীর সরকারি সাত কলেজের নতুন নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রবিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘সাত কলেজের শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সভায়  ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে।’’
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, ‘‘চার ঘণ্টা আলোচনা শেষে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সাত কলেজের নতুন নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা আমাদের দীর্ঘ দিনের চাওয়া ছিল। আশা করি অতিদ্রুত আমাদের নতুন বিশ্ববিদ্যালয় মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু হবে।’’
২০১৭ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সরকারের সিদ্ধান্তের রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত করা হয়। এরপর বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দাবি তুলে সব কলেজের শিক্ষার্থীরা অধিভুক্ত বাতিলের জন্য আন্দোলন করেন।
সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আবরারের বাবার করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। যাবজ্জীবন সাজা দেওয়া হয় আরও পাঁচজনকে।
নিম্ন আদালতের ফাঁসির রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আসে হাইকোর্টে। কারাগারে থাকা আসামিরা আপিল করেন। গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্টে মামলার শুনানি শুরু হয়। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে হাইকোর্ট। সেখান থেকে মামলাটি রায় ঘোষণার জন্য আজকের কার্যতালিকায় অন্তর্ভুক্তি করেছে হাইকোর্ট।
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী অনুষ্টানে ছাত্রলীগের হামলা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেই সমাবেশে অতর্কিত হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে থাকা চেয়ার ও মাইক ভাঙচুর করেন। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও। এতে পণ্ড হয়ে গেছে ছাত্র অধিকার পরিষদের ডাকা সমাবেশ।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনের নেতারা তবে আহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের নাম জানা গেছে। তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসান।
সমাবেশে হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এম মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক আল আমিন রহমান, উপদপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে।
তাদের সঙ্গে অংশ নেন ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের কয়েকশো নেতাকর্মী।
এদিকে, ঘটনার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগ।
হামলায় জড়িত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ‘তারা (ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা) ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি করে। আমরা তাদের জিজ্ঞাসা করতে যায়, তারা বিশ্ববিদ্যালয় ছাত্র কি না? এসময় তারা কোনো কিছু না দেখিয়ে উল্টো আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করেছে।’
একনজরে আবরার ফাহাদ হত্যাকাণ্ড
আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে।
ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের মরদেহের ময়নাতদন্ত হয়।
ওই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে তদন্তে এ মামলায় আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়।
২০২১ সালের ৮ ডিসেম্বর এ মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো মুসলিম ঐতিহ্যে ফিরছে
চলছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এই মাসকে স্মরণীয় ও বরণীয় করে তুলতে বর্ণিল আলোকসজ্জা ও রঙিন ব্যানারে সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। আয়োজন করা হচ্ছে গণইফতার, চলছে কোরআন শিক্ষা কর্মসূচি। এর মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি ফিরে আসছে উচ্চ শিক্ষার অঙ্গনগুলোতে। পতিত আওয়ামী জাহিলিয়াতের সময়ে এ চিত্র দেখা যায়নি। বরং প্রায় দেড় দশক এসব আয়োজনে বাধা দেওয়া হয়েছে।
মহিমান্বিত এই মাসের আত্মশুদ্ধি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অনেক ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। মাসব্যাপী নেওয়া হয়েছে কোরআন শিক্ষা, কোরআন উপহার ও গণইফতারের কর্মসূচি।
রমজান শুরুর প্রাক্কালেই ঢাবি ও বুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে হলে হলে স্থাপন করা হয় রমজানের বিশেষ সাজ, যেখানে ফুটিয়ে তোলা হয় মুসলিম ঐতিহ্যের নিদর্শন চাঁদ-তারা, মসজিদের মিনারসহ নানা অনুষঙ্গ। শুরুতে ঢাবির কয়েকটি আবাসিক হলের ফটকে রমজানকে স্বাগত জানিয়ে ‘আহলান, সাহলান, মাহে রামাদান’ লিখে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন করা হয়। পরে প্রায় সব হলের প্রধান দরজায় হল প্রশাসনের সহযোগিতায় এ ব্যবস্থা করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী সাজিদ রহমান বলেন, ‘এবারের সাজসজ্জা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আমরা চাই শুধু রমজানেই নয়, জাতীয় ও সাংস্কৃতিক উৎসবগুলোয়ও ক্যাম্পাস এমন সৃজনশীলতায় ভরপুর থাকুক।’
তিন যুগ ধরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে চাকরি করা ফজলুল হক সিকদারের চোখে এক নতুন রমজানের রঙ। তিনি বলেন, ‘আমার চাকরির বয়স ৩৬ বছর চলে। রমজানকে কেন্দ্র করে এবার যেভাবে হলগুলো সাজানো হয়েছে, আগে কখনো এমন চিত্র দেখা যায়নি।’
হলের শিক্ষার্থীরা জানান, শুধু আনন্দ নয়, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান তারা।
রমজান উপলক্ষে সাজানো হয়েছে বুয়েটের রশিদ হল। ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়ায় বুয়েটের শের-ই বাংলা ছাত্রাবাসের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। তার পর থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ধর্মচর্চা ছিল ঝুঁকিপূর্ণ। এবার রমজানে রঙিন আলোর অপরূপ সাজে সেজেছে শহীদ আবরার ফাহাদের সেই ছাত্রাবাস। টাঙানো হয়েছে কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের বাণী। একই ভাবে সেজেছে প্রতিষ্ঠানটির অন্য ছাত্রাবাসগুলোও, যা নিয়ে বেশ উৎফুল্ল শিক্ষার্থীরা।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা তেমনটা না হলেও রমজান উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে রাবি প্রশাসন। রয়েছে কিরাত সম্মেলন ও গণইফতার কর্মসূচি। ছাত্রদল, ছাত্রশিবিরসহ ছাত্র সংগঠনগুলোও আয়োজন করছে গণইফতারসহ নানা কর্মসূচি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষার আসর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। হলে হলে হচ্ছে খতমে তারাবি। বদর দিবস উপলক্ষে রয়েছে কুইজ প্রতিযোগিতা। এ ছাড়া অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে ইফতারের আয়োজনও করবে সংগঠনটি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে গণইফতার কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ছেলেদের জন্য এবং উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল গেটে মেয়েদের ইফতারের আয়োজন করা হয়। এক হাজার ২০০ শিক্ষার্থীর এ আয়োজনে আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
এদিকে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় অনেক বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষার সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। পাঠদানের সময় কমিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। আবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অনেক বিশ্ববিদ্যালয়েই পেছানো হয়েছে ক্লাস-পরীক্ষা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজানের অনুষ্ঠানগুলোয় কোনো ধরনের রাজনৈতিক বাধা না থাকার কারণে ইতিবাচক পরিবর্তন এসেছে। ইফতার ও সাহরির মতো নিরেট ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপনে কোনো ধরনের বাধা কাম্য নয়। আগে বাধা ছিল, বর্তমানে ওই পরিস্থিতির অবসান হওয়ায় ক্যাম্পাসে এ ধরনের আয়োজন সুন্দরভাবে করা যাচ্ছে।
ক্যাম্পাসগুলোয় রমজানের গাম্ভীর্যপূর্ণ পরিবেশ ধরে রাখতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ক্যাম্পাসগুলোয় কয়েক বছর এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকলে এসব অনুষ্ঠানে আর বাধা আসবে না।
রাজনীতিকদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক
বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসেছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার দুপুর ১টায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক নেতৃবৃন্দকে বৈঠকস্থলে প্রবেশ করতে দেখা যায়।
বৈঠকে অংশ নেওয়া রাজনীতিকদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
আইন উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠকে যোগ দিয়েছেন। চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন।
ফিলিস্তিন ও আরাকানে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান এনআরসির
জাতিগত নিধনের শিকার ফিলিস্তিন ও মিয়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশ থেকে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতে-রেসের কাছে এ দাবি জানায় তারা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফিলিস্তিনই ও রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যার বিরুদ্ধে মিছিল বের করে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে দলের রাজনৈতিক প্রধান মো. অনিচ্ছুর রহমান বলেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মানবেতর জীবন যাপন করছে ফিলিস্তিনের গাজার মুসলমানরা। প্রায় দেড় বছর ধরে তারা জায়নবাদী ইসরাইলের আগ্রাসনের শিকার হচ্ছে। পবিত্র রমজান মাসেও গাজার ওপর থেকে ইসরায়েলি হানাদার বাহিনীর দখলদারির অবসান হয়নি।
তিনি বলেন, জাতিসংঘকে অনতিবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে ইসরায়েলি আগ্রাসন রুখতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে।
জাতীয় বিপ্লবী পরিষদের নেতা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ পুনর্বাসনের জন্য মিয়ানমারের আরাকানেও শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানান।
এ সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের সফররত মহাসচিবকে পৃথিবীর সকল মজলুমদের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, রোহিঙ্গা মুসলমানদের জন্য সাড়ে ১২ ডলার বরাদ্দ ছিল জাতিসংঘের আজ তা ছয় ডলারে আনা হয়েছে; যা অমানবিক। জাতিসংঘের মহাসচিবের কাছে আমাদের আহ্বান থাকবে তিনি যেন রোহিঙ্গাদের খাবারের জন্য অনুদানের পরিমাণ বাড়ান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য গালীব ইহসান।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব আবদুস সালাম, সৌরভ শাকিল, ডা. মাসুম বিল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিবুল হক পার্থ, সুমন আহমেদ ও তামিম আনোয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ প্রমুখ।
সোমবার ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালে স্মারকলিপি
এদিকে সমাবেশ থেকে জানানো হয়েছে পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে ঘোষিত এক মাসের আল্টিমেটাম পার হয়ে গেছে। সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ইসরাইল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’ এর ব্যবহার বন্ধেরও কোনো ঘোষণা আসেনি।
এ অবস্থায় আগামী সোমবার পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করবে জাতীয় বিপ্লবী পরিষদ।
ফিতরা কার ওপর কখন কতটুকু ওয়াজিব?
সদকাতুল ফিতর বা ফিতরা রমজানের গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত। এটি জাকাতেরই একটি প্রকার। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করে বলেন, ‘নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়। ’ (সুরা আলা, আয়াত : ১৪)
ইসলামী বিধানমতে, সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব।
সাহাবি ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুল (সা.) সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন। এর পরিমাণ হলো, এক সা জব বা এক সা খেজুর। ছোট-বড়, স্বাধীন-পরাধীন সবার ওপরই এটি ওয়াজিব। (বুখারি, হাদিস : ১৫১২)
সদকাতুল ফিতরের দুটি তাৎপর্য বর্ণনা করা হয়েছে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন। অর্থহীন, অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার জোগানোর জন্য। (আবু দাউদ, হাদিস : ১৬০৯)
যাদের ওপর ওয়াজিব
ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় কারো কাছে জাকাতের নিসাবের সমপরিমাণ অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ যদি বিদ্যমান থাকে তাহলে তার ওপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। যার ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন, তেমনি নিজের অধীনদের পক্ষ থেকেও আদায় করবেন। তবে এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম হওয়া শর্ত নয়। (ফাতহুল কাদির : ২/২৮১)
সদকাতুল ফিতরের পরিমাণ
সদকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে হাদিস শরিফে দুটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। ১. ‘এক সা’ ২.‘নিসফে সা’। খেজুর, পনির, জব ও কিশমিশ দ্বারা আদায়ের ক্ষেত্রে এক ‘সা’=৩২৭০.৬০ গ্রাম (প্রায়), অর্থাৎ তিন কেজি ২৭০ গ্রামের কিছু বেশি। এ ছাড়া গম দ্বারা আদায় করতে চাইলে ‘নিসফে সা’=১৬৩৫.৩১৫ গ্রাম, অর্থাৎ এক কেজি ৬৩৫ গ্রামের কিছু বেশি প্রযোজ্য হবে। (আওজানে শরইয়্যাহ, পৃষ্ঠা ১৮)
উল্লেখ্য, আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা মতে, ‘এক সা’-এর পরিমাণ নির্ধারণ করা হয়, তিন কেজি ৩০০ গ্রাম। আর ‘আধা সা’-এর পরিমাণ নির্ধারণ করা হয়, এক কেজি ৬৫০ গ্রাম।
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) একজন ঘোষক প্রেরণ করলেন সে যেন মক্কার পথে পথে এ ঘোষণা করে যে জেনে রেখো, প্রত্যেক মুসলিম নর-নারী, গোলাম-স্বাধীন, ছোট-বড় প্রত্যেকের ওপর সদকাতুল ফিতর অপরিহার্য। দুই মুদ (আধা সা) গম কিংবা এক সা অন্য খাদ্যবস্তু। (তিরমিজি, হাদিস : ৬৭৪)
কখন আদায় করা উত্তম
ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা সর্বোত্তম। কারণ এর মাধ্যমে ধনী-গরিবের মাঝে আনন্দের ভাগাভাগি হয়। তা ছাড়া এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নতও। ইবনে আব্বাস (রা.) বলেন, সুন্নত হলো ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা। (আল-মুজামুল কাবির, হাদিস : ১১২৯৬)
ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) আমাদের ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। (বুখারি, হাদিস : ১৫০৯)
তবে কারো যদি কোনো কারণবশত ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা সম্ভব না হয়, তাহলে পরে আদায় করারও সুযোগ রয়েছে।
হাদিসে উল্লিখিত পাঁচটি দ্রব্যের যেকোনো একটি দ্রব্য বা এর মূল্য আদায়ের মাধ্যমে সদকাতুল ফিতর আদায়ের সুযোগ দিয়েছে ইসলামী শরিয়ত। এর কারণ হচ্ছে মুসলিমরা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেকোনো একটির মূল্য নির্ধারণের মাধ্যমে তা আদায় করতে পারে।
কিন্তু আমাদের দেশে সামর্থ্যবানরাও ব্যাপকভাবে সর্বনিম্ন দ্রব্যের মূল্য ধরে তা আদায় করে থাকে, যা সত্যিই অপছন্দনীয়। কারণ হাদিস শরিফে এসেছে একবার রাসুলুল্লাহ (সা.)-কে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, ‘দাতার নিকট যা সর্বোত্কৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি। ’ (বুখারি, হাদিস : ২৫১৮)
মহান আল্লাহ আমাদের সাধ্যানুযায়ী যথাযথভাবে সদকাতুল ফিতর আদায়ের তাওফিক দান করুন।
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান, যোগ দিয়েছে এনআরসি
বুধবার (১২ মার্চ) বিকেলে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন দলটির রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ।
বিবৃতিতে তারা বলেন, জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্র-জনতা গঠিত প্রথম দল জাতীয় বিপ্লবী পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য হলো ফ্যাসিবাদী রাজনীতি, দল ও সংগঠন নিষিদ্ধ করা। এ লক্ষ্য বাস্তবায়নে তৎপর সব দল-মতের সঙ্গে মৈত্রী গড়ে তোলা আমাদের স্থায়ী নীতি। ফলে শাহবাগি ফ্যাসিস্ট নেত্রী লাকি আক্তারকে গ্রেফতার, শাপলা ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ইনকিলাব মঞ্চ যে ঐতিহাসিক দাবি জানিয়েছে, তা আমরা সর্বাত্মকভাবে সমর্থন করছি।
নেতৃদ্বয় বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বস্তরের ছাত্র-জনতার সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করবেন।
উল্লেখ্য, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ২৮ দিন ধরে ছাত্র-জনতা অবস্থান করছে। এ কর্মসূচির সংগঠক জাতীয় বিপ্লবী পরিষদের সহযোগী সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
সেনাবাহিনী নিয়ে ভারতীয় চক্রান্ত চলছেই, আইএসপিআরের প্রতিবাদ
বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থানের সম্ভাবনা ও চেইন অব কমান্ড ভেঙে যেতে পারে বলে ভারতীয় মিডিয়ায় যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (১১ মার্চ) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে সম্প্রতি দ্য ইকোনমিক টাইমস এবং দ্য ইন্ডিয়া টুডেসহ কিছু ভারতীয় সংবাদমাধ্যম ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান ও চেইন অব কমান্ড ভাঙতে পারে বলে যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যা প্রতিবেদন বাংলাদেশ এবং সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা ও সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি ইচ্ছাকৃত বিভ্রান্তিকর প্রচারণার অংশ বলে মনে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা স্পষ্টভাবে বলছি- বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং তার সাংবিধানিক কর্তব্য পালনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। কমান্ড শৃঙ্খল শক্তিশালী এবং সিনিয়র জেনারেলসহ বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সংবিধান, কমান্ড শৃঙ্খল এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্যের প্রতি অটল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যেকোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ।
এতে আরো বলা হয়, এটি বিশেষভাবে উদ্বেগজনক যে দ্য ইকোনমিক টাইমস বারবার এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় লিপ্ত হয়েছে। এই সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের মাত্র এক মাস আগে, ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখে একই সংবাদমাধ্যম একই ধরণের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল। এই ধরণের আচরণ এই সংবাদমাধ্যমগুলোর উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।
বাংলাদেশ সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিতে অবিচল। আমরা সকল সংবাদমাধ্যমকে দায়িত্বশীলতা নিয়ে কাজ করার এবং অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তির সৃষ্টি করে এমন মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
হাসিনার আমল ছিল ডাকাতির শাসনামল: গার্ডিয়ানকে ড. ইউনূস
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কোনো সরকারব্যবস্থা ছিল না। বরং এক ডাকাতের পরিবার সে সময় চেপে বসেছিল। গতকাল সোমবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটাই বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস বলেন, ‘হাসিনার শাসনে কোনো সরকার ছিল না। এটি ছিল এক ডাকাত পরিবারের শাসন। সরদারের কাছ থেকে শুধু আদেশ হতো আর তা পালন হয়ে যেত। কেউ কোনো সমস্যা করলে তাকে গুম করে ফেলা হতো। নির্বাচন করা হলে জয় নিশ্চিত করা হতো। কেউ অর্থ চাইলে ব্যাংক থেকে লাখ লাখ ডলার ঋণের মাধ্যমে নিয়ে নেওয়া হতো এবং তা আর কখনোই দেওয়া লাগতো না।’
তিনি বলেন, শেখ হাসিনা দেশের যে ক্ষতি করেছেন, তার কোনো তুলনা নেই। গাজার মতোই বাংলাদেশ এক বিধ্বস্ত দেশ ছিল। শুধু তফাৎ ছিল এখানে কোনো ভবন ধ্বংস হয়নি। বরং পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস করা হয়েছে।
সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের অর্থলুট করতে ব্যাংকগুলোকে সম্পূর্ণ লাইসেন্স দেওয়া ছিল। তারা তাদের কর্মকর্তাদের বন্দুক নিয়ে পাঠাতো সব লুটে নিতে।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনার সরকারের পতন হয়। এর তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সময়ের জন্য গঠিত সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সরকার পতনের পরপরই শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গার্ডিয়ানকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দিল্লি আশ্রয় দিয়ে রেখেছে, তা সহনীয় হতে পারে। কিন্তু ভারতকে প্ল্যাটফরম হিসেবে ব্যবহার করে বাংলাদেশের পরিবর্তনকে হাসিনার উল্টে দেওয়ার চেষ্টা ভয়াবহ। এটি দেশকে অস্থিতিশীল করবে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাসিনার শাসনের চেয়ে পরিস্থিতি অনেক উন্নতি করেছে।
গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশে ‘অরাজক পরিস্থিতি’ চলছে এবং মানুষের বিভক্তির ফলে যদি অস্থিরতা চলতে থাকে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
সেনাপ্রধানের এ বক্তব্যকে অনেকেই ড. ইউনূসের নেতৃত্বের প্রতি কঠোর সমালোচনা হিসেবে বিবেচনা করছেন। কেউ কেউ একে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবেও মনে করছেন।
তবে ড. ইউনূস জানান, সামরিক বাহিনীর সঙ্গে তার ‘খুবই ভালো সম্পর্ক’ রয়েছে এবং সেনাপ্রধানের পক্ষ থেকে তার ওপর কোনো চাপ নেই।
কোরআন তেলাওয়াত অবস্থায় ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করে গুম বাহিনী
সাবেক সামরিক অফিসার Rajib Hossain ফেসবুকে পোষ্টে লিখেন
স্যার, আমার মায়ের দেখভাল করার মতো এই দুনিয়াতে কেউ নাই। আমার মা মরে যাবে স্যার। আমাকে সম্ভব হলে ছেড়ে দেন।” গাড়ি থামে না। সুমন এক পর্যায়ে নিশ্চিত হয়, বাঁচার রাস্তা নাই। সে তখন কুরান তিলওয়াত শুরু করে। উল্লেখ্য, সুমন একজন কুরানে হাফেজ ছিল। নিজেকে শান্ত রাখতে সুমন কুরান তিলওয়াত চালু রাখে। এর মাঝেই এক নির্জন স্থানে গাড়ি থামিয়ে
রাজিব হোসাইন এর ফেসবুক পোষ্ঠটি বিশ্ববার্তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো.
২০১০ সালের শুরুর দিকে, ব্যরিস্টার তাপস হত্যাচেস্টার অভিযোগে, আমরা পাঁচজন সামরিক অফিসার তখন গোয়েন্দা হেফাজতে, কিন্তু আমাদের রাখা হয়েছে- ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স মেস বি’ এলাকায়। আমাদেরকে এরেস্টেড অবস্থায় রেখে, চলাচল সীমিত করে দেয়া হয়েছে। আমাদের সাথে সাধারণ অফিসার কেউ সাক্ষাৎ করতে আসে না। কেউ যদি সাহস করে চলে আসে, তার কাছে স্বাভাবিকভাবেই গোয়েন্দা সংস্থা থেকে কারণ জানতে চায়। সিংহভাগ অফিসার এড়িয়ে চললেও, সুহৃদ সিনিয়র কিংবা কোর্সমেট এসে মাঝেসাঝে দেখে যায়।
একদিন এক ঘনিষ্ঠ ছোট ভাই সাক্ষাৎ করতে এলো। সে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল। কিছু সময় কথা বলতে চায়। আমাকে খুব মহব্বত করতো। আমি আর ফুয়াদ সেই মেসে একটি কক্ষে থাকি। ডিউটিরত পাহারা অফিসারের অনুমতি নিয়েই শহীদ (ছদ্মনাম- বাস্তবে আমি এখন ওর নাম আর মনে করতে পারি না) আমার সাথে কথা বলতে আসে। ছেলেটা তখন মেজর।
কয়েক মাস আগে ঢাকার রামপুরাতে, সুমন নামের এক ছাত্রদল নেতাকে একটি সংস্থা তুলে নিয়ে আসে। ছেলেটার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা চলমান বলে জানানো হয়। সুমন দুর্ধর্ষ অপরাধী। কিন্তু গ্রেফতারের পর ভিন্ন চিত্র বের হয়ে আসে। খোঁজ নিতেই জানা যায়, সুমন আসলে ভিন্ন চরিত্র। এই সুমনের নামে থানায় একটি জেনারেল ডায়েরি পর্যন্ত নাই। সে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত আছে এটা ঠিক। ব্যস এতোটুকুই।
সুমনের পরিবারে মা ছাড়া কেউ নাই। মা ডায়াবেটিক রোগী। সুমন মায়ের সেবা করে। ছেলে গ্রেফতার হবার পর মায়ের ক্রন্দনে আকাশ বাতাস মুখরিত। তিনি সম্ভবত একটা ছোটখাটো সংবাদ সম্মেলন করেছিলেন। পত্রিকার সাংবাদিক এবং থানার মারফত নিশ্চিত হওয়া যায়, এটা ভুল মানুষকে গ্রেফতার। কিন্তু সুমনের মুক্তি মিলে না। এখানেই আমার সেই জুনিয়র অফিসারের কাহিনী যুক্ত।
সুমনকে ক্রসফায়ার দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। গোয়েন্দা সংস্থার নেতৃত্বে, পুলিশ, র‍্যাবের উপস্থিতিতে সুমনকে ক্রসফায়ার দেয়া হবে। গল্প সাজিয়ে সে রাতে সুমনকে একটা গাড়িতে চোখ বেঁধে উঠানো হয়। সুমন ঘটনা উপলব্ধি করে বলেন, “স্যার, আমার মায়ের দেখভাল করার মতো এই দুনিয়াতে কেউ নাই। আমার মা মরে যাবে স্যার। আমাকে সম্ভব হলে ছেড়ে দেন।”
গাড়ি থামে না। সুমন এক পর্যায়ে নিশ্চিত হয়, বাঁচার রাস্তা নাই। সে তখন কুরান তিলওয়াত শুরু করে। উল্লেখ্য, সুমন একজন কুরানে হাফেজ ছিল। নিজেকে শান্ত রাখতে সুমন কুরান তিলওয়াত চালু রাখে। এর মাঝেই এক নির্জন স্থানে গাড়ি থামে। সুমনকে চোখ বেঁধে, পিছনে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে গাড়ি থেকে নামানো হয়।
একজন পুলিশ অফিসারকে ক্রসফায়ার দিয়ে নির্দেশ দিলে, তিনি তা অমান্য করেন। এরপর আমার সেই অনুজ মেজর সাহেবকে অর্ডার দেয়া হয়। সে নিজেও আদেশ অমান্য করে। কুরান তিলওয়াত করছে এমন একজন মানুষকে খুন করতে ওর আত্মা কেঁপে যায়।
এই সময়ে আরেক অফিসার এগিয়ে আসেন। তিনি বলেন, “স্যার আমাকে দেন।”
সুমনকে নিরালায় একটি অজানা স্থানে, মাথায় রিভলভার ঠেকিয়ে, পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে দুই রাউন্ড গুলি করা হয়। দ্বিতীয় গুলির সময়ে সুমনের কণ্ঠে কোন তিলওয়াত শোনা যায় না। কারণ প্রথম গুলি মস্তিস্কে প্রবেশের সাথে সাথে সুমনের কণ্ঠ থেমে গিয়েছিল।
সুমনের লাশ তার মায়ের কাছে দেয়া হয় নাই। স*ন্ত্রাসী অমুক তমুক বলে কিছু একটা কাহিনী জানিয়ে দেয়া হয়েছিল। সুমন খু*ন হবার এক বা দুই মাসের মধ্যেই তাঁর মা পুত্রশোকে দুনিয়া থেকে বিদায় নেন। মেজর সাহেব আমাকে বলছিলেন, “স্যার, সুমনের কুরান তিলওয়াতের কণ্ঠ অদ্ভুত সুন্দর। সেই কণ্ঠ এখনও আমার কানে বাজে। আমি ঘুমাতে পারি না।” ও আমাকে আমার সেই বন্দী দশায় কেন এই ঘটনা বলেছিল, আমি জানতে চাই নাই। হয়তো আত্মগ্লানি থেকে।
আমি গুগলে অনেক খুঁজেও এই ঘটনার কোন রেফারেন্স ম্যাটারিয়াল পেলাম না। না কোন পেপার কাটিং। অনেক বছর আগের ঘটনা হবার কারণে হয়তো আর পাওয়া যাচ্ছে না। ঘটনাটি ২০০৯ সালের শুরুর দিকে বা শেষ ভাগের। কারও কাছে সূত্র থাকলে ভেরিফাই করতে পারবেন।
“রাষ্ট্রীয় স্বার্থে” শব্দটি ব্যবহার করে, মে*জর জে*নারেল তারিক সিদ্দিকি অনেক রাক্ষস সৃষ্টি করেছিলেন। এই রাক্ষসদের একমাত্র কাজ ছিল, হা*সিনার স্বৈরশাসনকে সুসংহত করা। এবং এই প্রজেক্ট তাঁদের ক্ষমতা গ্রহনের একেবারে শুরু থেকেই চালু হয়। রাষ্ট্রের সকল বাহিনী, গোয়েন্দা সংস্থা, সবখানেই এই রাক্ষসদের বিচরন ছিল। এদের অনেকেই স্বেচ্ছায় এগিয়ে যেয়ে আত্মা বিক্রি করেছিল। পার্থিব কিছু প্রাপ্তির লক্ষ্যে এরা আল্লাহ ভীতি বর্জন করে, রক্তের খেলায় মেতে উঠে।
আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ানক বিচার থেকে এদের যেন কোনদিন মুক্তি না হয়। আল্লাহ যেন এদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি প্রদান করেন।
এই ঘটনা গত ১৭ বছর ধরে আমি কখনও ভুলতে পারি নাই। মনে পড়লেই কষ্ট হয়। খুব জানতে ইচ্ছা করে, সুমনের গলায় তিলওয়াত করা সেই কুরানের আয়াতে, আল্লাহতায়াল তাঁর জন্য এবং খুনিদের জন্য কি বার্তা দিয়েছিলেন। হয়তো আল্লাহর কাছে সুমন এখন তাঁর অসুস্থ মায়ের সাথে আবার সাক্ষাৎ করেছেন। মায়ের ডায়াবেটিসের সেবা করতে পারেন।
হাসিনা এবং তার দোসরদের বিচার করে আসলে, পাপ আর সমানুপাতিক শাস্তির ভারসাম্য হবে না। এদের পাপ, কুকর্ম, মানুষের জীবন ধ্বংস করে দেয়ার মাত্রা এতো বেশি, এর শাস্তির মাত্রা কি হওয়া উচিৎ- তা বোধ করি দুনিয়ার মানুষের সাধ্যে নির্ধারণ করা সম্ভব না।
ইউনুস সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্ক পরিবর্তন হতে পারে: ভারতীয় সেনাপ্রধান
বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (৮ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ভারতীয় সেনাপ্রধান বলেন, ”বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিত নোট বিনিময় করি, যাতে কোনো সন্দেহ বা দ্বন্দ্ব না হয়।”
অধিবেশন চলাকালীন ভারতীয় এই সেনাপ্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিস্তৃত প্রশ্নের জবাব দেন।
জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া “অনেক তাড়াতাড়ি” হতে পারে। যেখানে (বাংলাদেশে) সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। কারণ আমার মতে, আমি খুব স্পষ্ট করেই বলব, (বাংলাদেশ ও ভারতের) বর্তমান সামরিক-সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যেকোনও ধরনের দ্বিধা-দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়।
এ ছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, “এই দুটি দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে, যা আমাদের মেনে নিতে হবে।” তিনি আরও বলেন, “দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা।”
আত্মপ্রকাশ করল “বিপ্লবী নারী পরিষদ”
নির্যাতন নিপীড়ন বঞ্চনার অবসান ঘটিয়ে বাংলাদেশের নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে আত্মপ্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদের নারী সংগঠন বিপ্লবী নারী পরিষদ।
এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন জুলাইয়ে রাজধানীর উত্তরায় রাজপথের সংগ্রামী রোটারিয়ান রাবেয়া আক্তার ও শহিদ রানা তালুকদারের মা রুবি বেগম।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংগঠনটির ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
কমিটিতে লেখক ও প্রকাশক সুলতানা আক্তারকে উপদেষ্টা, রোটারিয়ান রাবেয়া আক্তারকে আহ্বায়ক ও রুবি বেগমকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও কমিটিতে লাইলী বেগম ও নুসরাত রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক; খুরশিদা মামুন, তামিমা জোবায়দা ও মেহেরুন্নেসা যুগ্ম আহ্বায়ক; শারমিন জাহান, নাসরিন আক্তার, অবনি আক্তার ও সুচি কুমকুম তৃপ্তিকে সহকারী সদস্য সচিব; রাবেয়া সুলতানা, তাহামিনা আকন্দ ও আফতিহা জাহান আমরিনকে সমন্বয়ক; মোসা. মাহমুদা খাতুন, জাকিয়া জাফরিন তন্নী, জয়নব আশ শিফা, মরিয়ম, সাহিদা সুলতানা তামান্না, ইসরাত জাহান জ্যোতি, তাহমিনা বেগম ও শামসুনাহার বীথিকে সদস্য করা হয়েছে।
হিযবুত তাহরিরকে ভুল রাজনীতি ছাড়ার আহ্বান জানালেন খোমেনী ইহসান
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরকে ভুল রাজনীতি ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।
শুক্রবার জাপানের রাজধানী টোকিও থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিকভাবে বাংলাদেশে কখনো খেলাফত কায়েম হয়নি এবং কেউ খলিফা ছিল না৷ বরং এখানে শক্তিশালী স্বাধীন সার্বভৌম মুসলিম সালতানাত কায়েম ছিল। তাই এ দেশে যদি অতীতের ইসলামি গৌরব ফেরাতে হয় তাহলে মুসলিম সালতানাতের শাসন ব্যবস্থা ফেরাতে হবে এবং হারিয়ে ফেলা মানচিত্র পুনরুদ্ধার করতে হবে। কিন্তু হিযবুত তাহরিরসহ কিছু রাজনৈতিক গ্রুপ সালতানাতের বদলে খেলাফত কায়েমের কথা বলছে; যা ইতিহাসবিরোধী অযৌক্তিক দাবি।
এতে আরও বলা হয়, স্বাভাবিক প্রশ্ন জাগে যে গোটা আরবে কিংবা উসমানি খেলাফতের প্রাণকেন্দ্র তুরস্কে যখন খেলাফত কায়েমের আলাপ নেই, তখন বাংলাদেশে কেন এই হাস্যকর দাবি তোলা হচ্ছে? খোদ ইসলামি ইমারত আফগানিস্তান ও ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানে যখন খেলাফত কায়েম হয়নি তখন বাংলাদেশে কোন কারণে খেলাফত কায়েম হবে?
বিবৃতিতে খোমেনী ইহসান আহ্বান জানিয়ে বলেন, হিযবুত তাহরিরসহ সব ইসলামি গ্রুপের উচিত হবে ভুল রাজনীতি পরিহার ও নিজ নিজ দল বিলুপ্ত করে গণতান্ত্রিক রাজনীতিতে শামিল হয়ে বাংলাদেশকে উন্নত মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লড়াইয়ে শামিল হওয়া।
বিবৃতিতে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে হিযবুত তাহরিরের মিছিলে বাধা দেওয়ায় সরকার ও জনগণকে কৃতজ্ঞতা জানান খোমেনী ইহসান। তিনি বলেন, অবাধ মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে বিব্রত করতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য বিনষ্ট করে শোডাউনের চেষ্টা করেছে। তারা রোজাদার জনগণ, সরকার ও পুলিশকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি করে কষ্ট দিয়েছে৷ এ জন্য হিযবুত তাহরিরের ক্ষমা চাওয়া উচিত।
বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় ভারত
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট চায় মেঘালয় রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেঘালয় রাজ্য সরকার মনে করে, হিলি–মাহেন্দ্রগঞ্জ আন্তঃজাতীয় অর্থনৈতিক করিডোর স্থাপনের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো সম্ভব হবে।
হিলি পশ্চিবঙ্গের একটি সীমান্ত শহর হলেও মাহেন্দ্রগঞ্জ মেঘালয়ের গারো পাহাড়ী অঞ্চলের একটি সীমান্ত শহর। আর এই দুই শহরের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত রয়েছে। এই দুই অঞ্চল ব্যবহার করে কলকাতার সঙ্গে সরাসরি মেঘালয়ের যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, ১০০ কিলোমিটার দীর্ঘ এই রুটটি চালু হলে কলকাতা থেকে তুরা, বাগমারা, ডালু এবং ডাউকির মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ভ্রমণ সময় ও খরচ ২৫-৬০ শতাংশ কমে আসবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশন (এনএইচআইডিসিএল) এরই মধ্যে এই সড়কের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ সরকারের সঙ্গে শেয়ার করেছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, “যদি বাংলাদেশের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের হিলি এবং মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডর নির্মাণ করা যায়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার মতো জায়গাগুলোর সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০ থেকে ৭০০ কিলোমিটার কমে যাবে।”
কনরাড সাংমা আরো বলেন, “এটি হবে একটি বিকল্প অর্থনৈতিক করিডর। তবে কবে নাগাদ এটি হতে পারে, তা বলা একটু কঠিন। কারণ এর সঙ্গে বাংলাদেশের সরকারও যুক্ত। বাংলাদেশের সরকার পরিবর্তনের আগে, দিল্লি এ ব্যাপারে ঢাকার সঙ্গে আলোচনা করেছিল এবং এটি ছিল প্রধানমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক। আমরা আবার এটির জন্য চাপ দেব।”
রাশিয়ার চেয়ে ইউক্রেনের সঙ্গে চুক্তি কঠিন: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনের সঙ্গে সমঝোতা করা অত্যন্ত কঠিন। শুক্রবার (৭ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকলেও ইউক্রেনের সঙ্গে আলোচনা কঠিন হয়ে পড়ছে।
ট্রাম্প বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমরা খুব ভালোভাবে এগোচ্ছি এবং মস্কোর সঙ্গে চুক্তি করা কিয়েভের চেয়ে সহজ হতে পারে।’
এর কয়েক ঘণ্টা আগে, ট্রাম্প ঘোষণা দেন যে তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।
এদিকে, মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নির্দিষ্ট কিছু স্যাটেলাইট চিত্রের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে। এর আগে, ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তাও স্থগিত করেন।
২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মানজনক আচরণের জন্য তিরস্কার করেন। এর পরপরই ট্রাম্প কিয়েভের জন্য সমস্ত সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দেন।
এ ঘটনার পর, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
ট্রাম্প দাবি করেছেন, পুতিন যুদ্ধের ইতি টানতে চাইলেও ইউক্রেন সেই আগ্রহ দেখাচ্ছে না।
ট্রাম্পের এই কূটনৈতিক পদক্ষেপ ন্যাটোর মিত্রদের হতবাক করেছে, কারণ পশ্চিমা বিশ্ব ২০২২ সালের রুশ আগ্রাসনের পর থেকে মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ের সংযোগ এড়িয়ে চলেছে।
যদিও ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, তবে গত দুই দিনে মার্কিন পররাষ্ট্র নীতির অবস্থান কিছুটা নমনীয় হয়েছে।
ওয়াশিংটন চায়, ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করুক, যা যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদের ওপর বড় ধরনের অধিকার দেবে এবং কিয়েভকে মস্কোর সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির জন্য বাধ্য করবে।
জেলেনস্কি, অবশ্য, একটি দৃঢ় নিরাপত্তা প্রতিশ্রুতি চেয়েছেন, যা শান্তি চুক্তির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে বলে তিনি দাবি করেছেন।
আগামী সপ্তাহে ট্রাম্পের উচ্চপদস্থ কর্মকর্তারা সৌদি আরবে যাবেন, যেখানে তারা জেলেনস্কির টিমের সঙ্গে আলোচনায় বসবেন। এই আলোচনার লক্ষ্য হচ্ছে, ইউক্রেনকে দ্রুত একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করানো।
ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদের পর জেলেনস্কি সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে তিনি দুঃখপ্রকাশ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০টি দেশ ইউক্রেনকে সহায়তার জন্য একটি স্বেচ্ছাসেবী জোট গঠনে আগ্রহী। ইউরোপীয় নেতারা সামরিক ব্যয় বৃদ্ধিরও পরিকল্পনা করছেন।
এদিকে, ইউক্রেনের মাটিতে সংঘর্ষ চলমান রয়েছে। ডোনেস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় শুক্রবার (৭ মার্চ) কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল
প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেন শতাধিক নারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় এ মিছিল হয়।
মিছিলে ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধূমপান নিষিদ্ধ কর, করতে হবে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে মিছিলে সংহতি জানিয়ে যোগ দেয় লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা।
এ সময় স্থানীয়রা বলেন, কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। লালমাটিয়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। তাদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। এর প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়েছে।
মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, ধূমপানের কারণে নানাবিধ ক্ষতি হচ্ছে। প্রকাশ্যে ধূমপান শিশুসহ অধুমপায়ীদের বেশি ক্ষতি করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই সারা দেশে ধুমপান ও মাদক নিষিদ্ধ করা হোক।
হাসিনার ‘রাজাকারের ছেলে’ পুনরাবৃত্তি করল বিএনপি নেতা ফজলু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা ফজলুর রহমানকে ‘রাজাকারের ছেলে’ এবং ‘আলবদরের ছেলে’ বলায় ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যে ছাত্র-জনতা ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করে। একই সঙ্গে তারা ফজলুর রহমানের গ্রেপ্তার ও বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় যখন বিএনপি নেতা ফজলুর রহমান, একটি অনলাইন টক শো ‘ফেস দ্য পিপল’-এ ছাত্র প্রতিনিধি মিনহাজ উদ্দিনকে ‘রাজাকারের ছেলে’ এবং ‘আলবদরের ছেলে’ বলে আক্রমণ করেন। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
বিক্ষোভকারীরা বলেন, শেখ হাসিনা যখন ছাত্রদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে অভিযুক্ত করেছিলেন, তখনও তিনি গণহত্যা ঘটিয়েছিলেন, এখন ফজলুর রহমানও সেই একই পথ অনুসরণ করছেন। তারা দাবি করেছেন, ফজলুর রহমানকে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ সরকার বলেন, “আমরা ছাত্রদের ‘রাজাকারের সন্তান’ বলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।” বিক্ষোভকারীরা ফজলুর রহমানকে “নব্য ফ্যাসিবাদী” হিসেবে চিহ্নিত করে জানান, নতুন স্বাধীন বাংলাদেশের মধ্যে এই ধরনের মন্তব্যকে মেনে নেওয়া হবে না।
তাদের দাবি, ফজলুর রহমানের মতো নেতারা যেন আর কখনো ছাত্রদের আক্রমণ না করেন এবং দেশের স্বাধীনের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে বাধ্য হন।
এনসিপি গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চায়: নাহিদ ইসলাম
গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চায় তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৪ মার্চ) রায়েরবাজারে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার দাবি আমাদের।
তিনি বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকার বিরুদ্ধে শতশত ছাত্র তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয় সেজন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলেও জানান তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছে। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে। এদিন বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫।
‎রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে, জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রথম নির্বাচন কমিশনার।
‎এ সময় তিনি বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন।
‎অনুষ্ঠানে, ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ‎এরপর বেলা ১১টায় নির্বাচন ভবনের বেইজমেন্টে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
‎এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য, ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে।’
‎উল্লেখ্য, ২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে। এবার সপ্তমবারের মত জাতীয় ভোটার দিবসের আয়োজন করেছে নির্বাচন কমিশন।
রমজানের প্রস্তুতিতে যেসব আমল করবেন
মুসলিম উম্মাহর দরজায় পবিত্র রমজান মাস। আর মাত্র ৫ দিন পরেই শুরু হবে রোজা। মুমিন মুসলমানকে মনে রাখতে হবে, রমজান ভোগ, পণ্য মজুত বা বাড়তি মুনাফায় ব্যবসা-বাণিজ্যের মাস নয়। বরং রমজান কোরআন নাজিলের মাস, সংযমের মাস এবং ত্যাগের মাস। এ মাস ইবাদত-বন্দেগির মাস। আল্লাহর রহমত, বরকত মাগফেরাত নাজাত ও যাবতীয় কল্যাণ লাভের মাস।
ইসলামের পাঁচটি স্তম্ভ। কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। মুসলমানদের জন্য অনন্য উপহার হচ্ছে রমজানুল মোবারক। তাই রোজা আগমনের আগে মুমিনের বিশেষ কিছু করণীয় রয়েছে। রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মর্যাদাপূর্ণ মাসটি পেতে একটি দোয়া বেশি বেশি পড়া জরুরি।
রমজানের আগের সব গোনাহ থেকে তাওবাহ-ইসতেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে রমজান চলে এসেছে, আর আমার সব গোনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে বাস্তবে বিষয়টি এমন নয়। বরং আগে থেকে তাওবাহ-ইসতেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গোনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন। তা হলো—
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি,
হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন।
উচ্চারণ: ‘আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান’
অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জন্য রমজান কবুল করুন।’
অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন। রমজানের রহমত, বরকত, মাগফেরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌঁছে দিন।
ছোট্ট দোয়াটির পাশাপাশি আরেকটি দোয়াও বেশি বেশি পড়া যেতে পারে। তা হলো-
উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রামাদান।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন। তথ্য সূত্র: আরটিভি নিউজ।
ট্রাম্প জেলেনস্কির বাগবিতণ্ডা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউজে আলোচনায় বসেছিলেন। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউজে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন। ঘটনার পরই প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সমর্থন দিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা।
শনিবার (১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড এবং নেদারল্যান্ডসের নেতারা ইউক্রেনের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। জেলেনস্কি তাদের প্রত্যেককে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস এক্স এ’র পোস্টে লিখেছেন, ‘ইউক্রেনই ইউরোপ। আমরা ইউক্রেনের সঙ্গে রয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বৃদ্ধি করব যাতে তারা আগ্রাসীদের বিরুদ্ধে পালটা লড়াই অব্যাহত রাখতে পারে। আজ এটা পরিষ্কার হয়ে গেছে যে মুক্ত বিশ্বের প্রয়োজন একজন নতুন নেতা। এই চ্যালেঞ্জ গ্রহণ করাটা আমাদের, ইউরোপীয়দের ওপর নির্ভর করছে।’
এক এক্স বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘রাশিয়া হচ্ছে আগ্রাসনকারী দেশ। যার আক্রমণের শিকার হয়েছে ইউক্রেন।’
তিনি আরও বলেন, ‘আগ্রাসনকারীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের প্রতি শ্রদ্ধা। তারা আত্মমর্যাদা, স্বাধীনতা, শিশু ও ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছে।’
পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড ইউক্রেনের উদ্দেশ্যে বলেছেন, আপনারা একা নন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, ইউক্রেনীয়দের চেয়ে বেশি কেউ শান্তি চায় না।
জানা যায়, বৈঠকের প্রায় ৪০ মিনিটের সময়ে জেলেন্সকি যখন ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়া দখলের কথা উত্থাপন করেন, তখন এই বৈঠক তর্কাতর্কিতে পরিণত হয়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তৎক্ষণাৎ জেলেন্সকির সমালোচনা করে, তাকে ‘অপপ্রচারমূলক সফর’ আয়োজন করার জন্য অভিযুক্ত করেন। তিনি জেলেন্সকিকে বলেন, আমি মনে করি ওভাল অফিসে এসে মিডিয়ার সামনে আপনার এই অভিযোগ তোলা অসম্মানজনক।
ভ্যান্স ও ট্রাম্প উভয়ই ইউক্রেনের এই নেতাকে এই বলে অভিযুক্ত করেন, ওয়াশিংটনের কাছ থেকে তার দেশ যে সহায়তা পেয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ নন।
জেলেন্সকি যখন পালটা জবাব দেওয়ার চেষ্টা করছিলেন তখন ট্রাম্প উচ্চ কণ্ঠে বলেন, ‘আপনার হাতে এখন সেই তুরুপের তাশ নেই। আপনি লাখ লাখ লোকের জীবন নিয়ে বাজি খেলছেন। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাজি ধরছেন।’
জেলেন্সকি নির্দিষ্ট সময়ের আগেই হোয়াইট হাউস ত্যাগ করেন এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়।
কোরআনের শিক্ষা মুমিন জীবনের সবচেয়ে বড় অবলম্বন
কোরআনের শিক্ষা মুমিন জীবনের সবচেয়ে বড় অবলম্বন। কোরআনজুড়ে মুমিনের জন্য আছে জীবন চলার অসংখ্য পাথেয়। তন্মধ্য থেকে ১০টি বিশেষ পাথেয় বর্ণনা করা হলো।
১. আল্লাহভীতি : তাকওয়া বা আল্লাহভীতি মুমিন জীবনে সর্বোত্তম পাথেয়। ইরশাদ হয়েছে, ‘তোমরা উত্তম কাজের যা কিছু করো আল্লাহ তা জানেন এবং তোমরা পাথেয়ের ব্যবস্থা কোরো। তাকওয়াই (আল্লাহভীতি) শ্রেষ্ঠ পাথেয়। হে বোধসম্পন্ন ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় কোরো। ’ (সুরা বাকারা, আয়াত : ১৯৭)
আরো পড়ুন : ঋতুস্রাবকালে নারীর নামাজ ও রোজার বিধান
২. ইখলাস বা নিষ্ঠা : শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করাকে ইখলাস বা নিষ্ঠা বলা হয়। কোরআনে ইখলাস অর্জনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে এবং নামাজ আদায় করতে ও জাকাত দিতে। এটাই সঠিক দ্বিন। ’ (সুরা বাইয়িনাহ, আয়াত : ৫)
৩. আল্লাহর ওপর ভরসা : আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের বৈশিষ্ট্য। ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেনই; আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। ’ (সুরা তালাক, আয়াত : ৩)
৪. পাঁচ ওয়াক্ত নামাজ : ফরজ ইবাদতগুলো যথাযথ পালন করা মুমিনের জন্য আবশ্যক। বিশেষত পাঁচ ওয়াক্ত নামাজ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী নামাজের প্রতি। এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। ’ (সুরা বাকারা, আয়াত : ২৩৮)
আরো পড়ুন : যে কারণে রোজা ভঙ্গ হয়!
৫. ভালো কাজে লিপ্ত থাকা : ভালো কাজে লিপ্ত থাকার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ‘তোমরা ভালো কাজ কোরো, যেন তোমরা সফল হতে পারো। ’ (সুরা হজ, আয়াত : ৭৭)
৬. হালাল উপার্জনে সচেষ্ট হওয়া : অবৈধ উপার্জন আল্লাহর নৈকট্য অর্জনে অন্যতম বাধা। তাই মুমিন হালাল উপার্জনে সচেষ্ট থাকবে। ইরশাদ হয়েছে, ‘নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফলকাম হও। ’ (সুরা জুমা, আয়াত : ১০)
৭. অসহায়দের সাহায্য করা : অসহায় মানুষদের সাহায্য করলে আল্লাহ অত্যন্ত খুশি হন। পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘এবং তাদের (ধনীদের) ধন-সম্পদে আছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের অধিকার। ’ (সুরা জারিয়াত, আয়াত : ১৯)
আরো পড়ুন : তারাবির নামাজের সঠিক নিয়ম নীতি ও দুয়া
৮. অন্যায়ের প্রতিবাদ করা : ইসলাম সমাজের অন্যায়-অবিচারের প্রতিবাদ করতে শেখায়। অন্যায়ের প্রতিবাদ করা ঈমানের দাবি। মহান আল্লাহ বলেন, ‘তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে; তোমরা ভালো কাজের নির্দেশ দান করো, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহতে বিশ্বাস করো। ’ (সুরা আলে ইমরান, আয়াত : ১১০)
৯. দ্বিনের দাওয়াত দেওয়া : দ্বিনের পথে আহ্বান করা প্রতিটি মুমিনের দায়িত্ব। রাসুলুল্লাহ (সা.) একটি আয়াত জানা থাকলেও তা অন্যের কাছে পৌঁছে দিতে বলেছেন। আর কোরআনের নির্দেশ হলো, ‘তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান কোরো প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা। ’ (সুরা নাহল, আয়াত : ১২৫)
১০. বেশি বেশি দোয়া করা : দোয়া মুমিনের হাতিয়ার। মুমিন সর্বাবস্থায় বিনীত হয়ে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করে। বিশেষত গভীর রাতে আল্লাহর প্রার্থনা করে। ইরশাদ হয়েছে, ‘তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। ’ (সুরা জারিয়াত, আয়াত : ১৭-১৮)
সেনাবাহিনীকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করার প্রস্তাব এনআরসির
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গণঅবস্থানকারীরা এ আশঙ্কার কথা জানান। তারা আশঙ্কা প্রকাশ করেন, জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের আগেই সেনাবাহিনী ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি করে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসন ও ভারতীয় আগ্রাসন ঘটানো হতে পারে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও দোসর দলগুলোর নিষিদ্ধের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করছে তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক ও গণঅবস্থানের সংগঠক আবদুল ওয়াহেদ, জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ। লিখিত বক্তব্যে আবদুল ওয়াহেদ বলেন, জুলাইয়ে নির্বিচারে গণহত্যা চালিয়ে ছাত্র-জনতাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তবে সেনা সদস্যরা ছাত্র-জনতাকে হত্যা করতে অস্বীকৃতি জানালে ৪৯ বছরের মাথায় দেশে ফের সিপাহী-জনতার বিপ্লবের জন্ম হয়।
তিনি জুলাই বিপ্লবে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, সেনাবাহিনী ফ্যাসিস্ট হাসিনার কথামতো বন্দুক চালাতে অস্বীকার করে, বহু জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করে এবং আন্দোলনরত জনগণকে সহায়তা করে বলেই গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। বাংলাদেশ নতুন স্বাধীনতা লাভ করে।
ওয়াহেদ অভিযোগ করেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সামাজিক মাধ্যমে ভূমিকা রাখা কিছু লোক, বিতর্কিত দালাল বুদ্ধিজীবী ও সেক্যুলার-বামপন্থী অ্যাক্টিভিস্টরা জুলাই বিপ্লবে সেনাবাহিনীর মহান ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে টার্গেট করে মিথ্যাচার চালাচ্ছে।
তিনি বলেন, জুলাই বিপ্লব-উত্তর উন্নত শক্তিশালী বাংলাদেশ গড়তে হলে সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। তিনি পাঁচ বছরের জাতীয় সঙ্কটকাল ঘোষণা এবং এ সময় সেনাবাহিনীকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করার প্রস্তাব করেন।
সংবাদ সম্মেলনে রমজান মাসে গণঅবস্থান অব্যাহত রাখার কথা জানানো হয়।
দেশে এক সংকটময় পরিস্থিতি বিরাজ করছে: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদ জিয়া বলেছেন, দেশে আজ এক সংকটময় পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত দলের বর্ধিত সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়ালক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণে রাখবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিষ্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের নূন্যতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদ জিয়া। ছবি: সারাবাংলা
তিনি বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্নতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে।
খালেদা জিয়া বলেন, এখনো ফ্যাসিষ্টদের দোসররা ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত আছে। ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে। আসুন আমরা আগামী দিনগুলোতে শহিদ জিয়ার স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসংহত এবং ঐক্যকে আরও বেগবান করি।
এর আগে, কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বর্ধিত সভা শুরু হয়। দেশের চলমান পরিস্থিতি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা— এই চার এজেন্ডা সামনে রেখে এবারের বর্ধিত সভা ডাকা হয়েছে। বর্ধিত সভার প্রথম সেশন দুপুরের মধ্যে শেষ হয়ে দ্বিতীয় সেশন শুরু হবে বিকেলে। এ সেশনটি হবে রুদ্ধদ্বার।
সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভার পর ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি’ মামলায় কারাগারে পাঠানো হয়।
দীর্ঘ সাত বছর পর আয়োজিত বর্ধিত সভায় সারা দেশের প্রায় চার হাজার নেতা-কর্মী অংশ নিচ্ছেন। বর্ধিত সভায় আসা নেতাদের মধ্যে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।
পরিবর্তিত পরিস্থিতিতে ডাকা এ বর্ধিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক হালচাল ও দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আসবে দিকনির্দেশনামূলক বক্তব্য। নির্বাচনের প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পাবে শীর্ষ নেতাদের আলোচনায়।
বর্ধিত সভায় দলের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং যারা মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও উপস্থিত আছেন। সভা মঞ্চে আসন নিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর সদস্যরা আছেন প্যান্ডেলের সামনের সারিতে।
লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে ছাত্র-জনতার স্মারকলিপি
ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থানকারী ছাত্র-জনতা।
স্মারকলিপিতে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমীনের নেতৃত্বে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রধান করে।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান ও সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ ও সহকারী সদস্য সচিব গালিব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শফিউল আলম প্রতিনিধি দলের কাছ থেকে স্মারকলিপি, আওয়ামী লীগ নিষিদ্ধের ৫ দফা, জুনে গণপরিষদ নির্বাচনসহ ১১ দফা দাবি ও জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান রচিত জুলাই বিপ্লবের ইশতেহার গ্রহণ করেন।
পরে বিকাল ৩টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এসব কাগজপত্র দলিলের ফাইল উপস্থাপন করা হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে। এ সময় জানানো হয়েছে, পেশ করা স্মারকলিপির বিষয়ে প্রধান উপদেষ্টা আন্দোলনকারীদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করবেন।
স্মারকলিপিতে উল্লিখিত ৫ দফা হলো-
১. গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র ১৪ দল ও মহাজোট এবং এসব দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
২. সব ফ্যাসিবাদী দল ও সংগঠনের কার্যালয় ও সব সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে।
৩. ২০০৯-২০২৫ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সব মন্ত্রিপরিষদ সদস্য, সব এমপি, সব জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ডেজিগনেটেড ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি ও বিচারের মুখোমুখি করতে হবে।
৪. ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে।
৫. ফ্যাসিবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাজু ভাস্কর্যে জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালানোর দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্রদের নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার লাগাতার গণঅবস্থান কর্মসূচি চলছে।
এ কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে জুলাই বিপ্লবের পর গঠিত রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ ও ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ।
গণঅবস্থান কর্মসূচি থেকে এ পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীপরিষদ, উপদেষ্টা এবং নবম থেকে দ্বাদশ সংসদের সদস্যদের ফ্যাসিস্ট ঘোষণা করে তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিদিন সর্বস্তরের নাগরিকদের গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।
কর্মসূচির ১৩ম দিন মঙ্গলবার বিকাল ৩টায় রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা বের করেন গণঅবস্থানকারীরা। এরপর আজ দুপুরে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান-তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে গুচ্ছ পদ্ধতিতে। এই ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য আগামী ৫ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০ টাকা। যা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে। আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না।
আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে আবেদনকারী একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। পছন্দ করা কেন্দ্রই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা শেষে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না।
এই কেন্দ্রগুলো হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
ভারত সম্ভবত শোধরাবে না
সপ্তাহ খানেক আগে কয়েকজন পশ্চিমা কূটনীতিকের সঙ্গে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে কথা হচ্ছিল। তারা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি নিয়ে আমার কাছে উদ্বেগ প্রকাশ করছিলেন।
তারা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির স্বার্থে বাংলাদেশের জনগণের ভারতের সব নষ্টামির কথা ভুলে গিয়ে সামনের দিকে তাকানো উচিত। আমি পাল্টা যুক্তি দিয়ে বলেছিলাম, বড় দেশ হিসেবে বরং ভারতেরই ক্ষুদ্র প্রতিবেশীদের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে হবে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে দিল্লির শাসকদের ফ্যাসিস্ট হাসিনার প্রতি অন্ধ প্রেম ছাড়তে হবে। দিল্লির আশকারায় হাসিনার দানব হয়ে ওঠার দায় ভারত সরকার এড়াতে পারে না। তা ছাড়া অতীত কি চাইলেই মুছে ফেলা যায়? অতীত ভুলে গেলে তো আমরা বারংবার একই ভুলের আবর্তে ঘুরপাক খেতে থাকব।
ব্যক্তি, সমাজ, কিংবা রাষ্ট্রের অতীত ভুলে যাওয়া সম্ভব নয়, সেটা উচিতও নয়। অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যৎ নির্মাণ করতে হয়। তবে এটা ঠিক যে, অতীতের তিক্ততা সারাক্ষণ মনে পুষে রাখলে কারোরই মঙ্গল হবে না। সেটা ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উভয় সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওপরের কথাগুলো লিখতে হলো। সার্ক-বিষয়ক এক প্রশ্নের জবাব দিতে গিয়ে সেই মুখপাত্র আমাদের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করেছেন। তিনি বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মিথ্যা অভিযোগ উত্থাপন করে প্রফেসর ইউনূসের সরকারকে সেগুলো নিয়ন্ত্রণের নসিহত করেছেন।
পলাতক হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অনবরত যেসব ষড়যন্ত্র করে চলেছেন—ভারত সরকারের মুখপাত্রের মন্তব্য যে তারই অংশ, সেটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। বাংলাদেশকে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে না দেওয়ার যে কল্পজগৎ দিল্লির নীতিনির্ধারকরা ২০১০ সালে নির্মাণ করেছিলেন, সেখান থেকে তারা যেন কিছুতেই বের হতে পারছেন না।
বাংলাদেশে আর দখলদারিত্ব চলবে না, এটা ভাবতেই তাদের মাথা গরম হয়ে যাচ্ছে। এ কারণেই তাদের অন্তর্জ্বালার ক্ষণে ক্ষণে বহিঃপ্রকাশ ঘটছে। নিজ অপরাধে সৃষ্ট মানসিক কারাগার থেকে দিল্লি বের হতে পারছে না বলেই ভারত-বাংলাদেশ সম্পর্কে জটিলতার অবসান হচ্ছে না।
কোনোরকম বিদেশি সহায়তা ছাড়া এ দেশের নিরস্ত্র ও অকুতোভয় ছাত্রজনতার শুধু বুকের রক্তের তীব্র স্রোতধারায় ভারতীয় শৃঙ্খল ভাসিয়ে দেওয়ার বাস্তবতা দিল্লি স্বীকার করে নিলে আমাদের সম্পর্কের নতুন সূচনা সহজেই হতে পারত। তা না করে নরেন্দ্র মোদি ওয়াশিংটন সফরে গিয়ে সব কূটনৈতিক ভব্যতা জলাঞ্জলি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশের পসরা খুলে বসেছিলেন। সেখান থেকে দৃশ্যত ব্যর্থ হয়ে ফিরে ভারত সরকার নতুন করে ‘ইসলামি সন্ত্রাসী’ কার্ড খেলতে চাচ্ছে। ভারতের এই খেলায় অবশ্য কোনো নতুনত্ব নেই। ৫০ বছর ধরে দেশটি বাংলাদেশের বিরুদ্ধে ঘুরিয়ে-ফিরিয়ে ‘মাইনরিটি’ ও ‘ইসলামি জঙ্গি’—এই দুই কার্ড ব্যবহার করেই চলেছে।
জুলাই বিপ্লবের পর ভারত প্রথমে ইসকন ও গেরুয়া সন্ত্রাসী চিন্ময়কে ব্যবহার করে মাইনরিটি কার্ড খেলে বিফল হয়েছে। চট্টগ্রামে এক নিরপরাধ মুসলমান আইনজীবীকে হত্যা করেও এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো সম্ভব হয়নি। বাস্তবে তিন দশক ধরে ভারতেই চরমপন্থা ও সাম্প্রদায়িকতার ভয়াবহ বিস্তার ঘটছে। সে দেশের সংখ্যালঘু মুসলমান প্রতিনিয়ত উগ্র হিন্দুদের দ্বারা নির্যাতিত হচ্ছে।
সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশটির গোয়েন্দা সংস্থা খোদ মার্কিন মুলুকেই অভিযুক্ত হয়েছে। এ পরিস্থিতিতে মাইনরিটি কার্ড অতিরিক্ত ব্যবহার করলে সেটি শেষ পর্যন্ত নিজেদের জন্যই ব্যুমেরাং হয়ে পড়তে পারে বুঝতে পেরে ভারত সরকার এখন প্রচারণার দ্বিতীয় অস্ত্র ‘ইসলামি জঙ্গি’ কার্ড ব্যবহার করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে আমরা এবার খানিকটা অতীত থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শাসনামলে ভারত ‘ইসলামি জঙ্গি’ কার্ড ব্যবহার করে যথেষ্ট সফল হয়েছিল। তবে সেই সফলতার পেছনে তৎকালীন সরকারের ব্যর্থতাও অনেকাংশে দায়ী ছিল। উদাহরণস্বরূপ জেএমবির কথা বলা যেতে পারে। এই উগ্রবাদী ইসলামিক দলটির প্রধান ব্যক্তির নাম ছিল শায়েখ আবদুর রহমান। তিনি আওয়ামী সন্ত্রাসী সংগঠন যুবলীগের তৎকালীন সেক্রেটারি মির্জা আজমের আপন বোনের স্বামী ছিলেন।
সন্ত্রাসী মির্জা আজমের বিরুদ্ধে বিডিআর ম্যাসাকারেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বর্তমানে পলাতক রয়েছেন। তার বর্তমান আস্তানা সম্ভবত ভারতেই। জেএমবির সামরিক শাখার প্রধান ছিলেন একই মির্জা আজমের ভাগনে আবদুল আওয়াল সানি। আমি যতদূর জানি, তারা সবাই আহলে হাদিসপন্থি ছিলেন।
জেএমবির সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতার বিষয়ে জেনেও চারদলীয় জোট সরকার বিস্ময়করভাবে উগ্রবাদী সংগঠনটিকে প্রাথমিকভাবে উপেক্ষা করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল। তারা ভেবেছিল, বাম সর্বহারা সন্ত্রাসী ও ধর্মীয় উগ্রবাদী জেএমবির মধ্যে খুনোখুনি হলে সেক্ষেত্রে সরকারের বিশেষ কোনো দায় নেই। সেই ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশের ভারতপন্থি মিডিয়ার সহায়তাক্রমে দিল্লি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্ররূপে চিত্রিত করার পরিকল্পনা গ্রহণ করে।
বেশ কয়েকটি পশ্চিমা মিডিয়ায় বাংলাদেশে ইসলামি চরমপন্থার উত্থান নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশিত হলে সরকারের ঘুম ভাঙে। ভুল শোধরানোর জন্য জোট সরকার শেষ পর্যন্ত জেএমবির বিরুদ্ধে পুলিশি অভিযানে যায় এবং বেশ সফলতাও লাভ করে। শায়েখ আবদুর রহমান, আবদুল আওয়াল সানি ও অন্য চরমপন্থিদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। চারদলীয় জোট সরকারের আমলেই তারা সর্বোচ্চ সাজায় দণ্ডিত হয় এবং এক-এগারো সরকারের সময় সাজাপ্রাপ্তদের ফাঁসিও কার্যকর করা হয়। কিন্তু অদ্যাবধি সময়-সুযোগ পেলেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইসলামি জঙ্গির প্রসঙ্গ উত্থাপন করে অপপ্রচারে নেমে পড়ে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সর্বশেষ বক্তব্যে সেই পুরোনো খেলা পুনরায় শুরু করার ইঙ্গিত মিলেছে।
ভারতীয় ষড়যন্ত্র এবার যাতে সফল হতে না পারে সেই লক্ষ্যে সরকারের পাশাপাশি জনগণেরও সতর্ক থাকা আবশ্যক। মনে রাখতে হবে, অতি ইসলামিস্ট হলে সর্বদা রাষ্ট্রের শত্রুরাই লাভবান হয়। এসব ইসলামিস্ট আগেও দেশবিরোধী শক্তিদের দ্বারা ব্যবহৃত হয়ে যথেষ্ট ক্ষতির কারণ হয়েছেন। এ দেশে হলি আর্টিজান ম্যাসাকারের মতো বর্বর ঘটনাও ঘটেছে। মহান জুলাই বিপ্লবের পর বুঝে অথবা না বুঝে কতিপয় ব্যক্তি আবারো অতি ইসলামিস্ট হয়ে উঠেছেন—কেউ মাজার ভাঙাভাঙি করছেন, কেউ মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছেন, আবার কেউ কনসার্ট আটকাচ্ছেন। অনেক ক্ষেত্রে ‘তৌহিদি জনতা’র ব্যানার ব্যবহার করে এসব বিতর্কিত কাজ করা হচ্ছে।
সারা দেশের দু-একটি ঘটনাকে অতিরঞ্জিত করছে বিশেষ মহল। কতিপয় অতি উৎসাহীর এসব বালখিল্য আচরণে আমাদের বৈরী প্রতিবেশী যারপরনাই আনন্দলাভ করছে। এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে তারা ফলাও করে সর্বত্র প্রচার করছে, যাতে পতিত ও পলাতক ফ্যাসিস্ট হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি হয়। বিশ্বকে দিল্লি এমন একটা ধারণা দিতে চাচ্ছে যে, হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেই বাংলাদেশে ইসলামি চরমপন্থা মাথা চাড়া দিয়ে ওঠে।
ভারতের এই উদ্দেশ্যপ্রণোদিত ঢালাও বয়ানকে মিথ্যা সাব্যস্ত করার জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো সময়ে যৌক্তিক প্রতিবাদের প্রয়োজন হলেও সেটি করতে গিয়ে কোনো অবস্থাতেই সীমা অতিক্রম করা যাবে না। সরকারকেও সীমা অতিক্রমকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে।
আমাদের স্মরণে রাখা দরকার, আমরা এক প্রচণ্ড ইসলামোফোবিক দুনিয়ায় বসবাস করছি। আমার প্রায় দুই দশকের লেখালেখির সঙ্গে যারা পরিচিত তারা নিশ্চয়ই জানেন, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় আমি ইসলামোফোবিক বয়ানের বিরুদ্ধে লড়াই করে চলেছি। আমার মতো বাংলাদেশের আরো বেশ কিছু লেখক ও বুদ্ধিজীবীও একইভাবে লড়ছেন।
আপনাদের মনে করিয়ে দিচ্ছি, বাংলাদেশের লেখালেখির জগতে আমাদের চিন্তাধারার মানুষের সংখ্যা বেশ কম। সেই ষাটের দশক থেকেই আমাদের দেশের সাংস্কৃতিক জগৎ মূলত ইসলামবিদ্বেষীদের দখলেই রয়েছে। হাসিনার ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনামলে ধর্মপালনকারী মুসলমানদের ওপর নির্যাতন করার পেছনে ইসলামবিদ্বেষী বুদ্ধিজীবীদের প্ররোচনাও কাজ করেছে।
জুলাই বিপ্লব এ দেশে বাঙালি মুসলমানের সাংস্কৃতিক রেনেসাঁর এক সোনালি সম্ভাবনা তৈরি করেছে। যারা মাজার ভেঙে অথবা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে ইসলাম কায়েম করতে চান, তারা প্রকৃতপক্ষে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াইটাকেই দুর্বল করে ফেলছেন। তারা হঠকারিতার আশ্রয় নিয়ে ইসলামবিদ্বেষী বুদ্ধিজীবীদের অপপ্রচারের সুযোগ করে দিচ্ছেন এবং পরিণামে ইসলাম, মুসলমান ও দেশের অপকার করছেন।
সমাজকে এ ব্যাপারে সচেতন করার জন্য প্রকৃত আলেম সমাজেরও বিশেষভাবে উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রকৃতিগতভাবে বাংলাদেশের জনগণ ধর্মীয় বিষয়ে সহনশীল ও অসাম্প্রদায়িক। বাংলার হাজার বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, দূরদেশ থেকে আগত সুফিরা তৌহিদ ও সাম্যের বাণীর মাধ্যমে অনুপ্রাণিত করে এই অঞ্চলের নিপীড়িত জনগোষ্ঠীকে ইসলামের পতাকাতলে নিয়ে এসেছেন।
দিল্লির মুসলিম শাসকরা যে আল্লাহর বাণী প্রচার করতে পারেননি, সেটাই করেছেন আরব, মধ্য এশিয়া ও পারস্য থেকে আগত জানা-অজানা সুফিরা। তারা ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ হয়েও বাংলাদেশকেই স্বদেশে পরিণত করে এখানেই ঘুমিয়ে আছেন। তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। ওয়াজ মাহফিলের জনপ্রিয় বক্তারা এ বিষয়ে ধর্মভীরু মুসলমান জনগোষ্ঠীকে সচেতন করে তুললে বাংলাদেশে যে কোনোরকম উগ্রপন্থা মোকাবিলা করা সহজতর হবে। আমাদের সম্মিলিত লড়াই ফ্যাসিবাদ, উগ্রবাদ ও হেজেমনির বিরুদ্ধে।
লীগ নিষিদ্ধের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এনআরসি সাক্ষাৎ বুধবার
ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও দোসর দলগুলোকে নিষিদ্ধের দাবিনামা তুলে ধরতে বুধবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণ-অবস্থানকারী ছাত্র জনতার প্রতিনিধি দল। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বের হওয়া পদযাত্রা শাহবাগ মোড়ে আটকে দিয়ে পুলিশ জানায়, দাবি দাওয়ার বিষয়গুলো তুলে ধরতে   বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সময় দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে এ সময়সূচি জানান। এরপর আন্দোলনকারীরা পদযাত্রা শেষ করে রাজু ভাস্কর্যের গণঅবস্থানে ফিরে যান।
গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাজু ভাস্কর্যে জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালানোর দায়ে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও মিত্রদের নিষিদ্ধের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।
কর্মসূচি থেকে এ পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিপরিষদ, উপদেষ্টা এবং নবম থেকে দ্বাদশ সংসদের সদস্যদের ফ্যাসিস্ট ঘোষণা করে তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিদিন সর্বস্তরের নাগরিকদের গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।
কর্মসূচির ১৩ম দিনে মঙ্গলবার বিকাল ৩টায় রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা বের করেন গণঅবস্থানকারীরা।
এতে নেতৃত্ব দেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, আব্দুস সালাম, ডা. মাসুম বিল্লাহ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সিনিয়র সহকারী সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইফাত, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, হামিম হোসাইন শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়াতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম সাকিব প্রমুখ।
পদযাত্রাটি শাহবাগ মোড়ে পুলিশ আটকে দিলে সেখানে সমাবেশে মিলিত হন আন্দোলনকারীরা। এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান বলেন, সিরিয়াতে পরিবর্তনের পর বাথ পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। জার্মানিতেও পতনের পর নাৎসিবাদ ও ইতালিতেও ফ্যাসিবাদ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নামক জঙ্গী সন্ত্রাসী সংগঠনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি।
তিনি আরও বলেন, আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাযজ্ঞ দিবস। এ দিনকে ষড়যন্ত্রমূলকভাবে ‘গ’ শ্রেণির শহিদ সেনা দিবস করা হয়েছে। আমরা বলছি, ২৫ ফেব্রুয়ারিকে ‘ক’ শ্রেণির জাতীয় শোক দিবস করতে হবে। কারণ ২০০৯ সালের এ দিন ৫৭জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার, তাদের দোসর ও ভারতের গোয়েন্দা সংস্থা র’এর এজেন্টরা। আমরা জুলাই বিপ্লব পরবর্তী সরকারের কাছে দাবি জানাই আপনারা অবিলম্বে সেনাকর্মকর্তাদের হত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন।
জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান শফিউর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সবসময়ই ক্ষমতাকে ব্যবহার করে ফ্যসিবাদ প্রতিষ্ঠায় তৎপর ছিল। তারা গণতন্ত্রের নাম করে বারবার ফ্যাসিবাদের দিকেই অগ্রসর হয়। এই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আবার একটা গণহত্যা চালাবে এটা আমরা কখনোই হতে দিব না।
শহীদ সেনা দিবস: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান পিলখানায় শহীদ সেনাদের পরিবারের দাবি ছিলো সেনা দিবস ঘোষণার। সেটি বাস্তবায়িত হয়েছে। কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে আশ্বস্ত করেন তিনি।
নাহিদ ইসলাম এর পদত্যাগ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে। দলের দায়িত্ব নিতে পদ ছেড়েছেন তিনি।
গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ৮ আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরে তাকে তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
‘র’-এর এজেন্ট হিসাবে অভিযুক্ত কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা
২০১৮ সালে মধ্যরাতের নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত আলেমকে গ্রেপ্তার ও গুম করেছিলেন শেখ হাসিনার সরকার। গ্রেপ্তার ও গুমের পর ডিবি অফিসে গোয়েন্দাদের পাশাপাশি ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করতেন দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।
তার সঙ্গে হিন্দিভাষী লোকজনও জিজ্ঞাসাবাদে অংশ নিতেন। তারা জিজ্ঞাসা করতেন আলেমরা কেন ভারত ও আওয়ামী লীগবিদ্বেষী। হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন হিসেবেও তারা তখন উল্লেখ করেন। এমন গুরুতর অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী এবং প্রবাসী হাফেজ আতিকুল্লাহ জুলফিকার।
আমার দেশকে এই দুজন ভুক্তভোগী জানান, সন্তোষ শর্মার পাশে গোয়েন্দা কর্মকর্তারাও অসহায় বোধ করতেন।
মুফতি হারুন ইজহারকে ২০২১ সালের অক্টোবর মাসে শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেপ্তার করে ডিবিতে নেওয়া হয়। আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দুবাই প্রবাসী আতিকুল্লাহ জুলফিকারকে ২০১৯ সালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) চার মাস গুম করে রাখে।
সন্তোষ শর্মার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসসি উইং বা ‘র’-এর এজেন্ট হওয়ার গুরুতর অভিযোগ তুলে মুফতি হারুন ইজহার চৌধুরী আমার দেশকে বলেন, ‘দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা ডিবি কার্যালয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতেন এবং তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারাও থাকতেন।’ তবে সন্তোষ শর্মা এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন।
মুফতি হারুন ইজহার অভিযোগ করেন, ‘২০২১ সালের অক্টোবর মাসে শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সন্তোষ শর্মা তাকে জিজ্ঞাসাবাদ করতেন। তার সঙ্গে এক ব্যক্তি ছিলেন, যিনি নিজেকে শ্রীলঙ্কান বলে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে ভারতীয় ছিলেন। ওই ব্যক্তির নাম ছিল ড. নিতিশ।’
হারুন ইজহার বলেন, ‘সন্তোষ শর্মা আমাকে প্রশ্ন করেছিলেন- আমরা কেন ভারতবিদ্বেষী, কেন আওয়ামী লীগবিদ্বেষী? তিনি (সন্তোষ শর্মা) মন্তব্য করেছিলেন- হেফাজতে ইসলাম তো জঙ্গি সংগঠন এবং তারা সবাই আফগান সাপোর্টার ।’
হেফাজতের এই নেতা আরো অভিযোগ করেন, “ডিবিতে গোয়েন্দা কর্মকর্তাদের সামনেই সন্তোষ শর্মা হুমকি দিয়ে বলেছিলেন ‘ঠিকমতো কথা না বললে মাসুল দিতে হবে’।”
ডিবির অভিজ্ঞতা বর্ণনাকালে মুফতি হারুন ইজহার আরো বলেন, ‘জিজ্ঞাসাবাদকালে প্রথমে আমার চোখ বাঁধা ছিল। পরে চোখ খুলে দেয়। প্রথমে আমি তাকে (সন্তোষ শর্মা) চিনতে পারিনি। কিন্তু কারাগার থেকে বের হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে ছবি ও ভিডিও দেখে তাকে চিনতে পারি। ডিবি কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সন্তোষ শর্মা এবং ড. নিতিশ।’
হারুন ইজহার বলেন, ‘ডিবির ডিসি আব্দুল মান্নান, এডিসি ইমরান ও এডিসি তৌহিদও জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন।’ তিনি বলেন, ‘ড. নিতিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে যাওয়ার সময় ডিসি মান্নানের কাছে একটি খাম দিয়ে যান, যেখানে একটি কাগজ ছিল। পরে ডিসি মান্নান ওই কাগজ হাতে নিয়ে আমাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে আসেন এবং বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।’
নিতিশের সঠিক পরিচয় সম্পর্কে আমার দেশ নিশ্চিত হতে পারেনি।
দেশে ফিরেই গুম ও রিমান্ড
মুফতি হারুন ইজহারের মতো একই ধরনের অভিযোগ করেছেন দুবাই প্রবাসী আতিকুল্লাহ জুলফিকার। প্রবাসে থাকা আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জুলফিকার আমার দেশকে জানান, ২০১৯ সালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) তাকে চার মাস গুম করে রাখে। এরপর তাকে তিনটি মিথ্যা মামলায় অভিযুক্ত করে পাঁচ বছর কারাগারে রাখা হয়।
আতিকুল্লাহ বলেন, ‘২০১৯ সালের ১৩ জুন ঢাকার বাসাবো এলাকায় আমার ব্যবসায়ী অংশীদারের বাসায় যাওয়ার সময় সাদা পোশাকের অজ্ঞাত ব্যক্তিরা চোখ বেঁধে তুলে নিয়ে যায়। এ সময় ১৬ বছর বয়সি ভাগনে মো. হুজাইফা তাহমিদকেও তুলে নেয়। পরে ঢাকার সিটিটিসিতে আটকে রেখে চার মাস তিন দিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়।’
গুম হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন হাফেজ আতিকুল্লাহ জুলফিকারের আরেক ভাগনে হাফেজ মো. মনছুর আলম। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের ‍উদ্ধারে সহায়তা চেয়ে ২০১৯ সালের ১৬ জুন র‌্যাব-১০-এ একটি আবেদনও করেছিলেন তিনি। পরদিন একই আবেদন করেছিলেন র‌্যাব-৩-এ। এ ছাড়া খিলগাঁও থানায়ও সাধারণ ডায়ারি করেছিলেন তিনি।
গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ পাঁচ বছর পর তিনি কারামুক্ত হন।
আতিকুল্লাহ বলেন, ‘গুমকালে আমাকে ব্যাপক মারধর করতেন এডিসি তৌহিদ।’
এ সময় ডিবি অফিসের ভেতর পুলিশের কেউ নন, এমন ব্যক্তিদের আনাগোনা সম্পর্কেও গুরুতর অভিযোগ করেন তিনি।
আতিকুল্লাহ বলেন, ‘চার মাস গুম রাখার পর তাকে দুই দফায় রিমান্ডে নিয়েছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের পাশাপাশি দুজন হিন্দিভাষী ব্যক্তি আমাকে জিজ্ঞাসাবাদ করেন। তারা ভারতে তাদের হয়ে চরমপন্থি কর্মকাণ্ডে জড়ানোর প্রস্তাব দেন। তাদের একজন ছিলেন সিভিল পোশাকধারী।’
এক প্রশ্নের জবাবে আতিকুল্লাহ আরো বলেন, ‘আমার চোখ খোলা রেখেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ সময় ডিবির সঙ্গে থাকা এক ব্যক্তি আমাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একাধিক প্রশ্ন করেন। তখন দুই ব্যক্তি হিন্দিতে আমাকে প্রশ্ন করছিলেন এবং তাদের সহায়তা করছিলেন বাংলাভাষী ওই ব্যক্তি।’
তিনি আরো বলেন, ‘তারা আমাকে ভারতে চরমপন্থায় জড়িত হওয়ার প্রস্তাব দেন। এ ছাড়া আল মারকাজুলের শীর্ষ এক ব্যক্তি সম্পর্কেও প্রশ্ন করে মিথ্যা জবানবন্দি আদায়ের চেষ্টা করেন ।’
আতিকুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমি একটি ছবি দেখে ওই ব্যক্তিকে চিনতে পারি। ডিবির জিজ্ঞাসাবাদে পুলিশের সঙ্গে থাকা সিভিল পোশাকধারী ওই ব্যক্তি বর্তমানে দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা।’
আতিকুল্লাহ বলেন, ‘আমাকে নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়।’ তবে হিন্দিভাষী ব্যক্তিদের পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি ভুক্তভোগী এই প্রবাসী।
আমার দেশ-এর পক্ষ থেকেও ওই দুই ব্যক্তি বা ভারতের হয়ে কাজ করার যে অভিযোগ আতিকুল্লাহ তুলেছেন, তা নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।
কে এই সন্তোষ শর্মা
পুলিশের ওপর প্রভাব বিস্তার করে নির্যাতন চালানোর জন্য সন্তোষ শর্মা পুলিশ কর্মকর্তাদের টাকা দিতেন বলেও অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
সন্তোষ শর্মা বর্তমানে দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক। তিনি এর আগে শক্তি নামক একটি পত্রিকায় কাজ করেছেন। এ ছাড়া সাপ্তাহিক সুগন্ধার মালিক এবং দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন তিনি। সন্তোষ শর্মার শ্বশুর বীরেন শিকদার মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য।
গত বছরের ৫ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২৮ জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি পাঠায়। একই চিঠি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও পাঠানো হয়, যেখানে সন্তোষ শর্মার নাম অন্তর্ভুক্ত ছিল। ইতোমধ্যে তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
অভিযোগের বিষয়ে সন্তোষের ‘অসন্তোষ’
অভিযোগের বিষয়ে গত মঙ্গলবার রাতে কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মার অফিসে কথা হয় এই প্রতিবেদকের। তার কক্ষে তখন পত্রিকার শীর্ষস্থানীয় কয়েকজন সাংবাদিক বসেছিলেন। এ ছাড়া একটি রাজনৈতিক দলের ঢাকার একজন নেতাকেও এই প্রতিবেদকের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
দীর্ঘ আলাপের পর অভিযোগের বিষয়টি সন্তোষ শর্মা হেসে উড়িয়ে দেন। মুফতি হারুন ইজহারের অভিযোগের বিষয়ে সন্তোষ শর্মা আমার দেশকে বলেন, ‘হারুন ইজহারের সঙ্গে কোনোদিনই আমার কথা হয়নি। তার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
‘আপনি কখনো ডিবি অফিসে যাননি’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পেশাগত কাজে তো আমি ডিবি কার্যালয়ে গিয়েছি।’
প্রবাসী হাফেজ আতিকুল্লাহ জুলফিকারের প্রসঙ্গে সন্তোষ শর্মা বলেন, ‘আপনার মুখে এই নাম প্রথম শুনলাম।’
সন্তোষ শর্মার দাবির বিষয়ে গত বুধবার আবারো মুফতি হারুন ইজহারকে ফোন করে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সে মিথ্যাবাদী। ডিসি আব্দুল মান্নান, এডিসি ইমরান ও এডিসি তৌহিদকে জিজ্ঞাসাবাদ করলে সত্যতা পাওয়া যাবে।’
এই বিতর্কের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাকরিজীবী নারীরা ব্যাগে যা রাখতে পারেন
চাকরিজীবী নারীদের প্রতিদিন সকালে অফিসে যেতে হয়। সারাদিন কাজ করে যখন তার ঘরে ফেরার যখন সময় হয় ততক্ষণে বিকাল হয়ে আসে। যেহেতু দীর্ঘ সময় ঘরের বাইরে থাকতে হয় সেহেতু এই সময়ের মধ্যে অনেক কিছুই প্রয়োজন হতে পারে। তবে সবকিছু ব্যাগে নিয়ে যাওয়া সম্ভব নয়। আবার কিছু জিনিস সঙ্গে না রাখলেই নয়।
একজন চাকরিজীবী নারী ব্যাগে কি কি রাখবেন?— এক বাক্যে বলতে গেলে বলতে হবে এমন কিছু জিনিস রাখা জরুরি যেগুলো ব্যাগে না থাকলে আপনি কখনো কখনো অসুবিধায় পড়ে যেতে পারেন। চলুন তালিকাটি একবার মিলিয়ে নেওয়া যাক।
ওয়ালেট, ফোন, চার্জার: ফোন ব্যবহার করেন না এমন মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না! বিশেষ করে কর্মজীবী নারীরা ঘরের বাইরে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে টাকার ব্যাগ, ফোন এবং ফোনের চার্জার রাখতে ভুলে যাবেন না। মোটামুটি এই তিনটি জিনিস থাকলে যে কোনও সমস্যা মোকাবিলা সহজ হয়ে যায়। এ ছাড়া পাওয়ার ব্যাঙ্কও সঙ্গে রাখতে পারেন। এতে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলেও বিশেষ চিন্তা থাকবে না।
স্যানিটারি ন্যাপকিন ও ওষুধ: নারীদের ব্যাগে থাকতে পারে স্যানিটারি ন্যাপকিন এবং প্রয়োজনীয় ওষুধ। ওষুধের মধ্যে ব্যাগে ব্যান্ড-এইড, প্যারাসিটামল, পেট খারাপের ওষুধ, দৈনন্দিন ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজ়ার রাখতে পারেন।
হেয়ারব্যান্ড ও চিরুনি: অধিকাংশ নারীই চুলের প্রতি যত্নশীল। চুলের যত্নে ব্যাগে চিরুনি, হেয়ারব্যান্ড, গার্ডার ইত্যাদি রাখতে পারেন। চুল এলোমেলো হয়ে এগুলো প্রয়োজন পড়বে।
মেকআপ: ব্যাগে রাখতে পারেন টুকিটারি মেকআপ সামগ্রী। যেমন— লিপস্টিক, লিপবাম, কমপ্যাক্ট পাউডার, অ্যান্টিসেপ্টিক ক্রিম, ছোট সানস্ক্রিন লোশন আর পারফিউম।
সেফটিপিন ও টিস্যু: সেফটিপিন কিংবা টিস্যু কত যে জরুরি তা কম-বেশি সব নারীই জানেন।
শুকনো খাবার: কর্মজীবী নারীদের ব্যাগে সব সময় থাকতে পারে কিছু শুকনো খাবার। ক্লান্তি কাটাতে পারে এমন খাবার সঙ্গে রাখা ভালো। যেমন— বাদাম, কিশমিশ, খেজুর ইত্যাদি।
অতিরিক্ত এক সেট চাবি: তাড়াহুড়ো করে ঘর থেকে বের হওয়ার সময় মনের ভুলে চাবি ঘরে রেখেই বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই গাড়ির চাবি হোক অথবা ঘরের চাবি, অতিরিক্ত এক সেট চাবি ব্যাগে রেখে দিতে পারেন।
এসব ছাড়াও, ব্যাগে রুমাল, পানির বোতল, পরিচয়পত্র এবং সানগ্লাস রাখতে পারেন।
ফ্যাসিবাদী দোসরদের তালিকা প্রকাশ করল এনআরসি
জুলাই গণহত্যা সংঘটিত করে গণপ্রতিরোধের মুখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ ও দোসর রাজনৈতিক দলগুলোর মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের ফ্যাসিবাদী ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
শনিবার সন্ধ্যায় ফ্যাসিবাদ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থানকারী ‘ছাত্রজনতার গণঅবস্থানের দশম দিন উপলক্ষে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা ঘোষণা করেন বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ বিলোপে আমরা এ গণঅবস্থান থেকে পাঁচ দফা দাবি পেশ করেছি। এর তৃতীয় দফার আলোকে আমরা আজ ফ্যাসিবাদী মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের তালিকা প্রকাশ করেছি। তালিকাভুক্তদের গ্রেপ্তার করে ৭ থেকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করতে হবে। এমনকি তাদের নির্বাচন করার অধিকারও বাতিল করতে হবে।
তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী রেজিমের সকল মন্ত্রীসভার সদস্য ও উপদেষ্টাদের ফ্যাসিস্ট সন্ত্রাসী ঘোষণা করছি। তাদের সকলকে গ্রেপ্তার ও ফ্যাসিস্ট হিসেবে ১৪ থেকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার দাবি জানাই। যারা উগ্র ফ্যাসিস্ট মন্ত্রী ছিল তাদের ১৪ বছরের কারাদণ্ড হবে। যারা বিতর্কিত নয় এবং তুলনামুলকভাবে কম খারাপ তারা স্রেফ হাসিনার মন্ত্রীসভার সদস্য হওয়ায় কারণে সাত বছরের কারাদণ্ড ভোগ করবেন। এরা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। জনপরিসরে, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বক্তৃতা করতে পারবে না।
ফজলুর রহমান আরও বলেন, তালিকায় যেসকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টার নাম রয়েছে আমরা তাদের সকলকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।
ফ্যাসিবাদীদের তালিকা প্রকাশের সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো:শফিউর রহমান, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম-আহ্বায়ক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী সদস্য সচিব গালীব ইহসান ও আব্দুস সালাম, সদস্য মাহমুদুল হাসান ফয়সাল এছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো: আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. ফরহাদ আহমদ আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা মো. ওমর ফারুক ও আবু সাঈদের অনশনের মধ্য দিয়ে রাজু ভাস্কর্যের চলমান কর্মসূচি শুরু হয়। পরে ১৫ ফেব্রুয়ারি অনশনে যোগ দেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
১৬ ফেব্রুয়ারি উত্তরার শহীদ রানা তালুকদারের পরিবার এ কর্মসূচিতে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর আহ্বান জানান। তার অনুরোধে অনশন ভেঙে লাগাতার গণঅবস্থান শুরু হয়।
১৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
দাবিগুলো হলো:
১.⁠ ⁠গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র ১৪ দল ও মহাজোট এবং এসব দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
২.⁠ ⁠সকল ফ্যাসিবাদী দল ও সংগঠনের কার্যালয় ও সকল সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে।
৩.⁠ ⁠২০০৯-২০২৫ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল মন্ত্রীপরিষদ সদস্য, সকল এমপি, সকল জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ডেজিগনেটেড ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেপ্তারি পরওয়ানা জারি ও বিচারের মুখোমুখি করতে হবে।
৪.⁠ ⁠ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যেকোনো দল ও সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে।
৫.⁠ ⁠ফ্যাসিবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে।
রোজায় ডায়াবেটিস রোগীর করণীয়, বা জানা দরকার
‘মনে রাখতে হবে যে, আমি যে রোজা রাখলাম, আমার এখন তাহলে করণীয়টা কী? আমার তো পরীক্ষা করতে হবে। গ্লুকোজ টেস্ট করতে হবে। আমি রোজা রেখেছি। আমি কি পারব? এটার জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অনেক আগেই সমাধান দিয়েছে। তারা বিশ্বের আলেম, বাংলাদেশের আলেমদের সাথে কথা বলে একটা চুক্তিনামা করেছে এবং তারা প্রমাণ করে দেখিয়েছে যে, ডায়াবেটিস রোগী যদি শুধু নিজেকে সুস্থ রাখার জন্য ব্লাড টেস্ট করে, রক্ত গড়িয়ে পড়ে না, তাহলে কিন্তু রোজার ক্ষতি হয় না।’
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। এ মাসে অন্য অনেকের মতো ডায়াবেটিস রোগীরাও রোজা রাখবেন। সে ক্ষেত্রে তাদের করণীয় ও বর্জনীয়গুলো এক ভিডিওতে তুলে ধরেছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল। পরামর্শগুলো তার ভাষায় পাঠকদের সামনে তুলে ধরা হলো।
প্রস্তুতি
সবাই যারা সামর্থ্যবান মুসলিম, যাদের ওপর রোজা ফরজ হয়েছে, আমরা সবাই আসলে চাই এ সময়ে রোজা রেখে ওপরওয়ালার নৈকট্য লাভের যে সুযোগ, সেটা থেকে যেন আমরা কেউই বঞ্চিত না হই। এরই অংশ হিসেবে আমরা আসলে প্রতি বছর রোজা রাখি; রোজা রাখছি আমরা অনেকেই, কিন্তু যারা ডায়াবেটিস রোগী, তাদের মধ্যে অনেকগুলো প্রস্তুতির বিষয় আছে। তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত অনেকগুলো গাইডলাইন প্রয়োজন।
যেমন: প্রথম কথাই হচ্ছে আপনি রোজা রাখবেন রমজান মাসে টানা এক মাস। আপনি ডায়াবেটিসে আক্রান্ত রোগী। প্রস্তুতি শুরু করবেন কখন? উত্তরটা কিন্তু তিন মাস আগে। সেটা কী? আমি রোজা শুরু করার আগে আমার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে নেব যে, ‘আমি ডায়াবেটিসে আক্রান্ত একজন রোগী। আমি রোজা রাখব। আমার জন্য কী কী উপদেশ আছে?’ উনি (চিকিৎসক) তখন আপনাকে চেকআপ করবেন এবং আপনার রেকর্ডগুলো দেখবেন, আপনার ডায়াবেটিস লেভেলটা ফ্লাকচুয়েট করে কি না, ওপরে-নিচে হয় কি না। আপনার কিডনিটা ভালো আছে কি না, আপনার অন্য কোনো রোগ আছে কি না। এগুলো যদি দেখে মনে হয় আপনি স্ট্যাবল (স্থিতিশীল) আছেন, সে ক্ষেত্রে আপনাকে কিন্তু উপারা সাজেস্ট করবেন যে, ‘হ্যাঁ, আপনি রোজা রাখেন। সে ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই।’
এখন যেহেতু হাতে আর সময় নেই, এই ভিডিওটি প্রথমবার যারা দেখলেন, তাদের হাতে মাত্র কয়েক দিন, কয়েক ঘণ্টা বাকি আছে। আমি তাদের ক্ষেত্রে বলব, আপনি তো জানেন আপনার রিসেন্টলি ডাটাগুলো কেমন, আপনার ডায়াবেটিস কেমন থাকছে, কমছে না বাড়ছে, ফ্লাকচুয়েশনটা কেমন হয়, এটা আপনি যদি মাথায় রাখেন, আমার মনে হয় টেনশন করার কোনো কারণ নাই।
সেহরি
এখন আসেন যে, কিছু টিপস দিব, খুব গভীরে যাব না। একজন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি যদি মনে করেন যে, আমি সুস্থ আছি, আমার সব ঠিক আছে, আমি রাখতে চাই, কোনো বাধা নেই। আপনার যদি অন্য কোনো খারাপ কন্ডিশন না থাকে, রাখতে পারেন। রাখার ক্ষেত্রে যদি আমরা সেহরির কথা চিন্তা করি, সেহরিতে কী খাব? একদম সরাসরি কথা।
সোজা কথা হচ্ছে আপনি সেহরিতে যে খাবারটি গ্রহণ করবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে, আমি ১৪/১৫ ঘণ্টা একেবারেই না খেয়ে থাকব। তার মানে সেহরির সময় আমি এমন একটা খাবার গ্রহণ করব, যেটা মোটামুটি আমাকে লম্বা সময় এনার্জি দেয়।
সে ক্ষেত্রে কিন্তু দেখবেন যে, ভাতের থেকে রুটি কিন্তু বেশি সময় মানুষের শরীরে শক্তির জোগান দেয়। ভাত কিন্তু খুব দ্রুত শক্তি দেয় এবং খুব দ্রুত নিঃশেষ হয়ে যায়। সে কারণে আমরা ভাতকে খুব একটা সাজেস্ট করি না।
ডায়াবেটিস রোগীদের জন্য আমরা সেহরির ক্ষেত্রে বলি আপনি একটু অপেক্ষা করেন। একেবারে আজান হওয়ার, অর্থাৎ সেহরির সময় শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে গিয়ে খাবেন। তাহলে আপনার জন্য সারা দিন রোজা রাখতে কষ্ট হবে না। তখন ডিউরেশনটা কম হবে। অনেকে রাত একটা-দুইটার মধ্যে খেয়ে ফেলেন। এটা ঠিক না। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী।
সে ক্ষেত্রে খাবারের আইটেমের ক্ষেত্রে যদি সকালবেলা প্রবলেম না হয়, তারা যদি ফলমূল রাখতে পারেন, যদি খেজুর রাখেন, রুটিটা রাখেন, আমার মনে হয় যে, তিনি অনেক বেশি পুষ্টি বা এনার্জি নেয়ার একটা অবস্থায় থাকবেন।
সারা দিন না খেয়ে থাকব, সে জন্য কোনো অবস্থাতেই পেট ভরে খাব, চান্স পেয়েছি খেয়ে নিই, এমনটা যেন না হয়। তাতে দেখা যাবে যে, আপনার সকালবেলা পেট খারাপ হবে। তখন কিন্তু আপনি রোজাটাও রাখতে পারবেন না; প্রবলেমটা আরও বাড়বে। এমনিতেই অনেকের পেট খারাপ হয়। কারণ খাবারের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে।
সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন। সারা দিন থাকলেন। ডায়াবেটিস রোগীর জন্য ভয় কখন? ভয়টা হচ্ছে বিকেলের দিকে।
তার কিন্তু হঠাৎ করে হাইপো (রক্তে শর্করা কমে যাওয়া) হয়ে যেতে পারে। অনেক কমে যেতে পারে। কমে গিয়ে তিনি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন। যদি মাথা ঘোরায়, চোখে অন্ধকার দেখেন, পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, ঘাম হয়, এ সময় তো আল্লাহর বিধানই আছে। রোজা না রাখা আপনার জন্য সেই সময় দায়িত্ব। সেটা আপনি মেনে নিলেন।
টেস্ট
এখন সারা দিনে আপনি রোজা রাখছেন। মনে রাখতে হবে যে, আমি যে রোজা রাখলাম, আমার এখন তাহলে করণীয়টা কী? আমার তো পরীক্ষা করতে হবে। গ্লুকোজ টেস্ট করতে হবে। আমি রোজা রেখেছি। আমি কি পারব? এটার জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অনেক আগেই সমাধান দিয়েছে। তারা বিশ্বের আলেম, বাংলাদেশের আলেমদের সাথে কথা বলে একটা চুক্তিনামা করেছে এবং তারা প্রমাণ করে দেখিয়েছে যে, ডায়াবেটিস রোগী যদি শুধু নিজেকে সুস্থ রাখার জন্য ব্লাড টেস্ট করে, রক্ত গড়িয়ে পড়ে না, তাহলে কিন্তু রোজার ক্ষতি হয় না। ফলে আমাদের সম্মিলিত আলেম সমাজের যে মতামত, সেটা অনুযায়ী কিন্তু যদি আপনার প্রয়োজন হয় জীবন রক্ষার্থে এবং একই সঙ্গে রোজা রাখার স্বার্থে, টেস্ট করতে পারেন। তাতে কোনো ক্ষতি নাই।
ইফতার
ইফতারের সময় আপনি কীভাবে কী করবেন? এটা জটিলতর একটা বিষয় যে, ইফতারের সময় তো আমার একটু ভাজাপোড়া না খেলে হবে না। আবার ওষুধ নিতে হবে। আবার একটু শরবত না খেলে কী রকম হয়? বলা হয়ে থাকে, যারা ডায়াবেটিস রোগী চেষ্টা করেন, যত কমসংখ্যক, একেবারে না খেলে আরও ভালো। ভাজাপোড়াটা অ্যাভয়েড করাটা সবচেয়ে ভালো।
যদি শরবতের দিকে আসি, চিনির শরবত কোনো দরকারই নাই। আপনি যদি ডাব একটা ম্যানেজ করতে পারেন, খুবই ভালো। যদি ডাব ম্যানেজ করতে না পারেন, একটু ফ্রুটগুলোকে জুস করে নিলেন, খুব বেশি সেখানে চিনি যোগ করলেন না, তাহলে কিন্তু আপনি অনেকটা ভালো খাবার গ্রহণ করলেন। চেষ্টা করবেন যে, ইফতারের পরপর কিছুটা বিশ্রাম নিতে।
রাতের খাবার
এখন নেক্সট কোশ্চেন আসে যে, আমি রাতের খাবারটা খাব কি খাব না? এটা আপনার ওপর নির্ভর করে। আপনি যদি মনে করেন যে, আমি ভালোভাবে ইফতার করেছি, আমি আর খেতে চাই না, ওকে; নো প্রবলেম। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই।
এরপর কোশ্চেন আসে যে, ডায়াবেটিস রোগীর তো একটা হাইপো হওয়ার ভয়। আরেকটা কী ভয়? আরেকটা ভয় হচ্ছে তার শরীরে পানিশূন্যতা হতে পারে। সারা দিন তিনি পানি গ্রহণ করেননি। সেই ক্ষেত্রে তাদের জন্য টিপস হচ্ছে আপনি ইফতারের পর থেকে একবারে ঘুমানোর আগ পর্যন্ত প্রতি ঘণ্টায় পানি গ্রহণ করবেন। তাতে কী হবে? আপনার ডিহাইড্রেশনটা ফিলআপ (পানিশূন্যতার ঘাটতি পূরণ) হয়ে যাবে এবং সকালবেলা (ভোররাত) আপনি যখন সেহরি করতে আবার উঠবেন, তার আগে কিন্তু টোটালি ফিলআপ। আপনি একদম ফিল ফ্রি।
ব্যায়াম
এবার আসল ব্যায়ামের কথা। সব মানুষেরই ব্যায়ামের প্রয়োজন। ডায়াবেটিস রোগীরা বাধ্য হন ব্যায়াম করতে। এ কারণে আমাদের শ্রদ্ধেয় ইব্রাহিম স্যার বলতেন, ‘আপনার ডায়াবেটিস হয়েছে। তার মানে আপনি ভাগ্যবান। কারণ আপনার বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে গেল। কারণ সাধারণ মানুষ নিয়ম মানতে চায় না। ডায়াবেটিস হলে তখন সবাই নিয়ম মানে। তার আয়ু আল্লাহ হয়তো বা বাড়িয়ে দেন অথবা যতদিন তার আয়ু আছে, তিনি সুস্থ থাকেন।’ সো এটা এক দিক থেকে গুড নিউজ, ডায়াবেটিস আছে।
ব্যায়ামের ক্ষেত্রে যেটা করণীয়, সেটি হলো যে আপনার ব্যায়ামের সময় মনে রাখতে হবে যে, আমি অবশ্যই রাতের দিকে ব্যায়াম আমি করতে পারি, কিন্তু যদি আপনি চিন্তা করেন আমি ২০ রাকাত নামাজ, তারাবির নামাজ একেবারে ২০ রাকাতই প্রতিদিন পড়ব, কোনো দরকার নেই তাহলে (বাড়তি ব্যায়ামের)। ওইটাই বড় ব্যায়াম। নতুন করে ব্যায়ামের আর কোনো প্রয়োজন নেই। সো যিনি ২০ রাকাত নামাজ পড়ছেন, তার কোনো দরকার নাই আলাদা করে ব্যায়াম করার।
কেউ যদি না মনে করেন যে, না আমার আলাদা করে করতেই হবে, তাহলে ইফতারের পরে হালকা রেস্ট নিয়ে উঠে একটু হালকা হাঁটাহাঁটি করলেন। এটাই এনাফ। এখন তো আমরা সবাই ঘরেই থাকছি; ঘরেই নিয়ে নিলে হবে।
ওষুধ
ওষুধ গ্রহণ করার ক্ষেত্রে আমরা যেটা বলি যে, আপনার সকালটা। আপনি সকালবেলাতে একটা ওষুধ গ্রহণ করতেন, ওইটা হয়ে যাবে আপনার ইফতারের সময়। তাই না? আর রাতেরটা হয়ে যাবে সেহরির সময়। তাইলে ধরেন যে, আপনি সেহরির সময় যে ডোজটা নেবেন, সেটা আপনি অরিজিনাল যে ডোজটা নিতেন, তার অর্ধেক নেবেন। অর্ধেক নেবেন কী কারণে? সেহরির সময় যদি আপনি ফুল ডোজ নিয়ে নেন, তাহলে কী হবে? সারা দিনে খুব দ্রুতই কিন্তু সুগারটা ফল করতে পারে। আমরা হাফ ডোজ দিচ্ছি তাইলে কী কারণে, যাতে বিকালের দিকে আপনি হাইপো না হন।
আপনার গ্লুকোজ লেভেল যাতে ফল না করে। সে কারণে আপনি রিগুলার ডোজ যেটা রাতে নিচ্ছেন, সেটার আপনি অর্ধেক নেবেন।
আর ইফতারে…আপনারা জানেন যে, কিছু কিছু ওষুধ আমরা ইফতারের, মানে খাওয়ার আধা ঘণ্টা পরে নিই। যেমন: সকালের নাশতাটাই তো আপনার ইফতার, তাই না? সকালের নাশতাটা ইজ ইকোয়াল টু ইফতার। তাহলে সকালে নাশতার আধা ঘণ্টা আগে আপনি ওষুধ খেতেন অন্য সময়। এখন কী করবেন?
খুবই সহজ। সেটা হলো আপনি পানিটা মুখে দিয়েই ওষুধটা নিলেন বা ইনসুলিনটা নিলেন, নিয়ে আপনি ইফতারটা দ্রুতই করে ফেলুন। এখানে ৩০ মিনিট অপেক্ষা করার কোনো দরকার নাই।
পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি এনআরসির
বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দ দুটি ফের মুদ্রিত করার দাবিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিছিল করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার বাদ জুমা ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ মিছিল বের করা হয়। মিছিল থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফিলিস্তিনের গাজাবাসীর ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, গালীব ইহসান ও সৌরভ শাকিল।
সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাবি শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল হক প্রমুখ।
ট্রাম্পের গাজা আগ্রাসন রুখে দাঁড়ানোর আহবান জাতীয় বিপ্লবী পরিষদের
ফিলিস্তিনের গাজা দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনের হুমকি রুখে দিতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ট্রাম্পের গাজা আগ্রাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে এসব কথা বলা হয়।
সদ্য গঠিত দলটি বলছে, দেড় বছর ধরে গণহত্যার শিকার গাজার বাসিন্দাদের উচ্ছেদে প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা ইতিহাসের জঘন্যতম পৈশাচিকতা ছাড়া আর কিছুই নয়। এ আগ্রাসন শুধু মুখে প্রতিবাদ করলে হবে না বরং সর্বাত্মক উপায়ে ফিলিস্তিনের পাশে থাকতে হবে।
জুমার নামাজের পরপরই জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মী ও মুসল্লিরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’ ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ‘বিশ্ববাসী এক হও, গাজা আগ্রাসন রুখে দাও’ ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভ পূর্ব সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন।
তিনি বলেন, গাজা দখলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীর জর্ডান ও মিশরে পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে গাজাকে ইসরায়েলের অধিভুক্ত করার পাঁয়তারা চলছে। এর বিরুদ্ধে সকল মুসলিম দেশকে রুখে দাঁড়াতে হবে।
জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান শফিউর রহমান জানিয়েছেন, ফিলিস্তিনকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব সময় প্রাসঙ্গিক রাখতে স্থায়ীভাবে প্রতি শুক্রবার বাদ জুমা কর্মসূচি পালন করবে জাতীয় বিপ্লবী পরিষদ। এরই অংশ হিসেবে আজ ‘ফিলিস্তিনকে ভুলে যাবে না বাংলাদেশ’ শীর্ষক বিক্ষোভ করা হয়েছে। আগামী সপ্তাহেও একই কর্মসূচি পালন করা হবে।
জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আবদুস সালাম ও ডা. মাসুম বিল্লাহ, সদস্য তোফায়েল হোসেন, মামুনুর রশীদ ও মেহেদী হাসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, কেন্দ্রীয় সদস্য আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ ইফাত ও শিহাব উল হক প্রমুখ।
হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের কল্যাণে স্কোরকার্ডে যে রান জমা হয়, তা নিয়ে ভারতের লম্বা ব্যাটিং লাইন আপের বিপক্ষে লড়ার আশা করাই ছিল ‘বাড়াবাড়ি’। তবু বাংলাদেশের বোলাররা খেই হারালেন না, পুরোটা সময় সেরাটা দেওয়ার চেষ্টা করে গেলেন।
তাসকিন, মিরাজ, রিশাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে সংগ্রাম করতে হলো ভারতের সব ব্যাটসম্যানকেই। রোহিত শর্মার দাপুটে শুরুর পর দীর্ঘ পথ পাড়ি দিলেন ওপেনার শুভমান গিল। দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিলেন সেঞ্চুরি, তার সঙ্গে থাকলো লোকেশ রাহুলের অবদানও। চাপে পড়লেও শেষ হাসি হেসে মাঠ ছাড়লো ভারতই।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। এমন হারের পর ব্যাটিংয়ের হতাশা আরও বাড়তে পারে নাজমুল হোসেন শান্তর দলের। স্কোরকার্ডে আরও ৩০-৪০ রান থাকলে লড়াইয়ের পথটা যে ভিন্ন হতো, ম্যাচ চলাকালীনই সেটা বুঝতে পেরেছে তারা। তাতে অবশ্য কিছুই যায় আসে না, দিন শেষে ফলটাই তো মূখ্য। কারণ, রেকর্ড বইয়ে কেবল ভারতের জয়ের কথাই লেখা থাকবে, যেখানে আলাদা করে লেখা থাকবে না বাংলাদেশের ভালো বোলিংয়ের কথা।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দিক হারায়, ৩৫ রানেই খোয়ায় ৫ উইকেট। এখান থেকে হাল ধরে রেকর্ড জুটি গড়েন হৃদয় ও জাকের। অসাধারণ ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হৃদয়, হাফ সেঞ্চুরির দেখা পান জাকের। শেষ দিকে ছোট ক্যামিও ইনিংস খেলেন রিশাদ হোসেন। ২ বল আগে অলআউট হওয়া বাংলাদেশ তোলে ২২৮ রান। জবাবে ম্যাচসেরা শুভমানের সেঞ্চুরি এবং রোহিত ও রাহুলের চল্লিশোর্ধ ইনিংসে ২১ বল হাতে রেখে জিতে যায় ভারত।
লক্ষ্য তাড়ার পথটা ভারতের জন্য সহজ ছিল না। রোহিত ৩৬ বলে ৭টি চারে ৪১ রান করে ফেরার পর তাসকিন, মিরাজ, রিশাদদের বোলিংয়ের বিপক্ষে কঠিন সময় যায় তাদের। বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, অক্ষর প্যাটেলরা দলের স্কোরকার্ডে অবদান রাখতে পারেননি। রান তুলতে সংগ্রাম করা কোহলি ৩৮ বলে একটি চারে ২২ রান করে রিশাদের শিকারে পরিণত হন। ১৭ বলে ১৫ রান করা শ্রেয়াসকে ফেরান মুস্তাফিজুর রহমান। অক্ষর ১২ বলে ৮ রান করে রিশাদের বলে তার হাতেই ক্যাচ দেন।
চার উইকেট হারানোর পর অবশ্য ভারতকে আর চাপ বুঝতে হয়নি। ৯৮ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন টানা দ্বিতীয় সেঞ্চুরি করা শুভমান ও রাহুল। ১১৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন শুভমান। ২০১৯ বিশ্বকাপের পর ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ধীর গতির সেঞ্চুরি করলেন তিনি। ৫১ ম্যাচের ক্যারিয়ারে এটা তার অষ্টম সেঞ্চুরি। রাহুল ৪৭ বলে একটি চার ও ২টি চক্কায় অপরাজিত ৪১ রান করেন। ১০ ওভারে ৩৮ রানে ২টি উইকেট নেন রিশাদ। ৯ ওভারে ৩৬ রানে এক উইকেট পান তাসকিন। এক উইকেট নেওয়া মুস্তাফিজ ৯ ওভারে খরচা করেন ৬২ রান। সবচেয়ে কম রান দেন মিরাজ। ১০ ওভারে তার খরচা ৩৭, তবে উইকেট পাননি। ৮.৩ ওভারে ৫৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তানজিম হাসান সাকিব।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশ অগোছালো শুরুর পর মুহূর্তেই কোণঠাসা হয়ে পড়ে, ৩৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায়। একে একে ফিরে যান সৌম্য সরকার, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। এর মধ্যে সৌম্য, শান্ত ও মুশফিক রানের খাতাই খুলতে পারেননি। প্রথম ওভারেই ভারতের পেসার মোহাম্মদ শামির ভেতরে ঢোকা বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন সৌম্য। পরের ওভারে থামেন শান্তও। ভারতের আরেক পেসার হর্ষিত রানার অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে কভারে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি।
এরপর চার ওভারের বিরতি, ষষ্ঠ ওভারে গিয়ে আবারও উইকেটের পতন। শামির বলে ব্যাট চালিয়ে সৌম্যর মতো মিরাজও উইকেটের পেছনে ধরা পড়েন, ১০ বলে ৫ রান করেন তিনি। নবম ওভারে বাংলাদেশকে দিক ভুলিয়ে দেন অক্ষর প্যাটেল। ভারতের বাঁহাতি এই স্পিনার পরপর দুই বলে ফেরান তানজিদ ও মুশফিককে। এ কজনের মধ্যে কেবল তানজিদই কিছু রান করতে পেরেছেন, বাঁহাতি তরুণ এই ওপেনার ২৫ বলে ৪টি চারে ২৫ রান করেন। নবম ওভারে আরেকটি উইকেট পেতে পারতেন অক্ষর, হ্যাটট্রিকের কীর্তিতেও উঠতে পারতো তার নাম। কিন্তু জাকেরের তোলা সহজ ক্যাচটি নিতে পারেননি রোহিত শর্মা।
৩৫ রান থেকে জুটি গড়া হৃদয় ও জাকের অনেকটা পথ পাড়ি দেন। চাপ সামলে দারুণ এক জুটি গড়ে তোলেন তারা। এ দুজনের ব্যাটিংয়ের কল্যাণেই ৫ উইকেট পড়ার পর নিজেদের এবং চাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ৪১.১ ওভার ব্যাটিং করে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২০৬ বলে ১৫৪ রানের জুটি গড়েন হৃদয় ও জাকের। এই জুটিতে বেশ কয়েকটি রেকর্ড দখলে নিয়েছেন তারা। ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটাই বাংলাদেশের সেরা জুটি। ভারতের বিপক্ষেও ষষ্ঠ উইকেটে যেকোনো দলের সেরা জুটি এটা। এ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও এটা সেরা ষষ্ঠ জুটি।
জাকেরের বিদায়ে ভাঙে এই রেকর্ড জুটি। এর আগে ১১৪ বলে ৪টি চারে ৬৮ রান করেন জাকের, ওয়ানডেতে এটা তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এরপর হৃদয়ের সঙ্গে যোগ দিয়ে প্রথম কয়েকটা বল দেখে খেলা রিশাদ ঝড় তোলেন। তার ব্যাটে ৪৬তম ওভার থেকে ২০ রান পায় বাংলাদেশ। ১২ বলে একটি চার ও ২টি ছক্কায় ১৮ রান করেন রিশাদ। বাঁ পায়ে চোট পাওয়ায় বাকি পথটা ভালো কাটেনি হৃদয়ের, কয়েকটি বলে নিশ্চিত এক রান হবে জেনেও দৌড়াতে পারেননি তিনি।
দুই বল বাকি থাকতে আউট হওয়া হৃদয় ১১৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ১০০ রানের মহাকার্যকর ইনিংস খেলেন, এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন তিনি। এর আগে শাহরিয়ার নাফিস, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এই আসরে সেঞ্চুরি করেছেন। ভারতের অষ্টম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছানো শামি ৫৩ রানে ৫টি উইকেট নেন। হর্ষিত ৩টি ও অক্ষর ২টি উইকেট পান।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।
তত্ত্বাবধায়ক সরকার : দেশ এখন যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ এখন অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী ও উদ্যমী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান তিনি একথা বলেন।
তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সে নেতৃত্ব দেবার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা ঘুনে ধরা, আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়।
তিনি বলেন, যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমন ভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনরকমে বিঘ্নিত না-হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনক্রমেই বিঘ্নিত না হয়।
ড. ইউনূস, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার প্রাণপ্রবাহ। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্রসমাজ। ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছিল।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের বরেণ্য ব্যক্তিত্ব যাঁরা আজ একুশে পদকে ভূষিত হয়েছেন তাঁদের দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
এ বছর পদকের জন্য মনোনীতরা হলেন— চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)।
এছাড়া, সমাজসেবায় পদক পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।
দেশের বিশিষ্ট সাহিত্যিক, ভাষাসৈনিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।
একুশে পদক গ্রহণ করলেন বিশিষ্ট নাগরিকগন
একুশে পদক গ্রহণ করেছেন আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করেন। সাংবাদিকতা ও মানবাধিকারে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদক দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পদকপ্রাপ্তরা বক্তব্য রাখেন।
এ বছর পদকের জন্য মনোনীতরা হলেন— চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)।
এছাড়া, সমাজসেবায় পদক পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।
দেশের বিশিষ্ট সাহিত্যিক, ভাষাসৈনিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহিদ মিনারে না যাওয়ার আহ্বান এনআরসির
জুলাই-আগস্টে গণহত্যা চলাকালে নীরবতা পালন করায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে না যেতে আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থান থেকে এ ঘোষণা দেন জুলাই বিপ্লবের পর গঠিত প্রথম ছাত্র সংঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
তিনি বলেন, জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ করে ছিলেন। এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। একে একে হাসিনা পালিয়েছে, সংসদ ভেঙে দেয়া হয়েছে, হাসিনার এমপিরাও পালিয়ে গেছে; অথচ রাষ্ট্রপতি হিসেবে মো: সাহাবুদ্দিন বহাল আছেন। ছাত্রজনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি। কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি। তিনি স্রেফ কায়েমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন।
আবদুল ওয়াহেদ বলেন, আমরা স্পষ্ট করে জানাতে চাই, সাহাবুদ্দিনকে জনগণ জনপরিসরে দেখতে চায় না। তার উচিত বঙ্গভবনের চার দেওয়ালের ভেতরে থেকেই জুলাইয়ে নিজের ভূমিকা পর্যালোচনা করা। ফ্যাসিবাদীদের সবার পতনের পর নিজের টিকে থাকার অনর্থকতা অনুধাবন করা। আশা করছি, তিনি বিদায়ের তাগিদ বুঝতে পারবেন।
বিপ্লবী ছাত্র পরিষদের এই আহ্বায়ক আরো বলেন, আমাদের দাবি হলো, ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না। তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে আসবেন না।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ ও দলটির মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থান কর্মসূচি চলছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা মো: ওমর ফারুক ও আবু সাঈদের অনশনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে এতে সম্পৃক্ত হয় বিপ্লবী ছাত্র পরিষদের নেতা-কর্মীরা।
১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীর শহিদ রানা তালুকদারের পরিবার এ কর্মসূচিতে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর আহ্বান জানান। তার অনুরোধে অনশন ভেঙে লাগাতার গণঅবস্থান চলছে।
গণবক্তৃতা, আবৃত্তি, জুলাই গণহত্যার তথ্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও র‍্যাপ সঙ্গীত পরিবেশনসহ নানা আয়োজনে চলছে এ কর্মসূচি।
গ্যাস্ট্রিক এর ব্যথায় যা করবেন
গ্যাসের সমস্যা বলতে পেট ফাঁপা, পেট জ্বালাপোড়া করা, বমি বমি ভাব, মৃদু পেট ব্যথা এবং পেটের কারণে অস্বস্তি বোধ করা এ জাতীয় সমস্যাকে বোঝানো হয়।
কারণ
বিভিন্ন কারণে পেটে গ্যাসের সমস্যা হতে পারে। এদের মধ্যে অন্যতম ডিস্পেপসিয়া, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার, আইবিএস। কোনো কোনো ক্ষেত্রে হেলিকোব্যাকটর পাইলোরি ব্যাকটেরিয়া দ্বারাও পেপটিক আলসার হয়ে ব্যথা হতে পারে।
সে ক্ষেত্রে সুনির্দিষ্ট চিকিত্সা প্রয়োজন রয়েছে। চিকিত্সকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট মেয়াদে ওষুধ সেবন করলে এই ব্যাকটেরিয়া নির্মূল করা সম্ভব। কোনো কোনো ক্ষেত্রে পেটের ক্যান্সারের রোগীও গ্যাসের ব্যথা নিয়ে চিকিত্সকের কাছে আসেন।
রোগ নির্ণয় পদ্ধতি
গ্যাসের সমস্যার সঠিক কারণ নির্ণয় করার জন্য রোগের পুরনো ইতিহাস শারীরিক পরীক্ষা ও ল্যাবরেটরি পরীক্ষা প্রয়োজন। প্রয়োজনে রক্ত পরীক্ষা, ইসিজি এন্ডোস্কোপি (মুখ দিয়ে নল ঢুকিয়ে পরিপাকতন্ত্র পরীক্ষা পদ্ধতি) আলট্রাসনোগ্রাফি করে সঠিক কারণ নির্ণয় করা হয়। তবে যেকোনো পরীক্ষা চিকিত্সকের পরামর্শ নিয়ে করাই ভালো।
গ্যাসের ট্যাবলেট কি কার্যকরী?
যেহেতু বিভিন্ন কারণে গ্যাসের সমস্যা হতে পারে, তাই সব ক্ষেত্রে একই ধরনের ওষুধ কার্যকরী নয়। তবে গ্যাসের সমস্যা ডিস্পেপসিয়া ও পেপটিক আলসারের কারণে হয়ে থাকলে ওমিওপ্রাজল গ্রুপের ওষুধের মাধ্যমে নিরাময় হয়। সব ধরনের গ্যাসের সমস্যা এই ওষুধে ভালো হয় না।
কখন ডাক্তারের শরণাপন্ন হবেন
উপরে বর্ণিত পদ্ধতিগুলো কাজে না লাগলে অথবা বয়স ৫৫ বা এর বেশি হলে গ্যাসের সমস্যার জন্য চিকিত্সকের শরণাপন্ন হওয়া উচিত।
সমাধান
বেশির ভাগ গ্যাসের সমস্যা আমাদের খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতির কারণে হয়ে থাকে। তাই নিয়মিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, অতিরিক্ত ঝাল, ভাজা-পোড়া ও মসলাযুক্ত খাবার পরিহার করা হলে সুফল বয়ে আনতে পারে। খেতে সমস্যা ও উন্নতি না হলে চিকিত্সকের শরণাপন্ন হতে হবে।
খালেদা জিয়া : নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস
দীর্ঘ সতের বছর পর নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত রায়ের এ দিন ঠিক করেন।
আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন।
গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেয়া হয়েছে বলেও জানান অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয়। পরে ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।
হৃদরোগের ৫২ শতাংশ ঝুঁকি কমে মাত্র ২০ মিনিটের যে কাজে!
বিশ্বজুড়ে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় হৃদরোগে। বিশেষজ্ঞরা বলছেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ যখন বার্ধক্যের দিকে যায় তখন শরীরচর্চার অভাব এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
অথচ সাম্প্রতিক একটি গবেষণা বলছে, দৈনিক মাত্র ২০ মিনিটের শরীরচর্চাও ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে হৃদরোগের আশঙ্কা কমিয়ে দিতে পারে অনেকটাই।
এ সংক্রান্ত একটি গবেষণা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যদি আগে থেকে শরীরচর্চার অভ্যাস না থাকে তবুও বার্ধক্যে পৌঁছে শুরু করা যেতে পারে শরীরচর্চা। শুধু শারীরিক কসরতই নয়, সুফল মিলবে নিয়মিত হাঁটা, বাগানের পরিচর্যা করা, সাইকেল চালানো কিংবা সাঁতার কাটার মতো কাজেও।
শরীরচর্চা যে হৃদরোগের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার তা জানা ছিল আগে থেকেই, কিন্তু বেশি বয়সে গিয়ে শরীরচর্চা শুরু করলে তা আদৌ কতটা কার্যকরী হতে পারে সেটি নিয়ে নিশ্চিত ছিলেন না বিশেষজ্ঞরা।
দুই হাজার ৭৫৪ জন ব্যক্তির ওপর করা এই গবেষণা বলছে, এই গবেষণা চলাকালীন সময়ে এক হাজার ৩৭ জনের মধ্যে কোনও না কোনও হৃদ‌যন্ত্রের সমস্যা দেখা গিয়েছে। কিন্তু নিয়মিত কাজকর্ম ও শরীরচর্চা করা মানুষদের ক্ষেত্রে সংবহনতন্ত্রের রোগের ঝুঁকি ছিল অনেকটাই কম।
দেখা গেছে, যারা এই ধরনের কোনও শরীরচর্চা করেন না তাদের তুলনায় শরীরচর্চা করা ব্যক্তিদের রোগের ঝুঁকি প্রায় ৫২ শতাংশ কম। সব মিলিয়ে গবেষকদের পরামর্শ, যদি আগে থেকে শরীরচর্চা করার অভ্যাস না থেকে থাকে, তবুও বার্ধক্যে পৌঁছে অবশ্যই শুরু করা উচিত নিয়মিত শরীরচর্চা করা।
ত্বকের যত্নে তুলসি ও নিমপাতার ব্যবহার
প্রাকৃতিক উপায়ে একমাত্র মানুষ সুস্থ থাকতে পারে৷ তুলসি পাতা বা নিম পাতা কম-বেশি সব বাড়িতেই থাকে। দুটিই ত্বকের যত্নে খুব ভালো। কালো দাগ, রুক্ষতা, ছোপ সবটা দূর করতে সাহায্য করে নিম এবং তুলসি৷ তবে এর সঠিক ব্যবহারের প্রক্রিয়া না জানলে স্কিনে লাগিয়েও কোনও উপকার পাওয়া যাবে না।
অ্যান্টিব্যাক্টিরিয়াল হিসেবে কাজ করে তুলসি এবং জীবাণু নাশ করতে উপকারি নিম। দুটি ত্বক উজ্জ্বল করতে এবং দাগ-ছোপ কমাতে সাহায্য করে ৷ যতই নিম এবং তুলসি দিয়ে তৈরি ফেস মাস্ক বা ফেস ওয়াশ তৈরি হোক না কেন, সেই সমস্ত প্রোডাক্টে বেশ খানিকটা কেমিক্যাল থাকে ৷
কয়েকটি তুলসিপাতা এবং নিমপাতা আলাদা করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন৷ রোদে শুকোতে দিন৷ খেয়াল রাখবেন কখন পাতাগুলির রঙ হালকা বাদামি রঙের হয়ে আসছে৷ বাদামি রঙটা এলেই পাতাগুলি তুলে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিন ৷
অন্য একটি পাত্রে দুই চামচ করে তুলসি এবং নিমপাতার গুঁড়ো নিয়ে তার মধ্যে এক চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন৷ তিনটি গুঁড়ো যেন ভালোভাবে মিশে যায়৷
এরপর সেই পাত্রে একটু একটু করে গোলাপজল মেশাতে থাকুন৷ অল্প পরিমাণ করে মেশাতে থাকবেন। প্রথমেই বেশি দিয়ে দেবেন৷ মাথায় রাখবেন পেস্টটা যেন ঘন হয়৷ আঙুল দিয়ে বা সরু কোনও চামচ দিয়ে পেস্টটি মিশিয়ে নিন ভালো করে৷
আপনার প্যাকটি ঘন হয়ে গেলে একটা পাতলা কাপড় দিয়ে পাত্রটা ঢেকে রাখুন৷ আপনার ত্বকে যে ধরণের ক্লেনজার স্যুট করে, সেটা দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন৷
মুখে, ঘাড়ে, গলায় এবং গলার ঠিক নীচ অবধি প্যাকটি ভালো করে লাগিয়ে নিন৷ ১৫-২০ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন৷
প্যাকটি শুকনো অবধি অপেক্ষা করে হাতে পানি লাগিয়ে মুখে, গলায়, ঘাড়ে মাসাজ করতে থাকুন। কিছুক্ষণ করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ তারপর লাইট কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন৷ সপ্তাহে এক-দুবার ব্যবহার করলেই আপনি ফল পাবেন।
সমকামী ইমামকে গুলি করে হত্যা, চাঞ্চল্য দক্ষিণ আফ্রিকায়
বিশ্বের প্রথম ইমাম হিসাবে নিজেকে সমকামী হিসাবে ঘোষণা করেছিলেন। কিন্তু মর্মান্তিক পরিণতি হল সেই মুহসিন হেনড্রিক্সের। গাড়িতে চেপে যাওয়ার সময়ে দুষ্কৃতীর গুলিতে ঝাঁজরা হয়ে গেলেন তিনি। কেন এভাবে খুন করা হল মুহসিনকে, সেই এখনও ধন্ধে পুলিশ। ইমামের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে এলজিবিটিকিউ সম্প্রদায়।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলের শহর কুয়েবেরহাতে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঠিক কীভাবে মৃত্যু হল মুহসিনের? ইস্টার্ন কেপ পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তির সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন ওই ইমাম। সেসময়ে আচমকাই অন্য একটি গাড়ি চেপে আসে মুখ ঢাকা দুই দুষ্কৃতী। মুহসিনের গাড়ির দরজা আটকে দাঁড়ায় তারা, ফলে ওই ইমাম গাড়ি থেকে বের হতে পারেননি। এহেন পরিস্থিতিতেই এলোপাথাড়ি গুলি চালিয়ে দেয় দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তারা। পরে গাড়ির চালক দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পিছনের সিটে পড়ে রয়েছে মুহসিনের দেহ।
গোটা হত্যাকাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তবে সেই ভিডিও আদৌ সত্যি কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে পুলিশের অন্দরেই। তাই আমজনতার কাছে আর্জি জানানো হয়েছে যেন তাঁরা কোনও তথ্য পেলে পুলিশকে জানান। কিন্তু মুহসিনকে কেন এইভাবে হত্যা করা হল, সেই মোটিভ নিয়েও ধন্ধে পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান, মুহসিনের হত্যা আসলে টার্গেট কিলিং। জনদরদি ইমামের এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ এলজিবিটিকিউ পরিবার। হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত দাবি করেছেন তাঁরা।
উল্লেখ্য, ১৯৯৬ সালে নিজেকে সমকামী বলে ঘোষণা করেছিলেন মুহসিন। সমকামী মুসলিমদের জন্য আলাদা মসজিদও চালু করেছিলেন তিনি। সেই মসজিদে প্রবেশাধিকার রয়েছে মহিলাদেরও। ২০২২ সালে মুহসিনকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হয়। সেখানে জানিয়েছিলেন, আলাদা করে নিরাপত্তা নেওয়ার প্রয়োজন বোধ করেন না। কারণ কেউ তাঁর উপর হামলা চালাবে বলেই মনে করেন না মুহসিন। মসজিদ পরিচালনা ছাড়াও আরবি শিক্ষক এবং ফ্যাশন ডিজাইনার হিসাবে কাজ করেছেন।
ডেইলি স্টারের ত্রুটিপূর্ণ সংবাদে বিরূপ প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ
ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক মতলবি প্রশ্ন করেন।
উত্তরে ট্রাম্প যা বলেছেন তা বিকৃতভাবে প্রচার করে তোপের মুখে পড়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের সংবাদটির সঙ্গে ভারতীয় মিডিয়ায় প্রচারিত উদ্দেশ্যমূলক প্রচারের মিল খুঁজে পেয়ে রাজনৈতিক সচেতন মানুষ সমালোচনার ঝড় তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার মুখে পড়ে ভুল স্বীকার করে পত্রিকাটি।
ট্রাম্পকে এক ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছিল, তা ছিল— বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ (হাসিনার পতন) ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?
উত্তরে ট্রাম্প বলেছে— না, আমেরিকার ডিপ স্টেটের কোনোই ভূমিকা ছিল না।
একই সঙ্গে চোখেমুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে (যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মনগড়া তত্ত্ব প্রচার করতে চাইছিল, তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে) ট্রাম্প বলেছেন, বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির ওপর ছেড়ে দিলাম! অর্থাৎ বাংলাদেশসংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প।
এ বিষয়ে করা প্রতিবেদনে ডেইলি স্টার বাংলা ভার্সনের অনলাইনে শিরোনাম করা হয়— ‘বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি : ট্রাম্প’। লক্ষণীয় দিক হলো, ভারতের সংবাদমাধ্যমেও একই ধরনের শিরোনাম দেখা যায়। আবার ডেইলি স্টারের দেখাদেখি বাংলাদেশের আরো কয়েকটি মিডিয়াও অনুরূপ মিসলিডিং শিরোনাম দিয়ে রিপোর্ট করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডেইলি স্টারের বিকৃত সংবাদ নিয়ে সমালোচনায় মুখর হন অনেকে। একপর্যায়ে ডেইলি স্টার তাদের ফেসবুক পেজের কমেন্ট অপশনে ভুল স্বীকার করে সংবাদটি সংশোধন করা হয়েছে বলে জানায়। ব্যাখ্যা দিয়ে ডেইলি স্টার বলেছে— ‘প্রিয় পাঠক অনিচ্ছাকৃত ত্রুটিপূর্ণ অনুবাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, তার জন্য ধন্যবাদ। অনুবাদ সংশোধন করে সঠিক ভার্সন প্রকাশ করা হলো।’
ব্যাখ্যা দেওয়ার পরও নেটিজেনরা বিরূপ মন্তব্য অব্যাহত রাখেন। অনেকে মন্তব্য করেন— ‘ডেইলি স্টার ইংলিশ টু বাংলা অনুবাদ পারে না— এটা বিশ্বাসযোগ্য নয়। ইচ্ছাকৃতভাবে এভাবে জনগণকে ম্যানিপুলেট কেন করতে চান আপনারা?’
পাহাড়েও অস্থিরতা তৈরিতে ভারতের ষড়যন্ত্র
দেশে রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তা বাহিনীর ব্যস্ততার সুযোগে ফের সক্রিয় হয়ে উঠছে পাহাড়ি সন্ত্রাসীরা। আর এ কাজে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। খাগড়াছড়ি আর রাঙামাটির সীমান্ত এলাকাগুলোর মধ্যে অন্তত ১০টি পয়েন্ট পাহাড়ি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিটি পয়েন্টে ভাবনাকেন্দ্র কিংবা ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করেছে তারা।
এসব ভাবনাকেন্দ্রের আড়ালে চলছে সন্ত্রাসী তৎপরতা। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এসব এলাকায় অভিযান চালালেই করা হয় অপপ্রচার। শতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট এবং বিভিন্ন নামে-বেনামে কমপক্ষে ১০টি ওয়েবপোর্টাল ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে। যার বেশির ভাগই চলছে সীমান্তের ওপার থেকে ভারতের নেটওয়ার্ক ব্যবহার করে।
সচেতনমহল বলছে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তির অপতৎপরতা চলছে দেশ স্বাধীনের পর থেকেই। পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র জোগানোর পাশাপাশি সরাসরি আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। শুরু থেকেই এসব সশস্ত্র সংগঠনগুলোকে মোকাবিলা করে আসছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসের বিরুদ্ধে অব্যাহত অভিযানে কোণঠাসা হয়ে পড়ে তারা। কিন্তু তাদের পুনর্গঠিত করার মিশন নেয় ভারত।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে কথিত শান্তিচুক্তির নামে পার্বত্য এলাকায় সেনাবাহিনীর আধিপত্য কমিয়ে আনার ষড়যন্ত্র সফলভাবে বাস্তবায়ন করে দেশটি। কথিত ওই শান্তিচুক্তির কারণে দুর্গম এলাকাগুলো থেকে ২৪৬টি সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়। পাহাড়ে বসবাসরত বাঙালিদের বঞ্চিত করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের প্রাধান্য দেওয়া শুরু হয় রাষ্ট্রীয়ভাবে।
সেনা তৎপরতা কমে আসার সুযোগে ফের সংগঠিত হয় পাহাড়ি সন্ত্রাসীরা। আগে একটি সশস্ত্র গ্রুপ থাকলেও এখন ৬টি সশস্ত্র সংগঠনের অপতৎপরতা রয়েছে পাহাড়ে, যাদের মূল কাজ পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দুর্বল করা। বড় এই কাজের অর্থের জোগান আসে চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে। সবশেষ নানিয়ার চরসহ দুর্গম এলাকাগুলোর ২২টি মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। মোটা অঙ্কের চাঁদা না দিলে মোবাইল কোম্পানিগুলোকে নেটওয়ার্ক চালাতে দেবে না বলে হুমকি দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য এলাকায় জেএসএস, জেএসএস সংস্কার, ইউপিডিএফ, ইউপিডিএফ গণতান্ত্রিক, কুকি চীন ও এমএনপি নামের ছয় সংগঠনের অস্তিত্ব থাকলেও সবচেয়ে বেশি সহিংসতা ছড়ায় জেএসএস আর ইউপিডিএফ। পার্বত্য এলাকায় উৎপাদিত একটি আনারস বিক্রি করতে হলেও সংগঠন দুটিকে দিতে হয় চাঁদা। এসব সংগঠনের টোকেন ছাড়া কোনো বাজারে ব্যবসা করতে পারেন না ব্যবসায়ীরা।
জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর সীমান্ত এলাকাগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে শুরু করেছে। রাঙ্গামাটির নানিয়ারচর, লংগদু, বরকল, মাইনিমুখবাজার, খাগড়াছড়ির দিঘীনালা, পানছড়ি, লোগাং, সাজেকের মাচালং, বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের সশস্ত্র তৎপরতা থাকলেও সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে রাঙামাটি, লংগুদু, বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকা বন্দুকভাঙ্গাকে কেন্দ্র করে। এলাকাটি বর্তমানে জেএসএস ও ইউপিডিএফের কথিত সামরিক শাখার সদর দপ্তর হিসেবে ব্যবহার হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শান্তিচুক্তির আগে সেখানে একটি সেনাক্যাম্প ছিল। চুক্তির ধারা মানতে গিয়ে সেনাক্যাম্প প্রত্যাহার করে নিলে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় সন্ত্রাসী গোষ্ঠী। দুর্গম এলাকাটিতে একটি গ্রাম প্রতিষ্ঠিত করার পাশাপাশি সেখানে তৈরি করা হয় একাধিক ধর্মীয় উপাসনালয় বা ভাবনাকেন্দ্র। গোপন সংবাদের ভিত্তিতে সাম্প্রতি বন্দুকভাঙ্গার যমচুগ এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে এক সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের চালান উদ্ধার করা হয়।
কিন্তু অভিযানের পর থেকেই ভাবনাকেন্দ্রে সেনা অভিযান বলে ধর্মীয় ইস্যুকে সামনে এনে অপপ্রচার চালানো হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে। বিভিন্ন ধরনের ছবি এডিট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সাইবার দুনিয়ায়। এসব দেখিয়ে দেশ-বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে ঢাকার কিছু এনজিও ব্যক্তিত্ব ও কথিত সুশীলকেও কাজে লাগানো হচ্ছে এসব অপপ্রচারকে প্রতিষ্ঠানিক রূপ দিতে। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপির নামে নালিশ করেছে তারা।
তদন্তে দেখা গেছে, কমপক্ষে ১০টি ওয়েবপোর্টাল, ৩টি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ ও শতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে অপপ্রচার চালানো হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে। যার সবকয়টিই পরিচালিত হচ্ছে ভারতের ত্রিপুরা ও মিজোরাম এলাকা থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটি ও খাগড়াছড়ির সীমান্ত এলাকার প্রতিটি পয়েন্টে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের গ্রাম স্থাপন করার পাশাপাশি একাধিক ভাবনাকেন্দ্রও প্রতিষ্ঠিত করেছে তারা। তবে এসব উপাসনালয়ে সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের প্রবেশাধিকার নেই। মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেই ধর্মীয় ইস্যুকে সামনে আনতে এই ভাবনাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।
অভিযান সমাপ্ত করে চলতি মাসের শুরুতে যমচুগ এলাকা ত্যাগ করে সেনাবাহিনী। সঙ্গে সঙ্গে কথিত ভাবনাকেন্দ্রের দখল নিতে জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা এখনো চলমান। যমচুগের এই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সীমান্ত এলাকাগুলোতে। স্থানীয় জনসাধারণ জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন পাশের এলাকায়। তাদের দাবি, ভারতে অবস্থান করা জেএসএস ও ইউপিডিএফের সন্ত্রাসীরা মাঝেমধ্যেই সীমান্ত পেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
অপতৎপরতা আ.লীগের পতনের পর থেকেই
গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঙালিদের ওপর হামলা করেন ইউপিডিএফের সদস্যরা। এ ঘটনাকে পুঁজি করে পরদিন ২০ সেপ্টেম্বর রাঙামাটি শহরে মিছিল থেকে বিনা উসকানিতে হামলা শুরু করে দুর্গম এলাকা থেকে আসা কয়েক শ অপরিচিত নারী-পুরুষ। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরে। কিন্তু সরকারের পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে যায় সেদিনই।
পরবর্তী সময়ে কৌশল বদলে এবার সরাসরি নিরাপত্তা বাহিনীকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নামে ভারত। আর এ পর্যায়ে কার্যকর পদ্ধতি হিসেবে বেছে নিয়েছে অপপ্রচার, সাইবার প্রপাগান্ডা আর হেইট ক্যাম্পেইনকে। দুষ্কৃতকারী দমনে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর পরিচালিত যে কোনো অভিযানকে ওই স্থানের ধর্মীয় উপাসনালয়, কিয়াংঘর কিংবা ভাবনাকেন্দ্র অবমাননার অভিযোগ তুলে স্থানীয় ধর্মভীরু জনসাধারণের মনে বিদ্বেষ তৈরির চেষ্টা করা হচ্ছে।
ভারত থেকে ইউপিডিএফের অস্ত্রের চালান জব্দ
গত ১৫ জানুয়ারি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশে পাচারের জন্য প্রস্তুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে মিজোরাম পুলিশ। এ ঘটনার সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সরাসরি সম্পৃক্ততা পায় বলে জানায় দেশটির রাজ্য পুলিশ। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০ রাউন্ড গোলাবারুদ ও ১৩টি ম্যাগজিন। অভিযানে পাঁচজন সন্দেহভাজনকেও গ্রেপ্তার করা হয়। মূলত ভারতের সেভেন সিস্টারখ্যাত রাজ্যগুলোতে স্বাধীনতাকামী সংগঠনগুলোর অস্ত্র ভেবে চালানটি জব্দ করা হয়। কিন্তু জব্দ করার পর জানা যায়, বড় এ অস্ত্রের চালানটির গন্তব্য ছিল পার্বত্য চট্টগ্রাম।
নিরাপত্তা বিশ্লেষকদের বক্তব্য
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদ উল্লাহ চৌধুরী বলেন, ধর্মীয় স্পর্শকাতর ইস্যুকে সামনে আনা ভারতের পুরোনো পরিকল্পনার অংশ। বাংলাদেশে ভারত সমর্থিত আওয়ামী লীগ সরকার পতনের পর তারাই মূলত ধর্মীয় কার্ড খেলা শুরু করে। প্রথমে সমতলে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে। সেখানে সুবিধা করতে না পেরে এখন তারা পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর ভর করেছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাহাড়ের সহজ-সরল মানুষদের বিভ্রান্ত করতে এ ইস্যুকে সামনে আনা হচ্ছে। শুরুতেই এ বিষয়টিতে গুরুত্ব না দিলে সরকারকে পস্তাতে হবে।
শহীদ উল্লাহ চৌধুরী আরো বলেন, শান্তিচুক্তি অনুযায়ী নতুন করে সেনাক্যাম্প বাড়ানোর ব্যাপারে প্রতিবন্ধকতা থাকলেও বর্তমান ক্যাম্পগুলোতে সেনাসদস্য বাড়ানো উচিত সরকারের। একই সঙ্গে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি সংযুক্ত করার পাশাপাশি অন্য বাহিনীর তৎপরতা বাড়ানো উচিত পার্বত্য এলাকায়।
জুলাই বিপ্লবে গণহত্যার মূল হোতারা চিহ্নিত
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে জুলাই গণহত্যায় জড়িত মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে। এই রিপোর্টটি আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জেনেভায় অবস্থিত জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশ করা হবে।
একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, রিপোর্টে গণহত্যায় জড়িত মূল হোতাদের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্রদের বিরুদ্ধে অপারেশন পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি ভূমিকা রেখেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শেখ হাসিনা নিজেই বিক্ষোভকারীদের হত্যা ও লাশ গুম করার নির্দেশ দেন। রিপোর্টে জুলাই-আগস্ট গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রী এবং পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কথাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশে সংঘটিত জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনবিষয়ক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে আগেই সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ কার্যালয়ের একাধিক সূত্র আমার দেশকে জানিয়েছে, জুলাই হত্যাকাণ্ডে ১ হাজার ৪০০-র মতো মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা হাজার হাজার। এসব হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তখন কার কী ভূমিকা ছিল তা সবিস্তারে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুলাই হত্যাকাণ্ডে তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থাগুলোর পদস্থ দায়িত্বশীল ব্যক্তি, সরকারদলীয় অস্ত্রধারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ড বা মানবাধিকর লঙ্ঘনের ক্ষেত্রে প্রত্যক্ষ বা সরাসরি যুক্ত ছিল। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত।
সংশ্লিষ্ট সূত্রগুলো আমার দেশকে জানিয়েছে, জাতিসংঘের এই প্রতিবেদনে বহুল আলোচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসেছে। প্রতিবেদনে আবু সাঈদকে পুলিশের গুলি, গুলিতে শরীর থেকে রক্ত ঝরা এবং তার মৃত্যুর দৃশ্যের ছবিগুলো সন্নিবেশ করা হয়েছে। আবু সাঈদকে পুলিশ গুলি করার সময় তার কাছে কোনো অস্ত্র ছিল না, সেটিও উল্লেখ করা হয়েছে।
হেলিকপ্টার থেকে গুলিবর্ষণসহ রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলি করে মানুষ হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। ‘গুলি করার পরও মানুষ সরে যায় না’ এই বিষয়টি নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলাপচারিতার ভিডিও ফুটেজও যুক্ত করা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে রাস্তায় দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরার পাশাপাশি ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দেওয়ার ঘটনা পর্যন্ত তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার দেশ-এর সঙ্গে আলাপে বলেন, জাতিসংঘ রিপোর্টে জুলাই অভ্যুত্থানের বিবরণ তুলে ধরে বলা হয়েছে, ওই বিক্ষোভ-সমাবেশে নারী-শিশুসহ হাজার হাজার বাংলাদেশি অংশ নেয়। বিক্ষোভ দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তৎকালীন সরকারের অস্ত্রধারী নেতাকর্মীদের জমায়েত করার বিষয়টি উঠে এসেছে। ওই কর্মকর্তা আরো জানান, জুলাই অভ্যুত্থানের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এমটিএমসি, এসবি, ডিবি, সিটিটিসির ভূমিকা কী ছিল সে বিষয়টিও বিস্তারিত তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার উৎখাত হয়। এরপর ৮ আগস্ট প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ককে চিঠি দিয়ে এই তদন্ত কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকারের ওই চিঠিতে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে তিন সদস্যের একটি অগ্রবর্তী দল গত বছরের ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন। এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্যানুসন্ধান দল এক মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে ঘটে যাওয়া গত জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তদন্তের স্বার্থে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে।
গত মাসের শেষদিকে জাতিসংঘের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের একটি খসড়া প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে সে বিষয়ে সরকারের মতামত চাওয়া হয়। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় মতামত পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে জাতিসংঘ মিশন।
জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন তৈরির ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার বিভিন্ন উৎস থেকে জুলাই গণহত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের যেসব তথ্য-প্রমাণ পেয়েছে তা জাতিসংঘের তদন্ত কমিশনকে দেওয়া হয়েছে। সরকারের কাছ থেকে দেওয়া তথ্য-প্রমাণ, কমিশনের নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহসহ ভুক্তভোগী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিগত সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে
আলোচনার মাধ্যমে যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে লুকিয়ে থাকা এবং পালিয়ে দেশের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি কথা বলে এবং ই-মেইলে যোগাযোগের মাধ্যমে তাদের মতামত নেওয়া হয়েছে।
এই তদন্ত প্রতিবেদনের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে ঢাকায় কর্মরত জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে আমরা এই প্রতিবেদন তৈরি করেছি। প্রতিবেদনটি শতভাগ বস্তুনিষ্ঠ করতে আমরা প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেছি। বিভিন্ন অংশীজনের মতামতসহ আওয়ামী লীগের নীতিনির্ধারকদের মতামতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে বিচারকাজ শুরু হয়েছে। বিচার প্রক্রিয়ায় এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে বিবেচিত হবে বলে আমরা মনে করি।
‘জয়বাংলা’ স্লোগানে মারধর করে উল্টো জঙ্গিবাদ অপবাদের বিরুদ্ধে এনআরসি হুঁশিয়ারি
ট্রান্স ন্যাশনাল ইসলাম বিদ্বেষীদের হয়ে সর্বাত্মক ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে সরকারকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
দলটির দাবি, সোমবার অমর একুশে বইমেলায় দুই জন ছাত্রকে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মারধর করে উল্টো জঙ্গিবাদের অপবাদ ছড়িয়ে মুসলমানদের বিমানবিকীকরণের অপরাধ করা হয়েছে। যার সঙ্গে ট্রান্স ন্যাশনাল ইসলামবিদ্বেষীদের বয়ান ও অপপ্রচারের হুবহু মিল আছে। ফলে বইমেলার ঘটনাকে বাংলাদেশের মুসলমানদের হত্যা করার ষড়যন্ত্র গণ্য করা সময়ের দাবি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রজনতা গঠিত প্রথম দল জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিব ইহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অমর একুশে বইমেলার ১২৮ নম্বর স্টলে সব্যসাচী প্রকাশনী কুখ্যাত ইসলামবিদ্বেষী ও জুলাই গণহত্যা সমর্থক তসলিমা নাসরিনের ‘চুম্বন’ নামে একটি বই বিক্রি করে আসছিল। সচেতন তরুণ নাগরিকরা এটি জানতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেন। এরই পরিপ্রেক্ষিতে বই মেলার মাঠের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সব্যসাচী প্রকাশনীর প্রকাশক মেহরান সানজানাকে তসলিমা নাসরিনের বই সরিয়ে নিতে বলেন।
কিন্তু মেহরান সানজানা নিজের অপরাধকে আড়াল করতে ফেসবুকে মতলবি প্রচারণা চালান। সেখানে তিনি সব্যসাচী প্রকাশনীকে হুমকি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি স্টল থেকে তসলিমা নাসরিনের বইও সরাননি। ফলে সোমবার সন্ধ্যায় কয়েকজন ছাত্র মেলায় গিয়ে দেখতে পান, সব্যসাচী প্রকাশনী তসলিমা নাসরিনের বই বিক্রি করছে।
তখন তারা জিজ্ঞেস করেন, একজন স্বঘোষিত নাস্তিক ও জুলাই আন্দোলনের বিরোধিতাকারী, নিয়মিত শহীদ ও উপদেষ্টাদের নিয়ে বিদ্রুপ মন্তব্যকারীর বই কেন আপনাদের স্টলে জায়গা পায়? এর জবাবে সব্যসাচীর প্রকাশনীর স্টলে থাকা মেহরান সানজানার স্বামী শতাব্দী ভব ছাত্রদের তুই তুকারি সম্বোধন করেন এবং বলেন, ‘তসলিমার পক্ষে আমি একাই লড়ে যাব।’ একপর্যায়ে তিনি দুইজন মাদ্রাসা ছাত্রকে কিল-ঘুষি দেন এবং ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ছাত্রদের জঙ্গি ও মৌলবাদী সম্বোধন করেন।
এতে উপস্থিত ছাত্র-জনতা শতাব্দী ভবের ঔদ্ধত্যের জবাবে প্রতিবাদী হয়ে উঠলে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং বিতর্কিত ১২৮ নম্বর স্টল বন্ধ রাখে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মুসলমানদের উস্কানি দিয়ে, উত্তেজিত করে উল্টো তাদের বিমানবিকীকরে করে হত্যাযোগ্য করা আন্তর্জাতিক পরিসরে ব্যাপকভাবে পরিচিত ইসলাম বিদ্বেষী বর্ণবাদের বহুল ব্যবহৃত একটি ধরণ। সোমবার বইমেলার ঘটনায় একই ধরনের বর্ণবাদ চর্চা করা হয়েছে। একদিকে প্রচার করা হয়েছে, ‘তৌহিদি জনতা বইমেলায় হামলা করেছে’। আরেকদিকে ভারতের কুখ্যাত মুসলিম বিদ্বেষী পত্রিকা আনন্দবাজার এ সব্যসাচী প্রকাশনীর প্রকাশক মেহরান সানজানার বরাতে প্রচার করেছে ‘বইমেলা জঙ্গিদের’।
ফলে শঙ্কা তৈরি হয়েছে, মুসলমানদের বিমানবিকীকরণের মধ্য দিয়ে হত্যাযোগ্য করার আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশেও ঘনীভূত হচ্ছে। এ ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সচেতন হতে হবে। আর অন্তর্বর্তী সরকারকে যেকোন ঘটনার বিষয়ে যথাযথ অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে জাতিকে সঠিক তথ্য অবহিত ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দ করবে বাংলাদেশ
মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দ করবে বাংলাদেশ। ঢাকাস্থ দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরাত দিয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী আমলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানিয়েছেন।
দুদকের মহাপরিচালক আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিষয়ে তদন্তের জন্য তারা ‘অনেক দেশের’ সঙ্গে যোগাযোগ করছেন।
প্রায় এক মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তবে তিনি এখনো সম্পত্তিসংক্রান্ত বিষয়সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লাউরি ম্যাগনাসের তদন্তে জানা যায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপ অসাবধানতাবশত জনগণকে বিভ্রান্ত করেছেন। তদন্তের জেরে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হন।
যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিটি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল তার দায়িত্বের অন্তর্ভুক্ত। শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তির লন্ডনের সম্পত্তি ব্যবহার করা নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রশ্নের পর টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছিলেন।
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী থাকা ৭৭ বছর বয়সী শেখ হাসিনা গত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন ভারতে আছেন। শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের প্রতিক্রিয়ায় তিনি ক্ষমতাচ্যুত হন। বিক্ষোভে ১,৫০০ জন মানুষ নিহত হন ও ৫০ হাজার মানুষ আহত হয়েছেন।
শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আছে।
দুদক শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত শুরু করেছে, যার মধ্যে কয়েকটিতে টিউলিপ সিদ্দিকের নামও রয়েছে।
সবচেয়ে গুরুতর অভিযোগটি হচ্ছে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তি থেকে ৪ বিলিয়ন পাউন্ডের তহবিল আত্মসাতের অভিযোগ।
রবিবার রাতে জানা গেছে, অর্থপাচারের তদন্ত ১২টি দেশে বিস্তৃত করা হয়েছে।
দ্য টাইমস জানিয়েছে, হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে দুদকের তদন্তকারীরা ১০ থেকে ১২টি দেশের কাছ থেকে তথ্য চেয়েছিলেন।
একজন মুখপাত্র বলেছেন, “আমাদের দলগুলো (বিদেশে) পাচার হওয়া তহবিল উদ্ধারের জন্য কাজ করছে। আমরা যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ সহায়তার আশ্বাস পেয়েছি।”
জানুয়ারির শেষের দিকে, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা দুদকের তদন্তকারীদের তাদের তদন্তে সহায়তা করার জন্য বেশ কয়েকদিন ঢাকায় অবস্থান করেছিলেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানান, দুদক এখনো টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে একটি প্রতিবেদন পাঠাতে বলেছে।
তিনি বলেন, “আমরা এখনো যুক্তরাজ্য এবং অন্যান্য দেশসহ বিদেশি উৎস থেকে প্রমাণ সংগ্রহ করছি। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, পাচারকৃত অর্থ কেবল যুক্তরাজ্যেই নয়, একাধিক গন্তব্যে স্থানান্তরিত হয়েছে।”
“আমরা যথাযথ চ্যানেলের মাধ্যমে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ পাঠানোর চেষ্টা করছি। তাই, বিদেশি এবং অন্যান্য উৎস থেকে সহায়তা পাওয়ার পর, আমাদের দল সিদ্ধান্ত নেবে যে তারা কীভাবে এগিয়ে যাবে।”
বাংলাদেশের তদন্তকারীদের সহায়তা করতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা গত বছরের অক্টোবরে ঢাকা সফর করেছেন।
দুদকের মহাপরিচালক ইঙ্গিত দিয়েছেন যে, তারা যুক্তরাজ্যে পাচার করা অর্থ উদ্ধারের জন্য আইনি ব্যবস্থা নেবে অথবা কর্তৃপক্ষের সাহায্য নেবে।
তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যসহ একাধিক দেশের আইন প্রয়োগকারী সংস্থা পাচার হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতার আশ্বাস দিয়েছে।”
“এই বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং তদন্ত দল আইনি প্রক্রিয়ার মাধ্যমে তহবিল ফেরত পাঠানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে।”
টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র বলেছেন, “এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এই বিষয়ে কেউ টিউলিপ সিদ্দিকের সাথে যোগাযোগ করেনি এবং তিনি দাবিগুলো নাকচ করেছেন।”
খালাস পেলেন মাহমুদুর রহমান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় আপিলে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন।
এ সময় মাহমুদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, “আদালত ন্যায়বিচার করেছেন। আমি ন্যায়বিচার পেয়েছি। ফ্যাসিস্ট সরকারের পতন না হলে আজ আমি হয়ত ন্যায়বিচার পেতাম না। ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করে রেখেছিল। আমি জেলে থাকা অবস্থায় এই মামলা দিয়েছে, যাতে আমাকে দীর্ঘদিন আটক করে রাখা যায়।”
গত ২৩ জানুয়ারি আপিল বিষয়ে শুনানি শেষ হয়। আদালত আদেশের জন্য ১০ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন।
গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাঁচ দিন কারাভোগের পর জামিন পান তিনি।
২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার তৎকালীন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মিজানুর রহমান ভূঁইয়াসহ পাঁচ জনকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগের যেকোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনে জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে ঢাকার পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি উল্লিখিত পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন ঢাকার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আ. লীগ আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য ফিরছে
আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে বিজয়ী হয়েছেন, তাদের পুনর্বহালে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার (৮ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১৫২২টি আবেদন পুলিশ সদর দপ্তরে গ্রহণ করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই বা এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইনস্পেকটর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনায় গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। এরইমধ্যে কমিটি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহালে পুলিশ সদর দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি, আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। এছাড়া, যারা বরখাস্ত বা অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি এবং যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে, তাদের পুনর্বহালের বিষয়টিও আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি।
চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান, সে জন্য পুলিশ সদর দপ্তর আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে আমরা সমালোচনা করব, তারপরও ড. ইউনূসকে ব্যর্থ হতে দেব না। কারণ রক্ত ঝড়ার মধ্য দিয়ে এই সরকার। তবে এখন এই ভয়টি নেই যে, আমাকে খুন হতে হবে, ধরে নিয়ে ক্রসফায়ার দেবে।’’
শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
রুহুল কবির রিজভী বলেন, ‘‘ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে বয়ান তৈরি করছে। মনে হচ্ছে অনেক দিন ধরে তারা যে গুপ্তধন তৈরি করেছে তা যেন হাতছাড়া হয়ে গেছে। গণতান্ত্রিক সমাজের বিকাশের যে ধারা তৈরি হয়েছে তারা মনে হচ্ছে কোনোভাবেই এটা সহ্য করতে পারছে না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি। এটা কেন? একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে এটি আশা করছি না। তাদের গণমাধ্যম বলছে বাংলাদেশ থাকবে না। একটি স্বাধীন দেশের বিষয়ে এমন কথা অ্যালাউ করছে কীভাবে নীতি নির্ধারকেরা?’’
রুহুল কবির রিজভী বলেন, ‘‘শেখ হাসিনা মনগড়া বক্তব্য দিচ্ছে, উসকানিমূলক কথা বলছে, অরাজকতা তৈরির চেষ্টা করছে। ভারতের নীতি নির্ধারকেরা তার পক্ষে অবস্থান নিচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। চরমভাবে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে এসব করছে।’’
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলে, ‘‘গণতান্ত্রিক শক্তির পক্ষের সবাইকে সতর্ক থাকতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে সুযোগ নিতে না পারে। প্রতিবিপ্লব সব সময় উঁকি-ঝুঁকি মারে। এই উঁকি-ঝুঁকি যাতে দিতে না পারে কোনো ভুলের কারণে।’’
সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, ‘‘আজকে যারা খুনিদের পক্ষে বিবৃতি দেন তারা বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। খুনি-ফ্যাসিবাদ যাতে আর বাংলাদেশে আসতে না পারে সে জন্য আমরা ঐক্যবদ্ধ হব।’’
দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, ‘‘সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত শক্তিকে আর মাথা তুলতে দেওয়া যাবে না। এ জন্য প্রশাসনকে যত দ্রুত সম্ভব কার্যকর করতে উদ্যোগ নিতে হবে।’’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ ও বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
ড. ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে ষড়যন্ত্র হচ্ছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শফিকুল আলম বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।
বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ১১তম আসরের শিরোপা জিতল ফরচুন বরিশাল। টানটান উত্তেজানপূর্ণ ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারাল তামিম ইকবাল খানের দল। কুড়ি ওভারের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এটা বরিশালের টানা দ্বিতীয় শিরোপা
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৪ রান জড়ো করে চিটাগং। জবাবে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল।
শেষ ওভারে জয়ের জন্য ৮ রান দরকার ছিল বরিশালের। হোসেন তালাতের করা সে ওভারের প্রথম বলে ছয় মারেন রিশাদ। শেষ পর্যন্ত নাটকীয় কিছু না হওয়ায় শিরোপা উল্লাসে মাতে দক্ষিণের ফ্রাঞ্চাইজিটি। ৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন রিশাদ। বরিশালের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন তামিম। ৪৬ রান আসে কাইল মায়ার্সের ব্যাট থেকে। ২৮ বল খেলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। সমান বল খেলে ৩২ রান করেন তাওহীদ হৃদয়। চিটাগংয়ের হয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন শরিফুল ইসলাম।
এর আগে পারভেজ হোসেন ইমন, খাওয়াজা নাফের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল পুঁজি পায় চিটাগং। ৭৮ রানে অপরাজিত থাকেন প্রথমজন। ৪৯ বলে ৬ চারের পাশাপাশি ৪টি ছয় মারেন এই তরুণ ওপেনার। ৪৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন নাফে। উদ্বোধনী জুটিতে ১২১ রান তোলেন এই দুজন। এটা বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
ফিফটি না করতে পারলেও কোনো অংশে কম যাননি গ্রাহাম ক্লার্ক। সাজঘরে হাঁটার আগে ২৩ বলে ৪৪ রান করেন এই টপঅর্ডার। বরিশালের হয়ে এবাদত হোসেন ও মোহাম্মদ আলি একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগং কিংস : ১৯৪/৩ (২০ ওভার); পারভেজ হোসেন ইমন ৭৮*, খাওয়াজা নাফে ৬৬, গ্রাহাম ক্লার্ক ৪৪; মোহাম্মদ আলি ১/২১ ও এবাদত হোসেন ১/৩৫।
ফরচুন বরিশাল : ১৯৫/৭ (১৯.৩ ওভার); তামিম ইকবাল ৫৪, কাইল মায়ার্স ৪৬, তাওহিদ হৃদয় ৩২, রিশাদ হোসেন ১৮*; শরিফুল ইসলাম ৪/৩৪ ও নাঈম ইসলাম ২/১৮।
ফল: ফরচুন বরিশাল ৩ উইকেটে জয়ী।
দিল্লি: বুলডোজার কর্মসূচি থেকে কি বার্তা পেল ভারত ও আওয়ামী লীগ
ভারতে শেখ হাসিনার অনলাইন ভাষণের পাল্টায় ধানমন্ডির ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল’ নামে ভাঙচুরের যে কর্মসূচি দেওয়া হয়েছিল, তা ছড়াল দেশের বিভিন্ন স্থানে।
ধানমন্ডির ৩২ নম্বরে এক্সক্যাভেটর ও ক্রেন নিয়ে ভেঙে ফেলা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। ধানমন্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদন পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভাঙচুর করা হয়েছে ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর থেকেই বিপুলসংখ্যক মানুষ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জড়ো হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়তে থাকে।
এদিকে  বুধবার শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। এর জের ধরেই সিলেট, খুলনা, রাজশাহীসহ দেশের কয়েকটি স্থানে রাতে আওয়ামী লীগ নেতাকর্মীর বাসা ও স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত ছিল।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির ডাক দেওয়া হয়। পাশাপাশি ঘোষণা করা হয় ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি।
পুলিশের গুলিতে আবু বকর হত্যা, দাবী বিপ্লবী ছাত্র পরিষদের
সংগঠনটির দাবি, ২০২০ সালে পুলিশের গুলিতে আবু বকর নিহত হলেও ‘স্ক্যাম’ করে হত্যার দায় এড়ানো হয়েছে। তাদের মতে, আবু বকর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র ছিলেন এবং শাহবাগ থানার তৎকালীন ওসি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের গুলিতে নিহত হন।
বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ লিখিত বক্তব্যে বলেন, ‘চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আবু বকর হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের দিনমজুর পরিবারের সন্তান আবু বকর। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।’
তিনি হত্যা মামলাটি পুনরায় খোলার দাবি জানিয়ে ৯ দফা দাবি উপস্থাপন করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ‘আবু বকর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী প্রার্থী ছিলেন এবং পরবর্তীতে ওয়ান ইলেভেন বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন।’
লিখিত বক্তব্যে আবু বকরের মৃত্যুর বিবরণ তুলে ধরা হয়: ‘২০১০ সালের ১ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশ হলে গুলি চালায়। আত্মরক্ষার্থে আবু বকর তার কক্ষের বারান্দায় আশ্রয় নেন, সেখানেই পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন।’
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ওই সময় ছাত্রলীগের হামলার ভয়ে ছাত্রদল ও ছাত্রশিবির সোচ্চার হতে পারেনি। এ সুযোগে হত্যাকাণ্ডটি ‘স্ক্যাম’ করে রাখা হয়।’
সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে: মামলার সকল আনুষ্ঠানিকতা পুনরায় শুরু, তৎকালীন ওসি রেজাউল করিমসহ সকল জড়িত পুলিশ সদস্যকে আসামি করা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টরকে শাস্তির আওতায় আনা, আবু বকরের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, পরিবারের সদস্যদের সরকারি খরচে হজ করার ব্যবস্থা এবং আজীবন চিকিৎসা ও গণপরিবহনে বিনামূল্যে চলাচলের সুযোগ প্রদান।
সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ ও বিপ্লবী ছাত্র পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সামরিক বিমানে ভারতীয় ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারই অংশ হিসেবে এবার সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক পরিবহনে করে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ফেরত পাঠানোর মধ্যে সবচেয়ে দূরত্ব গন্তব্য হলো ভারত।
সোমবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, “সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে।”
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসী সমস্যা সমাধান। নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রতি রাখতে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এরইমধ্যে, কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত মার্কিন নৌঘাঁটির অধীনের পরিচালিত কুখ্যাত গুয়ানতানামো বে বন্দিশালা সম্প্রসারণে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ বন্দিশালায় অবৈধ অভিবাসীদের রাখার কথা জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের ফেরত পাঠাতে সহায়তা নিচ্ছে সামরিক বাহিনীর। আটক অবৈধ অভিবাসীদের রাখতে ব্যবহার করা হচ্ছে সামরিক ঘাঁটি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, “সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে। যেটি পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগবে।”
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে আটক ৫ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এখন পর্যন্ত সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে।
সামরিক বিমানে করে অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়া যদিও ব্যয়বহুল। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় একটি সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে ৪ হাজার ৬৭৫ ডলার খরচ হয়েছে।
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করে দেবেন। তাদেরকে ‘অপরাধী’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেছিলেন, “যুক্তরাষ্ট্রে থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে।”
একই সঙ্গে ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান। নতুন নিয়মের আওতায় নথিবিহীন অর্থাৎ অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশেও সই করেছেন তিনি।
এবার ফিলিস্তিনের জেনিন গুঁড়িয়ে দিচ্ছে সেটলার ইসরায়েল
ফিলিস্তিনের গাজার পর এবার পশ্চিম তীরের জেনিন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতি চলার মধ্যেই পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজাকে ধ্বংস করে দেওয়ার পর ইসরায়েলের নজর এবার পশ্চিম তীরে।
রোববার (২ ফেব্রুয়ারি) জেনিনে একযোগে ২৩টি ভবনে বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই দিন সত্তরোর্ধ্ব এক ফিলিস্তিনিসহ দুজনকে হত্যা করা হয়।
দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী অবকাঠামো’ তৈরি ঠেকাতে রোববার জেনিনে অন্তত ২৩টি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে। পশ্চিম তীরে মধ্য জানুয়ারিতে শুরু হওয়া এই অভিযানে ৫০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করারও দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
জেনিন শরণার্থীশিবিরের আদ-দামজ এলাকায় একযোগে বিস্ফোরণ ঘটিয়ে গোটা একটি আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এ বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে, আশপাশের ছোট–বড় শহর থেকেও তা শোনা যায়। দূর থেকে আকাশে কুণ্ডলী পাকানো ধোঁয়া দেখা গেছে।
জেনিনে এভাবে ভবন ধ্বংসের ঘটনাকে ‘নৃশংস দৃশ্য’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েল বিরতিহীনভাবে ফিলিস্তিনিদের অবকাঠামো ধ্বংস করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার একযোগে বিস্ফোরণ ঘটিয়ে গোটা আবাসিক এলাকা গুঁড়িয়ে দেওয়া হয়।
এদিকে, জেনিন ও তুলকারম শরণার্থীশিবিরে গোটা আবাসিক এলাকা ধ্বংস ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনে আবাসিক এলাকা গুঁড়িয়ে দেওয়ার কয়েক ঘণ্টা আগে ৭৩ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। পৃথক ঘটনায় পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় আররোব এলাকায় মোহাম্মদ আমজাদ হাদোশ নামের ২৭ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করেন ইসরায়েলি সেনারা।
উল্লেখ্য, প্রায় ১৫ মাসের যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পরপরই দখল করা পশ্চিম তীরের জেনিনে ‘আয়রন ওয়াল’ নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
এদিকে, গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আগে ইসরায়েল ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত রোববার তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েল ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। বিবি (ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু) আসছেন মঙ্গলবার। আমি মনে করি, আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে।’
এ ছাড়া নেতানিয়াহুর দুর্নীতির বিচার প্রভাবিত করার করার অভিযোগে ইসরায়েলের ফার্স্ট লেডি সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের দফতর। তার বিরুদ্ধে সন্দেহজনক ফৌজদারি অপরাধ তদন্ত শুরু হয়েছে বলেও এক চিঠিতে জানিয়েছে তারা।
দেবপ্রিয়র তত্ত্ব ভুল : ট্রানজিটের ফায়দা শুধু ভারতের
শেখ হাসিনার সময়ে ভারতকে দেওয়া একতরফা ‘ট্রানজিট’ বাংলাদেশের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। ট্রানজিটের নামে দ্বিপক্ষীয় যোগাযোগব্যবস্থার সুফলের পুরোটাই পেয়েছে ভারত। দেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলের সাত রাজ্যে (সেভেন সিস্টার্স) পণ্য পরিবহনে সুবিধা পেয়েছে ভারত। এর বিপরীতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের সুযোগ চাইলেও পায়নি বাংলাদেশ। ট্রানজিটের আয় দিয়ে বাংলাদেশ একসময় ‘সিঙ্গাপুর’ বনে যাওয়ার স্বপ্নও পূরণ করতে পারেনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতকে ট্রানজিটের নামে করিডোর দিতে বাংলাদেশের প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় হলেও এ খাত থেকে বাংলাদেশ আয় করেছে মাত্র ৩৭ লাখ টাকা। ট্রানজিট থেকে সামান্য আয় নিয়ে যেমন দেশের অর্থনীতিবিদ-বিশ্লেষকদের উদ্বেগ আছে, তেমনি এর মাধ্যমে দেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আছে বড় ধরনের উদ্বেগ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সড়ক ও জনপথ অধিদপ্তর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, ২০১৬ সালের জুন থেকে ভারতকে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় প্রথমে কলকাতা-আশুগঞ্জ নৌপথ এবং তারপর আশুগঞ্জ-আখাউড়া সড়কপথ ব্যবহার করে ত্রিপুরার আগরতলায় পণ্য পরিবহনের সুযোগ দেয় বাংলাদেশ।
২০১৮ সালে দুই দেশের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া’ চুক্তি হয়। এ চুক্তির মাধ্যমে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর-পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হয়। তবে এসবের মধ্যে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের জন্য ভারতের করিডোর ব্যবহারের সুযোগ পায়নি বাংলাদেশ।
এনবিআর জানিয়েছে, ২০২৩ সালের ২৪ এপ্রিল চট্টগ্রাম ও মোংলাবন্দর বাণিজ্যিকভাবে ব্যবহারের সুবিধা দিয়ে স্থায়ী আদেশ জারি করা হয়। ২০২৩ সালের ১ নভেম্বর আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ ভার্চুয়ালি উদ্বোধন করেন হাসিনা-মোদি। আর ক্ষমতা থেকে পতনের কয়েকদিন আগে গত জুনে ভারত সফরে গিয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সমঝোতা চুক্তি করেন শেখ হাসিনা। এই চুক্তির আওতায় গেদে-দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পণ্যবাহী রেল বাংলাদেশের উত্তরবঙ্গের ভূখণ্ড ব্যবহার করে আবার হলদিবাড়ি-চিলাহাটি যাবে।
ভারতকে বাংলাদেশের বুক চিড়ে ট্রানজিটের পক্ষে হাসিনা সরকার যেমন মরিয়া ছিল, তেমনি দেশের সুশীলরাও ছিলেন সোচ্চার। সুশীলদের মধ্যে এক্ষেত্রে সবার থেকে এগিয়ে ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি ট্রানজিটের আয় দিয়ে দিনবদলের গল্প শুনিয়েছিলেন দেশের মানুষকে। ট্রানজিট বাস্তবায়ন হলেও তার সেই ‘সিঙ্গাপুর’ বনে যাওয়ার বাস্তবতার দেখা এখন পর্যন্ত মেলেনি।
কী বলেছিলেন সুশীল সমাজ ও ড. দেবপ্রিয়, এখন কী বলছেন?
অতীতে ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতাকারীদের কড়া সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রানজিট বিরোধিতাকে ‘অশিক্ষিতদের বিতর্ক’ বলে মন্তব্য করেন।
সেই বক্তব্যে তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে সীমানা ধরে পণ্য পরিবহন খুবই স্বাভাবিক বিষয়। অথচ বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ট্রানজিট দেওয়া নিয়ে বিতর্কের ইস্যু করা হয়েছে।’ রেহমান সোবহান বলেছিলেন, ‘ট্রানজিট চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। উত্তর-পূর্ব ভারতের বিশাল ক্যাপিটাল মার্কেট বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে। এছাড়া বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হবে।’
ট্রানজিটের পক্ষে সে সময় জোরালো যুক্তি দেখিয়েছিলেন ড. দেবপ্রিয়। সিপিডির ব্যানারে তিনি নিয়মিত সভা-সেমিনার করে ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে জনমত তৈরির চেষ্টা করেন। যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুর বনে যেতে পারে। এ ছাড়া টেলিভিশনের বিভিন্ন টকশোতেও ট্রানজিটের পক্ষে সাফাই গান তিনি। ইউরোপের উদাহরণ টেনে তিনি বলেন, ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে পণ্য আনা-নেওয়াতে যেমন বাধা নেই, বাংলাদেশ ভারতের ক্ষেত্রেও সেটি হতে পারে বলে তিনি যুক্তি তুলে ধরেন।
ভারতকে দেওয়া ট্রানজিট নিয়ে তার আগের অবস্থান ঠিক ছিল কি না ড. দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে বক্তব্য চেয়ে প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করেছে আমার দেশ। প্রথমে টেলিফোনে তাকে এ বিষয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। জবাবে তিনি দেশের বাইরে বলে জানান।
পরে লিখিত আকারে তার কাছে প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো ছিলÑ‘একসময় আপনি বলেছিলেন, ট্রানজিট থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব উপার্জন করবে। কিন্তু আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকার (বাংলাদেশ) ট্রানজিট ফি হিসেবে এখন পর্যন্ত মাত্র ৩ দশমিক ৭ মিলিয়ন টাকা পেয়েছে। আপনি কি মনে করেন এটি বাংলাদেশের জন্য ন্যায্য ও উপযুক্ত পরিমাণ? আপনি অতীতে বলেছিলেন যে, সরকার ট্রানজিট ফি থেকে বিলিয়ন ডলার আয় করবে।
বাস্তব পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। তাহলে কি আপনি বাংলাদেশের জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন? এখনকার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনি কি মনে করেন যে, আপনার পূর্ববর্তী হিসাব এবং পূর্বানুমান ভুল ছিল? যদি আপনার পূর্ববর্তী হিসাব ভুল হয়ে থাকে, তাহলে আপনি কি বাংলাদেশের জনগণের কাছে দুঃখপ্রকাশ করবেন?’ তবে এসব প্রশ্নের কোনো জবাব দেননি বর্তমান সরকার দ্বারা গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয়।
ট্রানজিট নিয়ে যা বলছেন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদরা
ভারতের সঙ্গে কোনো অসম চুক্তি চায় না বাংলাদেশÑ জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ আমার দেশকে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সামরিক, বেসামরিক সব চুক্তি জনগণের কাছে প্রকাশ করা। সেসব চুক্তির মধ্যে যেগুলো জনস্বার্থবিরোধী, সেগুলো বাতিল করা। কিন্তু এ সরকারের বিভিন্ন মাধ্যমে শুনতে পাই, চুক্তি বাতিল করা যাবে না। পুরোনো চুক্তি ও প্রকল্প থাকবে, কিন্তু আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করব—তা হতে পারে না। একই সঙ্গে নেপাল ও ভুটানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বাড়াতে গুরুত্বারোপ করেন ড. আনু মুহাম্মদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির শিক্ষক ড. মুহাম্মদ আবু ইউসুফ আমার দেশকে বলেন, সরকারের উচিত ভারত-বাংলাদেশের সব ধরনের চুক্তি পর্যালোচনা করা। কারণ আমরা এখন পর্যন্ত জানি না বিগত সরকার কী চুক্তি করেছে। অথবা ট্রানজিট চুক্তির মধ্যেই-বা কি আছে—সেটিও স্পষ্ট নয়। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ট্রানজিট চুক্তির মধ্যে আছে কি না, সেটি নিয়ে সরকারের ব্যাখ্যা থাকা দরকার।
কী পাচ্ছে বাংলাদেশ
ট্রানজিট নিয়ে দুই দেশের মধ্যে ২০১২ সালের দিকে প্রথম আলোচনা শুরু হয়। কয়েক বছর দরকষাকষির পর টনপ্রতি ট্রানজিট মাশুল নির্ধারিত হয় ১৯২ টাকা। এর বাইরে টনপ্রতি ৫০ টাকা নিরাপত্তা মাশুল এবং নৌবন্দরে ল্যান্ডিং শিপিং বাবদ টনপ্রতি সাড়ে ৩৪ টাকা মাশুল আছে। সব মিলিয়ে প্রতি টনে প্রায় ২৭৭ টাকা মাশুল পড়ে। এ ছাড়া মাঝনদীতে কার্গো জাহাজ অবস্থানের জন্য আলাদা মাশুল আছে।
ট্রানজিট ব্যবহারে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারে ভারত প্রথম পদক্ষেপ নেয় ২০১১ সালে। ওই বছর আশুগঞ্জ বন্দর দিয়ে প্রথম ট্রানজিটের পণ্য ত্রিপুরায় যায়। তখন ভারত সরকারের বিশেষ অনুরোধে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রপাতি পরিবহনে এ সুবিধা দেয় বাংলাদেশ। পরে এ পথে ট্রানজিট নিয়মিত করতে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়।
বিআইডব্লিউটিএর তথ্য বলছে, গত সাড়ে আট বছরে সব মিলিয়ে আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ৩৩টি চালান গেছে। এর বেশির ভাগই লোহা ও লোহাজাতীয় পণ্য। সর্বশেষ গত অর্থবছরে (২০২৩-২৪) ১৪টি জাহাজের চালানে (ট্রিপ) ১৩ হাজার টনের বেশি ভারতীয় রেলওয়ের লোহাজাতীয় পণ্যের চালান গেছে। তবে পটপরিবর্তনের পর চলতি অর্থবছরের ছয় মাসে কোনো পণ্য যায়নি। তবে এনবিআর, নৌপরিবহন মন্ত্রণালয় ও সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ট্রানজিট থেকে এ পর্যন্ত বাংলাদেশের আয় এসেছে মাত্র ৩৭ লাখ টাকা।
ভারতের স্বার্থে প্রকল্প
ভারতকে ট্রানজিট দিতে বেশ কিছু বিলাসী প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে কিছু রয়েছে ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) থেকে নেওয়া ঋণে। আশুগঞ্জ দিয়ে নদীপথে ভারতকে ট্রানজিট দেয় শেখ হাসিনা সরকার। এজন্য আশুগঞ্জকে একটি ট্রান্সশিপমেন্ট বন্দরে রূপান্তর করা হচ্ছে।
সে লক্ষ্যে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বন্দরে স্থাপিত হচ্ছে ২১০ কোটি টাকা ব্যয়ে একটি কার্গো টার্মিনাল ও ভারতের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে আরো একটি কন্টেইনার টার্মিনাল। জমি অধিগ্রহণসহ দুটি প্রকল্পের ব্যয় প্রায় দেড় হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার নিরাপদ যানবাহন চলাচলে ট্রানজিট সুবিধা দেওয়ার উদ্দেশে আখাউড়া স্থলবন্দরকে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালে। ভারতীয় কঠিন শর্তের ঋণে পাঁচ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পটি বাংলাদেশের চেয়েও বেশি প্রয়োজন ভারতের। কিন্তু এ প্রকল্পটি করতে গিয়ে ১৯৭৯ সালের সেচ প্রকল্প ধ্বংস করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের জোর আপত্তি সত্ত্বেও।
ভারতীয় ঋণের টাকায় ট্রানজিটের এ সড়কটি নির্মাণ করতে প্রথমে ব্যয় ধরা হয়েছিল তিন হাজার ৪৬০ কোটি টাকা। ২০০ কোটি ডলারের ভারতীয় দ্বিতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) প্রকল্প তালিকায় এ প্রকল্পটি অন্তর্ভুক্ত। এ প্রকল্পে এলওসি থেকে পাওয়া যাবে প্রায় দুই হাজার ৯৩০ কোটি টাকা। বাকি টাকা সরকার নিজে দেবে। যদিও পরে প্রকল্পটির ব্যয় বেড়ে পাঁচ হাজার ৭৯১ কোটি টাকায় উন্নীত হয়।
ভারতের উত্তরাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের ৪০০ কিলোমিটারের সহজ পথে রেলপথের জন্য এ প্রকল্পটি হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে। ২০১৬ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয় ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা। এ ব্যয়ের মাত্র ৫৭ কোটি টাকা বাংলাদেশ সরকারের, বাকি ৪২০ কোটি টাকা ভারত সরকারের লাইন অব ক্রেডিট থেকে পাওয়া (এলওসি) অনুদান। প্রকল্পটির অবকাঠামোসহ সব ধরনের কাজ শেষ হয় গত বছরের জুনে। বেঁচে যায় ১৫৯ কোটি টাকা। এর মধ্যে ভারতের অনুদান বাঁচে ১২৬ কোটি টাকার বেশি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যেহেতু এ অর্থ বাংলাদেশকে দেওয়া অনুদান। বাংলাদেশ ভারতের কাছে বেঁচে যাওয়া ১২৬ কোটি টাকা অন্য কোনো প্রকল্পে কাজে লাগাতে অনুমতি চেয়েছিল। কিন্তু ভারত তাতেও রাজি হয়নি।
ভাইবোনের সম্পর্ক : ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত
ব্রাহ্মণবাড়িয়ার ‘আশুগঞ্জ অভ্যন্তরীণ দ্বিতীয় কন্টেইনার নদীবন্দর স্থাপন প্রকল্প’কে বিলাসবহুল প্রকল্প উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘এতে আমাদের দেশের কোনো লাভ দেখছি না। কেবল ভারতের স্বার্থেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে আমি তো আর এ প্রকল্প বন্ধ করতে পারব না।
সাবেক প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওই যে, ভাইবোনের সম্পর্ক বলে একটা কথা আছে না?’ গত বছর ১১ নভেম্বর আশুগঞ্জ নৌবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল ও আশুগঞ্জ অভ্যন্তরীণ দ্বিতীয় কন্টেইনার নদীবন্দর স্থাপন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশে বলেন, যারা এ ধরনের অচিন্তিত প্রকল্প চালু করেছিলেন, তাদের প্রশ্ন করা দরকার ছিল যে, কার স্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে? এতে আমাদের কী লাভ হচ্ছে? ট্রানজিট আর করিডোর দুটি ভিন্ন জিনিস উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি কী? তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা উচিত ছিল।’
পটপরিবর্তনে অনিশ্চিয়তায় ট্রানজিট
বন্দরগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ দিয়ে ভারতের মালামাল পরিবহনের ট্রানজিট প্রায় বন্ধ। গত ছয় মাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে কোনো ট্রানজিটের পণ্য কলকাতা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় যায়নি।
এমনকি সিলেটের জকিগঞ্জ দিয়েও ট্রানজিটের মালামাল ভারতের করিমগঞ্জ যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে, বিশেষ করে ত্রিপুরায় পণ্য নিতে কলকাতা-আশুগঞ্জ (নৌপথ), আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা (সড়কপথ)—এ পথেই বেশি আগ্রহ ছিল ভারতের। এ ছাড়া কলকাতা-জকিগঞ্জ (নৌপথ), জকিগঞ্জ-করিমগঞ্জ (সড়কপথ) পথটিও চালু আছে।
গর্ভাবস্থায় খেজুরের যত গুণ
গর্ভাবস্থায় খেজুর খাওয়ার প্রচলন নতুন নয়। একটা সময় যখন চিকিৎসাসেবা এতটা সহজলভ্য ছিল না, তখনও কিন্তু গর্ভবতী নারীদের খেজুর খাওয়ার অভ্যাস ছিল। এর বড় কারণ হলো, গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে লেবার পেইন অনেকটা কম হয়। এটি মনগড়া কোনো কথা নয়, বরং অনেকগুলো গবেষণা শেষে এমন তথ্যই জানিয়েছেন গবেষকরা। গর্ভাবস্থায় খেজুর খেলে তা ইউটেরাসের সংবেদনশীলতা কমিয়ে তাকে শক্তিশালী করে। এতে প্রসব ব্যথা অনেকটাই কম হয়।
গবেষণা কী বলছে?
আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন-এর এক গবেষণায় বলা হয়েছে, গর্ভাবস্থার পয়ত্রিশ সপ্তাহ পর থেকে প্রতিদিন ছয়টি করে খেজুর খেলে তা মা ও অনাগত শিশুর জন্য বেশ উপকারী হয়। সেইসঙ্গে সন্তান জন্ম দেওয়াও অনেকটা সহজ হয়ে যায়। গবেষণায় তারা দেখেছেন, যেসব নারী গর্ভাবস্থায় খেজুর খেয়েছেন তাদের সার্ভিক্স অনেক বেশি ফ্লেক্সিবল ছিল, যে কারণে সন্তান প্রসব করা অনেক সহজ ছিল। খেজুর খেলে তা লেবারের সময়ও কমিয়ে দেয়, ফলে মাকে কষ্ট কম পেতে হয়।
বাড়তি শক্তি যোগ করে: সন্তান প্রসবের আগে এবং প্রসবের সময় একজন নারীর অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য প্রয়োজন পড়ে অতিরিক্ত শক্তির। খেজুরে থাকে অনেক বেশি নিউট্রিয়েন্টস। যে কারণে গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে গর্ভবতী মায়ের শরীরে বাড়ে শক্তির মাত্রা। সেজন্য প্রসবের সময় বাড়তি শক্তির যোগান সে সহজেই দিতে পারে।
কার্বোহাইড্রেটস: খেজুরে থাকে প্রচুর কার্বোহাইড্রেটস। এছাড়াও থাকে ফ্রুক্টোজ এবং সুক্রোজ, যা শরীরে শক্তি যোগায়। এছাড়া এই ফলে গ্লুকোজও থাকে পর্যাপ্ত, যা গর্ভাবস্থায় ধরে রাখা খুব বেশি জরুরি। তাই গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খাওয়ার বিকল্প নেই।
প্রসবপ্রক্রিয়া স্বাভাবিক করে: গর্ভাবস্থার শেষের দিকে এসে প্রতিদিন ৬০-৮০ গ্রাম খেজুর খেলে সার্ভিক্স মজবুত হয়। এর ফলে কৃত্রিমভাবে কিংবা ওষুধ ‍দিয়ে প্রসব ব্যথা সৃষ্টি করার দরকার হয় না। এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটে থাকে।
দ্রুত রক্ত উৎপাদন করে: সন্তান প্রসবের সময় শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায়। এর ফলে মায়ের শরীর দুর্বল হয়ে যায়। গর্ভাবস্থায় এবং প্রসবের পরে নিয়ম করে খেজুর খেলে তা শরীরে দ্রুত রক্ত উৎপাদন করে। এতে মা তার হারানো শক্তি বেশ দ্রুত ফিরে পান।
কমায় প্রসব বেদনা: খেজুরে থাকে উপকারী ফ্যাটি অ্যাসিড। এই উপাদান প্রসবের সময়ে সারভাইক্যাল মাসল ফেলিক্সিবল করে ও কমনীয় করে তোলে, যে কারণে প্রসব বেদনা অনেকটাই কম অনুভূত হয়।
ঢাবির ‘প্রথম শহিদ’ নজিরের কবর জিয়ারতে বিপ্লবী ছাত্র পরিষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম শহিদ‘ নজির আহমদের ৮২তম শাহদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আজিমপুর কবরস্থানে সমাধিস্থ শহিদ নজিরের কবর জিয়ারত করেন তারা।
এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, যুগ্ম আহ্বায়ক রাবেয়া আকতার, সহকারী সদস্য সচিব ডা. মাসুম বিল্লাহ ও সদস্য মো. মামুনুর রশীদ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও নিয়াজ আহমদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. ফরহাদ আহমেদ আলী উপস্থাত ছিলেন।
শহিদ নজির আহমদের শাহাদাতবার্ষিকীকে ‘সাম্প্রাদায়িকতা বিরোধী শহিদ নজির আহমদ দিবস’ হিসেবে পালন করছে বিপ্লবী ছাত্র পরিষদ। এ উপলক্ষে শহীদ নজিরের কবর জিয়ারতের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি ও কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এফবিআই
যুক্তরাজ্যের ‘এফবিআই’ খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) দেশটির সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য-প্রমাণ নিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন এনসিএ গোয়েন্দারা। বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন তারা। এ বৈঠকের আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
গত মাসে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টিউলিপের দুর্নীতি নিয়ে নতুন তথ্য-প্রমাণ দেন বাংলাদেশের কর্মকর্তারা। গত ৫ আগস্ট টিউলিপের খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এনসিএ গোয়েন্দারা দুইবার ঢাকা সফর করেছেন।
টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এ চুক্তি স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকও। ওই চুক্তি থেকে তিনি ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড (প্রায় ৫৭ হাজার কোটি টাকা) আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশি সূত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ব্রিটিশ গোয়েন্দারা বৈঠকে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগ তদন্ত করার প্রস্তাব দিয়েছে। ওই সূত্র আরও জানায়, এনসিএ যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড এবং হাইগেট এমপির বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টাও করতে পারে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে লন্ডনে যথাক্রমে ৭ লাখ ও ৬ লাখ ৫০ হাজার পাউন্ড মূল্যের দুটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠার পর এরইমধ্যে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ।
এ অবস্থায় টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল রেকর্ড এবং এমনকি তাকে জিজ্ঞসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাজ্যের আইন অনুযায়ী, দেশটির কোনো নাগরিক বিদেশে দুর্নীতি করলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
চট্টগ্রামে আ.লীগ নেতাকে আটকে পুলিশে সোপর্দ্দ
চট্টগ্রাম নগরীতে একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠানে থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় নেভী কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটেছে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়ির আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই।
সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে, রফিকুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠানে ফটিকছড়ির সাবেক দুই সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত আছেন, এমন তথ্যের ভিত্তিতে কয়েক’শ তরুণ সেখানে ঢুকে বিক্ষোভ শুরু করেন। তারা ফখরুল আনোয়ারকে আটকে তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’- এসব শ্লোগান তাদের মুখে শোনা যায়।
খবর পেয়ে খুলশী থানা থেকে পুলিশ গিয়ে ফখরুল আনোয়ারকে তাদের হেফাজত থেকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে ফখরুল আনোয়ারকে নিয়ে যাবার পরও সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। তারা সনি ও নজিবুলকে তাদের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি জানান।
তবে শেষ পর্যন্ত দুজন সাবেক সংসদ সদস্য কমিউনিটি সেন্টারটিতে না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত ২টার দিক থেকে বিক্ষুব্ধরা ঘটনাস্থল ছাড়তে থাকেন।
মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা প্রথম পর্ব
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ৯টা ৩৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের আহমেদ।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। এদিন যত দূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু মুসল্লিদের ঢল দেখা গেছে।
এর আগে, বাদ ফজর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান শুরু করেন। যারা এখান থেকে চিল্লা, তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়।
আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে। অনেকে ১০ কিলোমিটার পায়ে হেঁটে ইজতেমা মাঠে আসেন।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়।
এবার ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ধাপে। এর মধ্যে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ।
এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভারতের মদতে দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ ছাত্রলীগ
দিন দিন দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর এই পর্যায়ে তারা নিরাপদ ডেরা হিসেবে বেছে নিয়েছেন বন্দর নগরী চট্টগ্রামকে। তুলনামূলকভাবে অন্যান্য এলাকার চেয়ে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর ছাড় দেওয়ার মানসিকতা এবং রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিভক্তির জের ধরে চট্টগ্রামকেই নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছে সংগঠনটির ক্যাডাররা।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্রলীগের কথিত সাংগঠনিক নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে শুধু চট্টগ্রামেই ছোট-বড় অন্তত সাতটি মিছিল করেছে সংগঠনটি। নিয়মিত বিরতিতে সশস্ত্র মহড়া দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেয়ালে চিকা লিখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে তারা। অভিযোগ রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিসহ ঢাকা ও চট্টগ্রামের শীর্ষনেতাদের অধিকাংশই ভারতে নিরাপদে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
জুলাই বিপ্লবের পর ১৮ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে সশস্ত্র মিছিল করে ছাত্রলীগের ক্যাডাররা। রাত সাড়ে ১১টায় হঠাৎ করেই চট্টগ্রামের জামালখান এলাকায় সশস্ত্র মিছিল বের করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এ সময় যানবাহন ভাঙচুরের চেষ্টাও করে তারা। কিন্তু সাধারণ মানুষ সংগঠিত হয়ে উঠলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ২৭ অক্টোবর নিষিদ্ধ হয় ছাত্রলীগ।
পরে ১৭ নভেম্বর মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে মিছিল বের করে। একই দিন জামালখান সড়ক ও খুলশীর জাকির হোসেন রোডেও ঝটিকা মিছিল বের করে একসময়ের ‘হেলমেট বাহিনী’ হিসেবে পরিচিত ছাত্রলীগ। একদিনের ব্যবধানে ১৮ নভেম্বর রাত ১০টার দিকে খোদ সিএমপি কমিশনারের কার্যালয়ের বিপরীতে বাগমনিরাম স্কুলের গলি থেকে ব্যানারসহ মিছিল বের করে ছাত্রলীগ। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগানও দেন তারা। সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনের এলাকাটি নগরীর খুলশি ও চকবাজার থানার অন্তর্গত। কিন্তু মিছিলের বিষয়টি অস্বীকার করে দায় এড়ায় দুই থানা।
সবশেষ গত বৃহস্পতিবার ভোরে সিএমপি কমিশনারের কার্যালয় থেকে কয়েকশ মিটার দূরে নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট জিইসি মোড় এলাকায় ফের মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। নেতৃত্বে ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান ও ইরফান উদ্দিন এবং মহানগর ছাত্রলীগের নেতা হাসনাত খান আতিফ। ১০ মিনিটেরও বেশি সময় ধরে সশস্ত্র সন্ত্রাসীরা এলাকায় অবস্থান করলেও পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি।
মিছিলের চরিত্র
ফ্যাসিস্ট হাসিনার পতনের পর শুধু চট্টগ্রামের পাঁচটি মিছিলের মিছিলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিটি হয়েছে গভীর অথবা ভোর রাতে। মিছিলের আগে দুটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে করে চারজন পুরো এলাকায় কয়েকটি চক্কর দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষায় যা রেকি নামে পরিচিত।
অগ্রবর্তী টিমটি যখন রেকি করে তখন আশপাশের চায়ের দোকানগুলোতে অবস্থান করে ক্যাডাররা। সুযোগ বুঝে মুখে মাস্ক অথবা হেলমেট পরে নেয় তারা। এর পরপরই একজন বেরিয়ে স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে আশপাশ থেকে অন্যরাও যোগ দেয় মিছিলে। এ সময় শরীরে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্রের প্রদর্শন রেকি করা ওই মোটরসাইকেল দুটি মিছিলের সামনে চলে আসে। ওই বাইক দুটির যাত্রী উল্টোভাবে বসে মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
চট্টগ্রামকে বেছে নেওয়ার কারণ
সরকারের একটি গোয়েন্দা সংস্থা বলছে, পতনের পর প্রথম মিছিল বের করা হয়েছে জামালখাল এলাকা থেকে। উগ্র ধর্মীয় সংগঠন ইসকনের শক্ত অবস্থান আছে এই এলাকায়। আওয়ামী লীগ আমলে ইসকন সদস্য সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ঘাঁটি হিসেবেও পরিচিত ছিল এলাকাটি।
এ ছাড়া যে কয়টি মিছিল বেরিয়েছে তার অধিকাংশই নওফেলের নির্বাচনি এলাকা। টানা ক্ষমতায় থাকার সুযোগে এসব এলাকায় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের ব্যানারে নওফেলের শক্ত অবস্থান আছে। ফলে মিছিল শেষে এসব প্রতিষ্ঠানে আশ্রয় পাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের কর্মীরা। পড়ে বেশভূষা বদলে মিশে যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে।
নগরীর জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালখানবাজার, জিইসি, গোলপাহাড়, প্রবর্তক, মুরাদপুর, ষোলশহর ও পাঁচলাইশ এলাকায় এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি গোয়েন্দা সংস্থাটির।
ছাত্রলীগের ভয়ংকর রূপ
গত ১৬ বছরেরও বেশি সময় ধরে ছাত্রলীগের বেপরোয়া কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানিসহ নানা অপকর্মের সঙ্গে নগরবাসী পরিচিত হয়ে উঠলেও তাদের ভয়ংকর রূপ দেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পুলিশি পাহারায় প্রকাশ্যে অন্তত ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এ ছাড়া অন্তত ৩০০ আন্দোলনরত ছাত্র-জনতা ছাত্রলীগের নৃশংসতার শিকার হন।
২০ দিনের সহিংসতায় ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, শুলকবহর, লালখান বাজার, বহদ্দারহাট, চান্দগাঁও, নতুনব্রীজ, নিউমার্কেট ও লালদিঘি এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা চালানো ২২ জন অস্ত্রধারীকে চিহ্নিত করে নগর পুলিশ। যদিও অস্ত্রধারী সন্ত্রাসীদের সংখ্যা ছিল আরো বেশি।
১৬ জুলাই মুরাদপুরে ৫ অস্ত্রধারীর মধ্যে ছিল ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি, যুবলীগের হেলাল আকবর চৌধুরী বাবর, স্বেচ্ছাসেবক লীগের মোহাম্মদ দেলোয়ার, ছাত্রলীগের কর্মী এনএইচ মিঠু ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ। ১৮ জুলাই চান্দগাঁও এলাকায় মহিউদ্দিন ফরহাদ, মোহাম্মদ জালাল ও মোহাম্মদ তৌহিদকে স্থানীয় বাসিন্দারা শনাক্ত করে। তবে আজ পর্যন্ত ধরা পড়েনি কেউ।
অনৈক্যের সুযোগে ফেরার স্বপ্ন
৫ আগস্টের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদ পতন আন্দোলনে একাট্টা হলেও পরে আর একমঞ্চে দেখা যায়নি কাউকে। আওয়ামী লীগ আমলে কোনো গ্রুপিং না থাকলেও সরকার পতনের পর বিভক্তি বেড়েছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভেতর। আহ্বায়ক কমিটিতে এরশাদুল্লা ও নাজিমুর রহমানের অনুসারীরা বেশির ভাগ গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিলে কোণঠাসা হয়ে পড়েন সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও আবুল হাসেম বকরের অনুসারীরা।
তবে আদালতের রায়ে ডা. শাহাদাত হোসেন সিটি মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশন কেন্দ্রিক হয়ে পড়েন তার অনুসারীরা। গত ছয় মাসে বড় দুটি কেন্দ্রীয় কর্মসূচি ছাড়া দুই পক্ষকে এক হতে দেখেননি নগরবাসী।
জুলাই বিপ্লবের মাধ্যমে শক্তিশালী অবস্থান জানান দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও তাদের ঐক্য ধরে রাখতে পারেনি। নানা কারণে কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছেন তরুণ নেতারা।
রাজনীতি বিশ্লেষক বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, এত রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট অপশক্তির পতন ঘটানো হলেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাদের নজিরবিহীন ঐক্যে ফাঁটল ধরেছে। তারা এখন নিজেরাই কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। আর এই কারণেই পতিত শক্তি ফের ফিরে আসার স্বপ্ন দেখছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে সন্ত্রাসী ভূমিকাসহ গত ১৬ বছর ধরে দানবে পরিণত হওয়া শাসক দলের ছাত্রসংগঠনটির বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ না হওয়ায় এক রকমের ‘ওয়াক ওভার’ পেয়ে গেছে তারা। নিষিদ্ধ ছাত্রলীগের অপ্রতিরোধ্য অপতৎপরতায় কয়েক মাসের মধ্যে হতাশ হতে শুরু করেছে সাধারণ মানুষ।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, নিষিদ্ধ যে কোনো সংগঠনের সভা সমাবেশ করার অধিকার নেই। তাই ছাত্রলীগের প্রতিটি কর্মকাণ্ডের বিপরীতে মামলা হওয়ার সুযোগ আছে। বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এসব মামলা রেকর্ড হওয়ার কথা। কিন্তু এসব অপতৎপরতার ব্যাপারে নতুন কোনো মামলা আজ পর্যন্ত হয়নি। লোক দেখাতে দু-একজনকে গ্রেপ্তার করা হলেও তাদের চালান দেওয়া হচ্ছে পুরোনো মামলায়। ফলে কয়েক দিনের মধ্যে জামিনও পেয়ে যাচ্ছে তারা। সার্বিকভাবে ছাত্রলীগের এই অপতৎপরতার জন্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতা দায়ী।
ছাত্রলীগের পদধারী নেতারা অনেকেই ভারতে
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ অপু ও সাধারণ সম্পাদক ছিলেন নুরুল আজিম রনি। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ও চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হন রনি। এরপর যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলেও সংগঠনটির অদৃশ্য নিয়ন্ত্রণ থাকে রনির হাতেই। জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কয়েক দিন আত্মগোপনে থাকলেও তারা সবাই এখন ভারতে।
সেখান থেকেই কখনো ভারতীয় সিম কার্ড ব্যবহার করে আবার কখনো হোয়াটস অ্যাপ কিংবা মেসেঞ্জারে সন্ত্রাসী কর্মকাণ্ডের রূপরেখা দিচ্ছেন তারা। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দম হোসেনসহ নিষিদ্ধ সংগঠনের শীর্ষনেতাদের বেশির ভাগই ভারতে অবস্থান করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান
ছাত্রলীগের এই অপতৎপরতা বন্ধ, জুলাই গণহত্যায় জড়িতদের ফাঁসি ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার অনশন কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তিন দিনের আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
সংগঠনটির সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাদের অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। জুলাই বিপ্লবে চিহ্নিত অস্ত্রধারীরা এখনো গ্রেপ্তার হয়নি। শীর্ষ পর্যায়ের কয়েক জন দেশ ছেড়ে গেলেও পদে থাকা অসংখ্য নেতাকর্মী এখনো দেশের ভেতরেই গা ঢাকা দিয়ে আছে। পুলিশ তাদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর এই কারণেই অপতৎপরতার পাশাপাশি জুলাই আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা চালানোর হুমকিও দিচ্ছে তারা।
প্রশাসনের বক্তব্য
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। তাদের ব্যাপারে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে হঠাৎ করে মিছিল বের করে জনসাধারণের মধ্যে ভীতি ছড়ানোর অপচেষ্টা করছে তারা।
অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে না হলেও পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। হাসিব আজিজ বলেন, ৩০ জানুয়ারি ভোরে জিইসি মোড় এলাকার মিছিলে অংশ নেওয়া ১১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
জুনের মধ্যে গণপরিষদ নির্বাচনের দাবী বিপ্লবী পরিষদের
জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন ও প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এ ডাক দেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান আরিফ, রাজনৈতিক প্রধান আনিসুর রহমান, সহকারী সদস্য সচিব ইমামুল হক, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, যুগ্ম আহ্বায়ক রোটারিয়ান রাবেয়া আখতার প্রমুখ। এতে জুলাই-আগষ্টে ৭ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে পরিষদের এসব দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী সদস্য সচিব গালীব ইহসান।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি জানান,অবিলম্বে জুলাই, শাপলা, পিলখানা ম্যাসাকার এ সকল শহীদ পরিবার ও আহতদের এবং বিএনপি-জামায়াত শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন,বাহাত্তরের সংবিধান বাতিল, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ ও উপদেষ্টা সরকার ভেঙে দেয়া, জুন(২০২৫) মাসে গণপরিষদ নির্বাচন দিতে হবে
এবং জানুয়ারি (২০২৬)এর মধ্যে নতুন সংবিধান প্রণয়ন,গণপরিষদে নির্বাচিত সদস্যদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ গঠন, সেনাবাহিনীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং এই এই হত্যাকাণ্ডের বিচার আগামী এক বছরের মধ্যে করতে হবে।
আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদী সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম পূর্ণরূপে স্থগিত করতে হবে এবং বিচারিক রায়ের মাধ্যমে নিষিদ্ধ করা,ব্যবসায়ীদের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করে অর্থনীতি সচল, কালো টাকা উদ্ধার ও সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের আয়ত্তের মধ্যে রাখতে ,চতুর্থ শিল্পবিপ্লবে নিজেদের অবস্থান সুসংহত করতে, সুদক্ষ নাগরিক তৈরি,শিক্ষার গুণগত পরিবর্তন আনতে সময় উপযোগী কারিকুলাম প্রণয়নে শিক্ষা কমিশন গঠন করতে হবে।
মাস্টার্স পর্যন্ত শিক্ষা ফ্রি, উন্নত আবাসন ও সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করা ,এবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ,সকল জটিল রোগের চিকিৎসা ফ্রি করতে হবে। স্বাস্থ্যসেবাকে অন্ততপক্ষে দক্ষিণ-পূর্ব এশিয়ান মানে উন্নীত করা, ঘণ্টা প্রতি সার্বজনীন মজুরি ঘোষণা, বিনা সুদে কর্মসংস্থান ও ঋণ প্রদান, এবং শ্রমজীবীদের জন্য কলোনি ও সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা,শক্তিশালী সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীকে অত্যাধুনিক যুদ্ববিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স দিয়ে শক্তিশালী করতে হবে।
শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন
ক্ষমতাচ্যুত বাংলাদেশি একনায়ক শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন’ বলে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে‌ উল্লেখ করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই আন্দোলন নিয়ে করা প্রতিবেদন হস্তান্তর করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) মানবাধিকার সংস্থার এশিয়া পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে এইচআরডব্লিউর একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে প্রতিবেদন হস্তান্তর করেছে।
এ সময় বাংলাদেশের অধিকার পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন তিনি। এইচআরডব্লিউ-এর এশিয়া প্রধান বলেন, ‌‌‌‌‘এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তার আমরা প্রশংসা করি।’ জুলাই-আগস্ট বিপ্লবের সময় অধিকার প্রতিষ্ঠা ছিল মূলনীতি, তা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করেছে।’
এইচআরডব্লিউ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে দেওয়ার সুপারিশ করে বলেছে, হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের জন্য দায়ী কর্মকর্তাদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। কিছু জবাবদিহিতা থাকা দরকার।
এইচআরডব্লিউয়ের প্রচেষ্টার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার স্বৈরশাসনের গত ১৬ বছরে তাদের প্রতিবেদনগুলো সরকার দ্বারা সংঘটিত ব্যাপক অপরাধের উন্মোচন করেছে। র‌্যাব তার অপরাধের জন্য ক্ষমা চেয়েছে, তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে।’
পিয়ারসন বলেন, ‘শেখ হাসিনার ২০০৯-২০২৪ সালের শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনীতিকরণ করা হয়েছিল এবং তারা দলীয় ক্যাডারদের শাসন করার মতো আচরণ করেছিল। এটির জন্য পদ্ধতিগত সংস্কার প্রয়োজন।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সমস্ত সংস্কার সুপারিশ প্রকাশ করছি, জনগণকে কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিচ্ছি। যেমনটি আপনি উল্লেখ করেছেন, ১৫ বছরের নিপীড়ন ও অপরাধের অবসান ঘটানো একটি চ্যালেঞ্জিং প্রচেষ্টা হবে।’
এইচআরডব্লিউয়ের প্রতিবেদন অনুসারে, বলপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে আরও বলেছেন যে, শেখ হাসিনা বা ঊর্ধ্বতনরা সরকার আটকের বিষয়ে অবগত ছিলেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি জোরপূর্বক গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন।
এইচআরডব্লিউয়ের এশিয়া প্রধান বলেন, তার সফরের সময় তিনি সংস্কার কমিশনের বেশ কয়েকজন প্রধান এবং রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন। প্রধান উপদেষ্টা হাজার হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রাখাইনে তাদের জন্মভূমিতে একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানিয়েছেন।
কিশমিশ খাওয়ার ৭ স্বাস্থ্য উপকারিতা
ড্রাই ফ্রুটের মধ্যে আমাদের কাছে অন্যতম পরিচিত হচ্ছে কিশমিশ। পোলাও, পায়েসসহ বিভিন্ন রান্নায় মূলত কিশমিশ ব্যবহার করা হয়ে থাকে। আবার স্বাস্থ্য সচেতনদের অনেকেই কিশমিশ ভেজানো পানি পান করে থাকেন।
বিভিন্ন খাবারে কিশমিশ দিলে স্বাদ যেন কয়েকগুণ বেড়ে যায়। এ ছাড়া চীনাবাদাম, আলমন্ড বা কাজুবাদামের মতো ড্রাই ফ্রুট খেতে যদি স্বাদ না পান, তবে স্বাদ বৃদ্ধি করতে সেগুলো কিশমিশের সঙ্গে চিবিয়ে খেতে পারেন।
কিশমিশ অনেক পরিচিত হলেও কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা অনেকেই জানেন না। গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন রোগে অনেক উপকারী ভূমিকা রাখে এটি। জানুন কিশমিশ খাওয়ার সাত স্বাস্থ্য উপকারিতা—
১. হজমে সহায়তা করে
প্রতিদিন কয়েকটি কিশমিশ খেলে পেট ভালো থাকে। এতে ফাইবার থাকে, যা পানির উপস্থিতিতে ফুলে উঠতে শুরু করে। আর এগুলো পেটে রেচক প্রভাব দেয় ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এ ছাড়া প্রতিদিন কিশমিশ খেলে তা অন্ত্রের চলাচলকে নিয়মিত রাখে এবং তাতে থাকা ফাইবারগুলো বিষাক্ত পদার্থ ও বর্জ্য পদার্থকে সিস্টেমের বাইরে রাখতেও সাহায্য করে।
২. গ্যাস্ট্রিকের সমস্যা কমায়
কিশমিশে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম অনেক ভালো মাত্রায় থাকে। আর এগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এ ছাড়া সিস্টেম থেকে টক্সিন অপসারণ করার পাশাপাশি আর্থ্রাইটিস, গাউট, কিডনিতে পাথর এবং হৃদরোগের মতো রোগ প্রতিরোধেও সহায়তা করে।
৩. রক্তাল্পতায় উপকারী
কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি-কমপ্লেক্স থাকায় তা রক্তাল্পতার চিকিৎসায় সাহায্য করে। আর কিশমিশে থাকা তামা লোহিত রক্তকণিকা তৈরিতেও সাহায্য করে।
৪. ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে
কিশমিশে ক্যাটেচিং নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল কার্যকলাপ থেকে রক্ষা করতে সাহায্য করে, যা টিউমার এবং কোলন ক্যান্সারের কারণ হতে পারে।
৫. সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে
কিশমিশে পলিফেনলিক ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যেটি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে সুপরিচিত। আর এটি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করায় তা জ্বরের ঝুঁকি কমাতে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। এ জন্য দিনে কয়েকটি কিশমিশ খেলে তা আপনার ঠাণ্ডা এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।
৬. ওজন বৃদ্ধি করতে উপকারী
আপনি যদি ওজন বৃদ্ধি করতে চান, তা হলে আপনার জন্য সেরা হতে পারে কিশমিশ। এটি ফ্রুক্টোজ ও গ্লুকোজ সমৃদ্ধ এবং আপনাকে প্রচুর শক্তি দিতে পারে। আর এটি শরীরে খারাপ কোলেস্টেরল না জমতে দিয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
৭. ত্বকের জন্য উপকারী
কিশমিশ ত্বককে ভেতর থেকে রক্ষা করে কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ, কোলাজেন এবং ইলাস্টিনের ক্ষতি থেকে ফ্রি র্যাডিকেলগুলোকে বাধা দেয়। এ কারণে এটি বার্ধক্যের লক্ষণ যেমন বলি, সূক্ষ্ম রেখা ও ত্বকে দাগ দেখা দেওয়ার সমস্যা বিলম্ব করতে সাহায্য করে।
মেটা প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে যা প্রাধান্য পেতে পারে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) চার দিনব্যাপী সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। চার দিনের সফরকালে প্রধান উপদেষ্টার চার দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
তিনি বেঠকে বসতে পারেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। তবে সচচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে মেটা প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাফেয়ার্স) নিক ক্লেগের সঙ্গে।
কূটনৈতিক সুত্র বলছে, মেটা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মূল এজেন্ডা আসতে পারে দু’টি বিষয়ে। এর একটি হলো, মেটার বিজনেস হাব অফিস স্থাপিত হয়েছে ভারতের কলকাতায়। বাংলাদেশের ইন্টারনেট ব্যবসায়ীদের সেখান থেকে ব্যান্ডউইথ কিনতে হয়। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতে চলে যায়। অভিযোগ উঠেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ইচ্ছেতেই মূলত ভারতে এটি স্থাপন করা হয়েছিল।
বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবসা করেন তাদের প্রত্যেককেই ভারত থেকে ব্যান্ড উইথ কিনতে হয়। কারণ মেটার ডাটা সেন্টার বাংলাদেশে নেই। ভারত সুযোগ বুঝে আগেই বসিয়েছে। আর বাংলাদেশের পক্ষ থেকে কখনোই ডাটা সেন্টার বসানোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।
সুইজারল্যান্ডে মেটা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ডাটা সেন্টার বসানোর বিষয়ে আলোচনা হতে পারে। এটি হলে পরবর্তী সময়ে আর ভারত থেকে ব্যান্ডউইথ কিনতে হবে না। তখন সরাসরি মেটার কাছ থেকে ব্যান্ডউইথ কেনা যাবে। এতে বাংলাদেশের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
অন্যদিকে, গত বছরের ৫ আগস্টের পর দেশে যেভাবে গুজব ছড়াচ্ছে তাতে রীতিমত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে সরকারকে। মিথ্যা বিষয় ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রে একটি বিভাজন তৈরির চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র দেশে কিংবা বিদেশে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব গুজব বন্ধে ঢাকার মেটা অফিসকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হতে পারে।
কূটনৈতিক সুত্র জানিয়েছে, মেটা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে চার দিনের সফরে ঠিক কোনদিন বৈঠকটি অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি। অন্য একটি সুত্র বলছে, ২৩ জানুয়ারি গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
এদিকে প্রেস উইং থেকে জানা গেছে, প্রথমবারের মতো বাংলাদেশ বিষয়ে পৃথক ডায়লগের আয়োজন থাকবে। এ ডায়লগের মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের কনফিডেন্স বাড়াতে এ সফর সহায়ক হবে মনে করছে সরকার।
উল্লেখ্য, ৫ আগস্টের পর ইউরোপীয় ইউনিয়নের ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সেই বৈঠকে তিনি দিল্লির পরিবর্তে ঢাকায় ইউরোপের অ্যাম্বাসি খোলার অনুরোধ করেন। কারণ, ইউরোপের বেশিরভাগ অ্যাম্বাসি অফিস ভারতের দিল্লিতে অবস্থিত। উদ্ভূত পরিস্থিতিতে ভারতেও যেতে পারেনি বাংলাদেশিরা। কারণ, ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এতে বিপদে পড়েন ইউরোপগামীরা। অনেকের ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়ে যায়, কারও কারও ইন্টারভিউ ডেট পার হয়ে যায়। এতে বড়ধরনের লোকসানে পড়তে হয় খাত সংশ্লিষ্টদের।
এদিকে, ড. ইউনুসের অনুরোধে ইউরোপের বেশিরভাগ অ্যাম্বাসি বা কনসালটেন্সি অফিস ঢাকায় স্থাপন করা হয়েছে। এখন ইউরোপ গমনেচ্ছুদের বেশিরভাগেরই আর দিল্লিতে যেতে হয় না। তারা এখন ঢাকায় বসে ভিসা আবেদন জমা দিতে পারেন।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ড. ইউনুসের সঙ্গে যদি মেটা প্রেসিডেন্টের ফলপ্রসূ আলোচনা হয় আর ঢাকায় ডাটা সেন্টার স্থাপন করে। সেক্ষেত্রে এ অর্জন হবে সত্যিকার অর্থে বিস্ময়কর অর্জন।
জান্নাতে নবীজির সঙ্গে থাকার আমল
প্রতিটি মুমিন হূদয়ে নবিপ্রেম আছে, আছে প্রিয় নবীকে দেখার ও তাঁর সঙ্গ পাওয়ার অধীর বাসনা। এই সুপ্ত কামনা একজন সাধারণ মুমিনও হূদয়ে লালন করে। মদিনায় রওজা জিয়ারতে হজযাত্রীদের এই আকুলতা আরো তীব্র হয়ে ওঠে। জান্নাতে তাঁর সান্নিধ্য গ্রহণের প্রবল ইচ্ছা জাগে।
পৃথিবীতে নবীর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন একমাত্র সাহাবায়ে কিরাম। দুনিয়ার জীবনে আর কোনো মুমিনের এ সৌভাগ্য ললাটে আসবে না। তবে নবীজি (সা.) এমন কিছু আমল বর্ণনা করেছেন, যা পালন করলে মুমিন ব্যক্তি জান্নাতে তাঁর সান্নিধ্য লাভ করবে। যার কয়েকটি হলো—
বেশি বেশি সিজদা করা : রাবিআহ ইবনে কাব (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে রাতযাপন করতাম। একদা আমি তাঁর অজু ও ইস্তিঞ্জা করার জন্য পানি আনলাম। তখন তিনি আমাকে বললেন, তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। তখন আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। রাসুলুল্লাহ (সা.) বলেন, ওটা ছাড়া আর কিছু চাও কি? আমি বললাম, এটাই চাই। রাসুলুল্লাহ (সা.) বললেন, তাহলে বেশি বেশি সিজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য কোরো। (মুসলিম, হাদিস : ৪৮৯)
এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা : সাহাল বিন সাদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব (তিনি তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক রাখেন)। (বুখারি, হাদিস : ৫৩০৪)
কন্যাসন্তান লালন করা : আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, একদিন রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি দুটি কন্যাসন্তানের ভরণপোষণ করবে আমি এবং সে এভাবে জান্নাতে থাকব। (মধ্যমা ও শাহাদাত আঙুল যেমন পাশাপাশি থাকে)। (তিরমিজি, হাদিস : ১৯১৪)
বোনদের প্রতিপালন করা : আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, একবার রাসুল (সা.) মধ্যমা ও শাহাদাত অঙ্গুলির দিকে ইশারা করে বলেন, যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের ভরণপোষণ করবে কিংবা তিন কন্যা বা তিন বোনের ভরণপোষণ করবে, যতক্ষণ না তাদের বিয়ে হবে কিংবা সে মৃত্যুবরণ করবে, আমি এবং সে জান্নাতে এভাবে (পাশাপাশি) থাকব। (ইবনে হিব্বান, হাদিস : ৪৪৭)
উত্তম চরিত্রের অধিকারী হওয়া : আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, একবার রাসুল (সা.) বললেন, আমি কি তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে? সাহাবায়ে কিরাম চুপ রইলেন। রাসুল (সা.) একই প্রশ্ন করলেন দুই বা তিনবার। তখন তাঁরা বললেন, ইয়া রাসুলুল্লাহ! অবশ্যই বলুন। তিনি বললেন, সে হলো ওই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে সুন্দর। (মুসনাদে আহমাদ, হাদিস : ৬৭৩৫)
নবীজির প্রতি ভালোবাসা : আনাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম (সা.)-কে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? তিনি বলেন, তুমি কিয়ামতের জন্য কী জোগাড় করেছ? সে বলল, কোনো কিছু জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসি। তখন তিনি বলেন, তুমি তাঁদের সঙ্গেই থাকবে, যাঁদের তুমি ভালোবাসো। আনাস (রা.) বলেন, নবী করিম (সা.)-এর কথার দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত হইনি। আনাস (রা.) বলেন, আমি নবী করিম (সা.)-কে ভালোবাসি এবং আবু বকর, ওমর (রা.)-কেও। আশা করি তাঁদের প্রতি আমার ভালোবাসার কারণে তাঁদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব, যদিও তাঁদের আমলের মতো আমল আমি করতে পারিনি। (মুসলিম, হাদিস : ২৬৩৯)
বেশি বেশি দরুদ পাঠ করা : আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, শুনে রাখো, যে আমার ওপর বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নিশ্চয় কিয়ামতের দিন সে আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ৩২৪৪৭)
আল্লাহভীতির জীবন অবলম্বন করা : মুয়াজ বিন জাবাল (রা.) বলেন, রাসুল (সা.) যখন তাকে ইয়েমেনে পাঠান তখন তিনি তাকে বিদায় দিতে বের হন। মুয়াজ (রা.) সওয়ারিতে চলছেন, রাসুল (সা.) পায়ে হাঁটছেন আর অসিয়ত করছেন। অসিয়ত করা শেষ হলে রাসুল (সা.) বললেন, হে মুয়াজ! সম্ভবত এই বছরের পর আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। হয়তো তুমি আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে, আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে! (কিন্তু আমার দেখা পাবে না) এই কথা শুনে রাসুল (সা.) এর আসন্ন বিচ্ছেদ-বিরহে মুয়াজ (রা.) অঝোরে কাঁদতে শুরু করলেন। এরপর রাসুল (সা.) মদিনার দিকে ফিরে তাকালেন এবং বললেন, আমার পরিবারের এই লোকেরা মনে করে, তারা আমার সবচেয়ে কাছের মানুষ। অথচ বিষয়টা এমন না; আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হলো ওই ব্যক্তি, যে আল্লাহভীতির জীবন অবলম্বন করে। সে যে কেউই হোক এবং যেখানেই অবস্থান করুক। (মুসনাদে আহমাদ, হাদিস : ২২০৫২)
আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো যথাযথ পালনের মাধ্যমে নবী (সা.)-এর সান্নিধ্য অর্জন করার তাওফিক দান করুন।
মুক্তি পেল ফিলিস্তিনের ৯০ বন্দি
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। রোববার (১৯ জানুয়ারি) দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় কার্যকর হয় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। মুক্তি পাওয়া ৯০ জনের মধ্যে ২১ জন কিশোর ও ৬৯ নারী। খবর, রয়টার্সের।
প্রতিবেদনের তথ্যমতে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনকে সম্প্রতি আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি।
এর আগে, রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয়। পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে।
দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে সেইসাথে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে ‘টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে’ বলে ধারণা বিশ্লেষকদের।
তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে, যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। একই সঙ্গে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেয়া হবে।
প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। গতকাল রোববার গাজায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়।
আজহারীর মাহফিল : লালমনিরহাট লাখো মানুষ ঢল
দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। এ জেলায় বর্তমানের আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে যোগ দিতে ট্রেন বোঝাই হয়ে মানুষ লালমনিরহাট যাচ্ছে।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার রেলস্টেশনে সান্তাহার থেকে লালমনিরহাটগামী ট্রেনের ছাদে গাদাগাদি করে মানুষকে মাহফিলের দিকে ছুটে যেতে দেখা গেছে। দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন এসব মানুষ
পীরগাছা কান্দি এলাকা থেকে আসা ট্রেনের ছাদে চড়ে যাচ্ছিলেন একরামুল, মাজেদুল, জিল্লুর রহমান। নামের তিন যুবকের সাথে কথা হলে তারা জানান, ফেসবুক ইউটিউবে মাওলানা আজহারী হুজুরের বক্তব্য শুনে খুব ভালো লাগে। আজ তিনি উত্তরবঙ্গের পাশের জেলা লালমনিরহাটে আসছেন, তাই ভিড় ঠেলে ট্রেনের ছাদে করে তারা সেখানে যাচ্ছেন।
আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, পাশাপাশি তিনটি মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।
মাহফিলের একদিন আগেই লালমনিরহাটের তিনটি মাঠে তৈরি করা প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এতে স্থান সংকুলান করতে আয়োজকদের হিমশিম খেতে হচ্ছে। আজ ভোর থেকেই মানুষের ঢল শুরু হওয়ায় আশপাশের এলাকাগুলোতেও ভিড় বেড়েছে।
মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাঠে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
আয়োজক কমিটির জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির ফিরোজ হায়দার লাভলু বলেন, “মানুষের উপস্থিতি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। মাহফিলকে ঘিরে মানুষের এই আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে। আমরা আশা করছি, মাওলানা আজহারীর বয়ান মানুষের হৃদয়ে স্পর্শ করবে এবং ধর্মীয় অনুপ্রেরণা যোগাবে।”
আজ দুপুর ২টায় শুরু হবে মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিল। এ উপলক্ষে লালমনিরহাটে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব: অবশেষে ইসরায়েলের অনুমোদন পেল
ইসরায়েলের সরকার গাজা যুদ্ধবিরতি এবং হামাসের সঙ্গে বন্দি মুক্তি চুক্তি অনুমোদন করেছে, যা রবিবার (১৯ জানুয়ারি) কার্যকর হওয়ার কথা জানিয়েছে দেশটির মন্ত্রীসভা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুইজন চরম ডানপন্থী মন্ত্রী এই চুক্তির বিপক্ষে ভোট দেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করার সুপারিশ করেছে এবং এটিকে যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়ক বলে বর্ণনা করেছে।
চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে ৬ সপ্তাহে কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি সেনারা গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘরে ফেরার অনুমতি পাবে, এবং প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে।
দ্বিতীয় পর্যায়ে বাকি জিম্মিদের মুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা শুরু হবে।
তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন এবং অবশিষ্ট জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্তদের মধ্যে নারী, শিশু, বয়স্ক এবং আহতরা থাকবেন বলে কাতার জানিয়েছে।
চুক্তির অনুমোদনের আগে চরম ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির এই চুক্তিতে আপত্তি জানিয়ে বলেন, ‘জিম্মি বিনিময়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে।’
হামাসের সঙ্গে ৭ অক্টোবর সংঘটিত যুদ্ধের পর থেকে গাজায় ৪৬ হাজার ৮৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, এবং অধিকাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, খাদ্য, ওষুধ, ও জ্বালানির অভাবে সঙ্কট আরও তীব্র হয়েছে।
চুক্তি কার্যকর করতে শুক্রবার কায়রোতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের প্রস্তাব অনুমোদিত হয়।
তবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় ১১৭ জন ফিলিস্তিনি
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ৫০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করেছে।
বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্তে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে: ঢাবি উপাচার্য
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের ওপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, তাদের রক্ত যেন বৃথা না যায় সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সজাগ রয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে টিএসসিতে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুর্নমিলনীতে একথা বলেন তিনি।
উপাচার্য বলেন, যত সীমাবদ্ধতাই থাকুক না কেন পরস্পরের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্ত করতে হলে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে বলেও জানান তিনি।
বলেন, নিজ বিভাগের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব অ্যালামনাইদের নিতে হবে। তাদের শিক্ষাজীবন যেন মসৃণ হয় সে উদ্যোগ নিতে হবে। অ্যালামনাইদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের সাথেও বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও নিবিড় করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, আরবি বিভাগের উদ্যোগে আয়োজিত তৃতীয় পুর্নমিলনীতে প্রায় ছয় শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাদের স্বজনরা অংশ নিয়েছেন।
জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় সরকার
জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত। শনিবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে, মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায়। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে মতামত নেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে।
নবী (সা.) যাদের জান্নাতি ও জাহান্নামি বলেছেন
পৃথিবীতে কে জান্নাতি আর কে জাহান্নামি – এ বিষয়ে কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে বর্ণনা করা হয়েছে।
কোরআনের এক স্থানে বর্ণিত হয়েছে, ‘অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আবাস। পক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস।’ (সুরা : নাজিয়াত, আয়াত : ৩৭-৪১)
প্রখ্যাত হাদিস গ্রন্থ সহিহ মুসলিম শরিফে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। ইয়াজ ইবনে হিমার আল মুজাশি (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ খুতবা প্রদানকালে বলেন, সাবধান! আমার রব আজ আমাকে যা শিক্ষা দিয়েছেন, তা থেকে তোমাদের এমন বিষয়ের শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাকে আদেশ দিয়েছেন, যে বিষয়ে তোমরা সম্পূর্ণরূপে অজ্ঞাত। তা হলো, এই যে আমি আমার বান্দাদের যে প্রাচুর্য দিয়েছি তা সম্পূর্ণরূপে বৈধ।
আমি আমার সব বান্দাকে একনিষ্ঠ (মুসলিম) হিসেবে সৃষ্টি করেছি। অতঃপর তাদের কাছে শয়তান এসে তাদের দ্বিন থেকে সরিয়ে দেয়। আমি যেসব জিনিস তাদের জন্য বৈধ করেছিলাম সে তা হারাম করে দেয়। অধিকন্তু সে তাদের আমার সঙ্গে এমন বিষয়ে অংশীদার করার জন্য নির্দেশ দেয়, যে বিষয়ে আমি কোনো প্রমাণ পাঠাইনি।
অতঃপর তিনি বলেন, তোমাকে পরীক্ষা করার উদ্দেশ্যে এবং তোমার দ্বারা অন্যদের পরীক্ষা করার উদ্দেশ্যে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। তোমার প্রতি আমি এমন কিতাব অবতীর্ণ করেছি, যাকে পানি কখনো ধুয়ে-মুছে ফেলতে পারবে না। ঘুমন্ত ও জাগ্রত অবস্থায় তুমি সেটা পাঠ করবে।
…আল্লাহ তাআলা বলেন, কোরাইশরা যেভাবে তোমাকে বহিষ্কার করেছে, ঠিক তেমনি তুমিও তাদের বহিষ্কার করে দাও। তুমি তাদের সঙ্গে যুদ্ধ করো। আমি তোমাকে সাহায্য করব। ব্যয় করো আল্লাহর পথে, তোমার জন্যও ব্যয় করা হবে। তুমি একটি সেনাদল প্রেরণ করো, আমি অনুরূপ পাঁচটি বাহিনী প্রেরণ করব। যারা তোমার আনুগত্য করে তাদের সঙ্গে নিয়ে যারা তোমার বিরুদ্ধাচরণ করে তাদের সঙ্গে যুদ্ধ করো।
তিন শ্রেণির মানুষ জান্নাতি : তিন শ্রেণির মানুষ জান্নাতি হবে। প্রথমত, সেসব মানুষ, যারা রাষ্ট্রীয় কর্ণধার, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং নেক কাজের তাওফিক লাভে ধন্য। দ্বিতীয়ত, যেসব মানুষ, যারা দয়ালু এবং আত্মীয়-স্বজন ও মুসলিমদের প্রতি কোমলচিত্ত। তৃতীয়ত, ওই শ্রেণির মানুষ, যারা পূতপবিত্র চরিত্রের অধিকারী, যাঞ্চাকারী নয় এবং সন্তানাদিসম্পন্ন লোক।
পাঁচ শ্রেণির মানুষ জাহান্নামি : অতঃপর তিনি বলেন, পাঁচ ধরনের মানুষ জাহান্নামি হবে। এক. এমন দুর্বল মানুষ যাদের মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই, যারা তোমাদের এমন তাবেদার যে, না তারা পরিবার-পরিজন চায়, না ধনৈশ্বর্য। দুই. এমন খিয়ানতকারী মানুষ, সাধারণ বিষয়েও যে খিয়ানত করে, যার লালসা কারো কাছে লুকায়িত নয়।
তিন. ওই ব্যক্তি, যে তোমার পরিবার-পরিজন এবং ধন-সম্পদের বিষয়ে তোমার সঙ্গে সকাল-সন্ধ্যা প্রতারণা করে। অবশেষে তিনি কৃপণতা, মিথ্যা বলা এবং গালমন্দ করার কথাও বর্ণনা করেছেন। (মুসলিম শরিফ, হাদিস : ৭০৯৯)
ঘোষণাপত্র নয়, বিপ্লবী সরকারই সমাধান: জাতীয় বিপ্লবী পরিষদ
৫ আগস্টের গণঅভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পর জুলাই বিপ্লবের ভূতাপেক্ষিক ঘোষণাপত্র জারির উদ্যোগের বিরোধিতা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটি মনে করে এর মাধ্যমে দেশের রাজনৈতিক সঙ্কট কাটবে না। বরং ভূতাপেক্ষিক ঘোষণাপত্র জারির কারণে বিদ্যমান সংবিধান পরিত্যক্ত হয়ে যাওয়ার পর এর অধীনে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বহাল থাকলে সঙ্কট আরও ঘনীভূত হবে।
এ অবস্থায় ছাত্র-তরুণদের নৈরাজ্যবাদী-ভাববাদী অংশের রাজনৈতিক অপরিণামদর্শিতা ও প্রতিবিপ্লবী প্রবণতাকে উৎসাহিত না করে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে বিপ্লবী সরকার গঠন করে জুন মাসের মধ্যে গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
বৃহস্পতিবার জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিব ইহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট নেতারা জুলাইয়ের উত্তাল দিনগুলো থেকেই সীমাহীন বিভ্রান্তি ও ভাববাদী প্রবণতায় আক্রান্ত ছিলেন। এ কারণেই তারা ৩ ও ৫ আগস্ট বারবার তাগিদ দেওয়ার পরেও জাতীয় বিপ্লবের বিস্তারিত ইশতেহার ঘোষণা করেনি।
বরং বিপ্লব সংঘটিত হওয়ার পর তাদেরকে ব্যবহার করে বিপ্লবের শত্রুরা বিপ্লবী সরকারের বদলে উপদেষ্টা সরকার গঠন করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বের লিগ্যাসি ও লেজিটিম্যাসিকে সীমিত করে নতুন করে দেশ গড়ার যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা অঙ্কুরেই বিনষ্ট করা হয়েছে। এহেন পরিস্থিতিতে বিপ্লবের প্রায় ছয় মাসের মাথায় যখন স্পষ্ট হয়ে গেছে দেশে কোনো অর্থবহ সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদ নিষিদ্ধ হচ্ছে না তখন জনগণকে বিভ্রান্ত করতে জুলাই বিপ্লবের ভূতাপেক্ষিক ঘোষণাপত্র জারির ইস্যু সামনে আনা হয়েছে।
জাতীয় বিপ্লবী পরিষদের অভিযোগ, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট নেতারা জানে যে, ছয় মাস ধরে উপদেষ্টা সরকারের নামে প্রতিবিপ্লবী তৎপরতা চলায় জুলাই বিপ্লব সমাজ ও রাষ্ট্র থেকে ধুয়ে মুছে গেছে। সারা দেশে চাঁদাবাজি, লুটপাট, হানাহানি চলছে। এ অবস্থায় হয় নতুন করে গণআন্দোলন গড়ে তুলে বিপ্লবী সরকার গঠন করতে হবে অথবা বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে আত্মসমর্পণ করতে হবে।
কিন্তু জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে গণআন্দোলন না করেই আত্মসমর্পণ এড়ানোর বৃথা চেষ্টা করছে। এক্ষেত্রে চাতুর্য করে সরকারের সাংবিধানিক বৈধতার বিতর্ককে ব্যবহার করে বলছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু গত পাঁচ মাস তারা জনগণের কাছে তাদের নেতৃত্বের ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারেনি। বরং তাদের তৎপরতার সততা, স্বচ্ছ্তা ও পরিচ্ছন্নতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিবৃতিতে বিপ্লবের ভূতাপেক্ষিক ঘোষণাপত্র জারির তৎপরতা বাদ দিয়ে ভুলপথে রাষ্ট্র পরিচালিত হওয়ায় বিগত পাঁচ মাসের দায়ভার স্বীকার করে জনগণের কাছে বিপ্লবী রূপরেখা পেশ করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গণমুখী রাজনীতি করার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
চুলে তেলতেলে ভাব? দূর করবেন যেভাবে
তৈলাক্ত চুলের সমস্যা অনেকেই বিরক্ত। চুলে তেলতেলে ভাব থাকলে পছন্দমত চুলের স্টাইল করা যায় না, আবার হেয়ার কাটও করা যায় না। এজন্য ত্বকের মতো চুলের যত্ন নেওয়াও অনেক জরুরি। চুলের যত্ন বলতে বাইরের যত্নের পাশাপাশি একটি স্বাস্থ্যসম্মত ডায়েট মেনে চলা উচিত। এজন্য চুলের ধরণ বুঝে সেই অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করুন।
তেলতেলে চুল নিয়ন্ত্রণ করা খুব ঝামেলা হতে পারে। সবসময় আপনার মাথার মধ্যে কীভাবে চুল ধুবেন, কীভাবে শ্যাম্পু করবেন, কীভাবে কন্ডিশনিং করবেন সেসব বিষয় ঘোরাফেরা করবে। হেয়ার মাস্ক চুল বেশি তৈলাক্ত করে ফেলে। তবে তৈলাক্ত চুল যেখানে আছে সেখানে সিল্কি চুলের সমাধানও আছে। তৈলাক্ত চুলকে কীভাবে সিল্কি করা যায় চলুন জেনে নেওয়া যাক।
সমাধান:
স্বাস্থ্যকর চুলের সবচেয়ে ভালো প্রাকৃতিক সমাধান হলো নারিকেল দুধ। বাড়িতে আপনি নারিকেল দুধ দিয়ে প্যাক তৈরি করে ফেলতে পারেন। নারিকেল দুধের সাথে একটি লেবুর রস চেপে নিন। এরপর এর সাথে ল্যাভেন্ডার এসেনশিয়াল ওয়েল ৪ থেকে ৫ ফোঁটা মেশান। ৪ থেকে ৫ ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন।
অনেকেই ভাবেন যাদের চুল তেলতেলে তাদের আলাদা করে কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। কিন্তু এ ধারণা একেবারে ভুল। মাথার স্কাল্প না হোক চুলে অবশ্যই কন্ডিশনার দিতে হবে। তবে যাদের তৈলাক্ত চুল তাদের একটি হালকা কন্ডিশনার ব্যবহার করতে হবে।
চাইলে বাড়িতেও বানিয়ে নেওয়া যায় কন্ডিশনার। কয়েকটা পেঁয়াজ ও কিছু বাঁধাকপি একসাথে কুঁচি করে একটা তামার পাত্রে সারারাত রেখে দিন। সকালে, পেঁয়াজের গন্ধ দূর করতে এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা যোগ করুন। এর সাথে কয়েক ফোঁটা ভেষজ তেল যোগ করুন। তারপর মাথায় ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই রুটিন মেনে চলতে পারেন।
তৈলাক্ত চুলে যাদের খুশকির সমস্যা আছে তারা একটি ক্লিনজার ব্যবহার করতে পারেন। দুই চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সকালে লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করে মাথায় লাগান। আধা ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন। চুল ধোয়ার ক্ষেত্রে চাইলে ভেষজ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুবার এ রুটিনটি মেনে চলুন।
আপনার চুল শ্যাম্পু করার আগে, ১ টেবিল চামচ পানি এবং ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল নিয়ে আপনার আঙ্গুল দিয়ে এটি আপনার মাথার ত্বক এবং চুলে লাগান। এরপর শ্যাম্পু করে ফেলুন।
শেষে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করুন।  এক মগ পানির সাথে ১ চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। যদি নিয়মিত ব্যবহারের পরে আপনার চুল পড়ে যায় তবে চিন্তা করবেন না, শুধু আপনার চুল শেষে ধুয়ে ফেলার সময় আপেল সিডার ভিনেগারের পরিমাণ কমিয়ে দিন।
ঘন ঘন আপনার চুলে হাত দেওয়া বা হেয়ারব্রাশ দেওয়া বন্ধ করুন। এটি আপনার চুলের সিবাম বাড়ায় এবং তৈলাক্ততা সৃষ্টি করে। তাই বলে আপনাদের চুলে জট পাকানো যাবে না। সময়মত চুলে হেয়ারব্রাশ দিতে হবে।
বাফুফে সভাপতির সঙ্গে হামজা চৌধুরীর সাক্ষাৎ
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবস্থান করছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) প্রিমিয়ার লিগে লেস্টার সিটির ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টা ৪৬ মিনিটে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে এটি জানানো হয়।
এদিকে, লম্বা সময় ধরে চেষ্টার পর লাল-সবুজ জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই।
হামজা চৌধুরী ২০১৫-১৬ মৌসুম থেকে ইংলিশ ক্লাব লেস্টার সিটির সঙ্গে আছেন। তবে প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন এন্ড হোব আলবিয়নে খেলেছেন। পরের দুই মৌসুমে লেস্টারে যথাক্রমে ৯ ও ১২টি করে ম্যাচ পান। ২০১৯-২০ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওই মৌসুমে ২৯ ম্যাচে লেস্টারের জার্সিতে মাঠে নামার সুযোগ পান। পরের মৌসুমে লেস্টার তাকে ২২ ম্যাচে সুযোগ দেয়।
উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশকে আতিথ্য দিতে পারে ভারত। এশিয়ান ফুটবল কনফেডারেশন অনুমোদন দিলে দুই প্রতিবেশী দেশের ফুটবল লড়াইটি অনুষ্ঠিত হবে মেঘালয়ের শিলংয়ে। এএফসির অনুমোদন পেলে লাল-সবুজের জার্সিতে এই ম্যাচ দিয়েই হামজা চৌধুরীর অভিষেক হতে পারে।
বিএনপি-জামায়াতকে প্রতিদ্বন্দ্বিতা বন্ধের আহ্বান মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, “ফ্যাসিবাদ মোকাবিলায় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, এ ঐক্যের বিরুদ্ধে কেউ ভূমিকা পালন করলে তাকে জবাবদিহি করতে হবে। যত দ্রুত সম্ভব প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামীর পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করুন। নিজেরা নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন, এর সুবাদে ফ্যাসিবাদ আবারও বাংলাদেশে পুর্নবাসিত হলে আপনাদের বাংলাদেশের জনগণ কখনও ক্ষমা করবে না।”
বুধবার (১৫ জানুয়ারি) রাত ৯ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, “বাংলাদেশ রক্ষা ও বিদেশি আধিপত্যবাদ, ফ্যাসিবাদি অপশক্তি রুখে দিতে রাজপথে গড়ে ওঠা ঐক্য আরও দীর্ঘদিন সমুন্নত রাখতে হবে। শুধু বাংলাদেশ নয়-ভারতীয় উপমহাদেশেও একশ বছর খুঁজলেও শেখ হাসিনার মতো এতো ভিরু নেতা পাওয়া যাবে না। সে শুধু দেশের না আওয়ামী লীগেরও বারটা বাজিয়ে গেছে। এমন কাণ্ড ঘটিয়েছে এদেশে আর কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে না। দল ও নেতা কর্মীদের ভালোবাসলে হুসেইন মুহাম্মদ এরশাদ বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো কারাবরণ করতো, দেশ ছেড়ে পালিয়ে যেত না। শেখ হাসিনা চেয়েছিলো বাংলাদেশকে বিভক্ত করতে। রাজনীতির দর্শন ছিলো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে বিভাজন রাজনীতি। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদেরকে রাজাকারের ট্যাগ দিয়েছে। মুক্তিযুদ্ধের কমান্ডার শহিদ জিয়াউর রহমানকেও রাজাকার ট্যাগ দিয়েছিলো। শেখ হাসিনার পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা আর বিপক্ষে গেলে রাজাকার।”
তিনি বলেন, “বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে বাতিল করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করতে হবে। দেশে যে সকল গণহত্যা অন্যায় অবিচার হয়েছে তার বিচার ও শাস্তি নিশ্চিত করাসহ পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা এবং দেশ সংস্কার পূর্বক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”
এছাড়া সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলন ও  শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় ঘটে যাওয়া গণহত্যার বিচার দাবি জানান খেলাফল মজলিসের নেতারা।
খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার  সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দীন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হলো, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন। প্রতিবেদন জমা দেয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে।
বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। গত ৩ অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার।
আওয়ামী লীগ-বিএনপির দুই নেতার মিলেমিশে পাহাড় কাটা চলছে
জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বটতলী এলাকা। বরইছড়ি-ঘাগড়া আঞ্চলিক (রাঙ্গামাটি-বান্দরবান) সড়কের পশ্চিম পাশ ঘেঁষেই রয়েছে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনা তঞ্চঙ্গ্যা ও তার ভাই সমীরণ তঞ্চঙ্গ্যার মালিকানাধীন পাহাড়।
বিগত কয়েকমাস ধরেই সড়কের পাশ থেকেই চলছে পাহাড় কাটা। পাহাড়জুড়ে স্ক্যাভেটরের দিয়ে মাটি কাটার চিহ্ন। প্রায় ৩০০-৪০০ মিটার পাহাড় নব্বই ডিগ্রি এঙ্গেলে কেটে সাফ করে ফেলা হয়েছে এরই মধ্যেই। সড়কের পাশ ঘেঁষেই পাহাড় কাটা চললেও স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ নেয়নি।
অভিযোগ রয়েছে, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনা তঞ্চঙ্গ্যা মালিকানাধীন পাহাড়ের মাটি কাটছেন কাপ্তাই উপজেলার লাগোয়া রাঙ্গামাটির কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমা। বিগত দুই/তিন মাস ধরে রাঙ্গামাটি-বান্দরবান আঞ্চলিক পাশ ঘেঁষেই আওয়ামী লীগ-বিএনপির এই দুই নেতার মিলেমিশে পাহাড় কাটা চলছে। পাহাড় কেটে এসব মাটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, পাহাড়জুড়ে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার চিহ্ন। সড়কের পাশ থেকে ৯০ ডিগ্রি এঙ্গেলে পাহাড় কাটার কারণে পাহাড়ের মাটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রধান সড়কের পাশ থেকে প্রায় ৩০০-৪০০ মিটার সড়কের মতো করে পাহাড় কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বটতলী এলাকার স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ধনা তঞ্চঙ্গ্যা ও তার ভাই স্কুল শিক্ষক সমীরণ তঞ্চঙ্গ্যার মালিকানাধীন পাহাড়ের মাটি কেটে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন কাউখালীর বিএনপি নেতা অর্জুন মনি চাকমা। আর পাহাড় কাটার কাজটি করা হয় সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত। পাহাড় কাটা চক্রে বিএনপি নেতা অর্জুন মনি চাকমার সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (খ) অনুযায়ী পরিবেশ সুরক্ষায় পাহাড় কাটায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এই আইনে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কাটা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও জাতীয় স্বার্থে পাহাড় বা টিলার কাটার প্রয়োজনীয়তা হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কাটা যেতে পারে।
সড়কের পাশ থেকে ৯০ ডিগ্রি এঙ্গেলে পাহাড় কাটার কারণে পাহাড়ের মাটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ছবি: সারাবাংলা
নাম প্রকাশে অনিচ্ছুক বটতলী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড় কাটার ফলে মাটি ধসে হতাহতের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড় কাটার জন্য পাহাড়ের ওপর লাগানো বৃক্ষগুলো আগেই কেটে ফেলা হয়। কাপ্তাই উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরত্বে সড়কের পাশেই এমন ধ্বংসযজ্ঞ চললেও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। গত বছরের নভেম্বর থেকেই প্রায় প্রতিরাত কাটা হচ্ছে পাহাড়।
পাহাড়ের মালিক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনা তঞ্চঙ্গ্যা সারাবাংলাকে বলেন, ‘এটা পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, পাহাড়ের ওই পারে একটি পাড়া রয়েছে। ওই পাড়ার মানুষজন আমাকে অনুরোধ করেছেন যে, যদি পাহাড় কেটে রাস্তার মতো করা হয় তাহলে তাদের জন্য চলাচলের সুবিধা হয়। পরে আমি বলেছি, সু্বিধা হলে মাটি কেটে নিতে। মূলত এনডিই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রয়োজনে মাটি ব্যবসায়ীরা পাহাড় কেটে মাটি দিচ্ছেন। পাহাড় থেকে মাটি কাটার অনুমতি প্রসঙ্গে আমি কিছুই জানি না, সেগুলো যারা কেটেছে তারা জানবে। প্রশাসনিক ও অনুমতিসংক্রান্ত বিষয়গুলো যারা মাটি কাটছে (অর্জুন মনি চাকমা) তারাই দেখবে।’
তবে পাহাড় কাটার অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমার মুঠোফোনে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। এদিকে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা সারাবাংলাকে বলেন, ‘পাহাড় কাটার খবর পেয়েছি। মনি চাকমা নামে একজনের নাম শুনেছি। তবে এ ব্যাপারে আমাকে একটু করে জানিয়েছিল স্থানীয় লোকজন। পরে বিষয়টি নিয়ে আর খোঁজখবর নেওয়া হয়নি।’
পাহাড় কাটা প্রসঙ্গে জানতে চাইলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে সারাবাংলার এই প্রতিবেদককে জানান। অন্যদিকে, পরিবেশ অধিদফতর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমরা পাহাড় কাটার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি এবং এ বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেওয়া হবে।’
খালেদা জিয়া ও তারেক রহমান জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় খালাস
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এ মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য এদিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণ বলেছেন, প্রতিহিংসা থেকে এ বিচার করা হয়েছিল।
এ মামলায় ১০ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা ছিল আইনজীবীদের। তারা জানান, জিয়া পরিবারকে হেনস্তা করতেই বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার।
আর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র, সাক্ষ্যপ্রমাণে কোথাও বেগম জিয়াসহ আসামিদের দুর্নীতি অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি।
মঙ্গলবার খালাস চেয়ে শুনানি করেন এ মামলার আরেক আসামি কাজী সালিমুল হকের আইনজীবী। এরমধ্য দিয়ে শেষ হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে বিএনপি নেত্রীর সাজা বাড়ানো হয়। এ মামলায় দুই বছর এক মাস ১৩ দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন।
‘ছাগলকাণ্ডের’ মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেফতার করে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, এই তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গত কোরবানির জন্য রাজধানীর সাদেক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মতিউর রহমানের ছেলে ইফাত। তবে শুরুতে মতিউর রহমান ইফাতকে ছেলে হিসেবে পরিচয় দেননি।
তবে ফেনী-২ আসনের তখনকার সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানান, ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।
পরে ওই বছরের ২৩ জুন মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। ২৫ জুন মতিউর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাব ও শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ।
সর্বশেষ ৬ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাঁদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মতিউরকে এনবিআরের দায়িত্ব থেকে সরিয়ে এরই মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়। দুদকের আবেদনে তার পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস
বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট, রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সাথে যুক্ত ভাইবোন, বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ-সব মিলিয়ে ক্রমশ চাপ বাড়ার ফলে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিষয়ক মিনিস্টার  টিউলিপ সিদ্দিক। তার বদলে অর্থনৈতিক সচিব পদে সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন এমা রেনল্ডস। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পূর্বে তিনি ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী ছিলেন এবং একইসঙ্গে জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পরপরই এই পুনর্গঠন ঘোষণা করল ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।
অপরদিকে এমা রেনল্ডসের পূর্বের দায়িত্বে নিয়োগ পেয়েছেন টরস্টেন বেল। তিনি রেজলিউশন ফাউন্ডেশন থিংকট্যাংকের সাবেক প্রধান নির্বাহী এবং এড মিলিব্যান্ডের সাবেক নীতিনির্ধারণী প্রধান ছিলেন। সাম্প্রতিক নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন এবং প্যাট ম্যাকফ্যাডেনের (ক্যাবিনেট অফিস মন্ত্রী) সংসদীয় ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করার সময় প্রকল্পের মোট ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিলো। মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক। এছাড়াও শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণেরও অভিযোগ ছিলো টিউলিপের বিরুদ্ধে।
তবে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে টিউলিপ লিখেছেন, আমি মন্ত্রিত্বের কোনো নিয়ম ভঙ্গ করিনি। আমি অনুচিত কাজ করেছি, এমন কোনো প্রমাণ নেই। তবুও বিভ্রান্তি এড়াতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনিয়মের যত অভিযোগ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার মন্ত্রিসভায় টিউলিপকে জায়গাও দিয়েছিলেন। দেশটির ট্রেজারি বিভাগের ইকোনোমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল শেখ মুজিবুর রহমানের নাতনির কাঁধে। সেই টিউলিপের বিরুদ্ধেই ওঠে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ।
বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মধ্যস্থতার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুর্নীতির তদন্তে উঠে আসে তার নাম। বরাবর অভিযোগ অস্বীকার করে আসলেও, যুক্তরাজ্যের বিরোধী দলের চাপে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অনুমতি দেন যুক্তরাজ্যের এই সিটি মিনিস্টার।
এখানেই শেষ নয়, এরপর একের পর এক ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেতে থাকে টিউলিপের অনিয়মের খবর। ফাইনান্সিয়াল টাইমসের খবর, আওয়ামী লীগ ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি। তার বোনের নামেও বিনামূল্যে আরও একটি ফ্ল্যাট নেয়ার খবর প্রকাশ হয় আরেকটি মিডিয়ায়।
দ্য টাইমস জানায়, বাংলাদেশে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সাথেও যুক্ত টিউলিপ। আর দ্য গার্ডিয়ানে দাবি, পতিত আওয়ামী লীগ সরকারে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন টিউলিপ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্যানুযায়ী, আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের হয়েও কাজ করেছেন লেবার পার্টির এই নেতা।
ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিরুদ্ধে এতসব অভিযোগে বেশ চাপে পড়েন প্রধানমন্ত্রী কেইর স্টারমার। যদিও প্রধানমন্ত্রী এতদিন টিউলিপের পাশেই ছিলেন। বিরোধীদল থেকে ক্রমেই যখন জোরালো হচ্ছিল পদত্যাগের দাবি তখন টিউলিপ নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। জানিয়েছেন, তদন্ত কাজে সহায়তার জন্যই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
লেবার পার্টির হয়ে মাত্র ১৬ বছর বয়সে রাজনীতিতে যোগ দেয়া টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের চারবারের এমপি। এবার দলটি ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে ‍নানা অনিয়মের অভিযোগে শেষপর্যন্ত পদত্যাগ করতে হয়েছে শেখ রেহানার কন্যা টিউলিপকে।
পিএসএল : ড্রাফট শেষে কে কোন দলে
জমজমাট এক আয়োজনে হয়ে গেল পাকিস্তান সুপার লিগের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। লাহোরের ঐতিহাসিক হাজুরি বাগে অনুষ্ঠিত এই নিলামে দেশি-বিদেশি ক্রিকেটারদের মধ্য থেকে নিজেদের পছন্দের ব্যক্তিদের কিনেছে পিএসএলের ৬টি ফ্র্যাঞ্চাইজি। চলুন দেখে নেওয়া যাক ড্রাফট শেষে কোন দলের হয়ে খেলবেন কারা।
এবারের পিএসএলের ড্রাফটে নাম ছিল ৩৯ জন বাংলাদেশির। তাদের মাঝে দল পেয়েছেন মাত্র তিনজন। সবার আগে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি তাকে দলে ভিড়িয়েছে ৫০ হাজার ডলারে। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। ২৫ হাজার ডলারে তাকে কিনেছে করাচি কিংস। একই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেনও। ২৫ হাজার ডলারে তাকে দলে নিয়েছেন লাহোর কালান্দার্স।
৮ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। ১৯ মে করাচিতে হবে এবারের আসরের ফাইনাল।
লাহোর কালান্দার্স
প্লাটিনাম: ফখর জামান, শাহীন আফ্রিদি, ড্যারেল মিচেল।
ডায়মন্ড: হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরা।
গোল্ড: আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান।
সিলভার: ডেভিড ভিসে, আসিফ আফ্রিদি, আসিফ আলী, মোহাম্মদ আখলাক, রিশাদ হোসেন।
সাপ্লিমেন্টারি: মুহাম্মদ নাঈম, সালমান আলী মির্জা, টম কুরান।
ইমার্জিং: মোমিন কামার, মুহাম্মদ আজাব।
পেশোয়ার জালমি
প্লাটিনাম: বাবর আজম, সায়িম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর।
ডায়মন্ড: মোহাম্মদ হারিস, করবিন বোশ, মোহাম্মদ আলী।
গোল্ড: হোসেন তালাত, নাহিদ রানা, আবদুল সামাদ।
সিলভার: আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মোকিম, ম্যাক্স ব্রায়ান্ট, নাজিবুল্লাহ জাদরান।
সাপ্লিমেন্টারি: আহমেদ দানিয়াল, আলজারি জোসেফ।
ইমার্জিং: আলী রাজা, মাজ সাদাকাত।
মুলতান সুলতানস
প্লাটিনাম: মোহাম্মদ রিজওয়ান, উসামা মীর, মাইকেল ব্রেসওয়েল।
ডায়মন্ড: ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান।
গোল্ড: ক্রিস জর্ডান, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন।
সিলভার: ফয়সাল আকরাম, আকিফ জাভেদ, গুদাকেশ মতি, জোশ লিটল, তৈয়ব তাহির।
সাপ্লিমেন্টারি: আমের আজমত, জনসন চার্লস, ইয়াসির খান।
ইমার্জিং: শহীদ আজিজ, উবায়েদ শাহ।
ইসলামাবাদ ইউনাইটেড
প্লাটিনাম: নাসিম শাহ, শাদাব খান, ম্যাথু শর্ট।
ডায়মন্ড: আজম খান, ইমাদ ওয়াসিম, জেসন হোল্ডার।
গোল্ড: হায়দার আলী, সালমান আলী আগা, বেঞ্জামিন দ্বারউইস।
সিলভার: কলিন মুনরো, রুম্মান রেইস, আন্দ্রেস গুয়েস, মোহাম্মদ নওয়াজ, সালমান ইরশাদ।
সাপ্লিমেন্টারি: রাসি ফন ডার ডুসেন, রাইলি মেরেডিথ, স্যাম বিলিংস।
ইমার্জিং:  হুনাইন শাহ, সাদ মাসুদ।
করাচি কিংস
প্লাটিনাম: আব্বাস আফ্রিদি, অ্যাডাম মিলনে, ডেভিড ওয়ার্নার।
ডায়মন্ড: হাসান আলী, জেমস ভিন্স, খুশদিল শাহ।
গোল্ড: ইরফান খান নিয়াজি, শান মাসুদ, আমের জামাল।
সিলভার: আরাফাত মিনহাস, টিম সেফার্ট, জাহিদ মাহমুদ, লিটন দাস, মীর হামজা।
সাপ্লিমেন্টারি: কেন উইলিয়ামসন, মির্জা মামুন ইমতিয়াজ, মোহাম্মদ নবী, ওমাইর বিন ইউসুফ।
ইমার্জিং: ফাওয়াদ আলী, রিয়াজুল্লাহ।
কোয়েটা গ্ল্যাডিয়েটরস
প্ল্যাটিনাম: ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান।
ডায়মন্ড: আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো।
গোল্ড: আকিল হোসেইন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল।
সিলভার: ফাহিম আশরাফ, খাজা নাফি, উসমান তারিক, হাসিবুল্লাহ খান, খুররম শাহজাদ।
সাপ্লিমেন্টারি: মোহাম্মদ জিশান, ড্যানিশ আজিজ, কুসল মেন্ডিস, শন অ্যাবট।
ইমার্জিং: কাইল জেমিসন, হাসান নওয়াজ।
টিউলিপের পর এবার আলোচনায় দরবেশপুত্র
যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে চলা তোলপাড়ের মধ্যেই আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে নিয়ে। শায়ান ব্রিটিশ রাজার হাত ধরে যুক্তরাজ্যে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার প্রধান।
শনিবার (১১ জানুয়ারি) এমন খবর প্রকাশ করে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল।
এক প্রতিবেদনে তারা লিখেছে, শায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ‘পারিবারিক বন্ধু’। তিনি বাংলাদেশের ‘ধনকুবের’ সালমান এফ রহমানের ছেলে। টিউলিপের খালা শেখ হাসিনা লন্ডনে এলে শায়ানের ১৩ মিলিয়ন পাউন্ডের বাড়িতে ‘বিনাভাড়ায়’ থাকতেন। টিউলিপের মা শেখ রেহানা লন্ডনের গোল্ডার্স গ্রিনে যে বাড়িতে বিনা ভাড়ায় থাকেন, সেটির মালিক শায়ান রহমানের নিয়ন্ত্রণাধীন একটি অফেশোর কোম্পানি।
প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ব্রিটিশ রাজা চার্লসের হাত ধরে ২০০৭ সালে গড়ে ওঠে দাতব্য সংস্থা ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’। শায়ান রহমান বর্তমানে এই তহবিলের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান।
এক সময় তিনি তাদের পারিবারিক নিয়ন্ত্রণে থাকা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের ওয়েবসাইটে এখনো তার সেই পরিচয়ই দেখানো হচ্ছে।
শায়ানের প্রশংসা করে বাকিংহাম প্যালেসের এক নৈশভোজে রাজা চার্লস বলেছিলেন, ‘আমাদের সঙ্গে যারা কাজ করে, আমরা তাদের মতই ভালো। তাই আমি আনন্দিত যে, শায়ান রহমান বাংলাদেশে আমাদের নতুন প্রকল্পটি দেখভাল করার পাশাপাশি তাতে সহযোগিতা করবেন।’
বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন শায়ান।
এ বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে, ‘আমরা শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত। আমরা বাংলাদেশের ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছি।’
অভিযোগের বিষয়ে শায়ানের এক মুখপাত্রের বক্তব্যও তুলে ধরেছে ডেইলি মেইল। তিনি বলেন, ‘শায়ান রহমানের জন্ম যুক্তরাজ্যে। তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ী। তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি।’
ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে আড়াই লাখ পাউন্ড অনুদান রয়েছে শায়ানের। সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকার বাংলাদেশের অর্থপাচার নিয়ে কথা বলতে গিয়ে সেই অনুদানের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও। শায়ানের ‘দানশীলতা’ নিয়ে তিনি রসিকতাও করেন।
এদিকে, গত আগস্টেই সালমান, তার ছেলে শায়ান ও পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) । সালমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে দুদক।
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
চমক রেখেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদ রানা ও পারভেজ ইমনের। দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এসময় উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকার। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ওপেনার লিটন দাসের না থাকা।
ব্যাটার হিসেবে সৌম্য সরকারের সাথে আছে তানজিদ তামিম, তাওহিদ হৃদয়। অলরাউন্ডার তালিকায় মেহেদী হাসান মিরাজের সাথে মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন দলে। পেস অ্যাটাকে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে তানজিম সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে টাইগারদের প্রতিনিধিত্ব করতে স্পিনার নাসুম আহমেদও রয়েছেন দলে।
সাকিব আল হাসান বোলিংয়ে এখনও নিষিদ্ধই আছেন। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। শুধু ব্যাটার হিসেবে তাকে বিবেচনা করেনি বোর্ড।
দলে নেই আরেক তারকা পেসার হাসান মাহমুদ। ব্যাটারদের মধ্যে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। লিটনের মতো তিনিও সুযোগ কাজে লাগাতে পারেননি। আর সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের। বিপিএলে দারুণ খেললেও নুরুল হাসান সোহানের জায়গা হয়নি দলে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন,তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে ম্যাচ দুটি তারা খেলবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো অংশগ্রহণ। ২০১৭ সালের সবশেষ আসরে সেমিফাইনালে ওঠে টাইগাররা।
ফিলিস্তিনে ৪ ইসরাইলি সেনা নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালীন সময় ইসরাইলি চার সৈন্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
রোববার (১২ জানুয়ারি) সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার (১১ জানুয়ারি) গাজার উত্তর প্রান্তের শহর বেইত হানোনুনে এসব সেনা হতাহত ঘটনা ঘটে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তর প্রান্তের বেইত হানোনুনে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা বেড়ে ৪০৩ জনে দাঁড়িয়েছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চার জন নিহতের পাশা পাশি একজন অফিসার এবং একজন সংরক্ষিত সৈন্য গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছে।
সামরিক বাহিনী বলেছে, উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে। হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরাইলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে।
এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে কমপক্ষে ৪৬ হাজার ৫৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে স্বীকার করেছে।
টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, টিউলিপ লন্ডনে যেসব সম্পদ ব্যবহার করেন, সেসবেরও তদন্ত হওয়া উচিত। যদি প্রমাণিত হয় এসব সম্পদ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তবে ফেরত দেয়া উচিত।
বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে তাকে (টিউলিপ) ও তার পরিবারকে দেয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত।
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ব্রিটিশ সরকারের ট্রেজারি ও সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের লন্ডনের বাড়িগুলো অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি করা কিনা, তা তদন্ত হওয়া উচিত।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছু হয় না।
তিনি আরও বলেছেন, তিনি (টিউলিপ) যখন কাজটি (দুর্নীতি) করেছেন, তখন হয়তো বুঝতে পারেননি। কিন্তু এখন তো বুঝতে পারছেন। এখন আপনার বলা উচিত, আমি দুঃখিত। আমি তখন বিষয়টি (দুর্নীতির) জানতাম না। এখন আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি এবং পদত্যাগ করছি। কিন্তু তা বলছেন না। বরং নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন।
এরপর সঙ্গে সঙ্গে ড. ইউনূস বলেন, তার (টিউলিপের) পদত্যাগ করা উচিত—এমন বলাটা আমার কাজ না।
এদিকে সানডে টাইমস জানিয়েছে, তারা তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে টিউলিপ সিদ্দিক বছরের পর বছর ধরে একটি বাড়িতে বাস করেছেন, যে বাড়িটি দুই বাংলাদেশি ব্যবসায়ী একটি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন। অথচ এ ধরনের আর্থিক অস্বচ্ছতা এড়াতে তিনি বরাবর কথা বলতেন।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। গত বছরের ৫ আগস্ট ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালানোর আগে অভ্যুত্থান ঠেকাতে তিনি শত শত মানুষকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, জোরপূর্বক গুম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
সানডে টাইমস আরও জানিয়েছে, শেখ হাসিনার শাসনামলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের পারমাণবিক শক্তি চুক্তিতে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন এবং আর্থিকভাবে উপকৃত হয়েছিলেন। তার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তবে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করেছে।
বিডিআর হত্যার মাস্টারমাইন্ড হাসিনা ও ভারতের র
রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর তত্ত্বাবধানে। হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয়।
এরা ভাড়া করা বিপথগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন।
রাজধানী পিলখানার সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসে নৃশংসতম এই বিডিআর হত্যাকাণ্ড। আমার দেশ অনুসন্ধানে এ সম্পর্কে বেরিয়ে এসেছে এসব তথ্য।
অনুসন্ধানে জানা যায়, ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয়। রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটিকে ২৫ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়।
এজন্য ফ্লাইটটি দুই ঘণ্টা বিলম্বে ছাড়ে। আরও জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। নাম-পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন। পিলখানায় সংঘটিত ঘটনা ‘বিডিআর বিদ্রোহ’ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেনাপ্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মঈন ইউ আহমেদ। হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না।
অনুসন্ধানে আরও জানা যায়, বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসি টিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লে. জেনারেল মইনুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয়। ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি।
সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ওই তদন্ত সম্পর্কে। তিনি বলেন, তার নেতৃত্বাধীন তদন্ত সম্পর্কে এ মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ইতোমধ্যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং সরকার বিডিআরের সাবেক ডিজি মো. জেনারেল আ ল ম ফজলুল রহমানের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন। তিনি এ প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন। তিনি বলেন, তারা আশা করছেন বর্তমান কমিশন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করবে।
আগে জাতীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিল সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে। তার মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত দেশে নেই।
বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে অনুসন্ধানে আমার দেশ আগের দুটি তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করেছে। তদন্ত কমিটি দুটির কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ হয়। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। ঘটনার সঙ্গে ওয়াকিবহাল এমন কয়েক ব্যক্তি ও সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করা হয়নি।
সেনা তদন্ত কমিটি এবং জাতীয় তদন্ত কমিটি দুটিতে বাহিনী প্রধান, সেনাবাহিনী ও পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ নেতা অনেককেই বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। তাদের অনেকেই তদন্ত কমিটির সামনে আসেননি। কেউ কেউ এলেও তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। তদন্ত কমিটির সামনে আসা ও প্রশ্নের জবাব দিতে বাধ্য করার ক্ষমতাও দেওয়া হয়নি তদন্ত কমিটিকে। ফলে বিডিআর হত্যা তদন্ত কাজ অসম্পূর্ণ রয়ে গেছে দুই কমিটিতেই।
সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে। শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্য তার সঙ্গে বোঝাপড়া করেই পরিকল্পনা করা হয়।
ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে, তখন বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেনাবাহিনীর জন্য তারা অনেক কিছুই করতে পারেনি। বিডিআর-এ সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ-এর ভূমিকা ম্লান ছিল। তাই তাদের সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠোয় থাকে।
সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায়, বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকেÑ এ লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। এর আগে নীলনকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয়। তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সে জন্য তথাকথিত ডাল-ভাত কর্মসূচি ও দুর্নীতির বিষয় এনে প্রেক্ষাপট তৈরি করা হয়।
চৌকস সেনা অফিসারদের হত্যার জন্য বিডিআর-এ বদলি করে এনে এক জায়গায় তাদের জড়ো করা হয়। এরপর তাদের হত্যা করা হয়। পদোয়া এবং রৌমারীর যুদ্ধে বিএসএফ হত্যার পর থেকেই বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। রৌমারীর ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার পরবর্তী সময়ে বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। এরই ফল ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তাকেসহ ৫৭ সেনাকর্মকর্তা হত্যা।
সাহারা খাতুনের হোটেলে কিলার গ্রুপ
সূত্রে জানা গেছে, ফার্মগেটে অবস্থিত সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সন্ত্রাসী খুনি চক্রকে। ওই হোটেলে ‘র’-এর লোকজনও অবস্থান নেয়। ঘটনার দিন সকালে বিডিআর দরবার হলের সামনে একটি পিকআপ আসে খেলোয়াড়দের নিয়ে। বিডিআর-এর পিকআপে খেলোয়াড় বেশে ছিল কিলার বাহিনীর অনেক সদস্য। নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরেকটি গ্রুপকে পিলখানায় ঢোকানো হয়।
এরা আগে থেকে ভাড়া করা বিপথগামী বিডিআরদের সঙ্গে মিলে হত্যাকাণ্ড চালায়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যু এরা নিশ্চিত করে। দরবার হলের দক্ষিণ গেটে বিপথগামীদের সঙ্গে কিলার গ্রুপটি ছিল এবং এরা সকাল ১০টা সাড়ে ১০টার মধ্যেই ডিজি, ডিডিজিসহ ১৫ থেকে ১৮ জনকে হত্যা করে। ২৫ ফেব্রুয়ারি রাতে পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা হত্যাকাণ্ড চালানো হয়। বাইরের কিলার গ্রুপটি রাতে চারটি নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে। ধারণা করা হয় বিমানের দুবাই ফ্লাইটে এদের তুলে দেওয়া হয়েছে।
ভারতীয় চ্যানেল কীভাবে বিডিআর ডিজি হত্যার খবর আগেই দিল?
বিডিআর ঘটনায় হতাহতের খবর তখনও জানাজানি হয়নি। এ অবস্থায় দুপুরেই ভারতের এনডিটিভিসহ দুটি চ্যানেলে খবর প্রচার করে যে বাংলাদেশে বিডিআর দপ্তরে বিদ্রোহে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিবকে হত্যা করা হয়েছে। এ খবর সঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেল কীভাবে প্রচার করে তা রহস্যজনক।
এ খবর যখন প্রচারিত হয় তখন প্রধানমন্ত্রী যমুনায় নিয়ে যান ডিএডি তৌহিদের নেতৃত্বে ১৪ জন কিলারকে। এদেরকে শেরাটন হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয়। ঠিক এ সময়ে একদিকে ভারতীয় চ্যানেল বিডিআর ডিজির হত্যার খবর দেয়, অন্যদিকে পিলখানার ড্রেন দিয়ে বেরিয়ে আসে কর্নেল মুজিব ও কর্নেল এনায়েতের লাশ। ওই দিনই কিলার গ্রুপের একটি অংশ ভাড়া করা বিডিআর সদস্যদের নিয়ে জেনারেল শাকিলের বাংলোতে গিয়ে তার স্ত্রী ও অন্যদের নির্মমভাবে হত্যা করে। ওই সময় বাংলোতে অতিথি হিসেবে এসেছিলেন কর্নেল দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে। তারাও হত্যার শিকার হন। বাসার কাজের মেয়েকেও হত্যা করা হয়। জেনারেল শাকিলের স্ত্রীকে সবশেষে হত্যার করা হয় রান্না ঘরে নির্যাতন করে, নির্মমভাবে।
সেনা ও র‌্যাবকে ঢুকতে দেওয়া হয়নি
সূত্র আরও জানায়, ২৫ ফেব্রুয়ারি পিলখানার ঘটনার খবর পেয়ে দশটার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে র‌্যাবের একটি টহল দল। এই টহল দলটি তখন বেড়িবাঁধে টহলে ছিল। এরপর র‌্যাবের অন্য সদস্যরাও আসেন। কিন্তু পিলখানায় তাদের ঢুকতে দেওয়া হয়নি।
মিরপুরে ফায়ারিং রেঞ্জে ছিল ৪৬ ব্রিগেডের একটি আর্টিলারি ইউনিট। এই ইউনিট প্রথমে আসে পিলখানার কাছে। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। র‌্যাব এবং সেনা অগ্রদলটিকে তখন পিলখানায় ঢুকতে দেওয়া হলে ঘটনা এতদূরে গড়াত না। কারণ ভেতরে ডিউটিরত বিডিআর সদস্যদের কাছে যেসংখ্যক অস্ত্র ও গোলা বারুদ ছিল তার কয়েকগুণ বেশি অস্ত্র ও গোলাবারুদ ছিল সেনাবাহিনী ও র‌্যাবের তাৎক্ষণিক আসা দল দুটির কাছে।
এরা ঢুকতে পারলে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যেত। কিন্তু তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। তখন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। বিডিআর-এর কর্নেল রেজানুর ও কর্নেল শামস প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তারা ভেতরে ঢুকতে অনুমতি দেননি। অথচ সাংবাদিক মুন্নি সাহা দশটার পর থেকেই পিলখানার প্রধান গেটে গিয়ে বিডিআর-এর ডিএডিসহ জওয়ানদের সাক্ষাৎকার নিয়ে এটিএন-এ লাইভ করেন। এতে ডাল-ভাত কর্মসূচির দুর্নীতির জন্য বিডিআর অসন্তোষ থেকে বিদ্রোহ হচ্ছে প্রচার করা হয়। এটাও রহস্যজনক।
সংশ্লিষ্ট সূত্রের প্রশ্ন সেদিন কেন র‌্যাবকে ‍ঢুকতে দেওয়া হলো না, কেন সেনা অগ্রদলকে ঢুকতে দেওয়া হলো না, কেন মুন্নী সাহা ঘটনার পরপরই এমন উদ্দেশ্যমূলক খবর প্রচার করতে থাকলেন, বিদ্রোহীরা কেন নানক ছাড়া কারও সঙ্গে কথা বলবে না বলল, গোয়েন্দা সংস্থা কেন বলল তাদের কোনো গোয়েন্দা নজরদারি পিলখানায় ছিল না। প্রশ্নের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে যমুনায় যে ১৪ জন কিলারকে নেওয়া হলো তাদের সিলেক্ট করল কে? ডিজিএফআই পিলখানা প্রধান গেটের কাছে আমবালা মিষ্টির দোকানে ক্যাম্প করেছিল, তারা সেখানে কি কাজ করেছে? পিকআপে করে যারা দরবারের সামনে গেল তারা কারা ছিল?
পিলখানায় লাশ পোড়ানো ও গণকবর
পিলখানা হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের লাশ পুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল পরিকল্পনাকারীরা। দুটি লাশ তারা পুড়িয়ে দেয়। কিন্তু পরে গণকবর খুড়ে লাশগুলো মাটিচাপা দেওয়ার চেষ্টা করে। ৩৩ ঘণ্টার লোমহর্ষক ঘটনার পর পিলখানা পুলিশের নিয়ন্ত্রণে এলে সেখানে একাধিক গণকবর থেকে লাশ তোলা হয়। সব লাশ গণকবরে চাপা দেওয়া সম্ভব না হওয়ায় ড্রেনেও ফেলে দেওয়া হয়। গুলি ছাড়াও কোনো কোনো লাশে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারার আলামত দেখা যায়। এই ঘটনায় ৫৭ সেনাকর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। ১৭ জন ছিলেন বেসামরিক লোক। ৩ জন ছিলেন মহিলা। মেজর জেনারেল শাকিলের স্ত্রী, কর্নেল দেলোয়ারের স্ত্রী এবং একজন কাজের মেয়ে।
ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের অভিজ্ঞতা
বিডিআর ঘটনার পর পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে কনভেনর ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে ডেপুটি কনভেনর করে প্রথম তদন্ত কমিটি করা হয়। এই কমিটিতে সামরিক বাহিনী থেকে সদস্য দেওয়া হয়। সেনাবাহিনী থেকে দেওয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে।
ব্রিগেডিয়ার হাসান নাসির সেদিনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন আমরা সামরিক বাহিনীর সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যাই। এক পাশে গিয়ে বসি। সেনাবাহিনীর ‘ল’ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল নূর মোহাম্মদ ছিলেন, নেভির সদস্যও ছিলেন। এমন সময় দেখলাম, সাহারা খাতুন, কামরুল ইসলাম ও সচিব হাবিবুল আউয়াল (পরবর্তী সময়ে সিইসি) হাসতে হাসতে কক্ষে ঢুকলেন। তদন্ত নিয়ে কথাবার্তা নেই, অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, চা বিস্কুট খাচ্ছেন।
এমন একটা ভাব যেন সব কিছু স্বাভাবিক। আমাদের আর সহ্য হলো না। আমি হাত উঠিয়ে বললাম আমার প্রশ্ন আছে। সাহারা খাতুন বললেন, বলুন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, জাতীয় তদন্ত কমিটি প্রশ্ন করতেই সবাই চুপ। সাহারা খাতুন বললেন, কেন আপনি জানেন না, এটা জাতীয় তদন্ত কমিটি? আমি বললাম, আপনি তো সাক্ষী দেবেন। আপনি তো পিলখানার ভেতরে গিয়েছেন ঘটনার পরপরই। ওখানে অফিসারদের মারা হয়েছে, গুলিবর্ষণ হয়েছে।
ভেতরে থাকা অবস্থায় ২ ঘণ্টায় কী দেখলেন আপনাকে বলতে হবে। এরপর সভা ভেঙে যায়। সচিব বললেন, চলেন আমরা পিলখানা পরিদর্শনে যাই। শেখ হাসিনার বুলেট প্রুফ গাড়িতে করে গেলেন সাহারা খাতুন, অ্যাডভোকেট কামরুল, আইজিপি, নানক, মির্জা আজম। পিলখানা ঘুরে সন্ধ্যায় বাসায় যাই। পরদিন ৩টায় বিডিআর অফিসার্স মেসে আমাদের বসার কথা।
সকালে শুনি কমিটি বাতিল হয়েছে। সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে নতুন তদন্ত কমিটি হয়েছে। আমাকে রাখা হয়নি। এ ঘটনায় তরুণ অফিসারদের মধ্যে প্রতিক্রিয়া হয়। পরে আবার আমাকে কমিটিতে রাখা হয়। তদন্ত শুরু হয়। কিন্তু সবকিছু আড়াল করার আলামত লক্ষ্য করলাম। জড়িত আওয়ামী লীগ নেতাদের প্রশ্ন করতে চাইলাম কিন্তু প্রশ্ন করতে দেওয়া হলো না। পরে যে রিপোর্ট তৈরি হলো সেটা দায়সারা একটা রিপোর্ট ছিল। আমি এর সঙ্গে একমত হলাম না। ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি।
গোয়েন্দা ব্যর্থতা ও তাপসের বিডিআরের পোশাক সংগ্রহ
পিলখানা ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল রহস্যজনক। বিডিআর প্যারেডের আগে থেকেই কিছু ঘটনা ঘটছে। ২২ ফেব্রুয়ারি একটি লিফলেট বিতরণ হয়েছে। পিলখানার সর্বত্র লিফলেট লাগিয়ে দেওয়া হয়। ওই সময় অস্ত্র ভাণ্ডার থেকে দুটি অস্ত্র খোয়া যায়। শোনা যায়, ফজলে নূর তাপস বিডিআর-এর ২৫টি পোশাক বানিয়ে বাইরে নিয়ে গেছেন।
কিন্তু এসব কিছুই জানত না ডিজিএফআই। মেজর জেনারেল মোল্লা আকবর ওই লিফলেট পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি। পরে বলেছেন, আমাদের এজেন্ট পিলখানার ভেতরে ছিল না। এতবড় একটা ঘটনা ঘটল আর তিনি জানেন না বা তাদের লোক নিয়োজিত করেননি তা কি বিশ্বাসযোগ্য? আসলে গোয়েন্দা ব্যর্থতার চেয়ে অবস্থাদৃষ্টে মনে হয় ডিজিএফআইয়ের একটি অংশও এই চক্রান্তের সঙ্গে ছিল তখন।
আনসারের ডিজি কেন অস্ত্র নিয়ে গেলেন?
প্রধানমন্ত্রীর প্যারেডে অস্ত্র নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু ২৪ ফেব্রুয়ারি প্যারেডে তৎকালীন আনসারের ডিজি মেজর জেনারেল এটিএম আমিন সৈনিকসহ অস্ত্রসহ গেছেন। তার গাড়িতে অস্ত্র ছিল। প্রশ্ন উঠেছে বিডিআরে যে এমন ঘটনা ঘটবে তিনিও কি জানতেন?
ব্ল্যাংক অ্যামুনেশন কোথায় থেকে এলো?
ঘটনার দিন বিপুল ব্ল্যাংক ফায়ার হয়েছে পিলখানায়। ব্ল্যাংক অ্যামুনেশন ট্রেনিংয়ে ব্যবহার হয়। পিলখানায় ব্ল্যাংক অ্যামুনেশন থাকার কথা নয়। এত ব্ল্যাংক অ্যামুনেশন কোথা থেকে এলো এটাও রহস্যজনক।
পিলখানায় গার্ডের দায়িত্বে বিডিআরের যারা ছিলেন তাদের হাতে যেসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ ছিল তার চেয়ে কয়েকগুণ বেশি ছিল বাইরে অপেক্ষমাণ সেনাবাহিনীর টিম ও র‌্যাবের কাছে। পিলখানায় বড়জোর ৩-৫ হাজার গুলি ছিল ডিউটিরতদের কাছে। আর বাইরে সেনাদল ও র‌্যাবের কাছে ছিল ১০ হাজারের বেশি গুলি। এদের ঢুকতে দেওয়া হলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত।
বিডিআর নাম বদলে বিজিবি করার ষড়যন্ত্র
বিডিআর হত্যাকাণ্ডের পর এ বাহিনীর নাম পাল্টানোর প্রথম দাবি তুলেন মেজর জেনারেল (অব.) সিআর দত্ত। তিনি এখন প্রয়াত। এরপর বিডিআরের ডিজি হিসেবে যোগদান করেন লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম। তিনি বিডিআর-এর পোশাক পরেননি। সেনা বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করেছেন। ভারতীয়রা বিডিআর-এর নাম পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করে আসছে অনেক আগ থেকে। সেটা তার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এমনকি বিডিআর-এর নাম বিজিবি করার আগেই তিনি বিজিবির নাম লিখে ঈদকার্ড ছাপিয়ে বিতরণ করেন।
তদন্ত কমিটির রিপোর্ট টেম্পারিং
বর্তমানে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল রফিক বিডিআর ঘটনার তদন্ত কমিটিতে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে তদন্ত কমিটির রিপোর্ট টেম্পারিং করেছেন। অর্থাৎ প্রকৃত ঘটনা আড়াল করার কাজ করেছেন। শেখ হাসিনার সরকার তাকে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিডিআর ডিজি করেছেন।
অন্তর্বর্তী সরকার তাকে রেডক্রিসেন্টের চেয়ারম্যান করায় বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে একটি অপরাধ। এ ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার ব্যাপারে যার সংশ্লিষ্টতা আছে তিনি কি করে এ আমলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হন?
আইসিটিতে শেখ হাসিনা গংসহ সুনির্দিষ্ট ৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
পিলখানা হত্যাকান্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা ওই বর্বরোচিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আবেদন করেছেন। জানা গেছে, আবেদনে তারা শেখ হাসিনাসহ ৫৪ জন সুনির্দিষ্ট ব্যক্তির নামসহ তাদের সঙ্গে আরো যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম।
অভিযুক্ত সেনাকর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ, ডিজিএফআই’র সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর, মেজর জেনারেল (অব.) মামুন খালেদ, ইমরুল কায়েস, এনএসআই-এর তৎকালীন ডিজি, র‌্যাবের তৎকালীন ডিজি, ডিডিজি, ডাইরেক্টর অপারেশন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের তৎকালীন আইজি নূর মোহাম্মদ প্রমুখ। শহীদদের সন্তানরা মনে করছেন, পিলখানা হত্যাকান্ডে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের অসৎ কিছু কর্মকর্তার যোগসাজশ ছিল।
‘মাকরান’ হতে যাচ্ছে ইরানের নতুন রাজধানী
ইরানের প্রেসিডেন্ট প্রশাসন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাকরান অঞ্চলকে নতুন রাজধানীর সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব করেছে। তবে এই পরিকল্পনা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি নতুন রাজধানী মাকরানে স্থানান্তরিত হবে বলে গণমাধ্যমকে জানান।
ইরানের বর্তমান রাজধানী তেহরানে পানির তীব্র সংকট, দূষণ এবং ভূমিকম্পের ঝুঁকি এড়ানোর জন্যেই মূলত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রচারিত তথ্যমতে জানা গেছে।
তবে বুধবার (৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাহী উপদেষ্টা জাফর ঘায়েমপানাহ সাংবাদিকদের বলেন, মাকরানে রাজধানী সরানোর বিষয়টি শুধু একটি ধারণা, এবং এ নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।
মাকরান একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এটি দক্ষিণ-পূর্ব ইরান থেকে পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চল পর্যন্ত প্রায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকা নিয়ে গঠিত। ইরানের অংশটি সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অবস্থিত, যা দেশের সবচেয়ে বড়, কিন্তু সবচেয়ে অবহেলিত ও জনবিরল প্রদেশ।
এই অঞ্চলের উপকূলীয় শহরগুলোর মধ্যে চাবাহার সবচেয়ে বড় এবং এটি ইরানের নয়টি মুক্ত বাণিজ্য শিল্পাঞ্চলের একটি।
গত তিন দশক ধরেই ইরান তেহরান থেকে রাজধানী সরানোর চিন্তা করছে। তেহরান দুটি প্রধান ভূমিকম্প প্রবণ ফাটলের ওপর অবস্থিত, যা শহরটিকে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
২০১৫ সালে ইরানের পার্লামেন্ট একটি আইন পাস করে রাজধানী সরানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে গবেষণার নির্দেশ দেয়। তবে এই গবেষণা এখনও শেষ হয়নি।
মাকরান অঞ্চল সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত এবং এর ভৌগোলিক অবস্থান বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। চাবাহার বন্দর আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বাজারের সঙ্গে সরাসরি সংযোগ প্রদান করতে পারে।
তবে, অঞ্চলটি মরু এলাকা হওয়ায় বসবাসের উপযোগী করতে বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, বিশেষত সমুদ্রের পানি বিশুদ্ধ করে পানীয় জল সরবরাহের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন, যা ইরানের বর্তমান পরিস্থিতিতে অসম্ভব।
তাছাড়া, মাকরানের সীমান্তবর্তী অবস্থান এবং নিরাপত্তা উদ্বেগ এটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
ইসলাম এ মায়ের সম্মান ও অধিকার
পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে মা। কবির ভাষায়, ‘যেখানে দেখি যাহা, মায়ের মতো আহা, একটি কথায় এতো শুধা মেশা নাই।’ জগৎসংসারের শত দুঃখ-কষ্টের মাঝে যে মানুষটির একটু সান্ত¦না আর স্নেহ-ভালোবাসা আমাদের সব বেদনা দূর করে দেয়, তিনি হলেন মা। মায়ের চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। প্রতিটি মানুষ পৃথিবীতে আসা এবং বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা একমাত্র মায়ের। মায়ের তুলনা অন্য কারো সঙ্গে চলে না।
মায়ের সঙ্গে সন্তানের নাড়ির সম্পর্ক; যা একটুখানি আঘাত পেলেই সবাই ‘মা’ বলে চিৎকার করে জানান দিয়ে থাকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে তার মা অতি মূল্যবান হয়ে থাকে। শুধু মানুষ কেনো? পৃথিবীর প্রতিটি প্রাণিই তার মায়ের কাছে ঋণী। সে ঋণ শোধ করার কোনো যথাযথ উপকরণ আল্লাহতায়ালা দুনিয়ায় সৃষ্টি করেননি।
মায়ের ত্যাগের তুলনা হয় না : সন্তানের জন্য তুলনামূলকভাবে মা-ই বেশি ত্যাগ স্বীকার করেন। গর্ভধারণ, দুগ্ধপান, রাত জেগে সন্তানের তত্ত্বাবধানসহ নানাবিধ কষ্ট একমাত্র মা-ই সহ্য করেন। এরশাদ হচ্ছে, ‘আমি মানুষকে মা-বাবার সঙ্গে সদাচারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভধারণ করেছে এবং অতি কষ্টে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুগ্ধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস।
অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন বলে- হে আমার রব! আমাকে সামর্থ্য দাও, তুমি আমার ও আমার মা-বাবার ওপর যে নেয়ামত দান করেছো, তার যেনো কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি যেনো ভালো কাজ করতে পারি, যা তুমি পছন্দ করো। আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয়ই আমি তোমার কাছে তওবা করলাম। আমি মুসলমানদের অন্তর্ভুক্ত।’ (সুরা আহকাফ : ১৫)।
মায়ের মর্যাদা অতুলনীয় : ইসলাম মাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। তার মর্যাদাকে মহিমান্বিত করেছে। এরশাদ হচ্ছে, ‘আমি মানুষকে তার মা-বাবার সঙ্গে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে। তার দুধ ছাড়ানো হয় দু’বছরে। সুতরাং আমার শোকরিয়া ও তোমার মা-বাবার শোকরিয়া আদায় করো।’ (সুরা লোকমান : ১৪)।
অনুগ্রহের দৃষ্টিতে তাকালে কবুল হজের সওয়াব : রাসুল (সা.) এরশাদ করেন, ‘মা-বাবাই হলো তোমার জান্নাত এবং জাহান্নাম।’ (সুনানে ইবনে মাজাহ : ৪২১)। তাই অন্য হাদিসে এরশাদ হয়েছে, ‘যখন কোনো অনুগত সন্তান নিজের মা-বাবার দিকে অনুগ্রহের নজরে দেখে, আল্লাহতায়ালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন।’ (সুনানে বায়হাকি : ৪২১)।
বাবার তুলনায় মায়ের মর্যাদা বেশি : মা হিসেবে ইসলামে একজন নারীর অবস্থান অকল্পনীয়। ইসলামে বাবার চেয়ে মায়ের মর্যাদা তিনগুণ বেশি। পবিত্র কোরআনে মায়ের কথা আলাদাভাবে উল্লেখ করে মাকে বিশেষ মর্যাদায় ভূষিত করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘তোমরা আল্লাহর ইবাদত করো। তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না এবং পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো।’ (সুরা নিসা : ৩৬)। একবার এক লোক এসে রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলো, ‘আমার থেকে সদাচরণ পাওয়ার সর্বাধিক অধিকার কার?’ তিনি বললেন, ‘তোমার মায়ের।’ সে আবারও একই প্রশ্ন করলো। তিনি দ্বিতীয়বারও উত্তরে বললেন, ‘তোমার মায়ের।’ সে আবারও একই প্রশ্ন করলে তিনি তৃতীয়বারের উত্তরেও বললেন, ‘তোমার মায়ের।’ সে আবারও একই প্রশ্ন করলে রাসুল (সা.) চতুর্থবার বললেন, ‘তোমার পিতার।’ (বোখারি : ৫৬২৬)।
মায়ের মর্যাদা ছিলো অন্যান্য নবীযুগেও : নবজাতক হজরত ঈসা (আ.)-এর মুখে আল্লাহতায়ালা ভাষা ফুটিয়ে দিলে তিনি বলেছিলেন, ‘আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি যেনো আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করি (অনুগত ও বাধ্য থাকি)। আমাকে করা হয়নি উদ্ধত অবাধ্য ও দুর্ভাগা হতভাগ্য।’ (সুরা মারিয়াম : ৩০-৩২)। বনী ইসরাইলের নবী হজরত মুসা (আ.)-এর প্রতিও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিলো। এরশাদ হচ্ছে, ‘আমি বনী ইসরাইলের থেকে এই অঙ্গীকার নিয়েছি, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে।’ (সুরা বাকারা : ৮৩)।
মা সন্তানের সম্পদের অধিকারিনী : মা সন্তানের সম্পদের অধিকারী ও উত্তরাধিকারিনী। তার যাবতীয় ব্যয়ভার, খোরপোষ ও দেখভাল সন্তানের ওপর আবশ্যক। এরশাদ হচ্ছে, ‘মৃতের সন্তান থাকলে পিতামাতার জন্য (সন্তানের) সম্পদের এক-ষষ্ঠাংশ; আর সন্তান না থাকলে পিতামাতাই ওয়ারিশ বা উত্তরাধিকারী হবে। এমতাবস্থায় মায়ের জন্য এক-তৃতীয়াংশ।’ (সুরা নিসা : ১১)।
বৃদ্ধা হয়ে গেলেও মায়ের সেবা : মা বৃদ্ধা হয়ে গেলে সাধারণত সন্তানের সেবার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন। এ সময় মায়ের সুবিধা-অসুবিধা ও প্রয়োজনের প্রতি খুব যত্নশীল ও দায়িত্বশীল হওয়া কর্তব্য। একবার রাসুল (সা.) বললেন, ‘সে দুর্ভাগা! সে দুর্ভাগা! সে দুর্ভাগা!’ উপস্থিত সাহাবায়ে কেরাম (রা.) জিজ্ঞেস করলেন, ‘সে কে?’ উত্তরে তিনি বললেন, ‘যে ব্যক্তি মাতাপিতা উভয়কে অথবা যেকোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েও (তাদের সেবা করে) জান্নাতে প্রবেশ করতে পারলো না।’ (মুসলিম : ৬২৭৯)। মায়ের সেবা করা, মায়ের যত্ন নেওয়া এবং মাকে খুশি করার গুরুত্ব বোঝাতে রাসুল (সা.) আরেক হাদিসে এরশাদ করেন, ‘জান্নাত মায়ের পদতলে।’ (কানজুল উম্মাল : ৪৫৪৩৯)।
মায়ের সেবায় সন্তানের মর্যাদা : উয়াইস আল কারনি ইয়ামেনের অধিবাসী একজন বড় মাপের তাবেঈ ও বুজুর্গ ছিলেন। তিনি ৩৭ হিজরিতে ইন্তেকাল করেন। রাসুল (সা.)-এর যুগ হওয়াসত্ত্বেও তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি তার। কিন্তু রাসুল (সা.)-এর প্রতি তার অগাধ ভালোবাসা ছিলো। তার বৃদ্ধা মা ছিলেন। মায়ের সঙ্গে তিনি সদাচরণ করতেন। মায়ের সেবাযত্ন করতেন। রাসুল (সা.) তাকে চিনতেন। হাদিসে এসেছে, হজরত উমর (রা.) বলেন, রাসুল (সা.) এরশাদ করেন, ‘ইয়ামেন থেকে উয়াইস নামে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে। ইয়ামেনে মা ছাড়া তার আর কেউ নেই। তার শ্বেত রোগ ছিলো। সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার রোগ ভালো করে দেন। কিন্তু তার শরীরের একটি স্থানে এক দিনার অথবা এক দিরহাম পরিমাণ স্থান সাদাই থেকে যায়। তোমাদের কেউ যদি তার সাক্ষাত পায়, সে যেনো তাকে নিজের জন্য ইস্তেগফার করতে বলে।’ (মুসলিম : ২৫৪২)।
মায়ের অবাধ্য হওয়া দ্বিতীয় বড় অপরাধ : ইসলামে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা প্রথম বড় অপরাধ; আর মাকে কষ্ট দেওয়া ও মায়ের অবাধ্য হওয়া দ্বিতীয় বড় অপরাধ। আল্লাহতায়ালা নিজের অধিকারের সঙ্গে সঙ্গেই উল্লেখ করেছেন মাতাপিতার অধিকারের কথা। এরশাদ হচ্ছে, ‘তোমার পালনকর্তা আদেশ করেছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত কোরো না এবং মাতাপিতার সঙ্গে সদাচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বোলো না এবং তাদেরকে ধমক দিও না।
তাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো।’ (সুরা বনী ইসরাইল : ২৩)। অন্য আয়াতে এরশাদ হচ্ছে, ‘(হে নবী, বলে দিন!) এসো, তোমাদের ওপর তোমাদের রব যা হারাম করেছেন, তা পাঠ করি- তোমরা তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না এবং মা-বাবার প্রতি অনুগ্রহ করবে।’ (সুরা আনআম : ১৫২)। রাসুল (সা.) এরশাদ করেন, ‘আল্লাহতায়ালা মায়ের অবাধ্য হওয়াকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন।’ (মুসলিম : ৪৫৮০)।
শীতে শুষ্ক ত্বক থেকে মুক্তির উপায়
আবার চলে এসেছে শীত। যাদের ত্বক শুষ্ক বছরের এ সময়টা তাদের ঝামেলা পোহাতে হয়। শুষ্কতা, অ্যালার্জি, চুলকানি যেনো মাথাচাড়া দিয়ে ওঠে এ সময়। এখন কথা হলো এ সমস্যা থেকে মুক্তির উপায় কি? আমরা সাধারণ ময়েশ্চারাইজার বা ক্রিমের ওপরেই শীতকালে ভরসা করে থাকি। তবে কয়েকটি কৌশল আছে মাধ্যমে শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে করণীয়:
যাদের শুষ্ক ত্বক শীতের দিনে তারা কয়েকটি বিষয় খেয়াল রাখবেন।
১. ময়েশ্চারাইজার হিসেবে বাজারের কেনা কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহারের পরিবর্তে বাটার, অলিভ ওয়েল, নারিকেল তেল, মধু ব্যবহার করুন।
২.ত্বক শুষ্ক হলে এমন প্রোডাক্ট ব্যবহার করবেন না যা আরো শুষ্ক করে তোলে। যেমন ম্যাট লিপস্টিক, পাউডার ব্লাশ।
৩. বাইরে বের হওয়ার সময় আপনার ব্যাগে লিপ বাম, হাইড্রেটিং ফাউন্ডেশন রাখুন।  এতে করে প্রয়োজনে বাইরে মুখ ধুয়ে এগুলো ব্যবহার করতে পারবেন। আর ত্বকের কোমলতাও বজায় থাকবে।
৪. বাড়িতে বানানো স্ক্রাব ও টোনার ব্যবহার করুন। গুড়া দুধ, গ্লিসারিন,লেবুর রস দিয়ে ফেস মাস্ক বানিয়ে ব্যবহার করুন। ত্বকের কোমলতা ও উজ্জ্বল ত্বকের সপ্তাহে এক থেকে দুদিন এ প্যাক ব্যবহার করুন।
৫.অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এতে করে ভেতর থেকে স্কিন হবে ময়েশ্চারাইজড।
৫. খাবারের মাধ্যমেও স্কিনকে ভালো রাখতে পারেন। এতে শুষ্কতা কমবে।
৬. প্রসাধনী ছাড়াও মুখে খাওয়ার কিছু জিনিস আছে ত্বকের শুষ্কতা দূর করে।  এর মধ্যে রয়েছে কোলাজেন, সোডিয়াম হায়ালুরোনেট, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট যেমন কোএনজাইম কিউ-১০, বিটা ক্যারোটিন, অ্যাটাক্সানথিন, গ্লুটাথিয়ন, জিঙ্ক এবং সেলেনিয়াম যা খাবারের মাধ্যমে শরীরে যেয়ে ত্বক ভালো রাখে।
এছাড়া  ফ্লাক্স সিডস, প্রিমরোজ ওয়েল ক্যাপসুল, কডলিভার ওয়েল ক্যাপসুল, ওমেগা-৩,৬,৯  সাপ্লিমেন্ট  স্কিনের হাইড্রেশন ভালো রাখে।
গুমে ‘সুপিরিয়র কমান্ড’ শেখ হাসিনা : গুম কমিশন
গত পনেরো বছরে গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনী জড়িত ছিল। গুম কমিশন ৭৫৮টি গুমের ঘটনা অনুসন্ধান করে এসব বাহিনীর ৩২ কর্মকর্তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে। গুম হওয়াদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, তেজগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক সুমন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিবির নেতা ওয়ালিউল্লাহ ও মোকাদ্দেসসহ ৪৫০ জন হয়তো আর ফিরবে না বলে গুম কমিশন সূত্রে জানা গেছে।
ইলিয়াস আলীর পরিণতি সম্পর্কে খবর প্রকাশের পর আমার দেশ-এর অনুসন্ধানে আরও নিশ্চিত হওয়া গেছে যে, রাষ্ট্রীয় পাঁচ বাহিনীর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক একাধিক ডিজির নামও অভিযুক্তের তালিকায় রয়েছে।
গুমের ঘটনাগুলোর সঙ্গে সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর মাধ্যমে গুমের নির্দেশনাগুলো দিতেন বলে কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
কীভাবে গুম করা হতো, গুমের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে নির্যাতন করা হতো, তার ভয়াবহ লোমহর্ষক বর্ণনা বিভিন্ন কেস স্টাডিতে তুলে ধরা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শুধু গুমই নয়, অপহরণের পর খুন করে লাশও গুম করা হয়েছে। লাশ গুম করতে সিমেন্টের বস্তায় লাশ ভরে ফলা হতো প্রধানত বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে। এজন্য পোস্তগোলাঘাট ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো।
জনবিক্ষোভে ক্ষমতা ছেড়ে ভারতে পলাতক শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর মাধ্যমে গুমের নির্দেশনা দিতেন। মিশন বাস্তবায়ন করত র‌্যাব, সিটিটিসি, ডিবি, ডিজিএফআই, এনএসআইসহ রাষ্ট্রীয় বাহিনীগুলো। গুম তদন্ত কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে দাখিল করা প্রথম রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাদা পোশাকে এক বাহিনী গুম করত, প্রচার করা হতো অন্য বাহিনীর নাম। এক বাহিনীর সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসত টার্গেট মানুষটিকে, হস্তান্তর করা হতো অন্য বাহিনীর হাতে।
এভাবে নিজেদের মধ্যে অভ্যন্তরীণভাবে হাত বদল করা হতো। এম ঘটনা ঘটেছে আলোচিত গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ আমার আযমী এবং হুম্মাম কাদের চৌধুরীর ক্ষেত্রে। তারা দুইজনই শেষ পর্যন্ত জীবন বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হলেও ৪৫০ জন হয়তো আর ফিরবে না।
সরকারের কাছে জমা দেওয়া গুম কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ডিজিএফআইয়ের সাবেক একাধিক কর্মকর্তা তারেক সিদ্দিকীর নির্দেশনার কথা স্বীকার করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ও চিরদিনের জন্য হারিয়ে দেওয়ার নির্দেশনাটি সরাসরি শেখ হাসিনার কাছ থেকেই এসেছিল। শেখ হাসিনার সরাসরি নির্দেশেই ইলিয়াস আলীকে বনানীর বাসার কাছাকাছি জায়গা থেকে তুলে নিয়ে গুম করে রাষ্ট্রীয় বাহিনী।
গুম কমিশনের প্রথম জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ রয়েছে, মোট ১ হাজার ৬৭৬টি অভিযোগ থেকে ৭৫৮টি অভিযোগ পর্যালোচনা ও অনুসন্ধান করেছে কমিশন। ৭৫৮টি ঘটনার মধ্যে রয়েছে ২০০৯ সালের পাঁচটি, ২০১০ সালের ১৯টি, ২০১১ সালের ২৩, ২০১২ সালের ৩৪, ২০১৩ সালের ৭৩, ২০১৪ সালে ৪৫, ২০১৫ সালে ৭৮, ২০১৬ সালে ১৩০, ২০১৭ সালে ৮৪, ২০১৮ সালে ৮৯, ২০১৯ সালে ৩৬, ২০২০ সালে ১৮, ২০২১ সালে ২৫, ২০২২ সালের ৪২, ২০২৩ সালের ৪৩ এবং ২০২৪ সালের ২১টি ঘটনা পর্যালোচনা করেছে কমিশন। গত ১৫ বছর বিরোধী মতের মানুষকে গুমের সঙ্গে কারা জড়িত, কারা জড়িত, কীভাবে নির্যাতন বা হত্যা করা হতো তার নানা বর্ণনা ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে।
৮টি গোপন বন্দিশালায় যেভাবে নির্যাতন
কমিশনের অনুসন্ধানে ডিজিএফআই, সিটিটিসি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর ৮টি গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে। এগুলো আয়নাঘর হিসেবে চিহ্নিত হয়েছে। অপহরণের পর ভুক্তভোগীদের এসব গোপন বন্দিশালার অন্ধকার কক্ষে রাখা হতো। সেখানে তাদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হতো। কমিশনেরর তদন্তে ভুক্তভোগীরা এমন নানা নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
কমিশনের তদন্তে উঠে আসে ২০১০ সালে ঢাকার ধানমন্ডি থেকে র‌্যাব এক যুবককে অপহরণ করে চেতনানাশক ছাড়াই তার ঠোঁট সেলাই করে দেয়। এছাড়া মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে অনেককে। লাশ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে এমন অনেক লাশ ফেলা হয়েছে। লাশ ফেলার জন্য ঢাকার পোস্তগোলাঘাট ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো। নির্যাতনের লোমহর্ষক বর্ণনায় আরও উল্লেখ করা হয়, যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক শক দেওয়া হতো। প্রতিবেদনে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও মুক্তিÑএ পাঁচ ভাগে গুমের ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে।
৩২ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞার সুপারিশ
প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে তুলে নিয়ে গুম করার সঙ্গে জড়িত থাকার বিষয়ে ৩২ জনকে চিহ্নিত করেছে গুম তদন্ত কমিশন। বিভিন্ন বাহিনীর চিহ্নিত ৩২ জনকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দেওয়া দেয় কমিশন। এ ৩২ জনের মধ্যে সেনা, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র‌্যাব, সিটিটিসি, এনএসআই, ডিবি, এসবি, সিআইডি ও পুলিশের সদস্য রয়েছেন।
হুম্মাম কাদের চৌধুরীর গুম ও শেখ হাসিনার মন্তব্য
সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর গুমের ঘটনা ও ফিরে আসা, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আযমীসহ বেশ কয়েকজনের কেস স্টাডি উল্লেখ রয়েছে গুম কমিশনের প্রথম প্রতিবেদনে। গুম কমিশনের প্রথম জমা দেওয়া রিপোর্টে লায়াবিলিটি অব ডিবি, ডিজিএফআই, সিটিটিসি এবং শেখ হাসিনা শিরোনামে হুম্মাম কাদের চৌধুরীর কেস স্টাডিতে একটি চ্যাপ্টারে উল্লেখ রয়েছে। হুম্মাম কাদের চৌধুরীকে অপহরণ করেছিল ডিবি।
পরবর্তী সময়ে তাকে হস্তান্তর করা হয় ডিজিএফআইয়ের কাছে। সর্বশেষ ডিজিএফআই থেকে হস্তান্তর করা হয় সিটিআইবির কাছে। হুম্মাম কাদের চৌধুরীকে অপহরণ ও গুম করে রাখার সঙ্গে জড়িত থাকায় ডিবির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, ডিজিএফআই প্রধান জেনারেল আকবর এবং তৎকালীন সিটিআইবি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলামকে দায়ী করা হয়েছে গুম তদন্ত কমিশনের জমা দেওয়া প্রথম প্রতিবেদনে।
কমিশনের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ডিজিএফআইয়ের তৎকালীন জেনারেল আকবর জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তী সময়ে স্বীকার করেছেন, হুম্মাম কাদেরের অপহরণের পর শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে অন্তত দুইবার আলোচনা করেছিলেন। এছাড়া তারেক সিদ্দিকীর সঙ্গেও একবার আলোচনা করেছেন হুম্মাম কাদের প্রসঙ্গে।
হুম্মাম কাদেরের পরিবারের রাজনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া নিয়ে আলোচনা করেছেন। তখন শেখ হাসিনা তাকে বলেছিলেন, ‘আচ্ছা দেখি’। বলেছিলেন, ‘এ বিষয়ে কি অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করেছেন?’। কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়, তাহলে কি হুম্মামকে ছেড়ে দেওয়ার পুরো এখতিয়ার শেখ হাসিনার ছিল? জানতে চাওয়া হয়েছিল জেনারেল আকবরের কাছে। জবাবে আকবর জানিয়েছেন, ‘এভরিথিং ক্যান হেপেন, ইফ পিএম ওয়ান্টস টু হেপেন’ (প্রধানমন্ত্রী যা চাইতেন তাই ঘটত)।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুমের ঘটনাগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চিফ অব আর্মি স্টাফ মেজর জেনারেল শফিউল আবেদীনকে তলব করেছিল কমিশন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কমিশনের সমনের জবাব দিতে সাড়া না দিয়ে জবাবদিহিতা এড়ানোর চেষ্টা করেছেন।
এ প্রসঙ্গে কমিশনের রিপোর্টে আরও উল্লেখ করা হয়, হুম্মাম কাদের চৌধুরীকে গোপন বন্দিশালা থেকে ছেড়ে দেওয়ার আগে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী তাকে দ্বিতীয় জীবন লাভের সুযোগ করে দিচ্ছেন। তাকে বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর দেওয়া এ সুযোগ কাজে লাগিয়ে তাকে রাজনীতি থেকে বিরত থাকতে হবে। আরও বলা হয়েছিল, দেশ ছাড়তে হবে এবং পরিস্থিতির উন্নতি হলেই কেবল ফিরতে পারবে। একই কথা দ্বিতীয়বার স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল হুম্মামকে।
আযমীকে গুম ও অন্তরীণ রাখায় পাঁচ জেনারেল, পাঁচ ব্রিগেডিয়ার অভিযুক্ত
ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আযমীকে গুম এবং অন্তরীণ রাখার দায়ে ডিজিএফআইয়ের পাঁচজন মেজর জেনারেলকে অভিযুক্ত করেছে গুম তদন্ত কমিশন। এছাড়া সিটিআইয়ের পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেলকে দায়ী করা হয়েছে রিপোর্টে।
ডিজিএফআইয়ের পাঁচ জেনারেল হলেনÑমেজর জেনারেল (অব.) আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) শফিউল আবেদীন, মেজর জেনারেল (অব.) সাইফুল ইসলাম, মেজর জেনারেল তাবরেজ শামস্ চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক। তারা সবাই ব্রিগেডিয়ার আযমীকে অন্তরীণ রাখাকালীন ডিজিএফআইয়ের উচ্চপদে চাকরি করেছেন এবং তাদের নিয়ন্ত্রিত গোপন বন্দিশালায় তিনি আটক ছিলেন।
একই সময়ে সিটিআইবির উচ্চপদে থাকা পাঁচ ব্রিগেডিয়ার জেনারেলকেও দায়ী করা হয়েছে। তারা হলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শেখ এম ডি সারোয়ার হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী।
৬০ শতাংশ গুমের সঙ্গে জড়িত র‌্যাব
সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে, গুমের শিকার ব্যক্তিদের ৬০ শতাংশই র‌্যাবের দ্বারা অপহরণের শিকার হয়েছিলেন। দ্বিতীয় পর্যায়ে রয়েছে পুলিশের মনিরুল ইসলামের নেতৃত্বে গঠিত সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম)। কথিত জঙ্গি দমনের নামে ২০১৬ সালের ফ্রেব্রুয়ারিতে গঠিত এ ইউনিট অল্পদিনের মধ্যেই মানুষ গুম করার দৌড়ে দ্বিতীয় অবস্থানে স্থান করে নেয়। আমেরিকান পরামর্শ ও অর্থায়নে তৈরি হয়েছিল সিটিটিসি। অত্যাধুনিক অস্ত্র ও ইকুইপমেন্ট দিয়ে সাজানো হয়েছিল এ ইউনিট। আমেরিকান প্রতিনিধিরা এখনো নিয়মিত তদারকি এবং ট্রেনিং দেন এ বাহিনীর সদস্যদের। অথচ মিন্টো রোডের ডিবি কার্যালয়ের কম্পাউন্ডে তৈরি করা সিটিটিসি ভবনের ৭ম তলায় রয়েছে গোপন বন্দিশালা। বন্দিশালার ছোট ছোট রুমে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল অনেক মানুষকে।
এ ইউনিটের একজন অফিসার আমার দেশকে বলেন, আমেরিকানরা এখন বলছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার এ বাহিনীকে মিস ইউজ করেছিল।
৫ আগস্ট অভ্যুত্থান পর্যন্ত অনেকে বন্দি ছিলেন এ গোপন বন্দিশালায়। বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ক্যান্টনমেন্টসংলগ্ন মিরপুরের কচুক্ষেত এলাকায় ডিজিএফআইয়ের নিয়ন্ত্রণে ছিল আয়নাঘরখ্যাত আরও একটি গোপন বন্দিশালা। ৫ আগস্ট বিপ্লবের পর এ বন্দিশালা থেকেই বের হয়ে এসেছেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ আমান আযমী ও ব্যারিস্টার আরমান।
শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, তুলে নিয়ে কাউকে নির্জন বন্দিশালায় আটক রাখা হতো। আবার কাউকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করা হতো হত্যা করে। তাদের লাশটিও ফেরত দেওয়া হতো না পরিবারের কাছে। যাদের লাশ ফেরত দেওয়া হয়নি, তাদের পরিবার জানে না পরিণতি কী হয়েছে। আবদুল্লাহ আমার আযমী ও ব্যারিস্টার আরমান বের হয়ে আসার পর গুমের শিকার অনেকের পরিবারই আশায় বুক বেঁধেছিলেন তাদের স্বজনরাও ফিরে আসবেন।
কিন্তু হতাশা তাদের কাটছে না। ভবিষ্যতেও এ হতাশা কাটার ক্ষীণ সম্ভাবনাও নেই। শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর এমন নির্মমতার শিকার হয়েছেন ৪৫০ জনেরও বেশি। ফিরে না পাওয়ার ক্ষীণ সম্ভাবনাও নেই, এমন তালিকায় বিএনপি নেতা এম ইলিয়াস আলী ছাড়াও রয়েছেন, চৌধুরী আলমসহ বিএনপি ও ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের অনেক নেতাকর্মী।
র‌্যাব ও সিটিটিসির পর রয়েছে ডিজিএফআই, ডিবি, এনএসআই এবং পুলিশ।
কমিশনের তদন্তে উঠে আসা অনেকগুলো কেস স্টাডির মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রদূত জামান, সুখরঞ্জন বালী, বিএনপির সালাউদ্দিন আহমেদসহ কয়েকজনকে গুম করে ভারতে নিয়ে যাওয়ার কথা।
গুমের পর ২৭ শতাংশ ফেরেনি
শেখ হাসিনার আমলে গুমের শিকার পরিবারগুলোর ৭৫৮ অভিযোগ পর্যালোচনার পর কমিশন নিশ্চিত হয়েছে ২৭ শতাংশ (অন্তত ২০৪ জন) আর ফিরে আসেনি। কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৫ বছরে দেশের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সদস্যরা মানুষকে উঠিয়ে নিয়ে গুম করেছে।
গুম সংক্রান্ত তদন্ত কমিশন
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার ২৭ আগস্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। কমিশন গত ১৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। কমিশন আগামী এপ্রিলে আরও একটি প্রতিবেদন সরকারের কাছে পেশ করবে বলে জানা গেছে।
পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো
অবশেষে পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) প্রায় এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগ করেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দলীয় প্রধানের পদ ত্যাগ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পদও চলে গেছে তার। তবে অটোয়াতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দল একজন নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
সংবাদ সম্মেলনে ট্রুডো আরও বলেন, দেশ একজন নতুন নেতা দাবি করে। একই সঙ্গে আগামী ২৪শে মার্চ পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করার ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, নিজের দলের ভিতরে এবং সর্বমহল থেকে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপ ছিল ট্রুডোর ওপর। এখন দলটির নেতা কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত তার উত্তরসুরি হিসেবে দেখা হচ্ছে সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কারনিকে।
ওদিকে কনজার্ভেটিভ দলের নেতা পিয়েরে পোইলিভরে এক বিবৃতিতে বলেছেন, ট্রুডোর পদত্যাগের ঘোষণায় কোনো কিছুই পরিবর্তন হয়নি।
তিনি এক্সে লিখেছেন, ট্রুডো ৯ বছর ধরে যা করেছেন তার সবটাই সমর্থন করেছেন লেবার দলের প্রতিটি এমপি এবং নেতা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ফেলানী হত্যা দিবস আজ
কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুন হত্যার চতুর্দশ বার্ষিকী আজ মঙ্গলবার। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঠান্ডা মাথায় ফেলানীকে গুলি করে হত্যা করে। দীর্ঘক্ষণ কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মরদেহ।
সীমান্তের কাঁটাতারে আটকে থাকা ফেলানীর ঝুলন্ত লাশের ছবি বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বর্বরতা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। ফেলানী হয়ে উঠে প্রতিবাদের প্রতীক। বিশ্ব মিডিয়ায় ফেলানী খাতুনের মরদেহ কাঁটাতারে ঝুলে থাকার ঝুলন্ত ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হওয়ায় ভারত হত্যাকারী বিএসএফ সদস্যদের বিচারের প্রতিশ্রুতি দেয়। বিচার প্রক্রিয়া শুরু হলেও প্রহসনের বিচার করা হয়।
ফেলানী হত্যার পর হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংগঠন বিএসএফকে একটি ‘খুনি বাহিনী’ হিসেবে অভিহিত করে। বিশ্বজুড়ে প্রচার হয় প্রতিষ্ঠিত বিএসএফ একটি বর্বর বাহিনী। এই বাহিনী এর আগেও বহু নারী ও শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে একের পর এক সীমান্তে হত্যাকাণ্ড ঘটলেও টুঁ শব্দটি করেনি শেখ হাসিনা সরকার। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর সীমান্ত হত্যা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কড়া সমালোচনা করলেও হত্যা বন্ধ হয়নি। ৫ আগস্টের পরও বিএসএফের হাতে সীমান্তে বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও মানবাধিকার সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।
নাগরিক সমাবেশে হামলাকারীদের জামিনে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্বেগ
কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশে হামলা মামলায় গ্রেপ্তার দু’আসামি মোহাম্মদ আবীর আহমেদ শরীফ ও কোরবান শেখ হিল্লোলের দ্রুত জামিন হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান।
জাতীয় বিপ্লবী পরিষদ সহকারী সদস্য সচিব গালীব ইহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি আসামি শরীফ ও হিল্লোলের জামিন অবিলম্বে বাতিল ও অপর দু’আসামি সাইফুল ইসলাম ও তন্ময়কে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে হামলার পর ফোন করে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীদের হত্যার হুমকি ও মারধরের জন্য ফেসবুকে প্রচারণা চলছে জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানান।
বিবৃতিতে আনিছুর রহমান শহীদ মিনারে হামলার বিস্তারিত বর্ণনা তুলে ধরে বলেন, চব্বিশের জুলাই বিপ্লবে জড়িত ছাত্র-জনতার প্রথম রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদের’ অভিষেক উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের তিন শতাধিক সদস্য ও দু’শতাধিক আহত ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়াও নানা শ্রেণি পেশার নাগরিকরা অংশ গ্রহণ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, নাগরিক সমাবেশে অংশ নেওয়া গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান বেশ কয়েকবার জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো: শফিউর রহমানকে অনুরোধ করেন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে। এরপর তিনি তিনি বিপ্লবী সরকার গঠন করার দাবি জানিয়ে বলেন,‘বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই-আগস্টে বিপ্লব করেছি। আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়।’ সমাবেশে তিনি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে সরকারের অবহেলার সমালোচনা করেন।
তিনি বলেন, ফারুকের বক্তব্যকে সরকার বিরোধী বক্তব্য দাবি করে সর্বপ্রথম সাইফুল ইসলাম নামে এক হামলাকারী চড়াও হওয়ার চেষ্টা করে। তখন জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানকে উদ্ধার করে মঞ্চে শহীদ পরিবারের মাঝে বসার ব্যবস্থা করেন। এর আধাঘণ্টা পর ফারুক হাসান তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে বিদায় নেন। তিনি সমাবেশ থেকে বের হওয়ার পরপর সাইফুল, শরীফ, হিল্লোল ও তন্ময়ের নেতৃত্বে ফারুকের ওপর হামলা হয়। ওই সময় হামলা থেকে ফারুক হাসানকে রক্ষা করতে গিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও এস.এম রাফসানযানি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম সাকিব, সলিমউল্লাহ ও হিযবুল্লাহ আহত হয়েছেন। আহতদের মধ্যে রাফসানযানির একটি দাঁত ভেঙে গেছে ও সাইয়েদ কুতুবের পিঠ কেটে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানায়। এক্ষেত্রে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিত করে তাদের পরিচয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন। এমনকি হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির নেতা সারজিস আলমের সম্পৃক্ততার প্রমাণ হিসেবে নাগরিক সমাবেশে না আসতে শহীদ পরিবারের সদস্যদেরকে পাঠানো তার ভয়েস রেকর্ড তথ্য উপদেষ্টাকে জানানো হয়েছে।
এদিকে জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান গণঅধিকার পরিষদকে আসামিদের ভিডিও ক্লিপিংস ও পরিচয় জানান। এর ফলে ফারুক হাসানের উপর হামলাকারী প্রকৃত অপরাধীদের আসামি করে মামলা করা সহজ হয় এবং নিরীহ কেউ আসামি হওয়া থেকে রেহাই পায়।
বিবৃতিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে মামলা করায় গণঅধিকার পরিষদকে জাতীয় বিপ্লবী পরিষদ ধন্যবাদ জানিয়েছে।
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আওয়ামী লীগ আমলের ১৫ বছরে গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ অভিযোগে এরাই মধ্যে গ্রেফতার আছেন এনটিএমসি’র সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভবিষ্যতে কেউ যেন এমন ঘৃণ্য কাজ ধারার সাহস না পায় তারই নজির হবে এ বিচার। গুমের সাথে সংশ্লিষ্ট যেসব সংস্থার নাম উঠেছে, বিচারের মাধ্যমে সেগুলোর ইমেজ পুনরুদ্ধারের কথা জানান তিনি।
জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সভায় ফারুক হাসানের ওপর হামলায় গ্রেফতার ২
জাতীয় বিপ্লবী পরিষদের শহীদ মিনারে নাগরিক সভায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে হামলাকারীদের ভিডিও দেখে চিহ্নিত করে গ্রেপ্তার দাবি করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে চারটার দিকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সেখানে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা ক্ষোভে ফেটে পড়েন। হুঁশিয়ারি দেন আজ বেলা বারোটার মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার।
অন্যদিকে সন্ধ্যা থেকেই ইনস্টিটিউটের গেইটে অবস্থান নেন ছাত্র অধিকার ও গণধিকার পরিষদের নেতাকর্মীরা। এই দ্বিমুখী অবস্থান চলে প্রায় ৫ ঘণ্টা।
পুলিশের আহ্বানে একপর্যায়ে অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর টহল দল। শেষ পর্যন্ত তাদের সম্মিলিত চেষ্টা গ্রেফতার হন হিল্লোল ও শরীফ নামে ২ আহত শিক্ষার্থী। তবে সোমবার বেলা বারোটার মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তাদের সহযোদ্ধারা।
গ্রেফতারের পর হিল্লোল ও শরীফকে নেয়া হয় শাহবাগ থানায়। পুলিশের কর্মকর্তা জানান, মামলার এজাহারে নাম থাকায় ৪ জোনের মধ্যে দুজনকে গ্রেফতার করেছেন তারা। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এরআগে, রোববার বিকেলে গ্রেফতার হওয়া এই দুজন সংবাদ সম্মেলন করে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ।
খালেদা জিয়াকে বিশেষ সম্মান জানাল কাতার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। খালেদা জিয়ার প্রতি বিশেষ সম্মান দেখিয়ে দ্রুত এ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নেয় কাতার সরকার।
৭ জানুয়ারি রাতে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন। এর আগের দিন ৬ জানুয়ারি মঙ্গলবার এয়ারবাসের এ-৩১৯ বিশেষ অ্যাম্বুলেন্সটির ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ম্যাডামকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স রি-ফুয়েলিংয়ের জন্য দোহায় স্টপেজ নেবে। পরদিন সকালে লন্ডনে পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন তিনি।
এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গতরাতে কাতারের মেডিকেল টিম ম্যাডাম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা সফরের প্রস্তুতি নিয়ে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্য নেতাদের সঙ্গে কথা বলেছেন। আজ রোববার রাত ৮টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিএনপি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে তার স্বাস্থ্যের দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ ফ্লাইটের জন্য কাতারের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি অবহিত হওয়ার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্দেশে অত্যাধুনিক এ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত হয়।
ad
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হবেন ১৫ জন। ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ৬ জন ডাক্তার থাকবেন। এছাড়া বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলী রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল সফরসঙ্গী হিসেবে থাকবেন। এর বাইরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা তার সঙ্গে লন্ডন যাবেন।
বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১৬ সালে সৌদি সরকারের আমন্ত্রণে ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করেছিলেন। সেখানে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। বেগম খালেদা জিয়া লন্ডন গেলে দীর্ঘ আট বছর পর আবার তার সঙ্গে দেখা হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি করা হলেও তাতে সাড়া দেয়নি হাসিনা সরকার। শেষ পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা ও অস্ত্রোপচার হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর দৃশ্যপট বদলে যায়। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই আলোকে সরকারকে বিষয়টি অবহিত করা হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স সহযোগিতা দেওয়ার ব্যাপারে কাতারের আমির নিজে আগ্রহ প্রকাশ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক চৌধুরী আমার দেশকে জানান, কাতার সরকার বেগম জিয়ার সফরের ব্যাপারে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এখন পর্যন্ত সফরসূচি ঠিক রয়েছে। ৭ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি দোহা হয়ে লন্ডন পৌঁছবে।
তীব্র সমালোনার মুখে ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণ বাতিল
তীব্র সমালোনার মুখে ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের সিদ্ধান্ত বাতিল হয়েছে। রোববার এ প্রজ্ঞাপন বাতিল করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
ভাজা নাকি কাঁচা বাদাম,স্বাস্থ্যর জন্য কোনটা বেশি উপকারী?
বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এ কথা আমরা কম বেশি সবাই জানি। অনেকে সারারাত ভিজিয়ে সকালে এক মুঠ কাঁচা বাদাম খেয়ে থাকেন। আবার অনেকে ভাজা বাদাম খেতে বেশি পছন্দ করেন। কিন্ত কাঁচা বাদাম বা ভাজা বাদাম শরীরের জন্য কোনটা বেশি উপকারী এই নিয়ে অনেক দ্বন্দ আছে। পুষ্টিবিদরা কী বলছে চলুন জেনে নেওয়া যাক।
ভাজা বাদামের উপকারিতা:
শুধু যে কাঁচা বাদাম শরীরের জন্য উপকারী বিষয়টি এমন না। ভাজা বাদামেরও অনেক উপকারিতা আছে। ভাজা বাদামে থাকে ভাল কোলেস্টেরল, প্রোটিন এবং ফাইবার। তাই ভাজা বাদাম খেলে হজমের সমস্যা দূর হয়। সেই সাথে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ভাজা বাদাম। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে। তবে বাদাম ভাজার কারণে অনেক পুষ্টি উপাদান নষ্ট হয়ে যেতে পারে।
অনেকে মনে করেন বাদামে কোলেস্টেরল থাকায় বাদাম খেলে ওজন বাড়ে। কিন্তু না, বাদামে উপকারী কোলেস্টেরল থাকে যা ওজন আরো নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বাদামে ফাইবার থাকায় বদহজমের সমস্যাও  দূর হয়। বাদমে থাকা প্রাকৃতিক তেল ত্বক ভালো রাখতেও সাহায্য করে।
কাঁচা বাদামের উপকারিতা:
গবেষকরা বলছেন, যারা নিয়মিত কাঁচা বাদাম খান, তাদের শরীরে পুষ্টিকর উপাদান প্রবেশের কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কাঁচা বাদাম হাড় শক্তিশারী করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, সেই সাথে ক্যান্সারের আশঙ্কাও দূর করে।
কাঁচা বাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান থাকে যার ফলে রোজ যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায়, তা হলে শরীরের কর্মক্ষমতা অনেকটা বেড়ে যায়। তবে কাঁচা বাদামে অনেক সময় কিছু ব্যাকটেরিয়া থাকে যা শরীরের জন্য ক্ষতিকর।
তারেক রহমান : আপিল খারিজ, ৪ মামলা বাতিলই থাকছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে চারটি মামলা বাতিলই থাকবে।
রবিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
২০০৭ সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ চার মামলা বাতিল করে রায় দেন।
এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি।
জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে হামলাকারীদের ভিডিও দেখে চিহ্নিত করে গ্রেপ্তার দাবি করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন নবগঠিত দলটির রাজনৈতিক প্রধান আনিসুর রহমান ও সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান। বিবৃতিতে বলা হয়, বেলা ২টায় জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশের আয়োজন করেছিল। বিকাল ৪টায় সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বক্তৃতা করেন। এর কিছুক্ষণ পর তিনি অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা সমাবেশে চেয়ার ভাঙচুর ও ছোড়াছুড়ি করলে জুলাইয়ের অনেক শহীদদের নারী সদস্য ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় তাদের রক্ষা করতে গিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও জুলাইয়ে রাজধানী উত্তরায় আন্দোলনে নেতৃত্বদানাকারী রাবেয়া আক্তার হামলার শিকার হন।
এদিকে হামলাকারীদের নিবৃত্ত করতে ও ফারুককে রক্ষা করতে গেলে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও এস.এম রাফসানযানি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম সাকিব, সলিমউল্লাহ ও হিযবুল্লাহ আহত হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, সমাবেশে গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান ও বিপ্লবী পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে লাইভ সম্প্রচারিত হয়েছে৷ এতে হামলাকারীদের সকলের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয় জানান, হামলাকারীদের পরিচয় জানতে বিপ্লবী পরিষদের অনুসন্ধান শুরু করেছে। এখন পর্যন্ত হামলাকারীদের মধ্যে শরীফ ও হিল্লোল নামে দুজনের পরিচয় জানা গেছে। তারা রাজধানীর শ্যামলী থেকে সমাবেশস্থলে আসে বলে জানা গেছে৷
বিবৃতি জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃদ্বয় উল্লেখ করেছেন, শহীদ পরিবারের সদস্য ও নাগরিক সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের থেকে বিধিগতভাবে অনুমতি গ্রহণ করে নিরাপত্তার আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু হামলার সময়ে শহীদ মিনারে পুলিশ উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি।
নেতৃদ্বয় আরও বলেন, সদ্য গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের অভিষেক অনুষ্ঠানকে হামলা করে বানচাল করে দেওয়ার পরেও এ বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিস্ময়কর বক্তব্য দিয়েছেন। যেখানে ভিডিও দেখে পুলিশ সহজেই হামলাকারী ও আক্রান্তদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা বের করতে পারবে, সেখানে তিনি জাতীয় বিপ্লবী পরিষদের বিরুদ্ধে ভুল বক্তব্য দিয়েছেন৷ জাতীয় বিপ্লবী পরিষদ ও গণঅধিকার পরিষদ একই সঙ্গে আক্রান্ত হওয়ায় উভয় সংগঠন মিলে হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে সোচ্চার হতে বিবৃতি আহ্বান জানানো হয়েছে।
বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা
রাজধানীর উত্তর সিটিতে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র মো. মেহেদি হাসানকে আহ্বায়ক ও মোহাম্মদ ইসতেকার ইসলাম অর্ণবকে সদস্যসচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার ৫৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানান সংগঠনটির কেন্দ্রীয় যু্গ্ম-আহ্বায়ক ইয়ামিন সরকার।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। এ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছাত্ররা রাজধানী উত্তরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা জুলাই বিপ্লবের শহীদ ছাত্রদের সতীর্থ ও সরাসরি অংশগ্রহণকারী।
তাদের মাধ্যমে বিপ্লবী ছাত্র পরিষদ রাজধানীর ছাত্র সমাজকে দ্রুত সংগঠিত করতে সক্ষম হবে বলে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম-আহবায়ক মো. মুতাসিম বিল্লাহ, মো. মাসুম কাজী, শেখ রাশাদুল ইসলাম, মো. মাসুম শাহ, মো. আশরাফুল ইসলাম অনিক, মো. জাকারিয়া কামাল, ইফতিখার হোসেন, মো. সৌমিক, এস কে ফারাবি, মো. আশিকুর রহমান, মুহাম্মদ এমদাদুল হক, মো. রাসেল এবং এইচ এম হামিম।
সহকারী সদস্য সচিব হলেন— শেখ মোহাম্মদ সাকিব, মো. সাব্বির হুসাইন, সৈয়দ রাফাত মুহাম্মদ, মো. তামিম হাসান, ইমামুল হাসান ফাহাদ, ফাহিম শাহরিয়ার, মো. অপূর্ব, মো. এনাম খান ইফান, মো. মারুফ, মো. সিয়াম, মো. ফারহান মাহতাব, মো. তন্ময়, মো. স্বাধীন আহামেদ, মো. ইমন আহমেদ, মো. পারভেজ মোশারফ, মো. সৌমিক, মো. রাহুল, মো. রাফসান, মো. আকাশ, তন্ময়, এস এম রাফসান যানি, তাসনিম আবিদ, মোহাম্মদ ইউসুফ শেখ।
সদস্যরা হলেন— মো. আল-আমীন, মো. হাবিব, মো. আহসান, মো. নূর শাহীন, মো. ওসিম, মো. রিফাত, শেখ ফরিদ, মো. সাগর (১), মো. সাগর (২), মো. রুদ্র, মো. সাকিব, মো. জামিল হাসান, মো. মাহফুজ বিল্লাহ, মো. ইয়ামিন, মো. জুনাইদ আল হাবীব, মো. ফাহিম, মো. ইমন, মো. আরফান আহমেদ, ইয়ামিন, জাহিদ হাসান সাকিব।
বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ইভিসা চালু
বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য চালু হলো থাইল্যান্ডের ই- ভিসা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ই-ভিসা সুবিধা চালু করেছে দেশটি।
ঢাকার থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ই- ভিসা ই-মেইলে পাঠানো হবে। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করা যাবে।
অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্মপূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি ও অনলাইনে দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে চলে আসবে ভিসা। থাইল্যান্ড ভিসা নেওয়ার জন্য এই লিংকে ( https://www.thaievisa.go.th ) আবেদন করতে হবে।
এর আগে ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
থাইল্যান্ড ই-ভিসা সুবিধা এরইমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করেছে।
ভিসার জন্য ভারতীয়দের লম্বা লাইন বাংলাদেশ মিশনে
বাংলাদেশি ভিসার জন্য এখন রীতিমতো লম্বা লাইন ধরছেন ভারতীয়রা। কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে প্রতিদিন বিপুলসংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশের ভিসা পেতে ভিড় করছেন। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন মাত্র একশটি ভিসা আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এবং ভিসা প্রদান করা হচ্ছে ৭৫ থেকে ৮৫ জনকে। শেখ হাসিনার জমানায় এই সংখ্যা ছিল প্রতিদিন কমবেশি ৩৫০।
উল্লেখ্য, জুলাই বিপ্লবে উৎখাত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ঢাকা-দিল্লি সম্পর্কে চরম অস্থিরতা চলছে। ভিসা প্রদানের ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। ৫ আগস্টের পর উগ্র ভারতীয় হিন্দুদের বাংলাদেশ মিশনগুলোর সামনে সহিংস বিক্ষোভ, মিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগসহ ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ মিশনে নজিরবিহীন হামলার ঘটনায় দুদেশের মধ্যে তৈরি হয় কূটনৈতিক উত্তেজনা। নিরাপত্তার অভাবে বাংলাদেশের ত্রিপুরা মিশন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে কলকাতা ও ত্রিপুরার মিশন প্রধানদের।
সব মিলিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা চলছেই। চলমান এই অস্থিরতার মধ্যেও কয়েকদিন ধরে প্রচুর সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশি ভিসার জন্য আসছেন বাংলাদেশের কলকাতা মিশনে।
বাংলাদেশের কলকাতা মিশনে কর্মরত একজন পদস্থ কূটনীতিক আমার দেশকে জানান, ৫ আগস্টের আগে কলকাতা মিশন থেকে প্রতিদিন গড়ে ৩৫০ জন ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হতো। ওই সময় ভিসা দেওয়ার ক্ষেত্রে তেমন কিছু যাচাই-বাছাই করা হতো না। ৫ আগস্টের পর প্রতিটি আবেদনপত্র যাচাই-বাছাই শুরু হয় এবং ভিসা দেওয়ার সংখ্যা প্রতিদিন ৩৫০ থেকে ২০০-তে নেমে আসে। ২৮ নভেম্বর সহিংস বিক্ষোভকারীরা মিশনের ১০০ মিটারের মধ্যে পৌঁছে যায় যা ছিল নজিরবিহীন। সাধারণত মিশন থেকে ১ কিলোমিটার দূরে যেকোনো বিক্ষোভকে আটকানো হয় যা ২৮ নভেম্বর করা হয়নি। ওইদিন বাংলাদেশ মিশনের সামনেই বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোসহ এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে উগ্র হিন্দুরা। ওই ঘটনার পরপরই ভিসা পলিসি রিভিউ করা হয় বলে জানান ওই কূটনীতিক। যদিও ৫ আগস্টের পরপরই ভারতীয় হাইকমিশন ঢাকায় তাদের ভিসা সেন্টার বন্ধ করে দেয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা মিশন প্রতিদিন ১০০টি ভিসা আবেদনপত্র গ্রহণ করছে। আর এক্ষেত্রে ভিসা দেওয়ার হার ৭৫ থেকে ৮৫ শতাংশ। এখানে প্রতিটি ভিসা আবেদনপত্র সঠিক প্রক্রিয়ায় যাচাই করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এখন প্রচুর ভারতীয় বাংলাদেশে আসতে চাইছেন। তাদের অনেকেরই এখানে আত্মীয়স্বজন রয়েছে। তবে বিগত হাসিনা সরকারের আমলে অনেক সন্দেহভাজন ব্যক্তি ভিসার জন্য আবেদন করতেন এবং তাদের ভিসা দিতে হতো সরকারের নির্দেশে। কর্মকর্তাদের কিছুই করার ছিল না। তবে এখন ওই ধরনের সন্দেহভাজন লোকদের ভিসার জন্য আসতে দেখা যাচ্ছে না।
জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশ শনিবার
আগামী শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা এতে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বুধবার (১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের এই সমাবেশ করার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের রক্তঝরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে জনআকাঙ্খা তৈরি হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এই আকাঙ্খা বাস্তবায়নে জনগণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে জাতীয় সমঝোতা ও ঐক্য তৈরির ক্ষেত্রকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাইয়ের বিপ্লবী ছাত্র–জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদ’–এর অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নাগরিক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
এই সমাবেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা পেশ করবেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এবং সভাপতিত্ব করবেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান।
সমাবেশে ছাত্র–শ্রমিক জনতাসহ সর্বস্তরের গণমানুষকে যোগদানের জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
২০২৫ এ ঠাসা সূচিতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন
ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ঢেউ তুলে ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৪। নতুন বছরেও ঠাসা সূচি দেশের ক্রীড়াঙ্গনে। যেখানে বছর জুড়েই ব্যস্ত সময় পার করবে টাইগার ক্রিকেট। শুরুটা বিপিএল দিয়ে হলেও এ বছরের মূল আকর্ষণ চ্যাম্পিয়ন্স ট্রফি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই আসরে দুবাই ও পাকিস্তানে ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এপ্রিলে টাইগাররা যাবে পাকিস্তানে দুই ফরম্যাটের সিরিজ খেলতে। পরের মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কা সফর। এক মাসের বিশ্রাম শেষে জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। আর অক্টোবরে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। একই মাসে এশিয়া কাপ ব্যস্ততার পর বছর শেষ হবে নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজ দিয়ে।
ব্যস্ত বছর কাটবে নারী ক্রিকেটেও। বছরের শুরুতেই (জানুয়ারি) উইন্ডিজ সফরে ৩ ওয়ানডে ও ৩ টি-২০ ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। যেখানে সিরিজ জিতলে মিলবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট। আগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সেই আসর। আর বছরের শেষটা ডিসেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে ও টি-২০ সিরিজ দিয়ে।
ফুটবলে নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন ভক্তরা। মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর। সবমিলিয়ে বছরজুড়ে এশিয়া কাপ বাছাইয়ে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার তিনটি হোম ও বাকি দু’টি অ্যাওয়ে। মাঝে ১৫ জুন থেকে ২৫ জুলাই হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলবে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ। পাশাপাশি সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আছে প্রীতি ম্যাচ খেলার সুযোগ।
টানা দ্বিতীয় সাফ উপহার দেয়া নারী ফুটবল দলেরও ব্যস্ততা থাকবে নতুন বছরে। ফিফা উইন্ডোতে অন্তত ১১টি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাবিনা-সানজিদারা। পাশাপাশি ২৩ জুন থেকে ৫ জুলাই হোম এন্ড অ্যাওয়েতে এশিয়া কাপ বাছাই ম্যাচ খেলবে নারী ফুটবল দল। আর বছরজুড়ে বয়সভিত্তিক দলগুলোরও থাকবে সাফ ও এএফসি টুর্নামেন্টের ব্যস্ততা।
হকিতে বাংলাদেশের জন্য বিশেষ এক বছর হতে যাচ্ছে ২০২৫। ডিসেম্বরে ভারতে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুত ছক কষেছিল ভারত
২০২৩ সালের শেষের দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে তার স্লোগান ছিল ‘ইন্ডিয়া আউট’। মুইজ্জু নির্বাচিত হওয়ার পর, ভারত এবং দ্বীপরাষ্ট্রটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
এর প্রতিক্রিয়ায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থা-ি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) মুইজ্জুকে ক্ষমতা থেকে অপসারণের কৌশল তৈরি করতে তৎপর হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যমটি এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের দিকে মনোনিবেশের ইঙ্গিত দিয়ে দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় সেনা বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন। মুইজ্জু বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এমনকি সম্ভাব্য সামরিক সহায়তা চুক্তির ইঙ্গিতও দিয়েছিলেন।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে, ভারতীয় গোয়েন্দারা মুইজ্জুকে ক্ষমতা থেকে অপসারণের উপায় অনুসন্ধানের জন্য মালদ্বীপের বিরোধী নেতাদের সাথে যোগাযোগ শুরু করে।
‘ডেমোক্র্যাটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ’ শিরোনামের একটি অভ্যন্তরীণ নথি- ওয়াশিংটন পোস্ট হাতে পেয়েছে। এতে মুইজ্জুকে অভিশংসনের জন্য একটি বিস্তারিত কৌশল ও রূপরেখা পাওয়া গেছে। পরিকল্পনায় মুইজ্জুর দলের কয়েকজনসহ ৪০ জন সংসদ সদস্যকে ঘুষ দেয়ার পাশাপাশি ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং অপরাধী চক্রকে অর্থ প্রদানের প্রস্তাব করা হয়েছিল। অভিযানের আনুমানিক ব্যয় ৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৮৭ মিলিয়ন মালদ্বীপের রুপি ভারত থেকে দেয়ার কথা ছিল বলে অভিযোগ রয়েছে।
কয়েক মাস ধরে গোপন আলোচনা সত্ত্বেও, ষড়যন্ত্রকারীরা পর্যাপ্ত সংসদীয় ভোট পেতে ব্যর্থ হয়। ভারতীয় কর্তৃপক্ষ, মালদ্বীপকে অস্থিতিশীল করার বিষয়ে সতর্ক থাকায়, অভিশংসন প্রচেষ্টার জন্য অর্থায়ন বা এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
ভারত বনাম চীন: একটি বৃহত্তর ক্ষমতার লড়াই
মালদ্বীপের ঘটনাটি দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরে ভারত ও চীনের মধ্যে প্রভাব বিস্তারের চলমান লড়াইকে তুলে ধরে। উভয় দেশই কৌশলগত অবস্থান নিশ্চিত করার জন্য ঋণ, অবকাঠামো প্রকল্প এবং রাজনৈতিক জোট ব্যবহার করেছে। ভারতের জন্য, মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলিতে স্থিতিশীলতা বজায় রাখা তার বিদেশ নীতির মূল ভিত্তি।
মালদ্বীপের ১,২০০টি দ্বীপপুঞ্জ, যা গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের জন্য বিস্তৃত পথ; যেটি দীর্ঘদিন ধরেই চীন-ভারতের কৌশলগত স্বার্থের বিষয়। ভারতীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, চীনা বিনিয়োগ সামরিক স্থাপনায় রূপান্তরিত হতে পারে, যার ফলে ভারত মহাসাগরের উপরে বেইজিং উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ লাভ করবে।
২০২৩ সালের নির্বাচন এবং ফলাফল:
মুইজ্জুর প্রচারণা ভারতবিরোধী মনোভাবকে পুঁজি করে ২০২৩ সালের নির্বাচনে সোলিহকে পরাজিত করে। তার বিজয় ভাষণ বিদেশি সামরিক উপস্থিতি অপসারণে দৃঢ় সংকল্পকে আরও জোরদার করে। এটি ভারতের সাথে তীব্র উত্তেজনার ক্ষেত্র তৈরি করে।
২০২৪ সালের জানুয়ারিতে, মুইজ্জুর অভিশংসনের আলোচনা শুরু হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা র-এর সাথে যুক্ত এমডিপি আইন প্রণেতা হুসেন শাহিম এবং দীর্ঘদিনের ভারতীয় মিত্র আহমেদ ইয়াসা। বিরোধী দলকে একত্রিত করার প্রচেষ্টা সত্ত্বেও, অপর্যাপ্ত সংসদীয় সমর্থন এবং তহবিল সমস্যার কারণে চক্রান্তটি ব্যর্থ হয়।
তার আগেই, মুইজ্জু ১১ জন বিরোধী আইন প্রণেতাকে ঘুষ দিয়ে পাল্টা আক্রমণ করেন এবং তার পদ সুরক্ষিত করেন। প্রকাশ্যে, তিনি ভারতবিরোধী বক্তব্য আরও তীব্র করে তোলেন, ঘোষণা করেন, ‘আমরা ছোট হতে পারি, কিন্তু তার মানে এই নয়, আমাদের ওপর অত্যাচার করার অনুমতি দেয়া হবে।’
হাসিনার ফাঁসি চায় আহত ও নিহতদের পরিবার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন আহত ও নিহতের পরিবাররা।
মঙ্গলবার দুপুর তিনটায় বৈসষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে আগত নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এই দাবি জানান।
‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে শহীদ শাহরিয়ার আসাদ আলভির বাবা আবুল হাসান বক্তব্যে বলেন, আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের দুঃখ শুধু তারাই বুঝবে যারা তাদের মূল্যবান সন্তান হারিয়েছে। আমরা আজকে যারা সন্তানহারা হয়েছি, তারা প্রতিটা মুহূর্তে সন্তানকে অনভূব করি। আমাদের এই কান্না থামবে না। আমাদের বেদনা ও শোক কোনোদিন যাবে না।
শেখ হাসিনার বিচার দাবি করে বলেন, খুনি হাসিনা পাখির মতো মানুষকে হত্যা করেছে, তার মন্ত্রীপরিষদ ও হেলমেট বাহিনী এই কাজগুলো করেছে। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি দেওয়া হোক।
বর্তমান সরকারের কাছে তিনি দ্রুত বিচার দাবি করে বলেন, শহীদের রক্তের উপরে বর্তমান দাঁড়ানো সরকার গত পাঁচ মাসেও বিচারের কোনো প্রক্রিয়া দেখিনি। আমরা বিচারের দাবিতে প্রহসন চাই না। আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য করবেন না। আমাদের সন্তানদের হত্যার বিচার করুন।
এদিকে ছেলে হত্যার বিচার দাবি করে শহীদ মিনারে মার্চ ফর জাস্টিসে যোগ দিয়েছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা জহুরা খাতুন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত হয় জহুরার ১৩ বছরের সন্তান যোবায়েদ হোসেন ইমন। ইমন মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় চতুর্থ শেণির শিক্ষার্থী ছিলেন বলে দাবি করেন তার মা জহুরা।
এসময় কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, আমার ছেলে মোহাম্মদপুরে আন্দোলনে যায়। আমি তাকে যেতে বাঁধা দিলেও সে জোর করেই বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগদান করে। এরপরে পুলিশ তাকে গুলি করে যা মাথার ডান পাশ থেকে ঢুকে মুখের বা পাশ দিয়ে বের হয়ে যায়।
আমি আমার ছেলেকে যে বা যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। এসময় ইমন হত্যাসহ দেশের সকল শহীদ ও আহতদের সুষ্ঠু বিচার চান জহুরা।
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে নির্বাচন কবে ধারণা করা যাবে
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি। প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।  তবে নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে।”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভার পূর্বে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, “বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি। তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি, মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে।  এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে।  আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা অঞ্চলের সকল নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
এতে সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা  মো. দুলাল তালুকদার। সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (ডাটাবেজ) মেজর মো. মামুনুর রশিদসহ আঞ্চলিক নির্বাচন কুমিল্লা অঞ্চলের কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গত ১৭ অক্টোবরের বৈঠকে অনুমোদন পাওয়া ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুমোদন পাওয়া তালিকা অনুযায়ী আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে ৫ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৪ দিনই সাপ্তাহিক ছুটি থাকবে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
সাধারণ ছুটি
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ জুমাতুল বিদা, ৩১ মার্চ ঈদুল ফিতর, ১ মে মে দিবস, ২১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ৭ জুন ঈদুল আজহা, ১৬ আগস্ট জন্মাষ্টমী, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।
নির্বাহী আদেশে ছুটি
১৫ ফেব্রুয়ারি শবে বরাত, ২৮ মার্চ শবে কদর, ২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরে দুই দিনসহ মোট চারদিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ৫ ও ৬ জুন দুই দিন এবং পরে ৮ থেকে ১০ জুনসহ মোট পাঁচ দিন, ৬ জুলাই আশুরা এবং ১ অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
ঐচ্ছিক ছুটি
ঐচ্ছিক ছুটির মুসলিম পর্বের মধ্যে রয়েছে- ২৮ ফেব্রুয়ারি শবে মেরাজ, ৩ এপ্রিল ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন, ১১ জুন ঈদুল আজহার পরের চতুর্থ দিন, ২০ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম।
হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে- ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রী ব্রত, ১৪ মার্চ দোলযাত্রা, ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী), ৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৩১ অক্টোবর শ্যামাপূজা।
এছাড়া ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ৫ মার্চ ভস্ম বুধবার, ১৭ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার, ১৮ এপ্রিল পূণ্য শুক্রবার, ১৯ এপ্রিল পূণ্য শনিবার, ২০ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।
ঐচ্ছিক ছুটির বৌদ্ধ পর্বের মধ্যে রয়েছে- ১১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ১০ ও ১২ মে বুদ্ধ পূর্ণিমা (আগের ও পরের দিন), ৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে- ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।
ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।
যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
দুর্নীতি দমন এ ইসলাম কী বলে
নামায : আল্লাহ বলেন, ‘নিশ্চয় নামায খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ‘আল-কুরআন, ২৯:৪৫।’ নামাযে পঠিত প্রতি আরবী বাক্যে বান্দা তার মহান প্রভুর দরবারে পুন: পুন: এ স্বীকৃতিই প্রদান করে যে, সে ভালও কল্যাণকর নীতির পক্ষে ও দুর্নীতির বিপক্ষে কাজ করে। দৈনিক এ ভাবে পাঁচবার স্বীকৃতি প্রদানের ফলে এক সময় বাধ্য হয়ে সত্যিই সে খারাপ কাজ থেকে বিরত থাকে এবং ভাল কাজে মনোযোগী হয়।
যাকাত : সমাজের অধিবাসীরা একাধারে নৈতিক, কল্যাণকামী এবং সামাজিক ও অর্থনৈতিক দায়িত্বজ্ঞান সম্পন্ন পরস্পরের বন্ধু। আর যাকাত এ শিক্ষাই প্রদান করে থাকে। যেমন আল-কুরআনের ঘোষণা ‘ঈমানদার পুরুষ এবং ঈমানদার স্ত্রীলোকেরাই প্রকৃতপক্ষে পরস্পর পরস্পরের বন্ধু। এদের পরিচয় এবং বৈশি’্য এই যে, এরা নেক কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে, নামায কায়েম করে এবং যাকাত আদায় করে, আল্লাহ ও রসূলের বিধান মেনে চলে। প্রকৃতপক্ষে এদের প্রতিই আল্লাহ রহমত বর্ষণ করেন।’ ‘আল-কুরআন, ৯:৭১’ সুতরাং এ দায়িত্বজ্ঞান সম্পন্ন কোন ব্যক্তি বা গোষ্ঠী কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারে না।
হজ্জ : সাদা-কালো, বর্ণ-বৈষম্যহীন এক বিশ্ব গঠনের লক্ষ্যে সকলেই একই পোশাকে মাত্র দু’টুকরো কাপড় পরিধান করে দীন-ভিক্ষুকের ন্যায় আল্লাহর দরবারে উপস্থিত হতে হয়। এখানে কোন ব্যক্তি বা দেশের বিশেষ মর্যাদা ও উঁচু নীচুর শ্রেণী বিন্যাস করা হয় না। রসূলুল্লাহ স. বিদায় হজ্জ অনুষ্ঠানে অমূল্য বাণী শুনিয়েছিলেন যে, ‘তোমরা সবাই একে অপরের ভাই এবং একজন অনারবও আরববাসী থেকে অধিক মর্যাদাশীল নয়।’ এভাবে হজ্জ ভ্রাতৃত্বের বন্ধন সৃ’ি করে এবং সমাজ ব্যবস্থায় ন্যায়নীতির ভাবধারা চালু হয়। ইসলামের এই টুলসগুলো আইনের আওতায় এনে বাস্তবায়ন করা হলে সমাজব্যবস্থায় দুর্নীতি থাকবে না। যেই মহান রব মানুষকে সৃ’ি করে মানুষেরই চির শত্রু শয়তানের অভয়ারণ্যে ছেড়ে দিলেন, শয়তানের সাথে যুদ্ধ করে নৈতিকতার সাথে টিকে থাকার জন্য সেই মহান রব উল্লেখিত বিধানগুলো আমাদের দিয়েছেন।
এছাড়াও আল-কুরআন ও আল-হাদীস ক্রমাগতভাবে একটি সুন্দর সমাজ তথা রাষ্ট্র কায়েম করার উপড় অত্যধিক গুরুত্ব প্রদান করেছে। এমন কি মানুষের ক’ হয় এমন একটি ছোট ব্যাপারও ইসলাম বাদ দেয়নি। আবু মূসা রা. বলেন, ‘সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! কোন মুসলিমের ইসলাম সবচেয়ে ভাল? তিনি বলেন, ঐ মুসলিমের ইসলাম সবচেয়ে ভাল যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে।’ ‘ইমাম তিরমিযী, আস-সুনান, অধ্যায়: সিকাতুল কিয়াসা, অনুচ্ছেদ: প্রাগুক্ত, পৃ. ১৯০৩’ ইসলাম এক সর্বজনীন ও কল্যাণকামী জীবনব্যবস্থা।
আজ থেকে পরেনো শত বৎসর আগে রসূলুল্লাহ স. এর হাতে গড়া রা’্রটির দিকে দৃ’ি নিক্ষেপ করলে দেখা যায়, তিনি আল্লাহর দেয়া ঐ কর্মসূচিগুলোর মাধ্যমে এমন সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, যে সমাজের অধিবাসীরা কতটুকু আল্লাহর ভয় পোষণ করার ফলে সাধারণ কোন অপরাধ করার পর পরই বিবেকের ক্রমাগত কশাঘাতে টিকতে না পেরে সাথে সাথে রসুলুল্লাহ স.-এর বিচারালয়ে নিজের দুর্নীতির বিচার প্রার্থনা করতেন। আর এ ধরনের তাকওয়া ভিত্তিক রা’্ররে উন্নয়নকল্পে আল্লাহ আসমান ও জমিনের দুয়ারসমূহ খুলে দেন। আল্লাহ বলেন, ‘লোকালয়ের মানুষগুলো যদি ঈমান আনতো ও তাকওয়ার জীবন অবলম্বন করতো তাহলে আমি তাদের ওপর আসমান-জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করল। সুতরাং তাদের কর্মকা-ের জন্য আমি তাদের পাকড়াও করলাম।’ ‘আল-কুরআন, ৭ : ৯৬’
এ ধরনের তাকওয়া সম্পন্ন জনগোষ্ঠি নিয়ে যে সমাজব্যবস্থা গড়ে ওঠবে, সেটিই হবে আল-কুরআনের সমাজ, ইসলামী সমাজ ও আল্লাহর পছন্দের সমাজ। এ সমাজের প্রতিটি লোক ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে সম্মানিত হবেন। দুর্নীতির মূলোচ্ছেদে পৃথিবীর কোন জীবন ব্যবস্থাই সম্পূর্ণরূপে সফল হতে পারে নি; যেমন পেরেছে ইসলাম। তাই ইসলামের ঈড়ফব ড়ভ বঃযরপং গ্রহণ করতে হবে। ইসলামের অর্থনীতির জন্য, রাজনীতির জন্য, ব্যবসার জন্য, জীবনের সর্বক্ষেত্রের জন্যই রয়েছে ঈড়ফব ড়ভ বঃযরপং. বিশেষ করে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায়, রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে।‘শেখ মোহাম্মদ শোয়েব নাজির, মাসিক পৃথিবী, জিসেম্বর-২০০৭, পৃ. ৩৪-৩৫’ মানুষের মজ্জাগত অভ্যাসকে পরিবর্তন করার জন্য ইসলামের শাশ্বত বিধান ও পদ্ধতির অনুসরণ একান্ত প্রয়োজন। দুর্নীতি একটি মজ্জাগত পদ্ধতি। দুর্নীতির মধ্যে ব্যক্তি স্বার্থ নিহিত রয়েছে। কিন্তু খারাপ দিকটি ব্যক্তিগত স্বার্থের চেয়ে বেশী। সুতরাং দুর্নীতি সর্বতোভাবে পরিত্যাজ্য। এ জন্য ব্যাপক প্রচার ব্যাপক প্রপাগা-া চালাতে হবে।
আল্লাহ মদ সম্পর্কে তাঁর চূড়ান্ত মতামত জানালেন, ‘হে মুমিনগণ! মদ শয়তানী কাজ। সুতরাং তা বর্জন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।’ ‘আল-কুরআন, ৫ : ৯০’ একইভাবে দুর্নীতি একটি শয়তানী কাজ। সুতরাং তা বর্জনীয়। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাংক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়।’ ‘আল-কুরআন, ২৪ : ২১’ আর এ কথা তো বলাই বাহুল্য যে, দুর্নীতি মন্দ কাজের অন্যতম।
রসূলুল্লাহ স.-এর প্রক্রিয়া অনুসরণ ঃ দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য রসূলুল্লাহ স. প্রদর্শিত পথ অনুসরণ সময়ের দাবি। আমাদের দেখতে হবে, দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত তৎকালীন একটি সমাজকে তিনি কিভাবে দুর্নীতিমুক্ত করেছিলেন।
যে সাত অভ্যাস মানুষের ধ্বংস ডেকে আনে
এক. অপরিশুদ্ধ অন্তর : মানুষের সবচেয়ে বড় শত্রু হলো অপরিশুদ্ধ অন্তর। এর লালসা ও চাহিদা মেটাতে গিয়ে মানুষ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দুনিয়া ও আসমানবাসীর কাছে নিজেকে ঘৃণিত করে তোলে। কারণ অপরিশুদ্ধ হৃদয়ের কাজ হলো মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। কেননা নিশ্চয়ই মানুষের নাফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে; কিন্তু সে নয়, যার প্রতি আমার রব দয়া করেন। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা : ইউসুফ, আয়াত : ৫৩)
দুই. কৃপণতা : অনেকে ধারণা করে একটু কৃপণ না হলে জীবনে উন্নতি করা সম্ভব নয়। ধন-সম্পদ আগলে রাখতে হলে কৃপণ হওয়ার বিকল্প নেই। কিন্তু ইসলাম বলছে, কৃপণতা মানুষের বড় শত্রু। এটি মানুষের ধ্বংসের কারণ। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, একদা রাসুলুল্লাহ (সা.) ভাষণ দিলেন এবং বলেন, ‘তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও। কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে, তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, যখন তারা তাই করেছে এবং তাদের পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে।’ (আবু দাউদ, হাদিস : ১৬৯৮)
তিন. সম্পদ ও প্রতিপত্তির লোভ : লোভ-লালসা মানুষকে বেপরোয়ারা করে তোলে, আর তা মানুষকে আল্লাহর বিধান অমান্য করে পাপাচারে মত্ত করে তোলে, ফলে মানুষ নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কাব ইবনে মালিক আল-আনসারি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তা যতটুকু না ক্ষতিসাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতিসাধন করে তার ধর্মের।’ (তিরমিজি, হাদিস : ২৩৭৬)
চার. দুনিয়াকে প্রাধান্য দেওয়া : দুনিয়ার প্রতি আসক্তিও মানুষের বড় শত্রু। যারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, মহান আল্লাহ তাদের মন থেকে প্রশান্তি তুলে নেবেন। তাদের জীবন থেকে বরকত তুলে নেবেন। ফলে সে দুনিয়া ও আখিরাত দুটোই হারাবে। আবান বিন উসমান থেকে বর্ণিত, জায়দ বিন সাবিত (রা.) দুপুরের সময় মারওয়ানের কাছ থেকে বের হয়ে এলে আমি ভাবলাম, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য এ সময় তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর কাছে আমাদের শ্রুত কতক হাদিস শোনার জন্য মারওয়ান আমাদের ডেকেছেন। আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন, দরিদ্রতা তার নিত্যসঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে, যতটুকু তার তাকদিরে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সব কিছু সুষ্ঠু করে দেবেন, তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪১০৫)
পাঁচ. শয়তানের কুমন্ত্রণা : মানুষের সবচেয়ে বড় শত্রুগুলোর একটি শয়তান, যা মানুষকে সব সময় বিভ্রান্ত করে। প্রতিটি মানুষের সঙ্গেই একটি করে শয়তান নিয়োজিত থাকে, যা মানুষকে সর্বদা পাপের প্রতি উৎসাহ দেয়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকের সঙ্গেই একটি শয়তান নির্ধারিত আছে। সাহাবারা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসুল, আপনার সঙ্গেও কি? তিনি বলেন, হ্যাঁ, আমার সঙ্গেও। তবে তার মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমি তার সম্পর্কে সম্পূর্ণরূপে নিরাপদ। এখন সে আমাকে কল্যাণকর বিষয় ছাড়া কখনো অন্য কিছুর নির্দেশ দেয় না।’ (মুসলিম, হাদিস : ৭০০১)
ছয়. দাম্ভিকতা : অহংকার, দাম্ভিকতা মানুষের ব্যক্তিত্বতে শেষ করে দেয়। তাকে সব মহলে নিন্দিত করে তোলে। মানুষের কাজে ঘৃণিত করে তোলে। মহান আল্লাহও দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। (সুরা : নাহাল, আয়াত : ২৩)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, জাহান্নাম ও জান্নাত বিতর্কে লিপ্ত হলো। জাহান্নাম বলল, অহংকারী ও পরাক্রমশালী স্বৈরাচারীরা আমার মধ্যে প্রবেশ করবে। বেহেশত বলল, দুর্বল ও নিঃস্বরাই আমার মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, তুই হলি আমার আজাব। যার থেকে ইচ্ছা আমি তোর মাধ্যমে প্রতিশোধ নেব। তিনি বেহেশতকে বলেন, তুমি আমার রহমত, যাকে ইচ্ছা আমি তোমার মাধ্যমে অনুগ্রহ করব। (আদাবুল মুফরাদ, হাদিস : ৫৯২)
সাত. গোপন পাপ : এটি নিরবে মানুষকে শেষ করে দেয়। এর পরিণাম ভয়াবহ। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যারা পাপ করে, অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে।’ (সুরা : আনআম, আয়াত : ১২০)
বিপিএল : ৭ দলের চূড়ান্ত তালিকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসরের যাত্রা আজ দুপুরে শুরু হবে। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় ফরচুন বরিশাল ও দূর্বার রাজশাহীর উদ্বোধনী ম‌্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ‌্যায় দ্বিতীয় ম‌্যাচে খেলবে ঢাকা ক‌্যাপিটালস ও রংপুর রাইডার্স।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা গত ২৩ ডিসেম্বর মিউফিক ফেস্টে হয়েছে। আজ ম‌্যাচের আগে সেভাবে বড় কোনো আয়োজন রাখেনি আয়োজকরা।
টুর্নামেন্টের অংশগ্রহণকারী ৭ দল অনেক আগে দল গুছিয়ে নিলেও শেষ মুহূর্তেও একাধিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। ঢাকা ক‌্যাপিটালস গতকাল আলাউদ্দিন বাবু ও জেসন রয়কে দলে নিয়েছে। এছাড়া সিলেট স্ট্রাইকার্স থেকে দলবদল করে চিটাগং কিংসে গিয়েছেন আরাফাত সানী। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিমকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। পেসার ইকবাল হোসেন ইমনকে লুফে নিয়েছে ফরচুন বরিশাল।
শেষ পর্যন্ত কেমন হলো ৭ দলের স্কোয়াড। এক নজরে তা দেখে নেয়া যাক,
ফরচুন বরিশাল স্কোয়াড
দেশি ক্রিকেটার: তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাওহীদ হৃদয়, ইবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন, রিপন মন্ডল, আরিফুল ইসলাম, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, প্রিতম কুমার, ইকবাল হোসেন ইমন
বিদেশি ক্রিকেটার: ডেভিড মালান (ইংল্যান্ড), মোহাম্মদ নবী (আফগানিস্তান), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), জাহান্দাদ খান (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইমরান (পাকিস্তান), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)
সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড
দেশি ক্রিকেটার: আরিফুল হক (অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান, জাকের আলি, রনি তালুকদার, আল আমিন হোসেন, রুয়েল মিয়া, নিহাদউজ্জামান, নাহিদুল ইসলাম, মেহেদি হাসান সোহাগ, টিপু সুলতান, জাওয়াদ আবরার।
বিদেশি ক্রিকেটার: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মানজি (স্কটল্যান্ড), রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান), রিস টপলি (ইংল্যান্ড), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র), জন-রাস জাগেসার (ওয়েস্ট ইন্ডিজ)
রংপুর রাইডার্স স্কোয়াড
দেশি ক্রিকেটার: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, ইরফান শুক্কুর, তৌফিক খান, আজিজুল হাকিম তামিম।
বিদেশি ক্রিকেটার: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), সেদিকউল্লাহ আটাল (আফগানিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), কার্টিস ক্যাম্পার (আয়ারল্যান্ড), স্টিভেন টেলর (যুক্তরাষ্ট্র), আকিফ জাভেদ (পাকিস্তান)।
খুলনা টাইগার্স স্কোয়াড
দেশি ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, হাসান মাহমুদ, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার, রুবেল হোসেন।
বিদেশি ক্রিকেটার: লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), দারভিশ রাসুলি (আফগানিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান)।
ঢাকা ক্যাপিটালস স্কোয়াড
দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, রহমতউল্লাহ আলি, মেহেদি হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান, আলাউদ্দিন বাবু।
বিদেশি ক্রিকেটার: থিসারা পেরেরা (অধিনায়ক, শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিভেন এসকেনাজি (ইংল্যান্ড), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জাহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনাওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফারমানউল্লাহ শাফি (আফগানিস্তান), জেপি কোটজে (নামিবিয়া), শুভাম সুভাস রাঞ্জানা (যুক্তরাষ্ট্র), জেসন রয় (ইংল্যান্ড)
চিটাগং কিংস স্কোয়াড
দেশি ক্রিকেটার: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল জাভেদ, শেখ পারভেজ রহমান, মার্শাল আইয়ুব, নাবিল সামাদ, ইফরান হোসেন
বিদেশি ক্রিকেটার: মইন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কনেল (অস্ট্রেলিয়া), খাওয়াজা নাফে (পাকিস্তান), লাহিরু মিলান্থা (যুক্তরাষ্ট্র), জুবাইরউল্লাহ আকবারি (আফগানিস্তান), হুসাইন তালাত (পাকিস্তান), আলি রাজা (পাকিস্তান)।
দুর্বার রাজশাহী স্কোয়াড
দেশি ক্রিকেটার: এনামুল হক (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), জিসান আলম, আকবর আলী, সানজামুল ইসলাম, ইয়াসির আলি, সাব্বির হোসেন, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, এসএম মেহেরব হাসান, মিজানুর রহমান
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ হারিস (পাকিস্তান), আরাফাত মিনহাজ (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা), সালমান মির্জা (পাকিস্তান)।
শেখ হাসিনার বিচার চাইলেন শহীদ ছাত্রজনতার পরিবারের সদস্যরা
রাজধানীর উত্তরায় জুলাই আন্দোলনে শহীদ ছাত্রজনতার পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) উত্তরার আজমপুর শহীদ মুগ্ধ মঞ্চে জাতীয় বিপ্লবী পরিষদ, ছত্রিশের সাহসিনী ও গ্লোবাল নলেজ ফাউন্ডেশন আয়োজিত এক সম্মেলনে তারা এই দাবি জানান।
সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সরকার শহীদদের ভুলে গেছে। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কেউ যোগাযোগ রাখছে না। শহীদদের হত্যায় জড়িত পুলিশকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং অন্যান্য আসামিরাও ধরাছোঁয়ার বাইরে।
শহীদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার বলেন, ‘আমি আমার মেয়েকে মিছিলে যেতে দেইনি। তাকে সারাক্ষণ বাসায় রেখেছি। কিন্তু বাসায় থেকেও মেয়েকে বাঁচাতে পারিনি। … কোথাও পুলিশ দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না। তারা আমার মেয়েকে কতটা কষ্ট দিয়ে মেরেছে!’
শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা জীবনের পরোয়া করেনি। … গুলি খাওয়া ছেলের লাশ বাবা-মার সামনে কেমন তা একমাত্র শহীদ পরিবাররাই জানে। … অথচ এই অবস্থায় আমাকে হুমকি দেওয়া হয়েছিল।’ তিনি খুনীদের বিচার এবং শেখ হাসিনার ফাঁসির দাবি জানান।
শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম বলেন, ‘আমার জাবিরকে কি কেউ ফিরিয়ে দিতে পারবেন? … আমার জাবিরের হত্যার বিচার চাই।’ তার স্বামী কবির হোসেন বলেন, ‘দুই হাজার ছাত্রজনতা যদি শহীদ হয় তাহলে দুই হাজার পুলিশ খুনি।’
শহীদ সিফাত হাসানের বাবা বলেন, ‘আমাদের যে দুই হাজার ছেলেমেয়ে নিহত ও ৩০ হাজার আহত হলো এর বিচার আর হবে কিনা আমি জানি না। এই সরকার টাকা দিয়ে আমাদের সন্তানদের ঘাটতি পূরণ করতে পারবে না।’
শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান জুলাই আন্দোলনকে যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন, ‘কোনো গণতান্ত্রিক সরকার যৌক্তিক আন্দোলনে গুলি চালাতে পারে তা বিশ্বাসযোগ্য না।’
শহীদ মোহাম্মদ সাইদুল ইসলাম ইয়াসিনের মা ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা তার ছেলে হত্যার অভিযোগ করেন।
সম্মেলনে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা, শহীদ জাহিদুজ্জামান তানভীরের বোন, শহীদ শাফিক উদ্দীন আহনাফের মা, শহীদ রিদোয়ান শরীফ রিয়াদের বোন, শহীদ রায়হানের বোন, শহীদ সাইফ আরাফাত শরীফের বোন, শহীদ শাহাদাত হোসেন শাওনের বাবা, শহীদ ইমাম হাসানের ভাই সহ আরও অনেক শহীদ পরিবারের সদস্য বক্তব্য রাখেন।
গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাবেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরী এস ইসলাম, জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে জুলাই বিপ্লবের সকল শহীদ পরিবারকে যথাযথ মর্যাদা ও আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা, উত্তরায় শহীদ স্মৃতি পাবলিক লাইব্রেরী ও শিশু একাডেমি প্রতিষ্ঠা, আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য আন্তর্জাতিক মানের মানসিক সহায়তা প্রদান এবং জুলাই বিপ্লবের ইতিহাসে নারী ও শিশুদের অবদান তুলে ধরার দাবি জানানো হয়।
ভারতে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ করল বিটিআরসি
দেশের আইন ও বিধিমালা মেনে ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের আঞ্চলিক সহযোগিতার বলয়ে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। আর সে কারণেই নীতিমালায় কোনো সুযোগ না থাকায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
দেশের দুই ইন্টারন্যাশনাল টেলিস্ট্রেরিয়াল ক্যাবল (আইটিসি) কোম্পানি সামিট কমিউনিকেশনস ও ফাইবার এট হোম ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেলের সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের সময় অনুমোদনের প্রক্রিয়ায় থাকা অবস্থায় শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি।
এর কারণ হিসেবে বিটিআরসি বলছে, এখানে অন্য কোনও ইস্যু নেই। কেবলমাত্র নীতিমালয় ট্রানজিট দেয়ার বিধান নেই।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, বাইরের যেকোনো জায়গা থেকে যদি একটা ডেটা আসে, তা আমাদের এখানে ল্যান্ড করার কথা, সেখান থেকে রিসেল করার অনুমতি আছে আমাদের। ট্রানজিট দেয়ার বিষয়টি নীতিমালায় নেই। আমাদের কাছে প্রস্তাব এলেও নীতিমালায় না থাকায় আমরা এ বিষয়ে অনুমোদন দিই নাই।
সরকরারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, ট্রানজিট দেয়া হলে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে। বিটিআরসির সিদ্ধান্তের ফলে ভারতের সাত রাজ্যে বাংলাদেশের ব্যান্ডউইথ রফতানির দ্বার প্রসারিত হবে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, গুগল-ফেসবুক কিন্তু কলকাতায় হাব করেছে। সেখান থেকে আইটিসির মাধ্যমে আমরা ব্যান্ডউইথ নিয়ে আসতেছি। ঠিক তারাও আমাদের কাছ থেকে আইটিসির মাধ্যমে ব্যান্ডউইথ আমদানি করুক। আমি কিন্তু ট্রানজিটের পক্ষে না। কারণ, তারা তো আমাকে ট্রানজিট দিচ্ছে না।
নীতিমালায় অন্তর্ভুক্ত না হলে নতুন করে প্রস্তাব এলেও তা বিবেচনার সুযোগ নেই । স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে, এমন অভিমত বিটিআরসির।
এমদাদ উল বারী বলেন, ট্রানজিট দেয়ার মতো প্রক্রিয়াটি নির্দিষ্ট দুই-একটা লাইসেন্সধারীকে এটা সুবিধা দেয়। যেটা আবার সুস্থ প্রতিযোগিতার জন্য উপযোগী নয়। আমরা ব্যবসার স্থায়িত্ব দেখবো। আমরা আঞ্চলিক সহযোগিতার কথা বলবো, কিন্তু সেটা পারস্পরিক ভিত্তিতে হতে হবে। তাই ব্যবসার স্থায়িত্ব থাকলে, পারস্পরিক ভিত্তিতে হলে তা আমরা করতে পারি। আর অন্য কোনো কারণ হলে সরকার যেভাবে বলবে আমরা সেভাবে করবো।
প্রযুক্তিবিদরা মনে করছেন, ট্রানজিট দেয়ার প্রস্তাব নাকচ হওয়ায় গুগল ও মেটার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে এজড পপ ও ডেটা সেন্টার স্থা্পনে আগ্রহী হবে।
সেনাবাহিনী নিয়ে ভারতের পত্রিকার মিথ্যা প্রতিবেদন, আইএসপিআরের প্রতিবাদ
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ‘উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সেনাবাহিনী। আজ শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এই প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে।
গত ২৭ ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এই ফটো স্টোরিটি প্রকাশ করা হয়।
আইএসপিআরের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারি, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণসহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে।
উল্লেখ্য যে, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে। সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতাপ্রসূত মতামত অনভিপ্রেত, অযাচিত ও আপত্তিকর।
সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে, উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)–এর কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি। এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
সচিবালয়ে অগ্নিকাণ্ড বিপ্লববিরোধী ষড়যন্ত্র : বিপ্লবী ছাত্র পরিষদ
সংগঠনটির দাবি, নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের সহযোগিতা ছাড়া সচিবালয়ে ১০ ঘণ্টা ধরে আগুন জ্বলা সম্ভব নয়। তাই দায়িত্বপ্রাপ্ত সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।
বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই সচিবালয়কে লক্ষ্য করে একের পর এক অস্থিরতার জন্ম দেওয়া হয়েছিল। এক পর্যায়ে আনসার বিদ্রোহের নামে সচিবালয় দখল করা হলে বিপ্লবী ছাত্ররা সচিবালয় রক্ষা করে। এরপর থেকে সচিবালয়কে দিন-রাত ২৪ ঘণ্টা সার্বিক কঠোর নিরাপত্তার আওতায় আনা হলে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়ে আসে। কিন্তু হঠাৎ করে প্রশাসন ক্যাডাররা আন্দোলনে নামার ঘোষণা দেওয়ার পর পরই বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে দুই ছাত্র উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কার্যালয় ভস্মীভূত হয়ে যায়। ফলে এটি সহজেই বোঝা যায় যে, গোটা সরকারের মধ্যে শুধু আগস্ট বিপ্লবের ভ্যানগার্ড ছাত্র প্রতিনিধিদেরই টার্গেট করা হয়েছে।
বিপ্লবী ছাত্র পরিষদ নেতৃদ্বয় বলেন, দুই ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয় টার্গেট করে অগ্নিসংযোগ করায় সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিযুক্ত সবাইকে বরখাস্ত করে তদন্তের আওতায় আনা অত্যাবশ্যক। তাহলে এটিও বের হয়ে আসবে যে, তারা কে বা কার নির্দেশে সচিবালয়ে নাশকতা প্রতিহত করেনি।
ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা আসিফ
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর উত্তরবঙ্গ সফরের কর্মসূচি স্থগিত করে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরে আসেন তিনি।
উপদেষ্টা বলেন, “স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।”
আগুনে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। ক্ষয়-ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।
বিপ্লবী হবার আহ্বান সারজিসের
প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর নিভেছে সচিবালয়ে লাগা আগুন। তবে পুড়ে গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।
এমন ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে সারজিস আলম চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল।
যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল।
রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই’।
সারজিস উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে মেনশন করে বলেন, ‘বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশে আপনাদের সাথে আছে’।
শিশুর কৃমি হলে কী করবেন
শিশুর খাদ্যে অরুচি, পাতলা পায়খানা, বমি বমি ভাব, পায়খানার রাস্তায় চুলকানি হলে বুঝতে হবে তার কৃমি হয়েছে। কৃমি সব বয়সি মানুষেরই হয়ে থাকে। শিশুদের কৃমি হলে তারা তা বুঝে না, প্রকাশও করতে পারে না।
বিভিন্ন প্রকার কৃমির মধ্যে গোলকৃমি, ফিতা কৃমি ও গুঁড়া কৃমির প্রাদুর্ভাব বেশি দেখা যায়। কখনও কখনও গোলকৃমি শিশুর নাক-মুখ দিয়েও বেরিয়ে আসে।
এটি শিশুর শ্বাসনালিতেও প্রবেশ করতে পারে। এছাড়া এটি শিশুর অন্ত্রে বা পিত্তনালিতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ফিতা কৃমি শিশুর অন্ত্রে লেগে থেকে রক্তপাত ঘটায়। এতে শিশু ধীরে ধীরে রক্তশূন্য হয়ে পড়ে। পায়খানার রাস্তায় চুলকানির জন্য গুঁড়া কৃমি দায়ী।
কৃমির কারণে শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়। কৃমি অন্ত্রে রক্তপাত ঘটিয়ে একদিকে শিশুকে রক্তশূন্য করে আবার অন্ত্রে পুষ্টি উপাদানের পরিপাক ও শোষণে বাধার সৃষ্টি করে ডায়রিয়া ঘটায়।
এভাবে দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলে শিশুর খাদ্যে অরুচি হয় এবং সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থা, অপরিষ্কার ঘরবাড়ি, দূষিত পানির ব্যবহার, টয়লেট শেষে ভালোভাবে হাত না ধোয়া, খাবার তৈরি বা খাওয়ার আগে হাত পরিষ্কার না করা, হাতের নখ বড় রাখা, দাঁত দিয়ে নখ কাটা ইত্যাদির মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়।
চিকিৎসা
কৃমির চিকিৎসায় সাধারণত Albendayole বা Mebendayole অথবা Pyrental pamoate দেওয়া হয়। আমাদের দেশে বছরে দু’বার জাতীয় টিকা দিবস পোলিও টিকার পাশাপাশি এক বছর থেকে পাঁচ বছরের শিশুদের কৃমিনাশক ওষুধ (Albendyaole) খাওয়ানো হয়।
প্রতিরোধ
* গৃহস্থালির কাজে নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে।
* স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
* খাবারের আগে বা টয়লেটের পরে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
* শিশুদের হাতের নখ বড় রাখা যাবে না এবং দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস পরিহার করতে হবে।
* সময়মতো কৃমিনাশক ওষুধ গ্রহণ করতে হবে।
* মানুষের অপরিশোধিত মল জমির সার হিসেবে ব্যবহার করা যাবে না।
জীবনঘাতক কবিরা গোনাহ
কবিরা গোনাহ হলো ঐ সকল বড় বড় পাপকর্ম যেসব গুনাহর ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে।
যেসব গুনাহর ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত দন্ড প্রয়োগের কথা রয়েছে। মোটকথা যে সকল কাজে আল্লাহ তায়ালা রাগ করেন সেগুলো কবিরা গুনাহ। মহান আল্লাহ বলেন- ‘যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গোনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো; তবে আমি তোমাদের (ছোট) গুনাহসমূহ ক্ষমা করে দিব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো।’ [সূরা নিসা : ৩১]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- ‘পাঁচ ওয়াক্ত নামায, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান এতদুভয়ের মাঝে সংগঠিত সমস্ত পাপরাশীর জন্য কাফফারা স্বরূপ যদি কবীরা গোনাহসমূহ থেকে বেঁচে থাকা যায়।’ [মুসলিম শরীফ]
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, কবিরা গোনাহ বা মহাপাপ গণনা করলে সত্তরটি পযন্ত হয়। [ইমাম তাবারি. আল্লামা শামসুদ্দিন জাহাবি রাহ. গোনাহে কাবায়েরে বলেন, কবিরা গুনাহ বা মহাপাপ গণনা করলে অনেক পাওয়া যায়। আল্লামা ইবনে তাইমিয়া রহ. বলেন, কবিরা গোনাহ বা মহাপাপ এমন সব অপরাধ, যা করার কারণে পৃথিবীর আদালতে শাস্তির বিধান রয়েছে অথবা পরকালের বিচারে আছে শাস্তির হুঁশিয়ারি। কবিরা গোনাহ তওবা ছাড়া মাফ হয় না।
মানুষের হক থাকলে সেটাও মিটাতে হবে, তওবাও করতে হবে। যে সকল কাজে আল্লাহ তায়ালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফেরেশতারা লানত দেন। যে কাজের ব্যাপারে বলা হয়েছে, যে এমনটি করবে সে মুসলমানদের দলভুক্ত নয় কিংবা যে কাজের ব্যাপারে আল্লাহ ও রাসূলের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেয়া হয়েছে। যে কাজে দীন নাই, ঈমান নাই ইত্যাদি বলা হয়েছে। যে ব্যাপারে বলা হয়েছে এটি মুনাফিকের আলামত বা মুনাফিকের কাজ। অথবা যে কাজকে আল্লাহ তায়ালার সাথে যুদ্ধ ঘোষণা করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
কবিরা গোনাহর তালিকা-
মহান আল্লাহর তায়ালার সাথে শিরক করা। নামায পরিত্যাগ কর। পিতা-মাতার অবাধ্য হওয়া। অন্যায়ভাবে মানুষ হত্যা করা। পিতা-মাতাকে অভিসম্পাত করা। যাদু-টোনা করা। এতীমের সম্পদ আত্মসাৎ করা। জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন করা। সতী-সাধ্বী মুমিন নারীর প্রতি অপবাদ দেয়া। ফরয রোযা না রাখা।
যাকাত আদায় না করা। ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা। যাদুর বৈধতায় বিশ্বাস করা। প্রতিবেশিকে কষ্ট দেয়া। অহংকার করা। চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে। একজনের কথা আরেকজনের নিকট লাগোনো। আত্মহত্যা করা। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা। উপকার করে খোটা দান করা।
মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা। মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা। জুয়া খেলা। তকদীর অস্বীকার করা। অদৃশ্যের খবর জানার দাবী করা। গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া। পেশাব থেকে পবিত্র না থাকা। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা। মিথ্যা স্বপ্ন বর্ণনা করা। মিথ্যা কথা বলা। মিথ্যা কসম খাওয়া। মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা। জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া। সমকামিতায় লিপ্ত হওয়া।
মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা। হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা। যার জন্যে হিল্লা করা হয়। মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা। মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা। মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা। মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া।
খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো। কোন অপরাধীকে আশ্রয় দান করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা। ওজনে কম দেয়া। ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা। ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা। জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা। গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা।
দাঁত চিকন করা। সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মন্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা। অতিরিক্ত চুল সংযোগ করা। পুরুষের নারী বেশ ধারণ করা। নারীর পুরুষ বেশ ধারণ করা। বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো। কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা। পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা। মুসলিম শাসকের সাথে কৃত বাইআত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা। ডাকাতি করা। চুরি করা।
সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা। ঘুষ লেন-দেন করা। গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা। স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা। জুলুম-অত্যাচার করা। অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা। প্রতারণা বা ঠগবাজী করা। রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা।
স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা। পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা। সাহাবীদের গালি দেয়া। নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা। মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন। ভ্রান্ত মতবাদ জাহেলী রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহবান করা।
পবিত্র মক্কা ও মদীনায় কোন অপকর্ম বা দুষ্কৃতি করা। কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া। আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা। বিনা প্রয়োজনে তালাক চাওয়া। যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট স্বামীর অবাধ্য হওয়া। স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা। স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা। স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা।
বেশি বেশি অভিশাপ দেয়া। বিশ্বাস ঘাতকতা করা। অঙ্গীকার পূরণ না করা। আমানতের খিয়ানত করা। প্রতিবেশীকে কষ্ট দেয়া। ঋণ পরিশোধ না করা। বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না। তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো। পরীক্ষায় নকল করা। ভেজাল পণ্য বিক্রয় করা। ইচ্ছাকৃত-ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা। আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার-ফয়সালা করা। নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা।
সচিবালয়ে আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হবে
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা।
তিনি বলেন– সচিবালয়ে কেন, কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করা হবে। শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া, আগুনের ঘটনায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তাও খতিয়ে দেখা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই ঘটনার তদন্তে একাধিক কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটিই আগুনের প্রকৃত কারণ উদঘাটন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হয় ফায়ার সার্ভিসের এক কর্মী। পরে তার মৃত্যু হয়। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন।
পেয়ারা যত পুষ্টিগুণ
সব মৌসুমে যেসব ফল পাওয়া যায় তারমধ্যে পেয়ারা অন্যতম। পেয়ারা যেমন খেতে সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণও রয়েছে। আবার পেয়ারায় গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই কম হওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা বাড়ে না। এছাড়া হৃদরোগীদের জন্যও ভালো পেয়ারা। ওজন নিয়ন্ত্রণে ভালো কাজ করে পেয়ারা। পেয়রার গুণাবলী চলুন জেনে নেওয়া যাক।
ওজন কমাতে:
ওজন কমানোর কথা আসলে অন্য সব ফলকে টেক্কা দিতে পারে পেয়ারা। পেয়ারায় আছে প্রোটিন এবং প্রচুর পরিমাণে ফাইবার৷ এই দুই উপাদানই পরিপাক হতে অনেক সময় লাগে৷ ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে এবং সহজে ক্ষুধাও লাগে না। পেয়ারার ফাইবার নিয়ন্ত্রণ করে মেটাবলিজম৷ বেশি পাকা না এমন পেয়ারায় প্রাকৃতিক চিনির পরিমাণ আপেল,কমলালেবু, আঙুরের তুলনায় কম।
পেয়ারা খেলে আপনার দৈনিক ফাইবার-প্রয়োজনের ১২ শতাংশ পর্যন্ত সম্পূর্ণ হয়। এছাড়া পেটের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে সাহায্য করে পেয়ারা। কোষ্ঠকাঠিন্য দূর করতেও পেয়ারা কার্যকর৷ পরিপাক ক্রিয়া সুস্থ হলে তার প্রভাব পড়ে ওজন নিয়ন্ত্রণেও৷
১০০ গ্রাম পেয়ারায় ক্যালোরির পরিমাণ মাত্র ৫২। তাই পেয়ারাকে বলা হয় ‘নেগেটিভ ক্যালরি ফুড’৷ তার থেকেও গুরুত্বপূর্ণ হল, পেয়ারায় যে পরিমাণ ক্যালরি আছে, তার থেকে বেশি ক্যালরি ঝরিয়ে ফেলে এই ফল৷তবে একটা বিষয় মনে রাখবেন যে, পাকা পেয়ারার চেয়ে কাঁচা পেয়ারা সবচেয়ে ‍উপকারী।
পেয়ারায় থাকা রস ডায়াবেটিস চিকিৎসায় অনেক কার্যকর। ত্বকের যত্নেও পেয়ারা অনেক উপকারী। পেয়ারায় প্রচুর ভিটামিন সি, লাইকোপেন ও অ্যান্টিঅক্সিড্যান্ট আছে৷ ফলে আমাদের ত্বকের জন্য উপকারী। অ্যান্টি–অক্সিডেন্ট, লাইকোপেন, ক্যানসার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল। পেয়ারায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
ইসলামে বর্ণনায় নারীর সঙ্গে কথা বলার শিষ্টাচার
মানুষ বাকশক্তিসম্পন্ন প্রাণী। মানুষকে কথা বলতেই হবে। এই কথা হতে পারে কোনো নর কিংবা নারীর সঙ্গে। প্রয়োজনে নারীর সঙ্গে কথা বলার অনুমতি দেয় ইসলাম। রাসুলুল্লাহ (সা.)-এর যুগে বহু নারী তাঁর সঙ্গে কথা বলেছেন। অনেক নারী সাহাবিয়া রাসুলুল্লাহ (সা.)-এর কাছে মাসআলা জিজ্ঞাসা করতেন। তিনি সেগুলোর ব্যাপারে ফতোয়া দিতেন। তাই এমন কাজে কোনো অসুবিধা নেই। তবে শর্তসাপেক্ষে ইসলাম নারীদের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে।
নারীদের সঙ্গে কথা বলার মূলনীতি বিষয়ে পবিত্র কোরআনে দুটি আয়াত নাজিল হয়েছে। এক. মহান আল্লাহ বলেন, ‘হে নবী-পত্নীরা, তোমরা অন্য নারীদের মতো নও; যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে পর-পুরুষের সঙ্গে এমনভাবে কথা বোলো না, যাতে অন্তরে যার ব্যাধি আছে, সে প্রলুব্ধ হয়। আর তোমরা ন্যায়সংগত কথা বলবে।’ (সুরা : আহজাব, আয়াত : ৩২)
দুই. অন্য আয়াতে এসেছে, ‘…তোমরা তাঁর পত্নীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার অন্তরাল থেকে চাইবে।’ (সুরা : আহজাব, আয়াত : ৫৩)
এই দুটি আয়াত ও বিভিন্ন হাদিসের আলোকে ইসলামিক স্কলাররা নারীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছেন। সেগুলো হলো—১. নির্জনে পর-নারীর সঙ্গে কথা বলবে না। ২. কথা বলার ক্ষেত্রে বৈধতার সীমারেখা অতিক্রম করবে না। ৩. অশ্লীল বা উত্তেজক কোনো কথা বলবে না। ৪. মোহগ্রস্ত করার লক্ষ্যে নরম স্বরে কথা বলবে না। ৫. নারী পূর্ণ পর্দার ভেতর থেকে কথা বলবে। ৬. প্রয়োজন-অতিরিক্ত কথা বলবে না। ৭. কাউকে আহত করে কোনো কথা বলবে না। ৮. ন্যায়সংগত ও উত্তম কথা বলবে।
যেকোনো মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। কেননা মানুষের প্রতিটি কথা রেকর্ড হয়। ইরশাদ হয়েছে, ‘সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা সংরক্ষণকারী উপস্থিত আছে।’ (সুরা কাফ, আয়াত : ১৮)
কণ্ঠস্বর নিচু করে কথা বলা ইসলামী শিষ্টাচার। ইরশাদ হয়েছে, ‘আর তুমি তোমার কণ্ঠস্বর নিচু করো; নিশ্চয়ই কণ্ঠস্বরের মধ্যে গর্দভের সুরই সবচেয়ে অপ্রীতিকর।’ (সুরা লোকমান, আয়াত : ১৯)।
যেকোনো মানুষের সঙ্গে সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা ইসলামের শিক্ষা। ইরশাদ হয়েছে, ‘…তোমরা মানুষের সঙ্গে সদালাপ করবে।’ (সুরা বাকারা, আয়াত : ৮৩)
কাউকে কটাক্ষ করা, উপহাস করা, কারো দিকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করা এবং মন্দ বিশেষণে কাউকে ভূষিত করা ইসলামে খুবই গর্হিত অপরাধ। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে উপহাস না করে। কেননা যাকে উপহাস করার হয়, সে উপহাসকারীর চেয়ে উত্তম হতে পারে। আর কোনো নারী যেন অন্য কোনো নারীকে উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হয়, সে উপহাসকারিণীর চেয়ে উত্তম হতে পারে। তোমরা একে অন্যের প্রতি দোষারোপ কোরো না এবং একে কাউকে মন্দ নামে ডেকো না; ঈমান আনার পর মন্দ নামে ডাকা অতি নিন্দনীয়। যারা তাওবা করে না তারাই জালিম।’ (সুরা হুজরাত, আয়াত : ১১)
গেরুয়া সন্ত্রাসী চন্দন থেকে যেভাবে চিন্ময়!
বাবা-মায়ের দেওয়া নাম চন্দন কুমার ধর। উগ্র ধর্মীয় সংগঠন ইসকনে যোগ দেওয়ার পর বনে যান চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ১৬ নম্বর করায়নগর এলাকার আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধর ও সন্ধ্যা রানী ধরের ছেলে তিনি।
বড় ভাই রঞ্জন কুমার ধর, মেজো ভাই অঞ্জন কুমার ধর ও বোন রুনা ধরের পরে জন্ম তার। ১৯৮৫ সালে চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসে ভিড়ের কারণে স্ট্রোক করে মারা যান আশুতোষ ধর।
ওইদিনই কক্সবাজারের ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে জন্মগ্রহণ করেন চিন্ময়। জন্মের সময় বাবার মৃত্যু হওয়ায় গ্রামের মানুষের কাছে অপয়া সন্তান হিসেবে পরিচিতি পায় চন্দন। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ১৯৯৮ সালে সাতকানিয়া থেকে চট্টগ্রামে পাড়ি জমান সপরিবারে।
বন্দর নগরীতে এসে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকা অবস্থায় হঠাৎ একদিন জানা গেল তিনি সন্ন্যাসী হয়েছেন। পরের গন্তব্য বিতর্কিত ইসকন। গেরুয়া বেশে উগ্র তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ইসকনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। খাতা-কলমে সংগঠনটির তিন নম্বর নেতা হলেও কার্যত ইসকনের পুরো নিয়ন্ত্রণ চলে যায় তারই হাতে।
বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত
জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার নীলনকশা আঁটে দিল্লি, যার অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করছেন এই ইসকন নেতা। ইসকনের বাইরে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করে মাঠে নামাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামের আরেকটি সংগঠন খুলে বসে চিন্ময়।
ইসকনের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে ১৭ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তথাকথিত এই জোটের আত্মপ্রকাশ ঘটে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা বলছে, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের পরিকল্পনায় ভারতপন্থি আরও কয়েকটি ছোটখাটো সংগঠনকে সঙ্গে নিয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটানো হয়, যার সমন্বয় করছেন ভারতে পালিয়ে থাকা পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
তাদের পরিকল্পনায় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানাতে সক্রিয় ছিলেন তথাকথিত ধর্মীয় গুরু চিন্ময় ওরফে চন্দন। সেই লক্ষ্যে সরকার পতনের পরপরই তিন মাসে অন্তত ১৫টি বড় সমাবেশ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে উসকে দেন তিনি। এসব সমাবেশের বেশির ভাগই অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জামালখান থেকে লালদীঘি পর্যন্ত মুহিবুল হাসান চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায়। গেরুয়া বেশে এসব সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানুষের ভিড়ে এসব কর্মসূচিতে বিভিন্ন ধরনের উসকানি দেওয়ার পাশাপাশি নাটক সাজিয়ে তিলকে তাল বানিয়ে সেগুলো ভিডিও করে পাঠিয়ে দেওয়া হয় ভারতের হিন্দুত্ববাদী মিডিয়ায়। দুই সাংবাদিক, এক ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক ও দুই অ্যাডভোকেটের নেতৃত্বে গঠিত একটি টিম এসব ভিডিও ধারণ ও পাঠানোর কাজে নিয়োজিত রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক বিপ্লব পার্থ ও পূরবী দাস, এডভোকেট শুভাশিস শর্মা , লীলা রাজ গৌর দাস ও ফ্রি ল্যান্সার ফটোগ্রাফার পরিচয়দানকারী গৌরাঙ্গ দাস।
ফ্যাসিবাদের পতনের পর মূলত সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোই তাদের মূল উদ্দেশ্য। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জহরলাল হাজারী ও নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার নুরুল আজিম রনি এই সাম্প্রদায়িক সহিংসতা বাধানোর মূল দায়িত্বে আছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করলে ইসকনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে পূরবী দাস বলেন, দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের কোনো বিষয়ে তিনি জানেন না। তার ব্যাপারে কোনো তথ্য পেলে ভালোভাবে তদন্ত করার অনুরোধ জানান তিনি। আর বিপ্লব পার্থ নিজেকে সাবেক ছাত্রদল নেতা ও বিএনপিপন্থি পেশাজীবী পরিষদের সক্রিয় নেতা বলে দাবি করেন। ইসকন কিংবা চিন্ময় দাসের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। তবে জনৈক সুমন চৌধুরী নামের এক ব্যক্তি ইসকনের ভিডিও ও ছবি বিভিন্ন জায়গায় পাঠাই বলে জানান তিনি।
ইসকনের মূল টার্গেট চট্টগ্রাম
১/১১-এর সেনাশাসকের সহযোগিতায় ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলের পর থেকেই মূলত ইসকনের কার্যক্রম বড় পরিসরে শুরু হয় বাংলাদেশে। কাজের সুবিধার্থে কয়েকটি পুরোনো মন্দিরের দখল নেওয়াসহ শুধু এই এলাকায় ১৪টি মন্দির প্রতিষ্ঠা করে ইসকন।
এসব মন্দির ইসকনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। ধর্ম প্রচারের নামে চলে সংখ্যালঘুদের মগজ ধোলাইয়ের কাজ। বিশেষ করে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্মরত হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তাদের টার্গেট করে চলে সদস্য সংগ্রহের কাজ। একটি গোয়েন্দা সংস্থা শুধু চট্টগ্রাম বন্দরেই ইসকনের ৫০ সদস্যের তালিকা সংগ্রহ করেছে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান জানান, সরকারি অফিসগুলোয় কোনো বিশেষ সংগঠনের প্রভাব বাড়ানোর মানে হলো যেকোনো পরিস্থিতিতে সরকারকে চাপে ফেলে নিজেদের স্বার্থ আদায় করে নেওয়ার একটি প্রক্রিয়া। তিনি জানান, ইসকনের তৎপরতা চট্টগ্রাম ও রংপুরকেন্দ্রিক।
বান্দরবানের সন্ত্রাসী সংগঠন কেএনএফের প্রধান নেতা নাথান বমও আশ্রয়-প্রশ্রয় ও অস্ত্র পাচ্ছে ভারত থেকে। চট্টগ্রাম ও বান্দরবানের নিয়ন্ত্রণ পেলে মিজোরামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে ভারতের। অন্যদিকে রংপুর নিয়ন্ত্রণে এলে চিকেন নেকের সঙ্গে তাদের যোগাযোগটা সহজ হয়।
মূলত এই টার্গেটেই মাঠে নেমেছে ইসকন। এই দুই জায়গায় বিপুল পরিমাণ জমিও কিনেছে সংগঠনটি, যা তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক।
তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভারতের এই পরিকল্পনা ভেস্তে গেছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। আর তাই প্ল্যান-বির অংশ হিসেবে টার্গেট করা হয়েছে চট্টগ্রামকে। কারণ চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র নওফেলের নির্বাচনী এলাকা ঘিরে অন্তত ৫৪ হাজার সনাতনী সম্প্রদায়ের মানুষের বাস, যাদের মধ্যে জামাল খান, বান্ডেল কলোনি, আন্দরকিল্লাহ, কোতোয়ালি এলাকায় রয়েছে ইসকনের শক্ত অবস্থান। সেজন্য সরকার পতনের পর তারা চট্টগ্রামকেই বেছে নেয় অস্থিরতা তৈরির কি-পয়েন্ট হিসেবে। গত দুর্গাপূজায় ইসলামি একটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের ডেকে নিয়ে মঞ্চে তুলে ইসলামি গান পরিবেশনের ঘটনাটিও ছিল ধুরন্ধর ইসকনের কূটচাল।
সীমান্তে হত্যায় ভারতকে সমর্থন
চিন্ময় দাশের কথিত সনাতন জাগরণী জোটের কর্মসূচিতে জাতীয় পতাকার অবমাননার পর বিএসএফের হাতে বাংলাদেশিদের খুন হওয়ার ঘটনায় ভারতের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সমালোচিত হন উগ্র এই ধর্মীয় নেতা চন্দন ধর ওরফে চিন্ময় দাশ। সম্প্রতি বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হওয়া নিয়ে তিনি বলেন, ‘সীমান্তে দুই হিন্দু মারা গেছে, এ জন্য মায়া-দরদ দেখাচ্ছে। ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো, আমি বলতে চাই, তারা কেন সীমান্তে গেছে? আগে ওটি খুঁজে নিন।’
চিন্ময়ের বিরুদ্ধে শিশুধর্ষণের অভিযোগ
ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে অন্তত ১০ শিশুকে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগ তোলা হয়েছে। নিপীড়নের শিকার শিশুরা সবাই হাটহাজারী পুন্ডরিকধাম মন্দিরের বাসিন্দা। এই মন্দিরেরই অধ্যক্ষ হিসেবে আছেন চিন্ময় দাস। বিভিন্ন কৌশলে রাতে শিশুদের নিজের ঘরে নিয়ে বলাৎকার করতেন চিন্ময়। ২০২৩ সালের সেপ্টেম্বরে চার শিশু চিন্ময় দাশের বিরুদ্ধে নিপীড়নের লিখিত অভিযোগ করেন ইসকন যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয়ে (সিপিটি)। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ওই বছরের ৬ অক্টোবর সিপিটি থেকে চিন্ময়কে ইসকনের নেতৃস্থানীয় পদে না রাখা, শিশু ও নারীদের সঙ্গে যোগাযোগে বিরত থাকাসহ পাঁচটি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা জারি করা হয়, যা এখনো বহাল রয়েছে।
চিন্ময়ের নির্দেশে হাজারীগলিতে সেনাসদস্যদের ওপর অ্যাসিড নিক্ষেপ
৬ নভেম্বর চট্টগ্রামের হাজারীগলিতে এক মুসলমান দোকান কর্মচারী ইসকনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। এরই জের ধরে ইসকনের সদস্যরা ওই দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। তারা চিন্ময়ের সঙ্গেও মুঠোফোনে আলোচনা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। কিন্তু ইসকন সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে। একপর্যায়ে কাচের বোতল ও অ্যাসিড ছুড়ে মারা হয় পুলিশ ও সেনাসদস্যদের ওপর। ইসকন সমর্থকদের ছোড়া এসিডে ঝলসে যান পাঁচ সেনা ও ৯ পুলিশ সদস্য।
চিন্ময়ের নির্দেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা
গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনে জড়িত ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ও ইসকন-সমর্থক আইনজীবী ও ক্লার্ক। ওই আইনজীবীকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল আক্রমণ চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে।
এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে গ্রেফতার করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করতে থাকেন ইসকন সমর্থকরা। এসময় নজিরবিহীনভাবে পুলিশের হ্যান্ডমাইক ছিনিয়ে নিয়ে প্রিজন ভ্যানের ভেতর থেকেই উসকানিমূলক বক্তব্য দেন চিন্ময়। এর পরপরই ইসকন সমর্থকরা আদালত এলাকায় তাণ্ডব চালায়। পুলিশ বাধা দিলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এসময় আদালত পাহাড়ের নিচে রঙ্গম কমিউনিটি সেন্টারের গলিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধাওয়া করে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশকে জানিয়েছে, চিন্ময় দাসের মুক্তির দাবিতে তার অনুসারীরা চট্টগ্রাম আদালত ভবনে সংঘর্ষে জড়ানো ও বিচারককে মারধর করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চরম ধৈর্যের পরিচয় দেওয়ায় আইনজীবীকে হত্যার মিশন নেওয়া হয়। আর এই পরিকল্পনা বাস্তবায়নের আর্থিক সহায়তা করেন হাজারীগলির কাটাপাহাড় এলাকার অরবিন্দ ধর বসু নামের এক ইসকন নেতা।
প্রশাসনে ইসকনের শক্তিশালী নেটওয়ার্ক
শিশুধর্ষণ, জমি দখল এমনকি সরাসরি আইনজীবী হত্যায় উসকানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ থাকলেও একটি মামলায়ও চিন্ময় দাসের নাম নেই। কারণ শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে প্রশাসনে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসকন। দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে ইসকনের সদস্যরা নেই। তাদের মাধ্যমেই দীর্ঘদিন ধরে ভারতে তথ্য পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এরই মধ্যে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তালিকা ধরে বিশেষ নজরে রেখেছেন তাদের। একটি সংস্থা থেকে ইসকন সদস্যদের একটি তালিকা পাওয়া গেছে। ওই তালিকায় রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণ পদ রায়, পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মহানগর যুবলীগের সহসভাপতি দেবশিষ পাল দেবু, চট্টগ্রাম বন্দরের সিবিএ নেতা আশীষ কান্তি মুহুরী, বন্দরের যান্ত্রিক বিভাগের কর্মকর্তা সঞ্চয় কুমার দে, বিশ্বজিৎ দেব, শজীব শর্মা, হৃদয় কুমার দাস (ছাত্রলীগের লায়ন্স সংঘের সাধারণ সম্পাদক), রতন কুমার দাস (চট্টগ্রাম বন্দর ব্যবসায়ী), সৌরভ শাহ (চট্টগ্রাম বন্দর ব্যবসায়ী), আশোক কুমার দাস (চট্টগ্রাম বন্দর ব্যবসায়ী), বন্দর কর্মকর্তা নয়ন মণি, হিমেল বড়ুয়া, সুমন দাস, অপূর্ব কুমার চক্রবর্তী, কিশোর কান্তি দাস ও পর্ণব দাস (বন্দর থানার ইসকনের সাধারণ সম্পাদক)।
চিন্ময়ের নির্দেশেই ভারতে গিয়ে রাষ্ট্রবিরোধী অপপ্রচারে নেমেছেন তার আইনজীবী
চিন্ময় দাসের আইনজীবীর নাম রবীন্দ্র ঘোষ। তার পরিবারের অন্য সদস্যরা ভারতে বসবাস করলেও তিনি বাংলাদেশেই থাকতেন। তবে বর্তমানে চিকিৎসা ভিসায় ভারতে অবস্থান করছেন। সেখানে বসেই চিন্ময়ের নির্দেশে পতিত শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন।
একটি গোয়েন্দা সংস্থা বলছে, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সঙ্গে যোগাযোগ ছিল রবীন্দ্র ঘোষের। এমন তথ্যের ভিত্তিতে তার ওপর নজরদারি শুরু করে বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থা। বিষয়টি বুঝতে পেরেই চিকিৎসার নামে ভারতে পালিয়ে যান তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ছেলের ফ্ল্যাটে অবস্থান করছেন রবীন্দ্র ঘোষ। ১৬ ও ১৭ ডিসেম্বর দিনভর ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সপরিবারে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উসকানি দেন।
১৮ ডিসেম্বর সাবেক বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং এবং সনাতনী কথিত ধর্মগুরু মুসলমানবিদ্বেষী কার্তিক মহারাজ তার সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে তথ্য রয়েছে বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। তিনি মূলত চিকিৎসার জন্য ভারতে থাকলেও তার ভিসার মেয়াদ রয়েছে ২০২৯ সাল পর্যন্ত। বাংলাদেশ হাইকমিশন বা সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
চিন্ময়ের পরিবারের কে কোথায়
চিন্ময় কৃষ্ণ দাশ ইসকন সদস্য হওয়ার পর তার মা সন্ধ্যা রানী ধরকে অনেকটা জোর করেই ইসকন সদস্য বানান চিন্ময়। বর্তমানে তিনি চিন্ময়ের সঙ্গে হাটহাজারী পুণ্ডরিখধামে থাকেন। তার বড় ভাই রঞ্জন ধর সাতকানিয়া কাঞ্চনা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। মেজো ভাই অঞ্জন ধর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। বড় বোন অরুণা ধর গৃহিণী।
চিন্ময়কে বহিষ্কারের নাটক ইসকনের
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার দিল্লিতে পলায়নের পর সংখ্যালঘু নির্যাতনের ভুয়া দাবি তুলে একের পর এক কর্মসূচির নামে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করে সমালোচিত হন চিন্ময়। তীব্র সমালোচনার মুখে গত ৯ নভেম্বর ঢাকার স্বামীবাগের ইসকন আশ্রমে সংবাদ সম্মেলন করে সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাশ দাবি করেন, চার মাস আগে অর্থাৎ গত জুলাই মাসেই নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু সংখ্যালঘু নেতারা মনে করেন, বাংলাদেশে ইসকনের হাজার কোটি টাকার বিনিয়োগের সুরক্ষা ও পাবলিক সেন্টিমেন্টের কারণেই এমন নাটক মঞ্চস্থ করেছে ইসকন। কারণ যে তারিখে চিন্ময়কে বহিষ্কারের গল্প শোনানো হচ্ছে, তারপর একাধিকবার ইসকন-নিয়ন্ত্রিত মন্দিরে বসে কথিত সনাতনী জাগরণী জোটের কর্মসূচি পালন করেছে চিন্ময়।
ইসকনের বক্তব্য
চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে বন্দি থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকার করে এই প্রতিবেদককে বলেন, ‘চিন্ময়ের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গেও ইসকনের কোনো সম্পর্ক নেই। চারু চন্দ্র আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’
জুলাই বিপ্লবের কাহিনি-গ্রাফিতি শিক্ষা কারিকুলামে
জুলাই বিপ্লবের পর শিক্ষা কারিকুলামের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বিষয়বস্তুও বদলে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বছরের পঞ্চম থেকে অষ্টম, নবম-দশম শ্রেণির বাংলা ও ইংরেজি সাহিত্যবিষয়ক পাঠ্যবইয়ে মহান মুক্তিযুদ্ধে মওলানা ভাসানী, তাজউদ্দিন আহমদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জেনারেল ওসমানীর অবদানের কথা ছাড়াও নতুন করে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের বিষয়বস্তু ও গ্রাফিতি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান বলেন, ‘আমাদের জাতি গঠনে অনেকের অবদান ছিল, বিগত দিনে তা অস্বীকার করে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার অধিকার থেকে বঞ্চিত করা হয়। ফলে বিপ্লবের পর সরকার সবার অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দিচ্ছে। কারিকুলামে মহান মুক্তিযুদ্ধে মওলানা ভাসানী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমদ ও জেনারেল ওসমানীর অবদানের কথা, তা পাঠ্যপুস্তকে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত ‘জাতির পিতা’ শব্দটি বাদ দেওয়া হলেও শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বহাল আছে। একইভাবে বিশেষ দলের প্রচারমূলক অংশগুলো এবং শেখ হাসিনাসহ কিছু গ্রাফিতি বাদ দিয়ে সেখানে জুলাই বিপ্লবের গ্রাফিতি যুক্ত করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির সদস্য প্রফেসর ড. রিয়াদ চৌধুরীর বলেন, বিগত সময়ে একজনকে জাতির ‘দেবতা’ বানানো এবং বিশেষ দলের নীতি-আদর্শ প্রচারের লক্ষ্যে যে ধরনের কারিকুলাম ও পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছিল তাতে জাতির বিশাল ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। ফলে ৫ আগস্ট বিপ্লবের পর কারিকুলাম ও পাঠ্যপুস্তক পরিবর্ধন-পরিমার্জন করা সময়ের দাবি ছিল, আর সেটাই করা হচ্ছে।
শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের সঙ্গে সরাসরি যুক্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির কর্মকর্তারা জানান, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে সাতটি গদ্য ও চারটি কবিতা বাদ দেওয়া হয়েছে।
আর নতুন করে যুক্ত হয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর লেখা একটি সংকলিত গদ্যসহ মোট দুটি গদ্য। এ ছাড়া একটি উপন্যাস বাদ দিয়ে আরেকটি উপন্যাস যুক্ত করা হয়েছে। একই শ্রেণির ইংরেজি বই থেকে একটি অধ্যায় বাদ দেওয়া হচ্ছে। সেই বইয়ে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে লেখাসহ মোট নতুন তিনটি অধ্যায় যুক্ত হচ্ছে।
নবম-দশম শ্রেণির পাশাপাশি, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়েও বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজন-বিয়োজন হচ্ছে। যেখানে নতুন করে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। তাই আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে এসব পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা।
এনসিটিবর তথ্য মতে, চলতি বছর নাগাদ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণিতেই তা চালুর কথা ছিল; কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে মন্দের ভালো হিসেবে ২০১২ সালে প্রণয়ন করা পুরোনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করে কিছু সংযোজন-বিয়োজন করে ছাপানোর উপযোগী করা হয়েছে। পাঠ্যবই পরিমার্জনের জন্য ৪১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করছেন। তারা সব কাজ সম্পন্ন করে এনসিটিবির হাতে সরবরাহ করার পর তা এখন মুদ্রণশেষে বিতরণ পর্যায়ে পৌঁছেছে।
পরিমার্জিত পাঠ্যপুস্তকে সুনির্দিষ্টভাবে যেসব বিষয় বাদ ও যুক্ত হচ্ছে
এনসিটিবি পাঠ্যপুস্তক মুদ্রণের সঙ্গে সরাসরি জড়িত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির সদস্য প্রফেসর ড. রিয়াদ চৌধুরীর বলেন, যদিও কনটেন্ট সংশোধন-পরিমার্জনের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু মুদ্রণ ও বিতরণে সঙ্গে জড়িত থাকায় যতটুকু জেনেছি তাতে- নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য নামের পাঠ্যবইয়ে জহির রায়হানের ‘একুশের গল্প’ এবং জুলাই বিপ্লবের ওপর লেখা ‘আমাদের নতুন গৌরবগাঁথা’ নামে একটি সংকলিত গদ্য যুক্ত করা হচ্ছে।
তবে এরই মধ্যে বইয়ে থাকা জহির রায়হানের ‘বাঁধ’ গদ্যসহ মোট সাতটি গদ্য বাদ যাচ্ছে। বাদ দেওয়া বাকি ছয়টি গদ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনাপাওনা’, মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’, কবীর চৌধুরীর ‘পয়লা বৈশাখ’, সেলিনা হোসেনের ‘রক্তে ভেজা একুশ’, হুমায়ূন আহমেদের ‘নিয়তি’ এবং ড. মুহম্মদ জাফর ইকবালের ‘তথ্যপ্রযুক্তি’। অবশ্য একই পাঠ্যবইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘লাইব্রেরি’ গদ্য দুটি আগের মতোই রাখা হয়েছে।
এ ছাড়া মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’ গদ্যটি বাদ গেলেও তার লেখা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ গল্পটি রয়েছে। আর হুমায়ূন আহমেদের ‘নিয়তি’ গদ্য বাদ দেওয়া হলেও তার উপন্যাস ‘১৯৭১’ যুক্ত করা হচ্ছে পাঠ্যবইয়ে। বাদ দেওয়া হচ্ছে সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া’ উপন্যাসটি।
অন্যদিকে চারটি কবিতা বাদ দেওয়া হচ্ছে। অবশ্য নতুন কবিতা যুক্ত করা হচ্ছে না। যে চারটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’, সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ এবং কামাল চৌধুরীর ‘সাহসী জননী বাংলা’। কাজী নজরুল ইসলামের অপর দুটি কবিতা ‘মানুষ’ ও ‘উমর ফারুক’ রাখা হচ্ছে।
নবম-দশম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ নামের ইংরেজি বইয়ে একটি অধ্যায় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেটি হলো ইউনিট ওয়ান হিসেবে থাকা ‘ফাদার অব দ্য নেশন’। অন্যদিকে ‘সেন্স অব সেলফ’, ‘লোনলিনেস’ এবং ‘গ্রাফিতি (জুলাই বিপ্লবের ওপর লেখা)’ নামে নতুন তিনটি অধ্যায় যুক্ত হচ্ছে। এভাবে পঞ্চম থেকে নবম-দশম শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়ে কিছু প্রবন্ধ বা গদ্য ও কবিতা পাঠ্য হিসেবে সংযোজন ও বিয়োজন হচ্ছে।
এ ছাড়া এত দিন ধরে চলা পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ যাচ্ছে। একই সঙ্গে ইতিহাসনির্ভর বিষয়েও অনেক পরিবর্তন আনা হচ্ছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান আমার দেশকে বলেন, দশম শ্রেণি পর্যন্ত ইতিহাসবিষয়ক পাঠ্যপুস্তকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত বিষয়বস্তু স্থান পেয়েছে। তাই জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু সাহিত্যের ধাঁচে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত করা হচ্ছে। আর পাঠ্যবইয়ে দলীয় প্রচার-প্রোপাগান্ডার বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। অধ্যাপক রিয়াজুল হাসান আরও বলেন, সরকারে যারাই থাকুক না কেন, জাতীয় পাঠ্যপুস্তককে দলীয় প্রচারণার মাধ্যম বানানো থেকে সবাইকে বিরত থাকা জরুরি। কেননা, এর ফলে নতুন প্রজন্ম জাতির সঠিক ইতিহাস জানার অধিকার থেকে বঞ্চিত হয়।
শুধু নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি: আসিফ মাহমুদ
শুধু একটি নির্বাচনের জন্য এতোগুলো মানুষ শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলেও তিনি জানান।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷
আসিফ মাহমুদ বলেন, “বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। সরকার এখন এসব জেলা-উপজেলার উন্নয়নে কাজ করবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে।” তিনি বালিয়াডাঙ্গী উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, “দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হবে।”
গণঅভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, “আমরা আহতদের সঙ্গে কথা বলেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। দ্রুত আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব৷”
এসময় মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
ওরা মেরে আমার বাবাকে পুড়িয়ে ফেললো কেন?
ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিল আমার ছেলেটা। পড়াশুনার পাশাপাশি মানুষের ভালো-মন্দ নিয়ে ভাবতো। ন্যায় নীতি, মানুষের অধিকার নিয়েও কথা বলতো। পড়াশুনার প্রতি মনোযোগ ছিল ভালো। আর মাত্র দুই বছর পরেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে আসতো। তার আগেই দুনিয়া থেকে নাই হয়ে গেল আমার বাপজান। ছেলেকে নিয়ে এভাবেই স্মৃতিচারণ করছিলেন ৫ আগস্ট পুলিশের গুলিতে মারা যাওয়া শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা খলিলুর রহমান।
গলা আটকানো কান্না জরিত কন্ঠে প্রশ্ন রেখে শহীদ সজলের মা শাহিনা বেগম বলেন, ওরা আমার বাবাটাকে গুলি করে মেরে ফেলে পুড়িয়ে ফেললো কেন? কি দোষ আমার সজলের। আমার বুকটা খালি করলো কেন ওরা? ছেলেটার পুড়ে যাওয়া দেহটা সারাক্ষণ কাঁদায়।
সজলের বাবা খলিলুর রহমান জানান, ৫ আগস্ট সকালে ছেলেকে ফোন দিলে সে বলেছিলো তোমরা চিন্তা করো না। আমি মিছিলে আছি। বিকেলে বাসায় ফিরবো। এটাই শেষ কথা ওর সাথে। দুপুরের আগে পরে ও রাত পর্যন্ত বারবার ফোন করেও আর পাইনি তাকে। ফোন বন্ধ দেখায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পরি। সজলের মায়ের কান্নায় আকাশ ভারি হয়ে আসতে থাকে।
সজলের বাবা খলিলুর রহমান বলেন, মানুষের মুখে ও বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পারি সাভারে লাশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হন্যে হয়ে খুঁজতে যাই সজলকে। গিয়ে দেখি কোন লাশ চেনার উপায় নাই। একপর্যায়ে দেখতে পাই আমার ছেলের ন্যায় দেখতে একটি আধা পোড়া লাশ উপুর হয়ে পড়ে আছে। মাথা ও পিঠের বেশির ভাগ পুড়ে গেছে। গলায় আইডি কার্ড ঝুলানো। কাছে গিয়ে দেখি আমার সজলের লাশ। গলার আইডি কার্ডটিও তার। ছেলের পুড়ে যাওয়া দেহটা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ছিল। তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না।
উল্লেখ্য, সাভারের বাইপাইলে মিছিলে গিয়ে পুলিশের গুলিতে মারা যায় সজল। গুলি করার পর গাড়িতে তুলে আগুন দেওয়া হয়। পুরো এক দিন বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর তাকে গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ অবস্থায় বাইপাইলে রাজপথে খুঁজে পাওয়া যায়।
সজল ঢাকা সিটি ইউনিভার্সিটির বিএসসি-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। বাবা-মার আশা ছিল তাকে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানানো। বাবা খলিলুর রহমান একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মা শাহিনা বেগম গৃহিণী। শখ করেই সাজ্জাদ হোসেন সজলকে পড়াশোনা করা অবস্থায় বিয়ে করায় তার বাবা-মা। শহীদ সজলের একটি কন্যা সন্তান আছে। নাম আদিবা। বয়স এক বছর দুই মাস।
৬ আগস্ট শহীদ সজলের লাশ দাফন করা হয় গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে নিজ বাড়ির উঠানে। মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব জানান, বাবা-মার কতইনা স্বপ্ন ছিল সজলকে নিয়ে। শহীদ সজল এই এলাকার গর্ব। সারা জীবন তাকে মনে করবে এলাকার লোকজন।
সজলের মা এ প্রতিবেদককে বলেন, রাষ্ট্রীয় ভাবে ছেলের শহীদি মর্যদা চাই। পাঠ্যপুস্তকে গণঅভ্যুত্থানের বীরদের স্মৃতি অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী বলেন, শহীদ সজল ছিলো পরিবারের আশা আকাঙ্খার প্রতীক। আমরা তার পরিবারের লোকজনের খোঁজ খবর রাখছি।
খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ
২৫ ডিসেম্বর, ২০২৪। আজ শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। দুই হাজার ২৪ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট। বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মতে তিনি ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল।
বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন চার্চগুলো বিশেষভাবে সাজানো হয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও আজ ধর্মীয় আচার ও প্রার্থনার আয়োজন করবে।
দেশের সব গির্জাসহ খ্রিষ্টান পরিবারগুলো ক্রিসমাস ট্রি সাজিয়ে, কেক তৈরি করে এবং মোমবাতি জ্বালিয়ে বড়দিন উদযাপন করবেন। সান্তা ক্লজ শিশুদের মধ্যে উপহার বিতরণের মাধ্যমে আনন্দে ভরিয়ে তুলবেন দিনটি। বড়দিন উপলক্ষে সারাদেশে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর
প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতল রংপুর বিভাগ।
আজ ফাইনালে ঢাকা মেট্রোপলিটনকে ৫ উইকেটে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অলরাউট হয় ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে ১১.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় দেশের উত্তরাঞ্চলের দলটি।
মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর বোলিং তোপে পড়ে দাঁড়াতে পারেনি ঢাকার ব্যাটিং লাইন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই তাদের চেপে ধরে রংপুরের বোলাররা।
১৬ রানেই প্রতিপক্ষের ৫ ব্যাটসম্যানকে ফেরায় তারা। তাতেই অসহায় আত্মসমর্পন করে ঢাকা ব্যাটাররা। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা।
ঢাকার হয়ে কোনো ব্যাটসম্যান ২০ রানের কোটায় যেতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান করেন শামসুর রহমান শুভ। এজন্য ২৮ বল খেলেন তিনি। ৯ বলে ১৩ রান করেন সিমিং অলরাউন্ডার আবু হায়দার রনি। ৬ রান আসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে।
ঢাকাকে অল্পতেই গুটিয়ে দেওয়ার পথে সমান ৩টি করে উইকেট নেন মুগ্ধ ও বাবু। কাকতালীয়ভাবে দুজনেই খরচ করেন সমান ১২ রান। মুগ্ধ ৪ ওভারের কোটা পূরণ করলেও ৩.৩ ওভার হাত ঘুরান বাবু। এছাড়া দলটির হয়ে ৯ রানের বিনিময়ে ১ উইকেট নেন রবিউল।
জবাব দিতে নেমে রংপুরও ইনিংসের শুরুতে বিপযয়ে পড়েছিল। সে বিপযয় সামলে শেষ পর্যন্ত জয় তুলে নেয় তারা।
রংপুরের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন এনাম ও আরিফুল হক। ঢাকার হয়ে ২টি উইকেট নেন আলিস ইসলাম।
ইসমাইল হানিয়াকে হত্যার পাঁচ মাস পর স্বীকার ইসরাইলের
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার পাঁচমাস পর স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সরায়েল কাৎজ। সোমবার এক বিবৃতিতে হানিয়াকে হত্যার হত্যার কথা স্বীকার করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন কাৎজ। তিনি বলেন,‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব.. এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব… যেমনটা আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার ও লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’
নিহত হওয়ার সময় ইসমাইল হানিয়া ইরানের তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় ছিলেন। এর কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে বোমা রেখেছিলেন ইসরায়েলের কর্মকর্তারা। সেই বোমা বিস্ফোরণেই তার মৃত্যু হয়। এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া।
হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত
হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
ইরানি মিডিয়া অনুযায়ী, হামাস প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানেই ঘটেছে। ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোকাহত। হামাস দাবি করেছে ‘তেহরানে তার বাসভবনে একটি বিশ্বাসঘাতক ইহুদি হামলায়’ হানিয়া নিহত হয়েছেন।
ইরানি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর এক বিবৃতিতে জানানো হয়েছে, তেহরানে তার বাসভবনে হানিয়া এবং তার এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।
এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হন ইসমাইল হানিয়া। ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন।
৫৮ বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন। আহমেদ ইয়াসিন ২০০৪ সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।
২০০৬ সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস।
সূত্র : আল জাজিরা
দিল্লি হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে
পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে দিল্লি। বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেন এমন একাধিক কূটনৈতিক সূত্র এই বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে। তিব্বতের ধর্মীয় গুরু দালাইলামাকে যে ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছিল শেখ হাসিনাকেও সেই ধরনেরই স্টাটাস দেওয়া হয়েছে বলে জানান ওই সূত্রগুলো।
তবে শেখ হাসিনার ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর অর্থাৎ তিনি গণহত্যার অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি হওয়ায় তার ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে মোদি প্রশাসন। সাউথ ব্লক বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে একেবারেই বিরত রয়েছে। তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এতটুকুই বলা হয়েছে যে, শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারতে থাকবেন। যদিও তারা একেবারে শুরুতে বলেছিল দিল্লি শেখ হাসিনার শেষ গন্তব্য নয়।
শেখ হাসিনাকে দিল্লির রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের সাবেক একজন পররাষ্ট্র সচিব আমার দেশকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
তিনি বলেন, শুরুতে ভারত চেয়েছিল ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে শেখ হাসিনাকে স্থায়ী করতে। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। এরই মাঝে বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দেয়। পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কার্যত রাষ্ট্রহীন হয়ে পড়েন। ওই সময়েই ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে আসে। ভারত সরকার শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্টসও ইস্যু করেছে। এই ট্রাভেল ডকুমেন্টস অনেকটা পাসপোর্টের মতোই কার্যকর। কিন্তু এটা পাসপোর্ট নয়।
তিনি বলেন, শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করা তার রাজনৈতিক আশ্রয় লাভের একটি বড় ইঙ্গিত।
শেখ হাসিনার দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ের ধরন সম্পর্কে সাবেক ওই শীর্ষ কূটনীতিক বলেন, তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামাকে যে ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছিল শেখ হাসিনার জন্যও তেমনটি করা হয়েছে বলে আমার ধারণা। এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ১৯৫৯ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দালাইলামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলেন। তবে এটা আইনগতভাবে বাধ্যতামূলক নয়। দালাইলামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কমিউনিস্ট পার্টির কিছু নেতা তখন বিরোধিতা করেছিলেন।
তিনি বলেন, শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে কোনো ধরনের মতভেদ নেই। শেখ হাসিনাকে ভারতের একজন পরীক্ষিত মিত্র হিসেবেই বিবেচনা করে ভারতের সব রাজনৈতিক দল।
শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার স্ট্যাটাস নিয়ে কঠোর গোপনীয়তা এবং নীরবতা বজায় রেখে চলেছে মোদি প্রশাসন। বিভিন্ন সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এখন পর্যন্ত মুখ খোলেননি সাউথ ব্লকের কোনো কর্মকর্তা। গত ১০ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার বাংলাদেশ সফর নিয়ে প্রায় আড়াই ঘণ্টা ব্রিফ করেন পররাষ্ট্রবিষয়ক সর্বদলীয় সংসদীয় কমিটির সদস্যদের। ওই ব্রিফিংয়ে অন্তত ৯ জন সদস্য শেখ হাসিনার স্ট্যাটাস সম্পর্কে জানতে চান। এখানেও কোনো উত্তর মেলেনি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নীরবই ছিলেন, যা রীতিমতো নজিরবিহীন।
শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি ভারত কেন এতটা কঠোর গোপনীয়তায় রেখেছে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কূটনীতিক, যিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন।
তিনি আমার দেশকে বলেন, আমরা সবাই জানি শেখ হাসিনা ভারতে কীভাবে আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। অতীতেও তিনি রাজনৈতিক আশ্রয়েই দিল্লি ছিলেন। কিন্তু ভারতের পক্ষে এখন বিষয়টি প্রকাশ্যে স্বীকার করার কোনো উপায় নেই। শেখ হাসিনা ইস্যুটি এই মুহূর্তে ভারতের জন্য অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর।
শেখ হাসিনা এখন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন আসামি উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশই তাকে আশ্রয় দেবে না। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন ভারত যদি শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করে তাহলে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে তাদের। এছাড়া ঢাকা-দিল্লি সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আরও বেড়ে যাবে এবং বাংলাদেশের ভারতবিরোধী জনমত আরও তীব্র হবে। এসব বিষয় বিবেচনায় শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে নিশ্চিতভাবেই ভারত চুপ থাকবে। আমরাও এক্ষেত্রে কোনো ধরনের চাপ দেব না।
দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ুক তা চান না মন্তব্য করে তিনি আরও বলেন, শেখ হাসিনার দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নিয়ে এই মুহূর্তে ঠিক মাথা ঘামাতে চাইছে না ঢাকা।
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীনের কাছে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি আমার দেশকে বলেন, শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন এটাই আমরা জানি। তিনি সেখানে বসে যা যা করছেন তা আমরা পছন্দ করছি না এটাই শেখ হাসিনা সম্পর্কে আমাদের বক্তব্য।
দিল্লির কূটনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে একটু আড়ালেই রাখতে চাইছেন। বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস এ ব্যাপারে বিবিসিকে বলেন, শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে নাকি অতিথি হিসেবে ভারতে আছেন সেটা বড় বিষয় নয়। মূল বিষয় হলো শেখ হাসিনাকে প্রাপ্য সম্মান দিয়ে ভারতে রাখা হচ্ছে কিনা। তিনি বলেন, ইংরেজিতে একটি কথা আছে- অ্যা রোজ ইজ অ্যা রোজ : অর্থাৎ গোলাপকে যে নামেই ডাক, সে গোলাপই থাকে। ঠিক তেমনি, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় পান বা অতিথি হিসেবে থাকুন তাতে তেমন কিছু যায় আসে না। তিনি ভারতের চোখে শেখ হাসিনাই থাকবেন।
উল্লেখ্য, গত ১৫ বছর ধরে ভারতের প্রত্যক্ষ সমর্থনে সীমাহীন দুঃশাসন চালিয়ে অবশেষে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে উৎখাত হয়ে শেখ হাসিনা প্রাণ বাঁচাতে পালিয়ে যান ভারতে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি ওই দিন সন্ধ্যায় দিল্লির কাছে গজিয়াবাদের হিল্ডন বিমান ঘাঁটিতে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতীয় বিমানবাহিনীর ওখানকার একটি মেসে ২/৩ দিন রাখার পর শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় কঠোর নিরাপত্তাবেষ্টনীর অজ্ঞাত এক সেফ হাউজে। সেখানেই তিনি এখন পর্যন্ত অবস্থান করছেন।
৬ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের জাতীয় সংসদে জানান, শেখ হাসিনার জন্য ভারত শেষ গন্তব্য নয়। খুব কম সময়ের নোটিশে শেখ হাসিনা সাময়িকভাবে আসার অনুমতি চান। ওই দিনই খবর আসে শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই খবর। ২২ আগস্ট ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয়। পাসপোর্ট বাতিলের পর শেখ হাসিনা একপ্রকার রাষ্ট্রহীন হয়ে পড়েন। এরপর ১১ অক্টোবর খবর প্রকাশিত হয় যে, ভারত সরকার শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমন্টেস ইসু করেছে। ওই সময়ের মধ্যে শেখ হাসিনা সম্পর্কে তেমন কোনো তথ্যই প্রকাশ করেনি মোদি প্রশাসন। ১৭ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন এবং দিল্লিতেই থাকবেন। এরপর ২৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উল্লেখ্য, জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। আহতদের সংখ্যা প্রায় ৫০ হাজার। এই হত্যাযজ্ঞের মূল নির্দেশদাতা শেখ হাসিনা নিজেই।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ায় পশ্চিমা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় লাভের সম্ভাবনা শেষ হয়ে যায়। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বিবিসিকে বলেন, শেখ হাসিনার জন্য পশ্চিমা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া একেবারে দুরূহ। হাসিনার শাসনামলে বিশেষ করে ছাত্র-বিক্ষোভের সময়ে যা ঘটেছে তা নিয়ে পশ্চিমা দেশগুলো খুবই মর্মাহত। শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে হাসিনার নিরাপত্তা বাহিনী যেভাবে শক্তি প্রয়োগ করেছে তা নিয়ে পশ্চিমা দেশগুলোর প্রবল আপত্তি ছিল। তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বেপরোয়া শক্তি প্রয়োগের বিরুদ্ধে সোচ্চার থাকলেও শেখ হাসিনা সরকারকে কোনোভাবেই নিবৃত্ত করা যায়নি।
এখন শেখ হাসিনাকে দেখভালের দায়িত্ব ভারতেরই এবং ভারত সেই দায়িত্ব নিয়েছে। শেখ হাসিনা দীর্ঘ সময়ের জন্য ভারতেই থাকবেন এটাই এখন সবচেয়ে বড় সত্যি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা ইসুতে ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি তৈরি হলেও তাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের সামনে আর কোনো পথ নেই। শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে আশ্রয় না দেয় তাহলে ভারতের বন্ধুত্বে আর কেউ কখনো বিশ্বাস করবে না। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানাবে তখন সেই অনুরোধ উপেক্ষা করা দিল্লির জন্য অনেকটাই সহজ হবে।
পিঠের ব্যথা কমানোর সহজ ৩ উপায়
হঠাৎ করেই ভারী কোনো বস্তু বহনের চেষ্টা করলে পিঠে ব্যথা হতে পারে। তবে দীর্ঘক্ষণ যারা চেয়ার টেবিলে বসে কাজ করেন কম্পিউটারের সামনে, তাদের ক্ষেত্রে এ সমস্যা আরও বেশি দেখা দেয়। বর্তমানে ছোট-বড় সবাই কমবেশি পিঠে ব্যথার সমস্যায় ভোগেন।
এই করোনাকালে বেশিরভাগ শিশুই কম্পিউটারে বসে জুমের মাধ্যমে কাল্স, প্রাইভেট কিংবা কোচিং করে। এর পাশাপাশি চেয়ার-টেবিলে বসে পড়ালেখা তো করতেই হয়। দীর্ঘক্ষণ একনাগাড়ে ভুলভাবে চেয়ারে বসার কারণে হতে পারে পিঠে ব্যথা।
কর্মব্যস্ত জীবনে অনেকেই আবার শরীরচর্চার ফুরসত পান না। ফলে পিঠে ব্যথার সমস্যা বাড়তে পারে। গবেষণার তথ্য অনুসারে, ৯০ শতাংশ মানুষের পিঠে ব্যথার প্রধান কারণ হলো এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকা।
তাহলে উপায়? পিঠে ব্যথার সমস্যার দ্রুত সারাতে মাত্র ৩টি উপায় মেনে চলুন। দেখবেন দ্রুতি সারবে এই ব্যথা। জেনে নিন করণীয়-
>> পিঠে অতিরিক্ত ব্যথা হলে রাতে বালিশ ছাড়াই ঘুমোনোর চেষ্টা করুন। সকালে উঠে দেখবেন ব্যথা গায়েব।
>> বেশ কয়েকটি যোগাসন পিঠের ব্যথা থেকে দ্রুত স্বস্তি দেয়। এজন্য নিয়মিত শবাসন, ভুজঙ্গাসন, মকরাসন প্রভৃতি শরীরচর্চা করলে পিঠের ব্যথা কমবে।
>> অফিসের ডেস্কে কাজ করার সময় একনাগাড়ে দীর্ঘক্ষণ বসে থাকবেন না। প্রতি ২০ মিনিট পরপর ১-২ মিনিটের জন্য দাঁড়ান কিংবা হাঁটাহাঁটি করুন।
আর অবশ্যই চেয়ারে বসার সময় সঠিক ভঙ্গিতে অর্থাৎ মেরুদণ্ড সোজা রেখে বসুন। কুঁজো হয়ে কিংবা শরীর বাঁকা করে বসবেন না। ভুলভাবে বসার কারণে পিঠে ব্যথা হতে পারে।
হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি
ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা।
সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান। এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।”
কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।”
গত ১৭ অক্টোবর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে আলাদাভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
২৩ অক্টোবর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো হয়েছে।
এরপর ১০ নভেম্বর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।”
উল্লেখ্য, ভারতের সঙ্গে ২০১৩ সাল থেকে ‘প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা’য় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে।
শেখ হাসিনা ভারতে আছেন, সেটা গত অক্টোবর মাসেই দেশটির সরকার নিশ্চিত করেছে।
দুশ্চিন্তাকে পাশ কাটিয়ে যেভাবে সুখি জীবনযাপন করবেন
কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করার অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। অতিরিক্ত চিন্তা মানুষকে চাপের মধ্যে রাখে সেই সাথে সৃজনশীলতা কমে যায় এবং একজন মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নষ্ট হয়। এর ফলে হতাশা, কথায় কথায় রেগে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। দুশ্চিন্তার পিছনে কারণ কী তা আগে খুঁজে বের করতে হবে। সমস্যা খুঁজে বের করতে পারলেই সমাধান পাওয়া সহজ হবে।
স্পষ্টভাবে লেখা:
প্রথমে আপনার চিন্তাভাবনাগুলো লিখে ফেলুন। এতে করে আপনার ভালো চিন্তা ও খারাপ চিন্তা আপনি নিজে আলাদা করতে পারবেন। যে চিন্তা ভাবনাগুলো বিরক্তিকর সেগুলো এড়িয়ে চলুন।
পুরোনো বিষয় বারবার না ভাবা:
পুরোনো কোন বিষয় নিয়ে নতুন করে বারবার চিন্তা করলে নিজের মধ্যে ক্ষোভ বাড়ে। এজন্য পুরোনো বিষয় নিয়ে বেশি ভাবা বন্ধ করে দিন। বর্তমানে কী হচ্ছে তার ওপর ফোকাস করুন। প্রয়োজনে মেডিটেশন করুন। এতে করে আপনার মন-মেজাজ ভালো থাকবে। সবকিছু সহজে গ্রহণ করা শিখুন এবং কৃতজ্ঞাবোধের অনুশীলন করুন। এতে করে নিজের মধ্যে রাগ, ক্ষোভ কমবে।
হরমোন নিঃসরণ:
শারীরিক ভাবে সক্রিয় থাকবে শরীর থেকে এক ধরণের হরমোন নির্গত হয় যাকে বলা এন্ডারফিন হরমোন বা সুখি থাকার হরমোন। এটি আপনার মন-মেজাজকে ভালো রাখবে। আর মন-মেজাজ ভালো থাকলে তা একটি স্বাস্থ্যসম্মত জীবনযাপনে আপনাকে সাহায্য করবে।  নিজের ভালো ও খারাপ দুটো দিকই চিহ্নিত করতে শিখুন। এতে করে নিজের আত্মবিশ্বাস বাড়বে।
ইতিবাচক কাজে নিয়োজিত থাকা:
সব সময় ইতিবাচক বিষয় নিয়ে কথা বলা বা আলোচনা করার চেষ্টা করুন। এতে করে আপনার চিন্তাভাবনাও ইতিবাচক হবে এবং আপনি কারো সাথে ভালো ব্যবহার করবেন। এতে করে আপনার ভিতরের রাগ বা ক্ষোভ কমবে।
নিজের নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া:
আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর ফোকাস করুন, আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিসগুলো ছেড়ে দিন। অনেক সময় নিয়ন্ত্রণ না থাকলে উদ্বেগ তৈরি হয়। যখন আমরা বারবার নিজেদেরকে বলি যে আমরা ভালো নেই তখন আমরা নিজেদের বিচার করতে শুরু করি যা পরবর্তীতে অতিরিক্ত চিন্তার মধ্যে আমাদের ডুবিয়ে দেয়।
প্রতিদিনের কিছু অভ্যাস যেমন লেখালেখি, ব্যায়াম, ইতিবাচক আলোচনা আপনার মন-মেজাজ ভালো রাখবে। সেই সাথে আপনি সহজে বা হুটহাট রেগে যাবেন না। রুটিনের মধ্যে জীবনযাপন করুন যার ফলে রাগকে সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
শুধুমাত্র মানসিকভাবে সুস্থ থাকার জন্যই না  শারীরিকভাবে সুস্থ থাকার জন্যও নিজেকে সময় দেওয়া, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা জরুরি।  এসব কিছু মানার পরেও যদি আপনার অতিরিক্ত চিন্তা করার অভ্যাস না যায় তবে একজন মানসিক চিকিৎসকের পরামর্শ নিন।
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
তাইওয়ানে আরো অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তার মার্কিন ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। রবিবার (২২ ডিসেম্বর) বেইজিং যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘আগুন নিয়ে খেলা’ বলে অভিহিত করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, স্বশাসিত তাইওয়ানের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য ৫৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত সহায়তা অনুমোদন করেছেন। এছাড়া, প্রতিরক্ষা বিভাগ শুক্রবার জানিয়েছে, ২৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা চীন স্বভাবতই এটি পছন্দ করেনি।
রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন এবং অস্ত্র সরবরাহ ‘আগুন নিয়ে খেলার’ মতো, যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে এমন ‘বিপজ্জনক পদক্ষেপ’ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।
এর আগে গত সেপ্টেম্বরেও তাইওয়ানকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আবারও ৫৭ কোটি ১০ লাখ ডলারের সহায়তা অনুমোদন করলেন বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে, তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও চীনের হুমকি প্রতিহত করতে তারা এই সহায়তা দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের প্রতিরক্ষার প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে।
এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মেয়াদকালে তাইওয়ানে যদি চীন হামলা চালায়, তবে তিনি তাইওয়ানের সুরক্ষার প্রতিশ্রুতি দিতে পারেন না।
তিনি আরো বলেছেন, চীনের বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার জন্য তাইওয়ানের উচিত যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করা।
বর্তমানে, তাইওয়ান তার জিডিপির প্রায় আড়াই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে।
নূহ (আ.)-এর সন্তানের প্রতি তার শেষ উপদেশ
আবদুল্লাহ বিন আমর (রা.) বলেন, আমরা একদিন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বসে ছিলাম। এরই মধ্যে একজন ব্যক্তি আগমন করল, যার পরিধানে ছিল এক ধরনের মাছ রঙের জুব্বা। সে রাসুলুল্লাহ (সা.)-এর মাথা বরাবর দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসুল! আপনার সঙ্গীরা আরোহীদের অবদমিত করছে।
রাসুলুল্লাহ (সা.) তখন তার জুব্বার বন্ধনস্থল ধরে বলেন, আমি কি তোমাকে নির্বোধের পোশাকে দেখছি না? অতঃপর তিনি বলেন, ‘আল্লাহর নবী নূহ (আ.) মৃত্যুকালে স্বীয় পুত্রকে অসিয়ত করে বলেন, আমি একটি অসিয়তের মাধ্যমে তোমাকে দুটি বিষয়ে নির্দেশ দিচ্ছি এবং দুটি বিষয়ে নিষেধ করে যাচ্ছি।
নির্দেশ হলো তুমি বলবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। কেননা আসমান ও জমিনের সব কিছু যদি এক হাতে বা পাল্লায় রাখা হয় এবং এটিকে যদি এক হাতে বা পাল্লায় রাখা হয়, তাহলে এটিই ভারী প্রতিপন্ন হবে। সাত আসমান ও সাত জমিন যদি একটি জটিল গ্রন্থির রূপ ধারণ করে তবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ও ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ তা ভেঙে দেবে। কেননা এটি সব বস্তুর তাসবিহ। এবং এর মাধ্যমেই সব সৃষ্টিকে রিজিক দেওয়া হয়।
আর আমি তোমাকে নিষেধ করে যাচ্ছি দুটি বস্তু থেকে : শিরক ও অহংকার। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! শিরক তো আমরা বুঝলাম। কিন্তু অহংকার কী? আমাদের কারো যদি সুন্দর পোশাক থাকে, আর সে তা পরিধান করে।
তবে এতে কি অহংকার হবে? তিনি বলেন, না। সে বলল, তাহলে আমাদের কোনো ব্যক্তির যদি এক জোড়া সুন্দর জুতা থাকে এবং এর দুটি সুন্দর ফিতা থাকে। তা কি অহংকারের আওতায় পড়বে? তিনি বলেন, না। সে বলল, তাহলে আমাদের কোনো ব্যক্তির যদি একটি বাহন জন্তু থাকে, যার ওপর সে আরোহণ করে। তাতে কি অহংকার হবে? তিনি বলেন, না।
সে বলল, তাহলে আমাদের কারো বন্ধু-বান্ধব রয়েছে, যাদের সঙ্গে সে ওঠা-বসা করে। এতে কি অহংকার হবে? তিনি বলেন, না। সে বলল, হে আল্লাহর রাসুল! তাহলে অহংকার কী?। তিনি বলেন, অহংকার হলো, সত্যকে দম্ভভরে প্রত্যাখ্যান করা ও মানুষকে হেয় জ্ঞান করা। ’ (আদাবুল মুফরাদ হাদিস : ৫৪৮; মুসনাদে আহমাদ, হাদিস : ৬৫৮৩)
অনিদ্রার কারণে কি ডায়াবেটিস হতে পারে
আমরা অনেকেই শুনে থাকি যে, ইনসোমনিয়া বা অনিদ্রার কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আর এগুলোর মধ্যে বিপাকীয় কার্যক্রম ব্যাহত, গ্যাস্ট্রিক, স্ট্রেসসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
এ ছাড়া অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয় যে, অনিদ্রার কারণে ডায়াবেটিস হতে পারে কিনা?
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনসোমনিয়া বা পর্যাপ্ত ঘুম না হয়ে থাকলে তা বিপাকীয় ক্রম ব্যাহত করতে পারে। এ ছাড়া অপর্যাপ্ত ঘুমের কারণে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসরণ হয়ে থাকে। আর এটি ইনস্যুলিন প্রতিরোধের দিকে পরিচালিত করতে পারে এবং ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।
এই স্ট্রেস হরমোনগুলো কার্বোহাইড্রেটযুক্ত ও চিনিযুক্ত উচ্চ খাবার এবং পানীয়গুলোর প্রতি আপনার আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে পারে। এতে করে ওজন বাড়তে পারে এবং এভাবে একপর্যায়ে টাইপ-২ ডায়াবেটিস হতে পারে।
শুধু তাই নয়, অপর্যাপ্ত ঘুম লেপটিন হরমোনকেও কমিয়ে দেয়, যা শরীরে কার্বোহাইড্রেটের আকাঙ্ক্ষা বাড়ায়। আর কার্বোহাইড্রেটের বিপাক নিয়ন্ত্রণের জন্যও লেপটিন দায়ী।
তাই আপনি যদি নিদ্রাহীনতায় ভুগে থাকেন, তবে চিনির মাত্রার ওপর বিশেষ নজর রাখতে হবে।
আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিন এবং স্লিপ রিসার্চ সোসাইটির মতে, সুস্থ ও ফিট থাকার জন্য প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা ঘুমানো গুরুত্বপূর্ণ। আর দিনেরবেলা ক্লান্ত বোধ করলে তা রাতে খারাপ ঘুম হওয়ার একটি প্রধান লক্ষণ।
জাতীয় বিপ্লবী পরিষদের নেতা ছুরিকাহত, উদ্বেগ ও প্রতিবাদ
জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এবং অনলাইন নিউজ পোর্টাল আরটিএনএন এর চিফ রিপোর্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজুল হক পার্থ ছিনতাইকারী হাতে ছুরিকাহত হওয়ায় দুঃখ ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
রবিবার ভোরে ধানমন্ডির ৩২ নম্বর রোড সংলগ্ন লেকের পাড়ে ছিনতিইকারীর ছুরিকাঘাতে আহত হন সংগঠনটির নেতা সাংবাদিক আজিজুল হক পার্থ।
এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফ।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে জনগণের জান-মালের হেফাজতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও সজাগ থাকার আহবান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানী ঢাকায় ক্রমাগত ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এসকল ঘটনায় পথচারীদের অর্থ-মাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে। যা উদ্বেগজনক।
একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ৪ মাসে রাজধানীতে শুধু ছিনতাইয়ের ঘটনায় সাতব্যক্তির প্রাণহানির ঘটনা উদ্বেগজনক এবং নিন্দনীয়। আমরা এমন ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
তবে জাতীয় বিপ্লবী পরিষদের নেতা আজিজুল হক পার্থের দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনা নিছক ছিনতাইসংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখতে আহবান জানিয়েছে চব্বিশের বিপ্লবীদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক সংগঠনের নেতারা।
বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, সংঘটিত ঘটনা সত্যিই ছিনতাই নাকি পরিকল্পিত সমাজ, দেশকে অস্থির করে তোলা এবং আন্দোলনকারীদের হুমকি ও ভয় দেখাতে কোনো সংঘবদ্ধ চক্র এসব অপকর্মে জড়িত কিনা তা বের করতে হবে।
বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নতিকল্পে এবং জনগণের জান-মাল রক্ষায় সংশ্লিষ্ট নিরাপত্তাবাহিনীর সদস্যদের আরও সোচ্ছার ও আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। একইসঙ্গে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা।
বিবৃতিতে রাজধানীসহ দেশের সকল গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারী বৃদ্ধি করার আহবান জানায় জাতীয় বিপ্লবী পরিষদ।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। শনিবার (২১ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। তালিকা দু’টি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর ও ৬৪টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট https://musc.portal.gov.bd-এ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দু’টি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রকাশিত খসড়া তালিকা দু’টিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই, সংশোধন ও চূড়ান্ত করতে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিগণকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত বা পরামর্শ থাকলে অথবা সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইল muspecialcell36@gmail.com-এ অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
উপদেষ্টা হাসান আরিফের ইন্তেকালে জাতীয় বিপ্লবী পরিষদের শোক
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে উপদেষ্টা হাসান আরিফ (৮৫) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এরপর এক যৌথ শোকবার্তায় জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান, সাংগঠনিক প্রধান মোহাম্মদ শাফিউর রহমান ও সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বলা হয়, উপদেষ্টা এ এফ হাসান আরিফের ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক যোগ্য নাগরিককে হারিয়েছে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনর্গঠনে উপদেষ্টা হাসান আরিফের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত
আগস্ট বিপ্লবে সম্পৃক্ত ছাত্রজনতার একাংশের সমন্বয়ে গঠিত মসুলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের ৭৭ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মোহাম্মদ শাফিউর রহমানকে সাংগঠনিক প্রধান ও খোমেনী ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান মোহাম্মদ আরিফকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এছাড়াও কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা নারী, গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ীরা বিভিন্ন দায়িত্বের জন্য মনোনীত হয়েছেন।
বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।
এর আগে ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদ আত্মপ্রকাশ করে। এদিন দোয়া মাহফিল শেষে সংগঠনটির শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল নিয়ে কেন্দ্রী শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটির কাজ হবে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য জনগণকে সংগঠিত করে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলা। এজন্য দেশের সকল গুরত্বপূর্ণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক ও সামাজিক ঐক্যমত্য তৈরি করা হবে।
একই সময়ে দলটি রাজধানী ঢাকাসহ সব বিভাগ, মহানগর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করবে। পাশাপশি গঠনতন্ত্র প্রণয়ন, দলীয় তহবিল গঠন ও কেন্দ্রীয় কার্যালয় প্রতিষ্ঠা করে মে মাসে প্রথম কেন্দ্রীয় কাউন্সিল করা হবে। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য চূড়ান্ত আন্দোলনের ডাক দেবে দলটি।
উল্লেখ্য, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপর ছাত্রজনতার একাংশ নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রথমে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করে। এর ধারাবাহিকতায় নতুন দলও গঠন করা হয়।
কমিটি যারা আছেন, জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন;　যুগ্মআহ্বায়ক- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম、জাকির মজুমদার, রোটারিয়ান রাবেয়া আখতার, নুসরাত রহমান, তামিমা জোবাইদা, সালমান বিন ফারুক, ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম ও সাইয়েদ কুতুব; সহকারী সদস্য সচিব- ইঞ্জিনিয়ার ইমামুল হক, আব্দুস সালাম, সৌরভ শাকিল, সাব্বির আহমেদ, ডাঃ মাসুম বিল্লাহ, গুলবুদ্দিন গালিব ইহসান ও সাইদ আহমেদ।
সদস্য  :
রাদিয়ান ইসলাম, সাইদুল ইকরাম, মোঃ ইসমাইল হোসেন, এম. এ. বাকী বিল্লাহ, কাউসার আহমেদ, মোঃ সিফাতুল ইসলাম, মাহমুদ হাসান অভি, আলআমিন ইজারাদার, ডাঃ নিজামুল হক, আহমেদ মোফাচ্ছের মিশু, মাহমুদুল হাসান ফয়সাল, সাইফুল্লাহ মোঃ খালিদ, মোঃ সাইদুল ইসলাম, মো: আতিকুল ইসলাম হামিম, শেখ আবু সুফিয়ান,
এম এইচ মাসুদ, মোঃ তাজুল ইসলাম, আশিকুর রহমান, মোঃ দোদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাওহীদুল ইসলাম, আনহার আহমেদ, মোঃ যুবায়ের রহমান, মোঃ ফারহান মাহতাব, ফয়সাল আল মাহমুদ ফাহাদ, রাকিব উদ্দিন, খালিদ হোসাইন, মোঃ তৌহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন হাসান, মোঃ আনিসুর রহমান ভূইয়া, মোঃ মাহমুদ হাসান জুবায়ের, ডাঃ হাবিবুল্লাহ মারজান, মোঃ আশরাফ আলী,
আব্দুল্লাহ আল মাহফুজ, মো: তোফায়েল হোসেন, মো: সাঈদ হাসান অভি, মাহফুজুর রহমান, আবু ওবাইদা আরাফাত, জয়নাল আবেদীন, মো: তৌহিদুল ইসলাম, সুমন আহমেদ, রাকিবুল ইসলাম, আতিয়ার রহমান, নয়ন তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আজহার এইচ হাবিব, আবু ছালেহ, ওয়াসিম আহাম্মদ, মোহাম্মদ সিফাতুল ইসলাম, মোহাম্মদ আলমগীর কবির, মেহেদী হাসান মুরাদ, তৌহিদ তপু, হারুনুর রশীদ, মোঃ আমিরুল ইসলাম, সরোয়ার হোসাইন, সোহেল আহমাদ ও এইচ এম বায়েজিদ বোস্তামী।
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ৩, আহত সহস্রাধিক
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জোবায়েরপন্থীদের ওপর সাদপন্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
খালাস পাওয়া অন্যরা হলেন- রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী।
তাদের মধ্যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৬ সালের মে মাসে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
একই সঙ্গে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত ১১ ডিসেম্বর এ মামলায় খালাস চেয়ে আবেদন করেন বাবর।
সিরিয়া : দেশ ছাড়ার পরিকল্পনা ‘ছিল না’ বাশার আল–আসাদের
বিদ্রোহীদের হামলার মুখে গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়া ছেড়ে পালিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। তবে দেশত্যাগের কোনো পরিকল্পনা ছিল না তার। বাশার নিজেই এ বক্তব্য দিয়েছেন বলে সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। খবর আল জাজিরার।
বাশারের কথিত ওই বিবৃতিতে বলা হয়, প্রথমত আমার সিরিয়া ছাড়ার ঘটনা পরিকল্পিত ছিল না কিংবা এটি যুদ্ধের শেষ মুহূর্তে হয়নি, যদিও কেউ কেউ এমনটি দাবি করেছেন। বরং আমি দামেস্কে বসেই ডিসেম্বরের ৮ তারিখ সকাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সন্ত্রাসী বাহিনী দামেস্কে অনুপ্রবেশের পর যুদ্ধের কার্যক্রম দেখার জন্য রুশ মিত্রদের সহযোগিতায় আমি লাতাকিয়া চলে যাই। ওই দিন সকালে খামেইমিম বিমানঘাঁটিতে পৌঁছানোর পর এটা স্পষ্ট হয় যে যুদ্ধক্ষেত্র থেকে আমাদের বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং সেনাবাহিনীর সর্বশেষ অবস্থানগুলোরও পতন হয়েছে।’
কথিত বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির অবনতির পাশাপাশি রাশিয়ার বিমানঘাঁটিতেও ড্রোন হামলা জোরদার করা হয়। তখন ওই ঘাঁটি ত্যাগ করার কোনো উপায় ছিল না। এমন পরিস্থিতিতে ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঘাঁটি থেকে দ্রুত (আমাকে) রাশিয়ায় সরিয়ে নিতে ঘাঁটির কমান্ডকে অনুরোধ জানায় মস্কো।’
বাশারের বয়ানে বিবৃতিতে বলা হয়, ‘দামেস্কের পতনের এক দিন পর এ ঘটনা ঘটে। এর আগে সামরিক অবস্থানগুলোর চূড়ান্ত পতন হয়, ফলে অবশিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। এসব ঘটনার মধ্যে কখনোই আমি পদত্যাগ বা আশ্রয় নেয়ার কথা ভাবিনি। কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকেও এমন প্রস্তাব দেয়া হয়নি। আমার একমাত্র পথ ছিল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।’
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ: হাইকোর্ট
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ৫ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশকিছু বিষয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট।
দীর্ঘ ২৩ কার্য দিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এদিন ধার্য করেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পক্ষভুক্ত হন। এরপর ইনসানিয়াত বিপ্লব, গণফোরাম, চার আবেদনকারী রুলে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হন।
গত ১৯ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন। সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ অন্যদের রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।
২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।
বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত কমিশন হচ্ছে
বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং কমিশন গঠনের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার চায় অন্তবর্তী সরকার। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। সে অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। সদস্যের সংখ্যা ৫ থেকে ৯ জন হতে পারে। সদস্যদের মধ্যে থাকবেন সশস্ত্রবাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্য।
আওয়ামী লীগ সরকারের পতনের পর নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি ওঠে। এ নিয়ে হাইকোর্ট দায়ের করা রিটে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দেয়া হয়।
এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামত চায় আইন মন্ত্রণালয়ের। এরপর পুনঃতদন্ত নিয়ে কমিশন গঠনের ধোঁয়াশার সৃষ্টি হয়। কমিশন গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়। এ অবস্থায় সকালে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত কমিশন হচ্ছে না
বিডিআর বিদ্রোহ নিয়ে দু’টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো. মফিজুল ইসলামের সই করা এ-সংক্রান্ত স্মারকে বলা হয়, বিষয়টি (পিলখানা হত্যাকাণ্ড) জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে; আদালতে এ সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন থাকায় এ পর্যায়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
শেখ হাসিনা সরকারের পতনের পর বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা জানায় সরকার।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
বিদ্রোহের বিচার বিজিবির আদালতে হলেও হত্যাকাণ্ডের মামলা বিচারের জন্য আসে প্রচলিত আদালতে। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছেন ৪৬৮ বিডিআর সদস্যের।
হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।
২০১৭ সালের ২৭ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাই কোর্টে। তাতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে। আরো ২২৮ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন।
হাই কোর্টের রায়ের আগে ১৫ জনসহ সব মিলিয়ে ৫৪ জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাই কোর্টে ৮৩ জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়।
অন্যদিকে বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছিল ২০১০ সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। পরে বিডিআর বিদ্রোহের পুরো ঘটনা তদন্তের দাবি ওঠে।
৫৭ সেনা কর্মকর্তা হত্যার বদলা চান আযমী
ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদরদপ্তরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বদলা চাইলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী ৷
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
আবদুল্লাহিল আমান আযমী বলেন, কুরআনে আছে খুনের বদলে খুন। আমি তদন্ত করে বিচারের আহ্বান জানাই। বিগত সরকারের আমলে যারা তদন্ত করেছে তারা যদি দায়সারা ভাবে করে…।
তিনি বলেন, দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নতুন সরকার এই প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাবে বলে আমি বিশ্বাস করি।
আযমী বলেন, ‌‘যখন আমার বাসায় তারা আসল তখন তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম আপনারা কারা, পরিচয় কী, পরিচয়পত্র দেখান। তারা আমার কথার জবাব দেননি। আমি বেশ কিছু প্রশ্ন করেছি তারা কোনো কথার জবাব দেননি। এক অফিসার আমাকে তুই করে সম্বোধন করে। আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে আমাকে গ্রেফতার করে গাড়িতে নিয়ে চোখ বেঁধে দেয়। সে সময় আমাকে ও সেনাবাহিনীকে নিয়ে খুবই খারাপ ব্যবহার করে।’
তিনি বলনে, ‌‘আমি ফিরে এসে জানতে পারলাম আমার পরিবারের ওপর তারা কী পরিমাণ নির্যাতন চালিয়েছে। আমার স্ত্রীর গায়ে হাত তুলতে চেয়েছিল তারা। এক পর্যায়ে আমার স্ত্রীকে তুলে নিতে চাইলে স্ত্রী আমার মাকে সঙ্গে নিতে বলে তখন তারা তাকে নেয়নি। এ সময় আমার বাড়ির কাজের মেয়ের ওপর হাত চালিয়েছে। বাসার ম্যানেজার ও দারোয়ানসহ সকলের ওপর তারা হামলা চালায়।’
তিনি বলেন, ‘আমার চোখ-মুখ বাঁধা অবস্থায় একটা জায়গায় নিয়ে গেল। তারা আমাকে পোশাক দিল। রাতে আমাকে খাবার দেয় কিন্তু খাওয়ার মতো অবস্থায় ছিলাম না। টয়লেট যেতে চাইলে তারা আমার চোখ-হাত বেঁধে নিয়ে যেত। প্রায় ৫০ কদম হাঁটার পর টয়লেটে যেতাম।’
সাবেক ব্রিগেডিয়ার বলেন, ‘বারবার মনে হতো তারা হয়ত আমাকে ক্রস ফায়ার করে হত্যা করবে। আমি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করতাম আল্লাহ আমার লাশটা যেন কুকুরদের খাদ্যে পরিণত না হয়। আমার লাশটা যেন আমার পরিবারের কাছে যায়। সব সময় এ দোয়াটাই করতাম।’
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ৮ বছর গুম থাকার পর গত ৭ আগস্ট পরিবারের কাছে ফিরেন।
আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫২ বছর পূর্তির দিন আজ।
জাতীয় পর্যায়ে এদিন ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তববক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিতিতে  বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থনরত বিদেশি কূটনীতিকবৃন্দ, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এছাড়া সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করবে।
১৯৭১ সালের ১৬  ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। মহামুক্তির আনন্দ ঘোর এই দিনে এক নতুন উল্লাস জাতিকে প্রাণ সঞ্চার করে সজিবতা এনে দেয়। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি চোখে আনন্দ অশ্রু আর ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে। বিন্দু বিন্দু স্বপ্নের অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়। বিশ্ব কবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তাহার নেইকো শেষ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাঙালি যেন খুঁজে পায় তার আপন সত্তাকে।
আদি বাঙালির সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক জীবন এবং ক্রমবিকাশের চূড়ান্ত পর্যায়ে এসে বাঙালির শৌর্য-বীর্য যেন আর একবার ধপ করে জ্বলে উঠে। প্রথম আগুন জ্বলে ’৫২-র একুশে ফেব্রুয়ারি। ফাগুণের আগুনে ভাষা আন্দোলনের দাবি আর উন্মাতাল গণমানুষের মুষ্টিবদ্ধ হাত একাকার হয়ে যায় সেদিন। ভাষার জন্য প্রথম বলীদান বিশ্ববাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করে। সেই থেকে শুরু হয়ে যায় বাঙালির শেকল ভাঙার লড়াই। পাকিস্তানিদের সাথে হিসেব-নিকেশের হালখাতার শুরুতেই রক্তের আঁচড় দিয়ে বাঙালি শুরু করে তার অস্তিত্বের লড়াই। পলাশীর আম্রকাননে হারিয়ে যাওয়া সেই সিরাজদ্দৌলা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রূপে এ লড়াইয়ে সেনাপতি হিসেবে আবির্ভূত হন। ’৫২ সালে যে আগুন জ্বলেছিল রাজধানী ঢাকা শহরে সে আগুন যেন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে দেশের আনাচে-কানাচে সবখানে। যে আগুন জ্বলেছিল মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। বাঙালির বুকের ভেতর জ্বলে উঠা আগুন যেন সহস্র বাঙালির মধ্যে প্রবাহিত হতে থাকে।
বাষট্টি, ঊনসত্তর এবং সত্তর শেষ করে একাত্তরে বাঙালি জাতি হিসাব করতে বসে। হিসেব-নিকেশ আর দেনা-পাওনায় পাকিস্তানিরাও বসে নেই। তারাও অংক কষতে থাকে কিভাবে বাঙালি জাতিকে যুগ যুগ ধরে পরাধীনতার শেকল পরিয়ে রাখা যায়। তাদের কাছে এই অলংকারই বাঙালির শ্রেষ্ঠ প্রাপ্য। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ জানিয়ে যায় সময় আসছে হিসেব নিকেশ চুকিয়ে দেয়ার পালা।
অবশেষে গভীর কালো নিকষ আঁধার থেকে জেগে উঠে হিরন্ময় হাতিয়ার। ৭ মার্চ একাত্তরের বিশাল জনসমুদ্র থেকে যুগের কবি, মহাকাব্যের প্রণেতা বঙ্গবন্ধু বজ্রকণ্ঠ ঘোষণা দেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি তখন আরো দেব, তবুও এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই একটি মাত্র উচ্চারণে যেন বাঙালি সত্যিকার দিক-নির্দেশনা পেয়ে যায়। চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে বাঙালি। বাঙালি বুঝে যায় শেষ কামড় দেয়ার সময় আসন্ন। পাকিস্তানিরাও আর বসে নেই। পুরো জাতিকে স্তব্ধ করার লক্ষ্যে মারাত্মক মারণাস্ত্র নিয়ে ২৫ মার্চ একাত্তর ঘুমন্ত জাতির উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় বাঙালি নিধন যজ্ঞ। বাতাসে লাশের গন্ধ, বারুদে বারুদে আর ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ। এ যেন এক প্রেতপুরী। আকাশে শকুনের উদ্যত থাবা, নিচে বিপন্ন মানুষের বিলাপ। হায় বাংলাদেশ। একি বাংলাদেশ। এ যেন এক জ্বলন্ত শ্মশান। কিন্তু ঠিকই হাড়ের আর খুলির স্তুপ একদিন পাললিক হয়।
মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার রক্ত সূর্যকে ছিনিয়ে আনবে বলে একদিন অস্ত্র কাঁধে তুলে নেয়। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, কামার, কুমার সবাই শরিক হয়ে থাকে এ লড়াইয়ে। যতই দিন অতিবাহিত হতে থাকে আরো শাণিত হয় প্রতিটি মুক্তিযোদ্ধার অস্ত্র। লক্ষ্য স্থির রেখে শত্রু হননে দৃঢ়তায় এগিয়ে যায় বীর বাঙালি। ইতোমধ্যেই বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সমর্থন স্পষ্ট হয়ে উঠে। প্রতিবেশী ভারতও জড়িয়ে পড়ে বাঙালির ভাগ্য যুদ্ধে। ডিসেম্বর শেষ পর্যায়ে এসে চূড়ান্ত রূপ নেয় এই যুদ্ধের।
অবশেষে ন’মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সূচিত হল মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। এর মধ্য দিয়ে এলো হাজার বছরের কাক্সিক্ষত স্বাধীনতা। বাঙালি জাতি এদিন অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ ধর্ষিতা মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে।
সিরিয়ার ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগ করল যুক্তরাষ্ট্র
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন।
বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, এইচটিএস গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র। সে অবস্থান পাল্টে এবার প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল জো বাইডেন প্রশাসন।
জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যান্টনি ব্লিঙ্কেন।
সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, “ওয়াশিংটন এইচটিএস-এর সাথে সরাসরি যোগাযোগ করেছে- বিশেষ করে দীর্ঘদিন ধরে নিখোঁজ আমেরিকান সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্য নিয়ে এই যোগাযোগ। আমরা এইচটিএস এবং অন্যান্য দলের সাথে যোগাযোগ করেছি।”
জর্ডানে আলোচনায় সিরিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এতে অংশ নেওয়া আটটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তারা নিশ্চিত করতে চান যে, সিরিয়া একীভূত হবে এবং সাম্প্রদায়িক বিষয়ে বিভক্ত হবে না।
একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখলের পর গত ৮ ডিসেম্বর দামেস্ক দখলে নেয় সিরিয়ার বিদ্রোহীরা। ওইদিনই বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে যান। এর মধ্যদিয়ে তার ২৪ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল–বশিরকে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।
এদিকে, সিরিয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহর সামরিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। বাশার আল-আসাদের পতনের পর এই রুটটি বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।
তবে সশস্ত্র গোষ্ঠীটি নতুন পথ খোঁজার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও প্রত্যাশা করছেন তারা।
ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সা‌ড়ে ১০টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। এছাড়া, তার সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে।
খসড়া সূচি অনুযায়ী, রোববার (১৫ ডিসেম্বর) সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এদিন, দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট হোর্তা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই শীর্ষ নেতা একান্তে কিছু সময় আলাপ করবেন। পরে প্রতিনিধিদল নিয়ে বৈঠকে বসবেন ইউনূস-হোর্তা। বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।
সফরের তৃতীয় দিন সোমবার (১৬ ডিসেম্বর) প্রেসিডেন্ট হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন তি‌নি সাভার জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তিনি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
প্রেসিডেন্ট হোর্তা ১৭ ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএস) অডিটরিয়ামে ‘দ্যা চ্যালেঞ্জেস অফ পিস ইন দ্যা কনটেম্পোরারি ওয়ার্ল্ড-শীর্ষক থিমের ওপর বক্তব্য দেবেন। পরে তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ নেতাদের নিয়ে বৈঠক করবেন।
একই দিন বিকেলে তিনি বাংলাদেশের ছাত্র এবং তরুণদের উদ্দেশ্যে তার দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তার নেতৃত্ব, দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা পরবর্তী তিমুর লেস্তের জনগণের আকাঙ্ক্ষা ও তার বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখবেন।
এ সফর নিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জা‌নি‌য়ে‌ছেন, পূর্ব তিমু‌রের প্রেসিডেন্ট সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি। আর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা বিষয়ক সমঝোতা স্মারক।
হোর্তার সফরকালে বাংলাদেশে তিমুর-লেস্তে অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তিমুর লেস্তের একজন তরুণ কূটনীতিককে বছরব্যাপী বিশেষ কূটনীতিক প্রশিক্ষণ কোর্স এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির ওপর প্রফেশনাল মাস্টার্স ২০২৫-এ অংশগ্রহণের জন্য বৃত্তি প্রদান করেছে। কূটনৈতিক প্রশিক্ষণটি ফরেন সার্ভিস একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ যৌথভাবে পরিচালনা করে থাকে।
জসীম উদ্দিন বলেন, ‘‘পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সফরের দ্বিতীয় দিন ১৫ ডিসেম্বর রাষ্ট্রপতি হোর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন। এর পরপরই দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান পরিষেবা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, পেশাদার ও কূটনৈতিক প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ক্ষুদ্র অর্থ ও ক্ষুদ্রঋণ সহ দারিদ্র বিমোচনের বিষয়ে চুক্তি/সমঝোতা স্মারক /সমঝোতা সহযোগিতা স্বাক্ষররে সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।’’
তিনি জানান, বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ হিসেবে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, কৃষি, চুক্তিভিত্তিক চাষাবাদ, প্রাণীসম্পদ ও প্রাণী চিকিৎসা, গভীর সমুদ্রে মৎস্য শিকার, তথ্য প্রযুক্তি, পর্যটন, দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ সুবিধা ও স্থায়ী নাগরিকত্ব প্রদান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সমূহ বিশদ আলোচনা হবে। এছাড়া, জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।
তিনি আরও বলেন, ‘‘এর বাইরে ছাত্র বিনিময়, শিক্ষক বিনিময়, যৌথ গবে
অতিথিদের আপ্যায়নে রাসূল (সা.) পাঁচ সুন্নত
মেহমানদারি মানুষের মধ্যে সদ্ভাব তৈরি করে। সম্পর্কের বাঁধন দৃঢ় করে। সামাজিক বন্ধন ও সৌহার্দ্য উন্নত করে। মুসলমানদের জাতির পিতা ইবরাহিম (আ.) প্রতিদিন মেহমানদারি করতেন। এটা ছিল তাঁর আদর্শ। কথিত আছে, তিনি মেহমান ছাড়া খুব সহজে খাবার গ্রহণ করতেন না। কোরআনে বর্ণিত আছে, ‘আমার ফেরেশতারা (পুত্রসন্তানের) সুসংবাদ নিয়ে ইবরাহিমের কাছে এলো। তারা বলল, ‘সালাম’। সেও বলল, ‘সালাম’। সে অবিলম্বে কাবাবকৃত গোবৎস (ভুনা গরুর গোশত) নিয়ে এলো।’ (সুরা : হুদ, আয়াত : ৬৯)
এক. মেহমানকে স্বাগত জানানো : মেহমানকে স্বাগত জানানো ও তার আগমনে খুশি প্রকাশ করা মেজবানের দায়িত্ব। রাসুল (সা.)-এর কাছে কোনো মেহমান কিংবা প্রতিনিধিদল এলে তিনি স্বাগত জানাতেন। ‘মারহাবা’ বলতেন। খুশি প্রকাশ করতেন। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘আবদুল কায়সের প্রতিনিধিদল নবী (সা.)-এর কাছে এলে তিনি বলেন, এই প্রতিনিধিদলের প্রতি ‘মারহাবা’, যারা লাঞ্ছিত ও লজ্জিত হয়ে আসেনি। তারা বলল, হে আল্লাহর রাসুল, আমরা রাবিয়া গোত্রের লোক। আমাদের ও আপনার মাঝে ‘মুজার’ গোত্র অবস্থান করছে।
এ জন্য আমরা হারাম মাস ছাড়া আপনার খেদমতে পৌঁছতে পারি না। সুতরাং আপনি আমাদের এমন কিছু চূড়ান্ত নিয়ম-নীতি বলে দেন, যা অনুসরণ করে আমরা জান্নাতে যেতে পারি এবং আমাদের পেছনে যারা আছে তাদের পথ দেখাতে পারি। তিনি বলেন, আমি চারটি আদেশ ও চারটি নিষেধাজ্ঞা দিচ্ছি। তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে, রমজান মাসের রোজা রাখবে এবং গনিমতের সম্পদের পঞ্চমাংশ দান করবে। আর কদুর খোল, সবুজ রং করা কলস, খেজুর মূলের এবং আলকাতরা রাঙানো পাত্রে পান করবে না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১৭৬)
দুই. অতিথিপরায়ণ ঈমানের আলামত : ঘরে মেহমান এলে তাকে হাসিমুখে সাদরে আমন্ত্রণ জানানো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন তার আগমনে শুভেচ্ছা বিনিময় করবে। খুশির কথা বলবে। সদাচরণ করবে। ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে তুলবে। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের ওপর ঈমান রাখে সে যেন মেহমানের প্রতি সদাচরণ করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৭)
তিন. মেহমানকে সম্মান জানানোর নিয়ম : মেহমানের সম্মান করা ইসলামের বিধান। মুহাম্মদ (সা.)-এর শিক্ষা। একদিন একরাত মেহমানের জন্য উত্তম ব্যবস্থাপনা করা ওয়াজিব। তিনদিন তিনরাত সাধারণ ব্যবস্থাপনা করা সুন্নত। রাসুল (সা.) বলেন, ‘মেহমানের সম্মান একদিন ও একরাত। আর সাধারণ মেহমানদারি তিনদিন ও তিনরাত। এরপরে (তা হবে) সদকা। মেজবানকে কষ্ট দিয়ে তার কাছে মেহমানের অবস্থান করা বৈধ নয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১৩৫)
চার. মেহমানের যত্ন না নিলে করণীয় : সামর্থ্য অনুযায়ী মেহমানের হক আদায় করা মেজবানের কর্তব্য। এ ক্ষেত্রে মুহাম্মদ (সা.)-এর দিকনির্দেশনা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। উকবা ইবনে আমির (রা.) বলেন, ‘একবার আমরা বললাম, হে আল্লাহর রাসুল, আপনি আমাদের কোনো জায়গায় পাঠালে এমন জাতির কাছে গিয়ে উপস্থিত হই, যারা আমাদের মেহমানদারি করে না। এ ব্যাপারে আপনার হুকুম কী? তিনি  বলেন, যদি তোমরা কোনো জাতির কাছে উপস্থিত হও, আর তারা মেহমানদারির জন্য উপযুক্ত যত্ন নেয়, তবে তোমরা তা গ্রহণ করবে। আর যদি তারা না করে, তাহলে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের থেকে মেহমানের হক আদায় করে নেবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১৩৭)
পাঁচ. মেহমানের জন্য রোজা ভেঙে ফেলা : দিনেরবেলা কেউ মেহমান হলো ঘরে। ঘরের মালিক রোজাদার—নফল রোজা রেখেছে। মেহমান ঘরের মালিক ছাড়া খাবার গ্রহণ করবে না—এখন মেহমানের সম্মানে ঘরের মালিক নফল রোজা ভেঙে ফেলতে পারবে; বরং তার উচিত, নফল রোজা ভেঙে মেহমানের সঙ্গে খাবার গ্রহণ করা। (সহিহ বুখারি, হাদিস : ৬১৩৯)
শীতে শরীর চাঙ্গা রাখবেন যেভাবে?
সবাইকে সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে। শীতে সারাদিন চাঙ্গা ও সতেজ থাকতে চান? এমন অনেক খাবার আছে যেগুলো এই ঋতুতে পাওয়া যায় এবং খেতেও বেশ মজাদার। পাশাপাশি ঠান্ডাও প্রতিরোধ করে। শরীর উষ্ণ রাখার প্রয়োজনীয় পুষ্টি উপাদানও পাওয়া যায় এসব খাবারে।
শীতে সুস্থ-সবল থাকার জন্য সেরা কিছু খাবারের কথা স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিষ্টি আলু: ক্যালোরি ও পুষ্টির সহজলভ্য উৎস হিসেবে শীতকালে মিষ্টি আলু খেতে হবে। উচ্চমাত্রায় সুগারের পাশাপাশি এতে প্রচুর আঁশ, ভিটামিন ‘এ’ এবং পটাসিয়াম রয়েছে। মিষ্টি আলু কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও প্রদাহ কমাতে বেশ কার্যকরী।
শালগম: অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে শালগম ও এর পাতায় যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। শালগমে উচ্চমাত্রায় ভিটামিন ‘কে’ রয়েছে এবং পাতায় ভিটামিন ‘এ’ পাওয়া যায়। শালগম ও এর পাতা কার্ডিওভাসকুলারের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। হাড় মজবুত করে ও হজমক্রিয়ার উন্নতি ঘটায়।
খেজুর: চর্বির মাত্রা কম থাকায় খেজুর ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যারা জিমে যান তারা পুষ্টি উপাদানে ভরপুর খেজুর খেতে পারেন। এছাড়া নিয়মিত গ্রহণ শরীর উষ্ণ রাখতে সাহায্য করে।
কাজু বাদাম ও আখরোট: শীতে স্নায়ুতন্ত্র সচল রাখতে নিয়মিত কাজু বাদাম ও আখরোট খেতে পারেন। ইনসুলিন উৎপাদান ঠিক রাখতে, সুস্থ হার্ট ও দেহের উন্নতি ঘটায়।
বাজরা ও ভুট্টা: এতে প্রচুর চর্বি, প্রোটিন ও আঁশ পাওয়া যায়। বাজরায় থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভুট্টা শরীরের হাড় মজবুত রাখতে সাহায্য করে।
আওয়ামী লীগ পরাজিত, তাদের অধ্যায় শেষ : নাহিদ ইসলাম
অস্ত্র আর জোর করে ক্ষমতা আকড়ে থাকার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক প্রতিরোধ সফলতার মুখ দেখে গত ৫ আগস্ট। সে সময়ের সক্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম এখন নিজেই অন্তর্বর্তী সরকারের অংশ। তার কাছে প্রশ্ন ছিল— আওয়ামী লীগ কি প্রকাশ্যে রাজনীতিতে ফিরেতে পারবে?
নাহিদ ইসলাম বলেন, বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়া উচিত। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গিয়েছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়ে আসলে সমাজে রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব।
ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের মূল্যায়ন কীভাবে হবে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দলটাই সবসময় মিথ্যার ওপর টিকে ছিল। তাদের প্রধান অস্ত্র ছিল প্রোপাগান্ডা। আওয়ামী লীগ তো পরাজিত হয়েছে। সে (শেখ হাসিনা) অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন এবং তারা বলেন এত বছরের দল, সেই দলটির নেত্রী নেতাকর্মীদের রেখে পালিয়ে গেলেন।
এদিকে, প্রতিদিনই ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, ছড়ানো হচ্ছে নানা প্রোপাগান্ডা। এর বিপরীতে ঢাল ছাত্র-জনতার ঐক্য আর এতদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নবোদ্যম।
এ অবস্থায় ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করা হচ্ছে কীভাবে? নাহিদ ইসলাম বলেন, আমাদের জাতীয় ঐক্য ও রাজনৈতিক সমাঝোতাই আসলে পারবে দেশকে এগিয়ে নিতে। সে ঐক্য যদি ব্যহত হয়, তাহলে এটিই বড় চ্যালেঞ্জ। ঐক্য বিনষ্ট করতে নানা পক্ষ কাজ করছে। সরকার থেকে বের হওয়ার পর তারা সেই জিনিসগুলোকে ব্যবহার করছে। অপতথ্য ছড়াচ্ছে, প্রোপাগান্ডা করছে। আমরা সে জায়গায় সত্যটাকে তুলে ধরতে চাই। গণমাধ্যমগুলোর ক্ষেত্রে আমরা সেই সহায়তা চেয়েছি।
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই দিনে হত্যা করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালায়। দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে দিনটি কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি পালন করবে।
এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্যদিকে দিবসটিকে ঘিরে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র ছাপা হবে। সেই সঙ্গে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।
আজ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা ছাড়াও সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।
বিলুপ্তির সিদ্ধান্ত হলে মেনে নেয়া হবে: র‍্যাব
র‍্যাব বিলুপ্ত করা হলে সে সিদ্ধান্ত মেনে নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। পূর্বে র‍্যাব কতৃক ঘটে যাওয়া নেতিবাচক কাজের জন্য ভুক্তভোগীদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনাও করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় র‍্যাবের বিরুদ্ধে আয়না ঘরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গুম-খুন কমিশন যেহেতু এটা নিয়ে কাজ করছে সেজন্য এসব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে। এখন থেকে র‍্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন র‍্যাব প্রধান।
তিনি আরও বলেন, র‍্যাবের বিরুদ্ধে গুম-খুনের অভিযোগ আছে। তবে সামনে এমন ঘটনা আর হবে না। র‍্যাব কর্তৃক যারা গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন সেসব পরিবারের কাছে ক্ষমাও চান র‍্যাব ডিজি। বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র‍্যাব দায়মুক্ত হবে।
শহিদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে জনপ্রত্যাশা এখনও পূরণ হয়নি। এসময় গত চার মাসে ডাকাতি, ছিনতাই ও চাদাবাজির অভিযোগে ১৬ র‍্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান র‍্যাব ডিজি। এছাড়া জুলাই-আগস্টের মামলায় র‍্যাব ৩৫৩ জনকে গ্রেফতার করেছে বলেও জানানো হয়।
মওলানা ভাসানীর জন্মদিন আজ
আজ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
তার জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তার কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন।
মওলানা ভাসানী দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য সারা জীবন আন্দোলন ও সংগ্রাম করেছেন। তিনি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম।
১৮৯৭ সালে পীর সৈয়দ নাসীরুদ্দীনের সঙ্গে আসাম যান ভাসানী। ইসলামিক শিক্ষার উদ্দেশে ১৯০৭ সালে দেওবন্দ গিয়ে দুই বছর অধ্যয়নের পর আসামে ফিরে আসেন। ১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ময়মনসিংহ সফরে এলে তার ভাষণ শুনে অনুপ্রাণিত হন ভাসানী।
১৯১৯ সালে কংগ্রেসে যোগদানের পর খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে ১০ মাস কারাভোগ করেন তিনি। ১৯২৬ সালে আসামে প্রথম কৃষক-প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান ভাসানী। ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন করেন। এরপর থেকে তার নামের শেষে ভাসানী যুক্ত হয়। রাজনীতির পাশাপাশি সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন ভাসানী।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
হাসিনা ওয়াজেদকে পলাতক দেখিয়ে বিচারে কোনো বাধা নেই : টবি ক্যাডম্যান
শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে, বিচার করতে কোন বাধা নেই। এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ট্রাইব্যুনালে গিয়ে চিফ প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।
টবি ক্যাডম্যান জানান- জুলাই আগস্ট গণহত্যার বিচারে মেনে চলা হচ্ছে আন্তর্জাতিক মান; নিশ্চিত করা হবে ন্যায়বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে- এমনটা জানান ব্রিটিশ এই আইনজ্ঞ।
তিনি বলেন, আইন সংশোধন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে সেই পরামর্শ দেয়া হবে। দেশের প্রচলিত আইনই বলছে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে।
এর আগেই, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, ট্রাইব্যুনালের কাজকে ত্বরান্বিত করতেই এই পরামর্শককে নিয়োগ দেয়া হয়েছে।
টবি ক্যাডমান ট্রাইব্যুনালে আগে জামায়াতের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। তবে বিগত সরকার তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি।
ভারতের আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চ শুরু
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির তিন সংগঠন। সকাল ৯টার দিকে নয়াপল্টন থেকে এই কর্মসূচী শুরু হয়।
লংমার্চে যোগ দিতে সকাল থেকেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
পরিকল্পনা অনুযায়ী, লংমার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা করা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাপনী সমাবেশ করে শেষ হবে কর্মসূচি।
লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন- যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে এ দেশের দেশপ্রেমিক জনতা।
এ সময় তিনি জয়বাংলা’কে ভারতের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয় ও পশ্চিমবাংলার স্লোগান বলে আখ্যায়িত করেন। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে গোটা দেশের প্রতিচ্ছবি ফুঁটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন, যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন।
বিপ্লবী ছাত্র পরিষদের চবি শাখার আহবায়ক কমিটির ঘোষণা
ইফতেখার আবিরকে আহ্বায়ক ও শেখ হামিমকে সদস্য সচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক মো. সালমান ফার্সী, মোহাম্মদ মুহি উদ্দিন, মাহমুদ সৌরভ, হামিদ হাসান আলাভী এবং হাসিবুল হাসান দীনার। সহকারী সদস্য সচিব হলেন- জান্নাতুল ফেরদাউস, ফাতিমা আফরোজ, তাহমিদ মাসউদ, তাসনিম তাহমিদ তাকি ও মো. মিরাজ হোসেন এবং মিরাজ হোসেন সদস্য।
এক বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ছয় মাসের জন্য গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।
নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, বিপ্লবী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন চাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে।
বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।
ঢাবির বিপ্লবী ছাত্র পরিষদের কমিটি ঘোষণা
আহ্বায়ক সানোয়ারা খাতুনকে ও সদস্য সচিব মুহিব মুশফিক
সানোয়ারা খাতুনকে আহ্বায়ক ও মুহিব মুশফিক খানকে সদস্য সচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক: গোলাম নূর শাফায়েত উল্লাহ্, নিয়াজ আহমদ ও মো. শোয়াইব, সহকারী সদস্য সচিব: আব্দুল আহাদ আল মাহমুদ ও মাহমুদ হাসান মারুফ, সদস্য:  আন্দালিভ ইয়াসিন ও মো. ওয়াহেদুল ইসলাম।
এক বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ছয় মাসের জন্য গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।
নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ  দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোর মুন্সিয়ানা চলবে না: গয়েশ্বর
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোর মুন্সিয়ানা চলবে না বলে হুশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার যা দু-দেশের জন্যই কল্যাণকর।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সাবেক যুবদল নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুকে নিয়েশ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নেতা জানান, এক ব্যক্তি চলে গেলেই সমস্যার সমাধান হয় না, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশী বিদেশী চক্রান্ত মোকাবেলা সম্ভব হবে।
বিএনপি সকলের সাথেই বন্ধুত্ব চায়। কোনো দল বা ব্যক্তি নয় বরং বাংলাদেশের মানুষের সাথে প্রতিবেশী দেশ বন্ধুত্ব স্থাপন করবে বলেও প্রত্যাশা করেন বিএনপির এই নীতিনির্ধারক।
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ’র ২৭ দেশের রাষ্ট্রদূতের বৈঠক শুরু
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ১৯ জন সদস‍্য রয়েছেন। বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে সেখানে।
এছাড়া আলোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচন ইস্যুর পাশাপাশি গণতন্ত্র ও অর্থপাচার বিষয়গুলো উঠে আসবে। বিশেষ করে ফ‍্যাক্ট ফাইন্ডিং মিশনের অগ্রগতি, জিএসপি সুবিধা নিশ্চিত ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হবে।
ধারণা করা হচ্ছে, বৈঠকটি ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলবে। বাংলাদেশের চলমান সংকট নিরসনে বিনিয়োগ বৃদ্ধিতে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা।
ভারত কে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে টাইগার যুবারা।
এদিন আগে ব্যাট করে  ৪৯.১ ওভারে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশ যুব দল। টার্গেট তাড়া করতে নেমে ৩৫.১ ওভারে ১৩৯ রানে অলআউট হয় টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশের শিরোপা জয়ে দুর্দান্ত বোলিং করেন ইকবাল হোসেন ইমন, আজিজুল করিম ও ফাহাদ। তাদের বোলিং তোপে বড় কোনো জুটি গড়তে পারেনি ভারত। যে কারণে ৩০০ বলে মাত্র ১৯৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেনি ভারত।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। বাংলাদেশ ২০০ রানের কাছাকাছি যেতে পেরেছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আল ফাহাদের ৩১ রানের জুটিতে।
১৬৭ রানেই ৮ উইকেট হারানো বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল। প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অবশ্য রান বের করতে পারছিলেন না। যুধাজিতের বলে আউট হন ১৬ বলে ১ রান করে। জাওয়াদও আউট হন পাওয়ার প্লে শেষ হতেই, ২০ রান করে।
দলের সবচেয়ে বড় তারকা আজিজুল হাকিমও বড় ইনিংস খেলতে পারেননি। ১৬ রানে আউট হয়েছেন। আজিজুলের উইকেট বড় ধাক্কা হয়ে আসে বাংলাদেশের ব্যাটিং বিভাগে। কারণ এই টুর্নামেন্টে ব্যাট হাতে বাংলাদেশকে অনেকটা একাই টানছিলেন তিনি।
অন্যদিকে ভারত ৩১.৫ ওভারে ১১৫ রানে ৮ উইকেট হারায় ভারত। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান আউট হওয়ার পর বাংলাদেশ শিবিরে স্বস্তির আবহ নেমে আসে।
ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস
আগামী ১০ ডিসেম্বর থেকে ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস।
বহুজাতিক ভিসা প্রোসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য শেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে।
রোববার (৮ ডিসেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর থেকে সব আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে শেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ওয়াক-ইন আবেদন আর গ্রহণ করা হবে না। অ্যাপয়েন্টমেন্ট স্লটটি ব্যক্তিগত তাই নিজেকেই বুক করতে হবে।
এতে আরও বলা হয়, অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় একটি পরিষেবা ফি চার্জ করা হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হলে নির্ধারিত সময়ের স্লটের ২৪ ঘণ্টা আগে এটি বাতিল করা যাবে। তবে ফি ফেরত দেওয়া হবে না।
এ বিষয়ে যেকোনো তথ্যের জন্যে ভিএফএস হেল্প ডেস্কে  (+88) 09606 777 333 বা (+88) 09666 911 382 (সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে। এছাড়া, https://vfsforms.mioot.com/forms/CFNC/-এ এই লিঙ্কের মাধ্যমে ভিএফএস গ্লোবালে পৌঁছানো যাবে।
পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ
পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। গত সোমবার (২ ডিসেম্বর) দেশটির নাগরিক ও বংশদ্ভূতদের জন্য ২০১৯ সালে জারি করা ভিসা সহজীকরণ স্মারকপত্রটি বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর ফলে, এখন থেকে দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে না। পাশাপাশি দূতাবাস সরাসরি ভিসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যেকোনো দেশের নাগরিকদের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারী জারিকৃত স্বারকপত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
এতে আরও বলা হয়, এর ফলে বর্ণিত নাগরিকগণের ভিসার আবেদন বিদেশে বাংলাদেশ দূতাবাস বা মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারবেন।
সিরিয়ায় আসাদ পরিবারের অবসান
সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। তার আগেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। রবিবার (৮ ডিসেম্বর) দুজন জ্যেষ্ঠ সিরীয় কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ প্রসঙ্গে বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের সিনিয়র ফেলো নাতাশা হল বলেন, “মনে হচ্ছে, সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের অত্যাচারের অবসান হয়েছে।”
তিনি ১৯৭০ এর দশকের শুরুতে আসাদ পরিবারের শাসনের কথা উল্লেখ বলেন, “এটা সত্যিই মনে হচ্ছে যে, আমরা সিরিয়ায় ৫৪ বছরের অত্যাচারের শেষ ঘণ্টায় রয়েছি।”
নাতাশা হল আরো বলেন, “প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে গেছেন বলে মনে হচ্ছে।”
তিনি বলেন, “বিদ্রোহীদের হাতে সিরিয়ার রাজধানী দামেস্কের পতনের ঘটনাটি নানা ঘটনার সংমিশ্রণের ফলাফল, যার মধ্যে রয়েছে ইরান ও রাশিয়াসহ আসাদের মিত্রদের বৈশ্বিক পরিস্থিতিতে ‘দুর্বল এবং বিভ্রান্ত’ হয়ে পড়া।”
তিনি যোগ করেন, ‘সিরিয়ার ৯০ শতাংশ মানুষ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছিল। অসংখ্য মানুষ বাস্তুচ্যুত শিবিরে অস্থির জীবনযাপন করছিল। আমি মনে করি, মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল।”
প্রসঙ্গত, বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন।
২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ।
পরবর্তীতে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ। এতে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়।
কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়া, ইরান তার চিরশত্রু ইসরায়েলের দিকে মনোনিবেশ ও ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে উঠে। সম্প্রতি বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে তীব্র হামলা শুরু করে এবং এই হামলার মুখে আজ রবিবার নাটকীয়ভাবে দামেস্ক ছেড়ে প্রেসিডেন্ট আসাদ পালিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচএস) জানিয়েছে, রাজধানী দামেস্কে সিরিয়ান সেনা ও নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে তাদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলতে দেখা গেছে, কারণ তাদের বলা হয়েছে, সরকার পতনের কারণে তারা চাকরি থেকে অব্যাহতি পেয়েছে।
সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে: সিরিয়ার বিদ্রোহীরা
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত যেকোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত।
রবিবার (৮ ডিসম্বের) সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেলিগ্রামে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) বিবৃতিতে বলা হয়, “আমরা দামেস্ককে (সিরিয়ার রাজধানী) অত্যাচারী বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি। সিরিয়া এখন মুক্ত। একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো। একটি নতুন যুগের সূচনা হলো।”
টেলিগ্রামে পৃথক আরেকটি পোস্টে এইচটিএস বলেছে, সাবেক প্রধানমন্ত্রী আপাতত সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বজায় রাখবেন।
এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি টেলিগ্রামে ঘোষণা করেছেন, শহরের সামরিক বাহিনীর জন্য দামেস্কের সরকারি প্রতিষ্ঠানের কাছে যাওয়া নিষিদ্ধ। সরকারি প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে।
রেকর্ড করা এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই দেশ একটি স্বাভাবিক দেশ হতে পারে। সরকারি কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক স্থানান্তর নিশ্চিত করতে, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সংরক্ষণের জন্য জনগণ যেকোনো নেতৃত্বকে বেছে নেবে তাকে সহযোগিতা করতে প্রস্তুত।’’
সরকারি সম্পদ ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘সরকারি সম্পদ ক্ষতি না করতে আমি সব নাগরিকের প্রতি অনুরোধ করছি। কারণ শেষ পর্যন্ত এটা আমাদেরই সম্পদ।’’
এইচটিএস এক বিবৃতিতে দেশের সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছে।
আগামী বছর রাজনৈতিক সরকার দেখা যেতে পারে: শিক্ষা উপদেষ্টা
আগামী বছরেই রাজনৈতিক সরকার দেখা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেছেন, “আমরা খুব স্বল্পকালীন সরকার। আগামী বছরেই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না, আসলে কী হবে। আগামী বছরেই হয়ত আমরা রাজনৈতিক সরকার দেখতে পাব।”
শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন কনফারেন্সে এসব কথা বলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, “অর্থনৈতিক ও আয়বৈষম্য এই মুহূর্তে বড় দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।”
ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন,“উন্নত দেশগুলো থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে।”
কনফারেন্সে মধ্যম আয়ের দেশের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। এই কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় ও প্রযুক্তির ব্যবহার বাড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। এজন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করে বিশ্বব্যাংক।
ইন্দরমিত এস গিল বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে।”
আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা
অভ্যন্তরীন ও আন্তর্জাতিক যেকোন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা।
বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। তারা বলেন, ৫ আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকিতে পড়েছে বলে মনে করেন তারা।
সরকারের প্রতি তারা আহ্বান জানান, ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি নয়, হতে হবে সমতার ভিত্তিতে। এছাড়াও বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন সাবেক সেনা কর্মকর্তারা।
ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে নয় বরং ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোন আঘাত আসলে দেশের সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। ভারতে একের পর এক দাঙ্গা হাঙ্গামা আর সংখ্যালঘু নির্যাতন চলছে। তাই তাদের দেশেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি।
এসময় উপদেষ্টা আরও বলেন, দেশটির মিডিয়া বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
পলাতক পুলিশ কর্মকর্তাদের অবস্থান এখনও শনাক্ত হয়নি: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ যেসব শীর্ষ পুলিশ কর্মকর্তারা পলাতক রয়েছে তাদের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। তারা দেশে থাকলে খুব শিগ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর পুলিশ হোডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইজিপি জানান, মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেফতার করা হবে না। নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। ইচ্ছাকৃতভাবে কেউ মিথ্যা মামলা দায়ের করলে বাদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এখন আগের মতো গুম-খুন বা আয়নাঘর নেই জানিয়ে পুলিশ প্রধান বলেন, এখন সাংবাদিকদের তথ্য দিতে বাধা নেই। যে সকল পুলিশ সদস্য এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করেন তাদের পরিবর্তন হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া জনগণের সাথে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে বলেও জানান তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ তাদের কার্যক্রম অব্যহত রেখেছে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। অসাম্প্রদায়িক রাজনীতির প্রবর্তক এবং স্বাধীন বাংলার প্রস্তাবক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে এই জনপদের সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি ছিলেন বৃটিশ ভারতের সবচেয়ে মানবতাবাদী, গণতান্ত্রিক নেতা।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ। বরেণ্য এ নেতা ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে একটি হোটেল কক্ষে মারা যান। তার সমাধি ঢাকার হাইকোর্টের পাশে তিন নেতার মাজারে। তিনি ছিলেন একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তত্কালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দিয়েছেন। দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, “হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমৃত্যু আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। গণতন্ত্রের বিকাশ ও এতদঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে অবদান রেখে গেছেন জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করে।”
তিনি বলেন, “তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মকে গণতান্ত্রিক চিন্তা-চেতনা ও জনগণের সার্বিক কল্যাণে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।“
এ উপলক্ষ্যে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। সাধারণ মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম মমত্ববোধ।“
তিনি বলেন, “সোহরাওয়ার্দী মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশে এবং এ অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে সারাজীবন কাজ করেছেন। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করা হয়।“
প্রধান উপদেষ্টা বলেন, “হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এদেশের মানুষকে সোচ্চার ও সংগঠিত করেছিলেন।“
তার মৃত্যুবার্ষিকীতে আজ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
ভারত আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা-বিহার- উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী
অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হিন্দু-মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে।
ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ বুধবার (৪ ডিসেম্বর) প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন রিজভী।
তিনি বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা বড় আঘাত। বাংলাদেশ এই হামলার কথা মনে রাখবে। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বিজেপির তল্পিবাহক হয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়।
রিজভী আরও বলেন, ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই। কিন্তু উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না বলে জানান তিনি।
জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন প্রধান উপদেষ্টা
আজ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর, বৃহস্পতিবার সব ধর্মীয় সংগঠনের সাথে বসবেন। জাতীয় ঐক্যের ডাক দিতেই এসব বৈঠক, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ নিয়ে ভারত আক্রমণাত্মকভাবে অপতথ্য ছড়াচ্ছে। যার কারণে, হাইকমিশনে হামলা হচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার ভারতীয় মিডিয়ার।
পূর্ব নির্ধারিত ধারণা নিয়েই ভারত অপতথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করে তিনি বলেন, এমন মনোভাব বজায় থাকলে, আলোচনা সম্ভব নয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ আছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব।
শীতে আদা খাবেন, উপকার পাবেন
শীতে উষ্ণ ও সুস্থ থাকার জন্য সবাই ‘সুপারফুডের’ খোঁজ করেন। সবার বাড়ির রান্নাঘরেই পাবেন সুপারফুডের উপাদান। ভাবছেন কোনটি? আদা; এতে পাবেন অনেকগুলো ওষধি উপকরণ।
আদা অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। শীতে স্বাস্থ্যসম্মত হজমক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে।
নানান রকমের স্বাস্থ্য উপকারিতা পেতে খাদ্যতালিকায় নিয়মিত রাখতে পারেন এই ‘সুপারফুড’।
হজমে সহায়ক: এটি হজম প্রক্রিয়ার উন্নতিতে সহায়তা করে; ফলে খাবার দ্রুত হজম হয় এবং গ্যাসের সমস্যা বৃদ্ধি প্রতিরোধ করে। বমি ভাব কমিয়ে দেয়। মোট কথা পুরো হজমক্রিয়ার উন্নতিতে সহায়তা করে।
ঠান্ডা কাশি কমাতে: ঠান্ডা, কাশি এবং ফ্লু প্রতিরোধে সহায়তা করে আদা। এর ওষধি উপাদান প্রদাহ এবং গলার খুসখুসে ভাব কমিয়ে দেয়। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ঠান্ডাজনিত ভাইরাস প্রতিরোধ করে।
জয়েন্টের ব্যথা কমাতে: আদা খেলে হাড়ের জয়েন্টের ব্যথা কমে। অ্যান্টি-ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিক্যানসার উপাদান থাকার কারণে একে সুপারফুড বলা যায়। যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাতের ব্যথা কমাতে চমৎকার কাজ করে আদা।
ক্ষতিকর কোলেস্টেরল কমাতে: আদা শরীরের ক্ষতিকর কোলেস্টরল কমাতে সহায়তা করে। এটি শরীরে থাকা এনজাইমকে সক্রিয় করে তোলে যা কোলেস্টেরলের ব্যবহার বাড়িয়ে দেয় এবং এর মাত্রা নিয়ন্ত্রণ করে।
ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত কে তলব
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অফিশিয়ালি এর প্রতিবাদ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানা গেছে।
তলব পেয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রদূত বৈঠক করছেন।
এর আগে ত্রিপুরার ঘটনায় সোমবার (২ ডিসেম্বর) একটি প্রতিবাদপত্র প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, এই ঘটনার বিবরণ অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বাস করে, ত্রিপুরায় বিক্ষোভকারীদের বাংলাদেশি মিশনে আক্রমণ করার সম্মতি দেওয়া হয়েছিল।
এতে আরও বলা হয়, যেহেতু যেকোনও ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে কূটনৈতিক মিশনগুলোকে রক্ষা করা স্থানীয় সরকারের দায়িত্ব, তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ঘটনা মোকাবিলায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর বিরুদ্ধে আরও যেকোনও সহিংসতা রোধ করা এবং কূটনীতিক ও তাদের পরিবারের সুরক্ষারও দাবি জানানো হয়েছে।
মণিপুুরে বাংলাদেশি সন্দেহে ২৯ জন আটক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বাংলাদেশি সন্দেহে ২৯ জনকে আটক করা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এ তথ্য জানিয়েছেন। তার দাবি, আটককৃতদের কাছ থেকে আধার কার্ডও পাওয়া গেছে।
উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য আসাম থেকে এসব আধার কার্ড ইস্যু করা হয়েছিল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, ওই ২৯ জন মায়াং ইম্ফল বেঙ্গুন এলাকায় একটি বেকারি কারখানায় কাজ করেন। সেখান থেকেই তাদের আটক করা হয়।
বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিংয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, “আটককৃতদের কাছ থেকে আসামের আধার কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা মণিপুর সরকারের ইনার লাইন পারমিট (আইএলপি) নীতি লঙ্ঘন করেছেন।”
মুখ্যমন্ত্রী জানান, যেহেতু আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিতে আসামের উল্লেখ রয়েছে, তাই তাদের আসাম প্রশাসনের হাতে তুলে দেওয়া হতে পারে। রাজস্ব দপ্তরের যে কর্মী ও কর্মকর্তরা ওই ২৯ জনের নামে আইএলপি ইস্যু করেছিলেন, তাদের সাসপেন্ড করা হবে বলে জানান এন বীরেন সিং।
তার মতে, “কেন্দ্রীয় সরকার মণিপুরের মানুষকে আইএলপি ব্যবহারের অনুমতি দিয়েছে। তার একটাই লক্ষ্য, তা হলো- রাজ্যবাসীকে সুরক্ষা প্রদান করা। কিন্তু, যাদের সেই কাজ করতে হবে, তারাই যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এর ফল কী হবে? আমাদের আশঙ্কা, খুব সম্ভবত বাংলাদেশ থেকে বেআইনিভাবে মণিপুরে ঢুকেছেন কিছু মানুষ।”
দেশে ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে করা রিট শুনবেন হাইকোর্ট
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাংলা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এ রিট দায়ের করেন। রিটকারী আইনজীবী জানান- বুধবার রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।
এর আগে, সোমবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাংলা টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ চেয়ে; হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন- ২০০৬ এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়। একইসাথে, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেনো নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।
আদালতে রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, ভারতের বিভিন্ন টিভি চ্যানেল আইন লঙ্ঘন করে অপপ্রচার চালিয়ে বাংদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।
ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৭
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ত্রিপুরার তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ত্রিপুরা সরকার মঙ্গলবার তিন পুলিশ সদস্যকে বরখাস্ত এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
দায়িত্বে অবহেলার দায়ে যে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলেন- উপ-পরিদর্শক দিলু জামাতিয়া ও জয়নাল হোসেন এবং সার্জেন্ট দেবব্রত সিনহা। এছাড়া সহকারী কমান্ড্যান্ট কান্তি নাথ ঘোষকে বদলি করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে ত্রিপুরার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, বাংলাদশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)’ এর ধারায় মামলা করা হয়েছে, যা ডিউটিতে থাকা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আক্রমণ বা ফৌজদারি শক্তি ব্যবহার, বেআইনি সমাবেশ, দাঙ্গা এবং অপরাধমূলক অনুপ্রবেশ সম্পর্কিত।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সীমান্ত গোলচক্করের ঝুতন দাস, দশমীঘাটের উজ্জ্বল দাস, অভয়নগরের দীপ্তিনীল ভৌমিক, আগরতলা শহরের উপকণ্ঠের আমতলী এলাকার সুরজা দাস, দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ার ঝুলন মালাকার, ৭৯ নং তিল্লা এলাকার প্রদীপ সাহা এবং পশ্চিমের এসডিও চৌমুহনীর অলক মজুমদার ত্রিপুরা।
হামলার ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
ত্রিপুরার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘সোমবারের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। এ ঘটনায় সাব-ইন্সপেক্টর দিলু জামাতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারী কমান্ড্যান্ট কান্তি নাথ ঘোষকে বদলি করা হয়েছে।’ দায়িত্বে অবহেলার অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করছিলেন হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বিক্ষোভ সমাবেশ থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্মারকলিপি দিতে প্রবেশ করে। পরবর্তীতে হাইকমিশনের বাইরে অবস্থান করা বিক্ষোভকারারী পুলিশ ব্যারিকেড ভঙ্গ করে ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙেও আগুন ধরিয়ে দেয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতিটিকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে অভিহিত করেছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং অন্যান্য দেশের দূতাবাসগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন ঘোষণা করেছে।
সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও ভাঙচুরেরর ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।”
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে ৪ ভেষজ উদ্ভিদ
অনিয়মিত খাদ্যাভাসের কারণে আমাদের দেশের অনেক মানুষ পুষ্টি ঘাটতিতে ভুগে থাকে। সে হতে পারে কম বয়সী বা বেশি বয়সী। আর এ কারণে বেশিরভাগ মানুষের রোগ প্রতিরোধক্ষমতা কম হয়। জরিপে দেখা যায়, অধিকাংশ মানুষ ভিটামিন ডি,আয়রন, ভিটামিন বি-১২ এবং ফোলেটের অভাবে ভুগে থাকে।  এদিকে করোনাকালে আমাদের সবারই উচিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য উপযুক্ত খাবার খাওয়া।
আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে রোগ সৃষ্টিকারী অনুজীব থেকে আমাদের রক্ষা করে। কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে আমরা সহজে সংক্রমণে আক্রান্ত হয়ে পড়ি। এজন্য রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখার জন্য আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, শরীরকে হাইড্রেট রাখতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে এবং শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে। সেক্ষেত্রে উপকারী হতে পারে ভেষজ জাতীয় উপাদান।  ভেষজ জাতীয় উপাদান থেকে যে ইমিউনোমোডুলেটর পাওয়া যায় তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শরীরকে উপযোগী করে তোলে।
ভেষজ উদ্ভিদের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ডিটক্সিফিকেশনে সাহায্য করে। আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের খাবার তালিকায় এগুলো অন্তর্ভুক্ত করতে পারি।
এমন কিছু ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।
গুলঞ্চ:  গুলঞ্চ অথবা গিলয় খুব উপকারী একটি ভেষজ উদ্ভিদ। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে, স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে গুলঞ্চ। এছাড়া হাঁপানি রোগ, দীর্ঘস্থায়ী কাশির সমাধান দিতে পারে গুলঞ্চ।
অশ্বগন্ধা: এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে পাওয়া যায় অশ্বগন্ধা। এতিহ্যগতভাবে এই ভেষজের অনেক উপকারিতা রয়েছে। অশ্বগন্ধা হাজার হাজার বছর ধরে একটি পুনরুজ্জীবিত ভেষজ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এবং ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া দুঃশ্চিন্তা কমাতে সাহায্য করে এবং সেই সাথে অনিদ্রার সমস্যা থেকেও মুক্তি দেয় অশ্বগন্ধা।
তুলসী: তুলসি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে এ আমরা কম বেশি সবাই জানি। তুলসীর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো শ্বাসযন্ত্রের রোগগুলো এড়াতে সাহায্য করে।
এই ভেষজটি সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এবং উদ্বেগ, চাপ এবং ক্লান্তির মতো পরিস্থিতিতে কার্যকর। তুলসী কাশি কমাতে সাহায্য করে এবং  এই ভেষজটিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটি ডিটক্সে সহায়তা করে।
আমলকি: আমলকির অনেক উপকারিতা আছে। এই ভেষজটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দেয়। এটি লিভার, হার্ট, মস্তিষ্ক এবং ফুসফুস সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর সুস্থ কার্যকারিতা সমর্থন করে। আমলকিতে রয়েছে ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড, পেকটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদান। এই ভেষজটির নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে যেমন প্রদাহবিরোধী, অ্যান্টিমাইক্রোবিয়াল, হেপাটোপ্রোটেকটিভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমলকি।
জামিন পেলেও মুক্তি মিলেনি বাবুল আক্তারের
হাইকোর্ট থেকে জামিন লাভের ৩ দিন পরেও কারাগার থেকে মুক্তি মিলেনি স্ত্রী মিতু হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের। হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর একদিন অতিক্রান্ত হলেও কারা কর্তৃপক্ষ বাবুল আক্তারকে কারাগার থেকে মুক্তি দেয়নি।
এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়নি। পক্ষান্তরে বাবুল আক্তারের আইনজীবী জানিয়েছে জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পরও আসামিকে মুক্তি না দেওয়া বেআইনি।
এদিকে বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে হাইকোর্টের চেম্বার আদালতে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে বাবুল আক্তারকে মুক্তি দেওয়া হয়নি বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে।
বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জানান, গত ২৭ নভেম্বর হাইকোর্টে বাবুল আক্তারের জামিন মঞ্জুর হয়। গতকাল রবিবার বিকেলেই জামিনের কাগজপত্র চট্টগ্রাম কারাগারে পৌঁছে। বিকেল বা সন্ধ্যার মধ্যেই তাকে মুক্তি দেওয়ার কথা ছিলো। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি না দিয়ে আজ (সোমবার) সকালে মুক্তি দেওয়ার কথা জানায়।
আইনজীবী জানান, আজ (সোমবার) সকালে কারা ফটকে জামিনপ্রাপ্ত যে আসামিদের মুক্তি দেওয়ার তালিকা কারা ফটকে টানানো হয়েছে সেখানে বাবুল আক্তারের নাম নেই। দুপুর পর্যন্ত বাবুল আক্তারকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। জামিন হওয়ার পরও কারাগার থেকে আসামিকে মুক্তি না দেওয়া বে-আইনি বলে উল্লেখ করেন এই আইনজীবী।
আইনজীবী জানান, হাইকোর্টে বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে মামলার বাদির আবেদনের প্রেক্ষিতে বাবুল আক্তারকে মুক্তি দেওয়া হচ্ছে না বলে তারা জানতে পেরেছেন। কিন্তু ওই আবেদনে জামিন স্থগিত হওয়ার কোন আদেশ নেই।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় বাবুল আক্তারকে মুক্তি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে গত ২৭ নভেম্বর হাইকোর্ট ছয় মাসের অন্তবর্তী জামিন প্রদান করেন। গতকাল রবিবার এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেন মামলার বাদি বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন। বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করা হলে আগামীকাল ৩ ডিসেম্বর তা আদেশের জন্য রাখেন আদালত।
কলেজে সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, স্কুলে স্নাতক পাশ
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয়। কমিটিবিহীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
সেই সমস্যা সমাধানে গত ১৮ নভেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে শিক্ষা বোর্ডগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে সরকার। বেসরকারি কলেজে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণিধানমালা, ২০২৪–এর প্রবিধি ৬৪ (৩)–এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হলো।
এদিকে, রবিবার (১ ডিসেম্বর) আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ নভেম্বর তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হল। একইসঙ্গে গত ১৮ নভেম্বর তারিখে জারিকৃত প্রজ্ঞাপন (প্রতিস্থাপনকৃত) যথারীতি কার্যকর থাকবে।
অ্যাডহক কমিটির চার সদস্য বিশিষ্ট হতে হবে—
(ক). সভাপতি–মহানগরীর ক্ষেত্রে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাক্রমে, শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী;
(খ). শিক্ষক প্রতিনিধি—জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক;
(গ). অভিভাবক প্রতিনিধি—জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক;
(ঘ). সদস্যসচিব—শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (পদাধিকার বলে)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ৫৩০ জনের চাকরির সুযোগ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে ১৭টি পদে ৫৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জনপ্রশাসন মন্ত্রণালয়
অধিদপ্তরের নাম: সরকারি যানবাহন অধিদপ্তর
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ২০ নভেম্বর ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা সরকারি যানবাহন অধিদপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে ১-১২ নং পদের জন্য ২২৩ টাকা, ১৩-১৭ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ২০ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ দেবে ২৫২৪ জনকে
ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ১৪টি পদে দুই হাজার ৫২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়
অধিদপ্তরের নাম: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ২৬ নভেম্বর ২০২৪ তারিখে ১৮-৩২ বছর। ইতঃপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পূর্ববর্তি বিজ্ঞপ্তির বয়সের শর্ত বহাল থাকবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। ইতঃপূর্বের বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন; তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-১২ নং পদের জন্য ২২৩ টাকা, ১৩-১৪ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
‘শহিদি সপ্তাহ’ পালনের ঘোষণা ইনকিলাব মঞ্চের
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘শহিদি সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দেয়ালে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, নটরডেম কলেজ এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার দেয়ালে ‘খুনি হাসিনা’, ‘ফ্যাসিস্ট হাসিনা’ লেখাসম্বলিত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। নান্দনিকতার নামে এসব জায়গায় লতাপাতা এবং অপ্রাসঙ্গিক চিত্রকর্ম করা হয়েছে, যা আমাদের জুলাই বিপ্লবের চেতনার প্রতিনিধিত্ব করে না। আমরা এই ফ্যাসিবাদী তৎপরতার তীব্র নিন্দা জানাই। আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছাতে যতবার মুছবে, ততবারই আমরা গ্রাফিতি আঁকব।’’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সংবাদ সম্মেলনে শহিদি সপ্তাহের কর্মসূচি ও দাবিগুলো তুলে ধরেন। তিনি জানান, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শহিদি সপ্তাহ পালন করা হবে।
এ উপলক্ষে তারা কিছু দাবিসহ কর্মসূচি ঘোষণা করেন এবং সরকারি সহায়তায় এসব কর্মসূচি ও দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো:
১. প্রতিটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস প্রাঙ্গণে শহিদি দেয়াল নির্মাণ করতে হবে। সেখানে স্থানীয় শহিদসহ সব শহিদের নাম লেখা থাকবে।
২. প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসে বঙ্গবন্ধু কর্নারের স্থলে ‘বাংলাদেশ কর্নার’ প্রতিস্থাপন করতে হবে। সেখানে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ করতে হবে।
৩. বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটি ডেডিকেটেড ‘জুলাই কর্নার’ নির্মাণ করতে হবে। সেখানে জুলাই বিপ্লবের প্রতিটি স্মৃতি সংরক্ষিত থাকবে।
৪. ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং দেশের প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে ‘জাগ্রত জুলাই’ স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। যদি সরকার এটি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে ইনকিলাব মঞ্চ বিপ্লবী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শাহবাগে নিজেদের উদ্যোগে ‘জাগ্রত জুলাই’ স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতারা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘‘জুলাই বিপ্লব আমাদের জাতির পুনর্জাগরণের প্রতীক। আমরা এই চেতনা অম্লান রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’’
মেয়েদের যৌনী পথে মেনস্ট্রুয়াল ব্যবহারে কুমারীত্ব নষ্ট হয়?
ঋতুস্রাবের সময়ে স্যানিটারি ন্যাপকিন বা ট্যাম্পনের পরিবর্তে ইদানীং অনেক নারীই ‘মেনস্ট্রুয়াল কাপ’ ব্যবহার করছেন।তবে পরিবেশবান্ধব হওয়া সত্ত্বেও ‘মেনস্ট্রুয়াল কাপ’ নিয়ে অনেকেই আবার নানা ভ্রান্ত ধারণাও রাখেন।
‘মেনস্ট্রুয়াল কাপ’ যোনির ভিতরে প্রবেশ করাতে হয়, তাই অল্পবয়সি ও অবিবাহিত নারীরা এই কাপ ব্যবহার করতে ভয় পান। কিন্তু এই কাপ যেমন সুরক্ষিত, তেমনই যে কোনও বয়সের মেয়েরাই এটি ব্যবহার করতে পারেন।
জেনে নিন ‘মেনস্ট্রুয়াল কাপ’ সম্পর্কিত কোন ধারণাগুলি একেবারেই ভ্রান্ত।
প্রস্রাবের সময়ে অস্বস্তি হয়
এই ধরনের কাপ এমন ভাবেই বানানো হয় যাতে সেটি শক্ত হয়ে যোনিতে আটকে থাকে। তাই মলমূত্র ত্যাগ করার সময়ে তা খুলে বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটাই কম। কাপ ভিতরে আটকে যেতে পারে বলে ভয় পান অনেকে। কিন্তু ভয়ের কোনও কারণ নেই। আঙুলের সাহায্যে সহজেই এই কাপ বার করে আনা যেতে পারে। তবে হাত যেন পরিষ্কার থাকে সে বিষয় সতর্ক থাকতে হবে। নখে যেন ময়লা না থাকে সে দিকটাও মাথায় রাখতে হবে।
Menstrual Cup
যোনিতে সংক্রমণের আশঙ্কা
‘মেনস্ট্রুয়াল কাপ’ এর কারণে যোনিতে সংক্রমণের ঝুঁকি প্রায় থাকে না বললেই চলে। এ ক্ষেত্রে কোনও জ্বালা ভাব অনুভূত হয় না। বরং স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে যোনির চারপাশে র‍্যাশ বেরিয়ে যায়। দীর্ঘ ক্ষণ একই প্যাড ব্যবহার করলে যোনিতে সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেশি। এতে জরায়ু-মুখের ক্যানসারের সম্ভাবনাও থাকে। প্যাডের তুলনায় ‘মেনস্ট্রুয়াল কাপ’ ব্যবহার করা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর।
কুমারীত্ব হারানোর আশঙ্কা
কুমারীত্ব হারানোর কথা ভেবে অল্পবয়সি মেয়েরা এই কাপ ব্যবহার করতে দ্বিধা করবেন না। ‘মেনস্ট্রুয়াল কাপ’ ব্যবহার করার সঙ্গে কুমারীত্ব হারানোর কোনও সম্পর্ক নেই।
Menstrual Cup
খুব বেশি দিন ব্যবহার করা যায় না একটি কাপ
এই প্রকার কাপ কিন্তু পুনর্ব্যবহারযোগ্য। এক একটি কাপ চাইলে পাঁচ বছর পর্যন্তও ব্যবহার করা যায়। শুধু জেনে রাখা দরকার, কাপ পরিষ্কার করার সঠিক কায়দা। প্রতি মাসে ঋতুস্রাব শুরু হওয়ার আগে কাপটিকে স্টেরিলাইজ করে নিতে হবে। ব্যবহারের পরে মিনারেল ওয়াটার দিয়ে পরিষ্কার করে পুনরায় স্টেরিলাইজ করে নিয়ে নির্দিষ্ট পাউচে ভরে রাখুন। খোলা রাখবেন না।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৩১ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন নিহতের বাবা জামাল উদ্দিন।
শনিবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রামের কোতোয়ালী থানায় তিনি মামলা দায়ের করেন। কোতোয়ালী থানার ওসি আবদুল করিম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন থানায় উপস্থিত হয়ে আলিফকে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। তবে এখননি আসামিদের নাম-পরিচয় বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।
জানা গেছে, আসামিদের মধ্যে অনেকেই ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এর আগে গত মঙ্গলবার আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই বাদী হয়ে পৃথক একটি মামলা করেছেন। ওই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকেও তিনটি মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার পর্যন্ত এসব মামলায় অন্তত ৩৮ জন গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। পরদিন মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা।
একপর্যায়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে বিক্ষোভকারীদের হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তিনি চট্টগ্রাম আদালতের আইনজীবী ছিলেন।
বুধবার চট্টগ্রাম শহরে দুই দফা এবং লোহাগাড়া উপজেলায় দুই দফা জানাজা শেষে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে আইনজীবী সাইফুলকে দাফন করা হয়। অ্যাডভোকেট সাইফুল ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।
আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করবে সরকার
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ করবে সরকার। এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আইসিসির চিফ প্রসিকিউটর (প্রধান কৌঁসুলি) করিম এ এ খান বুধবার (২৭ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এ কথা জানান প্রধান উপদেষ্টা।
সাক্ষাৎকালে তারা রোহিঙ্গা সঙ্কট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার আইসিসিতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনবে। এতে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের দীর্ঘ শাসনকালে হাজার হাজার গুমের ঘটনা এবং জুলাই-আগস্ট গণআন্দোলন চলাকালীন হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত থাকবে।’’
আইসিসির প্রধান কৌঁসুলি জানান, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান। এ আদালত শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
করিম এ এ খান প্রধান উপদেষ্টাকে জানান, মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আইসিসি অফিস রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে।
আইসিসির প্রধান কৌঁসুলি রোহিঙ্গা সঙ্কট নিয়ে প্রধান উপদেষ্টার একটি বিশেষ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানকে সমর্থন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৫ সালে এ সম্মেলন আয়োজনের সম্মতি দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন যে, এ সম্মেলন থেকে রোহিঙ্গা সঙ্কট সমাধানের একটি নতুন টেকসই দিকনির্দেশনা পাওয়া যাবে।
সম্মেলনের স্থান ও তারিখসহ সামগ্রিক বিষয় নিয়ে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘এ সম্মেলন আন্তর্জাতিক সকল অংশীজনকে একত্রে বসিয়ে রোহিঙ্গা সঙ্কট, বিশেষত বাংলাদেশে ক্যাম্পে থাকা রোহিঙ্গা এবং তাদের শিশুদের দুর্দশার স্থায়ী সমাধান খুঁজতে সহায়তা করবে।’’
রোহিঙ্গা ক্যাম্পে হতাশার মধ্যে বেড়ে ওঠা তরুণদের প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘‘আমাদের নিশ্চিত করতে হবে যে, এটি যেন বিস্ফোরিত না হয়।’’
সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীর ঢল এবং মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠার জন্য তার সাম্প্রতিক আহ্বান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘‘এ সুরক্ষিত অঞ্চল বাস্তুচ্যুত মানুষের জন্য সহায়ক এবং চলমান মানবিক সঙ্কট মোকাবিলায় কার্যকর হবে।’’
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘এ অঞ্চলের নিরাপত্তা জাতিসংঘের মাধ্যমে নিশ্চিত করা উচিত। লড়াই বন্ধ হলে এ সুরক্ষিত অঞ্চলে থাকা মানুষ সহজেই তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে পারবে।’’
এ সময় প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
বিপ্লবী ছাত্র পরিষদ : আইনজীবী হত্যার দায়ে ইস্কন ও লীগ নিষিদ্ধের দাবী
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এক যৌথ বিবৃতি বলেছেন, চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. সাইফুল ইসলাম হত্যাকে সন্ত্রাসবাদী ও জঙ্গী কার্যক্রম হিসাবে বিবেচনা করতে হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িত হয়ে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করায় পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও বিদেশী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে বলা হয়।
বিবৃতি বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সঙ্গে অস্বাভাবিক সম্পর্কে স্বাভাবিক করতে ভূমিকা পালন করেনি। বিশেষ করে আদানী গ্রুপের বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন অন্যায্য চু্ক্তি সংশোধনে এগিয়ে আসেনি। উল্টা পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের মতলবে সংখ্যালঘু হিন্দুদের মধ্যকার কিছু ব্যক্তি ও সংগঠনকে দিয়ে পরিকল্পিতভাবে অস্থিরতা ও উত্তেজনা তৈরি করছে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়না জারি করার পরেও সে বিভিন্ন সভা সমাবেশে উস্কানিমূলক বিবৃতি দিয়ে যাচ্ছিল। এ অবস্থায় তাকে গ্রেপ্তার করা স্বাভাবিক আইনী পদক্ষেপ যাকে সম্মান করতে হিন্দু সম্প্রদায়ও বাধ্য। কিন্তু গতকাল ইসকন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা চিন্ময়কে ছাড়িয়ে নেওয়ার নাম করে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদী যুদ্ধের সূচনা করা হয়েছে।
এ অবস্থায় বিপ্লবী ছাত্র পরিষদ হিন্দুত্ববাদী ও ফ্যাসিবাদীদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণাকে পূর্ণ সমর্থন জানায় বলে বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান উল্লেখ করেন।
যুদ্ধবিরতি : চুক্তি হলো হিজবুল্লাহ ও ইসরায়েলের
এক বছর সংঘাতের পর শেষ পর্যন্ত লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ২টা থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, উভয় পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় একটি চুক্তি মেনে নিয়েছে।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে চুক্তিটি অনুমোদনের পরপরই মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন বক্তৃতা দেন।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে কথা বলেছেন এবং স্থানীয় সময় ভোর ৪ টা থেকে সংঘাতের অবসান ঘটবে।
চুক্তিটি শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার জন্য সাজানো হয়েছে উল্লেখ করে বাইডেন বলেছেন, হিজবুল্লাহ এবং অবশিষ্ট অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে আবার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে দেওয়া হবে না।’
তিনি জানিয়েছেন, ইসরায়েল ধীরে ধীরে ৬০ দিনের মধ্যে তার বাহিনী প্রত্যাহার করবে। কারণ লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের সাথে তার সীমান্তের কাছাকাছি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে যাতে হিজবুল্লাহ সেখানে তাদের অবকাঠামো পুনর্নির্মাণ না করে। ‘উভয় পক্ষের বেসামরিক লোকজন শিগগিরই নিরাপদে তাদের এলাকায় ফিরে যেতে সক্ষম হবে’- বলেন বাইডেন।
হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে মন্তব্য করেনি। তবে সিনিয়র কর্মকর্তা হাসান ফাদলাল্লাহ লেবাননের আল জাদেদ টিভিকে জানিয়েছেন, লেবাননের রাষ্ট্রের কর্তৃত্বের সম্প্রসারণকে সমর্থন করলেও হিজবুল্লাহ যুদ্ধ থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে।
লেবাননের পার্লামেন্টের এই সদস্য বলেন, ‘হাজার হাজার মানুষ প্রতিরোধে যোগ দেবে… প্রতিরোধকে নিরস্ত্র করার একটি ইসরায়েলি প্রস্তাব ছিল যা ভেস্তে গেছে।’
প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার বাসিন্দাদের প্রতি সমর্থন জানিয়ে পরের দিন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা শুরু করে। গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর ওপর বড় আকারে আঘাত হানতে শুরু করে ইসরায়েল। গোষ্ঠীটির যোগাযোগ নেটওয়ার্কে ডিভাইস বিস্ফোরণ থেকে শুরু করে হাসান নাসারুল্লাহসহ শীর্ষ কয়েকজন নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী হাজার হাজারবার বিমান হামলা চালিয়েছে।
উত্তাল পাকিস্তান: স্বামীকে কারামুক্ত না করে ডি-চক ছাড়লেন বুশরা বিবি
স্বামীকে কারাগার থেকে মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতাকর্মীদের রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। সমাবেশস্থল থেকে তিনি ঘোষণা করেছিলেন, স্বামীকে কারামুক্ত না করে তিনি ডি-চক থেকে ফিরবেন না এবং নেতাকর্মীদের কাছ থেকেও ঘরে না ফেরার প্রতিশ্রুতি নিয়েছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার গভীর রাতে বুশরা বিবি ডি-চক ছেড়ে চলে গেছেন। তবে ইমরান খান কারামুক্ত হননি।
জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার, দেশটির সংবিধানের ২৬তম সংশোধনী বাতিল এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে ১৩ নভেম্বর ইমরান খান কারাগারের ভেতর থেকে  সরকারের বিরুদ্ধে ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। ২৪ নভেম্বর তার এই কর্মসূচির নির্ধারিত দিন ছিল। তবে সরকারের কঠোর অবস্থানের কারণে ২৪ তারিখ ইমরান সমর্থকরা সুবিধা করতে পারেনি। পরে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি স্বামীর মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভের ডাক দেন।
বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে হাজার হাজার পিটিআই কর্মী বিক্ষোভে শামিল হন। সোমবার বিশাল গাড়ির বহর নিয়ে তারা ইসলামাবাদের ডি-চকের উদ্দেশে রওয়া হন।বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর চার রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন। রেঞ্জার্সের গুলিতে পিটিআইয়ের দুই কর্মী নিহত হন। মঙ্গলবার দিনভর পিটিআইয়ের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর দেওয়া প্রতিবন্ধকতা এড়িয়ে বিকেলের দিকে ডি-চকে পৌঁছতে সক্ষম হন পিটিআইয়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার পুলিশ এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি ডি-চক থেকে কয়েক মিটার দূরে এক্সপ্রেস চৌক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য রাত ৮ টার পরে একটি বিশাল অভিযান শুরু করে। নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের জিন্নাহ অ্যাভিনিউ এবং ব্লু এরিয়া থেকে সরিয়ে দেয়। ওই সময় ব্যাপক গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরসহ পিটিআই নেতারা গভীর রাতের পশ্চাদপসরণ করেন। এর আগে তারা বিক্ষোভকারীদের ‘ঘরে ফিরতে, নৈশভোজ করতে এবং আগামীকাল ফিরে আসার’ আহ্বান জানিয়েছেন।
সূত্র ডন অনলাইনকে জানিয়েছে, পিটিআইয়ের নেতারা কোথায় গেছেন তা জানা যায়নি। তবে তথ্যমন্ত্রী আতা তারার দাবি করেছেন যে তারা হরিপুর হয়ে খাইবার পাখতুনখোয়ায় ফিরে গেছেন।
সংবিধান সংস্কারে যেসব প্রস্তাব দিলো বিএনপি
মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে যায়। এ সময় সংস্কার কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনাসহ সংবিধানে একগুচ্ছ সংস্কারের প্রস্তাব এরইমধ্যে চূড়ান্ত করেছে বিএনপি। দলটির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সোমবার এসব প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনে দেওয়ার কথা থাকলেও তা এক দিন পিছিয়ে আজ দেওয়া হয়।
পরে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘‘বিএনপির পক্ষ থেকে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি।’’
তিনি বলেন, ‘‘জুলাই-আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা এবং পরবর্তীকালে যেন একনায়কতন্ত্র তৈরি না হয়, সেগুলো মাথায় রেখে প্রস্তাবনা দিয়েছি।’’
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘‘সংস্কার প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে। তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে।’’
অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট দশটি কমিশন গঠন করলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়গুলো।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘পরপর দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রীর পদে আসীন না হয়, সে বিধান রেখেছি। সংসদে উচ্চকক্ষ সৃষ্টির বিধানের প্রস্তাব করেছি।’’
বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে, উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে। উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ সৃজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এটা আগে ছিল, আমরা তা পুনঃপ্রবর্তনের বিধানের প্রস্তাব করেছি। যেসব বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি— তত্ত্বাবধায়ক সরকার মানুষের এক নম্বর আকাঙ্ক্ষা—সেটি আদালতেবিচারাধীন আছে। আশা করি, মানুষের পক্ষে রায় আসবে। গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছি।’’
উল্লেখ্য, অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছে। এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।
জান্নাতে মহান আল্লাহর সাক্ষাৎ যেমন হবে
জান্নাতে মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে মহান আল্লাহর সাক্ষাৎ। একাধিক বিশুদ্ধ হাদিসে সে সাক্ষাতের বিবরণ এসেছে। নিম্নে এমন কিছু বর্ণনা তুলে ধরা হলো—
আল্লাহকে দেখা যাবে নির্বিঘ্নে :  জারির ইবনু আবদুল্লাহ (রা.) বলেন, একবার পূর্ণিমার রাতে নবী (সা.) আমাদের কাছে বের হয়ে এলেন। অতঃপর তিনি বললেন, শিগগিরই তোমরা তোমাদের প্রতিপালককে কিয়ামতের দিন দেখতে পাবে, যেমন এই চাঁদটিকে তোমরা দেখছ এবং একে দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে না। (সহিহ বুখারি, হাদিস : ৭৪৩৬)
আল্লাহ কথা বলবেন : আদি ইবনু হাতিম (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে শিগগিরই তার প্রতিপালক কথা বলবেন, তখন প্রতিপালক ও তার মধ্যে কোনো অনুবাদক ও আড়াল করে এমন পর্দা থাকবে না। (সহিহ বুখারি, হাদিস : ৭৪৪৩)
আদন জান্নাতে সাক্ষাৎ হবে : কায়স (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, দুটি জান্নাত এমন হবে, সেগুলোর পানপাত্র ও তার ভেতরের সব কিছুই হবে রুপার। আর দুটি জান্নাত এমন হবে, সেগুলোর পানপাত্র ও তার ভেতরের সব কিছুই হবে সোনার। জান্নাতি আদনে তাদের ও তাদের রবের দর্শনের মধ্যে তাঁর চেহারার ওপর অহংকারের চাদর ছাড়া আর কোনো কিছু আড়াল থাকবে না। (সহিহ বুখারি, হাদিস : ৭৪৪৪)
জান্নাতিরা কৃতজ্ঞতায় সিজদা করবে : আলি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, (সব ধরনের নিয়ামত লাভের পর) জান্নাতিরা বলবে, আমাদের প্রভুর মুখদর্শন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তখন আল্লাহ তাদের সামনে আত্মপ্রকাশ করবেন এবং জান্নাতিরা সিজদায় পড়ে যাবে। তাদের বলা হবে, তোমরা আমল করার স্থানে নেই, তোমরা রয়েছ প্রতিদান লাভের স্থানে। (জামিউল উলুম ওয়াল হিকাম : ২/৮৮৭)
আল্লাহ কোরআন তিলাওয়াত করবেন : বুরাইদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, নিশ্চয়ই জান্নাতিরা প্রতিদিন দুইবার মহাপরাক্রমশালী আল্লাহর কাছে প্রবেশ করবে। অতঃপর তিনি তাদের সামনে কোরআন তিলাওয়াত করবেন। (জামিউস সগির, হাদিস : ২২৩৪)
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নাগরিক ও রাজনীতিকদের দায়িত্বশীল ভূমিকা আহ্বান বিপ্লবী ছাত্র পরিষদের
অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে বলে মনে করে বিপ্লবী ছাত্র পরিষদ। সোমবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এমন দাবি করেছেন।
তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টাকে ব্যর্থ করে দিতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে।’
‘এই আক্রমণের অংশ হিসেবেই দেশের শীর্ষ দুই সংবাদপত্র বন্ধ করে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থীদের পরষ্পরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে দেওয়া হচ্ছে,’ দাবি বিপ্লবী পরিষদের।
বিবৃতিতে বলা হয়, ‘এই ষড়যন্ত্র মোকাবিলায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কোনো দলই দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। নেতারা মিডিয়ার সামনে দাঁড়িয়ে ভালো কথা বললেও বাস্তবে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সংঘর্ষ বন্ধে কোনো ভূমিকা পালন করছেন না।’
‘বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি ও জামায়াতপন্থি ছাত্র-শিক্ষকদের ব্যাপক নিয়ন্ত্রণ ও আধিপত্য থাকলেও তাদের কাছ থেকে কোনো দায়িত্বশীল ভূমিকা দৃশ্যমান নয়। বরং বহু শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের মদদদাতা বিএনপি-জামায়াতপন্থি ছাত্র ও শিক্ষকরাই।’
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ‘জনপ্রশাসন, পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের প্রায় সবাই বিএনপি-জামায়াত ও পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগপন্থি। ফলে জুলাই গণহত্যা পরবর্তী সন্ধিক্ষণে রাজনৈতিক নেতাদের রহস্যজনক নিষ্ক্রিয়তা ও কোনো সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন আদায়ের তৎপরতার সঙ্গে দলীয় অনুগত কর্মকর্তাদের নিস্পৃহতার যোগসাজশ রয়েছে বলে প্রতীয়মান হয়।’
এ অবস্থায় সরকারের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক ও রাজনীতিককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানায় বিপ্লবী ছাত্র পরিষদ। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিরাজমান পরিস্থিতির লাগাম টেনে ধরা না-হলে দেশ ক্রমেই আফ্রিকান দেশ লিবিয়ার মতো বিশৃঙ্খল ভূখণ্ডে পরিণত হবে। কাজেই সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে নাগরিক ও রাজনৈতিক শক্তিগুলোকে ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে সহযোগিতা ও নির্দেশনা দিতে হবে।’
মোঃপুর থানার জাতীয় নাগরিক কমিটি গঠন
ঢাকা মোঃপুর থানার প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। আশরাফ উদ্দিন মাহাদি সুপারিশক্রমে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।
জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত আন্দোলনকারীর সমন্বয়ে ঢাকা মোঃপুর থানার জাতীয় নাগরিক কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।
আর এর প্রধান হিসেবে (ক্রমিক অনুসারে) মনোনিত হয়েছেন মোঃ পুর, আদাবর ও রায়ের বাজারের তুমুল জনপ্রিয় ছাত্রনেতা ও ছাত্র-জনতার জুলাই-আগষ্ঠ অভ্যুত্থানে অত্র অঞ্চলে অন্যতম নেতৃত্ব প্রধান করা মোহাম্মদ মোস্তাকিম। এছাড়াও কমিটির অন্যতম সদস্য হিসেবে রয়েছে মাওঃ আব্দুর রহমান মানিক, তারেক মনোয়ার, ইঞ্চিঃ ইসমাইল হোসেন পাটোয়ারী ও ইঞ্চিঃ শাহাদাত ফরায়েজী সাকিব সহ প্রমুখ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি৷ ‘অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর’ একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।
ব্যাটারিচালিত রিকশা নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাইকোর্টের নির্দেশনা পেলে অটোরিকশা ইস্যুর সমস্যা সমাধানে মন্ত্রণালয় তা বাস্তবায়ন করবে। আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করে সন্তোষজনক সমাধানের আশ্বাসও দেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, যা কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। এক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয়, এজন্য জেলা পর্যায়ে ডিসি ও এসপিদের নিয়ে কমিটি করা হচ্ছে।
উল্লেখ্য, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে কমিউনিটি পুলিশি তৈরি করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
‘কলঙ্কিত’ নির্বাচন করা কমিশনগুলোর বিচারের সুপারিশ
দেশে ‘কলঙ্কিত’ নির্বাচন করা কমিশনগুলোর বিচারের বিচারের আওতায় আনার সুপারিশ এসেছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠক সম্পর্কে বদিউল আলম মজুমদার বলেন, ‘‘আজকের আলোচনাটা ভিন্ন ছিল। তারা অনেক অভিজ্ঞ, তারা শিক্ষক, গবেষক, এইসব বিষয়ে তাদের গভীর জ্ঞান আছে। তাদের সঙ্গে আমরা সত্যিকার অর্থে একটা ডায়ালগ করেছি। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আজকের আলোচনা থেকে যেটা সুস্পষ্ট হলো, সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে।’’
তিনি বলেন, ‘‘বিগত কমিশনগুলো বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচন করে শপথ ভঙ্গ করেছে। তারা সংবিধান লঙ্ঘন করেছে। তাই সকলেই তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করেছে।’’
সুজন সম্পাদক জানান, তারা ‘না’ ভোটের বিধানের ব্যাপারে একমত। রাজনৈতিক দল ও গণতন্ত্রের ব্যাপারেও তারা একমত। রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা আশা করা যায় না।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে অনেক আলাপ-আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘সরাসরি নির্বাচনের ব্যাপারে অনেকে বলেছে ও রাষ্ট্রপতি পদকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। নারীদের সরাসরি নির্বাচন ও তাদের নির্বাচনি এলাকা থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন করার পক্ষে সবাই মতামত দিয়েছেন। নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করতে হবে। মূলত এইসব বিষয়েই আলোচনা হয়েছে।’’
বৈঠকে নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইনসহ সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদ পুনর্বাসন ষড়যন্ত্র বিরুদ্ধে বিক্ষোভ করল বিপ্লবী ছাত্র পরিষদ
ভারতের পরিকল্পনায় ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
সংগঠনটির দাবি এ ষড়যন্ত্রে করতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জড়িত। এজন্য তিনজনকে জাতীয় বেঈমান ঘোষণা করে বিচারের মুখোমুখি করা হবে বলে ঘোষণা করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা হয়। বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ পূর্ব সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
এতে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুর রহমানের সঞ্চালনায় চিত্রশিল্পী সাইয়েদ কুতুব, জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
সমাবেশে সাইয়েদ কুতুব বলেন, আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এ মাটিতে এখন শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের তাজা রক্ত লেগে আছে৷ এ মাটিতে ফ্যাসিবাদী ও ফ্যাসিবাদীদের দোসরদের কোনো জায়গা হবে না। তাদেরকে পুনর্বাসনের সকল ষড়যন্ত্র রুখতে ছাত্র-জনতার পাশে সর্বস্তরের জনগণ আছে এবং থাকবে।”
জাতীয় বিপ্লবী পরিষদের প্রধান সমন্বয়ক হাসান আরিফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ও রাজনৈতিক অধিকার দিতে ক্রমাগতভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন।
আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হয়ে আসিফ নজরুল কিভাবে ফ্যাসিবাদের পক্ষে বক্তৃতা করছেন এ প্রশ্ন রেখে তাকে অবিলম্বে অপসারণে সরকারের কাছে আহ্বান জানান তিনি।
হাসান আরিফ আরও বলেন, গত সতেরো বছর আওয়ামী ফ্যাসিবাদের হাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, জীবন দিয়েছে বিএনপি ও জামায়াতের লোকেরা। অথচ নিজ কর্মীদের আত্মত্যাগ, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং গণদাবী উপেক্ষা করে মির্জা ফখরুল এবং ডাক্তার শফিক আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন।
আওয়ামী লীগের দালালি করায় মির্জা ফখরুল ও ডা. শফিককে দলীয় পদ থেকে সরাতে বিএনপি ও জামায়াতের প্রতি তিনি আহ্বান জানান।
জাতীয় বিপ্লবী পরিষদের সমন্বয়ক গালিব ইহসান বলেন, অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জুলাই বিপ্লবের শহীদের রক্তের সাথে গাদ্দারীর জন্য ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে তার নাম মুছে ফেলতে হবে।
তিনি বলেন, জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান, ফ্যসিবাদীরা যদি আপনার পরিবারের লোক হয়ে থাকে তাহলে বাংলার মাটিতে ফ্যাসিবাদ কায়েমের নীলনকশার সঙ্গে আপনিও জড়িত।
অনতিবিলম্বে ক্ষমা চেয়ে জামায়াতের আমীরের পদ থেকে ডা. শফিকুরকে পদত্যাগেরও আহ্বান জানান গালিব ইহসান।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেম, এদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হবে কি হবে না, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেটা ৫ আগস্ট ছাত্র জনতাই ঘোষণা দিয়ে দিয়েছে। আমাদের ছাত্রজনতার শেষ রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগ এদেশে আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবেনা ইনশাআল্লাহ।
তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের উদারতার অংশ হিসাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি ভারত থেকে শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু হাসিনার ফেরার পরপরই শহীদ প্রেসিডেন্ট জিয়া হত্যার শিকার হব। এরপরেও বিএনপি কিভাবে জুলাই গনহত্যার পরেও আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে আনতে চায়। তাদের এ দুঃসাহস দেখে আমাদের লজ্জা হয়, রক্ত গরম হয়ে যায়।
সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান বলেন, আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই ভারতের যে সকল দালাল এই দেশ নিয়ে ছিনিমিনি খেলার চিন্তা ভাবনা করবে আমরা তাদেরকে প্রতিহত করবো। আমরা তাদেরকে হাসিনার মত পালিয়ে যেতে বাধ্য করবো। এদেশে তাদের কবরও হবেনা ইনশাআল্লাহ।
তিনি বলেন,আমরা অন্তর্বতীকালীন সরকারের কাছে যেই দাবীগুলো জানিয়েছিলাম গত ষোল বছরে হাসিনার ফ্যাসিস্ট সরকার যেসব অত্যাচার করেছে, গুম খুন করেছে সেই গুমখুনের পরিপূর্ণ তদন্ত করে সেগুলোর বিচার করতে হবে। গত জুলাইয়ে যে গণহত্যা হয়েছে তার বিচার না করে কোনো পদক্ষেপ নেওয়া যাবেনা।
ফজলুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত তিনটা নির্বাচন আমাদেরকে ভোট দিতে দেয়নি তারপরেও কতিপয় দালাল তাদেরকে ভোটের ময়দানে আনার জন্য উঠে পরে লেগেছে। আমরা তাদেরকে পরিস্কার জানিয়ে দিতে চাই যে ফ্যাসিস্ট দল গনহত্যাকারী দল আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের রক্ত ঝরিয়েছে, আমাদের ভাইদের শহীদ করেছে, আমাদের দেশ বিক্রি করে দিয়েছিল তাদেরকে আমরা এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দিব না। তারা এদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না। এই ফ্যসিবাদকে বিলুপ্ত করে আমাদের দেশকে সুষ্ঠু সুন্দর পরিপূর্ণ স্বাধীন দেশে রুপান্তর করতে হবে এবং আমাদের প্রতিটি সেক্টর থেকে ফ্যাসিবাদকে ঝেটিয়ে বিদায় করতে হবে। ভারতের অন্যায় হস্তক্ষেপ আমরা কোনভাবেই মেনে নেব না। দালালদের প্ররোচনায় আমরা কোনো বিদেশী প্রভুর হাতে ছেড়ে দিতে কখনোই প্রস্তুত না। আমরা দালালদের জানিয়ে দিতে চাই যদি প্রয়োজন হয় আপনারা এই দেশ ছেড়ে চলে যান, এই দেশে আপনাদের কোন স্থান নেই।
বিপ্লবী ছাত্র পরিষের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ভাই ও চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম ভাই শহীদ হন। ওয়াসিম আকরাম ভাই ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। সেই সক্রিয় কর্মীর রক্তের উপর দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। কেন? আপনার কর্মীর রক্তের দাম কি নেই? আপনার নিজের কাছে নিজের দলের চেয়ে কি আওয়ামী লীগ দামী? এর মানে কি? দেশের চেয়ে আপনার ভারত বড় হয়ে গেল?
তিনি আরও বলেন, গত ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীরাও লীগের হাতে শিবির ট্যাগে মার খেয়েছে। আমাদের শহীদ আবরার ফাহাদকেও শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগ হত্যা করেছে। ডাক্তার শফিকুর রহমান, আপনার কি বিন্দুমাত্রও লজ্জা নেই? আপনাদের কর্মীর কি বিন্দুমাত্রও দাম নেই? আপনাদেরকে কি আবার আওয়ামী লীগকে ভোটে আনতেই হবে? আমি বলবো, লজ্জা করুন। দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করুন। দেশকে বিকিয়ে দিবেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র নেতা আরও বলেন, এতোবড় শক্তি এখনো আসেনি যে বাংলাদেশকে কিনে ফেলতে পারবে। হাসিনার ক্ষমতা হয়নি ষোল বছরে বাংলাদেশকে বিক্রি করার। আর কারোর পক্ষে বিক্রি করা সম্ভব হবেনা। রাজপথে আমরা আছি, রাজপথে থাকবো। আমরা অল্প লোক, তবে আমরা শক্তিশালী লোক, আমরা কোন মেরুদণ্ডহীন লোক নই। আমরা ২০ জন হাতি দাঁড়িয়েছি এক লক্ষ তেলাপোকার বিরুদ্ধে। একলক্ষ তেলাপোকা পিষে ধুয়ে মুছে চলে যাবে ইনশাআল্লাহ। বিএনপি জামায়াতের সাধারণ কর্মীদের বলছি আপনারাও নিজেদের নেতাদের চিনতে শিখুন।
বিপ্লবী ছাত্র পরিষের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের শহীদ ভাইদের রক্তের হিস্যা বুঝে নিতে। শহীদের রক্তের উপর দাড়িয়ে কোন খুনির দোসরদের পুনর্বাসন হতে পারে না।
সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে “দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা” “ভারতের দালালেরা হুশিয়ার সাবধান” “হাসিনা গেছে যে পথে ফখরুল যাবে সেপথে” “হাসিনা গেছে যে পথে ডা. শফিক যাবে সেপথে” “হাসিনা গেছে যে পথে আসিফ নজরুল যাবে সেপথে”প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
নতুন ইসি অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা পজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত সচিব জনাব এ এম এম নাসির উদ্দীন-কে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। অন্য একটি প্রজ্ঞাপনে চার কমিশনারের নিয়োগের বিষয়টিও জানানো হয়।
চার কমিশনার হলেন:
১. মো. আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)
২. আবদুর রহমানেল মাসুদ, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত)
৩. বেগম তাহমিদা আহমেদ, যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত)
৪. ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
এর মাধ্যমে ২০১৮ সালের পর খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিএনপি প্রধান সবশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে গেছেন। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন।
২০১৮ সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। সবশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন।
২০০৯ সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। গতকাল রাতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেয় হয়।
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রাশিয়ায় যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র ছুড়লো ইউক্রেন
যুক্তরাষ্ট্রের তৈরি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার একদিন পর এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ান মিলিটারি ব্লগের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাশিয়ায় মার্কিন তৈরি ‘আর্মি ট্যাকটিকেল মিসাইল সিস্টেম’ (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। বুধবার (২০ নভেম্বর) রাশিয়ার ভেতরে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে কিয়েভ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ সরকার।
রাশিয়ার সামরিক ব্লগাররা নিশ্চিত করেছে স্টর্ম শ্যাডো মিসাইল হামলার তথ্য। তারা জানায়, দেশটির কুরস্ক অঞ্চলে মিসাইল বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা গেছে। অন্তত ১৪টি বিস্ফোরণ হয়েছে এলাকাটিতে।
গুম মাস্টারমাইন্ড জিয়াউল আহসানকে কারাজিচের সঙ্গে তুলনা!
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে বসনিয়া-হার্জেগভনিয়ার ‘কসাই’ রাদোভান কারাজিচের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জিয়াউল আহসান কসাইয়ের মতো বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছেন। বিএনপি নেতা ইলিয়াস আলীকে এই জিয়াই গুমের পর হত্যা করেন বলেও জানান তিনি।
আজ বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসানসহ সাবেক ৮ কর্মকর্তার শুনানি শেষে সাংবাদিকদের একথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, জিয়াউল আহসান বিভিন্ন সময় র‍্যাবের বিভিন্ন পদে ছিলেন। সবশেষ তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশের গুম, গুমের পরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন, হত্যার পরে লাশ ডিসপোজাল করা– এসব কালচারের জনক ছিলেন। আওয়ামী সরকারের সময় যারা বিরোধী দলে থেকে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছে তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি।
তাজুল ইসলাম আরও বলেন, জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এ ছাড়াও নাম জানা-না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। তার পৈশাচিকতা… ৯০-এর দশকে বসনিয়া-হার্জেগভনিয়ার সারফিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল যে ধরনের অত্যাচার করতো, তার সাথে আমরা তুলনা করেছি। ভলকানের কসাইয়ের মতো বাংলাদেশের কসাই হিসেবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে, গুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন।
এসময় তাজুল ইসলাম জানান, এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের প্রত্যেকের অপরাধ আদালতে তুলে ধরা হয়েছে। আদালত আগামী ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
ট্রাইব্যুনালে হাজির করা আট কর্মকর্তা হলেন— সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
কে এই কারাজিচ
রাদোভান কারাদজিচ সাবেক বসনীয় সার্ব নেতা। বলকান অঞ্চলের হাজার হাজার নিরপরাধ মুসলিমকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত তিনি। বসনিয়ার স্রেব্রেনিৎসা শহরে আট হাজার মুসলিম পুরুষ এবং বালককে হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য তাকে দায়ী করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ শুনানিতে দ্য হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারক বলেন, কারাদজিচের তত্ত্বাবধানেই কার্যত এই শহরের মুসলিমদের ধ্বংস করার এক নীতি বাস্তবায়ন করা হচ্ছিল।
৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এক মাসে শেষ করার নির্দেশ
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একসঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।
এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়।
বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
ড. খলিলুর রহমানকে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ
উপদেষ্টা পদমর্যাদায় ড. খলিলুর রহমানকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগদান করেছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
খলিলুর রহমান ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) কাডারে যোগদান করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশের প্রথম নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রথম স্থান ও একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ১৯৭৮-৭৯ সালে তিনি আমেরিকান এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ব্যাংকে নির্বাহী পদে কর্মরত ছিলেন। ১৯৮০-৮৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ও আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৮৩-৮৫ সময়কালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মুখপাত্র হিসেবে এ কমিটি ও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে দায়িত্ব পালন করেন।
খলিলুর রহমান ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন। জাতিসংঘে পরবর্তী ২৫ বছরে তিনি নিউইয়র্ক ও জেনেভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন, যার মধ্যে ছিল জাতিসংঘ মহাসচিবের নির্বাহী কার্যালয়ে অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়নবিষয়ক প্রধান, জাতিসংঘ মহাসচিবের উচ্চ পর্যায়ের প্রযুক্তি গ্রুপের নির্বাহী সচিব, আঙ্কটাডের প্রযুক্তি বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ এবং আন্তর্জাতিক  বাণিজ্য নীতি বিশ্লেষণ গ্রুপের প্রধান, জাতিসংঘ সদর দপ্তরে আঙ্কটাড ব্যুরো প্রধান, জাতিসংঘ সচিবালয়ে স্বল্পোন্নত দেশগুলোর কর্মসূচির প্রধান, আন্তর্জাতিক বাণিজ্যের অশুল্ক বাধা সংক্রান্ত জাতিসংঘের আন্তঃসংস্থা গ্রুপের চেয়ার এবং বিশ্ব বাণিজ্যের নতুন ও গতিশীল খাতসমূহের কর্মসূচির প্রধান সমন্বয়কারী।
জাতিসংঘের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকাশনার প্রধান রচয়িতা ও অবদানকারী ছিলেন খলিলুর রহমান। তিনি জাতিসংঘ মহাসচিব এবং আঙ্কটাড মহাসচিবের বাণিজ্য, অর্থনীতি ও উন্নয়ন সম্পর্কিত অনেক বিশ্লেষণাত্মক প্রতিবেদন রচনা ও সম্পাদনা করেছেন। ২০০১ সালে ব্রাসেলস স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে কর্মসূচি পরিকল্পনার খসড়া তৈরিতে তিনি নেতৃত্ব দেন, যা এলডিসি দেশের রপ্তানির জন্য শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে।
২০০১ সালে খলিলুর রহমান তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেন। তিনি ঢাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সচিবালয়ে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা জোরদার
উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে প্রথম বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে নিরাপত্তা জোরদার করাসহ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। সেখানে ৬ নম্বর ভবনে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশপাশের এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া কোনো গাড়িকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
ট্রাম্পের শাসনামল থেকে বাঁচাতে ডেমোক্রেটদের জন্য সমুদ্র যাত্রার প্যাকেজ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর হতাশ ডেমোক্রেটরা। কারও কারও অভিযোগ, পাগলাটে ট্রাম্পের আমলে বসবাসের অযোগ্য হয়ে উঠবে যুক্তরাষ্ট্র। যারা রিপাবলিকান এই নেতার শাসনামলে যুক্তরাষ্ট্রে থাকতে চান না তারা এখন চাইলে জাহাজে ঘুরেই কাটাতে পারবেন আগামী চার বছর।
ট্রাম্পের শাসন থেকে বাঁচতে ডেমোক্র্যাট পার্টির সমর্থকদের ফ্লোরিডা ভিত্তিক একটি ক্রুজ কোম্পানি দিচ্ছে অভিনব এই অফার। অবশ্য তাদের ট্যুর লা ভি নামের বিশেষ প্রোগ্রামের আওতায় রয়েছে এক থেকে চার বছর পর্যন্ত আলাদা চারটি প্যাকেজ। এখানে থাকতে প্রত্যেককে প্রতিবছর গুণতে হবে ৪০ হাজার ডলার।
ভিলা ভি রেসিডেন্সের প্রতিষ্ঠাতা মিকায়েল পিটারসন বলেছেন, ট্রাম্প নির্বাচনে জিতেছে। এখন অনেক ডেমোক্র্যাটই যুক্তরাষ্ট্রে বসবাস করতে চাইবে না। কয়েক বছরের জন্য পালানোর ক্ষেত্রে জাহাজের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এখানে থেকে প্রতিদিন নতুন নতুন জায়গায় ঘুম থেকে উঠতে পারা যাবে। যা কিছু প্রয়োজন সবই পাবেন।
মালিকপক্ষের দাবি, মার্কিন নির্বাচনের আগেই তারা এই বিশেষ প্যাকেজের প্রচারণা শুরু করেছে। কমালা হ্যারিস জিতলে রিপাবলিকানদের দেয়া হতো অফার। এখন দেয়া হচ্ছে হতাশায় ভোগা ডেমোক্রেটদের। ভিলা ভি ওডিসি নামের প্রমোদতরীটি চার বছরে প্রায় দেড়শ দেশের চার শতাধিক বন্দরে ভিড়বে। বন্দরগুলো থেকে অতিথি প্রবেশের সুযোগও রয়েছে।
মিকায়েল পিটারসন আরও বলেছেন, ‘আমরা একবার ভ্রমণে বের হলে সাধারণত ১৪০টির বেশি দেশের ৪২৫টি গন্তব্যে যাই। কাজেই চার বছরে আমাদের গন্তব্য এরচেয়ে আরও কিছু বেশি হবে।’
উল্লেখ্য, প্রমোদতরীটিতে একসাথে ৬০০ জনের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে বিলাসী জীবন যাপনের সব উপকরণ।
বেগম রোকেয়া নই “রংপুর বিশ্ববিদ্যালয়” নাম পুনর্বহালের দাবি শিক্ষার্থীদের
সোমবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ দাবিতে উপাচার্য ও সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সেখানে বলা হয়েছে, “বিগত সরকার আমলের ফ্যাসিস্ট নীতি ছিল গণবিরোধী ও জনতার মনোবাঞ্ছাকে উপেক্ষা করার নীতি। সে নীতির একটুও এদিক-সেদিক হয়নি আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সময়। রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল ‘রংপুর বিশ্ববিদ্যালয়’। তৎকালীন প্রধানমন্ত্রী নিজের নামফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালের নাম পরিবর্তন করে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে নামকরণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম অস্বস্তিতে পড়ে।”
আরও বলা হয়েছে, “একই শহরে ১৯৬৩ সালে বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান (বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ) রয়েছে, যেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এরপরও বিশ্ববিদ্যালয়টি ফ্যাসিজমের দূরদর্শিতায় পরিবর্তিত নাম মহীয়সী রোকেয়ার নামে করা হয়, যাতে এ নিয়ে কেউ প্রতিবাদ করলে নারী বিদ্বেষীসহ নানা ট্যাগ লাগিয়ে সহজে কন্ঠরোধ করা যায়।”
পরিকল্পিতভাবে বদলে ফেলা প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবি জানিয়ে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা শ্রদ্ধা করি। তিনি সর্বজন স্বীকৃত জাতীয় ও বৈশ্বিক ব্যাক্তিত্ব। যার নির্দেশে পুলিশ আমাদের ভাই আবু সাঈদের বুকের তাজাপ্রাণ কেড়ে নিয়েছে, তার নামে বিশ্ববিদ্যালয়ের হল হতে পারে না। তাই নির্মাণাধীন হলের নাম পরিবর্তন করে ‘বেগম রোকেয়া হল’ করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুর্নবহাল চান, আর সেটা তারা গণসাক্ষরের মাধ্যেমে প্রমাণ করেছেন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষাথীদের চাওয়াকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।’
শাহজালাল বিমানবন্দরে সব নিরাপত্তা পাস স্থগিত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সার্কুলারটি জারি করেছেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান।
গতকাল জানা যায়, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হয়। ঢাকা এয়ারপোর্টে (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) চলাচলের জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ করতে হবে। বেবিচক কর্তৃপক্ষ বিমানবন্দরের যাত্রীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার করেছিল, সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
ওই সার্কুলারে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রিত টার্মিনাল, এয়ারসাইডে প্রবেশ ও দায়িত্ব পালনের জন্য আগামী ৩০ নভেম্বর থেকে বৈধ এভসেক আইডি সংবলিত পাস থাকতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডি নিতে বলা হচ্ছে। নতুন এভসেক আইডি সংবলিত পাস ছাড়া অন্য কোনো পাস নিয়ে বিমানবন্দরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না।
বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মী ও অন্য সংশ্লিষ্টরা (এয়ারলাইনসসহ অন্যান্য) নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডির জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়া এভসেক আইডি সংবলিত পাস ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে এভসেক অফিসারদের প্রশিক্ষণ (যদি প্রয়োজন হয়) দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করা একান্ত প্রয়োজন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁঁইয়া বলেছেন, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করা একান্ত প্রয়োজন। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন।
সচিবালয়ে গতকাল উপদেষ্টার অফিস কক্ষে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, আইডিয়া বিনিময়, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সরাসরি ফ্লাইট চালু, বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
হাইকমিশনার পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা সঠিক পথে এগোব এবং কাজ করব। তিনি বলেন, ব্যবসাবাণিজ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করবে তার সরকার।
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার সন্ধ্যা সাতটায় তাঁর নেতৃত্বে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করে।
নিচে ভাষণের পূর্ণ বিবরণ তুলে ধরা হলো:
‘প্রিয় দেশবাসী, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবাইকে সালাম জানাচ্ছি।
আসসালামু আলাইকুম।
শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহিদ এবং গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহিদকে। সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা। আরো স্মরণ করছি তাদের, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখের দৃষ্টি হারিয়েছে। যারা নয় দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছে। যারা  দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের ,আপনাদের ভাই-বোনদের, আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার-শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসন ও এসময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই-অগাস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-শ্রমিক জনতার শহিদি মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতালসহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরো নতুন নতুন শহিদের তথ্য যোগ হচ্ছে যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবোই। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইবো।
কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করবো। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এই সময়ে। আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি।  কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ১,৬০০ গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা  এই সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়।
গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই-আগেস্টের বিপ্লবের পর ছাত্র-ছাত্রীরা শহর বন্দরের দেয়ালে-দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে, প্রতিটি গোপন আস্তানার দেয়ালে- দেয়ালে তারা লিখে গেছেন রেখেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবোই। অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।  কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এ ব্যপারে ইতোমধ্যে কথা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা, গুমসহ এ ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে এ জন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সাক্ষর করেছি। আপনারা দেখেছেন, জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। জাতিসংঘ জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। অতীতের গুমের ঘটনা গুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি।
প্রিয় দেশবাসী,
আমি আগেও জানিয়েছি, আবারো জানাচ্ছি, গণ-অভ্যুথানে সকল শহিদদের পরিবারকে পুনর্বাসন করা হবে। একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী-শ্রমিক-জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহিদদের পরিবারের দেখা-শোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি শহিদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের কোন  শহিদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার।
এই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে গঠিত  ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ বেশ পাকাপোক্ত ভাবে তাদের কাজ শুরু করেছে। এই ফাউন্ডেশনে সরকার ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে। এছাড়াও জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে।
পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন। এতে তাদের মনোবল অনেক কমে যায়। আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন-শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি। এক্ষেত্রে অনেক দৃশ্যমান উন্নতিও হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে।
আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কঠিন এই সময়ে আপনারা সবাই অপরিসীম ধৈর্য্যের পরিচয় দিয়েছেন। ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। তারা তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে কেউ যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সেই আহ্বান জানিয়েছেন। আপনাদের সবাই এই আহ্বানে সাড়া দিয়েছেন। ফ্যাসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে। টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে।
আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এসময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে যে-সব প্রচার-প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যেসমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক। কিন্তু এসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি।
আমাদের দায়িত্ব গ্রহণের দু’মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে। দুর্গাপূজা উপলক্ষ্যে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেই। যার ফলে, দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে। আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করছি। শুধু হিন্দু সম্প্রদায়ই নয়, দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয়, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। এবং সব সময় সে চেষ্টা করে যেতে থাকবো।
আপনারা জানেন চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছয়টি বন্যা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা এই বন্যা মোকাবিলা করেছি। বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী বন্যা মোকাবিলায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। বন্যা মোকাবিলা ও বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে ১০০ কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে।
বন্যার ফলে অনেক জায়গায় ফসলহানি হয়েছে, ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল। বন্যা পরবর্তী সময়ে বাজারে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে আপনাদের কষ্ট হয়েছে। নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বাজারে ডিমের সরবরাহ বাড়ানো জন্য আমরা সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি। এজন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে।  মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ডিমের উৎপাদনকরা যাতে সরাসরি বাজারে ডিম সরবরাহ করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে।
মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পণ্য কিনতে পারে সেজন্য রাজধানীসহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে। বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও দাম যাতে স্বাভাবিক থাকে এজন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। দ্রব্য মূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণসহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা।
সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে। শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রপ্তানি ক্ষতিগ্রস্ত না হয়। গণ-শুনানি ছাড়া নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি বাজারে পণ্যমূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে। নেপাল থেকে পানিবিদ্যুত বাংলাদেশে আনার ব্যবস্হা করা হয়েছে ।
দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের কথাও ভাবতে হচ্ছে। আপনারা সবাই জানেন, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্যদিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয় ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ে, ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমাগতভাবে আলোচনায় বসবো। সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবো।
নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে। আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে।
নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল নাগাদসহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথম বারের মত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেও সরকার কাজ করছে।
তবে আমরা মনে করিনা যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যে ছয়টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন।
প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান। আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক। আপনি বলে দিন আপনি কি চান। কীভাবে চান।
নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনাদ্বিধায় বলতে থাকুন। সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘ মেয়াদি জীবনী শক্তি। সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ-তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না।
নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সে কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার কোন অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরাল ভাবে ভোটার তালিকা হাল নাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে।
আমি নিশ্চিত নই, সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো। ততো দিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য্য ধারণ করার অনুরোধ করবো। আমরা চাইবো, আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগযুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে সাংবাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন।
অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য, এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না।
নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলি কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলি বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে।
ইতোমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরো গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকতে থাকবো কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে।
আমরা দু’দিন পরে চলে যাবো। কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সে সুযোগটা যেন কোন রকমেই হাতছাড়া করে না দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী-পুরুষ, ধর্ম, তরুণ-বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন।
দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্টে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে ২৩ জন নতুন বিচারক। বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টাই করা হচ্ছে।
বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হয়েছে। শুধু বিচার বিভাগই নয়, সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট রয়েছি। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী দেড়শ ব্যক্তির তালিকা তৈরি এবং ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। ১৫ শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ, অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে।
সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের ১৯,০৮৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি, ১৩,৪২৯ জনকে বদলি এবং ১২,৬৩৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে। কুখ্যাত সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই আইনের অধীনে হওয়া সেসব মামলা মানুষের মত প্রকাশের অধিকারের সাথে সম্পর্কিত সেগুলো প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও ১৩৩টি আইন, বিধিবিধান তৈরি ও সংশোধন করা হয়েছে এবং ৩৫৩টি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ছাত্র-ছাত্রীদের দাবি মেনে ইতোমধ্যে সরকারি চাকুরির বয়স সীমা ৩২-এ উন্নীত করা হয়েছে। আমরা জানি আমাদের কাছে আপনাদের আরো অনেক দাবি-দাওয়া আছে। দীর্ঘ দিনের অপশাসন, অত্যাচার, অনাচারের ফলে আপনাদের মনে অনেক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। দেশে বাক স্বাধীনতা না থাকায় আমরা কেউ আমাদের মতামত, দাবি-দাওয়া প্রকাশ করতে পারিনি। আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল। আমরা ধৈর্য্য সহকারে আপনাদের কথা শুনতে চাই। কিন্তু সেজন্য আপনারা সড়ক অবরোধ করে জন দুর্ভোগ সৃষ্টি করলে আমাদের সকলেরই অসুবিধা হয়। আমাদের একান্ত অনুরোধ আপনারা নির্দিষ্ট চ্যানেল মেইনটেইন করে আপনাদের দাবি দাওয়া পেশ করবেন।
আমাদের বৃহৎ রপ্তানি পণ্য গার্মেন্টস শিল্পে গত কিছু দিন ব্যাপক অস্থিরতা বিরাজ করেছে। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী বেশ কিছু গার্মেন্টস মালিক পালিয়ে যাওয়ায় শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্য অনেক কারখানায়ও শ্রমিকরা ন্যায্য বেতনসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত ছিল। শ্রমিকরা তাদের দীর্ঘ দিনের বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে রাস্তায় নেমে আসে। আমরা তাদের কথা শুনেছি, তাদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পেরেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে মালিক-শ্রমিকের মধ্যে ১৮ দফার একটি ব্যাপকভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই আমরা শ্রমিক অসন্তোষ নিরসন করতে পেরেছি। তারা আবার উৎপাদনে ফিরেছে। এতে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের রপ্তানিমুখী এই শিল্পও। নানা প্রতিকূলতা স্বত্বেও অক্টোবর মাসে আমাদের রপ্তানীতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ শতাংশ।
আমরা যখন কাজ শুরু করেছি, দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। আশার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ ৪৭৮ মিলিয়ন ডলার হতে কমিয়ে ১৬০ মিলিয়ন ডলারে আনতে পেরেছি। অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বব্যাংক, আইএমএফ-সহ বিভিন্ন দাতা সংস্থা ইতোমধ্যে ঋণ ও অনুদান হিসেবে প্রায় ৮ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা আমাদের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সক্ষম হবে।
পতিত সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গিয়েছে তাতে রাজস্ব আদায়ে গতি আনতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এর মধ্যেও জুলাইয়ের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবর নাগাদ রাজস্ব আদায়ে পৌনে ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজেটে বিপুল রাজস্ব ঘাটতি ছিল। যে কারণে এবার শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক বেড়ে যায়। এর ফলে স্বৈরাচার পতনের পরবর্তী তিন মাসে পৌনে ৯ শতাংশ রাজস্ব বৃদ্ধির পরও লক্ষ্যমাত্রার বিপরীতে ২৩ শতাংশের বেশি ঘাটতি থেকে যায়। রাজস্ব আদায়ে গতি আনতে আমি এখন অন লাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ, ইউএনডিপি ইত্যাদির প্রধানদের সঙ্গেও আমার দীর্ঘ বৈঠক হয়েছে। তারাও বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।
১০০ দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লন্ডভন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম– সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে। এটা সর্ম্প্ণূ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে। বলা বাহুল্য এখনো আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আসা শুরু করেনি। বন্ধু রাষ্ট্রগুলি শুধু যে আমাদের বড় বড় অংকের সাহায্য নিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছে। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষনীয় অর্থনীতিতে পরিণত হবে। বিদেশী বিনিয়োগকারীরাও নানা রকম বিনিয়োগে উৎসাহীত হয়ে এগিয়ে আসবে।
বিনিয়োগকারীদের সঙ্গে এখন থেকে আমরা আলোচনা শুরু করে দিয়েছি। বিশ্বের রাষ্ট্রপুঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছাতে পেরেছি। এর কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয়পাত্র হবার চেষ্টা করছে। পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন, দেশকে মুক্ত রাখুন। এ ব্যাপারে অনড় থাকুন। এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে। তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন। সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোন বিষয়ে সংশয় করার প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি সকল প্রকার সীমাবদ্ধতা সত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাবো, ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাবো, নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করে যাবো। বিপক্ষ শক্তি যত শক্তিশালীই হোক, নাশকতার যত রকমই উদ্ভট পরিকল্পনাই করুক– সব কিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না-পারে তার জন্য সর্বমুহুর্তে প্রস্তুত থাকুন।
আপনারা জেনেছেন, পতিত সরকার ও তার দোসররা প্রতিবছর দেশ থেকে ১২-১৫ বিলিয়ন ডলার পাচার করেছে। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে। পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এ কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরো গতি পাবে। এ কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সাহায্য নিচ্ছি।
আমি ধন্যবাদ জানাতে চাই বিশ্ব নেতৃবৃন্দকেও। বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযেগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেই, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘ মহাসচিব-সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন। নেপাল, মালদ্বীপ, পাকিস্তান-সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গেও আমার বৈঠক হয়েছে যেখানে আমি সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলেছি।
দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূতগণ যারা ঢাকায় স্ব:প্রবৃত্ত হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনঃব্যক্ত করে গেছেন। তারা সম্পূর্ণ নতুনভাবে আমাদের জন্য সহায়তার নতুন ছক তৈরির কাজ শুরু করেছেন। যে-সব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। দিল্লী থেকে এ বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেনি । এবার একাজটি করার পেছনে আছে ইইউ-র  সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা। ইতোমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়া-সহ অনেক দেশের রাষ্ট্রদূত। দ্বিপাক্ষিক নানা সহযোগিতাসহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস তারা দিয়েছেন।
আমরা প্রবাসী বাংলাদেশিদেরও দেশে বেসরকারি খাতে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের মূলে রয়েছে বেসরকারি খাত। আমাদের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান দুই শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীর সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন। নীতির ধারাবাহিকতার অভাব, সরকারি-বেসরকারি পর্যায়ে মতবিনিময়ের অভাব, সরকারি অফিসের জটিল প্রক্রিয়া এবং সর্বোপরি দুর্নীতি, বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যায় ফেলেছে। বিনিয়োগকারীদের উদ্বেগ নিরসনে আমরা অনেকগুলো কাজ করেছি। ইতোমধ্যে সত্যিকারের ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে , বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ সমাধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন হয়েছে। বেসরকারি খাতের উপদেষ্টা কাউন্সিল ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি অফিসে না-এসে প্রয়োজনীয় কর্ম সম্পাদনের পদক্ষেপ নেয়া হয়েছে। বিনিয়োগ উন্নয়ন সংস্থা আমাদের অগ্রগতির বিষয়ে সবাইকে মাসিক ভিত্তিতে আপডেট করে যাচ্ছে।
আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করছি। আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত  সাজাপ্রাপ্ত ৫৭ জন সহ অন্যান্য বাংলাদেশিকে মুক্তি দিয়েছে। এসব বাংলাদেশি কারাবাসের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের বিপক্ষে প্রতিবাদ করেছি। বাংলাদেশিরা এরকম প্রতিবাদ আরো অনেক দেশেই করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
কয়েকদিন আগে বাকুতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গে আমার কথা হয়েছে। তাঁকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। তিনি বলেছেন বাংলাদেশের জন্য যেকোন সাহায্য লাগলে আমি যেন তাকে জানাই। প্রবাসীদের কল্যাণে আমাদের সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি। আপনারা জানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। ১৮ হাজার বাংলাদেশি, যারা সব ধরনের আনুষ্ঠানিকতা মেনে চলার পরও স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনার জন্য মালয়েশিয়া যেতে পারেননি, তিনি তাদের জন্য মালয়েশিয়ার দ্বার আবার উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন। এ লক্ষ্যে আমরা কাজও শুরু করেছি ।
আপনারা জেনে থাকবেন মালয়েশিয়া আগামী বছর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছে। আমরা ইতোমধ্যে আসিয়ানের সদস্য পদের জন্য আবেদন করেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের আবেদন সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। একই ধরনের আশ্বাস আমরা পেয়েছি ইন্দোনেশিয়া থেকেও। ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সেদেশে রাষ্ট্রীয় সফরে যাবার জন্য আমাকে অনুরোধ করেছে। সৌদি আরবসহ বিশ্বের আরো অনেক দেশ আমাদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। প্রথমবারের মতো ওআইসি সদর দপ্তরে আমরা স্থায়ীভাবে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছি। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে আগে আমার টেলিফোনে আলাপ হয়েছে। এবার কপ২৯ সম্মেলনে গিয়ে তিনি ও তাঁর স্ত্রী’র সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রতি তার বিশেষ সমর্থনের কথা তিনি বারবার প্রকাশ করেছেন। তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে। তুরস্ক এদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য টার্কিশ ইনভেস্টমেন্ট অথরিটির (টিআইসিএ) একটি অফিস ঢাকায় স্থাপনের জন্য ঘোষণা করেছে। এর মাধ্যমে তুরস্কের বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। এই উদ্দেশ্যে চলতি মাসেই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল তুরস্ক থেকে বাংলাদেশে আসছেন।
প্রিয় দেশবাসী,
নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তাতে হজের ব্যয় এক লাখ টাকারও বেশি কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবেনা।
আমরা নতুন বাংলাদেশকে একটি পরিবেশ বান্ধব এবং জীব বৈচির্ত্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এটি তরুণদের আকাঙ্ক্ষা। আমাদের সবারই আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি। সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছি। ইতিমধ্যে সুপার শপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক দশকে যে পরিমাণ নদী দূষণ হয়েছে, আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি।
আপনারা সবাই অবগত আছেন জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রার জন্য কীরকম হুমকি হয়ে আসছে। গত এক বছরে বাংলাদেশ প্রায় ১৫টি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। মানুষের সৃষ্ট নানাবিধ দুর্যোগের পাশাপাশি এসব প্রাকৃতিক দুর্যোগের বিপক্ষেও আমাদের লড়তে হচ্ছে। আজারবাইজানে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দকে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। সেখানে জাতিসংঘ মহাসচিব, ইউরোপ, এশিয়া, আফ্রিকার অনেক সরকার প্রধানের সঙ্গেই আমার দেখা হয়েছে। যতটুকু আলাপ আলোচনা সম্ভব হয়েছে, আমি সবার কাছেই জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবিলাসহ গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা চেয়েছি। তারা সহযোগিতার অঙ্গীকার সবাই করেছেন।
গত ১০০ দিনে আমরা আরো অনেক কল্যাণমূলক কাজ করেছি যা এখানে স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। আমাদের সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। আমি তাই সরকারের সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি তাদের নিজ নিজ কাজের বিস্তারিত বিবরণ নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার জন্য। আমি আমার দপ্তরকেও বলেছি সরকারের সব কাজের বিবরণ যাতে জনগণ জানতে পারে এজন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
এ সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সে অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। জাতি হিসেবে আমাদের অবসান। সাবধান থাকুন। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দিন। যে ভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে। তাদের আয়না ঘরকে। প্রতি পায়ে তাদের অনাচারের শিকলকে। এ ব্যাপারে সবাই একমত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।
আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশের সকল শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি।
আসসালামু আলাইকুম।
মহান আল্লাহ আমাদের সহায় হোক।
খোদা হাফেজ।’
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে রবিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
মণিপুর : ফের কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট
ভারতের মণিপুর রাজ্যের পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল ও থাউবালে আবার কারফিউ জারি করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, অপহরণ করে ছয়জনকে হত্যার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে, সাতটি জেলায় স্থগিত করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
শনিবার মেইতেই সম্প্রদায়ের অপহৃত ৬ নারী ও শিশুর মরদেহ উদ্ধার করলে স্থানীয় রাজনীতিকদের বাসভবনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। টায়ার জ্বালিয়ে ইম্ফলের মূল সড়কগুলো অবরোধ করে বিক্ষোভকারীরা। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন।
উল্লেখ্য, কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্বের জেরে গত কয়েক মাস ধরেই উত্তাল মিয়ানমার সীমান্তঘেষা রাজ্যটি। সরকারি তথ্য অনুযায়ী, সহিংসতার কারণে গত বছর কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় অন্তত ৬০ হাজার মানুষ গৃহহীন হন।
অন্ধকারে ইসরায়েল, দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে।
ইসরায়েলের হাইয়ুম পত্রিকার প্রতিবেদন অনুসারে, লেবানন থেকে গতরাতে হাইফা নগরীতে অন্তত দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
গণমাধ্যম সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে চ্যানেল-ফোর্টিন জানিয়েছে, নগরীর আল-কারমেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চ্যানেল-টুয়েলভও বলেছে, আল-কারমেল এলাকার একটি ভবনে হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত হেনেছে।
হাইফা ছাড়াও আক্রে শহর এবং তার আশপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, ক্রায়োথ ও আক্রে শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলে গতকাল হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে। ফলে, এসব এলাকায় সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হুড়োহুড়িতে অন্তত পাঁচজন আহত হয়েছে। এর আগে, হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে তারা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে তারা দুই দফা হামলা চালিয়েছে। এছাড়া, আল-মানারা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে রকেট হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।
ঢাকায় সিজিএস সম্মেলন শুরু, বক্তব্য দেবেন ড. ইউনূস-মাহাথির
আজ শনিবার ঢাকায় শুরু হচ্ছে নীতি-গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী সমবেত হবেন।
সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
জিল্লুর রহমান জানান, শনিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সিজিএসের নির্বাহী পরিচালক বলেন, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ দুই বছর ধরে বার্ষিক ‘বে অব বেঙ্গল কনভারসেশনের’ আয়োজন করে আসছে। বিগত বছরগুলোতে এ সম্মেলনটি আয়োজন করতে তৎকালীন সরকারের পক্ষ থেকে নানা বাধা দেওয়া হয়েছিল। তিক্ত অভিজ্ঞতা ছিল। তবে এ বছর আমরা অনেক সহযোগিতা পাচ্ছি।
জিল্লুর রহমান আরও বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেও অনুষ্ঠানে উপস্থিত হননি। সরকারের পক্ষ থেকে দেশি-বিদেশি অতিথি, পৃষ্ঠপোষকদের নিরুৎসাহিত করা হতো। সাবেক পররাষ্ট্র ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিভিন্নভাবে বাধা দিতেন। এমনকি সে সময় গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে ফোন করে এই অনুষ্ঠানে না যাওয়ার এবং খবর প্রকাশ না করার জন্য চাপ দিয়েছিল। এছাড়া সম্মেলনে উপস্থিত থেকে তারা অংশগ্রহণকারীদের ওপর নজরদারি করত, অংশগ্রহণকারীদের তুলে নেওয়ারও ঘটনা ঘটেছিল।
সিজিএসের নির্বাহী পরিচালক আরও বলেন, এর আগে সম্মেলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি এড়িয়ে গেছেন। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তার দৃষ্টিভঙ্গি এই তিন দিনের অর্থপূর্ণ এবং প্রভাবশালী আলোচনায় নতুন মাত্রা যোগ করবে।
জিল্লুর রহমান জানান, ভূরাজনীতিবিষয়ক এই সম্মেলনটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে ট্র্যাক-২ কূটনীতিকে সহজতর করার একটি প্ল্যাটফর্ম।
বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) তৃতীয় সংস্করণের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অ্যা ফ্র্যাকচারড ওয়ার্ল্ড বা একটি ভঙ্গুর বিশ্ব’। এই সম্মেলন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়— এমন সমস্যাগুলোকে চিহ্নিত করার ওপর গুরুত্ব দেবে।
সম্মেলনে সিজিএসের অংশীদার হিসেবে রয়েছে ইউএসএআইডি, ইউএন বাংলাদেশ, ইউএনডিপি, দ্য এশিয়া ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ান হাইকমিশন, কানাডিয়ান হাইকমিশন, নেদারল্যান্ডস দূতাবাস, ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং, এয়ার এশিয়াসহ দেশ-বিদেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান।
সিজিএসের সভাপতি মুনিরা খান বলেন, এই সম্মেলন থেকে আমরা গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারসহ বৈশ্বিক বিষয়ে জানতে চাই, কথা বলতে চাই। এই সম্মেলনের এজেন্ডা জনগণের জন্য, কোনও রাজনৈতিক দলের নয়। পৃথিবীব্যাপী জনগণ, গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, দারিদ্র্য নিয়ে কথা বলার জন্যই এই সম্মেলন।
আওয়ামী আমলে মুক্তিযোদ্ধা কোটায় ৪৩ হাজার চাকরি, দেখা যাবে অ্যাপে
সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান বা দপ্তরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন ৪৩ হাজার ৩৪৮ কর্মকর্তা-কর্মচারী। কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা যাচাই-বাছাই করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মুক্তিযোদ্ধা কোটায় কারা সরকারি চাকরি বাগিয়েছেন তা জনগণকে জানাতে শিগগিরই এই তালিকা অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তাঁদের মধ্যে কেউ ‘ভুয়া সনদে’ চাকরি নিয়ে থাকলে সংশ্লিষ্ট অ্যাপসে সে বিষয়ে অভিযোগ করার সুযোগ রাখা হবে।
জাল সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের খুঁজে বের করতেই এ তালিকা করা হচ্ছে বলে সূত্র বলছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেছেন, ‘আমরা প্রায় সব মন্ত্রণালয়ের তালিকা পেয়েছি। ৪০ হাজারের বেশি নামের তালিকা মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন। যাচাই শেষে এগুলো শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে, যাতে যে কেউ এসব সনদের বিষয়ে অভিযোগ করতে পারেন। এ জন্য অভিযোগ করার সুযোগ রাখার চিন্তা-ভাবনা চলছে।’
ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই’র সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। একই সঙ্গে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান।
পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি সংবাদমাধ্যমকে বলেছেন, আমি রিপাবলিকান পার্টির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের ওপর দমন-পীড়ন নিয়ে আলোচনা করব। তিনি আরও জানান, ইমরানের প্রতি ট্রাম্পের ‘সফট কর্নার’ রয়েছে। ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তবে পিটিআই’র এমন দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন মুসলিম লীগ (নওয়াজ-পিএমএল)। বিষয়টি পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, ট্রাম্পের জয়ের পর ইমরান খানের এক্স হ্যান্ডেল থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল। পোস্টে ট্রাম্পকে ইমরানের ‘খুব ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করা হয়।
পোস্টে লেখা ছিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আমার ও পিটিআই’র পক্ষ থেকে ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পাকিস্তান-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প ভালো হবেন। আমরা আশা করি বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি তিনি জোরালো ভূমিকা রাখবেন।
পাকিস্তান টু বাংলাদেশ রুটে চালু হলো কনটেইনার জাহাজ
পাকিস্তানের করাচি টু চট্টগ্রাম রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, পানামা পতাকাবাহী YUAN XIANG FA ZHAN নামের কনটেইনার জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে সোমবার (১১ নভেম্বর)।
জাহাজটিতে ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ টিইইউস (২০ ফুট হিসেবে) কার্গো ছিল। পরদিন জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
জাহাজটির স্থানীয় এজেন্ট রিজেন্সা লাইন্স লিমিডেটের একজন কর্মকর্তা জানান, জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম এসেছে। চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই যাবে। আশাকরি এ রুটে জাহাজটি নিয়মিত চলবে।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি শিপিং রুটটিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সমগ্র অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন।
হাইকমিশনার বলেন, এই উদ্যোগটি কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না বরং ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সুযোগের প্রচার করবে।
নির্বাচন সংস্কার কমিশন ২২ দলের মতামত চেয়েছে
নির্বাচন কমিশন ব্যবস্থপনা সংস্কার কমিশন ২২টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন জোটভুক্তদের কাছে মতামত চাওয়া হয়নি।
জানা গেছে, বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৪৭টি। এর মধ্যে বিএনপি, জামায়াতসহ ২২টি দল ও জোটের কাছে সংস্কার কমিশন মতামত চেয়ে চিঠি দিয়েছে। এজন্য আগামী ২৫ নভেম্বরের মধ্যে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা আইন-কানুন গভীরভাবে পর্যালোচনা করছি। ১৭-১৮টি মিটিং করেছি। আমাদের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা কিছু মতামত পেয়েছি। গণমাধ্যমের মতামতও নেবো। তবে দলগুলোর সঙ্গে সংলাপের দরকার নেই বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, অনেক ধরনের মতামত আছে। এক্ষেত্রে অনেক মতামত বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে বসবো।
এর আগে গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার সুপারিশ জমা দেবে এই কমিশন। দায়িত্ব নেওয়ার পর কমিশন গত ২২ অক্টোবর নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে নাগরিক সমাজকে ১৫ নভেম্বরের মধ্যে ই-মেইল, ওয়েবসাইট বা কমিশনের ফেসবুকের মাধ্যমে মতামত জানাতে অনুরোধ করে।
স্কুলে ভর্তির আবেদন শুরু, লটারি ডিসেম্বরে
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অনলাইনে ভর্তি আবেদন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। আগামী ১২ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর সূত্র জানায়, ভর্তির আবেদন https://gsa.teletalk.com.bd  এই ঠিকানায় পাওয়া যাবে। এবারের ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।
আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে।
এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।
মাউশি অধিদপ্তর সূত্র জানায়, সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশই ক্যাচমেন্ট এরিয়া কোটা। এ ছাড়া বীর ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, সংযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ২ শতাংশ, অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ ও সহোদর ভাই-বোনরা ৫ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবে।
মুক্তিযোদ্ধা কোটা নাতি-নাতনিদের জন্য প্রযোজ্য হবে না। এই কোটায় প্রয়োজনীয় শিক্ষার্থী না পাওয়া গেলে মেধা থেকে পূরণ করা হবে।
ইরান সফরে সৌদি সেনাপ্রধান
ইরানের রাজধানী তেহরান সফর করেছেন সৌদি সেনাপ্রধান ফায়াদ আল-রুয়ালি। জানা গেছে প্রতিরক্ষা নিয়ে আলোচনার জন্য  তার এই সফর।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গে বৈঠক করেছেন সৌদি সেনাপ্রধান।
সৌদি এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি। তবে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ঘনিষ্ঠ হতে চায় রিয়াদ। গত কয়েক বছরে ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি সেনাপ্রধান রুয়ালি তেহরানে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নিয়েছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষার বিষয়টি নিয়ে কথা বলেছেন।
এর আগে গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সউদের সঙ্গে ফোনালাপ করেছিলেন বাঘেরি। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ সাত বছরের সংঘাত দূর করে সম্পর্ক পুনঃস্থাপন করে।
সন্ধ্যায় শপথ নিচ্ছেন আরও পাঁচ জন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে আরও পাঁচ জন যোগ দিচ্ছেন। রোববার সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাতে দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১ জন।
আওয়ামী লীগ কোথায় ??
রাজধানীর জিরো পয়েন্টের শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রদ্ধায় অংশ নেন।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় তারা এই শ্রদ্ধা জানান। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ আজ গর্তের মধ্যে লুকিয়ে আছে। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের কর্মীদের বলতে চাই— আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দেবেন না। শেখ হাসিনা যদি বাপের বেটি হতো, প্রকৃতপক্ষে শেখ মুজিবের কন্যা হতো, তাহলে এই বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে যেত না।’
তিনি আরও বলেন, ‘আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। শ্রদ্ধা জানানোর পরে আমরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিল করব, দেখতে চাই কোথায় আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা আওয়ামী লীগের প্রেতাত্মাদের ধরে জেলে ঢুকানোর ব্যবস্থা গ্রহণ করব।’
যৌনতা, সম্পর্ক, বিয়েতে ‘না’ পুরুষ বিরোধী ‘ফোর বি’
পুরুষদের সঙ্গে যৌনতা, সম্পর্ক, বিয়েতে ‘না’। সন্তান জন্ম দিতেও রাজি নন আন্দোলনকারীরা। কারণ ডনাল্ড ট্রাম্পকে জিতিয়েছেন পুরুষরা। এমনই দাবি তুলে ক্ষোভে ফুঁসে উঠে ‘ফোর বি’ আন্দোলন শুরু করেছেন হাজার হাজার মার্কিন নারী। আসলে  নির্বাচনে ডনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির জয়ের পরিপ্রেক্ষিতে মার্কিন নারীরা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে উঠেছেন।
আর এই শঙ্কা বা উদ্বেগ থেকে পালে নতুন করে হওয়া পেয়েছে নারীদের পুরুষবিরোধী আন্দোলন ‘ফোর বি’। ‘কমালা পারেননি, আমরা গড়ব ইতিহাস।’ এই ডাক দিয়ে আগামী চার বছর ট্রাম্পের শাসনকালে পুরুষ সঙ্গীদের সঙ্গে যৌন সম্পর্কে ‘না’ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন  আমেরিকার বহু নারী। সমাজমাধ্যম থেকে রাস্তাঘাট— সর্বত্র ছড়িয়ে পড়ছে প্রতিবাদ।
এককথায় এবার দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক ‘ফোর বি’ মুভমেন্ট হতে চলেছে মার্কিন মুলুকেও। কোরিয়ান ভাষায় ‘বি’ শব্দের অর্থ ‘না’। ২০১৬ সালে ‘ফোর বি’ মুভমেন্ট শুরু হয় দক্ষিণ কোরিয়ায়।
কী এই ‘ফোর বি’? চারটি কাজে ‘না’ বলতে শুরু করেন নারীরা। ১) কোনও পুরুষের সঙ্গে ডেটে যাবেন না। ২) কোনও পুরুষের সঙ্গে যৌনসঙ্গম করবেন না। ৩) পুরুষদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। ৪) সন্তান প্রসব নয়।
২০১৬ সালে সিওলে একজন মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়। কারণ? অভিযুক্ত ব্যক্তি মনে করেছিলেন, ওই মহিলা তাকে অবহেলা করেছেন। এই ঘটনার প্রতিবাদে শুরু হয়েছিল ‘ফোর বি’ মুভমেন্ট। মার্কিন নারীদের আশঙ্কা, রিপাবলিকান পার্টির মতাদর্শ অনেক বেশি ‘কনজারভেটিভ’ বা রক্ষণশীল হওয়ায় তাদের ব্যক্তিস্বাধীনতা ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সংকুচিত হতে পারে।
আর এই আশঙ্কা থেকেই তারা আগেভাগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ‘ফোর বি’ আন্দোলন শুরু করেছেন। কমালা  হ্যারিস  নির্বাচিত হলে  প্রথম নারী প্রেসিডেন্ট পেত আমেরিকা। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন তিনি। ম্যাজিক ফিগার ২৭০ টপকে ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ২৯৫টি, সেখানে কমালাকে থামতে হয়েছে ২২৬-এ।
এই হারে বেজায় চটেছেন মার্কিন নারীদের একাংশ। তাদের দাবি, এবারের নির্বাচনের ফলাফল বুঝিয়ে দিয়েছে তাদের মতামত কোনও গুরুত্বই পায় না। একজন মার্কিন নারী  বলছেন, ‘পুরুষরা যদি আমাদের অধিকার খর্ব করার জন্যই এই নির্বাচনে ভোট দিয়ে থাকেন, তবে তারাও যেন আশা না করেন, কোনও নারী তাদের স্পর্শ করবে।’
আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি
রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই।
শনিবার দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ কথা জানান তিনি। শফিকুল আলম আরও লিখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।’
অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ট্রাম্প
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনে চলমান যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। ফোনালাপ শেষে মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ট্রাম্প। এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন আব্বাস। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন।
আব্বাস জানান, তিনি আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে একটি ন্যায়সংগত ও সর্বাত্মক শান্তি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
জবাবে আব্বাসকে ট্রাম্প জানান, তিনিও যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। তাদের বেশিরভাগ নারী ও শিশু।
তবে এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
অন্তর্বর্তী সরকার তিন মাসে কার্যকরী ভূমিকা রেখেছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে। তারা অনেকগুলো কাজ করেছে।’
আজ বৃহস্পতিবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবাই যদি তাদেরকে (অন্তর্বর্তী সরকার) সহযোগিতা করি এবং উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা একটি নির্বাচন দিতে সক্ষম হলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, তা পূরণে সক্ষম হবে।’
তিনি বলেন, ‘আজকে শপথ নিয়েছি-জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখব, সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাব।’
আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘৭ শতাধিক নেতাকর্মীকে গুম-খুন করেছে। ৬০ লাখের বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে তারা।’
বিএনপির মহাসচিব বলেন, ‘তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট তৃতীয়বারের মতো এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
বিএনপি নির্বাচন কমিশনের জন্য পাঁচ নাম প্রস্তাব
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে বিএনপি থেকে পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছে।
গতকাল মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের কাছে এই নামের তালিকা হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে সার্চ কমিটিতে কোন পাঁচজনের নাম দেওয়া হয়েছে তা জানা যায়নি।
এর আগে রবিবার চার দিন সময় দিয়ে ৭ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম পাঠাতে বলা হয়েছিল। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের পাশাপাশি যে কোনো ব্যক্তি নাম প্রস্তাব করতে পারবেন বলেও জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে।
সিইসিসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করে সরকার। ছয় সদস্যের এই কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আমি সব যুদ্ধ বন্ধ করে দেব: ট্রাম্প
চলমান রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-হামাস-লেবানন সংঘর্ষের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌‌‘যুদ্ধ শুরু হবে না, শেষ হবে।’
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বশ্রেষ্ঠ করতে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো।
বুধবার (৬ নভেম্বর) ফ্লোরিডায় নিজেকে জয়ী ঘোষণা করে দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাটরা) বলেছিল, ‘‘সে (ট্রাম্প) একটি যুদ্ধ শুরু করবে’’। আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব।’
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৯৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট।
তিনিই এখন দেশটির ৪৭তম নির্বাচিত প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ট্রাম্প। এই জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হয়ে চার বছর পর পুনরায় নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প।
এর আগে একইভাবে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হন। এর চার বছর পর নির্বাচন করে ১৮৯২ সালে তিনি জয়ী হয়েছিলেন।
সেই রেকর্ড ভেঙে হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন করলেন ট্রাম্প। শুধু তাই নয়, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পর নির্বাচিত প্রথম প্রেসিডেন্টও ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি দু’বার দু’জন ডেমোক্র্যাট নারী প্রার্থীকে ধরাশায়ী করলেন।
২০১৬ সালে তার কাছে পরাজিত হয়েছিলেন ব্যাপক জনপ্রিয় ডেমোক্রেট নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর এবার পরাজিত হলেন ভাইস প্রেসিডেন্ট, ডেমোক্রেট কমালা হ্যারিস।
একই সঙ্গে এই নির্বাচনে জিতে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত হলেন। বর্তমানে তার বয়স ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
যুদ্ধ শুরু নয়, যুদ্ধ থামাবো : ট্রাম্পের ঘোষণা
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বিজয় ভাষণে ঘোষণা করেছেন, তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না, বরং বিদ্যমান যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমি কোনো যুদ্ধ শুরু করবো না, আমি যুদ্ধ থামাবো।’
তার মতে, চার বছর তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কোনো বড় যুদ্ধের মধ্যে যায়নি, তবে আইএসআইএসকে পরাজিত করেছিল।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র : আল জাজিরা
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন : অবশেষে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই।
সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু রাজ্যে মোতায়েন করা হয়েছে স্নাইপার ইউনিট। রয়েছে কয়েক স্তরের গোয়েন্দা সতর্কতা। ভোট শেষেও বেশ কয়েক দিন এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অপরদিকে কমলা এখনও হাল ছাড়ছেন না। তার প্রচার শিবিরের সহ-সভাপতি সেড্রিক রিচমন্ড বলেন, আমাদের এখনও ভোট গণনা করা বাকি আছে। আমাদের এখনও এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনও নিশ্চিত নয়। আমরা রাতেও লড়াই চালিয়ে যাব। যাতে প্রতিটি ভোট গণনা হয়। প্রতিটি কণ্ঠস্বর যাতে নিশ্চিত করা হয়। সুতরাং আপনি (সমর্থক) আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ শুনতে পাবেন না। তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।
সূত্র: ফক্স নিউজ
ইসলামি মহাসম্মেলনে তিলধারণের ঠাঁই নেই
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে তিলধারণের ঠাঁই নেই। লাখো আলেম-ওলামা অংশগ্রহণ করেছেন এই সম্মেলনে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলনের সীমানা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস, রমনা পার্কসহ আশপাশের সব সড়ক ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল নয়টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়। তবে ভোর থেকেই সেখানে জমায়েত হয়েছেন লাখো আলেম-ওলামারা।
সম্মেলনের শুরু থেকেই একেক করে বক্তব্য দিচ্ছেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর বসে, দাঁড়িয়ে বক্তব্য শুনছেন দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতা।
সম্মেলনে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব হুজুর, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী,
মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন প্রমুখ উপস্থিত আছেন।
গুম কমিশন : আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে
আয়নাঘরের থেকেও ভয়াবহ ঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন, র‍্যাব যার তত্ত্ববধায়নে ছিল বলে জানিয়েছেন গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম। বলেন, প্রায় ৮টির মতো ডিটেনশন বা আয়নাঘরের খোঁজ পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এর কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।
বিচারপতি মইনুল ইসলাম বলেন, এখানে রাজনৈতিক কারণেই বেশিরভাগ ব্যক্তিদের গুম করা হয়েছে। তবে রাজনৈতিক কারণ ছাড়া স্বপ্রণোদিত হয়ে অভিযোগের বাইরে অনেককে গুম করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০০’র বেশি গুম হওয়া মানুষকে এখনও শনাক্ত করা যায়নি। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে নেয়ার কথা থাকলেও মাসের পর মাস, এমনকি বছরের পর বছর রাখা হতো আইনের তোয়াক্কা না করে বলে জানান কমিশন প্রধান।
এ সময় তিনি আরও বলেন, এখন পর্যন্ত এক হাজার ছয়শটির মত অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে চারশোটির বেশি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। ১৪০ অভিযোগের সাক্ষাৎকার নেয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় রাজনীতিকে পরিশুদ্ধ করার কথাও বলেন গুম কমিশন প্রধান।
বিডিআর বিদ্রোহ : পুনঃতদন্তে হাইকোর্টের রুল
ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্ত লমিশন কেন নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ রুল জারি করেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।
বিদ্রোহের বিচার বিজিবির আদালতে হলেও হত্যাকাণ্ডের মামলা বিচারের জন্য আসে প্রচলিত আদালতে। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছেন ৪৬৮ বিডিআর সদস্যের।
হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।
২০১৭ সালের ২৭ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে। তাতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে। আরও ২২৮ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন।
হাইকোর্টের রায়ের আগে ১৫ জনসহ সব মিলিয়ে ৫৪ জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাইকোর্টে ৮৩ জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়।
মামলা পরিচালনায় ২০ প্রসিকিউটর নিয়োগ
২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলা পরিচালনার জন্য ২০ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ গতকাল রবিবার এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন, ফরহাদ নিয়ন, জাকির হোসেন ভূঁইয়া, মোসাম্মৎ রোভানা নাসরিন শেফালী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মো. মহিউদ্দিন চৌধুরী, মো. শফিউল বশর সজল, গোলাম মোক্তাদির উজ্জ্বল, হান্নান ভূঁইয়া, মো. আব্দুল লতিফ, মো. মেহেদী হাসান জুয়েল, মো. হেলাল উদ্দিন, গাজী মাশকুরুল আলম সৌরভ, মো. জিল্লুর রহমান, মাহফুজার রহমান ইলিয়াস, মো. মিজানুর রহমান চৌধুরী, মো. মেহেবুব হোসেন, মো. মিজানুর রহমান শিহাব, মো. খুরশিদ আলম ও আজগর হোছাইন।
তাদের মধ্যে বোরহান উদ্দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং পরের দুইজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাকিরা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার।
নিয়োগাদেশে বলা হয়, লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৬৫, তারিখ ২৮/০২/২০০৯ থেকে উদ্ধৃত বিডিআর (বর্তমানে বিজিবি) বিস্ফোরক দ্রব্য মামলা পরিচালনা করার জন্য ২০ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখ করা পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ করা হলো।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালতের কার্যক্রম শেষে ২০১৭ সালে হাইকোর্টের রায় অনুযায়ী, ১৩৯ জনের মৃত্যুদণ্ড ও ১৮৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড, বিভিন্ন মেয়াদে সাজা হয় ২২৮ জনের। খালাস দেওয়া হয় ২৮৩ জনকে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০২০ সালে। বর্তমানে মামলাটি আপিল বিভাগে শুনানির জন্য রয়েছে। অপরদিকে, বিস্ফোরক আইনের মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার ঢাকার মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজলসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা হয়ে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, ‘দুপুরের দিকে এ মামলার শুনানি হবে।’
মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা-মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নুর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু।
এ ছাড়া ২০১০ সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দলীয় প্রধান শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
বাদী অভিযোগ করেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন। তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে আটক করা হয়।
মার্কিন নির্বাচনের ফলাফল জানা যাবে কখন?
পুরো বিশ্বের চোখ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। মঙ্গলবার (৫ নভেম্বর) হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৮০ লাখের বেশি ভোটার। জাতীয়ভাবে হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ভোটগ্রহণ হলেও কবে জানা যাবে ফলাফল, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মাঝে। জানা গেছে, বেশিরভাগ ভোটকেন্দ্র রাজ্য ও কাউন্টির ওপর নির্ভর করে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতের মধ্যে বন্ধ হয়ে যাবে। সাধারণ নিয়ম হল যে আপনি যত পশ্চিমে যাবেন, সময় অঞ্চলের পার্থক্যের কারণে দেরিতে ভোট বন্ধ হবে।
সময়ের ব্যবধানের কারণে এমনও হতে দেখা যায়, পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়ে যায়, কিন্তু আলাস্কা ও হাওয়াইয়ের মতো অঙ্গরাজ্যের ভোটাররা তখনও ভোট দিতে থাকেন।
ভোট শেষ হওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে গণনা শুরু হবে। নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে, তা জানতে হয়তো কয়েকদিন অপেক্ষায় থাকতে হবে না। ২০১৬ সালে অবশ্য ভোটের পরদিন সকালেই ট্রাম্পকে বিজয়ী হিসেবে স্বীকার করে নেন হিলারি ক্লিনটন।
তবে অনেক সময় ফলাফল জানতে কয়েক দিন অপেক্ষা করতে হয়। যেমন- ২০২০ সালে ৩ নভেম্বর ভোটগ্রহণের চার দিন পরে জো বাইডেনকে বিজয়ী বলা সম্ভব হয়েছিল।
প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণী সাত রাজ্য- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফলাফলের জন্য পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।
করোনাভাইরাস মহামারির কারণে ভোট গণনায় অতিরিক্ত সময়ের দরকার হয়েছিল সেবার। এ ছাড়া ডাকযোগে দেওয়া ভোট গণনা করার জন্য নির্বাচনের ফল জানতে আরও তিন দিন অপেক্ষা করতে হয়েছিল।
এবার বিধ্বংসী অস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রস্তুত ইরান
আবারও ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এবার আগের দু দফার চেয়ে হামলার ধরণ হবে অনেকটা আলাদা।
নতুন এই হামলায় ব্যবহার করা হবে এমন সব শক্তিশালী অস্ত্র যা আগের হামলাগুলোয় ব্যবহার করা হয়নি।
ইরানি ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
একজন মিশরীয় কর্মকর্তা বলেছেন, তেহরান কায়রোকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিল যে ২৬ অক্টোবর ইরানি ভূখণ্ডে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে তার প্রতিক্রিয়া হবে শক্তিশালী ও জটিল।
একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যেহেতু ইসরায়েলি হামলায় তাদের সামরিক বাহিনীর চারজন সৈন্য এবং একজন বেসামরিক লোক নিহত হয়েছে। তাই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী এই অভিযানে জড়িত থাকবে।
ইরানি ওই কর্মকর্তা আরও বলেছেন, এবারের আক্রমণে ইসরায়েলি সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তবে নতুন হামলা আগেরগুলোর চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হবে। এবার এই হামলায় ব্যবহার করা হতে পারে ইরাকি ভূখণ্ড।
উল্লেখ্য, বিভিন্ন হামলার জবাবে প্রতিশোধমূলক হিসেবে গত ১৩-১৪ এপ্রিল এবং ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিক্রিয়ায় ইসরায়েলও দু’ দফা হামলা চালায় ইরানে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অব ইসরায়েল
ভারত নয়, মালদ্বীপ দিয়ে পোশাক রফতানি করছে বাংলাদেশ
সম্প্রতি ভারতের বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রফতানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্ট পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে।
বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে বিপুল রাজস্ব হারাচ্ছে ভারতের নৌ ও বিমানবন্দরগুলো। শনিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট এ তথ্য জানিয়েছে।
লাইভমিন্টকে এমএসসি এজেন্সি (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের মহাপরিচালক দীপক তিওয়ারি বলেছেন, “আগে বাংলাদেশের পণ্য ভারতীয় বিমানবন্দরের মাধ্যমে পরিবহন হতো। কিন্তু এখন তারা অন্যান্য রুটে পণ্য পরিবহন করছে। যার অর্থ আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে রাজস্ব পেত সেটি এখন পাচ্ছে না। এমএসসি এজেন্সি (ইন্ডিয়া) ভারতের অন্যতম বড় কার্গো পরিবহন সংস্থা।
দেশটির কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ এখন তৈরি পোশাক পণ্য জাহাজে করে প্রথমে মালদ্বীপে পাঠাচ্ছে। এরপর সেখান থেকে পণ্যগুলো বিমানে করে বিশ্বব্যাপী গন্তব্যে পৌঁছানো হচ্ছে। যার মধ্যে রয়েছে এইচঅ্যান্ডএম এবং জারার মতো বিশ্বখ্যাত কোম্পানির পোশাকও। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রফতানিকারক দেশ।
যার অর্থ ভারত দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বিশ্বব্যাপী রফতানি করত ঢাকা। ভারতের বদলে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশ পণ্য রফতানি করলে বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া লজিস্টিক এবং কাঠামোগত প্রজেক্টে থাকা সহযোগিতাপূর্ণ সুযোগগুলো শঙ্কায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এক কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশের এমন সিদ্ধান্তে ভারত সরকার একটি সামঞ্জস্যপূর্ণ সমাধানের পথ খুঁজছে। যেটি ভারত হয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ তৈরি পোশাক পণ্য রফতানির বিষয়টি নিশ্চিত করবে এবং ভারতের স্বার্থ রক্ষা করবে।”
অন্য এক কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশের রফতানিকৃত এসব তৈরি পোশাক পণ্যের একটি বড় অংশ ভারতীয় অবকাঠামো বা কারখানায় উৎপাদিত হয়। যেগুলো বাংলাদেশে অবস্থিত ভারতীয় কোম্পানিগুলোই পরিচালনা করে। এই বিষয়টি (ভারত) সরকারের নজরে রয়েছে। ভারতের ওপর এটির প্রভাব কেমন হতে পারে এখন আমরা সেটি নিরূপণের চেষ্টা করছি।”
তবে এক শিল্প বিশেষজ্ঞ অরুণ কুমার জানিয়েছেন, বাংলাদেশ ভারতের ওপর কোনও রাগ বা বিরাগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তার মনে হচ্ছে না। মূলত নিজেদের সাপ্লাই চেইনের ওপর নিয়ন্ত্রণ এবং ভারতীয় বন্দরগুলোর মাধ্যমে সময়মতো পণ্য রফতানি না হওয়ায় বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা তার।
এই বিশেষজ্ঞ বলেছেন, “রফতানির ক্ষেত্রে নতুন রুটের মাধ্যমে কৌশলগত সুবিধা, সঙ্গে নিশ্চিত নির্ভরযোগ্যতা পাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, যা আন্তর্জাতিক পোশাক বাজারের কঠোর সময়সীমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতের বন্দরের ওপর থেকে নির্ভরতা কমিয়ে বাংলাদেশ তাদের সাপ্লাই চেইনের ওপর আরও নিয়ন্ত্রণ আরোপ করছে।”
অরুণ কুমার আরও বলেছেন, গার্মেন্ট পণ্যকে পচনশীল পণ্য হিসেবে বিবেচনা করা হয়। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে চালান পৌঁছে দিতে না পারলে অর্ডার বাতিল হয়ে যায়। গার্মেন্ট পণ্য এমন পণ্য যেটি একটি নির্দিষ্ট মৌসুমের পর ভ্যালু হারায়।
তবে ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের নির্বাহী সদস্য সংবাদমাধ্যম লাইভমিন্টের কাছে দাবি করেছেন, ভারতের মাধ্যমে বাংলাদেশ তৈরি পোশাক রফতানি বন্ধ করলেও তাদের খুব ক্ষতি হবে না। তার দাবি, ভারতীয় বন্দরগুলো এমনিতেই অনেক ব্যস্ত। এ কারণে তারা তাদের বন্দর হয়ে বাংলাদেশের পণ্য রফতানি বন্ধের জন্য আগেই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলেন।
তিনি বলেছেন, “এ বিষয়টি খুব বড় কিছু নয়। ভারতীয় বিমানবন্দরগুলো এরই মধ্যে অনেক ব্যস্ত। আমরা বাংলাদেশের পণ্য ভারতীয় বিমানবন্দর দিয়ে রফতানির ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করতে সরকারকে অনুরোধ করেছি।”
ভারত হয়ে তৈরি পোশাক রফতানি বন্ধের সঙ্গে শেখ হাসিনা সরকারের পতন এবং তাকে আশ্রয় দেওয়ার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন অন্য এক কর্মকর্তা। তিনি বলেছেন, “শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ এটি করছে বলে ভারত সরকার মনে করে না। টেক্সটাইল হলো বাংলাদেশের মেরুদণ্ড। যার অর্থ টেক্সটাইল পণ্য রফতানি বাড়াতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।”
সূত্র: লাইভমিন্ট
এতোদিন রাজতন্ত্রের আদলে পরিবারতন্ত্র চালিয়েছে আ.লীগ
এতদিন আওয়ামীলীগ যা করেছে তা রাজতন্ত্রের আদলে পরিবারতন্ত্র বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, মানবাধিকার বলতে যা বোঝায় তা আমরা একদমই পাইনি। স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার এগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল।
শনিবার (২ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কথা সাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ রচিত “স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার : আওয়ামীলীগের শাসনামল ২০০৯-২০২৩ ”  বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সভায় সমকালের সম্পাদক উপদেষ্টা আবু সাঈদ খান, প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হাসান,  নেত্র নিউজ এর প্রধান সম্পাদক তাসনিম খলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, লেখক ও গবেষক পারসা সানজানা সাজিদ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অনলাইনে যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাংবাদিক কলাম লেখায় ঐ পত্রিকা অফিসেই আর তার কাজ করার সুযোগ থাকতো না আওয়ামী লীগের আমলে। টেলিভিশনে বলে দেওয়া হতো কারা কারা যাবে।
লেখক এহসান মাহমুদের বইয়ের সাথে বর্তমানের প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন, একটা ফ্যাসিস্ট রেজিম চলে গেলে মানুষের আকাঙ্ক্ষা বেড়ে যায়। জনগণের আকাঙ্খা পূরণ করা শুধু অন্তর্বর্তীকালীন এজেন্ডা নয়, এটা সকলের অঙ্গীকার। জনগণের আকাঙ্ক্ষার মধ্যে অর্থনৈতিক চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দৈনন্দিন চাহিদা পূরণের জন্য বিশাল একটা গ্যাপ রয়েছে। অর্থনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য ঋণ পরিশোধ করতে হচ্ছে, পাওনা দিতে হচ্ছে, তারপর নতুন ঋণ নিতে হচ্ছে। এই বিশাল গ্যাপ রেখে তিনমাসে আকাঙ্ক্ষা পূরণ চাইলেও সম্ভব না। তবে আমরা সবার সহায়তায় চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি একটি সম্মানজনক অবস্থাতে উত্তরণ করতে পারবো।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সংবাদ পত্রের স্বাধীনতা ছিল না। গণমাধ্যমের সংস্কার প্রয়োজন। ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীগুলোও ফ্যাসিজমের কমান্ড শুনে অভ্যস্ত। ফলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
আমরা দুয়েকদিনের মধ্যে সংস্কার কমিশনের সাথে বসবো। বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা করতে আমাদেরকে চ্যালেঞ্জের মধ্য দিয় যেতে হয়। জনমতকেও প্রাধান্য দিতে হয়। এহসানের বইয়ে যে বাস্তবতাগুলো উঠে এসেছে নতুন বাংলাদেশে তা আর চান না বলে আশা ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক ড. গীতি আরা নাসরীন বলেন,  এহসানের এই বইতে লেখাগুলি দেখলে মনে হয় এই যে সময়গুলো চোখের সামনে উঠে আসছে। শাসকগোষ্ঠী সবসময় মনে করে তারা যা জানায় তা-ই জনগণ জানে আবার মিডিয়াও মনে করে তারা যা দেখায় তা-ই জনগণ বিশ্বাস করে। কিন্তু এটা যে সঠিক নয় এবং জনগণ যে সহজে কিছু ভুলে যায় না তা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর এই বিষয়টা এহসান মাহমুদের লেখায় ফুটে উঠেছে। সবসময় গণমানুষের একটা ভিন্ন আওয়াজ  থাকে তা এহসান মাহমুদ এড্রেস করতে পেরেছেন।
নেত্র নিউজ এর প্রধান সম্পাদক তাসনিম খলিল  বলেন, এহসানের বইটা একটা গল্প বা উপন্যাস নয়, একটা দলিল। এই বইয়ে আওয়ামী সরকারের আমলে বিএনপির উপর নির্যাতন হওয়ার বিষয়টা তিনি তার কলামে তুলে ধরেছেন। তিনি গণমানুষের সাথে কথা বলেছেন, বিভিন্ন সমাবেশে ঘুরেছেন আর সেগুলো তার লেখনিতে ফুটিয়ে তুলেছেন। এটা একটি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে গিয়ে লেখার বিষয় নয় এটা কেবল সত্যের উপস্থাপনা যেটি তিনি করেছেন।
সভায় লেখক এহসান মাহমুদ নিজের লেখা বইয়ের প্রাসঙ্গিকতা ও লেখার সময় তাঁর বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। আওয়ামী লীগ সরকারের মতো স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের পথে যেন পরবর্তী সরকার না হাঁটে সেজন্য তিনি আহ্বান জানান।
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে এগিয়ে গেলেন কমলা
এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত আইওয়া অঙ্গরাজ্যে ব্যাপক সাফল্য পেলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। নতুন এক জনমত জরিপে সেখানে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা।
অথচ এই আইওয়ায় ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন ট্রাম্প।
আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চূড়ান্ত ভোটের বাকি আর মাত্র দু’দিন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বব্যাপী বহুল আলোচিত এই ভোট। শেষ সময়ে আইওয়ায় জনমত জরিপে এগিয়ে যাওয়া ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলার জন্য নিশ্চিতভাবে দারুণ এক সুখবর। কমলার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা ভূমিকা রেখেছেন বলে দাবি করা হচ্ছে।
গত ২৮ থেকে ৩১ অক্টোবর এই জরিপ পরিচালিত হয়। মোট ৮০৮ জন ভোটার জরিপে অংশ নেন। শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমলা পেয়েছেন ৪৭ শতাংশ সমর্থন। আর ট্রাম্প পেয়েছেন ৪৪ শতাংশ।
এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।
জরিপ পরিচালনাকারী পত্রিকা দ্য রেজিস্টার বলেছে, জনমত জরিপে দেখা গেছে- নারীরা, বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে।
ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন।
সূত্র: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবার কাকে চায় কোন দেশ?
বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতির গতিপথ অনেকটাই নির্ভর করে যাদের ওপর। আর তাই কেবল দেশটির জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তাই নজর থাকে শত্রু-মিত্র সবার। পছন্দের প্রার্থীকে জয়ী করতে চীন-রাশিয়া-ইরানের মতো দেশগুলোর বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগও ওঠে কখনও কখনও। কমালা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবার কাকে চায় কোন দেশ?
বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে ঘিরে ডেমোক্র্যাটদের বর্তমান শাসনামলে দুই মেরুতে পৌঁছেছে দুই দেশের সম্পর্ক। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালেও এতটা শীতল ছিলো না মস্কো-ওয়াশিংটন সম্পর্ক। এমনকি, ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক নিয়েও রয়েছে নানা গুঞ্জন। আন্তর্জাতিক বিশ্লেষকরা তাই মনে করছেন, ট্রাম্পকেই ওভাল অফিসে দেখতে চান রুশ প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ইস্যুতে ইরানের অবস্থান আবার সম্পূর্ণ বিপরীত। আলোচিত আইআরজিসি কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার জেরে ট্রাম্পকে রীতিমতো শত্রু ঘোষণা করেছে ইরান। এবারের নির্বাচনেও ট্রাম্পবিরোধী প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে।
রিপাবলিকান কিংবা ডেমোক্রেট-ক্ষমতায় যে দলই থাকুক, দুই দলেরই রয়েছে কঠোর চীন বিরোধী নীতি। ক্ষমতায় এসে বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট বদল হলেও বাইডেন প্রশাসনও সরে আসেননি ট্রাম্পের নীতি থেকে। যদিও, সম্প্রতি এক ভাষণে ট্রাম্প দাবি করেছিলেন, শি জিন পিংয়ের সাথে বেশ সুসম্পর্ক রয়েছে তার।
অনেক বিশ্লেষক মনে করেন, ইসরায়েলের প্রতি সমর্থন ট্রাম্পেরই বেশি। নিজেকে তেলআবিবের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে ঘোষণা করেছিলেন নিজেই। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবেও ঘোষণা দিয়েছিলেন তিনি। গাজায় আগ্রাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের অকুণ্ঠ সমর্থনের পরও বলা হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় এলে অখুশি হবেন না নেতানিয়াহু।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্কের নজির রয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে দিল্লি সফরেও এসেছিলেন রিপাবলিকান এই নেতা। অন্যদিকে, বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সবার আগে যে ক’জন বিশ্বনেতা অভিনন্দন জানিয়েছিলেন তাদের মধ্যে শুরুর দিকেই রয়েছে মোদির নাম। যদিও, শিখ নেতা হত্যা চেষ্টা ইস্যুতে সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন।
ইউরোপীয় নেতাদের বেশিরভাগই অবশ্য ক্ষমতায় দেখতে চান হ্যারিসকেই। বেশ কয়েকবারই ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এছাড়াও আরও নানা ইস্যুতে রিপাবলিকান প্রার্থীর সাথে মতবিরোধ রয়েছে ইউরোপীয় নেতাদের।
প্রেসিডেন্ট পদে ফিরলে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানকে দেয়া সামরিক সহায়তায় লাগাম টানতে পারেন ট্রাম্প- এমন ধারণা অনেক বিশ্লেষকের।
কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে নতুন মোড়
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচার শুরু করেছেন কমলা হ্যারিস। জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা। সোমবার অধিকাংশ ডেলিগেটরা তার পক্ষে দাঁড়ান, যা তাকে প্রার্থী হিসেবে আরও এগিয়ে দিয়েছে।
বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারিতে ডেলিগেটরা প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করেন। সাধারণত প্রেসিডেন্ট বাইডেন তাদের প্রথম পছন্দ ছিলেন। তবে বয়স ও শারীরিক সমস্যার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বাইডেন নিজেই তার ভাইস প্রেসিডেন্ট কমলাকে সমর্থন জানান এবং ডেমোক্রেটিক পার্টির অর্থদাতারাও কমলাকে সমর্থন করেছেন, যা তাকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কমলা হ্যারিস ইতোমধ্যে প্রায় ৪ হাজার ডেলিগেটের মধ্যে ১ হাজার ৯৭৬ জনের সমর্থন পেয়েছেন। এই সমর্থন প্রার্থী মনোনীত হওয়ার জন্য যথেষ্ট। ডেলিগেটদের সমর্থন নিশ্চিত হওয়ার পর, কমলা হ্যারিস নির্বাচনী প্রচার শুরু করেন এবং রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প নারী নিপীড়নকারী এবং নিজের স্বার্থে আইন ভঙ্গ করেন।
৫৯ বছর বয়সী কমলা হ্যারিস নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। দলের শীর্ষস্থানীয় নেতারা তার প্রতি বড় আশা রাখছেন। সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এবং বাইডেনও তার প্রশংসা করেছেন। ডেমোক্রেটিক পার্টির চাঁদাদাতারাও কমলার প্রচারে ২৪ ঘণ্টায় ৮ কোটি ১০ লাখ ডলার দান করেছেন, যা নির্বাচনী ইতিহাসে এক দিনে সর্বোচ্চ সংগ্রহ।
নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না: বাইডেন
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না জো বাইডেন। এ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থানীয় সময় বুধবার (৩ জুলাই) ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু কর্তা ব্যক্তির সঙ্গে এক ফোনকলে এসব কথা বলেন বাইডেন।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে আগামী নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ ক্রমে বাড়ছে। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও চাপের মুখে পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতেই বাইডেনের এই ফোনকল।
সূত্র বলছে, ফোনকলে বাইডেন নির্বাচন থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌঁড় থেকে কেউ তাকে বাইরে ঠেলে দিচ্ছে না। তিনি দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী।
এদিকে দলের অভ্যন্তরীণ এমন চাপের মুখে বাইডেন পদত্যাগ করতে পারেন— এমন একটি আলোচনা চাউর হয়েছিল। তবে বুধবার এক প্রশ্নের জবাবে বিষয়টি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন-পিয়ের। তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাইডেন পদত্যাগের বিষয়টি বিবেচনা করবেন কি না? জবাবে কারিন বলেন, ‘অবশ্যই, না’।
সূত্র: বিবিসি
ট্রাম্প শত্রু দেশের প্রতি অনুগত, গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি। শত্রু দেশ রাশিয়ার প্রতি তিনি অনুগত। যুক্তরাষ্ট্রের অভিবাসন সমস্যা সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃস্পতিবার (০৭ মার্চ) স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে এভাবেই নিজের পূর্বসূরি ও আগামী নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমালোচনায় মুখর হয়ে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র ও দেশটির বাইরে গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে বলে ভাষণের শুরুতেই উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরা নিজেদের প্রতিরক্ষায় আরও ব্যয় না করলে দেশগুলোর ওপর হামলা চালাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বাইডেনের ভাষায়, আমি মনে করি, এটা আপত্তিকর, বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।
মার্কিন কংগ্রেসে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ৬৮ মিনিট ভাষণ দেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাঁর তৃতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। বার্ষিক এ ভাষণে ট্রাম্পের কঠোর সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা বিষয়, গাজা সংঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেন তিনি।
সেখানে বাইডেন অভিযোগ করে বলেন, ট্রাম্প ও তার দল রিপাবলিকান দলের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ের পর সেদিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলা-ভাঙচুর চালান ট্রাম্পের সমর্থকেরা।
ভাষণে ৮১ বছর বয়সী বাইডেন বলেন, ৬ জানুয়ারি যা ঘটেছিল, তা আমার পূর্বসূরি ও এখানে আপনাদের কয়েকজন ধামাচাপা দিতে চেয়েছিলেন। তবে আমি সেটা করব না। আপনি যখন নির্বাচনে জিতবেন, তখনই শুধু দেশকে ভালোবাসবেন, তা হতে পারে না।
সূত্র- রয়টার্স।
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
শনিবার (২ নভেম্বর) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নে উপদেষ্টা নাহিদ বলেন, গণভবনে জুলাই-আগস্ট জুড়ে সারা দেশে পতিত আওয়ামী সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরা হবে। আয়নাঘরের রেপ্লিকা হবে। এখানে একটি গবেষণা কেন্দ্রও থাকবে। পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এ জাদুঘর সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি।
শিগগিরই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ সম্পন্ন হবে, এরপরই জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
তিনি বলেন, গণভবন দেশের ১৬ কোটি মানুষের কষ্ট ও গৌরবের চিহ্ন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীক। বিশ্ববাসীর কাছে এর ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
সরকারি ৬টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন
দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সারোয়ার বারীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ছয় সরকারি মেডিকেল কলেজ হলো- মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নোয়াখালী মেডিকেল কলেজ, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে জামালপুর মেডিকেল কলেজ নাম রাখা হয়েছে।
এছাড়া টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে দিনাজপুর মেডিকেল কলেজ নাম রাখা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর এই মেডিকেল কলেজগুলোর নাম পরিবর্তন করেন শিক্ষার্থীরা। এবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের মাধ্যমে এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো।
সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নিল দেশ
ছাদখোলা বাসে বাফুফের পথে রওনা হয়েছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। আজ বৃহস্পতিবার দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনের পথে রওনা হয় তাদের বহন করা বাস। এর আগে বিমানবন্দর নামার পরে সাংবাদিকদ সম্মেলনে কথা বলেন সাবিনা ঋতুপর্ণারা।
নেপাল থেকে আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। ২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল।
এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম, হুঁশিয়ারি দিয়ে রাখল ইসরায়েল
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন ইরান সমর্থিত ওই গোষ্ঠীর উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, “নাইম কাশেমের মেয়াদ হবে ‘সাময়িক’। তিনি বেশি দিন টিকবেন না। সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়।” মূলত এই প্রতিক্রিয়ার মাধ্যমে ‘হুমকি’ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
অন্যদিকে, এক্সে ইসরায়েল সরকারের দাপ্তরিক আরবি ভাষার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়, ‘তিনি (নাইম) যদি তার পূর্বসূরি হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে এই অবস্থানে (হিজবুল্লাহপ্রধান) তার মেয়াদ সংগঠনটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে।’
কে এই নাইম কাসেম?
১৯৯১ সালে নাইম কাসেমকে উপপ্রধান হিসেবে নিযুক্ত করেন হিজবুল্লাহর তৎকালীন প্রধান আব্বাস আল-মুসাওয়ি। এর পরের বছর ইসরায়েলের হেলিকপ্টার হামলায় প্রাণ হারান আব্বাস।
তার মৃত্যুর পর হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর নাইম কাসেম উপপ্রধানের দায়িত্ব পালন করতে থাকেন। তিনি গত এক বছর ধরে হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হিসেবেও কাজ করে যাচ্ছেন। বিদেশি সংবাদমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তিনিই কথা বলেন।
বিগত ৩০ বছর ধরে হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করা নাইম কাসেমকে মঙ্গলবার গোষ্ঠীটির নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছে হিজবুল্লাহ।
নাইম কাসেম ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন শিয়াদের আমল আন্দোলনের মাধ্যমে। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর তিনি আমল আন্দোলন থেকে সরে আসেন।
১৯৮২ সালে ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর ইরানের বিপ্লবী গার্ডের সহায়তায় তৈরি হয় হিজবুল্লাহ। যেসব বৈঠকের মাধ্যমে হিজবুল্লাহর জন্ম হয়েছিল সেগুলোতে উপস্থিত ছিলেন নাইম কাসেম।
১৯৯২ সালে লেবাননে প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেয় হিজবুল্লাহ। ওই সময় থেকেই দলটির নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন নাইম কাসেম।
তিনি ২০০৫ সালে হিজবুল্লাহর ইতিহাস নিয়ে একটি বই লেখেন। যার মাধ্যমে গোষ্ঠীটির অনেক বিরল ও অজানা তথ্য জানা যায়। নাইম কাসেম মাথায় সাদা পাগড়ি পরেন। অপরদিকে সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ কালো পাগড়ি পরতেন।
জুলাই-আগস্ট গণহত্যায় প্রথম গ্রেফতার পুলিশ সুপার জসিম উদ্দিন
জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে গ্রেফতার করে পুলিশ।
এর মাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত প্রথম কোনো আসামিকে গ্রেফতার করলো পুলিশ। তাকে রংপুর থেকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে বলে জানা গেছে।
নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে।
ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। আগের নির্বাচনগুলো ছিল ভুয়া। ফলে ভোটার তালিকা নিয়ে কারও কোনো মাথা ব্যথা ছিল না।
আসিফ নজরুল বলেন, আমরা তো ভুয়া নির্বাচন করব না। আমরা অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টা সবকিছু ঠিক করবেন।
তিনি বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, এখানে কোনো বিষয়ে কোনো অবিচার হবে না, সুবিচার হবে। প্রতিশোধ নয়, জুলাই গণহত্যার বিচার আইনগতভাবে করা হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেত্রী অন‍্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছে। গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কি না এটা মানুষ বিবেচনা করবে।
এই উপদেষ্টা জানান, মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রধান অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন। মৃত্যুদণ্ড বিধান রহিত করা যায় কিনা বলেছেন। আমরা বলেছি, ফ্যাসিস্টদের বিচারের আগে এটি পরিবর্তনের প্রশ্নই ওঠে না।
পঞ্চদশ সংশোধনী বাতিলে মির্জা ফখরুলের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট
পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে বিএনপির পক্ষে মির্জা ফখরুলের আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২০ অক্টোবর) তার আবেদনটি গ্রহণ করা হয়।
আগামীকাল (৩০ অক্টোবর) শুনানির দিন ঠিক করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। এর আগে, রোববার বিকেলে সশরীরে হাইকোর্টে গিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন বিএনপি মহাসচিব।
২০১১ সালে পঞ্চদশ সংশোধনী প্রণয়ন করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়।
তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটার পর, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ১৯ আগস্ট হাইকোর্টে এই সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
আওয়ামী লীগের লগি-বৈঠা তাণ্ডবের ১৮ বছর আজ
২০০৬ সালের এই দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে সাপ মারার মতো পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশের ওপর নৃত্য করে তারা- যা সভ্য দুনিয়ায় অকল্পনীয়। স্বাভাবিক কারণেই তখন ওই ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল দেশে-বিদেশে। আওয়ামী লীগের লগি-বৈঠার সেই তাণ্ডবের ১৮ বছর আজ।
ওই দিনের ঘটনায় মামলা হলেও তা এগোয়নি ১৮ বছরে। বিএনপি-জামায়াত নেতাদের দাবি, একদলীয় শাসন কায়েমের গভীর ষড়যন্ত্র ছিল সেদিনের লগি-বৈঠা আন্দোলন।
জানা যায়, ২০০৬ সালে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারা দেশে লগি-বৈঠা আন্দোলনের ডাক দেয়। খোদ দলীয় প্রধান শেখ হাসিনা নেতাকর্মীদের সমাবেশে লগি-বৈঠা নিয়ে আসার নির্দেশ দেন। সংঘর্ষ পাল্টা-সংঘর্ষের এক পর্যায়ে, ঢাকার বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং লাশের উপর নৃত্যের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে দলটি। নিন্দার ঝড় উঠে দেশে-বিদেশে। ওই ঘটনায় মামলা হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মামলা প্রত্যাহার হয়। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সব ঘটনায় দোষীদের বিচার হওয়া উচিত।
২০০৬ সালের অক্টোবর মাস। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তখন তুমুল আন্দোলন করছে।
এমন প্রেক্ষাপটে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে হত্যা করা হয়। বিএনপি-জামায়াতের দাবি, একদলীয় শাসনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেদিন রাজপথে তাণ্ডব চালায় আওয়ামী লীগ।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, এটি ছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থানের প্রথম মহড়া। সেদিনও বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল। তবে সরকারের যে ভূমিকা পালন করা দরকার ছিল তা তারা করেনি।
বিএনপি নেতারা বলছেন, সেদিন জামায়াত-বিএনপির মধ্যে সমন্বয় থাকলে দিনভর তাণ্ডব চালাতে পারতো না আওয়ামী লীগ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামী- এই দুটি মিলেই একটা বিরাট শক্তি। এরা একসঙ্গে থাকলে বাকি সব দলকেও পরাজিত করা যায়। সেই ধরনের পরিকল্পনা ছিল না, সমন্বয়কও ছিল না। আর সেই সুযোগেই এই পরিস্থিতি হয়েছে।
ইরানের উপর সেটলার ইসরায়েলের হামলা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে ইরানের কোথায় কোথায় আঘাত করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। এখন পর্যন্ত ইসরায়েল শুধু সামরিক স্থাপনার কথা উল্লেখ করেছে।
শুক্রবার দিবাগত রাত থেকে ইসরায়েলি হামলায় রাজধানী তেহরান এবং তার আশপাশের এলাকাগুলো মুর্হুমুহু বিস্ফোরণে কেঁপে উঠে। রাজধানীতে মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জানান স্থানীয়রা।
হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।’
ইরানের প্রতিক্রিয়া কেমন
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গুলো পরিস্থিতি শান্ত আছে এমনটি দেখানোর চেষ্টা করছে। তবে দেশটির সামাজিক মাধ্যমে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির এর সিনিয়র ফেলো বেহনাম বেন তালেবলু।
তিনি বলেছেন, ইরানের কিছু টার্গেটে ইসরায়েল হামলা করলেও দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকিকে সমূলে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়নি বলে তার মনে হয়েছে।
বিবিসি পার্সিয়ানের বাহমান কালবাসি বলছেন, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে বড় কোনো ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করা হয়েছে। তারা ইসরায়েলের হামলা সফল হয়নি বলে দাবি করেছে।
তার মতে ইরান সবসময়ই হামলার পর এমন দাবি করে থাকে। ‘তবে পাল্টাপাল্টি হামলা বন্ধে এটি মুখরক্ষার একটি উপায়ও হতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা। এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা।
সূত্র : বিবিসি।
বাংকারে বসে ইরানে হামলা পর্যবেক্ষণ করেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট অজ্ঞাত একটি জায়গা থেকে হামলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
শুক্রবার দিবাগত রাত থেকে ইসরায়েলি হামলায় রাজধানী তেহরান এবং তার আশপাশের এলাকাগুলো মুর্হুমুহু বিস্ফোরণে কেঁপে উঠে। রাজধানীতে মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জানান স্থানীয়রা।
হামলার সময় বাংকারে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যখন হামলা হচ্ছিল, তখন তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে (বাংকার) ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। তারা সেখানে বসে ইরানে হামলা পর্যবেক্ষণ করেন।
ইরানে হামলা শুরুর পরপরই এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
ইরানে হামলার সঙ্গে আমেরিকা জড়িত নয়: পেন্টাগন
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলার সঙ্গে আমেরিকা জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন।
পেন্টাগন জানিয়েছে, ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে তারা জড়িত নয়। তবে ইসরায়েল হামলার বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করবেন।
মার্কিন একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়ের্ছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।
ইরানে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি এই হামলায় খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: বিবিসি, রয়টার্স
গুমের মাস্টারমাইন্ড বেনজীর সমন্বয়ে ছিলেন জিয়া ও হারুন
দেশে গত প্রায় ১৫ বছরে ছয় শতাধিক মানুষ গুমের শিকার হয়েছে। এসব গুমের মাস্টারমাইন্ড হিসেবে নাম বেরিয়ে আসছে সাবেক আইজিপি বেনজীর আহমেদের। গুমের এসব ঘটনা কো-অর্ডিনেট করতেন সাবেক র‌্যাব কর্মকর্তা জিয়াউল আহসান ও ডিবিপ্রধান হারুন অর রশীদ। গুম করতে ডিবি, র‌্যাব-১ ও ২ এবং ডিজিএফআইয়ে গঠন করা হয়েছিল আলাদা টিম।
এসব টিমের কর্মকর্তা ও সদস্যরাই গুমের সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য মিলছে। আর সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটিয়েছে র‌্যাব-১-এর টিম। বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার কারা কারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাঁদের খুঁজে বের করতে কাজ করছে গুমসংক্রান্ত ‘কমিশন অব ইনকোয়ারি’। এরই মধ্যে ওই কমিশন অনেকের নাম জানতে পেরেছে।
এ বিষয়ে খোঁজ রাখেন এমন একজন কর্মকর্তা জানান, গুমের ঘটনায় যাঁরা জড়িত ছিলেন তাঁদের অনেকে বর্তমানে সাধু সাজার চেষ্টা করছেন। তবে লাভ নেই। সাবেক র‌্যাব কর্মকর্তা জিয়াউল আহসান গুমের সঙ্গে জড়িত নন বলে আদালতে দাবি করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওই কর্মকর্তা বলেন, কে মহান, কে দোষী, তা তদন্তে বেরিয়ে আসবে।
সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বেনজীর আহমেদ ডিএমপির কমিশনার, র‌্যাবের মহাপরিচালক ও আইজিপি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন বলে তিনি সব নির্দেশ পালন করতেন। যাকে গুম করতে হবে ওই ব্যক্তির নাম চলে আসত বেনজীর আহমেদের কাছে। পরে তিনি জিয়াউল আহসানসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে একটি টিম দিয়ে টার্গেট ব্যক্তিকে উঠিয়ে আনতেন। বেনজীর আহমেদ তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকার সময় সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে।
মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান জানান, গুমের বিষয়টি নিয়ে তাঁরা কাজ করেছেন। তবে কারা জড়িত সেটি এখনো বের করতে পারেননি। এর কারণ, অভিযানগুলো চালানো হতো সাদা পোশাকে। ডিজিএফআইয়ের লোকজন গিয়ে পরিচয় দিতেন অন্য কোনো সংস্থার। এক সংস্থা আরেক সংস্থার পরিচয় দেওয়ার কারণে ভুক্তভোগীরা কারো নাম জানাতে পারেননি।
তিনি জানান, এমনকি যাঁরা আয়নাঘরে ছিলেন সেখানেও ভিন্ন লোকদের দিয়ে দায়িত্ব পালন করানোয় তাঁদের পক্ষে নাম জানাটা কঠিন। তবে তিনি আশা করছেন গুমের ঘটনা তদন্তে যে কমিশন করা হয়েছে তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সক্ষম হবে। যে এলাকা থেকে যাকে উঠিয়ে নেওয়া হয়েছিল এবং পরে যে সংস্থার কাছে রাখা হয়েছিল ওই সংস্থার কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বললে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নাম জানা যাবে। এসব প্রকাশের পরই সবাই প্রকৃত ঘটনা জানতে পারবে।
জানা গেছে, বেনজীর আহমেদ শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তাঁর মাধ্যমে বেশির ভাগ গুমের ঘটনা ঘটানো হয়েছে। আর জিয়াউল আহসান সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ায় ডিজিএফআই, র‌্যাবের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করতেন।
সূত্র জানায়, গুমের জন্য ডিবি, র‌্যাব-১, র‌্যাব-২-তে আলাদা টিম করা হয়েছিল। ওই টিমগুলোর সদস্যরা ছিলেন যথেষ্ট দক্ষ। সেখানে একজন অফিসারের নেতৃত্বে সাত-আটজন সদস্য দায়িত্ব পালন করতেন। সব মিলিয়ে সারা দেশে দুই শর মতো অফিসার ও সদস্য গুমসংক্রান্ত ঘটনায় দায়িত্ব পালন করতেন। তাঁদের জন্য আলাদা সম্মানীর ব্যবস্থা ছিল। ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ লালবাগ জোনের ডিসি থাকার সময় গুমের সঙ্গে জড়িত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা যেত বেনজীর আহমেদের কাছে। পরে বেনজীরের নেতৃত্বে গুমের ঘটনা বাস্তবায়ন করতেন র‌্যাব, ডিবি ও ডিজিএফআইয়ের কর্মকর্তারা।
ইনকোয়ারি কমিশন যা করছে : গত ২৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে গুমসংক্রান্ত ‘কমিশন অব ইনকোয়ারি’ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। পুলিশ, র‌্যাব, বিজিবি, সিআইডি, এসবি, ডিবি, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য কর্তৃক ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত কোনো ব্যক্তি গুম হয়েছে কি না তা তদন্তে অন্তর্বর্তী সরকার এই কমিশন গঠন করে। গত ১২ সেপ্টেম্বর গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। এ ছাড়া কমিশনের পক্ষ থেকে আয়নাঘরও পরিদর্শন করা হয়। গুমের সঙ্গে কোন কোন কর্মকর্তা জড়িত ছিলেন তাঁদের নাম, ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। সূত্র মতে, অনুসন্ধানে পাওয়া জড়িত ব্যক্তিদের নাম আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হতে পারে।
গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ  ৪২ জনের নামে অভিযোগ দাখিল করা হয়েছে। হুমায়ূন কবির নামের এক ব্যবসায়ী তিনটি অভিযোগ জমা দেন। হুমায়ূন কবির অভিযোগে জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর তাঁকে তুলে নিয়ে ১১ দিন আয়নাঘরে বন্দি রাখা হয়। ওই সময় তাঁকে ইলেকট্রিক শক, হাত-পা, চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন।
জাতিসংঘ এ ২৪টি দেশের তিন শতাধিক গুমের অভিযোগে বৈঠকে বসছে
বিশ্বের ২৪টি দেশের তিন শর বেশি গুমের অভিযোগ পর্যালোচনা করতে এ সপ্তাহে বৈঠকে বসছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এটি গুমবিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের ১২৬তম বৈঠক।
বৈঠকে পাঁচজন স্বতন্ত্র বিশেষজ্ঞ ‘গুম হওয়া’ ব্যক্তিদের স্বজন, রাষ্ট্র, নাগরিক সমাজের প্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে ঘটনা, কাঠামোগত ইস্যু ও চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবেন। বৈঠকগুলো রুদ্ধদ্বার হবে। তবে বৈঠক শেষে ওয়ার্কিং গ্রুপ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে।
জাতিসংঘ জানায়, বিশেষজ্ঞরা গুমের অভিযোগগুলোর প্রেক্ষাপটে ‘গুম থেকে সুরক্ষাবিষয়ক ঘোষণা’ বাস্তবায়নের বাধাগুলোও পরীক্ষা-নিরীক্ষা করবেন। ওই ঘোষণার ৩০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ, ২০২২ ও ২০২৩ সালে বিভিন্ন দেশ সফরসহ অন্যান্য কর্মসূচিও এবারের বৈঠকে চূড়ান্ত হবে।
জাতিসংঘ ওই ২৪টি দেশের নাম প্রকাশ করেনি। তবে গত আগস্ট মাসে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উত্থাপিত প্রতিবেদনেও বাংলাদেশ নিয়ে একটি অনুচ্ছেদ ছিল। এতে বলা হয়, বাংলাদেশে গুমের অভিযোগ নিয়ে ওয়ার্কিং গ্রুপ  উদ্বেগ পুনর্ব্যক্ত করছে। কয়েক বছর ধরে একই ধরনের অভিযোগ আসছে। গুমবিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটির তথ্য অনুযায়ী, তারা ৮৩টি গুমের অভিযোগের বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে ৭৬টি অভিযোগ এখনো নিষ্পত্তির অপেক্ষায় আছে।
ওয়ার্কিং গ্রুপ গুমের অভিযোগ তদন্তে বাংলাদেশ সফরে আসার আগ্রহের কথা জানিয়ে ২০১৩ সাল থেকে চিঠি পাঠাচ্ছে। ১৯৯৬ সালে প্রথম অভিযোগ পাঠানো হয় বাংলাদেশ থেকে।
আইনমন্ত্রী আনিসুল হক এর আগে জেনেভায় জাতিসংঘের বৈঠকে গুমের অভিযোগের জবাবে বলেছেন, বাংলাদেশের আইনে গুম বলে কিছু নেই।
তবে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে র‌্যাব ও এর সাবেক-বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা জাতিসংঘ থেকে নিখোঁজ ব্যক্তিদের যে তালিকা পেয়েছি তার মধ্যে ১৯৯৩ সালে নিখোঁজ ব্যক্তিও আছেন; কল্পনা চাকমা। বিএনপির সময় তিনি নিখোঁজ হয়েছেন। সেটির উত্তরও আমাদের এখন দিতে হচ্ছে। ’
প্রতিমন্ত্রী বলেন, ‘আবার এমনও আছেন, যাঁরা ভারতের বিচ্ছিন্নতাবাদী দলের নেতা ছিলেন, তাঁদের নামের তালিকা আমাদের এখানে দেওয়া হচ্ছে। এ রকম আরো একাধিক নাম পেয়েছি। ’ তিনি বলেন, এসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। জাতিসংঘকে বিশদ জবাব দেওয়ার পাশাপাশি গণমাধ্যমকেও জানানো হবে।
মুশফিককে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া চমৎকার সিদ্ধান্ত: জন ড্যানিলয়েচ
বহির্বিশ্বে জুলাই গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরতে মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের চমৎকার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলয়েচ।
মঙ্গলবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন।
জন ড্যানিলয়েচ লিখেছেন, ‘তিনি (মুশফিক) বাংলাদেশের জন্য একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন।’
আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মুহূর্তে বাংলাদেশের জুলাই বিপ্লবের গল্প তুলে ধরার জন্য মুশফিককে উপযুক্ত ব্যক্তি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেক এই কূটনীতিক লিখেছেন, ‘আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া জুলাই বিপ্লবের ঘটনা এবং মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য মুশফিক ইতোমধ্যেই তার দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রথা ভেঙে কাজ করার মতো এমন কূটনীতিক বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন। তবে রাইট টু ফ্রিডম থেকে আমরা তাকে হারাবো, এজন্য কষ্ট লাগছে।’
মুশফিকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান জন জন ড্যানিলয়েচ।
এদিকে, রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার খবরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারী বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। তিনি আমার প্রতি যে আস্থা এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন আমি সর্বতভাবে সেই আস্থা-বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে চেষ্টা করব।
তিনি বলেন, অধ্যাপক ইউনূসের থেকে বিভিন্ন সময়ে অভিভাবক সুলভ ভয়েস পেয়েছি। তিনি ব্যক্তিগতভাবে আমাকে চেনেন এটা আমার বড় অর্জন।
তিনি আরও বলেন, আমি খুব সৌভাগ্যবান, আমি সবসময় বলেছি, যাকে নিয়ে সারাবিশ্বে গর্ব করে, যার পরিচয়ে আমরা পরিচিত হই, আমি যখন তার ব্যক্তিগত স্নেহ এনজয় করি। আমি মনে করি, তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন-জানেন এটা আমার কাছে সবচেয়ে বড় অর্জন। আজকে আমার বলতে দ্বিধা নেই, বিভিন্ন সময়ে তার অভিভাবক সুলভ ভয়েস উনার থেকে পেয়েছি।
মুশফিকুল বলেন, অধ্যাপক ড. ইউনূসকে বাংলাদেশের মানুষ পেল, কিন্তু কাজে লাগাতে পারলো না এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না।
এ সময় পলাতক শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা যেন আর ফিরতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সাগর-রুনি হত্যা মামলার টাস্কফোর্স গঠন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার।
বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মো. জহিবুল হক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৩২৫৯/২০১২ এর গত ৩০ সেপ্টেম্বর প্রদত্ত আদেশ অনুযায়ী নিম্নরূপ কর্মপরিধিসহ ০৪ (চার) সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স নিদের্শক্রমে গঠন করা হলো।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশ অধিদপ্তরের প্রতিনিধি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্নে নয়)।
পরিপত্রে কর্মপরিধিতে যা বলা হয়েছে: টাস্কফোর্স যথাযথ আইন বিধি অনুসরণপূর্বক সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ (ছয়) মাসের মধ্যে হাইকোর্ট বিভাগের বিভাগের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। গঠিত টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
কমালার প্রচারে ৫ কোটি ডলার সহায়তা দিয়েছেন বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিল গেটস সম্প্রতি কমালা হ্যারিসের নির্বাচনী প্রচারের জন্য ৫ কোটি ডলার সহায়কা করেছেন। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই অর্থদানের মূল লক্ষ্য হ্যারিসের প্রচারের জন্য নির্ধারিত ফান্ড-রাইজিং গ্রুপ ‘ফিউচার ফরওয়ার্ড’-কে সমর্থন করা। বিল গেটস অর্থ সহায়তা এই তথ্য গোপন রাখতে চেয়েছিলেন। তবে অর্থ সহায়তা দিলেও প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিসকে সমর্থন করেননি তিনি।
প্রতিবেদনে আরও জানানো হয়, গেটস ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে বন্ধু এবং ঘনিষ্ঠদের সাথে কথা বলে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে, তার ফাউন্ডেশন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এর পরিবার পরিকল্পনা এবং বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিতে সম্ভাব্য কাটা-ছাঁটাকে কেন্দ্র করে শঙ্কা রয়েছে।
যদিও গেটস বলেছেন, তিনি যে কোনো প্রার্থীর সাথে কাজ করতে পারবেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, এই নির্বাচন অতীতের থেকে ভিন্ন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সেই প্রার্থীদের সমর্থন করি যারা স্বাস্থ্যসেবা উন্নত করা, দারিদ্র্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দেয়।’
গেটস আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যা শুধু আমেরিকার জন্যই নয়, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্যও অনেক বড় গুরুত্ব বহন করে।’
ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে, গেটস কমালা হ্যারিসের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছিলেন। বিশেষ করে এআই এবং প্রযুক্তি বিষয়ে তার অগ্রগতির চিন্তাভাবনাকে। গেটসের মতে, যুব প্রার্থীরা নতুন প্রযুক্তির বিষয়গুলো ভালোভাবে বোঝেন।
গেটসের প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ইতিমধ্যে প্রকাশ্যে হ্যারিসকে সমর্থন করেছেন। ফোর্বসের তথ্যমতে, এ পর্যন্ত ৮১ জন বিলিয়নিয়ার হ্যারিসকে সমর্থন করেছেন, তবে বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক ট্রাম্পকে সমর্থন করছেন।
সূত্র : এনডিটিভি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই গ্রেফতারি পরোয়ানা আইজিপির কাছে পাঠানো হয়েছে। বুধবার এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
এদিকে সংস্কার কাজ শেষে আগামী ৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু করা যাবে বলে জানা গেছে।
এর আগে গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন– শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আকম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দার, সাবেক ডিএমপি হাবিবুর রহমান, সাবেক র‌্যাব ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী, বিচারপতি মানিক, ড. জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামসহ ৪৬ জন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। অপর দুই জন হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার (১৪ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে উক্ত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।
ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত একজন বিচারপতির সমমর্যাদার বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
ইরান : প্রতিবেশীরা হামলায় ইসরায়েলকে ভূমি-আকাশসীমা ব্যবহার করতে দেবে না
ইরানের ওপর হামলার জন্য তার প্রতিবেশী দেশগুলো নিজেদের আকাশসীমা বা ভূমি ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কুয়েত সফরে এই তথ্য প্রকাশ করেন। কুয়েত সিটির এক সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ‘আমাদের প্রতিবেশীরা আমাদের আশ্বস্ত করেছে যে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় তারা তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না।’
আরাগচি আরও জানান, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েল যদি ইরানের ওপর আক্রমণ চালায়, তাহলে তেহরান উপযুক্ত এবং কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এই শক্ত অবস্থান নতুন করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে।
ইরান গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের গাজা ও লেবাননে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ হিসেবে এই হামলা সংঘটিত হয়। এরপর থেকে ইসরায়েল পাল্টা আক্রমণের হুমকি দিয়ে আসছে। এর প্রেক্ষাপটে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফরে রয়েছেন। এর আগে তিনি বাহরাইন, সৌদি আরব, কাতার, ওমান, ইরাক, মিসর ও তুরস্ক সফর সম্পন্ন করেছেন।
সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেন আরাগচি, বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ না করার জন্য। তিনি বলেন, ‘পারমাণবিক স্থাপনায় আঘাত হানা শুধু একটি বড় ধরনের আন্তর্জাতিক অপরাধ নয়, বরং এর হুমকিও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।’ ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো রক্ষার জন্য যথেষ্ট সক্ষমতা রাখে এবং সেই সঙ্গে আত্মরক্ষার সকল প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইসরায়েল এবং ইরানের মধ্যে এই উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে সৌমিত্র শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন দেশে তার এবং পরিবারের সদস্যদের নামে বাড়ি কিংবা সম্পদের তথ্যের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে।
সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পুলিশের স্পেশাল শাখা ও বিএফআইইউ প্রধান বরাবর পৃথক ওই চিঠি দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে উপাচার্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ গ্রামে ও পরিবারের সদস্যের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, থাইল্যান্ড, মালয়েশিয়ায় তার ও পরিবারের সদস্যদের নামে বাড়ি বা সম্পদের তথ্য পাওয়া গেছে।
২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভর্তি-বাণিজ্য এবং বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগও রয়েছে সৌমিত্র শেখরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ঠিকাদার কর্তৃক জামানতকৃত টাকা সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংকে স্থানান্তর করে প্রতি কোটিতে ৫০ হাজার টাকা করে কমিশন গ্রহণ, গাড়ির জ্বালানির জন্য বরাদ্দ দেওয়া সরকারি তহবিল আত্মসাৎ এবং অবৈধ অর্থে গ্রামের বাড়ি শেরপুরে জমি কিনে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার অভিযোগ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় একাধিক ফ্ল্যাটের মালিকানা এবং শেরপুরে বিপুল সম্পত্তির প্রমাণও পেয়েছে সংস্থাটি।
২০২১ সালের ১৫ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৪ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই: হাসনাত
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। সেদিনই দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে সেনাপ্রধান জানিয়েছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তিনি তা গ্রহণ করেছেন।
এরপর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি। তাই সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীই রয়েছেন। এরপর দলীয় এক নেতার সঙ্গে মোবাইলে শেখ হাসিনার কথোপকথন প্রকাশ্যে আসে। সেখানেও আওয়ামী লীগ সভাপতি দাবি করেন তিনি পদত্যাগ করেননি। কাজেই তিনিই বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেন।
জয়-শেখ হাসিনার দাবির পর প্রশ্ন ওঠে আসলেই তিনি পদত্যাগ করেছিলেন নাকি তার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। এই আলোচনায় ঘি ঢেলেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি মন্তব্য। মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এমনকি ৫ আগস্ট শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও পরে তিনি যাননি। এরপর বিভিন্ন মাধ্যমে রাষ্ট্রপতি জানতে পারেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন।
রাষ্ট্রপতির এমন মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত লেখেন, শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই। এরপর ফেসবুকে ভিডিও বার্তায় তিনি ফ্যাসিবাদ নির্মূলে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শেখ হাসিনা সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন : অ্যাটর্নি জেনারেল
জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। এসব মামলার বিষয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাহস থাকলে দেশে এসে মামলার মোকাবিলা করুন। এখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করি শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েও শেখ হাসিনাকে ফিরে আনা হতে পারে।’ রবিবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এদিন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাই সংলাপে ডাকা হয়নি : মাহফুজ আলম
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় পার্টির আমন্ত্রণ না পাওয়ার কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
গতকাল শনিবার যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‌‘জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিজমের নীরব সমর্থন করে গেছেন। তারা অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোর বৈধতা দিয়েছেন। এজন্য আমরা জাতীয় পার্টিকে আপাতত রাখছি না।’
তিনি বলেন, ‘তাদের বিষয়ে সরকার অবস্থান পর্যালোচনা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এটা হবে। এটা সরকার একা সিদ্ধান্ত নেবে না। তারা যে ফ্যাসিবাদের দোসর ছিল এবং গণহত্যার পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তা সরকার রাজনৈতিক দলগুলোকে বলে দিয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : জুলাই-আগস্ট গণহত্যার তথ্য সংগ্রহ করতে গণবিজ্ঞপ্তি
জুলাই-আগস্টে গণহত্যার তথ্য সংগ্রহ করতে গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শনিবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মাজহারুল হক পিপিএম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়, ১ জুলাই থেকে ৫ আগস্ট সময়কালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের লক্ষ্যে তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটভুক্ত দলসমূহ, সহযোগী সংগঠন, অনুগত বা নিযুক্ত অবৈধ অস্ত্রধারী, অপরাধী ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড, গুরুতর জখম, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং অন্যান্য অপরাধ সংঘটন সংক্রান্তে কারো কাছে কোনো তথ্য, ডকুমেন্ট, ছবি, অডিও/ভিডিও ক্লিপ ইত্যাদি থাকলে তা উক্ত অপরাধ প্রমাণের জন্য ব্যবহার করার লক্ষ্যে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঢাকা অফিসে যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
এ সংক্রান্তে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়।
যুক্তরাষ্ট্র এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছে: পুতিন
এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র নাক গলাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৮ অক্টোবর) ব্রিকসভুক্ত দেশগুলো গণমাধ্যম বিষয়ক প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আরটি’।
খবরে বলা হয়, পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র অনবরত এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এবং এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোকে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলছে। যুক্তরাষ্ট্রের কাছে যেন, ইউরোপীয় মিত্র দেশগুলো দড়িতে বাঁধা ছোট কুকুর ছানা।
বৈঠকে পুতিন উল্লেখ করেন যে, ‘চীনের সঙ্গে রাশিয়ার অনন্য সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে মস্কো-বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতার মূল কারণ হয়ে উঠেছে।’
এ সময় ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক ‘সমতার’ ভিত্তিতে গঠিত এবং উভয় দেশ সব সময়ই পরস্পরের স্বার্থের দিকে নজর রাখে এবং পরস্পরের কথা শুনে। তিনি আরও বলেন, ‘পক্ষান্তরে, ওয়াশিংটন এশিয়ায় বিপরীতমুখী নীতি অনুসরণ করছে এবং তার ইউরোপীয় অংশীদারদেরও একই কাজ করতে রাজি করছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘কেউ এমনকি ইউরোপীয়দের তাদের মতামতও জিজ্ঞাসা করতে চায় না। তারা কি চীনের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে চায় এবং এশিয়ায়—ন্যাটো কাঠামোর মাধ্যমে—জড়িত হতে চায় এবং সেখানে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যা চীনসহ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে?’
তিনি বলেন, ‘আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি, তারা (ইউরোপ) এটি চায় না। তবুও, তাদের গলায় একটি দড়ি বেঁধে সেখানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেন, বাপের বড় ভাই তার সঙ্গে একটি ছোট কুকুর টেনে নিয়ে যাচ্ছেন।’
এ সময় পুতিন জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চীনের উন্নয়ন ঠেকানো এখন অসম্ভব এবং ওয়াশিংটন এমন কিছু করার চেষ্টা করার ক্ষেত্রে ১৫ বছর দেরি করে ফেলেছে।
স্বাস্থ্য সুরক্ষা আইনের কাজ শেষ পর্যায়ে : স্বাস্থ্য উপদেষ্টা
দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকা স্বাস্থ্য সুরক্ষা আইনের কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আগামী সপ্তাহেই এটি মন্ত্রিপরিষদে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ আয়োজিত ‘২০০তম মেডিকেল ক্যাম্প উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমাদের আগেই উচিত ছিল দরিদ্র মানুষকে হেলথ কার্ড প্রদান করা, কিন্তু তা করা হয়নি। দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৪ সাল থেকে শুরু হয়েও এখনো শেষ হয়নি। আমি এই পদে আসীন হওয়ার পরে আমাকে সময় দেওয়া হলো মাত্র ৮ দিন। আমি বললাম আমি এটা জানি না, আমাকে আগে জানতে হবে তারপর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুই মাস পেরিয়েছে, আমরা আগামী সপ্তাহের মধ্যে এটা ক্যাবিনেটে দিতে পারব বলে আশাবাদী।
তিনি বলেন, সরকার একা সব কাজ করতে পারে না। দেশের বিভিন্ন প্রান্তে অনেক সংগঠন ভালোভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা তাদের সঙ্গে সমন্বয় করতে পারছি না। যে যেভাবে যোগ্য তাকে সেভাবেই অভিনন্দন জানানো উচিত। ভালো কাজের সম্মান দিলে এই জেনারেশন তা থেকে শিখবে। দেশের নানা প্রান্তে অনেক হিরো আছে, যাদের আমরা যথাযোগ্য সম্মান দিতে পারি না। আমরা ফ্রান্স, চীন থেকে ডাক্তার এনেছি। তারপর নেপাল থেকে চক্ষু চিকিৎসক এনে চিকিৎসা করিয়েছি। তবুও অনেক রোগীর চোখ আমরা ভালো করতে পারিনি।
নূরজাহান বেগম বলেন, পা হারানোদের ব্যাপারে আমরা যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছি। এমন একজনকে আমরা ব্যাংককে পাঠিয়েছি, যার চিকিৎসা ব্যয় প্রায় ২ কোটি টাকা। একজন সিএমএইচ এ আছেন, একজন বার্ন ইউনিটে আছেন যাকে অস্ট্রেলিয়া পাঠাতে ৪ কোটি টাকা খরচ হবে। এ রকম অনেককে আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে তাদের বিদেশে পাঠানোর চেষ্টা করছি।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যা শুধু অ্যাকাডেমিক দিকে নয় বরং একটি সমাজ এ দেশ গঠন করেছে। যখন দেশের মানুষ হতাশ হয়েছে বা বাধাগ্রস্ত হয়েছে, সেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এসেছে। অসম্ভবকে সম্ভব করেছেন। তারই উদাহরণ। এই জুলাই বিপ্লবকে সফল করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আব্দুল কাদের, মাহিন সরকার, স্বাস্থ্য কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, সদস্য সচিব তারেক রেজা প্রমুখ।
দেশ ও মানুষের প্রয়োজনে ৩১ দফায় নতুন বিষয় সম্পৃক্ত করা যাবে : তারেক রহমান
গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
‘রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা’ প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘৩১ দফাটা এমন বিষয় নয় যে আমরা কখনো পরির্বতন করতে পারব না।
সময় কাল দেশ ও মানুষের প্রয়োজনে আমরা যেকোনো বিষয় পরিবর্তন করবো। নতুন বিষয় এটাতে আমরা সম্পৃক্ত করব। বিএনপি এমন একটি দল, যার কাছে মানুষ প্রত্যাশা করে। এ দলটি দেশের জন্য। দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।’
৩১ দফা রূপরেখা
১. সংবিধানের এককেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো এবং বিশেষভাবে বিগত এক দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার হীন উদ্দেশ্যে যেসব অগণতান্ত্রিক ও বিতর্কিত সাংবিধানিক সংশোধনী এনেছে সেসব সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনসমূহ পর্যালোচনা করে রহিত/সংশোধন এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হবে। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
২. প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, ভারসাম্যহীন ও সম্প্রীতিমূলক দেশ ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছানোর জন্য একটি ন্যাশনাল রিকনসিলেশন কমিশন গঠনের মাধ্যমে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠা করা হবে।
৩. বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে।
৪. প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করা হবে।
৫. পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না।
৬. দ্বি-কক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন এবং উভয় কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়ন করা হবে।
৭. সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আস্থা ভোট ও অর্থবিলের বিষয় ব্যতীত অন্যসব বিষয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হবে।
৮. সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা আনয়নের লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠান পুনর্গঠনের আইন প্রণয়ন করা হবে। নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য সাংবিধানিক কমিশনের আইন প্রণয়ন করা হবে। সকল সংবিধিবদ্ধ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদসমূহে শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভোটিং সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে।
৯. রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ সংশোধন করে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইভিএম নয়, সকল কেন্দ্রে পেপার-ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হবে।
১০. বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নিম্ন আদালতকে সরকারের হস্তক্ষেপমুক্ত করে উচ্চ আদালতের অধীনস্থ করা হবে। এই লক্ষ্যে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২২ ও মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বর্তমান বিচারব্যবস্থার সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত ব্যক্তি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, বদলি, পদোন্নতি, ছুটি মঞ্জুরিসহ চাকরির শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্ট কর্তৃক পরিচালিত হবে এবং এই লক্ষ্যে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় সৃষ্টি করা হবে। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ, বিচারবোধ ও সুনামের কঠোর মানদণ্ডে যাচাই করে বিচারক নিয়োগের সুনির্দিষ্ট সাংবিধানিক নীতিমালা প্রণয়ন করা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানের ৯৫ (গ) অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্বলিত “বিচারপতি নিয়োগ আইন” প্রণয়ন করা হবে।
১১. ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বাজেট প্রণয়ন ও কর সংগ্রহের এখতিয়ারসহ অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে। এই সকল প্রতিষ্ঠানকে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে যেন তারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন পরিষেবা প্রদান ও উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে পারে। স্থানীয় প্রশাসন ও অন্য কোনো জনপ্রতিনিধির খবরদারি মুক্ত স্বাধীন স্থানীয় সরকার নিশ্চিত করা হবে। মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ না করা এবং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশবলে সাসপেন্ড / বরখাস্ত/অপসারণ না করার বিধান করা হবে।
১২. দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিষেবা, জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন পুনর্গঠন করা হবে। মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসাবে বিবেচনা করা হবে।
১৩. গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে মিডিয়ার সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি ‘মিডিয়া কমিশন’ গঠন করা হবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে আইসিটি অ্যাক্ট ২০০৬ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ বাতিল করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে। বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমন আইন বাতিল করা হবে। চাঞ্চল্যকর সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করা হবে।
১৪. দুর্নীতির ক্ষেত্রে কোনো আপস করা হবে না। দুর্নীতি নিরসনে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত দেড় দশকব্যাপী সংঘটিত অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা এবং শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের বাইরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় হিসাব ও আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুদকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সংবিধান অনুযায়ী ‘ন্যায়পাল’ নিয়োগ করা হবে।
১৫. সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে।
১৬. অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক, অভিস্র ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি সমন্বয়ে একটি ‘অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের নিরিখে প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণ করা হবে।
১৭. ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকারের নিশ্চয়তা বিধান করা হবে। দলমত ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র-বৃহৎ সকল জাতি-গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম-কর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে। সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির সকল অপতৎপরতা বন্ধ এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর ও তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮. শ্রমিকদের বাঁচার মতো ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। শিশু- শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হবে। নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। পাটকল, বস্ত্রকল, চিনিকলসহ সকল বন্ধ শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী শ্রমিকদের জীবন, মর্যাদা ও কর্মের নিরাপত্তা এবং দেশে বিমানবন্দরসহ সকল ক্ষেত্রে হয়রানিমুক্ত এক টেবিল সেবাপ্রাপ্তি ও ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থা করা হবে। চা-বাগান, বস্তি, চরাঞ্চল, হাওড়-বাওড় ও মঙ্গাপীড়িত ও উপকূলীয় অঞ্চলের বৈষম্য দূরীকরণ ও সুষম উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
১৯. বিদ্যুৎ ও জ্বালানিসহ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে উৎপাদনশীল খাত বিকাশে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থবিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো হতে বিদ্যুৎ ক্রয়ে চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। আমদানি নির্ভরতা পরিহার করে নবায়নযোগ্য ও মিশ্র এনার্জি-নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং উপেক্ষিত গ্যাস ও খনিজ সম্পদ আবিষ্কার ও আহরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্পখাতের বিকাশে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করে দেশি-বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করা হবে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ, সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে। পরিকল্পিতভাবে দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হবে।
২০. বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও স্বীকৃত আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যাদির সমাধান করা হবে। বাংলাদেশ ভূ-খণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না এবং কোনো সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয়-প্রশ্রয় পাবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক চাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে ভিন্নমতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধীদল দমনের অপতৎপরতা বন্ধ করে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত ও আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।
২১. দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত, যুগোপযোগী এবং সর্বোচ্চ দেশপ্রেমের সঙ্গে উজ্জীবিত করে গড়ে তোলা হবে। স্বকীয় মর্যাদা বহাল রেখে প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে।
২২. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করে একটি সঠিক তালিকা প্রস্তুত করা হবে।
২৩. যুব সমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব-উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে। যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে।
২৪. জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যক্রম ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবনমান বিকাশের নিমিত্তে যুগোপযোগী উন্নয়ন ও বাস্তবায়ন করা হবে। ঘরে বাইরে, কর্মস্থলে নারীর ওপর নির্যাতন বন্ধে কার্যকর আইন ও ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে।
২৫. বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদাভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে  প্রাধান্য দেওয়া হবে। গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হবে। গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে। যোগ্য, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হবে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণসহ সকল খাতকে ঢেলে সাজানো হবে।
২৬. স্বাস্থ্যকে অধিকার হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে বিশ্বের বিভিন্ন উন্নত স্বাস্থ্য ব্যবস্থার আদলে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য কার্ড চালু করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হবে। দারিদ্র্যবিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থসংশ্লিষ্ট খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে।
২৭. কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষিপণ্যের জন্য ক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা এবং পোল্ট্রি বিমা চালু করা হবে। কৃষিজমি অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
২৮. দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। দেশের সমুদ্র বন্দর ও নৌবন্দরসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা করা হবে।
২৯. জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও ক্ষতি মোকাবেলায় টেকসই ও কার্যকর কার্মকৌশল গ্রহণ করা হবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। নদী ও জলাশয় দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং বন্যা ও খরা প্রতিরোধে খাল-নদী খনন পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুদের ভিত্তিতে তা আহরণ এবং অর্থনৈতিক ব্যবহারের মাধ্যমে ‘ব্লু ইকনমি’ বিকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৩০. তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে। মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তি কমিশনের কার্যক্রমের প্রাতিষ্ঠানিক ও প্রয়োগিক সুযোগ সমৃদ্ধ করা হবে।
৩১. এক জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহরে ও গ্রামে কৃষি জমি নষ্ট না করে এবং নগরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করে ভূমি ব্যবস্থাপনা, পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে।
ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোগানের
ইসরায়েলের ওপর বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বুধবার (১৬ অক্টোবর) আঙ্কারায় আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি।
তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে এরদোয়ান ও আহমেদ আবুল গাইত বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েলের লেবাননে হামলা নিয়ে আলোচনা করেন।
আরব লিগের প্রধানকে এরদোগান বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখল করার এবং তাদেরকে মাতৃভূমি ছাড়া করার উদ্দেশ্যে সংঘাতের আগুন পুরো অঞ্চলে ছড়াতে চাচ্ছে।
তিনি আরও বলেন, তুরস্ক ইসরায়েলকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর জন্য বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে ধরেন।
আবুল গাইতকে এরদোগান আরও বলেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে। তুরস্ক এসব দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়।
গাজায় ইসরায়েলের যুদ্ধের কট্টর সমালোচক তুরস্ক লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের কারণে সংঘাতের আঞ্চলিক প্রভাবের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু সরকার তুরস্ককে টার্গেট করতে পারে। ইসরায়েলি সরকার যারা ‘প্রতিশ্রুত ভূমি’ ধারণায় বিশ্বাসী, ফিলিস্তিন ও লেবাননের পর আমাদের মাতৃভূমিকে টার্গেট করবে।
সূত্র: ডেইলি সাবাহ
কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘনে ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে : ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘‘কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে।’’
কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ তদন্তের বিষয়ে বুধবার তিনি এ কথা বলেন।
জাস্টিন ট্রুডো বলেন, ‘ভারতীয় সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা মনে করে কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হস্তক্ষেপ করতে পারবে; যেমনটি আগে করেছিল। এটি ভুল। তারা ভয়াবহ ভুল করছে।’
ট্রুডো তার দেশে সহিংসতার জন্য ভারত সরকারকেই দোষী মনে করেন। কারণ হিসেবে তিনি কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা ও ব্যাপক অর্থ খরচ করে দেশটিতে মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ তুলেছেন।
এ সময় তিনি অটোয়ায় কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন। তবে বিস্তারিত কিছু জানাননি।
চলতি বছর ভারত-কানাডার বিবাদ পারস্পরিক সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। কানাডার প্রধানমন্ত্রীর এসব বাক্যকে ‘সবচেয়ে কঠোর মন্তব্য’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দুদিন আগে ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন ট্রুডো। এরপরই ভারত নিয়ে মোটামুটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ট্রুডোর অভিযোগ অস্বীকার করেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি।
সূত্র : আল-জাজিরা, দ্য গার্ডিয়ান
হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাকে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
আওয়ামীপন্থি ‘ফ্যাসিস্ট বিচারকদের’ পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ কর্মসূচির ডাক দিয়েছেন দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
বুধবার সকাল ১০টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন।
এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দেন।
২০-২৫ আইনজীবী এই বিক্ষোভে অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় বিক্ষোভ থেকে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
আওয়ামীপন্থী আইনজীবীদের এই বিক্ষোভ কর্মসূচির প্রতিক্রিয়ায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।
লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৩
লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক বিমান হামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলাগুলো চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া মারজায়ুন জেলায় যুদ্ধবিমান খিয়াম শহরে হামলা চালায়।
একই জেলায় টাউলিন শহরে বিমান হামলার ফলে তিনজন নিহত হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
টায়ার জেলায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং আরও ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে লেবাননের সংবাদ সংস্থার রিপোর্ট বলা হয়েছে।
আর পূর্ব লেবাননের জাহলে জেলায় রিয়াক শহরকে লক্ষ্য করে চালানো হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।
৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করলো কানাডা
শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার জেরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। চাঁদাবাজি, হত্যা ও সহিংস কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে হাইকমিশনারসহ ৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাদেরকে তদন্তের আওতায় এনেছে কানাডা। এদিকে, কানাডার এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত।
এর আগে সোমবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে।
এছাড়াও, কানাডিয়ান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার এবং অন্যান্য কূটনীতিক ও কর্মকর্তাদের ‘সন্দেহভাজন’ হিসেবে মনে করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
আওয়ামী লীগ স্বৈরাচারের পথন : আটক হলেন আরো এক হেভিওয়েট নেতা?
সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে তাকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, র‍্যাব তাকে গ্রেফতারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সুমন ইসলাম (২৩) নামে এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় গত ২০ সেপ্টেম্বের সকালে তার মা মোছা. কাজলী লে. কর্নেল (অব.) ফারুক খানের নামে হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে জয়ী হয়ে এমপি হয়েছিলেন ফারুক খান।
ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে তাকে আটক করে বিজিবি। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন  ফজলে করিম চৌধুরী। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেফতার
সাবেক সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর গুলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির একটি সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। তবে মাঝেমধ্যে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দেখা গেছে।
গেল ১২ আগস্ট মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী শারমিন মুশতারী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ।
অর্থ পাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এক আদেশে বিএফআইইউ বলেছে, লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯–এর ২৬(২) ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করলে মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেফতার
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।
তিনি জানান, আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্ত্রী-সন্তান নিয়ে ভারত যাচ্ছিলেন, আখাউড়া ইমিগ্রেশনে আটক শ্যামল দত্ত
স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়।
শ্যামল দত্ত আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন।
ইমিগ্রেশন সূত্র জানায়, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকাই কর্তৃপক্ষ ফেরত তাকে দেন। তার স্ত্রী ও সন্তানও এ সময় সঙ্গে ছিলেন। এ সময় তিনি ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের ভারত যেতে অনুনয় করেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, দেশত্যাগের নিষেধাজ্ঞার তালিকা থাকায় শ্যামল দত্তকে ভারতে যেতে দেওয়া হয়নি। ইমিগ্রেশন থেকে তিনি ফিরে গেছেন।
বিমানবন্দরে ছাত্রলীগের ২ নেতা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ বিমানবন্দরে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বেবিচক সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।জান। যায়, সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়। ইমিগ্রেশনের হেফাজতে আছে। আর রিয়াজ মাহমুদকে বিদেশ যাওয়ার সময় আটক করা হয়।
এদিকে অভিনেত্রী অরুণা বিশ্বাসকে আটক করা হয়েছিল ইমিগ্রেশনে। পরে তাকে ফ্লাই করতে দেওয়া হয়।
বিমানবন্দরে আটক হাছান মাহমুদ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করা আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকেই একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। আজ বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করে।
যুক্তরাষ্ট্রে যাওয়া হলো না চিত্রনায়ক রিয়াজের
চিত্রনায়ক রিয়াজকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলেও তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। রিয়াজের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া রয়েছে। পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয়। রিয়াজ বিকেলে বিমানবন্দরে আসেন। সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রিয়াজের আওয়ামী লীগে কোনো পদ না থাকলেও বিভিন্ন সময়ে আওয়ামীমনা শিল্পীদের অনুষ্ঠানে তাকে সরব ভূমিকায় দেখা যায়।
বিমানবন্দর থেকে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সভাপতি মান্নাফি আটক
দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফিকে আটক করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) মধ্যরাতে তাকে আটক করা হয়।
কাতার এয়ারওয়েজ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আমেরিকা যাওয়া চেষ্টা করেছিলেন মান্নাফি।
এদিকে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলাইমান হাসানকে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে আটক করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
ভারতে পালানোর সময় বরিশালের সাবেক মেয়রের ক্যাশিয়ার আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ক্যাশিয়ার ও মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ক্যাশিয়ার হিসাবে খ্যাত খোঁড়া টুটুলকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট জন্য কোন মামলা বা হয়রানি করা যাবে না
গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না মর্মে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে অসত্য তথ্য প্রদান করে কোন সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হলো।
‘বৈবাহিক ধর্ষণ’-কে নিষিদ্ধের ঘোষণায় ভারতের কঠোর অবস্থান
‘বৈবাহিক ধর্ষণ’-কে অপরাধ এবং নিষিদ্ধের ঘোষণা নিয়ে ভারতে চলছে আলোচনা-সমালোচনা। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দির্ঘদিন ধরেই ‘বৈবাহিক ধর্ষণ’-কে অপরাধ হিসেবে গণ্য করার দাবি উঠছে। তবে দেশটির সরকার এবার এ বিষয়ে তাঁদের অবস্থান পরিষ্কার করলো।
সি এন এন এর এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের সরকার বলছে, ‘বৈবাহিক ধর্ষণ’কে অপরাধ ঘোষণা করাটা অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত হয়ে যাবে। এছাড়াও প্রতিবেদনে আরও জানা গেছে নরেন্দ্র মোদির সরকার দেশটিতে বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়ে।
ভারতের আইন অনুযায়ী, স্ত্রীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করলে এক্ষেত্রে স্ত্রী যদি ১৮ বছরের উপরের বয়সের হয় তাহলে সেটা বৈবাহিক ধর্ষণ বলে বিবেচিত হবে না। এ ক্ষেত্রে ব্রিটিশ আমলের পুরোনো আইন ধরে রেখেছে দেশটি। যদিও যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ইতিমধ্যে আইনটি সংশোধন করেছে। ১৯৯১ সালে যুক্তরাজ্য বৈবাহিক ধর্ষণকে বেআইনি ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সব কটিতেই এটি অবৈধ।
প্রায় ৪০টি দেশে এখনো ‘বৈবাহিক ধর্ষণ’–বিরোধী কোনো আইন নেই। এছাড়াও যে দেশগুলোতে এই ধরণের ধর্ষণ বিরোধী আইন আছে সেখানেও শাস্তির পরিমান খুব কম বলে জানা গেছে জাতিসংঘের পপুলেশন ফান্ডের ২০২১ সালের স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিভিউতে।
যদিও যৌন সম্পর্ক স্থাপনের জন্য স্ত্রীর ওপর জোরজবরদস্তি করার দায়ে একজন ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ধরনের অপরাধকে ধর্ষণ বিবেচনা করলে এবং এক্ষেত্রে সাজা দেওয়া হলে সেটা ‘দাম্পত্য সম্পর্কের ওপর গুরুতর প্রভাব’ পড়বে এমনকি বিয়ে নামক প্রতিষ্ঠানটির ওপরও এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে মনে করছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমানে ভারতের শীর্ষ আদালতে  এ–সংক্রান্ত আবেদনের ওপর শুনানি চলছে। তবে আনুষ্ঠানিকভাবে এসব আবেদনের বিরোধিতা করছে ভারত সরকার।
এক্ষেত্রে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে ঘোষণা করাটা অতিমাত্রায় কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছে ভারত সরকার। সরকার লিখিত হলফনামার মাধ্যমেও এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছে।
বৈবাহিক ধর্ষণকে অপরাধ বিবেচনার পক্ষে সোচ্চার থাকা মানুষেরা বলছেন, সরকারের যুক্তি অত্যন্ত পুরুষতান্ত্রিক এবং খুব একটা আশ্চর্যজনক কিছু নয়। তবে এই মতবাদ নারীর জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।
ফৌজদারি আদালতের বিচারপতি নাতাশা ভারদ্বাজ বলেন, ‘আমাদের দেশের নারীদের যৌন সহিংসতার শিকার হওয়াকে আমরা স্বাভাবিক বিষয়ে পরিণত করেছি।’
এর আগে জুলাইতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশটির ১৬৪ বছরের পুরোনো দণ্ডবিধি বাতিল করে নতুন ফৌজদারি আইন চালু করেছে। তবে বৈবাহিক ধর্ষণবিরোধী আইন প্রণয়নের বিষয়টি কাগজে–কলমেই রয়ে গেছে।
কিন্তু এক্ষেত্রে সরকার এমন এক সময়ে বৈবাহিক ধর্ষণের পক্ষে নিজেদের অবস্থান দাঁড় করালো, যখন পশ্চিমবঙ্গের কলকাতায় এক নবীন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে আন্দোলন চলছে।
বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণা করার বিষয়ে ভারত সরকারের বক্তব্য
দাম্পত্য সম্পর্কে নারীর সম্মতির বিষয়টি সুরক্ষিত থাকতে হবে। তবে স্বামী-স্ত্রী যে কারও একে অপরের প্রতি যৌক্তিক যৌন চাহিদা থাকতে পারে। যদিও সে আকাঙ্ক্ষা থাকার কারণে কেউ তাঁর স্ত্রীকে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অধিকার রাখেন না। তবে বৈবাহিক সম্পর্কের মধ্যে ও বাইরে এ ধরনের আচরণের শাস্তি এক হতে পারে না।
ভারত সরকারের দাবি, বৈবাহিক সম্পর্কের মধ্যে সম্মতির বিষয়টি সুরক্ষিত রাখতে যৌন ও পারিবারিক সহিংসতাবিরোধী প্রচলিত আইনগুলোই যথেষ্ট।
বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে ঘোষণার জন্য আদালতে আবেদন জানান মারিয়াম ধাওয়ালে। তিনি মনে করেন, বৈবাহিক সম্পর্কের ভেতরে কিংবা বাইরে—দুই ক্ষেত্রেই সম্মতি কোনো আলাদা বিষয় নয়। সম্মতি সম্মতিই। তিনি বলেন, ‘আমাদের দেশে নারীদের স্বাধীন মানুষ হিসেবে, স্বাধীন নাগরিক হিসেবে ভাবা হয় না। তিনি স্বামীর কাছে একধরনের অনুষঙ্গের মতো। তিনি অধস্তন, তাঁর তেমন করে আলাদা কোনো পরিচিতি থাকে না।’
ধাওয়ালে আরও বলেন, সহিংসতার শিকার হয়ে যেসব নারী তাঁর সংগঠনের কাছে সহযোগিতা চাইতে আসেন, সেসব সহিংসতার অনেকগুলোই বৈবাহিক ধর্ষণের। তবে প্রায়ই দেখা যায়, তাঁরা তাঁদের অভিযোগগুলো জানাতে চান না। কারণ, তাঁরা জানেন, কেউ তাঁদের বিশ্বাস করবেন না।
ধর্ষণের শিকার নারীদের ভাষ্য
গত মে মাসে মধ্যপ্রদেশের একজন বিচারপতি স্বামীর বিরুদ্ধে এক নারীর করা অভিযোগ খারিজ করে দেন। ওই নারী অভিযোগ করেছিলেন, স্বামী তাঁর সঙ্গে ‘অস্বাভাবিক যৌন সম্পর্ক’ স্থাপন করেছেন। তখন বিচারপতি দেশটির আইনে বৈবাহিক ধর্ষণকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। বিচারপতি বলেন, এসব ক্ষেত্রে ‘স্ত্রীর সম্মতির বিষয়টি অমূলক হয়ে পড়েছে।’
নিপীড়নের শিকার হওয়া আরেক নারী এর আগে সিএনএনকে বলেন, তিনি মনে করেন, বাহিক ধর্ষণকে অপরাধ বলে বিবেচনা করা উচিত। এতে নারীরা শক্তি পাবেন ও নিপীড়নের বিরুদ্ধে জোরালোভাবে দাঁড়াতে পারবেন।’
অন্য এক নারী বলেন, তিনি স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যেতে ভয় পান। কারণ, তিন সন্তানের ভরণপোষণের উপায় তাঁর নেই। তিনি মনে করেন, বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণা করা হলে তাঁর মতো যেসব নারীর কোথাও যাওয়ার জায়গা নেই, তাঁরা উপকৃত হতেন।
২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সম্মতি নেওয়ার বিষয়ে দাম্পত্যসঙ্গীর বয়সসীমা ১৫ বছর থেকে বাড়িয়ে ১৮ বছর করেন। অর্থাৎ, ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে তাঁর সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না। আগে তা ১৫ বছরে সীমাবদ্ধ ছিল।
জ্যেষ্ঠ আইনজীবী জায়না কোঠারি সিএনএনকে বলেন, ওই সময়েও ভারত সরকার একই যুক্তি দেখিয়েছিল। সম্মতি নেওয়ার ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর বিরোধিতা করে তারা বলেছিল, এতে বিয়ে নামক প্রতিষ্ঠান হুমকিতে পড়বে। তবে সুপ্রিম কোর্ট তা আমলে নেননি।
তবে এই আইন পাশ হলে আশঙ্কা দুই পক্ষেরই যে, নারীরা তাঁদের স্বামীদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ করতে পারেন।
তবে আইনজীবী কোঠারি তা মনে করেন না। তাঁর মতে, যৌন নিপীড়নবিরোধী আইন প্রচলিত থাকার পরও নারী ভুক্তভোগীদের অভিযোগ জানাতে কাঠখড় পোহাতে হয়। বৈবাহিক ধর্ষণবিরোধী আইন পাস হলেই যে তাঁরা সহজে অভিযোগ জানিয়ে সুবিধা আদায় করতে পারবেন, বিষয়টা এমন নয়।
বাংলাদেশে আ.লীগের মতো চরমপন্থী-সন্ত্রাসী দলের জন্ম আর হয়নি: জামায়াত আমির
২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোর বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নিজেদের ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে নানারূপে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে।
রোববার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওে বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি। বলেন, আওয়ামী লীগের মতো চরমপন্থী ও সন্ত্রাসী দলের বাংলাদেশে আর জন্ম হয়নি।
জুলাই-আগস্ট গণহত্যার বিচার সবার আগে দাবি করে এই নেতা বলেন, গেল ১৭ বছর আওয়ামী লীগ তাদের দুঃশাসনকালে সবচেয়ে বেশি নির্মমতা দেখিয়েছে জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর।
তিনি বলেন, ছাত্রলীগ নামে হাতুড়ি-হেলমেট বাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ। ওবায়দুল কাদেররা অহংকার ও অন্যায় নিয়ে গর্ব করতেন। তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানুষকে মানুষ মনে করতেন না। আজ উনারা কোথায় গেলেন। প্রতিটি অপকর্মের ফল তাদের পেতে হবে।
তিনি আরও বলেন, প্রতিশোধ নয় জামায়াতে ইসলামী সকল জুলুমের বিচার প্রচলিত আইনের মাধ্যমে চায়।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের কুদস ফোর্স কমান্ডার গ্রেফতার!
ইরানের কুদস ফোর্সের আন্তর্জাতিক বিভাগের প্রধান ইসমাইল কানির নিখোঁজ হওয়ার খবরে আলোড়ন সৃষ্টি হয়েছিল বিশ্বজুড়ে। এবার সংবদমাধ্যমের খবরে দাবি করা হল সম্পূর্ণ ভিন্ন তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইসরায়েলকে তথ্য পাঁচারের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইসমাইল কানিকে জনসম্মুখে দেখা যাচ্ছে না।
গত সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার-সহ অন্যান্য শীর্ষ কমান্ডার নিহত হওয়ার দুই দিন পর তিনি বৈরুতে যান। এরপর থেকেই কানিকে আর জনসম্মুখে দেখা যায়নি।
অসমর্থিত সূত্রের বরাত দিয়ে তখন প্রতিবেদনে দাবি করা হয়, ইসমাইল কানি বৈরুতে ইসরায়েলি হামলায় একজন শীর্ষ হিজবুল্লাহ নেতার সাথে নিহত হয়েছেন। তবে এখন দাবি করা হচ্ছে, তিনি জীবিত আছেন এবং ইরানের আইআরজিসি তার বিরুদ্ধে তদন্ত করছে। ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে এবং গত মাসের শেষদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েলের হত্যাকাণ্ডে ভূমিকা রাখার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কয়েক দিন আগে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আরাবিয়া নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, বিশিষ্ট ইরানি নেতাদের ইসরায়েল কর্তৃক হত্যার পর ইসমাইল কানিকে নজরদারিতে এবং বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়।
বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক মিডল ইস্ট আই ওয়েবসাইট, অসমর্থিত সূত্রে কাতার থেকে পাওয়া তথ্যের বরাতে জানিয়েছে, ইসমাইল কানি জীবিত এবং অক্ষত আছেন। সম্ভবত তাকে তেহরানে ইরানি কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে।
লেবানিজ এবং ইরাকি সূত্রের বরাত দিয়ে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেছে, ইসমাইল কানি ‘গৃহবন্দী’ আছেন এবং তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি তত্ত্বাবধানে থাকা লোকজন জিজ্ঞাসাবাদ করছেন।
এদিকে, বৃহস্পতিবার স্কাই নিউজ আরবি রিপোর্ট করেছে যে, আইআরজিসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় হার্ট অ্যাটাক হয় ইসমাইল কানি। এরপর তাকে দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসমাইল কানির চিফ অব স্টাফ এহসান শফিকির বিরুদ্ধে তদন্ত চলছে।
তবে এসব তথ্য কোনটিই স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, দ্য গার্ডিয়ান, জেরুজালেম পোস্ট, মিডল ইস্ট আই
বিদেশিদের চাপে সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দিয়েছে সরকার : নুর
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আলোচনায় অংশ নেন।
নুরুল হক নুর বলেন, ‌স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন তাহলে গ্রেফতার কেন করেছিলেন? আবার আপনার জেন্টালম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নানকে কেন গ্রেফতার করলেন। কেন ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে পারলেন না। সাবের হোসেন চৌধুরীকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি।’
মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. শেখ আবদুর রশিদ
নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আবদুর রশিদ। তাঁকে দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৪ অক্টোবর থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে। এর আগে তাঁকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। আবদুর রশিদ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। ওই ব্যাচের সম্মিলিত মেধা তালিকায় ৪র্থ ও প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী।
ড. শেখ আবদুর রশিদ ১৯৫৭ সালের ৫ মে সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ হতে পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন।
পরবর্তীতে তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসন বিষয়ে পিএইচডি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন।
স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
দুর্গাপূজা উপলক্ষ্যে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তিনি বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।
বাংলাদেশিরা জাহাজে হজে যেতে পারবেন: ধর্ম উপদেষ্টা
বাংলাদেশিরা জাহাজে করে হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, জাহাজের মাধ্যমে এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি আরবের প্রশাসন। ফলে এ বছর কম খরচে তিন হাজারের মতো যাত্রীদের জাহাজযোগে হজে পাঠানো হবে। এতে বিমানের চেয়ে অনেক কম খরচে হজ পালন করতে পারবেন এদেশের হজযাত্রীরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মাদারীপুরের শিবচর উপজেলার জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবীর মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা। এসময় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব হজরত মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, গওহরপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মুসলেহ উদ্দীন গওহরপুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. খালিদ হোসেন বলেন, স্বাধীনতার পূর্ব এবং স্বাধীনতা উত্তর সময়ে হাজিরা জাহাজে করে হজ করতে যেতেন। আমরা পরীক্ষামূলকভাবে জাহাজে করে হাজীদের হজ পাঠানোর বিষয়ে সৌদির এক মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সৌদি সরকারের এ বিষয়ে সম্মতি আছে। ইতোমধ্যে আমরা জাহাজ কোম্পানির মালিকদের সঙ্গে আলাপ করেছি। এ বছর আমরা জাহাজে অন্তত তিন হাজার যাত্রী পাঠাবো। আমরা অন্তত একটা ডোর অপেন করে দিতে চাই। এ দেশের সাধারণ মানুষ যাতে কম খরচে হজ করতে পারে।
তিনি বলেন, হাজিদের সার্বিক সহযোগিতার বিষয়ে সৌদি সরকার আন্তরিক রয়েছে। আমার আপাতত দুটি প্যাকেজ চালু করবো। স্বল্প খরচে কাবা শরীফ এবং মদিনা শরীফ থেকে এক কিলোমিটারের মধ্যে এবং আরেকটা একটু দূরে। হাজিরা পায়ে হেঁটেও যেন আসতে পারে। তাছাড়া বাংলাদেশ বিমানে খরচ বেশি। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, যাতে খরচ কমানো যায়। আমরা আশাবাদী, হজ প্যাকেজগুলো সাশ্রয়ী মূল্যে করতে পারবো।
কওমী মাদরাসার সনদ কার্যকর করার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, কওমী মাদরাসা থেকে প্রাপ্ত সনদ বিগত সরকার এমএ (মাস্টার্স) মান দিয়েছে। এবার আমরা যেটা করবো, মাদরাসার শিক্ষকদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রাপ্ত সনদ কোন কোন ফিল্ডে কাজে লাগানো যায়, যেমন স্কুল, কলেজ, মাদরাসা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন জায়গায় আমরা যদি তাদের ঢুকাতে পারি, তাহলে কওমী মাদরাসার সনদপ্রাপ্ত আলেমগণ তাদের খেদমত করতে পারবেন।
হজের প্রাথমিক নিবন্ধন শুরু
শুরু হয়েছে ২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। ১ সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্বের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনও ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।
এদিকে সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে এক রুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী প্রেরণ করতে পারবে। হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd এ পাওয়া যাবে। এছাড়া, ১৬১৩৬ নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যেকোনও তথ্য।
সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকার সেল প্রসিডস অব হজ ডিপোজিট শীর্ষক ০০০২৬৩৩০০০৯০৮ হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনও শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে।
ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষ্মা, ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে।
টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ!
সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহ রিয়াদও টি২০ থেকে অবসর নিচ্ছেন। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে এই ফরম্যাটে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। ২০২১ সালে অনেকটা নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন মাহমুদউল্লাহ। বতর্মানে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে খেলছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে, এবার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন তিনি।
দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাহমুদউল্লাহ আগামীকাল বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেই বিদায় বলবেন এই ফরম্যাটকে। জানিয়ে দেবেন, চলতি সিরিজই তার শেষ টি-টোয়েন্টি সিরিজ। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে মাহমুদউল্লাহ ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে যাচ্ছেন আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে।
সেই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত সিরিজেই যে টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ, সেই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া। এমনকি এই বিষয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির শীর্ষ কর্তাদের আগেই জানিয়েছেন তিনি। আর বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
লম্বা সময় টি-টোয়েন্টি থেকে বিরতিতে ছিলেন মাহমুদউল্লাহ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেলেও খুব একটা সুবিধা করতে পারেননি। এতে স্বাভাবিকভাবেই এই ফরম্যাটে তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠে। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও ভালো যায়নি তার।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮। দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।
আবরার ফাহাদ স্মরণে মুক্তি পেল রুম নম্বর ২০১১’র টিজার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
এটি নির্মাণের উদ্যোগ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। এতে অভিনয় করেন প্রায় শতাধিক শিক্ষার্থী।
আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার (৭ অক্টোবর) জিসু এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়। টিজারটি প্রকাশ্যে আসার পর পরই মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।
এর আগে, জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির বিষয়ে জানানো হয়। একইসঙ্গে প্রকাশ করা হয় এর পোস্টারও। ক্যাপশনে লেখা হয়, ‘রুম নম্বর ২০১১’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ ও আমেরিকায় একই সময়ে রিলিজ হবে সিনেমাটি।
‘রুম নম্বর ২০১১’ সিনেমার পোস্টারে অবশ্য আবরার ফাহাদের কথা উল্লেখ নেই। তবে শেখ জিসান আহমেদ জানিয়েছেন, এটি আবরার হত্যা ঘটনায় নির্মিত।
প্রসঙ্গত, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্র-রাজনীতি। আবরার হত্যাকাণ্ডের পর দেশব্যাপী প্রতিবাদের মুখে নিম্নআদালতে খুনিদের শাস্তি হলেও এখনো উচ্চ আদালতে করা আপিলের নিষ্পত্তি হয়নি। বিচার শেষ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন শহীদ আবরারের পরিবার।
ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায়
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০ মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
জর্ডানের আম্মান-ভিত্তিক ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ প্রতি বছর বিশ্বের ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। এবার প্রকাশ করা হয়েছে ২০২৫ সালের তালিকা। ২০০৯ সাল থেকে এই তালিকা প্রকাশ করছে সংস্থাটি।
তালিকা প্রণয়ন করতে পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। ক্যাটাগরিগুলো হলো: ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, যিনি দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন তিনি। তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানের নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ।
২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জর্ডানের দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন।
রাজধানীর ৫২টি থানায় কমিটি দিতে নাগরিক কমিটির ‘ঢাকা রাইজিং’ কর্মসূচি
রাজধানী ঢাকার ৫২টি থানায় কমিটি দিতে ‘ঢাকা রাইজিং’ নামে কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় যেসব স্থানে তীব্র আন্দোলন হয়েছে, আপাতত সেসব স্থানে মতবিনিময় সভা বা সমাবেশ দিয়ে কর্মসূচি শুরু করছে প্লাটফর্মটি।
রবিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারে শহীদ ও আহতদের ন্যায়বিচার চেয়ে সমাবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। পরে ঢাকার সব থানায় কমিটি গঠন করা হবে।
জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব জানান, নাগরিক কমিটি ঢাকার ৫২টি থানায় প্রতিনিধিত্বমূলক কমিটি গঠন করবে। আপাতত ঢাকার যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, হাজারীবাগসহ যেসব স্থানে তীব্র আন্দোলন হয়েছে, সেখানে সমাবেশ বা মতবিনিময়ের মতো অনুষ্ঠান করে তারা কার্যক্রম শুরু করবে। ছোট ছোট করে এসব প্রোগ্রামের পর আমরা কমিটি করব।
কমিটিতে আমরা চেষ্টা করব শহীদ এবং আহতদের পরিবারের সদস্যদের যুক্ত করতে। এছাড়া আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং থানার সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেসব তরুণ জড়িত, আমরা তাদের অন্তর্ভুক্ত করার চিন্তা করছি। পুরো ঢাকাকে সংগঠিত করতেই তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান আদীব। তিনি বলেন, এই কমিটি কেবল নাগরিকদের জন্য। যাদের ছাত্রত্ব শেষ তারা এতে অংশ নেবেন। এভাবে কমিটি গঠনের পর আমরা কোন ফরম্যাটে যাব, তা ভাবব।
জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরি, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক মৃ, সাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা, মোহাম্মদ মিরাজ মিয়া, মো. আজহার উদ্দিন অনিক, মো. মেসবাহ কামাল, আতাউল্লাহ, এস. এম. শাহরিয়ার, মানজুর-আল- মতিন, প্রীতম দাশ, তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম ফকির, সালেহ উদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, তাহসীন রিয়াজ, হাসান আলী খান, মো. আব্দুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল, মো. ফারহাদ আলম ভূঁইয়া, তানজিল মাহমুদ, এস.এম. সুজা, মো. আরিফুর রাহমান, কানেতা ইয়া লাম লাম,  সৈয়দা আক্তার, স্বর্ণা আক্তার, সালমান মুহাম্মাদ মুক্তাদির, আকরাম হুসেইন।
টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ, আসছে নতুন নোট
বাংলাদেশে ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার তথ্য অনুসারে, দেশের সব ধরনের ব্যাংক নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে।
সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয়।
গত ২৯ সেপ্টেম্বর অর্থবিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শরমিন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে।
অনুরোধে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, সরকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না।
চিঠিতে বলা হয়েছে, ‌‘নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থবিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।’
বর্তমানে বাংলাদেশের ২ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে।
নতুন ডিজাইনের এ প্রবর্তনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের অধীনে প্রতিষ্ঠিত মুদ্রামান থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে।
শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মাত্র দুদিন আগে ৫০০ ও ১০০০ টাকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি আরও বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং ২০ টাকা ও ১০০ টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।
হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর বিভিন্ন নোটের নতুন ডিজাইন করে সরকারের কাছে তা জমা দিতে ছয় মাস সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তাদের মতে, মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির নির্দেশিকা অনুসারে প্রতিটি নোটের জন্য চারটি ভিন্ন ডিজাইন তৈরি করা হবে।
পরে এ কমিটির অনুমোদন নিয়ে ডিজাইনগুলো অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। তবে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে ২০ থেকে ২২ মাস সময় লাগতে পারে বলে জানান এক কর্মকর্তা।
শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ মুজিবের ছবি-সম্বলিত নোট পরিবর্তন করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
নকশার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই নতুন নোটের জন্য সুপারিশ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল
ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে বলে শনিবার এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের বেআইনি ও নজিরবিহীন আক্রমণের জবাব দিতে প্রস্তুত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে প্রতিক্রিয়া কবে এবং কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দেননি।
গত ১ অক্টোবর, ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে।
ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের পোস্ট করা ছবিতে দেখা গেছে। তবে হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। একমাত্র একজন ফিলিস্তিনি যিনি অধিকৃত পশ্চিম তীরে অবস্থান করছিলেন, তিনি ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে নিহত হন।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত হেনেছে। তবে ঠিক কোন কোন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানের এই আক্রমণের পর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হামলার ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপের সমর্থন জানিয়েছেন। তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালানোর পক্ষে নন, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে এই সামরিক উত্তেজনা অঞ্চলে অস্থিতিশীলতার শঙ্কা বাড়াচ্ছে।
আমরা মাঠে আছি, নির্ভয়ে মণ্ডপে যান: সেনাপ্রধান
শারদীয় দুর্গা পূজায় নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান। তিনি বলেন, সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। আমরা মাঠে আছি।
শনিবার (৫ অক্টোবর) দুর্গা পূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন সেনাপ্রধান। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি অন্য সকল ধর্মাবলম্বীদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এদেশে সবার সমঅধিকার আছে। যার যার ধর্ম, সে সে পালন করবে। তার জন্য যা যা দরকার করা হবে। আমরা একটা সুন্দর পরিবেশ চাই। সে পরিবেশেই সবাই পূজা উদযাপন করবেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বঙ্গভবনে সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান দেশে বিরাজমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাৎকালে সেনাপ্রধান জানান, ঢাকাসহ দেশের ৫৭ জেলায় ২৭ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যতদিন প্রয়োজন ততদিন সেনা সদস্যরা মাঠে থাকবে। খবর: বাসস।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেল, সেতুভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই আইন-শৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দেশ এগিয়ে যাবে।
এ সময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি।
আজ শনিবার বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা উচিত। এছাড়া প্রধান উপদেষ্টাকে বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।
রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হয়েছে।  ছয় সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ ছিলেন।
বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতোমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। সবশেষ গত ৩১ আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ড. ইউনূস। তারই চলমান প্রক্রিয়ায় আজ শনিবার থেকে আবারো নতুন দফায় আলোচনা শুরু হয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ আলোচনা হচ্ছে। এ আলোচনার মুখ্য বিষয় ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে।
জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন।
একই মামলায় ২৯ সেপ্টেম্বর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠান আদালত। ওই দিন সকাল সাড়ে ১০টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই মামলায় আত্মসমর্পণ করেন তিনি। সেইসঙ্গে আপিল শর্তে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার হন। ২০১৬ সালের নভেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি লন্ডনে চলে যান। প্রায় সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটানোর পর গত শুক্রবার তিনি দেশে ফেরেন।
এর আগে এ মামলায় ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
রায়ে আদালত অপহরণ চেষ্টার দায়ে আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেন।
পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেন। আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেছিলেন বিচারক।
আত্মসমর্পণ করে কারাগারে মাহমুদুর রহমান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর ওই সাজার রায় ঘোষণা করেছিলেন। রায়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
রায়ে আদালত অপহরণ চেষ্টার দায়ে আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দেয়। পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি ধারার সাজা একসঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করেন বিচারক।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।
এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় এ মামলা করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এদিকে, গত ২৭ সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফিরেন মাহমুদুর রহমান।
এআইয়ের সহায়তায় তৈরি ডিপফেইক ছবি চিনবেন যেভাবে
বর্তমানে বিশ্বজুড়ে চলছে এআই উন্মাদনা, সেই সঙ্গে রয়েছে ডিপফেইক ছবির ছড়াছড়ি। এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবিকে প্রচলিত ভাষায় বলা হয়, ‘ডিপফেইক’। বর্তমানে অনেকেই অনলাইনে দেখা যে কোনো ছবি আর আগের মতো বিশ্বাস করতে পারেন না, কারণ বিভিন্ন এআই এডিটিং টুলের মাধ্যমে এমন ছবি তৈরি সম্ভব যা দেখতে একেবারেই বাস্তবের মত।
এখন তো বিভিন্ন স্মার্টফোনে সরাসরিই এআই এডিটিং ফিচার চলে আসছে, যেমন পিক্সেল ৯-এ গুগলের ‘অ্যাড মি’ ফিচার। এ ফিচারের মাধ্যমে যে ছবি তুলছেন, তাকেই ছবিতে আনা যায় এআই কারিশমা। এরই মধ্যে এসে যোগ হয়েছে ছবি তৈরির একটি প্ল্যাটফর্ম, মিডজার্নি। যা ডিপফেইক তৈরি একেবারেই সহজ করে তুলেছে। এ অবস্থায় কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি শনাক্ত করবেন? এ নিয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত-
ছবিটি জুম ইন করে দেখুন
অনেক বেশি এডিট করা ছবি নাকি এআইয়ের তৈরি ছবি সেটি বোঝার কিছু সহজ লক্ষণ রয়েছে, যা বেশিরভাগ ডিপফেইক ছবিতেই দেখা যায়। ছবিতে থাকা মানুষের চোখ, মুখের প্রান্তের দিকে যদি জুম করেন, অনেক ক্ষেত্রে কিছু অসঙ্গতি বা অস্পষ্টতা দেখতে পারেন যা সাধারণত এআই ছবির লক্ষণ। এআইয়ের তৈরি ছবির বেলায় অন্যতম সমস্যার জায়গা হল হাত ও আঙুল, তাই সেখানে জুম করলে অদ্ভুত কিছু লক্ষ্য করতে পারেন। এ ছাড়া, মুখ প্রতিস্থাপন করা হলে প্রায় পুরো মুখের চারপাশ হালকা ঝাপসা দেখতে পারেন। ভিডিওর বেলায় কথার সঙ্গে ঠোঁটগুলো ঠিকমত নাও মিলতে পারে।
আবেগের কথা ভাবুন
মানুষের জটিল সব আবেগের প্রকাশ নিয়ে বিভিন্ন ডেপফেইক প্রোগ্রাম ও ফেইস সোয়াপ অ্যাপ সমস্যায় পড়তে পারে। আসল মুখের অভিব্যক্তি অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট ও জটিল হয়ে থাকে, যা হুবহু তুলে ধরা যে কোনোভাবেই বেশ কঠিন। ফলে কেউ যদি হাসির দিকে তাকান যা একটু বেশিই অনমনীয় বলে মনে হয়, বা চেহারায় হাসি থাকলেও মুখ ও চোখ অবিশ্বাস্যভাবে মলিন মনে হয়, তবে এটি এআইয়ের তৈরি ছবি শনাক্তের আরেক সূত্র হতে পারে।
পুরো ছবির দিকে তাকান
এটি বোঝা কিছুটা কঠিন মনে হতে পারে, বেশিরভাগ এআই জেনারেটর এখনও এমন ছবি তৈরি করতে পারে না, যা পুরোপুরিই আসলের মতো দেখায়, কারণ সেটি করতে গেলে এগুলো খুবই নিখুঁত হতে হবে। অর্থাৎ একটি গ্রুপ ছবির কথাই চিন্তা করুন, এমন হতে পারে সেখানে সবার মুখে সমান আলো রয়েছে, তেমন অস্পষ্ট ছায়া বা পার্থক্য ছাড়াই। এতে ছবির লোকজন প্লাস্টিকের তৈরি বলে মনে হতে পারে, যা দেখে কিছুটা আঁচ করতে পারেন এটি আসল না নকল। বেশিরভাগ ক্ষেত্রে একটি একক পিক্সেলের কোনো ত্রুটি ধরতে পারা বেশ কঠিন হলেও কারও কোনো ছবি নিয়ে এমন সংশয় থাকলে ছবিটি নিয়ে ঘাঁটাঘাঁটি করা উচিত।
ব্যাকগ্রাউন্ড এড়িয়ে যাবেন না
মানুষ রয়েছে এমন ছবিতে অনেকেই কেবল মানুষের চেহারা, চুল বা হাতের দিকে তাকিয়েই আসল নকল বোঝার চেষ্টা করতে পারেন। তবে, অনেক সময়ই ছবির ব্যাকগ্রাউন্ডে স্পষ্টভাবেই গরমিল থাকতে পারে। এআইয়ের তৈরি ছবির ব্যাকগ্রাউন্ডে এমন সব স্থাপত্য বা বস্তু থাকতে পারে যার কোন অর্থই নেই।
ছবির আসল প্রেক্ষাপট খুঁজুন
এ কৌশলটি ছবির চুলচেরা বিশ্লেষণের বদলে কেবল সাধারণ একটি ওয়েব সার্চের কথা মনে করিয়ে দেয়। যে কোনো ছবির কনটেন্ট কতটা সত্য তা জানতে ওয়েব সার্চ করা তেমন কঠিন কিছু নয়। এটি বিশেষভাবে কাজে আসে যদি ছবিটি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো জনপ্রিয় ব্যক্তির হয়। এর কারণ, একটি নির্দিষ্ট তারিখ বা সময়ে তারা কোথায় ছিলেন তা খুঁজে পাওয়া বেশ সহজ হতে পারে। কপাল ভালো থাকলে ওই ছবিটি নিয়েই অনলাইনে কোনো প্রতিবেদন পেয়ে যেতে পারেন।
হ্যাকারদের নকল লিংক চেনার উপায়
না বুঝে প্রায়ই হ্যাকারদের ফাঁদে পা দিচ্ছেন অনেকে। হ্যাকাররা বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ তৈরি করে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিশিং। বিভিন্ন ব্যাংক, ফেসবুক, ইন্সটাগ্রাম, জি-মেইল, বিভিন্ন সংস্থার লগইন পেইজের মতো ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের কাছে মেসেজ পাঠায়। সেসব ওয়েবসাইটে ঢুকলেই ব্যবহারকারীর মোবাইল ফোন বা কম্পিউটারে ম্যাওয়্যার ঢুকে যাচ্ছে। যার মাধ্যমে সেসব ডিভাইসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে হ্যাকাররা।
অনেক সময় হয়তো খেয়াল করেছেন নামিদামি কোনো সংস্থা, ব্র্যান্ড বা সাইট থেকে আপনার কাছে মেসেজ বা ই-মেইল আসছে। বিভিন্ন অফারের কথা জানানো হচ্ছে এবং সেসব সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা সেখানে জয়েন হতে লিংকে প্রবেশ করার জন্য অনুরোধ করছে। আপনার কাছে এটি আসল মনে হলেও আসলে এগুলো হ্যাকারদের প্রতারণার ফাঁদ। সাধারণভাবে এসব ওয়েবসাইট দেখতে একেবারে আসল ওয়েবসাইটের মতোই। তবে খুব ভালোভাবে পরীক্ষা করলে আসল নকল চিনতে পারবেন।
যেই ই-মেইল অ্যাড্রেস থেকে এসেছে সেই ই-মেইল বা মেসেজ এসেছে সেটিকে যাচাই করুন। ওয়েবসাইটের ডোমেইন চেক করুন। ভালোভাবে খেয়াল করুন সেই ওয়েবসাইটের ইউআরএলটিতে এইচটিটিপি আছে কি না। সেই সঙ্গে ইউআরএলের বানান ঠিক আছে কি না। ভুয়া বা নকল ওয়েবসাইটের ইউআরএলে সাধারণত এই ভুলগুলো থাকে।
ভুয়া বা ভুল তথ্য শনাক্তকরণের জন্য প্রথমেই দেখবেন, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আসা মেসেজটির পাশে ‘ফরওয়ার্ড’র চিহ্নটি আছে কি না। বেশির ভাগ ক্ষেত্রেই ভুয়া মেসেজগুলো ফরওয়ার্ড হয়ে বিভিন্ন মানুষের মেসেজে আসে।
ফরোয়ার্ড করা মেসেজগুলো যিনি সেন্ড করেন, তিনি কিন্তু লিখেন না। ওই ব্যক্তিও হয়তো অন্য কারও কাছ থেকে ফরওয়ার্ডকৃত মেসেজটি পেয়েছেন। পরবর্তীতে হয়তো তিনি মেসেজটি আপনাকে পাঠিয়েছেন। তাই পরিচিতজনের কাছ থেকেও যদি এমন ফরওয়ার্ডকৃত মেসেজ পেয়ে থাকেন, তবে তার সত্যতা জানুন আগে।
অনেক সময় ভুয়া মেসেজগুলোতে দেখবেন, বানান ভুল বা অনেক অক্ষর থাকতে পারে। যেগুলো কোনো অর্থ প্রকাশ করে না ঠিকই, কিন্তু ওই লেখাগুলো হাইপারলিংক করা থাকায় ট্যাপ করলেই আপনি অন্য একটি পেজে ঢুকে যাবেন। কিছু ক্ষেত্রে দেখা যায়, সেখানে একটি ফরমে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর বা পাসপোর্টের নম্বর চাইতে পারে। ভুলেও এসব তথ্য কোনো পেজে যুক্ত করবেন না। এগুলো হ্যাকারদের কাজ।
ভারতের মণিপুরে সহিংসতা; নিহত ৩, আহত ৪০
ভারত সরকারের ‘স্বচ্ছ অভিযান’ (পরিচ্ছন্নতা অভিযান) এর অঙ্গ হিসাবে একটি বিতর্কিত জমি পরিষ্কারকে কেন্দ্র করে বুধবার এই সহিংসতার ঘটনা ঘটে রাজ্যটির উখরুল জেলায়।
উখরুলের হুনফুন ও হাংপাং গ্রামের বাসিন্দাদের মধ্যেই এই সহিংসতার ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা ধরে স্থায়ী হয় এই সংঘর্ষ। দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। আর তাতেই মৃত্যু হয় তিনজনের। আহত হয় কমপক্ষে ৪০ জন।
নিহতদের মধ্যে একজন মণিপুর রাইফেলসের সদস্য রয়েছেন। ওরিনমি থুম্বরা নামে নিহত ব্যক্তি ৬ নম্বর ব্যাটেলিয়নের সদস্য, সে লুঙ্ঘর গ্রামের বাসিন্দা।
বাকিরা হলেন রিলেইউং হংগ্রে এবং সিলাস জিংখাই। তারা উভয়েই হুনফুন গ্রামের বাসিন্দা।
বুধবার উখরুল শহরের এনগাফার থেকে থিংরাসা পর্যন্ত বিতর্কিত জমির একটি ফালিতে এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছিল ‘থাওয়াইজাও হুংপুং ইয়ুথ স্টুডেন্টস অর্গানাইজেশন’ (THYSO)। যদিও ওই জায়গায় এই অনুষ্ঠান করা নিয়ে হুনফুন গ্রামের তরফে তীব্র বিরোধিতা করা হয়। কিন্তু সেই বিরোধিতা সত্ত্বেও, ছাত্র সংগঠনটি পরিচ্ছন্নতা অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তাতেই যত বিপত্তি।
ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে উখরুলে। ওই ঘটনার পর উখরুলে কারফিউ সহ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি মোবাইল পরিষেবাও সাময়িক বন্ধ রাখা হয়েছে।
উখরুলের মহকুমা ম্যাজিস্ট্রেট ডি. কামেই জানান, এই ঘটনাকে কেন্দ্র করে দুটি গ্রামের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা রয়েছে এবং যার ফলে শান্তি ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘এই ধরনের গোলযোগের ফলে শান্তি লঙ্ঘন হতে পারে এবং মানুষের জীবন ও সম্পত্তির জন্য বিপদ হতে পারে। ওই আদেশে এও বলা হয়েছে, স্থানীয় মানুষজনের বাড়ির বাইরে বেরোনো বা অন্য যেকোনো ধরনের কার্যকলাপ- যেটা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যাহত করতে পারে। এই আশঙ্কা থেকে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তাও সীমাবদ্ধ করা হয়েছে।
এমন এক পরিস্থিতিতে উখরুল জেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীর চেয়ে ১০ সেক্টর আসাম রাইফেলসের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে চিঠি লিখেছেন মহকুমা শাসক ডি. কামেই।
উত্তপ্ত ভারতের মণিপুর, সেনাবাহিনী মোতায়েন
উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। সেখানকার মেতিস গোষ্ঠীকে স্কেজিউলড ট্রাইবে (তফসিলি উপজাতি)  অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। সহিংসতা রুখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে সেনাবাহিনী ও প্যারামিলিটারি আসাম রাইফেলসকে মোতায়েন করা হয়েছে।
গত মাসে ভারতের মণিপুর রাজ্যে মেতিস গোষ্ঠীর মানুষকে ‘স্কেজিউলড ট্রাইবে’ অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন আদালত। তবে আদালতের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে প্রদেশের নাগাসম, জোমিস এবং কুর্কি উপজাতিরা।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বুধবার অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর (এটিএসইউএম) ‘উপজাতি সংহতি’ মিছিল করার ঘোষণা দেয়। মেতিস গোষ্ঠীর মানুষ মিছিলে বাধা দিলে এটি সহিংস রূপ ধারণ করে। যা রাজধানী  ইম্ফাল, চুরান্দপুর এবং কাংপোকপিতে ছড়িয়ে পড়ে। এ কারণে রাজ্যের আটটি বিভাগে রাতে কারফিউ জারি করা হয়।
মণিপুরে যত মানুষ রয়েছেন তার মধ্যে ৫৩ শতাংশই মেতিস গোষ্ঠীর মানুষ। কিন্ত তারা উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না হওয়ায় পার্বত্য অঞ্চলগুলোতে বসতি স্থাপন করতে পারেন না। পুরো মণিপুরের মাত্র ১১ শতাংশ স্থানে বিশেষ করে মণিপুর উপত্যকায় বসবাস রয়েছে তাদের।
মেতিস গোষ্ঠীর দাবি, বাংলাদেশ ও মিয়ানমার থেকে অবৈধ অভিবাসীরা আসায় তারা অনেক সমস্যায় পড়ছে। এ কারণে নিজেদের স্কেজিউলড ট্রাইবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল তারা।
পরিস্থিতি ঘোলাটে হওয়ায় সেনাবাহিনী সাধারণ মানুষকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নেওয়ার কাজ করছে। এছাড়া রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন সেনা সদস্যরা। ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে ইতোমধ্যে সেনাবাহিনীর অবকাঠামোয় আশ্রয় দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও রাজধানী ইম্ফালে বুধবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বিভিন্ন দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মণিপুরের মুখ্যমন্ত্র সিংয়ের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের পাঠানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে না ফোন নম্বর
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কমবেশি সবাই ব্যবহার করছেন। ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিশিয়াল কাজেও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি অসংখ্য ফিচার যুক্ত করেছে সাইটটিতে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে থাকে।
বেশ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও ব্যবহারকারীরা শুধু ইউজারনেম রাখতে পারবেন এবং ফোন নম্বর রাখার প্রয়োজনীয়তা থাকবে না। অন্য হোয়াটসঅ্যাপ ইউজার আপনাকে ইউজারনেম দিয়েই খুঁজে পাবেন।
অচেনা, অজানা লোকের কাছে আপনার ফোন নম্বর আর ফাঁস হবে না। হোয়াটসঅ্যাপে প্রতারণার ঘটনা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তাই ব্যবহারকারীদের সুবিধার্থেই এবার এই ইউজারনেম ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর ফলে আপনার কনট্যাক্ট লিস্টে না থাকা ব্যক্তির কাছে আর আপনার ফোন নম্বর পৌঁছোবে না। আপনাকে হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যাবে ইউজারনেমের সাহায্যেই।
আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার নিয়ে কাজকর্ম করছে। তার ফলে এই ফিচার সব ইউজারদের জন্য চালু হতে কিছুদিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করলে বুঝবেন যেভাবে
প্রতিদিন বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান ব্যবহারকারীরা। সম্প্রতি মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন এক ফিচার নিয়ে কাজ করছে। এতে অন্যান্য ফিচারের মতো রয়েছে ব্লক সিস্টেম। অ্যাপটিতে এমন কিছু কৌশল রয়েছে যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাকে ব্লক করা হয়েছে কি না।
শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ অন্য ব্যক্তিকে জানতে দেয় না যে কেউ তাকে ব্লক করেছে। ব্লক করা হলে আপনি ওই ব্যক্তিকে মেসেজ বা কল করতে পারবেন না।
যদি কেউ আপনাকে ব্লক করে থাকে, তাহলে ব্লক করার সময় আপনি শুধু তার প্রোফাইল ছবি দেখতে পাবেন। আপনি যদি সেই ব্যক্তির একই ছবি কয়েকদিন ধরে দেখেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে ব্লক করেছেন।
আপনি যদি কাউকে একটি বার্তা পাঠান এবং সেই বার্তাটিতে কয়েকদিন ধরে একটি টিক চিহ্ন থেকে যায়, তার মানে হল যে অন্য ব্যক্তি আপনাকে ব্লক করেছে। তাকে কল করলে কল কানেক্ট হবে না।
কেউ আপনাকে ব্লক করেছে কি না তা খুঁজে বের করার সর্বোত্তম উপায় হল সেই ব্যক্তিকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করার চেষ্টা করা। যদি সেই ব্যবহারকারী সেই গ্রুপে যোগ করতে না পারেন তাহলে তার মানে তিনি আপনাকে ব্লক করেছেন।
যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে থাকে তাহলে আপনি তার শেষ দেখা স্ট্যাটাস দেখতে পারবেন না। কখনও কখনও ব্যবহারকারী গোপনীয়তা সেটিংসের কারণে শেষ দৃশ্য দেখতে সক্ষম হয় না। আপনি যদি পরিচিতির নতুন ছবি না দেখেন, তাহলে বুঝবেন আপনাকে ব্লক করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ উপায়
ফোন কলের পাশাপাশি অনেকে উপভোগ করেন হোয়াটসঅ্যাপ কলের সুবিধাও। তা রেকর্ড করার সহজ কিছু উপায় রয়েছে।
♦ অনেক স্মার্টফোনেই কল রেকর্ডের সুবিধা রয়েছে। অনায়াসে এই ফোনের সেটিং সেকশনে গিয়ে কল রেকর্ডিংয়ের অপশন পেয়ে যাবেন। যদি সব কল ম্যানুয়ালি রেকর্ড না করতে চান তাহলে অটো রেকর্ড অপশনে যাবেন।
♦ যেসব ফোনে কল রেকর্ডের সুবিধা নেই তারা গুগল ফোন অ্যাপ ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ওপরের তিন ‘ডট আইকন’ থেকে সেটিংয়ে গেলেই কল রেকর্ডের অপশন পেয়ে যাবেন। তবে এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করে রাখবেন।
♦ চাইলে থার্ড পার্টি অ্যাপও ব্যবহার করতে পারেন। কিউব এসিআর অ্যাপে ফোন কল এবং হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। আবার কোনো অ্যাপ ব্যবহার না করতে চাইলে নিজের ফোনটি স্পিকারে রেখে পাশে আরেকটি ফোনের ভয়েস রেকর্ড অন করেও কল রেকর্ড করতে পারেন।
ঢাবি ছাত্রশিবিরের কমিটি প্রকাশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে এই কমিটি প্রকাশ করা হয়।
দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সংগঠনটির ঢাবি শাখার সভাপতি হিসেবে মো. আবু সাদেক কায়েম ও সেক্রেটারি জেনারেল হিসেবে এস এম ফরহাদের নাম গণমাধ্যমে আসে। এরপর বিভিন্ন মহল থেকে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের দাবি উঠে।
সভাপতি ও সেক্রেটারি ছাড়াও ঢাবি শিবিরের প্রকাশিত কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ্ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল।
এছাড়া কমিটিতে সাহিত্য সংসস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রিড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন।
শিশুদের মসজিদে নিয়ে আসার বিধান
বুঝ সম্পন্ন শিশুকে মসজিদে নিয়ে আসা একটি প্রশংসনীয় উদ্যোগ। কারণ ছোটবেলা থেকে মসজিদে আসার অভ্যাস শিশুমনে দারুণ প্রভাব ফেলে।
শিশুদের সঠিকভাবে নামাজ শেখানো রাসুল (সা.)-এর সুন্নত। মা-বাবা, শিক্ষক কিংবা অন্য যে কেউ নামাজ পড়ার সময় ছোটদের শিখিয়ে দিতে পারেন। এক হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) ছোটবেলার স্মৃতি বর্ণনা করে বলেন, ‘এক রাতে আমি নবী (সা.)-এর পেছনে বাম পাশে করে নামাজে দাঁড়িয়ে ছিলাম। তিনি নামাজরত অবস্থায় আমাকে তার হাত দিয়ে টেনে নিজের ডান পাশে দাঁড় করিয়ে দেন।’ (সহিহ বুখারি, হাদিস : ১/২৫৫)
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) অন্য একটি বর্ণনায় বলেন, ‘একদিন ফজরের নামাজের ইকামত হয়ে যাওয়ার পর আমি দুই রাকাত নফল নামাজ পড়তে দাঁড়িয়ে যাই। তখন জামাত শুরু করার আগে আল্লাহর রাসুল (সা.) এসে আমার হাত ধরে ফেলেন। এরপর  বলেন, ‘তুমি কি ফজরের নামাজ চার রাকাত পড়বে নাকি? (ইবনে হিব্বান, হাদিস : ৬/২২১)
রাসুল (সা.)-এর সঙ্গে শিশু
অন্য একটি বর্ণনায় আরো এসেছে, একদিন সিজদায় থাকা অবস্থায় রাসুলের (সা.) নাতি হাসান ও হোসাইন এসে তাঁর পিঠে চড়ে বসে। কিন্তু তারা নেমে না যাওয়া পর্যন্ত তিনি নিজে সরাননি। ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি সেজদারত থাকেন। নামাজ শেষে তার নিকট দীর্ঘক্ষণ সেজদায় থাকার কারণ জানতে চাওয়া হলে তিনি জবাব দিলেন, ‘আমার নাতিরা আমার পিঠে চড়ে বসেছিলো। আমি তাদের বিরক্ত করতে চাইনি।’ (সুনানে নাসায়ি, হাদিস : ১১৪১)
অন্য বর্ণনায় এসেছে- নামাজ শেষ করে তিনি নাতিদের কোলে তুলে নেন। (আবু ইয়ালা মাওসিলির আজ-জাওয়াইদ গ্রন্থে আনাস (রা) এই ঘটনা বর্ণনা করেছেন। উপর্যুক্ত দুটি সূত্র থেকে একই ধরনের বর্ণনা বুখারী ও মুসলিমেও রয়েছে)।
মসজিদে শিশুদের সঙ্গে রাসুল (সা.)-এর আচরণ এমনই ছিল। মমতা ও ভালোবাসাময় নবী-আদর্শ অনুসরণ উচিত প্রত্যেকের।
শিশু নামাজে কোথায় দাঁড়াবে
যদি শিশু (নাবালেগ) একজন হয়, তবে তাকে বড়দের কাতারেই একসঙ্গে দাঁড় করানো যাবে। এতে বড়দের নামাজের কোনো অসুবিধা হবে না। আর শিশু একাধিক হলে, প্রাপ্ত বয়স্কদের পেছনে আলাদা কাতারে দাঁড় করানো সুন্নাত। তবে হারিয়ে যাওয়া বা দুষ্টুমি করার আশঙ্কা থাকলে, বড়দের কাতারেও দাঁড় করানো যাবে। (আলবাহরুর রায়েক: ১/৬১৮, আদ্দুররুল মুখতার: ১/৫৭১)
শিশুরা নামাজের কাতারে দাঁড়ালে অসুবিধা নেই
অনেকের এ ধারণা রয়েছে যে নাবালেগ শিশুদের বড়দের কাতারের মধ্যে দাঁড় করালে পেছনের মুসল্লিদের নামাজ হয় না বা নামাজ ত্রুটিযুক্ত হয়, আসলে ব্যাপারটি সে ধরনের নয়। বরং যদিও জামাতের কাতারের সাধারণ নিয়ম ও সুন্নাত হলো, প্রাপ্ত বয়স্করা সামনে দাঁড়াবেন ও অপ্রাপ্ত বয়স্করা পেছনে থাকবে। কিন্তু এর ব্যতিক্রম হলে নামাজ অশুদ্ধ হওয়ার কোনো কারণ নেই। এ জন্য শিশু একা হলে বা পেছনে দুষ্টুমির আশঙ্কা হলে বড়দের কাতারে সমানভাবে দাঁড় করানোই উত্তম। তথ্য
ডা. শাহাদাতকে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ঘোষণা
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন।
বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।
একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দেলাওয়ার হোসাইন সাঈদীকে : মাসুদ সাঈদী
বাংলাদেশ থেকে ইসলামকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার কাজে লিপ্ত হয়েছিল শেখ হাসিনা। খুনি হাসিনার হাত বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করে। মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল।
শেখ হাসিনার গডফাদার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সে কারণে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় সব দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাবন্দি করেছিল। কারাগার থেকে সুস্থ আল্লামা সাঈদীকে এনে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।
গতকাল রাত ৯টায় পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর সাঈদী জামে মসজিদে ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মাসুদ সাঈদী আরও বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার চার দিনের মাথায় আল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে।
তিনি বলেন, হাসিনা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন। দেশের অর্থনৈতিক অবস্থাকে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন । দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে তার দল ও আত্মীয়-স্বজন চেটেপুটে খেয়ে গিয়েছেন। দেশের মানুষকে তিনি আজকে বিপদে ফেলে গিয়েছেন।
শুধু তাই নয় তিনি তার দল আওয়ামী লীগকেও বিপদে ফেলে গেছেন। আমরা অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করতে বিশ্বাসী নই । তবে যারা হামলা-মামলা করে, মিথ্যা মামলা দিয়ে আমাদের জেল খাটিয়েছে- আল্লামা সাঈদীসহ সকল আলেমদের যারা বিনা কারণে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবেই।
মাওলানা সাঈদীর ইন্তেকাল
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ রাত ৮টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান। আল্লামা সাঈদীর ছেলে মাসুদ সাঈদীও এ তথ্য জানিয়েছেন।
গত রোববার গাজীপুরের কাশিমপুর কারাগারে আল্লামা সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারীরিক জটিলতা বিবেচনা করে সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে।
২০১০ সালের ২রা জুন রাজধানীর শহীদবাগের নিজ বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় গ্রেপ্তার হন  দেলাওয়ার হোসাইন সাঈদী। এরপর তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে তার আমৃত্যু কারাদণ্ড হয়।
বিশ্ব মুসলিম, যার যা আছে তা দিয়ে ইসরায়েলকে রুখে দাও
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, বিশ্বের মুসলিমদের যা আছে, তাই নিয়ে জালেম ইসরায়েলকে মোকাবিলা করতে হবে। একই সঙ্গে তিনি লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।
গতাল এক বিবৃতিতে খামেনি বলেছেন, জায়নবাদীদের জানা উচিত যে, লেবাননে হিজবুল্লাহর মজবুত ভিত্তির বড় কোনো ক্ষতি করার যোগ্যতা তাদের নেই। এই অঞ্চলের সব প্রতিরোধী শক্তি হিজবুল্লাহর পাশে আছে এবং সমর্থন করবে। এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে ইরানের ‘প্রতিরোধী শক্তি’। আর তাদের নেতৃত্বে থাকবে হিজবুল্লাহ।
লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান-সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এর পর হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হয়। তবে হামলায় হাসান নাসরুল্লাহকে নিয়ে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। পরে হিজবুল্লাহপ্রধান নিহত হওয়ার খবর নিশ্চিত করে বিবৃতি দেয় সংগঠনটি। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে তার দেশ।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর পরই লেবাননে জোরালো হামলা চালানো হয়েছে। ১৯৬০ সালে জন্ম হাসান নাসরুল্লাহর। ৬৪ বছর বয়সী নাসরুল্লাহ বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। বাবা আবদুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। তার ৯ সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। ১৯৭৫ সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট ‘আমাল’-এ যোগ দেন। পরে ১৯৮২ সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহ প্রতিষ্ঠার কথা জানানো হয়।
এতে যোগ দেন হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে চিহ্নিত করে ‘ইসলামের প্রধান দুই শত্রু’ হিসেবে। সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা। দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে। ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল-মুসাবি। হিজবুল্লাহপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়া ছিল হাসান নাসরুল্লাহর প্রথম কাজ। সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি।
দখলকৃত লেবাননি ভূখন্ড থেকে ইসরায়েলি সেনাদের তাড়াতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসেবে গড়ে উঠেছিল হিজবুল্লাহ। পরে এ দলকেই লেবাননের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন নাসরুল্লাহ। সংগঠনটি এখন দেশের রাজনীতিতেও উল্লেখযোগ্য প্রভাব বিস্তারকারী একটি শক্তি। সর্বশেষ হিজবুল্লাহ-ইসরায়েল উত্তেজনা বেড়ে যায় গত বছরের ৮ অক্টোবর থেকে। ওই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জের ধরে গাজায় নজিরবিহীন তান্ডব শুরু করে দেশটি।
ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির, নয়াদিল্লি ক্ষুব্ধ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তারা যে দুর্দশার মধ্যে রয়েছেন তার প্রতি অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারেন না। তবে তার এই মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। এমনকি খামেনির এই মন্তব্যের নিন্দা জানিয়েছে মোদি সরকার।
এনডিটিভির খবর অনুযায়ী, ভারতের মুসলিমদের দুর্দশার কথা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে তুলনা করেছেন খামেনি। সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনে এই তুলনা করেন তিনি। তবে তার এই বক্তব্য অগ্রহণযোগ্য বলে জানিয়েছে নয়াদিল্লি।
সোমবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে খামেনি বলেন, মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনো স্থানে মুসলমানরা যে দুর্দশার মধ্যে আছেন, সে সম্পর্কে আমরা যদি উদাসীন হয়ে যাই তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। ইসলামের শত্রুরা সর্বদাই মুসলিম উম্মাহ হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে।
তার এই এক্সবার্তার পর এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ভারতে সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এগুলো ভুল তথ্য ও অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করছে, তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।
জাতিসংঘের সাধারণ অধিবেশন : দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অধ্যাপক ইউনূস।
এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
অধ্যাপক ইউনূসের জাতিসংঘ অধিবেশনে যোগদান এবং নিউইয়র্ক সফর নিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোনো সরকারপ্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার।
ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।
সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্ম-তৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেন। তিনি চার দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন।
বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানালেন জো বাইডেন
বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাইডেন তার সরকারের এই সমর্থন ব্যক্ত করেন।
বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এসময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরকেও (যুক্তরাষ্ট্র সরকার) পূর্ণ সহযোগিতা করা উচিত।
বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপর বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন।
তথ্য সূত্র: বাসস
ড. ইউনূস ও জাস্টিন ট্রুডো একান্ত বৈঠক
জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সংক্ষিপ্ত এ বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরো সুদূঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুবসমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন।
এ সময় অধ্যাপক ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর হাতে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ নামে একটি শিল্পকলা বই উপহার দেন, যেখানে বাংলাদেশে বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা বর্নিল গ্রাফিতি স্থান পেয়েছে।
প্রধানমন্ত্রী ট্রুডো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।
শেখ হাসিনার নেতৃত্বে আগের শাসন ব্যবস্থা দেশের প্রতিষ্ঠানগুলো কীভাবে ধ্বংস করেছিল বৈঠকে ড. ইউনূস তা তুলে ধরেন। তিনি বাংলাদেশের প্রতি কানাডার বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অরো ভিসা প্রদানের জন্য কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
প্রধান উপদেষ্টা মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জাতিসংঘ সাধারণ অধিবেশনের কর্মসূচি শুরু করেন।
তিনি সংবর্ধনায় বেশ কয়েকজন বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করেন। পরবর্তীতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।
তথ্য সূত্র: বাসস
বিল ক্লিনটনের সঙ্গে ড. ইউনূসের কুশল বিনিময়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া উপহার ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ হাতে বিল ক্লিন্টন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হলে কুশল বিনিময় করেন তারা।
এসময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক বিল ক্লিনটনকে উপহার দেন। পরে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ড. ইউনূস।
এর আগে, সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে ড. ইউনূসের সঙ্গে উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য দেন।
মিয়ানমারের সামরিক জান্তার অত্যাচারের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগণের নিজ দেশে প্রত্যাবর্তন নিয়ে তিনটি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিয়ে প্রথম দিনেই রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা করেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর ৩টায় অনুষ্ঠিত সভাটির সহ-আয়োজক ছিল ইন্দোনেশিয়া, গাম্বিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
কী-নোট স্পিকার হিসেবে  ড. ইউনূস তার বক্তৃতায় তিনটি প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় দ্রুত কনফারেন্স আয়োজন করতে হবে, যা সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে সৃজনশীল ও কার্যকরী পন্থা নির্ধারণ করবে। দ্বিতীয়ত জাতিসংঘ ও বাংলাদেশের ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’কে আরও বেগবান করতে হবে এবং শেষদিকে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যার মতো অপরাধের বিচার ও জবাবদিহিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইতে হবে।
এসময়  ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব নেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং প্রতিবছর ৩২ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে। সম্প্রতি ২০ হাজার নতুন শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপ তৈরি করছে, যা নিরাপত্তা ঝুঁকিরও জন্ম দিচ্ছে।
অধ্যাপক ড. ইউনূসে আরও বলেন, জাতিসংঘের বিভিন্ন মহল মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের উদ্যোগ নিয়েছে, কিন্তু সংকটের মূল সমস্যার সমাধান না হওয়ায় তা কার্যকর হয়নি। তিনি রোহিঙ্গা শরণার্থীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় অংশীজনদের সাথে কাজ করার বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংকটের উত্তরণের বার্তা দেন।
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় রাত ১০টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
প্রধান উপদেষ্টা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন। তিনি ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ড. ইউনূস বেশ কয়েকজন সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
নিউইয়র্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের এই বৈঠক শুরু হয়।
জানা গেছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য-মিথ্যার মিশ্রণে নানা তর্ক-বিতর্ক চলছে। এ নিয়ে ঢাকা-দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।
এমন পরিস্থিতিতে এই সংশ্লিষ্ট সবগুলো বিষয়েই আলোচনা হবে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।এর আগে, ঢাকায় গত শনিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপড়েন চলছে। এটা কিন্তু স্বীকার করতে হবে। সমস্যা সমাধান করতে হলে অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপড়েন যেন পেছনে ফেলতে পারি এবং একটি কাজের সম্পর্ক তৈরি হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
গত ১৩ জুন মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ চার মহানগরের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। এর তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ চারটি মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। অন্য দুটি কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগর।
এর দুই মাস তিন সপ্তাহ পর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করলো বিএনপি।
ঢাকা মহানগর ছাত্রদল, বিএনপি এবং যুবদলের কমিটি বিলুপ্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
উল্লিখিত বিলুপ্তকৃত কমিটিসমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর ছাত্রদলের চারটি শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাতে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির এই চার শাখার নতুন কমিটি ঘোষণা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
সরকারকে ১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সহায়তা করবো: সেনাপ্রধান
যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থন করার অঙ্গীকারও করেছেন তিনি।
গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে।
ড. ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমি তার পাশে থাকব। যা-ই হোক না কেন। যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।’
হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগেই সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটানো উচিত। তবে তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আলাপকালে পূর্বে বাংলাদেশের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ এবং ক্ষমতাগ্রহণের প্রসঙ্গ উঠে আসে। এ ব্যাপারে সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না। আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর হয়। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই।’
সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, তিনি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতি সপ্তাহেই সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত, আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই।
ভারতের অনুরোধে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে রফতানির অনুমোদন দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন।
তিনি বলেন, অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এরসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের সেই কমিটমেন্টটা এখনো আগের মতোই আছে, আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রফতানির বন্ধের দায়িত্ব তো আমার না। আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। রফতানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের। সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপড়েন তৈরি হয়। এর মধ্যেই এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ–বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। এর দেড় মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন আম আদমি পার্টির (আপ) নেত্রী ও শিক্ষামন্ত্রী আতিশি মারলেনা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। এরপরেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি দায়িত্ব নেবেন।
আজ আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগ, দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র দুইদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল এমন ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। মানুষের রায়ে যদি ফের মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলেই কেবল ওই চেয়ারে আবার বসবেন।
কেজরিওয়ালের এমন ঘোষণার পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদে কে বসতে চলেছেন তা নিয়ে কল্পনা-জল্পনা চাউর হয়। দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি, আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডা, কৈলাশ গাহলট ও সঞ্জয় সিংয়ের মধ্য থেকে কেউ একজন নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে সবাইকে টপকে শেষ পর্যন্ত দিল্লির মসনদ নিজের করে নিলেন আতিশি।
উত্তরা-যাত্রাবাড়ী-আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে : চিফ প্রসিকিউটর
দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী ও আশুলিয়ার গণহত্যার বিচার আগে করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তাজুল ইসলাম।
এতে তাজুল ইসলাম বলেন, জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার বিচার আগে হবে। অগ্রাধিকার রয়েছে রংপুরের আবু সাঈদ ও উত্তরার মুগ্ধ হত্যাকাণ্ডের বিচার। বিচারটি এমনভাবে করা হবে, যেন এ বিচার নিয়ে দেশে-বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে।
চিফ প্রসিকিউটর বলেন, বিপ্লব করতে গিয়ে অনেকে শহিদ হয়েছেন, অনেকে নানা অঙ্গ হারিয়েছেন। তাই তাদের প্রতি জাতির একটা দায়বদ্ধতা আছে। বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য-উপাত্ত বের করতে হবে।
তিনি বলেন, বিচার হওয়া সত্ত্বেও গোটা বিশ্ব থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতোই একটা অবৈধ প্রক্রিয়ার মধ্যদিয়ে হয়েছে। সেই কারণে এখন সরকারের কাছে অনুরোধ করছি, যেন ট্রাইব্যুনালটা দ্রুত পুনর্গঠন হয়।
দ্রুততম সময়ে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবি করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কার্যক্রম চলমান থাকলেও ট্রাইব্যুনালে বিচারপতি না থাকায় বিচার কার্যক্রম থমকে আছে।
গত ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তার সঙ্গে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় সুপ্রিম কোর্টের চার আইনজীবীকে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই অবসরে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আবু আহমেদ জমাদার। অন্য এক সদস্য বিচারপতি হাইকোর্টে ফিরে গেছেন। বর্তমানে ট্রাইব্যুনালে কোনো বিচারপতি নেই।
জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আসিফ নজরুল বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।
তিনি আরও বলেন, সারাদেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে, আশা করি ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে।
আইন উপদেষ্টা বলেন, বৈষম্য সর্বব্যাপী। ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করা হবে।
বিএনপির ৪২২ নেতা-কর্মী নিহত হয়েছেন জুলাই আন্দোলনে
জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে বিএনপির ৪২২ নেতা-কর্মী, সমর্থক নিহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৫ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে ৪২২ জন বিএনপির নেতা-কর্মী বা সমর্থক।’
তিনি বলেন, ‘এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপির দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নেই। আন্দোলনের কৃতিত্ব নয়, স্বৈরাচার পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল।’
ফখরুল বলেন, ‘এ বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস, গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যাথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনাবিধূর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয়বিদারক হাহাকার, আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। তাদের সবার ১৬ বছরের রক্ত, শ্রম ও অশ্রু দিয়ে, প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ ও অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই।’
তিনি বলেন, ‘বস্তুত ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ৪২২ জন, ২০২৩ সাল পর্যন্ত শহীদ এক হাজার ৫৫১ জন, গুম ৪২৩ জন (সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় ৭০০ জন), আসামি ৬০ লাখ এবং মামলা দেড় লাখ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য পাবে : সুজন সম্পাদক
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। নির্বাচনি অপরাধের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত। গতকাল রাজধানী তেজগাঁওয়ের এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ড. বদিউল আলম মজুমদার বলেন, প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে। নেতৃত্ব দেওয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। ডামি, একতরফা ও মধ্যরাতের নির্বাচন করে আওয়ামী লীগ এ দেশে নির্বাচনি ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।
গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, রিটার্নিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই অপরাধের সঙ্গে জড়িত ছিল। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আদালতের নির্দেশ অমান্য করেছে। অতিউৎসাহী হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তাই নির্বাচনি অপরাধে অভিযুক্ত সব ব্যক্তিকে বিচারের আওতায় আনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।
তিনি বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকার ছিল রুটিন সরকার। অন্তর্র্বতী সরকারকে ১৫-১৬ বছরের জঞ্জাল দূর করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারপরেও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পেতে পারে।
২৮ অক্টোবর পরিকল্পিতভাবে নয়াপল্টনে হামলা চালিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার বিষয়ে নির্বাচন কমিশন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র প্রস্তুত করতে পারেনি। সে সময় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য কয়েকটি কথিত দলকে নিবন্ধন দিয়েছে। অনুষ্ঠানে প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে জগন্নাথ ইউনিভার্সিটি এবং বিপক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন।
কাশ্মীর : তুমুল বন্দুকযুদ্ধ সেনাসহ নিহত ৭
বিধানসভা নির্বাচনের প্রচারণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরে যাবেন, এমন খবরের মধ্যেই নিজের শক্তির জানান দিল বিচ্ছিন্নতাবাদীরা। শুক্রবার জম্মুর কিস্তাওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা নিহত হন।
এরপর গতকাল সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, উত্তর কাশ্মীরের জেলা বারামুল্লার পাট্টান এলাকার চক তাপের কেরীরিতে শুক্রবার রাতেই দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়েছিল।
সেখানে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল যৌথ অভিযান শুরু করে। পুলিশ কর্মকর্তারা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা ওই বাহিনীর একটি তল্লাশি দলের ওপর গুলিবর্ষণ করলে তারাও পাল্টা গুলি করে।
কাশ্মীরে গ্রেনেড হামলায় ভারতীয় ৫ সেনা সদস্য নিহত
ভারত শাসিত কাশ্মীরে অতর্কিত হামলায় সীমান্ত রক্ষী পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। কাশ্মীরের ভীমবের গলি থেকে পুঞ্চ জেলার দিকে সেনাবাহিনীর একটি ট্রাক যাওয়ার সময় ট্রাকটিকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। এতে ঘটনাস্থলে ৫ সেনা সদস্য নিহত এবং একজন আহত হয়েছে। হামলার পরপরই সন্ত্রাসীদের খোঁজে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এ কথা জানায়। খবর আল-জাজিরা ও এনডিটিভির।
জম্মুর প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ এএফপি’কে জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর ট্রাকটি। ওই সময় ট্রাকটিকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। প্রবল বৃষ্টি ও অন্ধকার নেমে আসার সুযোগে তারা হামলা চালায়। গাড়িটিতে আগুন ধরে যায়। সেনা সদস্যদের মরদেহগুলো রাজৌরির গ্যারিসন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও এক সেনা সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যে এলাকায় সেনাবাহিনীর ট্রাকের ওপর হামলা চালানো হয়েছিল সেটা বরাবর পাকিস্তানি সন্ত্রাসীরা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে। প্রবল বৃষ্টির মধ্যে ওই স্থানে হামলা চালানো হয়। স্থানীয় এক শিক্ষক জানিয়েছেন, এখানে সন্দেহজনক সন্ত্রাসীরা আনাগোনা করছে। এখানে গভীর জঙ্গল ও একাধিক প্রাকৃতিক গুহা রয়েছে। সন্ত্রাসীরা সহজেই লুকিয়ে থাকতে পারে। জম্মু-পুঞ্চ মহাসড়ক এখান দিয়েই গেছে।
এক ভিডিওতে সেনাবাহিনীর ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। এক সেনার মাথায় সম্ভবত আঘাত লেগেছে। ঘটনার খবর পেয়েই ১৩ সেক্টর কমান্ডার পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কোটা আন্দোলন : আন্দোলনে নিহত ৮৭৫ জন, ৭৭ শতাংশই গুলিতে
মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)’ দাবি করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে এইচআরএসএস। ১২টি জাতীয় দৈনিক, এইচআরএসএসের তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারাদেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৭৭ শতাংশই গুলিতে মারা গেছেন।
এছাড়া অভ্যুত্থানে ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, মোট ৭৭২ জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৯৯ জন বা ৭৭ শতাংশ গুলিতে নিহত হয়েছেন। ৬১ জন (৮ শতাংশ) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
৮৫ জনকে (১১ শতাংশ) পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যান্য কারণে মারা গেছেন ২৭ জন (৪ শতাংশ)।
এইচআরএসএস জানিয়েছে, নিহত ব্যক্তিদের একাংশের বয়স, পেশা, মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩২৭ জন এবং ৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত (অনেকে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান) ৫৪৮ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ৭৭ শতাংশ গুলিতে মারা গেছেন। নিহতদের মধ্যে ১৯ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুহার  ৫৩ শতাংশ। আর ৩০ বছরের মধ্যে বয়স ধরলে, নিহতের হার দাঁড়ায় ৭০ শতাংশে। নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী, এ হার ৫২ শতাংশ। সবচেয়ে বেশি নিহত হয়েছেন গুলিতে এবং পুলিশের হামলায়।
এইচআরএসএস আরও জানিয়েছে, ছাত্রলীগকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার জন্য আদেশ দেওয়া হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার, সোয়াট, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হেলিকপ্টার থেকে গুলির বেআইনি ব্যবহার, টিয়ার গ্যাসের শেল, এ কে অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের তালিকায় নিহত ৬৩১, আহত ১৯ হাজার
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা থেকে প্রস্তুত খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে তথ্য নিয়ে এ তালিকা করা হয়েছে। এর একটি অনুলিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হতাহতের তথ্য তালিকায় রয়েছে রয়েছে বলে জানা গেছে। খসড়া প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি নিহত ও আহত হয়েছেন। এ বিভাগে ৪৭৭ জন নিহত এবং আহত হয়েছেন ১১ হাজার। সারা দেশে আহত হয়ে যারা হাসপাতালে গেছেন, তাদের ৩ হাজার ৪৮ জনের অবস্থা ছিল গুরুতর। তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কমপক্ষে ৫৩৫ জন স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪৫০ জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায়। বাকি ১৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ১৫ আগস্ট আন্দোলনে হতাহতের তালিকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এ কমিটির প্রধান। এ কমিটির তত্ত্বাবধানে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা তালিকাটি তৈরি করছে।
মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, তালিকার কাজ এখনও চলছে। আন্দোলনের সময় মামলার ভয়সহ নানা কারণে নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতীয় গণমাধ্যমে ছাত্র আন্দোলনে এক হাজার মানুষ নিহত হয়েছে
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এক হাজার মানুষ নিহত হয়েছে। এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা (বর্তমানে পাট ও বস্ত্র উপদেষ্টা) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মুঠোফোনে ৪৫ মিনিটের এক সাক্ষাতকারে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শেখ হাসিনা সরকারের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশ বাহিনী যাদের হত্যা করেছে তাদের বেশির ভাগই তরুণ ও শিক্ষার্থী। ঢাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে এসব শিক্ষার্থী নিহত হয়।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতার জন্য শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এই হত্যাযজ্ঞে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য জড়িত।’
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর অসংখ্য পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশ সদস্যদের শান্ত করতে টানা পাঁচ ঘণ্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। তাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা কান্নায় ভেঙে পড়েন।’
তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘ভারত সরকারের প্রতি আমার বার্তা হলো, আপনারা কি ঢাকায় বন্ধুত্বপূর্ণ নাকি শত্রুভাবাপন্ন একটি সরকার দেখতে চান?’
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পাহাড়! আরো একটি নতুন মামলা
দিনাজপুরে শেখ হাসিনা ও ইকবালুর রহিমসহ ৫৯ জনের নামে মামলা
দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন দিনাজপুর সদর উপজেলার রাজবাটি এলাকার এবিএম সিদ্দিকের ছেলে মো. ফাহিম ফয়সাল।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন।
মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মোমিনুল, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ শাহ আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবলীগের নোওশাদ ইকবাল কলিংশ, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর যুবলীগের সভাপতি রমজান, নয়নপুর এলাকার রেজাউল করিম রেজাসহ ৫৯ জন। এছাড়াও অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলা নং-২৫/৫৬৯।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট আনুমানিক দুপুর ১২টা থেকে ১টায় দিনাজপুর শহরের জেনারেল হাসপাতাল মোড়ে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে হাজার হাজার ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ শান্তিপূর্ণ আন্দোলন করতে থাকে। এ সময় আওয়ামী সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর দুস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসস্ত্রসহ আন্দোলনকারীদের উপর চড়াও হয়। এ সময় বাদী ফাহিম ফয়সালসহ ৩০/৪০জন ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ গুরুতর রক্তাক্ত জখম হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ও আমার (ফাহিম ফয়সাল) শরীর হতে একাধিক গুলি বের করা হয়।
কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, মামলার তদন্তভার এসআই মো. নুর আলমকে দেয়া  হয়েছে।
রাজশাহীতে শেখ হাসিনাসহ ১৭৮ জনের নামে হত্যা মামলা
স্বামী হত্যার বিচার চেয়ে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন মোসা. মাছুফা নামের এক নারী। মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ ১৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ২৬০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুঠিয়া থানায় তিনি এ মামলা করেন। মামলার বাদী মাছুফার বাড়ি চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১ মে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গণতন্ত্ররক্ষা দিবস উপলক্ষে ২০ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণে বিএনপির সমর্থক মজির উদ্দিন নিহত হন। পরে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয়।
নিহত মজির উদ্দিনের ছেলে মাসুদ রানা জানান, ওই সময় তাদের মামলা গ্রহণ করা হয়নি। ঘটনা ভিন্নখাতে নেওয়া হয়েছিল। বর্তমান সরকারের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশায় তারা মামলাটি দায়ের করলেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) কবির হোসেন জানান, মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ওই ঘটনায় মজির উদ্দিনকে হত্যা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। এ মামলায় বিভিন্ন সময় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও নিহত মজিরের ভাতিজা আবু সাঈদ চাঁদও এই মামলায় জেল খেটেছেন। বর্তমানে তিনি জামিনে আছেন।
সেদিনের ঘটনায় বুধবার রাতে মাছুফার সঙ্গে আবু সাঈদ চাঁদও থানায় মামলা করতে গিয়েছিলেন। তবে একই ঘটনা এবং দুইজনের মামলার এজাহারে আসামি হিসেবে একই ব্যক্তিদের নাম লেখার কারণে একটি মামলা রেকর্ড হয়েছে। চাঁদের এজাহারটি মামলা হিসেবে রেকর্ড হয়নি।
শেখ হাসিনা-ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরও একটি হত্যা মামলা হয়েছে। এবার তার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে সোমবার এই মামালা করেন ভিকটিমের মা রেনু। মামলাটি গ্রহণ করে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লি. এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুলক হক খান দোলন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ধানমন্ডি থানাধীন ৩ নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গাজীপুরে শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে হত্যা মামলা
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বামীকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ও এক সাবেক আইজিপি এবং আওয়ামী লীগের ১৫৫ জনের নাম উল্লেখ করে বাসন থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরোও ১৫০-২০০ জন আসামি করা হয়েছে। নিহত নজরুল ইসলামের (৩২) স্ত্রী মোছাঃ পূর্নিমা বেগম বাদি হয়ে বুধবার (২৮ আগস্ট) জিএমপির বাসন থানায় এ মামলাটি দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, সাবেক প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি, সাবেক এমপি আখতারউজ্জামান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতি, আসাদুর রহমান কিরণ, আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ আওয়ামীলীগের নেতাকর্মী ও সিটি কর্পোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গাজীপুর মহানহগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকার  শাহাবুদ্দিন মন্ডলের বাসায় ভাড়া থাকতেন নজরুল ইসলাম (৩২)। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বারইভাগ এলাকার মো. জামাল শেখের ছেলে। গত ২০ জুলাই বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদানের উদ্দেশ্যে নজরুল ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে বাসন থানাধীন চান্দনা এলাকায় পশমী সোয়েটার গার্মেন্টসের পাঁকা রাস্তার উপর এসে সমাবেশে অংশগ্রহণ করেন। সেখানে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে মামলার প্রথম ১৬ জন আসামির নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এসময় তারা হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে গুলি ছুড়িতে থাকে। এতে পিঠের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম। পরে নিহতের লাশ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন বারইবাগ গ্রামে নিয়ে দাফন করা হয়।
নরসিংদীতে শেখ হাসিনাসহ ৩৫০ জনের নামে হত্যা মামলা
নরসিংদীর মাধবদীতে টেক্সটাইল কারখানার শ্রমিক জামান মিয়া (১৭) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় আরও ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার (২৬ আগস্ট) নিহত জামান মিয়ার ভগ্নিপতি মো. আঙ্গুর মিয়া নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে মামলার আবেদন করেন। এই সময় আদালতের বিচারক পুলিশকে মামলাটি তালিকাভুক্ত করার নির্দেশ দেন। নিহত জামান মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দেউলডাংরা এলাকার শহিদুল ইসলামের ছেলে। নরসিংদীর মাধবদীর ভগিরথপুর এলাকায় থেকে স্থানীয় একটি টেক্সটাইল কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই সদর উপজেলার মাধবদীর মেহেরপাড়ার পৌলানপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে তৎকালীন সরকারের দমন পীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান চলছিল। দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের ৩০০ থেকে ৩৫০ নেতাকর্মী হাতে লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা ও এলোপাতাড়িভাবে গুলিবর্ষণ করে। এসময় তাদের ছোড়া একাধিক গুলি জামান মিয়ার পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পাঁচ দিন পর গত ২৫ জুলাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে জামানের মৃত্যু হয়।
মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল শক্ত হাতে ছাত্রদের আন্দোলন দমনের নির্দেশ দিয়েছিলেন। তাদের পরোক্ষ সহযোগিতা, উসকানিমূলক বক্তব্য ও হুকুমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা আসামিরা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জামানকে গুলি করে হত্যার মাধ্যমে পেনাল কোডের ১৪৩ / ১৪৯ / ৩০২ / ১০৯ / ৩৪ ধারার অপরাধ করেছেন। তাদের নির্দেশেই ছাত্র-জনতার যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ধরনের উসকানি ছাড়াই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা একযোগে পিটিয়ে ও গুলিবিদ্ধ করে শিক্ষার্থীদের হত্যা ও আহত করেছিলেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, আদালত মামলাটি তালিকভুক্ত করতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ আগষ্ট আজিজুল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে নরসিংদী আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এবার সাংবাদিক হত্যায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা।
মামলায় অন্যান্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা বিভাগের পুলিশের ডিসি আশরাফ ইমাম, এডিসি প্রশাসন ও নিউমার্কেট জোন হাফিজ আল আসাদ, সহকারী কমিশনার নিউমার্কেট জোন রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ওসি মো. আমিনুল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই তাহির রাজধানীর সাইন্স ল্যাবরেটরী এলাকায় আন্দোলনে অংশ নিতে যান। এ সময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোঁড়ে। ঘটনার একপর্যায়ে একজন ধানমন্ডি আইডিয়াল কলেজের কয়েক ফুট দূরত্বে তাহিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। আসামিরা অনবরত গুলি ছুঁড়তে থাকায় তাহিরের মরদেহ হাসপাতালে নেয়াও সম্ভব হয়নি।
প্রসঙ্গত, নিহত তাহের হোসেন দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট ছিলেন। মাস ছয়েক আগে চাকরি ছাড়েন তিনি। গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষে নিহত হন তিনি।
গার্মেন্টসকর্মীকে হত্যা, শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর আদাবরে ছাত্র-জনতার মিছিলে গার্মেন্টসকর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) নিহত সোহেলের ভাই ইব্রাহীম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার আদাবর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাবেক ডিবি প্রধান হারন অর রশিদ, সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ভিকটিম পেশায় একজন গার্মেন্টসকর্মী। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের সময় আদাবর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলছিল। সেসময় স্বৈরশাসকের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সন্ত্রাসী তথা আসামিরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। ভিকটিমসহ ঘটনাস্থলে আসামিদের গুলিতে একাধিক নিহত ও অনেকেই আহত হন। এসময় গুলিবিদ্ধ হলে ভিকটিম সোহেল রানাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবীর আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখেছেন।
ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদ জানাতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামী সমাবেশ ডাকে। পরে তারা সেখানে অবস্থানের ঘোষণা দেয়। রাতে অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
ওই রাতে নৃশংস অভিযানে বহু লোককে হত্যার অভিযোগ করে হেফাজত। মানবাধিকার সংগঠন অধিকারের ভাষ্যমতে, ৬১ জন লোক সেদিন মারা যায়। যদিও সেই প্রতিবেদনের কারণে অধিকার সম্পাদক আদিলুর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দেন সাইবার ট্রাইব্যুনাল। আদিলুর রহমান খান বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা।
রংপুরে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের নামে হত্যা মামলা
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিকসের শিক্ষার্থী আবদুল্লাহ-আল তাহির হত্যার ঘটনায় মামলা হয়েছে। ৪০ জনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ জনকে।
রবিবার দুপুরে মামলাটি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহত তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। নিহত তাহির রংপুর নগরীর বাসিন্দা।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক
রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম পাল, এডিসি (অপরাধ) উৎপল কুমার রায়, এডিসি (ডিবি) নুর ইসলাম পাটোয়ারী, কোতোয়ালি থানার ওসি মোন্তাছের বিল্লাহ, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল
রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক , সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলামসহ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ জন। মামলার বাদী আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্দোলন কর্মসূচি চলাকালে গত ১৯ জুলাই (শুক্রবার) সিটি বাজারের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয় এতে গুলিতে নিহত হন আবদুল্লাহ আল তাহির।
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু
শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ বৃহস্পতিবার সকালে অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা বুধবার রাত থেকে তদন্ত শুরু করেছে।
অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবিরের পক্ষে বুধবার (১৪ আগস্ট) আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম।
আবেদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ সময়ে আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে।
আবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তৎকালীন সরকারের কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদ ও কতিপয় অসাধু র‌্যাব কর্মকর্তা ও সদস্যসহ অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী, সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসমূহের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অপরাধের ধরণে বলা হয়েছে, এক থেকে ৯ নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘঠনের অপরাধ।
ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ ঢাকা যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি বর্তমানে নয়াদিল্লি সফরে আছেন।
মার্কিন প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ছাড়াও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে।
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন, এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
পররাষ্ট্র সচিব সফর প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি নয়, বিস্তৃত বিষয় থাকবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানান, আলোচনায় যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন।
প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
কমলা হ্যারিস ও ট্রাম্প এর উত্তপ্ত বিতর্ক, জিতল কে?
মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এক উত্তপ্ত বিতর্কে মুখোমুখি হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে দেশটিতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটিই ছিল উভয়প্রার্থীর প্রথম এবং সম্ভবত শেষ বিতর্ক।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে এবিসি নিউজের এই বিতর্কটি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশান সেন্টারে অনুষ্ঠিত হয়। এ সময় টানা ৯০ মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্ক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।
বিতর্কে কমলা হ্যারিস ট্রাম্পকে ‘উগ্র’ এবং স্বৈরশাসকের দোসর বলে আক্রমণ করেন। জবাবে ট্রাম্প কমলাকে ‘মার্কসবাদী’ বলে উল্লেখ করেন।
কমলা ট্রাম্পকে উদ্দেশে বলেন, পুতিন একজন স্বৈরশাসক। তিনি সহজেই আপনাকে গিলে খাবেন।
ট্রাম্প কমলাকে মার্কসবাদী হিসেবে তুলে ধরে মিথ্যে দাবি করে বলেছেন, কমলা ও বাইডেন কারাগার, মানসিক হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র থেকে লাখ লাখ লোককে দেশে ঢুকতে দিয়েছেন।
কমলা ট্রাম্পকে দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে উল্লেখ করে বলেন, এটি খুবই দুর্ভাগ্য যে ট্রাম্প তার ক্যারিয়ার আমেরিকান জনগণকে বিভাজিত করার কাজে ব্যবহার করেছেন।
এদিকে বিতর্কে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে বাইডেনের জয়কে মেনে নিতে আবারো অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, সত্যিকার অর্থে তার জেতার অনেক প্রমাণ রয়েছে।
কমলা হ্যারিস বলেছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের নিজস্ব নিরাপত্তা কর্মকর্মতারা তাকে মর্যাদাহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন।
ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কমলা হ্যারিস ইসরাইলকে ঘৃণা করেন এবং তিনি প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরাইল অস্তিত্ব সংকটে পড়বে। ট্রাম্প আরও দাবি করেন, তিনি নেতৃত্বে থাকলে এই ধরনের যুদ্ধের সূচনা হতো না। গাজার চলমান সংকট এবং হামাসের হাতে জিম্মি বেসামরিক মানুষদের ফিরিয়ে আনা প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, তার প্রশাসন কখনোই এমন পরিস্থিতি তৈরি হতে দিত না।
ট্রাম্পের এই মন্তব্যের পর কমলা হ্যারিস পাল্টা জবাবে অবিলম্বে এই যুদ্ধ বন্ধের দাবি এবং একইসঙ্গে গাজার পুনর্গঠনের জন্য দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।
এছাড়া গর্ভপাত থেকে শুরু করে মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ এই বিতর্কে জায়গা করে নেয়।
এর আগে, জুনে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর তিনি প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন। ডেমোক্র্যাট দলের কনভেনশনে প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়। কৃষাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস বর্তমানে আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।
এদিকে মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর ৫৬ দিন বাকি। এই অবস্থায় বিতর্কে উভয় প্রতিদ্বন্দ্বীর অবস্থানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কমলার উন্নতি দেখে ক্ষিপ্ত ট্রাম্প
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ফলে আরও আক্রমণাত্মক হয়ে উঠছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বিরুদ্ধে নতুন করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন ট্রাম্প। আগামী সপ্তাহে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের আগে চারটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা।
এ পরিস্থিতিতে ট্রাম্প পেনসিলভানিয়ায় এক নির্বাচনি সমাবেশে কমলাকে ‘বামপন্থী’ ও ‘উন্মাদ’ বলে আক্রমণ করেন।
ট্রাম্প মার্কিন কমলার বিরুদ্ধে গুরুতর মূল্যস্ফীতি ডেকে আনার অভিযোগ শুরু করেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘মূল্যস্ফীতির’ বিষয়টিই দুই প্রার্থীর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।
ট্রাম্প কমলার হাসি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে উপহাস শুরু করেন। একপর্যায়ে তিনি টাইম সাময়িকীর প্রচ্ছদে হ্যারিসের ছবির সমালোচনা করেন। তিনি বলেন, কমলার চেয়ে প্রচ্ছদে তাঁকে বেশি সুন্দর দেখায়।
ট্রাম্পের উপদেষ্টা ও প্রচারশিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকরাও এখন কমলার আকস্মিক উদ্দীপ্ত প্রচার নিয়ে উদ্বেগে রয়েছেন। অনেকেই ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন, যাতে তিনি কমলাকে ব্যক্তিগত আক্রমণ না করেন। এতে অনেক দোদুল্যমান ভোটারের মন ঘুরে যেতে পারে। তবে ট্রাম্প কোনো কথায় কান দিচ্ছেন না।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এক জনাকীর্ণ সভায় ট্রাম্প তার শাসনামলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বর্গযুগ বলে উল্লেখ করে বলেন, তার আমলে আমেরিকার অর্থনীতি যেমন শক্তিশালী ছিল তেমন নর্থ কোরিয়া একটি মিসাইলও পরীক্ষা করেনি। পৃথিবীতে এত হানাহানি ছিল না।
শক্তিশালী অর্থনীতির কারণে মুদ্রাস্ফীতি বাড়েনি। তিনি আরও বলেন, ন্যান্সি পেলোসিকে অবশ্যই চলে যেতে হবে।
যদিও টেক্সাসের এক অধ্যাপক জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বিষয়টি অনুমোদন দেয় না সম্ভবত।
সরকারি ২১ কলেজে নতুন অধ্যক্ষ
রাজধানীর ইডেন ও তিতুমীরসহ ২১টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা কলেজের অধ্যক্ষকেও।
সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষকরা বিভিন্ন কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন।
ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. শাহেদুল খবিরকে ফেনী সরকারি কলেজে বদলি করা হয়েছে। আর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বগুড়ার শাহ সুলতান কলেজের উপাধ্যক্ষ কে এম আমিনুল হক।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে একই কলেজের অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল ও উপাধ্যক্ষ পদে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমানকে পদায়ন করা হয়েছে।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখপাধ্যায়। আর শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. মোহসিন কবীরকে ওএসডি করা হয়েছে।
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন একই কলেজের অধ্যাপক ড. শামছুন নাহার। আর ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগমকে ওএসডি করা হয়েছে।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ পদে ইডেন মহিলা কলেজের অধ্যাপক মো. হাবিবুর রহমানকে পদায়ন করা হয়েছে। কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আমেনা বেগমকে ওএসডি করা হয়েছে।
ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল সা’দাত কলেজের অধ্যাপক তামান্না বেগম।
ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ পদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে। সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আমিরুল ইসলামকে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে বদলি করা হয়েছে।
ইমরান খানকে মুক্তি না দিলে ‘রক্তাক্ত বিপ্লব’-এর হুমকি পিটিআইর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারকে দুই সপ্তাহের আলটিমেটাম দিয়েছে। সোমবার পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন জানায়, পিটিআই এই সময়সীমার মধ্যে ইমরান খানের মুক্তি চায়। অন্যথায় বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।
এর আগে ইসলামাবাদের শহরতলী সাংজানিতে অনুষ্ঠিত এক জনসভায় পিটিআইর নেতারা এই দাবি তুলে ধরেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, ইমরান খানের সামরিক আদালতে বিচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলটির নেতা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে ইমরান খানকে মুক্তি না দেওয়া হলে আমরা তাকে মুক্ত করতে নিজেরাই এগিয়ে যাব।’
গান্দাপুর আরও বলেন, যদি ইমরান খানকে মুক্তি না দেওয়া হয়, তবে পিটিআইর ‘মৌখিক সংগ্রাম’ আরেকটি ‘রক্তাক্ত বিপ্লবে’ পরিণত হবে। তিনি জানান, ইমরান খানের আইনজীবীরা ইতিমধ্যে অনেক মামলায় খানের পক্ষে রায় পেয়েছেন এবং এখন তাকে দ্রুত মুক্তি দেওয়া উচিত। অন্যথায়, পিটিআই কারাগারে গিয়ে ইমরানকে মুক্ত করার উদ্যোগ নেবে।
ইমরানের মুক্তি ঠেকানোর জন্য সামরিক বাহিনীকেও সতর্ক করেন গান্দাপুর। তিনি বলেন, ‘সেনাবাহিনীও ইমরান খানের মুক্তি ঠেকাতে পারবে না।’ তিনি দাবি করেন, ইমরান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং পরবর্তী জনসভায় ৯ মে’র ঘটনাগুলো নিয়ে আরও বিশদ তথ্য প্রকাশ করা হবে।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে জানিয়েছেন, ইমরান খানকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হতে পারে। কারণ, তিনি ৯ মের সহিংসতায় যুক্ত ছিলেন। তবে পিটিআইর নেতারা এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। গান্দাপুরের মতে, ৯ মের ঘটনার পেছনে মূলত ষড়যন্ত্র রয়েছে, যা ইমরান খানের বিরুদ্ধে সাজানো হয়েছে।
আন্দোলন সফল করার জন্য পিটিআই কর্মীদের ‘রক্তাক্ত আত্মত্যাগের’ জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়ে গান্দাপুর বলেন, “আমাদের প্রকৃত স্বাধীনতার জন্য এই ত্যাগের কোনো বিকল্প নেই।”
সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী আত্তা তারার রোববারের বিক্ষোভকে ‘ব্যর্থ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “শোনা গিয়েছিল, লাখো মানুষ বিপ্লব ঘটাবে, কিন্তু তাদের কোথাও দেখা যাচ্ছে না।” তারার আরও দাবি করেন, পিটিআই জনসমাগম প্রমাণের জন্য ভুয়া ছবি ও ভিডিও প্রচার করছে।
ইমরান খানের ‘আটক’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: জাতিসংঘ
জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘স্বৈরাচারীভাবে কারাবন্দি’ করা হয়েছে বলে মন্তব্য করেছে। তাকে আটকে রাখাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে।
জেনেভা-ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন অরবিট্রারি ডিটেনশন গত সোমবার (১ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে কোনো বৈধ অভিযোগ ছিল না এবং রাজনৈতিক প্রতিযোগিতা থেকে তাকে বিরত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংস্থাটি বলেছে, ইমরান খানের মুক্তি এবং আন্তর্জাতিক আইনের অধীনে ক্ষতিপূরণের অধিকার দেওয়া উচিত।
সংস্থাটি আরও উল্লেখ করেছে, তাদের তদন্তে উঠে এসেছে, ইমরান খানকে আটক করার পেছনে কোনো বৈধ কারণ ছিল না এবং এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ ছিল। তাদের মতে, ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে বড় ধরনের দমন অভিযান চালানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে পিটিআই নেতাদের গ্রেফতার, নির্যাতন এবং তাদের সমাবেশে বাধা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে ‘ব্যাপক জালিয়াতি’ এবং ‘সংসদীয় আসন চুরি’ করার অভিযোগও আনা হয়েছে।
এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, পাকিস্তানের নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে।
হোয়াটসঅ্যাপে: অন্য অ্যাপে অডিও-ভিডিও কলের সুযোগ!
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি দারুণ সুখবর আসছে। শিগগিরই হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপের ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি অডিও-ভিডিও কল করা ও বার্তা পাঠানোর সুযোগ তৈরি হতে যাচ্ছে। অর্থাৎ, কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারকারীকে বার্তা পাঠাতে বা কল করতে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে না।
খবর অনুসারে, বিশ্বের শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ইন্টার-অপারেবল সুবিধা চালু করতে যাচ্ছে। এটা হোয়াটসঅ্যাপকে অন্য প্ল্যাটফর্মের সঙ্গে আরও যুক্ত করবে। বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ডিএমএ অনুযায়ী, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য কমিয়ে প্রতিযোগিতার জন্য সমান ক্ষেত্র তৈরি করা জরুরি। এই আইন মেনে, প্রতি মাসে ৪৫ মিলিয়ন বা তার বেশি ব্যবহারকারীর প্ল্যাটফর্মগুলোকে অন্যান্য অ্যাপের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করতে হবে।
হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধাটি প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চালু করা হবে। এটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি বন্ধ না করেই অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যা যোগাযোগের দুনিয়ায় একটি বড় পরিবর্তন নিয়ে আসবে।
হোয়াটসঅ্যাপে যেভাবে প্রতারণার ফাঁদ এড়াবেন
হোয়াটসঅ্যাপের ব্যবহার যেমন বেড়েছে, তেমন এই অ্যাপ ঘিরে প্রতারণার ঘটনাও বেড়েছে। ইতোমধ্যে প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেকে নানা বিড়ম্বনার মুখে পড়েছেন।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রায় ৮২ শতাংশ মোবাইল ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে আসা ভুয়া মেসেজে ক্লিক করেন। তারপরই অ্যাকাউন্ট হ্যাক কিংবা আর্থিক ক্ষতির মতো ঘটনা ঘটে। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলেই এ ধরনের বিপদ এড়িয়ে চলা যায়।
অচেনা ফোন নম্বর :
ফোনে সেভ নেই এমন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল এলে সাবধান হয়ে যান। বিদেশি কোনো নম্বর থেকে কল এলেও তা দেখে বোঝা যায়। এসব ক্ষেত্রে সেই নম্বরের কল রিসিভ না করাই ভালো।
পরিচয় নিশ্চিত হয়ে নিন :
ব্যক্তিগত কোনো তথ্য কাউকে দেওয়ার আগে তার পরিচয় নিশ্চিত হয়ে নিন। কথায় অসংগতি থাকলে বারবার যাচাই করুন। এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও অন্য ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এটিএম কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ে পিন নম্বর একান্তই আপনার, এমন তথ্য কোনো অবস্থাতেই দেবেন না।
তাড়াহুড়ো নয়
টাকা-পয়সা জেতার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করেন প্রতারকরা। ক্রমাগত ব্যাংক অ্যাকাউন্ট কিংবা পরিচয়পত্রের নম্বরের জন্য চাপ দিতে থাকেন তারা। সিদ্ধান্ত নেওয়ার সময়টুকুও দিতে চান না। এসময়ে তাড়াহুড়ো করা অনর্থক।
সন্দেহজনক লিংক
মোবাইলে মাঝে মাঝেই মেসেজ আসে– আপনি টাকা জিতেছেন। আর পাঠানো লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন সেই টাকা। এ ধরনের মেসেজের ক্ষেত্রে শতভাগ সম্ভাবনা থাকে প্রতারণার শিকার হওয়ার। এমন প্রলোভন থেকে দূরে থাকাই ভালো।
টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন
বাড়তি নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে ‘টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন’র ব্যবস্থা। হোয়াটসঅ্যাপ হ্যাক করার ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় এ ব্যবস্থায়।
আইফোন ১৬ উন্মোচন হলো, দামসহ ফিচারগুলো জেনে নিন
অবশেষে অ্যাপলপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো আইফোন ১৬ সিরিজ। ১৬ সিরিজের নতুন ফোনটির মোট চারটি মডেল এনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মডেলগুলো হলো-আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।
সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপল পার্কে ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে ফোনগুলো উন্মোচন করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে অ্যাপল তার ওয়াচ, এয়ারপড, সফটওয়্যারের আপডেটসহ নতুন নতুন পণ্য তুলে ধরেছে।
অ্যাপল জানিয়েছে, আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো চিপ থাকবে। এই সিরিজের অন্যতম নতুন সংযোজন হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
এছাড়া ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স সিরিজে অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে ৬.৩ ইঞ্চি, আর প্রো ম্যাক্স ৬.৯ ইঞ্চি। ১৬ প্রো ম্যাক্সে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে।
ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক। এই সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।
আইফোন ১৬ ও ১৬ প্লাস পাওয়া যাবে কালো, গোলাপী, টিল, আল্ট্রামেরিন এবং সাদা রংয়ে। এই মডেলটির প্রি অর্ডার নেওয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। আর ভারতে অ্যাপল অনলাইন স্টোরে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর  থেকে।
১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স পাওয়া যাবে ব্ল্যাক টাইটেনিয়াম, ডেজার্ট টাইটেনিয়াম, ন্যাচারল টাইটেনিয়াম এবং হোয়াইট টাইটেনিয়াম রংয়ে।
আইফোন ১৬ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার থেকে শুরু।
নাথিং ফোন ২ আসবে কবে? জানা গেল
দুনিয়ার প্রথম স্বচ্ছ ফোন এনেছিল নাথিং কোম্পানি। এই ফোন বাজারে এনে আলোচনায় এসেছিল প্রতিষ্ঠানটি। এবার আসছে নাথিং ফোন ২ মডেল। এই ফোন কবে আসবে তার দিনক্ষণ জানা গেল। নাথিং কোম্পানির প্রধান কার্ল পেই জানিয়েছেন খুব শিগগিরই নাথিং ফোন ২ বাজারে আসছে।
নাথিং সিইও কার্ল পেই জানিয়েছেন, জুলাই মাসে আনুষ্ঠানিক ভাবে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। একসঙ্গে অনেকগুলো দেশেই এই স্মার্টফোন লঞ্চ করবে নাথিং।
নাথিং ফোন ২ মডেলে থাকছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রসেসর ব্যবহৃতহবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ চিপসেট।
ক্যামেরার ক্ষেত্রে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
এই ফোন একাধিক স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে বাজারে আসতে পারে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে এই ফোন পাওয়া যাবে।
ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে মিলবে ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। এর আগের মডেলে অর্থাৎ নাথিং ফোন ১ মডেলে ছিল ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটা। এই প্রসেসর এবং ব্যাটারির ফলে আগের ভার্সনের থেকে ৮০ শতাংশ বেশি পারফরম্যান্স দিতে পারবে এই স্মার্টফোন।
থার্ড পার্টি অ্যাপে বার্তা পাঠানোর সুযোগ হোয়াটসঅ্যাপে
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন এক যুগে প্রবেশ করছে। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার হোয়াটসঅ্যাপ এমন এক ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে এক অ্যাপ থেকে সরাসরি অন্য অ্যাপে মেসেজ পাঠানো যাবে।
‘থার্ড পার্টি চ্যাটস’ নামে একটি নতুন বিভাগ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীদের সিগন্যাল, টেলিগ্রাম, গুগল মেসেজ এবং ইমেসেজের মতো অন্যান্য মেসেজিং অ্যাপের সাথে সংযুক্ত করবে। অর্থাৎ, ব্যবহারকারীরা এক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন অ্যাপের মধ্যে বার্তা আদান-প্রদান করতে পারবেন। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, জানিয়েছে হোয়াটসঅ্যাপ সম্পর্কিত খবর প্রকাশকারী প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।
নতুন এই সুবিধা শুধু ব্যবহারকারীদের সুবিধাজনক চ্যাটের সুযোগ দেবে না, বরং তাদের গোপনীয়তা এবং নিরাপত্তাও বজায় রাখবে বলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে। মেটা ইতোমধ্যে এই ফিচারের প্রাথমিক কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অন্যান্য অ্যাপের চ্যাটগুলো কেমন দেখতে হবে তা দেখানো হয়েছে।
এই ফিচারের মাধ্যমে, যখন কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে বার্তা আসবে, ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। সেই নোটিফিকেশন থেকে তারা সিদ্ধান্ত নিতে পারবেন মেসেজটি গ্রহণ করবেন নাকি তা বাতিল করবেন। এর পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে অন্যান্য অ্যাপের চ্যাটের জন্য আলাদা ফোল্ডারও তৈরি করতে পারবেন।
এই নতুন ফিচারে আরও থাকছে ‘রিচ মেসেজিং’ সুবিধা, যার মধ্যে রয়েছে টাইপিং ইন্ডিকেটর, রিড রিসিপ্ট, ডিরেক্ট রিপ্লাই, এবং মেসেজে রিঅ্যাকশন দেওয়ার অপশন। এর ফলে, অন্যান্য অ্যাপের ব্যবহারকারীদের সাথে আরও সহজে এবং দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।
মেটা আরও জানিয়েছে, ২০২৭ সাল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপে কল করার সুবিধাও পাবেন। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেট অ্যাক্টের প্রভাবে এই নতুন পরিবর্তনগুলো আনা হচ্ছে। এই আইন অনুযায়ী, বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের অ্যাপের মধ্যে একে অপরের সাথে সংযোগের সুযোগ দিতে হবে, যার ফলস্বরূপ হোয়াটসঅ্যাপেও এই নতুন পরিবর্তন এসেছে।
নতুন ৪ সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল
হোয়াটসঅ্যাপ চ্যানেলের কোনো পোস্টে মন্তব্য করা না গেলেও অনুসরণকারীরা প্রতিক্রিয়া জানাতে পারেন। আর তাই অনেকেই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়মিত অনুসরণ করেন।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ চালুর কিছুদিনের মধ্যে বেশ জনপ্রিয়তা পাওয়ায় এবার হোয়াটসঅ্যাপের চ্যানেলসে ‘ভয়েস আপডেট’সহ নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, ‘ভয়েস আপডেট’ সুবিধাটি মূলত ভয়েস মেসেজের মতো কাজ করে। আর তাই এ সুবিধা কাজে লাগিয়ে চ্যানেলের প্রশাসকেরা সহজে মুখের কথায় হালনাগাদ তথ্য পোস্ট করতে পারবেন। ফলে বড় আকারের পোস্ট না লিখে ভয়েস বার্তা পাঠিয়ে চ্যানেলের অনুসরণকারীদের হালনাগাদ তথ্য জানানো যাবে।
ভয়েস আপডেট ছাড়াও অনুসরণকারীদের মতামত জানতে চ্যানেলসে পোলস বা ভোট গ্রহণের সুবিধা যুক্ত করা হয়েছে।
চ্যানেলের পোস্টে অনুসরণকারীরা শুধু প্রতিক্রিয়া জানাতে পারেন, মন্তব্য করতে পারেন না। কিন্তু পোল–সুবিধার মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে নিজস্ব মতামত জানাতে পারবেন অনুসরণকারীরা।
পোল–সুবিধা ছাড়াও নির্দিষ্ট চ্যানেলের যেকোনো তথ্য নিজেদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্ট্যাটাস অপশনে পোস্ট করতে পারবেন অনুসরণকারীরা।
নতুন এসব সুবিধা ছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রশাসক সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে একটি চ্যানেলের সঙ্গে সর্বোচ্চ ১৬ জন প্রশাসক যুক্ত হতে পারবেন। ফলে বর্তমানের তুলনায় সহজে চ্যানেল নিয়ন্ত্রণের পাশাপাশি হালনাগাদ তথ্য দেওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ এ চ্যানেল খুলবেন যেভাবে
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না। ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে।
ইউটিউবের মতো এখন হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলতে পারবেন। মেটার মালিকানাধীন প্ল্যাটফরমটি নতুন ‘আপডেট’ নামের একটি ট্যাব থাকবে অ্যাপে। যেখানে পরিবার, বন্ধুদের চ্যাটের থেকে আলাদা একাধিক চ্যানেলস ফলো করতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল একটি বৃহত্তর প্ল্যাটফরম যেখানে একাধিক তারকাদের প্রোফাইল, বিজনেস অ্যাকাউন্ট ফলো করতে পারবেন। অ্যাপের মধ্য থেকেই তাদের সঙ্গে জুড়তে পারবেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না। ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে। চ্যানেলসের পোস্টগুলোতে ইমোজি দিয়ে রিয়্যাক্ট করতে পারবেন। কতগুলো রিয়েকশন পড়েছে সেই সংখ্যাও দেখা যাবে।
ব্যবহারকারী তার পছন্দের চ্যানেলস হোয়াটসঅ্যাপের বন্ধুদেরও শেয়ার করতে পারেন। ওই চ্যানেলসকে যদি কেউ আনফলো করতে চায় তার জন্য মিউট বা আন সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করতে হবে। আপনি নিজেও নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে একটি চ্যানেল তৈরি করতে পারবেন।
জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন-
♦ প্রথমেই আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন। এটি আপডেট করে নিন সর্বশেষ ভার্সনে।
♦ এবার এখানে আপডেট নামের একটি ট্যাব পাবেন। সেখানে ক্লিক করুন।
♦ এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে।
♦ এই অপশনতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিউ চ্যানেল অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
♦ এবার গেট স্টার্টেডে ক্লিক করুন এবং তারপরে অন-স্ক্রিন ইনস্ট্রাকশনসে যা কিছু লেখা থাকবে, তা মেনে চলুন।
♦ তারপরে চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। চ্যানেলের নাম দেওয়ার পর চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি চালু করা হলেও, এই ফিচারটি এখনো সব ব্যবহারকারীর জন্য আনা হয়নি। আপনি যদি হোয়াটসঅ্যাপে এই ফিচারটি দেখতে না পান, তবে আপনাকে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
রিটার্ন দাখিল : অনলাইন কর নিয়ে এনবিআরের নতুন বার্তা
সোমবার থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল উন্মুক্ত করে দেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কর ব্যবস্থাপনা গড়তে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে আয়কর আইন, ২০২৩ এবং অর্থ আইন, ২০২৪-এর আলোকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২০২৫ কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশনের কাজ শেষ হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে।
ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজে রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণপ্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদপ্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন।
এ সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হবে।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড ২০২১ সালে ই সিস্টেম চালু করার পর ২০২১-২০২২ করবছরে ৬১ হাজার ৪৯১ জন, ২০২২-২০২৩ কর বছরে ২ লাখ ৪৪ হাজার ৪৮১ জন ও ২০২৩-২০২৪ কর বছরে ৫ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
ব্যক্তিশ্রেণির করদাতাগণ আগামী ৯ সেপ্টেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০২৪-২০২৫ কর বছরের ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
সিইসির পদত্যাগের ঘোষণা
পদত্যাগ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল কমিশন পদত্যাগ করেন।
কমিশনের অন্য চার সদস্য হলেন-অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে।
২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দেশের ১৩ তম সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল। এই কমিশনের অধীনে গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন হয়। এছাড়া এই কমিশনের অধীনে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন ও উপ নির্বাচন হয়।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক এক মাস পর নির্বাচন কমিশনাররা পদত্যাগ করলেন। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন।
নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল
কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।
সাবেক দুই আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক গ্রেফতার
পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ও এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রাজধানীর মোহাম্মদপুরের মুদিদোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
অন্যদিকে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এসব আদেশ দেন। প্রত্যেক আসামির ক্ষেত্রেই ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে এ কে এম শহীদুল হককে উত্তরা ১৬ নং সেক্টর থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় মঙ্গলবার রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়া হয়।
সেই পুলিশ কর্মকর্তা কাফী ৮ দিনের রিমান্ডে
হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান রিমান্ডের এ আদেশ দেন।
সকাল ৬টা ৪৫ মিনিটে আদালতে আনা হয় তাকে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক আট দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত সোমবার বিমানবন্দর থেকে কাফীকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি জানায়, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পাকিস্তানকে প্রথমার হোয়াইটওয়াশ করলো টাইগাররা
প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করলো টাইগাররা। নতুন বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসেও ঘটলো এক নতুন ঘটনা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। চারদিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।
টেস্টের চতুর্থ দিনেই ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের ৫৮ রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ঝোড়ো ব্যাটিংয়ে ৩৯ বলে ৪০ রান করেছিলেন জাকির। আর ৫১ বলে ২৪ রান করেন সাদমান। ৮২ বলে ৩৮ রান করেন শান্ত, ৭১ বল খেলে মুমিনুলের সংগ্রহ ৩৪ রান।
টাইগারদের দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে চার উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সব উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। বাংলাদেশ নিজের প্রথম ইনিংসে তুলেছিল ২৬২ রান, খোয়া যায় সব উইকেট। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দৃঢ়তার সাথে খেলে পাকিস্তানকে খুব সহজেই হারের দুয়ারে পৌঁছে দেয়।
দেশের বাইরে বাংলাদেশ এর আগে টেস্ট সিরিজ জিতেছে একবার। সেটিও ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ২৪ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে।
আর ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। দেশের মাটিতে টেস্ট সিরিজে ওই একবারই ধবলধোলাই হয়েছে তারা।
গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফরে প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশ সফর করেছেন। সোমবার পুতিন মঙ্গোলিয়ায় পৌঁছান, যা তার এই পরিস্থিতির মধ্যে প্রথম কোনো আন্তর্জাতিক সফর।
পুতিনের এই সফরের সময় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে তার বিমান অবতরণ করে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবরটি প্রচারিত হয়। পুতিনের বিরুদ্ধে আইসিসি গত বছর ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নিয়ে যাওয়ার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিসির সদস্য মঙ্গোলিয়া যদি পুতিনকে গ্রেফতারের আদেশ পালন না করে, তবে আদালতের পক্ষ থেকে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সীমিত ক্ষমতা রয়েছে।
এদিকে, পুতিনের এই সফরকে আন্তর্জাতিক মহল গভীর নজরে রাখছে। কারণ এটি শুধু রাশিয়া-মঙ্গোলিয়া সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার অবস্থানকেও প্রভাবিত করতে পারে। মঙ্গোলিয়ার সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক শক্তিশালী হলেও, এই সফর আইসিসির নীতি এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আইনের প্রতি সম্মানের প্রশ্ন তুলেছে।
এছাড়া, পুতিনের এই সফর পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, কারণ আইসিসির গ্রেফতারি পরোয়ানার পরও পুতিনের মতো একজন নেতার এমন সফর আন্তর্জাতিক আইন এবং ন্যায়ের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
রাশিয়া ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তার কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে এবং পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে পাশ কাটানোর জন্য বিকল্প সমর্থন খুঁজছে। পুতিনের মঙ্গোলিয়া সফর সেই প্রচেষ্টার একটি অংশ হিসেবেই দেখা হচ্ছে।
গ্রেফতারি পরোয়ানা জারির পর ক্রিমিয়া পরিদর্শনে পুতিন
পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই ঘটনার পর প্রথমবারের মতো ক্রিমিয়া উপদ্বীপে পরিদর্শনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেনের এই অঞ্চলটি ২০১৪ সালে দখল করে রুশ ফেডারেশনে যুক্ত করেছিল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার ছিল ক্রিমিয়া রাশিয়ার সাথে যুক্ত করার ৯ বছর। এদিন পুতিন ক্রিমিয়া উপদ্বীপে উপস্থিত হন। তবে যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাননি পুতিন।
ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগ করা সেভাস্তপোল গভর্নর পুতিনকে অভিবাদন জানান। রাশিয়ার কর্মকর্তারা পুতিনের এই সফরকে ‘সারপ্রাইজ ভিসিট’ বলে উল্লেখ করেন। পুতিনকে সেভাস্তপোলের একটি নতুন শিশু সেন্টার এবং আর্ট স্কুলে দেখা যায়।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে সেভাস্তপোলের গভর্নর রেজভোঝায়েভ বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ জানেন কিভাবে সারপ্রাইজ দিতে হয়।’
ইউক্রেন থেকে বেআইনিভাবে শিশুসহ বহু মানুষকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে শুক্রবার আইসিসির পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। আদালতের এই পরোয়ানাকে থোরাই পরোয়া করে এই নির্দেশকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা করে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বিশ্ববাসীকে কি এটাই বোঝাতে চেয়েছেন যে প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতার করা সম্ভব নয়।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে মানবাধিকার সংগঠনগুলো সাধুবাদ জানালেও ক্ষমতায় থাকা অবস্থায় তার বিচারের সম্ভাবনা খুবই কম। কেননা, আইসিসি কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার বা আদালতে আনার ক্ষমতা রাখে না। তাই কোনো অভিযুক্তকে গ্রেফতার করা না গেলে তার শুনানি কখনই হবে না।
এ প্রসঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে যে, এই মুহূর্তে রাশিয়ায় এমন কেউ নেই যিনি প্রেসিডেন্ট পুতিনের হাতে কড়া পড়ানোর ক্ষমতা রাখেন।
বিএনপির সংবাদ সম্মেলন ডাক
চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
জাতিসংঘের তদন্তের প্রস্তাব অনুযায়ী পুলিশ সংস্কার : রিজওয়ানা হাসান
জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, আপনি যদি তাদের কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ আছে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য সিকিউরিটি রিফর্মস কি কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবে। এছাড়া একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যা ঘটে গেছে সেটা তো আমরা আনডু (ফিরিয়ে নেওয়া) করতে পারবো না। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।
তিনি বলেন, আমরা ছোটবেলায় পড়েছিলাম দুষ্ট লোকেরা পুলিশ দেখলে ভয় পায়, কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করেছি যে ভালো লোকেরাই পুলিশকে দেখলে ভয় পায়। পুলিশ যে মানুষের বন্ধু-এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি। পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে, না হয় ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি। পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তাড়া আছে। তারা বুঝতে পারছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, আপনি ১৮৬১ সালের ব্রিটিশ আমলের পুলিশ আইন দিয়ে স্বাধীন বাংলাদেশের পুলিশ চালাচ্ছেন। ব্রিটিশরা কি বাংলাদেশে এসেছিল জনমুখী একটা পুলিশ দিতে? তা তো তারা আসেনি। সবকিছুই আলোচনা হয়েছে, পুলিশ কমিশন যখন হবে, যখন জাতিসংঘের প্রস্তাবগুলো আমরা পাবো, সবাইকে নিয়ে আলোচনা করে কেমন করে একটা জনমুখী পুলিশ গড়ে তুলতে পারি সেটাই আমাদের ইচ্ছা।
পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জনবান্ধব পুলিশবাহিনী গড়ে তুলতে পুলিশ সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এক্ষেত্রে যুক্তরাজ্যের কাছে প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তা চেয়েছেন উপদেষ্টা।
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে উপদেষ্টা এ সহায়তা চান।
এসময় তারা সন্ত্রাস দমনে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা, অবৈধ অভিবাসন মোকাবেলা, পুলিশ সংস্কার, বন্যা পুনর্বাসন ও রোহিঙ্গাদের সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে উপদেষ্টা বলেন, আমরা একটি দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কারে উদ্যোগ নিয়েছি, তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহযোগিতা দিয়ে যুক্তরাজ্য সহায়তা করতে পারে।
জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, সেপ্টেম্বরে এ সংক্রান্ত যুক্তরাজ্যের একটি এক্সপার্ট টিম বাংলাদেশ সফর করবে। তারা এ বিষয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে পাঁচ সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তারা আগামী ৪৫ দিনের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
এসময় সারাহ কুক বলেন, বাংলাদেশের মানুষ বিগত দুই মাসে (৫ জুন থেকে ৫ আগস্ট) সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ বিচার প্রত্যাশা করে।
তিনি বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। উপদেষ্টা এ বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বাংলাদেশ সফরের কথা হাইকমিশনারকে অবহিত করেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সাহায্য ও সহযোগিতা দিতে ইচ্ছুক।
তিনি বলেন, সন্ত্রাস দমনে যুক্তরাজ্য বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ বিষয়ে আমরা সহযোগিতা বৃদ্ধি করতে চাই। উপদেষ্টা এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
সারাহ কুক যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। তিনি জানান, এ বিষয়ে স্ট্যান্ডার্ট অপারেশনাল প্রসিডিউর অনুসরণ করা হবে। উপদেষ্টা এ সময় রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার জানান, রোহিঙ্গাদের সহায়তার ক্ষেত্রে অর্থায়নে যুক্তরাজ্য দ্বিতীয় বৃহত্তম দেশ। বিগত ৭ বছরে দেশটি রোহিঙ্গাদের সহায়তায় ৪শ’ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে।
তিনি আরো জানান, রোহিঙ্গা ইস্যু যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে থাকে, সেজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্তরাজ্য কাজ করে যাচ্ছে। উপদেষ্টা এসময় বন্যার্তদের সহযোগিতায় যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন।
সাক্ষাৎকালে যুক্তরাজ্য দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) ডইন এডেলে সিয়ানবোলা ও ইমিগ্রেশন লিয়াজো এবং মাইগ্রেশান ম্যানেজার লী ম্যাকরাইসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাসস
বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলায় নেপালের প্রধানমন্ত্রী খেপে গেলেন
গত সপ্তাহে নেপালের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে উদ্দেশ্য করে বলেন- বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শেখ হাসিনা সরকারের পতন থেকে কিছু শিখুন।”
সাবেক প্রধানমন্ত্রীর এই কথার জবাব দিতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, “আমি কি ভয় সৃষ্টি করতে ১৭ হাজার মানুষ হত্যা করেছি? আমি কি কারও মনে ভয় ঢুকাতে ডাকাতি করেছি? আমার ভয়ের কিছু নেই। তিনি (পুষ্প কমল দহল) খুব উচ্চস্বরে আমাকে বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলছেন। আমি বলতে চাই- আপনি ভালো করে শিক্ষা নিন।”
এছাড়া বাংলাদেশের মতো নেপালে স্বৈরাচার শাসন বা এ ধরনের কোনও পরিস্থিতি নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা। এ কারণে নেপালে বাংলাদেশের মতো কিছু ঘটবে না।
তিনি বলেন, “বর্তমান নেপালে কোনও অব্যবস্থাপনা নেই। বাংলাদেশে কিছু হয়েছে মানে এই নয় নেপালেও হবে। নেপাল অন্য কোনও দেশের ফটোকপি নয়; এটির নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য আছে। আমরা গণতন্ত্র এবং সংবিধানকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সিপিএন-মাওবাদী সেন্টারের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বর্তমান প্রধানমন্ত্রী আরও বলেন, “যারা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তারা আমাদের ভয় দেখাতে পারে না। আমি এটা পরিষ্কার করতে চাই- নেপালে অরাজকতা, বিশৃঙ্খলা এবং সহিংস রাজনীতি আর সম্ভব নয় এবং তাদের সুযোগ দেওয়া হবে না।”
সূত্র: কাঠমান্ডু পোস্ট
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ
আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট।
আজ রবিবার হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় রিটটি সরাসরি হাইকোর্ট বেঞ্চে করে দেওয়া হয়।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটটি গত ২৭ আগস্ট খারিজ চান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
ওইদিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানিতে এমন আর্জি জানান অ্যাটর্নি জেনারেল। এরপর আদালত ১ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছিল।
মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া ১৯ আগস্ট এ রিট করেছিলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল
ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলের নিবন্ধন বাতিল চাওয়া রিট শুনানি আগামী রবিবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের গুটি কয়েক নেতার অপরাধের বিচার হবে। তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে না।
এর আগে গত রবিবার (২৫ আগস্ট) শুনানির দিন পিছিয়ে আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
এর আগে গত সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।
রিটে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল এবং বিদেশে পাচারকৃত ১১ লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইনসচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহসমন্বয়কদের বিবাদী করা হয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ চেয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে রিট খারিজ চেয়েছেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা খর্ব করবে না সরকার। বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায়-অবিচারের শিকার হয়েছে মানুষ। সেগুলোর বিচারের জন্য আইন ও আদালত রয়েছে। তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন। এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই।
তিনি বলেন, যিনি রিট করেছেন তার কোনো এখতিয়ার নেই এটা করার। রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি। সারডা নামের সংগঠন যে রিট করেছে, তার গঠনতন্ত্রও এ ধরনের রিট করার অনুমোদন দেয় না।
মো. আসাদুজ্জামান বলেন, অতীতে অনেক রাজনৈতিক বিষয়কে কোর্টে টেনে আনা হয়েছে। যার মূল্য আমাদের দিতে হয়েছে। যে গণঅভ্যুত্থানটি হয়েছে, তা বিচার বিভাগের ওপরেও এসেছে। কোর্টে কোনো ঘটনা হলে আইনজীবী হিসাবে আমার ভেতরে রক্তক্ষরণ হয়। এজন্য মাঠের রাজনীতি মাঠেই থাকুক।
পরে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলের নিবন্ধন বাতিল চাওয়া রিট শুনানি আগামী রবিবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
এর আগে, গত রবিবার (২৫ আগস্ট) শুনানির দিন পিছিয়ে আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
উল্লেখ্য, গত সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। তিনি দলের চেয়ারপারসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় জেল খাটেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া মামলা, কারাভোগ ও পরে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নেই। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি।
দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর বাণীতে বলেন, দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল পৃথক এক বাণীতে বলেন, এখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে গণতন্ত্রকামী সব দলকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে হবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া আগামীকাল সোমবার দেশের সব মহানগর-জেলা-উপজেলায় শোভাযাত্রা করবে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
৩ সেপ্টেম্বর মহানগর-জেলা-উপজেলা-ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ এবং ৪ সেপ্টেম্বর সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।
পুলিশ : কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন
পুলিশের ঊর্ধ্বতন ২৬ কর্মকর্তা বদলি
বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতি আদেশক্রমে আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন, অতিরিক্ত ডিআইজি (টিডিএস) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মোসলেহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত আবু নাছের মোহাম্মদ খালেদ, ও অতিরিক্ত ডিআইজি (টিঅ্যান্ডআইএম) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. আকরাম হোসেনকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরে, ট্যুরিস্ট পুলিশের এসপি
ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত সরদার নুরুল আমিনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত জিএম আজিজুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে, এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. সরওয়ার, চট্টগ্রাম আরআরএফ এর পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত  মো. মাহমুদুর রহমান,  মো. সরওয়ার, চট্টগ্রাম আরআরএফ এর পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. মাহমুদুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।
পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪২ কর্মকর্তার পদায়ন
বাংলাদেশে পুলিশের ডিআইজি পদমর্যাদার ৩৩ জন ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-
বিভিন্ন ইউনিটের ৫৭ পুলিশ কর্মকর্তাতে ডিএমপিতে পদায়ন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ জন কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪ খ্রি.) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-
পুলিশের ৫২ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে  বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪ খ্রি.) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-
২৪ জেলায় নতুন এসপি
দেশের ২৪টি জেলায় পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৪ জন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-
ডিএমপির ৩২ থানার ওসিকে বদলি
ঢাকা মহানগর পুলিশের ৩২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রবিবার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, দক্ষিণখান থানার ওসি মো. আশিকুর রহমানকে পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, উত্তরা পূর্ব থানার ওসি মো. শাহ আলমকে কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, শাহীনুর রহমানকে লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে
বনানী থানার ওসি কাজী শাহান হককে রংপুর পিটিসিতে, বাড্ডা থানার ওসি মোহাম্মদ আবু ছাঁলাম মিয়াকে খাগড়াছড়ি ৬ এপিবিএনে, নিউ মার্কেট থানার ওসি মো. আমিনুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে, হাজারীবাগ থানার ওসি নূর মোহাম্মদকে ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কলাবাগান থানার ওসি মো. মফিজুল আলমকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, রমনা থানার ওসি উৎপল বড়ুয়াকে কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলামকে নোয়াখালী পিটিসিতে।
লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিনকে মহালছড়ি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, চকবাজার থানার ওসি কাজী শাহীদুজ্জামানকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মুহাম্মাদ মাসুদ আলমকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কোতোয়ালি থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়াকে নোয়াখালী পিটিসিতে, আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়েরকে জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এস এম আবু ফরহাদকে কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহাকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খিলগাঁও থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়াকে ১৮ এপিবিএনে, সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহাকে খুলনা পিটিসিতে এবং গেন্ডারিয়া থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল ব্যতীত ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া শ্যামপুর থানার ওসি মো. আতিকুর রহমানকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, ওয়ারী থানার ওসি জানে আলম মুনশীকে ১৪ এপিবিএনে, যাত্রাবাড়ী থানার ওসি মো. আবুল হাসানকে ১৬ এপিবিএনে, রূপনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদকে বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, ভাসানটেক থানার ওসি মো. নাসির উদ্দিনকে মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মুগদা থানার ওসি তারিকুজ্জামানকে সারদা বিপিএতে, মোহাম্মদ গোলাম মউলাকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মুহাম্মদ কামরুল ইসলামকে ১০ এপিবিএনে, হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেনকে হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. আহাদ আলীকে এপিবিএনে এবং মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র সাহাকে লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ১৮ থানার ওসিকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
পুলিশে বড় রদবদল, ৩৯ কর্মকর্তার একযোগে বদলি
পলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দু’টি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয় এ প্রজ্ঞাপন।
ডিএমপি নিউজ : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ২৯ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৩ আগস্ট ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত  এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-
৪০তম বিসিএস থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন ২০৮ জন
উপজেলা/থানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ২০৮ জনকে নিয়োগ প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে এ নিয়োগ হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ প্রদান করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৯ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি দেওয়া আছে।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি দেওয়া আছে।
মালদ্বীপে ‘আর্থিক অভ্যুত্থানের’ চেষ্টা বিরোধীদের!
সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘আর্থিক অভ্যুত্থানের’ চেষ্টা করছে মালদ্বীপের বিরোধী দলগুলো। এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।
মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিদেশি লেনদেন স্থগিত করার ঘোষণা দেয় মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক (বিএমএল)।
এতে খবর ছড়িয়ে পড়ে যে, মালদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের রিজার্ভ ফুরিয়ে ‘মাইনাসে’ চলছে। স্বভাবতই এই খবরে দেশটির জনগণের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক লেনদেন স্থগিত করা মানে দেশে কোনও রিজার্ভ নেই। এতে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশের আমদানি-রফতানি থমকে যায়। তবে কয়েক ঘণ্টা পরই ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিদেশি লেনদেন স্থগিতের সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেয় মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক।
এই পরিস্থিতিতে নিজ দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনসি) সঙ্গে বৈঠকে বসেন মোহামেদ মুইজ্জু। তার অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংক তার সঙ্গে পরামর্শ না করেই এমন সিদ্ধান্ত নিয়েছিল।
মুইজ্জু এবং তার দল পিএনসি’র নেতাদের দাবি, বিএমএলের ওই সিদ্ধান্তের নেপথ্যে হাত রয়েছে বিরোধী দলগুলোর। সরকার এই প্রশ্নও তুলেছে যে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফুরিয়ে যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে কীভাবে সাংবাদিক সম্মেলন করলেন সাবেক অর্থমন্ত্রী।
বিদেশি অপশক্তির সঙ্গে যোগসাজশে সরকার পতন চেষ্টার অভিযোগ এনেছেন মোহামেদ মুইজ্জু। একই সঙ্গে যারা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন এবং এভাবে সরকার ফেলার চেষ্টা করছেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আর্থিক অভ্যুত্থানের মাধ্যমে মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার অভিযোগের তদন্ত শুরু করেছে মালদ্বীপের পুলিশ।
তবে মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) চেয়ারপারসন ফয়েজ ইসমাইল সরকারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “অভ্যুত্থান যদি হয়, তা হলে তা সরকারের ভেতর থেকেই হবে এবং এর জন্য দায়ী থাকবে সরকারই। এতে বিরোধীদের কোনও হাত নেই।”
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এএফপি
মালদ্বীপে নির্বাচনে বড় জয় পেল মুইজ্জুর দল
মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)।
রবিবার দেশটিতে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ভোট গ্রহণ চলে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত মালদ্বীপের নির্বাচন কমিশন ৯৩টি আসনের মধ্যে ৮৬টির ফলাফল ঘোষণা করে। এসব আসনের মধ্যে ৬৬টিতে জয় পেয়েছে মুইজ্জুর দল পিএনসি। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে এই সংখ্যা অনেক বেশি। বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তাদের শরিকদের মাত্র আটটি আসন ছিল।
রবিবারের নির্বাচনে মুইজ্জুর দলের সঙ্গে মূলত লড়াই ছিল সে দেশের মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি)-র। ফলাফল থেকেই স্পষ্ট পার্লামেন্ট নির্বাচনে সে ভাবে দাগ কাটতে পারেনি এমডিপি।
মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন বিশেষ গুরুত্ব ছিল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে। বিশ্বের অনেক দেশের নজর ছিল এই নির্বাচনের দিকে। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভারতবিরোধী অবস্থান প্রকাশ করে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালেহকে হারিয়ে জয়ী হয়েছিলেন মুইজ্জু। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে সালেহ’র দল এমডিপি। ফলে পার্লামেন্টের ‘বাধায়’ বহু সিদ্ধান্তই কার্যকর করতে পারেনি মুইজ্জুর সরকার। তাই এই ভোটে জিতে তারা মালদ্বীপের পার্লামেন্টেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে চেয়েছিল।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
ভারতকে সেনা সরাতে বললেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট
প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ভারতকে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক অনুরোধ করেছেন মুহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৮ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর প্রেসিডেন্ট মইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে সেনা সরানোর অনুরোধ করেন। বৈঠকে মালদ্বীপের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।
ভারতীয় পক্ষ বলেছে, উভয় দেশ একটি কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করবে।
ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে ভারতের প্রায় ৭০ জন সৈন্য রয়েছে। এছাড়া কিছু রাডার এবং নজরদারি বিমানও রয়েছে মালদ্বীপে। মালদ্বীপের জল সীমানায় ভারতীয় টহল জাহাজও টহল দিয়ে থাকে।
ভারতীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে মুইজ্জু মালদ্বীপে মাদক পাচার প্রতিরোধ এবং চিকিৎসা সহায়তা কাজে ভারতীয় হেলিকপ্টারের অবদান স্বীকার করেছেন।
মালদ্বীপের রাজনীতিতে মোহামেদ মুইজ্জু চীনপন্থি হিসেবে পরিচিত। তিনি নির্বাচনি প্রচার অভিযানে কট্টর ভারতবিরোধী বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনের আগে তার প্রতিশ্রুতি ছিল, মালদ্বীপে ভারতের প্রভাব খর্ব করার। মালের সাবেক মেয়র মুইজ্জুর স্লোগান ছিল ‘ইন্ডিয়া আউট’।
ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশটিতে চীন ও ভারত বরাবরই প্রভাব বিস্তারের চেষ্টা করে। এবারের নির্বাচনে ভারতপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ সোলিহকে পরাজিত করে চীনপন্থি নেতা মইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হন। এতে পাঁচ বছর পর ফের একবার মালেতে বেইজিং ঘেঁষা নেতৃত্ব আসে। প্রেসিডেন্টের শপথ নিয়েই ভারতকে সেনা সরানোর অনুরোধ জানালেন।
জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার।
এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় গত ১ আগস্ট।
পরে চারদিনের ব্যবধানে ৫ আগস্ট আন্দোলনের মুখে পতন ঘটে তৎকালীন ক্ষমতাসীনদের। ক্ষমতার পালাবদলে জামায়াত-শিবিরের নিষিদ্ধের আদেশ আজ প্রত্যাহার হলো।
জামায়াতকে নিষিদ্ধের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ-সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
অবশেষে নিষিদ্ধ জামায়াত-শিবির
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছে সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এর ১ ধারা অনুযায়ী নির্বাহী আদেশে জামায়াত, শিবির ও এর অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার (১ আগস্ট) জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে।’
আইনে সন্ত্রাসী কাজের সংজ্ঞায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি, সত্তা বা বিদেশি নাগরিক বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণ বা জনসাধারণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার বা কোন সত্তা বা কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বা করা থেকে বিরত রাখতে বাধ্য করার জন্য অন্য কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ করে বা করার চেষ্টা করে, এ ধরনের কাজের জন্য অন্য কারো সঙ্গে ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত করে; অথবা অন্য কোনো ব্যক্তি, সত্তা বা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির ক্ষতি করে বা করার চেষ্টা করে; অথবা ক্ষতি করার উদ্দেশ্যে ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত করে; অথবা এ ধরনের উদ্দেশ্য নিয়ে কোনো বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বা নিজ দখলে রাখে, কোনো সশস্ত্র সংঘাতময় দ্বন্দ্বের বৈরি পরিস্থিতিতে অংশ নেয়, তাহলে তা ‘সন্ত্রাসী কাজ’ বলে গণ্য হবে।
এ আইনে কোনো অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
সম্প্রীতি কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ তছনছ, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রমাণ মিলেছে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল জামায়াত-শিবিরের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত পোষণ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দল।
এরপর জামায়াত নিষিদ্ধে আইনগত দিক খতিয়ে দেখে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আইন মন্ত্রণালয় সুপারিশও দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির আগে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের জানান, ১৪ দলের সভায় জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। এটির আইনি প্রক্রিয়া আছে। গেজেট নোটিফিকেশনের ক্ষেত্রেও আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি বাধ্যবাধকতা পূরণ শেষে আজকে সকালে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। আমরা এটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’
সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে; আদালত ছাড়া সরকার ব্যক্তিকে অপরাধী হিসাবে শাস্তি দিতে পারে কিনা– এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ সময় বলেন, ‘নিষিদ্ধ করলেও আদালতে শাস্তি দেওয়া যাবে না এমনটি নয়। যেহেতু ব্যানড হয়ে গেছে, তাই হয়, তো আর ব্যান করার ব্যাপারটা আর সাজার মধ্যে আসবে না।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণার প্রক্রিয়া চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
‘১৮ অনুচ্ছেদে (সন্ত্রাসবিরোধী আইনের) এটি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। পেছনের সন্ত্রাস, সুশীল সমাজের ডিমান্ড, ১৪ দলের ডিমান্ড, অতি সম্প্রতি যেসব ঘটনা ঘটছে, এগুলোর সঙ্গে জামায়াতের যোগসাজশ আছে। সব কিছু মিলিয়েই এটা করা হচ্ছে।’
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জুনের শেষে হাই কোর্ট অবৈধ ঘোষণা করলে ছাত্ররা ফের মাঠে নামে। জুলাইয়ে তা সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে যায়। পরে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে একপর্যায়ে তা সহিংসতায় গড়ায়।
এর মধ্যে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় স্থাপনায় হামলা শুরু হয়। রামপুরায় বিটিভি ভবন, বনানীতে সেতু ভবন, মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও স্বাস্থ্য অধিদপ্তরে ভাঙচুর, যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন, কোভিড হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করে আগুন দেওয়া হয় এক্সপ্রেসওয়ের মহাখালীর টোল প্লাজা এবং মেট্রোরেলের দুইটি স্টেশনে।
এই আন্দোলনকে ঘিরে সংঘাতের মধ্যে এক সপ্তাহে ১৫০ মানুষ নিহত হয়েছেন বলে সরকারি হিসাবে বলা হয়েছে। যদি বিভিন্ন গণমাধ্যমে দুই শতাধিক মানুষের নিহতের খবর প্রকাশিত হয়েছে।
সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে- শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সংঘাতে জড়িয়ে নাশকতা করেছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী, আর তাতে মদদ দিয়েছে তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি।
বিএনপি প্রকাশ্যেই ছাত্রদের ওই আন্দোলনে সমর্থন দিয়ে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে। তবে নাশকতায়ে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সংঘাতের জন্য উল্টো সরকারকেই দায়ী করেছে দলটি। জামায়াত বলেছে, অরাজক পরিস্থিতিতে সরকার দেশ ও বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করার জন্য এখতিয়ারবহির্ভূতভাবে ১৪ দলের বৈঠকে জামায়াত নিষিদ্ধের এ হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার গণভবনে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে জামায়াত-শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ মনে করেন, বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাত করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে।
‘অতিসম্প্রতি চোরা-গোপ্তা হামলা করে এবং গুলি বর্ষণ করে সরকারের উপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ বাহিনীর সদস্যসহ মানুষ হত্যা করে লাশ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়ায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন। জাতীয় স্বার্থে দেশবিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন।’
বাংলাদেশে ধর্মভিত্তিক দল জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার পর সে দাবি আরও জোরালো হয়। তবে গত ১৫ বছরেও জামায়াত নিষিদ্ধের ব্যাপারে জোরালো কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।
এবার কোটাবিরোধী আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার পেছনে বিএনপি ও জামায়াতকে দায়ী করে আসছেন সরকার। তার মধ্যেই আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত আসে।
২০২৩ সালের ১৯ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আনা আপিল খারিজ করে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগ মামলাটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ আদেশ দেন। ফলে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট রায়ই বহাল থাকে।
২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ রিট করেন। রিটে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশনসহ চারজনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। তারা জামায়াতের নিবন্ধন বাতিলের আরজি জানান।
রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হক (পরে প্রধান বিচারপতি) ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ২০০৯ সালের ২৭ জানুয়ারি রুল জারি করেন। ছয় সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। রুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ (বি) (১) (বি) (২) ও ৯০ (সি) অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়।
জামায়াতের নিবন্ধন নিয়ে রুল জারির পর ওই বছরের ডিসেম্বরে একবার, ২০১০ সালের জুলাই ও নভেম্বরে দুইবার এবং ২০১২ সালের অক্টোবর ও নভেম্বরে দুইবার তাদের গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয়। এসব সংশোধনীতে দলের নাম ‘জামায়াতে ইসলামী, বাংলাদেশ’ পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করা হয়।
পরে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি আবেদনকারীরা এ রুল শুনানির জন্য বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৫ মার্চ আবেদনটি বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। ১০ মার্চ সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন দ্বৈত বেঞ্চ। ওইদিন প্রধান বিচারপতি তিন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন।
জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল-হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।
রায়ে আদালত বলেন, এ নিবন্ধন দেওয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত। একইসঙ্গে আদালত জামায়াতে ইসলামীকে আপিল করারও অনুমোদন দিয়ে দেন। তবে এ রায়ের স্থগিতাদেশ চেয়ে জামায়াতের করা আবেদন একই বছরের ৫ আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।
মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ চেয়ে উত্তাল কলকাতা
ভারতের পশ্চিমবঙ্গের বহুল আলোচিত আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজ্য।
মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে ‘নবান্ন অভিযান’ নামে বিশাল পদযাত্রা শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই আন্দোলনের ফলে কলকাতার রাস্তায় রাস্তায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ছাত্রসমাজের ডাকে হাজার হাজার মানুষ মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিমুখে মিছিল শুরু করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। তবে বিক্ষোভকারীরা পাল্টা ইট-পাথর নিক্ষেপ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
মমতা তা করবেন না যা হাসিনা করেছেন
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ‌‘পুলিশ এ রাজ্যকে বাংলাদেশে পরিণত করতে দেবে না। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সরকারও এ রাজ্যাকে বাংলাদেশ করতে দেবে না।’
আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে গতকাল শনিবার সন্ধ্যায় রাজ্যটির কোচবিহার জেলার সাগরদিঘী পাড়ে এক বিশাল জমায়েতের ডাক দিয়েছিল তৃণমূল। সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য উদয়ন গুহর।
উল্লেখ্য, গত ৯ আগস্ট কলকাতার ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের (আরজিকর) পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয়বর্ষের ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠে। এরপর থেকেই গত কয়েকদিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীরা। আরজিকরের মেডিকেলের শিক্ষার্থীরাতো বটেই, তার সাথে যোগ দিয়েছেন রাজ্যের অন্য সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ফলে আন্দোলনের মাত্রায় গতি পেয়েছে।
আরজিকরের ওই নৃশংস হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বুধবার গোটা রাজ্যে ‘রাত দখলে’ নেমেছিল নারীরাও। কিন্তু তারই মাঝে বুধবার মধ্যরাতেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় একদল মানুষ। নষ্ট করা হয় হাসপাতালের জীবনদায়ী ওষুধ, ভাঙচুর করা হয় একাধিক যন্ত্রপাতি, জানলা, দরজা, টেবিল, চেয়ার, পুলিশের গাড়ি, মোটরসাইকেল। হামলা চালানো হয় আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমের কর্মীদের উপরেও।
প্রতিবেশী বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও যেভাবে ছাত্র আন্দোলনের তীব্রতা বাড়ছে সেই পরিপ্রেক্ষিতে অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি বাংলাদেশের মতো পরিস্থিতি হতে চলেছে এপার বাংলাতেও?
সেই পরিপ্রেক্ষিতেই হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে রাজ্যটির উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শনিবার বলেন, ‘ওই ঘটনার পরে যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে নোংরা ভাষায় মমতা ব্যানার্জিকে গালাগাল করছেন, যারা আঙুল তুলে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন- সেই আঙুলগুলিকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে।
নাহলে এরা বাংলাকে নতুন করে একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু ওরা জানে না, হাসিনা যে ভুল করেছেন, মমতা ব্যানার্জির সেই ভুল করবেন না, করেননি। তাই আরজিকর মেডিকেল কলেজে ওইভাবে তাণ্ডব ও ভাঙচুর চালানোর পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহায়তা নিয়ে এ বাংলাকে বাংলাদেশ করতে দেবে না।’
এই একই ইস্যুতে দুদিন আগে বিরোধীদলকে নিশানা করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘সিপিআইএম এবং বিজেপি আপনারা রাজনীতি করছেন। আপনারা ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি! কিন্তু আমি বলব, আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচবো, মানুষের সেবা করে যাব, মানুষকে ন্যায়বিচার দিয়ে যাব।’
পশ্চিমবঙ্গে বিজেপি বাংলাদেশের মতো পরিস্থিতি করতে চাইছে : মমতা
কলকাতার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে (আরজিকর) নারী চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায়বিচার চেয়ে গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ, বিক্ষোভ চলছে তার সাথে বাংলাদেশের ঘটনার সাথে তুলনা টানলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বিরোধীদলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিআইএম এবং বিজেপি আপনারা রাজনীতি করছেন। আপনারা ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি! আমি বলব আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচবো মানুষের সেবা করে যাব, মানুষকে ন্যায়বিচার দিয়ে যাব। আর যার জন্যই আমি দোষীর ফাঁসির দাবি করেছিলাম। আমাদের পুলিশকে দিয়ে আমরা অনেক কাজ করিয়েছিলাম তা সত্ত্বেও আপনারা হাইকোর্টে গেলেন।’
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তার আগে বুধবার বেহালায় এ সম্পর্কিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।
গত ৯ আগস্ট কলকাতার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে (আরজিকর) নারী চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায় বিচার চেয়ে এই মুহূর্তে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে ডাক্তারদের মধ্যে। পথে নেমেছে রাজনৈতিক দলগুলো। হাত মিলিয়েছে সাধারণ মানুষও।
ইতোমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন আরজিকরের প্রিন্সিপাল ডা. সন্দীপ ঘোষ। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার চলে গিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। দায়িত্ব পেয়ে তারাও তদন্তে নেমে পড়েছেন।
এরই মধ্যে স্বাধীনতা দিবসের মধ্যরাতে রাজ্যজুড়ে রাস্তায় নামেন নারীরা। নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে স্বাধীনতার মধ্যরাতে বুধবার কলকাতাসহ রাজ্যটির জেলায় জেলায় পথে নামেন নারীরা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মেয়েদের রাত দখল’।
এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরজিকরের ঘটনা টেনে এনে যারা চরিত্র হরণ করছে এরা ছাত্র-ছাত্রী নয়। এরা হচ্ছে রাজনৈতিক দল। পরিকল্পিতভাবে করছে। কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। আরে মমতা ব্যানার্জির শর্তে রেল থেকে দুবার সরে এসেছে। জাস্ট একটা কাঁধে ব্যাগ নিয়ে চলে এসেছি। আমার এক সেকেন্ড লাগে কিন্তু আমি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি করবোও না।’
উল্লেখ্য, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নেয়। আর তাতেই পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পর থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন হাসিনা। সেই থেকে ভারতেই অবস্থান করছেন তিনি।
আল-আকসা মসজিদে ইহুদি উপাসনালয় নির্মাণের ঘোষণা
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের জন্য একটি উপাসনালয় (সিনাগগ) নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এই ঘটনায় আরব বিশ্ব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরব এই ঘোষণার কড়া সমালোচনা করেছে এবং একে উগ্র ও চরমপন্থি মনোভাবের বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছে। দেশটি বলেছে, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পবিত্র আল-আকসা মসজিদের মর্যাদা ও অবস্থানকে হুমকির মুখে ফেলেছে।
সৌদি আরবের বিবৃতিতে আরও বলা হয়েছে, ধর্মীয় স্থাপনার ভাঙচুর চরম অবমাননাকর ও উগ্রবাদী আচরণ হিসেবে গণ্য হয় এবং এটি বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিকে আঘাত করছে। জর্ডান এবং কাতারও এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের প্রতি আল-আকসা মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করার আহ্বান জানিয়েছে। তারা মনে করে, এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
এদিকে, ইসরায়েলের বর্তমান স্ট্যাটাস কো অনুযায়ী, ইহুদি এবং অন্যান্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ে পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ড পরিদর্শনের অনুমতি দেওয়া হয়। তবে সেখানে প্রার্থনা করা বা ধর্মীয় প্রতীক প্রদর্শন করা তাদের জন্য নিষিদ্ধ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উগ্র ধর্মীয় জাতীয়তাবাদীরা, বিশেষ করে বেন গাভিরের মতো ব্যক্তিরা, এই সীমাবদ্ধতাগুলোকে অগ্রাহ্য করছে। এটা মাঝে মাঝে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইহুদি ধর্মীয় সংস্থার অনেক নেতৃস্থানীয় রাব্বি আল-আকসা কম্পাউন্ডে প্রবেশকে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। কারণ তাদের মতে, এটি ইহুদিদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এবং এখানে প্রবেশ করা ধর্মীয়ভাবে অনুচিত।
তবুও, কিছু উগ্র গোষ্ঠী আল-আকসার স্থানে একটি ‘তৃতীয় মন্দির’ নির্মাণের প্রচারণা চালিয়ে যাচ্ছে। এটা ইসরায়েলের মধ্যে শক্তি লাভ করছে। অনেক ফিলিস্তিনি এই ঘটনাকে হেব্রনের ইব্রাহিমি মসজিদ বা পিতৃপুরুষদের গুহার মতো স্থানগুলোতে ইসরায়েলের বিতর্কিত পদক্ষেপের সঙ্গে তুলনা করছেন। ওইসব জায়গায় ঐতিহাসিক মসজিদকে ভাগ করে ইহুদি উপাসনালয় স্থাপন করা হয়েছে।
তৃতীয় মন্দির নির্মাণের প্রচারণা ও এই পরিকল্পনা আল-আকসার পরিস্থিতিকে আরও জটিল করতে পারে এবং এটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রমজানে আল আকসায় নামাজ আদায়ে বাধা দেবে না ইসরায়েল
পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজ আদায়ে দেবে না দলখদার ইসরায়েল। সেখানে নির্বিঘ্নে নামাজ করতে পারবেন ফিলিস্তিনি মুসল্লিরা।
মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর।
বিবৃতিতে বলা হয়েছে, আগের বছরগুলোতে রমজানের প্রথম সপ্তাহে যত সংখ্যক মুসল্লি আল-আকসায় আসতেন, এ বছরও তাতে কোনও ব্যতিক্রম হবে না। তবে প্রতি সপ্তাহে জেরুজালেম ও টেম্পল মাউন্ট এলাকার নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ণ করা হবে। তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশের বিপক্ষে ছিল। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বেন গিভির বলেছিলেন, যেখানে আমাদের নারী ও শিশুরা গাজায় জিম্মি হয়ে রয়েছে, সেখানে টেম্পল মাউন্টে হামাস তা উদযাপন করবে তা আমরা হতে দিতে পারি না।
তার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ আদায় করতে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এটি কেবল মানুষের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়াই নয়, বরং ইসরায়েলের নিরাপত্তার সঙ্গেও ব্যাপারটি সম্পর্কিত। পশ্চিম তীরে বা বৃহত্তর অঞ্চলে উত্তেজনা ছড়ালে তা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে।
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার পক্ষ থেকে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ আদায় করতে দেওয়ার বিষয়ে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান একটি পবিত্র মাস। বিগত বছরগুলোর মতে এ বছরও এই মাসের পবিত্রতা অক্ষুণ্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করবে ইসরায়েল।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
আল-আকসা বিভক্তের পরিকল্পনা যুদ্ধ ঘোষণার শামিল
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী কয়েকটি সংগঠনের ঐক্য জোট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল পবিত্র আল-আকসা মসজিদকে ইহুদি ও মুসলমানের মধ্যে বিভক্ত করার যে ঘৃণ্য পরিকল্পনা নিয়েছে তা প্রকৃতপক্ষে যুদ্ধ ঘোষণার শামিল।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার বলেছে, ইসরায়েলের লিকুদ পার্টির সংসদ সদস্য অমিত হালেভি আল-আকসা মসজিদকে বিভক্ত করার যে প্রস্তাব উত্থাপন করেছেন তাতে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম শহরের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও অবনতির দিকে নিয়ে যাবে। ইসরায়েল এ পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে পশ্চিম তীরে ইহুদিবাদবিরোধী বিস্ফোরণ ঘটবে।
প্রতিরোধকামী সংগঠনগুলো আরও বলেছে, এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করলে যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে তার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে।
ফিলিস্তিনি বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণ এবং প্রতিরোধকামী সংগঠনগুলো কোনোভাবেই ইসরায়েলি এ পরিকল্পনা মেনে নেবে না বরং   এ পরিকল্পনা থামানোর জন্য   সব ধরনের প্রচেষ্টা চালাবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।
জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮টায় বাংলা একাডেমির পক্ষ থেকে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নজরুলবিষয়ক একক বক্তৃতা প্রদান করবেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, বিশিষ্ট গবেষক অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহা. নায়েব আলী।
শেখ হাসিনার মত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালো আনসাররা
দিনভর অবস্থান করে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলেন আনসার সদস্যরা। রাতেও অবস্থান না ছাড়ায় সচিবালয়ে অবরুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিএসসিতে জড়ো হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার আহবান জানান।
এ আহবানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাত নয়টার পর সচিবালয়ের দিকে যান। এসময় প্রথমে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়াও হন। পরে শিক্ষার্থীদের সমন্বিত ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যান।
এখন সচিবালয় ফটকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।
আরো বিস্তারীত আসছে…
দেশে নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ আত্মপ্রকাশ
দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির নাম জাতীয় বিপ্লবী পরিষদ বাংলাদেশ
জাপান প্রবাসী সাংবাদিক, কলামিষ্ট ও সমাজ সেবক এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র জনাব খোমেনী ইহসান  এক ঘোষনার মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।
ঘোষনা পত্রে জনাব খোমেনী ইহসান বলেন
আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ সকল দলমতের লোকদের জন্য উন্মুক্ত, তবে সকল মতাদর্শের লোকদের জন্য নয়। যারা গণতন্ত্র সমর্থন করেন না, তাদেরকে আমাদের প্রয়োজন নাই। আমরা শুধু গণতন্ত্রপন্থী লোকদের নিয়েই রাজনীতি করব। এক্ষেত্রে গণতন্ত্র বিরোধীদের সমর্থন ও ভোটও প্রত্যাশা করি না
জাতীয় বিপ্লবী পরিষদ কার্যনির্বাহী কমিটির সদস্য এইচ এম বায়েজিদ বোস্তামী এবং আমরা সবাই ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা বলেন সাম্য, মানবিক মর্যাদা, আইনের শাসন, গণতন্ত্র, টেকসই উন্নয়ন, বাক-স্বাধীনতা আজ মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরও আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। আজ আমাদের অর্থনীতি যেখানে থাকার কথা সেখানে নেই। আমাদের ব্যাংক ব্যবস্থা আজ ধ্বংসের মুখে, আমাদের শেয়ারবাজার আজ বিপর্যস্ত, লাগামহীন দুর্নীতি, ঋণখেলাপি আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। রাজনীতিতেও আজ সংঘাত, সংঘর্ষ, প্রতিহিংসা ছড়িয়ে পড়েছে। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করার জন্য নির্বাচন ব্যবস্থাকেও আজ পঙ্গু করে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমাদের নিজস্ব দলের আদর্শ থাকতে পারে। তবে আমরা সবাই বাংলাদেশি। সব প্রতিহিংসা দূরে রেখে এই সোনার বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।’
মিঃ বায়েজিদ বলেন, ‘আমাদের দেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা এবং বাংলাদেশ ও মুসলিম জাতীয়তাবাদের সমন্নায়ে  একটি গণতান্ত্রিক দল প্রয়োজন আর সেই অনুযায়ী জনাব খোমেনী ইহসান  “জাতীয় বিপ্লবী পরিষদ বাংলাদেশ” ঘোষণা করছে যা বাংলাদেশের আমজনতার আকাঙ্খার প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি।
জাতীয় বিপ্লবী পরিষদ বাংলাদেশ ওয়েব এড্রেস : https://nrcbd.org
ফেসবুক পেজ : https://facebook.com/nrcbd.org
সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক আজ থেকে শুরু
গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সমমনা দল ও জোটের সঙ্গে ফের বৈঠকে বসবে বিএনপি। আজ রবিবার থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২-দলীয় জোট এবং সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হবে বলে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন। বাকি দল ও জোটগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি।
সূত্রগুলো বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বৈঠকের আলোচনাও হবে ভিন্ন। বর্তমান পরিস্থিতিতে কীভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করা যায়, সে বিষয়ে বৈঠকে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হবে। এসব আলোচনায় রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অগ্রাধিকার পাবে। একই সঙ্গে বিএনপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মী যারা এখনো কারাবন্দী রয়েছেন, তাঁদের মুক্ত করা ও মামলা সুরাহার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়।
এর আগে, সরকার পতনের আন্দোলন ঘিরে অনেকবারই সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করে বিএনপি। সবশেষ গত ১২ জুলাই এই কার্যক্রম শুরু হয়। যুগপৎ আন্দোলনের কর্মসূচি ও পরবর্তী করণীয় নির্ধারণে ওই সময় বেশ কয়েকটি দল ও জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। ওই কার্যক্রম চলমান থাকতেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারের কাছে ইতিমধ্যে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে রোডম্যাপ চেয়েছে বিএনপি।
এদিকে, শনিবার (২৪ আগস্ট) জধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতি দ্রুত নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দেখতে চাই যে, প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে তিনি কী করতে চান তা উপস্থাপন করবেন। একটা রোডম্যাপ দেবেন যে, কীভাবে তিনি অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন, কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে জনগণকে স্বস্তি দিয়ে সামনের দিকে এগোবেন নির্বাচন করার জন্য।
এসময় জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপেরও দাবি জানান বিএনপি মহাসচিব।
সরকার পতনে সবাইকে ‘জাতীয় ঐক্য’র আহ্বান বিএনপির
সরকারের পতনের একদফা দাবিতে স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সব রাজনৈতিক দলকে জাতীয় ‘ঐক্য’র আহ্বান জানিয়েছে বিএনপি।
শুক্রবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুন্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।”
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।’
দুঃশাসনের অবসান ঘটাতে সবাইকে জেগে উঠার আহ্বান ফখরুলের
সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে সবাইকে ‘জেগে উঠা’র আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে  জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমান সময়ে নজরুল ইসলাম এতো বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে। তার কথা উচ্চারণ করতে ইচ্ছা করে।
দুর্গম গিরি, কান্তার-মরু দুস্তর পারাপার…। এটাই হচ্ছে মূল কথা। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। ’
‘দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়-অত্যাচার-নির্যাতন আজ পুরো বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হতে হবে। কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে, ঘুমিয়ে থাকে। এই ঘুম থেকে জাগতে হবে। জেগে উঠে নিজেদেরকে মুক্ত করতে হবে। এই সেই মুক্তিই হচ্ছে আমাদের একমাত্র পথ। ’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্তরীণ, আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশের বাইরে নির্বাসিত। বাংলাদেশে গণতন্ত্রকামী ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। ’
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘এ যুগে এখনো আমাদের দেখতে হয় যে, নারীদের ওপর চরম নির্যাতন করা হচ্ছে। এখানেই নজরুল ইসলাম সবচেয়ে প্রাসঙ্গিক। এখানেই জেগে উঠতে হবে। কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল, কর যে লোপাট, রক্ত-জমাট, শিকল পূজার পাষাণ-বেদী। এভাবে নিজেদের উদ্দীপ্ত করতে হবে। আমাদের অন্যদেরকে জাগিয়ে তুলতে হবে। আজ তরুণ-যুবকদেরকে জেগে উঠতে হবে। ’
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, বিশেষত যারা রাজনীতি করছি, তাদের বেশি করে নজরুল গড়া উচিত। যারা সমাজের নেতৃত্ব দিচ্ছি, যারা বিভিন্ন জায়গায় কাজ করছি, নজরুলকে যদি আমরা সঠিকভাবে পড়ি, বুঝার চেষ্টা করি, অনুধাবণ করি তাহলে আমরা আমাদের নিজেদেরকে জানতে পারব, চিনতে পারব। ’
‘আমরা অন্যের কাছে মাথানত করে থাকব না। আধিপত্যবাদের লেজুড়বৃত্তি আমরা করব না, সামাজ্যবাদের লেজুড়বৃত্তি আমরা করব না। জাতির সেই সত্ত্বাকে বিকশিত করে আমাদের দাঁড়াতে হবে। এটার কোনো বিকল্প নেই। ’
গবেষকদের কবি নজরুল ইসলামের সাহিত্যির ওপর আরো গবেষণা করার অনুরোধ জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘কবি নজরুলকে এতো ছোট পরিসরে আলোচনা নয়। তার জন্য বিশাল আয়োজন করেন- হাজার হাজার লোক সেখানে আসুক। বড় প্যাণ্ডেল তৈরি হোক। সেখানে আমরা নজরুলের কথা শুনি। সেখানে বিশিষ্ট গবেষকদের নিয়ে আসুন। আমরা সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এই উদ্যোগ আপনাদের নিতে হবে। ’
তিনি বলেন, ‘নজরুল ইসলামকে আগামী দিনে বাংলাদেশের মানুষের আরো কাছে পৌঁছে দিতে এবং বর্তমানের ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যে ভয়াবহ অবস্থায় আছি তা থেকে বেরিয়ে আসার জন্য আসুন আমরা সবাই একসঙ্গে গাই –‘বল বীর-বল উন্নত মম শির’। ”
অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে কবি নজরুল ইসলামের কর্মময় জীবন-সাহিত্য তুলে ধরতে নেয়া বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরা হয়।
কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় কবি মাহবুব হাসান, ফজলুল হক সৈকত, কবি জাকির আবু জাফর, রেজাবুদ্দৌলা চৌধুরী, শহীদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি করেন সামিয়া নুজহাত, নাসিম আহমেদ ও লিপি।
পুলিশের কিছু উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ‘পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।’
আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএমপিকে ঢেলে সাজানো হবে উল্লেখ করে মো. মাইনুল হাসান বলেন, ‘বাহিনীর যারা অপেশাদার আচরণ করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
ঊর্ধ্বতন পুলিশের অনেক কর্মকর্তা পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, পুরোপুরি পুলিশিং ব্যবস্থা চালু করতে আরও কিছু সময় লাগবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বিশেষ কোনো জেলার সদস্যদের দিয়ে ডিএমপি পরিচালিত হবে না, ডিএমপি পরিচালিত হবে পেশাদার কর্মকর্তাদের দিয়ে।
জাতিসংঘের তদন্ত দল বৃহস্পতিবার ঢাকায় আসছে
ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে যুক্ত হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের অংশ হিসেবে প্রাথমিক কারিগরি দলটি বৃহস্পতিবার (২২ আগস্ট) এক সপ্তাহের সফরে ঢাকায় আসছে।
বুধবার (২১ আগস্ট) বিকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তার দপ্তরে সাংবাদিকদের বলেন, জাতিসংঘের কারিগরি দলটির প্রাথমিকভাবে ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে। তারা চাইলে এ সফর আরও দীর্ঘায়িতও হতে পারে। যে তদন্ত শুরু হতে যাচ্ছে, তাতে কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা হবে।
জেনেভা থেকে জানা গেছে, জাতিসংঘ যখন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে তদন্ত করতে যাচ্ছে, তখন কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় তোলার জন্য চাপ দিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে- জাতিসংঘের তদন্তকে সম্মান জানিয়ে এই সময় মানবাধিকার পরিষদে আলোচনা তোলা সমীচীন নয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘অপ্রয়োজনীয়’ এবং ‘মাত্রাতিরিক্ত’ বলপ্রয়োগ করেছে।
জাতিসংঘের দলটি, যার নেতৃত্ব দেবেন রোরি মুঙ্গোভেন, ঢাকায় এসে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবে। তারা কাজের ধারা, প্রক্রিয়া এবং শর্ত চূড়ান্ত করবে। তবে এটি নিশ্চিত নয় যে, এই দলই মূল তথ্যানুসন্ধানী দল।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে জানিয়েছিলেন, আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। সরকারের চাওয়া একটা নিরপেক্ষ তদন্ত হবে। এ সরকারের অবস্থান খুবই পরিষ্কার ও স্বচ্ছ। যারা এ অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং এ কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানিয়েছেন, জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল এসে প্রাথমিক তদন্তের কাজ করবে। তাদের ম্যান্ডেট (রাজনীতি) কী হবে, কীভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবেন, এ বিষয়ে আরও আলোচনা হবে। প্রতিনিধিদল প্রাথমিক তদন্তের কাজের পাশাপাশি তাদের টার্মস অব রেফারেন্স (কাজের পরিধি), কাজের সময় সীমাসহ নানা বিষয়ে আলোচনা করে তা চূড়ান্ত করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৬৩০ জনেরও বেশি ছাত্র-জনতা মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এসব লোক নিহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ।
সূত্র: ইত্তেফাক
জাতিসংঘের অধীনে তদন্ত চেয়ে বিবৃতি ৭৪ নাগরিকের
দেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিক নিহতের বিচার দাবি করেছেন দেশের ৭৪ জন নাগরিক। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা জাতিসংঘের অধীনে এ হত্যাকাণ্ডের তদন্ত চেয়েছেন।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, হামিদা হোসেন, খুশী কবির, রুশাদ ফরিদী, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক আনু মুহাম্মদ, দেবপ্রিয় ভট্টাচার্য, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, নারী অধিকারকর্মী শিরিন হক, সাংবাদিক সাঈদা গুলরুখ, আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলম, লেখক ও গবেষক রেহেনুমা আহমেদ, সাংস্কৃতিককর্মী অরূপ রাহী।
বিবৃতিতে তারা বলেন, আন্দোলনের সময় হতাহতের প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই জাতিসংঘকে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়েছেন তারা।
বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা বলেন, শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। অন্যদিকে বিরোধীপক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা ছাত্র-জনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনষ্টের নাশকতার পেছনে যে কোনো ধরনের অপরাজনীতির নিন্দা করছি। সরকারের বল প্রয়োগে কমপক্ষে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ। রয়েছেন সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও। আমরা বিশেষভাবে উদ্বিগ্ন এ কারণে যে আমাদের আশঙ্কা, সরকারি বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলোর আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আরও ব্যাপক। ইন্টারনেট ও গণমাধ্যমের ওপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে যা আমরা জানতে পারছি না।
বিবৃতিদাতারা আরও বলেন, আমরা অত্যন্ত ক্ষুব্ধ যে প্রাণহানি, ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের কোনো তদন্ত না করে পুলিশ শুধু নাশকতার মামলা করে হাজার হাজার অজ্ঞাতপরিচয় লোককে আসামি করেছে। কয়েক হাজার লোককে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অসংখ্য নিরীহ নাগরিক, শিক্ষার্থী বা তাদের পরিবারের সদস্য রয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক কর্মীদের কয়েকজনকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতাল থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত ও নিপীড়নমূলক। গণমাধ্যম থেকে এ-ও জানা গেছে যে এলাকা ভাগ করে ‘ব্লক রেইড’ ও নির্বিচার গ্রেফতার জনমনে, পরিবারে, তরুণসমাজে সীমাহীন ভীতি ও ত্রাসের সঞ্চার করেছে। যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার বদলে আরও জটিল ও অশান্ত হওয়ার ইন্ধন জোগাবে বলে আমাদের আশঙ্কা।
বন্যা পরিস্থিতির আরও অবনতি
যতই সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি ততই ভয়ঙ্কর হচ্ছে। পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া পর ফেনী সদর, ফেনী শহর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাও পানির নিচে তলিয়ে যাচ্ছে। বন্ধ হচ্ছে না উজান থেকে নেমে আসা পানির স্রোত ও ভারী বৃষ্টিপাত।
সেনাবাহিনী গতকাল দুপুরের পর থেকে উদ্ধার তৎপরতায় নামলেও রাতে অন্ধকার ও বিরূপ আবহাওয়ার কারণে তেমন তৎপরতা চালাতে পারেনি বলে জানা গেছে। এখনাকার বাসিন্দাদের নিকট লোক ও পরিবারের সদস্যরা গতকাল বিকেল থেকে হেলিকপ্টারের সহযোগিতা চেয়ে থাকলে কোন হেলিকপ্টার আসেনি দুর্গত এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি বন্দিদের বর্তমান অবস্থান জানিয়ে পোস্ট দিয়ে প্রশাসন, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের করুণ আহ্বান জানাচ্ছে স্বজনরা।
পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ঘরবাড়ি ডুবে গেছি। এসব এলাকার বাজারের পাশে উঁচু বাড়ি-ঘর ছাড়া প্রায় সবই পানির নিচে তলিয়ে গেছে। একতলা ভবনে ছাদ ও ডুবে গেছে পানিতে।
ফেনী থেকে ফুলগাজী উপজেলায় প্রবেশের কোন সুযোগ নেই সাধারণ মানুষের। ফুলগাজীর প্রবেশমুখ বন্ধুয়া থেকে প্রধান সড়কে কোমড় পানি থাকায় ভেতরের প্রবেশ করার সুযোগ নেই। ফুলগাজীর উপজেলার পরই পরশুরাম উপজেলা। তার পাশেই ছাগলনাইয়া উপজেলা। ফুলগাজী ও পরশুরাম উপজেলা পুরোই বন্যার পানিতে তলিয়ে আছে।
ছাগলনাইয়া উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে আছে। তিনটি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের মানুষ পুরোপুরি পানিবন্দি।
এই তিন উপজেলায় গতকাল ভোর থেকেই নেই বিদ্যুৎ। কে কোথায় কিভাবে আছে তা জানারও সুযোগ নেই। শহরের কিছু এলাকা ছাড়া পুরো জেলা জুড়ে গতকাল থেকে নেই বিদ্যুৎ।
সিলেট সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি
সিলেট-সুনামগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। শেরপুরে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে তিনজনের। নেত্রকোণায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। বিচ্ছিন্ন আছে নেত্রকোণাার সাথে ঢাকার রেল যোগাযোগ। যমুনা-ব্রহ্মপুত্র ধরলার পানি বেড়ে সিরাজগঞ্জ-কুড়িগ্রামেও পরিস্থিতির অবনতি হয়েছে।
বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো সংবাদে জানা গেছে সেসব জেলার বন্যার পরিস্থিতি।
শেরপুর
শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক প্লাবিত হওয়ায় ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টি ও উজানের ঢলের তেজ কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ঢলের তোড়ে গ্রামীণ রাস্তাঘাট, নদীর বাঁধ, সেতু-কালভার্ট ভেঙ্গে যাওয়ায় বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। পাহাড়ি ঢলে পানিবন্দি এলাকার মানুষজনকে উদ্ধার করতে প্রশাসনের নির্দেশে ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা কাজ করে যাচ্ছে।
শেরপুরে ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজ হওয়ায় ১৫ ঘণ্টা পর এক কৃষক ও এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে পানির তোড়ে ভেসে নিখোঁজ ছিলেন তারা। এছাড়া এছাড়াও বন্যার পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে দ্রুত যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে প্রতিদিনই নদীর তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। সেই সঙ্গে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। এতে এলাকাবাসীর মধ্যে বাঁধভাঙা ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি গত ১২ ঘন্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কাজিপুর পয়েন্টে যমুনার পানি ১২ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির কারণে জেলার অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি, করতোয়া, বড়াল, হুড়াসগরসহ অন্যান্য নদী ও খাল-বিলের পানি বেড়েই চলেছে। এতে চরাঞ্চল বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এ সকল এলাকার হাজার হাজার বিঘা ফসলি জমির পাট, তিল, কাউন, বাদাম, শাক-সবজিসহ উঠতি ফসল নষ্ট হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
নেত্রকোণা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে নেত্রকোণার কলমাকান্দা, সুসং দুর্গাপুর ও বারহাট্টা উপজেলায় ডুবে গেছে ৩ লাখের বেশি বাড়িঘর। তলিয়ে গেছে নেত্রকোণা-কলমাকান্দা সড়ক, বিচ্ছিন্ন হয়ে গেছে আন্ত:উপজেলা সড়ক। নেত্রকোণার ইসলামপুরে পানির তোড়ে রেলব্রিজ ভেঙে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেসে গেছে কয়েকশ মাছের খামার।
কুড়িগ্রাম
কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। জেলার ৬ উপজেলার ২০টি ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানির তীব্র স্রোতে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের ১শ মিটার ভেঙ্গে পড়েছে।
দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরফলে সারাদেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
সব লাল পাসপোর্ট বাতিল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের সব মন্ত্রী-এমপির নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বুধবার (২১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী-এমপির নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেফতার হয়েছেন, তাদের ক্ষেত্রে আদালতের আদেশ পেলেই শুধু মিলবে সাধারণ পাসপোর্ট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোমেটিক বা কূটনৈতিক পাসপোর্ট। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্বামী বা স্ত্রী। সেইসঙ্গে উচ্চতর আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পান।
লাল পাসপোর্ট যাদের আছে, তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পান। লাল পাসপোর্ট তথা ডিপ্লোমেটিক বা কূটনৈতিক পাসপোর্ট সব দেশেই লাল রঙের হয়ে থাকে।
নাজমুল হাসান পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুখ আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বুধবার অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় তাকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়।
এর আগে, বোর্ড সভার শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল ‘ক্লোন’ হলে করণীয়
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা প্রকৃত অ্যাকাউন্টের মতো হুবহু আরেকটি অ্যাকাউন্ট খুলে ক্লোন প্রোফাইল তৈরি করা হয়। প্রকৃত প্রোফাইলে দেওয়া ছবি, তথ্য, ভিডিও হুবহু একই রকমভাবে প্রকাশ ও প্রচার করা হয়। ক্লোন প্রোফাইল থেকে প্রকৃত প্রোফাইলধারীর বন্ধু ও পরিচিতজনদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়। যেহেতু একই রকম ছবি, তথ্য ও ভিডিও প্রকাশ করা হয়ে থাকে তাই বোঝার উপায় থাকে না যে— অ্যাকাউন্টটি অন্য কারও দ্বারা পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে মূল প্রোফাইলধারীকেই সঠিক পদক্ষেপ নিতে হবে। তা নাহলে অন্যরা বিভ্রান্ত হবেন। অন্যদিকে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার আগে প্রত্যেকেরই কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
সাইবার বিশেষজ্ঞরা বলেন, ফেসবুক প্রোফাইল ক্লোন হলে ব্যক্তির এবং তার বন্ধু ও পরিচিতজনেদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ এ হচ্ছে জালিয়াতির নতুন উপায়। এই সব ক্লোন অ্যাকাউন্ট ব্যবহারকারীরা অর্থ, ব্যক্তিগত তথ্য, ই-মেইল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে।
করণীয় কী: যদি দেখেন আপনার নাম, ছবি ও তথ্য দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক বন্ধুদের তথ্যটি জানানোর উদ্যোগ নিন। এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করতে পারেন। এবং মন্তব্যের ঘরে ‘অ্যাট হাইলাইট’ বা ‘অ্যাট ফলোয়ার’ লিখে রাখতে পারেন। যাতে পোস্টটি সবার কাছে পৌঁছায়।
ক্লোন প্রোফাইলটি বন্ধ করতে করণীয়: অ্যাকাউন্টটি দেখামাত্র ‘রিপোর্ট’ করুন। এর জন্য প্রথমে বন্ধুতালিকায় থাকা ভুয়া অ্যাকাউন্টটি খুঁজে বের করুন। প্রোফাইলটির একপাশে ছবি ও নাম এর উল্টো পাশে একটু নিচের দিকে তিনটি ‘ডট’ চিহ্ন রয়েছে। ওই চিহ্নতে ক্লিক করলে রিপোর্ট প্রোফাইল পাবেন। ফেসবুকে জানতে চাইবে কেন ওই প্রোফাইলটির বিরুদ্ধে রিপোর্ট করতে চাইছেন। সেখানে ‘ফেক অ্যাকাউন্টে’ ক্লিক করুন।
ফেক অ্যাকাউন্টের পেইজটি মূল অ্যাকাউন্ট থেকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন যে ওই পেইজটির সঙ্গে আপনি সম্পৃক্ত না। এবং বন্ধুদের অনুরোধ করতে পারেন পেইজটিতে ‘ফেক অ্যাকাউন্ট’ হিসেবে রিপোর্ট করার জন্য।
একসঙ্গে পাঁচ ফেসবুক অ্যাকাউন্ট লগইনের ফিচার আসছে!
একসঙ্গে পাঁচটি অ্যাকাউন্ট লগইন করার সুবিধা আনছে ফেসবুক। সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এমনটিই জানিয়েছে। এতদিন ফেসবুকে শুধু একটি প্রোফাইল ব্যবহার করা যেত।
মেটা জানিয়েছে, অনেক ফেসবুক ব্যবহারকারীর একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে তাদের লগ-ইন করায় সমস্যা হয়। এ কারণে নতুন ফিচারটি আনা হয়েছে। নতুন ফিচারটি সম্পর্কে মেটা আরও বলেছে, যেকোনো ব্যবহারকারী একসঙ্গে পাঁচটি প্রোফাইল লিংক করতে পারবেন। ফলে একাধিক অ্যাকাউন্ট চালনা আরও সহজ হবে।
ফেসবুক জানিয়েছে, একটি প্রোফাইলের সঙ্গে অন্য প্রোফাইল লিংক করলেও প্রোফাইলের ভিতরে কোনো পরিবর্তন করা হবে না। ফেসবুক নিজেও এক্ষেত্রে কোনো পরিবর্তন করবে না।
যাদের একাধিক প্রোফাইল লিংক করা থাকবে তাদের ডিসপ্লে নেমের জায়গায় নিজের আসল নাম নাও রাখতে পারেন। এ ক্ষেত্রে, এমন নাম রাখত হবে যাতে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়লেন্স না হয়।
তবে যে প্রোফাইলগুলো লিংক করা হবে এরমধ্যে কোনো প্রোফাইল যদি গাইডলাইন ভঙ্গ করে তাহলে ওই অ্যাকাউন্টের লিংক থাকা বাকি প্রোফাইলগুলোর ওপরেও প্রভাব পড়বে।
হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে ভারত : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটিতে স্থান পাওয়া হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন।
ফখরুল বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য আমাদের, পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছেন।
তিনি বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। তিনি জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতের কাছে অনুরোধ করব, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।
নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গিয়েছে, তা পরিষ্কার করতে একটু সময় লাগবে। সেই জন্য যে সময় প্রয়োজন, সে সময় এ দেশের জনগণ দেবে।
সরকার পতনের পর সারা দেশে যেসব মামলা হয়েছে, সেই বিচার কার্যক্রম নিয়ে ফখরুল বলেন, এ সরকারের মেয়াদ হলো মাত্র ১১ দিন। এ কদিনে তারা যে কাজ করেছে, তা প্রশংসনীয়।
দিল্লির কূটনৈতিক বার্তা অত্যন্ত দুর্ভাগ্যজনক
বাংলাদেশ নিয়ে দিল্লির কূটনৈতিক বার্তাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ আগস্ট) চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেখানে যান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, ভারত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মর্যাদা দেবে এবং এই দেশে সত্যিকার অর্থেই সব দলের অংশগ্রহণে, সবার সদিচ্ছায় একটি নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তারা পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে।’
ভারত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু শেখ হাসিনাকে বাইডেন সরকার যেভাবে অস্বস্তিতে ফেলেছে সেটি ভারত প্রত্যাশা করে না। ভারত মনে করছে, এটি বাংলাদেশসহ এ অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্নিত করবে— সম্প্রতি ডয়েচে ভেলের এমন একটি প্রতিবেদন সম্পর্কে মির্জা ফখরুলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরাও দেখলাম, ডয়চে ভেলের বরাত দিয়ে পত্রিকায় রিপোর্টটি করা হয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশের সব সংকটের মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্য। গত ১৫ বছরে বাংলাদেশের মানুষের ওপর যে অকথ্য নির্যাতন করা হয়েছে রাষ্ট্রকে দিয়ে, বাংলাদেশে যে একটি রাষ্ট্রীয় সন্ত্রাস গড়ে তোলা হয়েছে এবং বলা যেতে পারে যে, একটা টোটালি ডিপ স্টেট তৈরি করা হয়েছে, সেখানে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ যারা গণতন্ত্রের কথা বলে সব সময়, তাদের কাছে এটা অপ্রত্যাশিত— যদি এই নিউজ সত্য হয়ে থাকে।’
তিনি বলেন, ‘এ কথাটা আমরা কখনোই বলতাম না, বলতে বাধ্য হচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তারা বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ ব্যাপারে তারা এই মন্তব্যগুলো করছে। আমরা এ কথা স্পষ্ট করে বলতে চাই যে, বাংলাদেশে কোনো মৌলবাদী দল ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নেই।’
‘বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে দেখা গেছে, কখনোই কোনো মৌলবাদী দল ক্ষমতায় আসতে পারেনি। বরং তাদের যে শক্তি তা দিন দিন ক্ষীয়মাণ হয়ে এসেছে। আমরা বাংলাদেশের মানুষের আস্থার ওপর আস্থা রাখি। তাদের শক্তির ওপর আস্থা রাখি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমি মনে করি, ‘ভারত দেখবে বাংলাদেশের মানুষ কী চায়। বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা কোনো পদক্ষেপ নেয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি, সেটা বাংলাদেশের মানুষের জন্য এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য শুভ হবে না।’
এইচএসসির স্থগিত বিষয়গুলোর পরীক্ষা ৫০ নম্বরে, পরীক্ষা পেছাবে
এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত বিষয়গুলোতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরীক্ষা পিছিয়ে নতুন সময়সূচি (কারিকুলাম) প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে।
সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
কাল এইচএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩০ জুন)। এবার দেশের ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় বসছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র সাত লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সাত লাখ ৫০৯ জন।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
চলতি মাসের ৫ তারিথ সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, মোট নয় হাজার ৪৬৩টি প্রতষ্ঠান থেকে দুই হাজার ৭২৫টি কেন্দ্র পরীক্ষায় অংশ নেবেন। তিনি জানান, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৩৩ হাজার জন এবং ছাত্রী পাঁচ লাখ ৯৪ হাজার ৬০১ জন জন। এসব পরীক্ষার্থীরা চার হাজার ৮৭০টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডর অধীনে আলীম পরীক্ষায় পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৪৮৪ জন। এসএসসি পরীক্ষার্থীরা দুই হাজার ৬৮৫টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেবেন ৪৫২টি কেন্দ্রে।
কারিগিরি শিক্ষা বোর্ডর অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় অংশ নিচ্ছেন জন মোট দুই লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৬৯ হাজার নয়জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। এসব পরীক্ষার্থীরা মোট এক হাজার ৯০৮টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় বসবেন ৭০৭টি কেন্দ্রে।
উল্লেখ্য, পরীক্ষার সূচি অনুযায়ী, এবছর সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট। তবে ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইসএসসি সমমানের তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১৮ জুলাই। ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসেবে এবার ২০২৪ সালে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।
৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী আগামী ৩০ জুন থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ১১ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়েছে।‌
রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এ ছাড়া আগামী ১২ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। চলবে ২১ আগস্ট পর্যন্ত। পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
এইচএসসি পরীক্ষার রুটিন
আজ প্রত্যাহার হচ্ছেন সব ডিসি
একই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি)। সোমবার (১৯ আগস্ট) রাতে সুপিরিয়র সিলেকশন বোর্ড- এসএসবির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
এ ছাড়া, বাতিল করা হচ্ছে নতুন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বাছাই করা ‘ফিট লিস্ট’। নতুন জেলা প্রশাসক বাছাইয়ের ক্ষেত্রে এসএসবিকে সহযোগিতা করবে বিসিএস প্রশাসন ২৪, ২৫ ও ২৭ ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল, ভূমি অধিগ্রহণ, প্রকল্পের বাস্তবায়নসহ স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন উপসচিব পদমর্যাদার মাঠ পর্যায়ের এসব কর্মকর্তা।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। দলটির নেতাকর্মীদের পাশাপাশি এরপর থেকে সারাদেশে বেকায়দায় আছেন পুলিশ ও প্রশাসনের বড় কর্মকর্তারা। পুলিশে এরই মধ্যে বড় রদবদল হয়েছে। প্রশাসনেও রদবদল চলছে। এর অংশ হিসেবে এবার সারাদেশ থেকে সব জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
রমজান কাদিরভকে সাইবারট্রাক দিয়েছেন ইলন মাস্ক ?
চেচেন নেতা রমজান কাদিরভ এবার এক নতুন কাণ্ড ঘটিয়েছেন। দিয়েছেন এক নতুন খবর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই আলোচনায় কাদিরভ। চেচেন প্রজাতন্ত্রের নেতা ও প্রেসিডেন্ট শনিবার এক ভিডিও পোস্ট করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কাদিরভ ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে তাকে দেখা গেছে একটি টেসলা সাইবারট্রাক চালাতে। গাড়ির ওপরের অংশে ট্যাংকের মতো করে একটি মেশিনগান বসানো। তিনি জানান, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এ ধরনের যান পাঠাবেন।
কাদিরভ তার পোস্টে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ভূয়সী প্রসংসা করেন। তিনি মাস্ককে ‘আধুনিককালের সবচেয়ে বড় প্রতিভা’ হিসেবে আখ্যায়িত করে তাকে চেচনিয়া সফরের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, ‘আমরা আপনার ভবিষ্যৎ পণ্যগুলোর অপেক্ষা আছি, যা আমাদেরকে (ইউক্রেনে) বিশেষ সামরিক শেষ (জয়লাভ) করতে সহায়তা করবে।’
চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে কাদিরভ এই ছবি প্রকাশ করেছেন বলে জানা গেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর দুই দিনের মাথায় কাদিরভ জানান, তার সেনারা যুদ্ধক্ষেত্রে মোতায়েন আছে।
এপ্রিলে তিনি দাবি করেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একে একে দেশটির সব শহর দখল করে নেবে।
অপরদিকে, ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ভূখণ্ডে এক অপ্রত্যাশিত অভিযান চালাচ্ছে।
এরদোগানের প্রতি চেচেন নেতা রমজানের অনুরোধ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগনের প্রতি চেচেন নেতা রমজান কাদিরভ মারিউপোল থেক ইউক্রেনীয় সেনাদের উদ্ধারে সহায়তা না করার আহ্বান জানিয়েছেন। টেলিগ্রাম পোস্টে এক বার্তায় পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী এই আহ্বান জানান। আল জাজিরা
চেচেন নেতা রমজান কাদিরভ এরদোগানকে উদ্দেশ্য করে ইউক্রেনীয় অপরাধীদের দ্বারা বোকা না হওয়ার আহ্বান জানান। রমজান কাদিরভের দাবি— মারিউপোলের আজভস্তালে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনারা বিচারের মুখোমুখি হবে ভয়ে তৃতীয় কোনো দেশে স্থানান্তরে তুরস্কের সহযোগিতা চাচ্ছে। তারা উপযুক্ত শাস্তি পাওয়ার মতো অপরাধী বলেও মন্তব্য রমজান কাদিরভের।
প্রসঙ্গত, ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ আছেন ইউক্রেনীয়  ‘আজভ রেজিমেন্ট’এর কয়েকটি ইউনিট। ইউক্রেনসহ জাতিসংঘ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আটকে পড়া সেনাদের উদ্ধারে মানবিক করিডর খোলার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি তুরস্ক কৃষ্ণসাগর দিয়ে মারিউপোলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের উদ্ধারের প্রস্তাব দিয়েছে।
ইউক্রেনের আজভ রেজিমেন্ট সম্পর্কে চেচেন নেতা রমজান কাদিরভ বলেন, তারা ‘হত্যাকারী এবং নাস্তিক’। এরদোগানের কাছে তারা রাশিয়ার আগ্রাসনের ‘নিষ্পাপ ভুক্তভোগী’ প্রমাণের চেষ্টা করছে বলেও দাবি করেন রমজান কাদিরভ।
রমজান কাদিরভ চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভের ছেলে। ২০০৪ সালে হত্যাকাণ্ডের শিকার হন আখমাদ। এর তিন বছর পর প্রেসিডেন্ট হন রমজান।
আখমাদ ও রমজান দুজনই প্রথম চেচেন যুদ্ধে (১৯৯৪–১৯৯৬ সাল) রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তবে দ্বিতীয় চেচেন যুদ্ধে (১৯৯৯–২০০০ সাল) রাশিয়াকে সমর্থন জানান বাবা–ছেলে। যুদ্ধে জয় পায় মস্কো। চেচনিয়া পরিণত হয় রাশিয়ার একটি অঞ্চলে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রমজান কাদিরভের রাজনৈতিক বোঝাপড়া রয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই পুতিনের প্রতি আনুগত্য দেখিয়েছেন রমজান। বিপরীতে মস্কো থেকে বড় আর্থিক সুবিধা পেয়েছে চেচনিয়া প্রজাতন্ত্র।
সীমান্তে ৫ ভারতীয় পাচারকারীকে আটক করেছে বিজিবি
এবার বাংলাদেশে গরু পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ৩টি গরুসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে তাদের আটকের পর যাচাই-বাছাই শেষে আজ রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান।
বাংলাদেশের সীমান্তে বিএসএফের গুলিতে মহিলা নিহত
তিনি জানান, শনিবার সকালে ভারত থেকে পদ্মা নদী পার হয়ে নৌকায় করে ৩টি গরু নিয়ে ৫ জন ভারতীয় নাগরিক রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় জলপথে টহল দেওয়ার সময় রঘুনাথপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের গরুসহ আটক করে। পরে তাদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় সোপর্দের প্রক্রিয়া রয়েছে।
১৪ ও ১৮-র নির্বাচন কমিশনারদের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। একই সঙ্গে ২০১৪, ২০১৮ সালের নির্বাচনের আগে সিইসিসহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এমন বিধান বাতিল চাওয়া হয়েছে।
আজ রবিবার সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী রিটটি করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে।
রিটকারীদের আইনজীবীরা জানান, ইসি নিয়োগ নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, ২০২২ সালের আইনে দায়মুক্তি দেওয়ার এমন বিধান অসাংবিধানিক। তারা মনে করেন, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের দায়িত্বে থাকা ইসির নিয়োগ ছিল অবৈধ। সে কারণে তাদের অধীন হওয়া নির্বাচনও অবৈধ।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘আইন করে নির্বাচন কমিশনকে দায়মুক্তি দেওয়া হয়েছে। সেই দায়মুক্তির আইনে বলা হয়েছে এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমারা মনে করি এটা আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আদালতে যদি এই দায়মুক্তির আইন অসাংবিধানিক ঘোষিত হয় তাহলে দুটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’
সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি লাগবে না
সরকারি কর্মচারীদের গ্রেফতারের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধাসংক্রান্ত আইনের ৪১ (১) ধারাটি সংবিধান পরিপন্থি বলে তা বাতিল করেন হাইকোর্ট। সেই সাথে এই বিধানটিকে সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক বলেন আদালত।
এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ ও সঞ্জয় মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
প্রাণ রক্ষায় ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নেন: আইএসপিআর
সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিস্তারিত আসছে..
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনামূল্যে সকল সেবা ও বেসরকারি হাসপাতালে বিল গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসাব্যয় সরকার বহন করবে।
অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিংসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এ সকল বেসরকারি হাসপাতালে চিকিংসাধীন ছাত্র-জনতার সকল বিলও সরকার বহন করবে বলে জানানো হয়েছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে রবিবার বৈঠক করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মিথ্যা মামলায় জড়িয়ে পড়াদের সহায়তা দিচ্ছে মন্ত্রণালয়
কোটা সংস্কার আন্দোলন চলাকালীন কোনো ব্যক্তি মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হলে তাকে আইনি সহায়তা দিচ্ছে আইন মন্ত্রণালয়।
এ বিষয়ে অভিযোগ জানাতে ১৬৪৩০ নম্বরে কল করে বিস্তারিত জানানোর অনুরোধ করা হয়েছে। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, যদি কোনো ব্যক্তি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট তারিখ পর্যন্ত দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন তবে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড হেল্প লাইন কল সেন্টারের ১৬৪৩০ নম্বরের (টোল ফ্রি) মাধ্যমে ভিকটিম সাপোর্ট বা আইনি সহায়তা প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন নুর ও রাশেদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানও উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করেন তারা। এসময় বেগম খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতায়ও তিনি প্রশংসা করেছেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছন।
ইরাকি যোদ্ধারা ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেবে?
ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহকে গত মাসে হত্যা করা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ি করেছে ইরান। এবার ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, হানিয়া হত্যার প্রতিশোধ ইরান হিসেব নিকেশ করে জোরালোভাবেই নেবে। তাদেরকে তাদের পাওনা কড়ায়গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে।
ইরাকের আল-নুজাবা আন্দোলনের রাজনৈতিক কাউন্সিলের প্রধান শেখ আলী আল-আসাদি একটি সাক্ষাত্কারে এই বিবৃতি দিয়েছেন।
আসাদি বলেছেন, ‘ইরান এমন এক দেশ যারা সুদে আসলে শক্তিমত্তার সাথে প্রতিক্রিয়া জানানোর নীতিতে অটল।’ আসাদি বলেন, ‘ইরানের প্রতিক্রিয়া তার ভূখণ্ডে যেমন আগ্রাসন ঘটেছে তার সমানুপাতিক হবে, এবং তাই এটি একইভাবে প্রতিক্রিয়া জানাবে এবং একই জায়গায়।’
এই ইরাকি প্রতিরোধ নেতা আরও বলেছেন, ইরাক যুদ্ধক্ষেত্র হতে চায় না। কিন্তু শত্রুরা সেদিকেই ইরাককে ধাবিত করছে। তিনি সাফ জানিয়েছেন, ইসমাইল হানিয়াহ এবং ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা অংশ নেবে।
ইরাক থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন আসাদি।
ইসরায়েলি গুপ্তচরকে আটক করল লেবাননের নিরাপত্তা বাহিনী
ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। ওই ব্যক্তি লেবাননের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করে সেগুলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে দিয়ে তাদেরকে সহযোগিতা করে আসছিলেন।
জানা গেছে, লেবাননের জেনারেল সিকিউরিটি ডাইরেক্টরেটের সদস্যরা এই ইসরায়েলি গুপ্তচরকে আটক করে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
লেবাননের নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তির গ্রামের বাড়িতে অভিযান চালালেও তাকে সেখান থেকে আটক করতে পারেনি। পরে তাকে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে আটক করা হয়।
তিন বছর আগে থেকে লেবাননে অর্থনৈতিক সংকট দেখা দেয়। এরপর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সাথে সহযোগিতা করার অভিযোগে লেবানন ১৮৫ ব্যক্তিকে আটক করেছে, যাদের মধ্যে কেউ কেউ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
আগে যেখানে ইসরায়েলের সাথে সহযোগিতা এবং ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে বছরে ৪-৫ জন লেবাননে নাগরিক আটক হতো সেখানে এখন এ সংখ্যা দ্রুতগতিতে অনেক বেশি বেড়ে গেছে।
সূত্র: আল ওয়াগত, প্রেসটিভি
সৌদি যুবরাজ ইসরায়েল ঘনিষ্ঠ হতে গিয়ে গুপ্ত হত্যার শঙ্কায়!
সৌদি ক্রাউন প্রিন্স (যুবরাজ) মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ফলে ‌‘গুপ্ত হত্যার’ সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছেন।
আমেরিকান অনলাইন নিউজ ম্যাগাজিন পলিটিকোয় বুধবার প্রকাশিত একটি কলামে মার্কিন আইন প্রণেতাদের সাথে সৌদি রাজ কর্মকর্তাদের সাম্প্রতিক কথোপকথনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রাজ কর্মকর্তারা কংগ্রেস সদস্যদের কাছে উল্লেখ করেছেন যে তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে একটি বড় দর কষাকষি করে তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। যার মধ্যে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করা রয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘আনোয়ার সাদাতের বিষয়টিও সামনে আনা হয়। ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করার পরই তিনি হত্যকাণ্ডের শিকার হয়েছেন। সাদাতকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র কী করেছিল সেই প্রশ্নও তুলেছেন সৌদির রাজ কর্মকর্তারা।’
২০২০ সালে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সাথে মার্কিন মধ্যস্থতায় সম্প্রীতি চুক্তিতে প্রবেশ করে।
ওয়াশিংটনও তেল আবিবের সাথে রিয়াদের সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে বলে জানা গেছে।
মার্কিন নির্বাচনের আগেই সৌদি – ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হবে?
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এর আগেই ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হয়ে যেতে পারে বলে শীর্ষস্থানীয় এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউসে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, এই অঞ্চলে ইরানের প্রভাব কমানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, এর মূল্য যদি আমাদের কাছে গ্রহণযোগ্য হয়, তবেই চুক্তিটি হতে পারে। তা এমনকি মার্কিন নির্বাচনের আগেও হতে পারে। ইসরায়েল ও সৌদি আরবের অভিন্ন স্বার্থ রয়েছে।
টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, ইতোপূর্বে সামগ্রিক বিষয়াদি বিবেচনা করে ধারণা করা হয়েছিল যে নভেম্বরে মার্কিন নির্বাচনের আগে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সম্ভব হবে না।
এছাড়া কংগ্রেসের একটি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছিল- ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরব নিরাপত্তার নিশ্চয়তাসহ যেসব শর্ত দিয়েছে, সেগুলো সমন্বয় করার জন্য যে সময়ের প্রয়োজন, তা নির্বাচনের আগে করা সম্ভব নয়।
তারা এ ধরনের চুক্তি করা অসম্ভব না বললেও নির্বাচনের আগে সময়ের সাথে পাল্লা দেওয়া বেশ কঠিন বলে জানান।
তাছাড়া ওই কর্মকর্তারা স্বীকার করেন- গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ছাড়া ওই ধরনের চুক্তি করা সম্ভব নয়। গাজার যুদ্ধবিরতির ব্যাপারে সৌদি আরব এবং শীর্ষ মার্কিন কর্মকর্তারা একমত পোষণ করেছেন। তারা বলছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকলে রিয়াদের পক্ষে স্বাভাবিককরণ চুক্তিটি দেশে বা আঞ্চলিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারবে না।
এদিকে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ নিউ ইয়র্ক টাইমসকে গত এপ্রিলে বলেছিলেন, দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর
ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কাছে সৌদি: যুবরাজ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার অনেকটাই কাছে তার দেশ। পারস্য উপসাগরীয় অঞ্চলের অনেক দেশই সৌদির পথেই হাঁটছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‌‘প্রত্যেক দিন আমরা আরো কাছে যাচ্ছি।’
এসময় ফিলিস্তিন সংকট সমাধানের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন সৌদি যুবরাজ। তিনি জানিয়েছেন, তারা দেখেশুনেই আগাচ্ছেন এবং তাদের এই যাত্রা সফল হলে ফিলিস্তিনিদের জীবন আরো সহজ হয়ে আসবে।
এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আসবে বলেও মনে করেন সৌদি যুবরাজ।
ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অনেকদিন ধরেই সৌদি আরবকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সাক্ষাৎকারে ইরানসহ নানা বিষয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ।
সজীব ওয়াজেদ জয় : বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দিল্লির নেতৃত্ব চান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দিল্লিকে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
ভারত সরকারের তার কী চাওয়া জানতে চাইলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দিল্লিকে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।’
জয় বলেন, ‘বাংলাদেশ ভারতের দোরগোড়ায় অবস্থিত। আমি আশা করব, ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা ভারত নিশ্চিত করবে। জনতা শাসন বন্ধ করা হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের সুযোগ দেয়া হবে। যদি তা নিশ্চিত করা হয় আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হবো। আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল।’
সাক্ষাৎকারে কোটা ইস্যুতে আওয়ামী লীগ সরকারের ভুল স্বীকার করেন জয়।
তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের সরকারের উচিত ছিল প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং কোটার বিরুদ্ধে কথা বলা। কোটা ইস্যু আদালতের হাতে ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার। কিন্তু এগুলো না করে আমাদের সরকার কোটা কমাতে সুপ্রিম কোর্টে আপিল করেছে। আদালত ভুল করেছে। আমরা কোটা চাই না বলে আমি সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম। কিন্তু আমাদের সরকার সেটা শুনেনি এবং বিচার ব্যবস্থার ওপর বিষয়টি ছেড়ে দিয়েছে।’
কোটা ইস্যু নিয়ে সরকারের ভুল স্বীকার করলেও জয় জানান, শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংসতায় মোড় নেওয়ার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল।
এ প্রসঙ্গে শেখ হাসিনার সাবেক এই আইটি উপদেষ্টা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল। কারণ ১৫ জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গত ১৫ বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে।’
যুক্তরাষ্ট্রে বসবাসকারী জয় গত ৫ আগস্ট তার মায়ের বাংলাদেশ ছাড়ার ২৪ ঘণ্টার বর্ণনা দিয়ে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এক দিন আগেও তিনি বা প্রধানমন্ত্রী কেউই ভাবতে পারেননি যে, কতটা দ্রুত অবনতি হবে।
জয় বলেন, ‘তার (শেখ হাসিনার) দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন। আমার ধারণা, তিনি ভাষণের খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। কিন্তু হঠাৎ করেই নিরাপত্তা বাহিনী এসবের জন্য ‘সময় নেই’ বলে জানিয়েছিল।’
জয় জানান, শেষ মুহূর্ত পর্যন্ত তার মা দেশে থাকার বিষয়ে অনড় ছিলেন। কিন্তু তিনি তাকে দেশ ছাড়ার জন্য রাজি করিয়েছিলেন।
জয় বলেন, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে (শেখ হাসিনা) সামরিক বিমান ঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। তাদের জন্য একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল, কিন্তু তিনি যেতে চাননি…তখন আমার খালা (শেখ রেহানা সিদ্দিক) আমাকে ফোন করেন। আমি আমার মাকে বোঝালাম যে, আপনার নিরাপত্তার জন্য আপনাকে চলে যেতে হবে। যদি এই জনতা আপনাকে খুঁজে পায়, কোথাও আপনাকে ধরে ফেলে এবং সেখানে গোলাগুলির ঘটনা ঘটে, তাহলে অনেক লোক মারা যাবে। জনতা যদি আপনাকে ধরে ফেলে তবে তারা আপনাকে হত্যা করবে। তাই আপনার সেরা বিকল্প হলো দেশ ছেড়ে চলে যাওয়া।’
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। জয় বলেন, বাংলাদেশে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য তিনি (শেখ হাসিনা) অপেক্ষা করছেন।’ জয়ের মতে, ‘সম্ভবত মা আপাতত ভারতেই থাকবেন।’
খাদ্যমন্ত্রী : আমরা ইন্ডিয়ার দালাল না, অকৃত্রিম বন্ধু
কুড়িগ্রামের রৌমারীতে ধর্ষণের শিকার এক কিশোরীকে (১৬) আইনি সহায়তা না দিয়ে অভিযুক্তের লাখ টাকা জরিমানা করে ‘ধর্ষণের বিচার’ করার অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। সালিশের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় উল্টো ওই কিশোরী ও তার পরিবারকে পুলিশি হয়রানির ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি।
গত ১৬ অক্টোবর উপজেলার যাদুরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রভাবশালীদের চাপে বর্তমানে আইনি সহয়তা নিতেও আতঙ্ক বোধ করছে পরিবারটি।
তবে সালিশে ‘ধর্ষণের বিচার’ করা ইউপি সদস্যরা বলছেন, ‘কিশোরীর বিয়ের বয়স না হওয়ায় ধর্ষকের সাথে বিয়ে না দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।’ সালিশে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানান তারা।
নির্যাতনের শিকার কিশোরী জানান, গত ১৫ অক্টোবর (শুক্রবার) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রামের কছুমুদ্দিনের ছেলে শফি আলম (২০) পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে খবর পেয়ে শফি আলমের মা সুফিয়া খাতুন দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজ ছেলেকে পালিয়ে যেতে সহায়তা করেন এবং উল্টো ওই কিশোরীকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য (৪ নং ওয়ার্ড) আবু শামা ‘বিচারের’ আশ্বাস দিয়ে ধর্ষণের শিকার ওই কিশোরীকে নিজ হেফাজতে নেন। পরের দিন ( ১৬ অক্টোবর) আলাউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে সালিশ অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা ওই সালিশে অভিযুক্ত তরুণ ও ভুক্তভোগী কিশোরীকে হাজির করা হয়। পরে বিচারের নামে ছেলে পক্ষকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্যাতনের শিকার ওই কিশোরী বলেন,‘আবু শামা ও হযরত মেম্বারসহ সালিশকারীরা বিয়ে দেওয়ার কথা বলে আমাকে শত শত লোকের সামনে হাজির করেন এবং একটি সাদা কাগজে স্বাক্ষর নেন। পরে বিয়ে না দিয়ে তারা বিচারের নামে ছেলে পক্ষকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন।’
নির্যাতনের শিকার কিশোরীর অভিযোগ, বিচারের নামে জরিমানা আদায়ের সিদ্ধান্ত মেনে না নিতে চাইলে তাদেরকে পুলিশি ঝামেলায় ফেলার হুমকি দেওয়া হয়। এ নিয়ে মুখ খুললে তাদেরকে বিপদে ফেলা হবে বলেও ভীতি দেখানো হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবারটি। বর্তমানে তারা আইনি সহায়তা নিতে চাইলেও প্রভাশালীদের আচরণে আতঙ্ক বোধ করছেন।
‘আমি টাকা চাই না। আমি ন্যায় বিচার চাই। যে আমাকে নির্যাতন করেছে তার বিচার চাই। বিচার না পেলে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আমার উপায় নাই।’ আকুতি জানিয়ে এভাকেই নিজের অসহায়ত্ব প্রকাশ করেন ভুক্তভোগী ওই কিশোরী।
নির্যাতনের শিকার কিশোরীর মায়ের অভিযোগ, ‘ মেম্বাররা আমাগো হুমকি দিছে, ট্যাকা না নিলে আমার মেয়েরে পুলিশে দিবো। আর ছেলেরে তার বাবার কাছে ফিরায় দিবো। এটা কেমন বিচার! সরমে আমরা মাইনষেক মুখ দেহাবার পারিনা। আমাগো সাথে অন্যায় কইরা অহন আমাগোরে পুলিশে দিবো,এ দ্যাশে কী গরিবের বিচার নাই?’
সালিশে উপস্থিত সূত্র জানায়, ওই সালিশে যাদুরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবু শামা, ১নং ওয়ার্ড সদস্য হযরত আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রভাবশালীরা উপস্থিত ছিলেন। সালিশে সভাপতিত্ব করেছেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক। ধর্ষণের বিচার করতে সালিশ আয়োজন করা হয়েছে জানিয়ে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও কোনও প্রতিকার মেলেনি বলে সালিশে উপস্থিত একটি সূত্র নিশ্চিত করেছে।
সালিশে ধর্ষণের বিচার করার কথা স্বীকার করে যাদুরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবু শামা বলেন, ‘ বিচারে শুধু আমি না, অন্য মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারাও আছিল। এহানে টাকার ছিটাছিটি হইছে। আমি মেম্বার হিসেবে উপস্থিত ছিলাম।’
পুলিশে খবর না দিয়ে ধর্ষণের বিচার সালিশে করা উচিৎ হয়েছে কিনা, জানতে চাইলে এই ইউপি সদস্য বলেন, ‘এটা ভুল হয়েছে। আর হবে না।’
ভুক্তভোগী পরিবারকে পুলিশের ভয় দেখানোর কথা অস্বীকার করে করে এই ইউপি সদস্য বলেন, ‘তারা চাইলে অহনও পুলিশের কাছে যাইতে পারে। আমার কোনও আপত্তি বা জবরদস্তি নাই।’
সালিশে সভাপতিত্বকারী ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক জানান, গ্রামের সবাই মিলে সালিশ করা হয়েছে। মেয়ের বিয়ের বয়স না হওয়ায় বিয়ে না দিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে ছেলের জরিমানা করা হয়েছে। তারা ( ভুক্তভোগী কিশোরী) বিচার না মানলে পুলিশের কাছে যেতে পারে, এতে কারও কোনও আপত্তি নেই বলেও জানান ওয়ার্ড আওয়ামী লীগের এই নেতা।
ধর্ষণের মতো অপরাধের বিচার করার সালিশে করার এখতিয়ার রয়েছে কিনা, জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ তা নেই। কিন্তু গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে বলেই সালিশে গিয়েছিলাম।’
রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ‘এ ধরণের ঘটনা মিমাংসার অযোগ্য। আমি এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মামলা : স্বৈরাচারী অপরাধে আওয়ামী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার হিড়িক
সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধান হারুনের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির
সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে। সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। সালাহ উদ্দিন খান বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন।
২০২২ ও ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে।
এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধারসহ ভাঙচুর লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
সালাহ উদ্দিন খান বলেন, আমিসহ বিএনপির একটি টিম থানায় আছি। আমরা পৃথক দুটি মামলার আবেদন করেছি পল্টন থানায়। থানা পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বধন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন।
যুবলীগনেতাসহ ৭১৮ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়িত্বরত কাজে বাধাসহ হামলা চালিয়ে ৮ পুলিশকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপুসহ ১৮ জনের নাম উল্লেখ করে ৭১৮ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, ৪ আগস্ট মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে ৮ জন পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হন। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়।
দায়িত্বরত কাজে বাধা ও হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে আহতের ঘটনায় ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
ফেনীতে সাবেক এমপি নিজাম হাজারীসহ ৪৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফেনীর মহিপালে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় নিহতের ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) নিহত অটোচালক মো. সবুজের বড় ভাই মো. ইউসুফ বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ৬৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে আমার ভাই অংশ নেয়। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অবস্থান করছিল সে। দুপুরের দিকে এজাহার নামীয় আসামিরা মহিপালে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে আমার ভাইসহ অনেকে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনার সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতার নাম মো. জাহাঙ্গীর কবির। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান।
বুধবার বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে ঢাকা থেকে একটি পুলিশের দল এসে তাকে গ্রেফতার করে।
তবে কী কারণে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
গত সোমবার ভারতে অবস্থান করা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে শোনা যায় শেখ হাসিনা জাহাঙ্গীর কবীরকে বলছেন, ‘আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।’
এ সময় মো. জাহাঙ্গীর কবীর শেখ হাসিনাকে বলেন, ‘আপা আপনি (ঘাবড়াবেন না) অর্থাৎ মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’
গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
পলাতক স্বৈরশাসকরা রাজনীতিতে কেউই ফিরতে পারেননি
আশির দশক। ভয়ানক অর্থনৈতিক সংকটে দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইন। তবে তাতে ভ্রুক্ষেপ নেই দেশটির প্রেসিডেন্ট মার্কোসের। অর্থনীতি ঠিক করার চেয়ে বিপুল অর্থ ব্যয়ে চিত্রকর্ম সংগ্রহেই মনোযোগ বেশি তার। জুতা, গাউন ও গহনা সংগ্রহে লাখ লাখ পেসো ব্যয় করছেন ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস। মতপ্রকাশের স্বাধীনতা নেই। বিরুদ্ধ মত দমন হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরভাবে।
সরকারি বাহিনী ও মার্কোস অনুগতদের হাতে খুন হয়েছে প্রায় ৩ হাজার মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমে এরই মধ্যে নিষ্ঠুরতম স্বৈরশাসকের তকমা পেয়ে গেছেন মার্কোস। একপর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামে ক্ষুব্ধ ফিলিপিনোরা। আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুত্থানে। ১৯৮৬ সালের সে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আশ্রয় নেন মার্কোস। তিন বছরের মাথায় নির্বাসনেই মৃত্যু ঘটে ক্ষমতার শোকে বিপর্যস্ত মার্কোসের।
করুণ পরিণতি হয়েছিল পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফেরও। এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল মোশাররফ। এরপর প্রশ্নবিদ্ধ এক ভোট গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ২০০১ সালে। এর পুনরাবৃত্তি ঘটে ২০০৪ সালের নির্বাচনেও। বিপত্তিতে পড়েন সংবিধান স্থগিত করে নিজের শাসনকালকে দীর্ঘায়িত করা নিয়ে।
২০০৭ সালের শেষ দিকে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। জাতীয় নির্বাচন স্থগিত করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন পারভেজ মোশাররফ। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। গণরোষের মুখে পড়তে হয় তাকে। এরপর ২০০৮ সালে নির্বাচনে তার দলের শোচনীয় পরাজয় ঘটে। এমন পরিস্থিতিতে পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন পারভেজ মোশাররফ।
এ অবস্থায় পদত্যাগ করে পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন তিনি। এরপর নানা প্রয়াসের পরও দেশে ফেরা বা রাজনীতিতে পুনর্বাসন কোনোটিই নিশ্চিত করতে পারেননি তিনি। এদেশ-ওদেশ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গত বছর দুবাইয়ের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
গত কয়েক দশকে এমন গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন অনেক স্বৈরশাসক। কিন্তু দেশত্যাগ করে পালানোর পর তাদের বেশির ভাগই দেশে ফিরতে পারেননি। আমৃত্যু নির্বাসিত জীবন যাপন করছেন। আর হাতেগোনা যে কয়জন দেশে ফিরতে পেরেছেন, তাদের কেউই রাজনীতিতে নিজেকে পুনর্বাসন করতে পারেননি আর।
এ প্রসঙ্গে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রীয়াজ বলেন, ‘স্বৈরাচারী শাসকরা যখন গণরোষের মুখে ক্ষমতাচ্যুত হয় তখন তাদের অধিকাংশই দেশত্যাগে বাধ্য হয়। অতীতে যেসব দেশ তাদের সমর্থন করেছে, সাহায্য করেছে তারা তাদের কাছে আশ্রয় নেয়ার চেষ্টা করে।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা সে আশ্রয় লাভে সক্ষম হয় না, কারণ এসব দেশের কাছে তাদের আর কোনো গুরুত্বও থাকে না। তাদের কেন্দ্র করে এসব সরকারের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকে না। এছাড়া স্বদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের কারণেও এ ক্ষমতাচ্যুত স্বৈরাচারীরা আর নিজেদের পুনর্বাসিত করতে পারে না। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসকদের জীবন শেষ হয় নিঃসঙ্গভাবে। তাদের অধিকাংশ কেবল ইতিহাসের আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত হয় না, তারা আক্ষরিক অর্থেই আস্তাকুঁড়ের জীবনযাপন করতে বাধ্য হন।’
কোনো কোনো স্বৈরশাসক নিজ দেশে ফিরতে পেরেছিলেন ঠিকই। তবে তাদের কেউই রাজনীতিতে আর সেভাবে ফিরতে পারেননি। এমনই এক স্বৈরশাসক বলিভিয়ার ইভো মোরালেস।
দেশটির প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে আসা প্রেসিডেন্ট ছিলেন তিনি। সে জায়গা থেকে শুরুতে জননন্দিতও হয়েছিলেন। তার কিছু সংস্কার বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। কিন্তু যেনতেন উপায়ে ক্ষমতা ধরে রাখার প্রয়াস তাকে একপর্যায়ে জনগণের সামনে উপস্থাপন করে স্বৈরশাসক হিসেবে। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ শুরু হয়। গণরোষের মুখে পদত্যাগ করে মেক্সিকো পালিয়ে যান তিনি। পরে দেশে ফিরলেও রাজনীতিতে আর সুবিধা করে উঠতে পারেননি তিনি।
স্বদেশে ফিরতে পারলেও জীবনের বাকি সময় কারাগারেই পার করতে হয়েছে চিলির স্বৈরশাসক অগাস্তো পিনোশেকে। ক্ষমতা হারানোর পর লন্ডনে আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু ১৯৯৮ সালের ১০ অক্টোবর স্প্যানিশ একটি আদালতের পরোয়ানার ভিত্তিতে লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। তাকে নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার। দেশে ফেরার পর তার বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতনের সুনির্দিষ্ট ঘটনায় দায়ের করা হয় মামলা। সেই মামলায় দায় নিয়েই ৯১ বছর বয়সে পিনোশে যখন মারা যান তখনো তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ৩০০ ফৌজদারি অপরাধের মামলা চলছিল।
শ্রীলংকা নিজেকে দেউলিয়া ঘোষণা করে ২০২২ সালের এপ্রিলে। দেশটির প্রেসিডেন্ট তখন গোতাবায়া রাজাপাকসে। আর প্রধানমন্ত্রী তার ভাই মাহিন্দা রাজাপাকসে। শ্রীলংকার অর্থনীতির মারাত্মক পরিণতির জন্য দায়ী করা হয় রাজাপাকসে পরিবারকেই। দেশটির মোট অর্থনীতির প্রায় তিন-চতুর্থাংশ তাদের নিয়ন্ত্রণেই ছিল। আবার সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘনসহ নানা অপরাধেরও অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
শ্রীলংকা দেউলিয়া হয়ে পড়ার কিছুদিনের মধ্যেই জনরোষের মুখে পড়ে রাজাপাকসে পরিবার। মে মাসে ক্ষমতা ছেড়ে পালিয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন মাহিন্দা রাজাপাকসে। জুলাইয়ে গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগ করে প্রথমে মালদ্বীপে, পরে  সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে তাকে ১৪ দিনের ‘ভিজিট পাস’ দেয়া হয়। এখানে অবস্থানকালেই ১৪ জুলাই নিজের পদত্যাগপত্র দেশে পাঠান গোতাবায়া। ১৫ জুলাই তার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলংকার সংসদ স্পিকার। পরে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। এর প্রায় দেড় মাস পর ‘বিশেষ নিরাপত্তা’ নিয়ে তিনি ফেরত আসেন নিজ দেশে। যদিও এখনো রাজনীতিতে ফিরতে পারেননি গোতাবায়া রাজাপাকসে।
তিউনিসিয়ার স্বৈরশাসক জাইন এল-আবিদিন বেন আলির বিরুদ্ধে ২০১১ সালে ব্যাপক গণ-অভ্যুত্থান শুরু হয়, যা জেসমিন বিপ্লব নামে পরিচিত। এটি একসময় জন্ম দেয় আরব বসন্তের। সে বিপ্লবের একপর্যায়ে বেন আলির ২৩ বছরের মসনদ হাতছাড়া হয়। ক্ষমতাচ্যুত হয়ে সপরিবারে সৌদি আরবে পালিয়ে যান বেন আলি। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। সৌদি আরবে নির্বাসিত জীবনযাপন করেন। ৮৩ বছর বয়সে সেখানেই মৃত্যু হয় তার।
স্বৈরশাসকদের নির্বাসিত জীবন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর উৎস যদি আগের জায়গায় থেকে যায়, যেমন প্রধানমন্ত্রী বা কয়েকজনকে সরিয়ে ক্ষমতা কাঠামোর সামান্য পরিবর্তনের চেষ্টা করা হয়, যদি পুরনো ক্ষমতা কাঠামো থেকে যায়, তাহলে একটি চ্যালেঞ্জ হতে পারে। আর যদি আগের ক্ষমতা কাঠামো দুই-তিন স্তরে ভেঙে যায়, তাহলে পুরনোদের ফিরে আসার আর সুযোগ থাকে না। এজন্য স্বৈরশাসকদের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রীয় কাঠামো ও ক্ষমতার উৎস গণ-অভ্যুত্থানকারীদের দ্বারা পরিবর্তন করতে হয়।’
আফগানিস্তানের ২০১৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন আশরাফ গানি। তবে ২০২১ সালের ২১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সৈন্যদের শেষ দলটি আফগানিস্তান ছেড়ে যাওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন। এর সঙ্গে সঙ্গেই একের পর এক শহর দখলের অভিযান শুরু করে দেয় তালেবানরা। এরই ধারাবাহিকতায় কাবুলেও অভিযান চালায়। তালেবানদের প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি চলে আসার খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে হয় আশরাফ গানিকে।
কিন্তু দেশ পালানো শাসকদের মধ্যে তার অবস্থাটি ছিল ভিন্ন। তিনি খালি হাতে দেশত্যাগ করেননি। বরং চারটি গাড়ি ও হেলিকপ্টারে ভরে নগদ অর্থ নিয়ে ওমান হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। ২০২১ সাল থেকে সেখানেই মানবিক আশ্রয়ে আছেন এ নেতা। নিজ দেশ ও রাজনীতি কোনোটিতেই ফেরা হয়নি আফগান এ নেতার।
এ প্রসঙ্গে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান (বীর বিক্রম) বলেন, ‘স্বৈরশাসকরা দেশে ফেরত আসতে না পারার কারণ হলো, দেশে যে সরকার ক্ষমতায় থাকে তাদের অনুকূলে থাকে না। ফিলিপাইনের মার্কোস চলে যাওয়ার পর তার বিরোধী সরকার ক্ষমতায় আসে। বিরোধী সরকার কখনো চাইবে না যে সে এসে ক্ষমতায় বসুক। আর যদি অনুকূলে হয়ও, ক্ষমতা এমন একটি জিনিস, নিজের মানুষও ক্ষমতা পরিবর্তন করতে চায় না।
আওয়ামী লীগের যেসব নেতা ৭৫-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর বিদেশ চলে গিয়েছিল, তারা কেউ ফিরে আসেনি। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এলেও নেতারা একজন আরেকজনের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চাইবেন না। এজন্য বিদেশে একবার চলে গেলে ফেভারেবল সরকার থাকলেও দেশে আসা সম্ভব হয় না, আনফেভারেবল সরকার থাকলে তো আরো সম্ভব নয়। আর জনগণ আসলে চায় না বলেই তারা ফেরত আসতে পারেন না। ফেরত আসলেও জনগণ চায় না বলে রাজনীতিতে তাদের পুনর্বাসন ঘটে না।’
গণ-অভ্যুত্থানের মুখে দেশত্যাগকারীদের তালিকায় সর্বশেষ সংযোজন বাংলাদেশের শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান তিনি। গত ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা। বর্তমানে ভারতে ‘নিরাপদ আশ্রয়ে’ আছেন তিনি।
তার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা এরই মধ্যে প্রত্যাখ্যাত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে। ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রও। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মা আর রাজনীতি করবেন না বলে শুরুতে ঘোষণা দেন। যদিও পরে এক সাক্ষাৎকারে নীরবতা ভেঙে রাজনীতিতে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন শেখ হাসিনা।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান বলেন, ‘‌এ ধরনের ঘটনায় ফেরার চান্স থাকে, যদি পার্টি হিসেবে তারা খুবই শক্তিশালী হয়। শক্তিশালী না হলে ফেরার খুব বেশি সুযোগ থাকে না। আওয়ামী লীগ এখন সাংগঠনিকভাবে শক্তিশালী নয়। তাদের পুরো শক্তি একজনের মধ্যে। এ সাংগঠনিক শক্তি শুধু বিশৃঙ্খলা তৈরি করতে পারে। কিন্তু শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে না।
যে পরিমাণ হত্যাযজ্ঞ তারা চালিয়েছে এর মাধ্যমে তারা কয়েক প্রজন্মের সমর্থন হারিয়েছে। দেশে ফেরা তাদের জন্য খুব একটা সহজ হবে না। আন্দোলন দমন করতে আওয়ামী লীগ যে উপায়ে হত্যা করেছে, তা খুবই নজিরবিহীন। তাদের দল এখন মানুষের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে গণহত্যার বিচারের জন্য আইসিসির (আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট) মতো প্রতিষ্ঠান রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলে উনার পরিস্থিতি আরো খারাপ হবে। এটাকে পরে যদি সাধারণ হত্যাকাণ্ড হিসেবেও দেখা হয় তবুও উনার পরিস্থিতি খুব একটা ভালো হওয়ার কথা না।’
শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বাদীকে হুমকির অভিযোগ
শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যা মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী মোহাম্মদপুরের বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা নিজেই সাংবাদিকদের হুমকির কথা জানান।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন তিনি। বিচারক দুপুর ১২টার দিকে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। পরে বিচারক ২টা ২৩ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে হত্যার ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। বিচারক আদেশ দেওয়ার আগেই দুপুর সোয়া ২টার দিকে ফ্রান্সের একটি নম্বর থেকে বাদীকে মোবাইল ফোন করে এ হুমকি দেওয়া হয়।
আমীর হামজা বলেন, ‘মামলার আবেদন করেছি। বিচারক কী আদেশ দেবেন, তখনো জানি না। এরই মধ্যে ফ্রান্সের একটি নম্বর থেকে মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
পড়ুন- শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
মোবাইল নম্বরটি সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘ফ্রান্সের একটি নম্বর থেকে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার কনসিকোয়েন্স (পরিণাম) জানি কি না। আমার বাড়ি কোথায়, আমি সেখানে থাকতে পারবো কি না; আমি এ মামলায় কোনও টাকা পেয়েছি কি না, আমি এ মামলা নিয়ে শেষ পর্যন্ত কতদূর যাব, গেলে আমি টিকে থাকতে পারবো কি না, এসব বিষয়ে বলে।’
নম্বরটি কার, কোথা থেকে আমার খোঁজ পেলো, বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।
এই সংবিধান রেখে স্বৈরতন্ত্রের বিলোপ ঘটানো সম্ভব না : আলী রীয়াজ
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‌বর্তমানে যে সংবিধান, তা রেখে জবাবদিহিমূলক কাঠামো তৈরি করা সম্ভব নয়। এ সংবিধানেই স্বৈরতন্ত্রের বীজ বপন করা আছে। এ সংবিধান রেখে চিরস্থায়ীভাবে স্বৈরতন্ত্রের বিলোপ ঘটানোও সম্ভব নয়।
সোমবার (১২ আগস্ট) দুপুরে ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: এখন কী করতে হবে’ শীর্ষক বিশেষ ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এ ওয়েবিনারের আয়োজন করে।
তিনি বলেন, জনআকাঙ্ক্ষার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন এ সরকার গঠিত হয়েছে। দুটি আকাঙ্ক্ষা রয়েছে, তার একটি হলো- এ সরকার দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। অন্যটি হলো- বড় রকমের পরিবর্তন আনতে হবে। সামগ্রিক কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। যারা সরকারে আছেন, তারা বলুক এ দুটি স্বপ্নের মধ্যে তারা কী করতে চান।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে জনআকাঙ্ক্ষা ধারণ করতে হবে। ১৫ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে, যে কাঠামো ভেঙে পড়েছে; তা আবারও সমুন্নত করা জরুরি। আমি প্রশ্ন রাখতে চাই- পুনর্গঠন করতে তাড়াহুড়ো কেন, আপনারা কি দেশ বদলাতে চান না?
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে এ সরকারের মামলা করা উচিত মন্তব্য করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া যেতে পারে। যারা হত্যার নির্দেশ দিয়েছেন; যেমন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক; তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি।
সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় ওয়েবিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের রিসার্চ ফেলো মির্জা এম হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।
আপিল বিভাগে শপথ নিলেন বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন।
মঙ্গলবার ( ১৩ আগস্ট) সকাল পৌনে ১১টায় জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।
শপথ নেওয়া চার বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।
সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৪জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়।
ষড়যন্ত্র বন্ধে শাহবাগে হিন্দু সম্প্রদায়ের শান্তি সমাবেশ আজ
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বিজয়কে কলঙ্কিত করতে ষড়যন্ত্র চলছে বলে মনে করে আওয়ামী বিরোধী হিন্দু সমাজ। এ ষড়যন্ত্র বন্ধে আজ সোমবার রাজধানীর শাহবাগে শান্তি সমাবেশের ডাক দিয়েছেন তারা। বেলা আড়াইটায় ‘শান্তির পথে আমরা বাংলাদেশি’র ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
শান্তি সমাবেশে রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেওয়ার কথা রয়েছে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর তত্ত্বাবধানে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
নিপুন রায় বলেন, এই হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগই এই হিন্দু সম্প্রদায়ের জমি দখল তাদের নির্যাতন করে বিরোধী দলের ওপর দোষ চাপায়। এবার হিন্দু সমাজ আওয়ামী লীগের চক্রান্ত বুঝতে পেরেছে। পরাজিত আওয়ামী লীগ ও তাদের মদদদাতা গোষ্ঠীর মূল হোতা পালিয়ে গেছে, দোসররা থেকে গেছে। এই গোষ্ঠীর নির্দেশে এখন ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে মাঠে নেমেছে। হিন্দু সম্প্রদায় এটা হতে দেবে না।
হিন্দু সম্প্রদায়ের একাধিক ব্যক্তি বলেন, দেশের হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করতে পূজা উদযাপন কমিটিসহ নানা ব্যানারে আওয়ামী লীগ কাজ করছে। কারা পতিত আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবার আমরা চিহ্নিত করে দায়িদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।
দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরির অনুরোধ বিএনপির
অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সব বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। যার মাধ্যমে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে।
সোমবার (১২ আগস্ট) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে বনানীতে কবরে জিয়ারত করে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই আন্দোলনে ছাত্ররা শুধু সহযোগিতা করেননি, নেতৃত্বের ভূমিকা রেখেছেন। রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে ত্যাগ স্বীকার করেছে। অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত।
আরাফাত রহমান কোকোকে অত্যাচার, নির্যাতন করে হত্যা করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিবের বলেন, নির্যাতনের কারণে তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে।
কোকো কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন ক্রীড়াবিদ। অল্প সময়ে তিনি ক্রিকেটে বিপ্লব এনেছিলেন। আমরা আশা করি, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে।
সবশেষে— মুক্তি, বিজয় ও দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় যেতে বলা হয়েছে বিএনপি নেতাদের।
এই আমন্ত্রণে সাড়া দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সোমাবর বিকেলে ‘যমুনা’য় যাচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়েছে। এ সরকারে উপদেষ্টা সংখ্যা এখন পর্যন্ত ১৬ জন।
তারা হলেন- ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।
দায়িত্ব গ্রহণের পর সরকারের বিভিন্ন বাহিনী ও সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক।
১০ বছরে ন্যায়বিচার হয়নি,ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা: প্রধান বিচারপতি
১০ বছরে ন্যায়বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে, তার প্রতি সম্মান রেখে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।
সৈয়দ রেফাত আহমেদ বলেন, নিম্ন আদালতের বিচারকদের ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যারা গুম-খুনের শিকার হয়েছে তারা ন্যায়বিচারের জন্য তাকিয়ে আছে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আপিল বিভাগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে সকাল ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সাভার থেকে সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় শহীদ মিনারে পৌঁছান। এরপর পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ছাড়াও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
দুর্নীতির মামলা থেকে ড. ইউনূস খালাস পেলেন
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন।
এর আগে গত বুধবার (৭ আগস্ট) শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ড. ইউনূসকে খালাস দেন আদালত। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। ওইদিন আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ১২ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সবশেষ রবিবার ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উল্লেখ্য, দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
সেলুনে ঘাড় মটকাবেন না
রাকিব বয়স ২৫ বছর। নরসুন্দরের কাছে চুল কাটার পর একটু ঘাড়-পিঠ মালিশ করে নেয় ৫-১০ মিনিট। বিনিময়ে তাকে কিছু বখশিশ দেয়। একদিন ঘাড় মালিশ করার সময় কট করে একটা আওয়াজ হয়, একটু সামান্য ব্যথাও করে উঠেছিল। কিন্তু ছেলেটি অতটা গ্রাহ্য করেনি।
দু-এক দিন পর সে ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগল। ক্রমে ব্যথা বাড়ছে। মা ভাবলেন, হয়তো উল্টাপাল্টাভাবে শোয়ার জন্য ঘাড়ে ব্যথা হয়েছে। মা প্রতিদিন বালিশ রোদে দিতে লাগলেন, ঘাড়ে গরম কাপড় দিয়ে সেঁক দিতে শুরু করলেন। কিন্তু কিছুতেই ব্যথা কম হচ্ছে না; বরং দিনদিন বাড়ছেই। একপর্যায়ে ব্যথা হাতের মধ্য আঙুল পর্যন্ত আসতে শুরু করল।
ব্যথার জন্য ঘাড় নাড়ানোও তার জন্য কষ্টকর হয়ে উঠল। শেষ পর্যন্ত চিকিৎসকের শরণাপন্ন হলে, চিকিৎসক পরীক্ষা করে বললেন, সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হয়েছে। ঘাড়ের এমআরআই (ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং) ও নার্ভ কনডাকশন স্টাডি পরীক্ষা করে সেটি প্রমাণিত হলো।
মেরুদণ্ডের দুটি হাড়ের মধ্যে এক ধরনের ডিস্ক থাকে সেখান থেকে স্মায়ুগুলো বের হয়ে এসে আমাদের হাতে ছড়িয়ে পড়ে। যখন কোন কারণে ওই ডিস্ক সরে যেয়ে স্মায়ুর উপর চাপ দেয় তখন ব্যথা ঘাড় থেকে হাতের দিকে আসে এটাকে সারভাইক্যাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস বলে।
এর চিকিৎসা হল ওষুধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম অর্থাৎ হাঁটাচলা বা মুভমেন্ট করা যাবে না, এমন অবস্থায় থেকে সঠিক ফিজিওথেরাপি, এক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী ২-৪ সপ্তাহ ফিজিওথেরাপি। প্রয়োজনে হাসপাতালে ভর্তি থেকে দিনে ২-৩ বার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। এটাতে অবস্থার উন্নতি না হলে অপারেশনও লাগতে পারে।
আলোচ্য বালকটির এই সমস্যাটি কেন হলো? খোঁজ নিয়ে জানা গেল, নরসুন্দর ঘাড়-পিঠ মালিশ করে বিভিন্ন ভঙ্গিমায় কোন কোন সময় মাথার ওপর চাপ দেয়, কখনো ঘাড় বাঁ দিকে ও ডান দিকে কাত করে। এসব মালিশ ঘাড়ের জন্য খুবই ক্ষতিকর। এতে ঘাড়ের স্মায়ুতে চাপ পড়ার আশঙ্কা থাকে।
পরামর্শ
* সেলুনে গিয়ে কখনো ঘাড় বা মাথা মালিশ করাবেন না।
* ঘাড় কখনো খুব বেশি পেছনে বা পাশে কাত করতে দেবেন না। এতে হঠাৎ করে সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হতে যেতে পারে।
রক্তে চর্বির আধিক্য এবং স্ট্রোক
আমাদের দেশের মানুষ তেমন স্বাস্থ্য সচেতন নয়। সচেতন হলে কিছু কিছু রোগ প্রতিরোধ করা যায়। সভ্যতার অগ্রগতির সাথে দেখা দিচ্ছে নানা রোগ। এদের মধ্যে কিছু কিছু অসুখ আমাদের সবার জন্য খুব বিপদজনক। এসব অসুখে প্রাণহানিরও আশংকা থাকে। স্ট্রোক তাদের মধ্য অন্যতম।
আমাদের দেহে রক্তে অনেক সময় চর্বি বেড়ে যায় । এমন হলে তখন তা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় । বিভিন্ন কারণেই এরকম হতে পারে। তবে প্রধান কারণগুলোর মধ্যে আছে অতিরিক্ত চর্বি গ্রহণ এবং কায়িক শ্রম বা ব্যায়াম না করা। কারণ যাই হোক রক্তে চর্বি বেশি থাকলে ধমনীর গায়ে চর্বি জমা হতে থাকে।
এর ফলে ধমনী সরু হতে থাকে। ধমনী সরু হলে রক্তের সঞ্চালন সীমিত হতে থাকে। কখনও কখনও রক্ত সঞ্চালন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এই বন্ধ হওয়া যদি হার্টের করোনারি ধমনীতে হয় তখন দেখা দেয় হার্ট অ্যাটাক। হার্ট এটাক খুব বিপদজনক। এর ফলে বিভিন্ন জটিলতা সহ তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। আর যদি মস্তিষ্কের মধ্যে এই ঘটনা হয় তবে সেটাকে বলে স্ট্রোক।
যেহেতু চর্বিও আধিক্যের কারণেই বিভিন্ন জটিলতা ঘটে তাই চর্বির ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। চর্বি গ্রহণ কমাতে হবে। ফলমূল এবং শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। তেলে ভাজা খাবার কম খেতে হবে। বছরে অন্তত একবার রক্তের চর্বি মাপতে হবে। এর জন্য লিপিড প্রোফাইল টেস্ট বলে একটি পরীক্ষা আছে।
এই পরীক্ষা করাতে হবে। রক্তের বিভিন্ন ধরনের চর্বি থাকে। এর মধ্যে আছে কোলেস্টেরল , ট্রাইগ্লিসারাইড, এলডিএল ও এইচডিএল। রক্তে এসবের নির্দিষ্ট মাত্রা আছে। প্রতিবছর পরীক্ষা করে দেখতে হবে এই মাত্রা স্বাভাবিক আছে কিনা।
এগুলোর আদর্শ মাত্রা হচ্ছে কোলেস্টেরল ২০০ মিলিগ্রামের কম, ট্রাইগ্লিসেরাইড ১৫০ মিলিগ্রামের কম, এলডিএল ১০০ মিলিগ্রমের কম এবং এইচডিএল ৪০ মিলিগ্রামের বেশি। এই মাত্রার বেশি হলেই হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ফ্যাটি লিভারসহ নানারকম রোগ দেখা দেয়।
খাবারে যত বেশি চর্বি থাকবে রক্তের চর্বি তত বেশি বেড়ে যাবে। তাই সচেতন হতেই হবে। আবার হোটেল-রেস্টুরেন্টের খাবার, দাওয়াতের খাবারে প্রচুর তেল চর্বি থাকে। এসব বেশি খেলে রক্তের চর্বির পরিমাণ বেড়ে যায়। কোন কোন পরিবারে বংশানুক্রমিকভাবে চর্বির মাত্রা বেশি থাকতে দেখা যায়। মিষ্টি জাতীয় খাবার, শর্করা বেশি খেলেও রক্তে চর্বি বেড়ে যায়।
স্ট্রোক এবং হৃদরোগের হাত থেকে বাঁচতে অবশ্যই চর্বি গ্রহণ কমাতে হবে। নাহলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা ।
‘চাটুকার মিডিয়া বন্ধ হবে’
চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি আপনাদের প্রমিজ করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটি দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্য কথা বলে না।’
তিনি বলেন, ‘মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এ অবস্থা হয় না। মিডিয়া বারবার বলেছে, কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি। টকশোতে জ্ঞানগর্ভ কোনো আলোচনা হয় না। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরে না। একটি দেশ তখনই ডুবে যখন মিডিয়া সত্যি কথা বলে না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সাবেক তথ্যপ্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক। কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতকারী। এসবের বিচার হওয়া উচিত। মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত।’
প্রধানমন্ত্রীকে আপনারা প্রশ্ন করেন কী! ‘আপনি অমুক। আপনি অমুক জয় করে আসছেন’- এগুলো কেমন প্রশ্ন, যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন কথা জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দায়িত্ব গ্রহণের পর রোববার (১১ আগস্ট) প্রথমবারের মতো সচিবালয়ে কাজ শুরু করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ অন্য কর্তারা। পরে ঊর্ধ্বতন সব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন ক্রীড়া উপদেষ্টা।
পরে সাংবাদিকদের তিনি জানান, ইনস্টিটিউটের নতুন নাম হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। আসিফ মাহমুদ জানান, প্রথম দিনে আমরা তিনটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যার প্রথমটি হলো-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই।
এ সময় তিনি আরও বলেন, যেহেতু বাংলাদেশে সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। অনেক শিক্ষার্থী ও জনতা মারা গেছে। আমরা মনে করি, তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয় প্রতিটি মন্ত্রণালেয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি-বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে।
আমি পদত্যাগ করেছি: শেখ হাসিনা
ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার সেই ঘটনাবলি নিয়ে শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত ৭ আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
চিঠিটি নিম্নরূপ:
আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়
তোমাদের (ছাত্রদের) লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা,
আমি তা হতে দিইনি, ক্ষমতা দিয়ে এসেছি, ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি ‘সেন্ট মার্টিন দ্বীপ’ আর ‘বঙ্গোপসাগর’ আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হয়োনা। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়।
হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত, আরও সম্পদ ধ্বংস হত। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি, তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি।
আমার কর্মী যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বার বার উঠে দাঁড়িয়েছে।
আপনারাই দাঁড়া করিয়েছেন। আশাহত হবেন না। আমি শিগগিরই ফিরব। ইনশাআল্লাহ।
পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে।
যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতোমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন।
আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনওই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওইদিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস।
ভালো থেকো আমার দেশের মানুষ,
ভালো রেখো আমার সোনার বাংলাকে,
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু,
শেখ হাসিনা
(বুধবার ০৭.০৮.২০২৪, নয়াদিল্লি, ভারত)
আমাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করার কার্যক্রম জোরদার হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় আমাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার করা হচ্ছে। ২০১৪ এর নির্বাচনের আগে চক্রান্ত করেছে, ১৮’র নির্বাচনের আগে করেছে। আবার এখন নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখন আমাকে ক্ষমতা থেকে সরাতে হবে।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা। তখন শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসসের
তিনি বলেন, দুর্যোগ চতুর্দিক দিয়ে আসবে এবং আসছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তাই এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবে না। উৎপাদন বাড়ানোর মাধ্যমে নিজের ব্যবস্থা নিজেকেই করে রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক দুর্যোগও যেমন আসবে, পাশাপাশি যেখানে রাসেলকে (১০ বছরের ছোট্ট) পর্যন্ত খুন করল, আর সেই পরিবার থেকে বেঁচে এসে সরকারে আসলাম, সাফল্য এনে দিলাম, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, এটা অনেকেই পছন্দ করবে না। কাজেই তারা তৎপর আছে সারাক্ষণই। আমি জানি তাদের তৎপরতা অনেক বেশি। তাদের খবরও আমি রাখি, আমার তো অচেনা কেউ নাই। তারা তাদের চক্রান্ত করেই যাচ্ছে।
তিনি করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে স্যাংশন ও পাল্টা স্যাংশনকে কেন্দ্র করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশের প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগানোর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, এই স্যাংশনের ফলেই প্রতিটি জিনিসের দাম বাড়ছে এবং আমি জানি না কারা লাভবান হচ্ছে এই যুদ্ধে। লাভবান হচ্ছে অস্ত্র প্রস্তুত ও সরবরাহকারীরা। আর মরছে সাধারণ মানুষ, ছোট্ট শিশু থেকে শুরু করে সাধারণের আজকে কী মানবেতর জীবন। সেটাই সবচেয়ে দুঃখজনক।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে কার কী লাভ হবে জানি না, তবে বাংলাদেশের মানুষের তো ক্ষতিই হবে। কারণ আমরা তো একেকটা জিনিস টার্গেট করে কাজ করছি। যেমন বলেছি, একটি মানুষও ভূমিহীন থাকবে না। জাতির পিতা যে পদক্ষেপ শুরু করেছিলেন নোয়াখালি থেকে। আমি সেই দায়িত্বটা পালন করে যাচ্ছি। এখন আরও ৫৬ হাজার ঘর তৈরি হচ্ছে বিনামূল্যে বিতরণের জন্য। তাহলে এখানে আর কোনো ভূমিহীন থাকবে না।
দেশে ভূমিহীন-গৃহহীন খুঁজে বের করায় সরকারের পাশাপাশি তিনি তাঁর দলের নেতাকর্মীদেরও দায়িত্ব দিয়েছেন উল্লেখ করে বলেন, তারপরেও আমি আলাদা ভাবে খবর নিচ্ছি। রংপুর সহ বিভিন্ন বিভাগে আমাদের কৃষক লীগ এবং আওয়ামী লীগের যে নেতা-কর্মী রয়েছে তাদেরকে বলেছি- কোথায়কে ভূমিহীন-গৃহহীণ রয়েছে তাদের খোঁজ করে তালিকা করতে হবে। এক একটা এলাকা ধরে আমাকে তালিকা দিতে বলেছি যাতে কেউ বাদ না যায়। আমরা তাদের ঘর করে দেয়ার পাশাপাশি জীবন-জীবিকার ব্যবস্থা করে দেব। কেননা বাংলাদেশে একটা মানুষও আর ভূমিহীন বা গৃহহীন থাকবে না।
সরকারপ্রধান বলেন, কেবল আমরাই নয় এখন ইউরোপের দেশগুলো থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত জ্বালানি সাশ্রয় করছে। কাজেই আমরা আগাম ব্যবস্থা নিচ্ছি ভবিষ্যতে যেন বিপদে না পড়তে হয়। এছাড়া এক কোটি মানুষকে আমরা স্বল্পমূল্যে খাবার দিচ্ছি। কোনো মানুষ যাতে কষ্টে না থাকে, সেটাই আমাদের চেষ্টা।
শেখ হাসিনা দুর্যোগকালে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে মানবতার সেবায় সম্পৃক্ত করার উদাত্ত্ব আহ্বান জানান।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান নূরুর রহমান, ট্রেজারার এমএ সালাম, মহাসচিব কাজী সফিকুল আজম, আরমা দত্ত এমপি, এম মঞ্জুরুল ইসলামসহ অন্য বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে পীরগঞ্জের জাফরপাড়ার বামনপুরে নিজ বাড়িতে শায়িত আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।
এর আগে, সকালে হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জ পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি।
আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২ ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন তাকে দাফন করা হয়।
নিহতদের স্মরণে আজ দেশব্যাপী কালোর শোক ও লালের প্রতিবাদ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করবে সরকার। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে আর অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লাল রঙ্গের প্রতিবাদ পালন করছেন।
শোক পালনের অংশ হিসেবে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সরকারি-বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবে।
সোমবার (৩০ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বৈঠকের এসব সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রিপরিষদসচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল, সে বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
পরে এ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল (আজ) দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, সরকারি-বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবে। তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গতকাল রবিবার পর্যন্ত সরকারিভাবে ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই)  একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সভায় সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেল বিজয়ী অর্থনীতি ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপদেষ্টাদের শপথ পড়ান। প্রথমে শপথ পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শপথ পাঠের পর গোপনীয়তা রক্ষার শপথ পড়েন তিনি।
অন্তর্বর্তী সরকারে অন্য উপদেষ্টারা হলেন-
১. সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ
২. লেখক, রাজনীতি-বিশ্লেষক, কলামিস্ট অধ্যাপক আসিফ নজরুল
৩. মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান
৪. সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ
৫. সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন
৬. বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান
৭. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম
৮. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. সাবেক নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
১০. সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা
১১. বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা -উবিনীগ-এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার
১২. হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর আ ফ ম খালিদ হোসেন
১৩. গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম
১৪. চিকিৎসক বিধান রঞ্জন রায়।
১৫. নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতীর শারমিন মুরশিদ প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ
১৬. অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্য, চীন, জাপান, ইরান, আর্জেন্টিনা, ফিলিস্তিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসসহ আরও কিছু দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, ব্যারিস্টার কায়সার কামাল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খাইরুল কবীর খোকন, সুলতান সালাউদ্দিন টুকু, তাবিথ আউয়াল ও মিজানুর রহমান মিনু।
বামপন্থি দলের নেতাদের মধ্যে আছেন মোজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স ও জোনায়েদ সাকি।
এ ছাড়াও আছেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না ও নূরুল হক নূর।
জামায়াতের আমির শফিকুর রহমানও আছেন। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি।
অনুষ্ঠানে প্রায় সব মন্ত্রণালয়ের সচিবও উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে তিনি ভারতে চলে যান। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের সঙ্গে বসে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে সেনাবাহিনী। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রধান উপদেষ্টা পদে ড. ইউনূসের নাম প্রস্তাব করেন। তিনি এতে সায় দিয়ে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১২টার দিকে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে রাষ্ট্রপতির প্রেসউইং।
অন্তর্বর্তী সরকারের প্রধান হতে রাজি ড. ইউনূস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গভীর রাতের ঘোষণার পর আজ মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার কার্যালয় ইউনূস সেন্টার সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে এ তথ্য নিশ্চিত করেছে।
ডয়চে ভেলেকে ড. ইউনূসের একজন মুখপাত্র জানান, শিক্ষার্থীদের অনুরোধ রাখতে সম্মতি জানিয়েছেন অধ্যাপক ইউনূস।
এর আগে, সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ছাত্রনেতা নাহিদ ইসলাম ঘোষণা দেন, প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূসকে চান তারা। তিনি বলেন, ‘ড. ইউনূসের সঙ্গে ইতোমধ্যে আমাদের কথা হয়েছে এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি সম্মত হয়েছেন।’
এদিকে, অধ্যাপক ইউনূস প্যারিসে ‘মাইনর ট্রিটমেন্ট’ শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন তার মুখপাত্র।
বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন মনে করছে আজ : ড. ইউনূস
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশজুড়ে মানুষ উদ্‌যাপন করছে। তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার (০৫ আগস্ট) এক আলাপচারিতায় এসব কথা বলেন ড. ইউনূস। এর কিছুক্ষণ আগেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা।
দ্য প্রিন্টকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যত দিন ক্ষমতায় ছিলেন, তত দিন আমাদের দেশ দখলকৃত ছিল। তিনি দখলদার শক্তি, একজন স্বৈরশাসক, জেনারেলের মতো আচরণ করছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে।’
এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করে ড. ইউনূস বলেন, ‘আমরা এখন নতুন করে শুরু করতে চাই এবং আমাদের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এই প্রতিশ্রুতিই আমরা দিতে চাই। আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণেরা।’
আলাপচারিতায় সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দেন ড. ইউনূস। তিনি বলেন, ‘রাজনীতিতে যুক্ত হওয়ার মতো মানুষ আমি না।’ তিনি আরও বলেন, ‘আমি আরও স্বাধীন পরিবেশে আমার কাজ চালিয়ে যেতে চাই, যা শেখ হাসিনার শাসনের সময় আমি পাইনি। কারণ, তিনি সব সময় আমাকে আক্রমণ করতেন। আগে যেসব কাজ করতে পারিনি, এখন সেই কাজে নিজেকে নিয়োজিত করব।’
পাসপোর্ট হাতে পেলেন খালেদা জিয়া
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে দ্রুতগতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়। তাকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রংয়ের পাসপোর্ট দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার নবায়নকৃত পাসপোর্ট তার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা আসে। মূলত এর পরপরই দ্রুততম সময়ে পাসপোর্ট প্রিন্টিংয়ের উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার বিকালেই তার পাসপোর্ট হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, এর আগে ২০২১ সালের জুনে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হলে তার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেওয়া হয়। তড়িঘড়ি পুরোনো পাসপোর্ট নবায়ন করে ডেলিভারির জন্য রেডি করে পাসপোর্ট অধিদপ্তর। কিন্তু অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে খালেদা জিয়ার হাতে পাসপোর্ট না দেওয়ার নির্দেশনা আসে। এমনকি পরে তার নবায়নকৃত পাসপোর্ট বাতিলও করা হয়।
জানা যায়, হাসিনা সরকারের পতনের পরপরই বন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। ইতোমধ্যে রাষ্ট্রপতির আদেশে তার মুক্তির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে তার পাসপোর্ট নবায়নের নির্দেশনা দেওয়া হলে মঙ্গলবার মাত্র ২ ঘণ্টার মধ্যেই তা হস্তান্তরের জন্য প্রস্তুত করে পাসপোর্ট অধিদপ্তর।
সংশ্লিষ্টরা বলছেন, পাসপোর্ট নবায়নের মধ্য দিয়ে আরেক দফা চিকিৎসার্থে খালেদা জিয়ার বিদেশ গমনের আলোচনা শুরু হলো। যদিও বিএনপির থেকে এখনও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি। তবে নানাবিধ জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে বিএনপির দাবি দীর্ঘদিনের। কিন্তু উচ্চ আদালতের দোহাই দিয়ে এতদিন তার বিদেশ গমন ঠেকিয়ে রাখা হয়।
পাসপোর্ট অধিদপ্তর জানায়, অসুস্থ থাকায় ই-পাসপোর্টের জন্য খালেদা জিয়ার বায়োমেট্রিক (আঙুলের ছাপ, চোখের মণি ও মুখমণ্ডলের ছবিসহ নিরাপত্তা ফিচার) নেওয়া সম্ভব হয়নি। এ কারণে তার পুরোনো এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) নবায়ন করে দেওয়া হয়েছে। এতে মেয়াদ রয়েছে ৫ বছর। ২০২৯ সালের ৫ আগস্ট এটি মেয়াদোত্তীর্ণ হবে। এতে জরুরি যোগাযোগকারী হিসেবে তার ভাই শামিম ইস্কান্দরের নাম রয়েছে।
র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন পুলিশের সদর দফতরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
অন্যদিকে, র‍্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে থাকা মো. ময়নুল ইসলামকে।
পুলিশের নতুন মহাপরিদর্শক ময়নুল ইসলাম
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি।
প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো।
শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পান জীবন রক্ষায়!
ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। সরকারি বাসভবন ‘গণভবন’ থেকে পালাতে তাকে মাত্র ৪৫ মিনিট সময় বেধে দিয়েছিলেন গোয়েন্দারা।
বিভিন্ন বাহিনীর উচ্চপর্যায়ের সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন—এর পরও কেন তারা কঠোর হচ্ছে না, সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি আরও ক্ষোভ জানিয়ে বলেন, আপনাদের বিশ্বাস করেই শীর্ষ পদে বসিয়েছিলাম।
একপর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা (পুলিশ) তো ভালো করছে। এ সময় আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়।
এরপর বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বলপ্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। পরবর্তীতে তারা শেখ রেহানার সঙ্গে অন্য কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। কিন্তু তাতেও তিনি ক্ষমতা দূঢ়ভাবে আকড়ে ধরে রাখার ব্যাপারে অনড় থাকেন। একপর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলে তাকে পদত্যাগে রাজি করান। শেখ হাসিনা তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশে প্রচারের জন্য।
কিন্তু ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুলসংখ্যক ছাত্র-জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা পৌঁছে যেতে পারে। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় না-ও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় গণভবন ছাড়ার জন্য।
এরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। এরপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোনসহ ভারতের উদ্দেশে উড়াল দেন শেখ হাসিনা।
জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি
জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি
বিস্তারীত আসছে…
তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন: ফখরুল
যেকোনো সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে বিএনপি মহাসচিব বলেছেন, ছাত্রদের সব প্রস্তাব, কর্মকাণ্ডের প্রতি আমাদের ভরসা আছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে রাষ্ট্রপতি হলেন প্রধান। তিনি যখন আমাদের ডাকবেন তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের নাম প্রস্তাব করবো।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের বিষয়ে তিনি বলেন, আমরা আগেই তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম, তারা নিশ্চয়ই দলীয় বিষয়টা ভাববেন।
মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের সবার কথা হচ্ছে-বিজয়ের আনন্দে কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, প্রাণহানি করা যাবে না। যারা করবে, তারা দেশপ্রেমিক নয়। তারা দুষ্কৃতকারী।
অন্তরবর্তীকালীন সরকারের প্রধান ড. মো. ইউনুস প্রস্তাবে রাজি কি না, জানতে চাইলে তিনি বলেন, যখন সময় হবে তখন জানতে পারবেন।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক শুরু করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত রয়েছেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মিজা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান উপস্থিত রয়েছেন।
স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত নিল বিএনপি
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে নেতাকর্মীদের গণগ্রেপ্তারসহ নানামুখী নিপীড়নের মধ্যে আপাতত দলীয় ব্যানারে কর্মসূচি করবে না বিএনপি।
কারফিউ বলবৎ থাকাসহ গ্রেপ্তার অভিযানের এই সময়টাতে দলের কর্মী-সমর্থকেরা যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর কর্মসূচিতে সক্রিয় থাকবেন। পাশাপাশি বিএনপিপন্থী বা সরকারবিরোধী পেশাজীবী সংগঠনগুলোর কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীরা অংশ নিতে পারেন।
বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনের পর এটিই দলটির প্রথম বৈঠক। কোটা সংস্কার আন্দোলনের কারণে ইন্টারনেট সেবা বন্ধের পর এটি স্থায়ী কমিটির প্রথম বৈঠক।
এতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির নেতারা সংক্ষিপ্তভাবে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি মূল্যায়ন করেন। গ্রেপ্তার ও আত্মগোপনে থাকায় কমিটির চারজন সদস্য উপস্থিত ছিলেন। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন আছেন।
জামায়াতকে নিষিদ্ধ করা হলে বিএনপির কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া উচিত এবং পরিবর্তিত প্রেক্ষাপটে দলটির সঙ্গে কী উপায়ে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা যায়, সে বিষয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন।
সংকট নিরসনে সেনাবাহিনী প্রধানের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক
দেশের সংকট নিরসনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ; হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল ইসলাম মাসুদ, হামিদুর রহমান আজাদ প্রমুখ।
আলোচনায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাতপূর্বক ‘অন্তর্বর্তীকালীন সরকার’ গঠনের প্রক্রিয়া ও রূপরেখা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী প্রধান দেশবাসীর উদ্দেশে বলেন, সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে, আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন।
সহিংসতার পথ ছেড়ে তিনি সকলকে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান এবং ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি অতি শীঘ্রই ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন বলে জানান।
তিনি বলেন, পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে। সেনাবাহিনী প্রধান ছাত্র-ছাত্রীসহ দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা
উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, চলমান পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেছেন শেখ হাসিনা। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভার অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে। এতে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলেও সংবিধানে উল্লেখ করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে গত কিছুদিনে সারাদেশে কয়েকশ মানুষের প্রাণহানি হয়। আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সোমবার (৫ আগস্ট) ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার, ঘোষণা করা হয় তিনদিনের সাধারণ ছুটি।
কিন্তু সোমবার কারফিউ ভেঙে হাজার হাজার মানুষ রাজধানীর শাহবাগের দিকে যেতে থাকেন। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছাড়েন।
বাংলাদেশের সংবিধানের ৫৭ অনুচ্ছেদে বলা হয়েছে- প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে, যদি-
(ক) তিনি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন।
অন্য মন্ত্রীদের পদের মেয়াদ নিয়ে সংবিধানের ৫৮ (৪) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে বা স্বীয় পদে বহাল না থাকিলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে; তবে এই পরিচ্ছেদের বিধানাবলি-সাপেক্ষে তাহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্ব স্ব পদে বহাল থাকিবেন। ‘মন্ত্রী’ বলিতে প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী অন্তর্ভুক্ত।
গত বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। এরপর ১১ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। ওই মন্ত্রিসভায় সদস্য ছিল প্রধানমন্ত্রীসহ ৩৭ জন। পরে ১ মার্চ আরও সাতজন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়।
পরে মন্ত্রিসভার সদস্য সংখ্যা হয় প্রধানমন্ত্রীসহ ৪৪ জন। এরমধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী ছিলেন। পাঁচ বছরের জন্য মন্ত্রিসভা গঠন করা হয়। তবে এ মন্ত্রিসভা প্রায় সাত মাসের মাথায় বিলুপ্ত হলো।
কারফিউ অমান্য করে ছাত্রদের সঙ্গে নামছে জনতা
দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন সব শ্রেণি-পেশার মানুষ। ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে এরই মধ্যে রাজপথে নেমেছেন শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ। এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে অভিভাবক, গৃহিণীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নিচ্ছেন নিম্ন আয়ের শ্রমজীবীরাও। বিভিন্ন স্লোগানে গলা মিলিয়েছে সর্বস্তরের জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলনের গতকাল প্রথম দিনে রাজধানী ঢাকা পরিণত হয় বিক্ষোভের নগরীতে।
এদিকে অসহযোগ কর্মসূচির কারণে স্তব্ধ হয়ে পড়েছে সারা দেশ। গতকাল দিনভর আন্তজেলা পর্যায়ে যান চলাচল বন্ধ থাকায় সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা। অসহযোগ কর্মসূচির মধ্যেই আজ ঢাকামুখী লং মার্চ নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রত্যাখ্যান করা হয়েছে সরকার ঘোষিত কারফিউ।
লাশ নিয়ে মিছিল-স্লোগান : চলমান আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় লাশ নিয়ে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। বেড়েই চলছে নিহতের সংখ্যা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আন্দোলনে নিহত চারজনের লাশ নিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখান থেকে একজনের লাশ নিয়ে শাহবাগে মিছিল করেন আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টায় কারফিউ জারির পর শাহবাগে ভিড় কমতে থাকে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ গুলি ছুড়তে শুরু করে। এ সময় শাহবাগ মোড়ে কয়েক শ আন্দোলনকারী অবস্থান করছিলেন। আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটও ছোড়া হয়। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। গতকাল বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হন দুজন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, দুপুরে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সামনে থেকে ছাত্র-জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সরিয়ে দিতে যায় পুলিশ, সেখানে বিজিবিও উপস্থিত ছিল। পুলিশ ও বিজিবির সঙ্গে ছাত্র-জনতার তুমুল সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ ও বিজিবি পিছু হটতে বাধ্য হয়।
রাজধানীজুড়ে গত কয়েকদিনের বিক্ষোভ সমাবেশে রোজগারের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের সঙ্গে স্লোগানে গলা মেলাতে দেখা গেছে রিকশাচালকদেরও। ঘরকন্না ছেড়ে রাজপথের মিছিলে শামিল হয়েছেন সাধারণ গৃহিণীরাও। ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর দেশের সাধারণ মানুষকে এভাবে কোনো আন্দোলনে শামিল হতে দেখা যায়। আন্দোলনে চলমান সহিংসতা উপেক্ষা করে গণমানুষের এই সম্পৃক্ততা দেখা যাচ্ছে মহানগরীর পাড়া-মহল্লায়ও।
কোটা সংস্কার আন্দোলনের শুরুতে শিক্ষার্থীদের সঙ্গে অল্প কয়েকজন অভিভাবককে দেখা গেলেও আন্দোলন যত গড়িয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকের সংখ্যাও বৃদ্ধি পেতে শুরু করে। কেউ কেউ শুরুতে সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে আন্দোলন স্থলে এলেও এখন তারা শিক্ষার্থীদের সঙ্গে দাবি আদায়ে নিজ সন্তানের সঙ্গেই স্লোগানে গলা মেলাচ্ছেন। গত শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় শিক্ষার্থীদের পাশাপাশি এই আবাসিক এলাকায় বসবাসরত বাসিন্দাদেরও তাদের সন্তানসহ রাস্তায় নেমে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়। এই মিছিলে আরও ছিলেন এলাকার বয়স্ক নারী-পুরুষ।
গতকাল দুপুরে মিরপুর ইসিবি চত্বরে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে অভিভাবকদেরও অংশ নিতে দেখা যায়। বেশ কয়েকজন মাকে তার সন্তানদের নিয়ে আন্দোলনস্থলে উপস্থিত হতে দেখা যায়। তারা প্রধান সড়কের পাশেই পানি ও শুকনা খাবার হাতে গলির মুখে বসেছিলেন। আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীর মা সাহিনা আক্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার কলেজপড়ুয়া মেয়ে তার সহপাঠীদের সঙ্গে শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করছে। মা হিসেবে আমি প্রথমে ওর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু শিক্ষার্থীদের ওপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হচ্ছে, তাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, একজন অভিভাবক হিসেবে এটি কিছুতেই মেনে নিতে পারছি না। আন্দোলনে যে শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে তারা আমারই মেয়ের বয়সী, আমার সন্তানের মতো। নৈতিকভাবে আমিও এখন শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করছি।’
গতকাল শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও ‘জাস্টিস, জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে গলা মেলাতে দেখা যায়। শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে সন্তানদের নিয়ে অভিভাবকদেরও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। এ ছাড়া রাজধানীর মিরপুর-১০ নম্বর, প্রগতি সরণি, বনশ্রীসহ আরও বেশ কিছু এলাকায় অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে আন্দোলনে যোগ দিতে দেখা যায়।
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এ ছাড়া রাজধানীর ফার্মগেটে দেশের চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটারসহ দৃশ্য মাধ্যমের কর্মীরা এরই মধ্যে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে পয়লা আগস্ট সমবেত হন। বাদ যাননি সংগীতশিল্পীরাও। ‘গেট আপ স্ট্যান্ড আপ’ শিরোনামে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সমবেত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তারাও সংহতি প্রকাশ করেন। এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন সাংবাদিকরা। আন্দোলনে অংশ নিচ্ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষও।
ঢাকামুখী নতুন কর্মসূচি আজ : অসহযোগ আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রত্যাখ্যান করা হয়েছে সরকার ঘোষিত কারফিউ। গতকাল এক বিবৃতিতে আন্দোলনকারীদের পক্ষে এ ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। অন্যান্য সমন্বয়কও একযোগে এ কর্মসূচির লিখিত ও ভিডিও বার্তা প্রচার করেন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি মঙ্গলবারের পরিবর্তে আজ সোমবার পালন করার সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।
পূর্বঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গতকাল প্রথম দিনে সকাল থেকেই রাজপথে নামতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অংশ নেন শিক্ষক-অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তবে দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের একটি অংশের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ, বিভিন্ন স্থানে সংঘর্ষে মৃত্যুর খবরের পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে সরকার। এ কারফিউ প্রত্যাখ্যান করে  এই ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করে আসিফ মাহমুদ বলেন, প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করা হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে সবাই ঢাকায় আসুন। আশপাশের জেলাগুলো থেকে সবাই আজ ঢাকায় আসবেন। আর যাদের সুযোগ রয়েছে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান।
ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। চারদিক থেকে আমরা গণভবনের দিকে রওনা হব। তিনি আরও বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করেছে। কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তারা টিকে থাকতে পারেনি। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে।
এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে। এই সমন্বয়ক বলেন, আনন্দের বিষয় হচ্ছে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র-জনতার পক্ষে দাঁড়িয়েছে। আবার মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা এই দেশের নাগরিক। আপনারা জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আপনারা দেশের পক্ষে ও দেশের জনগণের জন্য কাজ করবেন। কোনো খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না। এটিই দেশের জনগণ আপনাদের কাছে প্রত্যাশা করে।
২৭ থানা-ফাঁড়িতে হামলা, ১৪ পুলিশ সদস্য নিহত, আহত তিন শতাধিক
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক আন্দোলন ঘিরে আজ রোববার দেশের বিভিন্ন জায়গায় ২৭টি থানা-ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ সদর দপ্তর আজ এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
হামলা ও ভাঙচুরের শিকার থানা-ফাঁড়িগুলো হলো রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা, নারুলী পুলিশ ফাঁড়ি; জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়া সদর ও  আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা; হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এবং দিনাজপুর সদর থানা।
এদিকে সন্ত্রাসী হামলায় আজ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ১৩ ও কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশের এক সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য: নাহিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায়।’ তিনি এসময় তিনি আরও বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য, লক্ষ্য ও গন্তব্য পরিষ্কার। বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য। আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। শেখ হাসিনাকে ঠিক করতে হবে, এখনো সহিংসতা চালাবেন, রক্তপাত চালাবেন, নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা তিনটার দিকে শাহবাগে বিক্ষোভে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশকে একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়ার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতা যেকোনো মুহূর্তের জন্য প্রস্তুত। আজকে লাঠি তুলে নিয়েছি। যদি লাঠিতে কাজ না হয়, আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত। আপনারা প্রতিরোধ করুন, রুখে দাঁড়ান, সন্ত্রাসীদের বাংলাদেশছাড়া করতে হবে।’
নাহিদ বলেছেন, ‘আমাদের এক দফা দাবি ঘোষণা হয়ে গেছে। এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা বাকি। আমাদের যদি গুম-খুন করা হয়, গ্রেফতার করা হয়, যদি ঘোষণা দেওয়ার মতো কেউ না থাকে, আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন।’
হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ‘আর যদি আমার ভাইদের বুকে গুলি করা হয়, আমার বোনদের কেউ আহত হয়, আমরা বসে থাকব না। পাড়ায়-পাড়ায়, গ্রামে-গ্রামে, মহল্লায়-মহল্লায়, অলিতে–গলিতে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করুন। যেখানেই হামলা হবে, প্রতিরোধ গড়ে তুলুন। আমরা এই সরকারকে মানি না। এখন থেকে দেশের নেতৃত্ব দেবে ছাত্র-জনতা। ছাত্র-জনতার ঘোষণা চূড়ান্ত ঘোষণা।’
সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা এই খুনি ফ্যাসিস্ট সরকারের বিচার নিশ্চিত করব এই বাংলার মাটিতে। পুনরায় মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হতে পারে। এ ধরনের ষড়যন্ত্র এবার কোনো কাজে লাগবে না। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলেও আমরা রাজপথে থাকব।’
সরকারের পদত্যাগের এই আন্দোলনে আজ সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কোরিয়ান ব্যান্ড তারকা জাংকুকের বাংলাদেশের জন্য প্রার্থনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহ‌তের ঘটনায় সাম্প্রতিক সময়ে আন্তর্জা‌তিক সংবাদমাধ্যমে শি‌রোনা‌মে রয়ে‌ছে বাংলাদেশ। শিক্ষার্থী‌দের এই আন্দোল‌নে ঢাকার শিল্পীরা ছাড়াও কলকাতার অঞ্জন দত্ত, কবীর সুমনসহ আরও অনেকে সরব হ‌য়ে‌ছেন।
এবার সরব হলেন বিশ্ব বিখ্যাত কোরিয়ান ব্যান্ড বি‌টিএস তারকা জাংকুক‌। শিক্ষার্থী‌দের আন্দোল‌নে সংহ‌তি জা‌নি‌য়ে বাংলা‌দে‌শের পতাকার ছ‌বির সাম‌নে একটি শিশুর চোখবাঁধা ছবি ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন এই তারকা।
রবিবার রা‌তে দেওয়া এই পো‌স্টে জাংকুক লেখেন, বাংলা‌দে‌শের মানুষ ক‌ঠিন সময় পার ক‌র‌ছে, আমি তাঁ‌দের জন্য প্রার্থনা কর‌ছি। তোমা‌দের মঙ্গল কামনা কর‌ছি।
ভেরিফায়েড ফেসবুক পেজটি জাংকুকের অফিসিয়াল নাকি ফ্যানপেজ তা নিশ্চিত হওয়া যায়নি। এরপরও পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশি ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন এই তারকাকে।
বাংলা‌দে‌শের তরুণ‌দের ম‌ধ্যে বি‌টিএস দারুণ জন‌প্রিয়। আলাদাভা‌বে জাংকু‌কেরও প‌রি‌চি‌তি র‌য়ে‌ছে। গেল জু‌নে জাংকুকের একক গান ‘নেভার লেট গো’ প্রকাশ্যে এসেছে। গানটি বিটিএসের অনুরাগীদের উৎসর্গ করা হয়েছে।
এর আগে ২০২৩ সালে জাংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’ প্রকাশ করা হয়। এটি বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : উত্তাল সারাদেশ, সংঘর্ষে নিহত ১৭
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা ১০টার দিকে কযেক হাজার শিক্ষার্থী মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়। মিছিলটি আলীপুর গোরস্তানের সামনে গেলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে কিছু যুবলীগের কর্মীরা। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালায়।
হামলাকারীরা এ সময় আওয়ামী লীগ অফিস ও সেখানে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে থাকা শোক দিবসের গেট ভেঙে ফেলে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলখানার সামনে দিয়ে যাবার সময় সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে। সে সময় পুলিশ বিপুল সংখ্যক টিয়ারসেল ও হ্যান্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। মিছিলকারীরা পরে রাজেন্দ্র কলেজের রুকসু ভবনের ছাত্রলীগের অফিস পুড়িয়ে দেয়।
এ সময় তারা যুবলীগ নেতার একটি রেস্টুরেন্ট ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কমলাপুরস্থ বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। মিছিলকারীরা পরে থানা রোডে থাকা যুবলীগের মিছিলটি ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী কোতয়ালী থানায় ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ এসময় টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা পূর্ব খাবাসপুর মোড়ে অবস্থান নেয়।
পুলিশের ঊদ্ধর্তন কর্মকর্তা শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বেলা ১টার দিকে ফের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে জনতা ব্যাংক মোড় এলাকায়। শহরের বিভিন্ন স্থানে এখনো শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।
রংপুরে সংঘর্ষে নিহত বেড়ে ৩, নিহতদের একজন আ.লীগ নেতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে রংপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় আওয়ামী লীগের থানা কমিটির সভাপতি হারাধন রায় হারাসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) দুপুরে সিটি বাজারসংলগ্ন জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের পাশে আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় তারা নিহত হন। নিহত হারাধন রায় হারা নগরীর পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের দায়িত্বপ্রাপ্ত সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দু’জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এর আগে, সকাল ১০টা থেকে রংপুর টাউন হলের সামনে সড়কে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা আসতে শুরু করে। এক ঘন্টার মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেখানে জমায়েত হয়ে সরকারের পতনে এক দফা দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। ‘আগস্ট মাসে কিসের শোক, সবার আগে বিচার হোক’, ‘আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’ বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে পুরো এলাকা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনেক অভিভাবকও আন্দোলনে যোগ দেন।
বেলা ১২টার দিকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে ভাঙ্গা মসজিদের সামনে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু যায়। আধাঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রক্তক্ষয়ী সংর্ঘষ চলে। পরে আন্দোলনকারীদের তোপের মুখে পিছু হটতে হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের। এসময় সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন হারাকে কুপিয়ে হত্যা করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের এখন আলোচনায় বসতে বলতেছেন, বঙ্গবন্ধু তো আলোচনায় বসেননি। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার ভাইয়ের লাশের ওপর দিয়ে আলোচনায় বসতে পারব না। তাই আর কোন আলোচনা নয়, বর্তমান সরকারের পদত্যাগ করা ছাড়া এর কোনো সমাধান নাই।’
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের সরকারের পেটোয়া বাহিনী প্রকাশ্যে গুলি চালাচ্ছে। আজকের কর্মসূচিতে আমাদের অন্তত দুইশো শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আমরাই অনেকটা অবরুদ্ধ রয়েছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা
এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের কাজীর মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় যানচলাচল। এ সময় এক দফা দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায় তাদের।
এদিকে শিক্ষার্থীদের আন্দোল ঘিরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ে আন্দোলন করছি। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
অপরদিকে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন।
দফায় দফায় সংঘর্ষের পর সিলেটজুড়ে থমথমে অবস্থা
সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ-আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ ছড়িয়েছে বিভিন্ন স্থানে। বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের পর সিলেটজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর কোর্ট পয়েন্টে আরও কয়েক দফা সংঘর্ষ হয়।
বেলা ১টা থেকে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ দেখামাত্র তারা ‘ভ‚য়া ভ‚য়া’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
জবাবে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ে। মুর্হুমুর্হু গুলির শব্দ ও সংঘর্ষের খবরে নগরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে নগরের গুরুত্বপুর্ণ সড়কের পার্শ্ববর্তী দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে।
নগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নেওয়ারও খবর পাওয়া গেছে।
কুমিল্লায় গুলিতে যুবক নিহত
কুমিল্লার দেবিদ্বারে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টায় দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত ওই যুবক আব্দুল রাজ্জাক রুবেল (২৬)। তিনি দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান। তিনি বলেন, রুবেলে মৃতদেহ শনিবার দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখি তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, দেবিদ্বার নিউ মার্কেট স্বাধীনতা চত্ত্বরে অবস্থা নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ শতাধিক নেতাকর্মী। স্বাধীনতা চত্ত্বর থেকে কিছুটা দূরে অবস্থান নেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর মধ্যে গুলিবিদ্ধ হন রুবেল।
এছাড়া দফায় দফায় ক্ষমতাসীন দলের অস্ত্রধারী নেতাকর্মীদের সাথে পৌর এলাকার বিভিন্ন স্থানে ধাওয়া-পালটা ধাওয়া ও ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ভোলায় বৈষম্যবিরোধীদের সঙ্গে আ.লীগের ব্যাপক সংঘর্ষ, আগুন
ভোলায় বৈষম‌্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লী‌গের ব‌্যাপক সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় গ্রু‌পের অন্তত ২০/৩০ জন আহত হ‌য়ে‌ছে।
এসময় বাংলা স্কুল মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ অফিস, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের অফিস ভাঙচুর করে আগুন জ্বা‌লিয়ে দেওয়া হয়। রোববার (৪ আগস্ট) দুপুরে এসব ঘটনা ঘটে।
এছাড়াও বেশ কয়েক‌টি মোটরসাইকেলে আগুন দেওয়া।
এর আগে সকাল সাড়ে ১১টার দি‌কে বৈষম‌্যবিরোধী আন্দোলনের এক‌টি বিক্ষোভ মি‌ছিল ভোলা সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়ের মাঠসংলগ্ন ইলিশা বাসস্ট‌্যান্ড এলাকা থে‌কে শুরু হ‌য়ে বি‌ভিন্ন সড়ক ঘুরে বাংলাস্কুল মোড় এলাকায় এলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পবরর্তীতে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেছে বলে জানা গেছে।
পিরোজপুরে ছাত্র-জনতার মিছিল বিক্ষোভ
কেন্দ্রঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা পিরোজপুরে কোন ধরনের বাধা ছাড়াই লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর ফিলিং স্টেশনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে জড়ো হয়। সেখানে সমাবেশ করার পর বিক্ষোভ মিছিলটি পুনরায় বাস স্ট্যান্ড থেকে সিও অফিস হয়ে শহরের দিকে প্রবেশ করে।
এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন সহস্রাধিক মানুষ অংশ নেয়। এরপর মিছিলটি সরকারি মহিলা কলেজের সামনে থেকে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে।
এ সময় তারা সেখানে টিকতে না পেরে সরে পড়লে, রাস্তার দুইপাশে রাখা প্রায় অর্ধশত মোটরসাইকেলে ভাঙচুর চালানো হয়। তবে আওয়ামী লীগ এবং এর অংশ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলেও, বিক্ষোভকারীদের সাথে কোন সংঘর্ষ হয়নি। অন্যদিকে প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকলেও, বিক্ষোভকারীদের সাথে তাদের কোন সংঘর্ষ হয়নি। এদিকে দুপুরের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ইবি সংলগ্ন মহাসড়কে কয়েক হাজার শিক্ষার্থী-জনতা, গুরুতর আহত ১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের পদত্যাগের দাবিতে দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান অবরোধ করে রেখেছেন শিক্ষর্থীসহ কয়েক হাজার স্থানীয় জনতা।
রোববার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে তারা সড়কের উপর অবস্থান নেন। দুপুর দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল পরিমাণ এ জনতা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এদিকে ১২ টার ক্যাম্পাস সংলগ্ন পূর্ব আবদালপুরে সহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। মাস্ক পরা অজ্ঞাত এক ব্যক্তির দ্বারা মাথায় লাঠির আঘাতে তিনি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাসের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান আন্দোলনকারীরা।
পরে থাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন দায়িত্বরত চিকিৎসকরা। দায়িত্বে থাকা চিকিৎসা জানান, মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে মিছিল নিয়ে ফটক পেরিয়ে মহাসড়কে আসেন সহস্রাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে মিছিল নিয়ে যোগ দেয় ক্যাম্পাস পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকার কয়েক হাজার মানুষ।
পরে শিক্ষার্থী ও জনতার মিছিল ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারো ফটকের দিকে এলে বিপরীত দিক থেকে হরিনারায়ণপুর এলাকা থেকে আসা সহস্রাধিক মানুষের আরেকটি মিছিল ফটকে শিক্ষার্থীদের সঙ্গে যোগ হয়।
এছাড়া শেখপাড়া, মধুপুর, হরিনারায়ণপুরসহ বিভিন্ন এলাকার নানা শ্রেণি পেশার মানুষকে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে। এদিকে দুপুর দেড়টায় আন্দোলনকারীরা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ থেকে বের করে দেন।
এদিকে মহাসড়কে বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের ইবি ফটকের ওপর মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সংবলিত বিলবোর্ড, ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য দেওয়া মাইক, পাশে থাকা চেয়ার ভাঙচুর করতে দেখা যায়। শিক্ষার্থীদের মিছিল চলাকালে ফটকের সামনে আগে থেকেই অবস্থান পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ পুলিশ-আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিকে এগিয়ে গেলেও অন্যরা মানবঢাল তৈরি করে পুলিশের ওপর হামলা করা প্রতিহত করেন। পরে স্থানীয়রা যোগ দিলে পুলিশকে নিরাপদ দূরত্বে চলে যেতে দেখা যায়। বর্তমানে পুলিশ ইবি থানায় অবস্থান করছেন।
আন্দোলনকারীদের দখলে সিরাজগঞ্জ শহর, গুলিতে নিহত ১
সিরাজগঞ্জ শহরের সবগুলো রুট দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ জনতা এবং জেলা বিএনপির নেতাকর্মীরা।
এদিক সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েকঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শহরের বাজার স্টেশন, এসএস রোড, মুজিব সড়ক, রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এছাড়াও সাতজন গুলিবিদ্ধসহ ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা পিছু হটলে পুরো শহর দখল করে নেয় আন্দোলনকারী ছাত্র ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় ড. জান্নাত আরা হেনরীর বাসা, জেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাসা, আওয়ামী নেতা বিমল কুমার দাসের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এছাড়াও জেলা জজ আদালত, এসিল্যান্ড অফিস, মুক্তির সোপান স্মৃতিসৌধ, শিল্পকলা একাডেমিসহ শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে চয়ন ইসলাম এমপির বাসা ভাঙচুর করা হয়। বেলকুচি ও উল্লাপাড়া আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. রতন কুমার জানান, রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজন গুলিবিদ্ধ।
বগুড়ায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, নিহত ২
বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত একজনের নাম মুনিরুল ইসলাম (৩৪)। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়। মুনিরুল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯ জন ভর্তি রয়েছেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনাকারীরা অসহযোগ আন্দোলনের ডাকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার সামনে সকাল ১০টার দিকে অবস্থান নেন। সেখানে বিক্ষোভ মিছিল করতে থাকেন তারা। এসময় উত্তেজিত জনতা নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করেন। পরে সেখানে থাকা একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। উপজেলা ভূমি অফিসসহ একাধিক সরকারি স্থাপনায় হামলা করা হয়। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ থানার মধ্যে অবস্থান নেয। তখন আন্দোলনকারীরা থানার গেট ভাঙচুরের চেষ্টা চালায়। পরে থানার মধ্য থেকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ১২ জন গুলিবিদ্ধ হন। আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে আহত হয়ে মুনিরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন্নাহার জানান, মুনিরুলের মাথায় গুলি লেগেছিল।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, সংঘর্ষে আহত একজকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এদিন দুপুরে বগুড়ার শেরপুর থানায় হামলা করে আন্দোলকারীরা। এসময় ১১ জন আহত হন।
নাগরিকদের এই অভ্যুত্থানে অংশগ্রহণ চাইছি: সমন্বয়ক আসিফ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ বলেছেন, আপসহীনতার মূল্য যদি মৃত্যু হয়; তাতেও আমরা প্রস্তুত আছি। ছাত্র-নাগরিক এই অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি।
শনিবার (৩ আগস্ট) দুপুর ১টায় সারাবাংলাকে আসিফ মাহমুদ এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আমরা ডিবি অফিসে ছিলাম, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আন্দোলন স্থগিত করার কথা বলা হয়েছিল। এমনকি জোর করে আমাদের গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা ডিবি কার্যালয়ে অনশনে বসেছিলাম।’
সমন্বয়ক আসিফ মাহমুদসহ ৬ জন ডিবি হেফাজতে ছিলেন।  ১ আগস্ট ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
৬ সমন্বয়ককে ডিবি থেকে ছেড়ে দেয়ার বিষয়টি জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, তারা (সমন্বয়করা) আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল। এ ব্যাপারে জিডিও করা হয়েছিল। এখন তারা বলেছেন তাদের আর নিরাপত্তার প্রয়োজন নেই, যখন তারা চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, চলে যেতে আমরা কোনো বাধা দিইনি। তারা চলে গেছেন।
গত সপ্তাহের শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। সেদিন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান (সদ্য বদলি হওয়া) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, নিরাপত্তাজনিত কারণে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। নাহিদ ছাড়া অপর দুজন হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পরদিন সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও ডিবি কার্যালয়ে নেয়া হয়। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডে ডিবির কার্যালয়ে ছিলেন।
সেখানে থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেন এই ৬ সমন্বয়ক। তবে তাদের দিয়ে জোর করে এই ঘোষণা দেয়ানো হয়েছে বলে অভিযোগ তোলেন অন্য সমন্বয়করা। পরে তাদের সঙ্গে এবং তাদের পরিবারের সঙ্গে দুই দফায় খাবার খাওয়ার ছবি ও ভিডিও প্রকাশ করে আবারো আলোচনায় আসেন মোহাম্মদ হারুন অর রশীদ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালতও।
তাদের ছেড়ে দেয়া সংক্রান্ত একটি রিটের শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেন, ডিবি অফিসে যাকে-তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ১৪ দলীয় জোটের নেতারা হারুন অর রশীদের এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে সমালোচনা করেন। এরই মধ্যে হারুনকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়।
১৫৮ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম গঠন
চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলন। ফলে বর্ধিত ১৫৮ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক টিম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার সকালে সংগঠন কর্তৃক পরিচালিত ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নতুন সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। তাছাড়া, আন্দোলনের সুবিধার্থে সামনের দিনে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও জানানো হয়।
আন্দোলনকে আরও গতিশীল করতে কমিটিতে সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহ-সমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীকে পদায়ন করা হয়।
এর আগে, গত ৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করেছিল ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষ‌ণের ম‌ধ্যে: আইনমন্ত্রী
‌কিছুক্ষ‌ণের বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী ও ছাত্রশি‌বির‌কে ‌নি‌ষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জা‌রি করা হ‌বে বলে জা‌নি‌য়ে‌ছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ‌তি‌নি এ তথ‌্য জানান।
আনিসুল হক বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গসংগঠন রাজনৈতকিভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি বলেন, জামায়াতে ইসলামী আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করলে সরকারের সেই প্রস্তুতি আছে। বুধবা‌রের ম‌ধ্যে জামায়াত নি‌ষিদ্ধ হওয়ার কথা জানা‌লেও আইনমন্ত্রী ফাইনা‌লি আজ কিছুক্ষ‌ণের ম‌ধ্যে জামায়াত নি‌ষিদ্ধ করার প্রজ্ঞাপন জা‌রির কথা ব‌লে‌ছেন।
এর আগে বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছি‌লেন।
মন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। এটি এখনও প্রক্রিয়াধীন। যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। প্রজ্ঞাপন জারি হবে যেকোনো মুহূর্তে।
তিনি বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিল। এদেশে মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো এবং সুশীল লোকগুলো জামায়াতকে নিষিদ্ধের কথা বলে আসছেন। এটা সাধারণ মানুষের দাবি ছিল। এ নিয়ে ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তারাও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছিলেন। জামায়াত-শিবির চলমান পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীদের সামনে রেখে জামায়াত-শিবির-বিএনপি ধ্বংসাত্মক কাজ করেছে। তাদেরকে বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতকে নিষিদ্ধসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জা‌নি‌য়ে মন্ত্রী বলেন, আমরা সকালে একটা মিটিং করেছি। দুপুরে একটা মিটিং করেছি। আমাদের মিটিং ছিল ১৫ আগস্ট জাতির পিতার ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন নিয়ে।
জামায়াত ও শিবির কালই নিষিদ্ধ হচ্ছে : আইনমন্ত্রী
আগামীকাল বুধবারের (৩১ জুলাই) মধ্যে নির্বাহী আদেশে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান আইনমন্ত্রী।
কোন প্রক্রিয়ায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এ প্রশ্নের জবাব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসবো। সেখানে আমরা সিদ্ধান্ত নেবো কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নেবো, তখন বলবো।
এর মানে কালকের মধ্যেই কি এই সিদ্ধান্ত হবে, এ বিষয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ।
আন্দোলন চলমান রয়েছে, এর মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ করে পরবর্তী সময় সরকার আবার ঝামেলায় পড়বে কি না, এ বিষয়ে আনিসুল হক বলেন, দেখেন এই যে নৃশংসতা, যেটি গত ১৬ জুলাই থেকে চালানো হয়েছে। কোটাবিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে, যারা কোটাবিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু জানিয়েছেন এ সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই….। সেক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে, জামায়াত-বিএনপি ও ইসলামী ছাত্রশিবির, ছাত্রদলের যারা জঙ্গি তারাই এটা করেছে।
আইনমন্ত্রী বলেন, এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আইনশৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে।
‌‘কোনো দলকে যদি নিষিদ্ধ করা হয়, তখন সেটি নির্বাহী আদেশেই হয়। সেটি কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না’ বলেন আনিসুল হক।
এর আগে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে দেশবিরোধী নৈরাজ্য, অস্থিরতা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে একমত হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল।
কোটাবিরোধী আন্দোলন : মুক্তি পেলেন ৬ সমন্বয়ক
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে, সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান।
নাহিদের বাবা বদরুল ইসলাম জানান, আজ ভোর ৬টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর দেড়টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাসায় দিয়ে যায়।
বিস্তারিত আসছে
সিলেটে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া
সিলেটে কোটা ইস‍্যুতে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি-ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে মহানগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
জানা গেছে, কোটা ইস‍্যুতে শিক্ষার্থীদের বুধবারের কর্মসূচি ছিল- ‘মার্চ ফর জাস্টিস’। কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে মিছিল নিয়ে মহানগরের বন্দরবাজারের দিকে রওনা হয়।
পথিমধ‍্যে সুবিদবাজার এলাকায় আসলে সড়কে পুলিশ ব্যারিকেড দেয়। শিক্ষার্থীরা তখন ব্যারিকেডটি ভেঙে বন্দরবাজার আসতে চাইলে পুলিশ ফের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং শিক্ষার্থীরা ইট-পাটকেল ও পুলিশ টিয়ার সেল-ফাঁকা গুলি নিক্ষেপ করে। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বন্দরবাজার আসতে পারেনি।
ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আহত চবি ছাত্রের মৃত্যু
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল সকালে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। হৃদয় পটুয়াখালী সদর রোডের নতুন বাজার এলাকার রতন চন্দ্র তরুয়ার ছেলে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে মোট ছয়জন মারা গেছেন। জানা যায়, ১৮ জুলাই চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন চবি শিক্ষার্থী হৃদয়। ওই দিন সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বহদ্দারহাটের ঘটনায় আহত হৃদয় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ
সারাদেশে ‘কপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানেই পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয় এবং টিয়ার শেল নিক্ষেপ করে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ার শেলের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তবে আন্দোলনকারীরা অবস্থান ছাড়ছেন না।
এর আগে ওই এলাকায় অল্প পরিমাণে শহর এলাকার বাস, টেম্পো, অটোরিকশা ও দূরপাল্লার বাস চলাচল করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার পর যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। তবে নগরের অন্যান্য এলাকায় কিছু পরিমাণ গণ পরিবহন চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল খুবই কম।
গত মঙ্গলবার বিকেলে নগরের মুরাদপুর ও শুলকবহর এলাকায় ছাত্রলীগ-যুবলীগ ও কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মো. ফারুক (৩২), ওয়াসিম আকরাম (২২) ও ফয়সাল আহমেদ (২০) নামের তিনজন নিহত হন।
সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা
নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
বুধবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করছি।
তিনি আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আগামীকালের কর্মসূচি সফল করুন।
অভিভাবকদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।
ঢাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল খালি করার নির্দেশ
শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করতে বলেছে।
আজ দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক একেএম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সভায় গতকাল দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ এবং আহতদের প্রতি সমবেদনা জানানো হয়।
বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেছেন,‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার এবং হলগুলো খালি করার সিদ্ধান্ত নিয়েছি।’
সরকারি চাকরিতে কোটা বিলুপ্ত করে ২০১৮ সালের সরকারি সার্কুলারকে ৫ জুন হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। এরপর ১০ জুলাই হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি করে সুপ্রিম কোর্ট।
সূত্র : বাসস
গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, আজ পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা এবং গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য বুধবার দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সময়মতো চলে আসবেন।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।
সারা দেশে বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়
সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডমুখি সড়কে যান চলাচল হয়ে যায়।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মেরুল বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখি দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও বনশ্রী ও আবুল হোটেল হয়ে আসা গণপরিবহন দীর্ঘ জটে পড়ে। ফলে অনেকে বিকল্প রাস্তা হিসেবে হাতিরঝিলকে বেছে নিচ্ছেন।
বেড়িবাঁধ সড়ক অবরোধ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর বেড়িবাঁধ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইউল্যাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। অবরোধের ফলে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নতুন বাজার
রাজধানীর প্রগতির সরণির নতুন বাজার এলাকা অবরোধ করে আন্দোলন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে বাড্ডা লিংক রোড থেকে কুড়িল বিশ্বরোডমুখি সড়কে যান চলাচল হয়ে যায়।
এ সময় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনির আখড়া
রাজধানীর চিটাগাং রোডের শনির আখড়া কাজলা রোডের রাস্তায় কোটা সংস্কার দাবিতে আন্দোলন করছেন দনিয়া কলেজ ও মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা।
উত্তরা ও বিমানবন্দর সড়ক
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর চৌরাস্তা জমজম মোড় অবরোধ করেছেন উত্তরা ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এছাড়াও বিমানবন্দর সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বনানী ও কুড়িল বিশ্বরোড
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীর বনানী ও কুড়িল বিশ্বরোড সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। কুড়িল বিশ্বরোড সড়ক অবরোধ করেন স্টেট ইউনিভার্সিটি।
রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অনেকেই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা দেন।
হঠাৎ উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক
ফের বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার রাত ১১টার দিকে ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে প্রতিটি হল থেকে ক্যাম্পাসে মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।
এ সময় তারা বিজয় একাত্তর হলে ঢুকতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হন। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে সমর্থকদের নিয়ে আসেন।
এসময় শিক্ষার্থীরা “চেয়েছিলাম অধিকার,হয়ে গেলাম রাজাকার”, “এক দুই তিন চার, আমরা সবাই রাজাকার”, ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ ইত্যাদি স্লোগানও দেন।।
প্রসঙ্গত, চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না কি রাজাকের নাতিনাতনিরা চাকরি পাবে?
হঠাৎ মধ্যরাতে উত্তাল রাবি, ঢাকা-রাজশাহী সড়ক অবরোধ
মধ্যরাতে হঠাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে। রবিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এসময় রাবির মেইন গেট সংলগ্ন ঢাকা-রাজশাহী সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল থেকে হঠাৎ বিক্ষোভ শুরু করেন কিছু শিক্ষার্থী। মুহূর্তেই শত শত শিক্ষার্থী বিভিন্ন হল থেকে মিছিলে যুক্ত হন। বিভিন্ন হলসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে হাজারো শিক্ষার্থী অংশ নেন।
এরআগে, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনকারীদের বিরুদ্ধে গঠিত মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের ঘোষণা দেন।
কোটা সংস্কারের দাবি, মধ্যরাতে বিক্ষোভে ফুঁসলো ইবি
রবিবার দিবাগত রাত ১২টার দিকে জিয়া মোড় থেক বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। এরপর মিছিলটি নিয়ে পুনঃরায় জিয়া মোড়ে এসে শেষ হয়।
এ সময় ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।
সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা বলেন, আজকে আমরা স্মারকলিপি দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে অধিবেশন ডেকে বিষয়টির সমাধানের দাবি জানাই।
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পুরান ঢাকা
ক্ষোভে ফুঁসে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’ ‘কে বলছে, কে বলেছে সরকার’ স্লোগানে তাঁতি বাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
রবিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশ থেকে কাঁঠাল তলায় জড়ে হয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে একমাত্র ছাত্রী হলের তালা ভেঙে মিছিলে যোগ দেন নারী শিক্ষার্থীরাও।
এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার হয়ে তাঁতি বাজার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এরপর কিছুক্ষণ সেখানে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্ক, বাংলা বাজার মোড়ে ঘুরে পুনঃরায় ক্যাম্পাসে ফিরে যান।
শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য পুরান ঢাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থা লক্ষ্য করা গেছে।
মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।
সোমবার (১৫ জুলাই) রাত ১টার দিকে শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসের হাদি চত্বরের সামনে অবস্থান নেন। পরে সেখান থেকে মিছিল দিয়ে তারা শহরের জিরো পয়েন্ট এলাকায় গিয়ে অবস্থান করেন।
বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লা হল, খান জাহান আলী হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়।
‘তুমি কে আমি কে রাজাকার-রাজারকার, কে বলেছে, কে বলেছে, সরকার-সরকার’; ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।
উল্লেখ্য, গতকাল রোববার (১৪ জুলাই) বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে?
সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ
সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ রবিবার থেকে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “রবিবার বিকাল ৩টা থেকে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা করা হল। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন।”
শনিবার বিকাল ৩টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া-ভিসি চত্বর-টিএসসি-বকশিবাজার-বুয়েট-ইডেন কলেজ-হোম ইকোনমিকস-নীলক্ষেত-টিএসসি হয়ে বিকাল ৫টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘অবরোধ অবরোধ, শাহবাগ অবরোধ’, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, এবার শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হল:
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।
২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)।
৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।
৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দু’পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পরেছেন সাধারণ যাত্রীরা।
আন্দোলনে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কখনোই সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বাইরে চলে যাবেন। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবেন।’
এক শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমরা ইতোপূর্বেও সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি। এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। এ সময় তারা কোটা বাতিল এবং ১৮ এর পরিপত্র বহালের দাবিতে নানা স্লোগান দেন।
পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, উপাচার্যের বাসভবন, রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ এসে অবরোধ করেন শিক্ষার্থীরা।
মিছিলটি দুপুর ১২টা ১৮ মিনিটে শাহবাগ মোড়ে এসে থামে। শাহবাগ মোড়ে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে আন্দোলনকারীদের বাধা দেয়নি পুলিশ। শাহবাগ মোড়ে থাকা আন্দোলনকারীরা এখন কোটাব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিচ্ছেন।
দাবি আদায়ে গতকাল বুধবার বিক্ষোভ-মিছিল এবং প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। আন্দোলনকারীরা ১ জুলাই থেকে টানা কর্মসূচি পালন করছেন।
কোটাবিরোধী আন্দোলনে যাতে শিক্ষার্থীরা যুক্ত হতে না পারেন, সে জন্য আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের ফটকে তালা দিয়েছিল ছাত্রলীগ। ফলে মিছিলে আসতে চাইলেও শিক্ষার্থীদের অনেকে আটকা পড়েন। সমালোচনার মুখে পড়ে ফটক খুলে দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের একটি অংশকে হল থেকে বের হতে দেওয়া হয়নি।
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ বৃহস্পতিবার। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
জাতির জনকের কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড ছুঁড়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত ও ৫ শতাধিক নেতা-কর্মী আহত হন।
পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।
সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া।
বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানীর নেতা উইলি ব্রানডিট বলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে, তারা যে কোন জঘন্য কাজ করতে পারে।
ভারত বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরদ শ্রী চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে।
টাইমস অব লন্ডন এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয়- ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই।’
একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ মানুষ শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’
প্রতিবারের মত এবারও ১৫ আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হবে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।
খালেদ মেশাল হচ্ছেন হামাসের নতুন নেতা?
ইসরায়েলি গুপ্তহত্যা থেকে বেঁচে যাওয়া খালেদ মেশাল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা হতে পারেন। বুধবার নিহত ইসমাইল হানিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। রয়টার্স এ খবর জানিয়েছে।
১৯৯৭ সালে ইসরায়েলি এজেন্টরা জর্ডানের আম্মানে মেশালকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল। এ হামলার পর জর্ডানের তৎকালীন রাজা বিষের প্রতিষেধক সরবরাহ করে হত্যার চেষ্টাকারীদের দন্ড ও ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন।
ইসরায়েল জর্ডানি রাজার দাবি মেনে নেয়। একই সঙ্গে তারা হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিনকে মুক্তি দেয়। যদিও সাত বছর পর গাজায় তাকে হত্যা করা হয়।
ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর কাছে হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের দাবি, ইসরায়েলের ধ্বংসের জন্য লড়াই করছে তারা। কিন্তু ফিলিস্তিনি সমর্থকদের কাছে মেশাল ও হামাসের নেতৃত্ব ইসরায়েলি দখল থেকে মুক্তি সংগ্রামের নেতা। মেশালকে ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত করার সম্ভাবনা রয়েছে। ১৯৯০-এর শেষের দিক থেকে হামাসের শীর্ষ নেতৃত্বের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মেশাল। তিনি অনেকটাই নিরাপদে নির্বাসনে থেকে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৪ সালের মার্চে বিমান হামলায় হুইলচেয়ার নিয়ে চলাফেরা করা ইয়াসিন নিহতের পর এক মাসের মধ্যে তার স্থলাভিষিক্ত হওয়া আবদেল-আজিজ আল-রান্ডিসিকেও হত্যা করা হয়। হামাসের অন্য নেতাদের মতো মেশাল ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য ইসরায়েলের সঙ্গে আরও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে কি না সেই জটিলতায় পড়েছেন। হামাসের ১৯৮৮ সালের সনদে ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানানো হয়েছে।
মেশাল এখন দোহা ও কায়রোতে বাস করছেন। তার জীবনের বেশির ভাগ কেটেছে ফিলিস্তিনের বাইরে। পশ্চিমতীরের রামাল্লার কাছে সিলওয়াদে তার জন্ম। ছোটকালেই পরিবারের সঙ্গে কুয়েত পাড়ি জমান তিনি। ১৫ বছর বয়সে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন।
যুদ্ধবিরতির নিয়ে চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি: হামাস নেতা
সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন হামাসের একজন শীর্ষ নেতা।
শনিবার লেবাননে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান হামাস নেতা ওসামা হামদান।
তিনি বলেন, হামাসের নেতারা ইসরায়েল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রস্তাবিত চুক্তিকাঠামোটি হাতে পেয়েছে। সেটি এখনও পর্যালোচনা চলছে।
এ বিষয়ে হামাসের অবস্থান ঘোষণার জন্য আরও সময় প্রয়োজন বলে জানান তিনি।
হামদান বলেন, হামাস বরাবরই বলে আসছে- ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসন বন্ধের জন্য তারা যেকোনও উদ্যোগ নিয়ে আলোচনায় প্রস্তুত।
হামদান বলেন, ফিলিস্তিনি জনগণ যে আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছে, তা যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটানোর আকাঙ্ক্ষার আলোকে হামাস শিগগিরই নিজের অবস্থান ঘোষণা করবে।
সূত্র: এপি
নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই মাসের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে ইসরায়েল ও আমেরিকা, তা পর্যালোচনা করে দেখছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং কাতার ও মিশরের কর্মকর্তারা। বৈঠকে কাতার ও মিশর মধ্যস্থতা করছে।
প্যারিস বৈঠকের দ্বিতীয় দিনে খবর বেরিয়েছে, যুদ্ধবিরতির বিষয়টি ইসমাইল হানিয়াসহ হামাসের ঊর্ধ্বতন নেতারা পর্যালোচনা করে দেখছেন। এর আগে হামাস বারবারই জোর দিয়ে বলেছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত বন্দী বিনিময়ের ব্যাপারে তারা কোনও আলোচনা করবেন না।
হামাস মনে করে, যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলে বিরতি শেষে ইহুদিবাদী দেশটি আবার সংঘাত শুরু করবে। এখন জিম্মিদের ব্যবহার করে হামাস যে রাজনৈতিক ও সামরিক সুবিধা আদায় করতে পারে, বন্দিদের মুক্তি দিলে সেই সুযোগ তাদের হাতছাড়া হবে। ফলে হামাসকে অনেকটা ব্যাকফুটে চলে যেতে হবে। সে কারণে সংগঠনটি সাময়িক যুদ্ধবিরতি নয় বরং স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায়।
অন্যদিকে, ইসরায়েল মনে করছে হামাসকে নির্মূল করা ছাড়াই যদি তারা যুদ্ধ বন্ধের চুক্তি করে তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবে এবং বলতে পারবে না যে, তারা আমাকে ধ্বংস করেছে। বরং উল্টো প্রশ্নের মুখে পড়বে- হামাসকে যদি ধ্বংস করা সম্ভব না-ই হয় তাহলে কেন এত দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চালানো হল এবং এত মানুষের প্রাণহানির কী প্রয়োজন ছিল?
এ অবস্থায় ইসরায়েল উভয় সংকটে পড়েছে। সেক্ষেত্রে ইসরায়েলের যে চাওয়া, হামাসের চাওয়া প্রকৃতপক্ষে তার সম্পূর্ণ বিপরীত। এমন অবস্থায় দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি হওয়া সত্যিই কঠিন এবং বিষয়টি অনিশ্চিতও বটে।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ব্যাপক ধস: জরিপ
গাজা যুদ্ধের কারণে ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর জনপ্রিয়তায় এতটাই ধস নেমেছে, যা এর আগে কখনওই হয়নি।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন জরিপে অংশ নেওয়া মাত্র ২৩ শতাংশ ইসরায়েলি জনগণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অবস্থানে (প্রধানমন্ত্রী পদে) থাকতে দেখতে চান। অন্যদিকে, ৪১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজকে ক্ষমতায় দেখতে চান।
প্রায় চার সপ্তাহ আগে চলতি মাসের শুরুন দিকে আরেকটি জরিপ হয়েছিল। তাতে দেখা গিয়েছিল- নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল প্রায় ২৯ শতাংশ। মাত্র এক মাসের ব্যবধানে ছয় শতাংশ জনসমর্থ হারিয়েছেন নেতানিয়াহু।
জরিপে আরও বলা হয়, এই মুহূর্তে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলে- নেতানিয়াহুর বিরোধী জোট ৬৮টি আসন পাবে। আর নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট পাবে ৪৭টি। অর্থাৎ তিনি (নেতানিয়াহু) আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি আর পর্যাপ্ত আসন পাবেন না।
সূত্র: আল জাজিরা
বিদেশি ক্রেতাদের ‘সহানুভূতি’ চায় বিজিএমইএ
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পরিপ্রেক্ষিতে ক্ষতির মুখে পড়েছে রফতানি শিল্প তৈরি পোশাকখাত। বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ এই শিল্প এরইমধ্যে উৎপাদন ও রফতানি হারিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কেটিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এরকম পরিস্থিতিকে এই শিল্পের জন্য ব্ড় ধরনের ধাক্কা মনে করছে পোশাক মালিকদের সংগঠনটি।
এ অবস্থায় উৎপাদন ও পণ্য রফতানিতে অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে সহানুভূতি চেয়েছে সংগঠনটি। অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলো যেন কোনো রকম চাপের মুখে না পড়ে সে বিষয়ে খেয়াল রাখতেও আন্তর্জাতিক ক্রেতাদের কাছে অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও নাশকতায় তৈরি পোশাকখাতে প্রভাব এবং এই পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে আন্তর্জাতিক ক্রেতাদের অবহিত করেছে বিজিএমইএ।
সোমবার (২৯ জুলাই) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে বিশ্বের নামি-দামি পোশাক ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ নেতারা। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি)।
বৈঠক পরবর্তী সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এস এম মান্নান (কচি) বলেন, ‘শিল্পের গতি দ্রুত পুনরুদ্ধারের জন্য বন্দর, কেন্দ্রীয় ব্যাংক, এনবিআরের সঙ্গে আলোচনা করেছি। সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নিচ্ছি বলে আমরা তাদের আশ্বস্ত করেছি।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘চলমান পরিস্থিতিতে কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছি। অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর ওপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না হয় সে বিষয়ে বিশেষভাবে অনুরোধ করেছি। সেই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রভাব কমাতে আমরা আমাদের সর্বোচ্চ ও সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।’
বিজিএমইএ সভাপতি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সভায় আমরা গত ১৮ জুলাই তারিখে শুরু হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেছি। শিল্পের স্বাভাবিক কর্মকাণ্ড চলমান রাখতে এবং সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে আমরা বিজিএমইএ’র পদক্ষেপগুলো ক্রেতাদের কাছেও শেয়ার করেছি।’
তিনি বলেন, ‘পোশাক শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা প্রথমদিন থেকেই সরকারের সঙ্গে কাজ করে আসছি। আমরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। দ্রুততম সময়ে কারখানা চালু করা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’সহ শিল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছি। সরকারের আন্তরিক ও ত্বরিৎ পদক্ষেপের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে পুনরায় কারখানাগুলো চালু করতে পেরেছি। এ জন্য আমরা প্রধানমন্ত্রী ও তার সরকারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘ইন্টারনেট পরিষেবা দ্রুত চালু করার বিষয়ে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে নিয়মিতভাবে আলাপ-আলোচনা করেছি, যেন সীমিত পরিসরে হলেও অনতিবিলম্বে ইন্টারনেট চালু করা হয়। আমাদের অনুরোধে ও দেশের রফতানি বাণিজ্যের স্বার্থে সরকার দ্রুততার সঙ্গে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করেছে। যদিওবা তথ্য-প্রযুক্তির যুগে নজিরবিহীন এই পরিস্থিতিতে পোশাক কারখানা ও ক্রেতা প্রতিষ্ঠান’সহ সবাই দুর্ভোগে পড়েছিল। আমাদের কারখানাগুলো এখন উইনটার সিজনের অর্ডার নেগোসিয়েশনে যখন ব্যস্ত সময় পার করছিল, তখন এরকম একটি নৈরাজ্যকর ঘটনা দেশের অর্থনীতিতে আঘাত হেনেছে।’
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ব্যবসার পরিবেশ স্বাভাবিক করা, শিল্পে গতি ফিরিয়ে আনা ও বন্দর কার্যক্রমে যেন কোন ধীর গতি বা জটলা না হয়, সে বিষয়ে আমাদের কর্মতৎপরতার বিষয়গুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। আমরা গতকাল নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি ও বন্দর পরিষেবাগুলোকে দ্রুততর করার জন্য এবং অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে আমদানি-রফতানিকারক যেন বন্দরে কোনো প্রকার ডেমারেজের শিকার না হয় সেই দাবিটি জানিয়েছি। তিনি আমাদের অনুরোধে নীতিগত সম্মতি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমি চলমান পরিস্থিতিতে কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার জন্য ক্রেতাদের আহ্বান জানিয়েছি। অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর ওপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না হয় সে বিষয়ে আমি সব ক্রেতাদের প্রতি অনুরোধ করেছি।’
গ্রেফতার, তল্লাশি অভিযানে আতঙ্কে শিক্ষার্থীরা, আন্দোলন কি নতুন মোড় নেবে?
রেমিটেন্স শাটডাউন কি হতে পারে?
ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহার, ‘জিম্মি করে’ আদায়ের অভিযোগ অন্য সমন্বয়কদের
ঢাকার গোয়েন্দা পুলিশের ‘হেফাজতে’ থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য দুইজন সমন্বয়ক অভিযোগ করেছেন, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে।
‘নিরাপত্তার স্বার্থ’ দেখিয়ে পুলিশ শুক্রবার হাসপাতাল থেকে নাহিদ ইসলামসহ আরো দুজন সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে ‘হেফাজতে’ রাখলেও নাহিদ ইসলামের সাথে রোববার তার মাকেও দেখা করতে দেয়া হয়নি। আটককৃতদের পরিবারের সদস্যরা তাদের সাথে দেখা করতে গেলেও তাদের সাথে দেখা করতে দেয়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
তবে সন্ধ্যার পর পুলিশ হেফাজত থেকে একটি ভিডিও বার্তায় নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলন তুলে নেয়ার বার্তা দেন। একটি লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘’কোটা সংস্কার আন্দোলন ও ঊদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাব আহত ও নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা স্থাপনায় সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।‘’
”আমাদের যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার, যা সরকার ইতোমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।‘’
এ সময় তার পাশে ডিবি হেফাজতে থাকা অন্য পাঁচ সমন্বয়ককে বসে থাকতে দেখা যায়। তার ৯টার দিকে গণমাধ্যমে এই ভিডিও পাঠানো হয়।
কিন্তু তাদের এই বক্তব্য ‘সাজানো’ এবং ‘জিম্মি করে’এই বক্তব্য পাঠ করানো হয়েছে বলে দাবি করেছেন আত্মগোপনে থাকা অন্য দুই জন সমন্বয়ক।
নাহিদ ইসলামের বক্তব্যের কিছুক্ষণ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের একটি বিবৃতিতে বলেছেন, ‘’সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হইছে, সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একইসাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।‘’
অন্যদিকে আরেকজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি ক্ষুদে বার্তায় বলেছেন, ‘’ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্রসমাজ মেনে নিবে না।‘’
গত তিনদিনে নাহিদ ইসলামসহ কোটা আন্দোলনের প্রধান ছয় জন সমন্বয়ককে সমর্থককে তুলে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। তাদের কাউকে নেয়া হয়েছে হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায়, কাউকে বাসার গেট ভেঙ্গে তুলে আনা হয়েছিল ডিবি কার্যালয়ে।
রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন-অর রশীদ নিশ্চিত করেছেন, ‘নিরাপত্তার স্বার্থে’ সমন্বয়কদের ডিবির হেফাজতে আনা হয়েছে।
এভাবে প্রায় দুইদিন গোয়েন্দা হেফাজতে থাকার পর রোববার রাতে একটি খাবার টেবিলে তাদের সামনে খাবার দিয়ে ছবি তোলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশীদ।
একই সময় দুটি ভিডিও করা হয়। সেই ছবি ও ভিডিও মি. রশীদ প্রকাশ করে তার ফেসবুক পেজে।
এই ছবি প্রকাশ করে তিনি তার ফেসবুক পেজে লেখেন, “কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম”।
এর কিছুক্ষণ পরেই নাহিদ ইসলামের ভিডিও বার্তার বিষয়টি প্রকাশ্যে এলো।
তার সাথে থাকা অন্য সমন্বয়করা হলেন আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম।
‘টার্গেট শিক্ষার্থী ও বিরোধীরা’
আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ‘টার্গেট শিক্ষার্থী ও বিরোধীরা’। প্রতিবেদনে বলা হচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকা ভাগ করে সন্দেহভাজনদের আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ খবরে বলা হয়েছে – আইনশৃঙ্খলা বাহিনী মূলত দুটি অংশে অভিযান চালায়। একাংশ অভিযান চালায় বিএনপি-জামায়াত ও তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতা-কর্মীদের ধরতে।
অন্য অংশের পুলিশ কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেফতারে অভিযান চালায়।
খবরে ঢাকায় শাহীনবাগ এলাকায় গত বৃহস্পতিবার পুলিশের ‘ব্লক রেইড’-এর সময় তৈরি হওয়া ভীতিকর পরিস্থিতি তুলে ধরা হয়েছে এভাবে – রাত ১১টা। আকাশে হেলিকপ্টারে টহল। সাইরেন বাজিয়ে হঠাৎ মহল্লার চারপাশ ঘিরে ফেলেন সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
হ্যান্ডমাইকে পুলিশের পক্ষ থেকে ঘোষণা আসে, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাবে। কেউ বাসা থেকে বের হবেন না।’ ঘোষণা শেষ হতেই সড়কের বাতি বন্ধ করে দেওয়া হয়।
তারপর দরজায় কড়া নাড়ার শব্দ। বাসায় ঢুকেই পুলিশের প্রশ্ন—আন্দোলনে অংশগ্রহণ করে সহিংসতা চালিয়েছে, এমন কেউ বাসায় আছেন কি না। এরপর প্রশ্ন চলে একের পর এক, সঙ্গে চালানো হয় ঘরের প্রতিটি কোনায় তল্লাশি। জবাবের হেরফের হলেই গ্রেফতার।
অভিযানসংশ্লিষ্টদের দাবি, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় যারা সহিংসতা চালিয়েছে এবং তাদের যারা মদদ দিয়েছেন, তাদের ধরতেই এই অভিযান।
ইসরায়েল নিয়ে বড় সিদ্ধান্ত যুক্তরাজ্যের, চাপে নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ সেদেশের কয়েকজন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারিতে আপত্তি তুলে নিয়েছে যুক্তরাজ্য।
মধ্যপ্রাচ্য বিষয়ে দেশটির নীতি ঢেলে সাজানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিল ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি, যা ইসরায়েল বিষয়ে এযাবৎকালের সবচেয়ে বড় পদক্ষেপ দেশটির।
এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার ব্যাপারে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের চাপকে উপেক্ষা করেও এই পদক্ষেপ নিয়েছে ব্রিটেনের লেবার পার্টি সরকার।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট শুক্রবার জানায়, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এ বিষয়ে ওই আদালতের এখতিয়ার নিয়ে যুক্তরাজ্যের সরকার কোনও চ্যালেঞ্জ জানাবে না।
যুক্তরাজ্যের এ পদক্ষেপে এখন করিম খানের আবেদন আইসিসির গ্রহণ করার ক্ষেত্রে আরও বেশি সম্ভাবনা তৈরি হল। আদালত এ আবেদন গ্রহণ করলে তা হবে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় তিরস্কারের ঘটনা। সেই সঙ্গে দেশের বাইরে ভ্রমণে গ্রেফতার হওয়ার ঝুঁকিতেও পড়বেন নেতানিয়াহু।
যুক্তরাজ্যের ওই সিদ্ধান্ত ইসরায়েল নিয়ে দেশটির গত কয়েক মাস ধরে গ্রহণ করে চলা নীতির একেবারে বিপরীত। কেননা, আগের কনজারভেটিভ সরকার দেশটির প্রতি তার সমর্থনের ব্যাপারে ছিল অনমনীয়; যা ছিল যুক্তরাষ্ট্রের অবস্থানেরই অনুরূপ।
আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা ইসরায়েলকে নিয়ে নতুন আরও কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। যার মধ্যে থাকবে, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন কতটুকু প্রতিপালন করছে সে বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনুরোধে শুরু হওয়া পর্যালোচনার ফলাফলও। ইতোমধ্যে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলে কিছু অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে দায়িত্ব পালন করা আল-জাজিরার প্রতিনিধি শিরিন আবু আকলেহ এর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে জঘন্য হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত ও জবাবদিহিতা আওতায় আনার দাবি জানায়। আজ সোমবার (১৬ মে) পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন ও রীতি-নীতির স্পষ্ট লঙ্ঘনের শামিল।
বাংলাদেশ বিশ্বাস করে যে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তথ্য নথিভুক্তির দায়িত্ব পালন করা সাংবাদিক আবু আকলেহের ওপর ইসরায়েলের দখলদার বাহিনীর হামলার ঘটনা সংবাদ ও গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের প্রেক্ষাপটে ঘটেছে। ফিলিস্তিনের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দাবিকে নীরব করার উদ্দেশ্যে দখলদার ইসরায়েল তা ঘটিয়েছে।
বিবৃতিতে পূর্ব জেরুজালেমে আবু আকলেহ এর জানাজায় অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর ইসরায়েলি পুলিশের বলপ্রয়োগ ও অসম্মান প্রদর্শনের নিন্দা জানানো হয়। কোনো ধরনের হয়রানি ও অপমান ছাড়াই শোকার্তদের শোক প্রকাশ ও প্রয়াত আত্মার জন্য প্রার্থনার অনুমতি দেওয়া মানবিক শালীনতার ন্যূনতম প্রত্যাশা হলেও ইসরায়েল তা করেনি।
বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিক আবু আকলেহকে হত্যার জন্য দখলদার ইসরায়েল সরকারকে পুরোপুরি দায়ী বলে অভিযোগ করা হয়। এছাড়াও এ জঘন্য হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়। পাশাপাশি বাংলাদেশ মনে করে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে ইসরাইলকে বাধ্য করা উচিত।
বিবৃতিতে ফিলিস্তিন ইস্যুর সমাধানে বাংলাদেশ নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায় যে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।
আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পরিবারের দিকেই যেন তাদের বেশি ক্ষোভ। আমার একটা কথা নিয়ে কতদিন প্রতিবাদ করল, কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তাদের স্লোগানটা কী? ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তোমার বাবা, আমার বাবা- রাজাকার রাজাকার।’
‘তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করল সকলের কাছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার বক্তব্যকে ‘বিকৃত’ করা হয়েছিল।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের অবস্থা দেখতে শুক্রবার সকালে রাজধানীর রামপুরায় যান প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এ সব কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোটা আন্দোলন করার আগে তো তাদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে- কোথায় তারা দাঁড়িয়েছে! দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুতিরা (চাকরি) পাবে?’
এই বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তারা স্লোগান ধরেন– ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।’
পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ধাওয়া-পালটা ধাওয়া-সংঘর্ষের ঘটনা ঘটে। তার দুই দিন বাদে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।
এই ধ্বংসযজ্ঞের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত অতীতের মতই অগ্নিসন্ত্রাস করেছে; তবে এবার আলাদা…তারা গান পাউডার ব্যবহার করেছে।’
সবার উদ্দেশে তিনি বলেন, ‘যারা এসবের সঙ্গে জড়িত, সারা বাংলাদেশের আনাচে-কানাচে যে যেখানে আছে- তাদের খুঁজে বের করুন, তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই।’
বিএনপির কেউই এই আন্দোলনের সঙ্গে জড়িত নয় : মির্জা ফখরুল
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার-আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য দোষারোপ করছে। যদি তাই হয়, তাহলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়নি কেন? এটাই জনগণের প্রশ্ন। এতে প্রমাণিত হয়, বিএনপি কিংবা বিরোধী দলের কেউই এই আন্দোলনের সঙ্গে জড়িত নয়।’
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতে এবং অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। শুধু তাই নয় নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেপ্তার ও অশালীন আচরণসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে।’
বরিশাল থেকে লঞ্চ ও বাস চলাচল শুরু
বরিশালে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। জেলায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অপরদিকে মেট্রোপলিটন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি করা হয়েছে। যার ধারাবাহিকতায় বরিশালের সর্বত্র জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।
নগরে গণপরিবহন চলছে এবং ব্যাংক-বিমা-অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কারফিউ শিথিল হওয়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে প্রয়োজনীয় কাজে আসা ব্যক্তিরা অনেকটা স্বস্তি পেয়েছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল করছে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে বুধবার (২৪ জুলাই) বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল করেছে। বৃহস্পতিবারও (২৫ জুলাই) একইভাবে লঞ্চ চলাচল করছে।
উল্লেখ্য, কারফিউ শুরুর পর গত শনিবার থেকে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল
হোয়াটসঅ্যাপ এখন নতুন ফিচারের দিক থেকে শীর্ষে রয়েছে। প্রতি মাসেই নতুন নতুন ফিচার নিয়ে আসছে তারা। সম্প্রতি, এমন একটি ফিচার সম্পর্কে জানা গেছে, যা ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানোর সুবিধা দেবে।
ওয়েবেটাইনফোর এক রিপোর্টে বলা হয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফাইল শেয়ার করার পদ্ধতিতে ভিন্নতা থাকবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘নিয়ারবাই শেয়ারিং’ অপশনটি থাকবে, যা দিয়ে সহজেই বড় ফাইল শেয়ার করা যাবে। অন্যদিকে, আইফোনে এয়ারড্রপের মতো সুবিধা পাওয়া যাবে, যা ইন্টারনেট ছাড়া বড় ফাইল শেয়ার করার সুযোগ দেবে।
তবে আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ একটি আলাদা নিয়ম চালু করছে, যেখানে কিউআর কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে। তবে এই দুই পদ্ধতি নিয়েই এখনও পরীক্ষা চালানো হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনেক সময় হাই কোয়ালিটি ফটো, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের সমস্যা হয়। বিশেষ করে, যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল, সেখানে এই ফিচারটি অত্যন্ত কার্যকর হবে।
এর আগে, হোয়াটসঅ্যাপ একটি ফিচার ঘোষণা করেছিল যা ব্যবহারকারীদের নিজ নিজ ভাষায় মেসেজ অনুবাদ করে দেবে। এই ফিচারটির মাধ্যমে যে কোনো ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দের ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা। অপশনটি চালু করলে সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।
২ জিবি সাইজের ফাইল শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই
দুর্দান্ত এক নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। বলা হচ্ছে, এবার ২ জিবি সাইজ পর্যন্ত ফাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো যাবে। নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু করার আগে বেটা সংস্করণে আনবে হোয়াটসঅ্যাপ।
আপাতত বেশ কিছু বিটা টেস্টারকে হোয়াটসঅ্যাপের তরফে এই নতুন ফিচার ব্যবহার করতে দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছে।
জানা গিয়েছে, অ্যানড্রয়েড হোক বা আইওএস, দু’ধরনের ডিভাইসের ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে।
শোনা গিয়েছে, আপাতত আর্জেন্টিয়ায় এই ফিচারের রোলআউট শুরু হয়েছে। তাই অন্যান্য দেশগুলিকে এখন অপেক্ষা করতে হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে কবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের রোলআউট শুরু হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।
এরই মধ্যে আর্জেন্টিয়ায় এই ফিচারের রোলআউট শুরু হয়েছে। তাই অন্যান্য দেশগুলোকে এখন অপেক্ষা করতে হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে কবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের রোলআউট শুরু হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।
হোয়াটসঅ্যাপে এই বেশি সাইজের ফাইল পাঠানোর ফিচার চালু হয়ে গেলে অনায়াসে বড় অডিও ফাইল বা ভাল কোয়ালিটির ইমেজ কিংবা ভিডিও অন্য কাউকে পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপের এক ক্লিকেই হবে সমস্যার সমাধান। এর জন্য কনটেন্ট এডিটের করে সাইজ কাটছাঁট করার কোনো প্রয়োজন হবে না। এর পাশাপাশি ফাইল পাঠানোর জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহারেরও দরকার নেই
বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০০ এমবি সাইজের ফাইল সেন্ড করা সম্ভব। কিন্তু নতুন ফিচার চালু হলে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে ২ জিবি সাইজ পর্যন্ত ফাইল অনায়াসেই পাঠানো সম্ভব হবে।
সত্যি কী যুদ্ধবিরতির পথে ইউক্রেন-রাশিয়া?
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। বুধবার ক্রেমলিন জানিয়েছে যে, ইউক্রেন শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, তবে মস্কোকে যথেষ্ট নিষ্ঠা দেখাতে হবে।
কুলেবার মন্তব্য সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বার্তাটির সঙ্গে আমাদের অবস্থানের মিল রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরিষ্কার করে বলতে হবে।’
পেসকভ বলেন, রাশিয়া কখনো আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেনি। আলোচনা প্রক্রিয়ার জন্য সব সময় উন্মুক্ত থেকেছে। কিন্তু এ ক্ষেত্রে বিস্তারিত জানাটা গুরুত্বপূর্ণ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিলেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে রাশিয়ার সেই যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছিল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে যুদ্ধ থামাতে প্রস্তুত পুতিন।
কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা যদি এতে সাড়া না দেয়, তবে যুদ্ধ চালিয়ে যাবেন তিনি। গত মাসে পুতিন যুদ্ধ বন্ধে তার শর্তগুলো উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন এবং যুদ্ধে যে চারটি গুরুত্বপূর্ণ প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলো থেকে কিয়েভকে সেনা সরাতে হবে। তবে রাশিয়ার এসব শর্ত প্রত্যাখ্যান করে কিয়েভে জানায়, এসব শর্ত মানা আত্মসমর্পণের শামিল।
এদিকে, খারকিভে রুশ বিমান হামলায় একজন নিহত এবং একটি ভবনে আগুন ধরে গেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন, এবং তার প্রশাসন ইউক্রেনকে বড় ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে।
সত্যিই কি ইউক্রেন যুদ্ধ থামাতে চান পুতিন?
দুই বছরেরও বেশি সময় ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এখনও থামেনি সেই যুদ্ধ। এবার কি বন্ধ হবে সেই রক্তক্ষয়ী লড়াই?
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইঙ্গিতের পর এমন প্রশ্ন দেখা দিয়েছে। সংবাদমাধ্যমের কাছে তেমনই দাবি করেছে চারটি রুশ সূত্র। তবে পুতিন নাকি বলেছেন, কিয়েভ বা পশ্চিমা দুনিয়া যদি তার প্রস্তাবে কোনও প্রতিক্রিয়া না জানায় তাহলে অবশ্য তিনি যুদ্ধ চালিয়ে যাবেন।
বাণিজ্যিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সাথে কাজ করেছেন বা করছেন, এমন অন্তত পাঁচজন এই বিষয়ে মুখ খুলেছেন। তবে নামপ্রকাশে অনিচ্ছুক তারা।
এদিকে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এই বিষয়ে মুখ খুলতে গিয়ে জানিয়েছেন, তারা ‘অনন্ত যুদ্ধ’ চান না। তাই যুদ্ধবিরতি-সংক্রান্ত আলোচনা চালাতে আপত্তি নেই তাদের।
কিন্তু এতদিন পরে কেন পুতিন যুদ্ধ থামানোর বিষয়ে মুখ খুলছেন? এই বিষয়ে বিশেষজ্ঞ মহলের একাংশের মত, গত মার্চে সদ্য নতুন করে ক্ষমতায় ফিরেছেন তিনি। তার হয়তো মনে হয়েছে, এই যুদ্ধ থেকে ক্ষমতায় টিকে থাকা অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়ে গিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এই যুদ্ধ বন্ধ হলেও তার কোনও ক্ষতি হবে না। তাছাড়া ক্ষমতা ধরে রাখলেও ২০২২ সালের সেপ্টেম্বর থেকে তার জনপ্রিয়তায় যে ভাটার টান, সে তথ্যও দিব্যি জানেন পুতিন। এই পরিস্থিতিতে তাই একগুঁয়ের মতো যুদ্ধ না করে বরং আলোচনায় যাওয়ার ব্যাপারে আগ্রহী হয়েছেন তিনি। ঠিকমতো যেপথে এগোলে হয়তো যুদ্ধবিরতির পথে হাঁটা সম্ভব হবে। তবে এখনও পুরো বিষয়টিই প্রায় জল্পনার স্তরে রয়েছে। তাই যুদ্ধবিরতি বা সেই সংক্রান্ত আলোচনা এখনও কুয়াশাচ্ছন্নই বলা যায়।
উল্লেখ্য, এই যুদ্ধে ইউক্রেনের মতো রাশিয়াকেও ক্ষতির মুখে পড়তে হয়েছে। রণক্ষেত্রে অস্ত্রের জোগান দিতে হিমশিম খাচ্ছে মস্কো। অপর্যাপ্ত উৎপাদনের কারণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের জন্য বিকল্প উৎস খোঁজা হচ্ছে, যা দীর্ঘমেয়াদি সমাধানের পথ নয়। যদিও খারকিভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এখনও চলছে তীব্র হামলা। এই অবস্থায় সত্যিই কি যুদ্ধবিরতি হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের।
সূত্র: রয়টার্স
বেনজীর ও পরিবার এক দিনেই অ্যাকাউন্ট ফাঁকা করেন
অবৈধ সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করতেই এক দিনের মধ্যে বিভিন্ন ব্যাংকে নিজেদের অ্যাকাউন্টের সব টাকা তুলে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানরা। এ ব্যাপারে হাইকোর্টে দাখিলের জন্য প্রস্তুত করা দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, বেনজীর ও তার পরিবারের সদস্যরা এক দিনেই তাদের প্রায় সব অ্যাকাউন্ট ফাঁকা করেন। তাদের নামে মোট ১১৬টি অ্যাকাউন্ট পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে অনেক অস্বাভাবিক লেনদেন হয়েছে। ৫ পৃষ্ঠার মূল প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্য- উপাত্তসহ মোট ৪২ পৃষ্ঠার ওই প্রতিবেদন হাতে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য গত ১৮ এপ্রিল তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ১৯ ও ২০ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় এই কমিটি দায়িত্ব গ্রহণ করে ২১ এপ্রিল।
এদিকে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এবং দুই মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের দিনই বেনজীর আহমেদ-ও তার স্ত্রী-সন্তানরা বিভিন্ন ব্যাংকে তাদের ১১৬টি অ্যাকাউন্টের মধ্যে অন্তত ৪০টি অ্যাকাউন্ট থেকে অর্ধশত কোটি টাকা উত্তোলন করেন। এর মধ্যে কমিউনিটি ব্যাংক করপোরেট শাখায় বেনজীর আহমেদ তার অ্যাকাউন্ট (নম্বর-১০১৬০০০৮২০১) থেকে ৩ কোটি ৩ লাখ ২ হাজার ৮১২ টাকা তুলেছেন। তার স্ত্রী জিশান মির্জা একই শাখার অ্যাকাউন্ট (নম্বর- ১০৩০৫৭৩৯২০১) থেকে ৩ কোটি ৩৩ লাখ ৫ হাজার ১৪ টাকা উঠিয়ে নেন। তাদের মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর তুলে নেন ১৬ লাখ ৭০ হাজার ৮৮৬ টাকা।
এরপর দুদকের অনুসন্ধানকারী দল বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের অর্থসম্পদের তথ্য চেয়ে ২৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংক, রাজউক, বিভিন্ন ভূমি অফিস, সাব- রেজিস্ট্রি অফিসসহ ৪৬টি দপ্তরে চিঠি পাঠায়। এরপর ২৯ ও ৩০ এপ্রিল বেনজীর ও তার স্ত্রী-সন্তানরা তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন ও বিদেশে পাঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২৯ এপ্রিল সোনালী ব্যাংক লোকাল অফিস থেকে বেনজীর আহমেদ ০০০২৬০২০০৫৬৫৮ অ্যাকাউন্ট থেকে বহির্গামী লেনদেন নিষ্পত্তির (আউটওয়ার্ড ক্লিয়ারিং) মাধ্যমে মোট ৬ কোটি ৭ লাখ টাকা পাচার করেন। এ ছাড়া ৩০ এপ্রিল সোনালী ব্যাংকের একই শাখা থেকে নগদ আরও ১৪ লাখ টাকা ওঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা এবং তাদের মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর, তাহসীন রাইসা বিনতে বেনজীর ও নাবালিকা মেয়ে যাইরা যারীন বিনতে বেনজীরের মালিকানায় জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, রিসোর্ট, বাংলোসহ বিপুল পরিমাণ স্থাবর সম্পদ রয়েছে। তাদের নামে চলতি, সঞ্চয়ী, স্থায়ী আমানত, বৈদেশিক মুদ্রাসংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে ১১৬টি। এসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। অনুসন্ধান শুরুর পর দ্রুততম সময়ে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা ওঠানো হয়েছে। জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত পূর্ণ ও আংশিক মালিকানাধীন কয়েকটি কোম্পানি পাওয়া গেছে। যেগুলোতে কোটি কোটি টাকার শেয়ার রয়েছে। একাধিক ব্রোকারেজ হাউসে তাদের নামে বেশ কয়েকটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট ও তাতে অনেক লেনদেন পাওয়া গেছে।
অনুসন্ধানে আরও বলা হয়, দলিলে উল্লেখ করা মূল্য অনুযায়ী বেনজীর আহমেদের ৯ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৫৬৫ টাকা, তার স্ত্রী জিশান মির্জার ২১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ৪৩ টাকা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের ৮ কোটি ১০ লাখ ৮৯ হাজার ৬৯৬ টাকা ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের ৪ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৮৪৮ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। নিরপেক্ষ প্রকৌশলী ও বিশেষজ্ঞ দিয়ে এসব জমির মূল্য নির্ধারণ করা হচ্ছে। সে ক্ষেত্রে এসব সম্পদের মূল্য বহুগুণ বাড়বে। এ ছাড়া দলিলে বেনজীর আহমেদের নামে বান্দরবানে ২৫ একর জমি, মুন্সীগঞ্জে ১৪ কাঠার দুটি প্লট, তার স্ত্রী জিশান মির্জার নামে উত্তরায় বিলাসবহুল ৭ তলা বাড়ি, আদাবরে পিসিকালচার হাউজিংয়ে ৬টি ফ্ল্যাটের কোনো মূল্য নির্ধারণ করা হয়নি।
এসব সম্পত্তি লিজ ও অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা দেখানো হয়েছে। এসব সম্পত্তিরও মূল্য নির্ধারণ করা হচ্ছে। এসব অর্থসম্পদ আদালতের নির্দেশে ক্রোক ও ফ্রিজ করা হয়েছে। সেগুলোতে রিসিভার নিয়োগ সম্পন্ন হয়েছে। বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের আয়কর নথি পর্যালোচনা করা হচ্ছে। এ ছাড়া তাদের নামে-বেনামে ও বিদেশে থাকা অর্থসম্পদেরও খোঁজ নেওয়া হচ্ছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুই দফা তলব করা হলেও তারা হাজির হননি। ছোট মেয়ে যাইরা যারীন নাবালক হওয়ায় তাকে তলব ও সম্পদের নোটিশ পাঠানো হয়নি। প্রতিবেদনের ফরোয়ার্ডিংয়ে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৪৪২৫/২০২৪ সংশ্লেষে ২৩ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে, অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের জন্য পাঠানো হলো। প্রতিবেদনটি দিয়েছেন দুদকের উপপরিচালক (মানি ‘লন্ডারিং) মো. আনোয়ার হোসেন। বর্তমানে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদন আগামী রবিবার অথবা সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলাকালে বেনজীর আহমেদ গত ৪ মে সপরিবারে দেশ ছাড়েন। তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এর আগে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।
বেনজীরের আলাদীনের চেরাগ দুদকে বন্দি
আদালতের নির্দেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় এসব সম্পদ চলে গেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়ন্ত্রণে। ফলে ক্ষমতায় থাকাকালে আলাদীনের আশ্চর্য চেরাগের স্পর্শে গড়ে তোলা বেনজীরের বিশাল সাম্রাজ্য কার্যত মুখ থুবড়ে পড়ল। দুদক সূত্র বলেছে, পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা সম্পদ তত্ত্বাবধান ও দেখভালের জন্য একটি কমিটি গঠন করা হবে।
বিশিষ্ট আইনজ্ঞ ও দুদক কর্মকর্তারা বলছেন, একজন সরকারি চাকরিজীবী তার চাকরির মাধ্যমে এতো সম্পদ উপার্জন করতে পারেন না। দোষী সাব্যস্ত হলে বিভিন্ন আইনে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড হবে সদ্যঃসাবেক আইজিপি বেনজীর আহমেদের। একই সঙ্গে তার সব স্থাবর ও অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সত্যতা মিলেছে।
গত বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত যে আদেশ দিয়েছেন, পরবর্তী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা আপিল বিভাগে বহাল থাকবে।
দুদকের একজন কর্মকর্তা গতকাল বলেন, সাবেক আইজিপির জব্দ ও অবরুদ্ধ হওয়া সম্পদের সামগ্রিক তদারকি করবে দুদক। তিন সদস্যের যে তদন্ত কমিটি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে নিযুক্ত আছে, তারা একটি কমিটি গঠন করে দেবে। দুদক চাইলে যেসব জেলায় কার্যালয় নেই, সেখানে জেলা প্রশাসনকে দেখভালের দায়িত্ব দিতে পারে। আর অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো থাকবে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপকের নিয়ন্ত্রণে।
এই কর্মকর্তা জানান, আদালতের আদেশের পর এসব সম্পদ আর বেনজীর আহমেদের দখলে থাকার সুযোগ নেই। এখন এগুলো দুদকের নিয়ন্ত্রণে রয়েছে। দুদক শিগগিরই একটি কমিটি গঠন করে রিসিভার নিয়োগ দেবে। তবে কমিশন যে কমিটি গঠন করবে তা আদালতের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
রিসিভার কমিটিতে দুদক কর্মকর্তা, কিংবা জেলা প্রশাসন বা যে কোনো নিরপেক্ষ সংস্থা অন্তর্ভুক্ত হতে পারে। সব সম্পত্তিতে আদালতের আদেশের সাইনবোর্ড টাঙানো হবে। পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হবে।
আদালতের আদেশের নথি পর্যালোচনা করে দেখা গেছে, বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, তিন মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর, তাহসিন রাইসা বিনতে বেনজীর ও জাহরা জেরিন বিনতে বেনজীরের নামে থাকা ৮৩টি দলিলের সম্পত্তি জব্দ করা হয়েছে। এসব দলিলে মোট সম্পদের পরিমাণ ৩৪৬.৩০ বিঘা। যার দলিলমূল্য ১০ কোটি ৬৫ লাখ টাকা। তবে বর্তমান প্রেক্ষাপটে এসব জমির দাম কমপক্ষে পাঁচ থেকে সাত গুণ বেশি বলে জানা গেছে।
এছাড়া তাদের নামে বিভিন্ন ব্যাংকে সাধারণ হিসাব, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ ৩৩টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। তবে এসব ব্যাংক হিসাবে কী পরিমাণ অর্থ সংরক্ষিত আছে তা জানা যায়নি। আদেশে বলা হয়েছে, এসব ব্যাংক হিসাব থেকে কোনোভাবেই টাকা উত্তোলন করা যাবে না। দুদকের বিধিমতে, সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপকের অধীনে বেনজীরের হিসাবগুলো অবরুদ্ধ থাকবে।
আদালত সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা নামে-বেনামে যেসব অবৈধ সম্পদ অর্জন করেছেন, তা বিক্রি ও হস্তান্তরের মাধ্যমে বিদেশে পাচারের চেষ্টা করছেন বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অনুসন্ধান বা মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শুনানিতে তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী ও মেয়েদের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন।
পরে এ বিষয়ে আদেশ দেন আদালত। আদেশে বিচারক বলেন, অনুসন্ধান কর্মকর্তার আবেদন ও অভিযোগের গুরুত্ব বিবেচনায় আর্জি মঞ্জুরযোগ্য মর্মে প্রতীয়মান হয়েছে। বর্ণিত স্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধ) করা না হলে তা হস্তান্তর হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এর ফলে পরবর্তী সময়ে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।
এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদের সম্পদ জব্দের আদেশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি কেউ অপরাধী হিসেবে সাব্যস্ত হন, আমরা তাকে প্রটেকশন দিতে যাব কেন? তিনি সাবেক আইজিপি হোন আর সাবেক সেনাপ্রধান হোন।’
গত ৩১ মার্চ কালের কণ্ঠে প্রকাশিত হয় ‘সাবেক আইজিপির অপকর্ম-১’। এই পর্বে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে মূল প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জে বেনজীরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ৬০০ বিঘা জমির ওপর নির্মিত চোখ ধাঁধানো রিসোর্ট। তার পাশে কিনেছেন আরও ৮০০ বিঘা জমি। শুধু তাই নয়, রাজধানী ঢাকার গুলশানে ১৭ কোটি টাকা মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ফ্ল্যাটসহ দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি। হিসাব করে দেখা যায়, ৩৪ বছর সাত মাসের চাকরিজীবনে তিনি বেতন-ভাতা বাবদ আয় করেছেন এক কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। ফলে তাঁর এই বিপুল সম্পদের বৈধ উৎস নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এছাড়া গত ২ এপ্রিল কালের কণ্ঠে প্রকাশিত হয় ‘সাবেক আইজিপির অপকর্ম-২’। এই পর্বের মূল শিরোনাম ছিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’। অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের ভাওয়াল গড় ইউনিয়নের নলজানী গ্রামে ১৬০ বিঘা জমির ওপর রিসোর্ট গড়ে তোলা হয়। এতে বনের জমিই রয়েছে অন্তত ২০ বিঘা। ওই রিসোর্টের ২৫ শতাংশের মালিকানা বেনজীরের পরিবারের হাতে।
কালের কণ্ঠ’র এসব প্রতিবেদন দেশে-বিদেশে আলোচনার ঝড় তোলে। পরে গত ৪ এপ্রিল দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনুসন্ধানের উদ্যোগ নিতে অনুরোধ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। ২১ এপ্রিল হাইকোর্টে রিট করেন তিনি। একই দিন বেনজীরের অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেন সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
গত ২২ এপ্রিল তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। কমিটির সদস্যরা হলেন- কমিশনের উপ-পরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক জয়নাল আবেদীন ও নিয়ামুল হাসান গাজী। ২৩ এপ্রিল হাইকোর্টের এক আদেশে দুই মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে জমা দিতে বলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে অনুসন্ধান কমিটির এক সদস্য বলেন, কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে তারা অনুসন্ধান শুরু করেন। প্রাথমিক অনুসন্ধানে বেনজীর ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান এখনো চলমান রয়েছে। পরবর্তী সময়ে আরো তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, গাজীপুরে ভাওয়াল রিসোর্ট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে পরিবেশ অধিদপ্তর। প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর। এরপর ১৪ মে তলব করা হয় রিসোর্ট কর্তৃপক্ষকে। এদিন পরিবেশগত ছাড়পত্র ছাড়া রিসোর্ট পরিচালনা এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ভাওয়াল রিসোর্টকে দুই কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।
জানতে চাইলে গতকাল শুক্রবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মাসুদ হাসান পাটোয়ারী বলেন, ভাওয়াল রিসোর্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের কার্যক্রম বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণ হলে যে সাজা হতে পারে
চাকরি করে এতো সম্পদ উপার্জন করা অসম্ভব বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক। তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ ও ২৭ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারা, অর্থপাচার আইন ২০১২-এর ৪ ধারাসহ বিভিন্ন আইনের সংশ্লিষ্ট ধারায় তার (বেনজীর আহমেদ) বিচার হবে। অভিযোগ প্রমাণিত হলে বিভিন্ন আইন ও ধারায় দীর্ঘ মেয়াদে তার সাজা হতে পারে। একই সঙ্গে রাষ্ট্রের অনুকূলে তার সম্পদ বাজেয়াপ্ত হবে।
তিনি আরও বলেন, বাজেয়াপ্ত সম্পদ দেখভাল করা দুদকের পক্ষে অত্যন্ত জটিল কাজ। এর আগেও বহু মামলায় অনেকের সম্পদ বাজেয়াপ্ত হয়ে আছে। এগুলো দেখভালের জন্য দুদকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
অর্থপাচার আইন ২০১২-এর ৪ নম্বর ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি মানি লন্ডারিং অপরাধ করিলে বা মানি লন্ডারিং অপরাধ সংঘটনের চেষ্টা, সহায়তা বা ষড়যন্ত্র করিলে তিনি অন্যূন চার বৎসর এবং অনধিক ১২ (বার) বৎসর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ মূল্যের সমপরিমাণ বা ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।’
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি তাহার নিজ নামে, বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে, এমন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির দখলে রহিয়াছেন বা মালিকানা অর্জন করিয়াছেন, যাহা অসাধু উপায়ে অর্জিত হইয়াছে এবং তাহার জ্ঞাত আয়ের উৎসর সহিত অসংগতিপূর্ণ বলিয়া মনে করিবার যথেষ্ট কারণ রহিয়াছে এবং তিনি উক্তরূপ সম্পত্তি দখল সম্পর্কে আদালতের নিকট বিচারে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করিতে ব্যর্থ হইলে উক্ত ব্যক্তি অনূর্ধ্ব ১০ (দশ) বৎসর এবং অন্যূন ০৩ (তিন) বৎসর পর্যন্ত যে কোনো মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হইবেন; এবং উক্তরূপ সম্পত্তিসমূহ বাজেয়াপ্ত যোগ্য হইবে।’
দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী ফৌজদারি অসদাচরণ করিলে অথবা করিতে সচেষ্ট হইলে তিনি অনধিক সাত বৎসর কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং ফৌজদারি অসদাচরণের সহিত সম্পর্কিত আর্থিক সহায় বা সম্পদও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাইবে।’
বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকেলে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে গত রবিবার বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। একই দিন বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
দৈনিক কালের কণ্ঠে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ এবং ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে গত ৩১ মার্চ ও ২ এপ্রিল পৃথক দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটি প্রকাশের পর দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। মূলত এর পরই দুদক বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুজন সদস্য হলেন—সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও সহকারী পরিচালক জয়নাল আবেদীন।
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, গত ৩১ মার্চ সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে (কালের কণ্ঠ) প্রকাশিত হয়। পরে ১ ও ২ এপ্রিল আরো কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই ধরনের অভিযোগে খবর প্রকাশিত হয়। এসব অভিযোগের বিষয়ে দুদক বিধিমালা, ২০০৭ এর ৩ নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়েছে।
দুদক আইন, ২০০৪ এর ১৫ নম্বর ধারার বিধান মতে বর্ণিত অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই গত ১৮ এপ্রিল কমিশনের সভায় বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। দুদক আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়ে অনুসন্ধানকাজ শেষ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, ‘দুদকের অনুসন্ধান আইওয়াশ নয়। দুদক সম্পর্কে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অনুসন্ধানকারী কর্মকর্তারা স্বাধীনভাবে অনুসন্ধান করবেন। সব কিছুই বিধি মোতাবেক করা হবে।’
জানতে চাইলে দুদকের সাবেক মহাপরিচালক মো. মঈদুল ইসলাম বলেন, ‘এর আগেও দুদকের উপপরিচালক পদের কর্মকর্তারা অনেক বড় বড় অনুসন্ধান ও তদন্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। তবে এই অনুসন্ধান যেহেতু সাবেক এক বড় কর্মকর্তার বিরুদ্ধে, ফলে একজন উপপরিচালক বা সহকারী পরিচালক ইতস্তত বোধ করতে পারে। একজন পরিচালক মর্যাদার কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠন করা হলে ভালো হতো।’
দুদক চেয়ারম্যান বরাবর আবেদনে ব্যারিস্টার সুমন বলেছিলেন, বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক। তিনি ৩৪ বছর সাত মাস চাকরি শেষে পুলিশের মহাপরিদর্শক হিসেবে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা গেছে, বেনজীর আহমেদ তাঁর স্ত্রী ও কন্যাদের নামে বিপুল সম্পদ অর্জন করেছেন, যা তাঁর বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কালের কণ্ঠ গত ৩১ মার্চ ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক তাঁর স্ত্রী জীশান মীর্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিপুল সম্পদ গড়েছেন। এর মধ্যে ছয়টি কম্পানি, রাজধানীর উচ্চবিত্ত এলাকায় দামি ফ্ল্যাট ও বাড়ি, বেস্ট হোল্ডিংসে শেয়ার, ফাইভ স্টার হোটেল লা মেরিডিয়ান ঢাকার শেয়ার, গোপালগঞ্জের ‘সাভানা ইকো রিসোর্ট’, সেন্ট মার্টিন দ্বীপে ৪১৮ ডেসিম্যাল জমি রয়েছে। এসব সম্পদ বেনজীর, তাঁর স্ত্রী ও কন্যাদের বৈধ আয়ের তুলনায় অনেক বেশি। বেনজীর আহমেদ তাঁর ক্ষমতার অপব্যবহার করে বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জন করেছেন। এমন পরিস্থিতিতে বেনজীর আহমেদ এবং তাঁর স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
গত ৩১ মার্চ ও ২ এপ্রিল কালের কণ্ঠে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তর তথ্য তুলে ধরা হয়েছে।
সাভানা ইকো রিসোর্ট
গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রাম। নিভৃত এই পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট নামের অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র, যেখানে এক রাত থাকতে হলে গুনতে হয় অন্তত ১৫ হাজার টাকা। রিসোর্টের ভেতরে ঘুরে দেখা গেছে, একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া আভিজাত্যের অপরূপ মিশেল। বিশাল আকৃতির ১৫টি পুকুরের চারপাশে গার্ড ওয়াল, দৃষ্টিনন্দন ঘাট, পানির কৃত্রিম ঝরনা ও আলোর ঝলকানি। পার ঘেঁষে রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। প্রায় এক হাজার ৪০০ বিঘা জমির ওপর নির্মিত ওই ইকো রিসোর্টে বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড়। সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিংপুলও রয়েছে। রয়েছে উন্নতমানের সাউন্ড সিস্টেমসহ বিশাল আকৃতির কনসার্ট হল। রিসোর্টের নিরাপত্তায় বসানো হয়েছে ‘বিশেষ’ পুলিশ ফাঁড়ি। যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে সাত কিলোমিটারের বেশি পাকা সড়ক। এই রিসোর্টের মালিক বেনজীর আহমেদ ও তাঁর পরিবার।
ছয়টি কম্পানিসহ অঢেল সম্পদ
শুধু একটি ইকো রিসোর্টই নয়, পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। কালের কণ্ঠ’র অনুসন্ধানে দেশের বিভিন্ন এলাকায় তাঁদের নামে অন্তত ছয়টি কম্পানির খোঁজ পাওয়া গেছে।
এর বাইরে রাজধানীর অভিজাত এলাকাগুলোয় রয়েছে বেনজীর আহমেদের অঢেল সম্পদ। দামি ফ্ল্যাট, বাড়ি আর রাজধানীর কাছেই বিঘার পর বিঘা জমি। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গাজুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরো ১০ বিঘা জমি।
বনের জমিতে বেনজীরের রিসোর্ট
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের নলজানী গ্রামে ১৬০ বিঘা জমির ওপর বিস্তৃত ভাওয়াল রিসোর্ট। ২০১৮ সালের ৬ এপ্রিল প্রায় ১০৬ বিঘা জমির ওপর এটির যাত্রা শুরু। পরে এতে যোগ হয় আরো ৫৪ বিঘা জমি। অনুসন্ধানে দেখা গেছে, এই রিসোর্টের বড় অংশ গড়ে তোলা হয়েছে বনের জমি দখল করে। এর জন্য নেপথ্যে থেকে সহায়তা করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। কারণ, এই রিসোর্টের এক-চতুর্থাংশ শেয়ারের মালিক তিনি।
পাচারের টাকায় বিদেশে সম্পদের পাহাড়
পুলিশের সাবেক আইজিপি ও র‌্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে। অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী, বেনজীর আহমেদের দুবাইয়ে রয়েছে শতকোটি টাকার হোটেল ব্যবসা। সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধশত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা। এ ছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে।
ড. বেনজীর আহমেদ : প্রমিথিউস অব পুলিশিং
বাংলাদেশ পুলিশ মানুষের আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের আইজিপি হিসেবে ড. বেনজীর আহমেদ ইতোমধ্যেই দুই বছর পূর্ণ করে তৃতীয় বছরে পদার্পন করেছেন।
পুলিশের প্রত্যাশা পূরণে ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে একবিংশ শতাব্দীর জন্য সমৃদ্ধ করতে এ দুই বছরে ড. আহমেদ নানাবিধ দৃশ্যমান পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছেন, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে। সোস্যাল মিডিয়া প্লাটফর্মে কিছু সমালোচনা স্বত্বেও ড. আহমেদ দুর্দান্ত গতিতে এগিয়েছেন, এগিয়েছেন প্রজ্ঞার সাথে, দৃঢ়তার সাথে। আধুনিক পুলিশ প্রশিক্ষণ, স্বচ্ছ ও মেধানির্ভর নিয়োগ, বিট পুলিশিং ও আউটরিচ কার্যক্রমের জন্য অনেকের কাছে তিনি ‘প্রমিথিউস অব পুলিশিং’ হিসেবে ইতোমধ্যেই পরিগণিত হয়েছেন।
এ লেখা তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের উল্লেখযোগ্য কার্যক্রমের কিয়দাংশের নির্মোহ বিশ্লেষণের একটি নিতান্ত ক্ষুদ্র প্রচেষ্ঠা।
পুলিশের প্রশিক্ষণের আধুনিকায়ন
ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের জন্য প্রতিবছর একক ও সম্মিলিত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন, ব্যাপক পরিবর্তন এনে প্রশিক্ষণ কারিকুলামকে করেছেন যুগোপযুগী ও ভবিষ্যতমুখী। সাধারণভাবে ক্যাডার অফিসাররা চাকুরির শুরুতে পুলিশের মৌলিক প্রশিক্ষণ সমাপনের পর অনেক উচ্চতর প্রশিক্ষণ নিলেও মৌলিক প্রশিক্ষণ বাস্তবিক অর্থে আর ঝালাই করার কাঠামোগতভাবেই কোন সুযোগ পেতেন না।
তারই নির্মোহ উদ্যোগ আর প্রচেষ্টায় প্রতিবছর কমপক্ষে এক সপ্তাহ করে সকল সদস্যদের জন্য প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করে পেশাদারিত্বে নিয়ে এসেছেন এক অনন্য পরিবীক্ষণ। দ্বিতীয়ত, উপনিবেশিক কালের পরিক্রমায় এতদিন পুলিশের  বিভিন্ন স্তরের প্রশিক্ষণের কারিকুলাম ও সিলেবাস চলছিল, তা তিনি সকলের মতামতের প্রেক্ষিতে পরিবর্তন করে ঢেলে সাজিয়েছেন কালের যাত্রায় আগামীর আলোয়।
যেমন সংযোজন করেছেন বাস্তবমুখী ব্যবহারিক প্রবলেম সলভিং ইস্যুজ, তেমনি অনাগত দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়সমূহ।
স্বচ্ছ, মেধা ও যোগ্যতা নির্ভর পুলিশ নিয়োগ
ড. বেনজীর আহমেদের এ দুই বছরে বাংলাদেশ পুলিশের নেতৃত্বে বিভিন্ন স্তরে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা সদাশয় সরকার থেকে প্রান্তের সর্বস্তরের নাগরিকদের কাছে সফল, স্বচ্ছ, মেধাভিত্তিক ও দক্ষ হিসেবে প্রতিভাত হয়েছে। এ উপমহাদেশে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানাবিধ নেতিবাচক কথামালার প্রচলন আছে।
সেসব নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠান হিসেবে কনস্টেবল,  সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগে যে স্বচ্ছতার স্বাক্ষর রেখে চলেছে, তা নিঃসন্দেহে অনুকরণীয় ও প্রশংসার দাবিদার। মেধা, যোগ্যতা, বুদ্ধিমত্তা, বিশেষ ব্যবহারিক উপযোগিতা ও শারীরিক সক্ষমতার মাপকাঠিতে যথার্থভাবে নিরুপিত উর্ত্তীর্ন প্রান্তিক প্রার্থী ও তাদের অভিভাবকদের যে নির্মোহ উচ্ছাস,
তা এ দেশের নাগরিক হিসেবে আমাদের হৃদয় ছুঁয়ে দেয়, গর্বে হৃদপিন্ডকে প্রসারিত করে। দেশমাতৃকার সেবায় নিবেদিত হয়ে কাজের যে নিরন্তন প্রয়াস, তার প্রেরণা আসে নিয়োগ বিজ্ঞাপনের সরকারি ট্যাগ লাইন থেকেই ‘চাকরি নয়, সেবা’।
বিট পুলিশিং : নাগরিকের দোরগোড়ায় সেবা
নাগরিকের দোরগোড়ায় কতিপয় পুলিশি সেবাকে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন ড. আহমেদ। সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা, তা অনেকেই অবহিত। একসময় যখন নিউইয়র্ক সিটির অলিতে গলিতে চাঁদাবাজি, ছিনতাই আর মাদকের করাল গ্রাসে সাধারণ নাগরিকের জীবন ত্রাহিত্রাহি অবস্থায় হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই নিউইয়র্ক পুলিশের হাল ধরেছিলেন উইলিয়াম ব্রাটন।
পুরো সিটিকে তিনি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা বিটে ভাগ করে একেকজন পুলিশ অফিসার নিয়োগ করে ব্যাপকভাবে সফল হয়েছিলেন নিউইয়র্কের পুলিশ কমিশনার ব্রাটন। সেই সফলতার গল্প তিনি বিধৃত করেছেন ‘টার্ন অ্যারাউন্ড : হাউ আমেরিকানস টপ কপ রিভার্সড দ্য ক্রাইম এপিডেমিক’ গ্রন্থে। সেই ধারনায় কিছুটা প্রভাবিত হয়ে ড. বেনজীর আহমেদ ডিএমপি কমিশনার থাকাকালীন ঢাকা সিটিতে প্রবর্তন করেন বিট পুলিশিং কার্যক্রম।
পরবর্তীতে আইজিপি হয়ে সারাদেশে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবাকে নিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় অনুমতিক্রমে চালু করেন বিট পুলিশিংয়ের অভিযাত্রা। বাংলাদেশকে প্রায় আট হাজার বিটে ভাগ করে প্রত্যেক বিটে একজন করে পুলিশ অফিসারকে দায়িত্ব দেন। স্থানীয় সরকার বিভাগের সহায়তায় প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রাথমিকভাবে বরাদ্দ হয় বিট পুলিশিংয়ের জন্য একটি কক্ষ।
দায়িত্ব ও দায়ের এ অসাধারণ বিভাজন ও বিকেন্দ্রীকরণ প্রায় দেড়শ বছরের অধিককালের যে পুলিশ, তার ক্রমধারায় একটি অনন্য ও আধুনিক মাইলফলক। অনাগত সময়ে নিউইয়র্কের মতোই বাংলাদেশের মানুষ পুলিশিং কার্যক্রমে ইতিবাচক আলোকোজ্জ্বল সেবা পাবেন বলে আমি আশাবাদী।
পুলিশের সম্প্রসারণ ও সংযোগ কার্যক্রম
বাংলাদেশ পুলিশের কাজ, জনবল ও অবকাঠামোগত আনুভূমিক সম্প্রসারণ হলেও, অফিসার ও ফোর্সের আনুপাতিক বিভাজন ও সম্প্রসারণ নিয়ে কিছুটা সংশয় ছিল। ড. বেনজীর আহমেদ যেহেতু অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে ও জাতিসংঘের পুলিশ রিফর্ম নিয়ে এই উপমহাদেশে থেকে একমাত্র এক্সপার্ট হিসেবে কাজ করেছেন, সেসব অমূল্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশ পুলিশের পদ-পদবির সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন,
যার ফলশ্রুতিতে ইতোমধ্যেই অনেকেই বহুল কাঙ্খিত পদন্নোতির পথে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে  দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের পুলিশের সংগঠন আসিয়ানাপোলে বাংলাদেশ পুলিশের প্রতিষ্ঠান হিসেবে পর্যবেক্ষকের মর্যাদা আনয়ন তার সেই আন্তর্জাতিক  অভিজ্ঞতারই বহিঃপ্রকাশ।
বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন নিঃসন্দেহে একটি ব্যাপক আলোচনার বিষয় ও দীর্ঘতর চলমান প্রক্রিয়া। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও তাঁরই তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শনের এক নির্ভীক সৈনিক হিসেবে বিগত দুই বছর ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের যে স্বাপ্নিক ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব প্রদান করেছেন নিঃসন্দেহে তা ভূয়সী প্রশংসার দাবি রাখে, ইতোমধ্যেই তিনি অনেক পুলিশ অফিসারের কাছে ‘প্রমিথিউস অব পুলিশিং’ হিসেবে অভিহিত হয়েছেন।
যে কোন নেতৃত্বে অগনিত চ্যালেঞ্জ থাকে, তার ক্ষেত্রেও নিশ্চয় ব্যতিক্রম ঘটেনি। ‘এসেছি অনেক দূর, যেতে হবে বহুদূর’ -তারই কথার প্রতিধ্বনি করে, আমরা প্রত্যাশা করি আগামী দিনগুলোতেও টেকসই উন্নয়নের অপ্রতিরোধ্য উন্নয়ন অভিযাত্রার সাথে তাল মিলিয়ে সম্মানিত নাগরিকদের ঐতিহাসিকভাবে কাঙ্খিত ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ পুলিশকে প্রতিষ্ঠান হিসেবে তিনি নিয়ে যাবেন আরো বহুদূর।
ফের একসঙ্গে হামাস ও ফাতাহ, মধ্যস্থতায় চীন
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জন্য একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে অঞ্চলটির দুই রাজনৈতিক পক্ষ হামাস ও ফাতাহ। যুদ্ধ-পরবর্তী জোট সরকার গঠনেও একমত হয়েছে তারা। চীনের মধ্যস্থতায় তারা এ ঘোষণা দিয়েছে।
এমন এক সময় বিষয়টি সামনে এল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের খবর শোনা যাচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেইজিংয়ে এ বৈঠকে বসে হামাস ও ফাতাহ। সব মিলিয়ে ১৪টি ফিলিস্তিনি পক্ষ বৈঠক শেষে ‘বেইজিং ঘোষণা’য় স্বাক্ষর করে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রুদ্ধদ্বার এ বৈঠকে ফাতাহ, হামাসসহ অন্য দলগুলোর বিদ্যমান বিভক্তি ও বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা না হলেও বলা হচ্ছে, নিজেদের সম্পর্কোন্নয়নে একমত পোষণ করেছে তারা। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় সংগঠনের নেতারা।
ফিলিস্তিন প্রশ্ন ও আন্তর্জাতিক স্বীকৃতির দিক থেকে ফাতাহ ও হামাসের অবস্থান আলাদা। দেড় দশক আগে নির্বাচনে জেতার পর থেকে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে ফাতাহ। অন্যদিকে গাজা রয়েছে হামাসের নিয়ন্ত্রণে। ভিন্ন দুটি অঞ্চলে নির্বাচনে আলাদা ফলের পর বিভিন্ন দাবি নিয়ে পক্ষ দুটির মধ্যে বিভক্তি বড় আকার ধারণ করে। বিষয়টি সমাধানে একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও পরে তা ভেস্তে যায়। তবে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাসের সঙ্গে বৈরিতাকে সামনে না এনেই আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে ফাতাহ।
বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি জানান, উভয়পক্ষ সম্পর্কোন্নয়নের মাধ্যমে ফিলিস্তিনকে এগিয়ে নিতে চায়। ‘বেইজিং ঘোষণা’ অনুসারে স্বাধীন ফিলিস্তিনের দাবি আদায় ও শান্তি প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করবে হামাস ও ফাতাহ।
সূত্র: আল-জাজিরা, সিএনএন, সিজিটিএন
সেভ প্যালেস্টাইন, টেরোরিস্ট ইসরায়েল উদযাপনে বাংলাদেশ
শেষের বাঁশি বাজতেই বাঁধনহারা উদযাপনের শুরু রাকিব-ফাহিমদের। উদযাপন অবশ্য বাড়তি মাত্রা পেল খেলোয়াড়দের হাতে ফিলিস্তিনের পতাকা থাকায়। পরে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গোলদাতা রাকিব হোসেন জানালেন, ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে উৎসবের কারণ।
হামাসের হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েলের আগ্রাসনে গাজার ফিলিস্তিনিদের এখন জেরবার অবস্থা। প্রতি মুহূর্তেই আসছে প্রাণহানির খবর।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার মালদ্বীপের বিপক্ষে রাকিব-বিশ্বনাথরা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলতে নেমেছিলেন অনেক চাওয়া নিয়ে। প্রিলিমিনারি রাউন্ডে পেরিয়ে বাছাইয়ে গ্রুপ পর্বে খেলার লক্ষ্য পূরণের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর উদ্দেশ্যও ছিল বলে জানালেন রাকিব।
“অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপে খেলা দলের সঙ্গে খেলাটা আমাদের জন্য বড় সুযোগ। ওরা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে; চেষ্টা করবো ওদের বিপক্ষে ভালো ফুটবল খেলতে। আর ফিলিস্তিন একটা মুসলিম দেশ। আমাদের বিশ্বনাথ (ঘোষ) আছে, বিশ্বনাথও বলেছে, আমরা সবাই মিলে আলোচনা করেছি, গোল করতে পারলে, জিততে পারলে ওদের আমরা সমর্থন দেব। আমরা দেখেছি, আন্তর্জাতিক ম্যাচগুলোতে সবাই ওদেরকে সমর্থন দিচ্ছে, তাই আমরাও ওদেরকে সমর্থন করেছি।”
রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিমের গোলে মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে বাছাইয়ের দ্বিতীয় ধাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুই লেগেই সেরা খেলোয়াড় হয়েছেন রাকিব। তবে সুযোগগুলো নষ্ট না হলে দ্বিতীয় লেগের ফল আরও ভালো হত বলে মনে করেন তিনি।
“আলহামদুলিল্লাহ। আল্লাহর ওপর ভরসা ছিল। পরিশ্রম করলে মানুষ তার ফল পাবেই। আমরা দীর্ঘদিন এক সঙ্গে পরিশ্রম করেছি। আমাদের দলে কিন্তু বড় কোন তারকা নেই। আমরা একটা দল হয়ে খেলেছি। মাঠে ১১জন যুদ্ধ করেছি। বাইরে যারা ছিলো, তারাও সমর্থন দিয়েছে। বিশ্বাস ছিল এক সঙ্গে ভালো কিছু করব। মালেতে ড্র করে আসার পর আত্মবিশ্বাস ছিল। মালেতেও আমরা ভালো ফুটবল খেলেছি। দু-একটা ভুল না হলে হয়তো আরও ভালো হতো।”
“এটা ছিল একটা ট্যাকটিক্যাল গেম। ওরা যেভাবে খেলেছে। আমরাও সেভাবেই পরিকল্পনা করে খেলেছি।  আসলে প্রথম গোল করার পর আমরা আরও কিছু চান্স পেয়েছিলাম। যেগুলো আমি মিস করেছিলাম। এটা ছিল আমাদের ঘরের মাঠে খেলা। আমরা চেষ্টা করেছি ঘরের মাঠে ৯০ মিনিট এমন ফুটবল খেলতে যাতে দর্শকরা নিরাশ না হয়। প্রতিটি পজিশনেই আমরা সেরাটা দেয়ার চেষ্টা করেছি।”
কোটা সংস্কার আন্দোলন : পাশে আছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে প্রতিবেশী ভারতের ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’।
বামপন্থী সংগঠনটির জাতীয় কমিটির প্রেসিডেন্ট নিলাশীষ বোস এবং জেনারেল সেক্রেটারি প্রসেনজিৎ কুমার সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছেঃ সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সম্পূর্ণ বন্ধের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী যখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও রাজপথে নামে; তখন তাদের শুধু পুলিশই নয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক সহিংস রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখোমুখি হতে হয়। তারা রড, লাঠি ও ঢিল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অহংকারীভাবে কোটার বিরোধিতাকারীদের ‘রাজাকার’ হিসেবে আখ্যা দেন মন্তব্য করে বিবৃতিতে বলা হয়ঃ আমরা বাংলাদেশের সংগ্রামী শিক্ষার্থী এবং যুবকদের, বিশেষ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্রনেতাদের সাথে নিরঙ্কুশ একাত্মতা প্রকাশ করছি, যারা মর্যাদাপূর্ণ ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে বৈষম্যমূলক কর্মসংস্থান নীতির বিরুদ্ধে ধর্মঘটের মাধ্যমে ন্যায্য দাবি জানালেও তাদের পেটানো ও গ্রেফতার করা হচ্ছে।
মাঠে নামার ঘোষণা ছাত্রদল সভাপতির
সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে আজ থেকেই শিক্ষর্থীদের সঙ্গে তারা মাঠে নামবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সেইসঙ্গে চলমান আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের বিষয়ে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তিনি।
এদিকে, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
নির্দলীয় নেতৃত্বে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল পুনরায় পূর্ণ সংহতি ঘোষণা করছে। তারা আন্দোলনরত সব শিক্ষার্থীকে মেধাবিরোধী কোটা ব্যবস্থার মূল উৎস সমূলে ধ্বংস করতে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, লুটপাট-দুর্নীতি ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেও সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ঢাবিতে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের এক নেত্রীসহ সংগঠনটির ঢাবি শাখার ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাবির সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের রাজু আহমেদ, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বঙ্গবন্ধু হলের সহ-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, এসএম হলের কর্মী কাফি ও জিয়া হলের কর্মী মাহমুদ। ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছে ছাত্রদল।
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সভাপতি নাছির উদ্দিন শাওন অভিযোগ করেন, ইফতারের পর ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিল। এমন সময় ছাত্রলীগের ছেলেরা তাদের ওপর হামলা করে। আমার হলের ছাত্রদলের সাধারণ সম্পাদকের ওপরও হামলা করা হয়েছে।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মানসুরা আলম দুই কানেই শুনতে পাচ্ছে না। রাজু আহমেদ বাম চোখে ও পুরো শরীরে আঘাত করা হয়েছে, মেহেদী নামে আরেকজনের মাথায় ১০টি সেলাই লেগেছে- তার পুরো শরীরে আঘাত করা হয়েছে। এছাড়া আমান এবং কাফি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন গণমাধ্যমকে বলেন, আমি এই সম্পর্কে কিছুই জানি না। এমন কিছু হয়ে থাকলে জেনে ব্যবস্থা নেব।
ব্রাউজারের গতি বাড়ানোর কৌশল
ব্রাউজার হঠাৎ হ্যাং হওয়া, ব্রাউজার বারবার ক্রাশ করা কিংবা আশানুরূপ গতি না পাওয়ার অভিযোগ অনেক ব্যবহারকারীর। দীর্ঘদিন ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহের কারণে ব্রাউজারে কাজের গতি কমে যায়। ব্রাউজারে থাকা ক্যাশ, কুকিজ এবং হিস্ট্রি মুছে দিলে এ সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।
এ ছাড়া নিয়মিত ব্রাউজার আপডেট করাও জরুরি। কোনো ওয়েবসাইট খুললেই তার ঠিকানা, পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহারের তথ্য নিয়মিত সংগ্রহ করে ব্রাউজার। আর ব্রাউজারের গতি বাড়াতে নিয়মিত নিম্নোক্তভাবে ব্রাউজারে থাকা ক্যাশ, কুকিজ ও হিস্ট্রি মুছে ফেলতে হবে।
ক্রোম ব্রাউজার : ক্রোম ব্রাউজারের ডান পাশের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘More tools’ টুল নির্বাচনের পর ‘Clear Browsing Data’ অপশনে ক্লিক করতে হবে। এবার সময়সীমা নির্দিষ্ট করে ‘browsing history’, ‘Cookies and other site data’ এবং ‘download history’ অপশন নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা Clear data বাটনে ক্লিক করলেই ব্রাউজারের সংগ্রহ করা সব তথ্য মুছে যাবে।
ফায়ার ফক্স ব্রাউজার : ফায়ার ফক্স ব্রাউজার চালুর পর প্রথমে ডান পাশের ওপরে থাকা মেনুতে ক্লিক করে settings থেকে  অপশন নির্বাচন করতে হবে।  এবার নিচে স্ক্রল করে Cookies and Site Data এবং history নির্বাচন করে Clear Data অপশনে ক্লিক করতে হবে।
টিকটকে চালু হলো ১০ মিনিটের ভিডিও
বাইটড্যান্স মালিকানাধীন টিকটক ব্যবহারকারীরা এখন থেকে ১০ মিনিটের ভিডিও শেয়ার করতে পারবেন। সোমবার থেকে এ সুবিধা চালু করেছে চীন ভিক্তিক এ কোম্পানিটি। শুরুতে এক মিনিটের ভিডিও শেয়ার করা যেত টিকটকে।
গত বছর তিন মিনিটের সুবিধা দেয় তারা। ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং জায়ান্টের সঙ্গে টেক্কা দেয়া এবং বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিকটক। গত কয়েক মাস যাবত বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড ফিচারের পরীক্ষা চালিয়েছে টিকট।
এসংক্রান্তে এক বিবৃতিতে টিকটকের এক মুখপাত্র জানান, ১০ মিনিটের বেশি সময়ের ভিডিও আপলোডের সুবিধা চালু করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কন্টেন্ট নির্মাতারা আরো সৃজনশীল বিষয় উপস্থাপন করতে পারবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে প্লাটফর্মটি ভিডিওর দৈর্ঘ্য ৬০ সেকেন্ড থেকে তিন মিনিটে উন্নীত করেছিল। ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর মাধ্যমে ইউটিউবের আরো শক্ত প্রতিযোগী হিসেবে বাজারে টিকটকের প্রভাব বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ইতোমধ্যে শর্টস নামক ফিচার চালু করেছে গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।
কোটাবিরোধী আন্দোলন: বাড্ডায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৫০
রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে অবস্থান নেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে পুলিশ। রামপুরা ব্রিজ থেকে বাড্ডার ইউলুপ পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।   এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ঘটনাস্থল থেকে মানবজমিনের স্টাফ রিপোর্টার জানান, রামপুরা-বাড্ডায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। টিয়ার সেল ছুড়ছে পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছেন বলে জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টার পরে সেখানে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে।
পরে বেলা ১১টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে সেখানে অবস্থান নেয়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে।
সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।
উল্লেখ্য, সারা দেশে আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
ঢাকা-চট্টগ্রাম যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ
রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলও যেতে দেয়া হচ্ছে না। ফলে অনেক গাড়ি আটকা পড়েছে। এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যা বেশি। পাশাপাশি দূরপাল্লার বাস, সিএনজিচালিত অটোরিকশাও রয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয়রা জানায়, বুধবার সকাল ১০টার দিকে শনিরআখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত তারা এই মহাসড়কটি অবরোধ করে রাখে। সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে গেলে সংঘর্ষ বাঁধে। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়।
এছাড়া সংঘর্ষের সময় শর্টগানের গুলিতে শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন এবং সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। আহতরা জানান, সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এলোপাতাড়ি গুলিতে তারা আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
কোটাবিরোধী আন্দোলন: গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন সভাপতি-সেক্রেটারি
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা গভীর রাতে বোরকা পরে হল থেকে পালিয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে তারা হল ত্যাগ করেন।
এর আগে, রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ ৯ জন নেত্রীকে আন্দোলনকারীরা হল থেকে বের করে দেয়। একই সময়ে আরও কয়েকটি হল থেকেও ছাত্রলীগের নেত্রীদের বের করে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের নিরাপত্তার জন্য হল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা এবং যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বোরকা পরিধান করেন।
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ফোন করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভাই, খুব ঝামেলায় আছি। এসব নিয়ে পরে কথা বলব।’
সকাল ৯টার দিকে জানা যায়, ইডেনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কক্ষ ভাঙচুর করেছেন।
এদিকে, রাতের ঘটনা থেকে উদ্ভূত চাপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রীসহ বেশ কয়েটি ছাত্র হলকেও ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক, রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষরা শিক্ষার্থীদের দাবির মুখে হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত করার অঙ্গীকারনামা দেন।
রাত ১১টার দিকে রোকেয়া হলে প্রথমে এই ঘোষণাটি দেয়া হয়। শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের হল থেকে বের করে দিয়ে প্রাধ্যক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করেন, যাতে হলের অভ্যন্তরে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।
চরমোনাই কাল সারাদেশে বিক্ষোভের ডাক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশ ইতিহাসের ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে, সম্মিলিতভাবে সরকারের এই নৃশংসতা রুখে দিতে হবে।
কোটা সংস্কারর দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বৃহস্পতিবার ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিকেল ৩টায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন, এবং শুক্রবার (১৯ জুলাই) সারাদেশের সব মসজিদে দোয়া এবং মিছিল।
বুধবার বিকেলে পুরানা পল্টন আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘সরকার জনগণের দেওয়া ভ্যাট-টেক্স নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাচার করছে। কোটার নামে নিজেদের দলীয় লোকজনদের চাকরি দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে। এ জন্য মেধাবীদের দূরে রাখছে। আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। যার যার অবস্থান থেকে দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলেই ‘ ছাত্র রাজনীতি মুক্ত’ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পাঁচটি হলের প্রভোস্টরা ভিন্ন ভিন্ন বিবৃতিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার স্বাক্ষর দিয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থীদের চাপের মুখে প্রথম স্বাক্ষর করেন রোকেয়া হলের প্রভোস্ট ড. নীলুফার পারভীন। রাত ১টার দিকে তিনি লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এরপর রাত সোয়া তিনটায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. ফারহানা হক একই ধরনের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। আধা ঘণ্টার ব্যবধানে শামসুন নাহার হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হাফসা আক্তার, কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী এবং কুয়েত মৈত্রী হলের প্রভোস্টও ছাত্র রাজনীতি বন্ধের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
রোকেয়া হলের অঙ্গীকারনামায় বলা হয়, ‘আজ ১৭-০৭-২০২৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত-শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো। কোনো পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হবে না এবং কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না।’ এতে আরও উল্লেখ করা হয়, আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরাও একই ধরনের অঙ্গীকারনামা তৈরি করেছেন। শামসুন নাহার হলের অঙ্গীকারনামায় কিছুটা ভিন্নতা থাকলেও মূল বক্তব্য ছিল একই।
এর আগে, রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি পৃথা এবং সাধারণ সম্পাদক আতিকাকে হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পৃথা এবং সম্পাদক আতিকাকে ধরে হলের গেট থেকে বের করে দিচ্ছেন। অন্যান্য ছাত্রী হলেও ছাত্রলীগ নেত্রীদের ওপর আন্দোলনরত শিক্ষার্থীদের আক্রমণের খবর পাওয়া গেছে।
ঢাবিতে রণক্ষেত্র, সংঘর্ষে ছাত্রলীগ-আন্দোলনকারীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল রণক্ষেত্রে পরিণত হয়েছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হলে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিস্তারিত আসছে…
ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে ঢাবির ঐতিহ্য লুণ্ঠিত : সাদা দল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে সাদা দল। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাদা দলের নেতৃবৃন্দ।
রবিবার সাদা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান দলটির নেতারা।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত কর্মসূচি উদযাপনের উদ্দেশ্যে সংগঠনটির নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করতে এলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ বাধা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চাইলে একপর্যায়ে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব এবং সাব্বিরসহ ২৫-৩০ জন আহত হন। আহতরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান সরকারের সমর্থক বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ঐতিহ্য ইতোমধ্যেই ভূলুণ্ঠিত হয়েছে। আমরা আমাদের প্রাণের প্রতিষ্ঠানে ভিন্নমতের ওপর হামলার পুনরাবৃত্তি দেখতে চাই না।
ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান সাদা দলের নেতৃবৃন্দ।
কোটা বহালের রায় বাতিল চেয়ে সরকারের আপিল দায়ের
সরকারি চাকরিতে (সাবেক প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের দেওয়া রায় বাতিল চেয়ে লিভ টু আপিল দায়ের করা হয়েছে।
হাইকোর্টের রায় বাতিল চেয়ে মঙ্গলবার (১৬ জুলাই) রাষ্ট্রপক্ষ থেকে এ আপিল দায়ের করা হয়েছে।
গত ১৪ জুলাই হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি খিজির হায়াত ২৭ পৃষ্ঠার রায়টি লেখেন।
রায়ে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র আইনসম্মতভাবে জারি করা হয়নি। তাই এই পরিপত্রের কোনো আইনি প্রভাব নেই। এতে রায় এবং আদেশ অনুসরণ করে মুক্তিযোদ্ধাদের সন্তান/নাতনিদের জন্য কোটা পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
রায়ে (i) জেলা (ii) নারী (iii) শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি (iv) উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠি ও জাতিগত সংখ্যালঘু এবং অন্যদের জন্য কোটা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং রায়ের অনুলিপি প্রাপ্তির তিন মাসের মধ্যে এ বিষয়ে যত যত তাড়াতাড়ি সম্ভব একটি বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে। তবে প্রয়োজনে আগের মানদণ্ড (২০১৮ সালের পরিপত্র জারির আগের সময়) অনুসরণ করে কোটার অনুপাত বা শতাংশ পরিবর্তন, কমানো বা বাড়ানোর ক্ষেত্রে এই রায় কোন বাধা সৃষ্টি করবে না। এ ছাড়া চাকরির কোনো পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ১১ জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করে হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।
রায়ে মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনিদের জন্য কোটা পদ্ধতি পুনর্বহাল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা, নারী, প্রতিবন্ধী, আদিবাসী, জাতিগত সখ্যালঘু বা ক্ষুদ্র ও অন্যান্য জাতিগোষ্ঠীর ক্ষেত্রেও কোটা পদ্ধতি বজায় রাখতে নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে কোটা পুনর্বহাল করতে বলেছেন হাইকোর্ট। তবে সরকার প্রয়োজনে কোটার অনুপাত বা শতাংশ কমাতে-বাড়াতে পারবে। আর কোটা পূরণ না হলে মেধা তালিকা থেকে কোটা পূরণ করতে বলা হয়েছে।
গত ৫ জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।
হাইকোর্টের এই রায়ের পর থেকেই ফের আলোচনা-সমালোচনা শুরু হয় কোটা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ হয়।
এরপর ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ৯ জুন চেম্বার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আজকের (৪ জুলাই) দিন নির্ধারণ করে দিয়েছিলেন। তবে আপিল বিভাগ আজ এ আবেদনের শুনানি নেননি। অর্থাৎ এ আবেদনের শুনানি পরে নেবেন এবং পরে আদেশ দেবেন।
এরপর ১০ জুলাই সরকারি চাকরিতে (সাবেক প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) জারি করেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের আপিল বেঞ্চ চার সপ্তাহের জন্য এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক শুনানি করেন। আর রিট আবেদনকারী পক্ষের ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। এই কোটা পদ্ধতি সংস্কার করে সব ধরনের কোটা ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনার দাবিতে ওই বছরই আন্দোলন শুরু করেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ওই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনের মুখে ওই বছরের ৪ অক্টোবর পরিপত্র জারি করে সব ধরনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটাব্যবস্থাই বাতিল করে সরকার।
ওই সময় ৩০ শতাংশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান-নাতি-নাতনি কোটা, ১০ শতাংশ নারী কোটা, ১০ শতাংশ জেলা কোটা, ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা ও ১ শতাংশ প্রতিবন্ধী কোটা চালু ছিল সরকারি চাকরিতে। ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে নবম গ্রেড থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে সব ধরনের কোটা বাতিল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৯ম গ্রেড (আগের প্রথম শ্রেণি) ও ১০ম থেকে ১৩তম গ্রেড (আগের দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওই পদগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো।
ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার, মো. শিবলী ফোরকান, এস এম ফোয়ায়েল আহমেদ, মো. রবিউল ইসলাম, মো. আল ফাহিম, অনুকূল চন্দ্র সরকার ও মো. মাহবুব আলম ২০২১ সালের জুন মাসে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবকে বিবাদী করা হয়।
ওই রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুলে সরকারি চাকরিতে ৯ম গ্রেড থেকে ১৩ম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের সন্তানদের ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করে জারি করা পরিপত্র কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ৫ জুন ওই রিটেরই রায়ে পরিপত্রের বীর মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের অংশটি অবৈধ ঘোষণা করা হয়।
এরপরই শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ব্যানারে নতুন করে কোটাবিরোধী আন্দোলন শুরু করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীরা জুলাইয়ের প্রথম দিন থেকে আন্দোলন করছেন।
কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি আগামীকাল বুধবার। মঙ্গলবার (৯ জুলাই) চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম আজ এ আদেশ দেন।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে পাঁচ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির নিয়োগে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত ৫ জুন রায় দেন হাইকোর্ট। এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে।
পরে এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু গত ৯ জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ কোটা।
মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। রোববার (৯ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
গত বুধবার (৫ জুন) সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হলো বলে জানান আইনজীবীরা।
এই রায়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ হয়।
সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সঙ্গে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।
এর আগে কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর পরিপত্র জারি করা হয়। তারও আগে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা রয়েছে ১০ শতাংশসহ আরও কিছু সংখ্যক কোটা বিদ্যমান ছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে ২০১৮ সালের ৪ অক্টোবর নবম গ্রেড থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে সব ধরনের কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা হয়।
সেখানে বলা হয়েছিল, ৯ম গ্রেড (পূর্বতন ১ম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেড (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওই পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো।
ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার, মো. শিবলী ফোরকান, এস, এম ফোয়ায়েল আহমেদ, মো. রবিউল ইসলাম, মো. আল ফাহিম, অনুকূল চন্দ্র সরকার ও মো. মাহবুব আলম ২০২১ সালের জুন মাসে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবকে বিবাদী করা হয়।
ওই রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।
রুলে সরকারি চাকরিতে ৯ম গ্রেড থেকে ১৩ম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের সন্তানদের ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করে জারি করা পরিপত্র কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট
সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (৫ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কোটা বাতিলে মন্ত্রিসভার সিদ্ধান্তের একদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ পরিপত্র জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘সরকার সকল সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭/০৩/১৯৯৭ তারিখের সম(বিধি-১)এস-৮/৯৫(অংশ-২)-৫৬(৫০০) নং স্মারকে উল্লিখিত কোটা পদ্ধতি নিম্নরূপভাবে সংশোধন করিল:
(ক) ৯ম গ্রেড (পূর্বতন ১ম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হইবে; এবং
(খ) ৯ম গ্রেড (পূর্বতন ১ম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হইল।’
এ আদেশ ‘অবিলম্বে কার্যকর হইবে’ বলেও উল্লেখ করা হয় পরিপত্রে।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর সরকারি চাকরিতে নবম থেকে ত্রয়োদশতম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে ৪৫ শতাংশ কোটা তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগে সিদ্ধান্ত নেয় সরকার। কোটা পর্যালোচনা কমিটির সুপারিশির ভিত্তিতে ২০১৮ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা থাকবে না। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যে ২০১৮ সালের ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার। প্রাথমিকভাবে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে আরও ৯০ কার্যদিবস সময় পায় কমিটি।
ওই বছরে ১৭ সেপ্টেম্বর কোটা সংস্কার বা পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধানমন্ত্রীর কাছে কোটা তুলে দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন।
কমিটির প্রতিবেদন ২০১৮ সালের ৩ অক্টোবর মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রজাতন্ত্রের চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না। সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ হবে।
তবে সময়ের প্রেক্ষাপটে কোনো অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটার প্রয়োজন দেখা দিলে বা কোটার অপরিহার্যতা দেখা দিলে সরকার ব্যবস্থা নিতে পারবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে যে ব্যবস্থা আছে তা বহাল আছে।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা দীর্ঘদিনের। ১৯৭২ সালের ৫ নভেম্বর এক নির্বাহী আদেশে সরকারি, আধাসরকারি, প্রতিরক্ষা এবং জাতীয়করণ করা প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য ১০ শতাংশ কোটা পদ্ধতি প্রবর্তন করা হয়। পরে বিভিন্ন সময় এ কোটা পদ্ধতির সংস্কার, পরিমার্জন ও পরিবর্তন করে সরকার।
সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি ৩০ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ, নারী ১০ শতাংশ, পশ্চাৎপদ জেলাগুলোর জন্য ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫ শতাংশ মিলিয়ে শতকরা ৫৬ ভাগ কোটা পদ্ধতি চালু ছিল।
ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক
কোটা আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অর্ধ শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রবিবার (১৪ জুলাই) রাত থেকে এখন পর্যন্ত অর্ধ-শতাধিক নেতাকর্মী তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এদের মধ্যে শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ সামি, শাখা ছাত্রলীগের সদস্য ইমরান আহমেদ (বাংলা ৪৮), শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আফরিন আলম রিমি, নিয়ামুল আরফে (বিএমবি ৪৭), খাদিজা জুই (গণিত ৪৯), সিদরাতুল মুনতাহা (নবাব ফয়জুন্নেছা হল সেক্রেটারি), রিপনুল ইসলাম রবিন প্রমুখ রয়েছেন।
ইমরান আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, একটা আদর্শ বুকে নিয়ে কোনপ্রকার স্বার্থের বাইরে ছাত্রলীগের রাজনীতি করতাম। কিন্তু গতকাল রাতের ঘটনার পরেও যদি চুপ থাকি তাহলে নিজের বিবেক আর আদর্শের কাছে সারাজীবন অপরাধী হয়ে থেকে যাব। আমি ইমরান বশর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য। আজকের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমস্ত রকম কর্মকান্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম।
আফরিন আলম রিমি ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, বিবেকের কাছে পদ পদবি, ক্ষমতার জন্য হেরে যেতে পারবো না। আমি আফরিন আলম রিমি, আজ থেকে সমস্ত ধরনের ছাত্রলীগের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে নিষ্কৃতি দিলাম।
শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ সামি তার পোস্টে বলেন, আমি মো: সামি, দপ্তর সম্পাদক শেখ রাসেল হল ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই মুহূর্ত থেকে সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যহতি নিলাম।
এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
ছাত্রলীগের ঢাবি হল কমিটি ঘোষণা
পাঁচটি ছাত্রী হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সর্বশেষ ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ঢাবি হল শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। এক বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সই করা কমিটির তালিকা তারা নিজ নিজ ফেসবুকের টাইমলাইনে শেয়ার দেন।
১৩টি ছাত্র হলের নেতৃত্বে যারা
মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান; হাজী মুহাম্মদ মুহসীন হলের সভাপতি শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন; শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি মেহেদী হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান; স্যার এ এফ রহমান হলের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি আজহারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত; পল্লিকবি জসীমউদ্দীন হলের সভাপতি মো. সুমন খলিফা ও সাধারণ মো. লুৎফুর রহমান;
সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার; বিজয় একাত্তর হলে সভাপতি সজীবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক আবু ইউনুস; জগন্নাথ হলের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ; ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত; শহীদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং অমর একুশে হলের সভাপতি এনায়েত এইচ মনন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।
পাঁচটি ছাত্রী হলের নেতৃত্বে যারা
বেগম রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাস; শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আখতার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন;
বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি এবং বেগম সুফিয়া কামাল হলের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক হয়েছেন রিমা আক্তার ডলি।
গত ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হলো।
চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় বেলা সোয়া ১১টার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’দুই দেশের প্রতিনিধিদের নিয়ে এ বৈঠক শুরু হয়।
শেখ হাসিনা এবং লি কিয়াংয়ের মধ্যেকার বৈঠকের পর তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুপুরে গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারপ্রধান।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
গ্রেট হলে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়েছে। এখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের পর সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে যান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
অভিবাদন মঞ্চে শেখ হাসিনা ও লি কিয়াং-কে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ভাবে অভ্যর্থনা জানানোর পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী।
বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চীনে দ্বিপাক্ষিক সফর শেষে বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরবেন তিনি।
গাজার বাস্তুচ্যুতদের ক্যাম্পে ইসরায়েলের ভয়াবহ হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়ে ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। দক্ষিণ গাজায় একটি স্কুলের বাইরে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
বিবিসি জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বে অবস্থিত আবাসান আল-কাবিরা এলাকার আল-আওদা স্কুলের গেটের পাশে স্থাপিত ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২৫ হলেও পরে তা বেড়ে ২৯ জনে পৌঁছায়।
একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় হাসপাতালের মেঝেতে বেশ কয়েকজন শিশুসহ এক ডজনেরও বেশি মৃত ও গুরুতর আহত ব্যক্তি পড়ে আছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘হামাসের সামরিক শাখার সন্ত্রাসীদের’ লক্ষ্য করে ‘নির্দিষ্ট যুদ্ধাস্ত্র’ ব্যবহার করেছে। তাদের দাবি, আল-আওদা স্কুল সংলগ্ন ক্যাম্পে অবস্থানরত বেসামরিক লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে প্রতিবেদনগুলো পাওয়া যাচ্ছে, তারা সেগুলো খতিয়ে দেখছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আবাসান আল-কাবিরা এবং পূর্বাঞ্চলীয় খান ইউনিসের অন্যান্য এলাকা থেকে বেসামরিক লোকদের সরে যাওয়ার ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর এই হামলা ও হতাহতের ঘটনাটি ঘটেছে। হামলার পর আহতদের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মূলত খান ইউনিসের পূর্বাঞ্চলীয় গ্রামগুলো থেকে বাস্তুচ্যুত হওয়া বহু মানুষ আল-আওদা স্কুলে আশ্রয় নিয়েছেন। হামলার ফলে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং নারী ও শিশুদের মৃত্যু হয়েছে। হতাহতদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং স্কুলের বাইরে তাঁবুতে থাকা বহু মানুষ আহত হয়েছেন। গত চার দিনে এটি নিয়ে চতুর্থবারের মতো বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থলে হামলা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৪০ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি আক্রমণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
সূত্র : আল জাজিরা
৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় পৃথক অভিযানে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে রয়েছে পশ্চিম তীরের জেরিকোতে একজন, জেনিনের শরণার্থী শিবিরে চারজন এবং গাজা-ইসরায়েল সীমান্ত বেড়ার কাছের এক বিক্ষোভকারী। গতকাল বুধবার এবং তার আগের দিন এসব হতাহতের ঘটনা ঘটে।
পশ্চিম তীরের জেরিকোর আকাবাত জাবের শরণার্থী শিবিরে গতকাল সকালে ইসরায়েলি সেনারা ব্যাপক অভিযান চালায়। এতে ফিলিস্তিনি এক তরুণ নিহত হন। স্থানীয় হাসপাতাল জানিয়েছে, ১৯ বছর বয়সী ওই তরুণের মাথায় গুলি করা হয়েছিল। ইসরায়েলি বাহিনী বলেছে, শিবিরে অভিযানের সময় ফিলিস্তিনি যোদ্ধারা বিস্ফোরক নিক্ষেপ করলে তারা পাল্টা গুলি চালায়।
ফিলিস্তিনি প্রতিরোধকারীদের ঘাঁটি হিসেবে পরিচিত জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে গত মঙ্গলবার গভীর রাতে নিহত হয় চারজন। এ সময় অন্তত ৩০ জন আহতও হয়। ওই সহিংসতার আগে সন্ধ্যায় গাজা-ইসরায়েল সীমান্ত বেড়ার কাছে সহিংস বিক্ষোভের সময় ইসরায়েলি সেনার গুলিতে আরেকজন নিহত হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, অভিযানের সময় স্থানীয় বন্দুকধারীরা গুলি করলে তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে। এ সময় তাদের কোনো সেনা হতাহত হয়নি। গাজা-ইসরায়েল সীমান্ত বেড়ার কাছে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হয়ে বিস্ফোরকদ্রব্যের বিস্ফোরণ ঘটায়। এ সময় দাঙ্গা দমনে প্রতিক্রিয়া হিসেবে গুলি চালানো হয়।
ফেসবুকে বড় ফন্টে পোস্ট লিখবেন যেভাবে
জনপ্রিয় এই সোশ্যাল সাইট ফেসবুকে ব্যবহারকারীদের সুবিধার্থে নানা ফিচার রয়েছে। বিভিন্ন ফিচার/ট্রিকস ব্যবহারে ফেসবুক ব্যবহার আরও সুবিধাজনক হয়। অনেকেরই ফেসবুকে বড় ফন্টে পোস্ট লেখার প্রয়োজন হয়।
ফেসবুকে পোস্টের লেখাগুলোকে বোল্ড করে, ইটালিক করে কিংবা লেখার ফন্ট সাইজ বড় করে পোস্ট করা যায়। তবে এ সুবিধা কেবল গ্রুপ পোস্টের জন্য প্রযোজ্য। অর্থাৎ গ্রুপে পোস্ট লেখার সময় আপনি চাইলে বড় ফন্ট, বোল্ড, ইটালিকসহ আরও কিছু ফরম্যাটে লিখে পোস্ট করতে পারবেন। এ জন্য যা করতে হবে তা হলো-
>> ফেসবুক গ্রুপে পোস্ট আগে লিখুন।
>> এরপর লেখার যে অংশটুকু আপনি বড় ফন্টে দিতে চান তা সিলেক্ট করুন।
>> তারপর দেখতে পাবেন একটি পপআপ মেন্যু আসছে।  এখান থেকে ‘HI’ অপশনে ক্লিক করলেই ফন্টের আকার বড় হয়ে যাবে।
যেভাবে এডিট করবেন মেসেঞ্জারে চ্যাট
বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের চ্যাট অ্যাপ মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপের মতো এখন মেসেঞ্জারেও চ্যাট এডিট করতে পারবেন। কাউকে মেসেজ লিখতে গিয়ে ভুল হয়ে গেছে এবং মেসেজ পাঠিয়েও ফেলেছেন। এখন চিন্তা নেই এডিট করে সেটি পাল্টে ফেলা মোটেই কঠিন কাজ নয়।
ফেসবুক মেসেঞ্জারে এই সুবিধা ছিল না এতদিন। মেসেঞ্জারে মেসেজ একবার পাঠানো হলে তা আর এডিট করা যেত না। কিন্তু এবারে আর সেই সমস্যা নেই। কারণ সাম্প্রতিক একটি আপডেটে নয়া ফিচার এনেছে ফেসবুক মেটা। আর সেই ফিচারের মাধ্যমেই মেসেজ এডিট করা যাবে অন্যান্য অ্যাপের মতো।
টেলিগ্রামের মতো মেসেজ এডিটের বিকল্প অন্য অ্যাপগুলোতে ছিল না। হোয়াটসঅ্যাপেও সেই বিকল্প আনা হয়েছে অনেকদিন হলো। এরপর ফেসবুকেও চলে এসেছে এডিটের নতুন ফিচার।
মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত মেসেজ এডিট করার অপশন দেওয়া হয়েছে। একটি মেসেজ মোট পাঁচবার এডিট করা যাবে। এরপর আর সেটি এডিট করা যাবে না। ১৫ মিনিটের মধ্যে হলেও পাঁচবারই সুযোগ পাবেন একজন। ১৫ মিনিট পেরিয়ে গেলে আর এডিট করা যাবে না। শেষ এডিট করা মেসেজই শো করবে তখন।
দেখে নিন কীভাবে কাজটি করবেন-
মেসেজ এডিট করার জন্য একটি মেসেজের উপর লং প্রেস করে ধরে রাখুন। একটি মেনু চলে আসবে। ওই মেনুতেই পাবেন এডিট অপশনটি। এডিট অপশনে গিয়ে নতুন করে মেসেজটি লিখতে হবে। অথবা ভুল মেসেজটি শুধরে নিতে হবে। শুধরানো হয়ে গেলে সেন্ড অপশনে ট্যাপ করলেই চলে যাবে এডিটেড মেসেজ।
ফেসবুকে টাকায় মিলবে ‘নীল টিক’
টুইটার কর্তা ইলন মাস্কের দেখানো পথেই হাঁটলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এবার অর্থের বিনিয়ে ব্লু ব্যাজ বা নীল টিক মিলবে ইনস্টাগ্রাম ও ফেসবুকে।
আর এই নীল টিকের জন্য গ্রাহকদের মাসে গুনতে হবে ১১.৯৯ থেকে ১৪.৯৯ ডলার। সাধারণ ওয়েব ব্যবহারকারীদের জন্য ১১.৯৯ ডলার ধার্য করেছে মেটা আর আইফোন ব্যবহারকারীদের জন্য ১৪.৯৯ ডলার।
চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কার্যকর হবে এই অর্থের বিনিময়ে নীল টিক দেওয়া কার্যক্রম।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, নিরাপত্তা ও সত্যতা নিশ্চিতের মান আরও বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে তার কোম্পানি।
তবে ব্যবসায়িক ক্ষেত্রে (মেটা বিজনেস) এখই এই সুবিধা দেবে না মেটা। স্বতন্ত্র ব্যবহারকারীরা ভেরিফাইড হওয়ার জন্য অর্থ দিতে পারবেন।
সূত্র: বিবিসি
প্রশ্নফাঁস : ঘটনায় গ্রেপ্তার হলেন যে ১৭ জন
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ও পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৮ জুলাই) সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গতকাল (রোববার) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম।
এ ছাড়াও রয়েছেন- সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিকী, ঢাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের রাজনীতি করা এবং বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন ও বেকার যুবক লিটন সরকার।
উল্লেখ্য, মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্যও সামনে এসেছে।
সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন।
ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জীবন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সিয়াম চড়েন দামি গাড়িতে।
ডায়াবেটিস রোগীদের কি কমলা খাওয়ানো যাবে?
শীতকাল আসলেই রঙ-বেরঙের ফল ও সবজিতে ছেয়ে যায় বাজার। এর ভেতরে একটি হলো কমলা। এই ফল খেতে যেমন সুস্বাদু তেমনি এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তবে আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে কি কমলা আপনার জন্য উপকারী? চলুন জেনে নেওয়া যাক।
কেন কমলা খাবেন?
কমলাতে ভিটামিন, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট ও ডায়াটারি ফাইবার রয়েছে যা শরীরের জন্য অনেক উপকারী। কমলায় যে ভিটামিন সি রয়েছে তা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডায়াটারি ফাইবার হজম প্রক্রিয়া ভালো রাখে আর কোষের উজ্জীবনে সাহায্য করে।
এসব ফলে প্রাকৃতিক চিনি অর্থাৎ ফ্রুকটোজ, সুক্রোজ থাকে। যারা ইনসুলিন সংবেদশীলতায় ভুগছেন তাদের সবার জন্য এই কমলা কতটা উপকারী এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ডায়াবেটিস রোগীদের জন্য কমলা:
শীত হলো স্বাস্থ্যকর সবজি ও ফল খাওয়ার উপযুক্ত সময়। কমলা যে পুষ্টি উপাদানে ভরপুর সে বিষয়ে কোন সন্দেহ নেই তবে আপনি ডায়াবেটিক রোগী হলে কমলা খাওয়া কতটা নিরাপদ?
কীভাবে খাবেন:
ডায়াবেটিস রোগীদের জন্য কমলা খাওয়ার সবচেয়ে উপযুক্ত নিয়ম হলো কাঁচা খাওয়া অথবা কোন মিষ্টি যোগ না করে তাজা কমলার রস খাওয়া। এর সাথে এক টেবিল চামচ সিয়া বীজ যোগ করে নিতে পারেন যা খাবার ওমেগা-৩ ফ্যাটি এসিডের উপকারিতা যোগ করবে।
মেথি জিরা না লেবু পানি? ওজন কমাতে কোনটা বেশি কার্যকর?
একজন সুস্থ মানুষের দিন শুরু হওয়া উচিত স্বাস্থ্যকর পানীয় দিয়ে। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে, এই পানীয় যে শুধু ওজন কমাতে সাহায্য করে তা না সেই সাথে শরীরও সুস্থ রাখে। ওজন কমানোর জন্য লেবু পানি না মেথি জিরা পানি কোনটা বেশি কার্যকর চলুন জেনে নেওয়া যাক।
মেথি-জিরা পানির উপকারিতা:
গত বছর করোনাকাল থেকে মানুষের ঘরোয়া পানীয়র ওপর আস্থা বেড়েছে। অনেক তারকারা ফিট থাকতে মেথি-জিরা পানি পান করেছেন। মালাইকা আরোরা এমনই একজন যিনি মেথি ও জিরা সারারাত পানিতে ভিজিয়ে সেই পানি সকালে পান করেছেন। এই মেথি-জিরা পানি শরীর থেকে টক্সিন দূর করে। সেই সাথে কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যাও দূর করে মেথি-জিরা পানি। মেথির বীজ ডায়াবেটিস রোগীদের জন্যও কার্যকর।
মেথি-পানির অপকারিতা:
মেথি ভেজানো পানি সারা বছর নিরাপদ হলেও, জিরা পানি গরমের দিনে যেমন এপ্রিল, মে এবং জুন মাসে এড়িয়ে যাওয়া উচিত।  গরমের দিনে পেটকে ঠাণ্ডা রাখার জন্য মৌরি দিয়ে পানি ভিজিয়ে খেতে পারেন।
লেবু পানির উপকারিতা:
গরম পানির সাথে লেবু ওজন কমাতে সাহায্য করে এ আমরা কম বেশি সবাই জানি। লেবু পানির সাথে এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন। এটা এমন এক পানীয় যা দ্রুত ওজন কমাতে শুধু সাহায্য করে না সেই সাথে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। শরীর হাইড্রেট রাখতেও অনেক উপকারী লেবু পানি। এছাড়া লেবু পানি কোষ্ঠ্যকাঠিন্যের মতো  সমস্যা থেকে মুক্তি দেয়।
আয়ুর্বেদ অনুসারে, লেবুর টক আপনার হজম ঠিক রাখতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়।
লেবু পানির অসুবিধা:
যদিও  উষ্ণ লেবু পানি খাওয়া সম্পূর্ণ নিরাপদ, তবে এর কারণে ঘন ঘন বাথরুম হতে পারে। এজন্য খুব বেশি লেবু পানি না খাওয়া ভালো।
ফলাফল:
যদিও লেবু পানি এবং মেথি জিরা পানি দুটোই শরীরের জন্য উপকারী কিন্তু সারা বছর লেবু পানি খাওয়াতে কোন সমস্যা নেই। সুতরাং সব রকম সুবিধা বিবেচনা করে সারা বছর দুইটা পানীয় মিলিয়ে খাওয়া যায়।
বিয়ের পরে ওজন বাড়ে, এর কারণ কী?
বিয়ের পরে অনেকেরই ওজন বাড়ে। অনেকে এ নিয়ে নানা রকম রসিকতা করেন। কিন্তু পরিসংখ্যান বলছে, কথাটি সত্যি। নানা দেশের ২০০০ জন মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, ৭৯ শতাংশেরই বিয়ের পরে ওজন বেড়েছে।
বিয়ের পরে ওজন বৃদ্ধির বিষয়টিকে ইংরেজিতে ‘লাভ ওয়েট’ বলা হয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক ‘লাভ ওয়েট’ নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন। সেখান থেকেই উঠে এসেছে নানা তথ্য। কেন বিয়ের পরে ওজন বাড়ে, সে বিষয়েও আলোকপাত করেছে গবেষণাটি।
সমীক্ষায় দেখা গিয়েছে, বিয়ের পরে মহিলাদের তুলনায় পুরুষদের ওজন বাড়ে বেশি। বিয়ের পরে প্রায় ৬৯ শতাংশ পুরুষের ওজন ১০ কিলোগ্রামের উপর বেড়েছে। মহিলাদের মধ্যে ৪৫ শতাংশের ওজন বেড়েছে ১০ কিলোগ্রামের উপর। এই ওজন বৃদ্ধির কারণ কী?
• বিয়ের সময়ে খাদ্যাভ্যাসে বদল আসে। নিত্য বাইরের খাবার খাওয়া হয়ে যায়। এটি ওজন বাড়ায়।
• বিয়ের পরে ঘুম কমে। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় লাগে। বিয়ের আগে যাঁদের নিজেদের মধ্যে পরিচয় ছিল না, তাঁদের পরস্পরের সঙ্গে খাপ খাইয়ে নিতে আরও সময় লাগে। তাতেই কমে যায় ঘুম। ঘুমের বেনিয়ম ওজন বাড়িয়ে দেয়।
• আরও একটি কারণে ঘুম কমে। বিয়ের পরে নতুন বেশ কয়েকটি দায়িত্ব এসে পড়ে। এমনকি সংসার চানালোর জন্যও উপার্জন নিয়েও চিন্তা বাড়ে। তাতেই ঘুম কমে। সেটিও ওজন বাড়িয়ে দেয়।
• তবে এই কারণগুলির চেয়েও গবেষকরা বেশি গুরুত্ব দিয়েছেন অন্য একটি কারণকে। সমীক্ষা থেকে তাঁদের দাবি, বিয়ের আগে অনেকেই নিজের অনেক বেশি যত্ন নেন। স্বাস্থ্যের খেয়াল রাখেন। ওজন নিয়ন্ত্রণর চেষ্টা করেন। অন্য মানুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার একটা তাগিদ থাকে অনেকের মধ্যেই। সেই তাগিদ পুরোপুরি চলে না গেলেও, বিয়ের পরে বেশির ভাগের ক্ষেত্রেই তা কিছুটা কমে যায়। জীবনসঙ্গী পাওয়া হয়ে গিয়েছে বলে, তাঁরা নিজের চেহারার যত্ন নেওয়া কমিয়ে দেন। কমিয়ে দেন ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও।
কাগজপত্রের ঘাটতিতে নামজারি বাতিল করা যাবে না
সোমবার (১৮ জুলাই) ভূমি মন্ত্রণালয় এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করে বলেছে, ভূমিসেবা গ্রাহকদের নির্বিঘ্নে সর্বোচ্চ সেবা প্রদান করাই পরিপত্রটির উদ্দেশ্য।
ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ স্বাক্ষরিত ‘ই-নামজারি সিস্টেমে নামজারি নিষ্পত্তি করার বিষয়ে নির্দেশনা’ শীর্ষক পরিপত্রে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরিপত্রে সহকারী কমিশনারদের (ভূমি) জন্য কিছু সুস্পষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে।
পরিপত্রটিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের লক্ষ্যে ই-নামজারি সিস্টেমে ক্রয়সূত্রে নামজারি ফরম সম্প্রতি চালু করা হয়েছে। ই-নামজারির নতুন ফরম চালু করার ফলে ডিজিটাল ভূমিসেবা সিস্টেমে (ই-নামজারি বা ই-খতিয়ান বা ডিজিটাল এলডি ট্যাক্স) কিংবা ভূমি অফিসে সংরক্ষিত নেই- এমন কোনো তথ্যের ঘাটতি থাকলেই নামজারি আবেদন নামঞ্জুর করা যাবে না।
নামজারি মামলার ১ম আদেশে কোনো দলিলপত্রের ঘাটতি থাকলে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দাখিলের জন্য অনুরোধ জানাতে হবে। এক্ষেত্রে সাধারণভাবে ৭ (সাত) কার্যদিবস কিংবা আবেদন বিবেচনা করে যুক্তিসংগত সময় দেওয়া যাবে।
আবেদনপত্র সম্পূর্ণ তামাদি না করার ব্যাপারে পরিপত্রে জানানো হয়, উল্লেখিত সময়ের (১ম আদেশে প্রদত্ত সময়) মধ্যে নামজারি আবেদনকারী তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে আদেশে না-মঞ্জুর করা যাবে।
পরবর্তী কালে না-মঞ্জুরকৃত আবেদনে চাহিত তথ্য বা দলিলপত্রের প্রাপ্তি সাপেক্ষে পুনরায় নামজারি কার্যক্রম চালু করতে হবে (নতুন করে পুনরায় আবেদনের প্রয়োজন নেই)। এক্ষেত্রে আবেদন পুনরায় কার্যকর হওয়ার তারিখ থেকে নামজারি সেবা প্রাপ্তির সময় গণনা শুরু হবে।
এছাড়া পরিপত্রে নামজারি আবেদনের হার্ড কপি জমা না দেওয়া, দলিলের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নামের পার্থক্য থাকা, মোবাইল ফোন নাম্বার সঠিক প্রদান না করা, জমির বিষয়ে আদালতে মামলা চলমান থাকা, জমির শ্রেণির বিষয়ে সর্বশেষ রেকর্ড ও দলিলে ভিন্ন-ভিন্নভাবে উল্লেখ থাকাসহ আরও বিভিন্ন কারণে নামজারি বাতিল করতে নিষেধ করা হয়েছে।
পরিপত্রে উপযুক্ত কারণ উল্লেখপূর্বক সহকারী কমিশনারদের (ভূমি) করণীয় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে, যাতে ভূমিসেবা গ্রাহক তার সেবা পেতে সময় ও সুযোগ পান, এমনকি প্রয়োজনে তিনি প্রযোজ্য ক্ষেত্রে বিকল্প করণীয় সম্পর্কেও জানতে পারেন।
ই-নামজারি আবেদনের সাথে সংশ্লিষ্ট দলিলপত্রাদি যাচাই শেষে সঠিক প্রতীয়মান হলে, পক্ষগণের প্রাথমিক শুনানি না নেয়ার জন্যেও বলা হয়েছে পরিপত্রে।
ই-নামজারি আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে জটিল কোন বিষয় না থাকলে, অনলাইনে শুনানি গ্রহণের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। এতে ভূমিসেবা গ্রাহকগণের ভূমি অফিসেও যাওয়া লাগবে না, ফলে ক্ষেত্রবিশেষে অনেক ভূমিসেবা গ্রাহকের মূল্যবান সময় ও অর্থ বেঁচে যাবে।
কাস্টমস কমিশনার এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় ১০ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গত ৪ জুলাই এনামুলের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত।
যুদ্ধবিরতি আলোচনার বুকে ছুরিকাঘাত নেতানিয়াহুর!
গাজা উপত্যকায় যু্দ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নমনীয়তা প্রদর্শন করলেও আবারও নতুন শর্ত জুড়ে দিয়ে কার্যত এই আলোচনার বুকে ছুরিকাঘাত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুদ্ধবিরতি আলোচনায় হঠাৎ নতুন কয়েকটি দাবি উত্থাপন করেছেন নেতানিয়াহু। সেই সঙ্গে তিনি বলেছেন, তার উত্থাপিত এসব দাবি নিয়ে কোনও আলোচনা হবে না।
এর ফলে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং পণবন্দী মুক্তি আলোচনা আবারও ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নেতানিয়াহুর নতুন শর্তের মধ্যে রয়েছে, ইসরায়েল যেকোনও সময় আবারও হামলা শুরু করতে পারবে এমন নিশ্চয়তা।
রবিবার রাতে নেতানিয়াহুর এই শর্তের ফলে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী- উভয় পক্ষের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, এর মাধ্যমে নেতানিয়াহু শান্তি আলোচনাকে ভণ্ডুল করে দিচ্ছেন।
অনেক কাঠখড় পোড়ানোর পর চলতি সপ্তাহে আবার শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। হামাস বেশ নমনীয়তাও প্রদর্শন করে। কিন্তু নেতানিয়াহুর নতুন শর্ত সবকিছু শেষ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেতানিয়াহুর অফিস থেকে রবিবার রাতে চারটি দাবি উত্থাপন করা হয়। এর প্রথমটি রয়েছে, যেকোনও সম্ভাব্য চুক্তিতে অবশ্যই ইসরায়েলের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবার যুদ্ধ শুরু করার সুযোগ থাকতে হবে।
দ্বিতীয় দাবি হল, এই নিশ্চয়তা দিতে হবে যে মিশর থেকে গাজায় কোনও অস্ত্রের চোরাচালান হতে পারবে না।
তৃতীয় দাবি, গাজা উপত্যকার উত্তরে সশস্ত্র ‘সন্ত্রাসীদের’ ফেরার অনুমতি দেওয়া যাবে না।
চতুর্থ শর্ত হল, হামাসের বন্দীদশা থেকে সর্বোচ্চ সংখ্যক জীবিত অপহৃতকে মুক্তি দিতে হবে।
নেতানিয়াহুর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই পরিকল্পনার প্রতি প্রেসিডেন্ট বাইডেন একমত হয়েছেন।
উল্লেখ্য, হামাস ইতোপূর্বে জানিয়েছিল- যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময়ই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে তারা আর যুদ্ধ শুরু করবে না। ইসরায়েল এই শর্তে রাজি হয়নি। হামাস পরে জানায়, কাতার ও মিশর তাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে, তিন দফার যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফার পর দ্বিতীয় দফা বাস্তবায়নের সময় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। এই সময় ইসরায়েল যুদ্ধ করবে না বলে মিশর ও কাতার মৌখিকভাবে নিশ্চয়তা দিয়েছে। হামাস এটা মেনে নিয়ে বলেছে, তাদেরকে লিখিতভাবে এই নিশ্চয়তা দিতে হবে।
তবে শুক্রবার ওয়ালা নিউজ জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহায় কাতারি আলোচকদেরকে জানিয়েছেন- মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া যাবে না।
এদিকে নেতানিয়াহুর অফিস থেকে নতুন যেসব শর্ত দেওয়া হয়েছে, তা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা এবং মধ্যস্থতাকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলছেন, এসব দাবির মাধ্যমে সম্ভাব্য শান্তিচুক্তির বুকে ছুরিকাঘাত করা হয়েছে।
ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা পরিচয় প্রকাশ না করে চ্যানেল ১২-এ বলেন, “নেতানিয়াহু ভান করেন যে তিনি চুক্তি চান, কিন্তু কার্যত তিনি শান্তিচুক্তি ভণ্ডুল করতে চান।”
তিনি বলেন, বন্দীদের মুক্তির ব্যাপারে নেতানিয়াহুর কোনও আগ্রহ নেই। তিনি বরং তার অবস্থানকে চরম পর্যায়ে নিতে যেতে চান।
সূত্র: টাইমস অব ইসরায়েল
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি
ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ব্যাপক হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সেনাদের হতাহতের খবর পাওয়া গেছে।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের এই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলের সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি আর্মি রেডিও জানায়, লেবানন থেকে প্রায় ৬০টি রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে ছোড়া হয়েছে। গত কয়েক ঘণ্টায় এসব রকেট ছুড়েছে হিজবুল্লাহ।
মিডল ইস্ট আই আরও জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইয়ারুন ও মারুন আল রাস এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে।
আলজাজিরার তথ্যমতে, হিজবুল্লাহ বিরকাত রিশা ছাড়াও আল-বাগদাদি, নিমরা এবং মাউন্ট মেরুন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে।
এদিকে, ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, লেবাননে হামলার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন শুরু করে, তবে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান্নামে পরিণত হবে এবং তারা সেখান থেকে বের হতে পারবে না। এই বক্তব্য তিনি গত বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের বিরতির সময় এক সংবাদ সম্মেলনে দেন।
ইসরায়েল সরকার সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে, যার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।
এই হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাইম কাসেম এই ঘোষণা দিয়েছেন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর রাজনৈতিক কার্যালয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।
শেখ নাইম কাসেম বলেন, যদি গাজায় যুদ্ধবিরতি হয়, আমরা কোনো আলোচনা ছাড়াই থামব। ইসরায়েল-হামাস যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণ মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসেবে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, এই সামরিক সমর্থন আর থাকবে না।
তবে, ইসরায়েল আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবানন-ইসরায়েল সীমান্ত সংঘাত কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন, গাজায় যা ঘটে তা যদি যুদ্ধবিরতি ও যুদ্ধের মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে, তা এখনো বলতে পারছি না। কারণ আমরা এর ধরন, ফলাফল ও প্রভাব সম্পর্কে এখনো জানি না।
গত অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করছে। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব হামলায় দুই পক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ১১ জুন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। ইসরায়েল এবং হিজবুল্লাহ শত্রু ঘাঁটিতে হামলা জোরদার করে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিবকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিলেও নেতানিয়াহু সরকার তা আরও বাড়িয়ে চলেছে। এতে দু’পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জর্ডানে তিন মার্কিন সেনা নিহত নাম প্রকাশ
জর্ডানে সিরিয়া সীমান্তবর্তী মার্কিন ঘাটিতে ড্রোন হামলায় নিহত তিন মার্কিন সেনার নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের সিরিয়া সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটির হাউজিং ইউনিটে ড্রোন আঘাত করলে তারা নিহত হন। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-সমর্থিত গ্রুপগুলোকে দায়ী করেছে এবং পেন্টাগন বলেছে, তারা হিজবুল্লাহর ‘পদচিহ্ন’ অনুসরণ করেছে।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনও পুনর্ব্যক্ত করেছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নেব এবং আমাদের বাহিনীর ওপর হামলার জবাব দেব।”
প্রতিবেদনে আরও বলা হয়, একজন মার্কিন কর্মকর্তা বলেছেন- সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে। ওই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, এই ড্রোনটি ‘শাহেদ ড্রোনের মতো’। একমুখী এই হামলার ড্রোনটি ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করছে ইরান।
তবে এ হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে ইরান।
পেন্টাগন জানিয়েছে, রবিবার সকালে নিহত তিন মার্কিন সেনা জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট মুরে অবস্থিত একটি সেনা রিজার্ভ ইউনিট থেকে এসেছিলেন।
সূত্র: বিবিসি
মার্কিন সৈন্যের বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি ইরাকি গোষ্ঠীর
নাম প্রকাশে অনিচ্ছুক ‘হরকত হিজবুল্লাহ আন-নুজাবার’ একজন কমান্ডার ‘নিউ আরব’ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন।
তিনি এমন সময় এই হুমকি দিলেন যখন ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে বাগদাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন।
ওই কমান্ডার বলেন, চলতি সপ্তাহের গোড়ার দিকে দখলদার সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে যে আলোচনা শুরু হয়েছে তার কারণে মার্কিন সেনা অবস্থানে হামলা বন্ধ হবে না।
ওই প্রতিরোধ কমান্ডার আরও বলেন, “সেনা প্রত্যাহারের আলোচনা আমাদের দমিয়ে রাখতে পারবে না বরং মার্কিন সেনা সরিয়ে নেওয়ার গতি ত্বরান্বিত করতে তাদের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের হামলা অব্যাহত থাকবে।”
গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যায় আমেরিকা সর্বাত্মক সহযোগিতা করার কারণে গত অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো। গত কয়েক সপ্তাহে সে হামলা তীব্রতর হয়েছে।
রবিবার জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত তিন সেনা নিহত ও ৩৪ জন আহত হয়েছে।
সূত্র: প্রেসটিভি
কী এই ‘মগজ খেকো’ অ্যামিবা রোগ?
ভারতের কেরালায় ‘মগজ খেকো’ অ্যামিবা সংক্রমণে আক্রান্ত হয়েছে আরও এক কিশোর। এ নিয়ে দেশটির ওই রাজ্যে মে মাস থেকে মোট চারজন মস্তিষ্কের বিরল এই সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর জানা গেল। আক্রান্ত চারজনই অপ্রাপ্ত বয়স্ক। তাদের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ৪ জুলাই এই সংক্রমণে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়। এতে রাজ্যজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এরই মধ্যে তিনি ওই রাজ্যে যত দুষিত পুকুর বা নদী আছে তাতে স্নান বা গোসল বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সুইমিং পুলগুলোর পানিতে ক্লোরিন দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গেছে, চতুর্থ কেস হিসেবে রাজ্যের উত্তর কেরালা জেলার পায়েলির ১৪ বছরের এক কিশোরের এই রোগ শনাক্ত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
কী এই ‘মগজ খেকো’ অ্যামিবা?
এটি হচ্ছে- প্রাইমারি অ্যামিওবিক মেনিনজেওসেফেলাইটিস বা পিএএম। অ্যামিবা হল এককোষী প্রাণী। খালি চোখে দেখা যায় না এই প্রাণীকে। এটি থার্মোফিলিক। উষ্ণ প্রস্রবণ বা গরম পানিতে এই প্রাণীকে ঘোরাফেরা করতে দেখা যায়। ১১৩ ডিগ্রি ফারেনহাইট (৪৫ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় ভাল থাকে এই অ্যামিবারা। সেজন্য হট ওয়াটার লেক বা উষ্ণ প্রস্রবণগুলোতে এদের দেখা মেলে অনেক বেশি।
সাধারণত উষ্ণ অঞ্চলের পুকুর বা নদীর পানিতে থাকা অ্যামিবা মানুষের নার্ভস সিস্টেমে হামলা চালায়। পানিতে নেমে গোসল করলে এটি কান ও নাকের ফুটে দিয়ে শরীরে প্রবেশ করে। তারপর সেটি চলে যায় মস্তিস্কে। এটি সরাসরি ব্রেনের কোষ ও টিস্যুতে আক্রমণ করে। তাই এটিকে ‘মস্তিষ্ক খেকো অ্যামিবা’ও বলা হয়। আক্রান্ত হলে মৃত্যুর হার প্রায় ৯০ শতাংশ। এবং আক্রান্ত হওয়ার ১-৮ দিনের মধ্যে রোগীর মৃত্যু হয়। এই ধরনের সংক্রমণ এতটাই বিরল যে, এর কোনও নির্দেশিত চিকিৎসা নেই।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের সংক্রমণে জ্বর, মাথাব্যথা, ঘাড়ে সমস্যা, বমি বমি ভাব, বমি, বিভ্রান্তি, চেতনা হারানো, খিঁচুনি, পেশির দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। পরের দিকে তা আরও গুরুতর আকার ধারণ করে প্রাণঘাতীও হতে পারে।
সূত্র: জিনিউজ, দ্য ওয়াল, হিন্দুস্তান টাইমস
কিছু মারাত্মক যৌনরোগ
ব্যাকটিরিয়া ভ্যাজিনোসিস
ব্যাকটিরিয়া ভ্যাজিনোসিস এমন একটি অবস্থা যা যখন যোনিতে নির্দিষ্ট পরিমাণে ব্যাকটিরিয়া বেশি থাকে তখন ঘটে। এটি যোনিতে ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্যকে পরিবর্তন করে। এই অবস্থার অনেক মহিলার লক্ষণ নেই। যদি আপনার লক্ষণগুলি থাকে তবে আপনি খেয়াল করতে পারেন, একটি পাতলা সাদা বা ধূসর যোনি স্রাব; যোনিতে ব্যথা, চুলকানি বা জ্বলন; শক্তিশালী মাছের মতো গন্ধ, বিশেষত যৌনতার পরে; প্রস্রাব করার সময় জ্বলন্ত; যোনির বাইরের দিকে চুলকানি।
হিউম্যান ইমিউনোডেফিসি ভাইরাস (এইচআইভি) এবং অর্জিত ইমিউন ঘাটতি সিন্ড্রোম (এইডস)
এইচআইভি এমন একটি ভাইরাস যা এইডস তৈরি করে। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে, আপনার অসুস্থ হওয়া আরও সহজ করে তোলে। এইচআইভি মানে হিউম্যান ইমিউনোডেফিসি ভাইরাস। এটি একটি ভাইরাস যা আপনার ইমিউন সিস্টেমের নির্দিষ্ট কোষগুলি ভেঙে দেয় (রোগের বিরুদ্ধে আপনার দেহের প্রতিরক্ষা যা আপনাকে সুস্থ রাখতে সহায়তা করে)।
যখন এইচআইভি আপনার প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্থ করে, তখন সত্যিই অসুস্থ হওয়া এবং এমনকি আপনার শরীরটি সাধারণত লড়াই করতে পারে এমন সংক্রমণ থেকে মারা যাওয়া সহজ।
এইচআইভি এমন একটি ভাইরাস যা এইডস তৈরি করে। এইডস মানে হ’ল অর্জিত ইমিউন ঘাটতি সিন্ড্রোম। এইচআইভি এবং এইডস এক জিনিস নয়। এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সর্বদা এইডস থাকে না। এইচআইভি হ’ল ভাইরাস যা ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে চলে যায়।
সময়ের সাথে সাথে এইচআইভি আপনার প্রতিরোধ ব্যবস্থাতে একটি গুরুত্বপূর্ণ ধরণের কোষ ধ্বংস করে যা আপনাকে সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। আপনি রক্ত পরীক্ষার মাধ্যমে এইচআইভি পরীক্ষা করতে পারেন।
এইচআইভি বীর্য (কাম), যোনি তরল, পায়ূ শ্লেষ্মা, রক্ত এবং বুকের দুধে বহন করে। আপনার ত্বকে কাটা বা ঘা হয়ে এবং শ্লেষ্মা ঝিল্লির মাধ্যমে (যোনি, মলদ্বার এবং লিঙ্গ খোলার মতো) এর মাধ্যমে ভাইরাসটি আপনার শরীরে প্রবেশ করে।
আপনি যোনি বা পায়ূ সেক্স, ওষুধ গুলি, ছিদ্র, উলকি ইত্যাদির শুটিংয়ের জন্য সূঁচ বা সিরিঞ্জ ভাগ করে নেওয়া, এইচআইভি সংক্রামিত রক্তের একটি সূঁচের সাথে আটকে যাওয়া, এইচআইভি সংক্রামিত রক্ত পেতে, বীর্য (কাম) থেকে এইচআইভি পেতে পারেন , বা আপনার শরীরের খোলা কাটা বা ঘাতে যোনি তরল।
ক্ল্যামিডিয়া
ক্ল্যামিডিয়া একটি এসটিডি যা পুরুষ ও মহিলা উভয়কেই সংক্রামিত করতে পারে। এটি কোনও মহিলার প্রজনন ব্যবস্থায় মারাত্মক, স্থায়ী ক্ষতি করতে পারে। এটি পরে গর্ভবতী হওয়া তার পক্ষে কঠিন বা অসম্ভব হয়ে উঠতে পারে।
ক্ল্যামিডিয়া আক্রান্ত ব্যক্তির সাথে যোনি, পায়ুসংক্রান্ত, বা ওরাল সেক্স করে আপনি ক্ল্যামিডিয়া পেতে পারেন। যদি আপনার যৌন সঙ্গী পুরুষ হয় তবে আপনি বীর্যপাত (কাম) না করলেও আপনি ক্ল্যামিডিয়া পেতে পারেন।
যদি আপনার ক্ল্যামিডিয়া হয় এবং অতীতে চিকিত্সা করা হয় তবে আপনি আবারও সংক্রামিত হতে পারেন। যদি আপনি ক্ল্যামিডিয়া আক্রান্ত ব্যক্তির সাথে সুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেন তবে এটি ঘটতে পারে।
বেশিরভাগ মানুষের যাদের ক্ল্যামিডিয়া রয়েছে তাদের কোনও লক্ষণ নেই। আপনার যদি লক্ষণগুলি দেখা যায় তবে আপনি সংক্রামিত অংশীদারের সাথে যৌন মিলনের কয়েক সপ্তাহ পরে এগুলি প্রদর্শিত না হতে পারে। এমনকি যখন ক্ল্যামিডিয়াতে কোনও লক্ষণ দেখা দেয় না, তখন এটি আপনার প্রজনন সিস্টেমকে ক্ষতি করতে পারে।
লক্ষণগুলিযুক্ত মহিলারা প্রস্রাব করার সময় একটি অস্বাভাবিক যোনি স্রাব লক্ষ্য করতে পারে। পুরুষদের লক্ষণগুলির মধ্যে তাদের লিঙ্গ থেকে স্রাব, প্রস্রাব করার সময় জ্বলন সংবেদন, এক বা উভয় অণ্ডকোষে ব্যথা এবং ফোলা অন্তর্ভুক্ত থাকতে পারে।
পুরুষ এবং মহিলা তাদের মলদ্বারে ক্ল্যামিডিয়াতেও সংক্রামিত হতে পারে। এটি হয় গ্রাহক পায়ূ সেক্স দ্বারা বা যোনির মতো অন্য কোনও সংক্রামিত স্থান থেকে ছড়িয়ে পড়ে। যদিও এই সংক্রমণগুলি প্রায়শই কোনও লক্ষণ সৃষ্টি করে না, এগুলি রেকটাল ব্যথা, স্রাব, রক্তপাত হতে পারে।
গনোরিয়া
গনোরিয়া একটি যৌনরোগ যা পুরুষ এবং মহিলা উভয়কে সংক্রামিত করতে পারে। এটি যৌনাঙ্গে, মলদ্বার এবং গলায় সংক্রমণ হতে পারে। গনোরিয়া আছে এমন কারো সাথে যোনি, পায়ুসংক্রান্ত বা ওরাল সেক্স করে আপনি গনোরিয়া পেতে পারেন। গনোরিয়াযুক্ত গর্ভবতী মহিলা প্রসবের সময় তার বাচ্চাকে সংক্রমণ দিতে পারেন।
গনোরিয়ায় আক্রান্ত কিছু পুরুষের কোনও লক্ষণই থাকতে না পারে। তবে যেসব পুরুষের লক্ষণগুলি রয়েছে তাদের প্রস্রাব করার সময় জ্বলন সংবেদন হতে পারে, পুরুষাঙ্গ থেকে সাদা, হলুদ বা সবুজ স্রাব বা বেদনাদায়ক বা ফোলা অণ্ডকোষ থাকতে পারে।
গনোরিয়া
গনোরিয়ায় আক্রান্ত বেশিরভাগ মহিলার কোনও লক্ষণ নেই। এমনকি কোনও মহিলার লক্ষণ থাকলেও এগুলি প্রায়শই হালকা হয় এবং মূত্রাশয় বা যোনি সংক্রমণের জন্য ভুল হতে পারে। গনোরিয়াযুক্ত মহিলাদের সংক্রমণ থেকে গুরুতর জটিলতা হওয়ার ঝুঁকি রয়েছে, এমনকি যদি তাদের কোনও লক্ষণ নাও থাকে। মহিলাদের মধ্যে লক্ষণগুলির মধ্যে প্রস্রাব করা, যোনি স্রাব বৃদ্ধি হওয়া বা পিরিয়ডের মধ্যে যোনি রক্তপাতের সময় বেদনাদায়ক বা জ্বলন্ত সংবেদন অন্তর্ভুক্ত থাকতে পারে।
শ্রোণী প্রদাহজনক রোগ (পিআইডি)
শ্রোণী প্রদাহজনিত রোগ হ’ল মহিলার প্রজনন অঙ্গগুলির সংক্রমণ। এটি ক্ল্যামিডিয়া এবং গনোরিয়া জাতীয় কিছু এসটিডি দ্বারা প্রায়শই হয়ে থাকে। যৌন সংক্রমণ নয় এমন অন্যান্য সংক্রমণও পিআইডি হতে পারে।
আপনার যদি এসটিডি হয় এবং চিকিৎসা না করা হয়, একাধিক যৌন সঙ্গী রয়েছে, আপনার যৌন ব্যাক্তির সাথেও যৌন সঙ্গী রয়েছে, তার আগে পিআইডি হয়েছে, যৌন সক্রিয় রয়েছেন এবং 25 বছর বয়সে বা আপনার বয়স থাকলে বা পিআইডি হওয়ার সম্ভাবনা আপনারা বেশি কনিষ্ঠ, এবং ডুচে।
পিআইডি-র জন্য কোনও পরীক্ষা নেই। সাধারণত একটি চিকিৎসা ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার ফলাফলের সংমিশ্রণের উপর ভিত্তি করে একটি নির্ণয় করা হয়। আপনি বুঝতে পারবেন না যে আপনার পিআইডি রয়েছে
কারণ আপনার লক্ষণগুলি হালকা হতে পারে, বা আপনি কোনও লক্ষণও অনুভব করতে পারেন না। তবে, যদি আপনার লক্ষণগুলি থাকে তবে আপনি আপনার তলপেটে জ্বর, জ্বর, যোনি থেকে দুর্গন্ধযুক্ত একটি অস্বাভাবিক স্রাব, সহবাস করার সময় ব্যথা এবং / বা রক্তক্ষরণ, বা প্রস্রাব করার সময় জ্বলন্ত সংবেদন লক্ষ্য করতে পারেন।
যৌনাঙ্গে হার্পিস
যৌনাঙ্গে হার্পিস একটি এসটিডি যা দুটি ধরণের ভাইরাস দ্বারা সৃষ্ট। ভাইরাসগুলি হারপিস সিমপ্লেক্স ভাইরাস প্রকার 1 (এইচএসভি -1) এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস প্রকার 2 (এইচএসভি -2) নামে পরিচিত।
যোনি, মলদ্বার বা ওরাল সেক্সের সাথে এই রোগে আক্রান্ত ব্যক্তির সাথে যৌনাঙ্গে হারপিস পেতে পারেন। আপনার যদি হার্পিস না থাকে তবে আপনি যদি আপনার সঙ্গীর মুখের হার্পিস সংক্রমণ হয়ে থাকেন তবে যদি আপনার সঙ্গীর মুখের অংশে হার্পিস সংক্রমণ হয় তবে আপনার সঙ্গীর যদি যৌনাঙ্গে ঘা, ঘা, লালা, ত্বকে মুখের অঞ্চলে হার্পিস ভাইরাসের সংস্পর্শে আসেন তবে সংক্রামিত হতে পারেন যৌনাঙ্গে হার্পস সংক্রমণ রয়েছে।
যৌনাঙ্গে হার্পিস
আপনি এমন যৌন সঙ্গীর কাছ থেকে হার্পিস পেতে পারেন যার দৃশ্যমান ঘা নেই বা যারা জানেন না তিনি বা আক্রান্ত হয়েছেন। যৌনাঙ্গে হার্পিস পাওয়াও সম্ভব যদি আপনি ওরাল হার্পসযুক্ত কোনও যৌন সঙ্গীর কাছ থেকে ওরাল সেক্স পান।
আপনি টয়লেট আসন, বিছানাপত্র, বা সুইমিং পুল থেকে বা সিলভারওয়্যার, সাবান বা তোয়ালে এমন আপনার চারপাশের স্পর্শকারী জিনিসগুলি থেকে হার্পস পাবেন না।
যৌনাঙ্গে ব্রণ
যৌনাঙ্গে ব্রণ হ’ল নরম বৃদ্ধি যা যৌনাঙ্গে প্রদর্শিত হয়। এগুলি ব্যথা, অস্বস্তি এবং চুলকানির কারণ হতে পারে। যৌনাঙ্গে ব্রণ একটি যৌনরোগ সংক্রমণ (এসটিআই) মানুষের পেপিলোমা ভাইরাস (এইচপিভি) এর কয়েকটি স্বল্প ঝুঁকির কারণে ঘটে। এগুলি উচ্চ-ঝুঁকিপূর্ণ স্ট্রেনের থেকে পৃথক যেগুলি জরায়ু ডিসপ্লেসিয়া এবং ক্যান্সারের কারণ হতে পারে।
হিউম্যান পাপিলোমাভাইরাস (এইচপিভি)
এইচপিভি হ’ল সর্বাধিক সাধারণ যৌন সংক্রমণ (এসটিআই)। বিভিন্ন ধরণের এইচপিভি রয়েছে। কিছু ধরণের জেনিটাল ওয়ার্ট এবং ক্যান্সার সহ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। তবে এমন ভ্যাকসিন রয়েছে যা এই স্বাস্থ্য সমস্যাগুলি হওয়া থেকে থামাতে পারে।
ভাইরাসজনিত ব্যক্তির সাথে যোনি, পায়ুসংক্রান্ত বা ওরাল সেক্স করে আপনি এইচপিভি পেতে পারেন। এটি যোনি বা পায়ূ সেক্সের সময় সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। সংক্রামিত ব্যক্তির কোনও লক্ষণ বা লক্ষণ না থাকলেও এইচপিভি পাস হতে পারে।
কোনও ব্যক্তির “এইচপিভি স্থিতি” খুঁজে পাওয়ার জন্য কোনও পরীক্ষা নেই। এছাড়াও, মুখে বা গলায় এইচপিভি সন্ধানের জন্য অনুমোদিত এইচপিভি পরীক্ষা নেই। এইচপিভি পরীক্ষা রয়েছে যা জরায়ু ক্যান্সারের জন্য স্ক্রিন করতে ব্যবহার করা যেতে পারে।
এই পরীক্ষাগুলি কেবল ৩০ বছর বা তার বেশি বয়সী মহিলাদের স্ক্রিনিংয়ের জন্য সুপারিশ করা হয়। এইচপিভি পরীক্ষাগুলি পুরুষ, কিশোর বা ৩০ বছরের কম বয়সী মহিলাদের স্ক্রিন করার পরামর্শ দেওয়া হয় না।
সিফিলিস
সিফিলিস একটি যৌন সংক্রমণ যা চিকিৎসা না করা হলে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। সিফিলিসকে পর্যায়ে বিভক্ত করা হয় (প্রাথমিক, মাধ্যমিক, সুপ্ত এবং তৃতীয়)। প্রতিটি স্তরের সাথে সম্পর্কিত বিভিন্ন লক্ষণ এবং লক্ষণ রয়েছে।
আপনি যোনি, পায়ুসংক্রান্ত বা ওরাল সেক্সের সময় সিফিলিসের ঘাের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে সিফিলিস পেতে পারেন। আপনি লিঙ্গ, যোনি বা মলদ্বার বা চারপাশে বা মলদ্বারে, ঠোঁটে বা মুখের ঘাড়ে বা ঘা পেতে পারেন। সিফিলিস সংক্রামিত মা থেকে তার অনাগত শিশুর কাছে ছড়িয়ে যেতে পারে।
সিফিলিসকে প্রতিটি স্তরের সাথে সম্পর্কিত বিভিন্ন লক্ষণ সহ পর্যায়ে (প্রাথমিক, মাধ্যমিক, সুপ্ত এবং তৃতীয়) বিভক্ত করা হয়। প্রাথমিক সিফিলিসযুক্ত ব্যক্তির সংক্রমণের মূল স্থানে সাধারণত ঘা বা ঘা থাকে। এই ঘা সাধারণত যৌনাঙ্গে বা তার আশেপাশে, মলদ্বারের চারপাশে বা মলদ্বারে বা মুখের চারপাশে বা ঘেঁষে দেখা দেয়।
এই ঘা সাধারণত দৃঢ় (তবে সবসময় নয়) , বৃত্তাকার এবং ব্যথাহীন থাকে। গৌণ সিফিলিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে ত্বকের ফুসকুড়ি, ফোলা লিম্ফ নোড এবং জ্বর। প্রাথমিক ও গৌণ সিফিলিসের লক্ষণ ও লক্ষণগুলি হালকা হতে পারে এবং সেগুলি লক্ষ্য করা যায় না।
সুপ্ত পর্যায়ে কোনও লক্ষণ বা লক্ষণ দেখা যায় না। তৃতীয় সিফিলিস গুরুতর চিকিৎসা সমস্যার সাথে যুক্ত। একজন চিকিৎসক সাধারণত একাধিক পরীক্ষার সাহায্যে তৃতীয় স্তরের সিফিলিস নির্ণয় করতে পারেন। এটি হৃদয়, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অঙ্গগুলিকে প্রভাবিত করতে পারে।
হেপাটাইটিস
হেপাটাইটিস যকৃতের প্রদাহজনক অবস্থাকে বোঝায়। এটি সাধারণত একটি ভাইরাল সংক্রমণের কারণে ঘটে থাকে তবে হেপাটাইটিসের অন্যান্য সম্ভাব্য কারণও রয়েছে। এর মধ্যে রয়েছে অটোইমিউন হেপাটাইটিস এবং হেপাটাইটিস যা ওষুধ, ড্রাগ, টক্সিন এবং অ্যালকোহলের গৌণ ফলাফল হিসাবে ঘটে। অটোইমিউন হেপাটাইটিস এমন একটি রোগ যা আপনার শরীর যখন আপনার লিভারের টিস্যুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে তখন ঘটে।
হেপাটাইটিস হিসাবে শ্রেণিবদ্ধ লিভারের ভাইরাল সংক্রমণের মধ্যে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি ধরণের ভাইরাল সংক্রমণে হেপাটাইটিসের জন্য আলাদা ভাইরাস দায়ী। এই ওয়েবসাইটটির ফোকাসের জন্য, আমরা কেবলমাত্র হেপাটাইটিস অবস্থার উপর দৃষ্টি নিবদ্ধ করব যা যৌনতার মাধ্যমে সংক্রমণ হতে পারে।
হেপাটাইটিস বি
হেপাটাইটিস বি সংক্রামক শরীরের তরল যেমন রক্ত, যোনি নিঃসরণ বা বীর্যর সংস্পর্শের মাধ্যমে সংক্রামিত হয়, যাতে হেপাটাইটিস বি ভাইরাস (এইচবিভি) থাকে। ইনজেকশনের ওষুধের ব্যবহার, সংক্রামিত অংশীদারের সাথে সেক্স করা বা সংক্রামিত ব্যক্তির সাথে রেজার ভাগ করে নেওয়া আপনার হেপাটাইটিস বি হওয়ার ঝুঁকি বাড়ায়।
হেপাটাইটিস সি
হেপাটাইটিস সি হেপাটাইটিস সি ভাইরাস (এইচসিভি) থেকে আসে। হেপাটাইটিস সি সংক্রামিত শরীরের তরলগুলির সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে সাধারণত ইনজেকশন ড্রাগের ব্যবহার এবং যৌন যোগাযোগের মাধ্যমে সঞ্চারিত হয়। এইচসিভি হ’ল আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাধারণ রক্তবাহিত ভাইরাল সংক্রমণের মধ্যে একটি।
ট্রাইকোমোনিয়াসিস
ট্রাইকোমোনিয়াসিস একটি যৌনরোগ। এটি ট্রাইকোমোনাস যোনিলিস নামক একটি প্রোটোজোয়ান পরজীবীর সংক্রমণের ফলে ঘটে। যদিও এই রোগের লক্ষণগুলি পৃথক হয় তবে বেশিরভাগ লোকের মধ্যে পরজীবী রয়েছে তারা বলতে পারেন না তারা সংক্রামিত।
পরজীবী কোনও সংক্রামিত ব্যক্তির থেকে যৌন মিলনের সময় একটি অবিচ্ছিন্ন ব্যক্তির কাছে যায়। মহিলাদের ক্ষেত্রে, দেহের সর্বাধিক সংক্রামিত অংশ হল নিম্ন যৌনাঙ্গে (ভালভা, যোনি, জরায়ু বা মূত্রনালী)। পুরুষদের মধ্যে, শরীরের সর্বাধিক সংক্রামিত অংশটি পুরুষাঙ্গের ভিতরে (মূত্রনালী) হয়। যৌন মিলনের সময়, পরজীবীটি সাধারণত একটি লিঙ্গ থেকে যোনিতে বা যোনি থেকে একটি লিঙ্গে ছড়িয়ে পড়ে।
এটি যোনি থেকে অন্য যোনিতেও ছড়িয়ে যেতে পারে। পরজীবীর পক্ষে হাত, মুখ বা মলদ্বারের মতো শরীরের অন্যান্য অংশগুলিতে সংক্রামিত হওয়া সাধারণ নয়। এটা স্পষ্ট নয় যে সংক্রমণে আক্রান্ত কিছু লোকেরা লক্ষণগুলি পান এবং অন্যরা তা না করে। এটি সম্ভবত কোনও ব্যক্তির বয়স এবং সামগ্রিক স্বাস্থ্যের মতো বিষয়ের উপর নির্ভর করে। লক্ষণবিহীন সংক্রামিত লোকেরা এখনও অন্যের মধ্যে সংক্রমণটি দিতে পারে।
প্রায় ৭০% সংক্রামিত মানুষের কোনও লক্ষণ বা লক্ষণ নেই। যখন ট্রাইকোমোনিয়াসিস লক্ষণগুলি সৃষ্টি করে তখন এগুলি হালকা জ্বালা থেকে শুরু করে মারাত্মক প্রদাহ হতে পারে। সংক্রামিত হওয়ার পরে ৫ থেকে ২৮ দিনের মধ্যে লক্ষণযুক্ত কিছু ব্যক্তি এগুলি পান। অন্যরা অনেক পরে পর্যন্ত লক্ষণগুলি বিকাশ করে না। লক্ষণগুলি আসতে পারে এবং যেতে পারে।
ট্রাইকোমোনিয়াসিসযুক্ত পুরুষরা পুরুষাঙ্গের অভ্যন্তরে চুলকানি বা জ্বালা, প্রস্রাব বা বীর্যপাতের পরে জ্বলন্ত, লিঙ্গ থেকে স্রাব লক্ষ্য করতে পারে।
ট্রাইকোমোনিয়াসিসযুক্ত মহিলারা যৌনাঙ্গে চুলকানি, জ্বলন, লালভাব বা ঘা হওয়া, মূত্রত্যাগে অস্বস্তি, তাদের যোনি স্রাবের পরিবর্তন (অর্থাত্ পাতলা স্রাব বা বর্ধিত পরিমাণ) পরিষ্কার হতে পারে যা অস্বাভাবিক ফিশ দিয়ে পরিষ্কার, সাদা, হলুদ বা সবুজ হতে পারে গন্ধ
ট্রাইকোমোনিয়াসিস থাকার কারণে এটি যৌন মিলনে অপ্রীতিকর বোধ করতে পারে। চিকিৎসা ব্যতীত, সংক্রমণ কয়েক মাস বা এমনকি কয়েক বছর ধরে স্থায়ী হতে পারে।
জামের যত স্বাস্থ্য উপকারিতা
গ্রীষ্মকালীন অন্যান্য ফলগুলোর মতো জাম একটি জনপ্রিয় ফল। এতে আছে প্রচুর ভিটামিন এবং পুষ্টি উপাদান যা দেহের বিভিন্ন চাহিদা পূরণ করার পাশাপাশি বিভিন্ন রোগ থেকে দেহকে রক্ষা করতে সাহায্য করে। তাই আমাদের উচিত সহজলভ্য এই সুস্বাদু ফলটিকে আমাদের খাদ্য তালিকায় যোগ করা।
আসুন জেনে নেই জামের পুষ্টিগুণ সম্পর্কে-
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করেঃ ডায়াবেটিস প্রতিরোধে ও ডায়াবেটিস রোগীদের জন্য জাম ফল খুবই উপকারী। কারণ, এতে থাকা অ্যান্টি-ডায়াবেটিক প্রোপার্টিজ এর কারণে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়, যা  স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে এবং শরীরে শক্তির যোগান দেয়। আরেকটি গবেষণায় দেখানো হয়েছে যে জামের বীজ ৩০% এর বেশি রক্তে শর্করার মাত্রা কমাতে পারে।
হাড়ের শক্তি বৃদ্ধি করেঃ জাম ফলটি ক্যালসিয়াম, লোহা, পটাসিয়াম এবং ভিটামিন-সি সমৃদ্ধ। এতে প্রচুর পুষ্টি রয়েছে যা সু-স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। জামে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম, ক্যালসিয়াম ও লৌহ হাড়ের শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে। তাই হাড় ক্ষয়ে যাওয়া রোগীদের এবং বয়স্ক মানুষদের খাবার তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা উচিত।
ইনফেকশন দূর করেঃ জাম উদ্ভিদের পাশাপাশি  উদ্ভিদের ফলেও ম্যালিক এসিড , গ্যালিক এসিড ,অক্সালিক এসিড এবং ট্যানিনস এর মতো যৌগ রয়েছে, যা ফলটিকে অ্যান্টি-ম্যালেরিয়াল, অ্যান্টি-ব্যাক্টেরিয়া, অ্যান্টি-ইনফেক্টিভ এবং গ্যাস্ট্রো-এর প্রতিরক্ষামূলক হিসাবে তৈরি করে। জাম ফলটিতে থাকা এত সব অ্যান্টি উপাদান শরীর থেকে বিষাক্ত ইনফেকশন দূর করতে সাহায্য করে।
জন্ডিস ও অ্যানিমিয়া নিরাময় করেঃ জামের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে আয়রন একটি। এই আয়রন দেহের বিভিন্ন উপকার করে থাকে। জাম ফলে থাকা আয়রন অ্যানিমিয়া এবং জন্ডিসকে নিরাময় করে এবং বিভিন্ন ধরনের আয়রনঘটিত সমস্যাগুলোর জন্য যারা ভুগছেন তাদের জন্য জাম খুবই ভাল।
ক্যান্সার প্রতিরোধে সাহায্য করেঃ বেশ কয়েকটি গবেষণায় জামের কেমো প্রটেক্টিভ বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেকে তদন্ত হয়েছে। জে. সি. জ্যাগেটিয়া এবং তার কলিগ-দের একটি গবেষণা অনুযায়ী এই ফলের নির্যাসে প্রোটেক্টিভ বৈশিষ্ট্য আছে, যা প্রমাণ করে যে জামের নির্যাস ক্যান্সার হওয়া থেকে দেহকে রক্ষা করে থাকে। এটি ফ্রি রেডিক্যালসকে নষ্ট করে দেয়।
দেহে ইমিউনিটি বৃদ্ধি করেঃ জাম দেহে ইমিউন সিস্টেম কে আরো বৃদ্ধি করে তোলে। এতে থাকা প্রচুর ভিটামিন-সি এর কারণে হাই লেভেল ও সাধারণ সিজনাল সমস্যাগুলোর সঙ্গে যুদ্ধ করে শরীরের ইমিউন সিস্টেম-কে আরো শক্তিশালী করে তোলে। এই ফল ভিটামিন-সি সমৃদ্ধ হিসাবে, এটি স্কিন-এর জন্য ভাল এবং অকাল বার্ধক্যজনিত যে কোন কিছুতে এটি বাঁধা দেয়।
ডায়াবেটিক রোগীদের জন্য ভালোঃ জামে আছে কম গ্লাইসেমিক ইনডেক্স যা ডায়াবেটিস-এর জন্য একটি ভাল বিকল্প। ডায়াবেটিস চিকিৎসার জন্য এবং ডায়াবেটিস প্রতিরোধের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার ফল, যা প্রমান করে যে ডায়াবেটিস-এর দ্বিতীয় জটিলতার ঝুঁকি কমায় এই ফলটি। জামের পাতা, ছাল এবং বীজ ডায়াবেটিস-এর জন্য সবচেয়ে উপকারি অংশ। এর মধ্যে জামের বীজ অ্যান্টি-ডায়াবেটিক প্রোপার্টিজ হিসেবে প্রমাণিত।
হার্টের সুস্বাস্থ্য বজায় রাখেঃ জামে আছে অ্যালজিনিক এসিড বা অ্যালজিট্রিন, অ্যান্থোসিয়ানিন এবং অ্যান্থোসায়ানাডিনস এর  মতো পুষ্টিসমূহ যা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এই যৌগগুলো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টস-সমৃদ্ধ যা অক্সিডেশন প্রতিরোধ করে এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ভালো রাখতে  অসামান্য অবদান রাখে। এছাড়াও এটি পটাসিয়াম-এর একটি সমৃদ্ধ ভাণ্ডার, যা উচ্চ রক্তচাপ প্রতিরোধে সাহায্য করে, যা হার্ট অ্যাটাক-এর ঝুঁকি, স্ট্রোক প্রভৃতির ঝুঁকির কারণ।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ সংসদ সদস্য মাসুদ পেজেশকিয়ান ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন মাসুদ পেজেশকিয়ান।
জনগণের ভোটে নির্বাচিত পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট।  অন্যদিকে, সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯।
১৯৫৪ সালে জন্মগ্রহণকারী নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তার ঝুলিতে রয়েছে ইরানের দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
উল্লেখ করা যায়, শুক্রবার দ্বিতীয় রাউন্ডের নির্বাচনের ভোটগ্রহণের সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকলেও তা কয়েক দফায় বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত
ইরানি প্রেসিডেন্ট এবরাহিম রাইসি আজারবাইজান সীমান্তের কাছে নিহত হয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হলে আরোহীরা সবাই মারা যান। আমেরিকায় তৈরি হেলিকপ্টারটি ছিল প্রায় ৫০ বছর আগের। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বহরে ছিল মোট তিনটি হেলিকপ্টার। বাকি দু’টি হেলিকপ্টার নিরাপদে ফিরে এলেও কেবল প্রেসিডেন্টের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ঘন কুয়াশা ও দুর্গম এলাকার কারণে উদ্ধারকারী দলের দুর্ঘটনাস্থলে পৌঁছাতেই প্রায় ঘন্টা দশেক সময় লেগে যায়। এ সময়ে ইরানী কর্তৃপক্ষ দুর্ঘটনা-কবলিত হেলিকপ্টারের দুজন আরোহীর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে বলে ভুল তথ্যও পরিবেশন করে। তুরস্ক, রাশিয়া, ইউরোপীয় ইউনয়ন দুর্ঘটনাস্থল সনাক্তকরণে ইরানকে সহায়তা করে।
দুর্ঘটনার আগে ইরানি প্রেসিডেন্ট এবরাহিম রাইসি সীমান্তে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন। তারা দু’দেশের বন্ধুত্ব দারুণ জোরালো বলে ঘোষণা দেন। দুটি যৌথ জলবিদ্যুৎ কমপ্লেক্স-এর কমিশনিংও করা হয়।
ইরানের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সুখকর নয়। পশ্চিমা বিশ্ব ও ইসরাইলের ঘনিষ্ট মিত্র আজারবাইজানের সঙ্গে ইরানের যুগান্তকারী সম্পর্ক স্থাপক এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে ফেরার পথেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।
দুর্ঘটনার পর ইরানের অনেক আগেই ইসরাইল প্রেসিডেন্ট রাইসির মৃত্যুসংবাদ নিশ্চিত করে এবং এ ঘটনায় তাদের কোনও হাত নেই বলে জানায়। ইসলামের শিয়া মতবাদীদের ধর্মরাষ্ট্র ইরানের শীর্ষ ইমাম আয়াতুল্লাহ্ আলি খামেনির ভবিষ্যৎ স্থলাভিষিক্ত হিসেবে রাইসি মোটামুটি নিশ্চিত ছিলেন। তিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত ছিলেন এবং ভিন্ন মতাবলম্বীদের কঠোর হাতে দমনের ব্যাপারে সমালোচিত ছিলেন। মানবাধিকার লংঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র তার ওপর স্যাংশন আরোপ করে। তার সময়ে ইরানে অর্থনৈতিক মন্দা ও বিক্ষোভ তীব্র হয়। তিনি সউদি আরবের সঙ্গে দীর্ঘ বৈরিতার অবসান ঘটান। সিরিয়ায় ইরানি কন্সুলেটে ইসরাইলি হামলা ও হত্যাকান্ডের প্রতিশোধ নিতে তার আমলেই ইরান ইসরাইলে ক্ষেপনাস্ত্র হামলা চালায়।
এই ধরণের পরিস্থিতিতে দেশটির দ্বিতীয় শীর্ষনেতা প্রেসিডেন্ট রাইসির নিহত হবার ঘটনাক্রম পর্যালোচনা করলে মহাপরাক্রমশালী পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকারী ইরানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক দুর্বলতা ও শৈথিল্য প্রকটভাবে দৃষ্টিগ্রাহ্য হয়।
রাইসির নিহত হবার ঘটনা নিছক দুর্ঘটনা, অন্তর্ঘাত নাকি শত্রুরাষ্ট্রের পরিকল্পিত আঘাত তা এখনো ইরান নিশ্চিত করেনি। যুগপৎভাবে ইরান ও ইসরাইলের ঘনিষ্ঠ দেশ ভারতের একজন গোয়েন্দা যিনি হেলিকপ্টারে ওঠার আগে প্রেসিডেন্ট রাইসির কাছাকাছি ঘোরাঘুরি করছিলেন, সন্দেহ তালিকার সেই ব্যক্তিকেও ইরানি নিরাপত্তা সংস্থা খুঁজছে বলে সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রচারিত হয়েছে, যদিও এর সত্যতার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উন্মোচিত হতে হয়তো সময় লাগবে এবং তারপর বুঝা যাবে পরিস্থিতি কতোটা গুরুতর দিকে মোড় নেবে।
ইন্দোনেশিয়ায় অজগরের পেটে আবারও মিললো নারীর মরদেহ
অজগরের পেটের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দোনেশিয়ায়।
বুধবার সাপের পেট কেটে ওই নারীর দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ নিয়ে এক মাসের মধ্যে একই ধরনের দ্বিতীয় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি মধ্য ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামের। মঙ্গলবার (২ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন সিরিয়াতি নামের এক নারী।
সন্তানের জন্য সকালে ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হন তিনি। দুপুর গড়িয়ে গেলেও না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন।
সিরিয়াতির স্বামী আদিয়ান্সার দাবি, বাড়ি থেকে ৫০০ মিটার দূরে স্ত্রীর চপ্পল এবং পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছিল। এরপরই সন্দেহ হয় তাদের।
আদিয়ান্সা জানান, জঙ্গলের ভেতরে ঢুকতেই ১০ মিটারের মধ্যে একটি অজগরকে দেখতে পান তিনি। সাপটির পেট বেশ ফোলা ছিল। তারপরই তিনি গ্রামবাসীদের ডেকে আনেন। পরে সাপটিকে ধরে সেটির পেট চিরে ফেলা হয়। তখনই অজগরের পেটের ভেতর থেকে ওই নারীর দেহ উদ্ধার হয়।
এর আগে, গত মাসেই দক্ষিণ সুলাওয়েসিতে অজগরের পেট থেকে আরেক নারীর দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার কেশ কাটতে না কাটতেই আবারও সাপের পেট থেকে মরদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: দ্বিতীয় ধাপে মুখোমুখি দুই প্রার্থী
ইরানের দ্বিতীয় দফা অর্থাৎ রান-অফে গড়িয়েছে নির্বাচন। আগামীকাল সেই ভোট। তাতে লড়বেন সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলি। এর আগে গত শুক্রবার হওয়া নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় ধাপে গড়িয়েছে। এ ক্ষেত্রে প্রথম ভোটের গণনায় এগিয়ে আছেন কট্টরপন্থী সাঈদ জালিলি এবং সংস্কারপন্থি নেতা মাসুদ পেজেশকিয়ান।
দুই প্রার্থীর মধ্যে পেজেশকিয়ান একজন কার্ডিয়াক সার্জন। তিনি মনে করেন, পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি গত চার বছরে ৪০ শতাংশ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান দারিদ্র্যের হার উল্লেখ করেছেন।
অিন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থি সাঈদ জালিলি। তিনি ২০১৫ সালে ইরানের ওই পারমাণবিক চুক্তির বিরোধিতা করেছিলেন। মঙ্গলবার বিতর্কের সময় জালিলি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আমাদের প্রতিশ্রুতিগুলোকে সম্মান করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। এ ছাড়া পেজেশকিয়ানের পরিকল্পনায় নিষেধাজ্ঞার প্রতি কোনো নিন্দা না থাকায় জালিলি তার সমালোচনা করেছেন। মঙ্গলবার উভয় প্রার্থীই দেশটির অর্থনীতি এবং পারমাণবিক ইস্যুতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।
বিশ্লেষকরা মনে করছেন আগামী শুক্রবারের নির্বাচনে এ দুই নেতার কে নির্বাচিত হচ্ছেন তার ওপরেই নির্ভর করছে ইরানের ভবিষ্যৎ কূটনৈতিক এবং অর্থনৈতিক পরিকল্পনা।
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা: কট্টরপন্থী জালিলি এগিয়ে
শুক্রবার পশ্চিম এশিয়ার দেশ ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়) ভোটগ্রহণ শুরু হয়। শিডিউড অনুযায়ী টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা। তবে এরপরও ভোটার উপস্থিতি থাকায় ভোটদানের সময় বাড়ানো হয়। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
গণমাধ্যমের প্রতিবেদনে থেকে জানা গেছে, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত সাঈদ জালিলি ভোট গণনায় এগিয়ে রয়েছেন। তারপরেই অবস্থান করছেন সংস্কারপন্থী মাসুদ পাজেশকিন।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ইসলামী রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ১ কোটিরও বেশি ভোট গণনা করা হয়েছে। যার মধ্যে কট্টরপন্থী সাবেক পারমাণবিক আলোচক সাঈদ জালিলি ৪২ লাখ ৬০ হাজার ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পাজেশকিন পেয়েছেন ৪২ লাখ ৪০ হাজার ভোট।
একাধিক নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। দেশটির ধর্মীয় নেতারা যে পরিমাণ ভোটার উপস্থিতির আশা করেছিলেন, এটি তার চেয়ে অনেক কম। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাজধানী তেহরান এবং অন্যান্য শহরের ভোটকেন্দ্রগুলো খালি ছিল।
ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট নির্বাচন ‘রানঅফে’ গড়াবে তা অনেকটাই নিশ্চিত।
ইরানের নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী অংশ নেবেন তাদের মধ্যে কেউ যদি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান তাহলে তাকে মোট ভোটের ৫০ শতাংশ বা তারও বেশি ভোট পেতে হবে।
কোনও প্রার্থী এই ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে না পারলে নির্বাচন গড়াবে রানঅফে। যেখানে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই রানঅফে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
গত ২০ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে দু’জন নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এর ফলে শুক্রবারের নির্বাচনে চার প্রার্থীর মধ্যে লড়াই হয়।
নির্বাচন বিষয়ক বিভিন্ন জরিপে উঠে এসেছিল সংস্কারবাদী মাসুদ পাজেশকিন সর্বোচ্চ ভোট পাবেন। কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন।
সূত্র: রয়টার্স
জাতিসংঘের ইমরান খানের দ্রুত মুক্তির দাবিতে যা বললেন পাক মন্ত্রী
জাতিসংঘের একটি মানবাধিকার গ্রুপ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের দ্রুত মুক্তি দাবি করেছে। জেনেভা-ভিত্তিক এই সংগঠনটি সোমবার  ইমরান খানের বিরুদ্ধে থাকা মামলাটি পর্যালোচনা করার দাবি জানায়।
পাকিস্তানের সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকা ইমরান খানের সমর্থক এমপিরা জাতিসংঘের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দুর্নীতির মামলায় ইমরান খানকে আটক করার কোনো আইনগত ভিত্তি ছিল না, বরং তাকে নির্বাচন থেকে বিরত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ইমরান খানকে তার মতপ্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগের জন্য আটক করা হয়েছিল এবং তিনি ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সংগঠনটি ইমরান খানের দলের প্রতি অবিচার এবং নেতা-কর্মী ও সমর্থকদের ওপর নির্যাতনের বিষয়গুলোও তুলে ধরেছে।
এদিকে, পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাসের তারার এই বিবৃতির প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইমরান খান ইতোমধ্যে একাধিক মামলায় জামিন পেয়েছেন এবং তার বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে চলছে। আইনমন্ত্রী আজম নাসের তারার দাবি করেন, এ অবস্থায় এমন বিবৃতি আমাদের সংবিধান, আইন এবং আন্তর্জাতিক নীতিকে খর্ব করে।
২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক মামলায় ইমরান খানকে সাজা দেওয়া হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। সে সময় একটি আদালত রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগে তাকে তিন বছরের কারাদণ্ড দেয়, যা তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তার দলের অংশগ্রহণে বাধা দেয়। ইমরানের দল দাবি করেছে, নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে তাদের নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
ইমরান খানের গ্রেপ্তার বাতিল, মুক্তির নির্দেশ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে এবং কর্তৃপক্ষকে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত ইমরান খানকে আবারও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দেশটির শীর্ষ আদালতের নির্দেশে কড়া নিরাপত্তায় তাকে কোর্টে আনা হয়।
শুনানির শুরুতে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ইমরান খানকে বলেন, আপনাকে দেখে ভালো লাগছে। আমরা বিশ্বাস করি ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ছিল বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
বন্দিয়াল বলেছেন, আগামীকাল ইসলামাবাদ হাইকোর্ট-আইএইচসি মামলার শুনানি করবে। তিনি আরও বলেন, হাইকোর্ট যা সিদ্ধান্ত দেবে আপনাকে মেনে নিতে হবে।
প্রধান বিচারপতি বলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করা প্রত্যেক রাজনীতিবীদের দায়িত্ব।
দুই মামলার শুনানি অংশ নিতে গেলে গত মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খানকে ইসলামাবাদের আদালত চত্বর থেকে আল-কাদরি ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে দেশজুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ।
শান্তিপূর্ণ বিক্ষোভ কোথাও কোথাও সহিংসতায় রূপ নিতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) সারা দেশে ইন্টারনেট পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর তার দলের নেতাকর্মীদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষে দেশটির কয়েকটা শহরে হতাহতের ঘটনাও ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের কয়েক হাজার নেতাকর্মীকে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ইসরায়েলের পরাজয় সন্নিকটে: ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের গবেষক
জায় চলমান যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাসের গবেষক হ্যাগি ওলশানিতস্কি। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতার কারণেই এই পরাজয় আসন্ন। গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হচ্ছে এবং এ কারণে নেতানিয়াহু গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছেন।
ওলশানিতস্কি উল্লেখ করেন, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল তার শত্রুকে ঠেকানোর সব শক্তি ব্যয় করে ফেলেছে এবং বর্তমানে তাদের আর কোনো বর্ধিত শক্তি নেই। তিনি লিখেছেন, অতীতে ইসরায়েল যে বিজয় অর্জন করত, সেগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই।
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দক্ষিণ আফ্রিকার ৩০ বছরের বর্ণবাদী শাসনে নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যার চেয়েও বেশি। অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ নতুন একটি যুদ্ধের আগুন উসকে দিচ্ছে বলে ওলশানিতস্কি আশঙ্কা প্রকাশ করেন।
ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের এই গবেষক আরও বলেন, নেতানিয়াহু বিচার বিভাগসহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন, যেন গাজা যুদ্ধে ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে না হয়। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়ে গাজা যুদ্ধের ইতি টানছেন না।
ওলশানিতস্কি ইসরায়েলকে রক্ষার একটি ক্ষুদ্র সম্ভাবনার কথা উল্লেখ করেছেন, তা হলো গাজায় যুদ্ধের আগুন থামানো। তিনি বলেন, ইসরায়েলের চূড়ান্ত পরাজয়ের আগে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।
ইসরায়েল হবে বাইডেনের ভিয়েতনাম: বার্নি স্যান্ডার্স
ইসরায়েল নিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের ৪৬ অঙ্গরাজ্যের ১৪০টি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইসরায়েলবিরোধী বিক্ষোভে সমর্থন দিয়েছেন দেশটির ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।
তার মতে, ইসরায়েল হতে পারে বাইডেনের ভিয়েতনাম।
তিনি এক সাক্ষাৎকারে বাইডেনের তুলনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সাথে, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময়ে শিক্ষার্থী-বিক্ষোভের জেরে ১৯৬৮ সালে পুনর্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুইয়ে বাইডেন হেরে যেতে পারেন আগামী নভেম্বর মাসের নির্বাচনে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
আমেরিকাজুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ক্রমেই আরও জোরদার হচ্ছে। পরিস্থিতি এমন যে, ইসরায়েল নিয়ে ঢেঁকি গেলার মতো অবস্থায় পড়েছেন জো বাইডেন। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পথে নামছেন মার্কিন শিক্ষার্থীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা।
এদিকে, শাস্তির মুখে পড়া ওই সব শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা দেবে বলে বার্তা দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। শিক্ষার্থী-বিক্ষোভ এবং ভিন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে নির্বাচনের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।
হুথি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা বলেন, “ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের পাশে এই লড়াইয়ে যত রকমভাবে থাকা সম্ভব, আমরা রয়েছি।” নির্দিষ্ট ইমেল-ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি।
গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস সংঘাত শুরুর হওয়ার পরই সরাসরি ফিলিস্তিনের হামাসের পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তার মধ্যে ইয়েমেনের হুথি অন্যতম। তারা লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা শুরু করে। গত কয়েক সপ্তাহে আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে দু’হাজার চার শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে।
সূত্র: ফক্স নিউজ, রয়টার্স
আর্মেনিয়ার ও আজারবাইজান মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
সাবেক দুই সোভিয়েত রাষ্ট্র আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির দুই বছর পর সম্পর্ক চূড়ান্ত নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই প্রস্তাব দিলেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে পৃথক টেলিফোনে ব্লিনকেন বলেন, অঞ্চলটিতে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ রয়েছে। আঞ্চলিক পরিবহন এবং যোগাযোগ সংযোগে সহায়তার প্রস্তাব দেন ব্লিনকেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান গত মে মাসে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ভবিষ্যত শান্তি আলোচনার জন্য সাক্ষাতে বসেন। ২০২০ সালের সেপ্টেম্বরে নাগোর্নো-কারাবাখ নিয়ে সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশ ৬ সপ্তাহের যুদ্ধে লিপ্ত হয়।
এই যুদ্ধে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ নিহত হন। রাশিয়া-তুরস্কের মধ্যস্থতায় আর্মেনিয়া কয়েক দশক ধরে রাখা উপত্যকা নাগোর্নো কারাবাখ ছেড়ে দিতে রাজি হয়।
সূত্র: ফ্রান্স২৪
বাংলাদেশের সীমান্তে বিএসএফের গুলিতে মহিলা নিহত
বৈবাহিক সূত্রে ভারতীয় নাগরিক ইস্তাফন খাতুন (৬৪) বিএসএফের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, রাতের আঁধারে সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে ভাইয়ের কাছে আসার সময় তাকে গুলি করা হয়। নদীয়া জেলার তেহট্ট থানার ৮নং বিএসএফ ব্যাটালিয়ান নাটনা ক্যাম্পের সদস্যরা গুলি চালায়।
ইস্তাফন খাতুন মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মৃত কোমর আলীর মেয়ে।
রবিবার (৩০ জুন) মধ্যরাতে মেহেরপুরের নবীনগর খালপাড়া সীমান্তের ১১৬ নাম্বার মেইন পিলারের কাছে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টাকালে ভারতের নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে হত্যা করে ইস্তাফনকে। পরে তার মরদেহ নিয়ে যায় তারা।
বুড়িপোতা বিজিবি ক্যাম্প কমান্ডার মন মোহন বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। তাই এ বিষয়ে বিএসএফ আমাদের কিছুই জানায়নি।
ইস্তাফন খাতুনের বড় ভাই হাসেম আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, ৩০ বছর আগে আমার বোন ভারতে পাড়ি জমায়। দেশটির বিহারের বাসিন্দা রহমত আলীর সঙ্গে বিয়ে করে সেখানে বসবাস করে আসছিল। সে ওই দেশের নাগরিক হয়েছে। কিছু দিন আগে তার স্বামী রহমত আলী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর ইস্তাফন খাতুন একাকি জীবন কাটাচ্ছিল। কয়েক সপ্তাহ আগে সীমান্তের কাঁটাতার পার হয়ে আমাদের বাড়িতে কয়েক সপ্তাহ থেকে আবারও ফিরে গেছে সেখানে। ওখানে তার দেখাশোনার কেউ নেই। সেজন্য বাকি জীবনটা আমাদের পরিবারে সঙ্গে কাটানোর কথা ছিল তার।
হাসেম আলী জানান, স্বজনদের কাছে স্থায়ীভাবে ফিরতে তিন দিন ধরে সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার তেহট্র থানার নবীনগরে অবস্থান করছিলেন ইস্তাফন। রবিবার দিবাগত রাতে এ দেশে থাকা স্বজনদের সঙ্গে তার শেষ কথা হয় মোবাইল ফোনে। বলেছিলেন, সুযোগ পেলেই কাঁটাতার পেরিয়ে চলে আসবেন।
হাসেম আলী বলেন, মধ্যরাতে খবর পাই কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশকালে বাংলাদেশি ভেবে তাকে নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি করে হত্যা করে। পরে তার মরদেহ নদীয়া জেলার তেহট্র থানার ৮৪ নং বিএসএফ ব্যাটালিয়নের নাটনা ক্যাম্পে নিয়ে যায়।
বুড়িপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার মন মোহন বলেন, খালপাড়া সীমান্তে নারীর নিহত হওয়ার ঘটনা ভারতের অভ্যন্তরে ঘটেছে। এ বিষয়ে বিএসএফ আমাদের কিছু জানায়নি। নিহত নারীর জন্ম বাংলাদেশে, তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা সীমান্তবর্তী গ্রাম শালিকাতে বসবাস করেন। ধারণা করা হচ্ছে, তাদের কাছে অবৈধভাবে আসতে গিয়েই এই ঘটনা ঘটেছে।
03/04/2024
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
তবে এ বিষয়ে বিজিবি কথা না বললেও রাধানগর ইউনিয়নের পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগোরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে সাইফুল ইসলাম। নিহতের লাশ নিয়ে গেছে বিএসএফ।
আহত ব্যক্তি হলেন, একই ইউনিয়নের মো. ভোলার ছেলে রাজু। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাধানগর ইউনিয়নের পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন গরু চোরাচালানী গরু আনার জন্য মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। এসময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য একজন আহত হন। এঘটনার পর সাইফুলের লাশ বিএসএফ নিয়ে যায়। তবে বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি।
23/10/2023
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) সকালে আমজাখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডোঙ্গা এ তথ্য নিশ্চিত করেন।
নিহত নুরুজ্জামান (৩৮) বালিয়াডাংগী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মৃর্দাবস্তি গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে। তিনি চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার (২২ অক্টোবর) দিবাগত রাতে রত্নাই সীমান্তে একটি চোরাকারবারী গ্রুপ কাঁটাতারের বেড়া পার হয়ে গরু আনতে গেলে বিএসএফ’র গুলিতে নুরুজ্জামান নিহত হন। এ সময় চোরাকারবারি দলের নেতা আব্দুল মান্নানসহ বাংলাদেশের প্রায় ৮-১০ জন সদস্য উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের প্রায় পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আরও জানায়, ওই চোরাকারবারীর সদস্যরা গরু, মাদকসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তানজির আহম্মদ বলেন, ‘ঘটনাটি শোনার পর আমরা তদন্ত করছি।’
11/06/2023
রাণীশংকৈল উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফে’র গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার জগদল সীমান্তে বিজিবি ক্যাম্পের ৩৭৩/৭৪ পিলারের মাঝামাঝি বাংলাদেশ ভূখণ্ডের নাগর নদীর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ধর্মগড় কলোনি এলাকার মফিজ উদ্দীনের ছেলে জিন্নাত (৬০) নাগর নদীতে গোসল করছিলেন। এসময় ভারতীয় গোয়ালপুর থানার কুকরাদহ ক্যাম্পের বিএসএফে’র সদস্যরা তাকে গুলি করে। স্থানীয়রা আহত জিন্নাতকে দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, জিন্নাত ঢাকায় নিরাপত্তা প্রহরি পদে চাকরি করতেন। তিনি ছুটিতে গ্রামের বাড়ি এসেছিলেন। শনিবার দুপুরে নাগর নদীতে গোসল করতে যান। এসময় তাকে ভারতীয় বিএসএফ সদস্যরা গুলি করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে বাংলাদেশি নাগরিক জিন্নাত বাংলাদেশের সীমান্ত পার হয়ে যাওয়ার সময় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে। পরে লোকজন চিকিৎসার উদ্দেশে তাবে ঠাকুরগাঁও নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
05/06/23
বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইউসুফ আলী পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।
সীমান্ত সূত্রে জানা যায়, গতকাল রোববার গভীর রাতে ইউসুফ আলীসহ আরও কয়েকজন গরু পারাপারের জন্য সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন কালীরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাব-পিলার ১৩ পেরিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে সরকারপাড়ায় প্রবেশ করে।
পরে ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন মীররাপা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সেখানেই ইউসুফের মৃত্যু হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক করে মরদেহ নিয়ে আসা হবে।
22/05/23
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুর বগুলা হাগি সীমান্তে বিএসএফের গুলিতে আহত পাথর শ্রমিক পলাশ হোসেনের মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নে নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে
17 /05/ 2023
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পড়ে ছিল। পরে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, নিহত মঞ্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে চিনতো তাকে। কিন্তু কী কারণে রাতে সীমান্তে তারকাঁটার কাছে গিয়েছিল এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।
হিজবুল্লাহর ড্রোন হামলা ১৮ ইসরায়েলি সেনা আহত
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রবিবার গ্যালিলি ও উত্তর গোলানে হিজবুল্লাহ একাধিক ড্রোন পাঠায়, যার মধ্যে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে।
গত কয়েকদিন ধরে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়ছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে, রবিবারের হামলা লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে করা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে, পরের দিন থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। যুদ্ধের শুরুর দিকে সীমিত আকারে হামলা চললেও, সাম্প্রতিক মাসগুলোতে এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েল হুমকি দিয়েছে, হিজবুল্লাহ হামলা থামাতে না পারলে, তারা লেবাননে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে।
ইসরায়েলি ওপর হিজবুল্লাহর হামলা
যুদ্ধবিরতি শেষ হতেই সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। আর এদিনই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ।
সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
পরবর্তীতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিওট এবং কিরাত সমোনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। তবে সব হামলাই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা।
এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, হিজবুল্লাহর হামলার পর লেবাননে তাদের লঞ্চার লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।
লেবাননে শুক্রবার ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির টিভি চ্যানেল আল-মানার। গণমাধ্যমের খবরে জানা গেছে, ইসরায়েলি লেবাননে তিনজন নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
ফ্রান্সের নির্বাচনে ম্যাক্রোনের পরাজয়, এগিয়ে কট্টর ডানপন্থী দল
ফ্রান্সের আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় দেশটির কট্টর ডানপন্থী ন্যাশনাল র‌্যালি (আরএন) পার্টি বিপুল জয় পেয়েছে। বুথফেরত জরিপে (এক্সিট পোল) আরএন পার্টি এগিয়ে থাকায় দলটিকে ক্ষমতায় রাখতে প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে রাজনৈতিক চুক্তি শুরু হয়েছে।
জরিপকারী সংস্থা আইএফওপি, ইপসোস, ওপিনিয়নওয়ে এবং এলাবের জরিপ অনুসারে, প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়েছে মেরিন লে পেনের আরএন পার্টি, বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) জোট ২৯ শতাংশ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের মধ্যপন্থী এনসেম্বল অ্যালায়েন্স প্রায় ২০.৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে আরএন পার্টির উত্থানের পর ম্যাক্রোন আগাম নির্বাচনের ডাক দেন যা ফ্রান্সের নাগরিকদের হতবাক করে।
জরিপকারী সংস্থা এলাবে বিএফএম টিভিতে বলেছে, আরএন এবং তার মিত্ররা আগামী ৭ জুলাই দ্বিতীয় দফার ভোটে ২৬০-৩১০টি সংসদীয় আসন জিততে পারে। অন্যদিকে জরিপকারী সংস্থা ইপসোস ফ্রান্স টেলিভিশনকে জানিয়েছে, আরএন এবং তার মিত্রদের জন্য ২৩০-২৮০টি আসন পেতে পারে।
ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। জনমত জরিপের সঙ্গে বুথফেরত জরিপের তেমন ব্যবধান নেই। তবে কারা সরকার গঠন করতে যাচ্ছে, তা জানতে দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
একমাত্র এলাব নামের একটি জরিপ সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, অভিবাসনবিরোধী ন্যাশনাল র‌্যালি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ধাপের ভোটের পরই আসনের সম্ভাব্য হিসাব সামনে আনা সঠিক হবে না।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চান জেলেনস্কি!
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ জন্য একটি ‘সমন্বিত পরিকল্পনা’ তৈরি করছেন তিনি।
কিয়েভের একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যুদ্ধ থামাতে আমরা কূটনৈতিক উপায়ে কাজ করছি।
যুদ্ধ বন্ধ করার কথা বললেও ইউক্রেনের রাশিয়ার সাথে বর্তমানে কোনো আলোচনা চলছে না।
কিয়েভ শান্তি চুক্তির জন্য নানা শর্ত দিয়েছে। বিশেষ করা জেলেনস্কিরা বারবার বলছে, ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চলগুলো থেকে রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে। এই অঞ্চলগুলোর মধ্যে ২০১৪ সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপও আছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরও অগ্রগতি অর্জন করেছে। তার ভাষ্যমতে, রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও এলাকা ছেড়ে গেছেন ইউক্রেনের সেনারা। মূলত সেখানে আত্মসমর্পণ করেছে কিয়েভ। ওই এলাকাগুলো বর্তমানে রুশ বাহিনীর দখলে রয়েছে।
বর্তমানে ইউক্রেনের প্রায় ২৫ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। এছাড়া ২০২২ সালে দেশটির চারটি অঞ্চল বিতর্কিত গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়।
পশ্চিমারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখন শান্তিচুক্তি নিয়ে ভাবছে
যুদ্ধের ময়দানে ইউক্রেনের সেনারা ব্যর্থ হওয়ায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখন শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শান্তিচুক্তি হলে রাশিয়ার কাছে ইউক্রেনের কী কী দিয়ে দিতে হবে- সে ব্যাপারেও এখন চলছে আলোচনা। এনবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে যেসব দেশ সহায়তা করেছে সেগুলোর মধ্যে ন্যাটো সদস্যভুক্তসহ ৫০টিরও বেশি দেশের প্রতিনিধি গত মাসে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির বিষয়ে আলোচনা করেন।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এখন এ যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। কারণ যুদ্ধ অনেকটাই থমকে গেছে এবং ইউক্রেনও তাদের বহুল কাক্সিক্ষত পাল্টা আক্রমণে বড় কোনো ব্রেকথ্রু পায়নি। যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তা ব্যক্তিগতভাবে জানিয়েছেন, এ যুদ্ধে যারা যতদিন বেশি টিকে থাকতে পারবে তারাই জিততে পারবে। শীতের আগে এখন দুই দেশের সেনারাই পরিখা খনন করে অবস্থান নিচ্ছেন।
যার অর্থ- যে কোনো ধরনের বড় সাফল্য এখন আর সম্ভব নয়। অপরদিকে ইউক্রেন সেনাবাহিনীতে নতুন সদস্য যুক্ত করতে হিমশিম খাচ্ছে। যেখানে রাশিয়ার জনসংখ্যা বেশি। এ ছাড়া মধ্যপ্রাচ্যে হামাস ও ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখতে বৈদেশিক সহায়তা যে আরও বেশি প্রয়োজন সে বিষয়টি নিয়ে
আলোচনা করেছেন তারা। এনবিসিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ইউক্রেনকে জানিয়ে দিয়েছেন
তাদের কাছে এ বছরের শেষ পর্যন্ত সময় আছে। এরপর তাদের ওপর শান্তি আলোচনার জন্য চাপ বাড়বে। গতকাল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি। এতে মুদ্রি (ছদ্মনাম) নামের এক সেনার সঙ্গে কথা বলে সংস্থাটি। তার বক্তব্যে উঠে এসেছে বর্তমানে ভালো অবস্থানে নেই ইউক্রেন। তিনি বলেছেন, ‘আমি গত কয়েকদিন ধরে বলছি।
আপত্তিকর ছবি তুলে পুলিশের ব্ল্যাকমেইল, চাকরি হারালেন কর্মকর্তা
নারী ও পুরুষকে একসঙ্গে নিয়ে আপত্তিকর ছবি তুলে জিম্মি করে অর্থ আদায় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন পুলিশ একাডেমি, সারদার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াকুব হোসেন। এ কাজের জন্য পাঁচজন পুলিশ সদস্য নিয়ে একটি সংঘবদ্ধ চক্রও গড়ে তুলেছিলেন তিনি।
রবিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৯ সালে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে দায়িত্বে ছিলেন। তখন তার নিয়ন্ত্রণাধীন মিরপুর থানার সাবেক এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আল আমিন, কনস্টেবল মো. আব্দুস সবুর, গাড়িচালক কনস্টেবল সামিউল, কনস্টেবল রানা ও কনস্টেবল অনিকের সমন্বয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি দল গঠন করেন।
২০১৯ সালে ১৯ জানুয়ারি পূর্বপরিকল্পনা অনুযায়ী, পৌর এলাকার মোশারফপুর ৩ নম্বর ওয়ার্ডের লিপি কমিশনারের বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করেন। সেখানে এক নারীর সঙ্গে মো. আশরাফ হোসেন ও মো. শামীম রেজা অবস্থান করাকে অবৈধ কাজের অভিযোগ তুলে হ্যান্ডকাফ পরিয়ে বেধড়ক মারপিট করেন। পরে তাদের অর্ধনগ্ন অবস্থায় ছবিও তোলেন। পরবর্তীতে মিরপুর বাজারে বিকাশ ব্যবসায়ী সোহেল রানার মাধ্যমে অভিযোগকারীদের পক্ষ থেকে এক লাখ টাকা নিয়ে তাদের ছেড়ে দেন।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী আশরাফ পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের বিপরীতে অভিযুক্ত সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে কারণ দর্শাতে বলা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী তদন্তে বিষয়টি প্রমাণিত হয়। অপরাধের গুরুত্ব ও প্রাসঙ্গিক বিষয়াদিসহ সার্বিক বিবেচনায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) ও ৩ (ঘ) বিধি অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’ এর অভিযোগে একই বিধিমালার বিধি ৪ এর উপ-বিধি ৩ (খ) মোতাবেক ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ গুরুদণ্ড দেওয়া হয়।
ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি সৌদি আরবের
সৌদি আরব শনিবার ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা করেছে। এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’ভোগ করতে হবে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। খবর আরব নিউজের।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। ’
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায়, তবে এর ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে।’
এর আগে, ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে।
ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে : সৌদি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘনের’ জন্য ইসরায়েলকে ‘জবাবদিহি’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি।
শুক্রবার এক বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদানের জন্য ‘আরও পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গতকাল শুক্রবার গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় অন্তবর্তীকালীন রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে গাজা উপত্যকায় ইসরায়েলকে গণহত্যা বন্ধে সম্ভাব্য সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু বলেন, ‘আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে, গাজায় গণহত্যা সংঘটিত যেন না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে হবে।’
রায়ে আদালত ইসরায়েলকে আরও নির্দেশ দেন, ‘সেনারা যেন কোনো ধরনের গণহত্যা সংঘটিত না করেন সেদিকে খেয়াল রাখতে হবে এবং গণহত্যার নির্দিষ্ট (অভিযুক্ত) প্রমাণ সংরক্ষণ করতে হবে।’
রায়ে আরও বলা হয়, ‘গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছতে দিতে হবে এবং গাজার সাধারণ মানুষকে রক্ষা করতে হবে।’ এছাড়া ত্রাণ পৌঁছানো এবং গণহত্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে এক মাসের মধ্যে আদালতের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে দখলদার ইসরায়েলকে।
তবে যেটি ধারণা করা হয়েছিল, গাজায় ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আদালত দেবেন; সে ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
গাজায় আগ্রাসন ও গণহত্যার অভিযোগে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে গত বছরের শেষের দিকে আইসিজেতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
সূত্র : এএফপি ও ব্যারনস্।
গাজা পরিস্থিতি নিয়ে বাইডেন-কাতার আমিরের ফোনালাপ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পরিস্থিতি নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল শুক্রবার কাতারের আমিরকে ফোন করে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিন ভূখণ্ডটিতে দীর্ঘ মেয়াদে যুদ্ধ বন্ধ করতে হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করা জরুরি বলে তারা একমত হয়েছেন
এ বিষয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই নেতা একমত হয়েছেন যে দীর্ঘমেয়াদি মানবিক যুদ্ধবিরতি এবং গাজাজুড়ে বেসামরিক মানুষদের জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে জিম্মিদের মুক্তি-সংক্রান্ত চুক্তিটি মূল ভূমিকা রাখবে।’
কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, ফোনালাপে উভয় পক্ষ কাতার-মার্কিন কৌশলগত সম্পর্ক এবং তা বৃদ্ধি ও বিকাশের উপায় নিয়েও আলোচনা করেছে।
গতকাল শুক্রবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও কথা বলেছেন জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতি থেকে জানা গেছে, তারা গাজাজুড়ে মানবিক সহায়তার সরবরাহ আরও বাড়ানোর প্রচেষ্টা জোরদার করা নিয়ে আলোচনা করেছেন। মানবিক সহায়তার ব্যাপারে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছেন তারা।
এদিকে, গতকাল শুক্রবার গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় অন্তবর্তীকালীন রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে গাজা উপত্যকায় ইসরায়েলকে গণহত্যা বন্ধে সম্ভাব্য সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু বলেন, ‘আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে, গাজায় গণহত্যা সংঘটিত যেন না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে হবে।’
আদালত ইসরায়েলকে আরও নির্দেশ দেন, ‘সেনারা যেন কোনো ধরনের গণহত্যা সংঘটিত না করেন সেদিকে খেয়াল রাখতে হবে এবং গণহত্যার নির্দিষ্ট (অভিযুক্ত) প্রমাণ সংরক্ষণ করতে হবে।’
সূত্র : রয়টার্স।
মাইকেল জ্যাকসনের ৬ হাজার কোটি টাকা ঋণ , পাওনাদার ৬৫ জন
মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসন ২০০৯ সালে মারা যাওয়ার সময় ৫০০ মিলিয়ন ডলারেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) বেশি ঋণে ছিলেন। আজও সেই ঋণ শোধ হয়নি। আদালতের নথি থেকে জানা গেছে, জ্যাকসনের পাওনাদারের সংখ্যা ৬৫-এর বেশি।
গত ২১ জুন, লস অ্যাঞ্জেলস কাউন্টি সুপিরিয়র কোর্টে জ্যাকসনের এস্টেটের নির্বাহকদের দায়ের করা একটি পিটিশনে এই বিস্ময়কর তথ্যটি প্রকাশ করা হয়েছে। একপ্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। জানা গেছে, পিটিশনে জ্যাকসন যে আর্থিক অস্থিরতার মধ্যে ছিলেন তা তুলে ধরা হয়, যার মধ্যে গায়কের বাতিল করা লন্ডনের কনসার্ট ‘দিস ইজ ইট’-এর প্রোমোটার এইজি লাইভের ৪০ মিলিয়ন ডলার দায় রয়েছে।
আদালতের নথি থেকে জানা যায় যে জ্যাকসনের মৃত্যুর সময় ৬৫ জনেরও বেশি পাওনাদারের পাওনা ছিল। পিটিশনে ২০১৮ সাল থেকে আইনি ফি এবং অন্যান্য খরচ পরিশোধের জন্য জ্যাকসনের ২ বিলিয়ন ডলারের এস্টেট থেকে তহবিলের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। নির্বাহকগণ সফলভাবে এই মামলাগুলোর অধিকাংশই নিষ্পত্তি বা খারিজ করতে সক্ষম হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, মাইকেল জ্যাকসনের মৃত্যুর সময়, ৫০০ মিলিয়নেরও বেশি ঋণ এবং পাওনাদারদের দাবি ছিল, যার মধ্যে কিছু ঋণ অত্যন্ত উচ্চ সুদের হারে নেয়া হয়েছিল এবং কিছু ঋণ খেলাফ করা হয়েছিল। এগুলো মাইকেল জ্যাকসনের জন্য বোঝা ও প্রচণ্ড মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
বেহিসাবী খরচের কারণে ঋণে ডুবে গিয়েছিলেন মাইকেল জ্যাকসন। এই ব্যয়ের সিংহভাগ খরচ হয়েছে জুয়েলারির পেছনে। এছাড়াও উচ্চ মূল্যের উপহার, ভ্রমণ, চিত্রকর্ম এবং বিলাসবহুল আসবাবের পেছনে খরচ করতেন তিনি।
মামলার বিবাদীপক্ষের সাক্ষী উইলিয়াম অ্যাকারম্যান লস অ্যাঞ্জেলেস আদালতকে জানান, জ্যাকসনের মিনি থিম পার্ক নেভারল্যান্ড রেঞ্চের খরচও ছিল বিপুল। সেখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী, চিড়িয়াখানা এবং পার্কে ঘোরার জন্য একটি ট্রেন রয়েছে। এসবের পেছনে জ্যাকসনের আয়ের একটি বড় অংশ ব্যয় হয়ে যেত।
এ ছাড়া ঋণের সুদ পরিশোধের পেছনেই তাঁর সবচেয়ে বেশি অর্থ খরচ হয়ে যেত। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর আগে জ্যাকসনকে শুধু ঋণ পরিশোধের জন্য বছরে খরচ করতে হতো ৩ কোটি ডলার। ঋণের সুদ বছর বছর বাড়ছিল। এই সুদ শুরুতে ৭ শতাংশের কম ছিল। পরে বেড়ে বাৎসরিক সুদ ১৬ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়।
অ্যাকারম্যান লস অ্যাঞ্জেলেস আদালতকে আরও জানান, ১৯৯৩ সাল থেকেই জ্যাকসনের ঋণের বোঝা বাড়তে থাকে। ১৯৯৮ সালে সেটি গিয়ে দাঁড়ায় ১৪ কোটি ডলারে। জুন ২০০১ থেকে জুন ২০০৯ সেই অঙ্ক ১৭ কোটিতে পৌঁছায়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক অব আমেরিকা থেকে প্রায় ২৭ কোটি ডলার ঋণ নিয়েছিলেন। ব্যাংকটি ২০০৫ সালে সেই ঋণ আবার ফরট্রেস ইনভেস্টমেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয়। এই প্রতিষ্ঠান মন্দ ঋণ কেনাবেচার বাণিজ্য করে।
সমাজসেবা অধিদফতরে বড় নিয়োগ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই অধিদফতরে ১৬তম গ্রেডে স্থায়ী ভিত্তিতে ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : সমাজকর্মী (ইউনিয়ন)
পদসংখ্যা : ২০৯
যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা : ১২ জুন ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের http://dss.teletalk.com.bd/home.php এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য অনলাইনে জানা যাবে।
আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা : ১২ জুন থেকে ১৮ জুলাই ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
অবিস্ফোরিত অস্ত্র দিয়েই ইসরায়েলি সৈন্যদের ওপর ফিলিস্তিনি যোদ্ধাদের সফল হামলা
ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইহুদিবাদী সৈন্যদের ওপর সফল হামলা চালিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা।
শুক্রবার এর মাধ্যমে তারা চার ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার দাবি করেছে।
শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা শুজাইয়ে এলাকায় বুবি-ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে চার ইসরাইলি সৈন্য নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
ফিলিস্তিনি যোদ্ধারা জানান, তারা ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং অবিস্ফোরিত এফ-১৬ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এফ-১৬ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ায় যোদ্ধারা তা উদ্ধার করে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহত সৃষ্টি করেছে।
গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।
নিজেদের সৈন্যের মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করেনি ইসরায়েল। তবে দেশটি জানিয়েছে, পুরো গাজায় গত ২৪ ঘণ্টায় তাদের একজন সৈন্য নিহত এবং ৯ জন আহত হয়েছে।
সূত্র: আল-জাজিরা, এএফপি
হামাসের আকস্মিক হামলা ইসরায়েল লন্ডভন্ড
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক আন্তর্জাতিক মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, শনিবার ইসরায়েলের ওপর হামাসের আকস্মিক হামলা দেশটির জন্য ‘পার্ল হারবারের মতো মুহূর্ত।
তিনি বলেন, ‘পুরো সিস্টেমই ব্যর্থ হয়েছে। এটি কেবল একটি উপাদান নয়। এটি পুরো প্রতিরক্ষা কাঠামো যা স্পষ্টতই ইসরায়েলি বেসামরিকনাগরিকদের জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
শনিবার ভোরের আক্রমণ সম্পর্কে তিনি আরও বলেন, ইসরায়েলের জন্য এটি একটি পার্ল হারবারের মতো মুহূর্ত। আজকের আগ পর্যন্ত বাস্তবতা ছিল একরকম এবং  আজকের পরেও বাস্তবতা থাকবে আরেকরকম।
শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে প্রবেশ করে সামরিক ঘাঁটি, শহর ও খামারে অনুপ্রবেশ করে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জিম্মি করেছে। এটা ১৯৪৮ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ইতিহাসে নজিরবিহীন।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটিতে আক্রমণ করে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওই হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নামে এবং জাপানে দুইটি পারমাণবিক বোমা ফেলে।
ইসরায়েলি পদাতিক বাহিনীর কর্নেল নিহত: আইডিএফ
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ৯৯৩তম নাহাল ব্রিগেডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাথন স্টেইনবার্গ দক্ষিণ ইসরায়েলে হামাসের যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। ব্রিগেডটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি প্রধান পদাতিক শাখা।
সামরিক বাহিনী জানিয়েছে, কেরেম শালোমের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে তার ব্রিগেডের বন্দুকযুদ্ধের সময় স্টেইনবার্গ গুলিবিদ্ধ হন।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাথন স্টেইনবার্গ একজন অত্যন্ত সম্মানিত এবং নিবেদিতপ্রাণ অফিসার ছিলেন। তিনি মূলত দেশের প্রতিরক্ষায় তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত। তার অকাল মৃত্যু সংবাদে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার সকালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে একনাগাড়ে ২ হাজারের বেশি রকেট ছোড়ে। হামাস সদস্যরা ইসরায়েলে প্রবেশ করে তাদের বেশ কয়েকটি সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়,  ইসরায়েলি সেনাদের জিম্মি করে। এই ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল যাতে ৩০০ এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
হামাসের হামলায় নিহতের সংখ্যা জানাল ইসরায়েল
হামাসের হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০০ জনে দাঁড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও ১৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ২৬৭ জনের অবস্থা গুরুতর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, আহতদের চাপ বেড়েছে দক্ষিণ ইসরায়েল ও গাজার সবগুলো হাসপাতালে। এসব হাসপাতালে একটি বেডও ফাঁকা পাওয়া যাচ্ছে না।
পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন।
শনিবার গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস।রকেট হামলার পর ইসরাইলের পাল্টা বিমান হামলা চালায়।
হামাসের উপপ্রধান সালেহ আল-আরোওরি বলেন, এখনকার পরিস্থিতিতে যেকোনো কিছুই সম্ভব। আমরা স্থলপথে ইসরাইলের হামলা প্রতিরোধের জন্য প্রস্তুত।
হামাসের পক্ষে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
ইসরায়েলের জরুরি সেবাদাতা কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় ২২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। হামাস জানিয়েছে, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দি করেছে।
হামাসের এ হামলাকে সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর বার্তা সংস্থা ওয়াফার। তিনি এক বিবৃতিতে বলেন, ‘বসতি স্থাপনকারী এবং দখলদার সৈন্যদের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।’ এদিকে হামাসের এই হামলাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন সংগঠনটির মুখপাত্র খালেদ কাদোমি।
গতকাল হামলা শুরুর দিনে তিনি বলেন, ‘আমরা চাই গাজায় সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসুক। ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, আমাদের পবিত্র স্থান আল-আকসায় ইসরায়েলি  সহিংসতা বন্ধ হোক। এসব কারণেই আমরা যুদ্ধ শুরু করেছি।’ তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও দখলদার এবং আন্তর্জাতিক আইন অনুসারে তারাও আক্রমণকারী।
‘সুতরাং আজকের যে পরিস্থিতি তা আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ,’ বলেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এ যুদ্ধে আমরাই জয়ী হব।’
এই হতাহতের জন্য ইসরায়েলি দখলদারিত্ব দায়ী: ইসরায়েলি রাজনীতিবিদ
হাদাশ পার্টি ও ইসরায়েলি নেতা নেসেট সদস্য (সংসদ সদস্য) ওফার কাসিফ বলেছেন, উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের হত্যা নিন্দনীয়। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য দায়ী।
তিনি বলেন, এটা (মৃত্যু) অসহনীয়। কিন্তু আমরা যা বলছি তা হলো উভয় পক্ষের এ ধরনের অপরাধ প্রতিরোধের একমাত্র উপায় হলো দখলদারিত্বের অবসান ঘটানো।
তিনি বলেন, যতদিন দখলদারিত্ব চলবে, ততদিন এ ধরনের ভয়াবহ অপরাধ চলতেই থাকবে। আর এই সরকার সেটাই চায়।
কাসিফ মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে ইসরায়েলকে চাপ দিতো এবং দখলদারিত্বের অবসান ঘটাতো তাহলে আজকের মতো ঘটনা ঘটতো না।
ফিলিস্তিন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর যে আলাপ হলো
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। কোনো অবস্থাতেই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক মানুষ যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয়,  সৌদি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি যেন আরও সহিংস না হয়ে উঠে, সেজন্য উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায় রিয়াদ।
এর আগে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে তারা সৌদি আরব ও জর্ডানের সঙ্গে আলোচনা করেছে।
ফিলিস্তিনি সংগঠন হামাস শনিবার সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। ইসরায়েল বলছে, হামাসের হামলায় ২৫০ ইসরায়েলি নিহত হয়েছে। আর ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ থেকে ১৩০০ মোটরসাইকেল-ট্যাক্সি চালক নিবে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চলতি বছরে বাংলাদেশ থেকে ১,৩০০ জন ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ দেবে। এর মধ্যে ১,০০০ জন মোটরসাইকেল চালক এবং ৩০০ জন ট্যাক্সি চালক অন্তর্ভুক্ত রয়েছে। আগামী বছর থেকে এই সংখ্যা প্রতি বছর ২,০০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসের সঙ্গে বৈঠকের পর, প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, চলতি বছর মোট ১,৩০০ জন চালক নিয়োগ করা হবে, যার মধ্যে ২০০ জন করে পাঁচ মাসে মোট ১,০০০ জন মোটরসাইকেল চালক এবং ৩০০ জন ট্যাক্সি চালক থাকবে।
দুবাইয়ে বাংলাদেশি ট্যাক্সি চালকদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বলে জানান আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ৫০০ বাংলাদেশি চালকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিদিন প্রায় ১০০ জন নতুন কর্মী নেওয়া হচ্ছে। গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ২,১০০ কর্মী নিয়োগ করেছে এবং অন্যান্য সেক্টরেও বাংলাদেশি কর্মী নেওয়া হচ্ছে, যেমন নিরাপত্তা কর্মী ও আতিথেয়তা সেক্টরে।
বৈঠকে উপস্থিত ছিলেন দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসসহ একটি প্রতিনিধি দল। রাষ্ট্রদূত আল হামুদি জানান, এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন এবং বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করবে কর্মী নিয়োগের সংখ্যা।
ভারতের সংসদে দাঁড়িয়ে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান, বিতর্ক
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি শপথ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দিয়েছেন। এরপরই মঙ্গলবার বিজেপির এক নেতা দাবি করেছেন, হায়দরাবাদের এই সংসদ সদস্যকে ‘বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন’-এর জন্য লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে।
নিজের রাজ্য তেলেঙ্গানা ও বি আর আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দরাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর ‘জয় ফিলিস্তিন’ স্লোগান তোলেন।
অবশ্য বিধানসভা থেকে বেরিয়ে এসে ওয়েইসি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলাঙ্গানা, জয় ফিলিস্তিন বলে তার মধ্যে কোনও ভুল নেই।
তিনি বলেন, অন্য সদস্যরাও নানা কথা বলছেন। এটা কীভাবে ভুল? সংবিধানের বিধান বলুন। অন্যরা কী বলল সেটিও শুনতে হবে। আমার যা বলার বললাম। ফিলিস্তিন নিয়ে মহাত্মা গান্ধী কী বলেছিলেন পড়ুন।
ফিলিস্তিনের প্রসঙ্গ কেন বললেন? জানতে চাইলে তিনি বলেন, তারা নিপীড়িত মানুষ।
এ বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ফিলিস্তিনের পক্ষে ধ্বনি দেওয়ায় কয়েকজন সংসদ সদস্যের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন।
তিনি বলেন, ফিলিস্তিন বা অন্য কোনও দেশের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। বিষয় একটাই, শপথ নেওয়ার সময় কোনও সদস্যের পক্ষে অন্য দেশের প্রশংসা করে স্লোগান তোলা কি সমীচীন? আমাদের নিয়মগুলো পরীক্ষা করে দেখতে হবে। কিছু সদস্য আমার কাছে এসে শপথ শেষে ফিলিস্তিনের স্লোগান তোলার অভিযোগ করেছেন।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সংবিধানের ১০২ অনুচ্ছেদের একটি স্নিপেট পোস্ট করেছেন এবং বলেছেন, বর্তমান নিয়ম অনুসারে, আসাদউদ্দিন ওয়াইসিকে তার লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য, সেটি হল ফিলিস্তিন।
১০২ অনুচ্ছেদে অযোগ্যতা সম্পর্কে যা বলা হয়েছে, তা এখানে উল্লেখ করা হল;
ক) যদি তিনি আইন দ্বারা সংসদ কর্তৃক ঘোষিত পদ ব্যতীত ভারত সরকার বা কোনও রাজ্য সরকারের অধীনে কোনও লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন, তবে তিনি তার ধারককে অযোগ্য ঘোষণা করবেন না;
(খ) তিনি যদি মানসিক ভারসাম্যহীন হন এবং উপযুক্ত আদালত কর্তৃক ঘোষিত হন;
(গ) তিনি যদি অসচ্ছল হন;
(ঘ) যদি তিনি ভারতের নাগরিক না হন, বা স্বেচ্ছায় কোনও বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন, বা কোনও বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য বা আনুগত্যের স্বীকৃতির অধীনে থাকেন;
(ঙ) তিনি সংসদ কর্তৃক প্রণীত কোন আইনের দ্বারা বা অধীন অযোগ্য হলে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আমেরিকাকে আবারও হুঁশিয়ারি দিল রাশিয়া
অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হওয়ার পর আমেরিকাকে সরাসরি দায়ী করেছে রাশিয়া। ইউক্রেনের জন্য এমন সামরিক মদতের কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
ইউক্রেনের উপর হামলার শুরু থেকেই রাশিয়া বারবার ‘রেড লাইন’ স্থির করে দিয়েছে। ফলে ইউক্রেনকে মদতের বিষয়ে পশ্চিমা বিশ্ব প্রাথমিক দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে কিছুটা দেরিতে হলেও একের পর এক অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। কোনওবারই রাশিয়া তার হুমকি কার্যকর করেনি। এমনকি কিছু ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার ছাড়পত্রও সেই পরিস্থিতি সৃষ্টি করেনি। এবার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে সেভাস্টোপলের উপর ইউক্রেনের হামলার পর চরম ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন। মস্কোয় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এমন পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে।
মস্কোর সূত্র অনুযায়ী, রবিবার মার্কিন এটিএসিএমএস মিসাইল ব্যবহার করে ক্রিমিয়ায় হামলার জের ধরে কমপক্ষে চারজন নিরীহ মানুষ নিহত ও ১৫১ জন আহত হয়েছে। তবে সেই হামলাকে ঘিরে অনেক অস্পষ্টতা রয়েছে। রাশিয়া সেই হামলা প্রতিহত করতে গেলে সৈকতের উপর মিসাইল ভেঙে পড়ে বলে কিছু সূত্র দাবি করে। উল্লেখ্য, কাছেই রাশিয়ার একাধিক সামরিক স্থাপনা রয়েছে। খোদ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রলায়ের সূত্র অনুযায়ী রাশিয়া ইউক্রেন থেকে পাঁচটি এটিএসিএমএস মিসাইলের মধ্যে চারটি ধ্বংস করা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনকে মদতের জন্য আমেরিকা ও ইউরোপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রাশিয়ার শিশুদের মৃত্যুর জন্য দায়ী করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসি-কে তলব করে রাশিয়ার বিরুদ্ধে ‘হাইব্রিড’ যুদ্ধ চালানোর অভিযোগ করেছে। মস্কোর অভিযোগ, শুধু মিসাইল সরবরাহ নয়, লক্ষ্যবস্তু স্থির করার ক্ষেত্রেও ইউক্রেনকে সরাসরি মদত দিচ্ছে আমেরিকা। রাশিয়া সেই পদক্ষেপের উচিত জবাব দেবে বলে জানিয়েছে।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রশাসন যেকোনও নিরীহ মানুষের প্রাণহানি সম্পর্কে দুঃখ প্রকাশ করে। সার্বভৌমত্ব রক্ষার খাতিরেই ইউক্রেনকে অস্ত্র দেওয়া হচ্ছে বলে তিনি স্পষ্ট করে দেন। তিনি মনে করিয়ে দেন, ক্রিমিয়াও ইউক্রেনের স্বীকৃত ভূখণ্ড। পেন্টাগনের মুখপাত্র মেজর চার্লি ডিৎস বলেন, লক্ষ্যবস্তু সম্পর্কে ইউক্রেন নিজস্ব সিদ্ধান্ত নেয় এবং স্বাধীনভাবে নিজস্ব সামরিক অভিযান পরিচালনা করে।
ইউক্রেন তথা পশ্চিমা বিশ্বের উপর চাপ বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগেই ‘ট্যাকটিকাল’ পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকি আমেরিকা ও সহযোগী দেশগুলোর ভূখণ্ডের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনেরও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি। ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বের সামরিক সহায়তার জবাবে উত্তর কোরিয়াকেও অস্ত্র সরবরাহের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন পুতিন।
সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে
পশ্চিমাদের ‘চোর’ বললেন পুতিন, শাস্তির হুঁশিয়ারি
পশ্চিমা নেতাদের চোর আখ্যায়িত করে তাদের শাস্তির হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জি-৭ সম্মেলনে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার সহায়তার সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি দিলেন।
শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের সাথে এক বৈঠকে পুতিন বলেছেন, পশ্চিমের নেতারা রাশিয়ার সম্পদ জব্দ করে নতুন একটি আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছেন, কিন্তু আমি মনে করি এটা স্পষ্ট ‘চুরি’। পশ্চিমা নেতাদের ওই সিদ্ধান্তের জন্য তাদের শাস্তি পেতে হবে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জব্দ করা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, বৃটেন ও যুক্তরাষ্ট্রের সাথে এবারের সম্মেলনে যোগ দিয়েছে আফ্রিকা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নেতারা। জি-৭ এর এবারের সম্মেলনটি বৃহস্পতিবার ইতালির আপুলিয়ায় শুরু হয়ে শনিবার পর্যন্ত চলার কথা। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার জব্দকৃত সম্পদকে একটি ‘উল্লেখযোগ্য ফলাফল’ বলে মন্তব্য করেছেন। পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেছেন, “আমরা পিছিয়ে যাচ্ছি না।”
জি-৭ এ পাস হওয়া ইউক্রেনের ওই সহায়তা প্যাকেজটি আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের শেষদিকে এই সহায়তা ইউক্রেনে পৌঁছাতে পারে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
সূত্র: রয়টার্স, সিজিটিএন
বেলারুশ দখল করে নিবেন? জবাবে যা বললেন পুতিন
সোমবার বেলারুশ সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন তিনি।
এ সময় রাশিয়ার দখলদারিত্ব নিয়ে সমালোচকদের কাছ থেকে নানা গুজব শুনতে পাওয়ার কথা তুলে ধরে একজন সাংবাদিক এ বিষয়ে পুতিনকে প্রশ্ন করেন।
জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, “বেলারুশ দখলে রাশিয়ার ‘কোনও আগ্রহ নেই’।
পুতিন বলেন, “রাশিয়ার কাউকে দখল করে নেওয়ার কোনও আগ্রহ নেই, এর কোনও মানে হয় না।”
মস্কোর প্রতিবেশী দেশ বেলারুশ সস্তা তেল ও ঋণের জন্য রাশিয়ার ওপর অনেক বেশি নির্ভরশীল।
রয়টার্স বলছে, বছরের পর বছর ধরে বেলারুশের সঙ্গে একীভূতকরণকে আরও গভীর করার চেষ্টা করেছে ক্রেমলিন। কিন্তু দেশটির শক্তিশালী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার প্রধান মিত্র হওয়া সত্ত্বেও মস্কোর সঙ্গে সম্পূর্ণ একীকরণকে প্রতিরোধ করে আসছেন।
এদিকে ‘অভিন্ন ইতিহাস এবং আধ্যাত্মিক মূল্যবোধের মাধ্যমে একত্রিত ঘনিষ্ঠ মিত্র এবং কৌশলগত অংশীদারদের মধ্যে সম্পর্ককে স্বাগত জানিয়েছেন পুতিন’। তিনি বলেছেন, “বন্ধুত্বহীন দেশগুলোর নিষেধাজ্ঞাগুলোকে আমরা একসঙ্গে মোকাবিলা করছি এবং আমরা এটি বেশ আত্মবিশ্বাসের সাথে ও কার্যকরভাবেই করি।”
রাশিয়া ও বেলারুশ ‘সকল ক্ষেত্রে’ সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বলেও রাশিয়ান প্রেসিডেন্ট মন্তব্য করেন। এর মধ্যে সামরিক খাতও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া দুই দেশ ‘উভয় দেশের নিরাপত্তার জন্য যৌথ ব্যবস্থা’, অবিরত যৌথ প্রশিক্ষণ এবং ‘পারস্পরিক অস্ত্র সরবরাহ’ করার বিষয়েও সম্মত হয়েছে।
পুতিন বলেছেন, রাশিয়া বেলারুশিয়ান ক্রুদের এমন বিমান চালানোর প্রশিক্ষণ দেবে যা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।
অন্যদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, “আমরা সেই বিমানগুলো পরীক্ষা করেছি এবং এটি কারও জন্য হুমকি নয়।”
বেলারুশিয়ান নেতা রাশিয়ার সাথে তার দেশের সম্পর্কেরও প্রশংসা করেছেন। লুকাশেঙ্কো বলেন, “রাশিয়া আমাদের ছাড়া কোথাও যেতে পারবে না, আমরাও রাশিয়া ছাড়া কিছুই করতে পারব না।”
এসময় তিনি যুক্তি দিয়ে বলেন, “আমরা কি রাশিয়াকে ছাড়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম? না!”
হামাস যোদ্ধার পরিবারকে ফেরত পাঠাল ব্রাজিল
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক যোদ্ধা ও তার পরিবারকে ফেরত পাঠিয়েছে ব্রাজিল।
যুক্তরাষ্ট্র ওই পরিবারটির ভ্রমণের ব্যাপারে ব্রাজিলের ফেডারেল পুলিশকে সতর্ক করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
ব্রাজিলিয়ান পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার গর্ভবতী স্ত্রী, ছেলে ও শাশুড়িকে নিয়ে সাও পাওলোর গুয়ারুলহোস বিমানবন্দরে প্রবেশ করার সময় আবু উমারকে আটক করা হয়। এর দু’দিন পর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের দোহায় ফেরত পাঠানো হয়।
একজন সিনিয়র ফেডারেল পুলিশ কর্মকর্তা বলেন, “অনুরোধটি মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এসেছে। একজন বিচারকের সামনে প্রমাণিত হয় যে, আবু উমার হামাসের সাথে গভীরভাবে জড়িত ছিলেন।”
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের ফেডারেল পুলিশ মার্কিন দূতাবাসের মাধ্যমে একটি সতর্কতা পেয়েছিল যে, হামাস যোদ্ধা আবু ওমার কুয়ালালামপুর থেকে ব্রাজিলে পৌঁছাবেন।
আবু উমারের আইনজীবী ব্রুনো হেনরিক দে মউরার পিটিশন অনুযায়ী, ফিলিস্তিনি পরিবারটিকে গুয়ারুলহোস বিমানবন্দরে ওয়ারেন্ট ছাড়াই পুলিশ আটক করেছিল। তারা ব্রাজিলে বসবাসকারী তার ভাইয়ের সাথে দেখা করতে সেখানে যান।
তবে ব্রাজিলের পুলিশ সূত্র জানিয়েছে, আবু ওমার সফরে না, বরং ব্রাজিলে থাকতে এবং সেখানে হামাসের মুখপাত্র হওয়ার জন্য গিয়েছিলেন। তিনি তার পরিবারের সাথে বিপুল পরিমাণ লাগেজ নিয়ে গিয়েছিলেন।
গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ৩৭ বছর বয়সী আবু ওমার এশিয়া মিডল ইস্ট সেন্টারের নির্বাহী পরিচালক। তার স্ত্রী মালয়েশিয়ান।
সূত্র: টাইমস অব ইসরায়েল, মিডল ইস্ট মনিটর
মার্কিন অস্ত্র নাদিলে প্রথম সপ্তাহে ধ্বংস হয়ে যেত ইসরায়েল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে সহযোগিতা  না করলে দখলদার ইসরায়েল প্রথম সপ্তাহেই ধ্বংস হয়ে যেত। গাজায় এখন যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে তা যুক্তরাষ্ট্রের সহযোগিতা তথা যুক্তরাষ্ট্রের হাতেই হচ্ছে।
বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জাতীয় দিবস ও ছাত্র দিবসকে সামনে রেখে বুধবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন ইরানের একদল ছাত্র-ছাত্রী। এ সময় সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।
তিনি বিশ্বের মুসলিম দেশগুলোকে পরামর্শ দিয়ে বলেন, মুসলিম সরকারগুলোর পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলে জ্বালানি তেল এবং নিত্যপণ্য রপ্তানি বন্ধ করতে হবে। ইসরায়েলে তেল রপ্তানির পথগুলোও বন্ধ করে দিতে হবে। দখলদার সরকারের সাথে অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করতে হবে। বিশ্বের সকল ফোরামে উচ্চস্বরে এই অপরাধযজ্ঞের নিন্দা করতে হবে। অবিলম্বে ইসরায়েলি অপরাধযজ্ঞ বন্ধের জন্য মুসলিম সরকারগুলোর পক্ষ থেকে জোরালো চাপ প্রয়োগ করতে হবে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, পশ্চিমা রাজনীতিবিদদের নির্লজ্জ কাজগুলোর একটি হলো, মাতৃভূমি রক্ষায় সংগ্রামরত ফিলিস্তিনিদেরকে তারা সন্ত্রাসী বলে অভিহিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা এসে প্যারিস দখল করে নেয়। যে ফরাসিরা জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা কি সন্ত্রাসী ছিল?
সর্বোচ্চ নেতা বলেন, ইসরায়েল হতবুদ্ধি ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। এই দখলদার শক্তি তার নিজের লোকদের কাছেও মিথ্যা বলছে। ইসরায়েলি বন্দীদের বিষয়ে যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছে সেটাও মিথ্যাচার। বোমাবর্ষণ করে তারা তাদের নিজেদের বন্দীদেরও হত্যা করছে।
সূত্র : পার্সটুডে
গাজা সীমান্তে দুটি ট্যাংক ধ্বংস, একদিনে নিহত ১৬ ইসরায়েলি সেনা
ফিলিস্তিনের গাজায় দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা।
‘ইয়াসিন-১০৫’ রকেটের সাহায্যে সেটিকে ধ্বংস করা হয় বলে বুধবার জানিয়েছে হামাসের ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড।
ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড বলেছে, গাজা উপত্যকার সীমান্তের হাজার-আলদিক এলাকায় একটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। সেখানে একের পর এক রকেটের আঘাতে দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার ইসরায়েলের ১৬ সেনা নিহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল বুধবার জানায়।
গাজার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় হামাসের একটি রকেটের আঘাতেই একটি সাজোয়া যান ধ্বংস ও ৭ দখলদার সেনা প্রাণ হারিয়েছে
সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল
যেকোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে যুদ্ধের আগুন: ইরান
নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধের আগুন যেকোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।
তুরস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সেরকম কিছু ঘটলে তার পুরো দায় আমেরিকা ও ইসরায়েলকেই নিতে হবে।
এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধ বন্ধে ‘অবিলম্বে কার্যকর ব্যবস্থা’ গ্রহণের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে এই অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ছোট উপত্যকায় মানবিক ত্রাণ পাঠানোরও আহ্বান জানিয়েছে ইরান।
বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি গাজাবাসীর প্রতি সমর্থন জানানোর পাশাপাশি তুরস্কব্যাপী ফিলিস্তিনের সমর্থনে বিশাল বিশাল বিক্ষোভ আয়োজনের জন্য প্রেসিডেন্ট এরদোগানের ভূয়সী প্রশংসা করেন।
কাতার সফর শেষ করে তুরস্কে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা পরিস্থিতি নিয়ে মুসলিম দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন আয়োজন করারও আহ্বান জানান।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলো তেহরানকে একথা জানিয়েছে যে, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে যুদ্ধ করার সামরিক সক্ষমতা তাদের রয়েছে।
অন্যান্য দেশকে গাজা পরিস্থিতির ব্যাপারে নীরব থাকার যে আহ্বান ওয়াশিংটন জানিয়েছে তার তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে আমেরিকা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা পরিচালনার জন্য তেল আবিবকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিচ্ছে তার পক্ষে এ ধরনের আহ্বান জানানোর কোনো অধিকার নেই।
তিনি বলেন, “গাজার বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা। কাজেই অপর পক্ষগুলোকে ধৈর্য ধরতে বলার জায়গায় আমেরিকা নেই।”
সাক্ষাতে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল পক্ষকে কাজ করতে হবে। গাজার ওপর হামলা বন্ধ, এই উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং সেখানে মানবিক ত্রাণ পাঠানোর লক্ষ্যে আঙ্কারা কাজ করছে বলে তিনি দাবি করেন।
সূত্র: প্রেসটিভি
ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে নতুন যে হুমকি দিলেন শীর্ষ হামাস নেতা
ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলার পাশাপাশি সেখানে স্থলঅভিযান চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের নৃশংস আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত আট হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩,৬০০ জনের বেশি শিশু।
যুদ্ধের এই পরিস্থিতিতে ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিল হামাস।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির শীর্ষ নেতা গাজি হামাদ বলেছেন, ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত হামাসের হামলা চলবে।
লেবাননের এলবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এই নেতা বলেন, “গত ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা যে ভয়াবহ হামলা চালিয়েছেন, এটি ‘সবেমাত্র শুরু’। ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত একই ধরনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হামলা একের পর আসতেই থাকবে।”
তিনি আরো বলেন, “আমাদের ভূমিতে ইসরায়েলের কোনো স্থান নেই। আমরা এই অবৈধ রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেব কারণ, এটি নিরাপত্তাগত, সামরিক ও রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করছে।”
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন অভিযান চালায় হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের যোদ্ধারা। ওই অভিযানে সাড়ে তিনশ’র বেশি সেনাসহ দেড় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা প্রায় আড়াইশ’ ইসরায়েলিকে বন্দি করে নিয়ে গাজায় ফিরে যান।
গাজি হামাদ ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, “আমরা ইসরায়েলকে একটি শিক্ষা দিয়েছি এবং এই শিক্ষার পুনরাবৃত্তি হতে থাকবে।”
অভিযানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ক্ষতি করার কোনো ইচ্ছা হামাসের ছিল না বলে তিনি উল্লেখ করেন। গাজি হামাদ বলেন, “হামাস বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি করতে চায়নি। কিন্তু বাস্তবে কিছু জটিলতা তৈরি হয়েছিল। তবে যা হয়েছে তার পুরোটাই ছিল ন্যায়সঙ্গত।”
এদিকে, হামাসের এই অভিযানের প্রতিশোধ নিতে ৭ অক্টোবর থেকেই ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত আট হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩,৬০০ জনের বেশি শিশু।
ইসরায়েলি সেনারা বর্তমানে গাজায় স্থল অভিযান চালাচ্ছে। ওই অভিযানে তারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। মঙ্গলবার একদিনেই অন্তত ১৬ ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।
ফিলিস্তিনি যোদ্ধারা বেশ কিছু ইসরায়েলি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করার কথা ঘোষণা করেছে। তবে ইসরায়েল এখনও বুধবারের ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। ইসরায়েল নিজের নিহত সেনাদের সংখ্যা কমিয়ে প্রচার করছে বলেও ফিলিস্তিনি যোদ্ধারা দাবি করেছেন।
সূত্র: এলবিসি, ডেইলি মেইল, ফক্সনিউজ, নিউ ইয়র্ক পোস্ট
ইসরায়েলের রাষ্ট্রদূতকে না ফেরার নির্দেশ জর্ডানের
জর্ডানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত— জর্ডানে না ফেরার নির্দেশনা দিয়েছে দেশটি। একই সঙ্গে ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে জর্ডান।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আরমান সাফাদি বুধবার ইসরায়েলকে নিজেদের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
তিনি ইসরায়েলকে এ ব্যাপারে অবহিত করে বলেছেন, তারা না বলা পর্যন্ত ইসরায়েল যেন তাদের দূতকে আর জর্ডানে না পাঠায়।
আরমান সাফাদি জানিয়েছেন, যতদিন গাজায় যুদ্ধ এবং মানবিক বিপর্যয় শেষ না হবে ততদিন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ বাধার পর নিরাপত্তার কারণ দেখিয়ে জর্ডান ছেড়ে চলে যান ইসরায়েলি দূত।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ২৫ দিন ধরে চলা ইসরায়েলে বিরামহীন হামলায় প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল
নিজ বন্দিদের ছাড়িয়ে নিতে হামাস নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা থাইল্যান্ডের
নিজ বন্দিদের ছাড়িয়ে নিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন থাইল্যান্ডের কর্মকর্তারা।
থাই প্রতিনিধি দলের কর্মকর্তারা, ইরানে হামাস সদস্যদের সাথে দুই ঘণ্টব্যাপী বৈঠক করেছেন।
থাই প্রতিনিধি দলের প্রধান আরেপেন উত্তরাসিন ব্যাংককে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ অক্টোবর ইরানের রাজধানী তেহরানে থাই কর্মকর্তারা হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় হামাস নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, থাই বন্দিদের “সঠিক সময়ে” মুক্তি দেওয়া হবে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামাসের হাতে থাইল্যান্ডের ২২ নাগরিক বন্দি আছেন।
জানা গেছে, থাই পার্লামেন্টের স্পিকার কর্তৃক নিযুক্ত তিন সদস্যের দলের নেতৃত্ব দিয়েছেন আরেপেন।
আরেপেন বলেন, “আমি তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। বলেছি তারা নির্দোষ।”
তিনি আরো বলেন, “তারা (হামাস নেতারা) আমাকে আশ্বস্ত করে বলেছেন, তারা তাদের ভাল যত্ন নিচ্ছে, কিন্তু তারা আমাকে মুক্তির তারিখ বলতে পারেননি। তারা বলেছেন, তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন।”
আরেপেন বলেন, “তারা (হামাস নেতারা) আমাদের উদ্বেগ স্বীকার করেছে। কারণ তারা জানেন- থাইল্যান্ড মুসলিম সম্প্রদায়ের প্রতি মহানুভবতা দেখিয়েছে ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে… তারা থাইল্যান্ডকে সম্মান করে।”
থাই শ্রম মন্ত্রণালয়ের অনুসারে, প্রায় ৩০ হাজার থাই নাগরিক ইসরায়েল কাজ করেন। ৎ তাদের বেশিরভাগই কৃষি খাতে নিয়োজিত।
জানা গেছে, গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের হামলায় ৩২ জন থাই নাগরিক নিহত হয়। আহত হয় আরো ১৯ জন। ওই দিন হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের অভ্যন্তরে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়। এর মধ্যে প্রায় সাড়ে তিনশ’ সেনা বাহিনীর সদস্য। এছাড়াও প্রায়ে আড়াইশ’ জনকে ইসরায়েল ধরে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।
সূত্র: ব্যারন, টাইমস অব ইসরায়েল
বিসিএস : লিখিত পরীক্ষায় পরিবর্তন আসছে
এক বছরের মধ্যে একটি বিসিএস শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ জন্য বিসিএসের লিখিত পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এর অংশ হিসেবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে হবে ক্রমানুসারে। আর ৪৭তম বিসিএস থেকে উত্তরপত্রেই নির্দিষ্ট করে দেওয়া থাকবে জায়গা।
পরীক্ষকরা পিএসসিতে বসেই খাতা দেখবেন। এতে খুব দ্রুত খাতা দেখা শেষ করা যাবে বলে মনে করছে কমিশন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কমিশনের বর্তমান চেয়ারম্যান যোগদানের পরই কিভাবে এক বছরের মধ্যে একটি বিসিএস শেষ করা যায়, সে লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। কিন্তু সময় কিছুটা কমানো সম্ভব হলেও এখনো একটি বিসিএস শেষ করতে দুই বছরের বেশি সময় লেগে যাচ্ছে।
এর কারণ খুঁজে দেখা যায়, লিখিত পরীক্ষা শেষে খাতা দেখায়ই বড় সময় চলে যায়। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন আরেকটি পরিবর্তনের বিষয়ে বলেন, একজন পরীক্ষক একটি খাতার একই নম্বরের প্রশ্নের উত্তর দেখবেন। ফলে একই স্ট্যান্ডার্ডে খাতা দেখা হবে। কেউ বৈষম্যের শিকার হবেন না। আর একাধিক পরীক্ষকের কাছে খাতা পাঠাতে হবে না।
পিএসসির চেয়ারম্যান আরও বলেন, ‘ক্রমানুসারে উত্তর লেখার ব্যাপারে প্রশ্নেই নির্দেশনা দেওয়া থাকবে। আর আমরা আমাদের ওয়েবসাইটেও ব্যাপারটি জানিয়ে দেব। ৪৬তম বিসিএসের খাতা এরই মধ্যে ছাপানো শেষ হয়েছে, নয়তো আমরা এবার থেকেই উত্তরপত্রে নির্ধারিত জায়গা রাখতাম। তবে কেউ চাইলে অন্য প্রশ্নের উত্তর আগে লিখতে পারবেন। কিন্তু তাকে অবশ্যই ক্রম অনুযায়ী প্রশ্নের উত্তর লেখার জায়গা খাতায় রাখতে হবে।’
কমিশন সূত্র জানায়, খাতা দেখার জন্য প্রতিটি টিমে ১৩ জন সদস্য থাকবেন। ১০ জন পরীক্ষক খাতা দেখবেন। যিনি ১ নম্বর প্রশ্নের উত্তর দেখবেন তিনি প্রতিটি খাতার সেটিই দেখবেন। যিনি ২ নম্বরটি দেখবেন তিনি প্রতিটি খাতার সেটিই দেখবেন। এভাবে ১০ জন পরীক্ষক ১০টি প্রশ্নের উত্তর দেখবেন। দুজন পরীক্ষক নম্বর যোগ করবেন। আর প্রধান পরীক্ষক একটি বান্ডেলের মধ্য থেকে কিছু খাতা পুনরায় যাচাই করবেন কোনো ভুলভ্রান্তি বা অসামঞ্জস্য আছে কি না।
পিএসসির কর্মকর্তারা বলছেন, উত্তরপত্রে দেখা যায় একজন পরীক্ষার্থী প্রথমে ১ নম্বর প্রশ্নের উত্তর লিখছেন, আবার ৭ নম্বর লিখছেন, আবার ৩ নম্বর লিখছেন। এতে যিনি খাতা দেখেন তার মূল্যায়নে বেশি সময় লেগে যায়। এ ছাড়া একেকবার একেক প্রশ্নের উত্তর দেখায় নম্বরের ক্ষেত্রে পরীক্ষক কিছুটা দ্বিধায় পড়ে যান। এ জন্যই খাতা দেখার ক্ষেত্রে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাইলটিং হিসেবে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার গণিত বিষয়ের খাতা পিএসসি কার্যালয়ে বসে দেখা হয়েছে। মাত্র ৯ দিনে গণিতের খাতা দেখার কার্যক্রম শেষ হয়েছে। যদিও চার দিনে খাতা দেখার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরীক্ষকদের সব দলকে একত্রে না পাওয়ায় সময় কিছুটা বেশি লেগেছে।
পিএসসি সূত্রে জানা যায়, সব শেষে চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে ৪৩তম বিসিএসের। এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। আর চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর। অর্থাৎ একটি বিসিএস শেষ করতে দুই বছর ১১ মাস সময় লেগেছে। যদিও এই বিসিএসের বিজ্ঞপ্তির সময় দেশে করোনার প্রাদুর্ভাব ছিল। তাই যথাসময়ে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি।
বর্তমানে পিএসসিতে তিনটি বিসিএসের কার্যক্রম চলমান। ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২১ সালের ৩০ নভেম্বর। লিখিত পরীক্ষা শেষে এখন এর মৌখিক পরীক্ষা চলছে। ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। এখন লিখিত পরীক্ষার খাতা দেখা চলছে। আর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৩ সালের ৩০ নভেম্বর। এই বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ হয়েছে। চলছে লিখিত পরীক্ষা শুরুর প্রস্তুতি।
বিশ্বে দেশে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন
সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশসহ বিশ্বজুড়ে মুসলিমরা পবিত্র ঈদুল আজহা বুধবার উদযাপন করছেন। ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতসহ এশিয়ার বেশিরভাগ অংশ বৃহস্পতিবার ঈদুল আজহা পালন করবে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা উল্লিখিত তিনটি দেশেই।
মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে পবিত্র আল আকসা মসজিদে পশ্চিম তীরের মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, মিসর ও জর্ডানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ একটি আনন্দের উপলক্ষ যার মধ্যে বিশেষ খাদ্য একটি অপরিহার্য বিষয়। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেকাংশ জুড়ে সমস্যা সৃষ্টি করেছে। অনেকেই বলেছেন, তারা এবার কুরবানির পশু কেনার অর্থের সংস্থান করতে পারেননি।
আফগানিস্তানে ঈদের আগে সাধারণত পশুর হাটে বেশ ভিড় থাকে। কিন্তু এই বছর তালেবানের ক্ষমতা দখলের পর পরিবর্তিত পরিস্থিতি কারণে উৎসবের বিশেষ আয়োজন ছিল। উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফের একটি পশুর হাটে মোহাম্মদ নাদির বলেন, ‘সবাই আল্লাহর নামে একটি পশু কোরবানি করতে চায়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শাতি শরণার্থী শিবির, লিবিয়ার যুদ্ধকবলিত ত্রিপোলিতেও দ্রব্যমূল্য ও সহিংসতা মানুষকে কষ্ট দিয়েছে। তবে জমকালো উৎসব হোক বা না হোক, মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। করোনাভাইরাস-সম্পর্কিত বিধিনিষেধের পরে বিশ্বের বেশিরভাগ অংশে স্বাভাবিক পরিস্থিতি স্বস্তি যুগিয়েছে। কেনিয়া থেকে রাশিয়া এবং সেখান থেকে মিশর পর্যন্ত বিশ্বের দেশে দেশে মুসলিমরা কাতারবন্দি হয়ে প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে।
‘এত লোককে ঈদের নামাজে দেখে আমার খুব খুশি লাগছে’, বলেন কায়রোর হাস্যোজ্জ্বল অধিবাসী সাহার মোহাম্মদ।
কোরবানির পশু নিয়ে বড়াই নয়
চলছে কোরবানির মৌসুম। শহর-গঞ্জে বসেছে পশুর হাট। হরদম কেনাবেচায় কোরবানিদাতাদের চোখে মুখে আনন্দের ঝিলিক। আল্লাহর রাহে কোরবানি দেওয়ার সুযোগ এসেছে। নিজের কষ্টার্জিত অর্থের একটি অংশ আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এই যে ফিবছর আমরা কোরবানি করি, পশুর গলায় ছুরি চালিয়ে মহান প্রভুর সন্তুষ্টি কামনা করি এর ইতিহাস খুবই প্রাচীন।
মানুষের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের ভাষ্যমতে, পৃথিবীতে মানুষের বিচরণ শুরু হওয়ার সময় থেকেই কোরবানির প্রচলন হয়। আল কোরআনেও একই কথা বলা হয়েছে। হজরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল আর কাবিল দুজনে প্রথম কোরবানি করেন। ঘটনাটি হলো, আদম (আ.)-এর সময় ভাইবোনের মধ্যে বিয়ের প্রচলন ছিল। মা হাওয়া (আ.) একসঙ্গে দুই সন্তান প্রসব করতেন।
একজন ছেলে অন্যজন মেয়ে। নিয়ম হলো, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আগেরবার যারা জন্মগ্রহণ করেছেন তাদের সঙ্গে পরেরবার জন্ম নেওয়া জুটির বিয়ে হবে। অর্থাৎ একই সময় জন্ম নেওয়া দুই ভাইবোনের মধ্যে বিয়ে হওয়া নিষেধ। এটাই আদম (আ.)-এর শরিয়তের বিধান। কিন্তু এ নিয়ম মানতে নারাজ কাবিল। কাবিল জেদ ধরল তারই সঙ্গে জন্ম নেওয়া বোন আকলিমাকে বিয়ে করবে সে। আকলিমা ছিল দেখতে অপরূপ। রূপের কারণেই কাবিল তাকে হাতছাড়া করতে চাইল না। এদিকে নিয়ম অনুযায়ী আকলিমার বর হওয়ার কথা তারই বড় ভাই হাবিলের। হাবিল বলল, হে ভাই আমার! তুমি আল্লাহর শরিয়ত লঙ্ঘন কোরো না। আমার জন্য আল্লাহ যা নির্ধারণ করেছেন তাতে আমি সন্তুষ্ট। তুমিও তোমার তাকদির নিয়ে আনন্দিত থাকো।
হাবিলের এমন মধুর দাওয়াতেও কাবিল অনড়। বিষয়টি নিয়ে ঝগড়া বাড়তে বাড়তে আদম (আ.) পর্যন্ত গড়াল। কাবিল নাছোড়বান্দা। হাবিলের পক্ষেও সম্ভব নয় শরিয়তের বাইরে যাওয়া। আদম (আ.) দেখলেন অবস্থা খুবই জটিল পর্যায়ে চলে যাচ্ছে। তিনি বললেন, এক কাজ কর; তোমরা দুজনই আল্লাহর রাহে কোরবানি কর। যার কোরবানি আল্লাহর রাহে কবুল হবে সে আকলিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবে। তখন নিয়ম ছিল, কোরবানির জন্তু একটি নির্দিষ্ট স্থানে নিয়ে রেখে আসতে হতো।
যার জন্তু বা সামগ্রী আসমানি আগুন এসে পুড়িয়ে ফেলত, তার কোরবানি কবুল হয়েছে ধরে নিত। আর যার জন্তু বা সামগ্রী অক্ষত রয়েছে তার কোরবানি গৃহীত হয়নি বলে বিবেচিত হতো। যেই কথা সেই কাজ। হাবিল কোরবানির জন্তু নির্দিষ্ট স্থানে রেখে আসে। হাবিলের সামর্থ্যমতো একটি পশু সে পাহাড়ের ওপর রেখে আসে।
অন্যদিকে কাবিল মোটাতাজা বড় একটি পশু রেখে আসে। কাবিল মনে করেছিল, দেখতে মোটাতাজা হলেই আল্লাহ সে পশু গ্রহণ করবেন। কিন্তু দেখা গেল, আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলেরটা ফিরিয়ে দিলেন। (আল বিদায়া ওয়ান নিহায়া) এ ঘটনাটি আল কোরআনে এভাবে বলা হয়েছে, ‘আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদের যথাযথভাবে শোনাও, যখন তারা দুজনই কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। আল্লাহ তো কেবল মুত্তাকিদের কোরবানিই কবুল করেন।’ (সুরা মায়েদা, আয়াত ২৭) এখানে কোরবানি কবুল হওয়ার জন্য মুত্তাকি বা আল্লাহভীরু মনের কথা বলা হয়েছে।
হাবিলের মধ্যে এটা ছিল তাই তাঁর কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু কাবিলের মধ্যে এর অভাব ছিল ফলে তার কোরবানি কবুল হয়নি। আমাদের মধ্যে যাদের কোরবানির সামর্থ্য আছে অবশ্যই হাবিল-কাবিলের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আমরা যা-ই কোরবানি করি না কেন, তা যেন হয় লৌকিকতামুক্ত। কোরবানি শুধু হবে আল্লাহর জন্য। অনেকে কোরবানির পশু কিনে বলেন, এতে গোশত কম হবে। ঠকা হয়ে গেল। অথবা বলেন, কোনোরকম রক্ত ঝরাতে পারলেই হলো।
ভালো পশুর দরকার নেই। এসব চিন্তা সঠিক নয়। আপনার সামর্থ্য থাকলে আপনি সবচেয়ে দামি পশু কোরবানি করবেন। বিদায় হজে রসুল (সা.) ১০০ উট কোরবানি করেছিলেন। আর কোরবানি যেহেতু আল্লাহর জন্য হবে তাই পশুর গোশত কম হবে না বেশি হবে, গরু কিনে ঠকা হলো, জিত হলো এসব আলাপ না করাই ভালো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন।
হামাসের ঘোষণা, স্থায়ী যুদ্ধবিরতিতে গ্যারান্টর হিসেবে রাশিয়া, চীন ও তুরস্ককে চাই
যুদ্ধবিরতির শর্ত হিসেবে চুক্তির প্রথম সপ্তাহেই গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার এবং চুক্তির গ্যারান্টর (নিশ্চয়তাদাতা) হিসেবে রাশিয়া, চীন ও তুরস্ক চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত যুদ্ধবিরতি প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েও তাতে কিছু সংশোধনী দিয়েছে সংগঠনটি। হামাস তিন ধাপবিশিষ্ট যুদ্ধবিরতির একেবারে প্রথম দিকেই গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। একইসাথে তারা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের সুস্পষ্ট ঘোষণা চাচ্ছে।
গত মাসে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে হামাসকে তা মেনে নিতে বলেন। তিনি বলেন, এটি ইসরায়েলি প্রস্তাব। এতে তিন ধাপে বাস্তবায়নযোগ্য চুক্তিতে প্রথম ধাপের (ছয় সপ্তাহ) পরই কেবল ইসরায়েলি পূর্ণ প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু হবে। ওয়াশিংটন বলেছে, হামাসের সংশোধনীগুলোর কিছু বাস্তবায়নযোগ্য নয়।
হামাস মনে করছে, প্রথম ধাপের যুদ্ধ বিরতির প্রস্তাবকে কাজে লাগিয়ে বেশ কিছু বন্দীকে মুক্ত করিয়ে নেবে ইসরায়েল। এরপর তারা আবার আরও ভয়াবহভাবে হামলা করবে। তাছাড়া হামলা স্থায়ীভাবে বন্ধ করার কোনও ঘোষণা এখন পর্যন্ত ইসরায়েল দেয়নি। বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতারা প্রকাশ্যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার কথা বলছেন। ফলে হামাস বিদ্যমান আকারে থাকা প্রস্তাবটি মেনে নিতে পারছে না।
লেবাননের আল-আখবার আউটলেটে প্রকাশিত খবর অনুযায়ী, হামাস যুদ্ধবিরতির প্রথম সাত দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ সালাহউদ্দিন এবং আল-রশিদ মহাসড়ক, নেটজারিতের সেনাস্থাপনা, মিশর-গাজা সীমান্ত-সংলগ্ন ফিলাডেলফি রুট এবং রাফা ক্রসিং থেকে সকল ইসরায়েলি সৈন্য ও স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
হামাস জানিয়েছে, ইসরায়েল যদি সাত দিনের মধ্যে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার না করে, তবে তারা বন্দী মুক্তি স্থগিত করবে।
হামাসের একটি সূত্র হারেৎজ পত্রিকাকে জানিয়েছে, হামাস এ কারণে প্রথম ধাপেই ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে, যাতে ইসরায়েল কোনও পর্যায়েই এ দুটি শর্ত থেকে সরে যেতে না পারে এবং পণবন্দীদের মুক্তির পর আবার যুদ্ধ শুরু করতে না পারে।
এছাড়া হামাস ইসরায়েলের কারাগারে দীর্ঘ দিন ধরে আটক থাকা ১০০ ফিলিস্তিনির একটি তালিকা দিয়েছে। বন্দী বিনিময়ের আওতায় তাদেরকে মুক্তি দিতেও দাবি জানাচ্ছে হামাস।
অন্যদিকে ইসরায়েল ১৫ বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত কোনও বন্দীকে মুক্তি দিতে চাচ্ছে না।
আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই চুক্তির গ্যারান্টর হিসেবে রাশিয়া, চীন ও তুরস্ককে মেনে নিতে রাজি হচ্ছে না।
সূত্র: টাইমস অব ইসরায়েল
হামাসের ঘোষণা, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে নতুন আলোচনা নয়
ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান এ কথা বলেছেন।
তিনি বলেন, “এখন অবিলম্বে ইসরায়েলের যা করা দরকার তা হলো গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা।”
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খরব ইসরায়েলি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন।
শনিবার তিনি বলেন, “হামাস ইতোমধ্যেই যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। সুতরাং নতুন করে আলোচনার দরকার নেই।”
তিনি বলেন, “আলোচনার সময় নতুন প্রস্তাব ইসরায়েল গ্রহণ করবে, এমন কোনও নিশ্চয়তা নেই। এমন কোনও আন্তরিক নিশ্চয়তা না থাকলে আলোচনার অর্থ হল আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া।”
চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্ততাকারীদের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করে। কিন্তু ইসরায়েল জানায়, এই প্রস্তাবে তাদের দাবি মানা হয়নি।
শনিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে চাচ্ছেন। প্যারিসে মধ্যস্ততাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।
ওই খবর অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দাপ্রধান ডেভিড বার্নিয়া স্থবির হয়ে যাওয়া আলোচনা আবার শুরু করার নতুন কাঠামোতে একমত হন। প্যারিসে বার্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক বিল বার্নস, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আলথানি উপস্থিত ছিলেন।
নতুন যে প্রস্তাব ইসরাইল দিয়েছে, তাতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই। এমনকি কয়েক মাসের যুদ্ধবিরতি হলেও ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে বলে বলা হয়েছে। ইসরায়েল জোর দিয়ে বলছে, হামাসকে ধ্বংস করার আগে তারা যুদ্ধ বন্ধ করবে না।
হামাস জোর দিয়ে বলছে, তারা সাময়িক কোনও যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়।
এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে। ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়।
কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে, সে তথ্য দেননি। তবে তিনি জানিয়েছেন, ওই ইসরায়েলি সৈন্যদলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে।
সূত্র: আল-জাজিরা
হামাসের ঘোষণা, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর কোনও ছাড় নয়
ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোনও ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
সম্প্রতি মিশরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এই ঘোষণা দিল হামাস। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনও অব্যাহত রয়েছে।
গাজার সর্বদক্ষিণের শহর রাফায় বুধবারও ট্যাংক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার।
আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথও এটি।
কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল–রেশিক বুধবার এক বিবৃতিতে বলেন, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবেন না।
প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্য থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা আছে।
রেশিক বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে তারা।
হামাসের এ বক্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। গত সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা করে, হামাসের গ্রহণ করা তিন দফার ওই যুদ্ধবিরতি প্রস্তাব মানা সম্ভব নয়; কেননা এটির শর্তগুলো খুব দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়।
সূত্র: রয়টার্স
যুদ্ধবিরতি-জিম্মি বিনিময় চুক্তি: যে দুই দাবিতে অনড় হামাস
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে দুটি দাবিতে অনড় অবস্থান নিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটি জানিয়েছে, তারা মধ্যস্ততাকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে। তবে তারা আবারও জোর দিয়ে বলছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের শর্ত দুটি না মানা হলে কোনও প্রস্তাবই গ্রহণ করবে না। মিশরীয় মিডিয়া এ খবর প্রকাশ করেছে।
হামাসের শর্ত দুটিই আলোচকদের কাছে যুদ্ধবিরতি আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দাবি করেন, ইসরায়েলি প্রস্তাবটি ‘অনন্যসাধারণ উদার’ প্রস্তাব। আর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নতুন প্রস্তাবের ব্যাপারে ‘আশাবাদী’।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, গাজা থেকে জিম্মিদের মুক্তির বিনিময়ে ৪০ দিনের যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা রয়েছে।
তবে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বন্ধ করাটা কোনও উদার করা নয়। খোদ হামলাই একটি অপরাধ। ফলে আপনি যখন কোনও অপরাধ করা বন্ধ করবেন, তখন আপনি দাবি করতে পারেন না যে এটি ইসরায়েলি পক্ষ থেকে একটি উদার কাজ।”
ইসরায়েল-হামাস চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে নিশ্চয়তা দিয়েছেন যে গাজা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনও চুক্তি হলে তারা তিন দেশ ওই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী ‘পূর্ণ বাস্তবায়নে কাজ’ করবে।
এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বাইডেন ওই দুই নেতাকে বলেছেন- বন্দি বিনিময় বিষয়টি এখন হামাসের হাতে। তারাই তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং গাজার বেসামরিক লোকদের স্বস্তি দেওয়ার পথে একমাত্র বাধা।
ওই তিন নেতা বর্তমানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারা গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর চেষ্টাও চালাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল
নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা ইস্যুতে আইসিসিকে হুমকি মার্কিন আইনপ্রণেতাদের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে (আইসিসি) হুমকি দিলেন মার্কিন আইণপ্রণেতারা।
তারা বলেছেন, যদি ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাহলে আদালতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়পক্ষের মার্কিন কংগ্রেস সদস্যরা আইসিসির বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের রিপাবলিকান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাউল বলেছেন, ইতোমধ্যে আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিলের বিষয়ে ভাবা হচ্ছে। তবে আমরা আশা করছি, সেই পর্যায়ে যেন যেতে না হয়।
এদিকে, গাজা যুদ্ধ ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাব্য অভিপ্রায়ের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন।
জনসন এক বিবৃতিতে বলেছেন, “এটি লজ্জাজনক যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ভিত্তিহীন এবং অবৈধ’ গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা করছে।”
তিনি আরও বলেন, “আইসিসির এ ধরনের ‘অনৈতিক’ পদক্ষেপ সরাসরি মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। বাইডেন প্রশাসন যদি এর বিরুদ্ধে চ্যালেঞ্জ না করে, তাহলে আইসিসি মার্কিন রাজনীতিক, মার্কিন কূটনীতিক এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির নজিরবিহীন ক্ষমতা পেয়ে যাবে এবং তা চর্চাও করতে পারে। আর এটি হলে আমাদের দেশের সার্বভৌম কর্তৃত্ব হবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল, এক্সিওস
ইসরায়েলবিরোধী মার্কিন ক্যাম্পাস বিক্ষোভে সমর্থন ১৯০ পরামর্শক গোষ্ঠীর
মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ইসরায়েলবিরোধী বিক্ষোভে সমর্থন ও সংহতি জানিয়েছে প্রায় ১৯০টি পরামর্শক গোষ্ঠী।
একই সঙ্গে ব্যাপক ধরপাকড় সত্ত্বেও শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে তাদের সাহসের প্রশংসাও করেছে গোষ্ঠীগুলো।
গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে- ধর্মীয়, নাগরিক অধিকার ও প্রগতিশীল ভাবধারার সংগঠনগুলো।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে আগ্রাসনকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের বিরুদ্ধে এই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
পরামর্শক গোষ্ঠীগুলোর কয়েকটি ওয়ার্কিং ফ্যামিলিস পার্টি, ইফ নট নাউ মুভমেন্ট, সানরাইজ মুভমেন্ট, মুভমেন্ট ফর ব্ল্যাক লাইভস ও জেন–জেড ফর চেঞ্জ। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করে।
বিবৃতিতে বলা হয়, “ভীষণ রকম চাপের পরিবেশ, ভয়ভীতি ও প্রতিশোধের শিকার হওয়া সত্ত্বেও যেসব শিক্ষার্থী গাজায় ইসরায়েলি হামলা এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও অর্থ সহায়তার বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানানোর অধিকারের চর্চা করছেন, তাদের প্রশংসা করি আমরা।”
সংগঠনগুলো বলেছে, শিক্ষার্থীরা এই সুস্পষ্ট দাবি নিয়ে এগিয়ে এসেছেন যে, যেসব প্রতিষ্ঠান ইসরায়েলের দখলদারিত্ব থেকে সুবিধা নিচ্ছে, এদের সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক নেই। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশের দাবি জানাচ্ছেন তারা।
বিবৃতিতে সই করা সংগঠনগুলোর মধ্যে আরও রয়েছে- আরব আমেরিকান ইনস্টিটিউট, এমপাওয়ার চেঞ্জ অ্যাকশন ফান্ড, গ্রিনপিস ইউএসএ এবং জাস্টিস ডেমোক্র্যাটস।
উল্লেখ্য, আমেরিকার নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইতোমধ্যে ইউরোপেও ছড়িয়ে পড়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের ক্যাম্পাসভিত্তিক এই বিক্ষোভ কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে।
সূত্র: আল  জাজিরা
দেশ ছাড়ার হিড়িক ইসরাইলিদের
ইসরাইলের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কিত একটি আইনের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। এর মধ্যে ইসরাইলের প্রতি তিনজনের একজন নাগরিক দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। নতুন এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সেদেশের অধ্যাপক চেন হফম্যান একজন। তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে প্রতি শুক্রবার সন্ধ্যায় একসঙ্গে খাবার খেয়ে ইহুদি সাবাথ পালন করেন। সম্প্রতি বিক্ষোভের তীব্রতার কারণে নিয়মিত এই অভ্যাস ব্যহত হচ্ছে তার।
বিবিসিকে তিনি বলেন, রাস্তায় গিয়ে প্রতিবাদ করা আমাদের সংস্কৃতি নয়। কিন্তু আমরা বাধ্য হয়েছি কারণ আমাদের দেশটিকে হারিয়ে ফেলছি। আমরা এভাবেই ভাবছি।
শীর্ষস্থানীয় ইসরাইলি এই রেডিওলজিস্ট এখন যুক্তরাজ্যের একটি হাসপাতালে চলে যাচ্ছেন। তার পরিবারের অন্যান্য সদস্যদের সকলেরই অবশ্য ইউরোপীয় পাসপোর্ট রয়েছে। তিনি পরিবারের অন্য সদস্যদের দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে রাজি করানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, আমি একটি অবসরের জন্য লন্ডন যাচ্ছি। ইসরাইলের বাইরে আমি থাকতে পারি কি না সেটাও পরীক্ষা হবে। যদি পরিস্থিতি এত খারাপ হয় এবং খারাপ হতে থাকে, আমরা থাকার জন্য একটি নতুন জায়গা খুঁজে নেব।
ইসরাইলের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করে একটি বিলে গত ২৪ জুলাই সম্মতি দিয়েছে পার্লামেন্ট নেসেট। এই আইন অনুযায়ী, সরকার, মন্ত্রিপরিষদ এবং সরকারি কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত নিলে সেটিকে সুপ্রিম কোর্ট ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বাতিল করতে পারবে না। বিরোধীরা এই আইনের তীব্র বিরোধিতা করে আসছেন। তাদের দাবি, এমন আইন সরকারের ভারসাম্য বিনষ্ট করবে এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা কমাবে।
আইনটি বাতিলের দাবিতে গত কয়েক মাস ধরে ইসরাইলে ব্যাপক প্রতিবাদ চলছে। তাদের আশা, শেষ পর্যন্ত আইনটি বাতিল হবে। তবে এমন পরিস্থিতিতে অনেক ইসরাইলি দেশত্যাগের কথা বিবেচনা করছেন।
প্রতিবাদে অংশ নেওয়া সারা বলেন, আমি আমার বাচ্চাদের এমন অগণতান্ত্রিক একটি দেশে বড় করতে চাই না। একজন তরুণি হিসেবে আমার মেয়ের অধিকার নিশ্চিত না হলে আমি এদেশে থাকব না।
ইমিগ্রেশন বিশ্লেষকরা বলছেন, গত কয়েকমাসে থিতু হওয়ার জন্য বিদেশে যেতে চাওয়া ইসরাইলির সংখ্যা ব্যাপক বেড়েছে। সরকারের বিচারিক পরিবর্তনের প্রত্যাশিত অর্থনৈতিক পতন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় তাদের চলে যেতে বাধ্য করছে।
পর্তুগালভিত্তিক স্থানান্তর বিশেষজ্ঞ রুথ নেভো জানান, প্রথমবারের মতো ইসরাইলি গ্রাহকদের দেখতে পাচ্ছেন তিনি।
তিনি বলেন, এটি একেবারেই পাগলামির মতো। বছরের পর বছর ধরে এখানে কোনো ইসরাইলি বাস করতে আসেনি। কিন্তু এখন দিনে ২৫টির মতো আবেদন আসছে।
তিনি বলেন, যারা আবেদন করছে তারা উচ্চশিক্ষিত। আইনজীবী, বিচারক, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের লেকচারার, আইটি সেক্টরের লোক বেশি আসছে। তারা (ইসরাইলে) যা ঘটছে তা নিয়ে খুব চিন্তিত।
ওশান রিলোকেশন নামের একটি ফার্মের সিইও শে ওবাজানেক বলেন, কোন দেশে গেলে ভালো, কিভাবে প্রক্রিয়া শুরু করব— এসব তথ্যের চাহিদা নাটকীয়ভাবে বেড়ে গেছে। যাদের বিদেশি পাসপোর্ট আছে তারা আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন।
যদিও সাধারণত দেখা যায়, যারা রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তাদের বেশিরভাগই একসময় এই পরিকল্পনা ত্যাগ করেন। যেমন, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বহু আমেরিকান দেশ ছাড়ার কথা বলেছিলেন। কিন্তু পরে দেখা যায়, প্রায় সবাই এমন পরিকল্পনা ত্যাগ করেছেন।
তবে ইসরাইলের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা দেশটির জনগণকে গভীরভাবে বিভক্ত করে ফেলেছে। বর্তমান জোট সরকার অতি-অর্থোডক্স ইহুদি এবং ধর্মীয় জাতীয়তাবাদীদের সমর্থনে গঠিত। এ সরকার সামাজিকভাবে রক্ষণশীল মূল্যবোধের এবং জনসংখ্যার তুলনামূলকভাবে উচ্চজন্মহারের মানুষরা এই শ্রেণির অন্তর্ভুক্ত। ফলে জোট সরকার দেশটির দ্রুত বর্ধনশীল অংশের প্রতিনিধিত্ব করে।
এদিকে, ধর্মনিরপেক্ষ ইসরাইলিরা দেশে সংখ্যালঘু হয়ে যাওয়ায় তাদের উদার জীবনধারা হুমকির মুখে পড়েছে। তাদের আশঙ্কা, আদালত আর তাদের নাগরিক অধিকার রক্ষা করতে পারবে না।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসি বিভাগের প্রধান অধ্যাপক অ্যালন তাল বলেন, গত ছয় মাসে যা ঘটেছে তা হলো একটি ধীরগতির ক্রমবর্ধমান জনসংখ্যাগত বিভক্তি হঠাৎ করে স্পষ্ট হয়ে উঠা।
তিনি বলেন, ইসরাইলের করের সবচেয়ে বড় বোঝা বহন করছে ধর্মনিরপেক্ষ ইহুদিরা। এদের বেশিরভাগ বাধ্যতামূলক সামরিক পরিষেবায় যুক্ত হয়। অতি-অর্থোডক্স কমিউনিটির মানুষরা সেনাবাহিনীতে যায় না। কয়েক দশক আগেই তাদের সেনাবাহিনীতে যাওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এখন তারা এর সুবিধা ভোগ করছে।
ইসরাইলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে শেবা মেডিক্যাল সেন্টারের অধ্যাপক হফম্যান জানান, তিনি ইসরাইলে ভ্রূণের নিউরোডিওলজির মাত্র চারজন বিশেষজ্ঞের একজন।
ইসরাইলের প্রতি তিনজনের একজন বিদেশ চলে যেতে চান এমন এক জরিপের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে বলেন, এখনই চিকিৎসকদের সংকট। আমাদের পাঁচ শতাংশ চিকিৎসকও যদি বিদেশে চলে যায় তাহলে তা একটি বিপর্যয় হবে।
নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উর-জামানকে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)-কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ অপরাহ্ন থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।’
যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন দিতে নিরাপত্তা পরিষদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান
দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রবিবার এক ঘোষণায় দেশটি এই আহ্বান জানায়।
কূটনৈতিক সূত্রসমূহ বলেছে, সোমবার এই ভোটাভুটির পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি দক্ষিণ কোরিয়া বিষয়টি এখনও নিশ্চিত করেনি।
মার্কিন প্রতিনিধিদলের মুখপাত্র নেট ইভান্স বলেছেন, ভোটাভুটির আয়োজন করতে এবং প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে। তবে তিনি নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করেননি।
ইভান্স আরও বলেন, পরিষদের সদস্যদের এই প্রস্তাব পাশের সুযোগ নষ্ট করা ঠিক হবে না এবং এই চুক্তির সমর্থনে অবশ্যই একইসুরে কথা বলতে হবে।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর আগে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির একাধিক পরিকল্পনা পাশে বাধা দিয়েছিল।
কিন্তু গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন জাতিসংঘ থেকে পৃথক একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির কথা বলা হয়েছে। কিন্তু হামাসের পক্ষ থেকে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অব্যাহত এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ হাজার ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: আল-জাজিরা, এএফপি
নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গ্যান্টজের পদত্যাগ
ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মধ্যপন্থী নেতা বেনি গ্যান্টজ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার মূলত মধ্যপন্থী ও অতি ডানপন্থীদের সমর্থনে গঠিত। বেনি গ্যান্টজের পদত্যাগে এবার নেতানিয়াহুর সরকার থেকে মধ্যপন্থী শক্তি বিদায় নিয়েছে। তবে এতে তাৎক্ষনিক কোনো প্রভাব পড়ছে না নেতানিয়াহুর সরকারে।
রোববার (৯ জুন) বেনি গ্যান্টজ এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান। তিনি হামাস-ইসরাইল যুদ্ধে দ্রুত একটি সমঝোতা দাবি করে আসছিলেন। কিন্তু নেতানিয়াহুর কারণে এই যুদ্ধ বন্ধ হচ্ছে না বলে অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে বেনি গ্যান্টজ বলেন, নেতানিয়াহু আমাদের সত্যিকারের বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। এই কারণেই আমরা জরুরি সরকার ছেড়ে যাচ্ছি। আমরা ভারী হৃদয়ে কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, গাজায় যুদ্ধপরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে নেতানিয়াহুকে ৮ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বেনি গ্যান্টজ। কিন্তু সেই দিনটি পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় বেনি গ্যান্টজ সরকার থেকে সরে দাঁড়ালেন।
উল্লেখ্য, শনিবার গাজা উপত্যকায় হামাসের হাতে জিম্মি চার জনকে উদ্ধার করে ইসরাইলি সেনারা। চারজনকে উদ্ধার করতে গিয়ে অন্তত ২১০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলের সেনারা। ধারণা করা হয়েছিল, এ খবরে বেনি গ্যান্টজ হয়ত তার পদত্যাগের সিদ্ধান্ত পেছাতে পারেন। কিন্তু এর একদিন পরই তিনি পদত্যাগ করলেন।
বেনি গ্যান্টজের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্টে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, বেনি, এখন ছেড়ে দেওয়ার সময় নয়, এখন বাহিনীতে যোগ দেওয়ার সময়।
উল্লেখ্য, নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাক্তন চিফ অব স্টাফ। তিনি ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত দফতর বিহীন মন্ত্রী ছিলেন। এর আগে ২০২০ থেকে ২০২২ সালে সরকারের প্রতিরক্ষামন্ত্রী দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০২১ থেকে ২০২২ পর্যন্ত ইসরাইলের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মধ্যপন্থী ন্যাশনাল ইউনিটি পার্টি ২০২৩ সালের ১১২ অক্টোবর পর্যন্ত ইসরাইলের পার্লামেন্টে বিরোধী দল ছিল। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর যুদ্ধ শুরু হলে একটি জরুরি সরকার গড়েন নেতানিয়াহু। এসময় বেনি গ্যান্টজ নেতানিয়াহুর জরুরি যুদ্ধকালীন সরকারকে সমর্থন জানান ও মন্ত্রিসভার সদস্য হন।
বেনি গ্যান্টজের পদত্যাগে এখন নেতানিয়াহু তার সরকারের অতি ডানপন্থীদের অতিনির্ভরশীল হয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে।
যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের
জিম্মিদের স্বজনরা পার্লামেন্টে ঢুকে হট্টগোলের পর ফিলিস্তিনের গাজায় দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল।
দুই মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরের প্রতিনিধিদের মাধ্যমে হামাসের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রস্তাবে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি প্রক্রিয়াকে কয়েকটি স্তর বা পর্যায়ে ভাগের ওপর জোর দেওয়া হয়েছে। জিম্মিদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং অসুস্থ অবস্থায় রয়েছেন, সবার আগে তাদের মুক্তি চায় ইসরায়েল।
পরবর্তী পর্যায়গুলোতে আটক ইসরায়েলি নারী সেনাসদস্য, বেসামরিক তরুণ-তরুণী ও পুরুষ সেনাসদস্যদের মুক্তির ব্যাপারে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।
সেই সঙ্গে বলা হয়েছে, এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি বেশ কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে কতজনকে মুক্তি দেওয়া হবে— সেই সংখ্যা প্রকাশ করা হয়নি।
প্রস্তাবে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল; তবে বলেছে, গাজার প্রধান শহরগুলোতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি হ্রাস করা হবে এবং যুদ্ধ শুরুর পর উপত্যকার যেসব ফিলিস্তিনি বাড়িঘর ছেড়েছে তাদেরকে নিজ নিজ এলাকায় ফিরে আসার অনুমতি দেওয়া হবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, নিউ ইয়র্ক পোস্ট, সিএনএন
গাজায় বিস্ফোরণে উড়ে গেল আরও ১০ ইসরায়েলি সেনার দেহ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও ১০ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল।
সোমবার দক্ষিণ গাজায় একটি ঘটনাতেই এই সেনা নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত গত বছরের ২৮ অক্টোবর গাজায় শুরু হওয়া স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ২০৮ জনে দাঁড়াল।
আইডিএফ জানায়, সোমবার দক্ষিণ গাজায় অভিযানের সময় দুটি ভবনে বিস্ফোরণ ও একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড হামলায় এই ১০ জন সেনা নিহত হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা শুরু করে ইসরায়েল। এরপর ২৮ অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
সূত্র: টাইমস অব ইসরায়েল
তালেবানের সাথে সম্পর্ক স্থাপন নিয়ে যা বলছে রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে তালেবান নামটি বাদ দেওয়ার বিষয়টি রাশিয়া খতিয়ে দেখছে।
তিনি তার পররাষ্ট্র বিভাগের রিপোর্টে যোগ করেছেন, ‘এক অর্থে ‘তালেবানদের’ সাথে রাশিয়ার মিথস্ক্রিয়া তার দেশের জন্য সুবিধার। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের তালেবানের সঙ্গে সম্পর্ক প্রয়োজন।
জাখারোভা বলেন, কিছু সাংবাদিক ‘তালেবানদের সাথে রাশিয়ার সম্পর্ক’ নিয়ে লিখছেন। কিন্তু তারা বুঝতে পারছেন না,  মাদক পাচার, সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্পর্কের প্রয়োজন।
দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী সংগঠন হিসেবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় ছিল তালেবান। ২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী বিদায় নেওয়ার পর ২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান বাহিনী। এরপরই আফগানিস্তানের তালেবান সরকারের সাথে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া।
আমেরিকার বিরুদ্ধে নতুন অভিযানের ঘোষণা ইয়েমেনের সামরিক বাহিনীর
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার বিরুদ্ধে দুটি অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুন্ঠ সমর্থন দেয়ার প্রতিবাদে মার্কিন-বিরোধী এই অভিযান চালালো ইয়েমেনের সেনারা।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল বুধবার এক ভিডিও বার্তায় এই অভিযানের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, ইয়েমেনের নিষেধাজ্ঞা অমান্য করে লোহিত সাগর দিয়ে ‘রোজা’ এবং ‘ভ্যানটেজ ড্রিম’ নামে দুটি জাহাজ ইহুদিবাদী ইসরায়েলের বন্দরের দিকে যাওয়ার সময় তাতে প্রথম হামলা চালানো হয়।
এদিকে, আরব সাগরে আমেরিকার একটি জাহাজের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান চালানো হয়। তবে এসব হামলায় জাহাজগুলোর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয়।
গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের সেনারা লোহিত সাগর এলাকা দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরের রুটকে নিরাপদ রাখার নামে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর হামলা চালাচ্ছে।
ইয়েমেনও মাঝেমধ্যে মার্কিন এবং ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে শক্ত জবাব দিচ্ছে। এরইমধ্যে ইয়েমেনের সেনারা আমেরিকার একটি বিমানবাহী যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে।
সূত্র : পার্সটুডে।
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা
ইয়েমেন উপকূলে প্রজেক্টাইলের আঘাতে তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে এটা সর্বশেষ হামলা।
খবর অনুসারে, শনিবার ইয়েমেন উপকূলে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেল ট্যাংকারে আগুন ধরে যায়।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে, লোহিত সাগরের আল-মুখা বন্দর থেকে ২৩ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে এ ঘটনা ঘটে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এজেন্সিও এই ঘটনার কথা জানিয়েছে এবং বলেছে, ক্রুরা আগুন নিভিয়ে ফেলেছে।
জাহাজ ও ক্রুরা নিরাপদে আছেন বলে জানা গেছে। জাহাজটি পরবর্তী বন্দরে উদ্দেশ্যে রওনা অব্যাহত রেখেছে।
অ্যামব্রে বলেছে, ট্যাঙ্কারটি ২০১৯ সালে যুক্তরাজ্যের ইউনিয়ন মেরিটাইম লিমিটেডের অধীনে নিবন্ধিত ছিল। গত মাসে নাম ও অপারেটরসহ নিবন্ধনের বিবরণ পরিবর্তন করা হয়।
যুদ্ধ জাহাজের পাহাড়া সত্ত্বেও ভয়ে ফিরে গেল দুই মার্কিন জাহাজ
যুদ্ধ জাহাজের পাহাড়া সঙ্গে থাকা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলার ভয়ে লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালী থেকে পিছনে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এডেন উপসাগর থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালী দিয়ে— জাহাজ দুটিকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। এ সময় কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ হয়। আর বিস্ফোরণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাহাজগুলো পিছনে ফিরে যায়।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, দুটি জাহাজই পরিচালনা করে মায়ের্স্ক-এর যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবহন করে থাকে।
এ ব্যাপারে মায়ের্স্ক এক বিবৃতিতে বলেছে, “সমুদ্রে চলার সময় দুটি জাহাজই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায়। এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধজাহাজটি মালবাহী জাহাজগুলোকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছিল; সেটি বেশ কয়েকটি বস্তু (ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন) প্রতিহত করেছে। জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি। নৌবাহিনীর পাহাড়ায় জাহাজগুলো আবার এডেন উপসাগরে ফিরে আসে।”
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান
উপযুক্ত সময়ে যথাযথ পদক্ষেপ নেব: মল্লিকার্জুন খারগে
ভারতে বিরোধী দলগুলোর ইনডিয়া জোট আপাতত পার্লামেন্টের বিরোধী আসনেই বসবে। ফের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তবে ইনডিয়া ব্লক সঠিক সময়ের অপেক্ষায় থাকবে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে এমন রণকৌশলের কথা খোলাসা করেছেন।
বুধবার (৫ মে) রাতে ইনডিয়া জোটের নেতারা দিল্লিতে মল্লিকার্জুন খারগের বাসায় নির্বাচন পরবর্তী কৌশল ঠিক করতে বৈঠক করেছেন। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি পড়ে শোনান কংগ্রেস সভাপতি। এতে তিনি নরেন্দ্র মোদি ও বিজেপিকে নিশানা করে বলেন, তারা জনগণের ইচ্ছাকে নস্যাৎ করছে। ইনডিয়া ব্লক প্রতিরোধ চালিয়ে যাবে। বিজেপির দ্বারা শাসিত না হওয়ার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করে আমরা উপযুক্ত সময়ে যথাযথ পদক্ষেপ নেব।
খারগের বাসায় হওয়া ওই বৈঠকে বিরোধী ঐক্য আবারও দারুণভাবে তুলে ধরেছে ইনডিয়া। বৈঠকে মল্লিকার্জুন খারগের পাশে ছিলেন তার দলের সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপির শারদ পাওয়ার, শিবসেনার নেতা সনয় রাউত, সিপিএমের সীতারাম ইয়েচুরি, আম আদমি পার্টির সঞ্জয় সিংহসহ অন্যান্য নেতারা।
খারগে বলেন, এই ম্যান্ডেট মোদির বিরুদ্ধে। তার এবং তার রাজনীতির সারবস্তু এবং শৈলীর বিরুদ্ধে ম্যান্ডেট। এটা ব্যক্তিগতভাবে তার জন্য একটি সুস্পষ্ট নৈতিক পরাজয়ের পাশাপাশি একটি বিশাল রাজনৈতিক ক্ষতি।
উল্লেখ্য, এবার ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯৩টি আসন। ভারতে সরকার গড়তে দরকার হয় ২৭২ আসন। কিন্তু গত দুইবারের মতো এবার একা এই ২৭২ আসন সংগ্রহ করতে পারেনি বিজেপি। ফলে জোটের শরিকদের উপর ভর করে সরকার গড়তে হচ্ছে বিজেপিকে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি ও বিহারের জনতা দল ইউনাইটেডের উপর অতিমাত্রায় নির্ভর হতে হচ্ছে বিজেপিকে।
এই দুই দলের নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করে কংগ্রেসেরই বরং সরকার গঠন করা উচিত বলে প্রথম প্রস্তাব দিয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধ্বব ঠাকরে। কিন্তু ইনডিয়া জোট আপাতত বিরোধী আসনে বসে ভবিষ্যতে উপযুক্ত সময়ের অপেক্ষার কৌশলই বেছে নিয়েছে।
কংগ্রেসের জোট ইন্ডিয়াও যেভাবে সরকার গঠন করতে পারে
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রকাশিত ফলাফলে ৫৪৩ আসনের মধ্যে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি ও এর জোট জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। তবে এবারের নির্বাচনে বেশ চমক দেখিয়েছে গত দুই লোকসভা নির্বাচনে বাজে ফলাফল করা কংগ্রেসও। দলটি পেয়েছে ৯৯টি আসন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জোট হিসেবে এনডিএ- এর দখলে গেছে ২৯৩টি আসন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ দখলে গেছে ২৩৩টি আসন। এছাড়া অন্যান্য দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে ১৭টি আসন। তবে দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি ২৪২টি আসনে জিতেছে বিজেপি। এছাড়া তাদের জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি পেয়েছে ১৬টি এবং বিহারের নিতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) পেয়েছে ১২টি আসন।
এদিকে, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে ২৩১টি আসন। এরমধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোট শরিক উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৬টি, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম পেয়েছে ২২টি আসন। এর বাইরে শিব সেনা (উদ্ধব ঠাকরে) পেয়েছে ৯টি আসন এবং শারদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি পেয়েছে ৮টি আসন।
এই পরিস্থিতিতেও কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ার পক্ষে জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে চলছে আলোচনা। এই সম্ভাবনা মূলত বিহারের জনতা দল (ইউনাইটেড) ও তেলেগু দেশাম পার্টিকে যদি কংগ্রেস জোটটি নিজেদের পক্ষপুটে আনতে পারে তবেই বাস্তবায়ন সম্ভব। বাস্তবে এই দুটি দলই মূলত ‘কিং মেকারের’ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই দুটি দলকে ছাড়া খোদ বিজেপিও একা সরকার গঠন করতে পারবে না।
নিতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির মোট আসনসংখ্যা ২৮টি। সে ক্ষেত্রে এই দুটি দল বিজেপির এনডিএ জোট থেকে বের হয়ে আসলে জোটের আসনসংখ্যা হবে ২৬৭টি। যা সরকার গঠনের চেয়ে মাত্র ৫টি আসন কম। বিপরীতে এই দুটি দল ইন্ডিয়া জোটে যোগ দিলেও তাদের আসন হবে ২৫৯টি। তারপরও আরও ১৩টি আসন বাকি থাকবে সরকার গঠনের জন্য।
এ ক্ষেত্রে বাকি যে দলগুলো বা স্বতন্ত্র (১৭ টি) প্রার্থীরা আছেন তারা ইন্ডিয়া জোটে যোগ দিলে তাদের জন্য সরকার গঠন সম্ভব হতে পারে। সে ক্ষেত্রে ইন্ডিয়া জোটের আসন হবে ২৭৬টি। তবে যেই সরকার গঠন করুক না কেন ভারতের আগামী লোকসভা একটি ‘হাং পার্লামেন্ট’ বা ঝুলন্ত সংসদ হতে যাচ্ছে।
কংগ্রেস তথা ইন্ডিয়া জোট সরকার গঠন করবে নাকি বিরোধী দলের সিটেই থাকবে তা চূড়ান্ত হবে আজ (বুধবার)। জোটের নেতারা আজ বৈঠক করবেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেয়া হবে সরকার গঠন বা বিরোধী দলে থাকার বিষয়টি। বিহারের নিতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশাম পার্টির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা সে বিষয়েও সিদ্ধান্তে নেয়া হবে আজ।
ঠিক এমনটাই ভাবছেন কংগ্রেসের পোস্টার বয় রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘যা সিদ্ধান্ত নেয়ার তা সর্বসম্মতভাবেই নেয়া হবে।’ নিতীশ ও চন্দ্রবাবুর দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি ইঙ্গিত করে রাহুল বলেন, ‘এটি খুবই ভালো বিষয় হবে।’ মঙ্গলবার তিনি বলেন, ‘আজ হয়তো আমাদের কাছে (জোট গঠনের সিদ্ধান্ত) কোনো জবাব নেই, তবে কাল আমরা জবাব পেয়ে যাবো।’
সোজা কথায় রাহুল গান্ধী বিষয়টিকে উড়িয়ে দেননি। প্রায়ই একই ধরনের অবস্থান ইন্ডিয়া জোটের অংশীদার ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ারের। তিনি বলেছেন, তিনি এখনো চন্দ্রবাবু নাইডু বা নিতীশ কুমারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেননি। তবে কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলার পর এবং আজকের বৈঠকের পর তিনি এ বিষয়ে কথা বলতে পারবেন।
শারদ পাওয়ারের কথা থেকে এটি স্পষ্ট যে, ইন্ডিয়া জোট সরকার গঠন বা বিরোধী দলে থাকার বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও তারা সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তবে রাহুল সরকার গঠন বা বিরোধী দলে থাকার বিষয়টি নিয়ে রাখঢাক করলেও শিব সেনার প্রধান উদ্ধব ঠাকরে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। উদ্ধব ঠাকরে বলেছেন, ‘ইন্ডিয়া জোটকে অবশ্যই সরকার গঠনের ক্ষেত্রে দাবি রাখতে হবে।’ আজকের বৈঠকে বিষয়টি এজেন্ডায় রাখবেন বলেও জানিয়েছেন তিনি।
– হিন্দুস্তান টাইমস
ভারত নির্বাচন : সর্বশেষ এ টু জেড আপডেট
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি কট্টর হিন্দুত্ববাদ আর তথাকথিত ‘মোদি ম্যাজিক’ কাজে লাগিয়ে টানা এক দশক ভারতে একদলীয় শাসন চর্চা করে আসছে। তবে ১৮তম লোকসভা নির্বাচনের ফলে এবারে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মোদির দল।
২০১৯ সালে বিজেপি একাই পেয়েছিল ৩০৩ আসন। এবার মোদির জোট পেয়েছে ২৯২টি আসন। ভারতীয় জনতা পার্টি এককভাবে পেয়েছে ২৪০টি আসন যেখানে সরকার গঠানে প্রয়োজন ২৭২টি আসন।
এই অবস্থায় সরকার গঠনে হাত নরেন্দ্র মোদিকে জোটের শরিকদের সঙ্গে হাত মেলাতে হবে। বিজেপির ভরসা চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ও নীতিশ কুমারের জেডিইউর ওপর। অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম জিতেছে ১৬ আসনে। অন্যদিকে, বিহারের জেডিইউ এর ঝুলিতে আছে ১২ আসন। টিডিপি ও জেডিইউ’র সম্মিলিত আসন ২৮।
জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠনে মরিয়া বিজেপি শিবির, চলছে দফায় দফায় ফোনালাপ ও আলোচনা।
বিজেপির এই জোট শরিকদের বাগিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস ও ইন্ডিয়া জোটও। আর এ কাজের দায়িত্ব পড়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ার ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে।
জানা গেছে, নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স। বলা হচ্ছে, বিজেপির চেয়ে কংগ্রেসের কাছ থেকে বেশি সুযোগ সুবিধার নিশ্চয়তা পেলে ভোল পাল্টাতে পারেন প্রবীণ দুই রাজনীতিবিদ। অতীতে তাদের সঙ্গী বদলের নজির রয়েছে।
শরিকদের ওপর নির্ভর বা তাদের ভরসায় রাজ্য বা কেন্দ্রে কোথাও সরকার চালানোয় অভ্যস্ত নন নরেন্দ্র মোদি। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে মোদিকে শরিকদের ওপর নির্ভর করতে হবে। এই ব্যবস্থায় তিনি কতটা খাপ খাওয়াতে পারবেন, তা দেখার অপেক্ষা।
রামমন্দিরের প্রচার কাজে লাগলো না , মোদি ঝড় রুখে দিল অখিলেশ-রাহুলের জুটি
দু’বছর আগে বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে হিন্দু-মুসলিম জনসংখ্যার অনুপাতের স্লোগান দিয়ে মেরুকরণের তাস খেলে বাজিমাত করেছিলেন যোগী আদিত্যনাথ। এ বারের লোকসভা ভোটে দেশের বৃহত্তম অঙ্গরাজ্যে (জনসংখ্যার নিরিখে) হিন্দুত্বের আবেগ উসকে দিতে বিজেপির মূল অস্ত্র ছিল, নব্বইয়ের দশকে ধূলিসাৎ করে দেওয়া বাবরি মসজিদের জমিতে গড়ে তোলা রামমন্দির।
কিন্তু সদ্য ঘোষিত ভোটের ফল বলছে, রামমন্দিরের রাজ্যেই ‘মোদি ঝড়’ রুখে দিয়েছেন সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদব এবং তার সহযোগী কংগ্রেস।
ভারতে সংসদীয় রাজনীতির অঙ্ক অনুসারে, দিল্লি দখলের পথ একটাই— ভায়া লখনো। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এই রাজ্যই। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, চৌধরি চরণ সিংহ, রাজীব গান্ধী, ভিপি সিংহ, চন্দ্রশেখর— সংখ্যাটা নেহাত কম নয়। অটলবিহারী বাজপেয়ী লখনো থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। এক দশক আগে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে পৌঁছে দিতেও এই রাজ্যের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এ বারও তার ব্যত্যয় হয়নি।
২০১৪-সালে দেশজুড়ে পদ্মঝড়ে উত্তরপ্রদেশ কার্যত বিরোধীশূন্য হয়ে গিয়েছিল। ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭৩টিতেই জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তার মধ্যে বিজেপি একাই ৭১টিতে। সমাজবাদী পার্টি (এসপি) ৫টি এবং কংগ্রেস ২টি আসনে জিতেছিল।
২০১৯-এ অবশ্য বিজেপিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিল অখিলেশ যাদব এবং মায়াবতীর জোট। উত্তরপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী শত্রুতার প্রাচীর ভেঙে ছিনিয়ে নিয়েছিলেন ১৫টি আসন।
গতবারের ভোটে উত্তরপ্রদেশে একা লড়ে ধরাশায়ী হয়েছিল কংগ্রেস। ৬ শতাংশের সামান্য বেশি ভোট পেয়ে জিতেছিল একমাত্র রায়বরেলীতে। সনিয়া গান্ধীর আসনে। কিন্তু অমেঠির ‘গান্ধী গড়ে’ বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। এবার কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছিলেন অখিলেশ। ৮০টি আসনের মধ্যে ৬২টিতে প্রার্থী দিয়ে ১৭টি ছেড়েছিলেন রাহুল-মল্লিকার্জুন খাড়গের দলকে।
উত্তরপ্রদেশে চিরাচরিত জাতপাতের অঙ্কের পাশাপাশি ভোটের প্রচারে এ বার মোদি জমানায় বেকারত্ব, মূল্যবৃদ্ধির পাশাপাশি ‘অগ্নিপথ’ প্রকল্প, জাতগণনা এমনকি, যোগীর বুলডোজ়ার নীতি এবং জেল হেফাজতে বাহুবলী সংখ্যালঘু নেতা আতিক আহমেদ, মুখতার আনসারির মৃত্যুকেও নিশানা করেছিল বিরোধী শিবির। ৪০০ আসন নিয়ে মোদি ক্ষমতায় ফিরলে ওবিসি-দলিতদের সংরক্ষণে হাত পড়বে বলেও অভিযোগ তুলেছিলেন অখিলেশরা।
হিন্দুত্বের আবেগ উসকে দিতে ২২ জানুয়ারি মোদি রামমন্দির উদ্বোধনের ছবি তুলে ধরেছিল বিজেপি। সঙ্গে ছিল বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দির ‘প্রতিষ্ঠা’র প্রতিশ্রুতি। অযোধ্যার মতোই ওই দুই জমি বিতর্কও এখন আদালতে বিচারাধীন।
তবে এসব খুব বেশি কাজে দেয়নি।  উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে সমাজবাদী পার্টি এসপি। সহযোগী কংগ্রেস জিতেছে ছ’টিতে। অন্য দিকে, যোগী আদিত্যনাথের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল জিতেছে ৩৩টি লোকসভা।
জোটের যুগ ফিরেছে ভারতে, সঙ্গে ফিরবে জোট ধর্মও
‘জোট ধর্ম’— ভারতের রাজনীতিতে এই কথাটি বিজেপির প্রয়াত নেতা, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। কিন্তু নরেন্দ্র মোদিকে কখনও জোটসঙ্গীদের উপর ভরসা করতে হয়নি। ফলে কাউকে সন্তুষ্ট করারও দরকার পড়েনি। এবার অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক উত্তরাধিকারী নরেন্দ্র মোদিকে প্রথমবারের মতো সরকার চালাতে জোট ধর্ম পালন করতে হবে।
১০ বছরে টানা দুইবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। এবার বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের প্রবল চ্যালেঞ্জে নরেন্দ্র মোদির দল ম্যাজিক ফিগার ২৭২ অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাই এক দশক পর ভারতের কেন্দ্রের রাজনীতিতে জোট যুগ ফিরে এসেছে। বেড়েছে কিংমেকারদের কদর।
নরেন্দ্র মোদি কেন্দ্রের রাজনীতিতে আসার আগে ভারতের ভোটাররা তিন দশক তাদের ম্যান্ডেট ভাগ করেছেন। ফলে জোটের রাজনীতিই ছিল আদর্শ। ৮০, ৯০ দশক এবং চলতি শতাব্দীর প্রথম দশকের বেশিরভাগ সময় কোনো দলই লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপর গুজরাট থেকে দিল্লি এলেন নরেন্দ্র মোদি। তার নেতৃত্বে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অগোছালো জোট সরকারের অবসান ঘটিয়ে বিজেপির কর্তৃত্বের সরকার আসে ভারতে।
এবারও বিজেপি বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু নিজের শক্তিতে ২৭২ এর ম্যাজিক ফিগার অতিক্রম করতে পারেনি তারা। কেন্দ্রে সরকার গড়তে ও চালাতে জোট হিসেবে এনডিএ-র সাংগঠনিক সমর্থনের প্রয়োজন হবে বিজেপির। নরেন্দ্র মোদির জন্য এটিই হবে কেন্দ্রে জোট সরকার চালানোর প্রথম অভিজ্ঞতা। এবার সরকার গড়লে নরেন্দ্র মোদিকে সামলাতে হবে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের মতো ঝানু জোটসঙ্গীদের।
যেভাবে বিজেপির উপহাসের জবাব দিলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান লক্ষ্য ছিল। নির্বাচন থেকে শুরু করে যে কোনো জনসভা বা বৈঠক সব জায়গাতেই বিজেপির প্রধান আক্রমণ থাকে কংগ্রেসকে ঘিরে। কিন্তু উপহাসের শিকার সেই কংগ্রেস এবার একাই সেঞ্চুরি করেছে। আর এর জন্য  রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী প্রধান ভূমিকা পালন করেছেন।
সারাদেশে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী তার প্রচারণা শুরু করেছিলেন। তার যাত্রার মাধ্যমে রাহুল দেশের জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন যার প্রতিফলন ঘটেছে ভোটে। এর আগে দেশের জনগণ রাহুলকে শুধু টিভির পর্দাতেই দেখত, কিন্তু তার এই ভারত জোড়ো যাত্রার মাধ্যমে তিনি পুরোপুরিভাবে দেশের সকল প্রান্তের মানুষের মন দখল করে নিয়েছিলেন যা বিজেপির ধারণাকে ভেঙে দিতে অবদান রাখে।
ভারত জোড়ো যাত্রাকালে রাহুল গান্ধীর কুকুরছানাকে আদর করার দৃশ্য, মানুষকে আলিঙ্গন করা এবং সমাজের প্রতিটি স্তরের জনগণের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, ছাত্র থেকে ট্রাকচালক সকল স্তরের মানুষের সঙ্গে তার যোগাযোগ যা দেশের জনগণ আগে দেখেনি। এটি তার ভোটব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে লোকসভা নির্বাচনে অনেকেই আশা করেছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু যখন তিনি তা করেননি তখন নানারকম প্রশ্ন উঠেছিল। তার প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছিলেন, এটি তার একটি সচেতন সিদ্ধান্ত। যদি তিনি এবং রাহুল উভয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তারা একটি নির্বাচনী এলাকায় প্রচারণার সাথে আবদ্ধ হবেন। কিন্তু তারা দুই ভাইবোনই একসঙ্গে প্রচারণায় আবদ্ধ হতে চাননি। তাই নিজেকে সবার মাঝে ছড়িয়ে দিতেই তিনি নিজেকে মুক্ত রাখেন।
এবারের নির্বাচনে একজন প্রতিবাদী বক্তা হিসেবে প্রিয়াঙ্কার আবির্ভাব ঘটে। কথা দিয়ে তিনি দর্শকদের মোহিত করেন এবং তাদের সাথে মনের ভাব আদান প্রদান করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগের পাল্টা উত্তরও দেন।
কংগ্রেস জনগণের স্বর্ণ, মঙ্গলসূত্র কেড়ে নেবে- মোদির এমন বক্তব্যের জেরে প্রিয়াঙ্কা বলেছিলেন, ভারত স্বাধীন হয়েছে ৭০ বছর। এর মধ্যে ৫৫ বছরই দেশ শাসন করেছে কংগ্রেস। এই ৫৫ বছরে কংগ্রেস কি জনগণের স্বর্ণ-মঙ্গলসূত্র কেড়ে নিয়েছে। বরঞ্চ যখন যুদ্ধ চলছিল, তখন ইন্দিরা গান্ধী দেশের জন্য তার স্বর্ণ দান করেছিলেন। আমার মা দেশের জন্য তার মঙ্গলসূত্র উৎসর্গ করেছিলেন।
তাদের ভাইবোনের এমন জনসংযোগ দেশের জনগণের কাছে বিজেপি যে ভাবমূর্তি তৈরি করেছিল তা ভেঙে দিয়েছে এবং এর প্রেক্ষিতে শাসক দল তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।
এবারের নির্বাচনে কংগ্রেস ৫৪৩টি আসনের মধ্যে ৩২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, যা ছিল সর্বকালের সর্বনিম্ন, বাকি ২১৫টি আসন মিত্রদের জন্য ছেড়ে দেয়। মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বাধীন কংগ্রেসের এমন বড় সিদ্ধান্তের পেছনেও বড় ভূমিকা রাখেন রাহুল-প্রিয়াঙ্কা। এই সিদ্ধান্তেও উপকার পেয়েছে কংগ্রেস।
লোকসভা নির্বাচনে কংগ্রেস এখনও বিজেপির তুলনায় অর্ধেক আসন নিয়ে শেষ করতে পারে, কিন্তু গান্ধী ভাই-বোনরা তাদের দুর্দান্ত পারফর্মেন্সে বেশ উজ্জ্বল। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের সংবাদ সম্মেলনে মিস্টার গান্ধী দলের পারফরম্যান্সে বোন প্রিয়াঙ্কার অবদানের কথা তুলেও ধরেন।
গত দুইবারের চেয়ে কম ভোট পেয়েছেন মোদি
টানা তৃতীয়বারের মতো উত্তর প্রদেশের বারণসি থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সপ্তাহ ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোদি বারাণসিতে ৬ লাখ ১২ হাজার ৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজয় রায় (কংগ্রেস) পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। অর্থাৎ মোদি মাত্র ১ লাখ ৫২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
মোদি বারণসির এই আসনে মোট ভোটের ৫৪ দশমিক ২৪ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী অজয় রায় পেয়েছেন ৪০ দশমিক ৭৪ শতাংশ ভোট।
নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো জয় পেলেও ২০১৪ এবং ২০১৯ সালের তুলনায় তার ভোটের পরিমাণ অনেক কমে গেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী দলের সালিনী জাদবকে ৪ লাখ ৭৯ হাজার ৫০৫ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। সেবার মোদি ভোট পেয়েছিলেন ৬ লাখ ৭৪ হাজার ৬৬৪টি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী সালিনী পেয়েছিলেন মাত্র ১ লাখ ৯৫ হাজার ১৫৯ ভোট।
২০১৯ সালে মোদি মোট ভোটের ৬৩ দশমিক ৬২ শতাংশ ভোট পেয়েছিলেন। সেখানে এ বছর এটি ৫৪ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে। অপরদিকে ২০১৪ সালে মোদি পেয়েছিলেন ৫ লাখ ৮১ হাজার ২২ ভোট। যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ ছিল। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়াল পেয়েছিলেন ২ লাখ ৯ হাজার ২৩৮টি ভোট। ২০১৪ সালের নির্বাচনে মোদি কেজরিওয়ালকে হারিয়েছিলেন প্রায় ৪ লাখ ভোটের ব্যবধানে।
নরেন্দ্র মোদির ‘জনপ্রিয়তার ভীত’ নাড়িয়ে দেওয়া কে এই ধ্রুব রাঠি
সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ‘আবকি বার ৪০০ পার (এবার চারশ পার)’ স্লোগানে নির্বাচনে তুমুল প্রচারণায় নেমেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। লক্ষ্য ছিল ৪০০ আসন জিতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংসদে অবস্থান নেওয়া। একাধিক বুথফেরত জরিপও বলেছিল, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৭০ থেকে ৪০০ আসনের বেশি পেয়ে তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে।
তবে চূড়ান্ত ফলে ৪০০ দূরের কথা, ৩০০ আসনও পায়নি বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএ। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯২টি।
হিন্দুস্তান টাইমস বলছে, মোদি এবার হ্যাটট্রিক করেছেন ঠিকই। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী তার ভোট কমেছে প্রায় ৯ শতাংশ। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরুর পরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে আসে একটি নাম ‘ধ্রুব রাঠী’। ফেসবুক, এক্সে ছড়িয়ে পড়েছে তার বিবৃতি ‘নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অব অ্য কমন ম্যান।’ বলা হচ্ছে, ‘বিজেপি সাম্রাজ্যের ভীত নাড়িয়ে দিয়েছেন’ এই ওয়ান-ম্যান আর্মি।
ধ্রুব রাঠী কোনো রাজনীতিবিদ কিংবা সাংবাদিক নন; একজন ইউটিউবার। গত কয়েক মাসে নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও তৈরি করেছেন তিনি। তার ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে আলজাজিরা, ফ্রান্স ২৪, দ্য ইকনোমিস্ট, টাইম ম্যাগাজিন, দ্য টেলিগ্রাফ, দ্য প্রিন্ট, দ্য ইকনোমিক টাইমসের মতো আন্তর্জাতিক পত্রিকায় শিরোনাম হয়েছেন তিনি।
একটি গবেষণার বরাতে আলজাজিরা জানিয়েছে, ভারতীয়রা মূলধারার নিউজ চ্যানেলের চাইতেও ইউটিউব ও হোয়াটসঅ্যাপে পাওয়া খবরে বিশ্বাস করে বেশি।
এই পটভূমিতে ইউটিউবে শক্তিশালী উপস্থিতি নিয়ে আসেন ধ্রুব রাঠী। ইউটিউবে তার ২১.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যা বিজেপির ইউটিউব চ্যানেলের প্রায় ৪ গুণ। নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ২৩ মিলিয়ন ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইবার রয়েছে ৬ মিলিয়ন। ২৯ বছর বয়সী ধ্রুব রাঠী আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, একসময় নরেন্দ্র মোদির ভক্ত ছিলেন তিনি।
২০১৪ সালে রাজনীতিতে মোদির উত্থানে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে কঠোর হওয়ার আশা দেখেছিলেন ধ্রুব। তিনি মোদিকে সমর্থক জানিয়েছিলেন এবং তার ক্ষমতায় যাওয়াকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু শিগগিরই কয়েকটি ঘটনায় বিভ্রান্ত হয়ে পড়েন ধ্রুব।
তিনি বলেন, ‘২০১৫ সালে আম আদমি পার্টি (এএপি) জাতীয়ভাবে বিরোধী দলে থাকলেও দিল্লিতে ক্ষমতায় ছিল। তারা একটি দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালু করেছিল। কিন্তু কেন্দ্রের মোদি সরকার ওই হেল্পলাইনের নিয়ন্ত্রণের জন্য এএপি রাজ্য সরকারের সঙ্গে তুমুল লড়াই শুরু করে।’
ধ্রুব বলেন, এ টি আমার জন্য খুব মর্মান্তিক মুহূর্ত ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে তিনি ভারত থেকে দুর্নীতি অপসারণ করতে আগ্রহী নন। মূলধারার টিভি চ্যানেল মোদি ও বিজেপির পক্ষে এক নাগাড়ে সমর্থন প্রদর্শনের পর তার হতাশা আরও বেড়ে যায়। সেই পটভূমিতে ১৬ সেপ্টেম্বর ২০১৬ সালে ইউটিউবে তার প্রথম রাজনৈতিক মন্তব্য আপলোড করেছিলেন ধ্রুব। ভিডিওটি সম্পূর্ণরূপে তার ফোনে শ্যুট করা হয়েছিল।
গত আট বছরে তিনি তার প্রধান ইউটিউব চ্যানেলে প্রায় ৬৫০টি ভিডিও প্রকাশ করেছেন। তার অধিকাংশ ভিডিওর কেন্দ্রে থাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সরকারের সমালোচনা। স্ক্রিনে উপস্থিত হওয়া মাত্রই ব্যাকগ্রাউন্ডে অশুভ সাউন্ডট্র্যাক বাজতে শুরু করে। ভিডিও শুরুর আগে হাসিমুখে তিনি প্রশ্ন করেন, ‘ভারত কি একনায়কত্বে পরিণত হচ্ছে?’
তিনি ব্যাখ্যা করেন, আপাতভাবে ভারতে গণতন্ত্র আছে বলেই মনে হয়; নাগরিকরা বিভিন্ন দলের মধ্যে থেকে নেতা বেছে নিতে পারেন এবং কাকে ভোট দেবেন তা নির্ধারণ করতে পারেন। কিন্তু বাস্তবতা আরও জটিল…’তিনি মোদি সরকারের দুর্নীতি, স্বাধীন প্রতিষ্ঠানের অপব্যবহার এবং মোদি সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার মতো কয়েকটি ঘটনা তুলে ধরেন। তিন মাস আগে আপলোড করা ২৯ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে রঙিন অ্যানিমেশন এবং ইনফোগ্রাফ দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মিডিয়া এবং বিরোধীদের ওপর পদ্ধতিগতভাবে আক্রমণ করার অভিযোগ তোলেন রাঠী। একের পর এক ভিডিওতে ধ্রুব রাঠী তুলে আনেন কৃষক আন্দোলন, লাদাখ ইস্যু, ইলেকটোরাল বন্ডের স্ক্যাম, ভারতের বেকার সমস্যাসহ গুরুত্বপূর্ণ সব ইস্যু। তথ্য-উপাত্ত, সংবাদপত্রের প্রতিবেদন, আদালতের রায় সব তুলে ধরে তথ্যভিত্তিক ভিডিও তৈরি করেন তিনি।
ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগে সর্বশেষ ভিডিওতে ধ্রুব রাঠী বলেন, আমি জানি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি এটি পাহাড়ের বিরুদ্ধে এক লোকের কথা বলার মতো। কিন্তু আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। যেখানে গণমাধ্যম ‘গদি মিডিয়া’ (ক্ষমতার কাছাকাছি থাকে যে মিডিয়া) হয়ে গেছে। তাই কিছু হোক বা না হোক যেটা আমার করা উচিত, যেটা সঠিক কাজ সেটাই আমি করব।
রাঠী জানান, নির্বাচনের আগে রাজস্থান, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের কয়েকটি রাস্তায় প্রজেক্টর বসিয়ে তার ভিডিও জনসম্মুখে দেখিয়েছেন তার ভক্ত ও বিজেপি বিরোধী দলগুলো। এমনকি ভোট দেওয়ার পর গণমাধ্যমে কথা বলার সময় ধ্রুব রাঠীর ভিডিওর রেফারেন্স দিয়ে ভারতের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন সাধারণ জনগণ।
ধ্রুব রাঠীর ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো তিনি কথা বলেন একেবারে সাধারণ হিন্দি ভাষায়। তার ভিডিওতে ইংরেজি শব্দ প্রায় নেই বললেই চলে। তবে তিনি ইংরেজি সাবটাইটেল যুক্ত করেন। এতে করে বাংলাদেশ, নেপাল, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও তার বিপুল সাবস্ক্রাইবার রয়েছে।
সর্বশেষ ভিডিওতে ধ্রুব রাঠী জানান, বিজেপির সমালোচনা করে ভিডিও করায় একটি সংঘবদ্ধ গ্রুপ তাকে কুকুর,তেলাপোকা ইত্যাদি গালি দিয়ে কন্টেন্ট বানিয়েছে। ‘অ্যান্টি ন্যাশনাল’, ‘পাকিস্তানের দালাল’, ‘চীন থেকে অর্থপ্রাপ্ত গুপ্তচর’ ইত্যাদি গুজবেও অসংখ্য ভিডিও ছড়ানো হয়েছে। এমনকি এইআই দিয়ে তার কণ্ঠ নকল করে গুজব ছড়ানো হয়েছে।
আল জাজিরাকে ধ্রুব রাঠী বলেন, আমাকে ও আমার স্ত্রী জুলিকে পাকিস্তানের দালাল বলে গুজব ছড়ানো হয়েছে। অনলাইনে আমার স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আমাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি ভীত নই। কিন্তু আমি আমার অবস্থান বা আমার ভারতে থাকা পরিবারের অবস্থান কখনোই যাতে প্রকাশ না পায় এ বিষয়ে সতর্ক থাকি।’
তিনি বলেন, দিনশেষে আমি যা করি তা চালিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো পথ নেই। আমার চ্যানেল ভারতে নিষিদ্ধ হতে পারে। কিন্তু এখন কথা বলার সময়, তা না হলে অনেক দেরি হয়ে যাবে।
যুদ্ধবিরতিতে রাজি হলে ইসরায়েলি মন্ত্রীরা পদত্যাগ করবেন!
গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে বিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখার ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, নেতানিয়াহু এই প্রস্তাবে রাজি হলে তারা ছোট ছাড়বেন তো ছাড়বেন, জোট ভেঙেই দেবেন।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, হামাসকে ধ্বংস করার আগে যেকোনো চুক্তি ইসরায়েলের স্বার্থবিরোধী। এ ধরনের কোনো চুক্তি আমরা মেনে নেব না।
ইসরায়েলের বিরোধী জোট অবশ্য বিপরীত অবস্থান নিয়েছে। বিরোধী নেতা ইয়ার ল্যাপিড বলেছেন, যুদ্ধবিরোধী এই পরিকল্পনাকে সমর্থন করলে ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারকে ববং তারা সমর্থন দেবেন।
বিবিসির খবরে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি না করার বিষয়ে সম্পূর্ণ কঠোর অবস্থানে ছিল ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর আগে বলেছিলেন, হামাসের শাসন ও সামরিক ক্ষমতা ধ্বংস না করা এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে তারা যাবেন না। তবে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব সবকিছু নতুন রূপ দিচ্ছে।
বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে। প্রস্তাব অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার জনবহুল এলাকা থেকে নিজেদের প্রত্যাহার করবে। পরে সব জিম্মিদের মুক্তি, স্থায়ী শত্রুতার অবসান ও ব্যাপকভাবে গাজা পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে এই প্রস্তাবনায়।
প্রেসিডেন্ট বাইডেনের এই প্রস্তাবের পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অর্থমন্ত্রী স্মোট্রিস লিখেছেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন যে হামাসকে ধ্বংস করা ও সব জিম্মিকে ফিরিয়ে না এনে প্রস্তাবিত রূপরেখায় নেতানিয়াহু রাজি হলে সরকারের এই প্রক্রিয়ার অংশ হবেন না তিনি।
জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেন-গভিরও একই ধরনের মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, এই চুক্তির অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসা। এই চুক্তি অপরিণামদর্শী। এই চুক্তির অর্থ সন্ত্রাসবাদের বিজয়, যা ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এই প্রস্তাবে রাজি হওয়ার বদলে সরকার ভেঙে দেওয়া ভালো।
নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোটের অংশ বেন-গভিরের ওটজমা ইয়েহুডিত (ইহুদি শক্তি) এবং স্মোট্রিসের ধর্মভিত্তিক জায়োনিজম পার্টি। প্রথম দলটির ছয়টি ও দ্বিতীয় দলটির সাতটি আসন রয়েছে সংসদে। অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদদের একজন ইয়ার ল্যাপিড। তার দল ইয়েশ আতিদের আসনসংখ্যা ২৪টি। তাদের দলের অবস্থা বেশ ভালো এবং ইসরায়েলের রাজনীতিতে অনেক সম্ভাবনাময় মনে করা হয়।
বেন-গভির ও স্মোট্রিস সমর্থন তুলে নিলে ল্যাপিড তার দলের সমর্থন নেতানিয়াহুর জন্য বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। ল্যাপিড বলেন, ‘বেন-গভির ও স্মোট্রিস সরকার ছেড়ে দিলে জিম্মি চুক্তির জন্য নেতানিয়াহুর জন্য আমাদের সমর্থন আছে।’
এদিকে বাইডেনের দেওয়া প্রস্তাবে ইসরায়েলি সরকারকে রাজি হওয়ার আহ্বান জানিয়ে তেল আবিবে কয়েক হাজার মানুষ সমাবেশ করেছেন। তারা এ সময় নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেছে। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলের জোট সরকারের পতন
চার বছরের কম সময়ের মধ্যে ইসরায়েল পঞ্চম সাধারণ নির্বাচন আয়োজন করতে চলেছে। দেশটির নড়বড়ে জোট সরকার টিকে থাকতে পারবে না বলে নিশ্চিত হওয়ার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় বিকল্প প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের স্থলাভিষিক্ত হবেন। অক্টোবরের শেষের দিকে নতুন নির্বাচন হতে পারে বলে রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
নাফতালি বেনেটের জোট সরকার পতনের দ্বারপ্রান্তে বলে কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার পর সোমবারের ঘোষণা এল। বেনেট-লাপিদ সরকার ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বিচিত্রধর্মী জোট।
নাফতালি বেনেটের নিজের ডানপন্থী ইয়ামিনা পার্টির একজন সদস্য জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণে আগামী সপ্তাহে এটি একটি গুরুত্বপূর্ণ ভোটে হারানোর ঝুঁকিতে পড়েছিল। ওই আইনপ্রণেতার পক্ষত্যাগে সরকার ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) সংখ্যালঘু হয়ে পড়ে।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘জোটকে স্থিতিশীল করার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং উপ-প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, নেসেটের অনুমোদনের জন্য আগামী সপ্তাহে একটি বিল উত্থাপন করা হবে।
সোমবার রাতে সরকারের এ ঘোষণায় অন্য নেতারা বিস্মিত হয়েছেন। টাইমস অব ইসরায়েল একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, প্রতিরক্ষা বা স্বরাষ্ট্রমন্ত্রী কেউই এই সিদ্ধান্ত সম্পর্কে জানতেন না।
ইসরায়েলে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতা কট্টরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার পর এক বছরের কিছু বেশি সময় আগে এই দুই নেতা জোট গঠন করেছিলেন। জোটটি নানা রাজনৈতিক মতের আটটি দল নিয়ে গঠিত হয়েছিল। শুধুমাত্র নেতানিয়াহুর সরকারে আসা ঠেকাতেই এক জোট হয়েছিল তারা।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন: শি জিনপিং
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও তার পূর্ণ সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা বলেছেন। এছাড়া জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকেও বেইজিং সমর্থন করে বলে জানিয়েছেন শি জিনপিং।
চীনের নেতা অবরুদ্ধ ফিলিস্তিনে জরুরি যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়বিচার চিরকালের জন্য অনুপস্থিত থাকতে পারে না।
বৃহস্পতিবার (৩০ মে) বেইজিংয়ে চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামে আরব নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শি জিনপিং এসব কথা বলেন।
চীনের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য হলো উন্নয়নের বিস্তৃত সম্ভাবনার একটি ভূমি। ন্যায়বিচার চিরকালের জন্য সেখানে অনুপস্থিত থাকতে পারে না। ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সমাধানের জন্য একটি বিস্তৃত শান্তি সম্মেলনের প্রয়োজন।
তিনি আরব রাষ্ট্রগুলোর সঙ্গে তার গভীর সখ্যতার প্রসঙ্গ তুলে ধরে ওই অঞ্চলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
শি জিনপিং বলেন, যতবারই আমি আরব বন্ধুদের সঙ্গে দেখা করি, আমি গভীর সম্পর্কের অনুভূতি অনুভব করি।
তিনি আরব প্রতিনিধিদের বলেন, চীন ও চীনা জনগণ এবং আরব দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্ব প্রাচীন সিল্ক রোডের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান থেকে উদ্ভূত।
বেইজিং আরব রাষ্ট্রগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার চেষ্টা করবে বলেও জানান শি জিনপিং। তিনি বলেন, চীন তেল ও গ্যাসের বিষয়ে আরব পক্ষের সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়াবে এবং বাজারের নিরাপত্তার সঙ্গে সরবরাহ নিরাপত্তাকে একীভূত করবে। চীন নতুন জ্বালানি প্রযুক্তি এবং সরঞ্জাম উৎপাদনে আরব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
গাজা অবরোধকে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করল পুতিন
অধিকৃত গাজা উপত্যকার ওপর ইসরায়েলের কঠোর অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী লেনিনগ্রাদের ওপর এরকম অবরোধ আরোপ করেছিল।
কিরগিজিস্তান সফরকারী পুতিন স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইসরায়েল এখন যা করছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদের ওপর জার্মান নাৎসি বাহিনীর অবরোধ আরোপের সঙ্গে তুলনা করা যায়। আমার দৃষ্টিতে এটি অগ্রহণযোগ্য।
গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের হত্যা করার ব্যাপারেও ইসরায়েলকে সতর্ক করে দেন পুতিন।  তিনি বলেন, গাজার ওপর ইসরায়েলি অবরোধের সঙ্গে কেউই একমত হতে পারবে না কারণ এর ফলে বেসামরিক নাগরিকদের ক্ষতি হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, গাজায় ইসরায়েল স্থল অভিযান চালাবে বলে শোনা যাচ্ছে। তিনি সম্ভাব্য এ অভিযানকেও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বর্ণনা করে বলেন, বেসামরিক এলাকায় এ ধরনের অভিযানে জানমালের অপূরণীয় ক্ষতি হবে।
তিনি যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন সংকট নিরসনের আহ্বান জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যে রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে। তিনি হামাসের অভিযানের জবাবে ইসরায়েলের প্রতিক্রিয়াকে ‘চরম নৃশংস পদ্ধতি’ বলে বর্ণনা করেন।
শেষ দফার ভোট দিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, থাকছেন না মমতা
ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ইতোমধ্যে ছয় দফায় ৪৮৬ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সপ্তম ও শেষ দফায় আগামী ১ জুন ভোট গ্রহণ হবে ৫৭টি লোকসভা আসনে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৯টি আসন। গণনা আগামী ৪ জুন।
ফল ঘোষণার ঠিক তিন দিন আগে অর্থাৎ শেষ দফায় ভোটের দিনই সর্বদলীয় বৈঠক ডেকেছে বিরোধী দলের জোট ইন্ডিয়া। ১ জুন এই বৈঠক হবে দিল্লিতে। ইতোমধ্যেই বিরোধীদলের সমস্ত শরিক দলগুলিকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। চলমান নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফল করলে সেক্ষেত্রে জোটের ভূমিকা কি হবে, রণনীতি কি হবে- সে সব বিষয় নিয়ে মূলত আলোচনা হতে পারে।
গত শনিবার ষষ্ঠ দফার ভোট শেষে কংগ্রেসের দাবি, এই নির্বাচনে ইতোমধ্যেই ইন্ডিয়া জোট ম্যাজিক ফিগার ২৭২ এর লক্ষ্যমাত্রা ছুঁয়েছে, সবমিলিয়ে তারা ৩৫০ আসনে জয় পেতে পারে। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয় রাম রমেশও দাবি করেছেন ক্ষমতাসীন দলের ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ)কে সরিয়ে এবার সরকার গঠন করতে চলেছে ইন্ডিয়া জোট।
কিন্তু আমন্ত্রণ পেলেও ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির থাকছেন না জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। সোমবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সমর্থনে বড় বাজারে একটি নির্বাচনের সভায় উপস্থিত ছিলেন মমতা। সেই সভা থেকেই জোটের বৈঠকে যোগ না দেওয়ার বিষয়টি জানান। মমতা বলেন, ইন্ডিয়া জোট ১ জুন বৈঠক ডেকেছে। আমি বলেছি ১ তারিখ আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ, এখানে ৯টা আসনে ভোট রয়েছে। ওইদিন পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহারসহ অনেক রাজ্যেও ভোট রয়েছে। আর ভোটের দিন ৬ টার সময় ভোট শেষ হলেও লাইনে অনেক লোক থাকার কারণে কোথাও কোথাও ভোট শেষ হতে রাত ১০টা বেজে যায়। সেক্ষেত্রে আমি কীভাবে যাব? একদিকে ঘূর্ণিঝড় রেমাল, ত্রাণ শিবির, অন্যদিকে নির্বাচন- সব কিছুই করতে হবে। কিন্তু আমার প্রথম অগ্রাধিকার ত্রাণ শিবির। ওদের দেখা, ওদেরকে ঘর বানিয়ে দেওয়া, ওদের পাশে দাঁড়ানো, সহায়তা করা। আমি এখন হয়তো নির্বাচনী প্রচারণা করছি, কিন্তু আমার মন পড়ে রয়েছে ত্রাণ শিবিরের দিকে।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত করতে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে অগ্রণী ভূমিকা ছিল মমতা। বিরোধীদলের জোট ‘ইন্ডিয়া’র নামকরণ মমতারই মস্তিষ্ক প্রসূত। প্রায় ২৮টি দলের অন্তর্ভুক্তি রয়েছে এই জোটে।
কিন্তু সম্প্রতি নির্বাচনী প্রচারণা থেকে মমতা ঘোষণা দেন, এবারের নির্বাচনে এই জোটই ক্ষমতায় আসছে। তবে সেই মন্ত্রিসভায় যোগ না দিয়ে বাইরে থেকে তার দল সমর্থন জানাবে। মমতাকে এই মন্তব্যকে ঘিরে সে সময় নানা রকম জল্পনা ছড়িয়েছিল। বিষয়টি নিয়ে তৃণমূলকে নিশানা করে কংগ্রেস, সিপিআইএমসহ জোটের অন্যতম শরিক দলগুলিকেও খোঁচা মারতে দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে এবার জোটের বৈঠকে অনুপস্থিত থাকার কথা জানালেন মমতা। স্বাভাবিকভাবেই ফের একবার মমতার এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে জল্পনা!
বিজেপির বিরুদ্ধে ২৬ দলের বৃহৎ নির্বাচনী জোট ‘ইন্ডিয়া’
২০২৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারকে উৎখাত করার লক্ষ্যে ২৬টি বিরোধী দল গতকাল নির্বাচনী জোট করেছে। জোটের নাম ‘ইন্ডিয়া’ অর্থাৎ ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’। নতুন জোট করার জন্য কংগ্রেস এবং অবিজেপি দলগুলো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহরে সোমবার বৈঠক শুরু করে। বৈঠকের দ্বিতীয় দিনে তারা সর্বসম্মত সিদ্ধান্ত নেয়।
বৈঠক শেষে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমি খুশি যে বেঙ্গালুরুতে ২৬টি দল ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত রয়েছে। বৈঠকের উদ্দেশ্য নিজেদের জন্য ক্ষমতা অর্জন করা নয়। দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার রক্ষার জন্যই এ বৈঠক। দেশের স্বার্থে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়াটা খুব জরুরি। আসুন আমরা সবাই ভারতকে প্রগতি, কল্যাণ ও প্রকৃত গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার সংকল্প করি।’
বিরোধী জোটের নেতৃত্ব কে দেবেন বা ইন্ডিয়ার নতুন মুখ কে হবেন, এ ব্যাপারে খাড়গে জানান, ‘একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হবে। কমিটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বিরোধী দলগুলোর এ মহাজোটের কাজকর্ম করার জন্য দিল্লিতে একটি অফিস করা হবে।’
মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘বর্তমানে আমরা ১১টি রাজ্যে ক্ষমতায় আছি। আর বিজেপি নিজে থেকে ৩০৩টি আসন পায়নি। তার শরিক দলগুলোর ভোট ব্যবহার করে ক্ষমতায় এসেছে এবং তারপর তাদের পরিত্যাগ করেছে। বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং তাঁদের নেতারা তাঁদের পুরনো শরিক দলগুলোর সঙ্গে বন্ধুত্ব করতে রাজ্যে রাজ্যে ছুটছেন। আসলে আমাদের আজকের বৈঠকের ঐক্য দেখে তারা ভীত যে আগামী বছর তাদের পরাজয় ঘটবে।’
খাড়গের অভিযোগ : ‘সরকারি প্রতিটি এজেন্সিকে বিরোধীদের বিরুদ্ধে অস্ত্রে পরিণত করা হচ্ছে।’ মুম্বাইতে বিরোধী দলের পরবর্তী বৈঠক হবে বলেও জানান তিনি। যদিও দিনক্ষণ এখনো স্থির হয়নি। দুই দিনের এ কনক্লেভে সোমবার ছিল নৈশভোজ ও অনানুষ্ঠানিক বৈঠক। গতকাল হয়েছে মূল বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে, আরজেডি, জেডিইউ, ন্যাশনাল কনফারেন্স পার্টি, পিডিপি, সমাজবাদী পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, এনসিপি, সিপিআইএম, শিবসেনাসহ ২৬টি বিরোধী দলের শীর্ষ নেতারা।
এদিনের বৈঠক থেকে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে আক্রমণ করে একাধিক দলের নেতারা বলেন, তাঁদের উদ্দেশ্য একটাই- দেশ, গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, ‘আমাদের আজকের আলোচনা খুবই ফলপ্রসূ এবং সুষ্ঠুভাবে হয়েছে।’ জোটের নতুন নামকরণ নিয়ে রাহুল জানান, ‘এটি ইন্ডিয়া এবং বিজেপি, ইন্ডিয়া এবং নরেন্দ্র মোদির মধ্যে লড়াই। ভারত একত্র হবে ইন্ডিয়া জিতবে।’ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘এ বৈঠক অত্যন্ত ভালো ও ফলপ্রসূ হয়েছে।
ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার রাতে মোহাম্মদ বিন সালমান ও মোখবারের মধ্যে ফোনালাপ হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইরানি হজযাত্রীদের স্বাগত জানানোর জন্য বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিন সালমানকে তেহরান সফরেরও আমন্ত্রণ জানান। প্রয়াত প্রেসিডেন্টও আগে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
বিন সালমান সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময়ের মধ্যে তেহরানে সৌদি রাজপরিবারের প্রথম সম্ভাব্য সফর হতে যাচ্ছে। তবে এই সফরের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এর আগে, গত বছরও ইরান বলেছিল সৌদি যুবরাজ সফরে আসবেন।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুই দেশ তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। চীনের মধ্যস্থতায় প্রায় সাত বছর স্থবির থাকার পর দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক মিশন পুনরায় শুরু করতে সম্মত হয়। এই ধরনের পদক্ষেপ সত্ত্বেও, রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক খুব একটা সুবিধাজনক অবস্থায় পৌঁছায়নি।
সৌদি আরব ২০১৬ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেসময় তেহরান দূতাবাসে রিয়াদের একজন শিয়া মুসলিম ধর্মগুরুর মৃত্যুদন্ড কার্যকর করা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
পারস্য উপসাগরে সৌদি তেল স্থাপনা এবং ট্যাঙ্কারগুলোতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা বেড়ে যাচ্ছে। এর ফলে প্রায় এক দশক ধরে চলা সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না: সৌদি আরব
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না বলে মন্তব্য করেছে সৌদি আরব।
একইসঙ্গে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী ও প্রভাবশালী দেশটি।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে,  সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন-ফারহান ব্রাসেলসে আরব ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর জানিয়েছেন- ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলেরও অস্তিত্ব থাকতে পারে না।
তিনি বলেছেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটি ইসরায়েল স্বীকার করে না এবং এটি খুবই উদ্বেগের বিষয়।
সৌদি আরবের শীর্ষ এই কূটনীতিক সাংবাদিকদের বলেন, “ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না এবং এটা সম্পূর্ণরূপে মেনে নেওয়া প্রয়োজন ইসরায়েলের।”
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন-ফারহান আরও বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই নিরাপত্তা পাবে ইসরায়েল। তাই আমরা আন্তরিকভাবে আশা করি, ইসরায়েলের নেতারা বুঝতে পারবেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে কাজ করাটা তাদের স্বার্থেই ভাল। আর সেটি শুধুমাত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করাই নয় বরং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনও সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়ে দেয় সৌদি আরব।
সূত্র: আল জাজিরা
নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, সৌদির কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রি করবে আমেরিকা
সৌদি আরবের কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ঘোষণা আসতে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত এমন একজন ব্যক্তির বরাতে ফিনান্সিয়াল টাইমস বলেছে, যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত, সে বিষয়ে ওয়াশিংটন ইতোমধ্যে সৌদি আরবকে ইঙ্গিত দিয়েছে।
২০২১ সালে আমেরিকার দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ করে ইয়েমেনে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের ওপর সৌদি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি এবং রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে নাখোশ ছিলেন বাইডেন। এছাড়া ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষ জামাল খাশোগির হত্যাকাণ্ড ঘিরেও সৌদির বিরুদ্ধে সরব ছিল মার্কিন প্রশাসন।
বাইডেন সরকারের এমন অবস্থানের জেরে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরবের কাছে বেশ কয়েক ধরনের অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও যুগের পর যুগ ধরে মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র সৌদির কাছে এসব অস্ত্র বিক্রি আসছিল আগের মার্কিন সরকার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার বলেছেন, পারমাণবিক শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রিয়াদ ও তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করতে একগুচ্ছ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব।
সৌদির সঙ্গে শান্তি চাইলে ফিলিস্তিনের স্বাধীনতার প্রসঙ্গ থাকতে হবে
সৌদি আরব বলেছে, ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের যেকোনো সমাধানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র অন্তর্ভুক্ত করতে হবে যার রাজধানী হবে ‘পূর্ব জেরুজালেম’।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ শনিবার রাতে জাতিসংঘসাধারণ পরিষদের অধিবেশনে এ কথা বলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে ‘নতুন মধ্যপ্রাচ্যের’ ধারণার ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে ফিলিস্তিনিদের ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু
আমেরিকায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে তিনি এই ধরনের শান্তি চুক্তি সুরক্ষিত করার প্রচেষ্টার অংশ হিসাবে ফিলিস্তিনিদের ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
শুক্রবার সিএনএন ও ফক্স নিউজের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, যদি তিনি  ছাড় দিতে রাজি হন, তাহলে তিনি বিশ্বাস করেন যে, তার কট্টর ডানপন্থী দলের সদস্যরাও তা অনুসরণ করবেন।
সিএনএন-এর ক্যাটলান কলিন্স নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, আপনি কি সৌদি আরবের সাথে এই চুক্তি সম্পন্ন করার জন্য আপনার জোটকে ভেঙে দিতে ইচ্ছুক?
জবাবে নেতানিয়াহু বলেন, আমি মনে করি না যে এর (জোট ভাঙার) প্রয়োজন হবে।
ওই সাংবাদিক ফের প্রশ্ন করেন, আপনি কি মনে করেন যে তারা এটির (ফিলিস্তিনকে ছাড় দেওয়া) সাথে যাবে? নেতানিয়াহু বলেন, ‘আমি ছাড় দেই কিনা সেটিই বিষয়।’
উল্লেখ্য, এর আগে নেতানিয়াহুর জোটের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ফিলিস্তিনকে কোনো ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশিসহ বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে কারা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন সেটার তালিকা আগেই প্রকাশ করেছে আইসিসি। শুক্রবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা প্রকাশ করেছে তাদের নাম যারা এবারের বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে ধারাভাষ্যে থাকবেন।
৪০ জনের এই তালিকায় তারকা ধারাভাষ্যকার হিসেবে আছেন রবী শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপ। একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন আতহার আলী খান।
তাদের সঙ্গে থাকবেন দিনেশ কার্তিক, এবনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও লিসা স্থালেকারের মতো উদীয়মানরা।
তাদের সঙ্গে রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেডেন, রমিজ রাজা, ইয়ন মরগান, টম মুডি এবং ওয়াসিম আকরামরা তাদের অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা দিয়ে বিশ্বকাপকে কার্যকর করে তুলবেন।
এছাড়া এই বিশ্বকাপে ধারাভাষ্যে অভিষেক হতে যাচ্ছে আমেরিকার জেমস ও’ব্রেইন। ধারাভাষ্যকারদের তালিকায় আরও রয়েছেন- ডেল স্টেইন, গ্রায়েম স্মিথ, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডল, শন পোলক, কেটি মার্টিন, এমপুমেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মুরগাট্রয়েড, মাইক হাইসম্যান, ইয়ান ওয়ার্ড, রাসেল আর্নল্ড, নিল ও’ব্রায়েন, ক্যাস নাইডু ও অধিনায়ক ড্যারেন গাঙ্গা।
নির্বাচন : যুক্তরাজ্যে আগাম নির্বাচন ঘোষণা
আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি চলতি বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৫ সালের জানুয়ারিতে। সূত্র বিবিসি।
লন্ডনের স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এ  ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, নির্বাচন তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি।
সেখানে সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজার অনুমতি পাওয়ার পর মন্ত্রীদের নিয়ে বৈঠক শেষে জনসম্মুখে আগাম নির্বাচনের কথা ঘোষণা করা হয়।
আমলাদের জন্য কেনা হচ্ছে ২৯২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য কেনা হচ্ছে সর্বাধুনিক মডেলের ২৬১ বিলাসবহুল গাড়ি। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এসব গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবের অনুমোদন দেয়।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো যানবাহন অধিদফতরের চাহিদাপত্র অনুযায়ী, জেলা প্রশাসকদের জন্য কেনা হবে ৬১টি গাড়ি। প্রতিটি গাড়ি কিনতে ব্যয় হবে এক কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। মোট ৬১টি গাড়ি ক্রয়ে ব্যয় হবে ৮৮ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া ইউএনওদের ব্যবহারের জন্য কেনা হবে ২০০টি গাড়ি। প্রতিটি গাড়ির মূল্য ধরা হয়েছে এক কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। এতে ব্যয় হবে ২৯১ কোটি ৬৯ লাখ টাকা।
উপজেলা পরিষদ নির্বাচন : দ্বিতীয় ধাপে চেয়ারম্যান হলেন যারা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ।
সাভার: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব
ধামরাই: ঢাকা জেলা যুবলীগের সাবেক নেতা আবদুল লতিফ
কাশিয়ানী: উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন
মুকসুদপুর: উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাবির মিয়া
সোনারগাঁ: উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম
রূপগঞ্জ: উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব
আড়াইহাজার: উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম স্বপন
কালিয়াকৈর: জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ
শ্রীপুর: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়
রাজবাড়ী সদর: জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস এম নওয়াব আলী
গোয়ালন্দ: উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী
বালিয়াকান্দি: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন
শিবালয়: জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম খান
ঘিওর: জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি
দৌলতপুর: উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক এস এম শফিকুল ইসলাম
নগরকান্দা: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক কাজী শাহ্‌ জামান বাবুল
সালথা: গোট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক ওয়াদুদ মাতুব্বর
কালকিনি: তৌহিদুজ্জামান শাহীন
শরীয়তপুর সদর: জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল
জাজিরা: জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস ফরাজী
বেলাবো: আওয়ামী লীগ নেতা শমসের জামান ভূঁইয়া রিটন
মনোহরদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাই জেলা আওয়ামী লীগের সদস্য নজরুল মজিদ মাহমুদ স্বপন
ভূঞাপুর: উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নার্গিস বেগম
কালিহাতী: কৃষক শ্রমিক জনতা লীগের আজাদ সিদ্দিকী
ঘাটাইল: উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফ হোসেন
লৌহজং: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শোয়েব
টঙ্গিবাড়ী: উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম হালদার
কটিয়াদী: আওয়ামী লীগ নেতা মইনুজ্জামান অপু
নিকলী: স্বতন্ত্র মোকাররম সরদার
অষ্টগ্রাম: আওয়ামী লীগ নেতা এ এস মাসুক নাজিম
কসবা: উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান স্বপন
আখাউড়া: উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মনির হোসেন
কুমিল্লা সদর দক্ষিণ: মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু
বরুড়া: স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া
চাঁদপুর সদর: উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন
শাহরাস্তি: আওয়ামী লীগ সমর্থক মকবুল হোসেন
হাজীগঞ্জ: উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন
রামগঞ্জ: উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ
রায়পুর: অধ্যক্ষ মামুনুর রশীদ
চাটখিল: উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির
সোনাইমুড়ী: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু
সেনবাগ: স্থানীয় সংসদ সদস্য মোর্শেদ আলমের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাইফুল আলম দিপু
রাঙ্গুনিয়া: আবুল কাশেম চিশতি
ফটিকছড়ি: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী
হাটহাজারী উত্তর: জেলা আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরী
ঈদগাঁও: উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব
চকরিয়া: উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফজলুল করিম সাইদি
পেকুয়া: যুবদলের বহিষ্কৃত নেতা সাফায়েত আজিজ রাজু
খাগড়াছড়ি সদর: জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম
দীঘিনালা: স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা
পানছড়ি: ইউপিডিএফ (মূল) নেতা চন্দ্রদেব চাকমা
কাপ্তাই: উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন
বিলাইছড়ি: জেএসএস সমর্থিত প্রার্থী বীরোত্তম তংচংগ্যা
রাজস্থলী: উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা
লামা: উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা জামাল
নাইক্ষ্যংছড়ি: বিএনপির সাবেক নেতা তোফায়েল আহমেদ
জয়পুরহাট সদর: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু
পাঁচবিবি: স্বতন্ত্র সাবেকুন্নাহার শিখা
দুপচাঁচিয়া: উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুর রহমান বিপ্লব
আদমদীঘি: উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাজু
কাহালু: উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আল হাসিবুল হাসান সুরুজ
শিবগঞ্জ: জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম
সাপাহার: উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান হোসেন মণ্ডল
পোরশা: উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মনজুর মোরশেদ
নিয়ামতপুর: উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ আহমেদ
পুঠিয়া: জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ
বাগমারা: জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল সান্টু
দুর্গাপুর: উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক শরিফুজ্জামান শরীফ
লালপুর: উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শামীম আহমেদ সাগর
বাগাতিপাড়া: বিএনপির বহিষ্কৃত নেতা এস এম জাহাঙ্গীর
উল্লাপাড়া: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা
তাড়াশ: উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি
চাটমোহর: আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মির্জা রেজাউল করিম দুলাল
ভাঙ্গুড়া: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল
ফরিদপুর: উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান সরকার
গাংনী: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক
কুমারখালী: উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান
ভেড়ামারা: পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা মুকুল
মিরপুর: উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হালিম
দৌলতপুর: জেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন
চুয়াডাঙ্গা সদর: জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দার
আলমডাঙ্গা: সাবেক ছাত্রলীগ নেতা কে এম মনজিলুর রহমান
হরিণাকুণ্ডু: ব্যবসায়ী (আওয়ামী লীগে পদ নেই) সাইফুল ইসলাম টিপু
শৈলকুপা: উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেজা মুন্নু
চৌগাছা: উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান
ঝিকরগাছা: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম
শার্শা: উপজেলা যুবলীগের সভাপতি সোহরাব হোসেন
শালিখা: উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে
মহম্মদপুর: উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান
নড়াইল সদর: জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আজিজুর রহমান ভূঁইয়া
লোহাগড়া: উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ফয়জুল হক রোম
ফকিরহাট: উপজেলা যুবলীগের স্থগিত কমিটির সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান বাবু
মোল্লাহাট: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা
চিতলমারী: আওয়ামী লীগ কর্মী আবু জাফর মো. আলমগীর হোসেন
তেরখাদা: জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি আবুল হাসান শেখ
দীঘলিয়া: জেলা আওয়ামী লীগের সাবেক নেতা শেখ মারুফুল ইসলাম
ফুলতলা: উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন
তালা: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার
দেবহাটা: উপজেলা আওয়ামী লীগের সদস্য আল ফেরদাউস আলফা
আশাশুনি: উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকীম
বোদা: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি
দেবীগঞ্জ: শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মদন মোহন রায়
ঠাকুরগাঁও সদর: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছারুল ইসলাম সরকার
রাণীশংকৈল: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব
সৈয়দপুর: বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হাসান সরকার রানা
কিশোরগঞ্জ: স্বতন্ত্র আবদুর রশিদ
জলঢাকা: উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনসার আলী মিন্টু
বিরল: উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু
কাহারোল: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ফারুক
বীরগঞ্জ: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু হোসাইন বিপু
বোচাগঞ্জ: উপজেলা আওয়ামী লীগ নেতা আফসার আলী
কালীগঞ্জ: জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ
আদিতমারী: আওয়ামী লীগের ইমরুল কায়েস ফারুক
মিঠাপুকুর: উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরু
পীরগঞ্জ: উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নূর মোহাম্মদ মণ্ডল
রাজারহাট: রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ ইকবাল সারওয়ার্দী বাপ্পী
উলিপুর: জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান সাজু
কুড়িগ্রাম সদর: জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রতন
গোবিন্দগঞ্জ: উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল আলম
গাইবান্ধা সদর: জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু (এগিয়ে)
হিজলা: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার
মুলাদী: যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরউদ্দিন খসরু
দশমিনা: উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইকবাল হোসেন হাওলাদার
গলাচিপা: উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু
বাউফল: উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন খান
কাউখালী: জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) পদত্যাগকারী উপজেলা সভাপতি আবু সাঈদ মিঞা মনু
নেছারাবাদ: উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হক
বরগুনা সদর: সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম
বেতাগী: উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান
ঝালকাঠি সদর: জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান
নলছিটি: স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন খান সেলিম
ভোলা সদর: জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ
দৌলতখান: উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর আলম খান
বোরহানউদ্দিন: উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আলী আজম মুকুল এমপির ভগ্নীপতি জাফর উল্লাহ
কোম্পানীগঞ্জ: জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন
জৈন্তাপুর: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী
গোয়াইনঘাট: জেলা বিএনপির বহিষ্কৃত নেতা শাহ আলম স্বপন
ধর্মপাশা: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ
তাহিরপুর: উপজেলা আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন
বিশ্বম্ভরপুর: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার
জামালগঞ্জ: জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম
রাজনগর: উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান খান
বাহুবল: স্বতন্ত্র আনোয়ার হোসাইন
নবীগঞ্জ: উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু
ময়মনসিংহ সদর: উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ
মুক্তাগাছা: উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাই আকন্দ
গৌরীপুর: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা
বকশীগঞ্জ: উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম সাত্তার
দেওয়ানগঞ্জ: উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ
ইসলামপুর: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম
নালিতাবাড়ী: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন
নকলা: পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সোহাগ
নেত্রকোনা সদর: জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র
পূর্বধলা: জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল
বারহাট্টা: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রথম ধাপে চেয়ারম্যান হলেন যারা :
সারা দেশের ১৩৯টি উপজেলায় ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোটের ফলাফল পাওয়া গেছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব উপজেলায় ভোট নেওয়া হয়। পরে রাতে রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেছেন।
বুধবার কিছু উপজেলায় ‘বিচ্ছিন্ন’ কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট হয়েছে সারা দেশে। কোথাও বড় ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ অবস্থায় সন্ধ্যার পর থেকেই ফলাফল ঘোষণা করতে থাকেন রিটার্নিং কর্মকর্তারা। বিভিন্ন জেলা থেকে সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর—
ফেনী
ফুলগাজীতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার (কাপ-পিরিজ) ২৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জাফর উল্ল্যাহ ভূইয়া (চিংড়ি মাছ) পেয়েছেন ৭৭৫ ভোট।
হবিগঞ্জ
বানিয়াচংয়ে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৮০৩ ভোট।
আজমিরীগঞ্জে চেয়ারম্যান পদে মো. আলা উদ্দিন কাপ-পিরিচ প্রতীকে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী আমজাদ তালুকদার পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট।
মুন্সীগঞ্জ
গজারিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ ৪৪ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট।
ফরিদপুর
মধুখালীতে চেয়ারম্যান পদে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ দোয়াত-কলম প্রতীকে ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪৮৫ ভোট।
সদরে চেয়ারম্যান পদে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী আনারস প্রতীকে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট।
চরভদ্রাসনে চেয়ারম্যান পদে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী আনারস প্রতীকে ১৬ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন টেলিফোন প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৫৪ ভোট।
চাঁদপুর
মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক সিরাজুল মোস্তফা তালকুদার চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে ১৬ হাজার ৯১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের সৈয়দ মনজুর হোসেন পেয়েছেন ১৬ হাজার ১১৬ ভোট।
মতলব উত্তরে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মানিক ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মুক্তার হোসেন পেয়েছেন ২০ হাজার ৯২ ভোট।
মাগুরা
মাগুরা সদরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান মোটরসাইকেল প্রতীকে ৮৩ হাজার ৪৭১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মো. রেজাউল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট।
শ্রীপুরে আওয়ামী লীগ কর্মী শরিয়ত উল্লাহ হোসেন মিয়া মোটরসাইকেল প্রতীকে ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম মুস্তাসিম বিল্লাহ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ২৩১ ভোট।
নারায়ণগঞ্জ
বন্দর উপজেলায় জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন আনারস প্রতীকে ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ দোয়াত-কলম প্রতীকে ১৪ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন।
নোয়াখালী
সুবর্ণচর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম এ খায়রুল আনম চৌধুরী সেলিম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট।
কুষ্টিয়া
কুষ্টিয়া সদরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের চাচাতো ভাই কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা আনারস প্রতীকে ৬৭ হাজার ৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন ভোট পেয়েছেন ৩ হাজার ৪৮৬।
খোকসায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত ঘোড়া প্রতীকে ২৫ হাজার ১০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল আকতার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৬২ ভোট।
দিনাজপুর
হাকিমপুরে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. কামাল হোসেন রাজ ২২ হাজার ২৫১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের নেতা মো. হারুন উর রশিদ ভোট পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট।
ঘোড়াঘাটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী শুভ রহমান চৌধুরী ২৮ হাজার ৬৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি সারওয়ার হোসেন পেয়েছেন ৮ হাজার ৩৮৪ ভোট।
বিরামপুরে জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ কবীর ৪২ হাজার ৯৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মো. মতিউর রহমান ভোট পেয়েছেন ৩২ হাজার ৮০৭।
রাঙ্গামাটি
সদর উপজেলায় জেএসএসের (সন্তু লারমা) অন্ন সাধন চাকমা ১৪ হাজার ৮৮৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বিপ্লব চাকমা ১০ হাজার ২৯ পেয়েছেন।
কাউখালীতে ফের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সামশুদ্দোহা চৌধুরী। ভোট পেয়েছেন ২৩ হাজার ৬৯৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেএসএসের মং সুই ইউ চৌধুরী পেয়েছেন ১১ হাজার ৫৭৭ ভোট।
বরকলে চেয়ারম্যান পদে ফের জেএসএসের বিধান চাকমা নির্বাচিত হয়েছেন। দোয়াল-কলম প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা পেয়েছেন ৬ হাজার ৬৭৭ ভোট।
বান্দরবান
সদরে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুল কুদ্দুছ মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৬৬ ভোট।
আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জামাল উদ্দীন দোয়াত-কলম প্রতীকে ৯ হাজার ৭০০ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা আবুল কালাম আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫১৬ ভোট।
শেরপুর
ঝিনাইগাতী উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশা দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট।
শ্রীবরদীতে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল হেলিকপ্টার প্রতীকে ২৫ হাজার ১২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম কই মাছ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১০ ভোট।
রাজবাড়ী
পাংশায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মোটরসাইকেল প্রতীকে ৫৪ হাজার ৫৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৯২ ভোট।
কালুখালীতে ফের উপজেলা আওয়ামী লীগের নেতা আলিউজ্জান টিটো আনারস প্রতীকে ২১ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৬৭ ভোট।
নওগাঁ
ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাহার আলী মণ্ডল ৪৬ হাজার ৮৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা মো. ওসমান আলী পেয়েছেন ১৪ হাজার ৬৭৪ ভোট।
বদলগাছিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শামসুল আলম খান কৈ মাছ প্রতীকে ২১ হাজার ৯২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালিদ বুলু কাপ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২৬৭ ভোট।
পত্নীতলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মোটরসাইকেল প্রতীকে ৬২ হাজার ৭৮৮ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৫৬ ভোট।
বগুড়া
গাবতলীতে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য অরুণ কান্তি রায় সিটন ৪১ হাজার ৬০৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী রফি নেওয়াজ খান রবিন পেয়েছেন ৩৯ হাজার ৭৫২ ভোট।
সারিয়াকান্দিতে আনারস প্রতীকের প্রার্থী বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন সজল ৩৭ হাজার ২৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী রেজাউল করিম মন্টু পেয়েছেন ৬ হাজার ১৫৩ ভোট।
সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছোট ভাই মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতীকে ২০ হাজার ৪৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে ফের বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৪৫ ভোট।
বরিশাল
সদর উপজেলায় চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক কমিটির উপদেষ্টা আব্দুল মালেক কাপ-পিরিচ প্রতীকে ১৯ হাজার ৮০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সদস্য মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এস এম জাকির হোসেন পেয়েছেন ১৭ হাজার ৪১৪ ভোট।
বাকেরগঞ্জে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক রাজিব আহম্মদ তালুকদার ৩৮ হাজার ৮৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৩৯৪ ভোট।
নরসিংদী
নরসিংদী সদরে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৭২ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল বাকির আনারস প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৯১৫ ভোট।
পলাশে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন। কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩১ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়াশাল পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৯৬৮ ভোট।
কুমিল্লা
মনোহরগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল মান্নান চৌধুরী। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন পেয়েছেন ১১ হাজার ৬১২ ভোট।
লাকসামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া আনারস প্রতীকে ৮১ হাজার ৩৯৫ ভোট পেয়ে ফের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জাসদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৪৪ ভোট।
মেঘনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজ আনারস প্রতীকে ১৮ হাজার ৭০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক মো. রমিজ উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২১০ ভোট।
বাগেরহাট
কচুয়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মেহেদি হাসান বাবু দোয়াত-কলম প্রতীকে ২৬ হাজার ৯০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৭৬ ভোট।
রামপালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীক ২৪ হাজার ১৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য এস এম জামিল হাসান ২৩ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।
নেত্রকোনা
কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস বাবুল দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৭৭ ভোট।
দুর্গাপুরে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জি মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৪২ ভোট।
যশোর
মনিরামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীকে ৬৯ হাজার ২৭৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৭১৮ ভোট।
কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মফিজুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ১৮ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শালিক প্রতীকের নাসিমা আকতার সাদেক পেয়েছেন ১৪ হাজার ১৬ ভোট।
লালমনিরহাট
পাটগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বাবুল আনারস প্রতীকে ৫৬ হাজার ১৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ওয়াজেদুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯৩৫ ভোট।
হাতীবান্ধায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু কাপ-পিরিচ প্রতীকে ৩৪ হাজার ৯১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৬৫৭ ভোট।
সুনামগঞ্জ
শাল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট অবনী মোহন দাস ঘোড়া প্রতীকে ২৪ হাজার ৩৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার আনারস প্রতীকে ১৫ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন।
দিরাইয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। তিনি দোয়াত-কলম প্রতীকে ৩০ হাজার ৪৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন কুমার রায় পেয়েছেন ১৯ হাজার ৯৩৬ ভোট।
মাদারীপুর
সদর উপজেলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসিবুর রহমান খান (সাবেক নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খানের ছেলে) ৭৫ হাজার ৫৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান (শাজাহান খানের চাচাতো ভাই) পেয়েছেন ৬১ হাজার ৩০৩ ভোট।
রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহসিন মিয়া ৪৩ হাজার ৭৪১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন চৌধুরী পেয়েছেন ৩১ হাজার ৫৫৪ ভোট।
জয়পুরহাট
কালাইয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৪৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আনারস প্রতীকের পেয়েছেন ৩০ হাজার ৯৪৩ ভোট।
ক্ষেতলালে পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার দোয়াত-কলম প্রতীকে ৩০ হাজার ৩৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা তাইফুল ইসলাম তালুকদার পেয়েছেন ২২ হাজার ৯০১ ভোট।
আক্কেলপুরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকসেদ আলী মণ্ডল মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রমৈত্রীর সাবেক নেতা সরদার নুরুন্নবী আরিফ আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ সদরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আওলাদ হোসেন মোটরসাইকেল প্রতীকে ৪৫ হাজার ৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খান কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৮৪৬ ভোট।
হোসেনপুরে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সোহেল ২৩ হাজার ৯৬৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা এম এ হালিম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৭৪ ভোট।
পাকুন্দিয়ায় পাটুয়াভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান এমদাদুল হক জুটন আনারস প্রতীকে ২৮ হাজার ৭৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়াম লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৭৯১ ভোট।
ময়মনসিংহ
ফুলপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান আনারস প্রতীকে ৪৯ হাজার ৩৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম রাসেল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট।
ধোবাউড়ায় আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ৬২৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডেভিড রানা চিসিম। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান আকন্দ সাগর ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৩৪৮ ভোট।
হালুয়াঘাটে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবদুল হামিদ আনাসর প্রতীকে ৩৪ হাজার ১৮৫ ভোট পেয়েছে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৭ ভোট।
চুয়াডাঙ্গা
জীবননগরে যুবলীগ নেতা হাফিজুর রহমান কাপ-পিরিচ প্রতীকে ৩৩ হাজার ৫৩ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা এস কে লিটন আনারস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬১৭ ভোট।
দামুড়হুদায় আওয়ামী লীগ নেতা আলী মুনছুর বাবু আনারস প্রতীকে ৪৯ হাজার ৯৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা এস এ এম জাকারিয়া আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৩০ ভোট।
গাইবান্ধা
ফুলছড়িতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আবু সাঈদ মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ৪৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭৬ ভোট।
গাজীপুর
গাজীপুর সদরে জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৯৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট রীনা পারভীন আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২০৮ ভোট।
কাপাসিয়ায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান মোটরসাইকেল প্রতীকে ৪৫ হাজার ৯২৯ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট।
কালীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন মোটরসাইকেল প্রতীকে ৪৩ হাজার ৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। নিকটতম প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফী মেহেদী হাসান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট।
গোপালগঞ্জ
কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াত-কলম প্রতীকে ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার চিংড়ি প্রতীক পেয়েছেন ৩৯ হাজার ২৮২ ভোট।
টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ দোয়াত-কলম প্রতীকে ৪০ হাজার ৭৯২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক মাসুদ পেয়েছেন ১৯ হাজার ৯৫১ ভোট।
জামালপুর
জামালপুর সদরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ মোটরসাইকেল প্রতীকে ৬৪ হাজার ৭৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন পেয়েছেন ৬১ হাজার ৪১৯ ভোট।
সিরাজগঞ্জ
কাজিপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ৪৫ হাজার ২৩৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম পেয়েছেন ২৫ হাজার ৬০৪ ভোট।
সিরাজগঞ্জ সদরে ৪৭ হাজার ৮০৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ ইউসুফ জুয়েল পেয়েছেন ৪৩ হাজার ৯৮৪ ভোট।
বেলকুচিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ৫৪ হাজার ৮৪২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান ফকির পেয়েছে ৪৯ হাজার ৩৫৭ ভোট।
সিলেট
সিলেট সদরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক কাপ-পিরিচ প্রতীকে ২৩ হাজার ২৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মো. সামসুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮৬৩ ভোট।
দক্ষিণ সুরমায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম টেলিফোন প্রতীকে ২০ হাজার ৬১৫ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
গোলাপগঞ্জে জয় পেয়েছেন বর্তমান চেয়ারম্যান দোয়াত কলমের প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বিশ্বনাথে সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে ১৩ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া
নাসিরনগরে চেয়ারম্যান পদে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোমা আক্তার ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৯০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওমরাও খান আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।
সরাইলে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শের আল মিয়া মোটরসাইকেল প্রতীকে ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।
পিরোজপুর
পিরোজপুর সদরে চেয়ারম্যান পদে জয়ী এস এম বায়জিত হোসেন দোয়াত কলম মার্কায় ৩৪ হাজার ৭৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল হক মিঠু আনারস মার্কায় পেয়েছে ৩ হাজার ৬০৭ ভোট।
নাজিরপুরে এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন দোয়াত কলম মার্কায় ১৯ হাজার ২৭২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ আলী শিকদার ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ১৮ হাজার ২৯৩ ভোট।
ইন্দুরকানীতে জিয়াউল আহসান গাজী আনারস মার্কায় ১১ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফোইজুল কবির তালকুদার দোয়াত কলম মার্কা নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৪৩ ভোট।
রাজশাহী
তানোরে উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে ৪৬ হাজার ৩৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৯ ভোট।
গোদাগাড়ীতে উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দিন সোহেল দোয়াত কলম প্রতীকে ৬৭ হাজার ৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়াম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩২৮ ভোট।
ঠাকুরগাঁও
বালিয়াডাঙ্গীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম আনারস প্রতীকে ৬৩ হাজার ৭৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬২ ভোট।
হরিপুরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প মোটরসাইকেল প্রতীকে ৩২ হাজার ৭৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল পেয়েছেন ১৯ হাজার ৬৯৯ ভোট।
কক্সবাজার
কক্সবাজার সদরে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার মোটরসাইকেল প্রতীকে ৩৪ হাজার ৯৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৫৫ ভোট।
মহেশখালীতে মোহাম্মদ জয়নাল আবেদীন দোয়াত-কলম প্রতীকে ৩৮ হাজার ১২৯ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিব উল্লাহ ফেজ টুপি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৮৫৯ ভোট।
কুতুবদিয়ায় আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার হানিফ বিন কাশেম ঘোড়া প্রতীকে ২৭ হাজার ৩৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছহাব উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫২২ ভোট।
কুড়িগ্রাম
রৌমারীতে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম শালু কাপ-পিরিচ প্রতীকে ২৪ হাজার ৫০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজিবুর রহমান বঙ্গবাসী টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২৫৩ ভোট।
চিলমারীতে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুকনুজ্জামান শাহিন আনারস প্রতীকে ২৮ হাজার ১৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫৮৪ ভোট।
রাজিবপুরে জেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিউল আলম আনারস প্রতীকে ১৭ হাজার ৭৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রনি তালুকদার রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৩৮৬ ভোট।
পাবনা
সাঁথিয়ায় বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন কাপ-পিরিচ প্রতীকে ৩৮ হাজার ৫২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল আনারস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭১২ ভোট।
সুজানগরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীকে ৬২ হাজার ৭৫২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন আনারস প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৪৪২ ভোট।
বেড়ায় আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু হেলিকপ্টার প্রতীকে ২৯ হাজার ৬৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৭৬৬ ভোট।
মৌলভীবাজার
বড়লেখায় মো. আজির উদ্দিন মোটরসাইকেল প্রতীকে ৩২ হাজার ৯১৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
জুড়িতে আওয়ামী লীগ নেতা কিশোর রায় চৌধুরী মনি কাপ-পিরিচ প্রতীকে ১৯ হাজার ৯১৮ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন।
কুলাউড়ায় কুলাউড়া উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মো. ফজলুল হক খান সাহেদ দোয়াত-কলম প্রতীকে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নাটোর
সদরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ৩৪ হাজার ৭৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম মাসুম পেয়েছেন ৩১ হাজার ৮৫৩ ভোট।
নলডাঙ্গায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. রবিউল ইসলাম জোড়াফুল প্রতীকে ১১ হাজার ২৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তৌহিদুর রহমান পেয়েছেন ১০ হাজার ৭১৭ ভোট।
ঢাকা
দোহারে আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন আনারস প্রতীকে ৩৭ হাজার ৫৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি টানা তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেহবুব কবির মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ২৪৬ ভোট।
নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দিন আহমেদ ঝিলু আনারস প্রতীকে ৪১ হাজার ৪২১ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মোহাম্মদ বাবুল মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৬ ভোট।
সাবেক সেনাপ্রধান আজিজ ও পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিভিন্ন ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতিতে জড়িত অভিযোগ তুলে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
গতকাল সোমবার (২০ মে) যুক্তরাষ্ট্রের পররাস্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এই বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ব্যাপক পরিমাণে দুর্নীতিতে জড়িত হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান অবসপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা জারি করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠান এবং জনপ্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের বিশ্বাস অবমূল্যায়িত করতে তার (জেনারেল আজিজ) কর্মকাণ্ড ভূমিকা রেখেছে।
জেনারেল আজিজের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আজিজ আহমেদ বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে তার ভাইকে ফৌজদারি অপরাধের জবাবদিহিতা এড়াতে সহায়তা করেছেন। এর মাধ্যমে তিনি ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি তার ভাইকে সামরিক বাহিনীর বিভিন্ন কাজ অবৈধভাবে পাইয়ে দিতেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এ ছাড়া তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সরকারি নিয়োগে ঘুষ গ্রহণ করেছেন।
এসব অভিযোগে ফরেন অপারেশনস, অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মন্ত্রণালয় বলছে, এই পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা হারিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতা ও আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ— এই নিষেধাজ্ঞা সেটিই নিশ্চিত করছে। সরকারি সেবাকে আরও স্বচ্ছ ও সুলভ করতে সহায়তা করার মাধ্যমে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের দুর্নীতিবিরোধী অবস্থানের পাশের রয়েছে। ব্যবসায়িক ও নীতিগত পরিবেশ এবং মানি লন্ডারিংসহ অন্যান্য আর্থিক অপরাধে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতেও যুক্তরাষ্ট্র সার্বিক সহায়তা করছে।
জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত মেয়াদে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন চার বছর।
মঙ্গলবার (২১ মে) এ প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দফতরের এই নিষেধাজ্ঞা নিয়ে জেনারেল আজিজ বা বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া জানতে পারেনি।
বাংলাদেশি কোনো ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এই প্রথম নয়। এর আগে ২০২১ সালে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) বাহিনী এবং এর ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় যুক্তরাষ্ট্র জানায়, বাংলাদেশে মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ রয়েছে, যা আইনের শাসন, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নকে হেয় করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলছে।
র‌্যাবের যে ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তারা হলেন— র‌্যাবের ওই সময়কার মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিজি বেনজীর আহমেদ, ওই সময়কার অতিরিক্ত ডিজি (অপারেশন) খান মোহাম্মদ আজাদ এবং সাবেক অতিরিক্ত ডিজি তোফায়েল মুস্তাফা সরওয়ার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার লতিফ খান।
মোখবারকে প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি
বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানিয়েছেন, ইরানের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।
ইরানের সংবিধানে বলা আছে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট।
আল জাজিরার খবর অনুসারে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুসারে, মোখবার নির্বাহী শাখার নেতৃত্বের দায়িত্বে রয়েছেন।
এক বিবৃতিতে খামেনি বলেন, মোখবারকে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির জন্য আইন ও বিচার বিভাগের প্রধানদের সাথে কাজ করতে হবে।
২০২১ সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি। এরপর খামেনির অনুমতি নিয়ে মোহাম্মদ মোখবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার আগে মোহাম্মদ মোখবার ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর এবং ইরানের সিতাদের প্রেসিডেন্ট হিসেবে ১৪ বছর দায়িত্ব পালন করেছেন। এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট (একটি করপোরেট প্রতিষ্ঠানের অধীন থাকা বিভিন্ন শিল্পগোষ্ঠী)।
এদিকে হোসেইন আমিরআবদুল্লাহিয়ানের মৃত্যুর পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা।২০২১ সালের সেপ্টেম্বর থেকে তিনি উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
কানি ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি ছিলেন।
বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন মোদী : কেজরিওয়াল
ভারতে চলছে লোকসভা নির্বাচন। মোট সাত দফায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এরই মধ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনেই টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদী।
এদিকে, নির্বাচনী প্রচারণায় মোদীকে নিয়ে কঠোর সমালোচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, “বাংলাদেশ ও পাকিস্তানের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারতের ভোটেও একই কাজ করার চেষ্টা করছেন মোদী।”
এমনকি পুতিনের রাশিয়ার সঙ্গেও ভারতের তুলনা করেছেন কেজরিওয়াল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত শুক্রবার ভারতের পরিস্থিতিকে রাশিয়ার সাথে তুলনা করেন এবং প্রধানমন্ত্রী মোদীকে পরোক্ষভাবে উপহাস করেন। একইসঙ্গে ভারত ‘খুব বিপজ্জনক’ পর্যায়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) বিরোধী ইন্ডিয়া ব্লকের এক সমাবেশে বক্তৃতাকালে কেজরিওয়াল এসব মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট… পুতিন হয় তার সব প্রতিদ্বন্দ্বী নেতাদের জেলে পাঠিয়েছেন, আর না হয় তাদের হত্যা করেছেন। তারপর (পুতিন) নির্বাচন পরিচালনা করেন এবং ৮৭ শতাংশ ভোট পান।”
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, “বাংলাদেশেও সম্প্রতি নির্বাচন হয়েছে। (নির্বাচনের আগে বাংলাদেশে) সব বিরোধী নেতাকে গ্রেফতার করা হয় এবং নির্বাচনে বিজয়ী হন শেখ হাসিনা। আর পাকিস্তানের নির্বাচনে দেশটির প্রবীণ নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছে, তার দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার দলীয় প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এরপরই নির্বাচন পরিচালিত হয়েছে…।”
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “মোদিজি, বাংলাদেশ ও পাকিস্তান থেকে শেখার পরে এখানে, ভারতে একই জিনিস প্রয়োগ করার চেষ্টা করছেন।”
তিনি আরও বলেন, “তারা আমাকে জেলে রেখেছিল, (দিল্লির সাবেক ডেপুটি সিএম) মণীশ সিসোদিয়াকে জেলে রাখা হয়েছিল… কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছিল… এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটি কাপুরুষতার চিহ্ন।”
উল্লেখ্য, কথিত মদ নীতি কেলেঙ্কারির সাথে জড়িত দুর্নীতির অভিযোগে ৫০ দিন করাগারে থাকার পরে গত ১০ মে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির তিহার জেল থেকে মুক্তি পান। জেল থেকে মুক্তির পরপরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন তিনি।
এর আগে একইদিন দুপুরে দেশটির সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পান কেজরিওয়াল। শীর্ষ আদালতের এই রায়ের ফলে আগামী ১ জুন অর্থাৎ লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি।
দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত ২১ মার্চ তাকে গ্রেফতার করেছিল ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সূত্র: ইন্ডিয়া টুডে
সৌদি আরবে সুইম স্যুটে নারীদের ফ্যাশন শো’র আয়োজন
প্রথমবারের মতো সাঁতারের পোশাকের (সুইম স্যুট) ফ্যাশন শো, তাও আবার সৌদি আরবে। গতকাল শুক্রবার এই ঐতিহাসিক ফ্যাশন শোটির আয়োজন করা হয় দেশটিতে। পুলের ধারে আয়োজিত এই ফ্যাশন শোয়ে বেশিরভাগ মডেলের কাঁধ ও পা উন্মুক্ত ছিল। এমনকি তাদের শরীরী অবয়বও দৃশ্যমান ছিল।
এই ফ্যাশন শোয়ে মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের তৈরি করা পোশাকে ফ্যাশন শো অংশ নেন মডেলরা। এর মধ্য দিয়ে সাঁতারের পোশাকের মডেলদের সমন্বিত প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন করা হলো সৌদি আরবে। যেখানে পর্দানশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইমিং কস্টিউমে দেখা যায় মডেলদের।
এই ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ, সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থলে তথাকথিত গিগা-প্রকল্পগুলোর একটি।
উল্লেখ্য, সৌদি আরবে নারীদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। যা মেনে না চললে রয়েছে নানার ধরনের শাস্তির ব্যবস্থাও। সেই দেশের বিধিনিষেধের বেড়াজাল টোপকে সাঁতারের পোশাকের প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন করা হলো।
সূত্র : জিও টিভি, ডন ও এএফপি।
ফিলিস্তিন ভূখণ্ডে কোনও বিদেশি সামরিক উপস্থিতি মানব না, ঘোষণা হামাসের
ফিলিস্তিনি ভূখণ্ডে কোনও ধরনের বিদেশি সামরিক উপস্থিতি মানা হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাস এই ঘোষণা দেয়।
বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের নির্মাণ করা অস্থায়ী জেটি ফিলিস্তিনি তদারকিতে সকল স্থল ক্রসিং খুলে দেওয়ার কোনও বিকল্প নয়।
সেই সঙ্গে দৃঢ়ভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে যেকোনও বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করা হয় ওই বিবৃতিতে।
উল্লেখ্য, আরব লিগ বৃহস্পতিবার দাবি করে, দ্বি-রাষ্ট্র সমাধান কার্যকর না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হোক। আর যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে গাজায় বহুজাতিক আরব বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়ে আসছে। এছাড়া গাজা উপকূলে মার্কিন বাহিনী একটি অস্থায়ী জেটি নির্মাণ করেছে। তারা এখান দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করা হবে বলে জানিয়েছে।
এই প্রেক্ষাপটে এই বিবৃতি প্রকাশ করল হামাস। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্মিত জেটি দিয়ে ত্রাণের প্রথম চালান ঢুকেছে গাজায়। গাজা সীমান্ত পারাপারের ওপর ইসরায়েলের বিধিনিষেধ এবং প্রচণ্ড লড়াইয়ের মধ্যে শুক্রবার ত্রাণবাহী ট্রাকগুলো অবরুদ্ধ ছিটমহলে প্রবেশ করে।
তবে যুক্তরাষ্ট্র এবং ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে, জেটি প্রকল্পটি স্থল সরবরাহের বিকল্প নয়। স্থল সরবরাহের মাধ্যমে গাজায় প্রয়োজনীয় সমস্ত খাবার, পানি এবং জ্বালানি সরবরাহ হতে পারে। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক ট্রাক বোঝাই করে পণ্য গাজায় প্রবেশ করতো।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড শুক্রবার এক বিবৃতিতে ত্রাণ তৎপরতার কথা স্বীকার করে বলেছে, সকাল ৯টায় প্রাথমিক চিকিৎসা সামগ্রী গাজায় প্রবেশ করে। এতে বলা হয়, ত্রাণ সরবরাহ অভিযানে যুক্তরাষ্ট্রের কোনও সেনাসদস্য তীরে যায়নি।
বৃহস্পতিবার সেনাসদস্যরা ভাসমান জেটি বসানোর কাজ শেষ করেছে। কয়েক ঘণ্টা পরে পেন্টাগন জানায়, মানবিক সহায়তা শিগগিরই পাঠানো শুরু হবে এবং বিতরণ প্রক্রিয়ায় কোনও ব্যাকআপ আশা করা হচ্ছে না। এটি জাতিসংঘ সমন্বয় করছে।
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, ইসরায়েলিদের সাথে যুক্তরাষ্ট্রের সব আলোচনায় জ্বালানি সরবরাহের বিষয়টি উঠে আসে। তিনি আরও বলেন, সমুদ্রপথ দিয়ে ধীরে ধীরে শুরু করার পরিকল্পনা রয়েছে এবং সময়ের সাথে সাথে ট্রাক সরবরাহ বাড়ানো হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জেটি প্রকল্পের নির্দেশ দিয়েছেন। এর জন্য ব্যয় হবে ৩২ কোটি ডলার। নৌকাবোঝাই ত্রাণ গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলিদের নির্মিত একটি বন্দর স্থাপনায় জমা দেওয়া হবে এবং তারপর ত্রাণ সংস্থাগুলো তা বিতরণ করবে।
সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট আই, ভয়েস অব আমেরিকা
৩৫১ কোটি টাকা সমমূল্যের মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের
আমেরিকার একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এমকিউ-৯ ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর হুথিরা এই তথ্য জানায়।
তাদের দাবি, মার্কিন ড্রোনটি ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরাই।
তবে আমেরিকার সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
এর আগেও এ ধরনের মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছিল হুথিরা। যদি আজকের দাবিটি সত্যি হয় তাহলে হুথিদের হামলায় আরেকটি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র।
এমকিউ-৯ মডেলের এই ড্রোনটির মূল্য ৩ কোটি ডলার, যা বাংলাদেশি অর্থে ৩৫১ কোটি টাকারও বেশি।
এই ড্রোন ৫০ হাজার ফিট উপরে এবং একটানা ২৪ ঘণ্টা উড়তে পারে।
হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন, তাদের যোদ্ধারা বৃহস্পতিবার ড্রোনটি ভূপাতিত করে। এটি ভূপাতিতে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
হুথি মুখপাত্র আরও জানান, ড্রোনটি ইয়েমেনের মারিব প্রদেশে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ চালাচ্ছিল। মারিব প্রদেশটি এখনও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের অধীনে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেটিতে এমকিউ-৯ ড্রোনের যন্ত্রাংশের সাদৃশ্যতা পাওয়া গেছে।
২০১৪ সালে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। ওই সময় থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি ড্রোন ধ্বংস হয়েছে।
সূত্র: এপি, এএফপি
ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: খামেনি
ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ফিলিস্তিনি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কী।
বুধবার (১ মে) শিক্ষক দিবসে (শহীদ মোতাহারির শাহাদাত বার্ষিকী) ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
খামেনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে (ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া) সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটি ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকেই পরিচালিত হবে।
ওই সমাবেশে তিনি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্বজনমতে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাওয়ার প্রমাণ বলে উল্লেখ করেন।
সূত্র: পার্সটুডে
হৃদরোগের মহৌষধ অর্জুন গাছের ছাল
ভেষজ শাস্ত্রে ঔষধি গাছ হিসেবে অর্জুনের ব্যবহার অগণিত। বলা হয়ে থাকে বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর একজন চিকিৎসক থাকা একই কথা। এর ঔষধি গুণ মানব সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে সুপ্রাচীন কাল থেকেই। শারীরিক বল ফিরিয়ে আনা এবং রণাঙ্গনে মনকে উজ্জীবত করার ভেষজ রস হিসেবে অর্জুন ব্যবহারের উল্লেখ রয়েছে মহাভারত ও বেদ-সংহিতায়। তারপর যতদিন যাচ্ছে অর্জুনের উপকারী দিক উদ্ভাসিত হচ্ছে। নিম্নে অর্জুনের কিছু উপকারী দিক বর্ণনা করা হলো-
হৃদরোগ : অর্জুনের প্রধান ব্যবহার হৃদরোগ। অর্জুন ছালের রস কো-এনজাইম কিউ-১০ সমৃদ্ধ। এই কো-এনজাইম কিউ-১০ হৃদরোগ এবং হার্টএ্যাটাক প্রতিরোধ করে। বাকলের রস ব্লাড প্রেসার এবং কোলেস্টেরল লেভেল কমায়। অর্জুনের ছাল বেটে রস খেলে হৃদপিণ্ডের পেশি শক্তিশালী হয় এবং হৃদযন্ত্রের ক্ষমতা বাড়ে। বাকলের ঘন রস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। বাকলে রস না থাকলে শুকনো বাকলের গুঁড়া ১-২ গ্রাম দুধের সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে।
অ্যাজমা : অর্জুন ছালের পাউডার ১২ গ্রাম দুধের ক্ষীর বা পায়েসের সাথে মিশিয়ে খেলে অ্যাজমা আক্রান্ত ব্যক্তির অ্যাজমা রোগের স্থায়ী সমাধান হবে।
ক্ষয় কাশে : অর্জুন ছালের গুঁড়া, বাসক পাতার রসে ভিজিয়ে শুকিয়ে রাখতেন প্রাচীন বৈদ্যেরা। দমকা কাশি হতে থাকলে একটু ঘি ও মধু বা মিছরির গুঁড়া মিশিয়ে খেতে দিতেন। এতে কাশির উপকার হতো।
হাড় মচকে গেলে বা চিড় খেলে : অর্জুন ছাল ও রসুন বেটে অল্প গরম করে মচকানো জায়গায় লাগিয়ে বেঁধে রাখলে সেরে যায়। তবে সেই সাথে অর্জুন ছালের চূর্ণ ২-৩ গ্রাম মাত্রায় আধা চামচ ঘি ও সিকি কাপ দুধ মিশিয়ে অথবা শুধু দুধ মিশিয়ে খেলে আরও ভালো হয়।
ত্বকের পরিচর্যা : ত্বকে ব্রণের ক্ষেত্রে অর্জুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছালের চূর্ণ মধুর সাথে মিশিয়ে ব্রণের উপর লাগালে খুব দ্রুত উপকার হয়। এছাড়া ছালের মিহি গুঁড়া মধু মিশিয়ে লাগালে মেচতার দাগ দূর হয়।
বুক ধড়ফড় : যাদের বুক ধড়ফড় করে অথচ উচ্চ রক্তচাপ নেই, তাদের পক্ষে অর্জুন ছাল কাঁচা হলে ১০-১২ গ্রাম, শুকনা হলে ৫-৬ গ্রাম, একটু ছেঁচে ২৫০ মিলি দুধ ও ৫০০ মিলি পানির সাথে মিশিয়ে জ্বাল দিয়ে আনুমানিক ১২৫ মিলি থাকতে ছেঁকে বিকাল বেলা খেলে বুক ধড়ফড়ানি অবশ্যই কমবে। তবে পেটে যেন বায়ু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। লো-ব্লাড প্রেসারে উপযুক্ত নিয়মে তৈরি করে খেলেও অবশ্য প্রেসার বাড়বে।
রক্তপিত্তে : মাঝে মাঝে কারণে বা অকারণে রক্ত ওঠে বা পড়ে। সেক্ষেত্রে ৪-৫ গ্রাম ছাল রাত্রিতে পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে পানিটা খেলে উপকার পাওয়া যায়।
ফোঁড়া : ফোঁড়া হলে পাতা দিয়ে ঢেকে রাখলে ফোঁড়া ফেটে যায়, তারপর পাতার রস দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়।
ক্ষত বা ঘা : শরীরে ক্ষত বা ঘা হলে, খোস-পাঁচড়া দেখা দিলে অর্জুনের ছালের ক্বাথ দিয়ে ধুয়ে ছালের মিহি গুঁড়া পানি দিয়ে মিশিয়ে লাগালে দ্রুত ঘা সেরে যায়।
কানের ব্যথায় : কানের ব্যথায় অর্জুন ব্যবহার করা হয়। কচি পাতার রস কানের ভিতরে দুই ফোঁটা করে দিলে কানের ব্যথা ভালো হয়।
যৌন রোগ : যাদের মধ্যে যৌন অনিহা দেখা দেয় তাদের ক্ষেত্রে অর্জুনের ছাল চূর্ণ উপকারী। এই ছাল চূর্ণ দুধের সাথে মিশিয়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়মিত খেলে এই রোগ দূর হয়। এছাড়া যাদের শুক্রমেহ আছে তারা অর্জুন ছালের গুঁড়া ৪-৫ গ্রাম ৪-৫ ঘণ্টা আধা পোয়া গরম পানিতে ভিজিয়ে রেখে, তারপর ছেঁকে ওই পানির সাথে ১ চামচ শ্বেতচন্দন মিশিয়ে খেলে উপকার হয়।
রক্ত আমাশয়ে : ৪-৫ গ্রাম অর্জুন ছালের ক্বাথে ছাগলের দুধ মিশিয়ে খেলে রক্ত আমাশয় ভালো হয়।
হজম ক্ষমতা বাড়ায় : ডায়রিয়া বা পেটের অন্য কোনো সমস্যা দেখা দিলে অর্জুনের ছাল ৪৫-৩০ গ্রাম করে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও অসুবিধা দূর হয়।
মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহে : অর্জুনের ছাল এসব রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি মাড়ির রক্তপাতও বন্ধ করে। এছাড়াও অর্জুন ছাল সংকোচক ও জ্বর নিবারক হিসেবেও কাজ করে।
এছাড়াও এর রয়েছে অনেক ঔষধি গুণ। ইদানিং অর্জুন গাছের ছাল থেকে ‘অর্জুন চা’ তৈরি হচ্ছে যা হৃদরোগের জন্য অত্যন্ত কার্যকরী।
যে কারণে ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়
শীতে ছোট-বড় সবাই কমবেশি ঠান্ডার সমস্যায় ভোগেন। এ সময়ের ঠান্ডা আবহাওয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সর্দি-কাশিতে ভোগেন অনেকেই। শীতে আসতেই সাইনোসাইটিস কিংবা ধুলাবালির কারণে কিংবা অ্যালার্জির সমস্যাও বেড়ে যায়।
এর ফলে সর্দিতে নাক বন্ধভাব হয়। যা খুবই বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক। তার উপর এখন আবার করোনা আতঙ্ক বেড়ে চলেছে। সব মিলিয়ে এখন সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ভারতের হায়দ্রাবাদের কেয়ার হাসপাতালের চিকিৎসক রণবীর সিং জানিয়েছেন,‘শীতকালীন অ্যালার্জি থেকে নাক দিয়ে জল পড়া, গলা খুসখুস, চোখে লাল ভাব, কাশি এগুলো খুব সাধারণ বিষয়। একই সঙ্গে না বন্ধ হওয়াটাও স্বাভাবিক।’
তিনি বলেন, ‘নাকবন্ধ আসলে শরীরের প্রদাহের সঙ্গে জড়িত। অনুনাসিক গহ্বরের একটি আস্তরণ যখন অতিরিক্ত প্রদাহের মাধ্যমে নাসারন্ধ্রতে সমস্যা সৃষ্টি করে, তখনই বায়ু চলাচলের প্যাসেজগুলো সরু হয়ে গিয়ে বায়ুপ্রবাহকে সংকুচিত করে। ফলে নাক দিয়ে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে।’
এমন ক্ষেত্রে বেশ কিছুদিন নাকবন্ধ থাকতে পারে। কোনো গন্ধ পাওয়া যায় না। এতে নাকের ভেতরের জ্বলীয়ভাব ক্রমশ স্ফীত হতে থাকে, ফলে সর্দি ও কফ যুক্ত কাশির সৃষ্টি হতে পারে।’
নিকারাগুয়ায় ২৫০ সরকারি কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায়ে নিকারাগুয়ার সরকারের ২৫০ জনের বেশি সদস্যের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
একই সঙ্গে নিকারাগুয়ার সরকারি তিনটি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ভিসা বিধিনিষেধের আওতায় পড়া নিকারাগুয়ান কর্মকর্তাদের মধ্যে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষা কর্মকর্তারা রয়েছেন।
একই সময়ে মার্কিন পররাষ্ট্র দফতর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও অর্থ বিভাগ নিকারাগুয়া হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের ক্ষেত্রে চোরাচালান ও মানবপাচারের বিভিন্ন নেটওয়ার্ক বৈধ পরিবহন সংস্থাগুলোকে কীভাবে ব্যবহার করছে, সে সম্পর্কে বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্টদের অবগত করে একটি যৌথ সতর্কতা জারি করেছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, নিকারাগুয়ার সরকারের নেওয়া পদক্ষেপগুলো অত্যন্ত উদ্বেগজনক। প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর নেওয়া অভিবাসন সংক্রান্ত নীতিমালাই অবৈধ অভিবাসনের জন্য অনুমতিমূলক।
তবে যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি নিকারাগুয়ার সরকার।
বিভিন্ন দেশের অভিবাসীরা ক্রমবর্ধমান হারে নিকারাগুয়ায় পাড়ি জমাচ্ছেন। পরে দেশটির উত্তর ওভারল্যান্ড থেকে মার্কিন-মেক্সিকো সীমান্তের দিকে যাচ্ছেন তারা। মানবপাচারকারী চক্রের বিভিন্ন নেটওয়ার্ক সামাজিক যোগাযোগমাধ্যমেও যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য এই রুটের প্রচার চালায়।
সূত্র: রয়টার্স
বিভিন্ন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আমেরিকার
দুর্নীতিতে জড়িত বিভিন্ন দেশের কমপক্ষে ৩০ বর্তমান ও সাবেক বিদেশি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব ব্যক্তি বিরুদ্ধে সরকারি পদ ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা অর্জনের অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১১ ডিসেম্বর পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
এতে তিনি বলেছেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে ১১ ডিসেম্বর বিশ্বজুড়ে যেসব মানুষ দুর্নীতিতে যুক্ত তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
যেসব ব্যক্তি দুর্নীতিতে জড়িত তারা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা বিস্তৃত করার এক ঘোষণায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মিলিতভাবে এসব ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে বিস্তৃত জবাবদিহিতাকে উৎসাহিত করা হবে এবং এতে ভবিষ্যত দুর্নীতি রোধ হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন ‘টুলস’ বা উপায় ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।
এর অধীনে ২০২৩ সালে দুর্নীতিতে জড়িত কমপক্ষে ২০০ ব্যক্তি ও এনটিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনও ধরনের দুর্নীতি মোকাবিলায় হাতে থাকা সব রকম উপায় বা টুলস ব্যবহার করবে যুক্তরাষ্ট্র এবং এ জন্য তারা মিত্র ও অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। এর মাধ্যমে অসৎ ব্যক্তিদের (ম্যালাইন অ্যাক্টর) জবাবদিহিতা উৎসাহিত করা হবে।
যেসব ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে আছেন আফগানিস্তানের সাবেক স্পিকার মীর রহমান রহমানি ও আফগান পার্লামেন্টের সাবেক সদস্য আজমল রহমানি। উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ধারা ৭০৩১(সি)-এর অধীনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বহুজাতিক দুর্নীতিতে জড়িত ছিলেন।
রহমানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে তার পরিবারের সদস্য জমিলা জুশান হাজি মোহাম্মদ হোসেন, তামানা মীর রহমান, ইয়ালদা মীর রহমান, লিনা মীর রহমান এবং তাহমিনা তাজালিও পড়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় মীর রহমানি, আজমল রহমানি এবং ৪৪টি সহযোগী এনটিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক সরকারি প্রসিকিউটর ডায়ানা কাজমাকোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি বড় রকমের দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। মাদক চোরাচালান থেকে শুরু করে অন্যান্য ফৌজদারি অপরাধীদেরকে তথ্যপ্রমাণ লুকিয়ে রাখতে সহায়তা করেছেন তিনি। এর মধ্য দিয়ে বিচারকাজকে বাধাগ্রস্ত করেছেন। এসবই করেছেন ব্যক্তিগত সুবিধার বিনিময়ে। তিনি একই উপায়ে অন্য অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তা করেছেন। দৃশ্যত ওসমান মেহমেদাজিচ সহ ফৌজদারি অপরাধীদের বিরুদ্ধে তদন্ত আটকে দেওয়ার চেষ্টা করেছেন। ওসমান মেহমেদাজিচের বিরুদ্ধে বিস্তৃত দুর্নীতি, অপরাধের অভিযোগ আছে।
ওদিকে নিষেধাজ্ঞা খেয়েছেন ডোমিনিক প্রজাতন্ত্রের সাবেক অ্যাটর্নি জেনারেল জ্যাঁ অ্যালেন রড্রিগুয়েজ সানচেজ। রাষ্ট্রীয় অর্থায়নের অবকাঠামো প্রকল্প এবং সরকারি প্রতিষ্ঠানের অর্থ অব্যবস্থাপনার মাধ্যমে বড় দুর্নীতিতে যুক্ত তিনি। ফলে নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এর মধ্যে আছেন তার স্ত্রী মারিয়া ইসাবেল পেরেজ স্যালেন্ট এবং অল্প বয়সী দুই সন্তান।
যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে হাইতির সাবেক প্রধানমন্ত্রী, পরিকল্পনা ও বৈদেশিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী জ্যাঁ-ম্যাক্স বেলেরিভের বিরুদ্ধে। তিনি সরকারি পদ ব্যবহার করে দুর্নীতিপরায়ণ কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। হাইতি সরকারের সততাকে বাধাগ্রস্ত করেছেন। নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তার স্ত্রী মরিয়ম এস্টেভেজ ডা বেলেরিভে, কন্যা ডায়ানা জেনিফার বেলেরিভে এবং জেসিকা বেলেরিভে। এছাড়া নিষেধাজ্ঞা খেয়েছেন দেশটির সাবেক সিনেটর নেনেল ক্যাসি, তার স্ত্রী ক্যাথেরিন ক্যাসি চেরি এবং অল্প বয়সী এক শিশু।
আরও নিষেধাজ্ঞায় পড়েছেন হাইতির সাবেক সিনেটর হারভে ফোরকান্দ। লাইবেরিয়ায় নিষেধাজ্ঞা পেয়েছেন দেশটির অর্থ ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক মন্ত্রী স্যামুয়েল তোয়ে, সিনেটর আলবার্ট কাই এবং ইমানুয়েল নুকিয়ে। মার্শাল আইল্যান্ডের পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী কেসাই নোটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেখানকার সাবেক প্রেসিডেন্ট ও সিনেটর মাইক হাফেরটির বিরুদ্ধেও।
সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট
নতুন দম্পতিদের সহবাস টিপস
সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে, স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষতি হয়। সর্বপরি এ দিকেই অত্যন্ত সুক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে আল কুরআনে।
আয়াতের অর্থ হলোঃ “যখন স্বামী -স্ত্রীকে ঢেকে ফেললো তখন স্ত্রীর ক্ষীণ গর্ভ সঞ্চার হয়ে গেলো।”
আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর উপুড় হয়ে থাকবে তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এ পন্থাই সর্বাধিক আরামদায়ক। এতে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হয়না এবং গর্ভধারণের জন্যেও তা উপকারী ও সহায়ক।
বিখ্যাত চিকিতসা বিজ্ঞানী বু-আলী ইবনে সীনা তার অমর গ্রন্থ “কানুন” নামক বইয়ে এই পন্থাকেই সর্বোত্তম পন্থা হিসেবে উলে­খ করেছেন এবং ‘স্বামী নিচে আর স্ত্রী উপরে’ থাকার পন্থাকে নিকৃষ্ট পন্থা বলেছেন। কেননা এতে পুংলিংগে বীর্য আটকে থেকে দুর্গন্ধ যুক্ত হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আনন্দঘন মুহুর্তটা পরবর্তিতে বেদনার কারণ হয়ে না দাড়ায়।
স্বামী-স্ত্রী সহবাসে উভয়ের বীর্য বাহির হওয়ার পর কিছু সময় নড়াচড়া না করে মিলিত অবস্থায় থাকতে হবে। অর্থাৎ স্ত্রী নীচে এবং স্বামী উপরে থাকবে। তাতে বীর্য জরায়ুতে ঠিক মত প্রবেশ করিতে সুবিধা হয়। তা না হলে বীর্য বাহিরে পড়ে যেতে পারে।
আর বীর্য বাহিরে পড়লে গর্ভ সঞ্চার হয় না। সহবাসের পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রীর দুই জনের যৌনাঙ্গ ধুয়ে ফেলতে হয়। ঠাণ্ডা পানিতে ধোয়া উচিৎ নয়? তারপর স্বামী স্ত্রী দুইজনে কিছু মধু সেবন করে নিবেন। তার পর দুই জনে ফরজ গোসল করে ফযরের নামাজ আদায় করে নিবেন।
সকল নেয়ামতের মধ্যে সবচাইতে তীব্র আনন্দের নেয়ামত স্বামী-স্ত্রীর সহবাস। স্বামী-স্ত্রীর সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতেই জান্নাতের সুখের কিঞ্চিত নিদর্শন পেয়ে থাকে।আল্লাহ সহবাসের আহবায়ক করেছেন পুরুষ মানুষকে। সাধারণত স্ত্রী লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজাতভাবে সহবাসের জন্য তাড়িত হয় না।
কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় ও নানাবিধ উপায়ে আদর-সোহাগ করতে থাকে, তখনই স্ত্রীর দেহ-মনে সহবাসের কামনা জেগে উঠে। স্বামীর পুরুষাঙ্গ স্বাভাবিক অবস্থায় নরম থাকে ও সহবাসকালীন যোনিগহবরে প্রবেশের উপযুক্ততা অর্জনের জন্য শক্ত হয়। এ সময় তা নরম অবস্থার চাইতে কারও ক্ষেত্রে ছোট হয়, কারও ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, তবে অধিকাঙ্গশ ক্ষেত্রে কিঞ্চিত বর্ধিত হয়।
সূরা আল-আলাক্বে বর্ণনা অনুযায়ী আল্লাহ মানুষকে একফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে এক থেকে তিন মিলিলিটার পরিমাণ বীর্যপাত হয়, যা ঘনীভূত হয়ে থাকে বলে এক ফোঁটার ন্যায় দেখায়, যা ক্বোর’আনের বর্ণনার সাথে একেবারে মিলে যায় এবং ক্বোর’আনের সত্যতা প্রমাণ করে। তবে অনেক স্বামীর বীর্যের পরিমাণ বেশি এবং এমনকি দশ-বার ফোঁটা পর্যন্ত বীর্যও সহবাসে নির্গত হতে পারে।
তবে সন্তান জন্মদানে ব্যয় হবে এক ফোঁটাই, বাকি অংশ স্ত্রীর গর্ভে শুকিয়ে যাবে।সহবাসকে সার্থক ও আনন্দদায়ক করে তুলতে স্বামী-স্ত্রী উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্ত্রী যদি অকার্যকর হয়ে কেবল পড়ে থাকে, স্বামীর সাথে সাথে নিজের মত করে অগ্রসর না হয়, তাহলে সেই সহবাসে স্ত্রীও আনন্দ পায় না, স্বামীও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে এমনকি পরনারীর প্রতি আকর্ষণ পর্যন্ত এভাবেই জন্মায়। তাই সহবাসকালীন স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা সকল নারীরই কর্তব্য।
সহবাস অন্তে স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে এমনকি কথা বার্তাও বলা থেকে বিরত থাকতে পারে। এই সময় স্বামীকে মিষ্টি দুগ্ধজাতীয় কোন খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহব্বত অত্যন্ত বৃদ্ধি পায়। সহবাসের পূর্বেই এই খাবারের ব্যবস্থা রাখবে। স্বামীর গায়ে হাত বুলিয়ে দিবে। স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চুম্বন করবে। প্রথম কয়েকদিনেই জেনে নিবে কোন স্থানে চুম্বন ও স্পর্শ স্বামীর পছন্দনীয়। ওই সমস্ত স্থানে অধিক মনোযোগ দিবে কিন্তু অবশিষ্ট শরীরেও সোহাগ করবে। তবে নারীসুলভ কোমলতায়।
স্বামী উগ্রভাবে আদর করলেও স্ত্রীর উচিত হবে স্পর্শে কোমলতা বজায় রাখা। তবে চুম্বনে স্বামীর সাথে সমভাবে অংশগ্রহণ করবে এমনকি চুম্বনের প্রতিযোগিতা করবে। স্বামীকে আদরের সময় মৃদুভাবে অণ্ডথলিতে স্পর্শ করে রাখলে স্বামী স্ত্রীর ভক্ত হয়ে যায়। তবে সাবধান থাকবে, কেননা অণ্ডোথলি অত্যন্ত স্পর্শকাতর ও অতি মৃদু আঘাতেও মারাত্মক যন্ত্রণা হতে পারে।
স্বামীর আনন্দ স্ত্রীর যোনিগহবরে প্রবেশের মাধ্যমে। কিন্তু স্বামী অনেক সময় জানে না যে স্ত্রীর আনন্দ সহবাসের পূর্বে আদর সোহাগে। তাই এই বিষয়ে অসন্তুষ্টি থাকলে স্বামীকে খুলে বলতে হবে এবং নিজের চাহিদা স্বামীর গোচরে আনতে হবে।২৫ বছরের কম বয়সী পুরুষ সাধারনত বেশি সময় নিয়ে মিলন করতে পারেনা।
তবে তারা খুব অল্প সময় ব্যাভধানে পুনরায় উত্তেজিত/উত্তপ্ত হতে পারে। ২৫ এর পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত বেশি সময় নেয়। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত (ইরিকশান) হওয়ার ব্যাভধানও বাড়তে থাকে।এক নারী কিংবা একপুরুষের সাথে বার বার মিলন করলে যৌন মিলনে বেশি সময় দেয়া যায় এবং মিলনে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারন স্বরুপ: নিয়মিত মিলনে একে অপরের শরীর এবং ভাললাগা/মন্দলাগা, পছন্দসই আসনভঙ্গি, সুখ দেয়া নেয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালভাবে অবহিত থাকে।
যারা বলেন “এক তরকারী দিয়ে প্রতিদিন খেতে ভাল লাগেনা – তাই পর নারী ভোগের লালসা” – তাদেরকে অনুরোধ করছিঃ দয়াকরে মিথ্যাচার করবেন না। এমন যুক্তি ভিত্তিহীন। পরকীয়া আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে। মাত্র কয়েক মিনিটের কাম যাতনা নিবারনের জন্য আজীবনের সম্পর্কে অবিশ্বাসের কালো দাগ লাগাবেন কেন? আজকালকের দিনে এমনকি আমাদের দেশের ১০-১২ বছরের ছেলে-মেয়েরা পর্যন্ত জেনে যাচ্ছে কিভাবে সেক্স করতে হয়।
তাই বলা যায় বিয়ে তো বহুদূরের কথা, এখনকার ছেলেমেয়েদের গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড হওয়ার আগেই তারা এ বিষয়ে বহু কিছু জানে।ঠোট নারীদেহের সবচাইতে যৌনত্তেজক অঙ্গগুলোর মধ্যে একটি। ঠোটের মাধ্যমেই সমগ্র নারীদেহ উত্তেজনার সূচনার সবচেয়ে জোরালো সংকেতটি গ্রহন করে থাকে।
মেয়েটি তার সঙ্গীর গালে, গলায়, বুকে, কান এদের স্পর্শ করলে ছেলেটি যেমন আনন্দ পায় তেমনি মেয়েটিও অন্যরকম এক আনন্দ লাভ করে। অনেক পর্ন মুভিতে দেখা যায় যে সেখানে মেয়েগুলো ছেলেদের লিঙ্গ চুষতে খুব পছন্দ করে।বিদেশে বাস্তবেও অনেক মেয়েই ছেলেদের লিঙ্গ শুধু তাকে আনন্দ দেওয়ার জন্যই চুষে না। সে নিজেও এতে আনন্দ পায়। এর মূল কারনই হল তার ঠোট ও জিহবার স্পর্শকাতরতা।
ছেলেটির দেহের অন্যান্য অংশে এ দুটি দিয়ে স্পর্শ করে সে যে আনন্দ লাভ করে, একই কারনে নিজের ছেলেটির লিঙ্গের স্পর্শে তার আনন্দ হয়।মেয়েদের যৌন চাহিদা ছেলেদের ৪ ভাগের এক ভাগ। কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশী।‘ইসলামে নারীদের যৌন চাহিদার কোন মূল্য নেই’, ‘ইসলামে পুরুষকে স্ত্রীর ওপর যথেচ্ছ যৌনাচারের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে’, ‘ইসলামে যৌন অধিকার একতরফাভাবে পুরুষকে দেওয়া হয়েছে’ এই জাতীয় অভিযোগ সুস্থবুদ্ধিসম্পন্ন কেউ আশা করি করবেন না।
সূরা বাকারার ২২৩ নম্বর আয়াতে বলা হয়েছে-তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর।মদিনার ইহুদিদের মধ্যে একটা কুসংস্কার এই ছিল যে, কেউ যদি তার স্ত্রীর সাথে পেছন দিক থেকে যোনিপথে সঙ্গম করত তবে বিশ্বাস করা হতো যে এর ফলে ট্যারা চোখবিশিষ্ট সন্তানের জন্ম হবে।
মদিনার আনসাররা ইসলামপূর্ব যুগে ইহুদিদের দ্বারা যথেষ্ট প্রভাবিত ছিল। ফলে আনসারগণও এই কুসংস্কারে আচ্ছন্ন ছিলেন। মক্কাবাসিদের ভেতর এই কুসংস্কার ছিল না। মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় আসার পর, জনৈক মুহাজির যখন তার আনসার স্ত্রীর সাথে পেছন দিক থেকে সঙ্গম করতে গেলেন, তখন এক বিপত্তি দেখা দিল। আনসার স্ত্রী এই পদ্ধতিকে ভুল মনে করে জানিয়ে দিলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর অনুমতি ব্যতিত এই কাজ তিনি কিছুতেই করবেন না। ফলে ঘটনাটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পর্যন্ত পৌঁছে গেল।
এ প্রসঙ্গেই কুরআনের আয়াত (২:২২৩) নাযিল হয়, যেখানে বুঝানো হচ্ছে- সামনে বা পেছনে যেদিক দিয়েই যোনিপথে গমন করা হোক না কেন, তাতে কোন সমস্যা নেই। শস্যক্ষেত্রে যেদিক দিয়ে বা যেভাবেই গমন করা হোক না কেন তাতে শস্য উত্পাদনে যেমন কোন সমস্যা হয় না, তেমনি স্বামী তার স্ত্রীর যোনিপথে যেদিক দিয়েই গমন করুক না কেন তাতে সন্তান উত্পাদনে কোন সমস্যা হয় না এবং এর সাথে ট্যারা চোখবিশিষ্ট সন্তান হবার কোন সম্পর্ক নেই।
বিয়ের পর প্রথম কিছুদিন স্বাভাবিক নিয়মে সহবাস করার পর ভিন্ন ভিন্ন আসনে চেষ্টা করে দেখতে হবে নিজেদের সবচাইতে উপযুক্ত আসন কোনটি এবং কোন আসনে পরস্পরের সর্বাধিক সুখ বোধ হয়। তারপর সেই আসনেই সর্বদা মিলিত হবে। কেননা ভিন্ন ভিন্ন আসনে সহবাস অনেক সময় দাম্পত্য জীবনে পারস্পরিক লজ্জার কারণ হয়ে দাঁড়ায়।
স্বামী আনন্দ পাচ্ছে, কিন্তু স্ত্রী সুখ বোধ করছে না, অথবা স্ত্রী সন্তুষ্ট, কিন্তু স্বামী সুখী নয়, এরূপ আসন নির্বাচন করা যাবে না। তাতে দাম্পত্য জীবনে আনন্দের ঘাটতি দেখা দিবে।
স্বামী কোন নির্দিষ্ট আসনে সহবাস না করে প্রায়ই ভিন্ন ভিন্ন আসনে সহবাস করে, এরূপ হলে স্ত্রীর বুঝতে হবে সে স্বামীকে পূর্ণাঙ্গরূপে তৃপ্ত করতে পারছে না, যা একজন পুরুষ চায়। তখন স্বামীকে পূর্ণ তৃপ্তি দিতে সচেষ্ট হতে হবে।
নবীজী (সঃ) আরো বলেছেন, জানোয়ারের মত হঠাত করে স্ত্রীর উপর কেউ ঝাঁপিয়ে পড়বেনা, বরং তার উচিত হলো প্রথমে চুমু খেয়ে আলিঙ্গন করে এবং মিষ্টি মধুর কথায় তাকে আগ্রহী করে তোলা। বীর্যপাতের পর সাথে সাথে স্বামী সরে যাবে না বরং ঐ অবস্থাতেই কিছুক্ষণ পড়ে থাকবে।
যাতে স্ত্রীর চাহিদা পুরা হয়ে যায়। কেননা কোন কোন মহিলার বীর্যপাত দেরীতে হয়। তারপর স্বামী-স্ত্রী উভয়েই আলাদা আলাদা কাপড় দিয়ে লজ্জাস্থান মুছে পৃথক হয়ে যাবে। আল্লাহ তা’আলা আমাদের ইসলামী নিয়মানুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।
আমি দুনিয়ার সম্পদ চাই না , আমার স্বামীকে চাই ’ – এ সব কথা যে স্ত্রী বলেন তিনি কি সুখী না অসুখী ? যে কোন বিবেকবান মানুষ বলবেন এসব স্বামী গর্বে গর্বিতা সুখী স্ত্রীর মনের কথা ।বাইবেলের পুরাতন সমাচারে আছে স্রষ্টার ছেলে দাউদ বৃদ্ধ বয়সে মৃত্যুশয্যায় শুয়ে অল্পবয়সের কুমারীকে বিয়ে করেছিলেন ।
এটা প্রমাণ করে যে মেয়ের বয়স কম হওয়া বা স্বামী – স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান বেশী হলেও সেটা ইয়াহুদী বা খ্রিস্টানদের বিয়েতে কোন বাধা নয় । খ্রিস্টানদের প্রভু যিশুর কুমারী মা মেরীর সাথে জোসেফের যখন বিয়ে হয় , তখন সেই যুগের রীতি অনুসারে মেরীর বয়স খুব বেশী হলে ১৩/১৪ ছিল ; জোসেফের বয়স ছিল ত্রিশের বেশী ।
নিয়মিত মেথি খেলে সারবে যেসব কঠিন রোগ
মেথি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শুধু শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও খুবই কার্যকরী এক উপাদান হলো মেথি।
জানেন কি, রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ, চুল পড়া রোধ, রক্তাল্পতার সমস্যায় মেথি ‘সুপার ফুড’ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।
মেথিতে থাকে ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, কপার, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজসহ অসংখ্য উপকারী উপাদান।
এ ছাড়াও এতে আছে ভিটামিন এ, বি ৬, সি, কে-এর মতো অনেক পুষ্টির উৎস। বেশ কিছু গবেষণায় ও অনেক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় মেথির কার্যকারিতা প্রমাণ করা হয়েছে।
এই ভেষজ উপাদান শরীরের গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। এমনকি শরীরের বাড়তি কার্বোহাইড্রেট শোষণ করে শরীর সুস্থ রাখে।
প্রতিদিনের খাদ্যতালিকায় মেথি রাখলে কঠিন রোগ থেকে মুক্তি মেলে, এমনটিই জানিয়েছেন ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. দীক্ষা ভাবসার। তিনি এই জাদুকরী ভেষজের উপকারিতা সম্পর্কে জানিয়েছেন-
> প্রতিদিন সারারাত ভেজানো মেথির পানি খালি পেটে খেলে খিদে ও হজমশক্তি বাড়াবে। এ ছাড়াও যে কোনো খাবারের সঙ্গেই রাখতে পারেন মেথি।
> মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এমনকি কোলেস্টেরল ও রক্তচাপের মাত্রাও বজায় রাখতে সাহায্য করে।
> চুল পড়ার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। জানেন কি, মেথি চুল পড়াও রোধ করে।
> ইউরিক অ্যাসিডের মাত্রাও নিয়ন্ত্রণ করে মেথি। রক্তের যাবতীয় দূষিত পদার্থ বার করে দিয়ে রক্ত পরিষ্কার রাখে।
> কোষ্ঠকাঠিন্য, শরীরে ফোলাভাব, পেশির ব্যথা, হাঁটুর গিঁটে ব্যথা ইত্যাদি সমস্যা থেকেও মুক্তি মিলবে যদি নিয়ম করে খেতে পারেন মেথি।
> এমনকি কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, বুকে কফ জমা ইত্যাদি ঠান্ডা লাগাজনিত সমস্যাও সারায় মেথিতে থাকা পুষ্টি উপাদানসমূহ।
কীভাবে ব্যবহার করবেন মেথি বীজ?
১. ১-২ টেবিল চামচ মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন। সকালে ওই পানি খেতে পারেন। চাইলে ওই পানি ফুটিয়ে চা তৈরি করেও পান করতে পারেন।
২. মেথির গুঁড়া দিনে দুবার খাবারের আগে বা রাতে গরম দুধ বা পানির সঙ্গে পান করুন।
৩. এই বীজ বেটে কিংবা ব্লেন্ড করে দই বা অ্যালোভেরা জেল কিংবা পানি মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে ব্যবহার করলেই খুশকি, চুল পড়া, পাকা চুলের সমস্যা মিটবে।
৪. গোলাপজল দিয়েও তৈরি করতে পারেন মেথির পেস্ট। এটি ব্যবহারে চোখের নিচের কালো দাগ, ব্রণ, ব্রণের দাগ ও বলিরেখা সারবে।
‘ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য বিপজ্জনক’
নদীর ধারাকে বাধাগ্রস্ত করে ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ মে ঐতিহাসিক ’ফারাক্কা দিবস’ উপলক্ষে বুধবার (১৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে আজ পর্যন্ত চালু আছে। এই বাঁধ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত।’
তিনি বলেন, ‘এই বঞ্চনা ও দেশের প্রাকৃতিক বিপর্যয়ে জনদুর্দশার আশঙ্কায় প্রাজ্ঞ ও দূরদর্শী মজলুম জননেতা মাওলানা ভাসানী জনগণকে সাথে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের নিকট প্রতিবাদ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের নিকট বিষয়টি তুলে ধরেন। তখন থেকে মানববিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোচিত হতে থাকে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি আজও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন-কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকুলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।’
নথি ফাঁস : দুবাইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনা কর্মকর্তাদের বিপুল সম্পদ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার ছেলেসহ কয়েকজন রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তার বিপুল পরিমাণ গোপন সম্পদ রয়েছে বলে তথ্য ফাঁস হয়েছে।
মঙ্গলবার ‘দুবাই আনলকড’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত এ প্রতিবেদনে দেখা গেছে, অঘোষিত উপায়ে বিপুল সম্পদের মালিকানা অর্জনের একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানসহ বিভিন্ন দেশের ধনকুবেররা দুবাইয়ের আবাসন খাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। সব সময় স্বচ্ছ বা বৈধ উপায়ে অর্জিত নয়— এমন তহবিল ব্যবহার করে তাদের অনেকেই সেখানে সম্পদ গড়ছেন বা বিনিয়োগ করছেন। এতে অর্থ পাচার হওয়ার ব্যাপারে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ছাড়াও শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ব্যাংকার ও আমলারা সংযুক্ত আরব আমিরাতের অভিজাত এলাকাগুলোয় সম্পদের মালিকানা অর্জন করেছেন। যেমন দুবাইয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আছে দুটি সম্পদ। তার ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি, বাখতাওয়ার ভুট্টো জারদারি ও তার মেয়ে আসিফা ভুট্টো জারদারিও এ সঙ্গে সংশ্লিষ্ট।
এছাড়া দেশটির সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফেরও আছে একটি সম্পদ।
এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হুসেন নওয়াজ শরিফ, রাজনীতিবিদ শারজিল মেমন, সিনেটর ফয়সাল ভাউদা, জাতীয় পরিষদের কয়েকজন সদস্য এবং সিন্ধু ও বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্যের নাম আছে। রোশান হুসেন ও হুসেন জাহুর নামের দুই পাকিস্তানি ধনকুবের নামও আছে এ তালিকায়।
তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল, একজন পুলিশপ্রধান, একজন দূত ও একজন বিজ্ঞানীর নামও আছে। তারা কেউ সরাসরি সম্পদের মালিকানা অর্জন করেছেন, কেউ স্বামী-স্ত্রী বা সন্তানের নামে সম্পদ কিনেছেন।
ওমনি গ্রুপের আসলাম মাসুদ, সোহরাব দিনশাউ, হামিদ মুখতার শাহও দুবাইয়ে বিলাসবহুল আবাসনের মালিক।
ফাঁস হওয়া তথ্যানুসারে, দুবাইয়ে বিদেশিদের মালিকানায় থাকা সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ভারত। এরপরই পাকিস্তানের অবস্থান।
দুবাইয়ে পাকিস্তানিরা সব মিলিয়ে প্রায় ১ হাজার ১০০ কোটি ডলারের সম্পদের মালিক।
পাকিস্তানের ইংরেজি ভাষার পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদন অনুযায়ী দুবাইয়ে ১৭ হাজার পাকিস্তানি সম্পদের মালিক। তবে তথ্য-উপাত্ত ও অতিরিক্ত সূত্র ব্যবহার করে এ সংখ্যা ২২ হাজারের মতো বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সূত্র: ডন নিউজ, ওসিসিআরপি
ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে বাইডেনের মরিয়া চেষ্টা
বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এ ব্যাপারে তিনি ইতোমধ্যে কংগ্রেসের অনুমোদন চেয়েছেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সহায়তার আওতায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিতে চাচ্ছে তার মধ্যে ট্যাংক খাতে রয়েছে ৭০০ মিলিয়ন ডলার, আরও ৫০০ মিলিয়ন ডলার রয়েছে কৌশলগত যানবাহনে এবং ৬০ মিলিয়ন ডলার রয়েছে মর্টার শেলে।
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরায়েলি অস্ত্রভাণ্ডার পূর্ণ করতে এসব অস্ত্র দেওয়া হচ্ছে। অবশ্য, সবকিছু ইসরায়েলে পৌঁছাতে কয়েক বছর লেগে যাবে।
সম্প্রতি ইসরায়েলে বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রেখেছে বাইডেন প্রশাসন। গাজার রাফায় এসব বোমা ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় ওইসব তা সরবরাহ স্থগিত রেখেছে আমেরিকা।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, সিএনএন, ফক্স নিউজ, সিবিএস নিউজ, এপি
যুদ্ধে যেতে প্রস্তুত চীন, তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণা করে
তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে চীন যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে শুক্রবার চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি সাক্ষাতে এই সতর্কবার্তা দেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলন ‘সাংগ্রি–লা ডায়ালগের’ ফাঁকে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসেন। বৈঠকের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান মন্ত্রীর বরাতে বলেন, অস্টিনকে সতর্ক করে ওয়েই বলেছেন, চীন থেকে তাইওয়ানকে কেউ যদি বিভক্ত করার সাহস করে, তাহলে চীনের সেনাবাহিনী যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। সেটা যেকোনো মূল্যেই হোক না কেন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিরক্ষামন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী বেইজিং তাইওয়ানের স্বাধীনতার যেকোনো চক্রান্ত নস্যাৎ করবে এবং মাতৃভূমির একত্রকরণকে দৃঢ়ভাবে সমর্থন করবে। তাইওয়ান চীনের তাইওয়ান। একে ব্যবহার করে চীনকে দমন করার বিষয়টি কখনোই জয়ী হবে না।
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতে, অস্টিনের পক্ষ থেকে তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়। অস্টিন তাইওয়ানের স্থিতাবস্থায় একতরফা পরিবর্তনের বিরোধিতা করে তাইওয়ানের প্রতি আরও অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বেইজিংকে আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে জাপান সফরের সময় এক প্রশ্নের জবাবে বলেছিলেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে, তবে ওয়াশিংটন তাদের রক্ষা করবে।
মার্কিন স্যাংশন-ভিসানীতি সরকার কেয়ার করে না: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সরকারের দেওয়া স্যাংশন ও ভিসানীতি সরকার কেয়ার করেনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।
মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে সেতুমন্ত্রী একথা বলেন তিনি। তিনি বলেন, ‘তিনি (ডোনাল্ড লু) একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও না। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন? নিজেদের প্রয়োজনে তিনি এসেছেন। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে। সেজন্যই এসেছেন, আমরা কাউকে দাওয়াত করে আনছি না।’
নির্বাচনের আগেও ডোনাল্ড লু এসেছিলেন। তখন মার্কিন ভিসানীতি ও স্যাংশনের বিষয় ছিল। এখন আবার আসলেন— এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো ধরনের স্যাংশন ও ভিসানীতি কেয়ার করি না।’
ভারত ও শ্রীলংকা হয়ে দুইদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই বাইডেন প্রশাসনের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
আমেরিকা কে কাদেরের হুমকি : ভিসা নীতি আমরাও করতে পারি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে ভিসা নীতি। এই নীতি এখন অন্ধ-বধির হয়ে থাকবে? নাকি বাস্তববাদী হবে আমরা দেখব। ভিসা নীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।
শনিবার (১৭ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
বিএনপি নির্বাচন করতে দেবে না- এমন ঘোষণাপর পরও মার্কিন ভিসা নীতির প্রয়োগ কীভাবে হয় তাই এখন দেখার বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না।’
‘সরকার থাকতে পারবে না, বিদায় নিতে বিএনপির আন্দোলনে’ এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি, আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?’
জামালপুরে সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হত্যার সঙ্গে জড়িত হলে ওই ব্যক্তির (চেয়ারম্যান বাবু) বিচার হবে। চার্জশিট হলে আওয়ামী লীগে তিনি আর কোনো পদে থাকতে পারবেন না।’
মন্ত্রী এ সময় বিআরটি প্রকল্প নিয়ে বলেন, ‘সময়ের বিবেচনায় দীর্ঘসূত্রিকায় চলে গেছে এ প্রকল্পটি। হবে কি হবে না- এরকম একটা দ্বিধা-সংশয় কাজ করেছে।’
গাজীপুরে এই সড়কের মতো প্রকল্প চিন্তা করার আগে আরও গভীরভাবে ভেবেচিন্তে প্রকল্প নিলে ভালো হতো। এখানে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। তবে এখানে আমাদের যে রাস্তা তাতে ভোগান্তি বাড়াবে, দুর্ভোগে পড়বে-যেটা গোটা রাজধানীতে প্রভাব ফেলবে। আমাদের বিকল্প বাংলাদেশে অনেক উন্নয়ন প্রকল্পের রাস্তা করেছি। বিশ্বব্যাংকের সঙ্গে নিরাপদ সড়কের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প চলছে।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সার্বিক বিবেচনায় সবচেয়ে বেশি দরকার শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা। এটি একটি চ্যালেঞ্জ। এটি অতিক্রম করতে হবে। আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পুরো প্রকল্প সমাপ্ত করে উদ্বোধনের দিকে এগিয়ে যাচ্ছি। এ ছাড়া আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে পারব। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত করতে পারব। এর মধ্যে টানেল প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত।’
মন্ত্রী বলেন, ‘আমরা একদিনে শত সেতুর উদ্বোধন করেছি। আরও একশ সেতু করব তার প্রস্তুতি নিচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
কুয়েতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো, সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আবারও অস্থিরতা। এরই মধ্যে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার এক টেলিভিশন বক্তৃতায় এই ঘোষণা দিয়েছেন দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ। একইসঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত করেছেন তিনি। খবর রয়টার্সের।
পার্লামেন্ট স্থগিতের পাশাপাশি কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। এই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন দিক গবেষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় ন্যাশনাল অ্যাসেম্বলির ক্ষমতা আমির এবং দেশটির মন্ত্রিসভা গ্রহণ করবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি।
আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ বলেছেন, ‘কুয়েত সম্প্রতি বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, যার ফলে দেশ বাঁচাতে এবং দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা বা বিলম্বের কোনো অবকাশ নেই।’
কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর তুলনায় বেশি প্রভাব বিস্তার করে থাকে। কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগে মন্ত্রিসভায় রদবদল এবং পার্লামেন্টও ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।
স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ১৪৩ দেশ
জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শুক্রবারের ভোটে এ সংক্রান্ত প্রস্তাবনা গৃহীত হয়েছে। শুক্রবার (১০ মে) সাধারণ পরিষদে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩টি সদস্যদেশ রয়েছে। এর মধ্যে ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।
জাতিসংঘে যোগ দেওয়ার যোগ্য হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে বিষয়টি আনুকুল্যের সঙ্গে পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করেছে সাধারণ পরিষদ। জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যদেশ ১৯৩ টি। ফিলিস্তিনিদের দাবির প্রতি বিশ্ববাসীর সমর্থনের বিষয়টিই যেন যাচাই হয়েছে শুক্রবারের ভোটের মাধ্যমে।
ফিলিস্তিনকে কার্যত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ারই পদক্ষেপ এটি। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রচেষ্টা ভেস্তে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ভিটোর কারণে। সাধারণ পরিষদে ভোটের এই ফলে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও তারা এই বিশ্ব সংস্থায় যোগ দেওয়ার যোগ্য হিসাবে স্বীকৃতি পেল। প্রস্তাবে বলা হয়, “সাধারণ পরিষদের প্রস্তাবনা নির্ধারণ করেছে যে, ফিলিস্তিন রাষ্ট্রকে… সদস্য হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত এবং নিরাপত্তা পরিষদকেও বিষয়টি আনুকুল্যের সঙ্গে পুনর্বিবেচনার জন্য সুপারিশ করা হচ্ছে।”
ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘ সদস্য না হলেও ২০১২ সালে তারা জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে।জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য ফিলিস্তিন বছরের পর বছর চেষ্টা চালিয়ে আসছে। ২০১১ সালে পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য প্রথমবারের মতো আবেদন করেছিল ফিলিস্তিন। এরপর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিন গত মাসের শুরুতে আবারও সদস্যপদের জন্য আবেদন করে।
জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটের আগে জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছিলেন, “আমরা শান্তি চাই। মুক্তি চাই। একটি হ্যাঁ ভোট মানে ফিলিস্তিনের অস্তিত্বের জন্য ভোট। এটি কোনও রাষ্ট্রের বিরুদ্ধে ভোট নয়… এটি শান্তির পথে বিনিয়োগ।”
তথ্য সূত্র- আলজাজিরা
আমেরিকা ‘নির্দয়ভাবে’ ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদে বাধা দিচ্ছে: চীন
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য সাধারণ পরিষদ সমর্থন দেওয়ার বিষয়কে স্বাগত জানিয়ে চীন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র নির্দয়ভাবে এই প্রচেষ্টাকে বাধা দিচ্ছে।
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে এ সংক্রান্ত প্রস্তাবনা গৃহীত হয়। পরিষদের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।
বিষয়টি আনুকূল্যের সঙ্গে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করেছে সাধারণ পরিষদ।
ফিলিস্তিনের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে চীন বলেছে, জাতিসংঘে ইসরায়েলের মতো ফিলিস্তিনেরও একই মর্যাদা পাওয়া উচিত। গত ১৮ এপ্রিল নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদনে আমেরিকা ‘নির্দয়ভাবে’ ভেটো দিয়েছে।
জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং এ কথা বলেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনের উপর ঐতিহাসিক অবিচার সংশোধনের চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে আমেরিকা বারবার তার ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। এটি কোনও অন্যতম প্রধান দায়িত্বশীল দেশের ভূমিকা হতে পারে না।
সূত্র: আল-জাজিরা
ব্রিকস নেতাদের সঙ্গে গাজা সংকট নিয়ে আলোচনা করবেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিকস ব্লকের নেতাদের সঙ্গে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিশ্বের ব্রিকসের কণ্ঠস্বর শোনা প্রয়োজন।
গত ১৬ অক্টোবর নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করেছিল পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। তবে অপর দুই স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আপত্তির কারণে সেই প্রস্তাব পাস হতে পারেনি।
রাসুল (সা.) যে ১০ আমলকে সর্বোত্তম বলেছন
মানুষের ভালো ও মন্দ কাজের ভিত্তিতেই তাঁর ব্যক্তিত্বের মূল্যায়ন করা হয়। তাই ইসলাম মানুষকে উত্তম ও কল্যাণকর কাজ করার নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) যেসব কাজকে ‘খায়ের’ তথা কল্যাণকর বা উত্তম বলেছেন তার মধ্যে ১০টি বিশেষ আমল নিম্নে বর্ণনা করা হলো—
১. ফজরের দুই রাকাত সুন্নত : আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম।’ (সহিহ মুসলিম, হাদিস : ৭২৫)
অন্য বর্ণনায় এসেছে, ‘নবী (সা.) কোনো নফল (ফরজ/ওয়াজিব নয়—এমন) নামাজকে ফজরের দুই রাকাত সুন্নতের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন না।’ (সহিহ বুখারি, হাদিস : ১১৬৯)
২. প্রথম কাতারে নামাজ আদায় : প্রথম কাতারে নামাজ পড়া অন্যতম উত্তম আমল। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পুরুষের কাতারের মধ্যে উত্তম হলো প্রথমটি এবং নিকৃষ্ট হলো শেষটি।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৪০)
বারা ইবনু আজিব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই প্রথম কাতারগুলোর প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন এবং তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৬৬৪)
৩. নামাজে বিনম্র হওয়া : নামাজে শরীর টানটান করে রাখার পরিবর্তে নরম তথা স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া উত্তম। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম তারা, যারা নামাজের মধ্যে নিজের কাঁধ বেশি নরম করে দেয়।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৬৭২)
৪. তিন তাসবিহ পাঠ : প্রত্যেক নামাজের পর তিন তাসবিহ পাঠের বিশেষ গুরুত্ব আছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলব, যা তোমরা করলে, যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে, তাদের পর্যায়ে পৌঁছতে পারবে। তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক নামাজের পর ৩৩ বার করে তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদু লিল্লাহ) এবং তাকবির (আল্লাহ আকবার) পাঠ করবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৮৪৩)
অন্য বর্ণনায় ৩৪ বার আল্লাহু আকবার পাঠের কথা এসেছে।
৫. কোরআন পাঠ ও পাঠদান : উসমান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০২৭)
৬. অসহায় মানুষের জন্য ব্যয় : আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ওপরের হাত উত্তম নিচের হাত থেকে। ওপরের হাত হলো খরচকারী হাত, নিচের হাত হলো গ্রহণকারী হাত।’ (সহিহ বুখারি, হাদিস : ১৪২৯)
৭. আহার করানো : আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (সা.)-কে জিজ্ঞাসা করেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বলেন, আহার করানো এবং পরিচিত-অপরিচিত সবাইকে সালাম প্রদান করা।’ (সহিহ বুখারি, হাদিস : ২৮)
৮. চরিত্র সুন্দর করা : সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান কিছু নেই। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) অশ্লীলভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, নিশ্চয়ই তোমাদের সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৫৫৯)
৯. মীমাংসার উদ্যোগ নেওয়া : আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি এমনভাবে সম্পর্কচ্ছেদ করে থাকা বৈধ নয় যে তাদের দুজনের দেখা-সাক্ষাৎ হলেও একজন এদিকে আরেকজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, যে প্রথম সালাম করবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬২৩৭)
১০. পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা : আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে, যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৮৯৫)
এ ছাড়া হাদিসে আরো বহুসংখ্যক আমলের ব্যাপারে খায়ের তথা কল্যাণকর শব্দ ব্যবহার করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তা আমল করার তাওফিক দান করুন। আমিন।
মার্কিন বোমায় মারা গেছেন ফিলিস্তিনিরা, অনুতপ্ত বাইডেন
ইসরায়েলকে বোমা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বোমা গাজায় ব্যবহার করেছে ইহুদিবাদী দেশটি। এতে অনুতপ্ত বাইডেন।
সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “ওই বোমার আঘাতে এবং অন্যভাবে গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন।”
বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ। তাই তারা আয়রন ডোম রকেট ইন্টারসেপটার দেবে।
তবে যুক্তরাষ্ট্র একটা বিভাজনরেখাও তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “ইসরায়েল যদি রাফায় আক্রমণ করে, তাহলে আমেরিকা তাদের অস্ত্র ও গোলাবারুদ দেবে না।”
যুক্তরাষ্ট্র এর আগে বারবার ইসরায়েলকে বলেছে, তারা যেন দক্ষিণ গাজার শহর রাফায় আক্রমণ না করে।
চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলের মন্ত্রিসভা রাফায় সামরিক অভিযানের অনুমতি দিয়েছে, যা এখন ১২ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল।
ইসরায়েলি সেনারা রাফার পূর্ব দিকে হামাসের টার্গেটে আঘাত করতে চায়। সেজন্য তারা হাজার হাজার মানুষকে জায়গা খালি করে চলে যেতে বলেছে।
এদিকে, রাফায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় ৩৬ ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন বলে স্থানীয় কুয়েত হাসপাতাল জানিয়েছে। মৃতদের মধ্যে শিশুও আছে। ইসরায়েলের বিমান হামলায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও তারা মারা যায় বলে কুয়েত হাসপাতাল জানিয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য দফতর জানিয়েছে, লড়াই শুরুর পর থেকে ৩৪ হাজার ৮৪৪ জন মারা গেছেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দফতর মৃতের যে সংখ্যা দেয়, তার মধ্যে কতজন বেসামরিক সাধারণ মানুষ ও কতজন সন্ত্রাসী তা আলাদা করা হয় না। এটা বাইরের কোনও সংগঠনের পক্ষে স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয় না। তবে স্বাস্থ্য দফতরের দাবি, মোট মৃতের মধ্যে এক তৃতীয়াংশ শিশু।
হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েল-সহ কয়েকটি দেশ।
বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, রাফায় ইসরায়েলি আক্রমণ চলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আর ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা প্রচুর হামাস সন্ত্রাসীকে মেরেছে।
ইউএনএফপিএ বুধবার জানিয়েছে, রাফার প্রধান মেটারনিটি হাসপাতাল আর নতুন করে কোনও রোগীকে ভর্তি করছে না।
ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ ভাঙা
ওয়াশিংটনে পুলিশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের তৈরি করা ব্যারিকেড সরিয়ে দিয়েছে।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। ৩৩ জনকে বেআইনিভাবে ঢোকা এবং পুলিশ কর্মকর্তাদের আক্রমণ করার জন্য গ্রেফতার করা হয়েছে।
মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা স্থানীয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার পর পুলিশ এই ব্যবস্থা নেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রথমে কাউকে গ্রেফতার না করে পরিস্থিতি সামলাতে চেয়েছিল। কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে। বিক্ষোভও তীব্র হয়। তারপর তারা ব্যবস্থা নিয়েছে।
নেদারল্যান্ডসেও আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়েছে।
সূত্র: রয়টার্স, এপি, এএফপি, ডয়েচে ভেলে
হামাসের সঙ্গে চুক্তি ছাড়া জিম্মি উদ্ধার অসম্ভব: ইসরায়েল
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে এই যুদ্ধ ১০৬তম দিনে পৌঁছেছে। দীর্ঘ এই যুদ্ধে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬২ হাজারেরও বেশি মানুষ।
যদিও এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল- ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং হামাস যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের উদ্ধার করা। তবে এ দুটোর কোনওটিই এখনও পর্যন্ত অর্জন করতে পারেনি ইসরায়েল।
এই অবস্থায় ইসরায়েলের সেনাবাহিনীর চার জ্যেষ্ঠ কমান্ডার স্বীকার করলেন, হামাসের সঙ্গে চুক্তি ছাড়া গাজায় আটক জিম্মিদের উদ্ধার কোনওভাবেই সম্ভব নয়।
তাদের মতে, হামাসকে নির্মূল করা, আবার একই সঙ্গে জিম্মিদের মুক্ত করা পুরোপুরি ‘অপ্রাসঙ্গিক’।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান তারা। এই কমান্ডারদের কেউই নিজের পরিচয় প্রকাশ করেননি।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরবর্তীতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা কমান্ডারদের এ ধরনের মূল্যায়ন নিয়ে জ্ঞাত নয় এবং তাদের মতামতের সঙ্গে আইডিএফ’র অবস্থানের কোনও মিল নেই।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ওই কমান্ডাররা জানিয়েছেন, হামাসের সঙ্গে লড়াই করতে গিয়ে তারা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
তারা আরও জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হামাসের সঙ্গে চুক্তি ছাড়া জিম্মিদের উদ্ধার কোনওভাবেই সম্ভব নয়।
ওই কমান্ডাররা আরও জানান, হামাসের সঙ্গে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর— যুদ্ধের যে গতি ছিল— সেটি পরবর্তীতে ধরে রাখা যায়নি। তারা ভেবেছিলেন, ডিসেম্বরের মধ্যে গাজা সিটি, খান ইউনিস এবং রাফাহ ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে চলে আসবে।
এখন পর্যন্ত গাজার উত্তরাঞ্চলে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারলেও, দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। অপরদিকে রাফাহতে তারা এখনও কোনও ধরনের অভিযান শুরুই করতে পারেনি।
এছাড়া হামাসের গোপন সুড়ঙ্গ নিয়েও কথা বলেছেন এই কমান্ডাররা। তারা জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগে তারা ভেবেছিলেন গাজায় হামাসের ১০০ মাইল সুড়ঙ্গ রয়েছে। কিন্তু এখন তারা বুঝতে পারছেন ছোট্ট এ উপত্যকায় ৪৫০ মাইলেরও বেশি সুড়ঙ্গ তৈরি করেছে হামাস। আর সুড়ঙ্গগুলো এতটাই জটিল যে, যদি সেখানে কোনও জিম্মিকে উদ্ধারের চেষ্টা চালানো হয় তাহলে তাদের জীবিত উদ্ধারের কোনও নিশ্চয়তা নেই।
সূত্র: জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল
১৩ দেশে ছড়িয়েছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, আমেরিকায় ধরপাকড় চলছেই
গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসভিত্তিক ছাত্র আন্দোলন আরও ১২ দেশে ছড়িয়ে পড়েছে। নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে।
শিক্ষার্থীরা বলছেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে, তাতে একাত্মতা জানাতেই আন্দোলনে নেমেছেন তারা।
গত ১৭ এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভের সূচনা করেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশটির অন্তত ৪৫ অঙ্গরাজ্যের ১৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে।
এরপর বিক্ষোভ শুরু হয় ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত ও লেবাননের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে ও অস্ত্র সরবরাহ করে, এমন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পর্ক ত্যাগের দাবি জানাচ্ছেন।
এদিকে বিক্ষোভ দমনে আমেরিকায় শিক্ষার্থীদের ধরপাকড় চলছেই। স্থানীয় সময় শনিবার আরও দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নতুন করে অর্ধশতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। চলমান এ বিক্ষোভে দেশটির প্রায় দুই হাজার চার শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হল।
চার দেশে নতুন করে বিক্ষোভ
স্থানীয় সময় শুক্রবার জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়ে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশের দাবি, অন্য জায়গায় তাঁবু গেড়ে বিক্ষোভের আহ্বান জানায় তারা। কিন্তু বিক্ষোভকারীরা তাতে অস্বীকৃতি জানালে পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেয়। বিক্ষোভের সমালোচনা করেছেন বার্লিনের মেয়র কাই ওয়েগনার। তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এই শহর (বার্লিন) যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো ঘটনা দেখতে চায় না।
বিক্ষোভ করছেন সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়টির একটি ভবনের ফটক দখল করে আছেন সেখানকার শতাধিক শিক্ষার্থী। শিক্ষা–সম্পর্কিত যেকোনো কার্যক্রম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন বিক্ষোভকারীরা।
এদিকে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব ডাবলিনের ট্রিনিটি কলেজের শিক্ষার্থীরা শুক্রবার অবস্থান কর্মসূচি শুরু করেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু গেড়ে যে বিক্ষোভ করছেন, তাতে সংহতি জানাতেই এমন অবস্থান কর্মসূচি বলে জানিয়েছেন এসব শিক্ষার্থী।
ক্যাম্পাসে তাঁবু গেড়ে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছেন ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর (ইউএনএএম) শিক্ষার্থীরা। ইউএনএএম মেক্সিকোর বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ ও ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত’—এ ধরনের নানা স্লোগান দেন। ইসরায়েলের সঙ্গে মেক্সিকোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিও জানাচ্ছেন তাঁরা।
সূত্র: এএফপি
বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী ছাত্র আন্দোলন: সংহতি জানিয়ে ভারতেও বিক্ষোভ
গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডাসহ বিশ্বের আরও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোয়।
লন্ডন, প্যারিস ও রোম থেকে সিডনি, টোকিও, বৈরুতসহ বিশ্বের বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি একটাই- ‘গণহত্যা বন্ধ হোক’। পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে, এমন সব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে ভারতেও।
দেশটির খ্যাতনামা নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও (জেএনইউ) কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা গাজায় হামলা ও হত্যাযজ্ঞ থামানোর দাবিতে জড়ো হন।
২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে যাওয়ার কথা ছিল ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটির। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তার ওই কর্মসূচি স্থগিত করা হয়।
এক বিবৃতিতে জেএনইউ স্টুডেন্ট ইউনিয়ন বলেছে, ইসরায়েলের সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে যুক্ত প্রশাসন ও দেশের প্রতিনিধিত্বকারী ব্যক্তিকে জেএনইউর আঙিনা ব্যবহার করতে দেওয়া হবে না। বিক্ষোভ থামাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১০০ মিটারের মধ্যে সব ধরনের বিক্ষোভ-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে নোটিস দেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত এক নারী শিক্ষার্থী গ্রেফতার হন। গ্রেফতার অচিন্থিয়া শিবালিঙ্গম যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির শিক্ষার্থী। প্রিন্সটন অ্যালামনাই উইকলিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেওয়ার জন্য বিক্ষোভকারীরা তাঁবু ফেলেন। সে সময় পুলিশ সেখান থেকে আচিন্থিয়া এবং হাসান সাঈদকে গ্রেফতার করে নিয়ে যায়। তারা দু’জনই যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
সূত্র: ইন্ডিয়া টুডে, ফ্রি প্রেস জার্নাল
ফিলিস্তিনের পতাকা হাতে ঐতিহাসিক জয় উদযাপন মরক্কোর
ক্রোয়েশিয়ার মতো দলকে রুখে দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করে মরক্কো। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে বিশ্বের কাছে নিজেদের জানান দেয় আশ্রাফ হাকিমি-হাকিম জিয়েখরা। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ কানাডাকেও হারিয়ে দেয় আফ্রিকান দলটি।
কাতার বিশ্বকাপে মরক্কোর এবারের যাত্রা আরও দীর্ঘ হলো। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ ষোলোতে এডুকেশন সিটি স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে গেলো মুসলিম দেশটি।
এমন জয় উদযাপনে তাদের সঙ্গী হলো ফিলিস্তিন। দুর্দান্ত এই জয় হাকিমিরা উদযাপন করলো ফিলিস্তিনের পতাকা হাতে।
ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এর আগেও কানাডার বিপক্ষে ম্যাচে জয় মরক্কো উদযাপন করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। এবার এই ঐতিহাসিক জয়ও একইভাবে উদযাপন করে বিশ্বের সামনে ফিলিস্তিনের বিষয়টি সামনে এনেছে আফ্রিকান দেশটি।
ছাত্রদলের জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা  দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল।
শুক্রবার (০৩ মে) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়- ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরো বেগবান করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিতে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে ৪টি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো।
আগামী ৮ মে দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা, ৯ মে সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, সকাল ১১টায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা এবং বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা, ১০ মে সকাল ১০টায় নওগাঁ জেলা এবং দুপুর ২টায় জয়পুরহাট জেলা ও ১১ মে দুপুর ২টায় পাবনা জেলার কর্মী সম্মেলন হবে। উক্ত কর্মী সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (২ মে) সকালে তার সাম্প্রতিক থাইল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে প্রেস ব্রিফিং করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’
থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ২৯ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে (থাই প্রধানমন্ত্রীর কার্যালয়) থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়।
পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রাণী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও, তিনি ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ)৮০তম অধিবেশনে ভাষণ দেন। সূত্র: এনটিভি অনলাইন
হামাস ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে
ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় সমঝোতা নিয়ে প্রস্তাব দিয়েছে। শনিবার ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, দেশটির দেওয়া প্রস্তাব তারা খতিয়ে দেখছে।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের প্রস্তুতির পাশাপাশি নতুন করে যুদ্ধবিরতির আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে। স্থবির যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েল পৌঁছেছে মিসরের একটি প্রতিনিধিদল।
এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খালিল আল-হাইয়া বলেছেন, ১৩ এপ্রিল মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের বিষয়ে ইহুদিবাদী দখলদারদের আনুষ্ঠানিক জবাব পেয়েছে হামাস। প্রস্তাবটি খতিয়ে দেখবে সংগঠন। খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে।
জিম্মি মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়ে আসছে হামাস। তবে হামাসের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
এদিকে গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৪ হাজার ৩৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৭৭ হাজার জন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে গাজায় শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও কয়েকজন বৈশ্বিক কর্মকর্তা অংশ নেবেন। ডব্লিউইএফের সভাপতি বোর্গে ব্রেন্ডে এ কথা জানিয়েছেন।
সম্মেলনে গাজার পরিস্থিতিও আলোচনায় আসবে জানিয়ে ডব্লিউইএফের সভাপতি বলেন, এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অংশগ্রহণ করবেন। একই সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ওমানের যুবরাজ ও বাহরাইনের কর্মকর্তারাও এতে অংশ নেবেন।
হামাস এক শর্তে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র লড়াই বন্ধে ইচ্ছুক
শর্তসাপেক্ষে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র লড়াই বন্ধে ইচ্ছুক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন ইঙ্গিত দিয়েছেন গাজা ভিত্তিক গোষ্ঠীটির একাধিক নেতা।
তবে এক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন তারা, সেটি হল- ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল যেসব অঞ্চল দখল করেছিল, ওই অঞ্চলগুলো নিয়ে একটি ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা’।
২০০৭ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা শাসন করছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির মূল লক্ষ্য ইসরায়েলের পতন। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। কিন্তু গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত হামলায় হামাসের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এমন ইঙ্গিত দিলেন সংগঠনটির নেতারা।
হামাসের এই নেতাদের একজন তুরস্কের ইস্তাম্বুলে বসবাসকারী বাসেম নাইম। তিনি হামাসের রাজনৈতিক শাখার সদস্য।
বৃহস্পতিবার তিনি সিএনএনকে বলেন, “জেরুজালেমকে রাজধানী করে যদি একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়, আর শরণার্থীদের সেখানে ফেরার অধিকার দেওয়া হয়, তাহলে আল কাশেম ব্রিগেডকে (হামাসের সামরিক শাখা) ভবিষ্যতে জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।”
হামাসের শর্ত মেনে নেওয়া হলে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই ‘অবশ্যই’ বন্ধ করা হবে বলেও জানিয়েছেন বাসেম নাইম। তিনি আরও বলেন, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) যদি তাদের গঠনতন্ত্র ও প্রশাসনে ‘সংস্কার’ আনে, তাহলে সংগঠনটির সঙ্গে যোগ দিতে চায় হামাস।
এর আগে একই ধরনের ইঙ্গিত দিয়েছেন হামাসের আরেক শীর্ষ নেতা খলিল আল-হাইয়া। সংগঠনটির এই প্রবাসী  নেতা বলেন, “গোষ্ঠীটি ইসরায়েলের সাথে পাঁচ বছর বা তার বেশি যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং একটি রাজনৈতিক দলে রূপান্তর হতে ইচ্ছুক যদি ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান’ বাস্তবায়িত হয়।”
প্রতিবেদনে বলা হয়েছে, আল-হাইয়া তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এপির সাথে একটি সাক্ষাত্কারে বলেন,  হামাস গাজা এবং পশ্চিম তীরের জন্য একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে অংশ নিতে চায়।
তিনি বলেন, “অভিজ্ঞতা থেকে দেখা যায়- বিশ্বজুড়ে যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করেছে, যখন তারা স্বাধীন হয়েছে এবং তাদের অধিকার ও রাষ্ট্র পেয়েছে, তখন তারা কী করেছে? তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তাদের রক্ষাকারী যুদ্ধ বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়েছে।”
আল-হাইয়া আরও বলেন, রাফা শহরে ইসরায়েলের পরিকল্পিত স্থল আক্রমণ হামাসকে ধ্বংস করতে সফল হবে না।
ইসরায়েলি বাহিনী “[হামাসের] ক্ষমতার ২০ শতাংশের বেশি ধ্বংস করতে সক্ষম হয়নি, না যোদ্ধা বা মাঠে,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “তারা যদি হামাসকে ধ্বংস করতে না পারে, তাহলে সমাধান কী? সমাধান হল ঐক্যমতের দিকে যাওয়া।”
তবে হামাসের এই নেতারা ইসরায়েলের বিরুদ্ধে শর্ত সাপেক্ষে অস্ত্র প্রত্যাহারের কথা বললেও আনুষ্ঠানিকভাবে সংগঠনটির পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। আর বিদেশে অবস্থান করা হামাসের নেতাদের বক্তব্য গাজায় থাকা সংগঠনটির সামরিক শাখার নেতাদের চিন্তাভাবনার সঙ্গে মেলে কি না, তাও স্পষ্ট নয়।
সূত্র: সিএনএন, এপি
গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদের আরেকটি বৈঠক চায় রাশিয়া
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরেকটি অধিবেশন ডাকার পরিকল্পনা করছে রাশিয়া।
সোলোভিভ লাইভ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রি পলিয়ানস্কি বলেন, আমরা অবশ্যই নিরাপত্তা পরিষদের নতুন বৈঠক আহ্বান করব।  অনুশীলনে দেখা গেছে, আমরা ছাড়া আর কেউ এটা করার সাহস করি না। তবে কবে এই বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
হামাসের হামলার উদ্দেশ্য সৌদি-ইসরায়েল সম্পর্ক বাধাগ্রস্ত করা : বাইডেন
সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হামাসের হামলার লক্ষ্য বলে মনে করেন যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, হামাসের ইসরায়েলের দিকে অগ্রসর হওয়ার একটি কারণ তারা জানত যে আমি সৌদিদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি।
মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার আগামী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তহবিল সংগ্রহের প্রচার চালান। এ সময় হামাসের হামলার একটি কারণ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের বিষয়টিকে বাধাগ্রস্ত করা বলে তিনি উল্লেখ করেন।
বাইডেন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে একই কথার পুনরাবৃত্তি করেছেন। তবে সেখানে তিনি এ-ও বলেন, সৌদি আরব-ইসরায়েল সম্পর্ক ‘এখনো অটুট, এটা সময়ের ব্যাপার মাত্র’।
ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনের রাজপথে লাখো মানুষ
ফিলিস্তিনি মানুষের সমর্থনে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার দুপুরে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
খবর অনুসারে,ফিলিস্তিনের পক্ষে  শনিবার  লন্ডনের বিক্ষোভ বিগত কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্য। লন্ডন মেট্রোপলিটন পুলিশ স্থানীয় সময় বেলা দুইটার দিকে জানায়, অন্তত এক লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তারা ডাউনিং স্ট্রিটের দিকে এগোতে থাকেন। এর দেড় ঘণ্টা পরও বিক্ষোভ মিছিলে যোগ দেন মানুষ।
বিক্ষোভকারীরা প্রথমে মার্বেল আর্চের সামনে জড়ো হন। এ সময় তাদের হাতে ‘মুক্ত ফিলিস্তিন চাই’ ও ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এ বিক্ষোভের সহ-আয়োজক। তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সেখানে পুরোদমে মানবিক সহায়তা পৌঁছে দিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। এ সময় পুরো এলাকা যেন জনসমুদ্র পরিণত হয়। চারদিকে অনবরত একটি স্লোগান ভেসে বেড়াচ্ছিল, ‘ফিলিস্তিন মুক্ত হবে।
গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বেশ কয়েকটি আরব দেশে ফিলিস্তিনের ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা আরব নেতারা
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে শুরু হয়েছে শান্তি সম্মেলন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা বন্ধের চেষ্টা হিসেবে মিসরে শুরু হয়েছে শান্তি সম্মেলন। এ সম্মেলনে পশ্চিমাদের দ্বিমুখী হিসেবে অভিহিত করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এ ছাড়া ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহও। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছেন।
গতকাল মিসরের রাজধানী কায়রোতে শুরু হওয়া এই সম্মেলনে আরব বিশ্বের নেতারা একত্রিত হয়েছেন। এ ছাড়া এতে যোগ দিয়েছেন আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরাও। পশ্চিমাদের সমালোচনা করে মিসরের প্রেসিডেন্ট বলেন, আমরা আজ কায়রোতে মিলিত হয়েছি খুবই কঠিন একটি পরিস্থিতিতে। যেটি  আমাদের মানবিকতা এবং মানবিকতার ওপর বিশ্বাসের দাবির পরীক্ষা নিচ্ছে। কয়েক শ বছর ধরে আমরা যে মানবিক সভ্যতার নীতি তৈরি করেছি সেটি কোথায়? দ্বিমুখী নীতি ছাড়া কোথায় নিরীহ মানুষের সমতা? মিসর পরিষ্কারভাবে এবং প্রকাশ্যে শান্তিপ্রিয় বেসামরিক মানুষদের হত্যার নিন্দা জানায়। গাজার সাধারণ মানুষের ওপর সামরিক আগ্রাসন চলার সময় যে বিশ্ব চুপ করে থাকতে পারে এ বিষয়টি তাকে আশ্চর্য করেছে। তিনি আরও জানিয়েছেন, গাজার বাসিন্দাদের (মিসরের) সিনাই উপত্যকায় স্থানান্তরের বিষয়টির বিরোধিতা করেন তারা। কারণ তাদের সিনাইয়ে নিয়ে যাওয়া হলে ফিলিস্তিনিরা আর কখনো স্বাধীন রাষ্ট্র পাবে না।
অন্যদিকে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইসরায়েলের বোমা হামলার সমালোচনা করে বলেছেন, গাজায় অব্যাহত বোমা হামলা সবদিক দিয়ে নিষ্ঠুরতা। এটি অবরুদ্ধ ও নিরীহ মানুষের ওপর একটি সামগ্রিক নির্যাতন। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি যুদ্ধাপরাধ। নিষ্ঠুরতার মাত্রা যত ছাড়াচ্ছে, বিশ্ব যেন এটির ওপর ততই কম নজর দিচ্ছে। তিনি আরও বলেছেন, অন্য কোথাও যদি বেসামরিক অবকাঠামোতে হামলা এবং ইচ্ছাকৃতভাবে মানুষকে ক্ষুধার্ত রাখা হতো, বিদ্যুৎ, পানি ও প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত করা হতো তাহলে এর নিন্দা জানানো হতো। তাৎক্ষণিকভাবে দোষীদের দায়ী করা হতো। অন্য দ্বন্দ্বগুলোর ক্ষেত্রে এটি করা হয়েছে। কিন্তু গাজার ক্ষেত্রে নয়।
জর্ডানের বাদশাহ আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ক্ষুধার্ত রাখছে কিন্তু গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা স্বাধীনতা, আশা ও ভবিষ্যতের জন্য ক্ষুধার্ত হয়ে আছে। ইসরায়েলের বোমা হামলা বন্ধ হওয়ার পর তাদের কখনো দায়ী করা হয় না। দখলদারিত্ব ও অবিচার চলতে থাকে এবং পরবর্তী সংঘাত শুরু না হওয়া পর্যন্ত বিশ্ব দূরে থাকে।  ফিলিস্তিনি সংকটের কোনো রাজনৈতিক সমাধান করতে না পারার কারণেই আজ এই রক্তক্ষরণ দেখা যাচ্ছে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ইতালির প্রধানমন্ত্রীর
হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে মিসরের রাজধানী কায়রোতে শান্তি সম্মেলন শুরু হয়েছে। সেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই, ইসরায়েল ও হামাস যুদ্ধের পরিধি অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকাতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (২১ অক্টোবর) কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন তিনি। এতে মেলোনি বলেন, ‘যদিও আমাদের অবস্থানে অনেক দূরত্ব রয়েছে। আমাদের স্বার্থগুলো ঠিকভাবে কাজ করতে হবে; গাজায় যা হচ্ছে সেটি যেন আরও বিস্তৃত দ্বন্দ্বে, একটি ধর্মীয় যুদ্ধে এবং সভ্যতার যুদ্ধে পরিণত না হয়।’
তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি হামাসের লক্ষ্য ছিল এটি। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় হামলা করেনি তারা। কিন্তু এমন একটি হামলা যেটি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে একটি অসংলগ্ন দূরত্ব তৈরি করবে। যার অর্থ এই হামলার লক্ষ্য আমরা সবাই, আমরা হামাসের এই ফাঁদে পড়তে পারি না। যেটি বোকার মতো কাজ হবে।’
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি আলাদা বৈঠক করেন। এরপর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে তেল আবিবে চলে যান।
সূত্র: রয়টার্স
গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান সৌদির
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শনিবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত এক সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা বলেন। খবর আল আরাবিয়ার।
তিনি বলেন, গাজায় যা হচ্ছে তা সত্যিই ‘হৃদয় বিদারক’। যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য ‘দ্রুত পদক্ষেপ’ প্রয়োজন। একই সঙ্গে তিনি গাজায় সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বন্ধের কথা বলেন।
প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নিরাপদ পথ খোলার আহ্বান জানাই। ফিলিস্তিনের অধিকার রক্ষায় সব সময়ই তাদের পাশে আছে সৌদি আরব।
সম্মেলনে তিনি উভয় পক্ষকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে শেখ হাসিনার সঙ্গে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠক অনুষ্ঠিত হয়।
শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসেন কাতারের আমির। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জানা গেছে, আমিরের সফরে কাতার ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। চুক্তিগুলো হলো- দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন।
সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে- শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।
কাতারের সঙ্গে বাংলাদেশের ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই
দ্বৈতকর পরিহারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে কাতারের সঙ্গে বাংলাদেশের পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
পাঁচ চুক্তির মধ্যে আছে—উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দু’দেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।
পাঁচ সমঝোতা স্মারকের মধ্যে আছে—কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক।
চুক্তিগুলোর মধ্যে প্রথমটিতে কাতারের পক্ষে বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি ও বাংলাদেশের পক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, দ্বিতীয়টিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, তৃতীয়টিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক, চতুর্থটিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং পঞ্চমটিতে কাতার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শেখ খলিফা বিন জসিম আল থানি ও বাংলাদেশের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম সই করেন।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে সব কটিতে কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সই করেন।
এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয় শেখ হাসিনা ও শেখ তামিম বিন হামাদ আল থানির। পরে চামেলী হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আমির।
তারও আগে সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে কাতারের আমিরকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর।
গত দুই দশকের মধ্যে এটি কাতারের কোনো আমিরের প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশ সফর করেছিলেন।
চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে ৪টি চুক্তি সই
বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বৈঠকে আজ রবিবার ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ দুই পক্ষের প্রতিনিধিদল অংশ নেন।
গতকাল শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। বিকেল পাঁচটার পর তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আজ পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। আজ সোমবার তিন দিনের সফরে যাচ্ছেন তিনি। বিশেষ ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তার এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার মধ্যে সফরটি হলেও কার্যত পরস্পরের অঞ্চলে নজিরবিহীন সন্ত্রাসবিরোধী ক্ষেপণাস্ত্র হামলার পর সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে এই দুই প্রতিবেশী রাষ্ট্র।
ইরানি প্রেসিডেন্টের সফরের বিষয়টি জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “তিনি আসছেন। আমরা তাদের স্বাগত জানাই। এই সফর হবে ২২, ২৩ ও ২৪ এপ্রিল। আমরা স্বভাবতই এর জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছি।”
দার এই ধারণা নাকচ করে দেন যে ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক সামরিক অচলাবস্থার কারণে ইসলামাবাদ ও তেহরান রায়িসির সফর বাতিল করতে পারে। দার বলেন, “এই ঘটনার অনেক মাস, অনেক সপ্তাহ আগে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল।”
মঙ্গলবার দার ইসলামাবাদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান আল সৌদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে তারা উভয়ই গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানান, তবে ইসরায়েলে আক্রমণ করার জন্য ইরানকে কিছু বলা থেকে বিরত থাকেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তান ও ইরানের ৯০০ কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। নিজ নিজ দেশে উগ্রবাদীদের আশ্রয় দেওয়া এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী আক্রমণ চালানো থেকে বিরত রাখতে তারা যথেষ্ট কিছু করছে না বলে দেশ দুটি পরস্পরকে দোষারোপ করে।
জানুয়ারি মাসে পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ইরানের নিরাপত্তা বাহিনী এই দাবি করে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় যে সেখানে ইরানবিরোধী উগ্রবাদীরা লুকিয়ে আছে। ইসলামাবাদ তার আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার জন্য ইরানের নিন্দা করে এবং ইরানের এলাকা থেকে পাকিস্তান বিরোধী উগ্রবাদীদের ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায়।
এই সব আক্রমণ ও পাল্টা আক্রমণের কারণে দেশ দুটির মধ্যে বড় রকমের সংঘাতের এবং ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী আক্রমণ চালানোর পর ব্যাপক আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
দ্বিপক্ষীয় উত্তেজেনা হ্রাসের জন্য তেহরান ও ইসলামাবাদ দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করে এবং পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর সংকল্প ব্যক্ত করে।
পাকিস্তান ও ইরান দু’ দেশকে সংযোগকারী বহু কোটি ডলারের পাইপলাইন নির্মাণের বহু দিনের পরিকল্পনার প্রতিশ্রুতি সম্প্রতি পুনর্ব্যক্ত করেছে। ওই পাইপ লাইনের মাধ্যমে ইরান থেকে পাকিস্তান প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে।
ইরান যদিও বলছে, সীমান্তে তার দিকে ৯০০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ তারা সম্পন্ন করেছে, পাকিস্তানের দিকে নির্মাণকাজ শুরুই হয়নি। কারণ ইসলামাবাদ ভয় পায় যে ইরান থেকে জ্বালানি শক্তি আমদানি করলে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন হবে।
সূত্র: রয়টার্স, সিনহুয়া, ভয়েস অব আমেরিকা
যুক্তরাষ্ট্রে গেলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম  রাইসি। রবিবার প্রেসিডেন্ট রাইসি তার সফরসঙ্গীদের নিয়ে বিমানে ওঠেন।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেবেন তিনি । এছাড়া তিনি আমেরিকায় বসবাসকারী ইরানিদের এক সমাবেশে বক্তব্য রাখবেন।
যুক্তরাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক না থাকলেও নিয়মিত সেখানে অবস্থিত সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট।
স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রকাশ্যে শটগান নিয়ে হুমকিতে তোলপাড়
গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে জমির খুঁটি তুলে ফেলার জন্য হুমকি দিয়েছেন রাশেদুজ্জামান মাসুম। তিনি নিজেকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী বলে পরিচয় দিয়েছেন এবং অস্ত্রেরও লাইসেন্স আছে বলে দাবি করেছেন।
ভুক্তভোগী হারুন অর রশিদ জানান, দেশীপাড়া মৌজায় তার নানার কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১ একর ৪২ শতাংশ জমি রাশেদুজ্জামান মাসুম ও তার পরিবারের লোকজন অন্যায়ভাবে দখল করে রেখেছেন। এ বিষয়ে আগে গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও মাসুম গং তাতে কর্ণপাত করেনি।
এমতাবস্থায় তারা গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) অফিসে বিবিধ মিস মোকদ্দমা করে সম্প্রতি রায় পান। সে অনুযায়ী গত শনিবার সকালে তিনি পরিবারের লোকজন নিয়ে সার্ভেয়ার দ্বারা ওই জমি মেপে খুঁটি পুঁততে গেলে রাশেদুজ্জামান মাসুমসহ তার লোকজন সশস্ত্র অবস্থায় বাধা দেন। তারা শটগান উঁচিয়ে জমিতে পোঁতা খুঁটি তুলে ফেলতে এবং জমি থেকে চলে যেতে বলেন। মাসুম শটগান দিয়ে গুলি করারও হুমকি দেন। হারুন অর রশিদ জানান, একপর্যায়ে তাকে ওই জমি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন।
এ ব্যাপারে রাশেদুজ্জামান মাসুম বলেন, ‘আমি পৈতৃক ওয়ারিশমূলে ওই জমির মালিক। আমার নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র হাতে করে আমি ওইখানে গেছি। তবে হারুনকে আমি গুলি করার কোনো হুমকি দেইনি।’ মাসুম দাবি করেন, তার ১২ বোরের শটগানটির লাইসেন্স আছে। তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী বলেও জানান। এ বিষয়ে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু বলেন, ‘গাজীপুর মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কমিটি আছে।
ওই কমিটিতে রাশেদুজ্জামান মাসুম নামে কেউ নেই। তিনি আমাদের সংগঠনের কেউ না, সাধারণ সদস্যও না। তাকে আমি চিনিও না। তার দাবি মিথ্যা ও বানোয়াট। সাংগঠনিকভাবে এ ধরনের মানুষের কোনো দায়ভার আমরা নেব না। সংগঠনের কেউ না হয়েও সে যদি নাম ব্যবহার করে অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করীম বলেন, শটগান নিয়ে জমি মাপার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি আমার নজরেও এসেছে। এরপর গতকাল ওই অস্ত্র সিজ (জব্দ) করেছি। লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখব। তিনি আরও জানান, হারুন অর রশিদ পক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগ নেতাকে যৌন নির্যাতনের প্রতিশোধ নিতে হত্যা
নিজের ওপর যৌন নির্যাতনের প্রতিশোধ নিতে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনকে হত্যা করেছেন বলে পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত যুবক আশরাফুল ইসলাম (২০)। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন হত্যার রহস্য উন্মোচনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।
পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনের সঙ্গে এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় হয় আশরাফুল ইসলামের। গত রবিবার বিকেলে বড় বাজার থেকে দেশীয় মদ ও পেয়ারা কিনে হলিডে মোড়ের হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষে ওঠেন তারা। সেখানে দেশীয় মদ ও পেয়ারা খাইয়ে মাদ্রাসাছাত্র আশরাফুলকে একপর্যায়ে যৌন নির্যাতন করেন সাইফুদ্দিন। যৌন নির্যাতনের ঘটনা নিজের মোবাইলে ভিডিও করেন সাইফুদ্দিন। পরে মোটরসাইকেলে করে তাকে গোলদিঘির পাড়ে নামিয়ে ১০০ টাকা দিয়ে চলে যেতে বলেন।
এর এক ঘণ্টা পর সাইফুদ্দিন আবারও ফোন করে আশরাফুলকে হোটেলে ডাকেন। সেখানে আবারও তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন সাইফুদ্দিন। তখন যৌন নির্যাতনের প্রতিশোধ নিতে প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে এবং পরে ছুরিকাঘাতে সাইফুদ্দিনকে হত্যা করেন আশরাফুল ইসলাম।  ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় টেকনাফের হোয়াইক্যং থেকে আশরাফুল ইসলামকে আটক করে পুলিশ।
এর আগে, সোমবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির চেকপোস্টে পালকি নামে একটি বাস থেকে আশরাফুল ইসলামকে আটক করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকার মোহাম্মদ হাশেম মাঝির ছেলে। তিনি ওই এলাকার ওয়ামি একাডেমি নামে একটি মাদ্রাসার ছাত্র। নিহত সাইফুদ্দিন কক্সবাজার শহরের ঘোনারপাড়ার অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
সোমবার (২১ আগস্ট) সকালে কক্সবাজার শহরের আবাসিক হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষ থেকে দুই হাত বাঁধা অবস্থায় আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পাঞ্জাবি ও মাস্ক পরিহিত এক যুবককে সঙ্গে নিয়ে হোটেলটিতে গিয়েছিলেন সাইফুদ্দিন। রাত ৮টা ১০ মিনিটের পর ওই যুবক চলে যান। হোটেলটির সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখা গেছে। ঘটনার পর ওই যুবকের পরিচয় জানতে উদগ্রীব হয়ে পড়েন পুলিশসহ সংশ্লিষ্টরা। তাকে শনাক্ত করতে জোর তৎপরতা শুরু করে পুলিশ। পরে সোমবার রাতে তাকে আটক করা হয়।
প্রথম দফার ভোট একতরফাভাবে এনডিএ’এর পক্ষেই যাবে: আশাবাদী মোদি
শুক্রবার ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়। সকাল ৭ টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। দেশটির ৫৪৩ আসনের মধ্যে প্রথম দফায় ২১ টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১০২টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। সেক্ষেত্রে সাত দফার নির্বাচনে এই দফাতেই সবচেয়ে বেশি কেন্দ্রে ভোট নেওয়া হয়।
দেশটির নির্বাচন কমিশন প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়, ৭৯.৯০ শতাংশ। এরপরেই সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এরাজ্যে ভোট দানের শতকরা হার ৭৭.৫৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে, মাত্র ৪৭.৪৯ শতাংশ। গোটা দেশে গড় ভোটদানের হার ৬৪ শতাংশ।
শুক্রবার সন্ধ্যা সাতটায় এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, গোটা দেশে তাপপ্রবাহের মধ্যেও এত বেশি সংখ্যায় ভোট দানের ঘটনা নজিরবিহীন।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এত বেশি সংখ্যায় ভোট প্রদানের ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, প্রথম দফায় বিজেপি নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ) এর পক্ষেই একতরফাভাবে এই ভোট পড়েছে।
শনিবার মহারাষ্ট্রের নানডের এলাকায় এক নির্বাচনী প্রচারণা থেকে ভোটারদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘যারা গতকাল (শুক্রবার) ভোট দিয়েছিলেন, বিশেষ করে প্রথম ভোটারদের- আমার তরফ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভোট প্রদানের পর বুথ লেভেল থেকে যে  পরিসংখ্যান দেওয়া হয়েছে এবং আমি যে তথ্য পাচ্ছি তাতে আমার বিশ্বাস মজবুত হচ্ছে যে প্রথম দফায় এনডিএ’এর পক্ষেই একতরফাভাবে ভোট দান হয়েছে। এনডিএ’এর জয় নিশ্চিত করায় আমি মাথানত করে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে দেশবাসীকে আরও বেশি সংখ্যায় শামিল হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কিন্তু যারা প্রথম দফায় ভোট দেননি, তাদেরকে বলবো ভোট প্রদান গণতন্ত্রের শক্তিশালী মাধ্যম। আপনি যাকেই ভোট দিন না কেন, ভোট অবশ্যই দেবেন। ভোট দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনোরকম উদাসীনতা থাকা উচিত নয়। এটা ঠিক যে প্রচণ্ড গরম পড়েছে ফলে অনেক সমস্যা মুখোমুখি হতে হচ্ছে, তারপর একদিকে বিয়ের মৌসুম, অন্যদিকে চাষিরাও মাঠে কাজ করছেন। তারপরেও আমরা যখন দেশের সেনা সদস্যদের দিকে তাকাই, তখন দেখব যেকোনো মৌসুমেই জওয়ানরা নিজেদের কর্তব্যে অবিচল থাকে, কারণ দেশের জন্য তারা এই কাজ করে। আমার মনে হয় ভোটারদের মধ্যেও এরকম মনোভাব থাকা উচিত। তাদের ভাবা উচিত যে ভোট দিয়ে আমি কারো উপকার করছি না বরং আমি ভোট দিয়ে আমার দেশের ভবিষ্যৎ নিশ্চিত করছি।’
বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা- আজ না হলে কাল, কাল না হলে পরশু- আপনারা নিশ্চয়ই সুযোগ পাবে। তাই আমি বিরোধীরা- যাদের পরাজয় নিশ্চিত- তাদের দলের কর্মীদের বলতে চাই, ভোটারদের ভোট দিতে আপনারাও উদ্বুদ্ধ করুন। কেননা আগামী ২৫ বছর ভারতের মহত্ত্ব প্রমাণ করবে আর যার জন্য ভোটের শতকরা বৃদ্ধি করাটা খুবই জরুরি।
বিরোধীদলের জোট ‘ইন্ডিয়া’কে নিশানা করে প্রধানমন্ত্রী এটাও বলেছেন, নিজেদের দুর্নীতি ঢাকতেই বিরোধীরা এই জোট গঠন করেছে। ফলে প্রথম দফার নির্বাচনে ভোটাররা সম্পূর্ণভাবে তাদের প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে লড়াই করার মত প্রার্থী তাদের নেই। জোটের নেতারাই একে অপরের বিরুদ্ধে লড়ছেন।
প্রধানমন্ত্রীর প্রশ্ন, যারা নিজেরাই একে অপরকে বিশ্বাস করেন না, আপনারা কি তাদের বিশ্বাস করে ভোট দেবেন?
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরে পাল্টা তাকে নিশানা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। তার প্রশ্ন, প্রধানমন্ত্রী কীভাবে বলতে পারেন, প্রথম দফার ভোটে ভোটাররা কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করেছে।
এদিন কেরালার ত্রিশূরে একটি নির্বাচনী প্রচারণার ফাঁকে প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, নির্বাচনের ফলাফল এখনও বের হয়নি, তার আগেই তিনি (প্রধানমন্ত্রী) কীভাবে এটা জানলেন? আমি জানি না তারা এতটা আত্মবিশ্বাসী কীভাবে হলেন?
কংগ্রেস নেত্রী এটাও প্রশ্ন তুলেছেন, কীভাবে প্রধানমন্ত্রী ও বিজেপি দাবি করে, এই নির্বাচনে তারা ৪০০ আসন পাবেন? আমরা যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ বলছে তারা পরিবর্তন চায়। আমি নিশ্চিত যে পরিবর্তন এবার আসবেই।
উল্লেখ্য, মোট সাত দফার এই লোকসভার নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ ২৬ এপ্রিল, তৃতীয় দফায় ৭ মে, চতুর্থ দফায় ১৩ মে, পঞ্চম দফায় ২০ মে, ষষ্ঠ দফায় ২৬ মে এবং সপ্তম শেষ দফার ভোট ১ জুন। ভোট গণনা আগামী ৪ জুন।
ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে কাল
ভারতে জাতীয় নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শুরু হচ্ছে আগামীকাল ১৯ এপ্রিল (শুক্রবার)। নির্বাচনে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের সদস্য নির্বাচিত হবেন। যে দল বা জোট লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই পরবর্তী সরকার গঠন করবে।
ইতিহাসে সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক চর্চা হতে যাচ্ছে ভারতের এই নির্বাচন। দেশটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ৯৭ লাখ- যা বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে সর্বোচ্চ। সাত ধাপে ৪৪ দিনে ভোটগ্রহণ হবে।  নির্বাচনে ব্যবহার হবে ৫৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) । ভোট গণনা শেষে ফল প্রকাশ হবে ৪ জুন।
বহুদলীয় গণতন্ত্র হিসেবে ভারতের নির্বাচনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দল ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু সর্বভারতীয় পর্যায়ে মূল প্রতিদ্বন্দ্বী দল দুটি। ক্ষমতাসী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধান বিরোধীদল জাতীয় কংগ্রেস। এই দুই দল পৃথক দুটি জোটের নেতৃত্ব দিচ্ছে।
বিজেপি নেতৃতে দিচ্ছে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। এটি ২৬টি দলের একটি জোট। প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলোপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। এই জোটে আছে অন্তত ৪১টি দল।
আগামীকাল থেকে শুরু হওয়া প্রথম ধাপের নির্বাচন হবে দেশটির ২১টি রাজ্যের বিভিন্ন আসনে। তামিলনাডুর সবকটি অর্থাৎ ৩৯টি রাজ্যে কাল ভোটগ্রহণ হবে। রাজস্থানের ২৫টি আসনের ১২টি, উত্তর প্রদেশের ৮০টি আসনের ৮টি, মধ্যপ্রদেশের ৪৮টি আসনের ৬টিতে, মহারাষ্ট্রের ৪৮টি আসনের পাঁচটিতে, উত্তরাখণ্ডের সবকটি অর্থাৎ পাঁচটিতে কাল ভোটগ্রহণ হবে।
এছাড়া আসামের ১৪টি আসনের ৫টিতে, বিহারের ৪০টি আসনের চারটিতে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের ৩টিতে ভোট হবে। অরুণাচল প্রদেশ, মনিপুর ও মেঘালয়ে দুটি করে আসন। এই তিন প্রদেশের ৬ আসনেই নির্বাচন হবে কাল। ছত্তিসগড়ের ১১টি আসনের একটিতে নির্বাচন হবে কাল।
মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমে একটি করে আসন। আগামীকাল এই তিন আসনেই নির্বাচন হবে। ত্রিপুরায় দুটি আসনের একটিতে নির্বাচন হবে। এছাড়া ইউনিয়ন টেরিটরি আন্দামান ও নিকোবারা দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুডুচেরিতে ভোটগ্রহণ হবে আগামীকাল।
পশ্চিমবঙ্গ : লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী যারা
লোকসভা ভোটের আগে বড় চমক। এই প্রথমবার ব্রিগেডে জনসভা থেকে প্রার্থীতালিকা ঘোষণা তৃণমূলের। রবিবাসরীয় ব্রিগেডে প্রার্থী তালিকায় বড় চমক। দেখে নিন ৪২টি আসনে তৃণমূলের প্রার্থী কারা।
দার্জিলিং:  গোপাল লামা
আলিপুরদুয়ার:  প্রকাশ চিক বরাইক
কোচবিহার:  জগদীশ চন্দ্র বসুনিয়া
জলপাইগুড়ি:  নির্মলচন্দ্র রায়
বালুরঘাট: বিপ্লব মিত্র
রায়গঞ্জ:  কৃষ্ণ কল্যাণী
মালদহ উত্তর:  প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদহ দক্ষিণ:  শানওয়াজ আলি রহমান
মুর্শিদাবাদ:  আবু তাহের খান
জঙ্গিপুর:  খলিলুর রহমান
বহরমপুর: ইউসুফ পাঠান
কৃষ্ণনগর:  মহুয়া মৈত্র
রানাঘাট:  মুকুটমণি অধিকারী
বনগাঁ: বিশ্বজিৎ দাস
বসিরহাট:  হাজি নুরুল ইসলাম
বারাসত:  ডঃ কাকলী ঘোষ দস্তিদার
বারাকপুর:  পার্থ ভৌমিক
দমদম:  সৌগত রায়
হাওড়া:  প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া:  সাজদা আহমেদ
হুগলি:  রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগ: মিতালী বাগ
শ্রীরামপুর:  কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কলকাতা উত্তর:  সুদীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতা দক্ষিণ:  মালা রায়
যাদবপুর:  সায়নী ঘোষ
ডায়মন্ড হারবার:  অভিষেক বন্দ্যোপাধ্যায়
জয়নগর:  প্রতিমা মণ্ডল
মথুরাপুর: বাপি হালদার
তমলুক:  দেবাংশু ভট্টাচার্য
কাঁথি:  উত্তম বারিক
মেদিনীপুর:  জুন মালিয়া
ঘাটাল: দেব
বীরভূম: শতাব্দী রায়
বোলপুর: অসিত মাল
বাঁকুড়া:  অরূপ চক্রবর্তী
বিষ্ণুপুর: সুজাতা খাঁ
পুরুলিয়া: শান্তিরাম মাহাতো
ঝাড়গ্রাম: কালীপদ সোরেন
বর্ধমান পূর্ব: ডঃ শর্মিলা সরকার
বর্ধমান দুর্গাপুর:  কীর্তি আজাদ
আসানসোল: শত্রুঘ্ন সিনহা
পঞ্চায়েত ভোটে সহিংসতা ৭০০ বুথে আবার নির্বাচন আজ
রাত পোহালে সোমবার  ভারতের পশ্চিমবঙ্গের ৬৯৬ টি বুথে পুনঃনির্বাচন হবে। সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট নেওয়া হবে ব্যালট পেপারের মাধ্যমে।
গত ৮ জুলাই রাজ্যটির ২২টি জেলার মধ্যে ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ) ভোট হয়। বাকি দুই জেলা- দার্জিলিং এবং কালিম্পং জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি) ভোট হয়। কিন্তু ওই নির্বাচনকে ঘিরে ব্যাপক সহিংসতা দেখা যায় অধিকাংশ জেলায়। ছাপ্পা ভোট, ভোট লুট, ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়া, ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো, মারধর, বোমা, গুলি চালানোর মতো ঘটনা ঘটে। কেবল ভোটের দিনই মৃত্যু হয় ভোট সহিংসতায় মৃত্যু হয় ১৫ জনের। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।
রবিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ১৭৫ টি বুথে ভোট নেওয়া হবে। এছাড়া মালদহে (১০৯), নদীয়া (৮৯), কোচবিহার (৫৩) উত্তর চব্বিশ পরগনা (৪৬), উত্তর দিনাজপুর (৪২), দক্ষিণ ২৪ পরগনা (৩৬), পূর্ব মেদিনীপুর (৩১), হুগলি (২৯), দক্ষিণ দিনাজপুর (১৮), জলপাইগুড়ি (১৪), বীরভূম (১৪), পশ্চিম মেদিনীপুর (১০), বাঁকুড়া (৮), হাওড়া (৮), পশ্চিম বর্ধমান (৬), পুরুলিয়া (৪), পূর্ব বর্ধমান (৩), এবং আলিপুরদুয়ার জেলায় ১ টি মাত্র বুথে পুনরায়  ভোট নেওয়া হবে। প্রতিটি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ান।
উল্লেখ্য, শেষবার ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনেকে ঘিরে ব্যাপক সহিংসতা দেখেছিল রাজ্যবাসী। মৃত্যু হয়েছিল ২৩ জনের। এছাড়া ভোট লুট, ছাপ্পা ভোট, ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানোসহ একাধিক অভিযোগ উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতেই ওই বছর ৫৭৪টি বুথে পুনঃনির্বাচন নেওয়া হয়েছিল।
কিন্তু পাঁচ বছর আগের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যে ভোট কেন্দ্রিক যে সহিংসতা কিংবা মৃত্যুর ঘটনা ঘটেছিল তাকে ছাপিয়ে যায় এবার। চলতি বছরের গত ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে গত এক মাস ধরে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় সেই মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৩২ এ।
যুক্তরাষ্ট্রে বিদেশিদের ওপর গোপনে নজরদারির ক্ষমতা বাড়ছে এফবিআই
গ্রেফতারি পরোয়ানা অথবা আদালতের অনুমতি ছাড়াই মার্কিন পুলিশের নজরদারির ক্ষমতা বৃদ্ধি করে ইউএস সিনেটে পাস হলো ‘ফরেন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্ট (ফিসা)। গতকাল শনিবার ৬০-৩৪ ভোটে পাস হয় বিলটি।
এটি হচ্ছে ফিসার ৭০২ সেকশনের সম্প্রসারণ। এর আগে গত ১২ এপ্রিল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তা পাস হয়। বিলটি এখন প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর পেলেই তা আইনে পরিণত হবে।
এই বিধি দু’বছরের জন্য কার্যকর থাকবে। ৯/১১ এর মতো সন্ত্রাসী হামলা এড়াতে এমন বিধির বিকল্প নেই বলে প্রশাসন ও রাজনীতিকেরা মনে করলেও মানবাধিকার নিয়ে কর্মরত প্রায় সকল সংগঠনই একযোগে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাসের পর শতাধিক সংগঠনের পক্ষ থেকে এক দরখাস্তে ইউএস সিনেট লিডার চাক শ্যুমারকে তা সিনেটে পাস না করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু নিউইয়র্কের সিনেটর চাক শ্যুমারও আরেকটি ৯/১১ ঘটানোর আগেই তা বন্ধের যুক্তি দেখিয়ে এই বিধি আরো দু’বছরের জন্যে বহাল রাখার কথা বলেছেন।
চাক শ্যুমার বলেন, এটা খুব সহজ ছিল না। নানাজনের নানামত ছিল। তবে আমরা সবাই জানি ফিসাকে নবায়ন করা সম্ভব না হলে তা ছিল খুবই বিপজ্জনক। সন্ত্রাস, মাদকপাচার, সহিংস চরমপন্থা থামিয়ে দেওয়া দমন করাটা আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য সিনেটের সকল সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি, এমনকি ভালো দায়িত্ব যথাযথভাবে সম্পন্নের জন্য।
এর ফলে ইমিগ্র্যান্টদের ওপর নজরদারিসহ সন্দেহজনক ব্যক্তি ও কোম্পানির তথ্য, ড্যাটা সেন্টারের তথ্য, কমার্শিয়াল রিয়েল এস্টেট মালিকদের তথ্য, কম্যুনিকেশন্স ইক্যুইপমেন্ট অপারেটর মালিকদের তথ্য চাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এফবিআইসহ সকল গোয়েন্দা সংস্থাকে। অর্থাৎ যে কাউকে গোপনে নজরদারির আওতায় আনা যাবে, প্রয়োজনে তল্লাশি করা যাবে তাদের বাড়ি-ঘর, বাড়ির কাজের লোক, ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র।
কম্প্যুটার, ফোন, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামেও ঢুকতে পারবে কোনো ধরনের অনুমতি ছাড়াই। মুসলমান ইমিগ্র্যান্টরা (গ্রিনকার্ডধারী/সিটিজেন) নিজ নিজ দেশ ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে ফেরার সময় পোর্ট অব এনট্রিতে তাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমেরিকান সিভিল রাইটস গ্রুপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই বিলের মূল টার্গেট হচ্ছে কৃষ্ণাঙ্গ এবং মুসলমানেরা। সন্দেহভাজন ইমিগ্র্যান্টদের আত্মীয়-স্বজনকেও (তারা যেখানেই থাকুন না কেন) এফবিআই জিজ্ঞাসাবাদ, এমনকি গ্রেফতারও করতে পারবে এই বিল আইনে পরিণত হলে।
এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে ৭০২ ধারাকে অপরিহার্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বিধিকে নবায়নের ফলে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত নন-সিটিজন (অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন) তেমন সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারেও এফবিআইকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার ক্ষমতা দিল। আমেরিকানদের নাগরিক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিচার বিভাগ গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো কোডিফাই করতে পারবে।
ফরিদপুরে মন্দিরে আগুন অভিযোগে হিন্দুদের পিটুনিতে ২ মুসলিম নিহত
ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে বাঁশ, লাঠি, পেরেক দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে আপন দুই ভাইকে হত্যা এবং অপর পাঁচজনকে গুরুতর আহত করা হয়েছে। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করতে মধুখালী উপজেলার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও জিম্মি করে রাখা হয়।
খবর পেয়ে ফরিদপুর থেকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে ছুটে যান। পরে ফরিদপুর ও রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে। দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ।
এ ঘটনায় নিহতরা হলেন, মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আসাদুল (১৫)। আহতদের ২ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ৩ জনকে মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে জেলার একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া গতকাল শুক্রবার সকাল থেকে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। জানা গেছে, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ওয়াশ রুমের নির্মাণ কাজ করছিল ওই শ্রমিকেরা। সন্ধ্যায় একটি নসিমন থেকে রড নামানোর সময় তাদের ওপর হামলা করা হয়। পঞ্চপল্লী গ্রামের তপতি মন্ডল নামে এক গৃহবধূ বলেন, তিনি স্কুলঘরের পাশে কালীমন্দির সন্ধ্যাবাতি দিয়ে গোবরের ঘোসি পরিষ্কার করতে এসে চিৎকার চেচামেচি শুনতে পান। এসে দেখেন মন্দিরের কালী মূর্তিটি একদম পুড়ে গেছে। তারপর লোকজন জড়ো হয়ে যায়। তবে মন্দিরে কিভাবে আগুন লেগেছে তিনি তা দেখেননি বলে জানান।
ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন জানান, পাঁচ গ্রাম নিয়ে সেখানে পঞ্চপল্লী অবস্থিত। এলাকাটি হিন্দু বসতি অধ্যুষিত। এর মাঝে কৃষ্ণনগর নামে এক গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের জন্য সেখানে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। সেখানে নির্মাণ শ্রমিকদের পিটিয়ে হতাহত করে নির্মাণাধীন স্কুল ঘরের মধ্যে পিঠমোড়া করে হাত-পা বেঁধে মেঝেতে ফেলে জড়ো হওয়া লোকজন রাখে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, মন্দিরে আগুন দেয়ার সন্দেহে নির্মাণ শ্রমিকদের বেদমভাবে পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে হতাহত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার অতিরিক্ত র‍্যাব ও পুলিশের বিজিবি মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এখানে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিল। উত্তেজিত জনতা ভেতরে ঢুকে তাদের লাঠি দিয়ে বেদম প্রহার করে ও ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় অনেক পুলিশ আহত হয়েছেন। তাদের দিকে ইটপাটকেল ছুড়ে মারা হয়েছে। বিষয়টি ঢাকা থেকে আইজি স্বয়ং খবরাখবর রাখছেন।
এদিকে বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কেনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে হত্যা মামলা ছাড়াও পুলিশের কাজে বাধাদান ও তাদের আহত করার ঘটনায় পৃথক মামলা দায়ের করা হবে। এদিকে বিকেলে নিহত দুই শ্রমিকের জানাযা শেষে তাদের দাফন করা হয়েছে। সেখানে পরিবারের স্বজনদের কান্নায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নিহতদের জানাজায় গ্রামবাসীর ঢল: গতকাল শুক্রবার বাদ আসর মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ ইউএনও, পুলিশ কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় নিহতের বাড়িতে পরিদর্শনে যান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মারফ হোসেন সরদার। এর আগে তিনি ঘটনাস্থল মধুখালী উপজেলার ডোমাইন গ্রাম পরিদর্শন করেন। জেলা প্রশাসক মো: কামরম্প আহসান তালুকদার নিহতের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে আপনাদের ন্যায়বিচার দেয়া হবে।
আমরা মন্দিরে আগুন দেইনি বললেন শ্রমিকরা : পঞ্চপল্লীতে কালীমন্দিরের অগ্নিকাণ্ডের ঘটনার সাথে স্কুলের উন্নয়ন কাজে নিযুক্ত নির্মাণ শ্রমিকদের কোনো সম্পৃক্ততা ছিল না, নিছক সন্দেহের বশে তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেছেন হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা।
নান্নু মণ্ডল বলেন, মন্দিরে কীভাবে আগুন লেগেছে, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। এই শ্রমিক বলেন, ‘মন্দিরে আগুন লাগার পরে আমাদের দোষারোপ করে মারধর শুরু করে এলাকার হিন্দুরা। আমরা মন্দিরে আগুন দিইনি, আমরা কেন আগুন দিতে যাব?’
এ দিকে, বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে হত্যা মামলা ছাড়াও পুলিশের কাজে বাধাদান ও তাদের আহত করার ঘটনায় পৃথক
মামলা দায়ের করা হবে।
শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেলেন
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর (২৬৫ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত।
এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল (২২৫ ভোট)। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯ ভোট)।
শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।
সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)।
কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)।
কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত।
বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব।
এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
উল্লেখ্য, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি।
স্মার্টফোন কে গরম থেকে রক্ষায় যা করবেন
পদার্থ বিজ্ঞানে একটা কথার বেশ প্রচলন আছে, ‘এক্টিভিটি ক্রিয়েটস হিটস’। বাংলা করলে দাঁড়ায়, ‘ক্রিয়াই বা কাজই তাপ উৎপন্ন করে’। স্মার্টফোনের ক্ষেত্রে এই কথা বেশ মিলে যায়। আমাদের মধ্যে অনেকেই হয়তো স্মার্টফোন গরম হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন।
বিশেষ করে দীর্ঘক্ষণ কথা বলার পর স্মার্টফোনটি উত্তপ্ত হয়েছে এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। জানেন কি এর পেছনের কারণ?
স্মার্টফোন সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছু কারণে স্মার্টফোন গরম হতে পারে। যেমন, প্রসেসর খুব বেশি ব্যস্ত থাকা, ব্যাটারি দুর্বল হয়ে যাওয়া, দুর্বল নেটওয়ার্ক কিংবা আবহাওয়াজনিত কারণে পারিপার্শ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এছাড়া, স্মার্টফোনে একাধিক অ্যাপ একসাথে ব্যবহার করলে ডিভাইস গরম হবার প্রবল সম্ভাবনা থাকে।
সব ফোনই ব্যবহারজনিত কারণে একটু-আকটু গরম হয়। কিন্তু, যদি গরম হওয়ার কারণে স্মার্টফোনটি হাতে ধরার অবস্থায় না থাকে তখন বিষয়টি সমস্যার।
কেননা, ফোন হিটিং এর কারণে যেমন ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায় কিংবা ব্যাটারি বিকল হয়ে যেতে পারে, তেমনি আপনার পছন্দের ফোনটি তাপে গলেও যেতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে গুরুতর একটি ঝামেলা।
তবে এর সমাধানও রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা স্মার্টফোন গরম হবার কিছু সহজ সমাধান দিয়েছেন।
• মাল্টি টাস্কিং পরিহার করুন। একসাথে অনেকগুলো অ্যাপ খুলে কাজ করলে প্রসেসর খুব ব্যস্ত হয়ে পড়ে। ফলে ফোন গরম হয়ে যায়। একসাথে একাধিক অ্যাপ না খুলে কোন অ্যাপের কাজ শেষ হয়ে গেলে সেটিকে বন্ধ করে দিন। এতে করে আপনার ফোনের প্রসেসরের উপর চাপ কমবে এবং আপনার ফোনটিও হিটিং সমস্যা থেকে মুক্তি পাবে।
• বিছানা বা সোফায় ফোন চার্জ দেবেন না। এগুলো তাপ শোষণ করে। একই সাথে চার্জ দেবার সময় যে তাপ সৃষ্টি হয়, তা বের হতে পারে না। তাই, চার্জ দেয়ার সময় টেবিলের বা চেয়ারের উপর কিংবা অন্য কোন শক্ত পৃষ্টের উপর ফোনটি রাখার চেষ্টা করুন।
• যেসব অ্যাপস ফোনকে গরম করে তোলে, সেসব অ্যাপস চিহ্নিত করে ফোন থেকে সরিয়ে ফেলুন। ফোন বন্ধ থাকলেও কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। যে কারণে ফোন উত্তপ্ত হয়ে ওঠে।
• আসল চার্জার ব্যবহার করুন। চার্জারের প্রয়োজন হলে আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের আসল চার্জার ব্যবহার করুন। সস্তা চার্জারের কারণেও আপনার স্মার্টফোনে হিটিং ইস্যুর জন্ম হতে পারে।
• আপনার ফোনটি সূর্যের সংস্পর্শ থেকে দূরে রাখুন। সূর্যের আলো সরাসরি ফোনে পড়লে ফোন সূর্যের তাপ শোষণ করে নেয়। তাই, ফোনকে গরম হওয়ার ঝুঁকি থেকে মুক্ত করতে সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখতে হবে।
• স্মার্টফোনের ব্রাইটনেস বেশি থাকলেও ফোন গরম হবার সম্ভাবনা থাকে। ব্রাইটনেস যত বেশি হবে, ব্যাটারির উপর চাপও তত বেশি হবে। আর, এর ফলেই ফোনটি গরম হয়ে যাবে। তাই, চেষ্টা করুন ফোনের ব্রাইটনেস পরিমিত মাত্রায় রাখতে।
‌ইসরায়েলের যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত ইরান
দামেস্কে ইরানের একটি কূটনৈতিক ভবনে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। খবর রয়টার্সের।
ইরানের এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল বলেছে, তারা ইরানে পাল্টা হামলা চালাবে। হামলার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করতে বুধবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক করেছে।
এদিকে, ইসরায়েলের যেকোনও ধরনের হামলা মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির বিমানবাহিনী বলেছে, ইসরায়েলের যেকোনও পদক্ষেপ মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।
একই দিনে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, তারা লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে।
ইরানের সশস্ত্র দিবস উপলক্ষে বুধবার তেহরানে এক সামরিক প্যারেডে অংশ নিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ‌‌‘‘আমাদের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনও ধরনের হামলার কঠোর জবাব দেওয়া হবে।’’
একই অনুষ্ঠানে ইরানের বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে দিয়ে বলেন, ইরানের হাতে থাকা রাশিয়ার তৈরি সুখোই-২৪ যুদ্ধবিমানসহ অন্যান্য বিমান ইসরায়েলি হামলার মোকাবিলা করার জন্য ‘‘সর্বোচ্চ প্রস্তুত অবস্থায়’’ রয়েছে।
কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেন, ‘‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বোমারু বিমানসহ সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা যেকোনও ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।’’
ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইইউ’র
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতারা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে বসা সংঘাতের লাগাম টানতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেন তারা।
বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ’র ২৭ দেশের নেতাদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
ইসরায়েল ইরানের হামলার প্রতিশোধ নেয়ার ইঙ্গিত দিলেও সেটি তারা কীভাবে নেবে সে বিষয়ে কিছু জানায়নি। তবে বৈঠকে ইইউ নেতারা ইরানের হামলার নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সেই সাথে লেবাননসহ সব পক্ষকে উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন।
বৈঠকে শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান চার্লস মিশেল বলেছেন, ‘আমরা মনে করি ইরানকে বিচ্ছিন্ন করার জন্য সবকিছু করা খুবই গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, এটা গুরুত্বপূর্ণ যে ইসরায়েল ‘নিজস্বভাবে বড় ধরনের হামলার জবাব যেন না দেয়।’
যে আইনে সোলাইমানিকে হত্যা করেন ট্রাম্প, সেটি বাতিল করছে মার্কিন সিনেট
আমেরিকার সেনাদের দ্বারা শেষ আক্রমণের ২০তম বার্ষিকীর আগে ইরাকে যুদ্ধের জন্য দেওয়া অনুমোদন বাতিল করতে যাচ্ছে মার্কিন সিনেট।
বুধবার সিনেটের একটি কমিটি বিষয়টি সমর্থন করেছে।
ইরাকের বিরুদ্ধে সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ১৯৯১ ও ২০০২ সালে অনুমোদন দেওয়া হয়, যা দ্য অথরাইজেশন ফর ইউজ অব মিলিটারি ফোর্স (এইউএমএফ) নামে পরিচিতি। যুদ্ধে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা রয়েছে, তবে এই আইন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা দেয়।
বুধবার সিনেটে ফরেন অ্যাফেয়ার্স কমিটি অনুমোদন বাতিলের জন্য ১৩-৮ ভোট দিয়েছে।
সিনেটের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন, পূর্ণ সিনেট আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইনটি বাতিলে ভোট দিতে পারে, যা ১৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৩ সালের এ দিনে শেষবার ইরাকে আক্রমণ করে মার্কিন বাহিনী।
এইউএমএফ বাতিলের প্রচেষ্টাকারীদের অন্যতম সিনেটর টিম কাইন। তার মতে, এ অনুমোদন থাকার কোনও মানে হয় না।
তিনি আরও বলেন, ২০০২ সালে ইরাক আমাদের শত্রু ছিল। তারা এখন নিরাপত্তা অংশীদার। আমরা আইএসআইএস-কে পরাজিত ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সতর্কতা অব্যাহত রাখতে তাদের সঙ্গে কাজ করছি।
এইউএমএফ নিয়ে মার্কিন আইনপ্রণেতারা অনেক দিন ধরে তর্ক করে আসছেন। তাদের মতে, প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের ন্যায্যতা দেওয়ার জন্য বছরের পর বছর এ আইন ব্যবহার করা হয়েছে। ইরাকে সিনিয়র ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প বলেছিলেন, এইউএমএফ তাকে আইনি কর্তৃত্ব প্রদান করেছিল।
যদিও সংবিধান অনুসারে প্রেসিডেন্ট নয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করার অধিকার রাখে। অবশ্য এই আইন নিয়ে অস্পষ্টতা রয়েছে। সিনেট ও প্রতিনিধি পরিষদে উভয় দলের সদস্যদেরই বাতিলের সমর্থন সত্ত্বেও উল্লেখযোগ্য বিরোধিতাও রয়েছে।
বিদ্যমান এইউএমএফ বাতিল করার আগে সামরিক কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি প্রতিস্থাপনের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রতিনিধি ও হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল।
২০০১ সালে টুইন টাওয়ার হামলার পর এইউএমএফ আইনে পরিণত হয়। এর অধীনে প্রেসিডেন্টকে ১১ সেপ্টেম্বরের হামলার জন্য দায়ী, তাদের সাহায্যকারী ও আশ্রয়দানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও উপযুক্ত শক্তি ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়। এইউএমএফ ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ১০৭তম কংগ্রেস পাস করে এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আইনটিতে স্বাক্ষর করেন।
সূত্র: রয়টার্স
শিল্পী সমিতির নির্বাচনে কে কোন পদে লড়ছেন
আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবার শিল্পীদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে দু’টি প্যানেল। একটিতে আছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটি সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।
মিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহ-সভাপতির পদে লড়বেন মাসুম পারভেজ রবেল, সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।
এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া।
অন্যদিকে, মাহমুদ কলি-নিপুণ প্যানেলের প্রার্থী হয়েছেন- সহ-সভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান, সহ-সাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান।
কার্যকরী পরিষদের সদস্য পদের হিসেবে থাকছেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো.সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।
এদিকে, এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছ নির্বাচন কমিশন। এবারই প্রথম শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে।
ফিলিস্তিন রাষ্ট্রের জাতিসংঘের সদস্যপদ নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনিদের আবেদনের ওপর বৃহস্পতিবার ভোট হবে। কূটনৈতিক সূত্র এএফপিকে এ কথা জানিয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে, এপ্রিলের শুরুতে ফিলিস্তিনিরা সদস্যপদ প্রাপ্তির আবেদনটি পুনরুজ্জীবিত করে। ২০১১ সালে বিশ্ব সংস্থায় প্রথম এই আবেদন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করে বারবার এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে।
সাধারণ পরিষদ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে একটি নতুন সদস্য রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে, তবে তা নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে সুপারিশ দেওয়ার পর। আঞ্চলিক ব্লক আরব গ্রুপ মঙ্গলবার একটি বিবৃতি জারি করে ফিলিস্তিনিদের আবেদনের প্রতি তাদের ‘অটল সমর্থন’ নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক রেজুলেশনের সাথে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘের সদস্যপদ একটি ন্যায়সঙ্গত এবং সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
সাধারণ পরিষদে ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়া হোক’ এই মর্মে সুপারিশ প্রদানের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আলজেরিয়া খসড়া প্রস্তাব উত্থাপন করেছে।
গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কয়েক সপ্তাহ আগে নির্ধারিত বৃহস্পতিবারের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ভোটাভুটি হচ্ছে, বেশ কয়েকটি আরব দেশের মন্ত্রীগণ এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ফিলিস্তিনিরা ২০১২ সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পেয়ে আসছে। পূর্ণ সদস্যপদ লাভের জন্য বছরের পর বছর ধরে লবিং করে আসছে।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. রিয়াদ মনসুর বলেছেন, ‘আমরা পূর্ণ সদস্য হতে চাইছি। এটা আমাদের স্বাভাবিক ও আইনগত অধিকার।’
ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৭টি ইতিমধ্যেই একটিকে স্বীকৃতি দিয়েছে। সাধারণ পরিষদে তাদের অনুরোধ সমর্থন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
কিন্তু জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনিদের চাপ একটি বড় বাধার সম্মুখীন, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট ভেটো ক্ষমতা ব্যবহার করে নিরাপত্তা পরিষদে সদস্যপদের সুপারিশ অবরুদ্ধ করতে পারে।
আরব গ্রুপ মঙ্গলবার বলেছে,‘আমরা নিরাপত্তা পরিষদের সকল সদস্যকে খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাই। অন্ততপক্ষে, আমরা কাউন্সিল সদস্যদের এই জরুরি উদ্যোগে বাধা না দেওয়ার জন্য অনুরোধ করছি।’
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ পাওয়ার বিরোধিতা করে বলেছে, তারা রাষ্ট্রীয় স্বীকৃতিতে সমর্থন করে তবে তা শুধুমাত্র ইসরায়েলের সাথে আলোচনার পরে। মার্কিন আইনের দিকে ইঙ্গিত করে বলেছে, ফিলিস্তিন ও ইসরায়েল দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াই যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে জাতিসংঘের তহবিল কমাতে হবে। স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার এপ্রিলে সাংবাদিকদের এ কথা বলেছেন।
ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত গিলাদ এরদান ফিলিস্তিনের সদস্যপদ প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বলেছেন, এটি হবে ‘ইতিমধ্যেই গণহত্যামূলক সন্ত্রাসের বিজয়।’
হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় ৩৩,০০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।
খবর : বাসস
ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবরোধের ডাক দিল ইরান
ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবরোধ আরোপ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল ওআইসি বৈঠকে এ আহ্বান জানান।
পাশাপাশি যেসব মুসলিম দেশে ইসরায়েলি রাষ্ট্রদূত রয়েছে তাদের বহিষ্কারের দাবিও তোলেন তিনি। এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে জানানো হয়, সৌদি আরবের জেদ্দায় ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত নিয়ে জরুরি ওই বৈঠক ডাকে ওআইসি।
গাজার হাসপাতালে ইসরায়েলের একটি মিসাইল হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হওয়ার পরদিনই বৈঠকে বসেন মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ওআইসি বৈঠকে অংশ নেওয়া দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া ইসরায়েল গাজায় যে যুদ্ধাপরাধ চালাচ্ছে তার বিরুদ্ধে আইনি লড়াই চালাতে ইসলামী দেশগুলোকে আইনজীবীদের একটি দল গঠনের প্রস্তাব দেন তিনি।
গাজার হাসপাতালে হামলার তদন্ত দাবি জাতিসংঘের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলার ঘটনায় তদন্তের দাবি করেছে জাতিসংঘ। একইসঙ্গে গাজায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়। আহত আরো বহুসংখ্যক। এছাড়াও আরো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ ওই হামলায় শত শত বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার বিবরণ স্পষ্ট করার জন্য জাতিসংঘ তদন্তে জড়িত হবে কিনা জানতে চাওয়া হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সংঘাতের এখনও ‘শুরুর দিনগুলো’ চলছে এবং ‘তদন্তের মাধ্যমে কী করা হয় তা জাতিসংঘকে দেখতে হবে’।
তিনি আরো বলেন,“‘তবে এই বিষয়ে কিছু তদন্ত হওয়াটা অপরিহা।”
ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ গাজায় ২০১৪ সালের মতো তদন্ত করতে চায় কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে চাই না। তবে ভবিষ্যতে কী হবে সে বিষয়ে আমি কোনো অনুমান করতে যাচ্ছি না।”
মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “এখন যেটা স্পষ্ট সেটা হচ্ছে- হাসপাতালে হামলার ঘটনায় কিছু তদন্ত হওয়া দরকার এবং আমরা দেখবো সেখানে কি ব্যবস্থা আছে এবং কি পদক্ষেপ নেওয়া হবে।”
সূত্র:  আনাদোলু এজেন্সি
ইসরায়েলকে অস্ত্র সরবরাহ, ক্ষুব্ধ হয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তার পদত্যাগ
ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র সহায়তার ঘটনায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা। তার নাম জশ পল। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিষয়ক পরিচালক।
জশ পল তার পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এতে তিনি পদত্যাগের কারণ হিসেবে ইসরায়েলকে আমেরিকার অব্যাহত প্রাণঘাতী অস্ত্র সহায়তার বিষয়ে নিজের মতবিরোধের কথা উল্লেখ করেছেন।
জশ পল বলেন, “আমি শঙ্কিত যে, বিগত কয়েক দশক ধরে আমরা একই ভুল পুনরাবৃত্তি করছি। তাই আমি আরো দীর্ঘ সময়ের জন্য এটির অংশ হতে অনীহা প্রকাশ করছি।”
জশ পল মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অস্ত্র হস্তান্তর প্রক্রিয়া নিয়ে কাজ করেন। তিনি বলেন, “একটি পক্ষকে আরো অস্ত্র সরবরাহ করার বিষয়টিকে তিনি আর সমর্থন করতে পারছেন না।”
তিনি আরো বলেন, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা আমাদেরই দায়িত্ব, তা যেই করুক না কেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে।
সূত্র:  আল জাজিরা
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য
ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের ওপর ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি- এ ঘটনাপ্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে। এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরও দুই বৈশ্বিক পরাশক্তি- রাশিয়া এবং চীন।
ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনের বড় প্রমাণ হলো, ইসরায়েলের ওপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লনাস সিস্টেম। এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সাথে ইউএভি (মনুষ্যবিহীন বিমান) তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এ ধরণের কিছু ইউএভি ব্যবহার হয়েছে ইসরায়েলে হামলার সময়ে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, গেল মার্চ মাসে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে মস্কো সফর করেছিল ইরানের একটি প্রতিনিধিদল। তখন অস্ত্র তৈরির কারখানা থেকে দরকারি সরঞ্জাম কেনাই ছিল গুরুত্বপূর্ণ এ সফরের উদ্দেশ্য। সফরের শেষ দিন রাশিয়ার ইয়েকাতেরিনবার্গের অস্ত্র কারখানায় যান ইরানের প্রতিনিধিদল। এসব অস্ত্রের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল তেহরান। এর মধ্যে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ছিল অন্যতম, যা শত্রু যুদ্ধবিমানকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।
ওই অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার, বিমানবিধ্বংসী অস্ত্র ছাড়াও উন্নত এস–৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করে রাশিয়া। রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান শনাক্ত ও তা ধ্বংস করার উপযোগী রুশ এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এমনটাই মূল্যায়ন করেছেন সামরিক বিশেষজ্ঞরা।
গত ফেব্রুয়ারি মাসে হ্যাকার গ্রুপের ফাঁস করা রুশ নথি ও ইরানের কিছু ই–মেইল অনুযায়ী, ইরানি কর্মকর্তাদের মার্চ মাসের রাশিয়া সফরের উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ইরানকে কতটা উৎপাদন সক্ষম করে তোলা সম্ভব, তা খতিয়ে দেখা।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এ সফরের পর রাশিয়ার কাছ থেকে ইরান সরাসরি কোনো অস্ত্র কিনেছে কি না, তা অবশ্য জানা যায়নি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব গভীর হয়েছে। ইসরায়েলে গত শনিবার ইরানের হামলার পর সম্ভাব্য পাল্টা হামলার আগে রাশিয়া-ইরান জোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
রাশিয়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাশিয়ার সবচেয়ে উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান ইরানকে দেওয়া হয়েছে কি না, তার এখনো কোনো প্রমাণ নেই বলেও প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য ইরান ২০২২ সালে হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মত হয়ে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় খুলেছে। তাদের মধ্যে সম্পর্কের এই গভীরতা মস্কো ও তেহরানের মধ্যে চুক্তি শক্ত করতে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেছেন, রাশিয়া তার মিত্রকে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো বিমান হামলায় প্রতিরক্ষা মজবুত করতে পারবে তেহরান।
বিশেষজ্ঞরা বলেছেন, মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়া হয়েছে বা কতগুলো ইরানে বসানো হয়েছে, তা জানা যায়নি। তবে রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ তৈরি করতে পারে। এ অস্ত্র চুক্তি দুই দেশের জন্যই এখন সুফল বয়ে আনছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাশিয়া এখন তাদের গোপন চুক্তিকে উন্নত যুদ্ধবিমান সরবরাহের পর্যায়ে উন্নীত করছে। এ ছাড়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানের চাওয়া পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষায় রাশিয়ার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তেহরান রাশিয়া এস-৩০০ কেনার চুক্তি করেছিল ২০০৭ সালে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর চাপে তা দিতে পারেনি রাশিয়া। ২০১৬ সাল থেকে সে বাধা দূর হয়ে গেলে ইরান ২০১৯ সাল থেকে এস-৩০০ ব্যবহার শুরু করে। এরপর এস-৪০০ নিতে উৎসাহী হয় ইরান। রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কি না, তা স্পষ্ট নয়। গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, সরাসরি এস-৪০০ না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা হতে পারে।
যদি ইরান এ প্রতিরক্ষাব্যবস্থা পেয়ে থাকে, তবে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কান কাসাপগলো বলেন, রাশিয়ার এসব অস্ত্রে ইরানের আকাশ আরও বিপজ্জনক হয়ে উঠবে। এদিকে সম্প্রতি মস্কো ও তেহরান যৌথভাবে নতুন ধরনের চালকবিহীন ড্রোন (ইউএভি) তৈরি শুরু করেছে। গোয়েন্দা কর্মকর্তা ও ফাঁস হওয়া নথিতে এসব তথ্য সামনে এসেছে। যদিও এসব নথির সত্যতা নিশ্চিত হতে পারেনি ওয়াশিংটন পোস্ট।
ইরানের হামলা নেতানিয়াহুকে ‘নতুন জীবন’ দিয়েছে
এটা খুব বেশিদিন আগের কথা নয়, ক’দিন আগেও বেশ চাপে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের কাছ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে আনতে না পারায় তার ওপর যেমন অভ্যন্তরীণ চাপ বাড়ছিলো, তেমন নানা অব্যবস্থাপনার এবং নিয়ম নীতির তোয়াক্কা না করার কারণেও তার বিপক্ষে বাড়ছিলো জনরোষ।
গাজায় নির্বিচার গণহত্যা চালানোয় নেতানিয়াহুর সাথে পশ্চিমা মিত্রদেরও দূরত্ব বাড়ছিলো। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর রাফাহ অভিযান এবং গাজায় ত্রাণ সরবরাহ আটকে দেয়া এবং মানবিক সহায়তা লক্ষ্য করে চালানো হামলার নীতির ঘোর বিরোধিতা শুরু করেছিলেন। শোনা যাচ্ছিলো মার্কিন অস্ত্র ব্যবহারেও ইসরায়েলের প্রতি আসতে পারে কিছু বিধি-নিষেধ।
১ এপ্রিল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মী নিহত হয়। এই ঘটনায় পশ্চিমারা আরো ক্ষেপে যায় নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে। তেলে বেগুনে জ্বলে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অন্যদিকে একই দিনে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। ফলে বৈশ্বিক জনরোষও বাড়তে থাকে।
সেই হামলার পাল্টা ব্যবস্থা নিতে গত শনিবার দিবাগত রাতে ইসরায়েলে ইরান সরাসরি হামলার চালায়। এরপরই বদলে যায় প্রেক্ষাপট। ইরানকে আটকাতে গিয়ে আবার পশ্চিমা নেতারা একে একে ভিড়ছেন এই কট্টরপন্থী নেতার পাশে। সেই সাথে গাজা ইস্যুও চলে গেছে অনেকটা দৃষ্টির আড়ালে।
বিবিসির বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইরানের এই হামলা নেতানিয়াহুকে নতুন জীবন দিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের ছোড়া তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা।
ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যেসব শর্তের কথা বলা হচ্ছিল, তা এখন আড়ালে চলে গেছে। ইরানের হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সংহতির মনোভাব দেখাচ্ছে ওয়াশিংটন। এদিকে গণমাধ্যমের শিরোনাম থেকে হারাতে বসেছে গাজার নির্বিচার হত্যাকাণ্ড। ফলে রাজনৈতিকভাবে নতুন কিছু সুযোগ পেয়েছেন নেতানিয়াহু।
তবে ইরানের হামলার মধ্য দিয়ে নেতানিয়াহুর ওপর ভিন্ন ধরনের চাপ বাড়ারও শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের মধ্য দিয়ে সেই চাপ দ্বিগুণও হতে পারে। বাইডেন খুব পরিষ্কারভাবেই ইসরায়েল নিয়ে তার অভিমত জানিয়েছেন। তার মতে, ইসরায়েলের উচিত এই পর্যায়ে নিজেদের বিজয়ী মনে করে পাল্টা হামলা না চালানো। তিনি এটাও বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ‘লৌহবর্মের’ মতো।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্র নিয়েছে ইসরায়েল। একই সঙ্গে গাজা সংঘাত ঘিরে বাইডেন প্রশাসনের কূটনৈতিক সমর্থন পেয়েছে। তবে এত কিছু পাওয়ার পরও সমর আইনের প্রতি সম্মান জানাতে ও বেসামরিক মানুষকে রক্ষায় বাইডেন বারবার যে আহ্বান জানিয়ে এসেছেন, তাতে কর্ণপাত করেনি ইসরায়েল।
বাইডেনের মতোই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ইরানের হামলা ঠেকাতে যুদ্ধবিমান মোতায়েন করেছিলেন। দুজনই ইরানের হামলার নিন্দা জানিয়েছেন। পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
ইসরায়েলে ক্ষমতায় থাকাকালে বহুবার নিজের আরেকটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন নেতানিয়াহু। সেটি হলো, ইসরায়েলের সবচেয়ে ভয়ংকর শত্রু ইরান। তারা মনেপ্রাণে ইসরায়েলকে ধ্বংস করতে চায়। নেতানিয়াহুর মতো একই দৃষ্টিভঙ্গি অনেক ইসরায়েলির। সে কারণে নিজের দেশে নেতানিয়াহুর ভাটাপড়া জনপ্রিয়তার মোড় কিছুটা ইতিবাচক দিকেই যাচ্ছে।
নেতানিয়াহুকে ‌‘ঠান্ডা মাথায়’ চিন্তা করার আহ্বান ঋষি সুনাকের
ইসরাইলে ইরানের অপ্রত্যাশিত হামলায় হতবাক হয়েছে পশ্চিমা বিশ্ব। তেলআবিবও তেহরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় পশ্চিমা বিশ্বের নেতারা বলছেন, এ মুহূর্তে হুট করে ইরানে হামলা করা ঠিক হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও একই সুর তুলেছেন। বিষয়টি নিয়ে নেতানিয়াহুকে ফোন করে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি। খবর রয়টার্স’র।
সুনাকের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন সুনাক। কারণ এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না। বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে।
এর আগে সুনাক সোমবার পার্লামেন্টে বলেছেন, জি সেভেন নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশগুলি ইসরায়েলের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পরে ইরানের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের বিষয় নিয়ে কাজ করছে।
উল্লেখ্য গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা করে ইসরাইল। এতে আইআরজিসির বেশ কয়েকজন নেতার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইসরাইলি ভূখণ্ডে গত শনিবার প্রায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ ঘটনায় ইরানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইল। তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনো জানা যায়নি।
মিসর সীমান্তে গোলাগুলি, ৩ ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয় সময় শনিবার ভোরে সীমান্তে এক মিসরীয় পুলিশের গুলিতে প্রথমে ইসরায়েলের দুই সেনা নিহত হন।
এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে সংঘর্ষে এক মিসরীয় কর্মকর্তা এবং আরেক ইসরায়েলি সেনা নিহত হন।
অন্যদিকে মিসরের সামরিক বাহিনী বলছে, এক মিসরীয় সীমান্তরক্ষী মাদক পাচারকারীদের তাড়া করার সময় সীমান্ত অতিক্রম করলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তার গোলাগুলির ঘটনা ঘটে।
দুর্ঘটনা : সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজনের মৃত্যু
সদরঘাটে লঞ্চের ছিঁড়ে যাওয়া দড়ির আঘাতে ৫ যাত্রী নিহতের ঘটনায় দুই লঞ্চের ম্যানেজার ও কর্মচারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঈদের দিন বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
কমিটি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কমিটিতে পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন কমিটিতে সদস্য হিসেবে আছেন। গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।
এদিকে, নিহত পাঁচজনের মধ্যে এক পরিবারের তিনজন হলেন মো. বেলাল (৩০), তাঁর স্ত্রী মুক্তা (২৪) এবং তাদের চার বছর বয়সী মেয়ে মাইশা। অপর দু’জন হলেন ঠাকুরগাঁওয়ের তরুন রবিউল (১৯) এবং পটুয়াখালীর রিপন হাওলাদার (৩৮)। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশিক সাঈদ। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রীদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
এবার ঈদের দিন নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঈদের দিন তার গুলশানের বাসভবনে অবস্থান করবেন। সেখানে রাতে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গুলশানে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের দেখা করার কথা রয়েছে। এর আগে ঈদের দিন সকালে দলটির নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাগারে যান। বর্তমানে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে বাসায় অবস্থান করছেন। এসময় তার সাজাও স্থগিত রয়েছে।
খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিল হিউম্যান রাইটস
গণতন্ত্রের প্রতি অসামন্য অবদানের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডীয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার এই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন- এসব কারণে কানাডীয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) তাকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে। ’
তিনি আরো বলেন, ‘কানাডীয়ান হাইকমিশনও এখানে এটাকে এন্ড্রোস করেছে।
গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ঈদুল ফিতর উপলক্ষে তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম আজ বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগ দলীয় প্রধান হিসেবে আগামীকাল সকাল ১০টা থেকে প্রথমে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এবং পরে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
কিয়ামতের দিন যেসব বস্তু মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে
মানুষ প্রতিদিন যেসব কাজ করে, সেগুলোর প্রতিদান অবশ্যই পাবে। ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবে এবং মন্দ কাজ করলে মন্দ পরিণতি ভোগ করতে হবে। মানুষকে ভালো প্রতিদান কিংবা মন্দ প্রতিফল প্রদান করা হবে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে। মানুষের প্রতিটি কর্মের সাক্ষ্য প্রস্তুত আছে।
সেসব সাক্ষ্য মানুষের পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে। কিয়ামত দিবসে যা মানুষের কৃতকর্মের সাক্ষ্য দেবে, তা হলো এমন সাত সাক্ষী, যা অস্বীকার করার কোনো উপায় ও সুযোগ থাকবে না। নিম্নে সে সাত সাক্ষী নিয়ে কোরআন-সুন্নাহর আলোকে আলোচনা তুলে ধরা হলো—
১. স্থান বা জায়গা : শয়তানের ধোঁকায়, নফসের প্ররোচনায়, পরিবেশের তাড়নায় কমবেশি সবাই গুনাহ করে থাকে, তো এই গুনাহ যে স্থান বা জায়গায় করা হয়, কাল কিয়ামতের বিভীষিকাময় দিনে জমিনের ওই অংশ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, ‘সেদিন পৃথিবীর তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে।’ (সুরা : জিলজাল, আয়াত : ৪)
বোঝা গেল, ভূমিতে মানুষ যত ভালো বা মন্দ কাজ করে, সেদিন জমিন সে সম্পর্কে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে।
২. জিহ্বা : মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি মানুষের এক ক্ষুদ্রাকায় অঙ্গ হলো জিহ্বা। জিহ্বা আকারে ছোট হলেও এর প্রভাব ও প্রতিক্রিয়া অনেক বড়। এই জিহ্বার মাধ্যমে মানুষ তার মনের ভাব, অভিব্যক্তি ও কামনা-বাসনা আদান-প্রদান করে থাকে।
ভাব প্রকাশের এই মাধ্যমটিকে সত্য-সঠিক ও কল্যাণকর ক্ষেত্রে ব্যবহার করাই যুক্তিযুক্ত। এর বিপরীতে অনর্থক ও অপ্রয়োজনীয় ক্ষেত্রে জিহ্বা ব্যবহার করা মারাত্মকতম গুনাহ। রাসুল (সা.) বলেছেন, যেকোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক কথা ত্যাগ করা। (তিরমিজি, হাদিস : ২৩১৭)
এই জিহ্বার মাধ্যমে মানুষ যেসব গুনাহ করে থাকে, কাল কিয়ামতের ময়দানে জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, ‘যেদিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, হাত ও তাদের পা সাক্ষ্য দেবে।’ (সুরা : নুর, আয়াত : ২৪)
৩. শরীরের অন্যান্য অঙ্গ : শরীরের মধ্যে আরো যেসব অঙ্গ-প্রত্যঙ্গ আছে, নির্দিষ্ট ওই অঙ্গ দ্বারা যে গুনাহ করা হয়েছে, শরীরের ওই অঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। ফলে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের।’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৫৫)
উপরিউক্ত আয়াত দ্বারা বোঝা যায়, মানুষ যখন তার কৃতকর্মের কথা অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলা তাদের হাত-পাকে বাকশক্তি দান করবেন, তখন শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো তাদের দ্বারা কৃতগুনাহের কথা সম্পর্কে সাক্ষ্য দেবে।
৪. দুই ফেরেশতা : মানুষের দৈনন্দিন জীবনের ভালো-মন্দ, নেককাজ ও বদকাজ লেখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত লিপিকর দুইজন ফেরেশতা প্রত্যেক মানুষের জন্য নিয়োজিত আছেন। তাঁরা মানুষের কৃত সব কাজ পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে রাখেন। তাঁরাই কাল কিয়ামতের দিনে গুনাহগার ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য দেবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অথচ তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক (ফেরেশতা) নিযুক্ত আছে, সম্মানিত লিপিকরবৃন্দ, যারা জানে তোমরা যা করো।’ (সুরা : ইনফিতার, আয়াত : ১১-১২)
৫. মানুষের আমলনামা : কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা তার  কৃত গুনাহের ব্যাপারে সাক্ষ্য দেবে। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আমলনামা সামনে রেখে দেওয়া হবে। তখন তুমি অপরাধীদের দেখবে, তাতে যা (লেখা) আছে, তার কারণে তারা আতঙ্কিত এবং তারা বলেছে, হায়! আমাদের দুর্ভোগ! এটা কেমন কিতাব, ছোট-বড় যত কর্ম আছে সবই পুঙ্খানুপুঙ্খ হিসাব করে রেখেছে, তারা তাদের সব কৃতকর্ম সামনে উপস্থিত পাবে, তোমার প্রতিপালক কারো প্রতি কোনো জুলুম করবেন না।’ (সুরা : কাহফ, আয়াত : ৪৯)
৬. নবী মুহাম্মদ (সা.) : নবী মুহাম্মদ (সা.) কাল কিয়ামতের উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। হাদিসে বর্ণিত আছে, প্রতি জুমার রাতে সব নবী ও আম্বিয়াদের কাছে তাদের জাতির এবং পিতা-মাতার কবরে তাদের সন্তানদের আমল দেখানো হয়। (কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল, হাদিস : ৪৫৪৯৩)
এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সুতরাং (তারা ভেবে দেখুক) সেই দিন (তাদের অবস্থা) কেমন হবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং (হে নবী), আমি তোমাকে ওই সব লোকের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব?’ (সুরা : নাহল, আয়াত : ৪১)
উপরিউক্ত আয়াত দ্বারা বোঝা গেল, কিয়ামতের দিন প্রত্যেক নবী-রাসুলরা নিজ নিজ উম্মতের ভালো-মন্দ কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবেন। সেই ধারায় মহানবী (সা.)-কে তাঁর নিজ উম্মত সম্পর্কে সাক্ষীরূপে পেশ করা হবে।
৭. আল্লাহ তাআলা : স্বয়ং আল্লাহ তাআলা বান্দার ভালো-মন্দ কর্ম সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবেন। আল্লাহ বলেন, আমি রাহমান, রাহিম, গাফফার, সাত্তার, তবু কাল কিয়ামতের ময়দানে তোমাদের গুনাহ সম্পর্কে সাক্ষ্য দেব। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘(হে মানুষ!) তোমরা যে কাজই করো, তোমরা যখন তাতে লিপ্ত থাক, তখন আমি তোমাদের দেখতে থাকি। তোমার প্রতিপালকের কাছে অণু পরিমাণ জিনিসও গোপন থাকে না—না পৃথিবীতে, না আকাশে এবং তার চেয়ে ছোট এবং তার চেয়ে বড় এমন কিছু নেই।’ (সুরা : ইউনুস, আয়াত : ৬১)
তাই আসুন! অপ্রতিরোধ্য ও ব্যতিক্রমী ওই সব সাক্ষীর কথা সদা-সর্বদা দেহমনে, চিন্তা-চেতনায় জাগ্রত রেখে ছোট-বড় সব গুনাহ বর্জনে সচেতন ও সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সহায় হোন।
পার্থিব জীবন ও আখেরাতের ভাবনা
মানবজীবনকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়। নদীর বহতা যেমন থেমে না, তেমনি মানবজীবনের কোনো মুহূর্তই স্থির থাকে না। এর ক্ষয় আছে, আছে নিঃশেষ ও পরিসমাপ্তি। ইংরেজিতে বহুল প্রচলিত একটি প্রবাদ- ‘সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।’
জীবন থেকে সময় একবার অতিক্রান্ত হলে তা আর কখনো ফিরে পাওয়া যায় না। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত পৃথিবীতে নতুন ও অভিনব অনেককিছু আবিষ্কৃত হলেও সময়কে ধরে রাখার মতো কোনো যন্ত্র এখনো তৈরি হয়নি। এজন্য মানুষের জীবনে সময়ের গুরুত্ব ও মূল্য সবচেয়ে বেশি।
জীবনকে সার্থক করতে হলে সময়ের সঠিক ব্যবহার অপরিহার্য। সময়ের শপথ করে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘সময়ের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্য ধৈর্যের উপদেশ দেয়।’- সূরা আসর : ১-৩
একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হলো- ‘ভাগ্যবান কারা? তিনি বললেন, ভাগ্যবান তারা, যারা দীর্ঘায়ূ লাভ করেছে এবং তা নেক আমলের মাধ্যমে অবিবাহিত করেছে। পুনরায় জিজ্ঞেস করা হলো- দুর্ভাগা করা তিনি বললেন, দুর্ভাগা তারা, যারা দীর্ঘায়ূ পেয়েছে এবং তা বদ আমলে কাটিয়েছে বা আমলবিহীন অতিবাহিত করেছে।’- সুনানে তিরমিজি : ২৩২৯
অনন্তকালের এক জীবন- পরকাল। পরকালের পাথেয় সংগ্রহের একমাত্র জায়গা দুনিয়া। পরকালীন সুখ-শান্তি ও দুঃখ-কষ্ট নির্ভর করে দুনিয়াতে মানুষের কাজকর্ম ও জীবনাচার। মানুষের সৃষ্টি এবং তাকে দুনিয়াতে পাঠানো কোনো নিরর্থক বিষয় নয়। আল্লাহতায়ালা বলেন, ‘আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে। নিশ্চয় আল্লাহতায়ালা জীবিকাদাতা, শক্তির আধার, পরাক্রান্ত।’- সূরা আয-যারিয়াত : ৫৬-৫৮
নির্দিষ্ট একটি গণ্ডি ও সীমারেখার মধ্যে থেকে মানুষকে দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে। দুনিয়ার জীবনের স্বরূপ আলোচনায় পবিত্র কোরআন ও সুন্নাহে অসংখ্য বর্ণনা এসেছে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘এই পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক বৈ তো কিছুই নয়। পরকালের গৃহই প্রকৃত জীবন; যদি তারা জানত।’- সূরা আনকাবুত : ৬৪
‘তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ছাড়া আর কিছু নয়। যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি।’- সূরা হাদিদ : ২০
‘প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলাপ্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়।’- সূরা আল-ইমরান : ১৮৫
আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাঁধে হাত রেখে বলেন, ‘তুমি দুনিয়াতে এমনভাবে থাকে যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। আর তুমি নিজেকে একজন কবরবাসী বলে গণ্য করবে।’
আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলতেন, ‘যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে তখন সকালের অপেক্ষা করো না, আর যখন তুমি সকালে উপনীত হবে তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও এবং মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো।’- সহিহ্ বোখারি : ৬৪১৬
দিন, মাস ও বছর শেষে মানুষ অনেককিছুর অংক কষে। বিগত সময়ের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করে আগামী দিনের পরিকল্পনা আঁকে। বৈচিত্রময় এ দুনিয়ার চাকচিক্য ও মোহ এবং দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা অনেক সময় মানুষকে আল্লাহর ভয়, মৃত্যুর স্মরণ ও আখেরাতের ভাবনা থেকে দূরে ঠেলে দেয়। মুমিনের জীবন কখনো এমন হতে পারে না।
আল্লাহর স্মরণ ও মৃত্যুপরবর্তী জীবনের কল্পনা মুমিনহৃদয়কে সবসময় জাগরুক রাখে। আল্লাহতায়ালা মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ‘মুমিনগণ, তোমরা আল্লাহতায়ালাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী কালের জন্য সে কী প্রেরণ করে, তা চিন্তা করা। আল্লাহতায়ালাকে ভয় করতে থাক। তোমরা যা করো, আল্লাহতায়ালা সে সম্পর্কে খবর রাখেন।’- সূরা হাশর : ১৮
অন্যত্র তিনি বলেন, ‘যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন- কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিমি পরাক্রমশালী, ক্ষমাময়।’- সূরা মুলক : ২
হাদিস শরিফে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি আখেরাতের জীবনের প্রত্যাশা করে সে পার্থিব শোভা সৌন্দর্য পরিহার করে।’- সুনানে তিরমিজি : ২৩৮২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, ‘পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয় আসার পূর্বে গনিমত মনে করো; বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দারিদ্রের আগে স্বচ্ছলতাকে, কর্মব্যস্ততার আগে অবসরকে এবং মৃত্যুর আগে জীবনকে।’- সুনানে বায়হাকি : ১০২৪৮
অন্য এক হাদিসে এরশাদ হয়েছে, ‘কিয়ামতের দিন বনি আদমকে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে পা আগে সরাতে দেওয়া হবে না- তার জীবন কিসে নিঃশেষ করেছে, যৌবনকাল কী কাজে ব্যয় করেছে, কোন পথে আয় করেছে, কোন খাতে ব্যয় করেছে এবং জ্ঞান অনুযায়ী কতটুকু কাজে পরিণত করেছে?’- সুনানে তিরমিজি : ২৪১৬
দুনিয়াতে মানুষের বেচে থাকতে হলে আহার্যের প্রয়োজন রয়েছে। আর এ জন্য জীবিকা উপাজর্নের বিভিন্ন মাধ্যম তাকে গ্রহণ করতে হয়। এটা দুনিয়ার চিরাচরিত নিয়ম। আল্লাহকে স্মরণ রেখে বৈধ পন্থায় জীবিকা উপার্জনে অত্যন্ত গুরুত্ব দিয়েছে ইসলাম। আল্লাহতায়ালা বলেন, ‘অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।’- সূরা জুমআ : ১০
আল্লাহর ভয়, মৃত্যুর স্মরণ ও আখেরাতের ভাবনা মানুষের পার্থিব ও পরকাল জীবনকে স্বার্থক করে তোলে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার সকল চিন্তাভাবনা একমাত্র আখেরাতের চিন্তায় বিলীন করে দেয়, আল্লাহ তায়ালা তার দুনিয়ার সকল চিন্তার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করেন।’- সুনানে ইবনে মাজাহ : ৩৩৩০
হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহতায়ালা বলেন, ‘হে বনী আদম, তুমি আমার ইবাদতের জন্য সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত হও, তাহলে আমি তোমার অন্তর প্রাচুর্যপূর্ণ করে দেবো।’- সুনানে তিরমিজি : ২৪৬৬
চীন কেন এত স্বর্ণ কিনছে?
গত এক বছরেরও বেশি সময় ধরে চীনের কেন্দ্রীয় ব্যাংক প্রচুর পরিমাণে স্বর্ণ কিনেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও গাজার সংঘাতের পাশাপাশি চীনের এ পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সুদের হার কমানোর চেষ্টা ও চীনের স্বর্ণ জমার করার কারণে এ সপ্তাহে প্রথমবারের মতো মূল্যবান এ ধাতুটির দাম দুই হাজার ২১২ ইউরো ছাড়িয়েছে।
বিনিয়োগকারীরা বৈশ্বিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচনা করেন। তাই করোনা পরবর্তী সময়ে অতিরিক্ত মুদ্রাস্ফীতি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে চলমান সংঘাত স্বর্ণের সাম্প্রতিক মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক, পিপলস ব্যাংক অফ চায়নার (পিবিসি) এই পদক্ষেপে উন্নয়নশীল অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও প্রভাবিত হয়েছে। তারাও স্বর্ণের রিজার্ভ বাড়াতে আগ্রহী হয়ে উঠছে।
চীন আসলে কী করছে?
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, পিবিসি সবশেষ ১৬ মাস ধরে তার স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে। ২০২৩ সালে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় পিবিসি বেশি স্বর্ণ কিনেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চীন ২২৫ মেট্রিক টন স্বর্ণ কিনেছে। যা বিশ্বের অন্য সব  দেশের কেন্দ্রীয় ব্যাংকের কেনা এক হাজার ৩৭ টনের প্রায় এক চতুর্থাংশ। এ মুহূর্তে চীনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে প্রায় দুই হাজার ২৫৭ টন স্বর্ণ মজুদ আছে। পিবিসির পাশাপাশি, চীনের সাধারণ নাগরিকেরাও স্বর্ণের মুদ্রা, বার ও গহনা কিনছেন।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট জন রিড গত মাসে ব্লুমবার্গ টিভিকে বলেন, ‘‘বছরের শুরু থেকেই আমরা চীনকে বিপুল পরিমাণ স্বর্ণ কিনতে দেখেছি। চীনের অভ্যন্তরীণ সাংহাই গোল্ড এক্সচেঞ্জে রেকর্ড পরিমাণ বেচাকেনা দেখেছি।”
এত স্বর্ণ কেনার কি কারণ?
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের জন্য চীন মার্কিন ডলারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের সংরক্ষিত মুদ্রা হিসাবে, বেশিরভাগ পণ্যের দাম ডলারে হয় ও বিশ্বের অর্ধেকেরও বেশি বাণিজ্য মার্কিন ডলার ব্যবহার করে পরিচালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য গত ৩০ বছরে চীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে, যার বেশিরভাগই ডলার।
একই পরিস্থিতি ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) গোষ্ঠীর অন্যান্য দেশগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এ দেশগুলোর অর্থনীতি ২০৫০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করতে প্রস্তুত হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিকস ভবিষ্যতে একটি অভিন্ন মুদ্রা চালু করার কথাও ভাবছে। যা বিশ্বের সবেচেয়ে নিরাপদ মুদ্রা হিসাবে পরিচিত মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করতে পারে।
চীন কেন ডলার থেকে বৈচিত্র্য আনতে চায়?
ওয়াশিংটন তার বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অবস্থান বজায় রাখতে ডলারকে কিভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করে তা নিয়ে চীনসহ ব্রিকস এর সদস্য দেশগুলো উদ্বিগ্ন। ডলারে বিনিময়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কম খরচে ঋণ নিতে পারে। উদাহরণস্বরূপ,  রাশিয়া, ইরান ও  উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার সময় ওয়াশিংটন এই মুদ্রাকে কূটনীতির হাতিয়ার হিসাবেও ব্যবহার করতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভ জব্দ করাসহ মস্কোর উপর বেশ কয়েক দফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন চাপের মুখে, বেশিরভাগ রাশিয়ান ব্যাংককে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়। সুইফট পেমেন্ট সিস্টেম আন্তর্জাতিক বাণিজ্যে সহজেই লেনদেন করা যায়।
এছাড়াও ভবিষ্যতে চীন যদি তার সামরিক শক্তি আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় বা ওয়াশিংটনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের একইরকম নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলে চিন্তিত চীনের রাজনৈতিক নেত্রীবৃন্দ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ প্রয়োজনে বলপূর্বক তাইওয়ানকে পুনরায় দখল করতে পারে। গণতান্ত্রিকভাবে পরিচালিত এই  দ্বীপ রাষ্ট্রটিকে বেইজিং তার অংশ হিসেবে বিবেচনা করে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিশ্লেষকেরা ধারণা করছেন, চীনের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার এই ধারা আরও কয়েক বছর ধরে চলমান থাকবে। এ প্রক্রিয়াটিকে ডলারের বিকল্প তৈরির একটি সংকেত হিসেবে দেখছেন তারা।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চায় না বুয়েট শিক্ষক সমিতি
ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে মত প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (প্রবিশিস)। সেইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে আপিল করবে আশা রেখে তাতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৮ এপ্রিল) সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. এ কে এম মনজুর মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার দায়িত্ব রেজিস্ট্রারের। সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেজিস্ট্রারের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো যাচ্ছে। নিষিদ্ধ-ঘোষিত সংগঠনের ইমেইল প্রেরণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এ ব্যাপারে জাতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণের আহবান জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ এপ্রিল সাংগাঠনিক রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া জরুরি বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করতে হাইকোর্টে যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল করার বিষয়ে প্রশাসন জরুরি ভিত্তিতে উদ্যোগী হবে। এ ব্যাপারে শিক্ষক সমিতি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ সাল থেকে পরবর্তী বছরগুলোতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষা-কার্যক্রম অবাধে চলেছে এবং সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় ছিল। একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখা, নিরাপদ রাখা, বিদ্যাচর্চা অক্ষুণ্ণ রাখা ইত্যাদি আমাদের সবার দায়িত্ব। শিক্ষক সমিতি এমন পরিবেশই প্রত্যাশা করে। এমতাবস্থায় বর্তমান অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানাচ্ছে শিক্ষক সমিতি।
আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড
বাংলাদেশ প্রকৌশল বিশ্বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
এর আগে ১৪ নভেম্বর এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। ওইদিনই বিচারক রায়ের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন। তবে রায় প্রস্তুত না হওয়ায় বিচারক সেদিন রায়ের তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর ধার্য করেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয় ৬০ জনকে।
চার্জশিট দাখিলের পর ২০২০ সালের ১৫ মার্চ মামলা‌টি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরের আদেশ দিয়ে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। একই বছরের ১৪ সেপ্টেম্বর মামলাটি চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। করোনা পরিস্থিতির কারণে বিচারকাজে বিঘ্ন ঘটে। শেষ পর্যন্ত বিচার শুরুর এক বছর দুই মাসের মধ্যে পুরো কার্যক্রম শেষে গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের মাধ্যমে বিচারকাজ শেষ হয়। বিচার চলাকালে মামলার বাদী আবরারের বাবা বরকত উল্লাহসহ মোট ৪৬ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
এই মামলার তদন্ত চলাকালে অভিযুক্ত ২৫ আসামির মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন, উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-আইন সম্পাদক অমিত সাহা, শাখা ছাত্রলীগ সদস্য মুনতাসির আল জেমি, মুজাহিদুর রহমান মুজাহিদ, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও ইসতিয়াক আহম্মেদ মুন্না, আবরারের রুমমেট মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত এবং এস এম মাহমুদ সেতু। পরে হত্যাকাণ্ডে সম্পৃক্তদের সংগঠন থেকে তাদের বহিষ্কার করে ছাত্রলীগ।
গ্রেপ্তারদের ম‌ধ্যে ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত ও এস এম মাহমুদ সেতু ছাড়া বাকি সবাই এজাহারভুক্ত আসামি।
মামলার আট আসামি আদালতে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেন। তারা হলেন- ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মনিরুজ্জামান মনির ও এএসএম নাজমুস সাদাত।
মোর্শেদ অমত্য ইসলাম নামে পলাতক এক আসা‌মি পরে আদালতে আত্মসমর্পণ করে জা‌মিন আবেদন করেন। আদালত জা‌মিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এখনও পলাতক রয়েছেন আর তিন আসা‌মি। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। এর মধ্যে মোস্তবা রা‌ফিদের নাম এজাহারে ছিল না।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, বহিষ্কৃত উপসমাজসেবাবিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, বহিষ্কৃত কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ। তাদের মধ্যে তিন আসামি জিসান, তানিম ও রাফিদ পলাতক।
আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন– বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, বহিষ্কৃত গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, বহিষ্কৃত আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা ও আকাশ হোসেন।
বিদায় হে মাহে রমজান
পশ্চিম আকাশে উদিত ‘শাহরুল আজিম’, ‘শাহরুল মুবারাকাত’ নামের রমজানের চাঁদ রহমত, মাগফিরাত, নাজাতের উজ্জ্বল আভা ছড়িয়ে ক্ষয়-ক্ষীণ হতে হতে কৃষ্ণপক্ষের শেষ দিনের অপেক্ষায়! রমজানে ঘোষিত হয়—হে ভালোর অন্বেষী অগ্রসর হও, মন্দের অন্বেষী থামো। (তিরমিজি)
রমজানকে বিদায় জানাবে এক ফালি বাঁকা চাঁদ। তারা বড়ই হতভাগা, যারা রমজান পেয়েও বঞ্চিত।
রমজান তো তাওবার সুযোগ এনে দিয়েছিল।
পাপ কাজ ত্যাগ, কৃত পাপের জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে পাপ না করার সংকল্পকে ‘তাওবা’ বলে। ইমাম গাজ্জালি (রহ.)-এর শিক্ষা হলো—‘মানুষ পাপের জন্য এমন অস্থির হবে যেমন সন্তান হারা মা তার সন্তানকে পাওয়ার জন্য অস্থির হয়…যখন গুনাহগার বান্দাও এমনই অস্থিরতায় আল্লাহর কাছে  কেঁদে কেঁদে প্রার্থনা করে তখনই আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। (মিনহাজুল আবেদিন)
এ প্রসঙ্গে বুখারি শরিফের দীর্ঘ বর্ণনায় পাওয়া যায়—এক বেদুইন মুসাফির তার সর্বস্ব হারিয়ে নিরূপায় ও অস্থির মনে নিজের মৃত্যু কামনা করছে! এমন সময় তার হারানো সম্পদ ফিরে পাওয়ার আনন্দ ও উত্তেজনায় সে  বলছে—‘আনতা আবদি ওয়া আনা রব্বুক’ অর্থাৎ আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু!
(আসলে বলবার কথা—আল্লাহ তুমিই আমার প্রভু আর আমি তোমার বান্দা!) আর সর্বহারা পথিক তার সম্বল ফিরে পাওয়ার আনন্দে যেমন খুশি হয়—পাপী ও পথহারা বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হয়, তখন আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন।
আরবের নববর্ষ পালন ও ঘৌড় দৌড় উপলক্ষে প্রচলিত অশ্লীল দুটি উৎসব ‘নিরোজ’ ও ‘মেহেরগান’ রহিত করে প্রিয় নবী (সা.) ত্যাগের মহিমায় সমুজ্জ্বল দুটি ঈদোৎসবের প্রচলন করেন।
ঈদের শাব্দিক অর্থ বারবার ফিরে আসা এবং প্রচলিত অর্থ খুশি। রমজানের বিদায় বেলায় ভাবতে হবে ঈদ আনন্দ যেন সবার জন্য সমান হয়। আসলে শুধু নতুন জামা পাওয়ার নাম তো ঈদ নয়, বরং প্রকৃত ঈদ তো তার যে ‘অঈদ’ বা আল্লাহর শাস্তিকে ভয় করে। মনে রাখতে হবে নিরন্ন অসহায়ের দীর্ঘশ্বাস—
‘জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ
মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ।’
—কাজী নজরুল ইসলাম
রমজানে শয়তান বন্দি থাকায় মানুষের রিপুতে থাকা শয়তানি অবদমিত হয়েছিল ইবাদতের কল্যাণে। এ চেতনা ধরে রাখতে হবে সারা বছর। তবেই রমজানের সিয়াম সাধনা হবে সার্থক।
হোয়াইট হাউজের ইফতার বয়কট
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের একটি ইফতার অনুষ্ঠান বয়কট করেছে সেদেশের মুসলিম কমিউনিটি। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুইজনের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, মুসলিম কমিউনিটি নেতাদের বয়কটের কারণে ইফতার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর পরিবর্তে মুসলিম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি রাতের খাবারের আয়োজন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরার সঙ্গে কথা বলা সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউজের ইফতারে অংশ নেওয়ার বিরুদ্ধে নেতাদের সতর্ক করার পরে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এর ডেপুটি ডিরেক্টর এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, ইফতার অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। কারণ অনেক লোক উপস্থিত না হওয়ার কথা বলেছিল। আমন্ত্রিত অনেকেই প্রাথমিকভাবে ইফতারে যাওয়ার কথা বলেছিল, কিন্তু পরে তারা না যাওয়ার সিদ্ধান্ত জানায়।
মিচেল আল জাজিরাকে বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় বলছে, যে হোয়াইট হাউজ ইসরাইলি সরকারকে গাজার ফিলিস্তিনি জনগণকে অনাহারে ও জবাই করতে সমর্থন দিচ্ছে, সেই একই হোয়াইট হাউজে গিয়ে রুটি তোড়া আমাদের পক্ষে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং এনপিআর উভয়ই সোমবার জানিয়েছে, হোয়াইট হাউজ মুসলিম কমিউনিটির জন্য ইফতারের আয়োজন করেছে। কিন্তু কয়েক ঘণ্টা পরে মঙ্গলবার হোয়াইট হাউজ পরিবর্তে ঘোষণায় জানায়, শুধুমাত্র মুসলিম সরকারি কর্মীদের জন্য একটি ভোজের আয়োজন করা হয়েছে। কয়েকটি মুসলিম আমেরিকান কমিউনিটির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করা হবে।
হোয়াইট হাউজের নতুন ঘোষণা থেকে জানা যায়, মুসলিম কমিউনিটি নেতারা ইফতারে যোগ দেবেন না। তবে তাদের সঙ্গে হোয়াইট হাউজ আলাদা বৈঠক করবে।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল
বুয়েট ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান স্পষ্টকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার পর বুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। চাপের মুখে তখন কর্তৃপক্ষ সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে।
তবে সম্প্রতি বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব। এর প্রতিবাদে ফের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এই অবস্থার মধ্যে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন।
ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত বুয়েট প্রশাসনের সেই সিদ্ধান্ত স্থগিত করেন এবং ছাত্ররাজনীতি চলবে বলে জানান।
ভারতের রাজনীতিতে হঠাৎ বাংলাদেশ প্রসঙ্গ
ভারতের রাজনীতিতে হঠাৎ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। দেশটিতে ভোটের আবহে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের পাল্টাপাল্টি অভিযোগে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পায়। কংগ্রেসকে শ্রীলঙ্কার সঙ্গে দ্বীপ হস্তান্তর প্রশ্নে বিদ্ধ করতেই বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি প্রসঙ্গ টেনে এনেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপর ২৪ ঘণ্টা কেটে গেলেও তার কোনও জবাব দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিতর্কের অবসানও ঘটেনি।
মোদী-কাড়গের বিতর্কের কেন্দ্রে রয়েছে কচ্চতিভু দ্বীপ। ১৯৭৪ সালে ভূখণ্ডটি শ্রীলঙ্কাকে দিয়েছিল ভারত। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী।
এত বছর পর হঠাৎ কচ্চতিভু দ্বীপ প্রসঙ্গটি রাজনীতিতে টেনে আনেন দেশটির প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তবে এর পেছনে রয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক পটভূমি। তামিলনাড়ুতে দলের অবস্থান শক্ত করতে বিজেপি এই দ্বীপের হস্তান্তরকে বড় করে তুলে ধরে কংগ্রেসকে দেশদ্রোহী প্রতিপন্ন করার চেষ্টা করছে।
কচ্চতিভু দ্বীপ হস্তান্তর প্রসঙ্গে তথ্য জানার অধিকার আইনের (আরটিআই) একটি প্রতিবেদন নিয়ে বিজেপির তামিলনাড়ু নেতৃত্ব কংগ্রেসবিরোধী প্রচার শুরু করামাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি হাতিয়ার করে নেন। গত রবিবার তিনি ‘এক্স’ হ্যান্ডলে ওই দ্বীপ শ্রীলঙ্কাকে দেওয়ার তীব্র সমালোচনা করেন।
মোদী লেখেন, “এই চমকপ্রদ আরটিআই রিপোর্ট আমাদের চোখ খুলে দিয়েছে। এ থেকে পরিষ্কার, কংগ্রেস কী নিষ্ঠুরভাবে কচ্চতিভু দ্বীপটি শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল। দেশের সবাই এতে ক্ষুব্ধ হয়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল, কংগ্রেসকে বিশ্বাস করা যায় না। ৭৫ বছর ধরে ভারতের ঐক্য ও অখণ্ডতা এভাবেই তারা নষ্ট করেছে। এখনো করছে।”
এরপর রবিবার মোদীর অভিযোগের দীর্ঘ জবাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখানে তিনি টেনে আনেন বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তির প্রসঙ্গ।
খাড়গে তার পোস্টে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, হঠাৎই আপনি দেশের অখণ্ডতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। সেই উদ্বেগও ধরা পড়ল শাসনের দশম বছরে। সম্ভবত নির্বাচনের কারণেই। এতে আপনার অসহায়তা প্রকট হল।”
স্থলসীমান্ত চুক্তি টেনে খাড়গে লিখেছেন, “১৯৭৪ সালে ইন্দিরা গান্ধী যে চুক্তি করেছিলেন তার প্রশংসা করে ২০১৫ সালে আপনিই বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি সম্পর্কে বলেছিলেন, এই চুক্তি শুধু জমির পুনর্বিন্যাস নয়, এতে দুই দেশের হৃদয়েরও মিলন ঘটেছে। সেই চুক্তি বাস্তবায়িত হয়েছিল আপনার সরকারের আমলে। বন্ধুত্বের প্রমাণ রেখে তাতে আপনার সরকার কিন্তু ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশকে দিয়েছিল, বিনিময়ে পেয়েছিল বাংলাদেশের ৫৫টি ছিটমহল।”
খাড়গে আরও লিখেছেন, “ওই বছর, সেই ১৯৭৪ সালে আরও একটি বন্ধুত্বপূর্ণ চুক্তি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, কচ্চতিভু দ্বীপ নিয়ে। তামিলনাড়ুর নির্বাচনের প্রাক্কালে এখন আপনি ওই স্পর্শকাতর বিষয়টির অবতারণা করছেন, অথচ আপনার সরকারের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি ২০১৪ সালে সুপ্রিম কোর্টে বলেছিলেন, চুক্তির মাধ্যমে কচ্চতিভু শ্রীলঙ্কার কাছে গেছে। সেটা ফিরিয়ে নিতে হলে যুদ্ধ করতে হবে। আপনার সরকার ওই দ্বীপ ফেরত নিতে কোনও উদ্যোগ কি নিয়েছিল?”
খাড়গে বলেন, “গান্ধীজি, নেহরু, প্যাটেল, ইন্দিরা, রাজীবের মতো নেতা দেশের স্বাধীনতা ও অখণ্ডতার জন্য জীবন দিয়েছেন। সর্দার প্যাটেল ৬০০ জন রাজার রাজত্বকে দেশের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। অথচ কী বিপুল বৈপরীত্য দেখুন, গালওয়ান উপত্যকায় ২০ জন সেনা শহীদ হওয়ার পর আপনি চীনকে ক্লিনচিট দিলেন! চোখ খুলে দেওয়ার মতো কিছু থাকলে তা আপনারই দান। নেপাল, ভুটান ও মালদ্বীপের মতো বন্ধুদেশের সঙ্গে বৈরিতার মাত্রাও আপনি বাড়িয়ে দিয়েছেন। আপনার পররাষ্ট্রনীতির ব্যর্থতার দরুন এই প্রথম রাশিয়া থেকে পাকিস্তানও অস্ত্র সম্ভার কিনল!”
মোদীর উদ্দেশে খাড়গে তার পোস্টের শেষ দিকে বলেছেন, “দেশের এমন কোনও গ্রাম নেই, যেখানে রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় কংগ্রেসিরা রক্ত ঝরায়নি। সন্ত্রাসবাদীদের মোকাবিলা করে জীবন দিয়েছেন ইন্দিরা ও রাজীব গান্ধী। কংগ্রেস নিয়ে এই আচ্ছন্নতা দয়া করে বন্ধ করুন। নিজের ব্যর্থতার দিকে তাকান, যার জন্য দেশকে ভুগতে হচ্ছে।”
রিপোর্ট লেখা পর্যন্ত খাড়গের বক্তব্যের পাল্টা জবাব দেন মোদী। তবে জবাব না দিলেও কচ্চতিভু বিতর্ক কিন্তু বিজেপি ছাড়েনি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এ নিয়ে বিতর্কের উল্লেখ করে বলেছেন, নেহরুর কাছে কচ্চতিভু দ্বীপ ছিল একটা ‘উপদ্রব’। ইন্দিরার সময় ওই দ্বীপের কাছে মাছ শিকারের অধিকার ভারত ছেড়ে দিয়েছিল।
ভোটের আবহে তামিল জেলেদের ধরা পড়াকে বিজেপি ইস্যু করে তুলতে চাইছে। সেজন্য দোষী করতে চাইছে কংগ্রেসকে। তামিলনাড়ুর রাজনীতিবিদ জয়শঙ্কর তাই বলেছেন, সমস্যাটি মোটেই মরে যায়নি। ভালোভাবে জিইয়ে রয়েছে।
কংগ্রেসের তামিল রাজনীতিক সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সোমবার এ জন্য একহাত নিয়েছেন জয়শঙ্করকে। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, “এটা ঠিক, ভারতীয় জেলেরা ৫০ বছর ধরে আটক হচ্ছেন। তেমনই শ্রীলঙ্কার জেলেরাও ভারতের হাতে ধরা পড়ছেন। প্রতিটি সরকার এ নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে কথা বলেছে। জেলেদের ছাড়িয়েছে। সেটা হয়েছে জয়শঙ্কর যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন, যখন পররাষ্ট্রসচিব ছিলেন এবং যখন পররাষ্ট্রমন্ত্রী—সব সময়েই।”
এরপরই চিদাম্বরম প্রশ্ন করেছেন, “হঠাৎ কী এমন হল যে জয়শঙ্করকে কংগ্রেস ও ডিএমকে’র বিরুদ্ধে গলা তুলতে হচ্ছে? অটল বিহারি বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী কিংবা তামিলনাড়ুতে শরিকদের সঙ্গে মিলে বিজেপি শাসন করছিল, তখন কি ভারতীয় জেলেদের শ্রীলঙ্কা আটক করত না কিংবা ২০১৪ সালের পর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর?”
জয়শঙ্করের সমালোচনা করে চিদম্বরম আরও লিখেছেন, “মানুষ কত দ্রুত রং বদলাতে পারে, দেখছি। একজন নম্র কর্মকর্তা থেকে এক স্মার্ট পররাষ্ট্রসচিব থেকে আরএসএস-বিজেপির মুখপাত্র হয়ে গেছেন তিনি। ডিগবাজি খাওয়ার ইতিহাসে জয়শঙ্করের জীবন জ্বলজ্বল করবে।”
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস
বাংলাদেশের সাথে আদানির চুক্তি নিয়ে মোদীর ভূমিকা স্পষ্ট করার দাবি ভারতীয় এমপির
আলোচিত আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির পেছনে ভারতের নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য জওহর সরকার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ জন্য গত বছরের ডিসেম্বর থেকে জওহর সরকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে তিনটি চিঠি লিখেছেন। ওইসব চিঠিতে তিনি জানতে চেয়েছেন, বাংলাদেশ যাতে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে, সেজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর নিজে সক্রিয় ভূমিকা রেখেছিল কি না।
সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারির চিঠিতে তিনি লিখেছেন, আদানির সাথে ওই চুক্তি নিয়ে বাংলাদেশে মানুষের মধ্যে ‘ক্ষোভ’ তৈরি হয়েছে। ‘অন্যায্য দামে’ আদানির বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রির ওই চুক্তি বাংলাদেশে ভারতবিরোধী অসন্তোষ তৈরি করতে পারে।
এস জয়শংকরকে লেখা চিঠিতে জওহর সরকার বলেছেন, “নথিপত্র থেকে দেখা যাচ্ছে, নির্বাচনের পর প্রথম বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী নিজে আদানির ওই প্রজেক্ট নিয়ে সমর্থন যুগিয়েছেন। এবং পরে আপনি নিজে এ বিষয়ে সক্রিয় ছিলেন।”
১৩ ডিসেম্বর লেখা প্রথম চিঠিতে তৃণমূলের এই এমপি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে উদ্ধৃত করে বলেছিলেন, ১.৭ বিলিয়ন ডলারে ১৬০০ মেগাওয়াটের ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশের সঙ্গে আদানির ১৬৩ পৃষ্ঠার যে ক্রয় চুক্তি হয়েছে, তার খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়েছে ওই প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, আদানির ওই প্ল্যান্ট থেকে বাংলাদেশকে যদি বিদ্যুৎ নাও নিতে হয়, তারপরও ক্যাপাসিটি ও মেনটেইন্যান্স চার্জ বাবদ বছরে ৪৫৫ কোটি ডলার দিতে হবে।
ওই প্রতিবেদনে বলা হয়, এখন বিদ্যুতের সর্বোচ্চ যে চাহিদা থাকে, তার ৪০ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশেরই আছে। তারপরও ওই চুক্তি অনুযায়ী দেশীয় বাজারের পাইকারি দামের পাঁচ গুন বেশি দরে আদানির বিদ্যুৎ নিতে হবে বাংলাদেশকে।
ভারত সরকারকে সতর্ক করে তৃণমূলের এমপি জওহর সরকার বলেন, “বাংলাদেশের সঙ্গে আাদের সম্পর্ক খুবই স্পর্শকাতর। এ অবস্থায় এরকম বিরূপ প্রতিবেদন যদি আসে, তাহলে সেটা বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে অস্থিরতার কারণ ঘটাতে পারে।”
ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির ওই বিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা ব্যবহার করা হবে তা তাদের নিজস্ব উৎস থেকে আসবে নিজেদের জাহাজে করে। আদানির মালিকানাধীন বন্দরে সেই কয়লা খালাস করে আদানির নির্মিত রেলে করে তা বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। উৎপাদিত বিদ্যুৎও সঞ্চালন করা হবে আদানির বানানো হাই-ভোল্টেজ লাইনে। চুক্তি অনুযায়ী, জ্বালানি পরিবহন ও সঞ্চালনের পুরো খরচ বাংলাদেশকে দিতে হবে।
আদানি গ্রুপের সাথে ২০১৭ সালে করা ওই বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত পুনর্বিবেচনার জন্য ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে চিঠি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আদানির কোনও জবাব এখনও আসেনি।
টাইমস অব ইনডিয়া লিখেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়ায় বলেছে, ওই চুক্তি হয়েছে একটি স্বাধীন রাষ্ট্র এবং একটি বেসরকারি কোম্পানির মধ্যে। সেখানে ভারত সরকারের কোনো অংশগ্রহণ নেই। সরকার বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে বেশি মনোযোগী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ছাত্রী নির্যাতন : জাবি ছাত্রীর অভিযোগে ঢাবিতে আটকে গেল নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক পদে নিয়োগ পেতে যাওয়া সাজু সাহা নামের এক শিক্ষকের নিয়োগ আটকে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি নিয়োগ বোর্ড ওই শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করলেও আইবিএ’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম বোর্ড অব গভরন্যান্সের (বিজি) সভায় নিয়োগটি অনুমোদন পায়নি।
যৌন হয়রানির অভিযোগ থাকায় নিয়োগ চূড়ান্ত না করে তা পুনরায় রিভিউয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের কাছে পাঠানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের নাম সাজু সাহা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউটে (আইবিএ) প্রভাষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।
জানা গেছে, জাবির সাবেক এক ছাত্রী গত ২৩ মার্চ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাজু সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে তিনি একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। একইসঙ্গে মেইলের মাধ্যমে বিভাগের চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করেছেন।
তবে নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন অভিযুক্ত শিক্ষক সাজু সাহা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউটে প্রভাষক পদে আবেদন করেন জাবির শিক্ষক সাজু সাহা। তিনিসহ চারজনকে সুপারিশ করে ইনিস্টিউটের নিয়োগ বোর্ড। এর পরেই তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি সামনে আসে। অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যের (শিক্ষা) নজরে আসলে বোর্ড অব গভরন্যান্সে আটকে যায়। যার ফলে সিদ্ধান্তটি বিজিতে (বোর্ড অব গভরন্যান্স) না তুলে পুনরায় রিভিউয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের কাছে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে প্রায় আট বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। এর চার বছর পর পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন। গত ৬ বছরে তিন দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষক হওয়ার আবেদন করে একাডেমিক ফলাফলের কারণে তিনি ব্যর্থ হন।
নিয়োগ আটকে যাওয়ার বিষয়ে অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, নিয়োগ বোর্ড যখন সাজু সাহাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সময় শিক্ষার্থীর এ অভিযোগ আসেনি। পরে অভিযোগটি আসায় বোর্ড অব গভরন্যান্স অনুমোদন না দিয়ে রিভিউ এর জন্য পাঠিয়েছে। এরপর আবার এটি বোর্ড অব গভরন্যান্সে যাবে। আমরা বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করব।
ছাত্রী নির্যাতন : ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ পাঁচ জনকে বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে হল কর্তৃপক্ষ কতৃক তদন্ত কমিটি। ফলে অভিযুক্ত ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ।
ছাত্রলীগের সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরাসহ বাকি চারজন হলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হল কর্তৃপক্ষের কয়েকঘন্টাব্যাপী মিটিং শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ১ মার্চ দুপুর ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের দেশরত্ন শেখ হাসিনা হলের হল সংযুক্তি বাতিলের সুপারিশ হল কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের ঘটনায় ১৪ ফেব্রুয়ারি এ ঘটনায় ইবি প্রশাসন ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
উল্লেখ্য, শেখ হাসিনা হলের ভুক্তভোগী ওই ছাত্রীর রুমে গেস্ট হিসেবে উঠেন প্রথম বর্ষের এক ছাত্রী। ছাত্রলীগ নেত্রী তাবাসসুমকে না জানিয়ে হলে ওঠায় ওই ছাত্রীকে তার সঙ্গে দেখা করতে বলেন। কিন্তু এতে কর্ণপাত না করায় ক্যাম্পাসে তাকে বকাবকি করেন ছাত্রলীগ নেত্রী তাবাসসুম। এরপর রোববার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সহসভাপতি সানজিদা হলের গণরুমে ডেকে নিয়ে তার ৫/৬ সহযোগীসহ রাতভর ওই ছাত্রীর ওপর চালায় পৈশাচিক নির্যাতন। অশ্লীল ভাষায় গালিগালাজ, আলপিন ফুটিয়ে শরীরে ক্ষতসৃষ্টি ও আপত্তিকর ভিডিও ধারণ করে ছাত্রলীগ নেত্রী সানজিদা। ঘটনাটি প্রকাশ করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
ফ্ল্যাটে ২৫ দিন শেকলে বেঁধে সংঘবদ্ধ ‘ধর্ষণ’, তরুণী উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে ২৫ দিন শেকলে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ২৩ বছর বয়সী তরুণী রবিবার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ জানায়, টানা ২৫ দিন একটি ফ্ল্যাটে ওই তরুণীকে বেঁধে রেখে ধর্ষণ করেন প্রেমিক ও তার দুই বন্ধু। এতে সহায়তা করেন অপর এক নারী। মামলায় ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগও আনা হয়েছে।
মামলার আসামিরা হলেন- তরুণীর প্রেমিক সান (২৬), তার দুই বন্ধু হিমেল (২৭) ও রকি (২৯)। অপরজন সহায়তাকারী নারী সালমা ওরফে ঝুমুর (২৮), তিনি এক প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ বলছে, সালমার সহায়তায় ভুক্তভোগী তরুণীর ওপর পৈশাচিক অত্যাচার চালিয়েছেন ধর্ষণকারীরা।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। এ বিষয়ে সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
স্ত্রী ধর্ষণের ‘সুযোগ’ এ খুন
স্ত্রীর সাথে বৈবাহিক জীবনে বনিবনা হচ্ছিল না স্বামীর। এর জের ধরে প্রায় বাপের বাড়ি চলে যেতেন স্ত্রী। এসবের মধ্যে ভয়ঙ্কর পরিকল্পনা করেন স্বামী। স্ত্রীকে হত্যা করতে ঠিক করে ভাড়াটে খুনি।
তবে টাকার বিনিময়ে নয়, বরং হত্যার আগে মিলবে স্ত্রীকে ধর্ষণের সুযোগ। ভারতের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার এক নারীকে খুনের তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে দেশটির পুলিশ।
এরই মধ্যে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামীকে। পুলিশ বলছে, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার বলেন, ওই ঘটনার পর আরও একজনকে খুঁজছে পুলিশ। আর ময়নাতদন্তের রিপোর্ট পেলে স্পষ্ট বলা যাবে ওই নারীকে ধর্ষণ করা হয়েছিল কি না।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। প্রায়ই ওই নারী বাপের বাড়িতে চলে যেতেন। দু’জনেই এক অপরকে সন্দেহ করতেন বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে। কয়েকদিন আগেও ওই নারীকে মারধর করে স্বামী। এরপর বাপের বাড়িতে চলে যান স্ত্রী। এর পরেই স্ত্রীকে খুনের পরিকল্পনা করে স্বামী।
গ্রেফতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এক পরিচিত দুষ্কৃতিকারীর সঙ্গে যোগাযোগ করে স্বামী। ‘চুক্তি’ হয়, স্ত্রীকে খুন করতে টাকা দিতে পারবে না। তবে স্ত্রীকে ধর্ষণের সুযোগ করে দেবে। বুধবার রাত ৮টার দিকে ওই নারী ওই দুষ্কৃতিকারীর সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে যান। সেসময় ওই নারী স্বামী এবং আরও এক জন পিছু নেয় তাদের।
পুলিশ জানায়, সীমান্তের কাছে একটি বাঁশবাগানে নারীকে মহিলাকে নিয়ে যাওয়া হলে সেখানে হাজির হয়ে স্ত্রীকে মারধর করে স্বামী এবং গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়। দম্পতির দুই ছেলে-মেয়ে। বাড়ি ফিরে ওই ব্যক্তি তাদের কাছে জানতে চায় তার মা কোথায়। এরপর নিজেই খোঁজাখুঁজি শুরু করেন।
বনগাঁর এসডিপিও অশেষবিক্রম দস্তিদার জানান, স্ত্রীকে খোঁজাখুঁজি করলেও থানায় ডায়েরি করেনি স্বামী। শ্বশুরবাড়িতে ফোন করেও খোঁজ নেননি। অনেক সময়ে অশান্তি হলে মহিলা বাপের বাড়ি চলে যেতেন। তদন্তে নেমে এই বিষয়গুলো পুলিশের নজরে আসে।
বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা সীমান্তের কাছে বাঁশবাগানে এক নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে মৃতের ভাই থানায় বোনের জামাইয়ে বিরুদ্ধে হত্যা মামলা করেন। রাতেই স্বামীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৮ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠান তাকে।
পুলিশের সাবেক আইজি বেনজীরের আলাদীনের চেরাগের বেল্কী!
লোগোঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে ভাঙ্গা চৌরাস্তা থেকে টেকেরহাট হয়ে সামনে এগোলেই গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রাম। নিভৃত এই পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র, যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত ১৫ হাজার টাকা। রিসোর্টের ভেতরে ঘুরে দেখা গেছে একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া আভিজাত্যের অপরূপ মিশেল। বিশাল আকৃতির ১৫টি পুকুরের চারপাশে গার্ড ওয়াল, দৃষ্টিনন্দন ঘাট, পানির কৃত্রিম ঝরনা ও আলোর ঝলকানি।
পার ঘেঁষে রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। বিদেশি শিল্পীদের নিপুণ হাতে তৈরি হয় এসব স্থাপত্য নকশা। কটেজের ভেতর থেকে পুকুর পর্যন্ত এমন পথ নির্মাণ করা হয়েছে, যেখানে মাটিতে পা ফেলার প্রয়োজন নেই; সরাসরি কটেজ থেকে কাচে ঘেরা আবরণ পেরিয়ে পৌঁছানো যায় শান-বাঁধানো ঘাটে। সাভানা ইকো রিসোর্টের পরিধি এতটাই বড় যে সাহাপুর গ্রামের নাম লিখে গুগলে সার্চ দিলে এই রিসোর্টটিই আগে ভেসে ওঠে পর্দায়।
প্রায় এক হাজার ৪০০ বিঘা জমির ওপর নির্মিত এই ইকো রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড়। সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে এখানে। আছে হাজারের বেশি ভিয়েতনামি নারকেলগাছসহ বিভিন্ন ফলফলাদির গাছ। রয়েছে উন্নতমানের সাউন্ড সিস্টেমসহ বিশাল আকৃতির কনসার্ট হল।
দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে অর্ধকোটি টাকারও বেশি। যুগলদের কাছে কটেজের চাহিদা বেড়ে যাওয়ায় রিসোর্টের ভেতরে এখন আরো ৫০টি কটেজ নির্মাণ করা হয়েছে। এত সব আয়োজন যেখানে, সেই রিসোর্টের নিরাপত্তায় পাশেই বসানো হয়েছে ‘বিশেষ’ পুলিশ ফাঁড়ি। যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে সাত কিলোমিটারের বেশি পাকা সড়ক।
দেশে এ রকম নজিরবিহীন আভিজাত্যে ঘেরা পর্যটন স্পটটির মালিকপক্ষ কারা জানেন? অবিশাস্য হলেও সত্য যে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের পরিবার।
সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বেনজীরের বড় মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর এবং পরিচালক ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীর।
শুধু এই এক ইকো রিসোর্টই নয়, পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তাঁদের নামে অন্তত ছয়টি কম্পানির খোঁজ পাওয়া গেছে অনুসন্ধানে। এর পাঁচটিই নিজ জেলা গোপালগঞ্জে। জেলা সদরের সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি বলে ধারণা পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজীর আহমেদের অঢেল সম্পদ। দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গাজুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরো ১০ বিঘা জমি।
এই বিপুল সম্পদের মালিক পরিবারের কর্তা পুলিশের সাবেক আইজি ও র‌্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ সরকারি বেতন-ভাতা থেকে কত টাকা উপার্জন করেছেন, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, ৩৪ বছর সাত মাসের দীর্ঘ চাকরিজীবনে বেনজীর আহমেদ বেতন-ভাতা বাবদ মোট আয় করেছেন এক কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ-সুবিধা। বাংলাদেশ পুলিশের ৩০তম মহাপরিদর্শক ছিলেন তিনি। ২০১১, ২০১২, ২০১৪ এবং ২০১৬ সালে পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)। অবসরে যাওয়ার আগে ২০২১ সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর বেরিয়ে আসে সাবেক এই পুলিশকর্তার থলের বিড়াল।
সম্পদের মালিকানায় স্ত্রী ও দুই মেয়ে
অনুসন্ধানে দেখা গেছে, সুকৌশলী বেনজীর আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেননি, করেছেন তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে। গোপালগঞ্জে সাভানা ফার্ম প্রডাক্টস, সাভানা অ্যাগ্রো লিমিটেড, সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসোর্ট, সাভানা কান্ট্রি ক্লাব বানিয়েছেন বেনজীর আহমেদ। বেস্ট হোল্ডিংস লিমিটেড নামের একটি কম্পানিতে বড় মেয়ে ফারহিনের নামে এক লাখ, আর ছেটে মেয়ে তাহসিনের জন্য কেনা হয়েছে আরো এক লাখ শেয়ার। এম/এস একটি শিশির বিন্দু (রেজি. পি-৪৩০৩৬) নামের ফার্মের ৫ শতাংশের মালিকানায় নাম রয়েছে বড় মেয়ের। আরো ৫ শতাংশের মালিকানা রয়েছে ছোট মেয়ের। একই প্রতিষ্ঠানে বেনজীরের স্ত্রী জীশান মীর্জার রয়েছে ১৫ শতাংশ অংশীদারি। অর্থাৎ প্রতিষ্ঠানটিতে মোট ২৫ শতাংশের মালিকানা রয়েছে বেনজীর আহমেদের স্ত্রী ও মেয়েদের।
যৌথ মূলধনী ফার্মসমূহের পরিদপ্তর থেকে একটি নথি হাতে এসেছে। সেটি বিশ্লেষণ করে দেখা গেছে, সাবেক পুলিশ ও র‌্যাব কর্তা বেনজীর আহমেদ তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাভানা অ্যাগ্রো। ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাভানা অ্যাগ্রো লিমিটেডের পরিচালক তিনজন। ১০টি শেয়ারধারী স্ত্রী জীশান মীর্জা চেয়ারম্যান, সমপরিমাণ শেয়ারের অধিকারী ২৯ বছর বয়সী বড় মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর এমডি। আর মাত্র ২৪ বছর বয়সী ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীর আছেন পরিচালক হিসেবে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে সরেজমিনে যাওয়া হয়। সেখানে দেখা গেছে, ২০ কোটি নয়, সাভানা অ্যাগ্রোর রয়েছে কয়েক শ কোটি টাকার বিনিয়োগ ও ব্যবসা।
বেনজীর আহমেদের পরিবারের আরেকটি প্রতিষ্ঠান হলো সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কম্পানির (আরজেএসসি) তথ্য পর্যালোচনায় দেখা যায়, এই কম্পানির অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকা। সাভানা অ্যাগ্রোর মতো এই কম্পানির মালিকানায়ও আছেন স্ত্রী ও দুই মেয়ে। যথারীতি এখানেও স্ত্রী চেয়ারম্যান এবং মেয়েদের একজন এমডি, অন্যজন পরিচালক। প্রত্যেকের হাতে রয়েছে এক লাখ করে মোট তিন লাখ শেয়ার। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই পার্কের আয়তন প্রায় ৬০০ বিঘা। পার্কটি বড় করতে পাশে আরো ৮০০ বিঘা জমি কেনা হয়েছে। এখন ভরাট করা হচ্ছে।
যৌথ মূলধনী কম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে পাওয়া নথি পর্যালোচনায় দেখা যায়, সাভানা অ্যাগ্রোর নিবন্ধনে ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে ২২৮/৩, শেখপাড়া রোড, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঠিকানাটি বেনজীরের শ্বশুরবাড়ি। বেনজীরের শ্বশুরের নাম মীর্জা মনসুর উল হক ও শাশুড়ির নাম লুত্ফুন নেসা মনসুর।
নথির তথ্য মতে, বেনজীরের স্ত্রী জীশান মীর্জার জন্ম ১৯৭৩ সালের ১০ জুলাই। বড় মেয়ের জন্ম ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর। ছোট মেয়ে জন্মেছেন ২০০০ সালের ১২ এপ্রিল। দুই মেয়ে মাত্র ২৯ ও ২৪ বছর বয়সেই কয়েক শ কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন প্রভাবশালী পুলিশকর্তা বাবার অবৈধ আয়ের ওপর ভর করে, তা আর বলার অপেক্ষা রাখে না। স্ত্রী জীশান মীর্জারও তেমন কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও বিপুল বিনিয়োগে গড়ে তোলা ব্যাবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। জীশান মীর্জার পৈতৃক সূত্রে এত পরিমাণ সম্পদ পাওয়ার সুযোগ নেই। একইভাবে বড় মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীরের ২০২১ সালের ১০ ডিসেম্বর বিয়ে হলেও ছোট মেয়ের এখনো বিয়েই হয়নি। বড় মেয়ের বিয়ের প্রায় ১২ বছর আগে থেকেই বেনজীর কম্পানিগুলোর জন্য জমি কেনা শুরু করেন এবং মেয়েকে কম্পানির এমডি বানান।
সরেজমিনে বেনজীরের রিসোর্ট
বেনজীরের সম্পদের খোঁজে সরেজমিন অনুসন্ধানে গোপালগঞ্জ যায় অনুসন্ধানী দল। বৈরাগীটোল এলাকায় সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটিকে স্থানীয়রা ‘বেনজীরের চক’ নামে চেনে। পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের ডিজি থাকাকালে এলাকাটিতে স্ত্রী ও দুই মেয়ের নামে প্রায় এক হাজার ৪০০ বিঘা জমি কেনেন তিনি। এসব জমির বিঘাপ্রতি ক্রয়মূল্য ছিল তিন থেকে আট লাখ টাকা।
এলাকাবাসী জানায়, বেনজীর জমিগুলো কেনার পর অন্ততপক্ষে ১৫ ফুট ভরাট করে রিসোর্ট বানিয়েছেন। কারণ এগুলো ছিল বদ্ধ জলাশয়। নিচু হওয়ায় বেনজীরের রিসোর্টটি আগে ছিল মাছের অভয়ারণ্য।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাভানা রিসোর্টে ১৫টি কটেজ বানানো শেষ করে পর্যটকদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে। এগুলো কাপলদের কাছে শুধু দিন হিসাবে সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচ থেকে আট হাজার টাকা, রাত হিসাবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একই দামে, দিনরাত ২৪ ঘণ্টা ১০ থেকে ১৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়। রিসোর্টে চাকরিরত দায়িত্বশীলরা জানান, যেকোনো বয়সী ছেলেমেয়ে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই এসব কটেজে থাকতে পারে। চাইলে রাত যাপন করতে পারে। বেনজীর বিলাসবহুল এই রিসোর্ট চালানোর নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডসহ পশ্চিমা বিশ্বের আদলে।
রিসোর্টটির আলোকসজ্জা করতে কোনো মিটার ছাড়াই কিলোমিটারের পর কিলোমিটার বিদ্যুতের সরকারি তার সরবরাহ করা হয়েছে কোনো খুঁটি ছাড়াই। মাটির ওপর দিয়ে নেওয়া এসব বৈদ্যুতিক তার যে কারো জন্যই প্রাণনাশের হুমকিস্বরূপ। সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে এখানে। আছে হাজারের বেশি ভিয়েতনামি নারকেলগাছসহ বিভিন্ন ফলফলাদির গাছ।
শুধু তাই নয়, রিসোর্টটির নিরাপত্তায় পাশেই বসানো হয়েছে পুলিশ ফাঁড়ি। আশপাশের বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থায় উন্নতি না হলেও এই রিসোর্টে প্রবেশ স্বাচ্ছন্দ্য করতে সাত কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে সরকারি খরচে। রিসোর্টের ভেতরেও সর্বত্র করা হয়েছে ঢালাইয়ের রাস্তা। রিসোর্টের সব রাস্তার হিসাব করলে দেখা যায়, প্রায় ৩০ কিলোমিটার সড়ক পিচ ঢালাই করা হয়েছে। স্থানীয়রা জানায়, বেনজীরের নিজ প্রতিষ্ঠানের এসব রাস্তাও করা হয়েছে সরকারি খরচে।
জানতে চাইলে রিসোর্টের ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, ‘বেনজীর আহমেদ এটিকে সাজাচ্ছেন দেশের সবচেয়ে বড় ইকোপার্ক ও বিলাসবহুল রিসোর্টের পরিকল্পনা মাথায় নিয়ে। এ জন্য যা যা দরকার, তা-ই করা হচ্ছে।’
বেনজীরের কেনা জমির কয়েকজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্রমাগত চাপ ও ভয়ভীতি দেখিয়ে তাঁদের জমি বিক্রি করতে বাধ্য করেন বেনজীর। ভয়ভীতিতে কাজ না হলে ভেকু দিয়ে জমির মাটি নিয়ে যেতেন। গভীর গর্ত করে শেষ পর্যন্ত জমি বিক্রি করতে বাধ্য করতেন। পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন পদে থাকায় তাঁর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি জমির মালিকরা।
ঢাকা ও পূর্বাচলে বিপুল টাকার সম্পদ
অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর গুলশানে সুবিশাল অভিজাত একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বেনজীর আহমেদের। গুলশান ১ নম্বরের ১৩০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটির নাম ‘র‌্যাংকন আইকন টাওয়ার লেক ভিউ’। ভবনের ১২ ও ১৩তম তলায় আট হাজার ৬০০ বর্গফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তাঁর। সূত্র জানায়, আট হাজার ৬০০ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের বর্তমান বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
ভবনটি নির্মাণ করে র‌্যাংকন ডেভেলপমেন্টস। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, ১৯.৭৫ কাঠা জমিতে ভবনটি নির্মাণ করা হয়েছে। প্রতিটি অ্যাপার্টমেন্টের আয়তন দুই হাজার ১৫০ বর্গফুট। এখানে রয়েছে ১৩টি ফ্লোর এবং দুটি বেইসমেন্ট। সত্যতা নিশ্চিত করতে সরেজমিনে গেলে ভবনের নিরাপত্তাকর্মী মো. সবুজ জানান, ১২ ও ১৩তম তলায় রয়েছে বেনজীরের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।
এ ছাড়া রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতাল সংলগ্ন ইস্টার্ন প্রপ্রার্টিজের একটি বহুতল ভবনে চার হাজার বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন বেনজীর আহমেদ।
পূর্বাচলে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে বাড়ি করেছেন বেনজীর আহমেদ। আনন্দ হাউজিং সোসাইটির দক্ষিণ-পশ্চিম এলাকায় পোড়া মোড়ের পাশের এলাকায় অন্তত ৪০ কাঠা জমির ওপর গড়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। জমি ও বাড়ির মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা বলে ধারণা স্থানীয়দের।
ওই এলাকার বাসিন্দা মো. শাহাদাত হোসেন বলেন, ‘এই এলাকা ডোবা ও বিল হিসেবে আমরা দেখেছি। কিছুদিন আগেও এসব এলাকায় আমরা মাছ ধরেছি। পুলিশের কর্মকর্তারা আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার পরপরই বেনজীর আহমেদ এই জায়গায় মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করেছেন।’
দীর্ঘদিন ধরেই আনন্দ হাউজিং সংলগ্ন এলাকায় অটো চালান মো. শহিদুল ইসলাম। তিনি জানান, সোসাইটির ভেতরে সবচেয়ে দামি বাড়ি এটি। আনন্দ হাউজিং এখনো সেভাবে গড়ে ওঠেনি। তবে বেনজীরের ডুপ্লেক্স বাড়িটি দেখার জন্য মাঝেমধ্যে ভিড় জমায় সাধারণ মানুষ।
রাজধানীর পূর্বাচলের ফারুক মার্কেটের পেছনের দিকে ১৭ নম্বর সেক্টরের ৩০১ নম্বর রোডের জি ব্লকে ১০ নম্বর প্লটের মালিক পুলিশের সাবেক এই আইজি। স্থানীয়রা বলছেন, ১০ কাঠা পরিমাণের এই প্লটের বর্তমান বাজারমূল্য প্রায় ২২ কোটি টাকা। বেনজীর আহমেদ পুলিশের আইজি থাকাকালে এই প্লট কেনেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, পুলিশের এই সাবেক আইজি তাঁর ১০ কাঠার প্লটটি বিক্রির পরিকল্পনা করছেন। এরই মধ্যে বেশ কিছু ক্রেতার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। ওই এলাকার মোহাম্মদ নাঈম, আব্দুল কাদের ও মোহাম্মদ মোহসিন নামের তিন ব্যক্তি পুলিশের সাবেক এই আইজির ১০ কাঠার প্লটটির বিষয়ে এই তথ্য নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়ায় বেনজীর আহমেদের রয়েছে দুই বিঘা জমি, যার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
বেনজীরের দুর্নীতির বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘আইন সবার জন্য সমান। কেউ যদি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন, দুদক তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’
বেনজীর আহমেদ পুলিশের একজন প্রভাবশালী ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, এ ক্ষেত্রে দুদক কতটুকু কী করতে পারবে এমন প্রশ্নে তিনি বলেন, আইনে প্রভাবশালী নিয়ে কিছু বলা নেই। সাবেক একজন প্রধানমন্ত্রীরও দুর্নীতির বিচার হয়েছে। সুতরাং যে কারো দুর্নীতির বিষয়ে দুদক চাইলে অনুসন্ধান করে ব্যবস্থা নিতে পারে।
জানতে চাইলে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, “বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে অবশ্যই অনুসন্ধান করা হবে। তবে এখানে বলে রাখা ভালো, কারো বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হলে পর্যাপ্ত ‘সাপোর্টিং পেপারস’ আমাদের কাছে থাকতে হয়।”
তিনি বলেন, সুনির্দিষ্ট ও সঠিক তথ্য পেলে দুদক বেনজীর কেন, যে কারো বিরুদ্ধেই অনুসন্ধান করবে। আর সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়ার পরও যদি অনুসন্ধান না করা হয়, তাহলে দুদকের বিরুদ্ধেই তো রিপোর্ট হবে।
অভিযোগের বিষয়ে জানতে সাবেক আইজিপি বেনজীর আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠিয়ে নিউজের বিষয়ে বক্তব্য প্রয়োজন বলে জানানো হলেও তিনি সাড়া দেননি।
ইতিকাফ কী ও কেন?
ইতিকাফের আভিধানিক অর্থ হলো অবস্থান করা। পারিভাষিক অর্থ হলো, যে ব্যক্তি মসজিদে অবস্থান করে এবং ইবাদতে লিপ্ত হয় তাকে বলা হয় ‘আকিফ’ এবং ‘মুতাকিফ’। অর্থাৎ ইতিকাফকারী। (লিসানুল আরব, খণ্ড ৯, পৃষ্ঠা : ২৫৫)
শরিয়তের পরিভাষায় ইতিকাফ মানে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নিজেকে মসজিদে আবদ্ধ করা।
(উমদাতুল কারি, খণ্ড ১১, পৃষ্ঠা : ১৪০)
ইতিকাফ হলো এমন একটি ইবাদত, যা পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরাম (আ.)-এর সময় থেকে চলে আসছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও এর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তাঁর প্রিয় খলিল ইবরাহিম (আ.) এবং ইসমাইল (আ.)-কে নির্দেশ দিয়েছিলেন কাবা গৃহ নির্মাণের পর তাওয়াফ করতে এবং ইতিকাফকারী ও নামাজ আদায়কারীদের জন্য তা (আল্লাহর ঘর) পরিষ্কার রাখতে। আল্লাহ তাআলা বলেন, ‘এবং আমি ইবরাহিম ও ইসমাঈলকে হুকুম করি, তোমরা আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো, যারা (এখানে) তাওয়াফ করবে, ইতিকাফ করবে এবং রুকু ও সিজদা আদায় করবে।’ (সুরা : বাকারা, আয়াত : ১২৫)
মূলত রমজান মাস হলো আল্লাহ তাআলার আনুগত্য ও ইবাদতের বসন্তকাল এবং ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির মৌসুম। যদিও এই মাস গুনাহগার ও নাফরমানদের জন্য ক্ষমা ও মাগফিরাতের সুবর্ণ সুযোগের মাধ্যম, কিন্তু প্রকৃতপক্ষে এটি নেক ও পরহেজগার ব্যক্তিদের জন্য রহমত, বরকত এবং আল্লাহর নৈকট্য লাভের মূল মাধ্যম। তাই আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে ইতিকাফের মতো মহান ইবাদতের বিধান রেখেছেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহা উপহার।
যা পূর্ববর্তী নবী (আ.) থেকে সাহাবায়ে কিরামরা খুবই গুরুত্বের সঙ্গে আমল করে এসেছেন।
শরিয়তে ইতিকাফ হলো সুন্নতে মুয়াক্কাদাহ। (আল ইখতিয়ার লি তালিলিল মুখতার, খণ্ড ১, পৃষ্ঠা : ১৩৬)
রমজানের শেষ ১০ দিনে ইতিকাফ করা রাসুলুল্লাহ (সা.)-এর একটি স্বতন্ত্র সুন্নত এবং এর চেয়ে উত্তম আর কী হতে পারে যে রাসুলুল্লাহ (সা.) সর্বদা এর প্রতি যত্নবান ছিলেন। ইমাম জুহরি (রহ.) বলেন, অনেক আমল তো নবীজি (সা.) কখনো করেছেন আবার কখনো ছেড়েও দিয়েছেন। কিন্তু মদিনায় হিজরত করার পর থেকে ওফাত পর্যন্ত রমজান মাসের শেষ ১০ দিনের ইতিকাফের আমলটি তিনি কখনোই ছেড়ে দেননি।
অথচ বড়ই আশ্চর্য ও আফসোসের বিষয় হলো, এই মর্যাদাপূর্ণ আমলটির ব্যাপারে মানুষ তেমন গুরুত্ব দেয় না। (ফাতহুল বারি, খণ্ড ৪, পৃষ্ঠা : ২৮৫)
হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনু উমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। (বুখারি, হাদিস : ২০২৫)
নবীপত্নীরাও নিজ নিজ ঘরে ইতিকাফ করতেন। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ ১০ দিনে ইতিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীরাও (সে দিনগুলোতে) ইতিকাফ করতেন। (বুখারি, হাদিস : ২০২৬)
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) রমজানের মধ্যম দশকে ইতিকাফ করতেন। (বুখারি, হাদিস : ২০২৭)
ওফাতের বছর মহানবী (সা.) ২০ দিন ইতিকাফ করেছিলেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) প্রতি রমজানে ১০ দিন ইতিকাফ করতেন, কিন্তু তাঁর ইন্তেকালের বছর তিনি ২০ দিন ইতিকাফ করেছেন। (বুখারি, হাদিস : ২০৪৪)
এ ছাড়া ইতিকাফ হলো, আল্লাহ তাআলার ঘর মসজিদে অবস্থান করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, দুনিয়াবিমুখতা এবং আল্লাহর রহমতে সিক্ত হওয়া ও ক্ষমা চাওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আর ইতিকাফকারী ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে আতা (রহ.) বলেন যে কোনো ব্যক্তি এসে কারো দরজায় কড়া নাড়ল এই বলে যে যতক্ষণ পর্যন্ত তাকে কিছু না দেওয়া হবে, ততক্ষণ সে এখান থেকে এগোবে না। অনুরূপভাবে ইতিকাফকারী ব্যক্তিও আল্লাহ তাআলার দরজায় কড়া নাড়তে থাকে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা অর্জিত না হয়, ততক্ষণ সে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে ফিরে আসে না। (মারাকিল ফালাহ, খণ্ড ১, পৃষ্ঠা : ২৬৯)
ইতিকাফের মাহাত্ম্য ও তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভি (রহ.) বলেন, মসজিদে ইতিকাফ হচ্ছে হৃদয়ের প্রশান্তি, আত্মার পবিত্রতা ও চিত্তের নিষ্কলুষতা; চিন্তার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা। ফেরেশতাদের গুণাবলি অর্জন এবং লাইলাতুল কদরের সৌভাগ্য ও কল্যাণ লাভসহ সব ধরনের ইবাদতের সুযোগ লাভের সর্বোত্তম উপায়। এ জন্য রাসুলুল্লাহ (সা.) নিজে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ পালন করেছেন এবং তাঁর পূতঃপবিত্র বিবিগণসহ সাহাবায়ে কিরামের অনেকেই এই সুন্নতের ওপর আমৃত্যু আমল করেছেন। (হুজ্জাতুল্লাহিল বালিগা, খণ্ড ২, পৃষ্ঠা : ৪২)
সওয়াবের দিক থেকে ইতিকাফের জন্য সর্বোত্তম স্থান হলো মসজিদুল হারাম। এরপর মসজিদে নববী। তারপর মসজিদুল আকসা। এরপর যেকোনো জামে মসজিদ। তারপর যেকোনো পাঞ্জেগানা মসজিদ।
তবে নারীদের জন্য ইতিকাফের স্থান হলো ঘরের নির্দিষ্ট কোনো পবিত্র স্থান। এ ক্ষেত্রে স্বামীর অনুমতি প্রযোজ্য। নারীদের মসজিদে ইতিকাফ করা মাকরুহে তাহরিমি। কারণ বর্তমান যুগ ফিতনা-ফ্যাসাদের যুগ। মসজিদে পুরুষদের সঙ্গে মেলামেশার প্রবল আশঙ্কা এবং অনৈতিকতা, অশ্লীলতারও আশঙ্কা আছে। তাই বর্তমান যুগে নারীদের মসজিদে ইতিকাফ করা মাকরুহে তাহরিমি। (আল মাবসুত লিল সারাখসি, খণ্ড ৩, পৃষ্ঠা ১১৫)
জ্বালানি খাতে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে সৌদি আরব
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা) বিনিয়োগ করছে সৌদি আরব। ইতিমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তিও সই হয়েছে।
সৌদির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিশেষ প্রকল্প ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) মাধ্যমে প্রদান করা হবে বিনিয়োগের অর্থ।
সম্প্রতি যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তাতে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপনন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, যে চুক্তিটি সই হয়েছে তার অর্থ দীর্ঘমেয়াদি বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়- এই চুক্তি দুই দেশের মধ্যকার মিত্রতা ও দীর্ঘকালীন অংশীদারিত্বের একটি সাক্ষ্য। আশা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি নামে পরিচিত একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এই চুক্তির মধ্যে দিয়ে।
শীর্ষ হামাস নেতা মারওয়ান ইসাকে হত্যার দাবি ইসরায়েলের
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা মারওয়ান ইসাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তিনি হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার ছিলেন।
গাজা উপত্যকায় চলতি মাসের মাঝামাঝিতে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের ডেপুটি মিলিটারি কমান্ডার মারওয়ান ইসা চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন। অবশ্য গাজা উপত্যকা শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
মঙ্গলবার এক টেলিভিশন বিবৃতিতে ইসরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, “আমরা সমস্ত গোয়েন্দা তথ্য যাচাই করেছি। প্রায় দুই সপ্তাহ আগে আমরা যে হামলা চালিয়েছিলাম তাতে মারওয়ান ইসাকে হত্যা করা হয়েছে।”
যুক্তরাষ্ট্র অবশ্য গত সপ্তাহে ঘোষণা করে, ইসরায়েলি হামলায় ইসা নিহত হয়েছে, কিন্তু ইসরায়েল মঙ্গলবারের আগ পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল, তারা ৯-১০ মার্চ মধ্য গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে বিমান হামলার সময় ইসাকে লক্ষ্যবস্তু করেছিল। ইসা হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের নেতা মোহাম্মদ দেইফের ডেপুটি ছিলেন।
গাজায় হামাসের শীর্ষ নেতা এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার কথিত মাস্টারমাইন্ড হলেন ইয়াহিয়া সিনওয়ার। সিনওয়ার এবং দেইফ উভয়েই জীবিত এবং তারা গাজায় অবস্থান করছেন বলে মনে করা হয়। ইসরায়েল তাদের হত্যার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ইসরায়েল বলেছে, তারা যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারেরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে, কিন্তু তাদের দাবির সমর্থনে কোনও প্রমাণ দেয়নি।
মারওয়ান ইসাকে হত্যার বিষয়ে ইসরায়েলের দাবি সঠিক হলে গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত হওয়া হামাসের সর্বোচ্চ নেতা হবেন ইসা। ইসরায়েল অবশ্য বছরের পর বছর ধরে হামাসের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে হত্যা করেছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, “যতবারই ইসরায়েল কোনও হামাস নেতাকে হত্যা করে বিজয় ঘোষণা করেছে, ততবারই তার জায়গা নিতে আরও কয়েক ডজন এগিয়ে এসেছে।”
বিশারা বলেন, “এক বা দুজন বা একাধিক হামাস নেতা নিহত হওয়ার কারণে বিজয় ঘোষণা করার ধারণাটি কার্যত একটি মুখোশ হিসেবে প্রমাণিত হয়েছে।’
তিনি আরও বলেন, “এই নেতাদের হত্যা একটি কৌশলগত বিজয় বলে দাবি করা যেতে পারে। তবে দিনের শেষে, হামাস আরও বেশি বেশি নেতা তৈরি করতে সক্ষম এবং তারা তাদের সক্ষমতা অতীতেও প্রমাণ করেছে।”
সূত্র: আল জাজিরা
মোবাইল ও ল্যাপটপ রেখে ছাত্রদের রাজপথে নেমে আসার আহ্বান হাফিজের
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মোবাইল-ল্যাপটপ রেখে ছাত্রদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৫ মার্চ) নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশে তিনি এ আহ্বান করেন।
মেজর (অব.) হাফিজ বলেন, গণতন্ত্রের চেতনা আওয়ামী লীগের কখনো ছিলো না। এখনো নির্বাচনের নামে প্রহসন হয়। এ সরকার বৈধ নয়। আমাদের কর্তব্য বিএনপির নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়া।
বিএনপি ক্ষমতায় যেতে আন্দোলন করছে না জানিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, যে কারণে মুক্তিযুদ্ধ করেছি তা ব্যর্থ করেছে আওয়ামী। তাই মোবাইল ল্যাপটপ-রেখে ছাত্রদের রাজপথে নেমে আসতে হবে। প্রস্তুত থাকুন বিজয় আমাদের।
রমজানের রোজা ভঙ্গ করা হারাম
নামাজ ও জাকাতের পর রোজা অবশ্যপালনীয় বা ফরজ ইবাদত হিসেবে বিবেচিত। ইসলামের অন্যতম স্তম্ভ রোজা। মাহে রমজান ও রোজার মাসের গুরুত্বও মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ। এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আগের অনেক আসমানি কিতাব রমজানে নাজিল হওয়ায় এ মাসের মর্যাদা সহজেই অনুমেয়।
সর্বশক্তিমান আল্লাহ সূরা বাকারার ১৮৩ ও ১৮৪ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ‘হে বিশ্ববাসী! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পার।’
বিনা কারণে রমজানের রোজা ভঙ্গ করা হারাম। যে নারীর ঋতু বা নিফাস হয়েছে তার রোজা ভঙ্গ করা ওয়াজিব। কোনো মানুষের জান বাঁচানোর জন্য রোজা ভঙ্গ করার দরকার হলে ভঙ্গ করা ওয়াজিব। বৈধ কোনো সফরে রোজা রাখা কষ্টকর হলে বা অসুস্থতার কারণে রোজা রাখায় ক্ষতির সম্ভাবনা থাকলে রোজা ভঙ্গ করা সুন্নত।
গর্ভবতী ও সন্তানকে দুগ্ধদায়ী নারী যদি রোজা রাখার কারণে নিজের স্বাস্থ্য বা বাচ্চার ক্ষতির আশঙ্কা করে, তবে তার জন্যও রোজা ভঙ্গ করা বৈধ। তবে পরে কাজা আদায় করতে হবে। গর্ভবতী ও দুগ্ধদায়ী নারী বাচ্চার ক্ষতির আশঙ্কা করলে রোজা ভঙ্গ করবে এবং তা কাজা করার সঙ্গে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করবে।
অতি বৃদ্ধ ও সুস্থ হওয়ার আশা নেই এমন দুরারোগে আক্রান্ত ব্যক্তি রোজা রাখতে অপারগ হলে রোজা ভঙ্গ করে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করবে। তাকে কাজা আদায় করতে হবে না। ওজরের কারণে কোনো মানুষ যদি কাজা রোজা আদায় করতে দেরি করে এমনকি পরবর্তী রমজান এসে যায়, তবে তাকে শুধু কাজা আদায় করলেই চলবে।
কিন্তু বিনা ওজরে দেরি করলে কাজা করার সঙ্গে সঙ্গে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করবে। ওজরের কারণে কাজা আদায় করতে না পেরে মৃত্যুবরণ করলে কোনো কিছু আবশ্যক হবে না। কিন্তু কাজা আদায় না করার কোনো ওজর ছিল না তবু করেনি, এ অবস্থায় মৃত্যুবরণ করেছে, তবে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করবে।
মৃতের নিকটাত্মীয়ের জন্য সুন্নাত হচ্ছে, রমজানের কাজা রোজা এবং মানতের রোজা যা সে আদায় না করেই মৃত্যুবরণ করেছে সেগুলো তার পক্ষ থেকে আদায় করে দেওয়া। রমজানের দিনের বেলায় যদি কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করে বা ঋতুবতী নারী পবিত্র হয় বা রোগী সুস্থ হয় বা মুসাফির ফেরত আসে বা বালক-বালিকা প্রাপ্তবয়স্ক হয় বা পাগল সুস্থ-বিবেকবান হয়, তবে তাদের ওই দিনের  রোজা কাজা আদায় করতে হবে- যদিও তারা দিনের বাকি অংশ খানাপিনা থেকে বিরত থাকে।
ইউরোপের ৪ দেশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত
ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে চার ইউরোপীয় দেশ স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া।
শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর চার দেশের সম্মতির এ কথা জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ফিলিস্তিনি জনগণের বহুদিনের স্বপ্ন। সাম্প্রতিক সময়ে বিষয়টি ব্যাপক আলোচনা পেয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে আইরিশ, মাল্টিজ এবং স্লোভেনিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর এই চুক্তি হয়েছে। তিন দেশের সঙ্গে মিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ নিয়েছে স্পেন।
বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আয়ারল্যান্ড বলেছে, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তবেই শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা।
১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
সূত্র : রয়টার্স
বহিষ্কার করা যাবে না যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সন্তানদের মা বাবাকে
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সন্তান অথবা বৈধভাবে বসবাসরত স্ত্রী-স্বামী রয়েছেন- এমন কাগজপত্রহীনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা যাবে না বলে একটি রুলিং দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট।
গত মঙ্গলবার ৯ সদস্যের বিচারক প্যানেলের ছয়জনই এ সিদ্ধান্তে একমত হয়েছেন। প্রসঙ্গত, ইমিগ্রেশন কোর্টের জজ কর্তৃক এক ব্যক্তিকে বহিষ্কারের নির্দেশ কার্যকর করতে ২০১৯ সালে সিতু কামু উইলকিনসিন নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ত্রিনিদাদ-টব্যাগো থেকে ট্যুরিস্ট ভিসায় আসা সিতু পরবর্তীতে ভিসার নিয়ম লঙ্ঘন করায় তার বিরুদ্ধে আপনাআপনি বহিষ্কারের নির্দেশ জারি হয়।
সিতু এবং তার গার্লফ্রেন্ডের গর্ভে একটি সন্তান জন্মেছে আমেরিকায়। সন্তানটি শারীরিক প্রতিবন্ধী। এ অবস্থায় সিতুকে বহিষ্কার করা হলে সন্তানটি অমানবিক দুর্দশায় নিপতিত হবে- এমন যুক্তি দেখিয়ে সিতুর পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল। সেই আপিলের সিদ্ধান্ত অনুযায়ী এখন সিতু যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেল এবং সন্তানটি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তার জন্য স্ট্যাটাস এডজাস্টমেন্টের সুযোগ পাবে। রায় অনুযায়ী, এখন থেকে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সন্তানদের বাবা-মাকে বহিষ্কার করা যাবে না।
পোয়েট্রি এন্থোলজির প্রকাশনা উৎসব : কবি হাসান আল আবদুল্লাহ সম্পাদিত ‘ওয়ার্ল্ড পোয়েট্রি এন্থোলজি’র প্রকাশনা উৎসব ১৬ মার্চ নিউইয়র্ক সিটির গ্রিনিচ ভিলেজের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিলেন ডার্কলাইট পাবলিসিং হাউসের স্বত্বাধিকারী কবি রবার্টো মেন্ডোজা আয়েলা। অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে যোগ দেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ড. নিকোলাস বার্ন্স।
উল্লেখ্য, এ সংকলনে ৫৯ দেশের ২২৯ জন কবির লেখা স্থান পেয়েছে। সবগুলো কবিতাই ২৫ বছরে ‘শব্দগুচ্ছ’ পত্রিকায় ছাপা হয়েছে।
মহান আল্লাহ যাদেরকে ঘৃণা করেন?
ঈমানের পূর্বশর্ত হলো কিয়ামতের দিনের ওপর বিশ্বাস স্থাপন করা, যাকে আমরা মহাবিচারের দিন হিসেবেও চিনি। যেদিন মহান আল্লাহর রহমত ছাড়া কারো কোনো উপায় নেই। যেদিন মহান আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন যারা মহান আল্লাহর ক্রোধের সম্মুখীন হবে, তাদের বড় দুর্ভাগা আর কেউ নেই।
কিছু কারণে মহান আল্লাহ রাগান্বিত হন। যারা এগুলোতে লিপ্ত হবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের বিরুদ্ধে থাকবেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কিয়ামতের দিন আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক ব্যক্তি, যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল। আরেক ব্যক্তি, যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করল। আর এক ব্যক্তি, যে কোনো মজুর নিয়োগ করে তার থেকে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না। (বুখারি, হাদিস : ২২২৭)
উল্লিখিত হাদিসে রাসুল (সা.) তিন শ্রেণির মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তাই আমাদের আজকের আলোচনা এই তিন শ্রেণির মানুষকে নিয়েই হবে, ইনশাআল্লাহ।
ওয়াদা ভঙ্গকারী : কিয়ামতের দিন মহান আল্লাহ যাদের বিরুদ্ধে থাকবেন, তাদের মধ্যে অন্যতম হলো ওয়াদা ভঙ্গকারীরা। ইসলামে ওয়াদা রক্ষার বিশেষ গুরুত্ব আছে। ওয়াদা রক্ষা করা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আর ওয়াদা ভঙ্গ করা মোনাফেকের বৈশিষ্ট্য। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মোনাফেক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মোনাফেকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খিয়ানত করে। ২. কথা বললে মিথ্যা বলে। ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে। ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে। শুবা আমাশ (রহ.) থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান (রহ.)-এর অনুসরণ করেছেন। (বুখারি, হাদিস : ৩৪)
ওয়াদা ভঙ্গ করা প্রতারণার শামিল। যারা দুনিয়ায় ওয়াদা ভঙ্গ করে, কিয়ামতের দিন তাকে বিশেষ পতাকা দিয়ে চিহ্নিত করা হবে। ইবনে উমার (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যখন আল্লাহ তাআলা কিয়ামত দিবসে পূর্ববর্তী এবং পরবর্তী সবাইকে একত্র করবেন, তখন প্রত্যেক প্রতারকের জন্য পৃথক পতাকা উড্ডীন করা হবে এবং বলা হবে যে এটি অমুকের ছেলে অমুকের প্রতারণার চিহ্ন। (মুসলিম, হাদিস : ৪৪২১)
যে স্বাধীন মানুষকে বিক্রি করে : যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার বিরুদ্ধে থাকবেন। পৃথিবী থেকে দাসপ্রথা অনেক আগেই উঠে গেছে, কিন্তু এখনো পৃথিবীর কোথাও কোথাও দাসদের মতো মানুষ বিক্রির জঘন্য এই প্রথা রয়ে গেছে। পৃথিবীতে এখনকার যুগেও নিলামে মানুষ বিক্রি হয়। বিস্ময়কর হলেও সত্য যে পুরনো গাড়ি, জমি কিংবা আসবাব নয়, নিলামে ওঠা ‘পণ্য’ মানুষ! সর্বোচ্চ ৮০০ ডলারে বিক্রি হয় এক জোড়া আফ্রিকান মানুষ। আধুনিক যুগে এসেও দাসপ্রথার মতো মানুষ বেচাকেনা হচ্ছে লিবিয়ায়। ২০১৮ সালের দিকে এমনই তথ্য উঠে এসেছে সিএনএনের এক রিপোর্টে।
শুধু লিবিয়া নয়, পৃথিবীর অনেক দেশেই অমানবিক এই কাজের চর্চা আছে। এই আমাদের দেশেও কয়েক মাস আগে কিছু টিকটক সেলিব্রিটির বিরুদ্ধে কিছু তরুণীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে। এভাবে স্বাধীন মানুষকে বিক্রি করে দেওয়া ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। যারা এসব কাজে জড়াবে, কিয়ামতের কঠিন দিন মহান আল্লাহ তাদের বিরুদ্ধে থাকবেন। অর্থাৎ সেদিন তাদের অবস্থা ভয়াবহ হবে, এতে কোনো সন্দেহ নেই।
পারিশ্রমিক আদায়ে প্রতারণা করা : মহান আল্লাহ পৃথিবীতে ধনী-গরিব, মালিক-কর্মচারী সৃষ্টি করেছেন তাঁর বান্দাদের পরীক্ষা করার জন্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর তিনি সে সত্তা, যিনি তোমাদের জমিনের খলিফা বানিয়েছেন এবং তোমাদের কতককে কতকের ওপর মর্যাদা দিয়েছেন, যাতে তিনি তোমাদের যা প্রদান করেছেন, তাতে তোমাদের পরীক্ষা করেন। নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদানকারী এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা : আনআম, আয়াত : ১৬৫)
তাই মালিক-শ্রমিক, ধনী-গরিব সবারই উচিত প্রত্যেকে প্রত্যেকের হক যথাযথ আদায় করা। শ্রমিকরা তুলনামূলক দুর্বল হওয়ায় বেশির ভাগ তাদের হক নষ্ট করা হয়। এ কারণে রাসুল (সা.)-এর শ্রমিকদের হকের ব্যাপারে উম্মতকে বেশি বেশি সতর্ক করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, শ্রমিকের দেহের ঘাম শুকানোর আগে তোমরা তার মজুরি দিয়ে দাও। (ইবনে মাজাহ, হাদিস : ২৪৪৩)
যারা শ্রমিকদের হক নষ্ট করে, চুক্তি অনুযায়ী তাদের থেকে পূর্ণ কাজ আদায় করে প্রাপ্য বুঝিয়ে দেয় না, বরং তাদের ঠকায়, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের বিরুদ্ধে থাকবেন। তাই প্রত্যেকের উচিত কারো কাছ থেকে শ্রম নিলে তার সঙ্গে ওই শ্রমের বিনিময়ে যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দেওয়া।
পরকীয়া ও লিভ টুগেদারের ভয়াবহ পরিণতি
সমাজে হু হু করে বাড়ছে লিভ টুগেদার ও পরকীয়ার প্রবণতা, যা একটি পবিত্র সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এর কারণে বিঘ্নিত হচ্ছে বংশধারার স্বচ্ছতা ও পবিত্রতা। একে স্বাভাবিক বিষয় ভাবার কোনো সুযোগ নেই। এর কারণে সমাজে বিপর্যয় নেমে আসবে। প্রতিটি মানুষের উচিত সমাজে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং সামর্থ্য অনুযায়ী এই অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
লিভ টুগেদার একটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ একসঙ্গে থাকা। কিন্তু পারিভাষিক দিক থেকে লিভ টুগেদার শব্দটিকে একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। বিয়ের আগে যুগলদের স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকাকে লিভ টুগেদার বলে। এটি সাধারণত অবিবাহিত ছাত্র-ছাত্রী বা চাকরিজীবীদের মধ্যে বেশি দেখা যায়।
তাদের মধ্য থেকে ধারণা, একটি মানুষের সঙ্গে আজীবন থাকার উদ্দেশ্যেই বিয়ে করা হয়ে থাকে। কিন্তু মানুষটির সঙ্গে মনের মিল হবে কি না তা না থেকে বোঝা যায় না। তাই বিয়ের আগেই তারা প্রিয় মানুষটির সঙ্গে থাকার অভ্যাস গড়ে তোলে। মনের মিল হয়ে গেলে তারপর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। পাশ্চাত্য দেশগুলোতে এমনও দেখা গেছে যে ছেলেমেয়েসহ তারা বিয়ের আসরে বসে। নাউজুবিল্লাহ!
বিয়েবহির্ভূত যৌন সম্পর্ককে ইসলামী পরিভাষায় ‘জিনা’ (ব্যভিচার) বলা হয়, যা ইসলামের দৃষ্টিতে হারাম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ।’ (সুরা ইসরা/বনি ইসরাঈল, আয়াত : ৩২)
‘ব্যভিচারের কাছেও যেয়ো না’—এই বিধান ব্যক্তির জন্য যেমন প্রযোজ্য, তেমিন সমাজের জন্যও প্রযোজ্য। এটি এতটাই অশ্লীল কাজ যে তা মানুষের লজ্জা-শরম ও মনুষ্যত্ব কেড়ে নেয়। আবু উমামা (রা.) বলেন, এক যুবক রাসুল (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। এটা শুনে চতুর্দিক থেকে লোকেরা তার দিকে তেড়ে এসে ধমক দিল এবং চুপ করতে বলল। তখন রাসুল (সা.) তাকে কাছে ডেকে নিয়ে বলেন, বসো। যুবকটি বসলে রাসুলুল্লাহ (সা.) তাকে বলেন, তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ করো? যুবক জবাব দিল, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহর শপথ, তা কখনো পছন্দ করি না।
তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, তেমনি মানুষও তাদের মায়েদের জন্য সেটা পছন্দ করে না। তারপর রাসুল (সা.) বলেন, তুমি কি তোমার মেয়ের জন্য তা পছন্দ করো? যুবক জবাব দিল, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহর শপথ, তা কখনো পছন্দ করি না। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, অনুরূপভাবে মানুষ তাদের মেয়েদের জন্য সেটা পছন্দ করে না। তারপর রাসুল বলেন, তুমি কি তোমার বোনের জন্য সেটা পছন্দ করো? যুবক জবাব দিল, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহর শপথ, তা কখনো পছন্দ করি না। তখন রাসুল বলেন, তদ্রুপ লোকেরাও তাদের বোনের জন্য তা পছন্দ করে না। (এভাবে রাসুলুল্লাহ (সা.) তার ফুফু, ও খালা সম্পর্কেও অনুরূপ কথা বলেন আর যুবকটি একই জবাব দিল) এরপর রাসুলুল্লাহ (সা.) তার ওপর হাত রাখলেন এবং বলেন, ‘হে আল্লাহ, তার গুনাহ ক্ষমা করে দিন, তার মনকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানের হেফাজত করুন।’ বর্ণনাকারী সাহাবি বলেন, এরপর এ যুবককে কারো প্রতি তাকাতে দেখা যেত না। (মুসনাদে অহমাদ :  ৫/২৫৬, ২৫৭)
অনেকে ভাবতে পারে, কোনো ধরনের শারীরিক সম্পর্কে না জড়িয়ে একসঙ্গে থাকলে তা ব্যভিচারের পর্যায়ে পড়বে না বা গুনাহ হবে না। এটা ঠিক নয়। শয়তান কোনো না কোনোভাবে তাদের ব্যভিচারে লিপ্ত করবেই। শারীরিক সম্পর্কে কেউ না জড়ালেও অন্তত তারা একসঙ্গে থাকার দরুন, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, গান হবে। এগুলোর মধ্যেও রয়েছে ব্যভিচারের গুনাহ। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, চোখের ব্যভিচার হলো (বেগানা নারীকে) দেখা, জিহ্বার ব্যভিচার হলো (তার সঙ্গে) কথা বলা (যৌন উদ্দীপ্ত কথা বলা)।’ (বুখারি, হাদিস : ৬২৪৩)
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, দুই চোখের জিনা (বেগানা নারীর দিকে) তাকানো, কানের জিনা যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের জিনা আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের জিনা (বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে) স্পর্শ করা আর পায়ের জিনা ব্যভিচারের উদ্দেশে অগ্রসর হওয়া এবং মনের জিনা হলো চাওয়া ও প্রত্যাশা করা। (মেশকাত, হাদিস : ৮৬)
এরপর আশা যাক পরকীয়ার বিষয়ে। পরকীয়া সমাজে অশান্তি ও বংশের পবিত্রতা নষ্ট করার অন্যতম নীরব হাতিয়ার। এর প্রভাবে ধ্বংস হয়ে যায় হাজার পরিবার। ভেঙে চুরমার হয় লাখো স্বপ্ন। সমাজের এই পচনের জন্য যেসব বিষয় দায়ী, তার মধ্যে পরকীয়া অন্যতম। আর পরকীয়া বৃদ্ধির জন্য দায়ী পর্দার বিধানে উদাসীনতা। অথচ পর্দার বিধান ইসলামের পক্ষ থেকে সমাজব্যবস্থার এবং বিশেষভাবে উম্মতের মা-বোনদের জন্য অনেক বড় অনুগ্রহ। এই বিধানটি মূলত ইসলামের যথার্থতা, পূর্ণাঙ্গতা ও সর্বকালের জন্য অমোঘ বিধান হওয়ার এক প্রচ্ছন্ন দলিল। পর্দা মানুষের মর্যাদার প্রতীক এবং ইফফাত ও পবিত্রতার একমাত্র উপায়।
অনেকের ধারণা, পর্দার বিধান শুধু নারীর জন্য। এ ধারণা ঠিক নয়। পুরুষের জন্যও পর্দা অপরিহার্য। তবে উভয়ের পর্দার ক্ষেত্রে পার্থক্য আছে। যে শ্রেণির জন্য যে পর্দা উপযোগী, তাকে সেভাবে পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরকীয়ার মূল উদ্দেশ্যই থাকে জিনা (অবৈধ সম্পর্ক)। আর তা গড়ে ওঠে সাধারণত প্রতিবেশী, অফিস কলিগ, ব্যাচমিট বা সামাজিকযোগাযোগ মাধ্যমে পরিচিতজনের সঙ্গে। এটি সমাজব্যবস্থা ধ্বংস করার জন্য এত বড় অস্ত্র যে রাসুল (সা.) একে ব্যভিচারের চেয়ে ১০ গুণ বড় অপরাধ বলে আখ্যা দিয়েছেন। একদিন রাসুলুল্লাহ (সা.) তাঁর সাহাবিদের ব্যভিচার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তাঁরা বলেন, হারাম। আল্লাহ ও তাঁর রাসুল তা হারাম করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তির ১০ জন নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। (আদাবুল মুফরাদ, হাদিস : ১০২)
এই পাপ বেশির ভাগ সংঘটিত হয় পরকীয়া সম্পর্কের জেরে। তাই প্রতিটি মুমিনের জন্য আবশ্যক, এই জঘন্য অপরাধগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং পরিবার-পরিজনদের প্রতিও সজাগ দৃষ্টি রাখা। মহান আল্লাহ সবাইকে এই জঘন্য অপরাধগুলো থেকে বিরত থাকার তাওফিক দান করুন।
মহানবী (সা.) সমাজ বদলে দিলেন যেভাবে!
মহানবী (সা.)-এর পৃথিবীতে আগমনের মাস রবিউল আউয়াল। এটাকে কোনো সংশয় ছাড়াই সৌভাগ্যের মাস বলা যায়। কেননা, তাঁর আগমনের ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন। তোমাদের যা বিপন্ন করে তা তাঁর জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি দয়ার্দ্র ও পরম দয়ালু।’ (সুরা তাওবা, আয়াত : ১২৮)
অন্যত্র ইরশাদ হয়েছে, ‘আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া, আয়াত : ১০৭)
উভয় আয়াতের মূল বক্তব্য প্রায় এক। তা হলো নবীজি (সা.) মানবজাতির জন্য রহমত ও অনুগ্রহ হিসেবে আগমন করেছেন। এটা তাঁর কোনো অমূলক প্রশংসা নয়; বরং আসমান ও জমিনের স্রষ্টা মহান আল্লাহর ঘোষণা। রাসুলুল্লাহ (সা.)-এর আগমনের আগে পৃথিবীর কী অবস্থা ছিল এবং পৃথিবী কোন দিকে যাচ্ছিল—তা ইতিহাসের দিকে তাকালেই জানা যায়। মানুষ নিজেদের মধ্যে শ্রেণি ও বৈষম্যের দেয়াল তুলে রেখেছিল।
একদল মানুষ নিজেদের ধন-সম্পদ ও জীবনোপকরণের নিয়ন্তা হিসেবে প্রতিষ্ঠা করেছিল এবং অন্য দল ছিল তাদের দাস ও সেবক। তাদের শুধু কাজে-কর্মে ব্যবহার করা হতো না; বরং ধনী ও শাসকদের বিনোদনের জন্যও প্রাণ দিতে হতো বহু মানুষকে। বিভিন্ন রাজকীয় উৎসবে মানুষ বলি দেওয়া হতো, হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে নামিয়ে দিয়ে বলা হতো হয়তো পশুকে পরাজিত কোরো, নতুবা মৃত্যুবরণ কোরো। হাজার হাজার মানুষ তাদের মৃত্যুর দৃশ্য উপভোগের জন্য উপস্থিত হতো। অন্যদিকে রাজা-বাদশাহ ও তাদের পোষ্যরা সীমাহীন বিলাসী জীবনযাপন করত। রাজ দরবারের জৌলুস বাড়াতে তারা যে পরিমাণ সম্পদের অপচয় করত তা রীতিমতো আঁতকে ওঠার মতো।
নারীরা ছিল ভোগ্য পণ্যের মতো। তাদের মূল্যায়ন ও মর্যাদার ভিত্তিও ছিল তা। পুরুষের তুলনায় তাদের পিছিয়ে পড়া এবং অপছন্দনীয় মনে করা হতো। পরিবারে মা-বাবার সঙ্গে ভাইয়েরও সেবা করতে হতো তাদের। তাদের জন্মকেই অশুভ মনে করা হতো। রাসুলুল্লাহ (সা.) নারী ও দাসদের মানবিক অধিকার ও মর্যাদা দান করেছেন এবং তাদের মৌলিক অধিকারে অন্যসব মানুষের সমপর্যায়ের বলেছেন। তাঁর স্পষ্ট ঘোষণা হলো—‘সব মানুষ এক আদমের সন্তান। সবাই সমান। সাদা হোক বা কালো, আরব হোক বা অনারব কেউ কারো থেকে ছোট বা বড় নয়; বরং মানুষের ভালো কাজ ও আল্লাহভীতিই তার মর্যাদা বৃদ্ধি করে।’
তিনি শুধু বলেননি, নিজেই তা বাস্তবায়ন করেছেন এবং বাস্তবায়ন করে দেখিয়েছেন যে কিভাবে মানবসমাজে সমতা প্রতিষ্ঠা করতে হয়। তিনি ইরানের সালমান ফারসি (রা.), আফ্রিকার কৃষ্ণাঙ্গ বেলাল ও রোমের (ইউরোপের) সুহাইবে রুমি (রা.)-কে সেভাবেই সঙ্গে রেখেছেন যেভাবে নিজ গোত্রীয় মুমিনদের রেখেছিলেন। জায়িদ ইবনে হারিস (রা.)-কে দাসত্ব থেকে মুক্তি দিয়ে সন্তানের মর্যাদা দেন এবং নিজের ফুফাতো বোনের সঙ্গে তার বিয়ে দিয়ে বিশ্ববাসীকে চমকে দেন।
মহানবী (সা.) নির্দেশ দিয়েছেন নারীর অধিকার আদায় করতে, তাদের উত্তরাধিকার সম্পদে অংশীদার করতে, মা-বাবাকে কন্যাশিশুর বিশেষ যত্ন নিতে, স্ত্রীকে নিজের সামর্থ্য অনুযায়ী ভরণ-পোষণ দিতে, বোঝা-পড়া না হলে ভদ্রতার সঙ্গে আলাদা হয়ে যেতে। রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন সম্পদ ব্যয়ে ভারসাম্য রক্ষা করতে, গরিব-অসহায় মানুষের সাহায্য করতে, কৃপণতা ও অপচয় থেকে বেঁচে থাকতে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ধনীর সম্পদে দরিদ্র্যের অধিকার (জাকাত) ঘোষণা করেছেন। নিষিদ্ধ করেছেন কারো সম্পদ আত্মসাৎ করা, কারো সম্ভ্রম নষ্ট করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করাকে। এসব কাজের নির্দেশ দিয়েই তিনি শেষ করেননি; বরং এমন একটি সমাজ তৈরি করেছেন, যারা সাম্য, সুবিচার, সহমর্মিতা ও দ্বিনের আনুগত্যকে জীবনের অংশ বানিয়ে নিয়েছিল।
ইসলামের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। আবু বকর (রা.) সেনা অভিযানের সময় বলে দিতেন শত্রু এলাকায় উপাসনালয়ে উপাসনারত ব্যক্তিদের যেন কোনোভাবে বিরক্ত করা না হয়। কোনো অঞ্চলে শুধু তখনই সেনা পাঠানো হতো, যখন ইসলামী মূলনীতি অনুসারে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান অসম্ভব হয়ে পড়ত। বিজয়ের পরে সাধারণ মানুষের কোনো সম্পদ কেড়ে নেওয়া হতো না এবং তাদের ধর্মান্তরে বাধ্য করা হতো। ওমর (রা.) যখন বায়তুল মোকাদ্দাসে প্রবেশ করছিলেন তখন তাঁর দাস বাহনের ওপর বসা ছিল এবং তিনি লাগাম ধরে হাঁটছিলেন। পারস্য সম্রাট পরাজিত হওয়ার পর তার মণি-মুক্তায় অলংকৃত রাজমুকুট একজন অজ্ঞাতনামা মুসলিম সেনাপতির হাতে তুলে দেন এবং বলেন, আল্লাহ আমার নাম জানেন।
এটাই ছিল নবীজি (সা.)-এর হাতে গড়ে ওঠা সমাজের উপমা। যে সমাজের প্রত্যেকে পরকালীন কল্যাণকে প্রাধান্য দিত, দুনিয়ার ভোগ-বিলাসের প্রতি নিরাসক্ত ছিলেন, সত্যের জন্য জীবন উৎসর্গকারী ছিলেন, লেনদেনে ন্যায়ানুগ ছিলেন, অসহায় ও দুর্বল মানুষের প্রতি সহমর্মী ছিলেন, পশু-পাখির প্রতি ছিল তাদের মমত্ববোধ। এক কথায় ইসলামী শরিয়তে বর্ণিত প্রতিটি অধিকার আদায়ে তারা বদ্ধপরিকর ছিলেন। এসব গুণের কারণে তারা নিজেদের জীবনে এবং সমাজে এমন পরিবর্তন আনতে সক্ষম হন এবং তাদের দ্বারা এতটা উন্নয়ন সম্ভব হয়, যার সামনে মানবজাতির অতীতের সব অর্জন ম্লান হয়ে যায়। তাদের নেতৃত্বে পৃথিবীতে অভ্যুদয় ঘটে মানবজাতির নেতৃত্ব দানকারী এক নতুন জাতির।
তামিরে হায়াত থেকে মো. আবদুল মজিদ মোল্লার ভাষান্তর
ঢাবিতে রমজান বিষয়ক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রমজানের আলোচনা সম্পর্কিত অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এ সম্পর্কিত কোনো অনুষ্ঠানের অনুমতি না দিতে হলের প্রভোস্ট, অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দিয়েছে প্রক্টর অফিস।
বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘প্রোডাক্টিভ রমাদান’ শিরোনামে রমজান বিষয়ক আলোচনার আয়োজন করে। সেখানে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়।
চিঠির ভাষ্যমতে, এ ঘটনার জের ধরে কিছু রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিবর্গ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার লক্ষ্যে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে। একইসাথে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এ ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনার অনুমতি না দেওয়ার অনুরোধ করছে।
এদিকে আইন অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী প্রক্টর ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. আব্দুল মুহিত নেতৃত্বে কমিটিতে রয়েছেন ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এল পলাশ এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
কমিটিকে নিয়মতান্ত্রিকভাবে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি।
সার্বিক বিষয়ে প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান বলেন, আমরা একটি তদন্ত কমিটি করেছি। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। তদন্তকালীন অন্য কোনো অঘটন ঘটলে আমাদের কাজ কঠিন হয়ে পড়বে। এ কারণে আমরা চিঠি দিয়েছি। তবে ‘ইফতার পার্টি’ আয়োজনে কোনো নিষেধাজ্ঞা নেই।
অস্তিত্ব হুমকির মুখে মিয়ানমারের সামরিক জান্তা
মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক জান্তা ইতোমধ্যে ‘অস্তিত্বগত হুমকির’ সম্মুখীন হয়েছে। এই মুহূর্তে বিশ্বের সমন্বিত নিষেধাজ্ঞা জান্তার ‘দুঃস্বপ্নের’ শাসনের অবসান ঘটাতে সাহায্য করতে পারে।
বুধবার মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত এ তথ্য জানিয়েছেন।
বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন, জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা, সেইসাথে দলত্যাগ, আত্মসমর্পণ এবং নিয়োগের চ্যালেঞ্জগুলো সেনা সংখ্যা হ্রাসের দিকে পরিচালিত করেছে। বিষয়টি ‘মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য অস্তিত্বের হুমকি’ হিসেবে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “যারা মিয়ানমারে শৃঙ্খলা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য জান্তার সাথে বাজি ধরেছে তারা হেরে যাওয়ার বাজি রেখেছে।”
২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানে ক্ষমতায় আসে সামরিক জান্তা। এরপর থেকে দেশটির আঞ্চলিক ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো জান্তার ওপর হামলা শুরু করে। সম্প্রতি কয়েকটি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতায় যেতে বাধ্য হয়েছে সামরিক বাহিনী।
অ্যান্ড্রুজ বলেন, “জান্তা দেশের সহিংসতা, অস্থিতিশীলতা, অর্থনৈতিক অবনতি এবং অনাচারের প্রধান চালক।”
তিনি জানান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো- আর্থিক প্রবাহের উপর বিধিনিষেধ এবং সামরিক ব্যবহারের জন্য সরঞ্জাম বিক্রি বন্ধ- জান্তার কার্যক্রমকে ব্যাহত করছে।
জাতিসংঘের এই দূত সিঙ্গাপুরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, সিঙ্গাপুর মিয়ানমারের কাছে সামরিক ব্যবহারের জন্য সরঞ্জাম বিক্রি বন্ধ করে দিয়েছে এবং গত বছর এই ধরনের বিক্রি ৮৩ শতাংশ কমেছে।
সূত্র: এএফপি
নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চান রোহিঙ্গারা
বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত নিজ দেশে ফিরে যেতে বিভিন্ন দাবি তুলে ধরে সমাবেশ করেছেন রোহিঙ্গারা। রবিবার (১৯ জুন) সকাল ১১টায় উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে বৃষ্টি উপেক্ষা করে রোহিঙ্গাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন ব্লক থেকে ‘গো হোমথ’ ব্যানার নিয়ে সমাবেশে অংশ নেন অসংখ্য রোহিঙ্গা।
এদিকে পূর্বনির্ধারিত এই সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাশাপাশি থানা পুলিশে সদস্যরা মোতায়েন ছিলেন বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
লম্বাশিয়া অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের সদস্য মাস্টার নুরুল আমিন, রোহিঙ্গা নেতা মৌলানা নুর হোসেন, মাস্টার ইউছুপ, মাস্টার কামাল, ডা. জুবাইর এবং মুফতি আব্দুর রহিম।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার এবং জনগণ আমাদেরকে আশ্রয় দিয়ে যে মানবিক পরিচয় দিয়েছে তার জন্যে আমরা কৃতজ্ঞতা (শোকরিয়া) জানাচ্ছি। আমরা গত ৫ বছর এখানে অনেক ভালো আছি, কিন্তু এটি আমাদের দেশ নয়, তাই দ্রুত নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে মিয়ানমারে ফিরে যেতে চাই। তারা আরো বলেন, বিশ্ববাসীর কাছে দাবি জানাচ্ছি, আমাদের দাবিগুলো মেনে নিয়ে স্বদেশে ফিরে যেতে সহায়তা করুন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি নাইমুল হক জানান, পৃথক ভাবে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য এপিবিএন পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
জানা গেছে, আগামী ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে একসঙ্গে পৃথক পৃথক স্থানে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে তারা গণহত্যার বিচার, দ্রুত প্রত্যাবাসনসহ ১৯টি দাবি তুলে ধরেন।
নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন
নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্টের নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাতের অর্থ– ‘পৃথিবী তৃতীয় বিশ্ব যুদ্ধের থেকে এক ধাপ দূরে।’ তবে এমন দৃশ্যপট কেউই চায় না বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর সংকটে নিমজ্জিত করেছে। পুতিন একাধিকবার পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইউক্রেনে তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করেন না বলেও মন্তব্য করেছেন।
গতমাসে ফ্রান্সের প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন ইউক্রেনে পদাতিক বাহিনী মোতায়েন করার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন। রয়টার্স এ নিয়ে পুতিনের মন্তব্য জানতে চাইলে তিনি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। পুতিন বলেছিলেন, ‘আধুনিক বিশ্বে সবই সম্ভব।’
গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। রবিবার সবশেষ দেশটির সবচেয়ে পশ্চিমে বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণ হয়। এরপর বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা ভিটিএসআইওএম।
জরিপ অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এ জরিপ করা হয়।
ইমান নষ্ট হয় যে ১০ কারণে!
অজু, নামাজ ও রোজা যেমন ভেঙে যায় ঠিক তেমনি কিছু কারণ ও পাপের মাধ্যমে ঈমানও নষ্ট হয়ে যায়। ফলে ওই ব্যক্তি মুসলমানের কাতার থেকে বহিস্কৃত হয়। এবং তওবা না করলে কাফেরদের মতোই চিরস্থায়ী জাহান্নামী হতে হবে তাকে। অথচ অনেকেই জানেন না কোন কাজের কারণে মানুষের ঈমান নষ্ট হয়। এ নিয়ে আলেমরা বিস্তারিত আলোচনা করেছেন।
এখানে উল্লেখযোগ্য ১০ টি কারণ তুলে ধরা হলো-
১) আল্লাহর সঙ্গে শরিক করা
আল্লাহ তায়ালার সঙ্গে কোন কিছু শরীক করলে ঈমানের মতো মহামূল্যবান সম্পদ নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ তাঁর সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না; তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে।’ (সুরা নিসা: ৪৮)
অন্যত্র বলা হয়েছে, ‘কেউ আল্লাহর সঙ্গে শিরক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই।’ (সুরা মায়েদা: ৭২)
২) মুশরিক-কাফেরদের কাফের মনে না করা
যার কাফের হওয়ার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত, যেমন ইহুদি-খ্রিস্টান-মুশরিক ছাড়াও প্রকাশ্যে আল্লাহ, রাসুল বা দীনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটূক্তিকারী; যাদের কুফরির ব্যাপারে হকপন্থি আলেমগণ একমত। মহান আল্লাহ বলেন, ‘আর যে ব্যক্তি আল্লাহ এবং তাঁর রাসুলের (কথাকে) অমান্য করবে এবং তাঁর নির্ধারিত সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। সে তাতে চিরকাল থাকবে এবং অবমাননাকর শাস্তি ভোগ করবে।’ (সুরা নিসা: ১৪)
যারা আল্লাহ ও তাঁর রাসুলের (স.) কথাকে অবিশ্বাস করে তারা সুন্নাহ ওয়াল জামাতের মতে কাফের। আর আমরা যদি তা বিশ্বাস না করি তাহলে আল্লাহ এবং তাঁর রাসুলের কথাকে অবিশ্বাস করার কারণে কাফের হয়ে যাবো। নাউজুবিল্লাহ।
৩) নবীজি (স.)-এর আনিত কোনো বিধানকে অপছন্দ করা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার পক্ষ থেকে যেই দ্বীন-কিতাব ও বিধান নিয়ে এসেছেন এসব না মানা ও অপছন্দ করলে ঈমান নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘অতএব, আপনার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক বলে মনে না করে। এরপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্টচিত্তে কবুল করে নেবে।’ (সুরা নিসা: ৬৫)
৪) দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা
আল্লাহ তায়ালার পক্ষ থেকে দেওয়া কোনও বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা ঈমান ভঙ্গের কারণের একটি। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আপনি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, ‘আমরা তো আলাপ-আলোচনা ও ক্রীড়া-কৌতূক করছিলাম।’ বলেন, ‘তোমরা কি আল্লাহ, তাঁর আয়াত ও তাঁর রাসুলকে বিদ্রূপ করছিলে?’ তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না। তোমরা তো ঈমান আনার পর কুফুরি করেছ।” (সুরা তওবা: ৬৫-৬৬)
৫) মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা
মুসলিমদের বিরুদ্ধে গিয়ে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা করলে ঈমান ভেঙ্গে যায়। আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! তোমাদের পিতা ও ভাইও যদি ঈমানের বিপরীতে কুফরিকে বেছে নেয়, তবে তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করে, তারাই সীমা লঙ্ঘনকারী।’ (সুরা তাওবা: ২৩)
‘হে মুমিনগণ! তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।’ (সুরা মায়েদা: ৫১)
৬) যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরী করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফা‘আত কামনা করে
৭) যদি কেউ যাদুর মাধ্যমে ভাল কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙ্গন ধরাতে গোপন, প্রকাশ্য, মন্ত্র-তন্ত্র করতে চায় অথবা কারো সাথে (ছেলে-মেয়ে) সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাঁটল ধরাতে চায়
৮) যদি কোন মুসলিম নবী করীম (ছাঃ)-এর দেখানো পথ ব্যতীত অন্য কোন পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমাত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরী হুকুমাত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে
সোমালিয়ান জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। সাধারণ পণ্যবাহী জাহাজটি আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। গতকাল দুপুর দেড়টায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি জানতে পারে মালিক কর্তৃপক্ষ চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। জাহাজের ২৩ নাবিকের সবাই নিরাপদে রয়েছেন।
জানা গেছে, জলদস্যুরা নিয়ন্ত্রণে নেয়ার পর জাহাজটি মোজাম্বিকের কাছাকাছি অবস্থান করছে। ‘এম ভি আবদুল্লাহ’ জাহাজের ক্যাপ্টেন আবদুর রশিদ মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের এসআর শিপিংয়ের কর্মকর্তাদের জানান, ‘জাহাজটির নিয়ন্ত্রণ নিতে মাত্র ১৫ মিনিট লাগে জলদস্যুদের।’ তিনি আরও জানান, ‘জাহাজে জলদস্যুতের আক্রমণের খবর পেয়েই শিপিংয়ের কর্মকর্তারা যে কোনো মূল্যে তা ঠেকানোর পরামর্শ দেন। কিন্তু এর ১৫ মিনিট পরই ক্যাপ্টেনের একটি ই-মেইল বার্তা আসে চট্টগ্রামে। সেখানে তিনি জানানো হয়- জলদস্যুরা জাহাজের দখল নিয়ে ফেলেছে।’
জিম্মি জাহাজ থেকে গোপনে একটি অডিও বার্তা পাঠিয়েছেন চিফ অফিসার আতিকুল্লাহ খান। ৩ মিনিট ৩৪ সেকেন্ডের ওই অডিও বার্তায় জলদস্যুদের কবলে পড়ার সম্পূর্ণ ঘটনাটি বর্ণনা দিয়েছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন জাহাজ ও তাদের বর্তমান পরিস্থিতিও। আতিকুল্লাহ খান তার অডিও বার্তায় জানান, জাহাজটিতে খাবার পানির পরিমাণ কম। আবার জাহাজে যেসব কার্গো রয়েছে সেগুলোও বিপজ্জনক। রয়েছে অগ্নিঝুঁকিও। সোমালিয়ান জলদস্যুরা জাহাজে ওঠার পর কার সঙ্গে কী আচরণ করেছে তাও বর্ণনা করেছেন তিনি।
অডিও বার্তাটি হুবহু তুলে ধরা হলো :
‘আসসালামু আলাইকুম, আমি চিফ অফিসার আতিকুল্লাহ খান বলছি। আজকে সকালে জাহাজের সময় আনুমানিক সাড়ে ১০টার সময় একটা হাইস্পিড বোট আমাদের দিকে আসছিল। সঙ্গে সঙ্গে আমরা এলার্ম দিয়ে ব্রিজে গেলাম। ওখান থেকে পরে সিটে চলে গেলাম। ক্যাপ্টেন স্যার ও সেকেন্ড অফিসার ব্রিজে ছিলেন। আমরা ঝিকঝাক কোর্স করলাম। তারপর এএসএস-এ করলাম। ইউকে এমটিকেও ট্রাই করলাম। কিন্তু তারা ফোন রিসিভ করেনি। এর মধ্যে জলদস্যুরা চলে আসলো।
চলে আসার পর ওরা ক্যাপ্টেন স্যার ও সেকেন্ড অফিসারকে জিম্মি করে। আমাদের ডাকল। আমরা সবাই আসলাম। আমাদের ডেকে কিছু গোলাগুলি করল। আমরা একটু ভয় পেয়েছি। সবাই ব্রিজে বসেছিলাম। কারো গায়ে হাত তোলেনি। শুধু সেকেন্ড অফিসারকে একটু মারধর করেছে। তারপর আরেকটি স্পিডবোটে করে আরও কয়েকজন চলে আসল। এভাবে মুহূর্তেই প্রায় ১৫-২০ জন চলে আসে।
এর কিছুক্ষণ পরে একটি বড় ইরানিয়ান ফিশিং বোট নিয়ে আরও জলদস্যু চলে আসে। ইরানিয়ান ওই ফিশিং বোটটি এক মাস আগে তারা জিম্মি করেছিল। এটি দিয়ে তারা এক মাস ধরে নতুন কোনো জাহাজ জিম্মি করার জন্য সাগরে ঘোরাঘুরি করছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সামনে পড়ে গেলাম। এই ফিশিং বোটের তেল শেষ হয়ে গিয়েছিল। আমাদের জাহাজে থাকা পাম্প দিয়ে কিছু ডিজেল নিয়ে ওই বোটে দিয়েছে তারা। তেল দেয়ার পর আমাদের জাহাজে উঠে জিম্মি করা ফিশিং বোটটিকে ছেড়ে দেয়।
তারপর ওরা আমাদের সেকেন্ড ও থার্ড অফিসারকে নিয়ে জাহাজের ইঞ্জিন রুমে যায়। তাদের নিয়ে গিয়ে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয়। এখন পর্যন্ত আল্লাহর রহমতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজের কোনো ক্ষতি হয়নি। আমাদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সবাই ভয়ে আছি। ওরা খুব ভয় দেখাচ্ছে।
আমাদের জাহাজে ২০-২৫ দিনের খাবার পানি আছে। সবাইকে বলেছি, এগুলো একটু সাবধানে ব্যবহার করতে। শেষ হয়ে গেলে বিপদে পড়ব আমরা। তবে, একটা সমস্যা হচ্ছে আমাদের জাহাজে কিছু কোল্ড কার্গো আছে। প্রায় ৫৫ হাজার টন। এগুলো একটু ডেঞ্জারাসও। ফায়ারেরও ঝুঁকি আছে। মিথেন বাড়ে। লাস্ট যখন অক্সিজেন মেপেছি তখন ৯-১০ শতাংশ লেভেল পেয়েছি। এটি নিয়মিত মনিটরিং করতে হয়। কোনো কারণে অক্সিজেন লেভেল বেড়ে গেলে বিশেষজ্ঞের মতামত নিতে হবে। এটার একটু ব্যবস্থা করবেন, স্যার। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পরিবারকে একটু দেখবেন। সান্ত্বনা জানাবেন। আসসালামু আলাইকুম।’
বিদেশে থেকেই হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ
দেশের বাইরে থেকেই পদত্যাগ করেছেন হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। গায়ানার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যারিবিয়ান অঞ্চলের দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা চলছে। ফলে চাপ বেড়ে যাওয়ায় পদত্যাগ করতে বাধ্য হন হেনরি।
হাইতির রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে আলোচনার জন্য গতকাল সোমবার জ্যামাইকায় বৈঠক করেন আঞ্চলিক নেতারা। এ বৈঠকের পর হেনরির পদত্যাগের তথ্য জানালেন ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারম্যান।
ইরফান আলী বলেন, হাইতিতে একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পরিষদ প্রতিষ্ঠা ও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণে হেনরির পদত্যাগ নিশ্চিত করছেন তিনি।
হেনরি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকে আছেন। কারণ, হাইতির সশস্ত্র গোষ্ঠীগুলো তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে। ২০২১ সালে হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যাকাণ্ডের শিকার হন। তার পর থেকে হেনরি হাইতিকে নেতৃত্ব দিচ্ছিলেন।
রমজানে খোলা থাকবে স্কুল, হাইকোর্টের আদেশ স্থগিত
বিস্তারীত আসছে…
রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়: হাইকোর্ট
পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও  আইনজীবী মাহমুদা খানম। পরে জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ জানান, রমজানে প্রাথমিক স্কুল ১০ দিন এবং হাইস্কুল ১৫ দিন খোলা রেখে সরকারের সিদ্ধান্ত দুইমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট রুলও জারি করেছে।
গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রোজা শুরু হবে। অন্যদিকে, আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।
আমাদের ইহুদি সত্ত্বাকে ছিনিয়ে নিয়েছে ইসরায়েল : অস্কার বিজয়ী গ্লিজার
বুকে ফিলিস্তিনি পতাকা নিয়ে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের লাল গালিচায় উপস্থিত হয়েছেন অভিনেতারা। সেরা চিত্রনাট্যের জন্য অস্কার বিজয়ী ফিল্ম ‘অ্যানাটমি অফ এ ফল’-এর অভিনেতারা ইসরায়েলি গণহত্যা বিরোধী ওই প্রতীকী প্রতিবাদ জানান। গতকাল সোমবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গতরাতে ৯৬তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী ‘দ্য ফেভারিট জোন’ চলচ্চিত্রের পরিচালক জনাথন গ্লিজার বলেছেন, দখলদার ইসরায়েল আমাদের ইহুদি সত্ত্বাকে ছিনিয়ে নিয়েছে।
একইভাবে বিলি আইলিশ, আভা ডুভার্নে, মার্ক রাফেলো, রামি ইউসুফের মতো হলিউড তারকাদের অনেকেই গাজায় যুদ্ধবিরতির প্রতীক হিসেবে বুক চাপড়িয়ে লাল গালিচা অনুষ্ঠানে উপস্থিত হন।
রামি ইউসুফ এক সাক্ষাৎকারে গাজায় শিশু হত্যা বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, আমরা অনতিবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিসহ ফিলিস্তিনিদের নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির দাবি জানাই। ইসরায়েলি বোমা হামলা বন্ধ হলেই কেবল আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গতকাল সোমবার অস্কার অনুষ্ঠান চলাকালে ফিলিস্তিন সমর্থকরা অনুষ্ঠান হলের বাইরে বিক্ষোভ করে এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেয়।
ইউক্রেনকে এক কড়িও দেবেন না ট্রাম্প : হাঙ্গেরির প্রধানমন্ত্রী
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কোনো তহবিল দেবেন না।’ ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। গতকাল সোমবার বিবিসি এ খবর জানায়।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এক কড়িও দেবেন না ট্রাম্প। ফলে যুদ্ধের ইতি ঘটবে।  ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে ‘২৪ ঘণ্টার মধ্যে’ যুদ্ধ অবসানের অঙ্গীকার করেছেন। তবে এ বিষয়ে ওরবান বিস্তারিত কিছু বলেননি। ২০২৪ সালের হোয়াইট হাউসের দৌড়ে তিনি প্রকাশ্যেই দীর্ঘদিনের মিত্র ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।
স্থানীয় সময় রবিবার হাঙ্গেরির এমওয়ান টেলিভিশন চ্যানেলে ওরবান বলেন, এটি পরিষ্কার যে, ইউক্রেন নিজের পায়ে দাঁড়াতে পারে না। ইউরোপীয়দের পাশাপাশি মার্কিনরা যদি অর্থ ও অস্ত্র না দেয়, তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র অর্থ না দিলে ইউরোপীয়রা একা যুদ্ধের খরচ চালাতে পারবে না।
ওরবান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে বিষয়ে ট্রাম্পের ‘চমৎকার বিস্তারিত পরিকল্পনা আছে।’
ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র : রাশিয়া
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
পূর্ব ইউরোপের এই দেশটিতে সামরিক অভিযান শুরুর পাঁচ মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবারের মতো এই অভিযোগ সামনে আনলো মস্কো। বুধবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত আমেরিকান হিমারস ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু অনুমোদন করছে যুক্তরাষ্ট্র।
লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ বলেছেন, ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে হওয়া কথপোকথন ইন্টারসেপ্ট করার মাধ্যমে এই বিষয়টি জানা গেছে। অবশ্য বিবিসি স্বাধীনভাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্রের দাবিটি যাচাই করতে পারেনি।
উল্লেখ্য, রাশিয়া এর আগে ইউক্রেনে ‘প্রক্সি যুদ্ধ’ করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছিল। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দের ‘বিস্তারিত ও সময়-সংবেদনশীল তথ্য প্রদান করেছে যাতে তারা যে হুমকির সম্মুখীন হয়েছে তা বুঝতে এবং নিজের দেশকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করতে পারে।’
অস্কার : ২০২৪ এর সকল খুটিনাটি
সব অনুমান সত্যি করে অস্কার মঞ্চে ঝড় তুলেছে ‘ওপেনহাইমার’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ‘ম্যানহাটন প্রজেক্টের’ প্রধান বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত এ সিনেমা জিতে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার।
রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস-অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ছিল ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের এ সিনেমার জয়জয়কার।
নোলান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অভিনেতা কিলিয়ান মার্ফি পেয়েছেন সেরা অভিনেতার অস্কার।
এ ছাড়া পার্শ্ব-অভিনেতা শাখায় রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব-অভিনেতা ছাড়াও সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, সেরা মৌলিক সুর মিলিয়ে সাতটি অস্কার জমা হয়েছে ‘ওপেনহাইমার’-এর ঝুলিতে। মনোনয়নে এ সিনেমাটি জায়গা করে নিয়েছিল মোট ১৩ শাখায়।
এবারের আসরে সেরা অভিনেত্রী হয়েছেন এমা ওয়াটসন। ‘পুওর থিংস’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।
অস্কার : ২০২৪ এর সকল খুটিনাটি
৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পর্দা নামলো ১২ই মার্চ। বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দিনের জন্য। হলিউডের ডলবি থিয়েটারে জমজমাট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত সোনার মূর্তি জিতে নিলেন বিভিন্ন চলচ্চিত্রের কলাকুশলীরা।
এই পুরস্কারের মনোনয়ন তালিকা ঘোষিত হয়েছিল গত ২৪শে ফেব্রুয়ারি। এবারে ১১টি বিভাগে মনোনীত হয়ে সর্বোচ্চ ৭টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। সেরা অভিনেতা বাদে প্রধান সব ক্যাটাগরিতেই এই সায়েন্স ফিকশন মুভির আধিপত্য দেখা গেছে। আবার ৯টি বিভাগে মনোনয়ন পেয়েও খালি হাতেই ফেরা লেগেছে ‘দ্য বানশিজ অফ ইনিশেরিন‘কে। বিদেশী ভাষায় সেরা চলচ্চিত্র হবার পাশাপাশি ৪ বিভাগে অস্কার বাগিয়েছে জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট‘। ৯৫ তম অস্কার অনুষ্ঠানে বিজয়ীদের নিয়ে রোর বাংলার আজকের এই আয়োজন।
সেরা চলচ্চিত্র
বরাবরের মতোই সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার জমিয়ে রাখা হয়েছিল শেষ মুহূর্তের জন্য। তবে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এর বিজয় কাউকে খুব একটা চমকাতে পারেনি। এই বিভাগে ‘টার’ কিংবা ‘দ্য বানশিজ অফ ইনিশেরিন’ এর মতো যোগ্য প্রতিদ্বন্দ্বী থাকলেও অ্যাওয়ার্ড সার্কিটে এশিয়ান চরিত্রপ্রধান চলচ্চিত্রটির একতরফা আধিপত্য আগেই এর পুরস্কার নিশ্চিত করে দিয়েছিল। এটোয়েন্টিফোর স্টুডিওর এই মুভিকে মাল্টিভার্সভিত্তিক কাহিনীর জন্য সায়েন্স ফিকশন জনরায় ফেলা হলেও আদতে এটা ফ্যান্টাসি, কমেডি, ফ্যামিলি ড্রামা মিলিয়ে জনরাবেন্ডিং এক সৃষ্টি।
মাত্র ১৪ মিলিয়ন ডলারের মুভিটি বক্স অফিসে সফল হবার পাশাপাশি ৭টি বিভাগে অস্কার জিতে সর্বকালের সেরার তালিকায় জায়গা করে নিল। এ বিভাগে মনোনীত অন্যান্য চলচ্চিত্র ছিল অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার – দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অফ ইনিশেরিন, এলভিস, দ্য ফ্যাবলম্যানস, টপ গান: ম্যাভেরিক, টার, ট্রায়াঙ্গল অব স্যাডনেস, এবং উইম্যান টকিং।
‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এর জন্য সেরা পরিচালক ড্যানিয়েল কুয়ান এবং ড্যানিয়েল শাইনার্ট © Mike Coppola/Getty Images
সেরা পরিচালক
এ বিভাগের পুরস্কারটি জিতে নিয়েছেন ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ মুভির পরিচালক ডুয়ো। এর আগে ‘সুইস আর্মি ম্যান’ দিয়ে তাদের ভিন্ন ঘরানার নিমার্ণের সাথে আগেই কিছুটা পরিচয় ঘটেছিল দর্শকের। তবে এবার ড্যানিয়েল কুয়ান, ড্যানিয়েল শাইনার্ট মিলে যা দেখালেন, তা আক্ষরিক অর্থেই ইতিহাস সৃষ্টি করেছে। এ বিভাগে মনোনীত অন্যরা হলেন মার্টিন ম্যাকডোনাহ, স্টিভেন স্পিলবার্গ, রুবেন আস্টলান্ড এবং টড ফিল্ড। ‘দ্য ফেবলম্যানস’ এর কারণে স্টিভেন স্পিলবার্গের সম্ভাবনা আছে বলে মনে করেছিলেন অনেকে, তবে তার নিজ জীবনকে কেন্দ্র করে নির্মিত মুভিটি আদতে সেভাবে ক্লিক করেনি। আবার ‘দ্য বানশিজ অফ ইনিশেরিন’ এর অসাধারণ নির্মাণ এবং আগের ইতিহাসের কারণে মার্টিনকেও সম্ভাব্য বিজয়ী মনে করেছিলেন কেউ কেউ। তবে এই বাঘা বাঘা পরিচালকদের পিছে ফেলে সোনার মূর্তিটা দুই ড্যানিয়েলের ঘরেই গেছে।
সেরা অভিনেতা
এ বছর বহুল আরাধ্য সেরা অভিনেতার অস্কারটি জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার। মূলত ‘দ্য মমি’ সিরিজের জন্য বিখ্যাত হলেও নব্বই এবং শূন্য দশকে বেশ কিছু চমৎকার চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির কুপ্রভাবে আচমকা হলিউডে ব্ল্যাকলিস্টেড হয়ে যান তিনি। সাথে নিজের শারীরিক সমস্যা তাকে ফেলে দেয় ঘোর বিষণ্নতায়। আস্তে আস্তে ‘ডুম পেট্রল’ সিরিজ এবং অন্যান্য চরিত্রের মাধ্যমে ফিরে আসেন তিনি। অবশেষে অবশ্য তার উত্থান রাজার মতোই হলো। ‘দ্য হোয়েল’-এ মৃত্যুর অপেক্ষায় থাকা স্থূলকায় এক মানুষের ভূমিকায় তিনি যে আবেগঘন পারফরম্যান্স দিয়েছেন, তার সাথে আসলেই কিছুর তুলনা হয় না। এ বছরের বড় বড় সব অ্যাওয়ার্ডই জিতে নিয়েছেন তিনি। এ বিভাগের মনোনীত অন্যেরা হলেন অস্টিন বাটলার, কলিন ফ্যারেল, বিল নাইহি, এবং পল মেসকাল। কিংবদন্তী এলভিস প্রিসলির ভূমিকায় অভিনয়ের জন্য অস্টিনও ফ্রন্টরানার ছিলেন এই বিভাগে।
অস্কারজয়ী ব্রেন্ডন ফ্রেজার © Mike Coppola/Getty Images
সেরা অভিনেত্রী
এ বিভাগের পুরস্কারটি গেছে মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়োর ঘরে। অ্যাকাডেমির ৯৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো এশিয়ান অভিনেত্রী জিতলেন এই পুরস্কার। নব্বই এবং শূন্য দশকে বিভিন্ন অ্যাকশন এবং ড্রামা মুভির জোরে বিশ্ব চলচ্চিত্রে বেশ ভালোমতোই প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। তার ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’ মুভিটি বিদেশী ভাষায় সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতেছিল। কিন্তু সম্প্রতি হলিউডের নারীবিদ্বেষী মনোভাবের কারণে তার ক্যারিয়ারে ভাটা পড়ে যায়। নিজের যোগ্য ভালো কোনো চরিত্র আসছিল না তার কাছে। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ কিন্তু সামান্য কোনো সায়েন্স ফিকশন কমেডি নয়, মিশেল ইয়োর পুরো ক্যারিয়ারের একটা বড় মন্তাজও বটে। এ বিভাগে মনোনীত অন্যেরা হলেন মিশেল উইলিয়ামস, আনা ডি আর্মাস, আন্দ্রেয়া রাজেনবোরোহ এবং কেট ব্ল্যানচেট। এর মাঝে কেট এবং মিশেলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইটা আগেই অনুমেয় ছিল। এর আগে দুবার অস্কার জিতে নিলেও ‘টার’ মুভির ‘লিডিয়া টার’ চরিত্রকে কেট ব্ল্যানচেটের ক্যারিয়ারসেরা বলে মনে করছেন অনেকেই। কিন্তু অস্কার এক্ষেত্রে নিরাপদ পথটিই বেছে নিয়েছে।
অস্কারজয়ী মিশেল ইয়ো © Mike Coppola/Getty Images
সেরা পার্শ্ব-অভিনেতা
এ বিভাগে যে কি হিউ কুয়ান জিতবেন, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন এতদিনকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর দিকে নজর রাখা প্রায় সবাই। ব্যাপারটা অনেকটা ২০০৯ সালের ক্রিস্টফ ওয়াল্টজ কিংবা ২০১৯ সালের ব্র্যাড পিটের মতো। ভিয়েতনামি এই অভিনেতাকে ছোটবেলায় শরণার্থী হিসেবে পরিবারের সাথে নৌকায় বসবাস করা লাগত। সেখান থেকে নিজেকে তিনি নিশ্চিত অস্কারজয়ীর কাতারে নিয়ে এসেছেন, ব্যাপারটা আসলেই বেশ অনুপ্রেরণাদায়ক। ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম’ চলচ্চিত্রের শর্ট রাউন্ড কিংবা ‘দ্য গুনিজ’ এর ডাটা চরিত্রগুলো বেশ জনপ্রিয় হলেও হলিউডে নিজের যোগ্য চরিত্রের অভাবে অভিনয় থেকে বেশ দূরে সরে গিয়েছিলেন তিনি। শর্ট রাউন্ডকে নিয়ে বানানো একটা মিল থেকে তাকে খুঁজে বের করেন পরিচালকদ্বয়। কি হিউ নিজেও সু্যোগের অপেক্ষায় ছিলেন। ব্যাটে-বলে মিলে যেতেই ছক্কা হাঁকিয়ে দিলেন তাই। বহুদিন পরে এই অঙ্গনে ফিরে হ্যারিসন ফোর্ড কিংবা ব্রেন্ডন ফ্রেজারের সাথে তার মোলাকাতের দৃশ্যে আবেগঘন হয়েছেন অনেক ভক্তই। এ বিভাগের মনোনীত অন্যেরা হলেন – ব্রেন্ডন গ্লিসন, ব্যারি কিওঘান, জাড হার্শ এবং ব্রায়ান টাইরি হেনরি। এর মাঝে দুই আইরিশ অভিনেতা ব্রেন্ডন গ্লিসন এবং ব্যারি কিওঘান তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অনেকেরই পছন্দের তালিকায় ছিলেন।
কি হিউ কুয়ান © Mike Coppola/Getty Images
সেরা পার্শ্ব-অভিনেত্রী
এই বিভাগে জেমি লি কার্টিস জিতে কিছুটা তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। তারকা বাবা-মায়ের সন্তান জেমি লি সেই সত্তরের দশক থেকেই দর্শককে মাতিয়ে এসেছেন নানা চলচ্চিত্র দিয়ে। প্রথমে ‘স্ক্রিম কুইন’ হিসেবে খ্যাতি পেলেও ভিন্ন মাত্রার অনেক চরিত্রেই অভিনয় করেছেন তিনি। কিন্তু ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এর ছোট চরিত্রটি তাকে নতুন করে খ্যাতি দিয়েছে, মিশেল ইয়োর সাথে তার সিস্টারহুডও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এই অস্কার সম্ভবত তিনি নিজেও আশা করেননি। এই বিভাগে মনোনীত অন্যরা হলেন ক্যারি কন্ডোন, অ্যাঞ্জেলা ব্যাসেট, স্টেফানি স্যু এবং হোং চাও। তাদের মাঝে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্দা ফরেভার’ মুভির জন্য অ্যাঞ্জেলা ব্যাসেটকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। তার ‘হ্যাভ আই নট গিভেন এভরিথিং’ মনোলগের মতো শক্তিশালী পারফরম্যান্স মার্ভেল মুভিতে কেউ আশা করেনি। এছাড়া টানাপোড়েনে ভোগা ‘শিওভান’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ক্যারি কন্ডোনও ছিল যোগ্য দাবিদার।
অস্কারজয়ী জেমি লি কার্টিস © Mike Coppola/Getty Images
সেরা অ্যানিমেশন চলচ্চিত্র
এই বিভাগে ‘গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও’ মুভির জয় প্রত্যাশিতই ছিল। এর মাধ্যমে গিয়ের্মো দেল তোরো গড়লেন অনন্য এক ইতিহাস। এর আগে ‘দ্য শেপ অফ ওয়াটার’ দিয়ে সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের অস্কার জিতেছিলেন তিনি। অস্কারের ইতিহাসে তিনিই প্রথম পরিচালক যিনি এই তিন বিভাগে অস্কার পেয়েছেন। ইতালিয়ান জনপ্রিয় গল্প পিনোকিওর অ্যাডাপ্টেশন এর আগেও অনেক দফা হয়েছে। কিন্তু গিয়ের্মো নিজের ছায়ায় গথিক ভঙ্গীতে দুর্দান্ত এক ডার্ক ফ্যান্টাসিতে রূপ দিয়েছেন একে। এখানে কণ্ঠ দিয়েছেন ইওয়ান ম্যাকগ্রেগর, টিলডা সুইনটন, কেট ব্ল্যানচেট, ক্রিস্টফ ওয়ালতজের মতো বড় বড় তারকারা। কাঠের পুতুল থেকে মানুষ হবার জন্য ছটফট করতে থাকা পিনোকিওর কণ্ঠ দিয়েছেন গ্রেগরি ম্যান। তার চিরন্তন গ্লানিতে ভোগা তার বাবার কণ্ঠে অনবদ্য কাজ করেছেন ডেভিড ব্র্যাডলি। গিয়ের্মোর আগের মুভি ‘নাইটমেয়ার অ্যালি’র সেটের কিছু অংশ ব্যবহার করা হয়েছে এই স্টপ মোশন ছবিটিতে। এই বিভাগে মনোনীত অন্য চলচ্চিত্রগুলো হলো মার্সেল দ্য শেল উইথ শুজ অন, টার্নিং রেড, দ্য সি বিস্ট, এবং পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ।
অস্কারজয়ী গিয়ের্মো দেল তোরো © Mike Coppola/Getty Images
বিদেশী ভাষায় সেরা চলচ্চিত্র
যুদ্ধ ভয়াল, নারকীয়। কিন্তু শুধু কতিপয় বিশেষণ কিংবা পরিস্থিতি দিয়ে এর বীভসৎতা তুলে ধরতে পারে কয়জন? ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এর মতো কালজয়ী উপন্যাসের অবদান তাই বরাবরই থাকবে। এরিখ মারিয়া রেমার্কের যুদ্ধবিরোধী এই ক্লাসিকটি নির্মাণের ক্ষেত্রে মূল বাধা ছিল উচ্চাকাঙ্খী প্রোডাকশন। সেই পরীক্ষায় ভালোমতোই উৎরে গিয়ে এই মুভিটি জিতে নিয়েছে সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা চিত্রগ্রহণের অস্কার। আর অশুভ আবহসঙ্গীতের জোরে সেরা মিউজিকাল স্কোরও গেছে এর ঘরেই। তবে সিনেমার মূল শক্তি কিন্তু অভিনয়। ‘কাম অ্যান্ড সি’ এর ফ্লিয়োরা কিংবা অল কোয়ায়েটের পল তো একই পথের যাত্রী। তাদের প্রাণে ভরপুর দুই চোখ থেকে প্রাণ হারিয়ে যাওয়ার যাত্রাটুকুই তো দর্শকের সঙ্গী। বিদেশি ভাষায় সেরা চলচ্চিত্রের অস্কারটি তাই অবধারিতই ছিল। এই বিভাগে মনোনীত অন্য চলচ্চিত্রগুলো হলো আর্জেন্টিনা, ১৯৮৫ (স্প্যানিশ, আর্জেন্টিনা), ক্লোজ (ফ্রেঞ্চ/ডাচ, বেলজিয়াম), ইও (পোলিশ, পোল্যান্ড), এবং দ্য কোয়ায়েট গার্ল (আইরিশ, আয়ারল্যান্ড)।
‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ছবির একটি দৃশ্য © Netflix
সেরা চিত্রনাট্য (অরিজিনাল)
অস্কারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো সেরা চিত্রনাট্য। আর এই বিভাগেও জিতে বছরটাকে নিজেদের করে নিয়েছেন ড্যানিয়েলদ্বয়। গত বছরের শুরুর দিকে মার্ভেলের ডক্টর স্ট্রেঞ্জের মাল্টিভার্স নিয়ে ভীষণ মাতামাতি হচ্ছিল। প্যারালাল ওয়ার্ল্ডের এই ধারণা নতুন কিছু নয়। কিন্তু সায়েন্স ফিকশন কিংবা ফ্যামিলি ড্রামার আদলকে ভেঙেচুরে অনন্য এক কাহিনী সাজিয়েছেন তারা। অ্যাকশন, ফ্যান্টাসিময় কাহিনীর ভিড়ে বিভিন্ন পপ কালচার আর মন্তাজ দিয়ে মাতিয়েছেন দর্শকদের। আর শেষে গিয়ে পুরো কাহিনীকে একসূত্রে গেঁথেছেন দারুণভাবে। আদিকালের দার্শনিক আর হালের কসমোলজিস্টদের তত্ত্বকে মিলেমিশে এমন কিছু বানিয়েছেন, যা অত্যাশ্চর্যভাবে জগাখিচুড়ি হতে গিয়েও হয়নি। এই বিভাগে মনোনীত অন্যরা হলেন মার্টিন ম্যাকডোনাহ ((দ্য বানশিজ অফ ইনিশেরিন), স্টিভেন স্পিলবার্গ (দ্য ফ্যাবলম্যানস), টনি কুশনার (দ্য ফ্যাবলম্যানস), টড ফিল্ড (টার), এবং রিউবেন আস্টলান্ড (ট্রায়াঙ্গল অব স্যাডনেস)। দুই বন্ধু তথা দুই আয়ারল্যান্ডের বিচ্ছেদকাহিনীর অনন্য এক উপস্থাপনার কারণে এই বিভাগের যোগ্য দাবিদার ছিলেন ম্যাকডোনাহ।
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)
সেরা চলচ্চিত্রের মনোনয়ন পাওয়া ‘উইম্যান টকিং’ এর চিত্রনাট্যের জন্য অস্কার পেয়েছেন সারাহ পলি। মুভিটি পরিচালনাও করেছেন তিনি। এই কানাডিয়ান অভিনেত্রী কাম পরিচালক এর আগেও ‘আমোর’ দিয়ে সাড়া ফেলেছিলেন। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে লেখা মিরিয়াম টয়েসের উপন্যাস থেকে সুনিপুণভাবে চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। যৌন সম্পর্কের ক্ষেত্রে কনসেন্ট খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। নারীজগতের মনোজগতের ওপর ভিত্তি করে বানানো এই মুভিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিভাগে মনোনীত অন্যরা হলেন এডওয়ার্ড বার্গার (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট), রিয়ান জনসন (গ্লাস অনিয়ন), কাজুও ইশিগুরো ((লিভিং), এহরেন ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার, এবং ক্রিস্টোফার ম্যাককুয়ারি (টপ গান: ম্যাভেরিক)।
অস্কারজয়ী সারা পলি © Mike Coppola/Getty Images
সেরা আবহসঙ্গীত বিভাগে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এর ভলকার বার্তেলমান একজন যোগ্য বিজয়ী নিঃশন্দেহে। তবে এই বিভাগে ‘টার’ এর মনোনয়ন না পাওয়াটা অবাক করেছে। সেই সাথে ‘লা লা ল্যান্ড’ খ্যাত জাস্টিন হারউইটজকে ‘ব্যাবিলন’ এর মতো এপিক স্কোর বানানোর পরেও খালি হাতে ফিরতে হয়েছে। চিত্রগ্রহণ বিভাগে দুর্ভাগ্যজনকভাবে মনোনয়নই পায়নি ‘দ্য ব্যাটম্যান’। এই বিভাগে বলতে গেলে অনায়াসেই জিতে গেছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।
দশক পেরিয়ে কাজ করা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ প্রত্যাশা মিটিয়েছে পুরোদমেই। ভিজুয়াল ইফেক্টস বিভাগে এর প্রতিদ্বন্দ্বী ছিল না বললেই চলে। এদিকে অসামান্য সাউন্ড ডিজাইনের জন্য ‘টপ গান: ম্যাভেরিক’ এর জয়ও প্রত্যাশিতই ছিল।
ভারত থেকে বিদেশী ভাষায় সেরা চলচ্চিত্র বিভাগে যেতে ব্যর্থ হলেও বিদেশে সাড়া ফেলে দেয়া ‘আরআরআর’ জিতে নিয়েছে সেরা সঙ্গীতের পুরস্কার। আর আর রাজমৌলির ক্যাম্পেইন এবং মুভির বিপুল জনপ্রিয়তায় ‘নাটু নাটু’ গানটির অস্কার জয় নিশ্চিত ছিল আগে থেকেই।
কানে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতা ‘ট্রায়াঙ্গল অফ স্যাডনেস’ পেয়েছিল সেরা চলচ্চিত্র এবং সেরা মৌলিক চিত্রনাট্যের মনোনয়ন, তবে জেতেনি একটিও। সবচেয়ে বড় আক্ষেপের জন্ম দিয়েছে নয়টি মনোনয়নের পরেও খালি হাতে ফেরা ‘দ্য বানশিজ অফ ইনিশেরিন’। আয়ারল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই চলচ্চিত্রের পরিচালক ম্যাকডোনাহ ‘ইন ব্রুজেস’ কিংবা ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’র জন্য অনেক আগে থেকে অস্কারের দাবিদার। এছাড়া বছরের অন্যতম সেরা চলচ্চিত্র ‘টার’ বেশ আন্ডাররেটেড রয়ে গেছে। জীবনীভিত্তিক আরেক চলচ্চিত্র ‘এলভিস’ ভালো অস্কার বাজ তোলা সত্ত্বেও ফিরেছে খালি হাতে। এদিকে স্টিভেন স্পিলবার্গের নিজের জীবনকে কেন্দ্র করে নির্মিত ‘দ্য ফ্যাবলম্যানস’ স্বীয় দুর্বলতাতেই অস্কার মঞ্চে উঠতে ব্যর্থ হয়েছে।
স্ট্রিমিং সাইটগুলোর মধ্যে নেটফ্লিক্স ছয়টি বিভাগে জিতে পেছনে ফেলেছে সবাইকে। এদিকে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব-অভিনেতা, সেরা পার্শ্ব-অভিনেত্রী এবং সেরা চিত্রনাট্য তথা মূল ৭টি পুরস্কারই গেছে ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশক হাউজ এটোয়েন্টিফোরের ঘরে। বিশাল অর্জন বললেও কম বলা হয় একে। তবে মনোনয়নের দিক দিয়েও তাদের জয়জয়কার ছিল। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এর পাশাপাশি রাডারের তলায় থাকা ‘আফটারসান’ও কিন্তু মনোনয়ন বাগিয়ে নিয়েছিল। এর আগে ‘মুনলাইট’ এর কারণে প্রথমবার সেরা চলচ্চিত্রের অস্কার পেয়েছিল তারা।
ভারতের ইতিহাসে মুভি নির্মাণের দিক দিয়ে প্রথম অস্কার বাগিয়ে নিয়েছেন কার্তিকী গঞ্জালেস এবং গুনিত মঙ্গা। তাদের ডকুমেন্টারি শর্ট ফিল্ম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারারস’ মন জয় করে নিয়েছে সবার।
একনজরে ৯৫ তম অস্কারজয়ীদের তালিকা:
সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা পরিচালক: ড্যানিয়েল কুয়ান, ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেতা: কি হিউ কুয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা চিত্রনাট্য (মৌলিক): এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স – ড্যানিয়েল কুয়ান, ড্যানিয়েল শাইনার্ট
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): উইম্যান টকিং – সারাহ পলি
বিদেশী ভাষায় সেরা চলচ্চিত্র: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও
সেরা আবহসঙ্গীত: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট – ভলকার বার্তেলমান
সেরা সংগীত: নাটু নাটু (আরআরআর)
সেরা শব্দগ্রহণ: টপ গান: ম্যাভেরিক
সেরা চিত্রগ্রহণ: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট – জেমস ফ্রেন্ড
সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা সম্পাদনা: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা ভিজুয়াল ইফেক্ট: অ্যাভাটার – দ্য ওয়ে অব ওয়াটার
সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং: দ্য হোয়েল
সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্দা ফরেভার
সেরা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম: অ্যান আইরিশ গুডবাই
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স, অ্যান্ড দ্য হর্স
সেরা ডকুমেন্টারি ফিচার: নাভালনি
সেরা ডকুমেন্টারি – শর্ট সাবজেক্ট: দ্য এলিফ্যান্ট হুইস্পারারস
তারাবির নামাজের সঠিক নিয়ম নীতি ও দুয়া
তারাবির নামাজ রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয়।এই নামাজ হলো সুন্নাতে মুয়াক্কাদা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবির নামাজ আদায় করেছেন এবং সাহাবাদেরকেও তা আদায় করতে বলেছেন।
তারাবির নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানের সঙ্গে পুণ্য অর্জনের আশায় রমজানে তারাবির নামাজ শেষ করে, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়।
তারাবিহ নামাজের নিয়ত : نويت ان اصلى لله تعالى ركعتى صلوة التراويح سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر.
বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন উসালি­য়া ল্লিলাহি তাআ’লা, রাকাআ’তাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসুল্লিলাহি তাআ’লা। মুতাওয়াযজ্জিহান ইলা যিহাতিল কা’বাতিশ শারিফাতি, আল্লাহু আকবার। তবে যদি তারাবি জামাআ’তের সহিত নামাজ হয় তবে- ইক্বতাদাইতু বি হাজাল ইমাম বলতে হবে।
তারাবিহ নামাজের চার রাকাআ’ত পরপর দোয়া: سبحان ذى الملك والملكوت سبحان ذى العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت . سبحان الملك الحى الذى لاينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملئكة والروح.
‘সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুব্হানাযিল ইয্যাতি, ওয়াল আয্মাতি, ওয়াল হাইবাতি, ওয়াল কুদরাতি, ওয়াল কিবরিয়াই, ওয়াল যাবারুত। সুব্হানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়াানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।’
তারাবিহ শেষে মুনাজাত:
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’
উপজেলা পরিষদ নির্বাচন : এবার ৪৮১ উপজেলায় ভোট?
সংসদ নির্বাচনের দুই মাসের মাথায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এবার দেশের ৪৮১টি উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা নিয়ে কাল আনুষ্ঠানিক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন বৈঠকে সিদ্ধান্ত এলে কাল এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে চার ধাপে ভোটের সময় জানালেও তফসিল দেয়নি সংস্থাটি। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আইন-বিধি সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। তবে তফসিল ঘোষণার আগেই আইন-বিধি সংশোধন হবে কি না; তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
কেউ বলছেন, আইন-বিধির সংশোধন প্রক্রিয়া শেষ না করে তফসিল ঘোষণা করলেও নতুন আইন-বিধি প্রয়োগ করা সম্ভব হবে না। আবার প্রশ্ন দেখা দিয়েছে কাল তফসিল ঘোষণা হলে কোন আইন-বিধির আলোকে নির্বাচনি কার্যক্রম চলবে?
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ইসির সভাকক্ষে কাল মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের ২৯তম সভা অনুষ্ঠিত হবে। কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন। সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। একটি হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত। অন্যটি বিবিধ।
সম্প্রতি ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ইতোমধ্যে কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছে উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি; মোট ৪৮১টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা নিয়ে দোটানায় রয়েছে নির্বাচন কমিশন। কোন ধাপে কোন উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সাংবিধানিক এ সংস্থাটি। এ নির্বাচনে অধিকাংশ উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। আবার অনেক প্রার্থী ইসির কাছে ইভিএমে ভোট গ্রহণ করার দাবি জানিয়েছেন।
আবার অনেকেই উপজেলা নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের দাবিও জানিয়েছেন। ইসির একজন কর্মকর্তা বলেছেন, তফসিল ঘোষণার সময় কোন উপজেলায় ইভিএম এবং কোন উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে সেই তালিকা প্রকাশ করা হতে পারে। তবে যেখানেই ব্যালটে ভোট হবে, সেই উপজেলার ভোট কেন্দ্রে সকালে যাবে ব্যালট পেপার।
ইসি সূত্র জানিয়েছে, ইসির হাতে এখন দেড় লাখ ইভিএম আছে। এর মধ্যে ১ লাখ ১০ হাজার ইভিএম অকেজো। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০-৭০ আসনে ব্যবহারের জন্য ইভিএমগুলো প্রস্তুত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করেনি ইসি।
একটি সূত্র জানিয়েছে, ইসির প্রাথমিক চিন্তায় রয়েছে একই জেলায় ইভিএম এবং ব্যালটে ভোট না করার বিষয়টি। যে জেলায় যে ধাপে ইভিএম হবে, সেই জেলায় সব উপজেলায় ইভিএম। আবার যে জেলায় যে ধাপে ব্যালটে ভোট হবে এক্ষেত্রে ওই ধাপে ওই জেলার সব উপজেলায় ব্যালট পেপারে ভোট হবে। এজন্য সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে।
দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুনে। আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করে। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
উপজেলা ভোট প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু আজ : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) আজ থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দুই দিনব্যাপী এ কার্যক্রম চলবে। ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ব্যাচের এই প্রশিক্ষণে ২৬ উপজেলা কর্মকর্তাকে নিয়ে অনুষ্ঠিত হবে।
দলীয় প্রতীক : ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধন করে দলীয় প্রতীকে ভোটের বিষয়টি যুক্ত করা হয়। আর ২০১৭ সালের মার্চে প্রথমবার তিন উপজেলায় দলীয় প্রতীকে ভোট হয়। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চেয়ারম্যান পদ বাদে বাকি দুটি পদ উন্মুক্ত রাখে। এবার উপজেলায় নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
যে কারণে রোজা ভঙ্গ হয়!
পবিত্র রমজান মাসে প্রায় সকল মুসলিমই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে রোজা বা সাওম পালন করে থাকে। সুবহি সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে সকল প্রকার পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম বা রোজা। এ লেখায় রোজা ভঙ্গের কারণসমূহ তুলে ধরা হলো।
ইচ্ছাকৃতভাবে পানাহার করলে ও ধূমপান করলে : রোজার রাখার অর্থ সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহারই নিষিদ্ধ। কিন্তু কেউ যদি রোজা থাকা অবস্থায় কোন প্রকার পানাহার বা ধূমপান করে তাহলে নিঃসন্দেহে তা রোজা ভঙ্গের একটি কারণ হবে। ডুবে ডুবে জল খাওয়ার মতো করে যদি কেউ সবার অজান্তে লুকিয়ে পানাহার করে সেক্ষেত্রেও রোজা ভেঙ্গে যাবে। কারণ আর কেউ না দেখুক, আল্লাহ তাআলা ঠিকই দেখছেন।
আরো পড়ুন : ঋতুস্রাবকালে নারীর নামাজ ও রোজার বিধান
তবে কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে পানি খেয়ে ফেলে বা অন্য কোন খাবার খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙ্গবে না। খাওয়ার সময় যদি মনে পরে যে ব্যক্তি রোজা ছিলো, তাহলে মুখের খাবার ফেলে দিতে হবে। এছাড়া যতটুকু অজান্তে খেয়ে ফেলেছে ততটুকুর জন্যে রোজা ভাঙ্গবে না।
এ বিষয়ে নবী করিম (সা.) বলেছেন- ‘যদি কেউ ভুলক্রমে পানাহার করে তবে সে যেন তার সিয়াম পূর্ণ করে নেয়, কেননা, আল্লাহ তায়ালাই তাকে এ পানাহার করিয়েছেন।’ (অর্থাৎ এতে তার রোযা ভাঙ্গেনি) –(বোখারিও মুসলিম শরিফ)
অনেকেই মনে করতে পারেন ধূমপান তো পানাহারের মধ্যে পড়ে না, তাছাড়া ধূমপান করলে পেট ভরারও কিছু নেই তাই ধূমপান করা যাবে। এটা ভুল, ধূমপান করলেও রোজা সম্পুর্ণরূপে ভেঙ্গে যাবে। ধূমপানের আসক্তি বা নেশা ছেড়ে দেওয়ার জন্যে উপযুক্ত সময় হচ্ছে রমজান মাস। দীর্ঘ একমাস রোজা রাখার কারণে সারাদিনই মানুষ সিগারেট ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকে। যা এ ধরনের আসক্তি দূর করতে সাহায্য করে।
আরো পড়ুন : তারাবির নামাজের সঠিক নিয়ম নীতি ও দুয়া
ওযু করার সময় গড়গড়া করা যাবে না। আর নাকে পানি দেওয়ার সময় সাবধান থাকতে হবে যেন পানি ভেতরে চলে না যায়। ইচ্ছাকৃত ভাবে পানি ঢোকালে রোজা ভেঙ্গে যাবে, অনিচ্ছাকৃত হলে সেটা আলাদা।
স্ত্রীর সঙ্গে মিলিত হলে : রোজা রাখা মানে শুধু পানাহার থেকে না, ইন্দ্রীয় তৃপ্তি থেকেও নিজেকে বিরত রাখা। সেই অর্থে রোজা থাকা অবস্থায় যদি কেউ সহবাস করে তাহলে রোজা ভেঙ্গে যাবে। এক্ষেত্রে তাকে কাজা ও কাফফারা দুটোই করতে হবে।
কাফফারা আদায়ের নিয়ম হচ্ছে- কোনো মুসলিম দাস বা দাসী মুক্ত করে দেয়া। বর্তমানে যেহেতু দাস প্রথা নেই। ইসলাম ধাপে ধাপে দাস প্রথাকে উচ্ছেদ করেছে, তাই দাস-দাসী মুক্ত করে কাফফারা আদায় করার সুযোগ নেই। এক্ষেত্রে এক একটি রোজার পরিবর্তে দু মাস বিরতিহীন রোজা রাখতে হবে। বিরতিহীন রোজা পালন করতে গিয়ে সঙ্গত কারণ ছাড়া যদি বিরতি দেয়া হয়, তবে আবার নতুন করে দু মাস রোজা রাখতে হবে। যদি বিরতিহীন ভাবে দু মাস সিয়াম পালনের সামর্থ্য না রাখে তবে এক একটি রোজার পরিবর্তে ষাট জন অভাবী মানুষকে খাদ্য দান করতে হবে। প্রত্যেকের খাদ্য হবে এক ফিতরার সম পরিমাণ।
রোজার আরো গুরত্বপূর্ণ বিষয় জানতে পরামর্শ উপর ক্লিক করুন
ইচ্ছাকৃতভাবে বমি করলে : রোজা ভেঙ্গে যাবে। তবে যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে থাকে তাহলে তাতে কোন সমস্যা নেই। অনিচ্ছাকৃত বমি হলে, বমি করার পর সমস্ত মুখ ভালো করে পানি দিয়ে কুলি করে ধুয়ে নিতে হবে যেন মুখের কোথাও বিন্দুমাত্র খাবারের কণা জমে না থাকে। এ সম্পর্কে নবী করিম (সা.) বলেন – ‘যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করল তাকে উক্ত সিয়াম কাযা করতে হবে না। কিন্তু যে স্বেচ্ছায় বমি করল তাকে উক্ত সিয়াম অবশ্যই কাযা করতে হবে (আবূ দাউদ)
ঋতুস্রাব হলে : রোজা রাখা অবস্থায় যদি মহিলাদের মাসিকের রক্ত দেখা দেয় তাহলে রোজা ভেঙে যাবে। এমনিভাবে প্রসবজনিত রক্ত প্রবাহিত হতে থাকলে রোজা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে যে কয়টি রোজা নষ্ট হবে সে কয়টি পরে কাজা করে নিতে হবে।
ইনজেকশন নিলে : ইনজেকশনের মাধ্যমে শরীরে জীবনী শক্তি বৃদ্ধি করার জন্যে কিংবা অন্য কোন কারণে শরীরে ওষুধ প্রবেশ করানো হলে রোজা ভেঙ্গে যাবে। যদি অবস্থা এমন হয় যে ইনজেকশনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে ওষুধ নিতেই হবে নয়তো বড়সড় কোন সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে কথা ভিন্ন। এ ব্যাপারে একাধিক মতামত রয়েছে। ইনজেকশন যদি এমন হয় যে তাহলে শরীরের বল বৃদ্ধি করবে (যেমন গ্লুকোজ) তাহলে সে জাতীয় ইনজেকশন ব্যবহারে রোজা ভেঙ্গে যাবে। কারণ খাবার যেই কাজ করে এক্ষেত্রে অনেকটা একই কাজ করছে এটি। তবে শুধুমাত্র চিকিৎসার জন্যে যদি ইনজেকশন দেয়া হয় (যেমন ইনসুলিন, পেনিসিলিন) তাহলে রোজা ভাঙ্গবে না।
এছাড়া দাঁতে আটকে থাকা ছোলা পরিমাণ বা তার চেয়ে বড় খাদ্য-দ্রব্য গিলে ফেললে, বমি মুখে আসার পর গিলে ফেললে, রাত্রি আছে মনে করে পানাহার করলো, কিন্তু দেখা গেলো সুবহে সাদিক হয়ে গিয়েছে, মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর নিদ্রা হতে জাগরিত হলে। এসব ক্ষেত্রে রোজার কাজা করতে হবে।
সুরমা ব্যবহার, চোখে বা কানে ঔষধ ব্যবহার করলে সিয়াম নষ্ট হয় না, যদিও তার স্বাদ অনুভূত হয়। কোন কিছুর স্বাদ অনুভূত হলে সিয়াম ভঙ্গ হয় না। সিয়াম ভঙ্গ হওয়ার সম্পর্ক হল পানাহারের সাথে। কোন কিছুর স্বাদ পরীক্ষা করার কারণে সিয়াম ভঙ্গ হয় না, যদি না তা গিলে ফেলে। কোন কিছুর ঘ্রাণ নিলে সিয়াম ভঙ্গ হয় না। তবে ধুম জাতীয় ঘ্রাণ সিয়াম অবস্থায় গ্রহণ করবে না। যেমন আগরবাতি বা চন্দন কাঠের ধুয়া কিংবা ধুপ গ্রহণ করবে না। কুলি করলে বা নাকে পানি দিলে সিয়াম ভঙ্গ হয় না, তবে গড়গড়া করবে না বা নাকের খুব ভিতরে পানি দেবে না, বা নাকে পানি দিয়ে উপরে টান দেওয়া যাবে না।
গর্ভবতী নারীর সন্তান বা নিজের প্রাণ নাশের আশঙ্কা হলে রোজা না রাখা বা ভঙ্গ করা বৈধ। তবে পরে কাজা আদায় করতে হবে। যে সব নারী তার সন্তানকে দুধ পান করান, রোজা রাখার ফলে যদি দুধ না আসে এবং এতে সন্তানের অসুবিধা হয়, তবে রোজা না রাখার অনুমতি আছে। কিন্তু পরে কাজা আদায় করতে হবে। মুসাফির অবস্থায় রোযা না রাখার অনুমতি আছে।
রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালনের তাওফিক দান করুন।
ইউক্রেনকে ‘সাদা পতাকা’ প্রদর্শন করতে বলে তোপের মুখে পোপ
রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউক্রেনের প্রতি যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি ইউক্রেনকে সাদা পতাকা প্রদর্শন করতে বলেছেন। তবে ইউক্রেন পোপের  আহ্বান কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। খবর বিবিসির।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো পতাকা উত্তোলন করবো না। কারণ আমাদের দেশের পতাকার রং নীল এবং হলুদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমিরি জেলেনস্কিও পোপ ফ্রান্সিসের এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
ভ্যাটিক্যান সিটির একজন মুখপাত্র জানান, পোপ ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলেনি। বরং সমঝোতার মাধ্যমে এ যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন।
সুইজারল্যান্ডের আরএসআই নামের একটি টেলিভিশন ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিসের একটি অনুষ্ঠান রেকর্ড করে। আগামী ২০ মার্চ এটি প্রচার করা হবে। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে বিতর্ককারীরা পোপের কাছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে মন্তব্য জানতে চান। এর জবাব দিতে গিয়ে পোপ এমন মন্তব্য করেছেন।
পোপ বলেন, যখন দেখবেন আপনি পরাজিত হচ্ছে এবং সবকিছু ঠিকভাবে চলছে না তখন আপনাকে সমঝোতার পথ খুঁজতে হবে।
পোপের এ মন্তব্য শোনার পর জেলেনস্কি এর কঠোর সমালোচনা করেন। এছাড়া ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেন, আমাদের পতাকা হলুদ ও সবুজ রংয়ের। এই পতাকার জন্য আমরা বেঁচে থাকি, মরে যাই এবং জয়ী হই। আমরা কখনও অন্যদের পতাকা উত্তোলন করবো না।
এদিকে পোপের এ মন্তব্যের পর ভ্যাটিকানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যারা অ্যাডলফ হিটলারের সঙ্গে আলোচনা করতে যেয়েছিল। পোপের মন্তব্য তেমনই।
তৃতীয়বারের মতো ইউক্রেন সফর স্থগিত করলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁন
আবারও ইউক্রেন সফর স্থগিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন। এ নিয়ে টানা তৃতীয়বার রুশ আগ্রাসনের অধীনে থাকা দেশটিতে সফর স্থগিত করলেন তিনি।
যদিও সামনের কয়েক সপ্তাহের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইউক্রেনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁনের সফর আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত তৃতীয়বারের মতো পূর্ব ইউরোপের এই দেশটিতে পরিকল্পিত সফর স্থগিত করার পর ফরাসি প্রেসিডেন্সি একথা জানাল।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁন এর আগে ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে ইউক্রেনে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে জেলেনস্কি সেসময় চুক্তিটি সম্পন্ন করতে প্যারিসে যাওয়ায় কিয়েভে ম্যাক্রোঁনের সফরটি স্থগিত করা হয়।
কূটনীতিকরা বলেছেন, এরপর মার্চের শুরুতে ম্যাক্রোঁনের কিয়েভ সফরের দ্বিতীয় তারিখের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরে সেটিও পিছিয়ে এই সপ্তাহের শেষের দিকে নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো ইউক্রেন সফর স্থগিত করা হলো
ইউক্রেনের হয়ে যুদ্ধে যাওয়া ব্রাজিলীয় মডেল রুশ হামলায় নিহত
ব্রাজিলের ৩৯ বছর বয়সী নারী মডেল থালিতো দো ভ্যালে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই নারী মডেল গত সপ্তাহে ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।
ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে স্নাইপার হাতে তুলে নিয়েছিলেন মডেল থালিতো দো ভ্যালে। ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলীয় খারকিভে দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াই চলছে। সেখানেই একটি বাংকারে অবস্থান করছিলেন ওই মডেল। গত সপ্তাহে ওই বাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশবাহিনী। এতে নিহত হন ব্রাজিলের এই নারী।
ইউক্রেনে তার অবস্থান, সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধে অংশগ্রহণ নিয়ে নিয়মিত ইউটিউব ও টিকটকে ভিডিও আপলোড করতেন তিনি। ইরাকে লড়াই করার সময়ই তিনি স্নাইপার চালানোর প্রশিক্ষণ নেন।
এর আগে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেও লড়েছিলেন তিনি।
সূত্র : এনডিটিভি, নিউজউইক, নিউইয়র্ক পোস্ট
ঋতুস্রাবকালে নারীর নামাজ ও রোজার বিধান
হায়েজ, মাসিক বা ঋতুস্রাব নারীদেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতি মাসে সঠিক সময়ে মাসিক শুরু হওয়ার মাধ্যমে নারীর শারীরিক সুস্থতা ও সন্তান ধারণে সক্ষমতা নিশ্চিত হয়। তা ছাড়া মাসিকচক্রের সঙ্গে যুক্ত আছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধান। নিম্নে সে বিষয়ে কিছু মাসআলা তুলে ধরা হলো—
ঋতুস্রাবের সময়সীমা ও নামাজ-রোজার বিধান
ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী একজন নারীর ঋতুস্রাবের সর্বনিম্ন সময় তিন দিন আর সর্বোচ্চ সময় ১০ দিন।
তিন দিন থেকে ১০ দিন পর্যন্ত যেকোনো মেয়াদে মাসিক ঋতুস্রাবকালীন নামাজ-রোজা করার প্রয়োজন নেই। এই দিনগুলোতে নারীর যথাসাধ্য বিশ্রাম দরকার। এ জন্য এই দিনগুলোতে ইসলাম নারীকে নামাজ-রোজা থেকে দায়মুক্তি দিয়েছে।
কোনো কারণে ঋতুস্রাবের সময় ১০ দিনের চেয়ে বেড়ে গেলে নিজের আগের অভ্যাস অনুপাতে যে মেয়াদ আছে, ওই দিন পর্যন্ত বন্ধ রেখে এর পর থেকে নামাজ-রোজা পালন করবে। আর যদি ১০ দিনের ভেতরই শেষ হয়ে যায়, তাহলে রক্ত আসার শেষ দিন পর্যন্ত ঋতুস্রাব গণ্য করে নামাজ-রোজা ইত্যাদি বন্ধ রাখবে। এ অবস্থায় নামাজের কাজা না থাকলেও পরবর্তী সময়ে রোজা কাজা করে নেবে। (আদ্দুররুল মুখতার : ১/৩০০-৩০১)
ঋতুস্রাব অবস্থায় স্ত্রী সহবাস
ঋতুস্রাব অবস্থায় জেনেশুনে স্ত্রী সহবাস করা নিষিদ্ধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘লোকেরা আপনাকে হায়েজ তথা ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দিন, তা অপবিত্রতা। অতএব তোমরা হায়েজের সময় স্ত্রীদের থেকে পৃথক থাকো এবং তাদের নিকটবর্তী হয়ো না। যতক্ষণ না তারা পবিত্র হয়। ’ (সুরা বাকারা, আয়াত : ২২২)
হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো ঋতুবতীর সঙ্গে মিলিত হয় কিংবা কোনো নারীর পশ্চাদ্দ্বারে সঙ্গম করে অথবা কোনো গণকের কাছে যায়, নিশ্চয়ই সে মুহাম্মাদের ওপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করে। ’ (তিরমিজি, হাদিস : ১৩৫)
তা ছাড়া ডাক্তারদের মতেও এ সময় স্ত্রী সহবাস করা অনুচিত। কারণ এ সময় স্রাবের রক্তের সঙ্গে বিভিন্ন রোগের জীবাণু বের হয়ে থাকে, যা সহবাসের মাধ্যমে পরস্পরের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই এ সময় সহবাস নিষিদ্ধ। তবে কেউ যদি তা করে ফেলে তার জন্য কর্তব্য হলো আল্লাহর কাছে তাওবা-ইস্তিগফারের পাশাপাশি সদকা করা। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘যে ব্যক্তি হায়েজ অবস্থায় স্ত্রী সঙ্গম করে তার সম্পর্কে নবী (সা.) বলেছেন, সে যেন এক দিনার অথবা আধা দিনার (যা বর্তমান মূল্য হিসেবে ৪.৩৭৪ গ্রাম সমপরিমাণ স্বর্ণ) সদকা করে। ’ (আবু দাউদ, হাদিস : ২৬৪)
ঋতুস্রাবকালীন আরো কিছু বিধান
ঋতুস্রাব চলাকালীন নারীরা কোরআন তিলাওয়াত করবে না এবং অন্যকে শেখানোর উদ্দেশ্যও পড়বে না। তবে একান্ত প্রয়োজন হলে পূর্ণ আয়াত তিলাওয়াত না করে এক বা দুই শব্দ করে কাউকে বলে দিতে পারবে এবং গোসল ফরজ থাকা অবস্থায়ও তাফসির পড়তে পারবে। তবে অজু করে পড়া ও ধরা মুস্তাহাব। (বাদায়েউস সানায়ে ১/১৫০, ফাতাওয়া হিন্দিয়া ১/৩৯)
ঋতুস্রাবকালে কেউ যদি সিজদার আয়াত শুনে তাহলে তার ওপর সিজদা ওয়াজিব হবে না। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস : ৪৩৪৭)
রমজানের রোজা, হজের কার্যক্রমসহ বিভিন্ন কারণে নারীরা ওষুধ সেবনের মাধ্যমে সাময়িকভাবে স্রাব বন্ধ রাখে। ওষুধ সেবনের মাধ্যমে স্রাব বন্ধ রাখা বৈধ হলেও তা ব্যবহারের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। (মুসান্নাফে আবদুর রাজজাক, হাদিস : ১২১৯, ১২২০ আল-মুহিতুল বুরহানি ১/৩৯৯)
ঋতুস্রাবকালীন নারীরা আজানের জবাব দিতে পারবে। (আদ্দুররুল মুখতার ১/২৯৩)
কেউ যদি হায়েজ অবস্থায় ইতিকাফ করে, তাহলে তার ইতিকাফ আদায় হবে না। এমনকি ইতিকাফের মাঝখানে হায়েজ চলে এলেও ইতিকাফ ভেঙে যাবে। (ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২১)
বাণিজ্য মন্ত্রণালয় : সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার
বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রবিবার রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না।
ভারত থেকে ২ দিনের মধ্যে পিঁয়াজ বাংলাদেশে আসবে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পিঁয়াজ এলে দামও কমে আসবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জিতল যারা?
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (২০২৪-২০২৫) নির্বাচনে ১৪টি পদের বিপরীতে সভাপতিসহ চারটি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অপরদিকে সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
শনিবার (৯ মার্চ) বিকেল ৩টায় ভোট গণনা শুরু হয়ে দিবাগত রাত ১টার দিকে গণনা শেষ হয়। এরপর নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে ১০টি পদে বিজয়ী হন। তারা হলেন— সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির এবং সদস্য পদে মো. বেলাল হোসেন, মো. রায়হান রনি, রাশেদুল হক খোকন ও খালেদ মোশাররফ।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি সহ চারটি পদে বিজয়ী হন। তারা হলেন— সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সদস্য পদে সৈয়দ ফজলে এলাহী অভি, সফিকুল ইসলাম এবং ফাতিমা আক্তার।
এর আগে, গত ৬ ও ৭ মার্চ ভোটগ্রহণ সম্পন্ন হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের দুইদিনব্যাপী নির্বাচনে ৫৩১৯ জন আইনজীবী ভোট দিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে পাকিস্তানের পার্লামেন্টে ভোটগ্রহণ
প্রধানমন্ত্রী নির্বাচনের পর এবার পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় জাতীয় পরিষদে এই ভোটগ্রহণ শুরু হয়।
এ উপলক্ষে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করা হয়েছে। জাতীয় পরিষদ এবং সিনেট সদস্যরা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে শক্তিধর প্রার্থী পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলি জারদারি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোটের মেহমুদ খান আচাকজাই।
কিন্তু পরিস্থিতি এবং রাজনৈতিক আবহ বলছে, নির্বাচনে জারদারির বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার কথা মাওলানা ফজলুর রেহমানের দল জমিয়তে উলেমায়ে ইসলাম ফজল (জেইউআইএফ) এবং জামায়াতে ইসলামীর (জেআই) পার্লামেন্ট সদস্যদের। ফলে পিপিপির নেতা জারদারি প্রায় ৪০০ ভোট পেতে পারেন।
অন্যদিকে আচাকজাই দুই শতাধিক ভোট পাবেন বলে মনে হয় না।
সূত্র: ডন নিউজ, জিও নিউজ
অনাস্থা ভোটে ১৭৪ রানে বিদায় ইমরান
অনাস্থা ভোটে হেরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিছুক্ষণ আগে অনুষ্ঠিত ভোটাভুটিতে ইমরানের বিপক্ষে ১৭৪ ভোট পড়েছে। ৩৪২ আসনের জাতীয় পরিষদে ইমরানকে ঠেকাতে প্রয়োজন ছিল ১৭২ ভোট।
শনিবার দেশটির জাতীয় পরিষদের অধিবেশনে নানা নাটকীয়তার পর রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে অনাস্থা ভোট দিতে রাজী হন স্পিকার আসাদ কায়সার।
তবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগে পদত্যাগে করেন তিনি।
পরে বিরোধীদল পিএমএলের (এন) নেতা আয়াজ সাদিক প্যানেল সভাপতি হিসেবে স্পিকারের আসনে বসেন। রাত ১২টার পর শুরু হয় ভোটগ্রহণ।
অনাস্থা ভোটে ইমরান খানের হার নিশ্চিত ছিল। কারণ জোটসঙ্গীরা ছেড়ে যাওয়ায় ইমরানের দল পিটিআইয়ের এককভাবে আসন ছিল ১৫৬টি।
এ কারণেই নানা কৌশলে অনাস্থা ভোট পেছানোর তৎপরতা চালিয়ে যাচ্ছিল ইমরানের দল পিটিআই।
যুদ্ধ বন্ধে ইস্তাম্বুলে জেলেনস্কি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এক বৈঠক হয়েছে।
গতকাল শুক্রবার ইস্তাম্বুলে এরদোয়ান-জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে এরদোয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে সম্মেলনের আয়োজন করতে তুরস্ক প্রস্তুত।
দুই বছর ধরে চলা যুদ্ধপরিস্থিতিতে মস্কো ও কিয়েভের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন এরদোয়ান। দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় তুরস্ক কি ধরনের সুবিধা সরবরাহ করতে পারে সে বিষয়ও উল্লেখ করেছেন এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের একাত্মতা অব্যাহত রাখলেও আলোচনার ভিত্তিতে যুদ্ধের অবসান ঘটাতে আমরা আমাদের কাজ চালিয়ে যাব।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও এরদোয়ানের শান্তি আলোচনার প্রস্তাবের বিষয়ে তিনি কিছু বলেননি।
তাছাড়া রাশিয়ায় ইউক্রেনের বন্দি সেনাদের মুক্তির ক্ষেত্রে এরদোয়ান যে চেষ্টা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।
সূত্র : রয়টার্স
যুদ্ধ বন্ধ করতে নিরপেক্ষ থাকার ঘোষণা ও রুশ ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে
ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের শর্ত আবার ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বলেছেন, সবার আগে ইউক্রেনকে ‘নিরপেক্ষ’ থাকার ঘোষণা দিতে এবং ‘নয়া ভৌগলিক বাস্তবতা’ মেনে নিতে হবে। পাশাপাশি ইউক্রেনে রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।
তাস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গালুজিন আরও বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী যদি শত্রুতা বন্ধ করে এবং দেশটিতে পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে একটি শান্তি চুক্তি সম্ভব। তিনি আরো বলেন, একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। এর অর্থ হচ্ছে, কিয়েভ একথা স্পষ্ট ভাষায় ঘোষণা করবে যে, দেশটি কখনও ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে না।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী ‘নয়া ভৌগলিক বাস্তবতা’ বলতে গণভোটের মাধ্যমে ইউক্রেনের যে চারটি অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে তা মেনে নেয়ার কথা বুঝিয়েছেন। গালুজিন আরো বলেন, এছাড়া কিয়েভকে ইউক্রেনের রুশ ভাষাভাষি নাগরিকদের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে। রাশিয়ার এই শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন, রুশ ভাষাকে ইউক্রেনের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।
বিয়েতে আংটি বদল যেভাবে এলো?
বিয়ে মানে এখন যেনো আংটি বদল। এই আংটি বদল এক পরিণত হয়েছে বিয়ের আচারে। চার হাত জোড়া হওয়ার ক্ষণে এই আংটিটি থাকে খুব গুরুত্বপূর্ণ হয়ে।
পুরো বিশ্বেই রয়েছে এই রীতি। তবে আংটি বদলের সূচনা করেছিল প্রাচীন মিশর। একই সময়ে রোমেও আংটি পরার চলের হদিস মেলে। তবে রোম আর মিশরের আংটির অর্থ ছিলো দুই রকম। মিশরীয় সভ্যতায় আংটি সুস্বাস্থ্যের প্রতীক। মিশরীয়রা মনে করতে ‘ভেনা অ্যামোরিয়াস’ বা প্রেমের শিরা বাঁ হাতের অনামিকা থেকে হৃৎপিণ্ডে গিয়ে ঠেকেছে। তারা মনে করতো বাঁ হাতের অনামিকায় আংটি পরালে তার টান হৃদয়ে গিয়ে লাগে। সেই সাথে আংটিকে গোলাকৃতিও দেয় মিশরীয়রাও।
আংটি গোল করার পেছনেও মিশরীয়দের ছিলো নিজস্ব ব্যাখ্যা। প্রতিটি আকার বা আকৃতির যেমন ত্রিভুজ বা চতুর্ভুজেরই শুরু ও শেষ থাকে। তবে বৃত্তেরই শুরু বা শেষ নেই। ঠিক সেভাবেই কারো অনামিকায় আংটি পরিয়ে দেওয়ার অর্থ হলো অন্ততকাল ধরে তার হৃদয়ে নিজের অবস্থান পাকা করা।
অন্যদিকে গ্রিক সভ্যতায় আংটির প্রচলন ছিল মালিকানা সূত্রে। কোনো নারীর হাতে আংটি থাকা মানেই তিনি কোনো না কোনো পুরুষের সম্পদ। প্রথম প্রথম এই আংটি তৈরি করা হতো হাতির দাঁত, বহু রঙের পাথর, তামা কিংবা লোহা দিয়ে। কিছুদিন পরই শুরু হয় স্বর্ণের চল। প্রথম আংটি হিসেবে সোনার ব্যবহার দেখা যায় ‘দ্য লস্ট সিটি’খ্যাত পম্পেইতে।
তবে বিয়েতে আংটির প্রচলন খুব বেশি দিনের নয়। অষ্টম শতকে প্রথম পোপ নিকোলাস ঘোষণা করেন, এখন থেকে আংটি ব্যবহৃত হবে প্রমাণপত্র হিসেবে। কারও হাতে আংটি পরিয়ে দেওয়ার অর্থ হলো, তাকে বিয়ের প্রস্তাব জানানো। এর পর থেকেই বিয়েতে জনপ্রিয়তা পায় আংটি।
মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করল ইরান
৫০ মিলিয়ন ডলার মূল্যের তেলবাহী একটি মার্কিন কার্গো জাহাজ আটক করল ইরান। মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল চর্ম রোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ের জেরে ইরান এই পদক্ষেপ নিল।
পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার কারণে একটি সুইডিশ কোম্পানিকে ইরানের কাছে ওষুধ বিক্রিতে বাধা দিয়েছে। এতে বিরল চর্ম রোগে আক্রান্ত রোগীরা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছে। এর ফলে এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীরা তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানে আন্তর্জাতিক সম্পর্ক আইন আদালতে মামলা দায়ের করে।
ইরানের আদালত এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীদের পক্ষে ক্ষতিপূরণের জন্য রায় দেয় এবং তার জের ধরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন তেলবাহী কার্গো জাহাজ এডভান্টেজ সুইটকে আটক করা হয়। তেলবাহী এই জাহাজটিতে ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার মূল্যের তেল রয়েছে বলে জানা গেছ।
এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি ত্বকের টিস্যুতে একটি বংশগত রোগ যা ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লিতে ফোস্কা সৃষ্টি করে। এই রোগটিকে একটি প্রজাপতির ডানার সাথে তুলনা করা হয়। ত্বক পাতলা হয়ে যাওয়া এবং তা ক্রমে দুর্বল হয়ে যাওয়ার কারণে এটি ইরানে ‘প্রজাপতি’ রোগ হিসেবে পরিচিত।
ইরানের মানবাধিকার কর্মী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মার্কিন সরকারের একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞাকে ইরানের জনগণের বিরুদ্ধে একটি নীরব এবং গোপন অপরাধ বলে মনে করেন। সাম্প্রতিক সময়ে এসব অন্যায় নিষেধজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বিশেষ করে ওষুধ ও চিকিৎসা সামগ্রীরর ক্ষেত্রে অব্যাহত থাকার কারণে রোগীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে পরমাণু সমঝোতা সইয়ের পর তেহরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা হলেও ২০১৮ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই চুক্তি বাতিল করে দেন এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
সূত্র: প্রেসটিভি
ইরানের সঙ্গে সব আরব দেশ সম্মানজনক সুন্দর সম্পর্ক চায় : জর্ডান
জর্দানসহ সব আরব দেশ ইরানের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং সৎপ্রতিবেশী সুলভ নীতি অনুসরণ করে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন চায়। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ কথা বলেছেন।
সৌদি আরবের মালিকানাধীন আশশার্ক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান উত্তেজনা নিরসনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে সংলাপ। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান যেমন থাকতে হবে তেমনি একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেন, এ অঞ্চলে যথেষ্ট সংকট রয়েছে, নতুন করে আর কোনো উত্তেজনার প্রয়োজন নেই। আমরা ইরানের সঙ্গে যে সুন্দর সম্পর্ক চায় তা অর্জন করতে হলে উত্তেজনা সৃষ্টির কারণগুলোর সত্যিকার সমাধান হতে হবে।
আয়মান সাফাদি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের অন্তর্ভুক্তিতে ন্যাটোর আদলে সামরিক জোটের সম্ভাবনা নাকচ করে দেন।
ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের কাছে আবারও দক্ষিণ আফ্রিকার
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ মাত্রায় দুর্ভিক্ষের আশঙ্কা সৃষ্টির প্রেক্ষাপটে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার এই আবেদন করা হয়।
এতে ইতোপূর্বে ইসরায়েলের প্রতি যেসব নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ইসরায়েলি কঠোরতার কারণে গাজায় ভয়াবহ মাত্রায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে ৮৫ হাজারের বেশি ফিলিস্তিনি আগামী ছয় মাসে ক্ষুধায় মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা তাদের আবেদনে জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর গণহত্যা চালানোর কারণে ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু ও নবজাতকরা চরম অবস্থার মুখে রয়েছে। এমন অবস্থায় আদালতের কাছ থেকে আরও কিছু পদক্ষেপ আমরা আশা করছি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার আনা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের প্রেক্ষাপটে ২৬ জানুয়ারি আইসিজে অন্তর্বর্তী আদেশে ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল। এছাড়া গাজায় আরও বেশি ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানো নিশ্চিত করতেও বলেছিল জাতিসংঘের এই আদালত।
দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে ইসরায়েল আদালতের ওই আদেশ পালন করেনি। বরং ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যামূলক অপরাধের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
হেগের আদালতে দক্ষিণ আফ্রিকার এই আবেদনটির বিশেষ গুরুত্ব রয়েছে। জাতিসংঘ ইতোমধ্যেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় দুর্ভিক্ষ প্রায় আসন্ন। কেবল গত সপ্তাহেই খাবারের অভাবে অন্তত ২০ ফিলিস্তিনি শিশু মারা গেছে।
রাফায় ইসরায়েলি বাহিনীর হামলার ব্যাপারেও আদালতের নির্দেশনা চেয়েছে দক্ষিণ আফ্রিকা।
সূত্র: আল জাজিরা, আরব নিউজ, টাইমস অব ইসরায়েল, রয়টার্স
আইসিজে রুলিং: ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বড় বড় কোম্পানি
গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলকে হেগের আন্তর্জাতিক বিচার আদালত সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি।
আন্তর্জাতিক বিচার আদালতের রুলিংয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে গণহত্যার মতোই ঘটনা ঘটছে।
এরপর জাপানের ইতোচু কোম্পানি ঘোষণা করেছে, তারা ইসরায়েলের সাথে যে বিমান চলাচল বিষয়ক সহযোগিতা চুক্তি রয়েছে তার অবসান ঘটাতে যাচ্ছে। ফরচুন গ্লোবালের ৫০০ বৃহত্তম কোম্পানির মধ্যে ইতোচু ৯৬তম অবস্থানে রয়েছে।
ইতোচুর প্রধান আর্থিক কর্মকর্তা সুয়োশি হাচিমুরা এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, “আন্তর্জাতিক বিচার আদালতের ২৬ জানুয়ারির আদেশ বিবেচনায় নিয়ে এবং আদালতের ভূমিকার প্রতি জাপান সরকারের সমর্থনের কারণে আমরা এরইমধ্যে এমওইউ সম্পর্কিত নতুন কার্যক্রম স্থগিত করেছি এবং ফেব্রুয়ারির শেষের দিকে এমওইউ শেষ করার পরিকল্পনা করেছি।”
একই ধরনের পদক্ষেপ নিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস মঙ্গলবার ঘোষণা করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মাদ্রিদ ইসরায়েলে সমস্ত অস্ত্র রফতানি স্থগিত করেছে।
এদিকে, দক্ষিণ বেলজিয়ামের ওয়ালোনিয়ার আঞ্চলিক সরকার সোমবার ইসরায়েলে দুটি অস্ত্র রফতানির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে।
ওয়ালোনিয়ার কর্মকর্তারা বলেছেন, এই সিদ্ধান্ত ‘গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির অগ্রহণযোগ্য অবনতির’ কারণেই নেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন, রয়টার্স, মেহেরনিউজ, টকিও উইকেন্ডার
ঐতিহাসিক ৭ মার্চ আজ
ঐতিহাসিক ৭ মার্চ আজ মঙ্গলবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে।
১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেয়া ওই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছিলেন। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সেদিন ঘোষণা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় দিকনির্দেশনা। স্বাধীনতার যে ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন, তা বিদ্যুৎ-গতিতে ছড়িয়ে পড়ে সারাদেশে। হ্যামিলনের বাঁশিওয়ালার সুরের মতো তার ওই মন্ত্রমুগ্ধ ভাষণ শুনে বাঙালি জাতি পরাধীনতার শৃ্খল ভেঙে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য লড়াইয়ে অবতীর্ণ হয়। তার এই ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্থান করে নিয়েছে।
বঙ্গবন্ধু সেদিন বিকেল ৩টা ২০ মিনিটে রেসকোর্স ময়দানে উপস্থিত হন। লাখো মানুষের উপস্থিতিতে ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। ময়দানজুড়ে স্লোগান ছিল- ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’।
ভাষণে জনতাকে বঙ্গবন্ধু যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। প্রায় ১৯ মিনিটের ভাষণে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’
প্রকৃতপক্ষে জাতির উদ্দেশে দেয়া বঙ্গবন্ধুর ওই ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।
বঙ্গবন্ধুর এ ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
লেখক ও ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ডের ২৫০০ বছরে ৪১ জন জাতীয় বীরের বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা ‘উই শ্যাল ফাইট অন দ্য বিস: দ্য স্পিস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি’ গ্রন্থে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্থান পেয়েছে। অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে এই ভাষণ।
কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুর এই ভাষণকে দেখেছেন অমর কবিতা হিসেবে৷ আর বঙ্গবন্ধুকে অভিহিত করেছেন কবি হিসেবে৷ তিনি তার ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি লিখেছেন, ৭ মার্চের ভাষণের ওপর ভিত্তি করেই।
রাষ্ট্রীয়ভাবে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিনটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে- আজ সোমবার ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হবে আলোচনা সভা, যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং দেশবরেণ্য ব্যক্তিরা বক্তব্য দেবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার দেয়া এক বিবৃতিতে ঘোষিত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলটির সব স্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
আরাকান আর্মির পোন্নাগিউন সামরিক ঘাঁটি দখল , পরবর্তী টার্গেট রাজধানী
মিয়ানমারের রাখাইন রাজ্যের পোন্নাগিউনের দেশটির সামরিক জান্তার সর্বশেষ ঘাঁটিটি দখল করে নেওয়ার দাবি করেছে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এর মধ্য দিয়ে রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে প্রায় ২০ মাইল উত্তর-পূর্ব দিকে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। তারা দাবি করেছে, এখন রাখাইনের রাজধানী সিতওয়ের দিকে দৃষ্টি তাদের।
ওই সামরিক ঘাঁটি দখলের সময় চলা যুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধবিমান ও নৌবাহিনীর যুদ্ধযান থেকে বোমা হামলা করা হয়। আরাকান আর্মির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। এক পর্যায়ে পোন্নাগিউনের পতনের পর সামরিক বাহিনীর যুদ্ধবিমান জাই তি পিয়ান ব্রিজ ধ্বংস করে দেয়। এই ব্রিজটি পোন্নাগিউন ও রাথেডাংকে সংযুক্ত করেছিল। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে সেখানে ১২ বার হামলা চালায় সামরিক জান্তা। মঙ্গলবার পর্যন্ত আরাকান আর্মির কাছে আটটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে সামরিক বাহিনী। এর মধ্যে আছে চিন রাজ্যের পালেতোয়া।
এর বাইরে আছে বিপুল পরিমাণ বড় ঘাঁটি ও আউটপোস্ট, নৌযান।
গত বছরের ১৩ নভেম্বর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি ও অন্যান্য জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা। তারপর থেকে ধারাবাহিকভাবে একের পর এক পরাজিত হচ্ছে সেনাবাহিনী।
আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইং থুখা সোমবার এক অনলাইন সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান।
তিনি বলেন, পুরো রাখাইনকে স্বাধীন না করা পর্যন্ত এবং রাজ্য থেকে সামরিক শাসকগোষ্ঠীকে উৎখাত না করা পর্যন্ত অব্যাহতভাবে লড়াই চালিয়ে যাবে আরাকান আর্মি। সামরিক জান্তার সঙ্গে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির অংশ হিসেবে আরাকান আর্মি-সহ তিনটি জাতিগত বিদ্রোহী গ্রুপের জোট দ্য থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জানুয়ারিতে শান রাজ্যের উত্তরাঞ্চলে হামলা চালানো স্থগিত করে। কিন্তু সেই যুদ্ধবিরতি রাখাইন রাজ্যের জন্য প্রযোজ্য ছিল না। এই রাজ্যে সামরিক শাসকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে আরাকান আর্মি। এই গ্রুপটির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. নিও তুন অং সোমবার সংবাদ সম্মেলনে বলেন, হাইজেং চুক্তি অনুযায়ী বর্তমানে শুধু উত্তরাঞ্চলীয় শান রাজ্যে যুদ্ধবিরতি চলছে। চীনের মধ্যস্থতায় আলোচনায় আমরা চীন-মিয়ানমার সীমান্ত বাণিজ্য, অনলাইনে অনিয়ম এবং শান রাজ্যের সীমান্তে স্থিতিশীলতা নিয়ে কথা বলেছি। রাখাইনে যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা হয়নি।
এখন পোন্নাগিউন দখলের পর রাখাইনের রাজধানী সিতওয়ে দখল করে নিতে পারে আরাকান আর্মি। পোন্নাগিউন থেকে মাত্র ৪৫ মিনিটের পথ সিতওয়ে।
একজন সামরিক বিশ্লেষক বলেছেন, সামরিক জান্তার সেনাদের কাছ থেকে যেসব অস্ত্র জব্দ করেছে আরাকান আর্মি, এখন সেটা ব্যবহার করেই তারা রাজধানীতে সামরিক ঘাঁটিকে টার্গেট করতে পারবে।
তিনি বলেন, এই স্থানটি সিতওয়ের খুবই কাছে। পোন্নাগিউন থেকেই সিতওয়েতে সামরিক ঘাঁটিতে গোলা নিক্ষেপ করা সম্ভব। আরাকান আর্মি এরই মধ্যে রাখাইন রাজ্যের বেশির ভাগ যুদ্ধে বিজয়ী হয়েছে। এর অর্থ এই নয় যে, তারা পুরো রাজ্যে জয়লাভ করেছে। রাজ্যের অন্য এলাকাগুলোতে এখনও কিছু সামরিক ঘাঁটি আছে।
সূত্র: দ্য ইরাবতি, মিয়ানমার নাউ, রেডিও ফ্রি এশিয়া।
রাখাইনের সেনা ঘাঁটি দখল করল আরাকান আর্মি
জান্তা বাহিনী হটিয়ে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের মিনবিয়া শহরের সেনা ঘাঁটি দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ)। স্থানীয় সময় রবিবার আরাকান আর্মিরা ঘাঁটিটি দখল করে নেয়। এটি মিয়ানমার সেনাবাহিনীর ৩৮০ ব্যাটালিয়নের ঘাঁটি বলে জানা গেছে।
তবে এখনও ওই এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে বলে গণমাধ্যমের প্রতিবেদনের বলা হয়েছে।
এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ম্রাউক ইউ শহরে সেনাবাহিনীর ৩৭৭ ও ৫৪০ ব্যাটালিয়ন ও পুলিশের ৩১ ব্যাটালিয়ন থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। জান্তা বাহিনীর গোলাবর্ষণে এ শহরের চার বাসিন্দা নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, জান্তা সৈন্যরা রামরি শহরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে আসছে।
তবে শহরটিতে আরাকান আর্মির বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সম্মুখ লড়াইয়ের কোনও খবর পাওয়া যায়নি। মিনবিয়া শহরের খোয়া সোন গ্রামে সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত তিন বাসিন্দা গুরুতর আহত হয়েছে।
এর আগে, আরাকান আর্মির যোদ্ধারা ২৪ জানুয়ারি পাকতাও শহরের দখল নেয়। এরপর থেকেই জান্তা বাহিনী ওই শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করে।
সূত্র: দ্য ইরাবতি
ফেসবুকের সার্ভার ডাউন নিয়ে রসিকতা ইলন মাস্কের
হঠাৎ করে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায়। একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনার পর রসিকতা করে নিজের সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দেন ইলন মাস্ক।
মঙ্গলবার (০৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। এর কিছুক্ষণ পর মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, মানুষ আমাদের পরিষেবাগুলো ব্যবহারে সমস্যায় পড়ছেন- এ বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
অ্যান্ডি স্টোনের পোস্টের স্ক্রিনশটসহ একটি ছবি ইলন মাস্ক শেয়ার করেন। তাতে দেখা যায়- একটি পেঙ্গুইনকে স্যালুট করছে তিনটি পেঙ্গুইন। ছবিটিতে খেয়াল করলেই বুঝতে বাকি থাকে না, ইলন মাস্ক এটি দ্বারা কী বুঝাতে চেয়েছেন। ছবিতে দেখা যায়- মেটার তিনটি প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার এক্সকে স্যালুট করছে। মাস্কের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তবে কী কারণে এই ধরনের সমস্যা তৈরি হয় তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ব্যবহারকারীরা জানান, বাংলাদেশ সময় রাত ৯টার পর ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই লগ আউট হয়ে যায়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন।
রাত সাড়ে ১০টার আগেই লগইন সমস্যার সমাধান হয়। এরপর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামও সচল হয়।
ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, কয়েক লাখ মানুষ ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। ফেসবুক ডাউনের সুযোগ নিয়ে এক্সের (আগের নাম টুইটার) মালিক ইলন মাস্ক কিছুটা বিদ্রুপই করলেন।
এক্সে এক পোস্টে তিনি লেখেন, আপনি যদি এই পোস্ট পড়তে পারেন, তবে এর মানে হলো আমাদের সার্ভার সচল রয়েছে।
ইলন মাস্কের বাবার সৎমেয়ের সঙ্গে সম্পর্ক, দুই সন্তানের জন্ম; স্বীকারোক্তিতে হইচই!
ইলন মাস্ক, মার্কিন ধনকুবের। প্রায়ই বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে থাকেন তিনি। আবারও খবরের শিরোনাম হলেন টেসলার মালিক।
তবে এবার সৌজন্যে তার বাবার স্বীকারোক্তি। ইলনের বাবা স্বীকার করেছেন, তার এক কন্যাসন্তান রয়েছে, যার কথা এতদিন গোপন করেছিলেন তিনি। তার বয়স তিন বছর!
সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলাখুলি কিছু কথাবার্তা বলেন তিনি। সেখানেই তার স্বীকারোক্তি, “আমার তিন বছরের কন্যার মা আমারই সৎকন্যা।”
ইলন মাস্কের বাবার কথায়, “এই পৃথিবীতে আমাদের আসার একমাত্র কারণ, প্রজনন করা।”
এরপরই তিনি জানান, তার ৩৫ বছরের সৎকন্যা জানা বেজুইডেনহাউট তার মেয়ের মা!
এরোলের স্বীকারোক্তি, এই সন্তানের ব্যাপারে তাদের পরিকল্পনা ছিল না। ২০১৯ সালে তার জন্ম হয়। জন্মের পর মায়ের কাছেই থাকে সে। তবে সেটা এতদিন গোপন করেছেন তারা।
৭৬ বছরের এরোল মাস্ক জানান, এর আগেও তার ও সৎমেয়ের একটি পুত্রসন্তান রয়েছে। সেই শিশুর জন্ম ২০১৭ সালে। তারা সেই শিশুর নাম রেখেছেন এরোল ইলিয়ট মাস্ক।
সব মিলিয়ে ৭৬ বছর বয়সী এরোলের সাত সন্তান রয়েছে।
ইলন মাস্কের সৎমায়ের নাম হেইড বেজুইডেনহাউট। ইলনের মা মে হল্ডেমান মাস্কের সঙ্গে এরোলের বিচ্ছেদ হয় ১৯৭৯ সালে। তারপর হেইডকে বিয়ে করেন ইলন মাস্কের বাবা।
এরোল মাস্ক ও তার প্রথম পক্ষের স্ত্রীর মোট তিন সন্তান। তাদের নাম— ইলন, কিম্বল এবং টসকা।
অন্যদিকে, এরোলের দ্বিতীয় স্ত্রী হেইডের দুই সন্তান। তবে বিয়ের আগে এক কন্যা ছিল হেইডের। তারই নাম জানা।
এরোল জানিয়েছেন, সেই সৎকন্যাই তার আরও দুই সন্তানের মা।
এরোল এ-ও জানান, তার পরিবার যখন জানার ব্যাপারে জানতে পারেন, সবাই মানসিক ধাক্কা পান। তার দাবি, সেটা হয়তো স্বাভাবিকও।
এরোলের কথায়, “পরিবারের লোকজন বিষয়টি একেবারেই পছন্দ করেনি। এখনও এ নিয়ে তাদের অনেক প্রশ্ন রয়েছে।”
সৎমেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে এরোল বলেন, “ছেলেমেয়েরা ব্যাপারটা একেবারেই মেনে নেয়নি। যতই হোক, তাদের এক বোনের সঙ্গে সম্পর্ক আমার। সৎবোন।”
কিছু দিন আগে ইলন মাস্কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তখন ছেলের বিয়ে এবং সন্তান নিয়ে টিপ্পনি করতে শোনা গিয়েছিল এরোলকে।
ইলনের সঙ্গী শিভন জিলিস নভেম্বরে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এর ফলে এখন পর্যন্ত ইলনের নয় সন্তানের বিষয় জানা গেছে। এ বিষয়টি নিয়েই এরোল বলেছিলেন, “নাতি-নাতনিদের হিসাব রাখা ভীষণ সমস্যার হয়ে উঠেছে।”
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে, নিউ ইয়র্ক পোস্ট
ভারতকে বিতাড়িত করে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি মালদ্বীপের
ভারতের সঙ্গে বিরোধের মধ্যেই চীনের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল মালদ্বীপ। এতে করে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে মালদ্বীপ।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘শক্তিশালী’ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের জন্য চীন সোমবার মালদ্বীপের সাথে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের সময়সীমা নির্ধারণের কয়েক সপ্তাহ পরেই এই চুক্তি স্বাক্ষর হল।
প্রতিবেদনে আরও বলা হয়, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমুন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সাথে দেখা করেন।
মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে, পরে মাউমুন এবং মেজর জেনারেল বাওকুন মালদ্বীপে চীনের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এটি উভয় দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।
অবশ্য চীন ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিশদ বিবরণ দেওয়া হয়নি।
এদিকে, চীন মালদ্বীপকে ১২টি পরিবেশ-বান্ধব অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে বলে এডিশন.এমভি নিউজ পোর্টাল সোমবার জানিয়েছে। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন মালদ্বীপকে অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার চিঠিটি উপস্থাপন করেন।
এর আগে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
মূলত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনে পাঁচদিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরপরই ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে ওই আল্টিমেটাম দেন তিনি। পরে এই আল্টিমেটাম অবশ্য মে মাসের ১০ তারিখ পর্যন্ত বাড়ানো হয়।
সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি
সিদ্ধান্তে অটল মুইজ্জু, ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তেই হচ্ছে
ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তেই হচ্ছে। এ লক্ষ্যে চূড়ান্ত সময়সীমা জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি জানিয়েছেন, ভারতীয় সেনারা আগামী ১০ মের মধ্যে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশ ছেড়ে যাবে। এ বিষয়ে দিল্লি ও মালে একমত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ভারত-বিরোধী অবস্থানে অটল থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু আজ পার্লামেন্টে বলেছেন, মালদ্বীপ ‘কোনও দেশকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা তা ক্ষুণ্ন করতে’ অনুমতি দেবে না।
স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় সৈন্যরা আগামী ১০ মে’র মধ্যে মালদ্বীপ ত্যাগ করবে এবং এ বিষয়ে নয়াদিল্লি ও মালে একমত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এনডিটিভি বলছে, সোমবার দেশের পার্লামেন্টে ভাষণ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মুইজ্জু। বিরোধী দলগুলোর যারা মুইজ্জুর ভারত-বিরোধী অবস্থানের সমালোচনা করে থাকে তারা এ দিন প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে।
সংসদ সদস্যদের সামনে দেওয়া ভাষণে এদিন প্রেসিডেন্ট মুইজ্জু জানান, মালদ্বীপে তিনটি বিমান চলাচল প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে একটি থেকে আগামী ১০ মার্চের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে। আর আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে বাকি দুটি প্ল্যাটফর্ম থেকেও ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রেসিডেন্ট মুইজ্জু আরও বলেন, “মালদ্বীপ ভারতের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। আমরা অন্য কোনও দেশকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা এটাকে খাটো করতে দেব না।”
এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত মাসে প্রথম চীন সফর শেষে দেশে ফেরার পর মালদ্বীপকে দেওয়া সামরিক সরঞ্জাম এবং ওই অঞ্চলে মানবিক কার্যক্রমে সহায়তা করার কাজে নিয়োজিত ভারতীয় সৈন্য প্রত্যাহারে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিলেন মুইজ্জু।
ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটিতে বর্তমানে ভারতীয় সামরিক বাহিনীর ৭৭ জন সদস্য রয়েছে। সৈন্যদের পাশাপাশি ভারতের সশস্ত্র বাহিনীর ১২ জন মেডিকেল কর্মকর্তাও মালদ্বীপে মোতায়েন রয়েছে। দেশটির প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের মানবিক এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য সৈন্যরা দেশটিতে অবস্থান করছে।
সূত্র: এনডিটিভি
সত্যিই কি এ বছর পরমাণু বোমার পরীক্ষা চালাবে ইরান?
চলতি বছরের শেষের দিকে পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে ইরান বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে এই দাবি করা হয়।
রবার্ট গ্রিনওয়ে নামের সাবেক ওই মার্কিন কর্মকর্তা জানান, এ বছর এক বা একাধিক পরমাণু বোমার পরীক্ষা চালাবে ইরান।
প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট গ্রিনওয়ে বর্তমানে ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনে সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত।
তিনি বলেন, বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে যথেষ্ট নিষেধাজ্ঞা আরোপ করছে না। এই সুযোগে ইরানের রায়িসি প্রশাসন তাদের পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
গ্রিনওয়ে বলেন, ইরান সফলতা থেকে মাত্র এক চুল দূরে রয়েছে।
ফক্স নিউজের ‘লাইফ, লিবার্টি অ্যান্ড লেভিন’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তার সঙ্গে সম্মতি প্রকাশ করেন অনুষ্ঠানের হোস্ট মার্ক লেভিন। তিনি বলেন, এ নিয়ে গণমাধ্যম ও কেন্দ্রীয় কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ জাগ্রত হওয়া উচিত।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের এখন সাতটি পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে। এখন এই বোমা কি করে আইসিবিএম-এর মাথায় বসিয়ে নিক্ষেপ করা যায় তার উপর তাদের সফলতা নির্ভর করছে।
লেভিন বলেন, একদিন আমরা হঠাৎ জেগে উঠব আর বলব হায় হায় ইরানের দেখি সাতটি পরমাণু বোমা আছে! কিন্তু এ নিয়ে হোয়াইট হাউস থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না।
সেখানে কাজ করেন ‘কোট-আনকোট এডমিরাল’ জন কিরবি। তার উচিত মার্কিন জনগণকে জানানো আসলে তাদের সামনে কি অপেক্ষা করছে।
গ্রিনওয়ে বলেন, কিছু বিশ্লেষক মনে করেন- ইরান এরইমধ্যে এই পরমাণু বোমা দিয়ে কীভাবে ইসরায়েলসহ ইউরোপে আঘাত হানা যায়, তা নিয়ে কাজ করছে। উত্তর কোরিয়ার কোনও মিসাইল দিয়ে ইরান এই পরমাণু বোমা হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
সূত্র: ফক্স নিউজ
মালদ্বীপের কাছে লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটি করছে ভারত
ভারতের নৌবাহিনী মালদ্বীপের কাছাকাছি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করার কথা জানিয়েছে। দেশটির রাজধানী মালে থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠানো শুরুর আগেই ওই নতুন ঘাঁটির কার্যক্রম শুরু হবে।
মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু গত বছর ভারতীয় সেনাবাহিনীকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মালদ্বীপের ক্ষমতায় আসেন। এর পর থেকেই ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে।
মালদ্বীপে চীনের উপস্থিতি বেড়ে যাওয়া নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে। গত শনিবার ভারতের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের কাছে সামরিক ঘাঁটি তৈরি করা হলে তা ওই এলাকায় নয়াদিল্লির নজরদারি কার্যক্রম বিস্তৃত করবে।
প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপে থাকা ৮৯ জন ভারতীয় সেনাকে সরিয়ে নিতে অনুরোধ করেছেন। এর মধ্যে প্রথম দফায় ১০ মার্চ কিছু সেনা মালদ্বীপ ছাড়বেন। বাকি সেনাদের দুই মাসের মধ্যে মালে ছাড়তে হবে।
ভারতের লাক্ষাদ্বীপে নতুন ঘাঁটি আগামী ৬ মার্চ চালু হবে বলে ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী : বিজিবিকে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজিবিকে বিশ্বমানের আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। বিজিবি হবে স্মার্ট বাহিনী। তাদের উন্নত প্রশিক্ষণের জন্য আমরা নানা পদক্ষেপ হাতে নিয়েছি।
সোমবার সকালে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবির সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। চেইন অব কমান্ড মেনে কাজ করবেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশমাতৃকা রক্ষায় সদা অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকরোধ ও দেশের অভ্যন্তরে অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন ভূমিকা রেখেছে তারা। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে এগিয়ে যাবে বিজিবি এটাই আমার প্রত্যাশা।
কারাগার যেভাবে ইমরান খানকে জনপ্রিয় করছে?
বিবিসিতে লেখক-সাংবাদিক মোহাম্মদ হানিফের লেখায় পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচন ও তা পরবর্তী জটিলতার নানা বিষয় উঠে এসেছে। এই মুহূর্তে দেশটির দরকার স্থিতিশীলতা। কারণ মারাত্মক মূল্যস্ফীতি ও রাজনৈতিক বিভেদ ভয়ংকর রূপ নিয়েছে।
তবে ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর সেই জটিলতা ক্রমশ বেড়েছে। কোনো দলই আত্মবিশ্বাসী নয়। বর্তমান সরকার কতোদিন টিকবে সে নিয়েও যথেষ্ট সংশয় আছে।  নড়বড়ে অবস্থায় অনিশ্চয়তাও বাড়ছে পাল্লা দিয়ে।
নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকার গঠনের ঘোষণা দিলেও তারা এ সরকারের অংশ হচ্ছে না।
এবারের নির্বাচনেও পাকিস্তানের সামরিক বাহিনী পুরনো খেলা নিয়ে হাজির ছিল। অতীতে সফলভাবে কাজে লাগা প্রতিটি কৌশলই তারা এবারও প্রয়োগ করেছে। আসল প্রতিদ্বন্দ্বী ইমরান খানকে কারারুদ্ধ করা হয়। দেড় শতাধিক ফৌজদারি ও দেওয়ানি অভিযোগে ঘিরে ফেলা হয় তাকে। তবে ইমরান একটা অভিযোগকেও স্বীকার করেননি।
নির্বাচনের এক সপ্তাহ আগেই সাজার খড়গ নামে। ইমরান খানকে দোষী সাবস্ত্য করে তিন মামলায় কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনি প্রতীক নিষিদ্ধ করা হয়। পিটিআই প্রার্থীরা বাধ্য হয়ে স্বতন্ত্রভাবে ভোটে লড়েন।
পিটিআইয়ের অনেক প্রার্থীকে নির্বাচনি প্রচার ফেলে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াতে হয়। বিপরীতে ইমরান বিরোধীদের মামলা থেকে খালাস দিয়ে নির্বাচনি প্রচারে অবাধ সুযোগ দেয়া হয়।
এরপর নির্বাচনের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল সেবা বন্ধ করা হয়। নিরাপত্তা অজুহাতে দেখায় তারা। তবে ইমরান-সমর্থকদের ভোটদান বাধাগ্রস্ত করতেই এই উদ্যোগ। তারা যাতে সহজে ব্যালটে প্রার্থীদের খুঁজে না পান সে চেষ্টাও ছিল। তবে ইমরান সমর্থকরা খেলেছেন বুদ্ধির খেলা। রাতারাতি হোয়াটসঅ্যাপ গ্রুপ, অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করেছেন। তারা ভোটকেন্দ্রে পৌঁছেছেন এবং নিজেদের প্রার্থীদের খুঁজে বের করেছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কারাবন্দী ইমরানের বক্তব্য প্রচার করে চমক দেখায় পিটিআই। ইমরানের কয়েদি নম্বর নির্বাচনি স্লোগানে পরিণত হয়। তার অনুসারীরা গেরিলার মতো প্রচারণা চালায়, নির্বাচনের দিন চমক দেখায়।
নির্বাচনে কারচুপির অভিযোগের পরও পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা সবচেয়ে বেশি আসন পায়। ইমরানের জনপ্রিয়তার ঢেউয়ের তোড়ে কারচুপি সত্ত্বেও তাদের আটকানো যায়নি।
প্রযুক্তিবান্ধব প্রজন্মের কাছে হেরে যায় সামরিক বাহিনীর কূট কৌশল।
অনেকেরই ধারণা, পাকিস্তানের বাস্তবতায় এই কারাজীবন ইমরান খানকে আরও পরিপক্ব রাজনীতিকে পরিণত করবে। ইমরান নিজেকে আপসহীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সামরিক বাহিনীর কাছে নিজেকে গ্রহণযোগ্য করতে তিনি নিজেকে নমনীয় অবস্থানে নিতে চাইবেন না। রাজনীতির পুরোনো খেলোয়াড়দের বিরুদ্ধে জেদ ইমরানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতায় পরিণত করেছে।
গৃহবন্দী হতে যাচ্ছেন ইমরান খান?
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী  ইমরান খান হাউস অ্যারেস্ট হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তবে পাঞ্জাব কেয়াটেকার সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ইমরান খানকে গৃহবন্দী করার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।
গত ০৯ মে ইমরান খানকে আদালত প্রাঙ্গন থেকে গ্রেফতার করে আধা সামরিক বাহিনী রেঞ্জার্স এর সদস্যরা। এরপর পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনফাসের নেতাকর্মীরা একজন সেনা কমান্ডারের বাসভবনে হামলা চালান। এরপর  শুরু হয় ইমরান খানের দলের ওপর রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ।
এখন পর্যন্ত ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের অন্তত ১৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলের অন্তত ৩ ডজন সিনিয়র নেতা পিটিআই থেকে পদত্যাগ করেছেন। গুঞ্জন উঠেছে, ইমরান খানকে বিদেশে নিরাপদ এক্সিট দেওয়া হবে। যদিও ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, ‘তিনি বিদেশে যাবেন না।’
রবিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে মহসিন নাকভি বলেন, ইমরান খানকে গৃহবন্দী করার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এর আগে এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের জামান খান পার্কের বাসভবনটি সাব-জেল ঘোষণা করে তাকে ‍গৃহবন্দী করে রাখা হতে পারে। সরকার বিষয়টি নিয়ে ভাবছে।
মসৃণ ত্বকে পাকা পেঁপে
পেঁপে শরীরের জন্য যেমন উপকারী, তেমনি রূপচর্চায়ও কাজে লাগে এই ফল। প্রতিদিনের রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করলে ত্বক শুধু উজ্জ্বল হবে না, ত্বকের নানান সমস্যাও দূর হবে।  চলুন যেনে নেওয়া যাক সেই টিপস
সপ্তাহে তিন-চারবার পেঁপের নরম পাকা অংশ হাতের তালুতে চটকে নিয়ে মুখে, ঘাড়ে, হাতে ও পায়ে ভালো করে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফেরাবে।
পাকা পেঁপের সঙ্গে সামান্য মধু, লেবুর রস, একটু অলিভ অয়েল ও অ্যালোভেরা পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে ও গলায় ম্যাসাজ করুন। অল্প দিনেই ট্যান আর দাগছোপ দূর হবে।
পেঁপের উপকারী এনজাইম মুখের রোদে পোড়া দাগ দূর করে। কালো ভাব দূর করতে সাহায্য করে। নাক বা থুতনির কালো দাগ, কনুই বা হাঁটুর কালো দাগসহ বিভিন্ন দাগ দূর করে পেঁপের এনজাইম।
পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে নিতে পারেন ওটস বা সামান্য ময়দা আর অল্প পাতিলেবুর রস। এই মিশ্রণ গোসলের আগে লাগিয়ে স্ক্রাব করে নিন। তারপর ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিতে হবে।
মুলতানি মাটি কিংবা চন্দনের গুঁড়ার সঙ্গে পাকা পেঁপের পাল্প মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে নিয়মিত মুখে স্ক্রাব ও ম্যাসাজ করুন। ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। অল্প দিনে দূর হবে ট্যান।
গুগল ম্যাপ থেকে অবস্থানের ইতিহাস মুছবেন যেভাবে
অনেকেই গুগল ম্যাপে ব্যক্তিগত নানান তথ্য দিয়ে রাখেন। যেমন- বাড়ির ছবি, ঠিকানা, গাড়ির নম্বর প্লেট। আর এসব তথ্যকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। এছাড়া স্মার্টফোনে লোকেশন চালু থাকলে যেসব জায়গায় যাওয়া হয়েছে সেসবের ইতিহাস গুগল ম্যাপস সংরক্ষণ করে।
তবে ব্যক্তিগত গোপনীয়তার জন্য অনেকেই এসব তথ্য অ্যাপে রাখতে চান না। এজন্য গুগল ম্যাপস থেকে অবস্থান সংক্রান্ত তথ্য মুছে ফেলার সুযোগ রয়েছে। চলুন যেনে নেওয়া যাক সেই টিপস
টাইমলাইন ইতিহাস মুছবেন যেভাবে-
গুগল ম্যাপস থেকে টাইমলাইন ইতিহাস মুছে ফেলতে অ্যাপে ঢুকে ওপরে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ইউর টাইমলাইনে ট্যাপ করতে হবে।
এরপর ওপরে থাকা ডেট বাটনে প্রেস করে নির্দিষ্ট দিন নির্বাচন করে সেই দিনের টাইমলাইন খুঁজে পাওয়া যাবে। এরপর নির্বাচিত দিনের যে টাইমলাইন মুছে ফেলতে হবে, তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিমুভ অপশনে ট্যাপ করতে হবে। আবার রিমুভ বাটন চাপতে হবে।
পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
রবিবার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে দেশের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রভাবশালী শরিফ পরিবারের এই সদস্য।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঘোষণা করেছেন। অন্যদিকে পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।
এরপর আয়াজ সাদিক শেহবাজকে সংসদ নেতার আসনে ডেকে নেন। ঘোষণার পর বড় ভাই নওয়াজকে জড়িয়ে ধরেন শেহবাজ।
দলীয়ভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের জন্য শেহবাজ শরিফকে মনোনয়ন দেয় পিএমএল-এন। পিএমএল-এন ছাড়াও শেহবাজের পেছনে রয়েছে পিপিপি, এমকিউএম-পি, পিএমএল-কিউ, বিএপি, পিএমএল-জেড, আইপিপি এবং এনপি।
পার্লামেন্টে ভোটাভুটিতে শেহবাজ শরিফের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাকারী পিটিআই-মনোনীত ওমর আইয়ুব খান নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শেহবাজ শরিফের প্রার্থিতার বিরুদ্ধে আপত্তি জানালেও পরে তা খারিজ হয়ে যায়।
সূত্র: ডন নিউজ
শপথ নিলেন পাকিস্তানের নতুন এমপিরা
শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার এক ঘণ্টা বিলম্বে দেশটির ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এরপর নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।
আগামীকাল শুক্রবার (১ মার্চ) স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। আর ৪ মার্চ প্রধানমন্ত্রী নির্বাচন করবে জাতীয় পরিষদ।
প্রেসিডেন্ট ড. আরিফ আলভির অনিচ্ছা সত্ত্বেও গত সোমবার পরিষদের সচিবালয় আজকের উদ্বোধনী অধিবেশন আহ্বান করে। কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেয় রাজনৈতিক দলগুলো। বলা হয়, তাকে অভিশংসন করা হবে। এমন হুমকির পর প্রেসিডেন্ট শেষ পর্যন্ত জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন।
সূত্র: ডন নিউজ
বিশেষ বিলে সই করেননি পাকিস্তানের প্রেসিডেন্ট, ক্ষেপেছে আইন মন্ত্রণালয়
অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট ও পাকিস্তান আর্মি অ্যাক্ট নামের দুই বিশেষ বিলে সই করেননি পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রেসিডেন্টের এমন আচরণে চটেছে প্রধানমন্ত্রী শহবাজ শরীফের আইন মন্ত্রণালয়।
প্রেসিডেন্ট আরিফ আলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, ‘সৃষ্টিকর্তা দেখছেন, আমি অফিশিয়াল সিক্রেটস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩ এবং পাকিস্তান আর্মি অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩-এ স্বাক্ষর করিনি। কারণ আমি এই আইনগুলোর সঙ্গে একমত না।’
প্রেসিডেন্ট আলভি জানান, অকার্যকর করতে নির্ধারিত সময়ের মধ্যে আইনসভায় স্বাক্ষরবিহীন বিলগুলো ফেরত দিতে তিনি তার কর্মীদের বলেছেন। তবে আরিফের দাবি,  তার কর্মীরা তার ইচ্ছা ও আদেশকে অবমূল্যায়ন করেছে।
পাকিস্তানের আইন মন্ত্রণালয়ের দাবি, তার নিজের কাজের দায় তাকেই নিতে হবে।
বিল দুইটি পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষেই অনুমোদন পেয়েছে। তবে ইমরান খানের দল পিটিআই’র সদস্য আলভি বিল দুটি পাস করতে অক্ষমতা প্রকাশ করেছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
আজ রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৪ ফ্লাইটে তিনি রওনা হন। ফ্লাইটটি সকাল ৮টা ৪১ মিনিটে ছেড়ে যায়।
এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।
তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে দ্রুতই ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউএই ও যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং যুক্তরাজ্যের (ইউকে) উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বৃটিশ হাইকমিশনার, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ঠ কর্মকর্তাগণ মেডিকেল চেকআপের সময় রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।
আগামী ১৩ মার্চ রাষ্ট্রপতি দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন বলে বঙ্গভবনের একজন মুখপাত্র জানিয়েছেন।
আরাকান আর্মির হামলায় নিহত ৮০ মিয়ানমার সেনা
মিয়ানমারের রাখাইন প্রদেশের রাজধানী সিত্তয়ে’তে খুব শিগগিরই জান্তা বাহিনীর ওপর হামলা চালাতে পারে আরাকান আর্মি (এএ)। এ খবরে শহর ও এর আশপাশের গ্রাম থেকে হাজার হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছেন। খবর নারিনজারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সিত্তয়ে’কে দখল করবে আরাকান আর্মি— এমন খবর শুনে তারা পালিয়ে যাচ্ছে। এখন আরও বেশি মানুষ মুক্ত এলাকায় চলে যাচ্ছে।’
রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা জানিয়েছে, ইতোমধ্যেই একটি মাইন হামলার মাধ্যমে ইয়াঙ্গুন-সিত্তয়ে মহাসড়কের আ মিন্ট কিয়ুন মিন চাউং ব্রিজ ধ্বংস করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। যাতে এএ যোদ্ধারা সিত্তয়ে এলাকায় প্রবেশ করতে না পারে। যা জনসাধারণের উদ্বেগকে বাড়িয়ে তুলেছে।
বাসিন্দা আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্রিজটি ধ্বংস করার ফলে শহরের বাসিন্দাদের সফলভাবে আটকে রাখা হয়েছে। ফলে যুদ্ধ চলাকালে পালানোর বিষয়ে শঙ্কিত তারা। তাই এখন হাতে সময় নিয়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা।’
শুধু বেসামরিক মানুষই নয়, সামরিক কর্মকর্তা ও অন্যান্য দফতরের কর্মকর্তাদের পরিবারও শহরটি ছেড়েছে চলে যাচ্ছেন। এদিকে আরাকান আর্মি’র যোদ্ধারা বর্তমানে পোন্নাগিউন শহর দখলের জন্য জান্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে। কামানের গোলা শহরের বিদ্যুতের সাবস্টেশনে আঘাত করে। এর ফলে সিত্তয়ে’র অনেক বাসিন্দা দীর্ঘসময় বিদ্যুৎ বিহীন ছিলেন।
অপর এক বাসিন্দা বলেন, ‘সিওয়ে শহরে ইন্টারনেট এবং ফোন সংযোগ সীমাবদ্ধ করা হয়েছে। আমরা শুধুমাত্র মাইটেল পরিষেবার মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। বিদ্যুৎ না থাকায় ফোন চার্জ করতে পারছি না। এছাড়া জ্বালানির দামও বাড়ছে। এখন আসন্ন সংঘাতের খবরে মানুষ পালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অনেকেই নৌকায় করে পালিয়ে গেছেন। নদীর ওপারে যেতে জনপ্রতি কমপক্ষে ৫০ হাজার কিয়াট ব্যয় করতে হয়েছে।’
তবে সিত্তয়ে থেকে পালাতে নাগরিকদের বাধা দিচ্ছেন জান্তা বাহিনী। সেনা ও পুলিশ সদস্যরা সিত্তয়ে’র পূর্ব দিকে কালাদান নদীর ধারে বাঙ্কার তৈরি করেছেন এবং নজরদারি বাড়িয়েছেন। তাই রাতের বেলা ছোট নৌকায় করে নদী পার হচ্ছেন বাসিন্দারা।
জান্তা সৈন্যরা সম্ভবত বাসিন্দাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করছে এবং তাই তারা জনসাধারণের চলাচলে বাধা দিচ্ছে বলে ধারণা করছেন তারা।
রাখাইন অঞ্চলের বিভিন্ন স্থানে গত বছরের ১৩ নভেম্বর থেকে জান্তা বাহিনী ও এএ যোদ্ধারা যুদ্ধ চালিয়ে আসছে। এখন পর্যন্ত ৯টি শহরের পাশাপাশি জান্তার সামরিক ঘাঁটি, পুলিশ স্টেশন, কৌশলগত অপারেশন কমান্ড ঘাঁটি এবং ব্যাটালিয়নের নিয়ন্ত্রণ দখল করেছেন এএ যোদ্ধারা।
আরাকান আর্মির হামলায় নিহত ৮০ মিয়ানমার সেনা
বিদ্রোহী আরাকান আর্মির (এএ) হামলায় মিয়ানমারের রাখাইনে প্রায় ৮০ জান্তা সেনা নিহত হয়েছে। ওই রাজ্যের রামরি দ্বীপে অবস্থিত রামরি শহরে এই ঘটনা ঘটে।
তিন দিনের লড়াইয়ে এসব সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি।
রাখাইনে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের জন্য গত শনিবার রামরিতে নতুন করে সেনা পাঠায় জান্তা সরকার। শনিবার চারটি সামরিক হেলিকপ্টারে করে ১২০ সেনা নামে রামরিতে। আরাকান আর্মির দাবি, দুই দিনে এসব সেনার তিন ভাগের দুই ভাগ নিহত হয়েছে।
আরাকান আর্মি বলছে, গত শনিবার এসব সেনার প্রায় ৬০ জন তাদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়। এসব সেনার মরদেহ উদ্ধার করার সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে তারা।
বিদ্রোহী আরাকান আর্মি বলছে, শনিবারের পর সোমবার রামরি দ্বীপ থেকে পিছু হটার সময় তাদের সঙ্গে লড়াইয়ে জান্তা বাহিনীর আরও ২০ সেনা নিহত হয়। তাদের কাছ থেকেও গোলাবারুদ ও খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
রামরি শহরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সশস্ত্র লড়াই শুরু হয় গত ডিসেম্বরের মাঝামাঝি। শহরটিতে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরাকান আর্মি হামলা করার পর এ লড়াই শুরু হয়।
আরাকান আর্মি বলছে, এর পর থেকে শহরটিতে বিদ্রোহীদের অবস্থান নিশানা করে জল, স্থল ও আকাশপথে বোমা হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। জান্তার হামলায় শহরটির অনেক বাড়িঘর ধসে পড়েছে। এছাড়া শহরের একটি হাসপাতাল ও বিপণিবিতানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: ইরাবতি
রোহিঙ্গাদের তুলে নিয়ে সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে মিয়ানমার!
মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত রোহিঙ্গা পুরুষদের গ্রাম ও ক্যাম্প (আইডিপি) থেকে জোরপূর্বক তুলে নিয়ে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এসব রোহিঙ্গাকে বিচ্ছিন্নতাবাদী ও গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে মানবঢাল হিসেবে ব্যবহার করবে দেশটির জান্তা সরকার।
অধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দারাদের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রোহিঙ্গা পুরুষদের যুদ্ধবিধ্বস্ত রাজ্যে পাঠাতে জান্তার সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। রাখাইনের গ্রাম ও ক্যাম্প থেকে কমপক্ষে ৪০০ রোহিঙ্গা পুরুষকে দুই সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণের জন্য সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।
ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নে সান লুইন বলেন, “প্রশিক্ষণের সময়কাল মাত্র দুই সপ্তাহ। জান্তা বাহিনী তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করতে মাত্র দুই সপ্তাহের প্রশিক্ষণ দিয়েছে।”
শহরতলীর বাসিন্দা এবং রোহিঙ্গা কর্মীরা জানিয়েছেন, আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে লড়াই করার জন্য সিতওয়ে ও বুথিদাউং শহরের গ্রাম এবং আইডিপি ক্যাম্প থেকে ইতোমধ্যে অন্তত ৪০০ রোহিঙ্গা পুরুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে জান্তা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারি সেনাবাহিনীতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলক কাজ করার আইন করার পর থেকে জান্তা এই প্রক্রিয়া শুরু করে। সামরিক বাহিনী রোহিঙ্গা সম্প্রদায়ের নেতাদের এবং প্রশাসকদের গ্রাম এবং বুথিডাং, মংডু ও সিতওয়ে আইডিপি ক্যাম্পে পুরুষদের তালিকা তৈরি করার জন্য চাপ দিয়েছে। প্রতিটি ছোট গ্রামের জন্য কমপক্ষে ৫০ পুরুষ এবং প্রতিটি আইডিপি ক্যাম্প ও বড় গ্রাম থেকে কমপক্ষে ১০০ পুরুষের তালিকা তৈরি করার কথা বলা হয়েছে।
নে সান লুইন বলেন, “বুধবার আমরা যা নিশ্চিত হতে পেরেছি তা হচ্ছে, সিতওয়ের আইডিপি ক্যাম্প থেকে অন্তত ৩০০ জনের খসড়া করা হয়েছে এবং তারা এখন (সামরিক) প্রশিক্ষণের মাঠে রয়েছে।”
জান্তা সেনারা ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বুথিডাং শহরতলীর চারটি গ্রাম থেকে কমপক্ষে ১০০ জনকে গ্রেফতার করেছে এবং তাদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণের জন্য নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে পাঠিয়েছে বলে জানান লুইন।
প্রসঙ্গত, নতুন সেনা নিয়োগ আইন শুধুমাত্র মিয়ানমারের নাগরিকদের জন্য প্রযোজ্য। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না।
রাখাইন রাজ্যের রোহিঙ্গা বাসিন্দা এবং অধিকারকর্মীরা জানিয়েছেন, সামরিক জান্তা রোহিঙ্গা পুরুষদের বলেছে যে তারা সেনাবাহিনীতে চাকরি করলে প্রত্যেকে এক বস্তা চাল, একটি নাগরিকত্বের পরিচয়পত্র এবং মাসিক এক লাখ ৫০ হাজার কিয়াট (৪১ ডলার) বেতন পাবে।
সূত্র: দ্য ইরাবতি
মিয়ানমারে বিদ্রোহীদের কনসার্টে বিমান হামলায় গায়কসহ নিহত ৬০
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর আয়োজিত এক কনসার্টে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দেশটির প্রখ্যাত শিল্পী ও গায়করাও রয়েছেন।
সোমবার স্থানীয় সূত্রের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাচিনের কানসি গ্রামের ওই হামলায় মিয়ানমারের সামরিক বাহিনীর তিনটি বিমান অংশ নেয় বলে জানা গেছে।
প্রতিবেদনে প্রকাশ, হামলার পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। খোলা মাঠজুড়ে ধ্বংস হয়ে যাওয়া যানবাহন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই হামলায় অন্তত ১০০ জন গুরুতর আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনের শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের (কেআইও) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে শিল্পীরা মঞ্চে পারফর্ম করার সময় ওই হামলার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ড: বেইলি রোডে আগুনের ঘটনায় পরিচয় মিলেছে যাদের
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪২ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন-রাজধানীর কাকরাইলের ফৌজিয়া আফরিন (২২) ও তার বোন সাদিয়া আফরিন, মালিবাগের পপি রায় (৩৬), পুরান ঢাকার দয়াগঞ্জের সম্পনা পোদ্দার (১১), ব্রাহ্মণবাড়িয়ার কসবার আশরাফুল ইসলাম (২৫), আরামবাগের নাজিয়া আক্তার (৩১) ও তার ছেলে আরাহাম মোস্তফা (৬), পুরান ঢাকার বেচারাম দেউড়ির নুরুল ইসলাম (৩২), কুমিল্লার মুরাদনগরের সম্পা সাহা (৪৬), নারায়ণগঞ্জের ফতুল্লার শান্ত হোসেন (২৪), মতিঝিলের মায়শা কবির (২১) ও তার বোন মেহেরা কবির (২৯), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক লুত্ফুন নাহার (৫০) ও তার মেয়ে জান্নাতিন তাজরী নিকিতা (২৩), মাদারীপুরের কালকিনির মোহাম্মদ জিহাদ (২২), যশোর সদরের কামরুল হাসান (২০), ভোলা সদরের দিদারুল হক (২৩)।
মৌলভীবাজারের কুলাউড়ার আতাউর রহমান (৬৫), টাঙ্গাইলের মির্জাপুরের মেহেদী হাসান (২৭), কুমিল্লা সদরের নুসরাত জাহান (১৯), মুন্সিগঞ্জ সদরের জারিন তাসনিম (২০), বাড্ডার জুয়েল গাজী (৩০), মালিবাগের রুবি রায় (৪০) ও তার মেয়ে প্রিয়াঙ্কা রায় (১৮), খিলগাঁওয়ের তুষার হাওলাদার (২৩), বাসাবোর কে এম মিনহাজ উদ্দিন (২৫), পাবনার ফরিদপুরের সাগর (২৪), পিরোজপুর সদরের তানজিলা নওরিন (৩৫), শেরপুরের শ্রীবরদীর শিপন (২১), বরিশাল সদরের আলিসা (১৩), বুয়েটের শিক্ষার্থী নাহিয়ান আমিন (১৯) ও লামিসা ইসলাম (২০), বরগুনার মো. নাঈম (১৮) এবং অভিশ্রুতি শাস্ত্রী (বৃষ্টি খাতুন) (২৫)।
এই আগুনের ঘটনায় এক পরিবারের পাঁচজন মারা গেছেন। তারা হলেন- ইতালিপ্রবাসী সৈয়দ মোবারক কাউসার (৪৮), তার স্ত্রী স্বপ্না আক্তার (৪০) এবং তাদের তিন সন্তান সৈয়দা ফাতেমা তুজ জোহরা (১৬), সৈয়দা আমেনা আক্তার (১৩) ও সৈয়দ আবদুল্লাহ (৮)। সৈয়দ মোবারক কাউসারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে।
ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, একই পরিবারের আরও তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন কক্সবাজারের উখিয়ার শাহজালাল উদ্দিন (৩৪), তার স্ত্রী মেহেরুন নেসা জাহান (২৪) ও তাদের সন্তান ফাইরুজ কাশেম জামিরা (৩)।
যে চারজনের পরিচয় শনাক্ত হয়নি, তাদের মধ্যে দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে এবং একজনের মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছে। এ ছাড়া রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল থেকে পরিবারের কাছে একজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্বামীকে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
পটুয়াখালীতে বাসায় স্বামীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মীম আক্তার (১৯) নামের এক নারী।
শুক্রবার রাতে পটুয়াখালী শহরের কলাতলা এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রাকিব (৩০)। অভিযুক্ত মীমকে হেফাজতে নেওয়ার পাশাপাশি রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মীম নামের ওই নারী তার স্বামীকে খুন করে পটুয়াখালী সদর থানায় গিয়ে দায়িত্বরত অফিসারকে বিষয়টি জানান। পুলিশ তার কাছ থেকে বাসার ঠিকানা নিয়ে ঘটনাস্থলে এসে দেখে রাকিবের রক্তাক্ত মরদেহ।
নিহত রাকিবের মাথায় কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী থানা পুলিশ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান বলেন, হত্যার বিষয়টি আশপাশের লোকজন টের পায়নি। কেন কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।
ইসরায়েলি গণহত্যায় সবুজ সংকেত দিয়েছে আমেরিকা: মার্কিন আইনপ্রণেতা
গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাতে ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা সবুজ সংকেত দিয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর।
তিনি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তাকে ‘রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা’ বলে উল্লেখ করেছেন।
মিনেসোটা থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রতিনিধি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে হত্যাকাণ্ড এবং ১০ লাখেরও বেশি মানুষের বাস্তুহারা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইলহান ওমর।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, “এই প্রশাসন ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যার সবুজ সংকতে দিয়ে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে না। ইসরায়েলের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করে দেওয়া কোনও পররাষ্ট্রনীতি নয়। এটি সেইসব নিরস্ত্র মানুষের বিরুদ্ধে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা যারা শুধুমাত্র শান্তিতে বেঁচে থাকতে চায়।”
মার্কিন এই আইনপ্রণেতা বলেন, “আমরা যদি সত্যিকার অর্থে মানবতাকে রক্ষা করতে চাই, গাজার নিরপরাধ মানুষকে বাঁচাতে চাই, পণবন্দিদেরকে নিরাপদে ফিরিয়ে আনতে চাই এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠা করার আশা রাখি তাহলে আমাদেরকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে।”
গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার ব্যাপারে আমেরিকাসহ বিশ্ব নেতাদের নীরবতায় অসন্তোষ প্রকাশ করে ইলহান ওমর বলেন, বাস্তব কোনও পদক্ষেপ না নিয়ে মুখে মানবাধিকারের বুলি গ্রহণযোগ্য হতে পারে না।
সূত্র: দ্য হিল, আল মায়াদিন, প্রেসটিভি
কুমিল্লা কে কাঁদিয়ে শিরোপা জিতল বরিশাল
এক প্রতিযোগিতায় বরিশালের কত নাম। বরিশাল বার্নার্স দিয়ে শুরু। এরপর বরিশাল বুলস এলো। সবশেষ ফরচুন বরিশাল। প্রতিটি নামে আগের নয় আসরে একবার হলেও বিপিএল ফাইনাল খেলেছে তারা।
বরিশাল বার্নার্স প্রথম আসরে। বুলস তৃতীয় এবং ফরচুন অষ্টম আসরে। কিন্তু শিরোপায় চুমু খাওয়া হয়নি একবারও। নয় আসরে যে শিরোপা বরিশালের ছিল অরাধ্য, দশম আসরে তা পূর্ণ হলো।
বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে দশম আসরের শিরোপা জিতে নিলো ফরচুন বরিশাল। হ্যাটট্রিক শিরোপার আশায় থাকা কুমিল্লার পথ আটকে গেল শুক্রবারের ফাইনালে। যেখানে ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে অভূতপূর্ব পারফরম্যান্স করে বরিশাল জিতে নিয়েছে প্রথম শিরোপা।
শুধু বরিশাল নয়, দেশের ক্রিকেটের দুই ধ্রুবতারা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের অপেক্ষাও ঘুচল। বিপিএলের সবকটি আসর খেলেও মুশফিক ও মাহমুদউল্লাহ শিরোপা পায়নি। একাধিক ফাইনাল খেললেও রানার্স-আপ হয়ে বিজয় উল্লাস দেখেছেন তারা। আজ মিরপুরে শোনা গেল তাদের গগণবিদারী চিৎকার। সঙ্গে অধিনায়ক তামিম ইকবাল পেলেন দ্বিতীয় শিরোপা।
এদিন টস জিতে বরিশাল কুমিল্লাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ৬ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। লক্ষ্য তাড়ায় বরিশাল ম্যাচ জিতে নেয় অতি সহজে ৬ বল হাতে রেখে। তাদের জয়ের নায়ক কাইল মায়ার্স। বোলিংয়ে ২৬ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৩০ বলে ৪৬ রান করে ম্যাচে পার্থক্য গড়ে দেন।
ম্যাচটা তামিম টস জিতেই জিতে নিয়েছিলেন কিনা সেটাই বিরাট প্রশ্ন। মিরপুরে এবারের আসরে আগের ২১ ম্যাচের ১৭টিই টস জেতা দল ম্যাচ জিতেছে। আর টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে লক্ষ্য নাগালে রেখে ম্যাচ জিতে নেওয়ার ঘটনা ষোলোটি। ফাইনালে এই সমীকরণটাই যেন সত্য হলো। পরিসংখ্যান কখনো কখনো নিশ্চিত ধাঁধায় ফেলে দেয়!
ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় ওভার ছিল প্রথম ইনিংসে সাইফ উদ্দিনের করা ২০তম ওভার। আগের ওভারে জেমস ফুলারকে তিন ছক্কা হাঁকিয়ে আন্দ্রে রাসেল চেনা রূপে। যার একটি ৯৮ মিটারের যা এবারের বিপিএলের দীর্ঘতম। শেষ ওভারে সাইফ উদ্দিনের ওপর কি যাবে তা অনুমান করা যাচ্ছিল। কিন্তু ডানহাতি পেসার সব হিসেব পাল্টে দেন। ওয়াইড ওয়ার্কার, লো ফুলটস, টো ইয়র্কার দিয়ে স্রেফ মুগ্ধতা ছড়ান। কোনো বাউন্ডারি হজম না করে মাত্র ৭ রান দিয়ে কাজের কাজ করে দেন।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ভুগেছে কুমিল্লা। পাওয়ার প্লে’তে ৪৯ রান তুললেও টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ড্রেসিংরুমে ফেরেন তেমন কিছু না করেই। সুনীল নারিন ব্যাটিংয়ে টানা ব্যর্থ। ৫ রান করে স্বদেশি ম্যাকয়ের দুর্দান্ত ক্যাচে আউট হন। চার ম্যাচে একটি শূন্যসহ তার রান কেবল ৩৬।
আগের ম্যাচে ১৪৩ রানের জুটি গড়ে দলকে ফাইনালে তুলেছিলেন লিটন ও তাওহীদ। তাদের ব্যাটে সেরকম আভাস পাওয়া গিয়েছিল। তাওহীদ ডাউন দ্য উইকেটে এসে দুই চার পান সাইফ উদ্দিন ও মায়ার্সের বলে। লিটন স্লগ সুইপে তাইজুলকে হাঁকান চার। কিন্তু পথ ভুলে তারাও ড্রেসিংরুমে ফিরেছেন যথাক্রমে ১৬ ও ১৫ রান করে।
শেষ আসরে কুমিল্লার ফাইনালের নায়ক ছিলেন জনসন চার্লস। আগেভাগে ব্যাটিংয়ে নেমে পর্যাপ্ত সময় পেয়েছিলেন। কিন্তু ক্যারিবিয়ান হার্ডহিটার দলের ব্যাটিং ব্যর্থতার দিনে নিজেও ছিলেন নিষ্প্রভ। ২ ছক্কায় ১৫ রানে তামিমের হাতে ক্যাচ দেন।
মিডল অর্ডারে মঈন আলী ভরসা হলেও পয়েন্ট থেকে মিরাজের দুর্দান্ত এক থ্রোতে কুমিল্লা হারায় পঞ্চম ব্যাটসম্যানকে। স্কোরবোর্ডে রান তখন ৭৯। ওখান থেকে খেলায় চলে আসে ধীর গতি। জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে তেমন কিছু করতে পারেননি। বল আর রানের মধ্যে তেমন কোনো পার্থক্য গড়তে পারেনি তারা। দুজনের জুটি থেকে আসে ২৯ বলে ৩৬ রান। সাইফ উদ্দিনের বলে অঙ্কন আউট হলে ভাঙে তাদের প্রতিরোধ। ৩৫ বলে ২টি করে চার ও ছক্কায় অঙ্কন ৩৮ রান করেন।
তার বিদায়ে ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। তবে রাসেল একটু দেরি করেই ক্রিজে এলেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। ২০ বল বাকি থাকতে মাঠে নেমে ১২ বল খেলেছেন। ৪ ছক্কায় ২৭ রানের বেশি করতে পারেননি। আরও ৪ রান স্কোরবোর্ডে যুক্ত করার সুযোগ ছিল। কিন্তু ফিল্ডারের হাতে বল দিয়ে রান নিতে আগ্রহ দেখাননি হার্ডহিটার। ১৯২.৮৫ স্ট্রাইক রেটে যে ইনিংসটি খেলেছেন তা সময়ের তুলনায় পর্যাপ্ত ছিল না। তার সঙ্গে অপরাজিত থাকা জাকের আলীও শেষের দাবি মেটাতে পারেননি। ২৩ বলে ২০ রান করেছেন মাত্র ২ বাউন্ডারিতে।
বরিশালের বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। ৪ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেওয়া জেমস ফুলার নিজের শেষ ওভারে কেবল ২১ রান দিয়েছিলেন। নয়তো স্কোরবোর্ডটা সুন্দর দেখাত। দুর্দান্ত শেষ ওভার করা সাইফ উদ্দিন ৩৭ রানে পেয়েছেন ১ উইকেট। এছাড়া মায়ার্স ও ম্যাকয় পেয়েছেন ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে তামিমের প্রতি আক্রমণ ও মিরাজের জমাট ব্যাটিং বরিশালকে এগিয়ে নেয়। উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৭৬ রান তুলে নেন দুজন। তানভীরকে দ্বিতীয় ওভারে টানা দুই ছক্কা হাঁকান তামিম। মঈন আলীর এক ওভারে এক ছক্কা ও দুই বাউন্ডারি মেরে দর্শক মাতিয়ে রাখেন বাঁহাতি ওপেনার। তবে ওই ওভারেই তাকে বিদায় নিতে হয়। ২৬ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৯ রান করে তামিম সর্বোচ্চ ৪৯২ রান করে বিপিএল শেষ করেন। তার সঙ্গে এই প্রতিযোগিতায় থাকা তাওহীদ হৃদয় করেন ৪৬২ রান।
তামিম ও মিরাজের শুরুর ভিতের ওপর দাঁড়িয়ে বরিশাল শুরুতেই এগিয়ে যায়। পরে মুশফিক ও মায়ার্সের জুটি জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। ৪২ বলে ৫৯ রান করেন তারা। যেখানে মুশফিকের অবদান কেবল ১৩। মায়ার্স ৪৬ রান করে গড়ে দেন ব্যবধান। শেষ পর্যন্ত উইকেটে থেকে তারা দুজন জয় নিশ্চিত করতে পারেননি অবশ্য। মিলার ডিপ কভার দিয়ে চারে মেরে নিশ্চিত করেন দলের শিরোপা। তখন ক্রিজে ছিলেন মাহমুদউল্লাহ। বল বাউন্ডারির দড়িতে চুমু খাওয়ার আগেই বরিশালের ক্রিকেটাররা মাঠে ঢুকে শুরু করে দেন উল্লাস। বিপিএলের শিরোপা জয়ের আনন্দ কতটা বোঝা যাচ্ছিল ওই উন্মাদনাতেই।
ফাইনালের রাতে মিরপুর শের-ই-বাংলার গ্যালারি ছিল হাউসফুল। দাঁড়িয়ে খেলা দেখতে দেখা গেছে প্রচুর দর্শককে। জার্সির রং একই হওয়ার কারণে মাঠে দুই দলকে আলাদা করা যায়নি। গ্যালারিতেও সমর্থকদের আলাদা করা যায়নি। ম্যাচের উন্মাদনাতে বুঁদ হয়ে ছিল গোটা গ্যালারি। শেষ পর্যন্ত বরিশালের আনন্দ দ্বিগুণ হয়েছে। ভিক্টোরি ল্যাপ দিয়ে সমর্থকদের প্রতি ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজরা। শিরোপা জিতে মায়ার্স, মিলারদের মুখের হাসিও চওড়া হয়েছে।
৪৩ দিন ও ৪৬ ম্যাচের পর পর্দা নামলো বিপিএলের দশম আসরের। সাত দলের প্রতিযোগিতা শেষ হলো আলো ঝলমলে রাতে। যেখানে শেষ জয়গান গেয়েছে বরিশাল। বেজেছে তাদের থিম সং, ‘চেইতা গেলে রক্ষা নাই, কলিজা ভরা সাহস ভাই… আমরা ফরচুন বরিশাল…।’
চীনে গুপ্তচরবৃত্তির সন্দেহ সাত মার্কিন সংস্থায় হানা!
গত বছরে গুপ্তচরবৃত্তির সন্দেহে চীনে থাকা সাতটি মার্কিন সংস্থায় হানা দিয়েছে শি জিনপিং সরকার! এমনটাই দাবি করেছেন বেজিংয়ে থাকা মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস।
রবিবার সম্প্রচারিত এক অনুষ্ঠানে নিকোলাস এই দাবি করেন। নিকোলাস বলেন, যুক্তরাষ্ট্রের যেসব ব্যবসায়ী চীনে ব্যবসা করতে চান, তাদের জন্য বিষয়টি উদ্বেগের।
তিনি বলেন, “এক দিকে চীন বলছে- তাদের দরজা ব্যবসার জন্য উন্মুক্ত। তারা যুক্তরাষ্ট্র এবং জাপানের ব্যবসায়ীদের চায়। অন্যদিকে, তারাই আবার গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ছয় থেকে সাতটি সংস্থায় অভিযান চালিয়েছে।”
নিকোলাস যোগ করেন, “চীনের গোয়েন্দারা মার্কিন সংস্থায় ঢুকেছে এবং ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য করেছে। তারা যে কারণ দেখিয়ে এমনটা করছে, তা খুব অযৌক্তিক বলে আমি মনে করি।”
জিনপিং সরকার যে চীনে থাকা মার্কিন সংস্থাগুলোতে অভিযান চালিয়েছে, তা প্রকাশ্যে এসেছিল আগেই। তবে নিকোলাসের উদ্ধৃতির পর মোট সংখ্যা প্রকাশ্যে এসেছে।
নিকোলাস দাবি করেন, গত বছর যুক্তরাষ্ট্রের পরামর্শদাতা সংস্থাগুলোর ওপর নজরদারি শুরু করেছিল চীন। হানাও দিয়েছিল ওই সংস্থাগুলোতে। কয়েকজন কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতারও করা হয়।
চীনে এই পরিস্থিতি তৈরি হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগ করতে উৎসাহ হারাচ্ছেন বলেও দাবি নিকোলাসের।
মার্চ মাসে বেইজিংয়ে থাকা মার্কিন পরামর্শদাতা সংস্থা ‘মিন্টজ’-এর অফিসে হানা দেন চীনা গোয়েন্দারা। জরিমানাও করা হয়। সংস্থাটির পাঁচ চীনা কর্মীকে আটকও করা হয়। এরপরেই চীন থেকে নিজেদের ব্যবসা গোটানোর কথা ঘোষণা করে ওই সংস্থা।
চীনের পুলিশ গত বছরের এপ্রিলে মার্কিন ম্যানেজমেন্ট সংস্থা ‘বেইন অ্যান্ড কো’-এর সাংহাই অফিসেও হানা দিয়েছিল। মে মাসেও মার্কিন এক সংস্থার অফিসে হানা দেয় চীনের পুলিশ। যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওই সংস্থা।
চীন গত বছরের জুলাই মাস থেকে গুপ্তচরবৃত্তি নিয়ে আইনে রদবদল করেছে। সেই আইনে গুপ্তচরবৃত্তির সংজ্ঞাও বদলেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
নিকোলাস ওই আইন সম্পর্কে বলেন, “নতুন আইন এমন এক উপায়ে লেখা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সম্পূর্ণ আইনি এবং গ্রহণযোগ্য কাজ করলেও গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হতে পারেন।”
সংস্থার আর্থিক সমস্যা-সংক্রান্ত কোন সাধারণ বিষয়ও গুপ্তচরবৃত্তি বলে চিহ্নিত হতে পারে বলে জোর দিয়েছেন নিকোলাস।
তিনি আরও বলেন, “আমি মনে করি চীনের জনগণ এবং চীনের বিভিন্ন সংস্থার সম্পর্কে দেশটির সরকার তথ্য নিয়ন্ত্রণ করতে চায়।”
মার্কিন সংস্থাগুলোর সাথে সমস্যার মূলেও সেই চিন্তাভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন নিকোলাস।
বিশেষজ্ঞদের মতে, ‘গুপ্তচরবৃত্তি’ নিয়ে কড়াকড়ির কারণে চীনে বিদেশি বিনিয়োগ কমেছে, যা দেশটির জন্য উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
বিশেষজ্ঞেরা জানান, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে চীনের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। আর সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চীনে বিদেশি বিনিয়োগ দরকার।
চীনের ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জ’-এর তথ্যানুযায়ী, গত বছর চীনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২০২৩ সালে ৮২ শতাংশ কমেছে।
গত বছর চীনের নিরাপত্তা মন্ত্রণালয় তার নাগরিকদের পাল্টা গুপ্তচরবৃত্তির কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। সন্দেহজনক কার্যকলাপের খবর সরকারের কাছে পৌঁছে দিলে পুরস্কৃত করার প্রতিশ্রুতিও দিয়েছিল সে দেশের সরকার।
শি জিনপিং সরকারের নিরাপত্তা মন্ত্রণালয় গত বছর এ-ও দাবি করেছিল, মার্কিন গোয়েন্দা সংস্থার দুই গুপ্তচরকে ধরে ফেলেছে তারা।
সূত্র: ডেইলি মেইল
হংকংয়ের সুরক্ষায় ১ দেশ ২ নীতি জারি থাকবে
হংকংয়ের দীর্ঘমেয়াদে সুরক্ষা নিশ্চিত করতে চীনের নেওয়া এক দেশ দুই নীতি জারি থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেয়ে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ২৫ বছর পূর্তিতে হংকং সফরে গিয়ে এ পরিকল্পনার কথা জানান তিনি।
এ উপলক্ষে প্রায় দুই বছর পর চীনের মেইনল্যান্ডের বাইরে বের হলেন শি জিনপিং। বৃহস্পতিবার (৩০ জুন) উচ্চগতির ট্রেনে চেপে হংকং পৌঁছান শি। স্টেশনে তাকে স্বাগত জানান হংকংয়ের বর্তমান প্রধান নির্বাহী ক্যারি লাম এবং তার উত্তরসূরী জন লি।
শুক্রবার (১ জুলাই) প্রধান নির্বাহী হিসেবে শপথ নিয়েছেন জন লি। তার ওই শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এক দেশ দুই নীতি ইতোমধ্যেই তার যথার্থতার প্রমাণ দিয়েছে, এরকম উপযোগী ব্যবস্থা বাতিল করার পরিকল্পনা চীনের নেই।
এদিকে, এক দেশ দুই নীতি ব্রিটেনের সঙ্গে চীনের হংকং বিনিময় চুক্তিতে উল্লেখ ছিল। যে কারণে হংকংয়ে আলাদা শাসক, আইনসভা এবং শাসন ব্যবস্থা রয়েছে। ২০৪৭ সালে ওই চুক্তির কার্যকারিতা শেষ হয়ে যাবে। তখন হংকংকে চীন মেইনল্যান্ডের সঙ্গে একীভূত করে ফেলবে কি না, এ নিয়ে অধিবাসীদের মধ্যে দুশ্চিন্তা রয়েছে।
যদিও চীন তার স্বার্থসংক্রান্ত ইস্যুতে ইতোমধ্যেই এক দেশ দুই নীতির বরখেলাপ করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। হংকংয়ের শাসন ক্ষমতা প্রধান নির্বাহীর হাতে থাকে দীর্ঘদিন ধরে ওই পদে যারা বসছেন তারা বেইজিংয়ের তল্পিবাহক হিসেবে কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বন্দি প্রত্যর্পণ আইনবিরোধী দীর্ঘ আন্দোলনে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদেরকে কঠোর হাতে দমন করে দেখিয়েছে হংকং প্রশাসন।
রাশিয়াকে কিসের বিনিময়ে বিপুল অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া?
রাশিয়াকে ছয় হাজার ৭০০টি কনটেইনারে বহু সংখ্যক অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া। বিনিময়ে খাদ্যপণ্য এবং অস্ত্র তৈরির যন্ত্রাংশ ও কাঁচামাল দিয়েছেন পুতিন। এই অভিযোগ করেছেন প্রতিবেশি দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওনসিক সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার পাঠানো এসব অস্ত্রের মধ্যে তিন মিলিয়নের বেশি কামানের গোলা ও কয়েক লাখ রাউন্ড গুলি রয়েছে।
তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
শিন ওনসিক বলেন, কাঁচামাল এবং বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার শত শত অস্ত্র কারখানা তাদের সক্ষমতার প্রায় ৩০ শতাংশে চলছে। কিন্তু যারা রাশিয়ার জন্য আর্টিলারি শেল তৈরি করছে, তারা পুরোদমে কাজ করছে। অস্ত্রের বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে খাদ্য, কাঁচামাল এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করেছে।
শিনের দাবি জানান, অস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়া কয়েক হাজার কনটেইনার পণ্য পেয়েছে, যার বেশিরভাগই খাবার এবং সেগুলো উত্তর কোরিয়ায় খাবারের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ জোরদার হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়া সফর করেন। ওই সফরে দুই নেতা সামরিক সহযোগিতা ও পিয়ংইয়ংয়ের উপগ্রহ কর্মসূচিতে সম্ভাব্য রাশিয়ান সহায়তার বিষয়ে আলোচনা করেন।
দক্ষিণ কোরিয়া ও ওয়াশিংটন দেশ দুটির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে অস্ত্র ব্যবসার অভিযোগ এনেছে। একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে।
তবে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া।
সূত্র: রয়টার্স, সিএনএন
ফোনে আসা বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে?
খুব সহজেই স্মার্টফোন অযাচিত বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারে। ফোনের একটি সেটিংস বদলেই সমস্যার সমাধান করতে পারবেন। নিম্ন পরামর্শ   অনুযায়ী কাজটি করতে পারবেন-
প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে।
এবার ‘কানেকশন অ্যান্ড শেয়ারিং’ অপশনটি ক্লিক করুন।
এখানেই পেয়ে যাবেন ‘প্রাইভেট ডিএনএস’ নামের একটি অপশন। এটিতে ক্লিক করুন।
এবার ‘প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটসনেম’ অপশনটি বেছে নিন এবং নিচে লিখুন dns.adguard.com
সেভ করুন। এটুকু করলেই কাজ শেষ। মুক্তি পাবেন বিরক্তিকর বিজ্ঞাপন থেকে।
ফিলিস্তিনিদের অনাহারে মারতে চায় ইসরায়েল: জাতিসংঘের বিশেষ দূত
ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে মেরে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ দূত মাইকেল ফাখরি।
তিনি বলেন, “এই ইচ্ছাকৃত অপরাধের জন্য ইসরায়েলকে যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে জবাবদিহির আওতায় আনা উচিত।”
ফাখরি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজাবাসীদের খাবার সরবরাহ নষ্ট করছে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে খাদ্য সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। দেশটি গত বছরের অক্টোবরে শুরু হওয়া সংঘাতের একদম শুরু থেকেই এমনটা করছে। তাদের এই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিককে খাদ্য থেকে বঞ্চিত করা যুদ্ধাপরাধ।
তিনি বলেন, “মূলত আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের লক্ষ্যে স্বাক্ষরিত রোম চুক্তি অনুসারে এই বাধা দেওয়া যুদ্ধাপরাধ। ওই চুক্তিতে বলা হয়েছে- ‘ইচ্ছাকৃতভাবে ত্রাণ সরবরাহে বাধা প্রদানসহ তা বেঁচে থাকার জন্য অপরিহার্য রসদ থেকে মানুষকে বঞ্চিত করা’ যুদ্ধাপরাধের শামিল। সুতরাং ইসরায়েল যা করছে তা স্পষ্টতই যুদ্ধাপরাধ।”
বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় যুদ্ধ পরিচালনার সময় ইচ্ছাকৃতভাবে গাজাবাসীকে ক্ষুধার্ত রাখার কৌশল নিয়েছে। দেশটি এই বিষয়টিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ২০১৮ সালে এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে ঘোষণা করেছে।
জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে বাঁধা, গাজাবাসীর মাছ ধরার ছোট নৌকা আটক, তাদের বাগানগুলোকে ধ্বংস করার ঘটনা স্থানীয়দের খাবার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে ছাড়া আর কিছুই নয়। তার কথায়, ‘ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণ বা আংশিকভাবে কেবল ফিলিস্তিনি হওয়ার জন্য ধ্বংস করার অভিপ্রায় ঘোষণা করেছে ইসরায়েল।
মাইকেল ফাখরি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি স্পষ্টত ‘গণহত্যা’ এবং কেবল কোনো ব্যক্তি বা সরকার নয়, সমগ্র ইসরায়েল এ জন্য ‘অপরাধী’ এবং তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।
তিনি বলেন, “ইসরায়েল শুধু বেসামরিক মানুষকেই টার্গেট করছে না, তারা তাদের সন্তানদের ক্ষতি করে ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে।”
জাতিসংঘের এই কর্মকর্তা সেসব দেশেরও তীব্র সমালোচনা করেছেন, যারা ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থায় (ইউএনআরডব্লিউএ) তহবিল কমিয়ে দিয়েছে।
গত বছরের ৭ অক্টোবরে হামাসের হামলার সঙ্গে ইউএনআরডব্লিউএ’র ১২ কর্মী জড়িত থাকার ইসরায়েলি দাবির পর সংস্থাটিতে তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডাসহ বেশ কয়েকটি দেশ। ইউএনআরডব্লিউএ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল ও মধ্যপ্রাচ্যজুড়ে প্রায় ৬০ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তুদের খাবার, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক পরিষেবা সরবরাহ করে থাকে।
মাইকেল ফাখরি বলেন, “কিছু সংখ্যক কর্মীর বিরুদ্ধে অপ্রমাণিত দাবির ভিত্তিতে তাৎক্ষণিভাবে একযোগে একাধিক দেশের ইউএনআরডব্লিউএ’র জন্য তাহবিল বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পেছনে ফিলিস্তিনিদের সম্মিলিতভাবে শাস্তি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। যেসব দেশ এই লাইফলাইন প্রত্যাহার করেছে তারা নিঃসন্দেহে ফিলিস্তিনিদের অনাহারে থাকার ঘটনায় জড়িত।”
জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, “ইসরায়েল দাবি করবে যুদ্ধাপরাধের ব্যতিক্রম আছে। কিন্তু গণহত্যার কোনও ব্যতিক্রম নেই এবং কেন ইসরায়েল বেসামরিক অবকাঠামো, খাদ্য ব্যবস্থা, মানবিক কর্মীদের ধ্বংস করছে এবং শিশুদের অপুষ্টি ও দুর্ভিক্ষ সৃষ্টি করছে তা নিয়ে কোনও যুক্তি নেই। গণহত্যার অভিযোগ পুরো রাষ্ট্রকে দায়ী করে।”
এদিকে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থার (ওসিএইচএ) উপপ্রধান রমেশ রাজাসিংঘাম জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, “ফেব্রুয়ারির শেষ সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে, গাজার জনসংখ্যার এক চতুর্থাংশ, পাঁচ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক কদম দূরে।”
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কোনও ধরনের পদক্ষেপ নেওয়া না হলে গাজায় দুর্ভিক্ষ ‘অনিবার্য’।
সূত্র: দ্য গার্ডিয়ান
গাজার এক হাজার মসজিদ ধ্বংস করল ইসরায়েল
গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার মসজিদ ধ্বংস হয়েছে। গাজার ওয়াকফ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গাজা উপত্যকায় আনুমানিক এক হাজার ২০০টি মসজিদ রয়েছে।
মন্ত্রণালয়ের মতে, সমুদ্রতীরবর্তী অঞ্চলে ইসরায়েলি হামলায় শতাধিক ইমাম নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি হামলায় একটি গির্জা, বেশ কয়েকটি প্রশাসনিক ভবন ও মাদরাসা এবং একটি ব্যাংক সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্ব কয়েক ডজন কবরস্থান ধ্বংস এবং কবর খনন অব্যাহত রেখেছে। এগুলোর পবিত্রতা লঙ্ঘন করছে এবং লাশ চুরি করছে।এটি আন্তর্জাতিক সনদ এবং মানবাধিকারের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আরব ও ইসলামিক দেশ এবং বিবেকবান মানুষদের গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি তাদের দায়িত্ব পালনের জন্য আবেদন জানাচ্ছি। ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।
এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি আহত হয়েছে আরো প্রায় সাড়ে ৬২ হাজার মানুষ।
এ ছাড়া জাতিসংঘের তথ্যানুসারে, ইসরায়েলি হামলার ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এ অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু
শপথ নিলেন ৫০ সংরক্ষিত এমপি
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য। মঙ্গলবার বিকাল তিনটা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, চীফ হুইপ নুরে ই আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন, পরে জাতীয় পার্টির ২ জন শপথ নেন। শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন তারা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আবদুস সালাম। নবনির্বাচিত নারী এমপিরা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর মঙ্গলবার নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।
সংরক্ষিত আসনে এমপি পদে চমক
গতকাল দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত আসনেও নানা চমক এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের পাঁচজন ছাড়া বাকি সবাই নতুন মুখ। এর মধ্যে ৩৪ জন প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হওয়া, মনোনয়ন পেয়েও আদালতের নিষেধাজ্ঞায় বাদ পড়া, মনোনয়নবঞ্চিত নেত্রীরাও পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন। দলের দুর্দিনের ত্যাগী নেত্রী, আওয়ামী লীগের রাজনীতিতে ত্যাগী পরিবার, সাবেক এমপি-মন্ত্রীর সন্তান, সমাজের আলোকিত পেশাজীবী নারীকেও বেছে নেওয়া হয়েছে মনোনয়নের ক্ষেত্রে। ১৪-দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টি থেকে একজনকে দেওয়া হয়েছে মহিলা আসনের মনোনয়ন। গতকাল সন্ধ্যায় গণভবনে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিকে গতকাল রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী তালিকা পাঠিয়েছে আওয়ামী লীগ। চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগ, জোটভুক্ত ও স্বতন্ত্র সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত ৪৮টি সংরক্ষিত আসনে প্রার্থীদের মনোনয়ন প্রদান করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। এর আগে সকালে সংরক্ষিত আসনের ১ হাজার ৫৪৯ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে, পরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে তালিকা প্রকাশ করা হয়। সংসদীয় বোর্ডের সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার
সভাপতিত্বে অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। তালিকায় যেমন রাজনৈতিকভাবে কেন্দ্রীয় নারী নেত্রী আছেন, তেমন আছেন একেবারেই তৃণমূল পর্যায়ের কর্মীও। জাতীয় এমনকি স্থানীয়ভাবেও যাদের খুব একটা প্রভাব নেই কিন্তু রাজনৈতিকভাবে নিঃস্বার্থ ও ত্যাগী তারাও আছেন তালিকায়। আগামী রবিবার নির্বাচন কমিশনে এ তালিকা দেওয়া হবে। নিয়ম অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত ৩০০ এমপির ভোটে সংরক্ষিত নারী আসনের এমপিরা নির্বাচিত হবেন। তবে অতীতে ভোট হওয়ার কোনো নজির নেই। এবারও ভোট হওয়ার সম্ভাবনা খুব কম। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক ও প্রথম সভাপতি ফরিদা ইয়াসমিনও চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের দুবার সাধারণ সম্পাদক ও দুবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। ফরিদা ইয়াসমিন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
তারানা হালিম, আরমা দত্ত, মেহের আফরোজ চুমকি, ফজিলাতুন নেসা ইন্দিরা, ফরিদুন্নাহার লাইলী, নাজমা আক্তার, ওয়াসিকা আয়শা খান, কোহেলী কুদ্দুস মুক্তি, রোকেয়া সুলতানার মতো চেনা সব মুখও স্থান পেয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি পদে।
একাদশ জাতীয় সংসদের এমপি পদে দায়িত্ব পালন করা ওয়াসিকা আয়শা খান, অপরাজিতা হক, ফজিলাতুন নেসা ইন্দিরা, নাহিদ ইজহার খান ও আরমা দত্ত দ্বিতীয়বারের মতো এমপি পদে মনোনয়ন পেলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি লড়াইয়ে হেরে যান সানজিদা খানম ও মেহের আফরোজ চুমকি। তাঁদের দুজনকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্বাচনে নৌকা প্রতীক পেলেও উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা বাতিল হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ড. শাম্মী আহমেদও পেয়েছেন মনোনয়ন। মনোনয়ন চেয়েও না পাওয়া সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, ফজিলাতুন নেসা ইন্দিরাকে সংরক্ষিত আসনে এমপি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের সংখ্যানুপাতে আওয়ামী লীগের সংরক্ষিত নারী সদস্য মনোনয়ন দেওয়ার কথা ছিল ৩৮টি। তবে যে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য জয় পেয়েছেন, তারাও প্রায় সবাই আওয়ামী লীগের হওয়ায় দলের সভানেত্রী তথা শেখ হাসিনার ওপর তাদের ভাগের ১০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়ার ভার অর্পণ করেন।
সে হিসেবে আওয়ামী লীগ ৪৮ আসনেই সংরক্ষিত নারী এমপির তালিকা চূড়ান্ত করে তা ঘোষণা করেছে। সভা শেষে ওবায়দুল কাদের জানান, সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩ জনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ৪৮টি বেছে নিতে হয়েছে। দলের সভানেত্রী শেখ হাসিনার অনুমতি ও সর্বসম্মতিক্রমে ৪৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করছি। নির্বাচনের তফসিল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন আওয়ামী লীগের এসব প্রার্থী।
৪৮ সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা : রেজিয়া ইসলাম (পঞ্চগড়), দৌপদী দেবী আগরওয়াল (ঠাকুরগাঁও), মোছা. আশিকা সুলতানা (নীলফামারী), আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা (জয়পুরহাট), কোহেলী কুদ্দুস মুক্তি (নাটোর), জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ), রুনু রেজা (খুলনা), ফরিদা আক্তার বানু (বাগেরহাট), মোসা. ফারজানা সুমি (বরগুনা), খালেদা বাহার বিউটি (ভোলা), নাজনীন নাহার রশীদ (পটুয়াখালী), ফরিদা ইয়াসমিন (নরসিংদী), উম্মি ফারজানা ছাত্তার (ময়মনসিংহ), নাদিয়া বিনতে আমিন (নেত্রকোনা), মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ), আরমা দত্ত (কুমিল্লা), লায়লা পারভীন (সাতক্ষীরা), সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান (খুলনা), বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ), শবনম জাহান (ঢাকা), পারুল আক্তার (ঢাকা), সাবেরা বেগম (ঢাকা), আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ (বরিশাল), নাহিদ ইজাহার খান (ঢাকা), ঝর্ণা হাসান (ফরিদপুর), সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা (মুন্সীগঞ্জ), শাহেদা তারেখ দীপ্তি (ঢাকা), অণিমা মুক্তি গোমেজ (ঢাকা), শেখ আনার কলি পুতুল (ঢাকা), মাসুদা সিদ্দিক রোজি (নরসিংদী), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তারানা হালিম (টাঙ্গাইল), আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক বেগম শামসুন নাহার (টাঙ্গাইল), মেহের আফরোজ চুমকি (গাজীপুর), অপরাজিতা হক (টাঙ্গাইল), হাছিনা বারী চৌধুরী (ঢাকা), নাজমা আক্তার (গোপালগঞ্জ), রুমা চক্রবর্তী (সিলেট), আওয়ামী লীগের কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর), আশ্রাফুননেছা (লক্ষ্মীপুর), কানন আরা বেগম (নোয়াখালী), শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম), ফরিদা খানম (নোয়াখালী), দিলোয়ারা ইউসুফ (চট্টগ্রাম), আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম), ডরথি তঞ্চঙ্গা (রাঙামাটি), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম (ঢাকা), নাছিমা জামান ববি (রংপুর)। এদের মধ্যে কানন আরা বেগমকে ১৪-দলীয় জোটের শরিক দলের বিবেচনায় মনোনীত করা হয়।
সেনাবাহিনীর পছন্দে সরকার হচ্ছে পাকিস্তানে : মাওলানা ফজলুর রেহমান
ফের পাকিস্তানে সেনাবাহিনী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জমিয়ত ওলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। তিনি দাবি করেছেন, সেনাবাহিনীর পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হচ্ছে। খবর জিও টিভির।
তিনি বলেন, ‘সেনাবাহিনী নিজেদের পছন্দসই ব্যক্তিদের নিয়ে জাতীয় পরিষদ গঠন করতে চায়। নির্বাচনের আগেই আমাদের কাছে খবর ছিল জেইউআইএফকে এবার কম আসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের সময় ভোটকেন্দ্রেও নানাভাবে জালিয়াতি হয়েছে।’
মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে জেইউআইএফপ্রধান এসব কথা বলেন। এ সময় মাওলানা ফজলুর রেহমান আরও বলেন, সেনাবাহিনীর পছন্দে সরকার গঠিত হলে তা টিকবে না।
সেই সরকারের পতন হবে। তারা দেশ পরিচালনা করতে পারবে না এবং এই পদ্ধতি ধসে পড়বে। বর্তমানে যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে এ জন্য তাদের চোখের পানি ফেলতে হবে।’
শামি কাবাব তৈরির রেসিপি
শীতকাল আসলেই যেনো খাওয়া-দাওয়ার ধুম পড়ে যায়।  আর এসময় চায় ভারী ও মজাদার খাবার। ঠান্ডার দিনে বেছে নিতে পারেন মজাদার শামি কাবাব। পোলাও বা ভাতের সাথে বা শীতের সন্ধ্যায় খেতে পারেন গরম গরম শামি কাবাব। দেখে নিন নাজিয়া ফারহানার দেওয়া শামি কাবাবের রেসিপি পরামর্শ ।
শামি কাবাব
উপকরণ
হাড় ছাড়া গরুর মাংস আধা কেজি, ডিম ১টি, পিঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, বুটের ডাল ১ কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ৪-৫টি, মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
১.   প্যানে গরুর মাংস, বুটের ডাল, অর্ধেকটা পেঁয়াজ কুচি, সব বাটা ও গুঁড়া গুড়া মসলা অর্ধেক করে, সামান্য লবণ ও দেড় কাপ পানি দিয়ে সিদ্ধ করুন।
২.   সিদ্ধ হয়ে গেলে শিলপাটায় বেটে নিন। এবার একটি বাটিতে এই মিশ্রণ নিয়ে বাকি পেঁয়াজ কুচি, বাটা ও গুঁড়া মসলা, কাঁচা মরিচ কুচি, ডিম ও লবণ দিয়ে ভালো করে মেখে গোল গোল টিকিয়া তৈরি করুন।
৩.   প্যানে তেল দিয়ে গরম করে তাতে টিকিয়াগুলো বাদামি করে ভেজে নিন।
৪.  ব্যস, সহজেই হয়ে গেল শামি কাবাব। পোলাউ, বিরিয়ানি, তেহারির সঙ্গে পরিবেশন করুন।
সৌন্দর্যের অপরূপ নিদর্শন “সাগরদিঘি”
দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রাচীন ‘সাগরদিঘি বা ভাঙ্গা দিঘী’। বিরামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থান সৌন্দর্যে ভরপুর এ দিঘির। চারপাশের বিভিন্ন প্রজাতির গাছ এর সৌন্দর্যকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে।
দিঘিটির পাড়ে কিংবা পাশে অবকাঠামো গড়ে উঠলে দর্শনার্থীসহ পর্যটকদের কাছে হয়ে উঠবে আরও আকর্ষণীয়। স্থানীয়রা জানান, আকারে বড় ও পানি স্বচ্ছ হওয়ায় এর নামকরণ করা হয়েছে ‘সাগরদিঘি’। দিঘিসংলগ্ন দক্ষিণ দিকে আরও একটি ঐতিহ্যবাহী দিঘি রয়েছে-যা ‘ভাঙাদিঘি’ নামে পরিচিত।
বিরামপুর উপজেলা সদর থেকে ১২ কিমি দূরে জোতবানী ইউনিয়নের সীমান্তবর্তী কসবা সাগরপুর গ্রামে সৌন্দর্যে ভরপুর ঐতিহ্যবাহী সাগরদিঘিটি অবস্থিত। এর আয়তন প্রায় ১৬০ বিঘা। কথিত আছে, ১৫০০ শতাব্দীর শুরুতে তৎকালীন জমিদাররা এই সাগরদিঘিতে গোসল করতেন। সম্ভবত তখন দিঘিটি খনন করা হয়েছে।
সে সময়ে হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ লোক সাগরদিঘিতে পূজা-অর্চনা দিতেন। স্থানীয় বাসিন্দা এবিএম মুছা, আবদুল কুদ্দুসসহ অনেকে বলেন, দিঘিটি এলাকার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দিঘি। শুনেছি আমাদের বাপ-দাদারও জন্মের আগে এটি খনন করা হয়েছিল।
সংস্কার করে অবকাঠামো নির্মাণ করার পরামর্শ দেন স্থানীয়রা এবং বলেন সৌন্দর্য বৃদ্ধি পেলে দর্শনার্থীদের সমাগম বাড়বে। জোতবানী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মণ্ডল বলেন, সৌন্দর্যে ভরা সাগরদিঘির পাড়গুলো বাঁধাই কিংবা সংস্কার করা হলে এটি পিকনিক স্পষ্ট কিংবা পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, দিঘিটি সৌন্দর্যে ভরপুর। পর্যটনের ব্যাপারে এখনো চিন্তাভাবনা করা হয়নি। বর্তমানে মাছ চাষের জন্য লিজ দেওয়া আছে।
যেভাবে বিয়ের পরেও ভালোবাসা অটুট থাকবে
ভালোবাসার চূড়ান্ত রূপ হলো বিয়ে। কিন্তু এরপর কি সেই গতানুগতিক সংসারজীবন নাকি নিজের ভালোবাসাকে আরও বেশি বাড়িয়ে তোলা? কী করবেন, সিদ্ধান্ত আপনাদের।
তবে বেশির ভাগ মানুষেরই অভিযোগ থাকে যে, সম্পর্কের শুরুর সেই মাদকতা বিবাহর পরে মিলিয়ে যেতে থাকে। কারও কারও ক্ষেত্রে তো একে অন্যকে অসহ্য পর্যন্ত মনে হতে পারে।
কেন বিয়ের পরেও ভালোবাসা একই রকম থাকে না, কেন বাড়ার বদলে কমতে থাকে সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়। এর বড় কারণ হলো- হারিয়ে ফেলার ভয় না থাকা, সারাক্ষণ চোখের সামনে দেখে অভ্যাস হয়ে যাওয়া। তবে সবচেয়ে বড় কারণ হলো- যেকোনো একজনের বা দুজনের উদাসীনতা। থাকতে পারে আরও অসংখ্য কারণ। তবে বিয়ের পরে ভালোবাসার বন্ধন অটুট রাখতে চাইলে নিতে হবে সম্পর্কের যত্ন। করতে হবে কিছু কাজ। চলুন জেনে নেওয়া যাক-
ভালোবাসি, ভালোবাসি
প্রেমিক কিংবা প্রেমিকাকে সারাদিন ভালোবাসি বললেও বিয়ের পরে যেন মুখে অদৃশ্য জড়তা চলে আসে। তখন জীবনসঙ্গীকে ভালোবাসি বলাটাই আর হয়ে ওঠে না। বেশির ভাগই মনে করেন, তাকে তো ভালোবাসিই, একথা আবার বলতে হবে কেন! কিন্তু সবকিছু শুধু কাজ দিয়ে নয়, কথা দিয়েও প্রকাশ করতে হয়। বিয়ের পরেও ভালোবাসার কথা মুখে বলার প্রয়োজন থেকে যায়। তাকে প্রতিদিন অন্তত একবার করে কানে কানে বলুন, ‘ভালোবাসি’।
মুভি দেখুন
দুজন মিলে একসঙ্গে মুভি দেখতে বের হতে পারেন। পাশাপাশি বসে পপকর্ন খেতে খেতে মুভি দেখতে গিয়ে আপনাদের পুরোনো দিনের কথা মনে যেতে পারে। হলে গিয়ে দেখা সম্ভব না হলে বাড়িতেই দেখুন। একসঙ্গে সময় কাটানো হবে, সম্পর্কও সুন্দর হবে।
তার জন্য কিছুটা সময়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কাজের চাপও বাড়তে থাকে। তাই বলে যে প্রিয়জনের জন্য একেবারেই সময় রাখা যাবে না, তা কিন্তু নয়। আপনার একটুখানি প্রচেষ্টা থাকলেই তার জন্য তাকে সময় দেওয়া সম্ভব। একসঙ্গে সময় কাটালে অনেক সমস্যা থেকে মুক্ত থাকা যাবে। ভালোবাসা কমার সুযোগ পাবে না।
উপহার দিন, চমক দিন
উপহার পেতে পছন্দ করেন না, এমন কোনো মানুষ নেই। উপহার দিয়েই মন জয় করা সম্ভব হয়। প্রিয় মানুষটিকে সাধ্যমতো উপহার দিয়ে চমকে দিন। বিয়ের পরে সে তো আছেই- এই অনুভূতি নিয়ে ফেলে রাখবেন না। তাকে বুঝতে দিন যে তিনি আপনার কাছে কতটা স্পেশাল। তাকে চমকে দেওয়ার জন্য আপনার ছোট ছোট প্রচেষ্টাও তাকে অনেক বেশি খুশি রাখবে। সম্পর্ক সুন্দর থাকবেই।
বেড়িয়ে আসুন
সময় এবং সুযোগ পেলেই দুজন মিলে বেড়িয়ে আসুন। হতে পারে তা পাহাড়, সমুদ্র, কোনো দর্শনীয় স্থান কিংবা আত্মীয়-পরিজনের বাড়ি। এতে করে দেখবেন আপনাদের মনে ইতিবাচক প্রভাব এসেছে। দুজন দুজনের সঙ্গে যত বেশি জড়িয়ে থাকবেন, ভালোবাসা ততই বাড়বে।
বাবা শাহরুখ সঙ্গে অভিনয় করবেন সুহানা!
জোয়া আখতারের পরিচালনায় ‘আর্চিজ’-এর হাত ধরে ওটিটিতে আত্মপ্রকাশ করেছেন শাহরুখ-কন্যা সুহানা খান। এবার পা রাখতে চলেছেন বড় পর্দায়। জানা গেছে, বাবা-মেয়েকে নাকি এক ছবিতেই দেখা যাবে। ছবির নাম ‘কিং’। ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক সুজয় ঘোষ এবং সিদ্ধার্থ আনন্দ। মে মাসেই শুটিং ফ্লোরে যেতে পারে ‘কিং’।
২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই এই ছবি তৈরির পরিকল্পনা চলছে। দুই পরিচালক স্ক্রিপ্ট নিয়ে সোজা চলে গিয়েছিলেন শাহরুখের কাছে। স্ক্রিপ্ট পড়ে শাহরুখ নিজের মতামত দেন। সেই অনুযায়ী স্ক্রিপ্টে নানা পরিবর্তনও আসে। এই সিনেমার একটা বড় অংশজুড়ে রয়েছে অ্যাকশন দৃশ্য। শাহরুখের সঙ্গে আলোচনা করেই নাকি সবকিছু ঠিক করা হয়েছে।
অ্যাকশন দৃশ্যের অনুশীলন হয়েছে শাহরুখের বাংলো ‘মান্নাত’-এ। সুহানাও বাবার সঙ্গেই প্রশিক্ষণ নিয়েছেন। বলিউডে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানেই এই প্রশিক্ষণ পর্ব চলে বলে জানা গেছে। ২০২৩ সালে ‘পাঠান’ এবং ‘জাওয়ান’-এ শাহরুখকে অ্যাকশন অবতারে দেখেছেন দর্শক।
তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘কিং’-এ একেবারেই অন্য ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। আগের দু’টি সিনেমার সঙ্গে নাকি কোনও মিল থাকছে না এই ছবির। ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে এই ছবির যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছে সিদ্ধার্থ আনন্দের ‘মারফ্লিক্স এন্টারটেনমেন্ট’।
জেড খনির দখল নিয়ে জান্তা ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই
মিয়ানমারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের সবচেয়ে বড় জেড (মূল্যবান পাথর) খনির দখল নিয়ে বিদ্রোহী গ্রুপ কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি (কেআইএ) এবং সামরিক জান্তার মধ্যে তীব্র লড়াই চলছে। এই পাথর দিয়েই বানানো হয় মূল্যবান জেড পাথর।
স্থানীয় অধিবাসী এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বছরের শুরু থেকেই এই যুদ্ধ শুরু হয়। তবে যুদ্ধ বর্তমানে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর অর্থ সংগ্রহের জন্য জান্তাবাহিনী এবং বিদ্রোহী গ্রুপ কেআইএ নির্ভরশীল হয়ে পড়ে প্রাকৃতিক এই উৎসের ওপর।
কাচিন রাজনৈতিক বিশ্লেষক অং সেইন মিন বলেন, এর মধ্যে বিশেষ করে গুরুত্বপূর্ণ এলাকা হপাকান্ত। তিনি বলেন, সশস্ত্র গ্রুপগুলো এই এলাকাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ, এটা সামরিক এবং আর্থিক সমর্থনের জন্য কৌশলগত এক গুরুত্বপূর্ণ এলাকা। এ জন্য জেড উৎপাদন নিয়ন্ত্রণে জোর লড়াই করছে উভয়পক্ষ।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিশ্বে মোট যে পরিমাণ জেড পাথর উৎপাদন হয় তার প্রায় ৭০ ভাগই মিয়ানমারের এই খনির।
এই পাথর প্রতিবেশী চীনে ভীষণ জনপ্রিয়। গত ২০ জানুয়ারি ৩৩তম মিলিটারি ডিভিশনের কাছ থেকে জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং কেআইএ একসঙ্গে কৌশলগত পাহাড় হওয়ে হকার দখলে নিতে আক্রমণ করে এবং তা তাদের দখলে নেয়। মিয়ানমারের কাচিন রাজ্যে  প্রবেশের জন্য হপাকান্ত একটি বড় গেটওয়ে বা প্রবেশদ্বার।
স্থানীয় অধিবাসীরা বলেছেন, ২ ফেব্রুয়ারি ন্যাম তেইন সামরিক ক্যান্ড নিজেদের দখলে নিয়েছে কেআইএ এবং পিডিএফ। নাম প্রকাশ না করে একজন অধিবাসী বলেন, এটা গুরুত্বপূর্ণ পাহাড়। এক দশক ধরে এখানে অবস্থান করছিল সেনাবাহিনী। বিদ্রোহীদের মারাত্মক হামলায় এসব পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী।
সূত্র: রেডিও ফ্রি এশিয়া
মিয়ানমারের ৭ এলাকায় জনগণের সরকার প্রতিষ্ঠার ঘোষণা
মিয়ানমারের উত্তর শান প্রদেশের দখলকৃত ৭টি এলাকায় একটি জনগণের সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী সংগঠন পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট (পিএসএলএফ)। আগামী বছরে তারা এই সরকার গঠন করবে। খবর দ্য ইরাবতি।
পিএসএলএফ হলো দেশটির সশস্ত্র সংগঠন তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) রাজনৈতিক শাখা। দলটি ১৯৯২ সালে থাই সীমান্তে গঠিত হয়েছিল। শান প্রদেশের নামহসান, মান্টং, নামহকাম, কুটকাই, নামতু, মংলোন এবং মংগাও দখল করেছে টিএনএলএ’র যোদ্ধারা।
যেকোনো সশস্ত্র সংস্থার দ্বারা জোরপূর্বক নিয়োগ করা প্রতিরোধ এবং কর আদায়ে হস্তক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছে পিএসএলএফ।
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং আরাকান আর্মির (এএ) মতো ভ্রাতৃপ্রতিম সংগঠনের জোটভুক্ত টিএনএলএ। জোট গত বছরের ২৭ অক্টোবর উত্তর শান রাজ্য জুড়ে অপারেশন ১০২৭ শুরু করে। তারা প্রায় ২০টি শহর এবং চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দখল করেছে।
পিএসএলএফ সভাপতি লেফটেন্যান্ট জেনারেল টার আইক বং গত জানুয়ারিতে তায়াং জাতীয় বিপ্লব দিবসের বক্তৃতায় তায়াং প্রবাসীদের মুক্ত এলাকা পুনর্গঠনে নিজ নিজ এলাকায় ফেরার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ‘মুক্ত করা এলাকাগুলোকে পুনরুদ্ধার করার পদক্ষেপ হিসেবে আমরা জনগণকে তাদের সামর্থ্য অনুযায়ী যেকোনো সহায়তা প্রদানের জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই।’
একইসঙ্গে মুক্ত এলাকায় ন্যায্য ও নিরপেক্ষ আইন এবং একটি নতুন নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল টার আইক বং।
ইতোমধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে কুটকাই এবং নামতুতে নিজেদের প্রশাসন প্রতিষ্ঠা করছে পিএসএলএফ। তায়াং কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের নিশ্চয়তা দিয়েছে।
কিউকমের এক বাসিন্দা বলেছেন, ‘সামরিক স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পাওয়াই আমাদের স্বপ্ন। আমরা টিএনএলএ’র উপর নির্ভর করি এবং আশা করি তারা মুক্ত এলাকাগুলোর উন্নয়ন করতে পারবে।’
পিএসএলএফ’র বার্ষিক সভা এই মাসে অনুষ্ঠিত হয়েছিল এবং এতে ১৮৫ জন সদস্য অংশ নিয়েছিলেন। এক বিবৃতিতে পিএসএলএফ জানায়, মিয়ানমারের জনগণকে বর্তমান শাসন ব্যবস্থা ভাঙতে এবং একটি ফেডারেল, গণতান্ত্রিক ইউনিয়ন গড়ে তুলতে একসঙ্গে কাজ করা উচিত। যেখানে সব জাতিগোষ্ঠী শান্তিপূর্ণভাবে সহযোগিতা করতে পারে। তায়াং সম্প্রদায় বিরোধ ও সামরিক শাসনে জর্জরিত।
কে জিতল মিয়ানমারের গৃহযুদ্ধে ?
মিয়ানমারের গৃহযুদ্ধে এগিয়ে রয়েছে কারা? এটি কি সেনাবাহিনী, যেটি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, নাকি বিভিন্ন সশস্ত্র প্রতিবাদী গোষ্ঠী, যারা গোরিলা কৌশল অবলম্বন করে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে?
প্রশ্নটি শুধু দেশটির ভুক্তভোগী সাধারণ মানুষের নয়, বরং প্রতিবেশি দেশগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশে থাকা পর্যবেক্ষকরাও একই প্রশ্ন করছেন।
গত ছয় সপ্তাহে ইংরেজি ভাষায় বিভিন্ন প্রতিবেদন, বিশ্লেষণ এবং সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যেখানে এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।
এশিয়া টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম, “মিয়ানমারের সেনাবাহিনী কি যুদ্ধে হারতে শুরু করেছে?”
সামরিক বাহিনী এবং নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যান্থনি ডেভিস মনে করেন যে সেনাদের বিরুদ্ধে লড়া প্রতিবাদী শক্তিগুলো জয় পাচ্ছে যদিও সেনাঅভ্যুত্থানের পরপরই তিনি মনে করেছিলেন যে, কোনেও ধরনের প্রতিবাদ কোনেও ফল বয়ে আনবে না।
ডেভিস আরও কয়েকটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছেন।
তবে, আপনি কোন পত্রিকা পড়ছেন তার উপরেও বিষয়টি অনেকটা নির্ভর করে। যেমন, দ্য ইকোনোমিস্টে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম, “মিয়ানমারের প্রতিরোধ শক্তি নিজেদের প্রচারণা বিশ্বাসের ঝুঁকিতে রয়েছে।”
এতে লেখা হয়েছে যে দক্ষিণ এশিয়ার দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজিস্টেন্স মুভমেন্টের জয় আসন্ন বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন।
দ্য ইকোনোমিস্টের প্রতিবেদনে বরং বলা হচ্ছে যে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো ক্রমশ ভেঙে ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং অস্ত্রের অভাবে তাদের পক্ষে গোরিলা হামলা এবং গুপ্তহত্যার বাইরে কিছু করা সম্ভব হচ্ছে না।
ফলে একবারে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কারা এগিয়ে রয়েছে, বা কারা পিছিয়ে পড়ছে। এমনকি যোদ্ধ এবং অস্ত্র সংক্রান্ত পরিসংখ্যানগুলোও বিশ্লেষণভেদে আলাদা আলাদা হচ্ছে৷ যেমন ‘ওয়ার অন দ্য রকস’-এ প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে যে মিয়ানমারের ‘পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)’-এর একলাখের মতো যোদ্ধা রয়েছে, যাদের ৪০ শতাংশের কাছে প্রচলিত এবং অপ্রচলিত বিভিন্ন অস্ত্র রয়েছে, যেগুলোর কোনও কোনোটি ঘরে তৈরি।
কিন্তু ডেভিসের হিসেবে সেনা সংখ্যা ৫০ হাজার থেকে একলাখের মধ্যে এবং তাদের মধ্যে বিশ শতাংশেরও কম সশস্ত্র।
সমস্যা হচ্ছে, মিয়ানমারের গৃহযুদ্ধ নিয়ে প্রকাশিত অধিকাংশ প্রতিবেদনই অনির্ভরযোগ্য তথ্য নির্ভর। আর দেশটির গণমাধ্যমও এক্ষেত্রে প্রকৃত চিত্র তুলে ধরছে না। তাই, এই গৃহযুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে বলা মুশকিল।
৪০ জিম্মির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
হামাসের সাথে নতুন বন্দী বিনিময় চুক্তির বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে জানা গেছে, ৪০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়ার বিনিময়ে ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
এই আসন্ন চুক্তির আওতায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের সাথে সম্প্রতি হওয়া আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানানো হয়েছে, ইসরাইল ৪০ জিম্মির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে রাজি হয়েছে।
এছাড়াও ইসরাইল ক্রমান্বয়ে বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের উত্তর গাজায় ফিরতে দেয়ার বিষয়েও রাজি হয়েছে। তারা গাজার উপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানোও বন্ধ রাখতে রাজি আছে। দিনে আট ঘণ্টা বন্ধ থাকবে গোয়েন্দা নজরদারিও।
ইসরাইলের প্রতিনিধিরা দোহায় কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পরই এই খবর প্রকাশ্যে এলো। কাতারের আমির আলাদাভাবে হামাস নেতাদের সাথেও কথা বলেছেন।
সূত্র: প্রেস টিভি
হামাসকে কখনই ধ্বংস করা সম্ভব হবে না : কাতার
গাজার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার প্রতি সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুর রহমান বিন আলে সানি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমাদের এই ভূমিকার কারণে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।
তিনি বলেন, “পশ্চিমা প্রতিক্রিয়ায় এ অঞ্চলে বড় রকমের হতাশা সৃষ্টি হয়েছে। আমরা আশা করেছিলাম, ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাকাণ্ডের নিন্দা করবে পশ্চিমারা। আমরা আশা করেছিলাম, অন্য সংঘাতের ক্ষেত্রে পশ্চিমারা যে নীতি ও মানদণ্ড রক্ষা করে, এ ক্ষেত্রে তারা অন্তত তাই করবে। কিন্তু গাজা যুদ্ধকে অন্য যুদ্ধের মতো করে দেখা হয়নি।”
গতকাল ব্রিটিশ পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন- গাজায় এই ধ্বংস, হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতির পর এখন সবার দায়িত্ব হচ্ছে- চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা।
হামাসকে নিশ্চিহ্ন করার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের ঘোষণাকে কাতারের প্রধানমন্ত্রী বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, এইসব ধ্বংসযজ্ঞের পর দিন শেষে হামাসকে নির্মূল করার ঘটনা কখনই ঘটবে না। সে কারণে চলমান সমস্যার রাজনৈতিক সমাধান করা ভালো বলে তিনি মত দেন।
এবার ইলন মাস্ক এর এক্সমেইল সেবা?
‘এক্সমেইল’ নামে শিগগিরই ইমেইল সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক। গুগলের ইমেইল সেবা জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সমেইলকে প্রতিষ্ঠিত করতে চান এই ধনকুবের।
সম্প্রতি এক্স হ্যান্ডেলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের সিনিয়র সদস্য নাথান ম্যাকগ্রেডির একটি টুইট থেকেই এ খবর চাউর হয়। টুইট করে তিনি জানতে চেয়েছেন, কবে থেকে কার্যকর হবে এক্সমেইল? যার উত্তরও দিয়েছেন মাস্ক।
টেসলা কর্ণধার জানান, পরিষেবা দিতে একেবারে প্রস্তুত এক্সমেইল। ইউজাররা যাতে সেরা ইমেইল পরিষেবা পান, তার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষেধাজ্ঞায় রোনালদো?
আল শাবাবের বিপক্ষের ম্যাচে মাইলফলক গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আবার জড়িয়েছেন বিতর্কেও। কেবল বিতর্ক নয় এমন কাণ্ড ঘটিয়েছেন যাতে তার ওপর নিষেধাজ্ঞার খড়গও নামতে পারে।
সৌদি প্রো লিগে পরশু রাতে আল শাবাবের বিপক্ষে ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ তারকা। ক্লাব ফুটবল ক্যারিয়ারে এটি তার ৭৫০তম গোল।
এই ম্যাচের শেষেই আল শাবাবের সমর্থকরা ‘মেসি, মেসি’ স্লোগান দেয়। আর এতেই ক্ষেপে যান রোনালদো। প্রথমে কানের পেছনে হাত দেন। যাতে বোঝা যায় তিনি সেই স্লোগান শুনছেন। তারপরেই ঘটান অদ্ভুত সেই কাণ্ড। প্রতিপক্ষের সমর্থকদের উদ্দেশে করেন বাজে অঙ্গভঙ্গি। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
এবার জানা গেছে, এই অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রোনালদো। সৌদি সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুনতে হতে পারে রোনালদোকে।
বিডিআর বিদ্রোহ ১২ বছর, শোক ও স্তব্দে বাংলাদেশ
পিলখানার বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় দুটো ফৌজদারি মামলা দায়ের হলেও গত ১২ বছরে একটিরও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
হত্যা মামলার রায় ঘোষণা হবার পর সেটি এখন সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে। অন্যদিকে বিস্ফোরক মামলা এখনো আটকে আছে নিম্ন আদালতে। এখনও ওই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।
২০১৩ সালে নিম্ন আদালতের রায়ের পর তিন বছর আগে হাইকোর্টেও হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে, কিন্তু আপিল বিভাগে শুনানি শুরু না হওয়ায় চূড়ান্ত নিষ্পত্তির বিষয়টি এখনও অনিশ্চিত।
নিম্ন আদালতে হত্যা মামলার রায়:
২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
এই ঘটনার চার বছর পর ২০১৩ সালের ৫ই নভেম্বর নিম্ন আদালত হত্যা মামলায় রায় ঘোষণা করে।
এই হত্যা মামলার মোট আসামির সংখ্যা ছিল ৮৫০ জন।
নিম্ন আদালতের রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, এছাড়া ২৫৬ জনকে ১৭ থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলায় খালাস পেয়েছেন ২৭৮ জন।
বাকি ৪ আসামী নিম্ন আদালতে রায় ঘোষণার আগেই মারা যান। এছাড়া রায় ঘোষণার পরে মারা যান আরও ১১জন।
হাইকোর্টে মামলার রায়:
১৫ জনের মৃত্যুর কারণে উচ্চ আদালতে মোট ৮৩৫ আসামীর শুনানি শুরু হয়।
৩৭০ কার্য দিবস শুনানি শেষে ২০১৭ সালের ২৬ ও ২৭শে নভেম্বর রায় ঘোষণা করে হাইকোর্ট।
সেখানে মোট ৫৫২ জনকে শাস্তির আওতায় আনা হয়। খালাস দেয়া হয় ২৮৩ জনকে।
নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ জন আসামীর মধ্যে ১৩৯ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে হাইকোর্ট। ৮ জনকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন প্রদান করা হয় এবং ৫ জন খালাস পান।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বেশি সংখ্যক আসামির সাজা হাইকোর্টে অনুমোদন হয়।
নিম্ন আদালতে ১৬০ জন যাবজ্জীবন প্রাপ্ত আসামীর মধ্যে হাইকোর্ট ১৪৬ জনের সাজা বহাল রাখে এবং ১৪ জনকে খালাস দেয়।
তবে নিম্ন আদালতে যাদেরকে খালাস দিয়েছিল, তাদের মধ্যে ৬৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে হাইকোর্ট ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
৪ জনকে ৭ বছরের কারাদণ্ড এবং ৩৪ জনের খালাস আদেশ বহাল রাখে।
সে হিসেবে হাইকোর্টে মোট যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ১৮৫ জনকে।
এছাড়া ২২৮ জনকে ১৩ থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
চূড়ান্ত নিষ্পত্তি থমকে আছে
হাইকোর্টের এই রায়ের পর তিন বছর পেরিয়ে গেলেও সর্বোচ্চ আদালতে এখনও আপিল শুনানি শুরু করা যায়নি।
ফলে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির বিষয়টি থমকে আছে।
মূলত, হাইকোর্টের রায়ে খালাস ও সাজা কম পাওয়া মোট ৮৩ জন আসামির মৃত্যুদণ্ড চেয়ে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এ ধরনের আপিলের সংখ্যা ২০টি।
অন্যদিকে, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া দুই শতাধিক আসামি খালাস চেয়ে আপিল করেছেন। এ ধরনের আপিলের সংখ্যা ৪৭টি।
সব মিলিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের ৬৭টি আপিল ও লিভ টু আপিল দায়ের করা হয়েছে। যা এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে।
তবে একে দীর্ঘসূত্রিতা বলতে চান না সুপ্রিম কোর্টের আইনজীবী বিশ্বজিৎ দেবনাথ।
তার মতে, বাংলাদেশ ইতিহাসে এতো বড় সংখ্যক আসামী নিয়ে কোন আইন এতো দ্রুত নিষ্পত্তি হয়নি। এটি অনেক বড় কাজ। সে হিসেবে নিম্ন আদালত ও উচ্চ আদালতে খুব অল্প সময়ে রায় ঘোষণা হয়েছে।
২০২০ সালের ৮ জানুয়ারি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলেও বিচারিক প্রক্রিয়ার নানা জটিলতার কারণে আপিল শুনানি শুরু হতে দেরি হচ্ছে বলে আইনজীবীরা জানান।
সংবিধান অনুযায়ী রায়ের কপি পাওয়ার ত্রিশ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে।
আপিলের সময় পেরিয়ে গেলেও কারণ দেখিয়ে ও জরিমানা দিয়ে আপিলের সুযোগ রয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
সব আপিল দায়ের সম্পন্ন হলে দুইপক্ষ সার সংক্ষেপ জমা দেবে। এরপর আপিল শুনানির জন্য তৈরি হবে। এভাবেই বিচার প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে। এরপর রিভিউ আবেদন করারও সুযোগ থাকবে। যা সময়সাপেক্ষ ব্যাপার।
মি রায় বলেন “এসব আপিল শুনানি করে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে, হাইকোর্টের ভুল আছে তাহলে সেই ভুলগুলো সংশোধন করবে, তখন আইনজীবীরা তাদের আপিল নিয়ে কথা বলার সুযোগ পাবেন। পুরো বিষয়টি সময়সাপেক্ষ।”
বিস্ফোরক মামলা ঝুলে আছে
এদিকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটির বিচারকাজ ২০১১ সালে শুরু হলেও এখনও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আটকে আছে।
পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩ ও ২৪শে মার্চ দিন ধার্য করা হয়েছে।
মোট সাক্ষীর সংখ্যা ১৩৪৫ জন জন হলেও এ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র ১৮৫ জনের।
মামলার মোট আসামির ৮৩৪ জন। এরমধ্যে ২৪ জন মারা গেছেন এবং পলাতক আছেন ২০ জন।
দুটি মামলার একই আসামী হওয়ায়, তাদের নিরাপত্তাজনিত কারণে প্রতি মাসে দুই থেকে তিন দিন মামলার কার্যক্রম চালানো হয়।
এভাবে ধীর গতিতে এই মামলার কার্যক্রম চলতে থাকায় চূড়ান্ত নিষ্পত্তি কবে হতে পারে সেটা এখনও অনিশ্চিত।
হত্যা মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা এই বিস্ফোরক মামলার আসামি হওয়ায় তাদেরকে মুক্তি দেয়া যাচ্ছে না।
তবে বিশ্বজিৎ রায় বলছেন, বিস্ফোরক মামলায় আসামী সংখ্যা অনেক বেশি হলেও প্রসিকিউশন যদি মনে করে তার সবার সাক্ষ্য গ্রহণের দরকার নাই। অল্প কয়েকজনের স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে মামলা প্রমাণ করা সম্ভব। তাহলে তারা সবার সাক্ষ্য ছাড়াই রায় ঘোষণা করতে পারেন।
সাক্ষ্যদের সাক্ষ্য নিতে পদ্ধতিগত বাঁধা থাকলেও আন্তরিকতার অভাব নেই বলে তিনি জানান।
আজ পবিত্র শবে বরাত
যথাযোগ্য মর্যাদায় আজ রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হচ্ছে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমান সম্প্রদায় সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকে।
পবিত্র শবেবরাত মুসলমানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। আরবি শব্দ লাইলা অর্থ রাত।
অন্যদিকে ফারসি শব্দ শব অর্থও রাত। আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শবেবরাত অর্থ মুক্তির রজনী। শাবান মাসের ১৪ তারিখের এই রাতকে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অভিহিত করা হয়। মহিমান্বিত এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।
এই রাতে সৃষ্টিকর্তার কাছে পাপ থেকে মুক্তি কামনা করে মুসলমান সম্প্রদায় প্রার্থনা করে। এই রাতে অনেকেই নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া করে থাকেন। এ ছাড়া অনেকেই এই রাতে মা-বাবাসহ আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত ও দোয়া করেন।
পবিত্র শবেবরাত উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে। পবিত্র শবেবরাত উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পবিত্র শবেবরাত উপলক্ষে দেশবাসীসহ পুরো মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ‘করোনা মহামারিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করুন। ’
এবার ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের সংস্থা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের গাজা উপত্যকার বাড়িটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় ওই বাড়ি ধ্বংসের খবর নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী আতিফ আবু সাঈফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন বা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে। ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যেই বাড়িটি ধ্বংস করেছে ইসরায়েল।
ধ্বংস হয়ে যাওয়া বাড়িটিতে আরাফাত ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বসবাস করেছেন। সেখানে আরাফাতের ব্যক্তিগত এবং পারিবারিক জিনিসপত্র রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সূচনাকালে গাজায় তার উপস্থিতির সময় এই বাড়ি ফিলিস্তিনি জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের দুই বছর : জেনে নিন সর্বশেষ আপডেট
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর পেরিয়ে গেল, কিন্তু সহসাই এ যুদ্ধ থামবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। না ইউক্রেন না রাশিয়া, না তাদের কোনো মিত্র, কারো পক্ষ থেকেই শান্তি প্রতিষ্ঠার কোনো চিহ্নমাত্র নেই।
কিয়েভ এ ব্যাপারে একরোখা যে তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা বজায় থাকতে হবে এবং তারা রাশিয়ান সৈন্যদের হটিয়ে দেবে। অন্যদিকে, মস্কো তাদের অবস্থানে অনড় যে ইউক্রেন যথাযথ রাষ্ট্র নয় এবং তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান চলবে।
যুদ্ধের এই মুহূর্তে কী অবস্থা এবং ভবিষ্যতে এটি কোন পর্যন্ত যেতে পারে-চলুন জেনে নেওয়া যাক।
কে জিতছে?
শীতকালজুড়ে তীব্র মুখোমুখি লড়াইয়ে, দু’পক্ষেরই বেশ প্রাণহানির ঘটনা ঘটেছে। যুদ্ধের ফ্রন্টলাইন প্রায় ১০০০ কিলোমিটার জুড়ে এবং ২০২২ সালের শরতের পর থেকে এই এলাকায় খুব একটা পরিবর্তন আসেনি।
দুই বছর আগে রাশিয়ার পুরো মাত্রার সামরিক অভিযান শুরুর কয়েক মাসের মধ্যেই, ইউক্রেনীয়রা রাশিয়ান সৈন্যদের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চল থেকে হটিয়ে দিতে সক্ষম হয়। ওই বছরের শেষদিকে তারা পূর্ব ও দক্ষিণাঞ্চলেও দখল করা বড় এলাকা উদ্ধার করে। কিন্তু এই মুহূর্তে রাশিয়ানরা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে, আর ইউক্রেনীয়রা বলছে যে তাদের গোলা বারুদ ফুরিয়ে আসছে।
ফেব্রুয়ারির মাঝামাঝিতে দীর্ঘদিন ধরে লড়াই চলা পূর্বাঞ্চলের আভডিভকা শহর থেকে নিজেদের সৈন্যদের সরিয়ে নেয় ইউক্রেন। যেটাকে একটা বড় বিজয় হিসেবে দেখে রাশিয়া-কারণ কৌশলগতভাবে আভডিভকা শহরটি আরও ভেতরে অভিযানের পথ খুলে দিতে পারে।
কিয়েভ জানায়, তারা সৈন্যদের জীবন রক্ষা করতেই তাদের সেখান থেকে সরিয়ে নিয়েছে এবং তাদের অস্ত্র ও সৈন্য সংখ্যা যে সেখানে অনেক কম ছিল সেটাও তারা লুকায়নি।
গত মে মাসে বাখমুট দখলের পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড় বিজয়। কিন্তু আভডিভকা উত্তর-পশ্চিমের দোনেৎস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে, ইউক্রেনের যে শহরটি ২০১৪ সাল থেকেই রাশিয়া দখল করে আছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যে লক্ষ্য নিয়ে রাশিয়া অভিযান শুরু করে, মিলিটারি ব্লগার এবং রাষ্ট্রীয়ভাবে নানা প্রচারণায় বলা হয় মাত্র ‘তিন দিনের মধ্যেই’ রাজধানী কিয়েভ দখল করা হবে, সেই তুলনায় এটা খুবই সামান্য অগ্রগতি।
বর্তমানে ইউক্রেনের ১৮ শতাংশ অঞ্চল রাশিয়ার শক্তির নিয়ন্ত্রণে, যার মধ্যে ২০১৪ সালের মার্চে দখল করা ক্রিমিয়া এবং দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বিরাট অংশও রয়েছে।
ইউক্রেনের পক্ষে সমর্থন কি কমে আসছে?
গত দুই বছর ধরে ইউক্রেনের মিত্ররা প্রচুর পরিমাণ সামরিক, আর্থিক ও মানবিক সাহায্য দিয়ে আসছে-কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির হিসেবে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ৯২ বিলিয়ন ডলার এসেছে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আর ৭৩ বিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র।
পশ্চিমাদের সরবরাহ করা ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূর পাল্লার আর্টিলারি ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে ব্যাপকভাবে সাহায্য করেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সহায়তার পরিমাণ অনেক কমে গিয়েছে এবং ইউক্রেনকে আদতে কতদিন তাদের মিত্ররা সহায়তা চালিয়ে যেতে পারবে, সে নিয়ে আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্রের একটা নতুন ৬০ বিলিয়ন ডলারের সহায়তা ঘরোয়া রাজনীতির মারপ্যাঁচে পড়ে কংগ্রেসে আটকে আছে। আর ইউক্রেনের সমর্থকদের মধ্যে শঙ্কা ভর করেছে যে যদি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আবারও জিতে আসে, তাহলে যুক্তরাষ্ট্রের সহায়তা থমকে যাবে।
এদিকে, ইউরোপিয়ান ইউনিয়ন ফেব্রুয়ারিতে নানা আলোচনা ও হাঙ্গেরির সাথে দর কষাকষির পর ৫৪ বিলিয়ন ডলার মূল্যের সহায়তার অনুমোদন দিয়েছে। হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান, যিনি পুতিনের ঘনিষ্ঠ, তিনি প্রকাশ্যেই ইউক্রেনকে সহায়তার বিরোধীতা করেন। এছাড়া ইইউ মার্চের মধ্যে যে মিলিয়ন আর্টিলারি সরবরাহ করতে চেয়েছে কিয়েভে সেটার অর্ধেক করতে সমর্থ হবে।
রাশিয়ার সহযোগী দেশগুলোর মধ্যে রয়েছে প্রতিবেশি বেলারুশ, যাদের অঞ্চল ও আকাশপথ ব্যবহার করে ইউক্রেনে প্রবেশ করছে তারা।
যুক্তরাষ্ট্র ও ইইউ বলছে, ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করছে। যদিও ইরান যুদ্ধ শুরুর আগে রাশিয়াকে অল্প কিছু ড্রোন দিয়েছে বলে স্বীকার করেছে।
মানুষ বিহীন উড়ন্ত যান বা ইউএভি কার্যকরভাবে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্য আঘাত হানতে সমর্থ হয়েছে। আর এই যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে হামলার সামর্থ্য থাকায় দু’পক্ষ থেকেই ড্রোনের বেশ চাহিদা রয়েছে।
পশ্চিমা দেশগুলো যেভাবে চেয়েছিলো, নিষেধাজ্ঞা সেভাবে কাজ করেনি। রাশিয়া এখনেও যেমন তেল বিক্রি করতে সমর্থ হচ্ছে, তেমনি তাদের সামরিক শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও অন্য দেশ থেকে আনতে পারছে।
চীন অবশ্য কোনও দেশকেই অস্ত্র সহায়তা দিচ্ছে না। তারা যুদ্ধ ঘিরে খুবই সতর্কভাবে তাদের কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। তারা রাশিয়াকে হামলার জন্য নিন্দাও করছে না, আবার মস্কোর সেনাবাহিনীকে সমর্থনও দিচ্ছে না-যদিও তারা এবং ভারত রাশিয়া থেকে নিয়মিত তেল কিনে চলেছে।
রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই উন্নয়নশীল দেশগুলোর কাছেও ধর্না দিয়েছে সমর্থনের জন্য, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় প্রচুর কূটনৈতিক সফর করেছে তারা।
রাশিয়ার লক্ষ্য কি বদলে গিয়েছে?
এখনও বেশিরভাগের বিশ্বাস যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন পেতে চান।
যুক্তরাষ্ট্রের টক শো উপস্থাপক টাকার কার্লসনের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট আবারও এখানকার ইতিহাস ও সংঘাতের ব্যাপারে তার বিতর্কিত মতামত তুলে ধরেন।
তিনি অনেকদিন ধরে কোনোরকম প্রমাণাদি ছাড়াই বলে আসছেন যে ইউক্রেনের সাধারণ জনগণ, বিশেষ করে পূর্বে দনবাস অঞ্চলের মানুষদের রাশিয়ার নিরাপত্তার দরকার আছে। যুদ্ধের আগে তিনি একটি দীর্ঘ নিবন্ধ লেখেন, যেখানে তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব অস্বীকার করে বলেন রাশিয়ান এবং ইউক্রেনিয়ান আসলে “একই জনগোষ্ঠী।”
২০২৩ সালের ডিসেম্বরে তিনি বলেন যে তাদের ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য বদল হয়নি, এবং নানান অসমর্থিত সূত্রে যে দাবি করা হয় সেখানে চরম ডানপন্থীদের প্রভাব অনেক বেশি সেখান থেকে বের করে আনতে চান তিনি বা ‘নাৎসিমুক্ত’ করতে চান।
একইসাথে পুতিন বলেন, ইউক্রেনকে তিনি চান ‘সামরিক বাহিনী বিলুপ্ত’ করে একটি ‘নিরপেক্ষ’ দেশ হিসেবে দেখতে এবং একইসাথে নেটো যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এই অঞ্চলে সেটার বিরোধীতা করেন তিনি।
একটি স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন কখনোই কোন সামরিক জোটে ছিল না। তাদের যে রাজনৈতিক লক্ষ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান এবং নেটোর সঙ্গে আরও ঘনিষ্ঠতা অর্জনে যে আলোচনা চলছিল, এই দুটো বিষয়েরই সফলতা যুদ্ধ শুরুর পর এখন অনেক বেড়ে গিয়েছে বলে মনে হচ্ছে।
এই লক্ষ্যগুলি ইউক্রেনকে রাষ্ট্র হিসেবে শক্তিশালী করবে এবং যেকোনো ভূরাজনৈতিক প্রকল্প, সেটা হতে পারে কোনভাবে আবারও সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা, তা থেকেও রক্ষা করবে।
যুদ্ধ কীভাবে শেষ হতে পারে?
যেহেতু কোনো দেশই আত্মসমর্পণ করবে বলে মনে হয় না এবং পুতিনই আবার ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে, বিশেষজ্ঞদের অনুমান এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে যাচ্ছে।
আন্তর্জাতিক নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবসেক বেশ কয়েকজন বিশেষজ্ঞের মতামত নিয়ে ভিন্ন ভিন্ন সম্ভাব্য ফলাফল পর্যালোচনা করেছে।
সেটাতে সবচেয়ে বেশি যা উঠে এসেছে, তা হলো-২০২৫ সালেরও বেশি সময় পর্যন্ত যুদ্ধটা দীর্ঘায়িত হবে, যাতে দু’পক্ষেরই প্রচুর হতাহতের ঘটনা ঘটবে এবং ইউক্রেন মিত্রদের অস্ত্র সহায়তার উপর নির্ভর করে থাকবে।
আর দ্বিতীয় সম্ভাব্য ফলাফল হলো-বিশ্বের অন্যান্য অংশেও সংঘাত বাড়বে, যেমন মধ্যপ্রাচ্য, চীন-তাইওয়ান এবং বলকানদের সাথে রাশিয়ার উত্তেজনা ছড়াবে।
আরও যে দু’টি সম্ভাব্য ফলের কথা উঠে এসেছে, যেগুলোর সম্ভাবনা খুবই সামান্য, তার একটা হলো-ইউক্রেনে সামরিক দিক থেকে কিছুটা অগ্রসর হবে, কিন্তু যুদ্ধে শেষ করার মতো পরিস্থিতিতে যেতে পারবে না। অথবা, ইউক্রেনের মিত্রদের সমর্থন ফুরিয়ে আসবে এবং তারা একটা সমঝোতায় যেতে বাধ্য করবে।
তবে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কী হয় এবং একই সাথে অন্যান্য যুদ্ধ বিশেষত ইসরায়েল-হামাস সংঘাত কোনদিকে গড়ায় এবং সেটা ইউক্রেন ও রাশিয়ার মিত্রদের কীভাবে প্রভাবিত করে, সেসবের উপর অনেক কিছু নির্ভর করছে।
যুদ্ধ কি আরও ছড়াতে পারে?
এই ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনকে ‘কৃত্রিম অস্ত্র সংকটের’ মধ্যে ফেলে রাখলে তাতে লাভবান হবে রাশিয়া।
তিনি মিউনিখের এক নিরাপত্তা সম্মেলনে বলেন, যদি পশ্চিমা দেশগুলো তার পাশে না দাঁড়ায় তাহলে পুতিন আগামী কয়েক বছরে বিশ্বের আরও অনেক দেশের জন্যই ‘বিপর্যয়’ বয়ে নিয়ে আসবে।
দ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (রুসি) থিঙ্ক ট্যাঙ্ক বলছে, রাশিয়া খুব সফলভাবে তাদের অর্থনৈতিক ও প্রতিরক্ষা শিল্পে সাময়িক ধাক্কা সামলে তাদের সামরিক উৎপাদন বাড়িয়ে নিয়ে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। তারা বলছে যে ইউরোপ এটার সাথে তাল মেলাতে পারেনি, যে একই শঙ্কার কথা পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন।
ইউরোপিয়ান দেশের মধ্যে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং এস্তোনিয়ার গোয়েন্দা বিভাগ-তারাও সম্প্রতি শঙ্কা প্রকাশ করে জানায় আগামী দশকের মধ্যেই রাশিয়া কোনো নেটো রাষ্ট্রে হামলা করে বসতে পারে।
এই শঙ্কা নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়নকে নতুন করে ভবিষ্যৎ ভাবনায় ফেলেছে, সেটা সামরিক সামর্থ্য এবং সমাজকে এক ভিন্ন রকম পৃথিবীতে বাস করার জন্য প্রস্তুত করার ক্ষেত্রে।
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিআই
পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।
শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে পিটিআই এ সংক্রান্ত একটি পিটিশন জমা দেয়।
পিটিশনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ১৮০টি আসনে জয়ী হয়েছে পিটিআই। কিন্তু কারচুপি ও কারসাজির মাধ্যমে মাত্র ৯২টি আসনে পিটিআই প্রার্থীদের জয়ী দেখানো হয়েছে। দলটিকে ক্ষমতা থেকে দূরে রাখতে এই ‘ডাকাতি’ করা হয়েছে।
সর্বোচ্চ আদালতে পিটিশন জমা দেওয়ার তথ্যটি শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিটিআইয়ের অন্যতম শীর্ষ নেতা শের আফজাল মারওয়াত।
তিনি আরও জানিয়েছেন, পিটিশনে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নিয়োগকেও চ্যালেঞ্জ করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসনসংখ্যা ২৬৬টি, তার মধ্যে নির্বাচন হয়েছে ২৬৫টি আসনে। কোনও দল যদি সরকার গঠন করতে চায়, তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলির অন্তত ১৩৩টি আসনে সেই দল বা জোটকে জয়ী হতে হবে।
কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, সবচেয়ে বেশি আসন পেয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাবন্দি নেতা ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)— ৯২টি আসন। পিটিআইয়ের পর এই তালিকায় যথাক্রমে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)— ৭৫টি আসন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)— ৫৪টি আসন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)— ১৭টি আসন, জামায়াতে উলামায়ে ইসলাম- ফজলুর (জেইউআইএফ)—৪টি আসন এবং স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছেন ৯টি আসন।
অর্থাৎ কোনও দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আসন পায়নি। এই অবস্থায় জোট সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয় পিএমএলএন এবং পিপিপির মধ্যে। ১২ দিন ধরে আলোচনার পর ঐকমত্যে পৌঁছায় পিএমএলএন এবং পিপিপি; সিদ্ধান্ত হয়— পিএমএলএনের চেয়ারম্যান শেহবাজ শরিফ পাকিস্তানের নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন, আর রাষ্ট্রপতি হবেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির পিতা ও দলটির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি।
এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কার্যত সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে পিটিআইয়ের।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিলেন আলী খান নামে অবসরপ্রাপ্ত এক পাকিস্তানি সেনা কর্মকর্তা। গত বুধবার সেই আবেদনের ওপর শুনানির দিনও নির্ধারণ করেছিলেন আদালত।
কিন্তু সেদিন আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় সেই পিটিশন বাতিল করে দেন সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আলী খানকে পাঁচ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করেন সর্বোচ্চ আদালত।
সূত্র: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া
পাকিস্তান আদালত এ ইমরান খানের জয় ।
উপনির্বাচনে বিপুল জয়ের পরও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারেনি ইমরান খানের দল।
মঙ্গলবার পাকিস্তান সুপ্রিম কোর্টে ডেপুটি স্পিকারের সেই বিতর্কিত রায়কে ‘অসাংবিধানিক’ ঘোষণা করল।
শীর্ষ আদালতের এই রায় পাকিস্তানির রাজনীতির এক নতুন মোড়ের সূচনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
মঙ্গলবার প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি ইজাজ-উল-আহসান এবং বিচারপতি মুনিব আখতারকে নিয়ে গঠিত পাকিস্তান সুপ্রিম কোর্টের বেঞ্চ মামলার রায় ঘোষণা করে জানিয়েছেন, “পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর হামজা শাহবাজ শরিফ নন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চৌধুরী পারভেজ ইলাহিই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার মধ্যে ইলাহির শপথের ব্যবস্থা করার জন্য পাঞ্জাবের গভর্নরকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।
এ বিষয়ে প্রয়োজনে পাকিস্তান প্রেসিডেন্ট আরিফ আলভিকে হস্তক্ষেপ করতে ‘পরামর্শ’ দেন তিন বিচারপতির বেঞ্চ। এই রায় হামজার বাবা তথা পাকিস্তানের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফের কাছে বড় ধাক্কা। পিএমএল (এন)-এর প্রধান সহযোগী ‘পাকিস্তান পিললস পার্টি’ (পিপিপি)-র প্রধান তথা প্রাক্তন পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এর ফলে অস্বস্তিতে পড়লেন বলে মনে করা হচ্ছে।
৩৭১ সদস্যের পাঞ্জাব প্রাদেশিক আইনসভায় শুক্রবার ভোটাভুটিতে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ-পুত্র হামজা পেয়েছিলেন ১৭৯টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা ইলাহি পেয়েছিলেন ১৮৬টি। কিন্তু আইনসভার ডেপুটি স্পিকার দোস্ত মাজারি পাকিস্তান মুসলিম লিগ কায়েদ-ই-আজম (পিএমএল-কিউ)-এর ১০ সদস্যের ভোট নাকচ করে দেন। এরপর তিনি হামজাকে তিন ভোটে জয়ী ঘোষণা করেন। সুপ্রিম কোর্টে ডেপুটি স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল ইমরানের দল।
মাজারির দাবি, প্রাক্তন সেনাশাসক পারভেজ মোশারফ প্রতিষ্ঠিত দল, ‘পাকিস্তান মুসলিম লিগ (কায়েদ-ই-আজম) বা পিএমএল (কিউ)’-এর ১০ অ্যাসেম্বলি সদস্যের সকলেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে পিপিপি প্রার্থীকে ভোট দিয়েছেন। তাই তাদের ভোট বাতিল করা হয়েছে। যদিও ইমরানের অভিযোগ, পাকিস্তানের সংবিধান অনুযায়ী পরিষদীয় দলের সিদ্ধান্তে ‘বহিরাগতদের হস্তক্ষেপ’ গ্রহণযোগ্য নয়। তাছাড়া পিএমএল (কিউ) সভাপতি চৌধুরী সুজাত হুসেনের পক্ষ থেকে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি বলেও দাবি করে ইমরানের দল।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভার ২০টি আসনের সাম্প্রতিক উপনির্বাচনে ১৫টিতেই জয় পেয়েছিল ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেখানে পাকিস্তান এবং পাঞ্জাবের শাসকদল ‘পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)’ বা পিএমএল(এন) জেতে মাত্র চারটিতে! একটিতে জিতেছিলেন স্বতন্ত্রপ্রার্থী। এর ফলে পাঞ্জাব আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় পিটিআই। দলের আবেদনের প্রেক্ষিতে পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন ডেকে নতুন করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মুখ্যমন্ত্রী নির্বাচনের নির্দেশ দেয় লাহোর হাই কোর্ট।
প্রসঙ্গত, পাকিস্তানের পাঞ্জাবের আইনসভার ওই ২০টি আসন ছিল ইমরানের পিটিআইয়ের দখলে। কিন্তু গত মার্চে দেশটির পার্লামেন্টের পাশাপাশি পাঞ্জাব আইনসভাতেও ইমরানের দলে ভাঙন ধরেছিল। বিদ্রোহীরা শরিফদের সঙ্গে হাত মেলানোয় মুখ্যমন্ত্রিত্ব হারাতে হয় পিটিআই নেতা উসমান বুঝদারকে। ক্ষমতার চেয়ারে বসেন হামজা। কিন্তু এর পর ইমরানের আবেদন মেনে নিয়ে পাকিস্তান নির্বাচন কমিশন দলত্যাগী সদস্যদের বরখাস্ত করে উপনির্বাচন ঘোষণা করে।
তিন দশক আগে অবসর ভেঙে ২২ গজের লড়াইয়ে ফিরে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। এবার দেশের প্রধানমন্ত্রিত্ব হারানোর তিন মাসের মাথায় ভোট-রাজনীতিতে ইমরানের চমকপ্রদ জয় সেই ‘কামব্যাক’ জল্পনাকে নতুন মাত্রা দিল।
সূত্র: ডন, জিও নিউজ
ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা আরও সহজ হওয়া উচিত: শ্রিংলা
ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সহজ করার ওপর জোর দিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব, দেশটির ২০২৩ সালের জি২০ বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
তিনি বলেন, “আমি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন ৫ লাখ ভিসা দেওয়া হচ্ছিল। এরপর কিছু সরলীকরণ করা হয়। সে ক্ষেত্রে ভিসার সংখ্যা বাড়িয়ে ৫ থেকে ১৫ লাখ করা হয়েছিল। এখন সেটা ২০ লাখে রয়েছে। আমার মনে হয় ভিসা সহজলভ্য হওয়া উচিত, যাতে পর্যটকদের কোনও রকম হয়রানির শিকার না হতে হয়। ভিসা পেতে বিলম্ব না হয়। বাংলাদেশের জন্য ভিসা বাড়ানোর জন্য প্রয়াস চলছে এবং তা হলে মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি পাবে।”
শুক্রবার কলকাতার নিউটাউনের একটি হোটেলে ‘ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ (আইবিএফএ)-এর উদ্যোগে আয়োজিত ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন শ্রিংলা।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, “দুটি প্রতিবেশী দেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকতে পারে তার রোল মডেল হল ভারত-বাংলাদেশ। কাজেই ভারত-বাংলাদেশের যে সম্পর্ক আজ রয়েছে এ সম্পর্ক অটুট থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের সম্পর্ক যেভাবে মজবুত করেছেন এ সম্পর্ক অটুট থাকবে। আমরা এই সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”
৫ম প্রজন্মের যুদ্ধবিমান আকাশে উড়াল তুরস্ক
সফলভাবে আকাশে উড়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি তুরস্কের ৫ম প্রজন্মের স্টিলথ ফাইটার কান।
বুধবার দেশটির রাজধানী আঙ্কারার মুর্টেড এয়ারফিল্ড থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করে। পরে ১৩ মিনিটের উড্ডয়ন শেষে স্টিলথ ফাইটারটি সফলভাবে অবতরণ করে।
সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক বিমান বাহিনীকে আপগ্রেড করার প্রচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে নেওয়া প্রকল্পের অধীনে এই যুদ্ধবিমান তৈরি ও ফ্লাইট পরিচালনা করা হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) বুধবার রাজধানী আঙ্কারার মুর্টেড এয়ারফিল্ডে নিজেদের তৈরি ফাইটার জেট কান-এর ১৩ মিনিটের প্রথম ফ্লাইট পরিচালনা করেছে। তুর্কি সেনাবাহিনীর পুরোনো হয়ে যাওয়া বিমানবহরকে প্রতিস্থাপন করার লক্ষ্যে দেশীয়ভাবে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেট তৈরি করা হয়েছে।
প্রথমবার উড্ডয়নের আগে কান যুদ্ধবিমানের লঞ্চ সিট পরীক্ষা, পূর্ণ-দৈর্ঘ্যের স্ট্যাটিক পরীক্ষা, নিয়ন্ত্রণ পৃষ্ঠের স্ট্যাটিক পরীক্ষা, ল্যান্ডিং গিয়ার পরীক্ষা, অ্যাভিওনিক সিস্টেম পরীক্ষা, জ্বালানি পরীক্ষা, ইঞ্জিন স্টার্ট-আপ পরীক্ষা এবং ট্যাক্সি চালনা পরীক্ষা করা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, দেশীয়ভাবে নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট তৈরির মাধ্যমে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ পার করল।
তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) প্রধান টেমেল কোটিল এক্সে বলেছেন, প্রথম উড্ডয়নে যুদ্ধবিমান কান ১৩ মিনিটের জন্য আকাশে ছিল। এই উড্ডয়নের সময় যুদ্ধবিমানটি ৮ হাজার ফুট উচ্চতায় ২৩০ নট গতিতে পৌঁছেছিল।
তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সির প্রধান হালুক গোরগুন বলেছেন, তুরস্ক আরেকটি লক্ষ্য অর্জন করেছে যা দেশের প্রতিরক্ষা শিল্পের অন্যতম মাইলফলক হবে। তিনি বলেন, “কান-এর মাধ্যমে আমরা শুধুমাত্র পঞ্চম প্রজন্মের ফাইটার জেটই আনব না, এমন প্রযুক্তিও আনব যা বিশ্বের খুব কম দেশেই আছে।”
জানা গেছে, নতুন প্রজন্মের অস্ত্রের সাথে কান যুদ্ধবিমান এয়ার-টু-এয়ার যুদ্ধে সক্ষম এবং সুপারসনিক গতিতে অভ্যন্তরীণ অস্ত্রভান্ডার থেকে নির্ভুল হামলা করতে সক্ষম। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিউরাল নেটওয়ার্ক সহায়তায় বর্ধিত যুদ্ধ শক্তিও পাবে ৫ম প্রজন্মের এই স্টিলথ ফাইটার।
গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানা গেছে, নতুন এই ফাইটার জেটটি প্রাথমিকভাবে দুটি জেনারেল ইলেকট্রিক এফ-১১০ ইঞ্জিন দিয়ে চলবে, এটি চতুর্থ প্রজন্মের লকহিড মার্টিন এফ-১৬ যুদ্ধবিমানেও ব্যবহৃত হয়। তবে পঞ্চম প্রজন্মের ফাইটার হিসেবে তুস্কের এই যুদ্ধবিমানের স্টিলথ ক্ষমতা রয়েছে।
পরিকল্পনা ছিল, তার্কিশ ইঞ্জিন নিয়ে ২০২৮ সালে আকাশে উড়াল দেবে কান যুদ্ধবিমান। ২০১৬ সালে এই যুদ্ধবিমান তৈরির এ প্রজেক্ট শুরু হয়। তখন বলা হয়েছিল, ২০২৮ সালে তার্কিশ বিমান বাহিনীর কাছে প্রথম বিমানটি বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু তার অনেক আগেই বিমানগুলো আকাশে উড্ডয়নের জন্য তৈরি হয়ে গেছে।
২১ মিটার (৬৯ ফুট) লম্বা যুদ্ধবিমানটি সর্বোচ্চ ২ হাজার ২২২ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এটিতে রয়েছে দুটি ইঞ্জিন। আর এ ইঞ্জিনগুলো বিমানটিকে আকাশে উড়াতে ২৯ হাজার পাউন্ড শক্তি সঞ্চার করতে পারে।
যুদ্ধবিমানটিতে রয়েছে উচ্চ সচেতনতা প্রযুক্তি, যুদ্ধের ক্ষতি শনাক্তকরণ প্রযুক্তি, অপটিমাইজড পাইলট ওয়ার্কলোড, নতুন প্রজন্মের মিশন সিস্টেম, কম পর্যবেক্ষণযোগ্যতা প্রযুক্তি, নির্ভুল আঘাত হানার সক্ষমতার প্রযুক্তি এবং অস্ত্র মজুদকরণ ব্যবস্থা।
সূত্র: ব্লুমবার্গ, ডেইলি সাবাহ, রয়টার্স, আনাদোলু এজেন্সি
পিএমএল ও পিপিপির সরকার গঠনে ‘জনরায় নেই’ : পিটিআই
পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কয়েক দিনের আলোচনার পর গত মঙ্গলবার মধ্যরাতে জোট সরকার গঠনের ঘোষণা দেয় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)। এতে সরকার গঠন নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, তার অবসান হয়।
তবে এমন সরকার গঠন থেকে বিরত থাকতে পিএমএল-এন ও পিপিপি এর প্রতি আহ্বান জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দল দু’টি জনরায় চুরি করেছে বলেও অভিযোগ করেছে পিটিআই।
জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯৩ আসনে জয়ী হন। এ ছাড়া নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৯ ও বিলাওয়ালের পিপিপি ৫৪ আসনে জয়ী হয়। সরকার গঠনে প্রয়োজন ১৩৪টি আসন।
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। গতকাল বুধবার কারাগারের বাইরে পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, পিএমএল-এন ও পিপিপি জোটের জন্য তার কাছে একটি বার্তা আছে। সেটা হলো ন্যূনতম বিবেচনাবোধ প্রদর্শন এবং সরকার গঠন থেকে বিরত থাকা।
আসাদ কায়সার বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাননি পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। জনগণ তাকে প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট দেয়নি।
এদিকে, নতুন জোট সরকারের সমালোচনা করেছে জামায়াত-ই-ইসলামিও। দলটির প্রধান সিরাজুল হক বলেছেন, এই সরকার মধ্যরাতে গঠিত হয়েছে। এ দেশে বিষয়টি নতুন কিছু নয়। দুই পরিবারের শাসন প্রতিষ্ঠা হলো। গত তিন দশক দলে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে।
নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার জ্বালানি তেল নিচ্ছে আমেরিকা!
গত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এর জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কিন্তু নিষেধাজ্ঞা দিলেও সেই যুক্তরাষ্ট্রের কাছেই যাচ্ছে রাশিয়ার তেল।
এক্ষেত্রে সরাসরি রাশিয়া থেকে তেল কিনছে না আমেরিকা। রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেল শোধন করে তা যুক্তরাষ্ট্রে রফতানি করছে ভারত। এই তেল আনা হচ্ছে ‘ছায়া ট্যাংকার’ বহর ব্যবহার করে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে ভারত। জানা গেছে, শুধু গত বছরই রাশিয়ার কাছ থেকে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের অপরিশোধিত তেল কিনেছে ভারত। এরপর দেশে এনে পরিশোধন করার পর ১০০ কোটি ডলারের বেশি মূল্যের তেল আমেরিকায় রফতানি করেছে নয়াদিল্লি।
ফিনল্যান্ডভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্স অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) তথ্য বলছে, ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া থেকে ভারত যে পরিমাণ তেল কিনত, যুদ্ধ শুরুর পর দেশটি থেকে ভারতের তেল কেনা ১৩ গুণ বেড়েছে।
সিআরইএর বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত এক বছরে রাশিয়ার তেল পরিশোধন করে করে ভারত যে জ্বালানি পণ্য তৈরি করেছে, তার বড় ক্রেতা ছিল যুক্তরাষ্ট্র। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারত থেকে ১৩০ কোটি ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর যে জোট রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছিল, সেসব দেশেরও রাশিয়ার তেল থেকে তৈরি জ্বালানি পণ্য আমদানি বেড়েছে। সিআরইএর হিসাবে, ২০২৩ সালে জোটে থাকা অন্য দেশগুলোও ৯১০ কোটি ডলার মূল্যের এসব জ্বালানি পণ্য আমদানি করেছে। আগের বছরের চেয়ে যা ছিল ৪৪ শতাংশ বেশি।
রাশিয়ার তেল কেনার ওপর পশ্চিমারা যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার আওয়তায় পড়ে না ভারত। তবে জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিষেধাজ্ঞার আওতায় না থাকলেও ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে তথাকথিত ছায়া ট্যাংকার বহর ব্যবহার করেছে। কার কাছে তেল–বাণিজ্য হচ্ছে ও কীভাবে তেল পাঠানো হচ্ছে, সেটা গোপন রাখতে এই ছায়া ট্যাংকার বহর তৈরি করেছে রাশিয়া।
এ মাসের শুরুতে গ্রিসের গিথিও বন্দরে রাশিয়ার ছায়া ট্যাংকার বহরের দুটি ট্যাংকার দেখা গেছে। এর মধ্যে একটি ট্যাংকার ছিল অনেক বড় ও অন্যটি তুলনামূলক ছোট। তেলবাহী ট্যাংকার দুটি গ্রিসের বন্দরে নোঙর করা ছিল। তবে মজার বিষয় হচ্ছে, এসব ট্যাংকারে থাকা তেল অন্য ট্যাংকারে স্থানান্তরের জন্য ব্যবহার করা হচ্ছিল গ্রিসের ওই বন্দরকে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণ করে এমন একটি প্রতিষ্ঠান পোল স্টার গ্লোবাল। তাদের দেওয়া তথ্য বলছে, গ্রিসের বন্দরে নোঙর করে রাখা ওই দুটি ট্যাংকার এক সপ্তাহ আগে রাশিয়া থেকে তেল নিয়ে রওনা করে। ট্যাংকার দুটির মধ্যে একটি ভারতীয় একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। এই ট্যাংকারের নামে এর আগে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ ছিল। অন্য ট্যাংকারটিও যুক্তরাষ্ট্রের পৃথক একটি নিষেধাজ্ঞার আওতায় ছিল।
পোল স্টার গ্লোবালের ডেভিড তান্নেনবাউম বলেন, মাঝেমধ্যে আইনসিদ্ধ উপায়েই তেল এক ট্যাংকার থেকে অন্য ট্যাংকারে স্থানান্তর করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্যে এ ক্ষেত্রে অবৈধ একটি কৌশল অবলম্বন করা হয়। কারণ, এটা একধরনের খেলা। এ খেলা হয় যাতে এসব তেল কোথা থেকে এসেছে আর কারাই–বা কিনেছে, এ নিয়ে কর্তৃপক্ষ একটা ধন্দের মধ্যে পড়ে যায়।
বিশ্লেষকদের দেওয়া তথ্যানুযায়ী, প্রতি সপ্তাহে গ্রিসের বন্দরে এমন ডজন ডজন ট্যাংকারে তেল স্থানান্তরের ঘটনা ঘটছে। গ্রিসের বন্দরে ট্যাংকার বদল হওয়ার পর সেই তেলবাহী ট্যাংকার সুয়েজ খাল হয়ে এশিয়ার দেশগুলোর বাজারে প্রবেশ করে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে রাশিয়ার তেল রফতানিতে সাহায্য করছে সন্দেহভাজন এমন ট্যাংকার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মাসের শুরুতে মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন করে কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার কথিত এই ‘ছায়া বহর’ অচল করার লক্ষ্যে নতুন করে এ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরও কিছু পশ্চিমা দেশ একজোট হয়ে ২০২২ সালের ডিসেম্বরে রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্যসীমা বেঁধে দেয়। জোটের ঘোষণা অনুযায়ী প্রতি ব্যারেল ৬০ মার্কিন ডলারের বেশি দামে রাশিয়ার তেল কেনা যাবে না। এর চেয়ে বেশি দামে রাশিয়া যাতে তেল বিক্রি করতে না পারে, তা নিশ্চিতে ভূমিকা রাখার জন্য জোটভুক্ত দেশগুলো তাদের দেশীয় কোম্পানি ও বীমা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়।
বেলজিয়ামভিত্তিক প্রতিষ্ঠান কেপলারের অপরিশোধিত তেলবিষয়ক গবেষণা শাখার প্রধান ভিক্টোরা কাতোনা বলেন, রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দেওয়ার কারণেই মূলত ছায়া বহর তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। সরবরাহব্যবস্থা দীর্ঘ করতে এক ট্যাংকার থেকে আরেক ট্যাংকারে তেল স্থানান্তরও করা হচ্ছে। কারণ, এটা করলে রাশিয়ার প্রতি ব্যারেল তেলের প্রকৃত মূল্য কত সেটি নির্ধারণ করা কঠিন হয়ে ওঠে।
তবে ভারত ও রাশিয়া কিছু কিছু ক্ষেত্রে তেল–বাণিজ্য করেছে সরাসরি ও প্রকাশ্যে। উইন্ডওয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের দেওয়া তথ্য বলছে, গত বছর তেল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ভারতে গেছে ৫৮৮টি ট্যাংকার।
এদিকে পোল স্টার গ্লোবালের তথ্যানুযায়ী, গত বছর রাশিয়া থেকে তেল নিয়ে গ্রিসের উপকূলে ট্যাংকার বদল করার দুই শতাধিক ঘটনা শনাক্ত করেছে তারা। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, এসব ট্যাংকারের গন্তব্য ছিল ভারত।
সূত্র: সিএনএন
রাশিয়াকে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান
সামরিক সহযোগিতার অংশ হিসেবে রাশিয়ায় অন্তত ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ১৮৬ থেকে ৪৩৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
গত বছরের শেষদিকে তেহরান ও মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের চুক্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্রের এই চালান পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শেষের দিকে তেহরান ও মস্কোয় পৃথক বৈঠকে এই অস্ত্রচুক্তি হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেছে একটি সূত্র। পরে চুক্তি অনুযায়ী জানুয়ারির শুরুতে ওই অস্ত্রের চালান শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সেনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের চালান পাঠানো হয়েছে। যা আগামী সপ্তাহগুলোতে আরও বেশি হবে।
ঊর্ধ্বতন অপর এক কর্মকর্তা বলেছেন, ক্ষেপণাস্ত্রের কিছু চালান বিমানের মাধ্যমে পরিবহন করা হয়েছিল, বাকিগুলো জাহাজে করে ক্যাস্পিয়ান সাগর দিয়ে পাঠানো হয়। তিনি বলেন, ‘এটি লুকানোর কোনো কারণ নেই। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আমরা যে কোনো দেশে অস্ত্র রপ্তানি করতে পারি।’
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। অন্যদিকে, পেন্টাগনও এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
খবর দ্য টেলিগ্রাফের।
শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হবে এদিন।
রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।
এদিন রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে। প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হচ্ছে।
বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যে কোন জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।
১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসক গোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
তাদের এই আত্মদান নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ সরদার ফজলুল করিম তার ‘বায়ান্নর ও আগে’ প্রবন্ধে লিখেছেন ‘বরকত, সালামকে আমরা ভালবাসি। কিন্তু তার চেয়েও বড় কথা বরকত সালাম আমাদের ভালবাসে। ওরা আমাদের ভালবাসে বলেই ওদের জীবন দিয়ে আমাদের জীবন রক্ষা করেছে। ওরা আমাদের জীবনে অমৃতরসের স্পর্শ দিয়েগেছে।সে রসে আমরা জনে জনে, প্রতিজনে এবং সমগ্রজনে সিক্ত।’
এদের আত্মদানের মধ্যদিয়ে আমরা অমরতা পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আমরা বলতে পারি দস্যুকে, বর্বরকে এবং দাম্ভিককে : তোমরা আর আমাদের মারতে পারবে না। কেননা বরকত সালাম রক্তের সমুদ্র মন্থন করে আমাদের জীবনে অমরতার স্পর্শ দিয়ে গেছেন।’
একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি। এদিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ ও কোরানখানির আয়োজনসহ দেশের সকল উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ মিশনসমূহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা, পুস্তক ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে যেখানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং বাঙালি অভিবাসীদের আমন্ত্রণ জানানো হবে।
এছাড়াও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন সড়কদ্বীপ সমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধা জনক স্থান সমূহে বাংলাসহ অন্যান্য ভাষার বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়েছে। একুশের বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার এবং ভাষা শহীদদের সঠিক নাম উচ্চারণ, শহীদ দিবসের ভাবগাম্ভীর্য রক্ষা, শহীদ মিনারের মর্যাদা সমুন্নত রাখা, সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ইত্যাদি জনসচেতনতা মূলক বিষয়ে সরকারি ও বেসরকারি গণমাধ্যম সমূহ প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদপত্র সমূহে ক্রোড়পত্র প্রকাশের ক্ষেত্রে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের বিষয়টি বিশেষভাবে উপস্থাপন করা হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো একুশের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ দুইদিনব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং প্রভাতফেরি।
এছাড়াও, ২২ফেব্রুয়ারি বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
গাজায় গণহত্যাকে হিটলারি বর্বরতার সঙ্গে তুলনা ব্রাজিল প্রেসিডেন্টের
ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে তৎকালীন জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারের অপরাধযজ্ঞের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সিলভা।
তিনি বলেন, “গাজায় আজ যা হচ্ছে তাকে যুদ্ধ বলা যায় না, এটি হচ্ছে গণহত্যা।”
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, “এটি এমন কোনও যুদ্ধ নয় যেখানে সৈন্যদের বিরুদ্ধে সৈন্যরা যুদ্ধ করছে। বরং এখানে উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত একটি সেনাবাহিনী প্রতিপক্ষের নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে।”
লুলা দা সিলভা বলেন, “গাজায় আজ ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা বিশ্বের ইতিহাসে আর কখনও কোথাও হয়নি। অবশ্য একবার হয়েছিল যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।”
গাজা উপত্যকায় তৎপর জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-কে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
ইউএনআরডব্লিউএ’র কয়েকজন কর্মী ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে অংশ নিয়েছিলেন বলে তেল আবিব দাবি করার পর আমেরিকাসহ বিশ্বের বহু দেশ জাতিসংঘের ওই সংস্থাকে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়।  সিলভা বলেন, যে ভূখণ্ডের জনগণ বহু দশক করে নিজেদের জন্য একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করে আসছে তাদের জন্য মানবিক সাহায্য বন্ধ করা উচিত হবে না।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলি শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা হুথিদের
এবার ফিলিস্তিনের গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলের ইলাত শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী হুথি।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী ওই শহরে শুক্রবার হামলা চালানো হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুথি বিদ্রোহী গোষ্ঠী শুক্রবার দাবি করেছে, তারা ইসরায়েলি শহর ইলাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েল গাজায় তাদের আক্রমণ শেষ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।
ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘অ্যারো’ শুক্রবার লোহিত সাগর এলাকায় সারফেস টু সারফেস মিসাইল আটকে দিয়েছে।
গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে লোহিত সাগরে গুরুত্বপূর্ণ শিপিং রুটে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা আরও তীব্র হয়েছে এবং এর মধ্যেই শুক্রবার ইসরায়েলে এই হামলার ঘটনা ঘটল।
এর আগে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ইসরায়েলের বন্দরনগরী ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। তারও আগে গত অক্টোবর মাসের শেষের দিকেও ইসরায়েলের এই শহরে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছিল ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি। গাজা যুদ্ধের প্রতিশোধে ইসরায়েলে ওই ড্রোন হামলা চালানো হয় বলেও সেসময় দাবি করে তারা।
মূলত ইলাত শহরটি জর্ডান এবং মিশর— উভয় দেশের সীমানার কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শহরটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।
সূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল
এসআইসি’র সঙ্গে জোট করছে ইমরান খানের পিটিআই
সংরক্ষিত আসন পেতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
সংরক্ষিত আসনের অভাবে জাতীয় ও প্রাদেশিক পরিষদে সরকার গঠন করতে বাধার সম্মুখীন হবে বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
পিটিআই-এর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই স্বতন্ত্র সদস্যরা হলফনামা জমা দেওয়ার পর ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন। যদিও এর আগে দেশটির আরেক রাজনৈতিক দল মজলিশ ওয়াহদাত-ই-মুসলিমিনের (এমডব্লিউএম) সঙ্গে কেন্দ্রে এবং পাঞ্জাব প্রদেশে জোট গঠন করার ঘোষণা দিয়েছিল পিটিআই। কিন্তু এই ঘোষণার পর দলের কিছু সদস্য এমডব্লিউএম’র সঙ্গে জোট গঠনের বিরোধিতা করেন।
পিটিআই’র একাধিক সূত্র বলেছে, তারা কেন্দ্র এবং পাঞ্জাবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনও দলই সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে সবচেয়ে বেশি ৯২টি আসনে জয় পেয়েছেন ইমরান খানের পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিজেদের পক্ষের আসনসংখ্যা বাড়াতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার বিষয়ে পিটিআই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে তারা নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন দাবি করবে।
সূত্র: ডন নিউজ, এআরওয়াই
বিরোধী দলের ভূমিকায় সংসদে যেতে নির্দেশ ইমরানের
কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে (সংসদে) বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান নেতা ইমরান খান। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার সাইফ।
তিনি বলেছেন, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্র ও পাঞ্জাবে বিরোধী দল হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।
রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের ব্যারিস্টার সাইফ আরও জানিয়েছেন, ইমরান খানের নির্দেশনা অনুযায়ীই তারা অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন হয়। তবে দলীয় প্রতীক না থাকায় এবারের নির্বাচনে ইমরান খানের মনোনীত ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে নির্বাচন করেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও পিটিআই ৯২টি আসনে জয় পায়।
তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলও পিটিআইয়ের স্বতন্ত্রদের যে কোনো একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং ওই দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।
সূত্র: জিও টিভি, দ্য ডন
নওয়াজ নন যে কারণে শেহবাজ হচ্ছেন প্রধানমন্ত্রী
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। এতে কোনও রাজনৈতিক দলই সরকার গঠনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছেন। কিন্তু তারপরও সরকার গঠন করতে পারছে না দলটি। এই পরিস্থিতিতে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে এক অস্থিরতা। তবে জোট গঠনের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে নওয়াজ শরিফের দল পিএলএম-এন। তবে নওয়াজ শরিফ নন, প্রধানমন্ত্রী হচ্ছেন তার ছোট ভাই শেহবাজ শরিফ। কিন্তু কেন?
গত দশকের মাঝপথে দুর্নীতির মামলায় আজীবন নিষেধাজ্ঞাপ্রাপ্ত হয়ে ব্রিটেনে পাড়ি জমান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের আগে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
এ সময় সর্বমহলের কাছে দিনের আলোর মতো পরিষ্কার ছিল, নওয়াজকে সামরিক বাহিনী ক্ষমতায় বসাতে মরিয়া। তবে ভোটে ইমরানপন্থীদের অবিস্মরণীয় জয়ের পর জোট রাজনীতির ঘটনাপ্রবাহে নিজেকে প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে সরিয়ে নিয়েছেন নওয়াজ। আর এর পেছনের কারণ খুঁজতে নানা সমীকরণ মিলিয়ে দেখছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে হারানোর পর জোট সরকারের নেতৃত্ব দেন নওয়াজের ভাই শেহবাজ শরিফ। ভাইয়ের প্রত্যাবর্তনের পর থেকে ভোটের ফল ঘোষণার আগ পর্যন্ত নানা সময় তিনি বলেছেন, পিএমএল-এন-এর প্রধান নওয়াজ শরিফকে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী পদে দেখতে মুখিয়ে রয়েছেন তিনি।
এই নির্বাচনে ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯৩ আসনে জয় পেলেও দল হিসেবে সর্বোচ্চ আসন পাওয়া পিএমএল-এন সরকার গঠনে ভুট্টো পরিবারের পিপলস পার্টির (পিপিপি) দ্বারস্থ হয়েছে, যারা পেয়েছে ৫৪ আসন। মঙ্গলবার ইসলামাবাদে মুসলিম লীগ-কায়েদে আজম (পিএমএল-কিউ) প্রধান চৌধুরী সুজাতের বাসভবনে মিলিত হন শেহবাজ, পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারিসহ এমকিউএম-পি, আইপিপি ও অন্যান্য দলের নেতারা।
পরে সংবাদ সম্মেলনে জোট সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই নওয়াজকন্যা মরিয়ম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শেহবাজ হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তিনি হচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। নওয়াজ তাদের পর্দার আড়াল থেকে নির্দেশনা দেবেন।
কেন নওয়াজ শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন— বিষয়টি ব্যাখা করতে গিয়ে পাকিস্তানি সাংবাদিক রিজওয়ান শেহজাদ বলেন, “নির্বাচনী রায়ের বিভক্তি, শেষ মুহূর্তে তার ভাই শেহবাজের অবস্থানের পরিপ্রেক্ষিতে নিজেকে নতুন একটি রাজনৈতিক ভূমিকায় দেখা ছাড়া বিকল্প কিছু খুঁজে পাননি নওয়াজ শরিফ।”
নওয়াজের নিজের অবস্থানের ব্যাপারটি কেমন— এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মেয়ে মরিয়ম। তিনি বলেন, “নওয়াজ দলের ‘নির্বাচক’ বা ‘মনোনয়নকারীর’ ভূমিকায় থাকবেন, যিনি পর্দার আড়াল থেকে ভূমিকা রাখবেন।”
আবার ওই সংবাদ সম্মেলনের সঙ্গেও নওয়াজের সিদ্ধান্তের যোগসূত্র খোঁজা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ছিলেন না পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। আবার বাবা আসিফ আলি জারদারির সঙ্গে তার বেশ কিছু মতভেদও পরিষ্কার হয় সংবাদ সম্মেলনে। তার অনুপস্থিতির সঙ্গে কি নওয়াজের সিদ্ধান্তের কোনও সম্পর্ক রয়েছে— এমন জল্পনা এখন পাকিস্তানজুড়ে।
পিএমএল-এনের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে কানাঘুষা রয়েছে। তবে এ নিয়ে কেউই প্রকাশ্যে কথা বলছে না। অন্তত বুধবার পর্যন্ত পরিস্থিতি তেমনই। অনেকে বলছেন, নওয়াজের এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনও জটিলতা রয়েছে। এই সিদ্ধান্ত আপনা-আপনি আসেনি। বাইরের কোনও জটিলতাই তাকে এই সিদ্ধান্ত নিতে তাড়িত করেছে।
নওয়াজের ওপর থেকে যখন একের পর এক আইনি ঝামেলা উঠে যাচ্ছিল, তার বিরুদ্ধে থাকা মামলা খারিজ হচ্ছিল; ওই সময় অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন, প্রধানমন্ত্রী পদে না-ও দেখা যেতে পারে নওয়াজকে। তখন আরও বলা হচ্ছিল, শেহবাজের নেতৃত্বে পিপিপি, পিএমএল-এন, জেইউআই-এফ এবং অন্যান্য দল নিয়ে গঠিত পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) জোট সরকারের প্রথম দফার শাসন আরও এক দফা আসতে পারে। বাস্তবতা হচ্ছে, চৌধুরী সুজাতের বাসায় একমাত্র জেইউআই-এফ ছাড়া পিডিএম সরকারের প্রধান প্রধান শরিকরা ছিল। বরং আরও কিছু দল বেড়েছে। অর্থাৎ পাকিস্তানের রাজনৈতিক ঘটনাপ্রবাহের মোড় সেই দিকেই।
এখন দ্বিতীয় দফায় পিডিএম বা সেই ধরনের কোনও জোট সরকারের গঠনপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ বলছে, শেহবাজের সঙ্গে বর্তমান এস্টাবলিশমেন্ট (সামরিক বাহিনী) নেতৃত্বের সম্পর্ক উষ্ণ। নওয়াজের বদলে শেহবাজকেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার নির্দেশনা তারাই দিতে পারে।
২০১৮ সালে পিটিআই সর্বোচ্চ আসনে জয়লাভ করে জোট সরকার গঠন করে তিন বছরেরও বেশি ক্ষমতায় থাকার পর পিডিএম জোটের কাছে আস্থা ভোটে হেরে যায়। ওই সময় শেহবাজের নেতৃত্বাধীন সরকার নিয়ে ভোটের আগে বহুবার কথা বলেছেন বিলাওয়াল। তিনি বলতেন, “তিনি বাবাদের (বড়দের) রাজনীতি আর চান না।”
কিন্তু সর্বশেষ জোটপ্রক্রিয়াকে পিডিএম জোটের সম্প্রসারণ বললে একদমই ভুল হয় না।
আবার ওই সংবাদ সম্মেলন হওয়ার আগে ইসলামাবাদে আলাদা সংবাদ সম্মেলন করে বিলাওয়াল জানান, তিনি প্রধানমন্ত্রীর পদ চান না, তবে তার দল পদটির জন্য পিএমএল-এনের প্রার্থীকে সমর্থন করবে। আবার তিনি এ-ও জানান, পিপিপি নতুন সরকারের অংশ হবে না। কিন্তু চৌধুরী সুজাতের বাসার সংবাদ সম্মেলনে জানা যায়, পিপিপি নতুন সরকারের মন্ত্রিসভায় যোগদান করবে। অবশ্য দ্বিতীয় পর্যায় থেকে অংশগ্রহণের কথা জানা গেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, বাবা আর ছেলের বিরোধের কোনও সমীকরণ থাকতে পারে। এতে নওয়াজের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ না করার সংকটও লুকিয়ে থাকতে পারে। কারণ নির্বাচনের আগে নওয়াজকে সেনাবাহিনীর ‘নতুন প্রিয়পাত্র’ আখ্যা দিয়েছিলেন বিলাওয়াল। আবার নওয়াজকে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী করতে সেনাবাহিনী যে জোর চেষ্টা চালাচ্ছে, এমন কথা কয়েকবার বলেছেন বিলাওয়াল।
আবার পাকিস্তানের জিও টিভির একটি অনুষ্ঠানে মঙ্গলবার রাতের দিকে ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়, “শেহবাজের নেতৃত্বে জোট সরকারের প্রতি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিপিপি। বিলাওয়ালের সংবাদ সম্মেলনে এর প্রতিফলন রয়েছে।”
অন্য দলের সাথে জোট অথবা একীভূত হবে পিটিআই
সংরক্ষিত আসনের অভাব জাতীয় ও প্রাদেশিক পরিষদে সরকার গঠনের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বুঝতে পেরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নীতিগতভাবে অন্য রাজনৈতিক দলের সাথে মিত্রতা বা একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পিটিআই নেতা ব্যারিস্টার গহর আলী খান এমনটাই জানিয়েছেন।
ডন নিউজের সাথে কথা বলার সময় পিটিআইয়ের এই নেতা বলেন, তারা এই বিষয়ে বিকল্পগুলি অন্বেষণ করছেন। তবে পিটিআই অবশ্যই সম্ভাব্য জোটের জন্য পিএমএল-এন বা পিপিপির সাথে বসবে না।
ডনের শো-তে তিনি বলেন, আমরা ওই দুই দলের সাথে বসতে সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাদের (পিএমএল-এন বা পিপিপি) কারও সঙ্গে সরকার গঠন বা তাদের সঙ্গে একযোগে সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হবে না।
সরকার গঠনের চেয়ে বিরোধী দলে বসা ভালো, কিন্তু আমরা মনে করি আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তিনি বলেন, দলের ম্যান্ডেট মানা না হলে দল শক্তিশালী বিরোধী দল গঠন করবে।
নওয়াজ-বিলাওয়ালের সঙ্গে জোট নয়, প্রয়োজনে বিরোধী আসনে বসবে পিটিআই
নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) অথবা আসিফ আলি জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে কোনওভাবে জোট করে সরকার গঠন করবে না বলে জানিয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। প্রয়োজনে তারা বিরোধী দলে থাকার সুযোগকেই বেছে নেবে।
দলটির বর্তমান চেয়ারম্যান গওহর আলি খান এসব কথা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ‘ডন নিউজ’কে তিনি বলেন, নির্বাচনে জালিয়াতির জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সদস্যদের পদত্যাগ দাবি করা উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংরক্ষিত আসনের অভাবে জাতীয় ও প্রাদেশিক পরিষদে সরকার গঠনের সুযোগ তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এটা অনুধাবন করতে পেরেছে পিটিআই। দলটির প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তারা সংরক্ষিত আসন দাবি করতে পারছে না। এ জন্য পিটিআই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা কোনও মিত্রের সঙ্গে যোগ দেবে অথবা অন্য রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাবে। এরপর তারা সুবিধা দাবি করবে।
গওহর আলি খান বলেছেন, এর প্রেক্ষিতে তারা বিভিন্ন বিকল্প পন্থা খুঁজে পেতে চেষ্টা করছেন। তবে জোট গঠনের জন্য তারা পিএমএলএন বা পিপিপির সঙ্গে অবশ্যই যুক্ত হবেন না।
তিনি বলেন, এই দুটি দলের সঙ্গে আমরা স্বস্তি বোধ করি না। তাদের কারও সঙ্গে সরকার গঠনের আলোচনা বা একসঙ্গে সরকারে থাকার আলোচনাই হবে না। তাদের সঙ্গে সরকারে থাকার চেয়ে বিরোধী আসনে বসা অনেক ভাল। আমরা মনে করি আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তিনি আরও বলেছেন, যদি তাদের ম্যান্ডেটকে মেনে নেওয়া না হয়, তাহলে তার দল শক্তিশালী একটি বিরোধী অবস্থান সৃষ্টি করবে। যেকোনও পরিষদে সরকার গঠনের জন্য পিটিআই সংরক্ষিত আসন পেতে পারে। যদিও তারা সরাসরি নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পদে নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের মর্যাদা হল স্বতন্ত্র, এই জন্য সংখ্যালঘু এবং নারীদের জন্য যে সংরক্ষিত আসন রাখা আছে- তারা তা দাবি করতে পারবে না।
পিএমএলএন এবং পিপিপির সঙ্গে জোট গঠনের সম্ভাব্যতাকে উড়িয়ে দেওয়ার ফলে পিটিআই এখন অন্য কোনও দলের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। এক্ষেত্রে একটি অপশন হতে পারে জামায়াতে ইসলামী। খাইবার পখতুনখাওয়া প্রাদেশিক পরিষদে জামায়াত পেয়েছে তিনটি আসন। এই দুটি দলের খাইবার পখতুনখাওয়ায় একসঙ্গে মিত্র হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। তারা ২০১৩ সালে সেখানে জোট করে ক্ষমতায় গিয়েছিল। ২০১৮ সালের মে মাসে সেখানকার প্রাদেশিক পরিষদের মেয়াদ শেষের দিকে এসে সেই অংশীদারিত্ব ভেঙে যায়। এছাড়া পিটিআইয়ের অন্য অপশনগুলো হল- মজলিশে ওয়াহদাতুল মুসলিমিন।
সূত্র: ডন নিউজ
কারচুপি করে নির্বাচনে জিতেছে নওয়াজ, আদালতে পিটিআই
পাকিস্তান মুসলীম লীগ-এন (পিএমএলএন)-এর নেতা নওয়াজ শরীফ কারচুপি করে নির্বাচনে জিতেছেন বলে অভিযোগ করেছে ইমরানের দল পিটিআই। আর এ অভিযোগ নিয়ে শনিবার আদালতের দারস্থ হয়েছে দলটি। এছাড়া নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও একই অভিযোগ করেছে তারা।
নওয়াজের বিরুদ্ধে নির্বাচন করা পিটিআইয়ের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আদালতে বলেছেন, ফরম-৪৫ এর ফলাফল অনুযায়ী, নওয়াজ শরীফ হেরেছেন। কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা ফরম-৪৭ এ তাকে ‘বোগাস’ বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। এর পরিপ্রেক্ষিতে তারা লাহোর  হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন।
ফরম-৪৫ হলো পাকিস্তানের প্রত্যেকটি ভোট কেন্দ্রের আলাদা ফলাফল। ফরম-৪৫ অনুযায়ী, ফরম-৪৭ এর মাধ্যমে একটি আসনের পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়।
পাকিস্তানের নির্বাচন কমিশন এবারের নির্বাচনে পিটিআইকে ব্যাট প্রতীকে নির্বাচন করতে দেয়নি। ফলে পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্রের ব্যানারে নির্বাচন করেন। আর এতেই বাজিমাত করেন তারা।
পিটিআই দাবি করেছে, ফরম-৪৫ অনুযায়ী তাদের প্রার্থী জয়ী হয়েছেন। কিন্তু পরবর্তীতে নওয়াজ শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়েছে
৭৪ বছর বয়সী নওয়াজ শরীফ জাতীয় পরিষদের ১৩০তম আসন থেকে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১ লাখ ৭২ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটিআইয়ের ইয়াসমিন রশিদ ১ লাখ ৩০ হাজার ভোট পেয়েছেন। তবে প্রাথমিক ফলাফলে ইয়াসমিন রশিদ এগিয়ে ছিলেন।
অপরদিকে মরিয়ম নওয়াজ জয় পেয়েছেন জাতীয় পরিষদের ১১৯তম আসন থেকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি ৮৩ হাজারের বেশি ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক শাহজাদ ৬৮ হাজারের বেশি ভোট পেয়েছেন।
নওয়াজ শরীফের বিরুদ্ধে নির্বাচন করা ইয়াসমিন রশিদ আদালতে অভিযোগ করে বলেছেন, ফরম-৪৫ অনুযায়ী তিনি জয় পেয়েছেন। কিন্তু ফরম-৪৭— এ নওয়াজকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ঠিক একই অভিযোগ করেছেন মরিয়ম নওয়াজের বিরুদ্ধে নির্বাচন করা ফারুক শাহজাদ। তিনিও জানিয়েছেন, ফরম-৪৫ অনুযায়ী তিনি জয় লাভ করেছেন।
এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশির মেয়েও তার পরাজয়ের বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছেন।
ইমরান সমর্থিত বিজয়ী প্রার্থীরা এখন কী করবেন
জল্পনা-কল্পনা পেছনে ফেলে পাকিস্তানের নির্বাচনে ফলাফলে এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য বলেছিলেন জেলে থেকে এবার সুবিধাজনক অবস্থানে যেতে পারবেন না ইমরান খান। তাদের সেই আভাস ভুল প্রমাণ করে সবচেয়ে বেশি আসন জিতে নিয়েছে পিটিআই সমর্থিত প্রার্থীরা।
গত বৃহস্পতিবার বিকালে পাকিস্তানে ভোটগ্রহণ শেষ হলেও সরকার গঠন করবে কারা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগেই পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ বিজয় ভাষণ দিয়ে দিয়েছেন। ওই ভাষণে তিনি জোট সরকার গঠনের ইঙ্গিত দেন। তবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা কী করবেন বা তাদের অবস্থান কোথায়, তা এখনো জানা যায়নি।
পাকিস্তানে ২৬৫ আসনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত ২৫১ আসনের প্রাথমিক ফলাফলে ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন। আসন সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুসলিম লীগ। তৃতীয় স্থানে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপলস পার্টি বা পিপিপি।
তবে নির্বাচনে অভাবনীয় সাফল্যের পরও পিটিআই এখনো সুবিধাজনক অবস্থানে নেই। কারণ, এবারের নির্বাচনে তারা ব্যাট প্রতীক ব্যবহারের অনুমতি পায়নি। তাদের শীর্ষ নেতা ইমরান খান একের পর এক মামলায় কারাগারে আছেন। ফল ঘোষণার দিনে ইমরান খান ১৪ মামলায় জামিন পেলেও মুক্তি পেতে জামিন নিতে হবে আরও অনেক মামলায়।
ফলে ইমরান খান সমর্থিত প্রার্থীরা সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হলেও, হয়তো সরকার গঠন করতে পারছে না পিটিআই। কারণ, সংখ্যালঘুদের জন্য নির্ধারিত আসনে তাদের জন্য কোটা বরাদ্দ থাকবে না। তাহলে পিটিআইয়ের সামনে এখন কোন পথ খোলা আছে?
পাকিস্তানি নির্বাচন বিশ্লেষকদের মতে স্বতন্ত্র প্রার্থীরা মিলে একটি দল গঠনের চেষ্টা করতে পারে। যার নাম হতে পারে ইনসাফ বা অন্যকোনো কিছু। সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদের পরিণতি শুভ নাও হতে পারে।
এর আগে ১৯৮৫ সালে জেনারেল জিয়াউল হকের সময়ে এর চেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। তখন গোটা পার্লামেন্টই ছিল স্বতন্ত্রদের দখলে। নির্বাচিত প্রার্থীরা পার্লামেন্টে যাওয়ার পর ঐক্যবদ্ধ হলে সেই দলের নাম দেওয়া হয় পাকিস্তান মুসলিম লীগ, যার থেকে বর্তমান পিএমএল-এন এবং পিএমএল-কিউয়ের সৃষ্টি।
নির্বাচনে পিটিআই তাদের প্রতীক ব্যবহারের অনুমতি না পেলেও জনগণের বিশাল সমর্থন পেয়েছে। সরকার গঠন করতে না পারলেও স্বতন্ত্ররা বিরোধীদলে থাকতে পারবেন, তবে তাদের একটি দলে যোগ দিতে হবে বলে মনে করেন সে দেশের রাজনীতি বিশ্লেষকরা।
পাকিস্তানে নির্বাচন: পার্থক্য বাড়িয়ে যাচ্ছেন ইমরান-সমর্থিত প্রার্থীরা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে আসন সংখ্যার পার্থক্য বাড়িয়ে চলেছেন।
পাকিস্তানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া প্রাথমিক ফলাফলে দেখা যায়, ২২০ আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ৯০টি আসনে জয় পেয়েছেন। যার অধিকাংশই ইমরান-সমর্থিত প্রার্থী।
দ্বিতীয় স্থানে থাকা নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৬২ আসন। আর তৃতীয় স্থানে থাকা বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৫০টি আসন।
এছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১১টি এবং ইসতিকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি), জমিয়ত ওলেমা-ই-ইসলাম পাকিস্তান (জেইউআই-পি) ও পিএমএল দুইটি করে আসনে ফল পেয়েছে। একটি আসনে জিতেছে পাখতুনখাওয়া ন্যাশনাল আওয়ামি পার্টি পাকিস্তান (পিএনএপিএফ)।
পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনে (একটি স্থগিত) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি)। কোনো দলের সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট গ্রহণ হয়। আর ৬০ আসন সংরক্ষিত নারীদের জন্য ও ১০টি সংরক্ষিত সংখ্যালঘুদের জন্য।
নির্বাচন নিয়ে পাকিস্তান সেনাপ্রধানের বিবৃতি
পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনাও শেষ হয়েছে। তবে ভোটের দু’দিন পার হলেও এখনো সব আসনের ফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।
এর আগেই সফল নির্বাচনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির।
পাকিস্তান আইএসপিআরের এক বিবৃতিতে জেনারেল মুনির তত্ত্বাবধায়ক সরকার, পাকিস্তানের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের জনগণের তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য অবাধ এবং বাধাহীন অংশগ্রহণ পাকিস্তানের সংবিধানে বর্ণিত গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকার প্রদর্শন করে।
একই সঙ্গে অপ্রতিরোধ্য প্রতিকূলতার মধ্যেও নির্বাচনী প্রক্রিয়ার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রশংসার দাবিদার বলেও জানান তিনি।
এছাড়াও জাতীয় গণমাধ্যম, সুশীল সমাজ, বেসামরিক প্রশাসন এবং বিচার বিভাগের সদস্যদের দ্বারা পরিচালিত গঠনমূলক ভূমিকা নির্বাচন সফলে ভূমিকা রেখেছে।
বিবৃতি আরও বলা হয়, নির্বাচন জয়-পরাজয়ের শূন্য-সমষ্টি নয় বরং জনগণের ম্যান্ডেট নির্ধারণের একটি মহড়া। রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের কর্মীদের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের শাসন ও সেবা করার প্রচেষ্টাকে একত্রিত করা উচিত যা গণতন্ত্রকে কার্যকরী ও উদ্দেশ্যমূলক করার একমাত্র উপায় হতে পারে।
পাকিস্তানের জনগণ যেহেতু পাকিস্তানের সংবিধানের প্রতি তাদের সম্মিলিত আস্থা রেখেছে, এখন রাজনৈতিক পরিপক্কতা এবং ঐক্যের সঙ্গে এর প্রতিদান দেওয়া সমস্ত রাজনৈতিক দলের উপর কর্তব্য।
সূত্র: সামা টিভি, রয়টার্স
পাকিস্তানে আজ সাধারণ নির্বাচন; বন্ধ মোবাইল সেবা
এক বছরেরও বেশি সময় ধরে আর্থিক সঙ্কটে ধ্বস্ত পাকিস্তান। ‘গোদের উপর বিষফোঁড়া’ ক্রমশ সন্ত্রাসবাদী হামলার বাড়বাড়ন্ত। এই জোড়া ‘কাঁটা’র আবহেই বৃহস্পতিবার সে দেশে শুরু হল সাধারণ নির্বাচন।
পাকিস্তানে ভোট শুরু হতেই মোবাইল সেবা সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রণালয়। সে দেশের সংবাদপত্র ‘ডন’-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র মধ্যে। রয়েছে কট্টরপন্থী জমিয়ত উলেমা-ই-ইসলাম দলও। তবে ২০১৮-র নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর স্বীকৃতি পাক নির্বাচন কমিশন বাতিল করায় তারা সরাসরি ভোটের ময়দানে নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী পাক ক্রিকেট অধিনায়কের দলের অনেক নেতা ‘নির্দল’ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দু’টি মামলায় সাজাপ্রাপ্ত ইমরান এখন জেলবন্দি।
২০১৮ সালের ভোটে ন্যাশনাল অ্যাসেম্বলির আসন সংখ্যা ছিল ৩৪২। এর মধ্যে ২৭২টিতে সরাসরি ভোট হয়েছিল। তার মধ্যে পিটিআই ১১৬, পিএমএলএন ৬৪, পিপিপি ৪৩ এবং নির্দল ও অন্য দলগুলির প্রার্থীরা ৪৯টি আসনে জয়ী হয়েছিলেন।
পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এখন মোট আসন ৩৩৬। কিন্তু তার মধ্যে ভোট হয় ২৬৬টি আসনে। বাকি ৭০টি আসন মহিলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে মহিলাদের জন্য ৬০ এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ১০টি আসন। এ বার মোট ১৬৭টি নথিভুক্ত রাজনৈতিক দল পাক নির্বাচনে অংশ নিচ্ছে। মোট প্রার্থীর সংখ্যা ৫,১২১। প্রাদেশিক আইনসভার নির্বাচনে লড়াই করছেন মোট ১২ হাজার ৬৯৫ জন প্রার্থী। ৯০ হাজার ৬৭৫টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতার সংখ্যা ১২ কোটি ৭৪ লক্ষেরও বেশি।
পাকিস্তানে দীর্ঘ দিন ধরে চালু রয়েছে ‘এক দেশ এক ভোট’ ব্যবস্থা। পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির পাশাপাশি বৃহস্পতিবার পাক পাঞ্জাব, সিন্ধ, খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তানে প্রাদেশিক আইনসভার ভোটগ্রহণও হবে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে পাকিস্তানে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। তার পর শুরু হবে গণনাপর্ব।
জেলেই মারা গেলেন রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনি
রাশিয়ার কারাগারে মারা গিয়েছেন অ্যালেক্সেই নাভালনি। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি দেশটির ইয়ামালো-নেনেটস অঞ্চলের কারাগারে সাজাভোগ করছিলেন।
শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী নাভালনি পুতিনের অন্যতম সমালোচক ছিলেন। তিনি আর্কটিক সার্কেলের প্রায় ৪০ মাইল উত্তরে একটি কারাগারে বন্দী ছিলেন।
সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এর আগে গত বছরের ডিসেম্বরে আলেক্সি নাভালনিকে মস্কো থেকে ১৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে উত্তরের শহর খার্পের আইকে–৩ পেনাল কলোনিতে স্থানান্তর করা হয়, যা ‘পোলার উলফ’ নামে পরিচিত। পেনাল কলোনি হচ্ছে এক ধরণের বসতি যেখানে কারাবাসীদের নির্বাসনে দেওয়া হয় এবং তাদের একটি দুর্গম জায়গা বা দ্বীপে রাখার মাধ্যমে বাকি জনগোষ্ঠী থেকে আলাদা করা হয়।
আইকে–৩ পেনাল কলোনি তথা কারাগারটিকে রাশিয়ার সবচেয়ে কঠোর কারাগার বলে মনে করা হয়। সেখানে বেশিরভাগ বন্দীকে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, নাভালনিকে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী নেতা মনে করা হতো। তিনি ২০২১ সাল থেকে কারাগারে আটক ছিলেন।
এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হাঁটার সময় হঠাৎ করে শরীর খারাপ বোধ করেন নাভালনি। এরপরেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত সেখানে চিকিৎসক দল আসে। ডাকা হয় অ্যাম্বুলেন্সও। তবে চিকিৎসায় ইতিবাচক সাড়া দেননি নাভালনি।
–জি নিউজ
নাভালনির মৃত্য: রুশ কূটনীতিকদের তলব যুক্তরাজ্যের
রাশিয়ার আলোচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় রুশ সরকারকে দায়ী করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় যুক্তরাজ্যে রুশ দূতাবাসের কূটনীতিকদের তলব করা হয়েছে।
রুশ কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ দায়ভারের বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হবে।
শুক্রবার কারাগারে মারা যান অ্যালেক্সি নাভালনি। রাশিয়ার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, “হাঁটাহাঁটি করার পর নাভালনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং সংজ্ঞা হারিয়ে ফেলেন। তার চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স এসেছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ছিলেন ৪৭ বছর বয়সী নাভালনি। গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।
২০২১ সাল থেকে কারাগারে বন্দী ছিলেন নাভালনি। গত বছরের শেষ দিকে উত্তর সাইবেরিয়ার ইয়ামালো-নেনেটস অঞ্চলের কারা কলোনিতে নেওয়া হয় তাকে। সেখানেই মৃত্যু হয় নাভালনির।
সূত্র: রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট
কর্মসূচি ঘোষণা করলেন কর্নেল অলি!
রাজধানী ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
সোমবার এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে।
এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ ও ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
সরকার পতনসহ এক দফা দাবিতে আন্দোলনের বিষয়ে এলডিপিসহ বিরোধী নেতাকর্মীদের উদ্দেশ্যে কর্নেল অলি বলেন, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সফল করুন। দেশকে রক্ষা করুন।
যে দুই নারী পাকিস্তানের নির্বাচনের হিসাব পাল্টে দিলেন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে বন্দী। জাতীয় নির্বাচনে তিনি বা তার পরিবারের সদস্যদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল। দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট পায়নি স্বতন্ত্র পরিচয়ে লড়া প্রার্থীরা। এরপরও দেশটির সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিজয়ী হয়েছে পিটিআই সমর্থিতরা।
গত বৃহস্পতিবার ২৬৬ আসনের (একটি ফল ঘোষণা স্থগিত ও একটিতে ভোট হয়নি) জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ৯৩ আসনে। দ্বিতীয় স্থানে থাকা নওয়াজের দল মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)  পেয়েছে ৭৫ আসন। ৫৪ আসন নিয়ে তৃতীয় স্থানে আছে বিলাওয়াল ভুট্টোর দল পিপলস পার্টি (পিপিপি)। বাকি আসনগুলো পেয়েছে ছোট দলগুলো।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, চূড়ান্ত প্রতিকূলতার নির্বাচনে ইমরান খান সমর্থিত প্রার্থীদের এমন অভাবনীয় সাফল্যের পেছনে আছেন দুই নারী। তাদের মধ্যে একজন ইমরান খানের বোন আলিমা খান। অন্যজন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বড় বোন মারিয়াম রিয়াজ ওয়াত্তু।
নির্বাচনের আগে পিটিআই কর্মী ও সমর্থকদের কাছে আলোচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন আলিমা। বিশেষ করে ইমরান খান কারাগারে যাওয়ার পর দলের রাজনৈতিক কার্যক্রমের অন্যতম মুখপাত্র হয়ে উঠেন তিনি। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন, তাদের উৎসাহ দেন। পাশাপাশি কঠোর ভাষায় পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় ছিলেন।
ইমরান খানের পদচ্যুতির পর থেকেই আলিমা তার সমর্থনে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত মে মাসে পাকিস্তানজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভের অন্যতম আয়োজক তিনি। ওই বিক্ষোভ সংঘর্ষে রূপ নিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি মামলায় তাকে আসামিও করা হয়েছে। গত অক্টোবরে আদালতে এক মামলার হাজিরা দেওয়ার পর আলিমা বলেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক, ভাইয়ের পাশে থাকবেন তিনি।
এভাবে পাকিস্তানের রাজনীতিতে আলিমার নাম উঠে এসেছে বারবার। আগে তার পরিচিতি ছিল নারী উদ্যোক্তা হিসেবে। লাহোরভিত্তিক টেক্সটাইল বায়িং হাউজ ডটকম সোর্সিং প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা তিনি। তার ব্যবসার পরিধি লাহোর থেকে করাচি হয়ে নিউ ইয়র্ক পর্যন্ত বিস্তৃত।
তবে আলিমার মতো আলোচনায় না এলেও পিটিআই সমর্থিত প্রার্থীদের এবারের সফলতার পেছনে ভূমিকা রেখেছেন বুশরা বিবির বোন মারিয়াম রিয়াজ ওয়াত্তুরও। বিশেষ করে বুশরা বিবি ও ইমরান খানের বিয়ে নিয়ে আদালতের রায় ও পরবর্তী বিতর্কের সময়ে তাদের পক্ষে জোরালো ক্যাম্পেইন চালিয়েছেন তিনি। তার এ ক্যাম্পেইন সাধারণ জনগণের মধ্যে দম্পতির প্রতি সহানুভূতি তৈরিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
লন্ডন বিজনেস স্কুলের সাবেক শিক্ষার্থী মারিয়াম। পেশায় ডাটা সায়েন্টিস্ট হলেও অতীতে ওআইসি, বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ইউনেস্কোর বিভিন্ন প্রকল্পে সংযুক্ত ছিলেন। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই পিটিআইয়ের সক্রিয় কর্মী ছিলেন মারিয়াম। বোন বুশরা বিবির সঙ্গে ইমরান খানকে তিনিই প্রথম পরিচয় করিয়ে দেন।
সেনা গাজা থেকে সরিয়ে লেবানন সীমান্তে নিচ্ছে ইসরায়েল
গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করেই বিপন্ন হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। রসদ, সেনা আর সমরযান সব দিকেই অনেক ক্ষতি হয়েছে। হামাসের সাথে যুদ্ধ চালাতে গিয়ে ভয়াবহ রকমের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। চাপ সামলাতে গত মাস থেকেই গাজা থেকে ধীরে ধীরে সেনাদের সরিয়ে নিচ্ছিল ইসরাইল। বিশেষ করে যুদ্ধ করতে অপটু রিজার্ভ সেনাদের গাজা থেকে ফিরিয়ে নেয়া হয় তড়িঘড়ি করে।
এবার সামনে এলো নতুন খবর। ইসরায়েলি সেনাদের গাজা থেকে সরিয়ে নিয়ে এবার লেবানন সীমান্তে মোতায়েন করা হচ্ছে। কারণ হিজবুল্লাহর ধারাবাহিক হামলায় ইসরায়েলের লেবানন সীমান্ত ঘেষা দক্ষিণ অঞ্চল রীতিমতো ভূতুড়ে এলাকায় পরিণত হয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে গাজা থেকে সেনা সরিয়ে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই। ক’দিন আগেই এক ইসরায়েলি শীর্ষ সেনা কর্মকর্তা স্বীকার করেছিলেন এক সাথে হিজবুল্লাহ ও হামাসের সাথে লড়াই করার মতো ক্ষমতা ইসরায়েলি বাহিনীর নেই।
ইসরায়েলের সেনাপ্রধান হেরজি হারেভি ৩৬তম ডিভিশনকে গাজা থেকে সরিয়ে লেবানন সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ধারাবাহিক হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীর নেতৃত্বে থাকা মেজর জেনারেল ইয়ারুন ফিনকেলম্যান ৩৬তম ডিভিশনকে গাজার মধ্যাঞ্চলে মোতায়েন করেছিলেন। আরেকজন মেজর চেয়েছিলেন এই ডিভিশনটিকে উত্তর গাজায় রিজার্ভ ফোর্সের বদলে মোতায়েন করতে।
তবে ইসরায়েলি সেনাপ্রধান ডিভিশনটিকে পুরোপুরিভাবে গাজা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এবার লেবানন সীমান্তে পাঠানো হবে। যদিও কবে নাগাদ তাদের গাজা থেকে প্রত্যাহার করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি গণমাধ্যম। এরইমধ্যে লেবাননে হামাসের আরো এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করার চেষ্টা করেছিল ইসরায়েল। যদিও সেই চেষ্টায় তেল আবিব এবার সফল হতে পারেনি।
তবে লেবানন জুড়ে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের বিমান ঘাঁটিসহ নানা স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।
যুদ্ধবিরতি নিয়ে হামাসের শর্ত প্রত্যাখ্যান নেতানিয়াহুর
যুদ্ধবিরতি ইস্যুতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ সময় আগামী কয়েক মাসের মধ্যে গাজায় ম্পূর্ণ বিজয় সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
এর আগে গত সপ্তাহে গাজায় ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতির প্রস্তাব করে ইসরায়েল। তবে হামাস প্রাথমিকভাবে সে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। বেশ কয়েকটি শর্ত দিয়ে নতুনভাবে যুদ্ধবিরতির প্রস্তাব করে গাজার এই শাসক গোষ্ঠী। প্রস্তাবের চুক্তি অনুয়ায়ী এই সময়ের মধ্যে সমস্ত কারাবন্দী মুক্ত করার প্রস্তাব করে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনটি। এছাড়া পুরো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা ও যুদ্ধ শেষ করার প্রস্তাবও করেন তারা। তবে নেতানিয়াহু হামাসের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামাসের সঙ্গে আলোচনা আর কোথাও যাচ্ছে না। হামাসের যুদ্ধবিরতির শর্তগুলোকে ‘উদ্ভট’ বলেও মন্তব্য করেন তিনি।
নেতনিয়াহু আরও বলেন, গাজায় চূড়ান্ত বিজয় ব্যতীত সমাধানের আর কোনও পথ নেই।  শুধুমাত্র সামরিক চাপই গাজায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে। যদি হামাস গাজায় অবস্থান করে তাহলে আমাদের পরবর্তী হামলার জন্য সময় গুণতে হবে।
অন্যদিকে নেতানিয়াহুর বক্ত্যব্যের কড়া সমালোচনা করেছে হামাস। হামাসের উচ্চপদস্থ এক কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, নেতানিয়াহুর এই বক্তব্য ‘রাজনৈতিক স্পর্ধার’ একটি রূপ। নেতানিয়াহু গাজায় সংঘাত চালিয়ে যেতে চান বলেও অভিযোগ এই নেতার।
সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল
ফুটবল এশিয়া কাপ শিরোপা কাতারের
প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল জর্ডান। স্বপ্নের ট্রফিও ঘরে যাবে আশা ছিল তাদের। রূপকথা আর লেখা হলো না তাদের। এশিয়ান কাপ ফুটবলে শিরোপা জিতল স্বাগতিক কাতারই।
গতকাল লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জিতল ২০২২ সালে বিশ্বকাপ আয়োজকের দেশটি।
জর্ডানের দুর্ভাগ্য তারা হেরেছে তিন পেনাল্টি গোলে। তিনটি গোল করে ফাইনালে হ্যাটট্রিক করেছেন আকরাম আফিফ। বড় কোনো ফুটবল আসরে তিন পেনাল্টি গোলে শিরোপা জেতা এটিই প্রথম।
২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন আকরাম আফিফ। ৬৭ মিনিটে সমতায় ফেরে জর্ডান। ইয়াজান আল নাইমত প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে তিনি জালে বল পাঠান।
৭৩ মিনিটে আবারও পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে জর্ডান। এবারও গোল করেন আকরাম। তবে এই পেনাল্টি নিয়ে বিতর্কও আছে। কারণ রেফারি সিদ্ধান্ত দেওয়ার আগে বক্সে কাতারের এক খেলোয়াড়ের হাতে বল লাগলেও তা রেফারি এড়িয়ে যান।
সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করেও পারেনি জর্ডান। বরং যোগ করা সময়ে তৃতীয় পেনাল্টি থেকে গোল করে কাতারের শিরোপা নিশ্চিত করেন আকরাম আফিফ। ২০১৯ সালে দেশটি প্রথমবারের মতো এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়। জাপান এশিয়ান কাপে সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতেছে।
ভোটের পূর্ণ ফল ঘোষণার আগেই ১২ মামলায় জামিন ইমরান খান
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দণ্ডপ্রাপ্ত হওয়ায় এই নির্বাচনে অংশ নিতে পারেননি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
এমনকি নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে তার দল পিটিআই নিজস্ব ‘ব্যাট’ প্রতীকেও নির্বাচন করতে পারেনি। এরপর পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে বিভিন্ন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের মাঠে জয় পেয়েছে।
শনিবার সকাল ৬টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত ২৫০ আসনের প্রাথমিক ফলাফলে ইমরানের দল পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন। আসনসংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএলএন। তৃতীয় স্থানে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি।
পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, ঘোষিত ২৫০ আসনের ফলাফলে সবচেয়ে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন পিটিআই স্বতন্ত্র প্রার্থীরা। এর বাইরেও আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
এদিকে, ৪০ ঘণ্টা পরও নির্বাচনের পূর্ণ ফলাফল এখনও ঘোষণা হয়নি। রিপোর্ট লেখা পর্যন্ত ১৫টি আসনের ফল ঘোষণা বাকি ছিল।
তবে নির্বাচনের পূর্ণ ঘোষণার আগেই শনিবার স্বস্তির খবর পেলেন ইমরান খান। এদিন ১২টি মামলায় জামিন পেয়েছেন তিনি। ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালতের বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দেন।
ইমরান খানের পাশাপাশি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে।
যেসব মামলায় ইমরান ও কুরেশি জামিন পেয়েছেন— সবগুলোই গত ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত। ইসলামাবাদ হাই কোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেফতার হয়েছিলেন ইমারান খান। তারপর অভূতপূর্ব বিক্ষোভে ফেটে পড়ে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা-কর্মী-সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয়।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
বিপিএল ও পিএসএলের কারণে পেছাবে চ্যাম্পিয়নস ট্রফি?
টি-টোয়েন্টি লিগের কারণে গত এক যুগে অনেকটাই চাপে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে হরহামেশাই বদলে যাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজের সূচি।
এবার চ্যালেঞ্জের মুখে পড়েছে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের সাথে একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল, দক্ষিণ আফ্রিকান টি-২০ ও পিএসএল। তাই ধারণা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে বদলে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফির সূচিও।
২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। এই বছর বিপিএল শুরু হয়েছে ১৯জানুয়ারি, শেষ হবে ১ মার্চ। দক্ষিণ আফ্রিকান লিগও শুরু হয়েছিল জানুয়ারিতে, শেষ হবে এই মাসে।
এই দুই টুর্নামেন্ট এবার বেশ কিছু কারণে নিজেদের সূচিতে পরিবর্তন এনেছিল। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়েই পড়েছে এই টুর্নামেন্টগুলোর সূচি। একই সাথে আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগও শুরু হবে কাছাকাছি সময়ে।
যে পাকিস্তানে বসছে চ্যাম্পিয়নস ট্রফির আসর, সেই দেশের পিএসএলের সাথেও সূচি নিয়ে সমস্যায় পড়তে হবে আয়োজকদের। চ্যাম্পিয়নস ট্রফি শেষে টুর্নামেন্ট শুরু করতে হলে সেটা আইপিএলের সাথে একই সময়ে পড়বে যা পাকিস্তান কখনোই চায় না। একই কারণে বরাবরের মতো এবারও টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে পিএসএল শেষ হবে ১৮ মার্চ।
চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নিয়ে যদিও এখনো কিছুটা ধোঁয়াশা আছে। বিশেষ করে গত এশিয়া কাপে ভারতের আপত্তির কারণে পাকিস্তান ও শ্রীলংকা মিলিয়ে ‘হাইব্রিড টুর্নামেন্ট’ আয়োজন করতে বাধ্য হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চাইবে না সেটা বলাই বাহুল্য। শেষ পর্যন্ত কোন ভেন্যুতে খেলা হবে, সেটাই এখন বড় প্রশ্ন।
আজ পবিত্র শবেমেরাজ
পবিত্র শবে মেরাজ আজ। ফারসিতে শব শব্দের অর্থ রাত এবং আরবিতে মেরাজের অর্থ ঊর্ধ্বগমন।
রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত রাতটি ইবাদতে কাটিয়ে থাকেন।
আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই রাতে তারা পবিত্র কুরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগি পালন করবেন।
শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে ইসলামিক ফাউন্ডেশন আজ বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনাসভা ও দোয়ার আয়োজন রয়েছে।
ইসলামের নবী মুহাম্মদ (সা.)-এর অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে তা পালিত হয়। এ রাতে মহানবী (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন।
নবুয়ত লাভের ১১তম বছর (৬২১ খ্রিস্টাব্দ) হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য দুঃখ ও শোকের বছর ছিল। এ সময় তিনি তার কঠিন সময়ের দুজন প্রিয় ব্যক্তি স্ত্রী খাদিজা (রা.) এবং চাচা আবু তালেবকে হারিয়েছেন। তা ছাড়া ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গেলে সেখান থেকেও আশাহত হয়ে ফেরেন।
এরপর মহান আল্লাহ ইসরা ও মেরাজের মাধ্যমে প্রিয় রাসুলকে বিশেষভাবে সম্মানিত করেন।
সেদিন রাতে মহানবী (সা.) মক্কার মসজিদুল হারাম থেকে জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাক নামের বিশেষ বাহনে করে বাইতুল মুকাদ্দাসে যান। সেখানে নবী-রাসুলদের সঙ্গে দুই রাকাত নামাজ পড়ে তিনি সাত আসমান অতিক্রম করেন। সেখানে তাঁর সঙ্গে বিভিন্ন নবীর দেখা হয়।
সিদরাতুল মুনতাহার আগ পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন জিবরাইল (আ.)। এরপর মহানবী (সা.) জান্নাত, জাহান্নামসহ সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন।
ফেরার সময় মহান আল্লাহর পক্ষ থেকে তিনি নিজ উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসেন। পবিত্র কোরআন ও হাদিসে এই ঘটনার বিস্তারিত বিবরণ এসেছে। ইরশাদ হয়েছে, ‘পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁর বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছেন, যার আশপাশ আমি বরকতময় করেছি, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ১)
মিয়ানমারে সংঘাত; ওপারে থেমে থেমে গুলি, আতঙ্ক এপারে
মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন আরও ১১৪ জন। তাঁদের মধ্যে আছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, সেনাসদস্য ও সরকারি কর্মকর্তা।
উখিয়ার রহমতের বিল এলাকার আধা কিলোমিটার পূর্বে মিয়ানমারের সীমান্ত ঢেঁকিবনিয়া। মঙ্গলবার দুপুরে রহমতের বিল এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দাদের চোখেমুখে আতঙ্ক। অনেকে ঘর ছেড়ে আত্মীয়স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন।
একই অবস্থা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায়। দিনের মতো রাতেও গুলি বর্ষণ হওয়ায় নির্ঘুম রাত কাটছে সীমান্ত এলাকার বাসিন্দাদের।
এদিকে মঙ্গলবার উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৪৯ জন সদস্য ঢুকে পড়েছেন। পরে তাঁরা আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেন।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, কিছুক্ষণ পরপর গুলি শব্দ। এলাকার লোকজন আতঙ্কে আছেন। অনেকের বাড়িঘরে এসে গুলি পড়ছে। নিরাপত্তার জন্য তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া উচিত।
মিয়ানমারের ঢেঁকিবনিয়া সীমান্তচৌকি ঘিরে রাতভর মর্টার শেল ও গোলাবর্ষণে কেঁপে উঠছে বাংলাদেশের সীমান্ত এলাকার অন্তত ১৩টি গ্রাম। সোমবার রাত নয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত অনবরত এই গোলাবর্ষণ ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। ফলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের মধ্যমপাড়া, জলপাইতলী, মণ্ডলপাড়া, নয়াপাড়া, কোনারপাড়া, পশ্চিমকুল, বেতবুনিয়া বাজার পাড়া এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ার ঘাট, পূর্ব ফাঁড়ির বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া, বালুখালী, দক্ষিণ বালুখালী এলাকা কেঁপে ওঠে।
মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন আরও ১৪৯ জন। তাঁদের মধ্যে মিয়ানমারের সেনাসদস্য, সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্য ও সরকারি কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে গত রবিবার থেকে দেশটির মোট ২৬৪ জন পালিয়ে বাংলাদেশে এসেছেন। এঁদের বেশির ভাগ বিজিপির সদস্য।
রামু সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদি হোসাইন কবির সাংবাদিকদের বলেন, ‘দেশের ভেতরে যাতে প্রাণহানি না ঘটে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখন পর্যন্ত যাঁরা এসেছেন, তাঁরা বর্ডার গার্ড পুলিশের অ্যাসোসিয়েটেড। ভাষাগত ও অন্যান্য সমস্যার কারণে এর বাইরে আমরা পরিচয় বের করতে পারিনি।’ এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, নিরাপদে থাকবেন। এই মুহূর্তে প্রয়োজন না হলে সীমান্তের কাছাকাছি যাবেন না।
মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশি নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে দুইজন নিহত হয়েছন।
সোমবার (৫ জানুয়ারি) আড়াইটার দিকে ঘুমধুমে ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হোসনেয়ারা (৪৫) নামে বাংলাদেশি নারী। ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় বাদশা মিয়ার স্ত্রী। আপরজন অজ্ঞাত এক রোহিঙ্গা শ্রমিক (৫৫)। রোহিঙ্গা শ্রমিকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ঘুমধুম ইউনিয়নের ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনের ইউপি সদস্য খালেদ বেগম তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ কাজ শেষে দুপুরে দিনমজুরি রোহিঙ্গাকে খাবার দিতে গেলে হঠাৎ করে ওপার থেকে মিয়ানমার ছোঁড়া মর্টারশেল ঘরের ভেতরে এসে পড়ে। এ সময় মর্টারশেল বিস্ফোরণে ঘটনাস্থলে রোহিঙ্গা শ্রমিক মারা যান। আহত হন হোসনেয়ারা। পরে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।
এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। রোববার সন্ধ্যার পর থেকে মধ্যরাত ২টা পর্যন্ত কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়েনের ধামনখালী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরের ঢেঁকিবুনিয়া এলাকায় ব্যাপক গোলাগুলি ও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন।
আরকান আর্মির সঙ্গে চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আসা সীমান্তরক্ষীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জন। সোমবার সকাল পৌনে ৮টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বিজিপি’র সদস্যের মধ্যে ১৫ জনের বেশি আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে সোমবার ভোর পর্যন্ত নতুন করে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৭ জনের কতজন আহত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জেল থেকে নির্বাচনে জয়ী হওয়ার পরিকল্পনা করছেন ইমরান খান?
দুই বছরেরও কম সময়ে প্রধানমন্ত্রী থেকে কারাগারে- ইমরান খান এবং তার দল নাটকীয়ভাবে তাদের রাজনৈতিক জৌলুস হারিয়েছে।
তবে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই বলেছে, তাদের দলের প্রতিষ্ঠাতা বিভিন্ন মামলায় জেলে থাকলেও তারা আগামী ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী হতে পারবে।
কঠিন এই পরিস্থিতিতেও পিটিআই তাদের বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি।
দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে সব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
এভাবে একাধিক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
কর্তৃপক্ষের দমনের প্রভাব কাটিয়ে উঠতে পিটিআই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে– এবং তাদের মধ্যে নতুন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে অনেকেই একদমই নতুন।
পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরের রাস্তায় রেহেনা দার নির্বাচনী প্রচারণায় নামলে তার পেছনে মানুষের ভিড় জমে যায়।
শহরটির অলিগলিতে এমনকি প্রতিটি কোনা তার ছবিযুক্ত পোস্টারে ছেয়ে থাকতে দেখা গেছে।
তার সামনে ড্রাম বাজিয়ে পথ তৈরি করে দেওয়া হচ্ছে আর ওপর থেকে তার দিকে অবিরত গোলাপের পাপড়ি ঝরছে।
সত্তরের কোটায় বয়সে রেহানা দারের অপ্রত্যাশিতভাবে একজন রাজনীতিবিদ হয়ে ওঠা বেশ অবাক করা হলেও বিষয়টি এক সেকেন্ডের জন্যও তার চেহারায় ফুটে ওঠেনি।
যে ভয়ে তার অনেক সহকর্মী প্রার্থী গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন অনেকে আন্ডারগ্রাউন্ড বা রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন, রেহেনা দারের মধ্যে তার ছিটেফোঁটাও পাওয়া যায়নি।
“ভাবতেই ভালো লাগছে যে আমার শহর শিয়ালকোটের গর্বিত ছেলে-মেয়ে, ভাই ও মায়েরা আমার পাশে দাঁড়িয়েছেন”, তিনি এতোটা আত্মবিশ্বাসের সাথে জোর গলায় কথাগুলো বলেছেন, যা দেখে মনে হয়েছে তিনি বছরের পর বছর ধরে নির্বাচনী প্রচারণা করছেন।
“আমি ইমরান খানের সঙ্গে আছি এবং ইমরান খানের সঙ্গেই থাকব। যদি আমাকে জনসমক্ষে একা ছেড়ে দেওয়া হয়, তবুও আমি ইমরান খানের পতাকা নিয়ে রাস্তায় নামব,” যোগ করেন তিনি।
চারপাশের এক ঝলকেই বলা যায় যে তার বলা কথাগুলো সত্য। রেহানা দার তার চারপাশে জড়ো হওয়া জনতার ভিড়ের মধ্যে ইমরান খানের একটি ছবি উঁচু করে তুলে ধরেছেন।
তার মাথার ওপরে উড়ছে পিটিআই-এর পতাকা, যদিও এখনও রেহানা দার পিটিআই প্রার্থী নন।
নির্বাচন কমিশন পিটিআই-এর ক্রিকেট ব্যাট প্রতীক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি অন্যান্য প্রার্থীর মতো মূলত একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।
এটি আদতে বেশ ছোট সিদ্ধান্ত বলে মনে হতে পারে, কিন্তু যে দেশে নিরক্ষরতার হার ৫৮ শতাংশ যেসব প্রার্থীদের ব্যালট পেপারে নিজেদের স্বীকৃত প্রতীক আছে তাদের জন্য বিষয়টি বেশ জটিল।
এখন প্রতিটি প্রার্থীর নিজস্ব বিকল্প প্রতীক রয়েছে; রেহানা দারের প্রতীক হল বেবি কট।
অন্যান্য প্রার্থীরা কেটলি থেকে স্যাক্সোফোন (বাদ্যযন্ত্র) পর্যন্ত বিভিন্ন আইটেম প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছেন।
এটি হচ্ছে অগণিত বাধাগুলোর মধ্যে একটি যা পিটিআই ৮ ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় তাদের সামনে এসেছে।
কিন্তু দলটি তাদের লড়াই চালিয়ে গেছে। যেমন- রেহানা দারের মতো প্রার্থীরা রাস্তায় নেমেছেন।
প্রযুক্তির মাধ্যমেও তাদের এই লড়াই চলছে, যা একজন নেতাকে জেলের কয়েদখানা থেকে সমাবেশের সামনে নিয়ে গেছে।
এই বিষয়গুলো এটাই প্রমাণ করে যে তারা এই লড়াইয়ে সবকিছু করতে ইচ্ছুক।
গত নির্বাচনের সময় রেহানা দারের ছেলে উসমান শিয়ালকোটে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি একজন সিনিয়র পিটিআই নেতা ছিলেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে যুব বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কিন্তু অক্টোবরের শুরুতে, তার পরিবারের মতে তিন সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর, তিনি টেলিভিশনে উপস্থিত হয়ে বলেছেন যে, ইমরান খান ‘৯ মে দাঙ্গার মূল পরিকল্পনাকারী ছিলেন’।
এরপর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যার মধ্যে কিছু বিক্ষোভ বেশ সহিংস হয়ে ছিল। গত বছর ইমরান খানকে গ্রেফতার করার পর এমন সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
লাহোরের সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তার বাসভবনসহ সামরিক ভবনে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে খানের শত শত সমর্থককে গ্রেফতার করা হয়।
ইমরান খানকে মুক্তি দেওয়া হলেও তার দলের ওপর দমন পীড়ন অব্যাহত ছিল।
বিক্ষোভের পরবর্তী কয়েক সপ্তাহ এবং কয়েক মাসে পিটিআই এর বেশ কয়েকজন রাজনীতিকরা দল থেকে পদত্যাগের ঘোষণা দেন, আবার অনেকে রাজনীতি থেকেই সম্পূর্ণভাবে সরে দাঁড়ান।
তাদের মধ্যে দলের অনেক সিনিয়র নেতারাও ছিলেন। কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে যে, তাদের পদত্যাগের ঘটনা এটাই ইঙ্গিত করে যে, খানের পুরানো সমর্থকরা এমন সহিংসতার দায় নেওয়া দলের সাথে যুক্ত হতে চায় না।
পিটিআই নেতারা বলেছেন যে, তারা স্বেচ্ছায় পদত্যাগ করেনি, বরং তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
তবে সত্য যাই হোক, রেহানা দার কোনওটা নিয়েই খুশি ছিলেন না।
“যখন উসমান দার বিবৃতি দিয়েছিলেন, আমি তাতে রাজি হইনি,” বলেন রেহানা দার। “আমি তাকে বলেছিলাম যে এর চেয়ে আমার ছেলে মারা গেলে ভালো হতো। তুমি মিথ্যা বিবৃতি দিয়েছ।”
রেহানা দার যেভাবে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন এমনটা করা পিটিআই-এর সব প্রার্থীর পক্ষে সম্ভব নয়।
কয়েকজন প্রার্থী কারাগারে থাকার পরও প্রচারণা চালিয়ে গেছেন। যদিও তারা কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়নি। তবে তারা কারাগারের ভেতর থেকে নির্বাচনে দাঁড়াতে পারবে।
অন্যরা পুলিশকে পুরোপুরি এড়িয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের প্রচারণা চালাচ্ছেন।
আতিফ খান পাকিস্তানের উত্তরে খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক মন্ত্রী ছিলেন। এখন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ভিডিও সম্প্রচারের মাধ্যমে তিন মিটার পর্দায় সবার সামনে হাজির হন।
তার দল এই ভিডিও স্ক্রিন সারা শহর ঘুরিয়ে, শহরের চত্বরে এনে প্রদর্শন করে। সেখানে জড়ো হওয়া পিটিআই সমর্থকদের উদ্দেশ্যে এই ভিডিও সম্প্রচার করা হয়।
তিনি বলেন, ভোটারদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার এটাই একমাত্র উপায়। কারণ তিনি মে মাস থেকে আত্মগোপনে রয়েছেন।
কর্তৃপক্ষ বলছে, তিনি একজন ওয়ান্টেড ব্যক্তি, অর্থাৎ তাকে ধরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।
আতিফ খান বিশ্বাস করেন যে, তিনি সুষ্ঠু বিচার পাবেন না।
“এটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা, ভিড়ের মধ্যে নয়, মঞ্চে নয়, মানুষের মধ্যে নয়, তবে আমরা দল পরিচালনার চেষ্টা করছি,” বলেন আতিফ খান।
“পিটিআই-এর সবচেয়ে বড় সমর্থন হল তরুণ ভোটাররা। তারা ডিজিটাল মিডিয়া, মোবাইল ফোন ব্যবহার করছে, তাই আমরা ভেবেছিলাম এর মাধ্যমে তাদের সাথে আরও বেশি জড়িত হওয়া উচিত। এটাই একমাত্র কাজ, আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালাতে পারি।”
এবারের নির্বাচনে পিটিআই-এর প্রচারণার জন্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পার্টির অফিসিয়াল এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম এবং টিকটক পেজগুলোর প্রতিটিতে কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে।
যা কিনা অন্য দুটি প্রধান দল পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ-পিএমএল’এন এর চেয়েও বেশি।
এই তিনটি দলের মধ্যে ইমরান খান একমাত্র নেতা যার সোশ্যাল মিডিয়ার ওই তিনটি প্ল্যাটফর্মে একটি করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার অর্থ তার বার্তা সরাসরি মানুষের কাছে যাচ্ছে।
কোনও প্রার্থী পিটিআই-সমর্থিত প্রার্থী কি না তা জানতে ভোটারদের সাহায্য করার জন্য প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করা হয়েছে।
ক্রিকেট ব্যাটের প্রতীক ছাড়াই, পিটিআই একটি ওয়েবসাইট তৈরি করেছে যেখানে ভোটাররা তাদের নির্বাচনী এলাকায় গেলে সংশ্লিষ্ট আসনের পিটিআই-সমর্থিত প্রার্থীর প্রতীক খুঁজে পাবে।
সমাবেশ আয়োজনের সময় আরেকটি সমস্যা দেখা দেয়। পাকিস্তানে রাজনীতি ব্যক্তিত্বের জৌলুসের সাথে জুড়ে আছে।
ইমরান খান- প্রিয় ক্রিকেটার-রাজনীতিবিদ- এমন একজন নেতা, যার উপস্থিতি হাজার হাজার মানুষকে সমাবেশে আকর্ষণ করতে সক্ষম।
কিন্তু গত আগস্ট থেকে তিনি কারাগারে আছেন এবং এই সপ্তাহে দুটি-তিনটি মামলায় দোষী সাব্যস্ত ও সাজা পাওয়ার পর সামনের ১৪ বছর ধরে তিনি কারাগারে থাকতে পারেন বলে মনে হচ্ছে।
পিটিআই আরও বলেছে যে, তারা সমাবেশ আয়োজনে সমস্যার সম্মুখীন হয়েছে।
জানুয়ারির শেষ দিকে, করাচিতে শত শত পিটিআই সমর্থকরা সমাবেশ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পিটিআই এর এভাবে জন সমাবেশ করার কোনও অনুমোদন ছিল না।
পিটিআই বলেছে, তাদের কীভাবে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখা হয়েছে, এটি তার সর্বশেষ উদাহরণ।
প্রার্থীর প্রচারণা দলের সাথে কথা বলে জানা গেছে, তাদের সমর্থকদের ভয় দেখানো হচ্ছে।
পিটিআই অভিযোগ করেছে, তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিতে তাদের বিরুদ্ধে হয়রানি, অপহরণ, কারাগারে পাঠানো এবং সহিংসতা চালানো হচ্ছে।
তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মনে করেন তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গি।
তিনি বলেছেন, “হ্যাঁ মানুষকে গ্রেফতার করা হয়েছে, তবে তাদের গ্রেফতার করা হয়েছে ৯ মে’র ঘটনার সাথে জড়িত থাকার কারণে এবং আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য ফৌজদারি মামলার সাথে জড়িত থাকার দায়ে।”
“তাদের [পিটিআই] অভিযোগ ভিত্তিহীন হলেও তারা তাদের ভিন্নমত এবং অভিযোগ প্রকাশ করতে স্বাধীন। গণমাধ্যম সেগুলো প্রচার করে। একই সাথে তাদের কাছে দেশের সর্বোচ্চ আদালতসহ অন্যান্য আইনি বিকল্প রয়েছে,” যোগ করেন তিনি।
এসব সমস্যার সমাধান? ভার্চুয়াল সমাবেশ
পিটিআই-এর সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান জিবরান ইলিয়াস বলেছেন, “এটি সস্তা, নিরাপদ এবং দ্রুত কাজ করে।”
এর প্রভাব জন সমাবেশ থেকে কিছুটা কম হতে পারে, তবে আমরা আমাদের বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
ইলিয়াস বলেন, ইমরানকে ছাড়া আমরা এর আগে কখনও কোনও রাজনৈতিক সমাবেশ করিনি। তাকে ছাড়া কি কোনও কিছু কাজ করবে? তারা এ নিয়ে এতটা নিশ্চিত ছিল না।
সমস্যা হল, তিনি বলেছেন, “মানুষ ইমরান খানের বার্তার জন্য অপেক্ষা করতো।”
তাহলে কিভাবে বার্তা পৌঁছে দেওয়া যায়?
ডিসেম্বরে তারা একটি অনলাইন সমাবেশের জন্য একটি বক্তৃতা তৈরি করতে এআই প্রযুক্তি ব্যবহার করেছিল।
কিন্তু এর কিছু সীমাবদ্ধতা আছে। ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লক্সের মতে, পাকিস্তানজুড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে বিপর্যয় দেখা দেয়।
মূলত পিটিআইয়ের সমাবেশের সময়েই এ ধরণের বিঘ্ন ঘটতে দেখা গেছে।
ওয়াশিংটনের উইলসন সেন্টার থিংক ট্যাঙ্কের দক্ষিণ এশিয়া ইন্সটিটিউটের পরিচালক ড.মাইকেল কুগেলম্যান বলেছেন, “পাকিস্তানের জনসংখ্যার মাত্র ৩০ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যবহারকারী। সুতরাং এতে এটাই স্পষ্ট হয় যে, পিটিআই সামাজিক যোগাযোগমাধ্যমে যতো অনলাইন প্রচারণা চালাক না কেন এর পরিসীমা সীমাবদ্ধ।”
এমনটা অবশ্য আগেও দেখা গেছে– বিশেষ করে, গত নির্বাচনের সময় যখন নওয়াজ শরীফ কারাগারে ছিলেন।
“যদি এসব একই রকম শোনায়, তবে এর কারণ হল; এখন কেবল খেলোয়াড় বদলে গেছে,” কুগেলম্যান বলেছেন।
বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকদের মতো তিনি ভাগ্যের এই পরিবর্তনের পিছনে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর হাত দেখেন– সেই একই সামরিক বাহিনী যাদেরকে অনেকেই ইমরান খানের ক্ষমতায় আসার পেছনে প্রাথমিক টিকিট হিসেবে দেখেন।
“পিটিআই ২০১৮ সালে নির্বাচনী সমর্থন পেয়েছিল। এজন্য সামরিক বাহিনী সরাসরি কলকাঠি না নাড়ালেও তারা পরিষ্কারভাবে সে সময় নির্বাচনী ব্যবস্থার সুবিধা পেয়েছিল।”
“এখানে ব্যাপক মাত্রায় দমন-পীড়ন ও কারসাজি করা হয়েছিল। পিএমএল-এন দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছিল, নির্বাচনের কাছাকাছি সময়ে কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল। সে সময় নওয়াজ শরিফের ১০ বছরের জেলের সাজা হয়।”
কুগেলম্যান মনে করেন ওই ঘটনাগুলো সাম্প্রতিক সময়ের থেকে আলাদা।
“আমার মতে, ঘটনা প্রবাহ একই, তবে এবারের তীব্রতা বেশি। সাম্প্রতিক নির্বাচনের তুলনায় এবারে গ্রেফতার ও জেলে যাওয়া নেতা ও সমর্থকদের সংখ্যা বেশি।”
“এবার পরিবারের সদস্যরাও এতে জড়িয়ে পড়েছেন। এটি নজিরবিহীন নয়, তবে সাম্প্রতিক নির্বাচনে আমরা যা দেখেছি এবারে বিষয়টি একদমই আলাদা”
ইমরান খানের ওপর দিয়ে যতো ঘাত প্রতিঘাত গিয়েছে তার প্রতিটি পিটিআই তাদের নির্বাচনী প্রচারণার জ্বালানি হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু তা কি কার্যকর হবে?
পাকিস্তানের টিভি চ্যানেলগুলো পিএমএল-এন-এর পক্ষে ইমরান খানের প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফ বা পিপিপি-র পক্ষে বিলাওয়াল ভুট্টোর নির্বাচনী সমাবেশের খবরাখবরে ভরপুর।
নির্বাচনের আগের সপ্তাহে পিটিআই যে কভারেজ পেয়েছে তা হল তাদের প্রতিষ্ঠাতার কারাদণ্ডের বিষয়ে।
কুগেলম্যানের মতে, অনেক ভোটার মনে করতে পারে যে ভোট দেওয়ার কোনও অর্থ নেই কারণ তারা মনে করে পিটিআই এর জয়ের কোনও উপায় নেই।
“পিটিআই নেতৃত্বের কাছে প্রশ্ন হল খানের সাথে যা কিছু ঘটছে তা সত্ত্বেও কীভাবে তারা এতো বড় একটি সমর্থন গোষ্ঠীকে বের করে আনতে পারছে এবং ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করে যাচ্ছে?”
কুগেলম্যান বলছেন, পিটিআই-এ এমন কিছু লোক আছে যারা মনে করে, তারা যদি নির্বাচন পর্যন্ত যেতে পারে এবং ভোটারদের উপস্থিতি যদি যথেষ্ট বেশি হয় তবে তারা দলের পক্ষে ভোট টেনে অলৌকিক বিজয় অর্জন করতে পারবে।
যুদ্ধ উত্তেজনার মধ্যেই ইরানে মার্কিন পর্ন তারকা
ফিলিস্তিনের গাজা যুদ্ধ ইস্যুতে বর্তমানে আমেরিকার সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের। এই যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি সমর্থনের পাশাপাশি অস্ত্র দিয়েও সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সরাসরি সমর্থন দিয়েছে ইরান। দেশটি ফিলিস্তিনিদের অস্ত্র দিয়ে সহায়তা করতে না পারলেও ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দিয়ে মার্কিন ও ইসরায়েল বিরোধী হামলা জোরদার করতে সক্ষম হয়েছে। এর জেরেই ইরানের সঙ্গে ভীষণ উত্তেজনা জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এই পরিস্থিতির মধ্যেই ইরান সফর করেছেন মার্কিন পর্ন তারকা হুইটনি রাইট, যা দেশটিতে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার বলেছেন, মার্কিন পর্ন অভিনেত্রী হুইটনি রাইটের সাম্প্রতিক ইরান সফর সম্পর্কে তিনি জানতেন না।
সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক তাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। জবাবে নাসের কানয়ানি বলেন, “আপনি যে বিষয়টির কথা বলছেন তা আমি জানি না। মার্কিন নাগরিকদের ইরান ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা নেই।”
জানা গেছে, গত সপ্তাহে ইরান সফর করেন মার্কিন পর্ন তারকা হুইটনি রাইট। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অভিযোগ করেন- ইরানি কর্তৃপক্ষ হুইটনি রাইটকে তার ইসরায়েল-বিরোধী এবং ফিলিস্তিনপন্থী কঠোর অবস্থানের কারণে তাকে আমন্ত্রণ জানিয়েছিল বা তাকে সফর করার সুযোগ দিয়েছে।
ইরান সফরের সময় হুইটনি রাইট। ছবি: সংগৃহীত
এ সময় ৩২ বছর বয়সী হুইটনি রাইট ইরানে মহিলাদের জন্য প্রচলিত পোশাক কোড মেনে চলেন এবং সম্পূর্ণ হিজাব পরা নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তিনি বলেন, “ইরান নিরাপদ, যদি আপনি নিয়ম মেনে চলেন।”
পর্নোগ্রাফি অভিনেত্রী হুইটনি রাইট একজন ইরোটিক মডেল। তার জন্ম আমেরিকার ওকলাহোমায়। তিনি মিশ্র ওয়েলশ এবং নেটিভ আমেরিকান। ফিলিস্তিনের প্রতি তার জোরালো সমর্থন এবং ইসরায়েল-বিরোধী মনোভাব প্রকাশের জন্য তিনি সুপরিচিত।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, ইউএস নিউজ, এবিসি নিউজ, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ
পালিয়ে আসা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নেবে দেশটির সরকার। ইতোমধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।’
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতেরা পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সেদেশের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কীভাবে ফিরিয়ে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।
তিনি জানান, এর আগে মিয়ানমার থেকে ভারতেও আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষীরা। তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছিল।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ পর্যন্ত ৯৫ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছেন। আরও আসতে পারেন। তবে আমাদের সীমান্ত অরক্ষিত নয়। সেখানে আমাদের বিজিবি সজাগ রয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সূচি ও ভেন্যু প্রকাশ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মধ্যে দিয়ে বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আর প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যাও। ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের, ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্বকাপের শিডিউল ঘোষণার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এ সময় কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আজকেতা স্টেডিয়ামের চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেন্যুর। ১৯৭০ সালে সেখানেই ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ।
এর ১৬ বছর পর এই স্টেডিয়ামেই ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে। ২০২৬ বিশ্বকাপে হবে উদ্বোধনীসহ মোট পাঁচটি ম্যাচ।
তিনটি দেশের ১৬টি ভেন্যুতে আগামী বিশ্বকাপের ম্যাচগুলো। যুক্তরাষ্ট্র ১৯৯৪ বিশ্বকাপের স্বাগতিক হলেও সেই বিশ্বকাপের কোনো স্টেডিয়ামে হবে আগামী বিশ্বকাপের কোনো ম্যাচ। ৮২ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে এই প্রথম হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। ফাইনাল ছাড়াও এই স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের পাঁচটি, শেষ ৩২ এর একটি এবং শেষ ষোলোর একটি ম্যাচ। সবচেয়ে বেশি ৯টি ম্যাচ হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে।
১১ জুন ২০২৬ তারিখে শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব, চলবে ২৭ জুন পর্যন্ত। ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচগুলো। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। লস অ্যাঞ্জেলস ও ডালাসে হবে এই রাউন্ডের দুটি করে ম্যাচ।
শেষ ১৬ রাউন্ডের খেলা চলবে ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১১ জুলাই, চারটি ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টন। ১৪ ও ১৫ জুলাই দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায়। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ মায়ামিতে, ১৮ জুলাই। ১৯ জুলাই নিউজার্সির ফাইনাল দিয়ে বিশ্ব পাবে ফুটবলের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।
বাংলাদেশে মায়ানমার সেনাবাহিনীর সৈনিক আশ্রয়প্রার্থী বেড়ে ৬৮
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারে ভয়াবহ গোলাগুলির প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে শক্ত অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বার্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সমুদ্রে টহল বাড়ানো হয়েছে কোস্টগার্ডের। প্রস্তুত থাকতে বলা হয়েছে পুলিশ বাহিনীকেও।
এদিকে দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলির ভয়াবহতায় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতের তথ্য অনুযায়ী বিজিবির ক্যাম্পে আশ্রয়প্রার্থী বিজিপি সদসস্যের সংখ্যা ৬৮ জন। এর বাইরেও মিয়ানমারের কয়েকজন বেসামরিক নাগরিকও আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। বিজিবি জানিয়েছে, পালিয়ে আসা মিয়ানমারের নাগরিকদের ক্যাম্পে রাখা হয়েছে নির্দেশনা অনুযায়ী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলা যাচ্ছে না। কোনোভাবে বাংলাদেশের সীমান্তে আক্রমণ শুরু হলে তা মোকাবিলার প্রস্তুতি থাকতে হবে। এ কারণেই সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়ে প্রস্তুত রাখা হচ্ছে। এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন।
রোববার মধ্যরাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় জানান, মিয়ানমারে চলমান সংঘাতের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৬৮ জন সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।
বার্তায় বলা হয়, তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিজিবি। এর মধ্যে আহত ১৫ জনের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
এর আগে রোববার বিকেল পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপির সদস্য ছিলেন ১৪ জন। ওই সময় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘তারা যুদ্ধের জন্য নয়, আত্মরক্ষার জন্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।’ তবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ যুদ্ধ চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না। তার মানে এই নয় যে আমাদের গায়ের ওপরে পড়ে গেলে আমরা ছেড়ে দেবো। আমরা সবসময় তৈরি আছি। সতর্ক রয়েছি।’
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের ফেরত পাঠাতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে যুদ্ধের সময় অন্য যদি এভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে, তাহলে তাদেরও আটক রেখে ফেরত পাঠাতে হবে। কেউ ঢুকে গেলে ফেরত পাঠানো ছাড়া তো আর কিছু করার থাকে না। তাই যে-ই প্রবেশ করবে, তাকেই আমরা আটক করে ফেরত পাঠাব।
মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী বিভিন্ন সশস্ত্র সংগঠন ও দলের সংঘাত চলছে গত কয়েকদিন ধরেই। এর মধ্যে গত কয়েক দিনে নাইক্ষ্যংছড়ি সীমান্তে সেই সংঘাতের আঁচ এসে লেগেছে বাংলাদেশেও। দুই-তিন হলো ওই এলাকায় সীমান্ত গ্রামগুলোর বাসিন্দারা তীব্র গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে এলাকা ছেড়েছেন। সিময়ানমার থেকে গুলি এসে গ্রামগুলোতে পড়ার ঘটনাও ঘটেছে। রোববার গুলিবিদ্ধ হয়ে একজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
এ পরিস্থিতিতে সীমান্তের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই রোববার মিয়ানমারের বিজিপিসহ বেসামরিক নাগরিকদের বাংলাদেশে এসে আশ্রয় নেওয়ার ঘটনা ঘটল।
ধর্ষকদের শাস্তি দাবিতে জাবিতে মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আবাসিক হলের রুমে আটকে রেখে এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ক্যাম্পাসে শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিল শুরু হয়। এটি মীর মশাররফ হোসেন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র ও ছাত্রী হলগুলো হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ধর্ষকদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘের সঞ্চালনায় সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চলছে। এটি একদিনে তৈরি হয়নি। অনেক দিনের ফল গতকাল (শনিবার) মুস্তাফিজ দেখিয়েছে।’
‘একটা নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসে শুরুর দিন থেকেই শারীরিক ও মানসিক টর্চারের মধ্য দিয়ে যেতে হয়। যেটার ফলাফল আজকের এই মুস্তাফিজ। সে-ও গণরুম করেছিল এবং এসব টর্চার সহ্য করে আজকে ধর্ষকে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই সমস্যার মূলোৎপাটন করতে চায় না। বরং জিইয়ে রাখতে চায়।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাব। হল থেকে অছাত্রদের বের না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। ধর্ষকদের শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, গণরুম উচ্ছেদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এরকম নিপীড়ককে। এবারও যদি তা করে তাহলে এই প্রশাসনকে টিকতে দেওয়া হবে না।’
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, ‘এটা আমাদের নিজেদের লড়াই। এই গণরুম কালচারের কারণে আমাদের সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করা হয়েছে। শুরুতে শিক্ষার্থীদের হাতে ভোগবিলাসের নামে মাদক তুলে দিয়ে এই ক্ষমতাসীন ছাত্র সংগঠন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে।’
‘সময় হয়েছে ঘাতকের বিরুদ্ধে দাঁড়াবার, সময় হয়েছে কথা বলার। আমরা ধর্ষকদের কিংবা তাদের সহযোগীদের সামনে আঙুল তুলে বলব- এটা অপরাধ, এটা করা যাবে না। এখন ভয় পেলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে।’
সমাপনী বক্তব্যে নাটক ও নাট্যতত্ত্বের শিক্ষার্থী কনোজ কান্তি রায় বলেন, ‘আমাদের আন্দোলন চলমান থাকবে। আগামীকাল (সোমবার) বেলা ১১টায় শহীদ মিনারে ধর্ষকদের বিরুদ্ধে আমরা পোস্টারিং করব।’
আরও বক্তব্য দেন- নাটক নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্না মজুমদার, বাংলা বিভাগের শিক্ষার্থী রাসেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবীব।
মিছিলের শুরুতে কয়েকজন শিক্ষকও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন- প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষক অধ্যাপক সোহেল আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী, অধ্যাপক গোলাম রাব্বানী প্রমুখ।
এমপির মেয়েকে আটক হওয়ার পর ছাড়িয়ে নেওয়া ক্ষমতার অপব্যবহার: টিআইবি
বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক হওয়া মেয়েকে প্রভাব খাটিয়ে সরকারদলীয় সংসদ সদস্যের স্ত্রী বের করে নেওয়ার ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ঘটনাটিকে জনপ্রতিনিধি ও তাদের স্বজনদের ক্ষমতার অপব্যবহারকে স্বাভাবিকীকরণের নিয়মিত উদাহরণ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছে সংস্থাটি। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে টিআইবি।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে টিআইবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে টিআইবি জানায়, গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে বগুড়ার বিভিন্ন কেন্দ্র থেকে ১৯ জনকে পরীক্ষায় প্রতারণার অভিযোগে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এসময় বগুড়া-৫ আসনের সংসদ সদস্যের স্ত্রী ডিবি কার্যালয়ে যান এবং ক্ষমতা খাটিয়ে তার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যান।
বিষয়টিকে ক্ষমতার অপব্যবহারের চরম হতাশাজনক দৃষ্টান্ত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ক্ষমতাকাঠামোর সর্বস্তরে জনপ্রতিনিধি ও তাদের আত্মীয় স্বজনরা ক্ষমতার অপব্যবহারকে স্বাভাবিকতায় পরিণত করে তোলার যে চেষ্টা করছেন- এটি তারই উদহারণ। আইন সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও, এ ঘটনা প্রমাণ করে দেশে ক্ষমতাশালীরা চাইলেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারেন; কেননা একই মামলায় আটক অন্য অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় ধাপে ধাপে ক্ষমতার অপব্যবহার ও অন্যায় করা হয়েছে উল্লেখ করে ড. জামান বলেন, ‘নিয়োগ পরীক্ষায় জালিয়াতি প্রথম অপরাধ। এরপর অভিযুক্তকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া লঙ্ঘন করে অভিযুক্ত মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদ সদস্যের স্ত্রী একদিকে যেমন পরীক্ষায় জালিয়াতি করাকে অন্যায় সমর্থন যুগিয়েছেন তেমনি প্রভাব বিস্তারের মাধ্যমে স্বাভাবিক আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করায় সমানভাবে অপরাধী। অন্যদিকে, সংসদ সদস্যের স্ত্রীর হস্তক্ষেপ মেনে নিয়ে আইনবহির্ভুতভাবে প্রতারণার অভিযোগে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার সাথে জড়িতরাও একইমাত্রায় আইন লঙ্ঘন করেছেন। তাই এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
জনপ্রতিনিধি ও তাদের আত্মীয় স্বজনদের ক্ষমতার অপব্যবহার রোধে ‘সংসদ সদস্য আচরণ আইন’ প্রণয়ণের দাবি জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সংসদের অভ্যন্তরে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কার্যপ্রণালী বিধিতে সুস্পষ্ট বিধি বিধান থাকলেও সংসদের বাইরে তাদের সংযত আচরণ নিশ্চিত ও ক্ষমতার অপব্যবহার রোধে কোনো আইন নেই। ২০১০ সালের ১৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ১৫টি ধারা সংবলিত একটি বেসরকারি বিল সংসদে উত্থাপন করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘নাগরিক সমাজ থেকে বারবার আহ্বান জানানো হলেও, দুর্ভাগ্যজনকভাবে বিলটি পাসের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট অংশীজনের পরামর্শ ও পর্যালোচনার মাধ্যমে সংসদ সদস্য আচরণ বিলটি অবিলম্বে জাতীয় সংসদে পুনরায় উত্থাপন ও আইন হিসেবে পাস করার দাবি জানাচ্ছে টিআইবি।’
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন পিটার হাস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এরপরও দেশটি বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সম্পর্ক এগিয়ে নিতে চায়।
রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে পিটার হাস এ অবস্থানের কথা জানান।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘যদিও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এরপরও কিছু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’
এর মধ্যে জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ ইস্যুতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ‘কিছু কিছু জায়গায় আমাদের ভিন্নমত থাকতেই পারে। নির্বাচন নিয়ে তাদের একটা স্টেটমেন্ট- আমরা (মার্কিন যুক্তরাষ্ট্র) মনে করি, বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। তারপরও আমরা চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন এগিয়ে যাই।’
‘আমাদের দিক থেকে তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করব, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি’ বলেন সাবের হোসেন চৌধুরী।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। তবে তাদের এ বক্তব্য (নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি) এমন কিছু না যে, আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১৫ বিলিয়ন ডলার ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র পার্টনার হিসেবে কাজ করবে।’
মৃত্যুর গুজব ছড়িয়ে ক্ষমা চাইলেন পুনম (ভিডিও)
জরায়ু ক্যান্সারে মৃত্যু হয়েছে বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডের, গতকাল শুক্রবার এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৩২ বছর বয়সি নায়িকার এই আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। অবশেষে জানা গেল বেঁচে আছেন পুনম। তিনি ইচ্ছা করেই নিজের মৃত্যুর গুজব খবর ছড়িয়েছেন! ভিডিও বার্তায় জানালেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ।
ভিডিও বার্তায় পুনমকে বলতে শোনা গেল, ‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধা হয়েছে, যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার, কারণ আমরা সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যা নাটক করেছি। জানি হয়তো বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ু-মুখ ক্যান্সার নিয়ে কথা বলছে।’
পুনম আরও বলেন, ‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কাড়ছে। সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত, আমার মৃত্যুর ভুয়ো খবর সেটা করে দেখালো। যারা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে।’ উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ঠিক তার দু-দিন আগেই পুনমের সার্ভিক্যাল ক্যান্সারে আচমকা মৃত্যুর খবরে অনেকেই মনে করেছিলেন হয়তো গোটাটাই প্রচার কৌশল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।
View this post on Instagram
A post shared by Poonam Pandey (@poonampandeyreal)
সূত্র : জুম টিভি ও টাইমস অব ইন্ডিয়া।
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। একই সঙ্গে তার স্ত্রীকে বন্দুকধারীরা অপহরণ করে নিয়ে গেছে।
গত বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে। বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবেলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার পর পরই এ হত্যা ও অপহরণের ঘটনা ঘটল।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তারা তাকে কেন হত্যা করেছে তা স্পষ্ট নয়।
রাজা আরেমু হত্যাকাণ্ডকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য; আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ
এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।
সূত্র : গার্ডিয়ান।
একীভূতসহ বড় সংস্কার আসছে দুর্বল ব্যাংকে
সমস্যাজর্জরিত ও দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। এজন্য প্রম্পট কারেকটিভ অ্যাকশন (পিসিএ) কাঠামোর আওতায় আগামী ডিসেম্বর থেকে দুর্বল ব্যাংকগুলো বিশেষ নজরদারিতে আনা হবে।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে ব্যাংকার্স সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।
তিনি বলেন, কোনো ব্যাংক পিসিএ কাঠামো অনুযায়ী কাক্সিক্ষত উন্নয়ন করতে না পারলে সেই ব্যাংকটিকে অন্য একটি ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। পিসিএ’র আওতায় আর্থিক সূচকগুলোর কোনোটিতে অবনতি বা অস্থিতিশীল হলেই তা শনাক্ত করে ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নিতে বলবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে বৈঠকে দেশে কার্যরত ব্যাংকগুলোর এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়ে আমাদের আলোচনা করতে বলেছেন গভর্নর। বিশেষ করে কম খেলাপি ঋণের ব্যাংকের সঙ্গে একীভূত হবে বেশি খেলাপি ঋণের ব্যাংক।
এটা বাস্তবায়ন করতে রাজনৈতিক যত বাধাই আসুক ব্যাংক খাতের সংস্কারের বিষয়ে কোনো আপস করবেন না গভর্নর। আমাদের প্রস্তুতি নিতে বলেছেন, আগামীতে ব্যাংক খাতের সংস্কার আসছে, এর কোনো বিকল্প নেই। ডলারের বিনিময় হার যেটাই করা হোক পর্যায়ক্রমে করতে হবে।’
ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক আরও বলেন, দুর্বল শনাক্ত হওয়া ব্যাংকের মানোন্নয়নে পিসিএ’র আওতায় ‘ডিরেকটিভস অব বাংলাদেশ ব্যাংক-ডিওবিবি বা ডব’ ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক। দুর্বলতা কাটিয়ে ব্যাংকের মানোন্নয়নে সে পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে একীভূত করার মতো পদক্ষেপও নেবে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ কমিয়ে আনার পাশাপাশি সুশাসন নিশ্চিত করার জন্য ব্যাংক এমডিদের নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকার্স সভায়।
তুরস্ক সফরে যাচ্ছেন পুতিন
যুদ্ধের মধ্যেই তুরস্ক সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১২ ফেব্রুয়ারি তার তুরস্কে যাওয়ার কথা। সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ওই দিন তিনি তুরস্কের মাটিতে পা দিলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই হবে ন্যাটোর কোনও সদস্য দেশে রুশ প্রেসিডেন্টের প্রথম সফর।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তার বিদেশ সফর বেশ সীমিত হয়ে আসে। অবশ্য আইসিসি’র এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। রাশিয়া আইসিসি’র সদস্য না হওয়ায় তাদের আদেশের কোনও বৈধতা নেই বলেও জানিয়েছে ক্রেমলিন।
অবশ্য তুরস্কও আইসিসি’র রোম সংবিধির সদস্য নয়। ফলে সেখানে গেলে পুতিনের গ্রেফতার হওয়ার কোনও আশঙ্কা নেই।
কৃষ্ণ সাগরে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সামুদ্রিক সীমানা রয়েছে তুরস্কের। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালালে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষার চেষ্টা করছে আংকারা। ন্যাটোর সদস্য তুরস্ক একদিকে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, অন্যদিকে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরোধিতাও করছে।
কৃষ্ণ সাগর শস্য চুক্তিতে ফিরে আসতে রাশিয়াকে রাজি করানোর চেষ্টা করছে তুরস্ক। এই চুক্তির আওতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন বিশ্ব বাজারে খাদ্য শস্য রফতানি করে আসছিল। মস্কো ও কিয়েভের মধ্যে হওয়া এই চুক্তির মধ্যস্থতা করেছিল তুরস্ক ও জাতিসংঘ। তবে পশ্চিমারা রাশিয়ার দাবি-দাওয়া পূরণ না করায় এক বছরের মাথায় গত বছরের জুলাই মাসে চুক্তি থেকে সরে যায় মস্কো।
রাশিয়ার সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে; বিশেষ করে পর্যটন, গ্যাস সরবরাহ, শস্য ও অন্যান্য কৃষি বাণিজ্যে। তবে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকলেও দুই দেশের মাঝে যথেষ্ট বিরোধও রয়েছে। সিরিয়া ও লিবিয়ার সংঘাতে দুই দেশ পরস্পর বিরোধীদের সমর্থন দিয়ে আসছে। একই কথা প্রযোজ্য দক্ষিণ ককেশাসের আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা নিয়েও।
সূত্র: রয়টার্স
গুচ্ছে ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু
চলতি বছর সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী- ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পর ৪ মে ‘বি’ ইউনিট ও ১১ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলনকক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র জানায়, জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিসহ অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষা ও অন্য কার্যক্রম শেষে আগামী ১ আগস্ট থেকে ক্লাস শুরু করা হবে।
সভায় জানানো হয়, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন শুরু হবে ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। এ প্রক্রিয়া চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেওয়া হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ফোন নাম্বার ডিলিট হলে ফিরে পাবেন যেভাবে
অনেকেই বিশেষ কিছু প্রয়োজনীয় নম্বর মোবাইল ফোনে সেভ করে রাখেন। কিন্তু ভুল করে তা অনেক সময় ডিলিট হয়ে যায়। তবে অনেকেই জানেন না ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর মুহূর্তেই খুঁজে পাওয়া যায়।  তবে এ জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।
১. প্রথমে ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন।
২. যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।
৩. এখন নিচের দিকে ফিক্স এবং ম্যানেজ আইকনে ট্যাপ করুন।
৪. এখন আপনি কন্টাক্ট নাম্বার ইমপোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রিস্টোর করার অপশন পাবেন।
৫. এখানে রিস্টোর কন্টাক্ট অপশনে ক্লিক করুন।
৬. তারপর রিস্টোর বাটনে ক্লিক করুন। এতেই  ডিলিট হওয়া  সমস্ত কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।
যদি ফোনের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বরগুলোও ফিরিয়ে আনতে পারবেন।
ব্যাকআপ থেকে যেভাবে ফিরিয়ে আনবেন
১. প্রথমে ফোনে সেটিংস চালু করুন।
২. ব্যাকআপ এবং রিস্টোর অপশনে প্রবেশ করুন।
৩. রিস্টোর অপশনে ট্যাপ করুন।
৪. কন্টাক্ট অপশনটিতে ক্লিক করুন।
ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড
তথ্য ফাঁসের (সাইফার) মামলায় পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুই পিটিআই নেতার উপস্থিতিতে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাত্র এক সপ্তাহ আগে এ রায় দিলো আদালত।
দুই সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতা, শান্তিরক্ষীসহ নিহত ৫২
ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে সুদান ও দক্ষিণ সুদান সীমান্তে। এতে জাতিসংঘ শান্তিরক্ষীসহ অন্তত ৫২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছে আরও ৬৪ জন।
জানা গেছে, উভয় দেশের মধ্যে বিতর্কিত আবেই অঞ্চলে এই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আবেই হচ্ছে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। উভয় দেশই সীমান্ত বরাবর তেল সমৃদ্ধ এই অঞ্চলের মালিকানা দাবি করে থাকে। এরই জের ধরে গত শনিবার এই সহিংসতার ঘটনা ঘটে।
আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ জানিয়েছেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যুবকরা প্রতিবেশী আবেইতে হামলা চালায়। সীমানা নিয়ে বিরোধে ২০২১ সাল থেকে এই ধরনের হামলা চলছে এবং সর্বশেষ এই হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। হামলায় নিহতদের পাশাপাশি আরও ৬৪ জন আহত হয়েছে।
এছাড়া দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের এক শান্তিরক্ষীও নিহত হয়েছেন। নিহত ওই শান্তিরক্ষী ঘানার সেনা সদস্য। ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউএনআইএসএফএ) এর বিবৃতি অনুসারে, গত শনিবার আবেই এলাকার তিনটি স্থানে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এর ফলে বহু মানুষ হতাহত হয় এবং সহিংসতায় আটকে পড়াদের নিরাপত্তা দিতে বেসামরিক লোকদের ইউএনআইএসএফএ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষের সময় ইউএনআইএসএফএ-এর একটি ঘাঁটিও আক্রমণের শিকার হয়। আক্রমণটি প্রতিহত করা হলেও ‘দুঃখজনকভাবে ঘানার একজন শান্তিরক্ষী নিহত হয়’।
তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেছেন, “বর্তমান ভয়ানক নিরাপত্তা পরিস্থিতির কারণে ব্যাপক ভীতি ও আতঙ্ক তৈরি হয়েছে এবং আমরা কারফিউ জারি করেছি।”
দক্ষিণ সুদানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেশ সাধারণ ঘটনা। তবে শনিবারের এই সংঘর্ষে কোন উপজাতি জড়িত ছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়া তেল সম্পদে সমৃদ্ধ আবেই অঞ্চলে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। সেখানে ডিনকা জাতিগোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রশাসনিক সীমানার অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে বিরোধে লিপ্ত।
সূত্র: আল জাজিরা, ভয়েস অব আমেরিকা, আনাদোলু এজেন্সি, এপি
সুদানে সংঘর্ষ: সেনাবাহিনী ও প্যারা মিলিটারির মধ্যে শক্তিশালী কারা?
২০২১ সালে অভ্যুত্থান ঘটিয়ে সুদানের বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেনাবাহিনীর জেনারেলরা ‘স্বাধীন কাউন্সিলের’ নামে দেশ চালাচ্ছিলেন।
এই স্বাধীন কাউন্সিলের প্রধান জেনারেল আব্দেল ফাতাহ আল-বুরহান।  উপপ্রধান ভাইস-প্রেসিডেন্ট জেনারেল মোহামেদ হামদান দাগালো।
শনিবার দুই নেতার নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।  রাজধানীতে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে আরএসএফ। যদিও প্যারা মিলিটারি আরএসএফ দাবি করছে, সেনাবাহিনী তাদের ওপর প্রথম আক্রমণ করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, দুই বাহিনীর মধ্যে মূলত ক্ষমতার দখল নিয়ে লড়াই হচ্ছে। ১ লাখ প্যারা মিলিটারি সদস্যকে সেনাবাহিনীতে সংযুক্ত করা হবে। কিন্তু এটার পর সেনাবাহিনীর প্রধান থাকবেন কে সেটা নিয়ে মূলত দ্বন্দ্ব।
সুদানে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে তাদের শক্তিমত্তা নিয়ে আলোচনা চলছে। মোহাম্মদ আলআমিন আহমেদ নামে সুদানের একজন সামরিক বিশ্লেষক আল জাজিরাকে বলেন, সংঘর্ষের প্রথম ঘণ্টাগুলোতে আরএসএফের প্রাধান্য ছিল। তিনি বলেন,‘ তারা (আরএসএফ) বিমানবন্দর এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেয়। সেনাপ্রধান বুরহানের বাসাও দখলে নেওয়ার দ্বারপ্রান্তে ছিল তারা।
সুদানের এই সামরিক বিশ্লেষক বলেন, এরপর সেনাবাহিনী হামলা প্রতিরোধ শুরু করে। তারা পাল্টা বিমান হামলা শুরু করে। আর এর মাধ্যমে পরিস্থিতি আয়ত্তে নিয়ে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। সমরবিশ্লেষক আলআমিন বলেন, ‘প্যারামিলিটারির কোনো বিমানবাহিনী নেই। ব্যাপক সংখ্যক যোদ্ধা নিয়ে তারা সম্মুখযুদ্ধে শক্তিশালী।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বর্তমানে ভিয়েতনাম সফরে রয়েছেন। সেখান থেকে খার্তুমের পরিস্থিতিকে তিনি নাজুক অ্যাখ্যা দিয়েছেন।
অন্যদিকে খার্তুমে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন গডফ্রে একটি টুইট বার্তায় বলেন, সামরিক অংশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি অত্যন্ত বিপজ্জনক। সংঘর্ষ বন্ধে উভয় পক্ষের শীর্ষ নেতাদের জরুরিভাবে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।
সুদানে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রভাবশালী আরব দেশ মিসর। সব পক্ষকে সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে।
গায়ে আগুন লাগলে যে পাঁচটি কাজ করা জরুরি
কেউ অগ্নিকান্ডের শিকার হলে সাথে সাথে কী কী ব্যবস্থা নেয়া যেতে পারে সে বিষয়ে চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ-এনএইচএস-ও কিছু পরামর্শের কথা উল্লেখ করেছে। এগুলো হচ্ছে-
১. প্রচুর পানি ঢালুন: শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি’র সহকারী অধ্যাপক ডা. শারমিন আক্তার সুমি বলেন, আগুনে পোড়ার প্রথম আধাঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। এসময় রোগীর শরীরে যত বেশি সম্ভব পানি ঢালতে হবে। শুধু পানি ঢাললেই পোড়ার পরিমাণ কমিয়ে আনা যেতে পারে।
“যেখানে ২০% পুড়তো সেটাকে হয়তো ১৫ বা ১০% এ নামিয়ে আনা যেতে পারে।” যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য অনুযায়ী, বহমান ঠাণ্ডা পানি দিয়ে পোড়া জায়গা অন্তত ২০ মিনিট ধরে ধুতে হবে। তবে বরফ, বরফ শীতল পানি কোন ধরণের ক্রিম ও তৈলাক্ত পদার্থ যেমন মাখন দেয়া যাবে না।
২. কাপড় ও গহনা খুলে ফেলুন: কেউ অগ্নিকাণ্ডের শিকার হলে তার পরিহিত কাপড় ও গহনা যত দ্রুত সম্ভব খুলে ফেলতে হবে। শিশুদের ক্ষেত্রে ন্যাপি কিংবা ডায়াপার থাকলে সেটি খুলে ফেলতে হবে। কিন্তু পোড়া চামড়া বা পেশীর সাথে যদি কোন ধাতব পদার্থ বা কাপড়ের টুকরো আটকে গিয়ে থাকে তাহলে তা সরানোর চেষ্টা করা যাবে না। এক্ষেত্রে ক্ষত আরো বেশি বাড়ার আশঙ্কা থাকে।
পানি ঢালার পর রোগীর শরীর গরম রাখার চেষ্টা করতে হবে যাতে হাইপোথারমিয়া না হয়। সেক্ষেত্রে কম্বল দিয়ে তাকে জড়িয়ে নেয়া যেতে পারে। তবে শরীরের যে অংশ পুড়ে গেছে সেখানে যাতে কোন ধরণের কাপড় না থাকে সেটি খেয়াল রাখতে হবে।
৩. যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে: আগুনে পোড়োর পর প্রথম ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে মধ্যে হাসপাতালে নেয়া গেলে রোগীর মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ডা. শারমিন আক্তার সুমি বলেন, প্রথমত ২৪ ঘণ্টায় হাসপাতালে নেয়া হলে রোগীর প্রয়োজন অনুযায়ী তাকে ২০-৩০ লিটার পর্যন্ত স্যালাইন দেয়া যায়। কিন্তু এর চেয়ে বেশি সময় অতিবাহিত হয়ে গেলে ৩-৪ লিটারের বেশি দেয়া সম্ভব নয়। ফলে তার ঝুঁকি বেড়ে যায়।
প্রথম ২৪ ঘণ্টায় স্যালাইন দেয়ার কারণে যে উপকার পাওয়া যায় পরে আর সেটি পাওয়া যায় না। এজন্য এই ২৪ ঘণ্টাকে পোড়া রোগীর জন্য গোল্ডেন আওয়ার বলা হয়।
৪. টুথপেস্ট, লবণ, ডিমের সাদা অংশ দেয়া যাবে না: পোড়া রোগীকে তার ক্ষত স্থানের উপর টুথপেস্ট, লবণ বা ডিমের সাদা অংশ দেয়া যাবে না। এটি প্রাথমিকভাবে জীবাণুমুক্ত থাকলেও পরবর্তীতে এটাকে সংক্রমণের দিকে ঠেলে দেয়।
হাসপাতালে নেয়ার পর এই জিনিসগুলোকে পরিষ্কার করা হয়। আর তখন এগুলো জমাট বেঁধে থাকে বলে চামড়া উঠে আসার শঙ্কা থাকে। অর্থাৎ তার ক্ষত আরো গভীর হওয়ার আশঙ্কা থাকে। যদি রোগীর মুখ কিংবা চোখ পুড়ে যায় তাহলে রোগীকে যতক্ষণ সম্ভব সোজা করে বসিয়ে রাখার চেষ্টা করতে হবে। এতে ফোস্কা পড়া বা ফুলে যাওয়া কমে যায়।
৫. বেশি করে তরল খাওয়াতে হবে: পোড়া রোগীকে স্যালাইন দেয়া সম্ভব না হলে মুখে অন্তত স্যালাইন, ডাবের পানি বা তরল জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে। এছাড়া ক্যালরি ও প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম বা মুরগি খাওয়ানোর পরামর্শ দেয়া হয়।
নির্বাচনে নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল পিটিআই
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ও দলটির শীর্ষ নেতারা যদি গত বছরের ৯ মে দেশজুড়ে ঘটে যাওয়া সহিংস ঘটনায় যুক্ত থাকেন এবং ইমরান খান যদি তারবার্তা (সাইফার) মামলায় দোষী সাব্যস্ত হন, তবে পিটিআইকে নিষিদ্ধ করা হতে পারে। পিটিআই–বিরোধী শিবির এসব কথা বলছে।
পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার ইমরান খানের ডাকে তার দল পিটিআই দেশজুড়ে তাদের শক্তি প্রদর্শন করেছে। পুলিশের ধরপাকড়ের মধ্যেই ইমরান খানের দল বিক্ষোভ সমাবেশ পালন করে।
খবর অনুসারে, পিটিআই নিষিদ্ধ হওয়ার শঙ্কা ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগের মধ্যেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
কয়েক বছরের অনুসন্ধান শেষে পাকিস্তানের বর্তমান নির্বাচন কমিশন (ইসিপি) সর্বসম্মতভাবে ঘোষণা দিতে পারে, পিটিআই ২০০৩ সালের আগস্ট মাসে নিষিদ্ধ তহবিল গ্রহণ করেছিল। এ সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) সরকার পিটিআইকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে পারে। ইতিমধ্যে ইমরান খানকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
বিগত শাহবাজ শরিফের সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র দ্য নিউজকে গত শনিবার বলেছেন, ইসিপির রায় পিডিএম সরকারের জন্য পাকিস্তানের সুপ্রিম কোর্টের সামনে পিটিআইকে নিষিদ্ধ সত্তা ঘোষণা করার জন্য প্রশ্ন উত্থাপন করার একটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু তারা উপযুক্ত সময়ে এটি কাজে লাগানোর জন্য অপেক্ষায় ছিল।
বিগত সরকারের আইন ও বিচারমন্ত্রী এবং সিনেটে সংসদ নেতা সিনেটর আজম নাজির তারার বলেন, পিডিএম সরকার তখন ঋণখেলাপির হাত থেকে দেশকে বাঁচাতে সংগ্রাম করছিল এবং বিষয়টি বিলম্বিত করার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, পিটিআই নির্বাচনী আইনের বেশ কয়েকটি ধারা অমান্য করেছে। সরকারের পক্ষ থেকে পিটিআইয়ের বৈধ অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ এসেছে, যাতে সর্বোচ্চ আদালত সুবিধামতো সিদ্ধান্ত নিতে পারেন।
দলের চেয়ারম্যান গহর খান রবিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে  নির্বাচনী ইশতেহারে সামাজিক ও সাংবিধানিক সংস্কারের অঙ্গীকার করেছেন। একই সঙ্গে ঘোষিত ইশতেহারে মদিনার ইসলামি রাষ্ট্রের আদলে কল্যাণ রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে।
জিএম কাদের ও চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে পদ অব্যাহতি প্রদান করেছেন দলটির কো-চেয়ারম্যান ও প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ। সেই সঙ্গে বেগম রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করেছেন।
রোববার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়েছে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এর আগে সকাল ১১টায় জি এম কাদেরের বিরোধীদের নিয়ে এক মতবিনিময় সভা শুরু হয়। জাপা থেকে অব্যাহতিপ্রাপ্ত প্রেসিডিয়ামের সদস্য ও মহানগর উত্তরের আহবায়ক সফিকুল ইসলাম সেন্টুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বৈঠকে।
গত ২৫ জানুয়ারি প্রেস ক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে অনাস্থা জানিয়ে ও কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দলটির ঢাকা মহানগর উত্তরের আটটি থানার ৬৬৮জন নেতা-কর্মী পদত্যাগ করেন।
নেতা-কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ করাকে চরম সংকট বলে মানছেন রওশন এরশাদ।
এ অবস্থায় এ সংকট নিরসনে পার্টির নেতা কর্মীদের অনুরোধে এবং গঠনতন্ত্রের ২০/১ ধারায় বর্ণিত ক্ষমতাবলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম। সেই সঙ্গে নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মো. মামুনর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম বলে চিঠিতে উল্লেখ করেন রওশন এরশাদ।
গাজা যুদ্ধের ১১৪ দিন পরেও ৮০ শতাংশ টানেল অক্ষত: ওয়াল স্ট্রিট জার্নাল
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলাসহ বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এরই মধ্যে এই যুদ্ধ ১১৪ দিনে পৌঁছেছে। যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসকে নির্মূলের লক্ষ্য নিলেও তা এখনও অর্জন করতে পারেনি ইসরায়েল। এরই মধ্যেই নতুন তথ্য প্রকাশ্যে এল।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ দিন যুদ্ধ করেও গাজায় হামাসের টানেলগুলো ধ্বংস করতে পারেনি ইসরায়েল। ১১৪ দিন পরও সেখানকার ৮০ শতাংশ টানেল এখনও অক্ষত।
ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজার টানেলগুলো শনাক্ত করতে কুকুর ও রোবট দিয়ে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে ইসরায়েল। এসব টানেল ধ্বংসে নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এসব প্রচেষ্টার মধ্যে রয়েছে- ভূমধ্যসাগর থেকে পানি তুলে টানেলগুলো প্লাবিত করার জন্য পাম্প স্থাপন, বিমান হামলা এবং তরল বিস্ফোরক দিয়ে সেগুলো ধ্বংস করা। এসব করতে উচ্চ প্রশিক্ষিত সৈন্যদের দিয়ে অভিযান চালানোসহ টানেলগুলো পরিষ্কার করার জন্য ইসরায়েল বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে। কিন্তু দীর্ঘ ১১৪ দিনেও খুব সামান্য টানেলই ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। এখনও ৮০ শতাংশ অক্ষত রয়েছে গাজায়।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
টানা দলীয় সম্মেলনে আওয়ামী লীগ
ঈদুল ফিতরের পর টানা সম্মেলনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে যাচ্ছে আওয়ামী লীগ। জেলা, মহানগর-উপজেলা সম্মেলনের পাশাপাশি করা হবে সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনও। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব এনে সংগঠনে গতি বাড়ানোর পরিকল্পনা করছে ক্ষমতাসীন দলটি। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে কমপক্ষে ১৮টি জেলা কমিটির সম্মেলনের মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর। বারবার তাগাদা দিয়েও নির্বাচনের আগে সম্মেলন করা যায়নি। ঈদের পর থেকে টানা সম্মেলন করবে ক্ষমতাসীন দলটি। যেসব জায়গায় উপজেলা ভোট হবে, সেসব জেলায় সম্মেলন করা হবে না। সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন যেগুলোর মেয়াদ শেষ সেগুলোর সম্মেলন চলবে। সম্মেলনের পাশাপাশি বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও সজাগ ও সতর্ক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেন, ‘সম্মেলন একটি চলমান প্রক্রিয়া। একটি কেন্দ্রীয় কাউন্সিল শেষ হলে ঘরগোছানো কাজ শুরু হয় পরবর্তী কাউন্সিল পর্যন্ত চলে। সামনে উপজেলা ভোট আছে। যেসব জায়গায় ভোট হবে, সেখানে কোনো সম্মেলন হবে না। আর যেখানে ভোট নেই সেসব জেলা মেয়াদউত্তীর্ণ হয়ে থাকলে সম্মেলন করা হবে। মেয়াদউত্তীর্ণ সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন চলবে।’
তিনি বলেন, ‘ভোটের পর বিএনপি-জামায়াত আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তারা যেন নাশকতা করতে না পারে সেজন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে সজাগ ও সতর্ক থাকার নিদের্শনাও দেওয়া হচ্ছে। সম্মেলন ও সরকারবিরোধী অপরাজনীতি একসঙ্গেই মোকাবিলা করা হবে।’
আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা জানান, আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এখন সবচেয়ে নাজুক। গত এক বছর আগে দুই মহানগরের থানা-ওয়ার্ড সম্মেলন করলেও শীর্ষনেতাদের কোন্দলের কারণে কমিটি দেওয়া সম্ভব হয়নি। দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একাধিকবার আলটিমেটাম দিলেও কমিটি দিতে পরেনি নেতারা। থানা-ওয়ার্ডে কমিটি না থাকায় ভেঙে পড়েছে চেইন অব কমান্ড। এ নিয়ে মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর হাইকমান্ড চরম বিরক্ত বলে জানা গেছে। সে কারণে আসন্ন ঈদুল ফিতরের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করার জোর প্রস্তুতি চলছে।
একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা জানিয়েছেন, এর চেয়ে খারাপ অবস্থা কখনো ঢাকা সিটিতে ছিল না। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনা হবে। তারা বলছেন, রাজনীতিতে ঢাকাকে হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। ঢাকা যার দখলে থাকে, দেশও সেই রাজনৈতিক দলের হাতে থাকে। বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধীরা বড় ধরনের কর্মসূচি দিলে ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে নেতা-কর্মী নিয়ে আসতে হয়েছে বিগত কর্মসূচিতে। যা অতীতে কখনো হয়নি।
এ প্রসঙ্গে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘কেন্দ্রীয় সম্মেলন, জাতীয় নির্বাচনসহ নানা কারণে কয়েকটা জেলায় সম্মেলন করা যায়নি। খুব শিগগির সম্মেলনের জন্য কার্যক্রম শুরু করব।’
বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘বরিশাল জেলার মেয়াদ শেষ হয়েছে। এই জেলাসহ যেগুলোর সম্মেলনের মেয়াদ শেষ হচ্ছে, সেগুলোর সম্মেলনের জন্য সব ধরনের প্রস্তুতি নেব।’
সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘জাতীয় কাউন্সিলের আগে সব জেলায় সম্মেলন হয়েছে। এখন যেগুলোর সম্মেলনের মেয়াদ উত্তীর্ণ হবে সেগুলোর কাজ শুরু করা হবে।’
জেলা আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। সেগুলোর দ্রুতই সম্মেলন করা হবে। মেয়াদ উত্তীর্ন সংগঠনের মধ্যে রয়েছে যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ।
সূত্র মতে, ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ ও ১২ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেসের আগে সে বছরের ৩ জুলাই ঢাকা দক্ষিণ এবং ৮ জুলাই উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংগঠনটি চলছে তিন ভারপ্রাপ্ত দিয়ে।
২০১৯ সালের ৩০ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। রেওয়াজ অনুযায়ী কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হলেও গত মেয়াদে তা উপেক্ষিত হয়েছে। এক বছর আগে অনেক আওয়াজ দিয়ে থানা-ওয়ার্ড সম্মেলন হলেও এখনো কমিটি দেওয়া হয়নি। এ কমিটি গঠনে নানা অভিযোগও শোনা যাচ্ছে। অপরিচিত, জীবনের প্রথমবারেই ওয়ার্ড-থানায় শীর্ষ পদ পেতে যাচ্ছেন অনেক হাইব্রিড ও অর্থবিত্তের মালিকরা।
অঙ্গ ও সহযোগী সংগঠনের ভূমিকায় বিরক্ত বিএনপি
সাম্প্রতিক আন্দোলনে যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ভূমিকায় খুবই ত্যক্ত-বিরক্ত বিএনপি। দলটির আন্দোলন পরবর্তী মূল্যায়নে দেখা গেছে, এসব সংগঠনের অধিকাংশ নেতাই লোক দেখানো ভূমিকা রেখেছেন মাঠে। কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি তারা। মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা মাঠে নামতে গিয়ে কারাবরণ করেছেন। অথচ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ-যুবসমাজই মুখ্য ভূমিকা পালন করে থাকে। অঙ্গ-সহযোগী সংগঠনগুলো চালিকা শক্তি হিসেবে কাজ করে।
কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দলটির চলমান ‘সরকার পতন’ আন্দোলনে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দলসহ কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনই উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। উপরন্তু অনেকেই গা ঢাকা দিয়ে বিপদ দূর করে নির্বাচনের পর প্রকাশ্যে আসতে শুরু করেছেন। জানা গেছে, তাদের এই গা-বাঁচানোর ‘নামকা ওয়াস্ত’ ভূমিকায় বিএনপির নীতিনির্ধারণী মহলসহ মূল দলের নেতা-কর্মীরা চরম বিরক্ত।
এ অবস্থায় পরিস্থিতির উন্নয়ন এবং নেতা-কর্মীদের আবারো সক্রিয় করতে সংগঠনগুলোকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। মেয়াদোত্তীর্ণ কমিটির গঠন ও পুনর্গঠন ছাড়াও মেয়াদ থাকাবস্থাতেই গুরুত্বপূর্ণ পদসমূহে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ নেতা তারেক রহমান এ ব্যাপারে পরিষ্কার ও কড়া নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে- কেন্দ্রীয় কমিটির পাশাপাশি নগর-মহানগর কমিটিতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কমিটি এখন থেকে আর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সুপার ফাইভ’ বা ‘সুপার সেভেন’ নামে ঘোষণা করা হবে না। যথাযথ কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে নেতা নির্বাচন করা হবে। জানা গেছে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে বিএনপি। পর্যায়ক্রমে সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নতুন ধাঁচে আনতে চাইছে দলটি। নতুন কমিটি গঠন ও পুরনো কমিটির হালনাগাদ করতে চান দলটির হাইকমান্ড তারেক রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সর্বস্তরে দল পুনর্গঠন ও অঙ্গ-সংগঠনগুলোর নতুন নেতৃত্ব তৈরির দাবি জোরালো হচ্ছে। তারই ধারাবাহিকতায় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এ ছাড়াও বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের কমিটিতেও পরিবর্তন আনা হতে পারে। শিগগিরই জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বেও পরিবর্তন আনা হতে পারে। একইভাবে কৃষিবিদ এবং প্রকৌশলীদের সংগঠনেরও নতুন কমিটি করার কথা। পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যেই অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোরও নতুন কমিটি গঠন কিংবা গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হতে পারে।
সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণের কাছাকাছি চলে গেছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি। পদ-পদবি নিয়ে নেতা-কর্মীদের মাঝে গ্রুপিংসহ বিভিন্ন কারণে সংগঠনটি এখন কঠিন সংকটে। বিএনপির যে কয়েকটি সহযোগী সংগঠন রয়েছে তার অন্যতম কৃষক দল। এ অবস্থায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করা হতে পারে।
জানা গেছে, ছাত্রদলের কমিটির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। দায়িত্বে অবহেলার কারণে মাস কয়েক আগে রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংগঠনের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে। এখনো পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছে সংগঠনটি। জাতীয়তাবাদী যুবদলের কমিটির মেয়াদ শেষ না হলেও এই সংগঠনের শীর্ষনেতা থেকে শুরু করে কেন্দ্রীয় বেশির ভাগ নেতাই আন্দোলনের পুরোটা সময় ছিলেন গা ঢাকা দিয়ে। সারা দেশে তৃণমূল ও মাঝারি পর্যায়ের নেতারা গ্রেফতার-নির্যাতনের শিকার হলেও কেন্দ্রীয় নেতারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। স্বেচ্ছাসেবক দলেরও একই অবস্থা। শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দলের আরও বেহাল অবস্থা। ত্যাগী নেতাদের প্রতিস্থাপনের মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন পুনর্গঠনের দাবি অনেক আগে থেকেই করে আসছেন নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় বিএনপির এক নেতা বলেন, আগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি করা হতো যাকে অনেকেই ‘পকেট কমিটি’ বলত। এতে করে তৃণমূলের মতামত উপেক্ষিত হয়। এবার অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে তৃণমূলের মতামতও থাকবে। সরাসরি ভোটের মাধ্যমে সব কমিটির নেতা নির্বাচন করা হবে। তবে সাম্প্রতিক সরকার পতন আন্দোলনে অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ছিলেন লাপাত্তা। তৃণমূলসহ মাঝারি পর্যায়ের নেতা-কর্মীরা হামলা-মামলা, নির্যাতন ও গ্রেফতার কারাদণ্ডের শিকার হলেও তাদের (কেন্দ্রীয়) বেশির ভাগই ছিলেন আত্মগোপনে। তাছাড়া মূল দলসহ এসব অঙ্গ সংগঠনের মহানগর কমিটিতেও ব্যাপক পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ওলামা দলের নতুন কমিটি : জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন দুটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। গতকাল দলের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যক্ষ শাহ মোহা. নেছারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে হাফেজ জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুফতি রিয়াজুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে মাওলানা আলমগীর হোসেন খলিলী ও মাওলানা তাজুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহ হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন ওই বিজিবি সদস্য।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে সাড়ে ১১টার দিকে যশোরের শার্শা শিকারপো সীমান্তে বিজিবি’র ৪৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিলের কাছে মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহটি হস্তান্তর করে বিএসএফ।
এর আগে, গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বিএসএফের গুলিতে বিজিবি’র ওই সিপাহী নিহত হয়েছেন। এ ঘটনায় পতাকা বৈঠকের পর বিজিবি কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদলিপি পাঠায়। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটেলিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টসংলগ্ন এলাকায় একদল গরু চোরাকারবারীকে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখলে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি জানার পরই ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানান লেফটেন্যান্ট কর্নেল জামিল। তিনি জানান, এরপর জানা যায় যে ভারতীয় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিপাহী রইশুদ্দীনের মৃত্যু হয়েছে।
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ১৫ মার্চ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। সকালে স্কুল-২ ও স্কুল পর্যায় এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, কয়েক বছর ধরে স্কুল ও কলেজ পর্যায়ের পরীক্ষা পৃথক পৃথক দিনে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম একইদিনে নিয়োগ পরীক্ষার সূচি ঠিক করেছে এনটিআরসিএ।
এনটিআরসিএর কর্মকর্তারা জানিয়েছেন, এসএসসি পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সিটি করপোরেশন  ও উপজেলা নির্বাচনসহ নানা কারণে এবার একদিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী।
প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।
প্রার্থীরা www.ntrca.gov.bd ও ntrca.teletalk.com.bd -এ ওয়েবসাইটে মাধ্যমে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন।
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই: জাতিসংঘ
মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের অনুকূলে নেই বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া, মর্যাদার সাথে নিরাপদে ফেরার মত পরিবেশও তৈরি হয়নি দেশটিতে- এমন অভিমত পোষণ করল জাতিসংঘ।
২২ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ প্রতিদিনের সংবাদদাতা জানতে চেয়েছিলেন, আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন গোটাবিশ্ব। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী নিয়ে হিমসিম খাচ্ছে বাংলাদেশ।
১২ লাখের অধিক রোহিঙ্গা প্রায় ৭ বছর যাবত বাংলাদেশের কক্সবাজার শরণার্থী হিসেবে বসবাস করছে। নিজ ব্সতভিটায় ফিরতে না পারার হতাশা ও ক্ষোভে শরণার্থী শিবিরের অনেকে ক্রমান্বয়ে হিংস্র হয়ে উঠছে। এ অবস্থা দীর্ঘতর হলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শরণার্থীদের জন্য বরাদ্দের পরিমাণও কমানো হয়েছে। এমন একটি চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের কোনও পরিকল্পনা আছে কি?
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মর্যাদা সমুন্নত থাকে এবং নিরাপত্তা নিশ্চিত রয়েছে-এমন পরিবেশ বিরাজ করলেই কেবলমাত্র রোহিঙ্গা শরণার্থীরা স্বেচ্ছায় নিজ বসতভিটায় ফিরতে পারবে। এর আগে কোনও শরণার্থীকেই মিয়ানমারে ফিরে যাবার কথা বলা সঙ্গত হবে না।
তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রত্যাবাসন প্রক্রিয়া অবলম্বন করাও সমীচিন নয়। আর এটা তো পরিষ্কার যে, মিয়ানমারে বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নেই। রোহিঙ্গা শরণার্থীদের যারা আশ্রয় দিয়েছে, উদারতা প্রদর্শন করেছে শরণার্থীদের আতিথেয়তায়, সেই কক্সবাজার এলাকার মানুষের সাথে আমাদের সকলের অর্থাৎ মানিবিকতাসম্পন্ন বিশ্বের সংহতি প্রকাশ করা জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সে এলাকার মানুষের মহানুভবতা প্রত্যক্ষ করেছেন। ডুজারিক উল্লেখ করেন, শরণার্থীদের জন্য তহবিলের মাত্রা বাড়ানো দরকার। এটা খুবই জরুরি।
ফি ও আইইএলটিএস ছাড়াই ২৬ হাজার কর্মী নেবে জার্মানি, আবেদনের সুযোগ
বড় ধরনের নিয়োগ দিচ্ছে জার্মানি। শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ, প্রযুক্তিসহ নানা খাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেবে দেশটি। ইংরেজি ভাষা দক্ষতার আইইএলটিএস ছাড়াই খাতগুলোয় আবেদন করার সুযোগ পাবেন আগ্রহীরা।
আগ্রহী প্রার্থীদের জার্মানি সরকারের ওয়েবসাইটে গিয়ে ‘ওয়ার্কিং ইন জার্মানি’ অপশনে ক্লিকের পর ‘প্রোফেশনস ইন ডিমান্ড, জব লিস্টিং’ ক্যাটাগরিতে পছন্দসই চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। তালিকায় প্রদর্শিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো ফি ছাড়াই আবেদন করা যাবে।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিভিন্ন খাতে একাধিক পদে ২৬ হাজার ২১১ জন কর্মী নেবে দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলো শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, সামাজিক খাত, কৃষি, নির্মাণসহ বিভিন্ন খাতে কর্মী নেবে।
ইউরোপের এ দেশটিতে সামাজিক খাত, স্বাস্থ্যসেবা, শিক্ষকতা খাতে ৬ হাজার ৯ জন, নির্মাণ খাতে ২ হাজার ৪৯৯ জন, ট্রাফিক লজিস্টিকস, সেফটি অ্যান্ড সিকিউরিটি খাতে ১ হাজার ৫১৪ জন, ব্যবসা প্রতিষ্ঠান, আইন ও প্রশাসন খাতে ২ হাজার ৩৯১ জন আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
রোনালদো : ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট বিশ্বাসযোগ্যতা হারিয়েছে
ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট পুরস্কারে আগের মতো আস্থা নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। ছয় বছর আগে সর্বশেষ ব্যালন ডি’অর ও দ্য বেস্ট জেতা এই পর্তুগিজ তারকার দাবি, পুরস্কার দুটি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে।
সদ্যই দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বছরের সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালে ৫৪ গোল করে সবাইকে ছাপিয়ে তিনিই হয়েছে সর্বোচ্চ গোলদাতা। আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনদের সঙ্গে পাল্লা দিয়েছেন সিআর সেভেন।
অপরদিকে লিওনেল মেসি জিতেছেন ফুটবলে ব্যক্তিগত সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি পুরস্কার। ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর ও তৃতীয় ফিফা দ্য বেস্ট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা গোলদাতার পুরস্কার জেতা রোনালদো কাছে এখন আর ব্যালন ডি’অর কিংবা ফিফা দ্য বেস্ট পুরস্কারের গুরুত্ব নেই। ফিফা এবং ফ্রান্স ফুটবলের দেওয়া এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলেও দাবি করেছেন সিআর সেভেন।
গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা গোলদাতা হওয়ার জন্য ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতেছেন রোনালদো। পর্তুগিজ তারকার মতে, তার জেতা পুরস্কারটি পুরোপুরি পরিসংখ্যান নির্ভর, যেখানে ফিফা দ্য বেস্ট কিংবা ব্যালন ডি’অর দেওয়া হয়ে থাকে ভক্ত-সমর্থকদের ভোটে। তাই পরিসংখ্যান দিয়ে বিচার করে যে পুরস্কার দেওয়া হয় সেটিই বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন আল-নাসের ফরোয়ার্ড।
তিনি বলেছেন ‘ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। নাম্বার সবসময়ই সত্যি কথা বলে। আমি বলছি না যে মেসি এই পুরস্কারগুলোর প্রাপ্য না, এমনকি হালান্ড বা এমবাপ্পেও। কিন্তু আমাদেরকে পুরো মৌসুম নিয়ে বিশ্লেষণ করতে হবে। আমার এসব পুরস্কারের ওপর আর কোনো বিশ্বাস নেই।’
এরপর রোনালদো আরও বলেন, ‘এমন না যে আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডে জিতেছি বলে এসব বলছি। আপনি আমার নাম্বারগুলো দেখতে পারেন। তারাই আমার হয়ে কথা বলবে। আপনি আমার কাছ থেকে এই পুরস্কারটি কেড়ে নিতে পারবেন না কারণ নাম্বারগুলো সবাই দেখতে পাচ্ছে। আমি এখন আরও বেশি খুশি।’
২০২৩ সালে আল নাসরের হয়ে ৫৯ ম্যাচে ৫৪ গোল করেছেন রোনালদো। গত বছর এত গোল করতে পারেননি অন্য কেউ। তবে এত গোল করলেও ২০২৩ সালের ব্যালন ডি’অর বা ফিফা দ্য বেস্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি রোনালদো।
২০২২ ফিফা বিশ্বকাপের মাঝপথে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করেন রোনালদো, বিশ্বকাপও ভালো যায়নি তাঁর। এই মুহূর্তে সৌদির লিগে করিম বেনজেমা, নেইমার, সাদিও মানে, রবার্তো ফিরমিনোসহ অনেক নামী খেলোয়াড় থাকলেও রোনালদো আল নাসরে নাম লেখানোর সময় লিগটি ইউরোপে আলোচনায়ই ছিল না।
গুগল : নতুন ফিচারে সহজেই খুঁজে পাবেন সবকিছু
একের পর এক ফিচার যুক্ত করছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এবার ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন দু’টি ফিচার নিয়ে আসছে গুগল। ফিচার গুলো হলো- সার্কেল টু সার্চ এবং মাল্টি সার্চ এক্সপেরিয়েন্স।
সার্কেল টু সার্চ ফিচার কী?
গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি মূলত গুগল লেন্সের মতোই কাজ করে। সার্কেল টু সার্চ ছবির মধ্যে একটি নির্দিষ্ট বিষয় নিয়েও সার্চ করতে দেয়। এই সার্কেল টু সার্চ ব্যবহার করতে হলে, যে ছবি সার্চ করতে চান সেই ছবির সাবজেক্টের উপর একটি বৃত্ত তৈরি করতে হবে। তারপরে, গুগল আপনাকে সেই বিষয় সম্পর্কিত ফলাফলগুলো দেখাবে। বৃত্ত তৈরি করার পাশাপাশি ট্যাপ করেও যেকোনো কিছু সার্চ করতে পারবেন।
এই পুরো সার্চ কোনো অ্যাপ সুইচ না করেই হবে। যেমন, আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, তাহলে সেটি নিয়ে সার্চ করার জন্য আপনাকে গুগল অ্যাপে যেতে হবে না। ছবি ছাড়াও ভিডিওতেও কাজ করবে এই ফিচার। গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি গত ৩১ জানুয়ারি ২০২৪ থেকে পিক্সেল ফোন এবং কিছু প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ফোনের হোম বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে রাখলেই সার্চ টু সার্কেল ফিচারটি সক্রিয় চালু হয়ে যাবে।
মাল্টিসার্চ ফিচার
ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতা আগের চেয়ে দ্রুত ও উন্নত করতে মাল্টি সার্চ ফিচারটি চালু করা হয়েছে। এই ফিচারে টেক্সট, ছবি এবং স্ক্রিনশট সাপোর্ট করবে। এর সাহায্যে আপনি এআই জেনারেটেড ফলাফল পেতে পারেন। আগামী সপ্তাহেই এই ফিচার চালু করা হবে। এটি গুগল লেন্স বা গুগল অ্যাপের মাধ্যমে সক্রিয় করা যেতে পারে। এতে সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) সাপোর্ট করবে।
খাদ্য মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
খাদ্য মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ৫ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৯ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা যাবে ৫ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
পুলিশে টিআরসি পদে নিয়োগ: অনলাইনে আবেদন শুরু
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পদে চাকরিপ্রত্যাশীরা অনলাইনে আবেদন শুরু করতে পারবেন ১৯ জানুয়ারি। আবেদনের শেষ দিন ৭ ফেব্রুয়ারি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।’
পুরো বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো-
এবার কুর্দিস্তানে ড্রোন হামলার শিকার মার্কিন সামরিক ঘাঁটি
উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
তবে এরবিলের মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে তাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পিএমইউ তাদের বিবৃতিতে জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এ ধরনের হামলা চলতেই থাকবে। এর আগেও ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পিএমইউ ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।
এবার ইরানে হামলা চালাল পাকিস্তান
উত্তেজনা বাড়িয়ে এবার ইরানে হামলা চালাল পাকিস্তান। বৃহস্পতিবার সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে এই হামলা চালানো হয় বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে।
পাকিস্তানের হামলায় চার শিশুসহ সাতজন নিহত হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে সাতটি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে পাকিস্তান। পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। এতে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বাড়ল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরনা’ সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর বরাত দিয়েছে জানিয়েছে- বৃহস্পতিবার সকালে সারাভান শহরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।
এর আগে মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে বেলুচিস্তানে জইশ আল আদল জঙ্গি গোষ্ঠীর দফতরে মিসাইল হামলা চালায় ইরান। এতে তিন শিশু নিহত ও আরও তিন মেয়ে আহত হয়। ওই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। সেই সঙ্গে গুরুতর পরিণতির হুঁশিয়ারিও দেয় পাকিস্তান কর্তৃপক্ষ। হুঁশিয়ারির পরদিনই এই হামলার চালাল দেশটি।
পাকিস্তান এবং ইরান উভয়ই তাদের ৯০০-কিলোমিটার সীমান্ত বরাবর অশান্ত বেলুচ অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। তবে সর্বশেষ ঘটনাটি দুটি প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে, যা ইসরায়েলের চলমান গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শত্রুতা হিসেবে এসেছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: সিএনএন, এনডিটিভি
আমেরিকা হামলা চালিয়ে হুথিকেই জিতিয়ে দিল!
ইয়েমেনে হামলা চালিয়ে মূলত দেশটির হুথি বিদ্রোহীদেরই জিতিয়ে দিয়েছে আমেরিকা। কারণ, তারা এটাই চাচ্ছিল। তারা চাচ্ছিল, আমেরিকা-ইসরায়েলের মতো শক্তি তাদের ওপর আক্রমণ করুক। এই বার্তাটাই তারা দেশের জনগণকে দিতে চাইছিল।
বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে যেভাবে ইয়েমেনে হামলা চালিয়েছে, তাতে লাভবান হচ্ছে হুথিরাই। ইরানের মদতপুষ্ট এই বিদ্রোহীরা দেশের মানুষকে অনেক দিন ধরেই বোঝানোর চেষ্টা করছে যে, তারা আমেরিকা, ইসরায়েলের মতো শক্তিগুলোর সঙ্গে লড়াই চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণ সেই বিষয়টির আরও অকাট্য প্রমাণ হয়ে গেল।
ওয়াশিংটন ইনফরমেশন রিসার্চ সেন্টার ফর ইয়েমেনের সাবেক ডিরেক্টর হিশাম-আল-ওমেইসি বলেছেন, “গত আট বছর ধরে হুথি বিদ্রোহীরা তাদের বন্ধুদের বলার চেষ্টা করছে যে, তারা আমেরিকার সঙ্গে লড়াই করছে। ফলে আমেরিকার এই আক্রমণ তাদের এই দাবিকে জিতিয়ে দিল।”
২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। সৌদি আরবের মদতপুষ্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা। দীর্ঘ লড়াইয়ের পর দেশের উত্তর এবং পশ্চিম প্রান্ত এখন হুথিদের দখলে। অর্থাৎ, ইয়েমেন থেকে লোহিত সাগরের ঢোকার যে রাস্তা, তা এখন হুথিদের হাতে। অন্যদিকে, দক্ষিণ ইয়েমেন সৌদি আরবের মদতপুষ্ট সরকারের হাতে। আন্তর্জাতিভাবে এই সরকারই ইয়েমেনে স্বীকৃত। দেশের পূর্বভাগ জনজাতির হাতে।
দীর্ঘ যুদ্ধে জর্জরিত ইয়েমেন। অর্থনীতি ভেঙে পড়েছে। দুর্ভিক্ষের পরিস্থিতি। এই অবস্থায় সৌদি আরবের মদতপুষ্ট সরকারের সঙ্গে দীর্ঘ যুদ্ধ-বিরতিতে ঢুকেছে হুথি বিদ্রোহীরা। আলোচনা চলছে। হুথিদের দাবি, তাদের সরকারকে স্বীকৃতি দিতে হবে। ইরান ছাড়া আর কোনও দেশই তাদের স্বীকৃতি দেয় না। দেশের জনগণকে তারা বোঝাচ্ছিল, আমেরিকার সঙ্গে এই নিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। বস্তুত, সে কারণেই তারা লোহিত সাগরে একের পর এক আক্রমণ চালাচ্ছিল বিভিন্ন পণ্যবাহী জাহাজে।
নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ খুঁজছিল তারা। যেহেতু লোহিত সাগরের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ, তা-ই এই রাস্তাতেই আক্রমণের সিদ্ধান্ত নেয় তারা। আমেরিকা কোনও কৌশলে না গিয়ে সরাসরি তাদের আক্রমণ করে হুথিদের চেষ্টাটাই আসলে সফল করে দিল। বস্তুত, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের মানুষও এমনটাই মনে করছেন।
সূত্র: ডয়েচে ভেলে
নানক : পাটের হারানো সুদিন ফিরিয়ে আনা হবে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘পাটের হারানো সুদিন ফিরিয়ে আনা হবে। পাট উৎপাদন যেভাবে বাড়ানো যায় সেভাবেই কাজ করা হবে।’ রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও বিগত সরকারের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘এর আগে আমি ২০০৮ সালে প্রতিমন্ত্রী ছিলাম। তখন একটি চ্যালেঞ্জে পড়েছিলাম। বিএনপি-জামায়াত এমন একটি দেশ রেখে গেছিল যে দেশটি ছিল মুখ থুবড়ে পড়া একটি দেশ। ছিল পানির হাহাকার। সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছিল। স্থানীয় সরকার ধ্বংস হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি প্রতিমন্ত্রী হিসেবে সেই মন্ত্রণালয়কে আমার মন্ত্রী মরহুদ সৈয়দ আশরাফকে নিয়ে সারা বাংলাদেশে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে উত্তীর্ণ হয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আজ একটি নতুন মন্ত্রণালয়ে নতুন জায়গায় আবার সেই মাঠের মানুষদের সঙ্গে যোগাযোগ হবে। মাঠের কৃষকদের সঙ্গ যোগাযোগ হবে। পাট উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ হবে। পাট উৎপাদনে উৎসাহিত করা হবে। পাট ও বস্ত্র খাতে বাংলাদেশে আমাদের যে প্রধান রপ্তানি শিল্প রয়েছে সেই শিল্পকে উতরে আমরা শেখ হাসিনার নির্দেশক্রমে একটি লক্ষ্যে পৌঁছাতে পারবো এটি আমার বুকভরা প্রত্যাশা।’
ইউক্রেন : সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস অনুমোদন না দেওয়ায় ইউক্রেনে মার্কিন সহায়তা প্রবাহ বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে যদি এই ইস্যুতে কংগ্রেস তার অবস্থান পরিবর্তন করে, কেবল তাহলেই ফের প্রদান করা সম্ভব হবে সহায়তা।
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
‘আমরা সহায়তা প্যাকেজ সংক্রান্ত সর্বশেষ যে বিলটি কংগ্রেসে পাঠিয়েছিলাম, সেটি অনুমোদিত হয়নি। তাই আপাতত ইউক্রেনে আমাদের সামরিক সহায়তা স্থগিত রয়েছে। কংগ্রেস যদি অবস্থান পরিবর্তন করে, ফের তা শুরু হবে।’
বিভিন্ন মিত্র দেশে সামরিক সহায়তা বাবদ ১০ হাজার কোটি ডলার চেয়ে কংগ্রেসে গত ডিসেম্বরে একটি বিল পাঠিয়েছিল বাইডেন প্রশাসন। এই প্যাকেজের মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার কোটি ডলার। কিন্তু সেই বিলটি আটকে দিয়েছে কংগ্রেস।
ডিসেম্বরের শেষ দিকে অবশ্য কংগ্রেসকে পাশ কাটিয়ে নিজের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহারের মাধ্যমে ইউক্রেনে ২৫ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ পাঠিয়েছিলেন বাইডেন, কিন্তু সেজন্য কংগ্রেসে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সূত্র: আরটি নিউজ
নতুন সংসদেও শক্ত ভূমিকায় থাকবে জাপা: জিএম কাদের
গত সংসদে জাতীয় পার্টির (জাপা) যে শক্ত ভূমিকা ছিল, তা নতুন সংসদেও থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, গত সংসদে জাতীয় পার্টি বিরোধীদল ছিল। এবারও বিরোধীদলে থাকব। সংবিধান তাই বলে।
নির্বাচনে ভোট গণনাসহ নানা ধরনের অনিয়ম হয়েছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এবারের নির্বাচন সঠিকভাবে হয়নি।
নির্বাচনে জয়লাভের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে জয়লাভের অনুভূতি আনন্দেরই হয়। জনগণের সেবা করব। জাতীয় সংসদে জনগণের জন্য কথা বলব।
আপনারা শপথ নিচ্ছেন অপরদিকে দলীয় কার্যালয় আপনাদের নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভ করছে দলীয় নেতা-কর্মীরা— এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। আমাদের নেতৃত্বে কোনো ব্যর্থতা ছিল না। যা করা হচ্ছে সেগুলো কোনো অপশক্তির হস্তক্ষেপে হচ্ছে।
জাতীয় পার্টির ভরাডুবির কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সঠিকভাবে হয়নি। বিভিন্ন জায়গায় অনিয়ম হয়েছে।
স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬১টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্রপ্রার্থীরা। আওয়ামী লীগ ২২৩ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন যারা
ঢাকা বিভাগ
ঢাকা-৪ মো. আওলাদ হোসেন, ঢাকা-৫ মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা-১৮ মো. খসরু চৌধুরী, ঢাকা-১৯ মুহাম্মদ সাইফুল ইসলাম। গাজীপুর-৫ আখতারুজ্জামান। নরসিংদী-৩  সিরাজুল ইসলাম মোল্লা। টাঙ্গাইল-৩ আমানুর রহমান খান, টাঙ্গাইল-৪ আবদুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ ছানোয়ার হোসেন। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সোহরাব উদ্দিন। মানিকগঞ্জ-১ সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মানিকগঞ্জ-২ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। মুন্সিগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) মোহাম্মদ ফয়সাল বিপ্লব। মাদারীপুর-৩ তাহমিনা বেগম। ফরিদপুর-৩ (সদর) আব্দুল কাদের আজাদ, ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আব্দুল মোতালেব এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মুজিবুর রহমান। কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আবদুল মজিদ, কুমিল্লা-৩ (মুরাদনগর) জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আবুল কালাম আজাদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এমএ জাহের। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সৈয়দ এ.কে এমরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. মঈনুদ্দিন মঈন,
লক্ষ্মীপুর-৪ মো. আবদুল্লাহ।
খুলনা বিভাগ
যশোর-৫ মো. ইয়াকুব আলী, যশোর-৬ মো. আজিজুল ইসলাম। কুষ্টিয়া-১ মো. রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ মো. কামারুল আরেফিন, কুষ্টিয়া-৪ আবদুর রউফ। ঝিনাইদহ-২ মো. নাসের শাহরিয়ার জাহেদী।
রাজশাহী বিভাগ
রাজশাহী-২ শফিকুর রহমান বাদশা, বগুড়া-৩ খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নওগাঁ-৪ (মান্দা) এসএম ব্রহানী সুলতান মামুদ, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) ওমর ফারুক সুমন।
বরিশাল বিভাগ
বরিশাল-৪ পঙ্কজ নাথ, পিরোজপুর-২ মো. মহিউদ্দীন মহারাজ, পিরোজপুর-৩ মো. শামীম শাহনেওয়াজ। বরগুনা-১ গোলাম সরোয়ার টুকু।
সিলেট বিভাগ
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আল্লামা হুছামউদ্দীন চৌধুরী, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ-৪ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ড. জয়া সেনগুপ্তা।
রংপুর বিভাগ
রংপুর-১ মো. আসাদুজ্জামান, রংপুর-৫ মো. জাকির হোসেন সরকার। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) জাকারিয়া জাকা, নীলফামারী-৩ (জলঢাকা) সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) সিদ্দিকুল আলম সিদ্দিক। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা-২ (সদর) শাহ সারোয়ার কবির।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-১ মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) নজরুল ইসলাম, ময়মনসিংহ-৬ আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ-৭ আসনে এবিএম আনিসুজ্জামান, ময়মনসিংহ-৮ মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ-১১ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। শেরপুর-১ (সদর) মো. ছানুয়ার হোসেন ছানু, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আব্দুর রশিদ, নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
দ্বাদশ সংসদ নির্বাচন: শেখ হাসিনার অতিমানবীয় জয়, ক্ষমতায় আওয়ামি লীগ
প্রতীক্ষার অবসান শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতিমানবীয় জয় শেখ হাসিনা, টানা চতুর্থ বারের মত ক্ষমতায় আওয়ামি লীগ। অংশগ্রহন করেননী প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সমূহ।
ভোটের মাঠে নির্বাচনি লড়াইয়ে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে ছিলেন হাজার হাজার প্রার্থী।
রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকাল ৪টায়।
সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে। বাকি আসনগুলোর মধ্যে কেবল ময়মনসিংহ-৩ ছাড়া সব আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। অনিয়মের কারণে ময়মনসিংহ-৩ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন।
আসন অনুসারে নির্বাচিত ২৯৮ জনের নাম তুলে ধরা হল।
ঢাকা বিভাগ
ঢাকা-১: সালমান এফ রহমান (আওয়ামী লীগ)
ঢাকা-২: কামরুল ইসলাম (আওয়ামী লীগ)
ঢাকা-৩: নসরুল হামিদ বিপু (আওয়ামী লীগ)
ঢাকা-৪: আওলাদ হোসেন (স্বতন্ত্র)
ঢাকা-৫: মশিউর রহমান মোল্লা সজল (স্বতন্ত্র)
ঢাকা-৬: মোহাম্মদ সাঈদ খোকন (আওয়ামী লীগ)
ঢাকা-৭: মোহাম্মদ সোলায়মান সেলিম (আওয়ামী লীগ)
ঢাকা-৮: আ ফ ম বাহাউদ্দিন নাছিম (আওয়ামী লীগ)
ঢাকা-৯: সাবের হোসেন চৌধুরী (আওয়ামী লীগ)
ঢাকা-১০: ফেরদৌস আহমেদ (আওয়ামী লীগ)
ঢাকা-১১: ওয়াকিল উদ্দিন (আওয়ামী লীগ)
ঢাকা:-১২: আসাদুজ্জামান খাঁন কামাল (আওয়ামী লীগ)
ঢাকা-১৩: জাহাঙ্গীর কবির নানক (আওয়ামী লীগ)
ঢাকা-১৪: মো. মাইনুল হোসেন খান নিখিল (আওয়ামী লীগ)
ঢাকা-১৫: কামাল আহমেদ মজুমদার (আওয়ামী লীগ)
ঢাকা-১৬: ইলিয়াস উদ্দিন মোল্লাহ (আওয়ামী লীগ)
ঢাকা-১৭: মোহাম্মদ এ আরাফাত (আওয়ামী লীগ)
ঢাকা-১৮: মো. খসরু চৌধুরী (স্বতন্ত্র)
ঢাকা-১৯: সাইফুল ইসলাম (স্বতন্ত্র)
ঢাকা-২০: বেনজীর আহমেদ (আওয়ামী লীগ)
গাজীপুর-১: আ ক ম মোজাম্মেল হক (আওয়ামী লীগ)
গাজীপুর-২: জাহিদ আহসান রাসেল (আওয়ামী লীগ)
গাজীপুর-৩: রুমানা আলী (আওয়ামী লীগ)
গাজীপুর-৪: সিমিন হোসেন রিমি (আওয়ামী লীগ)
গাজীপুর-৫: আখতারউজ্জামান (স্বতন্ত্র)
নারায়ণগঞ্জ-১: গোলাম দস্তগীর গাজী (আওয়ামী লীগ)
নারায়ণগঞ্জ-২: নজরুল ইসলাম বাবু (আওয়ামী লীগ)
নারায়ণগঞ্জ-৩: আব্দুল্লাহ আল কায়সার হাসনাত (আওয়ামী লীগ)
নারায়ণগঞ্জ-৪: এ কে এম শামীম ওসমান (আওয়ামী লীগ)
নারায়ণগঞ্জ-৫: এ কে এম সেলিম ওসমান (জাতীয় পার্টি)
টাঙ্গাইল-১: ড. মো. আব্দুর রাজ্জাক (আওয়ামী লীগ)
টাঙ্গাইল-২: তানভীর হাসান ওরফে ছোট মনির (আওয়ামী লীগ)
টাঙ্গাইল-৩: আমানুর রহমান খান রানা (স্বতন্ত্র)
টাঙ্গাইল-৪: আবদুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র)
টাঙ্গাইল-৫: ছানোয়ার হোসেন (স্বতন্ত্র)
টাঙ্গাইল-৬: আহসানুল ইসলাম টিটু (আওয়ামী লীগ)
টাঙ্গাইল-৭: খান আহমেদ শুভ (আওয়ামী লীগ)
টাঙ্গাইল-৮: অনুপম শাহজাহান (আওয়ামী লীগ)
মুন্সিগঞ্জ-১: মহিউদ্দিন আহমেদ (আওয়ামী লীগ)
মুন্সিগঞ্জ-২: সাগুফতা ইয়াসমিন (আওয়ামী লীগ)
মুন্সিগঞ্জ-৩: মোহাম্মদ ফয়সাল (স্বতন্ত্র)
নরসিংদী-১: নজরুল ইসলাম (আওয়ামী লীগ)
নরসিংদী-২: আনোয়ারুল আশরাফ খান (আওয়ামী লীগ)
নরসিংদী-৩: সিরাজুল ইসলাম মোল্লা (স্বতন্ত্র)
নরসিংদী-৪: নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (আওয়ামী লীগ)
নরসিংদী-৫: রাজিউদ্দিন আহমেদ (আওয়ামী লীগ)
রাজবাড়ী-১: কাজী কেরামত আলী (আওয়ামী লীগ)
রাজবাড়ী-২: জিল্লুল হাকিম (আওয়ামী লীগ)
গোপালগঞ্জ-১: মুহাম্মদ ফারুক খান (আওয়ামী লীগ)
গোপালগঞ্জ-২: শেখ ফজলুল করিম সেলিম (আওয়ামী লীগ)
গোপালগঞ্জ-৩: শেখ হাসিনা (আওয়ামী লীগ)
মাদারীপুর-১: নুর-ই-আলম চৌধুরী (আওয়ামী লীগ)
মাদারীপুর-২:  শাজাহান খান (আওয়ামী লীগ)
মাদারীপুর-৩: মোসা. তাহমিনা বেগম (স্বতন্ত্র)
ফরিদপুর-১: আবদুর রহমান (আওয়ামী লীগ)
ফরিদপুর-২: শাহদাব আকবর লাবু চৌধুরী (আওয়ামী লীগ)
ফরিদপুর-৩: এ কে আজাদ (স্বতন্ত্র)
ফরিদপুর-৪: মজিবুর রহমান চৌধুরী নিক্সন (স্বতন্ত্র)
শরীয়তপুর-১: মো. ইকবাল হোসেন (আওয়ামী লীগ)
শরীয়তপুর-২: এ কে এম এনামুল হক শামীম (আওয়ামী লীগ
শরীয়তপুর-৩:  নাহিম রাজ্জাক (আওয়ামী লীগ)
কিশোরগঞ্জ-১: সৈয়দ জাকিয়া নূর (আওয়ামী লীগ)
কিশোরগঞ্জ-২: সোহরাব উদ্দিন (স্বতন্ত্র)
কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক চুন্নু (জাতীয় পার্টি)
কিশোরগঞ্জ-৪: রেজওয়ান আহাম্মদ তৌফিক (আওয়ামী লীগ)
কিশোরগঞ্জ-৫: আফজাল হোসেন (আওয়ামী লীগ)
কিশোরগঞ্জ-৬: নাজমুল হাসান পাপন (আওয়ামী লীগ)
মানিকগঞ্জ-১: সালাহউদ্দিন মাহমুদ (স্বতন্ত্র)
মানিকগঞ্জ-২: দেওয়ান জাহিদ আহমেদ টুলু (স্বতন্ত্র)
মানিকগঞ্জ-৩: জাহিদ মালেক (আওয়ামী লীগ)
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-১: মাহবুব উর রহমান রুহেল (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-২: খাদিজাতুল আনোয়ার সনি (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-৩: মাহফুজুর রহমান (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-৪: এসএম আল মামুন (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-৫: আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টি)
চট্টগ্রাম-৬: এবিএম ফজলে করিম চৌধুরী (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-৭: ড. হাছান মাহমুদ (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-৮: আবদুচ ছালাম (স্বতন্ত্র)
চট্টগ্রাম-৯: ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-১০: মহিউদ্দিন বাচ্চু (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-১১: এম আব্দুল লতিফ (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-১২: মোতাহেরুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-১৩: সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-১৪: মো. নজরুল ইসলাম (আওয়ামী লীগ)
চট্টগ্রাম-১৫: আব্দুল মোতালেব (স্বতন্ত্র)
চট্টগ্রাম-১৬: মজিবুর রহমান (স্বতন্ত্র)
কুমিল্লা-১: ইঞ্জিনিয়ার আবদুস সবুর (আওয়ামী লীগ)
কুমিল্লা-২: আবদুল মজিদ (স্বতন্ত্র)
কুমিল্লা-৩: জাহাঙ্গীর আলম সরকার (স্বতন্ত্র)
কুমিল্লা-৪: আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)
কুমিল্লা-৫: আবু জাহের (স্বতন্ত্র)
কুমিল্লা-৬: আ ক ম বাহাউদ্দিন বাহার (আওয়ামী লীগ)
কুমিল্লা-৭: ডা. প্রাণ গোপাল দত্ত (আওয়ামী লীগ)
কুমিল্লা-৮: আবু জাফর মোহাম্মদ শামীম (আওয়ামী লীগ)
কুমিল্লা-৯: তাজুল ইসলাম (আওয়ামী লীগ)
কুমিল্লা-১০: আ হ ম মুস্তফা কামাল (আওয়ামী লীগ)
কুমিল্লা-১১: মুজিবুল হক (আওয়ামী লীগ)
চাঁদপুর-১: ড. সেলিম মাহমুদ (আওয়ামী লীগ)
চাঁদপুর-২: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (আওয়ামী লীগ)
চাঁদপুর-৩: ডা. দীপু মনি (আওয়ামী লীগ)
চাঁদপুর-৪: মুহাম্মদ শফিকুর রহমান (আওয়ামী লীগ)
চাঁদপুর-৫: মেজর (অব.) রফিকুল ইসলাম (আওয়ামী লীগ)
ব্রাহ্মণবাড়িয়া-১: সৈয়দ এ কে একরামুজ্জামান (স্বতন্ত্র)
ব্রাহ্মণবাড়িয়া-২: মঈন উদ্দিন মঈন (স্বতন্ত্র)
ব্রাহ্মণবাড়িয়া-৩: র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (আওয়ামী লীগ)
ব্রাহ্মণবাড়িয়া-৪: আনিসুল হক (আওয়ামী লীগ)
ব্রাহ্মণবাড়িয়া-৫: ফয়জুর রহমান (আওয়ামী লীগ)
ব্রাহ্মণবাড়িয়া-৬: ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম (আওয়ামী লীগ)
নোয়াখালী-১: এইচ এম ইব্রাহিম (আওয়ামী লীগ)
নোয়াখালী-২: মোরশেদ আলম (আওয়ামী লীগ)
নোয়াখালী-৩: মো. মামুনুর রশীদ কিরন (আওয়ামী লীগ)
নোয়াখালী-৪: মোহাম্মদ একরামুল করিম চৌধুরী (আওয়ামী লীগ)
নোয়াখালী-৫: ওবায়দুল কাদের (আওয়ামী লীগ)
নোয়াখালী-৬: মোহাম্মদ আলী (আওয়ামী লীগ)
ফেনী-১: আলাউদ্দিন আহমেদ চৌধুরী (আওয়ামী লীগ)
ফেনী-২: নিজাম উদ্দিন হাজারী (আওয়ামী লীগ)
ফেনী-৩: লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি)
লক্ষ্মীপুর-১: আনোয়ার হোসেন খান (আওয়ামী লীগ)
লক্ষ্মীপুর-২: নুর উদ্দিন চৌধুরী নয়ন (আওয়ামী লীগ)
লক্ষ্মীপুর-৩: মোহাম্মদ গোলাম ফারুক (আওয়ামী লীগ)
লক্ষ্মীপুর-৪: মো. আবদুল্লাহ (স্বতন্ত্র)
কক্সবাজার-১: সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বাংলাদেশ কল্যাণ পার্টি)
কক্সবাজার-২: আশেক উল্লাহ রফিক (আওয়ামী লীগ)
কক্সবাজার-৩: সাইমুম সরওয়ার কমল (আওয়ামী লীগ)
কক্সবাজার-৪: শাহীন আক্তার (আওয়ামী লীগ)
রাঙামাটি: দীপংকর তালুকদার (আওয়ামী লীগ)
খাগড়াছড়ি: কুজেন্দ্র লাল ত্রিপুরা (আওয়ামী লীগ)
বান্দরবান: বীর বাহাদুর উশৈ শিং (আওয়ামী লীগ)
রাজশাহী বিভাগ
রাজশাহী-১: ওমর ফারুক চৌধুরী (আওয়ামী লীগ)
রাজশাহী-২: শফিকুর রহমান বাদশা (স্বতন্ত্র)
রাজশাহী-৩: মোহা. আসাদুজ্জামান আসাদ (আওয়ামী লীগ)
রাজশাহী-৪: মো. আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ)
রাজশাহী-৫: মো. আব্দুল ওয়াদুদ (আওয়ামী লীগ)
রাজশাহী-৬: মো. শাহরিয়ার আলম (আওয়ামী লীগ)
নাটোর-১: অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)
নাটোর-২: শফিকুল ইসলাম শিমুল (আওয়ামী লীগ)
নাটোর-৩: জুনাইদ আহমেদ পলক (আওয়ামী লীগ)
নাটোর-৪: ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (আওয়ামী লীগ)
চাঁপাইনবাবগঞ্জ-১: ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (আওয়ামী লীগ)
চাঁপাইনবাবগঞ্জ-২: জিয়াউর রহমান (আওয়ামী লীগ)
চাঁপাইনবাবগঞ্জ-৩: আব্দুল ওদুদ (আওয়ামী লীগ)
বগুড়া-১: সাহাদারা মান্নান (আওয়ামী লীগ)
বগুড়া-২: শরিফুল ইসলাম জিন্নাহ (জাতীয় পার্টি)
বগুড়া-৩: খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী (স্বতন্ত্র)
বগুড়া-৪: এ, কে, এম রেজাউল করিম তানসেন (জাসদ)
বগুড়া-৫: মজিবুর রহমান মজনু (আওয়ামী লীগ)
বগুড়া-৬: রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ)
বগুড়া-৭: ডা. মোস্তফা আলম নান্নু (আওয়ামী লীগ)
সিরাজগঞ্জ-১: তানভীর শাকিল জয় (আওয়ামী লীগ)
সিরাজগঞ্জ-২: জান্নাত আরা হেনরী (আওয়ামী লীগ)
সিরাজগঞ্জ-৩: ডা. আব্দুল আজিজ (আওয়ামী লীগ
সিরাজগঞ্জ-৪: শফিকুল ইসলাম শফি (আওয়ামী লীগ)
সিরাজগঞ্জ-৫: আবদুল মমিন মন্ডল (আওয়ামী লীগ)
সিরাজগঞ্জ-৬: চয়ন ইসলাম (আওয়ামী লীগ)
পাবনা-১: মো. শামসুল হক টুকু (আওয়ামী লীগ)
পাবনা-২: আহমেদ ফিরোজ কবির (আওয়ামী লীগ)
পাবনা-৩: মো. মকবুল হোসেন (আওয়ামী লীগ)
পাবনা-৪: গালিবুর রহমান শরীফ (আওয়ামী লীগ)
পাবনা-৫: গোলাম ফারুক খন্দকার প্রিন্স (আওয়ামী লীগ)
নওগাঁ-১: সাধন চন্দ্র মজুমদার (আওয়ামী লীগ)
নওগাঁ-৩: সৌরেন্দ্র নাথ চক্রবর্তী (আওয়ামী লীগ)
নওগাঁ-৪: এস এম ব্রহানী সুলতান মামুদ (স্বতন্ত্র)
নওগাঁ-৫: নিজাম উদ্দিন জলিল জন (আওয়ামী লীগ)
নওগাঁ-৬: মো. ওমর ফারুক সুমন (স্বতন্ত্র)
খুলনা বিভাগ
খুলনা-১: ননী গোপাল মণ্ডল (আওয়ামী লীগ)
খুলনা-২: সেখ সালাউদ্দিন জুয়েল (আওয়ামী লীগ)
খুলনা-৩: এসএম কামাল হোসেন (আওয়ামী লীগ)
খুলনা-৪: আব্দুস সালাম মুর্শেদী (আওয়ামী লীগ)
খুলনা-৫: নারায়ণ চন্দ্র চন্দ (আওয়ামী লীগ)
খুলনা-৬: মো. রশীদুজ্জামান (আওয়ামী লীগ)
বাগেরহাট-১: শেখ হেলাল উদ্দিন (আওয়ামী লীগ)
বাগেরহাট-২: শেখ সারহান নাসের তন্ময় (আওয়ামী লীগ)
বাগেরহাট-৩: হাবিবুন নাহার (আওয়ামী লীগ)
বাগেরহাট-৪: বদিউজ্জামান সোহাগ (আওয়ামী লীগ)
সাতক্ষীরা-১: ফিরোজ আহমেদ স্বপন (আওয়ামী লীগ)
সাতক্ষীরা-২: আশরাফুজ্জামান আশু (জাতীয় পার্টি)
সাতক্ষীরা-৩: আ ফ ম রুহুল হক (আওয়ামী লীগ)
সাতক্ষীরা-৪: এসএম আতাউল হক দোলন (আওয়ামী লীগ)
যশোর-১: শেখ আফিল উদ্দিন (আওয়ামী লীগ)
যশোর-২: ডা. তৌহিদুজ্জামান তুহিন (আওয়ামী লীগ)
যশোর-৩: কাজী নাবিল আহমেদ (আওয়ামী লীগ)
যশোর-৪: এনামুল হক বাবুল (আওয়ামী লীগ)
যশোর-৫: ইয়াকুব আলী (স্বতন্ত্র)
যশোর-৬: আজিজুল ইসলাম (স্বতন্ত্র)
নড়াইল-১: বিএম কবিরুল হক (আওয়ামী লীগ)
নড়াইল-২: মাশরাফি বিন মর্তুজা (আওয়ামী লীগ)
মাগুরা-১: সাকিব আল হাসান (আওয়ামী লীগ)
মাগুরা-২: বীরেন শিকদার (আওয়ামী লীগ)
কুষ্টিয়া-১: রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র)
কুষ্টিয়া-২: কামারুল আরেফিন (স্বতন্ত্র)
কুষ্টিয়া-৩: মাহবুবউল আলম হানিফ (আওয়ামী লীগ)
কুষ্টিয়া-৪: আবদুর রউফ (স্বতন্ত্র)
মেহেরপুর-১: ফরহাদ হোসেন (আওয়ামী লীগ)
মেহেরপুর-২: নাজমুল হক সাগর (আওয়ামী লীগ)
চুয়াডাঙ্গা-১: সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (আওয়ামী লীগ)
চুয়াডাঙ্গা-২: মো. আলী আজগার (আওয়ামী লীগ)
ঝিনাইদহ-১: মো. আব্দুল হাই (আওয়ামী লীগ)
ঝিনাইদহ-২: মো. নাসের শাহরিয়ার জাহেদী (স্বতন্ত্র)
ঝিনাইদহ-৩: মো. সালাহ উদ্দিন মিয়াজী (আওয়ামী লীগ
ঝিনাইদহ-৪: মো. আনোয়ারু আজীম আনার (আওয়ামী লীগ)
বরিশাল বিভাগ
বরিশাল-১: আবুল হাসানাত আব্দুল্লাহ (আওয়ামী লীগ)
বরিশাল-২: রাশেদ খান মেনন (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি)
বরিশাল-৩: গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি)
বরিশাল-৪: পঙ্কজ নাথ (স্বতন্ত্র)
বরিশাল-৫: জাহিদ ফারুক (আওয়ামী লীগ)
বরিশাল-৬: আব্দুল হাফিজ মল্লিক (আওয়ামী লীগ)
ভোলা-১: তোফায়েল আহমেদ (আওয়ামী লীগ)
ভোলা-২: আলী আজম মুকুল (আওয়ামী লীগ)
ভোলা-৩: নুরুন্নবী চৌধুরী শাওন (আওয়ামী লীগ)
ভোলা-৪: আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (আওয়ামী লীগ)
বরগুনা-১: গোলাম সরোয়ার টুকু (স্বতন্ত্র)
বরগুনা-২: সুলতানা নাদিরা (আওয়ামী লীগ)
পটুয়াখালী-১: এবিএম রুহুল আমিন হাওলাদার (জাতীয় পার্টি)
পটুয়াখালী-২: আ স ম ফিরোজ (আওয়ামী লীগ)
পটুয়াখালী-৩: এস এম শাহজাদা (আওয়ামী লীগ)
পটুয়াখালী-৪: মহিব্বুর রহমান মহিব (আওয়ামী লীগ)
ঝালকাঠি-১: ব্যারিস্টার শাহজাহান ওমর (আওয়ামী লীগ)
ঝালকাঠি-২: আমির হোসেন আমু (আওয়ামী লীগ)
পিরোজপুর-১: শ ম রেজাউল করিম (আওয়ামী লীগ)
পিরোজপুর-২: মো. মহিউদ্দিন মহারাজ (স্বতন্ত্র)
পিরোজপুর-৩: মো. শামীম শাহনেওয়াজ (স্বতন্ত্র)
সিলেট বিভাগ
সিলেট-১: ড. এ কে আব্দুল মোমেন (আওয়ামী লীগ)
সিলেট-২: শফিকুর রহমান চৌধুরী (আওয়ামী লীগ)
সিলেট-৩: হাবিবুর রহমান হাবিব (আওয়ামী লীগ)
সিলেট-৪: ইমরান আহমদ (আওয়ামী লীগ)
সিলেট-৫: মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী (স্বতন্ত্র)
সিলেট-৬: নুরুল ইসলাম নাহিদ (আওয়ামী লীগ)
সুনামগঞ্জ-১: রনজিত চন্দ্র সরকার (আওয়ামী লীগ)
সুনামগঞ্জ-২: ড. জয়া সেন গুপ্তা (স্বতন্ত্র)
সুনামগঞ্জ-৩: এম এ মান্নান (আওয়ামী লীগ)
সুনামগঞ্জ-৪: মোহাম্মদ সাদিক (আওয়ামী লীগ)
সুনামগঞ্জ-৫: মহিবুর রহমান মানিক (আওয়ামী লীগ)
হবিগঞ্জ-১: আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (স্বতন্ত্র)
হবিগঞ্জ-২: ময়েজ উদ্দিন শরীফ (আওয়ামী লীগ)
হবিগঞ্জ-৩: আবু জাহির (আওয়ামী লীগ)
হবিগঞ্জ-৪: ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (স্বতন্ত্র)
মৌলভীবাজার-১: মো. শাহাব উদ্দিন (আওয়ামী লীগ)
মৌলভীবাজার-২: শফিউল আলম চৌধুরী (আওয়ামী লীগ)
মৌলভীবাজার-৩: মোহাম্মদ জিল্লুর রহমান (আওয়ামী লীগ)
মৌলভীবাজার-৪: উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ (আওয়ামী লীগ)
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-১: মাহমুদুল হক সায়েম (স্বতন্ত্র)
ময়মনসিংহ-২: শরীফ আহমেদ (আওয়ামী লীগ)
ময়মনসিংহ-৪: মো. মোহিত উর রহমান (আওয়ামী লীগ)
ময়মনসিংহ-৫: মো. নজরুল ইসলাম (স্বতন্ত্র)
ময়মনসিংহ-৬: মো. আবদুল মালেক সরকার (স্বতন্ত্র)
ময়মনসিংহ-৭: এ বি এম আনিছুজ্জামান (স্বতন্ত্র)
ময়মনসিংহ-৮: মাহমুদ হাসান সুমন (স্বতন্ত্র)
ময়মনসিংহ-৯: আবদুস সালাম (আওয়ামী লীগ)
ময়মনসিংহ-১০: ফাহমি গোলন্দাজ বাবেল (আওয়ামী লীগ)
ময়মনসিংহ-১১: মো. আব্দুল ওয়াহেদ (স্বতন্ত্র)
নেত্রকোণা-১: মোশতাক আহমেদ রুহী (আওয়ামী লীগ)
নেত্রকোণা-২: মো. আশরাফ আলী খান খসরু (আওয়ামী লীগ)
নেত্রকোণা-৩: ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (স্বতন্ত্র)
নেত্রকোণা-৪: সাজ্জাদুল হাসান (আওয়ামী লীগ)
নেত্রকোণা-৫: আহমদ হোসেন (আওয়ামী লীগ)
জামালপুর-১: নূর মোহাম্মদ (আওয়ামী লীগ)
জামালপুর-২: ফরিদুল হক খান (আওয়ামী লীগ)
জামালপুর-৩: মির্জা আজম (আওয়ামী লীগ)
জামালপুর-৪: আবদুর রশীদ (স্বতন্ত্র)
জামালপুর-৫: আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ)
শেরপুর-১: মো. ছানুয়ার হোসেন ছানু (স্বতন্ত্র)
শেরপুর-২: মতিয়া চৌধুরী (আওয়ামী লীগ)
শেরপুর-৩: এডিএম শহিদুল ইসলাম (আওয়ামী লীগ)
রংপুর বিভাগ
রংপুর-১: মো. আসাদুজ্জামান (স্বতন্ত্র)
রংপুর-২: আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (আওয়ামী লীগ)
রংপুর-৩: গোলাম মোহাম্মদ কাদের (জাতীয় পার্টি)
রংপুর-৪: টিপু মুনশি (আওয়ামী লীগ)
রংপুর-৫: মো. জাকির হোসেন সরকার (স্বতন্ত্র)
রংপুর-৬: ড. শিরীন শারমিন চৌধুরী (আওয়ামী লীগ)
দিনাজপুর-১: মো. জাকারিয়া (স্বতন্ত্র)
দিনাজপুর-২: খালিদ মাহমুদ চৌধুরী (আওয়ামী লীগ
দিনাজপুর-৩: ইকবালুর রহিম (আওয়ামী লীগ)
দিনাজপুর-৪: আবুল হাসান মাহমুদ আলী (আওয়ামী লীগ)
দিনাজপুর-৫: মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ)
দিনাজপুর-৬: মো. শিবলী সাদিক (আওয়ামী লীগ)
নীলফামারী-১: মো. আফতাব উদ্দিন সরকার (আওয়ামী লীগ)
নীলফামারী-২: আসাদুজ্জামান নূর (আওয়ামী লীগ)
নীলফামারী-৩: মো. সাদ্দাম হোসেন পাভেল (স্বতন্ত্র
নীলফামারী-৪: সিদ্দিকুল আলম (স্বতন্ত্র)
কুড়িগ্রাম-১: এ কে এম মোস্তাফিজুর রহমান (জাতীয় পার্টি)
কুড়িগ্রাম-২: মো. হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র)
কুড়িগ্রাম-৩: সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (আওয়ামী লীগ)
কুড়িগ্রাম-৪: মো. বিপ্লব হাসান (আওয়ামী লীগ)
পঞ্চগড়-১: মো. নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা (আওয়ামী লীগ)
পঞ্চগড়-২: মো. নুরুল ইসলাম সুজন (আওয়ামী লীগ)
লালমনিরহাট-১: মোতাহার হোসেন (আওয়ামী লীগ)
লালমনিরহাট-২: নুরুজ্জামান আহমেদ (আওয়ামী লীগ)
লালমনিরহাট-৩:  অ্যাডভোকেট মতিয়ার রহমান (আওয়ামী লীগ)
ঠাকুরগাঁও-১: রমেশ চন্দ্র সেন (আওয়ামী লীগ)
ঠাকুরগাঁও-২: মো. মাজহারুল ইসলাম (আওয়ামী লীগ)
ঠাকুরগাঁও-৩: হাফিজ উদ্দিন (জাতীয় পার্টি)
গাইবান্ধা-১: আব্দুল্লাহ নাহিদ নিগার (স্বতন্ত্র)
গাইবান্ধা-২: শাহ সারোয়ার কবীর (স্বতন্ত্র)
গাইবান্ধা-৩: উম্মে কুলসুম স্মৃতি (আওয়ামী লীগ)
গাইবান্ধা-৪: মো. আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ)
গাইবান্ধা-৫: মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ)
জয়পুরহাট-১: সামছুল আলম দুদু (আওয়ামী লীগ
জয়পুরহাট-২: আবু সাঈদ আল মাহমুদ স্বপন (আওয়ামী লীগ)
বিডি প্রতিদিন/আজাদ
গণ অধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়ার পদত্যাগ
গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও দলীয় সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ড. রেজা কিবরিয়া। গত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানিয়েছেন।
রেজা কিবরিয়ার ব্যক্তিগত সহকারী ও দলের দফতর সহ-সমন্বয়ক শাহাবুদ্দিন শুভ এর সত্যতা নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি এবং আমার পদত্যাগপত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর জমা দিয়েছি। এ ছাড়া আমি গণ অধিকার পরিষদের দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি। দলের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব) মিয়া মসিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করছি।
রেজা কিবরিয়া বলেন, দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি গণ অধিকার পরিষদের নেতাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি ২০১৮ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন এবং ২০২১ সালের অক্টোবর থেকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি তাঁদের সঙ্গে কাজ করে যাবেন।
এর আগে মঙ্গলবার দলটির যুগ্ম আহ্বায়ক আমীন আহমেদ আফসারিও ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন তিনি পদত্যাগ করেছেন। বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে নির্দলীয়ভাবে মুক্ত মনে দেশসেবায় লিপ্ত হতে চান।
যেভাবে গুগল ম্যাপের রিয়্যাল টাইম লোকেশন শেয়ার করবেন
গুগল ম্যাপের রিয়্যাল-টাইম লোকেশন শেয়ার করা যাচ্ছে। ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এতে সুবিধা হলো গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে ব্যবহারকারীদের এবার থেকে আর অন্য অ্যাপের সাহায্য নিতে হবে না।
মূলত এতদিন গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হতো। একটা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াটসঅ্যাপে ম্যাপের লোকেশন শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে গুগল ম্যাপের নতুন ফিচারের সাহায্যে কোনো অতিরিক্ত অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি লোকেশনের লিংক শেয়ার করতে পারবেন।
আপনি চাইলে ফিচারটি যখন খুশি চালু করতে পারেন, আবার বন্ধও করতে পারেন। আবার চাইলে লোকেশন শেয়ার করার বিষয়টি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটও করে রাখতে পারেন। অর্থাৎ যতক্ষণ আপনি চাইবেন, ততক্ষণই সেই লোকেশনটি সেট করে রাখতে পারেন।
যেভাবে এই ফিচার ব্যবহার করবেন
১. প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। যাতে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকে।
২. মেনু আইকনে চলে যান। সেখান থেকে যে কন্ট্যাক্টে লোকেশন শেয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।
৩. সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে, ব্যক্তির নাম ও নম্বর যেন গুগল কন্ট্যাক্টে সেভ করা থাকে।
৪. কন্ট্যাক্টটি সিলেক্ট করা হলেই শেয়ার লোকেশন অপশনটি খুঁজে পাবেন। সেখানে ট্যাপ করুন।
৫.  কতক্ষণের জন্য রিয়্যাল-টাইম লোকেশনটি শেয়ার করতে চান, সেটাও দিয়ে দিন।
৬. আবার আপনি চাইলে এখান থেকে অপশনটি নিষ্ক্রিয়ও করতে পারেন। তার জন্য স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে।
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা স্থগিত করল হামাস
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
মঙ্গলবার হামাসের পলিটব্যুরোর উপপ্রধান সালেহ আল-অরৌরিকে লেবাবনে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপরই এ সিদ্ধান্ত নেয় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির অথবা জিম্মি মুক্তির আলোচনা স্থগিতের সিদ্ধান্তের ব্যাপারে মধ্যস্থতাকারীদের অবহিত করেছে।”
হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা সালেহ আল-অরৌরিকে লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় সালেহ ছাড়াও আল-কাসেম ব্রিগেডসের দুই কমান্ডারসহ অন্তত সাতজন নিহত হয়।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল। ২৮ অক্টোবর থেকে শুরু হয় স্থল অভিযান। প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৬০ হাজার।
এছাড়া ইসরায়েলিদের বর্বর হামলায় গাজার প্রায় ৭০ শতাংশ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে উপত্যকাটির প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ঘর-বাড়ি হারানোর পাশাপাশি তীব্র খাদ্য সংকটেও পড়েছে গাজাবাসী।
সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি
ইসরায়েলি হামলায় ১১ ইরানি সেনা নিহত
তৃতীয় দেশের পক্ষ হয়ে জলদস্যুতা করতে গিয়ে ইরানের সঙ্গে সুপ্রাচীন সম্পর্ক নষ্ট করা গ্রিসের উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
গত বুধবার গ্রিস সরকার দেশটির পানিসীমা থেকে ইরানের একটি তেলবাহী ট্যাংকার আটক করে এর তেল আমেরিকার কাছে হস্তান্তর করে। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার ইরান পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার জব্দ করে। খবর-পার্সটুডের।
এ সম্পর্কে এক টুইট বার্তায় খাতিবজাদে বলেন, প্রাচীনকাল থেকে সব সময় পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গ্রিসের সঙ্গে ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত ছিল। কাজেই তৃতীয় পক্ষের জলদস্যুতার নির্দেশ পালন করতে গিয়ে আমাদের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। গ্রিসের আটক করা জাহাজগুলোর নাবিকরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে আশ্বস্ত করেন খাতিবজাদে।
শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছিল, এই বাহিনীর নৌশাখা শুক্রবার আইন লঙ্ঘনের অপরাধে পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার আটক করেছে।
গ্রিক সরকার ইরানি তেল ট্যাংকার আটক করার পর তেহরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। ইরানের পক্ষ থেকে ট্যাংকারটিকে নির্বিঘ্নে ছেড়ে দেয়ারও আহ্বান জানানো হয়। কিন্তু গ্রিস সরকার ইরানি তেল ট্যাংকারটির তেল অন্য একটি ট্যাংকারে স্থানান্তর করে তা আমেরিকার কাছে হস্তান্তর করে।
গত বুধবারই ইরানের পোর্টস এন্ড মেরিটাইম অর্গানাইজেশন এক বিবৃতিতে বলেছিল, গ্রিসের পানিসীমায় ইরানি তেল আটক করে তা আমেরিকার কাছে হস্তান্তরের ঘটনাটি ছিল ‘সম্পূর্ণ জলদস্যুতা’ এবং এতে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘিত হয়েছে।
ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ওরফে সোহেলসহ (৩২) ১১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে তাদেরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
আটক অপর ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান ওরফে পলাশ (৪৩) কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যরা সবাই যুবদল ও ছাত্রদলের সদস্য।
হারুন অর রশীদ বলেন, আটক ব্যক্তিরা নির্বাচন বানচাল করার লক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনায় জড়িত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নীলক্ষেতের একটি ছাপাখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত নানা আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫০ হাজার প্রচারপত্র জব্দ করা হয়েছে।
দ্বাদশ সংসদ : আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। সেখানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করছেন।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যের শুরুতে সরকারের অর্জনগুলো তুলে ধরেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন কেউ দাবায়ে রাখতে পারবে না। বাঙালিদের কেউ দাবিয়ে রাখতে পারেনি।
মাথাপিছু আয়, জিডিপি ও বাজেটের আকার, বিদ্যুৎ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতের সরকারের অর্জনগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ইশতেহারে যে ১১ বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে-
১. দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।
৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।
৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
৭. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা।
৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।
৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।
১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।
১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।
জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত, বিরোধীদল বিহীন নির্বাচন প্রত্যাখান এবং দেশের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত।
আজ মঙ্গলবার এ কর্মসূচি পালন করে দলটি।
এ সময় জামায়াতের শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক বিনাভোটের সরকারের পতনের লক্ষ্যে রাজপথে যে কোনো ত্যাগ স্বীকারে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
এদিন রাজধানীর দক্ষিণখানের পশ্চিম থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিলি করা হয় দলটির পক্ষ থেকে। এছাড়া হাতিরঝিল, শেওড়াপাড়া-তালতলায়, মিরপুর-১৪ নম্বরে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ
ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা ৩ দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ আজ (শনিবার) শেষ হচ্ছে। আগামীকাল রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি
হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের কর্নাটক
হিজাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটক। শুক্রবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়াহ এই ঘোষণা দেন।
এর আগে বিজেপি সরকারের আমলে কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
শুক্রবার রাজ্যের মাইসোর শহরে এক জনসভায় কংগ্রেস কর্ণাটক রাজ্য শাখার শীর্ষ নেতা সিদ্দারমাইয়াহ বলেন, “হিজাবের ওপর নিষেধাজ্ঞা আর নেই। নারীরা তাদের ইচ্ছামতো যেকোনো পোশাক পরতে পারবে।”
প্রসঙ্গত, ভারতের বিজেপিশাসিত রাজ্যগুলোতে মাছ-মাংস ব্যবসায়ী এবং যেসব হোটেল আমিষ খাবার প্রস্তুত করে— তাদের নানাভাবে হয়রানি করা হয়। সম্প্রতি মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব নির্বাচিত হওয়ার পরদিনই রাজ্যে প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
নিজ বক্তব্যে সেদিকে ইঙ্গিত করে সিদ্দারমাইয়াহ বলেন, “আপনাদের যা পরতে ইচ্ছে করে, পরবেন; যা খেতে ইচ্ছে করে— খাবেন। আমি যেমন আমার যা ইচ্ছে খাই, আপনারাও তা ই করবেন। আমি ধুতি পরি, অন্যকেউ প্যান্টশার্ট পরে— এখানে সমস্যা কোথায়?”
২০২২ সালে বিজেপির কর্নাটক রাজ্য শাখার শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রদান করে। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল রাজ্যে এবং বহু মুসলিম অভিভাবক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে পিটিশন জমা দিয়েছিলেন; কিন্তু উচ্চ আদালত রাজ্য সরকারের রায় বহাল রাখেন।
পরে অভিভাবকরা সুপ্রিম কোর্টে আপিল করেন, কিন্তু শীর্ষ আদালতও এ ইস্যুতে বিভক্ত রায় প্রদান করেন।
গত জুনে কর্নাটকের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে কংগ্রেস। নির্বাচনে জয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নাটকের বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে বলেছিলেন, গত বিজেপি সরকারের আমলে রাজ্যে যত নিপীড়নমূলক আইন প্রণয়ন করা হয়েছিল, সব একে একে বাতিল করা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
ইমরান খান জামিন পেলেন
রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই মামলায় তাকে জামিন দেন। যদিও তার মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
তিন সদস্যের একটি বেঞ্চ ইমরান খান ও তার ডেপুটি শাহ মাহমুদ কুরেশিকে জামিন দেন। প্রত্যেককে দশ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।
ইমরান খানের আইনজীবী সালমান সফদার শুনানির পর সাংবাদিকদের বলেন, ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
শুক্রবারের জামিন সত্ত্বেও, দুর্নীতির দোষী সাব্যস্ত হওয়ার কারণে আগামী ৮ ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ইমরান খান। তবে তার দল জানায়, তিনি এখনও রবিবার পর্যন্ত দেওয়া সময়সীমার আগে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা করছেন।
৭১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন। এরপর দুর্নীতি-রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন মামলায় তাকে অভিযুক্ত করা হয়। মামলার কারণে চলতি বছরের আগস্ট মাস থেকে কারাগারে আছেন ইমরান খান। বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য তিন বছরের সাজা দেওয়ার পর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
এরই মধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিএনপি ভোট বর্জনের জন্য গণসংযোগ করবে আজ
ভোট বর্জনের জন্য আজ ২১ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ করবে বিএনপি। সেইসঙ্গে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর একই কর্মসূচি পালন করবে দলটি। ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। যুগপৎ আন্দোলনে সমমনা দল ও জোটের পক্ষ থেকেও এই তিন দিনের গণসংযোগ ও এক দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি সর্বশেষ মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এর আগে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা।
এরপর থেকে দলটি দু-এক দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করে আসছে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও অভিন্ন কর্মসূচি পালন করছে।
অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির
নির্বাচন বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে এক ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে নিষেধ করাসহ বিদ্যুৎ বিল, ট্যাক্স না দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে, দুপুর ১২টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
‘অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালের একদফা দাবিতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী- ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২২ ডিসেম্বর (শুক্রবার) ও ২৩ ডিসেম্বর (শনিবার) গণসংযোগ এবং একই দাবিতে ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ।
রোহিঙ্গা রাজ্য ‘রাখাইন’ দখলের দাবি আরাকান আর্মির
মিয়ানমার সেনাবাহিনীকে হটিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ওই অঞ্চলের স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
এছাড়াও চীন ও ভারত সীমান্ত লাগোয়া একাধিক রাজ্যের বেশিরভাগ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সামরিক বাহিনীর সাথে লড়াইরত সেখানকার বিদ্রোহীগোষ্ঠীগুলো।
থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্য ‘দ্য ইরাবতি’র প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মি (এএ) দাবি করে বলেছে, তারা সামরিক বাহিনীকে হটিয়ে রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে অন্তত ১৫টি এবং প্রতিবেশী চিন রাজ্যের পালেতওয়া শহরের দখল সামরিক নিয়েছে। এই দুই রাজ্যে সেনাবাহিনীর ১৪২টি সামরিক চৌকির দখলও নিয়েছে তারা।
এছাড়াও দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় স্যাগাইং অঞ্চলের ভারত সীমান্তের কাছের শহর খামপাতও দখল করেছে সেখানকার বিদ্রোহীগোষ্ঠীগুলো। শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে গত ১০ ডিসেম্বর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২২৮ ও ৩৯১ এর প্রায় ২০০ সৈন্য লড়াই করছে। বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে সামরিক বাহিনী।
আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়, গত ৪৫ দিন ধরে রাখাইন ও চিন রাজ্যে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহীরা। এ সময় রাখাইনের রাজধানী সিত্তের একটি এবং অন্য ১৪টি শহরের সামরিক ঘাঁটিগুলোর দখল নিয়েছে তারা। এছাড়া চিন রাজ্যের পালেতওয়া শহরে জান্তা বাহিনীর ১৭টি ঘাঁটির দখলও নিয়েছে বিদ্রোহীরা।
উত্তর রাখাইন রাজ্যের ম্রাউক ইউ, পাকতাও ও মংডু শহরে এবং দক্ষিণ চিনের পালেতওয়াতে সামরিক বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। গত বুধবার ম্রাউক ইউ শহরের কোয়ে থাউং গির্জার কাছে আরাকান আর্মি ও সামরিক বাহিনীর মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই সংঘাতে জান্তা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্যের প্রাণহানির ঘটনা ঘটে। পরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় মিয়ানমারের জান্তা।
রাখাইনের ম্রাউক ইউ শহরের বাসিন্দারা বলেছেন, পায়ার ওয়াক, ইওয়ার হং তাও, পিপিন কোন ও মং থার কোন গ্রামে সামরিক বাহিনীর বিমান থেকে হামলা চালানো হয়েছে।
সূত্র: ইরাবতি
হুথিদের মোকাবিলায় বাহরাইন!
লোহিত সাগরে ইসরায়েল থেকে ও ইসরায়েল অভিমুখী জাহাজে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে এবং অবরুদ্ধ ওই উপত্যকায় চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি, পানি ও ত্রাণ সরবরাহের দাবিতে এই হামলা চালিয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিকভাবে ভীষণ চাপে পড়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল।
এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে লোহিত সাগরে পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সোমবার দিবাগত রাতে বাহরাইনে এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকে হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে চালানো ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কয়েকটি দেশ মিলে নতুন এই বাহিনী গঠন করছে।
লয়েড অস্টিন বলেন, “এটি একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ, যা সম্মিলিত পদক্ষেপের দাবি রাখে। তাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ নতুন বহুজাতিক নিরাপত্তা উদ্যোগ হিসেবে ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান’ গঠনের ঘোষণা করছি।”
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাহিনীতে থাকছে- যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস এবং স্পেন।
এগুলোর মধ্যে কিছু দেশ যৌথ টহল পরিচালনা করবে। আর অন্যরা দক্ষিণ লোহিত সাগর এবং এডেন উপসাগরে গোয়েন্দা তৎপরতায় সহায়তা প্রদান করবে।
এই বাহিনী লোহিত সাগরে বিদ্যমান ‘সম্মিলিত টাস্ক ফোর্স ১৫৩ বা সিটিএফ-১৫৩ এর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সিটিএফ-১৫৩ গত বছরের এপ্রিল মাসে লোহিত সাগর, বাব এল-মান্দেব এবং এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তার উন্নয়নে গঠন করা হয়েছিল।
সিটিএফ-১৫৩ এর সদস্য রাষ্ট্র রয়েছে ৩৯টি। এগুলোর মধ্যে নতুন এই মিশনে কোন কোন দেশ কাজ করবে তা নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, বর্তমানে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ- ইউএসএস কার্নি, ইউএসএস স্টেথেম এবং ইউএসএস মেসন- নামের নৌবাহিনীর ডেস্ট্রয়ার হুথিদের আক্রমণ প্রতিরোধ ও দুর্দশা ডাকে সহায়তা দিতে প্রতিদিন বাব এল-মান্দেব প্রণালী দিয়ে চলাচল করছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বিএনপি এক রাতেই সব নেতার মুক্তির প্রস্তাবেও ভোটে রাজি হয়নি: কৃষিমন্ত্রী
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নির্বাচনে আনার জন্য বিএনপি নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের এই বক্তব্যে নিজ দলের নেতারাই অস্বস্তিতে পড়েছেন। আর বিএনপির নেতারা করেছেন সমালোচনা।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘২০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার না করলে কি আর এই হরতালের দিন গাড়ি চলত? গণগ্রেপ্তার ছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। যেটাই করা হয়েছে, আমরা চিন্তাভাবনা করেই করেছি।’
আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি, তার শরিক ও সমমনা দলগুলো। এই দলগুলো সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার ও নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে হরতাল-অবরোধের কর্মসূচি পালন করছে।
কৃষিমন্ত্রীর সাক্ষাৎকার প্রচারের পর তাঁর বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। তাঁর এমন বক্তব্যে আওয়ামী লীগের নেতারাও অস্বস্তি এবং বিব্রতকর অবস্থায় পড়েছেন।
ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে নির্বাচনে আসার আহ্বান সকলের জন্য একদম খোলা উঠোনে দাঁড়িয়ে বলেছি। কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটিয়ে বা কাউকে বিশেষ সুবিধা বলেন, সুযোগ বলেন-এগুলো দিয়ে আমাদের দল কখনোই আলোচনা করেনি। ব্যক্তিগতভাবে কেউ যদি করে থাকে, তাহলে সেটা তাঁর নিজস্ব ব্যাপার।’
কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিএনপি এমন প্রস্তাব পেয়েছিল কি না-জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘বলতে পারব না এমন প্রস্তাব কার কাছে এসেছে।’ তিনি বলেন, ‘বিএনপি ছাড় পেয়ে পুলকিত হয়ে সংসদে আসন ভাগাভাগির জন্য আন্দোলন করছে না; বরং বিএনপির এই আন্দোলন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।’
ড. আব্দুর রাজ্জাকের বক্তব্যে উদ্বেগ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘নির্বাচনে এলে জামিন দেওয়া হতো—তাঁর (আব্দুর রাজ্জাক) বক্তব্যে এটি স্পষ্ট যে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ফৌজদারি বিচারব্যবস্থার অপব্যবহার করছে।’
‘আরব বসন্ত’ ঘটতে পারে বাংলাদেশে, আশঙ্কা রাশিয়ার
নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র- এমন আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞাসহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এরই মধ্যে গত ২৩ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সবচেয়ে শুরুতর অভিযোগ করেন।
সেদিন তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যদিও ওয়াশিটংনের তরফে সরাসরি মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবারের বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে।
তার আগে (আগামী কয়েক সপ্তাহে) বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ আরও কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো।
সেইসঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র। অকাট্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছেন জাখারোভা
বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ, বাস পোড়ানো এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা একটি কূটনৈতিক মিশনের সন্দেহজনক কার্যকলাপের সংযোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরোধীদের সঙ্গে বৈঠক, যা নিয়ে গত ২২ শে নভেম্বরের ব্রিফিংয়ে আমরা কথা বলেছি।
৭ই জানুয়ারীর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ওই নির্বাচনে যদি জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটে তাহলে যুক্তরাষ্ট্র ‘আরব বসন্ত’-এর আদলে বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার চেষ্টার করতে পারে। এমনটি ‘দুর্ভাগ্যজনক’ হবে মন্তব্য করে জাখারোভা বলেন, শাসন ক্ষমতার প্রশ্নে বহিরাগত যে কোন শক্তির ‘ষড়যন্ত্র’ মোকাবিলা করে শেষ পর্যন্ত বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস করে রাশিয়া।
নির্বাচন থেকে জাকের পার্টি সরে দাঁড়াচ্ছে!
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। ২১৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছে দলটি।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে এ তথ্য জানা গেছে। এবারের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসনে মনোনয়ন জমা দিয়েছিল দলটি।
এর আগে, শনিবার রাতে পার্টির সদ্য সাবেক মহাসচিব এজাজ রসুল সারাবাংলাকে বলেছিলেন, ‘আসন ভাগাভাগির এ নির্বাচনে আমরা থাকতে চাই না। রোববার সকালে আমাদের মিটিং আছে। ওই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
‘আমি এখন আর দলের মহাসচিব পদে নেই। এখন থেকে মহাসচিব শামীম হায়দার। যেকোনো তথ্যের জন্য তাকে ফোন দেবেন’— বলেন এজাজ রসুল।
রোববার সকালে দলটির সহ-সভাপতি সালামত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা সব আসন থেকে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নিচ্ছি। এটা দলীয় প্রধানের সিদ্ধান্ত।’
এদিকে দলটির বর্তমান মহাসচিব শামীম হায়দারকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া জাকের পার্টির অফিসের নম্বরে ফোন দিলে এক ব্যক্তি সেটি রিসিভ করে বলেন, ‘অ্যাভোকেট মনিরুজ্জামান আমাদের দফতর সম্পাদক। তাকে ফোন দিন।’
পরে অ্যাডভোকেট মনিরুজ্জামানাকে বেশ কয়েকটি ফোন দিলেও তিনি রিসিভ করেননি। সদ্য সাবেক মহাসচিব এজাজ রসুলও ফোন ধরেননি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুরু থেকেই নির্বাচনে থাকার কোনো ইচ্ছা ছিল না জাকের পার্টির। ফলে ২১৮টি আসনে প্রার্থী দিলেও দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল কোনো আসনে প্রার্থী হননি। তিনি বরাবরই ফরিদপুর-৪ (সদরপুর ও চরভদ্রাসন) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন। এবার তিনি আশা করেছিলেন এ আসনটি তাকে ছাড় দেওয়া হবে। কিন্তু এ আসনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য যুবলীগ নেতা মুজিবুর রহমান নিক্সন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং কার্যালয়ে হাজির হয়ে অথবা বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন। তবে পরে আপিলে অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৩৫টি আপিল দায়ের হয়েছিল রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। আর বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি। সবমিলিয়ে ৫৬০টি আপিল দায়ের হয়েছিল।
ছয়দিনে (১০ থেকে ১৫ ডিসেম্বর) আপিল শুনানিতে বাতিল আপিলের বিরুদ্ধে ২৮০টি আপিল আবেদন কমিশন মঞ্জুর করেছে। অর্থাৎ ২৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৩৫টি গ্রহণ আপিল আবেদনের মধ্যে পাঁচটি মঞ্জুর বা পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে, দুটি আপিল আবেদন খারিজ করা হয়েছে, ২৮টি নামঞ্জুর করা হয়েছে। এই হিসাবে ইসিতে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়িয়েছিল দুই হাজার ২৬০ জন।
গাজা যুদ্ধের উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে, শীর্ষ হামাস নেতা
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, দৃশ্যত গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দুঃসাহসিক যুদ্ধের উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে। তিনি ফিলিস্তিনি যোদ্ধা ও সাধারণ নাগরিকদের বীরোচিত প্রতিরোধের প্রশংসা করেছেন।
বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, নিশ্চিতভাবে ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি ঘটবে এবং প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনি জাতির প্রতি কৃতজ্ঞ থেকে গাজা উপত্যকাকে যেকোনও আগ্রাসন থেকে রক্ষা করে যাবে।
তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা তাদের প্রতিরোধ যুদ্ধে অটল ও অবিচল রয়েছেন এবং তারা ইসরায়েলি সেনাদের অপূরণীয় ক্ষতি করছেন। তিনি এক্ষেত্রে গাজা সিটির শুজাইয়া এলাকা এবং জাবালিয়া শরণার্থী শিবিরসহ অন্যান্য স্থানে দখলদার সেনাদের বিরুদ্ধে তুমুল লড়াইয়ের কথা উল্লেখ করেন।
ইসমাইল হানিয়া তার ভাষণে বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়তা করে এমন যেকোনও পদক্ষেপকে হামাস স্বাগত জানাবে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের মধ্যে যে রাজনৈতিক বিভেদ রয়েছে তারও অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হামাসের পলিটব্যুরো প্রধান বলেন, যুদ্ধ শেষে হামাসবিহীন গাজা উপত্যকার কথা যারা বলে তারা চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভ জোরদার করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য আরব ও মুসলিম সরকারগুলোকে সর্বোচ্চ চেষ্টা চালানোরও আহ্বান জানান ইসমাইল হানিয়া।
তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান। একইসঙ্গে গাজা উপত্যকার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে সেটিকেও স্বাগত জানান হামাসের এই প্রবাসী নেতা।
সূত্র: টাইমস অব ইসরায়েল, দ্য গার্ডিয়ান, প্রেসটিভি
ইমরান খানের মৃত্যুদণ্ড হতে পারে, আশঙ্কা বোনের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাইফার মামলায় মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। তিনি বলেন, এক্ষেত্রে তিনি ন্যায়বিচারের প্রতিফলন দেখছেন না।
আদিলিয়া কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের কাছে আলিমা খান আরও বলেন, আদালত রুমের মধ্যেই ছোট ঘর তৈরি করা হয়েছে। কোন ভয়ের কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না।
তিনি বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে তা গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের দেশে নেই। অন্যকোনো দেশে বিচার হচ্ছে।
উল্লেখ্য, আদিলিয়া কারাগারেই বন্দি রয়েছেন ইমরান খান। কয়েকদিন আগে সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছে বিশেষ আদালত।
নির্বাচন নয়, বানরের পিঠা ভাগাভাগি হচ্ছে: মইন খান
চলমান নির্বাচনী কার্যক্রমের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, ‘আজ যা হচ্ছে তা নির্বাচন নয়, এটা বানরের পিঠা ভাগাভাগি। যে দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল, সে দেশে এমন প্রহসন চলতে পারে না।’
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির পক্ষ থেকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘আজকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাবনতচিত্তে পুষ্পমাল্য দিয়ে আবেদন করছি, আপনারা এই সংঘাতের পথ ছেড়ে দিন। এদেশের শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে চায়। অচলাবস্থার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা রাজপথে আছি রাজপথে থাকব।’
তিনি বলেন, ‘বছরের পর বছর ক্ষমতা আকড়ে ধরে রেখেছে এই সরকার। তারপরও সরকার কেন ভয় পায় সুষ্ঠু নিরপেক্ষ ভোটে আসতে? আমরা তাদের আমন্ত্রণ জানাই, আপনারা জনগণের মুখোমুখি হন। দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিন। আপনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আসুন। সেই সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করলে আমি সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানাব।’
মঈন খান বলেন, ‘সরকার দাবি করে তারা অনেক উন্নয়ন করেছে, ভালো কাজ করেছে। এতে আমি সরকারের প্রশংসা করি। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের এই রাজনৈতিক সংঘাতময় অচলাবাস্থার অবসান হোক।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-স্বাস্থ্য বিষয়ক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।
৪৬তম বিসিএসের আবেদন করার নিয়ম
দেশে সবচেয়ে জনপ্রিয় ও বহুল আকাঙ্ক্ষিত চাকরির নাম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)। ইতোমধ্যেই ৪৬তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে তিন হাজার ১৪০ পদের আবেদন নেওয়া শুরু হয়েছে। অনলাইনে এই আবেদন চলবে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এর আগে গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে ৪৬তম বিসিএসের অনলাইনে আবেদন অংশে ক্লিক করতে হবে। সেখানে তিনটি অপশন পাবেন। সাধারণ ক্যাডার, উভয় ক্যাডার (সাধারণ ও কারিগরি ক্যাডার) এবং কারিগরি/পেশাগত ক্যাডার। আপনার স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ে যদি কোনো কারিগরি পদ না থাকে, তাহলে সাধারণ ক্যাডার অপশনে ক্লিক করুন। আর যদি কারিগরি পদ থাকে, তাহলে উভয় ক্যাডার কিংবা শুধু কারিগরি ক্যাডার অপশন বাছাই করে আবেদন বাটনে ক্লিক করতে হবে। এরপরই বিপিএসসি ফরম-১ সামনে আসবে। সেখানে তিনটি অংশ রয়েছে। প্রথম অংশে ব্যক্তিগত তথ্য, দ্বিতীয় অংশে শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং তৃতীয় অংশে ক্যাডার চয়েজ-সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।
নির্দেশ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট হলে প্রার্থী একটি ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। ওই অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এটি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৭০০ টাকা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে। এরপর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।
পরামর্শ
ফি জমা দেওয়ার পর অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো ভুল তথ্য দেওয়া হলে সংশোধনের সুযোগ থাকবে না। কাজেই ফি জমা দেওয়ার আগে প্রিভিউ দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে।
বিসিএস পরীক্ষা পদ্ধতি
বাছাই পরীক্ষা হয় তিন ধাপে। ধাপগুলো হলো- প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা।
প্রথম ধাপ (প্রিলিমিনারি) : ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা।
দ্বিতীয় ধাপ (লিখিত) : প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার সিলেবাস পাওয়া যাবে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে।
তৃতীয় ধাপ (মৌখিক): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা (ভাইভা)। মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০%।
প্রিলিমিনারির বিষয় ও নম্বর বণ্টন
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে।
যুদ্ধ চলতে থাকলে যেকোনো মুহূর্তে আঞ্চলিক বিস্ফোরণ ঘটবে : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সোমবার দোহা ফোরামে বলেছেন, গাজা যুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক বিস্ফোরণ ঘটবে। তিনি উদাহরণ টেনে বলেন, লেবানন এবং ইয়েমেনে সংঘাতের পরিধি ইতিমধ্যে বিস্তৃত হয়েছে।
সিএনএন-এর বেকি অ্যান্ডারসনপরিচালিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে ইংরেজি অনুবাদকের মাধ্যমে তিনি বলেন,  যে কোনও মুহুর্তে এই অঞ্চলে একটি বড় বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে, যা কোনো পক্ষের দ্বারা নিয়ন্ত্রণযোগ্য নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা, লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা এবং ইসরায়েলের উত্তর সীমান্তে সহিংসতার কথা উল্লেখ করে বলেন, আঞ্চলিক সহিংসতা গাজা সীমান্তের বাইরেও বিস্তৃত হয়েছে। অন্তত প্রতি সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি বার্তা পাই যে সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিগুলো কিছু গোষ্ঠী লক্ষ্যবস্তু তে পরিণত করেছে। এই গোষ্ঠীগুলি গাজার আরব ও মুসলিম জনগণকে রক্ষা করছে; যে কারণে তারা সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিলক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ব্যারিস্টার মইনুল হোসেনের সম্মানে সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ ২ ঘন্টা
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ দুই ঘণ্টা বন্ধ থাকবে। তার সম্মানে আজ রবিবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিচারকাজ বন্ধ রাখা হবে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বিচারপতির বেঞ্চ আজ এমন সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যারিস্টার মইনুল হোসেন শনিবার সন্ধ্যার পর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যারিস্টার মইনুলের পিএস ওয়াহিদুজ্জামান জানান, ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম নামাজে জানাজা আজ সকাল সাড়ে ১০টায় বারিধারা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সুপ্রিম কোট প্রাঙ্গণে আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বিখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ব্যারিস্টার মইনুল হোসেন ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপরে মিডল টেম্পল এ আইন বিষয়ক পড়াশোনা করেন। ১৯৬৫ সালে বার থেকে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।
মইনুল হোসেন ১৯৭৩ সালে পিরোজপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বাংলাদেশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে তিনি তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তিনি খন্দকার মোশতাক আহমেদ পরিচালিত দল ডেমোক্র্যাটিক লীগে যোগ দেন এবং ৩ নভেম্বর মোশতাক সরকারের পতন পর্যন্ত তিনি ডেমোক্র্যাটিক লীগেই ছিলেন।
বাংলাদেশ এর সংবাদ মালিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন মইনুল হোসেন। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ২০০০-২০০১ মেয়াদে নির্বাচিত হন।
২০০৭ সালের ১১ জানুয়ারি গঠিত তত্ত্বাবধায়ক সরকারের তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মইনুল হোসেন। ২০০৮ সালের ৮ জানুয়ারি তাকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে ইসরায়েল ও আমেরিকা?
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে ইসরায়েল ও আমেরিকা সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, যুদ্ধ চালিয়ে যাবে নাকি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে- তা বুঝে উঠতে পারছে না আমেরিকা ও ইসরায়েল।
তিনি শনিবার তেহরান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন।
তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার যেমন কোনও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই, তেমনি তারা জানে না যে, কীভাবে একটি যুদ্ধরিবতি প্রতিষ্ঠা করতে হয়।”
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ঘোষণা করেছে, তারা এখন পর্যন্ত তাদের শতকরা ১০ থেকে ১২ ভাগ শক্তি খরচ করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ করতে তারা পূর্ণ প্রস্তুত।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গত ৭ অক্টোবর যে আল-আকসা অভিযান পরিচালনা করেছে তাতে শুধু ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ব্যর্থতাই ধরা পড়েনি, সেইসঙ্গে গোটা ইসরায়েলি ভূখণ্ডের গঠনকাঠামোর দুর্বল ভিত্তি প্রকাশ হয়ে পড়েছে।
তিনি বলেন, “সে সময় ইসরায়েলের সাতটি নিরাপত্তা সংস্থা ২৪ ঘণ্টা ডিউটি পালন করে যাচ্ছিল এবং তাদের হাতে ছিল অত্যাধুনিক সব ডিভাইস। কিন্তু তারপরও হামাস তাদের সব প্রকল্পে ঠাণ্ডা পানি ঢেলে দিয়েছে।”
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ১৩ অক্টোবর ইসরায়েল সফর করে ইহুদিবাদী কর্মকর্তাদের চোখেমুখে আতঙ্ক ও হতাশার ছাপ দেখতে পেয়েছেন বলে স্বীকার করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনীর দাবিদার ইসরায়েল এখন হামাসের মতো একটি সংগঠনের ভয়ে আতঙ্কিত।
সূত্র: মেহেরনিউজ
সৌদি গেলেন পুতিন
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করতে ‘বিরল সফরে’ সৌদি আরবে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে রাশিয়ার ভূমিকা পুনর্ব্যক্ত করতে মস্কো ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করতে ভ্লাদিমির পুতিন সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন।
এর আগে তিনি আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তেল, গাজা ও ইউক্রেন নিয়ে আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট।
ইউক্রেনের শিশুদের ‘বেআইনি নির্বাসনে’ জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পুতিনের বিরুদ্ধে। সেই ঘটনার পর পুতিনের জন্য রাশিয়ার বাইরে এই সফর ‘একটি বিরল ঘটনা।’
কর কমল জমি ফ্ল্যাট নিবন্ধনের
জমি, বাসাবাড়ি ও কোনো স্থাপনাসহ ব্যক্তিগত সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নিবন্ধন কর কিছুটা কমিয়ে পুনর্নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৩০ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনটি জারি করেন এনবিআরের করনীতি বিভাগের সদস্য ড. সামস উদ্দিন আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ এর ৩৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে উৎসে কর বিধিমালা সংশোধন করল এনবিআর। যা জমি নিবন্ধনে মৌজা অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকার কর পুনর্নির্ধারণ করা হয়েছে।
এনবিআরের এই আদেশ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম জেলার সব মৌজার জমি ক, খ, গ, ঘ ও ঙ শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে গুলশান, বনানী, মতিঝিল ও তেজগাঁও থানার অন্তর্গত সব মৌজার জমিকে ক, খ, গ ও ঘ শ্রেণির আওতাভুক্ত করে নিবন্ধনের সময় উৎসে কর দলিল মূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি ৬-১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটি হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। তবে, ‘ঙ’ শ্রেণির জমি নিবন্ধনে উৎসে কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৫ লাখ টাকার মধ্যে যেটা সর্বোচ্চ সেটি হবে। একইভাবে ঢাকা জেলার ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁও, শিল্পাঞ্চল থানা, শাহবাগ, রমনা, পল্টন, বংশাল, নিউমার্কেট ও কলাবাগান থানার সব মৌজার জমি নিবন্ধনে উৎসে কর দলিল মূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি ৪, ১০ ও ১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটি হবে। আর ‘ঙ’ শ্রেণির জমি নিবন্ধনে উৎস কর হবে ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৩ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ।
এ ছাড়া কাফরুল, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, উত্তরা মডেল থানা, ক্যান্টনমেন্ট থানা, চকবাজার থানা, লালবাগ থানা, খিলগাঁও, শ্যামপুর ও গেন্ডারিয়া থানার অন্তর্গত সব জমি নিবন্ধনে (ঙ শ্রেণি ব্যতিত) উৎসে কর দলিল মূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি ২ থেকে ৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা হবে। এদিকে, ‘ঙ’ শ্রেণির উৎসে কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি দেড় লাখ টাকার মধ্যে। এর মধ্যে খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা পশ্চিম, মুগদা, রূপনগর, ভাসানটেক, বাড্ডা, পল্লবী, ভাটারা, শাহজাহানপুর, মিরপুর মডেল, দারুস সালাম, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, শাহ আলী, সবুজবাগ, কদমতলী, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, ডেমরা, আদাবর, গাজীপুর, জয়দেবপুর, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ থানার অন্তর্গত সব মৌজার জমি নিবন্ধনে উৎসে কর (ঙ শ্রেণি ব্যতীত) দলিল মূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি দেড় লাখ থেকে ৪ লাখ টাকার মধ্যে হবে। আর ‘ঙ’ শ্রেণির জমিতে ৬ শতাংশ বা কাঠাপ্রতি ১ লাখ টাকার মধ্যে হবে উৎসে কর।
এদিকে, চট্টগ্রামের খুলশী, পাঁচলাইশ, পাহাড়তলী, হালিশহর ও কোতোয়ালি, নারায়ণগঞ্জের সোনারগাঁও, ফতুল্লা, সিদ্দিরগঞ্জ, বন্দর এবং গাজীপুর পূর্ব ও পশ্চিম টঙ্গীর জমি নিবন্ধনে উৎসে কর দলিল মূল্যের ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৫০ হাজার, ১ লাখ ও ৩ লাখ টাকার মধ্যে। একই সঙ্গে ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা, চট্টগ্রামের কর্ণফুলী, চকবাজার, ডবলমুরিং, পতেঙ্গা, পাঁচলাইশ, বাকলিয়া, বায়েজিদ, সদরঘাট ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে সব মৌজার জমি নিবন্ধনে উৎস কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ২০, ৮০ এবং ২ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটি হবে। আর ‘ক’ থেকে ‘ঘ’ শ্রেণির জমিতে অবস্থিত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ৮০০ টাকা হারে অথবা জমির দলিল মূল্যের ৮ শতাংশের মধ্যে যা সবচেয়ে বেশি সেটি হবে।
এ ছাড়া ‘ঙ’ শ্রেণির জমির স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসে প্রতি বর্গমিটারে ৫০০ টাকা হারে অথবা জমির দলিলে উল্লিখিত মূল্যের ৬ শতাংশের মধ্যে যা বেশি সেটি হবে। অন্যান্য ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ৩০০ টাকা হারে অথবা স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেসের দলিলে উল্লিখিত মূল্যের ৬ শতাংশের মধ্যে যা বেশি সেটি হবে।
তবে ঢাকার বিভিন্ন থানার আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ১ হাজার ৬০০ এবং সর্বনিম্ন ৭০০ টাকা কর দিতে হবে। আর বাণিজ্যিক ভবনের প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ৬ হাজার ৫০০ থেকে সর্বনিম্ন ২ হাজার টাকা কর দিতে হবে। প্রসঙ্গত, গত ১১ অক্টোবর উৎসে কর বিধিমালায় জমি নিবন্ধনের সর্বোচ্চ করহার ২০ লাখ থেকে কমিয়ে ১৫ লাখ টাকা করা হয়েছিল। দলিল মূল্যে ৮ ও ৬ শতাংশের দুই শ্রেণিতে ভাগ করা হয়। ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় চূড়ান্ত করে সরকার। জমি বিক্রিতে চুক্তিমূল্যের ৮ শতাংশ আর ফ্ল্যাট নিবন্ধনে প্রতি বর্গমিটারে ৮০০ টাকা বা চুক্তিমূল্যের ৮ শতাংশ; যা বেশি হবে তা কর নির্ধারণ করা হয়।
ইউক্রেনকে সাহায্য করার মতো আর অর্থ নেই: হোয়াইট হাউস
ইউক্রেনকে সাহায্য করার মতো আর কোনও অর্থ নেই বাইডেন প্রশাসনের হাতে নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তাই ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে ১০ হাজার কোটি ডলারের একটি প্যাকেজ উত্থাপন করে ক্ষমতাসীন ডেমোক্র্যাটি পার্টি। তবে বিরোধী রিপাবলিকানরা সেই প্যাকেজ আটকে দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাফতরিক বাসভবন জানায়, কংগ্রেস যদি দ্রুত এই প্যাকেজ অনুমোদন না করে, তাহলে রাশিয়া লাভবান হবে।
হোয়াইট হাউস বলেছে, “সময় দ্রুত চলে যাচ্ছে, আমাদের হাতে ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থও আর নেই। কংগ্রেস যদি প্যাকেজ অনুমোদন না করে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সাহায্য করা যাবে না।”
গত অক্টোবরে বাইডেন প্রশাসন কংগ্রেসকে ১০ হাজার কোটি ডলারের প্যাকেজ অনুমোদন করতে বলে। এর থেকে ইউক্রেন ও ইসরায়েলকে সাহায্য করার কথা ছিল। কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এখন রিপাবনিকানরা সংখ্যাগরিষ্ঠ। তারা এই অনুমোদন দেয়নি।
সোমবার হাউসের স্পিকারকে চিঠি লিখেছেন জো বাইডেনের বাজেট ডিরেক্টর। তিনি লিখেছেন, “আমাদের হাতে কোনও জাদুর ঘড়া নেই, যা দিয়ে আমরা পরিস্থিতি সামলাতে পারি। আমাদের হাতে কোনও অর্থ নেই। আর আমাদের হাতে সময়ও নেই।”
তিনি জানিয়েছেন, “যদি কংগ্রেস ওই প্যাকেজে অনুমোদন না করে, তাহলে এই বছরের শেষে আমাদের হাতে কোনও অর্থ থাকবে না, যা দিয়ে আমরা ইউক্রেনের জন্য অস্ত্র বা যন্ত্রপাতি কিনতে পারি। আর এই অস্ত্র ও সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে লড়াই করতে পারবে না। যুদ্ধ থেকে তারা যেটুকু লাভ করেছে, তাও নষ্ট হবে।”
জতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, “যদি প্যাকেজ অনুমোদিত না হয়, তাহলে রাশিয়া লাভবান হবে।”
তিনি সংবাদিকদের বলেছেন, “কংগ্রেসকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা ইউক্রেনের স্বাধীনতার লড়াইয়ে সাহায্য করবে, নাকি পুতিনের লাভ দেখবে।”
স্পিকারের জবাব
হাউসের স্পিকার মাইক জনসন হোয়াইট হাউসের চিঠির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, “বাইডেন প্রশাসনের ইউক্রেন নিয়ে কোনও স্পষ্ট কৌশল নেই। এই বিরোধ মেটানোর পথ কী, মার্কিন করদাতার অর্থ দিয়ে যে সাহায্য করা হচ্ছে, তা খরচ করার পরিকল্পনা কোথায়, এর জন্য কে দায়বদ্ধ থাকবে? এ সবই হলো ন্যায্য প্রশ্ন।”
তিনি আরও লিখেছেন, “জাতীয় সুরক্ষা নিয়ে যদি কোনও বাড়তি প্যাকেজ দিতে হয়, তাহলে তা আমেরিকার সীমান্ত থেকে শুরু হওয়া দরকার।”
সেনেটের রিপাবলিকান নেতা ম্যাকনেল জানিয়েছেন, “এটা নিয়ে আলোচনা হতেই পারে।”
রিপাবলিকানরা বলছেন, মার্কিন সীমান্তের নিরাপত্তা, অভিবাসীদের বিষয়টি বাইডেনকে স্পষ্ট করতে হবে।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, ওয়াল স্ট্রিট জার্নাল, এপি, এএফপি, ডয়েচে ভেলে
নির্বাচন বর্জন করবে জাতীয় পার্টি, যদি?
২০০৮ সাল থেকে সবশেষ তিনটি জাতীয় নির্বাচনের মধ্যে নবম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মহাজোট করেই অংশ নেয়। ২০১৪ সালে বিএনপির বর্জনে দশম সংসদ নির্বাচনে জোট না হলেও আসন সমঝোতা হয় দুই দলে। জাতীয় পার্টির প্রার্থী ছিল এমন ৩৪টি আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।
এসব আসনেই জিতে আসেন লাঙ্গলের প্রার্থীরা। এই সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রওশন এরশাদের। দীর্ঘসময় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ভোট করে আসা জাতীয় পার্টি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এককভাবে ২৮৭ আসনে প্রার্থী দিয়েছে। এ অবস্থায় দলের শীর্ষ নেতারা বিশেষ করে দলের কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্যরা নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়াই করতে নারাজ।
তারা বলছেন, সমঝোতা হলেই ভোট হবে, নইলে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক কো-চেয়ারম্যান বলেন, ‘ক্ষমতাসীন সরকারের অধীনে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার ঘোষণার মধ্যদিয়ে আমরা নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোসহ নির্বাচনবিরোধী মানুষের শত্রু হয়েছি। এখন মাঠপর্যায়ে নৌকা প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের শত্রু হতে চায় না।’
তিনি বলেন, ‘অতি সম্প্রতি পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান আনিসুল ইসলামের বাসায় কো-চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে- জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করেই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ আসন সমঝোতার বিষয়ে পজিটিভ না হলে অধিকাংশই ভোট বর্জনের পক্ষে জোরালো মত দিয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলাপ চলছে।’
জাপার একাধিক কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা ও সরকারের বিরুদ্ধে বছরজুড়ে সরকারের কঠোর সমালোচনা করলেও শেষ পর্যন্ত ভোটে যাওয়ার ঘোষণা দেয় জাতীয় পার্টি। তাই তফসিলের আগে মহাজোট ও আসন সমঝোতা সম্ভব হয়নি। সুষ্ঠু নির্বাচন এবং প্রত্যাশা অনুযায়ী আসন বণ্টন হবে- সরকারের পক্ষ থেকে এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আসন বণ্টন ইস্যুর সুরাহা না হওয়ায় চিন্তিত দলের শীর্ষ নেতারা।
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে ফয়সালা চান পার্টির নীতিনির্ধারকরা। আওয়ামী লীগের কাছে ৫০টি আসন চাইলেও ৩৫টিতে রফা হলেও খুশি। তারা বলছেন, নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেও স্বস্তিতে নেই দলের প্রার্থীরা। কারণ সব আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা ও প্রতি আসনেই বিকল্প প্রার্থী দেওয়ায় এই অস্বস্তি তৈরি হয়েছে। তারা মনে করছেন আওয়ামী লীগের দলীয় ও বিকল্প প্রার্থীর সঙ্গে লড়াইয়ে তারা টিকতে পারবেন না। এ অবস্থায় নির্বাচনে থাকলে দলের বড় বিপর্যয় দেখা দিতে পারে। দলীয় মনোনয়ন পাওয়ার পরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
ঢাকার একটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া এক নেতা জানান, আওয়ামী লীগের প্রার্থী এখনই হুমকি দিচ্ছেন। সামনে কী হয় জানি না। বাছাই শেষ হওয়ার পর তা দেখা যাবে। জাতীয় সংসদে বর্তমানে জাতীয় পার্টির সদস্য ২৩ জন। দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ে তাদের ১৯ জনই এখন জি এম কাদেরপন্থি। সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং তার অনুসারী হিসেবে এরশাদপুত্র সাদ, বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা ও রুস্তম আলী ফরাজীকে দলের মনোনয়ন দেওয়া হয়নি।
এ কারণে সঙ্গীদের নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন রওশন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে বলেছেন, জাতীয় পার্টির সত্যিকারের অপজিশন হিসেবে নিজেদের দাঁড় করানোর এটা মোক্ষম সুযোগ। নিজেরাই নির্বাচন করতে পারলে আমরা স্বাগত জানাই। জাতীয় পার্টির আসনগুলোতে ছাড় দেওয়ার ব্যাপারে তাদের কোনো তালিকা পাইনি। তবে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিট ভাগাভাগির ব্যাপারে জাতীয় পার্টি যদি কোনো আসন চায়, সেটি নিয়ে আলোচনা হতে পারে।
জাপার একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী আসন বণ্টন নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের নীরবতায় কাদেরপন্থিদের মধ্যে দুশ্চিন্তা বেড়েই চলেছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ আসন বা সমঝোতায় সম্মত না হলে বিপদে পড়তে হবে হেভিওয়েটসহ জাপার প্রায় সব প্রার্থীকে। এমনকি বর্তমান ২৩ আসনের অধিকাংশের আসন হারানোর শঙ্কাও রয়েছে। তারা বলছেন, আওয়ামী লীগ আসন সমঝোতায় এগিয়ে না এলে সাংগঠনিক দুর্বলতা, আর্থিক সামর্থ্যসহ নানা কারণে নির্বাচনের মাঠে জাপার প্রার্থীদের কোনোভাবেই টিকে থাকা সম্ভব হবে না।
এ ক্ষেত্রে বড় রকমের রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে এরশাদ প্রতিষ্ঠিত দলটি। এই প্রেক্ষাপটে আসন বণ্টন নিশ্চিত না হলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো সিদ্ধান্তেও যেতে পারে দলটি। তবে জাপা নেতারা আশা করছেন, দ্রুতই আসন ভাগাভাগি শেষ করে নির্ধারিত আসনে উভয় দলের পক্ষ থেকে প্রার্থী প্রত্যাহার করা হবে। সমঝোতার বাইরের আসনগুলোতে প্রার্থীরা উন্মুক্ত নির্বাচনে অংশ নেবেন। তবে দলের সব প্রার্থীই নির্বাচন করবেন লাঙ্গল প্রতীকে। জাপার সংশ্লিষ্টরা বলছেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোট এবং সমঝোতা করে ভোট করা জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবেই ভোট করবে নাকি আসন সমঝোতা না হওয়ায় নির্বাচনী ট্রেন থেকে নেমে পড়বে জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর।
ইসরায়েলের নিরাপত্তা ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে নয়: ম্যাক্রোঁন
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁন বলেছেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা নয়। তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনি নাগরিকদের হত্যা অব্যাহত রাখে তবে তারা নিরাপত্তা ভোগ করবে না।
কাতার সফরে যাওয়ার আগে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁন বলেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা অর্জন করা গেলে এ অঞ্চলে ইসরায়েলের কোনো স্থায়ী নিরাপত্তা থাকবে না।
ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি এবং সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ম্যাক্রোঁন দোহায় রয়েছেন।
রাশিয়ার যুদ্ধে তিন লাখ সেনা হারিয়েছে ইউক্রেন
গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে যুদ্ধে ইউক্রেন তিন লাখ সেনা হারিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা অ্যালেক্সেই অ্যারেস্তোভিচ।
শুক্রবার রুশ সংবাদ মাধ্যম ‘আরটি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এই তথ্য জানানোর পাশপাশি ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর গড়িমসি মনোভাবের সমালোচনাও করেন তিনি।
অ্যারেস্তোভিচ বলেন, “কোথায় ন্যাটো? তারা কি আদৌ আমাদের গ্রহণ করবে? গত ২ বছরের যুদ্ধে আমাদের ৩ লাখেরও বেশি সেনা কর্মকর্তা ও সদস্যের মৃত্যু হয়েছে…আর কত ক্ষয়ক্ষতির পর আমরা (ন্যাটোর) সদস্যপদ পাব?”
মিনস্ক চুক্তি স্বাক্ষরের ৬ বছর পেরিয়ে যাওয়ার পরও ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবিরের অভিযোগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেই অভিযান এখনও চলছে এবং গত দুই বছরের যুদ্ধে লাখ লাখ সেনা সদস্যের পাশাপাশি নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক লোকজনও।
স্থায়ী যুদ্ধবিরতির জন্য গত বছর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপের আয়োজন করেছিল তুরস্ক। কিন্তু কিছুদূর যাওয়ার পর সেই আলোচনা ভেস্তে যায়। ইউক্রেনের এমপি ডেভিড আরখামিয়া সম্প্রতি সেই আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে দায়ী করেছেন।
আরটিকে দেওয়া সাক্ষাৎকারে পরোক্ষভাবে ডেভিড আরখামিয়াকে সমর্থন করেছেন অ্যারেস্টোভিচ। তিনি বলেন, “সেই শান্তি সংলাপে ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে আমিও ছিলাম। সংলাপ থেকে নিজেদের প্রত্যাহারের যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, তা সঠিক ছিল না।”
সূত্র: আরটি
বিএনএম ৮২ আসনে প্রার্থী যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৮২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তৃণমূল বিএনপি ২৭৬ আসনে প্রার্থী যারা
চলতি বছরের আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছিল বিএনএম। তবে মাত্র ৮২ আসনে প্রার্থী দেয়ার ব্যাখ্যায় দলটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোয়ান্টিটিতে নয়, বরং কোয়ালিটিতে বিশ্বাস করি। এ কারণে দেশের বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনায়নপ্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি।’
জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী যারা!
বিএনএম মহাসচিব মো. শাহজাহানের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে তাদের প্রার্থীরা জয়ী হয়ে সংসদে অর্থপূর্ণ ও বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। এসব চৌকস সদস্যকে নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারলে শিগগিরই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটবে। জনগণ তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশ এবং সুশাসন ফিরে পাবে।
আওয়ামী লীগ ৩০০ আসনের প্রার্থী যারা
বিএনপি ও জাতীয় পার্টির সাবেক নেতাদের দলে ভিড়িয়ে আলোচনায় উঠে এসেছিল বিএনএম। তাদের মধ্যে ফরিদপুর-১ আসনের সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে দলটি। তিনি একই আসন থেকে বিএনএমের ‘নোঙ্গর’ প্রতীকে নির্বাচন করবেন।
এ ছাড়া দলটিতে যোগ দিয়ে মনোনয়ন নেয়া সাবেক এমপিদের মধ্যে আছেন নীলফামারী-১ আসনে জাফর ইকবাল সিদ্দিকী (জাতীয় পার্টি), বরগুনা-২ আসনে আব্দুর রহমান (বিএনপি), সাতক্ষীরা-৪ আসনের এইচ এম গোলাম রেজা (জাতীয় পার্টি ও বিকল্পধারা), সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান শামসুল আবেদীন (বিএনপি) ও জামালপুর-৪ আসনে মামুনুর রশিদ (জাতীয় পার্টি, এরশাদ)।
টিআইবি : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ দেখতে পাচ্ছি না
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। এ পর্যবেক্ষণে আমাদের বদ্ধমূল ধারণা হচ্ছে যে, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, তা আমরা এবারও দেখতে পাচ্ছি না। এটি আমাদের উদ্বেগের বড় কারণ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক মূল্যবোধ ও চর্চার প্রাতিষ্ঠানিকীকরণ, নির্বাচনি শুদ্ধাচার চর্চা, আইনের শাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য অধিকার, তথ্য ও উপাত্ত সুরক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, আর্থিক খাত ও সরকারি ব্যয়ে সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর পরিবর্তন শীর্ষক ১২টি আলাদা পয়েন্টে ৭৬ দফা সুপারিশমালা তুলে ধরা হয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, হয়ত এই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। এর মাধ্যমে ক্ষমতায় কারা অধিষ্ঠিত থাকবেন সেটিও নির্ধারণ করার সুযোগ হবে। কিন্তু সত্যিকার অর্থে জনগণের ভোটের অধিকারের যে নির্বাচন সেটি নিশ্চিত করা যাবে না। এই নির্বাচনের ওপর জনগণের আস্থা বা ভোটের ওপর জনগণের আস্থা নিশ্চিত করা অসম্ভব হবে বলে মনে করি।
প্রধানমন্ত্রী দায়িত্বে বহাল থাকায় নির্বাচনে দলীয় বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে কি না? এ প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, স্বার্থের দ্বন্দ্ব মুক্ত ভূমিকা পালন করার জন্য। যখন একটি দল ক্ষমতায় নির্বাচিত হয়, সেই দলটি দেশের সরকার হিসেবে নির্বাচিত হয়। তখন সেই সরকার আর কোনো দলের সরকার থাকে না। কিন্তু সেই সরকারের সরকার প্রধান যদি স্বপ্রণোদিতভাবে দলীয় নেতৃত্বের অবস্থান থেকে পদত্যাগ করেন, তাহলে প্রতীকী অর্থে হলেও সবার সরকার প্রধান হিসেবে বা সব দলের সরকার হিসেবে নিজেকে তার ভূমিকা রাখা সম্ভব হয়।
তিনি বলেন, সংসদের স্পিকারের ক্ষেত্রেও একই কথা। স্পিকার যখন নির্বাচিত হন তখন আর কোনোদলের প্রতিনিধি থাকেন না। তখন তিনি সব এমপির স্পিকার। প্রধানমন্ত্রী ও স্পিকারের ক্ষেত্রে এই দুই বিষয় নিশ্চিত করতে পারলেই স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকা অর্জন করা সম্ভব। এই পরামর্শগুলো আমরা আজকে নতুন দিচ্ছি না।
তিনি বলেন, ২০০৮ সালেও আমরা একই পরামর্শ দিয়েছি। সে সময় নির্বাচনের পরেও আমরা এই পরামর্শ দিয়েছিলাম, তবে কাজ হয়নি। তা সত্ত্বেও আমরা এই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি।
সংবাদ সম্মেলনে নির্বাচনসহ তথ্য অধিকার ও আইনের শাসন নিয়ে ৯টি ক্ষেত্রে ৭৬টি সুপারিশ করেছে টিআইবি। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- পুনরায় না ভোটের প্রচলন করা। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মাধ্যমে একটি নির্দিষ্ট সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফলাফল বাতিল করার ক্ষমতা রহিত করার মাধ্যমে ইসির ক্ষমতা সংকুচিত করার ধারা পরিবর্তন করা। বিচার বিভাগের নিয়োগ, পদায়ন ও বদলিসহ বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। সৎ সরকারি কর্মচারীদের হয়রানি বন্ধ করা ইত্যাদি।
ভারতে সিএএ আইন চালু হবেই
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু হবেই। এটা কেউ ঠেকাতে পারবে না। এ আইন দেশে বলবৎ করবই করব। আগামী বছরের গোড়ায় ভারতে সংসদ নির্বাচন।
আর সে নির্বাচনের আগে ফের অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। গতকাল কলকাতায় বিজেপির সমাবেশে বক্তৃতাকালে অমিত শাহ বলেন, অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে চরম সীমায় পৌঁছে গেছে।
আসাম রাজ্যে মানুষ বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে, এতে অনুপ্রবেশ কমে গেছে ওই রাজ্যে। এমনকি একটা পাখি পর্যন্ত ঢুকতে পারে না।
অথচ সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ভোটার কার্ড কিংবা আধার কার্ড দরকার হলে এই নম্বরে যোগাযোগ করুন। রাজ্যের পুলিশ একেবারে চুপ। অমিত শাহ শ্রোতাদের প্রশ্ন করেন, যে রাজ্যে এত অনুপ্রবেশের ঘটনা ঘটে, সেখানে কখনো উন্নয়ন হতে পারে? আর এ কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)’ চালু করতে দিচ্ছেন না। কিন্তু আমি পরিষ্কার করে বলে দিতে চাই- মমতা দিদি, সিএএ দেশের একটা আইন। এটা কেউ ঠেকাতে পারবে না।
অমিত শাহ বলেন, গোটা দেশে গরিব কম হচ্ছে, কিন্তু বাংলা থেকে দারিদ্র্য ঘোচার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যে বাংলা একসময় সাহিত্য, সংস্কৃতি, কলা, স্বাধীনতা আন্দোলন, উদ্যোগপতি তৈরি হতো, সব ক্ষেত্রেই গোটা দেশকে নেতৃত্ব দিত সেই বাংলা এখন সবচেয়ে পিছে গেছে। মুখ্যমন্ত্রী মমতার তৃণমূল সরকারই এ বাংলাকে বরবাদ করে দিয়েছে।
অমিত শাহ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে ফের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।
ইসরায়েলকে বার্তা দিয়ে গোলান মালভূমিতে সেনা মোতায়েন রাশিয়ার
গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে চিন্তায় ফেলে সিরিয়ার গোলান মালভূমিতে সেনা মোতায়েন করেছে রাশিয়া। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আরটি’- এর একটি ভিডিও প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দাবি করা হয়, ভিডিওতে দেখা যাচ্ছে- সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের অধিকৃত সীমান্ত এলাকায় রুশ সেনাদের মোতায়েন করা হয়েছে। সেখানে রাশিয়ার পতাকা উড়ছে।
গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের জন্য এটি একটি কঠোর বার্তা বলে মনে করা হচ্ছে।
অতি সম্প্রতি সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার তীব্র নিন্দা জানায় রাশিয়া। এই আবহে সিরিয়ার গোলান মালভূমিতে রুশ সেনা মোতায়েনকে ইসরায়েলের জন্য কঠোর বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
শুধু তা-ই নয়, চলমান গাজা যুদ্ধেও ইসরায়েলকে ফিলিস্তিনের ওই উপত্যাকায় গণহত্যা বন্ধেরও আহ্বান জানিয়েছে রাশিয়া।
এদিকে, অধিকৃত গোলান মালভূমি নিয়ে জাতিসংঘেও ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলকে গোলান থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এতে রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও সৌদি আরবসহ মোট ৯১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আটটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। আর ভোটদানে বিরত ছিল ৬২টি দেশ।
জানা গেছে, আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিসর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও তিউনিসিয়াসহ অন্তর্ভুক্ত দেশগুলোর একটি গ্রুপ প্রস্তাবটির সহ-লেখক।
প্রস্তাবে আটটি বিধান রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরায়েল এখন পর্যন্ত ১৯৮১ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ নং প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা ইসরায়েলের সংযুক্তি বাতিল ও অকার্যকর ঘোষণা করে।
তাছাড়া, ‘নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলকে ৪ জুন ১৯৬৭ সালের সমস্ত দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসার জন্য আরও একবার দাবি করা হয়েছে।’ এটি আরও নির্ধারণ করে ‘সিরিয়ার গোলানের অব্যাহত দখলদারিত্ব ও এর প্রকৃত অংশীদারিত্ব এই অঞ্চলে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক সমন্বিত এবং স্থায়ী শান্তি অর্জনের পথে বাধা সৃষ্টি করে।’
এছাড়াও, জাতিসংঘ সাধারণ পরিষদ ইসরায়েলকে সিরিয়া ও লেবাননের ব্যাপারে সঠিক পথে ফিরে আসতে আলোচনা পুনরায় শুরু করার এবং পূর্ববর্তী আলোচনার সময় দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারগুলোকে সম্মান করার আহ্বান জানায়।
সূত্র: তুর্কি নিউজ পেপার, ইউএন ওয়েব সাইট, দোহা নিউজ
ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানাল হামাস
এবার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে গাজা উপত্যকা সফরের আমন্ত্রণ জানালেন উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস।
সোমবার হামাসের বৈরুতপ্রবাসী নেতা ওসামা হামাদান এক সংবাদ সম্মেলনে এই আমন্ত্রণ জানান।
প্রসঙ্গত, সোমবার ইসরায়েল সফরে গিয়েছিলেন মার্কিন এই ধনকুবের। ইসরায়েলের প্রধান শহর তেল আবিব পাশাপাশি গাজার সঙ্গে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইরেজ সীমান্তও পরিদর্শন করেন তিনি। গত ৭ অক্টোবর এই সীমান্তেই হামলা চালিয়েছিল হামাস যোদ্ধারা।
ইসরায়েল সফরে গিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে মাস্ক বলেছেন, ফিলিস্তিনের সব অঞ্চলকে মৌলবাদী শক্তির প্রভাবমুক্ত করা জরুরি।
মাস্কের ইসরায়েল সফরের পরের দিন মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামাসের জেষ্ঠ নেতা ওসামা হামদান বলেন, “আমরা তাকে গাজায় সফরের আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যদি আমাদের আমন্ত্রণ রক্ষা করে গাজা সফরে আসেন, তাহলে স্বচক্ষেই দেখতে পাবেন এই উপত্যকার বাসিন্দাদের লক্ষ্য করে কী নির্মম, ভয়াবহ ধংসযজ্ঞ চালানো হয়েছে।”
সোমবার ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন ইলন মাস্ক। সেই সাক্ষাতে মাস্ক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো এবং হত্যার উসকানি দেয় এমন সব প্রোপাগান্ডা বন্ধে তার পক্ষে যা যা করা সম্ভব— সবই করবেন তিনি।”
পরে ইরেজ সীমান্ত পরিদর্শনে গিয়ে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, “যুদ্ধের পর গাজা উপত্যকার পুনঃনির্মাণে আমি সহযোগিতা করতে চাই, তবে তার আগে অবশ্যই এই উপত্যকাকে মৌলবাদী গোষ্ঠীর প্রভামুক্ত হতে হবে।”
সফর শেষ করে সোমবারই যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। পরের দিন বৈরুতের সংবাদ সম্মেলনে তাকে গাজা সফরের আমন্ত্রণ জানান ওসামা হামদান।
সূত্র: রয়টার্স
সিইসি: নির্বাচনে বাইরের থাবা এসে পড়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের নির্বাচনে বাহির থেকেও থাবা, হাত এসে পড়েছে। তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাকে যেভাবে ইউনাইটেড স্টেট কমান্ড করতে পারে। আমি সেভাবে ইউনাইটেড স্টেটেসে গিয়ে হুমকি-ধামকি দিতে পারছি না, পারব না। এটা আরেকটা বাস্তবতা।
সোমবার আগারগাওঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচারিক হাকিমদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “ওরা (বিদেশি) একটাই দাবি করে যে, বাংলাদেশের আসন্ন নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে এবং কোনোরকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না। এই নির্বাচনের ফেয়ারনেসকে উপলক্ষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত হয়ে গেছে। এটি কাঙ্ক্ষিত ছিল না। সেজন্যই বলা হয় ক্রেডিবল ইলেকশন। ইলেকশন জিনিসটা কিন্তু বিশ্বাসযোগ্য, চোখে দেখা যায় না, যাবেও না।
“তারপরেও বলা হয় নির্বাচন ক্রেডিবল, ফ্রি হয়েছে কিনা, ফেয়ার হয়েছে কিনা। এই পাবলিক পারসেপশনের কোনো মানদণ্ড নেই। তবুও জনগণকে বলতে হবে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়েছে। সার্বিকভাবে যদি জনগণ বলে থাকে যে, এবারের নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয়েছে, তাহলে এটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চাচ্ছি।”
জাতীয় পার্টিতে রওশন মাইনাস
রাজনৈতিক খেলায় দেবরে জি এম কাদেরের কাছে হেরে গেলেন ভাবি বেগম রওশন এরশাদ। দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে হলেন মাইনাস। এবার জাতীয় পার্টির পার্টির প্রধান পৃষ্ঠপোষক পদটিও হারাতে পারেন তিনি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত জাতীয় পার্টির প্রার্থী তালিকায় নাম নেই বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, তার ছেলে রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, দলের সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজুসহ পার্টির শীর্ষ পর্যায়ের অনেক নেতার।
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের আসন খালি রাখা হলেও সাদ এরশাদসহ অন্যদের ক্ষেত্রে তা করা হয়নি। সাদের আসনে জি এম কাদের নিজেই মনোনয়ন ফরম তুলেছেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ চেয়েও পাননি রওশন এরশাদ। এতে তিনি আরও হতাশ হয়ে পড়েন। এরপরই বেগম রওশন এরশাদ গতকাল সোমবার রাতে তার গ্রুপের নেতাদের জানিয়ে দিয়েছেন যে, তিনি দ্বাদশ নির্বাচনে অংশ নেবেন না। নির্বাচনের পরিবেশ নেই।
সূত্র জানায়, জি এম কাদেরের কাছে বেগম রওশন এরশাদ আসন চেয়েছিলেন ১৩টি। এতে জি এম কাদের রাজি হননি। তিনি বেগম রওশন এরশাদকে আসন দিতে রাজি হয়েছিলেন তিনটি। গতকাল সোমবার জাপা প্রার্থীদের নাম ঘোষণার পর বেগম রওশন এরশাদ, তার ছেলে সাদ এরশাদসহ অন্যদের নাম না পেয়ে আরও হতাশ হন। এরপরই তিনি দলীয় নেতা-কর্মীদের জানিয়ে দেন নির্বাচন বর্জনের কথা।
স্বতন্ত্র কিংবা অন্য কোন জোটে গিয়ে নৌকা বা অন্য প্রতীক নিয়ে নির্বাচন করারও সুযোগ নেই তার।
বেগম রওশন এরশাদ গ্রুপের নেতা গোলাম মসিহ বলেন, ‘বেগম রওশন এরশাদ নির্বাচন বর্জন করেছেন। এক কথায় নির্বাচন থেকে তাকে মাইনাস করা হয়েছে। সাদ এরশাদের আসনে জি এম কাদের নিজেই মনোনয়ন ফরম কিনেছেন। তিনি ওখান থেকে নির্বাচন করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা অর্থাৎ ম্যাডাম রওশন এরশাদ দলটিকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করেছিলেন। এবার জি এম কাদের নিজেই দলটি ভাঙনের সৃষ্টির পথ করে দিলেন।’
বেগম রওশন এরশাদ স্বতন্ত্র কিংবা অন্য কোনো জোটে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে গোলাম মসিহ বলেন, ‘সে সুযোগ নেই। কারণ হাতে সময় আছে একদিন।’
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জাপার এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল, তিনি সময় দেননি। একবছর আগে আমরা দলের কাউন্সিল করে জাপার রাজনীতি শুরু করতে চেয়েছিলাম। আওয়ামী লীগের সভানেত্রী তখন আমাদের বলেছিলেন, দল ভাঙবেন কেন? জি এম কাদেরের সঙ্গে আপনাদের মীমাংসা করে দিচ্ছি। কিন্তু তা আর হয়নি। এখন আমরা নতুন করে চিন্তাভাবনা করবো। নির্বাচনের পরে আমাদের নেতৃত্বে নতুন জাতীয় পার্টি সৃষ্টি হতে পারে।’
হামাসের আচরণে মুগ্ধ ইসরায়েলি বন্দি, ধন্যবাদ জানিয়ে চিঠি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেখানকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক বাহিনী আল-কাসাম ব্রিগেডের হাতে বন্দি থাকা একজন ইসরায়েলি নারী তার প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য হামাস যোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
ড্যানিয়েল অ্যালোনি নামের ওই ইসরায়েলি নারীকে তার ছয় বছর বয়সি মেয়ে এমিলিয়ার সঙ্গে গাজায় আটক রাখা হয়েছিল। অ্যালোনি ও তার মেয়ে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই মুক্তি পান।
অ্যালোনি বন্দি থাকা অবস্থায় হিব্রু ভাষায় চিঠি লিখে হামাসের প্রতি কৃতজ্ঞতা জানান বলে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো খবর দিয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা তাদের সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করেছেন।
অ্যালোনি ছাড়া আরও যেসব ইসরায়েলি বন্দি হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছেন তারাও গাজায় বন্দি থাকা অবস্থায় সদ্ব্যবহার পাওয়ার কথা জানিয়েছেন।
তারা বলেছেন, তাদেরকে গাজায় অতিথির মতো সেবা দেওয়া হয়েছে। এছাড়া, হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার সময় ইসরায়েলি বন্দিদেরকে হাসিমুখে হামাস যোদ্ধাদের কাছ থেকে বিদায় নিতে দেখা গেছে।
অ্যালোনি হামাসকে ধন্যবাদ জানিয়ে চিঠিটি বন্দি অবস্থায় লিখলেও মুক্তি পাওয়ার পর তিনি এর উল্টোটা প্রমাণিত হয় এমন কোনও বক্তব্য দেননি।
তিনি আল-কাসাম যোদ্ধাদেরকে অন্তরের অন্তঃস্তল থেকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আপনারা আমার মেয়ে এমিলিয়ার সঙ্গে অসাধারণ মানবিক আচরণ করেছেন। আপনারা তাকে আপনাদের নিজেদের মেয়ের মতো করে ভালোবেসেছেন।”
তিনি আরও লিখেছেন, তার ও তার মেয়ের সঙ্গে হামাস যোদ্ধারা যে সদয় আচরণ করেছেন তাতে তিনি গাজায় নিজেকে একজন রানি হিসেবে অনুভব করেছেন এবং তার কাছে মনে হয়েছে তিনি সবার মধ্যমণি হয়ে উঠেছেন।
সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল, প্রেসটিভি
গাজার টানেলে ইসরায়েলি বন্দিদের সঙ্গে দেখা করেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকার একটি টানেলে ইসরায়েলি বন্দিদের সঙ্গে দেখা করেছিলেন বলে একজন মুক্তিপ্রাপ্ত বন্দি তার পরিবারকে জানিয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যমগুলোতে খবরটি ছাপা হয়েছে।
হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ওই ইসরায়েলি নারী তার পরিবারকে জানান, তাদেরকে গাজায় নিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই উপত্যকার একটি টানেলে তাদের সঙ্গে দেখা করেন ইয়াহিয়া সিনওয়ার।
তিনি নির্ভুল হিব্রু ভাষায় তাদেরকে বলেন, “হ্যালো, আমি ইয়াহিয়া সিনওয়ার। আপনারা গাজার সবচেয়ে নিরাপদ স্থানে রয়েছেন। আপনাদের কোনো ক্ষতি হবে না।”
ইসরায়েলি গণমাধ্যমে মুক্তিপ্রাপ্ত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।
ইয়াহিয়া সিনওয়ার বর্তমানে গাজায় অবস্থানকারী সবচেয়ে সিনিয়র হামাস নেতা। তার নেতৃত্বেই এই প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া কাতারের রাজধানী দোহায় সংগঠনটির প্রবাসী দফতরে দায়িত্ব পালন করছেন।
ইয়াহিয়া সিনওয়ারকে তিনবার ইসরায়েলি কারাগারে আটক থাকতে হয় এবং তিনি কারাবন্দি থাকা অবস্থায় হিব্রু ভাষা আয়ত্ব করেন। ইসরায়েলি বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে থাকা এই হামাস নেতাকে তারা কয়েকবার হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়। সর্বশেষ ২০১১ সালে গিলাদ শালিত নামের একজন ইসরায়েলি সেনার মুক্তির বিনিময়ে যে ১,১০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছিলেন তাদের সঙ্গে মুক্তি পান সিনওয়ার। সে সময় ইসমাইল হানিয়া গাজায় হামাসের নেতৃত্বের দায়িত্বে ছিলেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল, হারেৎজ, ইসরায়েল হায়োম, আনাদোলু এজেন্সি
আওয়ামী লীগ ৩০০ আসনের প্রার্থী যারা
প্রতীক্ষার অবসান শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ঘোষণা করল আওয়ামী লীগ। ভোটের মাঠে নির্বাচনি লড়াইয়ে আওয়ামী লীগের বাগানের হাজার হাজার ফুলের মধ্য দিয়ে তিনশ আসনে সবচেয়ে সুন্দর ফুলগুলো বেঁচে নিলেন তারা। দলটির হাইকমান্ড বলেছিলেন, বাগানে শত ফুল ফুটতে দিন। যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটি বেছে নেব।
রোববার (২৬ নভেম্বর) বিকাল চারটার পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত কয়েকদিন সংসদীয় মনোনয়ন বোর্ড সভায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে সব আসনের প্রার্থী চূড়ান্ত হয়। এর আগে বৃহস্পতি ও শুক্রবার ছয় বিভাগের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
এবার জাতীয় নির্বাচন উপলক্ষ্যে দলের মনোনয়ন প্রত্যাশায় সর্বমোট ৩,৩৬২ টি ফরম বিক্রি হয়। ফরম বিক্রি বাবদ দলের আয় হয় ১৬ কোটি ৮১ লাখ টাকা।
মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সন্ধ্যা ৬টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে মনোনয়ন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও জানা গেছে।
তার আগে সকালে গণভবনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন দলটির সভাপতি ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা। সেখানে দল ঘোষিত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপার আহ্বান জানান তিনি। টানা চতুর্থবারের মতো দলকে ক্ষমতায় আনতে সর্বস্তরের নেতাকর্মীর প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেখে নিন-
ঢাকা-১ সালমান এফ রহমান
ঢাকা-২ কামরুল ইসলাম
ঢাকা-৩ নসরুল হামিদ
ঢাকা-৪ সানজিদা খানম
ঢাকা-৫ হারুন অর রশিদ
ঢাকা-৬ সাঈদ খোকন
ঢাকা-৭ সোলায়মান সেলিম
ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম
ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী
ঢাকা-১০ ফেরদৌস আহমেদ
ঢাকা-১১ ওয়াখিল উদ্দিন
ঢাকা-১২ আসাদুজ্জামান খান
ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক
ঢাকা-১৪ মাঈনুল হোসেন নিখিল
ঢাকা-১৫ আহমেদ মজুমদার
ঢাকা-১৬ রিয়াজ মোল্লা
ঢাকা-১৭ মোহাম্মদ আলী
ঢাকা-১৮ মো. হাবিব হাসান
ঢাকা-১৯ মো. এনামুর রহমান
ঢাকা-২০ বেনজীর আহমদ
গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক।
গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল।
গাজীপুর-৩ রুমানা আলি টুসি।
গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি।
গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি।
নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু
নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার
নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান
ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন
ব্রাহ্মণবাড়িয়া-২ মো. শাহজাহান আলম সাজু
ব্রাহ্মণবাড়িয়া-৩  উবায়দুল মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিছুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৬ এ.বি. তাজুল ইসলাম
নোয়াখালী-২ মোরশেদ আলম
কুমিল্লা-১ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর
কুমিল্লা-২ সেলিমা আহমেদ মেরি
কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন
কুমিল্লা-৪ রাজী মুহম্মদ ফখরুল
কুমিল্লা-৫ আবুল হাশেম
কুমিল্লা-৬ আ ক ম বাহা উদ্দিন বাহার
কুমিল্লা-৭ প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন
কুমিল্লা-৯ মো: তাজুল ইসলাম
কুমিল্লা-১০ আ হ ম মুস্তফা কামাল
কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব
পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া
পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন
ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন
ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম
দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল
দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী
দিনাজপুর-৩ ইকবালুর রহিম
দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী
দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার
দিনাজপুর-৬ শিবলী সাদিক
যশোর-১ শেখ আফিল উদ্দিন
যশোর-২ ডা. তৌহিদুজ্জামান তুহিন
যশোর-৩ কাজী নাবিল আহমেদ
যশোর-৪ এনামুল হক বাবুল
যশোর-৫ স্বপন ভট্টাচার্য
যশোর-৬ শাহীন চাকলাদার
নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার
নওগাঁ-২ শহীদুজ্জামান বাবলু সরকার
নওগাঁ-৩ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী
নওগাঁ-৪ এড. নাহিদ মোর্শেদ
নওগাঁ-৫ আসন ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন
নওগাঁ-৬ আনোয়ার হোসেন হেলাল
নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার
নীলফামারী-২ আসাদুজ্জামান নূর
নীলফামারী-৩ গোলাম মোস্তফা
নীলফামারী-৪ জাকির হোসেন বাবু
লালমনিরহাট-১ মোতাহার হোসেন
লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ
লালমনিরহাট-৩ মতিয়ার রহমান
রংপুর-১ রেজাউল করিম
রংপুর-২ আহসানুল হক চৌধুরী
বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ
বরিশাল-২ তালুকদার
বরিশাল-৩ সরদার মোহাম্মদ
বরিশাল-৪ শাম্মী আহমেদ
বরিশাল-৫ জাহিদ খালেক
মাগুরা-১ সাকিব আল হাসান
ওবায়দুল কাদের জানান, দুটি আসনের প্রার্থীর নাম আজ প্রকাশিত হবে না। একটি হলো নারায়ণগঞ্জ-৫ আসন এবং আরেকটি কুষ্টিয়া-২ আসন।
এর আগে, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের আগে সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।
তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন।
যেভাবে ফিলিস্তিনি হ্যাকারকে বাঁচালো তুর্কি গোয়েন্দারা
ফিলিস্তিনের একজন তরুণ হ্যাকারকে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হত্যাপ্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি। ফিলিস্তিনের এই তরুণ হ্যাকার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দুই দফায় হ্যাক করেছিলেন।
২০১৫ ও ’১৬ সালে ওমর এ নামে এই ফিলিস্তিনি তরুণ আয়রন ডোমের বিরুদ্ধে হ্যাকিং অপারেশন চালান। তাতে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বিশেষ সুবিধা পায়। বিষয়টি এক পর্যায়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ টের পায় এবং তাকে আইটি কোম্পানিতে চাকরি দেয়াসহ নানা প্রলোভনের মাধ্যমে নিজেদের গোয়েন্দা জালের ভেতরে নেয়ার চেষ্টা করে মোসাদ। কিন্তু ফিলিস্তিনি তরুণ বারবার এসব লোভনীয় প্রস্তাব নাকচ করেন। তবে একপর্যায়ে তিনি প্রায় ইসরায়েলের প্রলোভনের ফাঁদে পা দিয়ে একটি চাকরি নিতে গিয়েছিলেন।
মোসাদ তাকে অপহরণের চেষ্টা করছে এ বিষয়টি বুঝতে পারার পর ফিলিস্তিনের এ তরুণ হ্যাকার ২০২০ সালে তুরস্কে চলে যান। তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি বিষয়টি সম্পর্কে অবগত ছিল। ২০২২ সালের জুন মাসে ওমর একটি অনলাইন প্রকল্পে চাকরির প্রস্তাব প্রায় গ্রহণ করে ফেলেছিলেন এবং ওই চাকরির অংশ হিসেবে তাকে বিদেশ সফরের প্রস্তাব দেয়া হয়। এ প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল মোসাদ সেখান থেকে তাকে অপহরণ ও তেল আবিবে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু বিষয়টি জানতে পেরে এমআইটি ওমরের সাথে যোগাযোগ করে এবং তাকে এই প্রকল্প সম্পর্কে সতর্ক করে।
ওই বছরের সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনের এ হ্যাকার মালয়েশিয়ায় অবকাশ কাটাতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তুর্কি গোয়েন্দা সংস্থা তখনও বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং ওমরের মোবাইল ফোনে ট্রাকিং সফটওয়্যার ইনস্টল করে দেয়। পাশাপাশি মালয়েশিয়া থেকে তাকে অপহরণ করা হতে পারে এমন আশঙ্কার বিষয়েও তাকে সতর্ক করা হয়।
মালয়েশিয়া যাওয়ার কয়েক দিন পরেই প্রকৃতপক্ষে তাকে কুয়ালালামপুর থেকে অপহরণ করা হয় এবং রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী কোনো একটি দুর্গম এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়। তার কাছে জানতে চাওয়া হয় কিভাবে তিনি আয়রন ডোম হ্যাক করেছেন। অপহরণের বিষয়টি এমআইটি জানার পর তুরস্কের সরকারি কর্মকর্তারা মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করে এবং ওমরের সেলফোনে থাকা ট্রাকিং সফটওয়্যারের মাধ্যমে সুনির্দিষ্টভাবে তার অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়।
এক পর্যায়ে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী ওই বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং ওমরকে উদ্ধার করে। ও ঘটনায় ১১ জন সন্দেহভাজন অপহরণকারীকে আটক করা হয়। এরপর ওমর তুরস্কে ফিরে যান এবং এমআইটি তাকে একটি নিরাপদ বাড়ি দেয়।
এর আগে তুরস্কের বসবাস করা ফিলিস্তিনি নাগরিকদের ওপর মোসাদের গুপ্তচর বৃত্তির বিষয়টিও এমআইটি উন্মোচন করেছিল। এছাড়া মোসাদের আরও গুপ্তরচরবৃত্তির ঘটনা নস্যাৎ করেছে তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি।
সূত্র : ডেইলি সাবাহ।
হাইকোর্ট এ ইমরান খানের কারাবাস কে বেআইনি ঘোষণা
জেলজীবন থেকে মুক্তির পালা এলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। এমনটাই মনে করছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির সমর্থকরা। গতকাল ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, ইসলামাবাদ হাই কোর্টের একটি স্পেশাল বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর কারাবাসকে বেআইনি বলে উল্লেখ করেছেন।
রাষ্ট্রীয় তথ্য ফাঁস করার অভিযোগে ইমরান খান এই কারাদন্ড ভোগ করছেন। এদিন ইমরান খানের এই মামলায় জেলের মধ্যেই একটি স্পেশাল কোর্টের সেশন বসে। নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে জেলের মধ্যেই এজলাস বসে। ইমরান খানের আইনজীবী নইম পাঞ্জুথা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, ‘ইসলামাবাদ হাই কোর্ট ইমরান খানের কারাবাসের সাজাকে বেআইনি ঘোষণা করেছেন।’
দুর্নীতির মামলায় তিন বছরের কারাদন্ডে দন্ডিত ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। গত মাসে রাষ্ট্রীয় গোপনীয় নথি ফাঁসের মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়। এর পর থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে একটি বিশেষ আদালত কারাগারের ভিতরে মামলার শুনানি করছেন। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন তারবার্তা পাঠান ইসলামাবাদে। কিন্তু ইমরান খান ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর সেই তারবার্তা ফাঁস করেছেন বলে অভিযোগ তুলে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল।
এ মামলায় তাঁর সঙ্গে আসামি করা হয়েছিল সাবেক মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে। এদিকে সপ্তাহদুয়েক আগেই ইমরান খানের মৃত্যুদন্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল তাঁর অনুগামীরা। আবার অন্যদিকে, গত আগস্টে তোশাখানা মামলায় ইমরানের তিন বছরের জেলের সাজায় স্থগিতাদেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাই কোর্ট। তাঁর জামিনের আবেদনও মঞ্জুর করা হয়েছিল।
ইসরায়েল-আমেরিকাকে আবারও হুঁশিয়ারি দিল ইরান
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিয়ে আবারও আমেরিকা ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলো ইরান।
ইরান বলেছে, দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না করলে মধ্যপ্রাচ্যের ইসরায়েলবিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো চুপ করে বসে থাকবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, মার্কিন সমর্থনে গাজায় চলমান ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিবাদ একথা প্রমাণ করছে যে, বিশ্বের দেশগুলো গাজা-বিরোধী যুদ্ধে অসন্তুষ্ট এবং তারা এই পাশবিকতার অবসান চায়।
কানয়ানি বলেন, ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞ মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গ্রুপগুলোকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা ও ইসরায়েলকে যদি এসব গ্রুপের প্রতিশোধপরায়ণতা থেকে রক্ষা পেতে হয় তাহলে গাজাবাসীর ওপর বর্বরতা অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সেইসঙ্গে ওই অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করার অনুমতি দিতে এবং গাজাবাসীকে বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত করা বন্ধ করতে হবে।
গাজায় ইহুদিবাদী বর্বরতার প্রতিবাদে ইয়েমেনের নৌবাহিনী যেদিন ইসরায়েলের মালিকানাধীন একটি বড় জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে সেদিনই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুমকি দিয়ে বলেছে, গাজায় ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু।
নাসের কানয়ানি বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি রক্ষার স্বার্থে গাজায় ইসরায়েলি হামলার প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যদেরকে সংঘাতের বিস্তার না ঘটানোর আহ্বান জানানোর পরিবর্তে ওয়াশিংটনের উচিত তেল আবিবের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করা। ইরানের এই মুখপাত্র বলেন, মার্কিন সরকার ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ জলাঞ্চলি দিচ্ছে।
সূত্র: প্রেসটিভি
যুদ্ধবিরতির সময় গাজার আকাশে ইসরায়েলের কোন বিমান দেখতে চায় না হামাস
ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে হামাসের একটি চুক্তি আসন্ন। তবে ইসরায়েলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবাদের বিষয় হলো-হামাসের একজন নেতা ইঙ্গিত দিয়েছেন, তারা চান না যে যুদ্ধবিরতির সময় গাজার আকাশে কোনো ধরনের ইসরায়েলি বিমান থাকুক। শুধু বিমান হামলা বন্ধ নয়, নজরদারির ক্ষেত্রেও কোনো বিমান থাকুক চায় না হামাস।
খবরে বলা হয়েছে, এটি ইসরায়েলের জন্য বিবাদের বিষয়। কারণ এটি তাদের জন্য বিশেষত স্থল সৈন্যদের জন্য সম্ভাব্য সমস্যা সৃষ্টি করতে পারে।
তারা আরও বলছে যে, বন্দীদের মধ্যে ৫০ জনকে মুক্তি দেওয়ার সম্ভাব্য চুক্তি রয়েছে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিনিময়ে পরে বাকি ১০০ জনকে মুক্তি দেওয়া হবে।
যুদ্ধবিরতি চুক্তি আজ ঘোষণা করা হতে পারে। কাতারের মধ্যস্থতায় হতে যাওয়া এই চুক্তিটি নিয়ে ইসরায়েল এখনও নিশ্চিত করেনি।
ক্ষোভে নেতানিয়াহুর সভা ত্যাগ করলেন জিম্মিদের স্বজনরা
ক্ষোভে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভা ত্যাগ করলেন ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের স্বজনরা। তাদের অভিযোগ, নেতানিয়াহু আটক জিম্মিদের ব্যাপারে এখন সরকারের পদক্ষেপ ও উদ্দেশ্য নিয়ে মিশ্র তথ্য দিচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি জিম্মিদের স্বজনরা সোমবার রাতে তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে দেখা করতে যান। দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখার পর তাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় জিম্মিদের স্বজনদের আশ্বস্ত করে বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু। কিন্তু তার বক্তব্যে সন্তুষ্ট হতে না পেরে সভার মাঝ পথে সেখান থেকে কিছু স্বজন বেরিয়ে যান।
তারা বলেন, “কিছু দিন আগে তারা যুদ্ধমন্ত্রী বেনি গ্যান্তজ ও আরেক মন্ত্রী গাদি এইসেনকটের সঙ্গে দেখা করেছিলাম। তখন তারা জানিয়েছিলেন- জিম্মিদের উদ্ধার করে নিয়ে আসাই এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য। কিন্তু এখন নেতানিয়াহু বলছেন- জিম্মিদের উদ্ধারের পাশাপাশি হামাসকে নির্মূল করার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।”
আর এই বিষয়টিই তাদেরকে মর্মাহত করেছে বলে জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, ইসরায়েল সরকারের এই পদক্ষেপের কারণে জিম্মিদের আরও বেশি সময় ধরে গাজায় থাকতে হবে। এতে তারা ক্ষুব্ধ।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ইসরায়েলের পণ্যবাহী জাহাজ জব্দ করে করেছে হুথি: রিপোর্ট
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি লোহিত সাগরে ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার ব্রিটিশ মালিকানাধীন জাপানি ওই জাহাজ জব্দ করা হয় বলে জানিয়েছে ইসরায়েল।
এ ঘটনায় ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুথিদের এই ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
একই সঙ্গে ইরানকে দায়ী করে ইসরায়েল বলেছে, এটি ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা।
গত সপ্তাহের ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বলেছিল, তাদের যোদ্ধারা ইসরায়েলে হামলার পরিমাণ আরো বৃদ্ধি করবে। একই সঙ্গে লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি সব জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দেয় তারা।
পণ্যবাহী জাহাজ জব্দ করার বিষয়ে তাৎক্ষণিকভাবে হুথিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রবিবার হুথির একজন মুখপাত্র বলেন, ইসরায়েলি কোম্পানিগুলোর মালিকানাধীন, পরিচালিত কিংবা ইসরায়েলি পতাকা বহনকারী সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, “আমরা লোহিত সাগরে জাহাজ জব্দের বিষয়ে অবগত এবং এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, একটি জাহাজ জব্দ করা হয়েছে। এই জাহাজ ইসরায়েলের মালিকানাধীন নয়। এমনকি এটি পরিচালনা কিংবা এতে ইসরায়েলি কোনো ক্রুও নেই। জাহাজটির নামও প্রকাশ করেনি ইসরায়েল।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, “জাহাজে কোনো ইসরায়েলিও নেই।”
সূত্র: রয়টার্স
গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়ে যা বলছে কাতার
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, গত মাসে ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ২০০ জনেরও বেশি ইসরায়েলি বন্দীর মুক্তির জন্য ‘একটি চুক্তি’তে পৌঁছাতে কেবল ‘সামান্য’ কিছু চ্যালেঞ্জ রয়েছে।
আল জাজিরার খবর অনুসারে, কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ কিছু অতিরিক্ত বিবরণ দিয়েছেন এইকসঙ্গে কিছু সময় প্রয়োজন বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘আলোচনায় যে চ্যালেঞ্জগুলি রয়ে গেছে তা বড় চ্যালেঞ্জগুলির তুলনায় খুব সামান্য। সেটা বাস্তব এবং লজিস্টিক।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, যুদ্ধ বিরতির বিনিময়ে বন্দীদের মধ্যে নারী ও শিশুদের মুক্ত করার জন্য একটি সম্ভাব্য সমঝোতা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, সব পক্ষই অন্তত পাঁচ দিনের জন্য যুদ্ধ আক্রমণ বন্ধ রাখবে এবং বন্দীদের ছোট ছোট দলে ভাগ করে মুক্তি দেবে। যদিও হোয়াইট হাউস এই প্রতিবেদন ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, আমি এখন আরও আত্মবিশ্বাসী যে, আমরা একটি চুক্তিতে পৌঁছানোর যথেষ্ট কাছাকাছি আছি।
গাজার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করল মালয়েশিয়া-তুরস্ক
গাজার শিক্ষার্থীদের টিউশন ফি থেকে অব্যাহতি দিয়েছে মালয়েশিয়া ও তুরস্ক। এর জন্য দেশ দুটির প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন বুধবার বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিদের ফি মওকুফ করা হবে।
মোহাম্মদ খালেদ বলেন, সরকার এই সময়ের মধ্যে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৮০০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে মাসিক ভাতা দেওয়ার কথা বিবেচনা করছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার গাজার শিক্ষার্থীদের জন্য বছরের দ্বিতীয় সেমিস্টারের ব্যয় বহন করবে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান। প্রথমবারের এ ধরনের ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো দেশটি। এর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জগতে অনন্য উচ্চতায় পৌঁছলো ইরান। কেননা, বর্তমানে ইরানসহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে।
ইরানের হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্রের নাম ফাত্তাহ-২। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এটি উন্মোচন করেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এরোস্পেস ফোর্সের নয়া অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পর্দা উন্মোচন করেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী, আইআরজিসি’র এরোস্পেস ফোর্সের নতুন নতুন উদ্ভাবনী মেলা পরিদর্শনে যান। সেখানে তিনি ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করেন। ফাত্তাহ-২ হাইপারসনিক মিসাইলের গ্লাইড এবং ক্রুজ ক্ষমতা রয়েছে। ফাত্তাহ-২’কে এইচজিভি এবং এইচসিএম হাইপারসনিক অস্ত্রের বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আজ ইরানের তৈরি ‘গাজা’ ড্রোনও পরিদর্শন করেন। এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারে। ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে সক্ষম। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে। পরিদর্শনকালে তিনি “মেহরান” প্রতিরক্ষা ব্যবস্থা, “নাইন্থ-দেই” আপগ্রেড সিস্টেম এবং “শাহেদ-১৪৭” ড্রোনও উন্মোচন করেন।
‘আইডিয়া থেকে সকল ইরানি পণ্য পর্যন্ত’-শিরোনামে আয়োজিত প্রদর্শনী মেলায় আইআরজিসি এরোস্পেস ফোর্সের তরুণ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নতুন এবং আপডেট করা অর্জনগুলো তুলে ধরা হয়েছে।
সূত্র: আল জাজিরা, ইউরোনিউজ, প্রেসটিভি, ইরনা
বিরোধী জোটের ৪৮ ঘণ্টার হরতাল শুরু
একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি চলবে।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সর্বস্তরের জনগণ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন ও সফল করার আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের হারানো সব অধিকার পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে এ হরতাল। দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যও এই হরতাল।
হরতাল কার্যকর করতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের সাহসের সঙ্গে রাজপথে নামার আহ্বান জানান রিজভী। তিনি একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকারের পদত্যাগ এবং নির্বাচনের তফসিল বাতিলের আহ্বান জানান।
ইসরায়েলের ব্যাপারে এরদোয়ানের কথা ও কাজে মিল নেই, তথ্য ফাঁস রিপোর্টে
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে সেখানে ১১ হাজার তিন শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে আট হাজারের বেশি নারী ও শিশু। ইসরায়েলের এই অপরাধযজ্ঞের কারণে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়।
তুরস্কের কর্মকর্তারাও ইসরায়েলি নৃশংস হত্যাযজ্ঞের বিষয়ে নানা সমালোচনা করছেন। এমনকি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সর্বশেষ মন্তব্যে ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়ছেন।
তবে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের কর্মকর্তারা কঠোর বক্তব্য দিলেও প্রতিদিনই ইসরায়েলের সাথে তাদের বাণিজ্য সম্পর্কের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে।
তুর্কি নেতারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে নিপীড়িত ফিলিস্তিনি জাতির সমর্থক ও রক্ষক হিসেবে দেখানোর চেষ্টা করে আসছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে- ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ইসরায়েলে মৌলিক পণ্য রফতানির মাধ্যমে তুরস্ক সরকার যতটা সম্ভব এই দখলদার সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।
এ প্রসঙ্গে, তুরস্কের বিখ্যাত অর্থনৈতিক ভাষ্যকার ইব্রাহিম কাহভেচি স্পষ্ট পরিসংখ্যান তুলে ধরে, তুরস্ক থেকে ইসরায়েলে পণ্য রফতানির বিস্তারিত বিবরণ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস  করে দিয়েছেন। তিনি তার পরিসংখ্যানে বলেছেন, ‘ইসরায়েলে তুরস্কের পণ্য রফতানি থেকে বোঝা যায়, আঙ্কারার কর্মকর্তারা কেবল দেশের অভ্যন্তরে জনগণের সমর্থন লাভের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন কিন্তু পর্দার আড়ালে আসল বাস্তবতা হচ্ছে, ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য তো থামেনি বরং আগের চেয়ে আরো বেড়েছে।
তুরস্কের এই খ্যাতনামা অর্থনৈতিক ভাষ্যকার রেস্তোরাঁর খাদ্য তালিকা থেকে কোকাকোলা ও নেসক্যাফের মতো অতি নিম্ন-মূল্যের ইসরায়েলি পণ্যগুলো অপসারণ ও ইসরায়েলের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের ‘স্টিল’-এর মতো কৌশলগত পণ্য রফতানিকে তুরস্ক সরকারের ভণ্ডামি হিসেবে অভিহিত করেছেন।
এদিকে, তুর্কি পণ্য রফতানিকারক প্রতিষ্ঠান টিআইএম-এর প্রতিবেদনে বলা হয়েছে,  তুর্কি সরকার জার্মানির সমপরিমাণে পণ্য ইসরায়েলে রফতানি করে থাকে এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই তুরস্কের অবস্থান। অন্য কথায়, ইসরায়েলের মৌলিক চাহিদা প্রদানে তুরস্ক ও জার্মানি যৌথভাবে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।
টিআইএম-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘তুরস্ক ২০২২ সালে ইসরায়েলে ১১৯ কোটি ২০ লাখ  ডলারের লোহা ও ইস্পাত রফতানি করেছে। এছাড়া, ৫৬  কেটি ৩০ লাখ ডলার মূল্যের তুর্কি গাড়ি ইসরায়েলে রফতানি করা হয়েছে। ৫১ কোটি ২০ লাখ ডলার মূল্যের প্লাস্টিকজাত সামগ্রী রফতানি করে তুরস্ক তৃতীয় অবস্থানে রয়েছে।’
কাহভেচির মতে, তুরস্কের পার্লামেন্টের ক্যাফেটেরিয়া, টিহাউস এবং রেস্তোঁরাগুলোতে ইসরায়েলকে সমর্থনে সুপরিচিত কোম্পানিগুলোর পণ্য আর বিক্রি না করার সাম্প্রতিক সিদ্ধান্তটি নিছক প্রতীকী ছিল। কারণ তুরস্ক ইসরায়েলের কাছে তার কৌশলগত ইস্পাত বিক্রি চালিয়ে যাচ্ছে।
যদিও সংসদ সিদ্ধান্তের জন্য তার ঘোষণায় কোনো নির্দিষ্ট পণ্যের উল্লেখ করেনি, রয়টার্স গত সপ্তাহে একটি সংসদীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কোকা-কোলা পানীয় এবং নেসলে ইনস্ট্যান্ট কফিই একমাত্র ব্র্যান্ড মেনু থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
কাহভেচি আরো দাবি করেছেন, তুরস্কের তুর্কি গোষ্ঠীগুলোর সাথে যুক্ত সংস্থাগুলো সংসদ এবং তুর্কি জনসাধারণের দ্বারা বয়কট করা ইসরায়েলি ব্র্যান্ডগুলোর প্রতিনিধিত্ব করে, এই বলে সরকার জনগণকে বিশ্বাস করাতে চায় যে এসব কোম্পানিগুলোকে বয়কট করে ইসরায়েলকে থামিয়ে দেবে।
“আপনি কি ইসরায়েলের কাছে কৌশলগত পণ্য, বিশেষ করে বোমা তৈরিতে ব্যবহৃত পণ্য বিক্রির উপর কোনো বিধিনিষেধের কথা শুনেছেন?” পাঠকদের উদ্দেশ্যে সাংবাদিকের জিজ্ঞাসা।
কাহভেচি এই বিষয়টির সমালোচনা করে বলেছেন, ইসরায়েল-বিরোধী বিক্ষোভ, যখন যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলোতে কয়েক হাজার অংশগ্রহণকারী প্রতি সপ্তাহান্তে চলতে থাকে, তুরস্কের ক্ষমতাসীন জোট বিরোধী দলগুলোর কোনো সদস্যকে বাধা না দিয়ে শুধুমাত্র একটি সমাবেশের আয়োজন করেছে।
“কেন প্রতি সপ্তাহান্তে নিষ্ঠুর ইসরায়েলের বিরুদ্ধে আমাদের রাস্তা পূর্ণ হয় না? …এমনকি ইসরায়েলেও তুরস্কের চেয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে বেশি বিক্ষোভ হয়েছে,” কাহভেচির দাবি।
এদিকে, সাংবাদিক মেটিন সিহান একাধিক টুইট বার্তায় বলেছেন, ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে ২৫৩টি জাহাজ তুরস্ক থেকে ইসরায়েলের দিকে রওনা হয়েছে, যা অপরিশোধিত তেল, জ্বালানি, লোহা এবং ইস্পাতের মতো পণ্যসম্ভার বহন করে। সিহান তুরস্ক থেকে ইসরায়েলে পণ্য পরিবহনকারী জাহাজের একটি তালিকাও শেয়ার করেছেন।
সূত্র: তার্কিশ মিনিট
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত হয়েছে। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। টেলিভিশন ও রেডিওতে জাতির উদ্দেশে তিনি সরাসরি ভাষণ দেবেন।
বুধবার (১৫ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।
রীতি অনুযায়ী বরাবরই সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তবে সেই ভাষণটি আগে থেকেই রেকর্ড করে রাখা হয়। নির্ধারিত সময়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ অন্যান্য গণমাধ্যমে সেটি প্রচার করা হয়। তবে এবারই প্রথম রেকর্ডেড ভাষণ প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন সিইসি। ইসি সচিব সংবাদ সম্মেলনে জানান, সিইসির জাতির উদ্দেশে দেওয়া ভাষণ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
ইসির একটি সূত্র জানিয়েছে, এ বছরও রীতি অনুযায়ী সিইসির ভাষণ রেকর্ড করেই গণমাধ্যমে প্রচারের পক্ষে মত এসেছিল ইসির বেশির ভাগ অংশ থেকে। তবে অন্য একটি অংশ ভাষণ রেকর্ড না করে সরাসরি সম্প্রচারের পক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত রীতি ভেঙে সরাসরি প্রচারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। সিইসি কাজী হাবিবুল আউয়াল এরই মধ্যে তার ভাষণের একটি খসড়া প্রস্তুত করেছেন বলেও জানিয়েছে ইসির ওই সূত্র।
এদিকে সিইসির জাতির উদ্দেশে ভাষণের আগে আজ বুধবার বিকেল ৫টায় ২৬তম কমিশন সভায় বসবে ইসি। ওই সভাতেই তফসিলের বাকি বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।
এর আগে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল ওই বছরের ৮ নভেম্বর। ওই সময়কার সিইসি কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করেন। ওই ভাষণটিও আগে থেকেই রেকর্ড করা ছিল।
তবে গত নির্বাচনের আগে প্রথম তফসিলে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৩ ডিসেম্বর। পরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচন এক মাস পেছানোর দাবির মুখে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করেন ওই সময়ের সিইসি কে এম নূরুল হুদা।
এদিকে সাধারণত তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন পর্যন্ত ৪৫ থেকে ৬০ দিন সময় হাতে রাখা হয়। গত বছর প্রথম তফসিলে তফসিল ঘোষণার দিন থেকে ৪৫ দিন হিসাব করে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। আর পুনঃতফসিলের দিন থেকে ভোটের আগের দিন পর্যন্ত সময় রাখা হয়েছিল ৪৯ দিন।
ইসির সূত্রগুলো বলছে, এবার এই সময় হতে পারে ৫২ থেকে ৫৩ দিন। সে হিসেবে ভোট হতে পারে ৬ বা ৭ জানুয়ারি।
বিকালে ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল
একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে গণমিছিল বের করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যম সমন্বয়ক শহিদুল ইসলাম কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, গণমিছিলে নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে লেবাননের জরুরি পরিকল্পনা
ইসরায়েলের সঙ্গে যেকোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে- এমন আশঙ্কায় আগামী তিন মাসের জন্য একটি জরুরি পরিকল্পনা তৈরি করেছে লেবানন। মূলত যুদ্ধ শুরু হলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।
রবিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার আরবি সংস্করণকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
সাক্ষাৎকারে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননের এই প্রধানমন্ত্রী।
গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রত্যেক দিনই লেবাননের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ও ব্সোমরিক লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
রবিবার দিনভর হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সাত সৈন্য ও কয়েকজন বেসামরিক গুরুতর আহত হয়েছেন। হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিমান থেকে পাল্টা হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।
এই অবস্থায় মিকাতি বলেছেন, “আমরা সংযম চালিয়ে যাচ্ছি এবং ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবাননে তার উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”
তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না এবং লেবানন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যে কারণে আমরা এই অঞ্চলে আরেকটি যুদ্ধ শুরু করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করবো না।”
লেবাননের এই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিজবুল্লাহর অবস্থানের প্রশংসা করে বলেছেন, “এখনও সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং আমরা আশা করছি, তেল আবিবের সাথে যোগাযোগের ফলে দেশের দক্ষিণে ইসরায়েলি হামলা বন্ধ হবে।”
তিনি বলেন, হিজবুল্লাহ অত্যন্ত দেশপ্রেমিক আচরণ করছে এবং আমি তাদের বিশ্বাস করি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- লেবাননকে যুদ্ধ থেকে দূরে রাখা। আমরা সবসময় স্থিতিশীলতা চেয়েছি।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মিকাতি বলেছেন, “আমরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানাই। গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধ করা উচিত। সেখানে যে ধরনের গণহত্যা চলছে তা কেউই মেনে নিতে পারবে না।”
তিনি আল-শিফা হাসপাতাল ও এর ভেতরে থাকা ফিলিস্তিনিদের রক্ষায় উপত্যকায় কর্তব্যরত আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। উপত্যকার হাসপাতালগুলোতে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধের শামিল বলেও মন্তব্য করেছেন তিনি।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
সৌদি থেকে ফিরে গাজা প্রসঙ্গে যা বললেন এরদোয়ান
সৌদি আরবে ওআইসি এবং আরব লীগের সম্মেলনে যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার সেখান থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এরদোয়ান বলেন, ইসরায়েলি বর্বতার মুখে কোনো বিবেকবান মানুষ চুপ করে থাকতে পারে না। প্রথম দিন থেকেই আমি ফিলিস্তিনিদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করেছি এবং গাজায় গণহত্যা বিশ্বকে দেখানোর চেষ্টা করেছি। আমি ফোন কূটনীতিতে নিয়োজিত আছি এবং অন্যান্য দেশ সফর করছি।
এরদোয়ান বলেন, মানবিক যুদ্ধবিরতি নিশ্চিত করতে গত ৭ অক্টোবর সংঘাতের নতুন পর্যায় শুরু হওয়ার পর থেকে কূটনীতি ও সংলাপে নিয়োজিত রয়েছি। গাজায় সরবরাহের জন্য মিশরে প্রায় ২৩০ টন মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন উল্লেখ করে বলেন, তুরস্কের একটি বড় জাহাজও আরও সহায়তার জন্য মিশরের পথে রয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, গণহত্যার মুখে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘসাধারণ পরিষদের ২৭ অক্টোবরের অধিবেশনে যুদ্ধবিরতি ও নিঃশর্ত মানবিক সহায়তা প্রদানের পক্ষে ১২১টি দেশ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অকার্যকর।’
বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে গাজায় ‘যুদ্ধবিরতি’ চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে গেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সেখানে তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে জেকো উইদোদো গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
উইদোদো বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। আমাদেরকে অবশ্যই মানবিক সহায়তা বৃদ্ধি এবং ত্বরাণ্বিত করতে হবে। তিনি সমঝোতামূলক শান্তি আলোচনা শুরু করারও আহ্বান জানান।
বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটির প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের সীমাহীন ভোগান্তির মুখে মনে হচ্ছে বিশ্ব সম্প্রদায় ‘অসহায়’। যৌথ ইসলামিক আরব সম্মেলন থেকে ইসরায়েল গাজায় যে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তার তদন্তের আহ্বান জানানো হয়েছে।
পুলিশ এ আরো পদোন্নতি পেলেন ১৯৬ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের ১৫০জন কর্মকর্তাকে সুপারনিউমারারি পুলিশ সুপার, গ্রেড-৫ পদমর্যাদায় পদোন্নতি প্রদান করা হয়েছে।
গত সোমবার (৬ নভেম্বর ২০২৩) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ মাহাবুব রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
পদোন্নতি পেলেন ৪৬ এএসপি
সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন ৪৬ কর্মকর্তা।
আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজুম মুনিরা। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
কালী পূজা আজ
হিন্দু ধর্মাবলম্বীদের কালী বা শ্যামা পূজা আজ অনুষ্ঠিত হবে। কালী বা শ্যামা পূজার দিন হিন্দু ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন।
একে বলা হয় দীপাবলি।ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগ থানাধীন শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিঁও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতী বাজার, শাখারী বাজার, বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে কালী পূজা অনুষ্ঠিত হবে।
কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালী পূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়।
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৪০ কর্মকর্তা
প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৪০ জন কর্মকর্তা। শনিবার এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৯ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। তফশিল ঘোষণার পরেই শুরু হবে নির্বাচনকালীন সরকার। এরমধ্যে প্রশাসনে এ পদোন্নতি দেওয়া হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন উপ-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।
আমেরিকা অনিবার্য পতন থেকে ইসরায়েলকে বাঁচাতে পারবে না: ইরানি কমান্ডার
মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।
তিনি বলেছেন, ইসরায়েল অবশ্যই ভেঙে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতে পারবে না।
শুক্রবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি ৭ অক্টোবর অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নজিরবিহীন হামলার ভূয়সী প্রশংসা করেন।
মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ইসরায়েলের “প্রতিরোধ ক্ষমতা” শেষ হয়ে গেছে।
তিনি বলেন, “দেড় হাজার ফিলিস্তিনি ওই আক্রমণ করেছিল। এ সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন দাবিকৃত ইসরায়েলের ফ্রন্ট লাইনে একজন ফিলিস্তিনিও নিহত হয়নি। একটি গুলিও ছুড়তে পারেনি ইসরায়েলি বাহিনী। সমস্ত বসতি স্থাপনকারী সশস্ত্র হওয়া সত্ত্বেও তারা অক্ষম ছিল। তাদের কোনো অস্ত্র কাজে আসেনি।”
জেনারেল হোসেইন সালামি বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার কাছে একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল কিন্তু তারা কোনো কিছুই টের পায়নি। তারা বুঝতেই পারেনি।”
আইআরজিসি প্রধান বলেন, ইসরায়েলের দেয়াল, বাঁধ এবং তথ্য ও নিরাপত্তা বাধার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের গোপনে হামলা চালানোর রহস্য অজানা এবং ৭ অক্টোবর বিজয়ের প্রকৃত রহস্য সম্ভবত পরে প্রকাশিত হবে।
সূত্র: প্রেসটিভি
মার্কিন ঘাঁটিতে হামলায় ৪৫ সেনা আহত: পেন্টাগন
সিরিয়ার ‘আত্তানাফ’ ও ইরাকের ‘আইন আল-আসাদ’ সামরিক ঘাঁটিতে সাম্প্রতি হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এ তথ্য জানিয়েছে।
পেন্টাগনের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে ২৪ জন মস্তিষ্কের ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, গত ১৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ৩৮ দফা হামলা হয়েছে।
গাজায় বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো ইরাকের পাশাপাশি সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।
এসব হামলার কারণে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরাকে মোতায়েন সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের দুই-তৃতীয়াংশকে সেদেশ থেকে সরিয়ে নিয়েছে।
সূত্র: এনবিসি নিউজ
গাজা যুদ্ধে ‘কৌশলগত সাময়িক বিরতি’ঘোষণায় সম্মত নেতানিয়াহু: রিপোর্ট
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধে ‘কৌশলগত সাময়িক বিরতি’ ঘোষণায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি একথাও বলে দিয়েছেন- এটি কোনোভাবেই ‘যুদ্ধবিরতি’ হবে না।
মার্কিন টিভি চ্যানেল এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক ঘণ্টা বা তার কিছু বেশি সময় ছোটোখাট কৌশলগত বিরতি হতেই পারে; গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানো এবং মুক্তি পাওয়া জিম্মিদের গাজা থেকে বের হতে যতক্ষণ সময় লাগবে, ততক্ষণ। কিন্তু আমি মনে করি না সেখানে একটি ‘সাধারণ যুদ্ধবিরতি’ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় ‘তিন দিনের বিরতি’ ঘোষণা করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানানোর পর নেতানিয়াহু ‘কৌশলগত সাময়িক বিরতির’র কথা বললেন।
মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন এই আহ্বান জানিয়ে বলেন, এই বিরতি হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।
একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানিয়েছে আমেরিকা, ইসরায়েল ও কাতার একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি এজন্য দেওয়া হবে যাতে হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি দিতে পারে। এছাড়াও হামাসের হাতে আটক ইসরায়েলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই–বাছাইও করা যাবে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায়। সেদিন থেকেই ইসরায়েলের বিমান বাহিনী গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে, যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।
বিগত এক মাসে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তাদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৪০ জনকে যুদ্ধবন্দী হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। অন্তত ১৫ লাখ বেসামরিক লোক হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।
গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আটদিনের মাথায় ১৬ অক্টোবর জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছিল রাশিয়া। কিন্তু আমেরিকা ও ব্রিটেনের আপত্তির কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। যুদ্ধবিরতির প্রস্তাবে আপত্তি তুলে ওয়াশিংটন ও লন্ডন দাবি করেছিল, গাজায় এখন যুদ্ধবিরতি ঘোষণা করা হলে তা হামাসের পক্ষে যাবে ও এই যুদ্ধবিরতির ফলে তারা আবারও ইসরায়েলে হামলার সুযোগ পাবে।
সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা, এবিসি নিউজ
গাজা নিয়ে জরুরি তিনটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংকট নিয়ে জরুরি তিনটি শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এগুলোর মধ্যে শুধু আরব দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি সম্মেলন। আরেকটি হবে ইসলামিক দেশগুলো নিয়ে। আর অন্যটি হবে আফ্রিকান দেশগুলোর অংশগ্রহণে।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে ঠিক কবে এসব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে তারিখ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। শুধু বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এসব সম্মেলনের আহ্বান জানাবে সৌদি আরব।
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে এসব কথা বলেন।
তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই সৌদি আরব রিয়াদে তিনটি জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করবে।”
তিনি আরো বলেন, “সৌদি আরব এই সপ্তাহে, আগামী কয়েক দিনের মধ্যে রাজধানী রিয়াদে একটি জরুরি আরব শীর্ষ সম্মেলন ডাকবে। আফ্রিকা-সৌদি শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে। তারপর অনুষ্ঠিত হবে ইসলামিক শীর্ষ সম্মেলন।”
খালিদ আল-ফালিহ বলেন, স্বল্প সময়ের মধ্যে সৌদি আরবের নেতৃত্বে এই তিনটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব সমাবেশের উদ্দেশ্য হবে বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা। সূত্র: আল জাজিরা
সূত্র: আল জাজিরা, রয়টার্স
১২৫০০ টাকা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি
দেশের তৈরি পোশাকশ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে শ্রম মন্ত্রণালয়। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মজুরি ঘোষণা করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এটা ঘোষণা করছি। ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। আট হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সঙ্গে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।
এর আগে, বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ সংক্রান্ত  আলোচনা শুরু হয়। এতে শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিরাজুল ইসলাম রনি। অন্যদিকে, মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিদ্দিকুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ, নিরপেক্ষ সদস্য অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য ও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ।
কারাগারের বিশেষ সেলে বিএনপি নেতারা
বিএনপির শীর্ষ নেতারা এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের চম্পাকলি সেলে অবস্থান করছেন। এই ডিভিশন সেলের দ্বিতীয় তলায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নিচ তলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। চতুর্থ তলায় রাখা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে।
তবে গত ১০ অক্টোবর গ্রেফতারের পর বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে রাখা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডিভিশন সেলে। কারা কর্তৃপক্ষ বলছেন, গ্রেফতার এসব শীর্ষ নেতাকে কারাবিধি অনুযায়ী সব সুবিধা দেওয়া হচ্ছে। যদিও মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর পর সাধারণ সেলে এবং জরুরি ওষুধ সরবরাহ না করার অভিযোগ করেছে বিএনপি। কারা সূত্র বলছে, ধারণ ক্ষমতা ৪২ হাজার ৮৬৬ জন হলেও গতকাল পর্যন্ত বন্দির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৪৪৯ জন।
তবে কয়েক মাস ধরে সরকার পতনের এক দাবিতে অনড় থাকা বিএনপির অঙ্গসংগঠনের অনেক শীর্ষ নেতাই এখন কারাবন্দি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, কেবল ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আগে ও পরে গতকাল পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা ৫ হাজার ৫৫৯ জন। মামলার সংখ্যা ১৩২টি। কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, সোমবার সকাল পর্যন্ত সারা দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৮৭ হাজার ৪৪৯ জন। বন্দিদের সঙ্গে কারাবিধি অনুসারে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তবে গত রবিবার আদালত খোলা থাকার কারণে অনেকের জামিন হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬৮ কারাগারের বর্তমান ধারণক্ষমতা হচ্ছে ৪২ হাজার ৮৬৬ জন। সেই হিসাবে ৮০-৯০ হাজার পর্যন্ত বন্দি থাকলে সেটিকে স্বাভাবিক বন্দির ধারণক্ষমতা হিসেবে মনে করে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে একটি মহিলা কারাগার উদ্বোধন করা হলেও তা এখনো জনবলের কারণে চালু হয়নি। তবে নারী বন্দিদের বর্তমানে কাশিমপুরে মহিলা কারাগারে রাখা হচ্ছে।
এদিকে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ডে নিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। গতকাল দুপুরে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর বাইরে ঢাকা মহানগর দক্ষিণের একটি মিছিল থেকে সূত্রাপুর থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জনি, সাধারণ সম্পাদক হাসান প্রদীপ, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ আফসার ও ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রবিনকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর উত্তরের আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলীকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামকে গত রবিবার দিবাগত রাতে দোলাইপাড়ের বাসা থেকে গ্রেফতার করতে গিয়ে তাকে না পেয়ে তার ম্যানেজার, বাড়ির দারোয়ান ও কাজের ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি।
জানা গেছে, গতকাল সকাল পর্যন্ত দেশের মোট ৬৮টি কারাগারে বন্দি ছিল ৮৭ হাজার ৪৪৯ জন। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ছিল ১১ হাজার ৫৪। বর্তমানে কারাবন্দি নেতাদের মধ্যে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু অসুস্থ থাকায় কারাগারে যাওয়ার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসা নিচ্ছেন।
এর বাইরে কারাগারে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, দীর্ঘদিন ধরেই কারাগারে বন্দি রয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, জুরাইনের কাউন্সিলর মীর হোসেন মীরু এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরসহ বেশ কিছু বন্দি। এদিকে, মির্জা আব্বাসের সঙ্গে অসদারণের বিষয়ে বিএনপির অভিযোগ অস্বীকার করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘উনি সম্মানিত মানুষ।
আমি নিজে ডিভিশনপ্রাপ্ত বন্দিদের সেল পরিদর্শন করেছি। সেখানে থাকা সবাই ভালো আছেন। কারাবিধি অনুযায়ী তাদের সব সুবিধা দেওয়া হচ্ছে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর গ্রেফতারের পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি চম্পাকলিতে আছেন। বিশেষ সেই সেলের দ্বিতীয় তলার একটি কক্ষে অবস্থান করছেন তিনি। তাকে সব ধরনের ডিভিশন সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
গতকাল দুপুরে ডিএমপি থেকে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ এবং পরবর্তী সময়ে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগ এবং পুলিশ হত্যা এবং হামলা-মামলায় গতকাল পর্যন্ত ১০২টি মামলা করেছে পুলিশ। ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় দায়ের করা এসব মামলায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৫৫৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় আটটি ক্রাইম ডিভিশনে ১৩টি মামলা হয়েছে। এ সময় গ্রেফতার হয়েছে ৫২ জন।
তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ২৭৫ জনের অধিক নেতা-কর্মী। ওই সময়ের মধ্যে মামলা হয়েছে মোট ১০টি। আসামি করা হয়েছে ৯৯৫ জন নেতা-কর্মীকে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কারা অভ্যন্তরেও নানা হয়রানি করা হচ্ছে।
ফিলিস্তিনিদের রক্ষায় দায়িত্ব রয়েছে তুরস্কের: এরদোয়ান
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধে তুরস্কের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী প্রদেশ রিজে বক্তৃতাকালে প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, গাজায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব। তার ভাষায়, “ইসরায়েলের নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের বাঁচানোর দায়বদ্ধতা রয়েছে তুরস্কের।”
তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই গাজায় যে রক্তপাত হচ্ছে তা বন্ধ করা আমাদের দায়িত্ব।”
ফিলিস্তিনি জনগণের জন্য তুরস্কের প্রচেষ্টা সম্পর্কে এরদোয়ান বলেন, “বর্তমানে যা কিছু দৃশ্যমান আমরা তার চেয়ে বেশি করছি এবং সেটি চালিয়ে যাব।”
তিনি প্রতিশ্রুতি দেন, তুরস্ক কখনোই গাজার ভাই ও বোনদের পরিত্যাগ করবে না। তার ভাষায়, “(গাজায়) এই অনৈতিক, নীতিহীন, ঘৃণ্য গণহত্যাকে সমর্থনকারীদের অপরাধের বিরুদ্ধে সরব হওয়াটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।”
এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “যে খুনিরা পুরো ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে শিশু, মা এবং নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, সেইসাথে নিপীড়িতদের সম্পত্তি লুণ্ঠন করছে, সেইসব চোরদের খুঁজে বের করা আমাদের মানবিক দায়িত্ব।”
তিনি আরো বলেন, “এছাড়াও এই অনৈতিক, হৃদয়হীন এবং ঘৃণ্য গণহত্যার মতো অপরাধের সমর্থনকারীদের যেখানেই আমরা মুখোমুখি হবো সেখানেই তাদের অপরাধগুলোকে চিহ্নিত করে দেওয়াও আমাদের ঐতিহাসিক দায়িত্ব।”
তুর্কি প্রেসিডেন্ট বলেন, “জেরুজালেমের হারাম আল-শরিফের- যার মধ্যে আমাদের প্রথম কিবলা আল-আকসা মসজিদও অন্তর্ভুক্ত রয়েছে- পবিত্রতা রক্ষা করা আমাদের আধ্যাত্মিক বাধ্যবাধকতা। তবে সেটি এমনভাবে করতে হবে যাতে অন্যান্য ধর্মের সদস্যদের অধিকারকে সম্মান করা হয়।”
সূত্র: আনাদোলু এজেন্সি
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নিহত
লেবাননের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি নিহত হয়েছে।
রবিবার শেষ বেলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিব্বুজ ইফতাহ গ্রামের কাছে ওই হামলা হয় বলে ইসরায়েল সেনাবাহিনীর আরবিভাষী মুখপাত্র লে. কর্নেল অ্যাভিচাই অ্যাডরায়ি জানিয়েছেন।
হিজবুল্লাহ ওই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, সংগঠনটি একটি ইসরায়েলি সেনাদলকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তবে, অ্যাডরায়ি দাবি করেছেন, নিহত ইসরায়েলি একজন বেসামরিক নাগিরক।
হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ নাসরুল্লাহ অবশ্য গত শুক্রবার তার বহুল প্রত্যাশিত ভাষণে বলেছিলেন, ইসরায়েল যদি লেবাননের একজন বেসামরিক নাগরিককে হত্যা করে তবে ইসরায়েলেরও একজন বেসামরিক নাগরিককে প্রাণ হারাতে হবে। এ পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
অ্যাডরায়ি একটি এক্স পোস্টে বলেছেন, “হিজবুল্লাহ ইসরায়ৈলি সামরিক স্থাপনা ও বেসামরিক শহরগুলো লক্ষ্য করে নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে; তারা বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর মধ্যে কোনো পার্থক্য করছে না। তাদের একটি হামলায় একজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।” ইসরায়েলি বাহিনী বলেছে, তারা ওই ক্ষেপণাস্ত্র হামলার উৎসস্থলে পাল্টা হামলা চালিয়েছে।
এদিকে রবিবার সন্ধ্যায় লেবাননের হিজবুল্লাহর নিক্ষিপ্ত একটি রকেট ইসরায়েলের কিরিয়া শিমোনা এলাকায় আঘাত হানলে একটি গাড়িতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে গাড়িটিকে ভস্মীভূত হতে দেখা গেলেও ইসরায়েল দাবি করেছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওই গাড়িতে হামলার পর লেবানন থেকে নিক্ষিপ্ত আরো কিছু রকেট কিরিয়াত শিমোনা শহরে আঘাত হানে। শহরের মিউনিসিপালিটি জানিয়েছে, এসব রকেটের আঘাতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। সম্প্রতি ওই এলাকায় হিজবুল্লাহর হামলা বেড়ে গেলে কিরিয়াত শিমোনা এবং তার আশপাশের বহু গ্রাম ও শহর থেকে হাজার হাজার ইসরায়েলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে তেল আবিব।
হিজবুল্লাহ রবিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি বিমান হামলার জবাবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। একটি বেসামরিক গাড়িতে চালানো ওই বিমান হামলায় লেবাননের একজন নারী ও তার তিন সন্তান নিহত হয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
জেরুজালেমে ছুরিকাঘাতে ইসরায়েলি বাহিনীর দুই কর্মকর্তা আহত
সোমবার সকালে জেরুজালেমের পুরাতন শহরের হেরোদের গেটের পাশে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। হামলাকারী গুলিবিদ্ধ হয়েছেন।
খবর অনুসারে, হামলায় ইসরায়েলি সীমান্ত পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ বছর বয়সী একজন পুরুষ ও এক নারী রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই কর্মকর্তাদের ছুরিকাঘাত করলেও ম্যাগেন ডেভিড অ্যাডোমের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, তারা দুজনগুলিবিদ্ধ হয়েছেন।
গাজা পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৈঠকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে একটি নতুন প্রস্তাব গ্রহণের বিষয়টি নিরাপত্তা পরিষদ বিবেচনায় নিতে পারে বলে জানা গেছে।
নতুন প্রস্তাবটির উদ্যোক্তা নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য।
যুদ্ধবিরতি বা মানবিক বিরতির আহ্বান জানিয়ে আনা চারটি প্রস্তাব ইতোমধ্যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটোর কারণে ভেস্তে গেছে।
নিরাপত্তা পরিষদ শেষ দুটি প্রস্তাব পাসে ব্যর্থ হওয়ার পর ১০ দিনের বেশি সময় পেরিয়ে গেছে।
উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিকভাবে নজিরবিহীন অভিযান পরিচালনা করে। এরপর ইসরায়েল তার বর্বর যুদ্ধ মেশিন চালু করে। সেদিন থেকে রিপোর্ট লেখা পর্যন্ত দখলদার সেনাদের পাশবিক হামলায় ৪,০০৮ শিশু ও ২,৫৫০ নারীসহ ৯,৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার ২৩ লাখ অধিবাসীর জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও খাবার পানির সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে তেল আবিব। ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোর ওপর প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছেন।
ইসরায়েলের হামলায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আসছে। যুদ্ধবিরতির প্রশ্নে ইসরায়েলের পক্ষেই সাফাই গাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা সরাসরি জানিয়ে দিয়েছে, তারা পূর্ণ যুদ্ধবিরতি চায় না।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলকে না থামালে আমেরিকাকে কঠোর আঘাত করা হবে : হুঁশিয়ারি ইরানের
গাজা যুদ্ধে ইসরায়েলকে থামাতে ব্যর্থ হলে আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি রবিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “মার্কিনিদের প্রতি আমাদের উপদেশ হচ্ছে, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে একটি অস্ত্রবিরতি প্রতিষ্ঠা করা হোক। তা না হলে আমেরিকার বিরুদ্ধে কঠোর আঘাত হানা হবে।”
তিনি বলেন, “আমরা সব সময় ইসরায়েল সরকারের প্রতি সমর্থন করা থেকে বিরত থাকার জন্য আমেরিকাকে পরামর্শ দিয়ে এসেছি।”
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু কৌশলগত ভুল করেছে। বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন ইরানকে যে বার্তা পাঠিয়েছে তা মার্কিন সরকারের ভয় ও হতাশা থেকে উৎসারিত।
জেনারেল আশতিয়ানি বলেন, মার্কিনিরা এখন ইসরায়েলিদের সঙ্গে [গাজা উপত্যকার] জলাভূমিতে হাবুডুবু খাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য তড়পাচ্ছে।
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিকভাবে নজিরবিহীন অভিযান পরিচালনা করে। এরপর ইসরায়েল তার বর্বর যুদ্ধ মেশিন চালু করে। সেদিন থেকে রিপোর্ট লেখা পর্যন্ত দখলদার সেনাদের পাশবিক হামলায় ৪,৮০০ শিশু ও ২,৫৫০ নারীসহ ৯,৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার ২৩ লাখ অধিবাসীর জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও খাবার পানির সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে তেল আবিব। ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোর ওপর প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, গত ১ নভেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গাজা উপত্যকার ওপর বর্বরতা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য তেল আবিবের কাছে তেল ও অন্যান্য পণ্য রফতানি বন্ধ করে দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।
সূত্র: প্রেসটিভি
গাজা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ
ইসরায়েল-হামাস যুদ্ধের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামীকাল আরেকটি জরুরি বৈঠক করবে।
জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাত মিশনের এক মুখপাত্র এক টুইটবার্তায় বলেন, ‘গাজার পরিস্থিতির অবনতি এবং আল-শিফা হাসপাতালে হামলা এবং জাবালিয়া শরণার্থী শিবিরে বারবার হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও চীন আগামীকাল ৬ নভেম্বর বিকাল ৩টায়  আলোচনার আহ্বান জানিয়েছে।
গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জাতিসংঘের সংস্থাগুলোর প্রধানদের
এক বিরল যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলোর প্রধানরা গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছে।
গার্ডিয়ানের খবর অনুসারে, জাতিসংঘের প্রধান মানবিক সংস্থা এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থার নেতারা গাজায় ‘তাৎক্ষণিক মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন।   বিরল এই যৌথ বিবৃতিতে পরিস্থিতিকে ‘ভয়াবহ’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
স্বাক্ষরকারীদের মধ্যে ওসিএইচএ, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেন এবং কেয়ার ইন্টারন্যাশনালের প্রধানরা রয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, প্রায় এক মাস ধরে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান প্রাণহানি হওয়ায় বিশ্ববাসী বিস্মিত ও আতঙ্কের মধ্যে রয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১,৪০০ মানুষ নিহত হয়েছে এবং ২০০ জনেরও বেশি জিম্মি হয়েছে, ইসরায়েলি সম্প্রদায়ের ওপর রকেট নিক্ষেপ অব্যাহত রয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ‘নৈতিকভাবে নিন্দনীয়’ : জর্ডানের রানী
জর্ডানের রানী রানিয়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ‘নৈতিকভাবে নিন্দনীয়’ এবং হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর যৌক্তিকতা দেওয়ার চেষ্টা।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশাহ বলেন, গাজাকে হামাসের কবল থেকে মুক্ত করার ইসরায়েলে প্রচেষ্টা ‘অদূরদর্শী এবং পুরোপুরি যৌক্তিক নয়’। কারণ এই সংঘাতের মূল কারণ ‘অবৈধ দখলদারিত্ব’।
তিনি বলেন, আমরা যদি মূল কারণগুলি সমাধান না করি, তাহলে যোদ্ধাদের হত্যা করেও লাভ নেই। যে জন্য যোদ্ধা তৈরি হচ্ছে আপনি সে ‘কারণ’ কে হত্যা করতে পারবেন না।  হামাস যা করেছে, এসব ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে তা করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ ও অনুপ্রাণিত আরেকটি দল আবির্ভূত হবে।
অবরোধের আগে বিভিন্ন স্থানে ১২টি আগুনের ঘটনা
সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা প্রথম ধাপে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষ হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। একই সঙ্গে বিএনপির শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীও দুই দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।
এদিকে অবরোধ শুরুর আগের রাতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
এরমধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) ১টি, বরিশাল (চরফ্যাশন) ১টি, রংপুর (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।
আগুন লাগানোর ঘটনা শুরু হয় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। রাজধানীর নিউমার্কেটে গাউছিয়া মার্কেট এর সামনে মিরপুর লিংক বাসে আগুন লাগানোর মধ্যদিয়ে। এরপর ৫ মিনিট পর এলিফ্যান্ট রোডে গ্রীন ইউনিভার্সিটির বাসে আগুন লাগানো হয়। রাত ৮ টার কিছু আগে সায়েদাবাদের জনপথ মোড়ে রাইদা পরিবহনের বাসে আগুন লাগায় দুর্বত্তরা। রাত ১০টার দিকে আগুন লাগানো হয় গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনে। রাত পৌণে ১২টার দিকে আগুন লাগানো হয় নারায়ণগঞ্জের সাইবোর্ডে আনাবিল বাসে। তিন মিনিটের ব্যবধানে ভোলার চরফ্যাশনের নতুন বাস স্টান্ডে যমুনা এক্সপ্রেস নামে বাসে আগুন দেয়া হয়।
রাত তিনটা বাজার পাঁচ মিনিট আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন লাগার খবর পাওয়া যায়। ভোর ৪টার ৮ মিনিট আগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তিন রাস্তার মোড় এলাকায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন লাগার ঘটনা ঘটে।
ভোর ৪টার দিকে ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেটে আরেকটি বাসে আগুন লাগানো হয়। একই সময়ে শ্যামপুরে জুরাইন বালুর মাঠে তুরাগ বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ভোর সোয়া ৫টার দিকে মিরপুর ৬ নাম্বারে একটি বাসে আগুন দেয়া হয়। ভোর সাড়ে ৬টার আগে গাজীপুরে বাসে আগুন দেয়ার খবর পাওয়া যায়।
গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া
ফিলিস্তিনের গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। এছাড়াও আরো দুটি লাতিন আমেরিকান দেশ পরামর্শের জন্য তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠিয়েছে।
মঙ্গলবার রাতে বলিভিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তিনি বলেন, বলিভিয়া গাজায় সংঘটিত অসামঞ্জস্যপূর্ণ ইসরায়েলি সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে এবং এ ঘটনার নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”
দেশটির প্রেসিডেন্সি মন্ত্রী মারিয়া নেলা প্রাদা গাজায় মানবিক সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে।
একই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা গাজা উপত্যকায় হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি, যা এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে।”
এদিকে, প্রতিবেশী কলম্বিয়া এবং চিলিও গাজায় বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পরামর্শের জন্য তাদের রাষ্ট্রদূতদের ইসরায়েল থেকে ডেকে পাঠিয়েছে।
সূত্র: আল জাজিরা
গাজা থেকে জিম্মিদের উদ্ধারে কমান্ডো পাঠিয়েছে আমেরিকা
গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে  আটক জিম্মিদের উদ্ধারে কমান্ডো বাহিনী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এসব কমান্ডো ইসরায়েলে এসে পৌঁছেছেন।
চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করতে আমেরিকা রণতরী ও অস্ত্রের চালান পাঠানোর পর  কমান্ডো বাহিনীও পাঠালো।
বুধবার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় আটক জিম্মিদের খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করতে মার্কিন কমান্ডোরা ইসরায়েলে এসেছেন।
মঙ্গলবার ওয়াশিংটনে একটি বিশেষ অপারেশন কনফারেন্সে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সহকারী সচিব ক্রিস্টোফার মায়ার বলেন, “আমরা সক্রিয়ভাবে ইসরায়েলিদের অনেক কিছু করতে সাহায্য করছি।”
তিনি বলেন, “মার্কিন জিম্মিসহ সব বন্দিদের উদ্ধারে ইসরায়েলকে সহায়তা করা আমাদের প্রধান দায়িত্ব। এটা করা সত্যিই আমাদের দায়িত্ব।”
মার্কিন কমান্ডো বাহিনীর কত সদস্য ইসরায়েলে পাঠানো হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেননি ক্রিস্টোফার মায়ার।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের শীর্ষ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে ইসরায়েলে থাকা একটি দল ছাড়াও কয়েক ডজন মার্কিন কমান্ডোর বিশেষ অপারেশনস বাহিনী ইসরায়েলে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, মার্কিন স্পেশাল অপারেশনস বাহিনীকে গাজায় যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি, তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে স্থলঅভিযান পরিচালনায় কৌশলগত পরামর্শ দিয়ে সহায়তা করছে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে মার্কিনিদের সরিয়ে নেওয়া ও দূতাবাসগুলোর নিরাপত্তার জন্যও কমান্ডোরা কাজ করবে।
নিউ নিয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মিদের উদ্ধারে সহায়তা করার পাশাপাশি যুদ্ধ বিস্তৃতি হলে ইসরায়েল ও লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য পশ্চিমা বেশ কয়েকটি দেশ গোপনে ইসরায়েলে বিশেষ বাহিনী পাঠিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আজ থেকে গাজার আহত ফিলিস্তিনিদের জন্যও খুলছে রাফাহ ক্রসিং
ইসরায়েলি বোমা হামলায় আহত ফিলিস্তিনিদের খুলে দেওয়া হচ্ছে রাফাহ ক্রসিং। এখন থেকে আহত ফিলিস্তিনিরা রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে মিশরের উত্তর সিনাই অঞ্চলে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন।
মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানিয়েছেন সিনাইয়ের গভর্নর মোহামেদ শোশা।
ভাষণে মোহামেদ শোশা বলেছিলেন, আহত ফিলিস্তিনিদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সিনাইয়ের উত্তরাঞ্চলীয় হাসপাতালগুলোর যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে।
রাফাহ ক্রসিং কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের পরিচালক ওয়ায়েল আবু মোহসিন জানিয়েছেন, বুধবার থেকেই আহত ফিলিস্তিনিরা চিকিৎসা নিতে ‍উত্তর সিনাইয়ে প্রবেশ করতে পারবেন।
মিশরের সিনাই অঞ্চল থেকে গাজা উপত্যকাকে পৃথক করা এই সীমান্তপথটি উপত্যকার সর্ব দক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরো দুটি সীমান্তপথ রয়েছে, কিন্তু সেগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী সেগুলো খোলা বা বন্ধ থাকে।
৩৬৫ কিলোমিটার আয়তনের ভূখণ্ড গাজায় বসবাস করেন প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি। যাদের এক তৃীতিয়াংশেরও বেশি সরাসরি জাতিসংঘ ও অন্যান্য দাতা দেশ ও সংস্থার ত্রাণ এবং আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল। অপর দুই সীমান্ত প্রায় সময়েই বন্ধ থাকায় এই রাফাহ ক্রসিং দিয়েই গাজা ভূখণ্ডে প্রবেশ করে ত্রাণ। এ কারণে এই ক্রসিংটি গাজার ফিলিস্তিনিদের ‘লাইফ লাইন’ নামেও পরিচিত।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা ইসরায়েলের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই সেখানে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী।
ইসরায়েলি বিমান বাহিনী অভিযান শুরুর পর ৯ অক্টোবর সীমান্তে গোলা বর্ষণের কারণে রাফাহ ক্রসিং বন্ধ করে দিয়েছিল মিশর। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের মধ্যস্থতায় গত ২১ অক্টোবর তা খুলে দেওয়া হয়। তবে মিসরের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল— এই সীমান্ত পথ দিয়ে কেবল ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করতে পারবে এবং ফিলিস্তিন থেকে কোনো ব্যক্তিকে এই সীমান্ত দিয়ে মিশরে প্রবেশ করতে দেওয়া হবে না।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছেন ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি। আহত হয়েছে অন্তত ২১ হাজার ৫৪৩ জন।
সূত্র: আনাদোলু এজেন্সি
হামাসকে পুরোপুরি নির্মূল করতে চান বাইডেন!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসকে অবশ্যই সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি পথও খুঁজে বের করতে হবে।
সিবিএস ৬০ কে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন ইরান ও হিজবুল্লাহকেও এ সংঘাতে না জড়ানোর ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।
এছাড়াও মার্কিন জিম্মিদের জীবিত ‍উদ্ধারে সম্ভাব্য সব পথ অবলম্বন করার হুংকারও দিয়েছেন বাইডেন।
বাইডেন বলেছেন, ‘আমি বিস্তারিত আলাপে যাচ্ছি না। তবে আমরা এ বিষয়ে কাজ করছি।’
রবিবার সকালের দিকে যুক্তরাষ্ট্র জানায়, হামাসের হামলায় ইসরায়েলে ৩০ মার্কিন নাগরিকের প্রাণ গছে। এখনো নিখোঁজ রয়েছে ১৩ জন মার্কিনি। ধারণা করা হচ্ছে তারা হামাসের কাছে বন্দী।
‘নির্মমতায়’ জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণাও দিয়েছেন বাইডেন।
সূত্র: বিবিসি
হামাসের হামলার পর ইসরায়েলের মোট ২৯১ সেনা নিহত
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস হামলা করার পর এখন পর্যন্ত তাদের ২৯১ জন সেনা নিহত হয়েছে। এই সংখ্যাসহ ইসরায়েলে নিহতের মোট সংখ্যা ১৪০০ এর বেশি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের দশম দিনে এসে দুই পক্ষে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ফিলিস্তিনের গাজায় হামাস সদস্যদের বিরুদ্ধে বিমান হামলার পাশাপাশি স্থল ও নৌ হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা।
আল-জাজিরার সংগ্রহ করা সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, সংঘাত শুরুর পর গাজা উপত্যকায় নিহত ২৬৭০ আহত ৯ হাজার ৬০০। দখলকৃত পশ্চিমতীরে নিহত ৫৭ জন আহত ১২০০। ইসরায়েলে নিহত ১৪০০ আহত ৩৫০০ এর অধিক
হামাসের হাতে বন্দী ১৫০, জানাল ইসরায়েলি সামরিক বাহিনী
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে ১৫০ জন বন্দী আছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ৮ অক্টোবর ইসরায়েলে আকস্মিক
নজিরবিহীন হামলার পর তাদেরকে আটক করে নিয়ে যায় হামাস।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে গত সপ্তাহে ব্যাপক হামলা চালায় হামাস।  ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাসের হাতে আটক ১৫৫ বন্দীর’ পরিবারের সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। এর আগে দেওয়া পরিসংখ্যানে হামাসের হাতে আটক বন্দীর সংখ্যা ১২৬ জন বলে জানানো হয়েছিল।
রবিবার যুদ্ধের সম্মুখভাগ পরিদর্শনে যান আইডিএফপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। তিনি বলেন, খুব শিগগির গাজায় প্রবেশ করবে ইসরায়েলি সেনারা এবং হামাসকে ধ্বংস করবেন তারা।
জেনারেল হালেভি সেনাদের উদ্দেশ্যে বলেন, আমাদের দায়িত্ব হলো এখন গাজায় প্রবেশ করা। সেখানে যাওয়া যেখানে হামাস প্রস্তুতি নিচ্ছে, কাজ করছে, পরিকল্পনা করছে এবং রকেট ছুড়ছে। তাদের সব দিক দিয়ে হামলা করুন, প্রত্যেক কমান্ডার, প্রত্যেক সদস্য এবং সবাইকে ধ্বংস করুন।
বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করলো ওমান
বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করলো ওমান।  পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
টাইমস অব ওমান, মাসকাট ডেইলি ও ওমান অবজারভারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কোনো পত্রিকাতেই উল্লেখ করা হয়নি কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে।  এর ফলে এখন থেকে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না আগের মতো।
কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাহলে তাকে এখন থেকে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। আর রেসিডেন্স ভিসা অ্যাপ্লিকেশনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে তিনি যদি আবার এমপ্লয়মেন্ট ভিসায় ফিরতে চান।
নতুন এ নিয়মটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।
তবে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ রাখার বিষয়ে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি।
পশ্চিমারা ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : জেলেনস্কি
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে পশ্চিমা দেশগুলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সাম্প্রতিক সময়ে তারা জেলেনস্কিকে যথেষ্ট সমর্থন ও মনোযোগ দিতে অস্বীকার করছে। প্রেসিডেন্ট জেলেনস্কির কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা বলে এই তথ্য দিয়েছে টাইম ম্যাগাজিন।
প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির মিত্ররা মনে করেন- তিনি ‘অবাস্তব চিন্তায়’ মশগুল এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে জেতা আসলে অসম্ভব।
গত মাসে ওয়াশিংটন সফরের সময় টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন জেলেনস্কি ও তার উপদেষ্টারা। গত ডিসেম্বর মাসে আমেরিকায় তাকে বীরের মতো স্বাগত জানানো হলেও এবার তা হয়নি। এমনকি জেলেনিস্ককে ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের সামনে বক্তব্যও দিতে দেওয়া হয়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে সমর্থন অব্যাহত রাখতে এখনো বেশ আগ্রহী। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের কারণে তার এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ইউক্রেনকে সহায়তা দিতে নতুন বিল পাসের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারছে না কংগ্রেস। শুধু তাই নয়, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এ মুহূর্তে ইউক্রেনকে বাদ রেখে ইসরায়েলকে সহায়তা দিতে চলতি সপ্তাহে বিল পাসের কথা বলেছেন।
এ অবস্থায় আমেরিকায় জেলেনস্কির এক সফরসঙ্গীর বরাত দিয়ে টাইম ম্যাগাজিন লিখেছে, জেলেনস্কি মনে করেন তার পশ্চিমা মিত্ররা বিশ্বাসঘাতকতা করেছে। তারা ইউক্রেনকে এমনভাবে সহায়তা করছে যাতে যুদ্ধ টিকে থাকে কিন্তু ইউক্রেন বিজয়ী হতে না পারে।
জেলেনস্কি নিজেও টাইমকে বলেন, “সবথেকে ভয়াবহ বিষয় হচ্ছে- গোটা বিশ্ব এখন ইউক্রেন যুদ্ধকে স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নিয়েছে। যুদ্ধ নিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। আপনি এটা আমেরিকা ও ইউরোপেও দেখতে পাবেন। তাদের ওপরে ক্লান্তি ভর করেছে মানে এখন এই যুদ্ধ তাদের কাছে একটি ‘শো’তে পরিণত হয়েছে।”
৪ দিনে নিহত ৮, আহত ৩৩৫০ কর্মী: বিএনপি
গত চার দিনে বিএনপির আটজন নেতা-কর্মী নিহত এবং তিন হাজার ৩৫০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, ২৯ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ হরতাল এবং ৩১ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে মোট ২২৮০ জনের অধিক নেতা-কর্মী গ্রেফতার, ৪৬টির অধিক মামলা, তিন হাজার ৩৫০ জন আহত এবং নিহত হয়েছেন ৮ জন (সাংবাদিক ১ জন) নেতা-কর্মী।
এছাড়াও মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৬ দিনে চার হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা করা হয়েছে ৭১ টি।
গত ২৮ ও ২৯ জুলাই হতে মঙ্গলবার (৩১ অক্টোবর) পর্যন্ত বিএনপি ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে মোট আহত হয়েছেন ৫,৫৬০ জনের অধীক নেতা-কর্মী, মোট মামলা হয়েছে ৪৬৪টি, মোট গ্রেফতার ৬,৬৯০ জন, মোট আসামি ৩৪,৮৭০ জন। এছাড়া ১৭টি মামমলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ১১১ জনের অধিক নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, ‘গায়ের জোরে চলছে আওয়ামী দুঃশাসন। তাদের অনাচারের বিরুদ্ধে সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহ। এমনই একটি পরিস্থিতি তৈরি করছেনে শেখ হাসিনা। বিরোধী দলের সমালোচনায় ভাষা প্রয়োগ করা মানেই ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। বিএনপিসহ বিরোধী দলের সভা-সমাবেশে তাই বন্দুকের নল তাক করা থাকে। অংশগ্রহণকারীদের ভাগ্যে থাকে আটক বা কারাবরণের জুলুম।’
রিজভী বলেন, ‘২৮ অক্টোবর মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণ নাৎসি জার্মানির গেস্টটাপোরাই চমকে উঠবে। বিস্তৃত পরিসর জুড়ে দেশবাসী মানুষের মিছিল প্রত্যক্ষ করেছে এক মহাসমুদ্র। এই দৃশ্য সহ্য করতে পারেনি সরকারের পেটোয়া বাহিনী। সমাবেশের মানুষদের লক্ষ্য করে খই ফোটানোর মতো বন্দুকের গুলি ছুঁড়তে থাকে। নিহত, আহত আর গ্রেফতারের নির্বিচারে জুলুমের নারকীয় দৃশ্যের সূচনা হয়। রক্তরঞ্জিত করা হয় সমগ্র সমাবেশকে।’
তিনি বলেন, ‘সরকার পতনের এক দফা দাবি মহাসমাবেশে হামলা ও দলের মহাসচিবকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘণ্টার অবরোধের আজ প্রথম দিন। শান্তিপূর্ণ এই অবরোধ কর্মসূচিতে উন্মত্ত হায়েনার মতো হামলা চালিয়েছে পুলিশ। পুলিশকর্তৃক কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষকদল নেতা বিল্লাল মিয়া এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যুবদল নেতা দিলু আহমেদ জিলুকে গাড়ী চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।’
রিজভী বলেন, ‘জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন শেখ হাসিনা। সুষ্ঠু নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া, স্বচ্ছ ভোট, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি শব্দগুলোতেই আঁতকে উঠে বিরোধীদলকে বিনাশ করতে অস্ত্র নিয়ে নেমেছে সরকারের বাহিনী। ২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত সকল হত্যাকাণ্ড সরকারের মাস্টার প্ল্যানের অংশ।’
আব্বাস-আলাল আটক
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত দুই ক্যাটাগরির পদে ১৩ ও ২০তম গ্রেডে আটজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য ৫ নভেম্বর, ২০২৩ আবেদন শুরু হবে ২৫ নভেম্বর, ২০২৩ শেষ হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
নতুন ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিল ইরান
গাজা-ইসরায়েল যুদ্ধে আবারো নতুন ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যা অব্যাহত রাখলে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা হবে।
মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান এই হুঁশিয়ার উচ্চারণ করেন। শনিবার তার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।
এতে তিনি বলেন, ইসরায়েলের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার রসদ জুগিয়েছে। ইসরায়েলের আগ্রাসনে বেশিরভাগ ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হচ্ছেন।
এ পরিস্থিতিতে ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ না করে এবং অপরাধযজ্ঞ অব্যাহত রাখে তাহলে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলবে এবং তা কোনোমতেই ঠেকানো যাবে না। পরিস্থিতি এমন হলে ইসরায়েলের জন্য তা মোটেই সুবিধাজনক হবে না বরং এতে তারা অনুতপ্ত হতে বাধ্য হবে।
মার্কিন সরকারের দ্বিচারিতা উল্লেখ করে আমির আব্দুল্লাহিয়ান বলেন, একদিকে মার্কিন সরকার এই যুদ্ধ থেকে অন্য দেশগুলোকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে, অন্যদিকে তারা সম্পূর্ণভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে।
সূত্র: প্রেসটিভি
মির্জা ফখরুল আটক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (২৯ অক্টোবর) সকালে তার গুলশানের নিজ বাসা থেকে আটক করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিতে তার গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।
ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের কড়া নিন্দা
ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে এই প্রতিক্রিয়া জানায়।
পোস্টে বলা হয়েছে, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।
The United States condemns today’s political violence in Dhaka. We call for calm and restraint on all sides and will review all violent incidents for possible visa restrictions.
— State_SCA (@State_SCA) October 28, 2023
এদিকে পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেয়ার, যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহবান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করবো।’
শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন।
ঢাকা ছিল রণক্ষেত্র। মুখোমুখি সংঘর্ষে পুলিশ ও বিএনপি। আহত ১৫ সাংবাদিক। পণ্ডহয়ে গেছে বিএনপির মহাসমাবেশও। প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।
‘পুলিশের পোশাকে’ কাকরাইলে বাসে আগুন!
বাসটির চালক বলেছেন, আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের পোশাক পরে মোটরসাইকেলে আসা দুই যুবক ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটিতে আগুন দেন।
বাসচালক মনির হোসেন বলেন, ‘পুলিশ বাসটি রিকুইজিশন নিয়েছিল। আমি বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে কাকরাইল আসি। পুলিশ নেমে যাওয়ার পর দুজন এসে বাসে আগুন ধরিয়ে দেন।’
বাসটি যেখানে দাঁড় করানো ছিল তার সামনে ও পেছনে পুলিশের দুটি চেকপোস্ট ছিল। বাসের আগুন থেকে ওপরে থাকা বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আশেপাশের ভবন থেকে অগ্নি নির্বাপক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন বলে জানা যায়।
বাসের কর্মচারী কামরুল ইসলাম পলাশ বলেন, ‘বাসের ভেতরে তিনজন ছিলাম। দুই যুবক একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে এবং অকটেন ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়।’
তিনি আরও বলেন, আমরা তাদেরকে থামানোর চেষ্টা করলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
জনসমুদ্র নয়াপল্টন
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে আজ ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীদের মিছিল, শ্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী ভোর থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়। সেসব মিছিল থেকে সরকারবিরোধী ও বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
এদিকে, নেতা-কর্মীদের অবস্থানের কারণে নয়াপল্টনে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশেও খুবই সীমিত আকারে চলছে রিকশা ও মোটরসাইকেলের মতো যানবাহন।
বিএনপির মহাসমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয় সেজন্য নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শতাধিক পুলিশ সদস্যকে নয়াপল্টনের বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও দেখা গেছে।
এদিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত হতে যাওয়া এ মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে দলটি। দলীয় কার্যালয়ের সামনে আটটি পিকআপ ভ্যান দিয়ে তৈরি করা হয়েছে মহাসমাবেশের মঞ্চ। লাগানো হয়েছে ব্যানার।
বিএনপির এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতারা। সভাপতিত্বে করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।
নয়াপল্টনের মহাসমাবেশে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মীরা
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ডাকা নয়াপল্টনের মহাসমাবেশে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মী, সমর্থকেরা।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীতে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ১১টার মধ্যে সমাবেশস্থল এবং এর আশপাশের সড়ক, গলি, চৌরাস্তাসহ সড়কসংযোগ ও ফাঁকা জায়গায় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে প্রায় এক কিলোমিটার দূরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মৎসভবন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মিছিল করতে দেখা যায়। সেগুনবাগিচা মাদকনিয়ন্ত্রণ অধিদফরের মোড়, শিল্পকলা একাডেমির উত্তর গেট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইল মোড়, বিজয়গনর মোড়, নাইটিঙ্গেল মোড়, কালভার্টরোড, বিজয়নগর পানির ট্যাংকির সামনের সড়কসহ আশপাশের সড়কে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিত চোখে পড়ে। খালেদা জিয়ার মুক্তি, প্রধামন্ত্রীর পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।
সমাবেশে অংশ নিতে আসা এসব নেতা-কর্মীর হাতে বিএনপির দলীয় পতাকা, নিজ নিজ ইউনিটের দায়িত্বশীল নেতাদের সৌজন্যে পাওয়া ছবি সম্বলিত টি শার্ট, ক্যাপ, হেডার, হেড ব্যাজ, ব্যানার, ফেস্টুন রয়েছে। কেউ কেউ শরীরের দলীয় পতাকার ট্যাটু করে সমাবেশে অংশ নিয়েছেন।
সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাজধানীর অনেক রাস্তায় যান চলাচল কম দেখা গেছে। সড়কে গণপরিবহন ছিল হাতেগোনা। অনেককেই অপেক্ষা করতে দেখা যায় গণপরিবহনের জন্য। সুযোগ বুঝে রিকশা চালকের ভাড়া নিচ্ছেন দিগুণ- এমন অভিযোগ সাধারণ যাত্রীদের।
এদিকে শনিবার ভোর থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে তারা। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের।
সমাবেশস্থল নয়াপল্টনে পশ্চিম পাশ ছাড়াও পূর্ব পাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থি হয়েছেন। রাজধানীর কমলাপুর, পুরানা পল্টন, শাহজাহানপুর এলাকা দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছে বিএনপির নেতা-কর্মীরা। অনেকেই আবার সমাবেশ স্থল থেকে অনেক দূরে অনুসারীদের নিয়ে অবস্থান করছেন। কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে রাউন্ড দিচ্ছেন তারা।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর এবং এর আশপাশের এলাকায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রে উজরা জেয়ার সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শুক্রবার (২৭ অক্টোবর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উজরা জেয়া এবং সালমান এফ রহমান তাদের নিজ নিজ টুইটার একাউন্টে বৈঠকের তথ্য প্রকাশ করেছেন।
সালমান এফ রহমান জানান, উজরা জেয়ার সঙ্গে দেখা করে আনন্দিত। আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোসহ বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা একমত যে গণতন্ত্রে সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন। আসন্ন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আন্ডার সেক্রেটারি জেয়া নিশ্চিত করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না বরং বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী।
টুইটারে উজরা জেয়া বলেন, সালমান এফ রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে। আমাদের ভাগ করা উদ্বেগের ব্যাপারে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজায় মানবিক সহায়তা প্রদান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়।
উল্লেখ্য, গত ১১-১৪ জুলাই উজরা জেয়া ঢাকা সফর করেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।
স্রোতের মতো ঢাকায় ঢুকছে বিএনপি নেতা-কর্মীরা
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ২৮ অক্টোবরের মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চায় বিএনপি। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এ সমাবেশ যোগ দেওয়ার জন্য সারা দেশে দায়িত্বশীল নেতাদের ‘কঠোর বার্তা’ পৌঁছে দেওয়া হয়েছে দলের হাই কমান্ড থেকে।
কেন্দ্রের নির্দেশ মতো এরইমধ্যে ‘স্রোতের মতো’ ঢাকায় ঢুকছে বিএনপির নেতা-কর্মীরা। সামবেশকে কেন্দ্র করে বাস, লঞ্চ, ট্রেনসহ সব ধরনের যানবহান বন্ধ হয়ে যেতে পারে— এমন এরইমধ্যে দূরের জেলাগুলো থেকে বিএনপি নেতা-কর্মীরা ঢাকায় ঢুকে পড়েছে। আজ (বৃহস্পতিবার) বিএনপি নেতা-কর্মীদের ঢাকামুখী স্রোত আরও বাড়বে বলে দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বুধবার (২৫ অক্টোবর) বলেন, ‘গাড়ি-ঘোড়া’ বন্ধ হয়ে যেতে পারে, তাই নেতা-কর্মীদের এরইমধ্যে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। আজ আরও যাচ্ছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কয়েকটা টিম যাবে। আমি নিজেও বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সেকেন্ডআপে ঢাকায় ঢুকব।’
‘এরইমধ্যে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। কিছুক্ষণ আগে যুবদল নেতা শ্যামলকে আটক করেছে পুলিশ। আমার বেশ কয়েকজন কর্মীকেও আটক করা হয়েছে। এটা হয়তো আরও বাড়বে। তারপরও ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য আমরা বদ্ধপরিকর’— বলেন নজরুল ইসলাম মঞ্জু।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ঈসা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বলেন, ‘গত কয়েক দিন ধরেই ফরিদপুর জেলা বিএনপির নেতা-কর্মীরা ঢাকায় ঢুকছে। আজও আসছে। কাল-পরশুও আসবে। আমি নিজেও ঢাকায় চলে এসেছি।’
দলীয় সূত্রমতে, কর্মসূচিতে পরিবর্তন এনে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়ার আগে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশকে টার্নিং পয়েন্ট হিসেবে নিয়েছে বিএনপি। এ সমাবেশ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সে কারণে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ পরিকল্পনা বাস্তবায়নে গত এক সপ্তাহ ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা নিজ নিজ এলাকায় গিয়ে কর্মীসভা-প্রস্তুতিসভা করছেন।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপিও ধারাবাহিক প্রস্তুতিসভা ও কর্মীসভা করছেন। নিয়মিত চলছে ‘উঠান বৈঠক’ দলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা আলাদা বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। গ্রেফতার ও আটক এড়াতে সেইফ জোনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেশির ভাগ নেতা নিজ বাসায় না থেকে রাতে আত্মীয় স্বজনের বাসায় থাকছেন। বুধবার রাতে ভাইয়ের বাসা থেকে আটক হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
বার্তা পরিষ্কার:
মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবগত রাত ১২টা ১৯ মিনিটে bnpoffice2018@gmail.com অ্যাড্রেস থেকে গণমাধ্যমে একটি মেইল পাঠানো হয়। তাতে লেখা ছিল, ‘আগামী ২৮ অক্টোবর ২০২৩, শনিবার রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সকল পর্যায়ের নেতা-কর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করবেন। উক্ত মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচিগুলো সফল করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ২৮ অক্টোবরের পরে নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। ঢাকার মহাসমাবেশে দেশব্যাপী সর্বস্তরের মানুষসহ দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের যোগদান করে ১ দফা দাবি আদায়ে দলের পক্ষ থেকে সোচ্চার আওয়াজ তোলার জন্য আহ্বান জানানো হলো।’
রুহুল কবির রিজভীর নামে পাঠানো ওই মেইল বার্তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। কারণ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিয়মিত মেইল পাঠানো হয় bnpoffice2014@gmail.com ও bnpoffice2023@gmail.com অ্যড্রেস থেকে, bnpoffice2018@gmail.com সচারাচার মেইল পাঠানো হয় না।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিয়ে কথা হয় রুহুল কবির রিজভী সঙ্গে। তিনি বলেন, ‘এই মেইলটা আমাদের অফিসিয়াল মেইল এবং দলের পক্ষ থেকে উপরিউক্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে সংশোধনী মেইলে আরও বিস্তারিত নির্দেশনা পাঠানো হয়েছে। যেখানে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক, সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সংসদ সদস্য প্রার্থীসহ দায়িত্বশীল নেতাদের ২৮ অক্টোবরের পর নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি নিজ নিজ এলাকায় সফল করতেই এ নির্দেশনা।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ঈসা বলেন, ‘মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য আমাদের ঢাকা আসতে বলা হয়েছে। অবস্থানের জন্য নয়। আমাদের কর্মসূচি মহাসমাবেশের কর্মসুচি।’
তবে, বিএনপির অধিকাংশ নেতা-কর্মীর ধারণা, ২৮ অক্টোবরের মহাসামবেশ থেকে নয়াপল্টনে ‘বসে পড়ার’ ঘোষণা আসতে পারে। কারণ, রাজনৈতিক ফয়সালা ছাড়া ঢাকা থেকে সবাই এলাকায় ফিরে গেলে দলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে। আবার কেউ কেউ মনে করছেন, মহাসমাবেশের ঘোষণা দিয়ে নয়াপল্টনে অবস্থান করলে সরকার ‘কঠোর হাতে দমন নীতি’ অবলম্বন করতে পারে। আর সে কাজে সরকার যদি সফল হয় তাহলে বিএনপির রাজনীতি শেষ!
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন শীর্ষ নেতা বলেন, ‘বরাবরের মতোই সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে নেবে সরকার। সুতরাং মহাসমাবেশ শেষে বসে যাওয়ার মতো ‘হঠকারী’ সিদ্ধান্ত বিএনপির জন্য বুমেরাং হতে পারে। তার চেয়ে বরং বিপুল সংখ্যক লোক সমাগমের মাধ্যমে নিজেদের দাবির পক্ষে জনমত সৃষ্টির পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাটাই বিএনপির লক্ষ্য হওয়া উচিত।’
মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা-ইসরায়েল যুদ্ধ : পুতিন
মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা-ইসরায়েল যুদ্ধ, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ না হলে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
বুধবার ক্রেমলিনে রাশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককালে পুতিন এ মন্তব্য করেন।
তিনি বলেন, গাজার নিরীহ নারী, শিশু ও বৃদ্ধরা ইসরাইলি হামলার শিকার হচ্ছে- এটি তেল আবিবের ভুল পদক্ষেপ।
রুশ নেতা বলেন, তিনি ফোন কলে বিশ্বের অন্য নেতাদের বলেছেন, রক্তপাত বন্ধ না হলে আরো বিস্তৃত পরিসরে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
পুতিন বলেন, “আজকে আমাদের প্রধান কাজ রক্তপাত ও সহিংসতা বন্ধ করা।”
রুশ প্রেসিডেন্ট বলেন, “দ্রুত যুদ্ধ বন্ধ না করলে সংকট আরো গুরুতরভাবে ছড়িয়ে পড়বে যার পরিণতি হবে বিপজ্জনক ও ধ্বংসাত্মক। শুধুমাত্র তা মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয়, এটি মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।”
রাশিয়ার প্রেসিডেন্ট কিছু পশ্চিমা শক্তির নিন্দা করে বলেন, তারা আরো উত্তেজনা সৃষ্টি করতে এবং যতটা সম্ভব অন্যান্য দেশ ও জাতিকে সংঘাতে জড়িয়ে ফেলতে চাইছে। এ উদ্দেশ্যে তারা লাখ লাখ মানুষের জাতীয় ও ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করছে।
সূত্র: রয়টার্স
হামাস-ইসরায়েল সংঘাত মানবতাবিরোধী অপরাধ: সাবেক আইসিসি প্রধান
হামাস-ইসরায়েল সংঘাতে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান লুইস মোরেনো ওকাম্পো।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
লুইস বলেছেন, হামাস-ইসরায়েল সংঘাতে উভয়পক্ষই গণহত্যা চালাচ্ছে।
এ সময় তিনি গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলের নিহতের সংখ্যা উল্লেখ করেন। আইসিসির সাবেক প্রধানের মতে, হামাসের হামলায় এ পর্যন্ত ১৪০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন যা স্পষ্ট গণহত্যা। এছাড়া ২২০ জনের বেশি দেশি-বিদেশি নাগরিককে জিম্মি করাকেও তিনি মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন।
অবরোধে বিপর্যস্ত গাজাবাসীর কথা উল্লেখ করে তেল আবিবের সমালোচনা করেন লুইস। তিনি বলেন, এটি অবশ্যই মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা।
তিনি আরো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তবে কোনো অঞ্চলকে অবরোধ করে সাধারণ মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া যায় না।
গাজায় বিদ্যুৎ, পানি, খাবার বন্ধ করাকে মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন তিনি।
গত ৭ অক্টোবর নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজার বেসামরিক লাখ লাখ বাসিন্দা। প্রায় তিন সপ্তাহে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।
সূত্র: বিবিসি
পশ্চিম তীরে ‘আগুনে পেট্রোল ঢালছে’ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা: বাইডেন
পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, বসতি স্থাপনকারীদের হাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং বেশ কয়েকটি ছোট বেদুইন সম্প্রদায়ের ওপর হামলা করেছে, তাদের অন্য এলাকায় সরে যেতে বাধ্য করেছে।
বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে বাইডেন ইসরায়েলের প্রতিরক্ষার জন্য মার্কিন সমর্থন লোহার মতো দৃঢ় বলে উল্লেখ করেন।
তবে একই সঙ্গে তিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে কিছু ইসরায়েলির আচরণের কঠোর নিন্দা জানান।
বাইডেন বলেন, “পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ‘চরমপন্থী বসতি স্থাপনকারীদের’ হামলা অবশ্যই বন্ধ করতে হবে।”
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “এটা থামাতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।”
এ সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘আগুনে পেট্রোল ঢেলে দেওয়া’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “তারা এমন জায়গায় ফিলিস্তিনিদের আক্রমণ করছে যেখানে তাদের (ফিলিস্তিনিদের) অধিকার রয়েছে এবং… এটি এখনই বন্ধ করতে হবে।”
তবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা থামানোর জন্য যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে সম্পর্কে সংবাদ সম্মেলনে কিছুই বলেননি বাইডেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স
নির্বাচনের অনুকূল পরিবেশ এখনও হয়ে ওঠেনি: সিইসি
নির্বাচনের জন্য প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনও হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, আমরা সব দলকে সংলাপ ও নির্বাচনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু অনেকেই সাড়া দেয়নি,‌ রাজনৈতিক দলগুলোর নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  নির্বাচন ভবনে গণমাধ্যম সম্পাদকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো সংকট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা, নির্বাচন আয়োজন করতে চাই আয়োজক হিসেবে। প্রত্যাশা প্রথম থেকেই ছিল, অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি
সিইসি বলেন, ‘আমাদের বিষয়টা হচ্ছে আন্তরিক যে পরিবেশ সেটা অনুকূল হয়ে ওঠুক। এ জন্য নিরন্তর আহ্বান করে যাচ্ছি। এ জন্য সংলাপ করেছি। যারা আসতে চান না, তাদের আমার পক্ষ থেকে আধা সরকারিপত্র দিয়েছি। কিন্তু সাড়া পাইনি।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার। তাদের নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।’
কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা
হেফাজতের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত নেতাকর্মীদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাস্তবায়নে ৭ দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারাবন্দী হেফাজতের সব নেতাকর্মীর মুক্তি ও হেফাজত নেতাকর্মীদের নামে সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া আগামী ৩ মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করা হবে এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, বি-বাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শানে রেসালাত সম্মেলন করা হবে। পর্যায়ক্রমে অন্য সব জেলাতেও অনুষ্ঠিত হবে।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা পত্র পাঠ করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাদিকুর রহমান।
ঘোষণা পত্রে ফিলিস্তিনে ইহুদীবাদী ইসরায়েলের হামলা ও নির্বিচারে নিরীহ নারী-শিশু ও পুরুষদের হত্যার তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়। এ ছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে গ্রেফতার সব নেতাকর্মীদের মুক্তি দেয়ার কথা বলা হয়। আমিরের লিখিত বক্তব্য পড়ে শোনান আল্লামা আজিজুল হক ইসলামাবাদী।
মুক্ত বন্দির হামাস প্রশংসা, বিপাকে ইসরায়েল
ইয়োশেভেদ লিফশিৎজ, বয়স ৮৫ বছর। গত ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে বন্দি হয়েছিলেন তিনি। সোমবার রাতে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
কিন্তু মুক্তির পর লিফশিৎজ হামাসের আচরণের যে বর্ণনা দিয়েছেন তাতে বিপাকে পড়েছে ইসরায়েল সরকার।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লিফশিৎজ যে বক্তব্য দিয়েছে যে, তাকে ‘বন্দি থাকা অবস্থায় হামাস তাকে চিকিৎসা সেবা দিয়েছে এবং তার সঙ্গে ভাল আচরণ করেছে।’
তার এই বক্তব্যে পর ইসরায়েলি কর্মকর্তারা চিন্তায় পড়ে গেছেন।
তাদের মতে, লিফশিৎজের এই বক্তব্য অবশিষ্ট জিম্মিদের মুক্তির ব্যাপারে আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য ক্ষতির কারণ হতে পারে।
মুক্তির পর লিফশিৎজ মঙ্গলবার তেল আবিবে সংবাদ সম্মলনে জানান, ইসরায়েলের কিবুৎজ এলাকা থেকে তাকে আটক করেন হামাস যোদ্ধারা। পরে তাকে মোটরসাইকেলে করে গাজায় নেওয়া হয়। এ সময় তার শরীরে বেশ কয়েক জায়গায় আঘাত লাগে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার।
তিনি আরো বলেন, ইসরায়েল সরকার বিপুল পরিমাণ অর্থ দিয়ে গাজা সীমান্তে বেড়া তৈরি করেছে। কিন্তু তা হামাস যোদ্ধাদের ইসরায়েলে প্রবেশ ঠেকাতে পারেনি।
লিফশিৎজ বলেন, যখন তাকে গাজায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার ঘড়ি ও গয়নাগুলো নিয়ে নেন হামাস সদস্যরা। গাজায় মোটরসাইকেল থেকে নামার পর তাকে নিতে আসা লোকজন বলেছিলেন- ‘আমরা পবিত্র কোরআনে বিশ্বাস করি। আমরা আপনাকে আঘাত করবো না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুড়ঙ্গের ভেতরে লিফশিৎজকে যেখানে রাখা হয়েছিল, স্থানটি পরিষ্কার–পরিচ্ছন্ন ছিল। তাদের মাদুর (ম্যাট্রেস) পেতে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রতি দুই–তিন দিনে একজন চিকিৎসক এসে সবাইকে দেখে যেতেন। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হতো। একজন জিম্মিকে গাজায় নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তাকেও চিকিৎসা দেওয়া হয়েছে।
লিফশিৎজ জানান, প্রতি পাঁচজন জিম্মির জন্য একজন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা রেখেছে হামাস। জিম্মিদের ‘খুঁটিনাটি বিষয়ে’ খোঁজখবর রাখা হচ্ছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জানাশোনা আছে এমন নারীদেরও সেখানে দায়িত্বে রেখেছে হামাস।
জিম্মি থাকার সময় তাদের পনির (চিজ) ও শসা খেতে দেওয়া হয়েছিল বলে জানান লিফশিৎজ। তিনি বলেন, একই খাবার হামাস সদস্যরাও খেয়েছেন।
উল্লেখ্য, সোমবার লিফশিৎজ ছাড়াও নুরিত কুপার (৭৯) নামের আরও এক ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে হামাস। এর আগে আরো দুই মার্কিন জিম্মিকে মুক্তি দেয় গোষ্ঠীটি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস যোদ্ধারা। ইসরায়েল বলছে, হামাসের কাছে এখনো দুই শতাধিক জিম্মি রয়েছে।
সূত্র: হারেৎজ
হামুন’র কারণে দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’র কারণে দক্ষিণাঞ্চল তথা গোটা বরিশাল বিভাগের নদ-নদীতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে রাতে বরিশাল-থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন।
এদিকে ঘূর্ণিঝড় হামুন’র এখন পর্ষন্ত কোনো প্রভাব দেখা না গেলেও মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে ঘণ্টাখানেক বরিশাল নগরীতে বৃষ্টিপাত হয়। সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন ও বাতাসের প্রবাহ না থাকায় বেশ গরম অনুভূত হচ্ছে।
মঙ্গলবার দুপুরে বিআইডব্লিউটিএ’র উপপরিচালক ও বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বরিশাল বিভাগে ঘূর্ণিঝড়ের প্রভাবটা বেশি। তাই বরিশাল-ভোলাসহ বিভাগে সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, পায়রা সমুদ্র বন্ধরে ৭ নম্বর বিপদ সংকেত ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। আর বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে নির্দেশনার কোনো পরিবর্তন ঘটবে না। রাতে বরিশাল-থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল করবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।
ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় বরিশালে জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির সভা জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিভাগের পটুয়াখালী, বরগুনা, ভোলা উপকূলীয় এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনা, সচেতনতামূলক মাইকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় হামুন আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এখন পর্যন্ত যে গতিপথ তাতে এটি বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি দিয়ে যাবে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে।
তিন মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা: রিপোর্ট
সিরিয়ায় তিন মার্কিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলার ঘটনা ঘটেছে।  সোমবার মার্কিন বাহিনীর এসব সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
জানা গেছে, দেইর ইজ-জোরের আল-ওমর তেলক্ষেত্র এলাকার মার্কিন ঘাঁটিসহ আল-শাদ্দাদি ও আল-হাসাকার ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এক্ষেত্রে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠনের দখলে থাকা আল-হাসাকার আল-মালিকিয়া এলাকায় একটি মার্কিন ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা হয়।
একই দিন সকালে, দক্ষিণ সিরিয়ার আল-তানফ অঞ্চলে একটি ঘাঁটি, যেখানে মার্কিন বাহিনী রয়েছে, তিনটি সশস্ত্র ড্রোন হামলার ঘটনা ঘটে।
এদিকে, আল মায়াদিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী বলেছে- তারা সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় মার্কিন ও কোয়ালিশন বাহিনীর কাছে দুটি একমুখী হামলার ড্রোন ধ্বংস করেছে। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।
সূত্র: আনাদোলু এজেন্সি, আল মায়াদিন
ট্যাংক ফেলে পালাচ্ছে ইসরায়েলি সেনারা?
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ ও খান ইউনিস শহর অভিমুখে সন্ত্রাসী ইসরাইলি সেনাদের আলাদা দু’টি স্থল অভিযান ব্যর্থ হয়েছে।ইরানের প্রেস টিভি এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে।
একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি বলেছে, ইসরায়েলি সেনারা রবিবার বিকালে রাফাহ শহরের কাছে ফিলিস্তিনি যোদ্ধাদের এক ‘অতর্কিত হামলার’ শিকার হয়ে ১০টি ট্যাংক ফেলে পালিয়ে গেছে। এছাড়া, ওই দিন রাতে খান ইউনিস সীমান্ত দিয়ে অন্তত ২০টি ট্যাংক গাজায় অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে পিছু হঁটতে বাধ্য করে।
এর আগে রবিবার রাতে হামাস জানিয়েছিল, গাজা সীমান্তে তাদের হামলায় একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস এবং একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ সময় দু’টি ইসরায়েলি বুলডোজার ও একটি ট্যাংক ধ্বংস হয়। ফলে বাকি সেনারা বুলডোজার ও ট্যাংকগুলো গাজার মধ্যে রেখে পালিয়ে যায়। ওই সংঘর্ষে জড়িত হামাস যোদ্ধারা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছে।
তবে প্রেস টিভি যে ১০টি ট্যাংক ধ্বংস হওয়ার কথা বলেছে সে সম্পর্কে হামাস বা আল-কাসসাম ব্রিগেডস এখনও কোনো মন্তব্য করেনি।
গাজা উপত্যকার সীমান্তে এক লাখেরও বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে ইসরায়েল। এসব সেনা অচিরেই স্থল অভিযান চালাতে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করবে বলে তেল আবিব গত কয়েক দিন ধরে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে।
সূত্র: প্রেসটিভি
ফিলিস্তিন ইস্যু: ইসরায়েল ও আমেরিকাকে যেভাবে সতর্ক করলেন ওবামা
ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এক বিবৃতিতে তিনি ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের দুর্দশা উপেক্ষা করার বিষয়টি নিয়ে সতর্ক করেন।
মতামত প্রকাশের উন্মুক্ত মাধ্যম মিডিয়াম-এ ওবামার বিবৃতিটি প্রকাশিত হয়।
বারাক ওবামা বলেন, “এমনকি আমরা যদি ইসরায়েলকে সমর্থনও করি, এরপরও হামাসের বিরুদ্ধে ইসরায়েল এই লড়াই কীভাবে সম্পন্ন করবে, সে ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে।”
ওবামা আরো বলেন, “এই সংঘাতকে চলতে দেওয়ার মানে ফিলিস্তিনিদের দুর্দশাকে উপেক্ষা করা। গাজা হোক বা পশ্চিম তীর, সেটা অন্যায্য।”
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কিছু মূল কারণও তুলে ধরেন ওবামা। এর মধ্যে রয়েছে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তনের পর থেকে ফিলিস্তিনিদের অব্যাহতভাবে বাস্তুচ্যুত হওয়া।
বারাক ওবামা বলেছেন, এর মানে স্বীকার করে নেওয়া যে ফিলিস্তিনিরাও প্রজন্মের পর প্রজন্ম বিতর্কিত এলাকায় বসবাস করে আসছে। ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় তাদের অনেকে কেবল বাস্তুচ্যুতই হয়নি, দিনের পর দিন জোরপূর্বক তাদের উচ্ছেদ করা হয়েছে। এমন কর্মকাণ্ডেও ইসরায়েল সরকারের পরোক্ষ ও প্রত্যক্ষ সমর্থন ছিল।
ইসরায়েল ২০১৪ সালে যখন অবরুদ্ধ গাজায় স্থল অভিযান চালায়, তখন ওবামা নিজেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। ওই সময় তিনি একইভাবে ইসরায়েলের কর্মকাণ্ডে সমর্থন দিয়েছিলেন। অবশ্য একই সঙ্গে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছিলেন। ওই সময় ওবামাকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার থেকে ইসরায়েল অস্ত্র নিতে গেলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
ওবামা বলেছেন, এই অঞ্চলের ঘটনাপ্রবাহের দিকে বিশ্ব নিবিড়ভাবে নজর রাখছে। মানবিক ক্ষয়ক্ষতি উপেক্ষা করে, এমন যেকোনো ইসরায়েলি সামরিক কৌশল শেষ পর্যন্ত হিতে বিপরীত হতে পারে।
সূত্র: রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল
ইসরায়েলি বন্দীদের মুক্তি প্রমাণ করে ‘হামাস সমঝোতায় আগ্রহী’ : বিশ্লেষক
আরও দুইজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। এ নিয়ে মোট চারজন বন্দীকে শর্তহীন মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।
মধ্যপ্রাচ্যের এক বিশ্লেষক বলেছেন, হামাসের আরও দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির সমঝোতায় আলোচনার আগ্রহের ইঙ্গিত দেয়’। যদিও আলোচনার জন্য বর্তমান পরিবেশ উপযুক্ত নয়। কারণ, প্রতিনিয়ত ইহুদি বাহিনী গাজা উপত্যকায় বোমা বর্ষণ করছে।
সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতির অধ্যাপক স্টিফেন জুনেস আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্দীদের মুক্তি প্রদানকে ‘ভালো বিষয়’ হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার ধারণা, হামাস ইসরায়েলিদের জানানোর জন্য এটিকে সদিচ্ছা হিসেবে ব্যবহার করছে যে, তারা আলোচনা করতে ইচ্ছুক। ইসরায়েল অবশ্যই হাজার হাজার (ফিলিস্তিনি) রাজনীতিককে বন্দী রেখেছে। তাদের একটি বড় অংশ অহিংস তবুও ইসরায়েল তাদের আটক রেখেছে।
স্টিফেন জুনেস বলেন, এটা সম্ভব যে কিছু বন্দী বিনিময় হতে পারে এবং হামাস স্পষ্টত চেষ্টা করছে এই অঞ্চলে ইসরায়েলি স্থল আক্রমণ এড়াতে। তবে তিনি আরও বলেন, বর্তমান ইসরায়েলি বোমাবর্ষণের কারণে আলোচনা কঠিন হতে পারে। তার মতে এখন ‘আলোচনার জন্য খুব কমই আদর্শ পরিবেশ।
যে শঙ্কা থেকে গাজায় যুদ্ধবিরতি চায় না আমেরিকা
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। ওই দিনই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের এই প্রতিরোধ গোষ্ঠী। ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে এই হামলা চালায় হামাস।
অত্যাধুনিক সব প্রযুক্তিতে সজ্জিত ইসরায়েলের সীমান্ত দেয়াল তথা ‘স্মার্ট ফেন্স’-কে ফাঁকি দিয়ে হামলা চালায় হামাস যোদ্ধারা। এই হামলায় হতভম্ব হয়ে পড়ে ইসরায়েল। প্রথমে বুঝেই উঠতে পারেনি কীভাবে হামাস যোদ্ধাদের সামাল দেবে তারা। আর সে কারণেই মূলত তারা হামাসকে আর কোনো সুযোগ দিতে চায় না।
হামাসের অতর্কিত হামলায় তিন শতাধিক ইসরায়েলি সেনাসহ মোট এক হাজার চার শতাধিক মানুষ নিহত হয়। আহত হয় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।
তাই গাজায় এখন ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করলে হামাস উপকৃত হবে বলে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কতা উচ্চারণ করেন।
ম্যাথিউ মিলার বলেন, যুদ্ধবিরতি হামাসকে বিশ্রামের সুযোগ দেবে, পুনরায় গুছিয়ে ওঠার সুযোগ দেবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার ক্ষমতা দেবে।
তিনি আরো বলেন, আপনি স্পষ্ট বুঝতে পারেন কেন এটি ইসরায়েলের জন্য অসহনীয় পরিস্থিতি। এ ধরনের নৃশংস সন্ত্রাসী হামলার শিকার যেকোনো দেশের জন্য একটি অসহনীয় পরিস্থিতি তৈরি করবে এবং যে দেশ তার সীমান্তে অব্যাহত সন্ত্রাসী হামলার হুমকির মুখে রয়েছে।
যুক্তরাষ্ট্র আলাদাভাবে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিতে কাজ করছে উল্লেখ করে ম্যাথিউ মিলার বলেছেন, এ ক্ষেত্রে তাদের প্রতিনিধি ডেভিড স্যাটারফিল্ড ‘নিবিড়ভাবে’ কাজ করছেন।
সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট
ইসরায়েলকে নিঃশর্ত হত্যার ‘সবুজ সংকেত’ দেওয়া উচিত নয় : কাতারের আমির
গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কাতারের আমির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, ‘উত্তেজনার এই ভয়াবহ বৃদ্ধি মধ্যপ্রাচ্য অঞ্চল এবং বিশ্বকে হুমকির মধ্যে ফেলছে। ইসরায়েলকে নিঃশর্ত হত্যার ‘সবুজ সংকেত’ দেওয়া উচিত নয়।
গাজা ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতার। তাদের মধ্যস্থতায় হামাস অন্তত চারজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার।
ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে গত ১৭ দিন ধরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় নিহত হয়েছেন ৫ হাজার ৮৭ জন। নিহতদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২ হাজার ৫৫ জন এবং নারী রয়েছেন ১ হাজার ১১৯ জন
সব দেশের আত্মরক্ষার অধিকার আছে, মানতে হবে আইন: চীন
সব দেশের আত্মরক্ষার অধিকার রয়েছেন এবং এক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক আইন মানতে হবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গাজায় বেসামরিক লোকদের রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এদিকে ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে যাচ্ছেন চীনের এই শীর্ষ কূটনীতিক। খবর বিবিসি ও দ্য টাইম অব ইসরাইল।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে গতকাল সোমবার (২৩ অক্টোবর) গভীর রাতে ফোন আলাপে এ আহ্বান জানান চীনের এই পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এটাই তাদের মধ্যে প্রথম আলাপ।
বেইজিংয়ের বরাত দিয়ে দ্য টাইম অব ইসরাইল জানায়, কোহেনের সঙ্গে আলাপচারিতায় ওয়াং বলেন, ‘চলমান সংঘাত বেড়ে’ যাওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন চীন।
ওয়াং ই বলেন, ‘সব দেশেরই আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু তাদের উচিত আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা।’
তিনি আরও বলেন, ‘এখন সবচেয়ে কঠিন কাজ হলো পরিস্থিতিকে আরও বৃদ্ধি পাওয়া থেকে এবং আরও গুরুতর মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া থেকে প্রতিরোধ করা।’
এছাড়া ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে আলাপকালে গাজায় হতাহতের ঘটনায় ‘গভীরভাবে সহানুভূতি প্রকাশ করেন’ ওয়াং ই। তিনি আরও বলেন, ‘যুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদ নয় গাজার জনগণের বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন হলো নিরাপত্তা, খাদ্য ও ওষুধ।’
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে রোববার (২৯ অক্টোবর) পর্যন্ত ওয়াশিংটন সফরে যাবেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
এই সফরের সময় ইসরাইল এবং ইউক্রেনের ‘পরিস্থিতি’ নিয়ে বেইজিংকে ‘আরও গঠনমূলক অবস্থান নিতে’ চাপ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে ওয়াং বসবেন কি না তা স্পষ্ট নয় বলে বিবিসি’র প্রবিবেদনে বলা হয়।
হামাস ও ইসরাইলের চলমান সংঘাতের সময় চীনা কর্মকর্তাদের কূটনীতির দৌড়ঝাপের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। এই সপ্তাহের শুরুতে বেইজিং তার মধ্যপ্রাচ্য দূত ঝাই জুন’কে এই অঞ্চলে পাঠিয়েছে আলোচনার পরিবেশ সৃষ্টি করার জন্য।
ইমামকে পানিতে চুবাতে চাওয়া সেই ইউএনওকে বদলি
কুমিল্লার লালমাইয়ে মসজিদের ইমামকে পানিতে চুবাতে চাওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামিম আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এতে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙামাটি জেলার বরকল উপজেলায় বদলির কথা উল্লেখ করা হয়।
ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশকে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর শুক্রবার ভাটরা কাছারিবাড়ি জামে মসজিদে জুমার খুতবা শেষ হবার পর ইমামের পেছনে শার্ট-প্যান্ট পরে বসে ছিলেন লালমাই উপজেলার ইউএনও। পরিচয় না জানায় ইকামত দেওয়ার পূর্বে ইউএনওকে একটু সরে বসতে বলেন ইমাম-মুয়াজ্জিন। তাতে ইউএনও তাদের ওপর ক্ষিপ্ত হন। নামাজ শেষে ইমামকে ডেকে নিয়ে তাকে পানিতে চুবানোর কথা বলেন। এরপর ইমাম-মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করেন ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ।
এ ঘটনার দুইদিন পর জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টির সমাধান করেন। ইমাম ও মুয়াজ্জিন চাকরিতে বহাল থাকেন।
ইউএনওকে নামাজের সময় সরতে বলায় চাকরি গেল ইমামের
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ভাটরা কাছারী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের খুতবা চলছিল। শার্ট-প্যান্ট পরা এক ভদ্রলোক এসে ইমামের বরাবর প্রথম কাতারে (সারি) বসেন। ইকামত দিয়ে নামাজ শুরুর আগে মুয়াজ্জিন সেই ভদ্রলোককে ইমাম বরাবরে জায়গা থেকে একটু সরে জায়গা করে দিতে বললেন।
কিন্তু, ভদ্রলোক সরতে আপত্তি করায় ইমামও তাকে সামান্য সরতে অনুরোধ করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়েই ওই ইমাম জানতে পারেন, তিনি আর সেই মসজিদের ইমাম নেই। যাকে সরতে বলা হয়েছিল, তিনি ছিলেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহি অনুপম।
শুক্রবার (১৩ অক্টোবরের) এ ঘটনাটি শনিবার (১৪ অক্টোবর) জানাজানি হয়। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মুসল্লিরা। তবে, ঘটনাটি অস্বীকার করেছেন ইউএনও অনুপম। এদিকে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল বাশার বলেন, খুতবা পড়ার শেষ পর্যায়ে ইমামের বরাবর প্রথম সারিতে শার্ট-প্যান্ট পরা এক ভদ্রলোক এসে বসেন। ইকামত শেষে নামাজে দাঁড়ানোর সময় মুয়াজ্জিন ওই ভদ্রলোককে একটু সরতে বলেন। এরপর আমি নামাজ পড়াই। নামাজ শেষে আমি মসজিদ থেকে বের হলে ওই ভদ্রলোক আমাকে ও মুয়াজ্জিনকে মসজিদের দক্ষিণে সরকারি পুকুরপাড়ে ডেকে নিয়ে যান। সেখানে উপস্থিত একজন আমাকে প্রশ্ন করেন, আপনি ওনাকে চিনেন? আমি বললাম, না। তখন তিনি বলেন, উনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার।
আমি তাৎক্ষণিক বলি, স্যার আমরা আপনাকে চিনতে পারিনি। তখন ইউএনও স্যার উত্তেজিত হয়ে বললেন, কোনো কথা নেই। তোকে এখন পানিতে চুবাবো। তুই কত বড় মাওলানা হয়েছিস, তোর ইন্টারভিউ নেবো। তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ ও মেম্বার গোলাপ হোসেনকে মুঠোফোনে কল করে দ্রুত পুকুরপাড়ে আসতে বলি। এরপর তিনি বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে আমাকে কোরআন—হাদিস ও ইসলামের ঐতিহাসিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। কিছু প্রশ্নের উত্তর পূর্ব প্রস্তুতি না থাকায় দিতে পারিনি।
ইমাম বলেন, চেয়ারম্যান-মেম্বার পুকুরপাড়ে আসার পর ইউএনও স্যার আমাকে প্রশ্ন করেন, আমাকে সরতে বললেন কেন? কোন কিতাবে আছে মুয়াজ্জিন ইমামের বরাবর দাঁড়াতে হবে? তখন স্যারকে বললাম, ইমাম যদি কোনও কারণে নামাজ পড়াতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ইমামের বরাবর যিনি থাকেন তিনি ইমামের দায়িত্ব পালন করতে হয়। তাছাড়া, আমরা আপনাকে চিনতে পারিনি। তখন ইউএনও বলেন, আপনি অহংকারী। আমি বললাম, স্যার আমরা অহংকার করে আপনাকে সরতে বলিনি। তখন স্যার ক্ষুব্ধ হয়ে দ্বিতীয়বারের মতো আমাকে পানিতে চুবাবেন বলেন।
ইমাম আরও বলেন, একপর্যায়ে তিনি চেয়ারম্যান-মেম্বারকে বলেন, আমি যখন বলব, তখন ইমাম, মুয়াজ্জিন ও কমিটির লোকদের আমার অফিসে নিয়ে আসবেন। উত্তরে ইউপি চেয়ারম্যান বলেন, এমনি গেলে যাবে। না গেলে ধরে নিয়ে আসব। প্রায় দুই ঘণ্টা জেরার পর আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুকুরপাড় থেকে পাকা সড়কের দিকে গেলে মসজিদের মুসল্লি ও স্থানীয় ভাটরা গ্রামের জহিরুল ইসলাম নামের একজন আমাকে বলেন, হুজুর, আপনি ভালো মানুষ। আপনাকে আমরা অনেক সম্মান করি। ইউএনও স্যার এবং চেয়ারম্যান সাহেব আমাকে পাঠাইছে। কালকে থেকে আপনি আর মসজিদে আসবেন না। আসলে অপমান হবেন।
মসজিদের মুয়াজ্জিন হাফেজ পারভেজ হোসেন বলেন, আমি ইউএনও স্যারকে চিনতে না পেরে সরতে বলেছিলাম। সে কারণে নামাজের পরে ইউএনও স্যার পুকুরপাড়ে নিয়ে আমাকে ও ইমাম সাহেবকে অনেক প্রশ্ন করেন। উত্তেজিত হয়ে ইমাম সাহেবকে কয়েকবার পানিতে চুবাবেন বলেছেন।
মসজিদের মুসল্লি মাসুদ বলেন, সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার সরকারি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। জুমার নামাজে সামনের কাতারে তিনি ইমামের বরাবর বসেছিলেন। ইমাম ও মুয়াজ্জিন না চিনতে পেরে ওনাকে সরতে বলেছিলেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে নামাজের পরে পুকুরপাড়ে নিয়ে ইমামকে অনেক বকাবকি করেছেন।
মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, আমি শুক্রবার অন্য মসজিদে নামাজ পড়েছি। আমাদের মসজিদে উপস্থিত ছিলাম না। কিন্তু, বিকেলে শুনেছি জুমার নামাজের পরে ইমামের সঙ্গে নির্বাহী অফিসারের সমস্যা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ বলেন, ইউএনও স্যার ইমামকে পানিতে চুবাতে বলেছে কি না, শুনিনি। তবে ইমাম-মুয়াজ্জিন সঠিক কাজ করে নাই। ইউএনও স্যারকে নামাজের সময় সরতে বাধ্য করেছে। এটা তারা করতে পারে না। তাছাড়া, ইমামের এলেম অনেক কম। ইউএনও স্যারের অনেক সহজ প্রশ্নের উত্তর ইমাম দিতে পারেনি। সে কারণে আমি কমিটির লোকজনকে বলেছি ইমামকে বাদ দিতে।
এ প্রসঙ্গে জানতে চাইলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহি অনুপম বলেন, মসজিদের ইমাম উপজেলা থেকে নিয়োগ দেওয়া না। আপনি যে ঘটনার কথা বলেছেন, এমন কোনো ঘটনার বিষয়ে আমি অবগত নই।
ফিলিস্তিদের জন্য আজ বাংলাদেশের রাষ্ট্রীয় শোক
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর ঘটনায় আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।  প্রজ্ঞাপনে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
নিহত ফিলিস্তিনিদের সম্মানে মিশর, ইরান ও তুরস্কে তিন দিনের জাতীয় শোক
এদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ইসরায়েলকে সমর্থন করা বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও পতাকা অর্ধনমিত রাখবে।
নিহত ফিলিস্তিনিদের সম্মানে মিশর, ইরান ও তুরস্কে তিন দিনের জাতীয় শোক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত ফিলিস্তিনিদের সম্মানে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। বুধবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই ঘোষণা দিয়েছেন। এর আগে গাজায় গণহত্যার ঘটনায় মিশর ও ইরানও রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “হাজার হাজার ফিলিস্তিনির প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর প্রয়োজনের কথা চিন্তা করে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এসব নিহতের বেশিরভাগই শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিক।”
এরদোয়ান আরো বলেন,“তুরস্কের নাগরিক হিসেবে আমরা আমাদের হৃদয়ে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য বড় কষ্ট অনুভব করি।”
এর আগে গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহতদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে মিশর। এছাড়া গাজায় গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করেছে ইরানও।
বুধবার হাসপাতালে বিমান হামলায় পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক পালনের ঘোষণা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এর আগে মঙ্গলবার গাজার আল আহলি ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই এক হামলায় একসঙ্গে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে অবশ্য মৃতের সংখ্যা ৪৭১ জানানো হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলা গণমাধ্যমের খবরে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বহু সংখ্যক মানুষ।
সূত্র: আনাদোলু এজেন্সি
গাজা ইস্যু: ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো কলম্বিয়া
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মন্তব্যের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার। এর জেরে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া।
সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এর জেরে দক্ষিণ আমেরিকার দেশটির কাছে অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় ইসরায়েল।
এরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর পরদিনই দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গালি দাগানকে ‘ক্ষমা চেয়ে চলে দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন’ কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা।
জানা গেছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় গাজার ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর মধ্যে একটি পোস্টে গাজায় ইসরায়েলের হামলাকে ইহুদিদের ওপর নাৎসি নিপীড়নের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট পেট্রো।
এরপর ইসরায়েল অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত নিলে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, “যদি ইসরায়েলের সঙ্গে আমাদের বৈদেশিক সম্পর্ক স্থগিত করতে হয় তবে আমরা তা স্থগিত করব। তারপরও আমরা গণহত্যা সমর্থন করি না। কলম্বিয়ার প্রেসিডেন্টকে অপমান করা যাবে না।”
পেট্রো তার বিরুদ্ধে ইসরায়েলের ‘অপমান’ এর পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শনের জন্য লাতিন আমেরিকান দেশগুলোর কাছেও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইসরায়েলের জনগণের কাছে আমি…ফিলিস্তিন ও বিশ্বে শান্তি অর্জনে সাহায্য চাই। কলম্বিয়া একটি স্বাধীন, সার্বভৌম এবং ন্যায়পরায়ণ মানুষের দেশ।”
সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল, এপি, আল আরাবিয়া, ইরনা
ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থন ঘোষণা মালয়েশিয়া প্রধামন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেছেন। গাজায় তার দেশ খাদ্য এবং ওষুধ সরবরাহ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপের পর সামাজিক  যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি হামলায় গাজার অবস্থা ভয়াবহ। আমি অবিলম্বে বোমবর্ষণ বন্ধের আহ্বান জানাই। একইসঙ্গে  মিশরের রাফা সীমান্তে মানবিক করিডর প্রতিষ্ঠারও আহ্বান জানাই।
সূত্র: আল জাজিরা
গাজার জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা জাপানের
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়ার ছবির উপর আল জাজিরার নিউজের স্ক্রিনশট
ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের কিববুৎজ এলাকা হানিতায় ইসরায়েলি ট্যাংকলক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলায় একটি ইসরায়েলি বসতিতে গোলাগুলির খবর পেয়েছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের উত্তর সীমান্তের ২ কিলোমিটার (১.২ মাইল) এর মধ্যে কমপক্ষে ২৮টি বসতি খালি করার নির্দেশ দেওয়ার পর মেটুলাকে সামরিক অঞ্চল ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এই অঞ্চলের পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যা আগে দেখা যায়নি।
গাজা জন্য ‘বিশেষ জরুরি সভা’ ডাকল ওআইসি
বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)  গাজায় সামরিক সংঘাত বৃদ্ধি ও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে জরুরি সভা আহ্বান করেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য বৈঠকের জন্য সদস্য দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার এক বিবৃতিতে এ আমন্ত্রণ জানায় সংস্থাটি। বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে রয়েছে সৌদি আরব। ওআইসির বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজার ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি এবং সেইসঙ্গে অবনতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য সংস্থার কার্যনির্বাহী কমিটি মন্ত্রী পর্যায়ে একটি জরুরী ওপেন-এন্ডেড বিশেষ সভার আহ্বান করেছে। বেসামরিক নাগরিকদের জীবন এবং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে সভায় আলোচনা করা হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওআইসির জরুরি বৈঠকের ডাক এমন এক দিনে এসেছে যখন সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা স্থগিত করেছে।
ফিলিস্তিনিরা কখনও গাজা ছেড়ে যাবে না : হামাস প্রধান
হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি সাধারণ মানুষ কখনো গাজা ছেড়ে যাবে না। গাজার বাসিন্দারা তাদের ভূমিতেই রয়েছে।
শনিবার এক বক্তৃতায় হামাস প্রধান এ সব কথা বলেন। হামাস প্রধান আরও বলেন, ফিলিস্তিনিরা কখনো গাজা ছাড়বে না অথবা পালিয়ে যাবে না। যেসব ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর অত্যাচারের মুখোমুখি হচ্ছেন তাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূখণ্ড রক্ষায় বদ্ধপরিকর।
ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদীরা যত কিছুই করুক হামাস বেসামরিকদের ওপর হামলা না চালাতে সব সময় বদ্ধপরিকর ছিল। হামাস একটি স্বাধীনতাকামী দল, যেটি সবসময় এই নীতিগুলো মেনে চলে। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ানদের সহায়তায় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।
গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের সমালোচনা করেছেন হানিয়া। তিনি জাতিসংঘের মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে তিনি যেন ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করেন।
গাজা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের
ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে ‘সুদূরপ্রসারী পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশনের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি বর্ণবাদ, যুদ্ধাপরাধ ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনতে পারে।
এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে একই ধরনের মনোভাব ব্যক্ত করেন।
আমির আবদুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী সরকার প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে শহীদ করছে। এই যুদ্ধাপরাধ, গাজায় মানব অবরোধ এবং পানি সংযোগ বিচ্ছিন্ন করা, খাদ্য ও ওষুধ অবশ্যই বন্ধ করতে হবে। তিনি বলেন,  ফিলিস্তিনি জনগণ ও নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধ অব্যাহত থাকলে এ অঞ্চলের পরিস্থিতি যে একই থাকবে তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সূত্র : সিএনএন
ইসরায়েলে হামাসের হামলাকে ‘ঐতিহাসিক বিজয়’ আখ্যায়িত ইরানের
ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস লক্ষ্য অর্জনে একে অপরকে ‘সহযোগিতা অব্যাহত রাখতে’ একমত হয়েছে।
গতকাল শনিবার হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেন এবং এর পরই এই বার্তা দেওয়া হয়।
বৈঠকে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলা নিয়েও আলোচনা করা হয়। তখন এই হামলাকে ‘ঐতিহাসিক বিজয়’ বলেও আখ্যায়িত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়াহ শনিবার কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে দেখা করেছেন।
হামাস এক বিবৃতিতে বলেছে, কাতারে অনুষ্ঠিত ওই বৈঠকে তারা ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর মারাত্মক হামলা নিয়ে আলোচনা করেন এবং ‘হামাসের লক্ষ্য অর্জনে তারা সহযোগিতা অব্যাহত রাখতে’ সম্মত হয়েছেন।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে ওই অভিযান পরিচালনা করে এবং এতে অন্তত ১,৩০০ ইসরায়েলি নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের পক্ষ থেকে চালানো বৃহত্তম এই অভিযান তেল আবিব ও তার পৃষ্ঠপোষকদের সব হিসাব-নিকাষ পাল্টে দিয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া স্থগিত করল সৌদি
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের তীব্র যুদ্ধ চলছে। এর প্রভাব পড়েছে সৌদি-ইসরায়েল আলোচনায়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্ভাব্য আলোচনা স্থগিত করেছে সৌদি আরব। গতকাল সৌদি-ইসরায়েল আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৭ অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালায় গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস। এখনো তারা স্বল্প পরিসরে রকেট হামলা চালাচ্ছে। এর জবাবে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। দিনদিন সেই হামলা জোরালো হচ্ছে। উভয়পক্ষের চলমান এ হামলা-পাল্টা হামলার এক সপ্তাহ গতকাল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৭২৪ শিশুসহ ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও কয়েক হাজার। সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ বিষয়ে ইতোমধ্যে মার্কিন কর্মকর্তাদের অবগত করেছে দেশটি। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব কখনোই ইসরায়লকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সম্পাদিত তথাকথিত আব্রাহাম চুক্তিতেও অংশ নেয়নি সৌদি আরব।
যদিও ওই চুক্তির পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে উপসাগরীয় অঞ্চলের বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে একই ধরনের পদক্ষেপ নিতে কয়েক মাস ধরে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের কাছ থেকে নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচি হাতে নেওয়ার শর্ত দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত মাসে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ সালমান বলেছিলেন, আমরা একটি চুক্তির কাছাকাছি যাচ্ছি। তবে ফিলিস্তিন ইস্যু রিয়াদের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলেও জোর দেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের সেই অংশটির সমাধান করতে হবে। আমাদের ফিলিস্তিনিদের জীবন সহজ করতে হবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল সফর শেষে গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রিয়াদ সফর করছেন। তার এ সফরের সময় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকের আলোচনা স্থগিতের খবর এলো।
ইরান ও হিজবুল্লাহও যুদ্ধে অংশ নেবে, আশা করছে হামাস
ইসরায়েল যদি সম্পূর্ণ গাজা ধ্বংসে অবতীর্ণ হয় তাহলে ইরান ও লেবাননের হিজবুল্লাহও যুদ্ধে অংশগ্রহণ করবে বলে মনে করছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির একজন নেতা এই তথ্য জানিয়েছেন।
আলী বারাকেহ নামে এই হামাস নেতা এখন লেবাননে নির্বাসিত জীবন-যাপন করছেন। এএফপির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের ইসরায়েলে হামলার পরিকল্পনা সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও জানতো না। মিত্রদের সঙ্গেও অভিযানের সঠিক সময় উল্লেখ করা হয়নি।
তিনি বলেন, হামাস ইসরায়েলের সঙ্গে দীর্ঘ মেয়াদে যুদ্ধকরতে প্রস্তুত।  ইসরায়েল ও বিদেশে আটক ফিলিস্তিনিদের মুক্তির জন্য গাজায় আটক কয়েক ডজন জিম্মিকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এই হামাসের এই জ্যেষ্ঠ সদস্য।
তিনি  বলেন, হামাসের কাছে রকেটের ভাণ্ডা  রয়েছে যা দীর্ঘদিন স্থায়ী হবে। আমরা এই যুদ্ধের জন্য এবং সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য ভালভাবে প্রস্তুত হয়েছি। এমনকি দীর্ঘ যুদ্ধের পরিস্থিতিও আছে।
তিনি বলেন, হামাস ইসরায়েলি কারাগারে আটক ব্যক্তিদের এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দী কিছু ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করতে জিম্মিদের ব্যবহার করবে।
বারাকেহ বলেন, গাজার অভ্যন্তরে অল্প সংখ্যক শীর্ষ কমান্ডার শনিবারের ইসরায়েলে অনুপ্রবেশ সম্পর্কে জানতেন এবং এমনকি গোষ্ঠীটির নিকটতম মিত্রদেরও সময় সম্পর্কে আগাম অবহিত করা হয়নি। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা হামলার পরিকল্পনায় সহায়তা করেছে এমন খবর তিনি প্রত্যাখ্যান করেছেন।
ইসরায়েল যুদ্ধে না জড়াতে ইরানের প্রতি আমেরিকার হুঁশিয়ারি
ইসরায়েল যুদ্ধে না জড়াতে ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ ব্রাউন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা চাই না এই সংঘা আরো প্রসারিত হোক। সুতরাং ইরান যেন এই যুদ্ধে জড়িয়ে না পড়ে।
তিনি আরো বলেন, ইসরায়েলের কাছে একটি মার্কিন বিমান রণতরী মোতায়েনের উদ্দেশ্য হলো দেশটির (ইসরায়েল) জন্য ‘সমর্থনের শক্তিশালী বার্তা’।  একই সঙ্গে এই বিশেষ সংঘাতকে আরো বিস্তৃত করা হলে তা প্রতিরোধের জন্য একটি শক্তিশালী বার্তা এটি।
উল্লেখ্য, গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৯০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এছাড়াও ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
সত্যিই কি হামাসের অভিযানে সহযোগিতা করেছে ইসরায়েলের কিছু সেনা?
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে। গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৯০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এছাড়াও ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে।
হামাসের এই আকস্মিক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। বিষয়টি কোনোভাবেই টের পায়নি ইসরায়েল কর্তৃপক্ষ। হামাসের কৌশল বুঝতেই পারেনি তারা।
হামাসের অভিযান শুরু হয় রকেট নিক্ষেপের মধ্য দিয়ে। প্রথমে ইসরায়েলে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনটি। তাও আবার মাত্র ২০ মিনিটে। একই সঙ্গে বুলডোজার, গ্লাইডার এবং মোটরবাইক নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা, যা ছিল নজিরবিহীন। এটি নিঃসন্দেহে ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থায় সবচেয়ে বড় আঘাত।
বিগত ৫০ বছর আগে সিরিয়া ও মিশর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে পুরো প্রতিরক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলেছিল। সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনলো হামাস।
এদিকে, কোনো কোনো গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েল বিরোধী চলমান ‘আল-আকসা ফ্লাড’ অভিযানে কিছু ইসরায়েলি সেনা সদস্য গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে। একজন ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরানের তাসনিম বার্তা সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ওই কর্মকর্তা।
তবে ওই সাক্ষাৎকারের বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাছাড়াও অন্য কোনো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চরম নিরাপত্তা ব্যবস্থা-বেষ্টিত ইসরায়েলে কীভাবে ফিলিস্তিনি যোদ্ধারা এত বড় একটি অভিযান চালাতে সক্ষম হলো তা নিয়ে যখন তেল আবিবের ঘোর কাটছে না, তখন এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা তাসনিমকে বলেন, সুনির্দিষ্ট কিছু ইসরায়েলি সেনা সদস্যের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর বহুদিন ধরে সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের জের ধরে ইসরায়েলের বহু গোপন ও স্পর্শকাতর তথ্য পেয়ে যাচ্ছিলেন ফিলিস্তিনি যোদ্ধারা।
তিনি বলেন, “আল-আকসা ফ্লাড অভিযানের শুরুতে ইসরায়েলি এলাকাগুলোতে অনুপ্রবেশ করতে বিশেষ করে ইসরায়েলি সেনা ঘাঁটিগুলোতে সহজে ঢুকে পড়তে ওই সব তথ্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
ওই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ইসরায়েলি সেনাদের সহযোগিতা শুধুমাত্র গোয়েন্দা তথ্যের মধ্যে সীমিত ছিল না বরং ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে তাদের অস্ত্রসস্ত্রের একটি বড় অংশ সংগ্রহ করে আসছিল।
ইসরায়েলের হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীতে বিশেষ করে রিজার্ভ সেনাদের মধ্যে মাদকাসক্তির পরিমাণ বেড়ে গেছে। এ কারণে এসব সেনা মাদক কেনার অর্থ সংগ্রহ করতে বা সরাসরি মাদকের বিনিময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে তাদের অস্ত্রসস্ত্র বিক্রি করে দেয়। বিষয়টি ইসরায়েলি সেনা কমান্ডারদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
২০২১ সালের ১৬ ডিসেম্বর ইসরায়েলের ১৩ নম্বর টিভি চ্যানেল খবর দিয়েছিল, এই অবৈধ রাষ্ট্রের আলেক্সান্দ্রনি ব্রিগেডের একটি ঘাঁটি থেকে এম১৬ রাইফেলের এক লাখ গুলি চুরি হয়ে গেছে। পরে ইসরায়েলি পুলিশ জানায় চুরি যাওয়া গুলির সংখ্যা ছিল দেড় লাখ।
গণমাধ্যমে প্রকাশিত খবরে একথাও জানা গেছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো সাম্প্রতিক বছরগুলোতে এমন কিছু সমরাস্ত্র ব্যবহার করেছে যা ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে থাকে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, প্রেসটিভি
ইসরায়েলকে সমর্থন করে তোপের মুখে কাইলি জেনার
ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। এই হামলার পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত সবাই। এই অতর্কিত হামলা ও পরবর্তী সময়ে ইসরায়েলের পাল্টাহামলা প্রসঙ্গে তারকারাও নিজেদের আওয়াজ তুলেছেন।
কাইলি জেনার
হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারা নিজ নিজ জায়গা থেকে সমর্থন ও নিন্দা করছেন এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির। কেউ কেউ প্রকাশ্যে সহমর্মিতা প্রকাশ করে সমর্থন করছেন ইসরায়েলকে। সেই তালিকায় রয়েছেন টিভি ব্যক্তিত্ব এবং মেকআপ উদ্যোক্তা কাইলি জেনার। তবে ইসরায়েলের প্রতি সমর্থন করে রীতিমতো তোপের মুখে পড়েছেন কাইলি।
শনিবার ইসরায়েলে হামাসের হামলার পর কাইলি ইসরায়েলের পতাকার একটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ছবিটি শেয়ার করে কাইলি লিখেছেন, ‘এখন এবং সর্বদা, আমরা ইসরায়েলের জনগণের পাশে আছি।’ কাইলির এই পোস্টে রীতিমতো সমালোচনার ঝড় তোলে ফিলিস্তিন এবং হামাসের পক্ষে সমর্থনকারী ব্যক্তিরা। সমালোচনার মুখোমুখি হওয়ার পরে কাইলি তার পোস্টটি মুছে দেন।
তবে তার পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর সেই স্ক্রিনশট শেয়ার করেই কাইলিকে আক্রমণ করা হচ্ছে। সমালোচনার বোমাবর্ষণ চলছে জনপ্রিয় এই টিভি ব্যক্তিত্বের ওপর। রাজনৈতিক বিষয়ে নিজেকে জড়িত করার জন্য এবং ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য তার সমালোচনা করছে বেশির ভাগ মানুষ। কেউ কেউ ফিলিস্তিনি পতাকা পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছে।
ইসরায়েলে‌ এখনও ঢুকছে হামাস যোদ্ধারা
বিপুল সংখ্যক হামাস যোদ্ধা ইসরায়েলে প্রবেশ অব্যাহত রেখেছে। গাজার সীমান্তবর্তী কিছু ইসরায়েলি শহরে এখনও সক্রিয় যুদ্ধ চলছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে।
আইডিএফ জানিয়েছে, সীমান্ত বেড়া এবং অন্যান্য পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। হামাস যোদ্ধারা যেসব পয়েন্ট দিয়ে ইসরায়েলে প্রবেশ করছে সেসব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
ইহুদি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণাঞ্চলে গুলি বিনিময়ের সময় তিনজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী আরও ১৬ জন নিহত সৈন্যের নাম প্রকাশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে দাড়িয়েছে। আহতের সংখ্যা ২ হাজার ২৭০ জন।
গত শনিবার ইসরায়েলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা। মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস।
শনিবারের হামলার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। সোমবারও ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। এ ছাড়া ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে দেশটির সেনাদের।
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক চলছে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
সোমবার (৯ অক্টোবর) সকাল পৌনে ১১ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামাও ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান।
মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন, রিক ইনডেরফোর্থ, মারিয়া চিন আব্দুল্লাহ, মানপ্রীত সিং আনন্দ, জেমি স্পাইকারম্যান, আকাশ কৌলরি, বোনি গ্লিক, জামিল জাফর, জো কাউয়ি, ক্রেগ হ্যালাসটেড, জফরি ম্যাকডোনাল্ড, ড্যানিয়েল রেলি ও কাজী শহিদুল ইসলাম।
এর আগে, শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় পৌঁছান। প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচনী এ সমীক্ষা মিশন পরিচালনা করবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।
সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। এর বাইরেও বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ প্রতিনিধি দলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দুই থেকে তিনজন বিশেষজ্ঞ রয়েছেন। এ দলটি আসার বিষয়ে গত ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে, আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্যও।
গত ১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সফর শেষ হলে প্রতিনিধিদলটি একটি বিবৃতিও দেবে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে তা জানাবে এবং বাস্তব সম্মত সুপারিশ থাকলে তা-ও উল্লেখ করবে ওই বিবৃতিতে।
এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না, তা নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা।
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০০০
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত মানুষ।
শনিবার আঘাত হানা এই ভূমিকম্পের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১২টি গ্রাম। এএফপির বরাতে এই খবর দিয়েছেন এনডিটিভি।
খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ওই ১২টি গ্রামে ৬০০ এর বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির শিকার হয়েছেন ৪ হাজার ২০০ মানুষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুসারে, পশ্চিম আফগানিস্তানে ছয়টি ভূমিকম্প হয়েছে এবং যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৬.৩ মাত্রার।
সংস্থাটি বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
আফগান ১৭ লাখ শরণার্থীকে পাকিস্তান ছাড়ার নির্দেশ
উত্তেজনার পারদ চড়ছিল বেশ কয়েক মাস ধরেই। এ বার প্রকাশ্যে চলে এল ইসলামাবাদ-কাবুল সংঘাত। প্রায় ১৭ লাখ ৩০ হাজার আফগান শরণার্থীকে আগামী ১ নভেম্বরের মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার।
এ ঘটনার জেরে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের সংঘাত নতুন মোড় নিতে পারে বলে মনে‌ করা হচ্ছে।
পাক সরকারের পক্ষ থেকে বুধবার জারি করা নির্দেশিকায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ওই সময়সীমার মধ্যে যদি অবৈধ ভাবে পাকিস্তানে বসবাসকারীরা স্বেচ্ছায় চলে না যান, তাহলে জোর করে ফেরত পাঠানো হবে।
বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, ‘পাকিস্তানের মাটিতে অবৈধ ভাবে বসবাসকারীদের কোনো জায়গা হবে না।’
আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত সেনার অনুপ্রবেশ এবং মুজাহিদ বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরুর পর থেকে পাকিস্তানে মূলত পাশতুন জনগোষ্ঠীর শরণার্থীদের ভিড় শুরু হয়েছিল। দু’দশক আগে আফগানিস্তানে আমেরিকার সেনা অভিযান শুরুর পরেও কয়েক লক্ষ আফগান নাগরিক প্রাণভয়ে পাকিস্তানে চলে এসেছিলেন। মূলত পাক-আফগান সীমান্ত লাগোয়া খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশে তাদের বসবাস।
দেশটির সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, মূলত দু’টি কারণে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। প্রথমত, দেশের বেহাল অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাড়তি ব্যয়বহনে অক্ষমতা। দ্বিতীয়ত, নিরাপত্তা সংক্রান্ত সঙ্কট।
পাশতুন বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে আফগান নাগরিকদের একাংশের সরাসরি যোগাযোগ রয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ। ইসলামাবাদের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নভেম্বরের তৃতীয় সপ্তাহে পাকিস্তান সরকার এবং সেনারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা। টিপিপিকে আফগান তালিবানদের একাংশ সরাসরি মদত দিচ্ছে বলেও অভিযোগ। সম্প্রতি বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলায় আফগান শরণার্থীদের জড়িত থাকার প্রমাণও মিলেছে।
প্রসঙ্গত, পাকিস্তান খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশের পাশতুন গরিষ্ঠ এলাকার একাংশকে দীর্ঘ দিন ধরেই নিজেদের বলে দাবি করে আফগানিস্তান। তালেবান জমানাতেও সেই দাবি প্রত্যাহার করা হয়নি। গত বছরের আগস্টে কাবুলে তালেবানের ক্ষমতা দখলের পরে পাকিস্তান ২,৭০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতার বসাতে উদ্যোগী হয়েছিল। কিন্তু তালেবান শাসকদের প্রবল বাধায় সেই কাজ শুরু করা যায়নি। পাকিস্তান সেনাবাহিনীর সাম্প্রতিক বিরোধী অভিযানের সময় সীমান্তে বেশ কয়েক বার বাধাও দিয়েছে আফগানিস্তানের তালেবান ফৌজ।
সূত্র: আল-জাজিরা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী : একজন পুরুষ পুরুষই, আর নারী নারীই
একজন পুরুষ পুরষই হন, আর একজন নারী নারীই’। রূপান্তরকামী প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সম্প্রতি নিজের দল কনজারভেটিভ পার্টির কনফারেন্সে তিনি এমন মন্তব্য করেন।
এ প্রসঙ্গে তিনি মানুষের কমন সেন্সের কথা বলেন। তার কথায় ‘একজন পুরুষ সবসময় পুরুষ হন। আর একজন নারী সবসময় নারী হন। এই ব্যাপারে কমন সেন্স থাকা উচিত’।
তারা চাইলেই যেকোনো লিঙ্গের হতে পারেন, এমনটা ভাবতে বারণ করেন সুনাক। তিনি বলেন, ‘চাইলেই কেউ যেকোনো লিঙ্গের হতে পারে— এমনটা বলে কারও ‘পেছনে লাগা’ উচিত না।
সুনাকের এই মন্তব্যে অনেকেই রূপান্তরকামীদের প্রতি বিদ্বেষী মনোভাব দেখছেন।
ইতোমধ্যেই তার ওই কথাগুলো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে সবাই যে তার বিরুদ্ধে তা নয়। কারও কারও মতে, একেবারেই ঠিক কথা বলেছেন সুনাক।
দলের কনফারেন্সে ধূমপান বন্ধ করার ব্যাপারেও বার্তা দেন তিনি। এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানান সুনাক। তার কথায়, অতি অল্প ধূমপানও স্বাস্থ্যের জন্য ভালো নয়।
সূত্র : ইয়াহু নিউজ, হিন্দুস্তান টাইমস
ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু আজ
অবসান ঘটেছে সব জল্পনা-কল্পনার। অপেক্ষার পালাও শেষ। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর পর্দা উঠছে অবশেষে। গত আসরের দুই ফাইনালিস্ট চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার-আপ নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই ভারতে মাঠে গড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম এই আসর।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারতের ১০টি ভেন্যুতে প্রায় দেড় মাস ধরে চলবে ওয়ানডে ক্রিকেটের এই মহাযজ্ঞ। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে নামবে পর্দা।
১০ দল, লিগ পদ্ধতিতে খেলা
ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে ১০টি দল। ২০২১ সাল থেকে শুরু করে ২০২৩ সালের জুন পর্যন্ত ওয়ানডে সুপার লিগের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে। পরে বাছাই পর্ব খেলে মূল আসরের জন্য নির্বাচিত হয়েছে আরও আটটি দল।
এবারের আসরের দলগুলো হলো বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস। এদের মধ্যে শ্রীলংকা ও নেদারল্যান্ডসকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হয়েছে মূল বিশ্বকাপে। বাছাই পর্বের বাধা উৎরাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো দল। ফলে এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ।
এদিকে বিশ্বকাপের দলগুলো খেলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ ১০টি দলের প্রতিটি দলই একে অন্যের মুখোমুখি হবে গ্রুপ পর্বে। সে হিসাবে একেকটি দলকে বাধ্যতামূলকভাবে খেলতে হবে ৯টি করে ম্যাচ। গ্রুপ পর্ব শেষ করে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল উত্তীর্ণ হবে সেমিফাইনালে। দুই সেমিফাইনালে উত্তীর্ণ দল মুখোমুখি হবে ১৯ নভেম্বরের ফাইনালে।
বিশ্বকাপের আগে টালমাটাল টাইগার শিবির
এবারের বিশ্বকাপ ঘিরে টাইগারভক্তরা বেশ আশায় বুক বাঁধছিলেন। সুপার লিগে ভালো করায় সেই আশার পালে হাওয়া লাগে। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে আগে এসে সেই হাওয়া পরিণত হয় ঝোড়ো হাওয়ায়। ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল অবসর নেন, একদিনের মাথায় অবসর ভেঙে ফিরেও আসেন। তবে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। তামিম দলে ফিরলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হয়নি।
তামিম ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা সময়ে সময়ে অধিনায়কত্ব করেছে। তবে বিশ্বকাপের মতো গ্র্যান্ড আসর বিবেচনায় শেষ পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধেই দেওয়া হয় এর গুরুভার। এ নিয়ে একসময় ধারণা ছড়িয়ে পড়ে, সাকিব আর তামিমের দ্বন্দ্বের জের ধরেই হয়তো তামিমের জায়গা হয়নি বিশ্বকাপে। এ ঘটনা নিয়ে তামিমের ভিডিওবার্তার পর টিভি চ্যানেলে সাকিবের দুই পর্বের ইন্টারভিউ টানা কয়েকদিন ধরেই ছিল টক অব দ্য কান্ট্রি।
এদিকে তামিমের জায়গা না হলেও আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। এর বাইরে অভিজ্ঞদের মধ্যে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত রয়েছেন স্কোয়াডে। আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত হয়ে ওঠা তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদিও রয়েছেন। সঙ্গে রয়েছেন নবাগত তানজিদ হাসান তামিম আর তানজিম হাসান সাকিব।
সুপার লিগে ভালো করলেও সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়। সর্বশেষ এশিয়া কাপের শেষ ম্যাচটি ভারতের সঙ্গে জিতলেও গোটা টুর্নামেন্ট কেটেছে বাজে। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে তিন ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে গেলেও বাকি দুটিতে হারতে হয়েছে বড় ব্যবধানে।
বিশেষ করে ব্যাটিং ইউনিটের ভালো করার নজির খুব কমই দেখা গেছে গত এক বছরে। ওপেনিং জুটি ভুগছে বরাবরই। টপ-মিডল অর্ডারে শান্তই কেবল ধারাবাহিকভাবে রান পেয়েছেন। সাকিব, মুশফিক থেকে শুরু করে তরুণ তাওহীদ হৃদয়ও খুব ধারাবাহিক ছিলেন না। লোয়ার অর্ডার আর টেলএন্ডারদের পারফরম্যান্সও তথৈবচ। এর মধ্যে অবশ্য আশা জাগানিয়া ছিলেন মিরাজ, যিনি ৭/৮ নম্বর থেকে শুরু করে ওপেনিংয়ে নেমেও ভালো করেছেন।
টাইগার দলের বোলিং ইউনিট অবশ্য যথেষ্ট ভালো পারফর্ম করেছে। বিশেষ করে পেস ইউনিটের তেজ বেড়েছে বহু গুণ। ইনজুরির কারণে এবাদত হোসেনকে মিস করলেও স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার। মুস্তাফিজ আর তাসকিনের অভিজ্ঞতার সঙ্গে যোগ হয়েছে শরিফুল আর হাসানের তারুণ্যদীপ্ত গতি আর আগ্রাসন। একদম আনকোরা হিসেবে যুক্ত হয়েছেন তানজিম সাকিব। পরীক্ষিত স্পিন ইউনিট তো রয়েছেই।
ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা বলছেন, বিশ্বকাপে ভালো করতে হলে ব্যাট-বল দুই ইউনিটকেই একসঙ্গে জ্বলে উঠতে হবে। গত বছরখানেক ধরে দলের যে পারফরম্যান্স, তা অব্যাহত থাকলে এবারের বিশ্বকাপেও হতাশ হয়ে ফিরতে হবে। ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তো বলেই দিয়েছেন, বাংলাদেশ দুয়েকটি অঘটন ঘটানোর সামর্থ্য রাখলেও সেমিফাইনালে যাওয়ার মতো দল নয়। বাংলাদেশকে সেমিফাইনালে রাখেননি অন্য কেউও।
চ্যাম্পিয়নের সন্ধানে
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ছয়টি দল। প্রথম দুটি বিশ্বকাপই যায় ওয়েস্ট ইন্ডিজের ঘরে। এরপর তৃতীয় বিশ্বকাপের পাশাপাশি ২০১১ সালে চ্যাম্পিয়ন হয় ভারত। ১৯৯২ সালে পাকিস্তান আর ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলংকা।
এর বাইরে ১৯৮৭ বিশ্বকাপ, ১৯৯৯ বিশ্বকাপ থেকে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত টানা তিন আসর এবং এক আসর বিরতি দিয়ে ফের ২০১৫ সালের বিশ্বকাপসহ মোট পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে নেয় অস্ট্রেলিয়া। আর গত আসরের ফাইনাল জিতে প্রথম ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই খেলারই জনক ইংল্যান্ড।
২০১৯ সালের ফাইনাল ম্যাচটি নানা দিক থেকেই আলাদা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে মহাকাব্যিক সেই ফাইনাল ম্যাচে ৫০ ওভারের খেলা হয় টাই। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে মীসাংসা হয়নি সেখানেও। সুপার ওভারেও দুই দলের রান হয় সমান। শেষ পর্যন্ত বাইলজ অনুযায়ী বাউন্ডারি হাঁকানোর সংখ্যা বেশি হওয়ায় ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়।
এবারও বিশ্বকাপের অন্যতম দাবিদার ইংল্যান্ড। গত আসরের রানার-আপ নিউজিল্যান্ড টিমও ব্যাটিং-বোলিংয়ে পিছিয়ে নেই। স্বাগতিক ভারতের কথা বলাই বাহুল্য। সাবেক ক্রিকেটারদের বড় একটি অংশই ভারতের হাতে এবার শিরোপা দেখছেন। শিরোপার দৌড়ে শক্তভাবে রয়েছে অস্ট্রেলিায়াও। চিরকালের আনপ্রেডিক্টেবল পাকিস্তানকেও কেউ হেলাফেলা করছেন না। দক্ষিণ আফ্রিকাকেও কেউ কেউ সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন। বাকি দলগুলোকে শিরোপার দৌড়ে খুব বেশি একটা দেখছেন না ক্রীড়া বিশ্লেষকরা।
১৯৮৩ সালের পর প্রথম এক দেশে বিশ্বকাপ
১৯৮৩ সালের পর এই প্রথম এককভাবে কোনো দেশ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ সালে টানা তিন আসর ওয়ানডে বিশ্বকাপের একক আয়োজক ছিল ইংল্যান্ড। এরপর ১৯৮৭ সালে চলে ইংল্যান্ডের বাইরে প্রথম বিশ্বকাপ আয়োজন হয় ভারত ও পাকিস্তানে যৌথভাবে। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। ১৯৯৬ সালে আবারও বিশ্বকাপ ফেরে উপমহাদেশে। ভারত ও পাকিস্তানের সঙ্গে যৌথ আয়োজক ছিল শ্রীলংকা।
১৯৯৯ সালে বিশ্বকাপ ফেরে ইউরোপে। অবশ্য সেবার ইংলিশরা এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারেনি। ইংল্যান্ডের সঙ্গে আয়োজকের তালিকায় ছিল স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া— এই তিন দেশের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের সপ্তম আসর।
বিশ্বকাপের ২০০৭ সালের অষ্টম আসর চলে যায় উত্তর আমেরিকায়— ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। ২০১১ সালে আবারও ক্রিকেট বিশ্বকাপ ফেরে উপমহাদেশে। এবার ভারত, পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশও। তবে শেষ মুহূর্তে জঙ্গি হামলার কারণে আয়োজক দেশ থেকে পাকিস্তান বাদ পড়লে ওই আসরের আয়োজক ছিল তিন দেশ— ভারত, শ্রীলংকার সঙ্গে বাংলাদেশ।
উপমহাদেশ ঘুরে ২০১৫ সালে বিশ্বকাপের আয়োজক হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০১৯ সালে বিশ্বকাপের সর্বশেষ দ্বাদশ আসর বসে ইংল্যান্ড ও ওয়েলসে। এবারে ভারত একাই আয়োজন করেছে ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ।
প্রসঙ্গ ভারত-পাকিস্তান বিরোধ
১৯৮৩ সালের পর এবারই প্রথম এককভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হয়েছে ভারত। এই ওয়ানডে বিশ্বকাপ নিয়েও কম জল ঘোলা হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে পাকিস্তান জানায়, ভারত বিশ্বকাপে খেলতে যাবে না তারা!
পাকিস্তানের ওই বক্তব্য অবশ্য নিঃশর্ত ছিল না। একটি শর্তও তারা জুড়ে দিয়েছিল তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গেলে তবেই তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
দফায় দফায় বৈঠক করে শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তবে ভারতে বিশ্বকাপ ঠিকই অংশ নিচ্ছে পাকিস্তান।
মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে বিশ্বকাপ চলাকালে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অনেক ম্যাচেই। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচও বেশ কয়েকটি বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে, কয়েকটি ম্যাচ ভেসেও গেছে। বৃষ্টি-বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ১০ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর— প্রত্যাশা এমনটিই।
মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবে শিশুরা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াই এখন থেকে মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবে শিশুরা। দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সের কিশোর-কিশোরীরা মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবেন। মাসে ১০ বারে সর্বোচ্চ ৩০ হাজার টাকা লেনদেন করতে পারবেন তারা।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করে। নির্দেশনাটি দেশের সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রোভাইডার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সব ধরনের মানুষকে ডিজিটাল লেনদেনে অন্তর্ভুক্ত করতে এই সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলাতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের এমএফএস অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে নতুন নীতিমালা জারি করা হয়েছে।
আরও বলা হয়, এসব এমএফএস হিসাব খোলার সময় ব্যক্তি এবং অভিভাবকের জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি করতে হবে। হিসাব খোলার জন্য অভিভাবকের এমএফএস হিসাব বাধ্যতামূলকভাবে লিংকড এমএফএস অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা হবে। তাই অভিভাবকের এমএফএস হিসাবের সত্যতা নিশ্চিত করে এ হিসাব খুলতে হবে।
এছাড়া পিতা-মাতা বা আইনগত অভিভাবকের সম্মতি সাপেক্ষে এ এমএফএস হিসাব খুলতে হবে। হিসাব খোলার ক্ষেত্রে অভিভাবকের সম্মতি গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের মোবাইলে ওটিপি পাঠিয়ে সম্মতি নিতে হবে। এছাড়া এসব অ্যাকাউন্টসে লেনদেনের ক্ষেত্রে হিসাবধারীর মোবাইল নম্বরে মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের তথ্য অভিভাবককে জানাতে হবে এবং নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এসব হিসাবধারী দৈনিক সর্বোচ্চ পাঁচটা লেনদেনের মাধ্যমে ৫ হাজার টাকা এবং মাসে ১০ বারে সর্বোচ্চ ৩০ হাজার টাকা লেনদেন করা যাবে। ক্যাশ আউট করা যাবে দৈনিক সর্বোচ্চ পাঁচটা লেনদেনের মাধ্যমে ৫ হাজার টাকা এবং মাসে ১০ বারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা।
এদিকে ব্যক্তি থেকে ব্যক্তির (পিটুপি) হিসাবে দৈনিক সর্বোচ্চ পাঁচটা লেনদেনের মাধ্যমে ৫ হাজার টাকা এবং মাসে ১০ বার লেনদেনে সর্বোচ্চ ১৫ হাজার টাকা করা যাবে। পরিষেবা ও এডুকেশন ফি দেওয়া যাবে দৈনিক সর্বোচ্চ ৩টা লেনদেনের মাধ্যমে ৫ হাজার টাকা এবং মাসে ১০ বার লেনদেনে সর্বোচ্চ ২০ হাজার টাকা। এছাড়া এসব হিসাবে স্থিতি হবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা।
জিম্বাবুয়েতে প্লেন বিধ্বস্ত ভারতীয় ধনকুবের নিহত
জিম্বাবুয়েতে প্লেন বিধ্বস্ত হয়ে ছেলেসহ এক ভারতীয় ধনকুবের নিহত হয়েছেন। তারা হলেন- হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর প্লেনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্লেনে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হরপাল একজন খনি ব্যবসায়ী ছিলেন। রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।
খবরে বলা হয়েছে, জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত প্লেনটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে প্লেনটি বিধ্বস্ত হয়।
প্রতিবেদন থেকে আরো জানা গেছে, ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন হরপাল। হরপালের ২২ বছর বয়সি ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি ওই সময় প্লেন চালাচ্ছিলেন না।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, গালফ নিউজ, ট্রিবিউন ইন্ডিয়া
নারী অধিকার ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা : রাইসি
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, পশ্চিমা দেশগুলো এখন নারী অধিকার ইস্যুকে স্বাধীনচেতা দেশগুলোর ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সোমবার গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট  বলেন, আসলে কিন্তু পশ্চিমারা নারী অধিকার তথা মানবাধিকারের রক্ষক নয়। এর প্রমাণ হলো পশ্চিমা দেশগুলোতেই ব্যাপকভাবে মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘন করা হচ্ছে। অন্যান্য দেশেও তারাই মানবাধিকার লঙ্ঘন করছে।
রাইসি বলেন, পশ্চিমারা ৭০ বছর ধরে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আফগানিস্তানে তারা ২০ বছর ছিল। সেই ইতিহাসও হত্যা ও ধ্বংসে ভরপুর।
ইরানি প্রেসিডেন্ট এ সময় মন্তব্য করেন পশ্চিমারা নিজেদের মিডিয়া সাম্রাজ্যকে ব্যবহার করে সত্যকে বিকৃতভাবে তুলে ধরছে। তিনি বলেন, পাশ্চাত্য সত্যকে লুকিয়ে রাখছে কৌশলে। এর মাধ্যমে নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে তারা।
সাংবাদিক ইলিয়াসকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সাংবাদিক ইলিয়াস হোসাইনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় এই নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটিতে ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
এদিন ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোক করা যায়নি অর্থাৎ সম্পত্তি পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর আদালত ইলিয়াস হোসাইনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন। আগামী ২৬ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের সহকারী বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩১ আগস্ট ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছিলেন একই ট্রাইব্যুনাল।
গত ২৫ জুলাই এ মামলার চার্জশিট গ্রহণ করে আদালত। মামলা থেকে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেন আদালত। সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করা হয়। ইলিয়াস হোসাইন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন।
এদিন বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু আদালতে হাজিরা দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম বাবুল আকতার গত ৯ এপ্রিল ইলিয়াস হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভূক্ত অপর দুই আসামি হলেন, বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া।
গত বছরের ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।
এর আগে, মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে প্রবাসী ‘সাংবাদিক’ ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওতে দাবি করা হয়, এই মামলায় বাবুল আক্তারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার। এছাড়াও বাবুলকে রিমান্ডে নির্যাতনও করা হয়েছে।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরেট নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার সময় মিতুর স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। চট্টগ্রামে ফিরে তিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
পিবিআই’র তদন্তে বেরিয়ে আসে, মিতু হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততা রয়েছে। এ অভিযোগে ২০১২ সালের ১২ মে বাবুলের দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচ থানায় মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। ওইদিনই এ মামলায় বাবুলকে গ্রেফতার দেখানো হয়।
কুয়েত কেন হঠাৎ ইয়েমেন-সৌদি সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল?
ইয়েমেন-সৌদি আরব সীমান্তে মোতায়েন সেনা প্রত্যাহার করে নিয়েছে কুয়েত সরকার। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি করা হয়েছে।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনে অংশ নিতে এবং ইয়েমেনের ওপর কঠোর অবরোধ বাস্তবায়ন করতে এসব কুয়েতি সেনা মোতায়েন করা হয়েছিল।
সৌদি-সমর্থিত এডেন-ভিত্তিক প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে দেয়। এসব ক্লিপে দেখা যায়, কুয়েতি সেনারা ইয়েমেন-সৌদি সীমান্ত থেকে সবকিছু গুটিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছে।
আট বছরেরও বেশি সময় আগে সৌদি-ইয়েমেন সীমান্তে কুয়েতি সেনা মোতায়েন করা হয়েছিল। ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে আগ্রাসন শুরুর আগে সৌদি আরব যে সামরিক জোট গঠন করেছিল তাতে যোগ দিয়েছিল কুয়েত।
এখন হঠাৎ করে সৌদি-ইয়েমেন সীমান্ত থেকে কুয়েতি সেনা প্রত্যাহার করার কোনো কারণ জানা যায়নি। সেইসঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে কুয়েতের মতবিরোধ হয়েছে কিনা সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন, ইয়েমেনের যোদ্ধারা সীমান্তে মোতায়েন বিদেশি সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে- এই আশঙ্কায় হয়তো কুয়েতি সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইয়েমেন-সৌদি সীমান্তে মোতায়েন বাহরাইনি সেনাদের ওপর গত সোমবার ইয়েমেনি যোদ্ধাদের ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়।
সূত্র: প্রেসটিভি, বিএনএন নেটওয়ার্ক
আল-হিলালকে জেতালেন নেইমার
সৌদি আরবে অভিষেক গোলটি এবারও পেলেন না নেইমার জুনিয়র। তবে নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-হিলাল ও আল-শাবাব। ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় নেইমারের দল আল-হিলাল। দলের হয়ে গোল করেন কালিদু কুলিবালি ও আলেকজান্ডার মিত্রোভিচ।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই জালের দেখা পেতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন সেনেগাল তারকা কালিদু কুলিবালি। গোলটিতে অ্যাসিস্ট করেন নেইমার। কর্নার কিক থেকে ব্রাজিল তারকা গোলের সামনে বল দেন। আর হেড থেকে দলকে লিড গোল এনে দেন কুলিবালি।
এরপর ৭৫ মিনিটে আবারও গোলের দেখা পায় হিলাল। এবারও গোলের পেছনের কারিগর নেইমার। তিনি সতীর্থ মিত্রোভিচকে বল দিলে প্রথম শটে সফল না হলেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন সার্বিয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার বাহিনী।
একনজরে ক্রিকেট বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড
ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ওয়ানডে বিশ্বকাপ। অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে শেষ দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
এক নজরে বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড:
বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
ভারত স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।
পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী।
রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, জামান খান।
ইংল্যান্ড স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
নিউজিল্যান্ড স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, আন্দিলা ফেহলুকওয়ায়ো, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।
শ্রীলঙ্কা স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।
রিজার্ভ খেলোয়াড়: চামিকা করুনারত্নে
আফগানিস্তান স্কোয়াড:
হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রহমান ও নাভিন উল হক।
নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বিক্রমজিত সিং, কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লেইন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ ও সাকিব জুলফিকার।
নাইজার থেকে সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আফ্রিকার দেশ নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৪ সেপ্টেম্বর) টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, সামরিক সহযোগিতা শেষ হয়ে গেছে এবং নাইজারে মোতায়েন ১,৫০০ ফরাসি সৈন্য আগামী মাসগুলোতে প্রত্যাহার করা হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে।
গত জুলাই মাসে অভ্যুত্থানের পর থেকে দেশটির সাথে টানাপোড়েন চলছিল ফ্রান্সের। নাইজারের সামিরক বাহিনী এবং জনসাধারণ ফরাসি সৈন্য প্রত্যাহারের চাপ সৃষ্টি করছিল। গত কয়েক সপ্তাহে রাজধানী নাইমেতে হাজার হাজার লোক ফরাসি সৈন্য প্রত্যহারের দাবিতে বিক্ষোভ করছিল।
ম্যাক্রোঁ নতুন সামরিক সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করলে দেশটির সামরিক জান্তা ফ্রান্সের প্রত্যাহারের দাবি জানায়। এই সরকার ফরাসি প্রত্যাহারের ম্যাক্রোঁর ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
সামরিক সরকার জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, আমরা নাইজারের সার্বভৌমত্বের প্রতি নতুন পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।
সূত্র: দ্যা গার্ডিয়ান।
সংঘর্ষে জড়াল লেবানন ও ইসরায়েলি সেনাবাহিনী
ইসরায়েলের উত্তর সীমান্তের কাছে আইডিএফ (ইসরায়েলি নিরাপত্তা বাহিনী) ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি ভারী যানবাহন অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করার পরে এই ঘটনা ঘটে।
মাউন্ট ডোভ এলাকায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করা একটি ট্রাক্টর লক্ষ্য করে স্টন গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী।
আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাক্টরটি লেবানন থেকে ব্লু লাইন অতিক্রম করে মাউন্ট ডোভ এলাকায় প্রায় দুই মিটার পথ অতিক্রম করে। এই ঘটনায় লেবানন থেকে একাধিক গ্রেনেড নিক্ষেপ করা হয়।
ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, আইডিএফ পাল্টা গুলি চালায় এবং যানটি লেবাননের ভূখণ্ডে ফিরে যায়্
দুই দেশের মধ্যে বর্তমান সীমানা রেখাটি ব্লু লাইন নামে পরিচিত। এটি জাতিসংঘ কর্তৃক ম্যাপ করা একটি সীমান্ত। ২০০০ সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ত্যাগ করার সময় যে লাইন থেকে সরে যায় এটা তা চিহ্নিত করে।
সূত্র: জেরুজালেম পোস্ট
ঢাকার অপরাধজগৎ প্রকাশ্যে একাধিক শীর্ষ সন্ত্রাসী
আবার অশান্ত হয়ে উঠেছে রাজধানীর অপরাধজগৎ। দেশ-বিদেশে যেসব সন্ত্রাসী পলাতক ছিল তাদের মধ্যে অনেককে দেখা যাচ্ছে প্রকাশ্যে। কয়েকজন জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে নতুন গ্রুপ তৈরি করছে। এতে আন্ডারওয়ার্ল্ডে নতুন মেরূকরণ তৈরি হয়েছে। কয়েকজন কারাগারে বসেই কলকাঠি নাড়ছে।
এমন পরিস্থিতিতে আধিপত্য, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে টার্গেট কিলিংয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ গত সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে অনেকটা ফিল্মি স্টাইলে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের ওপর গুলি ও হামলার ঘটনা ঘটে। এর পেছনে কারাবন্দি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের হাত রয়েছে বলে জানায় একাধিক গোয়েন্দা সূত্র।
মামুন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু ও চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। সোহেল চৌধুরী হত্যা মামলায় ২৬ বছর জেল খেটে তিন মাস আগে মামুন জামিনে মুক্তি পায়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, কারাগার থেকে বের হওয়ার পর থেকেই মামুনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল ইমন। হত্যা অভিযান ব্যর্থ হলেও এ ঘটনার জেরে এখন পাল্টা হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এমনকি চিকিৎসাধীন থাকা অবস্থাতেই মামুন তার ওপর হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর রাজধানীতে প্রকাশ্যে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা দেখা গেছে। এর আগে ২০২২ সালের মার্চে সন্ত্রাসীদের মধ্যে স্বার্থের বিরোধের জেরে খুন হন মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু।
এ হত্যাকাণ্ডের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ফ্রিডম মানিক ও জিসানের সম্পৃক্ততা পাওয়া যায়। গোয়েন্দা সূত্র বলছে, টিপু খুনের মধ্য দিয়ে মতিঝিল এলাকা নিয়ন্ত্রণের পাশাপাশি একটি বার্তা দিতে চেয়েছে সন্ত্রাসীরা। তাদের নামে চাঁদাবাজি নির্বিঘ্ন করতে টিপুকে হত্যার মিশনে শীর্ষ সন্ত্রাসীরা যুক্ত হয়। এ ছাড়া সম্প্রতি পুরান ঢাকায় জমি ব্যবসায়ী এখলাসকে হত্যা করে একটি গ্রুপ। ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন এশিয়ান লেদার ও আইয়ুব ব্রাদার্স ট্যানারির মালিক মনির হোসেন। গোয়েন্দারা বলছেন, কারাবন্দি ইমনকে নিয়মিত চাঁদা দিতেন মনির।
গোয়েন্দা সূত্র জানায়, ঢাকার অপরাধজগৎ এখন যারা নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে অন্যতম ইমন। চিত্রনায়ক সোহেল চৌধুরী, মঞ্জুরুল ইসলাম অশ্রু, অধ্যাপক আফতাব, করিম হত্যাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে ইমনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সে কারাবন্দি। মূলত ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগে তার নিয়ন্ত্রণ। কারাগারে থাকলেও অপরাধ জগতে তার প্রভাব কমেনি। অনেক দিন ধরে ইমনের সঙ্গে কারাগারে ছিল মামুন। তবে যখন মামুন মামলায় জামিন নিয়ে জেল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই ইমনের সঙ্গে তার টানাপোড়েন শুরু হয়।
ইমনের ধারণা, বাইরে গিয়ে নিজে গ্রুপ গোছাতে শুরু করবে মামুন। এ ছাড়া কারাবন্দি আরেক সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে মামুনের গোপন সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস ইমনের। পিচ্চি হেলাল আর মামুনের মধ্যে রয়েছে পুরোনো বিরোধ। এর জেরেই গত সোমবার মামুনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পিচ্চি হেলাল কারাগারে বসেই মোহাম্মদপুর নিয়ন্ত্রণ করছে।
পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, ঘনিষ্ঠ বন্ধু পাং বাবুকে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসী তালিকায় নাম ওঠে ইমনের। এই মামলার প্রধান আসামি হলেও ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে একাধিক প্রভাবশালীর চাপে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বাধ্য হয়। পাং বাবু হত্যার পরপরই শীর্ষ সন্ত্রাসী মামুন, হেলাল ও জোসেফকে নিয়ে বাহিনী গড়ে তোলে ইমন। পরে ধানমন্ডি এলাকায় গালকাটা জব্বার নামে একজনকে হত্যা করে অপরাধ জগতে পুরোপুরি জড়িয়ে পড়ে।
এর পর ঘনিষ্ঠ বন্ধু মামুনকে নিয়ে গড়ে তোলে নিজস্ব সন্ত্রাসী বাহিনী। চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে তারা। ১৯৯৬ সালের দিকে ইমন বিয়ে করে আরেক শীর্ষ সন্ত্রাসী টিটনের বোন শাহনাজ পারভীন লিনাকে। একটি সূত্র জানায়, টিটনও সম্প্রতি জামিন পেয়েছে। তিন দিন আগে জামিনে বের হয় এই গ্রুপের আরেক সন্ত্রাসী রসু। সে ‘কিলার রসু’ নামে পরিচিত। মামুন-টিটনকে ঢাকায় প্রকাশ্যে দেখে অনেকেই বিস্মিত হন।
১৯৯৮ সালে বনানী ট্রাম্পস ক্লাবে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার পর ডিবি পুলিশ ইমনকে গ্রেপ্তার করে। কয়েক মাস কারাগারের থাকার পর ছাড়া পেয়ে ইমন ভারতে পালিয়ে যায়। নাম পাল্টে ভারতে আত্মগোপন করে সে। এর পর একবার কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। জামিন পেয়ে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ইমন আবার দেশে ফেরে। তবে ২০০৪ সালে বন্দুকযুদ্ধ আতঙ্কে ফের ইমন ভারতে পালিয়ে যায়। ২০০৭ সালের শেষদিকে সিআইডির একটি দল ইমন, তাজ, ইব্রাহিম, লম্বু সেলিমসহ ৭ সন্ত্রাসীকে দেশে ফেরত আনে। এর পর থেকেই ইমন কারাগারে।
গোয়েন্দা সূত্র বলছে, বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকা নিয়ন্ত্রণ করছে ব্যাংককে পলাতক শীর্ষ সন্ত্রাসী নবী উল্লাহ নবী ও পিচ্চি হেলাল। এ দুই এলাকার বিভিন্ন খাত থেকে চাঁদা যায় তাদের কাছে। রামপুরা, গুলশান, বাড্ডাসহ রাজধানীর একটি বড় অংশের নিয়ন্ত্রক জিসান।
দুবাইয়ে পলাতক জিসানের কিলার বাহিনীর সদস্যরা এখন সক্রিয়। তার সঙ্গে সমঝোতা করেই ভারতে পলাতক শীর্ষ সন্ত্রাসী জাফর আহমেদ মানিক ও মোল্লা মাসুদ গণপূর্ত, ক্রীড়া পরিষদ, রাজউক ও রেলওয়ের দরপত্র নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ছাড়া সম্প্রতি আরেক সন্ত্রাসী দীর্ঘদিন পর বিদেশ থেকে গোপীবাগ এলাকায় ফিরেছে। একইভাবে মগবাজারের দুই সন্ত্রাসীকে কিছুদিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে। তাদের মধ্যে একজন দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিল।
এদিকে মামুনের ওপর হামলার সময় সন্ত্রাসীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে আহত হন পথচারী মোটরসাইকেল আরোহী আইনজীবী ভুবন চন্দ্র শীল। টার্গেট মিস হওয়ায় আরেক পথচারী আরিফুল হক ইমনকে কুপিয়ে আহত করা হয়। এর মধ্যে মাথায় গুলিবিদ্ধ ভুবন বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। ওই ঘটনায় গতকাল বুধবার অজ্ঞাতদের আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেছেন ভুবনের স্ত্রী রত্না রানী শীল। যদিও হামলায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
তবে হামলায় সরাসরি জড়িত এমন একজনকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান গোয়েন্দারা। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এতে উঠে এসেছে, অন্তত ৬টি মোটরসাইকেলে ৮/৯ জন মামুনকে অনুসরণ করছিল। সোমবার রাতে মগবাজারের একটি বার থেকে বের হওয়ার পর মামুনের পিছু নেয় তারা। যদিও প্রথমে তথ্য পাওয়া গিয়েছিল, ৪টি মোটরসাইকেলে মামুনকে বহনকারী গাড়ি অনুসরণ করছিল সন্ত্রাসীরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মামুনের ওপর হামলার ঘটনায় কারা জড়িত, বের করার চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।
ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান
ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের আগে ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর), ঢাকা জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোনালদোদের জয় দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শুরু
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দুর্দান্ত হয়েছে আল-নাসরের। প্রথমার্ধে ডেডলক থাকার পর দ্বিতীয়ার্ধে রোনালদোর আল-নাসর দুটি গোল পেয়েছে।
যা পারসেপোলিসের মাটিতে তাদেরই হারানোর স্বাদ দিয়েছে আল-নাসরকে। যদিও দর্শক উন্মাদনা মাঠে দেখার ‍সুযোগ মেলেনি রোনালদো কিংবা প্রতিপক্ষ ‍ফুটবলারদের। এক ম্যাচ নিষিদ্ধ থাকায় পারসেপোলিস সমর্থকদের ছাড়াই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে তেহরানের আজাদি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে স্বাগতিকরা তো নিজেদের মাঠেও সমর্থক পায়নি, উল্টো বিরতির পর ১০ জনের দলে পরিণত হয় পারসেপোলিস। এর আগে ২০২১ সালে ক্লাবটির সমর্থকদের এক ম্যাচ নিষিদ্ধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। যা কার্যকর হয়েছে কালকের ম্যাচে।
বিরতির পর মাত্র ৭ মিনিটের মাথায় পর্তুগিজ তারকাকে বুট দিয়ে পা মাড়িয়ে দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পারসেপোলিস মিডফিল্ডার মিলাদ সারলাক। যার পুরো সুবিধা আদায় করে নিয়েছে আল-নাসর। এর আগে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
ম্যাচের ৬৩ মিনিটে মার্সেলো ব্রোজোভিচকে ডি-বক্সের পেনাল্টি এরিয়ায় আটকে দিলেও বল পেয়ে যান আবদুলরহমান ঘারিব। এরপর তার থেকে পাওয়া বল ক্রোয়েশিয়ান কাটব্যাক শট নিলে পারসেপোলিস ফুটবলারের স্পর্শ লেগে বল জালে জড়ায়। এরপর ৭২তম মিনিটে দ্বিতীয় গোল পায় আল-নাসর। কোণাকুণি পজিশন থেকে নেওয়া শটে এই গোল করেন মোহাম্মদ কাশেম। যার মাধ্যমে জয় দিয়ে নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শুভসূচনা করে।
পশ্চিমাদের যতোটা বিশ্বাস করি রাশিয়াকেও ততটাই করি : এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি পশ্চিমাদের যতটা বিশ্বাস করেন, রাশিয়াকেও ততটাই বিশ্বাস করেন।
সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে করেন এরদোয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, পুতিনের সাথে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি পুনরায় শুরু করতে ব্যর্থ হয়েছেন তিনি। জুলাইয়ে মস্কো কৃষ্ণসাগরের চুক্তি থেকে বের হয়ে যায়।
নিউইয়র্কে মার্কিন সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ‘তাদের (রাশিয়া) ওপর আস্থা না রাখার কোনো কারণ নেই।’
তিনি বলেন, পশ্চিমারা যতটুকু নির্ভরযোগ্য, রাশিয়াও ততটাই নির্ভরযোগ্য। গত ৫০ বছর ধরে আমরা ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় অপেক্ষা করছি এবং এই মুহুর্তে আমি রাশিয়াকে ততটাই বিশ্বাস করি, যতটা আমি পশ্চিমকে বিশ্বাস করি।
কানাডা থেকে ‘র’ প্রধান বহিষ্কার
কানাডা থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধানকে বহিষ্কার করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার দায়ে ভারতের সংশ্লিষ্টতা পেয়েছে কাডানা। সেই জেরে ওই শীর্ষ কূটনীতিককে বহিস্কার করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেন। তিনি জানান, নিজ্জারকে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছেন তারা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যালানি জোলি জানিয়েছেন, বহিষ্কৃত ওই কূটনীতিক কানাডায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধানের দায়িত্বে ছিলেন।
চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। তিনি ভারতের পাঞ্জাব প্রদেশে আলাদা ও স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম বড় নেতা ছিলেন।
এদিকে গুলিতে নিহত শিখ নেতা নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছিল ভারত। দেশটির অভিযোগ ছিল নিজ্জার ভারতের মাটিতে সন্ত্রাসী হামলা চালিয়েছেন।
প্রসঙ্গত, ভারতের পাঞ্জাবের পর কানাডায় শিখ সম্প্রদায়ের সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন। সেখানে শিখরা প্রায়ই স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবিতে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি করে থাকেন। আর এ বিষয় নিয়ে কানাডার ওপর ক্ষুব্ধ ছিল ভারত।
ইইউ সদস্য হওয়ার চেষ্টা বাদ দেওয়ার ইঙ্গিত এরদোয়ানের
ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রচেষ্টা থেকে তুরস্ককে সরে যাবে বলে আভাস দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশ ছাড়ার আগে শনিবার এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিমত জানান।
এজন্য ইইউকে দায়ী করে তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করছে।”
তুরস্ককে নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সাম্প্রতিক মূল্যায়ন বিষয়ে এরদোয়ানের কাছে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, “অগ্রগতির ব্যাপারে আমরা নিজেরাই মূল্যায়ন তৈরি করব এবং দরকার হলে ইউরোপীয় ইউনিয়নের কাছে থেকে আলাদা থাকব।”
এরদোয়ান এমন কথা বললেও সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন যোগ দিতে তার দেশের সংকল্পের কথা জানান। তুরস্কের আবেদনের অগ্রগতির জন্য তিনি ইইউকে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এরপর চলতি সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে তুরস্কের বিষয়ে একটি প্রতিবেদন গৃহীত হয়। তাতে বলা হয়েছে ইইউ-এর সদস্য হতে আঙ্কারার আবেদন বর্তমান পরিস্থিতি সচল করা সম্ভব নয়। এই প্রতিবেদনের কড়া সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেদনটি ভুল ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে তৈরি করা বলে প্রতিক্রিয়া জানায় তারা।
উল্লেখ্য, ইইউতে অন্তর্ভুক্তির ব্যাপারে জোটের সাথে ২০০৫ সালে তুরস্কের আলোচনা শুরু হয়।
সূত্র: রয়টার্স
রমজান কাদিরভ হাসপাতালে, অবস্থা সংকটাপন্ন: ইউক্রেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ইউক্রেনের সামরিক বাহিনী গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার প্রতিনিধি আন্দ্রেই ইউসোভ দেশটির সংবাদমাধ্যম ওবোজরিভাতেলকে শুক্রবার তিনি বলেন, রমজান কাদিরভের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আগে থেকে যেসব অসুখে তিনি ভুগছিলেন, সেসব আরও বেড়েছে। এতেই তার অবস্থা গুরুতর হয়েছে।
কাদিরভের শারীরিক অবস্থা নিয়ে এসব তথ্য একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানান ইউসোভ। তবে কাদিরভ আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অসুস্থ হননি বলেও নিশ্চিত করেন তিনি।
ইউসোভ বলেছেন, তিনি (রমজান কাদিরভ) কয়েক দিন ধরেই মারাত্মক অসুস্থ। তবে কোনোভাবে আঘাত পাননি। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য অন্যান্য আরও কিছু বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ বলে আমরা জানি।
২০০৭ সাল থেকে চেচেন প্রজাতন্ত্রের নেতা কাদিরভ। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের সময় থেকেই তিনি ক্রেমলিনের একজন ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক যুদ্ধের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি।
ওয়াগনারকে নিষিদ্ধ ঘোষণা করল যুক্তরাজ্য
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারকে নিষিদ্ধ ঘোষণা করল যুক্তরাজ্য। একই সঙ্গে এই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে দেশটি।
বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর কয়েক সপ্তাহের মাথায় এ সিদ্ধান্তের কথা জানাল যুক্তরাজ্য সরকার।
গত সপ্তাহে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান ওয়াগনারকে ‘বৈশ্বিক নিরাপত্তার হুমকি’ বলে উল্লেখ করেন। এরপর সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব দেন তিনি।
শুক্রবার যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে এর অনুমোদন দিয়েছে। আদেশ অনুযায়ী, যুক্তরাজ্যে এ বাহিনীর সদস্য হওয়া, তাদের সমর্থন করা এবং ওয়াগনারের পতাকা বা লোগো প্রদর্শন করা অপরাধ।
যুক্তরাজ্যে এখন আধা সামরিক বাহিনীটিকে সহযোগিতা করলে জরিমানা গুনতে হবে। এমনকি তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৭৮টি সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এ তালিকায় এবার ওয়াগনারও যুক্ত হল। সূত্র: বিবিসি
এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ করব, এখন এই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন।
শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবারও সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।
বিএনপির মহাসচিব বলেন, এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করব।
উত্তরের সাথে আলোচনার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র?
উত্তর কোরিয়া সমস্যার সমাধান করার পথ বহুদিন ধরেই খুঁজছে যুক্তরাষ্ট্র। তবে সেই পথ কীভাবে খুঁজে পাওয়া যাবে তার কোনো সুরাহা করতে পারছে না মার্কিন কর্তা ব্যক্তিরা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সাথে বৈঠক করলেও দুই দেশের বৈরিতার বরফ গলেনি। উল্টো অনেক ক্ষেত্রে আরো উগ্র হয়েছেন কিম। লাগাতার তিনি নানা রকমের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে চলেছেন।
তবে সম্প্রতী কিম ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নতুন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। দেশটি এবার উত্তর কোরিয়ার সাথে যুক্ত হয়ে ওই অঞ্চলে উত্তেজনা কমাতে চায়।
যদিও কিমের সাথে কোন পন্থায় যোগাযোগ করা যাবে, তার কূলকিনারা করতে পারছে না বাইডেন প্রশাসন। বিবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সাথে বন্ধুত্বের নতুন যুগে প্রবেশ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে কোন পন্থায় এগোলে কাজটা সহজ হবে সে বিষয়ে কোনো ধারণা নেই ওয়াশিংটনের।
মস্কোর সাথে পিয়ংইয়ংয়ের কোন ধরনের চুক্তি হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা পরমাণু সাবমেরিন তৈরির প্রযুক্তি উত্তর কোরিয়ার সাথে শেয়ার করতে পারে রাশিয়া। যা যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্বেগের কারণ।
যদিও এমন কিছু ঘটলে কিমের দেশকে ভয়াবহ পরিণতির মুখোমুখী হতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ওয়াশিংটন।
তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান আলোচনার প্রস্তাবে খুব একটা আগ্রহী নন কিম। উল্টো পরমাণু অস্ত্রের পরীক্ষার পর পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রকে রীতিমতো হুমকির মুখে রেখেছেন এই উত্তর কোরিয়ার নেতা। ২০২২ সালে শতাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিমের প্রশাসন।
নির্বাচনে প্রস্তুতি হেফাজতে ইসলামের শতাধিক নেতার
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের মধ্যে চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জোর প্রস্তুতি। সংগঠনের বর্তমান ও সাবেকসহ শতাধিক নেতা নিজ নিজ দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
তবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে- জাতীয় সংসদ নির্বাচনে কাউকে সমর্থন দেবে না হেফাজতে ইসলাম। নেতারা দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিলে তাতেও বাধা দেওয়া হবে না।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ আজহারীর দাবি- হেফাজতে ইসলামে অনেক রাজনৈতিক দলের নেতা আছেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এটা তাদের দলীয় ও ব্যক্তিগত বিষয়। এটার সঙ্গে হেফাজতে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই।
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাটহাজারীর বিভিন্ন জায়গায় নিয়মিত গণসংযোগ করছি। নির্বাচনের সব প্রস্তুতি আমাদের আছে।
নাম প্রকাশ না করার শর্তে হেফাজতে ইসলামের এক নায়েবে আমির বলেন, জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিয়ে রাখছি। তবে সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর। পরিস্থিতি অনুকূলে থাকলে নির্বাচনে অংশগ্রহণ করব।
জানা যায়, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছেন এমন হেফাজতে ইসলামের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের উপদেষ্টা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ‘সদর’ আল্লামা জিয়াউদ্দিন, খেলাফত মজলিসের সাবেক সভাপতি আল্লামা মুহাম্মদ ইসহাক, খেলাফত মজলিশ আমির মাওলানা আবদুল বাসেত আজাদসহ কয়েকজন।
২০২ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র নায়েবে ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। নায়েবে আমিরের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসনাত কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনে মহাসচিব মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিবের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা নাছির উদ্দিন মুনির,
খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, খেলাফত আন্দোলনের মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদরিস, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিবদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী, মাওলানা আতাউল আমিন, আইন বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাহীনুর পাশা, কেন্দ্রীয় নেতা জমিয়ত সহসভাপতি নায়েবে আমির আবদুর রউফ ইউসুফী, আবদুল বাসেত আজাদসহ সারা দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের কমপক্ষে ৯০ জন নেতা।
এ ছাড়া বিগত সময়ে হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এমন নেতারাও নিজ নিজ এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এমন নেতা রয়েছেন কমপক্ষে ২০ জন। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী, মাওলানা ইয়াসিন হাবিব, মুফতি আবদুল কউয়ুম, শেখ লোকমান হোসেন, জমিউয়ত উলামায়ে ইসলামের নায়েবে আমির আবদুল হামিদ পীর সাহেব মুধুপুর, কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন, গাজীপুর সেক্রেটারি ফজলুর রহমান।
কৃষি মার্কেটে আগুন: শত শত দোকান পুড়ে ছাই
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। ৫ ঘণ্টারও বেশি সময় ধরে পুড়ছে পুরো মার্কেট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী আগুনের তীব্রতা কিছুটা কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে ধোঁয়ার কুণ্ডলী রয়েছে। আর কয়েক জায়গায় হালকা হালকা আগুন জ্বলছে।
জানা গেছে মার্কেটটিতে ৫শর বেশি দোকান ছিল। এসব দোকানে কাজ করে ২ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন। এ মার্কেটে সবজি দোকানের পাশাপাশি অনেক ধরনের দোকান রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পুড়ে যাওয়া দোকানগুলোতে কোটি কোটি টাকার মালামাল ছিল।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি টাকা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। রাতে আগুন লাগার পর প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে ১৭টা ইউনিট কাজ শুরু করে।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে— মার্কেটের ডান পাশের অংশ থেকে আগুনের সূত্রপাত। পরে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এখন এ মার্কেটের বেশিরভাগ অংশ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। পুড়ে ছাই হয়েছে শত শত দোকান।
বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকবে ফ্রান্স : প্রধানমন্ত্রী
ফ্রান্স বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশে পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠকের পর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ফ্রান্স আমাদের অবকাঠামোগত উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত করেছে। বাংলাদেশের কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত ও বিশেষায়িত কারিগরি সহায়তা প্রদানে ফ্রান্স আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়েই আশাবাদী।
তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে আমার সার্বিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্স বাংলাদেশের নীতি প্রণয়নের সার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়েছে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ও ফ্রান্স নেতৃস্থানীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে থাকার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে বলে জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বিগত দেড় দশক ধরে বাংলাদেশে চলমান সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা উন্নয়ন এবং সুশাসন এই নতুন সম্পর্কের মূল ভিত্তি। ফ্রান্স সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে। বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ও ধারাবাহিক অগ্রযাত্রায় ফ্রান্স সরকারের আস্থার কথা দৃঢ়তার সঙ্গে উদ্ধৃত হয়েছে।
রাষ্ট্রপতি ম্যাক্রোঁর নেতৃত্বে ফ্রান্স সরকার ও ফ্রান্সের জনগণের প্রতি বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জানান, রাষ্ট্রপতি ম্যাক্রোঁর এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা কিছু সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ফ্রান্সের অগ্রণী ভূমিকাকে স্বাগত জানাই এবং এ লক্ষ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বে একটি টেকসই তহবিল গঠনে ফ্রান্সের আহ্বানকে আমরা সাধুবাদ জানিয়েছি। এছাড়াও ফ্রান্সের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও ভাষা বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সরকারপ্রধান জানান, এই সফরের সামগ্রিক বিষয়ে একটি যৌথ-বিবৃতি খুব শিগগিরই প্রকাশ করা হবে এবং দুই দেশের সরকারের দায়িত্বশীল পর্যায় হতে আপনাদের আরও বিস্তারিত অবহিত করা হবে।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ফ্রান্স মৈত্রী দীর্ঘজীবী হোক!
দুই দেশের বিদ্যমান সুসম্পর্কে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার পাঁচ দশকের অধিক সময় চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ঐতিহাসিক দিন। আমার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন, আজ তা একটি নতুন মাত্রায় উন্নীত হয়েছে।
সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠক করেন।
মৃত্যুপুরী মরক্কো, মৃতের সংখ্যা দু’হাজার পার
সর্বনাশা ভূমিকম্পে লণ্ডভণ্ড মরক্কো। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন দু’হাজারের বেশি মানুষ। দক্ষিণ মারাকেশ এলাকাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও মৃত্য়ু হয়েছে। উত্তর আফ্রিকার দেশটির এই এলাকা পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, মত বিশেষজ্ঞদের।
রবিবার সকালে মরক্কোর অন্তর্দেশীয় মন্ত্রণালয়ের তরফে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২ হাজার ৫৯। এদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভূমিকম্পে দেশের একটি বড় অংশ তছনছ হয়ে যাওয়ায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মহামেদ। উদ্ধার কাজে সেনাবাহিনীকে নামানো হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মরক্কোর মারাকেশ এলাকা পর্যটনের জন্য বিখ্যাত। গত শুক্রবার রাতে হঠাৎ করেই সেখানকার দক্ষিণ-পশ্চিম এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। উল্লেখ্য, রাবাত, ক্যাসাব্লাঙ্কা, এসাউরা-র মতো উপকূলবর্তী শহরগুলিতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ১৯ মিনিটের মধ্যেই শুরু হয় আফটার শক। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতার ছিল ৪.৯।
ছবি: সিএনআই
মরক্কোর মারাকেশে রয়েছে একাধিক ঐতিহাসিক স্থাপত্য। ভূমিকম্পে ঐতিহ্যবাহী মদিনা-র মারাত্মক ক্ষতি হয়। এছাড়াও পুরোপুরি ধূলোয় মিশে গিয়েছে কুতুবিয়া মসজিদের মিনার। প্রতি বছর এই মসজিদ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মরক্কোর মারাকেশে ভিড় জমান। বর্তমানে সেখানবার অধিকাংশ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সংবাদ মাধ্যম BBC-র প্রতিবেদন অনুযায়ী, মারাকেশ, আল-হাউজ, উয়ারজাজেট, আজিলাল, চিচাওয়া ও তারউদান্তের পুর এলাকায় থেকে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে। সূত্রের খবর, এখনও অ্যাটলাস পাহাড়ের দুর্গম গ্রামগুলিতে উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। যা মরক্কো প্রশাসনের চিন্তা বাড়িয়েছে।
ছবি: সিএনআই
শনিবার ভূমিকম্পের খবর আসতেই শোকপ্রকাশ করেন আমেরিকা, রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা।
প্রসঙ্গত, আফ্রিকা ও ইউরেশিয়ান প্লেটের মধ্যবর্তী অংশে অবস্থিত মরক্কোর এই এলাকা ভূমিকম্প প্রবণ হিসেবে চিহ্নিত। ২০০৪-এ মরক্কোর আল হোসিমা এলাকায় ভূমিকম্প হয়। তাতে প্রাণ হারান ৬২৮ জন। সেই ঘটনার ১৯ বছর পর ফের ভয়াবহ ভূমিকম্প হল উত্তর আফ্রিকার এই দেশে।
জাতিসংঘের সহকারী মহাসচিব আজ ঢাকায় আসছেন
তিন দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আঞ্চলিক পরিচালক।
কান্নি উইগনারাজা ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।
ঢাকায় ইউএনডিপি কার্যালয় জানায়, জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি কক্সবাজারে ও নোয়াখালীর ভাসানচরে যাবেন। সেখানে তিনি আশ্রিত রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন।
কান্নি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে কাজ করার সুযোগ রয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাত, বিশেষত কৃষিতে কাজ করার সুযোগ রয়েছে। এখন নতুন প্রজন্মের যুগ, তাই দুই দেশের মধ্যে যোগাযোগ হতে পারে।’
পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, তার সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে কৃষি খাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, উৎপাদন বাড়াতে কৃষি গবেষণায় প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে কৃষি গবেষণা অত্যন্ত ইতিবাচক ফলাফল দেয়। কৃষি গবেষণার ক্ষেত্রে দুই দেশের কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে পারস্পারিক সহযোগিতা হতে পারে।
শেখ হাসিনা বাংলাদেশে সফল মেয়াদের জন্য পাকিস্তান হাইকমিশনারকে ধন্যবাদ জানান। বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের উচ্ছসিত প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন দৃশ্যমান।’
তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুবই উদ্যোগী এবং পাকিস্তানের মানুষেরও এ ব্যাপারে যথেষ্ট সুনাম আছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, আলোচনায় ক্রিকেট ইস্যুও স্থান পেয়েছে। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্রমন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।
শুভ জন্মাষ্টমী আজ
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন।
হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে  সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী  উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৯টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ ও  বিকাল ৩ টায় ঐতিহাসিক  জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা। মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী  স্বপন ভট্টাচার্য্য এবং স্থানীয় সাংসদ মো: হাজী সেলিম। দুদিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন ৮ সেপ্টেম্বর বিকেল তিনটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। উদ্বোধন করবেন ভারতীয় হাইকমিশনার শ্রীপ্রণয় ভার্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ও  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।
আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। আজ বিকাল ৪টা ৩০ মিনিটে ইসকন স্বামীবাগ আশ্রমে আলোচনা সভা ও গরিবÑদুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন  সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন। সভাপতিত্ব করবেন ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।
বাংলাদেশ  পূজা উদযাপন পরিষদের সভাপতি  জে এল ভৌমিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার  ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ এবং সাধারণ সম্পাদক রমেন ম-ল মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দুসম্প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার এক শুভেচ্ছা বাণীতে তারা বলেন, যুগেযুগে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে যায় তখনই বিভিন্ন অবতার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আর্বিভূত হন। তেমনি মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য অবসানে সকল ধর্মের আদর্শকে ধারন করেই আমাদের এগুতে হবে। কারণ সব ধর্মেই মানুষের কল্যাণের বাণী রয়েছে। আর এই বাণীর তাৎপর্য মেনে চললে এক শোষণহীন সার্বজনীন সমাজ প্রতিষ্ঠিত হতে পারে।
মহানায়ক সালমান শাহ’র ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলা চলচ্চিত্রের রাজকুমার সালমান শাহ’র ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
ঠিক ২৭ বছর আগে ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যমৃত্যু ঘটে। সেই রহস্যের জট এখনও খোলেনি। দফায় দফায় তদন্ত, প্রতিবেদন দাখিল হয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি নায়কের পরিবার কিংবা ভক্তরা। কারণ সেসব প্রতিবেদনে বরাবরই বলা হয়েছে, সালমান শাহ আত্মহত্যা করেছেন। যদিও তার পরিবার অর্থাৎ মা নীলা চৌধুরী এখনো সালমানের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ।
তবে এটি অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা থাকলেও সালমান শাহের মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি।
বলা হয়, সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। কোনো কালের মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন না। তার ফ্যাশন সচেতনতা, স্টাইলিশ চলাফেরা সবসময়ের জন্য প্রযোজ্য। ভক্তদের চোখে তিনি ছিলেন ‘স্বপ্নের নায়ক’।
ক্ষণজন্মা এই নায়কের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরীতার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। অভিনয়ে সালমানের আসা নানার কারণেই।
সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামে অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেব ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেছিলেন তিনি।
মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহ’র অভিনয়ে অভিষেক হয়েছিল। পরবর্তীতে আরও বেশকিছু নাটকে অভিনয় করেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। প্রথম সিনেমাই সালমান শাহ দর্শকের মাঝে ঝড় তোলেন। এ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা মৌসুমীও চলচ্চিত্রে আসেন। সালমান-মৌসুমী জুটি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পান।
পরবর্তীতে এ জুটি ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পায়। এরপর শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। এ জুটিও অসামান্য জনপ্রিয়তা পায়। প্রায় এক ডজন সিনেমায় এ জুটি অভিনয় করেন।
সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো, ‘তুমি আমার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখি’, ‘স্বপ্নের নায়ক’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি।
কেন দলে দলে ইউরোপে পাড়ি জমাচ্ছেন মার্কিনিরা?
আমেরিকা, এখনও বিশ্বের বহু মানুষের স্বপ্নের ঠিকানা। পড়াশোনার জন্য হোক কিংবা কর্মসূত্রে, আমেরিকা পাড়ি দেওয়ার চেষ্টা করেন অনেকেই।
কিন্তু আমেরিকার সেই চাকচিক্য ভরা দিন হয়তো শেষ হতে যাচ্ছে। কেননা, দেশটির অনেক নাগরিকেই এখন মাতৃভূমি ত্যাগ করে পরিবার নিয়ে পাড়ি জমাচ্ছেন দূরের দেশে।
কিন্তু কেন? আমেরিকায় কি মড়ক লেগেছে? না কি যুদ্ধ শুরু হয়েছে? হঠাৎ কেন মাতৃভূমি ত্যাগ করতে শুরু করেছেন মার্কিনিরা? কোথায়ই বা যাচ্ছেন তারা?
আমেরিকা থেকে মানুষ সবচেয়ে বেশি যাচ্ছেন ইউরোপে। সেখানকার বিভিন্ন দেশে গিয়ে তারা নতুন জীবন শুরু করছেন। নতুন করে পাতছেন সংসার। মাতৃভূমির মায়া কাটিয়ে ফেলছেন অনায়াসেই।
পরিসংখ্যান বলছে, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত নেদারল্যান্ডসে বসবাসকারী আমেরিকাবাসীর সংখ্যা সাড়ে ১৫ হাজার থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার। পর্তুগালে এই সংখ্যাটি তিন গুণ বেড়ে ১০ হাজার হয়েছে। ওই সময়ের মধ্যে স্পেনে মার্কিনির সংখ্যা ২০ হাজার থেকে বেড়ে হয়েছে ৩৪ হাজার।
২০২২ সালে ডেনমার্কে ৪,৬৮৯ জন, সুইজারল্যান্ডে ৪,৫১৩ জন, আয়ারল্যান্ডে ৩,৮৩১ জন, চেক রিপাবলিকে ২,৫১৩ জন মার্কিন নাগরিককে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।
ফ্রান্স, জার্মানির মতো দেশেও গত কয়েক বছরে মার্কিন প্রবাসীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ব্রিটেনে বসবাসকারী আমেরিকানদের সংখ্যা ২০১৩ সালে ছিল ১ লাখ ৩৭ হাজার, ২০২১ সালে তা হয়েছে ১ লাখ ৬৬ হাজার।
শুধুমাত্র গত বছরেই আমেরিকা থেকে চার হাজারের বেশি মানুষ ডেনমার্ক এবং সুইজারল্যান্ডে পাড়ি দিয়েছেন। সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন।
আমেরিকার নাগরিকদের ইউরোপে চলে যাওয়ার নেপথ্যে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। কোনও একটি বিশেষ কারণে আমেরিকানরা দেশ ছাড়ছেন না। বরং, মাতৃভূমি ত্যাগের নানা কারণ রয়েছে।
অনেকের মতে, আমেরিকায় মানুষের জীবনযাত্রার মান আগের চেয়ে পড়ে গেছে। স্বাচ্ছন্দ, স্বাভাবিক জীবন কাটাতে পারছেন না অনেকেই। উন্নত জীবনধারার খোঁজে তাই ইউরোপে যাচ্ছেন তারা।
আমেরিকায় বাড়ি ভাড়া বা থাকার খরচ আগের চেয়ে বেড়ে গেছে। বৃদ্ধি পেয়েছে জমির দামও। নাগরিকদের বেতন বা রোজগার সেই অনুপাতে বাড়েনি। ইউরোপের দেশগুলোতে এই খরচ অপেক্ষাকৃত কম।
আমেরিকার রাজনৈতিক পরিস্থিতিও নাগরিকদের দেশ ছাড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরক্ত। তবে এ ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সময়কার প্রভাব সবচেয়ে বেশি।
আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে দেশ ছেড়ে চলে যাবেন— এমন প্রতিজ্ঞা করে বসেছিলেন নাগরিকদের অনেকেই। ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্টের কুর্সিতে বসলে কেউ কেউ সত্যিই দেশ ছাড়েন।
বারাক ওবামার আমলে ১১ শতাংশ, ট্রাম্পের আমলে ১৬ শতাংশ আমেরিকান ইউরোপে গিয়ে থিতু হয়েছেন। ২০২২ সালের মধ্যে এই পরিমাণ বেড়ে হয়েছে ১৭ শতাংশ।
কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের ক্ষেত্রেও আমেরিকার চেয়ে এগিয়ে ইউরোপ। পরিসংখ্যান বলছে, আমেরিকায় চাকরিজীবীদের কাজের গড় সময় বছরে ১,৮১১ ঘণ্টা। ইউরোপে এক বছরে ১,৫৭১ ঘণ্টা কাজ করতে হয়।
আমেরিকা ছাড়ার নেপথ্যে অন্য একটি কারণ হল বর্ণবিদ্বেষ। আমেরিকান সমাজের বড় সমস্যা এটি। কৃষ্ণাঙ্গ মানুষদের এখনও নিচু নজরে দেখে সমাজের একাংশ। ২০২১ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর অনেক কৃষ্ণাঙ্গ আমেরিকান ইউরোপে চলে গিয়েছিলেন।
তবে আমেরিকা থেকে ইউরোপে গিয়ে সেখানে থিতু হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে করোনা মহামারী-পরবর্তী কালে। আমেরিকায় থাকার ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে সমস্যায় পড়েছেন অনেকেই।
মহামারীর পরে সার্বিকভাবে আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতিও নড়বড়ে। সরকারের উপর ঋণের বোঝা চেপেছে। দেউলিয়া হয়েছে একের পর এক জনপ্রিয় ব্যাংক।
অনেকেই তাই আমেরিকায় অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ইউরোপে চলে যাওয়ার সিদ্ধান্তে ইন্ধন জুগিয়েছে সরকারের এই অর্থনৈতিক জটিলতা।
ইউরোপের যে দু’টি দেশকে অনেক বেশি সংখ্যক আমেরিকাবাসী নির্ঝঞ্ঝাট জীবনের জন্য বেছে নিয়েছেন, সেগুলো হল পর্তুগাল এবং স্পেন। এছাড়া, অন্য ইউরোপীয় দেশেও মার্কিনিদের ভিড় বাড়ছে।
সূত্র: সিএনএন
ইমরান খানের সাজা বাতিল করল হাইকোর্ট
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের তোশাখানা মামলায় দেওয়া সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট
তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানকে  ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। ইমরানের আইনজীবী সেই কারাদণ্ড বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। সেই আবেদনের ব্যাপারে হাইকোর্ট মঙ্গলবার রায় দেন। পাক সংবাদমাধ্যম দ্য ডন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালপত্র নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা করে দেশটির নির্বাচন কমিশন। সেই মামলার প্রেক্ষিতে গত ৫ আগস্ট তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। এরপর ওইদিনই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর থেকে পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন তিনি।
সোমবার কারাদণ্ড বাতিল চেয়ে করা আবেদনের ওপর শুনানি হয়। এরপর আদালত ঘোষণা দেন, মঙ্গলবার স্থানীয় সময় ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) তার কারাদণ্ডের বিরুদ্ধে করা আবেদনের রায় দেওয়া হবে।
ইসলামাবাদ হাইকোর্ট ছাড়াও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও আবেদন করেন ইমরান। প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন সুপিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ গত বুধবার তাদের পর্যবেক্ষণে বলেন, ইমরানের বিরুদ্ধে দায়রা আদালতের দেওয়া রায়ে ‘ত্রুটি’ ছিল। তবে ওই সময় তিন সদস্যের ওই বেঞ্চ আরও জানায়, প্রথমে তারা দেখবেন এ ব্যাপারে ইসলামাবাদ হাইকোর্ট কি রায় দেন। এরপর এ ব্যপারে তারা হস্তক্ষেপ করবেন।
এদিকে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে যে শুনানি হয় সেখানে নির্বাচন কমিশনের আইনজীবী ইমরান খানের কারাদণ্ড বাতিলের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি স্থাপন করেন।
মূলত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের বিরুদ্ধে খুব কম সময় এবং তড়িঘড়ি করে রায় দেওয়া হয়। এ সময় বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। এ কারণে সুপ্রিক কোর্ট তার পর্যবেক্ষণে বলেন এ রায় ত্রুটিপূর্ণ ছিল।
সৌদি আরব যে লক্ষ্য নিয়ে বাংলাদেশে পর্যটন কার্যালয় চালু করছে
সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষের (এসটিএ) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ গত ২৫ আগস্ট আরব নিউজের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। ছবি : এএন
২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৩০ লাখের বেশি পর্যটক সৌদি আরবে ভ্রমণ করবে বলে মনে করছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ)। এ লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশে কার্যালয় চালু করা হবে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ আগস্ট এসটিএ’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ এ তথ্য জানান।
খবরে আরও বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন। তার সফর সঙ্গী ছিলেন আলহাসান আল-দাব্বাগ। সফরকালে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখের বেশি বাংলাদেশিকে আকৃষ্ট করার আশা প্রকাশ করেন আল-দাব্বাগ। পর্যটনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সফরে তিনি সৌদি আরবের মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ চালু করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যও বাংলাদেশের সঙ্গে কয়েকটি চুক্তি করে সৌদি আরব।
এসটিএ ধারণা করছে, হজ ও ওমরাহ প্রত্যাশীদের যাত্রা সহজ করার জন্য নুসুক চালু করা হলেও সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য এবং প্রাকৃতিক বিভিন্ন স্থান তারা ঘুরে দেখতে পারবেন।
এ প্রসঙ্গে আল-দাব্বাগ বলেন, চলতি বছর আমরা ৩ লাখের বেশি বাংলাদেশিকে সৌদি আরবে স্বাগত জানিয়েছি। তাদের বেশিরভাগই ওমরাহ করতে এসেছেন। তবে এমন লোকজনও আছেন যারা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছেন। আবার কিছু মানুষ এসেছেন ব্যবসার জন্য। তাই আমরা এখানে অনেক কিছু করছি। প্রথমত, আমরা একটি প্রতিনিধি অফিস স্থাপন করছি। আমরা এখন আমাদের বাণিজ্য অংশীদার, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
এ বছরের শুরুতে ভারতেও একটি ব্যাপক প্রচারমূলক প্রচারণা চালায় সৌদির পর্যটন কর্তৃপক্ষ। যার লক্ষ্য ছিল ২০২৩ সালের মধ্যে সৌদি আরবে ১ কোটি ২০ লাখ ভারতীয় ভ্রমণকারীকে পর্যটনে আকৃষ্ট করা।
উল্লেখ্য, বাংলাদেশ সফরে এসে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহর চালু করা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক হলো একটি ই-ভিসা ও বুকিং প্ল্যাটফর্ম। এটি হজ ও ওমরাহযাত্রীদের মক্কা, মদিনা এবং অন্যান্য শহরে ভ্রমণের যাত্রাপথ নির্দিষ্ট ও ভ্রমণের ব্যবস্থা করতে সহায়তা করবে।
সূত্র : আরব নিউজ
ইমরান খানকে সাজা দেওয়া বিচারককে ওএসডি
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাদণ্ড সাজা দেওয়া অতিরিক্ত জেলা ও সেশন বিচারক হুমায়ুন দিলাওয়ারকে ওএসডি করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। শুক্রবার (২৫ আগস্ট) ইসলামাবাদ হাইকোর্টে নতুন পদ সৃষ্টি করে ওএসডি হিসেবে তাকে নিয়োগ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক।
শনিবার আইএইচসির অতিরিক্ত রেজিস্টার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘আইএইচসির মাননীয় শীর্ষ বিচারপতির নির্দেশে অতিরিক্ত জেলা ও সেশন জজ হুমায়ুন দিলাওয়ারকে হাইকোর্টের জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত নতুন একটি পদে নিয়োগ দেওয়া হয়েছে।’
এর আগে গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ডের রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।
সূত্র : জিও নিউজ।
ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগের নির্দেশ
পশ্চিম আফ্রিকার সামরিক অভ্যুত্থান-কবিলত দেশ নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দায়ে নিয়ামিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে বহিষ্কার করা হয়েছে। তাই তাকে দেশটি ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দেয়া হয়েছে।
শনিবার মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
নাইজারের পররাষ্ট্রমন্ত্রী বাকেরি সাঙ্গারি জানিয়েছেন, তার মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ফ্রান্সের রাষ্ট্রদূতকে বৈঠকের জন্য ডেকেছিল কিন্তু তিনি তাতে সাড়া দেননি। এছাড়া প্যারিস সরকার নাইজারের স্বার্থবিরোধী যেসব কর্মকাণ্ড করেছে তার প্রতিবাদে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ামি ত্যাগ করতে বলা হয়েছে।
নাইজারের সেনাবাহিনী গত ২৬ জুলাই ফ্রান্স-সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে। এতে নাখোশ হয় প্যারিস। নাইজারের সামরিক জান্তা অভিযোগ করছেন, বাজুমকে পুনরায় ক্ষমতায় বসাতে ফ্রান্স সরকার নাইজারে সামরিক হস্তক্ষেপ করতে চায়।
তবে নাইজারের সামরিক শাসকের এই অভিযোগ অস্বীকার করে ফ্রান্স সরকার বলেছে, নাইজারে ফ্রান্সের কোনো নাগরিক বা স্বার্থে আঘাত হানা হলে তার ‘তাৎক্ষণিক ও আপোষহীন’ জবাব দেয়া হবে।
গতমাসে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে নাইজারের জনগণ এখন পর্যন্ত বেশ কয়েকবার রাজপথে মিছিল করে সামরিক শাসকের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তারা পশ্চিমা-সমর্থিত সাবেক বাজুম সরকারকে প্রত্যাখ্যান করে স্লোগান দেন।
সূত্র : সিএনএন।
প্রিগোজিন এর দুর্ধর্ষ জীবনের রহস্যময় পরিণতি
ওয়াগনার বস প্রিগোজিন একসময় ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন। তাকে অনেকে ডাকতেন ‘পুতিনের রাঁধুনি’ বলে। তবে পুতিন বলয়ে থেকেই সম্প্রতী তিনি পুতিনেরই বিরুদ্ধে গলা চড়িয়েছিলেন। ইউক্রেন যুদ্ধ থেকে ফিরে দিয়েছিলেন বিদ্রোহের ডাক। তার দল পুতিনের একটি আঞ্চলিক সেনা সদর দখল করেছিল। তিনিও বহর নিয়ে ছুটেছিলেন মস্কোর দিকে।
পুতিন ওয়াগনার বাহিনীকে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিতে চাইলে ক্ষেপে যান স্বতন্ত্র বলয় গড়া প্রিগোজিন। পুতিনের এমন আহ্বানকে তিনি অপমান হিসেবে নিয়েই বিদ্রোহের ডাক দেন। এরপর বেলারুশের মধ্যস্থতায় পরিস্থিতি সামলে নেন পুতিন। একদিনের মাথাতেই ওয়াগনার বিদ্রোহের অবসান ঘটে। ওয়াগনার বাহিনীকে পাঠানো হয় বেলারুশে। কিছুদিন লাপাত্তা ছিলেন প্রিগোজিন।
পরে অবশ্য প্রিগোজিনকে রাশিয়ার রাজধানী মস্কোতে দেখা যায়। পরিস্থিতিও হয় অনেকটা স্বাভাবিক। তবে দুই মাস পর পুরো ঘটনা উল্টে যায়। হঠাতই বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুর খবর দেয় রাশিয়া। তবে একে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ পশ্চিমাদের অনেকেই।
বিদ্রোহের পর অনেকেই বুঝেছিলেন এর চড়া মূল্য দিতে হবে প্রিগোজিনকে। তার জীবন ছিল মৃত্যুর খুব কাছাকাছি।
মস্কো থেকে সেন্টপিটার্সবার্গে যাওয়ার পথে বিধ্বস্ত হয় প্রিগোজিনের বিমান। সেই সাথে সাথে এক দুর্ধর্ষ জীবনের রহস্যময় প্রস্থান ঘটে।
ব্রিদোহী ওয়াগনারদের শুরুতেই বিশ্বাসঘাতক তকমা দিয়েছিলেন পুতিন। তিনি সমুচিত শাস্তি দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। অবশ্য সমঝোতার পর শাস্তি নিয়ে আর কোনো কথা বলেননি পুতিন। এমনকি ওয়াগনার বিদ্রোহীদের শাস্তি দেবেন না বলে চুক্তিতে সইও করেছিল পুতিন প্রশাসন।
সেন্ট পিটার্সবার্গের কারাগারেই কেটেছিল প্রিগোজিনের যৌবনের প্রথম দিকটা। পরে অবশ্য চুরির দায় থেকে মুক্তি পেয়ে ১৯৯০ এর দশকে ব্যবসা শুরু করে প্রিগোজিন। তখন তাকে সরাসরি পৃষ্ঠপোষকতা করেন পুতিন।
পুতিনের হয়ে লড়াই করতেই আফ্রিকা, সিরিয়া ও ইউক্রেনে গিয়েছিল ওয়াগনার বাহিনী। তবে ইউক্রেনের বাখমুত লড়াইয়ে সাফল্য পেয়ে পুতিন প্রশাসনের সমালোচনায় মুখর হয়ে ওঠেন ওয়াগনার বস প্রিগোজিন। পুতিনের প্রতিরক্ষামন্ত্রীকে তিনি কয়েকবার তুলোধুনো করেছেন ভিডিও ও অডিও বার্তায়। তখন থেকে নিজেকে পরাক্রমশালী ভাবতে শুরু করা প্রিগোজিন ও পুতিনের সম্পর্কে ফাটলের বিষয়টি সামনে আসে। আর সেই সংঘাতের চূড়ান্ত রূপ দেখা যায় ওয়াগনার বিদ্রোহে।
বিবিসি এক অসর্থিত সূত্রের বরাতে জানিয়েছে, প্রিগোজিনকে বহন করা বিমানে সামরিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও বিবিসি পুরোপুরিভাবে এই তথ্যের সত্যতা প্রমাণ করতে পারেনি।
১২ দলীয় জোট এর কালো পতাকা মিছিল
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে এক দফা দাবিতে আগামীকাল শুক্রবার কালো পতাকা মিছিল করবে ১২ দলীয় জোট।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
শেষ মুহূর্তের রোমাঞ্চে আল নাসরের দুর্দান্ত জয়
শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা হয়নি। শেষদিকের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করেছে সৌদি ক্লাব আল-নাসর। পিছিয়ে পড়া ম্যাচের শেষ ৯ মিনিটে ৩ গোল করে প্লে-অফের বাধা টপকেছে রোনালদো-সাদিও মানেরা। আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির বিপক্ষে তাদের জয় এসেছে ৪-২ গোলে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে অবশ্য এগিয়ে ছিল রোনালদোরাই। ম্যাচের শুরু থেকেই এদিন ছন্দে ছিলেন ৩৮ বছরের রোনালদো। ১০ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখাতে পারতেন। তবে সেটা আর হয়নি। তবে পর্তুগিজ তারকা না পারলেও তার দল ঠিকই এগিয়ে যায় পরের মিনিটে। গোল করেন দলের ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা। তবে ম্যাচের ১৮ মিনিটের মাথায়ই ম্যাচে সমতা আনে শাবাব আল-আহলি। দলের হয়ে গোল করেন ইয়াহিয়া আল-ঘাসানি।
বিরতির পরেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় আল-নাসর। দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে আমিরাতের ক্লাবটিকে এগিয়ে দেন আল ঘাসানি। চাপের মুখেই যেন আরও বেশি উজ্জ্বল হলো আল-নাসর। শেষ পর্যন্ত দলটি আলোর মুখ দেখে ম্যাচে ম্যাচের ৮৮ মিনিটে। সুলতান আল ঘানামের গোলে ম্যাচে সমতায় ফেরে আল নাসর।
এরপর যোগ করা সময়ে আবারও চমক আল নাসরের। আরও একবার হেডে গোল করে রিয়াদের ক্লাবটিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তালিসকা। ম্যাচের শেষ মুহূর্তে নিজেদের চতুর্থটিও পেয়ে যায় আল নাসর। এবার রোনালদোর সহায়তায় গোল করেন ব্রজোভিচ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব নিশ্চিত করে আল নাসর।
বরিশালের মুলাদীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
বরিশালের মুলাদীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।
নিহতের নাম আবদুর রব হাওলাদার (৬০)। তিনি মুলাদীর মিয়ারচরের চর কমিশনার এলাকার মৃত ধুলু হাওলাদারের ছেলে। হামলাকারী কামাল সরদার ও তার সহযোগীতা একই এলাকার বাসিন্দা।
নিহতের চাচাতো ভাই ফজলুল বারী চয়ন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে কামাল সরদার ও জামাল সরদারের সঙ্গে রব হাওলাদারের পূর্ব বিরোধ ছিল। গতকাল সকালে রব হাওলাদার নিজ বাড়ি থেকে বের হয়ে অটোরিক্সাযোগে মুলাদী সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নির্জন স্থানে ওই অটোরিক্সা থামিয়ে কামাল-জামাল ও তাদের সহযোগীরা রব হাওলাদারকে একটি খোলা মাঠে ধরে নিয়ে কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে গিয়ে গেলে সকাল ৯টা ৫২ মিনিটে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান চয়নসহ নিহতের অন্য স্বজনরা।
মুলাদী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, মীরগঞ্জ ফেরীঘাট কেন্দ্রীক বিরোধের জেরে রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে জিএম কাদের
ভারত সরকারের আমন্ত্রণে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) আজ দিল্লি গেছেন। তার সফর সঙ্গী হয়েছেন জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্ত্রী শরীফা কাদের।
রোববার (২০ আগস্ট) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দেশটির রাজধানী দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। জাতীয় পার্টি দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তার এই সফর গুরুত্বপূর্ণ। তিন দিনের এই সফরে ভারতের সরকার প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জাতীয় পার্টি একাধিক নেতা জানিয়েছেন, জিএম কাদের ভারত সফর শেষে দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে দলটির করণীয় সম্পর্কে প্রেসিডিয়ামে বৈঠক ডেকে সিদ্ধান্ত নেবেন।
নাইজারে অভ্যুত্থান: বেসামরিক শাসন ফিরিয়ে দিতে তিন বছর সময় নেব!
তিন বছরের মধ্যে দেশকে বেসামরিক শাসনে ফিরিয়ে নেবেন বলে জানিয়েছেন নাইজারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া জান্তা নেতা জেনারেল আবদুরাহমানে তচিয়ানি।
স্থানীয় সময় শনিবার গভীর রাতে এক টেলিভিশন ভাষণে জেনারেল তচিয়ানি বলেন, ‘ ক্ষমতা হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত সামরিক কাউন্সিলে ৩০ দিনের মধ্যে নেওয়া হবে। তবে ক্ষমতার স্থানান্তরের বিষয়ে কোনো বিশদ পরিকল্পনা প্রকাশ করেননি তিনি। খবর আল জাজিরার।
তচিয়ানি বলেন, ন্যাশনাল কাউন্সিল বা নাইজারের জনগণ কেউই যুদ্ধ চায় না, নাইজার আক্রমণে পরিকল্পনাকারীদের বুঝা উচিত এটি তাদের জন্য সহজ হবে না। তিনি বলেন, ‘ক্ষমতা ধরে রাখার অভিলাষ আমাদের নেই, নাইজারের জনগণের স্বার্থে সব ধরনের আলোচনায় আমরা প্রস্তুত’।
গতকাল নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান জেনারেল আব্দুল সালামি আবুবাকারের নেতৃত্বে ইকোওয়াস প্রতিনিধিদল জান্তার সরকারের সঙ্গে আলোচনা করে। তারা আলাদাভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গেও দেখা করেন। এর আগে শুক্রবার নাইজার সফরে আসেন পশ্চিম আফ্রিকা ও সাহেলের জন্য জাতিসংঘের বিশেষ প্রতিনিধি লিওনার্দো সান্তোস সিমাওর।
ভালো টাইমিং করেও পারলেন না ইমরানুর
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারি রাউন্ডে দ্যুতি ছড়িয়ে নিজের হিটে সেরা হন ইমরানুর রহমান। কিন্তু ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রিলিমিনারি রাউন্ডের চেয়ে ভালো টাইমিং করেও পেরে উঠলেন না বাংলাদেশের দ্রুততম মানব।
হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার (১৯ আগস্ট) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ৬ নম্বর হিটে অংশ নেন ইমরানুর। ১০.৪১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম এবং সব মিলিয়ে ৫৫ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন তিনি।
সেমিফাইনালে ওঠা ২৪ প্রতিযোগীর মধ্যে সবশেষ জনের টাইমিং ১০.২০ সেকেন্ড। এর আগে, সকালের সেশনে প্রিলিমিনারি রাউন্ডের ৩ নম্বর হিটে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন ইমরানুর।
গত জুলাইয়ে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে অল্পের জন্য পেরে ওঠেননি। থাইল্যান্ডের ব্যাংককে হওয়া ওই প্রতিযোগিতায় সেমিফাইনালের তৃতীয় হিটে ১০.৪০ সেকেন্ডে দৌড় শেষ করেন ইমরানুর। সব মিলিয়ে একাদশ স্থানে থেকে আসর শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।
ব্যাংককে সেমিফাইনালে ওঠার হিটে ১০.২৫ সেকেন্ড টাইমিং করে নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়েছিলেন ইমরানুর। বুদাপেস্টে এবারও অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি ইমরানুর। ১০ দশমিক ২২ সেকেন্ডে তিনি দৌড় শেষ করেছিলেন বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে।
যে ছয় উপায়ে জীবন কে করে তুলুন সুখময়
সুখ ও শান্তি মানবজীবনের পরম প্রত্যাশিত বস্তু। আমাদের জীবন আবর্তিত হয় এই কাঙ্ক্ষিত বস্তুকে ঘিরেই। দুর্দশা ও হতাশাগ্রস্ত জীবনে একটুখানি সুখের আশায় কত কিছুই না আমাদের করতে হয়; কিন্তু আমরা ব্যর্থ হই। কারণ আল্লাহ প্রদত্ত সুখ-শান্তি আমরা কেবল পার্থিব জিনিসের মাঝেই খুঁজে বেড়াই। মূল্যহীন এই দুনিয়ায় সুখ-শান্তি পেতে হলে ইসলামই আমাদের একমাত্র সমাধান। এখানে সুন্দর ও সুখময় জীবন উপভোগের কয়েকটি উপায় তুলে ধরা হলো—
এক. আল্লাহর ওপর দৃঢ়বিশ্বাস স্থাপন :
ঈমান মুমিনের সবচেয়ে বড় সম্পদ। যে আল্লাহর ওপর ঈমান আনে এবং তাঁর প্রতি অগাধ বিশ্বাস রাখে, হতাশা ও অশান্তি তাদের গ্রাস করতে পারবে না। মহান আল্লাহ তাদের সুখময় জীবন দান করেন। ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, আমি অবশ্যই তাকে উত্তম জীবন যাপন করাব এবং তাদেরকে তাদের উত্কৃষ্টকর্ম অনুযায়ী তাদের প্রতিদান অবশ্যই প্রদান করব।’ (সুরা : নাহল, আয়াত : ৯৭)
দুই. সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা করা :
পার্থিব জীবনের যেকোনো কাজ প্রয়োজনীয় মাধ্যম গ্রহণ করে এর পরিণাম আল্লাহর ওপর ছেড়ে দেওয়াকে তাওয়াক্কুল বলা হয়। তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা রাখা একজন মুমিনের একান্ত কর্তব্য। কারণ এটি তাওহিদের প্রাণ বা ভিত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।’ (সুরা : তালাক, আয়াত : ৩)। মহান আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যান, তার জীবনে কোনো অপূর্ণতা থাকে না।
তিন. নিম্নস্তরের লোকদের প্রতি দৃষ্টি দেওয়া :
সুখময় ও সুন্দর জীবন উপভোগ করার গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে, নিজের থেকে নিম্নস্তরের লোকদের প্রতি দৃষ্টি দেওয়া। এতে মানুষ আল্লাহর নিয়ামতগুলো উপলব্ধি করতে পারে। সাহাবি আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের চেয়ে নিম্নস্তরের লোকদের প্রতি দৃষ্টি দাও। তবে তোমাদের চেয়ে উঁচু স্তরের লোকদের দিকে লক্ষ কোরো না। কেননা আল্লাহর নিয়ামতকে তুচ্ছ না ভাবার এটাই উত্তম পন্থা। (মুসলিম, হাদিস : ৭৩২০)
চার. আল্লাহর স্মরণে অন্তরের প্রশান্তি :
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ (সুরা : রাদ, আয়াত : ২৮)
পাঁচ. হিংসাত্মক মনোভাব পরিহার :
হিংসা মানুষের সুখ কেড়ে নেয়, আমল ধ্বংস করে। হিংসুক কখনো সুখী হতে পারে না। তাই ইসলামে অন্যের প্রতি হিংসা পোষণ করা নিষিদ্ধ। রাসুল (সা.) বলেছেন, তোমরা অবশ্যই হিংসা পরিহার করবে। কারণ আগুন যেভাবে কাঠকে বা ঘাসকে খেয়ে ফেলে, তেমনি হিংসাও মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। (আবু দাউদ, হাদিস : ৪৯০৩)
ছয়. সবার সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচরণ :
ভ্রাতৃত্বসুলভ আচরণ মানুষকে প্রশান্তি দেয়। এটি থাকলে মানুষ একে অপরের কল্যাণকামী হয়ে ওঠে। এর সুফল পরকালেও মানুষ ভোগ করতে থাকবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার জন্য যারা একে অন্যকে ভালোবেসেছিল তারা কোথায়? আমি আজ তাদের আমার ছায়ায় আশ্রয় দেব। আজকের এই দিনে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। (মুসলিম, হাদিস : ২৫৬৬)
মহান আল্লাহ আমাদের সুখময় জীবন উপভোগ করার তাওফিক দান করুন।
সর্বজনীন পেনশনে যেসব সুবিধা পাওয়া যাবে
দেশের বিভিন্ন শ্রেণির মানুষের ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে আজ থেকে চালু হয়েছে বহুল আলোচিত সর্বজনীন পেনশন ব্যবস্থা। ১৮ বছর থেকে ৫০ বছরের বেশি বয়সী সকল বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছে সরকার।
বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে এ পেনশন পদ্ধতি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গতকাল বুধবার পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট চালু হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা www.upension.gov.bd। এতে বলা হয়েছে, ‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। ’ ওয়েবসাইটের ঠিকানায় পেনশন স্কিমগুলো সম্পর্কে প্রাথমিক তথ্য উল্লেখ করা আছে।
জানা গেছে, শুরুতে চার শ্রেণির ব্যক্তি পেনশন কর্মসূচির আওতায় আসছেন। তারা হচ্ছেন-প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি। এছাড়া এই সর্বজনীন পেনশনের আওতায় চারটি স্কিম রয়েছে। চার স্কিমের মধ্যে রয়েছে-প্রবাস স্কিম (প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য), প্রগতি স্কিম (বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য), সুরক্ষা স্কিম (স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য) এবং সমতা স্কিম (স্বকর্মে নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকদের জন্য)। এসব স্কিমে চাঁদার হার কত হবে তাও নির্ধারণ করা হয়েছে।
প্রবাস স্কিম
বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি নাগরিক তফসিলে বর্ণিত চাঁদার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় প্রদান করে এই স্কিমে অংশগ্রহণ করিতে পারবেন এবং তিনি দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোষ করতে পারবেন। প্রয়োজনে, স্কিম পরিবর্তন করতে পারবেন। তবে পেনশন স্কিনের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন পাবেন।
প্রগতি স্কিম
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক তফসিলে বর্ণিত হারে চাঁদা প্রদান করে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মচারীদের জন্য এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাঁদার ৫০ শতাংশ কর্মচারী এবং অবশিষ্ট ৫০ শতাংশ প্রতিষ্ঠান দেবে। কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এই স্কিমে অংশগ্রহণ না করলে, ওই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী নিজ উদ্যোগে এককভাবে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।
সুরক্ষা স্কিম
অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিরা যেমন-কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি, ইত্যাদি তফসিলে বর্ণিত হারে চাঁদা দিয়ে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।
সমতা স্কিম
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক, সময় সময়, প্রকাশিত আয় সীমার ভিত্তিতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী আয়ের ব্যক্তিরা (যার বর্তমান আয় সীমা বাৎসরিক সর্বোচ্চ ৬০ হাজার টাকা) তফসিলে বর্ণিত হারে চাঁদা দিয়ে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।
পেনশন সুবিধায় যা আছে
**১৮ থেকে ৫০ বছর বয়সী সকল কর্মক্ষম নাগরিক এই পেনশন সুবিধা পাওয়ার অধিকারী হবেন। প্রবাসে কর্মরত বাংলাদেশিরাও এতে অংশ নিতে পারবেন। তবে সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বিষয়ে পরে বিবেচনা করা হবে, কারণ এখন তারা সরকারিভাবেই একটি পেনশন ব্যবস্থার আওতায় আছেন।
**জাতীয় পরিচয়পত্রের তথ্যের ওপর ভিত্তি করে ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক পেনশন হিসাব খুলতে পারবেন। প্রাথমিকভাবে এটা হবে ঐচ্ছিক। পরে তা বাধ্যতামূলক করার পরিকল্পনা আছে সরকারের।
** ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা জমা দিলে মাসিক পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন একজন। প্রতিটি নাগরিকের জন্য একটি পেনশন অ্যাকাউন্ট থাকবে। ফলে চাকরি বা পেশা পরিবর্তন করলেও পেনশন হিসাব অপরিবর্তিত থাকবে। মাসিক সর্বনিম্ন চাঁদার হার নির্ধারিত থাকবে। তবে প্রবাসীদের ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা দেওয়ার সুযোগ থাকবে।
**সুবিধাভোগীর বছরে ন্যূনতম বার্ষিক জমা নিশ্চিত করবেন। তা না হলে তাদের হিসাব সাময়িকভাবে স্থগিত থাকবে। পরে বিলম্ব ফিসহ বকেয়া চাঁদা পরিশোধের মাধ্যমে হিসাব সচল হবে।
**পেনশনের জন্য নির্ধারিত সময়সীমা (৬০ বছর) পূর্ণ হলে পেনশন তহবিলে পুঞ্জীভূত লভ্যাংশসহ জমার বিপরীতে নির্ধারিত হারে পেনশন দেওয়া হবে। মৃত্যুর আগ পর্যন্ত প্রতি মাসে এই পেনশন সুবিধা ভোগ করবেন।
**নির্ধারিত চাঁদা জমাকারী পেনশনে থাকাকালে ৬৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে তার নমিনি সেই মাসিক পেনশন প্রাপ্য হবেন। মূল জমাকারীর বয়স যে বছর ৭৫ বছর পূর্ণ হত, ওই বছর পর্যন্ত নমিনিকে এই পেনশন দেওয়া হবে।
**পেনশন স্কিমে জমা করা অর্থ কোনোভাবেই কোনো পর্যায়ে এককালীন উত্তোলনের সুযোগ থাকবে না। তবে আবেদনের প্রেক্ষিতে জমা অর্থের ৫০ শতাংশ ঋণ হিসেবে তোলা যাবে, যা সুদসহ পরিশোধ করতে হবে।
**কমপক্ষে ১০ বছর চাঁদা দেওয়ার আগেই নিবন্ধিত চাঁদা প্রদানকারী মারা গেলে জমা অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে।
** পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে বিবেচনা করে কর রেয়াতের জন্য বিবেচিত হবে। পেনশন বাবদ মাসিক যে অর্থ পাওয়া যাবে তা পুরোপুরি আয়কর মুক্ত থাকবে।
**পেনশন কর্তৃপক্ষের খরচসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় সরকার বহন করবে। পেনশন কর্তৃপক্ষ তহবিলে জমা অর্থ নির্ধারিত গাইডলাইন অনুযায়ী বিনিয়োগ করবে এবং সর্বোচ্চ লাভের ব্যবস্থা করবে।
কত জমায় সর্বোচ্চ কত টাকা পাওয়া যাবে
পেনশন তহবিলে জমা দেওয়া অর্থ কোনো পর্যায়ে এককালীন তোলার প্রয়োজন পড়লে চাঁদা দাতা আবেদন করলে জমা দেওয়া অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ হিসেবে তুলতে পারবেন, যা ফিসহ পরিশোধ করতে হবে। পেনশন থেকে পাওয়া অর্থ আয়কর মুক্ত থাকবে এবং পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াতের জন্য বিবেচিত হবে বলেও উল্লেখ করা হয়েছে বিলে।
স্কিমে অংশগ্রহণের যোগ্যতা ও নিবন্ধন
১৮ বছর থেকে ৫০ বছর বয়সী জাতীয় পরিচয়পত্রধারী সকল বাংলাদেশি নাগরিক তাদের জন্য প্রযোজ্য কোনো স্কিমে অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন করতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় ৫০ বছরের বেশি বয়সের নাগরিকরাও স্কিমে অংশগ্রহণ করতে পারবেন এবং সেই ক্ষেত্রে স্কিমে অংশগ্রহণের তারিখ থেকে নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা দেওয়া শেষে তিনি যে বয়সে উপনীত হবেন সেই বয়স থেকে আজীবন পেনশন প্রাপ্য হবেন। প্রবাসী বাংলাদেশি নাগরিক যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারাও তাহাদের জন্য প্রযোজ্য স্কিমে পাসপোর্টের ভিত্তিতে নিবন্ধন করতে পারবেন। তবে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে তার অনুলিপি কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।
এছাড়া নিয়মিতভাবে পাসপোর্ট নবায়ন বা নবায়ন করা পাসপোর্টের অনুলিপি কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিরা তাদের জন্য প্রযোজ্য স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। তবে স্কিমে অংশগ্রহণের আগে সংশ্লিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সমর্পণ করতে হবে। কোনো স্কিমে নিবন্ধনের জন্য দেশে এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিককে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরম অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। যার বিপরীতে আবেদনকারীর অনুকূলে একটি ইউনিক আইডি নম্বর দেওয়া হবে। আবেদনে উল্লিখিত আবেদনকারীর মোবাইল নম্বরে এবং অনিবাসী আবেদনকারীর ক্ষেত্রে স্বয়ংক্রিয় ই-মেইলের মাধ্যমে ইউনিক আইডি নম্বর, চাঁদার হার এবং মাসিক চাঁদা দেওয়ার তারিখ অবহিত করা হবে।
মাসিক চাঁদা
মাসিক চাঁদা ধরা হয়েছে সর্বনিম্ন ৫০০ টাকা আর সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। তবে কর্মসূচি পরিবর্তন এবং চাঁদার পরিমাণ বাড়ানোর সুযোগ থাকছে।
যে কোনো স্কিমে নিবন্ধিত হলে কর্তৃপক্ষ কর্তৃক ওই স্কিমের জন্য ধার্য করা হারে নিয়মিত চাঁদা প্রদান করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারী মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ব্যাংকের কোনো শাখায় ওটিসি পদ্ধতিতে কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসাবে মাসিক চাঁদা জমা করবেন। প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রায় মাসিক চাঁদার টাকা কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করবেন। নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা জমা করতে ব্যর্থ হলে পরবর্তী এক মাস পর্যন্ত জরিমানা ছাড়া চাঁদা দেওয়া যাবে। এক মাস অতিবাহিত হলে পরবর্তী প্রতি দিনের জন্য ১ শতাংশ হারে বিলম্ব ফি জমা দিয়ে হিসাবটি সচল রাখা যাবে।
এছাড়া কোনো চাঁদা দাতা ধারাবাহিকভাবে ৩ কিস্তি চাঁদা জমাদানে ব্যর্থ হলে তাহার পেনশন হিসাবটি স্থগিত হবে এবং প্রতিদিনের জন্য উপবিধি অনুযায়ী সমুদয় বকেয়া কিস্তি পরিশোধ না করা পর্যন্ত হিসাবটি সচল করা হবে না। চাঁদা দাতা মাসের নাম উল্লেখ করে যে কোনো পরিমাণ চাঁদার টাকা অগ্রিম হিসাবে জমা দিতে পারবেন। কোনো প্রতিষ্ঠান স্কিমে অংশগ্রহণ করলে কর্মী এবং প্রতিষ্ঠানের জন্য ধার্য করা মাসিক চাঁদা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান কর্তৃক একত্রে তহবিলে জমা করতে হবে। সকল স্কিমের জন্য চাঁদার কিস্তি চাঁদা দাতার পছন্দ অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধের সুযোগ থাকবে। চাঁদার টাকা জমা হলে চাঁদা দাতার রেজিস্টার্ড মোবাইল নম্বরে অবহিত করা হবে এবং নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা প্রদান করা না হলে বিলম্ব ফিসহ চাঁদা জমাদানের জন্য চাঁদা দাতার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ দেওয়া হবে।
শারীরিক ও মানসিকভাবে অসমর্থ চাঁদা দাতার ক্ষেত্রে বিধান
কোনো চাঁদা দাতা চাঁদা প্রদানকালে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ী বা সাময়িকভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মহীন ও উপার্জনে অসমর্থ হলে তাকে অসচ্ছল চাঁদা দাতা হিসাবে ঘোষণার জন্য তিনি কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে আবেদন করতে পারবেন। কোনো চাঁদা দাতার অসচ্ছলতা নির্ণয়ের উদ্দেশ্যে কর্তৃপক্ষ প্রজ্ঞাপন দ্বারা, কেন্দ্রীয়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক পৃথক মেডিকেল বোর্ড গঠন করবে। মেডিকেল বোর্ডের সুপারিশ ব্যতীত কোনো চাঁদা দাতাকে অসচ্ছল চাঁদা দাতা হিসাবে ঘোষণা করা যাবে না। চাঁদা দাতার মানসিক বা শারীরিক অসামর্থ্যের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি সচিব, অর্থ বিভাগ বরাবর আপিল দায়ের করতে পারবেন। আপিল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। অসচ্ছল চাঁদা দাতা হিসাবে ঘোষিত হওয়ার পর সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত চাঁদা পরিশোধ না করলেও চাঁদা দাতার পেনশন হিসাবটি স্থগিত হবে না।
মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চাঁদা দাতা হলে চাঁদা দেওয়ার বিধান
কোনো চাঁদা দাতা চাঁদা প্রদানকালে মানসিক অসামর্থ্যের কারণে অসচ্ছল হিসাবে ঘোষিত হলে কর্তৃপক্ষ উক্ত স্কিমের স্বত্ব উক্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নমিনি অথবা প্রযোজ্য ক্ষেত্রে উত্তরাধিকারীর ওপর ন্যস্ত করতে পারবেন। কোনো মানসিক ভারসাম্যহীন চাঁদা দাতার নমিনি বা প্রযোজ্য ক্ষেত্রে উত্তরাধিকারী তাহার পেনশন হিসাব বা কর্পাস হিসাবে চাঁদার কিস্তি নিয়মিত জমা করে স্কিম চালু রাখতে পারবেন। স্কিমের মেয়াদ শেষে ওই স্কিমের বিপরীতে পেনশনের অর্থ নমিনি এবং প্রযোজ্য ক্ষেত্রে উত্তরাধিকারী বা উত্তরাধিকারীরা উত্তোলন করতে পারবেন।
চাঁদা দাতা বা পেনশনার নিখোঁজ হলে চাঁদা প্রদানের বিধান
চাঁদা দাতা নিখোঁজ হলে নিখোঁজ ব্যক্তির নমিনি বা প্রযোজ্য ক্ষেত্রে উত্তরাধিকারী সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি করে তার নিখোঁজ হওয়ার বিষয়টি পেনশনের সম্মুখ অফিসে বা কর্তৃপক্ষকে অবহিত করে চাঁদা দাতার পেনশন হিসাব বা কর্পাস হিসাবে নির্দিষ্ট চাঁদার অর্থ জমা করতে পারবেন। চাঁদা দাতা নিখোঁজ হইবার ৭ বছর অতিক্রান্ত হলে এবং নিখোঁজ ব্যক্তি ফিরে না আসলে, ওই চাঁদা দাতার স্কিম স্থগিত রাখতে হবে এবং পেনশনের প্রাপ্যতা অর্জিত হওয়া সাপেক্ষে তাকে নিখোঁজ পেনশনার গণ্য করে উপবিধি (৩) এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পেনশনার তার বয়স ৭৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে নিখোঁজ হলে, তার নিখোঁজ হওয়ার ৭ বছর পর পেনশনারের মাসিক পেনশন বাবদ পাওনা তার নমিনি অথবা প্রযোজ্য ক্ষেত্রে উত্তরাধিকারী বা উত্তরাধিকারীদেরকে প্রদান করা যাবে। তবে নিখোঁজ পেনশনারের নমিনি বা নমিনিরা এবং প্রযোজ্য ক্ষেত্রে উত্তরাধিকারী বা উত্তরাধিকারীরা পেনশনারের বয়স ৭৫ বছর পূর্ণ হতে যতদিন লাগে ততদিন পর্যন্ত মাসিক পেনশন প্রাপ্য হবেন।
চাঁদা দাতা কর্তৃক নমিনি মনোনয়ন
স্কিমের চাঁদা দাতা, স্কিমে জমা করা অর্থ বা জমার বিপরীতে প্রাপ্য পেনশন বাবদ অর্থ তার মৃত্যুর পর গ্রহণ বা উত্তোলনের জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরম অনলাইনে পূরণ করে এক বা একাধিক নমিনি মনোনয়ন করতে পারবেন। যে কোনো সময় নমিনি বাতিল করে এক বা একাধিক নতুন নমিনি নির্বাচন করা যাবে। চাঁদা দাতা কর্তৃক প্রদত্ত একক নমিনি বা একাধিক নমিনির ক্ষেত্রে সকল নমিনি মৃত্যুবরণ করলে চাঁদা দাতাকে পুনরায় নমিনি মনোনয়ন করতে হবে।
নমিনি নাবালক হলে চাঁদা দাতার মৃত্যুর পর নমিনি সাবালক না হওয়া পর্যন্ত নমিনির পক্ষে স্কিমের প্রাপ্য অর্থ গ্রহণ বা উত্তোলনের জন্য চাঁদা দাতা নমিনি প্রদানকালে যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারবেন।  এ ধরনের নিয়োগের ক্ষেত্রে চাঁদা দাতার মৃত্যুর পর নমিনি সাবালক না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তি নাবালকের প্রতিনিধি হিসাবে গণ্য হবে।
চাঁদা দাতার পেনশন হিসাব বা কর্পাস হিসাব
স্কিমের আওতাভুক্ত প্রত্যেক চাঁদা দাতার নামে একটি পৃথক পেনশন হিসাব থাকবে। যা তার কর্পাস হিসাব হবে এবং উক্ত কর্পাস হিসাবে চাঁদা দাতা কর্তৃক জমা করা চাঁদার অঙ্ক হিসাবায়ন করা হবে। কর্তৃপক্ষ প্রতি অর্থবছর শেষে সর্বজনীন পেনশন তহবিলের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুযায়ী কর্পাস হিসাবের স্থিতির ওপর লভ্যাংশ ঘোষণা করবে। চাঁদা দাতার জমা করা চাঁদার ওপর ঘোষিত নির্ধারিত হারে লভ্যাংশ আকলন দেখিয়ে কর্পাস হিসাবের পুঞ্জীভূত জমার পরিমাণ নির্ধারিত হবে। চাঁদা দাতার কর্পাস হিসাবে পুঞ্জীভূত জমার ভিত্তিতে কর্তৃপক্ষ কর্তৃক মাসিক পেনশন (অ্যানুইটি)-এর পরিমাণ নিরূপণ করা হবে।
স্কিমের রূপান্তর
চাঁদা দাতা যৌক্তিক কারণ উল্লেখ করে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তার অনুকূলে চালু করা স্কিমের পরিবর্তে অন্য স্কিম বা স্কিমের চাঁদা প্রদানের হার পরিবর্তন করতে পারবেন। স্কিম রূপান্তরের ক্ষেত্রে রূপান্তরিত স্কিমে নতুন চাঁদার হিসাব পৃথক রেখে লভ্যাংশ ও পুঞ্জীভূত জমার অর্থের হিসাব করতে হবে, যা পূর্বতন স্কিমের পুঞ্জীভূত জমার সঙ্গে যুক্ত হবে। স্কিম রূপান্তরের কারণে মেয়াদ পূর্তিতে মাসিক পেনশনের পরিমাণ পুনঃনির্ধারিত হবে।
স্কিমের স্বত্ব
এই বিধিমালার অধীন কোনো চাঁদা দাতার অনুকূলে কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা কোনো স্কিমের সম্পূর্ণ স্বত্ব উক্ত স্কিমের চাঁদা দাতার থাকবে। পেনশন স্কিমে চাঁদা দাতা ওই স্কিমের স্বত্ব জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সত্তার নিকট হস্তান্তর করতে পারবেন না। তবে স্কিম বা পেনশন চলাকালে যে কোনো সময়ে চাঁদা দাতার মৃত্যু হলে ওই স্কিমের অর্থ চাঁদা দাতা কর্তৃক মনোনীত নমিনি বা নমিনির অবর্তমানে চাঁদা দাতার উপযুক্ত উত্তরাধিকারী বরাবর হস্তান্তরে কোনো বাধা থাকবে না।
প্রদত্ত চাঁদা থেকে ঋণ গ্রহণ
চাঁদা দাতা নিজের এবং পরিবারের সদস্যদের চিকিৎসা, গৃহ নির্মাণ, গৃহ মেরামত এবং সন্তানের বিবাহের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনে তহবিলে কেবল তার জমা করা অর্থের ৫০ শতাংশ ঋণ হিসাবে উত্তোলন করতে পারবেন। যা কর্তৃপক্ষ কর্তৃক ধার্য করা ফিসহ সর্বোচ্চ ২৪ কিস্তিতে পরিশোধ করতে হবে এবং সমুদয় অর্থ চাঁদা দাতার হিসাবে জমা হবে। গৃহীত ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত নতুনভাবে কোনো ঋণ গ্রহণ করা যাবে না।
চাঁদা দাতা বা পেনশনারের মৃত্যুর পর স্কিমের বিপরীতে প্রাপ্য অর্থ প্রদান
চাঁদা দাতা নমিনি প্রদানপূর্বক মৃত্যুবরণ করলে এবং তাহার মৃত্যুর পর নমিনি মনোনয়ন কার্যকর থাকলে উক্ত স্কিমের অর্থ নমিনি প্রাপ্য হবেন। নমিনি নাবালক হলে চাঁদা দাতা  বা পেনশনারের মৃত্যুর পর বিধি ১০ এর উপবিধি (৩) এর বিধান অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তি স্কিমের বিপরীতে জমা করা অর্থ বা পেনশনের অর্থ প্রাপ্য হবেন এবং উক্তরূপ কোনো ব্যক্তি নিয়োগপ্রাপ্ত না হলে নাবালকের আইনসম্মত অভিভাবক উল্লিখিত স্কিমের আওতায় পাওনা অর্থ প্রাপ্য হবেন।
কোনো স্কিমের বিপরীতে একাধিক নমিনি থাকলে এবং যে কোনো একজন নমিনি মৃত্যুবরণ করলে এবং মৃত নমিনির বিপরীতে নতুন কোনো নমিনি মনোনয়ন না করা হইলে, জীবিত নমিনি বা নমিনিরা উল্লিখিত স্কিনে উত্তরাধিকারী হিসাবে গণ্য হবেন এবং উক্ত স্কিনের অর্থ প্রাপ্য হবেন। কোনো স্কিমের চাঁদা দাতা মাসিক পেনশন প্রাপ্যতা অর্জিত হইবার পর মৃত্যুবরণ করলে উক্ত স্কিনে জমা করা পুঞ্জীভূত অর্থের ভিত্তিতে পেনশন নির্ধারণপূর্বক তার নমিনি বা নমিনিরা অথবা নমিনি না থাকলে তার উত্তরাধিকারী বা উত্তরাধিকারীদেরকে পেনশন প্রদান করা যাবে এবং এই ক্ষেত্রে উপবিধি (৫) এর বিধান প্রযোজ্য হবে।
এই বিধির আওতায় কোনো স্কিমের চাঁদা দাতা পেনশনে থাকাকালীন তার বয়স ৭৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি বা নমিনিরা অথবা নমিনি না থাকলে তার উত্তরাধিকারী বা উত্তরাধিকারীরা অবশিষ্ট সময়ের জন্য অর্থাৎ মূল পেনশনারের বয়স ৭৫ বছর পূর্ণ হতে যতদিন অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত মাসিক পেনশন প্রাপ্য হবেন। কোনো স্কিমের চাঁদা দাতা  মাসিক পেনশন প্রাপ্যতা অর্জিত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে তার নমিনি বা নমিনিরা অথবা নমিনির অবর্তমানে উত্তরাধিকারী বা উত্তরাধিকারীরা মুনাফাসহ জমা করা অর্থ ফেরত পাবেন।
চাঁদা দাতা বা পেনশনার মৃত্যুবরণ করলে উত্তরাধিকার সংক্রান্ত বিধান
নমিনির অবর্তমানে উত্তরাধিকারী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃক ইস্যু করা উত্তরাধিকার সনদের ভিত্তিতে কর্তৃপক্ষ উত্তরাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংক্ষুদ্ধ ব্যক্তি সচিব, অর্থ বিভাগ বরাবর আপিল করতে পারবেন। আপিল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
রেকর্ড সংরক্ষণ
কর্তৃপক্ষ স্কিমের হিসাব, পেনশন হিসাব, কর্পাস হিসাব, চাঁদা দাতা ও নমিনির জীবন বৃত্তান্তসহ যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করার পাশাপাশি ব্যাকাপ রাখবে।
প্যাটার্ন লক ভুলে গেলে নিজেই রিসেট করুন
অ্যান্ড্রয়েড ফোনের প্রাইভেসির জন্য আমরা অনেকেই প্যাটার্ন লক ব্যবহার করে থাকি। তবে এই প্যাটার্ন ভুলে গেলে দুর্ভোগের শেষ থাকে না। এ সমস্যা সমাধানের জন্য মোবাইল ফোন রিসেট কিংবা কাস্টমার কেয়ারে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।
অনেকে একে হার্ড রিসেট বলে কারণ এটি সেটের একচুয়্যাল ফ্যাক্টরি সেটিংস ফিরিয়ে আনে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই কিভাবে কোনো অ্যান্ড্রয়েড ফোন রিসেট করা যায় কোনও রকম সমস্যা ছাড়া।।
স্যামসাং এবং অন্যান্য মোবাইলের ক্ষেত্রে প্রথমেই ফোনটির সুইচ অফ করুন, এবার ব্যাটারি ১০ সেকেন্ডের জন্য রিমুভ করুন। আবার ব্যাটারি লাগিয়ে একসঙ্গে ‘up volume key’, ‘Power button’ এবং ‘Home button’ চেপে ধরতে হবে যতক্ষণ না Recovery Mode Screen আসে।
এরপর ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে ‘wipe data/factory reset’ অপশনে আনুন এবং সিলেক্ট করার জন্য হোমে বাটনে প্রেস করুন। এখন কনফার্ম করার জন্য আরেকটি স্ক্রিন আসবে এখানে ‘Yes’ বাটন সিলেক্ট করতে হবে।
এবার কিছুসময় অপেক্ষা করুন রিসেট হওয়ার পর আপনার ফোন আপনা-আপনি চালু হবে, ততক্ষন অপেক্ষা করুন।
এক্ষেত্রে যা আপনি হারাবেন:
১. আপনার কাস্টমাইজ করা সমস্ত সেটিংস মুছে যাবে।
২. ফোন মেমোরিতে সেভ করা ফোন নাম্বার মুছে যাবে।
৩. ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরির ইন্সটল করা সমস্ত অ্যাপ ও ডাটা হারিয়ে যাবে।
৪. আপনাকে আবারও আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে।
আল হিলালেই যোগ দিলেন নেইমার
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল কাটিয়ে প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিলেন নেইমার, মঙ্গলবার রাতে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছে আল-হিলাল। ক্যাপশনে নেইমারের বক্তব্যে লেখা হয়েছে, ‘আমি এখন সৌদি আরবে, আমি হিলালি।’
নেইমারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে পিএসজিও। ক্লাবটির প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি তাদের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘নেইমারের মতো অসাধারণ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানো সবসময়ই কঠিন।’
‘আমি কোনোদিনও ভুলবো না যেদিন প্রথম সে পিএসজিতে এসেছিল আর ক্লাবে ও গত ছয় বছর ধরে আমাদের প্রজেক্টে যা অবদান রেখেছে। আমাদের দারুণ স্মৃতি আছে। নেইমার সবসময়ই আমাদের ক্লাবের বড় একটি ইতিহাস হয়ে থাকবে। আমি নেইমার ও তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যৎ ও পরবর্তী গন্তব্যের জন্য শুভ কামনা রইলো।’
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছিল পিএসজি। শেষ তিনটি ট্রান্সফার উইন্ডোতেই এই ব্রাজিলিয়ানকে বিক্রি করতে চাইছিল ফ্রান্সের ক্লাবটি। আল হিলালের ৮৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়ে তারা তাই গ্রহণ করেছে।
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করবে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে।
আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ৬ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৮ টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল।
দুপুর ১২ টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একইভাবে মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও, ১৬ আগস্ট বিকাল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব , বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
মূলত, ‘৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয়। বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারি ইতিহাস রচিত হতে থাকে।
সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানীর নেতা উইলি ব্রানডিট বলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যে কোন জঘন্য কাজ করতে পারে।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরদ সি চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে। দ্য টাইমস অব লন্ডন এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয় ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই। একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’
বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর স্বঘোষিত প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ বিচারের হাত থেকে খুনীদের রক্ষা করতে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে। পরবর্তীতে জিয়াউর রহমান ১৯৭৯ সালে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইন হিসেবে অনুমোদন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় এলে ১৯৯৬ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলার তিন প্রধান আসামী বরখাস্ত লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও সাবেক প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুরকে গ্রেফতার করা হয়।
একই বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধুর একান্ত সহকারি (পিএ) এ এফ এম মোহিতুল ইসলাম পঁচাত্তরের ১৫ আগস্ট সংঘটিত নারকীয় হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি এফআইআর করেন।
১৯৯৬ সালের ১৪ নভেম্বর খুনীদের বিচারের হাতে ন্যস্ত করতে পার্লামেন্টে ইনডেমনিটি আইন বাতিল করা হয়। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি সিআইডি এই মামলায় ২০ জনকে অভিযুক্ত করে মুখ্য মহানগর হাকিমের আদালতে চার্জশীট দাখিল করে এবং একই বছরের ১২ মার্চ ছয় আসামীর উপস্থিতিতে আদালতে বিচার শুরু হয়।
১৯৯৭ সালের ১৯ জুন পর্যন্ত বিচারক বিব্রত হওয়াসহ স্বাধীনতা-বিরোধী চক্রের নানা বাধার কারণে আটবার বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। এভাবে দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৯৯৮ সালের ৮ নভেম্বর মামলার রায়ে বিচারক কাজী গোলাম রসুল ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদ- প্রদান করেন। অন্যদিকে, ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ ২৪ দিনের শুনানি শেষে বিভক্ত রায় প্রদান করে। বিচারক এম রুহুল আমিন অভিযুক্ত ১৫ আসামীর মধ্যে ১০ জনের মৃত্যুদ-াদেশ বজায় রাখেন। কিন্তু অপর বিচারক এ বি এম খায়রুল হক অভিযুক্ত ১৫ জনকেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- প্রদান করেন।
পরবর্তীতে ২০০১ সালের অক্টোবরের সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে বিচার কাজ বন্ধ থাকে। দীর্ঘ ছয় বছর পর ২০০৭ সালের ২৩ আগস্ট রাষ্ট্রপক্ষের মুখ্য আইনজীবী বর্তমান সরকারের আইনমন্ত্রী আনিসুল হক সুুপ্রিম কোর্টে সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করেন এবং ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগের তিন সদস্যের একটি বেঞ্চ ২৭ দিনের শুনানি শেষে ৫ আসামীকে নিয়মিত আপিল করার অনুমতিদানের লিভ টু আপিল মঞ্জুর করেন।
২০০৯ সালের ১২ নভেম্বর-২৯ দিনের শুনানির পর চূড়ান্ত আপিল শুনানি শেষ হয় এবং আদালত ১৯ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন। ওইদিন (১৯ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে মৃত্যুদ-প্রাপ্ত ৫ আসামীর দায়ের করা আপিল আবেদন খারিজ করা হয়। ২০১০ সালের ২৭ জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামীদের রিভিউ খারিজ হয়ে গেলে ২৮ জানুয়ারি ৫ আসামীর ফাঁসির রায় কার্যকর করে জাতিকে দায়মুক্ত করা হয়।
২০২০ সালের  ১২ এপ্রিল ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আরো একজন খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার ৪৫ বছর, নৃশংস ওই হত্যাকান্ডের মামলার ২৫ বছর এবং উচ্চ আদালতের রায়ে ৫ আসামির ফাঁসি কার্যকরের প্রায় দশ বছর পর গ্রেফতার হয় খুনি মাজেদ।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিচার করবে নাইজার জান্তা
গত ২৬ জুলাই আফ্রিকার দেশ নাইজারে রক্তপাতহীন এক অভ্যুত্থান ঘটে। এতে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে তারা দেশটির ক্ষমতা দখল করে নেয়।
এবার ক্ষমতাচ্যুত সেই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ‘উচ্চ রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিল দেশটির সামরিক জান্তা।
রবিবার গভীর রাতে নাইজারের সামরিক জান্তার পক্ষ থেকে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিম আফ্রিকার নেতাদের নিন্দা করেছে দেশটির সামরিক জান্তা।
সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় নাইজারের ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)।
বাজোমকে ক্ষমতাচ্যুত করার সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বলপ্রয়োগের বিষয়টিও ইকোওয়াস উড়িয়ে দেয়নি।
নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে যত দ্রুত সম্ভব ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর এই জোট। তবে তারা সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে।
বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী আমেরিকাই : চীনা পররাষ্ট্রমন্ত্রী
আমেরিকাকে বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী আখ্যা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।
শুক্রবার সিঙ্গাপুর সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি হাসিয়েন লুনের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই এই মন্তব্য করেন।
তিনি চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের তীব্র নিন্দা জানান।
ওয়াং ই বলেন, চীনের রেড লাইন অতিক্রম করে মার্কিন সরকার তাইওয়ানের স্বাধীনতাকামী নেতাদের প্রতি সমর্থন জানাচ্ছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নীতি বিশ্বব্যাপী ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে এবং প্রমাণিত হবে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।
ওয়াং ই বলেন, চীনের উন্নতি কিছুতেই সহ্য করতে পারছে না আমেরিকা। অথচ বাস্তবতা হচ্ছে, বিশ্বের সকল দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলো চীনের উন্নতি থেকে ব্যাপক মাত্রায় উপকৃত হচ্ছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বিশ্বে নিজের একমেরুকেন্দ্রিক আধিপত্য ধরে রাখার লক্ষ্যে চীনসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর উন্নতি সহ্য করতে পারছে না।
চীনের প্রযুক্তি খাতে আমেরিকার বিনিয়োগের বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর ওয়াং ই এ বক্তব্য দিলেন।
ওই নিষেধাজ্ঞা আরোপের ফলে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দূরত্ব আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস ওই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে চীনা ও আমেরিকান কোম্পানি এবং তাদের পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, ভয়েস অব আমেরিকা
হৃদরোগ শনাক্তের কিট আবিষ্কার করল ইরান!
দ্রুততম সময়ের মধ্যে হৃদরোগ শনাক্ত করার কিট আবিষ্কার করেছে ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠান। এর ফলে দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি কিটটি বিদেশে রফতানির সুযোগ সৃষ্টি হয়েছে।
একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে কি না তা মাত্র ১০ মিনিটের মধ্যে এই কিট ব্যবহার করে শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে যেমন বহু মানুষের জীবন বাঁচবে তেমনি স্বাস্থ্যসেবা খাতের খরচ কমে আসবে।
মানবদেহের হার্ট মাসেল ক্ষতিগ্রস্ত হলে রক্তে ট্রোপোনিন নামক একটি প্রোটিন নিঃসরিত হয়। এ অবস্থায় মানুষের আঙ্গুল থেকে মাত্র এক ফোঁটা রক্ত নিয়ে আলোচ্য কিটে স্থাপন করলে রক্তের ট্রোপোনিনের মাত্রা শনাক্ত করা সম্ভব হয়। রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করার মতো মাত্র ১০ মিনিটের এই টেস্ট হাসপাতালের পাশাপাশি ঘরে বসেও যে কেউ করতে পারবেন।
এই কিট ব্যবহার করে একজন মানুষ একথা বুঝতে পারবেন যে, তিনি কোনও আলামতবিহীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা। ফলে তার পক্ষে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলেছেন, এই কিটের স্পর্শকাতরতা শতকরা ৯৮ ভাগ এবং ইরানের জাতীয় ও আন্তর্জাতিক নিরীক্ষণ প্রতিষ্ঠানগুলো কিটটির কার্যকারিতা অনুমোদন করেছে। বর্তমানে ইরানের বহু হাসপাতালে কিটটি ব্যবহৃত হচ্ছে এবং এরইমধ্যে চিকিৎসা সেবা খাতে দেশের ২০ থেকে ৩০ লাখ ইউরো সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।
উন্নত দেশগুলোতে আগে থেকেই এ ধরনের কিট পাওয়া যায়। তবে সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। ইরানি গবেষণা প্রতিষ্ঠানে তৈরি কিটটি শতভাগ ইরানি প্রযুক্তিতে তৈরি এবং এটির দাম তুলনামূলক অনেক কম।
ইরানের গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, তারা প্রতিবেশী দেশগুলোতে কিটটি রফতানির পরিকল্পনা হাতে নিয়েছেন। এসব দেশে এ ধরনের প্রোডাক্টের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি ধারণা করছেন, আঞ্চলিক দেশগুলোতে এই কিটের অন্তত ২০ কোটি ইউরোর বাজার রয়েছে।
সূত্র: প্রেস টিভি
আঞ্চলিক সেনাবাহিনীর সব প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ইউক্রেন সেনাবাহিনীর ৩০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঘুষ গ্রহণ, মানবপাচার, অস্ত্র ও ত্রাণ সহায়তার সামগ্রী চোরাই পথে বিক্রি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।
শুক্রবার দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
যে কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে, তারা সবাই সেনাবাহিনীর বিভিন্ন শাখার আঞ্চলিক রিক্রুটমেন্ট কেন্দ্রগুলোর প্রধান।
শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় সেনা নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ বিষয়ক একটি তদন্ত শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল।
মাত্র এক মাসের সেই তদন্তে নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম-অব্যবস্থাপনা ও অপরাধমূলক তৎপরতা সংক্রান্ত ১১২টি অভিযোগ পাওয়া গেছে ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন আঞ্চলিক শাখার বিরুদ্ধে। বরখাস্ত কর্মকর্তাদের সবাই এসব অভিযোগের অভিযুক্ত।
শুক্রবারের বিবৃতিতে জেলেনস্কি বলেন, “আমরা সেনাবাহিনীর সব আঞ্চলিক প্রধানকে বরখাস্ত করেছি। কারণ একটি ব্যবস্থা সেইসব লোকজনদের দ্বারা পরিচালিত হওয়া উচিত যারা জানে যুদ্ধ আসলে কি এবং সেই সময় ঘুষগ্রহণ, উদাসীনতা বা যেকোনও ধরনের দুর্নীতি উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহের শামিল।”
তিনি আরও বলেন, “আমাদের সেনাবাহিনী সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। অনেক কর্মকর্তা যেভাবে যোদ্ধাদের নির্দেশনা দিচ্ছেন, যেভাবে কর্তব্য পালন করছেন— তা পুরোপুরি অনৈতিক।”
সূত্র: দ্য টেলিগ্রাফ, দ্য ডেইলি এক্সপ্রেস
মাহমুদুল্লাহ বিহীন এশিয়া কাপের দল ঘোষণা
আগামী ৩০ আগস্ট মাঠে গড়াচ্ছে এবারের এশিয়া কাপ। শনিবার (১২ আগস্ট) দল ঘোষণার শেষ সময়ে এসেই নিজেদের দল ঘোষণা করল বাংলাদেশ। তার আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করা হয়।
অবশেষে শনিবার সকাল সাড়ে ৯টায় ঘোষণা করা হয় এশিয়া কাপের দল। গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই ঘোষণা করা হয় বাংলাদেশের ১৭ সদস্যের দল।
শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এশিয়া কাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।
ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা
ইকুয়েডরের আসন্ন নির্বাচনের এক প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফেরনান্দো ভিলাভিসেনসিও দেশটির পার্লামেন্ট সদস্য। উত্তরাঞ্চলীয় শহর কিটোতে প্রচার চালানোর সময় তিনি স্থানীয় সময় বুধবার হামলার শিকার হন।
তার প্রচার দলের একজন সদস্য স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ফেরনান্দোর গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসা এক ব্যক্তি তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে তিন বার গুলি করা হয়। এই ঘটনায় কড়া শাস্তির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট গুইলেরমো লাসো।
নিরাপত্তারক্ষীদের সাথে গোলাগুলির একপর্যায়ে হামলাকারীও আহত হয়। পরে সে মারা গেছে বলে জানিয়েছেন ইকুয়েডরের প্রধান আইনজীবী।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু
চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, ভর্তি ফি ও অন্যান্য তথ্য সম্বলিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত নীতিমালা অনলাইনে প্রকাশ করা হয়।
ভর্তির যোগ্যতা
২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে তার সনদের মান নির্ধারণের পর ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।
গ্রুপ নির্বাচন
বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি; মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটি; যে কোন গ্রুপ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত গ্রুপের যে কোনো একটি; মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবে।
প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি
ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা থাকা সাপেক্ষে ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয়, সে ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী যে মহানগর/বিভাগ/জেলায় কর্মরত থাকবেন তার সন্তান সেই মহানগর/বিভাগ/জেলায় ভর্তির জন্য বিবেচিত হবেন।
মোট আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। উপযুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায়, তবে এ আসন কার্যকরী থাকবে না। মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের শনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
যে সকল শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষার উত্তীর্ণ হয়েছে কেবল তারাই সংশ্লিষ্ট বোর্ডে মানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে।
প্রবাসীদের সন্তান/বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী/খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।
সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত সমতুল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রায় নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে।
বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত/জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। প্রার্থী বাছাই করে যদি উদ্ভূত জটিলতা নিরসন না হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রায় নম্বর বিবেচনায় আনতে হবে।
এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাই করে উদ্ভুত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
নীতিমালায় যাই কিছুই থাকুক না কেন স্কুল অ্যান্ড কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। তবে এ সকল প্রতিষ্ঠানের সকল ভর্তিই অনলাইনে হবে।
কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে।
কলেজ/সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে।
সকল কলেজ, উচ্চমাধ্যমিক বা সমমানের প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় তথা শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে।
অনলাইনে ভর্তি
শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা www.xiclassadmission.gov.bd
শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পরপক্ষমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তি, ভর্তি ও ফি
কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ, শিষ্ট, পুরুষ/মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ অনুমোদিত অন্যান্য সকল ফি ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞরিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে।
বোর্ডের পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজ/সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র দাখিল করতে হবে।
ভর্তি ফি
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ঢাকা মেট্রোপলিটন এলাকায় উভয় ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ব্যতীত) বাংলা ভার্সনে ৩ হাজার টাকা, ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা, জেলায় উভয় ভার্সনে ২ হাজার টাকা, উপজেলা বা মফস্বলে উভয় ভার্সনে ১ হাজার ৫০০ টাকা। এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমূহ কোনো ক্রমেই উন্নয়ন ফি নিতে পারবে না।
নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ঢাকা মেট্রোপলিটেন বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০, মেট্রোপলিটন (ঢাকা ব্যতীত) বাংলা ভার্সনে ৫ হাজার ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।
সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে।
দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজনীয় ফি নোটিশ বোর্ডে টানিয়ে দেবে এবং বাড়তি কোনো ফি নেওয়া যাবে না।
শিক্ষা বোর্ড নির্ধারিত ফি
রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা, শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকাসহ মোট ৩৩৫ টাকা।
ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু
ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ ১০ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২০ আগস্ট। আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে ২১ থেকে ২৪ আগস্ট। শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন ৩১ আগস্ট। পছন্দক্রম পরিবর্তনের সময় ৩১ আগস্ট।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর রাত ৮টা। শিক্ষার্থীর নিশ্চায়ন ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর।
দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ১২ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ১৬ সেপ্টেম্বর রাত ৮টা। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণের ফল ১৬ সেপ্টেম্বর। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চায়ন ১৭ ও ১৮ সেপ্টেম্বর।
তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ ২০ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২১ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ ২৩ সেপ্টেম্বর রাত ৮টা। তৃতীয় পর্যায়ে আবেদনের ফল ২৩ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চায়ন ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর।
ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
প্রতিষ্ঠান পরিবর্তন
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র ইস্যু করা যাবে না। কিংবা বোর্ডের পূর্বানুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ/সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্রী ভর্তির ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তি নিষিদ্ধ
স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই, এমন কলেজ/সমমানের প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।
পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে অননুমোদিত এবং অননুমোদিত কোন বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না।
নীতিমালার প্রয়োগ
দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালার কোনরূপ ব্যত্যয় ঘটানো হলে বেসরকারি কলেজ/সমমানের প্রতি ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজটির এমপিওভুক্তি বাতিল করা হবে এবং কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
ভেঙে দেওয়া হল পাকিস্তানের পার্লামেন্ট
ভেঙে দেওয়া হল পাকিস্তান জাতীয় পরিষদ (পার্লামেন্ট)। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শের ভিত্তিতে এই পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি।
প্রেসিডেন্টের দপ্তর আইওয়ান-ই-সদর এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।
এর মাধ্যমে শেহবাজ সরকারের শাসনের অবসান ও দেশটিতে নতুন নির্বাচনের পথ উন্মুক্ত হল। এখন দেশটির নির্বাচন কমিশনকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।
জানা গেছে, শেহবাজ শরিফ সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১২ আগস্ট। এর তিনদিন আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ জন্য বুধবার প্রেসিডেন্ট আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য চিঠি পাঠান শেহবাজ শরিফ।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রী হন শেহবাজ শরিফ। এরপর নানান সমস্যায় জর্জরিত ছিল তার সরকার। এছাড়া প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরানকে দমনেও ব্যস্ত ছিল শেহবাজ শরিফের সরকার। এরই মধ্যে একটি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলা সাজা হওয়ার জেরে দেশটির নির্বাচন কমিশনও তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে।
সূত্র: ডন
নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা?
আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের তিনি এতথ্য জানান।
ইসি আরও বলেন, ‘দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।’
ইসি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠ পর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সেজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নিচ্ছে কমিশন।
এছাড়া এ অ্যাপসের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি লাইভে আসবে।’
নাইজারে ২৫ হাজার সেনা নিয়ে ঢুকবে ইকোওয়াস
আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জোটের বৈঠকে অনুমোদন হয়েছে নাইজারে সামরিক হস্তক্ষেপের বিষয়টি। এবার সেই লক্ষ্যে অভিযান পরিচালনায় ২৫ হাজার সেনা সমাবেশ করতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ‘ইকোওয়াস’।
‘ইকোওয়াস’ নাইজারের সামরিক সরকারকে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এরইমধ্যে সে সময় সীমা পেরিয়ে গেছে। কিন্তু বাজোমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়াতো দূরের কথা, বরং জান্তা সরকার দেশটির আকাশসীমা বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।
গণমাধ্যমের খবরে জানা গেছে, ইকোওয়াস জোটের সেনাবাহিনীর প্রধানেরা ২৫ হাজার সেনা নিয়ে নাইজারে সামরিক হস্তক্ষেপে সম্মত হয়েছেন। এই জোটের বিভিন্ন দেশের সেনাদের নিয়ে ২৫ হাজারের যৌথ বাহিনী গড়ে তোলা হবে।
ফরাসি গণমাধ্যম জানিয়েছে, প্রয়োজনীয় ২৫ হাজার সেনার অর্ধেকেরও বেশি সেনেগাল, বেনিন ও আইভরি কোস্ট থেকেই সংগ্রহ করতে পারবে নাইজেরিয়া। বলা হচ্ছে, এই সামরিক আগ্রাসনে নাইজেরিয়া নেতৃত্ব দেবে।
তবে নাইজারের দুই প্রতিবেশী দেশ বুরকিনাফাসো ও মালি ইকোওয়াস জোটের সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তের বিরোধিতা করে নাইজারের অভ্যুত্থানকারী সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন ঘোষণা করেছে।
সূত্র: তাস, ভ্যানগার্ড নিউজ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা থাকছে না, ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন
এবার প্রথাগত প্রাথমিক বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার মূল্যায়ন হবে ভিন্ন ধারায়। বিশেষ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন।
করোনা মহামারির কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। নতুন শিক্ষাক্রমেও বৃত্তি পরীক্ষা কথা বলা নেই। তবে গত বছরের শেষ দিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ অনাস্থা ভোটের মুখোমুখি মোদী, কী হতে পারে পরিণতি?
আজ মঙ্গলবার অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলের প্রস্তাবের ভিত্তিতে দেশটির পার্লামেন্ট লোকসভায় অনাস্থা ভোট প্রস্তাব করা হচ্ছে। এরপর মোদীর প্রধানমন্ত্রিত্ব নিয়ে লোকসভায় আলোচনা হবে। তবে মোদী নিজে এদিন উপস্থিত থাকবেন না।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমদিন অনাস্থা ভোটের আলোচনা শুরু করবেন সদ্যই পার্লামেন্টের সদস্যপদ ফিরে পাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ২৬ জুলাই কংগ্রেসের এক আইনপ্রণেতা এই অনাস্থা ভোট প্রস্তাব করেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সহিংসতা নিয়ে চুপ থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এ অনাস্থা ভোট প্রস্তাব করে প্রধান বিরোধী দলটি।
এদিকে গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মোদীও কী ইমরান খানের মতো একই পরিণতি ভোগ করবেন এবং প্রধানমন্ত্রিত্ব হারাবেন? এর উত্তর হলো— ‘না’।
ইমরান খানের বিরুদ্ধে যখন অনাস্থা ভোট হয় তখন তার জোটের নেতারাও তার সঙ্গ ত্যাগ করেছিলেন। এতে ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন।
কিন্তু ইমরানের মতো মোদীর প্রধানমন্ত্রিত্ব হারানোর কোনও শঙ্কা নেই। এছাড়া বড় কোনও সমস্যায়ও পড়বেন না তিনি। কারণ ৫৪৩ আসনের লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট দল এনডিএ-এর।
অন্যদিকে, বিরোধী দল কংগ্রেসও জানিয়েছে, মোদীকে ক্ষমতাচ্যুত করতে এ অনাস্থা ভোট প্রস্তাব করেনি তারা। মূলত মণিপুর ইস্যু নিয়ে যেন মোদী বিস্তারিত আলোচনা করেন সেজন্য এটির ব্যবহার করছেন তারা।
অনাস্থা ভোটের মুখে পড়ায় এখন মোদীকে নিজের সরকার নিয়ে বিস্তর আলোচনা করতে হবে। নিজের এবং সরকারে পক্ষে সাফাই গাইতে হবে।
চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে মণিপুরে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এ সহিংসতা নিয় মুখ খোলেননি মোদী।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, এপি
দুর্নীতি মামলায় রায়ের পরেই গ্রেফতার ইমরান খান
ইমরান খানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন পিটিআইয়ের পাঞ্জাব শাখা। টুইট বার্তায় বলা হয়েছে, ইমরান খানকে কোট লাখপাত জেলে নিয়ে যাওয়া হচ্ছে।’
শনিবার তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এ ছাড়া তাকে এক লাখ রুপি জরিমানাও করা হয়েছে। মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার।
হুমায়ুন দিলাওয়ার বলেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে জাল বিবরণ জমা দিয়েছেন। তিনি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে পিটিআই প্রধানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দিলাওয়ার আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
চলতি বছরের ১০ মে রাষ্ট্রীয় উপহারসামগ্রী বিক্রির অভিযোগে মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। গত বছর রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে
জম্মু ও কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। জম্মু ও কাশ্মীরে কুলগাম জেলায় এই ঘটনা ঘটে। ওই অঞ্চলে হ্যালান বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে শুক্রবার সন্ধ্যায় এনকাউন্টার শুরু হয়।
এটি ছিল সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান। সৈন্যরা সন্ত্রাসীদের অভিযান শুরুর সঙ্গে সঙ্গে প্রচন্ড গুলিবর্ষণের মুখে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন সেনা নিহত হয়েছেন। একটি টুইট বার্তায় ভারতের সেনাবাহিনীর ১৫ কোর জানিয়েছে, এলাকায় অভিযান এখনও চলছে।
সেনাবাহিনী আরো জানায়, ‘কুলগামের হালানের সীমান্তে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট তথ্য হাতে পেয়ে, ৪ আগস্ট ২৩ তারিখে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু করেছিল। সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে ৩ কর্মী আহত হন এবং পরে মারা যান। অভিযান অব্যাহত রয়েছে।’
এলাকাটিতে শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এর আগে, এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুটি পৃথক আক্রমণ পাঁচজন এলিট কমান্ডোসহ ১০ জন সেনা নিহত হয়েছিল।
‘ইসলাম শান্তির ধর্ম’ স্বীকৃতির জন্য মার্কিন কংগ্রেসে প্রস্তাব
ইসলাম ধর্ম হচ্ছে শান্তি এবং সম্প্রীতির বন্ধনকে এগিয়ে নেয়ার প্রতিক। ইসলাম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জাতি-গোষ্ঠির ধর্মীয় বিশ্বাসের অবলম্বন। আমেরিকান সোসাইটিতেও ক্রমবর্ধমান মুসলিম সমাজের এই ধর্ম বিশ্বাসকে স্বীকৃতি এবং সম্মান জানানোর অভিপ্রায়ে মার্কিন কংগ্রেসে ২৮ জুলাই একটি রেজ্যুলেশন উত্থাপন করা হয়েছে।
টেক্সাসের কংগ্রেসম্যান (ডেমক্র্যাট) আল গ্রীনের উত্থাপিত এ রেজ্যুলেশনের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন দিয়েছেন কংগ্রেসওম্যান ইলহান ওমর, রশিদা তাইয়্যেব এবং কংগ্রেসম্যান আন্দ্রে কারসন। রেজ্যুলেশনে ‘ইসলামকে সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ এবং শান্তির নীতিকে সমুন্নত রাখা’ বলে সংজ্ঞায়িত করা হয়েছে। পবিত্র কোরআনের অন্তর্ভুক্তির বার্তাকেও বিশেষভাবে গুরুত্বদিয়ে উপস্থাপন করা হয়েছে।
মুসলমান এবং অমুসলমানদের মধ্যে সংলাপ ও বোঝাপড়াকে উৎসাহিত করার লক্ষ্যেই ইসলামকে মানবতার সার্বিক কল্যাণের একটি ধর্মবিশ্বাস হিসেবে স্বীকৃতি প্রদানের আহবান জানানো হয়েছে। আন্তধর্মীয় সম্প্রীতি প্রচারের মাধ্যমে  বহুজাতিক ও বহু ধর্মের আমেরিকানদের মধ্যে সেতুবন্ধন রচনা ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্যের ক্ষেত্রে উৎসাহিত করার উদাত্ত আহ্বান উচ্চারিত হয়েছে প্রস্তাবিত এই রেজ্যুলেশনে।
প্রস্তাবটিতে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ৩৫ লাখের মত মুসলমান বাস করছেন। আমেরিকার বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে তাদের ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চার বিষয়গুলোকে সম্মান জানাতেই এমন রেজ্যুলেশনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অর্থাৎ সকলেই যাতে নিজ নিজ ধর্মকর্ম অবাধে চালাতে সক্ষম হন। আরো উল্লেখ করা হয়েছে, ইসলাম হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং মুসলমানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইসলাম ধর্মের অনুসারির সংখ্যা এখন দুই বিলিয়নেরও বেশি।
রেজ্যুলেশনের প্রস্তাবটি প্রতিনিধি পরিষদ গ্রহণ করে তা পররাষ্ট্র সম্পর্কিত কমিটিতে পাঠিয়েছে। সেখানে এটির বিস্তারিত পর্যালোচনার পর প্রতিনিধি পরিষদের অনুমোদনের জন্যে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
নির্বাচনকালে ফেসবুক প্রচারণায় নিয়ন্ত্রণ নেবে ইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপপ্রচার রোধে ফেসবুকের প্রচারণা নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকবে। কমিশনের নির্দেশনা মোতাবেক ফেসবুক কনটেন্ট ব্লক করবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি জানায়, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে বৈঠক করেছে। এসময় সংস্থাটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এইডান হেই এবং এজিনেন ফো। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
অশোক কুমার দেবনাথ বলেন, ‘ফেসবুকের একটা টিমের সঙ্গে আমরা বসেছিলাম। ওনারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গেও বসেছিলেন। মূলত ফেসবুকে যে অপপ্রচার হয়, সে অপপ্রচার কীভাবে রোধ করা যায়। বিশেষ করে হেট স্পিচ, ভায়োলেশন যেগুলো হয়, সে ধরনের কোনো প্রচারণা থাকলে সেগুলো তারা ডিলিট, রিমুভ করবে। ওখান থেকে তারা ব্লক করবে। কোনো ধরনের অপপ্রচার-সাম্প্রদায়িকতা, ঘৃণ্য কিছু তারা ব্লক করবে।’
তিনি বলেন, ‘এটা হলো প্রাথমিক একটা আলোচনা। ইসির ফোকাল পয়েন্ট ঠিক করা হবে। পরে তাদের সঙ্গে আলোচনা আরও হবে। যেকোনো অপপ্রচারের কনটেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে ফাইন্ড আউট করবে ফেসবুক। সিঙ্গাপুর থেকে তারা এসেছে। তারাও ফোকাল পয়েন্ট ঠিক করবে। তারপর সেভাবে যোগাযোগ হবে।’
অশোক কুমার দেবনাথ বলেন, ‘কোনো ধরনের কনটেন্টে তারা বিধিনিষেধ আরোপ করবে সেজন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। যেগুলো আমাদের কাছে মনে হবে নেগেটিভ প্রচারণা, নির্বাচন সংশ্লিষ্ট– সেগুলো বন্ধের জন্য বলা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ কার্যক্রম চালানো হবে।’
চীনের আরসেপে যোগ দেবে বাংলাদেশ
বাংলাদেশ এখন যেসব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার বিষয়ে আলোচনা করছে, তার মধ্যে ছয়টি দেশ চীনের নেতৃত্বে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লক রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসেপ) অন্তর্ভুক্ত হয়েছে
এই ব্লকে যোগ দিলে বাংলাদেশের রপ্তানির পরিমাণ পাঁচ বিলিয়ন ডলার বাড়ার সম্ভাবনা উঠে এসেছে। তাই এসব নানা দিক বিবেচনা করে আরসেপে বাংলাদেশের অন্তর্ভুক্তির পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত এখন মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র আসিয়ানসহ পূর্ব এশিয়ার দেশগুলো, যারা আরসেপের অন্তর্ভুক্ত। ফলে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্রের সঙ্গে বাংলাদেশের সংযুক্ত থাকা যৌক্তিক হবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৈঠক সূত্র জানায়, আন্তঃমন্ত্রণালয় সভায় কিছু পূর্ব সতর্কতাসহ আরসেপে বাংলাদেশের যোগদানের পক্ষে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কবে নাগাদ আবেদন করা হবে, তা ওই চুক্তিতে স্পষ্ট করে কিছু বলা নেই।
এদিকে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগী ও সমপর্যায়ের দেশ ভিয়েতনাম কোন ধরনের প্রতিশ্রুতি দিয়ে আরসেপে যোগদান করেছে, সেগুলোও পর্যালোচনা করা হয়েছে সভায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, আরসেপকে চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক ব্লক বলা হলেও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াও এই জোটের সদস্য। তাছাড়া ভারত যেকোনো সময় প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আরসেপের সদস্য হতে পারবে।
আরসেপভুক্ত দেশগুলো নিজেদের শুল্ক কমানোর জন্য ১০ বছর থেকে ২৫ বছর পর্যন্ত সময় নিয়েছে। বাংলাদেশ আরসেপে অন্তর্ভুক্তির জন্য আবেদন করলে আরসেপভুক্ত ১৫ দেশ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে প্রত্যেকটা দেশের সঙ্গে বাংলাদেশের পূর্বে দরকষাকষি করতে হবে। ফলে একেক দেশের সঙ্গে একেক রকম দরকষাকষি করতে হবে।
সভায় উপস্থিত বেশিরভাগই আরসেপে অন্তর্ভুক্তির পক্ষে মতামত দিয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলেন, আরসেপে অন্তর্ভুক্তির মাধ্যমে আঞ্চলিক ভ্যালু চেইনে সংযুক্ত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি কতটুকু বাড়তে পারে, সে সম্ভাবনা নিয়েও মতামত উঠে এসেছে।
এদিকে ট্যারিফ কমিশন তাদের সমীক্ষায় আরসেপে যোগদানের সুবিধা-অসুবিধাগুলো খতিয়ে দেখেছে। তাদের প্রতিবেদনে মূলত এ জোটে যোগ দেওয়ার পক্ষেই মত দেওয়া হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, আরসেপে যোগ দিলে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি ১৭.৩৭ শতাংশ বাড়বে, যার পরিমাণ পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করেছে ১৫ দেশের বাণিজ্যিক জোট আরসেপ। এই ১৫ দেশের মোট জনসংখ্যা ২.৩ বিলিয়ন (বিশ্বের মোট জনসংখ্যার ৩০ শতাংশ), বাজারের আকার ২৬.৩ ট্রিলিয়ন ডলার।
নিয়মানুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে অন্য দেশও আরসেপে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারছে। ইতিমধ্যে শ্রীলঙ্কা ও হংকং ব্লকটিতে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে।
আফ্রিকার ৬ দেশে বিনামূলে গম দেয়ার ঘোষণা পুতিনের
আফ্রিকার দরিদ্রতম ছয়টি দেশ-বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও ইরিত্রিয়ায় বিনামূল্যে গম দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন পুতিন।
বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট বলেন, আগামী তিন-চার মাসে এই ছয়টি দেশের প্রত্যেককে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন পর্যন্ত গম পাঠানো হবে। আর এতে যা খরচ হবে, তার সবটুকুই দেবে রাশিয়া।
পুতিন বলেন, আন্তর্জাতিক বাজারে ২০ শতাংশ গম রাশিয়া থেকে সরবরাহ হয়। অন্যদিকে, ইউক্রেন থেকে আসে মাত্র ৫ শতাংশ। গত বছর শস্যচুক্তি করার সময় আমরা শর্ত দিয়েছিলাম, পশ্চিমা দেশগুলো যেন আমাদের কৃষি, খাদ্যপণ্য ও সারের ওপর দেওয়া নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেয়। চুক্তির অন্যান্য অংশীদাররা আমাদের এ শর্তে রাজিও হয়েছিল।
কিন্তু আমরা দেখলাম, এই চুক্তিকে তারা সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেছে ও ইউক্রেনের গমের সবগুলো চালান গেছে ইউরোপে। আফ্রিকা ও বিশ্বের অন্যান্য দরিদ্র দেশ সেই গমের ভাগ পায়নি। আমাদের কৃষিপণ্য ও সারের ওপর যেসব নিষেধাজ্ঞা পশ্চিমা বিশ্ব দিয়েছিল, সেগুলোও প্রত্যাহার করা হয়নি।
তিনি আরও বলেন, আবার আমরা যখন বললাম যে দরিদ্রতম দেশগুলোকে সহায়তা হিসেবে বিনামূল্যে গম ও সার পাঠাতে চাই, সেখানেও তারা বাধা দিতে শুরু করলো। ইউরোপের বিভিন্ন বন্দরে দিনের পর দিন আমাদের ২ লাখ ৬২ হাজার টনেরও বেশি গম আটকা পড়ে ছিল।
গত বছরের আগস্টে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শস্যচুক্তি সই করেছিল রাশিয়া। কিন্তু প্রতিশ্রুত শর্ত না মানার অভিযোগে সম্প্রতি চুক্তি থেকে বেরিয়ে আসে রাশিয়া। এর পরপরই বিশ্ব বাজারে গম ও ভুট্টার দাম বাড়তে থাকে।
সূত্র : গার্ডিয়ান।
ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনও দেশই থাকবে না
ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনও দেশই থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার ডেপুটি স্পিকার পিয়োত্রো তলস্তয়।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থাটি এ খবর প্রকাশ করেছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি মাসে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর সেপ্টেম্বর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে ন্যাটোর সদস্য করার জন্য আবেদন করেন। অথচ, ইউক্রেন যাতে ন্যাটোর সদস্য হতে না পারে তা ঠেকানোর লক্ষ্য নিয়েই রাশিয়া এই অভিযান শুরু করে।
চলতি মাসের প্রথম দিকে জেলেনস্কি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় এরদোয়ান বলেছিলেন, ন্যাটো জোটের সদস্য হওয়ার অধিকার রাখে ইউক্রেন।
ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ লাভের বিষয়ে তুরস্কের সমর্থন রয়েছে- এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তলস্তয় বলেন, এ নিয়ে রাশিয়ার মাঝে কোনও ইতিবাচক মতামত নেই। তিনি সরাসরি বলেন, জেলেনস্কি ন্যাটো জোটে যোগ দিতে পারেন, তবে সঙ্গে ইউক্রেন থাকবে না।
ইস্তাম্বুল সফরের পর জেলেনস্কি ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী আজভ ব্যাটালিয়নের ৫ কমান্ডারকে দেশে ফিরিয়ে নেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এক চুক্তির আওতায় এসব কমান্ডারের ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তুরস্কে অবস্থান করার কথা ছিল।
পদত্যাগের ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার দেওয়া এক বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। এর মাধ্যমে তার ছেলে হুন মানেতের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হলো।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মানেত। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসি। এক বক্তৃতায় হুন সেন বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন এবং তার ছেলে হুন মানেত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দায়িত্ব নেবেন।
তিনি বলেন, হুন মানেত…আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হবেন। আগামী ১০ আগস্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। আমি ক্ষমতাসীন দলের প্রধান এবং জাতীয় পরিষদের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাব। নবনির্বাচিত পার্লামেন্ট আগামী ২১ আগস্ট এবং নতুন মন্ত্রিসভা আগামী ২২ আগস্ট শপথ নেবে।
বহু বছর ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া শাসন করছেন হুন সেন। চলতি সপ্তাহে কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হওয়ার কয়েকদিন পর হুন সেন এই ঘোষণা দিলেন। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগকে পাত্তাই দেননি তিনি। নির্বাচনে জয়ী হলে তার বড় ছেলে হুন মানেতের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন হুন সেন।
একতরফা নির্বাচন: কম্বোডিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা
এক তরফা নির্বাচন করায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। একইসঙ্গে দেশটিতে কিছু বিদেশি সহায়তা কর্মসূচিও স্থগিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শক্তিশালী প্রতিপক্ষহীন একতরফা সাধারণ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জয়ের দাবি করার পর আমেরিকা এই পদক্ষেপের ঘোষণা দিল।
রবিবার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিনই দেশটির বিরুদ্ধে মার্কিন এই পদক্ষেপের ঘোষণা আসে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) ভূমিধস বিজয়ের ঘোষণা দেওয়ার পর আমেরিকা বলেছে, তারা কম্বোডিয়ায় কিছু বিদেশি সহায়তা কর্মসূচি স্থগিত করছে এবং গণতন্ত্রকে অবমূল্যায়ন ও ধ্বংসসাধনের চেষ্টা করা ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে।
জানা গেছে, রবিবার অনুষ্ঠিত ওই সাধারণ নির্বাচনে কোনও শক্তিশালী প্রতিপক্ষ ছিল না। মূলত এটি ছিল একতরফা নির্বাচন। এতে ভূমিধস জয়ের দাবি করেন ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) নেতা বর্তমান প্রধানমন্ত্রী হুন সেন। বিগত ৩৮ বছর ধরে ৭০ বছর বয়সী হুন সেন কম্বোডিয়ার ক্ষমতায় আছেন।
উল্লেখ্য, বিতর্কিত ওই নির্বাচনে ৮১ লাখ ভোটার ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিটি জানিয়েছে। নির্বাচন কমিটির মতে, রবিবারের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৮৪ শতাংশ। চলতি বছরের মে মাসে ‘কাগজে ত্রুটি থাকার’ অভিযোগে সিপিপির একমাত্র প্রতিপক্ষ ক্যান্ডেললাইট পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
এদিকে, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগকে পাত্তাই দেননি প্রধানমন্ত্রী হুন সেন। নির্বাচনে জয়ী হলে তার বড় ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি।
সূত্র: রয়টার্স, ইউএস নিউজ
এমবাপ্পেকে দেওয়া সৌদির লোভনীয় প্রস্তাব ‘লুফে নিতে চান’ দুই তারকা
ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সৌদি আরবের দেওয়া লোভনীয় প্রস্তাব লুফে নিতে চান অন্য ক্রীড়া জগতের দুই তারকা। তারা হলেন- বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও জিয়ান্নিস আন্তেতোকুম্মপো। তবে তারা বিষয়টি নিয়ে নিছকই মজা করেছেন।
তারা কৌতুক করে বলেছেন, পিএসজি তারকা যদি আল হিলালের এ প্রস্তাবে রাজি না হন তাহলে লোভনীয় এ প্রস্তাব তারা লুফে নিতে চান।
গোল ডটকম জানিয়েছে, বিখ্যাত চলচ্চিত্র ফরেস্ট গাম্পের একটি দৃশ্যের জিআইএফ টুইট করে লেব্রন বলেছেন, এক বছরের জন্য এমন এক প্রস্তাব দিলে তিনি নিজে ওভাবেই দৌড়ে সৌদিতে যাবেন।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল ৩০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে পিএসজিকে।
দ্য অ্যাথলেটিকস জানিয়েছে, ফরাসি স্ট্রাইকারের সাথে সৌদি প্রো লিগ ক্লাবকে কথা বলার অনুমতিও দিয়েছে পিএসজি। ফুটবলের দলবদলে বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এমবাপ্পেকে দলে ভেড়াতে ৩০০ মিলিয়ান ইউরো খরচ করতে প্রস্তুত আল-হিলাল।
যদিও দুইপক্ষের মধ্যে এখনও কার্যকরী কোনও আলোচনা হয়নি। গোল ডটকমের মতে, এ প্রস্তাব ফিরিয়ে দিতে যাচ্ছেন এমবাপ্পে। কারণ সৌদি প্রো লিগে খেলার কোনও ইচ্ছা নেই তার।
এমবাপ্পে রাজি না হলেও আল-হিলালের এমন অবিশ্বাস্য প্রস্তাব নিয়ে মজা করেছেন লেব্রন জেমস ও জিয়ান্নিস আন্তেতোকুম্মপো। এ দুই বাস্কেটবল তারকাই জানালেন, এমবাপ্পে না গেলেও আল-হিলালে যেতে চান তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফরেস্ট গাম্প চলচ্চিত্রে টম হ্যাংকসের দৌড়ানোর একটি ভিডিও পোস্ট করে লেব্রন জেমস লিখেছেন- রিচ পল ও মাভেরিক কার্টারকে ফোন করা মাত্রই আমি এক বছরের চুক্তিতে এভাবেই দৌড়ে সৌদি চলে যাব।
প্রসঙ্গত, রিচ পল হলেন জেমসের এজেন্ট আর মাভেরিক কার্টার তার বাণিজ্যিক অংশীদার।
অন্যদিকে আরেক বাস্কেটবল তারকা জিয়ান্নিস আন্তেতোকুম্মপো টুইটে লিখেছেন, আল-হিলাল, তোমরা আমাকে নিতে পারো। আমি দেখতে কিলিয়ান এমবাপ্পের মতোই।
ইন্টার মায়ামিতে লিওনেল মেসির অভিষেক ম্যাচে হাজির ছিলেন লেব্রন জেমস। দুর্দান্ত ক্যারিয়ারে আর্থিকভাবে সবচেয়ে লাভজনক চুক্তিতে আছেন এই কিংবদন্তি। ২০২৩-২৪ এনবিএ মৌসুমে তিনি পাবেন ৩৭ মিলিয়ন পাউন্ড; যা এমবাপ্পেকে দেওয়া আল-হিলালের প্রস্তাবের চেয়ে অনেক কম।
টুইটারের নতুন লোগো প্রকাশ
জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের লোগো পরিবর্তন করা হয়েছে। এতদিনের চিরচেনা নীল পাখি সরিয়ে এলো ক্রস চিহ্ন।
রবিবার মাস্ক টুইট করেন, ‘খুব শিগগিরি টুইটার ব্র্যান্ডকে আমরা বিদায় জানাব। ধীরে ধীরে সমস্ত পাখিকেও।’
আর সোমবারই টুইটারের হেডকোয়ার্টারের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, নতুন লোগো হিসেবে বেছে নেওয়া হয়েছে X আকারটি। মাস ছয়েকও হয়নি টুইটারের মালিক হয়েছেন তিনি। কিন্তু তারই মধ্যে বারবারই এই মাইক্রোব্লগিং সাইটে নানা বদল ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন মাস্ক। এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন। যদিও তা একেবারেই পছন্দ হয়নি ইউজারদের। ফলে তড়িঘড়ি তা সরিয়েও দেন। আবারও পাখিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।
মাস্ক জানিয়েছেন, তিনি X কর্প নামের কোম্পানির সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। এরপর মাস্ক যে অ্যাপটি তৈরি করতে চলেছেন, তা পরিচিতি পাবে X নামে।
ইতোমধ্যেই নিজের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবিটিও বদলে X সাইনটি রেখেছেন মাস্ক। X যে সক্রিয় হল, তা বোঝাতেই এই বদল। তবে ইউজারদের একাংশ জানিয়েছে, তারা টুইটারের নীল পাখিকে ভীষণ মিস করবেন।
এমবাপ্পেকে এবার লোভনীয় প্রস্তাব!
পিএসজি-র সঙ্গে চুক্তি বাড়াবেন না কিলিয়ান এমবাপ্পে। এরপরই তাকে পেতে দৌঁড় ঝাঁপ শুরু করেছে সৌদির ক্লাব আল-হিলাল।
এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, পিএসজি-র সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে। পিএসজিও তাদের এশিয়া সফরে এমবাপ্পেকে টিমে রাখেনি। তারাও এই বিখ্যাত ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায় বলে মনে করা হচ্ছে।
এই অবস্থায় এমবাপ্পেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল-হিলাল ক্লাব। কিছুদিন আগেই বিপুল অর্থের বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনালতো সৌদির ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন।
আল-হিলাল এমবাপ্পেকে শুধু যে বছরে প্রায় এক হাজার আটশ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তাই নয়, তিনি যদি রিয়াল মাদ্রিদের হয়ে কিছু ম্যাচ খেলতে চান, তখন তাকে ছেড়ে দেয়ার কথাও জানিয়েছে। একইসঙ্গে তারা পিএসজি-কেও সমপরিমাণ অর্থ দিতে তৈরি।
এমবাপ্পেকে পেতে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালও উৎসাহী। এমবাপ্পেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কিন্তু এই নতুন লোভনীয় প্রস্তাবের পর কী করবেন তা এখনো জানা যায়নি।
পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়ে জোট সরকারের মধ্যেই দ্বন্দ্ব
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ তার দল পিএমএল-এন দলের সাহসী নেতা ইসহাক দারকে অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করতে চায়। কিন্তু তাদের শরিক দল পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) এটা নিয়ে ভিন্নমত পোষণ করেছে।
ডনের খবর অনুসারে, পিপিপির ভিন্নমত পোষণকারীরা বলছেন, নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে স্বার্থে শরিফ পরিবারের কেউ এখানে যথা উপযুক্ত নয়। যদিও পিপিপি নিজেরা কোনো প্রার্থীর নাম প্রস্তাব করেনি।
তবে পিএমএল-এন সরকার রবিবার সকল পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে। সেনাবাহিনীসহ সকল মিত্রপক্ষকে রাজি করানোর পর  ক্ষমতাসীন দল আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।
সেনাপ্রধান মনোনীত করার মতো কেয়ারটেকার সরকার প্রধান মনোনয়ন নিয়ে পিএমএল-এন সরকার কারও সঙ্গে আপস করা ছাড়াই সিদ্ধান্ত নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
‘মণিপুর ফাইলস’ বানানোর পরামর্শ বিবেককে
মণিপুরের সাম্প্রতিক ইস্যুতে ভারত সরকার নড়েচড়ে বসছে ৭৮ দিন পর। কারণটিও স্পষ্ট, র‍াজ্যের কুকি সম্প্রদায়ের দুই নারীকে ধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার জের ধরেই আড়মোড়া ভেঙেছে।
ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় ঘটনাটি সমগ্র ভারতবাসীকেই নাড়া দিয়েছে। এ ঘটনায় টুইটারে এক পোস্টে ক্ষোভ উগড়ে দিলেন চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। নেটিজেনরা তাকে এই ঘটনার ওপর ভিত্তি করে দ্য মণিপুর ফাইলস বানানোর পরামর্শ দেন।
মূলত টুইটারে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা নিয়ে একটি পোস্ট করলে সেখানেই এমন দাবি করা হয়। তার এই পোস্টেই এক ব্যক্তি মন্তব্যে লেখেন, ‘এখন সময় নষ্ট না করে যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকেন তাহলে যান মণিপুর ফাইলস বানিয়ে দেখান।’
এই ব্যক্তির পরামর্শের উত্তরে বিবেক লেখেন, ‘আমার ওপর এত বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু সব ছবি কি আমাকে দিয়েই বানাবেন? কেন তোমাদের টিম ইন্ডিয়ায় কি কোনো যথার্থ পুরুষ চিত্রপরিচালক নেই যিনি এই ছবিটা বানাতে পারেন?’
সূত্র : ইন্ডিয়া টুডে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  এতে ১১ ক্যাটাগরির পদে ষষ্ঠ থেকে দশম গ্রেডে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
১. পদের নাম : জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন)
পদসংখ্যা : ১
যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে। সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা   (গ্রেড-৬)
২. পদের নাম : জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি)
পদসংখ্যা : ১
যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে। সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা   (গ্রেড-৬)
৩. পদের নাম : জুনিয়র কনসালট্যান্ট (পেডিয়াট্রিক)
পদসংখ্যা : ১
যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে। সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৪. পদের নাম : জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া)
পদসংখ্যা : ১
যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে। সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৫. পদের নাম : জুনিয়র কনসালট্যান্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং)
পদসংখ্যা : ১
যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে। সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন স্কেল : ৩৫, ৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৬. পদের নাম : ডেটাল সার্জন
পদসংখ্যা : ১
যোগ্যতা : স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাসসহ বিএমডিসি সনদপ্রাপ্ত হতে হবে। সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৭. পদের নাম : মেডিকেল অফিসার
পদসংখ্যা : ৭
যোগ্যতা : সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাসসহ বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৮. পদের নাম : সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা : ১
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২.২৫ সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৯. পদের নাম : সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা : ১০
যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা   (গ্রেড-১০)
১০. পদের নাম : উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা : ১
যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রিধারী হতে হবে।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা   (গ্রেড-১০)
১১. পদের নাম : কনজারভেন্সি অফিসার
পদসংখ্যা : ২
যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল)/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা   (গ্রেড-১০)
বয়সসীমা : প্রার্থীর বয়স ২০২৩ সালের ১১ জুলাই সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার      সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে  সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। ১ থেকে ৬ নম্বর পদের ক্ষেত্রে ২০২৩ সালের ১১ জুলাই প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে https://job.shmrmi.gov.bd পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। একই ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নিয়মাবলি জানা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য অনলাইনে জানা যাবে।
আবেদন ফি : ১ থেকে ৮ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৯ থেকে ১১ নম্বর পদের জন্য ৫০০ টাকা (চার্জ প্রযোজ্য) পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময় : ২০ আগস্ট, ২০২৩।
হিরো আলমকে মারধর: বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছে ইসি
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের এই কমিশন গঠনের জন্য ফাইল উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার এই কমিশন অনুমোদন হবে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত সোমবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হিরো আলমের ওপর হামলায় ১৩ দূতাবাসের নিন্দা ও বিচার দাবি
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার ১৩টি দূতাবাস ও হাইকমিশন।
বুধবার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
একইসঙ্গে এ ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানায় দূতাবাসগুলো।
যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনও স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।যেসব দূতাবাস ও হাইকমিশন ওই বিবৃতিতে স্বাক্ষর করেছে সেগুলো হচ্ছে- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন।
উল্লেখ্য, সোমবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।
বিভাজন করে স্বৈরাচারী সরকার মানুষকে শোষণ করে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, বিভাজন সৃষ্টি করে স্বৈরাচারী সরকার মানুষকে শোষণ করে। আমরা স্বাধীনতা পেলেও মুক্তি পায়নি।
সোমবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিবর্তনমূলক নানা আইন-কানুন দিয়ে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। নিষ্ঠুর নির্যাতন ও নিবর্তনমূলক আইনের ভয়ে দেশের মানুষ মাঠে নামতে পারে না। মন খুলে তাদের দাবি জানাতে পারে না। এ কারণে দেশের মানুষ সবসময় ভীত-সন্ত্রস্ত। দেশের মানুষ হতাশ হয়ে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’
জাপা চেয়ারম্যান কাদের বলেন, ‘বিরাজনীতিকরণের কারণে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে চায় না। এটা দেশ ও জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। বঞ্চনা, বৈষম্য ও বিভাজন থেকে আমরা যে মুক্তি চেয়েছিলাম তা পাইনি। মুক্তি ও দেশের মালিকানা পেতে সাধারণ মানুষ স্বাধীনতা সংগ্রাম করেছিল। দেশের মানুষ স্বাধীন রাষ্ট্র পেলেও মুক্তি ও দেশের মালিকানা পায়নি।’
তিনি বলেন, ‘মুক্তির জন্যই এ দেশের মানুষ সংগ্রাম করেছিল। সেই মুক্তির সংগ্রামেই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে আমরা একটি রাষ্ট্র পেয়েছি, কিন্তু মুক্তি পাইনি। দেশের মানুষ চেয়েছিল সু-শাসন, আইনের শাসন এবং দেশের মালিকানা।’
জিএম কাদের আরও বলেন, ‘এখন দেশে বিরাজনীতিকরণ চলছে। জনগণের কাছ থেকে রাজনীতি দূরে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনীতি রাজ প্রাসাদে নেওয়া হয়েছে। রাজ প্রাসাদেই সব সিদ্ধান্ত হচ্ছে। সব সিলেকশন সেখানেই। দেশের মালিক যে জনগণ তা অস্বীকার করছে সরকার। জনগণের হাতে কোনো ক্ষমতায় নেই। মানুষ ভোট দিতে গেলে পারে না। এ কারণে দেশের মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে।’
এটি শুধু পদযাত্রা নয়, বিজয় যাত্রা: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের পদযাত্রা শুধু পদযাত্রায় এটি ‘বিজয় যাত্রা’।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে পদযাত্রার শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের পুনঃপ্রতিষ্ঠার ‘একদফা’ দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ পদযাত্রাপূর্ব এ সমাবেশ আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনি পদত্যাগ করতে হবে। আবারও পরিষ্কার করে বলছি- অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। কারণ, গতকালও ঢাকায় একটি নির্বাচনী তামাশা দেখেছি।’
‘সেখানে আওয়ামী লীগের থিম ট্যাংকের হ্যাবি ওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনো ভোটার নাই। হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তার সঙ্গে ভোট করতে যেয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ ‘— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এই সমস্ত তামাশা করে আর কোনো লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এই ধরনের ভোটার হতে দেওয়া হবে না। আজকে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে একদফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।’
ডেঙ্গু রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গু ভয়াবহ রুপ নিচ্ছে। অথচ উত্তরের মেয়র বিদেশে ঘুরছে। স্বাস্থ্যমন্ত্রী অবকাশ যাপন করতে বিদেশে গেছেন। এটি নিয়ে কারও মাথা ব্যথা নেই।’
গাবতলী এস এ খালেক ফিলিং স্টশনের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়েছে। এটি গাবতলী, শ্যামলী, আগারগাঁও, বিজয় স্মরণী, কারওয়ান বাজার এফডিসি মোড় হয়ে মগবাজার পৌঁছালে সেখান থেকে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর পদযাত্রাটি মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্তর), ইত্তেফাক মোড় ও দয়াগঞ্জ মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকেল ৪ টায় শেষ হবে।
রায় সাহেব বাজার মোড়ে হবে সমাপণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে আয়োজিত এ পদযাত্রায় ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিট, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, ওলামাদল, মৎসজীবী দলের হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। প্রত্যেকেই নিজ নিজ ইউনিটের ব্যানারে পোস্টার, ফেস্টুন, হেডার, টিশার্ট, ক্যাপ, ধানের শীষের রেপ্লিকা, বাদ্যযন্ত্রসহ পদযাত্রায় শরিক হয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিচ্ছেন।
বিএনপির এই দীর্ঘ পদযাত্রায় সড়কে একপাশ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনী সড়ক সচল রাখার চেষ্টা করছেন। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন সংস্থারা সদস্যরা।
বিএনপি ছাড়াও অভিন্ন দাবিতে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর ১২ নম্বর থেকে শুরু হয়েছে সকাল ১১ টায়। এতে নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ১২ দলীয় জোটের পদযাত্রা শুরু হবে দুপুর ২ টা ৩০ মিনিটে কাকরাইল মোড় থেকে। তাদের এ পদযাত্রা শেষ হবে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে। জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর সাড়ে ১২ টায় বিজয়নগর পানির ট্যাংক সামনে থেকে পদযাত্রা শুরু করেছে। ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হবে তাদের এই পদযাত্রা।
গণফোরামের পদযাত্রা শুরু হবে মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে বিকেল ৩টায়। তাদের পদযাত্রা শেষ হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে। গণ অধিকার পরিষদের (নুরু) পদযাত্রা শুরু হবে বিকেল ৪টায় পুরানা পল্টন কালভাট রোড দলীয় অফিসের সামনে থেকে। এলডিপির পদযাত্রা শুরু হয়েছে কাওরানবাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ১১ টায়। তাদের এ পদযাত্রা মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হবে।
হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা
জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট চলাকালীন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়।
এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনও স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যেকোনও তথ্য পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতার জন্য দায়ী অপরাধীদের জবাবদিহির আওতায় আনার জন্য উৎসাহিত করি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, আগেও আমরা বলেছি, আমরা আশা করি যে বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকব।
এর আগে সোমবার ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের শেষ পর্যায়ে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে একদল যুবক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায়। তার ওপর হামলার ঘটনায় চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেফতার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গণ অধিকার পরিষদ সহ ১০ দল নিবন্ধনের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ
আলোচিত এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ নিবন্ধন দৌঁড়ে ছিটকে পড়েছে। রোববার (১৬ জুলাই) কমিশন বৈঠকে এই দু’টি দলকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দু’টি দলকে ইসির চূড়ান্ত বাছায়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) নিবন্ধন দেওয়া হচ্ছে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সব তথ্য-উপাত্ত যাচাইবাছাই করে নিবন্ধনের জন্য দু’টি দলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ বিষয়ে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘২৬ জুলাইয়ের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কারও কোনো আপত্তি আছে কিনা শোনা হবে। এরপর আপত্তি নিষ্পত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠ পর্যায়ে অফিস, কমিটি ও আইনগত বিষয় দেখা হয়েছে। এই দু’টি দলের ক্ষেত্রে আমাদের জেলা, উপজেলা কমিটি পাওয়া গেছে। প্রাথমিক বাছাইয়ের পর ১২টি দলের মধ্যে ১০টি দলের আবেদন যাচাই করে মাঠ থেকে পাওয়া তথ্যের সঙ্গে গড়মিল পাওয়া গেছে।
তিনি আরও বলেন, যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে দু’টি দলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আপত্তি এলে শুনানি শেষে সিদ্ধান্ত হবে নিবন্ধন পাবে কি, পাবে না।
যেসব শর্তে কিস্তিতে হ্যান্ডসেট বিক্রির অনুমতি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রাহক পর্যায়ে কিস্তিতে স্মার্ট হ্যান্ডসেট সরবরাহ করার ক্ষেত্রে মোবাইল অপারেটরদের অনুমতি দিয়েছে। এক বছর বা ১২ মাসের কিস্তিতে অপারেটররা হ্যান্ডসেট বিক্রি করতে পারবে।
মঙ্গলবার (৪ জুলাই) বিটিআরসি থেকে মোবাইল অপারেটর কর্তৃক গ্রাহক পর্যায়ে কিস্তিতে দেওয়া হ্যান্ডসেটসমূহে সিম লকিং বা নেটওয়ার্ক লকিং চালুকরণসংক্রান্ত নির্দেশনা ও অনুমতি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
তাতে বলা হয়, মোবাইল অপারেটরদের আবেদনের প্রেক্ষিতে সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক বৃদ্ধির পাশাপাশি স্মার্ট হ্যান্ডসেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক পর্যায়ে কিস্তিতে স্মার্ট হ্যান্ডসেট সরবরাহ করা যেতে পারে। এক্ষেত্রে মোবাইল অপারেটরদের কিছু শর্ত দেওয়া হয়েছে, যা আবশ্যিকভাবে পালন করতে হবে।
শর্তে বলা হয়-
এই ধরনের সেবার ক্ষেত্রে দুই বা ততোধিক সিমের দুটি স্লট সম্বলিত স্মার্টফোন হতে হবে। যেখানে একটি স্লটে এই সেবা প্রদানকারী অপারেটরের সিম থাকবে এবং অন্য স্লটসমূহে গ্রাহকের পছন্দ অনুযায়ী অন্য অপারেটরের সিম ব্যবহারের সুযোগ থাকতে হবে। কোনো অবস্থাতেই অন্য প্লটসমূহের সিমের ওপর কোনো শর্ত আরোপ করা যাবে না।
মোবাইল অপারেটররা নিজে মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানি-উৎপাদন-সংযোজন করতে পারবে না এবং শুধু স্থানীয়ভাবে উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে স্মার্ট হ্যান্ডসেট কিনতে হবে।
গ্রাহক কর্তৃক মোবাইল অপারেটরকে সর্বনিম্ন ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ মূল্য ডাউন পেমেন্ট হিসাবে ন্যূনতম ৩ মাস হতে সর্বোচ্চ ১২ মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকতে হবে। তবে গ্রাহক যদি সব কিস্তি নির্ধারিত সময়ের আগে সব বকেয়া পরিশোধ করে তবে নির্ধারিত স্লটটি গ্রাহকের পছন্দ অনুযায়ী যেকোনো অপারেটরের সিম ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে। হ্যান্ডসেটের মূল্য পরিশোধ না করে কোনো গ্রাহক এই সেবা প্রদানকারী অপারেটরের এমএনপি করাতে পারবে না।
প্যাকেজ চালু নিয়ে শর্তসমূহ-
মোবাইল অপারেটর কর্তৃক এ ধরনের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ চালু করণের আগে কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের অনুমতি নিতে হবে।
কমিশনের চাহিদা অনুযায়ী কিস্তিতে সরবরাহ করা মোবাইল ফোন হ্যান্ডসেটসংক্রান্ত তথ্যাদি প্রতিবেদন কমিশনে নিয়মিত দাখিল করতে হবে।
এ ছাড়া কমিশন হতে এ সংক্রান্ত পরবর্তীতে কোনো নির্দেশনা দেওয়া হলে অপারেটর তা মেনে চলবে। নির্দেশনাটি চিঠি দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। বিষয়টি সংশ্লিষ্ট সব সেলুলার মোবাইল অপারেটরের অবগতি ও কার্যার্থে পাঠানো হয়েছে।
অন্যান্য দেশে ৩ বছর বা ৩৬ মাসের কিস্তির সুযোগ থাকলেও বিটিআরসি তা ১২ মাসে নির্ধারণ করে দিয়েছে।
নয়াপল্টনে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মীরা
তারুণ্যের সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মী, সমর্থকরা।
বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই নয়াপল্টনে আসতে শুরু করে বিএনপির নেতা-কর্মী সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকায় লোকজনের ভিড় বাড়তে থাকে। দুপুর ১২টা নাগাদ নয়াপল্টন এলাকা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকে ভরে যায়।
ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড, অঙ্গ ও সাহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট, ঢাকার পার্শ্ববর্তী জেলা-উপজেলা ও পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতারা ব্যানার, ফেস্টুন, ডিসপ্লে কার্ড, হেডার, জার্সি, পোস্টার, ধানের শীষ, ধানের শীষের রেপ্লিকা, ক্ষুদ্রবাদ্যযন্ত্র, ক্যাপ, টি-শার্ট, জাতীয় ও দলীয় পতাকা হাতে করে, গায়ে জড়িয়ে সামবেশ স্থলে এসে হাজির হয়েছেন। তারা তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য কমানে, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধয়াকের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছেন।
তারুণ্যের এ সমাবেশ থেকেই একদফার কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হবে মূল সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি ছাড়াও বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে গণতন্ত্র মঞ্চ, বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ১২ দলীয় জোট, বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশ থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এলডিপি, মতিঝিল নটরডেম কলেজের সামনে আয়োজিত সমাবেশ থেকে গণফোরাম, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে গণঅধিকার পরিষদ (নুর) ও গণঅধিকার পরিষদ (রেজা) গণতান্ত্রিক বাম ঐক্য, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ‘একদফা’ কর্মসূচি ঘোষণা করবে।
এদিকে বিএনপির এই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করছে পুলিশ, সড়কের মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ গ্রেফতারি পরোয়ানা জারি করে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যে অভিযোগে করা এ মামলায় পিটিআইয়ের সাবেক নেতা ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
নির্বাচন কমিশন ও সিইসিকে নিয়ে বক্তব্য দেওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছিল পিটিআইয়ের সাবেক মহাসচিব আসাদ উমরের বিরুদ্ধেও। তবে চার সদস্যের ইসিপি বেঞ্চ ইমরান খান ও তার ঘনিষ্ঠ ফাওয়াদের বিরুদ্ধে শুধু গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একাধিকবার তলব করা সত্ত্বেও শুনানিতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।
আসাদ উমরও শুনানিতে হাজির হননি। কিন্তু তার আইনজীবী উমাইমা মনসুরের অনুরোধে আসাদ উমরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেনি ইসিপি বেঞ্চ। শুনানিতে আইনজীবী যুক্তি দিয়েছেন, আসাদ উমর সচরাচর এ ধরনের আইনি প্রক্রিয়ায় অনুপস্থিত থাকেন না। তিনি শুধু গত শুনানিতেই উপস্থিত ছিলেন না।
এরপর ইসিপি বলেছে, বাকি দুই সন্দেহভাজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। কারণ, এ মামলায় এখন শুধু অভিযোগ গঠনই বাকি আছে।
এদিকে ইমরান খান বলছেন, তার বিরুদ্ধে মোট ১৮০টি মামলা রয়েছে। এমন ‘মিথ্যা’ মামলায় তিনি এক আদালত থেকে অন্য আদালতে ছুটছেন। বিশ্বের কোনো দেশে ছয় মাসে একজনের বিরুদ্ধে ১৮০টি মামলা হয়েছে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
সূত্র: ডন, জিওটিভি
অবশেষে রাজি এরদোগান, ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন
ন্যাটো সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের আবেদন সমর্থন করেছে তুরস্ক। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত সামরিক জোটটির শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এ ঘোষণা দিয়েছেন। শীর্ষ সম্মেলনের আগে এরদোগান, স্টলটেনবার্গ ও সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসন এক বৈঠক করেন। ওই বৈঠকে সমঝোতা হয়।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় বৈঠক শেষে স্টলটেনবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, প্রেসিডেন্ট এরদোগান সুইডেনের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব তার দেশের পার্লামেন্টে পাঠাতে রাজি হয়েছেন। পার্লামেন্টে এ প্রস্তাবের পক্ষে সমর্থনও নিশ্চিত করবেন তিনি।’
ন্যাটোর নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশ সদস্য হতে চাইলে বাকি সকল সদস্যের সম্মতির প্রয়োজন হয়। তুরস্ক এর আগে কুর্দি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে সুইডেনের আবেদন বেশ কয়েক মাস ধরে আটকে রেখেছিল। তবে সোমবার লিথুয়ানিয়া যাওয়ার আগে সুইডেনের ন্যাটো আবেদনে সম্মতির বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নে তার দেশের প্রবেশের শর্তের কথা বলেন এরদোগান।
লিথুয়ানিয়ার উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে আঙ্কারায় সাংবাদিকদের এরদোগান বলেন, ‘প্রথমে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথ উন্মুক্ত করুন। তাহলে সুইডেনের পথও আমরা খুলে দেব।’
লিথুয়ানিয়ায় এরদোগান ও ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকের পর স্টলটেনবার্গ বলেন, ‘স্টকহোম-আঙ্কারার সঙ্গে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হওয়ার পরে তুরস্ক এই অনুমোদন দিয়েছে। এখন থেকে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের প্রবেশের আবেদনকে সমর্থন করবে সুইডেন। এছাড়া ভিসা সহজ করা, কাস্টমস ইউনিয়ন হালনাগাদ করার প্রচেষ্টাকেও সমর্থন করবে সুইডেন।’
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এ ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি খুব খুশি, এটি সুইডেনের জন্য একটি শুভ দিন।’
এ খবরের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট এরদোগানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমি প্রেসিডেন্ট এরদোগান ও তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে আমাদের ৩২তম ন্যাটো মিত্র হিসেবে স্বাগত জানাতে উন্মুখ।’
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেন বেয়ারবক টুইট করেছেন, ‘৩২-এ আমরা সবাই একসঙ্গে নিরাপদ।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক বলেছেন, ‘সুইডেনের যোগদান আমাদের সকলকে নিরাপদ করে তুলবে।’
ইসলামের দৃষ্টিতে প্রেম ও ভালোবাসা
ভালোবাসা মনের গহিনে বহমান এক পবিত্র অনুভূতি। যা একজনের প্রতি আরেকজনের টান ও আকর্ষণের কারণে হয়ে থাকে। সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে ভালোবাসার উপাদান রয়েছে। আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে তাদের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ ও ভালোবাসা তৈরি করে দিয়েছেন। ভালোবাসা আল্লাহর মহান এক নেয়ামত।
কোরআনে আছে, তাঁর (আল্লাহ) এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি লাভ কর এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর ভিতর নিদর্শন আছে সেই সব লোকের জন্য যারা চিন্তাভাবনা করে। (সুরা রুম)
তাই একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করাটাই স্বাভাবিক। এক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই ভালোবাসার মূল লক্ষ্য হওয়া উচিত। আল্লাহর জন্য গড়ে ওঠা ভালোবাসা স্থায়ী হয়। এটাই প্রকৃত ভালোবাসা। এতে থাকে পবিত্রতা ও স্বর্গীয় সুখ। এটা পরিপূর্ণ রূপে পাওয়া যায়, আল্লাহ ও তাঁর রসুলের ভালোবাসায়।
মা বাবা, স্ত্রী ও অন্য আত্মীয়স্বজন ও মুমিনদের পারস্পরিক ভালোবাসায়। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকে, তার ইমান পরিপূর্ণ হলো। (আবু দাউদ)। আরেক হাদিসে আছে, আল্লাহ সাত শ্রেণির ব্যক্তিকে কিয়ামতের দিন তাঁর ছায়ায় আশ্রয় দিবেন। তাদের মধ্যে অন্যতম হলো, ওই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পরস্পরে ভালোবাসা স্থাপন করে। (বোখারি)
পক্ষান্তরে যে ভালোবাসা গড়ে উঠে শুধু আবেগ বা কুপ্রবৃত্তির চাহিদা পূরণের উদ্দেশে- সে ভালোবাসায় না থাকে ভালোবাসার স্নিগ্ধতা, না থাকে পবিত্রতা। না থাকে কোনো সুখ। স্থায়ীও হয় না সেটা। সে ভালোবাসা মানুষের ইহকাল-পরকাল উভয় জগৎকে ধ্বংস করে দেয়। ধ্বংস করে মানুষের মনুষ্যত্ব। জাগ্রত করে মনের পশুত্ব।
দুঃখজনক হলেও সত্য, বর্তমান যুগের অধিকাংশ ভালোবাসাই হচ্ছে এ ধরনের। ভালোবাসার নামে মানুষ লিপ্ত হচ্ছে নানান অশ্লীলতা ও বেহায়াপনায়। ভালোবাসাকে ঘিরে উৎপত্তি হচ্ছে নানান অপসংস্কৃতি ও গর্হিত কর্মকান্ড। যার উদাহরণ ১৪ ফেব্রুয়ারি। এ দিনকে ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস নামে উদযাপন করা হয়।
এ দিবস এলেই একশ্রেণির যুবক-যুবতী প্রেমের জোয়ারে উন্মাতাল হয়ে ওঠে। নিজেদের রূপ-সৌন্দর্য উজাড় করে প্রদর্শনের জন্য রাস্তায় নেমে আসে। এমন কর্মকান্ড ইসলাম কখনো সমর্থন করে না। কোরআনে আছে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার হোক এটা কামনা করে, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে আছে যন্ত্রণাময় শাস্তি। (সুরা নূর)।
ভালোবাসা হবে কেবল বিয়ের পরেই। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয়, এর মধ্যে অনেক সওয়াবও আছে, কল্যাণও আছে। ভালোবাসা দিবসের নামে ইমান বিধ্বংসী কার্যকলাপ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন!
ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে না: বাইডেন
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এখনই ন্যাটোর সদস্যপদ পাবে না, বরং সহায়তা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে, ইউক্রেন এখনই ন্যাটোর সদস্য হতে প্রস্তুত নয়।
বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর বৈঠকে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই বৈঠকের আগে বর্তমানে ইউরোপ সফর করছেন তিনি। সেখানেই ডেমোক্র্যাটিক নেতা এই ঘোষণা দিলেন।
প্রেসিডেন্ট বাইডেন প্রথমে গেছেন লন্ডনে। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। চার্লসের সঙ্গে তার আলোচনা হবে মূলত জলবায়ু পরিবর্তন নিয়ে। সোমবার রাতে তিনি যাবেন লিথুয়ানিয়ায়। সেখানেই এবার ন্যাটো বৈঠক হবে। এরপর বাইডেনের ফিনল্যান্ড যাওয়ার কথা আছে। ফিনল্যান্ড সম্প্রতি ন্যাটোর নতুন সদস্য হয়েছে।
ন্যাটো বৈঠকে এবার ইউক্রেন ও সুইডেনের সদস্য হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। সুইডেনকে সদস্য করতে তুরস্ক রাজি নয়। আর ন্যাটোর নিয়ম হল, সমস্ত দেশ রাজি না হলে কোনো নতুন দেশ সদস্য হতে পারে না।
অন্যদিকে ন্যাটো সদস্য হওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রবলভাবে চেষ্টা করছেন। কিন্তু বাইডেন জানিয়ে দিয়েছেন, ন্যাটোর সদস্য হওয়ার জন্য ইউক্রেন এখনও প্রস্তুত নয়। সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেছেন, ‘আমার মনে হয় না, ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার জন্য প্রস্তুত।’
বাইডেনের এই মন্তব্যের পর ইউক্রেনের সদস্য হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তিনি আশা করেন, ইউক্রেন যাতে ন্যাটোর সদস্য হতে পারে, তার জন্য ন্যাটোর নেতারা একটা যুক্তিসঙ্গত পথ তৈরি করবেন। ন্যাটোর সদস্য হতে গেলে সবকটি শর্ত পূরণ করতে হবে ইউক্রেনকে। সম্পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় আছে।
বাইডেন বলেছেন, “ইউক্রেনকে ন্যাটোর মধ্যে নিয়ে আসার অর্থ হলো, রাশিয়ার সঙ্গে সার্বিক যুদ্ধে জড়িয়ে পড়া।”
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ইউক্রেনের সদস্য হওয়ার জন্য আরও কিছুটা সময় লাগবে। ইউক্রেনকে আশ্বস্ত করে বাইডেন বলেছেন, “যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সব ধরনের সাহায্য করে যাবে। ইসরায়েলকে যেভাবে সাহায্য করা হয়, সেভাবেই ইউক্রেনকে সাহায্য করা হবে।”
নতুন সম্পর্কে এই ৫ কাজ কখনই করবেন না
নতুন কোন সম্পর্কে জড়ানোর পর মানুষ স্বাভাবিকভাবে খুব উত্তেজিত থাকে। এসময় আবেগের বর্শবর্তী হয়ে অনেকে অনেক কাজ করে ফেলে। এজন্য কোন কাজ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। সম্পর্কের শুরুতে কয়েকটি কাজ মোটেও করা যাবে না।
সত্য বলা:
প্রথমত সবসময় চেষ্টা করুন সত্য কথা বলা। আপনার সঙ্গীর একজন ভক্তকে আপনার পছন্দ না হওয়ার সত্ত্বেও ভালো বলতে হবে বিষয়টা এমন না। নিজের যা পছন্দ অপছন্দ তা খোলাখুলিভাবে বলুন। হতে পারে তা কোন খাবার আবার হতে পারে ঘুরতে যাওয়ার জায়গা। নিজের পছন্দ, অপছন্দ খোলাখুলিভাবে বলুন।
আপনার নিজের জায়গা করে নিন:
আপনার নিজের জন্য কিছু সময়ের প্রয়োজন হয় তাহলে সঙ্গীর কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নিন। আপনি সবসময় আপনার সঙ্গীকে আপনার  সাথে আড্ডা দিতে বাধ্য করবেন না। তাকেও কিছু জায়গা ছেড়ে দিন। নিজের মতো করে বই পড়তে পারেন বা টিভি দেখতে পারেন।
বন্ধুদের সময় দেওয়া বন্ধ না করা:
আপনি নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে বন্ধুদের ভুলে যাবেন না। আগের বন্ধুদের মনে রাখুন। তাদেরকে সময় দিন। সম্পর্কে জড়ানোর আগে তাদেরকে যেমন সময় দিতেন তেমনটাই বজায় রাখুন।
আপনার মনের কথা বলতে ভয় পাবেন না:
নিজের গুরুত্ব বজায় রাখুন। আপনার মনের সব কথা সঙ্গীকে জানতে দিন। একটি পরিস্থিতি, ঘটনা বা চিন্তাভাবনা সম্পর্কে আপনি কী অনুভব করেন তার সাথে আলোচনা করুন। সম্পর্কের শুরুতে সঙ্গী আপনাকে যত বেশি চিনবে, ততই ভালো।
আপনার চেহারায়ু পরিবর্তন আনবেন না:
আপনি যদি বেশ কয়েক দিন ধরে কার্ল চুল পছন্দ করে তাহলে সম্পর্কের পরেও ওমনই থাকুন। হতে পারে আপনার সঙ্গী স্ট্রেইট চুল পছন্দ করে কিন্তু আপনার নিজের পছন্দকে ওই সময় প্রাধান্য দিন। আপনি যেভাবে পোশাক পরেন, বা আপনি কীভাবে আপনার মেকআপ করতে চান তার জন্যও একই কথা মেনে চলুন। দিনের শেষে, নিজেকে খুশি রাখা জররি। যে সত্যিকার অর্থে আপনাকে পছন্দ করে সে আপনার ভালো লাগাকে গুরুত্ব দেবে।
আইএমএফের কাছে যথাসময়ে নির্বাচনের নিশ্চয়তা চান ইমরান
পাকিস্তানে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নিশ্চয়তা চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র শনিবার এ কথা জানিয়েছে।
গত শুক্রবার পিটিআই চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে আইএমএফের একটি প্রতিনিধিদল। অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানের জন্য বাকি ৩০০ কোটি ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ।
এই ঋণসহায়তার শর্ত হিসেবে দেওয়া গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রাগুলো ও নীতির বিষয়ে পিটিআইয়ের আশ্বাস ও সমর্থন পেতে এই বৈঠক করে আইএমএফ প্রতিনিধিদল। কয়েক দিন পরই বৈশ্বিক ঋণদাতা সংস্থাটির নির্বাহী পর্ষদ এই পুনরুদ্ধার কর্মসূচি মূল্যায়ন ও অনুমোদন দিতে পারে।
তবে পিটিআই চেয়ারম্যানের সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, পাকিস্তানে চলতি বছরের অক্টোবরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সময়মতো এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটির কাছে সেই আশ্বাস চেয়েছেন ইমরান খান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সিপাহি পদে মোট ৩১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
অনলাইনে পদসমূহে আবেদন করা যাবে ১০ জুলাই  ২০২৩ থেকে আগামী ৩০ জুলাই ২০২৩ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ: পঞ্চায়েত নির্বাচন নিয়ে আগুনে জ্বলছে, নিহত ৩১
ব্যাপক সহিংসতার মধ্য দিয়েই শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শেষ হলো। সহিংসতা, বোমা, গুলি, মৃত্যুর পরিসংখানে আগের সব নির্বাচনকেই কার্যত ছাপিয়ে গেল এবারের পঞ্চায়েত নির্বাচন।
শেষবার ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট সহিংসতায় মৃত্যু হয়েছিল ২৩ জনের। আর চলতি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে শনিবার সন্ধ্যা পর্যন্ত গত এক মাসে মৃত্যু হয়েছে ৩১ জনের। এর মধ্যে ভোটের দিনই প্রাণ গেছে ১৩ জনের। আহতের সংখ্যাও একাধিক। যদিও কোনো কোনো মহলের দাবি নিহতের সংখ্যা ৩৫।
নিহতদের মধ্যে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, সমর্থকরা রয়েছে। তেমনি এক পঞ্চায়েত প্রার্থী এবং ভোটের লাইনে দাঁড়ানো এক ভোটারের প্রাণও গেছে। এদিন সকাল ৭ টায় শুরু হয় ভোট গ্রহণ পর্ব, শেষ হয় বিকেল ৫ টা পর্যন্ত। কিন্তু তার অনেক আগে থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়ে যায় সহিংসতা। আসতে থেকে একের পর এক মৃত্যুর ঘটনা। এর পাশাপাশি বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ভোটারকে ভয় দেখানো, নির্দল প্রার্থী ও তার সঙ্গীদের লক্ষ্য করে বন্দুক উঁচিয়ে ধাওয়া করা, ব্যালট বক্স ছিনিয়ে নেওয়া, ব্যালট বক্সে অগ্নি সংযোগ করা সহ রাস্তা অবরোধ সহ একাধিক অভিযোগ উঠেছে।
সবচেয়ে বেশি সহিংসতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির মুর্শিদাবাদ জেলায়। এই জেলায় সর্বাধিক পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া কোচবিহার ও পূর্ব বর্ধমান জেলায় ২ জন করে এবং মালদা, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর জেলায় একজন করে মৃত্যু হয়।
বিভিন্ন এলাকার সহিংসতার খবর
নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ভোলাডাঙ্গা ৮ এবং ৯ নম্বর বুথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। একাধিক কর্মীর মাথায় কোপ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রায় বিশ জন।
হুগলী জেলার আরামবাগের আরাণ্ডি-১ গ্রাম পঞ্চায়েতের সাতমাসা ২৭৩ বুথের নির্দল প্রার্থী জাহানারা বেগমের এজেন্ট কায়মুদ্দিন মল্লিককে গুলি করার অভিযোগ শাসকদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পশ্চিম মেদিনীপুরে কোলাঘাট থানার বড়গাছিয়া ননীবালা বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় তালা মেরে ভোট বন্ধ করাসহ একাধিক অভিযোগ সামনে এসেছে।
ভোটের দিন সকালেই মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের শুলিতলা এলাকায় ১৬ নম্বর বুথে সানাউল শেখ নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। তার চিকিৎসা চলছে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
উত্তর ২৪ পরগণা জেলার মোহনপুর পঞ্চায়েতের ১৪ নম্বর সংসদের স্বতন্ত্র প্রার্থী অভিজিৎ দাসকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এসময় কোনরকমে প্রাণ বাঁচিয়ে ফেরেন নির্দল প্রার্থী তার সঙ্গীরা।
এই জেলারই বারাসাতের কদম্বগাছি পঞ্চায়েতের পীরগাছা এলাকায় আবদুল্লা আলী নামে এক স্বতন্ত্র দলের সমর্থকের উপরে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাতেই তাকে গুরুতর আহত অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করানো হয় আপাতত মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে সকালে টায়ার জ্বালিয়ে টাকি রোড অবরোধ করে সমর্থকেরা।  অশোকনগর সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭৩ নম্বর বুথের ভোটকেন্দ্রে মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়। বুথের গ্রিল ভেঙে ভোটের ব্যালট বাক্স লুট করে নিয়ে যাওয়া হয়। পরে তিনটে ব্যালট বাক্সই পানিতে ফেলে দেওয়া হয়।
এই জেলার হাবড়া-২ নম্বর ব্লকের রাজিবপুর বিড়া গ্রাম পঞ্চায়েতের রাজিবপুর এ.ভি হাই স্কুলের ৯২ নম্বর বুথের মধ্যে তৃণমূল এবং বিজেপির এজেন্টদের মধ্যে বচসা বাধে। আর সেই বচসা থামাতে গেলে তৃণমূল প্রার্থীর গালে কামড় দিয়ে বসলো বিজেপির পোলিং এজেন্ট। এমন ভাবে কামড়ানো হয়, যে কানের নিচে থেকে বেশ খানিকটা মাংস উঠে যায়।  তৃণমূল প্রার্থীর কানে সাতটি সেলাই দিতে হয়।  এই জেলার বাগদা গ্রাম পঞ্চায়েতের নওদা গ্রামের ৭৭ নম্বর বুথে তৃণমূলের সঙ্গে স্বতন্ত্র ও সিপিআইএমের সংঘর্ষ বাধে। অভিযোগ বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে তৃণমূল৷ তৃণমূলের লোকেরা ব্যালট লুট করে অবাধে ছাপ্পা দেয়। তার প্রতিবাদ করায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ আহত হয়েছে অন্তত ১৫ জন। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটে মারাত্মকভাবে জখম হয় দুই শিশু। তাদের বয়স যথাক্রমে ৭ ও ৮ বছর। ঘটনার পর প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে, পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
হুগলি জেলার খানাকুলে ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ এক নারী সহ তিন ভোটার। এদিন দুপুরের পর খানাকুলের নতিবপুরে বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তারা। এই সময় মুখে কালো কাপড় বেঁধে দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে অভিযোগ। তাতেই আহত হয় তিন ভোটার।
কোচবিহার জেলার মাথাভাঙ্গায় ব্যালট বাক্স নিয়ে এক যুবকের দৌড়ে পালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অল্প বয়সেই এক যুবক যেভাবে ব্যালট বাক্সে বুকে জড়িয়ে নিয়ে গ্রামের রাস্তা ধরে দৌড়াতে দেখা গেছে, তা যে কোন আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতাকেও হার মানাবে।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি বুথে নিজের চোখের সামনে ভোট সহিংসতা দেখে ডিউটি থেকে অব্যাহতি চান এক পোলিং অফিসার। পুলিশের পা ধরে ওই পোলিং অফিসারকে আকুতি মিনতি করতে দেখা যায় যে তিনি ভোট করাতে পারবেন না।
জলপাইগুড়ি জেলার সদর ব্লকে করোলা ভ্যালি চা বাগানে ১৭/৩২ বুথে তৃণমূলের আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহসী পদক্ষেপ নিতে দেখা যায় সিপিএমের নারী সদস্যের। নিজেদের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার হুমকি দেয়। বেগতিক পরিস্থিতি দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সহিংসতার মাত্রা এমন জায়গায় পৌঁছয়, যে এক প্রিসাইডিং অফিসারকে কেঁদে ফেলতে দেখা যায়। ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বরের ২ নম্বর ব্লকের ১০ নম্বর বুথের। এদিন ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টা পরেই একটি রাজনৈতিক দলের তরফে প্রায় অর্ধ শতাধিক কর্মী সমর্থক ঢুকে পড়েন। এরপরই দেদার ছাপ্পার অভিযোগ ওঠে। নিরাপত্তার জন্য আগে থেকে লাগানো ছিল সিসিটিভি। পরে সিসিটিভিতে ছাপ্পা ভোটের ভিডিও দেখে রীতিমতো কাঁদতে শুরু করে দেন নারী প্রিসাইডিং অফিসার।
বিজেপির প্রতিবাদ
রাজ্যজুড়ে সহিংসতার ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ জানালো বিজেপি। কমিশনের অফিসের ভিতরে ঢুকে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী সমর্থকরা।
অন্যদিকে সহিংসতার ঘটনার প্রতিবাদে ‘কালীঘাট চলো’ (মুখ্যমন্ত্রী বাসভবন) ডাক দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তার বার্তা হাতে দলীয় পতাকা থাকুক বা না থাকুক, গণতন্ত্র রক্ষার স্বার্থে লড়াই চলবে। এদিন নন্দীগ্রামের একটি বুথে পঞ্চায়েত ভোট দেওয়ার পর সংবাদ সম্মেলন থেকে শুভেন্দু বলেন “এখন দুটি পথ খোলা রয়েছে। কালীঘাট চলো, সেখানকার ইঁটগুলো খুলে ফেলি। হয়তো দশ-বারোটা মানুষ মরবে, তাতেও আমি রাজি আছি। কিন্তু রাজ্যের বাকি ১০ কোটি লোক বেঁচে যাবে। আর দ্বিতীয়ত অবিলম্বে রাজ্যে ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারি করা।” তার অভিমত “আমি মমতার হাত থেকে বাংলাকে পরিত্রাণ দেওয়ার জন্যই মন্ত্রীত্ব ছেড়ে এখানে এসেছি। পতাকা ধরেই হোক কিংবা পতাকা ছেড়ে হোক গণতন্ত্র বাঁচাতে আমাকে যা করতে হয় করব।”
কংগ্রেসের প্রতিবাদ
একই অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ দেখায়
দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা। তাদের দাবি নির্বাচন কমিশনারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
রাজ্যপালের উদ্বেগ
এদিকে রাজ্য জুড়ে একের পর এক ভোট সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার ভোটের দিন উত্তর ২৪ পরগনা, নদীয়া সহ বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে রাজ্যপালও খতিয়ে দেখার আশ্বাস দেন। পরে ভোট সহিংসতা নিয়ে রাজ্যপাল বলেন “আমি আশা করি গোটা রাজ্যে যেন শান্তিপূর্ণ নির্বাচন হয়। কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ অভিযোগ জানিয়েছে প্রিসাইডিং অফিসার সহায়তা করছে না, দুর্বৃত্তরা ভোট দিতে বাধা দিচ্ছে, চারিদিকের চারিদিকে মৃত্যুর ঘটনা ঘটছে। সাধারণ মানুষের মনে মৃত্যু ভয় ঢুকেছে।” রাজ্যপাল আরো জানান “ব্যালটের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত বুলেটের মাধ্যমে নয়। আমি ভোটারদের অনুরোধ করব, তারা যেন বেরিয়ে এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। আপনার একটা ভোট এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে।”
রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া
আর ভোট শান্তিতে করার দায়িত্ব যার কাঁধে, সেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পুরো দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেললেন। সংবাদ সম্মেলন থেকে তিনি বলেন ‘ফিল্ড থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত যা রিপোর্ট এসেছে তাতে ১২০০ থেকে ১৩০০ অভিযোগ এসেছে, এর মধ্যে ৬০০ অভিযোগের সমাধান করতে পেরেছি। তাতে দেখা যাচ্ছে তিন-চারটি জেলা থেকে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।’
এসময় তিনি আরো বলেন ‘যেসব জেলায় সন্ত্রাসের ঘটনা ঘটছে সেখানকার স্থানীয় প্রশাসনের দায়িত্ব এই সন্ত্রাস আটকানোর। আমরা দায়িত্ব হল ব্যবস্থাপনা করার। আমরা সব ধরনের ব্যবস্থাপনা করেছি। তারপরেও কেউ কোন গ্যারান্টি দিতে পারবেনা যে কোথায় কে কাকে গুলি করে দেবে বা মেরে দেবে। আমরা সব ব্যবস্থাপনা রেখেছি যাতে সবাই ভোট দিতে পারে।’
বিএসএফের আইজির ক্ষোভ
এদিকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা না দেওয়ার অভিযোগ তুলে কমিশনকে দায়ী করেছে বিএসএফ। রাজ্যের নির্বাচন কমিশনারকে বিএসএফ আইজি বুদাকোটির অভিযোগ, ‘বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জন্য ‘লজিস্টিক’ নেই। অনেক ক্ষেত্রে বাহিনীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। চূড়ান্ত অব্যবস্থার জন্য দায়ী কমিশনই।
যদিও ক্ষমতাসীন শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষের দাবি ভোট শান্তিতেই হয়েছে। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি বলেন ‘ উৎসবের মেজাজে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস হামলা চালাচ্ছে। এখনও পর্যন্ত যে ২৭ জনের মৃত্যুর খবর বলা হচ্ছে, তার মধ্যে ১৭ জনই তৃণমূলের। বিরোধীরা আতঙ্কের বিপণন করতে বেরিয়েছে।’
উল্লেখ্য, এদিন গোটা রাজ্যে এক দফাতেই এই পঞ্চায়েত ভোট নেওয়া হয়। রাজ্যটির ২২ জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় দ্বিস্তরীয় ভোট (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি) এবং বাকি জেলাগুলিতে ত্রিস্তরীয় (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ) ভোট নেওয়া হয়।
এই নির্বাচনে গোটা রাজ্যে ভোট নেওয়া হয় মোট ৭৩,৮৮৭ আসনে। এরমধ্যে রয়েছে ৩৩১৭ টি গ্রাম সভার ৬৩,২২৯ আসন; ৩৪১ টি পঞ্চায়েত সমিতির ৯৭৩০ আসন; এবং ২২ জেলা পরিষদের ৯২৮ আসন।
প্রায় ২ লাখের বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয় এই ভোটে। ভোট গ্রহণের জন্য ৬১,৬৩৬ টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়। মোট ভোটারের সংখ্যা ছিল ৫,৬৭,২১,২৩৪।
এই নির্বাচনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি, বামফ্রন্ট-কংগ্রেসের জোট প্রার্থীরা। কিছু আসনে কড়া চ্যালেঞ্জ দিতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রার্থীরাও।
ভোট নেওয়া হয় ব্যালট পেপারে। এদিন সকাল থেকে ভোটের কেন্দ্রগুলিতে লম্বা লাইনও দেখা যায়।কিন্তু সবকিছুকে ছাপিয়ে সংবাদের শিরোনামে আসে সহিংসতা। আগামী ১১ জুলাই ভোট গণনা। ফলে আগামী দিনগুলিতেও যে ভোট কেন্দ্রিক সহিংসতা ও মৃত্যুর ঘটনা ঘটবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
লাখ লাখ বাংলাদেশীর ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’
বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে দেশের অনেক নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।
দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোস এমন দাবি করেছেন।
মারকোপাওলোস বলেছেন, গত ২৭ জুন হঠাৎ করেই তিনি ফাঁস হওয়া তথ্যগুলো দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যে তিনি বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ সার্ট) সঙ্গে যোগাযোগ করেন। মারকোপাওলোসের ভাষ্যমতে, বাংলাদেশের লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁস হয়েছে।
তথ্য ফাঁস হওয়ার এ খবরটির সত্যতা যাচাই করেছে তথ্যপ্রযুক্তির খবর দেওয়া যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।
তারা বলছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটের একটি ‘পাবলিক সার্চ টুলে’ প্রশ্ন করার অংশটি ব্যবহার করে এ পরীক্ষা চালানো হয়েছে। এতে ফাঁস হওয়া ডেটাবেজের মধ্যে থাকা অন্য তথ্যগুলোও ওই ওয়েবসাইটে পাওয়া গেছে। যেমন নিবন্ধনের জন্য আবেদন করা ব্যক্তির নাম, কারও কারও বাবা-মায়ের নাম পাওয়া গেছে। ১০টি ভিন্ন ধরনের ডেটা ব্যবহার করে এ পরীক্ষা চালায় টেকক্রাঞ্চ।
সরকারের কোন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে, তার নাম উল্লেখ করেনি টেকক্রাঞ্চ। কারণ, মারকোপাওলোস বলেছেন, তথ্যগুলো এখনো অনলাইনে সহজেই পাওয়া যাচ্ছে। তথ্য ফাঁসের কথা জানাতে এবং এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে টেকক্রাঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকটি সরকারি সংস্থাকে ই–মেইল পাঠানো হয়েছিল। তবে কোনো সংস্থার কাছ থেকেই জবাব পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিয়ে কাজ করছেন বলে গণমাধ্যমকে জানান।
বাংলাদেশে ১৮ কিংবা তার বেশি বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়ে থাকে। পাশাপাশি শিশুদের জন্মনিবন্ধন করাতে হয়। গাড়ি চালানোর লাইসেন্স পাওয়া, পাসপোর্ট করা, জমি বেচাকেনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন সেবা নেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র দেখাতে হয়।
তথ্য ফাঁসের বিষয়ে জানতে বাংলাদেশের বিজিডি ই-গভ সার্ট, সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেছিল টেকক্রাঞ্চ। তবে সাড়া পাওয়া যায়নি।
মারকোপাওলোস বলেছেন, তথ্যগুলো খুব সহজেই পাওয়া যাচ্ছে। টেকক্রাঞ্চকে তিনি বলেন, গুগলে সার্চ করার সময় ফাঁস হওয়া তথ্যগুলো আপনা-আপনিই হাজির হয়েছে। তথ্যগুলো খোঁজার কোনো চেষ্টা তিনি করেননি। গুগলে একটি এসকিউএল এরর সার্চ করার সময় দ্বিতীয় ফলাফল হিসেবে এগুলো হাজির হয়। এসকিউএল হলো ডেটাবেজে ডেটা ব্যবস্থাপনার উদ্দেশ্যে তৈরি একটি প্রোগ্রামিং ভাষা।
ব্যক্তির ই–মেইল ঠিকানা, ফোন নম্বর এবং জাতীয় পরিচিতি নম্বর ফাঁস হওয়াটা এমনিতেই ঝুঁকির। আর মারকোপাওলোস মনে করেন, ওয়েব অ্যাপ্লিকেশনে ঢোকা, অ্যাপ্লিকেশনগুলো মডিফাই বা ডিলিট করাসহ জন্মনিবন্ধনের রেকর্ড যাচাই করতে ফাঁস হওয়া এ তথ্যগুলো ব্যবহারের ঝুঁকি থাকে।
হাদিস সংস্কারের ঘোষণা সৌদি যুবরাজ সালমানের
এক বছর আগে মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকের সঙ্গে একটি সাক্ষাৎকারে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যিনি এমবিএস নামে পরিচিত দাবি করেছিলেন যে, হাদিসের অপব্যবহার মুসলিম বিশ্বে চরমপন্থি এবং শান্তিপূর্ণ মানুষের মধ্যে বিভক্ত হওয়ার   মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে তিনি হাদিস সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন।
আর এ মুহূর্তে সমগ্র বিশ্বে এই সময়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটি খবর হলো, এই হাদিস সংস্কারের সিদ্ধান্ত। সহি হাদিসগুলো খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে তিনি ‘কিং সালমান কমপ্লেক্স’ নামে একটি কমিটি গঠন করেছেন। কমিটিকে দেখতে বলেছেন কোন হাদিসগুলো মোহাম্মদের (সা.) বাণীর সঙ্গে খাপ খায় না এবং হিংসা ও হত্যাকান্ডকে যথার্থ প্রমাণ করতে মোহাম্মদের (সা.) বাণীকে বিকৃত করেছে। যে সব হাদিস রক্তারক্তি ও হানাহানির কথা বলে,  মোহাম্মদের (সা.) বার্তাকে বিকৃত করে সেগুলো তিনি হাদিস থেকে বাতিল করার নির্দেশ দিয়েছেন।
হাদিস মুসলমানদের দ্বিতীয় ধর্মগ্রন্থ। হাদিস গুরুত্ব ও মর্যাদার দিক থেকে প্রধান ধর্মগ্রন্থ কোরানের পরে অবস্থান। হাদিস হলো হজরত মোহাম্মদের (সা.) বাণী ও জীবনাচরণ। তাঁরা মনে করে যে, কোরআনের মতো হাদিসের প্রতিটি কথা নির্ভুল ও সত্য। তাদের কাছে হাদিসের অসম্ভব গুরুত্বের আরও একটি বড় কারণ রয়েছে। সেটা এ রকম, কোরআনে বহু অস্পষ্ট, অসংলগ্ন ও দ্ব্যর্থবোধক আয়াত আছে যার ব্যাখ্যা হাদিসে লিপিবদ্ধ রয়েছে।
তাছাড়া রাষ্ট্র, সমাজ ও পরিবার পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যা ও প্রশ্নের উত্তর কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায়। সে কারণেই বলা হয় যে, ইসলাম দাঁড়িয়ে আছে মূলত দুটি প্রধান স্তম্ভের ওপর যার একটি কোরআন, আর অন্যটি হাদিস।
সৌদি আরবে যে সংবিধান চালু রয়েছে তারও প্রধান ভিত্তি হলো এই দুটি ধর্মগ্রন্থ- কোরআন ও হাদিস। এর অর্থ হলো, মুসলমানদের কাছে কোরআন যতখানি অপরিহার্য, হাদিসও ঠিক ততটাই অপরিহার্য। চরমপন্থি ও সন্ত্রাসীদের অপব্যবহার থেকে হাদিসকে রক্ষা করার জন্য হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য নথিভুক্ত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে সৌদি আরবজুড়ে। এর পেছনে রয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।
তাঁর দাবি বিশ্বজুড়ে হাজার হাজার হাদিস আছে। কিন্তু সেগুলো বিশাল সংখ্যাগরিষ্ঠ হলেও প্রমাণিত নয় এবং জঙ্গিরা যা করছে তা হাদিসকে ভুল পথে চালনা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, আল-কায়েদার অনুসারী, আইএসআইএস অনুসারীরা, তারা তাদের মতাদর্শ প্রচারের জন্য এমন হাদিস ব্যবহার করছে যা খুবই দুর্বল, সত্য হাদিস হিসেবে প্রমাণিত নয়।
ছাত্র অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ময়মনসিংহের তারাকান্দায় ছাত্র অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ছাত্র অধিকার পরিষদ ফুলপুর তারাকান্দা শাখার সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার মন্ডলের নেতৃত্বে তারা যোগদান করেন।
এ উপলক্ষে শুক্রবার (০৭ জুলাই) তারাকান্দায় ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপি’র সদস্য আব্দুল হেকিম মন্ডল সভাপতিত্ব করেন।
জানা যায়, তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম এবং প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপির নেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সদস্য আব্দুস ছালাম তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, তারাকান্দা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আশাদুল হক মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হোসেন স্বপন, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমুখ।
ছাত্র অধিকার পরিষদ ফুলপুর তারাকান্দা শাখার সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার মন্ডলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপি নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন।
গণঅধিকার পরিষদের কার্যক্রম রেজা কিবরিয়ার নেতৃত্বে চলবে
গণ অধিকার পরিষদ বিভক্ত হয়েছে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন ড. রেজা কিবরিয়া। অপর গ্রুপে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেছেন, যে লক্ষ্য এবং নীতি নিয়ে গণঅধিকার পরিষদ গঠিত হয়েছিল। তা থেকে গণঅধিকার পরিষদ সরে গেছে। সংগঠনটি এখন ধ্বংসের দাড়প্রান্তে পৌঁছে গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে রেজা কিবরিয়া গ্রুপ আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুক হাসান এ দাবি করেন। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান, কর্নেল মিয়া মশিউজ্জামান, মালেক ফরাজী, মো. আতাউল্লাহ, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, জাকারিয়া পলাশ, মো. শামসুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে গণঅধিকার পরিষদের অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিরাজ করছে। বেশ কিছু ক্ষেত্রে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া ও ন্যায় বিচারের চর্চা ব্যহত হয়েছে, যা এ দলের প্রতি মানুষের অপরিসীম প্রত্যাশাকে ক্ষুন্ন করেছে।
রেজা কিবরিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। একইসঙ্গে তিন দফা সুনির্দিষ্ট দাবি পেশ করেন তারা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
(১) অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠা করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হতে পারে না।
২) অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, হেফাজত নেতা মাওলানা মামুনুল হকসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৩) বাংলাদেশ পাসপোর্টে মাগের তো ‘এক্সেপ্ট ইসরাইল (Except Israel)’ লেখাটি পুনর্বহাল করতে হবে। ইসরায়েলের সঙ্গে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপন কোনও সম্পর্ক থাকলে তা তদন্ত করে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে ফিলিস্তানী রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়, ইসরাইলি নাগরিক ও কথিত মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরুর বৈঠক এবং অর্থ গ্রহণ রাষ্ট্রবিরোধীর শামিল। এ জন্য নুরুকে দেশের গোয়েন্দা সংস্তার সদস্যদের জিহ্গাসাবাদ করা উচিত। আমারা সরকারের প্রতি নুরুকে গ্রেফতার করে জিহ্গাসাবাদ করার দাবি করি।
সংবাদ সম্মেলনে বলা হয়, নুরুর সঙ্গে ইসরাইলের গোয়েন্দা সংস্থার সদস্যের আলোচিত বৈঠকের সত্যতা সংক্রান্ত কিছু তথ্য, আর্থিক সুবিধা গ্রহণ করে দলীয় তহবিল নিজে গ্রহণ, হিসাব না দেওয়া এবং শিপন বসুসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন লোকদের সঙ্গে গোপন বৈঠকের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নুরুল হক নুর কাতারে ইসরাইলি নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি নুরু স্বীকার করেছেন তবে কোনো রকম আর্থিক সুবিধা গ্রহণের বিষয়টি তিনি স্বিকার করেননি। এমনকি ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেও ওই বৈঠকের আলোচ্যসূচি কী ছিল, তা তিনি কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে অবগত করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এসব বিষয় জানতে চাওয়াই গণঅধিকার পরিষদের সভায় তিনি ক্ষুব্দ হন। এরপরই তিনি ড. রেজা কিবরিয়াকে তার পদ থেকে অব্যহতি দেন। এ ক্ষেত্রেও গঠনতন্ত্র মানা হয়নি। উপস্থিত সদস্যরা গোপন ব্যালটে ভোট গ্রহণের আহ্বান জানালে তা না করে প্রকাশ্যে হাত তুলে সমর্থন জানাতে বলা হয়। ফলে অনেকেই ভোটদানে বিরত থাকেন। তার এ কর্মকাণ্ড সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং প্রতারণামূলক বলে মন্তব্য করা হয় লিখিত বক্তব্যে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১৮ জুলাইয়ের পর থেকে নুরুল হক নুরের সকল তৎপরতা দলীয় গঠনতন্ত্রের এবং মূলনীতির পরিপন্থি।
কূটনৈতিক সম্পর্ক শুরু করতে তুরস্ক ও মিশর রাষ্ট্রদূত নিয়োগ
তুরস্ক ও মিশর কূটনৈতিক সম্পর্ক শুরু করছে। এর অংশ হিসেবে দেশ দুটো রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে রাষ্ট্রদূত হিসেবে সালিহ মুতলো সেনকে নিয়োগ করেছে তুরস্ক। অন্যদিকে আঙ্করায় আমর ইলহামামিকে রাষ্ট্রদূত নিযুক্ত করেছে মিশর।
দুই দেশের প্রেসিডেন্ট কূটনৈতিক সম্পর্ক শুরু করার উদ্যোগ নিয়েছিলেন। রাষ্ট্রদূত নিয়োগদানের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।
সূত্র: আল জাজিরা
মহানবী (স.) যেভাবে কোরবানির গোস্ত বণ্টন করতেন
ইসলাম ধর্মের ইতিহাস যতটা প্রাচীন, কোরবানির ইতিহাস ততটাই প্রাচীন। মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ও দ্বিতীয় ধর্মীয় উৎসব ইদুল আযহা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ তা’আলার আনুগত্য লাভের ও সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কোরবানি। এ পন্থায় ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে মানুষের সর্বাধিক প্রিয়বস্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। পশু কোরবানির ফলে অন্তর হবে পরিশুদ্ধ। আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা।
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী (সা.) কোরবানির পশুর মাংস ভাগ করার নিয়ম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আবদুল্লাহ ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) কোরবানির মাংস একভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, একভাগ গরীব প্রতিবেশীদের দিতেন এবং একভাগ দিতেন গরীব-মিসকিনদের।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন- ‘অতঃপর তোমরা উহা হতে আহার কর এবং দুঃস্থ, অভাবগ্রস্থকে আহার করাও। (সূরা হজ্ব-২৮)। রাসূলুল্লাহ (স.) কোরবানির গোশত সম্পর্কে বলেছেন- ‘তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ কর।’(বোখারি-৫৫৬৯)। ‘আহার করাও’ বাক্য দ্বারা অভাবগ্রস্থকে দান করা ও ধনীদের উপহার হিসেবে দেয়াকে বুঝায়।
তবে কোরআনের আয়াত ও হাদিসে ৩টি ভাগের কথা ইঙ্গিত করা হয়েছে,পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। রাসুলুল্লাহ (সা.) হতে পরিমাণ নির্দিষ্ট করার কোনো স্পষ্ট আমল পাওয়া যায় না। রাসুলুল্লাহর আমলে তিনি প্রত্যেক কোরবানির পশু হতে কিছু কিছু করে নিয়ে রান্না করতেন, বাকিটা পুরোটাই দান ও বিতরণ করে দিতেন।
তবে আব্দুল্লাহ বিন ওমর (রা.) হতে একটি আছার (বক্তব্য) পাওয়া যায়, ‘কোরবানির পশু বা হাদি হতে ১/৩ তোমার পরিবারের জন্য, ১/৩ তোমার আত্নীয়-প্রতিবেশীর জন্য, ১/৩ গরিব মিসকিনের জন্য। তাহলে সাহাবাদের আমল থেকে পরিমাণ নির্দিষ্ট করার প্রমাণ পাওয়া যায়।’ যদি প্রয়োজন হয়, গরিব কোরবানি করেছে, পরিবারের সদস্য সংখ্যা বেশি বা তার চেয়ে অভাবী আশেপাশে আর কেউ নেই তাহলে যদি পুরোটাই নিজেরা খায়, সেটাও জায়েজ। তার চেয়ে সচ্ছলদেরকে বিতরণ করতে হবে, এটা জরুরি নয়। তবে এখলাস থাকতে হবে, নিয়ত শুদ্ধ হতে হবে। সর্বোপরি কোরবানি আল্লাহর সন্তষ্টির উদ্দেশে হতে হবে। অথবা কোনো অংশই না খেয়ে পুরোটাই দান করে দিলে—এটাও জায়েজ।
আব্দুল্লাহ বিন ওমর (রা.) এর একটি আছার— ‘এটা আল্লাহ পাক হতে অনুগ্রহ; কোরবানির মাংস পুরোটা নিজেরা খাওয়া যাবে, দরিদ্রদের দান করা যাবে বা পুরোটা উপহার হিসেবে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের বিতরণ করা যাবে। এছাড়া ইবন মাসঊদ (রা.) কুরবানীর গোশত তিনভাগ করে একভাগ নিজেরা খেতেন, একভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং একভাগ ফকির-মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে। ইসলামের বিভিন্ন ইমামগণও কোরবানির গোশতকে তিনভাগ করাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন।
কোরবানির মাংস আত্মীয় ও গরীবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিত কাজ। এতে কৃপণতা প্রকাশ পায়। কারণ কোরবানির মাধ্যমে কোরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে।
ইসলামি জ্ঞানে বুৎপত্তি অর্জন করা আলেমগণ বলেন, কোরবানির মাংস নিজে রেখে একা একা খাওয়া কখনোই উচিত নয়। এতে নিজের অন্তরের সীমাবদ্ধতা প্রকাশ পায়।
পদ্মা রেল সংযোগ: ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে সেপ্টেম্বরে
কথা ছিলো প্রমত্তা পদ্মার বুকে গড়ে ওঠা সেতুর ওপর দিয়ে চলবে গাড়ি, নিচ দিয়ে ছুটবে ট্রেন। দুই যানবাহন চলবে একইসঙ্গে। কিন্তু অবকাঠামো নির্মাণ জটিলতায় একসঙ্গে তার উদ্বোধন সম্ভব হয়নি। পদ্মাসেতু উদ্বোধনের একবছর পার হয়েছে, এরপর এই পথে ট্রেন চালু করা যায়নি। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেপ্টেম্বরে আগে ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না।
জানা গেছে, পদ্মাসেতু অংশের কাজ পুরোপুরি শেষ হয়েছে, এখন ঢাকার অংশ পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে ৪ কিলোমিটার রেললাইনের নির্মাণকাজ চলছে। এই অংশের কাজ শেষ হলে আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। আর পরের বছরের জুনে চলবে যশোর পর্যন্ত।
সূত্র অনুযায়ী, পদ্মা সেতুকে কেন্দ্র করে রেল নেটওয়ার্কে যুক্ত করা হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমের ২১ জেলা। সেই পরিকল্পনায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণ হচ্ছে ১৭২ কিলোমিটার রেলপথ। এরইমধ্যে রাজধানী ঢাকার কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত ৮১ কিলোমিটার লাইন স্থাপন শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ১৭২ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের উদ্বোধন করা হয় ২০১৮ সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর রেলওয়ের ব্যবস্থাপনায় চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ লিমিটেড এই রেললাইন নির্মাণ কাজ শুরু করে।
পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ঢাকা থেকে মাওয়া ৪০ কিলোমিটার, দ্বিতীয় ধাপে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ৪২ কিলোমিটার এবং তৃতীয় ধাপে ভাঙা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ হবে।
এরমধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ৮১ কিলোমিটার পথে রেল লাইন বসানো শেষ। এই পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরুও হয়েছে। সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে এই পথে যাত্রী পরিবহন শুরু করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পাশাপাশি যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারে ট্রেন চলবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জুনে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব মিলিয়ে প্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। এর মধ্যে ভাঙ্গা পর্যন্ত রেলপথ বাসানোর কাজ শেষ হয়েছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথের কাজ বাকি আছে ৩০ শতাংশ। ঢাকার পথকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে আধা কিলোমিটারে পাথর এবং চার কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে এই অংশের কাজ শেষ হয়ে যাবে বলে আশা তাদের।
জানা যায়, ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মাসেতু এরপর ভাঙা হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ লাইনের ২৩.৩৮ কিলোমিটার ভায়াডাক্ট, মাইনর সেতু ও কালভার্ট মিলিয়ে ২৭৪টি, ৩০টি লেভেল ক্রসিং, ১৩১টি আন্ডারপাস, ৫৮টি মেজর ব্রিজসহ ২০টি আধুনিক স্টেশন করা হবে এই রেলপথে।
এরমধ্যে মাওয়া-ভাঙ্গা অংশে হবে ৫টি স্টেশন। এরমধ্যে ভাঙ্গায় নির্মিত হচ্ছে সবচেয়ে বড় ও আধুনিক স্টেশন। এই স্টেশনটি হবে উন্নত দেশের মতো। এটির নির্মাণকাজ শেষ হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে আধুনিক রেল জংশন। ঢাকা থেকে যশোর পর্যন্ত মোট ২০ স্টেশনের ১৬টি নতুন করে নির্মাণ করতে হচ্ছে। আর পুরনো চারটি স্টেশনকে ঢেলে সাজানো হবে।
এছাড়া সেতুর দুই প্রান্তে নির্মাণ করা হচ্ছে চারটি রেলস্টেশন। প্রতিটি স্টেশনে থাকবে অফিস ভবনসহ আধুনিক সব সুবিধা। প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি হবে দেশের উড়াল ও লেভেলক্রসিংবিহীন প্রথম রেললাইন।
জানা গেছে, ২০টি রেলস্টেশনের কাজ প্রায় শেষ। কাজ চলছে মধুমতি, আড়িয়াল খাঁ, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর ওপর রেলসেতু নির্মাণের। এই রেলপথের ২৩ কিলোমিটার হবে পাথর ছাড়া উড়াল রেলপথ। ঘণ্টায় ছুটবে ১২০ কিলোমিটার গতিতে। ফলে ঢাকা থেকে যশোর পৌঁছানো যাবে মাত্র দুই ঘণ্টায়।
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘পদ্মাসেতুর দুই পাড়ের ৬.৬৮ কিলোমিটার ভায়াডাক্টসহ ১৩ কিলোমিটার পাথরবিহীন রেলপথ এখন পুরোপুরি প্রস্তুত। আর পুরো প্রকল্পের অগ্রগতি ৮০ শতাংশের বেশি। প্রকল্প তিন ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতির ৮০ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি ৯৫ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অগ্রগতি ৭০ শতাংশ। তবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশে আগামী সেপ্টেম্বর যাত্রীবাহী রেল চলাচল করবে।’
ক্রেতার চেয়ে দালাল বেশি গরুর হাটে, বাড়াচ্ছে দাম
রাজধানীর বেশ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, কোরবানির জন্য পর্যাপ্ত গরু হাটে উঠলেও সেই তুলনায় ক্রেতা কম। তবে অনেক ক্রেতার অভিযোগ, হাটে ক্রেতার চেয়ে দালালদের দৌরাত্ম্য অনেক বেশি। তারাই বাড়াচ্ছে গরুর দাম।
গাবতলী হাট ঘুরে দেখা যায়, এবার কোরবানির ঈদে বেশিরভাগ গরুর দামই লাখ টাকার বেশি। ক্রেতারা বলছেন, দালালদের দৌরাত্ম্য ও ব্যাপারীদের খামখেয়ালিতে বেড়েছে গরুর দাম। অনেক ক্রেতা গরু কিনতে এসে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।
জমশেদ শেষ নামে একজন ক্রেতা বলেন, হাটে এসে দেখি গরুর চেয়ে দালাল বেশি। আপনি এসে দেড় লাখ টাকা দাম বললে, পাশ থেকে এসে একজন বলে আড়াই লাখ। এভাবে প্রত্যেক বিক্রেতা কয়েকজন দালাল রাখছেন। শুনেছি গরুর দাম বাড়িয়ে বিক্রি করতে পারলে দালালদের মোটা অঙ্কের কমিশন দেয়া হয়।
রাসেল নামের আরে ক্রেতা বলেন, হাটে গরুর যে দাম চায় তাতে পোষায় না। এইটা প্রতি বছরের ঘটনা। আশা করি ঈদের আগের রাতে দাম কমবে, তখন কিনবো।
এদিকে ক্রেতার স্বল্পতার চাইতে গরুর দাম বেশি হওয়ার কারণ হিসেবে অনেকেই বলছেন দালালদের দৌরাত্ম। অভিযোগ রয়েছে, দালালদের কারণেই প্রতিবার হাটের শুরুতে গরুর দাম অনেক চড়া থাকে, যা ঈদ ঘনিয়ে আসলে কমে আসে।
ঢাকায় আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান
দুই দিনের সফরে বাংলাদেশে সফরে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আগামীকাল রবিবার (২৫ জুন) বাংলাদেশ সফর করবেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান।
জাতিসংঘের মতে, জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে সম্প্রদায়গুলোতে তাদের সেবা দিচ্ছে তার প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ঢাকায় অবস্থানকালে ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন জিন পিয়েরে।
২০২৩ সালের ৫ ও ৬ ডিসেম্বর ঘানার আক্রায় শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন হবে।
এর আগে এটি ২০২১ সালে সিউল ও ২০১৪ সালে রাষ্ট্রপ্রধান, সরকার বা মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত একাধিক বৈঠকের মধ্যে সর্বশেষ বৈঠক হতে যাচ্ছে।
শিগিগিরই ভয়ঙ্কর শক্তিশালী ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া
শিগিগিরই ভয়ঙ্কর শক্তিশালী ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া। নতুন প্রজন্মের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে জানা গেছে।
বুধবার সেনাবাহিনীর নতুন স্নাতকদের উদ্দেশে বক্তৃতায় বিষয়টি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার এই ‘ত্রয়ী’ পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব দিয়েছেন পুতিন। ‘সারমাত’ ক্ষেপণাস্ত্রগুলো ভূমি, সমুদ্র কিংবা আকাশপথ— সব স্থান থেকেই নিক্ষেপ করা যাবে।
তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে পারমাণবিক ত্রয়ী প্রস্তুত করা। রাশিয়ার সামরিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতায় এটি ভূমিকা রাখবে।”
পুতিন বলেন, যুদ্ধে ইতোমধ্যে প্রায় অর্ধেক সেনা অত্যাধুনিক ইয়ার্স ব্যবস্থা নিয়ে প্রস্তুত রয়েছে। তার বক্তব্য অনুসারে, অ্যাভাগার্ড হাইপারসনিক ওয়ারহেডসহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের পুনরায় প্রস্তুত করা হচ্ছে।
‘অদূর ভবিষ্যতে’ সরমাত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন তিনি।
নতুন সারমাত ক্ষেপণাস্ত্রটি হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমের যে কোনও দেশে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করতে পারবে মস্কো। ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন রুশ মহাকাশ সংস্থার সাবেক প্রধান দিমিত্রি রগোজিন।
সূত্র: রয়টার্স
ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় দুর্নীতির অভিযোগে বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান মিজানকে পৃথক তিন ধারায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে বাকি তিনজনকে পৃথক দুই ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামিরা হলেন- ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। তবে সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান শুরু থেকে পলাতক রয়েছেন।
গত ৫ জুন দুদক এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর আদালত রায় ঘোষণার জন্য এই তারিখ ধার্য করেন।
মামলাটিতে এ নিয়ে চার্জশিটভূক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহন শেষ হলো।
২০২০ সালের ২ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলির আদেশ দেন। এরপর চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।
দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ ২০২১ সালের ৩০ জানুয়ারি চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
এক নজরে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে গড়াবে ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসর। আসন্ন এই টুর্নামেন্টের সূচি প্রকাশিত হয়েছে।
সূচি অনুযায়ী, প্রথম দিনেই বাংলাদেশ ‘এ’ দলের খেলা রয়েছে। আগামী ১৪ জুলাই শুরু হবে গ্রুপ পর্বের খেলা। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ ছাড়া ২১ জুলাই সেমিফাইনাল এবং ২৩ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে এই আসরকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের ইমার্জিং এশিয়া কাপে চারটি করে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে এবং সেখান থেকে জয়ী দুই দল ফাইনালে খেলবে।
গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। এ ছাড়া গ্রুপ ‘বি’-তে আছে ভারত, পাকিস্তান নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ‘এ’ দল।
এক নজরে এশিয়া কাপের সূচি :
তারিখ
গ্রাউন্ড ১
গ্রাউন্ড ২
১৪ জুলাই
শ্রীলঙ্কা ‘এ’ দল বনাম বাংলাদেশ ‘এ’ দল
আফগানিস্তান ‘এ’ দল বনাম ওমান ‘এ’ দল
১৫ জুলাই
পাকিস্তান ‘এ’ দল বনাম ভারত ‘এ’ দল
নেপাল ‘এ’ দল বনাম আরব আমিরাত ‘এ’ দল
১৬ জুলাই
বাংলাদেশ ‘এ’ দল বনাম ওমান ‘এ’ দল
শ্রীলঙ্কা ‘এ’ দল বনাম আফগানিস্তান ‘এ’ দল
১৭ জুলাই
ভারত ‘এ’ দল বনাম আরব আমিরাত ‘এ’ দল
পাকিস্তান ‘এ’ দল বনাম নেপাল ‘এ’ দল
১৮ জুলাই
বাংলাদেশ ‘এ’ দল বনাম আফগানিস্তান ‘এ’ দল
শ্রীলঙ্কা ‘এ’ দল বনাম ওমান ‘এ’ দল
১৯ জুলাই
ভারত ‘এ’ দল বনাম নেপাল ‘এ’ দল
পাকিস্তান ‘এ’ দল বনাম আরব আমিরাত ‘এ’ দল
২১ জুলাই
সেমিফাইনাল ১ (গ্রুপ-১ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-২ রানার্স-আপ)
সেমিফাইনাল ২ (গ্রুপ-২ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-১ রানার্স-আপ)
২৩ জুলাই
ফাইনাল
বাংলাদেশ ‘এ’ দল : সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক) পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ।
রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।
আদিপুরুষ : নেপালে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ
মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের মুখে পড়েছে ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’। এই ছবির সংলাপ তুমুল শোরগোল ফেলেছে নেটপাড়ায়, যা নিয়ে বিতর্কেরও তৈরি হয়েছে। এর জেরে এবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এ নির্দেশ দিয়েছেন। খবর দ্য হিন্দু ও দ্য কাঠমান্ডু পোস্টের।
জানা গেছে, মুক্তির পরই প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমাকে কেন্দ্র করে জটিলতার সূচনা। কারণ এ সিনেমার একটি সংলাপে সীতাকে ভারতের কন্যা বলা হয়েছে। এ নিয়ে আপত্তি মেয়রের। তিন দিন আগে পরিচালককে সিনেমাটি থেকে সংলাপটি মুছে ফেলার অনুরোধ জানান মেয়র। এখন পর্যন্ত সংলাপটি না মুছার কারণে এই পদক্ষেপ নিয়েছেন মেয়র। কারণ সীতাকে জনকপুরের রাজা জনকের কন্যা বলে মনে করেন তারা।
বিষয়টি নিয়ে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ বলেন, তিন দিন আগে ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালককে ফোন করে আপত্তিকর অংশটুকু মুছে ফেলার অনুরোধ করেছিলাম। নেপালের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আত্মসম্মান রক্ষা করা দেশটির সরকারি, বেসরকারি সংস্থা এবং প্রত্যেক নাগরিকের প্রথম দায়িত্ব। সিনেমাটি থেকে যদি আপত্তিকর অংশটুকু বাদ দেওয়া না হয়, তবে কাঠমান্ডুর সিটি করেপোরেশন এলাকার কোনো প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা প্রদর্শিত হবে না।
এরই মধ্যে কাঠমান্ডুর সমস্ত প্রেক্ষাগৃহে নির্দেশ জারি করা হয়েছে, ভারতীয় কোনো সিনেমা যেন প্রদর্শিত না হয়। মোট ১৭টি হল থেকে উঠে গিয়েছে ভারতীয় সিনেমা। উল্লেখ্য, গত ১৬ জুন মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে সাড়া ফেললেও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
৭ বছর পর ইয়েমেনি হজ্বযাত্রীদের নিয়ে সৌদি গেল উড়োহাজাজ
দীর্ঘ সাত বছর পর ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের উদ্দেশে একটি বাণিজ্যিক ফ্লাইট ছেড়ে গেছে। এই বিমানে করে ২৭৭ জন ইয়েমেনি সৌদি আরবে হজ্ব করতে গেছেন। ২০১৬ সালের পর এই প্রথম সানা থেকে সৌদি আরবে কোনো ফ্লাইট গেল।
যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক উদ্যোগের আওতায় বিমান চলাচল শুরু হয়েছে দুই দেশের মধ্যে। ২০১৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন শুরু করে সৌদি আরব। এ কারণেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
একটি সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার আরও দুটি ফ্লাইট সানা থেকে সৌদির উদ্দেশে ছেড়ে যাবে।ইয়েমেন হচ্ছে সৌদি আরবের একটি দরিদ্র মুসলিম প্রতিবেশী দেশ। যুদ্ধের কারণের সেদেশের মানুষ এখন নানা সংকটে ভুগছে।
সম্প্রতি যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক তৎপরতা বেড়েছে। এরই অংশ হিসেবে কিছু দিন আগে ওমানের একটি প্রতিনিধিদল ইয়েমেনের রাজধানী সানা সফর করেছে।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ’র নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী রাজধানী সানাসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছে। সংগঠনটির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
২০৫০ এই তেল-গ্যাসের ব্যবহার শূন্যে নামাতে চায় সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের সাধারণ মানুষ এবার পরিবেশ বাঁচাতে নতুন জলবায়ু বিলের পক্ষে রায় দিয়েছে। বিলটিতে ২০৫০ সালের মধ্যে সুইজারল্যান্ডে পেট্রোল-ডিজেলের ব্যবহার পুরোপুরি বন্ধ করার কথা বলা হয়েছে। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করার কথা বলা হয়েছে। সেই সময় পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য শক্তির উপর নির্ভরশীল হবে দেশটি।
উষ্ণায়নের ফলে সুইজারল্যান্ডে আল্পস হিমবাহের বরফ গলছে। পরিবেশগত বিপর্যয়ের সামনে থাকা এই দেশটি প্রস্তাবিত বিল নিয়ে গণভোটের আয়োজন করে। ৫৯ দশমিক এক শতাংশ মানুষ বিলের পক্ষে রায় দিয়েছেন। দক্ষিণপন্থি সুইস পিপলস পার্টি ছাড়া বাকি সব রাজনৈতিক দল বিলের পক্ষে।
সুইজারল্যান্ডে তেল ও গ্যাসের প্রায় পুরোটাই আমদানি করতে হয়। যার অনেকটাই আসে রাশিয়া থেকে। বিলে বলা হয়েছে, তেল ও গ্যাসের বদলে বিকল্প শক্তির পথে হাঁটবে সুইজারল্যান্ড। সেজন্য আগামী এক দশকে দুইশ কোটি সুইস ফ্রাঁ খরচ করা হবে। পুরোপুরি গ্রিন এনার্জির দিকে ঝুঁকবে সুইজারল্যান্ড।
হিমবাহ বিশেষজ্ঞ ম্যাথিয়াস হাস টুইট করে বলেছেন, ‘আমার ভালো লাগছে যে, মানুষ পরিবেশ বাঁচানোর পক্ষে রায় দিয়েছেন। পরিবেশবিজ্ঞানীদের কথা শুনেছে তারা।’ সোস্য়ালিস্ট পার্টির পার্লামেন্ট সদস্য ভ্যালেরি ক্যালার্ড বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
তিন শিশুপুত্রকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করল বাবা!
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দেশটির ওহায়ো অঙ্গরাজ্যের মনরো টাউনশিপে মর্মান্তিক এই ঘটনা ঘটে। হত্যার শিকার শিশুদের বয়স তিন, চার ও সাত বছর।
জানা গেছে, চ্যাড ডুয়ারম্যান নামের মার্কিন যুবক বেশ কয়েক মাস ধরেই তিন শিশুপুত্রকে হত্যার ছক কষছিলেন। অবশেষে বৃহস্পতিবার তিনি এই হত্যাকাণ্ড ঘটান। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তের স্ত্রী । যদিও এই হামলায় দম্পতির মেয়ে আহত কি না, তা জানায়নি পুলিশ।
শিশুসন্তানদের খুনের অভিযোগে ৩২ বছরের চ্যাড ডুয়ারম্যানকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালেই গ্রেফতার করা হয়েছে।
ক্লারমন্ট কাউন্টি শেরিফের অফিসের পক্ষ থেকে শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশে খবর দেন অভিযুক্তের স্ত্রী। ঘটনাস্থলে পৌঁছে চ্যাডের বাড়ি থেকে দম্পতির তিন, চার এবং সাত বছরের পুত্রের মরদেহ পাওয়া যায়। এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আদালতে শুনানিতে পুলিশের দাবি, নিজের অপরাধের কথা স্বীকার করেছেন চ্যাড। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে সন্তানদের খুনের জন্য তাদের এক লাইনে দাঁড় করিয়েছিলেন তিনি। এরপর একে একে তিন শিশুপুত্রের দিকে রাইফেল তাক করে গুলি করতে থাকেন। আতঙ্কে চ্যাডের এক পুত্র পালানোর চেষ্টা করে।
তবে তার পিছুধাওয়া করে বাড়িতে টেনে এনে তাকেও গুলি করে হত্যা করেন চ্যাড। তাকে বাধা দিলে স্ত্রীর হাতেও গুলি করেন অভিযুক্ত। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে দম্পতির মেয়ে চিৎকার করতে থাকে, ‘‘সবাইকে মেরে ফেলছে বাবা!’’ নাবালিকার চিৎকারে পুলিশে খবর দেন এক ব্যক্তি।
ওহায়ো পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ অভিযুক্তের স্ত্রী এবং ওই ব্যক্তির থেকে খবর পেয়ে চ্যাডের বাড়িতে পৌঁছান তারা। আদালতে শুনানির সময় ক্লারমন্ট কাউন্টির সরকারি কৌঁসুলির মার্ক টেকুল্‌ভের দাবি, “এ রকম ঘৃণ্য অপরাধের কথা কখনও শুনিনি।”
তদন্তকারীদের দাবি, আকস্মিকভাবে নয়, সন্তানদের খুনের জন্য বেশ কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা করেছিলেন চ্যাড।
সূত্র: এপি, নিউ ইয়র্ক পোস্ট, এনবিসি নিউজ
পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন
পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। এর মাধ্যমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ বিলিয়ন ডলারের ঘর পেরোলো। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার অদূর ভবিষ্যতে চীন থেকে ৩০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়ন করারও আশা করছে।
এর আগে শুক্রবার সকালে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানান, ৭২ ঘণ্টার মধ্যে এক বিলিয়ন ডলার চীনা বাণিজ্যিক ঋণ পাবেন তারা।
বেইজিংয়ের সঙ্গে পুরোনো ঋণ প্রসঙ্গে নতুন এক চুক্তিতে পৌঁছানোর পর এই অর্থ পেল ইসলামাবাদ। এর আগে নির্ধারিত তারিখের ১৮ দিন আগে ১০০ কোটি ডলার পরিশোধ করেছে পাকিস্তান।
দেশটির সংসদে অর্থায়ন সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিতে অর্থমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, ঋণ ও পুনঃঅর্থায়নের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।
তিনি নিশ্চিত করেন, সপ্তাহের শুরুতে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকে (সিডিবি) ১০০ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে পাকিস্তান। তিনি উল্লেখ করেন, যদি খবরটি পত্রিকায় না আসত, তাহলে সরকার প্রিপেমেন্টের বিষয়টি গোপন রাখত।
দারের বক্তব্যের পরপর একটি কূটনীতিক সূত্র জানায়, শুক্রবারই ১০০ কোটি ডলার ঋণ ছেড়েছে চীন।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
জেলেনস্কি ইহুদিদের জন্য কলঙ্ক : পুতিন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নিজের ক্ষোভ ঝাড়লেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, “জেলেনস্কি ইহুদিদের জন্য কলঙ্ক।”
শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠকে তিনি এ কথা বলেছেন।
পুতিন বলেন, “আমার অনেক ইহুদি বন্ধু আছে। তারা বলে, জেলেনস্কি ইহুদি নন, সে ইহুদিদের জন্য কলঙ্ক।”
রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, তার দেশের সঙ্গে যুদ্ধে ইউক্রেন জিততে পারবে না। কারণ নিজেদের সামরিক সরঞ্জাম ফুরিয়ে গেলে ইউক্রেনকে সম্পূর্ণভাবে পশ্চিমাদের ওপর নির্ভর করতে হবে।
তিনি আরও বলেন, “শিগগিরই ইউক্রেন সম্পূর্ণরূপে নিজস্ব সরঞ্জাম ব্যবহার বন্ধ করবে। এর কিছুই অবশিষ্ট থাকবে না। তারা যুদ্ধে যা ব্যবহার করে তার সবকিছু বাইরে থেকে আনা হয়। আপনি এভাবে বেশিক্ষণ লড়াই করতে পারবেন না।”
সূত্র: মস্কো টাইমস, জেরুজালেম পোস্ট
রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন
চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! এরমধ্যেই তিন দশক পর আবারও বেলারুশের মাটিতে ফিরলো পরমাণু অস্ত্র। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই প্রথম বাইরের কোনো দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করলো রাশিয়া।
প্রতিবেশী দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অর্থনৈতিক জোট সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সম্মেলন শুরু হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে। শুক্রবার সেই সম্মেলনে দেওয়া বক্তব্যে এই তথ্য নিশ্চিত করে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্কবার্তা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্মেলনে উপস্থিত অতিথিদের উদ্দেশে পুতিন বলেন, ‘আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন যে আমাদের মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য (বেলারুশের) প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে আমাদের আলোচনা চলছিল। আজ আমি আপনাদের বলতে চাই— আমরা বেলারুশে পারমাণবিক অস্ত্রের প্রথম চালান পাঠিয়েছি।’
‘বেলারুশে আমরা যতগুলো পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়েছি, আপাতত তার প্রথম চালান সেখানে পাঠানো হয়েছে। তবে আমরা আশা করছি, এই গ্রীষ্ম বা চলতি বছরের শেষ নাগাদ পরিকল্পনা অনুযায়ী সব অস্ত্র আমরা মোতায়েন করতে পারব।’
বাংলাদেশ ব্রিকস’র সদস্য হতে যাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আগামী আগস্টে ব্রিকসের সদস্য হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বুধবার জেনেভার প্যালেইস ডি ন্যাশন্স সফররত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের পর ব্রিফংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে সম্প্রতি আমাদের তাতে গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। আগামীতে তারা ব্রিকসে আমাদের সদস্য করবে, অগাস্ট মাসে ওদের সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেখানে যাবেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকসে এখন ৫টি সদস্য। আগামীতে তারা আরও ৮টি দেশকে সদস্য করবে। তার মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়াকে তারা দাওয়াত দিয়েছে।
ব্রিকসে যোগদানের সুবিধার কথা তুলে ধরে মোমেন বলেন, এটা আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। আমাদের তো টাকা পয়সা দরকার। সেদিক থেকে এটা ভালো হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।
এর আগে একই স্থানে মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রী মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানির অনুরোধ করেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং মাল্টার প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকে প্রধানমন্ত্রী উভয়কে বাংলাদেশে তাদের মিশন খোলার অনুরোধ করেন। এছাড়া তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং  আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।
ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সে ছাড়: স্থানীয় সরকার মন্ত্রী
সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। পরিবেশের তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যারা ছাদ বাগান করবে, সঙ্গে সঙ্গে যথাযথভাবে পরিচর্যা করতে হবে, যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশনের জন্য প্রযোজ্য হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।
মন্ত্রী বলেন, প্রণোদনা যেখানে দেওয়া হবে সেখানে এটি বলা থাকবে যে, যারা ছাদ বাগান করবেন সঙ্গে যেন মশার প্রজনন না হয় সেই শর্তে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাদ বাগান করার জন্য কিছু আর্কিটেকচারিয়াল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে।
জাবি : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরাম।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশে লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদ জানান।
জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যাপক শামসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিসার সমিতির সহ-সভাপতি আবদুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল আহছান প্রমুখ।
বেলারুশ এ রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন: বেলারুশ প্রেসিডেন্ট
আর মাত্র কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে পৌঁছাবে। তার দেশ এসব অস্ত্র গ্রহণ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমার মনে হয় আমরা দীর্ঘদিন ধরে যে প্রস্তুতি নিচ্ছিলাম তা শিগগিরই বাস্তবায়িত হতে যাচ্ছে।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা করেছিলেন, আগামী জুলাই মাসের গোড়ার দিকে তার দেশের ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে। কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দিয়েছিলেন।
সূত্র: রয়টার্স
৪২৮০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশের জন্য ৪০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১০৭ টাকা হিসাব করে বাংলাদেশি টাকায় যা ৪ হাজার ২৮০ কোটি টাকা।
মঙ্গলবার (১৩ জুন) এডিবির ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঋণ অনুমোদনের বিষয়টি জানানো হয়। এ দিন ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এ ঋণ অনুমোদন করা হয়েছে।
এডিবির সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের দ্বিতীয় সাবপ্রোগ্রামের আওতায় এই ঋণ প্যাকেজ পাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে প্রোগ্রামটি চালু করা হয়।
এ বিষয়ে এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান ব্যবস্থাপনা অর্থনীতিবিদ আমিনুর রহমান জানান, জেন্ডার, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাইজেশনের ওপর দৃঢ় ফোকাসসহ এই সাব-প্রোগ্রাম সরকারকে দরিদ্র এবং দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার উদ্যোগকে শক্তিশালী করতে সক্ষম করবে।
ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন এই উপায়ে
স্মার্টফোন ব্যবহার সহজ করার জন্য রয়েছে অসংখ্য অ্যাপ। যার যখন যেটি প্রয়োজন হচ্ছে তখনই সেটি ডাউনলোড করছেন ফোনে। দীর্ঘ দিন ধরে পড়েই রয়েছে তা। আবার অপ্রয়োজনেও নানান সময় আমরা নানান অ্যাপ ইনস্টল করি। সব কিন্তু ব্যবহার করা হয় না।
এসব অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। আবার অনেকসময় এই অ্যাপগুলো ব্যবহার না করলেও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে।
অর্থাৎ ব্যবহারকারী অন্য কী কী অ্যাপ ব্যবহার করছে, কতক্ষণ ফোন ব্যবহার করছে, কোন অ্যাপে কতক্ষণ অ্যাকটিভ রয়েছে ইত্যাদি তথ্য সংগ্রহ করে তারা। তাই এই ধরনের অ্যাপগুলো আনইনস্টল বা ডিজেবল করে দেওয়াই নিরাপদ।
এবার জেনে নিন কীভাবে এসব অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা রিমুভ করবেন-
> প্রথমে সেটিংস অপশনে যেতে হবে।
> এরপর অ্যাপস অপশনে ক্লিক করতে হবে। ওই অপশনে দেখা যাবে আপনার ফোনে কী কী অ্যাপ ইনস্টল করা রয়েছে।
> তারপর যে অ্যাপটি আন ইনস্টল বা রিমুভ করবেন সেই অ্যাপটির উপর লং প্রেস করুন। অর্থাৎ টিপে ধরে রাখুন।
> সেখানেই দেখতে পাবেন একটি ডিসেবল অপশন। ওই অপশনের উপর ক্লিক করতে হবে।
প্রি-ইনস্টল অ্যাপ ডিলিট করবেন যেভাবে-
> প্রথমে Google Play Store ওপেন করুন।
> প্রোফাইল আইকনের একদম উপরে ক্লিক করুন।
> ম্যানেজ অ্যাপস-এর উপর ক্লিক করার পর ডিভাইসের উপর ক্লিক করুন। তারপর Manage অপশনের উপর ক্লিক করুন।
> যে অ্যাপটি আনইনস্টল করতে চাইছেন তার উপর প্রথমে ডিলিট অপশনে ক্লিক করুন এবং তারপর আনইনস্টল বাটনে ক্লিক করতে হবে।
গুগল ফটোজে ছবির ফোল্ডার লক করবেন যেভাবে
অনলাইনে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংরক্ষণ ও শেয়ারের পাশাপাশি ব্যক্তিগত ফোল্ডারে ছবি লক করে রাখার জন্য ব্যবহারকারীরা গুগল ফটোজ ব্যবহার করে থাকেন।
যারা গুগল ফটোজে বাড়তি নিরাপত্তা চান, তাদের জন্য রয়েছে লকড ফোল্ডার ফিচার। এই ফিচারের মাধ্যমে ফটোজ অ্যাপে ছবি ও ভিডিও বাছাই করে পাসওয়ার্ড বা বায়োমেট্রিক লকযুক্ত ফোল্ডারে রাখা যাবে।
ফোল্ডার লক করা যাবে যেভাবে-
প্রথমে গুগল ফটোজ অ্যাপটি আপডেট আছে কি না তা নিশ্চিত করুন। তারপর অ্যাপটি ওপেন করে লাইব্রেরি অপশনটি সিলেক্ট করুন। লাইব্রেরি অপশন ওপেন করার পর ‘ইউটিলিটি’ অপশনটি বাছাই করে ‘সেটআপ লক ফোল্ডার’ অপশন বাছাই করুন এবং কীভাবে এটি কাজ করে পড়ে নিন।
এরপর ‘গেট স্টার্ট’ অপশন ক্লিক করে গাইডলাইন পেজে যেয়ে ‘সেটআপ’ অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী একটি লক সেটআপ করুন। লক করা ফোল্ডারে ছবি ও ভিডিও যোগ করতে ‘মুভ আইটেম’ বাছাই করুন।
এরপর আপনার ফটো গ্যালারি দেখতে পাবেন। আপনি যেসব ছবি বা ভিডিও লক ফোল্ডারে নিয়ে যেতে চান সেটি নির্বাচন করুন। বাছাই হয়ে গেলে ‘মুভ’ অপশনে ট্যাপ করুন।
সিইসি : বরিশালে মেয়রপ্রার্থীর রক্তক্ষরণ দেখিনি, শুনেছি ঘুষি মেরেছ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বরিশালে মেয়রপ্রার্থীর রক্তক্ষরণ দেখিনি। যতটা শুনেছি ওনাকে পেছন থেকে কেউ ঘুষি মেরেছে। এখন সব কিছু তো আপেক্ষিক। তিনি কি ইন্তেকাল করেছেন? আমরা যেটা দেখেছি, ওনার কিন্তু রক্তক্ষরণ দেখিনি। যতটা শুনেছি ওনাকে পেছন থেকে কেউ ঘুষি মেরেছে। ওনার বক্তব্যও শুনেছি।
সোমবার (১২ জুন) খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন।
বরিশালে একটি দলের মেয়র প্রার্থীকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাহলে কি বলা যাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে– এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, বরিশালের মেয়র প্রার্থীর বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে, ভোট বাধাগ্রস্ত হচ্ছে না। আমাকে আক্রমণ করা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি, ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কি না। আমরা যে খবর পেয়েছি, ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি এবং উনাকে যে আহত করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সবার সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দায়দায়িত্ব নিরূপণ করার পর পুলিশ পদক্ষেপ নিয়েছে ইতোমধ্যে। আমরা আরও নির্ভরযোগ্য তথ্য পরে হয়ত পাব।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পুলিশ কমিশনারের সঙ্গে তাৎক্ষণিক কথা হয়েছে, ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা সুস্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদের কোনো তথ্য দিতে পারব না। ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।
তিনি বলেন, আমরা দেখেছি, শুনেছি যে, হাতপাখার প্রার্থীকে খানিকটা আঘাত করা হয়েছে। সেটা উত্তেজনা সৃষ্টি করেছিল। সে উত্তেজনা হয়ত এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। আমাদের এখান থেকে বলা হয়েছে যে, নির্বাচনোত্তর যেন কোনো উচ্ছৃঙ্খল আচরণ করা না হয়। কারণ ভোটের ফলাফল ঘোষণার পরও অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে। সে প্রস্তুতি আমাদের আছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছে। এ ধরনের ঘটনা ঘটবে না।
দুই সিটিতে কত শতাংশ ভোট পড়েছে– জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, খুলনায় যতটুকু তথ্য পেয়েছি ৪২ থেকে ৪৫ শতাংশ থাকার সম্ভাবনা। এটা চূড়ান্ত নয়, কমবেশি হতে পারে। সঠিক তথ্য এখনই দিতে পারব না। তবে আনুমানিক যেটা বললাম, বরিশালে আনুমানিক ৫০ শতাংশ ভোট পড়েছে। এর কমবেশি হতে পারে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আজ আপনারা সবকিছু দেখেছেন, আমার যে পর্যবেক্ষণ তাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সার্বিকভাবে সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। সার্বিকভাবে ভোট বেশ সুশৃঙ্খল আনন্দমুখর পরিবেশে হয়েছে।
এখন থেকে এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে যাচ্ছে। এখন থেকে জন্মের পরপরই নিবন্ধন করে দেওয়া হবে নাগরিকত্বের নম্বর। আর বয়স ১৮ হলেই দেওয়া হবে ভোটার আইডি।
নির্বাচন কমিশনের অধীন থেকে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখতিয়ার দিয়ে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
বর্তমানে ১৮ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র করার নিয়ম রয়েছে। এরপর থেকে জন্মের পরপরই শিশুকে এনআইডির আওতায় নিয়ে আসা হবে।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘জন্মের পর থেকেই শিশু জাতীয় পরিচয়পত্র নম্বর পাবেন। তবে ১৮ বছর বয়স হলে তার লিংক পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন তাকে ভোটার করে নেবে। জাতীয় পরিচয়পত্রের এই কার্যক্রম পরিচালনার জন্য হচ্ছে আলাদা নিবন্ধন অধিদফতর।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সব নাগরিকের একটা ইউনিক নম্বর থাকা দরকার। এটিই হবে তার পরিচয় এবং জন্মগত অধিকার। সব তথ্য এই নম্বরেই আপডেট হবে। একজন নাগরিক জন্মের পর থেকে এই নম্বর পাবেন। সেজন্য নতুন নিবন্ধক অফিস হবে। এটি ওই অফিস চিন্তা করবে কোনো কোনো স্থানে তাদের অফিস থাকবে।’
তিনি বলেন, ‘এখন মন্ত্রিপরিষদ আইনটিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এরপর সংসদে পাস হওয়ার পরই আইনটির বাস্তবায়ন শুরু হবে।’
উল্লেখ্য, নতুন যে নিবন্ধন অধিদফতর হচ্ছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে। অধিদফতর যদি মনে করে কাজের পরিধি বাড়াতে জেলা কিংবা উপজেলা পর্যায়ে অফিস দরকার তাহলে সেভাবে অফিস প্রতিষ্ঠা করবে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে কারা অধিদফতর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর রয়েছে। এবার এর সঙ্গে যোগ হচ্ছে নিবন্ধন অধিদফতর।
চাকরির বয়সসীমা ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ
চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলন করছে চাকরিপ্রত্যাশীরা। তাদের অভিযোগ, সরকার বারবার আশ্বাস দিলেও সেই দাবি পুরণ করছে না। এমনকি নির্বাচনের আগে এধরণের কথা রাখার আশ্বাস দিলেও ঘোষণা করছে না।
শনিবার (১০ জুন) দুপুর ১টার দিকে হঠাৎ করে রাজধানীর শাহবাগে আন্দোলন শুরু করে চাকরিপ্রত্যাশীরা।
এক পর্যায়ে শাহবাগ দিয়ে সবধরণের গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। দুপুর ২টা ৩০ পর্যন্ত দেখা গেছে, শাহবাগ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় ও অনার্স কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে ২৭ থেকে ২৮ বছর লেগে যায়। আবার কোথাও কোথাও ২৮-২৯ বছর লেগে যায়। পড়াশুনা শেষ করে চাকরির প্রস্তুতি না নিতেই বয়স শেষ হয়ে যাচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীর। যেহেতু এই দেশের শিক্ষাঙ্গন থেকে সেশন জট কমাতে পারেনি সরকার তাই চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর দাবি অনেক দিন থেকে করে আসা হচ্ছে। সময়ের প্রয়োজনে চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর করার সময় হয়েছে। সরকার এইসব চাকরি প্রত্যাশীদের বয়সসীমা বাড়িয়ে দিক আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াব।
এদিকে চাকরিপ্রত্যাশীদের আন্দোলন ঘিরে পুলিশ মোতায়েন রয়েছে। ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার হারুন অর রশীদ সারাবাংলাকে বলেন, ‘পাশেই জামায়াতের একটি প্রোগ্রাম চলছে। আমরা শিক্ষার্থীদের বলেছি, তারা দ্রুত যেন সড়ক ছেড়ে দেয়। শিক্ষার্থীরা পুলিশকে বলেছে, তারা কিছুক্ষণ বিক্ষোভ করে সড়ক ছেড়ে দেবে।’
গত কয়েক বছর ধরে চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে এক দল শিক্ষার্থী আন্দোলন করে আসছে। এ নিয়ে শাহবাগে বেশ কয়েকবার পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। অনেকে গ্রেফতার হয়ে কারাবাস করেছেন।
রাশিয়ায় ইরানি ড্রোন তৈরির কারখানা, ভীষণ চিন্তায় আমেরিকা!
ড্রোন শিল্পে অনেক উন্নতি করেছে ইরান। সম্প্রতি নিজেরাই এমন দাবি করেছে দেশটি। এর মধ্যেই ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের অভিযোগ ওঠে। এমনকি এই ড্রোনের কারণেই ঘুরে যায় যুদ্ধের মোড়।
পশ্চিমাদের ব্যাপক অস্ত্র সরবরাহ সত্ত্বেও যুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি ইউক্রেনীয় বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র, তার পশ্চিমা মিত্র ও ইউক্রেন প্রায়ই ইরানি ড্রোনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে থাকে। এবার আরও উদ্বেগ জানিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আনল আমেরিকা।
মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর হচ্ছে। ইরান শত শত ড্রোন পাঠিয়েছে রাশিয়ায়। রুশ বাহিনী সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। এখন এই ড্রোন রাশিয়ার অভ্যন্তরেই তৈরির জন্য সেখানে কারখানা স্থাপন করতে একসঙ্গে কাজ করছে দুই দেশ।
শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে এসব কথা বলেন।
নতুন তথ্যের ভিত্তিতে হোয়াইট হাউস বলছে, ইরানে তৈরি হওয়া ড্রোন বা চালকবিহীন উড্ডয়ন যানগুলো (ইউএভি) কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ার জন্য পাঠানো হয়েছে। রুশ বাহিনী সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে।
জন কিরবি বলেন, “সাম্প্রতিক সপ্তাহগুলোয় কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের জনগণকে ভয় দেখাতে রাশিয়া ইরানের তৈরি ইউএভি ব্যবহার করছে।”
তিনি আরও বলেন, রাশিয়াতেই যেন ইরানি ড্রোন তৈরি করা যায়, তা নিশ্চিত করতে তেহরানের সঙ্গে কাজ করছে মস্কো। এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি দাবি করেন, একটি ড্রোন কারখানা গড়তে ইরানের কাছ থেকে রাশিয়া প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করছে— যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে। রাশিয়ার আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রোন উৎপাদনের কারখানাটি তৈরির কথা ভাবছে মস্কো। আগামী বছরের শুরুর দিকে এটি পুরোদমে চালু হতে পারে।
আমেরিকা ওই এলাকার স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বলে উল্লেখ করেন জন কিরবি।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিকস, আকাশ প্রতিরক্ষাসহ নজিরবিহীন প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে ইরানকে প্রস্তাব দিয়েছে রাশিয়া। এটি পূর্ণমাত্রার প্রতিরক্ষা সহযোগিতা, যা ইউক্রেন, ইরানের প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকির কারণ হবে।
সূত্র: সিএনএন, ভয়েস অব আমেরিকা
ট্রাম্পকে অভিযুক্ত করা নিয়ে বাইডেন যা বললেন
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় শতাধিক গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখা ও সেগুলো অব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মার্কিন পারমাণবিক কর্মসূচির গোপন নথিও রয়েছে। এছাড়াও তদন্তকারীদের কাছে মিথ্যা বলা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব নথি নিজের ফ্লোরিডা এস্টেটের বলরুমে ও বাথরুমে রাখার অভিযোগও আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।
এদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করার ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি এই মামলা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
শুধু তাই নয়, ঘটনার তদন্তকারী অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের সঙ্গেও তার কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেছেন বাইডেন।
শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বিচারপ্রক্রিয়ার সঙ্গে হোয়াইট হাউস জড়িত নয়। আমি তার সঙ্গে কোনও কথা বলিনি। আমি তার সঙ্গে কোনও কথা বলছিও না। এ মামলা নিয়ে আমার কোনও মন্তব্য নেই।
সূত্র: রয়টার্স
ইরান থেকে শত শত ড্রোন পেয়েছে রাশিয়া
কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ তুলেছে। হোয়াইট হাউস বলছে, রাশিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানের কাছ থেকে শত শত ড্রোন পেয়েছে। এ ছাড়া মস্কো নিজেদের দেশেই ইরানের সরঞ্জামাদি দিয়ে ড্রোন তৈরি করছে।
গতকাল হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউসের এই মুখপাত্র ইরান-রাশিয়ার সম্পর্কোন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জেরুজালেম পোস্টের খবর অনুসারে, নতুন প্রাপ্ত ডিক্লাসিফাইড তথ্যের আলোকে জন কিরবি জানিয়েছেন, ইরানের ড্রোন কাস্পিয়ান সাগর দিয়ে পরিবহন করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তারপর সেটা ইউক্রেনে ব্যবহার করেছে মস্কো।
এ ছাড়া রাশিয়া ইরানের সরবরাহ করা সরঞ্জামাদি দিয়ে তাদের আলাবুরগা বিশেষ অর্থনৈতিক জোনে ড্রোন তৈরি করছে। সেই ড্রোন আগামী বছরের শুরুতে ব্যবহার করতে পারে রাশিয়া। কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ তুলেছে।
জনি ডেপকে মিলিয়ন ডলার ক্ষতিপূরণ অ্যাম্বারের
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় জয়ী হওয়ার পর অবশেষে ক্ষতিপূরণের ১ মিলিয়ন ডলার হাতে পেয়েছেন হলিউড তারকার জনি ডেপ।
হার্ডের আইনজীবীদের দায়ের করা আদালতের নথি অনুসারে ‘অ্যাকোয়াম্যান’ তারকা তার বীমা কোম্পানির সহায়তায় ১ মিলিয়ন অর্থের বন্দোবস্ত করেছেন।
এর আগে, মামলায় অ্যাম্বার হার্ডকে ১ মিলিয়ন ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল আদালত। এক বছর পর সেই অর্থ হাতে পেলেন জনি।
হার্ড তার প্রাক্তন স্বামী ও ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে মানহানির মামলা হেরেছে যখন জুরি জানতে পেরেছেন যে তিনি প্রকৃতপক্ষে গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ দিয়ে তারকার মানহানি করেছেন।ৎ
ছয় সপ্তাহের বিচার শেষ হওয়ার পর অ্যাম্বারকে মামলার নিষ্পত্তির জন্য ১৫ মিলিয়ন যার মধ্যে ১০ মিলিয়ন ক্ষতিপূরণমূলক ক্ষতি এবং ৫ মিলিয়ন শাস্তিমূলক ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল।
তবে হার্ড ডেপকে ১ মিলিয়ন দিতে রাজি হওয়ায় রায় ঘোষণার পর একটি মীমাংসা হয় দুজনের কিন্তু হার্ডের বীমা কোম্পানি তার পক্ষ থেকে নিষ্পত্তির ফি দিতে অস্বীকার করে।
নিউ ইয়র্ক মেরিন এবং জেনারেল ইন্স্যুরেন্স কোং জানান যে তারা ফি প্রদান করবে না কারণ অভিনেত্রী তার স্বামীর বিরুদ্ধে মানহানি মামলা করে একটি ইচ্ছাকৃত এবং অপরাধমুলক আচরণ করেছেন।
এদিকে ডেপের প্রাক্তন আইনজীবী ক্যামিল ভাসকেজও পিপল ম্যাগাজিনের সাথে একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে হার্ড সেটেলমেন্ট ফি পরিশোধ করেছেন। তিনি জানান, আমি এটি খুব স্পষ্ট করতে চাই, মিসেস হার্ড মিস্টার ডেপকে অর্থ প্রদান করেছেন।
জনি এবং অ্যাম্বার ২০১৫ সালে তাদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে একটি গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। ২০১৬ সালের মে মাসে অ্যাম্বার জনির কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন এবং তাঁর বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পান।
তিনি বলেছিলেন যে জনি তাদের সম্পর্কের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। জনি এটি প্রায়ই করত, যখন নেশায় থাকত।
বহুল আলোচিত এই মানহানি মামলায় অ্যাম্বার হার্ডকে দোষী করে রায় দেন আদালত।
ফলে ডেপকে ১০.৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয় অ্যাম্বার হার্ডকে। মামলায় পরাজিত হওয়ার পাশাপাশি বিশাল অঙ্কের অর্থের জরিমানা গুনতে হবে অ্যাম্বার হার্ডকে, যা এই মুহূর্তে অ্যাম্বারের জন্য খুব কঠিন ছিল।
তাই মামলাটির রায়ের জন্য পুনরায় আপিল করেছিলেন অ্যাম্বার। নভেম্বরের শেষের দিকে আপিল করে ৬৮ পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছিলেন অ্যাম্বার।
তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তারকার নেই, এমনটাই জানা গেছে। তাই অবশেষে মামলাটি নিষ্পত্তিতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন অ্যাম্বার।
প্রথমবারের মতো টাকায় বৈদেশিক বিল পরিশোধ করল বাংলাদেশ
প্রথমবারের মতো নিজস্ব মুদ্রা টাকায় বৈদেশিক বিল পরিশোধ করেছে বাংলাদেশ। বিদেশি মুদ্রার মজুতের ওপর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৬৫৩ কোটি টাকা (১২০ কোটি মার্কিন ডলার)। এই প্রকল্পের ৮৫ শতাংশ অর্থায়ন করছে চীন। যার সুদের হার ২ শতাংশ। ২০ বছরে ধাপে ধাপে এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশ সরকারকে।
চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক মার্কিন ডলারের মাধ্যমে চীনা ঠিকাদার ও ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট করপোরেশনকে এই অর্থ পরিশোধ করে আসছে।
সেই প্রকল্পের ১৫ শতাংশ টাকায় পরিশোধ করতে চীনকে সম্মত করতে পেরেছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করে প্রকল্পটির পরিচালক শাহাবুদ্দিন খান বলেছেন, ‌‘আমরা তাদেরকে টাকায় বিল নেওয়ার জন্য রাজি করাতে পেরেছি। এই অর্থ তারা বাংলাদেশেই ব্যয় করতে পারবে।’ তিনি গণমাধ্যমকে বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা আমাদের প্রস্তাব গ্রহণ করেছে।’
এই প্রকল্পে বর্তমানে আড়াইশ’ চীনা নাগরিক ও এক হাজার বাংলাদেশি কাজ করছে বলেও জানিয়েছেন শাহাবুদ্দিন।
প্রকল্পের প্রথম কিস্তির ১৩৩৯ কোটি টাকা গত অক্টোবরে পরিশোধ করা হয়। যেখানে বাংলাদেশ সরকার দিয়েছিল ৩৪ কোটি টাকা। দ্বিতীয় ধাপে জুনে ৬০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। যার মধ্যে ৯০ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পদ্ধতি কার্যকর থাকবে বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন।
ঐতিহাসিক ৬ দফা দিবস আজ
ছয় দফা কর্মসূচি জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুরো পূর্ববাংলা সফর করেন এবং ছয় দফাকে বাঙালির বাঁচার দাবি হিসেবে অভিহিত করেন।
ফলে শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতাকে বিভিন্নভাবে হয়রানি করে। যশোর, ময়মনসিংহ, সিলেটসহ অন্যান্য কয়েকটি স্থানে ছয় দফার পক্ষে প্রচারকালে বঙ্গবন্ধু গ্রেপ্তার হন।
পরবর্তী সময়ে ঐতিহাসিক ছয় দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙালির স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়। এ দাবির সপক্ষে বাঙালি জাতির সর্বাত্মক রায় ঘোষিত হয় ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে বাঙালিরা বিজয়ী করে।
অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর দলকে জনগণ বিজয়ী করলেও স্বৈরাচারী পাকিস্তানের শাসকরা জয়ী দলকে সরকার গঠন করতে না দিলে আবারও বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার পক্ষে আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত একাধিক পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।
উক্ত প্রতিষ্ঠানটি তাদের ১৪ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৭৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা ১৫ জুন থেকে আগামী ১৬ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
তিব্র গরম কত দিন থাকবে জানা গেল
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগগুলো এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া সারা দেশে দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে।
২ লাখ ৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন
কৃষি মন্ত্রণালয় সোমবার ২ লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয় এ লক্ষ্যে ২১০টি পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন করে।
এর আগে রোববার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছিলেন, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের এবং শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, পেঁয়াজ উৎপাদন করে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কৃষকের স্বার্থ সুরক্ষায় বিগত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল।
দুদিনের সফরে ঢাকায় ভারতের সেনাপ্রধান
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে ৫ ও ৬ জুন বাংলাদেশ সফর করছেন ভারতের সেনাপ্রধান।
এ সময় বাংলাদেশ মিলিটারি একাডেমি, চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন তিনি। এ ছাড়া সফরকালে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে যারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের সেনাপ্রধান।
বিক্ষোভের ‘প্রস্তুতি’ জামায়াতের, অনুমতি দেয়নি পুলিশ
জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি পুলিশ, তবুও সোমবার  বিক্ষোভ মিছিলের ‘প্রস্তুতি’ নিয়েছে দলটি। রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জামায়াতকে অনুমতি না দেওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, জামায়াতকে বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হবে না। জানমালের নিরাপত্তার কথা ভেবে ও অফিস আদালত খোলা থাকায় ৫ জুন তাদের এই বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।
হারুন অর রশীদ বলেন, আমাদের ডিএমপি কমিশনার জানমাল, অফিস-আদালতের কথা চিন্তা করে জামায়াতকে ৫ জুন বিক্ষোভ সমাবেশ করতে নিষেধ করেছেন। তারপরও তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা যদি পুলিশের নিষেধ অমান্য করে, জোর করে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটায়, জান-মালের ক্ষতি করে সমাবেশ করতে চায়, সেক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে,  বলেন ডিবির এই অতিরিক্ত কমিশনার।
তিনি আরও বলেন, তারা জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করে সমাবেশ করতে চায়, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ গাড়ি ভাঙচুর করলে, উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গত ২৯ মে ডিএমপি সদর দপ্তরে বিক্ষোভ মিছিলের অনুমতি চাইতে যায় জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন (২৯ মে) সন্ধ্যায় সবাইকে ছেড়ে দেওয়া হয়। জামায়াতে ইসলামী পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ই-মেইলেও বিক্ষোভের অনুমতি চেয়ে আবেদন করে।
এ নিয়ে রবিবার (৪ জুন) ঢাকা মহানগর জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকালের (৫ জুন) বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের মহানগর শাখা দক্ষিণের উদ্যোগে আজ (৪ জুন) দলটির সমর্থক পেশাজীবী সংগঠনগুলোর দায়িত্বশীল নেতাদের নিয়ে সভা হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ৫ জুন বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় জামায়াত।
দলটির ঘোষণা অনুযায়ী, সোমবার (৫ জুন) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনের বড় আক্রমণকে ভেস্তে দিয়েছে রাশিয়া
গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, কিয়েভ তার দীর্ঘ পরিকল্পিত পাল্টা আক্রমণ শুরু করতে প্রস্তুত। তবে তার কার্যালয়ের উপপ্রধান পরিচালক ইগর জোভকভা একই দিনে বলেছিলেন, তার দেশ এখনো সফল অভিযান চালানোর জন্য পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পায়নি।
এর আগে গত শুক্রবার ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী দাবি করেছিল, তারা রাশিয়ার ৩৩টি মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছে।
কিয়েভের সামরিক প্রশাসন প্রধান সেরহি পপকো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছিলেন, কিয়েভে ছয় দিন ধরে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এটি হামলার ষষ্ঠতম ঢেউ। এ হামলায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করছে রাশিয়া।
তিনি বলেছিলেন, হামলার এই ঢেউয়ে ভূমি ও আকাশ থেকে নিক্ষিপ্ত মিসাইল এবং ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনকে পরাস্ত করেছে ইউক্রেনের এয়ার ডিফেন্স। এ সাফল্যে পপকো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। তবে তিনি হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করেননি।
‘খাবার খেয়ে পেটে হাত, আর খবর হয়ে গেলো আমি অন্তঃসত্ত্বা’
ভারতীয় মডেল-অভিনেত্রী কারিশমা তান্না। গত কয়েক দিন ধরে গুঞ্জন চলছে, এই অভিনেত্রী মা হতে যাচ্ছেন। এ নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন মুখ খুললেন কারিশমা তান্না। তিনি বলেন, ‘আমি খাবার খেয়ে পেটে হাত বোলালাম আর খবর হয়ে গেলো আমি অন্তঃসত্ত্বা। আমি তো অবাক, একটু তো বুঝুন আমাদেরও জীবন রয়েছে।’
কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে স্বামী বরুণের সঙ্গে দেখা যায় কারিশমা তান্নাকে। কারিশমা তখন নিজের পেটে আলতোভাবে হাত বোলাচ্ছিলেন। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা, যা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই গুঞ্জন উঠে কারিশমা অন্তঃসত্ত্বা।
উল্লেখ্য, ২০১৪ সালে বিগ বসের ঘরে অভিনেতা উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়ান কারিশমা কাপুর। ২০১৬ সালে ভেঙে যায় এই সম্পর্ক। ২০২১ সালে মুম্বাইয়ের ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে সম্পর্কে জড়ান। একই বছর বাগদান সাড়েন তারা। ২০২২ সালের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।
ইরানের নতুন চমক, সৌদি ও আমিরাতকে নিয়ে নৌ জোটের ঘোষণা
নৌ জোটে অংশ নিতে চাওয়া দেশগুলোর নাম বলতে গিয়ে ইরানের নৌবাহিনীর কমান্ডার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, পাকিস্তান ও ভারতের নাম জানান।
এর আগে ইরান, রাশিয়া ও চীনের সমন্বয়ে একটি নৌ জোট গঠন করা হয়েছিল বলেও জানান শাহরাম ইরানি। তিনি বলেন, এই জোটটি এখন আরও শক্তিশালী করা হচ্ছে।
৪৪ ধরনের সেবা পেতে দিতে হবে ন্যূনতম দুই হাজার টাকা কর
চলতি অর্থবছরের বাজেটে ৩৮ ধরনের সেবা নিতে হলে রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নতুন আরও ৬ ধরনের সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষণা দেন। বাজেট প্রস্তাবে বলা হয়, রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে এমন করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম না করলেও বা বার্ষিক আয় তিন লাখ ৫০ হাজার টাকার নিচে হলেও আয়ের পরিমাণ নির্বিশেষে ন্যূনতম করের পরিমাণ দুই হাজার টাকা হবে।
সে ক্ষেত্রে ৪৪ ধরনের সেবা নিতে হলে করদাতাকে দুই হাজার টাকা ন্যূনতম আয়কর দিয়ে রিটার্ন দাখিলের প্রমাণপত্র সংগ্রহ করতে হবে। এখন পর্যন্ত এই ৩৮ ধরণের সেবা নিতে হলে আয়কর রিটার্ন রসিদ জমা দিতে হয়। আগামী অর্থবছরে এর সঙ্গে আরও ৬টি সেবা যুক্ত করা হয়েছে।
সেগুলো হচ্ছে- দলিল লেখক হিসাবে নিবন্ধন পেতে, জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট লিজ রেজিস্ট্রেশনকালে, দেশের সব এলাকায় ১০ লাখ টাকা মূল্যের দলিল রেজিস্ট্রিকালে, ট্রাস্ট, ফান্ড, এনজিও, ফাউন্ডেশন, ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা, সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে ও সচল রাখতে, বাড়ি ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিকের এবং পণ্য ও সেবা গ্রহণের সময় সরবরাহকারীর রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক করা হয়েছে।
বর্তমানে যে ৩৮ ধরনের সেবা নেওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দিতে হয়, সেগুলো হলো-
১. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকা বা তার বেশি অঙ্কের ঋণের আবেদন করলে;
২. কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হলে;
৩. আমদানি ও রপ্তানি নিবন্ধন প্রত্যয়নপত্র পেতে;
৪. সিটি করপোরেশন বা পৌরসভার অধীনে ট্রেড লাইসেন্স লাভ বা নবায়ন;
৫. সমবায় সমিতির নিবন্ধন লাভের ক্ষেত্রে;
৬. সাধারণ বীমা কোম্পানির সার্ভেয়ার হিসেবে লাইসেন্স পেতে বা তালিকাভুক্ত হতে;
৭. নিবন্ধন, স্থানান্তর চুক্তি, বায়নানামা, আমমোক্তারনামা, জমি বিক্রয়, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা সদরে অ্যাপার্টমেন্ট নির্মাণ, যেখানে চুক্তি মূল্য ১০ লাখ টাকার বেশি;
৮. ক্রেডিট কার্ড নেওয়া বা ধারাবাহিক ব্যবহারের ক্ষেত্রে (শিক্ষার্থীদের জন্য দুই লাখ টাকা পর্যন্ত ছাড়);
৯. চিকিৎসক, ডেন্টিস্ট, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার বা অন্যান্য সমজাতীয় পেশাদারদের পেশাদার সংগঠনের সদস্যপদ লাভ বা টিকিয়ে রাখতে;
১০. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইনের অধীনে লাইসেন্স লাভ ও টিকিয়ে রাখতে;
১১. বাণিজ্য ও পেশাদার সংগঠনের সদস্যপদ লাভ ও টিকিয়ে রাখতে;
১২. ওষুধ বিক্রির লাইসেন্স পাওয়া ও টিকিয়ে রাখা, ফায়ার লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ক্লিয়ারেন্স পেতে;
১৩. যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ এবং সিটি করপোরেশন এলাকায় গ্যাসের আবাসিক সংযোগ;
১৪. ভাড়ায় চালিত লঞ্চ, স্টিমার, ফিশিং ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব বার্জ ইত্যাদিসহ যেকোনো জলযানের জরিপ সার্টিফিকেট লাভ বা তার মেয়াদ অব্যাহত রাখার চালিয়ে যাওয়া;
১৫. জেলায় জেলা প্রশাসকের কার্যালয় বা পরিবেশ অধিদপ্তরের দ্বারা ইট তৈরির অনুমতি প্রাপ্তি বা অনুমতি নবায়ন করা, যেখানে যেটা প্রযোজ্য;
১৬. সিটি করপোরেশন, জেলা সদর দপ্তর ও পৌরসভা এলাকায় আন্তর্জাতিক পাঠ্যক্রম বা জাতীয় পাঠ্যক্রমের ইংরেজি সংস্করণের অধীনে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে সন্তান বা পোষ্যের ভর্তির ক্ষেত্রে;
১৭. সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ–সংযোগ পাওয়া;
১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ পাওয়া ও অব্যাহত রাখা;
১৯. অস্ত্রের লাইসেন্স পাওয়া বা অব্যাহত রাখা;
২০. আমদানির উদ্দেশ্যে একটি ঋণপত্র খোলা;
২১. পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের পোস্টাল সঞ্চয়ী হিসাব খোলা;
২২. ১০ লাখ টাকার বেশি ক্রেডিট ব্যাল্যান্স যেকোনো ধরনের ব্যাংক হিসাব খোলা ও অব্যাহত রাখা;
২৩. পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়;
২৪. যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করা যেমন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ;
২৫. মোটর গাড়ি, স্থান, বাসস্থান বা অন্য কোনো সম্পদ দিয়ে অভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা;
২৬. ব্যবস্থাপক বা প্রশাসনিক কার্যক্রমে নিযুক্ত বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধায়ক পদে নিযুক্ত যেকোনো ব্যক্তির ‘বেতন’ হিসেবে অর্থ গ্রহণ;
২৭. বছরের যেকোনো সময় ১৬ হাজার টাকা বা তার বেশি মূল বেতন গ্রহণ করলে, সরকারি বা কর্তৃপক্ষের, করপোরেশনের, আইন দ্বারা সৃষ্ট সরকারি সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য;
২৮. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ স্থানান্তর বা মোবাইল ফোন অ্যাকাউন্টের রিচার্জের ক্ষেত্রে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে কোনো কমিশন, ফি বা অন্য ন্যূনতম প্রাপ্তির ক্ষেত্রে;
২৯. কোনো উপদেষ্টা বা পরামর্শ পরিষেবা, ক্যাটারিং পরিষেবা, ইভেন্ট ম্যানেজমেন্ট পরিষেবা, জনবল সরবরাহ বা নিরাপত্তা পরিষেবা দেওয়ার জন্য কোনো সংস্থার কাছ থেকে কোনো নিবাসীর অর্থ গ্রহণ;
৩০. মাসিক পেমেন্ট অর্ডারের (এমপিও) অধীনে সরকারের কাছ থেকে কোনো পরিমাণ অর্থ গ্রহণ করা, যদি তার পরিমাণ প্রতি মাসে ১৬ হাজার টাকার বেশি হয়;
৩১. বিমা কোম্পানির এজেন্সি প্রত্যয়নপত্রের নিবন্ধন বা নবায়ন;
৩২. দুই-তিন চাকার গাড়ি ব্যতীত যেকোনো ধরনের মোটর গাড়ির ফিটনেস নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা নবায়নের ক্ষেত্রে;
৩৩. এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত বেসরকারি সংস্থাকে বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্সধারী ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থার বিদেশি অনুদান দেওয়া;
৩৪. বাংলাদেশের ভোক্তাদের কাছে যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো পণ্য বা সেবা বিক্রি করা;
৩৫. কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) ও সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ (১৮৬০ সালের আইন নং XXI) এর অধীনে নিবন্ধিত ক্লাবের সদস্যপদ লাভের জন্য আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে;
৩৬. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে একজন নির্বাহীর দরপত্র নথি জমা দেওয়া;
৩৭. আমদানি বা রপ্তানির জন্য বিল অব এন্ট্রি জমা দেওয়া;
৩৮. রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ বা সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় যেকোনো ভবন নির্মাণের পরিকল্পনা জমা দেওয়া।
আয়কর আইন অনুযায়ী আগে থেকে এই ৩৮ ধরণের সেবা নিতে আয়কর রিটার্নের নমুনা সংশ্লিষ্ট দপ্তরে প্রদর্শন করা প্রয়োজন ছিল। এক্ষেত্রে ব্যক্তির বাৎসরিক আয় করমুক্ত সীমার নীচে হলে কোনো কর দিতে হতো না। প্রস্তাবিত বাজেটে শূন্য (০) আয়কর হলেও তাকে কমপক্ষে দুই হাজার টাকা আয়কর দিতে হবে।
নতুন আয়কর আইনে এ ক্ষেত্রে আরও ছয়টি সেবা যুক্ত করা হচ্ছে। ফলে আরও ছয় ধরনের সেবা পাওয়ার জন্য দুই হাজার টাকার ন্যূনতম আয়কর রিটার্নের প্রমাণ দাখিল করতে হবে। অর্থাৎ করমুক্ত আয়ের নীচে আয় হলেও  ৪৪ ধরণের সেবা নিতে হলে দুই হাজার টাকা আয়কর দিতে হবে।
৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত গেজেটে কয়েকটি আসনে পরিবর্তন এসেছে। গত বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট আজ শনিবার বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
যে আটটি আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো পিরোজপুর–১ ও পিরোজপুর–২, কুমিল্লা-১ ও কুমিল্লা-২, ফরিদপুর–২ ও ফরিদপুর–৪ এবং নোয়াখালী–১ ও নোয়াখালী–২। এর মধ্যে চারটি আসনের সীমানায় এসেছে বড় পরিবর্তন। আগের সীমানা অনুযায়ী, পিরোজপুর–১ আসনটি এখন পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। নতুন সীমানায় এই আসনটি পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠন করা হয়েছে।
একই সঙ্গে আগে কাউখালী, ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ সংসদীয় আসনটি। নতুন সীমানা অনুযায়ী, কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠন করা হয়েছে। দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১ আসনটি নতুন সীমানায় দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে গঠিত হলো। আগের সীমানা অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসনটি নতুন সীমানায় হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে গঠন করা হলো।
নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর–২ আসনটি এখান থেকে কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে। সেটা যুক্ত করা হয়েছে ফরিদপুর–৪ আসনের সঙ্গে। একাদশ সংসদ নির্বাচনের সীমানায় ফরিদপুর–৪ আসনটি ভাংগা ও চরভদ্রাসন এবং কৃষ্ণপুর ইউনিয়ন ছাড়া সদরপুর উপজেলা নিয়ে গঠিত ছিলো। নতুন সীমানায় এই আসনটি ভাংগা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত হলো।
নোয়াখালী–১ ও ২ আসনের সীমানায় একটি ইউনিয়ন রদবদল করা হয়েছে। নোয়াখালী–১ থেকে বজরা ইউনিয়ন কেটে নোয়াখালী–২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। নোয়াখালী–১ আসনটি চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর ও অম্বর নগর ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে গঠিত ছিলো। এখন সেটি হলো চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর, অম্বর নগর ও বজরা ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে।
আর সেনবাগ উপজেলা এবং সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও অম্বর নগর নিয়ে আগে গঠিত নোয়াখালী–২ আসনটি নতুন সীমানায় সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ও বজরা ইউনিয়ন নিয়ে গঠন হয়েছে।
গত ফেব্রুয়ারিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা ‘পুনর্নির্ধারণ’ করে তা খসড়া আকারে প্রকাশ করে ইসি। তবে খসড়ায় আসনগুলোর বর্তমান সীমানা বহাল রাখা হয়েছিল। নতুন প্রশাসনিক এলাকা (উপজেলা, ওয়ার্ড) সৃষ্টি হওয়ায় শুধু ছয়টি সংসদীয় আসনে পরিবর্তন প্রস্তাব করা হয়েছিল। তবে তাতে কোনো আসনের বর্তমান সীমানার পরিবর্তন হয়নি। শুধু নতুন প্রশাসনিক এলাকার নাম যুক্ত হয়েছে।
ইসির খসড়ার ওপর স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের দাবি- আপত্তি জানানোর সময় দেওয়া হয়েছিল। সেসব দাবি- আপত্তি নিয়ে শুনানি শেষে নতুন সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ১ জুন তারিখে প্রজ্ঞাপনে সই করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। প্রজ্ঞাপনটি আজ ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সিআইএ প্রধানের চীনে গোপন সফর
উত্তেজনার মধ্যে গোপনে চীন সফর করেছেন মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস। গত মাসে দু’দেশের মধ্যকার শীতল সম্পর্ককে উষ্ণ করার আশায় এ সফর করেন সিআইএ প্রধান।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, গত মাসে সিআইএ প্রধান বার্নস বেইজিং সফরে গিয়ে চীনা গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে তিনি গোয়েন্দা চ্যানেলে যোগাযোগের উপায়গুলো উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ওয়াশিংটন এবং বেইজিংয়ের বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ এবং সময়সূচি বৈঠক পুনরুদ্ধারের জন্য চাপ দেওয়ার সময় চীন সফরের খবর আসে।
সূত্র : আল-জাজিরা।
ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য কেন পাশ্চাত্যকে দায়ী করছে চীন?
ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য পাশ্চাত্যকে দায়ী করছে চীন। চীনের ইউরেশিয়া অঞ্চল বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি লি হুই এই অভিযোগ করেছেন।
তিনি বলেছেন, ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি সরকারকে অবিরাম সমরাস্ত্র সরবরাহ করে পাশ্চাত্যই এই যুদ্ধ টিকিয়ে রেখেছে।
তিনি মস্কো ও কিয়েভ সফর শেষে বেইজিং ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। হুই বলেন, “আমরা যদি সত্যিই যুদ্ধ বন্ধ করতে এবং মানুষের জীবন রক্ষা করতে চাই তাহলে যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্র সরবারাহ বন্ধ করতে হবে।”
তিনি বলেন, ইউক্রেন সংকট কীভাবে আজকের অবস্থা পর্যন্ত এল তার বেদনাদায়ক শিক্ষা গ্রহণের জন্য সব পক্ষকে গভীর চিন্তাভাবনা করতে হবে।
এই চীনা কূটনীতিক সকল পক্ষকে রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের জন্য চেষ্টা করার আহ্বান জানান।
ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কাজে মধ্যস্থতা করার চেষ্টা করছে চীন। ওই প্রচেষ্টার অংশ হিসেবে লি হুই গতমাসে কয়েকটি ইউরোপীয় দেশ সফর করেন।
তিনি শুক্রবার বেইজিং-এ আরও বলেন, অচিরেই চীনের আরেকটি প্রতিনিধিদল ইউরোপ সফরে যেতে পারে যদিও তিনি সুস্পষ্ট করে তারিখ ঘোষণা করেননি।
সূত্র: রয়টার্স
পিরিয়ডে পরিচ্ছন্নতার অভাবে স্বাস্থ্যঝুঁকি
নারীদের ক্ষেত্রে মাসিক বা পিরিয়ড একটি সাধারণ শারীরিক সার্কেল। আধুনিক যুগেও দেখা যায় দেশের অধিকাংশ নারীর মাসিক চলাকালে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা আসেনি। ফলে বিভিন্ন জীবাণুর সংক্রমণে ভুগছেন তারা।মেয়েদের পিরিয়ড বা মাসিকচক্র খুবই সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
বয়ঃসন্ধিকাল থেকে নিয়মিত মাসিক হওয়া নারীর সুস্থতার লক্ষণ। অথচ বিষয়টি আমাদের মতো উন্নয়নশীল দেশের সমাজে গোপনীয় ও অস্বস্তিকর বিষয় হিসেবে প্রচলিত। তাই মাসিক অসচেতনতার কারণে বিভিন্ন জীবাণুর সংক্রমণে ভুগছে নারীরা। মাসিক সচেতনতা শুধু মেয়েদের জন্য নয়, সচেতন হতে হবে পুরুষদেরও।
করণীয়
১২-১৩ বছরে মাসিক শুরু হয়ে ৫২-৫৫ বছর পর্যন্ত চলমান থাকে। প্রতিমাসে সঠিক সময়ে মাসিক শুরু হওয়া নারীর শারীরিক সুস্থতার লক্ষণ। সাধারণত তিন থেকে আট দিন স্থায়ী হয় মাসিক। এ সময়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পুষ্টিকর খাবারে মনোযোগী হওয়া জরুরি। এর সামান্য ভুলে নারীর প্রজনন স্বাস্থ্যে জটিলতার আশঙ্কা থাকে। মাসিক চলাকালে জীবাণুমুক্ত স্যানিটারি প্যাড, ট্যাম্পুন বা মিনিস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে হবে; কিন্তু এসব সামগ্রী ব্যয়বহুল হওয়ায় সবাই কিনতে পারেন না। তবে খরচ ছাড়াও পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব। পুরোনো নরম যে কোনো সুতি কাপড় মাপমতো নিয়ে ধুয়ে-শুকিয়ে ব্যবহার করা নিরাপদ।
স্বাস্থ্যঝুঁকি
পিরিয়ড চলাকালে প্রতি পাঁচ থেকে ছয় ঘণ্টা পরপর প্যাড বা কাপড় পরিবর্তন করতে হবে। ছয় ঘণ্টার বেশি স্যানিটারি প্যাড পরে থাকলে তাতে জীবাণু সংক্রমণ হতে পারে। এতে প্রস্রাবের নালিতে বা প্রজননতন্ত্রে ইনফেকশন ঘটিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। ফলে তলপেটে ব্যথা, গায়ে জ্বর, মাসিকের রাস্তায় চুলকানি হতে পারে। দীর্ঘমেয়াদি জটিলতা হিসেবে বন্ধ্যত্ব সমস্যাও হতে পারে। মাসিকের সময় ৩০ থেকে ৮০ মিলিলিটার পর্যন্ত রক্ত যেতে পারে। রক্ত একটু বেশি গেলে ঘন ঘন প্যাড পরিবর্তন জরুরি। প্রতিবার প্যাড পরিবর্তন করার সময় অবশ্যই আশপাশের এলাকা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে সাবান বা হ্যান্ডওয়াশ ধরনের পরিষ্কারক ব্যবহার করা উচিত নয়।
পরিষ্কারের জন্য এখন বাজারে কোমল সাবান বা সলিউশন পাওয়া যায়। সিলিকন কাপ ব্যবহার করলে প্রতি মাসে ব্যবহারের আগে ও পরে অবশ্যই পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করে ব্যবহার করবেন। প্রতিবার ব্যবহারের পর শুধু পরিষ্কার পানি দিয়ে ধুলেই হবে। মনে রাখতে হবে সিলিকন কাপ সাবান দিয়ে ধোয়া যাবে না। এটি ধোয়ার জন্য আলাদা সলিউশন ব্যবহার করতে পারেন। ব্যবহৃত প্যাড বা কাপড় যেখানে সেখানে ফেলাও উচিত নয়। টয়লেটের কমোডেও ফেলা উচিত নয়।
ভালোভাবে মুড়িয়ে নির্ধারিত স্থানে ফেলতে হবে, যেন একজনের জীবাণু অন্য কাউকে সংক্রমিত করতে না পারে। কাপড় ব্যবহার করলে তা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে পুনরায় ব্যবহার করা যেতে পারে। ফেলে দিতে চাইলেও ধুয়ে তারপর ফেলুন। ফুসকুড়ি বা র‌্যাশ দেখা দিলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পিরিয়ড সাধারণ বিষয় হলেও এ সময় কোনো সমস্যা বা শারীরিক অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। বিশেষ করে অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তক্ষরণ, মাসিকের সময় তীব্র ও অসহনীয় পেটে ব্যথা কিংবা অস্বাভাবিক জ্বর ও দুর্বলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।
প্রেসিডেন্ট হিসেবে পুন:নির্বাচিত হওয়ার পর বুধবার (৩১ মে) রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে একথা বলেন এরদোয়ান।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রিসেপ তায়িপ এরদোয়ান বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিনফোনে কথা বলেন। এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রায় ১০ মিনিট একে অপরের সঙ্গে কথা বলেন।’
টেলিফোনে কথা বলার সময় শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে বিজয় অর্জন করে পুন:নির্বাচিত হওয়ায় তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। এ নির্বাচনে ৮৬ শতাংশেরও বেশি ভোট পড়ে।
তিনি তুরস্কের জনগণ সঠিক নির্বাচন করায় আনন্দ প্রকাশ করেন। যা দ্বিতীয় দফার নির্বাচনের পর প্রমাণিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা পুনর্ব্যক্ত করেছেন যে, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোন প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।
দ্বিতীয় দফার নির্বাচনে তার বিজয়ে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ মানসিকভাবে তুরস্কের উল্লসিত জনগণের সাথে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ লক্ষে তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার ইচ্ছে ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সাথে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছেন।
পরিশেষে, শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে তুরস্কের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
যুব বিশ্বকাপ: নাইজেরিয়ার বিপক্ষে হেরে আর্জেন্টিনার বিদায়
ঘরের মাঠে অঘটনের জন্ম দিয়ে বিদায় নিল আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোতে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে হার মানে মেসি-মারিয়াদের শিষ্যরা।
এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসেছে আর্জেন্টিনায়। গ্রুপ পর্বের সব ম্যাচেই দাপট দেখিয়ে জয় পেয়েছিল মেসি-মারিয়াদের শিষ্যরা। তবে কোয়ার্টার ফাইনালে এসে হেরে যায় নাইজেরিয়ার বিপক্ষে, আস্থার প্রতিদিন দিতে পারেননি তারা। এর আগে দুই দলের দু’বারের মুখোমুখি দেখাতে জয় ছিল না নাইজেরিয়ার।
এদিন শুরুর দিকে কিছুটা ম্যাড়মেড়ে ফুটবল খেলেছে দু’দলই। ঘরের মাঠে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা ধীরে ধীরে আক্রমণের ধার বাড়ায়। তবে গোলশূন্যভাবেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা রক্ষণভাগের ওপর নিয়ন্ত্রণ হারায় কিছুটা। সুযোগ নিতে ভুল করেনি নাইজেরিয়ানরা। ৫৮তম মিনিটেই প্রায় লিড নিয়ে ফেলেছিল আফ্রিকান দলটি। কিন্তু আদেনিরান লাওয়ালের শট গিয়ে লাগে পোস্টে। ফিরতি শটে সুযোগ পেলেও জালে বল জড়াতে পারেনি নাইজেরিয়ানরা। সুযোগের জন্য অপেক্ষা করতে হয়নি নাইজেরিয়াকে। ৬১ তম মিনিটে আদেনিরানের পাস থেকেই জালে বল জড়ান বেজি মুহাম্মদ।
পিছিয়ে পড়ার পর গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে কার্বোনির দুর্দান্ত শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন নাইজেরিয়ান গোলরক্ষক। ৮৩ তম মিনিটে তো স্রেফ ভাগ্যের জোরে বেঁচে যায় নাইজেরিয়া। রোমেরোর নেয়া শট গোলকিপারকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।
আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটা ঢুকান সারকি, অতিরিক্ত সময়ে। প্রতি আক্রমণে গোলটা আদায় করে নেয় নাইজেরিয়ানরা। সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান দলটি। আর চলমান বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ হয় আর্জেন্টিনার।
লাতিন আমেরিকায় ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব, চিন্তায় যুক্তরাষ্ট্র
লাতিন আমেরিকা তথা গোটা দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য নতুন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
মঙ্গলবার লাতিন আমেরিকার ১২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
অংশগ্রহণকারী সব দেশের পক্ষ থেকেই প্রস্তাবের পক্ষে সমর্থন ঘোষণা করা হয়েছে।
নাম না করে প্রস্তাবে ডলার বন্ধের কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, “দক্ষিণ আমেরিকার ভেতর বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি মুদ্রার ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি মুদ্রা তৈরি করতে পারি।”
নতুন এই মুদ্রা কীভাবে চালু করা যায়, তা দেখতে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার বিরুদ্ধে সদাসরব ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে, কলম্বিয়ার রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, একটি সংঘবদ্ধ লাতিন আমেরিকা গড়ে তোলার সময় এসেছে। রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা হওয়া জরুরি। লুলার নেতৃত্বে লাতিন আমেরিকায় নতুন যে সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগে রয়েছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, মেহেরনিউজ, স্কাই নিউজ
ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না
এবারও ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘মোটরসাইকেল নিয়ে অনেকেই যায়, তারা লঞ্চে মোটরসাইকেল পারাপার করে। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, এটা যতটুকু পারা যায় এডজাস্ট করার জন্য, মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরকেও আমরা বলেছি।’
নৌপথে ভাড়া আগের মতোই থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভাড়ার ব্যাপারে কোন উঠানামা নেই।’
এসময় নৌপথের ভোগান্তি কমাতে আসন্ন ঈদুল আজহার তিন দিন আগে থেকে তিনদিন পর পর্যন্ত নদীতে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। একই সময় পর্যন্ত পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য মালামাল নৌপথে পরিবহন করা যাবে না।
নির্বাচনে জয় পেয়ে যা বললেন এরদোয়ান
তুরস্কের ভোট গণনা প্রায় শেষের দিকে। দেশটির গণমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে এরইমধ্যে ৯৯ শতাংশ ভোট গণনার কাজ শেষ হয়েছে। এতে ৫২.০৭ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এরদোয়ান।
জয়ের খবর নিশ্চিত হওয়ার পরই ইস্তাম্বুলে ভোটারদের সামনে কথা বলেছেন এরদোয়ান। তিনি দেশটির সব জনগণকে ধন্যবাদ দিয়েছেন।
এরদোয়ান বলেছেন, ‘দ্বিতীয় দফা নির্বাচন শেষ করেছি আমরা। জনগণ আমাদের পক্ষে ভোট দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আল্লার ইচ্ছায় আমরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি এবং গত ২১ বছর ধরে ক্ষমতায় আছি।’
তিনি বলেছেন, তার দেশের ৮৫ মিলিয়ন (সাড়ে আট কোটি) মানুষের জয় হয়েছে। তার মতে এই নির্বাচনে আসলে তুরস্কেরই জয় হয়েছে। বলেছেন, তার দেশকে কেউ লক্ষ্য থেকে সরাতে পারবে না।
সূত্র: আল জাজিরা, টিআরটি
অশান্তি-সংঘাত চাই না, মানুষের জীবনের উন্নতি চাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি জানি যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। যারা আমাদের স্বাধীনতা চায়নি; প্রতিনিয়ত তাদের প্রতিবন্ধকতা আমাদের অতক্রিম করতে হয়।
কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন জনগণেই শক্তি জনগণেই ক্ষমতার উৎস। আমি সেই বিশ্বাসে বিশ্বাসী, সেই বিশ্বাস নিয়েই আমার পথচলা। জাতির পিতার শান্তির বাণী শুনিয়েছেন।কিন্তু তাকেও নিজের জীবন দিতে হয়েছে এই মানুষেরই কিছু অমানুষের হাতে। আমরা চাই না অশান্তি-সংঘাত; আমরা চাই মানুষের জীবনের উন্নতি।’
রোববার (২৮ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতির পিতা বিশ্ব শান্তিতে বিশ্বাস করতেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কি দুভার্গ্য আমাদের। যিনি শান্তির কথা বলে গেছেন তাকেই জীবনটা দিতে হল যে দেশের মানুষকে তিনি গভীর ভাবে ভালবেছিলেন; সেই মানুষেরই কিছু অমানুষের হাতে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ তিনি আমাদের মাঝে নেই। আমরা চাই তার এই দেশটি গড়ে উঠকু উন্নত সমৃদ্ধ হয়ে। বঙ্গবন্ধু বলেছিলেন জনগণই শক্তি, জনগণেই ক্ষমতার উৎস। আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। আর সেই বিশ্বাস নিয়েই আমার পথচলা।’
বিস্তারিত আসছে…
কাল এরদোগানের ভাগ্য নির্ধারণ
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনিষ্ঠিত হবে রবিবার। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়েপ এরদোগান থাকতে পারবেন কিনা। খবর আল জাজিরার।
এর আগে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৪ মে। এতে মোট ভোটের ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পান এরদোগান।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগ্লু পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। যেহেতু তাদের কেউই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি ফলে এ নির্বাচন রান-অফে গড়ায়।
তবে রান-অফ নির্বাচন নিয়ে তুরস্কে তেমন উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে না। যেমনটি দেখা গিয়েছিল প্রথম দফার নির্বাচনে। যদিও তুরস্কের প্রেসিডেন্ট শাসন প্রতিষ্ঠার পর এবারই প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো (রান-অফ) ভোট দিতে যাচ্ছেন দেশটির ভোটাররা।
এদিকে সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে এরদোগান বলেন, নির্বাচনে আমাকে পরাজিত করতে আদাজল খেয়ে নেমেছে পশ্চিমা মিডিয়া। তারা নির্লজ্জভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যাচার করেছে।
কিন্তু তুরস্কের মানুষ গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে আমাকেই জয়ী করেছে। আশাকরি ২৮ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা অর্থাৎ রানঅফ ভোটেও পশ্চিমাদের গালে চপেটাঘাত করে আমাকেই জয়ী করবে।
রাশিয়া : কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র-ব্রিটেনকে হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ‘ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘আমরা পেন্টাগন ও ব্রিটিশ নৌবাহিনীকে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে অনর্থক তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানাচ্ছি।’ কোনাশেঙ্কভ সতর্ক করে দিয়ে আরো বলেন, রাশিয়া সামরিক শক্তিসহ যোকোনো উপায়ে নিজ সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে। তিনি বলেন, রাশিয়ার ক্রিমিয়া সীমান্ত অতিক্রম করা ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের জন্য সামান্য টার্গেট মাত্র।
গত বুধবার ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘এইচএমএম ডিফেন্ডার’ কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূল অতিক্রম করে। রাশিয়া জানিয়েছে, এ সময় দেশটির সেনাবাহিনী ডেস্ট্রয়ারটি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর পাশাপাশি এটির চলার পথে বোমাবর্ষণ করেন। ব্রিটিশ ডেস্ট্রয়ারটি কৃষ্ণসাগর হয়ে জর্জিয়া উপকূলে পৌঁছেছে।
এদিকে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কৃষ্ণসাগরের পানিসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা ও ব্রিটেন গায়ে পড়ে বিবাদ বাধানোর চেষ্টা করছে। তবে রাশিয়া যেকোনো উপায়ে তার সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে বলে তিনিও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মালয়েশিয়া প্রবাসীদের চলতি বছরেই শুরু হচ্ছে ই পাসপোর্ট কার্যক্রম
চলতি সালের মধ্যে মালয়েশিয়ায় ই-পাসপোর্টের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
স্থানীয় সময় শনিবার (২৭ মে) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত  বাংলাদেশ হাই কমিশন প্রায় ১,২৫,০০০ টি পাসপোর্ট আবেদন গ্রহণ করে, যার মধ্যে প্রায় ৯৩,৮৯৫ টি পাসপোর্টের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ৫২,০০০ এর অধিক পাসপোর্ট ডেলিভারি দেয়া হয়েছে এবং প্রায় ২৫,০০০ পাসপোর্ট ঢাকাস্থ ডি আই পি তে প্রিন্টিং এর প্রক্রিয়ায় রয়েছে।
নির্ভুল পাসপোর্ট আবেদনসমুহ সময়ক্ষেপণ ব্যতিরিকে প্রক্রিয়া করা সম্ভব হয়েছে। এর মধ্যে প্রক্রিয়াগত জটিলতায় ঢাকায় পাসপোর্ট প্রিন্টিং ২৫ দিনের জন্য বন্ধ থাকায় পথিমধ্যে পাসপোর্ট প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়। তবে, হাইকমিশনের সক্রিয় প্রচেষ্টায় এই জটিলতা নিরসন সম্ভব হয়েছে। কিন্তু এম. আর. পি সিস্টেম পুরাতন হবার কারনে মাঝে মাঝে সার্ভার সমস্যায় পাসপোর্ট প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তাই চলতি বিছরের মধ্যে মালয়েশিয়ায় ই-পাসপোর্টের কার্যক্রম শুরুর ব্যাবস্থা করা হচ্ছে।
কোন  বাংলাদেশি নাগরিক যাতে মালয়েশিয়া সরকারের চলমান রিক্যালিব্রেশন প্রক্রিয়ার সুবিধা লাভে বঞ্চিত না হয় হাই কমিশন সে ব্যাপারে সচেতন রয়েছে। সেই সাথে দালাল এবং মধ্যস্বত্বভোগীদের দোরাত্ম্য থেকে অসহায় প্রবাসীদের রক্ষার্থে হাই কমিশন বদ্ধ পরিকর। এ ব্যাপারে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগ ত্বরান্বিত করার ব্যপারে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলে গত ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে মালয়েশিয়াতে বাংলাদেশী নতুন কর্মী নিয়োগ কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়।
গত ২৬ মে ২০২৩ তারিখ পর্যন্ত ১০,৩৪৯ টি ডিমান্ডের বিপরীতে ৪,২৭,৭৭৯ জন নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আবেদন মালয়েশিয়া সরকার অনুমোদন প্রদান করেছে এবং ইতোমধ্যে প্রায় দুই লক্ষাধিক জন নতুন কর্মী মালয়েশিয়ায় এসে পৌছেছে বাকি প্রায় ২,২৫,০০০ নতুন কর্মীর আগমন প্রক্রিয়াধীন আছে।
এদিকে কিছু কিছু কর্মী মালয়েশিয়ায় এসে কাজ না পাওয়ার ঘটনা হাই কমিশনের নজরে এসেছে। এ ক্ষেত্রে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ডিমান্ড অনুমোদন প্রক্রিয়ার দূর্বলতা ও কিছু কিছু এজেন্সির গাফিলতি পরিলক্ষিত হয়েছে। তবে মালয়েশিয়ায় এসে কাজ না পাওয়া ভাগ্যবিড়ম্বিত কর্মীর সংখ্যা মোট আগত কর্মীর তুলনায় খুবই নগন্য এবং এটি এখন পর্যন্ত নিয়ন্ত্রনযোগ্য সীমার মধ্যে রয়েছে।
এই সকল বাংলাদেশী কর্মীদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট নিয়োগকর্তা, মালয়েশিয়া সরকারী দপ্তর এবং নিয়োগকারী এজেন্ট এর সাথে বাংলাদেশ হাই কমিশন নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে যাতে করে বৈধভাবে আগত একজন বাংলাদেশী কর্মীও মালয়েশিয়াতে বিড়ম্বনার শিকার না হয়। তবে এক্ষেত্রে মালয়েশিয়ার ডিমান্ড অনুমোদনকারি কর্তৃপক্ষ ও উভয় দেশের সংস্লিস্ট এজেন্সি সমুহকে আরও দায়িত্বশীল হবার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে, বিপুল পরিমান পাসপোর্ট প্রদান ও লক্ষ লক্ষ নতুন কর্মীর কর্মসংস্থানের কার্যক্রম পরিচালনায় হাই কমিশনের কঠোর স্বচ্ছতার নীতির কারণে কিছু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পূর্বের ন্যায় অতি সহজে সাধারণ প্রবাসী কর্মীদের  ঠকিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে পারছে না। তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ প্রবাসী ও বাংলাদেশে তাদের আত্নীয়-পরিজন বা শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত করে বাংলাদেশ হাই কমিশন তথা বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।
কিন্তু হাইকমিশন সীমিত সম্পদ এবং লোকবল নিয়ে সকলের সহযোগিতায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের কল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে। মালয়েশিয়ায় প্রায় এক মিলিয়নের অধিক প্রবাসী বাংলাদেশি ভাই-ভাই-বোন এবং বিশেষ করে খেটে খাওয়া সাধারণ কর্মী ভাইদের স্বার্থ সংরক্ষণে স্বচ্ছতা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার বিষয়ে বাংলাদেশ হাই কমিশন বদ্ধপরিকর। বাংলাদেশ হাই কমিশন সকল প্রকার মিথ্যা ও অপপ্রচার ঐক্যবদ্ধভাবে রুখে দিয়ে সত্য ও সুন্দরের চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করছে।
আমরা পুতিনকে হত্যা করতে চাই : ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান
ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যা তালিকায় রয়েছেন। এছাড়া, রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরকেও ইউক্রেনের গোয়েন্দারা খুঁজছে বলে তিনি জানান। খবর ডেইলি মেইলের।
জার্মানির গণমাধ্যম ডাই ওয়েল্টকে দেয়া সাক্ষাৎকারে স্কিবিটস্কি এসব কথা বলেন। গণমাধ্যমটির পক্ষ তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে কিনা। জবাবে স্কিবিটস্কি বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেখছেন যে, আমরা দিন দিন তার কাছে চলে আসছি।”
ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেন, তার বিভাগের লোকজন পুতিনকে এ পর্যন্ত হত্যা করতে ব্যর্থ হয়েছে কারণ পুতিন সবসময় সুরক্ষিত অবস্থায় থাকেন, তবে তিনি এখন মাথা বের করতে শুরু করেছেন। পুতিন যখন জনসমক্ষে আসেন তখন গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চিত হতে পারে না যে, এই ব্যক্তি সত্যি পুতিন কিনা।
ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান আরো বলেন, তার অধস্তন সহকর্মীরা রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার চেষ্টা করেছে। এছাড়া, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকেও হত্যার চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধা দিলে ভিসা বন্ধ
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় যে বাধা দেবে তার বিরূদ্ধেই ভিসা নিষেধাজ্ঞা আরোপের কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ হুঁশিয়ারি দেন।
এ হুঁশিয়ারি সরকারি ও বিরোধী রাজনৈতিক কর্মী, সাবেক ও বর্তমান কর্মকর্তা, আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য, বিচারবিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সবার জন্য প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন উৎসাহিত করতে ভিসা নীতির ঘোষণা করেছেন।
ব্লিনকেন যা বলেছেন : আজ, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে, আমি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা 212(a)(3)(C) (“3C”) এর অধীনে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে। এর মধ্যে বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা/কর্মচারী, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র গত ৩ মে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে : ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠিত হবার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া, এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ এবং গণমাধ্যমসহ সকলের। যারা বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সকলকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি।
আসছে ২৩-২৪ অর্থ বছরে কোন বিশ্ববিদ্যালয়ে কত বরাদ্দ পেলেন?
আসছে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৫৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট বরাদ্দ পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় এই বাজেট অনুমোদিত হয়।
আসন্ন অর্থবছরে বাজেট বরাদ্দপ্রাপ্তির তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থবছরের পরিচালন ব্যয় নির্বাহে পাচ্ছে ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা। বাজেটের আকার বিবেচনায় সপ্তম অবস্থানে রয়েছে জবি।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।
বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দ বাজেটের পরিমাণ যথাক্রমে রাবির ৪৭৯ কোটি ২১ লাখ টাকা, চবির ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা, জাবির ২৯৪ কোটি ১৬ লাখ টাকা, ইবির ১৭২ কোটি ৪১ লাখ টাকা ও খুবির ১৬০ কোটি ৯৭ লাখ টাকা।
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাজেট বরাদ্দ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ সর্বোচ্চ কৃচ্ছ্রসাধনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি।
ইউরোপে আশ্রয় চেয়ে আবেদনের রেকর্ড বাংলাদেশিদের
ইউরোপের দেশগুলোতে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন করেছেন বাংলাদেশি নাগরিকরা। শুধু গত মার্চ মাসেই চার হাজারের বেশি বাংলাদেশি অ্যাসাইলামের (আশ্রয়) জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে তিন হাজার ৮৮৩ জন প্রথমবারের মতো আবেদন করেছেন। এটি গত বছরের এপ্রিল থেকে এক বছরের মধ্যে এক মাসে বাংলাদেশিদের সর্বোচ্চসংখ্যক আবেদন।
বর্তমানে বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ২২ হাজারেরও বেশি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে। গত ১৭ মে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অ্যাসাইলাম আবেদন তদারককারী প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্যে বিষযটি জানা গেছে।
এর মধ্যে ছয় মাসের কম সময় ধরে ঝুলে আছে ১৬ হাজার ১২টি আবেদন।
ইউরোপের কাছের দেশ না হয়েও আশ্রয়প্রার্থীদের শীর্ষ ১০ দেশের তালিকায় বেশ কয়েক বছর ধরেই আছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মূলত আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরে অবৈধভাবে ইউরোপে ঢোকেন ওই আশ্রয়প্রার্থীরা। অবৈধভাবে সাগর পাড়ি বা বিপজ্জনক পথ পেরিয়ে তারা ইউরোপে পৌঁছেন।
তাদের বেশির ভাগই দেশ ছাড়েন ইউরোপে উন্নত জীবন-জীবিকার সুযোগের আশায়। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের জন্য ইউরোপে আশ্রয় পাওয়ার যৌক্তিকতা প্রমাণ করা কঠিন হয়।
ইইউতে আশ্রয়ের আবেদন তদারককারী প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে ৫১ শতাংশই ইতালিতে আশ্রয় চেয়েছেন। ২৩ শতাংশ আশ্রয় চেয়েছেন ফ্রান্সে। এছাড়া ১৪ শতাংশ রুমানিয়ায়, ৬ শতাংশ অস্ট্রিয়ায় এবং ২ শতাংশ গ্রিসে আশ্রয় চেয়েছেন।
বাংলাদেশিরা কী কারণ দেখিয়ে ইউরোপে আশ্রয় চাচ্ছেন বা তাদের আশ্রয় প্রত্যাশার ধরন রাজনৈতিক কি না, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইইউ অ্যাসাইলাম আবেদন তদারককারী প্রতিষ্ঠানের তথ্য কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাককিনালি মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, তাদের প্রতিষ্ঠান ইইউ’র আইন অনুযায়ী তাদের আশ্রয় ও অভ্যর্থনা ব্যবস্থাপনা বাস্তবায়নে সহযোগিতার জন্য দায়িত্বপ্রাপ্ত। কোনও ব্যক্তি কী কারণে আশ্রয়ের আবেদন করছেন, তা স্বাধীনভাবে যাচাইয়ের ক্ষমতা তাদের প্রতিষ্ঠানের নেই। আবেদনকারীরা যে দেশে আশ্রয়ের আবেদন করবেন, সেই দেশের কর্তৃপক্ষের দায়িত্ব তা খতিয়ে দেখা।
প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে বাংলাদেশি আবেদনকারীদের যেসব আবেদন নিষ্পত্তি পেয়েছে তাদের মধ্যে মাত্র ৩ শতাংশ ইউরোপে আশ্রয় পেয়েছেন। তাদের সবাই আবার রিফিউজি বা শরণার্থী মর্যাদা পাননি। অনেকে পরিস্থিতি বিবেচনায় সাময়িক সুরক্ষা বা সাময়িক আশ্রয় পেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এর অর্থ হলো আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে ৯৭ শতাংশই ইউরোপে থাকার অধিকার বা প্রয়োজনীয়তা প্রমাণ করতে পারছেন না। এ ক্ষেত্রে ইইউয়ের নীতি হলো ইইউতে যাদের বৈধভাবে থাকার অধিকার নেই তাদের ফিরতে হবে দেশে। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে তাদের ফেরত পাঠানো হচ্ছে।
ইইউ’র তথ্যানুযায়ী, ২০২২ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত ১২ মাসে ইইউ প্লাস (ইইউ ও আশপাশের ইউরোপীয় দেশ) অঞ্চলে আশ্রয়ের আবেদনের সংখ্যা ২০১৫-১৬ সালের শরণার্থী সংকটের পর থেকে সর্বোচ্চ। গত মার্চে প্রায় ৯২ হাজার আবেদন জমা পড়েছে। এই সংখ্যা গত ফেব্রুয়ারি ও গত বছরের মার্চের আবেদনের চেয়ে ১০ শতাংশেরও বেশি। গত মার্চে ইইউ প্লাস অঞ্চলে সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন করেছেন যথাক্রমে সিরীয়, আফগান, ভেনিজুয়েলান, কলম্বিয়ান ও তুর্কিরা। প্রায় ৪০ শতাংশ আশ্রয়ের আবেদন করেছেন এই দেশগুলোর নাগরিকরা।
গত এক বছরে বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা ও খাদ্যসংকটের কারণে ইইউ প্লাস অঞ্চলে আশ্রয়ের আবেদন বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিরিয়া, আফগানিস্তানে সংকটের কারণে এখনও ওই দেশগুলো থেকে নাগরিকরা অন্যত্র আশ্রয়ের আবেদন করছেন। ইইউ প্লাস অঞ্চলে আশ্রয়ের আবেদন ও মঞ্জুর হওয়ার সংখ্যা বেড়েছে রুশ নাগরিকদের ক্ষেত্রে।
সৃজনশীল লিখন প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম আদিবা আজম মাটি
শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রতিযোগিতায় বরিশালের মুলাদীর আদিবা আজম মাটি অঙ্গীকার লিখে প্রথম হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ প্রতিযোগিতা আয়োজন করে। মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ‘শিক্ষায় রূপান্তর-আমাদের বিজয়’ শীর্ষক শিক্ষার্থীদের অঙ্গীকার লিখন প্রতিযোগিতায় সারাদেশে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছে মাটি। ২২ মে ২০২৩ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় দিবসসমূহে বিভিন্ন সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ‘বিজয় উৎসব’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও মাউশির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে আদিবা আজম মাটি। অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উপভোগ্য। মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে মাউশি নির্ধারিত বিষয়ে শিক্ষার্থীদের অঙ্গীকার লিখন প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল অঙ্গীকার লিখন প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এছাড়া ২০২২ সালের জাতীয় শোক দিবস, শেখ রাসেল দিবস এবং বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রাতিষ্ঠানিক দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ী ৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আদিবা আজম মাটি ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা কমার্স কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে।
সে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থীর পুরস্কার লাভ করেছে। মাটি ঢাকা কমার্স কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে। মাটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪৭টি এবং ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টি পুরস্কার লাভ করেছে। মাটি একজন অভিনেত্রী, মডেল, সংগঠক ও সামাজিক-সাংস্কৃতিক কর্মী। বিটিভিতে এবার ঈদের ইত্যাদি অনুষ্ঠানে মাটি একটি নাটিকায় অভিনয় করেছে।
মাটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত ২০টি মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেছে। সে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ-কৌশল’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২১-এ অংশগ্রহণ করেছে। মাটি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উদয় শংকর আন্তর্জাতিক ড্যান্স ফেস্টিভলে বেস্ট ড্যান্সার অ্যাওয়ার্ড ২০১৯ লাভ করেছে। বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০১৮-এ ফয়েল বিভাগে সর্বকনিষ্ঠ পুরস্কার বিজয়ী আদিবা আজম মাটি ব্রোঞ্জপদক লাভ করেছে।
সে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শাহআলী মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় আয়োজিত কুইজ, রচনা ও নৃত্য বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২-এ থানা পর্যায়ে প্রথম হয়েছেন। মাটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২২-এ ঢাকা জেলা পর্যায়ে প্রথম এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২২-এ ঢাকা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে।
তিনি ঢাকা শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২১-এ একক ব্যাডমিন্টন ইভেন্টে ঢাকা মহানগরীতে রানার আপ হয়েছে। মাটি দেশের ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫টি ব্রাঞ্চের মধ্যে ২০১৮ সালের আন্তঃক্যাম্পাস ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। সে ঢাকা কমার্স কলেজ থেকে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩১টি পুরস্কার লাভ করেছে। সে ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২২-এ পুরস্কার লাভ করেছে। মাটি এসসিআরএম আয়োজিত ‘স্বাধীনতার সংলাপ’ লিখন প্রতিযোগিতা
২০২২-এ বিজয়ী হয়েছে। মাটি শাহআলী মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ২০২২-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। মাটি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘শুভেচ্ছা বার্তা’ লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। আদিবা আজম মাটি ঢাকা কমার্স কলেজ যুব রেড ক্রিসেন্ট দল এর ডেপুটি টিম লিডার-১ হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সে রেডক্রিসেন্ট বেসিক এন্ড ফাস্ট এইড ট্রেনিং গ্রহণ করেছে। মাটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত উদ্ধার ও মানবিক সহায়তা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে। মাটি ১৭টি সেমিনার, কর্মশালা ও কনফারেন্স-এ অংশগ্রহণ করেছে। সে ১টি বার্ষিকী ও ৩টি দেয়ালিকার সম্পাদনা পরিষদের সদস্য।
সে ১টি দেয়ালিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। মাটি হ্যাভেননিউজ২৪.কম এর কালচারাল স্পেশাল করেসপন্ডেন্ট। মাটি মোহনা টিভি ও মঞ্চে বহুবার নৃত্য পরিবেশন করেছেন। সে পিপলস রেডিও এর জনপ্রিয় ক্যাম্পাস আড্ডা এবং বাংলাদেশ বেতারে নববর্ষ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছে। আদিবা আজম মাটি ঢাকা কমার্স কলেজ নাট্য ক্লাব সভাপতি, ফিল্ম ক্লাব সাধারণ সম্পাদক, সাধারণজ্ঞান ক্লাব সাধারণ সম্পাদক, সমাজকল্যাণ ক্লাব সাধারণ সম্পাদক, রিডার্স এন্ড রাইটার্স ক্লাব সহ-সভাপতি, বিজ্ঞান ক্লাব সহ-সভাপতি, বাংলাদেশে সামাজিক সাংস্কৃতিক সংসদ এর সাংস্কৃতিক সম্পাদক, বরিশাল পরিশীলন পরিষদ এর সমাজকল্যাণ সম্পাদক ও ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে।
সে রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এর সমাজসেবা পরিচালক, সচিব, সহসভাপতি ও সভাপতি ইলেক্ট পদে দায়িত্ব পালন করেছে। মাটি ইন্টার‌্যাক্ট ক্লাব অব মিরপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি। সে ইন্টার‌্যাক্ট ক্লাব জাতীয় সংগঠন জেলা ৩২৮১ বাংলাদেশ এর কোঅর্ডিনেটর এবং রোটার‌্যাক্ট ক্লাব জাতীয় সংগঠন জেলা ৩২৮১ বাংলাদেশ এর সাংস্কৃতিক কমিটি সদস্য ও গার্লস এম্পাওয়ারমেন্ট কমিটি সদস্য। সে ইন্টারন্যাশনাল ট্রাভেল ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল ২০২২ এর কালচারাল স্পিকার ছিলো। মাটি নায়েম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৯ম ইন্টার‌্যাক্ট জেলা অ্যাসেম্বলি ও অভিষেক অনুষ্ঠান ২০২১ এর ইন্টার‌্যাক্ট আইডল ‘হোস্ট’ ছিলো।
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের মাটির পিতা এস এম আলী আজম ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক। তার মাতা দুলিয়া জান্নাত লুচি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় রেঞ্জার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান। মাটির দাদা এস এ করিম ছিলেন একজন শিক্ষক ও সংস্কৃতমনা ব্যক্তিত্ব। তার নানা বীর মুক্তিযোদ্ধা মো. দলিল উদ্দিন ছিলেন বরিশাল জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন: সিনান ওগানের সমর্থণ পেলেন এরদোয়ান
তুরস্কের আগামী রবিবারের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের আগে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন সিনান ওগান। ওই ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। সোমবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দেন তিনি।
প্রথম পর্বের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। তার প্রতিপক্ষ কিলিচদারোলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে আগামী রবিবার ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে।
সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে এরদোয়ানকে সমর্থন করবেন তিনি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সিনানের এই বিবৃতি থেকেই স্পষ্ট, এরদোয়ানের জয় এখন সমযের অপেক্ষা। যদিও ভোট না হওয়া পর্যন্ত এবিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য তারা করতে চাইছেন না।
এরদোয়ানের দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ওগানের বক্তব্য, তার দল মনে করে, পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রেসিডেন্টও সেই দল থেকেই হওয়া উচিত। এবং সে কারণেই তিনি এরদোয়ানকে সমর্থন করবেন বলে স্থির করেছেন। তার বক্তব্য, ”রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সে কারণেই আমি এরদোয়ানকে সমর্থন করছি।”
ওগানের কথায় একটি বিষয় পরিষ্কার। একাধিক দলের জোটকে তিনি ভবিষ্যৎ বলে মনে করছেন না। এরদোয়ানের প্রতিপক্ষ কিলিচদারোলু তেমনই এক বিরোধী জোটের প্রতিনিধি। সেই জোটকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ওগান।
মাদরাসা বোর্ডের বৃত্তির আটকে থাকা টাকা পেতে মানববন্ধন
মাদরাসা বোর্ডের আটকে থাকা বৃত্তির টাকা পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় বৃত্তির টাকা নিয়ে ‘ইচ্ছাকৃত বৈষম্যে’র শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত চার বছরেরও বেশি সময় ধরে বৃত্তির টাকা পাচ্ছেন না এসব শিক্ষার্থী। বৃত্তির টাকা না পাওয়া এসব শিক্ষার্থী সবাই আলিম শ্রেণির পর সাধারণ শিক্ষায় এসেছেন।
মাদরাসা শিক্ষা অধিদফতর আলাদা হয়ে যাওয়ায় সৃষ্ট জটিলতায় নিজেদের বৃত্তির টাকা পাচ্ছেন না তারা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিকুর রহমান সাকিব বলেন, দীর্ঘদিন আমরা বৃত্তির টাকা পাচ্ছি না। এটা শুধু আমাদের সমস্যা না। আমাদের সিনিয়র ২০১৬-১৭, ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০, ২০-২১, ২১-২২ প্রতিটি ব্যাচের টাকা আটকে আছে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীর একই সমস্যা।
রাশিয়ার আক্রমণ হোক ‘শেষ আগ্রাসন’ বিশ্বনেতাদের প্রতি আহ্বান জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া হোক ‘শেষ আগ্রাসী’। রাশিয়াকে পরাজিত করে ভবিষ্যতের যুদ্ধ প্রতিরোধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট  জাপানের হিরোশিমায় জি-২০ সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে যোগ দিয়ে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় ভবিষ্যত আগ্রাসীদের প্রতিরোধ করবে। বিশ্বকে ‘যুদ্ধ থেকে পরিত্রাণ’ দিতে তিনি ১০ দফা পরিকল্পনাও পেশ করেন।
আল জাজিরার খবর অনুসারে, এই পরিকল্পনা জেলেনস্কি গত বছরের নভেম্বরে প্রথম সামনে এনেছিলেন। এতে রয়েছে, রাশিয়াকে ইউক্রেনের সমস্ত অঞ্চল ছাড়তে হবে। একইসঙ্গে পারমাণবিক, শক্তি এবং খাদ্য নিরাপত্তার গ্যারান্টি প্রদান করা।
হিরোশিমায় অনুষ্ঠিত গ্রুপ অব সেভেন (জি-২০) সম্মেলনের শেষ দিনে রবিবার সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমরা সম্ভাব্য অন্যান্য আগ্রাসীদের পঙ্গু করে দেব। তিনি বলেন, ‘যারা যুদ্ধ করতে চায় তারা দেখুক বিশ্ব শান্তি চায়। আর শান্তি বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায় কতটা দৃঢ়প্রতিজ্ঞ। সুতরাং, তারা আর যুদ্ধ শুরু করতে পারবে না।’
জেলেনস্কির জাপান সফরের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ৩৭৫ মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। এতে আরও গোলাবারুদ, কামান এবং সাঁজোয়া যান অন্তর্ভুক্ত রয়েছে।
সেনাপ্রধানের সাথে আমার সমস্যা নেই, তার সমস্যা আমার সাথে: ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সেনাপ্রধানের সাথে তার কোনো ‘সমস্যা’ নেই। তবে তিনি অভিযোগ করেছেন,  সেনাপ্রধান জেনারেল অসীম মুনির তার ক্ষমতায় ফিরতে বাধা দেওয়ার চেষ্টা করছেন।
আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘তার (সেনাপ্রধানের) সাথে আমার কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে আমার সাথে তার সমস্যা আছে।
সাক্ষাৎকারে ইমরান খান বলেন, সেনাপ্রধানকে  শত্রুভাবাপন্ন করে তোলার মতো আমি আমি কিছুই করিনি। কিন্তু আমার বিরুদ্ধে  তার কিছু আছে যা আমি জানি না।
৭০ বছর বয়সী এই নেতা পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে তার বাসভবন থেকে বলেন, পুলিশ ৭৫০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। আবারও তিনি গ্রেফতার হলে তার সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার বিরোধী নেতা- কর্মীদের বিরুদ্ধে দমন-পীড়নের জন্য সহিংসতা উদাহরণ হিসেবে ব্যবহার করবে।
ইমরান খান বলেন, দলের সব শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে। আমার বিরুদ্ধে প্রায় ১৫০টি মামলা রয়েছে। আমি যে কোনো সময় গ্রেফতার হতে পারি। এ সময় তিনি বলেন, কিন্তু আসল কথা হল, যার সময় এসেছে আটক করে তাকে আটকাতে পারবেন না।
সূত্র: আল জাজিরা
এরদোয়ানের জয়ের সম্ভাবনা ৮০ শতাংশ: জরিপ রিপোর্ট
আগামী ২৮ মে  তুরস্কে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন নিয়ে ইতোমধ্যে একাধিক জরিপ সংস্থা তাদের ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে। এই জরিপে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এরদোয়ানের বিজয়ের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।
ইউরেশিয়া গ্রুপ কনসালটেন্সি নামের একটি প্রতিষ্ঠান তুরস্কের দ্বিতীয় রাউন্ডের নির্বাচন নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। তারা দেখিয়েছে, রানঅফ নির্বাচনে এরদোয়ানের জয়ের সম্ভাবনা ৮০ শতাংশ।
এ বিষয়ে ভেরিস্ক ম্যাপলক্রফ্ট নামক পরামর্শক সংস্থার হামিশ কিনয়ার বলেন, দ্বিতীয় রাউন্ডে কিলিচদারোগলুর জন্য জয়লাভ করা কঠিন হবে।
কামাল কিলিচদারোগলু ১৪ মে অনুষ্ঠিত হয়ে যাওয়া পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রভাবশালী যুগে বিরোধীদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। কুর্দি আলেভি বংশোদ্ভূত অবসরপ্রাপ্ত এই আমলা প্রায় ৪৫ শতাংশ ভোট পেয়েছেন। জাতিগত বাধা এবং মিডিয়া ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর এরদোয়ান প্রশাসনের ব্যাপক নিয়ন্ত্রণ অতিক্রম করে  এই পারফরম্যান্স দেখিয়েছেন ৭৪ বছর বয়সি এই রাজনীতিক।
এরদোয়ান প্রথম রাউন্ডে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি থেকে সামান্য পেছনে ছিলেন। তিনি পেয়েছিলেন ৪৯ দশমিক ৫১ শতাংশ ভোট।
১৯৯০ এর দশকের পর প্রথমবারের মতো তুরস্কে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কট বিরাজ করছে। তাছাড়া অনেক মতামত জরিপে দেখানো হয়েছিল, টানা ২০ বছর তুরস্ক শাসন করা এরদোয়ান এবারই প্রথম জাতীয় নির্বাচনে পরাজয়ের দিকে যাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও তুর্কি জনগণের বেশির ভাগের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন এরদোয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থায় কিলিচদারোগলুর তুরস্কের ক্ষমতার মসনদে বসতে হলে তার জনসমর্থন আরও বাড়াতে হবে। ছয় জোটের ‘বিচ্ছিন্ন’ নেতাকর্মীকে আরও সংগঠিত করতে হবে। সর্বোপরি গত ২০ বছরের বেশি সময় ধরে চলা শাসন ব্যবস্থার ওপর বিজয়ী হতে হলে অনেক প্রতিকূলতাকে পরাজিত করতে হবে।
মোবাইল হ্যাক হলে বুঝবেন কীভাবে?
স্মার্টফোনেই সাধারণত বেশি সময় কাটান ব্যবহারকারীরা। আর স্মার্টফোন হ্যাকিংয়ের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু কীভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে? রইল কিছু সহজ কৌশল।
সন্দেহজনক পপ আপ বার্তা ফোনে ক্রমাগত পপ আপ বিজ্ঞাপন আসছে? সতর্ক হোন। এ ধরনের অযাচিত বিজ্ঞাপনে হাত পড়লেই সমস্যা। ফোনে বিভিন্ন ধরনের ম্যালওয়ার বা ক্ষতিকর সফটওয়্যার থাকলে এ ধরনের অযাচিত ও ক্ষেত্রবিশেষে অশ্লীল পপ আপ বিজ্ঞাপন আসতে পারে।
অতিরিক্ত কল আসছে বারবার অজানা-অচেনা নম্বর থেকে ফোন বা বার্তা আসাও ফোন হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ। আর যদি দেখেন আপনার অজান্তেই আপনার মোবাইল থেকে কারও কাছে ফোন বা বার্তা চলে যাচ্ছে তা হলে তা বিপদের সংকেত।
মাত্রাতিরিক্ত ডেটা খরচ সারা দিনে খুব বেশি ইন্টারনেট ব্যবহার করেন না, তবুও দ্রুত ফুরিয়ে যাচ্ছে ডেটা? হ্যাক হয়ে থাকতে পারে ফোন। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীর অজান্তেই ফোনে চলতে থাকে একাধিক অ্যাপ। যার মাধ্যমে চুরি হয় তথ্য।
অপরিচিত অ্যাপ অনেক ক্ষেত্রেই ফোন হ্যাক হয়ে থাকলে ব্যবহারকারীর অজান্তেই ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ চলে আসে। কাজেই হঠাৎ করে যদি ফোন খুলে অপরিচিত অ্যাপ দেখতে পান, তা হলে তা ফোন হ্যাক হওয়ার চিহ্ন হতে পারে। কিন্তু মাথায় রাখবেন, ফোন হ্যাক হলে তা ধরা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন। কাজেই সন্দেহ হলে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই বুদ্ধিমত্তার পরিচয়।
মামুনুল হকের মুক্তির দাবিতে সমাবেশ
মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করতে চাইলেও প্রশাসনের অনুমতি পায়নি বাংলাদেশ খেলাফত মজলিস। এ জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, গণমিছিলের জন্য ডিএমপি বরাবর আবেদন করলেও শেষ মুহূর্তে এসে অনুমতি দেওয়া হয়নি। আমাদের নাগরিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে।
এটি দুঃখজনক। সভাপতির বক্তব্যে সংগঠনের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, আলেমদের বন্দি রেখে সরকার জাতির ওপর বিপদ ডেকে আনছে। মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা মুহাম্মদ ফয়সালের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আবদুল আজিজ, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।
ইমরান খান : পাকিস্তানের রাজনীতি থেকে সরে যেতে প্রস্তুত, যদি…
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি ‘মাইনাস-ইমরান’ ফর্মুলার জন্য প্রস্তুত আছেন যদি এতে পাকিস্তানের উপকার হয় বা দেশ ধ্বংসের হাত থেকে বাঁচে।
শনিবার এক ভাষণে ইমরান খান বলেন, ‘মাইনাস ইমরান, কিন্তু আমাকে বলুন এতে দেশের কী উপকার হবে?’
বক্তব্যে ইমরান খান বলেন, গত ৯ মে তাকে গ্রেফতারের পর দেশব্যাপী যে দাঙ্গা শুরু হয় তা একটি সুচিন্তিত ষড়যন্ত্রের আলোকে সংগঠিত হয়।
ইমরান খান বলেন,  ক্ষমতাসীন জোট জানে যে, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে তারা জিততে পারবে না।  এ কারণে তারা দেশের সাবেক ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করেছে।
তার গ্রেফতারের পর দিনব্যাপী সহিংসতার কথা বলতে গিয়ে পাকিস্তারন সাবেক প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, যখন পিটিআই-এর প্রতিবাদ দেশের অন্য এলাকায় অনুষ্ঠিত হচ্ছিল, তখন কেন পেশোয়ারে রেডিও পাকিস্তান অফিস পুড়িয়ে দেওয়া হলো।  কে সেই ব্যক্তি যিনি লাহোর কর্পস কমান্ডার হাউস ভাংচুর করতে জনগণকে উসকানি দিলেন, প্রশ্ন রাখেন ইমরান খান।
এ সময় তিনি বলেন, ক্ষমতাসীন পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বাধীন সরকার তার দল পিটিআই ধ্বংস হওয়ার পরই দেশে সাধারণ নির্বাচন করতে চায়।
সূত্র: জিও
মক্কায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮ ওমরাহ পালনকারী
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ মে) স্থানীয় সময় দুপুরে সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত ৮ পাকিস্তানি ওমরাহ পালনকারীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ছয় পাকিস্তানি। তবে ওই হোটেলে অবস্থানরত বাংলাদেশি ওমরাহকারীরা নিরাপদে রয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মক্কার ইব্রাহিম খলিল রোডের একটি হোটেলে শনিবার দুপুরে আগুন লাগে। এতে ওমরাহ পালনকারী আটজন পাকিস্তানি নাগরিক নিহত একং ছয়জন আহত হয়েছেন। জেদ্দার পাকিস্তানি মিশন দুর্ঘটনায় হতাহত ও তাদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য কাজ করছে।
নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে, তারা দুটি পরিবারের। তারা পাঞ্জাবের বাসিন্দা। নিহতরা হলো রিয়াজ গুজ্জর, তার স্ত্রী, তার শ্বশুর, তার নানা এবং হাজি আশরাফ, তার স্ত্রী ও তার শাশুড়ি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও সে আগুন ছড়িয়ে পড়ে। ওই হোটেলে বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ওমরাহ পালনকারীরা অবস্থান করছিলেন। তবে বাংলাদেশিদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বেতারমাধ্যম রেডিও পাকিস্তান জানায়, মক্কায় অগ্নিকাণ্ডে পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
ওবামাসহ ৫শ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার
রাশিয়া ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পাঁচশ মার্কিন নাগরিকের নাগরিকের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় পাঁচশ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালিকায় বারাক ওবামাও রয়েছেন।
আরো আছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স। এছাড়া তালিকায় সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র‌্যাচেল ম্যাডো, কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তারা রুশ ভূখন্ডে প্রবেশ করতে পারবেন না।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে। সর্বশেষ শুক্রবার যুক্তরাষ্ট্র শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। এর পরই রাশিয়া পাঁচশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞার এ পদক্ষেপ নিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ওয়াশিংটনের অনেক আগেই জানা উচিত ছিল যে একটি শত্রুতামূলক পদক্ষেপও বিনা উত্তরে ছেড়ে দেয়া হবে না।
গায়ক নোবেল গ্রেফতার
অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২০ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গায়ক নোবলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া মতিঝিল থানায় শুক্রবার (১৯ মে) একটি প্রতারণার মামলা হয়েছে।
আরব অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দেব না, সৌদি প্রিন্সের হুঁশিয়ারি
সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, “আমরা পূর্ব ও পশ্চিমের বন্ধুত্বপ্রতীম দেশগুলোকে আশ্বস্ত করছি, আমরা আমাদের এই অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দেব না।”
তিনি বলেন, “আমাদের অঞ্চলের দেশগুলো বছরের পর বছর দ্বন্দ্ব সংঘাতের শিকার ছিল। যথেষ্ট হয়েছে, আর নয়।”
আরব লীগের ৩২তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার একথা বলেন তিনি। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় শুক্রবার এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে তিনি আরও বলেন, “ফিলিস্তিন ইস্যুটি আরব ও মুসলিম বিশ্বের প্রধান এবং কেন্দ্রীয় সমস্যা।”
ফিলিস্তিন ইস্যু সৌদি আরবের পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচ্য বলে তিনি মন্তব্য করেন।
ফিলিস্তিন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে বলেও বিন সালমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র: সৌদি গেজেট
ফোনের চার্জিং সমস্যার চার সমাধান
Smartphone Charging  : স্মার্টফোনের বাজারে প্রবণতা দ্রুত পরিবর্তন হচ্ছে। সম্প্রতি, দ্রুত চার্জিং সার্পোট সহ স্মার্টফোনের সংখ্যা বেড়েছে। তা বাজেট সেগমেন্টের বিষয়েই হোক বা প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ডগুলি দ্রুত চার্জিং সাপোর্টের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ করছে। যদিও চার্জিং ক্ষমতা বিভিন্ন সেগমেন্টে আলাদা থাকে, তবে ‘ফাস্ট চার্জিং’ -এর চাহিদা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে আগে কেনা স্মার্টফোন এখন যারা ব্যবহার করছেন, তাদের মনে হতেই পারে যে আগের মোবাইলগুলোতে চার্জে অনেক সময় যাচ্ছে।
আপনি যদি মনে করেন যে আপনার ফোনটি ধীর গতিতে চার্জ হচ্ছে, তাহলে এই পদ্ধতিগুলি মানলে আপনার মোবাইলে দ্রুত চার্জ হতে পারে। এই পদ্ধতি মানলে আপনি আপনার সাধারণ চার্জার দিয়েও ফোন দ্রুত চার্জ করতে পারেন।
ওয়াল চার্জিং সকেট ব্যবহার করুন
অনেকে কাজ করার সময় ফোন ল্যাপটপের সঙ্গে কানেকশন করে চার্জ করেন। যেহেতু USB পোর্ট থেকে পাওয়ার কম, তাই আপনার ফোন ধীরে ধীরে চার্জ হবে। অন্যদিকে, আপনি যদি ওয়াল সকেট বা পাওয়ার সকেটের সাহায্যে এই হ্যান্ডসেটটি চার্জ করেন, তবে আপনি ল্যাপটপের চেয়ে দ্রুত চার্জিং গতি পাবেন।
চার্জ করার সময় ফোন ব্যবহার করবেন না
অনেকেরই অভ্যাস আছে যে ফোন চার্জে রাখলে, ক্রমাগত ব্যবহার করতে থাকে। এর ফলে ফোনের চার্জিং ব্যাহত হয়। আপনি নিজেও বিপদে পড়েন। ভাল হবে যদি আপনি চার্জ করার সময় আপনার ফোন ব্যবহার না করেন এবং যদি এটি খুব প্রয়োজন হয় তবে আপনি এটিকে চার্জ করা থেকে সরিয়ে আবার ব্যবহার করতে পারেন।
এয়ারপ্লেন মোড চালু করুন
আপনি যদি আপনার ফোন বন্ধ করতে না চান, তাহলে চার্জ করার সময় এয়ারপ্লেন মোড চালু করুন। এর কারণে, স্মার্টফোনের এমন অনেকগুলি ফিচার বন্ধ হয়ে যাবে, যা প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যবহার করে। এইভাবে আপনি আপনার স্মার্টফোন দ্রুত চার্জ করতে পারেন।
আরও ভাল তারের ব্যবহার করুন
ফোনের সঙ্গে বক্সে ক্যাবল ও চার্জার পাওয়া গেলেও, মাঝে মাঝে ফোনের চার্জার নষ্ট হয়ে যায়। আমরা বাজার থেকে সস্তায় চার্জিং ক্যাবল কিনে থাকি। এই ধরনের চার্জিং তারের সাহায্যে স্মার্টফোনের চার্জিং গতি ধীর হয়ে যায়। ব্যবহারকারীদের সবসময় একটি ভালো ব্র্যান্ডের তার ব্যবহার করা উচিত। এছাড়াও, আপনি দ্রুত চার্জ করার জন্য ভালো কেবল ব্যবহার করতে পারেন।
ভোটে অনিয়মের অভিযোগ তুরস্কের বিরোধীদের
তুরস্কের বিরোধী দলগুলো সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের অনিয়ম ও ব্যালট জালিয়াতির অভিযোগ এনেছে।
রিপাবলিকান পিপলস পার্টি ও গ্রিন লেফট পার্টি এ নিয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলে অভিযোগও দাখিল করেছে।
গতকাল বুধবার পিপলস পার্টির ডেপুটি চেয়ারম্যান জানিয়েছে তারা ২ লাখ ১০ হাজার ব্যালট যাচাই-বাছাই করে ৭ হাজারের বেশি ব্যালটে অনিয়ম পেয়েছে।
কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে আবারও রান-অফ নির্বাচনে যাচ্ছে তুরস্ক। যদিও ৪৯ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এগিয়ে রয়েছেন।
এরদোগান পেয়েছেন ৪৯.৫ শতাংশ ভোট তার নিকতম প্রতিদ্বন্দ্বী কামাল পেয়েছেন ৪৪.৮৯ শতাংশ ভোট।
সূত্র: আল জাজিরা
ইমরান খানের জামিনের মেয়াদ আরও বাড়ল
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্টের আদেশ অনুযায়ী, ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে, তার একটিতেও গ্রেফতার করা যাবে না পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধানকে।
এর আগে গত ১২ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে দু’সপ্তাহের জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের সেই আদেশ অনুযায়ী এ মামলার প্রধান আসামি ইমরান খানের জামিনের মেয়াদ ছিল ২৬ মে পর্যন্ত।
গত ১৬ মে ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর পিটিশনটি জমা দেন তার আইনজীবী ব্যারিস্টার গওহর। বুধবার (১৭ মে) সেই পিটিশনের ওপর শুনানি হয়। শুনানিতে পরক্ষোভাবে পিটিশনকে সমর্থন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার দুগাল এবং ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল জাহাঙ্গীর জাদুন জানান, আলোচিত এই মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ জোগাড় করতে আরও সময় প্রয়োজন রাষ্ট্রপক্ষের।
শুনানি শেষে বিচারপতি মিঞাগুল হাসান আওরঙ্গজেব আগামী ৩১ মে পর্যন্ত আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিন মঞ্জুর করেন।
গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে দু’টি মামলার শুনানিতে হাজিরা দিতে এসে গ্রেফতার হন ইমরান খান। পাকিস্তানের সীমান্তরক্ষী ও আধাসামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। এতে অন্তত ৮ জন নিহত হয়। ইমরানের হাজার হাজার সমর্থক বিভিন্ন সরকারি ভবন এবং সেনা সদরদফতরে আগুন দেয়।
সামরিক বাহিনীর দাবি, গ্রেফতারকে কেন্দ্র করে সহিংসতা ও হামলা ঘটনা ছিলো পূর্বপরিকল্পিত এবং এসব ইমরানের খানের নির্দেশেই হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান। তিনি ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন।
বান্দরবানে কুকি-চিন সন্ত্রাসীদের হামলায় ২ সেনা নিহত
বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত ও দুই কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়ি পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর আসে। এই সংবাদ পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার (১৬ মে) দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট স্থানে যায়।
টহল দলটি জারুলছড়ি পাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়ে। এতে দুইজন অফিসার ও দুই সৈনিক আহত হয়।
আহতদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় আহত দুই সৈনিক মারা যান। আহত অপর দুই অফিসার বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন।
শ্রম আইন সংশোধনে কাজ করছে সরকার : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার বাংলাদেশ শ্রম আইন সংশোধন নিশ্চিত করার জন্য কাজ করছে। আইন সংশোধন একটি জটিল প্রক্রিয়া, বিশেষ করে শ্রম আইন যা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যম ঘটে থাকে।
তাই এই আইন সংশোধনে যুক্তিসঙ্গত সময়ের প্রয়োজন। গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে শ্রম আইন সংশোধন বিষয়ক টেকনিক্যাল নোট ও গ্লোবাল গুড প্রাকটিস নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম সচিব মো. এহছানে এলাহী, আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর তোমো পুটিআইনেন, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশির কবির, এনসিসিডব্লিউই-এর সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
তুরস্ক নির্বাচন একশ বছরের ইতিহাস যেভাবে ভাঙল
তুরস্কে গত রবিবার অনুষ্ঠিত হয় শত বছরের সবচেয়ে গুরুত্ব নির্বাচন। এতে প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান।
তাদের মধ্যে কোনও প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। প্রাপ্ত তথ্যানুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, এরদোয়ান পেয়েছেন ৪৯.৪ শতাংশ ভোট। তার প্রধান কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৩.১২ শতাংশ আর সিনান ওগান পেয়েছেন ৫.২ শতাংশ ভোট। ফলে আগামী ২৮ মে (রাউন্ড অফ) দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। সে হিসেবে পরবর্তী রাউডে ছিটকে পড়েছেন সিনান ওগান।
প্রতিযোগিতা হবে এরদোয়ান আর কিলিচদারোগলুর মাঝে। এখন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২৮ মে পর্যন্ত। দেশটির গত একশ বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচন দ্বিতীয় দফায় গড়াচ্ছে।
এদিকে আঙ্কারায় নিজের সমর্থকদের উদ্দেশে এরদোয়ান বলেন, জনগণ যদি দ্বিতীয় দফার কথা বলে তবে আমরা তাতে অংশ নিব এবং জয়ী হব। দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী হওয়ার শপথ নিয়েছেন কামাল কিলিচদারোগলুও। তিনি বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী মানুষের আস্থা ভোট অর্জনে ব্যর্থ হয়েছেন।
এদিকে দেশটির পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে এরদোয়ানের দল একে পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট পিপলস অ্যালায়েন্স। প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার্লামেন্টের ৬০০ এমপি নির্বাচনেও ভোটগ্রহণ হয়েছে। এরদোয়ানের দল একে পার্টি নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স পেয়েছে ৩২৩টি আসন।
এর মধ্যে একে পার্টি একাই ২৬৭টি আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল অ্যালায়েন্স জয়ী হয়েছে ২১১ আসনে।
যুদ্ধের সমাধানে ইউক্রেন-রাশিয়া সফরে যাচ্ছেন চীনের বিশেষ দূত
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের (বামে) সঙ্গে চীনের বিশেষ দূত লি হুই
চীনের এক শীর্ষ দূত ইউক্রেন ও রাশিয়ায় ‘শান্তি সফর’ শুরু করতে যাচ্ছেন। প্রথমে তিনি  ইউক্রেন এবং পরে রাশিয়া যাবেন।
ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা এই সফরের লক্ষ্য বলে জানিয়েছে বেইজিং।
গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, ইউরেশীয় দেশগুলোয় চীনের বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় সাবেক রাষ্ট্রদূত লি হুই এই সফরের অংশ হিসেবে পোল্যান্ড, ফ্রান্স ও জার্মানিও যাবেন। এতে আরও বলা হয়, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে বিবদমান পক্ষগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য এই সফর।
গত বছর প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর সাবেক রাষ্ট্রদূত লি চীনের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিক। তিনি এমন সময় ইউক্রেন সফরে যাচ্ছেন, যে সময় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী চরম হামলার মুখে পড়ছে।
প্রতিবেদন অনুসারে, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলার পর লি এই সফর শুরু করছেন।
সেই আলোচনাকে জেলেনস্কি দীর্ঘ ও অর্থবহ বলে অভিহিত করেছেন। শি বলেছেন, ‘আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাই’ চীনের মূল লক্ষ্য।
বাইডেনের মাথাব্যথার কারণ কেন এরদোয়ান ?
তুরস্কে গত রবিবার অনুষ্ঠিত হয় শত বছরের সবচেয়ে গুরুত্ব নির্বাচন। এতে প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান।
তাদের মধ্যে কোনও প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। প্রাপ্ত তথ্যানুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, এরদোয়ান পেয়েছেন ৪৯.৪ শতাংশ ভোট। তার প্রধান কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৩.১২ শতাংশ আর সিনান ওগান পেয়েছেন ৫.২ শতাংশ ভোট। ফলে আগামী ২৮ মে (রাউন্ড অফ) দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। সে হিসেবে পরবর্তী রাউডে ছিটকে পড়েছেন সিনান ওগান। প্রতিযোগিতা হবে এরদোয়ান আর কিলিচদারোগলুর মাঝে। এখন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২৮ মে পর্যন্ত।
এদিকে, তুরস্কের এই নির্বাচন শুধু তুর্কি জনগণের জন্য নয়, বরং বিশ্বের প্রধান পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগেই অভিযোগ উঠেছে, তুরস্কে কিলিচদারোগলু নেতৃত্বাধীন রিরোধী শিবিরকে সমর্থন দিচ্ছে আমেরিকা। সুতরাং তুরস্কের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জয় বা পরাজয় যুক্তরাষ্ট্র ও এর প্রেসিডেন্ট জো বাইডেনের মাথাব্যথারও কারণ।
কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার সময় বিশ্বের যে কয়েকজন রাষ্ট্র বা সরকার প্রধান নিজ দেশের রাজনীতিতে ‘একনায়ক’ হিসেবে চিত্রিত করতে পেরেছেন, এরদোয়ান তাদের একজন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে বড় এক ধাঁধাঁর নাম এরদোয়ান। কেননা, দু্ই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান একাধারে ইউরোপের সবচেয়ে বড় মিত্র ও শত্রু, যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর সামরিক শক্তির সবচেয়ে বড় স্তম্ভ তুরস্ক তাদের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে বলকান, ভূমধ্যসাগর, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অনন্য নীতি নিয়ে এগিয়েছে, যা বাইডেন প্রশাসনের নীতিকে বারবারই চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
অন্যদিকে, এরদোয়ান যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম নেতা হলেও তিনি এই জোটের মূল শত্রু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্য বজায় রাখছেন। আবার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পররাষ্ট্র নীতিতে চিহ্নিত সবচেয়ে বড় ‘সংকট’ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও রয়েছে এরদোয়ানোর ঘনিষ্ঠ সম্পর্ক।
শুধু তা-ই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের সঙ্গে চাপান-উতোর সম্পর্ক রাখার পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত ইরানের সঙ্গেও এরদোয়ানের ঘনিষ্ঠতা রয়েছে।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক নীতি বদলানোর বিষয়েও চাপ দিয়ে যাচ্ছেন এরদোয়ান। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত কুর্দিদের উপর সামরিক অভিযান চালাচ্ছেন, আবার প্রতিবেশী আর্মেনিয়া-আজারবাইজান সংকটেও মধ্যস্ততা করছেন, যেখানে মস্কোর প্রভাবও রয়েছে।
এসব বিষয় বিবেচনা করলে প্রতীয়মান হয়, এরদোয়ান যেন যুক্তরাষ্ট্রের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, জো বাইডেনের যুগ শুরুই হয়েছে দেশ ও দেশের বাইরে একনায়কতন্ত্র, গণতন্ত্রের উপর হামলা এবং উদীয়মান স্বৈরশাসকদের ছায়ায়।
তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পরপরই ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা করে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা, যা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা হিসেবে চিহ্নিত।
এই পটভূমিতে ক্ষমতা নেওয়ার পর এখন বাইডেন ইউক্রেইনের গণতন্ত্র রক্ষার যুদ্ধে নেমেছেন রাশিয়ার বিরুদ্ধে। এই যুদ্ধে তার ঘরের শত্রু ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান সমর্থকেরা। যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়তে  ইউক্রেনকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন, যা নিয়ে এরইমধ্যে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন বেশ কিছু রিপাবলিকান আইনপ্রণেতা, যারা ট্রাম্পের সমর্থক।
দেশের ভেতরের এমন পটভূমিতে বিদেশে বাইডেনের পররাষ্ট্র নীতি বাস্তয়নে বাধা হয়ে উঠছেন এরদোয়ানের মতো কর্তৃত্বপরায়ণ রাষ্ট্রনেতারা। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলেও নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সংবিধান বদলে সেদেশের গণতন্ত্রকে সঙ্কুচিত করার পথ ধরেছে।
গণতন্ত্র রক্ষার যে নীতি-অজুহাত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল স্তম্ভ, তা টিকিয়ে রাখতে এরদোয়ানের মতো নেতার পরাজয় যথেষ্ট সহায়ক ভূমিকা রাখবে বলেই মতামত তুলে ধরা হয়েছে সিএনএনের বিশ্লেষণে।
এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ, দুই দশকের শাসনামলে তিনি তুরস্কের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, যেমন বিচারবিভাগ ও গণমাধ্যম এবং গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছেন।
সিএনএন বলছে, আবারও নির্বাচিত হলে তিনি তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সংকুচিত করার পাশাপাশি পশ্চিমের নেতৃত্বকে আরও সংকটের মুখেই ফেলবেন। যার অন্যতম উদাহরণ ন্যাটোতে সুইডেনের যোগদানে বাধা দেওয়া।
এরআগে তুরস্কবিরোধী কুর্দি নেতাদের আশ্রয় দেওয়া নিয়ে ফিনল্যান্ডের বিষয়ে আপত্তি তুললেও পরে সমঝোতার মাধ্যমে এর সুরাহা হয়, কিন্তু সুইডেনকে ছাড় দেননি এরদোয়ান।
তুরস্কের নির্বাচন নিয়ে রবিবার সাংবাদিকরা ডেলাওয়ারে প্রেসিডেন্ট বাইডেনকে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি আশা করি, যিনিই জয়ী হোন, জয়ী হন। বিশ্বের ওই অংশে যথেষ্ট সমস্যা রয়ে গেছে।”
বিশ্বজুড়ে বাইডেনের গণতন্ত্র রক্ষার নীতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ধ্রুপদী সংকটের আরেকটি উদাহরণ হিসেবেই চিহ্নিত হচ্ছে, সংকটটি হল- ‘কী করা উচিৎ যখন কোনও দেশের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে কৌশলগত স্বার্থের সংঘাত হয়।’
স্বার্থ ও নীতির এই দ্বন্দ্ব সবচেয়ে স্পষ্ট হয়েছিল ২০১৮ সালে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সৌদি আরব দূতাবাসে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায়।
ওই ঘটনায় সরাসরি সৌদি আরবের জড়িত থাকার বিষয়ে প্রমাণ মিললেও যুক্তরাষ্ট্র ও তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি সরকারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে রাজি হয়নি। এ বিষয়ে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেও ক্ষমতা নেওয়ার পর জো বাইডেনও চুপ হয়ে যান; বরং রিয়াদ সফরে সালমানের সঙ্গে ‘ফিস্ট বাম্প’ করে নিজের সমর্থকের মুখে অনেকটাই কালি দেন তিনি।
ওয়াশিংটনের একই ধরনের ‘নীতি সংকট’ দেখা যাচ্ছে থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। গত কয়েক বছর ধরে সামরিক জান্তার শাসনাধীন থাইল্যান্ডেও রবিবার ভোট হয়েছে। ভোটে উদারপন্থি, গণতন্ত্রমনা দলগুলো জয়ী হতে যাচ্ছে বলে ধারণা পাওয়া গেছে, যারা সেদেশে আবারও পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করেছে।
বাইডেনের প্রশাসনের নীতি অনুযায়ী এই দলগুলোর প্রতি ওয়াশিংটনের জোর সমর্থন জানানোর কথা থাকলেও হোয়াইট হাউজের পক্ষ থেকে খুব একটা উচ্ছ্বাস দেখানো হচ্ছে না।
থাইল্যান্ডে সামরিক জান্তার সমর্থনপুষ্ট ক্ষমতাসীন গোষ্ঠী এই নির্বাচনে গণতন্ত্রপন্থিদের এই বিজয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়বে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার। কিন্তু ওয়াশিংটন হয়তো তা করতে চাইবে না, কারণ এই মুহূর্তে থাইল্যান্ডের জেনারেলদের ক্ষেপিয়ে দিতে বাইডেনের প্রশাসনের আগ্রহ কম। থাইল্যান্ড বিগড়ে গিয়ে যদি চীনের শিবিরে হেলে পড়ে, তাহলে বিশ্বের ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূরাজনীতিক স্বার্থ হুমকিতে পড়বে।
প্রতিবেদনে সিএনএন উপসংহার টেনেছে, এ ধরনের যোগ-বিয়োগের রাজনীতিতে গণতন্ত্রকে সমর্থন জানান হয়তো সবসময় বাস্তবসম্মত হয় না, যা আমেরিকার ‘ডিএনএ’তেই রয়েছে। আর ভূরাজনীতির এই সমীকরণই বলে দিচ্ছে যে কেন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির পক্ষে এরদোয়ানের মতো আঞ্চলিক নেতাদের প্রভাব অস্বীকার করা অসম্ভব।
সূত্র: সিএনএন
দুর্ঘটনায় আহত ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক
ছবি নিয়ে বিতর্কের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়লেন ভারতে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’-র নায়িকা ও পরিচালক।
জানা গেছে, পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা করিমনগরে যাচ্ছিলেন এক অনুষ্ঠানে যোগ দিতে। সেখানেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আদা ও সুদীপ্তকে।
আদা শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি ভাল আছি বন্ধুরা। অনেক অনেক মেসেজ পাচ্ছি, আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন বুঝতে পারছি। আমাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। এটুকুই বলতে পারি, আমরা দলের সবাই ঠিক আছি। বড় কোনও বিপদ হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের।”
আদা শর্মার আগে দুর্ঘটনার আভাস দিয়েছিলেন পরিচালক নিজেই। সুদীপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরে, এক জনসভায় তরুণদের মাঝে আমাদের ছবিটা নিয়ে কথা হতো। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় যেতে পারলাম। খুব খুব দুঃখিত আমরা। করিমনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। ছবিটা বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে পাশে থাকুন।”
এদিকে, ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে ১০০ কোটির অংক ছাড়িয়ে গেছে। নিষিদ্ধ ঘোষণা কিংবা শো বাতিলেও রোখা যায়নি এ ছবির দৌড়। বিতর্কের ঝড়ঝাপটার মধ্যেও বক্স অফিসে রমরমা ব্যবসা করছে সুদীপ্তর ছবি। ‘দ্য কেরালা স্টোরি’তে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। নিজের কাজের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভাগ করেন অভিনেত্রী। তিনি বলেন, “প্রথম দিন যখন আমি ছবির চিত্রনাট্য শুনেছি, আমি বুঝতে পেরেছি, এটা এক নিরীহ মেয়ের গল্প। যে আইএসিস-এর মতো একটা দলের প্যাঁচে পড়ে গিয়েছিল। সন্ত্রাসবাদের এই গল্প ভয়ঙ্কর, তবে কাউকে না কাউকে তো এই গল্পটা বলতেই হতো।”
এর আগেও ‘দ্য কেরালা স্টোরি’ সংক্রান্ত বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, “যারা এখনও মনে করছেন ‘দ্য কেরালা স্টোরি’ একটা প্ররোচণামূলক ছবি, তারা গুগলে একটু খুঁজে দেখুন। সত্যিটা জানতে পারবেন।”
চলে গেলেন ‘মিয়া ভাই’ খ্যাত ফারুক
ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই।
সোমবার (১৫ মে) সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার ছেলে রওশন হোসেন পাঠান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতা ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরে ঢাকায় আনা হবে।
আকবর হোসেন পাঠান ফারুক আট বছর ধরে এই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এই অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ সর্বশেষ ২০২১ সালে মার্চে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। ওই সময় পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে।
পরে চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু সোমবার সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন কবরী। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।
প্রায় পাঁচ দশক বাংলা সিনেমায় কাজ করেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার নিয়ে হাই কোর্টের রুল
হিন্দু বিবাহ আইনে নারীদের ডিভোর্সের অধিকার, সম্পত্তিতে অধিকার কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। হিন্দু বিবাহ আইন বিয়ে রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন । আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট সৈয়দা নাসরিন, অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয় বিষয়ক সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্টসহ নয়টি সংগঠন হিন্দু নারীদের আইনগত অধিকার নিশ্চিত করতে ও হিন্দু বিবাহ আইনের অসঙ্গতি দূরীকরণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করে।
তুরস্কে নির্বাচন: এগিয়ে এরদোয়ান
তুরস্কের স্থানীয় সময় আজ রোববার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুর হয়ে। ইতোমধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা। এরইমধ্যে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এগিয়ের থাকার খবর পাওয়া যাচ্ছে।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ভোট গণনার ৭৫.৭৯ ওপর প্রতিবেদনে প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, প্রাথমিকভাবে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এরদোয়ান ৫০ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে এরদোয়ানের তুমুল প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারুগলু পেয়েছেন ৪৩ দশমিক ৪৩ শতাংশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এবার ভোটার সংখ্যা ৬ কোটি ৪১ লাখ। এর মধ্যে ১৭ লাখ ৬০ হাজার ভোটার ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন। এছাড়া এবারে প্রথমবারের মতো ভোট দিয়েছেন অন্তত ৪৯ লাখ ভোটার।
গত ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটিতে এতদিন অনেকটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এরদোয়ান।
তবে এবারের নির্বাচনে এরদোয়ান বিরোধীদের পক্ষ থেকে সবচেয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে ছয়টি দল একতাবদ্ধ হয়ে একক প্রার্থী হিসেবে বিরোধী নেতা কেমাল কিলিচদারুগলুকে দাঁড় করেছেন। তিনি এবার এরদোয়ানের মূলত পথের কাঁটা।
আজকের নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। নতুবা আগামী ২৮ মে নতুন করে ভোট অনুষ্ঠিত হবে।
মোখার আঘাত মিয়ানমারের রাখাইনে (ভিডিও)
অতিপ্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার প্রভাব মিয়ানমারে পড়তে শুরু হয়েছে।
আজ রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে দেশটির রাখাইন রাজ্যের রাজধানী সিট্যুয়েতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে একটি মোবাইল টাওয়ার ধাক্কায় ভেঙে পড়েছে।
মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার নাউ’র খবরে বলা হয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটের পর যখন ঘূর্ণিঝড়টি সিট্যুয়েতে আঘাত হানে। তখন এর প্রভাবে গাছা-পালা উপড়ে যায়। এমনকি বাতাসের তীব্র গতির কারণে বাড়ি-ঘরও কেঁপে ওঠে।
মিয়ানমারের আবহাওয়া দপ্তর দুপুর সাড়ে ১২টার দিকে জানিয়েছিল, ঘণ্টায় ২২০ কিলোমিটারের বেশির ঝড়ো হাওয়া নিয়ে রাখাইনের সিট্যুয়ের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে। ওই সময় সংস্থাটি আরও জানিয়েছিল, বেলা ১১টা ৩০ মিনিটে সিট্যুয়ে থেকে ঝড়টি ৮০ মাইল দক্ষিণ-পূর্ব, মুংডো থেকে ৮৫ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্ব এবং রাখাইনের কাইয়াফ্যু থেকে ১০০ মাইল পূর্ব দিকে অবস্থান করছিল।
পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের
পাকিস্তানজুড়ে আজ রবিবার বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। একে ছিনিয়ে আনতে হয়। এর জন্যে ত্যাগ স্বীকার করতে হয়।’ খবর দ্য গার্ডিয়ানের।
তিনি সমর্থকদের প্রতি রবিবার দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রাখার এবং অবিলম্বে নির্বাচনের জন্যে বুধবার প্রচারণায় ফিরে আসার আহ্বান জানান। এর আগে, আল কাদির ট্রাস্ট মামলায় ১৫ দিনের জামিনে মুক্ত হওয়ার পরদিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইমরান খান। ভাষণে তিনি দেশটির সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন। এসময় ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে দেশটির সেনাবাহিনী নৃশংসতা চালিয়েছিল বলেও উল্লেখ করেন।
শনিবার লাহোরের বাসভবন থেকে দলের নেতাকর্মী ও জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। তার ভাষণ দেশটির কোনো টিভিতে সম্প্রচার করা হয়নি। এ সময় তিনি তার মুক্তির দাবিতে বিক্ষোভের সময় ভাঙচুর, সহিংসার স্বাধীন তদন্তেরও আহ্বান জানান। তিনি এতে তার দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
মোখার মূল আঘাত মিয়ানমারে, কম ঝুঁকিতে বাংলাদেশ
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানতে পারে মিয়ানমারে। যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির সম্ভাবনা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই।’
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিটুই অঞ্চল দিয়ে প্রভাবিত হবে।
‘সেনাশাসন’ আসার সম্ভাবনা উড়িয়ে যা বলল পাকিস্তানের সেনাবাহিনী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় নাটকীয়ভাবে গ্রেফতার করা হলেও পরে জামিন পেয়েছেন। যদিও তাকে গ্রেফতারের পর উত্তাল হয়ে ওঠে পুরো পাকিস্তান। এই পরিস্থিতি মোকাবিলায় সরাসরি ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছে বা পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের (ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন- আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমনটাই জানিয়েছেন। খবর জিও নিউজের।
এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর এই শীর্ষ মুখপাত্র জানান, ‘একদম স্পষ্টভাবে বলতে চাই, জেনারেল আসিম মুনির (পাকিস্তানের সেনাপ্রধান) এবং সামরিক বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সম্পূর্ণভাবে গণতন্ত্রের ওপর আস্থাশীল এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সর্বান্তকরণে সমর্থন করেন। সুতরাং সেনা বাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। এসব একেবারেই অবান্তর কথাবার্তা।’
গতকাল ইসলামাবাদ হাই কোর্টের একটি ডিভিশন  বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আপাতত ইমরানকে ১৫ দিনের সুরক্ষামূলক জামিন দেওয়া হয়েছে এবং ৯ মের পর দায়ের করা কোনো মামলায় বুধবার পর্যন্ত তাকে গ্রেফতার না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে, ফের গ্রেফতার করার আশঙ্কা থেকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান। পুনরায় গ্রেফতার করা হলে দেশজুড়ে অস্থিরতার সতর্ক করেন তিনি। ইমরান বলেন, ‘আমি ১০০ ভাগ নিশ্চিত যে, আমাকে গ্রেফতার করা হবে।’ তবে পুনরায় গ্রেফতার করা হলে দেশজুড়ে তিনি অস্থিরতার হুঁশিয়ারি দেন।
এর আগে, মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকেই ইমরান খানকে গ্রেফতার করেন এনএবির সদস্যরা। এতে রেঞ্জার্স সদস্যদের সহায়তা নিয়েছিলেন তারা। ইমরানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ হয়। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।
রাহুলকে সাজা দেওয়া বিচারকের ‘নিয়ম ভেঙে’ পদোন্নতি, অতঃপর…
মোদী পদবি নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে ভারতের বিরোধী রাজনৈতিক দল ‘কংগ্রেস’ এর নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এর পরেই ‘বেআইনিভাবে’ সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের সেই বিচারক হরিশ হাসমুখভাই বর্মার পদোন্নতি দিয়েছিল গুজরাট সরকার। কিন্তু সেই পদোন্নতিতে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ শুক্রবার সেই পদোন্নতিতে স্থগিতাদেশ দিয়েছে।
জানা গেছে, বিচারক বর্মার পাশাপাশি আরও ৬৭ জন বিচারককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের বিজেপি সরকার ২০০৫ সালের ‘গুজরাট স্টেট জুডিসিয়াল সার্ভিস রুল’ ভেঙে পদোন্নতি দিয়েছে বলেও সুপ্রিম কোর্ট জানিয়েছেন শুক্রবার। সবগুলো বদলির উপরেই জারি হয়েছে স্থগিতাদেশ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা এবং যোগ্যতার মাপকাঠির বিষয়টি বিবেচনা করা উচিত। এ ক্ষেত্রে তা হয়নি।”
মোদী পদবি মামলায় গত ২৩ মার্চ ‘অপরাধমূলক মানহানি’র অভিযোগে রাহুলকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক বর্মা। ২ বছর জেলের সাজাও দিয়েছিলেন (ঠিক এই মেয়াদের সাজা দিলে জনপ্রতিনিধিত্ব আইনে কোনও সাংসদ বা বিধায়কের পদ খারিজ হয়)। তার দেড় মাসের মধ্যেই কেন গুজরাটের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বর্মার পদোন্নতি হল, সুপ্রিম কোর্টে সে প্রশ্ন তুলেছিলেন গুজরাটেরই দুই সিনিয়র বিচারক। শুক্রবার শীর্ষ আদালত সেই আবেদনের ভিত্তিতেই এই স্থগিতাদেশ দেন।
প্রসঙ্গত, ১০ বছর নিম্ন আদালতে বিচারকের পদে থাকা ৪৩ বছরের বর্মা সম্প্রতি রাজকোটের দায়রা আদালতে অতিরিক্ত বিচারক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। বিচারক বর্মা-সহ গুজরাটের মোট ৬৮ জন বিচারকের পদোন্নতির নির্দেশিকা জারি হয় চলতি মাসেই। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, গুজরাটের দুই সিনিয়র সিভিল জজ— রবিকুমার মেহতা এবং শচীন প্রতাপরায় মেহতা। তাদের অভিযোগ ছিল, নিয়ম ভেঙে পদোন্নতি হয়েছে বিচারক বর্মা-সহ ৬৮ জনের। শুক্রবার দুই বিচারপতির বেঞ্চ সেই অভিযোগ আমলে নিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাটের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মা ২ বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুল গান্ধীকে। বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর দায়ের করা মামলার ভিত্তিতেই ছিল ওই রায়। ওই রায়ের পরেই ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেন।
রাহুল তাকে দোষী ঘোষণা এবং সাজার উপর স্থগিতাদেশ চেয়ে গত ৩ এপ্রিল সুরাতেরই দায়রা আদালতে (সেশনস কোর্ট) আবেদন করেছিলেন। কিন্তু গত ২০ এপ্রিল অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা খারিজ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতির সেই আবেদন। এর পরে পদবি-মন্তব্যে দোষী ঘোষণা এবং সাজা কার্যকরের জন্য সুরাত দায়রা আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার গুজরাট হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন রাহুল। কিন্তু গত মঙ্গলবার গুজরাট হাই কোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছক অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন খারিজ করে জানান, আগামী ৪ জুন, গ্রীষ্মের ছুটি শেষ হলে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে, ট্রিবিউন ইন্ডিয়া, পিটিআই
ঘূর্ণিঝড়ের কোন সংকেতের কী অর্থ?
বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সমুদ্রে ঝড় সৃষ্টি হলে আবহাওয়া অফিস থেকে উপকূল সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন সংকেত পাঠিয়ে সর্তক করা হয়। ১ থেকে ১১ পর্যন্ত নম্বর আর সংকেত দিয়ে বোঝানো হয় বিপদ, মহাবিপদ বা ঝড়ের ভয়াবহতার কথা। আসুন জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড়ের কোন সংকেতের কী অর্থ?
সমুদ্রবন্দরের জন্য ১১টি সংকেত
১নং দূরবর্তী সতর্ক সংকেত: এর অর্থ হল জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ কিমি, যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে।
২নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত: দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। যেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না। তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথিমধ্যে বিপদে পড়তে পারে।
৩নং স্থানীয় সতর্ক সংকেত: বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ৪০-৫০ কিমি হতে পারে।
৪নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত: বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কিমি। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপদজনক অবস্থা এখনও আসেনি।
৫নং বিপদ সংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্জাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি। ঝড়টি বন্দরকে বাম দিক রেখে উপকূল অতিক্রম করতে পারে।
৬নং বিপদ সংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্জাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি। ঝড়টি বন্দরকে ডান দিক রেখে উপকূল অতিক্রম করতে পারে।
৭নং বিপদ সংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্জাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি। ঝড়টি বন্দরকে উপর বা কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
৮নং মহাবিপদ সংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে।
৯নং মহাবিপদ সংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।
১০নং মহাবিপদ সংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে।
১১নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত: আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় কর্মকর্তা আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ বলে মনে করেন।
নদীবন্দরের জন্য ৪টি সংকেত
১নং নৌ সতর্কতা সংকেত: বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি গতিবেগের কালবৈশাখী ক্ষেত্রেও এই সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার উপর সতর্ক নজর রাখারও তাগিদ দেয়।
২নং নৌ হুঁশিয়ারি সংকেত: বন্দর এলাকা নিম্নচাপের সমতূল্য তীব্রতার একটি ঝড়, যার গতিবেগ ঘণ্টায় অনুর্ধ্ব ৬১ কিমি বা একটি কালবৈশাখী ঝড়, যার বাতাসের গতিবেগ ৬১ কিমি বা তদুর্ধ্ব। নৌযান এদের যে কোনটির কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬৫ ফুট বা তার কম দৈর্ঘ বিশিষ্ট নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।
৩নং নৌ বিপদ সংকেত: বন্দর এলাকা ঝড়ে কবলিত। ঘণ্টায় সর্বোচ্চ একটানা ৬২-৮৮ কিমি পর্যন্ত গতিবেগের একটি সামুদ্রিক ঝড় সহসাই বন্দর এলাকায় আঘাত হানতে পারে। সব নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে।
৪নং নৌ-মহাবিপদ সংকেত: বন্দর এলাকা একটি প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত এবং সহসাই বন্দর এলাকায় আঘাত হানবে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তদুর্ধ্ব। সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।
ইমরানের কানে সেনাবাহিনীর কি বার্তা দিলেন প্রেসিডেন্ট আলভি!
সুপ্রিমকোর্টের বৃহস্পতিবারের রায়ের পর ইসলামাবাদ পুলিশ লাইন্স গেস্ট হাউজে ছুটে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। সেনাবাহিনীর সঙ্গে তার যোগাযোগের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে অবহিত করলেন। কয়েক ঘন্টা স্থায়ী হয় সেই সাক্ষাৎ। ইমরান খানকে গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর অবস্থান কি, তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে আলোচনা হলো তা নিয়ে।
এর সূত্র ধরে গিলগিট বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদের সঙ্গে কথা বলেন ইমরান খান। মধ্যরাতে যখন চারদিকে সব ঘুমে, তখনও এই আলোচনা চলতে থাকে। তবে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ ইস্যুতে ইমরানকে প্রেসিডেন্ট আলভি কি বলেছেন, তা জানা সম্ভব হয়নি। তবে কি সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো দফারফা হচ্ছে! ক্ষমতাসীন জোট সরকারের সঙ্গে কোনো আপোসরফা হচ্ছে! এ নিয়ে পাকিস্তানের রাজনীতিতে, আকাশে-বাতাসে নানা গুঞ্জন। অনেকে বলছেন ইমরান খানের এই গ্রেপ্তার, রিমান্ডের পিছনে রিমোট চেপেছে সেনাবাহিনী। সম্প্রতি ইমরান খানকে হত্যাচেষ্টার জন্য সরাসরি সেনাবাহিনীর শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তাকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন তিনি নিজে।
তাকে ক্ষমতাচ্যুত করার জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল জাভেদ কমর বাজওয়াকে দায়ী করেছেন। সেনাবাহিনীর সঙ্গে ইমরানের বা তার দলের দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে এর পর। ফলে বেশ কয়েকবার এসব নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে বাধ্য হয় সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর। বিষয়টি বিরল। তারা বার বার ইমরান খানের বক্তব্যকে মিথ্যা দাবি করে আত্মপক্ষ সমর্থন করে। দুই পক্ষের মধ্যে এই যে দূরত্ব তা কি এবার কমে আসছে! নাকি সেনাবাহিনীর সঙ্গে মিটমাট হয়ে গেছে! কোন বার্তা ইমরান খানকে দিয়ে এলেন প্রেসিডেন্ট আলভি। এ নিয়ে কৌতুহলের শেষ নেই।
অনলাইন জিও নিউজ বলছে, বৃহস্পতিবার ইমরান খানকে গ্রেপ্তার বেআইনি বলে ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট। তাকে পাঠানো হয় পুলিশ লাইন্স গেস্টম হাউজে। রাতে সেখানে গিয়ে উপস্থিত হন প্রেসিডেন্ট। গভীর রাত পর্যন্ত তাদের বৈঠক হয়। ইমরানকে গ্রেপ্তার নিয়ে সেনা কর্তৃপক্ষের সঙ্গে কি যোগাযোগ হয়েছে সে সম্পর্কে এ সময় ইমরানকে অবহিত করেন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। পরে বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদকে ফোন করেন ইমরান।
তিনিও এই আলোচনায় যোগ দেন। তা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে একটি চিঠি লিখেছেন প্রেসিডেন্ট আলভি। ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের ভিতর থেকে যেভাবে গ্রেপ্তার করা হয়, তার নিন্দা জানান এই চিঠিতে। প্রেসিডেন্ট লেখেন, ইমরান খানকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ওই ঘটনার ভিডিও দেখে আমি এবং পাকিস্তানের জনগণ হতাশ হয়েছি। ওই ভিডিওতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে নির্যাতন করা হচ্ছে। তিনি একজন জনপ্রিয় নেতা। একটি রাজনৈতিক দলের নেতা।
ইমরান খানকে ছেড়ে দেওয়া হলে দেশের সকল ডাকাতকেও মুক্তি দেয়া হোক : প্রধানমন্ত্রী শেহবাজ
পাকিস্তানকে ক্রমাগত ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য আবারও বিরোধী দল পিটিআই নেতাদের দায়ী করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার দাবি, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হারানোর পর এমন সহিংস অবস্থা দেখেনি তার দেশ। এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার পরেও সামরিক বাহিনীর স্থাপনায় হামলার নজির দেখা যায়নি।  এ খবর দিয়েছে ডন।
খবরে জানানো হয়, টিকে থাকতে পাকিস্তান এমনিতেই অসংখ্য চ্যালেঞ্জের মোকাবিলা করছে। এরমধ্যে পিটিআই নেতারা পাকিস্তানকে ধ্বংসের দিকে আরও ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, আপনারা সবাই জানেন, আমাদের মুদ্রা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা যে বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি তা আমরা আগের সরকারের থেকেই পেয়েছি। ইমরান খানের সরকার আইএমএফ-এর সঙ্গে হওয়া চুক্তি ভঙ্গ করেছিল। আমরা এখন সেই ক্ষত সারানোর চেষ্টা করছি।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হয়ে ইমরান খান ও তার পিটিআই দলের নেতাদের ‘মিথ্যাবাদী’ বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী শেহবাজ। নিজের সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার জন্য প্রথম থেকেই যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলেছেন ইমরান খান।
শেহবাজ শরীফ বলেন, ন্যাশনাল সিকিউরিটি কমিটি বারবার প্রমাণ করেছে যে, এসব অভিযোগ ভুয়া। এসময় আদালতকেও নিজের লক্ষ্য করেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, পিটিআই ক্ষমতায় থাকার সময় যখন পিএমএল-এন দলের নেতাকর্মীদের জেলে ভরা হচ্ছিল, তখন আদালত কেনো নিশ্চুপ ছিল? তখন কি তারা খেয়াল করে দেখেন নি যে আমাদের জেলে পাঠানো হচ্ছে!
এরপরই শেহবাজ শরীফ বলেন, ১৯৭১ সালে ঢাকার পতনের পর এমন সহিংসতা দেখেনি পাকিস্তান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার সময়ের কথাও তুলে ধরেন। বলেন, সেসময়ও প্রচুর আন্দোলন হয়েছে কিন্তু কেউ সামরিক অবস্থানের দিকে আগায়নি। ইমরান খানকে মুক্তির নির্দেশ দেয়ার নিন্দা জানান শেহবাজ শরীফ। তিনি একে আদালতের দ্বিচারিতা বলে বর্ণনা করেন। তার ভাষায়, সুপ্রিক কোর্টের এমন দ্বিচারিতা ন্যায়বিচারকে হত্যা করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, পিটিআই আন্দোলনকারীরা তাদের শহীদদেরও অবমাননা করেছে। শত্রুরাও যা করেনি, তা করে দেখিয়েছে পিটিআই কর্মীরা। তিনি বলেন, সামরিক বাহিনীর অবস্থানে হামলার থেকে বড় সন্ত্রাসবাদ এদেশে আর কি হতে পারে! সুপ্রিম কোর্ট ইমরান খানকে যেভাবে সুবিধা দিয়েছে তার নিন্দা জানিয়ে শেহবাজ বলেন, যদি তার মতো মানুষকে ছেড়ে দেয়া হয় তাহলে দেশের সকল ডাকাতকেও কারাগার থেকে মুক্তি দেয়া হোক।
‘ট্যাবলেট’ ছাড়াই মাসিকের ব্যথা দূর করার উপায়
ঋতুস্রাবের সময় প্রায় প্রতিটি মেয়েরই শরীরে নানা ধরনের ব্যথা হয়৷ আর সেসব ব্যথা লাঘবের জন্য তাঁরা  নানা ঔষুধও সেবন করে থাকেন৷ তবে ওষুধ ছাড়াও কিন্তু সেই সময়ে সুস্থ থাকার বিকল্প ব্যবস্থা রয়েছে৷ জেনে নিন সে উপায়গুলো৷
ওষুধে বরং ক্ষতি…
মাসিকের সময় কিংবা কারো কারো ক্ষেত্রে তার আগেই তলেপেটে, মাথায়, কোমরে বা পায়ে ব্যথা হয়ে থাকে, যা খুবই স্বাভাবিক৷ তাছাড়া কারো কারো বমিভাবও৷ সব মিলিয়ে শরীরে হয় এক অস্বস্তিকরভাব৷ অনেকেই ব্যথা থেকে মুক্তি পেতে ট্যবলেট সেবন করেন৷ তবে নিয়মিত ট্যবলেট সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে৷
ব্যথা দূর করতে গোসল
উষ্ণভাব বা কুসুমগরম পানি জরায়ুর পেশীগুলোকে একটু ঢিলা করতে সাহায্য করে। তাই বাথটবে কুসুম গরম পানিতে ল্যাভেন্ডার ফুলের পাপড়ি ছেড়ে দিন। এবার টবে ২০ মিনটের একটি বাথ নিন, এতে যে শুধু পেট ব্যথাই কমবে, তা নয়, কোমর ব্যথাও পালিয়ে যাবে।
পেট মাসাজ
চিত হয়ে শুয়ে পড়ুন। এবার বালিশ নিয়ে সেটাকে হাঁটুর নীচে দিয়ে পেট এবং নাভির ওপর ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার মাসাজ করুন।
সুগন্ধী থেরাপি
মাসিকের ব্যথায় গোলাপ ফুলের তেলের উপকারিতার কথা অনেকেই জানেন না। ৩ থেকে ৪ ফোঁটা গোলাপের তেল মেখে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এতে ধীরে ধীরে বমিভাব দূর হয়ে মন-মেজাজ ভালো করে দেবে। কারণ, পিরিয়ডের সময় বা তার আগে ও পরে হরমোনজনিত কারণে নানা ব্যথার সময়ে মেজাজ যে খিটখিটে থাকে তা বলাই বাহুল্য।
যোগব্যায়াম
শিশুদের মতো হামাগুড়ি দেয়ার মতো করুন। এবার নিতম্ব পায়ের গোড়ালিতে রেখে কপাল রাখুন মেঝেতে। হাতদুটো সামনের দিকে সোজা করে ৩০ সেকেন্ড রাখুন। এভাবে কয়েকবার করলে পুরো শরীরেই অনেক আরাম বোধ হবে।
ম্যাগনেশিয়ামর ঘাটতি দূর করুন
শরীরের ম্যাগনেশিয়ামের অভাবেও অনেক সময় নানা রকম ব্যথা হয়ে থাকে। তাই ম্যাগনেশিয়ামের অভাব পূরণ করতে কলা, সূর্যমূখী ফুলের বিচি এবং শষ্যদানা সমেত নুডলস খেতে পারেন।
পাকিস্তানে এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গ্রেফতার
এবার পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। শাহ মেহমুদ কোরেশি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। বিক্ষোভ দমাতে গণগ্রেফতার শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিস্থিতিতে অন্য অনেক শীর্ষ নেতার পাশাপাশি সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকেও গ্রেফতার করা হল।
ঘূর্ণিঝড় ‘মোখা’ কীভাবে হল এই নাম?
বেশ কয়েকদিন ধরেই আলোচিত ঘূর্ণিঝড় ‘মোখা’। আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড় নিয়ে সময়ের সঙ্গে বিভিন্ন হালনাগাদ তথ্য দিচ্ছেন গণমাধ্যমে। এরই মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কি.মি. দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। এটি আরও ঘণীভূত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
জেনে নিন ঘূর্ণিঝড় ‘মোখা’র নামকরণের ইতিহাস
ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন/ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের তথ্য অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ইয়েমেন। সেই দেশের বিখ্যাত শহর মোখার নাম থেকেই রাখা হয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম।
ইয়েমেনের শহর মোখা সারা বিশ্বের কাছে পরিচিতি কফির জন্য। কফির উৎপাদন এবং সারাবিশ্বে সরবরাহের কাজ করা হয় এই শহর থেকে। এটির নামেই নামকরণ হয়েছে ঘূর্ণিঝড়ের। বর্তমানে ‘মোখা’ শব্দের আভিধানিক অর্থ-অতি উন্নতমানের কফি। যে কোনো ধরনের কফি, দুধ চিনি ও কোকোর স্বাদযুক্ত পানীয়। সাধারণত ভেড়ার চামড়া দিয়ে তৈরি দস্তানা বিশেষ এবং গাঢ় বাদামি রঙের জলপাই অর্থ প্রকাশেও ‘মোখা’ শব্দটি ব্যবহৃত হয়।
ভাষাবিজ্ঞানী ড. মোহাম্মদ আমীন বলেন, ‘মোখা’ ইয়েমেনের লোহিত সাগরের তীরে অবস্থিত একটি বন্দর। এর ইংরেজি বানান ‘Mocha/Makka’। উচ্চারণ /Mokha (মোখা)/। আরবি االمخا /al-Mukhā/ হতে শব্দটির উদ্ভব। ঊনবিংশ শতক পর্যন্ত ‘মোখা’ ছিল ইয়েমেনের রাজধানী সানার প্রধান বন্দর। ‘মোখা’ অঞ্চলে ‘মোখা’ নামে পরিচিত বিশ্বখ্যাত কফির চাষ হয়। এই কফির নামকরণও করা হয়েছে ‘মোখা’ শহরের নামে। অটোমান যুগে ‘মোখা’ বন্দর বিশ্ব কফি-বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল।
‘মোখা’ শব্দটির উৎস ‘আদি সেমিটিক’ (Mocha: מוקה। তখন এর অর্থ ছিল-জলাঘাতে বিধ্বস্ত হওয়ার শঙ্কা এবং উর্বর পলিতে সমৃদ্ধ হওয়ার মতো সম্ভাবনায় অঞ্চল; গাঢ় জলপাই রং, প্রবল মেঘে ঢাকা আকাশের রং।
শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল
আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন। কিছু কারণে তিনি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ শিল্পীরা সবাই জানে। আমি নির্বাচনে ভোট পেলে পাব, না পেলে না পাব। তবে আমি অবশ্যই সভাপতি পদে নির্বাচন করব।
তার সঙ্গে কে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, সেটাও ঠিক করে ফেলেছেন বলে জানান এই খল-অভিনেতা। তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে কাকে রাখব ঠিক করে ফেলেছি। এত আগে নামটা জানাতে চাই না। তবে আমি আগামী নির্বাচনের জন্য সব কিছু গুছিয়ে নামছি।
ডিপজল দাবি করেন, শিল্পী সমিতি নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা কেলেঙ্কারির মতো। বিশেষ করে নির্বাচিত সহ-সভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।
মিস্টার সাকিব খান, আপনি কি সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানে?
মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সাথে মেলেনা..
আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?
কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি!!
শেহজাদ এর মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাইনা, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো..
আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদ কে সহও একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি..
শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসাথে থেকেছি , টাইম স্পেন্ড করেছি..
কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইংগিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?
এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..
আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি..
বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানা ভাবে সাপোর্ট দিয়েছি..
আপনার সমসাময়িক এতো বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয়না..
সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়..
অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবন টাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিলো..
এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না..
এবং শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন..
মুসলিম ‘বহুবিবাহ’ প্রথা নিষিদ্ধ করতে চায় আসাম রাজ্য সরকার
আইন করে রাজ্যে ‘বহুবিবাহ’ নিষিদ্ধ করার পথে হাঁটছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম। এক্ষেত্রে আইনি বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য সরকার।
মঙ্গলবার রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা টুইট করে জানিয়েছেন, ‘রাজ্য সরকার চায় আসামে বহুবিবাহ বন্ধ হোক। তবে রাজ্যে বহুবিবাহ বন্ধ করতে রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় সংবিধানের ‘মুসলিম পার্সোনাল ল’ (শরিয়াত)-১৯৩৭ আইনের ২৫ ধারা খতিয়ে দেখবে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিষয়টি নিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আইন বিশেষজ্ঞসহ সকল স্টেকহোল্ডারদের সাথে বিস্তারিত আলোচনা করবে ওই কমিটি।’
মুসলিম সম্প্রদায়ের মধ্যে বহু বিবাহ বা ‘নিকাহ হালালা’ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে কয়েক মাস আগেই সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠনের কথা জানিয়েছিল শীর্ষ আদালত। এরপরেই আসামের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। এর অর্থ অভিন্ন দেওয়ানি বিধি এনে রাজ্যে এই প্রথা বন্ধ করতে চায় হিমন্ত বিশ্ব শর্মার সরকার।
সম্প্রতি বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্য জুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছিল আসামের বিজেপি সরকার। প্রায় সাড়ে দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে পড়ানোর অপরাধে বেশ কয়েকজন কাজী এবং ইমামকেও আটক করা হয়েছিল সেসময়। সেসময় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায়।
রাজ্য সরকারের বক্তব্য ছিল যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা করতে এই অভিযান। ১৪ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে হলেই ‘প্রটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সচুয়াল অফেন্স অ্যাক্ট’ (পকসো) আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি
প্রযোজক রহমত উল্লাহর করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের জারি করা সমনে আগামী ১৫ মে শাকিব খানকে জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার (৮ মে) বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।’
এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেন।
তারও আগে গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে শাকিব খানের বিরুদ্ধে মানহানির প্রথম মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে সেই মামলা তদন্তের নির্দেশ দেন।
গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক উল্লেখ করে নানা আপত্তিকর মন্তব্য করায় দায়ে এর আগে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান ওই প্রযোজক।
যদিও রহমত উল্লাহর নামেই আগে মানহানির মামলা করার উদ্যোগ নিয়েছিলেন শাকিব খান। গত ১৮ মার্চ রাতে তিনি গিয়েছিলেন গুলশান থানায়। তবে সেখানে মামলা নেওয়া হয়নি। পরদিন ডিবি কার্যালয়ে গিয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন কিং খান।
পরে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন শাকিব খান। বাদীর জবানবন্দি নিয়ে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।
এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পিবিআইকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
নওয়াজউদ্দিন সিদ্দিকি এর কাছে ক্ষমা চেয়ে পোস্ট স্ত্রীর!
নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ নিয়ে চর্চা তুঙ্গে। অভিযোগ, পাল্টা অভিযোগ। একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলেছে বিস্তর। আদালতের দ্বারস্থ হয় দু’পক্ষ। অভিনেতা ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন আলিয়া।
এই নিয়ে বিস্তর জলঘোলা হয় মায়ানগরীতে। যদিও সব ভুলে এখন কাজে মন দিতে চাইছেন অভিনেতা। সামনেই মু্ক্তি পেতে চলেছে তার অভিনীত ছবি ‘জাগিরা সারা রা রা’। এর মাঝেই একেবারে উল্টো সুর আলিয়ার কণ্ঠে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নওয়াজ ও তার পরিবারের কাছে খোলা চিঠি লিখে ক্ষমা চাইলেন তিনি।
আলিয়া নওয়াজের বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছিলেন এখন তার একেবারে উল্টো সুর। নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে সব মামলা তুলে নিতে চান। সব ভুলে শুরু করতে চান স্বাভাবিক জীবন। আলিয়ার খোলা চিঠিতে লেখেন, “হ্যালো নওয়াজ, এই চিঠি তোমার জন্য। আমি অনেক জায়গায় শুনেছি আর পড়েছি যে জীবন মানে এগিয়ে যাওয়া। কয়েক মাস ধরে আমাদের মধ্যে যা কিছু ঘটেছে, আমি সে সব কিছু ভুলে যেতে চাই। আর ঈশ্বরের প্রতি আস্থা রেখে আমি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে আর তোমার সব অন্যায়কে ক্ষমা করে জীবনের দিকে এগিয়ে যেতে চাই।
আর আমি জীবনকে সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করব। অতীতের জালে ফেঁসে থাকা, কোনও চক্রব্যূহে থাকার চেয়ে কম কিছু নয়। আর তাই অতীতকে পেছনে ফেলে, এই ভুল দ্বিতীয়বার না করার অঙ্গীকার করছি। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার শপথ নিচ্ছি আমি।”
“তুমি বাবা হিসেবে অত্যন্ত ভাল। আশা করি, ভবিষ্যতে তুমি তোমার সব কর্তব্য ভালভাবে পালন করবে। আর তাদের একটা ভাল ও সুন্দর ভবিষ্যৎ দেওয়ার সব রকম প্রয়াস করবে। আমার এই যুদ্ধ শুধু আমার সন্তানদের জন্য ছিল। ওদের মুখে হাসি দেখে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। আর রাগ গলে পানি হয়ে গেছে। আমরা ভাল স্বামী-স্ত্রী হয়ে উঠতে পারিনি, আশা করি আমরা ভাল মা–বাবা হয়ে উঠব। এই জীবনে যা কিছু ঘটেছে, এ কারণে একে অপরকে যেন ক্ষমা করে দিই। জীবনের পথে যেন এগিয়ে যেতে পারি।”
অভিনেতার স্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এমন পোস্ট দেখে খটকা লেগেছে অনেকের। এমনকি অভিনেতার ভাই শামাশ সিদ্দিকি তো লিখেই বসেন, “তোমার প্রোফাইল কি হ্যাক হয়েছে।”
অন্যদিকে এই পোস্টটি করার পর থেকে আলিয়া সিদ্দিকি অ্যাকাউন্টের হদিসি মিলছে না ইনস্টাগ্রামে। আলিয়া নিজে এই খোলা চিঠি লিখেছেন কি না তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
‘দ্য কেরালা স্টোরি’নিয়ে কেন এত বিতর্ক, কী আছে এতে?
‘দ্য কেরালা স্টোরি, বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা। ছবিটি নিয়ে ভারতজুড়ে চলছে বিতর্ক। এরই মধ্যে তামিলনাড়ু রাজ্যের সব সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ছবিটি। পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটির প্রদর্শন।
সম্প্রতি ইউটিউবে ছবির ট্রেলার প্রকাশ করা হয়। তা দেখেই বিতর্ক ছড়িয়ে পড়ে। তারপরও সময় মতো মুক্তি দেওয়া হয় পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি। এরপরই তোলপাড় শুরু হয় গোটা ভারতে। কেউ ছবিটিকে সমর্থন করছেন, কেউ এর বিপক্ষে সরব হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও ছবিটিকে সমর্থন করেছেন।
কিন্তু ঠিক কী আছে এই ছবিতে? কেন এত বিতর্ক ছবিটি নিয়ে? অনেকে বলছেন, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইল্স’কেও ছাপিয়ে যাচ্ছে আদা শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’।
ছবিটির মূল চিত্রনাট্য সাজানো হয়েছে যে বিষয়টিকে কেন্দ্র করে, তা নিঃসন্দেহে বিতর্কিত। এই ছবিতে হিন্দু নারীদের উপর ইসলাম আগ্রাসনের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। ধর্মীয় সাম্প্রদায়িকতায় জোরদার হয়েছে বিতর্ক।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রের নাম শালিনী উন্নিকৃষ্ণণ। হিন্দু এই তরুণী ভাগ্যের ফেরে হয়ে উঠেছেন ফাতিমা। অর্থাৎ, তার ধর্ম পরিবর্তন করা হয়েছে। পরিকল্পনামাফিক ‘ফাঁদ’ পেতে শালিনীকে ফাতিমা করে তোলার কাহিনি দেখিয়েছেন পরিচালক সুদীপ্ত।
শুধু হিন্দু থেকে মুসলমান হয়ে যাওয়াই নয়, এই ধর্মীয় পরিবর্তন শালিনীর জীবনেও বয়ে এনেছে চরম দুর্ভাগ্য। তাকে সিরিয়ার জঙ্গি দলে যোগ দিতে বাধ্য করা হয়। ধর্মান্তরিত নারীর অসহায় জীবন সংগ্রামকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।
পরিচালক দেখিয়েছেন, শুধু হিন্দু নয়, কেরালায় এই ধর্মান্তরণের ‘ফাঁদে’ পা দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন খ্রিস্টান নারীরাও। এই ছবির ট্রেলারে দাবি করা হয়েছে, কেরালা থেকে ৩২ হাজার নারী ইচ্ছার বিরুদ্ধে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছেন।
সুদীপ্ত নিজে অবশ্য এই ছবিকে ‘ইসলামবিরোধী’ বলার ঘোর বিরোধী। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদবিরোধী একটি ছবি তিনি তৈরি করেছেন। নেপথ্যে রয়েছে অনেক গবেষণা, পরিশ্রম এবং তথ্যের চুলচেরা বিশ্লেষণ।
পরিচালকের কথায়, “আমি কখনওই বলিনি কেরালায় যেসব মেয়েদের ধর্মান্তরণ হচ্ছে তারা আইসিস-এ যোগ দিচ্ছেন। আমার প্রশ্ন, মেয়েগুলো একেবারে উবে যাচ্ছে কীভাবে?’’ কেরালায় ধর্মান্তরণকে ঘিরে নিষ্ঠুর এবং করুণ চক্র চলছে বলে দাবি পরিচালকের।
তিন নারীকে নিয়ে ‘দ্য কেরালা স্টোরি’। সত্য ঘটনা অবলম্বনে এই চিত্রনাট্য সাজিয়েছেন বলে দাবি পরিচালক সুদীপ্তের। তিনি জানিয়েছেন, যাদের কাহিনি এই ছবিতে দেখানো হয়েছে, “তাদের একজন এখনও আফগানিস্তানের জেলে বন্দি। অন্যজন আত্মহত্যা করেছেন। বিচারের অপেক্ষায় তার মা-বাবা প্রহর গুনছেন। অন্য আরেক মেয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছেন যাকে ক্রমাগত ধর্ষণ করা হয়েছে।”
এই ছবিকে ইতোমধ্যেই করমুক্ত বলে ঘোষণা করেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। একাধিক রাজ্যে বিজেপি নেতা হিন্দু নারীদের জড়ো করে ছবিটি দেখাচ্ছেন। দাবি, গোটা ভারতের সমস্যার কথা বলে ‘দ্য কেরালা স্টোরি’।
বিজেপিশাসিত কর্নাটকে ভোট আসন্ন। সেখানেও নির্বাচনের প্রচারে গিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেছে সুদীপ্তের ছবির কথা। মোদীর দাবি, এই ছবি সমাজে সন্ত্রাসবাদের মুখোশ খুলে দেবে।
এদিকে, যে কেরালাকে নিয়ে এত কাণ্ড, সেই বামশাসিত রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠেছিল। শেষ পর্যন্ত প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্পষ্ট জানান, “ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিতে এই ধরনের ছবি তৈরি করা হয়েছে।”
সিপিএম, কংগ্রেসের মতো বিজেপিবিরোধী দলগুলো একযোগে এই ছবিকে ‘প্রচারসর্বস্ব’ বা ‘রাজনৈতিক প্রচারমূলক’-এর আখ্যা দিয়েছে। আঙুল উঠেছে সঙ্ঘ পরিবারের দিকেও।
মুক্তির আগে ছবিটি থেকে অন্তত ১০টি দৃশ্য বাদ দিতে হয়েছে। ‘দ্য কেরালা স্টোরি’র উপর কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দের সাক্ষাৎকারের অংশও বাদ পড়েছে।
বেশ কিছু দৃশ্যে হিন্দু দেবদেবীদের নিয়ে সংলাপ ছিল। তাই সেসব দৃশ্য বাদ পড়েছে। ছবিতে একটি সংলাপ ছিল, যেখানে বলা হয় ‘ভারতীয় কমিউনিস্টরা দু’মুখো’। ‘ভারতীয়’ শব্দটি বাদ দেওয়া হয়েছে এই সংলাপ থেকে।
‘দ্য কেরালা স্টোরি’র একটি দৃশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, “আগামী দু’দশকে এই রাজ্য মুসলিম অধ্যুষিত রাজ্যে পরিণত হবে।” বিতর্কিত সংলাপের জন্য এই গোটা দৃশ্যই বাদ দেওয়া হয়েছে।
ছবির নায়িকা আদা সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। সমালোচকদের কাছে তার আর্জি, যারা বিতর্কে ইন্ধন দিচ্ছেন, তারা আগে ছবিটি দেখুন। তারপর তা নিয়ে মন্তব্য করুন। নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে মতামত তৈরি করার অনুরোধ জানিয়েছেন আদা।
অনেকে বলছেন, ভারতের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সুদীপ্তের এই ছবি বিতর্কে ঘি ঢেলেছে। বিজেপিও ভোটের মাঠে ছবিটিকে হাঁতিয়ার বানিয়েছে।
দুই লাখ গাছ লাগাব, নগরবাসীর সহযোগিতা চাই: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমরা বুঝতে পারছি যে কী হিটের (গরম/তাপদাহ) মধ্যে আছি। তাই পরিবেশ-পরিস্থিতি অনুকূলে আনতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা দুই লাখ গাছ লাগাব। এর জন্য নগরবাসীর সাহায্য ও সহযোগিতা চাই। আর যদি কেউ গাছ কাটে, তবে আমি তার হাত কেটে দেব।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।
তিনি আরও বলেন, সম্পূর্ণ সিটিকে আমরা কীভাবে আরও বেশি ডিজিটালাইজড করতে পারি, ট্যাক্স অনলাইনে, ট্রেড লাইসেন্স অনলাইনে, রিকশার লাইসেন্স অনলাইনে- এগুলোকে আমরা বেশি ফোকাস করছি, যাতে জনগণের ভোগান্তি কমে যায়। এর জন্য যা যা করা দরকার, সবই করা হবে।
চিফ হিট অফিসার বুশরা আরেফিন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, এটি বাংলাদেশের জন্য গর্ব। এশিয়ার মধ্যে বুশরা আরেফিনকে প্রথম চিফ হিট অফিসার হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু তার সঙ্গে আমাদের সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনে চিফ হিট অফিসার নামে কোনো পোস্টও নেই। দ্বিতীয় বিষয়টি হলো, সিটি করপোরেশন তার কোনো বেতন ভাতা বা গাড়ির সুবিধা দেবে না। তার জন্য সিটি করপোরেশনে কোনো অফিস বা চেয়ারও নেই।
তার যা যা দরকার সব কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অ্যার্ডিয়ান আরশট-রকফেলার ফাউন্ডেশনের রেজিলিয়েন্স সেন্টার দেবে, যারা সারা বিশ্বে এখন পর্যন্ত সাতজন নারী চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, বুশরা আরেফিন আমার মেয়ে, আমি তাকে বলেছি, বাবা তুমি শক্ত থাকো। বুশরা সম্পূর্ণ নিজের যোগ্যতায় এশিয়ার চিফ হিট অফিসার হয়েছে। সেই সঙ্গে সে ইসলাম গার্মেন্টস গ্রুপের ডিরেক্টর। সে তার নিজের ব্যবসা, কাজ ফেলে রেখে চিফ হিট অফিসার হিসেবে কাজ করবে পুরো এশিয়ার জন্য।
এখানে কার ছেলে বা কার মেয়ে সেটি মুখ্য নয়। সমগ্র এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন এটা কিন্তু একটি বড় মেসেজ। তাই আমাদের গর্ব করা প্রয়োজন, যে একজন চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একজন নারী।
জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (আরসি) গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
সোমবার জিন লুইসের গুলশানের বাসভবনে বৈঠকে বসেছেন তারা।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
এর আগে গত বছরের ১২ জুলাই বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
পুনরায় সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আরব লীগের
প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ২০১১ সালে বিক্ষোভ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। ওই সময় আরব লীগের ২২ সদস্য সিরিয়াকে নিষিদ্ধ করে।
রবিবার আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সর্বসম্মতিক্রমে সিরিয়াকে লীগে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সরকারি প্রতিনিধিরা আরব লীগের বৈঠকে অংশ নিতে পারবেন।
মিত্র সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছে রাশিয়া। বৈশ্বিক পরিসরে আরবদেশগুলোর এটা স্বাধীন নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত দেখিয়েছে, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে তারা নিজেদের মধ্যে সমন্বয় শক্তিশালী করতে উচ্চাকাঙ্ক্ষী। বৈশ্বিক পরিসরে ভবিষ্যতে নিজেদের মৌলিক স্বার্থ ধরে রাখতে তারা আগ্রহী এই সিদ্ধান্ত সেটার প্রকাশ।’
আরব লীগের মহাসচিব আহমেদ আবদুল ঘেইত বলেন, রবিবার থেকেই আরব লিগের পূর্ণ সদস্য হয়ে গেছে সিরিয়া। আজ সোমবার থেকেই তাদের আসন রাখার অধিকার রয়েছে। আরব লীগের সম্মেলনের আয়োজক সৌদি আরবের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। যদি আসাদ আসতে ইচ্ছা করেন, তবে তিনি এতে যোগ দিতে পারবেন।
খবরে বলা হয়েছে, আরবের অনেক দেশ ধীরে ধীরে আসাদকে মেনে নিতে শুরু করেছে। কারণ, তিনি ধীরে ধীরে বিদ্রোহীদের কাছে হারানো এলাকা ফিরে পেতে শুরু করেছেন। এ জন্য তিনি ইরান ও রাশিয়ার সমর্থন পাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাত ২০১৮ সালে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে। আরব লীগে সিরিয়াকে ফেরাতে দেশটি নেতৃত্ব দিয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আসাদ সরকারের পক্ষ থেকে আরব দেশগুলোর কাছে পৌঁছানোর একটি সুযোগ তৈরি হয়। গত মার্চ মাসে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিলে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে গতি আসে।
গত মার্চে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, রিয়াদ ও দামেস্ক দূতাবাস চালু করার বিষয়ে আলোচনা করছে। গত এপ্রিলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সৌদি আরবসহ আরব দেশগুলো সফর করে কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা চালান। গত সোমবার তিনি আম্মানে জর্ডান, সৌদি, ইরাক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চলমান সংঘাত বন্ধ নিয়ে আলোচনা করেন।
সূত্র: আল আরাবিয়া
বস্ত্র অধিদপ্তরে চাকরির সুযোগ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য রাজস্ব খাতভুক্ত একাধিক পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।
উক্ত প্রতিষ্ঠানটি তাদের চার ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৮৩ জনকে নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা যাবে ১৪ মে থেকে ১৪ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র ফের চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন সরকারের এ প্রস্তুতির খবর প্রকাশিত হলো।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে সমরাস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ইউক্রেন ম্যাকানিজম ব্যবহার করে প্রথমবারের মতো তাইওয়ানকে ৫০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করা হবে। প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে শত শত কোটি ডলারে অস্ত্র দেয়ার জন্য গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫ বার ওই বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করেছেন।
পিডিএ প্রয়োগ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুদ থেকে যেকোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে প্রদান করতে পারেন একজন মার্কিন প্রেসিডেন্ট।
এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। আমেরিকাসহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে।
শুরু থেকেই তাইওয়ানকে সমরাস্ত্র সরবরাহ করার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং। শুক্রবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দেয়ার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেছেন, মার্কিন সরকার তাইওয়ানকে একটি ‘বারুদের গুদামে’ পরিণত করছে।
ফোনের আসল না নকল চার্জার চিনুন সহজে
আধুনিক বিজ্ঞানের উৎকর্ষনের সাথে সাথে প্রযুক্তিতে নকল করার প্রবনতা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। প্রযুক্তির কি নকল হচ্ছে না। ছোট পার্স থেকে শুরু করে বড় বড় পার্স ও ডিভাইজ হুবহু নকল করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে প্রযুক্তি বিদ্যার ঠগরা। ফোনের চার্জার একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। এটার উপরই নির্ভর করে ফোনের ব্যাটারির আয়ু। ফোনের ব্যাটারি কত দ্রুত চার্জ নেবে সেটাও নির্ভর করে চার্জারের উপর। তাই ফোনের আয়ু বাড়াতে চাইলে চিনে নিন আসল চার্জার।
আইফোন
আইফোনের একগুচ্ছ ভুয়া চার্জার খোলা বাজারে বিক্রি হয়। তাহলে কীভাবে বুঝবেন কোনটি ভুয়া? আসল চার্জারে ‘Designed by Apple in California’ কথাটি লেখা থাকে। ভুয়া চার্জারে অ্যাপেলের যে লোগোটি থাকে সেটির রং অপেক্ষাকৃত কালো হয়। তাই কেনার আগে ভালভাবে দেখে নিন।
শাওমি
চার্জারটি হাতে নিয়েই কেবলটি কত বড় মেপে নিন। যদি তা ১২০ সেন্টিমিটারের চেয়ে কম হয় এবং অ্যাডাপ্টরটি তুলনামূলক বড় হয়, তাহলে সেটি আসল চার্জার নয়।
স্যামসাং
স্যামসাংয়ের আসল ও ভুয়া চার্জারের মধ্যে পার্থক্য করা বেশ কঠিন। চার্জারের উপর একটি লেখা প্রিন্ট করা থাকে। ভাল করে লক্ষ্য করুন, A+ এবং Made in China লেখার সঙ্গে চার্জারের বৈশিষ্ট্য লেখা আছে কি না। যদি তেমনটা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ভুয়াই হয়ে থাকে।
ওয়ান প্লাস
ওয়ান প্লাসের ভুয়া চার্জার চেনাটা অবশ্য বিশেষ কঠিন নয়। ড্যাশ চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে গেলেই জ্বলে উঠবে ফ্ল্যাশ। যদি দেখেন ফ্ল্যাশ না জ্বলে স্ক্রিনে শুধু চার্জিংয়ের সিগন্যালটি দেখাচ্ছে, তাহলে চোখ বন্ধ করে বুঝে যান সেটি ভুয়া।
গুগল পিক্সেল
গুগল পিক্সেল ফোনের চার্জারে অত্যন্ত দ্রুত ফোন চার্জ হয়। যদি দেখেন চার্জ হতে অনেক সময় লাগছে তবে সেটি নিঃসন্দেহে ভুয়া। গুগল পিক্সল ফোনের চার্জারে অত্যন্ত দ্রুত ফোন চার্জ হয়। যদি দেখেন চার্জ হতে অনেক সময় লাগছে তবে সেটি নিঃসন্দেহে ভুয়া।
হুয়াওয়ে
এক্ষেত্রেও আসল চার্জার চেনা সহজ। অ্যাডাপ্টরে যে তথ্য প্রিন্ট করা থাকে তার সঙ্গে চার্জারের উপরের বারকোডের তথ্যটি মিলিয়ে দেখুন। মিলে গেলে সেটি আসল চার্জার। আর না মিললে সেটি ভুয়া।
মনে রাখুন, লোকাল চার্জার থেকেই ব্যাটারি বিস্ফোরণের মতো দুর্ঘটনাগুলি ঘটে। সুতরাং মোবাইলের চার্জার কেনার আগে অবশ্যই আসল না নকল যাচাই করে দেখুন।
সংক্ষিপ্ত সিলেবাসেই হবে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এর আগে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন আসার কথা ছিলো। কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলেছিলেন পরিক্ষার্থীরা, যা নিয়ে  শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাই এবারের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
উপাচার্য আরও জানান, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮ টি এবং এর বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। যেখানে এ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫ টি এবং প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। বি ইউনিট (মানবিকে) আসন সংখ্যা ৭ হাজার ৭৪৬টি এবং আসন প্রতি লড়বে ১৩ জন।  সি ইউনিটে (ব্যবসা) আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬ টি এবং প্রতি লড়বে ১২ জন শিক্ষার্থী।
আগামী ২০ মে বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরবর্তীতে সি ইউনিট ২৭ মে এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।
নজিরবিহীন ভরাডুবি সামান্থার শেষ ছবি!
পেশাগত জীবনে অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার শেষ ছবি ‘শকুন্তলম’। বিপুল অংকের অর্থ খরচ করে বানানো ছবির ব্যর্থতায় বেশ হতাশ হয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী। জানা গেছে, প্রায় ২২ কোটি রুপির ক্ষতি হয়েছে এই ছবির প্রযোজকের।
অন্যদিকে, আন্তর্জাতিক স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর জন্য সম্প্রতি লন্ডনে গিয়ে সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী। সিরিজের প্রিমিয়ার থেকে শুরু করে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সাক্ষাৎ, সব মিলিয়ে এক চূড়ান্ত ইউফোরিয়ার মধ্যে রয়েছেন তিনি।
তবে ‘শকুন্তলম’-এর মতো বাণিজ্যিক ছবির ব্যর্থতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাকে। বাণিজ্যিক ঘরানার ছবির নায়িকা হিসেবে এখন কতটা উপযুক্ত সামান্থা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। খবর, ‘শকুন্তলম’-এর মতো বাণিজ্যিক ছবির ব্যর্থতার পরে নিজের পরবর্তী কাজ নিয়ে আরও সচেতন হয়েছেন সামান্থা।
ইন্ডাস্ট্রিতে নারীবাদী হিসেবে বেশ নামডাক আছে তার। পাশাপাশি, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো সিরিজে কাজ করার পরে নারীকেন্দ্রিক ছবি বা সিরিজে প্রাধান্যও পাচ্ছেন সামান্থা। খবরে আরও জানা গেছে, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে একটি কাজের জন্য হাত মেলাতে চলেছেন তিনি। যদিও সেটা কোনও ছবি না একটি ওয়েব সিরিজ, তা এখনও চূড়ান্ত হয়নি।
তবে খবর, এই প্রজেক্টের প্রযোজনার দায়িত্ব থাকতে চলেছে আনুশকা ও তার ভাই করনেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর উপরেই। আপাতত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সামান্থা। অন্যদিকে ‘চাকদাহ এক্সপ্রেস’ ছবির শুটিং সবে শেষ করেছেন আনুশকা শর্মা। খবর, দুই তারকার হাতের কাজ মিটলেই নিজেদের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন তারা।
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ । বিশ্ববার্তা
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। ‘জগতের সব প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধ। বৌদ্ধ সম্প্রদায় সাড়ম্বরে উদযাপন করবেন তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।
এই দিনটি বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থের জীবনের তিনটি ক্ষণের স্মৃতিতে ঘেরা। সিদ্ধার্থের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণের সেই তিন ক্ষণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ মে) সারাদেশে রয়েছে সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমার) অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।
জামিন পেলেন আলোচিত আলেম মাওলানা মামুনুল হক । বিশ্ববার্তা
ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ৫ মামলায় হেফাজতে ইসলামীর বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেন মামুনুল হকের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।
প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতার পর বিভিন্ন সময়ে আলোচনায় আসেন।
এর মধ্যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেরও বিরোধিতা করেন তিনি। এ নিয়ে ২০২১ সালের ২৬ মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়।
এসব ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে তিন ডজন মামলা হয়। একই বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি রিসোর্টে ২য় স্ত্রীসহ ঘেরাও হন মামুনুল হক। একপর্যায়ে রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেন হেফাজতের কর্মীরা।
১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রয়েল রিসোর্টকাণ্ডের ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে তার ২য় স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
দুঃসংবাদ : পাঁচ বছরে চাকরি কমবে ১ কোটি ৪০ লাখ: ডব্লিউইএফ
বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এরই মধ্যে ফেসবুক, টুইটার, গুগলসহ বড় বড় টেক কোম্পানিগুলো শুরু করেছে ছাঁটাই প্রক্রিয়া। এর মাঝেই আরও দুঃসংবাদ দিল ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম (ডব্লিউইএফ)।
সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ বছরে ১ কোটি ৪০ লাখ চাকরি কমবে। গত রবিবার ডব্লিউইএফ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এর কারণ হিসেবে অর্থনৈতিক দুর্বলতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের কথা বলা হয়েছে।
ডব্লিউইএফের প্রতিবেদনটি ৮০০’র বেশি কোম্পানির অংশগ্রহণে একটি জরিপের ওপর করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ২০২৭ বছরের মধ্যে ৬ কোটি ৯০ লাখ নতুন চাকরি সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে ৮ কোটি ৩০ লাখ চাকরি হারার শঙ্কা করা হচ্ছে। অর্থাৎ ১ কোটি ৪০ লাখ চাকরি হারিয়ে যাবে, যা বর্তমান কর্মসংস্থানের ২ শতাংশ।
ডব্লিউইএফ’র তথ্যমতে, ২০২৭ সালের মধ্যে চ্যাটজিপিটির মতো এআই’র ব্যবহার ৩০ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এরইমধ্যে ৩৪ শতাংশ ব্যবসাসম্পর্কিত কাজ যন্ত্রের সাহায্যে করা হচ্ছে।
এদিকে কোম্পানিগুলোকে কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষতা পুনর্বিবেচনা করতে হবে জানিয়ে ডব্লিউইএফ জানিয়েছে, কম্পিউটার প্রোগ্রামিংয়ের চেয়ে ‘এআই টুল ব্যবহারে দক্ষতা’ এখন কোম্পানিগুলোতে বড় করে দেখা হচ্ছে।
সূত্র: সিএনএন
খুন ও গুমের মাধ্যমে মানুষের বাঁচার অধিকার হরণ করা হচ্ছে: জিএম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমাদের দেশের শ্রমিকরা এখন ক্রীতদাস। ক্রীতদাসদের বাঁচিয়ে রাখা হয় শুধু কাজ করার জন্য। সেভাবেই আমাদের শ্রমিকদের বাঁচিয়ে রাখা হচ্ছে। শ্রমিকদের রক্ত চুষে খাচ্ছে মালিকরা। ক্রীতদাসত্ব থেকে শ্রমিকদের রক্ষা করতে হবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনগুলোও শক্তিশালী ছিল। সরকার দলীয় নেতা-কর্মীরা শ্রমিকদের স্বার্থ কুক্ষিগত করছে। তারাও শ্রমিকদের অধিকার বঞ্চিত করে নিজেরা ফায়দা লুটছে। আইন অনুযায়ী শ্রমিকরা অধিকার পাচ্ছে না। সমতা ভিত্তিক ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ গড়ার সংগ্রামে শ্রমিক শ্রেণিকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সংসদে আমরা কথা বলতে পারি। সংসদে আমরা অনেক দাবি করি। সরকার সে দাবি মানলে আমাদের ভোট ও জনপ্রিয়তা বেড়ে যাবে। এ কারণেও সরকার বিরোধীদলের কথা শোনেন না। এভাবেই দেশ চলছে। দেশের মানুষের আইনগত অধিকার নেই। দেশের মানুষের ফোন ও গতিবিধি নজরদারী করা হচ্ছে। এটা করার অধিকার কারোরই নেই। সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে, মানুষের কথা নিয়ন্ত্রণ করা হচ্ছে, লেখার অধিকার নিয়ন্ত্রণ করা হচ্ছে। সংবাদ নিয়ন্ত্রণ করার জন্য আইন তৈরী করা হচ্ছে। খুন-গুমের মাধ্যামে মানুষের বাঁচার অধিকার হরণ করা হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আগামী দিনে অনেক বড় সংগ্রাম আছে, এই সংগ্রামে জিততে হবে।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় মহান মে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু। জাতীয় শ্রমিক পার্টির মধ্যে বক্তব্য রাখেন আব্বাস আলী মন্ডল, মোয়াজ্জেম হোসেন, আব্দুস সাত্তার, তোফাজ্জেল হোসেন তোফা, মিনহাজ আবেদীন বিশাল, আব্দুল মান্নান মিলন, ফজর আলী জাকির, শামীম শেখ।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, মোঃ খলিলুর রহমান খলিল, মোঃ মাশরেকুল আজম রবি, ভাইস চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন খান, এডভোকেট ইউসুফ আজগর, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার গালিব, এমএ সুবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা শেখ মোঃ সরোয়ার হোসেন, প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী প্রমুখ।
কেমিক্যালমুক্ত আম সহজেই চেনার উপায়
ফলের রাজা আম। পাকা আমের মত সুস্বাদু ফল খুব কমই আছে। গ্রীষ্মকালের প্রচণ্ড দাবদাহে একটা গাছপাকা আম আপনাকে সুমিষ্ট প্রশান্তির স্বাদ এনে দিতে পারে। গ্রীষ্মের মৌসুমী ফলগুলোর মধ্যে আমের আবেদন সার্বজনীন। আপনাকে সচেতন থাকতে হবে যে, তা কেমিক্যালমুক্ত কিনা। কেননা এর উপরেই নির্ভর করছে আপনার আর আপনার পরিবারের সুস্বাস্থ্য।
এক নজরে দেখে নিন কেমিক্যালমুক্ত আম চেনার উপায়-
গাছপাকা আমের উপর অবশ্যই মাছি বসবেঃ আম কিনতে গেলে একটি বিষয় অবশ্যই খেয়াল করবেন তা হল- আমের ওপর মাছি বসে কিনা। আমে রাসায়নিক ফরমালিন বা কার্বাইড দেওয়া থাকলে সে আমের উপরে কখনই মাছি বসবে না।
গাছপাকা আমের গায়ে সাদাটে ভাব থাকবেঃ গাছপাকা আম হলে দেখবেন, আমের গায়ে এক ধরণের সাদাটে ভাব থাকে, সেরকম রঙিন ভাব থাকেনা। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে দেওয়া আম হয় সুন্দর, দাগহীন ও পরিষ্কার।
গাছপাকা আমের গায়ে অনেক দাগ থাকেঃ গাছপাকা আমের ত্বকে দাগ থাকে। রাসায়নিকে পাকানো আমের গা হয় দাগহীন। কারণ কাঁচা অবস্থাতেই পেড়ে ফর্মালিন ও কার্বাইড দিয়ে পাকানো হয়।
কেমিক্যাল যুক্ত আমের কোন সুস্বাদ বা টক-মিষ্টি গন্ধ নেইঃ আম কেনার পর সেই আম মুখে দেয়ার পর যদি দেখেন যে আমে কোন সৌরভ নেই কিংবা আমে টক-মিষ্টি কোনো স্বাদই নেই- বুঝবেন যে সে আমে ফর্মালিন জাতীয় কোন রাসায়নিক দ্রব্য দেওয়া হয়েছে।
বদ্ধ জায়গায় আম কিছুক্ষণ রাখুনঃ আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন। এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না। গাছপাকা আম হলে কিছুক্ষণ পর গন্ধে মৌ মৌ করবে চারপাশ। ওষুধ দেয়া আমে এই সুমিষ্ট গন্ধ পাওয়াই যাবে না।
খোসার রঙের ভিন্নতাঃ গাছপাকা আমের গায়ের রঙও আলাদা। গোড়ার দিকে একটু গাঢ় রঙ থাকে গাছপাকা আমে। রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আমের আগাগোড়া হলদে রঙ হয়ে যায়। হিমসাগর সহ আরও বেশ কিছু জাতের আম পাকলেও সবুজ থাকে। গাছপাকা হলে এসব আমের ত্বকে কালো কালো দাগ পড়ে। রাসায়নিক দিয়ে পাকানো হলে আমের ত্বক হয় মসৃণ ও সুন্দর।
আমের সুমিষ্ট গন্ধ পাওয়া যাবেঃ ফরমালিনমুক্ত আম চেনার উপায় একটি উপায় হচ্ছে গন্ধ শুকে দেখা। আম কেনার আগে নাকের কাছে নিয়ে ভালো করে শুকুন। গাছপাকা আম হলে অবশ্যই বোঁটার কাছে চেনা গন্ধ পাবেন। ওষুধ দেওয়া আমে গন্ধ খুব বেশি থাকে না কিংবা বাজে বা ঝাঁজালো গন্ধ থাকে। ফলে বোঝা যায় যে আমটা আসলে গাছপাকা না।
বাংলাদেশের ২.২৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি বিশ্ব ব্যাংকের সঙ্গে
আঞ্চলিক বাণিজ্য ও কানেকটিভিটি, দুযোর্গ প্রস্তুতি এবং পরিবেশগত ব্যবস্থাপণার উন্নয়নে বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিবে বিশ্ব ব্যাংক। এ লক্ষ্যে ৫টি প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই করেছে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক।
গতকাল সোমবার (১ মে) ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দফতরে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
৫টি প্রকল্প হলো-
১. ‘অ্যাকসিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেন ইস্টার্ন সাউথ এশিয়া প্রোগ্রাম পেইজ-১’ এর আওতায় পরিবহন এবং ট্রেন কানেকটিভিটি বাড়াতে ৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন ডলারের একটি প্রকল্প। এটি আঞ্চলিক বাণিজ্য এবং কানেকটিভিটি বাড়াতে সাহায্য করবে।
২. ৫০০ মিলিয়ন ডলারের ‘রেজিলিয়েন্স ইনফ্রাসট্রাকচার বিল্ডিং প্রকল্প’। এটি ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে প্রথম বড় বিনিয়োগ প্রকল্প। এটি অভ্যন্তরীণ বন্যার বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিতে সহায়তা করবে।
৩. তৃতীয়টি হলো ৫০০ মিলিয়ন ডলারের প্রথম বাংলাদেশ সবুজ এবং জলবায়ু সহিষ্ণু উন্নয়ন প্রকল্প। এটি দেশকে সবুজ এবং জলবায়ু সহনশীল উন্নয়নে সহায়তা করবে।
৪. চতুর্থটি হলো ২৫০ মিলিয়ন ডলারের সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্র্যান্সফরমেশন (স্মার্ট) প্রকল্প। এটি ক্ষুদ্র শিল্প সেক্টরকে আরও গতিশীল, কম দূষণকারী, দক্ষ এবং জলবায়ু সহনশীল প্রবৃদ্ধির খাতে রূপান্তর করতে সাহায্য করবে।
৫. পঞ্চমটি হলো ২৫০ মিলিয়ন ডলারের বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবলিটি অ্যান্ড ট্র্যান্সফরমেশন প্রকল্প। এ প্রকল্প পরিবেশ ব্যবস্থাপনা শক্তিশালী করতে এবং সবুজ বিনিয়োগে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করতে সহায়তা করবে।
জাপানে দ্বিপক্ষীয় সফর শেষে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে বাংলাদেশ-বিশ্ব ব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে ওয়াশিংটন সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বৃটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসনে আরোহন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে লন্ডন যাবেন। সেখান থেকে ঢাকা ফিরবেন।
পবিত্র লাইলাতুল কদর আজ
মুসলমানদের কাছে লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রাত। কারণ এই রাতে আল্লাহ তাআলা কোরআনে কারিম নাজিল করেছেন এবং এই রাতের নামে আল্লাহ তাআলা একটি সুরা নাজিল করেছেন। এই রাতের মর্যাদা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।
লাইলাতুল কদরের ইতিহাস
তাফসিরে ইবনে কাসিরে এসেছে, রাসুলুল্লাহ (সা.) একবার বনি ইসরাঈলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি। মুসলমানরা এ কথা শুনে অবাক হলে এ সুরা নাজিল হয়। এতে এ উম্মতের জন্য শুধু এক রাতের ইবাদতই সে মুজাহিদের এক হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম প্রতিপন্ন করা হয়েছে।
ইবনে জারির (রহ.) বলেন, বনি ইসরাঈলের জনৈক ইবাদতকারী ব্যক্তি সব রাত ইবাদতে মশগুল থাকত ও সকাল হলেই জিহাদের জন্য বের হয়ে যেত এবং সারা দিন জিহাদে লিপ্ত থাকত। সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা সুরা কদর নাজিল করে উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
তাফসিরে মাজহারিতে এসেছে, শবে কদর উম্মতে মুহাম্মদির একটা বৈশিষ্ট্য।
লাইলাতুল কদরের অর্থ
লাইলাতুন শব্দের অর্থ রাত, রজনী। ফারসিতে একে শব বলা হয়। আর কদরের অর্থ মাহাত্ম্য ও সম্মান। এর সম্মানের কারণে একে লাইলাতুল কদর বলা হয়। আবু বকর ওয়াররাক (রহ.) বলেন, এ রাত্রিকে লাইলাতুল কদর বলার  কারণ এই যে আমল  না করার কারণে এর পূর্বে যার কোনো সম্মান ও মূল্য থাকে না, সে এ রাতে তাওবা ইসতেগফার ও ইবাদতের মাধ্যমে সম্মানিত হয়ে যায়। কদরের আরেক অর্থ তাকদির ও আদেশ। কারণ এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি নিজ নিজ দায়িত্বে নিযুক্ত ফেরেশতার কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদি ফেরেশতারা কে লিখে দেওয়া হয়। এমনকি এ বছর কে হজ করবে—তাও লিখে দেওয়া হয়।
তাফসিরে কুরতুবির লেখক এ বিষয়ে একটি হাদিস উল্লেখ করেন, আব্বাস (রা.) বলেন, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত ও জিবরাইল (আ.)-কে এসব কাজ দেওয়া হয়।
তাফসিরে মাজহারিতে এর ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ তাআলা সারা বছরের তাকদিরসংক্রান্ত বিষয়াদির ফায়সালা শবেবরাতে সম্পন্ন করেন আর শবেকদরে এসব ফয়সালা নিজ নিজ ফেরেশতাদের দ্বারা হস্তান্তর করা হয়।
লাইলাতুল কদরের ফজিলত
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে কদরের রাতে ঈমান ও সওয়াবের নিয়তে নামাজ পড়ে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (সহিহ বুখারি, মুসলিম)
অন্য বর্ণনায় আছে, ভবিষ্যতে সব গুনাহও মাফ করে দেওয়া হয়। উবাদা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে কদরের রাতের অন্বেষণে সেই রাতে নামাজ পড়ে এবং তা পেয়ে যায়, তার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (নাসাঈ)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজানে এমন এক রাত আছে, যার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে অবশ্য বঞ্চিতের কাতারে আছে। (নাসাঈ ও মুসনাদ)
হাজার শব্দের ব্যাখ্যা
আল্লাহ ‘হাজার’ শব্দটিকে কেন নির্দিষ্ট করলেন? এটা দ্বারা কি হুবহু হাজার মাস বোঝানো হয়েছে, নাকি তা কোনো প্রতীকী শব্দ? এর জবাবে বলা যায়, এটি প্রতীকী শব্দ। আল্লাহ আরব জাতির জ্ঞানের পরিধি মোতাবেক বক্তব্য পেশ করেছেন। আরবরা ‘হাজার’-কে সর্বশেষ ও সর্বাধিক সংখ্যা মনে করত। তারা বর্তমান যুগের মিলিয়ন ও বিলিয়নের সঙ্গে পরিচিত ছিল না। তাই তারা ‘হাজার’ সংখ্যাকে শীর্ষ সংখ্যা বিবেচনা করত। এই পরিপ্রেক্ষিতে আয়াতের অর্থ হলো, কদরের রাত সংখ্যার মাপকাঠিতে সর্বোচ্চ সংখ্যার চেয়েও উত্তম। তাহলে এর সঠিক অর্থ দাঁড়ায়, কদরের রাত সকল সময় ও কাল থেকে উত্তম এবং সেই সময় বা কাল যত দীর্ঘ হোক না কেন।
লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা
আয়েশা (রা.) বলেন, ‘রমজানের শেষ দশক শুরু হলে রাসুলুল্লাহ (সা.) কদরের রাত লাভের উদ্দেশ্যে পূর্ণ প্রস্তুতি নিতেন, রাত্রি জাগরণ করতেন এবং নিজ পরিবারের সবাইকে জাগাতেন।’ (সহিহ বুখারি ও মুসলিম)
অন্য বর্ণনায় এসেছে, তিনি স্ত্রীদের থেকে দূরে থাকতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) রমাদানের শেষ দশকে এত বেশি পরিশ্রম ও ইবাদত করতেন, যা অন্য সময় করতেন না। তিনি রমজানের শেষ দশককে এমন কিছু নেক কাজের জন্য নির্দিষ্ট করতেন, যা মাসের অবশিষ্টাংশের জন্য করতেন না। এর মধ্যে রাত জাগরণ অন্যতম। (মুসলিম)
আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ২০ রমাদান পর্যন্ত রাতে নামাজ ও ঘুমকে একত্র করতেন। কিন্তু রমাদানের শেষ দশকে তিনি পূর্ণ প্রস্তুতি নিতেন এবং নিজ স্ত্রীদের থেকে দূরে থাকতেন। (মুসনাদে আহমদ)
অন্যদিকে তিনি রমজানের শেষ দশকে ঘুমাতেন না। কঠোর ও লাগাতার ইবাদতে মশগুল থাকতেন।
সময় ও দেশ ভেদে কদরের রাত
ঊর্ধ্ব জগতে সময় এক ও অভিন্ন। সেখানে সবই বর্তমানকাল। আল্লাহর কাছে অতীত ও ভবিষ্যৎকাল বলতে কিছু নেই, সবই বর্তমান। পক্ষান্তরে পৃথিবীর মানুষের কাছে কাল তিন প্রকার। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তাই কালের ও ভৌগোলিক পার্থক্য কদরের রাত্রের মূল সময়ের বিরুদ্ধে কোনো বাধা নয়। কদরের রাত মূল সময়ের সুতার সঙ্গে গাঁথা। তাই যে ভূখণ্ডে যখন কদরের রাত উপনীত হয়, সে ভূখণ্ডে আল্লাহ তাআলা কদরের মর্যাদা বিতরণ করেন। এতে ভৌগোলিক পার্থক্য সূচিত হলেও মূল সময়ের কোনো পার্থক্য হয় না। কেননা সময় এক ও অবিভাজ্য।
এই কারণে বিভিন্ন দেশে ভৌগোলিক পার্থক্যের দরুন লাইলাতুল কদর বিভিন্ন সময়ে উপনীত হতে পারে এবং মুসলমানরা নির্দ্বিধায় এর ফজিলত ও মর্যাদা লাভ করতে পারে।
কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর। এ রাতের মর্যাদা ও ফজিলত হাজার মাসের চেয়েও অনেক বেশি।
শবে কদরের রাতে করতে পারেন যেসব ইবাদত ও আমল
পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস যে কারণে বিশেষ মর্যাদার পেয়েছে তার অন্যতম ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত। আল্লাহ মহিমান্বিত এই রাতে কোরআন নাজিল করেছেন এবং রাতকে হাজার মাসের চেয়ে মর্যাদাবান ঘোষণা করেছেন।
পবিত্র কোরআন ও সহীহ-হাদীস দ্বারা লাইলাতুল কদরের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন, নির্ভরযোগ্য হাদিস এবং রাসূলুল্লাহ সা:-এর লাইলাতুল কদরের জন্য গৃহীত কর্মতৎপরতা লাইলাতুল কদরের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
পবিত্র কোরআনে কদরের রাত সম্পর্কে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে; আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কী জান? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
সেই রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, সেই রজনী ঊষার আবির্ভাব পর্যন্ত।’ (সুরা কদর, আয়াত : ১-৫)
শবে কদরের রাতে যেসব ইবাদত করতে পারেন
টিভি দেখা এবং মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন। পবিত্রতা অর্জন করে পরিষ্কার পোশাক পরিধান করুণ। বেশি বেশি নফল নামাজ পড়ুন। কোরআন পাঠ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করুন। কালেমা পড়ুন। ইস্তেগফার (‘আস্‌তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি)পড়ুন। বেশি বেশি দুরুদ পড়ুন। দুয়া ইউনুস (লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন) পড়ুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ুন। সূরা ইখলাস পড়ুন। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ুন।
হযরত আয়েশা রা: বলেন, আমি রাসূলুল্লাহ সা: কে বললাম, ইয়া রাসূলুল্লাহ- যদি কোনো প্রকারে আমি জানতে পারি রাতটি লাইলাতুল কদর তাহলে কি দোয়া করব? জবাবে নবী সা: বলেন, এ দোয়া পড়বে- আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি।” অর্থাৎ ‘আয় আল্লাহ তুমি বড়ই মাফ করণে ওয়ালা এবং বড়ই অনুগ্রহশীল। মাফ করে দেয়াই তুমি পছন্দ কর। অতএব তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও।’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।…” [মুসলিম ২৬৭৪]
রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ  করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে তিনি সুস্থ আছেন। হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতার কারণে তার কোনো ক্ষতি না হলেও ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) জাপানের ওয়াকাইয়ামা শহরে এ ঘটনা ঘটে। জাপানের বার্তা সংস্থা দ্যা জাপান টাইম এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার ওয়াকাইয়ামা শহরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাসদৃশ্য বস্তু।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এটি একটি বোমা ছিলো, তবে তা প্রাণঘাতী বোমা ছিলো না।
জাপানের বার্তা সংস্থা দ্যা জাপান টাইম, কিওডো নিউজ এজেন্সিসহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোক বোম্ব’ জাতীয় বোমা বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যপক ধরনের ধোয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।’
ওই বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা বোমাটি বিস্ফোরণের পরপরই এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।
রমজানের শেষ দশদিনে যা করতেন নবীজি (সা.)
রহমত, মাগফিরাতের দশক থেকে শেষ হয়ে শুরু হলো নাজাতের দশক। পবিত্র মাহে রমজানের এই দশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা রাসুল (সা.) এই দিনগুলোতে আমলের মাত্রা বাড়িয়ে দিতেন। বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায়, শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আমাদেরও উচিত, পবিত্র রমজানের এই দশককে যথাযথ গুরুত্ব দেওয়ার চেষ্টা করা। ইবাদত-বন্দেগি বাড়িয়ে দেওয়া। নিম্নে শেষ দশকে নবীজি (সা.)-এর বিশেষ কিছু আমল তুলে ধরা হলে:
ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন : পবিত্র রমজানে রাসুলুল্লাহ (সা.) ইবাদতের মাত্রা খুব বেশি বাড়িয়ে দিতেন। শেষ দশক এলে এর মাত্রা আরো বেড়ে যেত। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) শেষ দশকে ইবাদতের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন, যেমনটি অন্য সময় করতেন না। (আস সুনানুল কুবরা, হাদিস : ৮৩৫১; মুসলিম, হাদিস : ১১৭৫)
অন্য হাদিসে আয়েশা (রা.) বলেন, শেষ দশকে নবীজি (সা.) কোমর বেঁধে আমল করতেন। অর্থাৎ খুব গুরুত্বসহ আমলে লিপ্ত থাকতেন।
পরিবার-পরিজনকে জাগিয়ে তুলতেন : রমজানের শেষ দশকে রাসুলুল্লাহ (সা.) সারা রাত জেগে থাকতেন। শেষরাতে পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। আয়েশা (রা.) বলেন, রমজানের শেষ দশক এলে রাসুল (সা.) কোমর শক্ত করে বেঁধে নিতেন এবং রাত জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। (বুখারি, হাদিস : ২০২৪)
তাহাজ্জুদের জন্য অন্যকে জাগানোর ব্যাপারে রাসুল (সা.)-এর পক্ষ থেকে তেমন জোর দেওয়া না হলেও পবিত্র মাহে রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তখন তিনি পরিবার-পরিজনকে ইবাদতের জন্য শেষ রাতে জাগিয়ে তুলতেন।
গুরুত্বসহকারে ইতিকাফ করতেন : শেষ দশকের ইতিকাফের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ইন্তেকালের আগ পর্যন্ত প্রতিবছর ইতিকাফ করেছেন, সাহাবায়ে কিরামও করেছেন। তাই আমাদের জন্যও ইতিকাফ করা সুন্নত। হজরত আয়েশা (রা.) বলেন, ‘ইন্তেকাল পর্যন্ত রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এরপর তাঁর স্ত্রীরাও ইতিকাফ করেছেন।’ (বুখারি, হাদিস : ১৮৬৮; মুসলিম, হাদিস : ২০০৬)
লাইলাতুল কদর অনুসন্ধান করতেন : রমজানের শেষ দশকে শান্তির বার্তা নিয়ে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল-কোরআন। যেই রাতকে মহান আল্লাহ লাইলাতুল কদর আখ্যা দিয়েছেন। মোবারক এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম করেছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আমি একে নাজিল করেছি মহিমান্বিত রাতে (লাইলাতুল কদর)। আপনি কি জানেন মহিমান্বিত রাত কী? মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতে প্রতিটি কাজের জন্য ফেরেশতারা এবং রুহ তাদের প্রতিপালকের আদেশক্রমে অবতীর্ণ হয়। সেই রাতে শান্তিই শান্তি, ফজর হওয়া পর্যন্ত।’ (সুরা : কদর, আয়াত : ১-৫)
বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায়, উল্লিখিত আয়াতে মহিমান্বিত যে রাতের কথা বলা হয়েছে, তা এই শেষ দশকেই লুকিয়ে আছে। কেননা রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমরা শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। (বুখারি, হাদিস : ২০১৭)
বেশি বেশি দোয়া করতেন : নবীজি (সা.) রমজানের শেষ দশকে বেশি বেশি দোয়া করতেন। উম্মতকে শেষ দশকে বেশি বেশি দোয়া করার পরামর্শ দিতেন। আয়েশা (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল, যদি আমি লাইলাতুল কদর জানতে পারি, তাহলে সে রাতে কী বলব? তিনি বলেন, তুমি বোলো, (উচ্চারণ) ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি’ (অর্থ) ‘হে আল্লাহ, আপনি সম্মানিত ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন।’ (তিরমিজি, হাদিস : ৩৫১৩)
তাওবা করতেন : মহান আল্লাহর কাছে গুনাহ মাফ করিয়ে নিজেকে পরিশুদ্ধ করার মাস রমজান। কোনো ব্যক্তি যদি রমজানে তার গুনাহ ক্ষমা করাতে ব্যর্থ হয়, তবে তার প্রতি রাসুলুল্লাহ (সা.)-এর হুঁশিয়ারি আছে। তিনি বলেছেন, ‘ওই ব্যক্তির নাক ধুলাধূসরিত হোক, যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল।’ (তিরমিজি, হাদিস : ৩৫৪৫)
সদকাতুল ফিতর আদায় করতেন : শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হলো সদকাতুল ফিতর আদায় বা আদায়ের প্রস্তুতি। কেননা রাসুলুল্লাহ (সা.)-এর যুগে সাহাবায়ে কেরাম (রা.) ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করতেন। (বুখারি, হাদিস : ১৫০৩)
নথি ফাঁস: আমেরিকা-ব্রিটেনসহ কোন দেশের কত সৈন্য যুদ্ধ করছে ইউক্রেনে?
গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
এরপর সরাসরি ইউক্রেনের পক্ষ নেয় বিশ্বের প্রধান পরাশক্তি আমেরিকা। তাদের সঙ্গে যোগ দেয় মিত্র দেশগুলোও।
কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথি থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোপন নথি থেকে জানা যায়, ইউক্রেনের অভ্যন্তরে কয়েকটি দেশের সামরিক বিশেষ বাহিনী কাজ করছে, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। অনলাইনে ফাঁস হওয়া নথি অনুসারে এই তথ্য জানা গেছে।
এক বছরেরও বেশি সময় ধরে বিষয়টি নিয়ে জল্পনা ছিল। সম্প্রতি ফাঁস হওয়া কয়েক ডজন নথির মধ্যে একটিতে বিশেষ বাহিনীর তথ্যটি পাওয়া যায়। সন্দেহ নেই, এই ঘটনায় ন্যাটোর সঙ্গে মস্কোর নতুন উত্তেজনা তৈরি হতে যাচ্ছে।
‘টপ সিক্রেট’ হিসেবে চিহ্নিত নথিতে ইউক্রেনের যুদ্ধের বিশদ বর্ণনা রয়েছে। সংবেদনশীল তথ্যের আরেকটি হল, বসন্ত পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনের প্রস্তুতির খবর।
গত ২৩ মার্চের নথি অনুসারে, ইউক্রেনে বিশেষ বাহিনীর সবচেয়ে বড় দলটি যুক্তরাজ্যের (৫০)। তারপরই রয়েছে ন্যাটোর অন্য সহযোগীরা- লাটভিয়া (১৭), ফ্রান্স (১৫), মার্কিন যুক্তরাষ্ট্র (১৪) ও নেদারল্যান্ডস (১)। তবে নথিতে বাহিনীগুলোর অবস্থান বা কাজ সম্পর্কে বলা নেই।
এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনও মন্তব্য না করলেও এক টুইটে পাঠকদের সতর্ক করে বলেছে, ভুল তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের বিষয়ে সতর্ক হওয়া উচিত।
যুক্তরাজ্যের বিশেষ বাহিনী কয়েকটি অভিজাত সামরিক ইউনিটের সমন্বয়ে গঠিত। বিশেষ বিশেষ দক্ষতার অধিকারী এই সেনা দল বিশ্বের সবচেয়ে সক্ষম বাহিনী বলে বিবেচিত।
ইউক্রেনের সমর্থনে শুরু থেকেই সোচ্চার যুক্তরাজ্য। কিয়েভকে সামরিক সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই দেশটি দ্বিতীয় বৃহত্তম দাতা।
কোনও নির্দিষ্ট নথির উল্লেখ করে মন্তব্য আসেনি। তবে পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নথিগুলো আসল। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, বিচার বিভাগ একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। তারা ফাঁসের উৎস খুঁজে পেতে বদ্ধপরিকর।
সূত্র: বিবিসি
বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’ নির্মাণ ঘোষনা
এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার হিসেবে পরিচিত দুবাইয়ের বুর্জ খলিফার, যার দৈর্ঘের উচ্চতা ৮২৮ মিটার। তবে এটিকে ছাড়িয়ে এবার কুয়েতে নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’। প্রায় এক কিলোমিটার উঁচু টাওয়ারটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ।
২০২৩ সালের মধ্যে মাদিনাত আল হারির নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সিল্ক সিটির প্রাণকেন্দ্রে নির্মাণ হবে বুর্জ মুবারক। যার পুরো নির্মাণযজ্ঞ শেষ হতে সময় লাগবে ২৫ বছর।
আরব্য রূপকথা আলিফ লায়লা বা এক হাজার এক আরব্য রজনীর সঙ্গে মিল রেখে এ টাওয়ারের উচ্চতা হবে ১ হাজার ১ মিটার।
এতে ২৩৪টি ফ্লোর থাকবে এবং সাত হাজার মানুষ বসবাসের সুযোগ পাবে। সিল্ক সিটি প্রকল্পে ৪ লাখ ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রকল্পটিতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আসবে। পুরো প্রকল্পে সাত লাখ বাসিন্দা বসবাস করতে পারবে।
সূত্র: অ্যারাবিয়ান বিজনেস, এমইপি মিডল ইস্ট, এসকুয়াইর মিডল ইস্ট
১৭ এপ্রিল থেকে ঢাকাগামী ট্রেন থামবে না বিমানবন্দর স্টেশনে
ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না বলে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ট্রেনগুলো হলো একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস।
মূলত ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে এবং ট্রেনের শৃঙ্খলা ঠিক রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গতকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। তবে এবার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। গতকাল দেওয়া হয়েছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে আজ ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট।
অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রয় করা হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রয় হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকিট।
চীন সফর : যে বার্তা নিয়ে ইউরোপের নেতারা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করতে গতকাল বুধবারই বেইজিংয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লেন।
জানা গেছে তারা অখণ্ড ইউরোপের ঐক্যের বার্তা দিতেই বেইজিংয়ে গেছেন।
ম্যাক্রোঁদের এই সফরকে চীনের সাথে নতুন করে ইউরোপের যুক্ত হওয়ার চেষ্টার অংশ হিসেবেই দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সাম্প্রতিক সময়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও চীন সফর করেছেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগে চীনা প্রেসিডেন্টকে উদ্বুদ্ধ করবেন উরসুল ও ম্যাক্রোঁ। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে চীনের ব্যবসা বাণিজ্যের পথ আরও সুগম করার বিষয়ও প্রাধান্য পাবে এই সফরে।
জানা গেছে, ইউক্রেন ইস্যুতে চীনের দেওয়া শান্তি প্রস্তাবের বেশ কিছু জায়গায় একমত হতে পেরেছেন ফরাসি প্রেসিডেন্ট। এলিসি প্রাসাদ মনে করছে, যুদ্ধ বন্ধে এই প্রস্তাব কার্যকর কিছু করতে পারে। যদিও উরসুলার বিরুদ্ধে আছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো তোষণের অভিযোগ।
রাশিয়ার পক্ষ নেওয়ায় ইউরোপীয় কমিশনের প্রধান বরাবরই জিনপিংয়ের কড়া সমালোচনা করে আসছেন। বারোটি বিশেষ পয়েন্ট সম্পন্ন চীনের শান্তি পরিকল্পনাকেও উরসুলা অগ্রহযোগ্য বলে আখ্যা দিয়েছেন।
তাই এই সফর কতোটা কার্যকর ও ফলপ্রসূ হবে সে নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
সূত্র: বিবিসি
ট্রাম্প : অভিযোগ গঠনের পর একদিনে ৪২ কোটি টাকা অনুদান অনুসারীদের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের পর মামলার খরচ ও নির্বাচনী প্রচারণা চালাতে তহবিল দিতে শুরু করেছেন তার অনুসারী ও ভক্তরা।
এরই মধ্যে ৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ৮০ লাখ টাকা তহবিলে জমা হয়েছে।
মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে অর্থ দেওয়ার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বৃহস্পতিবার দেশটির ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয়।
এরপরই ট্রাম্প ক্যাম্পেইনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তহবিল উত্তোলন শুরু করা হয়। শুক্রবার ফেসবুকে এ সংক্রান্ত বিজ্ঞাপন দিয়ে বলা হয়, “অনুগ্রহ করে রাত ১১ ৫৯ মিনিটের মধ্যে ৪৭ মার্কিন ডলার বা তার বেশি অনুদান দিয়ে, এই অন্ধকার সময়ে আমাদের আন্দোলনে সামিল হোন, যে আন্দোলন কখনও শেষ হওয়ার নয়। এবং আমরা আপনাকে আপনার নিজস্ব ‘আই স্ট্যান্ড উইথ প্রেসিডেন্ট ট্রাম্প’ টি-শার্ট বিনামূল্যে পাঠাব।”
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এসব প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে সম্পন্ন হওয়া তদন্তের পর ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ গঠন হল; আর সেটিও এমন এক সময় যখন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন চাচ্ছেন এই রিপাবলিকান নেতা।
রয়টার্স বলছে, ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও জানা যায়নি, কারণ অভিযোগটি এখনও গোপন রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প ব্যবসায়িক জালিয়াতি সম্পর্কিত ৩০ টিরও বেশি গণনার মুখোমুখি হয়েছেন।
ট্রাম্প অবশ্য বলছেন, তিনি ‘সম্পূর্ণ নির্দোষ’। একইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে সরে না যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া তার পুনরায় নির্বাচনে জেতার সম্ভাবনাকে নষ্টের চেষ্টা করার জন্য ট্রাম্প ডেমোক্র্যাট ব্র্যাগকে অভিযুক্ত করেছেন।
সূত্র: এনবিসি নিউজ
সংসদ সদস্য পদ বাতিল: সংবাদ সম্মেলন ডেকেছেন রাহুল গান্ধী । WB
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে `মানহানিকর’ মন্তব্য করায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সাজা দেয় গুজরাটের একটি আদালত। আর সেই রায়ের জের ধরেই বাতিল করা হয় রাহুলের সংসদ সদস্য পদ।
অনেকেই একে দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে।
পদ হারিয়ে বিপদে পড়া রাহুল গতকাল শুক্রবারই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টুইটে বলেছিলেন, দেশের জন্য তার লড়াই অব্যাহত থাকবে। তাতে যদি চড়া মূল্যও দিতে হয় তিনি পিছপা হবেন না।
আজ শনিবার ভারতের স্থানীয় সময় দুপুর একটায় সংবাদ সম্মেলন ডেকেছেন রাহুল গান্ধী।
সূত্র: এনডিটিভি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে দেশটির গুজরাতের আদালত। বৃহস্পতিবার সুরত দায়রা আদালত ২০১৯ সালের ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে দু’বছরের জেলের সাজা দিয়েছে। তবে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে।
২০১৯ সালে কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি।
ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল।
রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটেরর সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।
সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ১০ পদে ৩১ চাকরি দিচ্ছে । WB
আগ্রহী প্রার্থীকে ২৩ মার্চ সকাল ১০টা থেকে ২৩ এপ্রিল বিকেল ৪টার মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর প্রধান কার্যালয় ও সাতটি আঞ্চলিক কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে যোগ্য প্রার্থীদের মধ্য থেকে পূরণ করার নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে (https://alljobs.teletalk.com.bd/birtan বা http://birtan.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না ।
আগ্রহী প্রার্থীকে ২৩ মার্চ থেকে ২৩ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যা: ২
বেতন গ্রেড: ৪
বেতন স্কেল: ৫০,০০০ – ৭১,২০০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৪৯ বছর
শিক্ষাগত যোগ্যতা: (ক) পুষ্টি বা গার্হস্থ্য অর্থনীতি বা খাদ্য ও পুষ্টি পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ (অ) মাস্টার অফ ফিলসফি (এমফিল) বা মাস্টার অফ প্রফেশনাল স্টাডিজ (এমপিএস) ডিগ্রি এবং সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ কাজে ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা (আ) সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ফলিত পুষ্টি বিষয়ে উন্নয়ন অথবা গবেষণা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও ব্যবস্থাপনা বিষয়ে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা; এবং (খ) বিজ্ঞানবিষয়ক জার্নালে ফলিত পুষ্টি বিষয়ে গবেষণার ওপর ৮টি গবেষণা প্রকাশনা থাকতে হইবে।
২. পদের নাম: প্রোগ্রামার
পদের সংখ্যা: ১
বেতন গ্রেড: ৬
বেতন স্কেল: ৩৫,০০০ – ৬৭,০১০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি (খ) কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম চার বছরের চাকরি এবং (গ) বারটান নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৩. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যা: ১৩
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: (ক) পুষ্টি বা খাদ্য ও পুষ্টি পরিকল্পনা বা গার্হস্থ্য অর্থনীতি বা ফুড টেকনোলজি বা প্রাণ রসায়ন বা কৃষি বা উদ্ভিদ বিজ্ঞান বা মৎস্য বা পশুপালন বা পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিসহ মাস্টার অফ ফিলোসফি (এমফিল) বা মাস্টার অফ প্রফেশনাল স্টাডিজ (এমপিএস) ডিগ্রি এবং (খ) শিক্ষাজীবনে একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
৪. পদের নাম: প্রশিক্ষক
পদের সংখ্যা: ২
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: (ক) পুষ্টি বা গার্হস্থ্য অর্থনীতি বা কৃষি অর্থনীতি বা কৃষি বা মৎস্য বা পশুপালন বা ফুড টেকনোলজি বা প্রাণ রসায়ন বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা (খ) তিন বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং
(গ) শিক্ষাজীবনে একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
৫. পদের নাম: সহকারী পরিচালক
পদের সংখ্যা: ২
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: (ক) বাণিজ্যে বা হিসাব বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি; (খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং (গ) শিক্ষাজীবনে একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
৬. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদের সংখ্যা: ১
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি।
৭. পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদের সংখ্যা: ১
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী-
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং (খ) বারটান নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৮. পদের নাম: সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যা: ৭
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ কৃষি বা মৎস্য বা পশুপালন বিষয়ে ডিপ্লোমা।
৯. পদের নাম: সহকারী প্রশিক্ষক
পদের সংখ্যা: ১
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ কৃষি বিষয়ে ডিপ্লোমা।
১০. পদের নাম: লাইব্রেরিয়ান
পদের সংখ্যা: ১
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীকে ২৩ মার্চ সকাল ১০টা থেকে ২৩ এপ্রিল বিকেল ৪টার মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো । WB
পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো তার নতুন নতুন ক্লাব আল নাসেরের সংস্কৃতিতে ভালোভাবেই অভ্যস্ত হয়ে উঠছেন। একই সঙ্গে তিনিও এখন নিজেকে আর আগের মতো সাইডলাইন বা কোণঠাসা মনে করছেন না।
সাবেক রিয়াল মাদ্রিদ এই খেলোয়াড় নতুন জগতে আরও ভালভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাইতো রমজান শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় মুসলিমদের উদ্দেশে সুন্দর বার্তা দিয়েছেন এই পর্তুগিজ তারকা। বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে নিজের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে তিনি লেখেন, ‌‌সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা।
এদিকে, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ (২৩ মার্চ) থেকে রমজান শুরু হচ্ছে। পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও। নিজেদের ফেসবুক পেইজে ক্লাবটি জানায়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল। সেই  সঙ্গে দেওয়া হয়েছে একটি প্রার্থনার ইমোজি।
সব মসজিদে একই পদ্ধতিতে তারাবিহ পড়ার আহ্বান । WB
রমজান মাসে খতম তারাবিহ পড়ার সময় সারাদেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিহ নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু রয়েছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না।
এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে কোরআন খতম করা সম্ভব।
এমতাবস্থায়, দেশের সব মসজিদে খতম তারাবিহ নামাজে প্রথম ছয় দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে কোরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ জানানো হচ্ছে।
আজ গ্রেফতার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। WB
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ট্রাম্পের পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। এমন অভিযোগ নিয়ে নিউইয়র্কের প্রসিকিউটররা পাঁচ বছর ধরে তদন্ত করছেন।
গুঞ্জন উঠেছে, ‘মুখ বন্ধ’ রাখতে অর্থ দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। সঙ্গে এদিনই তাকে গ্রেফতার করা হতে পারে।
নিউইয়র্কের ম্যানহাটন বিভাগীয় অ্যাটর্নি অ্যালভিন ব্রাগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগের তদন্ত করছেন। তবে ট্রাম্প দাবি করেছেন, তার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা। তিনি গত ১৮ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যদি তাকে গ্রেফতার করা হয়, তাহলে যেন তারা সবাই আন্দোলনে নামেন।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি আজ অভিযোগ দায়ের করা হয়— তাহলে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের মধ্যে প্রথম ব্যক্তি হবেন যার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হবে।
অ্যাটর্নি অ্যালভিন ব্রাগ অভিযোগ দায়েরের ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি। তবে গত কয়েক সপ্তাহে বিচারকদের সামনে গুরুত্বপূর্ণ স্বাক্ষীদের উপস্থিত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে স্বীকারোক্তি দেওয়ার সুযোগ দিয়েছেন। প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প সমর্থকদের সম্ভাব্য আন্দোলনের বিষয়টি মাথায় রেখে তারা নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছেন।
এছাড়া ট্রাম্পকে ‘অকল্পনীয়’ গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক পুলিশ। বলা হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতারের সময় তার হাতে হাতকড়া পরানো হতে পারে। এছাড়া অভিযুক্ত অপরাধী হিসেবে নাম নথিভুক্ত করতে ট্রাম্পের ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হতে পারে।
তবে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করা হয়ও, তাহলে সেটি বুধবার করা হতে পারে। কারণ এর আগে বিচারক আরেকজন স্বাক্ষীর স্বাক্ষ্য নেবেন।
ধর্ষণকারী হিসেবে শাকিব খানের নাম অস্ট্রেলিয়া পুলিশের নথিতে । WB
অস্ট্রেলিয়ায় বর্বর ধর্ষণকারী হিসেবে পুলিশের নথিতে উঠে এসেছে ঢাকাই সিনেমার সমালোচিত নায়ক শাকিব খানের নাম। সে দেশের পুলিশের একটি রিপোর্টের কপি ইতোমধ্যেই হাতে এসেছে।
রিপোর্টে দেখা গেছে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিব খান ওরফে রানা। ক্যারিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়া গিয়েই এমন ধর্ষণকাণ্ড ঘটিয়েছেন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সেন্ট জর্জ পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী অ্যানি সাবরিন নিজেই। মামলার স্বাক্ষী হয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার নাম ম্যাথিউ জন ক্রুকসন।
পুলিশ রিপোর্টে জানা যায়, ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর রাতে নভোটেল দ্য গ্র্যান্ড প্যারেড অ্যাপার্টমেন্ট ৭২১ ব্রাইটন লা স্যান্ডস হোটেল কক্ষে রাত ২টা থেকে ৪ পর্যন্ত অ্যানিকে ধর্ষণ করেন শাকিব খান।
অস্ট্রেলিয়ার পুলিশ ইনভেস্টিগেশন করে মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাদের রিপোর্টে জানিয়েছে, ধর্ষক শাকিব খান মধ্যপ অবস্থায় মাতাল হয়ে অ্যানি সাবরিনের যোনি ও পায়ুপথে নির্মমভাবে যৌনচার চালিয়েছেন।
পুলিশ অভিযোগে আরও বলা হয়েছে, শাকিব খান রানা একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ভুক্তভোগী অ্যানি সাবরিন তার আঙ্কেল রহমত উল্লাহর ফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠানে প্রডিউসার হিসেবে কাজ করেন। সাবরিন ও উল্লাহ বাংলাদেশি সিনেমার কাজ শুরু করেছেন। যার শুটিং অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশে হবে।
অস্ট্রেলিয়ায় শাকিব খানের সঙ্গে অ্যানি সাবরিনের প্রথম দেখা হয় ২০১৬ সালের ৩১আগস্ট। এরপর থেকে নিয়মিত ট্রান্সপোর্ট, হোটেল, খাওয়া-দাওয়া ও যাবতীয় বিষয়াদি দেখাশোনা করেন।
এদিকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ বাংলাদেশে এসে নায়ক শাকিব খানের নামে মিথ্যা আশ্বাস ও ধর্ষণের অভিযোগ তুলেছেন। বুধবার (১৫ মার্চ) বিকালে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী, প্রযোজক ও পরিচালক সমিতি বরাবর এমন লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ নিজেই।
সেই অভিযোগে তিনি জানান, অস্ট্রেলিয়ায় শুটিংয়ে গিয়ে সহ-প্রযোজক অ্যানি সাবরিনকে ধর্ষণ করেন শাকিব খান। শুধু তাই নয়, এ অভিযোগে অস্ট্রেলিয়াতে গ্রেপ্তারও হয়েছিলেন এ নায়ক। এ সংবাদটি প্রথম প্রকাশ করে ঢাকা প্রকাশ। এরপর থেকেই নড়েচড়ে বসে স্বয়ং শাকিবসহ ঢাকাই সিনেমা সংশ্লিষ্টরা।
অভিযোগের পর বিষয়টি মীমাংসার জন্য গুলশানের একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বৈঠক করেন শাকিব খান। সে সময় উপস্থিত ছিলেন শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে। এক ঘণ্টা চলা এ বৈঠকে কোনো সমাঝোতা করতে না পেরে অবশেষে মুখ খোলেন শাকিব খান।
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রকাশিত টিজারে দেখা যায় আশিকুর রহমান পরিচালিত এ সিনেমার প্রযোজনা করেছে  বাংলাদেশের ভারটেক্স প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটির কো-প্রডিউসার হিসেবে দায়িত্বে রয়েছে অস্ট্রেলিয়ার ফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠান সিনেফেক্টস। যার কর্ণধার রহমত উল্লাহ নিজেই।
২০১৬ সালে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া এ সিনেমার ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। এরপর নানা জটিলতায় সিনেমাটির শুটিং আর হয়নি।
যে ৫ অভ্যাস এ হতে পারে ব্রণ । WB
ঘুম থেকে সকালে উঠে আয়নায় একবার নিজেকে দেখে নিতে অনেকেই পছন্দ করেন। আর তখন যদি মুখে নতুন দাগ বা ব্রণ দেখতে পান, তাহলে সুন্দর সকালটাই বিরক্তিতে ভরে যায়। এই ব্রণ দূর করতে আপনি নানারকম ভাল ব্রান্ডের ফেসওয়াশ বা ফেসপ্যাক ব্যবহার করেই যাচ্ছেন, কিন্তু তারপরও কমছে না। আপনার কিছু দৈনন্দিন অভ্যাসের জন্যই হয়তো দূর হচ্ছে না ত্বকের ব্রণ।
১। চুল ঠিকমতো ধুচ্ছেন না
অনেকেই মনে করেন যে, চুল না ধোয়া শুধু আপনার চুলের স্বাস্থ্যের ক্ষতি করবে। অথচ অপরিষ্কার মাথার ত্বক ব্যাকটেরিয়া ও জীবাণুর প্রজনন ঘটায়। এগুলো আপনার কপাল পর্যন্ত হামাগুড়ি দিয়ে চলে আসে। যার ফলে কপালে ব্রণের দেখা দেবে।
২। নোংরা বালিশের কভার ব্যবহার করা
নোংরা বালিশের কভার পুরো মুখে ব্রণের সৃষ্টি করে। এর কারণ হলো—তেল, সিবাম, ময়লা বালিশের কভারে জমা হয়। এমনকি, মেকআপ অপসারণ না করলে সেটিও কভারের ওপর জমে থাকে, যা পরে আমাদের ত্বকে স্থানান্তর হয়। এ থেকে ব্রণের সৃষ্টি হয়।
৩। মানসিক চাপ
মানসিক চাপ ব্রণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। স্ট্রেস আমাদের ত্বকে এক ধরণের উদ্বেগের সৃষ্টি করে। যা অকাল বার্ধক্য, কুঁচকে যাওয়া ত্বকের কারণ।
৪। তৈলাক্ত খাবার গ্রহণ
অতিরিক্ত তৈলাক্ত খাবার ত্বকের জন্য খারাপ। তেলেভাজা খাবার রক্তের প্রবাহে প্রবেশ করে। ফলে ইনসুলিনের বৃদ্ধি ঘটে। এতে ব্রণ দেখা দেয়।
৫। ফোনের স্ক্রিন
এই ডিজিটাল যুগে আমরা বেশির ভাগ সময় ব্রাউজিং, চ্যাটিং বা ফোনে কথা বলে সময় ব্যয় করি। এই ডিভাইসটি ব্রণ সৃষ্টিকারী জীবাণু এবং ব্যাকটেরিয়ার বসতি। ফোনের স্ক্রিন আমরা আমদের হাত দিয়ে স্পর্শ করে, যা অনেক সময় ধোয়া থাকে না। এভাবেই আমাদের ত্বক বিস্তৃত জীবাণুর কাছে প্রবেশ করে, যা হয়ে ওঠে ব্রণের কারণ।
কাঁচা ছোলা খাওয়ার পরে এই তিন ধরনের খাবার খেলে হতে পারে মৃত্যু! । WB
কাঁচা ছোলা দারুন পুষ্টিগণ সম্পন্ন একটি খাবার। তাই অনেকেই সকালে ভেজানো কাঁচা ছোলা খেতে পছন্দ করেন। ভেজানো কাঁচা ছোলা আমাদের শরীরের নানাবিধ উপকারিতা সাধন করতে সক্ষম। সকালবেলা প্রথম খাদ্য হিসেবে ভেজানো কাঁচা ছোলা খাওয়া ভুলের কিছু নয় বরং এটি খাওয়া বুদ্ধিমানের কাজ। ভেজানো কাঁচা ছোলা খাওয়ার পর আপনি যদি তিন ধরনের খাবারের মধ্যে যেকোনো একটি খাবার ভুল করেও খেয়ে থাকেন তাহলে তাৎক্ষণিক আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে না জেনে যখনই কোন খাবার খাওয়া হয় সেটি হতে পারে বিপদের কারণ।
আমরা অনেকে রমজান মাসে কাচ্চা ছোলা কে খাদ্য তালিকায় রেখে থাকি। এই কাঁচা ছোলা তাৎক্ষণিকভাবে আমাদের শরীরকে পুষ্টি দিতে পারে। কারণ এটি আমাদের এনার্জি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। আবার রমজান মাসে বা অন্যান্য দিনে কাঁচা ছোলার পাশাপাশি এক গ্লাস খাটি দুধ না রাখলে কিন্তু হয় না। কাঁচা ছোলা এবং দুধ একত্র হয়ে আমাদের পেটে গন্ডগোল তো হতেই পারে এমনকি বিষক্রিয়া পর্যন্ত ঘটাতে পারে ।
কাঁচা ছোলা এবং দুধ দুটোই উচ্চ প্রোটিন সম্পন্ন খাবার। আর এ দুটো খাবারই আমাদের শরীরে অনেক উপকার সাধন করতে পারে। কিন্তু কাঁচা ছোলা ও দুধ একত্রে খাওয়া যাবেনা। ছোলা খাওয়ার এক ঘন্টা কিংবা দু’ঘণ্টা পরে কিংবা ছোলা খাওয়ার এক ঘন্টা কিংবা দু’ঘণ্টা আগে দুধ খেয়ে নিতে হবে। তারপরেই খেতে হবে কাঁচা ছোলা। এ দুটো উচ্চ প্রোটিন সম্পন্ন খাবার পেতে যাওয়ার পর একটি আরেকটি হজম শক্তি নষ্ট করে ফেলে। দীর্ঘক্ষণ পর্যন্ত হজম হতে চায় না। যার ফলে এসিডিটির বদ হজম পেট ফোলা ইত্যাদি নানা ধরনের সমস্যা পেটে দেখা দিতে পারে। এমনকি বিষক্রিয়া পর্যন্ত ঘটার সম্ভাবনা রয়েছে। আপনিও যদি এতদিন পর্যন্ত এই ভুল করে থাকেন তাহলে আপনাকে এখনই সতর্ক হতে বলা হচ্ছে অবশ্যই সতর্ক হয়ে যাবেন।
পরবর্তীতে যে খাবারটি কাঁচা ছোলা খাওয়ার পর খাওয়া উচিত নয় সেটি হলো আচার। কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই আচার খাওয়া উচিত নয়। আচ্ছা সাধারণত ভেজানো হয় ভিনেগার দিয়ে আর কাঁচা ছোলা খাওয়ার পর যদি আপনার পেটে ভিনেগার যায় তাহলে আপনার পেটে বিষক্রিয়া হতে পারে। এতে কাঁচা ছোলার পরে যদি আপনি আচার খান এতে উপকারের বদলে আপনার আরো অনেক বেশি অপকার করবে। এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে বুক জ্বালাও হতে পারে। তাই কাঁচা ছোলা খাওয়ার পর আচার কিংবা ভিনেগার আছে এমন ধরনের খাবার পরিহার করুন। বিশেষ করে যারা ডায়েট করেন তারা নিশ্চয়ই সকালে ভিনিগার জাতীয় কোন তরল গ্রহণ করে থাকেন এবং শক্তি বাড়ানোর জন্য পরবর্তীতে কাঁচা ছোলা খেয়ে থাকেন। আপনাদেরকে বলছি এরকম মারাত্মক ভুল আগামীকাল থেকে না করার অনুরোধ রইল।
সর্বশেষ এবং তৃতীয় যে খাবারটি কাঁচাছড়া খাওয়ার পর খাওয়া যাবে না সেটি হচ্ছে করোলা। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না। কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেটি আপনি পাবেন করলাতেই। কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে বেশি পরিমাণ অক্সাইড পাওয়া যায়। তাতে করে শরীরে তা প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করে। এতে এ বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করবে এবং পরে গভীর একটি অসুখের সৃষ্টি করবে আপনার শরীরে। সেই অসুখটি হওয়ার পর আপনি নিশ্চয়ই ভাববেন যে আপনি এমন কি ভুল কাজ করেছেন যার কারণে আপনার এই অসুখটি হলো। আপনার ভুল এখানেই আপনি যদি কাঁচা ছোলা খাওয়ার পর করলা দুধ বা ভিনেগার জাতীয় কোন খাবার গ্রহণ করেন তাহলে পরবর্তীতে এটি আপনার শরীরে বড় ধরনের রোগ সৃষ্টি করতে সাহায্য করবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার সহজ উপায় । WB
বিভিন্ন সেবা পেতে অনেকের দরকার হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের। প্রযুক্তিগত সুবিধার কারণে এ সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াটা ঘরে বসেই শুরু করা যায়। সেটি কীভাবে, তা ধাপে ধাপে তুলে ধরা হলো।
শর্তাবলী
১. আবেদনকারীর কাছে কমপক্ষে তিন মাসের মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।
২. আবেদনকারীর বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা জরুরি ঠিকানার যেকোনো একটি ব্যবহার করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ওই ঠিকানার বাসিন্দা হতে হবে।
৩. মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে, তাহলে ঠিকানার প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে।
৪. বিদেশে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন, সে দেশে বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
৫. বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে বা বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স এই অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয়।
৬. বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে পাসপোর্ট ইস্যু বা রিইস্যু করিয়েছেন, তাদের বাংলাদেশে আসার পর পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাইলে সর্বশেষ অ্যারাইভাল (Arrival) সিল সংবলিত পৃষ্ঠাটির স্ক্যান কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
৭. প্রবাসী আবেদনকারীরা যার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করতে চান, তার নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে তাকে সত্যায়নসহ একটি অনুমতিপত্র (Authorization Letter) আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রেও সনদ গ্রহণের সময় সংগ্রহকারীকে অনুরূপ অনুমতিপত্রসহ পাঠাতে হবে।
৮. বাংলাদেশের অভ্যন্তরে চাকরি কিংবা অন্য কোনো কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে আপনি যে জেলার বাসিন্দা, সে জেলা ডিএসবি অফিস অথবা আপনার ঠিকানা যদি মেট্রোপলিটন এলাকায় হয়, তাহলে সে মেট্রোপলিটন এলাকার সিটি এসবি অফিসে যোগাযোগ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র
১. অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র।
২. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি অথবা বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি অথবা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অব পিস (Justice of Peace) কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি।
৩. বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০ টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ট্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জসহ ফি প্রদান।
আবেদনের নিয়মাবলী
ধাপ-১: অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। নিবন্ধন করার জন্য এই লিংকে ক্লিক করুন।
ধাপ-২: নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগইন করার পর Apply মেন্যুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।
ধাপ-৩: আবেদন ফরমের প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য, দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন। আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত, সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।
ধাপ-৪: আবেদন ফরমের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর স্ক্যান কপি আপলোড করুন।
ধাপ-৫: আবেদন ফরমের চতুর্থ ধাপে আপনার এন্টিকৃত সব তথ্য দেখানো হবে। আবেদনে কোনো ভুল থাকলে তা পূর্ববর্তী ধাপগুলোতে ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে, তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোনো পরিবর্তন করার সুযোগ থাকবে না।
ধাপ-৬: চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি
একক প্রার্থী হিসেবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। দেশটি  ইতোমধ্যে সে লক্ষে কাজ শুরু করেছে।
গত অক্টোবরে একক বিডার হিসেবে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটির নাম এসেছিল। ওই সময় ফিফার ডেডলাইন শেষ হবার প্রাক্কালে অস্ট্রেলিয়া লড়াই থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেয়।
এ বছরের শেষে ফিফা কংগ্রেসে স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হবে।
সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) সভাপতি ইয়াসির আল মিসেহাল বলেছেন দেশটির দ্রুত রূপান্তরের কারণে বিড সফল হবার সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে সৌদি ফুটবল প্রধান বলেন, ‘এক্ষেত্রে আমাদের ফুটবল গল্প বিশ্বের কাছে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ ও নারী ফুটবলে আমরা অভূতপূর্ব উন্নতি করেছি। পুরো বিশ্বকে আমাদের এই চমৎকার যাত্রার সাথে যোগ করতে বিডে উন্মুক্ত আমন্ত্রণ থাকবে।’
বিডিংয়ে একক প্রার্থী থাকলেও ফিফার আইনানুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে হলে সৌদি আরবকে আনুষ্ঠানিক ভাবে বিডে অংশ নিতে হবে। সৌদি আরবের বিডের মূল স্লোগান হলো, ‘ক্রমবর্ধমান। একসাথে’।
এখানে রাজ্য, তার জনগণ ও বিশ্ব ফুটবলের মধ্যে একটি সম্পর্ক তৈরির বন্ধন গড়ে তোলার চেষ্টা করা হবে।
২০২১ সালের পর থেকে ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য সৌদি আরব প্রায় ৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নেবার জন্য দেশটির যুবরাজ ক্রীড়াঙ্গনকে মূল মন্ত্র হিসেবে বিবেচনা করেছেন। তাতে সৌদি আরব ইতোমধ্যে লাভবানও হয়েছে।
ফুটবল, ফমূর্লা ওয়ান, গলফ, বক্সিংয়ের বেশ কিছু বড় ইভেন্ট সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত  হয়েছে। সৌদি পেশাদার লিগে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড তারা কিনে নিয়েছে। ক্রীড়াঙ্গনের এসব বড় ইভেন্টের মাধ্যমে দেশটির পর্যটন শিল্পেরও উন্নতি হয়েছে।
ফিফার গাইডলাইন অনুযায়ী বিশ্বকাপের স্বাগতিক হতে হলে একটি দেশকে অবশ্যই মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
ধারণা করা হচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপের মতই জুন-জুলাইয়ে প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে ২০৩৪ বিশ্বকাপও নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হবে। এই প্রথমবারের মতো ৪৮ দলের বর্ধিত কলেবরের টুর্নামেন্ট কোনো একটি একক দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মরক্কো, পর্তুগাল ও স্পেনে ২০৩০ বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। এই বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে।
২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।
সূত্র : গোল ডট কম।
২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে
শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সরে যাওয়ায় এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। অস্ট্রেলিয়ার ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই বিশ্বকাপ বিডিংয়ে অংশগ্রহণ করবে না।
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি।
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদির সাথে বিডে নামতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু  আজ মঙ্গলবার ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা বিড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপ হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়। এরপর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। ওই হিসেবে ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া ও ওশেনিয়া মহাদেশে হবে বলে জানিয়েছিল ফিফা।
কাজাখস্তান থেকে তেল কিনে রাশিয়ার উপকার করছে জার্মানি । WB
ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল আর কিনছে না জার্মানি। তারা এখন তেল নিচ্ছে বর্তমান মধ্য এশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ কাজাখস্তান থেকে। চলতি সপ্তাহেই দ্রুঝবা পাইপলাইন দিয়ে জার্মানিতে তেল পাঠিয়েছে কাজাখস্তান। তাতেও কি রাশিয়ার উপকার হবে?
এই তেল যাচ্ছে পূর্ব জার্মানির একটি প্রধান তেল শোধনাগারে। এই বছরের আগে পর্যন্ত যে শোধনাগারে শুধু রাশিয়ার থেকে আসা অপরিশোধিত তেলই পরিশোধন করা হতো।
কাজাখস্তান থেকে ২০ হাজার টন বা এক লাখ ৪৫ হাজার ব্যারেল তেল পৌঁছেছে জার্মানিতে। এভাবেই কাজাখস্তান থেকে তেল নিয়ে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে জার্মানি। কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে?
রাশিয়া থেকে পাইপলাইনে তেল আনার ক্ষেত্রে ইইউ’র কোনও নিষেধাজ্ঞা ছিল না। তা সত্ত্বেও জার্মানি সিদ্ধান্ত নেয়, তারা রাশিয়ার থেকে তেল কিনবে না। কাজাখস্তান এ বছর জার্মানিকে ১২ লাখ টন তেল দেবে। কাজাখস্তান আবার রাশিয়ারও বন্ধু দেশ। তাদের পাইপলাইন অপারেটর কাজট্রানসঅয়েল ইতোমধ্যেই আগামী তিন মাসে তিন লাখ টন তেল পাঠানোর জন্য রাশিয়ার সংস্থা ট্রানসনেফট-এর অনুমোদন পেয়ে গেছে।
কেন কাজাখস্তান থেকে তেন কিনছে জার্মানি?
কাজাখস্তান থেকে তেল আসছে বার্লিনের ১২০ কিলোমটার উত্তরপূর্বে পিসিকে শোধনাগারে। এই শোধনাগারটি তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এলাকায় এবং প্রচুর মানুষ এখানে কাজ করেন। বার্লিনের প্রয়োজনের ৯০ শতাংশ জ্বালানি এখান থেকে যায়। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়ার পর এই শোধনাগারের অবস্থা খারাপ হয়ে যায়।
ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির এক-তৃতীয়াংশ তেল আসত রাশিয়া থেকে। ২০২১ সালের নভেম্বরে প্রতিদিন ছয় লাখ ৮৭ হাজার ব্যারেল তেল রাশিয়া থেকে এসেছে। যে শোধনাগারে রাশিয়া থেকে তেল আসত বা এখন কাজাখস্তান থেকে আসবে, তা পশ্চিম জার্মানির পাইপলাইনের সঙ্গে যুক্ত নয়। তাই এই শোধনাগারটি তার ক্ষমতার তুলনায় মাত্র ৬০ শতাংশ কাজ করতে পারছিল।
কাজাখস্তানের তেল আসার পর এই শোধনাগার পুরো ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে এবং লাভজনকও হবে।
যেভাবে সুবিধা পাচ্ছে রাশিয়া
যে পাইপলাইন দিয়ে কাজাখস্তান থেকে তেল আসবে তা রাশিয়ার মধ্যে দিয়ে গেছে। ফলে এখান থেকে তেল আনা হলে রাশিয়াও অর্থ পাবে। পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে তেল কেনার ওপর প্রচুর বিধিনিষেধ আরোপ করেছে। দামের সীমাও বেঁধে দিয়েছে। এই অবস্থায় অর্থ তাদের কাছে খুবই জরুরি।
এই তেল রাশিয়ার মধ্যে থাকা কয়েক হাজার কিলোমিটার পাইপলাইনের মধ্যে দিয়ে আসবে। ফলে বলা যায়, রাশিয়ার সম্মতি ও ইচ্ছার ওপর এই তেলের জার্মানিতে আসা নির্ভর করছে। কিন্তু তার থেকেও বড় কথা, কাজাখস্তান থেকে তেল প্রথমে রাশিয়ায় আসবে। সেখানে রাশিয়ার তেলও তার সঙ্গে মিশবে। তারপর তা জার্মানিতে আসবে। এই ব্লেন্ডিং বন্ধ করা সম্ভব নয়।
জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার কিছু তেলও জার্মানিতে এসে পৌঁছাবে। সেটা ঠেকানো যাবে না। কিন্তু বড় কথা হলো, কোনও অর্থ সরাসরি রাশিয়াকে দেওয়া হচ্ছে না। তেল কাজাখস্তান থেকে কেনা হচ্ছে, অর্থও তারাই পাচ্ছে।
সূত্র: ডয়েচে ভেলে
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে । WB
২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সেখানে উপস্থিত থাকবেন।
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় হতে পাওয়া যাবে।
এক যুগেরও বেশি সময় পর ২০২২ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।
স্মার্টফোন কেনার সময় মাথায় রাখবেন যে বিষয়গুলো । WB
তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের দৈনন্দির জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। শুধু যোগাযোগ রক্ষার্থেই নয়; ছবি তোলা, গান শোনা, মুভি দেখা, গুরুত্বপূর্ণ তথ্য ক্লাউডে সংরক্ষণ, ইন্টারনেট ব্রাউজিংসহ নানা কাজে ব্যবহার হচ্ছে এ ডিভাইস। ঈদে নতুন স্মার্টফোন কেনার আগে অবশ্যই কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে-
১.ডিসপ্লের রেজুলেশন :
ডিসপ্লের আকার বা রেজুলেশন কেমন হলে ভালো হয়, তা নির্ভর করে স্মার্টফোনের ব্যবহারের ওপর। ভিডিও, ছবি বা ভিডিও সম্পাদনা অথবা ডাউনলোড ও সিনেমা দেখার জন্য ডিভাইসের ডিসপ্লে সাড়ে ৫ থেকে ৬ ইঞ্চি হলে ভালো হয়।
২. গঠন কাঠামো:
স্মার্টফোনের মতো মোবাইল ডিভাইসের স্থায়িত্বনির্ভর করে এর কাঠামোর ওপর। ধাতব ও প্লাস্টিক এ দুই কাঠামোয় বিভক্ত হ্যান্ডসেটের পুরো বাজার।
৩. ব্যাটারির স্থায়ীত্ব:
ব্যবহারের ওপর নির্ভর করে স্মার্টফোন ব্যাটারির আয়ুষ্কাল। বিভিন্ন অ্যাপ, গেম এবং ভিডিও স্ট্রিমিংয়ের মতো কাজের জন্য স্মার্টফোন ব্যাটারি ৩০০০ থেকে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের হলে ভালো হয়। শুধু যোগাযোগের কাজে ব্যবহারের জন্য হলে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বা তার চেয়ে কম হলেও চলে।
৪. প্রসেসর কেমন :
ডিভাইসভেদে প্রসেসিং ক্ষমতা পরিবর্তিত হয়। ডিভাইসের তথ্য প্রসেসিং বিষয়টি কিছুটা অপারেটিং সিস্টেমের ওপরও নির্ভর করে। ছবি ও ভিডিও সম্পাদনার পাশাপাশি গেম খেলতে হলে সর্বশেষ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সংবলিত ডিভাইস ব্যবহার করাই শ্রেয়। পাশাপাশি মিডিয়াটেক প্রসেসর যুক্ত হ্যান্ডসেটও বেছে নেয়া যেতে পারে।
৫. র‌্যাম:
স্মার্টফোন কত দ্রুত কাজ করবে, তা অনেকটা র‌্যামের ওপর নির্ভর করে। ইন্টারনেট সেবার সহজলভ্যতার কারণে ডাটা ব্যবহার বেড়েছে। স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার বা মুভি দেখার জন্য ২-৩ গিগাবাইটের র‌্যাম সংবলিত ডিভাইস হলে ভালো। তবে সাধারণ কাজের জন্য ২ গিগাবাইট র‌্যামের স্মার্টফোন হলেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
৬. ক্যামেরা:
মেগাপিক্সেল বেশি হলেই স্মার্টফোনের ক্যামেরাটি সেরা হবে, এমন ধারণা অনেকের। কিন্তু বিষয়টি একেবারেই তা নয়। মেগাপিক্সেলের পাশাপাশি ক্যামেরা অ্যাপারচার, আইএসও লেভেল, পিক্সেলের আকার ও অটোফোকাসের মতো ব্যাপারগুলো বিশেষ গুরুত্বপূর্ণ।
৭. অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেস:
স্মার্টফোন বাছাইয়ের ক্ষেত্রে ইউজার ইন্টারফেস ও ডিভাইসটি কোন অপারেটিং সিস্টেম (ওএস) চালিত, সেটাতে গুরুত্ব দেয়া উচিত।
৮. স্টোরেজ:
৩২জিবি স্টোরেজের স্মার্টফোন কিনলেই যথেষ্ট। তবে ৬৪ বা ১২৮ জিবি স্টোরেজের স্মার্টফোনও রয়েছে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহারযোগ্য ১৬ জিবি স্টোরেজের ডিভাইসও কেনা যায়।
৯. অডিও-স্পিকার:
ভিডিও স্ট্রিমিং অথবা ভিডিও কনফারেন্সের কাজে স্মার্টফোন ব্যবহার করতে চাইলে অবশ্যই গুরুত্ব দিতে হবে স্পিকার ও মানসম্মত অডিও প্রযুক্তিতে।
১০. সিকিউরিটি সিস্টেম:
এখন বেশির ভাগ ডিভাইসেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা আইরিস সেন্সরের মতো অতিরিক্ত নিরাপত্তা ফিচার থাকে। এগুলো কেবল হ্যান্ডসেট লক-আনলকে নয়, কাজ করে নির্দিষ্ট ফাইল, নথি অথবা অ্যাপে অ্যাকসেস পেতে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে।
১১. হেডফোন জ্যাক ও ইউএসবি পোর্ট:
স্মার্টফোনে এখন মাইক্রো-ইউএসবি ও ইউএসবি টাইপ-সি পোর্ট সহজলভ্য হলেও এগুলোয় গুরুত্ব দেয়া প্রয়োজন। তবে ইউএসবি টাইপ-সি পোর্টবিশিষ্ট স্মার্টফোন কেনাই ভালো। এর মাধ্যমে চার্জ দেয়া সহজ। কিছু ডিভাইসে থাকে সাড়ে ৩ মিলিমিটারের হেডফোন জ্যাক। এগুলো বছর দুয়েক ভালো কাজ করতে সক্ষম।
চূড়ান্ত সিদ্ধান্তের আগেই দেশে ‘পাঠান’ মুক্তির পোস্টার । WB
ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ‘আগামী ৩ মার্চ সিনেমাটি মুক্তি পাচ্ছে’ এমন ঘোষণা দিয়ে বাংলায় ছাপানো পোস্টার লাগানো হয়েছে।
বাংলাদেশে বলিউডের সিনেমা আমদানির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এরই মধ্যে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তির পোস্টার টাঙানো হয়েছে দেশের সিনেমা হলে।
এ বিষয়ে গতকাল রবিবার রাতে হল বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস সংবাদমাধ্যমকে বলেন, ‘পাঠান মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার যদি অনুমতি দেয় তাহলে হিন্দি সিনেমা চলবে। তবে আমাদের পক্ষ থেকে কোনো হলকে এই সিনেমা আসছে এমন নিশ্চয়তা দিইনি।’
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলও জানালেন, হল মালিকদের সংগঠনের কাছ থেকে ৩ মার্চ পাঠান মুক্তি পাবে এমন কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।
‘এখনো কোনো নিশ্চিত বার্তা আমরা পাইনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ যেহেতু ১৯ সংগঠনকে আশ্বস্ত করেছেন, সেহেতু আশা করছি শিগগিরই অনুমোদন পেয়ে যাব,’- বলেন তিনি।
তবে পোস্টার ছাপানো বিষয়ে ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, সিনেমার প্রচারণার জন্য পোস্টার নিজেরা লাগিয়েছি। দৈনিক দর্শক এসে জানতে চায় ‘পাঠান’ রিলিজ কত তারিখ। ৩ মার্চ মুক্তি পাবে এই খবর জেনেছি। গ্রিন সিগন্যাল পেয়ে পোস্টার লাগিয়ে রেখেছি।
যদিও গত ২৪ ফেব্রুয়ারির আগে দেশে হিন্দি সিনেমা আমদানির সম্ভাবনা তৈরি হয়েছিল। তখন প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু জানিয়েছিলেন ১৯ সংগঠন যেহেতু ঐকমত্যে পৌঁছেছে সেহেতু তথ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমতির অপেক্ষা বাকি ছিল। সেটা আর হয়নি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট নেতারা মনে করছেন, যেকোনো মুহূর্তে হিন্দি সিনেমা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবে।
পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প । WB
পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ।
স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার।
এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
ফোনের স্ক্রিন বন্ধ করে ইউটিউব অডিও শুনবেন যেভাবে । WB
২০২২ সালে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা বিনোদন অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে শীর্ষে ছিল ইউটিউব। সেখানে এমন অনেক ব্যবহারকারী রয়েছে যারা পেইড সংস্করণটি ব্যবহার করছেন না। যার ফলে তারা কয়েকটি ফিচার মিস করছেন। এরমধ্যে অন্যতম একটি হলো ব্যাকগ্রাউন্ডে ভিডিওগুলো প্লে করার সক্ষমতা।
সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের স্ক্রিন বন্ধ থাকলেও ইউটিউব ভিডিওগুলো প্লে করার সুবিধা দেয়। সাবস্ক্রিপশনের মাধ্যমে যেভাবে ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করতে পারেন –
১। অ্যান্ড্রয়েড অথবা আইওএস স্মার্টফোনে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
২। আপনার পছন্দমতো একটি ভিডিও প্লে করুন এবং স্ক্রিনটি বন্ধ করুন।
সাবক্রিপশন ছাড়াও যেভাবে ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করতে পারেন –
১। আপনার স্মার্টফোনে যে কোনও ওয়েব ব্রাউজার খুলুন এবং ওয়েব সংস্করণের জন্য YouTube.com টাইপ করুন।
২ । ব্যাকগ্রাউন্ডে আপনি যে ভিডিওটি শুনতে চান তা অনুসন্ধান করুন।
৩। একবার ভিডিও প্লে করা শুরু হলে ডেস্কটপ মোডে স্যুইচ করুন এবং ভিডিওটি প্লে হওয়া না পর্যন্ত অপেক্ষা করুন।
৪। পরবর্তীতে ব্রাউজারকে মিনিমাইজ করলে ভিডিওটি আবার চলে যাবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তবে বিজ্ঞপ্তি প্যানেলটি নিচে সোয়াইপ করুন এবং প্লেব্যাক বিজ্ঞপ্তি থেকে ‘প্লে’ বাটনটি আলতো চাপুন।
আইওএস এবং আইপ্যাডওএসে যারা আছেন তারা কন্ট্রোল প্যানেলটি ওপেন করুন এবং মিউজিক উইজেটের প্লে বাটনটিতে আলতো চাপুন। ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লেব্যাক পুনরায় শুরু হবে।
ওয়াগনারের মতো বাহিনী প্রতিষ্ঠা করবে চেচেন নেতা কাদিরভ । WB
রুশ ভাড়াটে সেনাদল ‘ওয়াগনার গ্রুপ’-এর আদলে নিজস্ব সামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছেন চেচেন নেতা রমজান কাদিরভ। পুতিনের এই সহযোগী রবিবার তার এই পরিকল্পনার কথা জানান।গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ওয়াগনার গ্রুপ ব্যাপক পরিচিতি পেয়েছে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রধান কার্যালয় খুলেছে তারা। ওয়ানগারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোঝিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ হিসেবে পরিচিত। ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে লড়াই করা ছাড়াও সিরিয়া, লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ অন্যান্য জায়গায়ও ওয়াগনার গ্রুপে তৎপরতা রয়েছে। রাশিয়ার ভাড়াটে এই যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠানকে ‘আন্তদেশীয় অপরাধী সংগঠন’ হিসেবে চিহ্নিত করছে যুক্তরাষ্ট্র।
চেচেন নেতা রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে লেখেন, ইউক্রেন যুদ্ধে ওয়াগনার সেনারা দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তাদের এমন সফলতা নিজস্ব সামরিক কোম্পানি থাকার প্রয়োজনীয়তার কথা জানান দিয়েছে। ৪৬ বছর বয়সী রমজান কাদিরভ আরও বলেন, যখন রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব পালন শেষ হয়ে যাবে, তখন একটি নিজস্ব সামরিক কোম্পানি গড়ে তোলায় মনোযোগ দেব। এ কোম্পানি ওয়াগনার গ্রুপের সঙ্গে প্রতিযোগিতা করবে। আমি মনে করি, এটাও দুর্দান্ত কাজ করবে।
২০০৭ সালে পুতিন রমজান কাদিরভকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তখন থেকে চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। এক দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ব্যর্থ হয়েছেন চেচেন বিচ্ছিন্নতাবাদীরা
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুদ্ধ নিয়ে বিভিন্ন মন্তব্য, নিজ গোষ্ঠীর যোদ্ধাদের ইউক্রেনে পাঠানোসহ নানা কারণে আলোচিত চেচেন নেতা রমজান কাদিরভ। গত বছরের অক্টোবরে নিজের তিন কিশোর ছেলেকে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে ইউক্রেনে পাঠানোর ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। ওই সময় তিনি বলেছিলেন, একেবারে ছোট থেকেই সামরিক প্রশিক্ষণ পাওয়া তার ছেলেদের এখন সত্যিকারের যুদ্ধে অংশ নেওয়ার সময় এসেছে। তার তিন ছেলের বয়স যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ বছর।
সূত্র: আল জাজিরা
আর্থিক সংকট কাটাতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করছে মিসর । WB
আরব দেশ মিশর আর্থিক সংকট কাটাতে তাদের রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করছে। চলতি সপ্তাহে দুবাইয়ে এক সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, মিসরের বেসরকারি খাতের আকার ২০২৫ সালের মধ্যে ৩০ শতাংশ থেকে দ্বিগুণ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হবে। এ জন্য রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, জ্বালানি প্রতিষ্ঠান বিক্রি করা হবে। সরকারি ব্যয়ে কাটছাঁট করা হবে।
দুবাইয়ের সম্মেলনে সিসি আরও বলেন, প্রতিবছর মিসরে তিন ট্রিলিয়ন ডলারের (তিন লাখ কোটি) বাজেট দরকার। কিন্তু আমাদের কাছে এই অর্থ নেই। বাজেট মেটাতে আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের সহায়তা কামনা করেন তিনি।
দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের উদ্বোধনী দিনে মিসরের প্রেসিডেন্ট তার বক্তব্যে আরব আমিরাতের সঙ্গে সুসম্পর্কের প্রশংসা করেন। তিনি তাদের মিসরে বিনিয়োগের আহ্বান জানান।
মিসরের অর্থনীতি অনেকটা ভেঙে পড়েছে। এই বিপর্যয় ঠেকাতে প্রেসিডেন্ট সিসি সম্মেলনে তার দেশের সংস্কারের ফিরিস্তি তুলে ধরেন।
গত বুধবার বেশ কয়েকটি বার্তা সংস্থার খবরে বলা হয়, উপসাগরীয় অঞ্চলের সৌদি আরব, কুয়েত, কাতারসহ যেসব দেশ তেল-গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে তাদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে চায়, তারা মিসরে সম্পদ ও ভূমি কিনতে আগ্রহী। এখন সেখানে বিনিয়োগ করার সবচেয়ে ভালো সময়। গত ১১ মাসে মিসরের মুদ্রা পাউন্ড মার্কিন ডলারের বিপরীতে অর্ধেক মূল্য হারিয়েছে। মিসরের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবমতে, গত জানুয়ারিতে মুদ্রাস্ফীতি ২৬ দশমিক ৫০ শতাংশে গিয়ে ঠেকেছে। উপসাগরীয় দেশের মতো বিদেশি বিনিয়োগকারীদের জন্য মিসরের বর্তমান অবস্থা বেশ আকর্ষণীয়। সস্তায় সেখানে বিনিয়োগ করা যাবে।
সিসি বলছেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এ ধরনের প্রকল্প জরুরি। এই প্রকল্প দেশের ক্ষয়িষ্ণু অবকাঠামোর পুনঃনির্মাণে সহায়তা করবে। একই সঙ্গে তিনি এসব প্রকল্পের কারণে মিসরের অর্থনীতির অস্থিতিশীলতার অভিযোগ উড়িয়ে দেন। বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে স্থানীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন হয়েছে এবং মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জিওর্জিভা বলেন, মধ্যপ্রাচ্যের নিকট-ভবিষ্যতের অর্থনৈতিক অবস্থা খুব ভালো কোনো স্বপ্ন দেখাতে পারছে না। ২০২৩ সালে জিডিপি ৩ দশমিক ২ শতাংশ কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। আবার ২০২৪-এ বাড়বে সামান্যই।
সূত্র: ফ্রান্সনিউজ২৪
রাশিয়া : পশ্চিমারা অনর্গল মিথ্যাচার ও উসকানি দিচ্ছে। WB
ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো অনর্গল মিথ্যাচার, উসকানি ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এ অভিযোগ করেন। খবর আনাদোলুর।
জার্মানির মিউনিখে শনিবার নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডের লেইনের বক্তব্যের জের ধরে মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চালানোর অনেক আগে থেকেই পশ্চিমা জোট মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিয়েছিল।
মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের পরামর্শে ২০২১ সালের শেষের দিকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করে। তারা চাচ্ছিল ইউক্রেনে তাদের সেনা মোতায়েন করতে।
ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে পশ্চিমারা ব্যবহার করছে বলেও অভিযোগ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।
ঢাবিতে ছাত্র অধিকারের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ২০ । WB
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা।
এতে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সকালে টিএসসির ডাস, রাজু ভাস্কর্যের সামনে এবং পরে কেন্দ্রীয় মসজিদের সামনে দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় টিএসসিতে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত কর্মসূচি ছিল। তবে ছাত্রলীগ নেতা-কর্মীরা আগে থেকেই সেখানে অবস্থান নেয়। ছাত্র অধিকারের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে টিএসসিতে আসলেই পাল্টা স্লোগান দেওয়া শুরু করে ছাত্রলীগ। এভাবে ১০-১৫ মিনিট চলার পর ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা স্থান ত্যাগ করতে চাইলে ডাসের সামনে এবং মিলন চত্বরে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় মসজিদের সামনেও হামলা চালানো হয়। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ‘পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে যাওয়ার সময় কেন্দ্রীয় মসজিদের সামনে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা ও মারধর করেছে।’ তিনি বলেন, ‘ছাত্র অধিকার পরিষদের ওপর দুই দফায় হামলা করেছে ছাত্রলীগ। প্রথমে রাজু ভাস্কর্যের সামনে পরে কেন্দ্রীয় মসজিদের সামনে।’ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বৃহস্পতিবার রাতের বিপিএলের ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ে শিক্ষার্থীদের একটি মিছিলে ছাত্র অধিকারের নেতা-কর্মীরা ‘খেলা হারাম’ দাবি করে হামলা চালায়। শিক্ষার্থীরাও পাল্টা প্রতিরোধ করে।
স্মার্টফোন ব্যবহারে চোখের ক্ষতি রক্ষায় ৬ কৌশল । WB
বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের জীবনে এনেছে বিরাট পরিবর্তন।তাই স্মার্টফোনের যুগে ঘরে বসে আমরা বহু সুবিধা ভোগ করে থাকি। এই স্মার্টফোন ব্যবহারের রয়েছে সুবিদা ও অসুবিদা দুটোই।
স্মার্টফোন আপনার অজান্তেই ডেকে আনছে মারাত্মক বিপদ। বিশেষ করে চোখের ক্ষতি করে। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে স্ক্রিনের চড়া আলোর হাত থেকে আপনার চোখকে রক্ষা করবেন তার নিয়মঃ
১. মোবাইল অ্যাপগুলো বানানোই হয় যাতে আপনি অধিকাংশ সময় কাটাতে পারেন আপনার সাধের ফোনটির সঙ্গে। অ্যাপের পরিবর্তে ব্যবহার করুন ওয়েবসাইট। ফোন থেকে মুছে দিন সেইসব অ্যাপ যেগুলো বেশিই ব্যবহার করে থাকেন।
২. অ্যাপ স্টোরে খুব শীঘ্রই পাওয়া যাবে ‘গো গ্রে’ নামক একটি অ্যাপ। এই অ্যাপ সাহায্য করবে ফোনকে নির্ধারিত সময়ে গ্রেস্কেল মোডে রাখতে, যা ফোনের ব্রাইটনেস কম রাখবে। ফলে চোখের উপর চাপও কম পড়বে।
৩. ফোনের অ্যাপের মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন ইন্টারনেট সংযোগকে। যা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও দূরে রাখবে ফোনের কাছ থেকে।
৪. আপনার ফোনের ‘ডু নট ডিসটার্ব’ অপশনে গিয়ে সেটাকে অন করে দিন। এছাড়া আপনি যদি হন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, তাহলে প্রথমে ফোনের সেটিংস অপশনে গিয়ে অ্যাপ ও নোটিফিকেশন বার খুলুন। রিসেন্টলি সেন্ট বলে একটি অপশন আসবে সেখান থেকে আপনার পচ্ছন্দসই অ্যাপটি বেছে তার সেটিং পরিবর্তন করুন। তাহলেই বার বার ফোন খুলে দেখার ঝক্কি কমে যাবে, রেহাই পাবে আপনার চোখও।
৫. ফোন থেকে নিজেকে দূরে রাখতে ব্লুটুথ, হেডফোন বা ইয়ার প্যাডের ব্যবহার করুন।
৬. ফোন আসার পর থেকেই সময় দেখার জন্য ঘড়ির বদলে মুঠো ফোনকেই বেছে নিয়েছেন বেশিরভাগ মানুষ। কিন্তু ফোনের পরিবর্তে ব্যবহার করুন ‘স্মার্ট ওয়াচ’। স্মার্ট ওয়াচের স্ক্রিন ফোনের চাইতে অনেকটাই ছোট, তাই ভয়ের আশঙ্কাও নেই।
ইবিতে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ । WB
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে এক ছাত্রীকে হলের গণরুমে নিয়ে রাতভর মারধর ও শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ সময় ওই ছাত্রীকে চড় থাপ্পড়, চুল ধরে টানা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছেন বলে ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে।
গত রবিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত হলের গণরুমে ভুক্তভোগী ওই ছাত্রীকে ডেকে এই নির্যাতন করা হয়।
অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি ও পরিসংসখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তার সহযোগী তাবাসসুম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত শনিবার রাতে প্রথম দফায় র‌্যাগিং এবং হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। তবে হলের প্রভোস্টের সহযোগিতায় বিষয়টির সমাধান হয়। পরের দিন গত রবিবার সানজিদা চৌধুরী অন্তরাসহ ৭-৮ জন ভুক্তভোগীকে গণরুমে ডেকে নিয়ে মারধর করেন। এ সময় তাকে এলোপাতাড়ি চড় মারতে থাকেন, মারার কারণ জানতে চাইলে তার মুখ চেপে ধরেন ও গালিগালাজ করেন। এরপর ময়লা গ্লাস মুখ দিয়ে পরিষ্কার করিয়ে নেন।
পরে ওই ছাত্রীকে জামা খুলতে বলেন অভিযুক্তরা। জামা না খুললে পুনরায় মারতে থাকেন তাকে। এরপর জোর করে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন এবং ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেন অভিযুক্তরা। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী জানান, “আমাকে গত রবিবার গণরুমে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করেছে ওরা। আমার শরীর ব্যাথা হয়ে আছে। জীবন বাঁচাতে পরের দিন সোমবার ক্যাম্পাস থেকে পালিয়ে আসি। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
অভিযুক্ত সানজিদা চৌধুরী বলেন, “সে আমার নাম করে আমাকেই ভয় দেখাচ্ছিল। এজন্য তাকে বুঝানো হয়েছে। তার সঙ্গে আমার এমন ধরনের কোনও ঘটনা ঘটেনি।”
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, “ঘটনা যদি সত্য হয় এবং তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে আমরা প্রশাসনের কাছে তার শাস্তির দাবি জানাব এবং সাংগঠনিকভাবেও ব্যবস্থা নিব।”
প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ বলেন, “আমি একটি প্রোগ্রামে আছি। অফিসে যেয়ে অভিযোগপত্র নিয়ে উভয়পক্ষের সাথে কথা বলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, “বিষয়টি আমি শুনেছি। কোনও বিশ্ববিদ্যালয়েই র‌্যাগিং অনুমোদিত নয়। আমি নীতিগতভাবে আমি এটা কখনও সমর্থন করি না। বিষয়টা কীভাবে কি ঘটল আমি সংশ্লিষ্টদের সাথে বসে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
দাঁতের রুট ক্যানেল নিয়ে কিছু কথা । WB
রুট ক্যানেল হলো একটি ডেন্টাল পদ্ধতি যাতে দাঁতের পাল্প বা সজ্জা অপসারণ করাকে বোঝায়। এই সজ্জা স্নায়ু, সংযোগকারী টিস্যু এবং রক্তনালি দ্বারা গঠিত যা দাঁতের বৃদ্ধিতে সহায়তা করে। এখন যদি ডেন্টিস্টের কাছে যান তবেই নিশ্চিত হতে পারেন যে রুট ক্যানেল দরকার। যাই হোক, কিছু  কারণ আছে যা খেয়াল রাখা উচিত।
সাধারণ রুট ক্যানেল লক্ষণগুলো :
১. রুট ক্যানেলের প্রয়োজন হতে পারে এমন লক্ষণগুলোর মধ্যে একটি হলো ক্রমাগত ব্যথা। এটি এমন ব্যথা যা সর্বদা বিরক্ত করে বা মাঝে মাঝে চলে যায় কিন্তু তবুও হঠাৎ ফিরে আসে।
২. যদি গরম কফি পান বা ঠান্ডা আইসক্রিম খেয়ে থাকেন তখন আপনার দাঁত ব্যথা হয়, এর জন্য রুট ক্যানেল। ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে।
৩. যখন একটি দাঁত সংক্রমিত হয়, দাঁতের গোড়ায় পুঁজ জমা হতে থাকে এবং মাড়ি ফোলা বা নরম থাকে তখন এই চিকিৎসার প্রয়োজন হতে পারে।
৪. মাড়িতে  ফোঁড়া হতে পারে।  সংক্রামিত দাঁত থেকে পুঁজ নিষ্কাশন হতে পারে, যার ফলে একটি অপ্রীতিকর স্বাদ বা গন্ধ হতে পারে। কখনো কখনো ক্ষত স্থান থেকে পুঁজ নিষ্কাশন হয় না।  ফলস্বরূপ, চোয়াল দৃশ্যমানভাবে ফুলে যেতে পারে।
৫. যখন একটি দাঁতের সজ্জা সংক্রমিত হয়, তখন এটিকে কালো দেখাতে পারে। দাঁতে দুর্বল রক্ত সরবরাহের কারণে এটি ঘটে থাকে।
৬. দাঁতে খাওয়া বা স্পর্শ করার সময় যদি আপনার ব্যথা হয় তবে এর অর্থ হতে পারে সজ্জার চারপাশের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
৭. যদি দুর্ঘটনায় দাঁত ফেটে যায়, খেলাধুলা করার সময় বা এমনকি শক্ত কিছুতে কামড় দিয়ে দাঁতের ক্রাউন ফাটল ধরে তখন ব্যাকটেরিয়া দাঁতের সজ্জায় পৌঁছাতে পারে।
৮. একটি সংক্রামিত দাঁত শিথিল বোধ করতে পারে।  কারণ সংক্রামিত সজ্জা থেকে পুঁজ দাঁতের হাড়কে নরম করতে পারে। দাঁত নড়াচড়া শুরু করলে এই রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন হতে পারে।
একটি রুট ক্যানেল কতক্ষণ সময় নেয়?
দাঁতে সংক্রমণের পরিমাণের ওপর নির্ভর করে, রুট ক্যানেল চিকিৎসার জন্য এক বা দুটি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হতে পারে।  গড়ে, একটি রুট ক্যানেল সম্পূর্ণ হতে প্রায় ৩০ থেকে ৬০ মিনিট সময় লাগতে পারে।  যদি একাধিক শিকড় সহ একটি বড় দাঁতের চিকিৎসা করেন তবে এটি দেড় ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে। রুট ক্যানেল শুরু করার আগে, ডেন্টিস্ট ক্ষতিগ্রস্ত দাঁতের ডেন্টাল এক্স-রে করতে দিবেন।  এটি ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে এবং নিশ্চিত করে রুট ক্যানেল অবশ্যই লাগবে কিনা।
রুট ক্যানেল পদ্ধতির সুবিধা কী?
* সংক্রমণকে অন্য দাঁতে ছড়ানো থেকে বিরত রাখবে। * চোয়ালের হাড়ের ক্ষতি হওয়ার ঝুঁকি হ্রাস করে। * দাঁত তোলার প্রয়োজনীয়তা দূর করে।
ইউক্রেনের সঙ্গে যেভাবে এখনও আলোচনা হতে পারে, জানাল রাশিয়া । WB
রাশিয়া এখনও ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক বলে জানিয়েছে উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন।
তবে তিনি বলেছেন, সেই আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতাকে’ মেনে নিয়ে।
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন রবিবার রাজধানী মস্কোয় এ মন্তব্য করেন।
তিনি রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যেকোনও সামরিক অভিযান আলোচনার মাধ্যমে শেষ হয় এবং আমরা এরইমধ্যে বলে দিয়েছি আমরা সেরকম কিছুর জন্য প্রস্তুত রয়েছি।
‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতা’ বলতে তিনি এরইমধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের ভূখণ্ডকে রুশ ভূখণ্ড হিসেবে মেনে নেওয়ার কথা বুঝিয়েছেন।
রাশিয়া গত বছর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় চারটি অঞ্চলে গণভোটের আয়োজন করে ওইসব অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নিয়েছে।
ভারশিনিন আরও বলেন, সমস্যা হচ্ছে মস্কোর সঙ্গে ইউক্রেন আলোচনায় বসবে কি না সে সিদ্ধান্ত কিয়েভে নেওয়া হয় না বরং তা নেওয়া হয় ওয়াশিংটন ও ব্রাসেলসে। তা না হলে এর আগে মিনস্ক ও ইস্তাম্বুলে যে আলোচনা শুরু হয়েছিল তাতেই ফল পাওয়া যেত।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওইসব আলোচনা থেকে ইউক্রেন বেরিয়ে গেছে এবং সে সিদ্ধান্ত কিয়েভে নেওয়া হয়নি বরং অন্য কোনও দেশের রাজধানীতে নেওয়া হয়েছিল।
সূত্র: রাশিয়া টুডে, তাস, গ্লোবাল টাইমস
পরবর্তী রাষ্ট্রপতি কে এই সাহাবুদ্দিন চুপ্পু ? । WB
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দুদকের সাবেক কমিশনার এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেছেন বলে জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
প্রাথমিক জীবন :
সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালের ১০ই ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) পাবনা শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শরফুদ্দিন আনছারী ও মাতা খায়রুন্নেসা।
মুক্তিযুদ্ধে ভূমিকা :
সাহাবুদ্দিন চুপ্পু পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৭১ সালের ৯ এপ্রিল তিনি ভারতে যান এবং প্রশিক্ষণ নিয়ে পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করেন।
কর্মজীবন :
২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন তিনি।
তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
সাহাবুদ্দিন চুপ্পু ১৯৭৫ সালে সংঘটিত জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাবরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের  সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা তদন্তে পরবর্তী সময়ে গঠিত কমিশনের প্রধান ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু।
তিনি ২০১১ সাল থেকে ২০১৬ সাল দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে খালি থাকা প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়।
ব্যক্তিগত জীবন :
তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা এবং তার স্ত্রী প্রফেসর ড.রেবেকা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারের যোগ দিয়ে ২০০৯ সালে যুগ্মসচিব হিসেবে অবসর গ্রহণ করেন।
যদি ৭ মাত্রার উপরে ভূমিকম্প ঢাকায় হয় তাহলে কি হবে ? । WB
বিধ্বস্ত তুরস্ক, বিধ্বস্ত সিরিয়া। স্তব্ধ, শোকাহত গোটা বিশ্ব। প্রকৃতির রুদ্ররূপের সামনে মানুষের অসহায়ত্ব ফুটে উঠলো আরও একবার। গত সোমবার সকালটা এই দুই দেশের লাখ লাখ মানুষের শুরু হয়েছিল দুঃস্বপ্নের ভয়াবহতায়। সেদিন ভোরে কিছু বুঝে ওঠার আগেই স্মরণকালের বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্ক ও সিরিয়া।
৮৪ বছরের ইতিহাসে এর চেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখেনি তুরস্ক। রিখটার স্কেলের যার মাত্রা ছিল ৭.৮। মিনিটখানেক স্থায়ী সেই ভূ-কম্পনে মাটির সঙ্গে মিশে যায় শত শত দালান, বাসাবাড়ি ও বহুতল ভবন। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছেন হাজারো মানুষ। উদ্ধার কাজ শেষে মৃতের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে তা অনুমান করে বলা কঠিন।
ভয়াল এই ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সব মহলে আলোচনা-বড় ধরনের এই ভূমিকম্প অদূর ভবিষ্যতে আরও হতে পারে কিনা? বিশেষ করে তুরস্কের মতো উন্নত রাষ্ট্রে ভূমিকম্পের ভয়াবহতা এতটা তীব্র হলে একই মাত্রার ভূমিকম্পে স্বল্পোন্নত দেশগুলোর কি অবস্থা হবে? এ দেশের সাধারণ মানুষের মনেও এখন একই প্রশ্ন- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা কতোটা কিংবা হলে ঘনবসতিপূর্ণ ঢাকার পরিণতি বা কি হবে? এ বিষয়ে বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে, বিপদ আসতে পারে যেকোনো সময়।
বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। মূলত ভূমিকম্প সংঘটিত হওয়ার পেছনে মূল ভূমিকা রাখে ভূ-গর্ভস্থ ফল্ট লাইন। ভূত্বকের বিশাল খণ্ডকে টেকটোনিক প্লেট নামে পরিচিত। আর দুটি টেকটোনিক প্লেটের মাঝে থাকা ফাটলকে বলা হয় ফল্ট লাইন। ফল্ট লাইন দিয়ে দুই প্লেটের মুখোমুখি সংঘর্ষ হলে সংলগ্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কথা হয় বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর সঙ্গে। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে এই অধ্যাপক বলেন, তুরস্ক বরাবরই ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে প্রতি বছরই ছোট থেকে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশের ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত করা এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মূল ভূ-ভাগসহ সীমান্তবর্তী এলাকায় এরকম মোটামুটি ৫টি চ্যুতি (ফল্ট লাইন) আছে। এগুলো ঢাকা শহর থেকে এক থেকে দেড়শ’ কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে অবস্থিত। বাংলাদেশ অপেক্ষাকৃত ছোট দেশ বলে যেকোনো ফল্ট লাইনে সংঘর্ষ হলে সেটি দেশব্যাপী অনুভূত হয়। স্বল্প থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আমাদের দেশে সচরাচর অনুভূত হলেও ৭ কিংবা তার বেশি মাত্রার ভূমিকম্প হয় না।
১৮৭০ থেকে ১৯৩০ এর মধ্যে ৬টি ভূমিকম্প হয়েছিল যার সবক’টির মাত্রা ছিল ৭ এর উপরে। সর্বশেষ আটের বেশি মাত্র ভূমিকম্প হয়েছিল ১৭৬৫ সালে আরাকানে। বড় ধরনের ভূমিকম্পগুলো মূলত ১০০ থেকে দেড়শ বছর পরপর অনুভূত হয়। সেই হিসেবে বাংলাদেশের যেকোনো সময়ে সাত কিংবা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা শহরেই অন্তত ৩ লাখ মানুষ প্রাণ হারাতে পারে। বড় মাত্রার ভূমিকম্পে ঢাকার ক্ষয়ক্ষতি কেমন হতে পারে তার ব্যাখ্যা দিতে গিয়ে মেহেদী আহমেদ বলেন, একশ’ বছর আগে ঢাকা শহরে দালানকোঠা ছিল হাতেগোনা।
মানুষের বসবাসও ছিল অনেক কম। আর এখন ঢাকায় প্রায় ২ কোটি মানুষের বসবাস, বহুতল ভবন আছে ৬ লাখেরও বেশি। বড় ভূমিকম্পে ঢাকার শহরের ক্ষয়ক্ষতি কতোটা হতে পারে সেটা নিয়ে খুব সাম্প্রতিক কোনো গবেষণা নেই। তবে আগের সমীক্ষাগুলো বলছে সাত মাত্রার উপরে ভূমিকম্প হলে আমাদের দেশে ক্ষয়ক্ষতি তুরস্ক থেকে কয়েকগুণ বেশি হবে। এ ধরনের ভূমিকম্পে শুধু ঢাকা শহরেই দুই থেকে তিন লাখ মানুষ প্রাণ হারাতে পারে। অন্তত ২৫ শতাংশ বহুতল ভবন মাটির সঙ্গে মিশে যেতে পারে। ভূমিকম্প পরবর্তী সময়ে দেখা দিতে পারে বড় ধরনের মানবিক বিপর্যয়। তাই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে সতর্ক হতে হবে এখন থেকে। অন্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের ব্যাপারে আগাম ধারণা করা যায় না। যার ফলে এই দুর্যোগে আগে থেকে প্রস্তুতি নেয়ার সুযোগ নেই।
তবে কিছু দীর্ঘমেয়াদি পদক্ষেপ কমাতে পারে ক্ষয়ক্ষতি। মেহেদী আহমেদ বলেন, ঢাকা শহরে দশ কিংবা তার চেয়ে বেশি উঁচু ভবনগুলোতে বিনিয়োগ বেশি থাকে বলে সেগুলো কিছুটা ভূমিকম্প সহনশীল হিসেবে তৈরি করা হয়। চার-পাঁচতলার ভবনে সেটি করা হয় না। ফলে মাঝারি এই ভবনগুলোতে ঝুঁকি থাকে বেশি। ভূমিকম্প সহনশীলতার ব্যাপারটি বিবেচনায় নিয়ে যাতে নতুন ভবন নির্মাণ করা হয় সেটি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। সমীক্ষার মাধ্যমে পুরনো ভবনগুলোর মেরামত ও প্রয়োজনীয় সংস্কার করা যেতে পারে। তিনি বলেন, ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ যথাযথভাবে পরিচালনার জন্য দমকল বাহিনীকে প্রশিক্ষণ দিতে হবে ও আধুনিক উদ্ধার সরঞ্জাম মজুত রাখতে হবে। তবে বড় ধরনের ভূমিকম্প পরবর্তী উদ্ধার প্রক্রিয়ার প্রস্তুতি অধিক ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বিধায় আমাদের যথাযথ নিয়ম মেনে ভবন নির্মাণের দিকে বেশি মনোযোগী হতে হবে।
গোটা তুরস্ক ভূমিকম্পের ফলে ২০ ফুট সরে গেছে : দাবি ভূ-বিজ্ঞানীর
সিরিয়া-তুরস্কের ভয়াবহ ভূমিকম্প নিয়ে আগেই জানা গিয়েছিল ভূমিকম্পের কারণ ছিল আনাতোলিয়া চ্যুতি। এবার জানা গেল, ভূমিকম্পের ফলে ওই আনাতোলিয়া চ্যুতি এবং আরবীয় টেকটোনিক প্লেটের মধ্যে থাকা প্রায় আড়াইশো কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, এর ফলে তুরস্ক তার আগের অবস্থান থেকে ১০ ফুট দূরে সরে গিয়েছে! অন্তত এমনই দাবি করেছেন ভূবিজ্ঞানীরা। ইটালির এক ভূমিকম্প বিশেষজ্ঞ আবার দাবি করেছেন, টেকটোনিক প্লেটগুলির নড়াচড়ার কারণে ১০ ফুট নয়, তুরস্ক প্রায় ২০ ফুট সরে গিয়েছে!
কোন দিকে সরে গিয়েছে তুরস্ক?
ভূবিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পের যেরকম তীব্রতা ছিল তাতে প্লেটের অবস্থান বদলের সম্ভাবনা স্বাভাবিকই। মোটামুটি ৬.৫ থেকে ৬.৯ তীব্রতার ভূমিকম্পের ফলে ১ মিটারের মতো প্লেটগুলি সরে যায়। তবে এর থেকে বড় মাপের কোনও কম্পনে ১০-১৫ মিটার পর্যন্তও সরে যেতে পারে প্লেটগুলি। তাঁদের মতে, টেকটনিক প্লেটগুলি যেখানে একে অপরের সঙ্গে মিশেু সেই চ্যুতিরেখায় কোনও সংঘর্ষের ফলে বড় ধরনের ভূমিকম্প হয়।
তুরস্ক দেশটির বেশির ভাগটাই রয়েছে আনাতোলিয়া প্লেটের উপর। এর উত্তরে রয়েছে ইউরেশীয় প্লেট, দক্ষিণে আফ্রিকা প্লেট, পূর্বে আরবীয় প্লেট। ভূমিকম্পের ফলে দু’টি বড় চ্যুতিরেখা সৃষ্টি হয়েছে– একটি পূর্ব আনাতোলিয়া, অন্যটি উত্তর আনাতোলিয়া। এ দু’টি চ্যুতিরেখা অত্যন্ত কম্পনপ্রবণ। আরবীয় প্লেট যখন উত্তর দিকে ইউরেশীয় প্লেটের দিকে সরে, তখন আনাতোলিয়া প্লেটের উপর চাপ বাড়ে এবং সেটি পশ্চিমে সরতে থাকে।
এমনিতেই তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প অঞ্চলের মধ্যে রয়েছে। ১৯৯৯ সালে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ছিল এই এলাকা। এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে তুরস্কে সব চেয়ে মারাত্মক আঘাত হানা এক ভূমিকম্প হিসেবে স্বীকৃত। সেই ভূমিকম্পে ইস্তাম্বুলে প্রায় ১,০০০-সহ ১৭,০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। বিশেষজ্ঞরা দীর্ঘকাল ধরে সতর্ক করেছেন, মাত্র একটি বড় ভূমিকম্পই ইস্তাম্বুলকে চিরতরে ধ্বংস করে দিতে পারে।
অথচ যথোচিত নিরাপত্তা-সতর্কতা ছাড়াই এখানে নির্মাণকাজের অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০২০ সালের জানুয়ারিতে এলাজিগে একটি ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এই ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। সেই বছরই অক্টোবরে, এজিয়ান সাগরে ৭.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে ১১৪ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হয়েছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ভারত-সহ প্রায় সমস্ত দেশ তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়িয়েছে। তুরস্কের আদানা শহরে পৌঁছেছে ভারতের পাঠানো প্রথম দফার ত্রাণ। সঙ্গে পৌঁছেছে ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, চিকিৎসা সামগ্রী, ড্রিলিং মেশিন ইত্যাদি। সিরিয়াতেও গিয়েছে ভারতের ত্রাণসাহায্য। তুরস্কের দক্ষিণ প্রান্তে সিরিয়া সীমান্তের কাছে ঘটা পরপর তিনটি ভূমিকম্প কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে এই অঞ্চলকে।
৭.৮, ৭.৬ এবং ৬.০– রিখটারে স্কেলে কম্পনের তীব্রতা ছিল এই রকমই। আজ, বুধবার সকালেও ফের কেঁপেছিল মাটি। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৫.৬। এ ছাড়াও আরও বেশ কিছু ছোটবড় ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে।
১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালনের আহ্বান । WB
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না পালন করে গরুপ্রেমীদের ‘কাউ হাগ ডে’ অর্থাৎ গরুকে জড়িয়ে ধরার দিবস পালন করার আহ্বান জানিয়েছে ভারতের ভারতের প্রাণিকল্যাণ অধিদপ্তর অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া।
কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের নির্দেশে অধিদপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড হলো গরু। আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে, জীবনধারণে ও গ্ৰামীণ অর্থনীতির বিকাশে গরুর ভূমিকা অপরিসীম। কামধেনু যেমন একদিকে মানুষকে ধনসম্পদে ধনী করে তোলে, গোমাতার প্রকৃতি হল আমাদের লালনপালন করা।
এতে বলা হয়, পশ্চিমা সংস্কৃতির আগ্ৰাসনে আমাদের বৈদিক সভ্যতা দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। পশ্চিমা সভ্যতার চাকচিক্য আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিচ্ছে বলা যায়। গরুর থেকে অশেষ উপকার পাওয়া যায়। তাই গরুকে জড়িয়ে ধরলে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই সুখী হবে। সমৃদ্ধ হবে আবেগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাই গোমাতার উপকারের কথা মাথায় রেখে গরুপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-এর দিন কাউ হাগ ডে পালন করা হোক।
অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার সহকারী সচিব প্রাচি জৈন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, আমরা এই নির্দেশনা জারি করার জন্য কেন্দ্রীয় মন্ত্রণালয়ের কাছ থেকে নির্দেশ পেয়েছি। এবার সময় খুবই সীমিত, যার কারণে আমরা এ বিষয়ে কোনো অনুষ্ঠান করতে পারছি না। তবে আমরা জনগণের কাছে একটি আবেদন জানিয়েছি যেন তারা এই নির্দেশনা অনুসরণ করতে পারেন।
তিনি বলেন, গুজরাট এবং অন্য রাজ্যগুলোও ১৪ ফেব্রুয়ারিকে গরু আলিঙ্গন দিবস হিসেবে পালন করবে।
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: নিহতের সংখ্যা ৮০০০ ছাড়িয়েছে । WB
ওমের বলেন, ‘সকাল ১১টা, পরে দুপুরেও তো ওকে আমি ফোনে পাচ্ছিলাম। এরপর থেকে নম্বর বন্ধ পাচ্ছি। ওদের কাউকে পাচ্ছি না। ও এখানেই আছে। হয়তো তার ফোনের ব্যাটারির চার্জ চলে গেছে।’
ভোর থেকে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া ওমের এল কুনেদের বান্ধবী ও তার পরিবারের সদস্যরা এখন কেমন আছেন, কেউ তা জানে না। দুপুর পর্যন্তও ফোনে পাওয়া যাচ্ছিল, তবে এরপর থেকে বন্ধ হয়ে যায় যোগাযোগের নম্বরটি।
তুরস্কের সানলিউরফা শহরের এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যুবক ওমের বিষণ্ন হয়ে তার বান্ধবী ও তাদের স্বজনদের খবরের জন্য অপেক্ষায় ছিলেন।
গার্ডিয়ানকে তিনি বলেন, ‘এই ধ্বংসস্তূপের নিচে একটি পরিবার আছে, আমি জানি।’
বান্ধবী ও তার পরিবারের সদস্যরা হয়তো বেঁচে ফিরবেন, উদ্ধারকর্মীরা তাদের বের করে আনবেন চূর্ণবিচূর্ণ হওয়া এই ভবন থেকে- এ আশায় কয়েক ঘণ্টা সময় কেটে গেছে তার।
ওমের বলেন, ‘সকাল ১১টা, পরে দুপুরেও তো ওকে আমি ফোনে পাচ্ছিলাম। এরপর থেকে নম্বর বন্ধ পাচ্ছি। ওদের কাউকে পাচ্ছি না। ও এখানেই আছে। হয়তো তার ফোনের ব্যাটারির চার্জ চলে গেছে।’
যেখানে ওমের দাঁড়িয়ে ছিলেন তার পাশেই ধ্বংসস্তূপ থেকে মরদেহ ও জীবিতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছিল অসংখ্য গাড়ি। বিপর্যস্ত এক পরিবারকে বৃষ্টির মধ্যে হেঁটে আশ্রয় খুঁজতে দেখা গেল।
শুধু ওমের না, এমন আরও বহু মানুষ অপেক্ষায় আছেন তাদের স্বজনদের। কেউ হারিয়েছেন স্বজন, কেউ বা বন্ধুবান্ধব। অবশ্য জীবিতও উদ্ধার হয়েছেন অনেকে।
স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্যমতে, প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর অন্তত ১০০ বার কেঁপে ওঠে (আফটার শক) এ দুই দেশ।
তবে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সোমবার দুপুর দেড়াটার দিকে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহর।
তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার নিশ্চিত করেছে বিবিসি, সিএনএন ও রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এরই মধ্যে বিশ্বের ৬৫টি দেশ থেকে আর্থিকসহ নানা ধরনের সহায়তা পাঠানো হয়েছে তুরস্কে। উদ্ধার কাজে অংশ নিয়েছেন ১৩ হাজারের বেশি কর্মী।
বৃষ্টি, অতি ঠান্ডা এবং তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেক মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শূন্য ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু । WB
বিএনপি দলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে। আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।
ভোটের আগের দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, এরই মধ্যে ছয় আসনের উপনির্বাচনে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রয়েছে।
আজ (মঙ্গলবার) নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বুধবার মধ্যরাত পর্যন্ত। তবে ইসির অনুমতি নিয়ে যে কোনো যানবাহন চলাচল করতে পারবে।
ইসরায়েল-ফিলিস্তিনকে যে আহ্বান জানালেন ব্লিঙ্কেন । WB
ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি শান্ত থাকতে এবং উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য সফররত মার্কিন এই শীর্ষ কূটনীতিক গতকাল সোমবার এ আহ্বান জানান। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এ আহ্বান জানালেন।
সফরের শুরুতে গতকাল কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোকরির সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। এরপর তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের উদ্দেশে রওনা হন।
গত শুক্রবার ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেমে একটি ইহুদি উপাসনালয়ের (সিনাগগ) সামনে বন্দুক হামলায় সাতজন নিহত হন। পশ্চিম তীরে এক দিন আগে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
সৌদি টিভি চ্যানেল আল-আরাবিয়াকে ব্লিঙ্কেন বলেন, আমরা গত দুই দিনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা দেখেছি। আমরা এ ধরনের হামলা প্রত্যাখ্যান করছি।
কায়রোতে সংবাদ সম্মেলনে তিনি সব পক্ষকে শান্ত থাকতে এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। একই সঙ্গে ‘দুই রাষ্ট্র সমাধান’ নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অপপ্রচার থামাতে ১৯১ নিউজ পোর্টাল বন্ধ হচ্ছে । WB
রাষ্ট্রবিরোধী অপপ্রচার বন্ধে দেশের ১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নে এ জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
রাষ্ট্রবিরোধী অপপ্রচার বন্ধে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর মতো কর্মকাণ্ডের ভিত্তিতে ডোমেইন বরাদ্দ ১৯১ অনলাইন নিউজ পোর্টাল এবং লিঙ্ক বন্ধের জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে।
হাছান মাহমুদ বলেন, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৩৪৬টি অনলাইন সংবাদপত্র নিবন্ধিত হয়েছে। যার মধ্যে-১৬২টি অনলাইন নিউজ পোর্টাল, ১৬৯টি দৈনিক সংবাদপত্রের ১৬৯টি অনলাইন পোর্টাল এবং ১৫টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল রয়েছে।
স্বামীর সাথে ঝগড়া এড়িয়ে চলতে যা করবেন | WB
একসাথে থাকতে গেলে মনোমালিন্য এবং সেই থেকে ঝগড়া হতে পারে। কিন্তু এর মাত্রা যদি অতিক্রম হয়ে যায় তবে আপনাকে সতর্ক হতে হবে। দুজন বসে খোলাখুলিভাবে সমাধানের চেষ্টা করতে হবে। কয়েকটি বিষয় বা কৌশল মাথায় রাখলে স্বামীর সাথে ঝগড়া অনেকটা হলেও এড়ানো সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক।
বিরতি নিন:
আপনি যদি মনে করেন দুজনের কথা বার্তা ঝগড়ার দিকে যাচ্ছে তবে বিরতি নিন। প্রয়োজনে বাইরে যান, পানি পান করুন। এগুলো করার সাথে সাথে আপনার মন মেজাজে পরিবর্তন আসবে।
আপনি যখন আবার বাসায় ফিরে যাবেন এবং আপনার সঙ্গীর সাথে কথা বলবেন, তখন দুজনে শান্তভাবে কথা বলতে পারবেন।
ভুল স্বীকার করেন:
আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করুন আপনি কি ভুল করেছেন এবং তার প্রতিক্রিয়া জানানোর কারণ কী। মনোযোগ সহকারে শুনুন এবং নিজের ভুল হয়ে থাকলে অবশ্যই স্বীকার করুন। এতে করে সমস্যার সমাধান হবে।
সমস্যার সমাধান না করে ঘুমাতে যাবেন না:
সব থেরাপিস্ট এবং বিশেষজ্ঞরা পরামর্শ দেয় যে আপনি সমস্যা সমাধান না করে বিছানায় যাবেন না। সাধারণত আপনি যদি যখন রাগ নিয়ে ঘুমাতে যান এতে করে আপনার মনে ক্ষোভ জন্ম নেবে। পরের দিনও দেখা যাবে একে অপরের কটুক্তি করবেন।
আলিঙ্গন:
স্পর্শ এবং আলিঙ্গন মানুষের কঠিন সমস্যার সমাধান করে। কখনও স্নেহের সাথে স্পর্শ আপনার সঙ্গীকে শান্ত করে দেয়। এভাবেও নিজেদের সমস্যা সমাধান করতে পারেন।
তর্কে জড়ানোর সময়গুলো লিখে রাখা:
স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না এটা অসম্ভব। মনোমালিন্য না হলে আপনার সম্পর্ক মজবুত না। একটি সিস্টেম তৈরি করতে হবে। কিছু দম্পতি সেই তর্কের জন্যও ১৫ থেকে ২০ মিনিট সময় নেয়। এটির শেষে, আপনাদের কাটানো সবচেয়ে ভালো সময় মনে করুন।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন, চালু করবেন দূতাবাস । WB
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। সফরকালে তিনি বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। পরদিন ২৭ ফেব্রুয়ারি দূতাবাস চালু করবেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন।
এদিকে, বাংলাদেশে দূতাবাস খোলার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (৩০ জানুয়ারি) ঢাকায় আসছে।
বাংলাদেশে বরাবরই আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত-সমর্থক ছিল। তবে কাতার বিশ্বকাপে দলটির প্রতি বাংলাদেশিদের অপরিসীম আবেগ-অনুরাগ বিশ্ববাসীর মনোযোগ কেড়েছে। কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর উল্লাসরত বাংলাদেশি সমর্থকদের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পর তা বিশ্ববাসীর নজর কাড়ে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও ঘটনাটি ফলাও করে প্রচার করা হয়।
পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে টুইট করে বলা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! ওরা (বাংলাদেশিরা) আমাদের মতোই পাগল!’
আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো। চিঠিতে আলবার্তো বলেন, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে মনে করেন তিনি।
হিন্ডেনবার্গের প্রতিবেদনের পর টালমাটাল আদানি সাম্রাজ্য । WB
মার্কিন বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ সম্প্রতি তাদের এক গবেষণা প্রতিবেদনে গৌতম আদানির ব্যবসার নানা জালিয়াতি ও প্রতারণা তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী, আদানি গ্রুপ আঙুল ফুলে মাত্র তিন বছরে কলাগাছ হয়েছে। শেয়ার বাজারকে হাতিয়ার বানিয়েছেন আদানি। কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে তিনি নিজের সম্পদ বাড়িয়েছেন।
এই রিপোর্ট আদানির ব্যবসায় বড় আঘাত হেনেছে। ধস নেমেছে আদানি গ্রুপের শেয়ারে। প্রতিবেদন প্রকাশের পর টালমাটাল এশিয়ার এই শীর্ষ ধনীর ব্যবসা। পুঁজিবাজারে অব্যাহত দরপতনে কয়েকদিনেই ৫ হাজার কোটি ডলার হারিয়েছেন তিনি।
বিবিসি জানিয়েছে, এ গ্রুপের অন্য কোম্পানিগুলোর শেয়ার দরে আরও টালমাটাল অবস্থা দাঁড়িয়েছে, মুম্বাই স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ারগুলো লেনদেন বন্ধ হয়ে গেছে। যদিও সোমবার শেয়ার বাজার খুলেছে।
এদিকে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রতারণার অভিযোগ খণ্ডন করে ৪১৩ পৃষ্ঠার একটি ব্যাখা প্রকাশ করেছে আদানি গ্রুপ। ওই ব্যাখায় দাবি করা হয়েছে, এটা ভারতের ওপর আক্রমণ।
খবর অনুসারে, বিনিয়োগকারীদের উদ্বেগ শান্ত করতেই দীর্ঘ এই ব্যাখা প্রদান করেছে আদানি গ্রুপ।
আদানি গ্রুপের ব্যাখায় আরও বলা হয়েছে, এটা (গবেষণা প্রতিবেদন) সুনির্দিষ্ট কোম্পানির ওপর শুধু অন্যায্য আক্রমণই নয়, বরং ভারতের স্বাধীনতা, অখণ্ডতা এবং দেশের (ভারতের) প্রতিষ্ঠানসমূহ, প্রবৃদ্ধির ইতিহাস এবং উচ্চাকাঙ্ক্ষা ওপর পূর্বপরিকল্পিত আক্রমণ।
গার্ডিয়ানের খবর অনুসারে, সোমবার ভারতের শেয়ার মার্কেট খোলার কয়েক ঘণ্টা পূর্বে আদানি গ্রুপ এই প্রতিক্রিয়া জানিয়েছে। গত সপ্তাহে দেশটির শেয়ার মার্কেটের সার্বিক মূল্য ৫০ বিলিয়ন মার্কিন ডলার নিচে নামে।
এদিকে আদানি গ্রুপের সিএফও বলেছেন, হিন্ডেনবার্গ যে ৮৮টি প্রশ্ন তুলেছে সেগুলোর জবাব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি রিসার্স করেনি বরং আদানি গ্রুপের গোপন তথ্য প্রকাশ করেছে। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রাজনীতিতেও তোলপাড়
ক্ষমতাসীন বিজেপির ‘কাছের ব্যক্তি’ হিসেবে পরিচিত আদানির এই ‘প্রতারণার’ অভিযোগ নিয়ে তদন্তের দাবি জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস।
শনিবার দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রশ্ন, আদানি গোষ্ঠীর সংস্থাগুলোর শেয়ারের ব্যাপক দরপতন হওয়ায় এলআইসি ও স্টেট ব্যাংকের মতো প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য ৭৮ হাজার কোটি রুপি কমলেও অর্থমন্ত্রী নীরব কেন? তদন্তকারী সংস্থাগুলোও কেন নীরব?
আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোতে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি বলেন, হিনডেনবার্গ আদানিদের সম্পর্কে এত গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনার পরেও এলআইসি ও এসবিআইয়ের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আদানির কোম্পানিগুলোতে বিনিয়োগ বহাল রেখেছে কেন।
বিএসপি নেত্রী মায়াবতী বলেছেন, হিনডেনবার্গের প্রতিবেদনে শেয়ারবাজার ধাক্কা খাচ্ছে। জড়িয়ে পড়েছে ভারতের কোটি কোটি মানুষের অতি কষ্টে উপার্জিত অর্থ। অথচ সরকার এ বিষয়ে স্পিকটি নট। অবিলম্বে সরকারি বিবৃতি দিয়ে বিষয়টির ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
যারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার । WB
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২৬ জানুয়ারি এই তালিকা প্রকাশ করা হয়।
শিগগির অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার কথা রয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১-এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। এবার ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেয়া হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২৬ জানুয়ারি এই তালিকা প্রকাশ করা হয়।
শিগগির অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার কথা রয়েছে।
চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদান রাখায় এবার আজীবন সম্মাননা পেয়েছেন (যৌথভাবে) অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে (যৌথভাবে) নির্বাচিত হয়েছে মাতিয়া বানু শুকু নির্মিত ‘লাল মোরগের ঝুঁটি’ ও রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত ‘নোনাজলের কাব্য’।
শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন (যৌথভাবে) মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল); শ্রেষ্ঠ অভিনেত্রী (যৌথভাবে) হয়েছেন আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী শম্পা রেজা (পদ্মপুরাণ) ও খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)পুরস্কার পেয়েছেন।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আকা রেজা গালিবের ‘ধর’ এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কাওসার চৌধুরীর ‘বধ্যভূমিতে একদিন।’
এবার শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন)। শ্রেষ্ঠ গায়ক হিসেবে কে. এম. আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার হিসেবে সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন) এবার জাতীয় পুরস্কার পেয়েছেন।
এ ছাড়া শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা চরিত্রে প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর) পুরস্কার পেয়েছেন। শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।
শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি) এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)।
শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (দলগত) সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা শিল্পী হিসেবে ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য) পুরস্কার জিতেছেন। শ্রেষ্ঠ মেক-আপম্যান (দলগত) পুরস্কার পেয়েছেন মো. ফারুক ও মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।
মালয়েশিয়ায় ‘অবৈধ’দের বৈধ হওয়ার সুযোগ । WB
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, ‘দেশটির সরকারের পক্ষ থেকে এক দিন আগে রিক্যালিব্রেশন প্রোগ্রাম পুনরায় চালুর কথা জানানো হয়েছে। তবে অবৈধ হয়ে পড়া সেসব শ্রমিকই কেবল এই সুযোগ পাবেন যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ কার্যক্রমে জড়িত থাকার রেকর্ড নেই।’
নানা কারণে মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া শ্রমিকরা সে দেশে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় তাদেরকে এই সুযোগ দেয়া হচ্ছে। কোনো ধরনের অপরাধ কার্যক্রমের রেকর্ড নেই এমন কর্মীরা এই সুযোগ পেতে যাচ্ছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ বিষয়ে বলেন, ‘মালয়েশিয়ার বাজারে আমাদের নতুন কর্মী প্রবেশ করছেন। পাশাপাশি দেশটিতে আনডকুমেন্টেড অবস্থায় রয়েছেন এমন কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। এটা দারুণ খবর। বাংলাদেশি কর্মীদের জন্য এটা একটা বড় সুযোগ বলে মনে করছি।’
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার এ বিষয়ে বলেন, ‘দেশটির সরকারের পক্ষ থেকে এক দিন আগে রিক্যালিব্রেশন প্রোগ্রাম পুনরায় চালুর কথা জানানো হয়েছে। তবে অবৈধ হয়ে পড়া সেসব শ্রমিকই কেবল এই সুযোগ পাবেন যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ কার্যক্রমে জড়িত থাকার রেকর্ড নেই।’
‘কোন কোন খাত এবং কোন দেশের কর্মীরা এর আওতায় আসবেন সে বিষয়ে আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেটি নির্ধারণ করে। বিস্তারিত জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
এই প্রোগ্রামের ঘোষণায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন, ‘মালয়েশিয়ায় বিভিন্ন খাতে কর্মরত অবৈধ শ্রমিকদের যাতে তাদের মালিকেরা বৈধভাবে নিয়োগ দিতে পারেন সেটাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। বিদেশি কর্মী আনার জন্য বিভিন্ন দেশের রিক্রুটিং এজেন্সিগুলোকে অর্থ দেয়ার চেয়ে এ দেশে থাকা অবৈধ কর্মীদের বৈধ করে নিয়োগ দেয়ার খরচ কম।
‘এই প্রোগ্রামে সর্বনিম্ন ফি ধরা হয়েছে ১৫০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা। তার সঙ্গে মেডিকেল ও অন্যান্য ফি মিলিয়ে মোট খরচ হবে তিন হাজার রিঙ্গিতের মতো।’
গত বছর এই কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া ৭০০ মিলিয়ন রিঙ্গিতের বেশি রাজস্ব আয় রেকর্ড করেছে বলে জানান তিনি।
মালয়েশিয়ায় বর্তমানে কতজন অবৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছেন তার সুনির্দিষ্ট কোনো হিসাব নেই। তবে দূতাবাসের একটি সূত্র বলছে, এই সংখ্যা দেড় থেকে দুই লাখের মতো হতে পারে।
সূত্র জানায়, মালয়েশিয়ায় লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামের তালিকায় বরাবরই শীর্ষে থাকে বাংলাদেশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষ ধাপে এই রিক্যালিব্রেশন প্রোগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪ লাখেরও বেশি শ্রমিক নিবন্ধন করেন বলে মালয়েশিয়ার সরকার জানায়।
কর্মী বৈধ করার প্রক্রিয়া
মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী, কালো তালিকাভুক্ত অর্থাৎ ইমিগ্রেশনে অভিযোগ রয়েছে এমন শ্রমিক এবং অপরাধের রেকর্ড রয়েছে এমন অভিবাসী ছাড়া যে কেউ এই লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কর্মীর বয়স ১৮ থেকে ৪৯ বছর হতে হবে।
উৎপাদন, নির্মাণ, খনি ও খনন, নিরাপত্তারক্ষী, সেবা, কৃষি, বাগান এবং গৃহকর্মী- এই আটটি খাতে অবৈধ বিদেশি কর্মীদের বৈধভাবে নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। আর এসব কাজের জন্য ১৫টি ‘সোর্স কান্ট্রির’ কথা উল্লেখ করেছে মালয়েশিয়া, যার অন্যতম বাংলাদেশ।
মালয়েশিয়ায় কাজ করছেন কিন্তু সঠিক কাগজপত্র নেই এমন বিদেশি কর্মীরা এ কর্মসূচির আওতায় অর্থের বিনিময়ে বৈধভাবে কাজ করতে পারবেন অথবা দেশে ফেরত যেতে পারবেন। মূলত নিয়োগকর্তারা ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০’-এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু করেছেন। ইমিগ্রেশন বিভাগ থেকে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়ার আগে সংশ্লিষ্টরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অনুমোদন প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে মাত্র এক দিন। তারপর হবে বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, যা পরিচালনা করবে ফরেন ওয়ার্কার্স মেডিক্যাল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি।
পরবর্তী প্রক্রিয়ায় রয়েছে রিক্যালিব্রেশন ফি, ভিসা, অস্থায়ী কাজের ভিজিট পাস, প্রক্রিয়াকরণ ফি এবং শুল্ক প্রদান। সব নথি সম্পূর্ণ হওয়ার পর নিয়োগকর্তারা কাজের অনুমতিপত্র ইস্যু করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে শ্রমশক্তি রপ্তানি গুরুত্ব পাবে
বাজার উন্মুক্ত হলেও সিন্ডিকেটসহ নানা জটিলতায় মালয়েশিয়াতে কর্মী যাওয়ার প্রক্রিয়ায় ধীর গতি চলছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে এই প্রক্রিয়া কীভাবে গতিশীল করা যায় সে বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্টরা জানান। দায়িত্ব গ্রহণের পর ঢাকা সফরের মধ্য দিয়েই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বিদেশ সফর করছেন। ৪ ফেব্রুয়ারি তার ঢাকায় আসার কথা রয়েছে।
মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে সর্বোচ্চসংখ্যক অবৈধ বাংলাদেশি কর্মীর বৈধ করাসহ কর্মী পাঠানোর প্রক্রিয়া আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হবে। আমরা কম খরচে বেশিসংখ্যক কর্মী মালয়েশিয়ায় পাঠাতে চাই।’
ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম বলেন, ‘নতুন সরকার এলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং এ দেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে আমাদের নীতি একই। বাংলাদেশি কর্মীরা যাতে আরও সহজে মালয়েশিয়া যেতে পারে এবং তাদের থেকে যাতে দুই দেশই উপকৃত হয় সে বিষয়ে আমরা কাজ করে যাব।’
দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর ২০২১ সালের ডিসেম্বরে কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। সে অনুযায়ী, বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি, নির্মাণ এবং গৃহস্থালি পরিষেবাসহ সব খাতে ৫ বছরে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া।
সমঝোতার পর মালয়েশিয়া সরকারের মানবসম্পদমন্ত্রী ঢাকায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে দেয়া চিঠিতে মাত্র ২৫টি এজেন্সি ও এর সঙ্গে সহযোগী হিসেবে ১০টি করে এজেন্সি রাখার সিদ্ধান্ত জানান। কিন্তু তাতে রাজি হননি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
তবে মালয়েশিয়ার অনড় অবস্থানের কারণে শেষ অবধি বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনের এজেন্সিসহ ২৫টির তালিকা চূড়ান্ত করা হয়। তালিকাভুক্ত এসব এজেন্সির বাইরে কেউ মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে না বলে অনড় ছিল মালয়েশিয়া।
এই সিন্ডিকেট নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। আন্দোলনে মাঠে নামে রিক্রুটিং এজেন্সিগুলোর একটি বড় অংশ। এর প্রভাবে বায়রা নির্বাচনে বিজয়ী হয় সিন্ডিকেটবিরোধীরা। তবে এরপর শুরু হয় নতুন মেরুকরণ। বর্তমানে ১০০টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী পাঠানো হচ্ছে। তবে বায়রা তার সব সদস্যকে এই সুযোগ দেয়ার দাবি জানিয়ে আসছে।
এর আগে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াটি মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ছিল। গত নভেম্বরের শেষ সপ্তাহে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে মালয়েশিয়ার নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর এই প্রক্রিয়ার সঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করেছে। এ কারণেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির বিষয়টি আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে।
কোরআন অবমাননার চূড়ান্ত পরিণতি জাহান্নাম । WB
মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত ধর্মগ্রন্থ। পবিত্র এই গ্রন্থের সঙ্গে আত্মার সম্পর্ক জড়িয়ে আছে বিশ্বের প্রায় দুই শ কোটি মুসলমানের।
পবিত্র কোরআন আল্লাহ তাআলার চিরসত্য বাণী। সুতরাং যারাই কোরআন অবমাননায় অংশ নিয়েছে বা নেবে তাদের প্রত্যেকের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে চরম দুর্ভোগ ও ভয়াবহ শাস্তি। ইরশাদ হয়েছে, ‘দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী মহাপাপীর, যে আল্লাহর আয়াতের আবৃত্তি শোনে অথচ ঔদ্ধত্যের সঙ্গে (নিজ মতবাদে) অটল থাকে। যেন সে তা শোনেইনি। সুতরাং ওকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও।’ (সুরা : জাসিয়া, আয়াত : ৭-৮)
একবার সাহাবি আবদুল্লাহ বিন মাসউদ (রা.) তাঁর ছাত্রদের বলেন, ‘জেনে রাখো, কোরআন (অনুসারীর পক্ষে ও অবমাননাকারীদের বিপক্ষে) এমন সুপারিশকারী, যার সুপারিশ কবুল করা হবে। অতএব যে কোরআনের অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। আর যে তা থেকে মুখ ফিরিয়ে নেবে, ঘাড় ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (ফাজায়েলে কোরআন, ইবনে কাসির : ১৫১ )
আর যারা পবিত্র কোরআনকে সম্মান করবে, আঁকড়ে ধরবে, মহান আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন, কোরআন আল্লাহর বাণী। তাই যথাসম্ভব তা শিক্ষা করো এবং তার দ্বারা উপকৃত হও। নিঃসন্দেহে কোরআন হলো আল্লাহর রজ্জু (অর্থাৎ তাঁর সঙ্গে সম্পর্ক গড়ার সুদৃঢ় মাধ্যম), উজ্জ্বল আলো, (অন্তরের) রোগ-ব্যাধি নিরাময়কারী। যে তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, তা তার জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে এবং তা আপন অনুসারীদের দেখাবে মুক্তির পথ। এতে কোনো বক্রতা নেই, যা সোজা করার প্রয়োজন আছে। কোরআনের রহস্য কখনো শেষ হবে না। আর তা কখনো পুরনোও হবে না। তাই এমন মহান গ্রন্থ অধিকহারে তিলাওয়াত করো। কারণ এর তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা প্রতিটি অক্ষরে ১০টি করে নেকি দান করবেন। (সুনানে দারেমি, হাদিস : ৩৩৫৮)
ওমর (রা.) বলেন, আমি নবীজি (সা.)-কে বলতে শুনেছি, ‘নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে অনেককে সম্মানিত করবেন। আর অনেককে করবেন অপদস্থ!’ (ফাজায়েলে কোরআন, আবি উবায়দ : ১/২৭৪-২৭৫)
মহান আল্লাহ আমাদের কোরআনের যথাযথ মর্যাদা রক্ষা করার তাওফিক দান করুন।
ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল রাখা কতটা ঝুঁকিপূর্ণ?
জরুরি এসএমএস, ফেসবুক বা ম্যাসেঞ্জার মেসেজ, ফোন কল আসার যতই সম্ভাবনা থাকুক না কেন দিনে, রাতে যখনই ঘুমোতে যাবেন, মোবাইলটা হয় বিছানা থেকে বেশ কিছুটা দূরে রাখবেন বা সেটা বন্ধ করে রাখবেন।
চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ ভয়ঙ্কর ক্ষতি করে দেবে আমাদের।
উত্তর জাটল্যান্ডের নবম শ্রেণির একদল ছাত্রছাত্রী বিভিন্ন রকমের শাকের বীজ নিয়ে পরীক্ষানিরীক্ষা করে দেখেছে, চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ প্রাণের পক্ষে চরম ক্ষতিকারক। তা মৃত্যুও ডেকে আনতে পারে। পরীক্ষার ফলাফলে যথেষ্টই উৎসাহিত ইংল্যান্ড, হল্যান্ড ও সুইডেনের গবেষকরা।
এ ব্যাপারে আরও গবেষণা চালাতে চেয়েছেন স্টকহলমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিশিষ্ট গবেষক ওলে জোহানসন। তিনি বেলজিয়ান অধ্যাপক মারি-ক্লেয়ার কামার্তকে সঙ্গে নিয়ে পরীক্ষাটা আবার করতে চেয়েছেন।
পরীক্ষাটা যারা চালিয়েছে সেই ছাত্রছাত্রীদের অন্যতম লি নিয়েলসন জানিয়েছেন, ৪০০ রকমের শাকের বীজের ওপর তাঁরা পরীক্ষাটা চালিয়েছেন। দু’টি আলাদা ঘরে একই তাপমাত্রায় ৬টি ট্রেতে ওই শাকের বীজগুলিকে রাখা হয়েছিল। ১২ দিন ধরে ওই দু’টি ঘরে রাখা শাকের বীজগুলিকে সম পরিমাণ জল আর সূর্যালোক দেওয়া হয়েছিল তাদের বেড়ে ওঠার জন্য। তাদের মধ্যে শাকের বীজ রাখা রয়েছে এমন ৬টি ট্রে’কে রাখা হয়েছিল দু’টি ওয়াইফাই রাউটারের কাছাকাছি।
সাধারণ মোবাইল ফোন থেকে যতটা বিকিরণ আসে, ওই ওয়াইফাই রাউটারগুলি থেকে বিকিরণ আসে ততটাই। ১২ দিন পর দেখা গেল, ওয়াইফাই রাউটারের কাছে রাখা শাকের বীজগুলি মোটেই বাড়েনি। তাদের বেশির ভাগই হয় শুকিয়ে গিয়েছে বা মরে গিয়েছে। আর যে শাকের বীজ ভরা ট্রে’গুলির ধারে কাছে কোনও ওয়াইফাই রাউটার ছিল না, সেগুলি খুব সুন্দর ভাবে বেড়ে উঠেছে জল আর সূর্যালোক পেয়ে।
নবম শ্রেণির যে ছাত্রছাত্রীরা পরীক্ষাটা চালিয়েছে, তাদের আর এক জন ম্যাথিল্ডে নিয়েলসন বলেছেন, ‘‘এটাই প্রমাণ করেছে, ওয়াইফাই বা মোবাইলের বিকিরণ প্রাণের পক্ষে কতটা বিপজ্জনক। তাই আমাদের পরামর্শ, ঘুমোতে যাওয়ার সময় হয় মোবাইল ফোনটা দূরে রাখুন বা বিছানায় রাখতে হলে সেটাকে বন্ধ করে রাখুন। না হলে তা মস্তিষ্ক বা শরীরের পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।’’
খাওয়ার পর যে পাঁচ কাজ করা যাবে না । WB
আমরা যা খাই, তার প্রভাব পড়ে আমাদের শরীরে। সঠিক নিয়ম মেনে সঠিক খাবার খেলে যেমন স্বাস্থ্যের উন্নতি হয়, তেমনই নিয়ম না মেনে ভুল খাদ্যাভ্যাস স্বাস্থ্যের অবনতি ঘটায়।
আমাদের আজকের এই প্রতিবেদনে আলোচনা করব খাওয়ার পরে যে পাঁচ কাজ কখনোই করা উচিত নয়, তা নিয়ে-
১. ভরা পেটে কখনোই ফল খাবেন না। খালি পেটে ফল খেলে তবেই তার খাদ্যগুণ আমাদের শরীরে শোষিত হয়। তাই খাওয়ার বেশ কিছুটা সময় পরে ফল খান। খাবার খেয়েই ফল খেলে হজমের সমস্যাও দেখা দেয়।
ভরা পেটে কখনোই ফল খাবেন না
২. খাওয়ার পরেই আমাদের অনেকেরই ঘুম পায়। তাই খেয়ে উঠেই বিছানায় যেতে আমরা বেশ পছন্দ করি। কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যাস। খেয়ে উঠেই শুয়ে পড়লে ওজন তো বাড়বেই, সেই সঙ্গে হজমের সমস্যাও দেখা দেবে। তাই খেয়ে উঠে অন্তত এক ঘণ্টা পরে বিছানায় যান।
খাওয়ার পরেই আমাদের অনেকেরই ঘুম পায়
৩.খাবার পরেই অনেকে ধূমপান করেন। কিন্তু জানেন কি, ভরা পেটে ধূমপান করলে তা শরীরের বেশি ক্ষতি করে। তবে ভরা পেট বা খালি পেট নয়, ধূমপান পরিহার করাই সর্বাপেক্ষা শ্রেয়।
ধূমপান করলে তা শরীরের বেশি ক্ষতি করে
৪. পেটভর্তি করে খেয়ে অনেকেই কোমরের বেল্ট একটু হালকা করে নেন। এটিও কিন্তু খারাপ অভ্যাস। প্রথম কথা কখনোই পেট এতটা ভর্তি করে খাওয়া উচিত নয়, যাতে কোমরের বেল্ট হালকা করতে হয়।
পেটভর্তি করে খেয়ে কোমরের বেল্ট হালকা করা ঠিক নয়
৫. পানি খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু খেয়ে উঠেই পানি পান করবেন না। খাবার খেয়েই পানি খেলে তা হজমে সহায়ক গ্যাসট্রিক রসকে হালকা করে দেয়। ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না। সেই রকমই খেয়ে উঠেই চা বা কফি খাওয়া ঠিক নয়।
পরীক্ষার হলে মোবাইল পেলেই বহিষ্কার, সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি । WB
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ এবং ব্যবহার সংক্রান্ত অনিয়ম বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পরীক্ষার হলে কোনও শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তাকে বহিষ্কার করতে হবে। এছাড়া এই অপরাধের জন্য তার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে।
এতে আরও বলা হয়, সম্প্রতি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা ও মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগ উদ্বেগজনকভাবে বেড়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা সংক্রান্ত বিধান অনুযায়ী পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়া যাবে না।
কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করতে হবে এবং এ অপরাধের জন্য তার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে।
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন ১৪ মে, জানালেন এরদোয়ান । WB
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, পরবর্তী পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে। শনিবার (২১ জানুয়ারি) উত্তর-পশ্চিম বুরসা প্রদেশে আয়োজিত এক যুব সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। রবিবার ওই অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়।
তুরস্কের প্রেসিডেন্ট পদে নির্বাচনে এবারও রিসেপ তাইয়েপ এরদোয়ান লড়বেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এর আগে গত সপ্তাহেই তিনি নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন।
শনিবারের ওই যুব সম্মেলনে এরদোয়ান বলেন, ‘আমাদের তরুণরা মূল্যবান। তারা ১৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবে। ’
তিনি বুরসায় বলেছিলেন, নির্বাচনের জন্য আগামী ১০ মার্চ আনুষ্ঠানিক কল করা হবে। তারপর তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি নেবে।
কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।
এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও ছয় দলের বিরোধী জোট এখনও রাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে পারেনি। এজন্য তারা এরদোয়ানবিরোধী নানা মন্তব্য করছে।
বিরোধীরা তুরস্কের অর্থনৈতিক মন্দা, নাগরিক অধিকার ও স্বাধীনতার ক্ষয়ের জন্য ৬৮ বছর বয়সী এরদোয়ানকে দায়ী করছে। তারা বলছ, সংশোধিত সরকার ব্যবস্থা ‘একজনের শাসন’-এর সমান।
এরদোয়ান প্রধানমন্ত্রীর অফিস অবলুপ্ত করে দেন ২০১৮ সালে এবং প্রেসিডেন্টের হাতে প্রায় সব ক্ষমতা কেন্দ্রিভূত করেন।
আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া । WB
রাশিয়ায় হামলার উদ্দেশ্যে ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে বলে আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল রুশ কর্তৃপক্ষ।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন রবিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভের জন্য কয়েকশ’ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করতে সম্মত হওয়ার পর দুমার স্পিকার এ সতর্কবাণী উচ্চারণ করলেন।
ভলোদিনের টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, “কিয়েভ সরকারকে সমরাস্ত্র সরবরাহের ফলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে।  ওয়াশিংটন ও ন্যাটোভুক্ত দেশগুলোর সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে যদি বেসামরিক শহরগুলোতে হামলা চালানো হয় এবং আমাদের ভূখণ্ড দখলের চেষ্টা করা হয় তাহলে আমরা আরও শক্তিশালী অস্ত্র দিয়ে তার জবাব দেব।”
ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার সরাসরি হুমকি দিয়ে দুমার স্পিকার বলেন, “পরমাণু শক্তিধর দেশগুলো এর আগে কখনও স্থানীয় সংঘাতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেনি বলে যে কথা বলা হয় তা আসলে বর্তমান বাজারে অচল।”
তিনি বলেন, “যারা ব্যবহার করেনি তারা তাদের জনগণ কিংবা ভৌগোলিক সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো সংকটে পড়েনি।”
ভলোদিন ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।
সূত্র: তাস
কেন শি জিনপিংকে চিঠি লিখলেন জেলেনস্কি, কী চান তিনি? । WB
গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে প্রায় ১১ মাস হতে চলল এই যুদ্ধ। তবে হামলা-পাল্টা হামলার জেরে ইউক্রেনের অনেক ফ্রন্টই এখনও উত্তপ্ত।
এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সংলাপ করতে চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের নেতা শি জিনপিংকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লিখেছেন। চিঠিটি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে চীনা প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার জেলেস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা জানিয়েছেন।
আল জাজিরা বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার শি জিনপিংয়ের সাথে এই আশায় যোগাযোগ করার চেষ্টা করেছেন যে, (আগ্রাসন বন্ধে) বেইজিং হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তার প্রভাব ব্যবহার করবে।
জেলেস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা সাংবাদিকদের বলেন, “এটি একটি ইঙ্গিত এবং সংলাপের আমন্ত্রণ। আমি খুব আশাবাদী যে, এই আমন্ত্রণে সাড়া পাব।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার জন্য বেইজিং সফর করেছিলেন। তবে ঠিক সেই সময়ই রাশিয়ার সামরিক বাহিনীর ট্যাংকগুলো ইউক্রেনের সীমান্তে জড়ো হচ্ছিল। উভয় নেতা সেসময় তাদের অংশীদারিত্বে ‘কোনও সীমা’ না রাখার ব্যাপারে সম্মত হন।
আর তার কিছুদিন পরই ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। অবশ্য ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বেইজিং নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, একই সময়ে মস্কোর সাথে বিশেষ করে জ্বালানিখাতে সম্পর্ক গভীরতর করেছে।
তবে কিছু বিশ্লেষক ইঙ্গিত দিয়েছেন, চীন শেষ পর্যন্ত ইউক্রেনের যুদ্ধের অবসানে আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে পদক্ষেপ নিতে পারে।
সূত্র: আল জাজিরা, সাউথ চায়না মর্নিং পোস্ট, কোরিয়া টাইমস
টুইটার ব্যবহার করে রাষ্ট্রবিরোধী প্রচার, সৌদি অধ্যাপকের মৃত্যুদণ্ড । WB
সৌদি আরবের সংস্কারপন্থী অধ্যাপক আওয়াদ আল করনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
টুইটার ও হোয়াটসঅ্যাপে রাষ্ট্রবিরোধী সংবাদ প্রকাশ করার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করায় ২০১৭ ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়। সে সময় আওয়াদ আল করনিকে গ্রেফতার করা হয়। সৌদির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে তাকে একজন ভয়ংকর সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে উপস্থাপন করা হয়।
কিন্তু সরকারবিরোধীদের মতে আওয়াদ আর করনি একজন গুরুত্বপূর্ণ ও সুপরিচিত বুদ্ধিজীবী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব।
টুইটারে তার ২০ লাখ অনুসারী আছে। এমন রায়ের বিরুদ্ধে সরকারকে সতর্ক করেছেন মানবাধিকার কর্মী ও সৌদি আরবের ভিন্নমতের ব্যক্তিরা। তারা বলছেন, সৌদি সরকারের সমালোচনারীদের বিরুদ্ধে ধরপাকড় চালাচ্ছে সরকার।
উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সামরিক মহড়া শুরু । WB
দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা আবার নতুন করে যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ার পাজু সামরিক কেন্দ্রে অনুষ্ঠানরত এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের আর্মি টাইগার ব্রিগেড নামে একটি ইউনিট অংশ নিচ্ছে।
উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে তখন এই সামরিক মহড়া শুরু হল। যে সামরিক কেন্দ্রে মহড়া চলছে সেটি উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া সাম্প্রতিক ধারাবাহিকভাবে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। এর জবাবে আমেরিকার সেনাদের সঙ্গে যৌথভাবে যুদ্ধের লড়াইয়ের অভিজ্ঞতা অর্জনের জন্য এবং সামরিক প্রস্তুতি যাচাই করার জন্য যৌথভাবে সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়।
মহড়ায় দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের ৮০০ সেনা অংশ নিচ্ছে। এতে দক্ষিণ কোরিয়া তার কৃত্রিম গোয়েন্দা প্রযুক্তি এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। অন্যদিকে আমেরিকার পদাতিক বাহিনীর স্ট্রাইকার ব্রিগেড এ মহড়ায় অংশ নিচ্ছে।
দক্ষিণ কোরিয়া সম্প্রতি কয়েকবার নিশ্চিত করেছে যে, তারা আমেরিকার কাছ থেকে পরমাণু অস্ত্র পাওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা আরও বেড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার কথা নাকচ করেছেন।
দুই ভারতীয় সিরাপ ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি । WB
বিশ্ব স্বাস্থ্য সংস্থা উজবেকিস্তানে ব্যবহার করা দুটি ভারতীয় কাশির সিরাপ ব্যবহারে হুঁশিয়ারি দিয়েছে। ওই সিরাপ ব্যবহারের করে কয়েকটি শিশুর মৃত্যুর খবর পাওয়া যাওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ম্যারিনো বায়োটেকের তৈরি করা ওই সিরাপের মান নীচু মানের এবং তারা নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।
উজবেকিস্তানের অভিযোগ, ভারতীয় ওই কোম্পানির ওষুধ সেবন করায় দেশটির ১৮ শিশু মারা গেছে। যদিও এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারতীয় কোম্পানিটি।
এই ঘটনায় ম্যারিনো বায়োটেকের ওষুধ উৎপাদন আপাতত বন্ধ করেছে ভারত সরকার। কোম্পানিটির নিবন্ধনও বাতিল করা হয়েছে।
কে জানে আমিই তোমার বাবা কি না, হ্যারিকে বলেছিলেন চার্লস । WB
প্রিন্সেস ইন লাভ’ নামে ১৯৮৬ সালে একটি বই প্রকাশ করেছিলেন আনা পাস্তারনাক। বইতে তিনি দাবি করেছিলেন, ডায়ানা মেজর জেমস হিউইটের প্রেমে পড়েছেন। বইটি প্রকাশের পর ক্ষুব্ধ হয়েছিলেন ডায়ানা। এবার ডায়ানার ছোট ছেলে হ্যারিও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, তার বাবা বর্তমান ব্রিটিশ রাজা (সাবেক প্রিন্স অব ওয়েলস) চার্লস হ্যারির পিতৃপরিচয় নিয়ে কৌতুক করেছিলেন।
‘স্পেয়ার’ নামে একটি বই লিখেছেন ৩৮ বছর বয়সী হ্যারি। তাতে হ্যারি লিখেছেন, চার্লস মানসিক রোগীদের একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছিলেন। সেখানকার এক রোগী নিজেকে প্রিন্স অব ওয়েলস দাবি করতেন। ওই সময় রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে চার্লসের পদবিই ছিল প্রিন্স অব ওয়েলস।
হ্যারি জানান, তার বাবা গল্প করতে ভালোবাসেন। সেসব গল্প মজা না হলেও চার্লস তাতে হাসতেন। দার্শনিকের মতো বলতেন কে জানে আমি আসলেই প্রিন্স অব ওয়েলস কি না।
কে জানি আমিই তোমার সত্যিকারের বাবা কি না? তিনি হাসতেন এবং হেসেই যেতেন। যদিও এটা কোনো মজার কৌতুক ছিল না। সেসময় গুঞ্জন ছিল যে আমার আসল বাবা মায়ের সাবেক প্রেমিক মেজর জেমস হিউইট। এমন গুঞ্জন ছড়ানোতে মেজর হিউইট নিজেই ইন্ধন জুগিয়েছেন, অন্য কারণটা হলো এমন নির্মম কৌতুক’।
সিনিয়র অফিসার (সাধারণ) পদে ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ৯২২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি । WB
সিনিয়র অফিসার (সাধারণ) পদে সমন্বিত ১০ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের ব্যাংকের আওতাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি)। এসব ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে  মোট ৯২২ জনকে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে সোনালী ব্যাংকে ৩৯৩ জন, জনতা ব্যাংকে ৯৪ জন, অগ্রণী ব্যাংকে ১৫০ জন, রূপালী ব্যাংকে ২৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জনকে নিয়োগ নেওয়া হবে।
অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (erecruitment.bb.org.bd) আবেদন করা যাবে।
অনলাইনে পদসমূহে আবেদন করার শেষ সময় আগামী ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছি: প্রিন্স হ্যারি । WB
বেশ কিছু দিন ধরেই আবারও সংবাদের শিরোনামে প্রিন্স হ্যারি। সম্প্রতি আত্মজীবনীতে নিজের বিভিন্ন কথা তুলে ধরেছেন তিনি। এসব তথ্য ফলাও করে প্রচার হচ্ছে ব্রিটিশ গণমাধ্যমে।
আত্মজীবনীতে প্রিন্স হ্যারি বলেছেন, আফগানিস্তানে যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টারে পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় সময় ২৫ জনকে হত্যা করেছেন বলেও দাবি করেছেন প্রিন্স হ্যারি।
ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
শিগগিরই প্রিন্স হ্যারির এই আত্মজীবনী প্রকাশিত হতে যাচ্ছে। তবে আত্মজীবনীর স্প্যানিশ সংস্করণ ভুলবশত আগেই বিক্রির জন্য দোকানে রাখা হলে সেখান থেকে কিছু অংশ প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। অবশ্য পরে দোকান থেকে সেগুলো সরিয়ে নেওয়া হয়।
৩৮ বছর বয়সী ডিউক অব সাসেক্স তালেবানের বিরুদ্ধে যুদ্ধে আফগানিস্তানে দুই দফা দায়িত্ব পালন করেন। প্রথমবার ২০০৭-০৮ মেয়াদে বিমান হামলার ফরওয়ার্ড এয়ার কন্ট্রোলার কলিংয়ে দায়িত্ব পালন করেন প্রিন্স হ্যারি। পরে ২০১২-১৩ মেয়াদে অ্যাটাক হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ আগামী সপ্তাহে সারা বিশ্বে একযোগে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
আত্মজীবনী প্রিন্স হ্যারি লিখেছেন, পাইলট হিসেবে তিনি ছয়টি অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে তাকে ‘মানুষের প্রাণ নিতে হয়েছে’।
তিনি বলেন, এই কাজ করার জন্য তিনি গর্বিতও নন, কিংবা লজ্জিতও নন। হামলায় লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেওয়ার মুহূর্তকে বোর্ড থেকে ‘দাবার গুটি সরিয়ে’ দেওয়ার মতো বলে উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য সেনাবাহিনীতে ১০ বছর দায়িত্ব পালন করেন। তিনি ক্যাপ্টেন পদমর্যাদা পর্যন্ত পদোন্নতি পান। সেনাবাহিনীতে নিজের দায়িত্ব পালনের সময়কে গঠনমূলক বছর হিসেবে উল্লেখ করেছেন প্রিন্স হ্যারি।
সূত্র: আল জাজিরা
মিয়ানমার সেনাপ্রধানের বাংলাদেশকে ধন্যবাদ । WB
বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং। নানা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ায় এসব দেশকে ধন্যবাদ জানান তিনি।
বুধবার (৪ জানুয়ারি) ৭৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই ধন্যবাদ জ্ঞাপন করেন মিন অং হ্লেইং। ১৯৪৮ সালের এদিনে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল দেশটি। স্বাধীনতা দিবস উপলক্ষে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ভাষণ প্রচার করা হয়।
এসময় তার দেশের বিষয়ে হস্তক্ষেপের জন্য কিছু দেশের সমালোচনা করেন মিয়ানমারের সেনাপ্রধান। বিপরীতে দীর্ঘদিন ধরে সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নেয়ায় চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশকে ধন্যবাদ দেন।
জান্তাপ্রধান বলেন, আমি কিছু দেশ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনকে ধন্যবাদ জানাতে চাই। নানা সমালোচনা, চাপ, হামলার মধ্যেও এসব দেশ ও সংগঠন আমাদের সঙ্গে ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিচ্ছে।
এদিকে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েই দায়িত্ব সারেন মিয়ানমারের সেনাপ্রধান। রোহিঙ্গা সংকট নিরসনে কোনো কিছুই বলেননি তিনি।
সূত্র : আল জাজিরা, এনবিসি নিউজ
ভুয়া ওয়েবসাইট চেনার উপায়। WB
অনেকেই আসল বা নকল ওয়েবসাইট চিনতে পারেন না। তখনই তৈরি হয় সমস্যা। তাই তথ্য জানার জন্য কোনো ওয়েবসাইটে ঢোকার আগে ভালোভাবে যাচাই করে নিন যে ওয়েবসাইটটি আসল না নকল। খুব সহজে কিন্তু আসল ও নকল ওয়েবসাইট চেনা যায়।  চলুন দেখে নেওয়া যাক কী করে আসল বা নকল ওয়েবসাইটের পার্থক্য বুঝবেন-
যারা নিয়মিত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন তারা একটি বিষয় নিশ্চয়ই জানেন, যে ওয়েবসাইটে ঢুকতে আপনার মেইল আইডি চাওয়া হয়। পরবর্তীতে যেন তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অফার সম্পর্কে আপনাকে জানাতে পারে। তবে এর মাধ্যমে প্রতারকরা হ্যাক করতে পারে আপনার মেইল আইডি।
চুরি করতে পারে ব্যক্তিগত তথ্য। ভুয়া ওয়েবসাইটের সাহায্যেই ছড়ানো হয় প্রতারণার জাল। যদিও এই ওয়েবসাইটগুলোকে আসল ওয়েবসাইটের মতোই দেখতে হয়। অনেকেই আসল বা নকল ওয়েবসাইট চিনতে পারেন না। তখনই তৈরি হয় সমস্যা। তাই তথ্য জানার জন্য কোনো ওয়েবসাইটে ঢোকার আগে ভালোভাবে যাচাই করে নিন যে ওয়েবসাইটটি আসল না নকল।
খুব সহজে কিন্তু আসল ও নকল ওয়েবসাইট চেনা যায়। চলুন দেখে নেওয়া যাক কী করে আসল বা নকল ওয়েবসাইটের পার্থক্য বুঝবেন যেভাবে-
প্রথমে ওয়েবসাইটটিকে ভালোভাবে লক্ষ্য করুন। ওয়েবসাইটে যাওয়ার পর যদি যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর, কাস্টমার কেয়ার নম্বর না দেখতে পান তাহলে বুঝবেন সেই ওয়েবসাইটটি ভুয়া।
‘ডোমেইন নেম’ (ডোমেইন নাম বলতে সাধারণত কোনো একটি ওয়েবসাইটের নামকে বোঝায়) ভালোভাবে দেখুন। যখন একজন ব্যক্তি বা কোম্পানি একটি ওয়েবসাইট তৈরি করে, তখন তাকে একটি অনন্য ‘ডোমেইন নেম’ কিনতে হয়।
প্রতিটি ওয়েবসাইটের একটি আলাদা ‘ডোমেইন নেম’ রয়েছে। যদি একটি ওয়েবসাইটের ডোমেইন নেম অন্য ওয়েবসাইটের মতো হয়, তাহলে বুঝবেন যে এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটি ভুয়া বিষয় রয়েছে। সেক্ষেত্রে কোম্পানি সম্পর্কিত সব তথ্য ভুয়া ওয়েবসাইটে থাকবে না।  তালা চিহ্ন আছে কি না দেখে নেবেন লিংক খোলার পর। সেফ ব্রাউজিং টুল ব্যবহার করুন।
জল্পনার অবসান, আল নাসেরে যোগ দিলেন রোনালদো । WB
ক্যারিয়ারের শেষ দিকে এসে ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রায় দেড় মাস দলবিহীন থাকার পর সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন পর্তুগিজ মহাতারকা।
কাতার বিশ্বকাপ চলাকালীনই শোনা যাচ্ছিল এই গুঞ্জন। দুই পক্ষের আলোচনা শেষে এবার হয়ে গেল চুক্তিও। দুই বছরের মেয়াদে আল নাসেরে যোগ দিলেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।
বিশ্বকাপ শুরুর আগে বহুল আলোচিত-সমালোচিত এক সাক্ষাৎকারে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ ও কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেন রোনালদো। দাবি করেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ক্লাব কর্তৃপক্ষ। এর কয়েক দিনের মধ্যে দুই পক্ষের সমঝোতায় তার সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।
২০০২-০৩ মৌসুমে সিনিয়র ফুটবলে যাত্রা শুরু রোনালদোর। স্পোর্তিং লিসবনে প্রতিভার ঝলক দেখিয়ে নজর কাড়েন ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। ২০০৩ সালের অগাস্টে রোনালদো যোগ দেন ওল্ড ট্র্যাফোর্ডে। শুরু হয় তার বিশ্ব সেরাদের একজন হওয়ার পথে যাত্রা। ছয় বছর পর রেকর্ড ট্রান্সফার ফিতে পা রাখেন সান্তিয়াগো বের্নাবেউয়ে। রিয়াল মাদ্রিদের জার্সিতেই ক্যারিয়ারের সেরা সময় কাটান রোনালদো। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পথে জেতেন অসংখ্য শিরোপা।
নতুন চ্যালেঞ্জের খোঁজে ২০১৮ সালে রোনালদো যোগ দেন ইউভেন্তুসে। ইতালিয়ান ক্লাবটিতে তার ব্যক্তিগত পারফরম্যান্স আশানুরূপ হলেও দলগত সাফল্য খুব বেশি পাননি। অবশ্য প্রথম দুই মৌসুমে সেরি আ ঠিকই জিতেছিল তারা। সেখান থেকে তার বিদায়টাও তেমন সুখকর হয়নি। দলবদলের একেবারে শেষ মুহূর্তে ইউনাইটেডে যোগ দেন রোনালদো, যা নিয়ে পরে সমালোচনাও শুনতে হয় তাকে। সব বিতর্ক পেছনে ফেলার জন্য যা দরকার ছিল, পুরনো ঠিকানায় ফিরে তাও করতে পারেননি তিনি।
২০২১-২২ মৌসুমেও অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সে ভালোই করেন রোনালদো। কিন্তু দলগতভাবে পুরোপুরি ব্যর্থ ছিল ইউনাইটেড। ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করায় এবার চ্যাম্পিয়ন্স লিগেও নেই তারা।
গত জুলাই-অগাস্টের দলবদলেও শোনা যায়, রোনালদো দল ছাড়তে চান যেন। এমন কোথাও যেতে চান, যেখানে খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগে। অবশ্য তিনি নিজে কখনও তেমন কিছু বলেননি, সত্যি হয়ে ধরা দেয়নি এই গুঞ্জন। তবে ইউনাইটেডে তার শেষটা হয় বড্ড বাজে।
আগামী ফেব্রুয়ারিতে ৩৮ বছর পূর্ণ হবে রোনালদোর। তাই একরকম নিশ্চিতভাবে বলে দেওয়া যায়, ক্লাব ফুটবলের ইউরোপ সেরার মঞ্চে আর দেখা যাবে না প্রতিযোগিতাটিতে রেকর্ড ১৮৩ ম্যাচ খেলে রেকর্ড ১৪০ গোল করা মহাতারকাকে।
ইউনাইটেডের হয়ে একটি ও রিয়ালের জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদোর বিশ্বকাপ অভিযানও আশানুরূপ কাটেনি। আসরে প্রথম ম্যাচেই জালে বল পাঠিয়ে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের পাঁচ আসরে গোল করার রেকর্ড গড়েন তিনি। তবে এরপর ছন্দ হারিয়ে শুরুর একাদশে জায়গা হারান ৩৭ বছর বয়সী তারকা। মরক্কোর বিপক্ষে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় পর্তুগাল।
সূত্র- আরব নিউজ।
ফুটবল কিংবদন্তি পেলে আর নেই । WB
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় তার মৃত্যুর খবর জানিয়েছে রয়টার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত মাসের শেষদিন থেকে এই হাসপাতালেই চিকিৎসা চলছিল তার। হাসপাতালে ভর্তির বিষয়ে শুরুতে গণমাধ্যমে খবর আসে, তার অবস্থা গুরুতর। বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। তবে কয়েক ঘণ্টার মধ্যে তার মেয়ে কেলি নসিমেন্তো জানান, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে তার বাবাকে।
এরপর থেকে মাঝেমধ্যে পেলের সন্তানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার শারীরিক অবস্থার কথা জানান।
কিছুদিন আগে প্রকাশিত চিকিৎসকদের রিপোর্ট ও পরিবারের ভাষ্য থেকে জানা যায়, পেলের ক্যান্সারের অবস্থার অবনতি ঘটেছে। হাসপাতালে তার চিকিৎসা চলবে বলেও জানানো হয়। এবারের বড় দিনও কিংবদন্তির হাসপাতালেই কেটেছে।
একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। ক্যারিয়ারে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল করেছেন পেলে। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল।
বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডও তার। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে গোল করেছিলেন। সেই সময় তার বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন। ওই গোলের সুবাদেই ম্যাচ জিতেছিল ব্রাজিল।
বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকেরও নজির গড়েছিলেন পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ‘ব্ল্যাক পার্ল’। সেই সময় তার বয়স ছিল ১৭ বছর ২৪৪ দিন।
ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমস; সব জার্সিতে কেবলই আলো ছড়িয়েছেন তিনি।
পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো হলেও পেলে নামেই তিনি পরিচিতি পান। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ শিরোপা জেতেন পেলে।
হাসপাতালে মাওলানা তারিক জামিল সাহেব । WB
পাকিস্তানের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মাওলানা তারিক জামিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কানাডা সফরকালে আকস্মিক অসুস্থতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছেলে ইউসুফ জামিল এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
সবার কাছে দোয়া প্রার্থনা করে টুইট বার্তায় বলা হয়, ‘আমার বাবা বর্তমানে কানাডা সফরে রয়েছেন।
হার্ট অ্যাটাকের কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। আল্লাহর ‍অনুগ্রহে তাঁর অবস্থা আগের চেয়ে ভালো। মহান আল্লাহ তাঁকে দ্রূত সুস্থতা দান করুন। ’
এদিকে মাওলানা তারিক জামিলের ইউটিউব চ্যানেলে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ৩টায় মাওলানা তারিক জামিল বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আগের চেয়ে অনেক সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তবে দূর দেশে সফররত থাকায় পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে চিন্তিত। এ সময় বাবার দ্রুত রোগমুক্তি চেয়ে সবার কাছে চাওয়া হয়।
জানা যায়, গত সপ্তাহে আন্তর্জাতিক দাবত্য সংস্থা ইসলামিক রিলিফ কানাডা আয়োজিত একটি ইভেন্টে অংশ নিতে কানডায় যান মাওলানা তারিক জামিল। কর্মসূচী অনুসারে গত ২১ ও ২৬ ডিসেম্বর তাঁর বক্তব্য প্রদানের কথা ছিল।
মাওলানা তারিক জামিল বিশ্বব্যাপী জনপ্রিয় একজন ইসলামী ব্যক্তিত্ব। ১৯৫৩ সালের ১ অক্টোবার পাকিস্তানের পাঞ্জাবের ঐতিহ্যবাহী এক পরিবারে জন্মগ্রহণ করেন। লাহোরের সেন্ট্রাল মডেল স্কুলে প্রাথমিক পড়াশোনা করে লাহোরের সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজে পড়াশোনা শুরু করেন। কিং এডওয়ার্ড মেডিকেল কলেজে প্রি-মেডিক্যাল পাঠ শেষ করে এমবিবিএস ভর্তি হন। এরপর তাবলিগ জামাতের অনুপ্র্রেরণায় মেডিক্যালের পড়াশোনা বাদ দিয়ে তিনি রাইবেন্ডের একটি মাদরাসায় ইসলামী শিক্ষা গ্রহণ করেন। অতঃপর নিজেকে ইসলাম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষা প্রসারে নিয়োজিত করেন।
মাওলানা তারিক জামিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচ শ মুসলিমের তালিকায় সবসময় শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। ২০২০ ও ২০২১ সালে ধর্মীয় ক্ষেত্রে অবদানের জন্য তিনি পাকিস্তানের প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন।
নতুন যুদ্ধের আশঙ্কা! তাইওয়ানের দিকে ৭১ যুদ্ধবিমান, ৭ রণতরী পাঠাল চীন । WB
চলমান ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার চীন-তাইওয়ান যুদ্ধের আশঙ্কা। দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের উদ্দেশে ২৪ ঘণ্টায় ৭১টি যুদ্ধবিমান ও সাতটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। আর এতেই নতুন যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
গত একবছর ধরেই তাইওয়ান নিয়ে চীনের অবস্থান কঠোর। মার্কিন ‘হস্তক্ষেপে’ পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর মধ্যেই বছর শেষে ফের তাইওয়ান সীমান্ত পার করে নিজেদের শক্তি প্রদর্শন করল চীন।
জানা গেছে, দ্বীপটির উদ্দেশে বিগত ২৪ ঘণ্টায় ৭১টি যুদ্ধবিমান এবং সাতটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, শনিবার মার্কিন বার্ষিক প্রতিরক্ষা বিলে তাইওয়ান সম্পর্কিত বিধান পাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল চীন। এই কারণেই এই আগ্রাসী মনোভাব বলে অভিযোগ তাইওয়ানের।
তাইওয়ানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসামা লঙ্ঘন করেছে। এই যুদ্ধবিমানের মধ্যে ১৮টি জ-১৬, ১১টি জে-১, ৬টি সু-৩০ বিমান ছিল। এছাড়াও আরও চীনা বিমান তাইওয়ানের আশেপাশে ঘুরেছে গত ২৪ ঘণ্টায়।
তাইওয়ান জানিয়েছে, চীনা যুদ্ধবিমানের গতিবিধির ওপর নজর রাখতে মিসাইল সিস্টেমের ব্যবহার করা হয়। তাছাড়া তাইওয়ানের রণতরীও সজাগ রয়েছে চীনা আগ্রাসী পদক্ষেপের কারণে।
উল্লেখ্য, চলতি বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান ভ্রমণের মাঝে চীনের যুদ্ধবিমানের আনাগোনা ও তৎপরতা তাইওয়ানকে বেশ উদ্বিগ্ন করেছিল। তাইওয়ানের দাবি, এর আগে চীনের সঙ্গে তারা সুসম্পর্ক রেখে এগিয়েছে। তবে শি জিনপিং তৃতীয়বারের চীনের মসনদে বসার ফলে সম্পর্ক আগের মতো টিকিয়ে রাখা সম্ভব নয়। অন্যদিকে, শি জিনপিং টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর তাইওয়ান নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, এপি, আল জাজিরা, তাইপে টাইমস, ডেকান হেরাল্ড
আত্মপ্রকাশ করল ‘১২ দলীয় নতুন জোট’ । WB
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সমমনা ১২ দলীয় জোটের আত্মপ্রকাশ হয়েছে ।  বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।
১২ দলীয় এই জোটে রয়েছে – মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কেএম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, এলডিপি’র (একাংশ), এডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ,
মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, এডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি।
জোটের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছে ১২টি রাজনৈতিক দল।
বিশ্বকাপে যতো রেকর্ড মেসির । WB
কেবল দলীয় অর্জন নয় ব্যক্তিগত অর্জনের ঝুলিও বিশ্বকাপে কানায় কানায় পূর্ণ করেছেন লিওনেল মেসি। নিজের তরীরে সারি সারি করে সাজিয়ে রেখেছেন সব অর্জন। শেষ বিশ্বকাপ তাকে দু’হাত ভরে দিয়েছে। তিনি বিশ্বকাপকে দিয়েছেন দু’হাত ভরে।
বিশ্বকাপে মেসির রেকর্ডের খতিয়ান
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২১ টি গোলে জড়িয়ে আছে মেসির নাম। সব মিলিয়ে ১৩টি গোল এবং অন্য ৮টিতে সহায়তা করেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং ফাইনালে গোল করার কৃতিত্ব গড়লেন মেসি।
৫টি বিশ্বকাপ খেলা ৬ খেলোয়াড়ের একজন হলেন মেসি। ফাইনালে মাঠে নেমেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি। এর আগে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে জার্মান কিংবদন্তি ম্যাথাউসের ২৫ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি।
অধিনায়ক হিসেবে ১৯ ম্যাচ খেলে অনন্য এক চূড়া ছুঁয়েছেন মেসি। এর আগে এই কীর্তি ছিল ১৭ ম্যাচ খেলা মার্কুয়েজ এবং ১৬ ম্যাচ খেলা ডিয়েগো ম্যারাডোনার। বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা খেলোয়াড় এখন মেসি। তিনি মাঠে ছিলেন ২,৩১৪ মিনিট। মেসি রেকর্ড গড়ায় দ্বিতীয় স্থানে চলে গেলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি। যিনি সব মিলিয়ে ২,২১৭ মিনিট মাঠে ছিলেন।
পাঁচটি বিশ্বকাপে গোলে সহায়তা করা একমাত্র খেলোয়াড় এখন মেসি। তাঁর কাছাকাছি আছেন পেলে, গ্রজেগর্জ লাতো, ম্যারাডোনা এবং ডেভিড বেকহাম। তারা সবাই তিনটি বিশ্বকাপে গোলে সহায়তা করেছেন। তবে নকআউটে গোলে ৬টি করে অ্যাসিস্ট করেছেন মেসি ও পেলে।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল এখন মেসির। এ বিশ্বকাপের ৫ গোলসহ মোট ১৩টি গোল করেছেন মেসি। সবচেয়ে বেশি ১১ বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মেসি।
লিজেন্ড মেসির আর্জেন্টিনার বিশ্বজয় । WB
লুসাইল আইকনিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনাল আইকনিক হয়েই রইল। দুইবার পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে অতিরিক্ত সময়ে সমতায় ফেরে ফ্রান্স। এতেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধান হারিয়ে বিশ্ব জয় আর্জেন্টিনার।
লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালের রাতটাই আইকনিক। ৩৬ মিনিটে দুই গোল করে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে আর্জেন্টিনা। তবে ৯৭ সেকেন্ডের ব্যবধানে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ম্যাচ ২-২ গোলে সমতায় ফিরল ফ্রান্স। শেষ ১০ মিনিটে আর কোনো দল কোনো গোল করতে না পারায় নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ গোলের সমতায়। আর তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে বিশ্বকাপ জয়ের এক ধাপ দূরে তখন আর্জেন্টিনা। তবে লুসাইলে তখনও নাটকের অনেক বাকি। ম্যাচের ১১৮তম মিনিটে পেনাল্টি থেকে এমবাপে হ্যাটট্রিক পূরণ করে আবারও ফ্রান্সকে ৩-৩ গোলে সমতায় ফেরান।
অতিরিক্ত সময়ের আর কেউ কোনো গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর ম্যাচের ৩৬তম মিনিটে দারুণ এক প্রতি আক্রমণ থেকে ডি মারিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে আলবেসিলেস্তেরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে আর্জেন্টিনা। তিন মিনিটের মাথায় বাঁ দিক থেকে ডি মারিয়া দারুণ এক আক্রমণ করেন। এরপর বল ক্রস করেন ডি পলের দিকে। এরপর ডি পল ও মেসির দারুণ যুগলবন্দিতে দারুণ এক আক্রমণ সাজায় আর্জেন্টিনা। ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রান্সের রক্ষণভাগের ওপর দিয়ে বল আলভারেজকে পাস দেন মেসি। তবে তা সহজেই তালুবন্দি করেন হুগো লরিস। অবশ্য এর আগে অফসাইডে ছিলেন আলভারেজ।
মিনিট দুই পরে বাঁ দিক থেকে হুলিয়ান আলভারেজ দারুণ এক ব্যাকহিলে বল দেন ম্যাক অ্যালিস্টারকে। আর ২৫ গজ দূর থেকে দারুণ এক শট নেন ম্যাক অ্যালিস্টার তবে তা সহজেই বুকে আটকে নেন হুগো লরিস। ১৪তম মিনিটে কয়েকজন খেলোয়াড়কে ড্রিবল করে ফ্রান্সের ডি বক্সের দিকে এগিয়ে গিয়ে ডি মারিয়াকে দারুণ এক পাস দেন মেসি তবে বল রিসিভের আগেই অফসাইডে ছিলেন ডি মারিয়া। আর তাতেই দারুণ এক আক্রমণ নষ্ট হয় আর্জেন্টিনার।
এরপর দুই দলই বেশ কিছু আক্রমণে করেও গোল পায়নি। তবে গোলের জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনার। ২১তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠেন ডি মারিয়া। আর তাকে আটকাতে যান ওসমান দেম্বেলে তবে ডি মারিয়াকে আটকাতে না পেরে পেছন থেকে ধাক্কা দেন তাকে। আর তাতেই রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান। আর স্পটকিক থেকে হুগো লরিসকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি।
২৭তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠেন থিও হার্নান্দেজকে ফাউল করায় ফ্রিকিক পায় ফ্রান্স। সেখান থেকে ডি বক্সের ভেতর হেড করলেও গোল পায়নি ফ্রান্স। এরপর ফ্রান্স কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও আর পেরে ওঠেনি।
উল্টো ম্যাচের ৩৬তম মিনিটে ডান দিকে বল পান লিওনেল মেসির। আর বল পেয়ে দুই ফ্রেঞ্চ খেলোয়াড়ের মধ্য থেকে থ্রু বল দেন মেসি। এরপর বল পেয়ে যান ম্যাক অ্যালিস্টার। আর বল পেয়ে শট না নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ডি মারিয়াকে বল পাস দেন। আর ঠান্ডা মাথায় দারুণ শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন ডি মারিয়া।
দুই গোল হজমের পরেই ম্যাচের ৪০তম মিনিটে অলিভিয়ের জিরুড আর ওসমান দেম্বেলেকে তুলে নেন দিদিয়ের দেশাম্প। আর এই দুইজনের বদলি হিসেবে মার্কোস থুরাম আর র‍্যানডাল কোলো মুয়ানিকে মাঠে নামান। তবে তাতেও প্রথমার্ধে আসেনি ফ্রান্সের সুসংবাদ। ওই দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।
বিশ্বকাপ শিরোপা থেকে আর মাত্র মিনিট দশেক দূরে দাঁড়িয়ে আর্জেন্টিনা। ঠিক সেই মুহূর্তে ৭৯তম মিনিটে আর্জেন্টিনার ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েন মুয়ানি। আর তাকে পেছন থেকে ফাউল করেন নিকোলাস ওটামেন্ডি। রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান। আর স্পটকিক থেকে দারুণ এক গোলে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে।
গোল করে উজ্জাপন না করে বল নিয়ে মধ্যমাঠে কিলিয়ান এমবাপে। এরপর মাত্র ৯৭ সেকেন্ডের ব্যবধান। বাঁ দিক থেকে আক্রমণে উঠে মার্কোস থুরামের পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। এতেই ফ্রান্স ২-২ গোলে সমতায় ফেরে।
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ফ্রান্সের গোলরক্ষককে একা পেয়েও বল লক্ষ্যে শট করতে পারেননি লটারো মার্টিনেজ। আর তাতেই অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলেই। তবে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আর্জেন্টিনার আরও এক ঝলক।
১০৮তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। ডান দিক দিয়ে জোরালো শট নেন লটারো মার্টিনেজ। তবে তা রুখে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক। আর ফিরতি বল গোলমুখে পেয়ে দারুণ শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন লিওনেল মেসি।
ঠিক যখনই মনে হচ্ছিল শিরোপা উঠলো মেসির হাতে। ঠিক তখনই বিপত্তি ঘটলো। ম্যাচের ১১৬তম মিনিটে কিলিয়ান এমবাপের শট ডি বক্সের ভেতর মন্টিয়েল হাত দিয়ে রুখে দেন। আর তাতেই ফ্রান্স পায় ম্যাচের দ্বিতীয় পেনাল্টি। স্পটকিক থেকে কিলিয়ান এমবাপে গোল করে ফ্রান্সকে ম্যাচে দ্বিতীয়বারের মতো সময় ফেরান তিনি। আর বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেন এমবাপে।
ম্যাচের বাকি সময়ে আর কেউই গোল করতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে।
শহীদ বুদ্ধিজীবিরা এমন বাংলাদেশ চাননি : নুর । WB
বুদ্ধিজীবিরা এমন বাংলাদেশ চাননি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবিরা আজকে আত্মচিৎকার করছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ এখনো হয়নি।
নুর বলেন, ভোটের অধিকার, ন্যায় বিচার ও সামাজিক বৈষম্য নিয়ে কথা বললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতের আঁধারে ধরে নিয়ে যাচ্ছে এটা পাকিস্তানি চেতনা। কারণ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সদস্যরা একইভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়েছিল।
বুধবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাবেক ভিপি নুর আরও বলেন, এখনো ভোটের অধিকার নিয়ে কথা বলতে হয়। এখনো গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। বুদ্ধিজীবিরা এখনো আত্মচিৎকার করেন, তারা এই বাংলাদেশ চাননি।
শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্য বাস্তবায়ন করা গেলে ৫১ বছরে এসে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থান করতো না। রাতের আঁধারে এখনো ঠক ঠক শব্দ শুনতে পাই। ভোটের অধিকার নিয়ে কথা বলতে গেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলেও এসময় উল্লেখ করেন গণ অধিকার পরিষদের এই সদস্য সচিব।
জামায়াতে আমীরকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ । WB
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে সোমবার গভীর রাতে উত্তরার একটি বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সোমবার রাত দেড়টার দিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে পুলিশ তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান আমরা পাইনি। তাকে কোথায় নেওয়া হয়েছে, তিনি কেমন আছেন কিছুই জানতে পারছি না।’
জামায়াত আমিরের সম্পর্কে জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলেও জানান শফিকুল ইসলাম মাসুদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। এ ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার এক বিবৃতি প্রদান করেছেন।
এতে তিনি উল্লেখ করেছেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেফতারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।
তিনি আরো বলেন,অবিলম্বে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার জামায়াতের সকল নেতা-কর্মী এবং গ্রেফতার অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
জামায়াত আমিরের আটকের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।
এদিকে, শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে বছর তিনেক আগে শপথ নেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন শফিকুর রহমান।
সীমান্তে ফের ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ । WB
ফের সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাতে অরুণাচলের তাওয়াংয়ে এ ঘটনা ঘটে। এতে দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।
জানা গেছে, গালওয়ানের মতো তাওয়াঙেও দুই বাহিনীর মধ্যে সম্মত ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোন পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। এএনআই এর খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করে। ভারতীয় সেনারা তা প্রতিরোধ করে। এ সময় সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়।
প্রায় ৩০০ চীনা সেনা তাওয়াঙের ওই সেক্টরে অনুপ্রবেশ করেছিল। এক পর্যায়ে দ্বিপাক্ষিক ঊর্ধ্বতন সেনা স্তরের আলোচনায় মুখোমুখি অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার বিষয়ে মতৈক্য হয়। ইতিমধ্যে তা কার্যকরও হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা ও ভারতীয় সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। নয়াদিল্লির অভিযোগ ছিল, অনুপ্রবেশকারী চীনা সেনাদের ভারতীয় সেনা বাধা দেওয়াতেই ওই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
সূত্র : রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও আনন্দবাজার পত্রিকা।
গণপরিবহন নেই , ভোগান্তিতে সাধারণ মানুষ। WB
বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেছে গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষা করে কোনো ধরনের গণপরিবহন না পেয়ে পায়ে হেটে অথবা বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাতায়াত করছেন সাধারণ মানুষ।
রাজধানীর মিরপুর, টেকনিক্যাল, কলেজগেট, শ্যামলি, ধানমন্ডি, সাইন্সল্যাব, শাহবাগ ও প্রেসক্লাব ঘুরে দেখা যায় এ দৃশ্য।
সকাল থেকে বাসের জন্য অপেক্ষারত বসিলার বেসরকারি চাকরিজীবী শামিম মোস্তফা।  তিনি বলেন, ‘সকাল ৭ টায় বাসা থেকে বের হয়েছি। এখন ৯ টা বাজে। কোনো গাড়ি নেই। সিএনজিগুলো দ্বিগুণ ভাড়া চাচ্ছে।’
রাজধানীর বিভিন্ন রিক্সা, সিএনজি ও মোটরসাইকেলই এখন মানুষের চলাচলের একমাত্র পথ। অনেকেই ভাড়া বেশি দেখে পায়ে হেঁটে যাত্রা করছেন বিভিন্ন প্রান্তে।
রাজধানীর টেকনিক্যাল মোড়ে এসে দেখা যায়, সিএনজিগুলো বিভিন্ন প্রান্তের জন্য জনপ্রতি ভাড়া চাচ্ছে। পাশাপাশি বেশিরভাগ সিএনজি ৪-৫ জন যাত্রী নিয়ে যাতায়াত করছে। এছাড়া মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা ও টমটমের দেখা পাওয়া গেছে।
মধ্যরাতের থ্রিলার শেষে আর্জেন্টিনা সেমিফাইনালে । WB
কিছুক্ষণ আগেই ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তাই আর্জেন্টিনা সমর্থক অনেকের মাঝেই শংকা ছিল- একই রাতে আরেকটি অঘটন ঘটবে না তো? নাটকীয়ভাবে খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা। মূল সময়ের দুই গোলের একটি করেছেন মেসি, অন্যটিতে রেখেছেন অবদান।
টাইব্রেকারও তিনি একটি গোল করেছেন।
লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্বক ফুটবল খেলছিল। তবে উল্লেখযোগ্য সুযোগ মিলছিল না। ৩৩ তম মিনিটে রদ্রিগো ডি পলের দুর্বল শট ঠেকিয়ে দেন ডাচ গোলকিপার। সেটিই ছিল আর্জেন্টিনার প্রথম শট। এর দুই মিনিট পরই আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়ে দেন নাহুয়েল মোলিনা। শুরু থেকেই কড়া মার্কিংয়ে থাকা মেসিকে এবার আটকানো যায়নি।
ডান দিক দিয়ে আক্রমণে উঠে বেশ কয়েকজন প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে পাস দেন মোলিনাকে। ডি-বক্সের মুখে প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।
বিরতির পর ৭১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আক্রমণ ঠেকাতে গিয়ে ডি বক্সের ভেতর আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস আকুনাকে ফাউল করে বসেন ডাচ ডেনজেল ডামফ্রিস। এই বিশ্বকাপেই পেনাল্টি মিস করা মেসি এবার আর ভুল করেননি। ঠাণ্ডা মাথায় বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন। ৮২তম মিনিটে একটি গোল পরিশোধ করে নেদারল্যান্ডস। ডানদিক থেকে সতীর্থের ক্রস ১২ গজ বক্সে পেয়ে দারুন গোলে স্কোরলাইন ২-১ করে ফেলেন ওউট ওয়েঘোর্স্ট। ৮৮তম মিনিটি লিওনেল পারদেস প্রতিপক্ষককে মারাত্মক ফাউল করে হলুদ কার্ড দেখেন।
ডাগ আউট থেকে ডাচ খেলোয়াড়েরা ছুটে মাঠে ঢুকে পারদেসের ওপর চড়াও হয়। অবশ্য খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যোগ করা ১০ মিনিট সময়ে ফ্রি কিক থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওউট ওয়েঘোর্স্ট। ম্যাচে ফিরে সমতা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে! সেই অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। তাই অবধারিতভাবে টাইব্রেকার। পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ৩-৩ সমতা থাকার পর জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ।
টাইব্রেকারে ব্রাজিলের বিদায়, সেমিফাইনালে ক্রোয়েশিয়া । WB
একের পর এক গোলের সুবর্ণ সুযোগ হাতের কাছেও এসে দিচ্ছিল না ধরা। নির্ধারিত সময় পেরিয়ে যায়। নিজেকে স্মরণীয় করতেই এমন মুহূর্তে সব আলো নিজের দিকে কাড়তে বাধ্য করেন নেইমার। অতিরিক্ত সময়ে নাম্বার টেনের রেকর্ড ছোঁয়া গোল। এরপর ব্রুনো পেতকোভিচের লক্ষ্যভেদে ম্যাচে সমতা টানা। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া।
খানিকপর লুসেইল স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। এ ম্যাচের জয়ী দল সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে।
শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে হওয়া প্রথম কোয়ার্টার ফাইনালের পঞ্চম মিনিটে পোস্ট বরাবর প্রথম শট নেন ভিনিসিয়াস জুনিয়র। দূরপাল্লার শটটি অবশ্য ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের লুফে নিতে বেগ পেতে হয়নি।
আট মিনিট পর মারিও পালাসিচের পাসে গোলমুখে বল পান ইভান পেরিসিচ। ডান পায়ে ঠিকঠাক কিক নিতে ব্যর্থ হওয়ায় গোলের দেখা পাননি।
রিচার্লিসনের অ্যাসিস্টে বল নিয়ে ২০ মিনিটের মাথায় ডান পায়ে মাপা শট নিয়েছিলেন। ক্রোয়েট ডিফেন্ডার জসকো গ্যাভারিওল শট ব্লক করেন। কয়েক সেকেন্ড পর ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার কাছ থেকে বল পাওয়া নেইমারের বাঁ প্রান্ত থেকে নেয়া শট খানিকটা সামনে ঝাঁপিয়ে ধরেন লিভাকোভিচ।
৪১ মিনিটে ডি বক্সের একদম কাছে ভিনিসিয়াস ফাউলের শিকার হন। ফ্রি কিক পায় ব্রাজিল। সেট পিস থেকে নেইমারের নেয়া শট সরাসরি লিভাকোভিচের হাতে চলে যায়।
গোলশূন্য প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি হয়নি। ব্রাজিলের নেয়া পাঁচ শটের তিনটি লক্ষ্য বরাবর ছিল। তিনটি শট ক্রোয়েশিয়া নিতে পারলেও কোনোটিই পোস্ট লক্ষ্য করে নিতে পারেনি।
ম্যাচের ৪৭ মিনিটে এডের মিলিতাওয়ের নিচু শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়াতে গিয়েছিলেন গ্যাভারিওল। পা দিয়ে বল ঠেকিয়ে দেন তৎপর লিভাকোভিচ।
পরের মিনিটে নেইমারের কিক গ্যাভারিওল ব্লক করার পর বল পান রিচার্লিসন। তার শট আবারো লিভাকোভিচ প্রতিহত করেন যদিও লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন।
খেলার ৫৫ মিনিটে রিচার্লিসনের পাসে বল নিয়ে নেইমারের বাঁ পায়ের শটও লিভাকোভিচ পা দিয়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন।
লুকাস পাকুয়েতা গোলমুখে ৬৬ মিনিটে দারুণ গোলের সুযোগ পান। সামনে এগিয়ে এসে তার কিক হাত দিয়ে লিভাকোভিচ ফিরিয়ে দেন। একের পর এক সেভ করে যেন তিনি হয়ে ওঠেন ক্রোয়েশিয়ার প্রাচীর।
৭৬ মিনিটে রিচার্লিসনের বাড়ানো বল নিয়ে ক্ষিপ্র গতিতে নেইমার ডি বক্সের ভেতর ঢুকে পড়েন। ব্রাজিলিয়ান তারকা বাঁ পায়ের শট নেয়া মাত্র তার পায়ের কাছে গিয়ে শুয়ে পা দিয়ে ক্রোয়েট গোলরক্ষক বল মাথের বাইরে পাঠান।
মিনিট চারেক পর ভিনিসিয়াসের বদলি হিসেবে নামা রদ্রিগোর পাসে বল পাওয়া পাকুয়েতার শটও লিভাকোভিচ অনায়াসে সামনে ঝুঁকে পড়ে ধরেন। ব্রাজিলের একের পর এক আক্রমণ তিনি এভাবেই রুখে দিতে থাকেন।
নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়।
১০১ মিনিটের মাথায় থিয়াগো সিলভার ক্রসে বল নিয়ে ডি বক্সের ভেতর বাইসাইকেল কিক নিতে পারেননি পেদ্রো। বল তার পায়ে লেগে লিভাকোভিচের গ্লাভসবন্দি হয়।
দুই মিনিট পর পেতকোভিচ বাঁ প্রান্ত থেকে দুইজনকে কাটান। এরপর আরও দুইজনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পাস দেন। বাজে শটে পোস্টের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে পাঠান ব্রোজোভিচ।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষের আগ মুহূর্তে ডেডলক ভাঙেন নেইমার। সতীর্থ পাকুয়েতার পাসে বল নিয়ে ছয় গজ দূর থেকে নেয়া ডান পায়ের শটে তিনি বল জালে জড়িয়ে ব্রাজিলকে উল্লাসে ভাসান।
সেলেসাও জার্সিতে ১২৪ ম্যাচে ৭৭ গোলের মালিক এখন নেইমার। ফুটবল কিংবদন্তি ও ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী দলের সদস্য পেলে জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন। দীর্ঘ ৫১ বছর ধরে সেলেসাওদের হয়ে তিনি ছিলেন এককভাবে সর্বাধিক গোলের মালিক। এবার তাকে স্পর্শ করলেন নেইমার।
নাটকীয়তার তখনো বাকি ছিল। ১১৭ মিনিটে মিলাভ অরসিচের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে গোল করে ম্যাচে সমতা টানেন ব্রুনো পেতকোভিচ।
রেফারির শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে কাসেমিরোর শট লিভাকোভিচ ঠেকালে ম্যাচ টাইব্রেকারে পৌঁছায়।
ক্রোয়েশিয়ার হয়ে প্রথম শটে নিকোলা ভ্লাসিচ গোল পেলেও ব্রাজিলের রদ্রিগোর গোল ঠেকান লিভাকোভিচ।
দ্বিতীয় ও তৃতীয় কিকে ক্রোয়েটদের বলে বল জালে জড়ান লভরো মাজের ও লুকা মদ্রিচ। ব্রাজিলের হয়ে লক্ষ্যভেদ করেন কাসেমিরো এবং পেদ্রো।
চতুর্থ শটে মিলাভ অরসিচ গোল নিশানাভেদ করলেও মার্কুইনহোসের কিক বারে লেগে ফিরে আসলে ব্রাজিলের হেক্সা জয়ের মিশনের করুণ সমাপ্তি ঘটে।
একাদশে ভর্তির আবেদন করবেন যেভাবে। WB
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। ১৮ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে হবে আবেদন গ্রহণ। ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে ভর্তি। এরপর পহেলা ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
বুধবার (৭ ডিসেম্বর) ভর্তি সংক্রান্ত নীতিমালায় জানানো হয়, ২০২০, ২০২১ ও ২০২২ সালে দেশের যে কোনো শিক্ষাবোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পরীক্ষা পাস করা শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বছরে পাশ করা শিক্ষার্থীরাও ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা প্রতিষ্ঠা থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য আবেদন করতে পারবে। টেলিটকের ওয়েবসাইটে www.xiclassadmission.gov.bd গিয়ে আবেদন করতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের ৯৩ শতাংশ মেধা কোটা হিসেবে বিবেচিত হবে। এসব শূন্য আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী সন্তানদের জন্য রাখা হয়েছে। এসব আসনে শিক্ষার্থী না থাকলে তা মেধা কোটায় বিবেচিত হবে।
একাদশের ভর্তির ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জ ও ভর্তি বাবদ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা, ইংরেজিতে ৫ হাজার টাকা, ঢাকার বাইরের মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৩ হাজার, ইংরেজিতে ৩ হাজার টাকা, জেলা শহরে বাংলায় ২ হাজার, ইংরেজিতে ২ হাজার টাকা এবং উপজেলা/মফস্বল পর্যায়ে বাংলায় ১ হাজার ৫০০ ও ইংরেজিতে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ফি গ্রহণ করা যাবে না।
ননএমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০, ইংরেজিতে ৮ হাজার ৫০০, ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকায় বাংলায় ৫ হাজার ইংরেজিতে ৬ হাজার, জেলা শহরে ৩০০০-৬০০০ টাকা এবং উপজেলা/মফস্বলে ২৫০০-৩০০০ ফি নির্ধারণ করা হয়েছে। সব ফি আদায়ের ক্ষেত্রে শিক্ষার্থীকে রশিদ দিতে হবে। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে উল্লেখিত সব ফি যতদূর সম্ভব মওকুফ করতে বলা হয়েছে। সব ফি’র বিবরণ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডে ঝুলিয়ে দিতে হবে। কোনোভাবে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
যারা পুনঃনিরীক্ষণের জন্য আবদেন করেছে তাদেরও এ সময়ের মধ্যে আবেদন করতে হবে। পুনঃনিরীক্ষণে ফলাফল কারও পরিবর্তন হলে সে আগের আবেদন বাতিল করে ২৬ ডিসেম্বর ফের অনলাইন আবেদন করতে পারবে। একই দিনে প্রথম ধাপের আবেদনকারীরা পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে। ৩১ ডিসেম্বর এ ধাপের মেধা তালিকা বা ফলাফল প্রকাশ করা হবে। ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত নিশ্চয়ন করা যাবে। যারা নিশ্চয়ন করবে না তাদের আবেদন বাতিল হবে।
দ্বিতীয় ধাপের আবেদন ৯ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। এ ধাপের ফলাফল ১২ জানুয়ারি প্রকাশ করা হবে। নিশ্চয়ন চলবে ১৩ থেকে ১৪ জানুয়ারি। তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি ও ফলাফল প্রকাশ ১৮ জানুয়ারি। এ ধাপের নিশ্চয়ন ১৯ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। যারা ভর্তির জন্য নির্বাচিত হবে তাদের ২২ থেকে ২৬ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। পহেলা ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেকোনো (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়) গ্রুপে ভর্তির জন্য আবেদন করতে পারবে। মানবিক গ্রুপ থেকে মানবিক ও ব্যবসায় আবেদন করা যাবে। ব্যবসায় বিভাগ থেকেও এই দুই গ্রুপের একটিতে আবেদন করতে পারবে। মাদরাসা শিক্ষাবোর্ড থেকে পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
খাসোগি হত্যা: মার্কিন আদালত সৌদি যুবরাজকে দায় মুক্তি দিয়ে রায়। WB
আলোচিত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে দায়ের একটি মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন ওয়াশিংটন আদালতের বিচারক জন বেটস।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে ২০১৮ সালের ২ অক্টোবর খাসোগিকে হত্যা করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেন তার বাগদত্তা হেতিজে চেঙ্গিস।
মামলায় অভিযোগ করা হয়, সৌদি নেতৃত্ব ও দেশটির কর্মকর্তারা খাসোগিকে আটকে রেখে মাদক প্রয়োগ ও নির্যাতন করে হত্যা করেছেন। এ হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহের তীর ছিল যুবরাজ সালমানের দিকে। কারণ, সালমানসহ সৌদি আরবের শাসকগোষ্ঠীর কঠোর সমালোচক ছিলেন খাসোগি।
এমনকি যুবরাজের আদেশে ওই হত্যাকাণ্ড হয়েছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও। তবে গত সেপ্টেম্বরে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন যুবরাজ সালমান।
এরপর গত ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির আদালতকে জানান, একটি বিদেশি সরকারের বর্তমান প্রধান হিসেবে সৌদি যুবরাজ মার্কিন আদালতের বিচারের আওতা থেকে রেহাই পাবেন।
সালমানকে নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অবস্থানের ভিত্তিতেই হত্যা মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক জন বেটস। তিনি বলেন, মামলা থেকে যুবরাজ সালমানকে দায়মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ঘোষণা প্রত্যাখ্যান করার কোনও ক্ষমতা তার নেই।
জন বেটস বলেন, সৌদি আরবসহ বিদেশি বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের। এখন যদি আদালত সৌদি যুবরাজের দায়মুক্তির বিষয়ে বিপরীত কোনও সিদ্ধান্ত দেয়, তা সরকারের ওই দায়িত্ব পালনে হস্তক্ষেপ হবে। তাই এই মামলা নিয়ে ভিন্ন কোনও সিদ্ধান্ত দেওয়ার উপায় তার হাতে নেই।
খাসোগি হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকে শক্ত অবস্থানে ছিল মার্কিন সরকার। গত বছরেই এই হত্যাকাণ্ড নিয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রতিবেদনে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাসোগিকে হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন- এমন প্রমাণ পাওয়া গেছে। যদিও ওই দাবি নাকচ করেছিল সৌদি সরকার।
সূত্র: দ্য গার্ডিয়ান
সৌদি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট, চিন্তায় আমেরিকা । WB
বর্তমানে আমেরিকার সঙ্গে কিছুটা টানাপোড়েন চলছে সৌদি আরবের। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই সম্পর্কের আরও অবনতি হয়েছে। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এতে অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে দেয় সংশ্লিষ্ট সংস্থা ওপেক প্লাস।
এ নিয়ে সৌদি আরবসহ ওপেকভুক্ত মিত্রদের দেশগুলোর ওপর ভীষণ ক্ষেপে যায় আমেরিকা। তাদের অভিযোগ, রাশিয়াকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওপেক। ওপেকে সৌদি আরবের প্রভাব রয়েছে। তাই পরোক্ষভাবে সৌদি আরবকে দুষছে যুক্তরাষ্ট্র। এতে সৌদির সঙ্গে সম্পর্ক আরও কিছুটা অবনতি হয়।
এর মধ্যেই সৌদি আরব সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যা চিন্তা বাড়াচ্ছে যুত্তরাষ্ট্রের। চলতি সপ্তাহেই এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও দুই দেশের (সৌদি আরব ও চীন) মধ্যকার উত্তেজনার মধ্যে সৌদি আরবে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এমনকি আগামী বৃহস্পতিবার তিনি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছতে চলেছেন দাবি করা হয়েছে প্রতিবেদনে।
বেশ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের সময় সেখানে চীন-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে চীনা প্রেসিডেন্টের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: সিএনএন, ফিন্যান্সিয়াল টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট
আতঙ্কে ব্যাংক থেকে গ্রাহকরা‌ ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন । WB
ব্যাংকে টাকা নেই’, এই প্রসঙ্গ আলোচনায় আসার পর গ্রাহকরা আতঙ্কে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। এ কথা জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
তিনি বলেছেন, ‘ব্যাংকে টাকা নেই, এটা বলার পর সত্যিকারের একটা ইমপ্যাক্ট হয়েছিল। প্রায় ৫০ হাজার কোটি টাকা মানুষ উইথড্র করেছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু তাতে বাধা দেয়নি। এখন সবাই টের পেয়েছে, আরে! এটা তো ভুল করেছি। এখন সবাই টাকা ফেরত দিতে শুরু করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন। এখন কিন্তু সবাই আবার ফেরত দিচ্ছে।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তিন দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশনে গতকাল শনিবার আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রসঙ্গে ড. আহমদ কায়কাউস বলেন, ‘ভালো গ্রাহকদের ডেকে ডেকে ঋণ দেয় তারা। কয়েক মাস আগে আইএমএফের নিয়মিত একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। তখন তারাই বাংলাদেশকে ঋণ দেয়ার প্রস্তাব দিয়েছে। যেহেতু ডলার নিয়ে একটা অস্থিরতা চলছে, তাই বাংলাদেশ আইএমএফের ঋণ নিতে রাজি হয়েছে।’
দোহায় মসজিদে এসে বদলে যাচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। WB
বিশ্বকাপ দেখতে কাতারে আসছেন বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ দর্শক। ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো আরব-মুসলিম দেশে তা অনুষ্ঠিত হচ্ছে। ফলে আরব ও মুসলিম সংস্কৃতিকে জানা ও সরাসরি দেখার সুযোগ মিলছে অনেকের।  প্রতিদিন দোহার বিভিন্ন মসজিদে পরিদর্শনে আসছেন দর্শনার্থীরা।
দোহা ভিত্তিক সংবাদ দ্য পেনিনসুলা সূত্রে জানা যায়, কাতারের সাংস্কৃতিক এলাকার কাতারা গ্র্যাট ব্লু মসজিদে ফিফা বিশ্বকাপ উপলক্ষে শিল্প, সংস্কৃতি ও বিনোদনমূলক অনুষ্ঠান পালিত হচ্ছে। এতে প্রতিদিন হাজার হাজার দর্শক মসজিদ প্রাঙ্গণে এসে ভিড় করছেন। বিশ্বকাপের দর্শকদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন ও সঠিক উপলব্ধি ছড়িয়ে দিতে ৩০টি ভাষায় কাজ করছেন কাতারের পুরুষ ও নারী স্বেচ্ছাসেবকরা।
মসজিদের পাশেই ‘আসক মি অ্যাবাউট উইম্যান ইন কাতার’ নামে একটি লাউঞ্জ খোলা হয়। এখানে বসে বিদেশি নারী পর্যটকদের জন্য চা পানের সুযোগ রয়েছে। এ সময়ে তারা কাতারের সামাজিক জীবন সম্পর্কে জানতে পারবেন। তাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দিতে স্বেচ্ছাসেবকরা সেখানে কাজ করছেন।
স্বেচ্ছসেবক উম্মে আহমদ জানান, বিদেশি দর্শকদের কাছে ইসলাম ধর্ম ও আরব সংস্কৃতির সঙ্গে পরিচিত করতেই মসজিদের পাশে এমন আয়োজন করা হয়েছে। তা ছাড়া কাতারের পোশাক, খাদ্য, পানাহারের সংস্কৃতি ও স্থানীয় ঐতিহ্য তুলে ধরা হয়। কাতারের পরিবারের সামাজিক সম্পর্ক ও বৈবাহিক ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ অধিকাংশ পর্যটকের।
তিনি আরো জানান, তাদের সামাজিক প্রশ্নগুলোর বেশিরভাগই ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একজন মুসলিমের জীবন নিয়ে। অনেক দর্শনার্থী স্বীকার করেছেন যে ইসলাম মুসলিম সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি অনেক অযৌক্তিক কুসংস্কারে ভরপুর ছিল। কিন্তু কাতারে অবস্থান তাদের দৃষ্টিভঙ্গির এক শ ৮০ ডিগ্রি পরিবর্তনে সহায়তা করেছে।
তা ছাড়া মসজিদের প্রবেশমুখে দর্শনার্থীদের কাছে ইসলামের পরিচিতি তুলে ধরছেন কাতারের গেস্ট সেন্টারের দায়িত্বশীল ও ইসলামপ্রচারকরা। অমুসলিম দর্শকদের স্বাগত জানিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তারা। মসজিদের পরিবেশ সম্পর্কে জানতে নামাজের পর মসজিদের ভেতরে প্রবেশের ব্যবস্থা করা হয়।
গত ২০ নভেম্বর ফিফা বিশ্বকাপের উদ্বোধনী পর্বে পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করা হয়। তাতে মার্কিন অভিনেতা মর্গান ফ্রিম্যান ও কাতারি তরুণ গানিম আল-মিফতাহের সংলাপে দেওয়া হয় সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।   দর্শকদের কাছে ইসলামের পরিচিতি ও মুসলিম সংস্কৃতি তুলে ধরতে নানা উদ্যোগ নেয় কাতারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আরব ও ইসলামী সংস্কৃতি প্রচারের অংশ হিসেবে বিতরণ করা হচ্ছে বিভিন্ন বইপত্র ও ঐতিহ্যবাহী কাহওয়া।
তা ছাড়া ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলাম’ নামে ছয় ভাষায় একটি ই-বুক এবং আরবি ভাষা শিখতে ‘দ্য কুইক স্টার্ট গাইড টু স্পোকেন অ্যারাবিক’ নামে ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় আরেকটি ই-বুক প্রকাশিত হয়েছে। বিভিন্ন হোটেল, স্টেশন ও দর্শনীয় স্থানগুলোতে রয়েছে এসব ই-বুকের কিউআর কোড। তা ছাড়া দোহার বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে আরবি ও ইংরেজিতে মহানবী (সা.)-এর হাদিসসংবলিত দেয়ালচিত্র।
কিমকে শি জিনপিংয়ের চিঠি, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ । WB
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি এক চিঠিতে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কিমের কাছে একটি বার্তা পাঠান।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ। কিন্তু চিঠিতে শি জিনপিং কি লিখেছেন তার বিস্তারিত কিছু বলা হয়নি। দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে কোনো পদক্ষেপের প্রস্তাব করেছেন কিনা, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চরম বৈরী সম্পর্ক এবং তার জেরে পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলে সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ করতেই উত্তর কোরিয়ার সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছে চীন।
উল্লেখ্য, গত দু’তিন বছর ধরে কোরীয় উপসাগর ও পীত সাগর অঞ্চলে নিয়মিত নিজেদের তৈরি দূর-মাঝারি ও স্বল্পমাত্রার বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বিভিন্ন সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের সমুদ্রসীমা গিয়ে পড়েছে এসব ক্ষেপণাস্ত্র।
খবর রয়টার্সের।
সার্জেন্ট পদে নিয়োগ দেবে পুলিশ, আবেদন করবেন যেভাবে । WB
বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে  ন্যূনতম স্নাতক পাস করতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায়ও পারদর্শী হতে হবে।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয় ) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
প্রার্থীকে ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। কোটায় আবেদন করলে ৩২ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। এই ঠিকানায়  http://police.teletalk.com.bd  প্রবেশ করে আবেদন করতে হবে।
প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই শেষে লিখিত ও মনস্তাত্ত্বিকসহ কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষায় উর্ত্তীণ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের নায়ক আইসক্রিম ব্যবসায়ী কে এই ঘানিম? । WB
ফুটবল মহারণ ‘বিশ্বকাপের’ পর্দা উঠল রবিবার। জমকালো উদ্বোধনী আয়োজনে সব কিছু ছাপিয়ে যিনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন তিনি ঘানিম আল মুফতাহ।
দু’হাতে ভর দিয়ে মঞ্চে এসে মার্কিন অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে সঞ্চালনা করলেন বেশ কিছুক্ষণ। ঘানিম কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তিনি কোরআন থেকে তেলাওয়াত করলেন বিশ্বকাপের মঞ্চে। কিন্তু কে এই ঘানিম আল মুফতাহ?
২০০২ সালের ৫ মে জন্ম গ্রহণ করেন ঘানিম আল মুফতাহ। সে হিসেবে তার বয়স এখন ২০ বছরের কিছু বেশি। জন্ম থেকেই দুটি পা নেই ঘানিমের। মায়ের পেট থেকেই বিরল রোগ কডাল ডিজেনেসিস সিন্ড্রোম (সিডিএস) ভুগছিলেন তিনি। এই রোগ নিয়েই জন্ম হয় তার। খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়। কিন্তু সেই সব বাধা টপকে এখন বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন ঘানিম।
তার ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলেন। তার আইসক্রিমের ব্যবসাও রয়েছে।
রবিবার অভিনেতা ফ্রিম্যানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন ঘানিম। তিনি কোরআন তেলাওয়াত শোনালেন মাঠে উপস্থিত দর্শকদের এবং সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের। কাতারের বিভিন্ন দিক তুলে ধরা হল সেই অনুষ্ঠানে। প্রথমেই দেখা যায় কাতারের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল-মাখতুমকে। প্রথমে গানের অনুষ্ঠান হয়। তারপরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যান। তার সঙ্গে মঞ্চে প্রবেশ করেন বিশেষভাবে সক্ষম ঘানিম।
গাইলেন কোরীয় ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জান কুক। তার সঙ্গেই এলেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে যে গানগুলো গাওয়া হয়েছিল, সেগুলোও ফিরে এল। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। আগের বারের বিশ্বকাপে যেসব ম্যাসকট ছিল, তাদেরও একে একে হাজির করানো হল।
ঘানিম আল মুফতাহ সম্পর্কে আরও যা জানা যাচ্ছে
শারীরিক বিরল জটিলতা স্বত্ত্বেও বর্তমানে কাতারের অন্যতম প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তি ঘানিম আল মুফতাহ। কারণ, তার হাত ধরেই বেজে উঠল ফিফা বিশ্বকাপের দামামা।
ঘানিম আল মুফতাহ’র শরীরের নিচের অংশ নেই। জন্মের আগেই দুটি পা হারিয়ে ফেলেন তিনি। কোডাল রিগ্রেশন সিনড্রোম (সিআরএস) বা কডাল ডিজেনেসিস সিন্ড্রোম (সিডিএস) রোগে আক্রান্ত ঘানিমের শরীরের নিম্নাংশ না থাকা সত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার ভক্ত ও সমর্থক।
ঘানিম একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত ও বর্ণময় হয়ে ওঠে হাজার বর্ণহীন জীবন।
ঘানিম যখন মাতৃগর্ভে ছিলেন, তখনই আলট্রা-সাউন্ড মেশিনে ধরা পড়ে তার শরীরের অবিকশিত অংশ। ডাক্তার গর্ভপাতের পরামর্শ দেন তার পরিবারকে। কারণ, অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দেওয়ার চেয়ে তাকে জঠরে হত্যা করেই দেওয়া শ্রেয়।
কিন্তু ঘানিমের বাবা-মা ডাক্তারের পরামর্শ গ্রহণ করেননি। কারণ, ইসলামের অনুশাসন মোতাবেক গর্ভপাত হল চূড়ান্ত অপরাধ।
ঘানিমের মা ‘ইমান-উল-আবদেলি’ এবং বাবা ‘মুহাম্মদ আল মুফতাহ’ এটাকে মহান আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন। ঘানিমের মা তার স্বামীকে উদ্দেশ করে বলেন, “আমি হব সন্তানের বাম পা, আর তুমি হবে ওর ডান পা। আমরা দু’জনে আমাদের সন্তানকে কখনও নিম্নাংশের অভাব টের পেতে দেব না।”
মা-বাবার এই সিদ্ধান্তের ২০০২ সালের ৫ মে পৃথিবীর আলো দেখেন ঘানিম। শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হন ঘানিম। স্কুল, খেলার মাঠসহ বিভিন্ন জায়গায় তাকে অপমানিত হতে হয়। কিন্তু তিনি এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজ পথে, একেবারে নিজস্ব ছন্দে। বন্ধুদের বোঝাতেন- তার অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দোষী নন। বরং আল্লাহ তাকে যে পরিমাণ অঙ্গ-প্রতঙ্গ দিয়ে পাঠিয়েছেন, এর জন্য তিনি কৃতজ্ঞ।
নিজের সহপাঠী, বন্ধুবান্ধবকে এসব বোঝাতে বোঝাতে নিজের অজান্তেই তিনি হয়ে ওঠেন একজন মোটিভেশনাল স্পিকার।
একদিন যার ভুমিষ্ট হওয়া নিয়েই যথেষ্ট সন্দেহ ছিল, সেই ঘানিমের হাতেই উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর।
কাতারের ২০ বছর বয়সী এই প্রতিবন্ধী যুবক আজ সেদেশের শান্তির দূত হিসেবে বিশ্ব দরবারে পৌঁছে গেলেন। এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পিকার হিসেবেও আরব দুনিয়ায় সমাদৃত।
সূত্র: ঘানিম আল মুফতাহ, ডেইলি মেইল, গাল্ফ টাইমস, তাকরিম, মাকতুব মিডিয়া, মাইনিউজ ঘানা
কারা অধিদপ্তর নিয়োগ দেবে ৩৮৩ জন। WB
২ ধরনের পদে মোট ৩৮৩ জন নিয়োগ দেবে বাংলাদেশ কারা অধিদপ্তর। এর মধ্যে কারারক্ষী পদ ৩৫৪টি আর মহিলা কারারক্ষী পদ ২৯টি। আবেদন করতে হবে অনলাইনে (http://prison.teletalk.com.bd) ১৭ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে।
কোন পদে কত জন :
১। কারারক্ষী – ৩৫৪টি
২। মহিলা কারারক্ষী – ২৯টি
আবেদনের যোগ্যতা  :
কারারক্ষী ও মহিলা কারারক্ষী উভয় পদেই একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের সনদ থাকতে হবে।
উচ্চতা : পুরুষ ১.৬৭ মিটার, মহিলা ১.৫৭ মিটার।
বুকের মাপ : পুরুষ ৮১.২৮ সেন্টিমিটার, মহিলা ৭৬.৮১ মিটার।
ওজন : পুরুষ ৫২ কেজি, মহিলা ৪৫ কেজি।
বৈবাহিক অবস্থা : অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
প্রার্থীর বয়স : ১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ২১ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
নিয়োগ বিজ্ঞপ্তি : http://prison.teletalk.com.bd/doc/PRISON.pdf
প্যান্ট শার্ট কি নারীকে পুরুষের ক্ষমতা দেয়, প্রশ্ন জয়া বচ্চনের । WB
খালি শার্ট-প্যান্ট? অনেক ভারতীয় নারীকেই আজকাল শুধু পশ্চিমি পোশাকই পরতে দেখা যায়, কিন্তু কেন? প্রশ্ন তুললেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন।
নব্যা নভেলির পডকাস্টে এসে মন খুলে কথা বলেন তার মা শ্বেতা বচ্চন ও নানী জয়া বচ্চন। কত কিছু নিয়েই তো কথা জমা হয়ে থাকে! যাবতীয় একান্ত কথা এখন উজাড় করে দেওয়ার জায়গা ‘হোয়াট দ্য হেল নব্যা’। এ পর্যন্ত নব্যার ছোটবেলার কথা থেকে শুরু করে সিনেমার সেটে জয়ার ঋতুস্রাব— কথা হয়েছে অনেক কিছু নিয়েই।
এবারের আলোচনার বিষয় ছিল পোশাক। শিরোনাম ‘ওয়ান ক্রাউন, মেনি শুজ’। সেই পর্বে শ্বেতা বচ্চন আর নব্যা দু’জনকেই প্রশ্ন করলেন জয়া, “কেন এখন ভারতীয় নারীরা বেশি বেশি করে শার্ট-প্যান্ট পরছেন?” জবাবে শ্বেতা বলতে গেলেন, “আসলে সুবিধা হয় চলাফেরা করতে। এখন তো মেয়েরা আর ঘরে বসে থাকে না, তাদের বের হতে হয়। চাকরি করতে হয়। শাড়ি জড়ানোর চাইতে চট করে প্যান্ট-শার্ট পরে নেওয়া কি সহজ নয়?”
ব্যাপারটা বুঝলেন ‘গুড্ডি’-র নায়িকা। বললেন, “আমার মনে হয়, অজান্তেই আমরা সুবিধাজনক পোশাকের দিকে ঝুঁকে পড়েছি। যা কি না নারীকে পুরুষের মতো ক্ষমতা দিচ্ছে। কিন্তু আমি একজন নারীকে নারীর ক্ষমতাতেই দেখতে চাইব। বলছি না যে সব সময় শাড়ি পরতে হবে, কিন্তু তারপরও…”
জয়া বলেন, “পশ্চিমের দেশগুলোতেও মেয়েরা আগে শুধু নারীসুলভ পোশাক পরতেন। পা ঢাকা গাউন, ড্রেস— এসবের চল ছিল। কিন্তু তারপর সেসব ছেড়ে প্যান্ট পরতে শুরু করেছেন তারাও।”
শ্বেতা এরপর প্রসঙ্গটা ধরে নেন। তার দাবি, “পুরুষরা যুদ্ধে গেলে নারীরা মাঠে নামতে থাকেন। কারখানায় কাজ করতে যান রুটিরুজির জন্য। তখন তো গাউন ছাড়তেই হত। ভারী যন্ত্রপাতি চালানোর জন্য প্যান্ট পরা ছাড়া উপায় নেই!”
মা-নানীর মাঝে নব্যা যোগ করতে চান, দেশের মহিলা শিল্পপতি কিংবা সংস্থার প্রধানরা অনেকেই শাড়ি পরেন। নব্যার কথায়, “স্বনির্ভরতা এবং আত্মবিশ্বাস তাদের মজ্জায় আর সেটাই তাদের ক্ষমতার চিহ্ন।”
তিন প্রজন্মের তিন নারী শেষে রফায় আসেন এই দিয়েই। ভিতর থেকে শক্তিশালী এখনকার নারীরা। তাদের পোশাক যা-ই হোক, নারীর নিজস্ব শক্তির প্রদর্শনই জরুরি।
নির্বাচনে জামানত হারালেন মাহাথির মোহাম্মদ । WB
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন দেশটির দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ড. মাহাথির মোহাম্মদ।
দেশটির লাঙখায়ির হলিডে আইল্যান্ড সংসদীয় আসনে পেজুয়াং পার্টির প্রধান মাহাথির মাত্র ৪ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন যা ওই আসনে ক্রমানুসারে চতুর্থ (মাহাথির মোহাম্মদের আগে আছেন তিন প্রার্থী)।
মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ড. মাহাথির মোহাম্মদের আসনে পেরিকাতান ন্যাশনাল দাতুক পার্টির সুহাইমি আব্দুল্লাহ ২৫ হাজার ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য প্রার্থীদের তুলনায় বিজয়ী প্রার্থী ১৩ হাজার ৫১৮টি ভোট বেশি পেয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ড. মাহাথির মোহাম্মদ এ নিয়ে দ্বিতীয় বার হারলেন। জীবনে প্রথমে ১৯৬৯ সালে প্রেসিডেন্ট ইউসুফ রাজার কাছে হেরেছিলেন তিনি।
মাহাথির দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি পুনরায় দেশটির প্রধানমন্ত্রী হন। এই দফায় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে। ২০২০ সালের ফেব্রুয়ারির শেষ দিকে তিনি পদত্যাগ করেন। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন তিনি।
বয়সজনিত কারণে গতিতে কিছুটা ‘ধীর’ হলেও মাহাথির মোহাম্মদ দেখতে এখনো ‘সুস্থ’ রয়েছেন। চলতি মাসের শুরুর দিকে প্রার্থীতা জমা দিতে গিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মাহাথির মোহাম্মদ বলেছিলেন, তার জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। ‘অবসর নেওয়া উচিত’ এমন পরামর্শে হেসে তিনি জবাব দিয়েছিলেন, ‘আমি এখনো তোমাদের পাশে দাঁড়িয়ে আছি এবং কথাও বলছি।’ এটা যৌক্তিক জবাব বলেও মন্তব্য করেন তিনি
আর্জেন্টিনায় আলমাদা ও কোররেয়ার যোগদানে উচ্ছ্বাস । WB
হোয়াকিন কোরেয়ার ইনজুরিতে কপাল জোরে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তিয়াগো আলমাদা। যেখানে মিনিট দশেক আগেও জানতেন না বিশ্বকাপ দলে নিজের খেলার কথা, সেখান এখন তিনি অবস্থান করছেন আয়োজক দেশ কাতারে।
হোয়াকিন কোরেয়ার বদলি হিসেবে বিশ্বকাপে দলে যখন সুযোগ পান আলমাদা, তখন তিনি ছিলেন দাঁতের ডাক্তারের কাছে। বিশ্বকাপ শুরুর একদিন আগে গতকাল শনিবার কাতার পৌঁছে নিজের জীবনের সেই শ্রেষ্ঠতম অনুভূতির কথা জানান আলামাদা।
তিনি বলেন, ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। একজন খেলোয়াড়ের বিশ্বকাপে সুযোগ পাওয়াটা স্বপ্নের মতো। আমি যখন ডেন্টিস্টের কাছে ছিলাম ঠিক তখনই কোচ স্কালোনি আমাকে ফোন দিয়ে জানায়। আমি আনন্দে চিৎকার করছিলাম। সঙ্গে সঙ্গেই আমি পরিবারকে ফোন দিয়ে খবরটি জানাই।’
এদিকে আর্জেন্টিনার আরেক ফুটবলার নিকো গঞ্জালেসের ইনজুরিতে বিশ্বকাপে সুযোগ পান আনহেল কোররেয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা এক মনে খেয়ে যাচ্ছিলেন, তখনই যখন জানতে পারেন নিজের বিশ্বকাপ দলে সুযোগের কথা। কোররেয়াও গতকাল কাতার পৌঁছে বিশ্বকাপে আচমকা সুযোগ পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, ‘আমি প্রথমে খুব হতাশ হয়েছিলাম বিশ্বকাপে সুযোগ না পেয়ে। আমি পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছিলাম। কিন্তু যখন তারা আমাকে বিশ্বকাপে সুযোগ পাওয়ার খবরটি জানালো আমি তখন খাচ্ছিলাম। রোজারিওতে তখন ঐ মুহূর্তটা ছিল অভাবনীয়।’
সরকারবিরোধী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা । WB
সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার সঙ্গে মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী নামের আরো দুজনকে আসামি করা হয়েছে। মফিজুর রহমান বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আর মুশফিকুল পলাতক।
ঢাকা  মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় এ মামলাটি দায়ের করে।
সরকারবিরোধী অপপ্রচারের একাংশ
ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন মামলার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।  পিনাকীর পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
মামলায় বলা হয়, মফিজুর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করেছেন। পরে সেই তথ্য তিনি বিদেশে অবস্থানরত পিনাকী ভট্টাচার্য, মুশফিকুল ফজল আনসারীসহ বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়েছেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
মফিজুর রহমানসহ অন্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছেন। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা হয়।
ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি । WB
বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ)। ০২টি পদে মোট ৪০জনকে নিয়োগ দেওয়া হবে।
অনলাইনে পদসমূহে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আর্জেন্টিনার জার্সি নম্বর বণ্টন, দেখে নিন কে পেল কত নাম্বার। WB
বিশ্বকাপ শুরু হবে আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। লিওনেল মেসির আর্জেন্টিনা প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের আর কয়েক দিন বাকি থাকলেও প্রিমিয়ার লিগে খেলা তিনজন যোগ দিয়েছেন সবার শেষে। তাতে পূর্ণ হয়েছে ২৬ সদস্যের দল। সবাই আসার পরই গতকাল ২৬ সদস্যের দলের জার্সি নম্বর বণ্টন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
যথারীতি ১০ নম্বর পেয়েছেন মেসি, পাউলোর দিবালার জার্সি নম্বর ২১, আনহেল দি মারিয়ার ১১। একটা সময় ৯ নম্বর জার্সি পরে খেলা লাউতারো মার্তিনেস এখন খেলেন ২২ নম্বর পরে। তাঁকে ২২ নম্বর দিয়ে তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে দেওয়া হয়েছে ৯ নম্বরটা।
জার্সি নম্বরসহ স্কোয়াড
গোলরক্ষক :
২৩.  এমিলিয়ানো মার্তিনেস
১.   ফ্রাংকো আরমানি
১২.  জেরোনিমো রুলি
রক্ষণভাগ :
২৬.  নাহুয়েল মলিনা
৪.   গনসালো মনতিয়েল
১৩.  ক্রিস্তিয়ান রোমেরো
৬.   জেরমান পেজ্জেলা
১৯.  নিকোলাস ওতামেন্দি
২৫.  লিসান্দ্রো মার্তিনেস
৮.   মার্কোস অ্যাকুনিয়া
৩.   নিকোলাস তাগলিয়াফিকো
২.   হুয়ান ফয়িথ
মধ্যমাঠ :
৭.   রদ্রিগো দে পল
৫.   লিয়ান্দ্রো পারেদেস
২০.  অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
১৮. গিদো রোদ্রিগেস
১৭.  আলেহান্দ্রো পাপু গোমেস
২৪.  এনসো ফের্নান্দেস
১৪.  এজেকিয়েল পালাসিওস
আক্রমণভাগ :
১১.  আনহেল দি মারিয়া
২২.  লাউতারো মার্তিনেস
৯.   হুলিয়ান আলভারেস
১৫.  নিকোলাস গনসালেস
১৬.  হুয়াকিন কোরেয়া
২১.  পাউলো দিবালা
১০.  লিওনেল মেসি
কাতার বিশ্বকাপে যা কিছু প্রথম । WB
বল মাঠে গড়ানোর অপেক্ষার প্রহর গুণছে কাতার। ২০ নভেম্বর দেশটিতে শুরু হবে ফুটবলের মহারণ। ১২ বছর ধরে কাতার এই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।
এই আসরে অংশ নিচ্ছে ৩২ টিম। প্রত্যাশা করা হচ্ছে ১২ লাখ দর্শক এই আয়োজন উপলক্ষে কাতার সফর করবে। এবারই প্রথম মধ্যপ্রাচ্যে ফুটবল বিশ্বকাপের আয়োজন।
মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপে যোগ হয়েছে আরও কিছু ‘প্রথম’। এর আগের ফুটবল বিশ্বকাপগুলোতে যা দেখা যায়নি।
নারী রেফারি
প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপ পরিচালনায় ৩৬ রেফারির প্যানেলে থাকছেন তিন জন নারী রেফারি। এরা হলেন ফ্রান্সের স্তেফানিয়ে ফ্রাপার্ত, জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা।
অফসাইড প্রযুক্তি
এবারই প্রথম বিশ্বকাপে সেমি-অটোমেটেড অফসাইড সিস্টেম ব্যবহৃত হচ্ছে। অফসাইডের সিদ্ধান্ত আরও সঠিক ও সহজ করতে এই প্রযুক্তি ব্যবহার করবে ফিফা।
আর অফসাইড ধরতে বলে সেন্সর ব্যবহার করা হচ্ছে, সাথে থাকবে ফুটবলারদের অঙ্গপ্রতঙ্গ-শনাক্তকরণ ক্যামেরা সিস্টেম। যা ফুটবলারদের গতিবিধি অনুসরণ করবে। আর সেখান থেকে পাওয়া তথ্যউপাতবত্ত ত্রিমাত্রিক ছবি আকারে স্টেডিয়ামে থাকা পর্দায় দেখানো হবে।
বদলির সংখ্যায় পরিবর্তন
এবারই বিশ্বকাপে প্রথমবারের মতো ৫ জন বদলি ফুটবলারকে খেলাতে পারবে দলগুলো। আগে যে সংখ্যা ছিল ৩। করোনার কারণে ২০২০ সালেই এমন সিদ্ধান্ত নিয়েছিল ফিফা।
এই বিশ্বকাপে অতিরিক্ত সময়েও আরও একজন অতিরিক্ত খেলোয়াড়কে বদলি হিসেবে নামানো যাবে।
নভেম্বরে শুরু
এবার নভেম্বরে শুরু হচ্ছে বিশ্বকাপ। আগের সব টুর্নামেন্ট জুন-জুলাইয়ে ‍ফুটবল আয়োজন করা হয়েছে। কাতারের তীব্র গরম এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেড়েছে স্কোয়াডের দৈর্ঘ্য
এবারই ২৬ জনের স্কোয়াড ঘোষণার রেওয়াজ চালু করা হয়েছে। আগের তুলনায় যা তিন জন বেশি। তাছাড়াও প্রাথমিক দলের দৈর্ঘ্যও ৩৫ থেকে বাড়িয়ে ৫৫ করা হয়েছিল। মূলত করোনার কারণেই এই পথে হেঁটেছিল ফিফা।
সূত্র: আল জাজিরা
তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ,সন্দেহভাজন গ্রেফতার । WB
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
তাৎক্ষণকিভাবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনি একজন নারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাকে জিজ্ঞাবাসাদ করা হচ্ছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু এসব তথ্য জানিয়েছেন।
এই ঘটনাকে জঙ্গি তৎপরতার অংশ মনে করছে তুরস্ক। এজন্য জঙ্গিগোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করছে দেশটি।
উল্লেখ্য, এই হামলায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৮১ জন।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের কিছুক্ষণ আগেই এক নারীকে একটি পার্সেল রেখে দিয়ে সেখান থেকে পালাতে দেখা গেছে।
দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ তুর্কি গণমাধ্যমকে বলেন, একজন নারী ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ঘটনাস্থলের একটি বেঞ্চে বসে ছিলেন। এরপর বিস্ফোরণ ঘটার কয়েক মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে, হামলার পরই বিস্ফোরণ সংক্রান্ত যেকোনও ভিডিও সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় তুরস্কে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে আলোচনার ওপর নজরদারি চালানো হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে। জানা গেছে, রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিট নাগাদ বিস্ফোরণটি ঘটে।
ভিডিও ফুটেজে দেখা ড়েছে, বিস্ফোরণের সময় ইস্তানবুল শহরের কেন্দ্রস্থলে রাস্তাটি ভিড়ে ঠাসা ছিল। বিস্ফোরণের পরই ব্যস্ত এলাকাটি থেকে লোকজনকে পালাতে শুরু করে। অনেককেই অবশ্য মাটিতে পড়ে থাকতে দেখা যায়। একটি বিশাল গহ্বর তৈরি হয়েছিল বিস্ফোরণের কারণে। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। বিস্ফোরণের পরই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। রাস্তার আশপাশে থাকা দোকানগুলোও বন্ধ করে দেওয়া হয়।
সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি, আল জাজিরা
ডায়াবেটিস চিকিৎসায় নতুন ইনসুলিন । WB
ডায়াবেটিস চিকিৎসায় আমেরিকার বিখ্যাত ইলাই লিলি অ্যান্ড কোম্পানির নতুন উচ্চ ঘনত্বের বোলাস ইনসুলিন হিউমালগ ২০০ কুইকপেন বাজারে এনেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। ইনসুলিনটি টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর বলে গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটি।
হিউমালগ ২০০ ইনসুলিনটি খাবার গ্রহণকালীন ব্যবহারের জন্য। কুইকপেন ডিভাইসে (প্রিফিলড পেন) পাওয়া যাবে যাতে রয়েছে মোট ৬০০ ইউনিট (২০০ ইউনিট/মিলি) নতুন উচ্চ ঘনত্বের বোলাস ইনসুলিন লিসপ্রো।
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা হালিমুজ্জামান বলেন, ডায়াবেটিস বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় ধরনের বোঝাস্বরূপ। হিউমালগ ২০০ কুইকপেনের বাজারজাত বাংলাদেশে কার্যকর ডায়াবেটিস চিকিৎসা ব্যবস্থায় একটি নতুন দ্বার উন্মোচন করবে। সেই সঙ্গে ডায়াবেটিস চিকিৎসাসেবা প্রদান উন্নত ও সহজতর হবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান ও দীর্ঘস্থায়ী রোগ এবং বাংলাদেশের অনেক ডায়াবেটিস রোগীই তাদের রক্তের সুগারের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। উচ্চ ঘনত্বের দ্রুত কার্যকর অ্যানালগ ইনসুলিন হিউমালগ ২০০ কুইকপেন রোগীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে।
গবেষণায় প্রমাণিত দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, হিউমালগ ২০০ কুইকপেনে অন্যান্য বোলাস ইনসুলিনের তুলনায় অর্ধেক পরিমাণ আয়তনেই সমান পরিমাণ ইনসুলিন থাকে যা সমানভাবে কার্যকর ও নিরাপদ। হিউমালগ ২০০ ইনসুলিনটি কুইকপেন ডিভাইসে পাওয়া যাবে যাতে প্রচলিত বোলাস ইনসুলিনের চেয়ে দ্বিগুণ পরিমাণ (৬০০ ইউনিট) ইনসুলিন রয়েছে। ফলে একজন রোগীর মাসে কম সংখ্যক পেনের প্রয়োজন হবে। এতে করে রোগীদের মাসিক খরচও কমে আসবে।
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে ইলাই লিলি অ্যান্ড কোম্পানির ওষুধ বিপণন ও বাজারজাতে চুক্তিবদ্ধ। হিউমালগ ২০০ কুইকপেন চিকিৎসক কর্তৃক চিকিৎসাপত্রে নির্দেশিত একটি ইনসুলিন যা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটি দেশের ওষুধ চাহিদা পূরণের পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও কমনওয়েলথ দেশগুলোয় রফতানি করছে।
রক্তের প্লাটিলেট বাড়ায় যেসব খাবার । WB
ডেঙ্গুর বেশিরভাগ রোগীর রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেট সংখ্যা কমে যায়। প্লাটিলেট সংখ্যা একেবারেই নিচে নেমে গেলে চিকিৎসকের পরামর্শে নতুন করে প্লাটিলেট দিতে হবে। তবে সবাইকেই যে প্লাটিলেট দিতে হবে এমন নয়। ডেঙ্গু রোগীর খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখুন যেগুলো রক্তে প্লাটিলেটের মাত্রা বাড়ায়।
ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির উপযোগী চিকিৎসার পাশাপাশি তাকে খাওয়াতে হবে কিছু খাবার যেগুলো রক্তে প্লাটিলেট সংখ্যা বাড়াতে সাহায্য করে বলে দাবি গবেষকদের। চলুন যেনে নেয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যা রক্তের প্লাটিলেট বাড়ায়।
ভিটামিন কে- রক্তে প্লাটিলেট বাড়ানোর জন্য ডেঙ্গু রোগীকে ভিটামিন কে জাতীয় খাবার খাওয়ান। ডিম, সবুজ শাক-সবজি, বাধা কপি, মাংস, ব্রকলি ইত্যাদিতে আছে বিভিন্ন ধরনের দরকারি খনিজ উপাদান ও ভিটামিন কে। এছাড়া এই খাবারগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও বেশি থাকে। তাই প্রতিদিন রোগীকে এই খাবারগুলো দিতে চেষ্টা করুন।
ভিটামিন বি-১২- ভিটামিন বি-১২ এর অন্যতম উৎস ডিম, দুধ ও মাখন। এই খাবারগুলো শরীরে প্লাটিলেট সংখ্যা বাড়াতে সাহায্য করে।
আয়রন- রক্তে প্লাটিলেট সংখ্যা বাড়াতে আয়রনসমৃদ্ধ খাবারের জুড়ি নেই। এছাড়া যাদের অ্যানিমিয়া (রক্তস্বল্পতা) আছে, আয়রন জাতীয় খাবার তাদের জন্যও দরকারি। পালং শাক, সামুদ্রিক মাছ, কলিজা, মিষ্টি কুমড়া, ডালিম, মসুর ডাল, কচু শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণ আয়রন আছে। শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতেও সাহায্য করে আয়রনসমৃদ্ধ খাবার।
ভিটামিন সি- শরীরে আয়রন শোষণ করতে সাহায্য করে ভিটামিন সি। ভিটামিন সি জাতীয় খাবার রক্তে প্লাটিলেট সংখ্যা স্বাভাবিক রাখা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকর। পেঁপে, আম, আনারস, আমড়া, কমলা, লেবু, মাল্টা, আঙুর, জাম, টমেটো ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ডেঙ্গু রোগীকে প্রতিদিন এই ফলগুলো পরিমিত পরিমাণে খাওয়াতে হবে।
গমপাতার রস- ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ইউনির্ভাসেল ফার্মেসি অ্যান্ড লাইফ সায়েন্স’-এর তথ্য অনুযায়ী, গমপাতা প্লাটিলেট সংখ্যা বাড়াতে সাহায্য করে। প্লাটিলেট সংখ্যা বাড়াতে গমপাতার রসের সঙ্গে লেবু মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন এই প্রতিষ্ঠানের চিকিৎসকরা।
ভিটামিন এ সমৃদ্ধ খাবার- ভিটামিন এ জাতীয় খাবার রক্তে প্লাটিলেট সংখ্যা বাড়ায়। গাজর, মিষ্টি কুমড়া, বাধাকপি, মিষ্টি আলু- এগুলো ভিটামিন এ সমৃদ্ধ খাবার। ডেঙ্গু আক্রান্তকে খাওয়ান এগুলো।
ফলেটসমৃদ্ধ খাবার- ফলেট ও ভিটামিন বি-৯ পাওয়া যায় কমলালেবু ও বিভিন্ন রকম শাক-সবজিতে। এখন বাজারে পাওয়া যায়, এমন সব ধরনের শাক-সবজি খাওয়াতে হবে। শাক-সবজি রান্না স্বাস্থ্যসম্মত করতে অল্প তেল আর মশলা ব্যবহার করুন।
ডেঙ্গু আক্রান্তদের প্রচুর পরিমাণ তরলজাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে এই রোগে আক্রান্ত সবাই একই ধরণের শারীরিক সমস্যায় ভুগবেন, তা নয়। তাই চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী রোগীর খাদ্য তালিকা বানাতে হবে। রোগীর শারীরিক সমস্যাগুলো বিবেচনা করে চিকিৎসকই বলে দেবেন, আপনার রোগীর জন্য কোন খাবারগুলো উপযোগী।
একাধিক নতুন ফিচার এনেছে টেলিগ্রাম । WB
নিত্যনতুন ফিচার ও ভিজ্যুয়াল আপডেট নিয়ে এসেছে এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফরম টেলিগ্রাম। এগুলোর মধ্যে ভিডিওর জন্য ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন, বড় গ্রুপ চ্যাটিংয়ে আলাদা টপিকস ও কালেক্টিবল ইউজার নেমস রয়েছে।
ভার্জের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভিডিওর নিচের ডান পাশে থাকা বাটনে ক্লিক করার মাধ্যমে ভিডিও মেসেজিং ট্রান্সক্রিপশন ফিচারে প্রবেশ করা যাবে। তবে এটি সবার জন্য এখনো চালু করা হয়নি।
ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনের মতো নতুন প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই শুধু এ ফিচার ব্যবহার করতে পারবে। প্রিমিয়াম সার্ভিসের জন্য মাসে ৪ দশমিক ৯৯ ডলার ফি দিতে হয়। এতে দ্রুত ডাউনলোড, বিজ্ঞাপন না থাকা ও সর্বোচ্চ ৫ জিবি পর্যন্ত ফাইল আপলোডের মতো সুবিধা রয়েছে।
বিনামূল্যের গ্রাহকদের জন্যও কয়েকটি নতুন ফিচার এনেছে টেলিগ্রাম, যা শুরু হয়েছে টপিকস নামের ফিচার সংযোজনের মাধ্যমে।
‘গো লাইভ টুগেদার’ ফিচার আনছে ইউটিউব । WB
সম্প্রতি ইউটিউব তাদের নতুন ফিচার ‘গো লাইভ টুগেদার’ চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে একাধিক ক্রিয়েটর একসঙ্গে তাদের চ্যানেল থেকে লাইভে আসতে পারবেন। তবে এই সুবিধাটি প্রাথমিকভাবে মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে।
ইউটিউব বলছে, এই সুবিধার মাধ্যমে একজন কনটেন্ট ক্রিয়েটর তার চ্যানেল থেকে অতিথি ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে লাইভে আসতে পারবেন। অর্থাৎ দুইজনই তাদের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করে সহ-স্ট্রিমিংয়ে যেতে পারবেন।
সাধারণত লাইভ স্ট্রিমে সিঙ্গেল ক্রিয়েটররা লাইভে আসতে পারবেন। তবে কিছুদিনের মধ্যে একাধিক ক্রিয়েটর একই সঙ্গে লাইভে আসতে পারবেন।
এ ফিচারের অধীনে ক্রিয়েটররা টাইটেল, ডেসক্রিপশন, মনিটাইজেশন অপশন, থাম্বেল নির্বাচন করার সুবিধা পাবেন। ভিজিটরদের অবশ্যই ইনভাইট অ্যা কো স্ট্রিমার অপশনের মাধ্যমে আমন্ত্রণ জানাতে হবে।
এক নয়া রাজনীতির জন্ম দিলো বরিশাল । WB
এ এক নতুন দৃশ্যপট। তিন ঘণ্টার সমাবেশ। তিন দিন আগে থেকেই নেতাকর্মীদের অবস্থান। চাল, চুলা সঙ্গে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি সমাবেশের অংশ হওয়ার মরিয়া চেষ্টা। বাসের সঙ্গে তিন চাকার যানও বন্ধ। বন্ধ লঞ্চ, স্পিড বোটসহ সব নৌযান।
সড়ক পথের অন্য বিকল্প যানের ওপর কড়া নজর। এত কিছুর পরও গতকাল বরিশালে এক নয়া নজির তৈরি করেছেন বিএনপি নেতাকর্মীরা। শত বাধা বিপত্তি উপেক্ষা করে নানা কৌশলে বিভাগীয় গণসমাবেশ সফল করে ঘরে ফিরেছেন তারা। এই সমাবেশ থেকে নয়া এক বার্তাও পৌঁছে গেছে দেশের রাজনীতিতে।
নয়া এক ট্রাম্প কার্ড হাজির হয়েছে রাজনীতির ময়দানে। বরিশালের বঙ্গবন্ধু উদ্যান সাক্ষী হয়েছে নতুন ধরনের এক রাজনৈতিক কর্মসূচির।
আদতে দৃশ্যপট হওয়ার কথা ছিল এমন। বেলা দুইটায় শুরু হওয়া সমাবেশ শেষ হয়ে যাওয়ার কথা ছিল সন্ধ্যা ৫টার মধ্যে। এই সমাবেশে অংশ নিতে হয়তো ওই দিন সকালে বিভিন্ন জেলা থেকে রওনা দিতেন নেতাকর্মীরা। দুপুরে এসে সমাবেশে যোগ দিয়ে বিকালে ফিরে যেতেন যার যার এলাকায়।
কিন্তু বিএনপি’র তিন ঘণ্টার এই সমাবেশ তিন দিনে রূপ নেয় শুধুমাত্র ‘সরকারি’ বাধার কারণে। এই বাধার কারণে মরিয়া মনোভাব তৈরি হয় নেতাকর্মীদের মাঝে। যে করেই হোক সমাবেশে অংশ নেবেন এমন ইচ্ছা নিয়ে দুই বা তিন দিন আগেই ঘর ছাড়েন তারা। হেঁটে, ছোট নৌকা বা ভ্যানে করে তারা ছুটে আসেন জেলা থেকে বিভাগীয় শহরে।
অবস্থান নেন বঙ্গবন্ধু উদ্যানে। সেখানে দুই রাতও কাটিয়েছেন অনেকে। রান্নাবান্না হয়েছে উদ্যানে। রান্নার উপকরণও সঙ্গে করে নিয়ে এসেছিলেন নেতাকর্মীরা। চুলা, লাকড়ি আনতেও ভুল করেননি। কেউ কেউ দুই দিনের জন্য শুকনা খাবার এবং পানি সঙ্গে নিয়ে হাজির হন।
শনিবার দুপুরে সমাবেশ। বৃহস্পতিবার বিকাল থেকেই এক অভূতপূর্ব দৃশ্য ভেসে উঠে বরিশালবাসীর সামনে। দলে দলে আসা লোকজন ঠাঁই নেন খোলা মাঠে। মাথার উপরে সামিয়ানা টানিয়ে কেউ কেউ রাত যাপন করেছেন মাঠেই। কেউ হোটেলে, কেউ লঞ্চঘাটে রাত কাটান। সমাবেশের আগের দিন শুক্রবার থেকেই কার্যত বরিশাল নগরী বিএনপি নেতাকর্মীদের দখলে চলে যায়। সমাবেশ ঘিরে বন্ধ রাখা হয় অনেক দোকানপাট।
শহরের অভ্যন্তরে চলাচল করে এমন ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার থেকে। তাই দলে দলে বিএনপি নেতাকর্মীরা নগরজুড়ে ছুটে বেড়ান পায়ে হেঁটে। শনিবার ভোর থেকে বঙ্গবন্ধু উদ্যানে ঢল নামে বিএনপি’র নেতাকর্মীদের। একের এর এক আসতে থাকে মিছিল। দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও সকালেই পূর্ণ হয়ে যায় উদ্যান। নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে।
বিরোধী দলের সমাবেশে বিঘ্ন ঘটাতে পরিবহন বন্ধ করে দেয়ার খেলা একেবারে নতুন নয়। এর আগেও এমনটি হয়েছে। কিন্তু বরিশালের সমাবেশ ঘিরে এই বাধা ছিল সর্বমুখী। এই সমাবেশে আসতে সীমাহীন বাধা পেরুতে হয়েছে নেতাকর্মীদের।
আগে থেকেই ঘোষণা দিয়ে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেয়ায় সমাবেশে অংশ নিতে তাদের বেছে নিতে হয়েছে নানা কৌশল। ভোলা, পটুয়াখালীসহ আশপাশের জেলা থেকে নদী পথে ছোট ছোট নৌকায় করে অনেকে সমাবেশে হাজির হন। ভেঙে ভেঙে হেঁটে, রিকশা, ভ্যানে করে কেউ কেউ বরিশাল পর্যন্ত আসেন। এমন কী নদী সাঁতরেও সমাবেশে অংশ নিতে দেখা গেছে মানুষকে। দুই দিন আগেই সমাবেশ মাঠে অবস্থান নেয়া নেতাকর্মীরা বলছিলেন, সরকার বাধা দেবে এটি পুরনো কৌশল।
এই কৌশলকে পরাজিত করে সমাবেশ সফল করতে তারা বিকল্প পরিকল্পনা নেন। এক দিন নয়, দুই দিন আগেই সমাবেশে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। বরিশালে এসে খাবার পাওয়া যাবে না। পানি পাওয়া যাবে না এমনটিও ধরে নিয়েছিলেন তারা। তাই ভ্যানে করে চাল, ডাল, তেল, চুলা, লাকড়িও সঙ্গে নিয়ে এসেছিলেন। তাই তাদের তেমন বেগ পেতে হয়নি।
দুই দিন দুই রাত সমাবেশ মাঠে কাটিয়ে শনিবার নেতাদের বক্তব্য শোনে ফিরে গেছেন নিজ নিজ এলাকায়। মানবজমিনের পক্ষ থেকে মাঠে অবস্থান করা অনেকের কাছে প্রশ্ন ছিল খাবার-দাবারের আয়োজন হলো কীভাবে। নেতাকর্মীরা বলছিলেন নিজেরা চাঁদা তুলে এই আয়োজন করেছেন। অবশ্য স্থানীয় অনেক নেতাকেও কর্মীদের খাবার দাবারের তদারকি করতে দেখা গেছে।
বিএনপি’র সমাবেশ বানচাল করতে সর্বমুখী চেষ্টা হয়েছে। কিন্তু কোনো চেষ্টাই কাজে আসেনি। বরং দ্বিগুণ মনোবল নিয়ে ছুঠে আসেন নেতাকর্মীরা। বাধা-বিঘ্ন পেরিয়ে বরিশালে পা রাখার পর তাদের অনেকের মধ্যে ছিল রাজ্য জয়ে আনন্দ। রাজনীতির পুরনো কৌশল বিএনপি নেতাকর্মীদের মনোবলের কাছে হার মেনেছে বরিশালে। বড় সমাবেশ করে চাঙ্গা নেতাকর্মীরা। বরিশালের এই সমাবেশ ঘিরে নানা শঙ্কা ছিল আগে থেকেই।
বরিশালের একজন নেতা চাইলে সমাবেশ সাফা হয়ে যাবে- এমন কথাও বলা হচ্ছিল আগে থেকেই। অনেকে ধরে নিয়েছিলেন সমাবেশ ঘিরে সংঘাত হতে পারে। কিন্তু ওই অর্থে তেমন কিছু ঘটেনি। ঢাকা মহানগর বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে। আরও কিছু জায়গায় হামলার অভিযোগ করা হয়েছে। এর বাইরে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে সমাবেশ।
বিএনপি’র বিভাগীয় এই গণসমাবেশ ঘিরে সাধারণ মানুষের কষ্ট আর দুর্ভোগের মাত্রা ছিল সীমাহীন। দুই দিন বিভাগীয় শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় লোকজনের পাশাপাশি অন্যান্য জেলার মানুষের তীব্র ভোগান্তি পোহাতে হয়েছে। অতিরিক্ত পেরেশানিতে থাকতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। অনেক অযৌক্তিক ধাঁচের পরিবহন ধর্মঘটের কারণে কর্মহীন সময় কেটেছে কয়েক হাজার পরিবহন শ্রমিকের।
বেশি বাধা, বড় সমাগম: প্রায় এক যুগ পর বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। এই সমাবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা-কল্পনার কমতি ছিল না। সমাবেশকে সামনে রেখে এক সপ্তাহ আগে গণপরিবহন বন্ধের ঘোষণা আসে। ঘোষণা আসে লঞ্চ চলাচল বন্ধেরও। কেমন হবে বরিশালে বিএনপি’র বিভাগীয় সমাবেশ। এমন প্রশ্ন ছিল মানুষের মুখে মুখে। ছিল নানা আশঙ্কা। নেতাকর্মীরাও ছিলেন আতঙ্কে।
গত কয়েকদিনে বরিশাল নগরীর পরিস্থিতি ছিল থমথমে। অবশেষে নির্ধারিত সমাবেশ করেছে বিএনপি। হাজার হাজার মানুষ সেই সমাবেশে সমবেত হয়েছেন। কানায় কানায় পূর্ণ ছিল সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান। নগরীর অলিগলিও ছিল নেতাকর্মীদের দখলে। মাঠে জায়গা না পেয়ে সড়কে, ফুটপাথে, লঞ্চ টার্মিনালে, নদীর ধারে, বাসাবাড়ির ছাদে বসে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনছেন সমাবেশের উদ্দেশ্যে আসা মানুষ।
স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো বরিশাল নগরী। বিএনপি’র নেতারা ও স্থানীয়রা বলছেন, শনিবার অনুষ্ঠিত বিএনপি’র বিভাগীয় সমাবেশটি স্মরণীয় হয়ে থাকবে। ইতিপূর্বে বরিশালের ইতিহাসে এত বড় সমাগম দেখেনি বরিশালবাসী। সমাবেশ ঘিরে লোকে লোকারণ্য হয়ে উঠে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান ও তার পার্শ্ববতী এলাকা।
এমনকি সরকারি বিভিন্ন দপ্তরের সামনে বসেও মাইকে বক্তব্য শুনছেন তারা। বিএনপি’র নেতাকর্মীরা বলছেন-চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের চেয়ে বেশি বাধা পড়েছে বরিশাল সমাবেশে। এজন্যই মানুষ ফুঁসে উঠেছেন। সরকারদলীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর নানা বাধা উপেক্ষা করে তারা বরিশাল বিভাগীয় সমাবেশকে স্মরণীয় করে রেখেছেন। পথে বাধা, হামলা ও ধর্মঘট না দিলে এত বড় সমাগম হতো না। সমাবেশে বাধা না আসলে শনিবার একদিনই সমাবেশ হতো। এখন সমাবেশ ৩ দিন হয়েছে।
সমাবেশের উদ্দেশ্যে ট্রলারে ট্রলারে মানুষের ঢল:  গণপরিবহন ও বাস বন্ধ থাকায় বিকল্প উপায়ে নদী পথে সমাবেশে যোগ দিয়েছেন ভোলা, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার মানুষ। সমাবেশের ১/২ দিন আগে আসলেও অনেকেই সমাবেশের দিন সকালে ট্রলারে করে বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিচ্ছেন। গতকাল ভোর থেকেই সারি সারি ট্রলার কীর্তনখোলা নদীর পাড়ে এস ভিড়ে। মেঘনা, তেঁতুলিয়া ও সুগন্ধাসহ অসংখ্য নদী ও খাল পেরিয়ে বরিশালে আসেন তারা। এর মধ্যে ভোলা জেলার মনপুরা, চরফ্যাশন, বোরহানউদ্দিন, লালমোহন, ভোলা সদর, তজুমুদ্দিন ও দৌলতখান থেকে কয়েক হাজার ট্রলার আসে কীর্তনখোলায়।
বরিশালের মেহেন্দিগঞ্জ, মুলাদী, কাজিরহাট, হিজলা, বাবুগঞ্জ, উজিরপুর, বাকেরগঞ্জ, বরগুনার, পাথরঘাটা, আমতলী, তালতলী, বামনা, পিরোজপুরের মঠবাড়িয়া, ইন্দুরকানি (জিয়ানগর), কাউখালী, স্বরূপকাঠি, ভা-ারিয়া, মঠবাড়িয়া ও নেছারাবাদ; ঝালকাঠি জেলার সদর, রাজাপুর, কাঠালিয়া ও আমুয়া; পটুয়াখালীর সদর, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালী, দুমকি ও কলাপাড়ার নেতাকর্মীরা মাছ ধরার হাজারো ট্রলার নিয়ে বরিশালে আসেন।
সকাল থেকে বরিশাল নগরীর পলাশপুর থেকে ৩০ গোডাউন পর্যন্ত অন্তত ১০ হাজারের অধিক ট্রলার কীর্তনখোলা নদীর পাড়ে ঘাট করে রাখা হয়। সেখান থেকে কেউ প্রায় আধা কিলোমিটার দূরে সমাবেশস্থলে মিছিল নিয়ে আসেন তারা। কেউ কেউ ট্রলারে অবস্থান করেন। একই ভাবে সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ট্রলার ও বালুবাহী জাহাজ-বাল্কহেড শুক্রবার মধ্যরাতেও নগরীতে প্রবেশ করেছে বিএনপি নেতাকর্মীদের।
বরিশালের কাজীর হাট থানার বিদ্যানন্দনপুর ইউনিয়ন থেকে ট্রলারযোগে সমাবেশে এসেছেন রিমন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা হুমকি দিয়েছে, যাতে সমাবেশে না আসি। আওয়ামী লীগের নেতারা যেকোনো মূল্যে আমাদের বাধা দেবে, আসতে দেবে না- এ জন্য ভোর ৪টায় রওনা দিয়েছি। একই ইউনিয়ন থেকে ৭টি ট্রলারে মোট আড়াইশ’ নেতাকর্মী সমাবেশে এসেছে বলে জানান তিনি। মেহেন্দীগঞ্জ থেকে আসা যুবদলের কর্মী মো. উজ্জল বলেন, আমাদের অনেক হুমকি দেয়া হয়েছে, কিন্তু এসব বাধা হুমকি উপেক্ষা করে বিএনপি’র সমাবেশে এসেছি।
কীর্তনখোলা নদীতে রাত্রি যাপন: এদিকে গণপরিবহন ও যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকায় নির্ধারিত দিনের আগেই বরিশালে বিএনপি’র সমাবেশস্থলে আসেন বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ। নদীপথে আসা বেশির ভাগ নেতাকর্মী কীর্তনখোলা নদীতে রাত যাপন করেন। লঞ্চেই সেরেছেন তাদের খাওয়া-দাওয়া ও ঘুম-বিশ্রাম। গতকাল সকালে নগরীর বন্দর ঘুরে দেখা যায়, ঢাকা-ভোলা রুটের ‘এমভি ভোলা’ নামের বিশালাকৃতির লঞ্চে বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী অবস্থান করেন। আবুল কালাম নামের একজন বলেন, বরিশালে আসার সব পথ বন্ধ করে দিয়েছে সরকার। এ জন্য ভোলা জেলার বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীরের লঞ্চ আমরা রিজার্ভ করে এসেছি। প্রায় ৪ হাজার নেতাকর্মী এই লঞ্চে ঠাসাঠাসি করে এসেছে।
কয়েকজন বলেন, লঞ্চ থেকে সমাবেশস্থল খুব কাছে। আগে চলে আসায় আমরা লঞ্চেই রাতযাপন করছি। সমাবেশ শুরু হলে মাঠে আসি। যত কষ্টই হোক, আওয়ামী সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। চরফ্যাশন উপজেলা বিএনপি’র নেতা কাজী মনজুর হোসেন জানান, তিন দিন আগে থেকেই চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বরিশালে এসে পৌঁছেছেন।
বিএনপি’র বিভাগীয় সমাবেশে অংশে নিতে আসা নেতাকর্মীরা সরকারদলীয় নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। গতকাল সব চেয়ে বেশি হামলা হয়েছে বরিশালের গৌরনদীতে। এদিন সকালে বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলা করে সরকারদলীয় বাহিনী। এর কিছুক্ষণ পর গৌরনদীর একই স্থানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িবহর ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতাকে বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গৌরনদী প্রতিনিধি এম আলম জানান, সমাবেশের দিন বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কয়েক দফায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।  গৌরনদীর মাহিলাড়া বাজারের কাছে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজনকে পুলিশ আটক করেছে। এতে গাড়িবহরে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপি’র নেতারা জানান, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িতে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাহিদুল ইসলাম রনি। এ হামলা ও বাধার সময় ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ নেতারা তাদের পেশাগত পরিচয়পত্র দেখানোর পরও দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের মারতে উদ্যত হন।
এক পর্যায়ে তারা গাড়িবহর ঘুরিয়ে দেন। এ ছাড়া শামীম রাব্বি সঞ্চয়ের বহনকারী গাড়িতেও হামলা করে দুর্বৃত্তরা। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, রওনক জাহান শাহীন, কোহিনুর ফারজানা আরজুর বহনকারী গাড়িতে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ব্যাপক ভাঙচুর করে স্থানীয় দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা তিন জনই আহত হন। পাশাপাশি অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করেন হামলাকারীরা। পরে ঢাকার দিকে ফিরে যান তারা।
এদিকে শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে বরিশালে বিএনপি’র গণসমাবেশে আসার পথে সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে থাকা আরও ৫ জন‌ আহত হয়েছেন। জেলার গাবুয়া এলাকা অতিক্রমকালে এ হামলার ঘটনা ঘটে। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, রাস্তায় রাস্তায় ব্যারিকেড ও সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করছে সরকার। শুক্রবার সন্ধ্যার পরে শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রমকালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না-ফখরুল: সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আমাদের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। তারা অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে। আজকে ১৪ বছর ধরে এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের চরিত্রের মধ্যে দু’টি জিনিস আছে; একটা হচ্ছে চুরি, আরেকটা সন্ত্রাস। সন্ত্রাস করবে আর চুরি করবে। তারা ২০১৪ সালে ভোট চুরি করেছে, ২০১৮ সালে ভোট চুরি করেছে। এখন আবার ভোট চুরির নতুন নির্বাচন দিয়ে কোনো রকমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের কথা পরিষ্কার- শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।
ফখরুল বলেন, এই বরিশালের যত উন্নয়ন হয়েছে সবই হয়েছে বিএনপি আমলে। বেগম খালেদা জিয়া বরিশালবাসীকে বিভাগ দিয়েছেন, বিশ্ববিদ্যালয় দিয়েছেন। অথচ এই সরকার দিয়েছে দুর্ভিক্ষ। বাজারে যাওয়া যাচ্ছে না। সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। এর থেকে আমরা মুক্তি চাই। জাতি মুক্তি চায়। জাতিকে মুক্ত করতে হবে এই আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে। আওয়ামী লীগের আমলে দেশে দুর্ভিক্ষ হয় আর বিএনপি’র আমলে দেশে শুধু উন্নয়ন হয়। তবে বিএনপি’র চলমান আন্দোলন জাতি ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার জন্য।
মহাসচিব বলেন, বিদ্যুৎ নিয়ে সরকার খুব ঢাকঢোল পিটিয়েছে। এমন ঢাকঢোল পিটিয়েছে, যেন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। সেই বিদ্যুৎ আর নেই। আজকে সকালে আমি যে হোটেলে ছিলাম সেখানে কমপক্ষে ১০ বার বিদ্যুৎ গেল আর এল। এর আগে ৯৬ সালে যখন ক্ষমতায় ছিল, বিদ্যুৎ গেলে সবাই বলতো এই হাসিনা গেল, বিদ্যুৎ আসলে বলতো এই হাসিনা এল। আজকেও একই অবস্থা।
তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
মির্জা ফখরুল বলেন, এখন আর কোনো বিবাদ নয়, ঝগড়াঝাটি নয়, জাতির প্রয়োজনে সকলে ঐক্যবদ্ধ হই। এই আন্দোলন শুধু বিএনপি’র নয়, এই আন্দোলন খালেদা জিয়ার নয়, এই আন্দোলন শুধু তারেক রহমানের জন্য নয়, এই আন্দোলন সমস্ত জাতির, এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন।
আমরা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছি, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এটা পরিষ্কার কথা। আপনাকে (শেখ হাসিনা) পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই কমিশনের অধীনে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, আমরা মুক্তি চাই, এদেশের মানুষ আর কোনো কথা শুনতে চায় না। ফয়সালা হবে রাজপথে। এই রাজপথে ফায়সালা করে আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনবো। যেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন জিয়াউর রহমান। যেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আজকে নতুন করে আবার সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য বলেছে আমাদের নেতা তারেক রহমান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, দেননি। বলেছেন ১০ টাকা সের চাল খাওয়াবে, তাও দেয়নি; তাহলে আপনাদেরকে নতুন কী দিয়েছে, দুর্ভিক্ষ। তাছাড়া কী দিয়েছে হামলা-মামলা। এতদিন তারা ঢোল পিটাইলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। খালি উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন, এই উন্নয়ন ছাড়া কিছুই দেখছে না বাংলাদেশে। এই উন্নয়নে ৪০ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করছে।
বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার পথে পথে বাধা দিয়েছে। এত বাধাবিপত্তি পেরিয়ে জনসমাবেশকে জনসমুদ্রে রূপ দিয়েছেন এই দেশের জনগণ। এটাই প্রমাণ করে বিএনপি’র প্রতি দেশের প্রতি আপনাদের ভালোবাসা কতোটা। এই সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে। না হলে দেশের আর কিছু বাকি থাকবে না।
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি’র সমাবেশের জন্য গাড়ি, লঞ্চ বন্ধ করে দিয়েছে এই সরকার। তারপরেও নেতাকর্মীরা যেভাবে বরিশাল সমাবেশে উপস্থিত হয়েছে, এতে তারা বিপ্লব ঘটিয়েছে। গাড়ি ও লঞ্চ ব্যতীত বরিশালের মানুষ যে সমাবেশ সফল করতে পারে এটা প্রমাণ করেছে। তিনি বলেন, আমাদের শত শত নেতাকর্মী জীবন দিয়েছে, আগামী দিনে আমরা শত শত জীবন দিতে প্রস্তুত রয়েছি। মানুষ খেতে পারছে না, বিদ্যুতের অভাবে অন্ধকারে বাস করছে, গ্যাসের অভাবে রান্না করতে পারছে না, মানুষের ভোটাধিকার নেই, দেশে আইনের শাসন নেই, বাকস্বাধীনতা নেই, ভয় দেখিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চলছে।
গণসামবেশে আরও বক্তব্য রাখেন বিএন‌পি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এডভোকেট জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, হাবিবুন নবী খান সোহেল, বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ বক্তব্য দেন।
সরকার চায় না জনগণ সংবিধান জানুক । WB
সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেছেন, সংবিধান সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করে, সরকার কী করতে পারবে অথবা কী করতে পারবে না তা সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে।
রাষ্ট্রের নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার জন্যই এটি প্রণীত হয়েছে। নির্বাহী বিভাগ জনগণের কোন কোন  অধিকার পূরণে বাধ্য সংবিধানে তা স্পষ্ট করে লেখা। ফলে এ পর্যন্ত সব সরকারের লক্ষ্য ছিল সংবিধান যেন প্রচার না হয়।
সরকার চায় না জনগণ সংবিধান সম্পর্কে অবগত থাকুক। গতকাল গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক এস আই মান্নান হলে বাংলাদেশের সংবিধানের ৫০ বছর পূর্তি উপলক্ষে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘সংবিধানের ৫০ বছর ও আমাদের মৌলিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শাহদীন মালিক এসব কথা বলেন।
শাহদীন মালিক বলেন, ‘এ পর্যন্ত আইন মন্ত্রণালয় সংবিধান ছাপিয়েছে ১৪ বার। সর্বশেষ ২০১৬ সালে মন্ত্রণালয় মাত্র ৫০০ কপি সংবিধান ছাপিয়েছিল, এরপর আর সংবিধান ছাপানো হয়নি। জনসাধারণের মধ্যে সংবিধান প্রচারে সরকারগুলোর বিশেষ অনীহা রয়েছে। বাহাত্তরের সংবিধানে জনগণের যেসব অধিকার সুরক্ষিত ছিল গত ৫০ বছর তা শুধু খর্বই হয়েছে।’
নির্বাচন ব্যবস্থা ও সরকার গঠনের ক্ষেত্রে সাংবিধানিক নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন শাহদীন মালিক। তিনি বলেন, ‘দেশ এমনভাবে চলছে সংবিধান বাদ দিলেও কিছু যায় আসে না। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে সংবিধানের ১২৩ এর ৩(ক) ধারা অনুসরণ করা হয়নি। সেখানে স্পষ্টভাবে বলা আছে- সংসদ না ভেঙে নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে চলমান সংসদের মেয়াদ শেষ হলেই শুধু নতুন সংসদ শপথ নিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে মানুষের মৌলিক অধিকার আদায়ে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ তুলে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ইচ্ছা করলেই সব বেঞ্চ এককভাবে গঠন করতে পারেন, এটি কোনো গণতান্ত্রিক সংবিধানের নজির নয়। বাহাত্তরের সংবিধানে ৬৩তম অনুচ্ছেদে বলা ছিল- যুদ্ধ বা যুদ্ধ আসন্ন হলে জরুরি অবস্থা জারি করা যাবে। ১৪১(ক)-এর মাধ্যমে রাষ্ট্রকে কিন্তু অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। দেখা গেছে, সরকারগুলো এর অপব্যবহার করছে।’
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাহাত্তরের সংবিধানে মৌলিক অধিকার পরিপন্থী আইন করা যাবে না-এমন বিধান থাকলেও এক বছরের মধ্যেই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে তা খর্ব করা হয়েছে।
এরপর থেকে প্রতিটি সরকার বিভিন্ন কালো আইনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ করেছে। যত সরকার ক্ষমতায় এসেছে সবাই নিজেদের মতাদর্শের আইনজীবী নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে দলীয়করণ অব্যাহত রেখেছে।’
সভায় আইনজীবী রিজওয়ানা হাসান বলেন, ‘যে প্রত্যাশা থেকে সংবিধান প্রণীত হয়েছিল তার সঙ্গে আপস করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে সংবিধানের মূল বৈশিষ্ট্য- ধর্মনিরপেক্ষতা। সংবিধান সংশোধন করে জনগণকে বিভক্ত করা হয়েছে।
ফলে সংবিধানে রক্ষিত জনগণের মৌলিক অধিকারের বিষয়গুলো চলে গেছে দৃষ্টির বাইরে। মৌলিক অধিকারের প্রতি জনগণের দৃষ্টি সরিয়ে, নিজেদের আখের গুছিয়ে নিয়েছে রাজনৈতিক দলগুলো।’
শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় কলেজের শিক্ষক কারাগারে । WB
বগুড়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিন্নাতুল ইসলাম প্রামানিক সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।
এ ঘটনায় রাতে বগুড়া সদর থানায় ভুক্তভোগী হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিজে বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জেবুন নেছা।
এসআই জেবুন নেছা জানান, গত ৩ থেকে ৪ বছর আগে প্রাইভেট পড়ার মাধ্যমে শিক্ষক জিন্নাতুলের সাথে ওই মেয়ের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই মেয়েকে  প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে জিন্নাতুল।
এছাড়া শিক্ষক জিন্নাতুল ওই মেয়ের নগ্ন ছবি ও ভিডিও তুলে শারীরিক, মানসিক নির্যাতন এবং ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। গত ১০ অক্টোবর নিজ বাড়িতে ওই শিক্ষক সর্বশেষ ধর্ষণ করে। এতে ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে বসে সন্তান নষ্টের জন্য হুমকি দেয় এবং মারপিট করে। পরে ওই মেয়ে মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় অভিযোগ দেয়।
অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যায় শিক্ষক জিন্নাতুলকে আটক করে পুলিশ। পরে মামলা দায়েরের পর ওই শিক্ষককে গ্রেফতার দেখানো হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত শিক্ষককে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গুজরাট সেতু ট্র্যাজেডির মাঝেই পুনেতে এবার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড । WB
ভারতের গুজরাটে সেতু দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দেশটির আরেক রাজ্য পুনের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে পুনের লুল্লানগর এলাকায় জেকে হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, হোটেলের চার তলায় আগুনের সূত্রপাত। সেখানকার জানালা, দরজা এবং দেওয়াল কাচের তৈরি হওয়ায় ধোঁয়ার আধিক্য রয়েছে। কাচের মধ্যে দিয়ে ধোঁয়া বের হওয়ার পথ পাচ্ছে না। ফলে ভিতরে ধোঁয়া জমে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। দমকলকর্মীরা কাচ ভেঙে ধোঁয়া করছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জেকে হোটেলের ওই বাড়িটিতে একাধিক অফিস ও দোকান রয়েছে। অগ্নিকাণ্ডের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা-ও দেখছেন দমকল কর্মীরা।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানেই ঘুমান। তারা ভিতরেই আটকে পড়েছেন কি না, বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল কর্মীরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল, তা-ও স্পষ্ট করে জানা যায়নি।
উল্লেখ্য, গুজরাটের মোরবি এলাকায় ঝুলন্ত সেতু দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪১ মরদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্র: এএনআই
১০০ টাকার প্রাইজ বন্ডের ১০৯তম ‘ড্র’তে পুরস্কার জিতলো যেসব নম্বর । WB
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৯তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর ০০৯৮৬৬৭ এবং ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৮৮৮০৫১ নম্বর। এছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন।
সোমবার (৩১ অক্টোবর) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতি বা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৭০টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৭০টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন
এবং গফ এই ‘ড্র’-এর আওতাভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।
১ লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৩৯৫৪১৬ ও ০৪৮১৮৬২। প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০০১১৫৭৬ ও ০২০২৯৩৯।
প্রতিটি ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বরগুলো হলো: ০০০৭৭১৮, ০১৩৮০৭২, ০৩৫৭৫৮৪, ০৫৮৮৮৯৯, ০৮০০৭২৪, ০০১৭৮৮৭, ০১৪৯৬৪৯, ০৩৫৯৭৫৭, ০৫৯৩৭২০, ০৮০৩৭৩৬, ০০৬০৫৬৪, ০১৮৪৫৯৬, ০৩৯৩১৩৯, ০৬০৮৪১৭, ০৮৮৭৯৪৪, ০০৬১০১৩, ০২০৪৭২৬, ০৩৯৬০৪২, ০৬৩৫৭৯৬, ০৮৯৩৪২৩, ০০৬৪২৩০, ০২৫২৭৬৬, ০৪৬৯৬৪০, ০৬৮৯৮৮৮, ০৯০১৭৯২, ০০৭৭৬৫৩, ০২৮০৩৪৩, ০৫৪৪০৮৪, ০৭১৩০৪৬, ০৯২৬৩২০, ০০৯১১১০, ০৩০৭৫২৯, ০৫৬৬৯৭৬, ০৭৫৭৬৬২, ০৯৪৫৮০৬, ০১০৯৪৩৪, ০৩৫২২০২, ০৫৭৮৬৫৪, ০৭৫৮১৮৯ এবং ০৯৯৫৭৭৮।
ভারতকে হারিয়ে সেমিফাইনালে এক পা দক্ষিণ আফ্রিকার । WB
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এই জয়ে গ্রুপ ‘২’ থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো প্রোটিয়ারা। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত।
পার্থের অপ্টাস স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সূর্যকুমার যাদবের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাইডেন মার্করামের ফিফটি এবং ডেভিড মিলারের দুর্দান্ত ইনিংসে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে প্রোটিয়ানরা।
পার্থে এদিন আগে ব্যাটিং করা ভারতের কেবল তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে। এরমধ্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান আসে সূর্যের ব্যাট থেকে। ৪০ বলে ৬টি চার ও ৩টি ছয়ে এই রান করেন সূর্য। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক রোহিতের ব্যাট থেকে, সংখ্যাটা মাত্র ১৫ রান। এছাড়া কোহলি করেন ১২ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারের মধ্যে ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। আর্শদীপের দুর্দান্তে সুইংয়ে পরাস্ত হন দুই ইনফর্ম ব্যাটসম্যান কুইন্টন ডি কক (১ রান) এবং রাইলি রুশো (শূন্য রান)। অফফর্মের পিকে থাকা বাভুমাও ১০ রানের বেশি করতে পারেননি।
চতুর্থ উইকেট জুটিতে মার্করাম এবং মিলার ৭৬ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন। মার্করাম ফিফটি হাঁকিয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে জুটিটি। সঙ্গী ফিরলেও মিলার আরেক প্রান্তে ঠান্ডা মাথায় খেলে ফিফটি হাঁকিয়ে ৪৬ বলে ৩টি করে চার-ছয়ে ৫৬ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
হেঁচকি কেন ওঠে, সমাধান কী? । WB
হেঁচকি উঠলে সহজে বন্ধ হতে চায় না। অনেকে বলে দম বন্ধ করে রাখতে। আবার কেউ বলে পানি খেতে। আবার হেঁচকি নিয়ে মজার ঘটনাও ঘটে।
আপনার হেঁচকি উঠেছে, হুট করে আপনাকে কেউ ভয় দখাল। কারণ, অনেকের ধারণা ভয় দেখালে হেঁচকি চলে যায়। যাই হোক, হেঁচকি হলো একটি রিফ্লেক্স। হেঁচকি খুবই বিরক্তিকর একটি জিনিস। এটার ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই কিছু সময় পর চলে যায়। কিছু মানুষের আবার দীর্ঘ সময় পর্যন্ত থাকে। কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও হেঁচকি উঠতে পারে।
হেঁচকি কেন হয়?
হেঁচকির সময় শ্বাসনালিতে সামান্য খিঁচুনির মতো হয়, যার ফলে শ্বাসযন্ত্রে দ্রুত বাতাস প্রবেশ করে। এই সময় ভোকাল কর্ড হঠাৎ বন্ধ হয়ে ‘হিক’ শব্দ তৈরি হয়। ফুসফুসের নিচের পাতলা মাংসপেশির স্তর থাকে। যাকে ডায়াফ্রাম বলে। হঠাৎ সংকোচনের ফলেই হেঁচকি তৈরি হয়।
যেকোনো কারণে হেঁচকি উঠতে পারে। কারণগুলো হতে পারে খুব বেশি খাবার খাওয়া, খুব দ্রুত খাবার খাওয়া, নাচা, অ্যালকোহল বা কোমল পানীয় খাওয়া। এমনকি গোসল করতে গেলে, ভয় পেলে বা মানসিক চাপে থাকলেও এর সূত্রপাত হতে পারে। এ ধরনের হেঁচকি সাধারণত ক্ষতি করে না।
যেসব হেঁচকি বন্ধ হয় না, সেগুলোতে একটু সমস্যা থাকতে পারে। গবেষণায় দেখা গেছে, সংক্রমণ, কোনো অঙ্গের ক্ষতি হলে বা শুরুর দিকের কিছু টিউমার এবং ক্যান্সারের সঙ্গে দীর্ঘ হেঁচকির সম্পর্ক থাকতে পারে। সুতরাং যদি হেঁচকি ৪৮ ঘণ্টার বেশি স্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
কিভাবে হেঁচকি ওঠা বন্ধ করতে পারেন
এনএইচএস ইংল্যান্ড হেঁচকি উঠলে কী করণীয় সেটি নিয়ে একটি  তালিকা দিয়েছে। এর মধ্যে আছে-
** শ্বাস-প্রশ্বাসকে কিছু সময়ের জন্য ধরে রাখা।
** একটি কাগজের ব্যাগ মুখের সামনে ধরে শ্বাস-প্রশ্বাস নেওয়া।
** হাঁটু আপনার বুক পর্যন্ত টানুন এবং সামনে ঝুঁকুন।
** বরফ-ঠাণ্ডা পানিতে চুমুক দিন।
** লেবু বা ভিনেগারের মতো কিছু কড়া স্বাদ নিতে পারেন।
হার্ভার্ড মেডিক্যাল স্কুল তিনটি পরামর্শ দিয়েছে। জার্নাল অফ ইমার্জেন্সি মেডিসিনে এই পদ্ধতির কথা প্রথম প্রকাশ পায়। পদ্ধতিগুলো-
** গভীর শ্বাস নিন এবং ১০ সেকেন্ড ধরে রাখুন।
** শ্বাস ছেড়ে দেওয়ার আগে বেশি করে বাতাস ছাড়ুন।
** দ্বিতীয় ধাপটি পুনরাবৃত্তি করুন এবং শ্বাস ছাড়ুন।
এই পদ্ধতিটি স্প্যাসিং ডায়াফ্রামের ওপর কাজ করে এবং সংক্ষিপ্তভাবে শরীরে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে হেঁচকি কমিয়ে আনে।
জনগণ যখন পাশে থাকে কোনো কিছুই আর অসাধ্য থাকে না: স্বরাষ্ট্রমন্ত্রী । WB
জনগণ সঙ্গে থাকলে কোনকিছুই আর বাধ সাধে না বলে মন্তব্য করেছন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছিলাম, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সব শ্রেণি-পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠেছে। সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম, সব শ্রেণী-পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ যখন পাশে থাকে কোনো কিছুই আর অসাধ্য থাকে না।’
কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমের বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘এর মাধ্যমে সমাজকে আরো কিভাবে সুন্দর-পরিচ্ছন্ন বানানো যায়, সেটার উদাহরণ এখন সর্বত্র। সমাজে এখনও কিছু চ্যালেঞ্জ আমাদের রয়েছে, বাল্য বিবাহ-ইভটিজিং অনেক কমে গিয়েছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজনজন্মকে আমরা বাঁচাতে পারবো না। সেখানে আমাদের কাজ করতে হবে।’
করোনা মহামারির জন্য শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য যুব সমাজের কাজ ছিল না, সে সময় কিশোর গ্যাং তৈরি হয়েছিলো মোড়ে মোড়ে। সেটার একটা কু প্রভাব এখনো রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, ‘আগে গ্রামে একটা বিচার ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওরকমই। আমরা নিজেরা যদি নিজের সমস্যাটুকু সমাধান করতে পারি  অপরাধ অনেকটা কমে যাবে। আর পুলিশতো সবসময়ই রয়েছে।’
আমাকে ছোট করার পরও কী তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়, শাকিবের প্রশ্ন । WB
২০১৭ সাল থেকে শাকিব-অপুর জীবন গল্পের আলোচনা চলার পর চলতি বছর আবার শাকিব-বুবলীর গল্প বেশ আলোড়ন তুলেছে। তাঁদের নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে।
নানা প্রশ্ন আর রহস্যের মধ্য দিয়েই এগোচ্ছে তাদের এই কৌতূহলোদ্দীপক জীবন চিত্রনাট্যের সিকোয়েন্স। শাকিব খান ও বুবলীর বৈবাহিক সম্পর্ক অটুট আছে নাকি বিবাহবিচ্ছেদ ঘটেছে- এমন প্রশ্ন বুবলী তাঁদের সন্তান নিয়ে আত্মপ্রকাশের পর থেকে সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। অথচ এই দুজনের কেউই খোলাসা করে বিষয়টি বলছেন না।
যদিও গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী বলছেন, বিচ্ছেদের খবর নেহাতই গুজব এবং শাকিবকে নিয়ে তিনি সুখে সংসার করতে চান। কিন্তু শাকিব এ নিয়ে সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বলেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই সেটা যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভাণ করে আমি সময়মতো তা সবাইকে বুঝিয়ে দেব?’ এমন পরোক্ষ জবাব দিয়ে বিষয়টি নিয়ে রহস্য না করে সরাসরি জবাব চাইলে শাকিব বলেন, দেখেন, ‘অনেক সত্য চাইলেই বাচ্চাটার (পুত্র শেহজাদ খান বীর) স্বার্থে প্রকাশ করতে পারি না।
কারণ বীর বড় হচ্ছে, আমি চাই না আগামীতে তার মনে এ নিয়ে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক। শাকিব খান কথোপকথনের একপর্যায়ে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি দুটি সময়। প্রথমত. করেনাকালে যখন একাকী ছিলাম, দ্বিতীয়ত. আবারও যখন নিঃসঙ্গভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেছি তখন। আমি সেই দিনগুলোতে একাকী থাকায় নিজের জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে হিসাব করার অফুরন্ত সময় পেয়েছিলাম।
তখন নিজের পেছনের জীবনের হিসাবনিকাশ করতে গিয়ে দেখলাম, না বুঝে অনেক ভুল করে ফেলেছি। বেশির ভাগ ভুল করেছি ভুল মানুষের সঙ্গে মিশে। মনে হচ্ছে সেই ভুলেরই খেসারত দিচ্ছি এখন। তাই জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না। আর কোনো ভুল করতে চাই না। ভুল করে মেশা সেই বাজে মানুষগুলোকে আর পাশে রাখতে চাই না। এখন থেকে শুধুই পজিটিভ ওয়েতে চলব।
সৃষ্টিকর্তা আমাকে এমন উচ্চাসনে উপবিষ্ট করার এবং আমার দর্শক-ভক্তরা আমাকে আকাশসমান ভালোবাসা দেওয়ার পরও আমি কেন ভুল পথে চলে আজ আমার কর্ম ও ব্যক্তিজীবন নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। এটিই এখন আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা। শাকিব কথা বলতে বলতে একপর্যায়ে ভীষণ আবেগতাড়িত হয়ে ওঠলেও একসময় চোখের কোণে জমে ওঠা চিকচিকে অশ্রুবিন্দু মুছে নিয়ে আত্মপ্রত্যয়ী হয়ে বলে ওঠেন, অনেক অপ্রাপ্তির মাঝেও আমার জীবনের বড় প্রাপ্তি হলো আমার দুই প্রাণপ্রিয় সন্তান আবরাহম খান জয় ও শেহজাদ খান বীর।
আমি আমার এ দুই আদরের সন্তান ও যেসব মানুষ, যারা আসলেই আমাকে মনেপ্রাণে ভালোবাসে, পছন্দ করে, তাদের নিয়েই আগামীর পথে এগোতে চাই। পূজা চেরির সঙ্গে এই নায়কোত্তমের সম্পর্কের কথা তুলতেই তিনি ক্ষোভে ফেটে পড়ে বলেন,  যারা পূজাকে নিয়ে আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। এতদিন এসব দুষ্ট লোক, যারা নিজেদের স্বার্থে তাদের ইউটিউব আর ফেসবুক পেজের ভিউ বাড়াতে আমার সঙ্গে পূজাকে জড়িয়ে মিথ্যা কথা চাউর করেছে এবং পূজার সঙ্গে আমার বিয়ের প্রমাণ আছে বলে দাবি করেছে তারা এবার আইনের সামনে সেই প্রমাণ তুলে ধরুক, আমি সেটিই চাই।
আর প্রমাণ দিতে না পারলে আইন তাদের কঠোর শাস্তি দেবে বলেই আমি জানি। শাকিব আবারও আবেগপ্রবণ হয়ে বলেন, দেখুন ফিল্মস্টার হলেও অন্য ১০ জনের মতো আমিও কিন্তু একজন সাধারণ মানুষ। সবার মতো আমারও ব্যক্তিগত জীবন বলে একটা কিছু আছে।  প্রেম, বিয়ে, সন্তান- প্রত্যেক মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করার বিষয় নয়।
আর আমি আমার পার্সোনাল লাইফকে পাবলিকের সামনে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ইচ্ছা ছিল সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের এমন কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কী তাঁদের সঙ্গে সম্পর্ক রাখা যায়? আমার সঙ্গে তাঁদের বিয়ে ও সন্তান নিয়ে তাঁদের মনে যখন এমনই উচ্ছ্বাস ছিল, তখন তাঁরা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না।
কোথায়, আমি তো তাঁদের মুখ বন্ধ করে রাখিনি। প্রকাশই যদি করতে হলো তাহলে এত দেরিতে কেন? তাহলে কী তাঁরা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।উল্লেখ্য, চলতি বছরের ৩ সেপ্টেম্বর গণমাধ্যমের সামনে বুবলী তাঁর সন্তানের ছবি প্রকাশ করে জানান আড়াই বছর আগেই বাবা-মা হয়েছেন শাকিব-বুবলী।  ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি।
ছেলের নাম রাখা হয় শেহজাদ খান বীর। পরে বুবলী আরও জানান ২০১৮ সালের ২০ জুলাই গোপনে তাঁদের বিয়ে হয়। অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৭ সালের ২২ নভেম্বর অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ। তার ঠিক চার মাস নয় দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দেওয়া স্ট্যাটাস হিসাব করে এ তথ্যই পাওয়া গেছে।
অন্যদিকে, ২০১৭ সালের ১০ এপ্রিল বেসরকারি টিভি চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’-এর লাইভ প্রোগ্রামে এসে অপু বিশ্বাস জানিয়েছিলেন শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল করেছিলেন তাঁরা। যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই নয়, সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন শাকিব-অপু।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাঁদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আবরাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু বলে সেদিন জানিয়েছিলেন অপু বিশ্বাস।’’
ঋষি সুনাকের দায়িত্ব নিয়েই ‘ভুল’, বিরোধীদের আক্রমণ । WB
সম্প্রতি ব্রিটেনের পদত্যাগী প্রধানমন্ত্রী লিজ ট্রাস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সুয়েলা ব্রেভারম্যান। এতে আরও চাপে পড়ে যান লিজ ট্রাস। জ্বালানির মূল্যবৃদ্ধি আর মূল্যস্ফীতিতে টালমাটাল অর্থনীতি সামলাতে না পেরে শেষ পর্যন্ত পদত্যাগই করেন লিজ ট্রাস।
এরপর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক, যিনি এর আগে লিজ ট্রাসের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়েছিলেন। তবে এবার প্রধানমন্ত্রী হয়ে সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকেই ওই মন্ত্রণালয়ে ফেরালেন।
এতে ব্রিটেনজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির রাজনীতিবিদদের অনেকেই বলছেন, সুয়েলা ব্রেভারম্যানকে ফিরিয়ে প্রথম ভুল করলেন ঋষি সুনাক।
কেন পদত্যাগ করেছিলেন সুয়েলা ব্রেভারম্যান?
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সহকর্মীকে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট থেকে দাফতরিক নথি পাঠানোর পর বিতর্ক সৃষ্টি হলে পদত্যাগের ঘোষণা দেন সুয়েলা। ওই ঘটনাকে তিনি ‘প্রযুক্তিগত বিধি লঙ্ঘন’ বলেন।
সে সময় সুয়েলা বলেন, “আমি ভুল করেছি। আমি দায় নিচ্ছি, পদত্যাগ করছি।’ সদ্য পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্লামেন্টের একজন সহকর্মীকে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট থেকে তিনি দাপ্তরিক নথি পাঠিয়েছেন। এটি ‘প্রযুক্তিগত বিধি লঙ্ঘন’। এ জন্য ‘আমার সরে দাঁড়ানোটা সঠিক’ হবে।”
বিরোধীদের আক্রমণ
সুয়েলা ব্রেভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনায় বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিরোধীদের প্রশ্ন, গত সপ্তাহেই সরকারি গোপনীয়তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন বলে যিনি ইস্তফা দেন, তাকে কীভাবে সরকারের শীর্ষপদে ফিরিয়ে আনা হল?
সূত্র: ইন্ডিপেন্ডেট ইউকে, বিবিসি
ভোলায় গাছ চাপা পড়ে ৩ জনের মৃত্যু, অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত । WB
ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ভোলার চরফ্যাসন, দৌলতখান ও ভোলা সদর উপজেলায় গাছ চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ঝড়ের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান গণমাধ্যমকে জানিয়েছেন,  প্রাথমিকভাবে ৫ শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। তবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে নিন্মাঞ্চল ৩/৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে।
জেলা কন্ট্রোল রুম সূত্র জানায়, গত রাতে ৭৪৬টি আশ্রয় কেন্দ্রে ৭৪ হাজার ৪৮২ জন মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া বেড়িবাঁধ, মুজিব কিল্লা ও আশ্রয় কেন্দ্রে ২২ হাজার ৩৫১ টি গবাদি পশু আশ্রয় নিয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো নিশ্চিত করে জানাতে পারেনি কন্ট্রোল রুম।
চরফ্যাসনের হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় মনির স্বর্ণকার (৪০) নামে এক ব্যক্তি গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। রাত ৮ টার দিকে তার ঘরের উপর গাছ উপড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঘরের উপর গাছ পড়ে খাদিজা বেগম নামে ৮০ বছরের এক বৃদ্ধা মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দৌলতখান থানার ওসি।
সদর উপজেলার ধনিয়া ৩ নং ওয়ার্ডের পাঠান বাড়িতে ঘরের উপর গাছ পড়ে মফিজল (৬৫) নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।
ঘূর্ণিঝড় সিত্রাংয় : ১৫ জেলায় ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের শংকা । WB
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের চৌদ্দ জেলায় জলোচ্ছ্বাসের আশংকা করছে আবহাওয়া অধিদফতর। ওইসব জেলাগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। যা পরে আরও বৃদ্ধি পেতে পারে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ অমাবস্যা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এটি পরবর্তীতে আরও বৃদ্ধি পেতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থারত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথায় কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এ সময় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতি স্বাভাবিক হতে পাঁচদিন লাগবে বলে জানান তিনি।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বাংলাদেশের উপকূল এলাকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে ৪৪-৮৮ মিলিমিটার থেকে অতিভারি ৮৯ মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিলো যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল ফোরকাস্ট সিস্টেম-জিএফএস। যা ক্রমশই বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে।
১৩ টি মোটরসাইকেল উদ্ধার, দেখে নিন আপনার কোনটি । WB
চাঁদপুর জেলার কচুঁয়া এলাকা হতে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো ইঞ্জিন ও চেসিস নং দেখে মিলিয়ে নিন আপনার কোনটি–
গাড়ির ধরন        গাড়ীর রং          চেসিস নম্বর                                     ইঞ্জিন নম্বর
১. ডিসকভার         লাল,কালো     PSUAISAZ5NTL7288                           JBXNJ82001
২. পালসার            নীল                  MD2DHDHZZUCD18731                DHGBUD12926
৩. পালসার           লাল,কালো       MD2A11CZ2GWG85964               DHZWGG41187
৪. এপাচি               নীল                   MD624HC14G2H37051                   C1H6229661
৫. এপাচি              নীল                    MD634KE46J2G33855                        অস্পষ্ট
৬. প্লাটিনা            নীল                     PSUA76AY9MEC11637              PFXWMA00607
৭. টিভিএস           নীল,কালো         MD625MF52H1G06552                  অস্পষ্ট
৮. পালসার          লাল                      অস্পষ্ট                                      JEGBTD21907
৯. সুজুকি           সিলভার                MBSED11WHL8105735                  BGA31010446
১০. ডিসকভার   লাল,কালো           MD2A14AZ 8FWA95707                  JBZWFA67919
১১. হিরো             লাল                      অস্পষ্ট                                                 অস্পষ্ট
১২. RAPIDO     কালো                    অস্পষ্ট                                        ZS157FMJ-2
১৩.টিভিএস মেট্রো   কালো             অস্পষ্ট                                      CF5AH1955783
হাজারীবাগ স্যোসাইটির উদ্যোগে সীরাতুন্নবী সা. উপলক্ষ্যে পুরস্কার বিতরণ। WB
হাজারীবাগ স্যোসাইটির উদ্যোগে সীরাতুন্নবী সা. উপলক্ষ্যে ক্বেরাত, হামদ/নাত ও আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  আর এতে উপস্থিত ছিলেন হাজারীবাগ স্যোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল বারী আকন্দ।
এছাড়ও অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী ও সমাজ সেবক অধ্যাপক নুরনবী মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কাজী জালাল উদ্দিন ।*( ইমাম ও খতিব বায়তুল আকসা জামে মসজিদ। জিগাতলা নিউ বি-টাইপ কলোনী।)
সভাপতির বক্তব্য ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
চেক ডিজঅনারে জেলে পাঠানো সংবিধান পরিপন্থী : পূর্ণাঙ্গ রায় প্রকাশ । WB
চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায় পূর্ণাঙ্গ ভাবে প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রায় প্রদানকারী বিচারপতি মো. আশরাফুল কামালের সইয়ের পর সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে ৫৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ হয়। গত ২৮ আগস্ট এ পর্যবেক্ষণ দেন আদালত।
রায়ে আদালত বলেন, কোনো ব্যক্তিকে তার ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থী। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে বন্দি রাখা ব্যক্তিগত স্বাধীনতা হরণের নামান্তর।
চেক ডিজঅনার সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে গত ২৮ আগস্ট বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এসময় আদালত জাতীয় সংসদকে পরামর্শ দিয়ে বলেন, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের ১৩৮ ধারা সংশোধন করে চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করার। সংশোধন না হওয়া পর্যন্ত চেক ডিজঅনারের মামলা নিষ্পত্তির জন্য একটি গাইড লাইন করে দেন তিনি।
এদিকে, গত ৬ সেপ্টেম্বর চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থী এ সংক্রান্ত রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ১৪ নভেম্বর আপিল বিভাগে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
ইউক্রেনে ইন্টারনেট সেবা প্রদান নিয়ে ইলন মাস্কের ‘ইউটার্ন’ । WB
অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে ‘আগ্রহী নয়’ বলে জানিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে মত পরিবর্তন করেছেন তিনি। শনিবার ইলন মাস্ক বলেছেন, তার কোম্পানি স্টারলিংক ইউক্রেনে স্যাটেলাইটের মূল্য পরিশোধ করবে।
এর আগে স্থানীয় সময় শুক্রবার ইলন মাস্ক বলেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়। প্রতিষ্ঠানটি এ জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কাছে অনুদান দাবি করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ সময় রুশ আক্রমণে ইউক্রেনের যোগাযোগব্যবস্থার অবকাঠামো ধ্বংসের দারপ্রান্তে চলে যায়। এরপর এগিয়ে আসেন ইলন মাস্ক। তিনি ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনকে বিনা মূল্যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে কয়েক হাজার টার্মিনাল পাঠান। এ ইন্টারনেট সেবার পুরো খরচ ব্যয় করেছে স্পেসএক্স।
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে ‘গণভোট’ আয়োজনের প্রস্তাব দেন ইলন মাস্ক। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
সূত্র: আলজাজিরা
ইউক্রেনে আর বিনামূল্যে ইন্টারনেট দেবে না ইলন মাস্ক
ইউক্রেনে আর বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে না বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। ইউক্রেনে এই সেবা দিতে তার কোম্পানিকে প্রতি মাসে ২০ মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে।
এখন পর্যন্ত সেখানে মোট ৮০ মিলিয়ন ডলার করেছে স্পেসএক্স। কিন্তু এখন আর বিনামূল্যে এই সেবা চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি।
এ ব্যাপারে টুইটে ইলন মাস্ক লিখেছেন, “স্পেসএক্স আগের খরচ চাচ্ছে না। কিন্ত বর্তমান সিস্টেমে অনির্দিষ্টকালের জন্য অর্থ দিতে পারবে না এবং কয়েক হাজার টার্মিনালও পাঠাতে পারবে না, যেগুলো সাধারণ বাসাবাড়িতে ব্যবহার করা ডেটার চেয়ে ১০০ গুণ শক্তিশালী। এটি অযৌক্তিক।”
তিনি আরও লিখেছেন, “আমাদের সাইবার অ্যাটাক ও  জ্যামিংয়ের বিরুদ্ধেও কাজ করতে হচ্ছে, যা কঠিন হয়ে যাচ্ছে।”
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
যুদ্ধ শুরুর পর রুশ সেনারা ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো ধ্বংস করে দিতে থাকে। এরপর ইউক্রেনের জন্য এগিয়ে আসেন ইলন মাস্ক। যুদ্ধের শুরুর দিকেই ইউক্রেনকে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে কয়েক হাজার টার্মিনাল পাঠান তিনি।
ইলন মাস্কের ইন্টারনেট ব্যবহার করে সুবিধা পেয়েছেন বেসামরিক নাগরিক এবং ইউক্রেনের সেনারা। এ সেবা ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে বিভিন্ন সাফল্য পেয়েছে তারা।
এদিকে গণমাধ্যম সিএনএন শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে স্পেসএক্স।
চিঠিতে তারা বলেছে, ইউক্রেনে যদি যুক্তরাষ্ট্র স্পেসএক্সের সেবা অব্যাহত রাখতে চায় তাহলে স্পেসএক্সকে অর্থ দিতে হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে।
এদিকে ইলন মাস্কের পক্ষ থেকে এমন বক্তব্য আসার পর বিষয়টি নিয়ে কথা বলেছে ইউক্রেন।
দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক বলেছেন, “তারা একটি উপায় বের করবেন। কিন্তু উপায় বের হওয়ার আগ পর্যন্ত যেন স্পেসএক্স তাদের সেবা অব্যাহত রাখে।”
সূত্র: বিবিসি, আল জাজিরা, সিএনএন, রয়টার্স
একই ফ্রেমে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ অধিনায়ক । WB
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হচ্ছে রবিবার থেকে। অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১৬ দলের ৪৫ ম্যাচের এই টুর্নামেন্ট।
এ উপলক্ষে সব দলের অধিনায়ক মিলিত হয়েছেন এক জায়গায়। অফিশিয়াল ফটোসেশনে একই ফ্রেমে ধরা পড়েন তারা।
আইসিসি আগেই জানিয়েছিল, বিশ্বকাপ শুরুর আগের দিন এই টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ দলের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’ অনুষ্ঠিত হবে। যেখানে ১৬ দলের অধিনায়করা উপস্থিত থেকে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
আজ মেলবোর্নে রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অনুষ্ঠিত হলো অধিনায়কদের নিয়ে সেই সংবাদ সম্মেলন। ৮ জন করে মোট দুটি ভাগে ১৬ দলের অধিনায়ক হাজির হন এই অনুষ্ঠানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনোই সব দলের অধিনায়কদের নিয়ে এমন অনুষ্ঠান দেখা যায়নি।
অবশেষে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেল ইরাক । WB
ইরাকে এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো। গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।
আর এর অংশ হিসেবে দেশটি একসঙ্গে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনকেই পেল। বিবিসি জানায়, ৭৮ বছর বয়সী আবদুল লতিফ রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহর স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোট অনুষ্ঠিত হয়। সেখানে আবদুল রশিদ পেয়েছেন ১৬০ ভোট আর বারহাম সালেহ পেয়েছেন ৯৯ ভোট। আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিয়া আল-সুদানি।
ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ। ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন। রাষ্ট্র ক্ষমতায় সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রেসিডেন্ট করা হয় একজন কুর্দিকে, প্রধানমন্ত্রী হন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পিকার হয়ে থাকেন একজন সুন্নি।
ব্রুনাইয়ের সুলতান আসছেন দুপুরে । WB
ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ আজ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানাবে বাংলাদেশ।
সুলতানকে বহনকারী একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট দুপুর ১২ টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজকীয় পরিবারের সদস্য, সে দেশের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী এবং ব্রুনাই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ব্রুনাইয়ের সুলতানের সফরসঙ্গী হিসেবে থাকবেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই প্রথম সুলতান ওয়াদ্দৌলাহ ঢাকা সফরে আসছেন।
বিমান বন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী , নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করবে। সেখান থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাকে সাভারে জাতীয় স্মৃতি সৌধে নিয়ে যাওয়া হবে।
পরে ব্রুনাইয়ের সুলতান ১৯৭১ সালে বাংলাদেশের নয় মাসের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে সাভার জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সুলতান সেখানে একটি গাছের চারা রোপন এবং ‘দর্শনার্থী বইয়ে’ স্বাক্ষর করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, সাভার থেকে সুলতানকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। ঢাকায় সফরকালে সুলতান এই হোটেলেই অবস্থান করবেন।
একইদিন বিকেলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ একে আব্দুল মোমেন হোটেলের সভা কক্ষে তার সাথে সাক্ষাৎ করবেন।
এদিন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন।
পরে ব্রুনাইয়ের সুলতান বঙ্গভবনের গ্যালারি হলে দশনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।
রাষ্ট্র প্রধান সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন।
১৬ অক্টোবর সকাল সোয়া দশটায় সুলতান ওয়াদ্দৌলাহ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সেখানে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার পরিবারের সদস্যরা সুলতানকে অভ্যর্থনা জানাবেন।
বিকেল ৩টা ৫০ মিনিটে ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক করবেন। পরে পিএমও’র চামেলী হলে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
বঙ্গভবনের মুখপাত্র জানিয়েছেন, সুলতানের তিন দিনের সফর বিশেষ গুরত্বপূর্ণ, কারণ অন্যান্য কর্মসূচির সঙ্গে করোবীতে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সুলতানের সফরকালে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল,বাংলাদেশী জনশক্তি নিয়োগ এবং দু’দেশের নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সুলতান সেখানে ‘দর্শনার্থী বইতে’ স্বাক্ষর করবেন।
সুলতান ১৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন। ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান ও তার সফর সঙ্গীদের বিদায় জানাবেন।
অজানা ভাইরাস বাড়ছে নাটোরে চর্মরোগ । WB
নাটোরের গুরুদাসপুরে অজানা ভাইরাসজনিত রোগ হলো পানিবাহিত চর্মরোগ। এ রোগেই চাপিলা ইউনিয়নের পাবনাপাড়া গ্রামে আক্রান্ত হন ৬০ জন।
এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে টনক নড়ে জেলার স্বাস্থ্য বিভাগের। গত ১০ অক্টোবর ৭ সদস্যের একটি টিম চাপিলা ইউনিয়নের বাকিদেবপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছে।
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চাপিলা ইউনিয়নের পাবনাপাড়ায় অজানা ভাইরাস রোগ নির্ণয় ও সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসক মাহামুদুল হাসানের নেতৃত্বে আবদুর রহিম, মাধব কুমার, আবদুল আওয়াল বাকিদেবপুর কমিউনিটি ক্লিনিকে সোমবার ও মঙ্গলবার (গতকাল) চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন রোগীদের। জানা যায়, প্রায় দেড় বছর আগে পাবনাপাড়া মহল্লার সুলতানের স্ত্রী লিমার শরীরের বিভিন্ন স্থানে ঘামাচির মতো বের হয়।
পরে ব্যাপক চুলকানোর কারণে লাল হয়ে যায়। তার তিন দিন পর তার মেয়ের শরীরেও ওই লক্ষণ দেখা দেয়। প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসাসেবা নেন। কিন্তু চুলকানি আরও বেশি হতে থাকে। একপর্যায়ে নাটোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চর্মরোগ বিশেষজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করেন।
কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। লিমা ও তার মেয়ের পর প্রতিবেশীদের শরীরেও দেখা দেয় ওই রোগের লক্ষণ। ধীরে ধীরে ভাইরাসজনিত এ রোগটি ছড়িয়ে পড়ে গ্রামব্যাপী। বর্তমানে ওই মহল্লায় নারী-পুরুষ-শিশুসহ প্রায় ৬০ জন এ চর্মরোগে আক্রান্ত। আক্রান্ত রোগীদের শরীরের বিভিন্ন স্থানে ঘামাচির মতো লাল ও গুটি গুটি হয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করেছেন কিন্তু কেউ প্রতিকার পাননি। এমনকি রোগের সঠিক নির্ণয়ও করতে সক্ষম হয়নি কেউ।
সরেজমিন চাপিলার বাকিদেবপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, শত শত মানুষ চিকিৎসা নিতে কমিউনিটি ক্লিনিকে ভিড় করছে। চিকিৎসকরা লাইন করে একজন করে রোগী দেখছেন আর চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসা নিতে আসা আদরি বেগম বলেন, ‘আমি তিন মাস ধরে চুলকানি রোগে ভুগছি, অনেক চিকিৎসক-কবিরাজ দেখাইছি ভালো হয় নাই। চুলকানির জায়গায় ঘা হয়ে গেছে। আজ ডাক্তার সব দেখে বলেছে আপনার রোগ ভালো হয়ে যাবে।
নিয়মিত ওষুধ খাবেন পরিষ্কার-পরিচ্ছন থাকবেন। আমাদের এলাকায় ডাক্তার এসে সেবা দিবে এটা ভাবতেও পারি না।’ আরেকজন মনিরা মণি বলেন, ‘আমি ছয় মাস ধরে এই চুলকানি রোগের সঙ্গে বসবাস করছি। যখন যে কথা বলেছে সেই চিকিৎসা নিয়েছি কিন্তু কিছুতেই রোগ ভালো হচ্ছে না। যখন চুলকানি শুরু হয় মনে হয় চুলকাতে চুলকাতে মরে যাব। আজ যখন সরকারি হাসপাতাল থেকে ডাক্তার আসবে শুনেই চিকিৎসার জন্য এসেছি। ডাক্তার দেখেছে, বলেছে, ভালো হয়ে যাবে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও টিম লিডার মাহামুদুল হাসান বলেন, এটা একটা ছোঁয়াচে রোগ, একজনের মাধ্যমে আরেকজনের শরীরে ছড়ায়। সঠিকভাবে চিকিৎসা না নেওয়ার কারণে রোগটি নিরাময় হয়নি। এ এলাকার মানুষ অসচেতন, তারা পুকুরে গোসল করে তা থেকে জীবাণু মানবদেহে ছড়িয়েছে।
তাই রোগীদের পরিষ্কার-পরিচ্ছন থাকতে বলা হয়েছে। যে অসুস্থ তার কাছ থেকে অন্যদের দূরে থাকতে বলা হয়েছে। আমরা হাসপাতাল থেকে যে ওষুধ পেয়েছি তা রোগীদের দেওয়া হয়েছে। বাকি ওষুধ বাইরে থেকে কিনে খেতে বলা হয়েছে। এছাড়া গতকাল ৫০ থেকে ৬০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভেঙে দেওয়া হল মালয়েশিয়ার সংসদ । WB
সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেঙে দেওয়া হয়েছে মালয়েশিয়ার সংসদ। দেশটির রাজা আল-সুলতান আব্দুল্লাহ রি’আয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতিতে দেশটির সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।
সোমবার স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ভাষণে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
ফেডারেল সংবিধানের ৪০(২)(বি) অনুচ্ছেদ এবং ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, সোমবার সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে সম্মত হন রাজা।
এসময় ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, সাবাহ, সারাওয়াক, মালাক্কা ও জহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে একযোগে ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৬০ দিনের মধ্যে নতুন সরকার গঠনের বাধ্যবাধকতাও ঘোষণা করেন তিনি।
তিনি আরও বলেন, মনোনয়ন এবং ভোটের তারিখসহ এ সংক্রান্ত অন্য বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনবিসি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ । WB
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত দুই ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য ১২ অক্টোবর, ২০২২ আবেদন শুরু হবে ২৫ অক্টোবর ২০২২, শেষ হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
নুসরাত হত্যা মামলা : বনজ কুমারের শাস্তি চেয়ে আসামির স্বজনদের বিক্ষোভ। WB
বহুল আলোচিত ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির স্বজনেরা মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে কাফনের কাপড় পরে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। সেই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই প্রধানের শাস্তিরও দাবি করেছেন। মানববন্ধনে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ জনের পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ন্যায় বিচারের স্বার্থে নুসরাতের মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, ‘সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও মকসুদসহ ১৬ জন নিরীহ মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে আজ ফাঁসির দণ্ডাদেশ নিয়ে কনডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন। আওয়ামী লীগের দলীয় বিভাজনের সুযোগ নিয়েছে পিবিআই। প্রধানমন্ত্রী ন্যায়বিচার করতে বললেও তারা করেছে অবিচার।’
আরও পড়ুন: বনজ কুমার মজুমদার : সাংবাদিক ইলিয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা । WB
এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা তাদের দাবি নিয়ে সোনাগাজী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করব: নুর । WB
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্বিবদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মিছিলসহ আদালতে গিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
শনিবার শতাধিক নেতাকর্মীসহ মিছিল নিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটের পাশে বসে পড়েন নুরসহ অন্যরা।
এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে হামলা করে তাদের আবার পুলিশে দেয়। নেতাকর্মীদের না ছাড়া হলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব।
উল্লেখ্য, শুক্রবার ঢাবি থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বিশ্বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করে।
অর্ধেক মিয়ানমার আমাদের নিয়ন্ত্রণে: এনইউজির । WB
মিয়ানমারের অর্ধেকের বেশি ভূখণ্ডের কার্যকর নিয়ন্ত্রণ এখন জান্তাবিরোধীদের হাতে। গতকাল শুক্রবার রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করেছে মিয়ানমারের জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।
একই সঙ্গে মিয়ানমারের জান্তার বিরুদ্ধে ছয় ফ্রন্টে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে তারা। মিয়ানমারের জনগণের আত্মরক্ষার বিপ্লবের বার্ষিকী উপলক্ষে এনইউজি ওই সংবাদ সম্মেলন আয়োজন করে।
এতে এনইউজির প্রতিনিধিরা মিয়ানমারের জান্তার বিরুদ্ধে চলমান লড়াইয়ের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে এনইউজির তথ্য ও প্রযুক্তিমন্ত্রী টিন লিন অং বলেন, তাঁদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে বিমান ধ্বংস করা যাবে। তিনি বলেন, ‘বিমান বিধ্বংসী অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় বসানো আছে। আমি বলছি না, সেগুলো কোথায়। তবে যদি যুদ্ধবিমান আসে, তাহলে সেগুলো গুলি করে নামানো হবে। ’ যদিও এনইউজির কাছে কী ধরনের অস্ত্র আছে তা তিনি স্পষ্ট করেননি। তবে এনইউজি বিমান হামলা ঠেকাতে প্রতিরক্ষাব্যবস্থা গড়ার চেষ্টা করছিল।
এনইউজির মন্ত্রী সতর্ক করে বলেন, যে যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো এখন মিয়ানমারের জনগণের ওপর গোলাবর্ষণ করছে, একদিন সেগুলোর পাইলটদেরও বিচার হবে।
এনইউজির কর্মকর্তারা বলেন, গত এক বছরের বেশি সময় ধরে এনইউজি ও বিপ্লবী বাহিনীগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। রাজনীতি, আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ, প্রশাসন ও যুদ্ধের মাঠেই কেবল সাফল্য নয়, তারা ভবিষ্যতে মিয়ানমারের সবাইকে নিয়ে একটি গণতন্ত্র উপহার দেবে।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ‘‘এনইউজি নিয়মতান্ত্রিক সামরিক বাহিনী ‘পিপলস ডিফেন্স ফোর্স’ সৃষ্টি করেছে। এটি কেবল আত্মরক্ষাই নয়, আমাদের মিত্র নৃগোষ্ঠীগুলোর সহযোগিতায় সন্ত্রাসী সামরিক কাউন্সিলের সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করতে পারে। ”
এনইউজির প্রতিনিধিরা বলেন, এনইউজি ও মিত্র নৃগোষ্ঠীগুলো মিলে আজ সারা দেশের ৫০ শতাংশেরও বেশি এলাকায় কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। জনগণ সম্ভাব্য সব উপায়ে জান্তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ছে। জান্তার প্রশাসন কাঠামো ধসে পড়ছে। এর ফলে জাতীয় বাজেটে টান পড়ছে। মূল্যস্ফীতি ব্যাপক মাত্রায় বাড়ছে। মুদ্রার মান কমছে। জনগণের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে।
সংবাদ সম্মেলনে এনইউজির প্রতিনিধিরা বলেন, বিদেশ থেকে মিয়ানমারের জান্তার কাছে অর্থ পৌঁছানো ঠেকাতে এনইউজি সম্ভাব্য সব কিছু করবে। জান্তার বিরুদ্ধে ব্যাপক জনমতের কারণে এনইউজির আর্থিক ও বৈপ্লবিক প্রয়োজনে বেশ অগ্রগতি হয়েছে।
এনইউজির কর্মকর্তারা বলেন, যারা জান্তার সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল তারা এখন পালাতে শুরু করেছে। সামরিক বাহিনী বিভিন্ন ক্ষেত্রে পরাজয় আড়াল করার চেষ্টা করছে। জনগণের বিরুদ্ধে জান্তা আরো কঠোর হচ্ছে। রাজনৈতিক ও ধর্মীয় উসকানি দিয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। জান্তা ২০২৩ সালে মিয়ানমারে যে নির্বাচন করার ঘোষণা দিয়েছে তা কেউ মেনে নেবে না।
সংবাদ সম্মেলন থেকে মিয়ানমারের সামরিক জান্তাকে নির্মূল করার ঘোষণা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আরো সুসংহত পিপলস ডিফেন্স ফোর্স ও সম্মিলিত মিত্র বাহিনী গঠন, প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারের বিপ্লব তুলে ধরার কথা বলা হয়েছে।
এনইউজির প্রতিনিধিরা বলেন, জান্তার সামরিক কাউন্সিলকে রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক ও আইনিভাবে পরাস্ত করাই শুধু নয়, সামরিক কাঠামোকে ধ্বংস করা সম্ভব। জনগণের প্রতিরোধের অগ্রযাত্রা অব্যাহত আছে। জান্তা যাতে তাদের পিছু হটার পরিকল্পনা করতে না পারে সে জন্য এনইউজি ও মিত্র বাহিনীগুলো ছয়টি ফ্রন্টে সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
এনইউজির প্রতিনিধিরা জানান, গত এক বছর ছিল তাদের বিপ্লবের ভিত্তি। আগামী বছর তারা বিপ্লবের ফল পাওয়ার চেষ্টা করবে।
গত বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর এপ্রিলে এনইউজি গঠিত হয়। মিয়ানমারে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত এই সরকার মূলত কাজ করছে প্রবাসী সরকার হিসেবে। তবে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী এনইউজিকে তাদের প্রতিনিধিত্বকারী সরকার হিসেবে মেনে নিয়ে জান্তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।
ইন্দোনেশিয়া : যে কারণে ফুটবল মাঠে সংঘর্ষ ১২৯ জন নিহত। WB
ইন্দোনেশিয়ায় আগামী বছরের মে ও জুন মাসে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে। সেই দেশটির পূর্বাঞ্চলের মালাং শহরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ও পদদলিত হয়ে ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮০ জন। স্থানীয় সময় শনিবার রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে।
এ ঘটনাকে দাঙ্গা বলে উল্লেখ করে দেশটির পুলিশ জানিয়েছে, মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে ওই ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা  হয়। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হেরে যায় আরেমা। কিন্তু হার মেনে নেননি তারা।
এ নিয়ে স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকরা মাঠে নেমে বিশৃঙ্খলা শুরু করেন। তাদের থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এতে দর্শকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে দৌড়াতে থাকেন। তখন পদদলিত হয়ে নিহত হন অনেকে।
এক বিবৃতিতে পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা বলেন, ‘ নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্টেডিয়ামের ভেতরে ৩২ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর অন্যদের মৃত্যু হয়।’
দেশটির সরকার এ ঘটনায় ক্ষমা চেয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। ইন্দোনেশিয়ার ক্রীড়া ও যুবমন্ত্রী জাইনুদিন আমালি বলেছেন, ‘দুঃখজনক এ ঘটনা এমন সময়ে ঘটলো, যখন ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন।
সূত্র : রয়টার্স
গণভোটে রাশিয়ার সাথে যোগ দেওয়ার পক্ষে । WB
রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের ৪টি অঞ্চলে গণভোট শেষ হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, গণভোটে রাশিয়ার অংশ হওয়ার পক্ষে ৯৬ শতাংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে, কিয়েভ ও পশ্চিমারা এই গণভোটকে জোরালো ভাবে প্রত্যাখ্যান করেছে। খবর রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া এবং খেরসন- এই ৪টি অঞ্চলে ৫ দিন ধরে ভোট অনুষ্ঠিত হয়েছে, যা ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ এলাকা। ইউক্রেন ও পশ্চিমারা বলেছে, ওই ৪টি অঞ্চল দখলে এটি রাশিয়ার একটি আইনি অজুহাত তৈরির অবৈধ, দমনমূলক প্রক্রিয়া। যেন এই ৪টি অঞ্চলে পুনরায় দখলে ইউক্রেনের যে কোনো প্রচেষ্টাকে রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে চিহ্নিত করতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত সপ্তাহে পুতিন বলেন, রাশিয়ার ‘আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবেন না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ভোটের শাস্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তবে, রাশিয়ার এই উদ্যোগ যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কর্মকাণ্ডে পরিবর্তন আনবে না।
কিয়েভ বারবার সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ার অতিরিক্ত অঞ্চল দখল করলে তা শান্তি আলোচনার যে কোনো সুযোগ নষ্ট করে দেবে। এতে বলা হয়েছে, যেসব ইউক্রেনীয়রা রাশিয়াকে ভোট আয়োজনে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক গণনায় দেখা গেছে- খেরসন অঞ্চলে ৯৬.৯৭ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা এবং জাপোরিজ্জিয়ায় রাশিয়ার পক্ষে ৯৮.১৯ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা আছে। দোনেৎস্ক এবং লুহানস্কে সংখ্যাগরিষ্ঠতা ছিল ৯৮ শতাংশের নিচে।
ইউক্রেন দাবি করেছে, অনেক ক্ষেত্রে বন্দুকের ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। পুতিন মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, জাতিগত রাশিয়ান ও রুশভাষীদের রক্ষা করতে এই ভোট। যা যা কিয়েভ অস্বীকার করেছে। তিনি বলেন, যেসব অঞ্চলে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার মানুষকে বাঁচানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে।
সংযুক্তির ঘোষণা আসতে পারে শুক্রবার
আগামী শুক্রবার রুশ পার্লামেন্টে ভাষণ দেবেন পুতিন। ওই ভাষণে গণভোট হওয়া অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের তরফে বলা হয়েছে, ‘রাশিয়ার নেতারা ধরেই নিয়েছেন, ইউক্রেনের অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘোষণা তাদের “বিশেষ সামরিক অভিযান” ঘিরে রুশ জনগণের মধ্যে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তা দূর করবে এবং যুদ্ধের পক্ষে জনসমর্থন বাড়বে।
তবে যুদ্ধে পিছু হঠার পর রাশিয়ার মানুষের মধ্যে যে সচেতনতা দেখা গেছে, আর “আংশিক সেনা নিযুক্তি”র ঘোষণায় দেশটিতে যে অস্থিরতা শুরু হয়েছে, তাতে মনে হয় না রুশ নেতাদের এই আশা পূরণ হবে।’
হাফেজ তাকরীমকে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা । WB
সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ খুদে হাফেজ ১১১টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। মাত্র ১৩ বছর বয়সে সে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছে তা দেশের শিশু-কিশোরদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।
গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তাকরীমের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হাফেজ সালেহ আহমদ তাকরীম বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকরীমের হাতে ২ লাখ টাকার চেক, ক্রেস্ট ও বই তুলে দেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত সচিব মু. আবদুল আউয়াল হাওলাদার।
আরো উপস্থিত ছিলেন তাকরীমের বাবা হাফেজ আবদুর রহমান ও শিক্ষক মুফতি মুরতাজা হাসান ফয়েজী।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ । WB
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের চারটি পদে মোট ২০ জনকে নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা যাবে আগামী ১৯ অক্টোবর, ২০২২ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশ থেকে ফের জনবল নেয়া শুরু করেছে মলদোভা । WB
প্রায় এক দশকেরও বেশি সময় পর মলদোভা ফের বাংলাদেশ থেকে জনবল নিয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নিজ দেশে বিভিন্ন অংশীজনের সাথে দীর্ঘ আলোচনার পর মলদোভা অবশেষে  বাংলাদেশী শ্রমিক নিতে সম্মত  হয়েছে।’
প্রথম ব্যাচে ২৮ জন বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে যারা অ্যালুমিনিয়াম জানালা তৈরির কারখানায় কাজ করবে।
ড. মোমেন আরও বলেন, মলদোভা কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা পেতে আরও ৪০ জন বাংলাদেশি কর্মী অপেক্ষায় রয়েছেন।
পবিত্র আখেরি চাহার শোম্বা আজ । WB
মুসলিম বিশ্বের জন্য আজকের দিন তাৎপর্যবহ। আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। সফর মাসের শেষ বুধবার মহানবী (স.) রোগমুক্তি পেয়েছিলেন।
তাই মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসাবে এই দিনটি পালিত হয়। পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষ্যে আজ বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
এতে আলোচক হিসাবে অংশগ্রহণ করবেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার।
আখেরি চাহার শোম্বা মূলত আরবি ও ফার্সি পরিভাষা। আরবি শব্দ আখেরি অর্থ শেষ। চাহার শোম্বা ফার্সি যার অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবার মুহাম্মদ (সা.)-এর সাময়িক সুস্থতাকে স্মরণ করে মুসলমানরা যে ইবাদত করেন, তাই আখেরি চাহার শোম্বা।
২৩ হিজরির শুরুতে রাসূলুল্লাহ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজে ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর বুধবার মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠেন।
বদলে গেল কাজাখস্তানের রাজধানীর নাম । WB
২০১৯ সালে মধ্য কাজাখস্তানের প্রেসিডেন্ট দেশটির রাজধানীর নাম ‘আস্তানা’ বদলে ‘নূর সুলতান’ নামে নামকরণ করেন৷। বিদায়ী প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভের সম্মানে রাজধানীর নাম পরিবর্তন করা হয়েছিল। তবে তিন বছর পার হতেই সেই পুরনো ‘আস্তানা’ নামেই আবার নামকরণ করা হয়েছে দেশটির রাজধানীর নাম।
কাজাখস্তানে প্রেসিডেন্টের মেয়াদ সীমিত করে এবং রাজধানীর পুরনো নামে ফিরে যাওয়া নিয়ে একটি আইনে দেশটির প্রেসিডেন্ট কাসিম জমাট তোকায়েভ সই করেছেন। এর মাধ্যমে পূর্বসূরীর ধারা থেকে সরে এলেন তিনি। শনিবার (১৭ সেপ্টেম্বর) তিনি এই বিলে সই করেন।
পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিলে প্রেসিডেন্টের মেয়ার পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। তবে কোনও প্রেসিডেন্টকে দ্বিতীয়বার ওই পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার আইন যোগ করা হয়েছে। বিলে দেশটির রাজধানীর নাম আবার আস্তানা করা হয়েছে।
আস্তানা ১৯৯৭ সালে কাজাখস্তানের রাজধানী হয়। তিন দশক ধরে দেশিটির প্রেসিডেন্ট পদে ছিলেন নুর সুলতান নাজারবায়েভ। ২০১৯ সালে তার পদত্যাগের পর বর্তমান প্রেসিডেন্ট তোকায়েভ তার সম্মানে রাজধানীর নামকরণ করেছিলেন নুর সুলতান। পদত্যাগ করলেও ক্ষমতাসীন দলের প্রধান ও নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সরকারের ওপর নুর সুলতানের বিপুল প্রভাব ছিল। তবে গত জানুয়ারিতে ভয়াবহ বিক্ষোভের পর তোকায়েভ তাকে সব পদ থেকে অপসারণ করেন।
সূত্র : আলজাজিরা
মালয়েশিয়ায় ‘দিন: দ্য ডে’ দেখতে প্রবাসীদের উপচেপড়া ভিড় । WB
মালয়েশিয়ায় এ প্রথম কোনো বাংলাদেশি ছবি দেশটির সেন্সর থেকে ছাড়পত্র নিয়ে মুক্তি পেয়েছে। তাই এ নিয়ে প্রবাসীদের মাঝে বিশাল উচ্ছ্বাস।  ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ছবিটি দেখতে হাজারো প্রবাসী বাংলাদেশির ভিড় ছিলো দেখার মতো। প্রবাসীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় বাংলাদেশি স্বেচ্ছাসেবক ও হল কর্তৃপক্ষকে ।
গতকাল শুক্রবার দেশটির প্রজাতন্ত্র দিবসে রাজধানী কুয়ালালামপুরসহ ৯টি রাজ্যে মুক্তি পেয়েছে বাংলাদেশ- ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত- বর্ষা জুটির ‘দিন: দ্য ডে’।
রাজধানী কুয়ালালামপুরে টুইন টাওয়ার কেএলসিসিতে ৫টা ২০ মিনিটে একটি স্ক্রিনে শো চালু হওয়ার কথা থাকলেও দর্শক চাহিদার কারণে তা বাড়িয়ে একসঙ্গে ৮টি স্ক্রিনে ‘দিন: দ্য ডে’ সিনেমার শো চালু করা হয়। এরপরও প্রায় কয়েকশ মানুষ টিকেট না পেয়ে হতাশ মনে ফিরে যান।
স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে টুইন টাওয়ার কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন: দ্য ডে’ দেখতে আসেন সিনেমার তারকা জুটি অনন্ত-বর্ষা। এ সময় তাদের দেখে নানা রকম শ্লোগান দিতে থাকেন উপস্থিত শত শত দর্শক। দর্শকদের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হন অনন্ত-বর্ষা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামীতে বাংলা ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আশার কথা শোনান এ তারকা জুটি।
অনন্ত জলিল বলেন, ‘সারা পৃথিবীতে যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই-বোনেরা আছেন, সেখানেই আমরা বাংলা ছবির একটা মার্কেট গড়ে তুলতে চাই’।
১৮ সেপ্টেম্বর রবিবার জোহর বারু প্রদেশের সিটি স্কয়ারের এমসিসি সিনেমা হলেও দর্শকদের সঙ্গে ‘দিন: দ্য ডে’ উপভোগ করবেন এই তারকা দম্পতি ।
প্রথম সপ্তাহে সিনেমাটি ১০টি হলে মুক্তি দেওয়ার কথা ছিল। প্রবাসী বাংলাদেশিদের আগ্রহে পরবর্তীতে ১৫টি হলে মুক্তি দেওয়া হয় ‘দিন: দ্য ডে’।
দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির । WB
দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন ইসি। বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রোডম্যাপ ঘোষণা করা হয়। অন্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিততে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ রোডম্যাপ ঘোষণা করেন।
এসময় ইসি বলেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় অনেক পরামর্শ গ্রহণ করা যায়নি।
রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।
এছাড়াও, এবার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে।
আজারবাইজান-আর্মেনিয়া: রাতভর সংঘর্ষে নিহত অন্তত ১০০ । WB
আজারবাইজান ও আর্মেনিয়ার সৈন্যদের মধ্যে স্থানীয় সময় সোমবার রাতের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০০ সেনা নিহত হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রীনিকোল পাশিনিয়ান দাবি করেছেন, তার দেশের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজানের  প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে- তাদের ৫০ জন্য সৈন্য নিহত হয়েছে।
পার্লামেন্টে দেওয়া ভাষণে নিকোল পাশিনিয়ান বলেছেন, রাতভর আর্মেনিয়ার অবস্থানে হামলা চালানো হয়েছে।
আর্মেনিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ভাহে গেভরগিয়ান অভিযোগ করে বলেছেন, শুধু সীমান্তেই নয়, আর্মেনীয় ভূখণ্ডের অভ্যন্তরে ‘বড় আকারের সামরিক অভিযান’ চালিয়েছে বাকু।
তিনি আরো বলেন, আর্মেনিয়ার সামরিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আজারবাইজান।
এ পরিস্থিতির ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও কথা বলেছেন তিনি।
আর্মেনিয়ার প্রতি উসকানি থামানোর আহ্বান জানিয়েছে এ অঞ্চলের প্রভাবশালী দেশ এবং আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক। সোমবার রাতের ওই সংঘর্ষের পর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন আজেরি প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানভ।
ফোনালাপে হুলুসি আকর বলেছেন, তুরস্ক সব সময় ভ্রাতৃপ্রতিম আজারবাইজানের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও দেশটির ন্যায্য দাবির বিষয়ে আঙ্কারা পাশে থাকবে।
ভিটামিন সি প্রতিদিন গ্রহণ শরীরে তখন কী ঘটে । WB
ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুব উপকারি। শরীরের টিস্যুর যত্নে, রোগ প্রতিরোধক ব্যবস্থার উন্নতি সহ নানা কাজ করে থাকে। তবে  জানেন কী, আমাদের শরীর নিজে থেকে ভিটাসিন সি উৎপন্ন করতে পারে না। আপনি যে খাবার খান সেখান থেকে এটি আমাদের শরীরে ঢোকে।
আবার কেউ কেউ সাপ্লিমেন্ট ওষুধ নিয়ে থাকে। এটি শরীরের জন্য যেমন ভালো আবার এর কিছু খারাপ দিকও আছে।
যুক্তরাষ্ট্রের মেসোথেলিওমা সেন্টারের একজন নিবন্ধিত নার্স, শন মার্চিস। যার অনকোলজি ক্লিনিকাল ট্রায়ালের অভিজ্ঞতা রয়েছে এবং ১৫ বছরেরও বেশি সময় ধরে সরাসরি রোগীর যত্ন নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। যিনি প্রতিদিন ভিটামিন সি গ্রহণ করলে কী হয় সেই সম্পর্কে ধারণা দিয়েছেন। আজ সেই বিষয়ে চলুন জেনে নেই।
* অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব
ভিটামিন সি একটি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি র‌্যাডিক্যাল নামক ক্ষতিকারক কণা দূর করে। এটি আঘাত বা সংক্রমণের পরে দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে সৃষ্ট চাপ কমায়। প্রতিদিন ভিটামিন সি খেলে ভিটামিন ই এবং টেট্রাহাইড্রোবায়োপটেরিন সহ অন্যান্য প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদনে সাহায্য করে।
* প্রাকৃতিকভাবে  রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়
মার্চিস বলেন, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। বাইরে থেকে ঢোকা জীবানু ধ্বংস করে এবং রোগ কমায়।  তবে এটির জন্য এখনও টিকা, ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাবারের সাহায্য প্রয়োজন হয়। ভিটামিন সি ফ্যাগোসাইটস এবং নিউট্রোফিলের মতো রোগ প্রতিরোধক কোষের সেলুলার বৃদ্ধি করে। দৈনিক ভিটামিন সি খেলে সংক্রমণের পরে মৃত  কোষগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়িয়ে দেয়।
* ক্যান্সার প্রতিরোধ
বেশিরভাগ সুস্থ মানুষের প্রতিদিনের ভিটামিন সি সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। তবে সাপ্লিমেন্ট ভিটামিন সি-এর অভাবজনিত লোকদের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। ভিটামিন সি ক্যান্সার রোগীদের জন্যও সহায়ক। যারা মুখে খাওয়ার মাধ্যমে পুষ্টি পায় না তাদের জন্য খুবই উপকারি। জানা গেছে, ভিটামিন সি সাপ্লিমেন্ট অগ্ন্যাশয়, খাদ্যনালী এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। মর্চিস এই তথ্যগুলো দিয়েছেন।
*চোখের রোগের ঝুঁকি হ্রাস করে
মার্চিস বলেন, অন্যান্য ভিটামিন এবং খনিজগুলির সাথে ভিটামিন সি সাপ্লিমেন্ট খেলে চোখের রোগ যেমন, বয়স সাথে সম্পর্কিত ম্যাকুলার ক্ষয় এবং ছানি কমাতে সাহায্য করে।
*এবার জেনে নেই অতিরিক্ত খেলে কী অসুবিধা হতে পারে:
ভিটামিন সি সাপ্লিমেন্ট নেবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে। নিজে থেকে না খাওয়াই ভালো। এ ছড়া প্রতিদিন খাবারের টেবিলে ভিটামিন সি জাতীয় খাবার রাখতে পারেন। যেমন ক্যাপসিকাম, লেবু, ব্রকলি, কাঁচা মরিচ ইত্যাদি।
*কিডনিতে পাথর
মার্চেস বলেছেন, প্রতিদিন ভিটামিন সি খাওয়া সবার জন্য ঠিক নয়। গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন ভিটামিন সি-এর উচ্চ মাত্রা কিডনিতে পাথরের ঝুঁকি ২০ শতাংশ বাড়িয়ে দেয়। যারা কম ভিটামিন সি পায় তারা দৈনিক খেতে পারবে ৯০ মিলিগ্রাম।
*অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
মার্চেস বলেছেন, দৈনিক ভিটামিন সি সম্পূরক সাধারণত নিরাপদ। যদি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে তা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। কিন্তু অপ্রয়োজনীয়ভাবে উচ্চ মাত্রায় ভিটামিন সি খেলে সেটা শরীরের মধ্যে জমা হতে পারে। এতে পেটে ব্যথা, বমি, অম্বল এবং ডায়রিয়ার মতো সমস্যার কারণ হতে পারে। ভিটামিন সি-এর উচ্চ মাত্রা অন্যান্য ওষুধের সাথে বিপজ্জনকভাবে প্রতিক্রিয়া করতে পারে। যেমন স্ট্যাটিন (এক ধরনের অ্যান্টি-কোলেস্টেরল ওষুধ), রক্ত পাতলা করার ওষুধ ওয়ারফারিন এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেমন ইস্ট্রোজেন এগুলোর সাথে প্রতিক্রিয়া দেখাতে পারে।
কাস্টমস কর্মকতারা ঘুষ খেয়েও পুরস্কার পায়! । WB
আমদানি হওয়া পণ্য খালাসে করফাঁকি চিহ্নিত করার নামে ঘুষ খায় কাস্টমস। ঘুষ খাওয়া কাস্টমস কর্মকর্তারাই আবার করফাঁকি উদঘাটনে প্রণোদনার নামে পুরস্কার পায়। এভাবেই ঘুষ খায় পুরস্কার পায় কাস্টমস কর্মকতারা।
এমন ঘুষখেকো কাস্টমস কর্মকর্তাদের অমানবিক হয়রানি ও ভোগান্তি থেকে রেহাই চান ব্যবসায়ীরা। পুরস্কারের নামে কাস্টমস কর্মকর্তাদের প্রণোদনা বাতিলের দাবি জোরালো হচ্ছে ব্যবসায়ী মহলে। তথ্য সংশ্লিষ্ট সূত্রের।
অংশীজনদের মতে, করফাঁকি উদঘাটনের জন্য কর্মকর্তাদের বাড়তি অর্থ প্রদানের নজির উন্নত বিশ্বের কোথাও নেই। এই ধরনের প্রণোদনা দেওয়া হলে কর্মকর্তাদের মাঝে বেশি করে ঝামেলা পাকানোর প্রবণতা তৈরি হয়। তাতে ব্যবসায়ীদের ওপর হয়রানি বাড়ে। তবে নিয়মমাফিক কাজ করলে এসব ব্যবস্থা লাগে না।
ঘুষ, বকশিসের মতো না হোক, একটা প্রণোদনার মতো- এটা রাখা হয়েছে। কিন্তু আদর্শিকভাবে চিন্তা করলে চাকরি তো চাকরি। সরকারি কর্মকর্তাদের তো এমনতিইে করফাঁকি খুঁজে বের করার কথা।
এ প্রসঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বেশি রাজস্ব আদায় করতে পারলে কর্মকর্তাদের প্রণোদনা দেওয়ার যে বিধান রয়েছে, তা বাতিল করতে হবে। বর্তমান আইনে কর্মকর্তাদের যারা বেশি রাজস্ব আদায় করতে পারবেন, তাদের প্রণোদনা দেওয়ার বিধান আছে।
এ কারণে কর্মকর্তাদের মধ্যে অসম প্রতিযোগিতা হচ্ছে, যার ভুক্তভোগী হচ্ছেন ব্যবসায়ীরা। আইনের মধ্যে থেকেই বিভিন্ন চাপের সৃষ্টি করা হয়, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা অযৌক্তিক ও অন্যায়। এভাবে একটা দেশের রাজস্ব প্রশাসন চলতে পারে না। ব্যবসায়ীরা হয়রানির শিকার হলে অর্থনীতি বিপদগ্রস্ত হবে। দেশ পিছিয়ে পড়বে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, এখন বিশ্ব হাতের মুঠোয়। ফলে সহজেই জানা যায়, কোন পণ্যের কি মূল্য। কিন্তু কাস্টমস কর্মকর্তারা সঠিকভাবে যাচাই-বাছাই না করেই করফাঁকি উদঘাটনের নামে ব্যবসায়ীদের হয়রানি করছে। ফলে, পণ্য খালাস করতে গিয়ে পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা।
এর একটাই কারণ, পুরস্কারের নামে প্রণোদনা পেতে মরিয়া কাস্টমস কর্মকর্তারা। এটা বাতিল করতে হবে। আমাদের কাছে অনেক তথ্য আছে যে, কাস্টমস কর্মকর্তারা ইনটেনশনালি (ইচ্ছাকৃতভাবে) ব্যবসায়ীদের হয়রানি করছেন। ব্যবসায়ীরা কাস্টমসের এই অন্যায় ও হয়রানি থেকে মুক্তি চান। পুরস্কারের নামে প্রণোদনার অর্থ নেওয়া পুরোপুরি অন্যায়।
এ প্রসঙ্গে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম মনে করেন, কাস্টমস ও বন্ডে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিদ্যমান জটিলতা সমস্যার কারণে রপ্তানির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি চট্টগ্রাম কাস্টমস ও কাস্টমসের বন্ড কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের হয়রানির অভিযোগ তুলেছে বিজিএমইএ। সংগঠনটি বলেছে, পোশাক শিল্পের আমদানিকৃত পণ্য চালান খালাসে চট্টগ্রাম কাস্টম হাউসের কিছু কর্মকর্তা এইচএস কোডসহ বিভিন্ন বিষয়ে অযথা হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করছে। ফলে পণ্য খালাস বিলম্ব হচ্ছে। একই সঙ্গে পণ্য রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় এখনো প্রচুর পরিমাণে পোশাকের রপ্তানি আদেশ রয়েছে।
এর আগে কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধে ২০১৮ সালে বেশ কিছু সুপারিশমালা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন-দুদক। সুপারিশগুলো হচ্ছে- কাস্টমস বিভাগের সোর্স মানি ব্যয় এবং বিভিন্ন উদ্দীপনা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সব দফতরে একই নীতি অনুসরণ করা বাঞ্ছনীয়।
সোর্স মানি ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতকল্পে প্রতিটি ইউনিটে রেজিস্ট্রার সংরক্ষণসহ মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া যেতে পারে। কল্যাণ তহবিলের মাধ্যমে আর্থিক অব্যবস্থাপনা দুর্নীতির একটি বড় উৎস। এটি রোধকল্পে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং নীতিমালা মোতাবেক স্বচ্ছতার সঙ্গে এর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
এনবিআরের আওতাধীন কাস্টম হাউস, বন্ড কমিশনারেটসহ গুরুত্বপূর্ণ দফতরে কর্মকর্তা-কর্মচারীদের বদলি-পদায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় অনেক সময় দুর্নীতি হয়। রাজস্ব কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ও প্রশিক্ষণসংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করা জরুরি। কর্মকর্তাদের দক্ষতা ও কাজের মূল্যায়নের ভিত্তিতে পদায়ন নীতিমালা প্রণয়ন করা যেতে পারে। সৎ, মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের কাস্টম হাউস, বন্ড কমিশনারেটসহ গুরুত্বপূর্ণ দফতরে পদায়ন করা উচিত।
মামুনুল হকসহ আলেম ওলামাদের মুক্তি দাবি । WB
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আটক ইসলামী নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী।
গতকাল পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আল্লামা নূরপুরী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারতে সফরে বাহ্যিকভাবে কোনো অর্জন দেখা যাচ্ছে না। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দাম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা কোরবান আলী, মাওলানা আবদুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।
অক্টোবরের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। WB
আগামী অক্টোবরের মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হতে পারে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন।
শিগগিরই ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এমন তথ্য জানিয়েছেন।
সংগঠনের একাধিক সূত্র জানায়, ছাত্রলীগের দুই বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে চার বছর পার করেছে। ফলে সম্মেলন আয়োজনে আর দেরি চায় না আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা পেয়ে দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা সম্প্রতি ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সম্মেলনের প্রস্তুতির কথা জানিয়েছেন।
জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘সম্মেলনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা এখনো আমাদের দেওয়া হয়নি। তবে আমাদের প্রস্তুতি আছে। আওয়ামী লীগ সভাপতি নির্দেশ দিলে আমরা যেকোনো সময় সম্মেলন আয়োজন করতে পারব। ’
২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সম্মেলনের আগে সংগঠনটির কর্মকাণ্ড দেখভালের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের চার কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেন। তাঁদের একজন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সম্মেলন আয়োজনের বিষয়ে কথা হয়েছে। শিগগিরই সম্মেলন হবে, এতে কোনো দ্বিধা বা সংকোচ নেই। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলাপ করে একটা তারিখ চূড়ান্ত করা হবে।
যশোরে বাড়ছে এইডস রোগী!। WB
জেলায় মরণব্যাধি এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ৪ দিনে ৪ ব্যক্তির শরীরে এইচআইভি’র জীবাণু শনাক্ত হয়েছে।
এর আগে গত আগস্টে ৪ জনের শরীরে এইডসের জীবাণু পাওয়া যায়। সব মিলিয়ে ৩৫ দিনে ৮ জনের শরীরে এইডস শনাক্ত হয়েছে। ২০ বছরের ইতিহাসে অল্প সময়ের ব্যবধানে এত সংখ্যক এইচআইভি রোগী শনাক্ত হয়নি।
বিশেষজ্ঞ চিকিৎসকরা এ পরিস্থিতিকে সতর্কতামূলক বার্তা বলে অভিহিত করেছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এইচআইভি বা এইডস পরীক্ষা-নিরীক্ষা কেন্দ্র এইচটিসি সেন্টারে এসব পরীক্ষা করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এইচটিসি সেন্টারে গত ১ সেপ্টেম্বর থেকে ৪ দিনে ৩০ জনের এইচআইভি পরীক্ষা করা হয়েছে। এর ভেতর চারজনের শরীরে এইডসের জীবাণু পাওয়া গেছে। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ৩০ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের শরীরে এইডসের জীবাণু শনাক্ত হয়েছে। ৪ সেপ্টেম্বর শনাক্ত হয়েছেন ১ জন। ৫ সেপ্টেম্বর পাঁচজনকে পরীক্ষা করা হলেও তাদের শরীরে এইডস ভাইরাসের সন্ধান মেলেনি। এর আগে, গত আগস্টের ৩১ দিনে ১৩২ জনকে পরীক্ষা করা হয়েছিল। এর ভেতর ৪ জনের শরীরে এইডসের জীবাণু পাওয়া গিয়েছিল।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৯ আগস্ট ১ জন, ১৬ আগস্ট ১ জন, ৭ আগস্ট ১ জন ও ৪ আগস্ট ১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। আক্রান্তদের অনেকেই ভারত ও বাংলাদেশে বসবাস করেন।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান বলেন, যেভাবে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা আমাদের জন্যে একটি সতর্কবার্তা। আক্রান্তদের অনেকেই ভারত এবং বাংলাদেশ বসবাস করেন। এখনই এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সরকারিভাবে চিকিৎসার জন্যে থেরাপি সেন্টার নেই। খুলনা মেডিকেল কলেজে এ সেন্টার আছে বলে জানিয়েছে তিনি।
মিয়ানমার সীমান্তে যুদ্ধবিমানের আনাগোনা, সতর্ক বিজিবি । WB
মিয়ানমারের সীমান্তে মঙ্গলবার আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। এটি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম সীমান্ত বরাবর মিয়ানমারের সীমান্তের ভেতরের ঘটনা। শোনা গেছে ভারী গোলাবারুদের শব্দও। এ ছাড়া সীমান্তের উপারে হেলিকপ্টার ও যুদ্ধবিমানের আনাগোনা লক্ষ করা গেছে।
এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে কোনো গোলা বাংলাদেশের ভেতরে এসে পড়ার খবর পাওয়া যায়নি।
সকাল ৭টা ২০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং পরে দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। বাংলাদেশের স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি (এএ) গত সপ্তাহে সে দেশের একটি বিজিপি ক্যাম্পে হামলা চালানোর পর থেকে ছোট ছোট ক্যাম্প এখন সেনাশূন্য হয়ে পড়েছে বলে এক রোহিঙ্গা নেতা দাবি করেছেন।
তিন সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারের পশ্চিম আরাকানে সে দেশের সেনা ও সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির তীব্র লড়াই অব্যাহত রয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তের উপারে পশ্চিম ও উত্তর আরাকানের দুর্গম পাহাড় ও গহিন জঙ্গলাকীর্ণ এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে।
ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, এমন পরিস্থিতিতে এলাকার কোনো বাসিন্দাকে সীমান্ত এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। সীমান্তে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে।
সীমান্তের নানা সূত্রে জানা গেছে, মিয়ানমারের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর অবস্থান হলো এসব এলাকায়। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর ভয়াল অপারেশনের কারণে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। রোহিঙ্গাদের বিতাড়নের এমন মোক্ষম সময়েই আরাকান আর্মির হাজার হাজার সদস্য ঘাঁটি স্থাপন করে উঁচু পাহাড়গুলোতে।
ছাত্রলীগ : কমিটি নিয়ে অস্বস্তি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে । WB
দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করায় অভিভাবক মহল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে,  ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। একটি ছাত্র সংগঠনকে রাজনীতি করার সুযোগ দিলে ক্রমান্বয়ে অন্যান্য ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি গঠন করতে পারে।
ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে। এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণায় শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের মধ্যেও অস্বস্তি বিরাজ করছে।
ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বলছেন, ক্রমান্বয়ে সব বিশ্ববিদ্যালয়েই কমিটি দেবে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে বাধার সৃষ্টি করলে কর্তৃপক্ষকে আইনি নোটিস দেওয়ার কথাও ভাবছেন তারা।
ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তথ্যমতে, গত ১ সেপ্টেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ কয়েক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
গত ২ সেপ্টেম্বর কমিটি ঘোষণা করা হয়, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইউল্যাব, ড্যাফোডিল ইউনিভার্সিটি, আইইউবিএটি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসহ কয়েক বিশ্ববিদ্যালয়ে। সব মিলিয়ে ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কমিটি দেওয়া নিয়ে শিক্ষার্থী-অভিভাবকসহ কর্তৃপক্ষের সমালোচনার মধ্যেই গত সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, দায়িত্বশীল সুনাগরিক গড়তে রাজনৈতিক সচেতনতার কোনো বিকল্প নেই। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থাকবে কি থাকবে না, তা সেই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে পারে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় অনুমোদিত কোনো ছাত্র সংগঠনের কমিটি নেই। কোনো সংগঠনের লোগো নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো রাজনীতিও করার সুযোগ নেই। বাইরে কেউ কমিটি বা রাজনীতি করলে বিশ্ববিদ্যালয় অবগত না। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বিশ্ববিদ্যালয় অরাজনৈতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ে যে কোনো কমিটি গঠন করতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এআইইউবির নাম, লোগো ব্যবহার করে যে কোনো কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক সম্পৃক্ততায় শিক্ষার্থী ও অভিভাবক উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি তৈরি করতে একাধিক ক্লাব রয়েছে। এ বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ। এখানে কোনো সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ গতকাল বলেন, সরকার অনুমোদিত সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্রমান্বয়ে ছাত্রলীগের কমিটি দেওয়া হবে। রাজনীতি করা শিক্ষার্থীদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার। এতে বাধা দেওয়ার কারও নৈতিক অধিকার নেই। এর পরও কোনো বিশ্ববিদ্যালয় বাধার সৃষ্টি করলে সেগুলোতে ভবিষ্যতে আইনি নোটিস পাঠানো হবে।
যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতেই দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। নাম প্রকাশ না করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বলেন, একজন শিক্ষার্থীকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয়। ছাত্র রাজনীতিতে জড়িয়ে শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া একটি ছাত্র সংগঠনকে রাজনীতি করার অনুমতি দিলে অন্যগুলোও রাজনীতি শুরু করতে পারে। তাই কোনো ছাত্রসংগঠনকেই এই অনুমতি দেওয়া হবে না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক আনোয়ার হোসেন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির নেতিবাচক প্রভাবে অনেক সময় শিক্ষার্থীদের জীবন হুমকিতে পড়ে।
অভ্যন্তরীণ কোন্দল, ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে। আর বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার ঘটনা তো হরহামেশাই। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির বিপক্ষে মত দেন তিনি।
বাবার বয়সী সঙ্গে সম্পর্ক গড়ছে উঠতি অভিনেত্রীরা । WB
টলিউড সিনেমা ও টিভি নাটকে জনপ্রিয় মুখ রূপাঞ্জনা মিত্র ৷ দীর্ঘদিন ধরে টিভি সিরিয়ালে কাজ করছেন। টেলিভিশনের অনেক পরিচিত একটি নাম তিনি। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ঘটে চলা ঘটনায় নিজের কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একের পর এক উঠতি মডেল বা অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় চিন্তিত তিনি।
তবে এই জন্য তিনি দায়ী করছেন উঠতি অভিনেত্রীদের লাইফস্টাইলকেই ৷ টাকার লোভে এমন কোনও কাজ নেই যে তাঁরা করছেন না, এমনটাই অভিযোগ করেছেন রূপাঞ্জনা।
গতকাল (৫ সেপ্টেম্বর) ফেসবুকে অর্পিতার প্রসঙ্গ টেনে বিস্ফোরক একটি পোস্ট লিখেছেন রূপাঞ্জনা। অভিযোগ করেছেন, গ্ল্যামার দুনিয়ায় এসে মাথা ঠিক রাখতে না পেরেই সুগার ড্যাডি ধরছে উঠতি অভিনেত্রীরা৷ আরামে জীবন কাটাতে মাত্র ১৬ থেকে ২০ বছরের মেয়েরাই এই ঘটনা ঘটাচ্ছেন ৷
টলিউডে এখন ‘সুগার ড্যাডি কালচার’ তৈরি হয়েছে, এমনটাই দাবি করেন এই অভিনেত্রী। টাকার লোভে বাবার বয়সী পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ছে উঠতি অভিনেত্রীরা। ল্যাভিশ লাইফস্টাইল মেনটেন করতেই ‘সুগার বেবি’ হচ্ছেন তাঁরা।
টলিপাড়ার ভেতরের অন্ধকারময় জগতের কথা উল্লেখ করে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, ‘এই ‘‘ফুড চেইন’’-এ যারা পড়তে চায়না তারা কি করবে? সেই মেয়েগুলো যারা মাথা তুলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তাদের পাশে থাকবেন তো আপনারা?’
রূপাঞ্জনার সহকর্মী অভিনেত্রী রূপা ভট্টাচার্য এই পোস্টের মন্তব্যে লেখেন, এইসব মেয়েদের মায়েরাও এই ধরণের কাজে উৎসাহ দেয়। দুঃখের সঙ্গে জানাচ্ছি এর দ্বিতীয় ধরণও কম দেখি না। লোভ আর লাক্সারি এই বিষচক্র নাগপাশের মতো কখনো কখনো বেঁধে ফেলছে মেয়েটির সঙ্গে তাঁর পরিবারকেও। ’
এই প্রজন্মের অন্যতম অভিনেত্রী শ্রুতি দাস নিজের মত প্রকাশ করে লেখেন, ‘আমি শেষ দুটো লাইনের ভুক্তভোগী এবং আমি পাশে কাকে পাবে, কিভাবে পাবো জানতে চাই। নিরুপায় এই প্রশ্নের উত্তর পাব কিনা জানি না। তবে ধন্যবাদ আমার সত্যিটা স্বীকার করবার একটা পরোক্ষ সুযোগ দেওয়ার জন্য’।
স্বাস্থ্য : ২০০ কোটি টাকার অনিয়মে ব্যবস্থার সুপারিশ । WB
করোনাকালে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ‘কেএন-৯৫’ মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম কেনায় অনিয়মের ঘটনায় প্রায় ২০০ কোটি টাকার অডিট আপত্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। অডিট আপত্তিগুলো দুর্নীতি দমন কমিশন-দুদকের কাছে হস্তান্তর করার সুপারিশ করা হয়।
দুদকের তদন্তের মাধ্যমে এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। এ ছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক অনুপযোগী ও পরিমাণে কম কেএন ৯৫ মাস্ক সরবরাহ করায় আর্থিক ক্ষতির বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী। কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আবদুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন ও আহসানুল ইসলাম (টিটু) বৈঠকে অংশ গ্রহণ করেন।
কমিটি সূত্র জানায়, ‘কভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট’-এর আওতায় ১২টি কার্যাদেশের ক্রয় প্রক্রিয়ায় প্রায় ২০০ কোটি টাকার ক্রয় প্রক্রিয়ায় অডিট আপত্তি দেয় বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দফতর।
বৈঠকে অযোগ্য ও অনভিজ্ঞ সরবরাহকারীর সঙ্গে চুক্তি সম্পাদন করে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক ও হ্যান্ডগ্লাভস ক্রয় করার বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজি হেলথ এবং সিএজির পরিচালক দ্বারা কমিটি গঠন করে তদন্ত করার সুপারিশ করা হয়।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ‘কভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট’-এর ২০১৯-২০২০ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল-এর কমপ্লায়েন্স অডিট রিপোর্টে অন্তর্ভুক্ত অডিট আপত্তিগুলো নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলা ও চিকিৎসা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসা সরঞ্জাম এবং কেমিক্যাল রিএজেন্ট সংগ্রহের উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদফতর। এ জন্য ‘কভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট’-এর ক্রয় কেলেঙ্কারির ঘটনা দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয়। কেলেঙ্কারির সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা গ্রেফতার হন।
আলোকিত মুলাদীর উদ্যোগে জাতীয় শোক দিবসে দোয়া অনুষ্ঠান । WB
১৫ আগস্ট, বাঙালি জাতীর জন্য শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করেছিল ঘাতকের দল।
পুরো জাতি শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য শহীদদের। জাতীর পিতাকে স্মরণে দোয়ার আয়োজন করেছে বরিশাল মুলাদী উপজেলার সামাজিক সংগঠন আলোকিত মুলাদী।
ঢাকার সেগুনবাগিচায় আলোকিত মুলাদীর প্রধান কার্যালয়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলোকিত মুলাদীর সভাপতি মোঃ রেজাউল করিম।
আরো উপস্থিত ছিলেন, আলোকিত মুলাদীর সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সরদার সহ আরো অনেকে।
দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের জন্য দোয়া হয়।
অনলাইন শপের পর এবার অনলাইন জুয়ার সর্বনাশা ফাঁদ । WB
অনলাইনে পণ্য বিক্রির ওপর সরকারের নজরদারি বাড়ানোর পর এখন ই-কমার্সের নামে ভয়ংকর অনলাইন জুয়ার ফাঁদ পেতে বসেছে প্রতারক চক্র। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর এক প্রতিবেদনের তথ্যে দেখা গেছে, ১০০-এর বেশি অ্যাপস ও ওয়েবসাইট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সারা দেশে অবৈধ অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনা করছে।
এর মধ্যে দেশি কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানও রয়েছে, যারা পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা ছেড়ে এখন অবৈধ জুয়ায় নেমেছে। কিছু প্রতিষ্ঠান নিষিদ্ধ এমএলএম ব্যবসাও পরিচালনা করছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর অ্যাপস ও ওয়েবসাইট বন্ধের সুপারিশ করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রতিবেদনে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনলাইন জুয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ই-কমার্স সেলের টেকনিক্যাল কমিটি চলতি মাসের শুরুর দিকে একটি বৈঠক করেছে। ওই বৈঠকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতিনিধিরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব সাইটে জুয়া পরিচালনা করা হয় তার বেশির ভাগই দেশের বাইরে থেকে নিবন্ধিত ও বিদেশি ব্যক্তির মাধ্যমে পরিচালিত। ফলে এসব অ্যাপস বা সাইট বন্ধ করাও এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ই-কমার্স সেলের প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, সিআইডির রিপোর্টের পর তাঁরা দেশি ছয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করেছেন, অনলাইনে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে চিঠিও দিয়েছেন। তবে বিদেশি সাইটগুলোর বিরুদ্ধে তাঁরা কোনো ধরনের ব্যবস্থা নিতে পারছেন না। এসব সাইট বন্ধে বিটিআরসির সক্ষমতার বিষয়টি নিয়েও টেকনিক্যাল কমিটির সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি।
হাফিজুর রহমান বলেন, দেশি-বিদেশি কিছু সাইট আছে যেগুলো ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল সাইট ব্যবহার করে ডলারসহ বিদেশি কারেনসির মাধ্যমে জুয়া খেলতে প্ররোচিত করে গ্রাহকদের। কোনো কোনো প্রতিষ্ঠান ২০০ ডলারের জন্য টাকা জমা দিলে ৫০০ ডলার ফেরত দেওয়ার লোভ দেখায়। বিদেশি প্রতিষ্ঠানগুলো এ দেশে স্থানীয় এজেন্ট নিয়োগ করে। ওই এজেন্টরা জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ভার্চুয়াল চিপস সরবরাহ করে। সেই চিপস দিয়ে জুয়া খেলা হয়। কোনো কোনো এজেন্ট আবার স্থানীয় মুদ্রা টাকা গ্রহণ করে বিদেশে থাকা ব্যক্তির মাধ্যমে ডলার সাবমিট করে। এর মাধ্যমে দেশ থেকে কৌশলে অর্থ পাচার ছাড়াও দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় ই-কমার্স সেলের প্রধান সমন্বয়ক।
তিনি বলেন, সিআইডির প্রতিবেদন অনুযায়ী দেশে ১০০-এর বেশি অনলাইন প্রতিষ্ঠান রয়েছে যারা নিষিদ্ধ জুয়ায় জড়িত। এর মধ্যে দেশি ছয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অনুমোদন বাতিল করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, অনলাইন জুয়া ও নিষিদ্ধ এমএলএম ব্যবসার কারণে যে ছয় ই-কমার্স প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হয়েছে সেগুলো হচ্ছে- থলে ডট কম, গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড, অ্যানেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড, এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রোফুড অ্যান্ড কনজুমার লি., আলিফ ওয়ার্ল্ড ও গ্রিনবাংলা ই-কমার্স লিমিটেড।
মন্ত্রণালয়সূত্র জানান, অনলাইন জুয়ার বিষয়টি এখন সরকারের কাছে ভয়ংকর শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে, এর মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার প্রলোভন দেখিয়ে দেশের তরুণ প্রজন্মকে এ জুয়ায় টেনে আনা হচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ঘরে বসে যে কেউ এ জুয়ায় অংশ নিতে পারছে। কৌতূহলবশত জুয়ার সাইটগুলোয় ক্লিক করেই তরুণ প্রজন্ম প্রলোভনে পড়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সাইটে ক্লিক করতে বিজ্ঞাপনসহ বিভিন্ন ধরনের অভিনব কার্যক্রম পরিচালনা করা হয়। সম্প্রতি দেশের একজন তারকা খেলোয়াড়কেও এ ধরনের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যায়। কর্মকর্তারা জানান, নিষিদ্ধ অনলাইন জুয়া বন্ধে একটি সমন্বিত উদ্যোগের বিষয়ে কৌশল নির্ধারণের প্রক্রিয়া চলছে। দেশে সাইবার সিকিউরিটি অ্যাক্ট রয়েছে; ই-কমার্স নীতিমালায়ও জুয়া নিষিদ্ধ।
এছাড়া যেসব সাইটে জুয়া পরিচালিত হয় সেগুলো কীভাবে দেশে প্রদর্শন বন্ধ করা যায় সে বিষয়েও বিটিআরসিকে উদ্যোগ নিতে হবে। আবার জুয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ফলে অনলাইন জুয়া বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন জরুরি হয়ে পড়েছে। পরবর্তী করণীয় নির্ধারণে শিগগিরই আন্তমন্ত্রণালয় সভা করা হবে বলেও জানান কর্মকর্তারা।
আরও ফুলেফেঁপে উঠছে রাশিয়ার অর্থনীতি । WB
মাস ছয়েক হলো ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। থেমে নেই ধ্বংস ও মৃত্যু। সব কিছু ছাপিয়ে এ যুদ্ধ এখন অর্থনৈতিক সংঘাতে রূপ নিয়েছে, যা ১৯৪০ সালের পর আর দেখা যায়নি। যুদ্ধের পর রাশিয়ার ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে বেকায়দায় ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো।
তবে বেশ কিছু পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, নিষেধাজ্ঞা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের কৌশলগত নিষেধাজ্ঞা ‘ভুল’ ছিল। রাশিয়ার অর্থনীতি ধ্বংসের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। এখন উল্টো ইউরোপে জ্বালানি সংকটের কারণে মন্দা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ চলতি সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম আরও ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগামী মাসগুলোতে জ্বালানির দাম আরও কয়েক গুণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
দ্য ইকোনমিস্টের মতে, গত কয়েক মাসের পরিস্থিতি বিবেচনা করে দেখা যায়, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফল নেতিবাচক। ১৯৯০ দশকে আমেরিকার আধিপত্য ছিল প্রশ্নাতীত। কিন্তু সেই একক আধিপত্য বর্তমানে আর নেই। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের কারণে সামরিক দিক থেকে কিছুটা দুর্বল হয়ে গিয়েছে পশ্চিমা বিশ্ব। অতীতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং এর মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞার ফলাফল ভয়াবহ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থেকে ওইসব দেশের ‘নিষেধাজ্ঞার অস্ত্র’ বর্তমানে যে ‘অকার্যকর’ তা উন্মোচিত হয়েছে।
সামরিক হামলার পর রাশিয়ায় বিভিন্ন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম স্থগিত করেছে। এ সিদ্ধান্তটিও ভুল ছিল বলে দাবি দ্য ইকোনমিস্টের। কারণ যে উদ্দেশ্যে রাশিয়ার ওপর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা দিয়েছে তা পূরণ হতে বহু বছর প্রয়োজন। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আগামী তিন থেকে পাঁচ বছর রাশিয়ার অর্থনীতি কিছুটা ধুঁকবে। কিন্তু এরপর পুনরায় রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তার মিত্ররা রাশিয়ার হাজার হাজার আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার ৫৮০ বিলিয়ন ডলার রিজার্ভের অর্ধেকই জব্দ করা হয়েছে। দেশটির অধিকাংশ ব্যাংককে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ইউরোপে ভালো জনমত তৈরি হয়েছে। বিভিন্ন পদক্ষেপের কারণে স্বল্প মেয়াদে রাশিয়ার তারল্য সংকটের পাশাপাশি ব্যালেন্স অব পেমেন্টেও সমস্যা দেখা দিয়েছে। ফলে যুদ্ধে অর্থ সংগ্রহে হিমশিম খাচ্ছে রাশিয়া। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, নিষেধাজ্ঞার প্রথম দিকে রাশিয়ার সংকট অনেক গভীরে ছিল। ধীরে ধীরে এ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে দেশটি। এরই মধ্যে রাশিয়ার অর্থনীতিতে স্থিতিশীলতা চলে এসেছে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে নতুন অংশীদার খোঁজা হচ্ছে।
অন্যদিকে জ্বালানি সংকটে মন্দার ঝুঁকিতে ইউরোপ। চলতি সপ্তাহে অঞ্চলটিতে প্রাকৃতিক গ্যাসের দাম ২০ শতাংশ বেড়েছে। কারণ পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপে গ্যাসের সরবরাহ কমিয়েছে রাশিয়া।
দেখা যাচ্ছে, নিষেধাজ্ঞার অস্ত্রে ত্রুটি আছে। সবচেয়ে বড় ত্রুটি হলো- বিশ্বের শতাধিক দেশ নিষেধাজ্ঞা নীতির সঙ্গে একমত নয়, যা বিশ্ব জিডিপির ৪০ শতাংশ। রাশিয়ার তেল এশিয়ায় যাচ্ছে। রাশিয়ার সঙ্গে আমিরাতের অনেক ভালো সম্পর্ক রয়েছে। একটি বিশ্বায়িত অর্থনীতি ধাক্কা ও সুযোগের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।
সঞ্চয়পত্রের মুনাফা দিতে পারছে না ডাকঘর। WB
রাজধানীর মোহাম্মদপুর ডাকঘর। গত সোমবার দুপুর দেড়টার দিকে বেশ কয়েকজন গ্রাহক সঞ্চয়পত্রের মুনাফার টাকা না পেয়ে ফিরে যান। তাঁদের একজন ব্যবসায়ী মো. আনোয়ারুল আজীম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি মাত্র আট হাজার টাকার জন্য এসেছিলাম।
সেই টাকা দিতে পারেনি, বলছে টাকা নেই। কাউন্টার থেকে বলেছে, পরের দিন ১০টার মধ্যে আসেন। কাল সকাল ৭টার সময় এলে দেখবেন বাইরে দীর্ঘ সারি। ’আনোয়ারুল আজীমদের মতো অনেকেই ডাকঘরগুলো থেকে নিজেদের সঞ্চয়পত্রের মুনাফা তুলতে পারছে না। এ ছাড়া ডাকঘরগুলো থেকে ব্যাপকভাবে কমেছে সঞ্চয়পত্র বিক্রি।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর বেশ কিছু ডাকঘরে সঞ্চয়পত্র বিক্রি করা হয়। এর মধ্যে অন্যতম নিউ মার্কেট, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর-২, ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ও গুলশান শাখা।
মোহাম্মদপুর পোস্ট অফিসের মাস্টার মো. নুরুল আমিন বলেন, ‘সঞ্চয়পত্র কেনার হার এখন কম। গত মাসের সঙ্গে তুলনা করলে এখন প্রায় ৩ শতাংশের ১ শতাংশ বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রায় ৬৬ শতাংশ কমে গেছে। ফলে মুনাফার টাকা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। ’
সম্প্রতি সরকারের এক নির্দেশনায় বলা হয়েছে, সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকার বেশি কেউ বিনিয়োগ করতে চাইলে অর্থ আইনের ২০২২-এর ৪৮ ধারা পালন করতে হবে। এতে কোনো ব্যক্তি যদি পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা বা পোস্টাল সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে চায়, তাহলে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমা কাগজ দেখাতে হবে। আগে শুধু কর দেওয়ার কাগজ (টিআইএন) দেখালেই সঞ্চয়পত্র কেনা যেত। যারা আয়কর দাখিলের সনদ দেখাতে পারছে না, তারা সঞ্চয়পত্র কিনতে পারছে না।
সঞ্চয়পত্র বিক্রিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানালেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক (ব্যুরো ও পরিসংখ্যান) নাজমা আক্তার। তিনি বলেন, ‘এখন মূল সমস্যা আয়কর দাখিলের কাগজ নিয়ে। যাঁরা সরকারি চাকরিজীবী, উচ্চবিত্ত, ব্যবসায়ী যাঁরা আছেন তাঁরা আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য। এসব বাধ্যবাধকতায় সঞ্চয়পত্র বিক্রি অর্ধেক কমে গেছে। ’
ডাকঘর মুনাফার টাকা পেতে ভোগান্তির কথা জানতে চাইলে নাজমা আক্তার বলেন, মুনাফা হয়তো আসতে দেরি হয়। ডাকঘর সঞ্চয়পত্রের বিক্রিতে ধস নমেছে। এ ছাড়া সফটওয়্যারের মাধ্যমে এটা দেওয়া হয়। তাঁদের পর্যাপ্ত আইসিটি বিভাগে লোক নেই, এটা হচ্ছে তাঁদের সমস্যা। বিক্রি কমে যাওয়ায় হয়তো তারা সময়মতো মুনাফার টাকা পরিশোধ করতে পারছে না।
চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পুরনো সঞ্চয়পত্রের মূল টাকা ও মুনাফা পরিশোধের পর নিট বিক্রি দাঁড়িয়েছে ১৮ হাজার ১৫৭ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের (২০২০-২১-এর প্রথম ১১ মাস) চেয়ে ১৯ হাজার ২২৯ কোটি টাকা কম, যা শতকরা হিসাবে ৫১ শতাংশ। সেই হিসাবে সঞ্চয়পত্রের বিক্রি কমেছে অর্ধেকেরও বেশি। অর্থবছরে ১১ মাসে নিট বিক্রি ছিল ৩৭ হাজার ৩৮৬ কোটি টাকা।
ইডেন কলেজ দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি । WB
রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার অডিও ফাঁস হওয়ার ঘটনায় দুই ছাত্রীকে সাড়ে ছয় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী এ দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও করে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছেন রিভা। তবে রিভার মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সূত্র জানান, বেলা ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দুই ছাত্রীকে হলের একটি কক্ষে আটকে রাখেন তিনি। পরে কলেজ অধ্যক্ষ ও হলের প্রাধ্যক্ষ গিয়ে তাদের উদ্ধার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইডেন কলেজের এক সূত্র ভুক্তভোগী শিক্ষার্থীর একটি অডিও ক্লিপ সরবরাহ করেন এ প্রতিবেদককে। সেখানে ভুক্তভোগীকে বলতে শোনা যায়, ‘আমাকে সে (রিভা) অনেক হুমকি দিছে, অনেক গালাগালি করছে যাতে এটা (ছাত্রীদের হুমকি দেওয়া রিভার রেকর্ড) কে করাইছে আমি যেন বলি। আসলে আমি বাধ্য হয়েই রেকর্ডটি করেছিলাম। কারণ প্রতিদিন প্রোগ্রামে যাওয়ার জন্য উনি অনেক কথা বলত। অসুস্থ থাকলেও প্রোগ্রামে যেতে বলত। আমাকে রিভা হুমকি দিয়েছে যে, তুই কীভাবে ইডেন কলেজ থেকে পাস করে বের হোস আমি দেখব।
আমাকে হুমকি দিয়ে বলছে যে, তোদের বিবস্ত্র করে ভিডিও করে ভাইরাল করে দেব।’ ইডেন কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বলেন, ‘ছাত্রলীগের একটা গ্রুপ এ অডিওটা করিয়েছে। তারা চায় না আমাদের কমিটিটা থাকুক।’ তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত আমরা বৈঠক করেছি।’ তিনি দাবি করেন, ‘ক্যাম্পাসে এমন কোনো ঘটনা ঘটেনি।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন বলেন, ‘আমরা এমন কোনো অভিযোগ পাইনি।’ তবে পুলিশের লালবাগ বিভাগের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ইডেন কলেজের অধ্যক্ষ তাদের জানিয়েছেন এটা কলেজের অভ্যন্তরীণ ঘটনা। এ ঘটনায় দুজন মেয়েকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা জানতে দফায় দফায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের নম্বরে কল ও মেসেজ দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কাতার ফুটবল বিশ্বকাপের নিরাপত্তায় পাকিস্তান । WB
কাতারে চলতি বছরের নভেম্বরে মাঠে গড়াচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ অর্থাৎ ফুটবল বিশ্বকাপ। আর বিশ্বকাপে খেলোয়াড় থেকে শুরু করে আসন্ন দর্শকদের নিরাপত্তার কথাও মাথায় রাখতে হয় আয়োজক দেশটিকে।
বিশ্বকাপ শুরু হতে আর মাস তিনেক বাকি আছে এর মধ্যেই নিরাপত্তা নিয়ে আলোচনা করছে কাতার। আর বিশ্বকাপের নিরাপত্তা সেবা দেওয়ার জন্য পাকিস্তানের মন্ত্রিপরিষদ খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব গতকাল সোমবার এ কথা জানান। চুক্তির আওতায় কাতারে সেনা পাঠাবে পাকিস্তান।
দোহা ও ইসলামাবাদের মধ্যে খসড়া চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এদিনই কাতার সফরে যাবেন। তবে কখন দুই দেশের মধ্যে চুক্তিটি সই হবে তা এখনও নিশ্চিত নয়।
এক বৈঠকে পাকিস্তানের মন্ত্রিসভায় আলোচনা হয় আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের নিরাপত্তার দায়িত্ব পেয়েছে তারা। আর এতেই দুই পক্ষই সমঝোতায় এসেছে, খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষরিত হবে।
সভা শেষে জানানো হয়, দুই দেশ সমঝোতায় পৌঁছেছে। চুক্তিতে সব ধরনের সমর্থন এবং সেনা সংখ্যা জানা যাবে। তবে কেন নিরাপত্তার জন্য পাকিস্তানের সেনাদের নির্বাচন করা হয়েছে এবং তারা কাতারে কী কাজ করবেন সে বিষয়ে কাতার সরকারের গণমাধ্যম বিভাগ এখনও জানায়নি। বিশ্বকাপের আয়োজক কমিটিও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
মেয়ে হত্যার প্রতিশোধ নয়, ইউক্রেনে বিজয় চান দুগিন । WB
মস্কোর বাইরে গাড়ি বিস্ফোরণে কন্যা দায়রা দুগিনা হত্যা নিয়ে মুখ খুলেছেন বাবা আলেকাজান্ডার দুগিন। ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন তিনি।
তবে কন্যাহারা এই বাবা প্রতিশোধ চান না, তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক বিজয় দেখতে চান।
শনিবার মস্কোর বাইরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ি বিস্ফোরণে নিহত হন দায়রা দুগিনা (৩০)। পেশায় দায়রা ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক। তার বাবা আলেকাজান্ডার দুগিন দার্শনিক এবং কট্টোর রুশ জাতীয়তাবাদের সমর্থক।
সোমবার দায়রার বাবা আলেকজান্ডার দুগিন এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় তাকে টার্গেট করা হয়েছে। কিন্তু গাড়ি তিনি না থাকায় বেঁচে গেছেন, তার কন্যা নিহত হয়েছেন। দায়রা সহিংসতাবিরোধী ছিলেন উল্লেখ করে দুগিন বলেন, দায়রা কখনো যুদ্ধের পক্ষে কথা বলেনি। সে ভুল টার্গেটের শিকার।
রাশিয়ার নিরাপত্তা বাহিনী সোমবার দাবি করে, ঘটনার জন্য ইউক্রেনের বিশেষ বাহিনী দায়ী। আজভ রেজিমেন্টের সঙ্গে সম্পৃক্ত এক নারীর মাধ্যমে ইউক্রেন দুগিনের গাড়িতে বোমা রেখে রিমোর্ট কন্ট্রোলে বোমার বিস্ফোরণে তাকে হত্যা করেছে। যদিও ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার দায়রার বাবা আলেকজান্ডার দুগিন আরও বলেন, ইউক্রেনের নাৎসি কর্তৃক দায়রা আমার চোখের সামনে নিহত হয়েছে। দায়রা সুন্দরী অর্থডক্স তরুণী, একজন দেশপ্রেমিক, সামরিক করেসপন্ডেন্ট, টেলিভিশন বিশেষজ্ঞ এবং দার্শনিক ছিলেন উল্লেখ করে আলেকজান্ডার দুগিনের বিবৃতিতে বলা হয়, তার (দায়রা) বক্তব্য, রিপোর্টিং সর্বদা গভীর এবং ভিত্তিমূলক ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, দায়রা দুগিনা কখনো যুদ্ধের সহিংসতা চায়নি। জীবনের পথপরিক্রমায় সে বিকাশমান তারকা ছিল। কিন্তু রাশিয়ার শত্রুরা অসম্মানজনকভাবে তাকে হত্যা করেছে।
সূত্র: আরটি
গোপনে শপথ নিয়ে পাঁচ মন্ত্রণালয় চালিয়েছেন, অস্ট্রেলিয়াজুড়ে তোলপাড় । WB
করোনা মহামারী চলাকালীন একসঙ্গে পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়। গোপনে ওই পাঁচ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথও নিয়েছিলেন। তিনি হলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন।
মন্ত্রিসভা থেকে শুরু করে পার্লামেন্ট— কেউই জানতে পারেনি তার এই গোপন শপথের কথা। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই তোলপাড় শুরু হয় অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন দেশের অ্যাটর্নি জেনারেল। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রকাশ প্রকাশ্যে এনেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।
আলবানিজ জানিছেন, তার পূর্বসূরি যে কাজ করেছেন তা অবৈধ না হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন তো বটেই। তাই এ নিয়ে আরও বিশদে তদন্ত চালাতে চান তিনি।
তিনি বলেন, “আজ আমি ঘোষণা করলাম যে, সাবেক প্রধানমন্ত্রী কীভাবে গোপনে একাধিক মন্ত্রণালয়ে নিজেকে নিয়োগ দিয়েছিলেন সে বিষয়ে তদন্ত করতে মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। আমাদের গণতন্ত্র মূল্যবান। অস্ট্রেলিয়ানরা তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী কে তা জানার অধিকার রাখে।”
প্রধানমন্ত্রীর কথায়, “কেউ যদি না জানেন, কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কে রয়েছেন, তাহলে সেই মন্ত্রণালয়ের কোনও সিদ্ধান্তের জন্য কাকে দায়ী করা হবে সেটা মানুষ জানবেন কী করে?”
মরিসন গোপনে যে মন্ত্রকগুলোর দায়িত্ব নিয়েছিলেন, তার মধ্যে অন্তত তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অন্তত সপ্তাহখানেক আগে পর্যন্ত জানতেন না যে মরিসনই কার্যত সেই মন্ত্রকগুলো চালাচ্ছেন। সেগুলি হল- অর্থ, স্বরাষ্ট্র এবং রাজস্ব মন্ত্রণালয়। এছাড়াও স্বাস্থ্য এবং শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় তিনিই চালাচ্ছিলেন।
মে মাসে নির্বাচনে হেরে লিবারাল পার্টির প্রধান হিসেবে সরে দাঁড়ান মরিসন। আত্মপক্ষ সমর্থনে তিনি অবশ্য জানিয়েছেন, কোভিড মহামারী চলাকালীন গোটা বিশ্বের মতো তার দেশও এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়েছিল। তাই সব সিদ্ধান্তের দায়ভার নিজের কাঁধে নেওয়ার জন্যই ওই সব মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নিয়েছিলেন।
সূত্র: এবিসি এইউ, দ্য অস্ট্রেলিয়ান, দ্য গার্ডিয়ান
বিদেশিদের করুণা ভিক্ষা করে ক্ষমতায় থাকা যাবে না : গণতন্ত্র মঞ্চ । WB
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার এখন পুলিশকে বাহবা দিচ্ছে, ভারতের কাছে গিয়ে তোষামোদ করছে, আমেরিকার হাত-পা ধরছে। বাংলাদেশে ক্ষমতায় কারা থাকবে এটা দেশের মানুষই নির্ধারণ করবে।
রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে আর বিদেশিদের করুণা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও পণ্যের দাম কমানোর দাবিতে আগামী ২৭ আগস্ট গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি সামনে রেখে গতকাল রাজধানীতে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভা কর্মসূচি পালনকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এ সময় তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে  আনতে ও বর্তমান সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান।
কর্মসূচিতে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, হাবিবুর রহমান ঋজু, রাশেদ খান, শহীদুল ইসলাম মাহমুদ স্বপন, আখতার হোসেন, বাচ্চু ভুইয়া, ইমরান ইমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কর্মসূচি শান্তিনগর মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সভা পরিচালনা করেন আকবর খান।
ডিম মুরগির দাম বাড়িয়ে ১৫ দিনে ‘লুট’ ৫১৮ কোটি টাকা। WB
গত ১৫ দিনে বড় কোম্পানিগুলো ডিমের দাম বাড়িয়ে বাজার থেকে ১১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শুধু ডিম নয়, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে লুটে নিয়েছে ২৩৪ কোটি টাকা।
আর ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে লুটে নিয়েছে ১৭২ কোটি টাকা। অর্থাৎ মোট লুটে নিয়েছে ৫১৮ কোটি টাকা। ক্ষুদ্র খামারিদের সংগঠন ‘বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন’ এই অভিযোগ করেছে।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, ‘দেশে প্রতিদিন ডিমের চাহিদা সাড়ে ৪ কোটি পিস। এর মধ্যে বড় কোম্পানিগুলোই এই চাহিদার আড়াই কোটি সরবরাহ করে।
প্রতি ডিমে ৩ টাকা করে বেশি নিয়ে প্রতিদিন ৭ কোটিরও বেশি টাকা তারা অবৈধভাবে লাভ করেছে। এভাবে গত ১৫ দিনে বড় কোম্পানিগুলো ডিমের বাজার থেকে ১১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।’
তিনি বলেন, ‘প্রতিদিন ১ কোটি ৩০ লাখ বাচ্চা বিক্রি হয়। ফলে গত ১৫ দিনে ২৩৪ কোটি টাকা অবৈধ মুনাফা করেছে তারা। আর বয়লার মুরগির দাম বাড়িয়ে মুনফা করেছে ১৭২ কোটি টাকা। এভাবে মোট ৫১৮ কোটি টাকা বাড়তি মুনাফা করেছে দেশি-বিদেশি কোম্পানিগুলো। তেলের দাম বাড়ার পর থেকে আজ পর্যন্ত তারা এ মুনাফা করেছে।’
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির “ছাত্রীদের পা টেনে ছিঁড়ে ফেলার হুমকি” । WB
ছাত্রলীগের কর্মসূচিতে যোগ না দেওয়ায় ছাত্রীর পা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। তিনি হল কর্তৃপক্ষের চেয়েও নিজেকে ক্ষমতাধর বলেও দাবি করেছেন।
এ বিষয়ে একটি অডিও ফাঁস হয়েছে। সেখানে হলের ছাত্রীদের উদ্দেশে রিভাকে বলতে শোনা গেছে, ‘বেশি চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। ৪ মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।’
এদিকে, অপরাধ স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রিভা। সেখানে তিনি লিখেছেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সাথে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী’।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ইডেন কলেজের রাজিয়া হলে। অডিওতে রিভাকে বলতে শোনা যাচ্ছে-‘তোরা লিগ্যাল তাতে আমার গেছে। কোন হ্যাডাম দেখাইতে আসিস তোরা। আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি-না, সেটা তোদের বিষয়।
কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল? ২০২ (রুম নম্বর)-এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল তাতে আমার কি গেছে? বল? আমি কি তোদের? চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চার মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।
বুঝিস না, পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে, তাতে আমার কি? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে? ক্ষমতা আছে ম্যাডামদের? ম্যাডামদের ক্ষমতা আছে, আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার? ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই, এ রুম থেকে একটা মেয়েকে বের করার। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে।
আগামী এক ঘণ্টার মধ্যে যে রুমে বলবো, সে রুমে যাবি। আমার সঙ্গে হ্যাডাম দেখাইতে আসে! একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চায়, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না। এটুকু সেন্স থাকা উচিত ছিল। রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই।’
এ বিষয়ে রাজিয়া হলের প্রাধ্যক্ষ গণমাধ্যমকে জানান, ‘আমি রেকর্ডটি শুনিনি। লিখিত কোনো অভিযোগও পাইনি। যদি এরকম ঘটনা ঘটে থাকে আর কেউ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব।
পুলিশের ছাত্রলীগ পেটানো বাড়াবাড়ি, বিরোধীদের মারলে পেশাদারি । WB
এরইমধ্যে বরগুনার অ্যাডিশনাল এসপি মহররম আলীকে বরিশালে বদলি করা হয়েছে। আরো পাঁচ পুলিশ সদস্যকে  অন্য জেলার পুলিশ লাইনে পাঠানো হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।  এখন বরগুনা আওয়ামী লীগ ওই অ্যাডিশনাল এসপিসহ দায়ী পুলিশ সদস্যদের  বরখাস্তের দাবিতে আন্দোলন করছে।  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “পুলিশ বরগুনায় বাড়াবাড়ি করেছে। এতটা বাড়াবাড়ি ঠিক হয়নি।”
অবশ্য প্রশ্ন উঠেছে পুলিশের এই আচরণ নতুন কী না। আর পুলিশের বাড়াবাড়ি একমাত্র বরগুনায়ই ঘটেছে কী না। অন্য দলের নেতা কর্মীদের ওপর পুলিশ হামলা চালালে, লাঠি পেটা করলে স্বরাষ্ট্রমন্ত্রী বরগুনার ঘটনার মত প্রতিক্রিয়া জানান কী না। পুলিশের শীর্ষ কর্মকতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় কী না?
মানবাধিকার কর্মী ও বিশ্লেষকেরা মনে করছেন,“পুলিশের এই আচরণ নতুন নয়। তবে বিরোধীদের ওপর তারা চড়াও হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। এবার সরকারি দলের লোকজনের ওপর হামলা হওয়ার কারণেই সরকার প্রতিক্রিয়া দেখাচ্ছে, ব্যবস্থা নিচ্ছে।” আর পুলিশের সাবেক আইজি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সদস্য নূর মোহাম্মদ বলেন,“পুলিশের উচিত সবার সঙ্গেই সংযত আচরণ করা। সে সরকারি বা বিরোধী যে দলেরই হোক না কেন।”
বরগুনার ঘটনার কয়েকদিন  আগে পাশের জেলা ভোলায় ৩১ জুলাই  নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে দুই জন নিহত হয়েছেন। আর ওই হত্যার  প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। কোথাও কোথাও লাঠিপেটা করেছে। ভোলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। এমনকি পুলিশের গুলি করাকে সরকারের পক্ষ থেকে যথার্থ বলে অভিহিত করা হয়েছে।
বাম সংগঠনগুলো সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়ার  প্রতিবাদে যে ধারাবাহিকভাবে বিক্ষোভ করছে সেখানেও পুলিশ হামলা করছে। ৭ আগস্ট শাহবাগে পুলিশ বাম ছাত্র সংগঠনগুলোর ডাকা সমাবেশে ব্যাপক হামলা চালায়। ওই হামলায় নারীরাও রেহাই পায়নি।  এইসব ঘটনায় পুলিশের বাড়াবাড়ি থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তো দূরের কথা  উল্টো বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এগুলো হঠাৎ কোনো ঘটনা নয়। ধারাবাহিকভাবে ঘটছে এবং প্রায় প্রতিদিনই হচ্ছে। গত এক মাসে বিএনপি ও বাম সংগঠনের সারাদেশে প্রতিবাদ সমাবেশে এরকম ৫০টিরও বেশি ছোট-বড় হামলা ও লাঠিপেটা করেছে পুলিশ।
আর বরগুনার ঘটনা হলো ছাত্রলীগের নতুন কমিটিতে পদ  না পাওয়ারা যারা পদ পেয়েছে তাদের ওপর  হামলা চালায়। ওই হামলা থামাতে গেলে তারা পুলিশের  গাড়ি ভাঙচুর করে। পুলিশ ওই ভাঙচুরের জবাব দেয় বিদ্রোহীদের  ব্যাপক লাঠিপেটার মাধ্যমে। বিদ্রোহীরা হলো আওয়ামী লীগের  স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অনুসারী। একমাস আগে নতুন কমিটি গঠন হলে সেখানে শম্ভুর অনুসারীরা জায়গা পায়নি । শম্ভু তাই তার অনুসারীদের দিয়ে গত এক মাস ধরে মহড়া করিয়ে আসছিলেন। ঘটনার দিন শম্ভু সেখানে উপস্থিত হলে পুলিশ তার সঙ্গেও তর্কে লিপ্ত হয়।
মানবাবিধকার কর্মী নূর খান বলেন,“পুলিশের এই আচরণ অত্যন্ত নিন্দনীয় কিন্তু তারা সরকার বিরোধীদের ওপর যখন হামলা চালায় তখন পুলিশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে দেখি না। বিররোধী দল, বিরোধী মতকে দমন করায় পুলিশকে ব্যবহার করা হচ্ছে। ভোলায় তো দুই জনকে গুলি করে হত্যাই করা হলো।”
তার কথা,“পুলিশকে অব্যাহতভাবে ব্যবহারে ফলে এখন যা হচ্ছে তাহলো তারা সরকারি দলের লোকজনের ওপরও চড়াও হচ্ছে। সরকারের দ্বিচারিতার ফল এটা।”
আর্টিক্যাল নাইনটিনের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ফারুক ফয়সাল বলেন,“ভোলার ঘটনায় পুলিশের আচরণে সরকার এখন রিঅ্যাক্ট করছে। কিন্তু যখন অন্য দলের ছেলেদের  পুলিশ পিটায় তখন সরকার রিঅ্যাক্ট করে না।  ভোলার ঘটনায় সরকার এখন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাতে আমরা খুশি। কিন্তু  বিরোধীদের ওপর যে পুলিশ হামলা করেছে সে ব্যাপারে কি ব্যবস্থা নেবে? এপর্যন্ত তা নিতে দেখিনি।”
পুলিশের এই আচরণ দিনে দিন বাড়ছে বলে মনে করেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। এটা সব সময়েই হয়ে আসছে বলে মনে করেন তিনি। তার কথা,“ভোলার ঘটনায় সরকার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এটাকে সাধুবাদ জানাই। কিন্তু শুধু ছাত্রলীগকে পিটিয়েছে সে কারণে যদি ব্যবস্থা নেয়া হয় তাহলে সেটা তো ভালো কিছু নয়। পুলিশ দেশের নাগরিক বা বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সাথে যে আচরণ করে তার বিরুদ্ধেও তো ব্যবস্থা নিতে হবে।”
তিনি বলেন,“ দীর্ঘদিনের প্রাকটিসের কারণে বাংলাদেশে পুলিশের ভিতরে এখন আর সেবার মানসিকতা আছে বলা যাবে না। তারা মনে করে তারা যেভাবে চাইবে সেভাবেই হবে।”
পুলিশের সব পরিস্থিতিতেই সবার সঙ্গে সহনশীল আচরণ করা উচিত বলে মনে করেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। তবে সেই আচরণ সব সময় পাওয়া যায় না। তার কথা,“আমাদের এখানে পুলিশের আচরণে হেরফের হয়। আমরা দীর্ঘদিন যেভাবে বেড়ে উঠেছি তাতে  এরকম হওয়ার কারণ আছে।”
তিনি বলেন,“ শুধু মাত্র পুলিশ নিজের এবং দেশের নাগরিকদের জান মাল রক্ষায় গুলি চালাতে পারে। কিন্তু তাকে সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিতে হয়। মুখের ভাষা ঠিক রাখতে হয়।”
পুলিশ বিরোধীদের ওপর চড়াও হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না, সরকারি দলের লোকজনের ওপর হলে ব্যবস্থা নেয়া হয়। এই পরিস্থিতির জবাবে তিনি বলেন,“আসলে দেখতে হবে পরিস্থিতি কী ছিলো। কোন পরিস্থিতিতে ঘটনা ঘটেছে।”
উৎস : ডয়েচ বেল
সিআইডির প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া । WB
ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএমকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর প্রধান করা হয়েছে। তিনি ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
সিআইডির প্রধান হিসেবে থাকা অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান গত ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যান। পদটি শূন্য থাকায় ওই পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী মিয়া।
মোহাম্মদ আলী মিয়া গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। সর্বশেষ ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
বাংলাদেশ শ্রীলঙ্কার পরিস্থিতি নেই : আইএমএফ । WB
বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতিতে নেই এবং বিদেশি ঋণের ক্ষেত্রে ‘এ অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় বেশ ভিন্ন অবস্থানে রয়েছে’ মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের ডিভিশন চিফ রাহুল আনন্দ।
গতকাল এক অনলাইন সভায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন আইএমএফের এ কর্মকর্তা। তিনি জানান, বাংলাদেশের বৈদেশিক ঋণ তুলনামূলক কম, যা জিডিপির ১৪ শতাংশের মতো।
বাংলাদেশের ঋণ খেলাপির পথে যাওয়ার ঝুঁকিও কম। এদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা থেকে বেশ আলাদা। আইএমএফের কাছে বাংলাদেশ সরকারের ঋণ আবেদনের প্রসঙ্গে রাহুল আনন্দ বলেন, এটি প্রি-এমপেটিভ। রিজার্ভের পরিমাণ হ্রাস পাওয়া শুরুর পর থেকে বাংলাদেশ সম্প্রতি কয়েকদফা মুদ্রার অবমূল্যায়নের মুখে পড়েছে।
‘আয়নাঘর’ সম্পর্কে জাতিসঙ্ঘের অধীনে তদন্ত চায় বিএনপি | WB
নেত্রনিউজে প্রচারিত সংবাদের সূত্র ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি দাবি করছি নেত্রনিউজে প্রকাশিত ‘আয়নাঘর’ সম্পর্কে জাতিসঙ্ঘের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্ত করতে হবে।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও গণ আন্দোলনের নিহতদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ বিএনপি এই মিলাদ ও দোয়ার আয়োজন করে।
নেত্রনিউজে প্রচারিত সংবাদের বিষয়টি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সুইডেন থেকে একটি পত্রিকা বের হয়। তার নাম নেত্রনিউজ। সেই নেত্রনিউজে এই অবৈধ সরকারের গোয়েন্দা সংস্থাদের পরিচালিত ‘আয়নাঘর’ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। সেই ‘আয়নাঘরে’ অসংখ্য নেতাকর্মীকে আটক রাখা হয়েছে। তাদের সেখানে অত্যাচার নির্যাতন করা হয়েছে।
প্রতিবেদনটি প্রচারের পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকালই (সোমবার ১৫ আগস্ট) বিবৃতি দিয়েছে। ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের এই চিত্র অবশ্যই জঘন্যতম একটা ঘটনা। তারা বাংলাদেশে বর্তমানে অবস্থানরত জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনারকে বলেছেন যে, আপনি এটার নিন্দা করেন এবং এ সম্পর্কে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করেন।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন। গণতন্ত্রের জন্যই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাকে কারান্তরীণ করে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। প্রতিদিন গ্রেফতার, মিথ্যা মামলা দিচ্ছে।
তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি প্রতিষ্ঠান। দেশের মানুষকে মুক্ত করতে লড়াই করে চলেছেন।
তিনি আরো বলেন, এই অবৈধ সরকারের সঙ্গে পাক হানাদার বাহিনীর তুলনা করতে হবে। নির্যাতন হত্যা খুন করে অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রাস সৃষ্টি করে জোর করে ক্ষমতায় বসে আছে।
সরকার সহজে যাবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, জনগণ তাদের সাথে নেই। সকলকে নিয়ে সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিই প্রথম দাবি এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আবদুস সালাম, মীর সরফত আলী সপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার পূর্ণমিলনী উদযাপন কমিটি গঠন। WB
ঢাকার রায়ের বাজারের ঐতিহ্যবাহী মোহাম্মদীয়া আলিম মাদরাসার প্রাক্তন ছাত্রছাত্রী পূর্ণমিলনী উদযাপন কমিটি ২০২৩ গঠন।
উক্ত কমিটির লক্ষ ও উদ্দেশ্য হল মাদরাসার ১৯৮১ থেকে ২০২৩ পর্যন্ত ব্যাচ ভিত্তিক পরিচিতি, স্মৃতি চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজ এবং প্রাক্তন স্যার ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রধান  করা। প্রাক্তন ছাত্রছাত্রী পূর্ণমিলনী উদযাপন কমিটি ২০২৩ গঠনের লক্ষ সাধারন সভা আয়োজন করা হয় যেখানে প্রাক্তন বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।
উক্ত সভায় ২০১১ ব্যাচের শিক্ষার্থী ও সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই এর প্রতিষ্ঠাতা এইচ এম বায়েজিদ বোস্তামী  ১৪ সদস্য কমিটি উপস্থাপন করেন।
যেখানে মোহাম্মদীয়া আলিম মাদরাসার প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোঃ জুয়েল হাসান রাজ কে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকরাম হোসাইন সিএফ কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এছাড়াও
সহ-সভাপতি হিসাবে আছেন : ১. মোঃ বেলাল  ২. মোঃ রেজাউল করিম. সহ-সাধারন সম্পাদক : আব্দুল আহাদ. দপ্তর সম্পাদক : মোঃ আলাক হোসাইন. তথ্য ও প্রচার সম্পাদক : মোহাম্মদ মুস্তাকিম. অর্থ সম্পাদক : ইকবাল হোসাইন. আপ্যায়ন সম্পাদক :  শাখাওয়াত হোসাইন. সাজসজ্জা সম্পাদক : মোহাম্মদ ফয়জুল্লাহ. অভ্যর্থনা সম্পাদক : মোঃ আবু হানিফ. কার্যনির্বাহী সদস্য : ১. মেহেদি, ২. যুবায়ের (বর্তমান ছাত্র)
যা সভায় উপস্থিত সকলের সম্মতিতে পাশ করা হয় এবং ২০২৩ এ মার্চ মাসে পূর্ণমিলনীর সুন্দর একটি আয়োজন প্রত্যাশার মাধ্যমে সমাপ্ত করা হয়।
উল্লেখ্য যে মোহাম্মদীয়া আলিম মাদরাসা প্রাক্তন ছাত্রছাত্রী পূর্ণমিলনী উদযাপন কমিটি ২০২৩ যে কোন আপডেট ও সহায়তা করতে নিম্ন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে : 01718863371 (মুস্তাকিম আহমেদ), 01518412279 (মোঃ আলাক হোসাইন)।
পূর্ণমিলনী হোয়াটসঅ্যাপ গ্রুপ যোগ দিতে ক্লিক করুন :  https://chat.whatsapp.com/KOQagGDffzH1MISGOLRD2G
খালেদা জিয়া জন্মদিন পালনে মঙ্গলবার বিএনপির দোয়া মাহফিল । WB
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনে এবং তার সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে তার দল।
রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের এ কর্মসূচি পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থতা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশব্যাপী মহানগর-জেলা-উপজেলা ও থানায় পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।”
গত আড়াই দশক ধরে খালেদা জিয়া ১৫ অগাস্ট তার জন্মদিন পালন করে আসছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা রয়েছে। এবার সেই দিনটিতে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না দিয়ে পরদিন দোয়া মাহফিল করার ঘোষণা দেওয়া হল।
বিএনপির ওয়েবসাইট বলা হয়েছে, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দিনাজপুরে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদা। পৈত্রিক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।
খালেদা জিয়ার মুক্তি দাবি করে রিজভী সংবাদ সম্মেলনে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতান্ত্রকামী মানুষের আশা-ভরসার এক মূর্ত প্রতীক। সারাটা তিনি জীবন সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন। এমন একটি নৈতিকতার মানদণ্ড তিনি তৈরি করেছেন জনগনের কাছে, যে ওয়াদা দেন সেই ওয়াদা থেকে কোনোদিন সরে আসেননি। তিনি সব সময় জনগনের কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন।”
“আজকে তাকে (খালেদা জিয়া) বন্দি করে রেখে অবৈধ সরকার অবৈধ কার্য্ক্রম করছে। আজকে যদি সত্যিকারের গণতান্ত্রিক সরকার থাকত, তাহলে বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে তার যে কথা, তার যে কণ্ঠ আমরা সবাই শুনতে পারতাম।… এটা শেখ হাসিনা ভয় পায় বলেই তাকে বন্দি করে রেখেছে। আজ তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, গাজীপুরের সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
মিশা সওদাগর ক্রিয়েটিভ পার্সন না: অনন্ত জলিল । WB
অনন্ত জলিলের আলোচিত ‘দিন: দ্য ডে’ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে মিশা সওদাগরকে। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পেয়েছে। সম্প্রতি মিশা জানিয়েছেন, ‘এ ছবি দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই।
এই সিনেমায়‘প্রফেশনাল কোনো শিল্পী নেই’। মিশার এমন মন্তব্যে ক্ষিপ্ত হয়েছেন অনন্ত জলিল। উল্টো তিনি দাবি করেন, ‌‘মিশাকে দিয়ে ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হয়নি’।
গতকাল শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অনন্ত জলিল। এসময় তার পাশে ছিলেন স্ত্রী বর্ষা।
অনন্ত জলিল বলেন, ‘মিশা সওদাগর সাহেব একজন পুরনো আর্টিস্ট, তিনি যেটা ভেবেছেন সেটা বলেছেন। ইন্ডাস্ট্রির তো উনার দ্বারা কোনো উপকার হয়নি। উনি একজন প্রযোজকও না, ক্রিয়েটিভ পার্সনও না; উনি একজন আর্টিস্ট। তার দ্বারা তো আর সিনেমার উন্নতি হয় না। যদি উন্নতি হতো তাহলে সিনেমা হলের সংখ্যা ৪৮০ থেকে বেড়ে ৯০০ তে চলে যেতো, ১০০তে নেমে আসতো না।’
শিল্পীর ভোটাধিকার বাতিলের প্রসঙ্গ টেনে অনন্ত বলেন, ‘ভোটের জন্য তারা ২০০ জনের বেশি চলচ্চিত্রযোদ্ধা শিল্পীদের বঞ্চিত করেছিল। নিউজে সবসময় জায়েদ খানের (সাবেক সমিতির সাধারণ সম্পাদক) নাম বলতে দেখেছি, মিশার নাম কম এসেছে।
কিন্তু মিশা তো সেসময় সভাপতি ছিলেন, শিল্পীদের বাদ দেওয়ার সই তো তিনিই করেছেন। চলচ্চিত্রের যোদ্ধাদেরকে এফডিসি থেকে বের করে দেওয়া হলো। তাহলে মিশার দ্বারা চলচ্চিত্রের উন্নয়ন কীভাবে হলো?’
তিনি আরও বলেন, ‘আজকে সিনেমা যে ডিজিটালাইজড হয়েছে, চকচকে হয়েছে, এসব কার দ্বারা হয়েছে? অনন্ত জলিলের দ্বারা। যার (মিশা সওদাগর) সিনেমায় কোনো ধরনের বিনিয়োগ নাই, যার ক্রিয়েটিভিটি নাই, চলচ্চিত্রের শিল্পীদের পর্যন্ত এফডিসি থেকে বের করে দিয়েছেন, কীভাবে তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি হয়?
তার এতটুকু যোগ্যতা নাই এসব কথা বলতে পারেন। তার যোগ্যতা কী? শুধু খলঅভিনেতার চরিত্রে অভিনয় করে গেছেন। প্রযোজকের কাছ থেকে টাকা নিয়েছেন, অভিনয় করেছেন। কোনো বিনিয়োগ করেননি। চলচ্চিত্রের জন্য ভালো কিছু করেননি।’
কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার । WB
নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত খাইরুন নাহার গুরুদাসপুর খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং তার স্বামী মামুন নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এর আগে, গত ৩১ জুলাই তাদের বিয়ের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, এক বছর আগে ফেসবুকে শিক্ষিকা নাহারের সঙ্গে একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের কলেজছাত্র মামুনের পরিচয় হয়। পরে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ১২ ডিসেম্বর কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন তারা।
বিয়ের ৬ মাস পর তাদের সম্পর্ক জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার থেকে বিয়ে মেনে নেয়নি। এর আগে ওই শিক্ষিকা বিয়ে করেছিলেন রাজশাহী বাঘা উপজেলার এক ছেলেকে। পারিবারিক কলহে সেই সংসার বেশি দিন টিকেনি। প্রথম স্বামীর ঘরে এক সন্তান রয়েছে বলেও জানা গেছে।
খাইরুন নাহার জানিয়েছিলেন, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই। তবে ছাত্রকে বিয়ে করা খাইরুন নাহার এখন কেবলই ইতিহাস।
অনন্ত জলিলকে চলচ্চিত্র থেকে সরাতে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। WB
বিদেশি চক্রের দ্বারা অনন্ত জলিলকে চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অভিনেতা নানা শাহ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নানা শাহ বলেন, ‘যখন বাংলাদেশে ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তখনই একেকজন প্রযোজককে চলচ্চিত্র থেকে আউট করে দেওয়া হচ্ছে। অনন্ত জলিলকেও এভাবে চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে বিদেশি চক্রের ষড়যন্ত্র থাকতে পারে৷ কেননা এখন ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে।
এই বাংলা চলচ্চিত্রকে বন্ধ করার জন্য বিদেশি চক্রের ষড়যন্ত্র থাকতে পারে। ’
সম্প্রতি অভিনেতা মিশা সওদাগর অনন্ত জলিলকে নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করেন। এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ এতে অনন্ত জলিল ছাড়াও বক্তব্য রাখেন প্রযোজক ইকবাল ও অভিনেতা নানা শাহ।
জনপ্রিয় খল অভিনেতা নানা শাহ মিশা স ওদাগরের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘মিশা গীবতকারী। একজন শিল্পীর এমন আচরণ কাম্য নয়। যে অনন্ত জলিলের চার চারটি সিনেমায় কাজ করেছে সে কিভাবে তার সম্পর্কে এমন গীবত করে? শুধু তাই নয় যে শাকিব খান তাকে বড় করেছে, সে শাকিবেরও গীবিত করে। এটা কিভাবে করে সে?’
মিশা সওদাগর নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কিত বলেই অনন্ত জলিলকে নিয়ে এমন মন্তব্য করছেন বলে নানা শাহ’র অভিমত। তিনি বলেন, ‘অনন্ত জলিলের আসন্ন নেত্রী দ্য লিডার ছবিতে মিশাকে নেওয়া হয়নি। যার কারণে তার ক্ষোভ। মিশা ভয় পেয়ে গেছে, সে ভাবছে তার আর জায়গা থাকছে না। পরাণ ও হাওয়া ছবিতে নতুন নতুন ভিলেন এসেছে, এটাই সে ভয় পাচ্ছে- ভাবছে সে আর জায়গা পাবে না। ’
সালমান রুশদির উপর হামলাকারীর কে এই হাদি মাতার? । WB
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি। তার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) রাখা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। তার একটি চোখ অকেজো হয়ে যেতে পারে।
সালমান রুশদির এক কর্মকর্তার বরাতে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।  ওই কর্মকর্তা এক বিবৃতিতে এসব তথ্য দিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অ্যান্ড্রু ওয়াইলি নামের ওই কর্মকর্তা বলেছেন, “সালমান রুশদি সম্ভবত একটি চোখ হারাতে পারেন। মারাত্মক জখম হয়েছে তার লিভার। তার বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
হামলাকারী হাদি মাতার সম্পর্কে যা জানা যাচ্ছে
সালমান রুশদির উপর হামলকারী এক সন্দেহভাজন তরুণকে আটক করেছে পুলিশ।  তার নাম হাদি মাতার।  তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বাসিন্দা। বয়স ২৪ বছর।
এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে হাদি মাতার সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই তরুণ কট্টরপন্থী শিয়াদের প্রতি সংবেদনশীল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নীতিমালার প্রতিও সহানুভূতিশীল তিনি।
আইআরজিসি ও হাদি মাতারের মধ্যে সরাসরি কোনও সংযোগ না থাকলেও তদন্তকারীরা হাদি মাতারের একটি সেলফোনের ম্যাসেজিং অ্যাপে ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির ছবি খুঁজে পেয়েছেন। ২০২০ সালে হত্যার শিকার হন কাসেম সোলাইমানি।
পুলিশের ধারণা, হাদি মাতার একাই হামলা চালিয়েছেন। কর্তৃপক্ষ অবশ্য এখনও বিভিন্ন বিষয়ে তল্লাশি চালানোর অনুমতির অপেক্ষায় আছে। ঘটনাস্থলে একটি ব্যাকপ্যাক শনাক্ত হয়েছে। সেখানে ইলেকট্রনিক ডিভাইসও ছিল।
হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউ এলাকার বাসিন্দা। তার জাতীয়তা কী, অতীতে তাঁর অপরাধের কোনো রেকর্ড আছে কি না, তাও জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি, নিউ ইয়র্ক পোস্ট
ডিপ্লোমা কোর্স ৪ নয় ৩ বছরে শেষ করা সম্ভব: শিক্ষামন্ত্রী । WB
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌’ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশে বেশি সময় পাবে তেমনি আর্থিকভাবেও কম ক্ষতিগ্রস্ত হবে’।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার রাজধানীতে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি বলেন, ‌’যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব তাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না।
ডিপ্লোমা কোর্স তিন বছর হলে আমাদের শুধু সময় কমছে তা নয়, মানেরও উন্নতি হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে ৩ বছরের। সেখানে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স ৪ বছরের। এর কোনো মানে নেই’।
সরকারি দলের ‘ভয়ে’ পেছাল বাম জোটের কর্মসূচি । WB
জ্বালানি তেল ও সারসহ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সমাবেশে পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। কিন্তু সরকারি দল আওয়ামী লীগের ১৭ আগস্ট বিক্ষোভ ঘোষণার কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে সরে এসেছে বাম নেতারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওইদিন রাজপথে বাম গণতান্ত্রিক জোট তাদের কর্মসূচি নিয়ে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিশ্চিত সংঘর্ষ হবে। সেই ভয়ে তারা তাদের কর্মসূচি একদিন এগিয়ে এনেছে।
জোটের শরিক দলগুলো জানিয়েছে, তাদের জনবল কম। এ অবস্থায় মাঠে টিকে থাকাও কঠিন। এর আগে একই দাবিতে গতকাল শুক্রবার (১২ আগস্ট) প্রেস কনফারেন্সের মাধ্যমে সারাদেশে অর্ধ দিবস হরতাল কর্মসূচি ঘোষণার কথা ছিল।
হঠাৎ করে এই কর্মসূচি থেকে সরে গিয়ে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়। সে হিসাবে আজ শনিবার (১৩ আগস্ট) বাহাদুর শাহ পার্ক ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হবে।
কর্মসূচির তারিখ বদল করার বিষয়ে বামজোটের অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, ‘আমরা মনে করি সরকারকে আগে জানানো দরকার। তাই আমরা কর্মসূচির তারিখ একদিন এগিয়ে এনেছি।’
এ সময় তাদের কাছে জানতে চাওয়া হয় যে, আওয়ামী লীগের কর্মসূচি থাকার কারণে রাজপথে সংঘর্ষ হতে পারে। এই ভয়ে একদিন এগিয়ে আনা হয়েছে বলে আপনাদের দল থেকে অনেকেই বক্তব্য দিয়েছে। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না না। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি।’
২৫ তারিখ কি হরতাল কর্মসূচি থাকবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি নিয়ে এলে পরে আলোচনা হবে।’
এ বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল কাফী বলেন, ‘১৭ আগস্ট সিরিজ বোমা হামলা নিয়ে আওয়ামী লীগের আগে থেকেই প্রোগ্রাম ছিল। সেটি মাথায় ছিল না। এখন আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দেশব্যাপী, আমাদেরও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির প্ল্যান।
রাজধানীতে কিছু না হলেও ঢাকার বাইরে একই জায়গায় ধরেন প্রোগ্রাম হয়ে গেল, তখন তো একটু সমস্যা। তারা ১০টা মাইক বাজাবে, আর আমরা একটা মাইক বাজাবো। এই বিষয়গুলো মাথায় রেখেই হয়ত তারিখ পরিবর্তন হয়েছে। যদিও আমি এই বিষয়ে জানি না যে কারণ আসলে কি, কারণ এই বিষয় নিয়ে বৈঠক করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
এর আগে, গত বৃহস্পতিবার (১১ আগস্ট) সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছিলেন, ‘হরতাল কর্মসূচিটি এ মুহূর্তে ঘেষাণা করলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিটি হালকা হয়ে যায়।
এ কারণে এ মুর্হূতে হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না। আগামী ১৭ আগস্টের মধ্যে তেলের দাম না কমলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের দিন হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে।’
মার্কিন কালো তালিকা: পদত্যাগ করবেন প্যারাগুয়ের ভাইস। WB
পদত্যাগ করবেন দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট হুগো ভালাজকেজ। পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতাও প্রত্যাহার করে নেবেন।
‘উল্লেখযোগ্য’ দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হওয়ার পর শুক্রবার এ ঘোষণা দেন হুগো ভালাজকেজ। তবে যুক্তরাষ্ট্রের তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ভালাজকেজ।
তার দাবি, দলকে ‘সুরক্ষিত’ রাখতেই আগামী সপ্তাহে পদত্যাগপত্র জমা দিচ্ছেন তিনি।
শুক্রবার দিনের শুরুতে ভেলাজকেজের বিরুদ্ধে ‘উল্লেখযোগ্য’ দুর্নীতি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ভালাজকেজের সহযোগী হুয়ান কার্লোস দুয়ার্তে ভাইস প্রেসিডেন্ট ও তার আর্থিক স্বার্থকে হুমকির মুখে ফেলা তদন্ত বন্ধে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে চেয়েছিলেন।
এক বিবৃতিতে প্যারাগুয়ের মার্কিন রাষ্ট্রদূত মার্ক অস্টফিল্ড বলেন, দশ লাখ মার্কিন ডলারের বেশি ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল।
হুয়ান কার্লোস দুয়ার্তে জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন। অভিযোগ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
ঘাড় ও কোমর ব্যথায় করণীয় । WB
ব্যথা কোমর থেকে উরু, হাঁটু অথবা পায়ে চলে গেলে তাকে সায়াটিকা বলে। অনেক রোগী পা ঝিঁ ঝিঁ ধরা, পা চিবানোর কথাও বলে থাকেন।
পিএলআইডি ও লাম্বার স্পন্ডাইলোলিসথেসিস থেকেই সায়াটিকা হয়ে থাকে। এই রোগীরা কোমরের চেয়ে পায়ে বেশি ব্যথা অনুভব করেন। দাঁড়িয়ে থাকলে, সামনে ঝুঁকে কাজ করলে বা হাঁটাহাঁটি করলে ব্যথা বেড়ে যায়।
বেশির ভাগ ঘাড় ও কোমর ব্যথা খুব সাধারণ কারণে হয়। কিন্তু এই সাধারণ ব্যথাই মানুষকে ভীষণ বিপদে ফেলে দেয়- অনেকে শয্যাশায়ী হয়ে পড়েন বা স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। তাই ঘাড় ও কোমর ব্যথা অবহেলার বিষয় নয়। প্রথমিক পর্যায়ে এই ব্যথা নির্মূল করতে না পারলে রোগীকে অনেক ভুগতে হতে পারে এমনকি অপারেশনের টেবিলে পর্যন্ত যেতে হতে পারে।
কোমরের গঠনতন্ত্র থেকে দেখা যায় মেরুদণ্ডের পাঁচটি হাড় নিয়ে কোমর গঠিত। প্রতি দুটি হাড়ের মধ্যবর্তী স্থানে থাকে তালের শাঁসের মতো ডিস্ক। স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু থেকে যে স্নায়ু বের হয় তা হাড় ও ডিস্ক সমন্বয়ে গঠিত ছিদ্র দিয়ে বের হয়ে কোমর নিতম্ব ও পায়ের দিকে ছড়িয়ে পড়ে। এই হাড় ও ডিস্ক ছাড়াও কোমরে অনেক মাংসপেশি ও লিগামেন্ট রয়েছে। তাই এগুলোর কোনো একটিতে অসামঞ্জস্য তৈরি হলেই কোমর ব্যথা হয়।
কোমর ব্যথার কারণগুলোর মধ্যে অন্যতম হলো লাম্বার স্পন্ডাইলোসিস ও পিএলআইডি। কোমরের হাড়ের ক্ষয় হলে তাকে লাম্বার স্পন্ডাইলোসিস বলে। এই ব্যাপারটিকে বোঝাতে বিভিন্নজন ক্ষয় হওয়া, বেড়ে যাওয়া বা ফাঁকা হয়ে যাওয়া বলে থাকেন। তিনটি ব্যাপারই এক।
হাড় ক্ষয়জনিত কোমর ব্যথা সাধারণত চল্লিশের কাছাকাছি বয়সে বেশি হয়। তবে পিএলআইডি বা মাংসপেশিতে টানজনিত কোমর ব্যথা যে কোনো বয়সে হতে পারে। এটি রোগীর কাজের ধরন, খাদ্যাভ্যাস, শরীরের গঠন ও ওজন এমনকি বংশগত কারণের ওপরও অনেকাংশে নির্ভর করে। যারা ভারী কাজ করেন বা সারাদিন বসে কাজ করেন এবং যাদের ওজন অনেক বেশি তাদের কোমর ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি।
ঘাড় বা কোমর ব্যথায় ব্যথানাশক সাময়িক মুক্তি দিতে পারে। কিন্তু দীর্ঘদিন ব্যথানাশক সেবন মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আর ব্যথানাশক ঘাড় বা কোমর ব্যথার কারণ নির্মূল করতে পারে না। ফিজিওথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না এবং ব্যথার কারণকে নির্মূল করে।
গরম হিট সামান্য ট্রাকশান এমনকি সেরাজেম নামক অবৈজ্ঞানিক অপচিকিৎসাকেও অনেকে ফিজিওথেরাপি বলে চালিয়ে দিচ্ছে। তাই রোগীদের খুব সচেতন হতে হবে। ফিজিওথেরাপির প্রধান অংশ হলো রোগ নির্ণয়।
শরীরের ঠিক কোন অংশে সমস্যার সৃষ্টি হয়েছে তা নির্ণয় করতে না পারলে ফিজিওথেরাপি চিকিৎসা কাজে আসবে না। ফিজিওথেরাপি চিকিৎসককে অবশ্যই সঠিক ডায়াগনোসিস করতে হবে এবং সে মতো চিকিৎসা দিতে হবে, তবেই এই চিকিৎসা কাজে দেবে।
সালমান রুশদি’র শরীরে ১৫টি কোপ! । WB
মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি’র শরীরে ১০ থেকে ১৫টি কোপ মারা হয় বলে জানিয়েছেন বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা।
হামলার বীভৎসতা এখনও ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। চোখের সামনে বুকারজয়ী সাহিত্যিকের উপরে এইরকম হামলায় রীতিমতো আতঙ্কিত তারাও।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেখক মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই আচমকা এক যুবকও উঠে পড়ে। প্রথমে অনেকেই ভেবেছিলেন অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে কেউ হবেন হয়তো ওই ব্যক্তি। কিন্তু নিমেষেই সেই ভুল ধারণা ভেঙে যায়।
হামলাকারী ক্রমাগত ছুরির কোপ বসাচ্ছিলেন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, হামলাকারী যুবক রীতিমতো ঝাঁপিয়ে পড়েছেন বছর ৭৫-র লেখকের ওপরে। হাত ধরা ছুরি দিয়ে একের পর এক কোপ বসিয়ে যাচ্ছে ঘাড়ে-গলায় ও পেটে। মঞ্চে উপস্থিত আয়োজকরাই সঙ্গে সঙ্গে ধরে ফেলে ওই হামলাকারীকে। টেনে হিচড়ে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে মঞ্চ ভাসছে রক্তে। মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন সালমান রুশদি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই রুশদির শরীরে কমপক্ষে ১০ থেকে ১৫টি কোপ মারা হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, লেখককে আহত করার লক্ষ্যে নয়, খুন করার জন্যই ওইরকম নৃশংসভাবে কোপানো হয়েছে তাকে। হামলাকারী যন্ত্রচালিত পুতুলের মতো কোনওদিকে না তাকিয়ে ক্রমাগত ছুরির কোপ বসাচ্ছিলেন রুশদির শরীরে।
কথা বলতে পারছেন না রুশদি, হারাতে পারেন এক চোখ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদির ওপর হামলার পর বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং কথা বলতে পারছেন না।
সালমান রুশদির কর্মকর্তা অ্যান্ড্রু ওয়াইলি বলেছেন, ‘সালমান রুশদির অবস্থা তেমন একটা ভালো না। তিনি এক চোখ হারাতে পারেন। তার বাহুতে থাকা স্নায়ুগুলো কেটে ফেলা হয়েছে। ছুরিকাঘাতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ঘাড়ের ডান দিকে আঘাত করা হয় সালমান রুশদিকে: চিকিৎসক
শিটোকোয়া ইনস্টিটিউটিশনে সালমান রুশদীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার পরপরই তাকে সেখানে নেওয়া হয়। রিটা ল্যান্ডম্যান নামে এক চিকিৎসকের তত্ত্বাবধানে আছে তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তার শরীরে তিনি কয়েকটি ছুরিকাঘাত দেখেছেন। এর মধ্যে একটি আঘাত ছিল ঘাড়ের ডান দিকে।
তিনি আরও বলেন, ‘‘মঞ্চে তার শরীরের নীচে অনেক রক্ত জমে ছিল। রিটা ল্যান্ডম্যান নামের এই চিকিৎসক বলেন, ‘লোকজন চিৎকার করে বলছিল, এখনো তার পালস পাওয়া যাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে।’’
হামলাকারীকে আটক করেছে পুলিশ
হামলার পরই নিউইয়র্ক স্টেট পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়,”অনুষ্ঠান শুরু হতেই সালমান রুশদি যখন পরিচয়পর্ব সারছিলেন, সেইসময়ই সন্দেহভাজন এক ব্যক্তি আচমকাই নিরাপত্তারক্ষীদের টপকে মঞ্চে উঠে পড়ে এবং সলমন রুশদির ওপরে হামলা চালায়। রুশদির ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে। তাকে সঙ্গে সঙ্গেই এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
‘হামলাকারী এখন পুলিশ হেফাজতে আছে। হামলার ঘটনায় নিউ জার্সির ফেয়ারভিউ থেকে হাদি মাতার (২৪) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।তবে কী কারণে এই হামলা চালিয়েছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’
সালমান রুশদী ১৯৮৮ সালে তার ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকে অব্যাহতভাবে মৃত্যু হুমকির মুখে আছেন। অনেক মুসলিম এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।
‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর প্রায় নয় বছর তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল। এরপর বইটি অনেক দেশে নিষিদ্ধ করা হয়।
বইটি প্রকাশিত হওয়ার এক বছর পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদিকে হত্যার ডাক দেন এবং এজন্যে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন। এই বইটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তাতে ৫৯ জন মানুষ নিহত হয়।
সালমান রুশদী ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এবং মত প্রকাশের স্বাধীনতার একজন সরব প্রবক্তা।
মুভির পোস্টার ফেসবুকে শেয়ার দেননি তাই নায়ক নায়িকা বাদ! । WB
আগামী ১৯ তারিখ মুক্তি পেতে যাচ্ছে মাহিয়া মাহি ও জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘আশীর্বাদ’। এই সিনেমার মুক্তি উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় হয়ে গেল সংবাদ সম্মেলন। তবে এই সংবাদ সম্মেলনে মূখ্য অভিনয়শিল্পীরা ছিলেন না। কারণ হিসেবে জানা গেল, রোশান ও মাহি এই আশির্বাদ সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার দেননি।
মাহিয়া মাহি ও রোশান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।
রাজধানীর মগবাজারের মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে, প্রযোজক জেনিফার বলেন, আশির্বাদ সিনেমায় তারা অভিনয় করেছে অথচ ছবির পোস্টার তারা ফেসবুকে শেয়ার দেয়নি। কেন যে শেয়ার দিচ্ছে না বুঝতে পারছি না! যেহেতু তারা শেয়ার করেনি। মনে হয়েছে আমাদের ছবির পার্ট হিসেবে তারা খুশি নন।
সেজন্য আমি, আমার পরিচালক তাদের ফোন করে জানাইনি এ সংবাদ সম্মেলনের ব্যাপারে। আজকে ব্যতিক্রম প্রচারণার মাধ্যমে ছবির এই সংবাদ সম্মেলন করলাম নায়ক-নায়িকা ছাড়া। আক্ষেপ নিয়ে তাহেরা ফেরদৌস জেনিফার আরও বলেন, নায়ক-নায়িকাদের আজকাল এতো ডিমান্ড যে প্রযোজক-পরিচালকরা হিমশিম খেয়ে যাই।
‘আশীর্বাদ’ ছবিটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। এর কাহিনি ও চিত্রনাট্যও তার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
বাংলাদেশের মানুষ সুখে আছে, বেহেশতে আছে: পররাষ্ট্রমন্ত্রী । WB
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির তুলনায় বাংলাদেশে অনেক কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছে, বেহেশতে আছে, বাংলাদেশ এখন আর গরিব নেই। তবুও সরকার মুদ্রাস্ফীতি যাতে আর না বাড়ে সেদিকে খেয়াল রাখছেন।
শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
অর্থপাচার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয়, সেসব দেশের কাছে পাচারকারীদের তথ্য চাইলে তারা সহজে দিতে চান না এবং এটা তাদের মজ্জাগত সমস্যা। তবে সরকার তথ্য পেতে নানাভাবে দেন দরবার করছেন।
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ.কে আব্দুল মোমেন শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময়সভায় যোগদান করেন। শুক্রবার বিকেলে জিন্দাবাজারস্থ মন্ত্রীর নিজস্ব কার্যালয় পরিদর্শন, দক্ষিণ সুরমায় গণগ্রন্থাগার’র নতুন ভবন উদ্বোধনসহ শনিবার বেশকিছু উন্নয়ন কর্মসূচিতে যোগ দেবেন।
বক্স অফিসে ধুকছে ‘লাল সিং চাড্ডা, প্রচারেও লাভ হল না! । WB
চার বছর পর পর্দায় ফিরেছেন আমির। ‘ফরেস্ট গাম্প’-এর মতো কালজয়ী ছবিকে পর্দায় নিয়ে এসেছেন নিজের আঙ্গিকে। কোনও ত্রুটি রাখেননি ‘লাল সিং চাড্ডা’র প্রচারেও।
মহামারীর ধাক্কা সামলে অবশেষে পর্দায় এসেছে ‘লাল সিং চাড্ডা’। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। শুরু থেকেই অস্কারজয়ী হলিউড ছবির এই পুনর্নির্মাণ ঘিরে চলেছে নানা বিতর্ক। উঠেছে বয়কটের ডাক। এসব কিছু সামলে প্রথম দিন কেমন ব্যবসা করল ছবিটি?
শুরুতেই বক্স অফিসে ছক্কা হাঁকাতে ব্যর্থ আমির খান এবং কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে টিকিট বেশি বিক্রি হয়। মনে করা হচ্ছে, আগামী পাঁচ দিনে সিটি শহরগুলোতে ভালো ব্যবসা করবে ছবিটি। মুক্তির দিন সব মিলিয়ে ১০-১১ কোটি রুপি এসেছে ছবির ভাঁড়ারে।
জানা গেছে, পিভিআর, আইনক্স এবং সিনেপলিসের মতো তিনটি চেন থেকে ৬.২৫ কোটি রুপির মতো এসেছে ছবির ভাঁড়ারে। বাকি পাঁচ কোটি মতো এসেছে দেশের অন্যান্য প্রেক্ষাগৃহগুলো থেকে। এই অবস্থায় ‘লাল সিং চাড্ডা’ আদৌ ১০০ কোটি ছুঁতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
আমিরের ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। এই ছবির অবস্থাও বক্স অফিসে বিশেষ ভালো নয়। প্রথম দিন মাত্র ৭.৫০ কোটি থেকে ৮.৫০ কোটি রুপির ব্যবসা করেছে আনন্দ এল রাই পরিচালিত এই ছবি।
‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘আরআরআর’-এর মতো দক্ষিণী ছবিগুলোর ভিড়ে খানিক কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড। বড় বাজেটের একাধিক হিন্দি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘ভুল ভুলাইয়া ২’  যদিও ব্যতিক্রম। কার্তিক আরিয়ানের ছবিটি প্রায় ২০০ কোটির ব্যবসা করে। মনে করা হচ্ছিল, আমির-অক্ষয়দের মতো প্রথম সারির অভিনেতাদের ছবিও একই সাফল্য পাবে। কিন্তু আদৌ কি তা সম্ভব? এখন সেটাই দেখার।
বাংলাদেশের এমপিদের বিভিন্ন দেশে ভিসা পেতে জটিলতা হচ্ছে । WB
বিশ্বের বিভিন্ন দেশের ভিসা পেতে এমপিদের জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের সুপারিশ করা হয়েছে। বুধবার সংসদ সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
[indeed-social-locker sm_list=’fb’ sm_template=’ism_template_6′ sm_list_align=’horizontal’ sm_display_counts=’true’ sm_display_full_name=’true’ unlock_type=1 locker_template=6 sm_d_text=’
বিস্তারিত পড়তে শেয়ার করুন
নিউজটি শেয়ার করতে ফেসবুক লোগ উপর টাচ দিন’ enable_timeout_lk=1 sm_timeout_locker=25 ism_overlock=’opacity’ twitter_unlock_onclick=1 ]
এ ছাড়া বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। প্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানির ক্ষেত্রে অন্যান্য দেশকেও বিকল্প হিসেবে রাখার পরামর্শ দেয়া হয়। সেক্ষেত্রে আফ্রিকা, ইরান, মালয়েশিয়া, ভারতসহ যেসব  দেশে ভোজ্য তেল, জ্বালানি বা খাদ্যপণ্য পাওয়া যায় সেসব দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
এ ছাড়া প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি সহজ করার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক, খন্দকার প্রিন্স, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বৈঠকে সংসদ সদস্যদের বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তিতে জটিলতা নিয়ে আলোচনা হয় এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের সুপারিশ করা হয়। এদিকে বৈশ্বিক পরিস্থিতিতে দেশে জ্বালানি ও আমদানি পণ্যে মূল্যবৃদ্ধি নিয়ে অতিরঞ্জিত কথা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মনে করেন সংসদীয় কমিটির সদস্যরা।
তারা এই অতিরঞ্জিত লেখার বিপক্ষে ইতিবাচক লেখা বেশি করে প্রচার ও প্রকাশ করার পক্ষে মতামত দিয়েছেন। এদিকে বৈঠকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে সর্বশেষ তথ্য সংসদীয় কমিটিকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপের বিষয়ে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে সবসময় তৎপর। [/indeed-social-locker]
‘হাওয়া’ সিনেমায় বন্যপ্রাণী আইন লঙ্ঘন, বন বিভাগের নীরবতা! । WB
সম্প্রতি মুক্তি পাওয়া ‘হাওয়া’ চলচ্চিত্রে একটি শালিক পাখিকে খাঁচায় প্রদর্শন ও হত্যা করে খাওয়ার চিত্র দেখানো হয়েছে। একই চলচ্চিত্রের বিহাইন্ড দ্যা সিনে দেখানো হয়েছে সামুদ্রিক প্রাণী শাপলা পাতা মাছ তুলে আনার দৃশ্যও।
এছাড়া নিকটবর্তী সময়ে আরও কয়েকটি নাটক ও বিজ্ঞাপনচিত্রে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ লংঘন করতে দেখা গেছে। যার ফলে বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ বাড়ার পাশাপাশি বন্যপ্রাণীরা হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ৩৩টি পরিবেশবাদী সংগঠনের সমন্বিত প্রয়াস বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ)।
বুধবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের আহ্বায়ক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, গত ২৯ জুলাই মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘হাওয়া’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা বাংলা চলচ্চিত্রের এই সুদিনকে স্বাগত জানাই। কেননা আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সংস্কৃতি বা চলচ্চিত্র মানুষকে সুপথ দেখাতে পারে।
কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউ ও হল ফেরত দর্শকদের মাধ্যমে আমরা জানতে পেরেছি চলচ্চিত্রটিতে একটি শালিক পাখিকে খাঁচায় বন্দি অবস্থায় প্রদর্শন ও হত্যা করে খাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। যার মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর সুস্পষ্ট লংঘন হয়েছে। একইসঙ্গে সেই চলচ্চিত্রের প্রকাশিত বিহাইন্ড দ্য সিন-এ সামুদ্রিক প্রাণী শাপলাপাতা মাছও তুলে আনতে দেখা গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিদিন চলচ্চিত্রটি হাজারো মানুষ দেখছে। আমরা মনে করছি সমাজের আইডলদের মাধ্যমে এই ধরনের বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ চিত্রায়নের কারণে সাধারণ মানুষ পাখি শিকার, খাঁচায় পোষা ও হত্যা করে খাওয়ায় উৎসাহিত হবে।
জেলেরা শাপলাপাতা মাছ শিকারেও উৎসাহিত হবে। যা প্রকৃতি থেকে এই প্রাণীদের বিলুপ্ত করে দিতে পারে। যার প্রভাব পড়তে পারে পুরো প্রতিবেশ ব্যবস্থায়। তাই দ্রুত এই চিত্র দেখানো বন্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হলো, চলচ্চিত্রটি প্রতিদিন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছালেও এই চলচ্চিত্রে বন্যপ্রাণী সংক্রান্ত সুস্পষ্ট অপরাধের দৃশ্য প্রদর্শন নিয়ে নীরব দর্শকের ভূমিকায় দেখা যাচ্ছে, বন বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে। এর মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও আইন বাস্তবায়নে সংস্থাটির আন্তরিকতার ঘাটতি সুস্পষ্ট হচ্ছে। যা দেশের সচেতন নাগরিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এখনই চলচ্চিত্রটির প্রদর্শন বন্ধ করে আইন লংঘনের চিত্র সংস্কার করা এবং বন্যপ্রাণী হত্যার দৃশ্য দেখানোর জন্য চলচ্চিত্রটির পরিচালক ও সংশ্লিষ্ট অভিনেতাকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করতে হবে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
শিগগিরই ব্যবস্থা না নিলে বন্যপ্রাণী রক্ষার স্বার্থে পরিবেশবাদী সংগঠনগুলো আন্দোলনে নামার পাশাপাশি বন বিভাগ এবং চলচ্চিত্রটির সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপেও যেতে বাধ্য হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।
গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ : আন্দোলনে সাফল্য দেখছে বিএনপি। WB
গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্য হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদের সমন্বয়ের গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’-এর আত্মপ্রকাশের বিষয়ে মঙ্গলবার সকালে জানতে চাইলে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাই। তারা যেসব দাবি উল্লেখ করেছে সেগুলো আমরাও দীর্ঘদিন ধরে করে আসছি।
এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে- এই সবগুলো কথা তাদের দাবিতে আছি আমরা দেখলাম। কাজেই এটা আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের যে প্রয়াস। আগামীদিনে আরো ঐক্যবদ্ধ আন্দোলনের পক্ষে এটা একটা অগ্রগতি বলে আমরা মনে করি।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাতটি রাজনৈতিক দলকে নিয়ে গঠিত ‘গণতন্ত্র মঞ্চে’র আত্মাপ্রকাশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব।
নজরুল ইসলাম খান বলেন, ২০১৪-১৫ সালের দিকে কী আন্দোলন হয়েছে? প্রয়াত সাংবাদিক এ বি এম মুসা বলেছিলেন-এটা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নয়, এটা গণপ্রজাতন্ত্রী ঢাকা সরকার। কারণ গোটা বাংলাদেশের ওপর এই সরকারের আর কোনো প্রভাব নাই। তারপরও মন্ত্রীরা বলেন, আমরা নাকি আন্দোলন করতে পারি না।
এখন তারা আন্দোলন করতে যা বুঝেন এগুলো যদি সবাই বুঝতে চান তাহলে আমরা বিপদের মধ্যে আছি। আন্দোলন মানে হচ্ছে জনগণের সংঘবদ্ধ প্রতিবাদ-প্রতিরোধ। সেটা হরতালের মাধ্যমে হতে পারে, আরো বিভিন্ন মাধ্যমে হতে পারে। আমরা হরতাল করি না বা করতে পারি না তা নয়, কিন্তু যখন তখন করব কেন? আমরা অবরোধের আগে করি নাই বা করতে পারি নাই তা নয় কিন্তু যখন তখন করব কেন? যখন করার সিদ্ধান্ত হবে আপনারা জানতে পারবেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপির বৃহত্তর প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আপনারা সাংবাদিক মানুষ আপনারা ভালো জানেন এটা। এই ব্যাপারগুলো আলোচনার মাধ্যমে হয় এবং এটা আগে থেকে বোঝা গেলে পরে এটা ব্যর্থ করে দেওয়ার লোক আছে। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। মানুষ যখন ভয় পায়, অন্ধকারের মধ্যে রাত্রে হাঁটতে গেলে জোরে জোরে গান গায়। এটা এই কারণে যে, তারা ভয় পাচ্ছে। ওদের কথা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। বড় বিপদে আছে তারা।
আলোচনাসভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, ধর্ম বিষয়ক সহ সম্পাদক আবদুল বারী ড্যানি, উলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মাহমুদুল হাসান শামীম বক্তব্য রাখেন।
উলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এই মিলাদ ও দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক দলের রফিক হাওলাদার, জাসাসের জাকির হোসেন রোকন, মতস্যজীবী দলের আবদুর রহিম, শ্রমিক দলের সুমন ভুঁইয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ পবিত্র আশুরা। WB
আজ ১০ মহররম, পবিত্র আশুরা। আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন।
এ জন্য শোকাবহ এবং ঘটনাবহুল এই দিন মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ ছাড়া সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখ তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। এ জন্য আশুরার মর্যাদা ও মাহাত্ম্য উত্তরোত্তর বাড়ছে।
হিজরি ৬১ সনের ১০ মহররম শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হুসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।
আল্লাহর রহমত ও ক্ষমার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত, জিকির-আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
গত বছর করোনা পরিস্থিতির কারণে এই দিবসটি উপলক্ষে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও এবার নেই। অন্যান্য বছরের মতো এবারও পুরান ঢাকার হোসেনি দালানসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের হবে। তবে এবার তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি, বল্লম ও তরবারি বহন নিষিদ্ধ করা হয়েছে। রবিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
হোটেলে মিলল তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উপ-প্রধানের লাশ। WB
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের উপ-প্রধানকে হোটেলের একটি কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, তাইওয়ানের সামরিক বাহিনীর মালিকানাধীন ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির উপ-প্রধান ওউ ইয়াং লি-হসিংকে গত শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের একটি হোটেলের ক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
৫৭ বছর বয়সী ওই কর্মকর্তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে এবং হোটেলে তার কক্ষে কারো ‘অনুপ্রবেশের’ ইঙ্গিত পাওয়া যায়নি।
ইয়াংয়ের পরিবার জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হৃদযন্ত্রে রিং পরানো ছিল।
ওউ ইয়াং ব্যবসায়িক কাজে দক্ষিণাঞ্চলীয় কাউন্টি পিংটংয়ে গিয়েছিলেন। চলতি বছরই বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের তদারকির দায়িত্ব পেয়েছিলেন তিনি।
মুলাদী উপজেলার স্কুলছাত্রীকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন । WB
মুলাদীতে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় মিলেছে। গত বৃহস্পতিবার উপজেলার গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ সিকদারের বাড়ির পূর্বপাশের সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া লাশটি স্কুলছাত্রী আখিনূরের।
পুলিশের ধারণা, তাকে খুন করা হযেছে। আখিনূর গাছুয়া ইউনিয়নের পূর্বহোসনাবাদ গ্রামের শাহআলম হাওলাদারের মেয়ে।
সে পৈক্ষা হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। ৩ আগস্ট দুপুর ১২টার দিকে খালাতো বোনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ১২ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে।
জানা যায়, ৪ আগস্ট বিকেলে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানা-পুলিশে সংবাদ দেন। লাশের মাথার পেছনে ও মুখ মণ্ডলে ধারালো অস্ত্রের আঘাত দেখে প্রাথমিক ভাবে খুন বলে ধারণা করে পুলিশ।
আখিনূরের বাবা শাহআলম হাওলাদার মেয়ের লাশ বলে শনাক্ত করেন। স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছেলের সঙ্গে আখিনূরের সম্পর্ক ছিল। ছেলেটি আখিনূরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাস বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এবং তারা এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জনজীবনে বিশৃঙ্খলার আশঙ্কা । WB
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। পেট্রোলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৪৪ টাকা, অকটেনের দাম লিটারে বাড়ানো হয়েছে ৪৬ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে লিটারে ৩৪ টাকা। এখন প্রতি লিটার পেট্রোলের দাম হবে ১৩০ টাকা, এক লিটার অকটেনের জন্য দিতে হবে ১৩৫ টাকা এবং এখন এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে লাগবে ১১৪ টাকা।
গতকাল রাত ১০টার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন এই দাম নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। পরে রাত ১২টা থেকেই নতুন দাম কার্যকর হয়। দেশের ইতিহাসে এক লাফে জ্বালানি তেলের দাম এত পরিমাণে আগে বাড়েনি। এর আগে গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তাতে দাম হয়েছিল ৮০ টাকা লিটার। তার আগে এই দুই জ্বালানি তেলের দাম ছিল লিটারে ৬৫ টাকা। গতকাল নতুন দাম ঘোষণার পর দেশব্যাপী জ্বালানি তেলের জন্য হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা।
পেট্রোল পাম্পগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। নতুন দামে বিক্রি করতে অনেক পাম্পের বিরুদ্ধে দুই ঘণ্টা বিক্রি বন্ধ রাখার অভিযোগও এসেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনর্নির্ধারণ করা হলো।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে। ২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিগত ছয় মাসে (ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত) জ্বালানি তেল বিক্রয়ে (সব পণ্য) ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছে। এ ছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে।
ভারত গত ২২ মে থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করেছে যা এখন বিদ্যমান আছে। এই মূল্য বাংলাদেশি টাকায় যথাক্রমে ১১৪.০৯ টাকা এবং ১৩০.৪২ টাকা। (১ রুপি=গড় ১.২৩ টাকা)। অর্থাৎ বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪.০৯ এবং পেট্রোল লিটার প্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রি হচ্ছিল। মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কা থেকেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়া সময়ের দাবি বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
আন্তর্জাতিক মিডিয়ায় হিরো আলম, পুলিশ বিব্রত | WB
আলোচিত-সমালোচিত তারকা হিরো আলমকে ডেকে নিয়ে রবীন্দ্রনাথ ও নজরুলের গান না গাইতে মুচলেকা নেওয়ার ঘটনা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ায়ও স্থান পেয়েছে। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি ও এজেন্সি ফ্রান্স প্রেস-এএফপি হিরো আলমকে পুলিশের তুলে নেওয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
[indeed-social-locker sm_list=’fb’ sm_template=’ism_template_6′ sm_list_align=’horizontal’ sm_display_counts=’true’ sm_display_full_name=’true’ unlock_type=1 locker_template=6 sm_d_text=’
আরো বিস্তারিত পড়তে
অনুগ্রহ করে নিউজটি শেয়ার করুন!ফেসবুক লোগ উপর টাচ দিন’ enable_timeout_lk=1 sm_timeout_locker=20 ism_overlock=’opacity’ twitter_unlock_onclick=1 ]
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডেকে নিয়ে অপমান-অপদস্থ করাসহ রবীন্দ্রনাথ-নজরুলের গান না গাওয়া, নাম থেকে ‘হিরো’ শব্দ বাদ দেওয়া নিয়ে পুলিশি কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা চলছে। এতে একরকম বিব্রতকর অবস্থায় পড়েছেন খোদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, হিরো আলমকে ডেকে এনে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হলে এই বিতর্ক হতো না।
গত ২৭ জুলাই ভোরে রামপুরার নিজস্ব কার্যালয় থেকে হিরো আলমকে তুলে আনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রায় ৮ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত একটি খণ্ড নাটকে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ডিআইজির ভূমিকায় অভিনয় করা নিয়ে তাকে তুলে আনা হয়। তবে ডিবি কার্যালয়ে তাকে রবীন্দ্রনাথ ও নজরুলের গান না গাওয়াসহ পুলিশ তার নাম থেকে ‘হিরো’ শব্দ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমের।
হিরো আলমকে রবীন্দ্রনাথ ও নজরুলের গান গাইতে নিষেধ করায় গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। একইসঙ্গে নাম থেকে হিরো শব্দটি বাদ দেওয়া ও চেহারা নিয়ে তাচ্ছিল্য করার বিষয়টিকে বর্ণবাদী আচরণ বলে আখ্যায়িত করেন অনেকেই। এরইমধ্যে বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পাওয়ায় অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান, শুধু পুলিশের পোশাক নিয়ে তাকে সতর্ক করাটাই সমীচীন ছিল। কারণ, নাটক বা নাটিকায় পুলিশের পোশাক পরে অভিনয়ের ক্ষেত্রে অনুমতি নেওয়ার বিষয় রয়েছে। একইসঙ্গে পোশাক ও র‌্যাংক-ব্যাজের মাধ্যমে পুলিশের পদ-পদবি নির্দেশ করে। হিরো আলম কনস্টেবল পদমর্যাদার পোশাক পরে ডিআইজির পদমর্যাদার পরিচয় দিয়ে পুলিশের সম্মান ক্ষুণ্ণ করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, কিন্তু পুলিশ কোনোভাবেই হিরো আলমকে ডেকে এনে তার নাম, চেহারা বা কোন গান গাইবে বা গাইবে না, সে বিষয়ে নির্দেশ দিতে পারে না। এতে সামগ্রিকভাবে পুলিশের সম্মান আরও বেশি ক্ষুণ্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এই কাজে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্ষুব্ধ হয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে এনে ভর্ৎসনাও করেছেন। পুলিশের সব কর্মকাণ্ড আইনসিদ্ধভাবে ও পুলিশ রেগুলেশন্স অব বেঙ্গল বা পিআরবি মেনে করতে বলেছেন।
পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানান, করোনার সময় পুলিশ যে মানবিক কাজ করে জনগণের আস্থা অর্জন করেছিল, দুই-একটি ঘটনায় সেসব সুনাম ম্লান হওয়ার উপক্রম হয়েছে। পুলিশ সদর দফতর থেকেও দেশের সব ইউনিটকে আরও বেশি সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আইনের বাইরে কোনও কর্মকাণ্ড করে বিতর্কের জন্ম দিলে তাকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
[/indeed-social-locker]
চীন ও তাইওয়ানের যুদ্ধ তাহলে শুরু! । WB
চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জবাব হিসেবে এবার তাইওয়ান ঘিরে ধরে ভয়াবহ সামরিক মহড়া শুরু করেছে চীন। দেখাচ্ছে নিজেদের সামরিক সক্ষমতা।
চীনের এই সামরিক মহড়ার আওতায় তাইওয়ান ও জাপানের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে। এরপর গোটা অঞ্চলে আরও উত্তেজনা দেখা দিয়েছে। এরই জেরে এশিয়ার একাধিক এয়ারলাইন্স ফ্লাইট চলাচল বাতিল করেছে।
আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কোরিয়ান, এশিয়ানা ও সিঙ্গাপুরের মতো এয়ারলাইন্স তাদের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার তাইওয়ানে তাদের শুক্রবার (৫ আগস্ট) ও শনিবারের (৬ আগস্টের) যাত্রা বাতিল করেছে। এশিয়ানা শুক্রবারের ফ্লাইট বাতিল করেছে। সিঙ্গাপুর ও তাইপের রুটে চারটি ফ্লাইট বাতিল করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিডিউলে আরও পরিবর্তন আনার কথাও জানিয়েছে তারা।
এদিকে, এরই মধ্যে সামরিক মহড়ার আওতায় কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র তাইওয়ানের রাজধানী তাইপের উপর দিয়ে উড়িয়ে সমুদ্রে নিক্ষেপ করেছে চীনা বাহিনী। তবে সেগুলো বায়ুমণ্ডলের উপর দিয়ে উড়ে যাওয়ায় সরাসরি কোনও হুমকি সৃষ্টি করেনি বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে চীন এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
বৃহস্পতিবার থেকে চলে আসা এই মহড়ার ফলে তাইওয়ানে চরম অস্বস্তি সৃষ্টি হচ্ছে। চীন আগামী রবিবার দুপুর পর্যন্ত এই মহড়া চালাবে বলে জানিয়েছে। এর আগে তাইওয়ানের এত কাছে কোনও সামরিক মহড়া চালায়নি দেশটি। তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চাং শুক্রবার সাংবাদিকদের বলেন, চীন নির্বিচারে সামরিক মহড়া চালিয়ে বিশ্বের সবচেয়ে ব্যস্ত জলপথ ধ্বংস করে দিচ্ছে।
এ সময় তিনি গণপ্রজাতন্ত্রী চীনকে ‘দুষ্ট প্রতিবেশী’ হিসেবে আখ্যা দেন। সু সেং-চাং বলেন, “একাধিক প্রতিবেশী দেশ ও গোটা বিশ্ব চীনের আচরণের নিন্দা করছে।” তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তার দেশ সংঘাত উসকে দেবে না, শুধু সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা জোরালোভাবে রক্ষা করবে।
গরুর লাম্পি স্কিন রোগে আতঙ্ক! কী এই রোগ । WB
ব্যাপক হারে বাড়ছে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর সংখ্যা। ভারতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এই রোগ। ইতিমধ্যেই এই রোগে মৃত্যু হয়েছে বেশ কয়েক হাজার গরুর।
কী এই রোগটি? কাকে বলে লাম্পি স্কিন ডিজিজ?
বিজ্ঞানীরা বলছেন, এটি এক ধরনের ভাইরাসঘটিত সংক্রমণ। বিভিন্ন পতঙ্গ থেকে এটি ছড়ায়। এই তলিকায় রয়েছে মশা এবং বিশেষ প্রজাতির মাছি। এই ধরনের পতঙ্গের মধ্যে যেগুলির শরীরে এই রোগের জীবাণু রয়েছে, তারা রক্তপানের জন্য গরু বা অন্য গবাদি পশুর শরীরে বসলে, সেখান থেকে ছড়িয়ে পড়ে সংক্রমণ।
কী কী সমস্যা হতে পারে লাম্পি স্কিন ডিজিজের কারণে?
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় জ্বর হল এই রোগের লক্ষণ। তার পরে ত্বকের উপরে বড় মাপের ফোঁড়া বা গোটা তৈরি হয়। বিষয়টি অনেকটা মানুষের পক্স হলে যেমন হয়, তার কাছাকাছি। সারা শরীর জুড়েই তৈরি হতে থাকে এই গোটাগুলি। সেগুলি কয়েক দিনের মাথায় ফেটে গিয়ে তা থেকে তরল নিঃসৃত হতে পারে। এর কিছু দিন পরে ওই গোটা বা ঘাগুলি শুকোতে শুরু করে।
এই রোগে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে প্রচুর গরু। তবে সকলের অবস্থাই যে একই রকম খারাপ, তাও নয়। জানা গিয়েছে, কোনও কোনও গরুর ক্ষেত্রে এই লাম্পি স্কিন ডিজিজ মারাত্মক হয়ে উঠতে পারে। বিশেষত যে সব গরুর এর আগে এই রোগের সংক্রমণ হয়নি, তাদের ক্ষেত্রে এটি মারাত্মক আকার নিতে পারে। এবং এমন ক্ষেত্রেই মৃত্যুর হার বেশি।
লাম্পি স্কিন ডিজিজের চিকিৎসা কীভাবে করা হয়?
এই রোগের কোনও টিকা এখনও পর্যন্ত নেই। ফলে এটি আটকানোর উপায় নেই বলেও জানা গিয়েছে। তবে এই রোগে আক্রান্ত হওযার পরে সেই পশুটির সমস্যা কমানোর জন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই রাজস্থান এবং গুজরাটে সেই ধরনের চিকিৎসাই করা হচ্ছে।
লাম্পি স্কিন ডিজিজ আ কী কী সমস্যা ডেকে আনছে?
উত্তর ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু এলাকায় যেহেতু এই রোগ ছড়িয়ে পড়েছে এবং এই রোগে আক্রান্ত হয়ে বহু গরুর মৃত্যু হচ্ছে, তাই এর ফলে দুধের আকাল দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার এবং চিকিৎসকরা পুরোদস্তুর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এখনও আশঙ্কা কাটছে না।
আলিশা মার্ট, কিউকম সহ ১৩ প্রতিষ্ঠান দিয়েছে ১৯৩ কোটি । WB
ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রতারণা করে গ্রাহকের কয়েক হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নিলেও এখন জানা যাচ্ছে- কিউকম, আলিশা মার্টসহ ১৩টি প্রতিষ্ঠান ১৯৩ কোটি টাকা ফেরত দিয়েছে। তবে ই-কমার্সের জায়ান্ট কোম্পানি ইভ্যালি থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এক টাকাও ফেরত পাননি।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের মহাপরিচালক ও কেন্দ্রীয় ই-কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমান জানান, ইভ্যালির বিষয়ে যেহেতু মহামান্য আদালত একটি কমিশন গঠন করে দিয়েছে সে কারণে এ প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত গ্রাহকের অর্থ ফেরতের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের করার কিছু নেই।
এর বাইরে আইনি জটিলতা নেই এমন ১৩টি প্রতিষ্ঠানকে আমরা সমঝোতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সমঝোতার মাধ্যমে উদ্যোগ নেওয়ার পর এ পর্যন্ত ১৩টি প্রতিষ্ঠান প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি অর্থ ফেরত দিয়েছে।
কেন্দ্রীয় ই-কমার্স সেলের ২ আগস্টের তথ্য অনুযায়ী ২১ হাজার ২৮৩ জন ক্ষতিগ্রস্ত গ্রাহককে ১৯৩ কোটি ৬৬ লাখ টাকা ফেরত দিয়েছে ১৩টি ই-কমার্স প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি অর্থ ফেরত দিয়েছে কিউকম। প্রতিষ্ঠানটি ১৭ হাজার ১৭৫ জন গ্রাহককে ১৩৯ কোটি টাকা ফেরত দিয়েছে। অর্থ ফেরতে দ্বিতীয় স্থানে রয়েছে আলিশা মার্ট।
এ প্রতিষ্ঠানটি ২ হাজার ২১৮ জন গ্রাহককে ৩৯ কোটি ১৮ লাখ টাকা ফেরত দিয়েছে। এরপরই রয়েছে দালাল প্লাস। প্রতিষ্ঠানটি  ৯২২ জন গ্রাহককে ১২ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে। বাকি ১০টি প্রতিষ্ঠান যে টাকা দিয়েছে সেগুলো কোটি টাকারও কম।
সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে তাদের অর্থ ফেরত দেওয়ার পরিমাণ বাড়াতে। কোটি টাকার কম ফেরত দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বুমবুম প্লাস, আনন্দের বাজার, থলে ডট কম, ধামাকা, শ্রেষ্ঠ ডট কম, আলিফ ওয়ার্ল্ড, বাংলাদেশ ডিল, সোফেটিক, ৯৯-গ্লোবাল এবং আদিয়ান মার্ট।
সূত্র জানায়, ৩০ জুনের পর ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে যেসব প্রতিষ্ঠানের টাকা আটকে আছে, শুধু সেসব গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা জানান, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা বন্ধ এবং অর্থ ফেরত দেওয়ার সরকারি উদ্যোগ শুরুর পর প্রায় এক বছর সময় পেরিয়ে গেছে। এরই মধ্যে ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউকমসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা এসব মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
এছাড়া নিষিদ্ধ এমএলএম ব্যবসা করায় গত সপ্তাহে ছয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের অনুমোদনও বাতিল করা হয়েছে। অনুমোদন বাতিলকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- থলে ডট কম, গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড, অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড, এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রোফুড অ্যান্ড কনজ্যুমার লি., আলিফ ওয়ার্ল্ড এবং গ্রিনবাংলা ই-কমার্স লিমিটেড।
এর মধ্যে থলে ডট কম, আলিফ ওয়ার্ল্ড প্রতিষ্ঠান দুটো বাণিজ্য মন্ত্রণালয়ের সমঝোতার আওতায় গ্রাহকের কিছু টাকা ফেরত দিয়েছে। কেন্দ্রীয় ই-কমার্স সেলের প্রধান বলেন, অনুমোদন বাতিল হওয়া প্রতিষ্ঠান দুটোর ওপর নজরদারি আছে। তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সমঝোতা চুক্তির আওতায় অর্থ ফেরত না দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানান, সারা দেশে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী পরিমাণ মামলা হয়েছে, তার একটি তালিকা পুলিশের গোয়েন্দা সংস্থা চলতি বছরের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়েছে। সে তালিকায় দেখা গেছে, দেশের বিভিন্ন থানায় ২৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০৫টি মামলা রয়েছে। এসব মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গ্রেফতারকৃত কর্মকর্তারা জেলে আছে। এরপরও কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে সারা দেশে মামলা হয়েছে বলে জানায় ওই সূত্রটি।
যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা মামলা করেছেন সেগুলো হলো- ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, রিংআইডি, ধামাকা শপিং, গ্লোবাল ই-কমার্স, গ্লোবাল গেইন ই-কমার্স, আনন্দের বাজার, আনন্দবাজার, দালাল প্লাস, অ্যামসবিডি, ফাল্গুনী শপ বিডি, সিরাজগঞ্জ শপ, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস, ২৪টিকেটি, নিরাপদ শপ, র‌্যাপিড ক্যাশ-কুইক অনলাইন ই-লোন অ্যাপ, সহজ লাইফ অ্যান্ড লাইভলি লাইফ, এহসান গ্রুপ, থলে ডটকম, আলিফ ওয়ার্ল্ড, মাইক্রো ট্রেড গ্রুপ ডটকম, ডিজাইন ফ্যাশন ও জেকা বাজার।
এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ই-অরেঞ্জের নামে। প্রতিষ্ঠানটির গ্রাহকরা ঢাকা, চট্টগ্রাম ও রূপপুরে ৪২টি মামলা করেছেন। এরপরই রয়েছে ই-ভ্যালি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ২০টি মামলার তথ্য পেয়েছে সিআইডি। এ ছাড়া কিউকমের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এক থেকে তিনটি মামলা রয়েছে।
ভোলায় বিএনপির হরতাল চলছে । WB
ভোলায় পুলিশ সঙ্গে বিএনপির সংঘর্ষে ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর প্রতিবাদে ডাকা হরতাল পালিত হচ্ছে। আজ বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোলা শহরে কোনো দোকানপাঠ খুলতে দেখা যায়নি। এসময় যাত্রীবাহী যান চলাচলও বন্ধ ছিল।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরের রাস্তায় থেকে থেকে বিক্ষোভ করলেও কোথাও সড়ক অবরোধ অথবা টায়ারে আগুন দিতে দেখা যায়নি।
শহরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হলেও শহরের বাইরে হরতাল শিথিল রেখেছে বিএনপি।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মরদেহ বেলা ১১টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে ভোলায় নিয়ে আসা হবে। বিকেলে ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর থেকে দেখা যায়, ভোলার শহরের মধ্যে সদর রোড, খেয়াঘাট সড়ক, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়ক, ইলিশা সড়ক, মুসলিম পাড়া সড়কসহ শহরের কোনো সড়কে গাড়ি চলতে দেখা যায়নি। তবে শহরের বাইরে বীরশ্রেষ্ঠ মোস্তফাকামাল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি চলাচল অব্যাহত ছিল।
শহরের কালীনাথ রায়েরবাজার, বাংলাস্কুল মোড়, বরিশাল দালান, কালিখোলা, সরকারি স্কুলের মোড়, ইলিশা বাসস্ট্যান্ডসহ প্রতি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। র‍্যাব ও পুলিশের টহল দল গাড়িতে সাইরেন বাজিয়ে শহর প্রদক্ষিণ করেছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম বলেন, ‘গত রবিবার (৩১ আগস্ট) দুপুরে পুলিশ বিএনপির ডাকা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে কোনো কারণ ছাড়াই অতি উৎসাহী হয়ে গুলি চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম মাতব্বর ও জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলমকে হত্যাসহ শতাধিক নেতা-কর্মীকে আহত করেছে। তারই বিচার ও প্রতিবাদে আজকের এই হরতাল পালিত হচ্ছে। ভোলার সমস্ত মানুষ এ আন্দোলন পালন করছে। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে। এ আন্দোলন থেকে সরকার পতনের ডাক দেব। ’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মাঠে আছে। তারা গাড়ির চালকদের বুঝিয়ে গাড়ি বন্ধ রেখেছে। কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করছে না। সাধারণ জনতা স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করছে। তারা দোকানপাঠ খোলেনি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, র‌্যাব পুলিশ মিলিয়ে ৭টি টহল দল শহরে অভিযান চালাচ্ছে। ৯টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ আটক হয়নি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
নায়কদের ‘অনৈতিক’ প্রস্তাবে রাজি না হলেই সিনেমা থেকে বাদ । WB
বলিউডে অভিনয় করার সুযোগ পাওয়া যেমন স্বপ্নের মতো তেমনই এখানে কাজ করতে এসে নানা প্রতিকূলতার মুখে পড়েছেন নারীরা এমন অভিযোগও কম নয়। তনুশ্রী দত্ত মুখ খুলে তো মহা বিপদেই পড়েছেন। নানা সময় নানা অভিযোগ এসেছে। তবে এবার বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত রীতিমতো বিষ্ফোরক মন্তব্য করে বসলেন।
তাঁর এই বক্তব্য ভারতের হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ডিএনএ, বলিউড লাইফসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জানালেন তিনি কেন ছিটকে পড়েছেন। বলিউডের অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী জানালেন, বলিউডে টিকে থাকতে হলে, প্রতিষ্ঠা পেতে হলে নায়কের কুপ্রস্তাবে রাজি হতে হয়; নায়কের বাড়িতে গিয়ে রাত কাটাতে হয়। এসব মেনে নিতে পারেননি বলেই কাজ থেকে ছিটকে পড়েছেন তিনি।
মল্লিকা খোলামেলা দৃশ্যে অভিনয় করে নিজেকে ‘সেক্স সিম্বল’ হিসেবে পরিচিত করেছিলেন তিনি। এ কারণে ব্যাপক সমালোচনাও সহ্য করতে হয়েছিল তাকে। তবে তিনি মনে করেন, তার সাহসী পদক্ষেপের কারণেই আজ বলিউডের অভিনেত্রীরা খোলামেলা হয়ে কাজ করছেন।
মল্লিকা শেরাওয়াত বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রথম সারির নায়কেরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। কারণ তাদের কুপ্রস্তাবে আমি কখনও রাজি হইনি। যেসব নায়িকাকে তারা শাসন করতে পারতেন, তাদের ঘনিষ্ঠ হতে রাজি করাতে পারতেন, তারাই সিনেমায় সুযোগ পেতেন। আমি এই দলে ছিলাম না। তাই ভাল কাজও পেতাম না। ’
কাজ পেতে হলে নায়কের বাড়িতে রাত কাটাতে হয় জানিয়ে মল্লিকা বলেন, ‘মুম্বাই ইন্ডাস্ট্রিতে সমঝোতা মানে নায়কের সঙ্গে বসা, শোয়া—সব কিছুই বোঝায়। নায়ক যদি বলে রাত তিনটায় তার বাড়িতে আসতে হবে, নায়িকাকে সেটাই করতে হবে। তাদের সিন্ডিকেটে না থাকলেই সিনেমায় নেওয়া হয় না। বাদ। ’
সর্বশেষ মল্লিকা শেরাওয়াতকে সর্বশেষ দেখা গেছে ‘আরকে/আরকে’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছে গত ২২ জুলাই।
জন্ম বাংলাদেশে কিন্তু এনআইডি তে ভেনিজুয়েলা! । WB
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বাসিন্দা শিউলি বেগম। তাঁর জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কিছু তথ্যে অসংগতি ছিল। এটা তিনি সংশোধনের আবেদন করেছিলেন। ২৯ জুলাই তিনি এনআইডি ডাউনলোড করে দেখেন, তাঁর জন্মস্থান ভেনিজুয়েলা।
সংশোধন করতে গিয়ে এনআইডি নিয়ে আরো বিড়ম্বনায় পড়েন শিউলি। তিনি বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েও অনেক দিন নির্বাচন অফিসে ঘুরতে হয়েছে। অবশেষে সংশোধনের মেসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি ডাউনলোড করে দেখি, আমার জন্মস্থান ভেনিজুয়েলা। এখন এই কার্ড তো কোনো কাজে লাগবে না। বড় সমস্যায় পড়েছি।
শিউলির মতো বড়লেখা উপজেলার অন্তত ১২ জনের এনআইডিতে জন্মস্থান ভেনিজুয়েলা। একই অবস্থা মৌলভীবাজার শহরের অনেক বাসিন্দার। এনআইডিতে তাঁদেরও জন্মস্থান ভেনিজুয়েলা। সবার এনআইডি শিগগিরই সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, একাডেমিক সনদ, পাসপোর্ট, জন্ম নিবন্ধন কিংবা মা-বাবার কাগজপত্রের সঙ্গে তথ্যগত অমিলের কারণে অনেকেই এনআইডির তথ্য সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে আবেদন করেন। দিনের পর দিন ধরনা দিয়ে অনেক ভোগান্তির পর সংশোধন সম্পন্ন হওয়ার মেসেজ পেয়ে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি ডাউনলোড করে বিপাকে পড়ছেন তাঁরা। এনআইডিতে কারো কারো জন্মস্থান ভেনিজুয়েলা লেখা থাকায় নতুন করে বিড়ম্বনায় পড়ছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে বড়লেখার বর্ণি ইউনিয়নের একজন অভিযোগ করেন, ‘প্রায় দুই মাস আগে সংশোধনের আবেদন করি। এরপর উপজেলা নির্বাচন অফিসে কত দিন যে গেছি তার হিসাব নেই। অনেক দূর থেকে গিয়েও শোনা যায় অফিসার নেই। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখি, আমার জন্ম ভেনিজুয়েলায়। জরুরি পাসপোর্ট করার জন্য এনআইডি সংশোধন করেছিলাম। বাংলাদেশে জন্মগ্রহণ করে এনআইডিতে ভেনিজুয়েলা লেখা থাকায় দুশ্চিন্তায় আছি। এখন আর পাসপোর্ট করা হচ্ছে না। ’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান জানান, বিষয়টি অনেকেই তাঁকে জানিয়েছেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। আশা করছেন, দ্রুত তা সমাধান হয়ে যাবে।
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘মৌলভীবাজার শহরে আমি এ পর্যন্ত যে কজন ভুক্তভোগী পেয়েছি, তাঁদের সবার এনআইডিতে জন্মস্থান ভেনিজুয়েলা লেখা। সার্ভারের সমস্যা থেকে এটি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ’
তিনি আরো বলেন, বড়লেখা উপজেলাতেও একই অবস্থা। কত এনআইডিতে ভুল আছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে এ ধরনের পরিসংখ্যান নেই। কী পরিমাণ প্রিন্ট হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। তবে দ্রুতই সমস্যা সমাধান করা হবে। ’
ডলার সংকট : চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন! । WB
ডলারসংকটের এই সময় চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুপারিশ করেছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এমসিসিআই বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।
এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেয়। গভর্নর তাদের বলেছেন, বিশেষ করে চীন থেকে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানিকারকরা যেন চীনা মুদ্রা রেনমিনবি (আরএমবি) ব্যবহার করতে পারেন, এ জন্য পরিপত্র জারি করা হবে।
ব্যবসায়ীরা জানান, সর্বশেষ খোলাবাজারে প্রতি ডলার রেকর্ড ১১২ টাকায় বিক্রি হয়েছে। ডলারসংকটের ফলে ব্যাংকগুলোতে প্রয়োজনীয় ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। এ অবস্থায় ডলারের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে রুপিতে এবং চীনের সঙ্গে আরএমবিতে আমদানি-রপ্তানি বিল পরিশোধের উদ্যোগ নেওয়া গেলে মুদ্রাবাজারে স্বস্তি ফিরে আসবে। চীন ও ভারত যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, তাই এর মাধ্যমে দেশে ডলারের রিজার্ভসংকট কাটিয়ে উঠা যাবে।
বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে ৫২ বিলিয়ন ডলারের। একই অর্থবছরের জুলাই থেকে গত মে পর্যন্ত বাংলাদেশ আমদানিতে ব্যয় করেছে ৭৫ বিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে প্রধান বাণিজ্যিক অংশীদার চীন থেকেই আমদানি হয়েছে ১২ বিলিয়ন এবং ভারত থেকে আমদানি করা হয় ১০ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা।
এ ছাড়া বাংলাদেশ এই দুই দেশে পণ্য রপ্তানিও করে। ব্যবসায়ীরা বলছেন, চীন, ভারতের সঙ্গে অন্তত আমদানির ২২ বিলিয়ন ডলার স্থানীয় মুদ্রায় লেনদেন করা গেলে ডলারের ওপর চাপ কমে যাবে।
চায়না-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) তথ্য অনুসারে, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় এক হাজার ৩৫৫ কোটি ডলারের বেশি। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে ৬৮ কোটি ডলার। চীন থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয় এক হাজার ২৮৭ কোটি ডলারের।
বিসিসিআইয়ের যুগ্ম মহাসচিব আল মামুন মৃধা আমদানি-রপ্তানি ব্যয় মেটাতে মুদ্রা বহুমুখী করার পরামর্শ দেন। তিনি বলেন, প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের মুদ্রায় আমদানি-রপ্তানি ব্যয় মেটানো গেলে অনেক বেশি ডলার সাশ্রয় হতো। এতে দুই দেশই উপকৃত হতো। বর্তমান লেনদেনের ক্ষেত্রে টাকা থেকে ডলার এবং ডলার থেকে আরএমবিতে রূপান্তর করতে হয় ব্যবসায়ীদের। বিশ্বের ৪৪টি দেশ আরএমবিতে লেনদেন করে জানিয়ে মামুন মৃধা বলেন, অন্য দেশগুলো কী কৌশল অবলম্বন করেছে তা পর্যালোচনা করে দেখা যেতে পারে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ভারত ও চীন দুই দেশই নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন করছে। রাশিয়া থেকে রুপি দিয়ে গ্যাস কিনছে ভারত। বাংলাদেশ সরকারও এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে। এটা করা উচিত।
বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বিকল্প মুদ্রা ব্যবহার করলেও বাংলাদেশ ভূরাজনৈতিক সমস্যার কারণে এমন উদ্যোগ নিতে পারেনি। তবে দেশের বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে যে ধরনের উদ্যোগ নিলে সংকট থেকে বেরিয়ে আসা যায় তা নেওয়া উচিত।
বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে বিকল্প মুদ্রা বিনিময়ের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমও। তিনি বলেন, সংকট কাটাতে এখন বাটার ব্যবস্থায়ও (পণ্য দিয়ে পণ্য আনা) যাওয়া যায়।
এমসিসিআইয়ের প্রস্তাব
এমসিসিআই আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ডলারের বিকল্প হিসেবে দ্বিতীয় একটি মুদ্রা বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংককে। বিশেষ করে যেসব দেশ থেকে বাংলাদেশে প্রচুর পণ্য আমদানি হয় ওই সব দেশের সঙ্গে বিকল্প মুদ্রা ব্যবহারের পরামর্শ তাদের। বিশেষ করে চীন থেকে কাঁচামাল আমদানির জন্য আরএমবি ব্যবহার করার পরামর্শ দেয় সংগঠনটি।
আরএমবি বর্তমানে বিশ্ববাণিজ্যে দ্বিতীয় মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে মার্কিন ডলারের চাহিদা অনেকাংশে কমে আসার পাশাপাশি দেশের জন্য তা স্বস্তিদায়ক হবে। এমসিসিআই প্রতিনিধিদল এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করার পরামর্শ দেয়।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) সভাপতি মো. মাতলুব আহমদ বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। গত এক দশকে দেশটির সঙ্গে রপ্তানি আয় বেড়েছে প্রায় তিন গুণ। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য এখন ১২০০ কোটি ডলারের। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে প্রায় ২০০ কোটি ডলার।
মাতলুব আহমদ বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ পরীক্ষামূলকভাবে ২০০ কোটি ডলারের সমপরিমাণ রুপির ব্যবহার করেও দেখতে পারে ডলারের ওপর কী ধরনের প্রভাব পড়ে। আমরা মনে করি, ডলার সংকটের এই সময় এতে উভয় দেশ উপকৃত হবে। ’ তিনি দ্রুত বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
সীমান্তে সংঘর্ষে কেন জড়াল ইরান-আফগান? । WB
সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ইরান ও আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় নিজেদের এক সৈন্য নিহত হওয়ার দাবি করেছে আফগানরা।
আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, নিমরোজ প্রদেশের সীমান্ত এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। যার অপরপ্রান্তে রয়েছে ইরানের হিরমান্দ এলাকা।
এই ঘটনার জন্য একে অপরকে দুষছে তেহরান ও কাবুল।
নিমরোজ পুলিশের মুখপাত্র জানিয়েছে, ‘আমাদের একজন নিহত হয়েছে এবং একজন আহত।’
ইরানের হিরমান্দের কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার তাদের কেউ হতাহত হয়নি।
ইরানের দাবি, আফগান সেনারা নিজেদের এলাকার বাইরে এসেছে তাদের পতাকা উত্তোলন করতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র: বিবিসি
১০০ টাকার প্রাইজবন্ড ১০৮তম ড্র অনুষ্ঠিত । WB
একশ’ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৮তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতি বা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৬৯টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।
৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের ০৫০২৯০৫ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৬৮৪৮০১ নম্বর।
এছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন।
এবারের ড্র’তে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৬৯টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ,  গথ, গদ এবং গন এই ‘ড্র’-এর আওতাভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।
হিরো আলমের পাশে দাঁড়ালেন সারেগামাপার নোবেল । WB
সম্প্রতি বিকৃত, রুচিহীন ও জনমনে অসন্তোষ সৃষ্টিকারী কনটেন্ট তৈরিসহ বেশ কিছু অভিযোগে ওঠে আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাকে ডেকেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।
এবার হিরো আলমের পাশে দাঁড়ালেন সারেগামাপা প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া আলোচিত-সমালোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল।
সেখানে তাকে বিকৃত সুরে গাওয়া গান, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক বিকৃত করে পরে অভিনয় এবং কনটেন্ট তৈরি না করার জন্য মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালেচনা। এটিকে ব্যক্তিগত স্বাধীনতায় প্রশাসনের হস্তক্ষেপ বলে মন্তব্য করছেন অনেকেই।
হিরো আলম কেন রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত গাইতে পারবে না এ নিয়ে হচ্ছে সমালোচনা। অনেকেই হিরো আলমের পক্ষে নানা মত প্রকাশ করছেন। তার পক্ষে অবস্থান নিলেন সারেগামাপা খ্যাত শিল্পী নোবেল।
ফেসবুক পোস্টে নোবেল বলেন, “রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!”
ওই পোস্টে রবীন্দ্রনাথ এ দেশের সাহিত্যে তেমন কোনও অবদানই রাখেননি মন্তব্য করেছেন নোবেল। তিনি লিখেছেন, “যে রবীন্দ্রনাথ এ দেশের কবিদের মূল্যায়ন করে যান নাই তারে নিয়ে যে এ দেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এ দেশের যে কেউ গাইলে তেমন কোনও ক্ষতি নেই।”
এদিকে হিরো আলম শুক্রবার একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “দুই দিন ধরে তোলপাড় চলতেছে, হিরো আলম না কি গান গাইবে না। সে কথা ভুল। আমি বলেছি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও লালন সংগীত গাইব না। আমার নিজের লেখা নিজের সুর করা গান তো গাইব। সে অনুযায়ী আমার নিজের করা একটি গান প্রকাশ করেছি। এখানে আমাকে ফাঁসির কয়েদি হিসেবে দেখা যাবে।”
পূবালী ব্যাংকে চাকরির সুযোগ । WB
পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সিনিয়র অফিসার সমমানের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট, ২০২২ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বিয়ের আগেই গর্ভবতী আলিয়া ভাট । WB
নিজের কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে এবার ট্রলের শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি তাঁর প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’-এর শুটিং শেষ করে নিজের প্রযোজিত ‘ডার্লিংস’ সিনেমার প্রচারে অংশ নেন তিনি।
এ সময় আলিয়া বেবি বাম্পকে ছদ্মবেশ দিতে একটি সানশাইন বেলুনের পোশাক বেছে নিয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাঁকে নিয়ে ট্রল করতে দ্বিধা করছেন না। একজন লিখেছেন, ‘আমরা আপনার অসামাজিক চিন্তাধারার জন্য লজ্জিত বোধ করি।
আমরা বিশ্বাস করি যে, রণবীর আপনাকে ভালোবাসতেন বলেই বিয়ে করেছেন। বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন, বিষয়টি ভাবতেই লজ্জা হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘এমন বাজে অবস্থায় প্রচারে না আসাই আপনার জন্য মঙ্গল হবে। আগে আপনার অতিরিক্ত চর্বি কেটে ফেলুন।’
সরকার দেশকে দেউলিয়ার দিকে নিয়ে যাচ্ছে : মান্না । WB
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সত্যিকার অর্থেই দেশ আজ ভয়াবহ সংকটের দিকে অগ্রসর হচ্ছে। ক্ষমতাসীন সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনা দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা দেশকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে।’
গতকাল রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম এ কবীর হাসান এবং সাকিব আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
নাগরিক যুব ঐক্যের সভাপতি ইকবাল হোসেন সাম্য এবং সিরাজগঞ্জ জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব মোকলেছুর রহমান সবুজকে দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
পপতারকা শাকিরার বিপদ । WB
কলম্বিয়ান জনপ্রিয় পপতারকা শাকিরা। বিশ্বের প্রভাবশালী তারকাদের তালিকায় ওপরের দিকে তাঁর নাম। সেই শাকিরার বিরুদ্ধে মোটা অঙ্কের ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রসিকিউটররা ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে তাঁর অর্জিত আয়ের ১৪.৫ মিলিয়ন ইউরো স্প্যানিশ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ৪৫ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। এমনকি গায়িকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ নিষ্পত্তি করার জন্য স্প্যানিশ প্রসিকিউটরদের দেওয়া একটি চুক্তি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে। প্রসিকিউটররা বলেছেন, তিনি ২০১১ সালে স্পেনে চলে যান।
এদিকে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন শাকিরা। শাকিরার আইনজীবীদের দাবি, বার্সেলোনার আদালতে বিচার না হওয়া পর্যন্ত কোনো খবরে পৌঁছানো যাবে না। তবে শাকিরা তাঁর এমন দোষ একেবারেই অস্বীকার করেছেন। তিনি তাঁর নির্দোষতা সম্পর্কে একেবারে নিশ্চিত।
কারাগারে থামছে না অবৈধ ফোন কল, বসানো হচ্ছে শক্তিশালী জ্যামার। WB
ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন গত বছরের জুলাই মাসে কারাগারের অধীন হাসপাতাল থেকে মোবাইল ফোনে জুম মিটিংয়ে অংশ নেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনায় আসে। ওই ঘটনায় আট কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কারা কর্তৃপক্ষ।
শুধু হাসপাতাল থেকেই নয়, খোদ কারাগার থেকেই প্রতিনিয়ত বন্দিরা কথা বলতে পারছেন তাঁদের স্বজনদের সঙ্গে।
চেষ্টা করেও কারাগারগুলোতে অবৈধ ফোন কল থামানো যাচ্ছে না, যা ভাবিয়ে তুলেছে কারা কর্তৃপক্ষকে। এ অবস্থায় কারাগারে শক্তিশালী জ্যামার বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুরের তিনটি কারাগার এবং নারায়ণগঞ্জ কারাগারে বসানো হবে এই জ্যামার।
অবশ্য কয়েক বছর আগে কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগারে ৮৮টি মোবাইল জ্যামার বসানো হয়। তবে এই জ্যামারগুলোর মধ্যে ৭০টিরও বেশি বিকল হয়ে গেছে। এ ছাড়া আর্থিক সুযোগ নিয়ে জ্যামারগুলো বন্ধও রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কারা নিরাপত্তা আধুনিকায়নের আওতায় কারাগারভিত্তিক কম্প্রিহেনসিভ মোবাইল ফোন জ্যামার বসানোর উদ্দেশে একটি কমটি গঠন করা হয়েছে। গত ২১ জুলাই একটি সভাও হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জ্যামারের টেকনিক্যাল স্পেসিফিকেশন নতুনভাবে প্রণয়নের জন্য অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি কারাগারগুলো পরিদর্শন করে রিপোর্ট দেবে। জানা গেছে, গতকাল বুধবার কমিটির সদস্যরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ এবং হাই সিকিউরিটি কারাগার পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিআইজি প্রিজন্স তৌহিদুল ইসলাম গতকাল বলেন, ‘মোবাইল জ্যামার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা বলেন, কারাগারে মোবাইল ফোন বন্ধে কর্তৃপক্ষের চেষ্টার অন্ত নেই, কিন্তু কিছু কারারক্ষী এ কাজটা করে থাকেন। যাঁদের ধরা যায়, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গত দুই-তিন বছরে অর্ধশতাধিক কারাক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও থামানো যাচ্ছে না। তাঁর মতে, শক্তিশালী জ্যামার বসানোর পর কাজটা সহজ হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার যে জ্যামারগুলো কারাগারগুলোতে বসানো হবে, সেগুলো অত্যাধুনিক। এগুলো ঢাকার কারা অধিদপ্তর থেকে মনিটর করা হবে। এ ছাড়া স্থানীয় কারাগারেও মনিটরিং সিস্টেম থাকবে। আগে বসানো জ্যামারগুলো স্থানীয় কারাগার থেকে মনিটর করা হতো। ওই সূত্র আরো জানায়, বর্তমানে সরকারিভাবে মোবাইল ফোনে বন্দিদের স্বজনদের সঙ্গে কথা বলার যে নিয়ম চালু করা হয়েছে, সেটি অব্যাহত থাকবে। নির্দিষ্ট কক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য বন্দিরা সরকারি মোবাইল ফোনে কথা বলতে পারবেন। এই কক্ষ জ্যামারের আওতামুক্ত থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক বছর আগে কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগারে ৮৮টি মোবাইল জ্যামার বসানো হয়। তবে এই জ্যামারগুলোর মধ্যে ৭০টিরও বেশি বিকল হয়ে গেছে। এ ছাড়া আর্থিক সুযোগ নিয়ে জ্যামারগুলো বন্ধও রাখা হয় বলে অভিযোগ পাওয়া যায়। কারাগারের ভেতরে অসাধু কারারক্ষীরা মোবাইল ফোনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সামাজিক মাধ্যমে জেলেনস্কি ও তার স্ত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড় । WB
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বিগত পাঁচ মাস ধরে চলছে এই যুদ্ধ। যুদ্ধবিধ্বস্ত গোটা ইউক্রেনে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার, ধ্বংসস্তূপ আর পোড়া বারুদের গন্ধ। যেন বিপর্যস্ত জনজীবন। ছন্নছাড়া সেখানকার বাসিন্দারা।
কিন্তু, এর মধ্যেই বিখ্যাত মাসিক ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন ‘ভোগের’ ‘ডিজিটাল কভার’-এ সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক, যা মনে করিয়ে দিচ্ছে সম্রাট নিরোকে। রোম পুড়ছে, সম্রাট নিরো বেহালা বাজাচ্ছেন। জেলেনস্কির এই ঘটনাও ঠিক যেন সম্রাট নিরোর ওই ঘটনার পুনরাবৃত্তি।
দেশের চরম দুঃসময়ে স্ত্রী ওলেনার সঙ্গে ম্যাগাজিনের অনলাইন সংস্করণের প্রচ্ছদের জন্য হাসিমুখে ছবি তুলেছেন জেলেনস্কি। স্বভাবতই, এই প্রচ্ছদ ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে গিয়েছে। সমালোচনায় একেবারে জর্জরিত জেলেনস্কি।
অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দেশের এই চরম দুর্দিন, যুদ্ধের পরিবেশে ফটোশ্যুটে রাজি হলেন কীভাবে? জানা গেছে, ছবিটি তুলেছেন প্রখ্যাত চিত্রসাংবাদিক অ্যানি লেবোভিৎজ।
সোশ্যাল মিডিয়ায় ওলেনা জেলেনস্কির সরকারি অ্যাকাউন্ট থেকে ছবিগুলো আপলোড করা হয়েছে। ওলেনা লিখেছেন, “ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পাওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার। বিশ্বের সব সফল মানুষেরই স্বপ্ন থাকে এই ম্যাগাজিনের প্রচ্ছদে সুযোগ পাওয়ার। আমি চাই, আমার জায়গায় ইউক্রেনের প্রতিটি মহিলার ছবি ছাপা হোক।”
কিন্তু, এর যে এমন বিরূপ প্রতিক্রিয়া হবে, তা জেলেনস্কি দম্পতি কল্পনাও করতে পারেননি।
সূত্র: ডেকান হেরাল্ড, আওয়ার্স টিভি
কাতার বিশ্বকাপ এ ৩২ দলের মাঠ, হোটেল ও অনুশীলন ভেন্যু চূড়ান্ত । WB
কাতার বিশ্বকাপে অন্যান্য আসরের মতো দলগুলোকে এবার এক হোটেল থেকে অন্য হোটেলে যেতে হবে না। এক হোটেলেই কাটিয়ে দেয়া যাবে পুরো আসর। ইতোমধ্যে এবারের বিশ্বকাপের ৩২ দলের জন্য মাঠ, হোটেল ও অনুশীলন ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ফিফা।
বুধবার (২৭ জুলাই) স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম গোল ডট কমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে জানা যায়,  এবারের আসরের ৩২ টি দলের মধ্যে ২৪টি দলের হোটেল কাতারের রাজধানী দোহার নিকটে। বাকি দলগুলোও উন্নত যাতায়াত ব্যবস্থার কারণে খুব বেশি ঝামেলায় পড়বে না।
এক নজরে দেখে নিন দলগুলোর হোটেল ও অনুশীলনের ভেন্যুগুলো-
গ্রুপ – এ
দেশ – কাতার
হোটেল – আল আজিজিয়ান বুটিক হোটেল
অনুশীলন ভেন্যু – অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ৩
দেশ –  ইকুয়েডর
হোটেল – হায়াত রিজেন্সি ওরিক্স দোহা
অনুশীলন ভেন্যু – মেসাইমির এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ –  সেনেগাল
হোটেল – দুহাইল হ্যান্ডবল স্পোর্টস হল
অনুশীলন ভেন্যু – আল দুহাইল এসসি ২
দেশ – নেদারল্যান্ডস
হোটেল – দ্য সেন্ট রেজিস দোহা
অনুশীলন ভেন্যু – কাতার ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ৬
গ্রুপ – বি
দেশ – ইংল্যান্ড
হোটেল – সোক আল ওয়াকরা হোটেল কাতার বাই টিভোলি
অনুশীলন ভেন্যু – আল ওয়াকরাহ এসসি স্টেডিয়াম
দেশ – ইরান
হোটেল – আল রায়ান হোটেল দোহা কুরিও কালেকশন বাই হিলটন
অনুশীলন ভেন্যু – আল রায়ান এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস ১
দেশ – যুক্তরাষ্ট্র
হোটেল – মারসা মালাজ কেম্পিনস্কি, দ্য পার্ল- দোহা
অনুশীলন ভেন্যু – আল ঘারাফা এসসি স্টেডিয়াম
দেশ – ওয়েলস
হোটেল – ডেল্টা হোটেলস সিটি সেন্টার দোহা
অনুশীলন ভেন্যু – আল সাদা এসসি নিউ ট্রেনিং ফ্যাসিলিটিস ২
গ্রুপ – সি
দেশ – আর্জেন্টিনা
হোটেল – কাতার ইউনিভার্সিটি হোস্টেল ১
অনুশীলন ভেন্যু – ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ৩
দেশ – সৌদি আরব
হোটেল – সিলাইন বিচ, এ মুরওয়াব রিসোর্ট
অনুশীলন ভেন্যু – সিলাইন ট্রেনিং সাইট
দেশ – মেক্সিকো
হোটেল – সিমাইসমা, এ মুরওয়াব রিসোর্ট
অনুশীলন ভেন্যু – আল খোর এসসি স্টেডিয়াম
দেশ – পোল্যান্ড
হোটেল – ইজদান প্যালেস হোটেল
অনুশীলন ভেন্যু – আল খারাইতিয়াত এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
গ্রুপ – ডি
দেশ – ফ্রান্স
হোটেল – এ লাক্সারি কালেকশন রিসোর্ট অ্যান্ড স্পা, দোহা
অনুশীলন ভেন্যু – আল সাদ এসসি স্টেডিয়াম
দেশ – অস্ট্রেলিয়া
হোটেল – নিউ অ্যাস্পায়ার অ্যাকাডেমি অ্যাথলেট অ্যাকোমোডেশন
অনুশীলন ভেন্যু – অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ৫
দেশ – ডেনমার্ক
হোটেল – রিতাজ সালওয়া রিসোর্ট অ্যান্ড স্পা
অনুশীলন ভেন্যু – আল সাইলিয়া এসসি ২
দেশ – তিউনিসিয়া
হোটেল – উইনধাম গ্র্যান্ড দোহা ওয়েস্ট বে বিচ
অনুশীলন ভেন্যু – আল ইগলা ট্রেনিং সাইট ৩
গ্রুপ – ই
দেশ – স্পেন
হোটেল – কাতার ইউনিভার্সিটি হোস্টেল ৩
অনুশীলন ভেন্যু – কাতার ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ১
দেশ – কোস্টারিকা
হোটেল – দুসিত ডি২ সালওয়া দোহা
অনুশীলন ভেন্যু – আল আহলি এসসি স্টেডিয়াম
দেশ – জার্মানি
হোটেল – জুলাল ওয়েলনেস রিসোর্ট
অনুশীলন ভেন্যু – আল শামাল স্টেডিয়াম
দেশ – জাপান
হোটেল – রেডিসন ব্লু হোটেল দোহা
অনুশীলন ভেন্যু – আল সাদা এসসি নিউ ট্রেনিং ফ্যাসিলিটিস ১
গ্রুপ – এফ
দেশ – বেলজিয়াম
হোটেল – হিলটন সালওয়া বিচ রিসোর্ট অ্যান্ড ভিলাস
অনুশীলন ভেন্যু – সালওয়া ট্রেনিং সাইট
দেশ – কানাডা
হোটেল – সেঞ্চুরি প্রিমিয়ার হোটেল লুসাইল
অনুশীলন ভেন্যু – উম সালাল এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ – মরক্কো
হোটেল – উইনধাম দোহা ওয়েস্ট বে
অনুশীলন ভেন্যু – আল দুহাইল এসসি স্টেডিয়াম
দেশ – ক্রোয়েশিয়া
হোটেল – হিলটন দোহা
অনুশীলন ভেন্যু – আল এরসাল ট্রেনিং সাইট ৩
গ্রুপ – জি
দেশ – ব্রাজিল
হোটেল – দ্য ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পা
আল আরাবি এসসি স্টেডিয়াম
দেশ – সার্বিয়া
হোটেল – রিক্সোস গালফ হোটেল দোহা
অনুশীলন ভেন্যু – আল আরাবি এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ – সুইজারল্যান্ড
হোটেল – লে রয়্যাল মেরিডয়ান দোহা
অনুশীলন ভেন্যু – ইউনিভার্সিটি অব দোহা ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ – ক্যামেরুন
হোটেল – বেনিয়ান ট্রি দোহা অ্যাট লা সিগালে মুশাইরেব
অনুশীলন ভেন্যু – আল সাইলিয়া এসসি স্টেডিয়াম
গ্রুপ – এইচ
দেশ – পর্তুগাল
হোটেল – আল সামরিয়া অটোগ্রাফ কালেকশন হোটেল
অনুশীলন ভেন্যু – আল শাহানিয়া এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস
দেশ – ঘানা
হোটেল – ডাবলট্রি বাই হিলটন দোহা- আল সাদা
অনুশীলন ভেন্যু – অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ১
দেশ – উরুগুয়ে
হোটেল – পালম্যান দোহা ওয়েস্ট বে
অনুশীলন ভেন্যু – আল এরসাল ট্রেনিং সাইট ১
দেশ – দক্ষিণ কোরিয়া
হোটেল – লে মেরিডিয়ান সিটি সেন্টার দোহা
অনুশীলন ভেন্যু – আল ইগলা ট্রেনিং সাইট ৫
চীনা ভিসা পেতেও লাগবে অনলাইন অ্যাপয়েন্ট ডেট । WB
এখন থেকে চীনা ভিসা নিতে চাইলে বাংলাদেশিদের অনলাইনে ভিসা আবেদন ও জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্ট ডেট নিতে হবে। ভিসা ফি জমা দিতে হবে ভিসা কার্ডের মাধ্যমে।
গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
চীনা দূতাবাস জানায়, বাংলাদেশিরা ৭টি ক্যাটাগরিতে চীনা ভিসা নিতে পারবে। এই ৭টি ক্যাটাগরি হলো- ১. যাদের পরিবারের সদস্য কূটনৈতিক বা অফিসিয়াল কাজে নিয়োজিত। ২. যারা চীনে কাজ করতে চান ও তাদের পরিবারের সদস্যদের (জেড ভিসা), বাণিজ্যিক কার্যক্রমের জন্য (এম ভিসা) অথবা ভিজিটের জন্য এফ ভিসা নেওয়া যাবে।
৩. যারা পারিবারিক পুনর্মিলনের জন্য চীনে যেতে চান বা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান (কিউ ১ ভিসা, কিউ -২ ভিসা, এস-১ ভিসা, এস-২ ভিসা)। ৪. ক্রু সদস্য (সি ভিসা)। ৫. যারা উচ্চ-স্তরের দক্ষতার জন্য জরুরিভাবে চীনে যেতে চান (আর ভিসা)।
৬. জরুরি মানবিক কারণে চীনে যেতে চান। ৭. অন্যান্য কর্মী যাদের চীনা কর্তৃপক্ষ চীনে যাওয়ার অনুমোদন দিয়েছে।
চীনা ভিসা নিতে হলে দূতাবাসের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন সাবমিট ও অ্যাপয়েন্ট ডেট নিতে হবে। এছাড়া ভিসা, মাস্টার কার্ড, চায়না ইউনিয়ন পে ও ডিনার ক্লাব ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে ভিসা ফি জমা দিতে হবে।
চীনা ভিসা নেওয়ার নতুন নিয়মাবলী নিচের লিঙ্ক থেকে বিস্তারিত জানা যাবে।  http://bd.china-embassy.gov.cn/eng/sghd/202207/t20220726_10728070.htm
তালাক দেওয়ায় শীর্ষে রাজশাহী । WB
জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তালাকে শীর্ষে রয়েছে রাজশাহী।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সারাদেশে বিবাহিতদের সংখ্যার হার বেশি রাজশাহীতে। আবার বৈবাহিক বিচ্ছেদ বা তালাকের ঘটনাও বেশি রাজশাহীতে।
রাজশাহীতে অবিবাহিতের সংখ্যা ২৪.৩৮ শতাংশ। তবে বিবাহিতের সংখ্যায় ছাড়িয়ে গেছে সকল বিভাগকে। ৬৮.৯৭ শতাংশ বিবাহিত রাজশাহীতে। বিধবা বা বিপত্নীক রয়েছে ৫.৬৬ শতাংশ, তবে তালাকের হারও বেশি রাজশাহীতে, যা ০.৬১ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছিন্ন ০.৩৭ শতাংশ মানুষ।
বরিশালে ২৭.২০ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৬.৬৬ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫.৫৪ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.২৯ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছিন্ন ০.৩১ শতাংশ।
চট্টগ্রামে ৩২.৫৭ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬১.৬৭ শতাংশ, বিধবা বা বিপত্নীক রয়েছে ৫.১৪ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৩০ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছিন্ন রয়েছে ০.৩২ শতাংশ।
ঢাকায় ২৮.৯৩ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৫.৬৩ শতাংশ, বিধবা বা বিপত্নীক রয়েছে ৪.৬৬ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৪০ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছিন্ন রয়েছে ০.৩২ শতাংশ।
খুলনায় ২৪.৫২ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৮.৮৫ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫.৬২ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৫৫ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছিন্ন ০.৪৬ শতাংশ।
ময়মনসিংহে ২৭.৭৫ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৫.৭৪ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫.৭৬ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৪০ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছিন্ন ০.৩৫ শতাংশ মানুষ।
অন্যদিকে রংপুরে ২৫.৭৮ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৭.৬৫ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫.৮৪ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৩ শতাংশ এ৮বং দাম্পত্য বিচ্ছিন্ন ০.৩৫ শতাংশ মানুষ।
সব বিভাগের মধ্যে সবচেয়ে বেশি অবিবাহিত সিলেটে। যা ৩৭.৭৭ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৫৫.৫৯ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫.৮১ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৪৩ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছিন্ন ০.৩৯ শতাংশ মানুষ।
র প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯ জন।
এখন দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ । WB
বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। বহুল প্রতীক্ষিত জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল মিলেছে।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়।
সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।
বিবিএস প্রতিবেদনে দেখা যায়, স্বাধীনতার পর ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম শুমারিতে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ। এরপর ১৯৮১ সালে জনশুমারি অনুষ্ঠিত হয়। ওই সময় মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জনে। ১৯৯১ সালে দেশে মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ কোটি ৬৩ লাখে।
২০০১ সালে চতুর্থ আদমশুমারি ও গৃহগণনা করা হয়, এসময় জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ২৪ লাখ। ২০১১ সালে অনুষ্ঠিত পঞ্চম জনশুমারিতে দেখা যায়, দেশের জনসংখ্যা বেড়ে হয়েছে ১৪ কোটি ৪০ লাখ। ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
অনলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু আজ । WB
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম আজ বুধবার শুরু হচ্ছে। আজ সকাল ১১টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এর আগে গত ২৯ জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম শুরু হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেছেন, যাঁরা আবেদন করেছিলেন আজ বুধবার তাঁদের বদলিস্থলের নাম ঘোষণা করা হবে। এরপর কেন্দ্রীয়ভাবে বদলির কার্যক্রম হাতে নেওয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৩ জুন সেই  নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এসংক্রান্ত আদেশে বলা হয়, ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশটি বাতিল করা হলো। ফলে বদলির পথ উন্মুক্ত হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে। তবে এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু করা হয়।
স্বপ্নে জ্বলন্ত কবর দেখতাম, তাই অভিনয় ছেড়েছি : সানা । WB
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন সানা। সেখানে আবেগপ্রবণ হয়ে তিনি জানিয়েছেন ঠিক কী কারণে নাম, খ্যাতি, অর্থ এবং শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সানা খান বলিউডের রাতারাতি নাম পেয়ে যান, অর্জন করেন খ্যাতি। মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে অভিনেত্রী হিসেবেও পরিচিতি পান ।
কিন্তু ক্যারিয়ারে ভালো অবস্থান থাকা সত্ত্বেও হুট করে ঘোষণা দিয়েই অভিনয় জগত থেকে চিরবিদায় নেন বলিউডের এই অভিনেত্রী। ১৫ বছরের সুদীর্ঘ অভিনয় জীবনে ইতি টেনে ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথে নিজেকে সমর্পিত করেন তিনি।
প্রকাশিত ভিডিওতে সানা বলেছেন, আমি অতীত জীবনে খ্যাতি, নাম অর্থ সব ছিল তার কাছে। কোনও কিছুর কমতি ছিল না। সেই সঙ্গে সানা বলেছেন, তিনি যা চেয়েছেন সব কিছুই করতে পেরেছেন। এতসব কিছু থাকার পরেও তার মতে, সব কিছুর মাঝে একটি জিনিসের অনুপস্থিতি বোধ করছিলেন তিনি। সেটা হল ‘শান্তি’। কোনও কিছুতেই তখন যেন শান্তি পাচ্ছিলেন না তিনি।
সময়টা ছিল ২০১৯ সালের রমজান মাস। সেই সময় তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে ওই সময় তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। ‘মুত্তাবিফি হুজ্জাজ’ দক্ষিণ এশিয়ার সঙ্গে দেওয়া ওই সাক্ষাৎকারে সানা বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা’।
তিনি জানান, এরপর তিনি গ্ল্যামার জগত ছেড়ে দেন। নিজেকে সমর্পণ করেন ধর্মের পথে।
দুই বছর আগে অর্থাৎ ২০২০ সালের অক্টোবর মাসে সবাই চমকে দিয়ে বলিউডকে বিদায় জানান সাবেক অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ ইসলামের কাছে নিজেকে সমর্পন করতে চান তিনি।
এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন তিনি। এ বছর তিনি জীবনের প্রথম হজ পালন করছেন স্বামীর সঙ্গে। তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সানা। ২০১২ সালে রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।
সুপারস্টার সালমান খানের ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’, ‘স্পেশ্যাল অপস’ছবিতেও কাজ করেছেন সানা। বর্তমানে স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন সাবেক এই বলিউড অভিনেত্রী।
আগস্টে ঢাকা আসতে পারেন চীনা পররাষ্ট্রমন্ত্রী । WB
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দু’দিনের সফরে আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসতে পারেন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ওই সফরের প্রস্তাব দিয়েছেন।
চীনা প্রস্তাব অনুযায়ী, আগামী ৫ ও ৬ আগস্ট ঢাকা সফর করতে চান চীনা পররাষ্ট্রমন্ত্রী। তবে বাংলাদেশ ওই সফরকে পিছিয়ে ৭ আগস্ট করার প্রস্তাব দিয়েছে।
কারণ পররাষ্ট্রমন্ত্রী ৪ থেকে ৬ আগস্ট কম্বোডিয়া সফর করবেন। সেই সফর থেকে পররাষ্ট্রমন্ত্রীর আগামী ৭ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্র্রী ঢাকায় তার সম্ভাব্য সফর কিছুটা পেছালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন তাঁর কম্বোডিয়া সফর কিছুটা সংক্ষিপ্ত করে আগেই ঢাকা ফিরতে পারেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন যখন ইন্দো-প্যাসিফিকসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কাছে টানছে। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলকে ‘চীনবিরোধী’ উদ্যোগ বলে মনে করে।
এছাড়া কোয়াড সম্প্রসারণ হলে এবং বাংলাদেশ তাতে যোগ দিলে এ দেশের সঙ্গে চীনের সম্পর্কে ক্ষতি হবে বলে বেইজিং আগেই ঘোষণা দিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী এ সপ্তাহেই এশিয়ার কয়েকটি দেশ সফরে বের হচ্ছেন। তিনি আগামী ২৮ ও ২৯ জুলাই উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সেখানে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রিরাও উপস্থিত থাকতে পারেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান থেকে আরো দু’একটি দেশ ঘুরে ঢাকায় আসতে চান।
রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ চীনের জোরালো ভূমিকা প্রত্যাশা করছে। এ বছরই প্রত্যাবাসন শুরুর ব্যাপারে চেষ্টা চলছে। এছাড়া বাংলাদেশে আটকেপড়া চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরার বিষয়েও শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী সেপ্টেম্বর মাসেই বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরা শুরু হতে পারে।
ডায়াবেটিসকে ৫ মাসেই বিদায়! । WB
৮ বছর ধরে ডায়াবেটিস। কিন্তু কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়ে আনার মাধ্যমে সেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে এনেছেন সাংবাদিক জে হিলোটিন। তিনি গালফ নিউজের সিনিয়র অ্যাসিসট্যান্ট এডিটর। কার্বোহাইড্রেট কমানোর জন্য বিশেষত তিনি অবিরত অনাহারে থাকার চর্চা করেন। নিজেই লিখেছেন, আমার ৮ বছর ধরে ডায়াবেটিস।
[indeed-social-locker sm_list=’fb,tw’ sm_template=’ism_template_6′ sm_list_align=’horizontal’ sm_display_counts=’true’ sm_display_full_name=’false’ unlock_type=1 locker_template=6 sm_d_text=’
আরো বিস্তারিত
পুরো নিউজটি পড়তে শেয়ার করুন!
‘ enable_timeout_lk=1 sm_timeout_locker=15 ism_overlock=’opacity’ twitter_unlock_onclick=1 ]
এর জন্য মেডিসিন ব্যবহার করছিলাম। এর মধ্যে দৈনিক ৫০০ মিলিগ্রামের এক ডোজ ইনসুলিন নিতে হতো। কিন্তু আমার চিকিৎসক আমাকে ডায়াবেটিকবিরোধী আরেকটি পদ্ধতি দিলেন। তাতে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে চিনির স্তর নামিয়ে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হয়। এটা সম্ভবও।
এক্ষেত্রে অব্যাহতভাবে অনাহারে থাকার এবং কার্বোহাইড্রেট কমিয়ে আনা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তবে এসব ক্ষেত্রে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি অনলাইন গালফ নিউজে লিখেছেন, ২০২২ সালের ২১শে জুলাই বৃহস্পতিবার বিকাল তিনটা পেরিয়ে গেছে। আগের রাতে প্রায় ১০টার দিকে আমরা শেষ খাবার খেয়েছি। তা ছিল চিজ উইজ এবং কেউপি মায়ো’র সঙ্গে কুচি কুচি করে কাটা কপি। ফলে প্রায় ১৭ ঘন্টা হতে চলেছে, আমরা কোনো খাবার গ্রহণ করিনি।
এটাই এখন আমার নিত্যদিনের রুটিন হয়ে গেছে। তবে মাঝে মধ্যে দু’একদিন এই রুটিনের ওপর যে অত্যাচার করি না, তা নয় কিন্তু। এভাবে আমি গত ৬ মাস ধরে অনাহারে থাকার মধ্য দিয়ে কার্বোহাইড্রেট কমিয়ে আনার প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছি। একে ইংরেজিতে বলা হয় লো-কার্বোহাইড্রেট ইন্টারমিটেন্ট ফাস্টিং (এলসিআইএফ)।
জে হিলোটিন আরও বলেছেন, আমার এই এলসিআইএফ জার্নি শুরু হয়েছিল এ বছরের ফেব্রুয়ারির দিকে। ওই সময়ে আমার ওজন ছিল ৭৫ থেকে ৭৬ কেজি, যদিও আমার স্বাভাবিক ওজন হওয়া উচিত ৬২ থেকে ৬৭ কেজি। ওই সময় আমার বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) ছিল ২৭.৩। আমার চর্চিত রীতির ফলে তা এখন কমে দাঁড়িয়েছে ২৩.৩। এটা স্বাভাবিক ওজন। জীবনে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে আনার ফলে এটা অর্জন সহজ হয়েছে। এর সঙ্গে ছিল অধিক পরিমাণ ব্যায়াম।
এর আগের বছরগুলোতে বুঝতে পারতাম যে, আমার ওজন অনেক বেড়ে গেছে। তবে তা নিয়ে খুব বেশি চিন্তিত হইনি। কারণ, এই ওজন কমিয়ে আনতে হবে এমন কিছু খুব জোর দিয়ে ভাবিনি। এক পর্যায়ে ডায়াবেটিস ধরা পড়ে। ৮ বছর ধরে চিকিৎসা নিই। তবে তাতে কাজ হচ্ছিল বলে মনে হয়নি। অবস্থা শোচনীয় হয়ে উঠার পর চিকিৎসক ওষুধের মাত্রা বাড়িয়ে দিতে থাকেন। এতে আমার সুস্থ হওয়ার আশা হারিয়ে যেতে থাকে। এর আগে আমি শরীরের ওজন কমানোর কোনো চেষ্টাই করিনি। মনে হয়েছে এর কোনো প্রয়োজনই নেই।
[/indeed-social-locker]
২০২১ সালের অক্টোবরে আমার স্ত্রী কম কার্বোহাইড্রেট এবং একটানা খাবার গ্রহণ না করার অভ্যাস নিয়ে টুইট করে যাচ্ছিল। সে এসব অভ্যাস করে যাচ্ছিল, আমি শুরু করার আগেই। এক সময় তার ওজন হয়েছিল ৯০ কেজির বেশি। তাকে নানা রকম ওষুধ নিতে হতো। তার মধ্যে হাইপারটেনশনের ট্যাবলেট সেবন করতে হতো। আমার স্ত্রী এলসিআইএফ শুরু করার পর এখন তার ওজন কমে দাঁড়িয়েছে ৭৬ কেজি। তাকে এখন অনেক সুন্দরী দেখায়।
আমাদের খাদ্য তালিকা এরকম। বুধবার রাত ১০টায় সালাদ। এটা বানানো হয় কপি, কিউপাই মেয়োনেজ ও চিজ উইজ দিয়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় পান করি পানি ও কফি। বৃহস্পতিবার বিকাল তিনটায় হালকা খাবার খাই। থাকে স্লাইস করা অ্যাভোক্যাডো একটা, ২টি ডিম, মুরগির কিছু মাংস ও চিনিমুক্ত কফি। তবে এক্ষেত্রে সবাইকে সাবধান করেছেন জে হিলোটিন । বলেছেন, এসব করার আগে যেকাউকে ডাক্তারের পরামর্শ নিতে।
রেসলার ‘দ্য রক’র মেয়ে এবার রেসলিংয়ে (ভিডিও) । WB
হলিউড অভিনেতা এবং সর্বকালের অন্যতম সেরা পেশাদার রেসলার ডোয়াইন জনসন খ্যাত ‘দ্য রক’ নামে। বাবার দেখানো পথে হাঁটছেন ডোয়াইন জনসনের বড় মেয়ে সিমোন জনসন। পা রেখেছেন পেশাদার রেসলিং জগতে।
পেশাদার রেসলার হিসেবে এরই মধ্যে ডব্লিউডব্লিউই’র এনএক্সটিতে অভিষেক হয়ে গেছে সিমোনের। রেসলিং জগতে তার পরিচিত আভা রেইন নামে।
সামাজিক যোগযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে রকের মেয়ের রেসলিং রিংয়ের একটি ভিডিও। এমনকি সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেট নাইট টক শো সঞ্চালক জিমি কিমেলের সঙ্গে সাক্ষাতে মেয়ের রেসলিং জগতে পা রাখার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কিংবদন্তি এ রেসলার।
রক জানান, আমি সিমোনকে নিয়ে গর্বিত। ডব্লিউডব্লিউই’র ফেডারেশন এনএক্সটিতে তার অভিষেক হয়েছে। সে দারুণ পারফর্ম করছে। সে মাইক নিয়ে রিংয়ে উঠেছিল, বেশ উদ্দীপ্ত ছিল। রেসলিংয়ে তার নামটাও দারুণ, আভা রেইন।
তবে রেসলিংয়ের জনপ্রিয় শো ডব্লিউডব্লিউই’র টিভি শো’তে সিমোনকে কবে দেখা যেতে পারে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি সংস্থাটি। ধারণা করা হচ্ছে, টিভি অভিষেকের আগে নিজেদের পারফরম্যান্স সেন্টারে অনুশীলনের মাধ্যমে সিমোনকে ঠিকঠাক প্রস্তুত করতে চায় ডব্লিউডব্লিউই। এরপরই আসতে পারে টিভি অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা।
বর্ষায় উপকারী ৫ ফল। WB
চলছে বর্ষা কাল। প্রকৃতিতে ঝিরিঝিরি বৃষ্টি, কখনো রোদ বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় একের পর এক রোগবালাই লেগেই থাকে। তবে এ বর্ষায় অত্যন্ত পুষ্টিকর কিছু দেশীয় ফল সে রোগ থেকে অনেকটাই রক্ষা করে। তাই সুস্থ্য-সবল থাকতে জেনে নেই বর্ষাকালের উপকারী ৫টি ফল ও সেগুলোর গুণাগুণ-
১। পেয়ারা:
ত্বক উজ্জ্বল করে।
রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
দাঁত ও মাড়ি মজবুত রাখে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
দৃষ্টিশক্তি উন্নত করে।
মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
২। কামরাঙ্গা:
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
হৃৎপিণ্ড সুস্থ ও স্বাভাবিক রাখে এবং বিভিন্ন হৃদরোগ থেকে রক্ষা করে।
বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
ওজন কমিয়ে আনতে সাহায্য করে।
৩। আমড়া:
শরীর চাঙ্গা রাখে।
শরীরের ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করে।
হাড় ও দাঁত শক্ত ও মজবুত রাখে।
কোষ্ঠকাঠিন্য দূর করে।
রক্তশূন্যতা দূর করে।
৪। আমলকি:
দৃষ্টিশক্তি উন্নত করে।
হজম ও বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
ওজন কমাতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
রক্ত পরিশোধিত করে।
সর্দিকাশি ও গলা ব্যথা দূর করে।
৫। জাম্বুরা:
জাম্বুরা ওজন কমাতে সাহায্য করে।
জাম্বুরা এসিডিটি বা গ্যাস প্রতিহত করে বলে পাকস্থলী সুস্থ থাকে।
জাম্বুরায় ভিটামিন ‘সি’ আছে বলে রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়।
জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, ডায়াবেটিস, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে ফলে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে।
রক্ত পরিষ্কারের ক্ষমতা থাকায় দেহে কোনো ধরনের বিষাক্ত উপাদান প্রবেশ করলে ধ্বংস করতে পারে।
বলিউড অভিনেত্রী লায়লা খানকে যেভাবে পরিবারসহ খুন করা হয় । WB
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে সপরিবার খুন করা হয় বলিউড অভিনেত্রী লায়লা খান ওরফে রেশমা প্যাটেলকে। ভারতের ইগাদপুরী বাগানবাড়িতে ছুটি কাটানোর সময় খুন হন লায়লা। বলিউডের এক কালের সুপারস্টার রাজেশ খন্নার বিপরীতে একটি সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন লায়লা। তাঁর রূপের জাদুতে মোহিত হয়েছিলেন অনেকেই।
লায়লার জন্ম পাকিস্তানে হলেও পরে তাঁরা সপরিবার ভারতে চলে আসেন।
খুনের অভিযোগে গ্রেপ্তার হন মূল অভিযুক্ত তথা লায়লার মা সেলিনা খানের তৃতীয় স্বামী পারভেজ ইকবাল তক। অভিযোগ আনা হয়, রাগের মাথায় পরিবারের সব সদস্যকে খুন করেন পারভেজ।
পারভেজ পুলিশকে জানিয়েছিলেন, দ্বিতীয় স্বামী আসিফ শেখের সঙ্গে সেলিনার ঘনিষ্ঠতা তাঁর অপছন্দ ছিল। তবে সম্পত্তির লোভেই এই হত্যাকাণ্ড হয়েছে, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়নি পুলিশ। পরে এই ঘটনায় সম্পত্তি হাতানোর কারণকেও খুনের অন্যতম কারণ হিসেবে ধরে নেয় পুলিশ।
তবে সত্যিই কি শুধু সম্পত্তির জন্য খুন না ভিতরে আরও কোনও জটিল রহস্য লুকিয়ে ছিল এই হত্যাকাণ্ডের নেপথ্যে? সেই সময় মুম্বাইয়ের যুগ্ম পুলিশ কমিশনার হিমাংশু রায় জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করার সময় পারভেজ বয়ান দেন, লায়লার পুরো পরিবার তাঁকে ছেড়ে দুবাই চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই কারণেই তিনি মনের দুঃখে সবাইকে মেরে ফেলেন।
লায়লার বাবা তথা সেলিনার প্রথম স্বামী নাদিরশাহ প্যাটেলই প্রথম পুলিশের কাছে গিয়ে লায়লা এবং তাঁর মা সেলিনা-সহ পরিবারের ছয় সদস্যের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন। সেলিনা (৫৯), তাঁর বড় মেয়ে আজমিনা প্যাটেল (৩২), মেজ মেয়ে লায়লা (৩০), যমজ সন্তান জারা এবং ইমরান (২৫), এবং আরেক জন আত্মীয় রেশমা সাগির খান (১৯) রাতারাতি নিখোঁজ হয়ে যান।
এর পর জম্মু ও কাশ্মীর পুলিশ কিশতওয়ারে প্রধান অভিযুক্ত পারভেজকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার পরে মামলাটি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তরিত করা হয়। এর এক সপ্তাহ পরে মুম্বাই পুলিশের একটি দল, ফরেনসিক বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের সঙ্গে ইগাদপুরী বাগানবাড়ি থেকে পাঁচ নারী এবং এক পুরুষের মোট ৬টি কঙ্কাল খুঁজে বের করে। কঙ্কাল পুঁতে রাখার ঘটনাস্থল চিনিয়ে দেন অভিযুক্ত পারভেজই। কঙ্কালের সংখ্যার সঙ্গে নিখোঁজদের সংখ্যার মিল অঙ্কের অনেকটা হিসেবই মিলিয়ে দেয়।
কঙ্কালগুলোর ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হয়। তবে এর মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত ছিল পুরুষ কঙ্কালের খুলি। এই কঙ্কালের খুলি আঘাতের জেরে প্রায় দু’ভাগ হয়ে গিয়েছিল।
পুলিশ তদন্ত করার সময় জানতে পারে, ৮ ফেব্রুয়ারি রাতে মৃতদের পরিবারের সকল সদস্য খাওয়াদাওয়া করছিলেন। এর পর তাঁরা সকলেই মধ্যরাত অবধি নাচ-গান করে উল্লাসে মাতেন। রাত ১টার দিকে তাঁরা বাড়ির দোতলায় যে যার ঘরে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়েই সেলিনা ও পারভেজের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়।
চিৎকার শুনে দু’তলা থেকে এক তলায় নেমে আসেন সকলে। তখনই সকলের সামনেই একটি ভারী ভোঁতা জিনিস দিয়ে সেলিনার মাথায় আঘাত করেন পারভেজ। তৎক্ষণাৎ মারা যান সেলিনা।
এর পর উপস্থিত সকলে চিৎকার-চেঁচামেচি শুরু করলে তাঁদের সঙ্গে হাতাহাতি শুরু হয় পারভেজের। এরই মধ্যে পারভেজ শাকির হোসেনকে ডাক দেন। শাকিরকে বাগানবাড়ি দেখভালের জন্য কাশ্মীর থেকে নিয়ে এসেছিলেন পারভেজ। এর পর তাঁরা দু’জন মিলে পুরো পরিবারকে খুন করেন।
এর পর বাগানবাড়ির প্রাঙ্গণে একটি গর্ত করে মৃতদেহগুলো চাপা দিয়ে দেয় অভিযুক্তেরা। কিছু গয়না, একটি লোহার রড এবং রক্তের দাগ-সহ দু’টি ছুরিও ওই জায়গায় পুঁতে দেন তাঁরা। কঙ্কাল উদ্ধার করতে গিয়ে পুলিশ এই সরঞ্জামগুলোও উদ্ধার করে। পুলিশের কাছে পারভেজের দেওয়া বয়ান অনুযায়ী, তিনি এবং সেলিনা ২০০৯ সাল থেকে এক সঙ্গে বসবাস করতেন। বিয়ে হয়েছিল আগেই। ২০১১-এর ২ ফেব্রুয়ারি লায়লা-সহ তাঁদের পরিবারের সকলে ইগদপুরীর বাগানবা়ড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন।
সেখানে গিয়ে পারভেজ জানতে পারেন যে, লায়লা এবং সেলিনাসহ তাঁদের পরিবারের সকলে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন। তবে তাঁকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
হত্যাকাণ্ডের দিন রাতে দুবাই যাওয়া এবং সেলিনার সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী আসিফের ঘনিষ্ঠতা, এই দুই বিষয়ে সেলিনা এবং পারভেজের তুমুল কথা কাটাকাটি শুরু হয়। এর পরই রাগের মাথায় সকলকে খুন করেন তিনি এবং তাঁর সহযোগী শাকির।
হত্যার পর পারভেজ এবং শাকির ইগাদপুরী থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এক জায়গায় আশ্রয় নেন। সেখান থেকে লায়লাদের ওশিওয়ারার ফ্ল্যাটে যান তাঁরা। সেখানে টাকাপয়সা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে গাড়ি করে কাশ্মীরে চলে যান। এই ঘটনা শুধুমাত্র স্ত্রীর সঙ্গে প্রাক্তন স্বামীর ঘনিষ্ঠ সম্পর্ক এবং সম্পত্তির জন্য করা হয়েছে, তা সহজে মেনে নেয়নি পুলিশ। শুরু হয় আরও তদন্ত।
সেই সময়ের কিছু প্রতিবেদন অনুযায়ী, এই হত্যাকাণ্ডের সঙ্গে না কি অপরাধ-জগতের যোগ থাকলেও থাকতে পারে। আর তা নিছকই জল্পনা ছিল না। এর পিছনে ছিল নির্দিষ্ট কিছু তথ্য। মনে করা হচ্ছিল, লায়লার সঙ্গে দুবাইয়ের কোনও প্রভাবশালী ব্যক্তির বিয়ে হয়েছিল। আর সেই ব্যক্তির ইচ্ছেতেই না কি লায়লা পুরো পরিবারকে নিয়ে দুবাই চলে যাচ্ছিলেন। তবে এই তালিকায় ছিল না পারভেজের নাম। এ-ও হয়তো সেই প্রভাবশালী ব্যক্তির ইচ্ছেতেই। কিন্তু কে ছিলেন সেই প্রভাবশালী ব্যক্তি, তা কখনও সামনে আসেনি।
আরও গুঞ্জন ছিল, নিষিদ্ধ  জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদ আল-ইসলামির সদস্য মুনির খানের সঙ্গে বিয়ে হয় লায়লার। লায়লার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, লায়লা জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (এলইটি)-কে মুম্বাই সংক্রান্ত অনেক তথ্য সরবরাহ করেছিলেন। এই সব তথ্য দিয়ে এই জঙ্গি সংগঠন মুম্বাইয়ের বুকে নাশকতার ছক কষছিল। তবে পরে না কি তিনি এই তথ্য সরবরাহ বন্ধ করে দেন।
পাশাপাশি মনে করা হয়েছিল, অভিযুক্ত পারভেজ নিজে লস্কর-ই-তইবার সদস্য ছিলেন। এবং তাঁর মাধ্যমেই লায়লা বিভিন্ন তথ্য সরবরাহ করতেন। গুঞ্জন উঠেছিল, লায়লা তথ্য সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিতেই পারভেজ তাঁকে মারার সিদ্ধান্ত নেন। আসলে সেলিনা নন, পারভেজের আসল লক্ষ্য ছিলেন লায়লা। এবং এই হত্যাকাণ্ড থেকে জঙ্গি-যোগকে দূরে রাখতেই তিনি খুন করার কারণ হিসেবে গল্প ফেঁদেছিলেন। তাঁর কাছে না কি এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল উপরমহল থেকে।
তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে এমন কোনও তথ্য উঠে আসেনি, যার থেকে প্রমাণ করা যায় যে এই ঘটনায় জঙ্গি যোগ ছিল। ২০১১ সালেই শেষ হয়ে যায় বলিউডের উঠতি নায়িকা লায়লার কাহিনি।  [/indeed-social-locker]
মালয়েশিয়ার পর গ্রিস ও কম্বোডিয়াতেও খুলছে চাকরির বাজার । WB
মালয়েশিয়ায় ৫ লাখ চাকরির বাজারের পর এবার গ্রিস ও কম্বোডিয়াতেও খুলছে চাকরির বাজার। তিন দেশেই কর্মী পাঠানোর প্রস্তাব পেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, কর্মী সঙ্কটে ভোগা মালয়েশিয়া ও গ্রিস সরকার অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়ারও ঘোষণা দিয়েছে।
শুক্রবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে বৈশ্বিক জ্বালানি সঙ্কট ও নাগরিক দায়িত্ব বিষয়ক আলোচনায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি এসব কথা বলেন।
দেশে জ্বালানির সঙ্কট নেই জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভবিষ্যতের কথা ভেবেই বাংলাদেশ জ্বালানি সাশ্রয় করছে। এসময় মন্ত্রী জানান, কম্বোডিয়ার অবকাঠামো উন্নয়নে কারিগরি সহায়তাও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও প্রধানমন্ত্রী দিনেশ গুণাবর্ধনে । WB
শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ দিনেশ গুণাবর্ধনে। আজ শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন, এরপরই শপথ নেন শ্রীলঙ্কান পার্লামেন্টের জ্যেষ্ঠ এই সদস্য। খবর রয়টার্স ও আল-জাজিরার।
কলম্বোর ফ্লাওয়ার রোডে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন দিনেশ গুণাবর্ধনে। এর আগে, শ্রীলঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ নতুন মন্ত্রীসভা নিয়োগ করবেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। অবশ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া দিনেশ গুণাবর্ধনেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে তথা প্রভাবশালী রাজাপাকসে পরিবারের মিত্র বলেই অনেক সংবাদমাধ্যম দাবি করেছে।
সংবাদমাধ্যম বলছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তার স্কুল সহপাঠী দিনেশ গুণাবর্ধনেকে দেশটির প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। গুণাবর্ধনে নিজেও বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সদস্য।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বুধবার দেশটির পার্লামেন্টে ১৩৪ ভোট পেয়ে রনিল বিক্রমাসিংহে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পান ৮২ ভোট এবং অনুরা কুমার পান ৩ ভোট।
পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে ২২৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। তবে দুইজন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন। চারটি ভোট বাতিল বলে বিবেচিত হয় এবং বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছিল ২১৯টি। এর আগে গত ১৪ জুলাই গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে পালিয়ে গিয়ে পদত্যাগপত্র পাঠালে পদটি শূন্য হয়।
এর আগে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টের সংসদ সদস্যরা তাকে নির্বাচিত করলেন।
বিবিসি জানিয়েছে, বুধবার সংসদে ভোটে রনিল পেয়েছেন ১৩৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী এসএলপিপির সমালোচক ও সাবেক শিক্ষামন্ত্রী দুল্লাস আলাহাপেরুমা ৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
আগেই বলা হচ্ছিল, ২০ জুলাই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে।
এবার সংকটকালে দ্রুততার সঙ্গে নেতা নির্বাচনের প্রয়োজন হওয়ায় বড় পরিসরে ভোটের আয়োজন বাদ দেওয়া হয়েছে। জনগণের ভোটের বদলে পার্লামেন্টে জনপ্রতিনিধিদের ভোটেই নির্বাচিত হলেন দেশটির প্রেসিডেন্ট। শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই হয়েছে ত্রিমুখী।
রনিল বিক্রমাসিংহেকে আগে থেকেই এগিয়ে রাখছিলেন বিশ্লেষকরা। যদিও বিক্ষোভকারীরা তাকে রাজাপক্ষে পরিবারের মিত্র হিসেবেই দেখছে।
টানা কয়েক মাস ধরে চলা বিক্ষোভের মুখে সম্প্রতি দেশ ছেড়ে পালিয়ে গেছেন গোতাবায়া রাজাপক্ষে। প্রথমে মালদ্বীপ, তারপর সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন তিনি।
সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোতাবায়া। এর আগে তার দুই ভাই মাহিন্দা রাজাপক্ষে এবং বাসিল রাজাপক্ষে যথাক্রমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।
লঙ্কান পার্লামেন্টের এখনো সংখ্যাগরিষ্ঠ রাজাপক্ষেদের দল এসএলপিপি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে তারা রনিল বিক্রমাসিংহেকে সমর্থন দিয়েছেন। রনিল প্রেসিডেন্ট হওয়ায় শ্রীলঙ্কা আরো বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন রনিল।
সূত্র : বিবিসি।
আজ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন, কে দেখাবেন চমক? । WB
আজ  প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। দেশটির বিরোধীদলীয় প্রার্থী সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে অনেক পাল্টে গেছে হিসাব।
অন্যদিকে ক্ষমতাসীন দলেও ব্যাপক বিভাজন দেখা দিয়েছে। এর ফলে অপ্রত্যাশিত কোনও ফলাফলও দেখা যেতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রার্থী তিনজন। তারা হলেন- অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক।
পার্লামেন্টের ২২৫ সদস্যের নির্বাচিত প্রেসিডেন্ট ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত গোটাবায়া রাজাপাকসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থনৈতিক সংকটের ফলে সৃষ্ট ক্ষোভে গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।
গোতাবায়া পালিয়ে যাওয়ার আগে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করে যান। এর আগে তার ভাই মহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হলে তিনিই তাকে প্রধানমন্ত্রী করে যান। গোতাবায়ার দল প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহেকেই সমর্থন দিয়ে যাচ্ছে।
নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন ডুলাস আলাহাপেরুমা। ৬৩ বছর বয়স্ক ডুলাস কট্টর বৌদ্ধ জাতীয়তাবাদী।
তবে তার রয়েছে পরিচ্ছন্ন ইমেজ। তিনি ক্ষমতাসীন দল এসএলপিপি’র মন্ত্রী ছিলেন। পরে পদত্যাগ করেন। তার দলের অনেকের সমর্থন তিনি পাবেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে অপর প্রার্থী হচ্ছেন অনুর কুমার দিসানায়েক। তার জয়ের সম্ভাবনা কম থাকলেও তিনি ভিন্ন সমীকরণ তৈরি করতে পারেন।
শ্রীলঙ্কায় ১৯৭৮ সালের পর এই প্রথম পার্লামেন্টের মাধ্যমে নির্বাচন হচ্ছে। এর আগে ১৯৮২, ১৯৮৮, ১৯৯৪, ১৯৯৯, ২০০৫, ২০১০, ২০১৫ ও ২০১৯ সালে ভোটারদের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া । WB
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে গোতাবায়া দেশ ছাড়লেন। মঙ্গলবার দিবাগত রাতে বিবিসির প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তাদের কেউ তার পাসপোর্টটি সিল করার জন্য ভিআইপি স্যুটে যাননি। তবে বিক্ষুব্ধ জনতার মধ্যে তিনি অন্য কোনো অভিবাসন ডেস্কে যাওয়ার ঝুঁকিও নেননি।
এরপর প্রেসিডেন্ট গোতাবায়া ও তার স্ত্রীকে ছাড়াই আরব আমিরাতের উদ্দেশে ৪টি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যায়। তারপরেও দেশ ছাড়ার চেষ্টা থেমে ছিল না তার।
দেশজুড়ে গত কয়েক শতকের মধ্যে ভয়াবহ আর্থিক সঙ্কটের কারণে তীব্র চাপের মুখে পড়েছেন গোতাবায়া রাজাপাকসে। এরই পরিপ্রেক্ষিতে রাজাপাকসে জানিয়েছিলেন যে, তিনি বুধবার পদত্যাগ করবেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছিলেন।
তবে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, গোতাবায়া সোমবার তার পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। এটি আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। প্রেসিডেন্টের পদত্যাগপত্র স্বাক্ষর হওয়ার পর তা এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। এটি তার মাধ্যমে পার্লামেন্টের স্পিকারের কাছে পাঠানো হবে। আগামীকাল গোতাবায়ার দায়িত্ব শেষ হওয়ার পর দেশটির পার্লামেন্ট স্পিকার এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
সঞ্চয়পত্র কেনাবেচায় নতুন নিয়ম। WB
জাতীয় সঞ্চয়পত্র কেনাবেচার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি সার্কুলার দিয়ে নতুন নিয়ম অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়, যিনি সঞ্চয়পত্র কিনতে চান, তাঁর আবেদন ইস্যু অফিস কর্তৃক গ্রহণের পর ওই তারিখ থেকে পরবর্তী এক কর্মদিবসের মধ্যেই ক্রেতার দাখিলকৃত চেক ক্লিয়ারিংয়ের জন্য উপস্থাপন করতে হবে।
এ ছাড়া গ্রাহক কর্তৃক ডেবিট অথরিটির মাধ্যমে সঞ্চয়পত্র কেনার জন্য আবেদন করা হলে, গ্রাহকের হিসাব ডেবিট করার তারিখ এই গ্রাহকের অনুকূলের সংশ্লিষ্ট ইন্সট্রুমেন্ট ইস্যু করতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরো বলছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রীত সঞ্চয়পত্রের মুনাফা ও মেয়াদ পূর্তিতে আসল বা মূল অর্থ প্রদেয় হওয়ার তারিখেই ইন্টিমেশন প্রদান নিশ্চিত করতে হবে।
সঞ্চয়পত্র ক্রয়-পরবর্তী যেকোনো আবেদন (যেমন—নমিনি পরিবর্তন, হিসাব নম্বর পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, ইএফটিসংক্রান্ত সমস্যা ইত্যাদি) গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন জেলা বা ব্যুরো সঞ্চয় অফিস ও জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত লিংক ব্যাংক, অফিস অথবা ব্যুরোর গ্রাহকদের চেক যথাসময়ে ক্লিয়ারিং করে সংশ্লিষ্ট অফিসকে অবহিত করবে।
এ ছাড়া সঞ্চয়পত্র কেনার নিমিত্তে ক্লিয়ারিংয়ের জন্য উপস্থাপিত চেক যথোপযুক্ত কারণ ছাড়া ফেরত দেওয়া যাবে না। গ্রাহকের অনুকূলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ইন্সট্রাকশনের মাধ্যমে পাঠানো সঞ্চয়পত্রের মুনাফা ও আসল বা মূল ফেরত দেওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংক আরো বলেছে, সঞ্চয়পত্র বিক্রয়কালে ইস্যুকারী ব্যাংক বা শাখা কর্তৃক ওই ব্যাংকে বা শাখায় গ্রাহককে হিসাব খোলার জন্য বাধ্য করা যাবে না।
টেস্ট চ্যাম্পিয়নশিপ : ফাইনালের দৌড়ে বাবরবাহিনী। WB
গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। এই জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে বাবর আজমের দল। এতে ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল তারা।
এই সিরিজের আগে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩৯ রানে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া।
এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গিয়েছিল অজিরা। আর শীর্ষস্থানের দখল নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই দুটি জায়গা অপরিবর্তিত রয়েছে।  এর বাইরে তিনে উঠে এসেছে পাকিস্তান, আর চারে রয়েছে ভারত।
পাঁচে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ছয়ে নেমে গেছে শ্রীলঙ্কা। সাত, আট এবং নয়ে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ।
৭ কলেজে ভর্তি পরীক্ষার আবেদন শুরু, ২১৫১৩ ভর্তি সুযোগ পাচ্ছেন। WB
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভর্তি আবেদনের জন্য এখানে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি ৬০০ টাকা। ফি জমা দেওয়া যাবে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও রুপালী ব্যাংকের মাধ্যমে।
কলেজ ও বিষয় নির্বাচনে অধিভুক্ত সাত কলেজের কোনটিতে কত সংখ্যক আসন রয়েছে, কোথায় কোথায় আসন বেড়েছে বা কমেছে, এ বিষয়গুলো নিয়ে বরাবরের মতো এবারও কৌতূহল রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট বিভাগসমূহে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির জন্য ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনসমূহ শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনসমূহ শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।
উপর্যুক্ত কলেজগুলোর বিজ্ঞান ইউনিটের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য ইউনিটের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের শাখাসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে।
তবে ডিগ্রিসমূহের সনদপত্র প্রদান করা ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয় বলেও জানানো হয়।
সাত কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা
প্রার্থীকে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালের বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় অথবা গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে উচ্চ মাধ্যমিক অথবা মাদরাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয় অথবা বিজ্ঞান শাখায় IAL/A-Level অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে।
ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা
১. বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ সেভেন (৭.০০) হতে হবে।
২. বাণিজ্য ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চতুর্থ বিষয়সহ জিপিএ সাড়ে ছয় (৬.৫০) হতে হবে।
৩. কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ছয় (৬.০০) হতে হবে।
পরীক্ষার তারিখ
১. বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট।
২. কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ১৯ আগস্ট।
৩. বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট।
ভর্তি পরীক্ষার নম্বর ও পাস নম্বর
২০২১-২২ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ, অর্থাৎ ৪৮।
ইউনিট, কলেজ ও বিভাগভিত্তিক আসন সংখ্যা
সাত কলেজে এবার মোট আসন সংখ্যা ২১ হাজার ৫১৩টি। গত বছর মোট আসন ছিল ২৬ হাজার ১৬০টি। সে হিসাবে এবার ৪ হাজার ৬৪৭টি আসন কমেছে।
এ বছর সাত কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে কলেজ ও বিষয়ভিত্তিক আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি। এরমধ্যে-
১. ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১০৯০টি। এরমধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ১২০টি, রসায়ন বিভাগে ১২০টি, গণিত বিভাগে ২১০টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১২৫টি, প্রাণিবিদ্যা বিভাগে ১২৫টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ১২৫টি, মনোবিজ্ঞান বিভাগে ১২৫টি ও পরিসংখ্যান বিভাগে আসন রয়েছে ১৪০টি।
২. কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৬৩০টি। এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ১০০টি, রসায়ন বিভাগে ১০০টি, গণিত বিভাগে ১০০টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১০০টি, প্রাণিবিদ্যা বিভাগে ১০০টি, ভূগোল ও পরিবেশ বিভাগে রয়েছে ১৩০টি আসন।
৩. সরকারি বাঙলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৭১৫টি। এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ১০৫টি, রসায়ন বিভাগে ১৩০টি, গণিত বিভাগে ১৮০টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১০৫টি, প্রাণিবিদ্যা বিভাগে ১২০টি এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ৭৫টি আসন রয়েছে।
৪. সরকারি তিতুমীর কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১৫১০টি। এরমধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ২৫০টি, রসায়ন বিভাগে ২৫০টি, গণিত বিভাগে ৩০০টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ২৫০টি, প্রাণিবিদ্যা বিভাগে ২৫০টি, পরিসংখ্যান বিভাগে ৭০টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৭০টি এবং মনোবিজ্ঞান বিভাগে ৭০টি আসন রয়েছে।
৫. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৭৪০টি। এরমধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ১০০টি, রসায়ন বিভাগে ১২০টি, গণিত বিভাগে ১২০টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১০০টি, প্রাণিবিদ্যা বিভাগে ১০০টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ১০০টি এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ১০০টি আসন রয়েছে।
৬. ইডেন মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১২২৫টি। এরমধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ১২৫টি, রসায়ন বিভাগে ১২৫টি, গণিত বিভাগে ২০০টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১৫০টি, প্রাণিবিদ্যা বিভাগে ১৫০টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ১৬৫টি, পরিসংখ্যান বিভাগে ৫০টি, মনোবিজ্ঞান বিভাগে ১৪০টি ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ১২০টি আসন রয়েছে।
৭. বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন ৫৯০টি। এরমধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ৬৫টি, রসায়ন বিভাগে ৮৫টি, গণিত বিভাগে ৬৫টি, উদ্ভিদবিদ্যা বিভাগে ৫৫টি, প্রাণিবিদ্যা বিভাগে ৮০টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৮০টি, মনোবিজ্ঞান বিভাগে ৮০টি এবং গার্হস্থ্য অর্থনীতি বিভাগে আসন রয়েছে ৮০টি।
সাত কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এরমধ্যে—
১. ঢাকা কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬০০টি। এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে ৩০০টি ও হিসাববিজ্ঞান বিভাগে ৩০০টি আসন রয়েছে।
২. ইডেন মহিলা কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১০৫৫টি। এরমধ্যে ব্যবস্থাপনা বিভাগে ৩২০টি, হিসাববিজ্ঞান বিভাগে ৩৩০টি, মার্কেটিং বিভাগে ২১৫টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ১৯০টি আসন রয়েছে।
৩. সরকারি তিতুমীর কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১৪৬৫টি। এরমধ্যে ব্যবস্থাপনা বিভাগে ৪৬২টি, হিসাববিজ্ঞান বিভাগে ৪৭৮টি, মার্কেটিং বিভাগে ২৭০টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২৫৫টি আসন রয়েছে।
৪. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৪০০টি। এরমধ্যে ব্যবস্থাপনা বিভাগে ২০০টি ও হিসাববিজ্ঞান ২০০টি আসন রয়েছে।
৫. কবি নজরুল সরকারি কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৭০০টি। এরমধ্যে ব্যবস্থাপনা বিভাগে ৩০০টি, হিসাববিজ্ঞান বিভাগে ৩০০টি, মার্কেটিং বিভাগে ৫০টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৫০টি আসন রয়েছে।
৬. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১৩০টি। এরমধ্যে ব্যবস্থাপনা বিভাগে ৬৫টি ও হিসাববিজ্ঞান বিভাগে রয়েছে ৬৫ আসন।
৭. সরকারি বাঙলা কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৯৬০টি। এরমধ্যে ব্যবস্থাপনা বিভাগে ৩৬০টি, হিসাববিজ্ঞান বিভাগে ৩৬০টি, মার্কেটিং বিভাগে ১২০টি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে আসন রয়েছে ১২০টি।
কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি। এরমধ্যে—
১. ঢাকা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা ১৫৪২টি। যেখানে বাংলা বিভাগে ১৬০টি, ইংরেজি বিভাগে ১৯২টি, ইতিহাস বিভাগে ১৮০টি, দর্শন বিভাগে ১৪৪টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১০৪টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি, অর্থনীতি বিভাগে ১৮৮টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২১২টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০০টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৩২টি, মনোবিজ্ঞান বিভাগে ৩২টি, পরিসংখ্যান বিভাগে ৭টি ও গণিত বিভাগে ১১টি আসন রয়েছে।
২. ইডেন মহিলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২১০৪টি। এরমধ্যে বাংলা বিভাগে ১৮৪টি, ইংরেজি বিভাগে ২৪০টি, ইতিহাস বিভাগে ১৯২টি, দর্শন বিভাগে ১৫২টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৯২টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১১২টি, অর্থনীতি বিভাগে ২৩২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২৪০টি, সমাজবিজ্ঞান বিভাগে ২২৪টি, সমাজকর্ম বিভাগে ২১৬টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৪২টি, মনোবিজ্ঞান বিভাগে ৩৫টি, পরিসংখ্যান বিভাগে ৩টি, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ৩০টি ও গণিত বিভাগে ১০টি আসন রয়েছে।
৩. সরকারি তিতুমীর কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন ২২৮৭টি। এরমধ্যে বাংলা বিভাগে ২৪৮টি, ইংরেজি বিভাগে ২৯২টি, ইতিহাস বিভাগে ১৬৮টি, দর্শন বিভাগে ২০০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০৮টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১১৬টি, অর্থনীতি বিভাগে ৩০৪টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩২০টি, সমাজবিজ্ঞান বিভাগে ১৮৮টি, সমাজকর্ম বিভাগে ১৮৮টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ১৮টি, মনোবিজ্ঞান বিভাগে ১৮টি, পরিসংখ্যান বিভাগে ৪টি ও গণিত বিভাগে ১৫টি আসন রয়েছে।
৪. কবি নজরুল সরকারি কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১১৩৪টি। এরমধ্যে বাংলা বিভাগে ১২০টি, ইংরেজি বিভাগে ১৬০টি, ইতিহাস বিভাগে ১২০টি, দর্শন বিভাগে ৯৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১২০টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ১৬০টি, অর্থনীতি বিভাগে ১২০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১২০টি, আরবি বিভাগে ৮০টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৩৩টি ও গণিত বিভাগে ৫টি আসন রয়েছে।
৫. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৮৫৫টি। এরমধ্যে বাংলা বিভাগে ৮৮টি, ইংরেজি বিভাগে ৮৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ৯৬টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি, অর্থনীতি বিভাগে ১২০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৩৬টি, সমাজকর্ম বিভাগে ১৩৬টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ২৫টি ও গণিত বিভাগে ৬টি আসন রয়েছে।
৬. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৭৬৪টি। এরমধ্যে বাংলা বিভাগে ৮০টি, ইংরেজি বিভাগে ৬৪টি, ইতিহাস বিভাগে ৪০টি, দর্শন বিভাগে ৪৮টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪৮টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৪০টি, অর্থনীতি বিভাগে ১৩২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৬৮টি, সমাজবিজ্ঞান বিভাগে ৭২টি, সমাজকর্ম বিভাগ ১০৮টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ২০টি, মনোবিজ্ঞান বিভাগে ২০টি, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ২০টি ও গণিত বিভাগে ৪টি আসন রয়েছে।
৭. সরকারি বাঙলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১০১৭টি। এরমধ্যে বাংলা বিভাগে ১৭৬টি, ইংরেজি বিভাগে ১৪৪টি, ইতিহাস বিভাগে ৯৬টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৮৮টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি, অর্থনীতি বিভাগে ১১২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৯৬টি, সমাজকর্ম বিভাগে ১১৬টি ও গণিত বিভাগে ৯টি আসন রয়েছে।
৭ কলেজের ভর্তি পরীক্ষা ১২ আগস্ট । WB
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট শুক্রবার থেকে শুরু হবে।
অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুক্রবার (১৫ জুলাই) থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট শুক্রবার বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[/indeed-social-locker]
কল এলেও যে কারণে নাম দেখায় না । WB
ইনকামিং কলের ক্ষেত্রে ফোনে রিং হলেও যিনি কল করছেন তার নাম দেখা যায় না, এমন সমস্যা নতুন নয়। এ সমস্যার সমাধানও রয়েছে।
র‌্যামে সমস্যা : ফোনের র‌্যামের তুলনায় টাস্কের পরিমাণ বেড়ে গেলে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় অন্তর ফোনের সুইচ অফ করতে হবে। ফলে র‌্যাম আবারও নতুনভাবে কাজ করবে। আর এ প্রক্রিয়ার ফলে এ সমস্যা তৈরি হবে না।
স্টোরেজ : দীর্ঘদিন ফোন ব্যবহারের ফলে স্টোরেজ ধীরে ধীরে কমতে থাকে। ফলে মাঝে মাঝেই স্ক্রিনে নাম দেখা যায় না। তাই ফোনে রাখা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে হবে। অতি গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকলে তা কোনো ক্লাউড স্টোরেজ ব্যবহার করে স্টোর করতে পারেন।
অপ্রয়োজনীয় অ্যাপ : ফোনে বহু অপ্রয়োজনীয় অ্যাপ থাকে। যা ফোনের র‌্যাম, প্রসেসিং ইউনিট এবং স্টোরেজ নষ্ট করে দেয়। এ সমস্যার কারণেও ফোনে নাম নাও দেখা যেতে পারে। ফলে সেক্ষেত্রে ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা দরকার।
এ নিয়মগুলো মেনে চললে আপনার ফোনের সমস্যার সমাধান হতে পারে। কিন্তু কোনো কারণে সমাধান না হলে আপনার ফোন বদলে ফেলা ছাড়া কোনো উপায় নেই। ফোন ফরম্যাট করলেও এ সমস্যার সমাধান হতে পারে।  কিন্তু তা সাময়িক।
গ্যাস অফিসের নৈশপ্রহরী কোটি কোটি টাকার মালিক। WB
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি ওয়ার্কশপের মোড় এলাকার বাসিন্দা মনির হোসেন ওরফে গ্যাস মনির তিতাসের নিরাপত্তাকর্মী চাকরি করেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি।
এলাকায় অবৈধ গ্যাস সংযোগ, চুলা প্রতি গ্যাসের টাকা অবৈধভাবে উত্তোলন আর গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে মনির হোসেন অঢেল সম্পদের মালিক হয়েছেন। তার নামের প্রভাব এতোটাই যে তাকে পুরো এলাকাজুড়ে গ্যাস মনির নামে চিনেন এলাকার বাসিন্দারা।
মনির হোসেন ওরফে গ্যাস মনির তিতাস অফিসের নিরাপত্তাকর্মী অথবা নৈশপ্রহরী হলেও এলাকায় তিনি বিশিষ্ট শিল্পপতি হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। স্থানীয়রা বলছেন, মনির হোসেন ওরফে গ্যাস মনির তার নিজ এলাকা পাইনাদিসহ আশপাশের এলাকা হীরাঝিল, মিজমিজি, তেরামার্কেট, কান্দাপাড়াসহ আশপাশের তিনিই গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে থাকেন এবং তিতাস অফিসের সঙ্গে যোগসাজশে লাইন বিচ্ছিন্ন করে থাকেন।
মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি মালিক হয়েছেন বহুতলা ভবনের। পাইনাদি ওয়ার্কশপের মোড় এলাকায় চারকাঠা জমির ওপর নির্মিত তার বহুতল ভবনটির আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। তিন কাঠা জমিসহ কয়েকটি দোকানও আছে তার। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। এলাকায় ও গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে নামে-বেনামে জমিজমা কিনেছেন। হয়েছেন কোটি কোটি টাকার মালিক।
অনুসন্ধানে জানা গেছে, তিতাস গ্যাস অফিসের নিরাপত্তাকর্মীদের ইনচার্জ মনির হোসেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশনে ছয় বছর চাকরি করেছেন। সেই সময়ে তিনি সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার গ্যাসের সকল সংযোগ দিয়েছেন এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে আবার পুনরায় চালু করেছেন। পরবর্তীতে তিতাসের সোনারগাঁও কার্যালয়ে এসেও তিনি আবার শুরু করেন অবৈধভাবে আয়।
বহু বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ও বিচ্ছিন্নের নামে টাকা কামিয়েছেন গ্যাস মনির। এ ছাড়াও অবৈধ সংযোগ রয়েছে এমন বাসা থেকে মাসিকহারে গ্যাসের বিল উত্তোলন করেছেন। সেই সুবাধে তিনি কাড়ি  কাড়ি টাকার মালিক হয়েছেন। অন্যদিকে, পাইনাদী এলাকায় অবৈধ গ্যাস ও গ্যাস সংযোগের নামেও তিনি প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন চুনাভাট্টির মালিকদের কাছ থেকে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বর্তমান নারায়ণগঞ্জের সোনারগাঁ তিতাস অফিসে কর্মরত নিরাপত্তাকর্মীদের দলপতি মনির হোসেন বিভিন্ন সময়ে নানা কলাকৌশলে গ্যাস সংযোগের নামে ও আবাসিকে গ্যাস সংযোগের নামে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন।
আব্দুল করিম নামে পাইনাদি ওয়ার্কশপের মোড় এলাকার এক চা দোকানি  বলেন, ‘এখন আর সে গ্যাস মনির হোসেন নাই, বহু সম্পদের মালিক। এলাকায় বহুতল ভবন নির্মাণ করেছেন। গাড়ি হাকিয়ে চলাফেরা করেন। অঢেল সম্পদের মালিক বনে গেছেন। ’
হাসিবুল খন্দকার জানান, কয়েক বছরের ব্যবধানে গ্যাসের সঙ্গে লেনদেন করে মনির হোসেন এখন কোটি টাকা মালিক বনে গেছেন। এলাকায় তিনি কোটি পতি দানবির হিসেবে চলাফেরা করেন।
ভুক্তভোগীরা জানান, বৈধ সংযোগের কথা বলে মনির হোসেন যে সংযোগ দিয়েছেন তা এখনো অবৈধই রয়ে গেছে। সরকার আবাসিকে তিতাস গ্যাস বৈধ বন্ধ ঘোষণার পর যত সংযোগ মনির হোসেন এলাকায় দিয়েছেন তা সবই অবৈধ হিসেবে রয়েছে।
মনির হোসেন তিতাসের কর্মকর্তাদের সঙ্গে গোপনে আঁতাত করে এই সংযোগগুলো বৈধ করে রেখেছেন এবং সংযোগগুলো থেকে প্রতি চুলাতে এক হাজার টাকা করে তোলেন। শুধু তাই নয়, অবৈধ সংযোগের কথা বলে বহু বাসিন্দাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন তার ইচ্ছে মতো টাকা।
নিরাপত্তাপ্রহরী হয়ে এত সম্পদের মালিক কিভাবে হলেন জানতে চাইলে মনির হোসেন বলেন, ‘আমি যা কিছু করেছি সৎ পথে, সৎ উপার্জনের মাধ্যমে করেছি। অবৈধভাবে কিছুই করিনি। ’
সোনারগাঁ তিতাস গ্যাস ট্রান্সমিশনের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) সুরুজ আলম জানান, তিতাসের কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ লিখিত আকারে পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তিতাস কতৃপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, অনৈতিকভাবে কেউ যদি অঢেল সম্পদের মালিক হন, সেই বিষয়গুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১-এর অধিনায়ক তানভির মাহমুদ পাশা বলেন, ‘অপরাধী যেই হউক না কেন তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে কেউ সম্পদ অর্জন করলে তাকেও আইনের আওতায় আনা হবে। ’
যে শাক একাধিক রোগের ওষুধ । WB
পালং শাককে বলা হয় রক্ত পরিষ্কারক খাদ্য। আবার দেহে রক্ত বৃদ্ধি করতেও সহায়তা করে এই শাক। পালং শাকের গুণাগুণ এক কথায় বলে শেষ করা যাবে না। এক কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবার চাহিদার ২০% পূরণ করে।
পাশাপাশি, ভিটামিন এ ও কে-তে ভরপুর পালং শাক। পালং শাকে রয়েছে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ফলিক অ্যাসিড ও সেলেনিয়াম। একজন মানুষের সুস্থ থাকার জন্য এই উপাদানগুলো খুবই জরুরি।
পালং শাকে রয়েছে খুব কম পরিমাণ ক্যালরি। কাজেই যত ইচ্ছা খান ওজন বাড়ার চিন্তা নেই। পালং শাকের ম্যাগনেসিয়াম যা ব্লাড প্রেশার কমায়। পালং শাক রক্তের শ্বেত কণিকার মাত্রা বজায় রাখে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পালং শাক ক্যানসারের ঝুঁকিও কমায়।
এছাড়া পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন যা চোখ ভালো রাখে এবং চোখ ছানি পড়া থেকে মুক্তি দেয়। পালং শাক ত্বকের আদ্রতা বজায় রাখে। হাত পায়ের জয়েন্টে যাদের ব্যাথা তাদের জন্যও অনেক উপকারী পালং শাক।
চোখের জ্যোতি বাড়ায় এবং মুখের লাবণ্য বৃদ্ধি করে। পোড়া ঘায়ে, ক্ষতস্থানে, ব্রনে বা কোথাও কালশিরা পড়লে টাটকা পালং পাতার রসের প্রলেপ লাগালে ভালোই উপকার পাওয়া যায়।
ধর্ম অবমাননায় অভিযুক্ত তরুণ গ্রেপ্তার । WB
ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ায় অভিযোগে আকাশ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতে তার বিরুদ্ধে মামলা হয়।
আকাশ দিঘলিয়া গ্রামের ব্যবসায়ী অশোক সাহার ছেলে। তিনি স্থানীয় নবগঙ্গা ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্র।
নড়াইলের লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, আকাশকে আজ রোববার আদালতে সোপর্দ করা হবে। লোহাগড়ার দিঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় আকাশকে গ্রেপ্তার করা হয়।
ওই ফেসবুক পোস্টের জের ধরে গত শুক্রবার সন্ধ্যার পর দিঘলিয়া বাজারের সনাতন ধর্মাবলম্বীদেরে কয়েকটি দোকান ভাঙচুর করে উগ্রপন্থী কিছু ব্যক্তি। সেসময় তারা একটি সর্বজনীন মন্দির এবং দুটি পারিবারিক মন্দিরেও হামলা চালিয়ে ভাঙচুর করে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় বেশ কিছু বাড়ি।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে। রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নড়াইলে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছেন ওই এলাকার সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইসলামি ব্যাংকিং চালু হতে যাচ্ছে রাশিয়া । WB
ইউক্রেন যুদ্ধে নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রি করে ক্ষতি অনেকটাই পুষিয়ে নিচ্ছে মস্কো। তারপরও এত বেশিসংখ্যক নিষেধাজ্ঞা নিয়ে বেশ বেকায়দায়ই দেশটি।
যে কারণে বিনিয়োগ টানতে ইসলামি ব্যাংকিং বৈধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাশিয়া।
রাশিয়ার দৈনিক ‌‘কমারসেন্ট’-এর বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, রুশ কর্তৃপক্ষ নতুন নন-ক্রেডিট আর্থিক প্রতিষ্ঠান খোলার অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ প্রতিষ্ঠানগুলো ইসলামি ব্যাংকিংয়ে বিশেষায়িত হবে। আর এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক হবে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক।
রাশিয়া এই উদ্যোগ খুবই দ্রুত বাস্তবায়ন করতে চায়। সেজন্য ইসলামি ব্যাংকিং নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন আইনের খসড়া করছে দেশটি।
‘কমারসেন্ট’ জানিয়েছে, নন-ক্রেডিট ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো ফাইন্যান্সিং পার্টনারশিপ অরগানাইজেশন (এফপিও) হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। এসব প্রতিষ্ঠান গ্রাহকদের শরিয়াহসম্মত পণ্য ও সেবা দেবে।
‘কমারসেন্ট’-এর প্রতিবেদনে আরও জানানো হয়, এফপিওগুলো রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের আওতাধীন থাকবে। সেন্ট্রাল ব্যাংক এ ধরনের সমস্ত কোম্পানির রেজিস্টার রাখবে এবং তাদের কার্যক্রমের তদারকি করবে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
১৪ ও ১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপর চাপাবেন না: সিইসি । WB
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপর চাপাবেন না। আমরা আমাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের দায়টা বহন করব।’
রোববার (১৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে তিনি এ সব কথা বলেন।
সিইসি বলেন, ‘ভোটের মাঠের সহিংসতা নির্বাচন কমিশন (ইসি) বন্ধ করতে পারবে না। ভোটের মাঠে সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না। কিন্তু আপনাদের (রাজনীতিবিদ) দায়িত্ব নিতে হবে। এখানে খেলোয়াড় হচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা মাঠে যাবেন, খেলবেন। আমরা (ইসি) হলাম রেফারি।’
তিনি বলেন, ‘ভোটের মাঠে নিয়ম লঙ্ঘন করে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ান, তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকেও রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দেব।’
সিইসির এমন বক্তব্যের পর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আইনে আমাদের শটগান নিয়ে দাঁড়ানো পারমিট করে না।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সরকার সহায়তা না করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিণতি মন্দ হতে পারে। তবে ইসি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে সর্বাত্মক চেষ্টা করবে।’
আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণ চায় : ইইউ । WB
বাংলাদেশের আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া নির্বাচন নিয়ে তারা নিজেরা কোনো মন্তব্য না করে জনগণের মতামতে এই নির্বাচন বিশ্লেষণ করতে আগ্রহী বলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি.
শনিবার সকালে গুলশানে অনুষ্ঠিত সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের একটি সম্মেলনে একথা জানান ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর।
চার্লস হোয়াইটলি বলেন, আগামী দশকে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। একইসঙ্গে একটি স্বতন্ত্র দেশ হিসেবে বাংলাদেশকে পরামর্শ দেওয়া ছাড়া আর কিছু করার নেই বলে মন্তব্য করেন তিনি।
ইইউ অ্যাম্বাসেডর বলেন, এদেশের আঞ্চলিক অস্থিরতা নিয়ে শঙ্কা আছে ইউরোপীয় ইউনিয়নের। অস্থিরতা নিরসনে সার্ক ও বিমসটেক কার্যকরী ভূমিকা নিতে পারে। যদিও এই অঞ্চলে সকলের অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিকে গুরুত্ব দিচ্ছে ইইউ।
হোয়াইটলি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আইসিজে, আইসিসি যদিও সংকট সমাধানে কাজ করছে তবুও আমরা সবসময়ই বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে চাই। ইউক্রেনে পরিস্থিতির কারণে শরণার্থীর সংখ্যা পুরো বিশ্বেই বেড়ে যাচ্ছে। তারপরও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিকভাবেই কাজ করে যেতে চাই।
ইইউ অ্যাম্বাসেডর বলেন, আরএমজি সেক্টর বাদেও অন্যান্য ক্ষেত্রেও উন্নয়ন করছে বাংলাদেশ। সেসব দিকেও ইউরোপীয় ইউনিয়ন বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশসহ ৮টি দেশ জিএসপি সুবিধা পাচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রতিটি পদক্ষপে সঠিক সিদ্ধান্ত নিয়েই আগোনো উচিত।
ভুয়া কাগজপত্রে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লুট । WB
বাংলাদেশ ব্যাংকের সমমূলধন উদ্যোক্তা তহবিল (ইইএফ) থেকে বিনাসুদে নেওয়া ৮১২ কোটি টাকা গচ্চা গেছে। এ তহবিল থেকে ৫৭৭টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল।
এসব উদ্যোক্তা ভুয়া কাগজপত্র বানিয়ে ঋণ নিয়েছিল। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে দেওয়া সরকারের নিরীক্ষা বিভাগের একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
২০০১ সালে ১০০ কোটি টাকা নিয়ে সমমূলধন উদ্যোক্তা তহবিল বা ইইএফ গঠন করেছিল সরকার। এরপর ২০০৯ সাল পর্যন্ত এটি পরিচালনার দায়িত্বে ছিল বাংলাদেশ ব্যাংক। এরপর অর্থ মন্ত্রণালয় ইইএফ ব্যবস্থাপনার দায়িত্ব দেয় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি)। ২০০৯ সালের ১ জুন থেকে আইসিবি ইইএফ তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারের তহবিল থেকে ১ হাজার ৮২৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে ইইএফের জন্য। ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে আট বছর মেয়াদে ১ হাজার ৫ কোটি টাকা বিনাসুদে ঋণ দেওয়া হয়।
এর মধ্যে এখন পর্যন্ত ১৯৩ কোটি টাকা ফেরত এসেছে। বাকি ৮১২ কোটি টাকা তুলতে পারেনি বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ মোট ঋণের ৮০ দশমিক ৫৯ শতাংশই অনাদায়ী রয়ে গেছে। এই অর্থ আদায়ের জন্য এখন পর্যন্ত বাংলাদেশে ব্যাংক ও আইসিবি কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে ব্যাংকের হাতে থাকা অবধি এই তহবিল থেকে ১৮৩টি প্রকল্পে বিনিয়োগ হিসেবে ৪১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বাকি অর্থ আইসিবির কাছে এই তহবিলের দায়িত্ব যাওয়ার পর ৩৯৪টি প্রকল্পে দেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, প্রকল্প ব্যয়ের ৪৯ শতাংশ তহবিল থেকে বাকি ৫১ শতাংশ উদ্যোক্তাকে বিনিয়োগ করতে হয়। উদ্যোক্তার নিজের অংশের বিনিয়োগের পরই ইইএফের অর্থ বিতরণ শুরু হয়।
বাংলাদেশে ব্যাংক ও আইসিবির কর্মকর্তারা বলছেন, তহবিলের নিয়ম অনুযায়ী, ইইএফ সহায়তার প্রথম কিস্তি ছাড়ের দিন থেকে পরবর্তী আট বছরের মধ্যে সমুদয় অর্থ তহবিলে ফেরত দেওয়ার কথা থাকলেও ৮০ শতাংশের বেশি প্রতিষ্ঠান অর্থ ফেরত দেয়নি। আগামীতেও দেওয়ার সম্ভাবনা দেখছেন না তারা।
এর কারণ হিসেবে তারা বলেছেন, যাদের ঋণ দেওয়া হয়েছে তাদের মধ্যে সাংবাদিক রয়েছেন, রাজনৈতিক প্রভাবশালীও রয়েছেন, যারা প্রভাব খাটিয়ে ঋণ নিয়েছেন। এর আগে ২০১৪ সালে গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এই তহবিল নিয়ে একটি জরিপ করে ঋণ নেওয়া ১৬৬ প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির হদিস পায়নি।
জেনেই ভুয়া প্রতিষ্ঠানকে ঋণ: গত মে মাসে অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া সরকারের নিরীক্ষা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানকে ইইএফ থেকে ঋণ দেওয়া হয়েছে তার একটি অংশের অস্তিত্ব বাস্তবে পাওয়া যায়নি।
এমনকি এক সংস্থার নামে ঋণ নিয়ে অন্য সংস্থার কাজে ব্যয় হয়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে, জামানত হিসেবে যেসব জমির কাগজপত্র দেওয়া হয়েছে তাও ভুয়া। এসব ঋণ এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, আর কে কমোডিটিস লিমিটিড ২০০৪ সালে আট বছর মেয়াদে পরিশোধের শর্তে ৮ কোটি ৩৮ লাখ টাকা ইইএফ ঋণ নেয়। যন্ত্রপাতি আমদানি করার কথা বলে ঋণ নিলেও বাস্তবে যন্ত্রপাতি আমদানি করেনি। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পরে ঋণের অর্থ আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
২৯ লাখ ৬২ হাজার টাকায় কেনা জমি প্রতিষ্ঠানটি জামানত হিসেবে দেখিয়েছে ২ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকা। ফলে জমি বেচে টাকা উদ্ধার করার সম্ভাবনা নেই। আর যন্ত্রপাতি আমদানি না করায় যন্ত্রপাতি বিক্রি করেও ঋণের অর্থ তুলে নিতে পারবে না সরকার।
২০১০ সালে নোয়াখালী গোল্ড ফুডস লিমিটেডকে ৫ কোটি ৬১ লাখ টাকা চিংড়ি প্রক্রিয়াকরণে হিমাগার নির্মাণের জন্য ঋণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি আমদানি না করে পুরো অর্থ লোপাট করেছে। এই ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
২০০৩ সালের মার্চে দি ডিকোড লিমিটেড নামের প্রতিষ্ঠানটি বিশ্বমানের দ্বিমাত্রিক অ্যানিমেটেড ফিল্ম বানানোর কথা বলে ৭ কেটি ৯১ লাখ টাকা বিনাসুদে ঋণ নেয়। উদ্যোক্তারা তখন বলেছিলেন, প্রকল্প বাস্তবায়িত হলে ৩০০ মানুষের কর্মসংস্থান হবে।
রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের ৮২ নম্বর বাড়িতে গড়ে ওঠা দি ডিকোড লিমিটেড বাস্তবে দ্বিমাত্রিক অ্যানিমেটেড ফিল্ম বানায়নি, ৩০০ মানুষের কর্মসংস্থান তো দূরের কথা।
২০০৫ সালে রাজধানীর ৩০৭ এলিফ্যান্ট রোডের তৃতীয় তলার ঠিকানায় ড্রিমস সফট লিমিটেড ৮১ লাখ টাকা ঋণ নেয়। পরে ঠিকানা পরিবর্তন করে ধানমন্ডির ২ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়িতে প্রতিষ্ঠানটির কার্যালয় দেখানো হয়।
এখানে মূলত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আহমেদের ভাই ও মা থাকেন। অর্থ নেওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্যবসা গুটিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
অমি মডার্ন প্রন হ্যাচারি লিমিটেডকে ২০০৫ সালের ডিসেম্বরে ১ কোটি ৬১ লাখ টাকা বিনাসুদে ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে বাংলাদেশ ব্যাংক। ঋণ ছাড়ের সময় দেখা যায়, অমি মডার্ন প্রন হ্যাচারির কিশোরগঞ্জের করিমগঞ্জের কান্দাইলের ঠিকানায় দেওয়া জমির দলিলটি জাল।
সে কারণে প্রতিষ্ঠানটির ঋণ অনুমতিপত্র বাতিল করা হয় ২০০৬ সালের অক্টোবরে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে অনুমতিপত্র বাতিলের সেই আদেশ প্রত্যাহার করে প্রতিষ্ঠানটিকে ঋণ দেওয়া হয়।
হবিগঞ্জ অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডকে আনারসের জুস, ম্যাংগো পাল্প ও শাকসবজি সংরক্ষণের জন্য ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ৮ বছর মেয়াদে ৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি কারখানা করেনি যন্ত্রপাতিও আমদানি করেনি, পুরো টাকা আত্মসাৎ করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন,  ‘এই নিরীক্ষা প্রতিবেদন অনেক আগের। তাছাড়া নিরীক্ষা প্রতিবেদনের বিষয়ে আমাদের কোনো মন্তব্য করার সুযোগও নেই। তবে ইইএফ-এর যেসব জটিলতা ছিল তা নিরসনে ২০১৮ সালে তহবিলটি পুনর্গঠন করে ইক্যুইটি সাপোর্ট ফান্ড (ইসিএফ) করা হয়েছে।’
৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট পাবে শ্রীলংকা । WB
আগামী সাতদিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে জানিয়েছেন শ্রীলংকার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা। একইসঙ্গে দেশটির বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের আনুষ্ঠানিক পদত্যাগের কারণে আগামীকাল শনিবার (১৬ জুলাই) পার্লামেন্টের অধিবেশন বসবে বলেও জানান তিনি। খবর ডেইলি মিরর।
দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের আনুষ্ঠানিক পদত্যাগের কারণে আগামীকাল পার্লমেন্ট বসবে। সংবিধান অনুযায়ী আগামী সাতদিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এই সময় প্রেসিডেন্টের সকল কাজ, দায়িত্ব এবং ক্ষমতার প্রয়োগ করতে পারবেন বিক্রমাসিংহে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তার পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।
গত শনিবার গোতাবায়ার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে শ্রীলংকার রাজধানী কলম্বো। পরে গত সোমবার তিনি শ্রীলংকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু তখন কলম্বো বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার কাগজপত্র ঠিক করে দিতে অস্বীকৃতি জানান।
এরপর মঙ্গলবার মধ্যরাতে স্ত্রী ও দুইজন নিরাপত্তারক্ষীকে নিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে মালদ্বীপে চলে যান গোতাবায়া। পরে মালদ্বীপের সরকারের প্রতি অনুরোধ জানলে তাকে সিঙ্গাপুর যেতে যেন বিশেষ বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে সৌদি এয়ারলাইন্সের একটি সাধারণ বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
অধ্যক্ষের উপর সাংসদের হামলা নিরাপত্তাহীনতা ও দুঃশাসনের বহিঃপ্রকাশ : গণফোরাম । WB
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী গোদাগাড়ীর রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজার উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম।
আজ এক বিবৃতিতে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী এই প্রতিবাদ জানান।
তারা বিবৃতিতে বলেন, অধ্যক্ষের উপর বর্বরোচিত হামলা নাগরিকের নিরাপত্তাহীনতা ও দুঃশাসনের বহিঃপ্রকাশ। রাষ্ট্রের অবস্থা কতোটা ভয়ঙ্কর হলে একজন অধ্যক্ষকে সাংসদ নির্দয়ভাবে পেটানোর পরও সে ভয়ে কারো কাছে বিচার চায় না। নিরূপায় হয়ে বলে আমি কার কাছে বিচার চাইবো! এমনকি ভয় দেখিয়ে শিক্ষককে সাংসদ পাশে বসিয়ে বলতে বাধ্য করে আমাকে মারা হয়নি।
কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকদের লাঞ্ছিত-অপদস্থ, অপমানিত এমনকি হত্যা করে সামাজিক বন্ধন ও মূল্যবোধ ধ্বংস করছে প্রতিনিয়ত। জাতি মেধাহীন করতে শিক্ষাব্যবস্থা ও বিশেষভাবে শিক্ষকদের উপর আঘাত করছে।
কর্তৃত্ববাদী সরকার জনগণকে বিভাজিত করতে নানান কৌশল হাতে নিয়েছে, শিক্ষকদের উপর হামলা তারই অংশ। আমরা গণফোরাম জনগণকে ঐক্যবদ্ধ করে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
উত্তর কোরিয়া স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিল দোনেস্ক ও লুহানস্ককে। WB
উত্তর কোরিয়া সরকারিভাবে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ দু’টি এলাকা সম্প্রতি স্বাধীনতা ঘোষণা করে এবং তাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সক্রিয়ভাবে সহযোগিতা করছে রাশিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। তার আগে এ দুটি অঞ্চল নিজেদেরকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রজাতন্ত্র দুটিকে ইউক্রেন থেকে স্বাধীন করার জন্য ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন। বর্তমানে লুহানস্ক প্রজাতন্ত্রকে সম্পূর্ণভাবে ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে সক্ষম হয়েছে রুশ সেনারা।
গতকাল বুধবার দোনেস্ক প্রজাতন্ত্রের নেতা ডেনিস পুশিলিন ঘোষণা করেন, উত্তর কোরিয়া দোনেস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, এর মধ্যদিয়ে দোনেস্ক প্রজাতন্ত্রের আন্তর্জাতিক মর্যাদা বাড়তে শুরু করলো এবং এ ধারা অব্যাহত থাকবে। এটি দোনেস্কের জন্য আরেকটি কূটনৈতিক বিজয় বলে উল্লেখ করেন তিনি।
ডেনিস পুশিলিন আশা করেন, উত্তর কোরিয়ার সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা প্রতিষ্ঠা হবে এবং বাণিজ্য বাড়বে। এদিকে, রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, মস্কোয় অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়ার বিষয়টি নিশ্চিত করছে।
এদিকে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইউক্রেন কড়া পদক্ষেপ নিয়েছে। তারা উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। সূত্র : দ্য কোরিয়া হেরাল্ড
পেটে বাচ্চা নিয়ে যারা আড়ালে থাকে আমি সেই গ্রেডের নায়িকা না : বর্ষা । WB
কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? গণমাধ্যমকর্মী ও দর্শকদের উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী খাদিজা বর্ষা।
নিজেদের গার্মেন্টসকর্মীদের এনে নাকি সিনেমা হাউসফুল দেখানো হচ্ছে- এমনই ‘মিথ্যা অপবাদ’ দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে- বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মঙ্গলবার মধুমিতা সিনেমা হলে কান্নায় ভেঙে পড়েন। ওইদিন সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকার মধুমিতা সিনেমা হলে দর্শকদের সঙ্গে নিজের মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’ চলচ্চিত্রটি দেখতে যান। সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা অনন্ত জলিল।
পরেরদিন বুধবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ারে দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে যান অনন্ত ও বর্ষা। সন্ধ্যা ৭টায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বর্ষা বলেন, ‘আমাদের সিনেমার শো বেশি চলছে। শো বেশি হলে দর্শক বেশি থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের পুলিশকে আমরা এখানে হাইলাইট করেছি। সিনেমাটি যখন বিদেশে মুক্তি পাবে, তখন সেখানকার দর্শকরা দেখে বলবে- বাহ বাংলাদেশের সরকার, বাংলাদেশের পুলিশ এত বেশি সচেতন। ’
সব সিনেমায় তিনিই কেন অনন্তের নায়িকা? এর উত্তরে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি। ’
ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে মুক্তির আগে সবচেয়ে আলোচনায় ছিল অনন্ত জলিল প্রযোজিত সিনেমা ‘দিন দ্য ডে’। ব্যয়বহুল বাজেটে নির্মিত এই ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা।
দেশের ১০৭টি হলে  মুক্তি পায় প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন এই নায়ক।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে অনন্ত জলিলের নায়িকা বর্ষা। এছাড়াও লেবানন, ইরান ও আফগানিস্তানের অভিনেতারা এই ছবিতে অভিনয় করেছেন। ছবিটির বাংলাদেশ শুটিং অংশের প্রযোজক অনন্ত জলিল।
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি। WB
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন তিনি।
বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার একটি প্রদেশে কারফিউও জারি করা হয়েছে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।
জরুরি অবস্থা ও কারফিউ ঘোষণার পরও শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখল করে উল্লাস করছে। সেনাদের বাধা ও টিয়ারগ্যাস উপেক্ষা করে তারা স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে কার্যালয়টিতে ঢুকে পড়ে।
তবে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে তাৎক্ষণিক বিপদের মধ্যে নেই বলে জানা গেছে। বিক্ষোভকারীরা বিক্রমাসিংহের নিজের বাড়ি পুড়িয়ে দেওয়ার পর থেকে তিনি গত কয়েক দিন আত্মগোপনে ছিলেন।
অ্যাজমার সমস্যা কমাতে সাহায্য করবে যে ৫ খাবার । WB
বর্তমানে অতিরিক্ত দূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বাড়ছে অ্যাজমা আক্রান্তের সংখ্যা। যদিও অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা বলে থাকেন, অ্যাজমা বা হাঁপানি মূলত বংশগত। পরিবারের কারও সমস্যা থাকলে, অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকখানি। কিন্তু বর্তমান বিশ্বের দূষণ সেই ধারণাকেও ছাপিয়ে গেছে।
শীতকালে মূলত হাঁপানি বা অ্যাজমার সমস্যা বাড়ে। তবে চিকিৎসকদের মতে, বছরের যেকোনও সময়েই বাড়তে পারে এই সমস্যা।
অ্যাজমার সমস্যা যাদের রয়েছে , তারা অনেকেই চিকিৎসকের পরামর্শ মেনে নিজেদের সঙ্গে সব সময়ে ইনহেলার রাখেন। তবে এই সমস্যা কমাতে ভরসা রাখতে পারেন কিছু ফলের উপরও।
১. ক্যাপসিকাম: ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট, ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ ক্যাপসিকাম অ্যাজমার সমস্যা কমাতে সাহায্য করে।
২. বেদানা: ফাইবার, ভিটামিন সি, কে এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ বেদানা হাঁপানি, শ্বাসকষ্টের সমস্যা দূর করতে সাহায্য করে। শ্বাসকষ্টের সমস্যায় যারা ভুগে থাকেন প্রতিদিনের খাদ্যতালিকায় তারা রাখতে পারেন বেদানা।
৩. আপেল: শরীরের যত্ন নিতে আপেল খুব উপকারী একটি ফল। ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ আপেল ওজন হ্রাস করতে এবং পেটের সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়াও হৃদযন্ত্র সুস্থ রাখতে, ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে আপেল।
৪. মটরশুঁটি: ভিটামিনএ, সি, কে, ফলিকঅ্যাসিড, ক্যালশিয়াম, ফাইবারসমৃদ্ধ সবুজ মটরশুঁটি হাড়ের ক্ষয় রোধ করে। হাড় শক্তিশালী রাখতেও সাহায্য করে। সেই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা কমাতেও দারুণ কাজ করে মটরশুঁটি।
৫. পালংশাক: প্রোটিন, আয়রন, ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ফাইবার, ফসফরাস, পটাশিয়াম সমৃদ্ধ পালংশাক চুল, ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি অ্যাজমার সমস্যাও নিয়ন্ত্রণে রাখে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজ ট্রাস । WB
বরিস জনসনের ছাড়তে যাওয়া আসনে বসতে চাইছেন বর্তমান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
এরইমধ্যে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির প্রধান হলে কী কী করবেন সেই ঘোষণা দিয়েছেন ট্রাস। বলেছেন, ক্ষমতা নেওয়ার প্রথম দিন থেকেই তিনি ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত নেবেন।
এরইমধ্যে টরি পার্টির নেতা হওয়ার জন্য ১১ জন মাঠে নেমেছেন। তাদের সবাই মূলত প্রচারে ট্যাক্সের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন।
৪৬ বছর বয়সী ট্রাস করপোরেশন ট্যাক্স, জাতীয় ইনস্যুরেন্স ও ব্যবসা নীতির সংস্কার করবেন।
তিনি জানিয়েছেন, যদি তিনি জয় পান তবে তিনি জীবনযাপন ব্যয় কমানোর চেষ্টা করবেন।
ট্রাসের দাবি, তিনি যে কথা দেন তা তিনি রাখেন, আর যে কথা তিনি রাখতে পারবেন না, সেই কথা তিনি কখনোই দেন না।
সূত্র: বিবিসি
মাংস দ্রুত সেদ্ধ করার পদ্ধতি । WB
মাংস রান্না করতে গিয়ে অনেক সময় রাঁধুনিরা বিপাকে পড়েন। সেদ্ধ হতে দেরী হয়, শক্ত রয়ে যায়। আর মাংস ঠিকমতো সেদ্ধ না হলে খেতেও ভালো লাগে না। জেনে নিন সহজে গরুর মাংস সেদ্ধ করার পদ্ধতি:
গরুর মাংস দ্রুত রান্না করতে চাইলে প্রেশার কুকার ব্যবহার করতে পারেন।
মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে কাঁচা পেঁপে ব্যবহার করতে পারেন। মাংস রান্নায় কয়েক ফোঁটা পেঁপের কষ অথবা কয়েক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দিলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে গরুর মাংস।
আগে ঘণ্টা খানেক মেরিনেট করে এরপর রান্না করুন। এতে মাংসের স্বাদ বাড়বে এবং সহজে সেদ্ধ হবে।
মাংস দ্রুত নরম করতে আরও একটা কার্যকর উপাদান হচ্ছে টক দই। রান্নার আগে টক দই দিয়ে মাংস মেখে রাখুন অথবা মাংস কষানোর সময় টক দই ফেটে দিয়ে দিন। দ্রুত মাংস সেদ্ধ হবে।
ভারতসহ পাঁচ দেশের ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি । WB
ভারত, জার্মানিসহ পাঁচটি দেশে অবস্থান করা নিজ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাকি দেশগুলো হলো চেক প্রজাতন্ত্র, নরওয়ে এবং হাঙ্গেরি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার রাষ্ট্রীয় এক আদেশে জেলেনস্কি এসব রাষ্ট্রদূতকে বরখাস্ত করেন। তবে বরখাস্তের কারণ উল্লেখ করেননি। তাছাড়া এসব রাষ্ট্রদূতদের অন্য কোথাও বসানো হবে কিনা সেটাও বলা হয়নি।
রাশিয়ার আক্রমণ মোকাবিলা করতে জেলেনস্কি নিজ দেশের কূটনীতিকদের আন্তর্জাতিক সমর্থন, অস্ত্র সহায়তা ও রাশিয়াকে বিচ্ছিন্ন করতে কাজ করার আহ্বান জানিয়েছেন।
জার্মানি রাশিয়ার জ্বালানি ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফেব্রুয়ারি মাসে রুশ সেনারা আক্রমণ শুরু করার পর জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক সংবেদশীল হয়ে দাঁড়িয়েছে।
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন । WB
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিবিসি জানিয়েছে, এর আগে আজ পশ্চিম জাপানের নারা শহরে শিনজো আবেকে গুলি করা হয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার স্থানের পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা চলছিল শিনজে আবের। সেখানেই তিনি মারা গেছেন বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারা।
৬৭ বছর বয়সী শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে পরে মারা গেলেন।
রয়টার্স জানিয়েছে, শিনজো আবেকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নারা শহরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ার পর লুটিয়ে পড়েছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তার হার্ট অ্যাটাকও হয়েছিল।
জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় ছিলেন।
সূত্র: বিবিসি।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ: বিশ্ব নেতাদের নিন্দা । WB
নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তার অবস্থা সংকটাপন্ন।
শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্ব নেতারা।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল বলেন, শিনজো আবে জাপানের একজন অসাধারণ নেতা । তিনি যুক্তরাষ্ট্রের অটল একজন মিত্র ছিলেন। শিনজো আবে, তার পরিবার ও জাপানের জনগণের মঙ্গল কামনা করছে মার্কিন জনগণ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টুইটে লিখেছেন, জাপান থেকে হতাশাজনক খবর- সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে-কে গুলি করা হয়েছে। এ সময়ে তার পরিবার ও জাপানের জনগণের জন্য আমাদের প্রার্থনা।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেছেন, জি২০ ভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহানুভূতি জানানো হয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, আমার মনে হয় এ খবরে আমার মতো সবাই বিস্মিত ও বেদনাহত হয়েছেন। তাইওয়ান ও জাপান উভয়েই আইনের শাসন দিয়ে পরিচালিত দুটি গণতান্ত্রিক দেশ। আমার সরকারের পক্ষে ভয়াবহ সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে শুধু আমারই একজন ভাল বন্ধু নন, একই সঙ্গে তাইওয়ানের ঘনিষ্ঠ বন্ধু। তাইওয়ানকে তিনি বহু বছর ধরে সমর্থন দিয়ে আসছেন।
সূত্র: আল-জাজিরা
মালয়েশিয়ায় যেতে বাংলাদেশ অংশে খরচ ৭৯ হাজার ৯৯০ টাকা। WB
মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের বাংলাদেশ অংশে খরচ নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। গতকাল বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গণমাধ্যমকে এ কথা জানান।
নিজ দপ্তরে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অংশে কর্মীদের খরচ ধরা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা।
আজ (বুধবার) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে দেওয়া হবে। ’
তিন বছর বন্ধ থাকার পর গত ডিসেম্বরের শুরুর দিকে বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় দেশটি। এ ঘোষণার ৯ দিনের মাথায় ১৯ ডিসেম্বর দুই দেশ একটি সমঝোতা স্মারক সই করে। স্মারকের শর্ত অনুযায়ী কর্মীদের বিমান ভাড়াসহ যাবতীয় ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারীরা বহন করবে। কিন্তু কর্মী পাঠানো শুরুর আগেই নতুন শর্ত আসে কুয়ালালামপুরের পক্ষ থেকে।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভারান প্রবাসী কল্যাণমন্ত্রীকে এক চিঠিতে তাঁদের ২৫টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করার বার্তা দেন। তবে ঢাকা এ শর্ত মেনে নিতে রাজি না হওয়ার পাশাপাশি ফিরতি বার্তায় নিবন্ধিত দেড় হাজারের বেশি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়ার কাছে হস্তান্তর করে।
গত ১৯ জুন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভারান জানান, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগের বাছাই করা ২৫টি রিক্রুটিং এজেন্সিসহ মোট ২৫০টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেবে মালয়েশিয়া। বাংলাদেশ সরকারের পাঠানো এক হাজার ৫২০টির তালিকা থেকে এসব এজেন্সি বাছাই করা হবে।
বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের পাঠানো এক হাজার ৫২০টি নিয়োগকারী সংস্থা থেকে ২৫০টি কম্পানিকে বেছে নেবে। এ তালিকা থেকে আগেই ২৫টি কম্পানিকে বেছে নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, এখন শুধু প্রাথমিকভাবে নির্বাচিত ২৫টি কম্পানির সঙ্গে চুক্তি করবে। প্রাথমিকভাবে নির্বাচিত ২৫টি কম্পানি একটি কাঠামোর মধ্যে কাজ করবে। এ ২৫ কম্পানির প্রতিটিতে ১০টি কম্পানি বরাদ্দ করতে হবে।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জুন মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি)। জেলা কর্মসংস্থান অফিস কিংবা অনলাইনে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন শুরু হয়। মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের বিএমইটির ডাটাবেইসে নিবন্ধন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী বিএমইটি ডাটাবেইসে নিবন্ধিত কর্মীর তালিকা থেকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য স্বয়ংক্রিয়ভাবে দৈবচয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। সে অনুযায়ী, মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের বিএমইটি ডাটাবেইসে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইটির আওতাধীন সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। প্রতিটি সফল নিবন্ধনের জন্য ২০০ টাকা সরকারি ফি (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে।
বিএমইটি জানায়, শর্ত হিসেবে কর্মীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে দুই বছর বহাল থাকবে। এরই মধ্যে যাঁরা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন, তাঁদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে আপডেট করা যাবে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, ২০১৮ সালে বাংলাদেশ থেকে এক লাখ ৭৫ হাজার ৯২৭ জন, ২০১৯ সালে ৫৪৫ জন, ২০২০ সালে ১২৫ জন এবং চলতি বছর মাত্র ১৪ বাংলাদেশি মালয়েশিয়ায় কর্মী হিসেবে গেছেন। এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখ ৫৭ হাজার ২১৩ বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছেন।
গরুর হাটও আওয়ামী লীগ নেতা-কর্মীদের দখলে । WB
হাটের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি নিয়ে  প্রশ্ন উঠেছে। পথে পথে গরুর ট্রাকে চাঁদাবাজিও চলছে। গরুবোঝাই ট্রলারে ডাকতির ঘটনাও ঘটেছে। ঢাকায় নির্ধারিত হাট ২১টি হলেও বিভিন্ন পাড়ায় মহল্লায় হাট বসাচ্ছেন প্রভাবশালীরা। তারা নিয়মনীতির কোনো তোয়াক্কা করছেন না। আর সারাদেশে সরকার নির্ধারিত গরুর হাটের সংখ্যা চার হাজার ৪০৭টি। কিন্তু বাস্তবে এই হাটের সংখ্যা দুইগুণের বেশি হবে।
হাটের কর্তৃত্ব আওয়ামী লীগের নেতা-কর্মীদের:
এবার ঢাকার পশুর হাট স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সিন্ডিকেট করে ইজারা নিয়েছে। ঢাকার বাইরেও একই চিত্র।
ঢাকার উত্তরা ১৭ নাম্বার সেক্টরের হাটের ইজারা পেয়েছেন তুরাগ থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নূর হোসেন। ভাটারা হাটের ইজারা পেয়েছেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সুরুজ্জামান। বাড্ডা ইস্টার্ন হাউজিং হাটের ইজারা পেয়েছেন মিজানুর রহমান ধনু। তিনি ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মোহাম্মদপুর বছিলার ইজারা পেয়েছে মেসার্স শাহীন ইন্টারন্যাশনাল। এই প্রতিষ্ঠানের মালিক মো. আমজাদ হোসেন দারুস সালাম থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।
উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট হাটের ইজারা পেয়েছেন এ এস এম এন্টার প্রাইজের মালিক মো. আব্দুল লতিফ। তিনি শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি। হাজারীবাগ হাটের ইজারা পেয়েছেন রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি অহিদুর রহমান ওয়াকিব।
পোস্তগোলা শ্মশানঘাট হাটের ইজারা পেয়েছেন ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মঈন উদ্দিন চিশতী। মেরাদিয়া বাজার ইজারা পেয়েছেন মো. আওরঙ্গজেব টিটু। তিনি ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন হাটের ইজারা পেয়েছেন খান ট্রেডার্সের মালিক গোলাম কিবরিয়া রাজা খান। তিনি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মাত্র একটি হাট পেয়েছে আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টির লোকজন। আর সবই আওয়ামী লীগের।
ওই হাটগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে ইজারা নেয়া হয়েছে সিন্ডিকেট করে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সিন্ডিকেট করে দরপত্র দাখিল করেছেন। তাদের বাইরে কেউ দরপত্র দাখিল করতে পারেনি। ফলে তারাই দর নিয়ন্ত্রণ করে যেকানো একজনের নামে হাট ইজারা নিয়ে সবাই মিলে ব্যবসা করছে।
“ইজারারা আবেদনে আওয়ামী লীগ পরিচয় লেখা নাই”:
উত্তর শাহজাহানপুর হাটের ইজরাদার  ও শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল লতিফ  দাবি করেন,”আরো অনেকে ইজারার আবেদন করেছিলো তবে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমার প্রতিষ্ঠান পেয়েছে।”
সিন্ডিকেটের প্রসঙ্গ তুললে তিনি বলেন,”সিন্ডিকেট কী? এখানকার আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই মিলেমিশে আমরা ইজারা নিয়েছি। আমার প্রতিষ্ঠানের নামে ইজারা নেয়া হলেও  আমরা সবাই মিলেমিশে কাজ করছি। এটাকে আপনি সিন্ডিকেট বলেন, মিলেমিশে বলেন যা খুশি বলতে পারেন।”
অন্য দলের লোকজন ইজারা পেয়েছেন কী না জানতে চাইলে বলেন,”না অন্য দলের লোকজন পায় না। তাদের চান্স নেই।”
আর ধোলাইখাল হাটের ইজারাদার ও ৪৪ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন,”আমার নামেই ইজারা পেয়েছি তবে আমরা সবাই ভাগ করে নিয়েছি। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের কেউ বাদ যায়নি।”
আরেক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন,”অন্য দলের লোকজনও টেন্ডারে অংশ নিয়েছিলো। তারা পায়নি। আমরা সর্বোচ্চ দর দিয়েছি তাই আমরা পেয়েছি।”
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন দাবি করেন,” ইজারার আবেদনে তো তো আওয়ামী লীগ লেখা নাই। আমরা দলীয় পরিচয় দেখে ইজারা দেইনি। যারা আবেদন করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের আমরা ইজারা দিয়েছি। আর এবার আমাদের ইজারা থেকে আয় হয়েছে গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। আমরা আয়ের দিকে নজর দিয়েছি।”
পথে পথে চাঁদা:
এবার চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি। সরকারি হিসেব বলছে দেশে এবার কোরবানির জন্য ৯৭ লাখ ৭৫ হাজার গরু-ছাগলের চাহিদা রয়েছে। কিন্তু প্রস্তুত আছে এক কোটি ২৫ লাখ ২৪ হজার। তাই দাম সহনীয় থাকার আশা করা হলেও তা হয়তো থাকবে না। কারণ পথে পথে চাঁদাবাজি শুরু হয়েছে। সিরাজগঞ্জ থেকে নয়টি গরু নিয়ে ঢাকার তেজগাঁও পশুর হাটে এসেছেন মোহাম্মদ আকাশ বেপারি। তিনি বলেন,”ট্রাকে করে ঢাকায় গরু আনতে পথে মোট ছয় জায়গার চাঁদা দিতে হয়েছে ৫০০ থেকে ১০০০ টাকা। যারা চাঁদা নিয়েছে তারা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা বলে দাবি করেছেন। তারা লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন।  আর হাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনাও ভাল না। আমরা আতঙ্কে আছি।”
তিনি নয়টি গরু ২৫ লাখ টাকায় বিক্রির আশা করছেন। প্রতিবছরই তিনি কোরবানির পশুর হাটে গরু নিয়ে আসেন।
কুষ্টিয়া থেকে গরু নিয়ে ঢাকার কমলাপুর হাটে আসা আরিফুর রহমানও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন,”হাটে কেউ এখনো চাঁদা না নিলেও আমাদের পথে পথে চাঁদা দিয়ে আসতে হয়েছে।”
নৌপথে যে গরু আসছে সেই গরুর বেপারিরা রয়েছেন সবচেয়ে বেশি নিরপত্তা ঝুঁকিতে। গত মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা নদীর বরিশালের মুলাদি উপজেলার লালবয়া এলাকার নদীতে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাত দল বেপারিদের ট্রলারে হানা দিয়ে ৩০ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা লক্ষীপুরে কোরবানির পশু বিক্রি করে বরিশালে মেহেন্দিগঞ্জে ফিরছিলেন।
এদিকে করোনায় পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হলেও কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
লোড শেডিং কমছে না। WB
গ্যাসস্বল্পতায় বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটায় দেশজুড়ে বিদ্যুতের লোড শেডিং চলছেই। অনেক এলাকায় দিনে ও রাতে দফায় দফায় লোড শেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই শুরু হওয়া লোড শেডিং কবে দূর হবে সে বিষয়ে জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরাও নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না।
তবে লোড শেডিংকে শৃঙ্খলায় আনতে পরিকল্পনার কথা জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
তিনি বলেন, ‘পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি ভুলে গেলে চলবে না। ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানির বাজারে। যে এলএনজি পাঁচ ডলারে পাওয়া যেত, এখন সেটি ৩৫ থেকে ৪০ ডলার। জার্মানি, ইতালির মতো উন্নত রাষ্ট্রও লোড শেডিং করতে বাধ্য হচ্ছে। ’
বিদ্যুৎ বিতরণকারী কম্পানিগুলো বলছে, গ্যাসস্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই চাহিদার বিপরীতে অনেক কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বাধ্য হয়ে ঘন ঘন লোড শেডিং দিতে হচ্ছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, গত মাসের শেষ সপ্তাহে স্পট মার্কেট (খোলাবাজার) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে প্রতি ইউনিটে (এমএমবিটিইউ) খরচ হয়েছিল প্রায় ২৫ ডলার। সেটি এখন হয়ে গেছে প্রায় ৪০ ডলার।
এ কারণেই সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ রেখেছে। এলএনজির দাম না কমা পর্যন্ত দেশীয় গ্যাস থেকেই চাহিদা পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য বেশ কয়েকটি কূপে ওয়ার্কওভার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্যাস না পাওয়ায় দেশের বেশ কিছু গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্র বন্ধ রাখতে হয়েছে। এতে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। ফলে সারা দেশে বেড়ে গেছে লোড শেডিং।
রাজধানীর মোহাম্মদপুরের বছিলার বাসিন্দা মোহাম্মদ শামিম মোস্তফা জানান, তাঁর এলাকায় দিনে-রাতে কয়েক দফায় লোড শেডিং হচ্ছে।
সারা দেশে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তার ৫০ শতাংশের বেশি বিদ্যুৎ সরবরাহ করছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। চাহিদামতো বিদ্যুৎ না পেয়ে ঘন ঘন লোড শেডিং দিতে হচ্ছে দেশের বৃহৎ এ বিতরণ কম্পানিকে। জানতে চাইলে আরইবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ‘আজ (গতকাল) সন্ধ্যা ৭টায় আরইবির ৪৮টি সমিতিতে চাহিদার চেয়ে এক হাজার ৩০৬ মেগাওয়াট বিদ্যুৎ কম রয়েছে। বাধ্য হয়েই ঘন ঘন লোড শেডিং দিতে হচ্ছে। ’
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে এখন গ্যাসের দৈনিক চাহিদা তিন হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। গড়ে সরবরাহ করা হতো তিন হাজার থেকে তিন হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। কয়েক দিন ধরে গ্যাসের সরবরাহ ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট কমে গেছে।
গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি গ্যাসসংকটের প্রভাব পড়ছে আবাসিক ও শিল্প-কারখানায়।
দেশের বিভিন্ন স্থানে লোড শেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানের উপায় । WB
কোষ্ঠকাঠিন্য এমন এক সমস্যা, যা বাকিসব প্রশান্তিকে নষ্ট করে ফেলে। এর ফলে খাবারে অরুচি, খিটখিটে মেজাজ অহরহই দেখা যায়।
আবার আমাদের ত্বক ও চুলের সমস্যার জন্যও কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দায়ী। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা থেকে মুক্তির উপায় বের করতে হবে।  কোষ্ঠকাঠিন্যে ভুগলে কিছু ঘরোয়া উপায় ফলো করে দেখতে পারেন।
লেবু পানি: লেবুর রসের সাইট্রিক অ্যাসিড পরিপাকতন্ত্রে উদ্দীপক হিসেবে কাজ করে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য উপশম করে। লেবু চিপে রস বের করে এক গ্লাস পানির সঙ্গে পান করুন অথবা লেবু চা পান করতে পারেন।
পুদিনা বা আদার চা: পুদিনায় মেনথল থাকে, যার রয়েছে অ্যান্টিস্প্যাজমোডিক ইফেক্ট যা পরিপাক নালীর মাংসপেশীকে শিথিল করে। আদা একটি উষ্ণ হার্ব যা শরীরের ভেতরে অধিক তাপ উৎপাদন করে, হার্বালিস্টদের মতে এটি ধীর হজমকে দ্রুত করতে পারে। পুদিনা বা আদার চা খাবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
আলুবোখারার জুস: আলুবোখারা মৃদু ল্যাক্সাটিভ হিসেবে কাজ করে। এটি বৃহদান্ত্রের মধ্য দিয়ে বর্জ্য নামাতে মাংসপেশিকে উদ্দীপ্ত করে। আলুবোখারার জুস কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ কার্যকর।
পাকা কলা: পাকা কলা কোষ্ঠকাঠিন্য সহজে দূর করতে পারে। কারণ কলায় প্রচুর আঁশ থাকে যা এই সমস্যা সহজে দূর করতে পারে। কলার আঁশ শরীরের বৃহৎ অন্ত্র থেকে পানি শোষণ করে। এতে মল নরম হয়।
ক্যাস্টর অয়েল: এই ঘরোয়া চিকিৎসাটি প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। খালি পেটে এক থেকে দুই চা-চামচ ক্যাস্টর অয়েল গ্রহণ করুন এবং আট ঘণ্টার মধ্যে ফল পাবেন।
কফি: কোষ্ঠকাঠিন্যে ভুগলে কফি পান করে দেখতে পারেন। এতে ভালো কাজ হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর অন্যতম কারণ হলো গরম পানীয় বর্জ্যের চলাচলে গতি আনে।
ইসবগুলের ভুসি: কোষ্ঠকাঠিন্য দূর না হলে পানিতে ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে পারেন। প্রাকৃতিক উপাদান বলে এর পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা কম।
প্রধানমন্ত্রীর পদ শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন বরিস জনসন? । WB
ফের টালমাটাল যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ। এবার দুই সিনিয়র মন্ত্রীর পদত্যাগের পর এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভীষণ চাপে পড়েছেন বরিস জনসন। এবার নিজ দল থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ধরে রাখতে পারবেন তো?
জানা গেছে, যুক্তরাজ্যের দুই সিনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন। তারা হলেন- অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। স্থানীয় সময় মঙ্গলবার তারা পদত্যাগপত্র জমা দেন।
প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগে ভীষণ চাপে পড়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগে করোনাভাইরাসের বিধি লঙ্ঘন করে একাধিক পার্টি আয়োজন করে সমালোচিত হয়েছিলেন। এজন্য পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে তিনি পদত্যাগের চাপে ছিলেন। যদিও সে যাত্রায় পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে উতরে যান জনসন।
কিন্তু চাপ শেষ হয়নি। সরকার পরিচালনায় জনসনের সক্ষমতা নিয়ে নিজ দল ও দলের বাইরে ব্যাপক সমালোচিত তিনি। সম্প্রতি নতুন করে কেলেঙ্কারিতে জড়িয়েছেন জনসন। কনজারভেটিভ দলের এমপি ক্রিস পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ রয়েছে। বিষয়টি সম্পর্কে আগে থেকেই জানতেন বরিস জনসন। তারপরও তাকে সরকারের ডেপুটি চিফ হুইপ করেন প্রধানমন্ত্রী জনসন।
এ ঘটনা প্রকাশ্যে আসতেই আবারও ক্ষমা চান বরিস জনসন। এরপরই এবার নিজ দল থেকেই তার পদত্যাগের দাবি ওঠে। এটা নিয়ে ভীষণ চাপে রয়েছেন তিনি। এর মধ্যেই সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগে তার প্রধানমন্ত্রীর পদ রক্ষার চাপ আরও বাড়িয়ে দিল। সূত্র: বিবিসি, আল-জাজিরা
প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৭ থেকে ৫৫ টাকা নির্ধারণ । WB
কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
নতুন দাম অনুযায়ী, লবণযুক্ত এবার গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ৭ টাকা ও খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা। এছাড়াও খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়া একই থাকবে।
তিনি জানান, সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা; গত বছর যা ছিল ১৩ থেকে ১৫ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা, গত বছর যা ছিল ১০ থেকে ১২ টাকা। সবক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে।
নৌপথে কমবে দক্ষিণের যাত্রী, যাত্রা হবে স্বস্তির। WB
বিকেল সাড়ে ৪টা। প্রায় ফাঁকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। দূর থেকে শোনা যাচ্ছে লঞ্চের হুইসল। সন্ধ্যার পর ঢাকা সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে একে একে ছেড়ে যাবে অন্তত ৬০টি লঞ্চ।
স্বাভাবিকভাবে দুপুর থেকেই লঞ্চ টার্মিনালে যাত্রীর আনাগোনা শুরু হতে থাকে। কিন্তু গতকাল রবিবার দেখা গেল, বিকেল গড়িয়ে যাচ্ছে তবু ঘাটে সেভাবে যাত্রীর দেখা নেই।
প্রতিবছরই ঈদ মানেই সদরঘাটে লঞ্চে উপচে পড়া যাত্রীর ভিড়। বারবার মাইকিং করেও লঞ্চ থেকে যাত্রী নামানো যায় না। গত ঈদেও যাত্রীর চাপে নির্ধারিত সময়ের আগে ঘাট ছেড়ে যেতে হয়েছে অনেক লঞ্চকে।
কিন্তু এবার পদ্মা সেতু চালু হওয়ায় সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চের চিত্র যেন বদলে যাচ্ছে। উপচে পড়া ভিড় আর যাত্রীবোঝাই লঞ্চের বদলে এবার হবে স্বস্তির যাত্রা। এমনটাই মনে করছেন যাত্রী ও লঞ্চের মালিক-শ্রমিকরা।
এবার পদ্মা সেতু চালু হওয়ায় বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি পথের যাত্রীদের অনেকেই সড়কপথে গন্তব্যে যাবে। তাই এই নৌপথের লঞ্চে যাত্রী তুলনামূলক কম হবে। তবে ভোলা, চাঁদপুর, লালমোহন, বসিরহাট, কালাইয়া ও রাঙ্গাবালীগামী যাত্রী স্বাভাবিক থাকবে।
লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী কালের কণ্ঠকে বলেন, ‘এবার যাত্রী অনেক কমে যাবে। কী পরিমাণে কমবে সেটা এখনই অনুমান করা যাচ্ছে না। তবে ঈদ যাত্রার প্রস্তুতিতে কোনো কমতি রাখা হচ্ছে না। আমরা কেন্দ্রীয়ভাবে ভাড়া কমাব না। এমনিতেই যাত্রী কম হবে। তার ওপর ভাড়া কমালে লঞ্চ লোকসানে চালাতে হবে। ’
সদরঘাট লঞ্চ টার্মিনালে গতকাল বিকেলে গিয়ে গত ঈদের আগের এই সময়ের চিত্রের বিপরীত চিত্র দেখা গেল। এবার যাত্রীর ভিড় নেই। এমন সময় চারজন তরুণ পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসেন। এই চরজনকে দেখে আট-নয়জন লঞ্চকর্মী হাঁকডাক শুরু করেন। তাঁদেরই একজন মো. জয়নাল। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আগের মতো যাত্রী পাওয়া যাচ্ছে না। এখনই যাত্রী নেই। ঈদেও অবস্থা খুব বেশি ভালো হবে না মনে হয়। ’
লঞ্চ মালিক সমিতি সূত্র বলছে, ঢাকা থেকে প্রতিদিন ৪২টি নৌ রুটে লঞ্চ চলাচল করে। স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন ৭৫ থেকে ৮০টি লঞ্চে যাত্রী পরিবহন করা হয়। এতে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ হাজার যাত্রী পরিবহন করা হয়ে থাকে। যদিও বর্তমানে এই সংখ্যা কমে এসেছে পাঁচ হাজার থেকে সাত হাজারে।
গত ঈদে এমন সময়ে গড়ে প্রতিদিন ১২০টি লঞ্চ চলাচল করেছে। এতে অন্তত দেড় লাখ যাত্রী প্রতিদিন ঢাকার সদরঘাট ছাড়ে। তবে এবার যাত্রীর সংখ্যা কত নামবে, সেটা অনুমান করা যাচ্ছে না।
?ঢাকা নদীবন্দর সূত্র বলছে, এবার যাত্রী অনেক কম। এত কম যে এর আগে ঈদের সময় কখনো এমনটা ঘটেনি। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। এবার নৌপথে ঢাকা থেকে যাত্রীদের চলাচল স্বস্তিদায়ক হবে।
বরিশালের পথে যাত্রী-ভাড়া দুই-ই কমল
পদ্মা সেতু উদ্বোধনের সপ্তাহ না পেরোতেই ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের যাত্রী কমে এসেছে। এতে নৌযানের সংখ্যা কমানো হয়েছে, কমেছে ভাড়াও। প্রতিদিন ঢাকা থেকে বরিশালের পথে সাতটি লঞ্চ ছেড়ে যায়। ঠিক একইভাবে বরিশাল থেকে ঢাকার পথে আসে সাতটি লঞ্চ। কিন্তু গত ৩০ জুন বরিশাল থেকে পাঁচটি লঞ্চ এলেও ঢাকা থেকে ছেড়েছে চারটি। আর ১ জুলাই বরিশাল থেকে ছেড়েছে চারটি লঞ্চ।
পরিস্থিতি আগের জায়গায় ফিরিয়ে আনতে চেষ্টা করছেন মালিকরা। এরই অংশ হিসেবে গত এক সপ্তাহে ডেকের ভাড়া প্রায় অর্ধেক করা হয়েছে। একইভাবে প্রথম শ্রেণির কেবিনে কমেছে ৫০০ টাকা আর দ্বিতীয় শ্রেণির সোফার ভাড়া ১০০ থেকে ২০০ টাকা করে কমানো হয়েছে গত কয়েক দিনে। ভাড়া কমিয়েও যাত্রী মিলছে না লঞ্চে। প্রতিদিন গড়ে কম করে হলেও ৫০ শতাংশ যাত্রী নৌপথ থেকে মুখ ফিরিয়েছে। তারা পদ্মা সেতু হয়ে বাসে যাতায়াত করছে।
সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার মো. মুশফিকুর রহমান বলেন, ‘বরিশাল থেকে গত শুক্রবার রাতে সুন্দরবন-১০ লঞ্চ ছেড়ে যায়। শনিবার সকালে ঢাকার সদরঘাটে পৌঁছে। এরপর বিক্রীত টিকিট হিসাব করে দেখা যায়, যাত্রী ছিল ৩৪৭ জন। এ ছাড়া এক-তৃতীয়াংশ কেবিন খালি ছিল। সব মিলিয়ে বলা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেক যাত্রী ছিল। ’
ভোলার পথে যাত্রী প্রায় স্বাভাবিক
ঢাকা থেকে ভোলার পথের যাত্রী কিছুটা কমলেও প্রভাব ফেলার মতো অবস্থা তৈরি হয়নি। ভোলা থেকে কিছু মানুষ পদ্মা সেতু দেখার জন্য সড়কপথে এলেও ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার ঘাটগুলোতে ঢাকামুখী যাত্রীর সংখ্যা আগের মতোই আছে। তবে ঈদে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন লঞ্চ মালিকরা।
বিআইডাব্লিউটিএ ভোলা নদীবন্দরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ভোলার বিভিন্ন লঞ্চঘাটে যাত্রী কিছুটা কমেছে। তবে সেটা উল্লেখযোগ্য নয়। কারণ ভোলা থেকে ঢাকায় যাওয়ার জন্য সড়কপথের চেয়ে লঞ্চ অনেকটা সহজ ও সাশ্রয়ী।
বরগুনার লঞ্চেও কমেছে যাত্রী
বরগুনা থেকে প্রতিদিন দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বরগুনা নদীবন্দর থেকে প্রতিদিন বিকেল ৪টায় একটি এবং আমতলী লঞ্চঘাট থেকে ৪টায় একটি লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে যায়। বরগুনার লঞ্চঘাট থেকে প্রতিদিন দুটি লঞ্চে ৪০০ যাত্রী যাতায়াত করে। আগে এই দুটি ঘাটে লঞ্চগুলো ৫০০ যাত্রী নিয়ে ছেড়ে যেত। পদ্মা সেতু ও ঈদ সামনে রেখে আগের চেয়ে লঞ্চগুলোতে যাত্রী কমে গেছে।
বরগুনার লঞ্চযাত্রী আবদুর রহমান বলেন, আগে লঞ্চগুলোতে সিট পেতে কষ্ট হতো। এখন যাত্রী কমে যাওয়ায় সিট পেতে কোনো সমস্যা হয় না।
বরগুনার আমতলী-ঢাকা রুটে চলাচলকারী সুন্দরবন-৭ লঞ্চের পরিদর্শক আসাদুজ্জামান অপু বলেন, পদ্মা সেতু ও সামনে ঈদের জন্য আগের চেয়ে যাত্রী একটু কমে গেছে। এটা স্বাভাবিক।
পটুয়াখালী ও চাঁদপুরের পথেও যাত্রী কম
শনিবার রাজধানীর সদরঘাট-চাঁদপুর নৌপথে ২২টি লঞ্চ চলেছে। এসব লঞ্চ প্রতি ঘণ্টায় রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে চাঁদপুর টার্মিনালে পৌঁছে। চাঁদপুর বন্দর কর্মকর্তা এ কে এম কায়সারুল ইসলাম জানান, প্রতিটি লঞ্চ গড়ে ২৫০ থেকে ৩০০ জন যাত্রী পরিবহন করে। তবে এমন চিত্র অন্য সময় দেখা যায়নি। এমন পরিস্থিতিতে যাত্রীসংকটে পড়ে এমভি ঈগল-৩, এমভি রহমত, এমভি রায়হান, এমভি জমজমাট, এমভি জমজম-১ এবং এমভি সোনারতরী নামের আরো দুটি লঞ্চ চলাচল বন্ধ ছিল।
ডেনমার্কে শপিং সেন্টারে বন্দুক হামলা, নিহত অনেকে । WB
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং সেন্টারে (বিপণী বিতান) বন্দুক হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।
কোপেনহেগেনের পুলিশ প্রধান জানিয়েছেন, বেশ কয়েকজন মারা গেছে এমন খবর তারা পেয়েছেন, তবে মৃতের সংখ্যা সঠিকভাবে জানানোর মতো তথ্য এখনও তাদের হাতে নেই।
এরমধ্যে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তিনি নিজেই দশটি গুলির শব্দ শুনেছেন।
এই ঘটনায় জড়িত সন্দেহে এরইমধ্যে ২২ বছর বয়সী এক ড্যানিশ নাগরিককে আটক করেছে পুলিশ।
আশপাশের সব রাস্তা ও মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
সূত্র: বিবিসি
মামুনুল হকসহ সব আলেমের নিঃশর্ত মুক্তি চাই : মাহমুদুর রহমান । WB
মাওলানা মামুনুল হকসহ সব কারাবন্দি আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ-মতামত কেন্দ্রের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ‘আওয়ামী লীগ থেকে একা একা বেরিয়ে এসেছি। কারণ মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।’
হেফাজতের সমালোচনা করে মান্না বলেন, ‘অনেকেই শেখ হাসিনাকে বলছেন, আপনি দুইশ বছর ক্ষমতায় থাকুন কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের পক্ষে থাকুন। দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ইসলামবিরোধী কাজ নয়? কয়দিন পর বলবেন, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, তাই তিনি হাজার বছর ক্ষমতায় থাকুন।’
নাগরিক ঐক্যের এ নেতা বলেন, ‘এ সরকারের সঙ্গে ন্যূনতম আপস করে যারা আন্দোলন করবে, তাদের সঙ্গে আমরা নাই। আপনারা শেখ হাসিনাকে কওমু জননী উপাধি দিয়েছেন। তিনি এ বিশেষণে বিষেশায়িত হতে পারেন না।’
‘নাট-বল্টু খুলেছে আমি টিভিতে দেখলাম হাত দিয়ে। বললেন রেঞ্জের কথা। কই, রেঞ্জ তো দেখালেন না’ বলেও সমালোচনা করেন আওয়ামী লীগের সাবেক এ নেতা।
এ ছাড়া সরকারের সমালোচনা করে মান্না বলেন, ‘আজকে যাকে দেবতা বলছেন, ১০ বছর পরে ধারণা পরির্তন হয়ে যাবে। আমরা আজ লড়াই করছি গণতন্ত্রের জন্য।’
উৎস : এনটিভি
অ্যান্ডোমেট্রিয়োসিসে আক্রান্ত অভিনেত্রী শ্রুতি, কী এই রোগ? । WB
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) এবং অ্যান্ডোমেট্রিয়োসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। এর পাশাপাশি হরমোনজনিত সমস্যারও সম্মুখীন হচ্ছেন বলে জানান তিনি। শরীর ভাল নেই, তবুও মন শক্ত করে লড়াই চালাচ্ছেন এই অভিনেত্রী।
অ্যান্ডোমেট্রিয়োসিস কী ধরনের রোগ?
জরায়ুর ভিতরের একটি স্তর হল অ্যান্ডোমেট্রিয়াম। প্রতি মাসে জরায়ুর এই অ্যান্ডোমেট্রিয়াম অংশের স্তর খসেই ঋতুস্রাব হয়। সেই রক্ত সন্তানপ্রসবের পথ দিয়ে জরায়ু থেকে বেরিয়ে শরীরের বাইরে চলে আসে। কিন্তু অ্যান্ডোমেট্রিয়াম জরায়ুর বাইরে, তলপেটের যেকোনও জায়গায় বা শরীরের অন্য কোথাও চলে এলে, তাকে বলে অ্যান্ডোমেট্রিয়োসিস।
শরীরের অন্য কোথাও অ্যান্ডোমেট্রিয়াম চলে গেলে, সেখানে ওই স্তর খসে যে রক্তপাত হয়, তা বের হতে না পেরে সেই স্থানেই জমাট বাঁধতে শুরু করে। এতে আশপাশের কোষগুলোতে চাপ তৈরি হয়। এর থেকে সিস্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ডিম্বাশয়, তলপেটের পিছনে, মূত্রথলি, বর্জ্য নির্গমনের পথ, সন্তান নির্গমনের পথের গোড়ায় অ্যান্ডোমেট্রিয়াম বেশি দেখা যায়। এই রোগকেই বলা হয় হয় অ্যান্ডোমেট্রিয়োসিস।
কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
১. অ্যান্ডোমেট্রিয়োসিসের ফলে যৌনমিলনের সময়ে ব্যথা অনুভূত হতে পারে। এই ব্যথা যৌনমিলনের পরেও বেশ কিছু দিন থাকে।
২. মলত্যাগ করার সময় ও প্রস্রাব করতে গেলে ব্যথা হয় তলপেটে। ঋতুস্রাব চলার সময় এই সমস্যাগুলো আরও বেড়ে যায়।
৩. অ্যান্ডোমেট্রিয়োসিসের সমস্যা থাকলে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত হতে পারে। পাশাপাশি দুটি ঋতুস্রাবের মাঝেও ‘স্পটিং’-এর সমস্যাও দেখা যেতে পারে।
৪. এই রোগে আক্রান্ত হলে সন্তানধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।
তথ্যসূত্র: মায়োক্লিনিক
ইন্টারনেট ছাড়াই চলবে জিমেইল । WB
বিশ্বজুড়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ইমেইল সার্ভিস জিমেইল এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে। মেইল পড়া, উত্তর দেওয়া এবং সার্চ করে পুরনো মেসেজ খুঁজে বের করার জন্য আর বেগ পোহাতে হবে না ব্যবহারকারীদের।
দুর্বল ইন্টারনেট সেবার আওতায় আছেন এমন ব্যবহারকারীদের জন্য এ সেবা এনেছে গুগল। ইন্টারনেট ছাড়াই mail.google.com ঠিকানায় গিয়ে ব্যবহারকারীরা মেইল পড়তে ও উত্তর দিতে পারবেন। এই লিংক ক্রোম ব্রাউজারে বুকমার্ক করে রাখতে হবে।
এই সুবিধা পেতে হলে ডিভাইসে প্রথমেই ক্রোম ব্রাউজার ডাউনলোড করতে হবে। কেবলমাত্র ক্রোম ব্রাউজারেই অফলাইনে জিমেইল ব্যবহার করা যাবে, ইনকগনিটো মোডে এই পরিষেবা পাওয়া যাবে না। জিমেইলের অফলাইন সেটিংস থেকে অফলাইন মেইল অপশন চালু করে কতদিনের মেসেজ সিংক করতে চান তা বাছাই করে নিতে হবে।
ব্রাউজারে অ্যাড্রেস বুকমার্ক করার জন্য লিংকে প্রবেশ করে বারের ডানদিকের স্টারে ক্লিক করতে হবে। তারপর থেকেই অফলাইনে সরাসরি এ লিংকের মাধ্যমে জিমেইল ব্যবহার করা যাবে। অফলাইনে মেইল পাঠালে সেই মেইল নতুন ‘আউটবক্স’ ফোল্ডারে চলে যাবে।
তবে, এই অফলাইন অপশন আনইনস্টলও করা যাবে। এজন্য অফলাইন ডাটা মুছে ফেলতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে ওপরের ডানদিকে ক্লিক মোর অপশন থেকে সেটিংস এ গিয়ে এডভান্সড অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’র নিচে কন্টেন্ট সেটিংস ও কুকিজে গিয়ে সি অল কুকিজ থেকে সাইট ডেটা অপশনে যাওয়ার পর রিমুভ অল ক্লিক করতে হবে। তারপর, জিমেইল অফলাইন সেটিংসে গিয়ে এনাবল অফলাইন মেইল অপশন আনচেক করতে হবে।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের আনন্দ শোভাযাত্রা । WB
পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সমাজ।
সাংবাদিক সমাজ স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন ও উদ্বোধন বাংলাদেশের উন্নয়নের মাইলফলক অবিহিত করে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা।
রং বেরং এর বেলুন, ফেস্টুন, ব্যান পার্টি, ব্যানার নিয়ে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটা গনি রোড থেকে জিরো পয়েন্ট হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে রং বেরং এর শতাধিক বেলুন উড়িয়ে দেয়া হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। দ্যা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নয়া দিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, আব্দুল জলিল ভুঁইয়া প্রমুখ।
শোভাযাত্রায় জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েট, বরিশাল বিভাগ সাংবাদিক ইউনিয়ন, জয় বাংলা সাংবাদিক মঞ্চ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, গোপালগঞ্জ সাংবাদিক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরাম, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ব্যানার নিয়ে বিপুল সংখ্যার সাংবাদিক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট বংবং মার্কোস । WB
ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ রোমুয়াল্ডেজ মার্কোস জুনিয়র ‘বংবং’ শপথ নিয়েছেন। তিনি দেশটির প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ ইমানুয়েল এড্রলিন মার্কোসের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ম্যানিলার জাতীয় জাদুঘরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশি-বিদেশি শতাধিক প্রতিনিধি এবং সাংবাদিকের উপস্থিতিতে শপথ নেন তিনি। ওই শপথ অনুষ্ঠানে বিদেশিদের মধ্যে চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং খিশান এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ ছিলেন।
এই শপথ অনুষ্ঠানকে এশিয়ার সবেচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারগুলোর একটির দীর্ঘদিন পর রাজনীতিতে ফেরার উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ৩৬ বছর আগে গণরোষের মুখে ক্ষমতা হারান মার্কোস সিনিয়অর।
৬৪ বছর বয়সী বংবং মার্কোস মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন। দেশটিতে এমন নিরঙ্কুশ বিজয় সাধারণত দেখা যায় না। বছরব্যাপী প্রচারণার পর জয়ী হওয়া এই নির্বাচনকে সমালোচকরা তার পরিবারের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা হিসেবে দেখছেন।
শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি রড্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধ চালানোর জন্য আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত ছিলেন দুতার্তে। এমন কী প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পরও সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়েছেন তিনি।
দীর্ঘমেয়াদি বন্যার কবলে সিলেট! । WB
সিলেটের উজানে থাকা ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পানি ঢল হয়ে ব্রহ্মপুত্র ও তিস্তা দিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এর ফলে আজ বৃহস্পতিবার থেকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।
পূর্বাভাস কেন্দ্রের তথ্য বলছে, উজানে ভারতীয় অংশে আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও সিকিমে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই-তিন দিন ওই বৃষ্টি চলতে পারে। গত ২৪ ঘণ্টায় ভারতের অরুণাচলে ১৮৩, চেরাপুঞ্জিতে ৯৩ ও জলপাইগুড়িতে ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পাশাপাশি সিলেটেও গত দুদিন থেকে হচ্ছে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্তমানে সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি দু-এক দিন অবনতি হয়ে তারপর উন্নতি হতে পারে। কারণ, সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি দু-তিন দিন পর নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় জেলার মধ্য দিয়ে নামতে পারে।
এদিকে, গত মঙ্গলবার রাতের ভারি বৃষ্টিতে ফের বুধবার জলমগ্ন হয়ে পড়ে নগরীর বেশির ভাগ এলাকা। শাহজালাল উপশহর, তালতালা, মির্জাজাঙ্গালসহ কিছু এলাকার ঘরবাড়িতেও পানি ঢুকে পড়ে। এতে ফের দুর্ভোগ পোহাতে হয় এসব এলাকার বাসিন্দাদের। পানি আতঙ্কে নির্ঘুম রাত কাটে অনেকের।
বাসাবাড়ির পাশাপাশি পানি ঢুকে পড়ে ব্যবসাপ্রতিষ্ঠানেও। এক মাসে তিনবার দোকানে পানি ঢোকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পানি উন্নয়ন বোর্ডের সিলেটের উপ-সহকারী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, ‘সিলেটের পাশাপাশি উজানেও বৃষ্টি হচ্ছে। এ কারণে নদ-নদীর পানি বাড়ছে।’
নদী, ড্রেন ও ছড়া পানিতে ভরাট হয়ে পড়ায় অল্প বৃষ্টিতেই নগরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে জানিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘সব জলাধার পানিতে টইটম্বুর। নদী পানি টানতে পারছে না। ফলে বৃষ্টির পানি নামার জায়গা পাচ্ছে না। এ কারণে অল্প বৃষ্টিতেই মঙ্গলবার নগরে জলাবদ্ধতা দেখা দেয়। তবে বৃষ্টি থামার পর পানি নেমে গেছে।’
স্কটল্যান্ডের স্বাধীনতা: ২০২৩ সালের ১৯ অক্টোবর গণভোটের। WB
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার প্রস্তাব দিয়েছেন, ২০২৩ সালের ১৯ অক্টোবর আরেকটি গণভোট হোক। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার প্রশ্নে পুনরায় গণভোট আয়োজন করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবিসি জানিয়েছে, ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন এমন গণভোট আয়োজনের কথা বললেও এ ব্যাপারে ব্রিটিশ সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আগে থেকেই স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি আলোচনায় ছিল।
গতকাল মঙ্গলবার নিকোলা স্টার্জন এ বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাব ঘোষণা করেন।
এর আগেও স্বাধীনতার প্রশ্নে দেশটিতে গণভোট হয়েছে। তবে গণভোটের রায় স্বাধীনতার বিপক্ষে গেছে। নিকোলা স্টার্জন বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ব‌রিস জনসন‌কে চি‌ঠি লি‌খে আসন্ন এ গণভো‌টের ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি চাওয়া হবে। ‌
তি‌নি আরো ব‌লেন, যেকোনো গণভোটকে আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে। এ বিষয়ে তি‌নি স‌চেতন।
তিনি জানান, গণভোটের প্রশ্ন ২০১৪ সালে অনুষ্ঠিত শেষ গণভোটের মতো থাকবে। প্রশ্নটি হবে- স্কটল্যান্ডের কি একটি স্বাধীন দেশ হওয়া উচিত?
গণভোটের রায়ে স্কটল্যান্ড যদি ব্রিটেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে ‘গ্রেট ব্রিটেন’ মর্যাদা হারাবে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা ফার্স্ট মিনিস্টারের প্রস্তাব পর্যালোচনা করবেন। কিন্তু তাদের অবস্থান হলো, আরেকটি গণভোটের সময় এখন নয়। গণভোট আয়োজনের মতো পরিবর্তন আসেনি।
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, স্কটল্যান্ডের মানুষ দুই সরকারকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে দেখতে চায়।
ঢাকা আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমান আর নেই । WB
উপমহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর চারটার দিকে রাজধানীর শ্যামলীর বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মাদরাসা-ই-আলিয়ার শিক্ষক ও আল্লামা কাশগরী হলের সাবেক হল সুপার মোস্তাফিজুর রহমান বলেন, অধ্যাপক আলমগীর হোসেন কিডনি সমস্যাসহ দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত ছিলেন। তার নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে হত।
সবশেষ জন্ডিস ধরা পড়ায় বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে গ্রামের বাড়ি মাগুরার পরিবারিক কবরস্থানে দাফন করা হবে। সবার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তার এই সহকর্মী।
অধ্যাপক আলমগীর রহমান বিসিএস নবম ব্যাচের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি মাদরাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষও ছিলেন। এছাড়া সরকারি কবি নজরুল কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বন্যার পানি থেকে চর্মরোগ । WB
টানা কয়েক দিন বৃষ্টি না হওয়ায় বন্যার ক্ষত শুকাতে শুরু করেছে। সেই সঙ্গে দেখা দিতে শুরু করেছে নানা ধরনের রোগ বালাই। এর মধ্যে পানিবাহিত রোগের প্রকোপই বেশি। তবে কোথাও কোথাও চর্মরোগও দেখা দিচ্ছে।
বন্যার পানিতে বিভিন্ন ধরনের জীবণু মিশে থাকে। ফলে এই পানি এড়িয়ে চলতে হবে। নয়তো চর্মরোগ দেখা দেবে।
যেসব চর্মরোগ হতে পারে
বন্যার পানিতে দীর্ঘক্ষণ থাকলে ত্বকে খোসপাঁচড়া, ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে। ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত রোগের প্রকোপ বেশি দেখা যায়। শরীর ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থায় থাকলে এই রোগ দেখা দিতে পারে।
স্ক্যাবিস বা খোসপাঁচড়া হলো ছোঁয়াচে রোগ। একজন থেকে পরিবারের বাকি সদস্যরাও এতে আক্রান্ত হতে পারে। চুলকানি এর প্রধান উপসর্গ। রাতের বেলায় চুলকানির প্রকোপ বেড়ে যায়। চুলকালে ত্বকে ক্ষতের সৃষ্টি হয়ে ঘা তৈরি হতে পারে।
এ ছাড়া আঙুলের মাঝখানে ঘা, টিনিয়া ইনফেকশন, স্ক্যাবিস জাতীয় নানা ধরনের ত্বকের অসুখ হতে পারে।
করণীয়
–    বন্যার পানিতে শরীর ভেজানো থেকে বিরত থাকতে হবে
–    অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, সাবান ও শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে
–    ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে
–    চুলকানি থেকে বাঁচতে গোসলের পানিতে নিমপাতা দিতে পারেন
–    বন্যার পানিতে হাত-পা ভিজলে বারবার কুসুমগরম সাবান পানি দিয়ে হাত-পা ধুয়ে মুছে নিতে হবে
–    শুকনা কাপড় পরতে হবে
–    চুলকানি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে
২০০ পথ মানুষদের মাঝে আমরা সবাই ফাউন্ডেশন এর আম বিতরণ । WB
সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই পরিবার সমাজের নানা অসঙ্গতি এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। সুন্দর, সাবলীল এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন এবং আমরাই গড়বো উজ্জ্বল আগামী মূলমন্ত্র নিয়ে মূলত এ সামাজিক সংগঠনটির পথচলা।
এরই ধারাবাহিকতায় ২৪মে রাতে টিএসসি, শাহবাগ ও রমনা এলাকার অসহায় ও দরিদ্র  ২০০ পথ পরিবার কে আম বিতরণ করা হয়।
পথ মানুষদের মাঝে আম বিতরন কার্যক্রম : ২০২২ ইভেন্টি স্পন্সর হিসাবে সহযোগিতা করেন জনাব ডা মনোয়ার, সিডনি, অষ্ট্রেলিয়া ও সৈয়দা হালিমা বানু, লালমাটিয়া, ঢাকা ও পলাশ খান, অফিসার – পাকিজা গ্রুপ, ঢাকা।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এইচ এম বায়েজিদ বোস্তামী এছাড়া এতে উপস্থিত ছিলেন সংগঠনটির ভলান্টিয়ার টিম আর ইভেন্টি পরিচালনা করেন আমরা সবাই আইটি কমিউনিকেশন ইঞ্জিনিয়ার রানা আহমেদ।
View this post on Instagram
A post shared by AmraSobai (@amrasobai_org)
এ সময় মিঃ এইচ এম বায়েজিদ বোস্তামী সিলেট ও সুনামগঞ্জের বন্যার্থ মানুষের প্রতি আমরা সবাই পক্ষ থেকে সমবেদনার পাশাপাশি যে সকল ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক দলসমূহ ত্রাণ বিতরণ কার্যক্রম এ অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ব্যাক্ত করেন।
মিঃ এইচ এম বায়েজিদ বোস্তামী আরো বলেন মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি হলো খাদ্য। আমরা সবাই বিশ্বাস করে প্রত্যেক মানুষেরই সুষম ও পুষ্টিকর খাদ্য পাওয়ার অধিকার রাখে। যার প্রেক্ষাপটে সামাজিক সংগঠন আমরা সবাই অসহায় ও দরিদ্র পথ মানুষের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে পথ মানুষদের মাঝে আম বিতরন কার্যক্রম : ২০২২ ইভেন্ট হাতে নেয়।
যারা স্পন্সর করেছেন এবং ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করছেন তাদের সকল কেই শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
আমরা সবাই এর পথ মানুষদের মাঝে আম বিতরন কার্যক্রম : ২০২২  সরাসরি ফেসবুক লাইভ ও ইউটিউব এ শেয়ার করা হয়েছে
আফগানিস্তানে ১ কোটি ডলার সহায়তা ঘোষণা জাতিসংঘের । WB
আফগানিস্তানের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ১ কোটি ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ।  জাতিসংঘের মানবতা কার্যক্রমের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস এই ঘোষণা দেন।
আফগানিস্তানের পাকতিকা ও খোস্ত প্রদেশে গত ২ দশকের মধ্যে ভয়াবহ ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া মানুষগুলোর কাছে কোনো খাবার নেই। সেখানে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এই ভূমিকম্পে ইতোমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ১১ শ ছাড়িয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় গ্রিফিথস বলেন, শত শত মানুষ মারা গেছে। আরও অনেকে আহত হয়েছেন। বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এই ভূমিকম্প আফগানিস্তানের দুর্ভাগ্যজনক ঘটনার তালিকার সর্বশেষ সহযোজন। আমি জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল থেকে ১ কোটি ডলারের অনুমোদন দিয়েছি।’
ইতোমধ্যে বেশি কিছু বিদেশী দেশ আফগানিস্তানকে আর্থিক সহায়তা দিয়েছে। চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান যথাক্রমে ৭৫, ১০ ও ১০ লাখ ডলার দিয়েছে। এছাড়াও, ইউরোপীয় ইউনিয়ন ১০ লাখ ইউরো এবং যুক্তরাজ্য ২৫ লাখ পাউন্ড দিয়েছে। এছাড়াও, ভারত ও পাকিস্তান থেকে ত্রাণ সামগ্রী এসেছে। চিকিৎসা সেবা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
উত্তর কোরিয়ার অভিযোগ যুক্তরাষ্ট্র এশীয় ন্যাটো গড়ছে। WB
যুক্তরাষ্ট্র এশিয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো একটি সামরিক জোট গড়ছে। বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটির দাবি, সরকারপ্রধান কিম জং-উনকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের অবিচল লক্ষ্যই পিয়ংইয়ংকে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা দাঁড় করাতে বাধ্য করছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়াকে থামাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় প্রয়োজনমাফিক অস্ত্র মোতায়েনের চুক্তি করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া গত পাঁচ বছরের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, নির্লজ্জভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র এশীয় ঘরানার ন্যাটো প্রতিষ্ঠায় পদক্ষেপ নিচ্ছে। উত্তর কোরিয়াকে রুখতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও অস্ত্র মোতায়েন করবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়লের মধ্যে হওয়া এ-সংক্রান্ত সাম্প্রতিক চুক্তিরও সমালোচনা করেছে দেশটি।
শৃঙ্খলা ফেরাতে সাংবাদিকদের ডাটাবেজ হচ্ছে : তথ্যমন্ত্রী । WB
তথ্য ও সমপ্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সাংবাদিকতায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। প্রেস কাউন্সিল, প্রেস ইনিস্টিউটের মাধ্যমে এবং সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘সাংবাদিক জহুর হোসেন চৌধুরী জন্মশতবার্ষিকী উদযাপন ও দরবার-ই-জহর কলাম গ্রন্থের প্রকাশনা উত্সব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে  অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
ড. হাছান মাহমুদ বলেন, এখন কত হাজার সাংবাদিক তা সাংবাদিকরাও বলতে পারেন না, আমি তো নই-ই। এই পরিস্থিতির উত্তরণ প্রয়োজন। অপসাংবাদিকতা সমাজের ওপর একট বিরূপ প্রভাব সৃষ্টি করছে। এটি হলে কারা সাংবাদিক তা সবাই জানবে। জিজ্ঞাসা করা যাবে, আপনি যে সাংবাদিক, আপনার রেজিস্ট্রেশন নম্বর কত?
তিনি আরো বলেন, সাংবাদিকতা শুধু একটা পেশাই নয়, অনেকের কাছে এটা একটা ব্রত। একটি দেশ গঠনে, রাষ্ট্র গঠনে, জাতি গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জহুর হোসেনের মতো সাংবাদিকরা যেভাবে জাতি ও সমাজের কল্যাণে কাজ করেছেন, আপনারাও সেভাবে কাজ করে যাবেন।
মন্ত্রী আরো বলেন, দেশ গঠনে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ নয়। আমরা একটা উন্নত রাষ্ট্র যেমন গঠন করতে চাই, পাশাপাশি একটা মানবিক কল্যাণ রাষ্ট্রও গঠন করতে চাই। সেজন্য মানুষের মানবিকতার বিকাশ প্রয়োজন। যেটা এখন কমে যাচ্ছে।
চীন ঠেকাতে ৬০ হাজার কোটি ডলার তহবিলের ঘোষণা জি৭-এর । WB
চীনকে ঠেকাতে তহবিল গঠনের ঘোষণা জি৭-এ। ৬০ হাজার কোটি ডলারের তহবিল তৈরি করা হবে। এই অর্থ দিয়ে নিম্নআয়ের দেশগুলোতে এমন পরিকাঠামো গড়ে তোলা হবে, যা যে কোনও আবহাওয়া সহ্য করে টিকে থাকতে পারবে।
রবিবার জার্মানিতে গ্রুপ অব সেভেন (জি৭) দেশের শীর্ষ নেতারা আলোচনায় বসেন। ৬০ হাজার কোটি ডলারের পরিকাঠামো তহবিলই ছিল সেখানে প্রথম ঘোষণা। চীন ইতোমধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নিয়েছে। তারই মোকাবিলায় জি৭ এই প্রকল্প হাতে নিল।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, “এই বিনিয়োগের ফলে সকলে লাভবান হবে। আমেরিকার মানুষও লাভবান হবে। সার্বিকভাবে আমাদের অর্থনীতি লাভবান হবে।”
বেইজিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা এই বিআরআই চাপিয়ে দিয়ে কম আয়ের দেশগুলোকে ঋণজালে আবদ্ধ করছে। এর ফলে চীনের লাভ হচ্ছে। কারণ, তারা এশিয়া, আফ্রিকা ও ইউরোপে বাণিজ্য বিস্তার করতে পারছে।
নতুন জি৭ তহবিল থেকে অ্যাঙ্গোলায় ২০০ কোটি ডলার দিয়ে সোলার ফার্ম গড়ে তোলা হবে, ৩২ কোটি ডলার দিয়ে আইভরি কোস্টে হাসপাতাল গড়ে তোলা হবে। দক্ষিণপূর্ব এশিয়ায় চার কোটি ডলার দিয়ে আঞ্চলিক স্তরে বিকল্প শক্তি বাণিজ্যকে উৎসাহ দেওয়া হবে।
বাইডেন-শলৎস বৈঠক
আলপাইন অঞ্চলের এলমাউ দুর্গে বৈঠকের প্রথম দিনেই জার্মান চ্যান্সেলর শলৎস ভাষণ দেন। তিনি বলেছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই পরিকাঠামোগত পরিকল্পনা খুব জরুরি। জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, রাশিয়া এখন শক্তিকে (তেল-গ্যাস-কয়লা)একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে। তাদের মোকাবিলায় এই পরিকল্পনা নেওয়া দরকার ছিল।
শলৎস ও বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। সেখানে প্রতিরক্ষাবাজেট বাড়ানোর জন্য বাইডেন শলৎসের প্রশংসা করেছেন। বাইডেন বলেছেন, জার্মানি হল আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু ও শরিক দেশ। বাইডেন জানিয়েছেন, জি৭ ও ন্যাটো দেশগুলো যেন এক হয়ে রাশিয়ার মোকাবিলা করে।
জি৭ শীর্ষ সম্মেলনের আগে যুক্তরাজ্য ঘোষণা করে, আমেরিকা, জাপান, কানাডা ও যুক্তরাজ্য রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ করছে। এর ফলে রাশিয়ার উপর আরও চাপ তৈরি করা যাবে বলে যুক্তরাজ্য মনে করছে। এর ফলে পুতিন সরাসরি ধাক্কা খাবেন বলে তারা মনে করছে। আমেরিকা জানিয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জি৭ বৈঠকে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হবে।
খুলে গেল দক্ষিণাঞ্চলের স্বপ্নের দুয়ার । WB
অবশেষে অপেক্ষার অবসান হলো। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে খুলে গেল স্বপ্নের দুয়ার। বাংলাদেশের সামর্থ্য, সক্ষমতা আর সাহসের প্রতীক; দেশের অহংকার, বিশ্বের বিস্ময় পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি।
এসময় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট ও ১০০ টাকার স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি পদ্মা সেতুর সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে শত প্রতিকূলতার মধ্যে দেশবাসী শক্তি-সাহস যোগাতে সাহায্য করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর বিশাল কর্মযজ্ঞের শুরু ষড়যন্ত্র শুরু হয়, মিথ্যা অপবাদ দেয়া হয়। সে যন্ত্রণা সংশ্লিষ্টরা সবাই অমানসিক যন্ত্রণা ভোগ করেছেন।
শেখ হাসিনা বলেন, বহুমুখী পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি বলেই নিজেদের অর্থে সেতু নির্মাণের জেদ চাপে। জনগণই আমার সাহসের ঠিকানা পদ্মা সেতু নির্মাণে শক্তি দেবার জন্য বাংলাদেশের মানুষকে স্যালুট।পদ্মা সেতু শুধু একটু সেতু নয়, পুরো জাতিকে অপমানের প্রতিশোধ।
বাংলাদেশের মানুষ আজ গর্বিত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমিও আজ আনন্দিত, উদ্বেলিত। এ সেতু শুধু সেতু নয়, এ সেতু আমাদের অহংকার, আমাদের সক্ষমতা ও মর্যাদার প্রতীক।
‘বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রেখে পদ্মা সেতু বাংলাদেশের মানুষের সহায়তায় তৈরি করেছি। বাংলাদেশের জনগনই হচ্ছে আমার সাহসের ঠিকানা।’
মাওয়া পয়েন্ট থেকে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও দ্বিতীয় ম্যুরালের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন তিনি। দুপুর ১২টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর আগে তিনি হেলিকপ্টারযোগে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়া পয়েন্টে কর্মসূচিতে যোগ দেন। প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টায় হেলিকপ্টারে জাজিরা পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর নির্মাণ কাজে ৩৭ এবং ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর অংশ দৃশ্যমান হয়। পরে একের পর এক ৪২টি পিলারের ওপর বসানো হয় ৪১টি স্প্যান। ২০২০ সালের ১০ ডিসেম্বর শেষ ৪১তম স্প্যান স্থাপনের মাধ্যমে বহুমুখী ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর সম্পূর্ণ কাঠামো দৃশ্যমান হয়ে ওঠে।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেন। তিনি পদ্মা ও রূপসা নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব করেন। জাপান সরকার দুটি নদীর ওপর সেতু নির্মাণে সম্মত হয়। যেহেতু পদ্মা নদী একটি শক্তিশালী নদী যার প্রবল স্রোত, জাপান পদ্মা নদী জরিপ শুরু করে এবং তারা তার অনুরোধে রূপসা নদীতে নির্মাণ কাজ শুরু করে।
জাপান ২০০১ সালে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের সমীক্ষা প্রতিবেদন বাংলাদেশের কাছে জমা দেয়। জাপানি জরিপে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টকে পদ্মা সেতু নির্মাণের স্থান হিসেবে নির্বাচিত করা হয়। জরিপের ভিত্তিতে প্রধানমন্ত্রী ২০০১ সালের ৪ জুলাই মুন্সীগঞ্জের মাওয়ায় আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতু প্রকল্পে শুরুতে রেলের সুবিধা ছিল না। প্রধানমন্ত্রীর নির্দেশে রেলওয়ের সুবিধা রেখে সেতুর চূড়ান্ত নকশা প্রণয়ন করা হয়।
পদ্মা সেতুর ব্যবহারকারীদের জন্য ৫ নির্দেশনা । WB
আগামীকাল শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন থেকে যান চলাচল শুরু হবে সেতু দিয়ে। পদ্মা সেতু ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে সেতু কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সেতু কর্তৃপক্ষের গণবিজ্ঞপ্তিতে পদ্মা সেতুতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না।
সেতু কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা :
১. পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।
২. পদ্মা সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।
৩. বিশেষভাবে জানানো যাচ্ছে যে, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে ও হেঁটে সেতু পারাপার হওয়া যাবে না।
৪. গাড়ির আকারের চেয়ে বেশি চওড়া এবং ৫ দশমিক ৭ মিটারের চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না।
৫. সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।
আগামী রবিবার ২৬ জুন সকাল ৬টা থেকে সরকার নির্ধারিত টোল প্রদান সাপেক্ষে সেতু পারাপার হওয়া যাবে। জানা গেছে, পদ্মা সেতুতে ১৩ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে নসিমন, করিমন, ভটভটি ও সিএনজি অটোরিকশা চলাচল করতে পারবে না। এমনকি হেঁটেও মানুষ যাতায়াত করতে পারবে না। এরই মধ্যে পদ্মা সেতুতে গাড়ি পারাপারে টোল নির্ধারণ করে দিয়েছে সরকার।
সেতুর নির্মাণকাজ শেষ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি)। ঠিকাদার তাঁর কাজ শেষ করে সেতু বুঝিয়ে দিয়েছেন সরকারকে। তবে যে কোনো অবকাঠামোর ক্ষেত্রে ছোটখাটো কাজ থাকবে। আগামী এক বছর ধরে তাঁরা সে কাজ ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ করবেন।
খাশোগি হত্যাকাণ্ড অতীত, সম্পর্ক ঘনিষ্ঠ করতে যেভাবে সৌদি যুবরাজকে স্বাগত জানাচ্ছে তুরস্ক । WB
গত এপ্রিলে সৌদি আরব সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্যে আলিঙ্গন করেন প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি: সংগৃহীত
ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এই প্রথম তুরস্ক সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
ওই ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্কে যে গভীর ফাটল তৈরি হয়েছিল, তা কমিয়ে আনা তার এই সফরের লক্ষ্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে তিনি একান্ত বৈঠকও করবেন।
এরদোয়ান একবার পরোক্ষভাবে এমন অভিযোগও করেছিলেন যে, সৌদি যুবরাজের নির্দেশেই এজেন্টরা জামাল খাশোগিকে হত্যা করে। তবে মোহাম্মদ বিন সালমান এই ঘটনার সঙ্গে তার যেকোনও ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেন।
তুরস্কে অর্থনৈতিক সংকট তীব্র হওয়ার পর তারা এখন বেশি করে বাণিজ্য, বিনিয়োগ এবং সাহায্য চাইছে। সেই পটভূমিতেই তুরস্কে সৌদি যুবরাজের এই সফর।
এর আগে তুরস্ক একই রকমভাবে মিশর, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও তাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে, যা বিগত বছরগুলোতে ভালো যাচ্ছিল না।
এদিকে যুবরাজ মোহাম্মদও চাইছেন তাকে যে আন্তর্জাতিকভাবে একঘরে করা হয়েছিল, সেটা থেকে বের হয়ে আসতে এবং তার শক্তিশালী আন্তর্জাতিক ভূমিকা পুনরুদ্ধার করতে।
এর আগে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এ-সপ্তাহে তিনি জর্ডান এবং মিশরে যান এবং সামনের মাসে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ২০১৯ সালে জো বাইডেন জামাল খাশোগির হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবকে ‘একঘরে’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
জামাল খাশোগি ছিলেন যুক্তরাষ্ট্র-ভিত্তিক ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক কলামিস্ট এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম সমালোচক। তাকে সর্বশেষ ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকতে দেখা গিয়েছিল। তিনি তার তুর্কি বান্ধবী হাতিস চেঙ্গিসকে বিয়ে করার লক্ষ্যে সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য।
জাতিসংঘের এক তদন্ত কর্মকর্তা তার তদন্তের উপসংহার টেনেছিলেন এই বলে যে, জামাল খাশোগিকে রিয়াদ থেকে আসা ১৫ সদস্যের একটি শক্তিশালী দল হত্যা করেছিল এবং এরপর তার মৃতদেহ টুকরো টুকরো করে ফেলেছিল। কনস্যুলেটের ভেতরের কথাবার্তা গোপনে রেকর্ড করেছিল তুর্কি গোয়েন্দা সংস্থা, সেটা শুনেই জাতিসংঘের তদন্ত কর্মকর্তা এই সিদ্ধান্তে পৌঁছান।
এরদোয়ান যদিও সরাসরি যুবরাজ মোহাম্মদকে এই ঘটনার ব্যাপারে অভিযুক্ত করেননি, তিনি দাবি করেছিলেন, এই হত্যার নির্দেশ যে সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে, সেটা তিনি জানেন।
সৌদি তদন্ত কর্মকর্তারা অবশ্য এই ঘটনার জন্য দায় চাপিয়েছিল কিছু শৃঙ্খলা-ভঙ্গকারী এজেন্টকে, এবং বলেছিল এই অভিযানের বিষয়ে যুবরাজ কিছুই জানতেন না।
এক বছর পর, একটি সৌদি আদালত এই হত্যাকাণ্ডে অংশগ্রহণের জন্য পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড দেয়। পরে তাদের এই সাজা লঘু করে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর এই অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগে অপর তিনজনকে ৭ হতে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গত সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, আঙ্কারায় যুবরাজ মোহাম্মদের সঙ্গে তার আলোচনায় দুই দেশের মধ্যে সম্পর্ককে কিভাবে আরও উচ্চতর পর্যায়ে নেয়া যায়, সেটা নিয়ে কথা হবে।
একজন সিনিয়র তুর্কি কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেনে, এই সফর দুই দেশের সম্পর্ককে ‘একদম সম্পূর্ণ স্বাভাবিক এবং সংকট পূর্ববর্তী অবস্থায়’ ফিরিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জ্বালানি, অর্থনীতি এবং নিরাপত্তা নিয়ে দুই নেতার মধ্যে চুক্তিও হবে।
জামাল খাশোগির তুর্কি বান্ধবী হাতিস চেঙ্গিস যুবরাজ মোহাম্মদকে তুরস্কে স্বাগত জানানোর সমালোচনা করেছেন এবং ন্যায় বিচারের জন্য লড়াই অব্যাহত রাখার কথা বলেছেন।
এই টুইট বার্তায় তিনি বলেন, “প্রতিদিন এক একটি দেশে সফরে গিয়ে যে রাজনৈতিক বৈধতা তিনি অর্জন করছেন, তাতে করে তিনি যে একজন খুনি সেই সত্যটা বদলে যাচ্ছে না।”
তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কামাল কিলিকডারুগলু প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচনা করেন এই বলে যে, খাশোগির হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল যে ব্যক্তি, তাকে তিনি আলিঙ্গন করছেন।
প্রেসিডেন্ট এরদোয়ান গত এপ্রিল মাসে সৌদি আরব সফরে যান এবং সেখানে প্রকাশ্যেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আলিঙ্গন করেন।
আওয়ামী লীগের আজ ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। WB
মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। পাকিস্তান আমলে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়। সূচনালগ্ন থেকেই বাঙালি তথা এ দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় হয় আওয়ামী লীগ। এ দলের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে।
৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। আজ সূর্যোদয়ের সময় কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় ধানমণ্ডির বত্রিশ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন করবে।
১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন ঢাকার কেএম দাস লেনে রোজ গার্ডেন প্রাঙ্গণে সম্মেলনের মাধ্যমে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠন করা হয়। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক নীতি গ্রহণের মাধ্যমে নাম পাল্টে রাখা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’।
আইয়ুব খানের স্বৈরশাসনবিরোধী আন্দোলন, ১৯৬২ ও ’৬৪-এর শিক্ষা আন্দোলন, ’৬৪-এর সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ, ’৬৬-এর ছয় দফা আন্দোলন, ’৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়ে ওঠে।
১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর ডাকে প্রতিরোধযুদ্ধ শুরু হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশ গঠনের কাজে মনোযোগী হন।
১৯৮১ সালে দলের জাতীয় সম্মেলনে ভারতে নির্বাসিত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন।
নৌযান ব্যবসায়ীরা লঞ্চের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নন। WB
২৫ জুন উদ্বোধনের মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু দিয়ে বরিশাল থেকে স্বল্পসময়ে সরাসরি ঢাকায় যেতে পারবে দক্ষিণাঞ্চলের মানুষ। বর্তমানে ঢাকা-বরিশাল যাতায়াত করতে সময় লাগে ৬ থেকে ৮ ঘণ্টা। সেতু চালু হলে লাগবে সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা।
তবে লঞ্চের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নন নৌযান ব্যবসায়ীরা। তারা মনে করেন, সেতু চালু হওয়ার পর কিছু দিন লঞ্চে যাত্রী কম থাকবে। কিন্তু লঞ্চ অনেক যাত্রীর কাছেই আবেগের বিষয়। সমাজের নিম্ন আয়ের মানুষের কাছে লঞ্চে যাতায়াত অনেকটাই সাশ্রয়ী। এছাড়া বরিশালবাসী অনেক বিলাসীও। আরামদায়ক ভ্রমণ ও কম খরচের কথা ভেবে অনেক যাত্রী লঞ্চেই যাতায়াত করবেন।
লঞ্চ মালিকদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সাধারণত দিনে প্রতিদিন ৯-১০ হাজারের বেশি যাত্রী লঞ্চে যাতায়াত করেন। লঞ্চ মালিকরা মনে করেন সেতু উদ্বোধনের পরে ৬ মাস হয়তো এই যাত্রী সংখ্যা কিছুটা কমবে। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। সময়ের চাহিদা মতো দ্রুতগতির লঞ্চ তৈরি করার কথাও ভাবছেন বেশ কিছু লঞ্চ মালিকরা।
একাধিক লঞ্চ ব্যবসায়ী জানান, কয়েক বছর আগে লঞ্চে করে ঢাকা-বরিশাল যাতায়াতে সময় লাগত ১২ থেকে ১৪ ঘণ্টা। কিন্তু এখন লাগে ৬ থেকে ৭ ঘণ্টা। আগামী দিনে তারা আরও দ্রুতগতির লঞ্চ তৈরির চিন্তাভাবনা করছেন। এসব লঞ্চে লিফট, চলন্ত সিঁড়ি, এটিএম বুথ, হেলিপ্যাড, সুইমিং পুল, নামাজের কক্ষ, ডাইনিং, শিশুদের খেলার জোন, রেস্টুরেন্ট, ব্রেস্টফিডিং রুম ও রোগীদের জন্য আইসিইউ সুবিধা যুক্ত হচ্ছে।
তারা আরও জানান, নৌ-পথে দুর্ঘটনা সড়ক থেকে অনেক কম। তাছাড়া লঞ্চে পরিবারের সঙ্গে যেমন সুন্দরভাবে ভ্রমণ করা যায় বাসে তা সম্ভব নয়। কারণ বাসে এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। এছাড়া লঞ্চে কম খরচে ভ্রমণ উদযাপনের যে সুযোগ আছে, বাসে তা নেই।
সুরভী লঞ্চের পরিচালক রেজিন উল কবির বলেন, পদ্মা সেতু চালুর পর অল্প সময়ে রাজধানী ঢাকায় যেতে অনেকেই যাত্রীবাহী বাস বেছে নেবেন। তবে সড়ক ও নদীপথের যাত্রায় ভিন্নতা রয়েছে। বিশেষ করে রাত ৯টায় ছেড়ে যাওয়া লঞ্চগুলো রাত ৩টার দিকেই সদরঘাটে ভিড়ছে। অত্যাধুনিক লঞ্চ চালু হলে এই সময় আরও কমে আসবে।
কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি ও সুন্দরবন লঞ্চ কোম্পানির চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, সড়ক পথের সঙ্গে পাল্লা দিতে গত ৮ বছরের ব্যবধানে বরিশালের চারটি ডকইয়ার্ডে নির্মিত সুন্দরবন কোম্পানির ৮টি, সুরভীর ৪টি, কীর্তনখোলার ২টি এবং অ্যাডভেঞ্চার কোম্পানির ২টি অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ যাত্রীবহরে যুক্ত হয়েছে। এই রুটে এবার আরও আধুনিক লঞ্চ যুক্ত হবে।
তিনি আরও জানান, পদ্মা সেতু চালু হলেও নিরাপত্তা, আরামদায়ক যাত্রা ও স্বল্প খরচ-এর প্রধান তিনটি কারণে লঞ্চের যাত্রীদের ওপর তার তেমন প্রভাব পড়বে না।
অল্প বয়সে যে কারণে চুল পেকে যায় । WB
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকার সমস্যাও বেড়ে যায়, এটা স্বাভাবিক এবং মূলত এটাই হওয়ার কথা। কিন্তু ইদানিং অল্প বয়সী অনেকেরই মাথায় পাকা চুল দেখা যায়। কিন্তু কী কারণে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তা কি জানেন? এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ। চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো।
১. আমিষ খাবার শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে। কিন্তু অত্যধিক মাত্রায় মাংস, তেলজাতীয় মাছ খেলে কম বয়সেই পেকে যেতে পারে চুল। তাই এই ধরনের আমিষ খাবার বেশি পরিমাণে না খাওয়াই ভাল।
২. বাজারচলতি অনেক প্রক্রিয়াজাত খাবারে মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া যায়। এই উপাদানটির কারণে কমবয়সেই পেকে যেতে পারে চুল। তাই চুলের অকালপক্কতা রোধ করতে এই ধরনের খাবার বেশি পরিমাণে না খাওয়াই ভাল।
৩. বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেলে দ্রুত চুল পেকে যেতে পারে।
শরীর সুস্থ রাখার পাশাপাশি অল্পবয়সে চুল পাকার সমস্যা কমাতে তাই এই ধরনের খাবার এড়িয়ে চলুন।
তবে এগুলো ছাড়াও আরও কিছু কারণে অল্প বয়সে চুল পেকে যায়। সেগুলোও জানা জরুরি। যেমন: বংশগত সমস্যা, মানসকি চাপ (ঘুমের সমস্যা, হতাশা, ক্ষুধামন্দা, উচ্চ রক্তচাপ), অটোইমিউন ডিজিজ, থাইরয়েডের সমস্যা, ভিটামিন বি-১২ এর ঘাটতি,ধুমপান ইত্যাদি। তথ্যসূত্র: হেলথ লাইন, লিভস্ট্রং, ডিআরবাট্রাস
বন্যার্তদের ত্রাণ বিতরণে এগিয়ে আলেমরা । WB
সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণে সবার আগে এগিয়ে এসেছেন দেশের আলেম সমাজ। সঙ্কটাপন্ন মানুষের পাশে আলেমদের দাঁড়ানোর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে এবারের ত্রাণ কার্যক্রমে কথায় কথায় আলেম সমাজের সমালোচনা করা, তাদের চরমপন্থী হিসেবে উপস্থাপনকারী সেকুলারদের দেখা মেলেনি। এনিয়েও ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা।
আলেমদের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা কয়েকদিন ধরে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সিলেটের বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সংস্থা ও অনেক মানবহিতৈষীও এগিয়ে এসেছেন। তবে আলেমরা এগিয়ে এসেছেন সম্পূর্ণ নিজ উদ্যোগে। তাদের সেবাগুলো মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে।
বন্যার পানিতে দিশেহারা সুনামগঞ্জ ও সিলেটের মানুষ। কয়েকদিন থেকে বিদ্যুৎ, গ্যাসসহ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এখানকার মানুষ। বন্যার ভয়াবহতা বাড়তে থাকায় সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা দুটি।
এমন পরিস্থিতিতেও গলাপানি অতিক্রম করে সেখানে খাবার পৌঁছে দিচ্ছেন আলেম সমাজ। পানি পেরিয়ে বানভাসি মানুষগুলোর কাছে খাবার হাতে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’, বাংলাদেশ জামায়াতে ইসলামি, খেলাফত মজলিশ, চরমোনাই পীরের ইসলামি আন্দোলন, ইসলামি ঐক্যজোট। এছাড়া সিলেট ও সুনামগঞ্জসহ বন্যার্ত জেলাগুলোর হাজার হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, শায়খ আবদুর রাযযাক বিন ইউসুফ।
আলেম সমাজের সমালোচক গণজাগরণ মঞ্চ কিংবা ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) কাউকেও ত্রাণ নিয়ে এগিয়ে আসতে দেখা যায়নি। এদের অনেকেই ফেসবুকে পোস্ট দেয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এছাড়া তারা নামেমাত্র ঢাকায় মোমবাতি প্রজ্জ্বলন করেছেন বলে জানা যায়।
এদিকে, আলেমদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর সেবা বিতরণের ক্ষেত্রে সেবাগ্রহীতার মান-মর্যাদা ও সৌজন্যতার নানামাত্রিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সেবাগ্রহীতার ছবি প্রচার থেকে নির্মোহ থেকে সঙ্কটগ্রস্ত মানুষকে খাবারের প্যাকেজ পৌঁছে দেওয়া প্রশংসা কুড়িয়েছে।
আলেম সমাজের প্রশংসা করে আব্দুল আলিম নুমান লিখেছেন, ‘‘জাতির ক্রান্তিকালে দুর্যোগে এবং দুর্ভোগে যেভাবে আপনারা অগ্রগামী, আলেমুল গায়েব মহান রাব্বুল আলামীনের দরবারে আপনাদের নাম ও কীর্তি সোনার হরফে খচিত হোক।
তিনি আরও লেখেন, আমার মতো কোটি ভক্তের হৃদয়ের টাইমলাইন জুড়ে ছড়িয়ে থাকুক অসামান্য কৃতজ্ঞতায়, শ্রদ্ধায় ও রক্তিম ভালোবাসা আপনাদের প্রতি।
এইচ এম আব্দুল্লাহ নামে একজন লিখেছেন, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে দেশের আলেম সমাজই এগিয়ে। আবারও প্রমাণ হলো আলেমরা সব সময় সবার আগে জনগণের পাশে দাঁড়ায়।
আকলিমা জাহান নামে একজন লিখেছেন, জাতির ক্রান্তিকালে আলেম সমাজই সবার আগে দাঁড়িয়েছেন। মহান আল্লাহ তাদের হেফাজত করুক।
নুর-ই আলম হাওলাদার নামে একজন লিখেছেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর নাম গণকমিশনের শ্বেতপত্রের এক নাম্বারে দিয়েছিল তারা। অথচ তিনি আর্ত-মানবতার সেবায় ব্যস্ত। প্রতিদিনই নৌকায় করে তিনি সিলেটবাসীকে ত্রাণ দিচ্ছেন। মহান আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের মধ্যে দ্বীর্ঘায়িত করুন!
তিনি আরও লেখেন, অথচ ঐসব ঘাদানিকদের সিলেট ও সুনামগঞ্জের কোনো জায়গায় খুঁজেও পাওয়া যাচ্ছে না। তারা এখন কোথায় জনগণ জানতে চায়।
মো. জামির উদ্দিন নামে একজন লিখেছেন, বন্যার শেষে যদি কখনো তোমার সুবুদ্ধির উদয় হয় তবে স্মরণ রেখো, হাত বাড়িয়ে ছিল মোল্লারা, গণকমিশনের লোকেরা নয়।
তিনি আরও লেখেন, প্রতিটি দুর্যোগে সবার আগে এই দাড়ি-টুপি ওয়ালারা এগিয়ে আসে। সিলেটে বন্যাকবলিত এলাকায় এই পর্যন্ত কয়েক কোটি টাকা এবং খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন আলেমরা।
এছাড়াও বিভিন্ন আলেমদের সংগঠন প্রতিদিনই কোনো না কোনো কিছু দান করছেন। এর পাশাপাশি ব্যারিসটার সুমন, বিভিন্ন খেলোয়াড়রা, শোবিজ তারকারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
রাষ্ট্রপতিকে ববির প্রথম সমাবর্তনে অংশগ্রহণে উপাচার্যের অনুরোধ । WB
বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সাথে সাক্ষাত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
গত রবিবার রাতে রাষ্ট্রপতির সাথে দেখা করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীঃ অর্জন ও সম্ভাবনা” শীর্ষক বিশেষ প্রকাশনাটি তুলে দেন তিনি।
এ সময় রাষ্ট্রপতিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান উপাচার্য।
এর আগে ওই দিন রাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণকারী ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
অগ্নিপথ কী? কেন ক্ষোভের আগুনে জ্বলছে ভারত? । WB
ভারত সরকারের নেওয়া এক প্রকল্পকে ঘিরে আন্দোলনে-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। ক্ষোভে ফেটে পড়া দেশটির জনতা ইতোমধ্যেই আন্দোলন করেছে বিহার, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তর প্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ ও মধ্য প্রদেশে।
একদিনের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে অন্তত ১২টি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ক্ষোভের আগুনে যেন জ্বলছে ভারত। যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। আন্দোলন দমন করতে বিভিন্ন রাজ্যে পুলিশি গুলি ও নির্যাতনের ঘটনা ঘটছে। বিশেষ করে উত্তরপ্রদেশ ও বিহারে।
এদিকে জনতার ক্ষোভ প্রশমণ করে বিক্ষোভ কমাতে বিভিন্নভাবে চেষ্টা করছে সরকার। উচ্চ পর্যায়ের বৈঠকে ব্যাস্ত দেশটির মন্ত্রী-প্রতিমন্ত্রী, আমলারা। প্রকল্পে ছাড়-সংরক্ষণেরও ঘোষণা দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে ক্ষোভ কমার লক্ষণ নেই। এক কথায় এই প্রকল্পটি নিয়ে একটু বেকাদায় পড়ে গেছে ভারতের সরকার।
অগ্নিপথ প্রকল্প কী?
যে প্রকল্প ঘিরে ভারতে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে সেটি সেনাবাহিনীর জওয়ান নিয়োগ সংক্রান্ত একটি প্রকল্প। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পটির নাম ‘অগ্নিপথ’। সরকারের বক্তব্য, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে হাজার হাজার যুবক সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। কিন্তু সমস্যা হলো, চার বছর প্রশিক্ষণের পর দুই-তৃতীয়াংশকেই অবসর নিতে হবে। তবে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নিয়মানুবর্তিতা, স্বাস্থ্য সচেতনতা এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকে একটি বিশাল সামাজিক পরিবর্তন আশা করছে সরকার।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য চুক্তিভিত্তিক সেনায় যোগ দিতে পারবেন। তাদের বলা হবে ‘অগ্নিবীর’। দেশটির সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টে কী ধরনের শূন্যপদ তৈরি হচ্ছে, তার উপর নির্ভর করছে কতজন করে প্রতিবছর নিয়োগ করা হবে। শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।
এই অন্তর্ভূক্তিরও আবার কয়েকটি শর্ত রয়েছে। প্রথম বছর নেওয়া হবে ৪০ হাজার তরুণকে। প্রথম বছর তারা পাবেন ৩০ হাজার টাকা। চতুর্থ বছরে সেই টাকার অংক দাঁড়াবে ৪০ হাজারে। আয়ের ৩০ শতাংশ তারা সঞ্চয় করতে পারবেন। সমপরিমাণ টাকা দেবে সরকারও। চার বছরের মেয়াদ শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের ২৫ শতাংশকে স্থায়ী কর্মী হিসেবে সেনাবাহিনীতে নেওয়া হবে। বাকি ৭৫ শতাংশকে দেওয়া হবে ১০-১১ লক্ষ টাকা ভাতা। যা হবে সম্পূর্ণ করমুক্ত।
কেন অগ্নিপথ প্রকল্প?
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এই প্রকল্প যুব সমাজকে দেশসেবা এবং প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। নতুন এই প্রকল্পের মাধ্যমে একটি প্রশিক্ষিত বিকল্প বাহিনী তৈরি হবে। আর এভাবে সেনাবাহিনীতে নিয়োগ হলে সাশ্রয় হবে অনেক। সেই টাকা সেনাবাহিনীর উন্নতির কাজে লাগবে। কেনা হবে আরও আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি।
বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের গড় বয়স ৩২ বছর। অগ্নিবীর নিয়োগ হলে ১০ বছরের মধ্যে এই গড় নেমে আসবে ২৬ বছরে। ভারত পাবে শারীরিক সামর্থ্যে ভরপুর তরতাজা এক সেনাবাহিনী।
অগ্নিপথ ঘিরে কেন ক্ষোভের আগুন?
ভারতে গত সপ্তাহে প্রকল্পটি ঘোষণার পরেরদিন থেকে প্রতিবাদ শুরু হয় দেশটির বিভিন্ন অংশে। বিহার ও উত্তর প্রদেশে প্রথমে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, দেশটির প্রত্যন্ত অঞ্চলের মানুষ সেনাবাহিনীর চাকরির ওপর অনেকাংশেই নির্ভরশীল। সরকারি চাকরি ও স্থায়িত্বের কারণে গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তরুণেরা মূলত সেনাবাহিনীতে চাকরিকে বেছে নেন। কিন্তু নতুন এই প্রকল্পে তারা চাকরির নিশ্চয়তা দেখছেন না। বিহার ও উত্তরপ্রদেশের পর প্রতিবাদ ক্রমশই ছড়িয়ে পড়ে দেশটির রাজ্যে রাজ্যে। রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশসহ অন্য কয়েকটি রাজ্যের তরুণরা মূলত প্রতিবাদ জানায়।
অগ্নিপথ বাতিলের দাবিতে কলকাতায় রেল স্টেশনে ভাঙচুর
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, দেশটির যে রাজ্যগুলির যুবকদের সেনাবাহিনীতে যোগদানের হার বেশি, সেখানেই আন্দোলন অতিমাত্রায় ছড়াচ্ছে।
বক্তব্য ও পাল্টা বক্তব্যের ফুলঝুরি
নিয়োগপ্রত্যাশী আন্দোলনের সপক্ষে কথা হচ্ছে ভারতের বিভিন্ন মহলেই। বামসহ বিভিন্ন রাজনৈতিক দল জনতার এই আন্দোলনটিকে অনেকটা লুফে নিয়েছে। প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করেছে। প্রশ্ন উঠছে চার বছর ট্রেনিংয়ের পর ‘অগ্নিবীর’ যারা চাকরি পাবেন না, তাদের কী হবে? এতে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে? বিশেষ করে তারা যেখানে সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত। এতে দেশের বেকারত্বের তেমন কোনো সুরাহা হবে না। উলটো, চাকরি পাওয়ার উপযুক্ত যোগ্যতা অর্জনকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কিন্তু তাদের চাকরি থাকবে না।
অগ্নিপথ প্রকল্পকে ঘিরে হায়দ্রাবাদে ট্রেনে অগ্নিসংযোগ
তবে এক্ষেত্রে সরকারের বক্তব্য, ভারতই এক মাত্র দেশ নয়, যেখানে এ ধরনের প্রকল্পের মাধ্যমে সরাসরি সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া হবে বা শুরু হচ্ছে। এর আগে ইসরায়েল, নরওয়ে, সুইজারল্যান্ড, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চিন, ইউক্রেনসহ অন্যান্য দেশেই যুবসমাজকে দায়িত্ব পালনের আওতায় সাময়িক ভাবে সেনাবাহিনীতে নিজেদের অবদান রাখতে হয়। আর তাই, এ ধরনের নিয়োগকে কর্মসংস্থানের সুযোগ হিসেবে বিবেচনা না করে দেশের জন্য অবদান রাখার অপরিহার্য হিসেবেই বিবেচনা করা দরকার।
সরকারের এই যুক্তিরও পাল্টা বক্তব্য আসছে। বিশেষজ্ঞদের মতে, ভারতে বিষয়টি অন্য দেশগুলোর মতো নয়। কারণ এখানে দেশপ্রেমের চেয়ে কর্মসংস্থানের দিকটাই আরও বড়ো করে দেখা হয় বা দেখানো হয়। সরকারের এই নতুন প্রকল্প দেশের অর্থ বাঁচাবে এটি সত্যি কিন্তু এতে ভারতীয় সেনা ‘সিকিউরিটি এজেন্সি’-তে পরিণত হবে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
যার নেই কোন গুণ তার নাম বেগুন! আসলেই কি তাই? । WB
যার কোন নেই গুণ তার নাম বেগুন! আসলেই কি তাই ? কাজে আসলে উল্টো। পুষ্টিবিদদের মতে, বেগুন পুষ্টিতে ভরা একটা সবজি। পুষ্টিগুণে ভরা বেগুন আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যার মতো একাধিক শারীরিক সমস্যার সমাধানে বেগুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আসুন এ বার বেগুনের কয়েকটি অজানা গুণ সম্পর্কে জেনে নেওয়া যাক…
বেগুনে থাকা ফাইবার যে কোনও পেটের রোগের প্রকোপ কমতে সাহায্য করে। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের টক্সিক উপাদানের মাত্রা কমাতে সাহায্য করে।
বেগুনে থাকা ফাইবার কোলন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ডায়াবেটিসে আক্রান্তদের খাদ্যতালিকায় বেগুণ রাখতে পারলে উপকার পাওয়া যায়। বেগুনে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী মহিলাদের শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি-৬ আর ফ্লেবোনয়েড যা কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বেগুনে flavedon, kolinergik এসিড নামে এক ধরনের এসিড রয়েছে, যা শরীরে প্রবেশকৃত রোগ জীবাণু, টিউমারের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। এতে রয়েছে উচ্চমাত্রার আঁশ-জাতীয় খাদ্য উপাদান। যা বদ হজম দূর করে।
বেগুনে আরও রয়েছে ভিটামিন এ, বি, সি, শর্করা, চর্বি, আমিষ, আয়রন। বেগুন এর উদ্ভিজ্জ আমিষ শরীরের হাড়কে শক্তিশালী করে।
বেগুন ফাইবার, ভিটামিন বি ১, বি ৬, বি ৩, সি, কে তে ভরপুর থাকে। এছাড়াও এতে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে বলে বেগুন হৃদপিন্ডের জন্য উপকারি একটি খাবার। আরো হৃদপিন্ডের জন্য অপরিহার্য ফ্ল্যাভোনয়েড যা বেগুনেই বিদ্যমান থাকে। তাই নিয়মিত বেগুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় অনেক ক্ষেত্রে।
যাদের রক্তে কোলেস্টেরল বেশি থাকে, তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারে বেগুন। কারণ বেগুনে কোনো চর্বি বা কোলেস্টেরল নেই।
বেগুনে পলিফেনল যেমন- ডেলফিনিডিন থাকে। টিউমারের বৃদ্ধি প্রতিহত করে এবং ক্যান্সার কোষের বিস্তার বন্ধ করতে সাহায্য করে। অন্য উপাদান যেমন- এন্থোসায়ানিন ও ক্লোরোজেনিক এসিড শরীরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লামেটরি প্রভাব ফেলে।
ক্লোরোজেনিক কোষের ভিতরের এনজাইম পরিষ্কার করে, যা ক্যান্সার কোষের মৃত্যুকে উৎসাহিত করে এবং ভাইরাস জনিত রোগ তাড়াতে সাহায্য করে। বেগুন পাকস্থলী, কোলন, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্তের (এগুলো পেটের ভেতরের অঙ্গ) ক্যানসারকেও প্রতিরোধ করে থাকে। আবার যেকোনো ক্ষতস্থান শুকোতে সাহায্য করে বেগুন।
বন্যাকবলিত সিলেটে মধ্যরাতে ডাকাত আতঙ্ক । WB
সিলেট নগরীর শামীমাবাদ, কানিশাইল ও আখালিয়া ঘাট এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে শনিবার মধ্যরাতে। দিবাগত রাত ১টার দিকে এসব এলাকার মসজিদের মাইকে ডাকাত প্রবেশের কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার ঘোষণা দেওয়া হয়।
ওই সময় মানুষের চিৎকার-চেচামেচির শব্দ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।মসজিদে মসজিদে মাইকিংয়ের পর সিলেট নগরীর বেশিরভাগ এলাকার মানুষ লাঠিসোঁটা, পাইপ, রড নিয়ে রাস্তায় নেমে আসেন। অপরিচিত কাউকে পেলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
সিলেট নগরীর মধুশহীদ এলাকার বাসিন্দা সোহেল আহমেদ বলেন, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। মসজিদে মাইকিংয়ের পর আমাদের এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে আমাদের এলাকার যুবসমাজ ও মুরব্বিরা মিলে এলাকায় পাহারা বসাই।
একই অবস্থা দেখা যায়, নগরীর ভাতালিয়া এলাকায়। সেখানকার বাসিন্দাদের দেখা যায় বাঁশ হাতে দাঁড়িয়ে থাকতে। এলাকার বাসিন্দরা জানান, আমরা আত্মরক্ষার্থে মধ্যরাতে রাস্তায় লাঠি হাতে পাহারা দিচ্ছি। এমনিতেই বন্যা আমাদের ক্ষতি করে দিয়েছে। তারমধ্যে যদি ডাকাতরা হানা দেয় তাইলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই রাতে না ঘুমিয়ে পাহারা দিচ্ছি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্নজনকে সিলেটে ডাকাতির ঘটনায় পোস্ট দিতে দেখা গেছে।
নাইমুল ইসলাম মাহিন নামের একজন পোস্ট দিয়েছেন, ‘সিলেটের তেমুখী সাহাবের গাওয়ে প্রচুর ডাকাত আক্রমণ করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে এসেছি। কেউ আতঙ্কিত হবেন না, পুলিশ মাঠে আছে। রাত সোয়া ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। আপনারা চোখ-কান খোলা রাখবেন। আমরা দিনরাত ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত আছি। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে আছি।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের সাফল্য । WB
আবারো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য দেখালেন ১৩ বছর বয়সী বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত লিবিয়ার দশম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সপ্তম স্থান অধিকারী করে তাকরীম। প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ প্রতিনিধি হিসেবে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
জানা যায়, গত শনিবার (১০ জুন) থেকে লিবিয়ার হায়ার অথোরিটি ফর এনডাওমেন্টস অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স তত্ত্বাবধানে রাজধানী বেনগাজিতে ৪০টি দেশের প্রতিনিধিদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।
এরপর পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার পর চূড়ান্ত পর্যায়ে ১০ প্রতিযোগীকে নির্বাচন করা হয়।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- লিবিয়ার আবদুল সাইয়িদ আল মাউন, দ্বিতীয় হয়েছেন- কঙ্গোর বুনা তিয়াম, তৃতীয় হয়েছেন- থাইল্যান্ডের হাসান থামুহ, চতুর্থ হয়েছেন- সিরিয়ার মুহাম্মদ ইসা হাজ আহমদ, পঞ্চম হয়েছেন- রাশিয়ার আইয়াম উদ্দিন ফখরুদ্দিন, ষষ্ঠ হয়েছেন- আবদুল্লাহ বশির আবদি, সপ্তম হয়েছেন- বাংলাদেশের সালেহ আহমদ তাকরীম, অষ্টম হয়েছেন- সুইডেনের শুয়াইব মুহাম্মদ শাফেয়ি, নবম হয়েছেন- বেলজিয়ামের জাকারিয়া আবুল আকল এবং দশম হয়েছেন ইয়েনের বিলাল আবদুল্লাহ আহমদ।
এর আগে গত ৫ মার্চ ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন সালেহ আহমদ। সে রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।
আন্তর্জাতিক অঙ্গনে হাফেজ তাকরীম কৃতিত্বের স্বাক্ষর রাখায় দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।
ইতালিতে প্রথম চিকিৎসকদের সাহায্যে স্বেচ্ছামৃত্যু । WB
পক্ষাঘাতে গলা থেকে শরীরের নিচের অংশ অসাড় হয়ে গিয়েছিল ফ্রেডরিকো কার্বনির। তাকে চিকিৎসকদের সহায়তায় স্বেচ্ছামৃত্যুর অনুমোদন দিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুন) তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। সাধারণত ইতালির আইন অনুযায়ী, কারও মৃত্যুতে সাহায্য করা অপরাধ। কিন্তু ২০১৯ সালে সাংবিধানিক আদালত জানিয়েছিল, এক্ষেত্রে সামান্য কিছু ব্যতিক্রম হতে পারে। তবে তার জন্য কঠিন শর্তপালন করা দরকার।
বিশেষ মেশিনের সহায়তায় কার্বনির শরীরে মৃত্যুর জন্য ওষুধ দেওয়া হয়। তার শেষ সময়ে তার বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুর কথা ঘোষণা করে লুকা কসিওনি অ্যাসোসিয়েশন। এই সংস্থাটি ইউথেনেশিয়া বা স্বেচ্ছামৃত্যুর সমর্থনে প্রচার চালায়। কার্বনির বিষয়টি নিয়েও তারা দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছিল।
জানা গেছে, কার্বনি এক সময় ট্রাক চালাতেন। ১০ বছর আগে দুর্ঘটনার পর তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন।
লুকা কসিওনি অ্যাসোসিয়েশন জানিয়েছে, মৃত্যুর আগে কার্বনি বলেছেন, “এভাবে জীবন থেকে বিদায় নিতে আমার আক্ষেপ হচ্ছে। কিন্তু বাঁচার জন্য আমি সবরকম চেষ্টা করেছি। আর সম্ভব নয়। শারীরিক ও মানসিকভাবে জীবনের শেষ সীমায় এসে পৌঁছেছি। আমি সমুদ্রে নৌকার মতো ভাসছি।”
কার্বনির জন্য ২৪ ঘণ্টা সাহায্যকারী থাকতেন। স্বাধীনভাবে তিনি কিছুই করতে পারতেন না। বিদায় নেওয়ার আগে তিনি বলেন, “এখন আমি যেখানে খুশি উড়ে যেতে পারব।”
কোন শর্তে
২০১৯ সালে ইটালির সুপ্রিম কোর্ট কিছু ক্ষেত্রে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিয়েছিল। কিন্তু রোমান ক্যাথলিক চার্চ এবং রক্ষণশীল দলগুলো এর প্রবল বিরোধিতা করে।
আদালত তাদের নির্দেশে বেশ কিছু মাপদণ্ড ঠিক করে দিয়েছিলেন। সেই মাপদণ্ড মেনেই একমাত্র চিকিৎসকদের সহায়তায় মৃত্যুর অনুমোদন দেওয়া হয়। অন্যতম মাপদণ্ড হলো, রোগী আর কখনো ভালো হবেন না, তিনি জীবনধারণের জন্য সবসময় অন্যের ওপর নির্ভরশীল এবং শারীরিক ও মানসিক দিক থেকে তিনি অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন। আর তার এই চেতনা থাকবে যে, তিনি নিজের মৃত্যুবরণের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন।
কার্বনি গত নভেম্বরে এথিক্স কমিটির কাছ থেকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি পান। তারপর তিনি জীবন শেষ করে দিতে পাঁচ হাজার ইউরো যোগাড় করেন। ড্রাগ ও মেশিনের জন্য ওই পরিমাণ অর্থের প্রয়োজন ছিল।
ত্রাণ নয়, বাঁচার জন্য নৌকার আকুতি বানভাসি মানুষের। WB
অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও সদর উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়েছেন। বিশেষ করে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার পুরোটাই বন্যায় ডুবে গেছে। এতে করে বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে আটকা পড়া মানুষ বাঁচার আকুতি জানাচ্ছেন গতকাল রাত থেকে।
ত্রাণ নয়, এখন তারা বাঁচার জন্য নৌকার জন্য হাহাকার করছেন। এরকম পরিস্থিতি সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে সিলেটের জেলা প্রশাসন। যেকোনো সময় নামতে পারে সেনাবাহিনী।
গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের পাশাপাশি বিরামহীন বৃষ্টিপাত ও তীব্র বাতাসের কারণে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন উপজেলার মানুষ। বিশেষ করে দুটি উপজেলাই বন্যায় তলিয়ে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গোয়াইনঘাট উপজেলার সমাজসেবী ও সাংবাদিক মনজুর আহমদ কালের কণ্ঠকে বলেন, এলাকায় চারদিন ধরে বিদ্যুৎ নেই। একে তো রাস্তাঘাট ডুবে গিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। তারওপর বড় সমস্যা হচ্ছে মোবাইলে চার্জ শেষ হয়ে যাওয়ায় পানিবন্দি মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অসহায় পরিস্থিতিতে পড়েছেন। এখন পানিতে আটকা পড়া মানুষের তুলনায় নৌকা অনেক কম। ফলে অনেকে ডুবে যাওয়া ঘরের ভেতর পরিবার নিয়ে বিশেষ করে বাচ্চাদের নিয়ে দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।
কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে বন্যার পানিতে বসতঘর গলা পানিতে ডুবে আছে হাসিব মিয়ার। স্ত্রী সন্তান নিয়ে তিনি কোনমতে টিকে আছেন জানিয়ে বলেন, পানি উঠে গেছে ঘরে। এখন বের হয়ে যে কোথায়ও আশ্রয় নেবো সেরকম পরিস্থিতিও নেই। একা হলে সাঁতার কেটে কোথাও যাওয়ার চেষ্টা করতাম। বাচ্চা-কাচ্চা, পরিবার নিয়ে এখন কেমন এখান থেকে বেরোবো সেটাই ভেবে পাচ্ছি না। অনেককে বলেও কোনো নৌকার ব্যবস্থা করতে পারছি না।
বন্যার পানিত আটকে পড়া মানুষদের উদ্ধারে সিলেটের জেলা প্রশসকের পক্ষ থেকে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত। তিনি আরো বলেন, বন্যাকবলিত এলাকার আটকে পড়া মানুষকে উদ্ধারে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এটা হয়ে যাবে আশা করি। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ছাড়াও কানাইঘাট, সদর উপজেলা ও বিশ্বনাথের একাংশ বন্যা কবলিত হয়েছে বলে তিনি জানান।
বন্যায় এরই মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়ক ডুবে গেছে। সিলেট সুনামগঞ্জ সড়কের ওপর দিয়ে পানি তীব্র বেগে বয়ে চলেছে। এসব সড়কে যান চলাচল সীমিত হয়ে গেছে। সুনামমঞ্জ সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চললেও কোম্পানীগঞ্জ উপজেলার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, সুরমা নদীর পানি উপচে সিলেট নগরের উপশহর, তেরোরতন, যতরপুর, সোবহানীঘাট, চালিবন্দর, মাছিমপুর, মেন্দিবাগ, ছড়ারপার, কালিঘাট, তালতলা, জামতলা, মির্জাজাঙ্গাল, কানিশাইল ও ঘাসিটুলা এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার অনেক রাস্তায় পানি থই থই করছে। বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। বাণের পানির সঙ্গে ভেসে আসছে ময়লা-আবর্জনা দুর্গন্ধও ছড়াচ্ছে। সবমিলিয়ে দুর্বিষহ অবস্থায় রয়েছেন এসব এলাকার মানুষ।
সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দি লাখো মানুষ। WB
গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বন্যাকবলিত সিলেট। এক মাসের মাথায় ফের বন্যার কবলে পড়েছে সিলেট জেলা ও মহানগরীর অধিকাংশ জনপদ। এরমধ্যে চরম দূর্ভোগ ও সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছেন সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দারা। এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে তারা পৌঁছাতে পারছেন না। আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে যেতে এসব এলাকার বাসিন্দারা আর্তনাদ জানাচ্ছেন। এছাড়াও খাবার ও বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার।
রাস্তাঘাট পানিতে সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় লাখো বানভাসী মানুষকে উদ্ধারের জন্য সেখানে পৌঁছাতে পারছেন না কেউ। এছাড়াও এসব গ্রামীন এলাকায় পৌঁছাতে নৌকা মিলছে না।
সিলেটে এক মাসের মধ্যে দ্বিতীয় দফা বন্যায় অসহায় হয়ে পড়েছেন মানুষ। খাবার, বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার। পানিতে তলিয়ে গেছে জেলার পাঁচ উপজেলার বিস্তৃর্ণ জনপদ। লাখ লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি। অব্যাহত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড।
গত বুধবার সন্ধ্যা থেকে সিলেট নগরীতে সুরমা নদীর পানি প্রবেশ শুরু করে। সুরমার সাথে সংযুক্ত ছড়া ও খাল দিয়ে নদীর পানি প্রবেশ শুরু হয়। কয়েকটি স্থানে নদীর তীর উপচেও পানি ঢুকে নগরীতে। পানিবন্দি হয়ে পড়েছেন বন্যা আক্রান্ত এলাকার মানুষ। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় স্কুল কলেজে যেতে পারেননি শিক্ষার্থীরা। আগামী ১৯ জুন থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।
বন্যা আক্রান্ত এলাকার বাসা-বাড়ির পানির রিজার্ভার ট্যাংক বন্যায় তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিতদের জন্য নগরীতে ৩১টি আশ্রয়কেন্দ্র খুলেছে সিটি করপোরেশন। তবে এসব বন্যা আশ্রয়কেন্দ্রে জায়গা সংকুলান হচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি কানাইঘাট ও সিলেট পয়েন্টে যথাক্রমে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আমলসীদ, শেওলা ও শেরপুর পয়েন্টেও পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া লোভা ও ধলাই নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।
সারি ও পিয়াইন নদীর পানি বেড়ে জেলার গোয়াইনঘাট উপজেলার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছেন উপজেলার কয়েক লাখ মানুষ। দ্বিতীয় দফা বন্যায় দিনমজুর ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের ঘরে ঘরে চলছে হাহাকার। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার সবকিছু তলিয়ে গেছে পানিতে। উপজেলার সকল সড়ক ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গোয়াইনঘাট। বিভিন্ন স্থানে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে।
কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। ধলাই নদীর পানি ঢুকে পুরো উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। আগেরবার বন্যায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে পানি না উঠলেও এবার তলিয়ে গেছে। মহাসড়কের উপরে কোথাও এক ফুট, আবার কোথাও তার চেয়ে বেশি পানি উঠেছে। বন্যার কারণে বন্ধ হয়ে গেছে শত শত পাথর ভাঙ্গার মেশিন। বেকার হয়ে পড়েছে শ্রমিকরা।
জৈন্তাপুর উপজেলায়ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সিলেট-তামাবিল সড়ক ছাড়া বাকি সকল সড়ক ও গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সারি ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার অধিকাংশ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। সুরমা ও লোভা নদীর পানি বাড়ায় কানাইঘাট উপজেলায়ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
২০২২ এর এসএসসি ও দাখিল পরীক্ষা স্থগিত । WB
সিলেট-সুনামগঞ্জসহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার পরবর্তী সময়সূচি পরে জানানো হবে।
এদিকে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টির ফলে গলা পানিতে ডুবে গেছে পুরো সুনামগঞ্জ। বানের জলে ভেসে যাচ্ছে পশুপাখি, ঘরবাড়ি। বৈদ্যুতিক লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ অবস্থায় সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান সারাবাংলাকে বলেন, সুনামগঞ্জের বন্যা মোকাবিলায় সেনাবাহিনী পাঠানো হয়েছে। ত্রাণ কার্যক্রম সচল রাখার পাশাপাশি উদ্ধারকাজ পরিচালনা করবেন সেনাবাহিনীর সদস্যরা। সেইসঙ্গে এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজেও যুক্ত হবে সেনাবাহিনী।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে সারাবাংলাকে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যার পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত রয়েছে।
ছবির প্রচারে গিয়ে নিয়মভঙ্গ, কটাক্ষের মুখে কিয়ারা-বরুণ । WB
আসন্ন সিনেমার প্রচারে নতুন চমক কিয়ারা আদভানি ও বরুণ ধাওয়ানের। এবার সোজা পৌঁছে গেলেন মেট্রোতে। আগামী ২৪ জুন মুক্তি পেতে চলেছে তাদের কমেডি সিনেমা ‘যুগ যুগ জিও’।
তবে শুধু কিয়ারা-বরুণ নয়, মুম্বাইয়ের মেট্রো সফরে তাদের সঙ্গেই ছিলেন অনিল কাপুর ও নিতু কাপুর। সিনেমায় এই দুই বর্ষীয়ান অভিনেতা ও অভিনেত্রীকে দেখা যাবে বাবা-মায়ের ভূমিকায়।
ছবির প্রচার চলাকালীন মেট্রোয় বসে খাবার খাচ্ছিলেন বরুণ-কিয়ারা। সেই ছবি ছড়িয়ে পড়তেই বিপাকে পড়লেন তারকা জুটি।  সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বরুণ-কিয়ারার মেট্রো সফরের একগুচ্ছ ছবি আর ভিডিও। যা দেখেই তুমুল কটাক্ষ করেছেন নেটিজেনরা।
এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অভিযোগ, মেট্রোর ভিতরে খাবার খাওয়া অনুমতি নেই। তারকা বলেই কি নিয়ম ভাঙা যায়? একজন আবার মজা করে বলেছেন, তারা প্রচারের জন্য আপনার ঘরও পরিষ্কার করে দেবেন। কেউ কেউ আবার মেট্রো পুলিশের দিকেও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, তারা মেট্রোতে খাওয়ার অনুমতি দিলেন কীভাবে? যদিও এখনও পর্যন্ত এই বিতর্কের পর মুখ খোলেননি তারকারা।
কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৪ সেপ্টেম্বর । WB
চলতি বছর সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে আবেদন পরবর্তী সিলেকশনের পদ্ধতি বাতিল করা হয়েছে। দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় ২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যোগ্যতা থাকলেই আবেদনের সুযোগ পাচ্ছেন।
সম্প্রতি গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিগত বছরগুলোতে আসন সংখ্যা অনুযায়ী আবেদন করা ভর্তিচ্ছুদের দশগুণ শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পেতেন। কিন্তু এবার সে নিয়ম থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।
অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, ‘২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে চলতি বছরের যোগ্য প্রার্থীরাও অংশ নেবেন। এবারে আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৮.৫ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছুই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আমরা সবাইকে সমান সুযোগ দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন ফি, বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যাসহ যাবতীয় বিষয় পরবর্তী সভায় আলোচনা করা হবে। সভাটি শিগগিরই অনুষ্ঠিত হবে।’
গত বছর জিপিএ ৮ প্রাপ্তরা আবেদন করার পর সেখান থেকে বাছাই করে ৩৫ হাজার শিক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। ফলে অনেকে আবেদন করলেও ওই বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি। কিন্তু এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল করায় জিপিএ ৮.৫ পেয়ে আবেদন করা সবাই পরীক্ষা দিতে পারবেন।
আবেদন করেও গত বছর পরীক্ষা দিতে পারেনি— এমন কয়েকজন শিক্ষার্থী জানান, চলতি বছর কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রণে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছিলেন তারা। তাই এমন সিদ্ধান্তের আশা করছিলেন। গত বছর প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে পারিনি তারা।
শিক্ষার্থীরা আরও জানান, যোগ্যতা প্রমাণের জন্য পরীক্ষায় বসার সুযোগ চেয়েছিলেন তারা। তুলনামূলক কম জিপিএ পাওয়া শিক্ষার্থীদের নিজেদের প্রমাণের সুযোগ দেওয়ায় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আগের ৭টি বিশ্ববিদ্যালয়সহ এবার নতুন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হয়েছে। ফলে মোট ৮টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষে ৮টি গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।
৬৫ লাখ করে পেলেন শাকিব খান ও অপু বিশ্বাস । WB
২০২১-২২ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদানের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৫ জুন) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাটি প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বছর ১৯টি সিনেমাকে অনুদান প্রদান করা হয়েছে।
ঢাকাই সিনেমার শাকিব খানের একটি সিনেমা রয়েছে তালিকায়।
বুধবার সকালে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ২ শাখা প্রজ্ঞাপনের মাধ্যমে জানান, শাকিবের অনুদান পাওয়া সিনেমাটির সম্ভব্য নাম ‘মায়া’। পরিচালক হিমেল আশরাফ। জনপ্রিয় এ নায়কের নিজের প্রোডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে ‘মায়া’ নির্মিত হবে বলে জানা গেছে।
এর আগে হিমেলের পরিচালনায় ‘রাজকুমার’ নামে আরেকটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন শাকিব। সেটিও প্রযোজনা করছেন অভিনেতা নিজেই। ‘মায়া’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য ফেরারী ফরহাদের।
অন্যদিকে অপু বিশ্বাসও পেয়েছেন অনুদান। অপু বিশ্বাসের সিনেমার নাম ‘লাল শাড়ী’। সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস।   এবারই প্রথম প্রযোজক হিসেবে অনুদান পেলেন তিনি।
শাকিব ও অপু দুজনই পেয়েছেন ৬৫ লাখ টাকা করে।
এদিকে, গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন শাকিব খান। সেখানকার নাগরিকত্বের আবেদনও করেছেন। নিউইয়র্কে থেকেই তিনি ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দেন। যেখানে তার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিবের দুটি সিনেমা। এগুলো হলো ‘বিদ্রোহী’ ও ‘গলুই’। আসন্ন ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হবেন এই তারকা।
কাতার ফুটবল বিশ্বকাপ : চূড়ান্ত ৩২ দল ও পূর্ণাঙ্গ সময় সূচি। WB
কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র কিছু দিন। এর মধ্যেই বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। শুক্রবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপের ড্রও।
যেখানে ৩২টি দলকে ভাগ করে দেওয়া হয়েছে আটটি ভিন্ন ভিন্ন গ্রুপে। এরপরই চূড়ান্ত হয়ে গেছে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের সূচি। ২১ নভেম্বর শুরু হয়ে বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসর শেষ হবে ১৮ ডিসেম্বর।
একনজরে বিশ্বকাপের আট গ্রুপ ও ৩২ দল
গ্রুপ এ : কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর
গ্রুপ বি : ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
গ্রুপ সি : আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব
গ্রুপ ডি : ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ই : স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ এফ : বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা
গ্রুপ জি : ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন
গ্রুপ এইচ : পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।
বাংলাদেশ সময় অনুযায়ী দেখে নিন বিশ্বকাপের সূচি—
গ্রুপ পর্ব- (বাংলাদেশ সময় অনুযায়ী)
২১ নভেম্বর, সোমবার
কাতার-ইকুয়েডর, বিকেল ৪টা
ইংল্যান্ড-ইরান, সন্ধ্যা ৭টা
সেনেগাল-নেদারল্যান্ডস, রাত ১০টা
যুক্তরাষ্ট্র-ওয়েলস, রাত ১টা
২২ নভেম্বর, মঙ্গলবার
ডেনমার্ক-তিউনিসিয়া, বিকেল ৪টা
ফ্রান্স-অস্ট্রেলিয়া, সন্ধ্যা ৭টা
মেক্সিকো-পোল্যান্ড রাত, ১০টা
আর্জেন্টিনা-সৌদি আরব, রাত ১টা
২৩ নভেম্বর, বুধবার
স্পেন-কোস্টারিকা, বিকেল ৪টা
বেলজিয়াম-কানাডা, সন্ধ্যা ৭টা
জার্মানি-জাপান, রাত ১০টা
মেক্সিকো-ক্রোয়েশিয়া, রাত ১টা
২৪ নভেম্বর, বৃহস্পতিবার
উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া, বিকেল ৪টা
পর্তুগাল-ঘানা, সন্ধ্যা ৭টা
সুইজারল্যান্ড-ক্যামেরুন, রাত ১০টা
ব্রাজিল-সার্বিয়া, রাত ১টা
২৫ নভেম্বর, শুক্রবার
ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র, বিকেল ৪টা
কাতার-সেনেগাল, সন্ধ্যা ৭টা
ওয়েলস-ইরান, রাত ১০টা
নেদারল্যান্ডস-ইকুয়েডর, রাত ১টা
২৬ নভেম্বর, শনিবার
পোল্যান্ড-সৌদি আরব, বিকেল ৪টা
আর্জেন্টিনা-মেক্সিকো, সন্ধ্যা ৭টা
তিউনিসিয়া-অস্ট্রেলিয়া, রাত ১০টা
ফ্রান্স-ডেনমার্ক, রাত ১টা
২৭ নভেম্বর, রোববার
বেলজিয়াম-মরক্কো, বিকেল ৪টা
স্পেন-জার্মানি, সন্ধ্যা ৭টা
ক্রোয়েশিয়া-কানাডা, রাত ১০টা
জাপান-কোস্টারিকা, রাত ১টা
২৮ নভেম্বর, সোমবার
ব্রাজিল-সুইজারল্যান্ড, বিকেল ৪টা
দক্ষিণ কোরিয়া- ঘানা, সন্ধ্যা ৭টা
ক্যামেরুন-সার্বিয়া, রাত ১০টা
পর্তুগাল-উরুগুয়ে, রাত ১টা
২৯ নভেম্বর, মঙ্গলবার
নেদারল্যান্ডস-কাতার, বিকেল ৪টা
ওয়েলস-ইংল্যান্ড, সন্ধ্যা ৭টা
ইকুয়েডর-সেনেগাল, রাত ১০টা
ইরান-যুক্তরাষ্ট্র, রাত ১টা
৩০ নভেম্বর, বুধবার
অস্ট্রেলিয়া-ডেনমার্ক, বিকেল ৪টা
তিউনিসিয়া-ফ্রান্স, সন্ধ্যা ৭টা
সৌদি আরব-মেক্সিকো, রাত ১০টা
পোল্যান্ড-আর্জেন্টিনা, রাত ১টা
১ ডিসেম্বর, বৃহস্পতিবার
জাপান-স্পেন, বিকেল ৪টা
ক্রোয়েশিয়া-বেলজিয়াম, সন্ধ্যা ৭টা
কোস্টারিকা-জার্মানি, রাত ১০টা
কানাডা- মরক্কো, রাত ১টা
২ ডিসেম্বর, শুক্রবার
ঘানা-উরুগুয়ে, বিকেল ৪টা
দক্ষিণ কোরিয়া-পর্তুগাল, সন্ধ্যা ৭টা
সার্বিয়া-সুইজারল্যান্ড, রাত ১০টা
ক্যামেরুন-ব্রাজিল, রাত ১টা
দ্বিতীয় রাউন্ড (রাউন্ড অব-১৬, নকআউট পর্ব)
৩ ডিসেম্বর, শনিবার
এ১-বি২, রাত ৯টা
সি১-ডি২, রাত ১টা
৪ ডিসেম্বর, রোববার
ডি১-সি২, রাত ৯টা
বি১-এ২, রাত ১টা
৫ ডিসেম্বর, সোমবার
ই১-এফ২, রাত ৯টা
জি১-এইচ২, রাত ১টা
৬ ডিসেম্বর, মঙ্গলবার
এফ১-ই২, রাত ৯টা
এইচ১-জি২, রাত ১টা
কোয়ার্টার ফাইনাল
৯ ডিসেম্বর, শুক্রবার
কোয়ার্টার ফাইনাল-১: ই১-এফ২ জয়ী বনাম জি১-এইচ২ জয়ী, রাত ৯টা
কোয়ার্টার ফাইনাল-২: এ১-বি২ জয়ী বনাম সি১-ডি২ জয়ী, রাত ১টা
১০ ডিসেম্বর, শনিবার
কোয়ার্টার ফাইনাল-৩: এফ১-ই২ জয়ী বনাম এইচ১-জি২ জয়ী, রাত ৯টা
কোয়ার্টার ফাইনাল-৪: বি১-এ২ জয়ী বনাম ডি১-সি২ জয়ী, রাত ১টা
সেমিফাইনাল
১৩ ডিসেম্বর, মঙ্গলবার
প্রথম সেমিফাইনাল: কোয়ার্টার ফাইনাল-১ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল-২ জয়ী, রাত ১টা
১৪ ডিসেম্বর, বুধবার
দ্বিতীয় সেমিফাইনাল: কোয়ার্টার ফাইনাল-৩ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল-৪ জয়ী, রাত ১টা
তৃতীয় স্থান নির্ধারণী
১৭ ডিসেম্বর, শনিবার
প্রথম সেমিফাইনালের পরাজিত দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল, রাত ৯টা
ফাইনাল
১৮ ডিসেম্বর, রোববার
প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল, রাত ১টা।
গাজীপুরে পোশাক কারখানায় আগুন । WB
জেলার ভোগড়া বাইপাস এলাকায় অ্যাপারেলস প্লাস নামে একটি পোশাক কারখানায় আগ্নিকাণ্ড ঘটেছে। কারখানার ৪র্থ তলার কাটিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টায় কারখানাটিতে আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বুধবার সকাল ৮টায় কারখানার ৪র্থ তলার কাটিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন পুরো সেকশন ছড়িয়ে পড়ে। আগুনের খবরে শ্রমিকরা ভবন থেকে নিচে নেমে আসতে পেরেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে আব্দুল হামিদ মিয়া জানান, ভোগড়া বাইপাস এলাকার অ্যাপারেলস প্লাস কারখানার ভবনে কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটও বাড়ানো হয়েছে।
প্রায় আড়াই ঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে ৪টি ইউনিট কাজ করে যাচ্ছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারখানাটির ৪র্থ তলার কাটিং সেকশনে কিভাবে আগুন লাগল তা জানা যায়নি।
পেটের অসুখ থেকে ভালো রাখবে যে ৪ খাবার । WB
আমাশয়, ডায়রিয়া, পেটের ব্যথা কিংবা হজমের অসুবিধা- পেটের পীড়া বলতে আমরা সাধারণত এসবই বুঝি। কমবেশি আমরা সবাই এ সমস্যায় পড়ি। পেটের পীড়াকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। খাদ্যনালি (পাকস্থলী, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত্র কিংবা বৃহদন্ত্রের রোগ) এবং দ্বিতীয়ত লিভারের প্রদাহ। একটু সচেতন হলেই এসব সমস্যায় ভালো থাকা যায়।
যেমন-  হাত ধুয়ে তবেই খাবার খাওয়া এবং রান্নার আগে ও পরে হাত পরিষ্কার করে ধুতেই হবে। এছাড়াও খাবার তালিকায় রাখতে পারেন ৪ রকমের খাবার। কারণ নিয়ম করে এই ৫ খাবার খেলে পেটের সমস্যা হবে না, শরীরও থাকবে ফিট। আর ভেতর থেকে বাড়বে রোগ প্রতিরোধক ক্ষমতা।
কলা- পেটের সমস্যার জন্য কলা খুব ভাল। সারাবছরই সুলভে পাওয়া যায় কলা। প্রতিদিন সকালে উঠে খালিপেটে একগ্লাস পানি খেয়ে একটি কাঁঠালি কলা খান। কলার মধ্যে থাকে পেকটিন, থাকে পটাশিয়াম। যা শরীরের উপকারে লাগে।
আপেল- রোজ একটা করে আপেল খেতে পারলে খুবই ভাল। আপেলের মধ্যে থাকে ভাল ফাইবার। সেই সঙ্গে আপেলে থাকে ভিটামিন সি, যা আমাদের হজমশক্তি বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ব্রেকফাস্টে একটা আপেল খান।
টকদই- বাড়িতে পাতা টকদই অন্ত্রের জন্য খুব ভাল। তবে এই দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাবেন না। প্রয়োজনে গুড় মিশিয়ে খেতে পারেন। এছাড়াও হজমের জন্য সবচেয়ে ভাল যদি ভাজা জিরা গুঁড়ো আর লনণ মিশিয়ে খান টকদই।
হলুদ- কাঁচা হলুদও শরীরের জন্য উপকারী। এর মধ্যে থাকা কিউকারমিন একাধিক রোগ-সমস্যার হাত থেকে মুক্তি দেয়। ক্যান্সার প্রচিরোধ করে। প্রতিদিন সকালে একটুকরো হলুদ, এককোয়া রসুন আর মধু খেতে পারলে ভাল।
ভেষজ পুষ্টিগুণ সম্পন্ন মজার ফল ডেউয়া । WB
কিছু কিছু ফল আছে যেগুলোর খুব একটা পরিচিতি না থাকলেও তাদের রয়েছে অসাধারণ ভেষজ পুষ্টিগুণ। ডেউফল বা ডেউয়া হলো তাদের মধ্যে অন্যতম। অঞ্চলভেদে এই ফল মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত।
ঢেউয়া, ডেলোমাদার, ডেউফল, ঢেউফল ইত্যাদিও বলা হয়ে থাকে। গ্রামাঞ্চলে এটি অত্যন্ত পরিচিত একটি ফল হলেও শহরাঞ্চলে এটি একটি অপ্রচলিত ফল। আগে  গ্রামে এ ফলের চাষ করা হত। তবে বর্তমানেএই ফলের চাষ  খুব একটা দেখা যায় না।
ভিটামিন সি ও ক্যালসিয়ামের আধার বলা হয় ডেউয়া ফলকে। এগুলো ছাড়াও ডেউয়া ফলে রয়েছে অন্যান্য পুষ্টি উপাদান। ডেউয়া ফলের খাদ্যযোগ্য প্রতি ১০০ গ্রাম অংশে রয়েছে –খনিজ- ০.৮ গ্রাম, খাদ্যশক্তি- ৬৬ কিলোক্যালরি, আমিষ- ০.৭ গ্রাম, শর্করা- ১৩.৩ গ্রাম, ক্যালসিয়াম- ৫০ মিলিগ্রাম, লৌহ- ০.৫ মিলিগ্রাম, ভিটামিন বি১- ০.০২ মিলিগ্রাম, ভিটামিন বি২- ০.১৫ মিলিগ্রাম, ভিটামিন সি- ১৩৫ মিলিগ্রাম, পটাশিয়াম- ৩৪৮.৩৩ মিলিগ্রাম।
আসুন জেনে নেই ডেউয়া ফলের কিছু ভেষজ গুণঃ
১। যকৃতের নানা অসুখ নিরাময়ে সাহায্য করে ডেউয়া।
২। কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের কারণে পেটব্যথা কমাতে সহায়তা করে ফলটি।
৩। পেট পরিষ্কার করতে কাঁচা ডেউয়া ৮-১০ গ্রাম বেটে নিয়ে গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে।
৪। গাছের ছালের গুঁড়ো ত্বকের রুক্ষতা দূর করে এবং ব্রণের দুষিত পুঁজ বের করে দেয়।
৫। ডেউয়ার ভিটামিন সি ত্বক, চুল, নখ, দাঁত ও মাড়ির নানা রোগ প্রতিরোধে সহায়তা করে।
৬। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা দাঁত ও হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করে।
৭। ডেউয়াতে বিদ্যমান পটাশিয়াম রক্ত চলাচলে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
চোখের পাতা কেঁপে ওঠা কোন রোগের লক্ষণ? । WB
কাজের ফাঁকে মাঝেমাঝেই অনেকেরই চোখের পাতা কেঁপে ওঠে। সাধারণত এই সমস্যা কয়েক মুহূর্তের জন্য দেখা দেয়। তবে আবার কারও কারও ক্ষেত্রে দীর্ঘস্থায়ীও হতে পারে। শরীরের জন্য বিশেষ ক্ষতিকর না হলেও জেনে রাখা প্রয়োজন কেন এমনটি হয়।
চোখের পাতা কাঁপার মূল কারণ কী?
এই ধরনের সমস্যার মূল কারণ তিনটি। শারীরিক, মানসিক এবং স্নায়ুবিক। এই তিনটির যেকোনও একটির কারণে চোখের পাতা কাঁপতে পারে। তবে চিকিৎসকদের মতে, চোখের পাতা কাঁপার মূল কারণ হল ক্লান্তি। এছাড়াও, মানসিক উদ্বেগ, ঘুম কম হওয়া, ঘন ঘন ধূমপান, দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকার কারণেও চোখের পাতা কাঁপতে পারে।
চোখের পাতা কাঁপার সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?
১. পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।
২. মানসিক চাপ মুক্ত থাকতে হবে।
৩. ঘন ঘন ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।
৪. শরীর এবং মনকে পর্যাপ্ত বিশ্রাম দিন।
পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণ পিল: এতে কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে? । WB
জন্ম নিয়ন্ত্রণ বা প্রজনন নিয়ন্ত্রণ হল গর্ভধারণ প্রতিরোধের পদ্ধতি। এক্ষেত্রে এক বা একাধিক কর্মপ্রক্রিয়া রয়েছে। এর মধ্যে ওষুধ প্রয়োগের মাধ্যমে স্বেচ্ছায় গর্ভধারণ থেকে বিরত থাকাও একটি প্রক্রিয়া।
আমরা জানি, জন্ম নিয়ন্ত্রণের ওষুধ সাধারণত নারীরাই খেয়ে থাকেন। তবে বেশ কয়েক বছর ধরেই পুরুষদের জন্যও এই ওষুধ তৈরির চেষ্টা চলছিল। একই সঙ্গে চেষ্টা চলছিল পুরুষদের জন্য এই পিল বাজারে আনার।
অনেকদিন পরীক্ষানিরীক্ষার পর অবশেষে জানা গেছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় পুরুষদের জন্মনিয়ন্ত্রণের ওষুধ। এই পিলের প্রভাবে পুরুষদের মিলনের ইচ্ছাও কমে যায় না।
সম্প্রতি পুরুষদের জন্য দুটি গর্ভনিরোধক পিল তৈরি করেছেন গবেষকরা। পরীক্ষামূলকভাবে পিল দুটি ব্যবহারের পর তারা বলছেন, এই ওষুধের তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের এই জন্মনিয়ন্ত্রণ ওষুধ দুটি তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই শরীরের টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়।
নতুন ওষুধ দুটির নাম ডিএমএইউ এবং ১১বিটা-এমএনটিডিসি। ওষুধগুলো প্রোজেস্টোজেনিক অ্যান্ড্রোজেন নামক ওষুধের সমগোত্রীয়।
নতুন পিল দুটি টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস করে শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়। নারীদের তুলনায় পুরুষের বিকল্প গর্ভনিরোধকের সংখ্যা খুবই কম। এই দুটি ওষুধ আবিষ্কারের ফলে অপরিকল্পিত গর্ভধারণ রুখতে ছেলেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে দাবি গবেষকদের।
গবেষণায় অংশগ্রহণকারী পুরুষদের মধ্যে ৭৫ শতাংশের বেশি পুরুষ পুনরায় এই ওষুধ ব্যবহার করার প্রতি আগ্রহ দেখিয়েছেন।
গবেষকদের মতে, এই পিল দুটি ব্যবহার করা হলে অবাঞ্ছিত গর্ভধারণের সমস্যা আরও কমবে। সূত্র: ইকোনমিক টাইমস
সাংবাদিক শিরিন আবু আকলে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হন : ওয়াশিংটন পোস্ট । WB
ফিলিস্তিনে কর্মরত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘আল-জাজিরা’র সিনিয়র সাংবাদিক আবু আকলে ইসরায়েলের একজন সেনা সদস্যের গুলিতে নিহত হয়েছেন।
মার্কিন প্রভাবশালী দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রবিবার ওয়াশিংটন পোস্ট জানায়, বহু সংখ্যক প্রত্যক্ষদর্শীর বর্ণনা, বিভিন্ন রকমের ভিডিও পর্যালোচনা, বন্দুকের গুলির শব্দের নানা আঙ্গিকে বিশ্লেষণ এবং দুইবার ঘটনাস্থল পরিদর্শন থেকে পাওয়া তথ্য চিত্রের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের উত্তরাংশে সাংবাদিক আবু আকলেকে গুলি করে হত্যা করা হয়। তার মাথায় গুলি লাগলে তিনি মাটিতে লুপিয়ে পড়েন। এই ঘটনার পর বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।
ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদনে বলা হয়, গুলি বর্ষণের সময় একজন স্নাইপার আবু আকলে থেকে ১৮৩ মিটার দূরে অবস্থান করছিলেন যেখানে ইসরায়েলের সেনারা একটি গাড়ি বহর মোতায়েন করেছিল।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি বন্দুকধারীদের পক্ষ থেকে ছোড়া গুলিতে সাংবাদিক আবু আকলে নিহত হয়েছেন। কিন্তু ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদন বলছে, ইসরায়েল তার দাবির পক্ষে কোনও প্রমাণ উপস্থিত করতে পারেনি। সূত্র: ওয়াশিংটন পোস্ট
ভারতে মহানবী (সা.) অবমাননায় বিরোধী দলীয় নেতার নিন্দা। WB
ভারতে মহানবী (সা.) এর অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি। আজ রবিবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, সারাবিশ্বের মুসলিমদের নেতা আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)। প্রিয় নবীর বিরুদ্ধে ভারতের কিছু রাজনৈতিক নেতার দেওয়া দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বিবৃতির নিন্দা জানাই।
ওই বিবৃতি আমাদের হৃদয় মন ও আত্মাকে গভীরভাবে আঘাত করছে।
রওশন এরশাদ আরো বলেন, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য এ ধরনের বিবৃতি আমরা আশা করি না। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম এবং সব সময় সব ধর্মকে সম্মান করে থাকে।
চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও ভালো নির্বাচনের চেষ্টা করব : সিইসি । WB
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আপনারা নির্বাচনের ভেতরের এবং বাইরের চ্যালেঞ্জের কথা জানবেন। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে আরও ভালো নির্বাচন করার চেষ্টা করব।
রবিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন।
সংলাপে যোগ দেন সাবেক সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ, ড. এটিএম শামসুল হুদা ও কেএম নূরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, সাবেক সচিব মোহাম্মদ সাদিক, জেসমিন টুলি, মো. আবদুল্লাহসহ বেশ কয়েকজন।
সিইসি বলেন, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে আরও ভালো নির্বাচন করার চেষ্টা করব। সবগুলো নির্বাচন সফল করতে আমরা নানানভাবে চেষ্টা করব।
টানা চার বছর চাল উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ । WB
চাল উৎপাদনে এবারও বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ টানা চার বছর তৃতীয় স্থান ধরে রাখল। গত ১১ জুন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত ‘ফুড আউটলুক-জুন ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এফএও পূর্বাভাস দিয়েছে যে, বাংলাদেশে চলতি বছর ৩ কোটি ৮৪ লাখ টন চাল উৎপাদন হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, টানা কয়েকটি দুর্যোগ মোকাবিলা করেও ২০১৯ সালে ৩ কোটি ৬৫ লাখ টন চাল উৎপাদন করে বাংলাদেশ। ওই বছর প্রথমবারের মতো বাংলাদেশ চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে আসে। ২০২০ সালে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎপাদনের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকে।
সেবছর উৎপাদিত হয় ৩ কোটি ৭৪ লাখ টন চাল। ২০২১ সালেও বাংলাদেশ তৃতীয় অবস্থান ধরে রাখে। সেবছর বাংলাদেশে চাল উৎপাদন বাড়ে ৩ কোটি ৭৮ লাখ টন। এ বছর উৎপাদন ৬ লাখ টন বেড়ে ৩ কোটি ৮৪ লাখ টনে দাঁড়াতে পারে। এ হিসেবে গত বছরের তুলনায় বাংলাদেশে চাল উৎপাদন ১ দশমিক ৪ শতাংশ বাড়বে।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর উৎপাদনে শীর্ষে থাকবে চীন। দ্বিতীয় অবস্থানে থাকবে প্রতিবেশী দেশ ভারত। আর ইন্দোনেশিয়া থাকবে বাংলাদেশের পরে, চতুর্থ অবস্থানে।
ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত; নিহত ৭ । WB
ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) টাস্কানি ও এমিলিয়া রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন তুর্কি নাগরিক, দুইজন লেবানিজ ও একজন ইতালীয় পাইলট। ঝড়ের সময় উত্তর-মধ্য ইতালির একটি পাহাড়ের ঘন জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে সেখান থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
শাক সবজি থেকে বেশি পুষ্টি পেতে যা করণীয়। WB
শাক-সবজি ভিটামিন ও খনিজের চমৎকার উৎস। এই ভিটামিন ও মিনারেলগুলো সঠিক পদ্ধতি মেনে রান্না না করা হলে অপচয় হতে পারে, সেজন্য শাক-সবজি রান্না করতে প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা ও সঠিক রান্নার পদ্ধতি।
করণীয়
♦ সবজি যতটা সম্ভব টাটকা অবস্থায় খাওয়া উচিত। সংরক্ষিত শাক-সবজির পুষ্টিমান সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে।
বিজ্ঞাপন
♦ শাক-সবজি সব সময় কাটার আগে ধুয়ে নিতে হবে। কেটে ধোয়া ঠিক নয়, এতে পানির সঙ্গে পুষ্টি বের হয়ে যায়।
♦ বিশেষ কোনো রান্নায় প্রয়োজন ছাড়া সবজি বড় বড় টুকরা করে কাটা উচিত।
♦ অতিরিক্ত পানিতে নয়, শাকের পানিতেই শাক সিদ্ধ করা উচিত।
♦ যতটা সম্ভব সবজি খোসাসহ কাটতে হবে বা খোসা পাতলা করে ছিলতে হবে, কেননা খোসার নিচেই অনেক ভিটামিন ও মিনারেল থাকে।
♦ গাজর, শসা, ক্ষীরা, বিট, ধনেপাতা, পুদিনাপাতা, টমেটো—এগুলো রান্না না করে সালাদ আকারে খাওয়াই ভালো।
♦ শাক-সবজি যতটুকু সম্ভব কম সেদ্ধ করবেন, কেননা সবজি অতিরিক্ত গলে গেলে এর পুষ্টিমানের অপচয় হয়।
♦ রান্নার সময় পাত্রের ঢাকনা এমনভাবে দিয়ে রাখতে হবে যেন বাইরে থেকে কোনো বাতাস পাত্রের ভেতরে ঢুকতে না পারে।
♦ শাক-সবজি সিদ্ধ করে পানি ফেলা যাবে না। যদি রান্নার প্রয়োজনে সিদ্ধ করে নিতে হয়, তাহলে অল্প পানি দিয়ে সবজি সিদ্ধ করে সে পানি শুকিয়ে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে।
♦ মৃদু তাপে রান্না করতে হবে, এতে পুষ্টিমানের অপচয় কম হয়।
♦ শাক-সবজি রান্নার পর যত দ্রুত সময়ে পরিবেশন করা উচিত।
♦ শাক-সবজি রান্নার সময় অল্প পরিমাণে তেল ব্যবহার করতে হবে। অতিরিক্ত তেলের ব্যবহার স্বাস্থ্যঝুঁকি করতে পারে, আর একেবারে তেল ব্যবহার না করলে শাক-সবজিতে থাকা চর্বিতে দ্রবীভূত ভিটামিনগুলো সঠিকভাবে শরীরের কাজে লাগবে না।
বাজেটে ধনী ও পাচারকারীদের জয় হয়েছে: সিপিডি । WB
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় সংসদে যে বাজেট প্রস্তাবনা পেশ করেছেন, তার তীব্র সমালোচনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। প্রস্তাবিত এই বাজেটে ধনী ও পাচারকারীদের জয় হয়েছে বলে মনে করছে সংস্থাটি।
শুক্রবার (১০ জুন) সকালে রাজধানীর লেকশোর হোটেলে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। বাজেটের পর্যালোচনার বিস্তারিত তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিডির কর্মকর্তারা।
সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, এবারের বাজেটে যাদের টাকা-পয়সা আছে এবং উদ্যোক্তা ও ব্যবসায়ীদের যারা টাকা পাচার করে, এই শ্রেণির জয় হয়েছে। গরিবের জন্যে বাজেটে তেমন কিছু নেই। বাজেটে সবচেয়ে বেশি উপেক্ষিত হয়েছে মধ্যবিত্ত শ্রেণি। এই মুহূর্তে ল্যাপটপের দাম বাড়ানো ঠিক হয়নি।
তিনি বলেন, সরকার ধরে নিয়েছে করোনা চলে গেছে। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামের ওপর কর আরোপ করা হয়েছে। এটি ঠিক হয়নি। কোনো কারণে করোনা মহামারি আবার ফিরে এলে ব্যবসায়ীরা তখন আরও বেশি মুনাফা করার সুযোগ পাবে। এটি ঠিক হয়নি।
অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে বিদেশে পাচার করা টাকা কর দিয়ে বিনা প্রশ্নে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয়েছে। এ প্রস্তাবনার সমালোচনা করে ড. ফাহমিদা খাতুন বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার এই উদ্যোগের ফলে সৎ করদাতাদের নিরুৎসাহিত হবেন। যারা অবৈধভাবে বাইরে টাকা নিয়ে যান, এর মাধ্যমে প্রকারান্তরে তাদেরই উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে যারা টাকা নিয়ে গেছে, তাদের সুযোগ দেওয়া অনৈতিক। এই উদ্যোগে কোনো সফলতা বয়ে আনবে না। এছাড়া অবৈধ ও অপ্রদর্শিত আয় বৈধ করার ‍সুযোগ দীর্ঘ দিন ধরে দেওয়া হচ্ছে। তাতেও আমরা কোনো সাফল্য দেখতে পাচ্ছি না। রাজস্ব বাড়ানোর নামে এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এগুলো একেবারেই সমর্থনযোগ্য নয়। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের প্রক্রিয়া হিসেবে এসব পদক্ষেপ একেবারেই ভ্রান্ত ও অনৈতিক।
সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অগ্রহণযোগ্য। তারা (অর্থ পাচারকারী) দেশের প্রচলিত আইন ভেঙেছে। এ ধরনের উদ্যোগ নীতি ও নৈতিকতার সঙ্গে খাপ খায় না। এর আগে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে তেমন লাভ হয়নি। আমার ধারণা যে উদ্যোগ (পাচার করা অর্থ কর দিয়ে দেশে ফিরিয়ে আনা) নেওয়া হয়েছে, তাতেও কোনো লাভ হবে না। রাজনৈতিক দিক থেকে এটি গ্রহণযোগ্য নয়, জনগণের কাছেও এটি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা যাবে না।
পাচার করা টাকা ফিরিয়ে আনার এই উদ্যোগের সমালোচনা করে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বেনামি টাকা বা পাচার হওয়া টাকা কর দিয়ে বিনা প্রশ্নে দেশে ফেরত আনার উদ্যোগ সৎ করদাতাদের ওপর স্রেফ চপেটাঘাত।
একনজরে ২০২২-২৩ অর্থবছরের বাজেট । WB
জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে ২০২২-২৩ অর্থবছরের বাজেট। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এই বাজেটে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে।
পাশাপাশি করোনাভাইরাস অভিঘাত থেকে মুক্ত হয়ে উন্নয়নের ধারায় ফিরে আনার জন্য কৃষি, খাদ্য, নতুন কর্মসংস্থান সৃজন, প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা, রাশিয়া ইউক্রেইন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভর্তুকির চাপ সামাল দেওয়াসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেটের আয়–ব্যয়
প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের চূড়ান্ত আকার (ব্যয়) ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বাজেটে মোট জিডিপি‘র (মোট দেশজ উৎপাদন) আকার ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা। এতে বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। ঘাটতির পরিমাণ জিডিপির সাড়ে ৫ শতাংশ।
বাজেটের আয় যেভাবে আসবে
আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা, চলতি ২০২১-২২ অর্থবছরে যা ছিল তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা। মোট রাজস্ব আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আদায় করা হবে তিন লাখ ৭০ হাজার কোটি টাকা। এনবিআর-বহির্ভূত খাত থেকে রাজস্ব আদায় করা হবে ১৮ হাজার কোটি টাকা।
এছাড়াও আগামী বাজেটে কর ব্যতীত প্রাপ্তি থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। চলতি ২০২১-২০২২ অর্থবছরে এনবিআর খাতে রাজস্ব আদায়ে লক্ষ্য নির্ধারিত রয়েছে তিন লাখ ৩৩ হাজার কোটি টাকা। এছাড়াও আগামী অর্থবছরে বাজেটে ৩ হাজার ২৭১ কোটি টাকা বিদেশি অনুদান পাওয়া যাবে বলে উল্লেখ থাকছে।
বাজেটে যেভাবে ঘাটতি পূরণ করা হবে
আগামী অর্থবছরের বাজেটে মোট ঘাটতি থাকছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। এই ঘাটতি মোট বাজেটের ৩৬ দশমিক ১৪ শতাংশ। এই বিশাল ঘাটতি বাজেট পূরণের সরকার অভ্যন্তরীণ ঋৎস ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা।
বিদেশ থেকে ঋণের লক্ষ্যমাত্রা ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা। ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ নেওয়া হবে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নেওয়া হবে ৩৫ হাজার কোটি টাকা। বাকি ৫ হাজার কোটি টাকা অনান্য খাত থেকে নেওয়া হবে।
ব্যাংক থেকে নেওয়া ঋণের মধ্যে দীর্ঘ মেয়াদি ঋণের পরিমাণ ৬৮ হাজার ১৯২ কোটি টাকা এবং স্বল্প মেয়াদি ঋণের পরিমাণ ৩৮ হাজার ১৪২ কোটি টাকা। চলতি ২০২১-২২ অর্থবছরে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। পরবর্তী সময়ে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮৭ হাজার ২৮৭ কোটি টাকা নির্ধারণ করা হয়।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)
আগামী অর্থবছরের জন্য এডিপি’র আকার ধরা হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। চলতি অর্থবছরে এর পরিমাণ ছিল দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে দুই লাখ ৯ হাজার ৯৭৭ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।
বাজেটে জিডিপি আকার ও মূল্যস্ফীতি
আগামী অর্থবছরে জন্য জিডিপি’র আকার প্রাক্কলন করা হয়েছে ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, আগামী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করা হয়েছে।
বিয়ের ১৬ বছর পর স্বামী জানলেন ৩ সন্তানের বাবা নন তিনি, স্ত্রীকে তালাক । WB
চীনের জিয়াংসি প্রদেশের বাসিন্দা ৪৫ বছর বয়সী চেন নামে এক ব্যক্তি বিয়ের ১৬ বছর পরে জানতে পেরেছেন তার ঘরে বড় হওয়া ৩ সন্তান তার নই। বরং সেই ৩ সন্তান অন্য কোনো পুরুষের। এরপর তিনি প্রতারণা করার অভিযোগে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, পেশাগত কাজের জন্য স্ত্রীকে সবসময় কাছে রাখতে পারতেন না স্বামী। তবে নিজের পরিবার ও বাড়ি থেকে দূরে থাকলেও ফোনের মাধ্যমে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলতেন তিনি। প্রতিনিয়ত তাদের মধ্যে অডিও এবং ভিডিওকলে কথা হতো। এভাবেই তাদের দাম্পত্য জীবনের ১৬ বছর অতিবাহিত হয়। এ সময়ে তাদের ঘর আলোকিত করে আসে তিন কন্যা সন্তান।
এর মধ্যে একদিন স্বামী আবিষ্কার করেন তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। তারপরও তিনি তাকে ক্ষমা করে দেন। কিন্তু সম্প্রতি এক মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, এতদিন তিনি যাদের সন্তান হিসেবে মানুষ করেছেন, তারা আসলে তার বায়োলজিক্যাল সন্তান নন। বরং তাদের বাবা অন্য কোনো পুরুষ। এরপরই চেন তার স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেন তার পরিবারকে সহায়তার জন্য পেশাগতভাবে যে কাজ করেন, তার জন্য তাকে বাড়ি থেকে দূরে অবস্থান করতে হতো। চেন বলছেন, কিন্তু এরপরও তিনি কখনোই তার স্ত্রীকে অবিশ্বাস বা সন্দেহ করেননি। কারণ তারা ঘন ঘন ভয়েস এবং ভিডিও কলের মাধ্যমে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেন।
চায়না জিয়াংজি রেডিও এবং টিভি স্টেশন বুধবার জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে চেনের ফোন রিসিভ না করাসহ তাকে এড়িয়ে চলতে শুরু করেন তার স্ত্রী ইউ। এমনকি তিনি বাড়ি থেকে দূরে কাজ করতে চান বলেও চেনকে জানান স্ত্রী। এরপরই ইউয়ের বিষয়ে চেনের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। পরে ইউয়ের মোবাইল ফোনের জিপিএস ট্র্যাকিং করেন চেন এবং মার্চের এক তারিখে তার স্ত্রীকে চীনের পূর্বাঞ্চলে একটি হোটেলে অবস্থান করছেন বলে শনাক্ত করেন। পরের দিন সকালে চেন তার স্ত্রীকে হোটেল থেকে এক ব্যক্তির সাথে চেক আউট করতে দেখেন। ওই ব্যক্তির সঙ্গে ইউয়ের সম্পর্ক রয়েছে বলে নিশ্চিত হন চেন।
এই ঘটনার পর চেন প্রাথমিকভাবে ইউকে ক্ষমা করলেও একটি মেডিকেল পরীক্ষা করেন। আর এতেই বের হয় তাদের কনিষ্ঠ কন্যা অন্য পুরুষের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। এরপরও পরিবারকে একসাথে রাখতে দাম্পত্যজীবন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চেন। তবে এরপর করা পৃথক পিতৃত্ব পরীক্ষায় জানা যায়, দম্পতির অন্য দু’টি কন্যাও চেনের জৈবিক সন্তান নয়। আর এরপরই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।
অবশ্য পিতৃত্ব পরীক্ষায় আসল সত্য বের হয়ে আসার পর পালিয়ে যান ইউ এবং চেন এখনও তার স্ত্রীর সন্ধান পাননি। এরপরই তিনি স্থানীয় সংবাদমাধ্যমের সাহায্য নেন এবং চায়না জিয়াংজি রেডিও এবং টিভি স্টেশনকে সাক্ষাৎকার দেওয়ার সময় হাতে মাথা রেখে চেনকে কাঁদতে দেখা যায়।
অবশ্য স্ত্রী ইউকে সংবাদমাধ্যম খুঁজে বের করে এবং সাক্ষাৎকার নেয়। সেখানে অভিযুক্ত ওই স্ত্রী অনুতপ্ত বলে জানালেও তিনি বিশ্বাসঘাতকতা করেননি বলেই দাবি করেন। ফোনে সাক্ষাৎকার দেওয়ার সময় ইউ বলেন, ‘আমি মনে করি না যে আমি তার সাথে প্রতারণা করেছি। জৈবিক পিতৃত্ব কি সত্যিই গুরুত্বপূর্ণ?
চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও ইরানবিরোধী প্রস্তাব পাস । WB
চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)- এর নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী প্রস্তাবটি পাস হয়েছে।
প্রস্তাবটিতে ইরানের তিনটি ‘অঘোষিত স্থানে’ ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএ’কে পূর্ণ সহযাগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।
বুধবার রাতে ৩৫ সদস্যবিশিষ্ট আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩০টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন আইএইএ’তে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ।
তিনি এক টুইটার বার্তায় বলেছেন, চীন ও রাশিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং ভারত, পাকিস্তান ও লিবিয়া ভোটদানে বিরত ছিল।
রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, বিশ্বের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীর দেশগুলোর প্রতিনিধিরা প্রস্তাবটি সমর্থন করেনি।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার আইএইএ’র নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাস হল। এর আগে ২০২০ সালের ১৯ জুন আমেরিকার সমর্থন নিয়ে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একই ধরনের একটি প্রস্তাব উত্থাপন করেছিল এবং সে প্রস্তাবও নির্বাহী বোর্ডে পাস হয়েছিল।
আমেরিকা ও ইসরায়েলের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে, ইরান গণবিধ্বংসী অস্ত্র তৈরি করার লক্ষ্যেই পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। ইরান কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে ব্যবহার করার লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ইরান আরও বলেছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী এবং আইএইএ’র সদস্য দেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে।
সাড়ে ৪ বছর পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন । WB
সাড়ে চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের ভিসা দিতে যাচ্ছে বাহরাইন সরকার। বুধবার ফেসবুক লাইভে মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে এসে আটকেপড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে বাহরাইন সরকার জানিয়েছে।
বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বাহরাইন সরকার ২০১৮ সাল থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। মহামারীর মধ্যে দেশে ফিরে যারা আটকা পড়েন, তারাও সে কারণে যেতে পারছিলেন না।
এরপর বাংলাদেশ সরকার ও দূতাবাসের উদ্যোগে বাহরাইন সরকারের ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়।
সেসময় ৯৬৭ জন বাংলাদেশি ফেরার জন্য নিবন্ধন করেছিলেন জানিয়ে রাষ্ট্রদূত নজরুল বুধবার বলেন, “তখন বলা হয়েছিল, তাদের মালিকপক্ষ বা নিয়োগকর্তা যাতে জানায় যে, তাদের ফেরত নিতে রাজি আছেন। মালিকপক্ষের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে ১৬১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।”
রাষ্ট্রদূত জানান, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরুতে ভিজিট ভিসা ইস্যু করবে। বাইরাইনের যাওয়ার পর নিয়োগকর্তার মাধ্যমে সেটাকে ওয়ার্ক ভিসায় রূপান্তর করে সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রেশন (সিপিআর) করা যাবে।
প্রাথমিক তালিকায় থাকা ১৬১ জনের নাম-পরিচয় ফেসবুকে প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে ভিসা আবেদনের প্রক্রিয়াও তুলে ধরেছে দূতাবাস।
>> ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে বাহরাইন সরকারের ই-ভিসার ওয়েবসাইটে
>> প্রথমে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। তবে তালিকাভুক্ত কর্মী নিয়ে আবেদন করতে পারবেন না। তারপক্ষে স্পন্সর বা মালিককে আবেদন করতে হবে।
>> আবেদনের পর স্পন্সর বা মালিককে বাহরাইন সরকার থেকে পাওয়া ’ই-ভিসা রেফারেন্স’ নম্বর দূতাবাসকে ইমেইলে ([email protected]) অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে (+৯৭৩-৩৩৩৭৫১৫৫) জানাতে হবে।
>> এরপর দূতাবাস ওই কর্মীকে ভিজিট ভিসা দিতে বাহরাইন কর্তৃপক্ষকে অনুরোধ করবে।
মহামারীর মধ্যে এসে আটকেপড়া যেসব বাংলাদেশি ফেরত যেতে নিবন্ধন করেছেন কিন্তু তালিকায় নেই তাদের বিষয়ে রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, “তারা নির্দিষ্ট সময়ে মালিকপক্ষ বা স্পন্সরের সম্মতির বিষয়ে দূতাবাসকে অবহিত করতে পারেননি। সে কারণে বড় অংশ তালিকার বাইরে। স্পন্সরের সম্মতি পেলে আমরা তাদেরকে ফেরানোর বিষয়েও ‍বাহরাইন সরকারকে অনুরোধ করব।”
কর্মীদের মধ্যে যারা ফ্যামিলি ভিসায় পরিবারের সদস্যদের নিতে চান, তাদেরও পরিবারের সদস্যদের নাম-পরিচয় ও পাসপোর্ট নম্বর উল্লেখ করে দূতাবাসের ইমেইলে আবেদন করার পরামর্শ দেন রাষ্ট্রদূত।
হাতিরঝিল এ ডিবিসি নিউজের প্রডিউসারের লাশ উদ্ধার । WB
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাংবাদিকের নাম আবদুল বারি। তিনি ডিবিসি নিউজের প্রডিউসার।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, আবদুল বারির দেহে আঘাতের বহু চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ডিবিসি নিউজ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মহানবীকে নিয়ে কটূক্তি, আরব বিশ্বে ক্ষোভ। WB
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। কাতার, কুয়েত ও ইরান আজ ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে।
সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য নিষিদ্ধ করার আহ্বান জানানো হচ্ছে। বিজেপির মুখপাত্র নুপুর শর্মার মন্তব্যকে অপমানজনক বলে বর্ণনা করেছে সৌদি আরব।
অবমাননাকর মন্তব্য না করে ‘বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধা’ রাখতে বলা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে।
বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে একটি প্রতিবাদলিপি দিয়েছে। এনডিটিভি জানিয়েছে, মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও সরকারিভাবে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে কাতার।
আলজাজিরা জানিয়েছে, বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা গত সপ্তাহে টেলিভিশনে এক বিতর্কে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ রয়েছে।
মহানবীকে নিয়ে জিন্দাল একটি টুইট করলে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে। একপর্যায়ে টুইটটি মুছে ফেলেন জিন্দাল। নিজের আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন নুপুর শর্মা।
শিশু-কিশোরদের মাঝেও দেখা দিচ্ছে ডায়াবেটিস । WB
বাবুল আখতার। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছয় বছর বয়সী শিশু সন্তানকে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে।
হাসপাতালেই কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘করোনার দুই বছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি বৌ-বাচ্চাসহ। আমি অফিসের কাজে নানা সময় বের হলেও ওরা বাসাতেই ছিল প্রায় সময়। রান্নাবান্নার পাশাপাশি আমার স্ত্রী মূলত বাচ্চার দেখাশোনা করতো। কিন্তু একা হওয়ার কারণে বাচ্চাকে সব সময় শান্ত রাখা যেত না। এছাড়া খাওয়ানোর সময় বাচ্চাকে মোবাইল দিতেই হতো।’
তিনি বলতে থাকেন, ‘গত বছর বাচ্চাকে স্কুলে ভর্তি করাই। কিন্তু অনলাইনে ক্লাস চালু থাকলেও এই পদ্ধতিতে খুব একটা বেশি পড়াশোনা হতো বলে মনে হয় না। এ বছর স্কুল খোলার পরে বাচ্চা প্রতিদিন স্কুলে গেলেও বাসায় ফিরে মোবাইলে গেমস খেলাটাই সে বেশি প্রাধান্য দিত। স্কুলে যাওয়া ও আসার সময় কোল্ড ড্রিংক্স এবং বার্গার খাওয়ার শখ করে বাচ্চা। আর তাই ওর মাও কিনে দিতো। কিন্তু গত কয়েক মাসে হঠাৎ করে ওর শরীরের ওজন বাড়তে থাকে।’
তিনি আরও বলেন, ‘কিছু দিন যাবৎ ঘন ঘন প্রস্রাব করছিল বাচ্চাটা। প্রতিবেশী একজন বলছিলেন এটা স্বাভাবিক বিষয়। বাচ্চা পানি বেশি খেলে এমনটা হতে পারে। এটা শুনে আমার স্ত্রী অত বেশি গুরুত্ব দেয়নি বিষয়টা। তবে গতকাল রাতে হঠাৎ করেই ওর শ্বাসকষ্ট দেখা দেয়। স্থানীয় একটা ক্লিনিকে নিলে তারা বলে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এখানে এসে আজ পরীক্ষা-নিরীক্ষা করিয়ে জানতে পারলাম বাচ্চা ডায়াবেটিসে আক্রান্ত।’
দেশে দীর্ঘ সময়ে কোভিড-১৯ সংক্রমণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানারকম প্রভাব ফেলেছে শিশু-কিশোরদের জীবনে। একদিকে মোবাইল ও ডিভাইসের প্রতি আসক্তি যেমন বেড়েছে, ঠিক একইভাবে তার প্রভাবে বেড়েছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যাও।
শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজধানীর অনেক স্থানেই মাঠের অভাবে শিশু-কিশোরদের বিশাল একটা অংশ ঘরে মোবাইল ও ডিভাইস ব্যবহারের মাধ্যমেই সময় কাটাচ্ছে। ফলে অপর্যাপ্ত ব্যয়াম, শরীরচর্চার অভাবে শিশু-কিশোররা দ্রুতই মুটিয়ে যাচ্ছে।
একইভাবে শিশু-কিশোরদের মাঝে অনেকেই স্থুলতায় ভুগছে, যাদের মাঝে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এছাড়া ৫ বছরের কম বয়সী শিশুদের মাঝেও নানা কারণে বাড়ছে টাইপ-১ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য মতে, দেশের প্রায় ১৮ হাজার শিশু-কিশোর ডায়াবেটিসে ভুগছে। এর মাঝে ৮২ শতাংশ টাইপ-১ এবং ১৮ শতাংশ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি পর বেড়েছে এই সংখ্যা। শুধুমাত্র রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে আট হাজারের বেশি শিশুর ডায়াবেটিস আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিতে প্রতি বছরই গড়ে চার শ থেকে পাঁচ শ করে রোগী বাড়ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এটাই প্রকৃত চিত্র নয়। যেহেতু আমাদের দেশে এখনো ডায়াবেটিস রোগ শনাক্তে প্রয়োজনীয় স্ক্রিনিং পর্যাপ্ত হয় না তাই সংখ্যা দিয়ে আসলে পরিস্থিতি বোঝানো যাবে না।
এ কারণে অনেকেই আসলে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারে না। রাজধানীসহ দেশের অনেক স্থানেই এখন শিশু-কিশোররা মাঠের অভাবে খেলাধূলায় সম্পৃক্ত হতে পারে না। শারীরিক পরিশ্রমের কোনো সুযোগ থাকে না তাদের। আর তাই কোভিড-১৯ সংক্রমণের সময় ঘরে থেকে মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহারের যে অভ্যাস হয়েছে তা থেকে এখনো বের হতে পারেনি শিশু-কিশোরদের অনেকেই। এক্ষেত্রে তাদের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্ক্রিনিংয়ের আওতায় সময় মতো আসতে না পারার কারণে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে চোখ, কিডনি, রক্তচাপ, স্নায়ুজনিত জটিলতায় ভুগতে হয় শিশু-কিশোরদের। এক বছর বা এর চেয়ে কম বয়সী শিশুদের ক্ষেত্রেও দেখা যায় দেরিতে ডায়াবেটিস শনাক্ত হওয়ার কারণে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে শিশু মারা যাওয়ার পরিস্থিতিও তৈরি হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণ মহামারি নিয়ন্ত্রণে দেওয়া সাধারণ ছুটির সময়ে বাসায় যে সব শিশু-কিশোরদের শুয়ে-বসে, টিভি দেখে, মোবাইল বা কম্পিউটার গেমস খেলে সময় কাটানোর অভ্যাস হয়ে গেছে তাদের মাঠে খেলাধুলার দিকে আকৃষ্ট করতে হবে।
এমন অবস্থায় অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। যদি বাবা-মা দুইজনের কারও মাঝে ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন তবে সন্তানকেও স্ক্রিনিংয়ে আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও সচেতন হতে হবে। একইসঙ্গে সময় মতো লক্ষণ দেখা মাত্র সবাইকে স্ক্রিনিংয়ের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
শিশু-কিশোরদের কত ধরনের ডায়াবেটিস হয়
১. নবজাতক বা নিওনেটাল ডায়াবেটিস: এ ধরনের ডায়াবেটিস সাধারণত জন্মের পর থেকে ছয় মাস বয়সী শিশুদের ক্ষেত্রে হয়, যা সাধারণত একটি নির্দিষ্ট জেনেটিক মিউটেশন বা ত্রুটির কারণে হয়। এই ডায়াবেটিস কিছু ক্ষেত্রে সাময়িক হতে পারে, যা বড় হলে ভালো হয়ে যেতে পারে। আবার অধিকাংশ ক্ষেত্রে এটা স্থায়ী রূপ নেয়।
২. বয়ঃসন্ধিকালের ডায়াবেটিস বা মডি: এটা নবজাতক বা নিওনেটাল ডায়াবেটিসের মতো একটি নির্দিষ্ট জেনেটিক মিউটেশন বা ত্রুটির কারণে হয়। এটা বয়ঃসন্ধিকালের শুরুতে হয়। এ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সাধারণত পরিবারের তিন জেনারেশনে এ ডায়াবেটিসের ইতিহাস থাকে। নবজাতক ডায়াবেটিস ও বয়ঃসন্ধিকালের ডায়াবেটিসকে একত্রে মনোজেনিক ডায়াবেটিস বলে।
৩. টাইপ-১ বা জুভেনাইল ডায়াবেটিস: শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় এ ধরনের ডায়াবেটিস। তবে বড়দেরও হতে পারে। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন তৈরি প্রায় সম্পূর্ণভাবে অথবা পুরোপুরি ব্যাহত হওয়ার কারণে এ ধরনের ডায়াবেটিস হয়। আমাদের দেশে এ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ১৭ হাজার মানুষ। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
৪. টাইপ-২ ডায়াবেটিস: শরীরে ইনসুলিন উৎপন্ন হওয়া সত্ত্বেও তা রেসিস্ট্যান্সের জন্য কোষে কাজ করতে না পারার কারণে এ ধরনের ডায়াবেটিস হয়ে থাকে। এ ধরনের ডায়াবেটিস সাধারণত বড়দের বেশি হয় এবং বিশ্বব্যাপী এ ডায়াবেটিসের হার সবচেয়ে বেশি। তবে শিশুদের ক্ষেত্রে এ ধরনের ডায়াবেটিস আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোয় এর বৃদ্ধির হার সবচেয়ে বেশি। শিশুদের ডায়াবেটিস হলে বড়দের তুলনায় জটিলতা হওয়ার আশঙ্কা বেশি থাকে।
শিশু-কিশোরদের ডায়াবেটিসের লক্ষণ কী
এ রোগের অন্যতম লক্ষণ হলো বেশি বেশি ক্ষুধা লাগা, অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, শিশুর শারীরিক বৃদ্ধিতে সমস্যা, ওজন হ্রাস পাওয়া, দীর্ঘস্থায়ী ঘা, অস্বাভাবিক ক্লান্তি, শুষ্ক ত্বক, পা অবশ বোধ হওয়া বা ঝিমঝিম করা, মনোযোগ কমে যাওয়া, উৎসাহ-উদ্দীপনা কমে যাওয়া, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, ঘন ঘন বমি, পেটের পীড়া ইত্যাদি।
অনেক সময় বাচ্চাদের ডায়াবেটিসে কোনো লক্ষণ প্রকাশ পায় না কিংবা মা-বাবা ব্যাপারটি খেয়াল করেন না। তাই বাচ্চাদের একটি বড় অংশ প্রথম অবস্থাতেই খিঁচুনি, পেটব্যথা, পানিশূন্যতা ও অজ্ঞান হয়ে অর্থাৎ কিটো এসিডোসিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়। উল্লিখিত যেকোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
রাজধানী বারডেম হাসপাতালের শিশু রোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. বেদৌরা জাবীন বলেন, ‘করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। শিশুদের দীর্ঘ দিন কেটেছে ঘরবন্দি। স্বাভাবিক জীবন-যাপন থেকে বঞ্চিত হয়েছে তারা। এতে ওজন বাড়ার পাশাপাশি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে অনেকে।’
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক ও শিক্ষক লিরা ইসলাম বলেন, ‘মোবাইল ও অন্যান্য ডিভাইসের প্রতি আসক্তি বেশি দেখা যায় উঠতি বয়সের কিশোর-কিশোরীদের মাঝে। স্কুল টাইমে পড়াশোনার চেয়ে তারা বেশিরভাগ সময় বিভিন্ন গেমস নিয়ে আলোচনা করছে।’
তিনি বলেন, ‘লেজার টাইমে দেখা যায় খেলার মাঠে যায় না অনেকেই। অতিরিক্ত ডিভাইস আসক্তির কারণে অনেকেরই চোখে এখন দূরদৃষ্টির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। ডিভাইসে অনেকক্ষণ থাকার কারণে তারা দূরের জিনিস কম দেখতে পাচ্ছে। কোনো কোনো বাচ্চার ব্লিংকিং আইস আসছে, আবার কারও কারও ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই এলার্জেটিক সমস্যা দেখা দিচ্ছে। গার্জিয়ানরা এসে আমাদের জানায়, বাচ্চাদের এখন সেই ডিভাইস থেকে সরাতে বেগ পেতে হচ্ছে। শারীরিকভাবে নানা অসুস্থতার কথাও জানান।’
এম আর খান শিশু হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের প্রধান ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণের সময় দেওয়া সাধারণ ছুটিতে আসলে শিশু-কিশোরদের একটা বিশাল সংখ্যা মোবাইল বা ডিভাইসে আসক্ত হয়ে গেছে। চেম্বারেই শুধু এমন শিশু-কিশোর রোগী না, বরং আমি বাসায়ও দেখছি একই অবস্থা। যে বাচ্চাকে কখনো মোবাইল ধরতে দেওয়া হয় নাই কোভিড-১৯ সংক্রমণকালীন তাকে সেটা দিতে হয়েছে। এখন সে মোবাইলেই বেশি অভ্যস্ত হয়ে গেছে।’
তিনি বলেন, ‘ইদানিং অনেক শিশু-কিশোর স্কুলে যাওয়া/আসার সময় ফার্স্ট ফুডসহ স্ট্রিট ফুডে অভ্যস্ত হচ্ছে। কিন্তু সেই অনুপাতে শারীরিক পরিশ্রম করা হয় না তাদের। কেউ সুযোগ বা মাঠের অভাবে দেখা গেলো খেলাধূলা থেকে দূরে থেকে মোবাইলে গেমস খেলেই সময় কাটাচ্ছে। এক্ষেত্রে কিন্তু মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর তখন ডায়াবেটিসের আশঙ্কাও বাড়তে থাকে।’
তিনি আরও বলেন, ‘শিশু ডায়াবেটিসে আক্রান্ত হলে হঠাৎ ওজন কম বা বৃদ্ধি, পিপাসা, অমনোযোগিতা, ভুলে যাওয়া, ঘাড়ের পাশে কালো দাগসহ আরও কিছু লক্ষণ দেখা দেয়। আর তাই উপসর্গ থাকলে দ্রুতই ডায়াবেটিস পরীক্ষা করা উচিত।’
মনোরোগ বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. সিফাত ই সাঈদ বলেন, ‘হাসপাতাল ও চেম্বারে আমরা এখন অনেক শিশুকেই পাচ্ছি যারা কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে নানাভাবে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছে। ডিভাইসের প্রতি আসক্তি ও মাঠে খেলাধূলা থেকে নিজেদের দূরে রাখা শিশু-কিশোরদের মাঝে এখন ডায়াবেটিসসহ নানা রোগ বাড়ছে। কারণ কোভিড-১৯ নিয়ন্ত্রণে দেওয়া সাধারণ ছুটির সময়ে তাদের মাঝে ডিভাইসের প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছে। আর এই ডিভাইসের প্রতি আসক্তি হওয়ার কারণে তারা মাঠে যাচ্ছে না, কোনো ধরণের শারীরিক পরিশ্রমের কিছু করছে না।’
তিনি বলেন, ‘অনেকেরই আবার ওবিসিটি বা শরীরে অতিরিক্ত স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ জমা হওয়ার কারণে তাদের স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকারক প্রভাব পড়ে। শুধুমাত্র তাই না, তাদের মাঝে ভিটামিন ডি’র অভাবও দেখা যাচ্ছে। কারণ বাইরে গেলে সূর্যের আলোর স্পর্শে আসার সম্ভাবনা থাকে কিন্তু ডিভাইস নিয়ে তো সে ঘরেই ব্যস্ত থাকছে। দেখা যায় ‘ভিটামিন ডি’র অভাবে শিশু-কিশোরদের একটা বড় অংশ ডিপ্রেসড হয়ে থাকে। তাদের স্বাভাবিক মাত্রার চাইতে কম এনার্জি থাকে।’
বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির (বিইএস) সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, ‘কোভিড-১৯ মহামারির সময়ের প্রথম দিকে ঘরের বাইরে আসলে তেমন কেউ বের হয়নি। এই সময়ে বিভিন্ন দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যাও বেড়েছে নানা কারণে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতজন রোগী বেড়েছে তা নির্দিষ্ট করে বলা যাবে না। কারণ অনেকেই সচেতনতার অভাবে স্ক্রিনিংয়ে আওতায় আসতে চায় না।’
তিনি বলেন, ‘বাচ্চারা করোনাকালে ডিভাইসের প্রতি আসক্ত হয়েছে। কারণ তারা ওই সময় খেলার মাঠ থেকে দূরে ছিল। এটা যেমন এক ধরণের বাস্তবতা, ঠিক তেমনি এখনো রাজধানীতেই দেখা যাবে এমন অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে যেখানে নিচতলায় কোনো দোকান আর উপরে শিক্ষাপ্রতিষ্ঠান। অর্থাৎ খেলাধূলা বা শারীরিক পরিশ্রমের কোনো সুযোগ নেই। সুতরাং স্বাভাবিকভাবেই তারা ডিভাইস বা মোবাইলে গেম খেলতে চাইবে। এমন অবস্থায় অবশ্যই ডায়াবেটিসের শঙ্কা বাড়ে শিশু-কিশোরদের মাঝে।’
সমাধান কী
বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ‘যদি কোনো শিশুর বারবার পিপাসা ও মূত্রত্যাগ হয় এবং হঠাৎ করেই ওজন কমে যায়, এটি ডায়াবেটিসের লক্ষণ। শিশুর এক বছর বয়সের পর যেকোনো সময়ই এটি ঘটতে পারে এবং এসব ক্ষেত্রে বাবা-মা ও অভিভাবকদের দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।’
শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর বলেন, ‘বংশগত জীনের সম্পৃক্ততা থাকলে, পরিবেশগত কারণে শিশুর ডায়াবেটিস হতে পারে। টাইপ-১ ডায়াবেটিসে নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা ও ইনসুলিনের ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে মুখে খাওয়ানোর ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয়। এছাড়া নিয়মিত রক্ত পরীক্ষা, পরিমিত খাবার এবং পর্যাপ্ত ব্যায়াম বা শারীরিক শ্রম খুবই জরুরি।’
বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির (বিইএস) সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, ‘আমরা সরকারের কাছে কয়েক দফা প্রস্তাবনা দিয়ে বলেছিলাম খেলার মাঠ ছাড়া যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া না হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। এভাবে যদি খেলাধূলার মাঠ সৃষ্ঠি না করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হয় তবে সেটা শিশু-কিশোরদের জন্য ঝুঁকিপূর্ণ।’
তিনি বলেন, ‘সরকারিভাবে স্ক্রিনিং পদ্ধতির সুযোগ বাড়ানোর কাজ করা প্রয়োজন। যেন দেশের প্রত্যন্ত অঞ্চলেও যে কেউ স্ক্রিনিংয়ের আওতায় আসতে পারে। এ বিষয়ে অবশ্য স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল বিভাগের কার্যক্রম চলছে। এর পাশাপাশি খেলাধূলার মাঠ ও তাদের শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের সুযোগ করে দেওয়া প্রয়োজন। অভিভাবকদেরও তাদের বাচ্চাকে মোবাইল বা ডিভাইসের ব্যবহার নিরুৎসাহিত করে খেলার মাঠে পাঠানোর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।’
মনোরোগ বিশেষজ্ঞ ডা. সিফাত ই সাঈদ বলেন, ‘শিশু-কিশোরদের শুধুমাত্র পড়ালেখা ও কোচিংয়ে গেলেই হবে না। অভিভাবকদের দায়িত্ব সন্তানদের নিয়ে খেলতে যেতে হবে বা বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। এছাড়া সন্তান যেটা পছন্দ করে সেভাবে তাকে কিছু করতে দেওয়াটাও প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায়, বাচ্চা যেটা পছন্দ করছে সেটা বাবা-মা করতে দিচ্ছে না। দেখা গেল বাচ্চা ক্রিকেট খেলতে পছন্দ করছে, কিন্তু বাবা-মা তাকে ভর্তি করে দিলে কোনো একটা কোচিংয়ে। তখন সেটা কিন্তু বাচ্চাকে হতাশ করবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, ‘অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি বর্তমানে শিশু-কিশোরদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় মাত্রাতিরিক্ত চাপ দেখা যায়। আবার কোভিড-১৯ লকডাউনের সময়ে শিশু-কিশোরদের মাঝে মোবাইল ও অন্যান্য ডিভাইসের প্রতি আসক্তির পাশাপাশি খেলার মাঠের অভাব ইত্যাদি শিশুদের অতিরিক্ত ওজন বা স্থুলতা বৃদ্ধির অন্যতম কারণ। এক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় তাদের।’
শিশুরা যাতে মুটিয়ে না যায়, স্বাভাবিক ওজনের হয়- সেদিকে লক্ষ্য রাখা এবং খেলাধুলা, জগিং, সাঁতার, সাইক্লিংয়ের মতো ব্যায়ামে শিশুদের উৎসাহিত করার ব্যাপারে গুরুত্ব দেন ডা. ইন্দ্রজিৎ।
ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে রেল চলাচল বন্ধ । WB
গাজীপুরের জয়দেবপুর রেল জংশন এলাকায় একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, রোববার দুপুরে ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গগামী মালবাহী ট্রেন জয়দেবপুর রেলওয়ে জংশন অতিক্রম করার সময় জয়দেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ঘটনাস্থলের দুই দিকের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে বেশ কয়েকটি ট্রেন।
মাথার চুল থেকে পা শরীরের প্রতিটি অংশের কর্মক্ষমতা বাড়ায় থানকুনি । WB
থানকুনি পাতা। আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। এর ল্যাটিন নাম centella aciatica। গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে। ছোট্ট প্রায় গোলাকৃতি পাতার মধ্যে রয়েছে ওষুধি সব গুণ। থানকুনি পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয়।
প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে। খাদ্য উপায়ে এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে থানকুনি যথার্থ ভূমিকা রাখতে সক্ষম। অঞ্চলভেদে থানকুনি পাতাকে আদামনি, তিতুরা, টেয়া, মানকি, থানকুনি, আদাগুনগুনি, ঢোলামানি, থুলকুড়ি, মানামানি, ধূলাবেগুন, নামে ডাকা হয়। তবে বর্তমানে থানকুনি বললে সবাই চেনে।
একাধিক গবেষণায় দেখা গেছে কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করে, তাহলে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অংশের কর্মক্ষমতা বাড়তে শুরু করে। সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন…
১. চুল পড়ার হার কমে:
নানা সময়ে হওয়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে সপ্তাহে ২-৩ বার থানকুনি পাতা খেলে স্কাল্পের ভেতরে পুষ্টির ঘাটতি দূর হয়। ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে। চুল পড়ার হার কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন। কীভাবে? পরিমাণ মতো থানকুনি পাতা নিয়ে তা থেঁতো করে নিতে হবে। তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসি পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সবশেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। ১০ মিনিট পরে ভাল করে ধুয়ে ফেলতে হবে চুলটা। প্রসঙ্গত, সপ্তাহে কম করে ২ বার এইভাবে চুলের পরিচর্যা করলেই দেখবেন কেল্লা ফতে!
২. টক্সিক উপাদানেরা শরীর থেকে বেরিয়ে যায়:
নানাভাবে সারা দিন ধরে একাধিক ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে, রক্তে প্রবেশ করে। এইসব বিষেদের যদি সময় থাকতে শরীর থেকে বের করে দেওয়া না যায়, তাহলে কিন্তু বেজায় বিপদ! আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা। কীভাবে করে? এক্ষেত্রে প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতার রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায়। ফলে একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয়।
৩. ক্ষতের চিকিৎসা করে:
থানকুনি পাতা শরীরে উপস্থিত স্পেয়োনিনস এবং অন্যান্য উপকারি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো এবার থেকে কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে সেখানে অল্প করে থানকুনি পাতা বেঁটে লাগিয়ে দেবেন। দেখবেন নিমেষে কষ্ট কমে যাবে।
৪. হজম ক্ষমতার উন্নতি ঘটে:
থানকুনি পাতা হজম ক্ষমতারও উন্নতি হবে। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারি উপাদান হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ যাতে টিক মতো হয় সেদিকে খেয়াল রাখে। ফলে বদ-হজম এবং গ্যাস-অম্বলের মতো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে না।
৫. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়:
থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফ্য়াটি অ্যাসিড এবং ফাইটোকেমিকাল ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই স্কিনের ঔজ্জ্বলতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে।
৬. আমাশয়ের মতো সমস্যা দূর হয়:
এক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে। এমনটা টানা ৭ দিন যদি করতে পারেন, তাহলেই কেল্লাফতে! এই ধরনের সমস্যা কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন। প্রথমে পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন। তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি মেশান। এই মিশ্রনটি দু চামচ করে, দিনে দুবার খেলেই দেখবেন কষ্ট কমে যাবে।
৭. পেটের রোগের চিকিৎসায় কাজে আসে:
অল্প পরিমাণ আম গাছের ছালের সঙ্গে ১ টা আনারসের পাতা, হলুদের রস এবং পরিমাণ মতো থানকুনি পাতা ভাল করে মিশিয়ে ভাল করে বেটে নিন। এই মিশ্রনটি নিয়মিত খেলে অল্প দিনেই যে কোনও ধরনের পেটের অসুখ সেরে যায়। সেই সঙ্গে ক্রিমির প্রকোপও কমে।
৮. কাশির প্রকোপ কমে:
২ চামচ থানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায়। আর যদি এক সপ্তাহ খেতে পারেন, তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে কাশির কোনও চিহ্নই থাকবে না।
৯. জ্বরের প্রকোপ কমে:
সিজন চেঞ্জের সময় যারা প্রায়শই জ্বরের ধাক্কায় কাবু হয়ে পড়েন, তাদের তো থানকুনি পাতা খাওয়া মাস্ট! কারণ আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে জ্বরের সময় ১ চামচ থানকুনি এবং ১ চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময়েই জ্বর সেরা যায়। সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও কমে।
১০. গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়:
অসময়ে খাওয়ার কারণে ফেঁসেছেন গ্যাস্ট্রিকের জালে? নো প্রবেলম! থানকুনি পাতা কিনে আনুন বাজার থেকে। তাহলেই দেখবেন সমস্যা একেবারে হাতের মধ্যে চলে আসবে। আসলে এক্ষেত্রে একটা ঘরোয়া চিকিৎসা দারুন কাজে আসে। কী সেই চিকিৎসা? হাফ লিটার দুধে ২৫০ গ্রাম মিশ্রি এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়ে একটা মিশ্রন তৈরি করে ফেলুন। তারপর সেই মিশ্রন থেকে অল্প অল্প করে নিয়ে প্রতিদিন সকালে খাওয়া শুরু করুন। এমনটা এক সপ্তাহ করলেই দেখবেন উপকার মিলবে।
বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি । WB
রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ তাঁত বোর্ড ।
নবম গ্রেড পদমর্যাদায় ১১ টি পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে পদসমূহে আবেদন করা যাবে আগামী ২৯ জুন ২০২২ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
ধূমপায়ী ব্যক্তির পরিবারে বাড়ে ক্যান্সারের প্রবণতা । WB
যে পরিবারে ধূমপান ও তামাক গ্রহণ করে, সেই পরিবারে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। ধূমপান করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আর এই ক্যান্সার এক-তৃতীয়াংশ রোধ করা সম্ভব, যদি তামাক সেবন বন্ধ হয়। এক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইন যদিও রয়েছে, সেটি সঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি।’
মঙ্গলবার (৩১ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল আয়োজিত ‘তামাক ও ক্যান্সার’ বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, তামাক নিয়ন্ত্রণ খুব জরুরি হয়ে পড়েছে। ক্যান্সারসহ নানা ধরনের রোগ সৃষ্টিতে তামাক সেবন অনেকটাই দায়ী।
তিনি বলেন, যদিও তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে, সঠিকভাবে সেটি বাস্তবায়ন করা জরুরি। এছাড়া কৃষকদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করতে সচেতনতামূলক কাজ করতে হবে। এ সময় ধূমপান ও তামাক গ্রহণে তরুণ প্রজন্মকে দূরে থাকার আহ্বান জানান এই চিকিৎসক।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আমিরুল মোর্শেদ বলেন, যে পরিবার ধূমপান ও তামাক গ্রহণ করছে, সেখানে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। ধূমপান করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তামাকমুক্ত করার জন্য নিজেই যদি তামাক সেবন থেকে দূরে থাকি, তাহলেই বিশ্ব তামাকমুক্ত হবে।
একইসঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা জরুরি বলেও মন্তব্য করেন ডা. আমিরুল মোর্শেদ।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দোপাধ্যায় বলেন, এক-তৃতীয়াংশ ক্যান্সার রোধ করা সম্ভব— যদি তামাক সেবন বন্ধ করা যায়। একটি শিশুর জন্য মায়ের গর্ভও একটা পৃথিবী। তাই পরিবারের কেউ যদি ধূমপান করে, সেটার প্রভাব গর্ভে থাকা শিশুর ওপরেও পড়ে। নিরাপদ থাকার জন্য পরিবারে তামাক গ্রহণ কিংবা ধূমপান করা যাবে না।
তিনি বলেন, বনকে ধ্বংস করে তামাকজাত পণ্য উৎপাদন করা হচ্ছে। সরকার যদি এক্ষেত্রে তামাক উৎপাদনে কঠিন না হয়, তাহলে এটা বেড়ে যাবে। সরকারের উচিত সেটাকে জোর দিয়ে দেখা। ধূমপানের প্রতিবাদ করা দরকার। আমরা ধূমপায়ীকে বলতে পারি না যে, আপনার ধূমপান করার জায়গা এটি নয়।
কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট চেয়ে নোটিশ । WB
কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী এ নোটিশ পাঠান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন- মো. আসাদ উদ্দিন, মোহাম্মদ মিসবাহ উদ্দিন, মো. জোবায়দুর রহমান, আল রেজা মো. আমির, মো. রেজাউল ইসলাম, কে এম মামুনুর রশিদ, মো. আশরাফুল ইসলাম, শাহীনুর রহমান, মো. রেজাউল করিম এবং মো. আলাউদ্দিন।
নোটিশপ্রাপ্তির সাতদিনের মধ্যে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের অনুরোধ করা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশ পাঠানোর পর আইনজীবী মো. আসাদ উদ্দিন বলেন, কাজী নজরুল ইসলাম মৌখিকভাবে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত হলেও লিখিতভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। বলা হয়ে থাকে, ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে সর্বভারতীয় বাঙালিদের পক্ষ থেকে কবিকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নেতাজি সুভাষ চন্দ্র বসু, শেরে বাংলা এ কে ফজলুল হকসহ গুরুত্বপূর্ণ অনেকে উপস্থিত ছিলেন। ওই সংবর্ধনা অনুষ্ঠানে কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে মুখে মুখে তিনি জাতীয় কবি হয়ে আছেন। কিন্তু আজ পর্যন্ত সরকারিভাবে তাকে জাতীয় কবি হিসাবে ঘোষণা করে কোনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। কারণ রাষ্ট্রীয় স্বীকৃতি কোনো মৌখিক বিষয় নয়।
আইনজীবী মো. আসাদ উদ্দিন আরও বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে কবিকে বাংলাদেশে আনা হয়। বসবাসের জন্য সরকারের পক্ষ থেকে ধানমন্ডিতে তাকে একটি বাড়ি দেওয়া হয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডি-লিট উপাধীতে ভূষিত করা হয়। এরপর ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে সরকারি আদেশ জারি করা হয়। ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি তাকে ‘একুশে পদক’ দেওয়া হয়। সবকিছুরই ছবি, তথ্যসহ লিখিত দলিল আছে। কিন্তু নির্মম সত্য এটিই যে ‘জাতীয় কবি’ হিসাবে সরকারি ঘোষণার কোনো লিখিত দলিল বা প্রমাণ নেই।
বাংলাদেশের দুটি আইনে জাতীয় কবি হিসাবে নজরুলের নাম উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সরকারি আয়োজনে তাকে জাতীয় কবি হিসেবে উল্লেখও করা হয়। কিন্তু সবই পরোক্ষ স্বীকৃতি। এমন স্বীকৃতি কালের পরিবর্তনে মুছে যেতে পারে। আগামীর প্রজন্ম একদিন হয়ত না-ও জানতে পারে যে, আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের ইতিহাসের অংশ। ইতিহাস ও জাতীয় স্বীকৃতি কখনো অলিখিত থাকতে পারে না। অলিখিত ইতিহাস ও তথ্য সময়ের বিবর্তনে বিলীন হয়ে যায়।
এজন্য ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণে রাষ্ট্রকে বিপুল অর্থ বরাদ্দ দিতে হয়। এ ছাড়া নজরুলকে জাতীয় কবি হিসাবে ঘোষণার দাবিতে কবি পরিবারের পক্ষ হতে বারবার দাবি তোলা হয়েছে। নজরুল গবেষক এবং সাহিত্য-সংস্কৃতি সংশ্লিষ্টদের পক্ষ থেকেও অনেক দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যবধি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তাই দেশের সচেতন নাগরিক এবং উচ্চ আদালতের আইনজীবী হিসেবে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার কথা নোটিশে জানানো হয়েছে।
থাকছে না জেএসসি-পিইসি পরীক্ষা, সপ্তাহে দু’দিন ছুটি । WB
দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ-মাধ্যমিক স্তরের নতুন শিক্ষাক্রমের রূপরেখার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) যৌথ সভায় এই রূপরেখার অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। তবে ইতোমধ্যে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নও শুরু হয়ে গেছে।
নতুন এই রূপরেখায় মাধ্যমিক পর্যন্ত থাকছে না কোনো বিভাগ-বিভাজন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির সবাইকে পড়তে হবে ১০টি বিষয়। দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। একাদশ শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের বিভাগ পছন্দ করতে হবে। একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণি শেষে আলাদা পাবলিক পরীক্ষা নেওয়া হবে। এ দুই পরীক্ষার ফলাফলের সমন্বয়ে তৈরি হবে এইচএসসির ফল।
এছাড়া প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বই। তবে সব শ্রেণিতেই শিখনকালীন মূল্যায়নেই বেশি জোর দেওয়া হয়েছে। বর্তমান পদ্ধতিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা থাকছে না। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে।
জানা গেছে, ২০২৩ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হবে। ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং অষ্টম ও নবম শ্রেণি এ শিক্ষাক্রমের আওতায় আসবে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি যুক্ত হবে। ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি যুক্ত হবে। এ শিক্ষাক্রম অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকরা প্রমুখ উপস্থিত ছিলেন ।
মামলায় হারলে হারাতে হবে ক্যারিয়ারও! । WB
বৃহস্পতিবার (২৬ মে) শেষ হয়েছে জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের মামলার সাক্ষ্যগ্রহণ। পুরো বিশ্ব এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায়। এই রায়ের ওপর নির্ভর করছে জনি-অ্যাম্বারের হলিউড ক্যারিয়ারের ভবিষ্যৎ। সিএনএন
সাত সপ্তাহ ধরে চলা এই সাক্ষ্যগ্রহনে আদালতের ১০০ ঘণ্টার বেশি সময় ব্যয় হয়েছে। মানহানির অভিযোগ দিয়ে শুরু এই শুনানিতে দুই তারকার দাম্পত্যের তিক্ততা সম্পর্কে জানতে পারে গোটা বিশ্ব। এমন অনেক বিষয় উঠে আসে যা চমকে দিয়েছে ভক্তদের।
মামলার শুরু থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের অধিকাংশ জনি ডেপকেই সমর্থন করছে। বিশেষ করে জনিতে দোষী প্রমাণ করার জন্য অ্যাম্বারের প্রকাশ করা একটি ভিডিও মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই ভিডিও অ্যাম্বারের দিকেই তীর ছুড়েছে। প্রশ্ন উঠেছে তার আচরণ নিয়ে।
সিএনএন-এর তরফ থেকে বেশ কয়েকজন হলিউড ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা হয়েছে অ্যাম্বার-জনির ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। তাদের প্রায় সবাই মনে করছেন, মামলায় যিনি হারবেন, হলিউড ক্যারিয়ারও হারাতে হবে তাকে। বিশেষজ্ঞদের একজন বলেছেন, ‘জনি ডেপ বিষয়টি নিয়ে দাঁড়ানোর আগে বুঝতে পারছিলাম না কী হতে চলেছে। এখন বোঝা যাচ্ছে যে এই বিষয়টি তার পাবলিক ইমেজ ফিরিয়ে এনেছে।’
আরেক ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ বলেছেন, ‘দুজনের একজনও কোনো কাজের উপযুক্ত নন। অর্থ বিষাক্ত এবং লোভ ধ্বংস করে। এখানে কেউ জিতবে না।’
অ্যাম্বারের মতে, জনি তাকে মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করেছেন। শুধু তাই নয়, যৌন নির্যাতনের শিকার হওয়ার দাবীও করেছেন অভিনেত্রী। ডেপ দাবি করেছেন, তিনি কখনই কোনো নারীর গায়ে হাত তোলেননি। হার্ডের সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিনেতা।
জনি ডেপের টিম বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছে যে অ্যাম্বারের মিথ্যা অভিযোগের কারণেই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি হারাতে হয়েছে অভিনেতাকে। এদিকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর প্রযোজক জেরি ব্রুকহেইমার বলেছেন, ‘ভবিষ্যৎ নিয়ে কিছু বলা আয় না। দুটি স্ক্রিপ্ট তৈরি করা হচ্ছে।
একটিতে মার্গট রবি থাকবেন। আরেকটিতে থাকবেন না।’ অর্থাৎ, যেটিতে মার্গট রবি থাকছেন না, সেটির ক্ষেত্রে জনি ডেপকে নেয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই মামলায় জনি ডেপ জিতে গেলে হয়তো ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ আবারও দেখা যাবে তাকে ‘জ্যাক স্প্যারো’ রূপে।
এদিকে ‘অ্যাকুয়াম্যান টু’ থেকে বাদ পড়েছেন অ্যাম্বার। ‘অ্যাকুয়াম্যান ২’ অভিনেতা জেসন মোমোয়ার সঙ্গে অভিনেত্রীর রসায়ন ভালো নয়, এ অভিযোগে বাদ দেয়া হয়েছে তাকে। এতে ২০ লাখ ডলার ক্ষতি হলো অ্যাম্বারের। তার ক্যারিয়ার জনি ডেপের মতো প্রতিষ্ঠিতও নয়। তার মাঝেই এই আইনি লড়াইতে ভাবমূর্তি নষ্ট হয়েছে অ্যাম্বারের। এতে ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে অভিনেত্রীর। তবে মামলায় জিতে গেলে হয়তো ক্যারিয়ারের মোড় ঘুরতে পারে অ্যাম্বারের।
২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি-অ্যাম্বার। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাম্বার হার্ডের। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তোলেন অ্যাম্বার। এতে ক্ষুব্ধ হয়ে অ্যাম্বারের বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেন ডেপ। এরপর ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন অ্যাম্বার।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ । WB
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে সোমবার। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তিনি। বরাবরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি।
এ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
আজ ভোরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতাও তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। এরপর ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মনসুর রহমান কলকাতায় একজন কেমিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে তিনি বাবার সঙ্গে কলকাতায় এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান।
শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। ১৯৫৫ সালে তিনি কমিশন লাভ করেন। কর্মসূচির মধ্যে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মিলাদ মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রয়েছে।
গ্যাস্ট্রিক সমাধান আয়ুর্বেদিক চায়ে। WB
পরিপাকতন্ত্র মানবশরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অন্ত্রনালি ছাড়াও লিভার, প্যানক্রিয়াস, পিত্তথলি, পিত্তনালি এই তন্ত্রের খুব গুরুত্বপূর্ণ অংশ। শরীরের এই অংশের বিভিন্ন রোগ সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজি অর্গানাইজেশন প্রতিবছর ২৯ মে-কে ‘বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
২০০৪ সাল থেকে এই দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে। প্রতিবছর কোনো একটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে এই দিবস পালিত হয়। ২০২২ সালের আজকের দিনটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করুন, সঠিক পথে থাকুন’।
আয়ুর্বেদিক চা অনিয়মিত খাদ্যাভ্যাস, ব্যায়াম না করা এবং কায়িক শ্রমে অনভ্যস্তদের মধ্যে পেটের ব্যাথা, ফোলাভাব, অস্বস্তিবোধ তথা গ্যাস্ট্রিকজনিত সমস্যাগুলো বেশি দেখা যায়। গ্যাস্ট্রিকের কারণে হজমজনিত সমস্যা, পেট ফেঁপে থাকে যার কারণে পরিপাকক্রিয়ায় সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞরা বলেন, এসব সমস্যার অন্যতম কারণ হলো বেশি খাওয়া, খুব দ্রুত খাওয়া এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণ।
আয়ুর্বেদিক চাতবে হাতের কাছের কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে এসব সমস্যার সমাধান হতে পারে। নিচে এমনই একটি আয়ুর্বেদিক চায়ের রেসিপি দেওয়া হলো যা পেটের ফাঁপাভাব ও অস্বস্তিবোধ দূর করতে খুবই কার্যকর।
আয়ুর্বেদিক চা উপাদান
পানি ১ গ্লাস
মিষ্টি জিরা ১ চা চামচ
আদা গুঁড়া ১/২ চা চামচ অথবা আদা কুচি
পুঁদিনা পাতা ৫-৬ টি
আমলকি পাউডার ১ টেবিল চামচ অথবা অর্ধেকটি লেবু
যেভাবে বানাবেন: সব উপাদান একসঙ্গে মিশিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে নিন। তৈরি হয়ে গেলো যাবে আয়ুর্বেদিক চা।
তাজমহল সম্পর্কে কিছু অবাক তথ্য জেনে নিন । WB
ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল সত্যিকারের ভালোবাসার প্রতীক। সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশে গড়ে তোলেন রাজকীয় এই সমাধিস্তম্ভ।
২২ বছর ধরে ২০ হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয় ঐতিহাসিক এই সমাধিস্তম্ভ। অবশ্য ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাজমহলের অনেক তথ্য মানুষের অজানা। একনজরে জেনে নিন সেগুলো।
১. মুঘল সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী ছিলেন মুমতাজ মহল। বিয়ের আগে তার নাম ছিল আর্জুমান্দ বানো বেগম।
২. শাহজাহানের ১৪তম সন্তান জন্মদানের সময় ইন্তেকাল করেন মুমতাজ মহল।
৩. মুমতাজ মহলের প্রকৃত সমাধিতে ক্যালিগ্রাফিক শিলালিপি হিসেবে আল্লাহর ৯৯টি নাম রয়েছে।
৪. তাজমহল নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে কাজে লাগানো হয় প্রায় একহাজার হাতি।
৫. ভারতের পাঞ্জাব, রাজস্থান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, চীন, তিব্বত ও আরব দেশ থেকে আনা হয়েছিল তাজমহল নির্মাণের উপকরণ।
৬. তাজমহলের গায়ে রয়েছে ২৮ ধরনের মূল্যবান রত্নের সমাবেশ।
৭. দিনের বিভিন্ন সময় ও পূর্ণিমা রাতে তাজমহল নানান রঙ ধারণ করে।
৮. তাজমহল কমপ্লেক্সে ঘোরাঘুরির সময় দেয়ালের পুরোটা জুড়ে কোরআনের বিভিন্ন আয়াত চোখে পড়বে।
৯. জনশ্রুতি রয়েছে, শাহজাহান কালো মার্বেল ব্যবহার করে আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন। তবে ছেলেদের সঙ্গে শত্রুতার কারণে তা করতে পারেননি তিনি।
১০. তাজমহলেরও প্রতিলিপি আছে! এগুলো হলো মহারাষ্ট্রের আওরঙ্গবাদে গড়ে তোলা ‘বিবি কা মাকবারা’ ও বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত ‘তাজমহল’। তবে আগ্রার তাজমহলের মতো চোখধাঁধানো নয় এসব।
তথ্য সূত্র ও ছবি : গুগোল অনলাইন
ছাত্রলীগ কে সন্ত্রাসীদের সংগঠন বল্লেন কর্নেল অলি । WB
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতির সামনে প্রমাণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। ছাত্রলীগ এখন আর সাধারণ ছাত্রদের সংগঠন নয়, এটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। অবিলম্বে ছাত্রলীগ নামধারী এই সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
সাংবাদিককে বেধড়ক পেটালো ছাত্রলীগ কর্মীরা
এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত আজ শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্নেল অলি আরও বলেন, দেশজুড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষাপ্রতিষ্ঠানে হানাহানি, টেন্ডারবাজী, খুন ও ধর্ষণের মতো ঘটনা বিনা বাধায় ঘটিয়ে চলেছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় ছাত্রলীগের সন্ত্রাস নৈরাজ্য আরো বেপরোয়া হয়ে উঠেছে। ক্যম্পাসে খুনোখুনি, লাগাতার অভ্যন্তরীন তাণ্ডব, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, বেপরোয়া যৌন সন্ত্রাসের অভিযোগ সত্ত্বেও একটি ঘটনারও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদেরকে একটি সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের উপর হামলা, মামলা ও আক্রমণ বাড়িয়ে দিয়েছে।
পাকিস্তানে সেনা অভ্যুত্থানের শঙ্কা । WB
পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাতিল করেছে । বৃহস্পতিবার নির্বাচন সংশোধনী-২০২২ নামের বিলটি পাশ করেছেন সংসদ সদস্যরা। এ সংশোধনীর ফলে দেশের বাইরে থাকা পাকিস্তানিরাও নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হারিয়েছেন। এদিকে বুধবারের লংমার্চকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে পাকিস্তানে সেনা অভ্যুত্থানের শঙ্কার কথা জানিয়েছে পাকিস্তানের শীর্ষ ইংরেজি দৈনিক পত্রিকা ডন।
খবরে বলা হচ্ছে, বৃহস্পতিবার পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন পার্লামেন্টারি এফেয়ার্স মন্ত্রী মুরতাজা জাভেদ আব্বাসি। এই বিলটিকে ‘ব্যাপক তাৎপর্যপূর্ণ’ বলে উলে­খ করেন আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি বলেন, সাবেক পিটিআই সরকার ২০১৭ সালের নির্বাচনি আইনে বেশ কিছু সংশোধনী আনে। এরমধ্যে ছিল ইভিএম এবং বিদেশি পাকিস্তানিদের ভোট দেওয়ার সুযোগ। ২০২১ সালের নভেম্বরে জাতীয় পরিষদে এই বিল পাশ করে পিটিআই সরকার। সে সময় তৎকালীন বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করেছিল।
ডনের সম্পাদকীয়তে বলা হয়, আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদে আন্দোলন-বিক্ষোভে মুখর ইমরানের দল। এতে ব্যাপক পুলিশি ধরপাকড়ের মুখে পড়তে হয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের। লংমার্চ নিয়ে ছাড় দিতে নারাজ বর্তমান সরকার। এ অবস্থায় সরকার ও পিটিআইয়ের ক্ষমতার লড়াই দেশটিতে এক তিক্ত পরিস্থিতির সৃষ্টি করেছে।
আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদে আন্দোলন-বিক্ষোভে মুখর ইমরানের দল
বলা হচ্ছে, দেশটির অস্থিতিশীল রাজনীতি আরও জটিল হয়ে পড়েছে। নিয়ন্ত্রণহীন এই অস্থিরতার জন্য দুপক্ষই সমানভাবে দায়ী। এ কারণেই পাকিস্তানে অগণতান্ত্রিক শক্তিগুলোর হস্তক্ষেপের পথ সুগম হচ্ছে। গত এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। তারপর থেকেই নতুন নির্বাচনের দাবিতে তার সমর্থকরা নানা সময়ে মিছিল-সমাবেশ করেছেন। পাকিস্তানে ভীতি ছড়ানোর কৌশল অতীতে কাজে আসেনি।
বিশ্লেষণে বলা হয়, ইসলামাবাদমুখী লংমার্চের আগে ইমরানের দলের নেতাকর্মী ও সমর্থকদের গণগ্রেপ্তারে সরকারি সংস্থাগুলোকে ব্যবহারের অপরিণামদর্শী সিদ্ধান্ত কেবল রাজনৈতিক পরিস্থিতির অবনতিই ঘটাবে। সহিংসতা ছড়িয়ে দিয়ে পিটিআইয়ের পুনর্জাগরণ ঠেকিয়ে মাঠ দখলে নেওয়া সহজ হবে না। তবে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ইমরানের কর্মসূচিতে কেনো বাধা দিচ্ছে তা বোঝা যাচ্ছে না।
ইমরান খান
খবর অনুসারে পিএমএল-এন বলছে, আগাম নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত ইমরান খানের নির্দেশনা অনুসারে নেওয়া হবে না। পিটিআইয়ের বিক্ষোভ দমনে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। নির্দেশনা পেয়েই গত সোমবার থেকেই পুলিশ বাহিনীকে পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতাদের বাড়িতে অভিযান পরিচালনা ও তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। তবে পুলিশের পদক্ষেপের ভিডিও ও ছবিতে ব্যাপক নিন্দা এবং ক্ষোভের জন্ম দিয়েছে।
বন্যার পর রোগব্যাধি ছড়িয়ে পড়ছে সিলেটে । WB
টানা এক সপ্তাহ বন্যার পানিতে নিমজ্জিত ছিল সিলেট নগরের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। গত দুইদিন ধরে পানি কমছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পর নানান প্রকার পানিবাহিত রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন। এছাড়াও জ্বর, সর্দি, কাশি ও নিউমিনিয়ায় ভুগছেন বন্যার্তরা। এই অবস্থায় আগামী ৭ দিন বন্যা কবলিত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডায়রিয়া, কলেরা, সর্দি, এলার্জির মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
এদিকে বন্যার্তদের চিকিৎসায় কাজ করছে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের তিনটি টিম। আরও তিনটি মেডিকেল টিম গঠন হবে দুয়েকদিনের মধ্যে। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন বলেন, আমরা আগামী শনিবার থেকে মেডিকেল টিম আরও বাড়াচ্ছি। আমরা ৬টা মেডিকেল টিম করব। ১৫ জুন পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে দুইদিন মেডিকেল টিম চিকিৎসাসেবা দেবে।
তিনি বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর ঠান্ডা, জ্বর, সর্দি-কাশি এবং ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও চর্মরোগের মতো পানিবাহিত রোগগুলো বাড়বে।’
আগামী ৭ দিন টিউবওয়েল ও সিটি করপোরেশনের লাইনের পানি বিশুদ্ধ করে পান করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, আপাত বিশুদ্ধ পানি যেটা দেখা যাচ্ছে, সেটা বিশুদ্ধ নাও হতে পারে। আমাদের সাপ্লাই লাইনও পানির নিচে ছিল। সেখান থেকেও পানি দূষণ হতে পারে।
বন্যার্তদের চিকিৎসা সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে বেশকয়েকটি মেডিকেল টিম গঠন করার কথা জানিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু জানান, ইতোমধ্যেই বেশকিছু পানিবাহিত রোগের উপসর্গ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীরা আসছেন।
ফল খাওয়ার স্বাস্থ্যের জন্যে যত উপকারিতা। WB
ফল আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যেকোন ধরণের একটি ফল অবশ্যই থাকা উচিৎ নিজের সুস্বাস্থ্যের জন্যেই। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন ফল খাওয়ার দারুণ কিছু উপকারিতা-
অনেক বেশী পরিমাণে ফল খেলে আপনার শরীরে খুব সহজেই রোগ দানা বাধতে পারবে না।
ফল আপনার স্বাস্থ্য এবং আপনাকে শক্তিশালী করে তোলে।
প্রায় সকল ফলেই থাকে পানি, যা আপনার ত্বককে সুস্থ এবং নরম রাখতে সাহায্য করে থাকে।
প্রতিটি ফলে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে থাকে।
ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ যা শরীরে মেদ জমতে বাঁধা দেয়, ফলে আপনি খুব সহজেই মোটা হবেন না। এরই সাথে ফাইবার কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি পূরণ করে থাকে।
ফল নিয়মিতভাবে খাওয়ার ফলে আপনাকে স্বাস্থ্যকর এবং দারুণ দেখাবে।
ব্রেইনের কার্যকারীতা বৃদ্ধিতেও ফল কাজ করে থাকে।
ফল সম্পুর্ণই একটি প্রাকৃতিক উপাদান, তাই ফল খাওয়ার ফলে আপনি অনেক বেশী এনার্জি পাবেন এবং সুস্থ অনুভব করবেন।
ফল আপনার হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে বলে আপনি থাকবেন পেটের সমস্যা মুক্ত।
শহীদ মিনারে ছাত্রদলের মিছিলে হামলা। WB
রাজধানীতে শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার পর এই ঘটনা ঘটে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৯টার পর ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে শহীদ মিনার অভিমুখে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল করছিল। শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ অতর্কিত হামলা করে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
তারা বলছে, গুরুতর আহত অবস্থায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও মানসুরা আলমসহ বেশ করেকজন চিকিৎসাধীন আছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল শহীদ মিনার এলাকা হয়ে ক্যাম্পাসে ঢুকছিলাম। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধা দেয়। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রড, স্ট্যাম্প, হকস্ট্রিক ও ছুরি দিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়।
পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি । WB
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে তিনি ইচ্ছুক। গতকাল সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে দেওয়া ভাষণে জেলেনস্কি এ কথা বলেছেন।
ভলোদিমির জেলেনস্কি আরো বলেন, পুতিনই একমাত্র রুশ কর্মকর্তা, যুদ্ধের অবসান কীভাবে করা যায়, সে বিষয়ে তার সঙ্গে আলোচনা করা যায়।
জেলেনস্কি আরো বলেন, রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।
তাই আমরা যদি ব্যক্তিগতভাবে তাকে (পুতিন) ছাড়া এ যুদ্ধের সমাপ্তির বিষয়ে কথা বলি, তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না।
তবে জেলেনস্কি বলেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গেই একমাত্র যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হতে পারে। অন্য কোনো বিষয়ে দেশটির অন্য কারো সঙ্গে বৈঠকের কোনো ভিত্তি নেই।
ভ্লাদিমির পুতিনের নির্দেশে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। ইতোমধ্যেই তিন মাস পূর্ণ হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দফায় দফায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়ে। কিন্তু যুদ্ধ এখন পর্যন্ত চলছেই।
সহজেই ক্যালসিয়ামের ঘাটতি মিটবে যেসব খাবারে । WB
আমাদের শরীরের কাঠামো তৈরি হয় হাড়ের মাধ্যমে। অথচ হাড়ের যত্নের বিষয়ে আমরা বেশির ভাগ মানুষই খুব উদাসীন বা তেমন ভাবে কিছুই জানি না।
কয়েকটি খাবার বা খাদ্য উপাদান আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় রয়েছে যেগুলি আমাদের হাড়ের জন্য মারাত্মক ক্ষতিকর। যেমন, লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, সফট ড্রিংকস বা নরম পানীয়, চা ও কফির মধ্যে থাকা ক্যাফেইন, অতিরিক্ত প্রোটিন বা প্রাণীজ প্রোটিন ইত্যাদি।
তবে এমন অনেক খাবার বা খাদ্য উপাদান রয়েছে যেগুলি নিয়মিত খেতে পারলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়, হাড় হয়ে ওঠে মজবুত!
আসুন এ বিষয়ে জেনে নেওয়া যাক…
১) কমলালেবু, মুসম্বি, পাতিলেবুর মতো যে কোনও লেবুতেই থাকে সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত মেটাতে সাহায্য করে।
কমলা লেবু
২) কাঠ বাদামে প্রচুর পরিমাণে থাকে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, ১০০ গ্রাম কাঠ বাদামে প্রায় ২৬৬ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে প্রতিদিন পাতে রাখুন এক মুঠো কাঠ বাদাম।
কাঠ বাদাম
৩) ব্রোকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়ামে ভরপুর এই সবজি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে।
ব্রোকলি
৪) ৫০ গ্রাম ঢেড়স বা ভেন্ডিতে প্রায় ১৭২ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পাতে রাখুন ঢেড়স। উপকার পাবেন।
ঢেড়স
৫) শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সয়াবিন অত্যন্ত কার্যকর। এক কাপ সয়াবিনে প্রায় ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই নিয়মিত পাতে রাখুন সয়াবিন। উপকার পাবেন।
সয়াবিন
৬) তিলের বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, ১০০ গ্রাম কাঁচা তিলের বীজে ১,০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।
তিলের বীজ
তথ্য সূত্র : অনলাইন।
প্রবাসীদের মাধ্যমে ১৩১ কোটি ডলার এলো ১৯ দিনেই । WB
চলতি মে মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ১৩১ কোটি ২২ লাখ ডলার পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৭ টাকা ৫০ পয়সা ধরে) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ হাজার ৪৮১ কোটি ৫৮ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২১০ কোটি ডলার বা ১৮ হাজার কোটি টাকা ছড়িয়ে যাবে।
গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আগামীতে রেমিট্যান্স আরো বাড়বে।
কারণ সামনে ঈদুল আজহা। অনেকে কোরবানির পশু কেনার জন্য আগেই দেশে অর্থ পাঠাবেন। ’
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, মে মাসের ১৯ দিনে আসা ১৩১ কোটি ২২ লাখ মার্কিন ডলারের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৫৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৯ কোটি ১৫ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে এক কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
আলোচ্য সময়ে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে ২৩ কোটি পাঁচ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ২০ কোটি, অগ্রণী ব্যাংকে আট কোটি ৭৬ লাখ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে প্রায় ছয় কোটি ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসের রেমিট্যান্সের মধ্যে জুলাইয়ে এসেছে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার, আগস্টে ১৮১ কোটি, সেপ্টেম্বর মাসে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বর ১৫৫ কোটি ৩৭ লাখ এবং ডিসেম্বরে ১৬২ কোটি ৯০ লাখ, জানুয়ারিতে ১৭০ কোটি ৪৪ লাখ, ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৬০ লাখ, মার্চে ১৮৫ কোটি ৯৯ লাখ এবং এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার।
গণঅধিকার পরিষদ : রেজা-নুরের দলে ১৯ বিশিষ্টজন । WB
রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত ‌‘গণঅধিকার পরিষদ’ হঠাৎ চমক দেখিয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আংশিক বর্ধিত করা হয়েছে। বর্ধিত এ কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, বিচারক ও অধ্যাপকসহ ১৯ বিশিষ্ট ব্যক্তি।
শনিবার (২১ মে) সংগঠনটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদ’ এর আংশিক বর্ধিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, জাতির এই ক্রান্তিলগ্নে গণঅধিকার পরিষদে আপনাদের নেতৃত্ব আগামীর বাংলাদেশ বির্নিমাণে জাতিকে পথ দেখাবে।
বর্ধিত কমিটির দায়িত্বে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক পদে- কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান চৌধুরী, আশরাফুল বারী নোমান, অধ্যাপক (অব.) ড. আবদুল মালেক ফরাজি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক হাবিবুর রহমান, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, মেজর (অব.) ড. বদরুল আলম সিদ্দিকী, জেলা ও দায়রা জজ (অব.) শামস- উল- আলম খান চৌধুরী, অধ্যাপক ড. মাহবুব হোসেন।
যুগ্ম সদস্য সচিব পদে মো. তারেক রহমান, স্কোয়াড্রন লিডার (অব.) মাহমুদ আলী, লে. কমা. (অব.) মুহা. আব্দুল বাসেত, ওয়াহেদুর রহমান মিল্কি।
সহকারী সদস্য সচিব পদে- শামসুদ্দিন আহমেদ, আনিসুর রহমান মুন্না এবং সদস্য পদে প্রিন্সিপাল এম.এ মালেক, শাহরুখ খান (আজাদ), কাজী মোকলেস, নুর আলম মোল্লা, মো. শহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামর দলটি আত্মপ্রকাশ করে। ওই দিন দুপুরে রাজধানীর জামান টাওয়ারে অবস্থিত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুর। ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয় সেদিন।
মহারাষ্ট্রে বিধবা প্রথা নিষিদ্ধের উদ্যোগ । WB
মহারাষ্ট্রের সবগুলো গ্রাম পঞ্চায়েতে বিধবা প্রথা নিষিদ্ধের ব্যাপারে আহ্বান জানিয়েছেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রি হাসান মুশরিফ। এক্ষেত্রে তিনি কোলাপুরের হেরওয়াড় গ্রামের উদাহরণ দিয়েছেন।
গত মঙ্গলবার গ্রামোন্নয়ন দপ্তরে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়। তার পর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।
এই নোটিশ কার্যকর করার জন্য জেলা পরিষদের মুখ্য কার্যকরী অফিসারকে (সিইও) দায়িত্ব দেওয়া হয়েছে। সার্কুলার অমান্য করলে এখনই কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি।
তবে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এ কাজে সিইও-কে সাহায্য করবেন তাঁর অধীনস্থ সবগুলো গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তা।
মন্ত্রি মুশরিফ বলেছেন, কোলাপুরের হেরওয়াড় গ্রাম পঞ্চায়েত বৈধব্য প্রথায় নিষেধাজ্ঞার জন্য একটি রেজ্যুলেশন পাস করেছে। সেই পদ্ধতি অনুসরণ করা উচিত অন্যদেরও।
তিনি আরো বলেন, বর্তমানে বিজ্ঞানের যুগে এ ধরনের প্রথার কোনো স্থান নেই।
প্রসঙ্গত, হেরওয়াড় গ্রাম পঞ্চায়েতে গত ৪ মে এই প্রস্তাব পাস হয়। তাতে বলা হয়, স্বামীর মৃত্যুর পরে নারীদের সিঁদুর মুছে ফেলা, মঙ্গলসূত্র খুলে রাখতে বাধ্য করানোর বিরোধিতা করা হচ্ছে। হেরওয়াড়ের দেখাদেখি কোলাপুরের আরেক গ্রাম মনগাঁও-তেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হেরওয়াড় গ্রামের সরপঞ্চ সুরগোন্ডা পাটিল জানান, স্বামীর মৃত্যুর পরে নারীদের যে প্রথা অনুসরণ করতে বাধ্য করা হয়, তা যথেষ্ট অপমানজনক। তার পরই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। বিধবা প্রথার নিষ্ঠুরতা ছুঁয়ে গিয়েছিল সরপঞ্চকেও।
তিনি বলেন, করোনার প্রথম ঢেউয়ে আমার এক বন্ধু মারা যান। তার শেষকৃত্যের সময়ে দেখি, কিভাবে তার স্ত্রীকে চুড়ি ভাঙতে, সিঁদুর মুছতে এবং মঙ্গলসূত্র খুলতে বাধ্য করা হচ্ছে। এতে প্রিয়জন হারানো নারীদের দুঃখ আরো বেড়ে যায়।
যুক্তরাষ্ট্র : ইউরোপে ১ লাখ সেনা রাখার পরিকল্পনায়? । WB
ভবিষ্যতের হুমকি মোকাবিলায় ইউরোপে ১ লাখ সেনা রেখে দিতে পারে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, সুইডেন-ফিনল্যান্ডসহ ন্যাটোর সদস্য দেশগুলোকে রক্ষা করতেই এমন পদক্ষেপ নেবে দেশটি। মার্কিন একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সিএনএন
কর্মকর্তারা জানান, যদি অঞ্চলটিতে ন্যাটো আরো বেশি সামরিক কার্যক্রম পরিচালনা করে তাহলে সাময়িকভাবে সেনার সংখ্যাও বাড়তে পারে। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ঘাঁটিও স্থাপন করতে পারে।
কর্মকর্তারা আরো বলেন, বৃহস্পতিবার ন্যাটোর সামরিক প্রধানদের মধ্যে বৈঠক হয়েছে ও পরিকল্পনাটি বিবেচনাধীন। জুনে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ন্যাটোর নেতারা উপস্থিত থাকবেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে থেকে যুক্তরাষ্ট্র ইউরোপে তার সামগ্রিক শক্তির অবস্থান প্রায় ৬০ হাজার থেকে বাড়িয়ে এখন প্রায় ১ লাখ করেছে। সামরিক জোট ন্যাটো ও রাশিয়ার অগ্রগতি রুখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত ইউক্রেনে হামলার পরই রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার আগে ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। এ বিষয়ে বারবার সতর্ক করে রাশিয়া। এখন সুইডেন ও ফিনল্যান্ড ইস্যুতে একই পরিস্থিতি তৈরি হয়েছে।
১১৭ জন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় । WB
তিনটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সব মিলিয়ে মোট ১১৭ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রথম বিজ্ঞপ্তিতে ১০ ধরনের পদে ৪৮ জন, দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ৯ ধরনের পদে ৪০ জন ও তৃতীয় বিজ্ঞপ্তিতে ৪ ধরনের পদে ২৯ জন নিয়োগ দেওয়া হবে।
১ম বিজ্ঞপ্তির পদের তালিকা :
১. উচ্চমান সহকারী—১০টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. ডাটা এন্ট্রি অপারেটর—৫টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. স্টাফ নার্স—১টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৪. মেডিক্যাল সহকারী—১টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৫. অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর—১০টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. ইলেকট্রিশিয়ান—২টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. কুক—১টি
বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৮. ডেসপাচ রাইডার—২টি
বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৯. সহকারী কুক—২টি
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১০. অফিস সহায়ক—১৫টি
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
২য় বিজ্ঞপ্তির পদের তালিকা :
১. পরিচালক (আঞ্চলিক কেন্দ্র—চট্টগ্রাম)—১টি
বেতন : ৫৬,৫০০-৭৪,৪০০ (গ্রেড-৩)
২. নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর—১টি
বেতন : ৪৩,০০০-৬৯,৮৫০ (গ্রেড-৫)
৩. ডাটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর—১টি
বেতন : ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)
৪. নির্বাহী প্রকৌশলী—১টি
বেতন : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৫. সিনিয়র মেডিক্যাল অফিসার—১টি
বেতন : ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭)
৬. ল’ অফিসার—১টি
বেতন : ২৩,০০০-৫৫,৪৭০ (গ্রেড-৮)
৭. সহকারী প্রোগ্রামার—৪টি
বেতন : ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
৮. প্রশাসনিক কর্মকর্তা—২০টি
বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
৯. সাব-টেকনিক্যাল অফিসার—১০টি
বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)।
৩য় বিজ্ঞপ্তির পদের তালিকা :
১. অধ্যাপক (অর্থনীতি)—পদ ১টি।
বেতন : ৫৬,৫০০-৭৪,৪০০ (গ্রেড-৩)
২. সহকারী অধ্যাপক (বাংলা, ইংরেজি, উদ্ভিদবিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং)—প্রতিটি বিষয়ে ১টি করে মোট ৪টি।
বেতন : ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
৩. সহকারী অধ্যাপক (কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, সমাজবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান)—প্রতিটি বিষয়ে ১টি করে মোট পদ ৪টি।
বেতন : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৪. প্রভাষক (পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং, মৃত্তিকাবিজ্ঞান, ইসলামিক শিক্ষা)—প্রতিটি বিষয়ে ১টি করে মোট পদ ১২টি।
প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স) প্রতি বিষয়ে ২টি করে মোট পদ ৪টি।
বেতন : ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)।
আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২২
আবেদনের লিংক : jobs.nu.ac.bd
ইতালির বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা । WB
আর্জেন্টিনা আসন্ন ফাইনালিসিমার জন্য ইতালির বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ঘোষিত ৩৫ জনের স্কোয়াড থেকে ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। বাকি ২৯ খেলোয়াড়কে নিয়ে ইউরোপ সফরে যাবে আলবিসেলেস্তেরা।
প্রাথমিক দল থেকে বাদ পড়া ছয়জন হলেন লেয়ান্দ্র পারেদেস, লুকাস ওকাম্পস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও, নিকোলাস ডোমিঙ্গেজ ও লুকাস মার্টিনেজ কুওয়ার্তা।
দীর্ঘ সময় পর দলে ফেরানো হয়েছে পাওলা দিবালাকে। গত ফেব্রুয়ারিতে কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন এ তারকা ফরোয়ার্ড। তরুণ ডিফেন্ডার মার্কো সেনসিকেও চূড়ান্ত দলে রেখেছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি।
আগামী ১ জুন কোপা ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো কাপের চ্যাম্পিয়ন ইতালির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
ইতালির বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল) ও ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)।
রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্ড), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), লিসান্দ্র মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েন পেরেজ (উদিনেস) ও মার্কোস আকুনা (সেভিয়া)।
মধ্যমাঠ: গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন) ও জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।
আক্রমণভাগ: লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট) ও লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।
শিশুদের কানে ব্যথা হলে যা করণীয় । WB
কানে ব্যথা সাধারণত বাচ্চাদের বেশি হতে দেখা যায়। তবে যেকোনো বয়সেই আমরা কানে ব্যথায় আক্রান্ত হতে পারি। কানে ব্যথা এক কান বা উভয় কানেই হতে পারে, তবে সাধারণত এক কানেই বেশি হতে দেখা যায়। কানে ব্যথা একটানা হতে পারে, আবার কিছুক্ষণ পর পর হতে পারে।
উপসর্গ
♦ কানে হালকা বা তীব্র ব্যথা বা জ্বালা অনুভূত হওয়া
♦ কানে কম শোনা
♦ কান ভার বা বন্ধ লাগা
♦ কান থেকে পানি, রক্ত বা পুঁজ বের হওয়া
♦ বাচ্চাদের ক্ষেত্রে আলাদা কিছু লক্ষণ থাকে যেমন—
♦ অস্থিরতা ও বারবার অযথা কান্নাকাটি করা, রাতে ঘুম ভেঙে কান্না করা।
♦ জ্বর, কান ভার লাগা ও মাথা ব্যথা
♦ কথা বললে বা ডাকলে কম সাড়া দেওয়া
♦ বারবার কানে হাত দেওয়া বা টেনে ধরা
♦ খাবারে অনীহা
কারণ
বহিঃকর্ণে ইনফেকশন, মধ্যকর্ণে ইনফেকশন ও অন্তঃকর্ণে ইনফেকশন হলে ব্যথা হতে পারে।
করণীয়
সাধারণ ব্যথার ওষুধ প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খেতে পারেন। তবে কোনোভাবেই
কান চুলকানো বা কচলানো যাবে না। কটন বাড, কাঠি বা অন্য কিছু দিয়ে কান পরিষ্কার করবেন না। কানে পানি ঢোকাবেন না। বাচ্চাদের ক্ষেত্রে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খাবার দিন। চুইংগাম চিবাবেন ও বারবার ঢোক গিলুন। কাপড় গরম করে কানে সেঁক দিতে পারেন।
গরম পানির ভাপ নাক দিয়ে টানুন। কানে ব্যথার সঙ্গে জ্বর এলে, তীব্র ব্যথা হলে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যথা না কমলে, কানে তীব্র ব্যথা হয়ে যদি হঠাৎ ব্যথা কমে গেলে, মাথা ব্যথা, মাথা ঘোরানো, কানে শোঁ শোঁ করলে, কান থেকে রক্ত, পুঁজ বা পানি বের হলে এবং কানের চারপাশ ফুলে গেলে বা লাল হয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
আইবিডি রোগ যেকোনো বয়সেই হতে পারে। WB
আইবিডি কী?
‘আইবিডি’ বা ‘ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ’ এমন এক ধরনের ব্যাধি, যা আমাদের পরিপাকতন্ত্রে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে থাকে। ‘আইবিডি’ বা ‘ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ’ দুই ধরনের।
আলসারেটিভ কোলাইটিস : এটি প্রধানত বৃহদন্ত্রে প্রদাহ বা আলসার তৈরি করে থাকে।
ক্রন্স ডিজিজ : এই রোগে পরিপাকতন্ত্রের যেকোনো অংশ (মুখ থেকে পায়ুপথ) আক্রান্ত হতে পারে।
তবে বেশির ভাগ ক্ষেত্রে শুধু ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র অথবা উভয় অংশই আক্রান্ত হতে পারে।
বিশ্ব আইবিডি দিবস কী?
বিশ্বব্যাপী ‘আইবিডি’ রোগ নিয়ে বসবাসকারী প্রায় এক কোটি রোগীকে বিভিন্নভাবে সহায়তার লক্ষ্যে এবং এই রোগ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের সরকার ও স্বাস্থ্য পেশাজীবীদের বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানানোর উদ্দেশ্যে প্রতিবছর ১৯ মে ‘বিশ্ব আইবিডি দিবস’ পালিত হয়।
লক্ষণ
♦  ডায়রিয়া বা পাতলা পায়খানা
♦  পেটে ব্যথা
♦  মলের সঙ্গে রক্ত যাওয়া
♦  মৃদু জ্বর অনুভূত হওয়া
♦  ক্লান্তি ভাব
♦  শরীরের ওজন কমে যাওয়া
♦  খাবারে অরুচি।
জটিলতা
♦  অন্ত্রনালি সরু হয়ে যাওয়া
♦  ফিস্টুলা
♦  চোখ, ত্বক ও অস্থিসন্ধির প্রদাহজনিত অসুখ
♦  কোলন ক্যান্সার ইত্যাদি।
চিকিৎসা
‘আইবিডি’ সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ না হলেও নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধ সেবনের মাধ্যমে এ রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য। ক্ষেত্র বিশেষে ‘আইবিডি’তে আক্রান্ত রোগীদের সার্জারিও প্রয়োজন হতে পারে।
কোথায় পাওয়া যাবে চিকিৎসা?
প্রতি সপ্তাহের সোমবার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে আইবিডি ক্লিনিকে স্বল্পমূল্যে নিয়মিত এ রোগের চিকিৎসা করা হয়। এ ছাড়া এ রোগে কেউ আক্রান্ত হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে এ রোগের চিকিৎসা করা হয়।
রোগীর জীবনধারায় কী কী পরিবর্তন আনতে হবে?
♦  যেসব খাবার ও পানীয় রোগের উপসর্গগুলো বাড়িয়ে দেয়; যেমন—দুধ ও দুধের তৈরি খাবার, খোলা খাবার বা স্ট্রিট ফুড পরিহার করবেন।
♦  ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকবেন।
♦  মানসিক চাপ হ্রাস করার চেষ্টা করবেন, যদিও মানসিক চাপের কারণে ‘আইবিডি’ রোগ হয় না। তবে এটি রোগের লক্ষণ ও উপসর্গকে বাড়িয়ে দিতে পারে। ব্যায়াম, যোগব্যায়াম এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।
লক্ষণীয়
♦  চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ বন্ধ করা বা ডোজ পরিবর্তন করা উচিত নয়। ওষুধের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে চিকিৎসককে জিজ্ঞেস করবেন। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
♦  মনে রাখবেন, আপনি যত বেশি আপনার রোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার রোগ আপনাকে তত কম নিয়ন্ত্রণ করবে এবং আপনার জীবনযাত্রার মান উন্নত হবে।
♦  রোগের কোনো লক্ষণ না থাকলেও নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকবেন। জটিলতা দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন।
♦  রোগের তীব্রতা এবং লক্ষণগুলোর ওপর নজর রাখবেন। চিকিৎসায় নিয়ন্ত্রিত অবস্থায় রোগের লক্ষণ বা উপসর্গ পুনরায় দেখা দিলে চিকিৎসককে অবহিত করবেন। কারণ এই লক্ষণগুলো সব সময় ‘আইবিডি’র কারণে না-ও হতে পারে। এগুলো খাদ্যসংক্রান্ত জটিলতা অথবা অন্ত্রনালিতে ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণের কারণেও হতে পারে।
♦  আপনার রোগ এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকের কাছ থেকে অবহিত হবেন।
♦  আপনার রোগ কতটা ব্যাপক, এরই মধ্যে চিকিৎসার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে এবং বিকল্প চিকিৎসা পদ্ধতি কী কী আছে, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে।
মারিউপোলে কে বিজয় ঘোষণা করল রাশিয়া। WB
এবার ইউক্রেনের মারিউপোলে বিজয় ঘোষণা করল রাশিয়া। কয়েক মাসের লড়াইয়ের পর বন্দর নগরীটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে বিজয় ঘোষণা করল রুশ কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় গত এক মাস ধরে ইউক্রেনের যেসব যোদ্ধা প্রতিরোধ করে যাচ্ছিলেন, তারা আত্মসমর্পণ করেছেন। ফলে বন্দর নগরিটি এখন পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে।
শুক্রবার কারখানা থেকে ইউক্রেনের যোদ্ধারা চলে যাওয়ায় এই যুদ্ধে সবচেয়ে ভয়াবহ অবরোধের সমাপ্তি ঘটল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩১ জন ইউক্রেনীয় যোদ্ধা চলে যাওয়ার পর ওই শহর এবং ইস্পাত কারখানাকে ‘পুরোপুরি মুক্ত’ করা হয়েছে।
“সেখানকার যেসব ভূগর্ভস্থ এলাকায় তারা লুকিয়ে ছিল, তা রাশিয়ার সৈন্যদের পুরো নিয়ন্ত্রণে এসেছে,” ওই বিবৃতিতে দাবি করা হয়।
জর্জ ডব্লিউ বুশ : ইরাক আক্রমণ সম্পূর্ণ ‘অযৌক্তিক ও নৃশংস’। WB
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মুখ ফসকে বলেছেন, ইরাকে আক্রমণ ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং নৃশংস। তবে মুহূর্তের মধ্যেই নিজের ভূল শুধরে নিয়ে তিনি বলেছেন, ‘আমি আসলে ইউক্রেন বোঝাতে চেয়েছি। ‘
আল জাজিরা জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে জর্জ ডব্লিউ বুশ মুখ ফসকে ইরাক হামলার নিন্দা করে ফেলেন।
জর্জ ডব্লিউ বুশ বলেছেন, রাশিয়ায় ভারসাম্যের অনুপস্থিতি এবং ইরাকে সম্পূর্ণ অযৌক্তিক ও নৃশংস হামলা একজন ব্যক্তির সিদ্ধান্তের ফলাফল।
নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তের মধ্যেই মাথা নেড়ে তিনি বলেন, আমি আসলে ইউক্রেনের কথা বুঝিয়েছি।
বেফাঁস কথা বলে ফেলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাও করেছেন বুশ। তিনি কৌতুকের স্বরে এই ভুলের জন্য নিজের বয়সকে দোষারোপ করেছেন। তখন উপস্থিত লোকজন হেসে ওঠেন।
১ ডলার দাম ২শ রুপি : পাকিস্তানি মুদ্রার ঐতিহাসিক পতন । WB
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির মান ছিল ১৯৮ দশমিক ৩৯; কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই মান ২০০ ছাড়িয়ে যায়।
১৯৪৭ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর পাকিস্তান গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এই পরিমাণ পতন দেখেনি ।
চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে। এমন সময় দেশটিতে মুদ্রার এই দরপতন ঘটল।
খবরে আরও বলা হয়েছে, রুপির দরপতনের মধ্যে পাকিস্তানের প্রধামন্ত্রী শেহবাজ শরিফ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে তিনি দেশের বর্তমান পণ্য আমদানি-রফতানির হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি, বিলাসবহুল ও অতি জরুরি নয়— এমন পণ্য আমদানির বিষয়ে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটির বাস্তবায়ন সম্পর্কিত প্রতিবেদনও তলব করেন তিনি।
২০১৮ সাল থেকেই অর্থনৈতিক সংকট চলছে পাকিস্তানে। করোনা মহামারিতে তা হয়েছে আরও তীব্র। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে মাত্র দেড় মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার মজুত আছে।
২০২৩ এর জাতীয় নির্বাচন নিয়ে গুজোব ছড়াচ্ছে নেত্র নিউজ
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যা আগামী ২০ মাসের মধ্যে  অনুষ্ঠিত হবে আর এই নির্বাচন নিয়ে সরকারী ও বিরোধী দল ও তাদের শুভাকাঙ্খী ও স্টক হোল্ডার ধারা জনগনকে বিভ্রান্ত করতে নানান রকম সত্য মিথ্যা দিয়ে ছড়ানো হচ্ছে নিউজ বা কথা বার্তা।
আর তেমনি সত্য মিথ্যা দিয়ে ডেভিড বার্গম্যান কর্তৃক নেত্র নিউজে প্রকাশিত কলাম যার শিরোনাম ছিল “পশ্চিমা বিশ্বের মুখাপেক্ষী বাংলাদেশের নির্বাচন“।
যা বিশ্ববার্তার পাঠকদের জন্য হুবুহু তুলে দরা হল :-
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ২০ মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচন নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই নির্বাচনকে কতখানি সুষ্ঠু ও স্বাধীন হতে দেবে এবং এতে জনগণের ইচ্ছা সঠিকভাবে প্রতিফলিত হবে কিনা। নাকি গতবারের মতো এবারও পাতানো নির্বাচনের আয়োজন করবে আওয়ামী লীগ? ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের হিসাব দেখলে দেখা যাবে, মোট ৩০০ আসনের মধ্যে মাত্র ৭ টিতে জিততে দেয়া হয়েছিল বিরোধী দলকে।
আপাত দৃষ্টিতে মনে হতে পারে নির্বাচনের তো এখনও বেশ দেরি, দেড় বছরের মতো সময় হাতে আছে। তাহলে এখনই কেন এই প্রশ্ন নিয়ে কথা বলছি আমরা? কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্প্রতি দেয়া বক্তব্য ধরে বলা যায়, “নির্বাচন ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে”।
গত ১৩ বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এর মধ্যে তিনটি জাতীয় নির্বাচন হয়েছে: ২০০৮, ২০১৩ এবং ২০১৮ সালে। ২০০৬ ও ২০০৭ এই দুই বছর সামরিক বাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার থাকার পর ২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয় আর সেই নির্বাচনে জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এবং ২০০৮ সালের সেই নির্বাচনই সর্বশেষ স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন হিসেবে স্বীকৃত। অর্থাৎ এরপরের দুইটি নির্বাচন পাতানো বলেই ধরে নেওয়া যায়।
ক্ষমতায় আসার তিন বছরের মাথায়, ২০১১ সালে, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান থেকে অপসারণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে ২০১৪ সালের নির্বাচন বয়কট বা বর্জন করে বিরোধীদলগুলো। সেসময় তারা বলেছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। কিন্তু তাদের বয়কটের সিদ্ধান্তকে আমলে না নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।  বয়কটের ফলে ৩০০ আসনের অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয় আওয়ামী লীগের। বাকি অর্ধেক আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হলেও ক্ষমতাসীন দলের সদস্যরা যেসব প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে জিতেছিলেন তারা কেউই বিরোধীদলের ছিলেন না। অর্থাৎ সে বছর রীতিমতো ফাঁকা মাঠে গোল দিয়ে নিজেদের জয়ী ঘোষনা করে আওয়ামী লীগ।
এই নির্বাচনের পর বাংলাদেশে যুক্তরাষ্ট্র দুতাবাস থেকে বক্তব্য দেওয়া হয়, যেখানে বলা হয়: “সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন হয়েছে বলে মনে হয় না” এবং “বাংলাদেশ সরকার ও বিরোধী দলগুলোর” উচিত “কিভাবে একটি স্বাধীন, সুষ্ঠু, হানাহানি-হীন, এবং আস্থাযোগ্য নির্বাচনের আয়োজন করা যায় তা নিয়ে অতিশীঘ্র আলোচনায় বসা…”।
সেসময় এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্র নয়, নির্বাচন নিয়ে প্রায় সব পশ্চিমা রাষ্ট্রের মনোভাবের প্রতিনিধিত্ব করে।
কিন্তু নির্বাচনের পর এর বিরুদ্ধে বড় কোন প্রতিবাদ বা অসন্তোষ দেখা যায়নি, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও নতুন করে নির্বাচন করা নিয়ে চাপ দেয়া বন্ধ করে দেয় দ্রুতই।
এদিকে বিএনপির নির্বাচন বয়কট করার কারণটা বোধগম্য হলেও অনেকেই দলটির এই সিদ্ধান্তের সমালোচনা করেন। সমালোচকদের দাবি, নির্বাচনী জরিপে বেশ এগিয়ে থাকার পরও  নির্বাচনে অংশ না নেয়াটা বিএনপির বোকামি ছিল। কেননা বিএনপি অংশগ্রহণ করলে নির্বাচনে কারচুপি করা এত সহজ হতো না আওয়ামী লীগ সরকারের পক্ষে।
এরই ধারাবাহিকতায় চার বছর পর ২০১৮ সালে যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়, তখন তাতে অংশগ্রহণের জন্য বেশ চাপের মুখে পড়ে বিএনপি এবং দলটি সেই নির্বাচনে অংশও নেয়। নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ আওয়ামী লীগের জন্য খুব জরুরি ছিল, কারণ তারা বারবারই বলে এসেছে যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা পরীক্ষা। যাই হোক, হয়ে গেল নির্বাচন। কিন্তু ২০১৪ সালে যা আশঙ্কা করে নির্বাচন বর্জন করেছিল বিএনপি, ঠিক সেসবই ঘটেছে ২০১৮ সালের নির্বাচনে। এই নির্বাচন হলো সম্পূর্ণ পাতানো।
২০১৮ সালের নির্বাচনের স্মৃতি এখনও দগদগে বিএনপির নেতাকর্মীদের মাঝে। আর তাই ২০২৩ এ অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান হলো “বর্তমান সরকারে অধীনে” তারা নির্বাচনে অংশ নেবে না।
নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর তেমন একটা নির্ভর করবে না, যদিও অভ্যন্তরীণ রাজনীতির কিছুটা প্রভাব থাকবেই। বরং পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ভূমিকা এবং আওয়ামী লীগ সে ভূমিকাকে কতখানি গুরুত্বের সাথে দেখছে তার ওপর নির্ভর করবে এই নির্বাচনের রূপ।
যদি বহির্বিশ্ব থেকে কোন চাপ না আসে তাহলে ধারণা করা যেতে পারে যে এবারও ২০১৮ সালের মতোই কারচুপির নির্বাচন করবে আওয়ামী লীগ। যদিও সেবারের মতো শতভাগ কারচুপি খুব সম্ভবত হবে না। রাষ্ট্রযন্ত্রের জুলুম-নির্যাতনের ভয়, সেই সাথে প্রতিবাদে রাস্তায় নেমে আসতে সাধারণ মানুষের অনীহার কারণে এবারও আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় থেকে যাবে।
তবে পরিস্থিতি এমন হলেও সম্প্রতি তাতে কিছু পরিবর্তন এসেছে। কিভাবে? এই পরিবর্তনের নেপথ্যে আছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ম্যাগনিটস্কি এ্যাক্ট ২০১৬।
এই আইনের বদৌলতে বিশ্বের শক্তিধর দেশটি এখন মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও গণতন্ত্রের ক্ষতিসাধনের অভিযোগে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের আইনি ক্ষমতা রাখে। মার্কিন এই আইন বলবৎ হয় ২০১৬ সালে, অর্থাৎ বাংলাদেশের ২০১৪ সালের নির্বাচনের পরে, এবং যুক্তরাষ্ট্র আইনটি নির্বাহী আদেশের মাধ্যমে প্রথম প্রয়োগ করে ২০১৮ সালে, একই বছর বাংলাদেশে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কিছু আগে।
শুধু যুক্তরাষ্ট্রই নয়, ২০১৮ সালের ওই নির্বাচনের পর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এবং ইউরোপিয়ান ইউনিয়নও একই ধরনের বিধান প্রণয়ন করে। ইতোমধ্যে এই বিধানগুলো বেশ জোরেশোরেই প্রয়োগ করেছে তারা, যা শুধু মানবাধিকার লঙ্ঘনের সমালোচনার ক্ষেত্রেই সীমিত থাকেনি, বরং পাতানো বা মেকি নির্বাচনের বিরুদ্ধেও প্রয়োগ করা হয়েছে — উদাহরণ হিসেবে ২০২০ এ বেলারুশের নির্বাচন এবং ২০২১ এর নিকারাগুয়ার নির্বাচনের কথা বলা যায়।
পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বেরই বলা যায়। আর সেজন্যই ২০১৮ সালের পর প্রণিত এই বিধানগুলো বাংলাদেশের ওপর কোন প্রভাব ফেলবে না বলেই খুব সম্ভব ভেবেছিল বাংলাদেশ সরকার। কিন্তু এই ধারণা ভেঙ্গে যায় যায় ২০২১ এর ডিসেম্বরে। এসময় বাংলাদেশের বিশেষ বাহিনী র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরও আসে র‍্যাবের বর্তমান এবং প্রাক্তন বেশ কয়েকজন কর্মকর্তার ওপর, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদও।
নিষেধাজ্ঞাগুলো জারি হওয়ায় বেশ বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ফোরামে মত বিনিময় করেছেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। আর এই সমস্ত আলোচনা থেকে একটি বিষয় তারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে, অদূর ভবিষ্যতে নিষেধাজ্ঞাগুলো সরিয়ে নেওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্যেও একথা পুনরায় প্রকাশ পেয়েছে। রাষ্ট্রদূত তার বক্তব্যে আরও বলেন যে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক এবং সার্বিকভাবে মানবাধিকার ও গণতন্ত্র সুরক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ কী ব্যবস্থা গ্রহণ করে তার ভিত্তিতেই কেবল নিষেধাজ্ঞা অপসারিত হতে পারে।
ডিসেম্বর ২০২১ এর মার্কিন নিষেধাজ্ঞার পর বাংলাদেশকে অন্য কোনও রাষ্ট্রের তরফ থেকে নতুন কোনও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়নি। জানা যায়, যুক্তরাজ্য সরকার বাংলাদেশের অন্তত কয়েকজন কর্মকর্তাকে জানিয়েছে যে তারা বাংলাদেশের কোনও কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না। একই সঙ্গে বেশ কয়েকজন কূটনীতিক বিএনপির কয়েকজন নেতাকে জানিয়েছে যে তারা এই নিষেধাজ্ঞার ভয়কে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারকে গণতন্ত্র উন্নয়নে ও সুষ্ঠু স্বাধীন নির্বাচনের জন্য চাপ দিতে চান।
অর্থাৎ ভবিষ্যত কোনও নিষেধাজ্ঞার সরাসরি ঝুঁকি না থাকলেও একটি অনিশ্চিত পরিস্থিতিতে আছে বাংলাদেশ সরকার। কেননা এবারও প্রয়োজনীয় পদ্ধতিগত সংস্কার না করেই যদি আরেকটি পাতানো নির্বাচনের আয়োজন করে তারা, সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে তীব্র তিরষ্কারের মুখে পড়বে কিনা তা ঠিক বুঝে উঠতে পারছে না আওয়ামী লীগ।
বাংলাদেশ সরকার কোন একক সত্ত্বা নয়। এর বিভিন্ন ভাগ রয়েছে, যাদের আছে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। তবে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিয়ে থাকেন। তা সত্ত্বেও সাম্প্রতিক বিভিন্ন ফোরামে হওয়া আলোচনা থেকে বোঝা যায় যে সরকারের কয়েকজন জেষ্ঠ্য সদস্য অন্তত অনুধাবন করছেন যে ২০১৮ সালের পাতানো নির্বাচনের পুনরাবৃত্তি আর ঘটানো যাবে না, এবং পরিবর্তন আনতেই হবে।
পরিবর্তন আনার প্রচেষ্টা ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরকার সবধরনের গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করেছে, যদিও এই দুই অপরাধ দেশে ঘটে বলেই তারা স্বীকার করে না। নিষেধাজ্ঞা আসার পর থেকে এসব ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে এবং ধারণা করা যায় যে এই পরিস্থিতি অব্যাহত থাকবে।
সম্প্রতি বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই লেখককে একটি বিশেষ তথ্য জানিয়েছেন। তিনি জানান যে নির্বাচন পূর্ববর্তী সংস্কারের অংশ হিসেবে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে যে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিচ্ছে তা বোঝানোর জন্য সরকার যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত দুই জামায়াত নেতা, মীর কাসেম আলীর গুমকৃত ছেলে মীর আহমেদ এবং গোলাম আজমের গুমকৃত ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আযমীকে নির্বাচনের আগে মুক্ত করবে। এই তথ্য যদি সত্য হয় তবে তা বাংলাদেশের জন্য অত্যন্ত চাঞ্চল্যকর খবর।
২০১৬ সালের আগস্ট মাসে কয়েক সপ্তাহের ব্যবধানে এই দুজনকেই তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে গত প্রায় ছয় বছর ধরে এরা দুজনই নিখোঁজ রয়েছেন। যদিও এই ঘটনায় জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে এসেছে বাংলাদেশ সরকার, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তুলে নিয়ে যাচ্ছে, এই ঘটনার প্রচুর প্রত্যক্ষ সাক্ষী রয়েছে। একই মাসে যুদ্ধাপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত বিএনপির আরেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকেও গুম করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু হুম্মামকে আট মাস পর ঢাকার এক রাস্তায় ছেড়ে দেয়া হয়। তবে তার বন্দিত্ব নিয়ে জনসমক্ষে কোন কথা বলেননি হুম্মাম।
কেউই সম্ভবত কল্পনা করেনি যে দীর্ঘ ছয় বছর পরও গোপনে বন্দি এই দুজন বেঁচে আছে। কিন্তু এখন মনে হচ্ছে তাই ঘটেছে। “ওরা বেঁচে আছে,” সেই কর্মকর্তা জানান।
গুপ্ত বন্দিদের মুক্ত করা যেকোনও রাষ্ট্রের জন্য বরাবরই কঠিন। কিন্তু বাংলাদেশ সরকার ধারণা করছে আটকে রাখার চেয়ে এদের ছেড়ে দিলে সরকার বেশি উপকৃত হবে। তবে কিভাবে তাদের মুক্ত করা হলে বিশ্বাসযোগ্যভাবে দাবী করা যাবে যে তারা কখনোই সরকারের গোপন বন্দি ছিল না, তার জন্য একটা সন্তোষজনক গল্প ভেবে বের করতে হবে সরকারকে। গুম হওয়া অন্যান্য ব্যক্তিদের কপালে কী ঘটেছে তা নিয়ে এই কর্মকর্তার কাছ থেকে অবশ্য আর কোনও তথ্য জানা যায়নি।
ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও দাবি করেন যে বাকস্বাধীনতার উপর চলমান খড়্গহস্ত দ্রুত শিথিল হবে এবং সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনে অবশেষে প্রণিধানযোগ্য কিছু সংস্কার আসবে।
এই সবকিছু বিবেচনা করে সরকার হয়তো বুঝতে পারছে যে আসন্ন নির্বাচনে ২০১৮ সালের পুনরাবৃত্তি করাটা বাস্তবিকভাবে সম্ভব না। যদিও এই কর্মকর্তা দাবী করেছেন যে ২০১৮ সালের নির্বাচনে যা ঘটেছে সরকার তেমনটা ঘটুক চায়নি। কিন্তু আওয়ামী লীগের এমপিদের নিয়ন্ত্রণ করা দুরূহ হয়ে উঠেছিল। সব আসনের আওয়ামী লীগ কর্মীরা চেয়েছিল যেন তাদের প্রার্থী বিশাল ব্যবধানে জেতে। সরকার তা দমাতে পারেনি।
তবে বিশ্বাসযোগ্যভাবে নির্বাচন আয়োজন করার একটিই উপায় আছে। আওয়ামী লীগকে যথেষ্ট সমঝোতা করতে হবে এবং এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে বিএনপি যৌক্তিকভাবে নির্বাচন প্রত্যাখ্যান করতে না পারে। আপাতত এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলে মনে হচ্ছে। তবে ঠিক কোন কোন বিষয়ে সরকারকে সমঝোতা করতে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে এর ফলে বিএনপি নির্বাচনে ফিরে এলেই যে নির্বাচন সুষ্ঠু ও স্বাধীন হবে তা নয়। এমনকি এই সরকারি কর্মকর্তার বক্তব্যেও মনে হয়েছে যে এবারও আওয়ামী লীগ নিজের জয় নিশ্চিত করবে। পার্থক্য এই যে এবার নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতির উন্নতি ঘটবে এবং কারচুপি এত ব্যাপক আকারে না ঘটিয়ে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ আসনে সীমাবদ্ধ রাখা হবে।
পরিস্থিতি এমন হলে পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো তা যথেষ্ট মনে করবে কিনা তা এখনই বোঝা যাচ্ছে না। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে তারা খুব সম্ভবত আওয়ামী লীগ জিতুক তাই চাইবে। এর কারণ হিসেবে কয়েকটি বিষয় উল্লেখ করা যতে পারে। যেমন, আওয়ামী লীগ সরকারের অধীনে সামাজিক ও অর্থনৈতিক উন্নতি, স্থিতিশীলতা এবং এর পাশাপাশি বিএনপি সরকার কেমন হবে তা নিয়ে পশ্চিমা দেশগুলোর অনিশ্চয়তা ও মৌলবাদী জামায়াতে ইসলামির সঙ্গে বিএনপির সম্পর্ক ইত্যাদি। কাজেই গণতান্ত্রিক পাশ্চাত্য হয়তো আওয়ামী লীগের ছোটখাট কারচুপি নিয়ে তেমন উচ্চবাচ্য করবে না।
তবে এখানে বাংলাদেশের সাধারণ মানুষেরও একটা ভূমিকা আছে কিন্তু। পশ্চিমা বিশ্ব কোন পদক্ষেপ নেবে তা নির্ভর করবে পাতানো নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া কেমন হবে তার ওপর।
যদি বড় ধরনের কোনও প্রতিবাদ না ঘটে তবে পশ্চিমা বিশ্ব হয়তো সামান্য প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু যদি শান্তিপূর্ণ প্রতিবাদ ঘটে, যেমন বেলারুশে হয়েছে, এবং সরকার তা শক্তি দিয়ে দমনের চেষ্ট চালায় তবে আন্তর্জাতিকভাবে বেশ শক্ত প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
বিশেষ করে ইউক্রেনের সংঘাতের ফলে কর্তৃত্ববাদী ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পার্থক্য এই মূহুর্তে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলোর কাছে। বর্তমানে কর্তৃত্ববাদে পরিণত হওয়া বাংলাদেশ সরকার এই বিষয়টি যত দ্রুত অনুধাবন করবে ততই তাদের জন্য মঙ্গল।
অনেক জীবাণুর বিরুদ্ধেই অকার্যকর একাধিক অ্যান্টিবায়োটিক । WB
দেশে জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ও খুব দ্রুত ছড়িয়ে পড়া গুরুত্বপূর্ণ বেশিরভাগ জীবাণুর বিরুদ্ধেই অকার্যকর একাধিক অ্যান্টিবায়োটিক। অর্থাৎ বেশিরভাগ জীবাণু অ্যান্টিমাইক্রোবায়াল ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে।
ফলে অনেক অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধই আর এসব জীবাণুর বিরুদ্ধে কাজ করছে না। গবেষণায় উঠে এসেছে, এসব জীবাণুর ৩১ থেকে ৬৭ শতাংশের বিরুদ্ধে একাধিক অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ কার্যকারিতা হারিয়েছে। এছাড়া ১৫ থেকে ৫০ শতাংশ জীবাণুর ওপর অধিকাংশ অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ কাজ করছে না।
গবেষণায় আরও দেখা গেছে, বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্ধারিত অগ্রাধিকার তালিকাভুক্ত ক্ষতিকর রেজিস্ট্যান্ট জীবাণুসমূহের উপস্থিতি দেশের কিছু কিছু নমুনাতে পাওয়া গেছে। এসকল জীবাণু জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ও খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
তাই জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ানোর মাধ্যমে প্রতিরোধ করা খুবই জরুরি বলে গবেষণার ফলাফল দেখে জানানো হয়েছে। কারণ দেশের অনেক মাইক্রোবায়োলজী ল্যাবগুলোতে এএমআর ডাটা সঠিকভাবে সংরক্ষণ হয় না। এক্ষেত্রে ল্যাবগুলোর মাণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতি করা প্রয়োজন বলেও উঠে এসেছে গবেষণার ফলাফলে।
দেশের ৩২টি ল্যাব থেকে ১০ লাখের বেশি কালচার সেনসিটিভিটি রিপোর্ট নিয়ে গবেষণার পর এ তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর ও ক্যাপচুরা। এ অবস্থায় গবেষকরা বলছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ না হলে আগামীতে পরিস্থিতি আরও খারাপ হবে।
বাংলাদেশে চলমান অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) পরিস্থিতি ও এএমইউ ট্রেন্ডস শীর্ষক এক অনুষ্ঠানে গবেষণা ফলাফল হিসেবে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ) এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) কয়েকটি সংস্থার বিভিন্ন গবেষণা তুলে ধরা হয়। গতকাল বুধবার (১৮ মে) রাজধানীর হোটেল ওয়েস্টিনে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
গবেষণা ফলাফল জানিয়ে অনুষ্ঠানে বলা হয়, ক্যাপচুরা গবেষণার ফলাফলগুলোর মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এবং ব্যবহার (এএমইউ) বিষয়ে পুরাতন এবং বর্তমান তথ্য বিশ্লেষণ করা হয়েছে। বাংলাদেশের ১১টি সরকারি ও ২৩টি বেসরকারিসহ মোট ৩৪টি ল্যাবরেটরি এবং ৫টি বেসরকারি মডেল ফার্মেসি থেকে বিগত ৪ বছরের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এবং ব্যবহার (এএমইউ) বিষয়ক তথ্য সংগ্রহ করা হয়েছে।
পাশাপাশি স্থানীয় তথ্য ব্যবস্থাপনা অনুশীলন কার্যক্রমকে মানসম্মতভাবে পর্যালোচনা করা এবং জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক স্তরে তথ্য ভাগাভাগি করতে উৎসাহিত করার জন্য কাঠমো তৈরি করার প্রস্তাব করা হয়েছে। অ্যান্টিবায়োটিক সাসেপ্টবিলিটি টেস্টটিং (এএসটি) ডাটা বিষয়ক ১০ লাখেরও বেশি রোগীর রিপোর্টে চিহ্নিত করা, ডিজিটাল তথ্যে পরিবর্তন, সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় ব্যাকটেরিয়া, ভাইরাসসহ বিভিন্ন জীবাণু দিয়ে আক্রান্ত রোগীদের থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় বিভিন্ন গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলোর সেন্সিটিভিটি ও রেজিস্ট্যান্স প্যাটার্ন নিরীক্ষা করা হয়েছে।
গবেষণা থেকে পাওয়া ফলাফলে দেখা গেছে, বিভিন্ন জীবাণু অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধগুলোর বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই গবেষণায় প্রাপ্ত গুরুত্বপূর্ণ জীবাণুগুলোর মধ্যে গড়ে ৩১ শতাংশ হতে ৬৭ শতাংশ জীবাণুই মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স অর্থাৎ অনেক অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধই এদের বিরুদ্ধে অকার্যকর। এছাড়াও অনেক জীবাণু (জীবাণু ভেদে ১৫ শতাংশ থেকে ৫০শতাংশ) প্রায় অধিকাংশ অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের বিরুদ্ধে অকার্যকর হিসেবে পাওয়া গেছে।
গবেষণা থেকে পাওয়া ফলাফলে আরও দেখা গেছে, এশেরিকিয়া কোলাইর (E. Coli) মতো ব্যাকটেরিয়া এবং স্ট্যাফিলোকক্কাস অরিয়াসের (Staphylococcus aureus)সেন্সিটিভিটির প্রবণতা বিগত চার বছরে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্ধারিত অগ্রাধিকার তালিকাভুক্ত ক্ষতিকর রেজিস্ট্যান্ট জীবাণুসমূহের উপস্থিতি দেশের কিছু কিছু নমুনাতে পাওয়া গেছে। এ সকল জীবাণু জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ও খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর তাই এগুলো জরুরি ভিত্তিতে মনিটরিং জোরদারের মাধ্যমে প্রতিরোধ করা খুবই জরুরি।
গবেষণায় আরাও দেখা গেছে, যেসকল অ্যান্টিবায়োটিক সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত (বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়াচ গ্রুপ এবং রির্জাভ গ্রুপ), সেসকল অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাংলাদেশে অনেক বেশি ( প্রায় ৭০ শতাংশ থেকে ৮৮ শতাংশ)। অথচ এই সব ওষুধের ব্যবহার ৪০ শতাংশের মধ্যে সীমিত রাখা উচিত।
অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য অধিদফতর ও ঔষধ প্রশাসন অধিদফতরের নেতৃত্বে ইন্টারন্যাশনাল ভ্যাক্সিন ইন্সটিটিউটের (আইভিটি) অধীন ক্যাপচুরা কনসোর্টিয়ামের উদ্যোগে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণার উদ্যোগ গ্রহণ করা হয়।
আইভিআই একটি আন্তর্জাতিক সংস্থা, যার লক্ষ্য বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য নিরাপদ, কার্যকরী এবং সাশ্রয়ী মূল্যের ভ্যাক্সিন আবিষ্কার, বিকাশ এবং সরবরাহ করা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ক্যাপচুরার গত দুই বছরের গুরুত্বপূর্ণ কার্যক্রম পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগে দ্য ফ্লেমিং ফান্ড, ইউকে এইড কর্মসূচি অর্থায়ন করেছে।
গবেষণা ফলাফল জানিয়ে অনুষ্ঠানে বলা হয়, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর এবং ক্রমবর্ধমান হুমকি। এই গবেষণা থেকে পাওয়া ফলাফলগুলো বাংলাদেশ সরকারকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংবরণ কার্যক্রমে তথ্যপ্রমাণ ভিত্তিক নীতি এবং অনুশীলন নির্ধারণ ও এর প্রয়োগ করতে সাহায্য করবে।
স্বাস্থ্য অধিদফতর রোগের নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন। বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ সম্বলিত কার্যক্রম জোরদার করার মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংবরণের লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি।
ক্যাপচুরা প্রজেক্ট লিড কর্মকর্তা ড. নিমেশ পাউডিয়াল বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে তাদের অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞ, এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টার জন্য কার্যকরী এবং টেকসই কৌশলগুলোর সমন্বয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিস্তার বন্ধে প্রতিরোধের ভিত্তি তৈরিতে আমাদের অংশীদার ল্যাবরেটরি এবং ফার্মেসিতে ঘনিষ্ঠ অংশগ্রহণ করার জন্য।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই গবেষণা জাতীয় পরীক্ষাগার এবং সারভাইল্যান্স ক্ষমতার উপর একটি কার্যকরী ভিত্তিরেখা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই সক্ষমতাগুলোকে ভবিষ্যতে টিকিয়ে রাখার জন্য একটি নিয়মতান্ত্রিক এবং প্রগতিশীল পদ্ধতির বিকাশ ঘটেছে এবং সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মধ্যে বৃহত্তর সহযোগিতা ও বিশ্বাসের জন্ম দিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংবরণে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত কোনো প্রকার অ্যান্টিবায়োটিক বিক্রয় বন্ধ ও গ্রহণ বন্ধ করা জরুরি। একইসঙ্গে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সুনিশ্চিতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা প্রয়োজন।
তিনি বলেন, আমরা খুব দ্রুতই অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারের বিরুদ্ধে কাজ শুরু করছি। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন বাদে কেউ অ্যান্টিবায়োটিক কিনতে বা বিক্রি করতে পারবে না।
অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ, লাইসেন্সিং ও আইনগত ব্যবস্থা নিয়ে ঔষধ প্রশাসন কাজ করে যাচ্ছে। এই গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য ব্যবহার করে সার্ভেইল্যান্স কার্যক্রমকে উন্নত করা সম্ভব।
ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করল ফিনল্যান্ড ও সুইডেন। WB
ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ফিনল্যান্ড ও সুইডেন অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে।
দীর্ঘদিন সামরিকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা দেশ দুটি বুধবার ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে। এ আবেদনে যত শিগগির সম্ভব ন্যাটো সদস্যরা অনুমোদন দেবে, এমন আশা প্রকাশ করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন।
ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ওই আবেদনপত্র গ্রহণ করেন।
ফিনল্যান্ড ও সুইডেনের রাষ্ট্রদূতরা তাঁর হাতে আবেদনপত্রটি হস্তান্তর করেন। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদনকে স্টোলটেনবার্গ ‘ঐতিহাসিক পদক্ষেপ’ আখ্যা দেন।
নর্ডিক দেশ দুটির ন্যাটোতে যোগদানের ব্যাপারে আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে রাশিয়া। এটাকে সরাসরি ‘সমস্যা’ আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া জোট সদস্য তুরস্ক বিভিন্ন কৌশলগত কারণে এর বিরোধিতা করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বুধবারও নিজ দেশের অবস্থান তুলে ধরে বলেন, ন্যাটোর সদস্যরা যেন আংকারার উদ্বেগের প্রতি ‘শ্রদ্ধা’ দেখায়।
রাশিয়া : হামলার ভয়ে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ফিনল্যান্ডের মানুষ । WB
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ইউরোপের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে। এ জেরেই রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড  ও সুইডেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ফ্রান্স২৪
এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ফিনল্যান্ডের সাধারণ জনগণ রাশিয়ার হামলার ভয়ে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন।
রাশিয়ার সঙ্গে ১৩শ কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকা ফিনল্যান্ড এত দিন সামরিকভাবে নিরপেক্ষতার নীতি মেনে আসছিল। ৫৫ লাখ জনসংখ্যার দেশটিতে নিয়োগপ্রাপ্ত সেনার সংখ্যা মাত্র ১৩ হাজার। তবে দেশটিতে ৯ লাখ মানুষ সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছেন। তাদের মধ্য থেকে ২ লাখ ৮০ হাজার মানুষকে যুদ্ধের কাজে সরাসরি ব্যবহার করা যাবে।
তবে ফিনল্যান্ডবাসীর মন থেকে এসব পরিসংখ্যান রুশভীতি দূর করতে পারছে না। তাই তারা সপ্তাহান্তে সামরিক প্রশিক্ষণ নিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোয় ভিড় করছেন।
দেশটির সান্তাহামিনা দ্বীপের বাসিন্দা ভিলে মুক্কা এএফপিকে তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পরিস্থিতি বদলে গেছে। মানুষের মধ্যে নিরাপত্তাজনিত ভয় বেড়েছে। সবাই নিজের জীবন বাঁচানোর প্রয়োজনীয়তা অনুভব করছেন। এ জন্য সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন অনেকেই।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এসব প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সামরিক ইউনিফর্ম ও হেলমেট পরে অংশগ্রহণকারীরা সম্মুখযুদ্ধে অংশ নেওয়া, বিস্ফোরক শনাক্ত ও যুদ্ধের সময় জঙ্গলে চলাচলের প্রশিক্ষণ নিচ্ছেন।
ফিনল্যান্ডের ন্যাশনাল ডিফেন্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের (এমপিকে) সংগঠক ওসি হিয়েতালা জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পরের সপ্তাহ থেকে এসব প্রশিক্ষণে অংশগ্রহণের হার ১০ গুণ বেড়ে গেছে। তিনি বলেন, অন্য সময়ে প্রতি সপ্তাহে ৬০০ মানুষ এসব প্রশিক্ষণে অংশ নিতেন। কিন্তু ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এ সংখ্যা ছয় হাজারে উন্নীত হয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফিনল্যান্ডের দুটি রক্তক্ষয়ী যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলা এসব লড়াইয়ে শক্তিশালী প্রতিবেশী দেশটির কাছে ফিনল্যান্ড অনেক ভূমি হারিয়েছে। তাই সোভিয়েত উত্তরসূরি রাশিয়ার সম্ভাব্য হামলার ভয়ে ন্যাটোয় যোগ দেওয়া, জনগণের স্বেচ্ছায় সামরিক প্রশিক্ষণ নেওয়াসহ নানা কার্যক্রম শুরু হয়েছে ফিনল্যান্ডে।
সামরিক প্রশিক্ষণ গ্রহণকারী ৪৩ বছরের টুমাস ভ্যারে বলেন, ভীতিকর অভিজ্ঞতা খুঁজতে খুব বেশি অতীতে যেতে হবে না। গত শতকের মাঝামাঝিতেই আমরা ভুগেছি। এ ভীতির কারণে সাম্প্রতিক সময়ে সামরিক প্রশিক্ষণে আমি আরও সক্রিয় হয়েছি।
জনি ডেপ : মধুচন্দ্রিমায় মেরেছিলেন, দাবি আম্বার হার্ডের । WB
হলিউডের তারকা অভিনেতা জনি ডেপ ও অভিনেত্রী আম্বার হার্ডের আইনি লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের আদালতে মামলার শুনানি চলাকালে পাওয়া যাচ্ছে নতুন নতুন তথ্য। এবার আম্বার হার্ড দাবি করেছেন, জনি ডেপ মধুচন্দ্রিমায় তার গলা চেপে ধরেছিলেন।
আম্বারের সঙ্গে জনির বিয়ে হয়েছিল ২০১৫ সালে, ছাড়াছাড়ি হয় ২০১৭ সালে।  সংবাদমাধ্যমে নিবন্ধ লেখার জেরে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন জনি। নিবন্ধে আম্বার দাবি করেছিলেন, জনি তাকে নির্যাতন করেছেন।
জনি ডেপের মামলার জবাবে ৩৬ বছরের আম্বারও পাল্টা ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছেন।
ভার্জিনিয়ার আদালতে পঞ্চম সপ্তাহের শুনানি শুরু হয়েছে। আম্বার আদালতে বলেছেন, জনির সঙ্গে বিয়ে টিকিয়ে রাখতে চাইলে হয়তো তিনি বেঁচে থাকতেন না। আম্বার বলেন, আমি খুবই ভীত হয়ে পড়েছিলাম। আমার জন্য পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। আমি তাকে ছাড়তে চাইনি। আমি তাকে অনেক অনেক বেশি ভালোবেসেছিলাম।
কাঁঠালের যতো গুণ । WB
বর্তমান সময়ে আম, কাঁঠাল, লিচু, জাম, তরমুজ ইত্যাদি রসালো ফল সহজলভ্য। একেক ফলের রয়েছে একেক পুষ্টিগুণ। প্রতিটি মৌসুমি ফলই শরীরের নানা রকম ভিটামিন ও খনিজের অভাব পূরণ করতে সাহায্য করে। আর আমাদের জাতীয় ফল কাঁঠালেরও রয়েছে নানা গুণাবলী। তাই জেনে নেওয়া যাক কাঁঠালে কী কী গুণ লুকিয়ে রয়েছে-
কাঁঠালে রয়েছে বিটা ক্যারোটিন যা দৃষ্টি শক্তি ভালো রাখে, দাঁত ও হাড় সুস্থ রাখে, ত্বক সুন্দর করতে সাহায্য করে।
কাঁঠাল ফাইবার-সমৃদ্ধ ফল হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে।
পাকা কাঁঠালে ০.১৫ মি.গ্রা, কাঁচা কাঁঠালে ০.৯ মি.গ্রা এবং কাঁঠালের বীচিতে ০.১১ মি.গ্রা বি-২ পাওয়া যায়।
কাঁঠাল কার্বোহাইড্রেটের একটি অন্যতম উৎস। প্রতি ১০০ গ্রাম পাকা কাঁঠাল থেকে ৪৮ কিলোক্যালরি, কাঁচা কাঁঠাল থেকে ৫৩ কিলোক্যালরি এবং কাঁঠালের বীজ থেকে ১৩০ কিলোক্যালরি পরিমাণ শক্তি পাওয়া যায়। তাই শরীরের প্রয়োজনীয় শক্তির যোগান কাঁঠাল থেকে পাওয়া সম্ভব।
কাঁঠালে অ্যান্টি অক্সিড্যান্ট থাকার ফলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। বলিরেখাও কমে।
কাঁঠালে রয়েছে ভিটামিন বি৬ এবং প্রচুর পরিমাণ ক্যালোরি। তবে এতে কোনও রকম কোলেস্টেরল নেই।
কাঁঠালে আয়রন থাকে যা রক্তে লোহিতকণিকার পরিমাণ বাড়ায়। রক্তাল্পতায় যাঁরা ভুগছেন তাঁদের কাঠাল খাওয়া উচিত।
উচ্চমানের অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ ফল কাঁঠাল। এতে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে থাকে। তাই কাঁঠাল খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমনকি ক্যানসার এবং টিউমারের বিরুদ্ধেও শরীরে প্রতিরোধ গড়ে ওঠে।
কাঁঠালে ক্যালশিয়াম থাকে যা হাড় শক্ত রাখে।
কাঁঠালে ভিটামিন বি-১ ও বি-২ পাওয়া যায়। পাকা কাঁঠালে ০.১১ মি.গ্রা, কাঁচা কাঁঠালে ০.৩ মি.গ্রা ও কাঁঠালের বীচিতে ১.২ মি.গ্রা বি-১ পাওয়া যায়।
ইরানকে অনুসরণ করে মার্কিন নিষেধাজ্ঞা বানচালে অন্য দেশও : আলী বাকেরি কানি । WB
মার্কিন নিষেধাজ্ঞা বানচাল করতে বিশ্বের বিভিন্ন দেশ ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বলে দাবি করেছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। প্রেসটিভি
তিনি বলেছেন, ইরান বিশেষ প্রক্রিয়ায় আমেরিকার নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়েছে। এই কাজে তার দেশ এতটা সাফল্য অর্জন করেছে যে, নিষেধাজ্ঞার শিকার অন্যান্য দেশও এখন ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।
রবিবার তেহরানে আন্তর্জাতিক তেল, গ্যাস, পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমেরিকার একমাত্র হাতিয়ার নিষেধাজ্ঞা। আর ইরানের জ্বালানি বিশেষজ্ঞরা জর্জ ডব্লিউ বুশ-যুগের ‘স্মার্ট নিষেধাজ্ঞার’ বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা ঠেকানোর শিল্প’কে বারাক ওবামার ‘পঙ্গু নিষেধাজ্ঞা’ মোকাবেলার ‘প্রযুক্তিতে’ পরিণত করেছে এবং তারপর সেই আলোকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপকেও মোকাবেলা করেছে।
আলী বাকেরি কানির মতে, ইরানের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের নিষেধাজ্ঞা বানচালের সক্ষমতা শুধুমাত্র নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের জন্যই তেহরানের কূটনৈতিক দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেনি, বরং নিষ্ঠুর নিষেধাজ্ঞার মুখে দেশটির প্রতিরোধ ক্ষমতাকেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ। WB
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। এটি সে দেশে কিছুটা ‘বিরল’ তো বটেই, পদ্ধতিতেও আর দশটি গতানুগতিক নির্বাচনের চেয়ে আলাদা।
গোটা দেশ থেকে মাত্র ৩২৯ জন ভোট দেন সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে। এছাড়া ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ব্যাপকভাবে সুরক্ষিত একটি স্থানে।
গতকাল রবিবারই এবারের ভোট হয়েছে। সেই ভোটে হাসান শেখ মাহমুদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ব্যতিক্রমধর্মী এ নির্বাচনীপ্রক্রিয়ায় মূলত সোমালিয়ার নিরাপত্তাগত সমস্যা ও দেশটির গণতান্ত্রিক গ্রহণযোগ্যতার অনুপস্থিতি উঠে এসেছে।
সব মিলিয়ে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৬ জন। তাঁদের মধ্যে বিজয়ীকে লড়তে হয়েছে দেশে বিরাজমান খরা পরিস্থিতির সঙ্গে। তাঁর আরেকটি বড় কাজ হবে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের প্রভাব খর্ব করা। আল-কায়েদার সঙ্গে যুক্ত উগ্র ইসলামপন্থী এ সংগঠন দেশটির বড় অংশজুড়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। রাজধানী মোগাদিসু ও অন্যান্য এলাকায় প্রায়ই আক্রমণ চালিয়ে আসছে তারা।
সোমালিয়ায় ‘এক ব্যক্তি এক ভোট’ ধরনের গণতান্ত্রিক নির্বাচন ১৯৬৯ সালের পর আর হয়নি। সেবারের ওই ভোটের পর অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছিল স্বৈরশাসন। দেখা দিয়েছিল গোষ্ঠীভিত্তিক মিলিশিয়া বাহিনী ও ইসলামী উগ্রবাদীদের মধ্যে সংঘর্ষ। এ অস্থিরতা সোমালিয়ায় প্রত্যক্ষ নির্বাচন আয়োজন করতে না পারার অন্যতম কারণ।
সোমালিয়া এবার তৃতীয়বারের মতো নিজ দেশের মাটিতে পরোক্ষভাবে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। এর আগের দুটি নির্বাচন প্রতিবেশী রাষ্ট্র কেনিয়া ও জিবুতিতে হয়েছিল।
যেভাবে হওয়ার কথা নির্বাচন
সাবেক প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি ‘ফারমাজো’র চার বছরের মেয়াদ শেষ হওয়ার পরপরই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক মতপার্থক্য ও অস্থিরতার কারণে নির্বাচন পিছিয়ে যায় এবং ফারমাজো ক্ষমতায় থেকে যান। তিনি এবারের নির্বাচনেরও প্রার্থী ছিলেন।
রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটার ছিলেন মূলত এমপিরা। তাঁরা নিজেরা আবার নির্বাচিত হয়েছেন দেশের প্রভাবশালী গোষ্ঠীগুলোর মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের স্থান নির্ধারিত হয়েছিল সুরক্ষিত হালানে ক্যাম্প বিমানবন্দরের হ্যাঙ্গার। ভোটগ্রহণ হয়েছে গোপন ব্যালটে।
রাশিয়াকে নিয়ে ভীত নয় ফিনল্যান্ড : ন্যাটো । WB
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে রাশিয়া ফিনল্যান্ডকে বারবার সতর্ক করে আসছে। শনিবারও ফিনিশ প্রেসিডেন্টের সাথে ফোনালাপেও পুতিন বলেছেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়া হবে ভুল সিদ্ধান্ত। স্কাই নিউজ
তবে রাশিয়ার এমন সতর্কতায় ভীত নয় ফিনল্যান্ড। এমনটাই জানিয়েছেন দেশটির ইউরোপীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী টিট্টি টুপ্পুরাইনেন। তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে নেওয়া সব নোংরা পদক্ষেপ মোকাবেলায় আমরা প্রস্তুত। তবে আমরা মোটেও আতঙ্কিত নই, আমরা ভীত নই।’
তিনি আরও বলেন, ‘আমাদের শক্তিশালী সেনাবাহিনী আছে। আমরা মাত্রই ৬০টি এফ-৩৫ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পুরোপুরি অস্তশস্ত্রে সজ্জিত, আমরা এই জোটের বড় সম্পদ হবো।’
চলতি সপ্তাহেই শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা । WB
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট সেদেশে, বেড়েছে মূল্যস্ফীতি।
এমন পরিস্থিতিতে বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। এরই মধ্যে  নতুন করে মন্ত্রিসভা গঠন ও নতুন প্রধানমন্ত্রী নিযুক্তের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, চলতি সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে। গোতাবায়া বলেন, সংখ্যাগরিষ্ঠ সাংসদ ও জনগণের বিশ্বাস রয়েছে, এমন একজনকেই প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হবে। নতুন একটি সাংবিধানিক পরিবর্তন আনা হবে, যা ১৯তম সংশোধনীর ধারাগুলোকে আরও শক্তিশালী করবে।
গোতাবায়া বলেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ দেশকে স্থিতিশীল করার জন্য পরিকল্পনা তুলে ধরবে।
রাষ্ট্রযন্ত্রকে সচল রাখতে জনগণের সমর্থন কামনা করেন। যারা সহিংসতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ঢাবিতে এবার ভর্তি আবেদন তিন লাখ । WB
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার     ৫টি ইউনিটে ২ লাখ ৯০ হাজার ৩৪১ জন  ভর্তিচ্ছু অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। এ বছর মোট ৬ হাজার ৩৫টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৮ জন।
মঙ্গলবার অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এর আগে গত ২০ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।
কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১০ জন।
এ ছাড়া ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৩৫৭ জন।
ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা ভর্তি আবেদন এবং টাকা জমা দিতে পেরেছেন। সর্বমোট আবেদন পড়েছে ২ লাখ ৯০ হাজার ৩৪১ জন। এ সংখ্যা কিছুটা বাড়তে পারে। ব্যাংকের মাধ্যমে কিছু পেমেন্ট এন্ট্রি না হওয়ায় প্রতি ইউনিটে ১০০ জন বা তার বেশি কিছু আবেদন বাড়তে পারে।
ভর্তি কমিটির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা)। তবে চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট)।
১৬ মে থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এবারের ভর্তি পরীক্ষা আগের মতো দেশের বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা বিষয়ক যাবতীয় তথ্য জানতে পারবেন।
নৌ ঘাঁটিতে ‘লুকিয়ে’ মাহিন্দা রাজাপাকসে । WB
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বড় ভাই ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশটির উত্তর-পূর্বের নৌবাহিনীর ঘাঁটিতে লুকিয়ে আছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। মূলত অর্থনৈতিক সংকটের কারণে চলমান বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। খবর বিবিসি।
এদিকে রাজাপাকসের ছেলের মালিকানাধীন একটি রিসোর্টে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এর আগে, রাজাপাকসের পদত্যাগের পর তার বাসভবনেও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
দেশটির সামরিক বাহিনী জানায়, সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে নিজের নিরাপত্তার জন্য উত্তর-পূর্বে একটি নৌ ঘাঁটিতে লুকিয়ে আছেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বড় ভাই এবং দুইবারের সাবেক প্রেসিডেন্ট।
এদিকে চলমান বিক্ষোভ ঠেকাতে সারাদেশে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে লুটপাটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসে বিক্ষোভ শুরু হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে দেশটিতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
তবে বর্তমান অচলাবস্থায় পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া। এক্ষেত্রে সংসদের কাছে কিছু ক্ষমতা হস্তান্তর করা এবং একজন প্রধানমন্ত্রীর নাম দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। কিন্তু এজন্য কোনো সময় নির্ধারণ করেননি তিনি।
দেশটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সংকটের কারণে সৃষ্ট বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপাকসে। মূলত খাদ্য ও জ্বালানি শেষ হয়ে যাওয় বা ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় বিক্ষোভে নেমে পড়েন শ্রীলঙ্কানরা।
চলমান বিক্ষোভে গত সোমবার থেকে এ পর্যন্ত অন্তত ৯ জন নাগরিক নিহত হয়েছেন। এ সময় আরও ২০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করলে এবং সরকারের মন্ত্রী, এমপি ও সমর্থকদের ওপর হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
শ্রীলঙ্কার নেতাদের পালিয়ে আসার খবরকে নাকচ করল ভারত । WB
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চলমান সহিংসতার মধ্যে দেশটির রাজনীতিবিদরা পরিবারসহ ভারতে পালিয়ে যাওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। কিন্তু শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এসব খবরকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছে।
লঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিরর ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
এদিকে কলম্বোয় ভারতীয় হাইকমিশন মঙ্গলবার এক টুইট বার্তায় জানায়, শ্রীলঙ্কার কয়েকজন রাজনীতিক ও তাদের পরিবারের সদস্যরা ভারতে পালিয়েছেন—এমন তথ্য সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বলে হাইকমিশনের নজরে এসেছে। এসব তথ্যের সত্যতা নেই। হাইকমিশন এমন প্রচারণার নিন্দা জানাচ্ছে।
এর আগে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে নিজেদের নীতিগত অবস্থান জানায় ভারত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক পুনরুজ্জীবন, স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় পূর্ণ সহযোগিতা করা হবে। গণতান্ত্রিক উপায়ে দ্বীপরাষ্ট্রের জনগণ যা চাইবেন, ভারত সেই স্বার্থ রক্ষায় সচেষ্ট হবে।
এর আগে সরকার বিরোধী সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। এরপর সেনা পাহারায় কলম্বোর সরকারি বাসভবন ছাড়েন মাহিন্দা রাজাপক্ষে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি শহরে একটি নৌঘাঁটিতে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। ওই নৌঘাঁটিও ঘিরে রেখেছেন বিক্ষোভকারীরা।
এদিকে সহিংসতার মধ্যে পড়ে এক এমপি’সহ অন্তত ৮ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২০০ নাগরিক। দেশটির নারকীয় পরিস্থিতি ঠেকাতে আইন-শৃঙ্খলাবাহিনীকে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার মন্ত্রী-এমপিসহ অর্ধশতাধিক নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বাদ পড়েনি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পৈত্রিক বাড়িও। উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যে শুধু সরকারের মন্ত্রী-এমপিরাই নন, তোপের মুখে পড়ছেন তাদের সমর্থকরাও।
গত সোমবার শ্রীলঙ্কা টুইট নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সরকারপন্থি এক ব্যক্তিকে ধরে ময়লার গাড়িতে ফেলে দিচ্ছে একদল বিক্ষোভকারী। এসময় ক্ষুব্ধ জনতার ভেতর থেকে বলতে শোনা যায়, এটাই কলম্বো। ওই একই হ্যান্ডেল থেকে প্রকাশিত আরেকটি টুইটে বলা হয়, গলে-ভিত্তিক বিক্ষোভকারীদের তাড়া খেয়ে বেরওয়েওয়া লেকে ঝাঁপ দিয়েছেন প্রধানমন্ত্রীর সমর্থকরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট এক টুইট বার্তায় দেশটির বিক্ষুব্ধ নাগরিকদের সরকারি সম্পদের ক্ষতি সাধন না করার অনুরোধ করার পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশটিতে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে সংবিধানের আলোকে কাজ করা হবে। পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থা নিরসনে কাজ করা হবে।
প্রসঙ্গত, নতুন এই নির্দেশনার আলোকে দেশটিতে সামরিক বাহিনীর সদস্যরা কোনো বিক্ষোভকারীকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ২৪ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখতে পারবেন। একই সঙ্গে সামরিক বাহিনীর সদস্যরা যেকোনো বেসরকারি স্থাপনা ও গাড়িতে তল্লাশি চালাতে পারবেন। এছাড়াও কোনো পরোয়ানা ছাড়াই গ্রেফতারের ক্ষমতা পেয়েছে পুলিশ। তারপরও সরকার বিরোধীদের দমন করা যাচ্ছে না।
দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: যুক্তরাষ্ট্র । WB
ইউক্রেনে চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী করার জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এমনকি দেশটির পূর্ব দিকের সংঘর্ষ শেষ হলেও এই যুদ্ধের অবসান হবে না বলেও সতর্ক করেন তিনি। খবর বিবিসি।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই এই সতর্কবার্তা উচ্চারণ করলেন তিনি। মূলত রাশিয়া ওই অঞ্চলটি দখল করতে যাচ্ছে।
ইউক্রেনের জনগণ রাজধানী কিয়েভ দখলের চেষ্টা প্রতিহত করার পর দেশটির ডনবাস অঞ্চল দখলের জন্য পুনরায় মনোযোগ দিয়েছে রুশ সেনাবাহিনী। যদিও রুশ বাহিনী ওই অঞ্চলে অচল অবস্থার মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা।
ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইনস গতকাল মঙ্গলবার (১০ মে) মার্কিন সিনেট কমিটির শুনানিতে বলেন, ‘ডনবাস অঞ্চলের বাহিরেও জয় পাওয়ার আশা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা ও রুশ বাহিনীর সক্ষমতার মধ্যে অমিল খুঁজে পাচ্ছেন পুতিন।’
তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি, খাদ্য ঘাটতি এবং জ্বালানির দাম কমে যাওয়ার কারণে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমর্থন দুর্বল হওয়ার জন্য সম্ভবত রুশ প্রেসিডেন্ট অপেক্ষা করছেন।’
এ সময় সতর্ক করে এভ্রিল হেইনস বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী করতে কঠোর উপায় অবলম্বন করতে পারে রাশিয়া। এমনকি মস্কোর জন্য অস্তিতের হুমকি দেখা দিলে পারমাণবিক অস্ত্রেরও ব্যবহার করতে পারেন প্রেসিডেন্ট পুতিন।
এদিকে চলমান সংঘর্ষে, উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের চারটি বসতি পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, চেরকাসি টাইশকি, রুস্কি টাইশকি, রুবিঝনে এবং বায়রাককে রাশিয়ার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
উত্তাল শ্রীলঙ্কায় ক্ষমতাসীনদের বাড়িতে আগুন, এমপিসহ নিহত ৫ । WB
শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভ ক্রমশই খারাপ হচ্ছে। অর্থনৈতিক সঙ্কটে টালমাটাল শ্রীলঙ্কায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী রাজাপাকসে। তাতেও ক্ষোভ কমেনি, কারফিউ সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। দেশটিতে ক্ষমতাসীনদের নেতাকর্মীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।
এরই মধ্যে রাজাপাকসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা, জ্বালিয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের কয়েকজন এমপি এবং একজন বিচারপতির বাড়ি। বিক্ষোভে সহিংসতায় প্রাণও হারিয়েছেন একজন এমপি। তবে বলা হচ্ছে, তিনি বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার সময় নিজেই নিজের উপর গুলি চালান। বিবিসি ও আল-জাজিরা জানিয়েছে, কলম্বোয় সহিংসতায় ওই সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দুইশ জন।
উল্লেখ্য, শ্রীলংকায় এখন যে অর্থনৈতিক সংকট চলছে তা ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতা পাবার পরবর্তীকালের সবচেয়ে গুরুতর সংকট। ছিয়াত্তর বছর বয়স্ক মহিন্দা রাজাপাকসে গতকাল প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
তিনি বলেন, সংকট কাটিয়ে উঠতে একটি সর্বদলীয় সরকার গঠনের পথ পরিষ্কার করতে তার এ পদত্যাগ সহায়ক হবে বলে তিনি আশা করছেন। তবে বিশ্লেষকরা বলছেন, যেহেতু তার ভাই প্রেসিডেন্ট পদে আছেন- তাই এ পদত্যাগ সরকারবিরোধী বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আছে।
টিকটকারদের বিজ্ঞাপনী আয়ের ভাগ দেবে টিকটক । WB
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের নতুন পথ খুলতে একটি বিশেষ সুযোগ চালু করতে যাচ্ছে টিকটক। ভিডিওর পাশাপাশি চলা নির্দিষ্ট কিছু বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটা অংশ নির্মাতাকে দেয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
টিকটক কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনী আয় ভাগাভাগির নতুন প্রকল্পটির নাম দিয়েছে ‘টিকটক পালস’। এ প্রকল্পে টিকটকের শীর্ষ ৪ শতাংশ ভিডিওর পাশেই থাকবে বিজ্ঞাপন। তবে এ প্রকল্প থেকে আয়ের উপযোগী হতে হলে অন্তত এক লাখ ফলোয়ার থাকতে হবে নির্মাতা বা প্রকাশকের।
টিকটকের সাম্প্রতিক পরিকল্পনার সঙ্গে ইউটিউবের ব্যবসা কাঠামোর মিল রয়েছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে। পরিকল্পনা কার্যকর হলে সরাসরি টিকটক থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয়ের পথ তৈরি হবে নির্মাতাদের জন্য।
স্বীকৃত কনটেন্ট নির্মাতাদের টিকটক বিজ্ঞাপনী আয়ের ৫০ শতাংশ দেবে বলে ভার্জকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের উত্তর আমেরিকাভিত্তিক ব্যবসার মহাব্যবস্থাপক স্যান্ডি হকিন্স। নির্মাতাদের বিজ্ঞাপনী আয়ের ৫৫ শতাংশ দেয় ইউটিউব।
‘পালস’ জুনেই যুক্তরাষ্ট্রে চালু হবে বলে নিশ্চিত করেছেন হকিন্স। বিশ্বের অন্যান্য বাজারে প্রকল্পটি চালু হবে বছরের শেষ নাগাদ। এতদিন টিকটকের পক্ষ থেকে নির্মাতাদের আর্থিক সুবিধা দেয়ার একমাত্র ব্যবস্থা ছিল ‘ক্রিয়েটর ফান্ড’। ভিডিওর জনপ্রিয়তার ভিত্তিতে নির্দিষ্ট কিছু কনটেন্ট নির্মাতাকে আর্থিক সুবিধা দিত ওই তহবিল।
তবে নির্মাতাদের অভিযোগ ছিল, তহবিলের আর্থিক সুবিধা নিয়মিত নয় এবং পরিমাণেও কম। অর্থাৎ নির্মাতাদের জন্য টিকটকে নির্ভরযোগ্য ও টেকসই আয়ের কোনো পথ এতদিন ছিল না।
ইসরায়েলকে দোষারোপ করল রাশিয়া। WB
ইসরায়েলের বিরুদ্ধে ইউক্রেনে ‘নব্য নাৎসিবাদ’ সমর্থনের অভিযোগ করেছে রাশিয়া। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেছেন-  এডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল। সেই মন্তব্যের জন্য লাভরভকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের নেতারা।
লাভরভের মন্তব্য নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিডের সমালোচনার জবাবে একটি বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বিবৃতিতে ল্যাপিডের মন্তব্য ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।
এদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভকে সমর্থন দেয় ইসরায়েল। যদিও ইসরায়েল বরাবরই মস্কোর সরাসরি সমালোচনা এড়িয়ে চলেছে।
ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে বেশ কিছু দেশ রুশ ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সে পথে পা বাড়ায়নি ইসরায়েল। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়েছে।
ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটনের জন্য গত এপ্রিলে রাশিয়াকে অভিযুক্ত করেছে ইসরায়েল। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী ইতালির একটি  টেলিভিশনকে  সাক্ষাৎকার দিয়েছেন।
ওই সময় তাকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে কেন রাশিয়া ‘নাৎসি’ হিসেবে চিত্রিত করছে- যেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি। উত্তরে লাভরভ বলেন, এতে কিছু আসে যায় না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই এটা প্রমাণ হয় না।
তিনি আরো বলেন, আমার ভুল হতে পারে, কিন্তু হিটলারেরও দেহেও ইহুদি রক্ত ছিল। জ্ঞানী ইহুদিরা বলেন যে সবচেয়ে কড়া অ্যান্টি-সেমিটরাও সাধারণত ইহুদি হয়ে থাকে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যে ইসরায়েলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড রুশ পররাষ্ট্রমন্ত্রীর কড়া নিন্দা করে ক্ষমা চাইতে বলেন।
আমরা সবাই এর পথ শিশুদের মাঝে ঈদের পোশাক ও সালামি বিতরণ। WB
সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই পরিবার সমাজের নানা অসঙ্গতি এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। সুন্দর, সাবলীল এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন এবং আমরাই গড়বো উজ্জ্বল আগামী মূলমন্ত্র নিয়ে মূলত এ সামাজিক সংগঠনটির পথচলা।
এরই ধারাবাহিকতায় ৩মে চাঁদ রাতে পথ শিশুদের মাঝে ঈদের পোশাক ও ঈদ সালামি বিতরণ করা হয় যেখানে অসংখ পথ শিশু অংশগ্রহন করেন।
View this post on Instagram
A post shared by AmraSobai (@amrasobai_org)
পথ শিশুদের মাঝে ঈদের পোশাক ও সালামি বিতরণ ইভেন্ট কার্যক্রমটিতে স্পন্সর হিসাবে সহযোগিতা করেন জনাব জাহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ওএমআরডিএম সিস্টেম, ঢাকা।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এইচ এম বায়েজিদ বোস্তামী এছাড়া এতে উপস্থিত ছিলেন সংগঠনটির ভলান্টিয়ার টিম আর ইভেন্টি পরিচালনা করেন আমরা সবাই আইটি কমিউনিকেশন ইঞ্জিনিয়ার রানা আহমেদ।
গরমে অত্যন্ত উপকারি তরমুজের শরবত । WB
চলছে পবিত্র মাহে রমজান। বাইরে বের হলেই প্রচণ্ড গরম। গরমে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে। ইফতারে শরীরে পানির চাহিদা পূরণে খেতে পারেন তরমুজের জুস।
গরমের সময় তরমুজের সরবত খুবই উপকারি ৷ যারা রোজা রাখছেন তাঁদের কাছে তরমুজের জুস বিশেষ পছন্দের ৷ কারণ তরমুজের শতকরা ৯২ ভাগই পানি। তাই তরমুজ খেলে সহজেই তৃষ্ণা মেটে। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন। এতে চোখ ভালো থাকে ৷ দেহে পানির ঘাটতি দূর হয়৷
তরমুজের শরবতের গুণাগুণঃ তরমুজের শরবত গরমে শরীর ঠাণ্ডা রাখে,তরমুজের থাকা অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালী বজায় রাখে।
তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ,  রয়েছে বিটা ক্যারোটিন যা চোখ ভালো রাখে, ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে, ভিটামিন বি৬, ভিটামিন বি১ শরীরে এনার্জি তৈরিতে সাহায্য করে, শরীরের পানিশূন্যতা দূর করে, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমায়,
অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রোস্টেট ক্যানসার, কোলন ক্যানসার ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও কমায়।
বরফ দিয়ে মিশিয়ে খেতে পারেন অথবা এমনই খেতে পারেন ৷ তরমুজের রস দেহে প্রবেশ করলেই প্রাকৃতিক উপায়ে ঠাণ্ডা হবে শরীর৷
টাইফয়েড থেকে যেসব জটিলতা তৈরি হতে পারে । WB
সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণই হচ্ছে টাইফয়েড বা টাইফয়েড জ্বর। এই জ্বরের আরেক নাম ‘এন্টারিক ফিভার’। টাইফয়েডের লক্ষণ মৃদু থেকে তীব্র হতে পারে এবং অপর্যাপ্ত চিকিৎসায় এটি জটিলাকার ধারণ করতে পারে।
কারণ
দূষিত খাবার, পানি এবং দুধের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে।
ঘরের বাইরের অস্বাস্থ্যকর খাবার এবং অপরিষ্কার শাক-সবজি ও কাঁচা-ফলমূলও টাইফয়েডের জীবাণুর উৎস হতে পারে। আক্রান্ত ব্যক্তির মল দিয়ে পানি ও খাবার দূষিত হয়ে থাকে।
লক্ষণ
চিকিৎসাধীন থাকলেও টাইফয়েড জ্বর এক-দুই সপ্তাহের বেশি সময়জুড়ে স্থায়ী হতে পারে এবং লক্ষণগুলোও সপ্তাহ অনুসারে ক্রমান্বয়ে দেখা দেয়?
প্রথম সপ্তাহে
* তীব্র জ্বর, ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে
* জ্বরের সঙ্গে মাথা ব্যথা
* শরীর ম্যাজম্যাজ, শরীর ব্যথাসহ শারীরিক দুর্বলতা
* ক্ষুধামন্দা ও বমির ভাব
* কোষ্ঠকাঠিন্য অথবা, ডায়রিয়া
* জ্বরের সময় রোগীর হৃদস্পন্দন কমে যেতে পারে
দ্বিতীয় সপ্তাহে
* ডায়রিয়া হতে পারে।
* অনেক সময় পেট ফুলে যায় এবং পেটে তীব্র ব্যথা অনুভূত হয়। জ্বরের সঙ্গে কাশিও হতে পারে।
* দুই সপ্তাহের মধ্যেও টাইফয়েড না সারলে সংক্রমণ মস্তিষ্কে পৌঁছানোর আশঙ্কা থাকে এবং সেখান থেকে কোমা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
করণীয়
টাইফয়েড জ্বর সন্দেহে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে? সচরাচর রক্ত, প্রয়োজনে মল-মূত্র পরীক্ষা করে টাইফয়েড শনাক্ত করতে হয়। টাইফয়েডের চিকিৎসায় উপযুক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হয় এবং বেশির ভাগ সময়েই ইনজেকশনের মাধ্যমে শিরাপথে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন পড়ে।
টাইফয়েডের জটিলতাগুলা মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক হতে পারে। যেমন : অন্ত্রে ঘা হয়ে ছিদ্র তৈরি হতে পারে, যাকে বলে ‘গাট পারফোরেশন’। সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে। এ ছাড়া, টাইফয়েড থেকে মেনিনজাইটিস পর্যন্ত হতে পারে? টাইফয়েড শরীরে দীর্ঘমেয়াদি জটিলতা তো সৃষ্টি করেই, টাইফয়েড জ্বরে মৃত্যুও হতে পারে। ফলে কোনোভাবেই একে অবহেলা করা যাবে না।
ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার মূল লক্ষ্য আসলে কী? । WB
ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার মূল লক্ষ্য আসলে কী, তারা কি চাইছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক- সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কিছু বক্তব্যের পর সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কিয়েভে রবিবার রাতে তার সংক্ষিপ্ত সফর শেষ করে পোল্যান্ডে লয়েড অস্টিন সাংবাদিকদের বলেন আমেরিকা দেখতে চায় এই যুদ্ধের পরিণতিতে রাশিয়া সামরিক শক্তির দিক থেকে দুর্বল হয়ে পড়ুক।
“আমেরিকা দেখতে চায় রাশিয়া এতটাই দুর্বল হয়ে পড়ুক যাতে ইউক্রেনে হামলার মত কাজ করার সক্ষমতা ভবিষ্যতে তাদের আর না থাকে।”
পেন্টাগনের প্রধান বলেন, এই যুদ্ধে “তারা (রাশিয়া) এরই মধ্যে তাদের সামরিক ক্ষমতার অনেকটাই হারিয়েছে…আমরা দেখতে চাই দ্রুত সেই দুর্বলতা যেন তারা কাটিয়ে উঠতে না পারে।”
বিবিসির কূটনৈতিক জেমস ল্যান্ডেল বলছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন একজন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য বিস্ময়কর।
জেমস ল্যান্ডেল বলেন, “তিনি হয়ত পশ্চিমা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করেছেন যা রাশিয়ার সামরিক অবকাঠামোর ভিত্তিতে আঘাত করছে।”
“অথবা তিনি কি এই যুদ্ধে পশ্চিমা শক্তির লক্ষ্যকে প্রসারিত করছেন? তিনি কি বলতে চাইছেন যে ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাতে সুবিধাই হবে?”
বিবিসির এই সংবাদদাতা মনে করেন, সেই ইঙ্গিত যদি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দিয়ে থাকেন তাহলে এর সাথে অনেক পশ্চিমা মিত্র একমত হবে না।
কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সমর-বিদ্যা বিশেষজ্ঞ ড সৈয়দ মাহমুদ আলী মনে করেন, এই যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনের পাশাপাশি আমেরিকাও একটি পক্ষ এবং এই যুদ্ধ থেকে তারা যে উদ্দেশ্য হাসিল করতে চায় তা অন্য দুই পক্ষের থেকে সম্পূর্ণ আলাদা।
ড. আলী বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মূল লক্ষ্য নিজ নিজ কিছু আঞ্চলিক এবং অভ্যন্তরীণ স্বার্থ উদ্ধার বা রক্ষা কিন্তু যুক্তরাষ্ট্রের লক্ষ্য “বৃহত্তর ভূ-রাজনৈতিক।”
“ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার চেয়েও যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধের লক্ষ্য আপনি বলতে পারেন ‘গ্র্যান্ড ষ্ট্রাটেজিক’ অর্থাৎ বিশ্ব ভূ-রাজনীতিতে রাশিয়া যেন এরপর মাথা তুলে না দাঁড়াতে পারে, রাশিয়া যেন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরোধী কোনো পদক্ষেপ না নিতে পারে।”
“সেজন্য আমেরিকা চাইছে রাশিয়াকে এই যুদ্ধে এমনভাবে পরাভূত করা, তাদের এমন ক্ষতি সাধন করা যাতে রুশ নেতারা ভবিষ্যতে আর কোনোদিন ইউক্রেনে হামলা চালানোর পদক্ষেপ না নেন।”
কিয়েভে রবিবার রাতের সফরে অস্টিনের সঙ্গী ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও।
এই যুদ্ধে রাশিয়ার কী পরিণতি আমেরিকা দেখতে চায় তা নিয়ে তার সহকর্মী লয়েড অস্টিনের মত এমন কোনো বক্তব্য ব্লিনকেন দেননি যা নিয়ে কাটা-ছেড়া হতে পারে। তবে এই যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখাই যে আমেরিকার মূল লক্ষ্য তা স্পষ্ট করেই বলেছেন।
কিয়েভ থেকে ওয়াশিংটনে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, ইউক্রেন রাশিয়া তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে এবং ইউক্রেন সফল হচ্ছে।
তিনি বলেন, “মোদ্দা-কথা হচ্ছে আমরা জানি না এই যুদ্ধ সামনের দিনগুলোতে ঠিক কিভাবে এগুবে, কিন্তু আমরা এটা জানি যে ভ্লাদিমির পুতিন যতদিন টিকবেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ইউক্রেন তার চেয়ে অনেকদিন টিকবে।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইউক্রেনের প্রতি ভবিষ্যতে আমাদের সাহায্য অব্যাহত থাকবে। চূড়ান্ত সাফল্য না আসা পর্যন্ত এই সহায়তা চলবে।”
প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে তাদের বৈঠকের সময় মার্কিন এই দুই মন্ত্রীই প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকা ইউক্রেনকে অতিরিক্ত ৭০ কোটি ডলারের সামরিক সাহায্য দেবে, এবং কিয়েভে পর্যায়ক্রমে মার্কিন কূটনীতিকরা ফিরে আসবেন।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারো নিশ্চিত করা হয়েছে যে ইউক্রেনের মাটিতে মার্কিন কোনো সৈন্য লড়াই করতে যাবে না বা ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা করে আমেরিকা তা কার্যকরী করবে না।
ছোটবেলায় নিজের ঘটে যাওয়া ঘটনা নিয়ে বোমা ফাটালেন কঙ্গনা । WB
জীবনের একের পর এক পাতা দর্শকদের সামনে খুলছেন রিয়ালিটি শো লক আপের প্রতিযোগীরা। তাদের জীবনের কাহিনি শুনে কখনও রাগ করছেন এই শোয়ের সঞ্চালক কঙ্গনা রানাউত, কখনও আবার মনও ভাঙছে তার। এরই মাঝে বোমা ফাটালেন কঙ্গনা নিজেই।
ছোটবেলার এক তিক্ত স্মৃতি শেয়ার করলেন অভিনেত্রী।সম্প্রতি লক আপের অন্যতম প্রতিযোগী মুনওয়ার ফারুকী তার এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, মাত্র ছয়-সাত বছর বয়সে যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। এমনকি তার এক আত্মীয়েরই লালসার শিকার হতে হয়েছিল তাকে।
তার অভিজ্ঞতার কথা শুনে কঙ্গনা বলেন, “ভারতের অনেক শিশুই ছোটবেলায় যৌন হয়রানির শিকার হয়। ছোটবেলায় যৌনতা নিয়ে শিশুদের বোঝানো সম্ভব হয় না। কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ তাও শোখানো যায় না। এর কারণেই অনেক শিশুকে মানসিকভাবেও ভুগতে হয়। এই শোয়ে আমরা যৌন হয়রানি ও শিশু নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হব।”
কঙ্গনা তার নিজের জীবনের একটি কাহিনিও শেয়ার করেছেন। তিনি বলেন, “আমাদের পাড়ায় এক ছেলে ছিল সে নিজেও তখন ছোট ছিল কিন্তু আমার থেকে তিন-চার বছরের বড়। আমরা অনেকেই খুব ছোট ছিলাম। ও আমাদের ডাকত আর আমাদের জামাকাপড় খুলে আমাদের চেক করত। আমরা তখন বুঝতেই পারিনি যে আমাদের সঙ্গে এটা কী হচ্ছে! মুনাওয়ার তুমি খুব সাহসী যে তুমি তোমার জীবনের সত্য কথাগুলো এখানে শেয়ার করেছো।”
মাল্টার যত গুণ | WB
মাল্টা প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় এবং দামেও বেশ সস্তা। জনপ্রিয় এই ফলটির পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। শুধুমাত্র ভিটামিন-সি না, মাল্টাতে রয়েছে ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, এবং চর্বিমুক্ত ক্যালরি। এগুলো ছাড়াও মালটাতে রয়েছে আরও অনেক পুষ্টিগুণ।
ভিটামিন-সি এর চাহিদা পূরণে
ভিটামিন-সি এর চাহিদা পূরণে মাল্টার জুড়ি নেই। এক গ্লাস মাল্টার জুসকে ভিটামিন-সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয়। মাল্টাকে ভিটামিন-সি ট্যাবলেট হিসেবেও গ্রহণ করা যায় । গবেষণায় দেখা গিয়েছে, ১০০ গ্রাম মাল্টায় ভিটামিন-সি আছে ৩২ মিলিগ্রাম। প্রতিদিন মানবদেহে ভিটামিন-সি এর চাহিদার আধাভাগ জোগান দিতে পারে একটি মাল্টা।
রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে
প্রতিনিয়ত মাল্টা খেলে দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। একটি গবেষণায় দেখা গেছে,যারা নিয়মিত মাল্টা খায় তাদের দাঁতের রোগ অনেক কম হয়। জিহ্বায় ঘা, ঠোঁটের ঘা, জ্বরের সময় ঠোঁটসহ ত্বক, জিহ্বার অনেক রোগ ভাল করে মাল্টা। এছাড়াও শীতকালীন ঠোঁট ফাঁটা, পায়ের তালু ও হাতের তালু ফাঁটা রোগ প্রতিরোধ করে মাল্টা।
দৃষ্টিশক্তি ভালো রাখতে
প্রতিদিন একটি করে মাল্টা খাওয়ার অভ্যাস আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। কারণ, কমলায় রয়েছে ভিটামিন এ, সি ও পটাসিয়াম। এ ভিটামিনগুলো দৃষ্টিশক্তির জন্য বেশ উপকারী। তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে নিয়মিত খান মাল্টা।
পাকস্থলীর ক্রিয়া সচল রাখতে
পাকস্থলীকে সুস্থ রাখে মাল্টা। তাই নিয়মিত মাল্টা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয়। মাল্টা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে।
ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে
মাল্টায় হেসপেরিডিন ও ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতেও সহায়তা করে। মাল্টা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি তাদের রক্তের চর্বির পরিমাণ কমাতে সহায়তা করে মাল্টা। মাল্টা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই যাদের বহুমূত্র রোগ আছে তারা নির্দ্বিধায় মাল্টা খেতে পারেন।
বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরির সুযোগ। WB
বাংলাদেশ বিমানবাহিনীতে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এমওডিসি (এয়ার) পদে লোকবল নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা যাবে আগামী ৮ মে থেকে ১৪ মে, ২০২২ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
ইসরায়েলের পরমাণু অস্ত্রাগারের ছবি তেল আবিবকে পাঠিয়েছে ইরান! । WB
ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত পরমাণু অস্ত্রের গুদাম এবং ইসরায়েলি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোর ছবি এবং ম্যাপ তেল আবিবের কাছে পাঠিয়েছে ইরান।
একে ইসরায়েলের জন্য বিশেষ হুঁশিয়ারি বার্তা বলে মনে করা হচ্ছে। খবর-পার্সটুডের
ইরান বলেছে, তেহরানের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসনমূলক তৎপরতায় সামিল হলে ইসরায়েইলের এ সমস্ত স্পর্শকাতর স্থানগুলোতে হামলা চালানো হবে। কয়েকটি ইরানি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন এই খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, ইউরোপের একটি দেশের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু অস্ত্রের গুদামের ছবি ও ম্যাপ তেল আবিবের কাছে পাঠিয়েছে তেহরান। এসব ছবির বেশিরভাগই টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট এর মাধ্যমে তোলা নয়। এসব ছবি তোলার জন্য ড্রোন ব্যবহার করার চেয়ে গোয়েন্দা মাধ্যমেই সংগ্রহ করা হয়েছে বেশি।
‘প্লেন জলে চলছে, মাছ আকাশে উড়ছে’, দক্ষিণী সিনেমাকে কটাক্ষ নওয়াজের । WB
সাম্প্রতিক সময়ের ‘আরআরআর’, ‘কেজিএফ টু’-এর মতো বড় বাজেটের সিনেমা নিয়ে কটাক্ষ করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার মতে চটকদার এই ছবিগুলো প্রকৃত সিনেমা নয়।
বিষয়টি নিয়ে তির্যক মন্তব্য করে বলিউড হাঙ্গামাকে দেয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘করোনার লক ডাউনের সময় মানুষ পুরো বিশ্বের ছবি দেখেছে। ভেবেছিলাম তাদের স্বাদ বদলেছে। কিন্তু এখন যে ধরনের সিনেমা বানানো হচ্ছে তাতে মনে হচ্ছে তেল আনতে দক্ষতা ফুরিয়েছে। অতিমাত্রায় বিনোদন দিলেই ছবি হিট!’
অভিনেতা আরও বলেন, “এখন কম বাজেট, মাঝারি বাজেটের ছবি হলে মুক্তি দেয়া অসম্ভব হয়ে পড়েছে। শুধু বড় বাজেটের ছবি হলে মুক্তি পাচ্ছে। এই সমস্ত সিনেমা দেখে সবাই অবাক হচ্ছে। প্লেন জলে চলছে, মাছ আকাশে উড়ছে। এগুলো হল ভিজ্যুয়েল এক্সপেরিয়েন্স, আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কোথায়? ভাগ্য ভালো ওটিটির কারণে আমরা এখনও কিছু ভালো ছবি দেখতে পারছি ‘কোডা’, ‘কিং রিচার্ড’র মতো।”
সাম্প্রতিক সময়ে এসএস রাজামৌলি-র ‘আরআরআর’, প্রশান্ত নীলের ‘কেজিএফ ২’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। ‘আরআরআর’ ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে ১৬ দিনে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মাত্র একদিনে ৭০০ কোটির ব্যবসা করে গোটা বিশ্বে। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ও দারুণ ব্যবসা করেছে।
সোলাইমানি হত্যার প্রতিশোধ না নিতে ইরানকে ‘লোভনীয়’ প্রস্তাব আমেরিকা: রিপোর্ট । WB
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ না নিতে ইরানকে অনুরোধ করে বারবার বার্তা দিচ্ছে আমেরিকা। তারা এ জন্য ইরানকে কিছু পুরস্কার ও পাশাপাশি কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দিচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘প্রেস টিভি’ এক প্রতিবেদনে এ দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ অবশ্যই নেবে ইরান। কোনও আলোচনায় অন্য কোনও কিছুর বিনিময়ে প্রতিশোধ গ্রহণের প্রত্যয় থেকে তেহরান কোনওভাবেই সরে আসবে না।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিরাজ নগরীতে দেওয়া এক বক্তৃতায় তাংসিরি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে সোলাইমানি হত্যার প্রতিশোধ গ্রহণ থেকে বিরত থাকার জন্য বারবার ইরানকে বার্তা পাঠানো হচ্ছে। এর পরিবর্তে তারা কিছু পুরস্কারের পাশাপাশি ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে চায়।
অ্যাডমিরাল তাংসিরি এ প্রস্তাবকে ‘দিবাস্বপ্ন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা প্রতিশোধ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন; কাজেই আমরা সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবই। তিনি বলেন, কোথায় এবং কখন প্রতিশোধ নেব সেটা আমরাই ঠিক করব।
আইআরজিসি’র এই কমান্ডার বলেন, জেনারেল সোলাইমানি হত্যায় যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার করা হবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির ভাষণ উদ্ধৃত করে তিনি বলেন, “তারা তাদের নোংরা কর্মের জন্য এই পৃথিবীতেই শাস্তি পাবে ইনশাআল্লাহ।”
২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি বাহিনীর কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন। মধ্যরাতের ওই জঘন্য হত্যাকাণ্ডের জের ধরে আমেরিকার সঙ্গে ইরানের মুখোমুখি সামরিক সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশ ও তত্ত্বাবধানে এই জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং এ কাজে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রকাশ্য সম্মতি ছিল। যেসব সেনা কমান্ডার এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের নামও ইরানের পক্ষ থেকে একাধিকবার প্রকাশ করা হয়েছে।
আমরা সবাই এর পথ মানুষদের মাঝে ইফতার বিতরন । WB
সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই পরিবার সমাজের নানা অসঙ্গতি এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। সুন্দর, সাবলীল এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন এবং আমরাই গড়বো উজ্জ্বল আগামী মূলমন্ত্র নিয়ে মূলত এ সামাজিক সংগঠনটির পথচলা।
এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল ২০তম রোজায় পথ মানুষদের মাঝে ২০০ প্যাকেট ইফতারী ও পানীয় বিতরনের উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু আল্লাহর অশেষ কৃপায় যা ৪৫০ প্যাকেট পৌছায় এবং তা বিতরন করা হয়।
পথ মানুষদের মাঝে ইফতার বিতরনরত অবস্থায় আমরা সবাই ভলান্টিয়ার
ইফতার ইভেন্ট কার্যক্রমটিতে স্পন্সর হিসাবে সহযোগিতা করেন এ এইচ এম কামরুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর – ইজি ইলেকট্রনিক্স. ঢাকা, বাংলাদেশ।
কো – স্পন্সর হিসাবে ছিলেন লেঃ কর্ণেল মোঃ গোলাম কিবরিয়া, পিএসসি (অবঃ) নির্বাহী পরিচালক (প্রশাসন), পাকিজা গ্রুপ । মোঃ গোলাম ফারুক (কাজল), ম্যানেজিং ডিরেক্টর – ম্যাক বিল্ডার্স
পথ মানুষদের মাঝে ইফতার বিতরনে ব্যস্থ্য আমরা সবাই ভলান্টিয়ার টিম
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এইচ এম বায়েজিদ বোস্তামী এছাড়া এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও গ্রীস ইন্টঃ স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল জনাব রুহুল আমীন সরকার  আর ইভেন্টি পরিচালনা করেন আমরা সবাই ভাইস প্রেসিডেন্ট কবি জয়নুল আবেদীন সৈকত।
রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তুরস্কের প্রতি নমনীয় যুক্তরাষ্ট্র? । WB
ন্যাটোর সদস্য হয়েও তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনে। এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র।
২০২০ সালে যুক্তরাষ্ট্র তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের যৌথ প্রকল্প থেকে বের করে দেয়। সেই সঙ্গে ন্যাটোভুক্ত দেশটির ওপর চাপিয়ে দেয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা।
তবে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তুরস্কের প্রতি নমনীয় হয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু এমন দাবি করেছেন।
বুধবার বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বেশ নমনীয়। বিষয়টি (তুরস্কের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা) আমরা সমাধানের চেষ্টা করছি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেনের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোগান কৌশলপূর্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। আগামী ১৮মে যুক্তরাষ্ট্রের সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, একসময় যে ‘এস-৪০০’ নিয়ে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র তুরস্কের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছিল, কিছু দিন আগে সেই ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’কে ইউক্রেনে চলমান রুশ হামলা মোকাবিলায় কাজে লাগাতে চেয়েছিল বাইডেন প্রশাসন।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ এ দ্বিতীয় ধাপে যেসব জেলা-উপজেলায় পরীক্ষা । WB
তিন ধাপে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষা আগামী ২২ এপ্রিল হবে। দ্বিতীয় ধাপে ২০ মে ও তৃতীয় ধাপে ৩ জুন পরীক্ষা হওয়ার তারিখ নির্বারণ হয়েছে।
ইতোমধ্যে প্রথম ধাপে কোন কোন জেলা ও উপজেলায় পরীক্ষা হবে জানানো হয়েছে। এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দ্বিতীয় ধাপে কোন কোন জেলা ও উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ তথ্য এখনো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
দ্বিতীয় ধাপে যেসব জেলা ও উপজেলায় পরীক্ষা হব:
আগামী ২০ মে দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা, ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, সিলেট, রংপুর জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর নওঁগা জেলার সদর, নিয়ামতপুর, পত্নীতলা, রানীনগর, পোরশা, সাপাহার উপজেলা, নাটের জেলার বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাশপুর, লালপুর, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, শাহজাদপুর, সদর ও তাড়াশ উপজেলা, কুষ্টিয়া জেলার খোকসা, সদর ও মিরপুর, ঝিনাইদাহ জেলার হরিনাকূণ্ড, সদর, কালিগঞ্জ, যশোর জেলার অভয়নগর, চৌগাছা, সদর,
বাঘেরপাড়া উপজেলা, সাতক্ষীরা জেলার সদর, দেবহাটা, কলারোয়া, কালিগঞ্জ উপজেলা, বাগেরহাট জেলার মোল্লারহাট, মোংলা, মোড়লগঞ্জ, কচুয়া, শরনখোলা উপজেলা, জামালপুর জেলার সদর মাদারগঞ্জ, মেলান্দাহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা, সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা, ত্রিশাল উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী, মদন, মোহনগঞ্জ, সদর, পূর্বধলা উপজেলায় হবে।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলার সদর কুলিয়াচর, মিঠামইন, নিকলী, পাকুন্দিয়া, তাড়াইল, টাঙ্গাইল জেলার কালিহাতি, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সফিপুর, বাসাইল উপজেলা, রাজবাড়ি জেলার কালুখালি, গোয়ালন্দ উপজেলা, কুমিল্লা জেলার দেবিদ্বার, হোমনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাগলকোট, তিতাস উপজেলা, নোয়াখালি জেলার বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ, হাতিয়া উপজেলা,
পিরোজপুর জেলার নাজিরপুর, নেছারাবাদ, সদর, পটুয়াখালি জেলার কলাপাড়া, মির্জাগঞ্জ, সদর, রাঙ্গাবালি, দুমকি উপজেলা, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা, সদর, তাহিরপুর উপজেলা, হবিগঞ্জ জেলার সদর, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ উপজেলা, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, রাজারহাট, রাজিবপুর, রৌমারী, উলিপুর উপজেলা, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ উপজেলায় পরীক্ষা হবে।
মোবাইল পানিতে ভিজে গেলে যা করবেন । WB
স্কুল-কলেজ বা অফিস যাওয়ার পথে আপনার শখের স্মার্টফোনটি হাত ফসকে পানিতে পড়ে যেতেই পারে। আবার কখনো হোটেল রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করতে গিয়ে ভিজে যেতে পারে ফোনটি।
সব স্মার্টফোন তো আর ওয়াটার-রেসিস্ট্যান্ট হয় না। সেক্ষেত্রে স্মার্টফোনটি পানিতে পড়ে গেলে কী করবেন আর কী করবেন না? আসুন জেনে নেই-
১. যত দ্রুত সম্ভব মুছে নিন ও ফোন অফ করুন:
স্মার্টফোন জলে পড়ে গেলে যত দ্রুত সম্ভব সেখান থেকে তুলে ফোনটি একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে নিন ও সুইচ অফ করে রাখুন। কোনও হেডফোন বা ইউএসবি লাগানো থাকলে অবশ্যই খুলে রাখুন। পারলে ফোনটি একটি শুকনো তোয়ালেতে জড়িয়ে রাখুন। সেক্ষেত্রে অতিরিক্ত জল তোয়ালেটি টেনে নেবে।
২. সার্ভিস সেন্টারে মিথ্যা বলবেন না:
ধরা যাক, আপনার স্মার্টফোনটি ওয়ার‍্যান্টি পিরিয়ডের মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে নির্মাতা সংস্থার সার্ভিস সেন্টারে গিয়ে আপনি ফোনটি বিনামূল্যে সারিয়ে নিতেই পারেন। তবে কোন কোন ক্ষেত্রে ড্যামেজ রিপেয়ার হবে, সেটা আগে থেকেই স্পষ্টভাবে জেনে রাখুন। সার্ভিস সেন্টারে গিয়ে মিথ্যা বলে লাভ নেই। প্রতিটি স্মার্টফোনের ভেতরে ‘ইমারসন সেন্সর’ থাকে। কোনও তরলের সংস্পর্শে এলেই তার রং পালটে যায়। আপনার ফোন যদি হাত ফসকে পানিতে পড়ে যায়, অথচ আপনি সার্ভিস সেন্টারে গিয়ে সে কথা অস্বীকার করেন, তাহলে কিন্তু লাভের লাভ কিছুই হবে না।
৩. হেয়ার–ড্রায়ার ব্যবহার করবেন না:
ভেজা চুল শুকোতে বাড়িতে যে হেয়ার-ড্রায়ার থাকে, সেটা ভুলেও যেন ফোনের ভিতর পানি ঢুকে গেলে শুকোনোর জন্য ব্যবহার করবেন না। কারণ, হেয়ার-ড্রায়ার থেকে যে গরম হাওয়া বেরোয়, তা আপনার ফোনের ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। অনেকে ফোনটি ওভেনের পাশে রেখেও শুকোনোর চেষ্টা করেন। এই প্রবণতাও কিন্তু বিপজ্জনক।
৪. নোনা জলে পড়লে সর্বনাশ:
পরিষ্কার পানিতে ফোন পড়ে গেলে ও তার ভিতরে জল ঢুকলে তবু স্মার্টফোনটি ঠিক হওয়ার কিছুটা আশা থাকে। কিন্তু সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে হাত ফসকে নোনা জলে ফোন পড়ে গেলে সেটা ঠিক হওয়ার আশা প্রায় থাকে না বললেই চলে। সেক্ষেত্রে ফোনটি সমুদ্র থেকে তুলে পরিষ্কার জলে ধুয়ে ফেলার চেষ্টা করবেন না যেন।
৫. ডেটা ব্যাক–আপ নিয়ে রাখুন:
ফোন ফিরে না পেলেও অনেকের কাছে ওই ফোনে সংরক্ষিত ডেটা খুবই গুরুত্বপূর্ণ হয়। তাই ফোনটি অবিলম্বে পানি থেকে তুলে ‘অন’ করতে পারলেই আগে ডেটা ‘ব্যাক-আপ’ নিয়ে রাখুন। হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি, ব্যাংকিং তথ্য, কন্টাকটস-সব কিছুরই ব্যাক-আপ আগে থেকে নিয়ে রাখা সম্ভব।
চীনের টাকায় বিষ নেই, আরোগ্য আছে । WB
চীনের ঋণের ফাঁদ নিয়ে প্রচারণা প্রত্যাখ্যান করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, বাংলাদেশসহ অন্য দেশের প্রয়োজনে চীন অর্থায়ন করে। চীনের এই অর্থায়ন কোনো বিষ নয়, বরং তা আরোগ্যলাভের উপায়। গতকাল মঙ্গলবার চীনা রাষ্ট্রদূত এক নিবন্ধে এমন মত দিয়েছেন।
ঢাকায় চীন দূতাবাস নিবন্ধটি গণমাধ্যমে পাঠিয়েছে।
রাষ্ট্রদূত লি জিমিং বলেন, “শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার খবর স্থানীয় গণমাধ্যমে কয়েক সপ্তাহ ধরে গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশেও এমনটি হবে কি না তা নিয়ে অনেকেই চিন্তিত। আমাদের অভিজ্ঞতা হলো, ষড়যন্ত্রতত্ত্বের কারণে জনগণের মধ্যে আতঙ্কও নেমে আসে। চীন নিয়ে আতঙ্কিত কিছু গোষ্ঠীর আবারও ‘চীনা ঋণের ফাঁদ’ তত্ত্ব প্রচার দেখে তাই বিস্মিত হইনি। ”
রাষ্ট্রদূত চীনের ঋণ নিয়ে গত মাসে যুক্তরাষ্ট্রের আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড এবং গত ফেব্রুয়ারি মাসে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের বার্তাগুলোর কথা উল্লেখ করেন। স্থানীয় গণমাধ্যমগুলোকে উদ্ধৃত করে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, দেখা গেছে, উভয় ক্ষেত্রেই বাংলাদেশকে চীন থেকে দূরে সরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
চীনা রাষ্ট্রদূত বলেন, নম্রতা এবং অন্তর্ভুক্তিতে সমৃদ্ধ একটি সভ্যতা হিসেবে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সব স্তরের সমালোচনাকে ততক্ষণ পর্যন্ত স্বাগত জানায়, যতক্ষণ তা যুক্তিযুক্ত এবং অখণ্ডনীয় হয়। চীনের নামে চাপিয়ে দেওয়া ‘ঋণের ফাঁদ’ তত্ত্ব গ্রহণ করার আগে অভিযোগটির সত্যতা পরীক্ষা করা দরকার।
বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত উল্লেখ করে লি জিমিং বলেন, চীনের ঋণ বাংলাদেশের বৈদেশিক ঋণের মাত্র ৭ শতাংশ। ‘ঋণের ফাঁদ’ স্থাপনের জন্য যদি কাউকে দায়ী করতেই হয়, তাহলে সম্ভবত ঋণদাতা হিসেবে চীনের চেয়ে যারা এগিয়ে তাদের প্রথমে সন্দেহ করা উচিত। ওই তালিকায় প্রথমে আছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো অনেক বহুপাক্ষিক ঋণদাতা।
লি জিমিং বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ‘একটি নির্দিষ্ট দেশের’ বিরুদ্ধে ভিক্টোরিয়া নুল্যান্ডের অভিযোগের জবাব দেওয়ার সময় উল্লেখ করেছিলেন, বাংলাদেশ তার প্রকল্পের অর্থায়নের বেশির ভাগই বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাপান থেকে পায়। নুল্যান্ড স্পষ্টতই ঋণের জন্য জাপানকে চ্যালেঞ্জ করেননি। এর সম্ভাব্য কারণ, জাপান কোয়াডে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র।
চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশকে ঋণ দিয়েছে বাংলাদেশের চাহিদা অনুযায়ী। পদ্মা বহুমুখী সেতুর অর্থায়ন নিয়ে বিরোধ কি ভোলা যায়। বিশ্বব্যাংক সরে যাওয়ার পর সেতুর রেল সংযোগে বাংলাদেশ সরকারের বিনিয়োগের পরিপূরক হিসেবে ঠিকাদার ও অর্থ নিয়ে আসে চীন।
রাষ্ট্রদূত বলেন, চীনা প্রস্তাবগুলো সম্মত শর্তের পাশাপাশি প্রতিযোগিতামূলক। চীনা তহবিলের বেশির ভাগই আসে দীর্ঘমেয়াদি এবং সহজ ঋণ হিসেবে। চীনা অর্থায়নে কোনো অযৌক্তিক শর্ত নেই। তবে কিছু পশ্চিমা ঋণদাতার অর্থায়নের প্রস্তাব সব সময় রাজনৈতিক অথবা অর্থনৈতিক সংস্কারের মতো পূর্বশর্ত নিয়ে আসে, যা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে। এমন তিক্ততার স্বাদ বাংলাদেশ পেয়েছে।
নিবন্ধে চীনা রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের জন্য চীন সব সময় ন্যায্য অর্থায়নের কৌশলগত বিকল্প।
শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য অনেকে চীনের ‘ঋণের ফাঁদ’কে দায়ী করেন। চীনের রাষ্ট্রদূত বলেছেন, ‘বিদেশি ঋণ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ভূমিকা রাখতে পারে। তবে এ ক্ষেত্রে চীনকে বলির পাঁঠা বানানো অযৌক্তিক। ’
রাষ্ট্রদূত বলেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণ চীন নয়। পরিসংখ্যান অনুযায়ী, শ্রীলঙ্কায় সর্বোচ্চ একক ঋণদাতা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শ্রীলঙ্কার মোট ঋণের ১০ শতাংশ করে জোগান দিয়েছে জাপান ও চীন। শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিন ডলারে গণনা করা হয়। যুক্তরাষ্ট্র তার ফেডারেল রিজার্ভ ব্যালান্সশিট সংকুচিত করার জন্য প্রস্তুতির ইঙ্গিত দেওয়ায় তা মার্কিন ডলারের বিপরীতে শ্রীলঙ্কার রুপির অবমূল্যায়নকে ত্বরান্বিত করে এবং দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো দুর্বল করে।
চীনা রাষ্ট্রদূত বলেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে অনেক পর্যবেক্ষক বাংলাদেশের সম্ভাবনাকে অস্বীকার করতে চান। এখানে কতগুলো বিষয় আমলে নেওয়া প্রয়োজন। শ্রীলঙ্কা এখন যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা মূলত ২০১৯ ইস্টার বোমা হামলার পর পর্যটন খাতে ধস থেকে।
বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটির রেমিট্যান্স (প্রবাস আয়) কমে গেছে। আন্তর্জাতিক কারণে খাদ্য ও জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য এবং কিছু দেশের একতরফা নিষেধাজ্ঞায় বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেরও বড় ক্ষতি হয়েছে। এসবের প্রভাবই শ্রীলঙ্কায় বিদ্যমান।
মিয়ানমারের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সু চির । WB
মিয়ানমারের গণতন্ত্রকামী জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির কারাবন্দি নেত্রী অং সান সু চি। এক বছরেরও বেশি সময় ধরে কারা অন্তরীণ থাকা এই রাজনৈতিক নেত্রী প্রথম কোনো বার্তা দিলেন দেশের জনগণের উদ্দেশে।
মিয়ানমারের রাজধানী নেইপিদোর আদালতে তার বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সকে ওই ব্যক্তি বলেন, ‘অং সান সু চি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, এবং এই ভিন্নতাকে সম্মান করা ও ধৈর্য্যের সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করা উচিত।’
কী কারণে সু চি এই আহ্বান জানিয়েছেন- তা অবশ্য স্পষ্ট নয়, তবে ওই ব্যক্তি জানিয়েছেন জান্তার সঙ্গে আপস বা সংলাপের কোনো ইঙ্গিত দেননি তিনি। নিরাপত্তাজনিত কারণে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি রয়টার্স।
উল্লেখ্য, ২০২০ সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মিয়ানমারের সেনাবাহিনী ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ক্ষমতা দখল করে। দেশটির সেনাপ্রধান মিন অং হ্লেইং এর নেতৃত্বে ওইদিন রাতেই জান্তা বাহিনীর হাতে গ্রেফতার হন ৭৬ বছর বয়সী সু চি। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
ভারতে নতুন সেনাপ্রধান মনোজ। WB
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ১ মে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কর্পস থেকে প্রথম কর্মকর্তা হিসেবে মনোজ পাণ্ডে সেনাপ্রধান হলেন। তিনি স্থলাভিষিক্ত হবেন জেনারেল মুকুন্দ নারাভানের। ৩০ এপ্রিল তার ২৮ মাস দায়িত্ব পালন শেষ হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পরবর্তী সেনাপ্রধান হিসেবে লে.  জেনারেল মনোজ পাণ্ডেকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন অ্যালামনাই মনোজ পাণ্ডে ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার কর্পস-এর কমিশন প্রাপ্ত হন।
জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় পালানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রম’-এ ইঞ্জিনিয়ার  রেজিমেন্টের নেতৃত্ব দেন মনোজ পাণ্ডে। ওই অভিযানে বড় আকারে সেনা ও অস্ত্র মোতায়েন করা হয় পশ্চিমাঞ্চলীয় সীমান্তে। ২০০১ সালে পার্লামেন্টে সন্ত্রাসী হামলার পর যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে ছিল ভারত ও পাকিস্তান।
পর্যটক ভিসায় ভারতে যাওয়ার হিড়িক । WB
বাংলাদেশ-ভারত যাত্রী যাতায়াতের জন্য স্থলবন্দর খুলে দেওয়ার পর ভিসা আবেদন কয়েক গুণ বেড়েছে। প্রতি কর্মদিবসে ঢাকাসহ বিভিন্ন শহরের ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে সাহরির পর থেকে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে যাওয়ার জন্য প্রতিদিন প্রায় আট হাজার ভিসা আবেদন জমা পড়ছে। গত বুধবার এ সংখ্যা দাঁড়িয়েছিল ১১ হাজারে।
পরিস্থিতি সামাল দিতে ভিসা আবেদন জমা দেওয়ার বুথ, জনবল বাড়ানোর পাশাপাশি ভিসা আবেদনকেন্দ্রের কর্মঘণ্টা বৃদ্ধি করতে হয়েছে।
ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২টি ক্যাটাগরিতে ভারতীয় ভিসা আবেদন করা যায়। এগুলো হলো ট্যুরিস্ট, ট্রানজিট, ডাবল এন্ট্রি ট্রানজিট, বিজনেস, স্টুডেন্ট, এমপ্লয়মেন্ট, মেডিক্যাল, ডাবল এন্ট্রি, জার্নালিস্ট, রিসার্চ, এন্ট্রি ও সেমিনার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা  বলেন, গত মাসের হিসেবে দেখা গেছে, আবেদনকারীদের প্রায় ৭৫ শতাংশ পর্যটন ভিসা চেয়েছে। এর আগে মেডিক্যাল ভিসার আবেদন ছিল বেশি। সাধারণত ঈদের সময় একশ্রেণির মানুষ কেনাকাটা ও ভ্রমণের জন্য ভারতকে বেছে নেয়।
ভারতীয় হাইকমিশন জানায়, ভারতীয় ভিসাপ্রত্যাশীদের বর্ধিত চাহিদার পরিপ্রেক্ষিতে হাইকমিশন ভিসাসংশ্লিষ্ট কাজের সময় বাড়িয়েছে। এখন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিসা আবেদনকেন্দ্র খোলা থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিসা আবেদন জমা দেওয়া যাবে। ভিসা বিতরণের সময় (আবেদনকারীদের জন্য পাসপোর্ট সংগ্রহ) বিকেল ৫টা থেকে রাত ৮টা। ভিসা আবেদন কাউন্টারে অতিরিক্ত কর্মী দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
২০২০ সালের মার্চে কভিড মহামারি শুরুর পর ভারত সারা বিশ্বে সব ধরনের ভিসা স্থগিত করেছিল। পরিস্থিতি উন্নতির পর ভারত পর্যটক ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে নতুন করে ভিসা ইস্যু শুরু করে। এরপর কভিড পরিস্থিতির অবনতি ও উন্নতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় সীমান্ত বন্ধ ও চালু করা হয়। প্রায় ১৯ মাস পর গত ১৫ অক্টোবর থেকে ভাড়া করা ফ্লাইটে এবং ১৫ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটে করে ভারতে পর্যটকরা প্রবেশের সুযোগ পায়।
গত ১৮ মার্চ ঢাকায় ভারতীয় হাইকমিশন দীর্ঘমেয়াদি পর্যটক ভিসাগুলো পুনর্বহালের ঘোষণা দেয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও গত ২৩ মার্চ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আসতে পর্যটক ভিসা চালু করার নির্দেশনা দিয়েছে। বর্তমানে বড় স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী আসা-যাওয়া করছেন।
আট সপ্তাহের মধ্যে নির্বাচন হবে, দাবি পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রীর । WB
অনাস্থা ভোটে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানোর পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। তবুও দেশটিতে রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে না বলেই মনে করছেন অনেকেই।
বরং বিশেষজ্ঞ মহলের মতে- এই সংকট আরো বাড়তে পারে। কারণ সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, আগামী আট সপ্তাহের মধ্যেই পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, ইমরান খান একজন ক্যারিসম্যাটিক লিডার। জনগণ তার পেছনে আছে। আমরা একটি নিরব বিপ্লবের দিকে এগুচ্ছি। আমরা নির্বাচন দিতে বলছি।
আমরা নিশ্চিত করছি, পাকিস্তানে নির্বাচন হবে। এটা শাহবাজ শরিফের সরকারের ওপর নির্ভর করছে যে, তারা কতটা ক্ষয়ক্ষতি চায়। আমি মনে করি, আগামী আট সপ্তাহের মধ্যে নির্বাচন হবে। এই সরকার টিকবে না।
ইতিমধ্যে জাতীয় পরিষদের স্পিকারের কাছে ইমরান খানের পিটিআই দলের ১২৩ জন আইনপ্রণেতা পদত্যাগপত্র দিয়েছেন। তাদের মধ্যে ফাওয়াদ চৌধুরীও রয়েছেন। তিনি বলেন, বিদেশের পুতুল সরকারকে আমরা বৈধতা দেব না বলেই এই পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, ইতোমধ্যে পাকিস্তানে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত বুধবার রাতে পেশোয়ারে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে তিনি ধারাবাহিক কর্মসূচি করার ঘোষণা দেন। সমাবেশে ইমরান খান তার বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে মধ্যরাতে আদালত বসানোর সমালোচনা করেছেন।
তিনি তার দলের দলছুট এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের শরণাপন্ন হয়েছেন। এসময় ইমরান খান বলেন, কী অপরাধ করেছি আমি যে আপনারা রাত ১২ টায় আদালত বসালেন, আপনারা রাতের অন্ধকারে আদালত বসালেন। অথচ আমি কখনো কোনো প্রতিষ্ঠান বা আদালতের বিরুদ্ধে মানুষকে উস্কে দেইনি।
পার্লামেন্টে তার হেরে যাওয়ার পর সমর্থকদের প্রতিক্রিয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পাকিস্তানের জনগণ এভাবে আর কখনো রাস্তায় নামেনি। তিনি বলেন, মনে রাখতে হবে যে ‘এটা সত্তরের দশকের পাকিস্তান নয়। এটা নতুন পাকিস্তান। এখন সচেতন মানুষের পাকিস্তান, এটা সোশ্যাল মিডিয়ার পাকিস্তান।’
উল্লেখ্য, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের সংসদ সদস্যদের দলত্যাগের বিষয়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই এমপিরা যাতে ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ আদালতের পদক্ষেপ চেয়েছেন ইমরান খান।
আসছে ছয় লাখ ৭৯ হাজার কোটি টাকার বাজেট । WB
দেশের অর্থনীতিতে বর্তমানে বড় কোনো শঙ্কা নেই। অর্থনীতির প্রায় সব সূচকই ইতিবাচক। করোনা মহামারির ধাক্কা সামলে শিল্প ও সেবা খাতগুলো ক্ষতি পুনরুদ্ধার করতে শুরু করেছে। তবে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম বৃদ্ধির কারণে সরকারের ভর্তুকিতে চাপ বাড়ছে।
পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভোক্তাদের মধ্যে অর্থপ্রবাহ বাড়াতে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় বাড়ানোর প্রয়োজন রয়েছে। এসব বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয় আগামী অর্থবছরে প্রাথমিকভাবে ছয় লাখ ৭৯ হাজার ৩৫০ কোটি টাকার বাজেট প্রাক্কলন করেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাজেটের একটি রূপরেখা তুলে ধরবেন অর্থ বিভাগের কর্মকর্তারা। রূপরেখায় বাজেটের প্রাথমিক প্রাক্কলন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে তুলে ধরা হবে। চলতি অর্থবছরে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।
সূত্র জানায়, অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হবে—এমন আশায় আগামী অর্থবছরে ছয় লাখ ৭৯ হাজার ৩৫০ কোটি টাকার বাজেট দিতে চাইছে অর্থ মন্ত্রণালয়। এটি দেশের জিডিপির ১৫.৩৮ শতাংশ। আর চলতি অর্থবছরের বাজেট থেকে ৭৫ হাজার ৬৬৯ কোটি টাকা বেশি।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী অর্থবছরে মোট আয় প্রাক্কলন করা হয়েছে চার লাখ ৩৭ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯.৯ শতাংশ। চলতি অর্থবছরে মোট আয় ধরা হয়েছে তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা। সে হিসাবে মোট আয় বাড়ছে ৪৮ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের মোট আয়ের মধ্যে এনবিআরকে তিন লাখ ৭০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি জিডিপির প্রায় ৮.৪ শতাংশ। চলতি অর্থবছর এনবিআরকে তিন লাখ ৩০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা দেওয়া আছে। সে হিসাবে লক্ষ্যমাত্রা ৪০ হাজার কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া আগামী বাজেটে মোট আয়ের মধ্যে নন-এনবিআর থেকে প্রাক্কলন করা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। করবহির্ভূত রাজস্ব ৪৯ হাজার কোটি টাকা ধরা হয়েছে।
আগামী অর্থবছরের প্রাক্কলিত বাজেট ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৯৪১ কোটি টাকা। এটি জিডিপির ৫.৫ শতাংশ। চলতি অর্থবছরের বাজেট ঘাটতির পরিমাণ দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। সে হিসাবে ঘাটতি বাড়ছে ২৮ হাজার ২৬০ কোটি টাকা।
চলতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। অর্থ বিভাগের কর্মকর্তারা আগামী অর্থবছরের জন্য দুই লাখ ৫০ হাজার কোটি টাকার এডিপির প্রস্তাব করছেন।
আগামী অর্থবছরের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৫ শতাংশ। চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা রয়েছে ৭.২ শতাংশ। আগামী অর্থবছরের প্রাক্কলিত মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫.৫ শতাংশ। চলতি অর্থবছরের মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ৫.৩ শতাংশ।
কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ ‘মসকভা’ ডুবে গেল । WB
ইউক্রেনের কৃষ্ণ সাগরে বিস্ফোরণের শিকার রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘মসকভা’ ডুবে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ওই জাহাজটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করার দাবি করেছিল ইউক্রেন। খবর আলজাজিরা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো জানায়, কৃষ্ণ সাগরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাওয়া ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মসকভা’কে বন্দরে ফিরিয়ে আনার সময় ঝড়ো আবহাওয়ায় ডুবে যায়।
রুশ মন্ত্রণালয় জানায়, জাহাজটি নির্ধারিত বন্দরের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় সমুদ্রের অস্বাভাবিক ঢেউয়ের কারণে জাহাজটি ডুবে যায়।
এদিকে মন্ত্রণালয়কে উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার পরে আগুনের সূত্রপাতের কারণে জাহাজটি তার ভারসাম্য হারিয়ে ফেলে।
ইউক্রেনের কৃষ্ণ সাগরে অবস্থারত রাশিয়ার ওই যুদ্ধজাহাজে দুটি নেপচুন অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল দিয়ে এই হামলা চালানোর দাবি করে ইউক্রেন। তবে আগুন লাগার কারণে জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল রাশিয়া।
ইলিশ খাওয়া হুজুগে কর্মকাণ্ড ছাড়া কিছুই না : পূর্ণিমা । WB
বৈশাখে ইলিশ খাওয়ার পক্ষে মোটেও নন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। পয়লা বৈশাখে ইলিশ খাওয়াটাকে রীতিমতো হুজুগে কর্মকাণ্ড ছাড়া আর কিছুই মনে করেন না তিনি। কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন একসময়ের দেশীয় চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী।
পূর্ণিমা বলেন, ‘‘নববর্ষ উদযাপনের সঙ্গে ইলিশের কোনো সম্পর্ক নেই।
পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া হাল আমলের ‘হুজুগে কর্মকাণ্ড’ ছাড়া আর কিছুই না। কয়েক বছর থেকে এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। ইলিশের প্রজনন মৌসুম চলায় বিভিন্ন মহল থেকে আহবান আসছে পান্তা-ইলিশের রেওয়াজ পরিহারের। ’’
তিনি বলেন, ‘জাটকা ও মা ইলিশ রক্ষায় পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিরুৎসাহিত করছে সরকারও। কয়েক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পহেলা বৈশাখে ইলিশ খাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এবারও অনেকে ইলিশ ছাড়া পহেলা বৈশাখ পালনের ঘোষণা দিয়েছেন। ’
পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
ঢাকায় আসছে রোমানিয়ার কনসুলার টিম | WB
রোমানিয়া থেকে কনসুলার টিম আগামী ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস গতকাল মঙ্গলবার এক ফেসবুক বার্তায় এই তথ্য জানায়। কনসুলার টিম আগামী ১৭ এপ্রিল ঢাকায় ভিসা কার্যক্রম শুরু করবে বলে দূতাবাস আশা করছে।
যারা রোমানিয়ার ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে চান তাঁদের কাকরাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ভবনের ষষ্ঠ তলায় তাদের অফিসে যোগাযোগ করতে দূতাবাস পরামর্শ দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র রোমানিয়া পাঁচ হাজার ভিসা ইস্যু করতে ঢাকায় কনসুলার টিম পাঠাচ্ছে। রোমানিয়া গত বছর বাংলাদেশ থেকে ৪০ হাজার কর্মী নিতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস না থাকায় কর্মীদের ভিসা পেতে সমস্যা হচ্ছিল। সমস্যা সমাধানে রোমানিয়া বাংলাদেশে কনসুলার টিম পাঠাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত অক্টোবর মাসে বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় দেশটির অস্থায়ী কনসুলার অফিস খোলার বিষয়টি অনুমোদন করে। রোমানিয়া তিন মাসের জন্য ঢাকায় একটি প্রতিনিধিদল পাঠাবে।
পুতিন ঘনিষ্ঠ রাজনীতিবিদ ও ধনকুবের গ্রেফতার ইউক্রেনে, বন্দি বিনিময়ের প্রস্তাব। WB
রাশিয়াপন্থী ও পুতিন ঘনিষ্ঠ রাজনীতিবিদ ও ধনকুবের ভিক্টর মেদভেদচুককে গ্রেফতারের দাবি করেছে ইউক্রেন। এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ দাবি করেন তিনি।
এছাড়া, নিজের টেলিগ্রামে অ্যাকাউন্টেও হ্যান্ডকাপ ও সেনাবাহিনীর পোশাক পরা মেদভেদচুকের একটি ছবি প্রকাশ করেছেন।
ক্যাপশনে লিখেছেন, “এসবিইউ (দ্য সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন)-কে ধন্যবাদ একটি বিশেষ অভিযান পরিচালনা করার জন্য। ভালো হয়েছে! বিস্তারিত পরে।”
এদিকে, মেদভেদচুককে হস্তান্তরের মাধ্যমে রাশিয়াকে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।
তিনি বলেন, “আমি রাশিয়ান ফেডারেশনকে প্রস্তাব দিচ্ছি যে আপনাদের এই লোকটিকে নিয়ে আমাদের ছেলেমেয়েযারা এখন রাশিয়ার বন্দি রয়েছে তাদেরকে ফেরত দিন।”
উল্লেখ্য, ইউক্রেনের বৃহত্তম ও প্রধান বিরোধী দল ‘অপজিশন প্ল্যাটফর্ম অব লাইফ’। দেশটির ৪৫০ সদস্যের পার্লামেন্টে দলটির সদস্য সংখ্যা ৪৪। দলটির প্রধান হলেন ভিক্টর মেদভেদচুক।
বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে প্রধান বিরোধী দলসহ একসঙ্গে ১১টি রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করে দেয় ইউক্রেনের সরকার। স্বীকৃতি বাতিলের সঙ্গে সঙ্গে ওই সব রাজনৈতিক দলের যাবতীয় কর্মসূচি বন্ধ রাখারও নির্দেশ জারি করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
যুক্তি হিসেবে তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে এই দলগুলোর ‘গোপন যোগাযোগ’ রয়েছে।” এরপর থেকে হাউস অ্যারেস্ট হিসেবে রাখা হয়েছিল ভিক্টর মেদভেদচুককে।  কিন্তু রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করলে বন্দিদশা থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
১৫ এপ্রিল বাস ও ২৩ এপ্রিল ট্রেনের টিকিট বিক্রি শুরু। WB
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ এপ্রিল থেকে বাসের ও ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রতিদিন অনলাইনে সকাল ৬টা থেকে এবং কাউন্টারে সকাল ৮টা থেকে রেলের টিকিট বিক্রি করা হবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে গতকাল এক বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২৩ এপ্রিল ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন অনলাইনে সকাল ৬টা থেকে এবং কাউন্টারে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, ২৫ এপ্রিল থেকে কোনো ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। আগামী ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচ দিন পরের, অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট মিলবে। চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে রেলওয়ে। ১ মে চাঁদ দেখা না গেলে ২৮ এপ্রিল ২ মের টিকিট দেওয়া হবে।
আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ১ মে। ঈদ যাত্রার বিক্রির টিকিট ফেরত নেওয়া হবে না। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত।
রেলওয়ে সূত্র জানায়, এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে রেলের বহরে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে। নিয়মিত ১০২টি আন্ত নগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে। ঈদের আগে ঢাকা-কলকতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে তার ইঞ্জিন ও বগি দিয়ে ‘খুলনা স্পেশাল’ নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন চালানো হবে। ঈদের দিন শোলাকিয়া স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে।
লঞ্চের টিকিটে লাগবে এনআইডি
ঈদ যাত্রায় লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে। গত রবিবার এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনআইডি না থাকলে জন্ম সনদ দিয়েও টিকিট কেনা যাবে। ঈদের পাঁচ দিন আগে থেকে সাময়িকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও ঈদের পর স্থায়ীভাবে কার্যকর করা হবে।
স্বাধীনতা সংগ্রাম : বিক্ষোভে উত্তাল পাকিস্তান । WB
অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।
রবিবার দেশটির করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, ঝাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর এবং অ্যাবোটাবাদের মতো শহরে বড় ধরনের বিক্ষোভ করেছেন পিটিআই সমর্থকরা।
এছাড়াও সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে সারা দিয়ে বাজাউর, লোয়ার দির, শাংলা, কোহিস্তান, মানসেহরা, সোয়াত, গুজরাট, ফয়সালাবাদ, নওশেরা, ডেরা গাজী খান এবং মান্ডি বাহাউদ্দিনেও বিক্ষোভ হয়েছে।
এর আগে ইমরান খান এক টুইট বার্তায় বলেছিলেন, “১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। দেশের জনগণই সর্বদা তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।”
এছাড়াও রবিবার রাজধানী ইসলামাবাদে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এশার নামাজের পরে জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভ করার জন্য আহ্বান জানিয়েছিলেন পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরীও।
তিনি বলেছিলেন, খান একটি বৃহৎ আন্দোলনের নেতৃত্ব না দেওয়া ‘দেশের রাজনীতি ও সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা’ হিসেবে পরিগণিত হবে।
পরে পিটিআই বিভিন্ন বিক্ষোভের একটি সময়সূচি জারি করে। যা সারা দেশে রাত সাড়ে নয়টায় শুরু হওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
দেশজুড়ে পিটিআই আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন ইমরান খান। নেতাকর্মীদের উদ্দেশে দলটি বলছে, যাতে তারা আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে।
হিজাব নিষিদ্ধ করতে চাওয়া পেনের কাছে হারছেন ম্যাক্রোঁ? । WB
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে আজ অংশ নিচ্ছে ফরাসি ভোটাররা। এই দফায় ১২ জন প্রার্থীর মধ্যে থেকে দু’জনকে বেছে নেবেন তারা।
বিবিসি জানায়, এই নির্বাচনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জন নারী এবং ৮ জন পুরুষ। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বড় প্রতিদ্বন্দ্বী ডানপন্থী মেরিন লে পেন।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে নির্বাচনী প্রচারণার তুলনায় যুদ্ধরত দেশে কূটনৈতিক বিষয়ে বেশি সময় দিয়েছেন ম্যাত্রোঁ। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী লে পেন চমকদার নির্বাচনী প্রচারণার জন্য প্রশংসিত হয়েছেন অনেকের কাছে।
এই নির্বাচনে অন্য যেকোনো বিষয়ের চেয়ে যে বিষয়গুলো বেশি প্রাধান্য পেয়েছে তা হলো জ্বালানি বিল এবং জীবনযাত্রার খরচ।
মেরিন লে পেনের জন্য এই খরচের সংকটও একটি বড় সুযোগ নির্বাচনে এগিয়ে যাওয়ার। তাই তিনি তার প্রচারণায় জাতীয়তাবাদ নিয়ে কথা বলার পরিবর্তে কম মজুরির উপর বেশি মনোযোগ দিয়েছেন। তিনি ৩০ বছরের কম বয়সীদের জন্য আয়কর মওকুফ করবেন।
কিন্তু মেরিন লে পেন এখনও অভিবাসন সীমাবদ্ধ করার জন্য একটি গণভোট চান, এছাড়াও প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধ করতে চান এবং ইউরোপীয় ইউনিয়নে আমূল পরিবর্তন চান।
পাশাপাশি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ২০১৭ সালে দেখা করলেও তার চিন্তা, মতাদর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছে।
বিপরীতে, ভোটাররা ম্যাক্রোঁ সরকারের মার্কিন ফার্ম ম্যাককিন্সির মতো পরামর্শদাতাদের উপর করের অর্থ ব্যয় করায় অসন্তুষ্ট হয়েছে।
অন্যান্যদের মধ্যে সমাজতান্ত্রিক প্রার্থী অ্যান হিডালগো, অন্যদিকে ভ্যালেরি পেক্রেস দক্ষিণপন্থী রিপাবলিকানদের হয়ে লড়াই করছেন।
ম্যাক্রোঁর কাছে প্রধান চ্যালেঞ্জ হলো লে পেন এবং জিন-লুক মেলেনচন এই দুজনকে টপকে সামনে এগিয়ে আসা।
ম্যাক্রোঁ ভোটের ৮ দিন আগে একটি সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় যোগ দেন। তার প্রতিপক্ষরা যখন ফ্রান্সকে এগিয়ে নেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছিলো, তখন তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে কূটনৈতিক সমাধান নিয়ে ব্যস্ত ছিলেন।
কারো কারো ভাষ্য মতে এবারের নির্বাচনে হারতে পারেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। প্রথম দফার এই ভোটের মাধ্যমে দুজন প্রতিনিধিকে বাছাই করে নিবে ফরাসি ভোটাররা।
কি কারণে ইমরানের এমন পতন? আল জাজিরার বিশ্লেষণ । WB
নাটকের শেষ অঙ্কে কেবল ট্রাজেডি, ক্রিকেটের ২২ গজ মাতিয়ে ২২ বছর রাজনীতির পর ইমরান খানের মুখে ফুলচন্দন পড়েছিল। ২০১৮ সালে বসেছিলেন পাকিস্তানের মসনদে। মুখে ছিল তার নয়া পাকিস্তানের স্লোগান।
তবে শনিবারের টানা ১৩ ঘণ্টার পার্লামেন্ট সেশনে ইমরান খানের পতন নিশ্চিত করে ছেড়েছে বিরোধীরা। বলেছে, ‘নয়া পাকিস্তানের পর আপানাদের আবারও পুরানা পাকিস্তানে স্বাগত।’
পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি, সে হিসেবে ইমরান খানের বেলায়ও অস্বাভাবিক কিছু ঘটেনি। তবে একটা জায়গায় ইমরান খান ব্যতিক্রম, তিনিই পাকিস্তানের একমাত্র প্রধানমন্ত্রী যে অনাস্থা ভোটে গদি হারিয়েছেন।
যদিও এই অনাস্থা ভোটের পেছনে ইমরান বিদেশি ষড়যন্ত্র দেখেছেন বারবার। তিনি এক ‘গোপন চিঠি’ দেখিয়েও দাবি করেছেন, ওই চিঠিতে বিদেশি হুমকির প্রমাণ আছে। ইমরান এটাও বলেছেন, তার ফেব্রুয়ারি মাসের রাশিয়া সফরকে ভালোভাবে নেয়নি ক্ষমতাবান দেশগুলো। শেষ পর্যন্ত হুমকিদাতা হিসেবে মার্কিন কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র নামও উল্লেখ করেছিলেন ইমরান।
তবে আল জাজিরার প্রতিবেদনে বিদেশি নয় দেশের অভ্যন্তরীণ কী কী কারণে ইমরানের পতন হয়েছে সেদিকগুলোই তুলে আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালে সেনাবাহিনীর জোরালো সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছিলেন ইমরান। তবে পদায়নের নানা ইস্যুতে সেনাবাহিনীর সাথে ইমরানের আর সেই ভালো সম্পর্ক নেই। যদিও সম্পর্ক থাকা আর যাওয়া উভয় বিষয়ই অস্বীকার করছে সেনাবাহিনী ও পিটিআই।
আল জাজিজার প্রতিবেদনে ইমরান খানের পতনের অন্যতম কারণ বলা হয়েছে অর্থনৈতিক বিপর্যয়। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভান্টিক স্কুল অব গভর্নমেন্টের অর্থনীতিবিদ শাহরুখ ওয়ানি বলেন, ‘আগের সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আর করোনা দুই মিলে বিপর্যয়ে পড়েছেন ইমরান। তবে তার সরকার দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। পুনর্গঠনের উদ্যোগও কখনো নেওয়া হয়নি।’
ইমরান খানের একসময়কার মিত্র নাদিম আফজাল চানও মনে করেন, মুদ্রাস্ফীতি, সার সংকট, পাঞ্জাবের স্থানীয় সরকারসহ নানা ইস্যু মাত্রা ছাড়িয়েছিল।
আল জাজিজার প্রতিবেদনে ইমরান পতনে আরেকটা বড় কারণ হিসেবে সেনাবাহিনীর ভূমিকা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যখন ‘নিরপেক্ষ নীতি’র নামে সেনাবাহিনী ইঙ্গিত দিয়েছে তারা আর ইমরান খানের সাথে নেই, তখন বিরোধীরা ইমরানের খানের বিরুদ্ধে আন্দোলন জোরালো করেছে।
বালুাচিস্তান আওয়ামী পার্টির সিনেটর আনওয়ারুল হক কাকার  এ বিষয়ে বলেন, ‘যখন অবস্থান নিরপেক্ষ হয়ে গেল, তখন বিরোধীরা দেখল সরকার টিকতে পারবে না। এক দৃষ্টিতেই তাই দেখা গেছে সে থাকতে পারবে না, তার পতন কেবল সময়ের ব্যাপার।’
গত বছরের অক্টোবরেই সেনাবাহিনী আর ইমরান খানের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সেসময় ইমরান খান গোয়েন্দা প্রধান হিসেবে লেফটেন্যান্ট ফয়েজ হামিদকেই রেখে দেন। তবে ওই পদে সেসময় সেনাপ্রধান কামার বাজওয়া লেফটেন্যান্ট জেনারেল নাদিমের নাম প্রস্তাব করেছিলেন।
যে দুই শর্তে এ বছর ১০ লাখ মানুষ হজ করতে পারবে । WB
করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর ১০ লাখ মানুষকে হজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সৌদি আরব। তবে এজন্য হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত।
শর্তগুলো হল- ১. হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। সৌদি সরকার কর্তৃক অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়ার সনদ থাকতে হবে। ২. সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে।
শনিবার এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
মন্ত্রণালয়টি বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।
করোনা মহামারীর কারণে গত বছর সীমিতসংখ্যক হজযাত্রী হজ পালনের সুযোগ পেয়েছিলেন। সৌদি সরকারের তথ্যানুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারীর আগের বছরগুলোতে হাজীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।
ইইউয়ের ১৮ কূটনীতিককে বহিষ্কার করল মস্কো । WB
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইইউয়ের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। গত ৫ এপ্রিল বেলজিয়াম থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিল ইইউ। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এই কূটনীতিকরা এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।’
এই ঘটনার প্রতিবাদে মস্কোতে ইইউয়ের প্রধান দূত মার্কাস এডেরারকে ওইদিনই তলব করেছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলেছিল, ইইউয়ের এই পদক্ষেপের জবাব দেওয়া হবে।
অবশেষে শুক্রবার তার জবাব দিল মস্কো। এ বিষয়ক এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিল, তা ধ্বংস হচ্ছে এবং এ জন্য সম্পূর্ণরূপে দায়ী ইইউ।’
বহিষ্কৃতি ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
টিপ পরা অভিনেতাদের এবার হিজাব পরতে বললেন সিদ্দিক । WB
রাজধানীতে টিপ পরায় শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় নারীদের পাশাপাশি অনেক পুরুষ টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছিলেন। এর মধ্যে আছেন বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতাও। সে ঘটনায় অভিনেতাদের টিপ পরা নিয়ে সমালোচনা করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান।
এর মধ্যে গত বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে বেশ কয়েকজন ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া সরগরম তখন ফের টিপ পরা অভিনেতাদের নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’
এর আগে, ফেসবুকে কয়েকজন পুরুষ অভিনেতার টিপ পরা ছবি একসঙ্গে পোস্ট করে সিদ্দিকুর রহমান লিখেছেন, ‌‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি… আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক… মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’
যাদের মীর জাফর, মীর সাদিক বললেল ইমরান খান । WB
পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব এনেছিল বিরোধীরা, সেই দলে ইমরান খানের জোটে থাকা কিছু সংসদ সদস্যও যোগ দিয়েছিলেন। অবস্থা অনেকটা বেগতিক হয়েছিল, পার্লামেন্টে সংখ্যাগলিষ্ঠতাই হারিয়ে ফেলেছিলেন ইমরান।
পার্লামেন্টে অনাস্থা ভোট ওঠার দিন ৩ এপ্রিল হুট করেই সেই ভোট বাতিল করলেন ডেপুটি স্পিকার কাসিম শাহ সুরি। তিনি জানালেন, এই অনাস্থা ভোট সংবিধান পরিপন্থি। ইমরানও হাঁফ ছেড়ে বাঁচলেন।
অন্যদিকে একটি চিঠি দেখিয়ে ইমরান খানও বারবার দাবি করে আসছিলেন, তার কাছে থাকা চিঠিতে বিদেশি হুমকির প্রমাণ আছে। এই অনাস্থা ভোটকে তিনি বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দেন। অনাস্থা ভোট বাতিলের পর ইমরানের পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি।
তিনি ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করতে পাকিস্তানের নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছেন। যদিও নির্বাচন কমশিন জানিয়েছে, তাদের পক্ষে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়।
অনাস্থা ভোট বাতিলের তিন দিনের মাথাতেই টুইটারে, অনাস্থা ভোট সংসদে তোলাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসের কুখ্যাত বিশ্বাসঘাতক মীর জাফরের সাথে তুলনা করলেন ইমরান। মহীসুর অধিপতি টিপু সুলতানের সাথে বেঈমানি করে ব্রিটিশদের সাথে হাত মেলানো মন্ত্রী মীর সাদিকের সাথেও অনাস্থা ভোটের উদ্যোক্তাদের তুলনা করেছেন তিনি।
নিজের টুইটার অ্যাকাউন্টে ইমরান খান লিখেছেন, ‘জনগণই সবসময় দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকারী। এবারও জনগণের বেরিয়ে এসে দেশিদের সহায়তায় পাকিস্তানের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে বিরুদ্ধে বিদেশিদের করা এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের মীর জাফর ও মীর সাদিকদের রুখতে হবে।’
অতিরিক্ত সচিব হলেন আরও ৯৫ জন । WB
প্রশাসনের ৯৫ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল তাদের মধ্যে ৯৪ জনের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একজন কর্মকর্তা লিয়েনে থাকায় তার প্রজ্ঞাপন পরে জারি করা হবে।
পদোন্নতির ক্ষেত্রে ১৫তম ব্যাচকে মূল ব্যাচ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে এর আগের ব্যাচগুলোর বঞ্চিতরাও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। বর্তমানে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা ১৩০টি।
নতুন করে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৫০০ জন। অর্থাৎ পদের প্রায় চারগুণ হলো অতিরিক্ত সচিবের সংখ্যা। নিয়মিত পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের বেশির ভাগকেই পদোন্নতির আগে যেখানে ছিলেন, সেই কর্মস্থলেই থাকবেন অর্থাৎ ইনসিটু রাখা হবে।
পদোন্নতির পরপরই সব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে পদোন্নতিপ্রাপ্তদের নতুন কোনো জায়গায় পদায়ন করা হয়নি। তাদের মধ্যে তিনজন বিদেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসে কর্মরত।
পদোন্নতির প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে, নিয়মিত ব্যাচ হিসেবে ১৫তম ব্যাচের ৭৭ জন কর্মকর্তা পদোন্নতির তালিকায় ছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়েছেন ৫৯ জন কর্মকর্তা।
তবে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া ইকোনমিক ক্যাডারের ২৪ জন কর্মকর্তা পদোন্নতিযোগ্য হলেও পেয়েছেন মাত্র ৩ জন। আগের ব্যাচের পদোন্নতি না পাওয়াদের মধ্যে ১১তম ব্যাচের ৫ জন, ১৩তম ব্যাচের ১০ জন এবং অন্যান্য ক্যাডার থেকে ২০ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
জানা গেছে, ১৫তম ব্যাচ, ইকোনমিক ক্যাডার এবং এর আগের ব্যাচগুলোর বঞ্চিত কর্মকর্তাসহ পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা ছিল প্রায় ৩০০। সেখানে ৯৪ জন কর্মকর্তা পদোন্নতি পাওয়ায় অনেকে পদোন্নতি বঞ্চিত হয়েছেন।
এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর ৯২ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। ‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের যুগ্ম সচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে। বিধিমালা অনুযায়ী, মূল্যায়ন নম্বরের অন্তত ৮৫ নম্বর পেতে হবে।
যুগ্ম সচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্ম সচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।
আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে : ফখরুল । WB
বিএনপি নয়, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল  জাতীয় প্রেস ক্লাবে ২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দলটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান হয়।  মির্জা ফখরুল বলেন, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন।
সফরকালে তিনি দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকে নির্বাচনে আনার জন্য বলেছেন। অথচ আওয়ামী লীগ সবসময়ই বলে- বিএনপি নাকি বিদেশিদের কাছে ধরনা দেয়। কিন্তু আজকে যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রীর এই অনুরোধে প্রমাণিত হয়েছে- বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।
ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার জন্য। সেই বাংলাদেশ আমরা আজও পাইনি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের অধিকার হরণ করে, গণমাধ্যমের ওপর আক্রমণ করে।
এরা সবসময় ঢোল পেটায় যে, দেশে অনেক উন্নয়ন হচ্ছে। অথচ দেশের মানুষ না খেয়ে মরছে। ৬০% মানুষ দরিদ্র হয়েছে। আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। সড়কের নিরাপত্তা নেই। সড়ক পরিবহনমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আরও বক্তব্য রাখেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ
এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর এসএম শাহাদাত, ড. আবদুল মঈন খান, ম. আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মোস্তফা জামাল হায়দার।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম । WB
অনলাইনে টিকিট কাটা নিয়ে বেশ কিছুদিন থেকে ভোগান্তি পোহাচ্ছিল যাত্রীরা। স্বাধীনতা দিবসে ‘সহজ’র মাধ্যমে রেলের নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালু করে বাংলাদেশ রেলওয়ে।
কিন্তু প্রথম ঘণ্টাতেই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিট তো দূরের কথা দ্বিতীয় ঘণ্টার আগেই নতুন ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছিল না। তবে সব সমস্যা কাটিয়ে এখন মাত্র তিন ধাপে বাধাহীন টিকিট কাটতে সক্ষম হচ্ছেন যাত্রীরা।
যেভাবে টিকিট কাটা যাবে
প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটটির ডানদিকে ‘Register’ বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নতুন একটি পেজ আসবে। এখানে ‘Personal Information’ এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে প্রদর্শিত Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
সব তথ্য ঠিক থাকলে ‘Registration Successful’ নামে নতুন একটি Page আসবে। ই-টিকিটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে যাত্রীর ই-মেইলে Bangladesh Railway-এর পক্ষ থেকে একটি ই-মেইল পাঠানো হবে। ই-মেইলে মেসেজ বক্সে Bangladesh Railway দেওয়া ই- মেইলটি খুলতে হবে। মেসেজের ভেতর রক্ষিত ‘Click’ লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
এ পর্যায়ে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Log in’ অপশনে ই- মেইল, পাসওয়ার্ড দিয়ে ‘Log in’ বাটনে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আসবে তাতে ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেণি, টিকিট সংখ্যা পূরণ করতে হবে। এরপর ‘find tickets’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর ওই গন্তব্যের ট্রেনগুলোর নাম আসবে। সেখানে পছন্দের ট্রেনে ‘viwe seat’ এবং এর মূল্যমান জানিয়ে দেওয়া হবে। টিকিট থাকলে ‘Purchase ticket’ বাটন ক্লিক করতে হবে। ডেবিট বা ক্রেডিট কার্ড ও বিকাশ থেকে টিকিটের ভাড়া পরিশোধ করতে হবে এবং যাত্রীর ই- মেইলে ই-টিকিটটি পাঠিয়ে নিশ্চিত করা হবে।
এরপর ই-মেইল মেসেজ বক্স থেকে পাঠানো টিকিটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকিট ‘Ticket Print Information’ দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে।
বিএনপি নেতা ইশরাক হোসেন আটক । WB
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মতিঝিল বিভাগের উপ কমিশনার ( ডিসি) আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরোনো মামলায় ওয়ারেন্ট ছিল, সেই মামলায় ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে মতিঝিল থানায় রাখা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
অবাধ্য ইমরান খানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র: রাশিয়া । WB
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘটনায় এবার যুক্তরাষ্ট্রকে এক হাত নিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া জানতে পেরেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভি ৩ এপ্রিল সংসদ ভেঙে দিয়েছেন।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারির ২৩-২৪ তারিখ ইমরান খানের রাশিয়া ভ্রমণের ঘোষণা আসার পরই তাৎক্ষণিকভাবে আমেরিকা ও পশ্চিমারা একজোট হয়ে বাজেভাবে ইমরানের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করে। এই সফর বাতিলের জন্য আল্টিমেটাম দেয়।’
কোনও কিছুতে ইমরান খানকে থামানো যায়নি বলে, ওয়াশিংটন পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকেও নাকি সফর বাতিল করার জন্য চাপ দিয়েছিল এমন দাবিই করেছে মস্কো।
পরে ইমরান খানকে সরিয়ে দিলেই কেবল পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা সম্ভব যুক্তরাষ্ট্র এমন হুমকি দিয়েছে বলেও উল্লেখ করা হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। রাশিয়ার দাবি, এইসব ঘটনাতেই অবাধ্য ইমরান খানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
মারিয়া বলেন, ‘নিজের স্বার্থ হাসিলে এটা যুক্তরাষ্ট্রের স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর আরেকটা নির্লজ্জ চেষ্টা। উপরের সব ঘটনা সেই সাক্ষ্যই দিচ্ছে।’
ইমরান খানও অনাস্থা ভোটকে বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, তার রাশিয়া সফরকে ভালোভাবে নিতে পারেনি পশ্চিমা বিশ্ব।
স্লোভিয়ানস্ক পরবর্তী মূল লক্ষ্য রাশিয়ার। WB
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।
এদিকে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এর সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, রাশিয়ার সেনারা এখন পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
পূর্ব দিকে এগিয়ে দনবাস অঞ্চলের রুশ ও সমর্থক বাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করাই এর লক্ষ্য।
খবরে বলা হয়েছে, ‘ইজিয়ুম থেকে স্লোভিয়ানস্ক দখলের জন্য রাশিয়ার বাহিনীর প্রচেষ্টাই সম্ভবত হবে ইউক্রেনের যুদ্ধের পরবর্তী প্রধান লড়াই।’
রাশিয়াকে ন্যুনতম পদক্ষেপ হিসেবে স্লোভিয়ানস্ককে দখলে নিতেই হবে। তারা তা করতে না পারলে পূর্বের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল দখল করার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। রাশিয়ার সেনারা ওই অঞ্চলগুলিতে আক্রমণে এখনো তেমন কোনো অগ্রগতিই করতে পারছে না।
ডারবান টেস্ট : ২২০ রানে হারলো বাংলাদেশ । WB
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২০ হেরেছে বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।
সোমবার ডারবানের কিংসমেডে পঞ্চম দিনের খেলায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল টাইগাররা।
আজ পঞ্চম দিনে প্রোটিয়া বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। মাত্র দলীয় ৫৩ রানেই অলআউট হয়ে যায় মুমিনুল হকের বাংলাদেশ।
কেন মেয়াদ পূরণ করতে পারেননি পাকিস্তানের ২২ প্রধানমন্ত্রীর কেউই? । WB
এই মুহূর্তে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে পাকিস্তানে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থাভোটের দাবি তুলেছিলেন। কিন্তু সেই অনাস্থা-প্রস্তাব বাতিল করেন ডেপুটি স্পিকার।
এরপরই প্রেসিডেন্টের কাছে সংসদ ভেঙে দিয়ে ভোট আয়োজনের আহ্বান করেন ইমরান। তার প্রস্তাবমতো সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট। ফলে মেয়াদ শেষ করতে পারলেন না তিনি।  কেননা, সংসদ ভেঙে দেওয়ার পর থেকে ইমরান খান এখন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী।
পাকিস্তানের জন্মলগ্ন থেকেই অস্থিরতা চলে আসছে। কোনও প্রধানমন্ত্রীই নিজেদের পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সমাপ্ত করেননি। কখনও খুন হয়ে, আবার কখনও বিরোধী দলের অনাস্থার মুখে পড়ে গদি ছাড়তে হয়েছে তাদের।
স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হন লিয়াকত আলি খান। ১৯৪৭ সালের ১৪ আগস্ট অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতার দিবসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেন। কিন্তু ১৯৫১ সালের ১৬ অক্টোবর এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে প্রাণ হারান তিনি। মোট চার বছর ৬৩ দিন তিনি ক্ষমতায় ছিলেন লিয়াকত।
লিয়াকতের পর পাকিস্তানের মসনদে বসেন খওয়াজা নাজিমুদ্দিন। তিনি ১৯৫১ সালের ১৭ অক্টোবর থেকে ১৯৫৩ সালের ১৭ আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে বহাল ছিলেন। তার সময়কালে বাংলা ভাষা আন্দোলন নিয়ে লাহোরে একাধিক সহিংসতার ঘটনা ঘটে।
পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে তাকে গদি ছাড়ার নির্দেশ দেন পাকিস্তানের গর্ভনর জেনারেল মালিক গোলাম। কিন্তু তিনি এই নির্দেশ মেনে নিতে না চাওয়ায় নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করে নাজিমুদ্দিনকে ক্ষমতাচ্যূত করেন মালিক। নাজিমুদ্দিন মোট এক বছর ১৮২ দিন ক্ষমতায় ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী হন  মুহাম্মদ আলি বোগরা। তিনি ১৯৫৩ সালের ১৭ এপ্রিল থেকে মোট দু’বছর ১১৭ দিন প্রধানমন্ত্রী হিসেবে শাসন করেন। নিয়োগের পরপরই আঞ্চলিক বৈষম্য নিয়ে তৎকালীন গভর্নর-জেনারেল ইসকান্দার মির্জার সঙ্গে প্রধানমন্ত্রী বোগরার সমস্যা শুরু হয়। এরপরই বোগরাকে একপ্রকার ইস্তফা দিতে বাধ্য করেন ইসকান্দার।
পাকিস্তানের চতুর্থ প্রধানমন্ত্রী হন চৌধুরি মুহাম্মদ আলি। ১৯৫৫ সাল থেকে শুরু করে মোট এক বছরের কিছু বেশি সময় পাকিস্তানের মসনদে প্রধানমন্ত্রী হিসেবে বহাল ছিলেন তিনি। দলবিরোধী কাজকর্মের জন্য তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়।
পরবর্তী প্রধানমন্ত্রী হন হুসেইন শহীদ সোহরাওর্দি। তিনি ১৯৫৬ থেকে শুরু করে এক বছর ৩৫ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গভর্নর জেনারেল ইসকান্দারের চাপের মুখে পড়ে তিনিও গদি ছাড়তে বাধ্য হন।
পাকিস্তানের ষষ্ঠ প্রধানমন্ত্রী হন ইব্রাহিম ইসমাইল চুন্দ্রিগার। মাত্র দু’মাস পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলার পর তাকেও অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়।
এরপর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের দায়িত্ব সামলানোর ভার নেন ফিরোজ খান নুন। তার শাসনকালের সময় ছিল ২৯৫ দিন। খুব কম সময়েয় ফিরোজের জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছায়। মনে করা হয়, পাকিস্তানের সম্পূর্ণ ক্ষমতা দখলের ইচ্ছায় ফিরোজ বাধ সাধতে পারেন, এই ভয়ে তাকেও গদিচ্যূত করেন ইসকান্দার।
দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হন নুরুল আমিন। তিনিই পাকিস্তানের ইতিহাসে সব থেকে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী। মাত্র ১৩ দিনের জন্য ক্ষমতায় ছিলেন নুরুল আমিন। তবে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি আইয়ুব খানের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি নিজের পদ ছাড়েন। তিনিই পাকিস্তানের প্রথম এবং শেষ ভাইস প্রেসিডেন্ট। তিনি পাকিস্তানের শেষ বাঙালি নেতা হিসেবেও পরিচিত।
নুরুল আমিনের পর ক্ষমতায় আসেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলি ভুট্টো। ১৯৭৩ সাল থেকে শুরু করে তিনি তিন বছর ৩২৫ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৭ সালের ৫ জুলাই জেনারেল মুহাম্মদ জিয়া-উল-হকের নেতৃত্বে সামরিক বাহিনী ভুট্টোকে ক্ষমতাচ্যূত করে। তাকে এক মাসের জন্য আটকও করা হয়।
জুলফিকারকে সরিয়ে ক্ষমতায় আনা হয় মুহাম্মদ খান জুনেজোকে। তিনি তিন বছরের কিছু বেশি সময় পাকিস্তানের মসনদে ছিলেন। তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য এবং পাকিস্তানের অর্থনৈতিক দুরাবস্থার জন্য দায়ী করে পদ থেকে সরান রাষ্ট্রপতি পদে বসে থাকা জিয়া-উল-হক।
পাকিস্তানের একাদশ এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন জুলফিকার আলি ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো। তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রায় দু’বছর ক্ষমতায় ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি দাবি করেন, রাষ্ট্রপতি গোলাম ইসহাক খান এবং শক্তিশালী সামরিক বাহিনী-সহ রক্ষণশীল এবং ইসলামপন্থী শক্তি তার নতুন চিন্তাভাবনার প্রচেষ্টা রোধ করছে। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনে ১৯৯০ সালে ইসহাক তাকে বরখাস্ত করেন।
১৯৯০ সালে পাকিস্তানের দ্বাদশ প্রধানমন্ত্রী হন নওয়াজ শরিফ। ১৯৯৩ সালে রাষ্ট্রপতি ইসহাক সংসদ ভেঙে দেওয়ার পর তিনি গদিচ্যুত হন এবং বিরোধী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
ত্রয়োদশ এবং চর্তুদশ প্রধানমন্ত্রী হিসেবে আবারও পাকিস্তান শাসনের ভার পান বেনজির এবং নওয়াজ। ১৯৯৬ সাল থেকে বেনজির ৩ বছর ১৭ দিন ক্ষমতায় ছিলেন। কিন্তু দ্বিতীয়বারেও তার বিরুদ্ধে দুর্নীতি, হত্যার চক্রান্ত-সহ একাধিক অভিযোগ আনা হয়। রাষ্ট্রপতি ফারুক লেগহারি তার সরকার ভেঙে দেন। নওয়াজের দ্বিতীয়বারের শাসনকাল চলে দু’বছর ২৩৭ দিন। এরপর ১৯৯৯ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর অভ্যুত্থানের ফলে তার শাসনকালের অবসান ঘটে।
বেনজির এবং নওয়াজের পতনের পরে ক্ষমতায় আসেন মীর জাফারুল্লাহ খান জামালি। তবে প্রায় দু’বছরের শাসনকালের পর হঠাৎই নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফা দেওয়ার আগে জামালি প্রায় ৩ ঘণ্টা তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশারফের সঙ্গে বৈঠক করেন। তবে পাকিস্তানের বিভিন্ন বিষয়ে মোশারফের মতের সঙ্গে জামালির মতের মিল না হওয়ায় তাকে পদত্যাগের জন্য বাধ্য করা হয় বলেও সংবাদ মাধ্যমগুলো দাবি করে।
পাকিস্তানের ষষ্ঠদশ প্রধানমন্ত্রী হন চৌধুরি সুজাত হোসেন। তার শাসনের সময়কাল ছিল মাত্র ৫৭ দিন। এরপর তিনি নিজেই শওকত আজিজকে নিজের পদ ছেড়ে দেন।
এরপর প্রধানমন্ত্রী মনোনীত হন শওকত আজিজ। মোশারফের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন শওকত। তিনি তিন বছর ক্ষমতায় থাকার পর নিজে থেকেই সরে যান। তবে শওকতের আমলে পাকিস্তানের অর্থনীতির ব্যাপক উন্নতি হয় বলে মনে করা হয়।
শওকতের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন ইউসুফ রাজা গিলানি। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি মোট চার বছর ৮৬ দিন ক্ষমতায় ছিলেন। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে প্রধানমন্ত্রী পদে গিলানিই সব থেকে বেশি দিন বহাল ছিলেন। তবে একাধিক দুর্নীতির মামলায় যুক্ত থাকার অভিযোগে দেশটির সুপ্রিম কোর্ট তার প্রধানমন্ত্রী পদ খারিজ করে দেন।
পাকিস্তানের উনিশতম প্রধানমন্ত্রী হন রাজা পারভেজ আশরাফ। প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনের সময়কালও এক বছর পার করেনি। আশরাফ মোট ২৭৫ দিন ক্ষমতায় ছিলেন। তবে ২০১৩ সালে ২৪ মার্চ তিনি তার পদ ছাড়েন। তাকেও একাধিক দুর্নীতির মামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারের নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
এরপর ২০১৩ সালে ফের ক্ষমতায় ফেরেন আগে দু’বার প্রধানমন্ত্রীর আসনে বসা নওয়াজ শরিফ। তৃতীয়বারে চার বছর ৫৩ দিনের জন্য ক্ষমতায় ফেরেন তিনি। তবে ২০১৭ সালে পানামা পেপার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তাকে ক্ষমতাচ্যূত করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ২০১৮ সালে তাকে ১০ বছরের জন্য কারাবাসে পাঠানোরও নির্দেশ দেয়।
নওয়াজের পর ৩০৩ দিনের জন্য পাকিস্তানের একুশতম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহিদ খাকান আব্বাসি। তবে ২০১৮ সালে নির্বাচনের মুখে তাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়।
২০১৮ সালের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর পদে বসেন ইমরান খান। নির্বাচনে তার জোট সঙ্গী ছিল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম)। পাকিস্তানের ধারা বজায় রেখে ইমরানও মেয়াদ শেষ করতে পারলেন না।
ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ । WB
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্ট ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি আরিফ আলভি এর আলোকে পার্লামেন্ট ভেঙে দিলে দেশটিতে নতুন নির্বাচন হবে।
এর আগে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করেন।
‘ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি।
আজ বিরোধীদলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু অধিবেশন শুরুর পরপরই ডেপুটি স্পিকার ঘোষণা করেন বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাবটি এনেছে তা সংবিধানের অনুচ্ছেদ ৫-এর লঙ্ঘন। প্রধানমন্ত্রী ইমরান খান এখনো উপস্থিত হননি। স্পিকার কাসিম সুরিও অধিবেশনে যোগ দেননি। তবে তারা উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
পাঞ্জাবের গভর্নর চৌধুরী সারওয়ারকে অপসারণ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শুক্রবার পাঞ্জাবের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের পদত্যাগের পরে নতুন নেতা নির্বাচনে পাঞ্জাব আঞ্চলিক পরিষদের বৈঠকের কয়েক ঘণ্টা আগে এ ঘোষণা এলো।
কেন্দ্রীয় সরকার কী কারণে তাকে অপসারণ করেছে তা স্পষ্ট নয়। তথ্যমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। তবে তিনি এর কোনো কারণ উল্লেখ করেননি। ফাওয়াদ চৌধুরী বলেন, ‘সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার পাঞ্জাব পরিষদের ভারপ্রাপ্ত গভর্নর হবেন।’
ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য চৌধুরী সারওয়ার ২০১৩ সালে গ্লাসগোতে তার দায়িত্ব ছেড়ে দিয়ে পাকিস্তানে আসেন এবং পিএমএল-এন-এ যোগ দেন। ২০১৩ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ী হলে তাকে পাঞ্জাবের গভর্নর করা হয়েছিল।
পরে ২০১৫ সালের জানুয়ারিতে পাঞ্জাবের গভর্নর পদে ইস্তফা দিয়ে ইমরান খানের দল পিটিআই-এ যোগ দেন তিনি। পিটিআই ক্ষমতায় এলে ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য গভর্নর হিসেবে শপথ নেন।
দেশের আকাশে রমজানের চাঁদ, কাল থেকে রোজা । WB
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার (৩ এপ্রিল) দেশে রোজা শুরু হচ্ছে।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতেই তারাবির নামাজ পড়বেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে এসব দেশের মানুষ শনিবার থেকে রোজা রাখছেন।
রোজায় প্রেসার, ডায়াবেটিস ও হার্টের রোগীরা যেভাবে ওষুধ খাবেন । WB
দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হলে জীবনযাত্রায় আনতে হয় কিছুটা পরিবর্তন। যদি নিয়ম মেনে খাবার খাওয়া না হয় বা ওষুধ খাওয়ার সময় মেনে চলা না হয়, তবে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
তাই রমজান মাসে রোজা রাখা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। বিশেষ করে রোজায় ডায়াবেটিস, প্রেসার ও হার্টের রোগীদের খাওয়াদাওয়া এবং ওষুধ খাওয়ার ব্যাপারে নিতে হয় বাড়তি সতর্কতা।
ডায়াবেটিসের ওষুধ খাওয়ার নিয়ম
ডায়াবেটিক রোগীকে অনেক বেশি নিয়ম-কানুন মেনে চলতে হয়। খাওয়াদাওয়া ও ওষুধ খাওয়ার সময়ের মধ্যে সমন্বয় করতে হয়। এ ছাড়া চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নিতে হয় ইনসুলিনের ডোজ। সকালের ওষুধ খাবেন ইফতার করার পরে। দুপুরের ওষুধ খাবেন রাতের খাবারের পরে। আর রাতের ওষুধ খাবেন সাহরির সময়।
যাঁরা দুই বেলা ইনসুলিন নেন, তাঁরা সকালের ইনসুলিনটুকু ইফতারের পর নেবেন। আগের মাত্রায়ই (পরিমাণ) নেবেন। আর রাতের ইনসুলিনটুকু নেবেন সাহরিতে। তবে পরিমাণ কমিয়ে নিতে হবে এবং সেটি আগের ডোজের অর্ধেক নেবেন।
যাঁরা দিনে এক বেলা ডোজের ইনসুলিন (ব্যাসাল ইনসুলিন) নেন, তাঁরা সেটি ইফতারের পর নেবেন এবং রোজার আগের ডোজ থেকে ১৫ থেকে ৩০ শতাংশ কম ডোজে নেবেন।
এরপর সকাল ১০টায় সুগার মাপবেন। সুগার খুব বেশি হলে পরের রাতে সাহরিতে ডোজ আরেকটু বাড়াবেন। রোজার কারণে সুগার নিল (হাইপো) হতে পারে। তাই বিকেল ৪টায় আরেকবার সুগার মাপবেন। খুব কম হলে অর্থাৎ ৩-এর কম হলে রোজা ভেঙে ফেলুন।
হার্টের ওষুধ খাওয়ার নিয়ম
যেসব হার্টের রোগী পানি কমানোর ওষুধ Frulac, Fusid plus, Diretic DS, Spirocard plus, Inspiron plus, Edemide, Lasix খান, তাঁরা এসব ওষুধ সাহরিতে খাবেন এবং আগের ডোজের চেয়ে অর্ধেক খাবেন। রক্ত পাতলা করার ওষুধটি ইফতারের পর খাবেন।
কোলেস্টেরল কমানোর ওষুধটি ইফতারের পর খাবেন। হার্টের বাকি ওষুধগুলো আপনি যেকোনো বেলায় খেতে পারেন। হার্টের যে ওষুধগুলো থেকে প্রেসার কমে যায়, সেই ওষুধগুলোর ডোজ কমিয়ে অর্ধেক খেতে হবে। তা না হলে প্রেসার অনেক কমে যেতে পারে।
প্রেসারের ওষুধ খাওয়ার নিয়ম
রোজার সময় যেহেতু দিনের বেলায় পানি ও খাবার খাওয়া হয় না, তাই প্রেসার এমনিতেই কমে যেতে পারে। সে জন্য প্রেসারের ওষুধ আপনাকে কমিয়ে খেতে হবে। ওষুধ কতটুকু কমাবেন, সেটি চিকিত্সকের সঙ্গে আলাপ করে ঠিক করে নিতে হবে।
যাঁরা এক বেলা প্রেসারের ওষুধ খান, তাঁরা যেকোনো বেলায় খেতে পারবেন। যাঁরা দুই বেলা প্রেসারের ওষুধ খান, তাঁরা সাহরি ও ইফতারের পর খাবেন। আর যাঁরা তিন বেলা প্রেসারের ওষুধ খান, তাঁরা দুপুরের ওষুধটি চিকিত্সকের সঙ্গে আলাপ করে বন্ধ রাখতে পারেন। দুপুরের ডোজটি বন্ধ করার কারণে যদি প্রেসার নিয়ন্ত্রণের বাইরে যায় চলে যায়, তাহলে ওষুধ পরিবর্তন করে লং অ্যাক্টিং এক বেলা বা দুই বেলার আরেকটি ওষুধ বাছাই করে দিতে হবে।
দোহায় বিশ্বকাপের ড্র আজ : দেখে নিন কে কোন পটে । WB
বিশ্বকাপ মাঠে গড়াতে আর ২৩৪ দিন বাকি। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বসেরার এই লড়াই। যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। কাতারের রাজধানী দোহায় শুক্রবার (০১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এবারের আসরের ড্র।
চূড়ান্ত পর্বে খেলার জন্য ইতোমধ্যে ৩২টি দেশের মধ্যে ২৯টি নিশ্চিত হয়ে গেছে। বাকি তিনটি দল নির্বাচন করা হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।
গ্রুপ ‘এ’-তে থাকবে আয়োজক দেশ কাতার। বাকি দেশগুলোর প্রতিযোগী ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত হবে। মূল পর্বে অংশগ্রহণ করা ৩২টি দলকে মোট আটটি গ্রুপে ভাগ করা হবে। এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। ব্যাতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল থাকবে না।
একনজরে চার পটের ৩২ দল :
পট ১
কাতার
ব্রাজিল
বেলজিয়াম
ফ্রান্স
আর্জেন্টিনা
ইংল্যান্ড
স্পেন
পর্তুগাল
পট ২
মেক্সিকো
নেদারল্যান্ডস
ডেনমার্ক
জার্মানি
উরুগুয়ে
সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্র
ক্রোয়েশিয়া
পট ৩
সেনেগাল
ইরান
জাপান
মরক্কো
সার্বিয়া
পোল্যান্ড
দক্ষিণ কোরিয়া
তিউনিশিয়া
পট ৪
ক্যামেরুন
কানাডা
একুয়েডর
সৌদি আরব
ঘানা
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২
ইউরো প্লে-অফ
জ্বর ঠোসা থেকে প্রতিকারের উপায় । WB
চলিত বাংলায় যাকে আমরা জ্বর ঠোসা বলি তা আসলে ভাইরাসজনিত খুবই ছোঁয়াচে সংক্রমণ, যা হার্পিস সিমপ্লেক্স নামের ভাইরাসের জন্য হয়ে থাকে। জ্বর ঠোসা বা হার্পিস লেবিয়ালিস সাধারণত সেকেন্ডারি (দ্বিতীয়বার আক্রান্ত হওয়া) সংক্রমণই হয়। জ্বর ঠোসা সাধারণত ঠোঁটের কোণে এবং এর আশপাশে মুখের ভেতর হয়।
কারণ
হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আক্রান্ত ব্যক্তি থেকে সরাসরি স্পর্শ বা লালার মাধ্যমে একই জিনিস যেমন—গ্লাস, চামচ, লিপস্টিক, শেভিং ইনস্ট্রুমেন্ট, তোয়ালে ইত্যাদি ব্যবহারের ফলে ছড়ায়।
উপসর্গ
♦ ঠোঁটের কোণে চুলকানি
♦ ঝিনঝিন ভাব
♦ অবশ অবশ ভাব
♦ জ্বালাপোড়া
♦ ব্যথা
♦ জ্বর
♦ বমি ভাব ও মাথা ব্যথা
♦ অস্বাভাবিক অনুভব হওয়া ( প্রথম দিন)
♦ ঠোঁটের কোণে এবং এর আশপাশে গুচ্ছবদ্ধ ফুসকুড়ি, যা দুই-তিন দিনের মধ্যে ফেটে গিয়ে ক্ষত সৃষ্টি করে।
করণীয়
জ্বর ঠোসা সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে প্রথম দুই দিনের মধ্যে ওষুধ ব্যবহার শুরু করলে দ্রুত ভালো হয়। তাই অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মুখে ক্ষত থাকলে অ্যান্টিবায়োটিক মাউথওয়াশ (.২% ক্লোরহেক্সিডিন) ব্যবহার করলে ভালো হয়।
যদি দেখা যায় ১০ দিনের মধ্যেও ক্ষত সেরে উঠছে না, তবে বুঝতে হবে ক্ষতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শক্রমে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। একাধিক ব্যক্তি ব্যবহার করে এ রকম গ্লাস, চামচ, পিরিচ, তোয়ালে, লিপস্টিক, মেকআপ, শেভিংসংশ্লিষ্ট জিনিসপত্র ব্যবহার করা যাবে না।
এ ছাড়া ছোট বাচ্চাদের চুমু দিতে দেওয়া যাবে না। মানসিকভাবে চাপমুক্ত থাকতে হবে। রোদে বের হলে ঠোঁটে সানস্ক্রিন বা ছাতা ব্যবহার করতে হবে। আক্রান্ত স্থান স্পর্শ করে চোখ বা প্রস্রাবের রাস্তায় হাত দেওয়া বা অন্য ব্যক্তিকে স্পর্শ করা যাবে না।
জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকলেন ইমরান খান । WB
বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে টুইট করেছেন ইমরান খান সরকারের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
টুইট বার্তায় তিনি জানান: আজ বিকালে প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফেডারেল মিনিস্টার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেবাখাতের প্রধান ও শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এনএসসি পকিস্তানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ ফোরাম। এ ফোরামের সভাপতি প্রধানমন্ত্রী।
পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারানোর ঝুঁকিতে আছেন ইমরান। এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েও পরে তা বাতিল করেন ইমরান।
দেশটির ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফয়সাল ভাওদা দলীয় প্রধান ইমরানের জীবন মারাত্মক হুমকিতে আছে বলে দাবি করেন।
দেশটির জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৪ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। বড় ব্যবধানে অনাস্থা ভোটে হেরে যেতে পারেন ইমরান।
ড. মাহাথিরের সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাত । WB
মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ড. মাহাথিরের আমন্ত্রণে কুয়ালালামপুরে তার কার্যালয়ে গত ২৮ মার্চ প্রফেসর ইউনূস এ বৈঠকে যোগ দেন।
ড. মাহাথির ও তার স্ত্রী ড. সিতি হাসমা উভয়েই প্রফেসর ইউনূসের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা কার্যক্রমের অনুরাগী। ৯০ মিনিট ব্যাপী এই বৈঠকে ড. মাহাথির জানতে চান তরুণদেরকে উদ্যোক্তায় পরিণত করতে এবং একটি “তিন শূন্য”-র পৃথিবী সৃষ্টিতে প্রফেসর ইউনূসের আন্দোলনে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো উৎসাহী ভূমিকা পালন করছে কিনা।
এ ছাড়াও তারা ইউক্রেন যুদ্ধ থেকে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি এবং এই পরিস্থিতি একটি বিশ্বযুদ্ধে রূপ নেয়ার বিপদ নিয়েও আলোচনা করেন। তারা বিশ্বব্যাপী তরুণদেরকে কীভাবে সকল ধরনের যুদ্ধের বিরুদ্ধে চালিত করা যায় এবং যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তরিকভাবে আলোচনায় বসতে সকল পক্ষের উপর কীভাবে চাপ সৃষ্টি করা যায় তা নিয়েও আলোচনা করেন।
ড. সিতি হাসমা মালয়েশিয়ায় প্রয়োগের উদ্দেশ্যে ক্ষুদ্রঋণের ওপর অভিজ্ঞতা অর্জন করতে তার কয়েকবার বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। ড. মাহাথির মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠিত ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারসমূহের বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তাকে নিয়মিত অবহিত করতে প্রফেসর ইউনূসকে অনুরোধ করেন।
ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ২৮ মার্চ সন্ধ্যায় মালয়েশিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী ড. নোরাইনি আহমদ প্রফেসর ইউনূসের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন।
প্রফেসর ইউনূসের বক্তব্য শোনার জন্য তিনি মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এই নৈশভোজে উপস্থিত রাখেন।
মন্ত্রী ছাত্রদেরকে উদ্যোক্তায় পরিণত করতে উচ্চশিক্ষাকে কীভাবে পুনর্গঠিত করা যায় তা নিয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চান।
প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসা ভেঞ্চার ক্যাপিটেল ফান্ড গঠনের মাধ্যমে কীভাবে তরুণদেরকে উদ্যোক্তায় রূপান্তরিত করা যায় সে ব্যাপারে তার বক্তব্য এবং অভিজ্ঞতা বর্ণনা করেন। মন্ত্রী মালয়েশিয়ার একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি চালু করার জন্য প্রফেসর ইউনূসের নিকট সক্রিয় সহযোগিতা চান। প্রফেসর ইউনূস তাকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ কর্মসূচি বাস্তবায়নে কোনো রকম সরকারি অর্থ বরাদ্দ না রাখার ব্যাপারে প্রফেসর ইউনূস পরামর্শ দেন। তিনি অভিমত প্রকাশ করেন যে সরকারি অর্থ পুঁজি হিসেবে দিলে এই অর্থ কোনোদিন ফেরত পাওয়া যাবে না। এ বিষয়ে একটি বিজনেস প্ল্যান তৈরির জন্য উভয় পক্ষ সম্মত হয়।
ওদিকে, ব্যাংক মুয়ামালাত মালয়েশিয়া বেরহাদ-এর চেয়ারম্যান দাতুক সেরি তাজুদ্দিন আতান ও প্রফেসর ইউনূসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান তার পুরো ব্যাংকটিকে সামাজিক ব্যবসা ব্যাংকে রূপান্তরিত করার একটি প্রস্তাব প্রফেসর ইউনূসের নিকট তুলে ধরেন।
প্রফেসর ইউনূস এ বিষয়ে সার্বিক নির্দেশনা দিতে সম্মত হলে ব্যাংক কর্তৃপক্ষ এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সার্বিক ভাবে প্রস্তুত আছেন বলে মি. আতান প্রফেসর ইউনূসকে জানান। এ বিষয়ে তিনি প্রফেসর ইউনূসের সম্মতি চান। তিনি জানান যে, তার এই অনুরোধের পেছনে তার বিনিয়োগকারীগণ ও পরিচালনা পরিষদের পূর্ণ সমর্থন রয়েছে। প্রফেসর ইউনূস ব্যাংকের বিনিয়োগকারীদের এই সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি তাদের এই সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।
তিনি এই উত্তরণের কাজটি শুরু ও তার ব্যবস্থাপনার মূল প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করেন। মি. আতান বলেন যে, তিনি প্রফেসর ইউনূসের নির্দেশনা পেলে এই রূপান্তরের জন্য প্রাথমিক পদক্ষেপগুলো গ্রহণ করবেন। প্রফেসর ইউনূস এ বিষয়ে আরও গভীরভাবে প্রস্তুতি নেয়ার জন্য মি. আতানের সঙ্গে আলাপ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবার অনুমতি চান ব্যাংকটির চেয়ারম্যান মি. আতান।
ব্যাংকের চিফ স্ট্র্যাটেটি অফিসার মি. ফাওরুজ রাডি যিনি পুরো আলোচনাকালে মি. আতানের সঙ্গে ছিলেন, তাকে এই প্রক্রিয়াকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সার্বিক দায়িত্ব প্রদান করা হয়।
রমজানের পূর্বে যেসব প্রস্তুতি গ্রহণ জরুরি । WB
রমজান মাস যথার্থভাবে উদযাপনে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয়। রাসুলুল্লাহ (সা.)-এর সময়ে রমজান যতই ঘনিয়ে আসত, রমজান নিয়ে নবীজির আগ্রহ, আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত। সঙ্গে তিনি সাহাবিদের রমজানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতেন। রমজানের যেসব প্রস্তুতি গ্রহণ করবেন—
রমজানের দু-এক দিন আগে রোজা না রাখা
রমজানের প্রস্তুতির মধ্যে এটিও একটি বিষয়- রমজানের মর্যাদা রক্ষার জন্য এর দু-এক দিন আগে রোজা না রাখা। তবে কেউ আগে থেকে রোজা রাখতে অভ্যস্ত হলে তার ব্যাপার আলাদা।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ যেন রমজানের এক দিন কিংবা দুই দিন আগে অবশ্যই রোজা না রাখে। তবে হ্যাঁ, কারও (আগে থেকেই) এদিনে রোজা রাখার অভ্যাস থাকলে সে ওই দিনেও রোজা রাখতে পারে।’ (বুখারি, হাদিস : ১৮১৫; মুসলিম, হাদিস : ২৫৭০)
রমজানের ব্যক্তিগত প্রস্তুতি ও পরিকল্পনা
রমজান মুমিনের চাওয়া-পাওয়ার উপযুক্ত সময়। কাজেই আল্লাহর আনুগত্যে রমজানের রাত-দিন কাটানোর জন্য কার্যকর একটি পরিকল্পনা তৈরি করা উচিত।
রমজানে ইবাদতে কাটানোর জন্য কিছু কাজকর্ম, অনুষ্ঠান, ভ্রমণ ইত্যাদি রমজানপূর্ব সময়ে সেরে নেওয়া।
বিশেষ কোনো রোগ-ব্যাধি থাকলে রমজানের আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে রমজানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপত্র গ্রহণ করা।
হাট-বাজারে সময় নষ্ট না করার জন্য যথাসম্ভব হাট-বাজার রমজানের আগেই সেরে নেওয়ার চেষ্টা করা।
রমজানে পালনীয় ইবাদত-বন্দেগি সংক্রান্ত বিধি-বিধান রমজানের আগেই জেনে নেওয়া।
রমজানের পারিবারিক প্রস্তুতি
রমজানের বরকত ও পুণ্য অর্জনে পরিবারকে আগ্রহী করতে পারিবারিক তালিম করা। পরিবারের কোনো সদস্য কোরআন তিলাওয়াত করতে না পারলে, তাকে শেখানোর ব্যবস্থা করা। রমজানে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজ ভাগাভাগি করে নেওয়া এবং পরস্পরকে সহযোগিতা করা।
আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ’ (সুরা : তাহরিম, আয়াত : ৬)
রমজানের সামাজিক প্রস্তুতি
রাসুলুল্লাহ (সা.) রমজানপূর্ব সময়ে সমাজের লোকদের রমজান আগমনের বার্তা দিতেন, রমজানের সুসংবাদ জানাতেন এবং সবাইকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন।
আল্লাহ বলেন, ‘তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসবে। ’ (সুরা : জারিয়াত, আয়াত : ৫৫)
রমজানের অর্থনৈতিক প্রস্তুতি
রমজানপূর্ব সময়ে অর্থনৈতিকভাবেও প্রস্তুতি গ্রহণ করা উচিত। যেমন— রমজানে সাহরি-ইফতার, অন্যকে সহযোগিতা করা, জাকাত আদায় ইত্যাদি খাত তৈরি হয়। সে ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা থেকে বিরত থেকে এসব জরুরি খাতে অর্থ ব্যয়ের প্রস্তুতি গ্রহণ করা।
রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে বাড়তি ফায়দা লোটার চেষ্টা না করা। উমর (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘কেউ যদি মুসলমানদের থেকে নিজেদের খাদ্যশস্য আটকে রাখে (কৃত্রিম উপায়ে খাদ্য গুদামজাত করে সংকট তৈরি করে) আল্লাহ তার ওপর মহামারি ও দারিদ্র্য চাপিয়ে দেন। ’ (ইবনে মাজাহ, হাদিস : ২১৫৫)
রমজান মহান আল্লাহর রহমতের বারিধারায় সমৃদ্ধ, ইবাদতের বসন্ত, মুমিনের প্রার্থিত মাস। আগে থেকেই প্রস্তুতি নিয়ে যথার্থভাবে রমজান উদযাপন করতে পারাই সবার কাম্য হওয়া উচিত।
হার্ট অ্যাটাক-বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায় সময়মতো না ঘুমালে! । WB
সারাদিনের ক্লান্তি কাটানোর উপযুক্ত চাবিকাঠি ঘুম। অনেকেই ঘুমাতে ভারোবাসেন বলে নানান কটাক্ষের শিকার হন! তবে জানেন কি স্রেফ পর্যাপ্ত ঘুমালে কেটে যায় বহু ধরনের শারীরিক জটিলতা? বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিদিব ৭ থেকে ৮ ঘণ্টার নিশ্চিন্তের ঘুম প্রয়োজন প্রত্যেকের। ঘুমের ফলে একাধিক শারীরিক সমস্যা যেমন কেটে যায়, তেমনই নতুন উদ্যমে একটি দিন শুরু করা যায়। কাজে আসে মন, শরীর থাকে চনমনে।
বিশেষজ্ঞদের মতে ঘুমের উপযুক্ত সময় থেকে ৩০ মিনিট দেরি হলেও শারীরিক বহু ক্ষতি হতে পারে। ঘুমের সঙ্গে জড়িয়ে থাকে মন-মেজাজ, ক্লান্তিভাব ও সেক্স ড্রাইভের মতো দিক।
গবেষণার পরিসংখ্যান বলছে, ৭১ হাজার মানুষ প্রতিদিন ঘুমের অভাবে দুর্ঘটনার শিকার হন, তাদের মধ্যে দেড় হাজারের বেশি মারা যান এই কারণে।
ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের ফর্টিস হাসপাতালের নিউরোলজি ডিপার্টমেন্টের প্রবীণ গুপ্তা জানালেন, ঘুম সময়মতো না হলে কী কী বিপদ ঘটে যেতে পারে।
বন্ধ্যাত্ব
প্রবীণ গুপ্তা বলেছেন, ‌‘অপর্যাপ্ত ঘুম হরমন উৎপাদনকে প্রভাবিত করে। গ্রোথ হরমন ও টেস্টোস্টেরনের উৎপাদন প্রভাবিত হয়। বাড়তি ‘স্ট্রেস হরমন’ বের হতেও সাহায্য করে ঘুম। আর তা প্রভাবিত করে উর্বরতাকে।’ ফলে ঘুম না হলে বন্ধ্যাত্বের সমস্যা প্রভাবিত হতে পারে।
অসুস্থ হতে পারেন!
পর্যাপ্ত সময় ধরে যদি ঘুম না হয়, তাহলে বহু ধরনের সমস্যা দানা বাঁধতে পারে। ঘুমের ফলে অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্তি দেয় ও ঘুম না হলে ইনফ্লেমেশন বাড়িয়ে দেয়। ফলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার কমতি দেখা যেতে পারে। অসুস্থতার সম্ভাবনা বাড়ে।
মেদ বাড়াতে পারে অপর্যাপ্ত ঘুম
দিনে ৭ থেকে ৮ ঘণ্টা টানা ঘুম না হলে মেদ বেড়ে যেতে পারে। যে হরমোনগুলো খিদে নিয়ন্ত্রণ করে, সেই হরমোনে প্রভাব ফেলে অপর্যাপ্ত ঘুম। এ ছাড়া অপর্যাপ্ত ঘুমের জেরে অস্বাভাবিক ইনসুলিন মুক্তি পায়। এতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া বাড়ে মেদ।
হার্ট অ্যাটাক
বিশেষজ্ঞরা বলেছেন, ঘুম পর্যাপ্ত না হলে, রক্তচাপ বা সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে না। এতে কার্ডিওভ্যাসকুলার জটিলতা বেড়ে যায়।  । ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যায়।
কেন ঘুম হয় না?
-অনেকেরই কাজের চাপে বা টেনশনে হয় না ঘুম। ফলে বেড়ে যায় সমস্যা।
-আবহাওয়াগত অস্বস্তি ও আওয়াজ, কম ঘুমের কারণ।
-ঘুমের সময় অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ঘুম কমিয়ে দেয়।
– অবসাদের মতো সমস্যা কমিয়ে দেয় ঘুম।
চিকিৎসক প্রবীণ গুপ্তা বলেছেন, কাউন্সেলিং করে ঘুমের সমস্যা অনেকেই কাটাতে পারেন। তবে ঘরোয়াভাবে মেডিটেশন খুবই সাহায্য করে থাকে এই সমস্যা থেকে বের হতে। এ ছাড়া ঘুমের আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। তাতে আসে আরামের একটানা ঘুম।
চীন ও রাশিয়া পশ্চিমা আধিপত্য থামাতে বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আনবে। WB
চীনকে সঙ্গে নিয়ে বিশ্বে নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় রাশিয়া। যেখানে এখনকার মতো পশ্চিমা তথা মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য থাকবে না। চীন সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় এই আকাঙ্ক্ষার কথা জানান।
এর আগে বুধবার চীনের পূর্বাঞ্চলীয় হুয়াংশান শহরে পৌঁছান তিনি। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথম চীন সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বিশ্ব একটি গুরুতর পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারাসহ (চীন) আমরা মিলে আমাদের প্রতি সহানুভূতিশীল দেশগুলো নিয়ে একটি বহুমেরুকেন্দ্রিক, ন্যায়পরায়ণ ও গণতান্ত্রিক বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাব।’
এদিকে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জানান, ইউক্রেন সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তাদের মিত্রদের দেওয়া নারকীয় নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে পঙ্গু করতে ব্যর্থ হয়েছে। এসব নিষেধাজ্ঞা বুমেরাংয়ের মতো পশ্চিমাদের দিকে ফিরে আসছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করার কারণে পশ্চিমাদের সম্মানহানি হয়েছে বলেও জানান তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ বলেন, পশ্চিমারা যখন রাশিয়াকে কোণঠাসা করার নিরর্থক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন বিশ্ব ধীরে ধীরে নতুন বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। আর্থিক ব্যবস্থার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। রিজার্ভ মুদ্রার ওপর আস্থা ভোরের কুয়াশার মতোই ম্লান হয়ে যাচ্ছে এবং ডলার ও ইউরো ত্যাগ করার সম্ভাবনা এখন আর অবাস্তব বলে মনে হচ্ছে না। আঞ্চলিক মুদ্রার যুগ আসছে।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হামলার পাঁচ সপ্তাহ গড়ালেও এখনো এর নিন্দা জানায়নি বেইজিং। এদিকে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও এখন শান্তি চুক্তির ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। দু’পক্ষই আরও আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শান্তি আলোচনার পর রাশিয়ার সৈন্য প্রত্যাহার শুরু । WB
তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের কিছু অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে রাশিয়া।
দেশটির সংবাদমাধ্যম আরটি জানায়, রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেবে রাশিয়া।
গত মাসের ২৪ তারিখে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম যুদ্ধ বন্ধে কোনো ইতিবাচক পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়ব এরদোয়ানের মধ্যস্থতায় শান্তি আলোচনার পর থেকে কমতে শুরু করেছে উত্তেজনার পারদ।
রুশ ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্দার ফোমিন শান্তি আলোচনা শেষে আশ্বাস দিয়েছিলেন পারস্পরিক আস্থা বৃদ্ধি করা এবং আরো সমঝোতার পরিবেশ তৈরি করবে রাশিয়া।
তুরস্কে তিন ঘণ্টা ধরে বৈঠকের পর তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভুলত কাভুসগলুও বলেছেন, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। কিয়েভ চেরনিভ থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইস্তাম্বুলের শান্তি সংলাপে ইউক্রেনের প্রতিনিধি দলটি জানিয়েছে, তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হলে পশ্চিমা প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ না দিয়ে তারা নিরপেক্ষ দেশ হিসেবে ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে। এতদিন এটিই ছিলো রাশিয়ার প্রধান দাবি।
ইউক্রেন পক্ষের মধ্যস্থতাকারী ওলেকসান্দার বলেন, ‘ভৌগলিক অখণ্ডতা ও নিরাপত্তার জন্যেই ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিকভাবে তা অর্জন করা হবে।’
কেবল কথায় নয়, বরং কাজ দিয়ে রাশিয়াকে বিচার করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র বলেছেন, তার দেশ ইউক্রেইন থেকে রুশ বাহিনী পুরোপুরি প্রত্যাহার হতে দেখতে চায় এবং সম্ভাব্য একটি শান্তি চুক্তির পথে রাশিয়ার পদচারণা তাদের কাজ দিয়েই বিচার করা হবে।
একই প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রাশিয়া তাদের দেয়া কথা রাখতে পারে কিনা সেখা দেখতে তিনি আগ্রহী।
মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, বিধি-নিষেধ এর কড়াকড়ি । WB
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে।
একইসঙ্গে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট।
সোমবার (২৮ মার্চ) ডিএমপি সদরদপ্তরে মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সভায় উল্লিখিত নির্দেশনাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সমন্বয় সভায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসতে নিদের্শনা দেয়া হয়েছে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ সঙ্গে নিতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট। কেন্দ্র পরিদর্শক ছাড়া পরীক্ষা চলাকালে অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। এছাড়া কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হবে।
পরীক্ষার দিন সকাল ৮টায় কেন্দ্রের গেট খুলে দেয়া হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কেন্দ্রের গেট বন্ধ করে দেয়া হবে। তাই পরীক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওয়ানা দিতে হবে। যেন তারা সকাল ৮টার মধ্যে কেন্দ্রের সামনে উপস্থিত থাকতে পারেন।
উল্লেখ্য, আগামী শুক্রবার (১ এপ্রিল) এ বছরের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে এক ঘণ্টার এ পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। রাজধানীতে পাঁটটি সরকারি মেডিকেল কলেজের অধীনে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
যে সব কেন্দ্রে পরীক্ষা হবে:
ঢাকা মেডিকেল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, মোকারম হোসেন, বিজ্ঞান ভবন, এ. এফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন, কাজী মোতাহার হোসেন ভবন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ ও নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ ও শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মুগদা মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা ক্যাম্পাস। ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ।
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।
সালাহর মিশরকে কাঁদিয়ে বিশ্বকাপে মানের সেনেগাল। WB
১২০ মিনিট রোমাঞ্চ ছড়ানোর পর টাইব্রেকারে জিতে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো সাদিও মানের দেশ সেনেগাল। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের প্লে-অফের দ্বিতীয় লেগে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে মোহাম্মদ সালাহর মিশরকে হারিয়েছে সেনেগাল।
এর আগে প্রথম লেগে ১-০ গোল জিতেছিল মিশর। দুই লেগ মিলিয়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
যেখানে বাজিমাত করে সেনেগাল। পেনাল্টি শুট আউটে গোল করতে ব্যর্থ হন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।
বিস্তারিত আসছে
বদহজম এড়াতে যা করবেন। WB
জীবনযাত্রার অনিয়মের কারণে অনেক মানুষ কোষ্ঠকাঠিন্য বা বদহজমের সমস্যায় ভুগে থাকেন। অস্বাস্থ্যকর জীবনযাপন, বাইরের মশলাদার খাবার খাওয়া, নিয়ম করে শরীরচর্চা না করার ফলে হজমজনিত বিভিন্ন সমস্যা দেখা যায়। তবে বদহজম সংক্রান্ত সমস্যা তৈরি হয় কিছু ভুল খাদ্যভ্যাসের কারণে। সতর্ক হলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
হজমের সমস্যা দেখা দেয় যেসব কারণে:
১) খিদে না পেলে খাওয়া: খিদে পেলে তবেই খাবার খাওয়ার কথা সব সময়ই চিকিৎসকরা বলে থাকেন। অর্থাৎ ক্ষুধা লাগলে শরীর জানান দেয়। সংকেত ছাড়া খাবার খেলে পাকস্থলী সেই খাবার ধারণ করার জন্য প্রস্তুত থাকে না। এতে করে বদহজমের মতো সমস্যা দেখা দেয়।
২) খাবারের আগে পানি পান করা: হজমের জন্য প্রয়োজন গ্যাস্ট্রিক জুস। খাওয়ার আগে বা পরে পিানি খেলে গ্যাস্ট্রিক জুস পাতলা হয়ে যায় ও রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। এতে হজমে সমস্যা হয়। আবার খাওয়ার সময়েও পানি খাওয়া ঠিক না। এতে করে  খাওয়ার সময়ে পরিপাক ক্রিয়াও দ্রুত হয়। খাবার নির্দিষ্ট সময়ের আগে বৃহদন্ত্রে পৌঁছয়। তাই খাওয়ার নির্দিষ্ট সময় আগে পানি পান করা উচিত।
৩) খাওয়ার সময় অন্য কাজ করা: ব্যস্ততাময় জীবনে ঘুম, খাওয়ার জন্য আলাদা কোনও সময় থাকে না। অনেক সময়ে অফিসে কাজের ফাঁকেই খেয়ে নিতে হয়। চিকিৎসকরা বলছেন, খাওয়ার সময়ে অন্য কাজ করা না করাই ভাল। অমনোযোগী হয়ে বেশি খাবার খেয়ে ফেলার আশঙ্কা থাকে। প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেলে বদহজম হওয়ার যেতে পারে। তাই কাজ করতে করতে না খাওয়াই ভাল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ । WB
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। উক্ত প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা যাবে ৩ এপ্রিল ২০২২ থেকে ২৫ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
রুশ ধনকুবের আব্রামোভিচকে ‘বিষ প্রয়োগ’ । WB
রুশ ধনকুব, ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতাকারী ও ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। তাও আবার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি বৈঠকের পরই তার শরীরে বিষ প্রয়োগের লক্ষণগুলো চিহ্নিত করা হয়। খবর বিবিসির।
রোমান আব্রামোভিচের এক ঘনিষ্ঠ ব্যক্তির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার শরীরে বিষপ্রয়োগের লক্ষণের মধ্যে ছিল চোখ লাল হওয়া, মুখ ও হাতের চামড়া খসে যাওয়া এবং অবিরাম ব্যথা। তবে বর্তমানে সুস্থ আছেন তিনি।
ওই প্রতিবেদনে বলা হয়, আব্রামোভিচ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বিষ প্রয়োগে আক্রান্ত হয়েছেন।
পুতিনের সঙ্গে এরদোগানের দীর্ঘ ফোনালাপ । WB
রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতি এবং ইউক্রেনে বেসামরিকদের জন্য আরও মানবিক পরিস্থিতি তৈরির আহ্বান জানিয়েছেন।
এরদোগান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি, শান্তির বাস্তবায়ন এবং এই অঞ্চলে মানবিক অবস্থার উন্নতির গুরুত্ব উল্লেখ করেছেন বলে তার অফিসে বরাতে জানিয়েছে রয়টার্স।
তুরস্কের রাষ্ট্রপতির কার্যালয় রোববার টুইটারে জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুরস্ক প্রক্রিয়াটির বিষয়ে সকল ধরনের সমর্থন দেবে।
এতে আরও বলা হয়, পুতিন ও এরদোগান ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী দফায় শান্তি আলোচনার বিষয়ে একমত হয়েছেন।
জরুরি অবস্থা জারি এল সালভাদোরে । WB
একদিনে মাদক পাচার গ্যাংয়ের সঙ্গে জড়িত কয়েক ডজন খুনের ঘটনায় এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে এল সালভাদোরের পার্লামেন্ট।
শনিবার দেশটিতে ৬২টি খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ, যা ১৯৯২ সালের গৃহযুদ্ধের অবসানের পর ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা।
নতুন আইন অনুযায়ী, কোনো এক জায়গায় বেশি মানুষ জড়ো হওয়া যাবে না। সেইসাথে পরোয়ানা ছাড়াই গ্রেফতার এবং যোগাযোগ পর্যবেক্ষণ করতে পারবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কয়েক ঘণ্টা আগেই পুলিশের হাতে গ্রেফতার হন মারা সালভাত্রুচা গ্যাংয়ের চার শীর্ষ নেতা।
কর্তৃপক্ষ বলছে, মারা সালভাত্রুচা এবং বারিও-১৮ গ্যাংয়ের প্রায় ৭০ হাজার সদস্য খুন, চাঁদাবাজি ও মাদক পাচারের সাথে জড়িত।
দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে বলেন, ‘এসব ঘটনার অর্থায়ন কারা করছে তা খুঁজে বের করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসীদের রক্ষকদের অভিযোগের হাত থেকে বাঁচাতে হবে।’
উল্লেখ্য, গত বছর এল সালভাদোরে এগারোশ’ ৪০ জন খুন হন, যা গত ৩০ বছরে সর্বনিম্ন।
রাশিয়ার সঙ্গে আলোচনা ইস্যুতে যা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট । WB
যুদ্ধরত রাশিয়া-ইউক্রেন তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছে। ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন।
ডেভিড আরাখামিয়া বলেন, সোমবার তারা রাশিয়ার সঙ্গে তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছেন। তিন দিনব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে তুরস্কের কোথায় আলোচনা হবে সেটা সুনির্দিষ্ট করে বলেননি তিনি।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন। তবে তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে এবং তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্বাধীন রুশ সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেন। মস্কোতে রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা থেকে এ সাক্ষাৎকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
এর আগে গত ১০ মার্চ রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের আন্তালিয়া শহরে বৈঠক করেন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটি ছিল প্রথম বৈঠক। কিন্তু এই বৈঠকে  তেমন কোনো সাফল্য আসেনি।
খাওয়ার পর পেট ব্যথা? রয়েছে যে ৫ কারণ । WB
বেশি ক্ষুধা পেলে অনেক সময় পেট ব্যথা করে এবং খাবার খেলে এ ব্যথা চলে যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া,কিন্তু অনেকের ক্ষেত্রে খাবার খাওয়ার পর পেট ব্যথা করে। খাবারের কম -বেশি বা ধরণের কারণে মাঝেমধ্যে এমন হতে পারে তবে এমন যদি প্রতিদিন হয় তবে তা অবশ্যই চিন্তার কারণ। ঘন ঘন পেট ব্যথা অসুস্থ শরীরের কারণ হতে পারে এবং এমন সমস্যা হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কী কারণে খাওয়ার পর পেট ব্যথা হয় সে বিষয়ে আগে জানা জরুরি।
বেশি খাওয়া:
খাওয়ার পর পেট ব্যথার সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত খাওয়া। আপনি যখন অতিরিক্ত খাবার খাবেন তখন আপনার পেটে ব্যথা হতে পারে। এর ফলে একদিকে যেমন ব্যথা হবে পেট তেমনি অস্বস্তি লাগবে।
দ্রুত খাবার খাওয়া:
পেট ব্যথার আরেকটি সাধারণ কারণ খুব তাড়াতাড়ি খাওয়া। আপনি যখন খুব দ্রুত আপনার খাবার খেয়ে ফেলেন, তখন আপনি খাবারের সাথে অতিরিক্ত বাতাস গিলে ফেলেন। অতিরিক্ত খাবার যখন আপনার পেটে পৌঁছায় তখন তা ফুলে যায় এবং এ থেকে গ্যাসের সৃষ্টি হয় আর এতে অস্বস্তি তৈরি হয়। এটি আপনার শরীরকে পুষ্টি শোষণ থেকেও দূরে রাখতে পারে।
হজমে সমস্যা:
কফি, অ্যালকোহল, মশলাদার এবং সাইট্রিক খাবার অতিরিক্ত গ্রহণের ফলে বদহজম হতে পারে। তার মানে এই খাবারগুলো আপনার শরীরের জন্য খাদ্য হজম করা এবং এটি গ্লুকোজে পরিণত করা কঠিন করে তুলতে পারে। এর ফলে আপনার পেট ফুলে যাওয়া এবং বমিবমি ভাব অনুভূত হতে পারে। এপিগ্যাস্ট্রিক পেইন সিনড্রোম (ইপিএস) এবং পোস্টপ্র্যান্ডিয়াল ডিস্ট্রেস সিন্ড্রোম (পিডিএস) এর মতো কিছু স্বাস্থ্যের সমস্যার কারণে অনেকে হজমের সমস্যায় অনেকে ভুগে থাকে।
পিত্তথলীতে পাথর:
পিত্তথলিতে পাথর হলে খাবারের পর আপনার পেটে ব্যথা হতে পারে। আপনি যদি চর্বি জাতীয় খাবার বেশি খান তাহলে ব্যথার সম্ভবনা কয়েকগুণ বেড়ে যেতে পারে। এজন্য দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
খাবার অসহনীয় হয়ে ওঠা:
পেট ফাঁপা, ডায়রিয়া এবং বমি খাদ্য সহ্য না হওয়ার লক্ষণ। এই সমস্যার ফলে কিছু উপাদান শরীর হজম করতে পারে না যা পেট সম্পর্কিত বিভিন্ন সমস্যার কারণ। এজন্য অবশ্যই সঠিক চিকিৎসার প্রয়োজন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির সুযোগ । WB
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। উক্ত প্রতিষ্ঠানটি তাদের ৪টি পদে মোট ৩২৯ জনবল নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা যাবে ২৮ মার্চ ২০২২ থেকে ২৭ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
‘ভিটামিন সি’ নিয়ে যে ৫ ভুল ধারণা রয়েছে আমাদের মধ্যে । WB
ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। কিন্তু এই ভিটামিন সি নিয়েই নানা জনের নানা মত রয়েছে। বিশেষত কোভিডের সময় থেকেই বাজারে রীতিমতো সুপারহিরো হয়ে উঠেছে এই ভিটামিন সি। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা থেকে শুরু করে হাড়, দাঁতের সুরক্ষা দেয় ভিটামিন সি।
এসব ছাড়াও কোলাজেন গঠন, হাড়ের গঠনে সাহায্য করা, শরীরে ক্ষতিগ্রস্ত টিস্যুর মেরামতি এসবও কিন্তু করে থাকে ভিটামিন সি। তবে ভিটামিন সি শরীরের জন্য ভাল বলেই যে তা প্রচুর পরিমাণে খেতে হবে এরকম কিন্তু একদমই নয়। কিন্তু সঠিক পরিমাণ পুষ্টি যাতে শরীর পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
পূর্ণবয়স্ক মানুষের শরীরে ভিটামিন-সি এর সর্বোচ্চ পরিমাণ ২,০০০ মিলিগ্রাম। এর বেশি পরিমাণে খেলে কিন্তু শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। অতিরিক্ত ভিটামিন সি কিডনি শোষণ করতে পারে না। যার ফলে কিডনিতে স্টোন হয়। এছাড়াও বমি বমি ভাব, ডায়ারিয়া, শরীরে ফোলা ভাব এসব তো থাকেই।
বিশেষজ্ঞরা বলছেন, একজন প্রাপ্তবয়স্ক নারীর জন্য প্রতিদিন ৭৫ মিলিগ্রাম ভিটামিন সি যথেষ্ঠ তেমনই পুরুষদের জন্য ৯০ মিলিগ্রাম ভিটামিন সি-ই যথেষ্ট। এর থেকে বেশি পরিমাণে খেলেই যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে এরকম কিন্তু একদমই নয়। ক্যাপসিকাম, বেলপেপার, পেয়ারা, পার্সলে এসব হল ভিটামিন সি এর খুব ভাল উৎস।
কোভিড আটকানোর ক্ষমতা ভিটামিন সি এর মধ্যে নেই। তাই ভিটামিন সি খেলেই যে কোভিড হবে না এরকম কিন্তু নয়। যেহেতু কোভিডে সর্দি-কাশির সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে তাই ভিটামিন সি বেশি পরিমাণে খাওয়ার কথা বলা হয়। কারণ ভিটামিন সি প্রাকৃতিক ভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে, ক্ষত নিরাময়ে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
অনাস্থা ভোটের আগে সারপ্রাইজ দেবো: ইমরান খান । WB
জাতীয় পরিষদে অনাস্থা ভোটের ঠিক আগে প্রতিপক্ষদের একটি বিস্ময় (সারপ্রাইজ) উপহার দিবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২৩ মার্চ) আত্মবিশ্বাস ব্যক্ত করে ইমরান খান জানান, বিরোধীদের বিরুদ্ধে ‘অনাস্থা ম্যাচে’ তিনি বিজয়ী হবেন।
ইমরান খান বলেন, ‘বিরোধীরা হাতের সব কার্ড দেখিয়ে শেষ করে ফেলেছে। এখন তারা আমার কাছ থেকে বিশাল একটি সারপ্রাইজ দেখতে পাবে।’ ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ইমরান খান সাফ জানিয়েছেন, অনাস্থা ভোটের আগে কোনো পরিস্থিতিতেই পদত্যাগ করবেন না তিনি।
গত ৮ মার্চ ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধীজোট। ওই প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে একদল এমপি বেরিয়ে গেছেন। ফলে পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। আগামী ২৫ মার্চ অনাস্থা প্রস্তাবের উপর অধিবেশন ডেকেছেন স্পিকার।
ইতিমধ্যে ইমরান খান দলত্যাগী এমপিদের পার্টিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দলত্যাগী এমপিরা পার্টিতে ফিরে এলে একজন পিতা যেমন তার সন্তানদের ক্ষমা করে, তেমনভাবে ক্ষমা করে দেবেন তিনি।
অর্থনৈতিক মন্দায় ভারতে পালিয়ে যাচ্ছে লঙ্কানরা । WB
শ্রীলঙ্কা তার সর্বকালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। ওষধপত্রসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘটতির কারণে নাগরিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দেশটির সরকারকে।
এনডিটিভি জানায়, এমন পরিস্থিতিতে অনেক লঙ্কান নাগরিকই সাগর পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিতে পালিয়ে আসছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার তামিলনাড়ুর রামেশ্বরের কাছে একটি দ্বীপ থেকে তিন শিশুসহ ছয় জনকে আটক করেছে। পুলিশ জানায়, খাদ্য সংকটে এবং বেকারত্বে তারা পালিয়ে যা্চ্ছিল দেশ থেকে।
বৈদেশিক মুদ্রার ঘাটতির জন্য ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছেন না। অবকাঠামো প্রকল্পের জন্য চীন থেকে ঋণ নেওয়ায় দেশটিতে বৈদেশিক ঋণের পরিমাণ ও বেড়ে গিয়েছে।
পর্যটন খাতই দেশটির বৈদেশিক মুদ্রার প্রধান উৎস কিন্তু করোনা মহামারীর পর থেকে দেশটিতে পর্যটন খাতে বির্পযয় দেখা দিয়েছে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য উচ্চ মাত্রায় বিদেশী ঋণের নির্ভরতার ফলে দেশটিকে এ ধরনের সংকটের মুখে পড়তে হচ্ছে।
আল জাজিরা জানায়, দেশটিতে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি আকস্মিক দাম বেড়ে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে জ্বালানি পাচ্ছে না। লাইনে দাঁড়ানো হাজার হাজার গাড়ি চালকদের মধ্যে বিক্ষোভ দেখা দেওয়া পেট্রোল স্টেশনগুলোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশটির পুলিশ জানায়, মঙ্গলবার লাইনে দাঁড়িয়ে তিন জন বয়স্ক লোক প্রাণ হারায়। দেশটির মুদ্রার ক্রমবর্ধমান অবমূল্যায়নের ফলে খাদ্য, ওষুধ এবং জ্বালানির মতো প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করা দেশটির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।
এছাড়া শ্রীলঙ্কায় চরম অর্থ সংকট এবং কাগজপত্রের ঘাটতির জন্য শিক্ষাথীদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।
ডায়াবেটিসের মূল কারণ আবিষ্কারের দাবি বাংলাদেশি বিজ্ঞানীদের । WB
ডায়াবেটিসের মূল কারণ আবিষ্কারের দাবি করেছেন বাংলাদেশের একদল গবেষক। তারা বলছেন: মানব দেহের খাদ্যনালীর উপরের অংশে থাকা গুরুত্বপূর্ণ জারক রস বা এনজাইম আইএপি (Intenstial Alkaline Phosphatase) কমে গেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
বুধবার রাজধানীর বারডেম হাসপাতালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে গবেষণাপত্র তুলে ধরেন অধ্যাপক মধু এস মালো।
ডাযাবেটিক হবে কি না এই ঝুঁকি নির্ণয়ের এই কাজটি যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
গবেষকদের দাবি: প্রাণী দেহে করা এই গবেষণা মানব দেহে প্রয়োগ করে সফল হলে আইএপি’র পরিমাণ দেখে পাঁচ বছর আর ডায়াবেটিক হবে কিনা জানা যাবে। এর জন্য মানুষের স্টুল পরীক্ষা করেই আইএপি’র (মানবদেহে) পরিমান শনাক্ত করার সম্ভব। স্টুল পরীক্ষার জন্য মাঠ পর্যায়ে তাঁর প্রস্তুতকৃত কিট দিয়ে পরীক্ষার জন্য তিনি নীতি নির্ধারক ও সরকারের কাছে সহায়তা চেয়েছেন
ন্যাটোর সদস্য হতে চাই না, যুদ্ধবিরতি চাই: জেলেনস্কি । WB
ইউরোপের দেশ ইউক্রেনে টানা প্রায় একমাস ধরে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। অবশ্য যুদ্ধ বন্ধে মস্কো-কিয়েভ আলোচনা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত ইতিবাচক কোনো ফল আসেনি।
এই পরিস্থিতিতে সোমবার (২১ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতি, রুশ সেনা প্রত্যাহার এবং ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টির বিনিময়ে সামরিক জোট ন্যাটোর সদস্যপদ না চাওয়ার প্রতিশ্রুতি নিয়ে তিনি আলোচনা করতে প্রস্তুত। মঙ্গলবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সোমবার রাতে ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এটি সবার জন্য একটি আপস: কারণ পশ্চিমা দেশগুলো জানে না তারা ন্যাটোর বিষয়ে আমাদের সাথে কী করবে, ইউক্রেন নিরাপত্তার গ্যারান্টি চায় এবং রাশিয়াও চায় না (পূর্ব ইউরোপে) ন্যাটোর আরও সম্প্রসারণ হোক।’
জেলেনস্কি আরও বলেছেন, যুদ্ধবিরতি হলে এবং নিরাপত্তার গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে গেলে ক্রিমিয়া এবং রাশিয়ার-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা পূর্ব ডনবাস অঞ্চল নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত কিয়েভ।
ওজন কমাবে যে ৬টি ঠান্ডা খাবার । WB
তৈলাক্ত, ভাঁজাপোড়া, মসলাযুক্ত খাবার পরিহার করতে  হবে সুস্থ থাকতে হলে। সুস্থতার জন্য এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে ঠান্ডা জাতীয় এবং আরামদায়ক খাবার বেশি করে খেতে হবে বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সে নিচের ৬টি  ঠান্ডা জাতীয় খাবার আপনার শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখবে। থাকবে শরীর সুস্থ।
এই আবহা্ওয়ায় ৬ খাবার খাদ্যতালিকায় রাখুন–
১. তরমুজ: মিষ্টি এবং সুস্বাদু এই ফলের পুরোটাই পানি এবং পুষ্টিতে ভরপুর। মিষ্টিজাতীয় কিছু খেতে চাইলে তরমুজ খেতে পারেন এটি আপনাকে চিনি খাওয়া থেকে বিরত রাখবে এবং  গরমে প্রশান্তিতে শরীর জুড়াবে।
২. ডাবের পানি: গরম কমাতে এক গ্লাস ডাবের পানির বিকল্প কোনোকিছু নেই। এতে ইলেকটোলাইটে ভরপুর। এটি শরীর আর্দ্র রাখার পাশাপাশি শরীরে শক্তি জোগায়। এতে অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস।
৩.শশা: গরমকালের খাবার হিসেবে এটি বেশ জনপ্রিয়। সালাদ, জুস, পানীয়, রায়তা তৈরিতে এটি ব্যবহার করতে পারেন। শশার ৯৫ শতাংশ শুধু পানি। ১০০ গ্রাম শশায় মাত্র ৬ ক্যালোরি রয়েছে। এটি ডায়েটকারীদের জন্য চমৎকার খাবার।
৪. মিন্ট বা পুদিনা: গরম পতিরোধক দৈনন্দিন খাবার তৈরিতে এই পুদিনা ব্যবহার হয়। এটি শরীর সতেজ রাখার পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি  হজমক্রিয়ার উন্নতি ঘটায়। শীতল নিশ্বাসে সহায়তা করে।
৫. বসিল বীজ: ডেজার্টস এবং পানীয় তৈরিতে এই উপাদান ব্যবহৃত হয়। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ ডায়াবেটিস এবং ত্বকের জন্য উপকারী।
৬. দই: এতে বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর যা হজমক্রিয়ার উন্নতি ঘটাতে সহায়ক। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সহায়তা করে।
গণভোট আয়োজনের কথা বললেন জেলেনস্কি । WB
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে যেকোনো সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোট  করতে হবে।
তিনি বলেন,দেশের নিরাপত্তার নিশ্চয়তার সঙ্গে সম্পর্কিত যেকোনো সাংবিধানিক পরিবর্তনের সিদ্ধান্ত তিনি একা নিতে পারেন না, একটি গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।
সোমবার ইউক্রেনের সরকারি গণমাধ্যম সাসপিলনে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর জন্য রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা অন্তত পাঁচ দফা বৈঠকে বসেছেন।যুদ্ধ বন্ধে ইউক্রেনের বিচ্ছিন্ন কয়েকটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিসহ বেশ কয়েকটি শর্ত জুড়ে দিচ্ছে রাশিয়া।
জেলেনস্কির কাছে সাংবাদিক জানতে চান— রাশিয়ার সঙ্গে তিনি কী পরিমাণ সমঝোতা করতে প্রস্তুত। এ প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আলোচনায় না বসলে তিনি বুঝতে পারছেন না, যুদ্ধে বন্ধে তাদের কি কি দাবি রয়েছে।
জেলেনস্কি আরও বলেন, তিনি নিজে এখনো রাশিয়ার কোনো প্রতিনিধির সঙ্গে দেখা করেননি। তবে তার দেশের প্রতিনিধি যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদেরকে বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হলে গণভোটে আয়োজন করতে হবে। তার ভাষায়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যা সংসদের মাধ্যেমে এবং ইউক্রেনের জনগণ সিদ্ধান্ত নেবে।
শ্রীলঙ্কায় কেন এই অর্থনৈতিক বিপর্যয়? । WB
শ্রীলঙ্কায় ঘটে যাওয়া একের পর এক অপ্রত্যাশিত ঘটনা দেশটির অর্থনৈতিক বিপর্যয়কে নতুনভাবে তুলে ধরছে। শ্রীলঙ্কা পুলিশ গতকাল রবিবার জানিয়েছে, সস্তায় কেরোসিন এবং পেট্রোল কেনার জন্য দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অন্তত দু’জন মারা গেছেন।
সম্প্রতি কাগজ সঙ্কটের কারণে দেশটির লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৪৮ সালের পর এমন তীব্র অর্থনৈতিক সঙ্কটে পড়েছে দ্বীপ দেশ শ্রীলঙ্কা।
বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতি দেখা দেওয়ায় অর্থনীতিক সঙ্কট আরও বেশি তীব্র আকার ধারণ করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতির কারণে প্রয়োজনীয় আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। ফলে দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি তৈরি হয়েছে। গার্ডিয়ান জানিয়েছে, বিদেশি ঋণের ফাঁদে আটকা পড়েছে শ্রীলঙ্কা।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্মরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শ্রীলঙ্কাকে উল্লেখযোগ্য পরিমাণে ঋণ দিয়েছে চীন। অর্থনীতিতে বিদ্যমান বিপর্যয় এড়াতে চীনের সাহায্যও চেয়েছে শ্রীলঙ্কার সরকার।
দেশটির এমন সঙ্কটের জন্য অনেকে শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাক্ষে পরিবারকে দোষারোপ করছেন। বর্তমানে শ্রীলঙ্কায় সরকার পরিচালনার দায়িত্বে আছেন রাজাপাক্ষে পরিবারের একাধিক সদস্য। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাক্ষে। ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ও ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন মাহিন্দা। ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তিনি।
সেসময়ও রাজাপাক্ষে পরিবারে বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। শ্রীলঙ্কার বর্তমান সরকারে রাজাপাক্ষে পরিবারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বলা হয়ে থাকে যে, জাতীয় বাজেটের ৭০ ভাগের ওপরই রাজাপাক্ষে পরিবারের ভাইদের নিয়ন্ত্রণ রয়েছে।
ক্ষমতাবান চার ভাই যেভাবে শ্রীলঙ্কাকে ডুবিয়েছে | WB
এক দশকের মধ্যে সবচেয়ে খারাপভাবে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছে দুই কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কা। দেশটিতে সার নিষেধাজ্ঞার ফলে ফসল উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে।
চাল ও চা উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যমাত্রায়ও ধস নেমেছে। সে কারণে বর্তমানে জরুরি মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে দেশে।
এই সঙ্কট দেশটির সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
দেশটি এখনো তার প্রধান দুই শুভাকাঙ্ক্ষী দেশ ভারত ও চীনের সাহায্যের ওপর নির্ভর করছে এবং বৈশ্বিক সাহায্য প্রত্যাখ্যান করে কলম্বো এখন  অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে।
গত মঙ্গলবার কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। অন্তত ১০ হাজার বিরোধী সমর্থকরা প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে জমায়েত হয়ে তাঁর পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছে।
দেশটিতে বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য ও ওষুধের ঘাটতি চরমে উঠেছে। দিনমজুর থেকে শুরু করে অন্য পেশাজীবীদের জন্যও এটি চরম ভোগান্তির কারণ। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর ধরে সবকিছু স্থবির হয়ে ছিল। এছাড়া ২০১৯ সালের ইস্টার সানডের দিন বোমা হামলায় ২৭০ জন নিহতের ঘটনায় গির্জা এবং বিলাসবহুল হোটেলগুলো চরম সঙ্কটে আছে। সেই ধাক্কা কাটিয়ে উঠে মূল পর্যটন শিল্প নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
দেশটিতে মুদ্রাস্ফীতি ১৫ শতাংশ বেড়েছে; যা এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। এসবের পেছনে রাজাপাকসের প্রভাব ছোট করে দেখা কঠিন। গোতাবায়া রাজাপাকসে ২০১৯ সালে দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর ভাই মাহিন্দাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। যদিও মাহিন্দা ২০০৪ সালেই ক্ষমতায় এসেছিলেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিলেও পরে প্রেসিডেন্ট হয়েছিলেন।   ওই সময় গোতাবায়া রাজাপাকসে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। তামিল বিদ্রোহীদের সঙ্গে গৃহযুদ্ধের অবসান ঘটাতে ২০০৯ সালের অপারেশনে নিজের ভূমিকার জন্য তিনি কুখ্যাত ছিলেন।
তামিল বিচ্ছিন্নতাবাদী, সাংবাদিক এবং ভিন্নমতাবলম্বীদের নির্যাতন, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যা এবং অপহরণের পর হত্যার অভিযোগ রয়েছে। ওই সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছে কিংবা নিখোঁজ হয়েছে। যদিও গোতাবায়া সেইসব অভিযোগ অস্বীকার করেছেন।
রাজাপাকসে ভাইয়েরা ২০১৫ সাল থেকে কয়েক বছর ক্ষমতার বাইরে ছিলেন। তখন মাইথ্রিপালা সিরিসেনা এবং রনিল বিক্রমাসিংহে সে দেশের নেতৃত্ব দিয়েছেন। তবে ২০১৮ সালে বিক্রমাসিংহকে তাঁর পদ থেকে অপসারণ করা হলে সাংবিধানিক সঙ্কটের সূচনা দেয়।
২০২০ সালের আগস্টের নির্বাচনে তাঁদের দল নিরঙ্কুশ বিজয় লাভ করে। প্রেসিডেন্ট পদের ক্ষমতা আগে কমানো থাকলেও তা পুনরায় চালু করা হয়। ২০২১ সালে এসে আরেক ভাই বাসিলকে অর্থমন্ত্রী নিযুক্ত করা হয়।
তাঁদের বড় ভাই কমল পূর্ণ মন্ত্রী এবং তাঁর ছেলে প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর এক ছেলেও মন্ত্রীসভার সদস্য, আরেকজন প্রধান কর্মকর্তা, আরেক ভাতিজা সংসদ সদস্য।
অভিযোগ রয়েছে, সে দেশের বাৎসরিক বাজেটের প্রায় ৭৫ শতাংশ রাজাপাকসের মন্ত্রীদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বংশবাদী রাজনীতি করছেন বলেও অভিযোগ রয়েছে। তবে শ্রীলঙ্কা বর্তমানে যে সঙ্কটের মধ্যে রয়েছে, ক্ষমতাধর রাজাপাকসে ভাইয়েরা তা থেকে উত্তোরণে সহায়তা করছেন না।
গত ১৬-১৭ মার্চ  ভারতে ছিলেন বাসিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে তেলের দাম বৃদ্ধির কারণে সংকট থেকে বাঁচতে সহায়তার জন্য এক বিলিয়ন ডলার সুরক্ষিত করেছিলেন তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পরিবহণ খাতে বড় ধরনের প্রভাব ফেলেছে।
এ বছর এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ পর্যটক রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড এবং বেলারুশ থেকে শ্রীলঙ্কায় এসেছেন। শ্রীলঙ্কার চায়ের অন্যতম বড় ক্রেতা রাশিয়া। আইএমএফ-এর কাছ থেকে অর্থ নেওয়ার জন্য রাজাপাকসে ভাইদের নমনীয়তার প্রভাব পড়ছে রাশিয়ার সঙ্গে সম্পর্কে। ব্লুমবার্গ জানিয়েছে, শ্রীলঙ্কার কর্মকর্তারা ইতোমধ্যেই আইএমএফ-এর সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। সামনের মাসের মধ্যে নীতি-নির্ধারণী প্রস্তাব তারা দিয়ে দিতে পারে।
এদিকে শ্রীলঙ্কা পুলিশ গতকাল রবিবার জানিয়েছে, সস্তায় কেরোসিন এবং পেট্রোল কেনার জন্য লম্বা সারিতে অপেক্ষায় থাকা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অন্তত দু’জন মারা গেছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রবিবার শ্রীলঙ্কার পৃথক দুটি স্থানে প্রাণহানির ঘটনাটি ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো পুলিশের মুখপাত্র নালিন থালদুওয়া বলেছেন, পৃথক দু’টি স্থানে পেট্রোল এবং কেরোসিন তেল কেনার জন্য সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বহু মানুষ। ওই সময় বয়স্ক দুই ব্যক্তি মারা গেছেন।
জানা গেছে, ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশচুম্বি হয়েছে শ্রীলঙ্কায়। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন স্থানে তেলের পাম্পে মানুষকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ঘণ্টার পর ঘণ্টা ধরে সারিতে দাঁড়িয়েও অনেক সময় লোকজন প্রয়োজনীয় তেল এবং পেট্রোল না পাওয়ার অভিযোগ রয়েছে। জ্বালানির সঙ্কটের কারণে দেশটিতে বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে।
কলম্বো পুলিশের মুখপাত্র বলেছেন, নিহতদের মধ্যে একজন ৭০ বছর বয়সী থ্রি-হুইলার চালক। তিনি ডায়াবেটিক এবং হার্টের রোগী ছিলেন। অন্যজন ৭২ বছর বয়সী। দু’জনই জ্বালানি তেলের জন্য প্রায় চার ঘণ্টা ধরে সারিতে অপেক্ষা করছিলেন।
ইসরায়েলে ‘শান্তি খুঁজে পাওয়ার সঠিক জায়গা’ বললেন জেলেনস্কি । WB
ইউক্রেন-রাশিয়া সংকট নিরসনে শান্তি আলোচনার জন্য ইসরায়েলের জেরুজালেমকে সঠিক জায়গা হিসেবে উল্লেখ করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, “ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনার জন্য ইসরায়েল অনেক প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা পরামর্শ দিচ্ছে এই আলোচনা জেরুজালেমে আয়োজন করার।”
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আলোচনার পথ খুঁজে বের করার চেষ্টা করছেন, আমরা এজন্য কৃতজ্ঞ। আমরা তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ যাতে করে শিগিগিরই কিংবা পরে আমরা রাশিয়ার সাথে আলোচনা শুরু করতে পারি, সম্ভবত এটি জেরুজালেমে হবে।”
তিনি বলেন, “যদি সম্ভব হয়, শান্তি খুঁজে পাওয়ার এটাই সঠিক জায়গা।”
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ২৬তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৫ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
গরমে ডাবের পানি কেন খাবেন? । WB
গরমে প্রাণ জুড়োতে ডাবের পানির জুড়ি মেলা ভার। ডাব কিন্তু স্বাস্থ্যের জন্যও বেশ উপকার। ডিহাইড্রেশন থেকে শুরু করে শরীরের ইমিউনিটি গড়ে তোলা, নানা গুণ রয়েছে ডাবের পানিতে। চলুন দেখে নেই কেন খাবেন ডাবের পানি?
ডিহাইড্রেশন কমায়: গরমে শরীর খুব তাড়াতাড়ি পানি টেনে নেয়। ফলে দেখা দেয় ডিহাইড্রেশনের মতো সমস্যা। ডাবের পানিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা শরীরে পানির ঘাটতি পূরণ করে।
রক্তচাপ কমায়: আপনার কি রক্তচাপ খুব বেশি? তাহলে নিয়মিত ডাবের পানি খান। এতে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে।
হজমশক্তি বাড়ায়: ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে। হজমশক্তি অনেক বাড়িয়ে তোলে। নিয়মিত ডাবের পানি খেলে অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়া যায়।
ডায়বিটিস: ডায়বিটিস রোগীদের জন্য খুবই উপকারী ডাবের পানি। নিয়মিত ডাবের পানি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
কোষ্টকাঠিন্য দূর: ডাবের পানিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই পাওয়া যায়। যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন তাঁদের জন্যও ডাবের পানি খুব উপকারী।
মূত্রাশয়ের রোগ নিরাময়ে: ডাবের পানিতে রয়েছে ডাই-ইউরেটিক উপাদান যা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নষ্ট করে। শরীরে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে।
ত্বকের যত্ন: অ্যাকনের সমস্যা থাকলে ডাবের পানিতে তুলো ভিজিয়ে তা ত্বকের উপর লাগান। তৈলাক্ত বা শুষ্ক যে কোনও ত্বকেই ব্যবহার করতে পারেন এই পানি। ডাবের পানি খেলে মুখের ত্বক আর্দ্র হয়। অনেক তরতাজা দেখায়।
সিরিজ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার  বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সেঞ্চুরিয়নে বাংলাদেশের ঐতিহাসিক জয়। স্বাগতিকদের ৩৮ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে বাংলাদেশ। এবার সিরিজ নিশ্চিতের লক্ষ্যে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি দুই দল। দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
রোববার (২০ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়াবে।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ
জানেমান মালান, এইডেন মারক্রাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেররেন্নে (উইকেটরক্ষক), দাভিদ মালান, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেলুকায়ো, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, মারকো জ্যানসেন এবং লুঙ্গি এনগিডি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শ্রিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
মাংসপেশিতে টান পড়লে করণীয় | WB
নানা কারণে মাংসপেশিতে টান অনুভূত হতে পারে, যাকে বলে মাসল স্পাজম, মাসল ক্র্যাম্প, মাসল পুল ইত্যাদি। মাংসপেশিতে অতিরিক্ত টান পড়লে বা টিস্যু ছিঁড়ে গেলে এ সমস্যা হতে পারে। মাংসপেশিতে টান পড়লে অথবা মাসল স্পাজম হলে শরীরের ওই অংশটিতে ভীষণ ব্যথা হয়। অনেক সময় স্থানটি ফুলে যায় বা লাল হয়ে যায়।
তখন নাড়াচাড়া করা যায় না।
কারণ
দেহের কোন অংশের মাংসপেশি অতিরিক্ত নাড়াচাড়া করলে, ব্যায়াম বা অন্য কোনো কারণে টান পড়লে, হঠাৎ ভারী কোনো কিছু ওঠালে, পানি কম খেলে, সোডিয়াম এবং পটাসিয়ামের অভাব দেখা দিলে ইত্যাদি কারণে মাসল স্পাজম হতে পারে। খেলোয়াড়, অ্যাথলেট, যাঁরা বেশি বসা কাজ করেন বা কম্পিউটারে বেশিক্ষণ কাজ করেন তাঁদের এ ধরনের সমস্যা বেশি হয়।
করণীয়
–    এ রকম অবস্থা হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
–    সব ধরনের ব্যায়াম বা শারীরিক শ্রম বন্ধ রাখুন।
–    আঘাতপ্রাপ্ত স্থানে কখনো ওজন নেওয়া যাবে না বা ভারী জিনিস বহন করা যাবে না।
–    আঘাতের স্থানে দুই থেকে তিন ঘণ্টা পর পর ২০ মিনিটের জন্য আইস বা বরফের ব্যাগ দিয়ে রাখুন।
–    আঘাতপ্রাপ্ত স্থানটি একটি ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে রাখতে পারেন।
–    আঘাতের স্থানটি যতটা সম্ভব উঁচু স্থানে বা একটা বালিশের ওপর রাখার চেষ্টা করুন।
যা করবেন না
–    প্রথম কয়েক দিন ওই স্থানে গরম পানি বা গরম সেঁক দেওয়া যাবে না।
–    আঘাতের স্থানটিতে কোনোভাবেই মালিশ করবেন না।
–    ক্ষতস্থানটি স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে না পারা পর্যন্ত স্বাভাবিক কাজ করবেন না।
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই | WB
সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ১০টা ২৫মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।
বিস্তারিত আসছে…
ফের ইউক্রেনে পাঠানো অস্ত্রের চালানে হামলার হুমকি রাশিয়ার । WB
ইউক্রেনে পাঠানো যেকোনো অস্ত্রের চালানে ফের হামলার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শুক্রবার বলেছেন, ইউক্রেনে প্রবেশ করা যেকেোন অস্ত্রের চালাতে টার্গেট রাশিয়ার জন্য বৈধ হবে।
ইউক্রেন সংকট সমাধানে পশ্চিমা দেশগুলো কূটনীতির ওপর জোর দিয়েছে শুরু থেকেই। কিন্তু এতে বড় কোনো সাফল্য এখনো আসেনি। এ পরিস্থিতিতে ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করছে পশ্চিমা বিশ্ব।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, ইউক্রেনকে আরও ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে। আর ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্কাই সেবার’ মোতায়েন করছে যুক্তরাজ্য।
এ ছাড়া রাশিয়ার আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র ও অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দেশগুলো। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনতে নতুন করে পদক্ষেপ নিচ্ছে তারা।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি তাসের বরাতে সিএনএন বলছে—রাশিয়ার শীর্ষ কূটনীতিক সের্গেই লাভরভ বলেছেন, অস্ত্র নিয়ে যেসব কার্গো ইউক্রেনে প্রবেশ করবে; আমরা সেগুলো টার্গেট করব এবং এগুলো হবে ‘বৈধ টার্গেট’।
এর আগেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ইউক্রেনে পাঠানো বিদেশি অস্ত্রের চালানে হামলার হুমকি দিয়েছিলেন।
সব সময় ক্লান্ত লাগে, সমাধান করুন ৫ উপায়ে । WB
শাশ্বতী মাথিন
সকালে ঘুম থেকে উঠে অফিসের জন্য তৈরি হওয়া, প্রেজেন্টেশনের ফাইল ঠিক মতো গুছানো, অফিসে গিয়ে হাড় ভাঙা খাটুনি অথবা সন্তানের স্কুলের টিফিন তৈরি করা বা দুপুরের খাবারের ম্যানু নিয়ে চিন্তা—এসব কাজের চাপে অনেকেরই হয়তো নিজেকে সময় দেওয়াই হয়ে উঠে না। ফলাফল, দিনশেষে ক্লান্তি ও অবসাদ। অনেকে তো সারাক্ষণই ক্লান্তিবোধে ভোগেন। এই অবসাদ থেকে যায় মাসের পর মাস।
কাজ তো করতেই হবে। আর সেটা সুস্থ থেকেই। তাই ক্লান্তিকে জানান চিরবিদায়। সবসময় ক্লান্তিবোধ কমানোর কিছু উপায় বাতলেছে টাইমস অব ইন্ডিয়া। আসুন জানি সেগুলো।
পর্যাপ্ত ঘুম
একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের দৈনিক অন্তত সাত- থেকে আট ঘণ্টা একটি ভালো ঘুম জরুরি। ঘুম দেহকে চাঙা রাখতে এবং পরের দিনের কাজকে সঠিকভাবে করতে সাহায্য করে। তাই যাই করুন না কেন, ঘুমকে অবহেলা নয়।
একা থাকুন
প্রতিদিন ১৫ মিনিট হলেও নিজেকে সময় দিন। একা থাকুন। এ সময় সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন। নিজের সঙ্গে পজিটিভ বা ইতিবাচক কথা বলুন। জীবনকে পর্যবেক্ষণ করুন আপন শক্তিতে।
মানসিক চাপ কমান
অতিরিক্ত মানসিক চাপ দেহ ও মনকে দীর্ঘমেয়াদে অবসাদগ্রস্ত করে তোলে। তাই এটি কমানো জরুরি। মানসিক চাপ কমাতে ধ্যান করতে পারেন। এ ছাড়া পছন্দের কাজ (যেমন : গান শোনা, বই পড়া, বেড়ানো, রান্না করা ইত্যাদি) করুন। আসলে, মানসিক চাপ তো থাকবেই। তবে একে নিয়ন্ত্রণেও রাখতে হবে।
স্বাস্থ্যকর খাবার খান
অবসাদ, ক্লান্তি কমাতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার বিকল্প নেই। খাদ্যতালিকায় বেশি করে সবজি ও ফল রাখুন। তবে প্রোটিনের কথা ভুললেও চলবে না। প্রোটিনের চাহিদা মেটাতে মাছ, মুরগীর মাংস, ডাল ইত্যাদি রাখুন। এড়িয়ে চলুন, মদ্যপান, ধূমপান, লাল মাংস (গরু, খাসি) ইত্যাদি।
ব্যায়াম
যারা সবসময় ক্লান্তিতে ভোগেন ব্যায়াম তাদের জন্য অনন্য সমাধান। এটি রক্ত চলাচল বাড়িয়ে দেহকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। ভারি ব্যায়াম করতে না পারলেও প্রতিদিন অন্তত আধা ঘণ্টা হাঁটুন। এটিও শরীরের বিষাদভাব কমাতে কাজে দেবে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকশ’ প্লেন জব্দ করছে রাশিয়া । WB
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এদিকে, এমন পরিস্থিতিতে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি রাশিয়ার এয়ারলাইনস চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দেন। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের লিজিং কোম্পানিগুলোর শত শত প্লেন জব্দ করছে রাশিয়া। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার পুতিন একটি আইনে সই করেছেন। ফলে রাশিয়ার এয়ারলাইনস বিদেশি কোম্পানির লিজ নেওয়া প্লেনগুলোর নিবন্ধন করতে পারবে।
নতুন আইনের কারণে রাশিয়ান এয়ারলাইনস বিদেশি কোম্পানি থেকে লিজ নেওয়া প্লেনগুলো রেখে দিতে পারবে ও অভ্যন্তরীণ রুটে এগুলো ফ্লাইট পরিচালনা করবে। তাছাড়া রুশ সরকারের অনুমোদন ছাড়া এ প্লেনগুলো ফিরে পাবে না বিদেশি কোম্পানি।
এর আগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জানায়, কোম্পানিগুলোকে রাশিয়ায় লিজ দেওয়া প্লেনগুলো এ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনতে হবে। এ অবস্থার মধ্যেই রাশিয়ার কাছ থেকে এমন ঘোষণা এলো।
দেশে এখন কোটিপতির ছড়াছড়ি | WB
এক বছরের ব্যবধানে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৮ হাজার ৮৬টি। ২০২০ সালের ডিসেম্বর শেষে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৯০টি। ২০২১ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৯৭৬টিতে।
সেই হিসাবে, এক বছরের ব্যবধানে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়েছে ৮ হাজার ৮৬টিতে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
করোনায় মানুষের আয় কমার পরও কোটিপতির সংখ্যা বৃদ্ধির এই প্রবণতা সমাজে আয়বৈষম্য বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁরা বলছেন, দেশে অর্থনীতির আকার ক্রমেই বড় হচ্ছে। প্রতিবছরই বাড়ছে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়। তবে কিছু মানুষ যেমন গরিব হয়েছে, তেমনি ধনীরা আরো বেশি ধনী হয়েছে।
তাঁদের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধির গুণগত মান না বাড়ায় সমাজের একটি শ্রেণির কাছেই বেশি সম্পদ ও অর্থ কেন্দ্রীভূত হয়ে পড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, করোনা মহামারির সময়ে ২০২০ সালের মার্চে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫টি। মহামারির মধ্যেই একই বছরের সেপ্টেম্বরে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়ে এক লাখ ছাড়িয়ে যায়। ২০২১ সালের ডিসেম্বর শেষে সেই সংখ্যা দাঁড়ায় এক লাখ এক হাজার ৯৭৬টিতে।
শুধু করোনা মহামারির ২১ মাসে কোটিপতি হিসাবধারী অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৩৫১টি।
প্রতিবেদনে বলা হয়, এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার আমানতকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮৩ টিতে, যেখানে জমার পরিমাণ এক লাখ ৬৬ হাজার ৪৪৩ কোটি টাকা। পাঁচ কোটি থেকে ২০ কোটি টাকার মধ্যে ১৭ হাজার ৯টি হিসাব রয়েছে, যেখানে জমার পরিমাণ এক লাখ ৫৮ হাজার ৬৯৫ কোটি টাকা। ২০ কোটি থেকে ৫০ কোটি টাকার ওপর মোট হিসাবধারীর সংখ্যা ৫ হাজার ৮৪টি, যেখানে জমার পরিমাণ ৩ লাখ ২৮ হাজার ৭১৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোতে ১২ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৯৩৪টি ব্যাংক হিসাব খোলা হয়। এসব হিসাবে অর্থ জমার পরিমাণ ১৫ লাখ ১২ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে শুধু কোটি টাকার বেশি হিসাবে জমার পরিমাণ ৬ লাখ ৫৩ হাজার ৫৮৫ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বর শেষে মোট আমানতের স্থিতির পরিমাণ ১৩ লাখ ৭৯ হাজার ১৫০ কোটি টাকা। একই সময় শেষে কোটিপতি ব্যাংক হিসাবগুলোয় জমার পরিমাণ ছিল ৫ লাখ ৯৫ হাজার ২৮৬ কোটি টাকা।
শিশুর যেসব অধিকার ইসলাম নিশ্চিত করেছেন | WB
শিশুর পূর্ণ বিকাশ নিশ্চিত করতে ইসলাম যেসব অধিকার দিয়েছে তার কয়েকটি হলো—
সুন্দর নাম ঠিক করা : নাম প্রত্যেক মানুষের জীবন-মরণের সঙ্গী। তাই শিশুর নাম রাখার ক্ষেত্রে অবশ্যই ভালো অর্থবোধক নাম রাখা উচিত। রাসুল (সা.) পিতার ওপর সন্তানের যে কয়টি অধিকারের কথা উল্লেখ করেছেন, এর অন্যতম হলো তার সুন্দর নাম রাখা ও তাকে আদব-শিষ্টাচার শিক্ষা দেওয়া। (শুআবুল ইমান)
দুধপানের ব্যবস্থা করা : জন্মের পর শিশুর অন্যতম অধিকার হলো তার দুধপানের ব্যবস্থা করা, তার যত্ন নেওয়া, তাকে সব ধরনের রোগবালাই থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে। ’ (সুরা : বাকারা, আয়াত : ২৩৩)
বিশেষজ্ঞরা এ ব্যাপারে একমত যে শিশুকে বুকের দুধ পান করানো মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য ভালো। যেকোনো ধরনের ইনফেকশন, ডায়রিয়া ও বমি ভাব বন্ধ করার ক্ষেত্রে মায়ের দুধ ভালো রক্ষাকবচের কাজ করে। পরবর্তী জীবনে স্থূলতাসহ অন্যান্য রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। আর মায়ের জন্য স্তন ও ওভারির ক্যান্সারের ঝুঁকি কমায়।
শিশুকে ভালোবাসা : আবু হুরায়রা (রা.) বলেন, ‘নবী (সা.) দিনের এক অংশে বের হলেন, তিনি আমার সঙ্গে কথা বলেননি এবং আমিও তাঁর সঙ্গে কথা বলিনি। অবশেষে তিনি বনু কাইনুকা বাজারে এলেন (সেখান থেকে ফিরে এসে) হজরত ফাতেমা (রা.)-এর ঘরের আঙিনায় বসলেন। অতঃপর বলেন, এখানে খোকা [হাসান (রা.)] আছে কি? এখানে খোকা আছে কি?’ ফাতেমা (রা.) তাঁকে কিছুক্ষণ সময় দিলেন। আমার ধারণা হলো, তিনি তাঁকে পুঁতির মালা, সোনা-রুপা ছাড়া যা বাচ্চাদের পরানো হতো, পরাচ্ছিলেন (সাজিয়ে দিচ্ছিলেন)। তারপর তিনি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন। তখন তিনি বললেন, ‘হে আল্লাহ! তুমি তাকে (হাসানকে) মহব্বত করো এবং তাকে যে ভালোবাসবে তাকেও মহব্বত করো। ’ (বুখারি, হাদিস : ২১২২)
দ্বিনি ইলম শিক্ষা দেওয়া : দ্বিনি ইলম শিক্ষা করা সব মুসলমানের ওপর ফরজ। তাই সন্তানকে তার দৈনন্দিন ইবাদতের জন্য যতটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করা দরকার, কমপক্ষে ততটুকু ইলম অর্জনের ব্যবস্থা করতেই হবে। তাকে পবিত্রতা শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল শিক্ষা দিতে হবে। শিশুকে ভালোভাবে গড়ে তোলার জন্য তাকে নানা বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি করা, তার প্রতিভাকে মূল্যায়ন করা, সাধ্যমতো তাকে সময় দেওয়া যেতে পারে। পাশাপাশি তাকে ধীরে ধীরে বিভিন্ন গুনাহ সম্পর্কে সতর্ক করাও মা-বাবার দায়িত্ব।
খেলাধুলার সুযোগ দেওয়া : শিশুর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি তার মানসিক স্বাস্থ্যের উন্নতিও প্রয়োজন। এ জন্য দরকার চিত্তবিনোদনের ব্যবস্থা। খোলা মাঠ, মুক্ত আকাশ ও বিশুদ্ধ বাতাস শিশুর মনকে প্রফুল্ল করে। তাই তাদের মাঝেমধ্যে বেড়াতে নিয়ে যাওয়া উচিত। শিশুদের ব্যক্তিত্ব বিকাশের জন্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সমাজের সবার সঙ্গে মেশার সুযোগ দিতে হবে। সৃজনশীল কাজের চর্চা করাতে হবে। অনেকে অন্যের সন্তানের সঙ্গে তুলনা করে নিজের সন্তানকে সারাক্ষণ পড়ার টেবিলে আটকে রাখেন। অথচ পড়ালেখার চাপ সীমা ছাড়ালে তাদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।
ইমাম গাজালি (রহ.) বলেন, ‘শিশু যখন মক্তব (বিদ্যালয়) থেকে ফিরে আসে, তখন তাকে খেলাধুলার সুযোগ দেওয়া উচিত, যাতে দীর্ঘ সময়ের পড়াশোনার চাপ দূর হয়ে যায়। শিশুকে যদি খেলাধুলার সুযোগ না দেওয়া হয় এবং সারাক্ষণ বই-খাতা নিয়ে বসে থাকতে বাধ্য করা হয়, তাহলে তার স্বতঃস্ফূর্ততা বিনষ্ট হয়ে যাবে এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে। পড়াশোনা তার কাছে কারাগারের শাস্তি বলে মনে হবে। ফলে সে যেকোনোভাবে এই বন্দিদশা থেকে মুক্তির জন্য অস্থির হয়ে উঠবে। ’ (ইহয়াউ উলুমিদ দিন : ৩/৫৯)
নামাজে অভ্যস্ত করা : শৈশব থেকে সন্তানকে নামাজে অভ্যস্ত করে না তুললে ভবিষ্যতে সে নামাজের প্রতি যত্নবান হতে পারবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘তোমরা সন্তানদের নামাজের প্রতি যত্নবান হও এবং তাদের ভালো কাজে অভ্যস্ত করো। কেননা কল্যাণ লাভ অভ্যাসের ব্যাপার। ’ (সুনানে বায়হাকি, হাদিস : ৫০৯৪)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও। তাদের বয়স ১০ বছর হওয়ার পর (প্রয়োজনে) নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। ’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৯৫)
শিশুর সঙ্গে রূঢ় ব্যবহার না করা : সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে, এক থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রায় ৮৯ শতাংশ সমীক্ষা চলাকালে আগের এক মাসে অন্তত একবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। শিশুর সঙ্গে রূঢ় আচরণ করা মহানবী (সা.) পছন্দ করতেন না। তিনি শিশুর সঙ্গে স্নেহশীল আচরণ না করায় এক পিতাকে ভর্ত্সনা করেন। প্রহার ও বকাঝকার পরিবর্তে উত্তম আচরণ ও উপদেশের মাধ্যমে শিশুকে শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও এই নীতি অনুসরণ করতেন। হজরত আনাস (রা.) তাঁর শৈশবের দীর্ঘ ১০ বছর রাসুল (সা.)-এর সেবায় কাটিয়েছেন। তাঁর বক্তব্য হলো, আমার কোনো কাজে আপত্তি করে তিনি কখনো বলেননি ‘এমন কেন করলে বা এমন কেন করলে না। ’ (মুসলিম, হাদিস : ২৩০৯)
বঙ্গবন্ধু জন্মদিন আজ | WB
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম। ছোটবেলায় তিনি খোকা নামে পরিচিত ছিলেন। এই খোকাই পরবর্তী সময়ে হয়ে ওঠেন বাঙালির হাজার বছরের পরাধীনতা থেকে মুক্তির দূত।
তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীনতা লাভ করে।
বঙ্গবন্ধুর জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। আজ সরকারি ছুটি। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হচ্ছে।
জাতির মুক্তির সংগ্রাম করতে গিয়ে যৌবনের ১৪টি বছর কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু। তিনি বায়ান্নর ভাষা আন্দোলন, ’৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৬-র ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান পেরিয়ে ’৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে জয়ের মধ্য দিয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। তাঁর দৃঢ়চেতা নেতৃত্বে পুরো জাতি স্বাধীনতার জন্য তৈরি হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়।
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে মনোযোগী হন বঙ্গবন্ধু, কিন্তু তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী সেনা সদস্যদের গুলিতে সপরিবারে নিহত হন। তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশ মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত ধারায় পরিচালিত হতে শুরু করে।
আওয়ামী লীগের কর্মসূচি
সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, দলীয় কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল সাড়ে ৭টায় ধানমণ্ডিতে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ; সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিল; দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা; বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি থাকছে।
এ ছাড়া সকাল ৮টায় তেজগাঁও গির্জা ও সকাল ৯টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনাসভার আয়োজন করেছে।
আগামীকাল শুক্রবার টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের এক আলোচনাসভার আয়োজন করা হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে সারা দেশে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন।
‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ গোপালঞ্জের টুঙ্গিপাড়ায়    ‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানমালার আয়োজন হবে।
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এলাকা পরিষ্কার এবং আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আগামী ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ১০০টি স্টল করা হয়েছে।
বন্ধ পরমাণু পরীক্ষাকেন্দ্র চালু করছে উত্তর কোরিয়া! | WB
২০১৮ সালে রীতিমতো বিদেশি সংবাদমাধ্যমের উপস্থিতিতে পাঙ্গিয়ে-রি পরমাণু পরীক্ষাকেন্দ্র বন্ধ করার কথা ঘোষণা করেছিল কিমের প্রশাসন। কিন্তু সম্প্রতি সেখানেই ফের নির্মাণকাজ শুরু হয়েছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।
গত কয়েক সপ্তাহে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যার সমালোচনায় সরব হয়েছে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ।
এবার কিম জং উনের দেশ তাদের একটি বন্ধ করে দেওয়া পরমাণু পরীক্ষাকেন্দ্র ফের চালু করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দেওয়া বিবৃতি উদ্ধৃত করে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, খুব সম্প্রতি উপগ্রহচিত্রে সেই ছবি ধরা পড়েছে।
২০১৮ সালে রীতিমতো বিদেশি সংবাদমাধ্যমের উপস্থিতিতে পাঙ্গিয়ে-রি পরমাণু পরীক্ষাকেন্দ্র বন্ধ করার কথা ঘোষণা করেছিল কিম প্রশাসন। কিন্তু সম্প্রতি সেখানেই ফের নির্মাণকাজ শুরু হয়েছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।
দক্ষিণ কোরিয়ার আশঙ্কা, খুব শিগগিরই পরমাণু বোমার পরীক্ষা করতে চলেছে পিয়ংইয়ং। ২০১৭ সালের পর থেকে ওই পরীক্ষাকেন্দ্রে আর কোনো পরমাণু বোমা পরীক্ষা করেনি উত্তর কোরিয়া। কিন্তু আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা থমকে থাকায় তারা যেকোনো সময় পরমাণু কর্মসূচি চালু করতে পারে বলে আশঙ্কা জানিয়েছে সিউল।
উত্তর কোরিয়ার উত্তর-পূর্বে পর্বতঘেরা এলাকায় পাঙ্গিয়ে-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রটি অবস্থিত। মূল চীনা ভূ-খণ্ড থেকে এলাকাটি প্রায় ১০০ কিলোমিটার দূরে। এর আগে ২০০৬, ২০০৯, ২০১৩, ২০১৬ এর জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০১৭ সাল মিলিয়ে মোট ছ’বার পরমাণু বোমা পরীক্ষা করেছে পিয়ংইয়ং।
ওই পরীক্ষাকেন্দ্রে ঢোকার মূল তিনটি সুড়ঙ্গপথ ২০১৮ সালে বিদেশি সংবাদমাধ্যমের সামনে বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া সরকার। কিন্তু পরমাণু বিশেষজ্ঞদের দাবি, তারপরও গোপনে পরমাণু কর্মসূচি চালিয়ে গেছে কিমের প্রশাসন।
কারণ ওই পার্বত্য এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা প্রাকৃতিক কারণে নয় বলেই দাবি তাদের। এবার এই পরীক্ষাকেন্দ্রের আশপাশে নির্মাণকাজের ছবি দেখে ফের আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া সরকার।
হারিছ চৌধুরীর লাশ ডিএনএ পরীক্ষার উদ্যোগ । WB
ডিএনএ পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর লাশ কবর থেকে তোলার উদ্যোগ নিয়েছেন তার পরিবারের সদস্যরা।
পাশাপাশি ডিএনএ পরীক্ষা করতে চায় তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগশন ডিপার্টমেন্ট-সিআইডিও।
হারিছের পারিবারিক সূত্র জানায়, পরিচয় সম্পর্কে দ্বিধা দূর করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি পাঠিয়েছেন হারিছের লন্ডন প্রবাসী মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী। একই ধরনের চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব এবং সিআইডি প্রধানের কাছে।
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সামিরা চৌধুরী বলেন, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মারা যান হারিছ চৌধুরী। কিন্তু পরিচয় গোপন করার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান নামে। এভারকেয়ার হাসপাতাল থেকে হারিছ চৌধুরীর নামে যে ডেথ সার্টিফিকেট জারি করা হয়েছিল তাতে তার প্রকৃত নামের পরিবর্তে লেখা ছিল মাহমুদুর রহমান।
মৃত্যুর পর হারিছ চৌধুরীকে সাভারের বিরুলিয়ার কমলাপুর খাতামুন্নাবিয়্যান মাদ্রাসার পাশে দাফন করা হয়। কিন্তু এটি হারিস চৌধুরীর পরিবারের স্বীকৃত কবরস্থান নয়।
সামিরা বলেন, আমার প্রয়াত পিতা হারিছ চৌধুরীর আসল পরিচয়ের বিষয়টি পরিবারের পাশাপাশি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের জন্যও গুরুত্বপূর্ণ। অতএব, বাংলাদেশের আইন বিভাগ যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রয়াত পিতার পরিচয় নিশ্চিত করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। প্রয়োজনে কবর থেকে বাবার মৃতদেহ তুলেও তারা ডিএনএর নমুনা সংগ্রহ করতে পারেন। আবেদনে প্রয়াত বাবার দেহাবশেষ তাদের দর্পণনগরের গ্রামে নির্দিষ্ট কবরস্থানে দাফনের ব্যবস্থা করার আবেদনও জানান সামিরা।
এ বিষয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন গণমাধ্যমকে বলেন, হারিছ চৌধুরী একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি। অনেক আগেই তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে আমাদের কাছে একটি প্রতিবেদন চেয়েছিল।
আমরা ইতোমধ্যে সেই প্রতিবেদন জমা দিয়েছি। প্রতিবেদনে কী লিখা হয়েছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। হারিছ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে আদালতের অনুমতি নিয়ে কবর থেকে লাশ তোলা হতে পারে বলেও তিনি জানান।
এদিকে হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে যে রহস্য রয়েছে, তা দূর হওয়ার ওপর নির্ভর করছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে হারিছের নামে যে রেড নোটিশ ঝুলছে তা সরানো হবে কিনা। তিনি যদি সত্যি সত্যিই মারা গিয়ে থাকেন তাহলে রেড নোটিশ সরানোর উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, হারিছ চৌধুরী তার নাম-পরিচয় গোপন করে মাহমুদুর রহমান সাজেন বলে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে আসে। ওই পরিচয়ে জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন তিনি। ইন্টারপোলের রেড নোটিশধারী হারিছ চৌধুরী মৃত্যুর আগে প্রায় ১১ বছর ঢাকায় অবস্থান করছিলেন। গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের পর থেকে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী কিনা।
পাকিস্তানে গিয়ে পড়া মিসাইল কান্ডে সংসদে মুখ খুললেন রাজনাথ সিং । WB
পাকিস্তানের ভূখণ্ডে ভারতের মিসাইল পড়ার ঘটনা নিয়ে বেশ উত্তেজনায় রয়েছে দুই দেশ। এই পরিস্থিতিতে এ বিষয়ে সংসদে বিবৃতি পেশ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
মঙ্গলবার সংসদে তিনি বলেন, “আমি সংসদকে ২০২২ সালের ৯ মার্চে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে বলতে চাই৷ সেদিন তদারকির সময় দুর্ঘটনাবসত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের সময় সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাক্রমে এই ঘটনা ঘটে।”
তিনি বলেন, “ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কোনও ঘাফিলতি পাওয়া যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনাথ আরও বলেন, “আমি সংসদকে বলতে চাই, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা এসওপিগুলো পর্যালোচনা করছি। আমরা সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যদি কোনও ত্রুটি খুঁজে পাই, ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ এবং নির্ভরযোগ্য। আমরা সময়মত পর্যালোচনা করি। আমাদের সশস্ত্র বাহিনী সুপ্রশিক্ষিত এবং সুশৃঙ্খল এবং এই ধরনের ব্যবস্থা বজায় রাখার অভিজ্ঞতা রাখে।”
গত ৯ মার্চ একটি নিরস্ত্র ভারতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়ে। লাহোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে মিয়া চান্নুর কাছে একটি কোল্ড স্টোরেজে আঘাত করে সেই মিসাইল। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন বিকেলে। WB
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় আসছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া তার এ সফরের লক্ষ্য।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দুই দেশের প্রথম রাজনৈতিক সংলাপে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী  ভার্চুয়াল অনুষ্ঠানে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ডিএনসিসিতে চাকরি, পদ ২০২টি | WB
২১ ধরনের পদে ২০২ জন নিয়োগ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সবচেয়ে বেশি সংখ্যক জনবল নেয়া হবে রেভিনিউ সুপারভাইজার (৫০) পদে। আবেদন করতে হবে অনলাইনে (http://dncc.teletalk.com.bd) ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিলের (২০২২) মধ্যে।
১. সহকারী প্রকৌশলী (পুর) – পদ ৭টি।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : পুরকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. সহকারী স্বাস্থ্য কর্মকর্তা – ৪টি।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) – ৬টি।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : বিদ্যুৎ প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৪. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) – ১টি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : যন্ত্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৫. উপকর কর্মকর্তা – ৯টি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
৬. উপসহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ২৪। বেতন গ্রেড: ১০। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা পাস হতে হবে।
৭. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) – ৪টি।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা পাস হতে হবে।
৮. রেভিনিউ সুপারভাইজার – ৫০টি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমান পাস হতে হবে।
৯. লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার
পদসংখ্যা: ১৩। বেতন গ্রেড: ১৪। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
১০. পরিচ্ছন্ন পরিদর্শক
পদসংখ্যা: ১৪। বেতন গ্রেড: ১৪। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে। বয়স:
১১. ওয়ার্ড সচিব
পদসংখ্যা: ১৭। বেতন গ্রেড: ১৪। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে।
১২. ভিডিও ক্যামেরাম্যান
পদসংখ্যা: ১। বেতন গ্রেড: ১৪। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে।
১৩. ফটোগ্রাফার
পদসংখ্যা: ১। বেতন গ্রেড: ১৪। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান হতে হবে। বয়স:
১৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক
পদসংখ্যা: ৪। বেতন গ্রেড: ১৪। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে।
১৫. ভিডিও অ্যাসিস্ট্যান্ট – ১টি।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
১৬. রেন্ট অ্যাসিস্ট্যান্ট – ৭টি।
বেতন গ্রেড: ১৬। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান হতে হবে।
১৭. ইলেকট্রিশিয়ান – ৬টি।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন করা হতে হবে।
১৮. বাতি পরিদর্শক -৫টি।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।
১৯. লাইনম্যান – ৪টি।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে।
২০. মিটার রিডার – ৫টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান হতে হবে।
২১. কার্যসহকারী – ১৭টি।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে।
আবেদন ফি :
১ থেকে ৫ ক্রমিক নম্বরের পদে আবেদনের ফি ১ হাজার ১২০ টাকা, ৬ ও ৭ ক্রমিকের ফি ৭৮৪ ও ৮ থেকে ২১ ক্রমিকের ফি ৫৬০ টাকা। টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএসে ফি দিতে হবে অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে।
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় বাংলাদেশের । WB
নারী ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নিগার সুলতানারা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ২২৫ রানে থেমে যায় পাকিস্তান নারী দলের ইনিংস। ফলে ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল।
হ্যামিল্টনের সেডন পার্কে আজ সোমবার নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান জড়ো করে বাংলাদেশ। ফর্মের তুঙ্গে থাকা ফারজানা হক এই ম্যাচেও তুলে নেন অর্ধশতক। আগের ম্যাচে ৫২ রান করা ফারজানা এই ম্যাচে করেন ৭১ রান। ১১৫ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৫টি চার।
এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৬৪ বলে ৪৬ ও শারমিন আখতার ৫৫ বলে ৪৪ রান করেন। পাকিস্তানের পক্ষে নাশরা সান্ধু শিকার করেন তিনটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রানের পার্টনারশিপ গড়েন নাহিদা খান ও সিদরা আমিন। ৬৭ বলে ৪৩ রান করে নাহিদা সাজঘরে ফিরলেও আমিন দলের হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফের সাথে। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৪ রানের জুটি। ৪৮ বলে ৩১ রান করে অধিনায়ক বিদায় নিলে পাকিস্তান খেই হারায়। টপ অর্ডার ছাড়া পাকিস্তানের অন্য ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের সামনে।
১৮৩ রানে পাকিস্তান তৃতীয় উইকেট হারানোর পর একে একে উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ। আমিন এক প্রান্ত আগলে রেখে শতক তুলে নিলেও পাকিস্তানকে জেতাতে পারেননি। ১৪০ বলে ১০৪ রান করে নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২৫ রান। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট শিকার করেন। এছাড়া জাহানারা আলম ও সালমা খাতুন একটি করে উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে প্লেয়ার অব দা ম্যাচ: ফাহিমা খাতুন।
র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সর্বোচ্চ গুরুত্ব। WB
করোনা মহামারির কারণে দুই বছর স্থগিত থাকার পর চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যুটিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
আর এ বিষয়ে কৌশল নির্ধারণে আজ আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদের সভাপতিত্বে এই বৈঠকটি সকাল সাড়ে ১১টায় আনক্লস কনফারেন্স রুমে শুরু হবে।
সরকারের সংশ্লিষ্টরা বলছেন, দ্বিপক্ষীয় এই সংলাপ অনুষ্ঠানের বিষয়ে ওয়াশিংটন এরই মধ্যে সম্মতি দিয়েছে। সামনের সপ্তাহে ঢাকায় এবারের সংলাপ অনুষ্ঠানের কথা রয়েছে। এই সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
এরই মধ্যে সংশ্লিষ্ট ইস্যুগুলোর বিষয়ে প্রয়োজনীয় ইনপুট চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অংশীদারি সংলাপে এবার আলোচনা হবে দুই দেশের চলমান ইস্যু ছাড়াও সার্বিক বিষয় নিয়ে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার, বাংলাদেশের শ্রম খাতের কর্মস্থলের নিরাপত্তা, কভিড মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা এবং বিনিয়োগ পরিবেশ। বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগের বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে।
র‌্যাব নিষেধাজ্ঞা বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, এটি একটি নতুন বিষয়। আমাদেরও অন্যতম উদ্বেগের বিষয়। এটা হচ্ছে-মানবাধিকার ইস্যুর অন্তর্গত। তাই এই ইস্যুতে বাংলাদেশ যেসব উদ্যোগ গ্রহণ করেছে- তা তুলে ধরা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, র‌্যাবের কার্যক্রম সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে যে বার্তা গেছে এবং যেসব ইস্যুতে র‌্যাব ও সংস্থাটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটি যে সঠিক নয়- এ বিষয়গুলো সরকারের পক্ষ থেকে ব্যাখ্যাসহ তুলে ধরা হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যেসব ইস্যুতে উদ্বেগ রয়েছে, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল, মাদক ও মানব পাচার প্রতিরোধের মতো ইস্যুগুলোতে এই বাহিনীর অভূতপূর্ব সাফল্য রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে একটি সংস্থা ব্যাপক পরিসরে কাজ করতে গেলে প্রাথমিকভাবে কিছু সমস্যা হতে পারে। এ ধরনের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা এবং সেগুলো সমাধানের সুযোগ রয়েছে। উপরন্তু এই বাহিনীটিকে আরও চৌকশ করে গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও সহযোগিতা ও প্রশিক্ষণের সুযোগও রয়েছে। এর আগেও মানবাধিকার, মর্যাদা, অপরাধ ও তদন্ত ইত্যাদি ইস্যুতে এই বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ চাইবে মানবাধিকার ইস্যুতে র‌্যাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও প্রশিক্ষণ অব্যাহত থাকুক।
এ ছাড়াও দুই দেশের এই অংশীদারি সংলাপে আলোচনায় ঠাঁই পেতে পারে বঙ্গবন্ধু হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া; মানব পাচার ও মাদক নিয়ন্ত্রণে সহায়তা, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু, সমুদ্র উপকূলীয় এলাকায় বাধ নির্মাণে যুক্তরাষ্ট্র কর্তৃক সম্ভাব্যতা যাচাই, জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহায়তা, মেরিটাইম সহায়তা, অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সুবিধাগ্রহণ, শান্তিরক্ষা মিশনে সহায়তা, সন্ত্রাসবাদ বিরোধিতা, দুই দেশের সামরিক বাহিনীর মহড়া এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের মতো ইস্যুগুলো।
আলোচনায় ইস্যু হতে পারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট কোয়াড-এ বাংলাদেশের যোগদানের বিষয়েও। আলোচনায় আসতে পারে জিএসপিসহ বাণিজ্য সুবিধা সংক্রান্ত ইস্যুগুলোও। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনুষ্ঠেয় সংলাপে তারা জিএসপি সুবিধা পুনর্বহালের ওপর গুরুত্ব দিচ্ছেন। যেহেতু যুক্তরাষ্ট্র নতুন জিএসপি স্কিম চালু করতে যাচ্ছে, সে কারণে তারা মনে করছেন পরবর্তিত বাণিজ্য পরিস্থিতিতে নতুন জিএসপি স্কিমে বাংলাদেশকে সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়া যেতে পারে।
তবে নতুন স্কিম পেতে গেলে বাংলাদেশকে আরও বেশি শর্তের মুখে পড়তে হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এক্ষেত্রে শ্রম খাতে কমপ্লায়েন্স ছাড়াও মানবাধিকার, মেধাস্বত্বের মতো ইস্যুগুলোতে আরও জোর দেবে মার্কিন প্রশাসন।
অবশেষে ঢাকায় সানি লিওন | WB
অবশেষে ঢাকায় এলেন বলিউড তারকা সানি লিওন। তিনি গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
অবতরণ করেন। ভিটিটিআরআই নামের বিশেষ ফ্লাইটে এসেছেন তিনি।
তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবারসহ সাতজন সঙ্গী এসেছেন। ফ্লাইটটি ভারতীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে মুম্বাই থেকে রওনা দেয়।
সানি লিওনের ঢাকায় আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার পাবলিকেশন্স ম্যানেজার ইবরাহিম। তিনি বলেন, ‘হ্যাঁ। সানি ঢাকায়। কিন্তু কেন তা আমি জানি না।’ তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন সানি লিওন।
অনুষ্ঠান শেষে আজ সকাল ৯টার ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। এদিকে ঢাকায় অবরতণের পর বিকাল ৫টা ১০ মিনিটের দিকে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন সানি। তাতে এয়ারপোর্টে দেখা গেছে তাকে। ক্যাপশনে লেখা হয়, ‘সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন : ‘বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম।’
পরে আরেকটি পোস্ট করেছেন নীল দুনিয়া থেকে বলিউডে অবস্থান নেওয়া এ অভিনেত্রী। তাতে সংগীতশিল্পী তাপস, সানি লিওনের স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখা গেছে তাকে। ক্যাপশনে লিখেছেন : ‘ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।’ এ ক্যাপশনে ট্যাগ করেছেন সংগীতশিল্পী তাপসের ইনস্টাগ্রাম আইডি।
বিয়ের সর্বনিম্ন দেনমোহরের পরিমাণ কতটুকু | WB
বিয়ে রাসুল (সা.)-এর সুন্নত। ইসলামে কোনো নারীকে বিয়ে করলে তাকে অবশ্যই মোহর দিতে হবে। কিন্তু এর মানে এই নয় যে মানুষকে দেখানোর জন্য কোটি টাকা মোহর ধার্য করতে হবে। মোহর ধার্য করা শুধু আনুষ্ঠানিকতা নয়, মোহর স্ত্রীর অধিকার।
পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাদের একজনকে অগাধ অর্থও (সম্পদের স্তূপ) দিয়ে থাকো, তবু তা থেকে কিছুই গ্রহণ করো না…। ’ (সুরা : নিসা, আয়াত : ২০)
এ আয়াত থেকে জানা যায়, কেউ চাইলে স্ত্রীকে মোটা অঙ্কের মোহরানা দিতে পারবেন। কোরআনের অন্য আয়াতে এসেছে, ‘বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবন-জীবিকা সীমিত, সে আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করবে…। ’ (সুরা : তালাক, আয়াত : ৭)
তার ন্যায্য অধিকার সে যেন সঠিকভাবে পায় এবং নারীর যেন অবমূল্যায়ন না হয় তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি মোহর নির্ধারণের সময় স্বামীর আর্থিক অবস্থার প্রতিও লক্ষ্য রাখতে হবে। স্বামীর সামর্থ্যের বাইরে মোহর ধার্য করে তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।
মোহরের শরয়ি বিধান হলো, ১০ দিরহামের কম না হওয়া (১০ দিরহামের পরিমাণ বর্তমান হিসাবে পৌনে তিন ভরি খাঁটি রুপা)। পৌনে তিন ভরি খাঁটি রুপার মূল্য যখন যা, মহরের সর্বনিম্ন মূল্যও তখন তা। তবে এই সুযোগ কাজে লাগিয়ে কোনো নারীকে ঠকানো যাবে না।  স্ত্রীর বংশ ও তার সমমানের মেয়েদের মোহরের পরিমাণ বিবেচনা করাও উচিত। মোহরের সর্বোচ্চ কত হবে কোনো পরিমাণ শরিয়ত নির্ধারণ করেনি। (বাদায়েউস সানায়ে : ২/২৭৫, মিরকাতুল মাফাতিহ : ৬/৩৫৮)
কারো সামর্থ্য থাকলে তারা যত খুশি মোহর নির্ধারণ করে বিয়ে করতে পারে। উম্মে হাবিবা (রা.) ছাড়া নবী (সা.)-এর অন্যান্য স্ত্রীর মোহর ছিল ৫০০ দিরহাম, যা প্রচলিত হিসাব অনুযায়ী ১৩১.২৫ ভরি খাঁটি রুপা বা তার সমপরিমাণ বাজারমূল্য। যেহেতু পরিমাণ নির্ধারণে শরিয়ত বিশেষজ্ঞদের ভেতর সামান্য মতবিরোধ রয়েছে, তাই সতর্কতামূলক পূর্ণ ১৫০ ভরি ধরাই ভালো।
উম্মে হাবিবা (রা.)-এর মোহর রাসুলুল্লাহ (সা.)-এর পক্ষ থেকে হাবশার বাদশাহ নাজ্জাশি আদায় করেছিলেন ৪০০ দিনার, যা বর্তমান হিসাবে দেড় শ ভরি খাঁটি সোনা, অপর বর্ণনায় ৪০০ দিরহাম রুপা। (মুসলিম, হাদিস : ১৪২৬, তিরমিজি, হাদিস : ১১১৪, আবু দাউদ : ২১০৮, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ১৬৩৮৬)
মোহর শুধু টাকা দিয়েই পরিশোধ করা জরুরি নয়। গয়না, গাড়ি, বাড়ি, জমি, বই-পুস্তক দিয়েও মোহর আদায় করা যায়। ইদানীং মানুষের মাঝে বই পড়ার প্রবণতা বাড়ছে। স্বামীর কাছে মোহর হিসেবে বই চাওয়ার ঘটনাও পৃথিবীতে ঘটেছে। তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, স্ত্রীকে কি আদৌ মোহর হিসেবে বই দেওয়া যাবে? এর উত্তর হলো, স্বামী স্ত্রীকে মোহরের নিয়তে এমন সব বস্তু দিতে পারবে, যা দেওয়া স্বামীর ওপর ওয়াজিব নয়। আমরা অনেক সময় স্ত্রীকে প্রয়োজনের অতিরিক্ত অনেক উপহার দিয়ে থাকি, চাইলে তাও আমরা মোহর হিসেবে গণ্য করতে পারি। এতে একদিকে যেমন স্ত্রীর ইচ্ছা পূরণ হয়ে যাবে, অন্যদিকে তার প্রাপ্য মোহরও আদায় হয়ে যাবে।
কিন্তু ওই জিনিসটি যদি স্ত্রী মোহর হিসেবে গ্রহণ না করতে চায়, তাহলে সে তা ফেরত দিতে পারবে। যেমন: কেউ তার স্ত্রীকে একটি দামি ঘড়ি মোহর হিসেবে গিফট করতে চাইল; কিন্তু স্ত্রীর তা পছন্দ হয়নি বা এই মুহূর্তে প্রয়োজন নেই, তাই সে তা প্রত্যাখ্যান করার অধিকার রাখবে। (আহসানুল ফাতাওয়া : ৫/২৮)
তাই কোনো স্ত্রী যদি মোহর হিসেবে বই নিতে অনীহা প্রকাশ করে তাকে তা মোহর হিসেবে নেওয়ার জন্য বাধ্য করা যাবে না। কিন্তু তিনি যদি মোহর হিসেবে বই নিতে আগ্রহ প্রকাশ করে, তবে তাকে মোহর হিসেবে বই দেওয়ার অবকাশ আছে।
সামান্থার পারিশ্রমিক এখন? | WB
সামান্থা রুথ প্রভু, দক্ষিণী ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। যদিও বর্তমানে ব্যক্তি জীবনে চলছে টানাপোড়েন। কিন্তু পেশাগত জীবনে আছেন ঊর্ধ্বমুখী অবস্থায়। শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নায়িকাদের সর্বাধিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন তিনি। প্রথম স্থানে রয়েছেন নয়নতারা।
ইন্ডাস্ট্রিতে সামান্থার বয়স প্রায় ১২ বছর। এক দশকেরও বেশি সময় একাধিক সফল ছবি তার ঝুলিতে। বলা হয়, তিনি যাতেই হাত দেন, তাতেই সোনা ফলে। গত বছর চেনা পরিসর পেরিয়ে হাতেখড়ি হয়েছে বলিউডে। সফল সেখানেও।
তাক লাগিয়েছিলেন ‘ফ্যামিলি ম্যান’-এর ‘রাজি’ হয়ে। একের পর এক সাফল্যের নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন সামান্থা। সূত্রের খবর, একটি ছবির জন্য পারিশ্রমিক নেন তিন থেকে পাঁচ কোটি রুপি। প্রযোজনা সংস্থা এবং আরও কিছু বিষয় দেখেশুনে সামান্থা তার পারিশ্রমিক ঠিক করেন।
সম্প্রতি অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছে সামান্থাকে। পর্দায় খোলামেলা অবতারে সহজেই তাক লাগিয়েছেন সামান্থা। ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি রুপি পেয়েছেন অভিনেত্রী।
কিডনি রোগ কিভাবে প্রতিরোধ করবেন | WB
বাংলাদেশে ১০ বছর আগে কিডনি রোগী ছিল শতকরা ১৬ ভাগ; বর্তমানে ২০২১ সালে তা বেড়ে হয়েছে প্রায় ২০ ভাগ। এর প্রধান কারণ প্রতিবছর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়া।
২০১১ সালে ডায়াবেটিসে আক্রান্ত রোগী ছিল ৮০ লাখ এবং ২০১৮ সালে বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১০ লাখ; তেমনি ২০১১ সালে উচ্চ রক্তচাপের রোগী ছিল এক কোটি ৮০ লাখ, বর্তমানে বেড়ে হয়েছে দুই কোটির ওপরে। এর প্রধান কারণ এসব রোগের কোনো উপসর্গ হয় না।
ফলে আক্রান্তরা চিকিৎসকের কাছে যান না। আমাদের গবেষণায় দেখা গেছে, মাত্র ৪০ শতাংশ মানুষ জানেনই না তাঁর ডায়াবেটিস আছে; আর ৬০ শতাংশ মানুষ জানেন না তাঁরা উচ্চ রক্তচাপে ভুগছেন। ৯০ শতাংশ মানুষ জানেন না তাঁদের প্রস্রাব দিয়ে আমিষ নির্গত হয়। এর ফলে নিজের অজান্তেই তাঁরা দীর্ঘস্থায়ী কিডনি রোগে (ক্রনিক কিডনি ডিজিজ) আক্রান্ত হয়। ওই সময়ে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তাঁদের ৭০ থেকে ৮০ শতাংশের দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে।
এই সময়ে চিকিৎসা করে সেই রোগের অগ্রগতি কমানো সম্ভব হয় না। ফলে পাঁচ-ছয় বছরের ভেতর তাঁদের দুটি কিডনি ৯০ শতাংশের ওপর বিনষ্ট হয়ে যায়। উপসর্গ না হওয়ায় তাঁরা বিশ্বাসই করেন না যে তাঁদের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে।
এর সঙ্গে সঙ্গে তাঁদের রক্তস্বল্পতা বৃদ্ধি পায়। হৃিপণ্ডের অবস্থা খারাপ হতে থাকে। হঠাৎ করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রবণতা বেড়ে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়। স্বল্পমধ্য আয়ের দেশ হওয়ায় আমাদের ৮০ শতাংশ মানুষ ডায়ালিসিস অথবা কিডনি সংযোজনের মতো ব্যয়বহুল চিকিৎসা করাতে অক্ষম। ফলে চিকিৎসা নিতে না পারায় তাঁরা ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করে থাকেন। এ রকম মৃত্যু বেশির ভাগই প্রতিরোধ করা সম্ভব।
এর একটি উপায় হলো প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ শনাক্ত করা। আমাদের দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন নন-মেডিক্যাল স্টাফ নিয়োগ দেওয়া যেতে পারে। এসব রোগীকে, যাঁদের বয়স ২০ বছরের ওপরে তাঁদের কয়েকটি প্রশ্ন করে তাঁর কিডনি রোগ আছে কি না, তা প্রাথমিকভাবে নির্ণয় করা যায়। যেমন—
♦আপনি কি জানেন আপনার ডায়াবেটিস আছে?
♦আপনি কি জানেন আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন?
♦আপনি কি জানেন আপনার হৃিপণ্ডের রোগ বা হৃিপণ্ডের কার্যকারিতা কমে গেছে?
♦আপনি কি জানেন আপনার পায়ের পাতা বা পায়ের নিচের অংশে অথবা চোখের নিচের পাতা বা মুখমণ্ডল ফুলে যাচ্ছে?
♦আপনার আত্মীয়-স্বজনের মধ্যে কেউ কি আছে, যার কিডনি সংযোজন করা হয়েছে অথবা কেউ ডায়ালিসিস করে যাচ্ছে কিংবা কিডনি অকেজো রোগে ভুগছে?
♦আপনি বেশির ভাগ সময় ব্যথানাশক ওষুধ সেবন করেছেন কি না?
♦আপনি কি কবিরাজি ওষুধ অথবা গাছগাছড়ার পাতা বেটে আপনার অসুস্থতার জন্য বা ওজন কমানোর জন্য ব্যবহার করে থাকেন?
এই প্রশ্নগুলোর উত্তর যদি না-সূচক হয়, তাহলে বর্তমানে আপনার কোনো কিডনি রোগ ধরা পড়েনি। তার মানে এই নয় যে ভবিষ্যতে আপনার কোনো কিডনি রোগ হবে না। আর যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর হ্যাঁ-সূচক হয়, তাহলে আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করে কিডনি রোগ আছে কি না এবং কী পর্যায়ে আছে, তা জেনে নিতে হবে। আপনার কিডনি রোগের লক্ষণ থাকুক বা না থাকুক, আপনাকে প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট হাঁটতে হবে অথবা ব্যায়াম করতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, দৈনিক দু-তিন লিটার পানি পান করতে হবে। আর পরিহার করতে হবে অতিরিক্ত লবণ, অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার, কোমল পানীয় ও ধূমপান। এগুলো মেনে চললে আপনি কিডনি রোগ হওয়ার আশঙ্কা থেকে রেহাই পাবেন।
কিডনি রোগ প্রতিরোধ করতে হলে প্রাথমিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, যেখানে স্বাস্থ্য পরিচর্যায় একজন নিয়োজিত থাকবেন, তিনি রোগীর নাম, বয়স, রোগীর লিঙ্গ—এগুলো লিপিবদ্ধ করে রাখবেন। রোগীর উচ্চতা ও ওজন লিখে রাখার পাশাপাশি পরীক্ষা করতে হবে—রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের সুগার, প্রস্রাবে সুগার ও আমিষ যাচ্ছে কি না।
মাত্র ৩০০ টাকা খরচ করে এই পরীক্ষাগুলো করা সম্ভব। এর ফলে প্রাথমিক পর্যায়ে তিনটি রোগ শনাক্ত করা সম্ভব এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কিডনি রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। স্বাস্থ্য পরিচর্যায় নিয়োজিত ব্যক্তি সব রোগীকে, যারা কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন আসে, তাদের সবাইকে কিছু অত্যাবশ্যকীয় প্রশ্ন করে তা লিপিবদ্ধ করবেন। তাদের যেকোনো একটি পরীক্ষা পজিটিভ হলে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের কাছে পাঠাবেন এবং ডাক্তার রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করবেন অথবা না করতে পারলে স্বাস্থ্যবিধি বলে দেবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাবশ্যকীয় উচ্চ রক্তচাপের ওষুধ হিসেবে এসিই, এআরবি এবং ডায়াবেটিসের জন্য মেটফরমিন সরবরাহ করা হয়। রোগীকে কবিরাজি ওষুধ এবং ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত রাখতে হবে।
এই ব্যবস্থা করা গেলে সুদূরপ্রসারী ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ কমে আসবে।
ভারতের রাফালের মোকাবেলায় পাকিস্তানের জে-১০ | WB
পাকিস্তান শুক্রবার তার বিমানবাহিনীতে আনুষ্ঠানিকভাবে বহুমুখী জে-১০ সি যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করেছে। পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র চীন এ যুদ্ধবিমান সরবরাহ করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাবের আটক জেলায় বিমানবাহিনীর (পিএএফ) ঘাঁটি মিনহাস কামরায় নতুন যুদ্ধবিমানগুলো অন্তর্ভুক্ত করা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন।
ইমরান খান বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই অঞ্চলে ভারসাম্যহীনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
এটি মোকাবেলা করার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আজ একটি বড় সংযোজন করা হচ্ছে। ’
ইমরান স্পষ্টতই ফ্রান্স থেকে ভারতের রাফাল যুদ্ধবিমান সংগ্রহের কথা বোঝাতে চাইছিলেন।
ইমরান খান একে পাকিস্তানের জন্য একটি বড় ঘটনা হিসাবে বর্ণনা করেছেন। প্রায় ৪০ বছর আগে যুক্তরাষ্ট্রের তত্কালীন অত্যাধুনিক বিমান এফ-১৬ পাকিস্তান বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী মাত্র প্রায় আট মাসের স্বল্প সময়ের মধ্যে যুদ্ধবিমানগুলো সরবরাহ করার জন্য চীনকে ধন্যবাদ জানান। আধুনিক যুদ্ধবিমানগুলো পেতে অনেক সময় কয়েক বছর লেগে যায়।
দৃশ্যত ভারতের প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, যেকোনো দেশ পাকিস্তানের প্রতি আগ্রাসী মনোভাব পোষণের আগে দুইবার ভাববে।
পাঁচ রাজ্যে ভোটে চারটিতেই জয় বিজেপির । WB
দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ড ও মণিপুরের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এছাড়া গোয়ায় অল্পের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তারা। এদিকে, পাঞ্জাবে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)। রাজধানী নয়াদিল্লির বাইরে পাঞ্জাবই প্রথম কোনো রাজ্য যেখানে দলটি ক্ষমতার স্বাদ নিতে যাচ্ছে।
সম্প্রতি কয়েক ধাপে ভোটগ্রহণের পর বৃহস্পতিবার একসঙ্গে ভারতের মোট পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। ফলে বিজেপির জয়জয়কারের পাশাপাশি দেখা যায়, ঐতিহ্যবাহী দল জাতীয় কংগ্রেস বেশ খারাপ করেছে। কোনো রাজ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি তারা।
এবার সবচেয়ে বেশি নজর ছিল উত্তরপ্রদেশে। কারণ এই রাজ্যে রয়েছে সর্বাধিক ৮০টি লোকসভা আসন। উত্তরপ্রদেশে জয়ী দল অনেক সময়ই কেন্দ্রে সরকার গড়ে। সেকারণে এই রাজ্যের বিধানসভা ভোটের হিসাব দেখে আগামীতে লোকসভা ভোটের চিত্র অনেকটাই অনুমান করা যায়।
নরেন্দ্র মোদি সরকারের বিতর্কিত কৃষি আইনের জেরে দীর্ঘদিনের কৃষক আন্দোলনের  জেরে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। ভোটের আগে রাজ্যের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িবহরের চাপায় কৃষকের মৃত্যুর ঘটনাও ভোটের বাক্সে ধস নামাতে ভূমিকা রাখবে বলে অনুমান ছিল অনেকের।
এ অবস্থায় ভোটের লড়াইকে ‘৮০ ভাগ বনাম ২০ ভাগ’ আখ্যা দিয়ে নির্বাচনকে হিন্দু বনাম মুসলিমের লড়াই বলে মরীয়া প্রচার চালান কট্টরপন্থী হিসেবে পরিচিত নেতা যোগী আদিত্যনাথ। অন্যদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) ও তার নেতৃত্বাধীন জোট নির্বাচনে মুসলিম ও নিম্নবর্ণের হিন্দুদের ভোট টানার চেষ্টা করেন। হাথরসে আলোচিত দলিত নারী ধর্ষণ ও হত্যা এবং লখিমপুর খেরির ঘটনা নিয়ে সোচ্চার ছিল কংগ্রেস। গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন রাজ্যে। কিন্তু সবকিছুকে পাশ কাটিয়ে শেষ হাসিটা হাসলেন যোগী আদিত্যনাথই। ধারণা করা হচ্ছে, নির্বাচনে যোগীর এই সাফল্য আগামী দিনে কেন্দ্রীয় বিজেপিতে গুরুত্বপূর্ণ স্তরে উন্নীত করবে তাঁকে। ১৯৬০ সালের পর কোনো নেতা উত্তরপ্রদেশে টানা দুবার মুখ্যমন্ত্রী হননি। কিন্তু যোগী আদিত্যনাথ তা-ই হতে চলেছেন।
পাঞ্জাবে আপের চমক:
রাজধানীতে বছরব্যাপী কৃষক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল পাঞ্জাব রাজ্যের কৃষকরা। নির্বাচনের আগে রাজ্যটিতে ক্ষমতাসীন কংগ্রেসের গৃহবিবাদ শুরু হয়। কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী অমর সিংহ পদত্যাগ করে নতুন দল গড়েন। তার পদত্যাগের পরও মেটেনি দ্বন্দ্ব। কংগ্রেস নেতা নভোজিত্ সিং সিধু ও মুখ্যমন্ত্রী চরণজিত্ সিংহ চান্নির মধ্যে নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব বাঁধে। ক্ষমতাসীন দলের অস্থিরতার সুযোগ নিয়ে আম আদমি পার্টি (আপ) রাজ্যে জায়গা করে নিল। আপ-এর উত্থান রাজধানী নয়াদিল্লিতে একসময়ের দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে। নয়াদিল্লিতে টানা তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। বলা হচ্ছে, দিল্লিতে কেজরিওয়ালের সরকারের ভূমিকা পাঞ্জাব জয়ে ভূমিকা রেখেছে।
ভারতে রাজ্য স্তর থেকে উঠে আসা কোনো দলের অন্য কোনো রাজ্যে গিয়ে ক্ষমতা দখলের নজির নেই। ভগবন্ত মনের নেতৃত্বে পাঞ্জাবে সেই বিরল কাজটি করেছে আপ।
উত্তরপ্রদেশ
এবার বিজেপির নেতৃত্বাধীন জোটের মূল প্রতিদ্বন্দ্বী ছিল সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির (এসপি) নেতৃত্বাধীন জোট। গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও কংগ্রেসের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। ৪০৩ আসনের বিধানসভায় সরকার গড়তে ২০২ আসন প্রয়োজন হয়। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত বিজেপির জোট ২৭৩ আসন পেয়েছে যাতে বিজেপির একাই আড়াইশর বেশি। জোট শরিকসহ এসপি পেয়েছে ১২৫ আসন। কংগ্রেস পেয়েছে মাত্র দুটি আসন। তবে ২০১৭ সালের নির্বাচনের তুলনায় এবার অর্ধশতাধিক আসন কম পেয়েছে বিজেপির জোট। এসপির আসন বেড়েছে ৭৫টি।
উত্তরাখণ্ড
৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এবার ৪৮ আসন পেয়েছে। সরকার গঠন করতে প্রয়োজনীয় ৩৬টি আসনের তুলনায় যা বেশিই। তবে গতবারের তুলনায় ৯ আসন কম। এনিয়ে টানা দ্বিতীয়বার রাজ্যের ক্ষমতায় আসছে বিজেপি। এ রাজ্যে কংগ্রেস পেয়েছে ১৮ আসন যা গতবারের তুলনায় ৭টি বেশি।
পাঞ্জাব
১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় ৯২ টির মতো আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আপ। মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে মাত্র ১৮টি। তবে এ রাজ্যে বিজেপির ফল হয়েছে বেশ নেতিবাচক। অমর সিংহের নবগঠিত দল ও বিজেপির জোট পেয়েছে মাত্র দুটি আসন।
গোয়া
অপেক্ষাকৃত ছোট রাজ্য গোয়ায় ৪০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ২০টি আসন। এটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে মাত্র একটি কম। প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ১২ আসন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যের একটি আঞ্চলিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই জোট আসন পেয়েছে মাত্র দুটি। এছাড়া কেজরিওয়ালের আপ জোটবদ্ধ লড়াই করে তিনটি আসন পেয়েছে।
মণিপুর
মণিপুর রাজ্যে বিজেপি ৩২টি আসনে জয় পেয়েছে যা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের তুলনায় একটি বেশি। রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ নয়টি আসন পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নামের একটি দল। কংগ্রেস পেয়েছে পাঁচটি আসন। এর বাইরে আরো ১৬টি আসনে অন্যরা জয়লাভ করেছে।
ভোজ্য তেল, চিনিসহ কয়েকটি পণ্য আমদানিতে ভ্যাট লাগবে না । WB
ভোজ্য তেল, চিনিসহ আরো কয়েকটি নিত্যপণ্য আমদানিতে ভ্যাট তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন তিনি।
এসময় অর্থমন্ত্রী জানান: নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সারাদেশের কম আয়ের ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পণ্য পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে টিসিবির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
সরকারের ভ্যাট প্রত্যাহারের এ সিদ্ধান্তে ভোজ্য তেল লিটার প্রতি ২৫ থেকে ৩০ টাকা কমে আসবে।
সেভ না করলেও ফাইল মিলবে কম্পিউটারেই । WB
অফিস থেকে তাড়াতাড়ি বেরতে গিয়ে ভুলে গেছেন ফাইল সেভ করতে? বা ফাইল সেভ করার আগেই কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছে? ব্যাস শুরু কপাল চাপড়ানো।
কারণ আবার করতে হবে সেই একই কাজ। কিন্তু জানেন কি, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় ভুলবশত সেভ না করা ফাইল চাইলেই পুনরায় খুঁজে পাওয়া সম্ভব। কেননা আপনি কাজ করার সময় ডকুমেন্ট ফাইলটি সংরক্ষণ না করলেও মাইক্রোসফট অফিস এটি ১০ মিনিট অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে আপনার কম্পিউটারে সংরক্ষণ করে।
কয়েকটি স্টেপ ফলো করুন আর পেয়ে যান আপনার ফাইল।
১। প্রথমে আপনি পিসি চালু করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন । এবার মাইক্রোসফট অফিসের একেবারে উপরের বা দিকে Office Button -এ ক্লিক করুন ।
২। এবার Word Option ওপেন হবে । সেখানে একেবারে নিচের দিকে word option থাকবে ।
৩। এবার বা দিকের টুল বারে Save -এ ক্লিক করুন ।
৪। সেখানে আপনি “AutoRecover File Location” ট্যাব পাবেন । সাধারনভাবে ধরুন সেখানে লেখা আছে C:\Users\Alice\AppData\Roaming\Microsoft\Word\
৫। এবার C:\Users\Alice\AppData\Roaming\Microsoft\Word\ এটি কপি করুন এবং Windows key ও “R” একসাথে চেপে dialog box টি run করুন এবং কপি করা লেখাটি পেস্ট করে দিন এবং ok ক্লিক করুন ।
৬। এবার ফাইল গুলি খুলে যাবে । সেখানে আপনার সেভ না করা ফাইল থাকবে । এবার Double-click করে Word file টি the directory to recover your unsaved file থেকে ওপেন করে পুনরায় সেভ করুন ।
এছাড়াও অন্যভাবে করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি চালু করে অপশনগুলো থেকে ফাইল ট্যাবে যেতে হবে। সেখান থেকে ম্যানেজ ডকুমেন্টস ক্লিক করতে হবে। এরপর ড্রপ-ডাউন থেকে ‘Recover Unsaved Documents’ এ গেলে সেভ করা হয়নি এমন ডকুমেন্টের তালিকা দেখা যাবে। সেখান থেকে ফাইলটি নির্বাচন করে চালু করলে ফিরে পাবেন আপনার ফাইল।
ডায়াবেটিস নিরাময়ে করলা | WB
মেদ ঝরানোর পাশাপাশি ক্যানসার, ডায়াবেটিস, হাঁপানির মতো রোগ নিরাময়ে করলার খুবই গুরুত্ব রয়েছে।
বর্তমান প্রজন্মের একটা বড় অংশ ওবেসিটির শিকার। বিশেষজ্ঞদের মতে, করলার রস ফ্যাট সেলগুলো বার্ন করে এবং সেই জায়গায় নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয়। ডায়াবেটিস রোগীদের জন্যও করলার রস খুব উপকারি।
করলার মধ্যে রয়েছে পলিপেপটাইড বি, ভিসিন এবং ক্যারাটিন। প্রতিদিনের ডায়েটে করলার জুস রাখলে উচ্চরক্তচাপ কমে। রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে।
হাঁপানি এবং ফুসফুসের যেকোনো রোগ প্রতিরোধ করে করলার জুস। নিয়মিত করলার জুস খেলে ত্বক অনেক টানটান এবং তরতাজা দেখায়। বলিরেখা দূর হয়।
করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। মধু মিশিয়ে করলার জুস খেলে হজম শক্তি বাড়ে। তাছাড়া এতে রয়েছে ফাইবার, যা পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে।
আমার যুদ্ধ চেয়ারের জন্য নয় : নিপুণ । WB
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ফলাফল নিয়ে আইনি লড়াই চলছেই। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ উল্লেখ করে গত বুধবার রায় দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিপুণ।
তার করা আপিলে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
আজ রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেওয়ার পরও সন্ধ্যায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ। সে সময় সাংবাদিকদের এই অভিনেত্রী বলেন, ‘চেয়ারটা নিয়ে কেনো এত যুদ্ধ? আমি কিন্তু প্রথম থেকেই বলেছি, আমি এই চেয়ারটা নিয়ে যুদ্ধ করছি না।
আমার যুদ্ধটা আসলে একজন অপশিল্পীর বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে। আমাকে বলা হয়েছিল- কোর্টের বারান্দায় বারান্দায় না ঘুরে আমি যেন অভিনয় করি।
আমি এখনও কাজ করে যাচ্ছি। আমি খুব ভালো দু’টি ব্যবসা চালাই। যখন আপনি আমাকে কোর্টে নিতে বাধ্য করেছেন, তখন আমি তো কোর্ট যাবোই। আমি গিয়েছি, এবং আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি।’
এর আগে, সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘কোর্ট থেকে এখন পর্যন্ত কোনো কাগজ বের হয়নি। যে রায় এসেছিল, তার কোনো কাগজ দেয়া হয়নি। তাহলে কাগজ কই পেয়েছেন জায়েদ খান?’ এ প্রসঙ্গে নায়ক সাইমন সাদিক বলেন, ‘ভুয়া তথা ‘জাল ও অনৈতিক কাগজ’ দেখিয়েছেন জায়েদ খান।
এমনকি সেই কাজ দেখিয়ে শপথ করেছেন তিনি। আমি সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছেও এ বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে বললেন, জায়েদ খানের কাগজটি সত্য নাকি মিথ্যা তা জানেন না। তবে সে (জায়েদ খান) যে কাগজ দেখিয়েছেন তা আইন সম্মত নয়।’
যা থাকছে অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে । WB
ফোনের নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিয়ে এবার গুগল নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড ১৩। এর মাধ্যমে খুব সহজে ফোন ব্যবহারকারীরা নির্দিষ্ট ছবি এবং ভিডিও শেয়ার দিতে পারবেন।
ফলে অন্যান্য ফাইল সুরক্ষিত থাকবে। এছাড়া থিম আইকনেও আনা হয়েছে ভিন্নতা। নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম দেওয়া হয়েছে টিরামিসু। নতুন এই ভার্সনে ইউজারদের জন্য থাকছে চমকপ্রদ ফিচার। গুগল জানায়, আগামী আগস্ট মাসে অ্যান্ড্রয়েড ১৩-এর ফাইনাল স্টেবল ভার্সন আসতে পারে। যা যা থাকছে অ্যান্ড্রয়েড ১৩-এ…
ফটো পিকার : এর মাধ্যমে অন্য যে কোনো অ্যাপকে পছন্দ অনুযায়ী ছবি অ্যাকসেস দেওয়া যাবে। অন্যান্য মিডিয়া ফাইলগুলোর অ্যাকসেস অ্যাপ নিজের ইচ্ছামতো নিতে পারবে না। ফলে, ফোনের প্রাইভেসি বাড়বে।
কাস্টম কুইক সেটিংস : এর নোটিফিকেশন কুইক সেটিংসে শর্টকাট অপশন থাকবে। ফলে সেখানে ট্যাপ করলেই ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাক্টিভ স্ট্যাটাস টার্ন অফ করে রাখা যাবে।
ওয়াইফাই সুবিধা : অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্টেড ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করার জন্য অ্যাপগুলোকেও অনুমতি নিতে হবে।
প্রি-অ্যাপ ল্যাঙ্গুয়েজ : এতে অ্যাপগুলোর সিস্টেম ল্যাঙ্গুয়েজে ভিন্ন ল্যাঙ্গুয়েজও থাকতে পারে, যেন কোড বুঝতে সমস্যা না হয়।
প্লে স্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েড আপডেট : এবার অ্যান্ড্রয়েডে নতুন ফিচার পেতে আর সিস্টেম আপগ্রেডের প্রয়োজন হবে না। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৩-এর যে কোনো পিকার ফিচার প্লে আপডেট থেকে পাবেন অ্যান্ড্রয়েড ১১ বা ১২ ইউজাররা। ফলে সহজেই আপডেট হবে।
চিনির বিকল্প সাতটি প্রাকৃতিক খাবার । WB
চিনি একটি প্রক্রিয়াজাতকরণ খাবার। অতিরিক্ত চিনি খাওয়া ডেকে আনতে পারে বিভিন্ন রোগব্যাধি। এমনকি যারা ডায়েট করেন, তাদেরও খাদ্যতালিকা থেকে চিনি বাদ দিতে বলা হয়। কারণ চিনি ওজন বাড়ায়। তাই বলে যে মিষ্টি খাবার খাবেন না তা কিন্তু নয়।
এক্ষেত্রে চিনির বিকল্প হিসেবে আপনি খেতে পারেন কিছু প্রাকৃতিক খাবার, যেগুলো চিনির চাইতেও মিষ্টি। এগুলোতে নানা ধরনের পুষ্টিগুণও আছে। চলুন তবে জেনে নেয়া যাক চিনির বিকল্প খাবারগুলো সম্পর্কে-
মধুঃ প্রাকৃতিক মধু নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। এছাড়া বিভিন্ন ধরনের ঘরোয়া সমাধানেও এর জুড়ি নেই। এতে প্রোটিন, ভিটামিন এবং খনিজও আছে। এটা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এক চা চামচ মধুতে মাত্র ২০ ক্যালরি থাকে। চা, কফিতে চিনি না মিশিয়ে সামান্য মধু মিশিয়ে খেতে পারেন।
খেজুরঃ খেজুরে পটাশিয়াম, কপার, আইরন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি ৬ থাকে। এটি চিনির চাইতেও মিষ্টি স্বাদের হয়। রক্তে খারাপ কোলেষ্টেরলের মাত্রা কমাতে খেজুরের জুড়ি নেই।
ফলের জ্যামঃ মিষ্টি স্বাদের ফল দিয়ে বানানো জ্যাম শরীরের জন্য উপকারী। জাম, আপেল, নাশপাতি, আঙ্গুর দিয়ে বানানো জ্যাম চিনির পরিবর্তে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন।
আখের রসঃ আখের রস প্রকৃতির আশ্চর্য দান। এই পানীয়টি শরীরে দারুণভাবে শক্তি জোগায়। পাশাপাশি এটি ত্বকের টোনার হিসেবে, পরিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে এবং নানা ধরনের রোগ সারাতে সাহায্য করে। কিন্তু অন্যসব পানীয় পান করলেও আমরা প্রতিদিনের খাদ্যতালিকায় আখের রস রাখি না। রাস্তাঘাটে যেসব আখের রস পাওয়া যায় সেগুলো স্বাস্থ্যসম্মত না হওয়াও এর একটি কারণ।
কাঠালঃ বর্তমানে কাঠাল সারাবছরই পাওয়া যায়। চিনির বিকল্প হিসেবে বিভিন্ন খাবারে কাঠালের কোষ ব্যবহার করা যায়। কাঠালের বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারও প্রস্তুত করা যায়। যেগুলোতে চিনির বদলে কাঠালের কোষ ব্যবহার করা হয়ে থাকে।
কলাঃ কলা একটি প্রাকৃতিক খাবার। কলা চিনির মতই মিষ্টি জাতীয় একটি ফল। অনেকেই দুধ ভাত আর চিনি মাখিয়ে খেতে পছন্দ করেন। সেক্ষেত্রে চিনির বিকল্প হিসেবে কলা যোগ করা যেতে পারে।
স্টেভিয়াঃ এটি এক ধরনের ভেষজ পাতা। গবেষণায় দেখা গেছে, এর অনেকগুলো পাতা একসঙ্গে নিলে এটি খেতে চিনির চাইতেও মিষ্টি লাগে। এটি দাঁতের ক্ষয়রোগ রোধ করে। স্কিন কেয়ার হিসেবে কাজ করে, তাই ত্বকের কোমলতা এবং লাবণ্য বৃদ্ধি করে। স্বাদ বৃদ্ধিকারক হিসেবেও স্টেভিয়ার অনেক চাহিদা রয়েছে। চা, কফি, মিষ্টি, দই, বেকারি ফুড, আইসক্রিম, কোমল পানীয়সহ এ জাতীয় নানা খাদ্যপণ্য তৈরিতে স্টেভিয়া ব্যবহার করা যায়। এর ভেষজ উপাদান মানুষের দেহে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া সৃষ্টি করে না।
ফেসবুক-টুইটারের ওপর পাল্টা পদক্ষেপ রাশিয়ার । WB
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর সমগ্র ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনজুড়ে একাধিক রুশ সংবাদ মাধ্যমের পেজগুলোকে সরিয়ে দেয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এবার পাল্টা পদক্ষেপ নিল রুশ কর্তৃপক্ষ।
দেশজুড়ে ফেসবুক এবং টুইটারে নিষেধাজ্ঞা জারি করল মস্কো সরকার। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রস্কোমনাজর এ তথ্য জানিয়েছে।
ফেসবুকের উপর ‘বদলা’ নিতেই রাশিয়ার এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।
এছাড়াও যুদ্ধ সংক্রান্ত ভুয়া খবর ছড়ানোকে অপরাধ গণ্য করা হবে বলে শুক্রবার একটি বিল পাস করে মস্কো সরকার। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংবাদ সংস্থায় জানিয়েছেন অনেকে।
ফেসবুকের উপর বৈষম্যের অভিযোগ এনে রস্কোমনাজর একটি বিবৃতিতে জানিয়েছে, “২০২০ সালের অক্টোবর মাস থেকেই রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে ফেসবুক। এছাড়াও রাশিয়া টুডে’র মতো বিখ্যাত বিভিন্ন সংবাদ মাধ্যমের পেজকেও ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
ফেসবুক রুশ নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা লঙ্ঘন করছে বলেও গত সপ্তাহে অভিযোগ করেছিল রাশিয়া।
ইউক্রেন কে সামরিক সহায়তা দিয়ে পাশে যারা । WB
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এমন অবস্থায় সামরিক সহায়তা দিয়ে অনেক দেশ দাঁড়িয়েছে ইউক্রেনের পাশে। বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দিতে যুক্তরাজ্যসহ ২৬টি দেশ একমত হয়েছে।
যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনকে আরও অতিরিক্ত ৩৫০ মিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার নির্দেশ দেন। এছাড়া সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য বর্ম, ছোট অস্ত্র, অ্যান্টি-আর্মার থাকার কথা জানিয়েছে পেন্টাগন।ইতিমধ্যে জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের অস্ত্রের সংগ্রহশালা থেকে সেগুলো পোল্যান্ড হয়ে ইউক্রেনে পাঠানো হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন
ইতিহাসে প্রথমবারের মতো ইইউ নেতারা কিয়েভে ৪৫০ মিলিয়ন ইউরোর অস্ত্র সরবরাহ করতে একমত হয়েছেন।
জার্মানি
সংঘাত চলছে এমন জায়গায় এতদিন অস্ত্র না পাঠানোর নীতি অনুসরণ করত জার্মানি। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনে এক হাজার অ্যান্টি-ট্যাঙ্ক উইপন ও ৫০০ স্টিঙ্গার সারফেস-টু-এয়ার মিসাইল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এছাড়া সোভিয়েতদের তৈরি ২,৭০০ ‘স্ট্রেলা’ অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইলও (ছবি) পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।
ফ্রান্স
ইউক্রেনের অনুরোধে ডিফেন্সিভ অ্যান্টি-এয়ারক্রাফট ও ডিজিটাল উইপন পাঠিয়েছে ফ্রান্স।
যুক্তরাজ্য
গত জানুয়ারিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেনকে হালকা অ্যান্টি-আর্মার ডিফেন্সিভ উইপন সিস্টেম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছিলেন। ২৩ ফেব্রুয়ারি ডাউনিং স্ট্রিট ‘লিথাল ডিফেন্সিভ উইপন’ দেয়ার অঙ্গীকার করে৷ ছবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনকে ইউক্রেনের পতাকার রংয়ে দেখা যাচ্ছে।
পোল্যান্ড
কয়েক হাজার শেল ও আর্টিলারি অ্যামুনিশন, অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল, লাইট মর্টার (প্রতীকী ছবি) এবং শত্রুপক্ষের অবস্থান জানার জন্য ড্রোন ও অস্ত্র পাঠানোর অঙ্গীকার করেছে পোল্যান্ড।
সুইডেন, ডেনমার্ক
নিরপেক্ষ থাকার নীতি ভেঙে পাঁচ হাজার ‘এটি৪ অ্যান্টি-ট্যাঙ্ক উইপন’ (ছবি) পাঠাচ্ছে সুইডেন। ডেনমার্ক পাঠাচ্ছে দুই হাজার ৭০০টি অ্যান্টি-ট্যাঙ্ক উইপন।
নরওয়ে
নরওয়ে হেলমেট ও বর্ম ছাড়া প্রায় দুই হাজারের মতো এম৭২ অ্যান্টি-ট্যাঙ্ক উইপন (ছবি) পাঠাচ্ছে।
এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া
এস্তোনিয়া জ্যাভলিন মিসাইল এবং লিথুয়ানিয়া ও লাটভিয়া স্টিঙ্গার সারফেস-টু-এয়ার মিসাইল দিচ্ছে।
ফিনল্যান্ড
দেড় হাজার সিঙ্গেল শট অ্যান্টি-ট্যাঙ্ক উইপন, আড়াই হাজার অ্যাসল্ট রাইফেল (প্রতীকী ছবি), দেড় লাখ রাউন্ড গুলি পাঠাচ্ছে ফিনল্যান্ড।
নেদারল্যান্ডস
২০০টি স্টিঙ্গার এয়ার ডিফেন্স রকেট (ছবি) এবং ৪০০ রকেটসহ ৫০টি অ্যান্টি-ট্যাঙ্ক উইপন পাঠানো হবে বলে ২৬ ফেব্রুয়ারি সংসদকে জানায় সরকার।
বেলজিয়াম
আরও তিন হাজার অটোমেটিক রাইফেল (প্রতীকী ছবি), ২০০ অ্যান্টি-ট্যাঙ্ক উইপন ও ৩,৮০০ টন জ্বালানি পাঠাচ্ছে।
পর্তুগাল
নাইট-ভিশন চশমা, বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, গ্রেনেড, গুলি ও অটোমেটিক জি৩ রাইফেল।
চেক প্রজাতন্ত্র
কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনে চার হাজার মর্টার, ৩০ হাজার পিস্তল, সাত হাজার অ্যাসল্ট রাইফেল, তিন হাজার মেশিন গান, অনেকগুলো স্নাইপার রাইফেল ও দশ লাখ বুলেট পাঠানো হবে বলে শনিবার জানিয়েছিল দেশটি।
ইউরোপে পুতিনের সমর্থনে বিশাল র‌্যালি । WB
আজ শনিবার, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের দশম দিন। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। বিগত নয় দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
পুতিনের এই অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব দেশ ছাড়াও অন্যান্য অনেক রাষ্ট্র। এর মধ্যে অনেক রাষ্ট্র নানা ধরনের নিষেধাজ্ঞাও আরোপ করেছে রাশিয়ার ওপর।
তবে এর মধ্যেই ভিন্ন চিত্র দেখা গেল দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ সার্বিয়ায়। সেখানে ইউক্রেন যুদ্ধে পুতিনের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল মিছিল ও র‌্যালি। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এই মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েক হাজার মানুষ।
র‌্যালিতে অংশ নিতে বেলগ্রেডে রুশ সম্রাট দ্বিতীয় নিকোলাসের স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে জড়ো হয় হাজার হাজার মানুষ। সেখানে প্রথমে রুশ ও সার্বিয়ান জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারীরা এদুটি দেশকে পরস্পর ভাই হিসেবে উল্লেখ করেন।
র‌্যালিতে রাশিয়ার পতাকা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবিসহ প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। তারা শহর প্রদক্ষিণ করে রুশ দূতাবাসের দিকে মিছিল নিয়ে যায়।
উল্লেখ্য, ইউক্রেনে অভিযান শুরুর প্রথম দিন রুশ প্রেসিডেন্ট দাবি করেন, পূর্ব ইউক্রেন তথা লুহানস্ক ও ডোনেটস্কের নাগরিকের সুরক্ষার জন্যই এই সামরিক অভিযান।
পরে ইউক্রেনের সঙ্গে আলোচনায় নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট তিনটি শর্ত দেয় রাশিয়া। এগুলো হল- ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের প্রভাবমুক্ত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান (পশ্চিমাপ্রীতি কাটানো) নিশ্চিত করা।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, শুধু ক্ষেপণাস্ত্র বর্ষণ বা বিমানের শব্দ নয়, এই গর্জন আসলে সভ্যতা ধ্বংসের চেষ্টা, যার জন্য দায়ী থাকবে রাশিয়া।
পুতিনের ডানহাত তুর্কি ভাষাভাষী কে এই শোইগু? । WB
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, পূর্ব ইউক্রেন তথা লুহানস্ক ও ডোনেটস্কের নাগরিকের সুরক্ষার জন্যই এই সামরিক অভিযান। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অ্ভিযোগ, শুধু ক্ষেপণাস্ত্র বর্ষণ বা বিমানের শব্দ নয়, এই গর্জন আসলে সভ্যতা ধ্বংসের চেষ্টা, যার জন্য দায়ী থাকবে রাশিয়া।
রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপুল কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তা সফল হয়নি।
এরই মধ্যে বহু মানুষ হতাহত হয়েছে ইউক্রেনে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক। গত আট দিনে দেশে ছেড়ে প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছে ১০ লাখের বেশি মানুষ। যারা শরণার্থী হয়ে দেশ ছাড়ছেন তারা বাদেও এই যুদ্ধে এক কোটি ২০ লাখ অভ্যন্তরণীভাবে গৃহহীন হয়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
ইউক্রেন যুদ্ধে পুতিনের ডান হাত হিসেবে কাজ করছেন তিনি হলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।
কে এই সের্গেই শোইগু?
শোইগুর নামের প্রথম অংশটি রুশ হলেও তিনি তুর্কি ভাষাভাষী দরিদ্র প্রদেশ তুবার একজন বৌদ্ধ। এই প্রদেশটি চীন সীমান্তের সঙ্গে। রাশিয়ার মধ্যে এ অঞ্চলটিতে খুন ও আত্মহত্যার হার সর্বোচ্চ।
তুবার অনেক বুদ্ধিজীবী তাকে মঙ্গোলীয় জেনারেল সুবেদেইর নতুন আবির্ভাব বলে মনে করে থাকেন। আট শতাব্দী আগে সুবেদেইর সেনাবাহিনী বর্তমান রাশিয়া ও ইউক্রেনের কাছে ব্যাপকভাবে পরাজিত হয়েছিল।
শোইগু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় মস্কোতে আসেন। ১৯৯০ দশকের শুরুর দিকে শোইগু জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। মন্ত্রণালয়টিকে কার্যকর, সামরিক কাঠামোতে রূপ দেন। পুতিন প্রেসিডেন্ট হওয়ার আগপর্যন্ত তিনি সব রাজনৈতিক তালিকায় শীর্ষে ছিলেন।
১৯৯০ থেকে ২০০০ সাল, এই দশ বছরে শোইগু প্রাকৃতিক দুর্যোগের স্থান পরিদর্শন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বোমা হামলা এবং বেসামরিকদের সাথে সরাসরি কথা বলার জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেন, যা তাকে জাতীয় জনপ্রিয়তা অর্জনে সহায়তা করে।
২০১২ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত শোইগুকে উদার গণতন্ত্রপন্থী হিসেবে মনে করা হতো। কিন্তু তার হাত ধরেই ক্রেমলিনের সব সাফল্য। ক্রিমিয়া দখল ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার সাফল্য তার হাত ধরেই আসে।
রাশিয়ান সামরিক বিশেষজ্ঞ দিমিত্রি গোরেনবার্গ বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়ান সরকারের সিনিয়র পদে অধিষ্ঠিত থাকা হাতে গোনা কয়েকজনের মধ্যে শোইগু অন্যতম।
তিনি বলেন, “যদি খেয়াল করে দেখেন যে ১৯৯৯ সালে কে মন্ত্রীর ভূমিকায় ছিলেন এবং এখনও আছেন। তাহলে কেবল দুটি নামই পাবেন। একটি হল শোইগু, অন্যটি পুতিন।”
২০০৮ সালে রুশ-জর্জিয়ান যুদ্ধে একটি দ্রুত বিজয় সত্ত্বেও রাশিয়ার সামরিক বাহিনী তাদের যুদ্ধ ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। তখনই দেশটির সামরিক পরিকল্পনাকারীরা বুঝতে পেরেছিলেন যে তাদের যদি কখনও মার্কিন বা ন্যাটোর মতো আরও শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হয় তাহলে তাদের আরও উন্নতির প্রয়োজন।
রাশিয়ান বংশোদ্ভূত সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা রেবেকা কফলার ফক্স নিউজকে বলেন, “জর্জিয়ার সঙ্গে যুদ্ধের সময় কৌশলগত দৃষ্টিকোণ থেকে, এটি রুশ বাহিনীর একটি ব্যর্থতা ছিল। কমান্ড এবং নিয়ন্ত্রণে রুশ সামরিক বাহিনীর মধ্যে বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছিল। তারা মোবাইল লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি।  তাই পুতিনের নির্দেশে, সামরিক বাহিনীকে অস্ত্র, প্রশিক্ষণ এবং মতবাদের দৃষ্টিকোণ থেকে রূপান্তর ঘটানো এবং আধুনিকীকরণ করার পদক্ষেপ নেওয়া হয়।”
শিক্ষায় সামরিক কোনও যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পুতিন ২০১২ সালে শোইগুকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বেছে নেন। তাকে আনাতোলি সার্ডিউকভের পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়। ৬৭ বছরের শোইগুর সাথে পুতিনের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে, প্রায়ই পুতিনের সঙ্গে মাছ ধরতে ও শিকারে যেতে দেখা যায় শোইগুকে। তাকে পুতিনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।
ইউক্রেন শান্তি ফেরাতে পারে যে দুজন । WB
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক মিত্র এবং পার্লামেন্ট ডুমার পররাষ্ট্র উপদেষ্টা আন্দ্রেই করতুনোভ বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসন চাইলেই এড়ানো যেত।
তিনি বলেন, এমতাবস্থায় শান্তি চুক্তির লক্ষ্যে চলমান আলোচনা সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, পুতিনকে কিছু না কিছু ঘোষণা করতেই হবে। তিনি তো আর নিজেকে পরাজিত ঘোষণা করতে পারেন না।
তবে, ইউক্রেনে রুশ আগ্রাসন থামিয়ে শান্তি প্রক্রিয়ায় ভূমিকা নিতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিংবা সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, জানান ওই রুশ কূটনীতিক।
বাংলাদেশে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব | WB
বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব। ওই বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন।
বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান গতকাল বুধবার দুপুরে দূতাবাসে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
রাষ্ট্রদূত ঈসা আরো বলেন, দুই দেশের মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক আলোচনায় অংশ নিতে আগামী ১৬ মার্চ সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনি এ সফর করবেন।
রাষ্ট্রদূত বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরকালে সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে এবং সৌদি বাদশাহ সালমানের নির্দেশনা ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততায় সৌদি বিনিয়োগকারীরা এ দেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি ও সরকারি প্রক্রিয়ার কারণে ওই বিনিয়োগ আসতে কিছুটা দেরি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিনিয়োগের বিষয়টি দৃশ্যমান হবে।
সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি বিনিয়োগকারীরা এ দেশে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, পোতাশ্রম নির্মাণ, সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে চায়।
ঈসা বিন ইউসুফ বলেন, গত বছর সৌদি পরিবহনমন্ত্রী সালাহ আল-জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ দেশে বিনিয়োগ সম্মেলনে অংশ নেয় এবং বিপুল পরিমাণে বিনিয়োগের আগ্রহের কথা জানায়। ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন নামের একটি সৌদি প্রতিষ্ঠান বাংলাদেশে ১৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে এরই মধ্যে নিশ্চিত করেছে। সৌদি আরব এ দেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করছে। এ ছাড়া কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করাসহ পায়রা বন্দরের সঙ্গে ঢাকার রেল সংযোগ স্থাপনে বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি সৌদি আরব বিবেচনা করছে।
রাষ্ট্রদূত বলেন, সৌদি প্রতিষ্ঠান আকওয়া পাওয়ার এরই মধ্যে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৩৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সৌদি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় সৌদি আরব বাংলাদেশের পাশে আছে বলেও জানান রাষ্ট্রদূত। তিনি করোনা মোকাবেলায় বাংলাদেশকে সৌদি আরবের সহযোগিতার তথ্য তুলে ধরেন। প্রতিবছর প্রায় দেড় লাখ বাংলাদেশি হজে যায় উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, করোনা মহামারির নতুন স্বাভাবিক অবস্থায় ফেরার পর বাংলাদেশ থেকেও হজে যাওয়া শুরু হবে।
এবারে হজ মৌসুমে বাংলাদেশসহ সৌদি আরবের বাইরে অন্যান্য দেশ থেকে অংশগ্রহণের সুযোগ মিলবে কি না, এমন প্রশ্নে সৌদি রাষ্ট্রদূত বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে ২৫ লাখের বেশি বাংলাদেশি কাজ করছে। এখন দক্ষ জনবলের চাহিদা বেশি। বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে চায় সৌদি আরব।
রাষ্ট্রদূত আরো বলেন, করোনা মহামারির মধ্যেও দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ বা স্থগিত হয়নি। তাঁর দেশ গত পাঁচ বছরে ১৪ লাখের বেশি ‘ওয়ার্কিং ভিসা’ দিয়েছে। গত নভেম্বর মাসে এক দিনে প্রায় সাড়ে আট হাজার ‘ওয়ার্কিং ভিসা’ ইস্যু করা হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত বলেন, ঢাকায় সৌদি দূতাবাস এখন প্রতি কর্মদিবসে গড়ে চার হাজার ভিসা ইস্যু করছে। গত সপ্তাহে দূতাবাস ৩৮ হাজারেরও বেশি ওয়ার্কিং ভিসা ইস্যু করেছে। এর মধ্যে একটি কর্মদিবসে ১২ হাজার ৩০০ ভিসা ইস্যু হয়েছে, যা রেকর্ড।
রাষ্ট্রদূত বলেন, ‘আমি বাংলাদেশে দায়িত্ব পালনকালে বাংলাদেশের জনগণের মঙ্গল এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করা আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। ’
এক পর্যায়ে রাষ্ট্রদূত বাংলায় বলেন, ‘আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি এবং আমি তাদের কল্যাণে কাজ করে যাব। ’
পুতিনের ইউক্রেনের পর পরবর্তী লক্ষ্য কী, ইঙ্গিত দিলেন বেলারুশ প্রেসিডেন্ট । WB
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
এই মুহূর্তে ইউক্রেনের এই অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ব্যাপক টানাপোড়েন চলছে রাশিয়ার। এর মধ্যেই আরও চাঞ্চল্যকর তথ্যের ইঙ্গিত দিলেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরের লক্ষ্য কী, কেমন হতে পারে তার পরবর্তী পরিকল্পনা, তা জানালেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। মানচিত্রের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে চিহ্নিত করে তিনি সাবধান করলেন পার্শ্ববর্তী দেশগুলোকে।
পাঁচ দিনের যুদ্ধের পর বেলারুশে আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। সেই বৈঠক থেকে এখনও কোনও ফলাফল বেরিয়ে আসেনি। তার মধ্যে খোদ বেলারুশ প্রেসিডেন্ট জানালেন ইউক্রেন আক্রমণেই থেমে থাকবে না রাশিয়া। তার পরের লক্ষ্য হবে পশ্চিম ইউরোপীয় ও সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ মলডোভা। যুদ্ধের মানচিত্র ধরে তিনি দাবি করেন, এবার ছোট প্রতিবেশী দেশগুলোতেও হামলা করবে রাশিয়া।
দ্রুত যুদ্ধ জয় করতে গিয়ে ইউক্রেনের বেশ কিছু জায়গায় জেলেনস্কি বাহিনীর ‘অভাবনীয় প্রতিরোধের’ মুখে পড়ে রুশ সেনারা। তার পরেই নাকি ইউক্রেনে আরও অস্ত্রশস্ত্র ও সেনা পাঠিয়েছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে, এবার আর শুধু সেনা নয়, বহু সাধারণ মানুষেরও প্রাণহানি হতে পারে।
বেলারুশের প্রেসিডেন্টের দাবি, এরপর মলডোভা, রুসানিভিকা, কুরেনিকুয়ার মতো ছোট ছোট দ্বীপরাষ্ট্র ও অঞ্চলেও আক্রমণ করতে পারে রাশিয়া।
হঠাৎ করে বাড়ছে ওজন? যেসব কারণ রয়েছে এর পিছনে | WB
যখন হুট করে আমাদের ওজন বাড়তে শুরু করে তখন একটা জিনিসই আমার মাথায় আসে যে আমাদের ডায়েটে কোন গরমিল আছে। ওজন কমানোর ক্ষেত্রে ডায়েট চার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে,ডায়েট ও ওয়ার্কআউট রুটিনের ওপর নির্ভর করে হুট করে ওজন বেড়ে যাওয়ার বিষয়টি।
যে বিষয়গুলোর জন্য ওজন বাড়ে:
ইনসমনিয়া:
আপনি কি ভালো রাতে ঘুমাতে পারছেন না? তাহলে, আপনি জেনে অবাক হবেন যে ঘুমের অভাবে আপনার ওজন বাড়াতে পারে।
এতে করে মন মেজাজেও প্রভাব পড়তে পারে। এমনকি রাত জাগলে ক্ষুধা বাড়ে। আর ওই ক্ষুধা থেকে আপনি অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলতে পারেন যা ওজন বাড়ানোর জন্য দায়ী।
মেনোপজ:
নারীদের মেনোপজের সময় হঠাৎ করে ওজন বেড়ে যায়। এর কারণ হলো আপনার ইস্ট্রোজেনের মাত্রা। মেনোপজ আপনার ইস্ট্রোজেনের স্তরে পরিবর্তন আনে, তাই আপনার শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কম হলে তা উচ্চ মাত্রার ওজন বৃদ্ধির কারণ হতে পারে।
কিডনির সমস্যা:
হঠাৎ ওজন বৃদ্ধি আপনার কিডনির স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। কিডনি ব্যর্থতা বা নেফ্রোটিক সিনড্রোম হল কিছু কিডনির সমস্যা যা কিডনির ক্ষতি করতে পারে। এই সমস্যাগুলো আপনার ওজন বাড়াতে পারে আর এতে করে শরীরে ফুলে যেতে পারে। চিকিৎসকরা বলছেন, যদি কিডনি সঠিকভাবে কাজ না করে, তাহলে শরীর তরল ধরে রাখে, যার ফলে ওজন বৃদ্ধি পায়।
থাইরয়েড সমস্যা:
যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে এবং পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি করতে অক্ষম হয়, তাহলে ওজন বেড়ে যায়। এটি ঘটে কারণ হাইপোথাইরয়েডিজম বিপাককে ধীর করে দেয় যার ফলে হঠাৎ ওজন বৃদ্ধি পেতে পারে।
পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম
পলিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত অনেক নারীর ওজন বেড়ে যায় এবং তা ঝরাতে কষ্ট হয়। আর এ কারণে নারীদের গর্ভাবস্থা সংক্রান্ত জটিলতা তৈরি হয়। এ সমস্যা এড়াতে স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর জোর দেওয়া হয়েছে।
মানসিক চাপ:
মানসিক চাপ, দুশ্চিন্তা,  মেজাজ, বিষণ্ণতাও ওজন বাড়াতে পারে। যদিও অনেকের এই কারণে ওজন বাড়ে। চিকিৎসকরা বলছেন, অনেকে এই সমস্যায় খাবারের দিকে ঝোঁকে এবং অনেক প্রক্রিয়াজাত এবং ক্যালোরিযুক্ত খাবার খেয়ে থাকে। আবার বেশিরভাগ মানুষ এসময়ে ব্যায়াম করতেও পছন্দ করেন না। এ থেকে বাড়তে থাকে ওজন।
কুশিং সিনড্রোম:
কুশিং সিনড্রোম ওজন বৃদ্ধির কারণ হতে পারে। এই অবস্থার কারণ কি? এর কারণে কর্টিসল নামে পরিচিত স্ট্রেস হরমোনের অতিরিক্ত বিকাশ ঘটাতে পারে এবং এর ফলে ওজন বাড়তে পারে। ওজন বৃদ্ধির পাশাপাশি, এর কারণে টাইপ-২ ডায়াবেটিস হতে পারে।
আপনার হঠাৎ ওজন বৃদ্ধির পিছনে সঠিক কারণ খুঁজে বের করতে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ | WB
বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে লোকবল নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল, ২০২২ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বিপুল পুরস্কার দিয়েও পিএসএলের রেকর্ড আয় | WB
লাহোর কালান্দার্সের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর।
অংশগ্রহণকারী এবং চ্যম্পিয়ন দলসহ টুর্নামেন্টের সেরা পারফর্মারদের মোটা অংকের পুরস্কারও দেওয়া হয়েছে। টুর্নামেন্ট শেষে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন, এবারের আসরে রেকর্ড আয় করেছে পিএসএল।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে রমিজ রাজা বলেছেন, ‘এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে এবারের আসর দারুণ সফল।
কারণ, আমরা প্রতি ম্যাচেই অসাধারণ দর্শকের দেখা পেয়েছি, লাহোর ও করাচি দুই মাঠেই। আমি আমার পেশাদারি জীবনে এমন অসাধারণ, উদ্দীপ্ত, রোমাঞ্চপ্রিয়, ক্রিকেটপ্রেমী দর্শক দেখিনি। বিশেষ করে লাহোরে। এবার পিএসএলের লাভ বেড়ে ৭১ শতাংশ হয়েছে, যা ইতিহাসে সবচেয়ে বেশি। ‘
বিস্তারিত ব্যাখ্যা করে রমিজ বলেন, ‘প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯০ কোটি পাকিস্তানি রুপি দেওয়া হয়েছে। এত বেশি অর্থ এর আগে পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি পায়নি। টুর্নামেন্টের প্রথম বল মাঠে গড়ানোর আগেই সবগুলো দলকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে।
আগামীতে আমরা শুধু লাহোর আর করাচি নয়, মুলতান ও পেশোয়ারেও ম্যাচ আয়োজন করব। তখনই বিশ্ব দেখবে, পিএসএলের আসল ম্যাজিক। আশা করি প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠে পিএসএল আয়োজন করতে পারব। ‘
ছোট রোগের সহজ সমাধানে কিছু টিপস | WB
সর্দি, কাশি, ঠাণ্ডা, বদহজম, গলা ব্যথা, কোষ্ঠকাঠিন্যের মতো ছোটখাটো অসুখে প্রতিদিনের রান্নায় ব্যবহূত মসলাতেই মিলবে উপকার। বায়োকেয়ারের সিইও, আয়ুর্বেদিক চিকিত্সক শরিফুল ইসলামের সঙ্গে কথা বলে লিখেছেন মোনালিসা মেহরিন।
খাবারের রূপ, রস ও গন্ধে পরিবর্তন আনতে মসলার জুড়ি নেই। তাইতো যুগ যুগ ধরে আমাদের রান্নাঘরে ব্যবহূত হয়ে আসছে বাহারি সব মসলা।
যেমন তার নাম, তেমনি গুণেরও কমতি নেই এসব মসলার। আয়ুর্বেদিকশাস্ত্রেও মসলা নিয়ে আগ্রহের কমতি নেই।
এখনো চলছে মসলার গুণ নিয়ে চুলচেরা গবেষণা। এসব গবেষণায় দেখা গেছে, মসলা শুধু খাবারের স্বাদ ও গন্ধেই যে ভিন্নতা আনে তা নয়, বরং স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী।
দারচিনি
রান্নাঘরে থাকা এই মসলাটির গুণ আমরা কমই জানি। রক্তে শর্করার মাত্রা ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে দারচিনি। কোনো কারণে পেট ফাঁপা হলে খাদ্যতালিকায় দারচিনি রাখুন। উপকার মিলবে। প্রতিদিন সকালে দুধের মধ্যে দারচিনির গুঁড়া মিশিয়ে খেতে পারেন। সর্দি, কাশি ও ঠাণ্ডায় উপকার পাবেন। দারচিনি চিবিয়েও খেতে পারেন। মুখে রুচি বৃদ্ধি পাবে। অনেকের মুখে দুর্গন্ধ হয়। তারা এক ফালি দারচিনি মুখে নিয়ে চিবাতে পারেন। গন্ধ দূর হবে।
হলুদ
হলুদে রয়েছে কারকিউমিন, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-কারসিনোজেনিক, অ্যান্টি-মিউটাজেনিক, অ্যান্টি-ইনফ্লামেটরি নামের উপাদান যা প্রদাহরোধী গুণসমৃদ্ধ। এগুলো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অস্টিও ও রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে ভোগা রোগীরা প্রতিদিনের খাদ্যতালিকায় হলুদ রাখলে উপকার পাবেন। হূদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে হলুদ। হলুদে থাকা বিভিন্ন উপাদান পেটের অম্ল ও পেটে বায়ু হওয়া বা জন্ডিসের মতো নানা অসুখ থেকে দূরে রাখে।
আদা
বদহজমজনিত সমস্যা দূর করতে এবং হজমশক্তি বৃদ্ধিতে আদা অত্যন্ত উপকারী। শারীরিক পরিশ্রমজনিত ব্যথা কমাতেও সাহায্য করে এটি। আদা বমিভাব কমায়, ঠাণ্ডা থেকেও উপকার দেয়।
মরিচ
কাঁচা মরিচে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। নিয়মিত কাঁচা মরিচ পাতে রাখলে সর্দি থেকে মুক্তি মেলে। যাঁদের দ্রুত ওজন কমে যায় তাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে কাঁচা মরিচ খেতে পারেন। এ ছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে কাঁচা মরিচ।
গোলমরিচ
গোলমরিচ হজমের পক্ষে খুব সহায়ক। সর্দি-কাশি সারাতে বা মেটাবলিজম বাড়াতেও এর জুড়ি নেই। নিয়মিত গোলমরিচ খেলে ব্রণ ওঠা, চুলকানিসহ ত্বকের নানা সমস্যায় উপকার পাওয়া যায়।
জিরা
হজমের সমস্যায় জিরা উপকারী। এক গ্লাস পানিতে এক চিমটি আস্ত জিরা সারা দিন ভিজিয়ে রেখে পরদিন সকালে পানিটুকু ছেঁকে খালি পেটে পান করুন। হজমের সমস্যা দূর হবে।
ধনে
ধনেপাতা হজমশক্তি ভালো রাখে। লিভারের স্বাস্থ্য ভালো রাখতে ও পেট পরিষ্কার রাখতে দারুণ সাহায্য করে ধনের ডায়েটারি ফাইবার।
আফগানিস্তান ছেড়ে ইউক্রেনে আসা শরণার্থীর ‘ভাগ্যই মন্দ’
আমি একটা যুদ্ধ থেকে বাঁচতে অন্য দেশে আশ্রয় নিয়েছি, এখন সেই দেশেও যুদ্ধ শুরু হয়ে গেলো; খুবই মন্দ ভাগ্য’, বার্তা সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন আজমল রহমানি।
এক বছর আগে আফগানিস্তান ত্যাগ করে ইউক্রেনে আশ্রয় নিয়ে আজমল রহমানি(৪০) ভেবেছিলেন এবার তিনি তার স্বর্গ খুঁজে পেয়েছেন। কিন্তু এই সপ্তাহে তাকে এবং তার পরিবারকে আবারও পালাতে হলো নিজেদের জীবন বাঁচাতে। এবার রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে তাদের আশ্রয় নিতে হয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে।
ইউক্রেন সীমান্তে গ্রিডলকের কারণে রহমানি তার স্ত্রী, ১১ বছর বয়সী সন্তান ওমর এবং ৭ বছরের কন্যা মারওয়াকে নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছে ১৯ মাইল পথ।
পোলিশ প্রান্তের মেডিকাতে পৌঁছানোর পর তারা অন্যান্য শরনার্থী পরিবারের সাথে বাসের জন্য অপেক্ষা করছিলো যা তাদের পাশের শহর প্রজেমিসলে নিয়ে যাবে।
গত চারদিনের সংঘাতে হাজার হাজার মানুষ ইউক্রেন ত্যাগ করে পাশের দেশ পোল্যান্ড, হাঙ্গেরি এবং রোমানিয়ায় আশ্রয় নিয়েছে। এসব শরণার্থীর মধ্যে শুধু ইউক্রেনের অধিবাসীই নয় রয়েছে শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক যারা আফগানিস্তান, কঙ্গো, ভারত এবং নেপালের নাগরিক।
আমি সব হারিয়ে ফেলেছি:
রহমানি বিগত ১৮ বছর ধরে আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে ন্যাটোর হয়ে কাজ করেছে। যে কারণে তাকে নানান হুমকির সম্মুখীন হতে হয়, তার সন্তানদের স্কুল যাওয়া বন্ধ করে দেয়া হয়। এক সময় যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ৪ মাস আগে তিনি আফগানিস্তান ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, আফগানিস্তানে আমার সুন্দর জীবন ছিলো। আমার নিজের বাড়ি, গাড়ির পাশাপাশি ভালো বেতনে চাকরি ছিলো। আমাকে আমার বাড়ি, গাড়ি সব বিক্রি করে দিতে হয়েছে। আমি সবকিছু হারিয়ে ফেলেছি। এসবকিছুর চেয়ে উত্তম আমার ভালোবাসা, আমার পরিবার।
রহমানি জানান, তাকে আফগানিস্তান ত্যাগ করার জন্য ভিসা পেতে অনেক কষ্ট করতে হয়েছে, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ইউক্রেনে যাবেন, কারণ ইউক্রেনই এমন একটা দেশ যারা তাকে আশ্রয় দেবে।
এরপর ইউক্রেনে এসে তারা ওডেসায় বসবাস শুরু করে। যেখানে গত চারদিন আগে শুরু হওয়া আক্রমণের কারণে আবার তাদেরকে সব ফেলে ১১১০ কিলোমিটার ভ্রমণ করে অন্য দেশে আশ্রয় নিতে হয়।
পোলিশ কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার থেকে ২ লাখ ১৩ হাজার মানুষ তাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে।
অভিবাসীদের জন্য দাতব্য সংস্থা ওকালেনিয়া’র আইনজীবী টোমাস পিটারজ্যাক বলেন, পোলিশ ভিসা ছাড়া রহমানি এবং তার পরিবারের মতো আশ্রয় নেয়া সকলের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় রয়েছে।
তিনি এটাও জানান, পোল্যান্ডের এই আইন দ্রুত সংশোধন করা খুব জরুরি।
রমহানি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে পোল্যান্ডের উষ্ণ অভ্যর্থনায় তিনি অনুপ্রাণিতও। তিনি জানান, তাদের স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তাদের ব্যবহার আমাদের শক্তি যোগায়।
পারমাণু অস্ত্র সমৃদ্ধ হবে বেলারুশ । WB
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এবং বর্তমানে ক্রেমলিনের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত বেলারুশে রোববার এক গণভোট অনুষ্ঠিত হয়েছে। তা থেকে, সংবিধান সংশোধনের মাধ্যমে পরমাণু অস্ত্র সমৃদ্ধকরনের পক্ষে মত দিয়েছেন নাগরিকরা।
এর মধ্য দিয়ে, স্বাধীনতা পাওয়ার ২২ বছরের মাথায় পরমাণু অস্ত্রধারীদের কাতারে ওঠার প্রক্রিয়া শুরু করল বেলারুশ।
এমন এক সময়ে এ সিদ্ধান্তের কথা জানা গেল যখন ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মুখে বেলারুশকে একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ধরে দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্র তৈরি হচ্ছে।
যদিও, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো সেখানে পুতিনের সহায়তায় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছেন বলে অভিযোগ রয়েছে।
গণভোটে পরমাণু অস্ত্র তৈরি ছাড়াও ২০৩৫ সাল পর্যন্ত লুকাশেঙ্কোর ক্ষমতার মেয়াদ নিশ্চিত করা হয়েছে। ১৯৯৪ সাল থেকে তিনি বেলারুশের রাষ্ট্রক্ষমতায় রয়েছেন।
রোববার ভোটকেন্দ্রে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লুকাশেঙ্কো বলেছেন, যদি ইউরোপ পোল্যান্ড বা লিথুয়ানিয়ায় পরমাণু অস্ত্র পাঠায়; তিনিও বসে থাকবেন না, পুতিনের কাছ থেকে সহায়তা নিয়ে এর শক্ত জবাব দেবেন।
গুরুত্বপূর্ণ কাখোভকা শহরও রাশিয়ার দখলে! । WB
আয়তনে ছোটো হলেও নোভাক কাখোভকা শহরের কৌশলগত গুরুত্ব অনেক। ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, রোববার রাশিয়া ছোটো এই শহরটির দখল নিয়েছে।
কাখোভকা দিনিপার নদীর পাড়ে অবস্থিত। এই নদী দিয়েই সরাসরি ক্রিমিয়া উপদ্বীপে নৌপথে পণ্য সরবরাহ করা হয। শহরটির মেয়র ভলোদিমির কোভালেঙ্কো জানিয়েছেন, রুশ সেনারা কাখোভকা শহরের প্রধান প্রশাসনিক ভবন দখল করে ইউক্রেনের সব পতাকা সরিয়ে ফেলেছে।
এছাড়াও ইউক্রেনের  দক্ষিণ ও দক্ষিণপূর্ব অঞ্চলের দুটি বড় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গেল ২৪ ঘণ্টায় খেরসন ও বেরদিয়ানস্ক শহর দুটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী।’
এর কিছুক্ষণ আগেই, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খারকিভ প্রশাসনের প্রধান জানিয়েছেন, শহরে নিরাপত্তা বেষ্টনি ভেঙে ঢুকে পড়েছে রুশ সেনারা।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কিছু রুশ সেনা ও গাড়ি খারখিভের রাস্তায় টহল দিচ্ছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে খারকিভ কর্তৃপক্ষ। খারকিভের প্রশাসন প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, ‘আপনারা নিরাপদ আশ্রয়ে থাকুন। ইউক্রেন সেনাবাহিনী শত্রুদের নির্মূল করবে। কোনো সাধারণ মানুষ রাস্তায় বের হবেন না।’
সুস্থ থাকতে যেসব অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলবেন । WB
কথায় বলে- সকাল থেকে আমরা যে ভাবে চলব সেভাবেই কাটবে সারাটা দিন। আমাদের প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট রুটিন থাকে। কেউ সিকালে ঘুম থেকে উঠতে চান না। আবার কেউ দ্রুত ঘুম থেকে উঠে চলে যান মর্নিং ওয়াকেও। এছাড়াও নিজের চাহিদা মতো ডিটক্স ড্রিংক খান অনেকেই।
সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে এবং সময়মতো কাজ না হলে কিন্তু বাকি কাজে দেরি হয়ে যায়। গত দুই বছরে করোনা মহামারির কারণে অনেক রুটিনেই পরিবর্তন এসেছে। সকালে ঘুম থেকে উঠেই প্রয়োজনীয় কাজ সেরে অফিস যাওয়ার কোনও তাড়া নেই। কারণ অফিস এখন বাড়িতেই।
কিন্তু এর ফলে বেশ কিছু অস্বাস্থ্যকর কিছু অভ্যাস যোগ হয়েছে আমাদের প্রতিদিনের রুটিনে। এই সব অভ্যাস একদমই ছেঁটে ফেলতে পারলে শরীর যেমন থাকবে সুস্থ, ঠিক তেমনই কিন্তু মনের দিক থেকেও ভাল থাকবেন। এতে ভাল থাকবে আপনার চারপাশের মানুষও।
ঘুম ভাঙলেই প্রথমে নজর যায় ফোনের দিকে। নতুন কোনও নোটিফিকেশন বা মেসেজের দিকেই চোখ প্রথম টানে। তারপর সোশ্যাল মিডিয়া তো আছেই। আর এতেই কিন্তু চাপ বাড়ে চোখের উপর। সারাদিন মাথা ব্যথার মত সমস্যাও কিন্তু থাকতে পারে। কর্মক্ষমতাও কমে যায়।
আর তাই ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস ইষদুষ্ণ পানি খান। এরপর কিছুক্ষণ খোলা জানালার পাশে বসুন বা বারান্দায় বসুন। সকালে অন্তত ২ ঘন্টা শুধুমাত্র নিজের জন্য রাখুন। এই সময়টা সোশ্যাল মিডিয়া থেকে একদমই দূরে থাকুন। শরীরচর্চা অবশ্যই করবেন। সকালের চা কিংবা কফি উপভোগ করুন। প্রয়োজনীয় বই কিংবা সংবাদপত্র পড়ুন। এই সময়টা সম্পূর্ণ ভাবেই নিজেকে দিন।
ব্রেকফাস্ট কিন্তু কোনও ভাবেই বাদ দেবেন না। অনেকেই ঘুম থেকে দেরি করে ওঠেন এবং সোজা চা বা কফি খেয়ে লাঞ্চ করেন। এই অভ্যাস আমাদের শরীরের জন্য কিন্তু একদমই ভাল নয়। হজমের সমস্যা তৈরি হয়। শরীরচর্চা সেরে স্বাস্থ্যকর কোনও ব্রেকফাস্ট খান। ওটস, স্যান্ডউইচ, স্যালাড, ফল, ডিম, ব্রেড টোস্ট- পছন্দের যে কোনও খাবার রাখুন।
সকালে উঠে পরিকল্পনা মাফিক কাজ করুন। আগের রাতেই সব ঠিক করে রাখুন। তাতে কাজ সময় মতো হবে। এবং ঠিকমতো হবে। গোসল সারতে দেরি করবেন না। বরং দিনের শুরুতেই আগে গসল করে নিন। এতে শরীর-মন তাজা থাকবে। কাজে মন বসবে। আর হরমোনও সঠিক ভাবে কাজ করতে পারবে। হরমোন যদি ঠিক ভাবে কাজ করে তাহলে আমাদের কর্মক্ষমতা এবং এনার্জিও কিন্তু বাড়বে।
কোনও নেগেটিভিটি নিয়ে ঘুম থেকে উঠবেন না। বরং পজিটিভ কিছু ভাবুন। নিজেই নিজেকে উৎসাহ দিন। কিছু ভাল জিনিসের জন্য কিন্তু নিজের কাছেই কৃতজ্ঞ থাকুন। এছাড়াও যারা আপনার চলার পথের সাথী তাঁদেরও কিন্তু ধন্যবাদ জানাতে ভুলবেন না।
নারীর দেহের জন্য দরকারি ৫ খাবার । WB
আজকের দিনে নারীরা শারীরিক ও মানসিক ভাবে শক্তিশালী হয়ে উঠেছে। এজন্য নারীকে প্রতিনিয়ত শক্তির দিকে খেয়াল রাখা দরকার।  আর তার জন্য চাই ডায়েটে এমন কিছু খাবার রাখা যা তার শরীরে শক্তি যোগায়। এমন কয়েকটি খাবারের কথা চলুন জেনে নেওয়া যাক।
পালং শাক:
পালং শাকে প্রচুর ভিটামিন এ আছে যা পেশীকে শক্তিশালী করে। ধীরে ধীরে আপনার সহনশক্তিকে বাড়িয়ে তুলবে পালং শাক। এভাবে সময়ের সাথে সাথে শক্তিশালী হয়ে উঠবেন আপনি।
ডিম:
ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিনের মতো পুষ্টি থাকে যা পেশী শক্তিশালী করতে সাহায্য করে। ভিটামিন ডি-এর শরীরের জন্য সহায়ক কারণ এটি খাদ্যকে দ্রুত ভেঙ্গে ফেলতে পারে এবং শক্তি সারা শরীরে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে।
শস্য জাতীয় খাবার:
বাঙালি পরিবার সাধারণত খাবারের জন্য আটা বা ভাত বেছে নেয়। বাজরা, রাগি, জোয়ার ইত্যাদির মতো বিভিন্ন ধরণের শস্য পাওয়া যায়, সবগুলোই ট্রান্স ফ্যাট উপাদানে বেশি যোগ না করেই শরীরে শক্তি জোগাতে পারে।
কলা:
আপনার যদি ঝটপট এনার্জির দরকার হয় তাহলে কলা খেতে পারেন। কলাতে ফাইবার, ভিটামিন বি-৬, পটাশিয়াম রয়েছে যা পেশীর শক্তি বৃদ্ধি করে এবং সারা শরীরে শক্তি যোগায়।
বাদাম এবং বীজ:
বাদাম ও বীজে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার রয়েছে এবং সামান্য সোডিয়াম রয়েছে। আর বাদাম এবং বীজ দুটোই শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি যোগায়।
বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ | WB
বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৩-এ অফিসার ক্যাডেট ব্যাচে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে লোকবল নিয়োগ দেবে।
আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। উক্ত পদের জন্য আবেদন করা যাবে আগামী ১৬ মে, ২০২২ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
শিশুদের কাশির সিরাপে বিপদ । WB
শীত যাবে যাবে করেও যাচ্ছে না। দিনে গরম তো রাতে ঠাণ্ডা। তাপমাত্রার এই অদ্ভুত আচরণে বাচ্চাদের কিন্তু সর্দি-কাশির পরিমাণ বেড়ে যায় বেশ। শিশুদের এই কাশির জন্য অনেকেই কাছের দোকান থেকে বাচ্চার জন্য কিনে থাকেন কাশির ওষুধ।
এই কাশির ওষুধের অনেকগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। তাই বাচ্চাদের কাশির ওষুধ দেওয়ার আগে অবশ্যই সাবধান হতে হবে।
গবেষণায় দেখা গেছে, সাধারণ বাজারে চলতি কফ সিরাপগুলো শিশুদের শরীরে খিঁচুনি, ঝিমুনি, অস্বাভাবিক হৃত্স্পন্দন, কিডনি ও লিভারের ক্ষতিসহ নানা সমস্যা তৈরি করে। শিশুদের জন্য বহুল ব্যবহৃত সালবিউটামল সিরাপ একটু বেশি মাত্রায় দিলেই অস্বাভাবিক হৃত্স্পন্দন ও শরীরে কাঁপুনি হতে পারে। আবার অনেক কাশির সিরাপে হাইড্রোকার্বন থাকে। মূলত বুক ব্যথা ও কাশি দমনে এটা ব্যবহৃত হয়। কিন্তু হাইড্রোকার্বন এক ধরনের নারকোটিক, যা শিশুদের জন্য ক্ষতিকর।
বড়দের কফ সিরাপের অনেক উপাদান যেমন—গুয়াফেনেসিন, সিউডোএফিড্রিন,  ট্রাইপোলিডিন, ডেক্সট্রো মেথরপেন প্রভৃতি কমবেশি থাকে শিশুদের অনেক সিরাপে। এসব উপাদান শিশুর স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। অনেকে আবার বাড়িতে থাকা বড়দের কফ সিরাপ একটু কম পরিমাণে বা কম মাত্রায় শিশুদের খাইয়ে দেন, যা কি না মোটেও ঠিক নয়।
আমাদের দেশে ওষুধের দোকানে কফ সিরাপ দেদার বিক্রি হয়। আমরাও না বুঝে সেসব কিনে ফেলি। শিশুদের জীবনের নিরাপত্তার কথা ভেবে চিকিৎসকের সুস্পষ্ট ব্যবস্থাপত্র ছাড়া বাচ্চাকে কখনো কফ সিরাপ খাওয়ানো উচিত নয়।
ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা রাশিয়ার । WB
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।
এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।
এছাড়া ডোনেটস্কের ক্রামাটস্কেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, সেনা অভিযানের ঘোষণা দিয়ে পুতিন ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।
পুতিন বলেন, “আপনারা আপনাদের অস্ত্র সমর্পণ করুন এবং ঘরে ফিরে যান।”
সেই সঙ্গে তিনি বলেন, ডনবাসে রক্তপাত হলে এর দায়ভার পুরোপুরি ইউক্রেন সরকারের।
তবে পুতিন বলেন, “ইউক্রেন দখল করার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা নিজেদেরকে কারও ওপর চাপিয়ে দিতে চাই না।”
আত্মজীবনীতে ‘বোমা’ ফাটাবেন ব্রিটনি, স্বত্ব বিক্রি হলো ১২৮ | WB
ঘটনাবহুল জীবন তাঁর। মাত্র ১৭ বছর বয়সে আবির্ভাবেই ঝড় তুলেছিলেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম অ্যালবাম ‘…বেবি ওয়ান মোর টাইম’ বিশ্বজুড়ে বিক্রি হয় আড়াই কোটির বেশি কপি!
পরের ২৩ বছর গান আর ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্য ব্রিটনি স্পিয়ার্স ছিলেন আলোচিত-সমালোচিত। ১৩ বছর পর ২০২১ সালে বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি পেয়ে আত্মজীবনী লেখার ইঙ্গিত দিয়েছিলেন গায়িকা।
বিজ্ঞাপন
জানুয়ারিতেই আত্মজীবনী প্রকাশের ইঙ্গিত দেন গায়িকা
এ বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি একেবারে শুরু থেকেই শুরু করব?’ তখনই ধারণা করা হয়, তাঁর বইয়ের স্বত্ব পেতে প্রকাশকদের লাইন পড়ে যাবে। বাস্তবে হয়েছেও তাই। কয়েকটি প্রকাশনী সংস্থার মধ্যে তুমুল প্রতিযোগিতার পর অবশেষে ব্রিটনির বইয়ের স্বত্ব পেয়েছে ‘সিমন অ্যান্ড স্কাসটার’।
চুক্তির অঙ্কটাও চমকে ওঠার মতো এক কোটি ৫০ লাখ ডলার (১২৮ কোটি টাকারও বেশি)। প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, চুক্তির অঙ্ক নিশ্চিতভাবেই সর্বকালের সর্বোচ্চ প্রকাশনা চুক্তির তালিকায় থাকবে। ‘২০১৭ সালে পেঙ্গুইনের সঙ্গে করা বারাক ও মিশেল ওবামার করা সাড়ে ছয় কোটি ডলারের পরেই স্থান পাবে ব্রিটনির চুক্তি’, জানায় সূত্রটি।
আত্মজীবনীর চূড়ান্ত হওয়া নিয়ে ব্রিটনির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেন সংকট: আফ্রিকা সফরের মাঝ পথ থেকে ফিরে গেলেন এরদোগান । WB
চারদিনের জন্য রবিবার আফ্রিকা সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। এই সফরে কঙ্গো, সেনেগাল ও গিনি-বিসাউয়ের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল তার। তবে আফ্রিকা সফরের মাঝপথেই ফিরে আসছেন এরদোগান।
ইউক্রেন ইস্যু নিয়ে ন্যাটোর ডাকা জরুরী বৈঠকে যোগ দেবেন তিনি। বুধবার এরদোগানের গিনি-বিসাউ যাওয়ার কথা ছিল।
কিন্তু মঙ্গলবার প্রেসিডেন্টর দপ্তর থেকে দেওয়া বিৃবতিতে জানানো হয়, গিনি-বিসাউয়ে যাওয়ার বদলে মঙ্গলবারই তুরস্কে ফিরে আসবেন এরদোগান।
উল্লেখ্য, রাশিয়া সোমবার ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর এ বিষয় নিয়ে জরুরী বৈঠকে বসার ঘোষণা দেয় ন্যাটো। বুধবার অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোভিয়েত কে পুনরুজ্জীবিত করার দিকে যাচ্ছে রাশিয়া : ইউক্রেনের মন্ত্রী । WB
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ অভিযোগ করেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কিয়েভে সশস্ত্র বাহিনীগুলোর কাছে পাঠানো একটি চিঠিতে তিনি লিখেছেন, বিছিন্নতাবাদী দুইটি অঞ্চলকে স্বীকৃতি দেয়ার মস্কোর সিদ্ধান্ত প্রমাণ করে যে, তারা সোভিয়েত ইউনিয়ন পুনরুজ্জীবিত করার দিকে আরেক ধাপ এগোলো।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গিয়েছিল।
”সোভিয়েত ইউনিয়ন পুনরুজ্জীবিত করার জন্য আরেকটি পদক্ষেপ নিলো ক্রেমলিন। এবার নতুন ওয়ারশ প্যাক্ট, নতুন বার্লিন ওয়াল। একমাত্র পার্থক্য হলো, ইউক্রেন আর ইউক্রেনের সেনাবাহিনী।”
”আমাদের সামনে একটাই পথ, নিজের দেশকে রক্ষা করা, নিজেদের বাড়ি, স্বজনদের রক্ষা করা। আমাদের জন্য কিছুই বদলাবে না,” তিনি লিখেছেন।
”সামনে কঠিন চ্যালেঞ্জ আছে। হয়তো অনেক ক্ষয়ক্ষতি হবে। আপনাদের হয়তো কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, ভয় আর প্রতারণাকে জয় করতে হবে। কিন্তু বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ আমরা আমাদের ভূমিতে রয়েছি আর সত্য আমাদের পক্ষে রয়েছে।”
মস্কোর বিরুদ্ধে ”অপরাধমূলক কর্মকাণ্ড” আর ”মুক্ত বিশ্বকে জিম্মি” করে রাখার অভিযোগ তুলেছেন  রেজনিকভ।
কিংবদন্তি ওয়াসিম আকরাম এবার পিসিবির হল অব ফেমে । WB
‘সুলতান অব সুইং’ খ্যাত পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন।
পাকিস্তানের অষ্টম ক্রিকেটার হিসেবে তিনি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। পেস কিংবদন্তির হাতে টুপি এবং স্মারক তুলে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট স্যার ভিভিয়ান রিচার্ডস। গত রবিবার পাকিস্তান সুপার লিগে করাচি কিংস এবং কোয়েটা গ্লাডিয়েটর্সের ম্যাচের আগে সম্মানিত করা হয় আকরামকে।
১৯৮৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৬০ টি আন্তর্জাতিক ম্যাচে ৯১৬টি উইকেট নিয়েছেন আকরাম। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৬,৬১৫ রান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘আকরাম সেই আট কিংবদন্তির একজন, যারা পিসিবি-র হল অফ ফেম-এর সদস্য। অন্যরা হলেন- আবদুল কাদির, ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াকার ইউনিস এবং জহির আব্বাস। সকলকেই আগামী দিনে পূর্ণ মর্যাদার সাথে এই সম্মান প্রদান করা হবে। ‘
যে মাছ হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে । WB
কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছের যেমন স্বাদ বেশি তেমনি এর স্বাস্থ্যগুণও অনেক বেশি। করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর বারবার জোর দেওয়া হয়েছে। সেই ক্ষেত্র মাছের গুণাগুণ অনেক।
মাছের পুষ্টিগুণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।
=কাঁটার ভয়ে অনেকেই কিছু কিছু মাছ এড়িয়ে চলেন। বিশেষ করে বাচ্চারা। বড় যেকোন মাছ বিশেষ করে রুই মাছ কিন্তু এদিক থেকে সুবিধাজনক। রুই মাছে রয়েছে ভরপুর প্রোটিন। শরীর সুস্থ রাখার ক্ষেত্রে প্রোটিনের ভূমিকা অপরিহার্য। রুই মাছে ক্যালোরির পরিমাণ খুবই কম। ফলে যাঁরা ওজন কমাতে চাইছেন তাঁদের জন্য আদর্শ হতে পারে এই মাছ। রুই মাছের তেলে থাকা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসি়ড যা রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল ও ভিএলডিএল হ্রাস করে এবং উপকারী কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে হৃদ্‌যন্ত্রে চর্বি জমতে দেয় না।
‘আমেরিকার স্কুল অব নিউট্রিশন’- এর চিকিৎসা বিষয়ক পত্রিকা অনুযায়ী, রুই মাছ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। উচ্চ রক্তচাপ থাকলে তা কমাতেও সাহায্য করে।
‘ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল ইনফরমেশন’ বলছে, ওমেগা থ্রি রক্তের অণুচক্রিকা জমাট বাঁধতে দেয় না। ফলে রক্তনালীতে জমাট বাঁধতে না পারার কারণে হৃদ্‌রোগের ঝুঁকি অনেক কম থাকে। রুই মাছে রয়েছে ভিটামিন এ, ডি, ই। ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, লোহা-খনিজ সমৃদ্ধ রুই মাছ স্নায়ুতন্ত্র ও ফ্যাটের বিপাক ক্রিয়াতেও সাহায্য করে।
চোখ উঠলে যা করবেন | WB
বসন্তের শুরুতে চোখ ওঠা বা ‘কনজাংকটিভাইটিস’ রোগের উপদ্রব হয়। ভাইরাসের মাধ্যমে ছড়ানো এ রোগে আক্রান্ত হতে পারে সব বয়সের মানুষ। সাধারণত বড় বা দীর্ঘস্থায়ী কোনো সমস্যা না হলেও লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখলে রোগীর কষ্ট লাঘব হতে পারে।
কারণ
চোখের একেবারে বাইরের স্বচ্ছ অংশটির ডাক্তারি নাম ‘কনজাংকটিভা’।
ভাইরাসের সংক্রমণে সেখানে তৈরি হয় প্রদাহ, ফুলে যায় চোখের ছোট ছোট রক্তনালি। ফুলে থাকা রক্তনালিগুলোর কারণেই চোখের রং লালচে হয়ে যায়, যেটাকে আমরা চোখ ওঠা বা ‘কনজাংকটিভাইটিস’ বলে থাকি।
লক্ষণ
►         চোখ লাল হয়ে থাকা, জ্বলা।
►         চুলকানি, খচখচে ভাব থাকা চোখে।
►         চোখ থেকে পানি পড়া।
►         আলোতে চোখ বন্ধ হয়ে আসতে চাওয়া।
►         চোখে বারবার সাদা ময়লা আসা।
►         কিছু ক্ষেত্রে চোখে তীক্ষ্ন ব্যথা থাকতে পারে।
করণীয়
►         চোখ ওঠা ছোঁয়াচে রোগ। বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে, তবে সবচেয়ে বেশি ছড়ায় বারবার হাত চোখে দিলে। হাত ধুতে হবে সাবান দিয়ে।
►         চোখের পানি সাবধানে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। ব্যবহার করা সেই টিস্যু সাবধানে ফেলতে হবে। যাতে করে রোগ না ছড়ায়।
►         চোখ ঘষা বা চুলকানো থেকে বিরত থাকতে হবে।
►         চিকিৎসকের পরামর্শে আই ড্রপ ব্যবহার করা যেতে পারে।
►         বাইরে গেলে রোদচশমা ব্যবহার করতে হবে।
►         নিজের প্রসাধনসামগ্রী অন্যদের ব্যবহার করতে দেওয়া যাবে না।
►         আই ড্রপ অন্যের সঙ্গে শেয়ার করবেন না।
►         এক চোখে সমস্যা দেখা দিলে অন্য চোখকে সংক্রমণ থেকে নিরাপদে রাখতে হবে।
►         সমস্যা এক সপ্তাহের মধ্যে না সারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নিত্যপণ্যের দামে বেসামাল বাজার ঘাট । বিশ্ববার্তা
বাজারে নিত্যপণ্যের দাম শুধু বাড়ছেই। আর ক্রেতা সাধারণকে তা নিরুপায় হয়ে কিনতে হচ্ছে। সামাল দেওয়ার কোনো পদক্ষেপ নেই। ফলে বেসামাল অবস্থার শিকার হতে হচ্ছে মানুষকে। রাজধানীর বাজারে এখন বেশিরভাগ সবজির দর ৫০ টাকার ওপরে। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা করে। ১০০ টাকার কাছাকাছি কেজি দরে কিনতে হচ্ছে বেগুন।
গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ছোট ফুলকপির পিস বিক্রি করছেন ৩৫ থেকে ৪০ টাকায়। বড় ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এক সপ্তাহ আগে ছোট ফুলকপি ৩০ টাকা এবং বড় ফুলকপি ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। দাম বেড়েছে পাকা টমেটোরও। এক সপ্তাহ আগে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া পাকা টমেটো এখন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাছাই করা ভালো মানের পাকা টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৪০ টাকা।
দাম বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে আছে বেগুন। সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। গাজরের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। এখন প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ২০ থেকে ৩০ টাকা। করলার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। শালগমের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। লালশাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।
ব্যবসায়ীরা দাবি করছেন- ‘শিম, ফুলকপি, পাকা টমেটোর সরবরাহ কমে আসছে। এ কারণে সবজির দাম বেড়েছে।’
তবে বাজারের কোনো দোকানেই সবজি সরবরাহের কমতি দেখা যায়নি। এছাড়া সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে পিঁয়াজ, আলু, ডিমের। পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ টাকায়। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়।
ব্যবসায়ীরা সাদা মুরগির কেজি বিক্রি করছেন ১৫০ থেকে ১৫৫ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকায়। দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে মুরগির দামে পরিবর্তন আসেনি। মাছবাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৪৫০ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ।
শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। ছোট ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকা কেজিতে। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে। সপ্তাহের ব্যবধানে মাছের দামে তেমন পরিবর্তন আসেনি।
বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল । বিশ্ববার্তা
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল সাকিলকে বিজিবির ডিজি পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হলো। তার জায়গায় মেজর জেনারেল সাকিল আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হলো।
এর আগে মেজর জেনারেল সাকিল আহমেদ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মেজর জেনারেল সাফিনুল ইসলাম আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন।
যেসব খাবার ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক । WB
শরীরে অগ্ন্যাশয় যদি যথার্থ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীরে ইনসুলিনের সঠিক কাজ ব্যাহত হয় তাহলে সেটাকে ডায়াবেটিস বলা হয়। এ রোগে আক্রান্ত রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়; অধিক তৃষ্ণার্ত অনুভব করে এবং বার বার মুখ শুকিয়ে যায়। আক্রান্তরা অতিশয় দুর্বলতা, সার্বক্ষণিক ক্ষুধা, স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস, চোখে ঝাপসা দেখাসহ নানান সমস্যায় ভোগে।
নিচে ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক কয়েকটি খাবার নিয়ে আলোচনা করা হলো :
সবুজ চা : সবুজ চা মানুষের শরীরে ইনসুলিনের মতো কাজ করে; ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এটি।
ওয়াইল্ড স্যামন : ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য অন্যতম একটি ঔষধি খাদ্য ওয়াইল্ড স্যামন। এতে উচ্চ মাত্রায় ওমেগা-৩ রয়েছে। ফ্যাটি অ্যাসিডের একটি বড় উৎস এটি। ডায়াবেটিস রোগের পাশাপাশি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও কমায় ওয়াইল্ড স্যামন।
মাছ : গবেষণায় দেখা যায়, মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের সংবেদনশীলতাকে উন্নত করতে সাহায্য করে। এটি গ্লুকোজের ঘনত্ব কমিয়ে ডায়াবেটিস রোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। এতে চর্বিহীন প্রোটিন রয়েছে।
টক দই : টক দই একটি স্বাস্থ্যকর খাদ্য। এতে চিনির পরিমাণ খুব কম। এটি রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে। দুপুরের খাবারের সঙ্গে বা বিকেলের নাস্তায় স্যান্ডউইচের সঙ্গে টক দই খাওয়া যায়। এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।
ডিমের সাদা অংশ : ডিম পেশি গঠনকারী খাদ্য। এতে উচ্চ মানের প্রোটিন রয়েছে। ডিমের সাদা অংশে উচ্চ মানের চর্বিহীন প্রোটিন এবং কম মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে যা ২ ধরণের ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।
লেবু : লেবু ও লেবু জাতীয় ফল ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে। গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন সি এর অভাবে ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। তবে লেবু জাতীয় ফল খেলে ভিটামিন সি এর অভাব পূরণ হয়। জাম্বুরা, কমলা, লেবু এবং লাইমস ডায়েবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনের মতো কাজ করে।
সবুজ শাকসবজি : সবুজশাক সবজি ২ ধরনের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। পালং শাক, পাতা কপি, শালগম, ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা ইত্যাদি খাবারে ক্যালরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম। গবেষণায় বলা হয়, সবুজ শাক সবজি খেলে ডায়াবেটিসের ঝুঁকি ১৪ শতাংশ পর্যন্ত কমে।
বাদাম : গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসের ঝুকি প্রায় ২১ শতাংশ পর্যন্ত কমায় চীনাবাদাম। প্রতিদিনের খাদ্য তালিকায় ১ আউন্স আখরোট বা কাজুবাদাম ডায়াবেটিস প্রতিরোধে বিস্ময়করভাবে কাজ করে। নিয়মিত বাদাম খেলে হৃদরোগের ঝুঁকিও কমে।
মটরশুটি : ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য মটরশুটি। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১ কাপ মটরশুটি খেলে ২ ধরনের ডায়াবেটিসের ঝুঁকি কমে। এতে উচ্চমাত্রায় শর্করা, চর্বিহীন প্রোটিন এবং আঁশ রয়েছে। এটি শরীরের রক্তে চিনি কমাতে সাহায্য করে; হৃদরোগের সম্ভাবনাও কমায়।
কেন্দ্রে গেলেই দেয়া যাবে টিকা : স্বাস্থ্য অধিদফতর
নিবন্ধনের পর করোনাভাইরাসের টিকা নিতে আর এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে না। এখন থেকে সরাসরি কেন্দ্রে গেলেই টিকা নেওয়া যাবে।
আজ বুধবার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেন, কেউ যদি নিবন্ধন করেও টিকার জন্য এসএমএস না পেয়ে থাকেন, তাহলে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। সরাসরি টিকা কেন্দ্রে চলে আসবেন, আমরা টিকা দিয়ে দেবো। সম্ভব হলে কালই চলে আসুন, কালই আপনি টিকা পেয়ে যাবেন।
তিনি আরও বলেন, এখন থেকে এসএমএস পাওয়ার কোনো দরকার নেই। প্রত্যেকটি কেন্দ্রকেই নির্দেশনা দেওয়া হয়েছে, সবাইকে যেন এসএমএস দিয়ে দেওয়া হয়। কোনো এসএমএস এখন আর আটকে থাকবে না। যদি কেউ বাকি থাকে, তাহলে এসে টিকা নিয়ে যাবেন।
ডা. শামসুল হক বলেন, ২৬ ফেব্রুয়ারি আমরা বড় আকারে একটি টিকা কর্মসূচি পরিচালনা করব। ওই দিন যদি এক কোটিরও অধিক মানুষ প্রথম ডোজ নিতে আসে, সেটিও আমরা দেবো। আমাদের প্রস্তুতি আছে। ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজের টিকা কার্যক্রম আমরা বন্ধ রাখব। তখন দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম চালু থাকবে। কারণ দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজও একটি বড় টার্গেট, এটিও আমাদের পূরণ করতে হবে। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধুতে হবে। এতে নিজেও সুরক্ষিত থাকবেন, দেশকেও সুরক্ষিত রাখবেন।
এই বছর থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিট । WB
নানা আলোচনা-সমালোচনা সাপেক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিল করার সিদ্ধান্ত থেকে সরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আপাতত চলতি বছরের জন্য ওই ইউনিটে ভর্তি পরীক্ষা বহাল রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ বিকেলে অনুষ্ঠেয় সাধারণ ভর্তি কমিটির সভায় এটি চূড়ান্ত হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, এর আগে ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত হয়৷ এর পরিপ্রেক্ষিতে বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ‘ঘ’ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।
অধ্যাপক জিয়া রহমান জানান, আগামী বছর থেকে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সে প্রক্রিয়ায় পরিবর্তন করা হবে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘চ’এই চার ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ ‘ঘ’ ইউনিট থাকছে না।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত নিয়ে সর্বমহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরাই এর বিরোধিতা করেন। বাতিল না করতে আন্দোলন ও আলোচনার জন্য দুটি কমিটিও গঠন করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আগের সিন্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয়।
মাতৃভাষায় যেভাবে নবী-রাসুলরা দ্বিন প্রচার করেছেন | বিশ্ববার্তা
মানুষের ভাব প্রকাশের মাধ্যম যেহেতু আল্লাহর এক নিদর্শন এবং ভাষার ভিন্নতা ও বৈচিত্র্য যেহেতু তার অপরিসীম ক্ষমতার প্রমাণ বহন করে তাই ইসলাম স্বাভাবিকভাবেই মাতৃভাষাকে গুরুত্ব দেয়।
ইসলাম মাতৃভাষার মাধ্যমে আল্লাহ তাআলার অমীয় বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ মানবজাতিকে সত্পথ প্রদর্শনের জন্য যুগে যুগে যে অসংখ্য নবী-রাসুল প্রেরণ করেছেন এবং তাঁদের ওপর যেসব ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছিল তার ভাষা ছিল ওই সব নবী-রাসুল (সা.) ও তাঁদের স্বজাতির মাতৃভাষা। নবী-রাসুলরা (আ.) ও তাঁদের ওপর প্রেরিত ঐশীগ্রন্থ মাতৃভাষায় অবতীর্ণ না হলে সেটা সে জাতি বুঝতে পারত না।
ফলে মানুষ সেই নবীর ভাষা না বোঝার কারণে বিভ্রান্তিতে নিপতিত হতো। আল্লাহ তাআলা বলেন, ‘আমি নবীদের তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তিনি তাদের পরিষ্কার বোঝাতে পারেন। ’ (সুরা ইবরাহিম, আয়াত : ৪)
এ আয়াত থেকে বোঝা যায় যে সব নবী-রাসুল (আ.) তাঁদের স্বজাতির ভাষায় কথা বলতেন। এখানে তাঁদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণের কারণও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তা হচ্ছে, আল্লাহর বাণী তাঁদের জাতির কাছে সুস্পষ্টরূপে পৌঁছানো। এতে প্রতীয়মান হয় মাতৃভাষার মাধ্যমেই সহজে অবলীলায় সর্বোত্তমরূপে দ্বিন প্রচারের কাজ সম্ভব হয়। এখানে মাতৃভাষার গুরুত্ব ও উপযোগিতা বিশেষভাবে প্রকাশ পেয়েছে।
ঈসা (আ.)-এর জাতির মাতৃভাষা ছিল সুরিয়ানি। তাই এ ভাষায় তাঁর প্রতি ইঞ্জিল অবতীর্ণ হয়েছিল। মুসা (আ.)-এর সম্প্রদায়ের ভাষা ছিল ইবরানি। এ ভাষায় তাওরাত অবতীর্ণ হয়েছিল। দাউদ (আ.)-এর গোত্রের ভাষা ছিল ইউনানি এবং এ ভাষাতেই জাবুর অবতীর্ণ হয়েছিল। রাসুলুল্লাহ (সা.)-এর মাতৃভাষা ছিল আরবি। কোরআন তাঁর মাতৃভাষা আরবিতে নাজিল হয়েছিল। তদানীন্তন আরবে ভাষা ও সাহিত্যে কার কতটুকু দক্ষতা তা নির্ণয়ের জন্য কাব্য-প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো।
রাসুলুল্লাহ (সা.)-এর ওপর অবতীর্ণ ঐশীগ্রন্থের ভাষার প্রাঞ্জলতা দেখে সমকালীন কবি-সাহিত্যিকরা বিস্মিত হয়েছিলেন। তখন আরবদের মাতৃভাষায় অবতীর্ণ পবিত্র কোরআনের ভাষার ললিত্য ও নৈপুণ্য এবং সর্বোপরি ইসলামের যুগোপযোগী মর্মবাণী উপলব্ধি করে আরববাসী নতুন ধর্মের প্রতি আস্থা স্থাপন করে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ‘আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে। ’ (সুরা দুখান, আয়াত : ৫৮)
তিনি আরো বলেন, ‘এমনিভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে। ’ (সুরা শুরা, আয়াত : ৭)
আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে আপনি আল্লাহভীরুদের সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন। ’ (সুরা মারিয়াম, আয়াত : ৯৭)
অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ‘এমনিভাবে আমি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক জোগায়। ’ (সুরা তাহা, আয়াত : ১১৩)
যদি আল্লাহ এভাবে নবী-রাসুলদের কাছে নিজ নিজ মাতৃভাষায় ধর্মগ্রন্থ অবতীর্ণ না করতেন, তাহলে তাঁদের জাতি আল্লাহপ্রদত্ত হিদায়াতের অমীয় বাণীকে দুর্বোধ্য মনে করত এবং প্রশ্নবিদ্ধ করত। ফলে তারা পবিত্র গ্রন্থগুলোর সঠিক দিকনির্দেশনা ও কল্যাণ লাভ থেকে বঞ্চিত হতো। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যদি আমি পবিত্র কোরআনকে অনারবদের ভাষায় অবতীর্ণ করতাম তাহলে তারা অবশ্যই বলত এ আয়াতগুলো বিস্তারিতভাবে বিবৃত হয়নি কেন? এ কেমন কথা? অনারবি কিতাব আর আরবিভাষী রাসুল! আপনি বলুন এ কোরআন মুমিনদের জন্য হিদায়াত ও ব্যাধির প্রতিকারস্বরূপ। কিন্তু যারা ঈমান আনে না তাদের কাছে আছে বধিরতা; বরং কোরআন তাদের জন্য অন্ধত্বস্বরূপ। ’ #(সুরা হা-মিম-সাজদা, আয়াত : ৪৪)
ক্রেডিট কার্ড এ অহেতুক চার্জ আদায়ে নিষেধাজ্ঞা । বিশ্ববার্তা
ক্রেডিট কার্ডে অহেতুক চার্জ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় বলছে- ক্রেডিট কার্ডের বিপরীতে নগদ উত্তোলন ও বিলম্ব ফি আদায় বিষয়ক নির্দেশনা আছে। তার পরও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ক্রেডিট কার্ড ইস্যুর পর গ্রাহক কার্ডটি সক্রিয় করার আগেই ব্যাংক বিভিন্ন ধরনের নন-ট্রানজেকশনাল ফি ও চার্জ (বার্ষিক ফি, সিআইবি ফি, এসএমএস ফি ইত্যাদি) আরোপ করছে।
এসব ফি অনাদায়ে গ্রাহককে বিরূপমানে শ্রেণিকরণ (খেলাপি) করা হচ্ছে। ফলে জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং গ্রাহক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নতুন নির্দেশনা অনুযায়ী ক্রেডিট কার্ড সক্রিয় করার আগে গ্রাহকের ওপর কোনোরূপ নন-ট্রানজেকশনাল ফি বা চার্জ আরোপ করা যাবে না।
গ্রাহকের ইচ্ছায় ক্রেডিট কার্ড চালুর পরে নন-ট্রানজেকশনাল ফি বা চার্জ আরোপ করা যাবে। তবে সক্রিয় ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেন (কেনাকাটা, নগদ উত্তোলন বা অন্য কোনো
ধরনের মার্চেন্ট ট্রানজেকশন) সংক্রান্ত কোনো দায় না থাকলে অপরিশোধিত বা বিলম্বে পরিশোধের কারণে নন-ট্রানজেকশনাল ফি বা চার্জের অতিরিক্ত কোনোরূপ জরিমানা আরোপ করা যাবে না।
নন-ট্রানজেকশনাল ফি বা চার্জের ওপর কোনো অবস্থায় সুদ বা মুনাফা আরোপ করা যাবে না। এ ছাড়া নন-ট্রানজেকশনাল ফি বা চার্জ সংক্রান্ত অপরিশোধিত দায়ের জন্য গ্রাহককে খেলাপি করা যাবে না। তবে ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেনসংক্রান্ত দায় গ্রাহক যথাসময়ে পরিশোধিত না হলে ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং বিষয়ক নীতিমালা অনুসরণপূর্বক গ্রাহককে বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে।
ক্রেডিট কার্ডের বিল সম্পূর্ণ বা আংশিকভাবে আদায় হলে আরোপিত নন-ট্রানজেকশনাল ফি-চার্জ সমন্বয়ের পরে গ্রাহকের লেনদেনসংক্রান্ত দায় সমন্বয় করা যাবে। এ নীতিমালা জারির আগে ক্রেডিট কার্ডে লেনদেনসংক্রান্ত দায় না থাকা সত্ত্বেও শুধু অপরিশোধিত নন-ট্রানজেকশনাল ফি/চার্জের কারণে বিরূপমানে শ্রেণিকরণ করা হয়েছে এরূপ গ্রাহকের শ্রেণিমান সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন আজ । বিশ্ববার্তা
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন আজ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী।
১৯৪২ সালের এই দিনে (১৬ ফেব্রুয়ারি) তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই মেধাবী বিজ্ঞানী ২০০৯ সালের ৯ মে মারা যান।
এ উপলক্ষে রংপুর মহানগর আওয়ামী লীগ, পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর গ্রামে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন স্মৃতিচারণা, ফাতিহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ওয়াজেদ মিয়া ১৯৫৬ সালে রংপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৫৮ সালে রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাস এবং ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন ড. এম এ ওয়াজেদ মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ফজলুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন এবং ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৬১-৬২ শিক্ষা বছরের জন্য হল ছাত্রসংসদের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৬২ সালে শিক্ষা কমিশনবিরোধী আন্দোলনে তিনি গ্রেফতার হন।
১৯৬৩ সালের ১ এপ্রিল তিনি তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দেন। ১৯৬৩-৬৪ শিক্ষা বছরে লন্ডনের ইমপেরিয়াল কলেজের ‘ডিপ্লোমা অব ইমপেরিয়াল কলেজ কোর্স’ কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। ওয়াজেদ মিয়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর স্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ সাত বছর নির্বাসিত জীবন কাটান। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার মতোই তিনিও ’৭৫-পরবর্তী সামরিক শাসক গোষ্ঠীর দ্বারা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কমিটি গঠন
বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন এর ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি ২০২১ গঠন করা হয়েছে। এ কার্যনির্বাহী পরিষদ কমিটির প্রধান উপদেষ্টা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
গত ০৬ ফেব্রুয়ারি, ২০২১ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি’র গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করার বিষয়টি জানানো হয়।
কার্যনির্বাহী পরিষদের কমিটির প্রেসিডেন্ট মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম অতিরিক্ত আইজিপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ঢাকা; ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ; সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ), ডিএমপি; ট্রেজারার মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম), ডিএমপি ও জয়েন্ট সেক্রেটারি আব্দুল মান্নান, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ), ডিএমপি।
কমিটির ডিরেক্টররা হলেন- মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) অতিরিক্ত আইজিপি, নৌ পুলিশ; কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), ডিএমপি; মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশ, ঢাকা; মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস), ডিএমপি; সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), ডিএমপি; মোহাম্মদ হারুন-অর-রশিদ বিপিএম (বার), পিপিএম (বার), যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), ডিএমপি; বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম, উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ), ডিএমপি; প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার, যশোর জেলা।
গণতন্ত্রের লাশ পড়ে আছে, সৎকারের দায়িত্ব নেবে কে : মাহবুব তালুকদার
নির্বাচন কমিশনার হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনে এসেছিলেন বহুল আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আলোচনায় থাকা মাহবুব তালুকদার বলেন, একজন সাংবাদিক মানবাধিকার সম্পর্কে অভিমত জানতে চেয়েছেন। বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে কথা বলা অমূলক।
মানবাধিকার নেই, মানবিক মর্যাদা নেই, গণতন্ত্র না থাকলে এসব থাকে না। বিশ্বে সম্মানজনক রাষ্ট্র হিসেবে আসীন হতে হলে গণতন্ত্রের শর্তসমূহ অবশ্যই পূরণ করতে হবে। ভোটাধিকার ও মানবাধিকার একই মুদ্রার এপিঠ-ওপিঠ। গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে এর উৎপত্তি। বর্তমান অবস্থায় উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আইন প্রণেতাগণ আইন প্রণয়নের চেয়ে উন্নয়নেই বেশি আগ্রহী। কিন্তু উন্নয়ন কখনও গণতন্ত্রের বিকল্প ব্যবস্থা নয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে। এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে? কথাটা রূপকার্থে বলা হলেও এটাই সত্য। নির্বাচনের নামে সারা দেশে এমন অরাজকতা কখনো কাঙ্ক্ষিত ছিল না। তৃণমূল পর্যায়ে এই নির্বাচন দ্বন্দ্ব-সংঘাতের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হওয়া নির্বাচন বলা যায় কি-না, তা নিয়ে প্রশ্ন আছে।
নির্বাচন নিয়ে গত পাঁচ বছরে যা কিছু বলেছি, তাতে কোনো ফলোদয় হয়েছে বলে মনে হয় না। আগেও বলেছি, নির্বাচন কমিশন গঠন আইন বাধ্যতামূলক। তবে আইনটি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে, সংকটের সমাধান হবে না। এখন পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণের কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। এতে সংকট আরও ঘনীভূত হবে। আশাবাদী মানুষ হিসেবে আমি সকল সংকটের সমাধান দেখতে চাই।
নির্বাচনে জনমানসের প্রতিফলন একান্ত অপরিহার্য। ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত সর্বত্র জনমানসের প্রতিফলন একান্ত অনুপস্থিত। এতে বিশেষভাবে টাকার খেলাই প্রতিভাত হয়। রাজনীতি ধীরে ধীরে ব্যবসায়ীদের করতলগত হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, আইন প্রণেতারা ভবিষ্যতে আইন-ব্যবসায়ী হয়ে যাবেন না তো? অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের বাধাবিঘ্নগুলো দূর করতে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। এজন্য সংবিধান ও বিধিবিধানের পরিবর্তন প্রয়োজন হতে পারে। বসন্তের প্রথম দিনে ও ভালোবাসা দিবসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
বরিশালে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, মেয়েরা এগিয়ে । WB
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৯৭১ জন শিক্ষার্থী। রবিবার ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৬ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৭৩৯ জন। পাস করেছে ৬৩ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ছাত্র ৩০ হাজার ২৮৯ জন আর ছাত্রী ৩৩ হাজার ৬৭৫ জন।
বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ব‌রিশাল জেলা। প্রতিবারের মতো এবারও এই শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল শতভাগ। ত‌বে এবা‌র জিপিএ-৫ বে‌ড়ে‌ছে চার হাজার ৪০৩ জনের।
এ বছর কোনো ক‌লেজ শতভাগ ফেল না থাক‌লেও ৫৬টি প্রতিষ্ঠা‌নে পা‌শের হার শতভাগ র‌য়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ব‌লেন, ভা‌লো ফলাফ‌লের কৃ‌তিত্ব ছাত্র, শিক্ষক ও অভিভাবক‌দের। আর যারা খারাপ ক‌রে‌ছে, তারা মূলত যে তিন বিষ‌য়ে পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে সে বিষয়গু‌লো‌তে খারাপ ক‌রে‌ছে।
বরিশাল মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল শুক্রবার বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
এর ফলে দীর্ঘ ১৯ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল বরিশাল মহানগর ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়ার কথা স্বীকার করেছেন।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, বিএম কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি মশিউল আলম সেন্টুকে সভাপতি ও জিএম আতায়ে রাব্বিকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০০৩ সালে। এ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ২০১১ সালে ২২ জনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ২২ জনের ওই আহ্বায়ক কমিটি শেষ পর্যন্ত কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি।
২০১৮ সালের ১৯ আগস্ট কেন্দ্র থেকে গঠন করা হয় বরিশাল মহানগর ছাত্রদলের ৫ সদস্যের ‘সুপার ফাইভ’ কমিটি। এই কমিটির সভাপতি করা হয় রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক করা হয় মো. হুমায়ুন কবিরকে। সুপার ফাইভ কমিটিকে ৯০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্র জমা দিতে বলা হয়েছিল। দীর্ঘ ৪ বছর পর সম্প্রতি কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়া হলে কেন্দ্র থেকে ওই কমিটি অনুমোদন দেয়া হয়।
মহানগর ছাত্রদল সভাপতি মো. রেজাউল করিম রনি বলেন, সারা দেশেই বড় পরিসরে ছাত্রদলের কমিটি হচ্ছে। বিরোধী দল হওয়ায় সবাইকে সাংগঠনিক পরিচয় দিতে কমিটি বড় করা হয়েছে। কমিটিতে ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীরা ঠাঁই পেয়েছেন।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, পদ প্রত্যাশী সকলকে সন্তুষ্ট করতে কমিটির আকার বড় হয়েছে। এতে কোন সমস্যা হবে না। আগামীতে আন্দোলন সংগ্রামে বরিশাল মহানগর ছাত্রদল নব উদ্যমে মাঠে নামবে।
দাজ্জালের বিস্ময়কর জিজ্ঞাসা? | বিশ্ববার্তা
তামিম আদ দারি (রা.) একবার নৌ-ভ্রমণকালে একটা দ্বীপে গিয়ে ওঠেন এবং সেখানে ‘জাসসাসাহ’ (দাজ্জালের গোয়েন্দা) ও দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে অনেক বিষয়ে মতবিনিময় করেন। আবু দাউদ ও মুসলিম শরিফের একাধিক বর্ণনার আলোকে এখানে তা উল্লেখ করা হলো—
ফাতিমা বিনতে কাইস (রা.) বলেন, একদিন রাসুল (সা.) ইশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে ইরশাদ করলেন, তামিম আদ দারি থেকে দ্বীপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল।
এরপর তিনি নামাজ পড়ালেন।
নামাজ শেষে হাসিমুখে মিম্বরে উঠে বসলেন এবং সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বলেন। এরপর ইরশাদ করলেন, তোমরা কি জানো, আমি কী জন্য তোমাদের বসতে বলেছি? সাহাবায়ে বলেন, আল্লাহ ও তাঁর রাসুল এ সম্পর্কে ভালো জানেন। ইরশাদ করলেন, কোনো ওয়াজ-নসিহতের জন্য নয়; শুধু তামিম আদ দারি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি। তা হলো—
তামিম আদ দারি ছিল একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি, সে অনুরূপ বর্ণনা দিয়েছে। সে বলেছে, সে একবার ‘লাখাম’ ও ‘জুজাম’ গোত্রের ৩০ জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ এক মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নঙ্গর ফেলে ছোট ছোট নৌকাযোগে ওই দ্বীপে প্রবেশ করে।
দাজ্জালের গোয়েন্দা : দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশমবিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনামতে, দীর্ঘকেশী এক রমণী। তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, ‘আমি জাসসাসাহ (গোয়েন্দা)’। তারা বলল, জাসসাসাহ আবার কী? সে বলল, এই যে দেখা যায় একটা প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি, যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এ কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম, সে আবার শয়তান (জিন-ভূত) কি না!
দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ : আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম এবং ওই প্রাসাদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা আরো অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহদাকৃতির মানুষ এবং এত মজুবত শিকলের বন্ধন এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে দুই হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছ। অপর এক বর্ণনামতে সে পরিষ্কার করে বলল, ‘আমি দাজ্জাল’।
নানা বিষয়ে দাজ্জালের জিজ্ঞাসা : এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো; তাতে খেজুর ফলে কি? তারা বলল, হ্যাঁ! ফলে। সে বলল, সে দিন বেশি দূরে নয়, যেদিন এগুলোতে ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা! তবারিয়্যা সাগরের ব্যাপারে আমাকে অবগত করো; তাতে পানি আছে কি? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয়, যখন ওই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জুগারের ঝরনার ব্যাপারে আমাকে অবহিত করো; তাতে পানি আছে কি না এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কি না? তারা বলল, এতে অনেক পানি আছে এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদও করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো। তিনি এখন কী করছেন? তারা বলল, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তাঁর সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ! করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কী আচরণ করেছেন। তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তাঁর বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল।
মক্কা-মদিনায় দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ : (দাজ্জাল বলল,) এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি। আমি মাসিহ দাজ্জাল। শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। ৪০ দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না, যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও তাইবাহ (মদিনা) এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এ দুটি স্থানের সকল প্রবেশ পথে ফিরেশতাদের পাহারা থাকবে।
বর্ণনাকারী বলেন, তখন রাসুল (সা.) তাঁর ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন, এ হচ্ছে তাইবাহ, এ হচ্ছে তাইবাহ, এ হচ্ছে তাইবাহ। অর্থাৎ তাইবাহ অর্থ এ মদিনাই। সাবধান! আমি কি এ কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ! বলেছেন।
রাসুল (সা.) ইরশাদ করলেন, তামিম আদ দারির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি।
সে দ্বীপটি কোথায়? এরপর ইরশাদ করলেন, জেনে রেখো! এই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী  ফাতিমা বিনতে কাইস (রা.) বলেন, এ হাদিস আমি রাসুল (সা.) থেকে সংরক্ষণ করেছি। (মুসলিম : ২/৪০৪-৪০৫; আবু দাউদ : ২/৫৯৪-৫৯৫)
হিজাব বিতর্কে আলোচনায় মুসকান খান । WB
কর্ণাটকের একটি কলেজ চত্বরে হিজাব পরা মুসকান খান নামের এক ছাত্রী হাঁটার সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে ঘিরে ধরে হিজাববিরোধী স্লোগান দিতে থাকার ভিডিও ভাইরাল হয়েছে। আলোচনায় এসেছেন ওই ছাত্রী।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্দিয়া প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে।
ভিডিওতে দেখা যায়, গেরুয়া ওড়না পরিধান করা একদল তরুণ “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে তার দিকে এগিয়ে যায়। কিন্তু হিজাব পরা মুসকান ভয় না পেয়ে তাদের মাঝখান দিয়ে হেঁটে যান। সেসময় সে “আল্লাহু আকবার” স্লোগান দিয়ে কলেজে প্রবেশ করেন। কলেজ কর্তৃপক্ষ তাকে সরিয়ে নেন।
এনডিটিভিকে মুসকান জানায়, তরুণদের মধ্যে ১০ শতাংশকে সে চেনে। বাকিরা বহিরাগত বলে ধারণা তার।
মুসকান আরও বলেন, “তারা আমাকে কলেজে প্রবেশ করার অনুমতি দিচ্ছিল না, শুধুমাত্র আমি বোরখা পরিধান করে থাকায়। তারা জয় শ্রী রাম স্লোগান দিতে থাকায় আমিও প্রতিবাদ স্বরূপ আল্লাহু আকবার স্লোগান দিয়েছি। পরে প্রিন্সিপাল এবং কলেজের অন্যান্য শিক্ষকরা এসে আমাকে তাদের থেকে দূরে সরিয়ে নেয়।”
‘শিক্ষা আমাদের অগ্রাধিকার। তারা আমাদের শিক্ষা ধ্বংস করছে।’ বলে প্রতিবাদও করেন মুসকান।
গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।
কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ৬ মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করার পর।
আন্দোলনের কারণে তিন দিনের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে কর্ণাটকে।
শাকিবের ঈদের ছবি, বুকিং শুরু এখনেই | WB
শাকিব খানের সিনেমা মানে দর্শকদের যেমন আগ্রহ, সিনেমা মালিকদেরও চাহিদা থাকে তুঙ্গে। প্রায়ই দেখা যায় যে, শাকিবকে নিয়ে ছবি ঘোষণার পর থেকে হল মালিকদের অগ্রিম বুকিং চেয়ে অনুরোধ পান প্রযোজকরা। এবারও হচ্ছে না ব্যতিক্রম।
শাকিবের বহুল আলোচিত ‘গলুই’ ছবিটি আগামি মে মাসে ঈদুল ফিতরে মুক্তি দিতে চান প্রযোজক খোরশেদ আলম খসরু। এমন ঘোষণার পর থেকেই সিনেমা হল মালিকরা বুকিং শুরু করেছেন। ঢাকাসহ ইতোমধ্যে দেশের ১০টির মতো হলে ‘গলুই’র বুকিং চূড়ান্ত হয়েছে বলে জানান প্রযোজক খসরু।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেখে আসছি শাকিব খানের ছবি মানেই প্রদর্শকদের আলাদা আগ্রহ থাকে। যেটা অন্যদের বেলায় দেখাই যায় না। অনেকের ছবি তো হলে নিতেও চায় না। সেদিক থেকে শাকিবের ছবির জন্য সবাই অপেক্ষায় থাকে। ‘গলুই’ মুক্তির তিনমাস আগে থাকতে বুকিং শুরু হয়েছে। ভালো মূল্যে বেছে ‘গলুই’ বুকিং নিচ্ছি।
সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ পরিচালনা করেছেন এসএ হক অলিক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। গত ২৯ ডিসেম্বর ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়।
২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘গলুই’। প্রযোজক জানান, সরকারি অনুদান ৬০ লাখ পেলেও গলুইয়ের বাজেট দুই কোটির কাছাকাছি।
তখন মুক্তির কথা থাকলেও কোভিড পরিস্থিতির অবনতির কারণে ছবিটি মুক্তি দেননি প্রযোজক। গেল অক্টোবরে জামালপুরে গলুইয়ের শুটিং শুরু হয়। নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘গলুই’।
শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।
অফিসে সারাদিন থেকে শরীরে ভিটামিন ডি’র অভাব? যা করণীয় । WB
ভিটামিন ডি কেবল হাড় ও পেশির স্বাস্থ্য ভাল রাখে এমনটা নয়, যে কোনও সংক্রমণ ঠেকাতে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও জরুরি ভিটামিন ডি। হৃদ্‌রোগ, ফুসফুস সংক্রমণের আশঙ্কা কমায় এই ভিটামিন। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ঠেকাতেও এর ভূমিকা অনেক। আবার এক দল গবেষক বলছেন শরীরে ভিটামিন ডি-র অভাবে হতে পারে করোনা।
তবে বেশির ভাগ মানুষের শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে। এর প্রধান কারণ হলো রোদ শরীরে না লাগানো। কারণ সূর্যের আলোই ভিটামিন ডি-র প্রধান উত্স। আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততাও এর জন্য দায়ী।
দিনের বেশির ভাগ সময়টা আমরা অফিসেই কাটিয়ে দিই। আর অফিসের দেওয়াল ভেদ করে গায়ে রোদ লাগানো সম্ভব হয়ে ওঠে না। আর বাড়ি ফিরতে তো সেই সন্ধ্যা। এজন্য অফিসে কর্মরতদের শরীরে ভিটামিন ডি’র অভাব হওয়া স্বাভাবিক।
তবে চিন্তার কিছুই নেই। কয়েকটি নিয়ম মেনে চললে শরীরে ভিটামিন ডি-র যোগান ঠিক রাখা যাবে।
১। সকালে ওঠার অভ্যাস করুন। অফিস যাওয়ার আগে কিছু সময় রাখুন শরীরচর্চার জন্য। তবে তা যেনো অবশ্যই ঘরের বাইরে হয়। সকালে কিছু সময়ের জন্য হেটে আসুন। এতে করে শরীর ও মন দুই ভালো থাকবে। ভিটামিন ডি’র অভাব অনেকটা মিটবে।
২। অফিসে গিয়ে একটানা বসে কাজ কখনই করবেন না। কাজের ফাঁকে মাঝেমধ্যে উঠে উঠুন। দুপুরের দিকে একটু অফিসের বাইরে বেরিয়ে আসুন।  এতে করে কিছুটা হলে শরীরে রোদ লাগবে।   লাঞ্চটা প্রয়োজনে বাইরে থেকে করে আসতে পারেন।
৩। অনেকেই বাইরের খাওয়ার খেতে চান না। সে ক্ষেত্রে অফিসেই দুপুরের খাওয়ার সেরে কিছু সময়ের জন্য  বেরিয়ে পড়ুন রোদ পোহাতে। এর মাধ্যমেই অনেক সমস্যার হবে সমাধান।
৪। অফিস হেটে যাওয়ার দূরত্ব হলে রিক্সা নিবেন না। আবার যদি বেশি দূর হয় তাহলে আগেই রিক্সা থেকে নেমে পড়ুন। আবার বাসে করে গেলে অফিসের একদম সামনে নামবেন না। একটু আগে নেমে বাকিটা পথ হেঁটে আসুন। হাঁটাও হবে আর শরীরের ভিটামিন ডি-র ঘাটতিও কমবে। এজন্য অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন।
ভারত এ হিজাব নিষেধাজ্ঞা কে ভয়াবহ বললেন মালালা | WB
পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই শ্রেণিকক্ষে হিজাব পরার অধিকারের জন্য লড়াই করা ছয় ভারতীয় শিক্ষার্থীর সমর্থনে মুখ খুলেছেন। কর্ণাটক রাজ্যের একটি সরকারি কলেজের ওই শিক্ষার্থীদের কয়েক সপ্তাহ ধরে চলে আসা প্রতিবাদ হিজাবের ওপর নিষেধাজ্ঞার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা তা ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।
একটি কলেজে শুরু হওয়া এই বিরোধ রাজ্যের মধ্যে আরও কয়েক জায়গায় ছড়িয়েছে এবং ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেছে।
এর পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া লোকজনের মধ্যে মঙ্গলবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের সব স্কুল ও কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।
কয়েকটি শিক্ষায়তনে কিছু শিক্ষার্থী পাল্টা হিসেবে হিন্দুত্ববাদের প্রতীক হিসেবে পরিচিত গেরুয়া রঙের স্কার্ফ পরে ক্যাম্পাসে আসে। শিক্ষায়তনে হিজাব নিয়ে এই বিরোধটি ভারতে জাতীয় শিরোনাম হয়েছে। বিষয়টি এখন রাজ্যের উচ্চ আদালতেও উঠেছে।
আদালতে একজন শিক্ষার্থীর দায়ের করা পিটিশনে যুক্তি দেওয়া হয়েছে, হিজাব পরা ভারতের সংবিধানে নিশ্চিত করা একটি মৌলিক ধর্মীয় অধিকার।
যুক্তরাজ্য প্রবাসী মালালা মঙ্গলবার ‘মুসলিম নারীদের প্রান্তে ঠেলে দেওয়া বন্ধ করার জন্য’ কিছু করতে ভারতের নেতাদের আহ্বান জানান।
View this post on Instagram
A post shared by WB – বিশ্ববার্তা (@eworldbarta)
১৫ বছর বয়সে মালালা মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকারের পক্ষে কথা বলার জন্য পাকিস্তানে তালেবানের আক্রমণের শিকার হন। তালেবান সদস্যরা তাকে গুলি করলে গুরুতর আহত হয়েছিলেন প্রত্যন্ত সোয়াত অঞ্চলের বাসিন্দা মালালা।
২৪ বছর বয়সী এই অধিকার কর্মী টুইট করে বলেছেন, ‘মেয়েদের হিজাব পরে ক্লাসে যেতে দিতে অস্বীকার করা ভয়ঙ্কর ব্যাপার। … নারীদের বস্তু হিসাবে দেখা অব্যাহত রয়েছে। পোশাক কম বা বেশি পরা উভয়ের জন্য। ’
বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই সব ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাশাপাশি কর্ণাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার কথা বলে মঙ্গলবার তিন দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।
৫ মিনিটে শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট । WB
করোনা মহামারীর কারণে দুই বছর পিছিয়ে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে স্থগিত অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। ক্রিকেট প্রেমীদের আগ্রহ দেখতে চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বরাদ্দ ঘোষণা করে অস্ট্রেলিয়া। আর বরাদ্দের ৫ মিনিটের মধ্যেই সকল টিকেট কিনে নিয়ে আগ্রহের জানান দিয়েছে ক্রিকেট প্রেমীরা।
চলতি বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে আসর চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রথমবারের মতো বিশ্ব টি-টুয়েন্টির আয়োজক দেশ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
আসন্ন ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে এ ভারত-পাকিস্তান। ম্যাচের ২ লাখ টিকিটের সব কটিই এরই মধ্যে বিক্রি হয়েছে বলে জানায় আয়োজক কমিটির সিইও মিশেল এনরাইট।
‘সমর্থকদের প্রতিক্রিয়া ছিল দুর্দান্ত। আমরা সমর্থকদের প্রত্যাশা মাফিক টিকেট দিতে পারায় আনন্দিত। ২০২০ সালে স্থগিত ইভেন্টে যারা টিকেট কিনে ছিল ২০২২ আসরেও তারাই অগ্রাধিকার পাবে। তবে তাদের নিবন্ধন করে আগ্রহের কথা জানাতে হবে।’
এছাড়াও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া ২৭ অক্টোবর বাংলাদেশ-সাউথ আফ্রিকার ম্যাচের টিকিটও বিক্রির জন্য ছাড়ে দেশটি। এ ম্যাচের টিকেটেও সারা জাগানিয়া প্রতিক্রিয়া দেখিয়েছে সমর্থকরা। পরবর্তীতে পর্যায়ক্রমে সব ম্যাচের টিকিট বিক্রি করবে দেশটি।
বিশ্বকাপে মোট ৮ লাখ মানুষ মাঠে বসে খেলা দেখবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। তবে বাংলাদেশি সমর্থকদের ভাবনা অবশ্য বাংলাদেশের ম্যাচ ঘিরে। ২ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের পর ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা।
সাতটি ভেন্যু অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি জুড়ে মোট ৪৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্ব বরণ করে নেবে টি-টুয়েন্টির সেরা দেশকে।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি । বিশ্ববার্তা
নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
ডায়াবেটিস রোগীদের মারাত্মক খাবার । WB
ডায়াবেটিসের সমস্যা ইদানীং অনেকটাই বেড়ে গিয়েছে। প্রায় প্রতি ঘরেই ডায়াবেটিসের রোগী দেখা যায়। যদিও অনেকাংশে এটি বংশগত রোগ, কিন্তু তারপরও পরিবারে ডায়াবেটিস রোগের ইতিহাস না-থাকলেও অনেকেই এই রোগে আক্রান্ত হতে পারেন। ডায়াবেটিস রোগীদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হয়।
খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনযাপনের একটি নির্দিষ্ট রুটিন মেনে চললেই এই রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বেছে এবং পরিমিত খেয়ে জীবন যাপনে সচেতনতা অবলম্বন করতে হয় ডায়াবেটিস রোগীদের। কিছু খাবার খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই প্রতিবেদনে এমনই কিছু ক্ষতিকর খাবার সম্পর্কে জানানো হল-
সাদা চাল : সাদা চালের ভাত যত বেশি খাওয়া হয় তত বেশি টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। প্রায় ৩,৫০,০০০ মানুষের উপর গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন সাদা চালের ভাত নিয়মিত খাওয়ার ফলে প্রায় ১১ শতাংশ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কতটুকু ভাত খাওয়া স্বাস্থ্যকর তা জানতে নিজের স্বাস্থ্য বিশেষজ্ঞদের শরাণাপন্ন হোন।
ক্র চাইনিজ খাবার : চাইনিজ খাবারে রয়েছে অনেক বেশি ফ্যাট, ক্যালোরি, সোডিয়াম, কার্বোহাইড্রেট যা হুট করেই দেহের সুগারের মাত্রা অনেক বেশি বাড়িয়ে তোলে। বিশেষ করে অরেঞ্জ, সুইট অ্যান্ড সাওয়ার ধরনের খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর।
ক্র বোতলজাত ফলের জুস: স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে আপনি কি সোডা বাদ দিয়ে ফলের জুস পান করেন? তাহলে জেনে রাখুন, বোতলজাত ফলের জুস পান করা এবং সোডা পান করার মধ্যে বিশেষ পার্থক্য নেই। কারণ ফলের জুসে রয়েছে প্রচুর পরিমাণে চিনি ও ক্যালোরি যা ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর ।
ক্র কলা ও তরমুজ : তাজা ফলমূল খাওয়া স্বাস্থ্যের জন্য হিতকর। কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য তাজা সব ফল স্বাস্থ্যকর নয়। কলা এবং তরমুজের মতো ফলে রয়েছে প্রচুর পরিমাণে চিনি যা রক্তে সুগারের মাত্রা বাড়ায়। তাই এ খাবারগুলো থেকে দূরে থাকাই ভালো।
ক্র রিফাইন্ড সিরিয়াল : সুইটেন্ড ব্রেকফাস্ট সিরিয়াল ধরনের খাবারগুলো ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ছাড়া ইনস্ট্যান্ট ওটমিল জাতীয় খাবার যত কম খাওয়া যায় ততই ভালো।
অন্যের ক্ষতি করলে পরকালে যেমন ভয়াবহ পরিণাম | বিশ্ববার্তা
ইসলাম মানুষকে আন্তরিকতার শিক্ষা দেয়। কণ্যাণকামিতায় উৎসাহ দেয়। মুমিন একে অপরের কল্যাণকামি হওয়া ঈমানের দাবি। এর বিপরীতে কেউ যদি অপর মুমিনের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার পরিমাণ ভয়াবহ হবে।
কারণ মহানবী (সা.) এমন লোকদের অভিশাপ দিয়েছেন।
পবিত্র হাদিসে ইরশাদ হয়েছে, অভিশপ্ত সে, যে কোনো মুমিনের ক্ষতি করে অথবা তার বিরুদ্ধে চক্রান্ত করে। (তিরমিজি, হাদিস : ১৯৪০)
কারণ এ ধরনের লোকজন খুবই ভয়ংকর হয়। তারা হাসিমুখে যেকোনো সময় যে কারো বাঁশি বাজিয়ে দেয়। তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ এসব মুনাফিকের সঙ্গে নয়; বরং সত্যবাদীদের সঙ্গে থাকতে বলেছেন। ইরশাদ হয়েছে, ‘হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থেকো। ’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
আর মুনাফিকের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, ‘তারা মুখে তোমাদের সন্তুষ্ট রাখে, কিন্তু তাদের হৃদয় তা অস্বীকার করে। ’ (সুরা : তাওবা, আয়াত : ৮)
অর্থাৎ মুনাফিকের সব সময় মুখে এক, অন্তরে আরেক থাকবে। পবিত্র হাদিস শরিফে মুনাফিকের পরিচয় দিতে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, মুনাফিকের চিহ্ন তিনটি। (১) যখন কথা বলে, মিথ্যা বলে। (২) যখন অঙ্গীকার করে, ভঙ্গ করে। (৩) আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে তার খেয়ানত করে। (বুখারি, হাদিস : ৩৩)
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, সে খাঁটি মুনাফিক এবং যার মধ্যে তার একটি দেখা যাবে তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে, যে পর্যন্ত না সে তা পরিহার করবে—(১) যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে তা খেয়ানত করে, (২) যখন কথা বলে, মিথ্যা বলে, (৩) যখন অঙ্গীকার করে, ভঙ্গ করে এবং (৪) যখন কারো সঙ্গে ঝগড়া-বিবাদ করে, তখন সে অশ্লীলভাষী হয় (অশ্লীল গালমন্দ করে)। (মিশকাত, হাদিস : ৫৬)
তাই মুমিনদের অবশ্যই এ ধরনের কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ বাহ্যিকভাবে যদিও মনে হবে যে এসব কাজ করলেই নিজের ক্ষমতা বেড়ে যাচ্ছে; কিন্তু বাস্তবে মহান আল্লাহর কাছে এ ধরনের লোক নিকৃষ্ট থেকে নিকৃষ্ট অবস্থানে চলে যাচ্ছে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুমুখো মানুষ। এর কাছে আসে এক চেহারায়, ওর কাছে যায় আরেক চেহারায়। (মুসনাদে আহমদ, হাদিস : ৮০৬৯)
যার অবস্থান আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। বান্দার সবচেয়ে বড় ব্যর্থতা হলো, মহান আল্লাহকে সন্তুষ্ট করতে অক্ষম হওয়া। প্রতি মুহূর্তে মহান আল্লাহর অফুরন্ত নিয়ামত ভোগ করে যারা মহান আল্লাহর শুকরিয়া করতে ব্যর্থ হয়, আল্লাহর অসন্তুষ্টির কাজ করে বেড়ায়, তাদের জীবন অঙ্কের ফলাফল শূন্য। মহান আল্লাহ সবাইকে এ ধরনের কাজ থেকে ফিরে আসার তাওফিক দান করুন।
উকুন প্রতিরোধে চিকন দাঁতের চিরুনি | WB
উকুন খুবই ক্ষুদ্র আকারের প্রাণী, যা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। অপরিচ্ছন্নতা, টুপি, ওড়না, পোশাক, হেডফোন, চিরুনি, ব্রাশ, চুল সাজানোর উপকরণ লেনদেন, উকুন আছে এমন ব্যক্তির সংস্পর্শে উকুন বংশবিস্তার করতে পারে।
উকুন রক্ত পান করলে সংশ্লিষ্ট স্থান চুলকায়, খুশকিও বাড়তে পারে। ফলে চুল পড়তে পারে।
উকুন দূরে করার উপায়-
ব্যক্তিগত ব্যবহার্য জিনিস লেনদেন না করাসহ পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
উকুন প্রতিরোধে নিয়মিত মাথা আঁচড়াতে হবে এবং চুল পরিষ্কার রাখতে হবে। চিকন দাঁতের চিরুনি দিয়ে মাথা নিয়মিত আচড়ে ফেললে উকুন থেকে অনেকটাই মুক্তি মিলবে।
এছাড়া উকুন প্রতিরোধে পেট্রোলিয়াম জেলির ব্যবহার রয়েছে। অনেকে উকুন প্রতিরোধে বেকিং সোডা, লেবু, ভিনিগার, মেয়োনিজ, রসুন ও পেঁয়াজের রসও ব্যবহার করেন।
নানা ধরনের উকুন আছে। এসব উকুন মাথা ছাড়াও শরীরের বিভিন্ন অংশ বংশবিস্তার করতে পারে। উকুন থেকে দূরে থাকতে পরিষ্কার পরিছন্ন থাকার বিকল্প নেই।
নারীদের কোন অভ্যাসগুলো বর্জনীয় | WB
আধুনিক শিক্ষিতা মেয়েরা আকাইদ, ইবাদত, কোরআন তেলাওয়াত, পিতামাতা, স্বামী ও সন্তানের হক এবং নিত্য প্রয়োজনীয় মাসআলা-মাসাইল সম্পর্কে অনেকটা অজ্ঞ। অথচ প্রয়োজনীয় জ্ঞানার্জন করা ফরজ। অনেক পিতামাতাও এ ব্যাপারে উদাসীন; তারা সন্তানকে জাগতিক শিক্ষা দেওয়াকেই যথেষ্ট মনে করে। (সুনানে ইবনে মাজাহ : ২২৪)।
সময়ের পাবন্দ না হওয়া: নারীরা নামাজ-ইবাদত, খাবার, গোসল ইত্যাদি সকল কাজে বিলম্ব করে। এতে সংশ্লিষ্ট লোকেরা পেরেশান হয়। অনেক জরুরি কাজ নষ্ট হয়ে যায়। (বোখারি : ৬৪১২)।
অন্যের দোষচর্চায় লিপ্ত হওয়া : অন্যের দোষচর্চা করা কবিরা গোনাহ। এরশাদ হচ্ছে, হে মুমিনগণ! তোমরা কারো দোষ অনুসন্ধান ও গিবত (অগোচরে দুর্নাম) কোরো না। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটা তো তোমরা অবশ্যই ঘৃণা করে থাকো। আল্লাহকে ভয় করো। নিঃসন্দেহে তিনি তওবা কবুলকারী; দয়ালু।’ (সুরা হুজুরাত : ১২)।
পরস্পর সালাম না দেওয়া: বাবা-মা, ভাইবোন, স্বামী-সন্তানকেও অনেক নারী সালাম দিতে অভ্যস্ত নয়। এমনকি কেউ তাদেরকে সালাম দিলে উত্তর দেয় না বা শুনিয়ে দেয় না। অথচ রাসুল (সা.) পরস্পরে সালাম দিতে বলেছেন। (বোখারি : ২৮)।
একজনের কথা অন্যের কাছে লাগানো: এ ধরনের অন্যায় কাজ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। হাদিসে এসেছে, এ গোনাহ কবরের শাস্তি বৃদ্ধির অন্যতম কারণ। (বোখারি : ১৩৭৮)।
নিজেকে প্রদর্শনের মানসিকতা: অনেক নারী সাজসজ্জা করলে একান্তই পরপুরুষ বা পরনারীকে দেখানোর জন্য করে। এটা গর্হিত কাজ। তাদের উচিত, যথাসম্ভব ঘরে বসে স্বামীকে খুশি করার জন্য সাজসজ্জা করা, স্বামীর মন খুশি করা ও তার দৃষ্টি হেফাজতের ব্যাপারে সহায়তা করা। এজন্য তারা আল্লাহর দরবারে অনেক সওয়াব পাবে। (তিরমিজি : ১১৬১)।
সাজসজ্জার নামে হারাম কাজ করা: বিধর্মী ও অসভ্য নারীদের মতো স্টাইল করে চুল কাটা, ভ্রু প্লাগ করা, বিউটি পার্লারে গিয়ে অবাঞ্ছিত লোম পরিষ্কার করানো ইত্যাদি। (সুনানে আবি দাউদ : ৪০৩১)।
শরীর আবৃতকারী মোটা ঢিলেঢালা পোশাক না পরা: বর্তমানে অনেক নারী বোরকা তো চেনেই না, আবার ঢিলেঢালা পোশাক পরতেও ভুলে গেছে, যাতে অঙ্গ-প্রত্যঙ্গের আকার-আকৃতি বোঝা না যায়। ফলে সমাজে নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। (সুরা নুর : ৩১)।
ঘরের ভেতর পর্দা না করা: বাইরে পর্দা করলেও অনেকে পারিবারিক জীবনে পর্দার ধার ধারে না। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর-ভাসুরদের সঙ্গে পর্দার কথা চিন্তাও করে না। অথচ এদের সঙ্গেও পর্দা করার কথা হাদিসে খুবই গুরুত্বের সঙ্গে এসেছে। (তিরমিজি : ১১৭১)।
বোরকা পরেও পর্দা না করা: অনেকে বোরকা পরে, কিন্তু চেহারা খোলা রাখে। অথচ চেহারা সকল সৌন্দর্যের সমষ্টি। চেহারা আবৃত রাখা জরুরি। চেহারা, মাথা, চুল বা উভয় চোখ খোলা থাকলে বোরকা অর্থহীন। এমন পর্দা শরিয়তে গ্রহণযোগ্য নয়। অনেকে এমন নকশী বোরকা পরে, তাতে পুরুষদের আকর্ষণ আরও বেড়ে যায়। এটাও বর্জনীয়। (সুরা নুর : ৩১)।
কাজকর্মে অযথা বিলম্ব করা: প্রয়োজনে বাইরে যেতে হলে অযথা ঘোরাঘুরি করে যাত্রা বিলম্ব করে অনেকে। শেষে গন্তব্য¯’ানে অসময়ে এবং ভোগান্তির শিকার হয়ে পৌঁছে। অথচ অযথা বিলম্ব না করে একটু আগে বেরুলেই পথের অনেক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যেতো। (তিরমিজি : ২৩২৩)।
সফরে অতিরিক্ত আসবাব নেওয়া: সফরে প্রয়োজনের অতিরিক্ত সামানপত্র নিয়ে বিরাট বোঝার সৃষ্টি করে অনেকে। যা বহন করতে সঙ্গী পুরুষদের কষ্ট হয়। এমনটা একেবারেই অনুচিত। (সুনানে নাসাঈ : ৪৯৯৬)।
অপ্রয়োজনীয় কেনাকাটা করা: হাতে টাকা থাকুক বা না থাকুক, পছন্দ হলে অপ্রয়োজনীয় জিনিস হলেও কিনতে হবে অনেক নারীর। এর জন্য ঋণ করতেও দ্বিধা করে না। যদি ঋণ নাও করতে হয়, তবু নিজ টাকা অপ্রয়োজনে খরচ করা গোনাহ। তবে নিজের পছন্দের কোনো জিনিস যদি স্বামীরও পছন্দ হয়, তাহলে ভবিষ্যতে ওই জিনিসের প্রয়োজন পড়লে কিনে নেবে। (সুরা আনআম : ১৪১, বোখারি : ২৪০৮)।
উপকার করলে শোকরিয়া আদায় না করা : ঘরের বউ-ঝিয়েরা প্রশংসাযোগ্য কাজ করলেও শাশুড়ি কিংবা ননদরা তার শোকরিয়া আদায় করে না। এটা বড়ই সংকীর্ণমনার পরিচয়। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি কারোর শোকরিয়া আদায় করে না, সে আল্লাহর শোকরিয়াও আদায় করে না। অর্থাৎ আল্লাহ তার শোকরিয়া কবুল করেন না।’ (বোখারি : ২৯, তিরমিজি : ১৯৫৫)।
ওমিক্রন ও সাধারণ ঠাণ্ডার মধ্যে পার্থক্য | WB
করোনাভাইরাস প্রথমে আমাদের ফুসফুসকে সংক্রামিত করে, যার ফলে শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর লক্ষণগুলো দেখলে প্রাথমিক পর্যায়ে বোঝা কঠিন হয়ে দাঁড়ায় যে, সাধারণ ফ্লু নাকি করোনা। তবে বেশকিছু বিষয় আছে যার মাধ্যমে করোনার সাথে সাধারণ ঠাণ্ডার পার্থক্য করা সম্ভব।   কয়েকটি গবেষণায় দেখা দিয়ে নতুন ভ্যারিয়েন্টের সাথে সাধারণ সর্দির উপসর্গের অনেক মিল।
ওমিক্রন ও সাধারণ ফ্লু কীভাবে আলাদা করবেন চলুন জেনে নেওয়া যাক।
কেন ওমিক্রন সাধারণ ঠাণ্ডা কাশির মতো:
গত আড়াই বছরে পরিবেশগত এবং অন্যান্য কারণে করোনার ধরণে বেশি কয়েকবার পরিবর্তন এসেছে। গবেষকরা বলছেন, মিউটেশনের সময়, নতুন রূপটি সাধারণ সর্দি থেকে জেনেটিক উপাদানের স্নিপেট অর্জন করেছিল। তার অর্থ ওমিক্রনের ভিতরে সাধারণ ঠান্ডার একটি জেনেটিক কোড আছে। এই কারণে, ওমিক্রনের উপসর্গ সাধারণ ঠাণ্ডার মতো।
বিশেষজ্ঞরা যা বলেছেন
রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ম্যাসাচুসেটস-ভিত্তিক ডেটা অ্যানালিটিক্স ফার্ম নেফারেন্সে কর্মরত ভেঙ্কি সৌন্দররাজন একটি গবেষণার নেতৃত্ব দেন। তিনি বলেন, সর্দি-কাশির সামান্য উপস্থিতি যা ওমিক্রনকে আরও সংক্রমণযোগ্য করে তোলে এবং একটি হালকা লক্ষণ সৃষ্টি করে।
এমনকি একটি সাম্প্রতিক ইউকে-ভিত্তিক অ্যাপ গবেষণায় দেখা গেছে যে ওমিক্রন হালকা ঠান্ডার মতো উপসর্গের মতো যা বিশেষ করে শীতকালে শনাক্ত করা কঠিন । গবেষকরা বলেছেন যে করোনার আগের রূপের তুলনায়, ওমিক্রনের লক্ষণগুলো সাধারণ সর্দি-কাশির মতো । নাক দিয়ে পানি পড়া, মাথাব্যথা, ক্লান্তি, গলা ব্যাথা এই ধরনের চারটি মোটামুটি সাধারণ লক্ষণ। ঠাণ্ডা লাগা এবং জ্বর, গন্ধ এবং স্বাদ হারানো আগের ধরণগুলোর লক্ষণ।
করোনা এবং সাধারণ ঠান্ডার মধ্যে পার্থক্য:
সাধারণ সর্দি এবং করোনাভাইরাসের উপসর্গ একই রকম হলেও দুটি অবস্থা এক নয়। যদিও দুটোই ভাইরাস দ্বারা সৃষ্ট। যদিও সাধারণ সর্দি রাইনোভাইরাস দ্বারা সৃষ্ট আর করোনা সার্স কভ টু এর মাধ্যমে। দুটি ভাইরাস একটি অন্যটির থেকে আলাদা।
ওমিক্রন কি সাধারণ সর্দির চেয়ে বেশি বিপজ্জনক?
মূল কারণগুলি ছাড়াও, সাধারণ সর্দি এবং করোনাভাইরাসের তীব্রতার বিভিন্ন স্তর রয়েছে। করোনাভাইরাস সংক্রমণ একটি সাধারণ সর্দি-কাশির তুলনায় অনেক বেশি গুরুতর এবং এতে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে এবং এমনকি দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে, যা সাধারণ সর্দি-কাশির ক্ষেত্রে হয় না। সাধারণ সর্দি-কাশিতে ভুগছেন এমন লোকেরা সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। করোনাভাইরাসের ক্ষেত্রে, প্রাথমিক সংক্রমণের পরে কয়েক মাস পরেও এর লক্ষণগুলো থেকে যেতে পারে। এমনকি হাসপাতালে ভর্তি এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।
উপায়:
যদিও ওমিক্রন হালকা ঠান্ডা উপসর্গের মতো কিন্তুএটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। করোনাভাইরাস থেকে ঠাণ্ডা সহ অনেক অঙ্গ প্রভাবিত হতে পারে। এজন্য টিকা নেওয়ার বিকল্প নেই এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রদীপ ও লিয়াকতের ফাঁসি | বিশ্ববার্তা
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মামলায় টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. লিয়াকত আলী (৩১) ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (বরখাস্ত) প্রদীপ কুমার দাশের (৪৮) মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে মামলার ছয় আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।
তারা হলেন- এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা, পুলিশের সোর্স নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দীন।
এদিকে মামলায় এপিবিএন’র তিন সদস্যসহ সাতজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলা খালাস পাওয়া আসামিরা হলেন- এপিবিএনের এসআই শাহজাহান আলী, কনস্টেবল মো. রাজীব, মো. আব্দুল্লাহ, পুলিশের কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, লিটন মিয়া ও পুলিশের কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন।
এর আগে ২টার দিকে এই মামলার ১৫ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয়। দুপুর ২টা ২৫ মিনিটে রায় পড়া শুরু করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল।
৩০০ পৃষ্ঠার রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে বিচারক মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমি মেজর সিনহা হত্যা মামলার বিভিন্ন ইস্যু ও খুঁটিনাটি বিষয় খোঁজার চেষ্টা করেছি। ঘটনার সময় এপিবিএনের তিন সদস্য দায়িত্বে ছিলেন। এ তিন জনই প্রথমে সিনহার গাড়িটি আটকানোর পর ছেড়ে দেন। পরে পুলিশ পুনরায় গাড়িটি আটকালো এবং ১০ থেকে ২০ মিনিটের মধ্যে গুলি করা হয়। এতে প্রমাণিত হয় সিনহা হত্যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ’
পুরুষদের স্যানিটারি ন্যাপকিন, কারা কিনছেন । WB
নতুন করে বাজারে পাওয়া যাচ্ছে পুরুষদের স্যানিটারি ন্যাপকিন। অনেকেই বিস্মিত হয়ে ভাবতে পারেন, পুরুষের আবার ন্যাপকিনের কি দরকার! তাদের জন্য উত্তর- পুরুষদের জন্য তা দরকার। কিন্তু কাদের জন্য সেটা খোলাসা করে বলা প্রয়োজন।
যারা পরেন এই ন্যাপকিন : নানা অসুখে ভোগা মানুষের মধ্যে প্রস্রাব ধরে রাখার ক্ষমতা অনেক সময় কমে যায়। আর তাতে পথে ঘাটে তো বটেই বাড়িতেও অনেক সময় অস্বস্তিতে পড়তে হয় সেই পুরুষদের। সেটা যেমন প্রবীণদের ক্ষেত্রে সত্য তেমন অল্প বয়সেও কারও এমন সমস্যা থাকতে পারে।
একসঙ্গে অনেকটা প্রস্রাব না হয়ে গেলেও মাঝে মাঝেই নিয়ন্ত্রণ করতে পারেন না অনেকে। তাদের জন্য এই প্যাড ব্যবহারের উপযুক্ত বলেই দাবি নির্মাতাদের। বলা হচ্ছে, রাতে ঘুমের মধ্যে যাদের প্রস্রাব নিয়ন্ত্রণ করতে না পারার সমস্যা রয়েছে তাদের জন্যও এই প্যাড উপকারী।
বড়দের জন্য যে ডায়াপার বাজারে পাওয়া যায় তা ব্যবহারের চেয়ে এটি আরামদায়ক এবং কম খরচের। আরও একটি বিষয় হল, ডায়পার অনেকটা প্যান্টের আকারের। সেটি একই সঙ্গে পায়খানা ও প্রস্রাব ধারণ করতে পারে। এই প্যাড শুধুই প্রস্রাব চুঁইয়ে পড়ার অস্বস্তি কমায়।
সাধারণভাবে যেগুলো অনলাইনে বিক্রি হচ্ছে তাতে ১০টির প্যাকেটের দাম দেখা গিয়েছে ৪০০ টাকার নিচে। ছাড় দিয়ে তা পাওয়া যাচ্ছে ৩২০ টাকাতেও। আবার কোনও কোনও সংস্থার পুরুষদের প্যাডের দাম একটু বেশি।
প্রস্তুতকারীদের দাবি, এই স্যানিটারি প্যাড ব্যবহার করলে একদিকে যেমন অস্বস্তি কমবে, সেই সঙ্গে ত্বকে কোনো রকম সমস্যাও হবে না। প্রস্রাব চুঁইয়ে বাইরে পোশাক ভিজিয়ে দেওয়ার ভয়ও নেই। আবার ব্যবহার করার সময় ভিজে ভিজে অনুভূতিও হবে না।
ত্বকে বয়সের ছাপ দূর করবে করলা । WB
করলার স্বাদ তেতো হলেও এর উপকারিতা কিন্তু ভীষণ মিষ্টি। করলা খাওয়ার উপকারিতা সম্পর্কে কম-বেশি জানেন নিশ্চয়ই? কিন্তু তেতো এই সবজি যে আপনার ত্বকের যত্নেও উপকারী, তা কি জানতেন? করোলা খেলে আপনার হার্ট ভালো থাকবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যদি রূপচর্চার কাজে ব্যবহার করেন তবে ত্বক থেকে বয়সের ছাপ হবে দূর।
করলায় থাকে ভিটামিন সি, আয়রন, বিটা কেরাটিন, পটাসিয়াম এবং ক্যালসিয়াম। এসব উপাদান ত্বকের ব্যাকটেরিয়া এবং জীবাণু দূর করার পাশাপাশি এবং ত্বককে করে উজ্জ্বল। তেতো এই সবজির অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আপনার ত্বককে রাখে প্রাণবন্ত, ফলে সহজে ত্বকে বয়সের ছাপ পড়ে না।
করলা ত্বকের যেসব উপকার করে:
* ত্বককে উজ্জ্বল করে।
* ত্বক থেকে দূষিত পদার্থ ও ধুলো-ময়লা দূর করে।
* ব্রণের দাগ দূর করে।
* ত্বকে বয়সের ছাপ যেমন- ফাইন লাইনস এবং রিঙ্কেলস প্রতিরোধ করে।
* ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে।
* সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে বাঁচায়।
করলা ও শসার ব্যবহার: শসায় থাকে প্রচুর পানি। এটি ত্বককে আর্দ্র রাখতে কাজ করে। সেইসঙ্গে ত্বক পরিষ্কার রাখে ও ত্বকের জ্বালাভাব দূর করে। করলার সঙ্গে শসা মিশিয়ে ব্যবহার করলে তা ত্বকের জন্য আরও বেশি উপকারী হবে। অর্ধেকটা করলা ও অর্ধেকটা শসা ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার এই মিশ্রণ মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নি। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এই প্যাক নিয়মিত ব্যবহার করুন। করলার বীজ ফেলে ব্লেন্ড করবেন।
দই, ডিমের কুসুম ও করলার ব্যবহার: আমাদের ত্বককে নরম ও আর্দ্র রাখতে কাজ করে ডিমের কুসুম। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের ছিদ্রগুলোকে শক্ত করতে সাহায্য করে। এই দুই উপাদানের সঙ্গে করলা যোগ করলে তা ত্বক আরও বেশি সুন্দর করে, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। একটি ডিমের কুসুম, ১ টেবিল চামচ করলার রস এবং ১ টেবিল চামচ দই ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি গলায় ও মুখে সমানভাবে লাগিয়ে নিন। এভাবে রাখুন ২০-২৫ মিনিট। এরপর কয়েক সেকেন্ড বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। এবার হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।
হাদিসের বর্ণনায় কিয়ামতের কয়েকটি আলামত | বিশ্ববার্তা
যত দিন যাচ্ছে ততই পৃথিবীতে উন্নতির হাওয়া বইছে। গোটা পৃথিবীর রং বদলে যাচ্ছে। মানুষ এখন ভিন্ন গ্রহে আবাসন গড়ার স্বপ্ন দেখছে। কৃত্রিম মেঘমালা দিয়ে মরু অঞ্চলে কৃত্রিম বৃষ্টি নামিয়ে আনছে। প্রতিদিন যেন বিশ্বকে নতুনভাবে চিনতে হচ্ছে।
পৃথিবীর এই দ্রুত পরিবর্তন মূলত পৃথিবীকে কিয়ামতের দিকে নিয়ে যাচ্ছে। যেদিন মহান আল্লাহর হুকুমে কিয়ামত সংঘটিত হবে, সেদিন সব আয়োজন নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে তার আগে মহান আল্লাহ মানুষকে দুনিয়াবি উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেন। কিয়ামতের আগে মানুষের ধন-সম্পদও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে।
ধনী লোকের সংখ্যা এত ব্যাপকহারে বাড়বে যে জাকাত গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। এমনকি কিয়ামতের আগে পৃথিবীর চিত্র এতটাই বদলে যাবে যে চির শুষ্ক আরবের মরুভূমি পরিণত হবে সবুজ শ্যামল চারণভূমিতে। যে অঞ্চলে এখন মাইলের পর মাইল খুরে পানি পাওয়া যায় না, সেখানে পানির অসংখ্য উৎস সৃষ্টি হবে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না। আরবের মাঠ-ঘাট তখন চারণভূমি ও নদী-নালায় পরিণত হবে।’ (মুসলিম, হাদিস : ২২২৯)
উল্লেখ্য, মহানবী (সা.)-এর হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি আরব উদ্দেশ্য নয়। কোরআন-হাদিসের ভাষায় আরব বলে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। শুধু সৌদ রাষ্ট্রকে নয়। আরব উপদ্বীপকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিয়ে গঠিত ছিল, যা পরবর্তী সময়ে আলাদা আলাদা দেশে বিভক্ত হয়েছে। আরব উপদ্বীপের দেশগুলো হলো, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত (আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন আবুধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ এবং উম্ম আল-কাইওয়াইন। আবুধাবি শহর ফেডারেশনের রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর), ইয়েমেন ও ওমান।
এরই মধ্যে মহানবী (সা.)-এর ভবিষ্যদ্বাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে। মরু অঞ্চল মধ্যপ্রাচ্য আস্তে আস্তে সবুজ হতে শুরু করেছে।
সমপ্রতি ‘সৌদি সবুজায়ন’ ও ‘মধ্যপ্রাচ্যের সবুজায়ন’ নামে দুটি বিশাল কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে ১৩০ মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমানো, ৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা, ৪০ মিলিয়ন হেক্টর অবক্ষয়যোগ্য জমি পুনর্বাসন করা এবং ১০ বিলিয়ন গাছ লাগানো।
এরই মধ্যে বৃহৎ এই প্রকল্প নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতার, ইরান, সুদান, কুয়েত ও বাহরাইন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন।
ধারণা করা যায়, এর মাধ্যমে ব্যাপক আকারে আরবদ্বীপ সবুজায়নের ধারার সূচনা হলো। তবে অনেক আগে থেকেই আরবদ্বীপে বিভিন্ন কৃষ্টি খামার গড়ে উঠেছে। যেগুলোতে ব্যক্তিগত উদ্যোগে অনেক শাক-সবজি চাষ হয়েছে। কিছু অঞ্চল আগের চেয়ে অনেক বেশি সবুজ হয়েছে।
মজার বিষয় হলো, আরব উপদ্বীপের মরুর বুকে এখন মাছ চাষও করা হচ্ছে, যা একসময় অসম্ভব ছিল। এই অসম্ভবকে সম্ভব করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। ২০১৭ সালে এ বিষয়ে গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়, সৌদি আরবের ধু ধু মরুভূমির বুকে মাছের বিশাল খামার। সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শহীদুল্লাহ দেখিয়েছেন এমন বিরল দৃষ্টান্ত। এরপর সৌদি মালিকের অধীনে গড়ে তোলেন খামার। বর্তমানে (২০১৭ সালে) প্রায় ৬ বর্গকিলোমিটার এলাকায় ৩৪৫টি পুকুরে চলছে মাছ চাষ। সৌদি আরবে ব্যাপক চাহিদা আছে এসব মাছের।
এ ছাড়া বাংলাদেশিদের কৃষি খাতে অভিজ্ঞতা বেশি থাকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের কৃষি খামারগুলোতে বাংলাদেশি শ্রমিকের চাহিদাই বেশি। বলা যায় বাংলাদেশের সোনার মানুষগুলোর কঠোর পরিশ্রমে আরব উপদ্বীপে সবুজ সোনার ফসল ফলছে।
শহীদ জিয়ার আজ ৮৬ তম জন্মবার্ষিকী
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী আজ।
১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান পিতার সাথে তাঁর কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হয়েছেন। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তাঁর জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সকল সঙ্কটে তিনি ত্রাণকর্তা হিসেবে বার বার অবতীর্ণ হয়েছেন। দেশকে সংকট থেকে মুক্ত করেছেন। অস্ত্র হাতে নিয়ে নিজে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই চার দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
তাঁর গড়া সে রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। আর বেগম খালেদা জিয়া দেশের জনপ্রিয় নেতৃত্বে পরিণত হয়েছেন। জিয়াউর রহমানের জনপ্রিয়তা এবং বেগম খালেদা জিয়া নিজস্ব নেতৃত্ব গুণে তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসীকতা, সততা-নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমানের অবদান দেশের জন্য অসামান্য। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। বাংলাদেশ ও বাংলাদেশীদের বিশ্ব মানচিত্রে তিনি ব্যাপকভাবে পরিচিত করিয়েছেন স্বাতন্ত্র বৈশিষ্ট্যে। জাতির মর্যাদাকেও বিশ্বব্যাপী প্রশংসিত করেছেন তাঁর শাসনামলে।
জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম প্রতিটি মানুষ শ্রদ্ধাভরে এখনো স্মরণ করে। একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবেও তাঁর পরিচিতি সর্বজনবিদিত। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও দিক-নির্দেশনা। তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি দেশের স্বাধীনতা পরবর্তীকালে কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তাঁরই (শেখ মুজিব) সহকর্মী খন্দকার মোশতাক আহমদ ক্ষমতায় অধিষ্ঠিত হন। পরবর্তী সময়ে নানা রাজনৈতিক পট-পরিবর্তন ও ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান ঘটে। দেশের সেই চরম ক্রান্তিকালে সিপাহী-জনতার মিলিত প্রয়াসে জিয়াউর রহমান নেতৃত্বের হাল ধরেন। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক-ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমৃত্যু চেষ্টা চালিয়েছেন। জাতির মধ্যে একটি নতুন উদ্দীপনার সৃষ্টি করে তাদেরকে জাগিয়ে তুলতে তিনি সফল হয়েছিলেন।
তাঁর স্বল্পকালীন শাসনকার্য পরিচালনায় তিনি গভীর দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। শুধু দেশে নয়, ইরাক-ইরান যুদ্ধসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের নানা সঙ্কটে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এমনকি তার রাজনৈতিক বিরোধীরাও মৃত্যুর পর তাঁর সততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ কারণেই এ দেশের সর্বস্তরের জনগণের অন্তরে স্থায়ী আসন করে নিয়েছেন।
কর্মসূচি : জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টায় বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দ শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন। ঐদিন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র এবং পোস্টার প্রকাশ করা হয়েছে। বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ড্যাব আজ এবং বিএনপির পক্ষ থেকে চিকিৎসকরা আগামীকাল নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে। অনুরূপভাবে সারাদেশে বিভিন্ন পর্যায়ের ইউনিটসমূহ নিজেদের সুবিধানুযায়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে উদ্যোগ গ্রহণ করবে।
পুনম পান্ডে, সেক্স ও পর্নো কেলেঙ্কারি! | WB
বিভিন্ন কারণে অভিনেত্রী পুনম পান্ডেকে সংবাদ শিরোনামে বারবার দেখা যাচ্ছে। এ পর্যন্ত অকপটেই কথা বলে এসেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাতকারে সামাজিক মাধ্যমে সক্রিয় এই তারকা স্যাম বম্বের সঙ্গে বিবাহবিচ্ছেদসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন।
View this post on Instagram
A post shared by Poonam pandey🔵 (@its_poonam_pandey_)
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার পর্নো কেলেঙ্কারিতেও জড়িয়েছিল পুনমের নাম। এছাড়া তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেও সংবাদ মধ্যে এসেছেন তিনি। পুনম বিবাহবিচ্ছেদ নিয়ে বলেন, আমি ভাল আছি।
View this post on Instagram
A post shared by Poonam pandey🔵 (@its_poonam_pandey_)
এই মুহূর্তে স্যাম বম্বেকে নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমি ধাক্কা সামলে উঠছি। থেরাপিস্টের কাছি যাচ্ছি। কারও সঙ্গে ডেট করছেন কীনা জানতে চাইলে তিনি বলেন, একেবারেই না।
View this post on Instagram
A post shared by Poonam pandey🔵 (@its_poonam_pandey_)
এখন থেকে পাঁচ বছর পর হয়ত, তবে এখন নয়। আমি এসব নিয়ে এখন ভাবছি না একেবারেই। এক পর্যায়ে তিনি বলেন, অনেকেই জিজ্ঞাসা করে আমি এই ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের ফাঁদে পড়েছি কীনা। কখনও পড়িনি।
View this post on Instagram
A post shared by Poonam pandey🔵 (@its_poonam_pandey_)
একবারও না। যদি এমন পরিস্থিতিতে কেউ পড়ে তবে তা দুর্ভাগ্যজনক। বলিউডে আমার কোনও গডফাদার ছিল না, এখানে খুব বেশি বন্ধুও নেই। যা করার আমারই করতে হয়। তিনি জানান, সামনে তিনি ভাল কিছু উপহার দিতে যাচ্ছেন, তবে তার আভাস দেননি তিনি।
টেক্সাসের ঘটনায় ফের আলোচনায় আফিয়া সিদ্দিকী | WB
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইহুদি উপাসনালয় সিনাগগে গত শনিবার কয়েকজনকে জিম্মি করার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন অপহরণকারী ফয়সাল আকরাম (৪৪)। প্রায় ১০ ঘণ্টা দমবন্ধ উৎকণ্ঠায় কাটিয়েছিলেন সিনাগগে থাকা চারজন মানুষ।
যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যের ওই উপাসনালয় থেকে অবশেষে মুক্ত করা হয়েছে তাদের। নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের মধ্য দিয়ে অবসান হয় তাদের জিম্মি সংকটের। নিহত হয়েছে বন্দুকধারী। কিন্তু বিভিন্ন মিডিয়ায় ইতোমধ্যে প্রচার হয়ে গেছে জিম্মিকারী ছিলেন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি পাকিস্তানি নাগরিক আফিয়া সিদ্দিকীর ভাই।
কথা রটেছে, বোনকে মুক্তির দাবিতেই এই চারজনকে জিম্মি করেছিলেন হামলাকারী। জিম্মিদের উদ্ধার অভিযানে হামলাকারীর পরিচয় নিশ্চিত হলেও তা প্রকাশ করতে নারাজ এফবিআই। আর এ কারণেই সন্দেহ দানা বেঁধেছে, আসলেই কি লোকটি আফিয়া সিদ্দিকীর ভাই? আলজাজিরা, এপি, এনবিসি নিউজ।
শনিবার মার্কিন সাংবাদিকরা জানান, তারা ঘটনাস্থলে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর কিছুক্ষণ পর টুইট বার্তায় টেক্সাস গভর্নর গ্রেগ জানিয়েছেন, সংকটের অবসান ঘটেছে। সব জিম্মি জীবিত এবং অক্ষত রয়েছেন।
দীর্ঘ জিম্মি সংকট বিষয়ে টেক্সাসের কোলিভিল শহরের পুলিশ প্রধান মিশেল মিলারও নিশ্চিত করেছেন, বন্দুকধারী মারা গেছেন। কিন্তু তার মৃত্যু কীভাবে হল, আত্মহত্যায় নাকি নিরাপত্তা বাহিনীর গুলিতে, তা নিশ্চিত করেননি তিনি।
উল্লেখ্য, আফিয়া সিদ্দিকী একজন পাকিস্তানি বিজ্ঞানী। তিনি যুক্তরাষ্ট্রের ব্রান্ডিস ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশোনা করেছেন। আল কায়েদার অপারেটিভ হিসেবে অভিযুক্ত হয়ে তিনি সাজাপ্রাপ্ত হন। ম্যানহাটনের এক আদালত ২০১০ সালে তাকে অভিযুক্ত করে ৮৬ বছরের সাজা দেয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে জেলে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের গুলি করা হোক।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আফিয়ার বিরুদ্ধে যে অভিযোগ তা গুরুতর। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে এ অভিযোগ মারাত্মক। কিন্তু তার সমর্থকেরা তাকে নিরপরাধ বলে মনে করে। তারা মনে করে, টুইন টাওয়ার হামলার পর আফিয়া সিদ্দিকীর বিরুদ্ধে বিচার ব্যবস্থা অতি উৎসাহী হয়ে কাজ করেছে।
নিউইয়র্কে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আলোচিত টুইন টাওয়ার হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীদের নজরে পড়েন আফিয়া। ২০০৪ সালের মে মাসে এফবিআই এবং বিচার বিভাগ তাকে আল কায়েদার একজন অপারেটিভ এবং মদদদাতা হিসেবে অভিযুক্ত করে। ২০০৮ সালে আফিয়াকে আটক করে আফগানিস্তান কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন নাগরিকদের হত্যা চেষ্টার অভিযোগে ২০১০ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। শাস্তি ঘোষণার শুনানিতে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার বাণী দেন আফিয়া এবং তিনি বিচারকদের ক্ষমা করার ঘোষণা দেন। তার আইনজীবীরা বিচারকের কাছে অনুরোধ জানান, তিনি মানসিকভাবে অসুস্থ। তাই তাকে লঘু শাস্তি দেওয়া হোক। তবে আফিয়া সিদ্দিকী বলেন, ‘আমি মানসিক ভারসাম্যহীন নই। ওই বক্তব্যের সঙ্গে আমি একমত নই।’
নাসিক নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ীদের তালিকা | বিশ্ববার্তা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন যারা। ভোট গননার পমর বেসরকারীভাবে রিটার্নিং কর্মকর্তা বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজয়ীরা হলেস্টাফ
১নং ওয়ার্ডে আনোয়ার ইসলাম (ঠেলাগাড়ি), ২নং ওয়ার্ডে ইকবাল হোসেন (লাটিম), ৩ নং ওয়ার্ডে শাহজালাল বাদল (ঠেলাগাড়ি), ৪ নং ওয়ার্ডে নুর উদ্দিন মিয়া (ঠেলাগাড়ি), ৫ নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ সাদরিল (ব্যাডমিন্টন র‌্যাকেট), ৬ নং ওয়ার্ডে মতিউর রহমান মতি (ঠেলাগাড়ি), ৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান খান (রেডিও), ৮ নাম্বার ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা (করাত) , ৯ নাম্বার ওয়ার্ডে ইস্রাফিল প্রধান (করাত), ১০ নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন (ব্যাডমিন্টন র‌্যাকেট), ১১ নং ওয়ার্ডে অহিদুল ইসলাম (ঝুড়ি),
১২ নং ওয়ার্ডে শওকত হাসেম (লাটিম), ১৩ নং ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার (ঠেলাগাড়ি), ১৪ নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনির (ঘুড়ি), ১৫ নং ওয়ার্ডে অসিত বরণ (ঝুড়ি), ১৬ নং ওয়ার্ডে মো: রিয়াদ হাসান (ঘুড়ি), ১৭ নং ওয়ার্ডে আব্দুল করিম বাবু (ঘুড়ি), ১৮ নং ওয়ার্ডে কামরুল হাসান মুন্না (ঘুড়ি), ১৯ নং ওয়ার্ডে মোখলেছুর রহমান চৌধুরী (লাটিম), ২০ নং ওয়ার্ডে শাহেন শাহ আহমেদ (করাত), ২১ নং ওয়ার্ডে মো: শাহিন মিয়া (ঘুড়ি),
২২ নং ওয়ার্ডে সুলতান আহমেদ ভুইয়া (টিফিন ক্যারিয়ার), ২৩ নাম্বার ওয়ার্ডে আবুল কাওসার আশা (ঠেলাগাড়ি), ২৪ নং ওয়ার্ডে আফজাল হোসেন (ঘুড়ি), ২৫ নং ওয়ার্ডে এনায়েত হোসেন (ঠেলাগাড়ি) ২৬ নং ওয়ার্ডে সামছুজ্জোহা (ঘুড়ি) ও ২৭ নং ওয়ার্ডে মো: সিরাজুল ইসলাম (লাটিম)
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কারাগারে কোরআন হিফজ করলেন ৬০৫ বন্দি | বিশ্ববার্তা
কারাবন্দিদের পুনর্বাসনে বিভিন্ন প্রগ্রামের ব্যবস্থা করে থাকে আরব আমিরাত সরকার। এরই ধারাবাহিকতায় শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ধর্ম, খেলাধুলা ও পেশাদার বিষয়ক বিভিন্ন প্রগ্রামে এক হাজার ২২৮ জন বন্দিকে সম্পৃক্ত করেছে দুবাই পুলিশের শাস্তি ও সংশোধন প্রতিষ্ঠানের সাধারণ বিভাগ।
ধর্ম শিক্ষা প্রগ্রামে পবিত্র কোরআন পড়তে ও শিখতে বন্দিদের উৎসাহ দেওয়া হয়। ফলে গত দুই বছরে ধর্ম শিক্ষা প্রগ্রামে অংশ নিয়ে পবিত্র কোরআন হিফজ করেছেন ৬০৫ বন্দি। এ ছাড়া ২০২১ সালে ২৭৫ জন এবং ২০২০ সালে ৩৩৩ জন এই প্রগ্রামে অংশ নিয়ে উপকৃত হয়েছেন।
দুবাইয়ের এডুকেশনাল জোন, স্থানীয় ও বিভিন্ন আন্তর্জাতিক কলেজের সহায়তায় বন্দিরা নিজেদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেন এবং নিয়মিত তাঁদের কাছে সর্বশেষ প্রকাশিত প্রয়োজনীয় সব বই সরবরাহ করা হয়।
আরব আমিরাতে বন্দিদের জন্য বিভিন্ন কোর্স ও প্রগ্রামের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কোর্স হলো সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ শিল্প কোর্স, গ্রাফিক ডিজাইন, ফিল্ম মেকিং, ইংরেজি ভাষা, চীনা ভাষা, রাগ নিয়ন্ত্রণ, চ্যালেঞ্জ ও সাফল্যের পথ, ক্রিয়েটিভ কোর্স ইত্যাদি। এর আগে ২০২০ সালে সায়েন্টিফিক কোর্স থেকে উপকৃত হয়েছেন ১৭০ জন বন্দি এবং শিক্ষা কোর্স থেকে উপকৃত হয়েছেন ১৯১ জন বন্দি।
দুবাই পুলিশের শাস্তি ও সংশোধন প্রতিষ্ঠানের সাধারণ বিভাগের পরিচালক মেজর জেনারেল আলি আল শামালি বলেন, ‘এসব প্রগ্রামের মাধ্যমে বন্দিদের দক্ষতা ও সক্ষমতার বিকাশ, পুনর্বাসন এবং তাদের ধর্মীয় বিশ্বাসকে শক্তিশালী করা। এসব প্রগ্রামের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন মনস্তাত্ত্বিক ও মানসিক সমস্যার মোকাবেলা করা এবং বন্দিদের মুক্তির পর ভয় ও দ্বিধাদ্বন্দের বাধা অপসারণে সহায়তা করা, যেন বন্দিরা সহজেই সমাজের মূলধারায় পুনরায় সংগঠিত হতে পারে।’
মানসিকভাবে শক্তিশালী হওয়ার ৫ টিপস | WB
আবেগপ্রবণ হওয়া ভালো কিন্তু অতিরিক্ত আবেগ কখনোই ভালোনা। বর্তমানে দুনিয়ায় তাল মিলিয়ে চলতে গেলে আমাদের মধ্যে অনেকে ভেঙে পড়েন। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে কারো জীবন মসৃণ নয় এর মধ্যে লড়াই করে বেঁচে থাকতে হবে। তবে মানসিকভাবে শক্ত থাকতে চাইলে ৫টি বিষয় মাথায় রাখতে হবে।
নতুন লক্ষ্য ঠিক করা:
আমারা সকলেই কান্না, রাগ ও উদ্বেগের মাধ্যমে নেতিবাচক পরিস্থিতির মোকাবিলা করে থাকি।  তবে যাইহোক এগুলো সাময়িক। এ থেকে পরে অনুশোচনা তৈরি হয়। এজন্য ইতিবাচকভাবে সব পরিস্থিতি মোকাবেলা করতে হবে।  কী করবেন সে বিষয়ে নতুন লক্ষ্য ঠিক করুন।
ব্যায়াম করা:
ওয়ার্কআউট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র স্ট্রেস কমাতে সাহায্য করেনা বরং আত্মনির্ভরশীলতা বাড়িয়ে দেয়। ব্যায়াম করলে রাগের মাত্রা কমে। এমন অনেকে আছেন তারা যখন হতাশায় ভোগেন তখন যদি নাচ করেন বা হাঁটেন বা দৌঁড়াদৌড়ি বা জিম করেন তাহলে তারা ধীরে ধীরে ভালো বোধ করতে শুরু করেন। হতাশার মাত্রাও কমে।
পুরানো অভ্যাস বাদ দেওয়া:
পুরানো অভ্যাস বাদ দিয়ে নতুনভাবে শুরু করুন। আপনার কৌশলগুলো পরিবর্তন করার চেষ্টা করুন এবং নতুন পদ্ধতিতে কাজ চেষ্টা করুন কাজ করতে।
আপনার সুখের উপর গুরুত্ব দিন:
মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আপনাকে আগে নিজে খুশি থাকতে হবে এবং এর জন্য কাজ করতে হবে। নিজের কথা ভাবুন, শুধুমাত্র অন্যদের খুশি করার জন্য আপস করবেন না। অন্য কারো জন্য আপনার স্বপ্নগুলোকে পিছনে ফেলে রাখবেন না। নিজের উপর ফোকাস করুন এবং নিজের জন্য সিদ্ধান্ত নিতে নিজেকে শক্তিশালী করুন।
জীবনে ঝুঁকি নিন
জীবনে ঝুঁকি না নিলে কখনোই সামনে এগোতে পারবেন না। আপনার মধ্যে সেই সাহস গড়ে তুলতে হবে এবং নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। একটি বিষাক্ত সম্পর্ক থেকে সরে আসা বা জীবনের অন্য কোন প্রয়োজনে ঝুঁকি নিতে হবে।
ভুয়া নিউজের প্রধান বাহক ইউটিউব | WB
বিশ্বব্যাপী অনলাইন মাধ্যমে বিভ্রান্তি এবং ভুল তথ্য ছড়ানোর একটি প্রধান বাহক হচ্ছে ইউটিউব। ইন্টারন্যাশন্যাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) এ তথ্য জানিয়ে বলেছে, ইউটিউব তাদের প্ল্যাটফর্মে মিথ্যার বিস্তার মোকাবেলায় যথেষ্ট কাজ করছে না।
যুক্তরাজ্যের ফুল ফ্যাক্ট এবং ওয়াশিংটন পোস্টের ফ্যাক্ট চেকারসহ ৮০টিরও বেশি সংস্থার স্বাক্ষরিত একটি চিঠিতে এসব কথা বলা হয়েছে। ইউটিউবের প্রধান কর্মকর্তা সুজন ওয়াচিস্কিকে লেখা ওই চিঠিতে ইউটিউবে ভিডিও আপলোড করার প্রক্রিয়াতে কিংবা সেই ভিডিও থেকে প্রেরিত বার্তাগুলোর পরীক্ষার ক্ষেত্রে আরো স্বচ্ছতা আনার দাবি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘ইউটিউবকে তাদের ভিডিওগুলোতে কোনো ভুল তথ্য পরিবেশিত হচ্ছে কিনা তা উন্মোচন করার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। এছাড়াও, যারা বারংবার ভুল তথ্য পরিবেশন করছেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ চিঠিটি গত পয়লা জানুয়ারি লেখা হয়েছে।
বিশ্বব্যাপী তথ্য যাচাই (ফ্যাক্টচেক) সংস্থাগুলোর তরফ থেকে বলা হচ্ছে, একবার বা দু’বার নয়। সামাজিক মাধ্যমে প্রেরিত বিভ্রান্তিকর বা মিথ্যে তথ্যের জন্য একাধিকবার হিংসা ছড়িয়েছে আসমুদ্রহিমাচল জুড়ে। যদিও ফেসবুক বা টুইটারের মতো সোশ্যাল সাইটগুলো ইতোমধ্যেই এই প্রবণতা রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে, ইউটিউব-এর তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। আর, তাই এই পত্রাঘাত।
চিঠিতে একটি তালিকা দিয়ে বোঝানো হয়েছে কীভাবে ইউটিউব ভুল তথ্য সংবলিত ভিডিওগুলোকে তাদের প্লাটফর্মে চলতে দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রকে পরোক্ষভাবে মদত জুগিয়েছে। এর প্রভাব ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ান বিশ্বের সর্বত্র পড়েছিল। গত বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে ক্যাপিটলে আক্রমণের সময়ে কিংবা প্রেসিডেন্ট নির্বাচনের সময়তেও এই ভিডিও যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল এবং অরাজকতা সৃষ্টিতে বড় ভূমিকা নিয়েছিল।
‘এ ধরনের উদাহরণ গুনে শেষ করা যাবে না। সবচেয়ে আশ্চর্জনক বিষয়ে হলো, আজ ইউটিউবের নীতি-প্রণালীকে তোয়াক্কা না করেই ভুল তথ্য প্রেরণকারী চ্যানেলগুলো সক্রিয় রয়েছে। যে দেশগুলোতে ইংরেজির ব্যবহার খুবই কম বা একেবারেই নেই সেইসব দেশে এ চ্যানেলগুলোর প্রভাব অপিরসীম,’ এই চিঠিতে লেখা হয়েছে।
বিষয়টিকে গুরত্ব দেয়ার অনুরোধ জানিয়ে আইএফসিএন-এর তরফ থেকে ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় অপপ্রচার ও ভুল তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয়েছে। চিঠিতে আইএফসিএন-এর পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে।
যেমন ভুল তথ্য সনাক্ত করার ক্ষেত্রে একটি স্বচ্ছ নীতি প্রণয়নের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, ভুল তথ্য কে বা কারা কীভাবে পরিবেশন করছেন, এই ভুল তথ্য গোটা বিষয়ে কী এবং কতটা প্রভাব বিস্তার করছে সে সম্পর্কে স্বাধীনভাবে গবেষণার পরামর্শও দেয়া হয়েছে এই চিঠিতে।
ক্ষমার বিনিময়ে মহান আল্লাহ যা দেবেন | বিশ্ববার্তা
মানুষকে বলা হয় সামাজিক জীব। সমাজে চলতে গিয়ে নানান প্রকৃতির মানুষের সঙ্গে মিশতে হয় আমাদের। গরম-নরম সব প্রকৃতির মানুষের বসবাস আমাদের চার পাশে। কখনো কারো কারো আচার-আচরণে আমরা কষ্ট পাই। ফলে কেউ প্রতিশোধ নিতে সহজেই তর্কে জড়িয়ে পড়ে।
আবার কেউ এসব এড়িয়ে ক্ষমার পথে হাঁটে। কারণ ক্ষমা একটি মহৎ গুণ। মহৎ মানুষই ক্ষমা করতে পারে। খুব কম মানুষ আছে—যারা অপরের ভুলগুলো ক্ষমা করে দেয়। প্রকৃতপক্ষে প্রতিশোধের চেয়ে ক্ষমার স্বাদ অনেক অনেক বেশি। প্রতিহিংসা শুধু নিজেকেই ধ্বংস করে না, বরং একটি সুস্থ সমাজ বিনির্মাণে অন্তরায়ও বটে। হিংসার অনলে না পুড়ে যারা জীবনকে উপভোগ করার চেষ্টা করে, তারাই বুদ্ধিমান।
আল্লাহর অনুসরণ
ক্ষমাকারী ব্যক্তি ক্ষমার মাধ্যমে মূলত আল্লাহর বিশেষ একটি গুণের অনুসরণ করে। কারণ, সকল মানুষই ভুল করে থাকে। এভাবে যদি ভুলের কারণে শুধু প্রতিশোধ নেওয়ার প্রচলন হয়ে যায়, তাহলে কেউই কারো থেকে রেহাই পাবে না। পৃথিবীতে একে অপরের যে ভ্রাতৃত্বের বন্ধন আছে—তা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, ‘আর আল্লাহ মানুষদের তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করলে, ভূপৃষ্ঠে কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে, তখন তো আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা।’ (সুরা ফাতির, আয়াত : ৪৫)
সম্মান বৃদ্ধি হয়
ক্ষমার মাধ্যমে ক্ষমাকারী তার নিজের সম্মান বৃদ্ধি করে তোলে। মানুষের দিলে ও সমাজে সে অনন্য এক মর্যাদার আসনে সমাসীন হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সদকা করলে সম্পদ কমে না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৪৮৬)
ক্ষমার বিনিময় আল্লাহ নিজে দেবেন
ক্ষমার বিনিময় একমাত্র আল্লাহ তাআলা দেবেন। এটা আল্লাহর ওয়াদা। কারণ ক্ষমাকারী দুনিয়াতে ক্ষমার মাধ্যমে সংশোধনের পথ উন্মোচিত করে। আল্লাহ বলেন, ‘আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। যে ক্ষমা করে ও আপস করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে; নিশ্চয়ই তিনি অত্যাচারীদের পছন্দ করেন না।’ (সুরা শুরা, আয়াত : ৪০)
শত্রুকে বন্ধুতে পরিণত করে
ক্ষমা এমন এক জিনিস, যে তার আজন্ম শত্রু, প্রজন্ম থেকে প্রজন্ম শত্রুকেও আপন বন্ধুতে পরিণত করে। আল্লাহ বলেন, ‘আর ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত করুন তা দ্বারা যা উত্কৃষ্ট; ফলে আপনার ও যার মধ্যে শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো।’ (সুরা ফুসসিলাত, আয়াত : ৩৪)
আল্লাহর ক্ষমা লাভ হয়
এর চেয়ে বড় লাভ আর কী হতে পারে যে আমি যদি কাউকে ক্ষমা করে দেই, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার বিভিন্ন অপরাধ মার্জনা করে দেবেন। আল্লাহ বলেন, ‘আর তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে, তারা আত্মীয়-স্বজন, অভাবগ্রস্তকে ও আল্লাহর রাস্তায় হিজরতকারীদের কিছুই দেবে না; তারা যেন ওদের ক্ষমা করে এবং ওদের দোষ-ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন।’ (সুরা নুর, আয়াত : ২২)
জান্নাতের অধিকারী হয়
যারা প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর জন্য ক্ষমা করে দেয় তাদের জন্য আল্লাহ রেখেছেন বিশাল জান্নাত। আল্লাহ বলেন, ‘আর তোমরা তীব্রগতিতে চল নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৩, ১৩৪)
অনাবিল সুখ
ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ডাগর চোখবিশিষ্ট হুর দেবেন। যাদের চোখ হবে হরিণের মতো অপরূপ। যার রূপ ও সৌন্দর্য চাঁদ ও সূর্যের মতো উজ্জ্বল হবে। সাহল ইবনে মুআজ (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তাঁর রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সংবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সকল সৃষ্টিকুলের মধ্য থেকে ডেকে নেবেন এবং তাকে হুরদের মধ্য থেকে তার পছন্দমতো যেকোনো একজনকে বেছে নেওয়ার স্বাধীনতা দেবেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৭৭৭)
কোরআনের বর্ণনায় একটি উন্নত জনপদ যেভাবে ধ্বংস হয় | বিশ্ববার্তা
ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর একটি আদ গোত্র। আদ গোত্রের ১৩ পরিবার ছিল। তাদের বসতি ছিল আম্মান থেকে শুরু করে হাজরামাউত ও ইয়ামন পর্যন্ত। তাদের খেতখামার অত্যন্ত সজীব ও শস্যশ্যামল ছিল।
সব ধরনের বাগ-বাগিচা ছিল তাদের। তারা দৈহিক গঠন ও শক্তি-সাহসে ছিল অন্য সব জাতি থেকে স্বতন্ত্র। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ‘এমন দীর্ঘকায় ও শক্তিশালী জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃজিত হয়নি।’ (সুরা ফজর, আয়াত : ৮)
ইবনে আব্বাস (রা.) ও মুকাতিল (রহ.) থেকে একটি (ইসরায়েলি) বর্ণনায় রয়েছে, তাদের উচ্চতা ছিল ১৮ ফুট (১২ হাত)। তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা আরো বলেন, ‘তিনি তাদের দেহের বিস্তৃতি করেছেন অধিক পরিমাণ।’ (সুরা আরাফ, আয়াত : ৬৯)
মহান আল্লাহ এই জাতির কাছে হুদ (আ.)-কে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আদ জাতির কাছে প্রেরণ করেছি, তাদের ভাই হুদকে।’ (সুরা আরাফ, আয়াত : ৬৫)
যেহেতু আদ জাতি ছিল মূর্তিপূজারী। তারা আরো নানা অপকর্মে লিপ্ত ছিল। হুদ (আ.) তাদের মূর্তিপূজা ছেড়ে একত্ববাদের অনুসরণ করতে এবং সর্বপ্রকার অত্যাচার-উত্পীড়ন বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেন। কিন্তু তারা নিজেদের ধনৈশ্বর্যের মোহে মত্ত হয়ে তাঁর আদেশ অমান্য করে। অতঃপর নবীর কথা অমান্য করে পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দেন। তাদের প্রতি প্রথম আজাব ছিল অনাবৃষ্টি। তিন বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল। এতে তাদের ফসল জ্বলে-পুড়ে ছারখার হয়ে যায়। ফলে দেশে অভাব দেখা দেয়। তার পরও তারা শিরক ও মূর্তিপূজা ত্যাগ করেনি।
অতঃপর আট দিন সাত রাত তাদের ওপর দিয়ে বয়ে যায় প্রবল ঘূর্ণিঝড়। এতে তাদের বাড়ি-ঘর, বাগ-বাগিচা, জীবজন্তু সব ধ্বংস হয়ে যায়। তারা নিজেরাও শূন্যে উড়তে থাকে। রাতে তারা মরে উপুড় হয়ে মাটিতে পড়ে থাকে। আল্লাহ তাআলা পৃথিবীর সেরা শক্তিধর আদ জাতিকে এভাবে ধ্বংস করেন। আল্লাহ তাআলা হুদ (আ.) ও তাঁর অনুসারী মুমিনদের এ আজাব থেকে রক্ষা করেন। বর্তমানে আদ জাতির এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে।
সন্তান জন্মদানে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা বাড়ছে | WB
বিশ্বব্যাপী পুরুষদের বন্ধ্যাত্বের চিকিৎসায় সাফল্যের হার কম। নারী পুরুষ দুজনের জন্যই বন্ধ্যত্বের চিকিৎসা দীর্ঘমেয়াদি। এক সপ্তাহের ডোজেই এটি সেরে যায় না। তাই এক্ষেত্রে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রায়ই ব্যয়বহুল হয়ে থাকে। বিশেষ করে টেস্টটিউব পর্যন্ত যদি বিষয়টি গড়ায়।
সন্তান ধারণে অক্ষম। বাংলাদেশে কত শতাংশ দম্পতি এ সমস্যায় ভুগছেন, তার সঠিক পরিসংখ্যান নেই। এই সমস্যার কারণে নারীদের দোষারোপ করে থাকে অনেকেই। কিন্তু এ ধারণা থেকে বের হয়ে আসা উচিত। কারণ বন্ধ্যাত্ব নারী ও পুরুষ উভয়েরই হতে পারে। চিকিৎসকেরা বলেছেন, সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা একই রকম। এই সংখ্যা দিন দিন বাড়ছে।
যদিও পারিবারিক ও সামাজিকভাবে বাংলাদেশে নারীদেরই এজন্য নিগ্রহের শিকার হতে হয় বেশি। বন্ধ্যাত্বের এখন নানা চিকিৎসা বাংলাদেশে রয়েছে। তবে তা দীর্ঘমেয়াদি, ব্যয়বহুল এবং কষ্টকর।
যেসব কারণে নারীদের বন্ধ্যাত্ব হয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সন্তান ধারণের চেষ্টা করার পর টানা এক বছর সময়কাল যদি কেউ সফল না হন তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়।
স্ত্রী রোগের পাশাপাশি নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসা দিয়ে থাকেন ডা. সেলিনা আক্তার। তিনি বলছিলেন, তার কাছে যে দম্পতিরা আসেন তাদের মধ্যে সন্তান ধারণে অক্ষমতায় নারী ও পুরুষের সংখ্যা একই রকম।
দেখা যায় দম্পতিদের মধ্যে ৪০ শতাংশ ক্ষেত্রে স্ত্রী এবং একই সংখ্যক স্বামীদের শারীরিক সমস্যা থাকে। বাকি ১০ ভাগ ক্ষেত্রে দুজনেরই সমস্যা থাকে। কিন্তু ১০ ভাগ ক্ষেত্রে সমস্যা অজানা থেকে যায়। নারীরা প্রধানত কি কারণে সন্তান ধারণে অক্ষম হয়ে থাকেন সে সম্পর্কে ধারণা দিলেন ডা. সেলিনা আক্তার।
১. প্রেগন্যান্সির জন্য জরুরি পলিসিস্টিক ওভারি, যার মাধ্যমে একটা করে ওভাম আসার কথা, সেটা আসে না।
২. জরায়ুর কিছু সমস্যা থাকে, যা জন্মগত হতে পারে আবার অসুখের কারণে হতে পারে।
৩. জন্মগত সমস্যার কারণে হয়ত ডিম আসছে না, তার টিউব ব্লক, জরায়ু যেটা আছে সেটা বাচ্চাদের মতো।
৪. আরও কিছু অসুখ আছে, যেমন: ওভারিয়ান চকলেট সিস্ট, এন্ডোমেট্রিওসিসের কারণে হতে পারে।
৫. হরমোনের কারণেও হতে পারে। যেমন থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে।
৬. আর যৌনবাহিত রোগের কারণে মেয়েদের প্রজনন অঙ্গগুলোর ক্ষতি করে। সেজন্য বন্ধ্যাত্ব হতে পারে।
পুরুষের যেসব কারণে বন্ধ্যাত্ব
জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ফজল নাসের বলছেন, তাদের অভিজ্ঞতা হচ্ছে পুরুষরা বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে অনেক দেরিতে চিকিৎসকের কাছে যান। কেননা সন্তান না হলে শুরুতেই স্ত্রীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পুরুষদের বন্ধ্যত্বের মূল কারণগুলো কী জানালেন তিনি।
১. একটা কারণ এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই। তার নালির কোথাও বাধা সৃষ্টি হয়েছে তাই শুক্রাণু মিলতে পারছে না। শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান অণ্ডকোষ, কোনো কারণে সেটি তৈরিই হয়নি।
২. অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে।
৩. আবার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু মান ঠিক নেই। যার ফলে সে ডিম ফার্টিলাইজ করতে পারে না।
৪. এছাড়া টেস্টোস্টেরন হরমোনও ‘সিক্রেশন’ হতে হবে।
৫. প্রজনন অঙ্গে কোনো ধরনের আঘাত।
৬. অস্ত্রোপচারের কারণে সৃষ্ট বাধা।
৭. প্রজনন অঙ্গে যক্ষ্মা।
৮. ডায়াবেটিস।
৯. ছোটবেলায় মাম্পস।
১০. এমনকি মাথায় চুল গজানোর ওষুধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস।
যে ধরনের চিকিৎসা রয়েছে
বাংলাদেশে এখন বন্ধ্যাত্বের চিকিৎসার নানা ব্যবস্থা রয়েছে। সে সম্পর্কে ডা. সেলিনা আক্তার বলছিলেন, ‘যখনই কোনো কাপলের এক বছর বাচ্চা হচ্ছে না, তাদের অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। বয়স যদি ত্রিশের বেশি হয়, সেক্ষেত্রে আমরা এক বছর অপেক্ষা করতে মানা করি। তাদের তার আগেই ডাক্তারের কাছে চলে আসতে হবে। ছয় মাসের মধ্যে যদি না হয়। আর বয়স যদি ত্রিশের নিচে হয় তাদের বলি এক বছরের কথা।’
এছাড়া আজকাল অনেকেই পেশাগত কারণে সন্তান ধারণে সময় নেন, সেটি এক এসময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে সেটি স্বাস্থ্যসম্মত করা পরামর্শ দিচ্ছেন তিনি।
১. মেয়েদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে।
২. ক্যালরি খাওয়া কমাতে হবে।
৩. ঘরে রান্না খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
৪. ব্যায়াম করতে হবে।
৫. শরীরের স্বাভাবিক ওজন রক্ষা করতে হবে।
৬. জীবনাচারণ পরিবর্তন করতে হবে।
৭. দিনে ঘুমানো, রাতে জেগে থাকার মত অভ্যাস বদলাতে হবে।
৮. বয়স থাকতে বাচ্চা নিতে হবে।
ডা. সেলিনা আক্তার বলেছেন, নারীদের ডিম্বাণু বৃদ্ধির জন্য ওষুধ, হরমোন ইনজেকশন দেন তারা। ডিম্বাশয়, এর নালী ও জরায়ুর সমস্যা দেখতে ল্যাপারস্কপি রয়েছে। কিছুদিন আগে স্বল্প পরিসরে চালু হয়েছে স্টেম সেল থেরাপি। সন্তান জন্মদানে অক্ষম দম্পতির দেহ থেকে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে কৃত্রিম পরিবেশে তা নিষিক্ত করে পুনরায় স্ত্রীর জরায়ুতে স্থাপন করা বা টেস্টটিউব বেবির ব্যবস্থা শুরু হয়েছে প্রায় কুড়ি বছর আগে। তবে বাংলাদেশে সন্তানহীনতার চিকিৎসা যতটুকু রয়েছে তার বেশিরভাগেই নারীদের জন্য এবং তা মূলত বিভাগীয় শহরভিত্তিক।
দেশের সবগুলো বিভাগীয় শহরে মেডিকেল কলেজগুলোতে এর ব্যবস্থা গড়ে উঠেছে। ঢাকায় শুধু বন্ধ্যাত্বের চিকিৎসায় বেসরকারি ক্লিনিক রয়েছে। বড় বেসরকারি হাসপাতালগুলোতে ইনফার্টিলিটি বিভাগ রয়েছে।
পুরুষদের জন্য কিছু চিকিৎসার কথা বলছিলেন চিকিৎসক ফজল নাসের:
ওষুধ দিয়ে শুক্রাণু বাড়ানো যেতে পারে। স্বাভাবিক হচ্ছে প্রতি মিলিতে চল্লিশ থেকে ১২০ মিলিয়ন শুক্রাণু থাকার কথা। যদি সংখ্যাটা ১০ মিলিয়নের নিচে নেমে যায়, তাহলে কৃত্রিম গর্ভধারণে যেতে হবে। যদি পুরোপুরি অবস্ট্রাকশন হয়ে থাকে যে, শুক্রাণু আসছে না, তাহলে দেখতে হবে অণ্ডকোষটা সক্রিয় আছে কি না। অণ্ডকোষ সক্রিয় থাকলে সেখান থেকে সুঁই দিয়ে শুক্রাণু নিয়ে এসে টেস্টটিউব পদ্ধতিতে সন্তান জন্ম দেয়া যায়। ‘পৃথিবীর ভালো কেন্দ্রগুলোতেও অবস্ট্রাকশনের সার্জারি সফল হওয়ার হার মোটে ২৫ শতাংশ এবং এটি খুবই ব্যয়বহুল’, বলেন নাসের।
ধৈর্য, ব্যয় ও শারীরিক কষ্ট
বিশ্বব্যাপী পুরুষদের বন্ধ্যাত্বের চিকিৎসায় সাফল্যের হার কম। নারী পুরুষ দুজনের জন্যই বন্ধ্যত্বের চিকিৎসা দীর্ঘমেয়াদি। এক সপ্তাহের ডোজেই এটি সেরে যায় না। তাই এক্ষেত্রে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রায়ই ব্যয়বহুল হয়ে থাকে। বিশেষ করে টেস্টটিউব পর্যন্ত যদি বিষয়টি গড়ায়।
বেসরকারি পর্যায়ে এর খরচ দুই থেকে আড়াই লাখ টাকা। কিন্তু এটি একবারে সফল নাও হতে পারে। আর বন্ধ্যাত্বের চিকিৎসা অনেক কষ্টকর।
হরমোন ইনজেকশনে অসময়ে ব্লিডিং হয়। দেখা যায় পিরিয়ডের সময় না কিন্তু আটদিন দশদিন ধরে চলে। পেটে অসম্ভব ব্যথা হয়। চুল পড়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। এছাড়া ওষুধ খেতে হয় ইনজেকশনের ডেটের সাথে হিসাব করে। সেটার হিসাব মেলানো। মাসিকের দ্বিতীয় দিনে ওষুধ খেতে হবে। মিস হয়ে গেলে ওই মাসের কোর্সটা আর হয় না। ভুল হওয়ার ভয়, কিছুদিন পর পর সময় বের করে ডাক্তারের কাছে যাওয়া এটা খুব স্ট্রেসফুল।
ভালো কথা বলা কিংবা চুপ থাকায় মুক্তি | বিশ্ববার্তা
কম কথা বলা মানুষের উত্তম গুণাবলির অন্যতম। কম কথা বলা বা চুপ থাকার কারণে মানুষ অনেক বিপদ থেকে বেঁচে যায়। চুপ থাকার মাধ্যমে ইহকালীন ও পরকালীন মুক্তি পাওয়া যায়। ভালো কথা বলা যেমন ইবাদত, তেমনি চুপ থাকাটাও ইবাদত। বেশি কথা বললে বিপদও বেশি হয়। সে ক্ষেত্রে ভেবেচিন্তে কথা বললে পদস্খলন অনেকাংশে কমে যায়। এ বিষয়ে ইসলামের নির্দেশনা নিম্নরূপ—
১. সব কথাই রেকর্ড হয় : মানুষ যে কথাই উচ্চারণ করে, পরিদর্শক ফেরেশতারা তা রেকর্ড করেন। কথায় কোনো গুনাহ অথবা সওয়াব থাকুক বা না থাকুক, সব কথাই রেকর্ড হয়। এরপর সপ্তাহের বৃহস্পতিবারে পরিদর্শক ফেরেশতারা লিখিত বিষয়গুলো পুনর্বিবেচনা করেন এবং যেসব কথা সওয়াব অথবা শাস্তিযোগ্য, সেগুলো রেখে বাকিগুলো মিটিয়ে দেন। (মাআরিফুল কোরআন)
এ মর্মে আল্লাহ বলেন, ‘মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার কাছেই আছে।’ (সুরা : কাফ, আয়াত : ১৮)
২. ভালো কথা বলা বা চুপ থাকা : কথার মাধ্যমে ঈমানের প্রকাশ ঘটে। ঈমানের দাবি হলো, ভালো কথা বলা অথবা চুপ থাকা। ঈমানদার মানুষ অনর্থক, অযথা, মিথ্যা, পরনিন্দা ও প্রতারণামূলক কথা বলতে পারে না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। (বুখারি, হাদিস : ৬০১৮; মুসলিম, হাদিস : ১৮২)
৩. চুপ থাকায় মুক্তি : যত কম কথা বলা যায়, ততই কল্যাণকর। রাসুলুল্লাহ (সা.) দীর্ঘক্ষণ নীরবতা অবলম্বন করতেন। উমর (রা.) বলেন, চুপ থাকার কারণে আমি কখনো লজ্জায় পড়িনি। তবে কথা বলার কারণে আমি অনেকবার লজ্জিত হয়েছি।
আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, যে চুপ থাকে, সে পরিত্রাণ পায়। (তিরমিজি, হাদিস : ২৫০১)
৪. ভেবেচিন্তে কথা বললে পদস্খলন কম হয় : কথা একবার মুখ থেকে বের হয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। কাজেই কথার পরিণতি ও ফলাফল নিয়ে ভেবেচিন্তে কথা বলা উচিত। এতে পদস্খলন কম হবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, মানুষ চিন্তা-ভাবনা না করে এমন কথাবার্তা বলে, যার দ্বারা তার পদস্খলন ঘটে পূর্ব-পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্ব দোজখে গিয়ে পতিত হয়। (বুখারি, হাদিস : ৬৪৭৭; মুসলিম, হাদিস : ৭৬৭২)
৫. জিহবা নিয়ন্ত্রণে মুক্তি : জাহান্নাম থেকে পরিত্রাণের জন্যও জিহ্বার নিয়ন্ত্রণ জরুরি। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারলে নিজেকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। উকবাহ ইবন আমের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসুল! কিসে পরিত্রাণ পাওয়া সম্ভব? তিনি বলেন, তুমি নিজ জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। তোমার ঘর তোমার জন্য প্রশস্ত হোক। (অবসর সময়ে নিজ গৃহে অবস্থান করো) আর নিজ পাপের জন্য ক্রন্দন করো। (তিরমিজি, হাদিস : ২৪০৬)
৬. জান্নাতের নিশ্চয়তা : জান্নাতপ্রাপ্তি মহান আল্লাহর অনুগ্রহের ফল। নিজের আমল দ্বারা জান্নাত নিশ্চিত করা যায় না। তবে রাসুলুল্লাহ (সা.) জবানের হিফাজতকারীর জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত,  রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী (অঙ্গ জিহ্বা) এবং দুই পায়ের মধ্যবর্তী (অঙ্গ লজ্জাস্থান) সম্বন্ধে নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। (বুখারি, হাদিস : ৬৪৭৪)
৭. সর্বোত্তম মুসলিম : যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ থাকে, সে-ই সর্বোত্তম মুসলিম। অনেক সময় হাতের আঘাতের চেয়েও কথার আঘাত বেশি কষ্টদায়ক হয়। এ জন্য হাদিসে মুখের অনিষ্টের কথা প্রথমে বলা হয়েছে। আবু মুসা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! সর্বোত্তম মুসলিম কে? তিনি বলেন, যার জিহ্বা ও হাতের অনিষ্ট থেকে মুসলিমরা নিরাপদ থাকে। (বুখারি, হাদিস : ১১; মুসলিম, হাদিস : ১৭২)
পরিশেষে বলা যায়, ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় ও অনর্থক কথা পরিহার করা। অতএব ভালো কথা বলতে হবে অথবা চুপ থাকতে হবে। কাজের মূল্য বেশি, কথার নয়। সাহাবায়ে কিরাম কথা কম বলতেন, কাজ বেশি করতেন। বেশি কথা বললে বিপদ বেশি হয়। কাজেই ভেবেচিন্তেই কথা বলা উচিত।
কোন বোর্ডে জিপিএ ফাইভ কত । WB
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি এ ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সব বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে পাসের হার ৯৩.৫৮। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮।
এদিকে এবার মাদ্রাসা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। এছাড়া বরিশালে ১০ হাজার ২১৯ জন, চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন, রাজশাহীতে ২৭ হাজার ৯০৯ জন, ঢাকায় ৪৯ হাজার ৫৩০ জন এবং যশোর ১৬ হাজার ৪৬১ জন, সিলেটে ৪ হাজার ৮৩৪, কুমিল্লা, ১৪ হাজার ৬২৬, ময়মনসিংহে ১০ হাজার ৫২ জন জিপিএ ফাইভ পেয়েছে।
মহানবী (সা.) দুপুরের বিশ্রাম বিষয়ে যা বলেছেন । WB
ঘুম মহান আল্লাহর অমূল্য নিয়ামত। পবিত্র কোরআনে রাতের ও দিনের ঘুমকে মহান আল্লাহর নিদর্শনাবলির অংশ বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর তাঁর নিদর্শনাবলির একটি হলো রাতে ও দিনের ঘুম এবং তাঁর কৃপা অন্বেষণ। নিশ্চয়ই এতে মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে।’ (সুরা : রোম, আয়াত : ২৩)
মানুষকে সুস্থ থাকার জন্য যেমন রাতের বেলা ঘুমাতে হয়, তেমনি দিনের বেলায়ও সামান্য সময় ঘুমানো সুন্নত। দিনের এই ঘুমকে আমাদের দেশে বলা হয় ভাত-ঘুম, আরবিতে একে বলা হয় ‘কাইলুলা’, ইউরোপের অনেক ভাষায় একে বলা হয় ‘সিয়েস্তা’। আর ইংরেজিতে বলা হয় ‘পাওয়ার ন্যাপ’।
ইউরোপের যে দেশগুলোতে খানিকটা গরম আবহাওয়া আছে, যেমন—গ্রিস ও স্পেনে সিয়েস্তা নামে পরিচিত ভাত-ঘুম সেখানকার মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। বলা হয় দুপুর ২টার পরে এই দেশগুলো নাকি ঝিমিয়ে পড়ে। ইউরোপের কিছু শহরে, এমনকি সেখানকার মানুষের সিয়েস্তার আইনি অধিকার আছে।
দুপুর বেলায় সামান্য ঘুমানোর রীতি আরবেও আছে। মহানবী (সা.)-এর যুগেও এই ঘুমের প্রচলন ছিল। সাহাল ইবনে সাদ (রা.) বলেন, ‘আমরা জুমার নামাজের পর দুপুরের বিশ্রাম গ্রহণ ও খাবার খেতাম।’ (আবু দাউদ, হাদিস : ১০৮৬)
সাহাল ইবনে সাদ (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) ফাতিমা (রা.)-এর গৃহে এলেন, কিন্তু আলী (রা.)-কে ঘরে পেলেন না। তিনি ফাতিমা (রা.)-কে জিজ্ঞেস করলেন, আমার চাচাতো ভাই কোথায়? তিনি বলেন, আমার ও তাঁর মধ্যে বাদানুবাদ হওয়ায় তিনি আমার সঙ্গে রাগ করে বাইরে চলে গেছেন। আমার কাছে দুপুরের বিশ্রামও করেননি। অতঃপর আল্লাহর রাসুল (সা.) এক ব্যক্তিকে বলেন, দেখো তো সে কোথায়? সেই ব্যক্তি খুঁজে এসে বলল, হে আল্লাহর রাসুল, তিনি মসজিদে শুয়ে আছেন। আল্লাহর রাসুল (সা.) এলেন, তখন আলী (রা.) কাত হয়ে শুয়ে ছিলেন। তাঁর শরীরের এক পাশে চাদর পড়ে গেছে এবং তাঁর শরীরে মাটি লেগেছে। আল্লাহর রাসুল মাটি ঝেড়ে দিতে দিতে বলেন, ওঠো, হে আবু তুরাব! ওঠো, হে আবু তুরাব! (বুখারি, হাদিস : ৪৪১)
এমনকি মহানবী (সা.) নিজেও দুপুর বেলা কাইলুলা করতেন, এ ব্যাপারে উম্মু সুলায়ম (রা.) বলেন, মহানবী (সা.) তাঁর কাছে আসতেন এবং বিশ্রাম নিতেন, উম্মু সুলায়ম তাঁর জন্য একটা চামড়ার বিছানা বিছিয়ে দিলে তিনি তার ওপর কাইলুলা করতেন। তিনি প্রচণ্ড ঘামতেন আর উম্মু সুলাইম তা একত্র করতেন এবং সুগন্ধির বোতলে তা মিশিয়ে রাখতেন। নবী (সা.) বলেন, হে উম্মু সুলায়ম! এ কী করছ? তিনি বলেন, আপনার ঘাম, আমি সেটা সুগন্ধির সঙ্গে মিশিয়ে রাখি। (মুসলিম, হাদিস : ৫৯৫১)
দুপুর বেলায় সুন্নতের নিয়তে কিছুক্ষণ বিশ্রাম নিলে একদিকে যেমন নবীজির সুন্নত পালনের সওয়াব পাওয়া যাবে, তেমনি শারীরিক ও মানসিক প্রফুল্লতা অর্জন হবে।
দিনভর নানা কাজের চাপের পর দুপুরের এই ঘুম দিনের বাকি সময়টুকু সতেজ বোধ করতে এবং মন-মেজাজ ভালো রাখতে সাহায্য করে। কারণ যে ধরনের কর্মশক্তি নিয়ে আমাদের দিন শুরু হয়, সেটি দিন গড়ানোর সঙ্গে কমে আসতে শুরু করে। কাইলুলা বা ভাত-ঘুম শরীরের কর্মশক্তি পুনরুদ্ধারে সহায়তা করে।
এ ব্যাপারে লন্ডনের ঘুমবিষয়ক একটি প্রতিষ্ঠান দ্য স্লিপ স্কুলের প্রতিষ্ঠাতাদের একজন, ঘুম বিশেষজ্ঞ গাই মেডোজ বলেন, ‘আমরা যখন ঘুম থেকে উঠি, আমাদের মস্তিষ্কে এডেনোসিন নামে একটি রাসায়নিকের ক্ষরণ বাড়তে থাকে। আমরা যত বেশি সময় ধরে জেগে থাকি, আমাদের মস্তিষ্কে এর উপস্থিতি ধীরে ধীরে কমতে থাকে এবং শরীরে ঘুমভাব তৈরি হতে থাকে।’
গাই মেডোজ বলেন, ‘যখন আমরা ন্যাপ (ভাত-ঘুম) নিই, তখন এডেনোসিনের ব্যবহার কমে আসে, এটি সংরক্ষিত হয়; যার ফলে কর্মশক্তি বৃদ্ধি পায় এবং আমরা সতেজ অনুভব করি, মেজাজ ভালো বোধ করি।’ এর ফলে বিকেলের দিকে কাজে মনোযোগ বেশি দেওয়া সম্ভব হয়। কাজে ভুল করার আশঙ্কা কমে।
তাঁর মতে ভাত-ঘুমের সময়কাল হওয়া উচিত ১০ থেকে ২০ মিনিট। ভাত-ঘুম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তার মানে হৃিপণ্ড ও কিডনির স্বাস্থ্য ভালো থাকে। আর শরীরের এই যন্ত্রগুলো ভালো থাকলে আরো অনেক অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ থাকবে।
সুবহানাল্লাহ, আমাদের সবার উচিত রাসুল (সা.)-এর প্রতিটি সুন্নত পুঙ্খানুপুঙ্খ পালন করার চেষ্টা করা। এতে মহান আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি পার্থিব অনেক উপকারিতাও পাওয়া যায়।
কেনো শীতকালে বাতব্যথা বাড়ে : প্রতিকার । WB
সাধারণত শীতে বাড়ে শরীরের বিভিন্ন রকম বাতব্যথা। এ ছাড়া বিভিন্ন বাত রোগের প্রাদুর্ভাবও এ সময় বেশি দেখা দেয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, গাউট বা গেটেবাত।
রিউমাটয়েড আর্থ্রাইটিস : এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির হাত-পায়ের ছোট ছোট জয়েন্টগুলোয় ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়; সকালে ঘুম থেকে ওঠার সময় খুব বেশি ব্যথা করে। একটু হাঁটাচলা ও কাজ করলে ব্যথা কমে আসে।
অস্টিওআর্থ্রাইটিস : এ রোগে রোগীর হাত-পা ও মেরুদ-ের বড় জয়েন্টগুলোয় ব্যথা হয়। যেমন- হাঁটু, ঘাড়, কোমর, হিপ, সোল্ডার জয়েন্ট ইত্যাদি। বিশ্রামে থাকলে ব্যথা কমে কিন্তু কাজ বা হাঁটাচলা করলে ব্যথা বাড়ে। এ ক্ষেত্রে জয়েন্টের অভ্যন্তরে কার্টিলেজগুলো ক্ষয় হতে থাকে এবং জয়েন্টের ভেতরের সায়নোভিয়াল ফ্লুইড কমে যায়। ফলে রোগীর মুভমেন্ট করতে কষ্ট হয।
গাউট বা গেঁটেবাত : এটি সাধারণত প্রথম আক্রমণ করে পায়ের বুড়ো আঙুলে। আক্রান্ত আঙুলে প্রচ- ব্যথা হয়, ফুলে যায়, পা ফেলতে কষ্ট হয়। পরে অন্য জয়েন্টগুলোয় তা ছড়িয়ে যায়। ফলে রোগীর ইউরিক এসিডের মাত্রাও ক্রমে বাড়তে থাকে।
রোগ নির্ণয় : কিছু পরীক্ষার প্রয়োজন পড়ে। যেমন- আক্রান্ত জয়েন্টের এক্স-রে ও কিছু প্যাথলজিক্যাল টেস্ট। এ টেস্টের মধ্যে উল্লেখযোগ্য সেরাম ইউরিক অ্যাসিড, সিআরপি, অ্যান্টিসিসিপি, সেরাম ক্যালসিয়াম ইত্যাদি।
চিকিৎসা : চিকিৎসা নির্ভর করে রোগীর ইতিহাস, লক্ষণ বা উপসর্গ এবং পরীক্ষা- –নিরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে। তাই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে হবে।
কিছু নিয়ম মানলেই শীতে শিশু থাকবে সর্দি কাশিমুক্ত । WB
শীত আসতেই সর্দি-কাশির প্রকোপ বেড়ে গেছে। এ সময় বড়দের পাশাপাশি ছোটদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে। শীতে সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
একইসঙ্গে ঠান্ডা পরিবেশে ভাইরাস ও ব্যাকটেরিয়া হয়ে ওঠে সক্রিয়। এমনকি বাতাসে ধুলাবালি ও ময়লা বেড়ে যাওয়ায় শীতে অ্যালার্জি বাড়ে। তাই এ সময় সবারই সতর্ক থাকতে হবে।
বিশেষ করে শীতে বিশেষভাবে সচেতন থাকতে হয় শিশুর স্বাস্থ্য নিয়ে। কারণ শিশুদের মধ্যে এমনিই ইমিউনিটি থাকে কম। তার উপর বিভিন্ন জীবাণুর প্রভাবে শিশুদের ঠান্ডার সমস্যা লেগেই থাকে।
নাক দিয়ে পানি পড়া, হাঁচি-কাশিও থাকতে পারে। এমনকি হতে পারে শ্বাসকষ্টও। তাই এ সময় অভিভাবকদের থাকতে হবে সতর্ক। ৭টি নিয়ম মেনে চললে শীতে শিশুদের ঠান্ডার সমস্যা থেকে দূরে রাখা যাবে-
শীত পড়তেই শিশুর গরম কাপড়ের উপর জোর দিন। বেশি ঠান্ডায় শিশুকে অবশ্যই মাথায় টুপি ও পায়ে মোজা পরাতে হবে। আর গায়ে পরান হালকা শীত কাপড়। তবে খেয়াল রাখবেন বাচ্চার যেন খুব গরম না লাগে। শিশু যদি ঘামে কিংবা কাঁদে, তাহলে তার কাপড়ের ভার কমান।
সব সময় শিশুর হাত পরিষ্কার রাখুন। কারণ শিশুরা কিছুক্ষণ পরপরই মুখে হাত দেয়। তাই আপনাকে অবশ্যই শিশুর হাত পরিষ্কার রাখুন তাহলেই জীবাণুর হাত থেকে মিলবে মুক্তি। আর সন্তান একটু বড় হলে তাকে হাত ধোয়ানোর অভ্যাস করুন।
শিশুর খেলনা পরিষ্কার রাখতে হবে। কারণ খেলনা যেখানে সেখানে পড়ে থাকায় মিশতে পারে জীবাণু। তাই খেলনা গরম পানিতে মাঝেমধ্যেই পরিষ্কার করুন। তবেই খেলনার উপর থেকে সরানো যাবে জীবাণু।
আপনি যখন সন্তানকে কোলে নেবেন তার আগে অবশ্যই হাত ধুয়ে নিন। না হলে আপনার হাতে জীবাণু থাকলে তা শিশুর কাছেও পৌঁছে যাবে। তাই নিজের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখুন সব সময়।
অসুস্থ মানুষের কাছ থেকে শিশুকে দূরে রাখুন। বিশেষ করে বাড়িতে কারও ঠান্ডা লাগলে শিশুকে তার সামনে নিয়ে যাবেন না। তাকেও বাচ্চার সামনে আসতে বারণ করুন।
শিশুকে সময় মতো টিকা দিন। টিকা তাদের মধ্যে নির্দিষ্ট অসুখের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করে।
কোনো শিশুর ঠান্ডা লাগলে কিংবা নাক দিয়ে পানি পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ মনে রাখবেন এখন করোনার প্রকোপ আবারও বাড়ছে। তাই প্রথম থেকেই সতর্ক থাকা জরুরি।
যে ৪ খাবার পুরুষের বন্ধ্যাত্বকে বাড়িয়ে দেয়। WB
বর্তমানে পুরুষদের বন্ধ্যাত্ব সারা বিশ্ব জুড়ে  মাথাব্যথার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, বিগত চল্লিশ বছরে বিশ্বে পুরুষদের শুক্রাণুর পরিমাণ হ্রাস পেয়েছে গড়ে ৫৯ শতাংশ।
এর পিছনে প্রধান কারণ যে খাদ্যাভাস সে বিষয়ে কোন সন্দেহ নেই। এজন্য যেসব খাবার পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে সেগুলো তালিকা করে আলাদ করে খাবার তালিকা তৈরি করতে হবে। যেসব খাবারে পুরুষের বন্ধ্যত্ব বাড়ে চলুন জেনে নেওয়া যাক।
প্রক্রিয়াজাত মাংস:
হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে যে, যেসব পুরুষ সপ্তাহে ৩ বার বা তার বেশি প্রক্রিয়াজাত মাংস খায় তাদের তুলনায় যারা সপ্তাহে খুব কম পরিমাণে প্রক্রিয়াজাত মাংস খায় তাদের গর্ভাবস্থা অর্জনের সম্ভাবনা ২৮ ‍গুণ বেশি।
বিশেষজ্ঞদের মতে প্রক্রিয়াজাত মাংস শুক্রাণুর পরিমাণ হ্রাসের অন্যতম প্রধান কারণ। বেকন, সালামি , হটডগ, বার্গার যে যে খাদ্যে এই ধরনের মাংস ব্যবহৃত হয় তাদের উপর করা একটি সমীক্ষা এ তথ্য জানিয়েছে। মূলত রেড মিট এসব কিছুর জন্য দায়ী। মুরগির মাংসে অবশ্য এরকম কোনও ফল দেখা যায়নি। যারা মুরগি বেশি খায় তাদের শুক্রানুর পরিমাণ বেশি খায় যারা মুরগি খায়না তাদের তুলনায়।
ট্রান্স ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাট:
বৈজ্ঞানিক রিপোর্ট বলছে, ট্রান্স ফ্যাট হৃদযন্ত্রের ঝুঁকির কারণে হয়ে দাঁড়ায়। এছাড়া ট্রান্স ফ্যাট থেকে অ্যাসিডিটির পরিমাণও বাড়ে। আর এজন্য শুক্রানুর পরিমাণও হ্রাস পায়।
সয়া জাতীয় খাদ্য:
গবেষণায় প্রকাশিত হয়েছে যে, যারা সয়াজাতীয় খাবার বেশি খায় তাদের শুক্রানুর পরিমাণ কমে যায়। সয়া জাতীয় খাবার গুলো হলো সয়া মিল্ক, প্রোটিন বার, টোফু, ভেজি বার্গার ইত্যাদি। যাদের ওজন বেশি তারা সয়া জাতীয় খাবারে বেশি প্রভাবিত হয়।
সয়াবিন আইসোফ্লাভোনে সমৃদ্ধ, যা পরীক্ষায় দেখা যায় যে, শরীরে টক্সিন উৎপাদন করে। হার্ভার্ডের একটি গবেষণায় শুক্রাণুর সংখ্যা কম হওয়ার সাথে আইসোফ্লাভোনের যে সম্পর্ক তা দেখানো হয়েছে। সয়া একটি স্বাস্থ্যকর খাবার হতে পারে, তবে আপনি যদি ফার্টিলিটির সমস্যায় ভুগে থাকেন তবে এটি তালিকা থেকে দূরে রাখুন।
উচ্চ ফ্যাটযুক্ত দুগ্ধজাতীয় খাবার:
দুধ আদর্শ খাবার সে বিষয়ে কোন সন্দেহ নেই। তবে আপনি যদি ফার্টিলিটির সমস্যায় ভুগে থাকেন তবে সব দুগ্ধজাত খাবার আপনার জন্য ভালো না। ১৮-২২ বছর বয়সী  ১৮৯ জন পুরুষের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে যে উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য শুক্রানুর গতি, চলাচলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বর্তমানে উৎপাদন বৃদ্ধির জন্য গবাদি পশুদের স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে। এর প্রভাব পরে দুধেও। এই ধরনের গবাদি পশুর দুধে স্নেহজাতীয় পদার্থ থাকে অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যে দিনে তিন ভাগ পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেলেও পুরুষদের শুক্রাণুর গুণগত মান খারাপ হয়ে যায়। গবেষণা অনুসারে, যে যুবকরা তিন টুকরো পনিরের বেশি খায় তারা তাদের উর্বরতা ঝুঁকিতে ফেলতে পারে।
তবে শুধু খাদ্য নয়, বর্তমানে উপাদন বৃদ্ধি ও খাদ্য সংরক্ষণের জন্য যে ধরনের রাসায়নিক ব্যবহৃত হয় সেগুলোও শুক্রাণুর সমস্যার জন্য দায়ী।
বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২৪ ডিসেম্বর । WB
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর)  আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ বছরের সম্মেলনে অংশগ্রহন করবেন মিসরের বিশ্বখ্যাত কারি শায়খ তহা নোমানি, ইরানের কারি হামেদ আলিজাদেহ, আফগানিস্তানের কারি আলি রেজা রেজায়ি ও ফিলিপাইনের প্রখ্যাত কারি নাজির আসগর। সম্মেলনে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত, সমাজসেবক ও শিক্ষানুরাগী, সূফী মুহাম্মাদ মিজানুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি বিশ্ববিখ্যাত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) -সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠাতা করেন। তিনি ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।
সকাল ৯টায় সম্মেলনটি শুরু হবে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সদস্য ও দেশের শীর্ষস্থানীয় কারি এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর দেশি-বিদেশি ছাত্ররা আসরের আগ পর্যন্ত তিলাওয়াত করবেন। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে।
নারী-পুরুষের আংটি ব্যবহারে ইসলাম কী বলে। WB
অলংকার মানুষের রুচিবোধ, ব্যক্তিত্ববোধ, আর্থিক অবস্থা ও জীবনাচারের প্রকাশ ঘটায়। ফ্যাশন ও মডেলিংয়ের এ যুগে অলংকারের নিত্যনতুন ব্যবহারবিধি, রূপ ও পদ্ধতি প্রকাশিত হচ্ছে। ইসলাম বরাবরই সৌন্দর্যবোধকে পছন্দ করে। তবে সব বিষয়েই ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এখানে আংটি ও হাতের বালা ব্যবহারের নীতিমালা বর্ণনা করা হলো—
আংটির ব্যবহার :
পোশাকের ক্ষেত্রে দেহের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম মাধ্যম হলো আংটির ব্যবহার। শরিয়তে আংটি ব্যবহার করা শর্ত সাপেক্ষে বৈধ। যেসব ধাতু কাফিরদের সঙ্গে কিংবা তাদের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশপূর্ণ; যেমন—সিসা, পিতল, কাঁসা ও লোহার আংটি ব্যবহার করা মুসলমানদের জন্য মাকরুহ। পিতল, কাঁসা ইত্যাদি ধাতব কাফিরদের মূর্তি নির্মাণ ও আসবাব নির্মাণের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তাদের অনেকে লোহাকে বিশেষ পূজা-অর্চনায় ব্যবহার করে। [ইসলাম বনাম বিজাতির অনুকরণ, হাকিমুল উম্মত ক্বারী তৈয়্যব সাহেব (রহ.), পৃষ্ঠা ১৭১-১৭]
দুই শর্তে পুরুষের  আংটি ব্যবহার : পুরুষের জন্য দুই শর্তে আংটির ব্যবহার করা জায়েজ। এক. রুপার আংটি ব্যবহার করবে। দুই. পাঁচ মাশা (৪.৮৬ গ্রাম) থেকে কম হতে হবে। নারীদের আংটি ব্যবহারের ক্ষেত্রে কেবল যেকোনো পরিমাণ সোনা ও রুপা ব্যবহার করা জায়েজ। অন্য ধাতুর আংটির ব্যবহার বৈধ নয়। পুরুষের জন্য সোনার আংটির ব্যবহার নিষিদ্ধ। (সূত্র : আহসানুল ফাতওয়া, খণ্ড : ৮, পৃষ্ঠা ৬৯-৭০/রদ্দে মুখতার, খণ্ড : ৫, পৃষ্ঠা ২২৯)
তবে অসুস্থতার কারণে বিজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে অন্য ধাতুর আংটি ব্যবহার করা যাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) রাষ্ট্রীয় দাপ্তরিক কাজে সিলমোহর হিসেবে রুপার আংটি ব্যবহার করতেন। এতে লেখা ছিল ‘মুহাম্মদুর রাসুলুল্লাহ’। আংটি প্রসঙ্গে আল্লামা ইবনে তায়মিয়া (রহ.) আবদুল কাদির জিলানি (রহ.) ও ফিকাহবিদদের থেকে নিম্নরূপ অভিমত নকল করেছেন : বাঁ হাতে আংটি ব্যবহার করা মুস্তাহাব। কেননা এর বিপরীত করা বিদআতি ও কুসংস্কারাচ্ছন্ন লোকদের অভ্যাস। (ইকতিজাউস সিরাতুল মুস্তাকিম)
হাতের বালা ব্যবহারের বিধান :
বিবাহিত-অবিবাহিত নারীদের জন্য হাতে চুড়ি পরা বৈধ। তবে পুরুষদের জন্য হাতে চুড়ি, বালা, রঙিন সুতা, ব্রেসলেট ব্যবহার করা মাকরুহ। (বেহেশতি জেওর, বিদআত-কুপ্রথা অধ্যায়)।
কারি তৈয়ব (রহ.) লিখেছেন, ‘বর্তমান যুগে শিখ সম্প্রদায় তাদের হাতে একটি চুড়ি তাদের জাতীয় বিশেষ পোশাক হিসেবে ব্যবহার করে।’ (তাশাব্বুহ ফিল ইসলাম)। তা ছাড়া পুরুষরা হাতে চুড়ি ও বালা পরিধান করলে তা নারীদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। আর ইসলামে নারী পুরুষের এবং পুরুষ নারীর সাদৃশ্য হওয়া নিষিদ্ধ।
হাদিস শরিফে এসেছে, মহান আল্লাহ নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের এবং পুরুষদের সাদৃশ্য ও বেশভূষা অবলম্বনকারী নারীদের অভিশাপ দিয়েছেন।
শীতে নাশতায় সকালে যা খেলে উপকার পাবেন । WB
সকালে নাসতার টেবিলে এমন থাকা চাই যা আপনার শরীরের জন্য উপকারি হতে হবে। শীতকাল চলে এসেছে। বছরের সবচেয়ে সংবেদনশীল এ সময়টিতে সবকিছুর দিকেই একটু বাড়তি খেয়াল রাখতে হয়। বিশেষ করে স্বাস্থ্য ও খাওয়া-দাওয়ার প্রতি। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত খাবার হলো- সকালে যা খাওয়া হয় সেটি।
কারণ এ সময়টিতে গ্রহণ করা খাবারই সারা দিন একজন মানুষের চলার প্রাথমিক শক্তি জোগায়। অনেকেই না বুঝে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন। তবে শীতকালে সকালের নাশতায় কোন কোন খাবার আপনার স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখবে, সে বিষয়ে ইট দিস, নট দ্যাট সাময়িকীর এক প্রতিবেদনে কিছু তথ্য উঠে এসেছে। চলুন জেনে নেয়া যাক-
শাকসবজি
শীতকাল হলো নানা রকম শাকসবজির জন্য সবচেয়ে আদর্শ সময়। এই ঋতুতে যেসব শাকসবজি পাওয়া যায় এর প্রায় সবই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কোনো বিশেষ স্বাস্থ্যগত সমস্যা না থাকলে চেষ্টা করুন প্রতিদিনের সকালের নাশতায় শাকসবজি রাখতে। এ ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো- মিক্সড ভেজিটেবল। কারণ এতে প্রায় সব ধরনের ভিটামিন, মিনারেল ও ফাইবার থাকে যা বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করে।
কম মসলাদার খাবার
শুধু শীতকাল নয়, অন্য সময়েও অতিরিক্ত মসলাদার খাবার এড়িয়ে চলা উচিত। কারণ অতিরিক্ত মসলা নানা রকম পেটের সমস্যাসহ অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ। বেশির ভাগ সময় মানুষ ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয় অতিরিক্ত মসলাদার খাবার খেয়ে। শীতকালটা যেহেতু একটু বেশিই সংবেদনশীল, তাই এ ধরনের খাবার এড়িয়ে চলা উচিত।
ঠান্ডজাতীয় খাবার
শীতকাল এলেই অনেকে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে শুরু করেন। এর একটি কারণ হতে পারে নিয়মিত ঠাণ্ডা খাবার খাওয়া। শীতকালীন সকালের আবহাওয়া যেহেতু বেশি শীতল হয়, তাই এ সময়ের খাবারে ঠাণ্ডা এড়িয়ে চলা জরুরি। যেকোনো খাবার গরম করে বা টাটকা রেঁধে খাওয়াই ভালো।
ঔষধি উপাদান
শীতের সময় সকালের খাবারে বিভিন্ন ঔষধি উপাদান রাখা জরুরি। কেননা এই ঋতুতে অনেকের শরীরের রোগ-প্রতিরোধক্ষমতা কমে যায়। যা ঔষধি উপাদান ঠিক রাখতে সহায়তা করে। এ ধরনের উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হলো- মধু, তুলসীপাতা, গোলমরিচ, রসুন ইত্যাদি।
চা
শীতের সকালে শরীর উষ্ণ রাখতে চা অত্যন্ত কার্যকরী একটি পানীয়। তবে সাধারণ চায়ের পরিবর্তে- গ্রিন টি, তুলসী অথবা আদা চায়ের উপকারিতা বেশি। এতে ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি শরীরও সতেজ থাকে।
লাল আটার রুটি
লাল আটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি উপাদান। এই আটায় বানানো রুটিতে রয়েছে ভিটামিন বি এবং ফাইবার। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ভিটামিন বি শরীর উষ্ণ রাখে।
ডিম
ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সেদ্ধ অথবা পোচ যেকোনোভাবেই ডিম খাওয়া শরীরের জন্য উপকারী। ডিমে প্রোটিন ছাড়াও ভিটামিন ই, ক্যালসিয়াম এবং ওমেগা-৩ রয়েছে।
স্যুপ
স্যুপ নানা রকম পুষ্টিকর উপাদানে তৈরি করা হয়। যা শরীরের শক্তি বাড়ানোর পাশাপাশি ঠাণ্ডা দূর করতেও কাজ করে।
নতুন করে জীবনকে সাজাতে যে ৫ বিষয় মেনে চলা জরুরি । WB
মানুষের জীবনে পরিবর্তন স্বাভাবিক। এই পরিবর্তন কখনো আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে আবার কখনো খারাপ। জীবনের একটি পর্যায়ে এসে যদি সবকিছুই বৃথা মনে হয় তাহলে ধৈর্য ধরুন। কারণ এক পর্যায়ে গিয়ে ভালো সময় আসবেই। কিছু বিষয় মাথা থেকে বাদ দিয়ে নতুনভাবে জীবন শুরু করুন। এসময়ে কয়েকটি বিষয় মেনে চলার চেষ্টা করুন।
ভয়কে কাটিয়ে ওঠা:
যেসব ভীতি আপনার সমস্যার কারণ সেগুলোকে কাটিয়ে উঠুন। এতে করে আপনার মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে।
আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন:
ভয়কে জয় করতে শিখতে পারলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। মনের মধ্যে যেসব শঙ্কা ছিলো তা দূর করে ফেলুন। মনে মনে ভাবুন যা হয়েছে তা স্বাভাবিক, অনেকের সাথে এ ঘটনা ঘটতে পারে। এমন কিছু করুন যা আপনাকে ভালো রাখে ও আত্মবিশ্বাসী করতে সাহায্য করে।
পরিকল্পনা করা:
আপনার দিন, সপ্তাহ আর মাস কেমন যাবে তার একটি পরিকল্পনা করুন। সারাদিন কী কী করতে হবে তার একটি তালিকা তৈরি করে ফেলুন। যেমন গৃহাস্থলির কাজ, অফিসের কাজ বা অন্যান্য কাজ থাকলে তার একটি তালিকা তৈরি করে ফেলুন। সে অনুযায়ী কাজ করুন দেখবেন সব কাজ ভালোভাবে করতে পারলে  দিন শেষ স্বস্তি পাবেন।
জীবনের লক্ষ্য ঠিক করা:
সবার জীবনের নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। অনেকে শুরুতেই তার জীবনের লক্ষ্য খুঁজে পায় আর অনেকে সারাজীবনেও পায় না। তবে এক্ষেত্রে আপনি যে বিষয়ে কাজ করতে পছন্দ করেন বা যে বিষয়ের প্রতি আপনার আগ্রহ আছে সেদিকে আপনার লক্ষ্য ঠিক করুন।
সময় বুঝে কাজ করা:
অনেকে আছেন সময়ের কাজ সময়ে করেন না এবং পরে গিয়ে আফসোস করেন। সময়কে শ্রদ্ধা করা শিখুন তাহলে জীবন আপনাকে ট্র্যাকে ফিরিয়ে নিয়ে যাবে। এজন্য যা করতে চান তা সময়ের মধ্যে করে ফেলুন।
নাইট শিফটে কাজ করে নষ্ট হচ্ছে শরীর? যেসব খাবার খাবেন । বিশ্ববার্তা
নাইট শিফটে কাজ করলে শরীরে অনেক সমস্যা হয় আমরা কম বেশি সবাই জানি।  এর সঠিক সমাধানও জানা যায়নি। তবে সম্প্রতি একটি গবেষণা দাবি করছে, দিনের বেলার খাবার নাইট শিফটে কাজ করার স্বাস্থ্য ঝুঁকি কমায়।
আপনি যদি নাইট শিফটে কাজ করে থাকেন তাহলে আপনার শারীরিক বা মানসিক কোন  পরিবর্তন লক্ষ্য করেছেন? কোন পরিবর্তন যদি লক্ষ্য করে থাকেন তবে আপনি একা না, আরো অনেকে আছে আপনার সাথে।
নাইট শিফটে কাজ করলে আমাদের সার্কাডিয়ানে রিদম নষ্ট হয়ে যায় যা শরীরে প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা নাইট শিফটে কাজ করেন তাদের হার্টে সমস্যা, মেটাবলিজম কমে যাওয়া, ঘুমের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়।
এখন কথা হলো নাইট শিফট কেনো এত যন্ত্রণাদায়ক? প্রথম কথা হলো নাইট শিফট স্বাভাবিক না। যদি আপনি দিনে ঘুমানো রাতে জেগে থাকার সঠিক অভ্যাস গড়ে তুলতে না পারেন তাহলে আপনি শারীরিক অনেক জটিলতায় ভুগতে পারেন।
সায়েন্স এডভান্স জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, দিনের বেলার খাবার এ সমস্যার সমাধান তিকে পারে। একটি ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে যে, দিনের বেলা ভালো খাওয়া-দাওয়া করলে রাতে কাজ করার বাড়তি শক্তি পাওয়া যায়। পুরোনো অনেক গবেষণা দাবি করছে, নাইট শিফটে কাজ করলে ডায়াবেটিস, হার্টের রোগের ঝুঁকি বাড়ে।
গবেষকদের মতামত:
দিনের বেলা ভালো খাবার আপনাকে কাজের প্রতি মনোযোগ করবে এবং খামখেয়ালী দূর করবে। দুপুরে যদি ভালো খাবার খাওয়া হয় তবে সে খাবার আপনার শরীরে শক্তি উৎপাদন করবে এবং এতে ব্লাড সুগার লেভেলও বাড়বে। এর ফলে অনেক সময় ধরে কর্মক্ষম থাকা যাবে।
দিনের খাবারে যা রাখা উচিত:
১.ফল ও সবজিতে ডায়াটারি ফাইবার রয়েছে যা কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা দূরে করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে। সেই সাথে পুষ্টি উপাদানেও ভরপুর সবজি ও ফল।
২. দিনের বেলার খাবারে সবুজ শাক, শস্য, লেবু, ডাল রাখতে হবে।
৩ রাতের বেলা ক্যাফেইন খাওয়া যাবে না।
৪. ভারী খাবার এড়াতে এক বাটি সালাদ বা এক বাটি স্যুপ খেতে পারেন।
সবশেষে সময়ের খাবার সময়ের এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
নাইট শিফট যেভাবে শরীরে প্রভাব ফেলে:
হার্ট অ্যাটাকের সম্ভবনা বাড়িয়ে দেয়:
অনিয়মিত ঘুম হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। যারা নাইট শিফট করেন তাদের বেশিরভাড় মানুষ নাইট শিফটের সমস্যায় ভুগে থাকেন। এজন্য নিজের শরীরের আগে যত্ন নিতে হবে।
ডিপ্রেশন বাড়ে:
নাইট শিফটে কাজ করা ডিপ্রেশনের পরিমাণ বাড়িয়ে তোলে। সেই সাথে কথায় কথায় রেগে যাওয়া, দুঃশ্চিন্তা, বিরক্ত হওয়া, সন্দিহান হওয়ার মতো সমস্যায় ভুগতে থাকে মানুষ।
মানসিক স্বাস্থ্য:
নাইট শিফটে দীর্ঘদিন কাজ করলে মানুষের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়।
ডায়াবেটিস ও ওবেসিটি:
আপনি যদি রাতের শিফটে কাজ করেন তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে আর সেই সাথে রাত জাগলে বাড়তে থাকবে ওজন।
অ্যাসিডিটি:
রাতের শিফটে কাজ করলে গ্যাস্ট্রিকের, ডায়রিয়া, কোষ্ঠ্যকাঠিন্য সমস্যা তৈরি হয়।
সালাফি পন্ডিত ও ওয়াহাবি মতবাদ কি?। WB
ওয়াহাবি তরিকা ইসলামের একটি অতিচরমপন্থী রাজনৈতিক সংস্করণ, যা ইসলামের প্রোটেস্ট্যান্টবাদ বা বিশুদ্ধবাদী ও চরমপন্থী আন্দোলন হিসেবে পরিচিত এবং সুন্নি তরিকা থেকে ভিন্ন। ৯/১১-এর সহিংস সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ওয়াহাবিবাদ আলোচনায় আসে এবং সমালোচিত হয়। এরপর, ২০১৮ সালের ২২ মার্চ যুক্তরাষ্ট্র সফরের সময় দ্য ওয়াশিংটন পোস্টকে ওয়াহাবি কার্যক্রম নিয়ে ‘সউদী প্রিন্স ডিনাইস কুশনার ইজ ইন হিজ পকেট’ শীর্ষক ৭৫ মিনিটের একটি সাক্ষাৎকার দেন সউদী আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।
প্রিন্স সালমান সাক্ষাৎকারে স্বীকার করেন, ‘স্নায়ুযুদ্ধের সময় পশ্চিমা দেশগুলোর অনুরোধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলায় সউদী আরব মুসলিম দেশগুলোতে ওয়াহাবি মতবাদ বিস্তারে অর্থায়ন করে। এর লক্ষ্য ছিল, মুসলিম বিশ্বে প্রভাব বিস্তারের লড়াইয়ে পশ্চিমাদের জয়লাভ পাইয়ে দেয়া। রাশিয়াভিত্তিক স্পুটনিক নিউজ, আরটিসহ বিশ্বের আরো কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
প্রাচীনতম সূত্র অনুসারে, ওয়াহাবিবাদের জনক মুহাম্মদ ইব্নে আব্দুল আল-ওয়াহাব মনে করতেন যে, কুরআনের মতো পবিত্র গ্রন্থ ঐশ্বরিক নয়। ডেনিশ পরিব্রাজক খাস্তেঁ নিবুহ্ তার ‘বেশাঁইবুং ফন আহাবিয়ন বা ‘আরবের বর্ণনা’ (১৭৭২) গ্রন্থে ওয়াহাবিদেরকে দেবতাবাদী হিসেবে বর্ণনা করেছেন। নিবুহ্রের মতে, মুহাম্মদ ইবনে আব্দ আল ওয়াহাব বিশ্বাস করতেন না যে, নবী মুহাম্মদ একজন নবী ছিলেন, বরং তিনি তাকে একজন মহান পন্ডিত বলে মনে করতেন।
ওয়াহাবিবাদ অনুসারে, নবীদের আত্মার কাছ থেকে সুপারিশ চাওয়া, বুজুর্গদের কবর জিয়ারত করা এবং তাদের ওছিলায় প্রার্থনা করা, কবরের ওপর মাজার নির্মাণ করা এবং নবী মুহাম্মদ (সা:) এবং পীর-পয়গম্বরদের রেখে যাওয়া স্মৃতিচিহ্নগুলোর প্রতি সম্মান জানানো হ’ল শিরক। এ মতবাদ অনুসারে, যারা এসব কাজ করে এবং নামাজ পড়ে না, তাদের কাফের বলে গণ্য করা হয়।
সউদী আরবের মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব (জন্ম ১৭০৩ খ্রিস্টাব্দে, মৃত্যু ১৭৯২ খ্রিস্টাব্দে) ছিলেন একজন সালাফি পন্ডিত এবং ওয়াহাবি তরিকা বা মতবাদের জনক।
মূলত তার নামানুসারে এ তরিকার নামকরণ করা হয়েছে। তিনি মক্কা ও মদিনাসহ বিভিন্ন শহরে ভ্রমণ করেন এবং বহু বছর ধরে বসরায় অবস্থান করেন, যেখানে পূর্ব ভারতীয় কোম্পানিগুলো অত্যন্ত সক্রিয় ছিল। তিনি এরিস্টটলীয় দর্শন অধ্যয়নের জন্য ইরানে যান এবং ইসমাইলি ধর্মপ্রচারক আল-মাকরামির সাথে সাক্ষাৎ করেন। পরে, আল-ওয়াহাব নিজের শহরে ফিরে এসে তার ভ্রমণের সময় যে সংস্কারবাদী ধারণাগুলো অর্জন করেছিলেন তা প্রকাশ করেন। তিনি ইসলামিক পন্ডিত ইমাম ইবনে তাইমিয়া এবং তার নিজের মতবাদের সাথে সুন্নিবাদের মাযহাবের ধারণাগুলোকে মিশিয়ে একটি নতুন সম্প্রদায় গঠন করেন। নিজস্ব মতবাদ প্রচারের জন্য তিনি দিরিয়ার প্রিন্স মুহাম্মদ বিন সউদ আল মুকরিনের সাথে একটি জোট গঠন করেন এবং তার সুরক্ষার অধীনে আশয় নেন।
ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের শাসনামলে এবং পরে সংস্কারের মাধ্যমে যখন ব্রিটেনে প্রোটেস্ট্যান্টবাদ বা কট্টর খ্রিস্টবাদের ভিত্তি স্থাপন করা হয়েছিল, তখন সৃষ্টিকর্তার প্রতিনিধিতে বিশ্বাস, মৃতদের জন্য প্রার্থনা করা, সাধুদের কাছে আবেদন জানানো এবং পবিত্র ধ্বংসাবশেষকে শ্রদ্ধা নিবেদনের বিরোধিতা করা হয়েছিল। আল-ওয়াহাব কর্তৃক প্রতিষ্ঠিত ওয়াহাবিবাদও একসময় ইসলামের প্রোটেস্ট্যান্টবাদে পরিণত হয়।
বর্তমানে বিশ্বের ওয়াহাবী মতবাদে বিশ্বাসীদের সংখ্যাগরিষ্ঠ অংশ কাতার (৪৬.৮৭ শতাংশ), সংযুক্ত আরব আমিরাত (৪৪.৮ শতাংশ), এবং সউদী আরবে (২২.৯ শতাংশ) বাস করে। এছাড়া, বাহরাইনের ৫.৭ শতাংশ এবং কুয়েতের ২.১৭ শতাংশ জনগণ ওয়াহাবীপন্থী। সউদী আরবের ওয়াহাবীপন্থীদের অধিকাংশ নজদ (রিয়াদ) অঞ্চলে বাস করে। সউদী আরব, কাতার, শারজাহ এবং রা’স আল খাইমাহ’তে সরকারিভাবে ওয়াহাবী তরিকা অনুসরণ করা হয়। (চলবে..)
সামাজিক সংগঠন আমরা সবাই ফাউন্ডেশন বিশেষ সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সুপরিচিত সামাজিক সংগঠন আমরা সবাই এর বিশেষ সভা গতকাল অনুষ্ঠিত হয়।
যেখানে আমরা সবাই এর সকল কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা এইচ এম বায়েজিদ বোস্তামী এবং প্রেসিডেন্ট কবি জয়নুল আবেদীন সৈকত, বিশ্ববার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ আজিজুল হক শাওন ও ভলেন্টিয়ারের একাংশ।
সভায় সকলেই ঐক্যমত হন যে “আমরাই গড়বো উজ্জ্বল আগামী” যে স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি তা আরও ত্বরান্বিত করতে হবে। যুব সমাজের কর্মসংস্থান ও দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে আরো বেশি মনোযোগ দিতে সকলেই ইচ্ছা প্রকাশ করেন।
২০০ পথ মানুষদের মাঝে আমরা সবাই ফাউন্ডেশন এর আম বিতরণ
প্রতিষ্ঠাতা এইচ এম বায়েজিদ বোস্তামী বলেন, আমরা নতুন একটি কার্যক্রম হাতে নিয়েছে যার নাম দিয়েছি “আইডিয়া শেয়ার করে হন লাখপতি” এর মাধ্যমে আমরা ভলেন্টিয়ার এবং সেরা কিছু আইডিয়া নিয়ে সমাজ উন্নয়নে আমরা আরো বেশি অবদান রাখতে পারবো আর সেই ভাবেই কাজ করে যাচ্ছে আমরা সবাই।
আমরা সবাই প্রেসিডেন্ট কবি জয়নুল আবেদীন সৈকত বলেন, আমরা আগামীতে এরকম কিছু সারপ্রাইজ নিয়ে আসছি যা অন্যান্য সামাজিক সংগঠনগুলো কখনোই বাংলাদেশে করেনি যা বাংলাদেশ এ আমরাই প্রথম হিসেবে সাব্যস্ত হবো। আপনারা অপেক্ষা করুন এবং আমরা সবাই এর সাথেই থাকুন।
ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, পাস ১০.৭৬%
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লক্ষ ১৭ হাজার ৯৫৭ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৫০৫ জন। পাস করেছেন মাত্র ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ।
যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admisson.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৪ থেকে ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে অফিসে জমা দিতে হবে।
এছাড়া, ফলাফল নিরীক্ষণের জন্য ফি দেওয়া সাপেক্ষে আগামী ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এ সময়ের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘বিষয় নির্বাচন’ করার একটি ফরম পূরণ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের মাদ্রাসার শিক্ষার্থী প্রথম স্থান অধিকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭০১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
এবার ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন মো. জাকারিয়া নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। তার প্রাপ্ত নাম্বার ৮০ দশমিক ৫। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলসহ মোট প্রাপ্ত নাম্বার ১০০ দশমিক ৫। মোট ১২০ নম্বরের মধ্যে।
রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।
যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৩ থেকে ৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ওই সময়ের মধ্যে অফিসে জমা দিতে হবে।
বরিশালের মুলাদী সেন্টার ক্লিনিক যেন প্রসূতি মায়েদের জন্য মৃত্যুর ফাঁদ!
বরিশাল মুলাদী উপজেলা মুলাদী সেন্টার ক্লিনিক এ ভুয়া চিকিৎসা ও প্রসূতি মায়েদের কে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ব্যক্তি ফেসবুকে তার ক্ষোভের কথা প্রকাশ করেছেন। তিনি তার পোস্টে মুলাদী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিম্নে তার পোস্ট টি বরিশাল বার্তা অনলাইনের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
সাবধানস! সাবধান! সাবধান! মুলাদী সেন্টার ক্লিনিক একটি কসায় ভুয়া চিকিৎসা কেন্দ্র। অদক্ষ চিকিৎসক দ্বারা চিকিৎসা করে মানুষ কে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ও ভুয়া চিকিৎসাপত্র তৈরি করে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া। মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পর চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন।
আমাদের মত সাধারণ মানুষের মৃত্যু মুখে পরতে হয় এবং মা হারায় তার নিষ্পাপ সন্তান কে। তার বাস্তব প্রমান আমি। তাদের ভুল চিকিৎসার কারনে আমার ছোট বোনের ছেলে এই দুনিয়া দেখতে পারলো না। আমি আমাদের মুলাদী থানার প্রশাসন প্রতি অনুরোধ রইল আপনারা মুলাদী সেন্টার ক্লিনিক প্রতি খেয়াল দিবেন।
তাদের কারনে আর কত মানুষ মৃত্যু বরন করতে হইবে। দয়া সকলে শেয়ার করে সবাই কে জানিয়ে দিবেন। আর সবাই আমার ভাইগ্নার জন্য দোয়া করবেন।
ভুক্তভোগির ফেসবুক থেকে সংগ্রহীত
বর্ণবাদ ও ইসলামোফোবিয়া ইউরোপে এখনো বড় সমস্যা : এরদোগান | WB
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, বর্ণবাদ, ইসলামোফোবিয়া, বিদেশীদের প্রতি আতঙ্ক ও বৈষম্য এখনো ইউরোপে বড় সমস্যা হিসেবে রয়ে গিয়েছে।
শনিবার তুরস্ক সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইউরোপে অবস্থান করা তুর্কি জনগোষ্ঠী এই বৈষম্যমূলক আচরণের শিকার হয়ে আসছেন।
ইউরোপীয় দেশগুলোর কাছে সব ধরনের বৈষম্যমূলক আচরণ ও বর্ণবাদী হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এরদোগান।
এর আগে শনিবার জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল তার সর্বশেষ তুরস্ক সফরে ইস্তাম্বুলে আসেন। ইস্তাম্বুলে প্রেসিডেন্টের বাসভবন হুবের ম্যানশনে তিনি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে বৈঠক করেন। দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।
বৈঠকের পর ইস্তাম্বুলের দোলমাবাহচে প্যালেসে এরদোগান ও মেরকেল যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তুরস্কের সাথে সম্পর্ক রক্ষায় মেরকেলের ‘বিশ্বাস ও অবদানকে’ তুরস্ক স্মরণে রাখবে।
তিনি বলেন, ‘সিরিয়া থেকে অনিয়মিত অভিবাসন বন্ধ করা থেকে শুরু করে উত্তর সিরিয়ায় মানবিক সাহায্য পৌঁছানোসহ বিভিন্ন বিষয়েই উদ্যোগ গ্রহণ ও দায়িত্ব নেয়া থেকে পিছিয়ে থাকেননি মেরকেল।’
এরদোগান আশা প্রকাশ করেন, দায়িত্ব থেকে অবসরের পরেও মেরকেল দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অব্যাহত রাখতে অবদান রাখবেন।
একইসাথে নতুন জার্মান সরকারের সাথে বিদায়ী জার্মান চ্যান্সেলরের মতোই বিবিধ সফল কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।
অপরদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সংবাদ সম্মেলনে বলেন. অনিয়মিত অভিবাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাবে।
তিনি বলেন, ‘আমরা মানব পাচার বন্ধ করতে চাই। এই প্রয়োজনীয়তায় ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সহায়তা দেবে।’
জার্মান চ্যান্সেলর সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন. তুরস্ক ও জার্মানি সর্বদাই এক স্বার্থে কাজ করেছে।
তিনি বলেন. ‘সকলেই জানে আমাদের দুই দেশের নিরাপত্তা ও স্বাধীনতা পরস্পরের ওপর নির্ভরশীল।’
তুরস্ক ও জার্মানির মধ্যে চলমান সম্পর্ক তার সব ইতিবাচকতা ও নেতিবাচকতা নিয়ে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মেরকেল।
দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর এই বছর রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অ্যাঙ্গেলা মেরকেল। এই লক্ষ্যে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জার্মানির সাধারণ নির্বাচনে অংশ নেননি তিনি।
কিন্তু নির্বাচনে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অল্প ব্যবধানে হেরে যায়। অপরদিকে দেশটিতে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় বর্তমানে বিভিন্ন দলের সমন্বয়ে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছে।
নতুন সরকার গঠনের আগ পর্যন্তই ক্ষমতায় থাকছেন অ্যাঙ্গেলা মেরকেল।
পাকিস্তানের ‘পারমাণু বোমার জনক’ আব্দুল কাদির খান মারা গেছেন | WB
পাকিস্তানের পারমাণবিক কর্মসূচীর ‘পুরোধা’ বিজ্ঞানী ড. আব্দুল কাদির খান মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিনি মারা গেছেন।
মৃত্যুকালে ড. আব্দুল কাদির খানের বয়স হয়েছিল ৮৫ বছর এবং তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন।
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের পরমাণু বোমার অধিকারী হওয়ার পেছনে তাকে কৃতিত্ব দেয়া হয়।
কিন্তু উত্তর কোরিয়া এবং ইরানের কাছে পরমাণু বোমার গোপন তথ্যাদি পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় ড. কাদির খানকে ফয়সাল মসজিদ চত্বরে দাফন করা হবে।
তার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি বলেছেন, ড. আব্দুল কাদির খানকে পাকিস্তানের মানুষ ভালোবাসত, কারণ তিনি দেশটিকে পারমানবিক শক্তিধর একটি দেশে রূপান্তর করেছিলেন, এবং তিনি ছিলেন পাকিস্তানের একজন জাতীয় বীর।
অগাস্টের ২৬ তারিখে ড. আব্দুল কাদির খান করোনাভাইরাস আক্রান্ত হন। এরপর তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে থাকে এবং তাকে কাহুটা রিসার্চ ল্যাবরেটরি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন, কিন্তু গত রোববার তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
২০০৪ সালে ড. আব্দুল কাদির খান পারমানবিক প্রযুক্তি হস্তান্তর করছেন সন্দেহে গ্রেপ্তার হন, এবং এরপর পাঁচ বছর আটক ছিলেন।
২০০৯ সালে তার আটকাদেশ সরকার প্রত্যাহার করে নেয়। কিন্তু এরপর তিনি আর কখনো জনসমক্ষে আসেননি।
ড. কাদির খানের জীবন
ড. আব্দুল কাদির খান ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল অবিভক্ত ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন, এবং ১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবারের সাথে পাকিস্তানে চলে যান।
করাচীতে পড়ালেখার পর উচ্চশিক্ষার জন্য তিনি ইউরোপে যান।
সেখানে ১৫ বছরের প্রবাস জীবনে তিনি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ওয়েস্ট বার্লিন, নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব ডেলফ্ট এবং বেলজিয়ামের ইউনিভার্সিটি অব ল্যুভেন এ পড়াশোনা করেন।
১৯৭৪ সালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী নিয়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সাথে যোগাযোগ হবার পর ১৯৭৬ সালে ড. আব্দুল কাদির খান পাকিস্তানে ফিরে যান।
সে বছরই ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবোরেটরিজ স্থাপন করেন, যা ১৯৮১ সালে সামরিক শাসক জেনারেল জিয়া-উল-হক ড. একিউ খান রিসার্চ ল্যাবোরেটরিজ নামকরণ করেন।
পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচীতে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি নিজে একটি প্যাম্ফলেটে লিখেছিলেন যে পাকিস্তানের পারমানবিক কর্মসূচীর ভিত্তি রচিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর হাতে এবং দেশটির পরবর্তী শাসকেরা সে কর্মসূচীকে সমর্থন করেছেন।
ড. আব্দুল কাদির খানকে পাকিস্তানের পারমানবিক কর্মসূচীর প্রাণপুরুষ বলা হয়।
তিনি দীর্ঘদিন ওই কর্মসূচীর নেতৃত্ব দিয়েছেন।
কিন্তু ১৯৯৮ সালের মে মাসে ভারত পারমানবিক পরীক্ষা চালানোর পর পাকিস্তান যখন প্রথম সফল পারমানবিক পরীক্ষা চালায় সেসময় ড. কাদির খান বেলুচিস্তানের পাহাড়ে সে পরীক্ষা তদারক করেননি।
বরং সেটি করেছিলেন পাকিস্তানের আণবিক শক্তি কমিশনের ড. সমর মুবারাকমান্দ।
ডাচ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগেও ড. কাদির খানের বিচার হয়েছিল।
কিন্তু নেদারল্যান্ডস, বেলজিয়াম, যুক্তরাজ্য এবং জার্মানির অধ্যাপকদের সুপারিশে নতুন করে তদন্তের পর সে অভিযোগ থেকে মুক্তি পান ড. কাদির খান।
পরবর্তীতে নেদারল্যান্ডসের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ওই অভিযোগ থেকে তাকে মুক্তি দেয়।
২০০৪ সালে উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়ার সাথে পারমানবিক অস্ত্র তৈরির তথ্য পাচার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে এক টিভি সাক্ষাৎকারে তিনি ওই অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তাকে ক্ষমা করেন, কিন্তু ২০০৯ সাল পর্যন্ত তাকে অন্তরীণ রাখা হয়।