ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

বিশ্ববার্তা ডেস্ক
03/01/2026
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে কারাকাস।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুরো শহর অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে।

রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন ধরেছে এবং সেসব জায়গা থেকে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। কারাকাসের দক্ষিণ দিকে ভেনেজুয়েলার সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনা অবস্থিত। বিস্ফোরণের অধিকাংশ শব্দ এসেছে সেখান থেকেই।

আল-জাজিরা জানিয়েছে, ফরচুনার ভেতরে ও আশপাশের এলাকায় শুক্রবার শেষ রাত এবং শনিবার ভোরবেলায় সিরিজ বিস্ফোরণ হয়েছে।

কারাকাসে থাকা সিএনএনের সংবাদদাতা ওসমারি হার্নান্দেজ বলেন, ‘বিস্ফোরণটি এত জোরে ছিল যে, তার পরে আমার জানালা কাঁপছিল। শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন ছিল।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত ‘লা কার্লোটা’ সামরিক বিমানঘাঁটি ও দেশটির প্রধান সামরিক ঘাঁটি ‘ফুয়ের্তে তিউনা’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পরপরই শহরের বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। আকাশে খুব নিচু দিয়ে যুদ্ধবিমান ও হেলিকপ্টার উড়তে দেখা যায়।

ট্যাগ : আমেরিকাডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টভেনিজুয়েলাযুদ্ধসেনাবাহিনী
শেয়ার করুন3শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ইতিহাস

পরের পোস্ট

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
পাকিস্তান ও আফগানিস্তান তীব্র উত্তেজনা
বিশ্ব সংবাদ

দোহা আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তান তীব্র উত্তেজনা

18/10/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation