ইসরায়েল-ফিলিস্তিনকে যে আহ্বান জানালেন ব্লিঙ্কেন । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ইসরায়েল-ফিলিস্তিনকে যে আহ্বান জানালেন ব্লিঙ্কেন । WB

আন্তর্জাতিক ডেস্ক
31/01/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি শান্ত থাকতে এবং উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য সফররত মার্কিন এই শীর্ষ কূটনীতিক গতকাল সোমবার এ আহ্বান জানান। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এ আহ্বান জানালেন।

সফরের শুরুতে গতকাল কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোকরির সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। এরপর তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের উদ্দেশে রওনা হন।

গত শুক্রবার ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেমে একটি ইহুদি উপাসনালয়ের (সিনাগগ) সামনে বন্দুক হামলায় সাতজন নিহত হন। পশ্চিম তীরে এক দিন আগে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

সৌদি টিভি চ্যানেল আল-আরাবিয়াকে ব্লিঙ্কেন বলেন, আমরা গত দুই দিনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা দেখেছি। আমরা এ ধরনের হামলা প্রত্যাখ্যান করছি।

 কায়রোতে সংবাদ সম্মেলনে তিনি সব পক্ষকে শান্ত থাকতে এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। একই সঙ্গে ‘দুই রাষ্ট্র সমাধান’ নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ : বিশ্ববার্তা
শেয়ার করুন5শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

অপপ্রচার থামাতে ১৯১ নিউজ পোর্টাল বন্ধ হচ্ছে । WB

পরের পোস্ট

শূন্য ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু । WB

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation