সংকট নিরসনে সেনাবাহিনী প্রধানের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

সংকট নিরসনে সেনাবাহিনী প্রধানের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক

দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা

বিশ্ববার্তা ডেস্ক
05/08/2024
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

দেশের সংকট নিরসনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ; হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল ইসলাম মাসুদ, হামিদুর রহমান আজাদ প্রমুখ।

আলোচনায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাতপূর্বক ‘অন্তর্বর্তীকালীন সরকার’ গঠনের প্রক্রিয়া ও রূপরেখা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা শেষে প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী প্রধান দেশবাসীর উদ্দেশে বলেন, সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে, আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন।

সহিংসতার পথ ছেড়ে তিনি সকলকে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান এবং ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি অতি শীঘ্রই ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন বলে জানান।

তিনি বলেন, পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে। সেনাবাহিনী প্রধান ছাত্র-ছাত্রীসহ দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা

উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, চলমান পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

ট্যাগ : নির্বাচনবাংলাদেশবিশ্ববার্তাসেনাবাহিনী
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত

পরের পোস্ট

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

সম্পর্কিত পোষ্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
বাংলাদেশ

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

26/01/2026
তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation