ইন্দোনেশিয়ায় অজগরের পেটে আবারও মিললো নারীর মরদেহ – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ইন্দোনেশিয়ায় অজগরের পেটে আবারও মিললো নারীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
04/07/2024
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

অজগরের পেটের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দোনেশিয়ায়।

বুধবার সাপের পেট কেটে ওই নারীর দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ নিয়ে এক মাসের মধ্যে একই ধরনের দ্বিতীয় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি মধ্য ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামের। মঙ্গলবার (২ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন সিরিয়াতি নামের এক নারী।

সন্তানের জন্য সকালে ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হন তিনি। দুপুর গড়িয়ে গেলেও না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন।

সিরিয়াতির স্বামী আদিয়ান্সার দাবি, বাড়ি থেকে ৫০০ মিটার দূরে স্ত্রীর চপ্পল এবং পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছিল। এরপরই সন্দেহ হয় তাদের।

আদিয়ান্সা জানান, জঙ্গলের ভেতরে ঢুকতেই ১০ মিটারের মধ্যে একটি অজগরকে দেখতে পান তিনি। সাপটির পেট বেশ ফোলা ছিল। তারপরই তিনি গ্রামবাসীদের ডেকে আনেন। পরে সাপটিকে ধরে সেটির পেট চিরে ফেলা হয়। তখনই অজগরের পেটের ভেতর থেকে ওই নারীর দেহ উদ্ধার হয়।

এর আগে, গত মাসেই দক্ষিণ সুলাওয়েসিতে অজগরের পেট থেকে আরেক নারীর দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার কেশ কাটতে না কাটতেই আবারও সাপের পেট থেকে মরদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।

উৎস : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা
ট্যাগ : ইন্দোনেশিয়ানারীপরামর্শবিশ্ব সংবাদবিশ্ববার্তা
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: দ্বিতীয় ধাপে মুখোমুখি দুই প্রার্থী

পরের পোস্ট

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation