জনগণ যখন পাশে থাকে কোনো কিছুই আর অসাধ্য থাকে না: স্বরাষ্ট্রমন্ত্রী । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

জনগণ যখন পাশে থাকে কোনো কিছুই আর অসাধ্য থাকে না: স্বরাষ্ট্রমন্ত্রী । WB

বিশ্ববার্তা ডেস্ক
29/10/2022
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

জনগণ সঙ্গে থাকলে কোনকিছুই আর বাধ সাধে না বলে মন্তব্য করেছন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছিলাম, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সব শ্রেণি-পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠেছে। সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম, সব শ্রেণী-পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ যখন পাশে থাকে কোনো কিছুই আর অসাধ্য থাকে না।’

কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমের বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘এর মাধ্যমে সমাজকে আরো কিভাবে সুন্দর-পরিচ্ছন্ন বানানো যায়, সেটার উদাহরণ এখন সর্বত্র। সমাজে এখনও কিছু চ্যালেঞ্জ আমাদের রয়েছে, বাল্য বিবাহ-ইভটিজিং অনেক কমে গিয়েছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজনজন্মকে আমরা বাঁচাতে পারবো না। সেখানে আমাদের কাজ করতে হবে।’

করোনা মহামারির জন্য শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য যুব সমাজের কাজ ছিল না, সে সময় কিশোর গ্যাং তৈরি হয়েছিলো মোড়ে মোড়ে। সেটার একটা কু প্রভাব এখনো রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, ‘আগে গ্রামে একটা বিচার ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওরকমই। আমরা নিজেরা যদি নিজের সমস্যাটুকু সমাধান করতে পারি  অপরাধ অনেকটা কমে যাবে। আর পুলিশতো সবসময়ই রয়েছে।’

ট্যাগ : বাংলাদেশবিশ্ববার্তা
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

আমাকে ছোট করার পরও কী তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়, শাকিবের প্রশ্ন । WB

পরের পোস্ট

হেঁচকি কেন ওঠে, সমাধান কী? । WB

সম্পর্কিত পোষ্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
বাংলাদেশ

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

26/01/2026
তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation