নিয়মিত মেথি খেলে সারবে যেসব কঠিন রোগ – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

নিয়মিত মেথি খেলে সারবে যেসব কঠিন রোগ

বিশ্ববার্তা ডেস্ক
16/05/2024
ক্যাটাগরি স্বাস্থ্য বার্তা
ফটোকার্ড টি শেয়ার করুন

মেথি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শুধু শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও খুবই কার্যকরী এক উপাদান হলো মেথি।

জানেন কি, রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ, চুল পড়া রোধ, রক্তাল্পতার সমস্যায় মেথি ‘সুপার ফুড’ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।

মেথিতে থাকে ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, কপার, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজসহ অসংখ্য উপকারী উপাদান।

এ ছাড়াও এতে আছে ভিটামিন এ, বি ৬, সি, কে-এর মতো অনেক পুষ্টির উৎস। বেশ কিছু গবেষণায় ও অনেক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় মেথির কার্যকারিতা প্রমাণ করা হয়েছে।

এই ভেষজ উপাদান শরীরের গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। এমনকি শরীরের বাড়তি কার্বোহাইড্রেট শোষণ করে শরীর সুস্থ রাখে।

প্রতিদিনের খাদ্যতালিকায় মেথি রাখলে কঠিন রোগ থেকে মুক্তি মেলে, এমনটিই জানিয়েছেন ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. দীক্ষা ভাবসার। তিনি এই জাদুকরী ভেষজের উপকারিতা সম্পর্কে জানিয়েছেন-

> প্রতিদিন সারারাত ভেজানো মেথির পানি খালি পেটে খেলে খিদে ও হজমশক্তি বাড়াবে। এ ছাড়াও যে কোনো খাবারের সঙ্গেই রাখতে পারেন মেথি।

> মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এমনকি কোলেস্টেরল ও রক্তচাপের মাত্রাও বজায় রাখতে সাহায্য করে।

> চুল পড়ার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। জানেন কি, মেথি চুল পড়াও রোধ করে।
> ইউরিক অ্যাসিডের মাত্রাও নিয়ন্ত্রণ করে মেথি। রক্তের যাবতীয় দূষিত পদার্থ বার করে দিয়ে রক্ত পরিষ্কার রাখে।

> কোষ্ঠকাঠিন্য, শরীরে ফোলাভাব, পেশির ব্যথা, হাঁটুর গিঁটে ব্যথা ইত্যাদি সমস্যা থেকেও মুক্তি মিলবে যদি নিয়ম করে খেতে পারেন মেথি।

> এমনকি কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, বুকে কফ জমা ইত্যাদি ঠান্ডা লাগাজনিত সমস্যাও সারায় মেথিতে থাকা পুষ্টি উপাদানসমূহ।

কীভাবে ব্যবহার করবেন মেথি বীজ?

১. ১-২ টেবিল চামচ মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন। সকালে ওই পানি খেতে পারেন। চাইলে ওই পানি ফুটিয়ে চা তৈরি করেও পান করতে পারেন।

২. মেথির গুঁড়া দিনে দুবার খাবারের আগে বা রাতে গরম দুধ বা পানির সঙ্গে পান করুন।

৩. এই বীজ বেটে কিংবা ব্লেন্ড করে দই বা অ্যালোভেরা জেল কিংবা পানি মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে ব্যবহার করলেই খুশকি, চুল পড়া, পাকা চুলের সমস্যা মিটবে।

৪. গোলাপজল দিয়েও তৈরি করতে পারেন মেথির পেস্ট। এটি ব্যবহারে চোখের নিচের কালো দাগ, ব্রণ, ব্রণের দাগ ও বলিরেখা সারবে।

উৎস : হিন্দুস্তান টাইমস
ট্যাগ : পরামর্শবিশ্ববার্তাস্বাস্থ্য পরামর্শ
শেয়ার করুন8শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

‘ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য বিপজ্জনক’

পরের পোস্ট

নতুন দম্পতিদের সহবাস টিপস

সম্পর্কিত পোষ্ট

দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো
স্বাস্থ্য বার্তা

দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো

13/01/2026
যৌন সম্পর্কে নারী-পুরুষ কারো সঙ্গেই আগ্রহী নয় যেসব মানুষ । বিশ্ববার্তা
স্বাস্থ্য বার্তা

যৌন সম্পর্কে নারী-পুরুষ কারো সঙ্গেই আগ্রহী নয় যেসব মানুষ

12/01/2026
সর্দি কাশি ও ঠান্ডা থেকে মুক্তির ঘরোয়া উপায়
স্বাস্থ্য বার্তা

সর্দি কাশি ও ঠান্ডা থেকে মুক্তির ঘরোয়া উপায়

09/12/2025
হার্টের রোগীরা যেসব খাবার এড়িয়ে চলা উচিত
স্বাস্থ্য বার্তা

হার্টের রোগীরা যেসব খাবার এড়িয়ে চলা উচিত

07/12/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation