যেভাবে গুগল ম্যাপের রিয়্যাল টাইম লোকেশন শেয়ার করবেন – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

যেভাবে গুগল ম্যাপের রিয়্যাল টাইম লোকেশন শেয়ার করবেন

বিশ্ববার্তা ডেস্ক
03/01/2024
ক্যাটাগরি বিজ্ঞান ও প্রযুক্তি
ফটোকার্ড টি শেয়ার করুন

গুগল ম্যাপের রিয়্যাল-টাইম লোকেশন শেয়ার করা যাচ্ছে। ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এতে সুবিধা হলো গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে ব্যবহারকারীদের এবার থেকে আর অন্য অ্যাপের সাহায্য নিতে হবে না।

মূলত এতদিন গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হতো। একটা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াটসঅ্যাপে ম্যাপের লোকেশন শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে গুগল ম্যাপের নতুন ফিচারের সাহায্যে কোনো অতিরিক্ত অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি লোকেশনের লিংক শেয়ার করতে পারবেন।

আপনি চাইলে ফিচারটি যখন খুশি চালু করতে পারেন, আবার বন্ধও করতে পারেন। আবার চাইলে লোকেশন শেয়ার করার বিষয়টি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটও করে রাখতে পারেন। অর্থাৎ যতক্ষণ আপনি চাইবেন, ততক্ষণই সেই লোকেশনটি সেট করে রাখতে পারেন।

যেভাবে এই ফিচার ব্যবহার করবেন
১. প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। যাতে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকে।
২. মেনু আইকনে চলে যান। সেখান থেকে যে কন্ট্যাক্টে লোকেশন শেয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।
৩. সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে, ব্যক্তির নাম ও নম্বর যেন গুগল কন্ট্যাক্টে সেভ করা থাকে।
৪. কন্ট্যাক্টটি সিলেক্ট করা হলেই শেয়ার লোকেশন অপশনটি খুঁজে পাবেন। সেখানে ট্যাপ করুন।
৫.  কতক্ষণের জন্য রিয়্যাল-টাইম লোকেশনটি শেয়ার করতে চান, সেটাও দিয়ে দিন।
৬. আবার আপনি চাইলে এখান থেকে অপশনটি নিষ্ক্রিয়ও করতে পারেন। তার জন্য স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে।

ট্যাগ : তথ্য প্রযুক্তিবাংলাদেশবিজ্ঞানবিশ্ববার্তা
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা স্থগিত করল হামাস

পরের পোস্ট

গণ অধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়ার পদত্যাগ

সম্পর্কিত পোষ্ট

ভোটের সাথী অ্যাপ
নির্বাচন

অ্যাপে প্রার্থীদের সরাসরি প্রশ্ন করবেন যেভাবে ভোটাররা

09/11/2025
বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন, জেনে নিন করণীয়
বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন, জেনে নিন করণীয়

30/10/2025
গুগল পে কীভাবে আর্থিক লেনদেন করবেন?
বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল পে কীভাবে আর্থিক লেনদেন করবেন?

25/06/2025
স্টারলিংক
বিজ্ঞান ও প্রযুক্তি

পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু

09/04/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation