বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ পেল জোটের যে নেতারা – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ পেল জোটের যে নেতারা

বিশ্ববার্তা ডেস্ক
04/11/2025
ক্যাটাগরি নির্বাচন
ফটোকার্ড টি শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন তিনটি আসনে। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে মনোনয়ন পেয়েছেন।

সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন। খালেদা জিয়াসহ ১০ নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন। ৬৩টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। দলটির একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া ১২ জন নেতার মধ্যে রয়েছেন: পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এছাড়া ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

উৎস : আমার দেশ
ট্যাগ : নির্বাচনবাংলাদেশবিএনপি
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

বিএনপির ২৩৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা

পরের পোস্ট

গুরুত্বপূর্ণ ১২টি নির্বাচনি বিধানে পরিবর্তন

সম্পর্কিত পোষ্ট

এনসিপি
নির্বাচন

এনসিপির নির্বাচনি প্রচার শুরু, তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে

22/01/2026
নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে
নির্বাচন

নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে

22/01/2026
নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে
নির্বাচন

নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে

22/01/2026
নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি
নির্বাচন

নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি

21/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation