রোনালদোদের জয় দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শুরু – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

রোনালদোদের জয় দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শুরু

মনোরঞ্জন ডেস্ক
20/09/2023
ক্যাটাগরি খেলাধুলা
ফটোকার্ড টি শেয়ার করুন

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দুর্দান্ত হয়েছে আল-নাসরের। প্রথমার্ধে ডেডলক থাকার পর দ্বিতীয়ার্ধে রোনালদোর আল-নাসর দুটি গোল পেয়েছে।

যা পারসেপোলিসের মাটিতে তাদেরই হারানোর স্বাদ দিয়েছে আল-নাসরকে। যদিও দর্শক উন্মাদনা মাঠে দেখার ‍সুযোগ মেলেনি রোনালদো কিংবা প্রতিপক্ষ ‍ফুটবলারদের। এক ম্যাচ নিষিদ্ধ থাকায় পারসেপোলিস সমর্থকদের ছাড়াই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে তেহরানের আজাদি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে স্বাগতিকরা তো নিজেদের মাঠেও সমর্থক পায়নি, উল্টো বিরতির পর ১০ জনের দলে পরিণত হয় পারসেপোলিস। এর আগে ২০২১ সালে ক্লাবটির সমর্থকদের এক ম্যাচ নিষিদ্ধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। যা কার্যকর হয়েছে কালকের ম্যাচে।

বিরতির পর মাত্র ৭ মিনিটের মাথায় পর্তুগিজ তারকাকে বুট দিয়ে পা মাড়িয়ে দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পারসেপোলিস মিডফিল্ডার মিলাদ সারলাক। যার পুরো সুবিধা আদায় করে নিয়েছে আল-নাসর। এর আগে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচের ৬৩ মিনিটে মার্সেলো ব্রোজোভিচকে ডি-বক্সের পেনাল্টি এরিয়ায় আটকে দিলেও বল পেয়ে যান আবদুলরহমান ঘারিব। এরপর তার থেকে পাওয়া বল ক্রোয়েশিয়ান কাটব্যাক শট নিলে পারসেপোলিস ফুটবলারের স্পর্শ লেগে বল জালে জড়ায়। এরপর ৭২তম মিনিটে দ্বিতীয় গোল পায় আল-নাসর। কোণাকুণি পজিশন থেকে নেওয়া শটে এই গোল করেন মোহাম্মদ কাশেম। যার মাধ্যমে জয় দিয়ে নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শুভসূচনা করে।

ট্যাগ : আরব লীগক্রিস্টিয়ানো রোনালদোফুটবলবিনোদনবিশ্ববার্তা
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

পশ্চিমাদের যতোটা বিশ্বাস করি রাশিয়াকেও ততটাই করি : এরদোয়ান

পরের পোস্ট

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

সম্পর্কিত পোষ্ট

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল
খেলাধুলা

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল

19/01/2026
বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা
খেলাধুলা

বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা

04/01/2026
২০২৬ ফুটবল বিশ্বকাপ
খেলাধুলা

২০২৬ ফুটবল বিশ্বকাপ : কে কোন গ্রুপে দেখে নিন

06/12/2025
হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে আছেন যারা
খেলাধুলা

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে আছেন যারা

14/10/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation