পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক
17/06/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। এর মাধ্যমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ বিলিয়ন ডলারের ঘর পেরোলো। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার অদূর ভবিষ্যতে চীন থেকে ৩০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়ন করারও আশা করছে।

এর আগে শুক্রবার সকালে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানান, ৭২ ঘণ্টার মধ্যে এক বিলিয়ন ডলার চীনা বাণিজ্যিক ঋণ পাবেন তারা।

বেইজিংয়ের সঙ্গে পুরোনো ঋণ প্রসঙ্গে নতুন এক চুক্তিতে পৌঁছানোর পর এই অর্থ পেল ইসলামাবাদ। এর আগে নির্ধারিত তারিখের ১৮ দিন আগে ১০০ কোটি ডলার পরিশোধ করেছে পাকিস্তান।

দেশটির সংসদে অর্থায়ন সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিতে অর্থমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, ঋণ ও পুনঃঅর্থায়নের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

তিনি নিশ্চিত করেন, সপ্তাহের শুরুতে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকে (সিডিবি) ১০০ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে পাকিস্তান। তিনি উল্লেখ করেন, যদি খবরটি পত্রিকায় না আসত, তাহলে সরকার প্রিপেমেন্টের বিষয়টি গোপন রাখত।

দারের বক্তব্যের পরপর একটি কূটনীতিক সূত্র জানায়, শুক্রবারই ১০০ কোটি ডলার ঋণ ছেড়েছে চীন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ট্যাগ : অর্থনীতিচীনপাকিস্তানবিশ্ব সংবাদবিশ্ববার্তাসদ্যপ্রাপ্ত সংবাদ
শেয়ার করুন6শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

জেলেনস্কি ইহুদিদের জন্য কলঙ্ক : পুতিন

পরের পোস্ট

তিন শিশুপুত্রকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করল বাবা!

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation