বাংলাদেশ ব্রিকস’র সদস্য হতে যাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

বাংলাদেশ ব্রিকস’র সদস্য হতে যাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ববার্তা ডেস্ক
15/06/2023
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

বাংলাদেশ আগামী আগস্টে ব্রিকসের সদস্য হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বুধবার জেনেভার প্যালেইস ডি ন্যাশন্স সফররত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের পর ব্রিফংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে সম্প্রতি আমাদের তাতে গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। আগামীতে তারা ব্রিকসে আমাদের সদস্য করবে, অগাস্ট মাসে ওদের সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেখানে যাবেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকসে এখন ৫টি সদস্য। আগামীতে তারা আরও ৮টি দেশকে সদস্য করবে। তার মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়াকে তারা দাওয়াত দিয়েছে।

ব্রিকসে যোগদানের সুবিধার কথা তুলে ধরে মোমেন বলেন, এটা আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। আমাদের তো টাকা পয়সা দরকার। সেদিক থেকে এটা ভালো হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

এর আগে একই স্থানে মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রী মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানির অনুরোধ করেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং মাল্টার প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকে প্রধানমন্ত্রী উভয়কে বাংলাদেশে তাদের মিশন খোলার অনুরোধ করেন। এছাড়া তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং  আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।

ট্যাগ : বাংলাদেশবিশ্ববার্তামন্ত্রীসদ্যপ্রাপ্ত সংবাদ
শেয়ার করুন9শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সে ছাড়: স্থানীয় সরকার মন্ত্রী

পরের পোস্ট

রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন

সম্পর্কিত পোষ্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
বাংলাদেশ

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

26/01/2026
তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation