নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন পিটার হাস – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন পিটার হাস

বিশ্ববার্তা ডেস্ক
05/02/2024
ক্যাটাগরি নির্বাচন
ফটোকার্ড টি শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এরপরও দেশটি বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সম্পর্ক এগিয়ে নিতে চায়।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে পিটার হাস এ অবস্থানের কথা জানান।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘যদিও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এরপরও কিছু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

এর মধ্যে জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ ইস্যুতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ‘কিছু কিছু জায়গায় আমাদের ভিন্নমত থাকতেই পারে। নির্বাচন নিয়ে তাদের একটা স্টেটমেন্ট- আমরা (মার্কিন যুক্তরাষ্ট্র) মনে করি, বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। তারপরও আমরা চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন এগিয়ে যাই।’

‘আমাদের দিক থেকে তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করব, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি’ বলেন সাবের হোসেন চৌধুরী।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। তবে তাদের এ বক্তব্য (নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি) এমন কিছু না যে, আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১৫ বিলিয়ন ডলার ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র পার্টনার হিসেবে কাজ করবে।’

ট্যাগ : আওয়ামী লীগআমেরিকানির্বাচনবিশ্ববার্তা
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

মৃত্যুর গুজব ছড়িয়ে ক্ষমা চাইলেন পুনম (ভিডিও)

পরের পোস্ট

এমপির মেয়েকে আটক হওয়ার পর ছাড়িয়ে নেওয়া ক্ষমতার অপব্যবহার: টিআইবি

সম্পর্কিত পোষ্ট

এনসিপি
নির্বাচন

এনসিপির নির্বাচনি প্রচার শুরু, তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে

22/01/2026
নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে
নির্বাচন

নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে

22/01/2026
নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে
নির্বাচন

নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে

22/01/2026
নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি
নির্বাচন

নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি

21/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation