ওয়াগনারের মতো বাহিনী প্রতিষ্ঠা করবে চেচেন নেতা কাদিরভ । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ওয়াগনারের মতো বাহিনী প্রতিষ্ঠা করবে চেচেন নেতা কাদিরভ । WB

আন্তর্জাতিক ডেস্ক
20/02/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

রুশ ভাড়াটে সেনাদল ‘ওয়াগনার গ্রুপ’-এর আদলে নিজস্ব সামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছেন চেচেন নেতা রমজান কাদিরভ। পুতিনের এই সহযোগী রবিবার তার এই পরিকল্পনার কথা জানান।গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ওয়াগনার গ্রুপ ব্যাপক পরিচিতি পেয়েছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রধান কার্যালয় খুলেছে তারা। ওয়ানগারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোঝিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ হিসেবে পরিচিত। ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে লড়াই করা ছাড়াও সিরিয়া, লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ অন্যান্য জায়গায়ও ওয়াগনার গ্রুপে তৎপরতা রয়েছে। রাশিয়ার ভাড়াটে এই যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠানকে ‘আন্তদেশীয় অপরাধী সংগঠন’ হিসেবে চিহ্নিত করছে যুক্তরাষ্ট্র।

চেচেন নেতা রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে লেখেন, ইউক্রেন যুদ্ধে ওয়াগনার সেনারা দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তাদের এমন সফলতা নিজস্ব সামরিক কোম্পানি থাকার প্রয়োজনীয়তার কথা জানান দিয়েছে। ৪৬ বছর বয়সী রমজান কাদিরভ আরও বলেন, যখন রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব পালন শেষ হয়ে যাবে, তখন একটি নিজস্ব সামরিক কোম্পানি গড়ে তোলায় মনোযোগ দেব। এ কোম্পানি ওয়াগনার গ্রুপের সঙ্গে প্রতিযোগিতা করবে। আমি মনে করি, এটাও দুর্দান্ত কাজ করবে।

২০০৭ সালে পুতিন রমজান কাদিরভকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তখন থেকে চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। এক দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ব্যর্থ হয়েছেন চেচেন বিচ্ছিন্নতাবাদীরা

ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুদ্ধ নিয়ে বিভিন্ন মন্তব্য, নিজ গোষ্ঠীর যোদ্ধাদের ইউক্রেনে পাঠানোসহ নানা কারণে আলোচিত চেচেন নেতা রমজান কাদিরভ। গত বছরের অক্টোবরে নিজের তিন কিশোর ছেলেকে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে ইউক্রেনে পাঠানোর ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। ওই সময় তিনি বলেছিলেন, একেবারে ছোট থেকেই সামরিক প্রশিক্ষণ পাওয়া তার ছেলেদের এখন সত্যিকারের যুদ্ধে অংশ নেওয়ার সময় এসেছে। তার তিন ছেলের বয়স যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ বছর।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : বিশ্ব সংবাদবিশ্ববার্তারাশিয়া
শেয়ার করুন10শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

আর্থিক সংকট কাটাতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করছে মিসর । WB

পরের পোস্ট

ফোনের স্ক্রিন বন্ধ করে ইউটিউব অডিও শুনবেন যেভাবে । WB

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation