ভালো টাইমিং করেও পারলেন না ইমরানুর – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ভালো টাইমিং করেও পারলেন না ইমরানুর

বিশ্ববার্তা ডেস্ক
20/08/2023
ক্যাটাগরি খেলাধুলা
ফটোকার্ড টি শেয়ার করুন

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারি রাউন্ডে দ্যুতি ছড়িয়ে নিজের হিটে সেরা হন ইমরানুর রহমান। কিন্তু ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রিলিমিনারি রাউন্ডের চেয়ে ভালো টাইমিং করেও পেরে উঠলেন না বাংলাদেশের দ্রুততম মানব।

হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার (১৯ আগস্ট) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ৬ নম্বর হিটে অংশ নেন ইমরানুর। ১০.৪১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম এবং সব মিলিয়ে ৫৫ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন তিনি।

সেমিফাইনালে ওঠা ২৪ প্রতিযোগীর মধ্যে সবশেষ জনের টাইমিং ১০.২০ সেকেন্ড। এর আগে, সকালের সেশনে প্রিলিমিনারি রাউন্ডের ৩ নম্বর হিটে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন ইমরানুর।

গত জুলাইয়ে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে অল্পের জন্য পেরে ওঠেননি। থাইল্যান্ডের ব্যাংককে হওয়া ওই প্রতিযোগিতায় সেমিফাইনালের তৃতীয় হিটে ১০.৪০ সেকেন্ডে দৌড় শেষ করেন ইমরানুর। সব মিলিয়ে একাদশ স্থানে থেকে আসর শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।

ব্যাংককে সেমিফাইনালে ওঠার হিটে ১০.২৫ সেকেন্ড টাইমিং করে নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়েছিলেন ইমরানুর। বুদাপেস্টে এবারও অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি ইমরানুর। ১০ দশমিক ২২ সেকেন্ডে তিনি দৌড় শেষ করেছিলেন বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে।

ট্যাগ : বাংলাদেশবিনোদনবিশ্ববার্তা
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

যে ছয় উপায়ে জীবন কে করে তুলুন সুখময়

পরের পোস্ট

নাইজারে অভ্যুত্থান: বেসামরিক শাসন ফিরিয়ে দিতে তিন বছর সময় নেব!

সম্পর্কিত পোষ্ট

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল
খেলাধুলা

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল

19/01/2026
বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা
খেলাধুলা

বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা

04/01/2026
২০২৬ ফুটবল বিশ্বকাপ
খেলাধুলা

২০২৬ ফুটবল বিশ্বকাপ : কে কোন গ্রুপে দেখে নিন

06/12/2025
হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে আছেন যারা
খেলাধুলা

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে আছেন যারা

14/10/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation