ইডেন কলেজ দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ইডেন কলেজ দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি । WB

বিশ্ববার্তা ডেস্ক
03/10/2022
ক্যাটাগরি ক্যাম্পাস
ফটোকার্ড টি শেয়ার করুন

রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার অডিও ফাঁস হওয়ার ঘটনায় দুই ছাত্রীকে সাড়ে ছয় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী এ দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও করে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছেন রিভা। তবে রিভার মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সূত্র জানান, বেলা ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দুই ছাত্রীকে হলের একটি কক্ষে আটকে রাখেন তিনি। পরে কলেজ অধ্যক্ষ ও হলের প্রাধ্যক্ষ গিয়ে তাদের উদ্ধার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইডেন কলেজের এক সূত্র ভুক্তভোগী শিক্ষার্থীর একটি অডিও ক্লিপ সরবরাহ করেন এ প্রতিবেদককে। সেখানে ভুক্তভোগীকে বলতে শোনা যায়, ‘আমাকে সে (রিভা) অনেক হুমকি দিছে, অনেক গালাগালি করছে যাতে এটা (ছাত্রীদের হুমকি দেওয়া রিভার রেকর্ড) কে করাইছে আমি যেন বলি। আসলে আমি বাধ্য হয়েই রেকর্ডটি করেছিলাম। কারণ প্রতিদিন প্রোগ্রামে যাওয়ার জন্য উনি অনেক কথা বলত। অসুস্থ থাকলেও প্রোগ্রামে যেতে বলত। আমাকে রিভা হুমকি দিয়েছে যে, তুই কীভাবে ইডেন কলেজ থেকে পাস করে বের হোস আমি দেখব।

আমাকে হুমকি দিয়ে বলছে যে, তোদের বিবস্ত্র করে ভিডিও করে ভাইরাল করে দেব।’ ইডেন কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বলেন, ‘ছাত্রলীগের একটা গ্রুপ এ অডিওটা করিয়েছে। তারা চায় না আমাদের কমিটিটা থাকুক।’ তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত আমরা বৈঠক করেছি।’ তিনি দাবি করেন, ‘ক্যাম্পাসে এমন কোনো ঘটনা ঘটেনি।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন বলেন, ‘আমরা এমন কোনো অভিযোগ পাইনি।’ তবে পুলিশের লালবাগ বিভাগের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ইডেন কলেজের অধ্যক্ষ তাদের জানিয়েছেন এটা কলেজের অভ্যন্তরীণ ঘটনা। এ ঘটনায় দুজন মেয়েকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা জানতে দফায় দফায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের নম্বরে কল ও মেসেজ দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগ : বাংলাদেশবিশ্ববার্তাশিক্ষা
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

কাতার ফুটবল বিশ্বকাপের নিরাপত্তায় পাকিস্তান । WB

পরের পোস্ট

সঞ্চয়পত্রের মুনাফা দিতে পারছে না ডাকঘর। WB

সম্পর্কিত পোষ্ট

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
ক্যাম্পাস

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

23/11/2025
স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
ক্যাম্পাস

স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর

10/11/2025
মাহমুদুর রহমান
ক্যাম্পাস

জুলাই বিপ্লবকে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি

01/11/2025
এইচএসসি-সমমানের ফল প্রকাশ
ক্যাম্পাস

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

16/10/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation