ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির “ছাত্রীদের পা টেনে ছিঁড়ে ফেলার হুমকি” । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির “ছাত্রীদের পা টেনে ছিঁড়ে ফেলার হুমকি” । WB

বিশ্ববার্তা ডেস্ক
03/10/2022
ক্যাটাগরি ক্যাম্পাস
ফটোকার্ড টি শেয়ার করুন

ছাত্রলীগের কর্মসূচিতে যোগ না দেওয়ায় ছাত্রীর পা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। তিনি হল কর্তৃপক্ষের চেয়েও নিজেকে ক্ষমতাধর বলেও দাবি করেছেন।

এ বিষয়ে একটি অডিও ফাঁস হয়েছে। সেখানে হলের ছাত্রীদের উদ্দেশে রিভাকে বলতে শোনা গেছে, ‘বেশি চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। ৪ মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।’

এদিকে, অপরাধ স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রিভা। সেখানে তিনি লিখেছেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সাথে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী’।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ইডেন কলেজের রাজিয়া হলে। অডিওতে রিভাকে বলতে শোনা যাচ্ছে-‘তোরা লিগ্যাল তাতে আমার গেছে। কোন হ্যাডাম দেখাইতে আসিস তোরা। আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি-না, সেটা তোদের বিষয়।

কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল? ২০২ (রুম নম্বর)-এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল তাতে আমার কি গেছে? বল? আমি কি তোদের? চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চার মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।

বুঝিস না, পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে, তাতে আমার কি? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে? ক্ষমতা আছে ম্যাডামদের? ম্যাডামদের ক্ষমতা আছে, আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার? ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই, এ রুম থেকে একটা মেয়েকে বের করার। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে।

আগামী এক ঘণ্টার মধ্যে যে রুমে বলবো, সে রুমে যাবি। আমার সঙ্গে হ্যাডাম দেখাইতে আসে! একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চায়, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না। এটুকু সেন্স থাকা উচিত ছিল। রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই।’

এ বিষয়ে রাজিয়া হলের প্রাধ্যক্ষ গণমাধ্যমকে জানান, ‘আমি রেকর্ডটি শুনিনি। লিখিত কোনো অভিযোগও পাইনি। যদি এরকম ঘটনা ঘটে থাকে আর কেউ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব।

ট্যাগ : ছাত্রলীগশিক্ষা
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

পুলিশের ছাত্রলীগ পেটানো বাড়াবাড়ি, বিরোধীদের মারলে পেশাদারি । WB

পরের পোস্ট

ডিম মুরগির দাম বাড়িয়ে ১৫ দিনে ‘লুট’ ৫১৮ কোটি টাকা। WB

সম্পর্কিত পোষ্ট

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
ক্যাম্পাস

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

23/11/2025
স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
ক্যাম্পাস

স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর

10/11/2025
মাহমুদুর রহমান
ক্যাম্পাস

জুলাই বিপ্লবকে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি

01/11/2025
এইচএসসি-সমমানের ফল প্রকাশ
ক্যাম্পাস

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

16/10/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation