সালমান রুশদির উপর হামলাকারীর কে এই হাদি মাতার? । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

সালমান রুশদির উপর হামলাকারীর কে এই হাদি মাতার? । WB

আন্তর্জাতিক ডেস্ক
20/10/2022
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি। তার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) রাখা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। তার একটি চোখ অকেজো হয়ে যেতে পারে।

সালমান রুশদির এক কর্মকর্তার বরাতে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।  ওই কর্মকর্তা এক বিবৃতিতে এসব তথ্য দিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অ্যান্ড্রু ওয়াইলি নামের ওই কর্মকর্তা বলেছেন, “সালমান রুশদি সম্ভবত একটি চোখ হারাতে পারেন। মারাত্মক জখম হয়েছে তার লিভার। তার বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

হামলাকারী হাদি মাতার সম্পর্কে যা জানা যাচ্ছে

সালমান রুশদির উপর হামলকারী এক সন্দেহভাজন তরুণকে আটক করেছে পুলিশ।  তার নাম হাদি মাতার।  তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বাসিন্দা। বয়স ২৪ বছর।

এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে হাদি মাতার সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তরুণ কট্টরপন্থী শিয়াদের প্রতি সংবেদনশীল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নীতিমালার প্রতিও সহানুভূতিশীল তিনি।

আইআরজিসি ও হাদি মাতারের মধ্যে সরাসরি কোনও সংযোগ না থাকলেও তদন্তকারীরা হাদি মাতারের একটি সেলফোনের ম্যাসেজিং অ্যাপে ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির ছবি খুঁজে পেয়েছেন। ২০২০ সালে হত্যার শিকার হন কাসেম সোলাইমানি।

পুলিশের ধারণা, হাদি মাতার একাই হামলা চালিয়েছেন। কর্তৃপক্ষ অবশ্য এখনও বিভিন্ন বিষয়ে তল্লাশি চালানোর অনুমতির অপেক্ষায় আছে। ঘটনাস্থলে একটি ব্যাকপ্যাক শনাক্ত হয়েছে। সেখানে ইলেকট্রনিক ডিভাইসও ছিল।

হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউ এলাকার বাসিন্দা। তার জাতীয়তা কী, অতীতে তাঁর অপরাধের কোনো রেকর্ড আছে কি না, তাও জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি, নিউ ইয়র্ক পোস্ট

ট্যাগ : বিশ্ব সংবাদবিশ্ববার্তা
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ডিপ্লোমা কোর্স ৪ নয় ৩ বছরে শেষ করা সম্ভব: শিক্ষামন্ত্রী । WB

পরের পোস্ট

অনন্ত জলিলকে চলচ্চিত্র থেকে সরাতে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। WB

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation