ইউক্রেনের সঙ্গে যেভাবে এখনও আলোচনা হতে পারে, জানাল রাশিয়া । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ইউক্রেনের সঙ্গে যেভাবে এখনও আলোচনা হতে পারে, জানাল রাশিয়া । WB

আন্তর্জাতিক ডেস্ক
13/02/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

রাশিয়া এখনও ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক বলে জানিয়েছে উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন।

তবে তিনি বলেছেন, সেই আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতাকে’ মেনে নিয়ে।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন রবিবার রাজধানী মস্কোয় এ মন্তব্য করেন।

তিনি রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যেকোনও সামরিক অভিযান আলোচনার মাধ্যমে শেষ হয় এবং আমরা এরইমধ্যে বলে দিয়েছি আমরা সেরকম কিছুর জন্য প্রস্তুত রয়েছি।

‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতা’ বলতে তিনি এরইমধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের ভূখণ্ডকে রুশ ভূখণ্ড হিসেবে মেনে নেওয়ার কথা বুঝিয়েছেন।

রাশিয়া গত বছর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় চারটি অঞ্চলে গণভোটের আয়োজন করে ওইসব অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নিয়েছে।

ভারশিনিন আরও বলেন, সমস্যা হচ্ছে মস্কোর সঙ্গে ইউক্রেন আলোচনায় বসবে কি না সে সিদ্ধান্ত কিয়েভে নেওয়া হয় না বরং তা নেওয়া হয় ওয়াশিংটন ও ব্রাসেলসে। তা না হলে এর আগে মিনস্ক ও ইস্তাম্বুলে যে আলোচনা শুরু হয়েছিল তাতেই ফল পাওয়া যেত।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওইসব আলোচনা থেকে ইউক্রেন বেরিয়ে গেছে এবং সে সিদ্ধান্ত কিয়েভে নেওয়া হয়নি বরং অন্য কোনও দেশের রাজধানীতে নেওয়া হয়েছিল।

সূত্র: রাশিয়া টুডে, তাস, গ্লোবাল টাইমস

ট্যাগ : ইউক্রেনবিশ্ব সংবাদবিশ্ববার্তারাশিয়া
শেয়ার করুন20শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

পরবর্তী রাষ্ট্রপতি কে এই সাহাবুদ্দিন চুপ্পু ? । WB

পরের পোস্ট

দাঁতের রুট ক্যানেল নিয়ে কিছু কথা । WB

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation